1 00:00:01,125 --> 00:00:03,542 গান চলছে... 2 00:00:04,833 --> 00:00:07,750 গান চলছে... 3 00:00:07,834 --> 00:00:10,817 গান চলছে... 4 00:00:10,901 --> 00:00:13,735 গান চলছে... 5 00:00:14,584 --> 00:00:15,584 গান চলছে... 6 00:00:15,584 --> 00:00:17,116 গান চলছে... 7 00:00:17,200 --> 00:00:18,582 গান চলছে... 8 00:00:18,666 --> 00:00:19,884 গান চলছে... 9 00:00:19,969 --> 00:00:21,261 গান চলছে... 10 00:00:21,346 --> 00:00:22,453 গান চলছে... 11 00:00:23,250 --> 00:00:25,001 গান চলছে... 12 00:00:26,300 --> 00:00:30,033 আমার প্রথম প্রেম 13 00:00:35,489 --> 00:00:38,708 তো আপাতত জি সু পরীক্ষায় টপ করলো। 14 00:00:38,792 --> 00:00:40,126 তুই তোর নিজের স্কোর জানিস তো? 15 00:00:40,234 --> 00:00:43,617 সে পিই তেও এ পেয়েছে, আর্ট এ পেয়েছে মিনিস্টারিয়াল এ্যাওয়ার্ড। 16 00:00:43,701 --> 00:00:46,349 হান জির উপর এত আগ্রহ কেনো তোর হঠাৎ? 17 00:00:46,433 --> 00:00:47,682 বেশ, 18 00:00:47,766 --> 00:00:50,116 আমার মেয়েদের বড় কালেকশানে ওকে ভালোই মানাবে ভাবছি। 19 00:00:50,200 --> 00:00:51,249 ওর কথা ভুলে যা। 20 00:00:51,333 --> 00:00:53,273 কেনো কেনো? তুমি পছন্দ করো নাকি ওকে? 21 00:00:54,533 --> 00:00:55,966 ঐ দ্যাখ জি সু। 22 00:00:58,612 --> 00:01:00,949 আহারে, আমিও যদি ওকে কিছু কিনে দিতাম? 23 00:01:01,033 --> 00:01:02,582 আমি কিন্তু তোকে বলেছি, জি সুর কথা ভুলে যা। 24 00:01:02,666 --> 00:01:04,616 কেনো? এমন তো না যে তুই ওর প্রেমে পড়েছিস বা কিছু? 25 00:01:04,700 --> 00:01:06,033 আমার ওকে ভালো লাগে। সমস্যা? 26 00:01:06,477 --> 00:01:08,277 আমার ওকে আসলেই ভালো লাগে, ঠিক আছে? 27 00:01:15,128 --> 00:01:16,649 তুই কি ইশারা বুঝিস না? 28 00:01:16,733 --> 00:01:19,382 কিসের ইশারা? অবশেষে তার সকার বল ছাড়া কোন কিছু ভালো লাগলো, এইতো? 29 00:01:19,466 --> 00:01:20,882 বুঝিস ই তো, তোর পুলে অর্ধেক মেয়ে... 30 00:01:20,966 --> 00:01:22,782 ...ওর উপর লাট্টু, ঠিক? 31 00:01:22,866 --> 00:01:25,682 হ্যাঁ, জানি সে জানেনা যে তারা লাট্টু। 32 00:01:25,766 --> 00:01:28,682 কারণ একটাই - মেয়েদের ব্যাপারে সে একটা গাধা 33 00:01:28,766 --> 00:01:31,549 কিন্তু বাছা, তার হুশ ফিরলে তোর শেষ আশা ভরসাও নাই হয়ে যাবে। 34 00:01:31,633 --> 00:01:35,233 সুতরাং, তাদের টিকিয়ে রাখতে হলে দোআ কর যাতে শিন উ ঐ একটার পিছেই থাকে। বুঝেছিস? 35 00:01:36,000 --> 00:01:37,466 জি-সু যাতে ওকে অন্ধ করে রাখে। 36 00:01:38,500 --> 00:01:39,966 খিদা চলে গেছে। 37 00:01:40,400 --> 00:01:42,400 ঠিকই বলেছে সে। 38 00:01:43,250 --> 00:01:45,480 স্মার্ট ছেলেরা আসলেই ভিন্নভাবে চিন্তা করে। 39 00:01:47,606 --> 00:01:48,606 কিরে! 40 00:01:49,347 --> 00:01:52,252 আমারে ইন্টারনেট ক্যাফেতে ডাকলি কেনো হঠাৎ? 41 00:01:52,733 --> 00:01:56,394 তুই বলেছিস তুই জি সুকে পছন্দ করিস। তাই ভাবলাম বন্ধুর একটু হেল্প করা যাক। 42 00:01:56,933 --> 00:01:59,349 -কীভাবে? -প্রেমের শুরুটা কই হয় জানিস? 43 00:01:59,433 --> 00:02:01,300 ...হয় এই ছোট্ট পৃথিবীটায়। 44 00:02:03,866 --> 00:02:05,033 যাকে আমরা মিনিওয়ার্ল্ড বলি। 45 00:02:06,432 --> 00:02:08,749 এই পৃথিবীটাই এখন তোর বেলাভূমি। 46 00:02:08,833 --> 00:02:11,416 তাই প্রথম কাজ হচ্ছে একটা প্রোফাইল পিক আপলোড করা। 47 00:02:11,500 --> 00:02:13,049 ...সুন্দর দেখে, বুঝলি? 48 00:02:13,133 --> 00:02:17,249 তারপর যেটা করবি, তা হচ্ছে সুন্দর কিছু কমেন্ট কপি-পেস্ট। 49 00:02:17,333 --> 00:02:19,849 ...সাথে থাকবে তোর সেরা ছবিগুলো। 50 00:02:19,933 --> 00:02:22,266 এই, আমার এরকম একটাও ছবি নেই রে। 51 00:02:22,600 --> 00:02:24,782 হুম, বুঝলি তো এগুলো লাগে। 52 00:02:24,866 --> 00:02:29,484 আচ্ছা, এজন্যই তোর পেইজে এত হিট। 53 00:02:29,899 --> 00:02:32,733 শুধু তা না, আমি এমনিতেও একজন মিনিওয়ার্ল্ড তারকা। 54 00:02:36,433 --> 00:02:38,516 তারপর তোর ছবি দেখতে পেইজে ঢুকে 55 00:02:38,577 --> 00:02:40,043 ভুলভাল বানান দেখে তারা নিশ্চয়ই ভেগেও যায়। 56 00:02:40,043 --> 00:02:41,500 থামবি? 57 00:02:41,751 --> 00:02:44,482 যাই হোক, প্রোফাইল পেইজ তৈরি হয়ে গেলে এবার পালা... 58 00:02:44,566 --> 00:02:47,282 ...তোর ক্রাশের পেইজে যাওয়া। 59 00:02:47,366 --> 00:02:49,316 ও... তাই। তারপর তারপর? 60 00:02:49,400 --> 00:02:50,649 হবে মামা হবে... 61 00:02:50,733 --> 00:02:52,016 বলেছি না, এখানেই সব। 62 00:02:52,100 --> 00:02:54,549 জি সুর প্রিয় খাবার, প্রিয় বই, প্রিয় মিউজিক 63 00:02:54,633 --> 00:02:57,266 ...তার কি ধরণের ছেলে পছন্দ তোমাকে একটু এনালাইসিস করে করে আগাতে হবে। 64 00:02:57,566 --> 00:02:59,016 তারপর, তুমি ওর কাছে যাবে আর বলবে... 65 00:02:59,100 --> 00:03:01,366 ...যে তোমারও ঐ খাওয়াটা খুবই পছন্দ অবশ্যই সে বলার আগে। বুঝেছো? 66 00:03:02,200 --> 00:03:05,749 "সত্যি? এটা তোমারও ভালো লাগে? হাউ সুইট!" 67 00:03:05,833 --> 00:03:08,866 ব্যস, অর্ধেক দূরত্ব ঘুচে গেলো। 68 00:03:09,766 --> 00:03:11,733 "মিনিওয়ার্ল্ড", না? জোস তো। 69 00:03:15,320 --> 00:03:17,487 হুম...মানে 70 00:03:18,682 --> 00:03:20,149 শুধু তার বন্ধুরাই তার পেইজ দেখতে পারবে। 71 00:03:23,933 --> 00:03:25,200 "ফ্রেন্ড " 72 00:03:27,312 --> 00:03:29,545 না, বেশি সাধারণ হয়ে যায়। 73 00:03:30,453 --> 00:03:32,536 "তোমার ক্লাসের একজন বন্ধু" 74 00:03:32,621 --> 00:03:34,887 নাহ, তাতে আমার আর বাকি ২৯জন ছাত্রের সাথে কোন তফাৎ থাকেনা। 75 00:03:35,394 --> 00:03:36,927 চলো শিন উ, ভাবো! 76 00:03:37,733 --> 00:03:41,766 "ক্লাসে তোমার একজন ছেলে বন্ধু।" 77 00:03:43,600 --> 00:03:45,366 বেশ, আমি তো তার "মেয়ে" বন্ধু না। 78 00:03:46,401 --> 00:03:47,835 বেশি জোর দিচ্ছি না তো? 79 00:03:56,348 --> 00:04:00,931 ওকে, অনেক হয়েছে, দিলাম এক...দুই... 80 00:04:01,102 --> 00:04:02,368 হান জি সু কে বন্ধু অনুরোধ পাঠাও 81 00:04:06,335 --> 00:04:10,617 নাহ, এসময় একটা ফ্রেন্ড রিকোয়েস্ট... 82 00:04:10,701 --> 00:04:12,101 ...একটু বেশি বেশি হয়ে যায়। 83 00:04:15,101 --> 00:04:16,784 কি? কি করছেন আপনি? আরে? 84 00:04:16,868 --> 00:04:19,368 এখনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, একদম ভাবার দরকার নেই। 85 00:04:19,735 --> 00:04:23,484 নিজের চরকায় তেল দিন না প্লীজ? 86 00:04:23,568 --> 00:04:24,717 চুপ থাকো... 87 00:04:24,801 --> 00:04:27,284 …অনেক সহ্য করেছি তোমার এসব। 88 00:04:27,368 --> 00:04:31,117 তুমি জানো না, এটাও আমার কাজ। 89 00:04:31,201 --> 00:04:32,384 এটা কীভাবে আপনার কাজ? 90 00:04:32,468 --> 00:04:35,201 বেশ, তুমি আমার ছাত্র! 91 00:04:37,235 --> 00:04:38,601 রিকোয়েস্টে প্রেস করো। 92 00:04:39,468 --> 00:04:41,684 এভাবেই দ্বিধাদ্বন্দ্বে ভুগলে আজীবন সুযোগ হাতছাড়া হয়ে যাবে... 93 00:04:41,768 --> 00:04:44,068 ...আর আজীবন অনুশোচনায় ভুগবে। 94 00:04:51,735 --> 00:04:52,801 এই! 95 00:04:58,301 --> 00:05:00,301 সমস্যা কি লোকটার? 96 00:05:08,601 --> 00:05:09,601 দুঃখিত দুঃখিত। 97 00:05:09,601 --> 00:05:10,735 না না ঠিক আছে। 98 00:05:12,593 --> 00:05:15,217 জি সুর প্রিয় খাবার, প্রিয় বই, প্রিয় মিউজিক 99 00:05:15,301 --> 00:05:18,301 ...তার কি ধরণের ছেলে পছন্দ তোমাকে একটু এনালাইসিস করে করে আগাতে হবে। 100 00:05:18,752 --> 00:05:20,568 ...ওর কাছে যাবে আর বলবে যে তোমারও ঐ খাওয়াটা খুবই পছন্দ 101 00:05:20,568 --> 00:05:22,017 অবশ্যই সে বলার আগে। বুঝেছো? 102 00:05:22,101 --> 00:05:25,084 ওর নিশ্চয়ই বইটা পছন্দ বলেই সাথে নিয়ে ঘুরছে। 103 00:05:25,168 --> 00:05:28,017 আরে, এটা আমারও খুব প্রিয়। 104 00:05:28,101 --> 00:05:29,717 তাই? সত্যি? 105 00:05:29,801 --> 00:05:33,084 "সত্যি? এটা তোমারও ভালো লাগে? হাউ সুইট!" 106 00:05:33,168 --> 00:05:37,035 সত্যি? এটা তোমারও ভালো লাগে? হাউ সুইট! 107 00:05:37,968 --> 00:05:40,417 বেশ, আমার তো দারুণ লাগে। 108 00:05:40,501 --> 00:05:43,084 ঘুম না আসলে এর দুই পেইজ পড়ি... 109 00:05:43,168 --> 00:05:44,801 ...আর কখন যে ঘুম এসে যায় টেরও পাইনা। 110 00:05:48,668 --> 00:05:51,817 একটা মুভিতে ছিল বলে পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হয়নি। 111 00:05:51,901 --> 00:05:55,069 তবে যাই হোক, একেকজনের পছন্দ একেকরকম তাই না? 112 00:06:10,068 --> 00:06:12,868 খোদা, এটা যদি আমি না হতাম। 113 00:06:13,368 --> 00:06:15,784 -এই! -এই! 114 00:06:15,868 --> 00:06:17,751 -লাইব্রেরি যাও? -হ্যাঁ। 115 00:06:17,835 --> 00:06:21,184 আমিও যাচ্ছি চলো একসাথে যাই। ওগুলো আমাকে দাও। 116 00:06:21,268 --> 00:06:24,335 এই সিনিয়রটাকে কোথায় যেন দেখেছি... 117 00:06:25,401 --> 00:06:27,184 হ্যাঁ বলো! হ্যাঁ বলো! 118 00:06:27,268 --> 00:06:30,051 দুঃখিত, কিন্তু আমি এটা গ্রহণ করতে পারছিনা। 119 00:06:30,135 --> 00:06:33,735 আমি একজনকে পছন্দ করি। 120 00:06:35,568 --> 00:06:39,384 সেটাই বলি, ঐ ফুল ওয়ালা! 121 00:06:39,468 --> 00:06:41,917 ...আর ঐ যে ছেলেটা, যাকে জি সু পছন্দ করে। 122 00:06:42,001 --> 00:06:46,076 জায়গায় জায়গায় ল্যান্ড মাইন পুঁতে রাখা। যুতসই একটা প্ল্যান লাগবে। 123 00:06:47,535 --> 00:06:48,535 ক্লাস টুঃ তিন ছাত্রের রেকর্ডস 124 00:06:48,535 --> 00:06:49,935 হান জি সু 125 00:06:52,735 --> 00:06:54,684 জি সুর ব্যাপারে কিছু জানলে... 126 00:06:54,768 --> 00:06:57,201 ...ও নিজেকে তার সামনে ছাগলের মত প্রকাশ করবেনা। 127 00:06:58,468 --> 00:07:00,451 ও যদি নিজের জিনিসটা নিজে খেতে না পারে... 128 00:07:00,535 --> 00:07:02,464 ...তাইলে আমারই তাকে চামচ দিয়ে খাইয়ে দিতে হবে। 129 00:07:04,235 --> 00:07:06,551 -এইযে ক্লাস প্রেসিডেন্ট, এদিকে এসো। -জ্বি স্যার। 130 00:07:06,635 --> 00:07:09,617 এটা শিন উকে বলো আমার ডেস্কে রেখে যেতে। 131 00:07:09,701 --> 00:07:12,117 -সরি? -বলেছি, শিন উকে এটা দাও। 132 00:07:12,201 --> 00:07:13,749 ডেস্কে রেখে যেতে বলো। 133 00:07:18,668 --> 00:07:21,017 স্যার এটা তোকে দিতে বললেন। 134 00:07:21,101 --> 00:07:22,884 এটা তোর ওনার ডেস্কে রেখে যেতে বলেছে। 135 00:07:22,968 --> 00:07:24,155 মানে কি? 136 00:07:33,628 --> 00:07:38,035 ভাইরে, কীভাবে পেলো এত কম সময়ে এত কিছু? 137 00:07:44,968 --> 00:07:46,635 ক্লাস দুইঃ ৩ ছাত্রের রেকর্ডস 138 00:07:49,493 --> 00:07:52,535 জটিল জিনিস মাইরি! 139 00:07:54,501 --> 00:07:55,501 দেখি... 140 00:07:57,235 --> 00:07:58,568 কি সুন্দর। 141 00:08:01,187 --> 00:08:03,568 উফ, কি দারুণ 142 00:08:04,735 --> 00:08:07,735 ফাইনালি গাধাটা কোন কাজে আসলো। 143 00:08:09,248 --> 00:08:12,778 চালিয়ে যাও, নিজের মুখে নিজেই থুতু দাও। 144 00:08:19,135 --> 00:08:22,684 হান জি সু - পছন্দের মুভি - "ইফ অনলি" 145 00:08:22,768 --> 00:08:25,151 পছন্দের গান - "ইন টু দা নিউ ওয়ার্ল্ড" 146 00:08:25,235 --> 00:08:28,235 পছন্দের প্রাণী - কুকুর ছানা। 147 00:08:29,931 --> 00:08:34,431 যাই হোক, লোকটার চেহারা এত চেনা চেনা লাগে কেনো? 148 00:08:37,835 --> 00:08:40,035 আউ, কি গরম! 149 00:08:52,753 --> 00:08:56,803 তোমার পছন্দের মুভি তোমার পছন্দের খাবার 150 00:08:56,888 --> 00:08:58,580 ...তোমার পছন্দের গান… 151 00:08:59,868 --> 00:09:03,317 যদিও প্রতিটা প্রশ্নের জবাব আমার কাছে ছিলো... 152 00:09:03,401 --> 00:09:05,335 ...তবু একটির জবাব আমি কখনওই পাবোনা। 153 00:09:07,246 --> 00:09:09,312 সে সময়, কে ছিলো সে? 154 00:09:10,552 --> 00:09:12,218 ...যার প্রেমে তুমি মশগুল ছিলে? 155 00:09:24,805 --> 00:09:28,838 এই, কাল না একটা মুভি দেখলাম। 156 00:09:28,923 --> 00:09:31,382 কি, তুই আবার অ্যাডাল্ট মুভি দেখা শুরু করেছিস? 157 00:09:31,467 --> 00:09:34,416 তোর বোন জানতে পারলে কিন্তু তোর খবর আছে মনে রাখিস। 158 00:09:34,501 --> 00:09:35,652 হাপ ব্যাটা! না। 159 00:09:36,350 --> 00:09:39,866 আমি একটা মুভি দেখেছি - "ইফ অনলি"। 160 00:09:40,021 --> 00:09:42,260 "ইফ অনলি" সেটা আবার কি? 161 00:09:43,852 --> 00:09:44,852 হ্যাঁ? 162 00:09:45,201 --> 00:09:50,351 তুই তো দেখি মানেই জানিস না মুভির নামে। কোরিয়ান মুভিতেই থাক, সেটাই ভালো বুঝলি? 163 00:09:50,435 --> 00:09:53,117 এই জি-ইয়াং, ক্লাস শেষ? 164 00:09:53,201 --> 00:09:55,546 "ইফ অনলি উই হ্যাড ডান দিস ইন্সটিড।" 165 00:09:56,035 --> 00:09:58,717 -হ্যাঁ? -বেশ, সংজ্ঞা এটাই বলে... 166 00:09:58,801 --> 00:10:02,051 ...তবে মুভিতে আসলে বোঝায়... 167 00:10:02,135 --> 00:10:03,984 ...ছেলেটা কতটা আফসোস করে... 168 00:10:04,068 --> 00:10:06,051 ...যদি সে মেয়েটার জীবন বাঁচাতে পারতো। 169 00:10:06,135 --> 00:10:08,463 ও হ্যাঁ, এটাই তো এর মানে। বুঝেছি। 170 00:10:15,901 --> 00:10:19,884 আচ্ছা শোন, আমারও জুন দুকের মত মনে হয় তুই কোরিয়ান মুভিতেই থাক। 171 00:10:19,968 --> 00:10:22,335 মুভির নামটাও ঠিকমতো বলতে পারিস না। গাধা। 172 00:10:25,268 --> 00:10:26,586 মিস করছো আমাকে? 173 00:10:29,396 --> 00:10:32,789 জুন দুক তোরে খাইছি! 174 00:10:36,301 --> 00:10:37,635 এই জুন দুক! 175 00:10:38,246 --> 00:10:41,195 সবাই জানো নিশ্চয়ই, ফিল্ড ডে আসছে। 176 00:10:41,280 --> 00:10:43,096 ৩ পা এর রেসের জন্য দুইজন ক্লাস রিপ্রেসেন্টেটিভ দরকার 177 00:10:43,181 --> 00:10:46,097 নিয়ম মতে, ভলেন্টিয়ার দরকার। কে হতে চাও? 178 00:10:46,182 --> 00:10:50,431 বুঝেছি কেউ না। তাই আমাকেই করতে হবে। 179 00:10:50,516 --> 00:10:54,232 যেহেতু আজ ১২ তারিখ, ক্লাস রোলে প্রথম কাং শিন উ... 180 00:10:54,317 --> 00:10:56,800 আর ১০ম হান জি সু। 181 00:10:56,885 --> 00:10:58,968 আরে, এটা তো আমরা। 182 00:10:59,053 --> 00:11:00,917 ঠিক তাই। 183 00:11:01,884 --> 00:11:03,800 কারো কোন আপত্তি আছে? 184 00:11:03,901 --> 00:11:05,777 -বুঝলাম, নেই। -স্যার। 185 00:11:10,368 --> 00:11:12,884 নাম্বার ১ আর নাম্বার ১০ ক্লাস রোলের সাথে 186 00:11:12,968 --> 00:11:16,184 ...আজকের তারিখের সম্পর্কটা ঠিক বুঝলাম না। 187 00:11:16,268 --> 00:11:19,589 বেশ, বিশাল জরুরী একটা কারণ আছে এর মাঝে। 188 00:11:20,835 --> 00:11:22,135 -তুমি চুপ থাকো। -চুপ থাকো। 189 00:11:24,389 --> 00:11:27,583 যাই হোক, ক্লাস রিপ্রেসেন্টেটিভ পেয়ে গেছো। 190 00:11:27,668 --> 00:11:31,017 তোমরা দুইজন, যখন খুশি প্র্যাকটিস করো, ক্লাস শেষ। 191 00:11:31,101 --> 00:11:33,717 আরেকটা কথা, আমি যাতে ঐ অতিরিক্ত কাজগুলো ফাঁকি দিতে না দেখি। 192 00:11:33,801 --> 00:11:37,568 ক্লাস ক্যাপ্টেনরা, তোমরা সেসময় প্র্যাকটিস করতে পারো। 193 00:11:38,968 --> 00:11:40,851 আজ ক্লাসের পরে করি আমরা? 194 00:11:40,935 --> 00:11:42,535 নিশ্চয়ই। 195 00:11:48,976 --> 00:11:53,642 এত কিছু করার পর সে আবার ভন্ডুল করবে না তো সব, না? 196 00:12:02,535 --> 00:12:04,201 পছন্দের গান..."ইন্টু দা..." 197 00:12:08,601 --> 00:12:11,417 শুনলাম ৩ পায়ের রেসের পুরা ব্যাপারটাই টাইমিং। 198 00:12:11,501 --> 00:12:13,801 তাইলে হয়তো আমাদের মিউজিকের সাথে করার চেস্টা করা উচিত। 199 00:12:15,701 --> 00:12:19,151 "ইন্টু দা নিউ ওয়ার্ল্ড" হলে কেমন হয়? 200 00:12:19,235 --> 00:12:23,344 তোমার ভালো লাগে ওটা? আমারও পছন্দ খুব। 201 00:12:24,401 --> 00:12:25,517 ও তাই? 202 00:12:25,601 --> 00:12:26,917 হ্যাঁ, এটা আমার রিং টোনও। 203 00:12:27,001 --> 00:12:29,217 আমার ওটা রিং ব্যাক টোন। 204 00:12:29,301 --> 00:12:33,817 তাইলে গানটা শুনতে আমার তোমাকে প্রায়ই কল করা উচিত। 205 00:12:33,901 --> 00:12:39,201 তাহলে আমারও করা উচিত, যাতে তুমি ওটা বেশি বেশি শুনতে পারো। 206 00:12:43,068 --> 00:12:45,501 -তাহলে শুরু করি? -ঠিক আছে। 207 00:12:50,194 --> 00:12:51,894 দাঁড়াও। 208 00:13:11,501 --> 00:13:12,701 শুরু করি এবার? 209 00:13:13,701 --> 00:13:15,135 চলো। 210 00:13:19,501 --> 00:13:21,501 -আগে এই পা -আচ্ছা। 211 00:13:23,468 --> 00:13:25,417 ৩ পায়ের রেস রেকর্ডস 212 00:13:25,501 --> 00:13:27,968 বড় বড় ধাপে আমাদের সময় কম লাগবে, বুঝেছো? 213 00:13:29,842 --> 00:13:32,509 তুমি আসলেই দারুণ! 214 00:13:33,340 --> 00:13:34,440 কেনো? 215 00:13:35,001 --> 00:13:38,835 সবকিছুতেই ভালো তুমি... পড়াশুনা, খেলা, আর্ট! 216 00:13:39,401 --> 00:13:43,851 এরপরেও পরিশ্রম করো। 217 00:13:43,935 --> 00:13:46,017 -হেইট করো আমাকে তাই, না? -নাহ। 218 00:13:46,101 --> 00:13:47,418 বরং, তারিফ করি। 219 00:13:50,853 --> 00:13:52,963 আমি এমনি এমনি এমন হইনি কিন্তু। 220 00:13:53,668 --> 00:13:55,517 অনেক চেষ্টার পর পেরেছি। 221 00:13:55,601 --> 00:13:59,821 আমি আমাদের ক্লাস এভারেজ কমুক চাই না। 222 00:14:00,088 --> 00:14:02,061 আমরা ফিল্ড ডে তে হেরে যাই চাই না। 223 00:14:02,715 --> 00:14:05,722 ...আর চাই না আমার জন্য এই রেসে হারি। 224 00:14:08,468 --> 00:14:11,435 দেখো, এই কথাটাই আমি সবচেয়ে বেশি হেইট করি। 225 00:14:12,368 --> 00:14:13,717 "আমার জন্য।" 226 00:14:13,801 --> 00:14:16,135 কেনো বলো তো। 227 00:14:18,701 --> 00:14:21,535 আরে দেখো, ঐ সাদা জিনিসটা কি ওখানে? 228 00:14:23,635 --> 00:14:25,784 আরে, এটা তো কুকুর ছানা। 229 00:14:25,868 --> 00:14:27,268 কুকুর ছানা? 230 00:14:27,735 --> 00:14:29,317 দাঁড়াও, ওকে নিয়ে আসি। 231 00:14:29,401 --> 00:14:31,184 শোনো, না আনলেও চলবে। 232 00:14:31,268 --> 00:14:32,968 ও তো কুকুর ছানা পছন্দ করে, তাই না? 233 00:14:39,368 --> 00:14:42,817 বেচারা মনে হয় হারিয়ে গেছে। কোথাও তো ওর মালিককে দেখছিনা। 234 00:14:42,901 --> 00:14:46,351 কিউট না? ধরে দেখবে? 235 00:14:46,435 --> 00:14:48,935 -কাছে এসো না। -কেনো না? কিউট তো। 236 00:14:52,904 --> 00:14:53,904 আউচ! 237 00:14:55,004 --> 00:14:56,352 শিন উ, ব্যথা পেয়েছো? 238 00:15:00,968 --> 00:15:03,084 অ্যাই অ্যাম সো সরি, শিন উ! 239 00:15:03,168 --> 00:15:06,368 না, আমি খেয়াল করিনি আমারই ভুল। 240 00:15:07,981 --> 00:15:11,515 তো ছোটবয়সে কামড় খাওয়ার পর থেকে তোমার আর কুকুরছানা ভালো লাগেনা? 241 00:15:12,055 --> 00:15:16,421 আর বলো না, ঐ ঘটনার পর থেকে বরং আমি দূরে দূরে থাকি ওগুলো থেকে। 242 00:15:16,802 --> 00:15:18,218 স্যার এটা তোকে দিতে বলেছেন। 243 00:15:18,437 --> 00:15:20,260 বলেছেন এটা তার ডেস্কে রেখে আসতে। 244 00:15:21,235 --> 00:15:26,151 আচ্ছা, তুমি কি "ইফ অনলি" মুভিটা পছন্দও করো? 245 00:15:26,235 --> 00:15:28,535 আমি দেখিনি ওটা এখনও, দেখবো। 246 00:15:29,204 --> 00:15:32,004 তাহলে গল্পটা জানো কি করে? 247 00:15:32,835 --> 00:15:34,801 শুনেছি আমি গল্পটা। এতোটুকুই। 248 00:15:36,966 --> 00:15:40,171 ঐ আজীব রেকর্ডগুলোর মানে কি তাইলে? 249 00:15:47,047 --> 00:15:49,429 এই, কি হয়েছে তোমাদের? 250 00:15:49,514 --> 00:15:52,164 আমি ভুলে ওর হাঁটুতে কিক মেরেছি। 251 00:15:52,335 --> 00:15:53,468 কি? 252 00:15:53,901 --> 00:15:55,384 তুমি এখানে অপেক্ষা করো। 253 00:15:55,468 --> 00:15:57,284 আমি তোমার ইউনিফর্ম আর ব্যাগ নিয়ে আসি। 254 00:15:57,368 --> 00:15:58,368 আচ্ছা। 255 00:16:02,401 --> 00:16:04,584 এই, করেছো কি তুমি? 256 00:16:04,668 --> 00:16:07,851 আপনি বলুন আগে ঐসব মিথ্যে তথ্য কোথা থেকে পেয়েছেন? 257 00:16:07,935 --> 00:16:09,817 -হ্যাঁ? -ঐসব ক্লাস রেকর্ডস! 258 00:16:09,901 --> 00:16:11,609 সব ক'টা ভুয়া। 259 00:16:13,648 --> 00:16:17,019 রেকর্ডগুলো ভুয়া? 260 00:16:24,531 --> 00:16:28,857 সে ঐ মুভিটাও দেখেনি, সে কুকুরছানাও ভয় পায়? 261 00:16:30,992 --> 00:16:34,054 কীভাবে সম্ভব, অদ্ভুত তো! 262 00:16:36,482 --> 00:16:38,981 আরে, একটা কুকুরছানা! 263 00:16:50,699 --> 00:16:52,335 আমার খুব ভালো লাগে ওদের। 264 00:16:53,101 --> 00:16:58,406 তাই? আমারও। কি শান্ত। ধরো ধরো। 265 00:17:02,680 --> 00:17:06,229 জানো, আমাদের পছন্দ কত মেলে। 266 00:17:06,314 --> 00:17:09,214 হুম জানি। 267 00:17:15,639 --> 00:17:17,105 এটা হতে পারে না... 268 00:17:18,939 --> 00:17:20,280 কোনোভাবেই না। 269 00:17:23,405 --> 00:17:25,555 তোমার পা আসলেই ঠিক আছে তো এখন? 270 00:17:25,639 --> 00:17:27,488 হ্যাঁ, এখন ঠিক আছে। 271 00:17:27,572 --> 00:17:30,734 এটাই আমার আসল শক্তি বুঝেছো? আমি দ্রুত সেরে উঠি। 272 00:17:32,539 --> 00:17:35,555 তো তুমিও এই বাসেই ওঠো? 273 00:17:35,639 --> 00:17:36,739 হ্যাঁ। 274 00:17:37,005 --> 00:17:39,688 তাহলে ওইদিন দেখেছিলে আমাকে? 275 00:17:39,772 --> 00:17:41,212 স্কুলে আমার প্রথম দিন। 276 00:17:41,539 --> 00:17:44,954 আমার সামনে কেউ একজন দাঁড়িয়েছিলো যতটুকু মনে আছে। 277 00:17:52,439 --> 00:17:55,583 ওঃ? তাই? না আমি দেখিনি। 278 00:17:57,239 --> 00:18:00,372 আচ্ছা, এখানে আমাকে নামতে হবে। আসি। 279 00:18:00,905 --> 00:18:02,605 কাল দেখা হবে। 280 00:18:05,739 --> 00:18:08,018 তাহলে কে ছিলো সে? 281 00:18:10,705 --> 00:18:12,039 কাং শিন উ 282 00:18:31,105 --> 00:18:33,072 পছন্দের মুভি - ইফ অনলি পছন্দের গান - ইন্টু দা নিউ ওয়ার্ল্ড 283 00:18:35,072 --> 00:18:37,272 পছন্দের মুভি - ইফ অনলি পছন্দের গান - ইন্টু দা নিউ ওয়ার্ল্ড 284 00:18:37,739 --> 00:18:41,425 এগুলো সবই আমার পছন্দের। 285 00:18:49,539 --> 00:18:50,788 হ্যালো? 286 00:18:50,872 --> 00:18:53,155 মিঃ কাং, আমি জি সু। 287 00:18:53,239 --> 00:18:55,588 বৃষ্টি শুরু হলো... 288 00:18:55,672 --> 00:18:57,655 ...মনে পড়লো আমি জানালা লাগাতে ভুলে গিয়েছিলাম। 289 00:18:57,739 --> 00:19:00,188 ব্যাপার না, আমি দেখবো ওটা। 290 00:19:00,272 --> 00:19:02,321 থ্যাঙ্ক ইউ, কাল দেখা হবে। 291 00:19:02,405 --> 00:19:03,846 ওঃ ওয়েট! 292 00:19:05,039 --> 00:19:07,188 কিছু জিজ্ঞাসা করার ছিলো। 293 00:19:07,272 --> 00:19:09,188 নিশ্চয়ই বলুন। 294 00:19:09,272 --> 00:19:13,321 কখন তুমি কিছু একটা পছন্দ করার ভান করবে... 295 00:19:13,405 --> 00:19:17,655 ...যখন জিনিসটা তুমি আসলে পছন্দ করো না? 296 00:19:17,739 --> 00:19:18,921 মানে বুঝিনি? 297 00:19:19,005 --> 00:19:21,888 মানে, কিছু একটা তোমার আসলে ভালো লাগেনা... 298 00:19:21,972 --> 00:19:25,888 তবু কেউ একজন বলল তার ভালো লাগে তাই তুমিও বললে তোমারও ভালো লাগে। 299 00:19:25,972 --> 00:19:31,005 বেশ, আমি হলে সেটা আমি একটি কারণেই করতাম। 300 00:19:32,339 --> 00:19:35,172 যদি মানুষটাকে আমার ভালো লাগতো। 301 00:19:40,370 --> 00:19:42,037 হ্যাঁ, মানুষটাকে আমার ভালো লাগলেই এটা করতাম। 302 00:19:45,172 --> 00:19:46,352 মিঃ কাং? 303 00:19:48,072 --> 00:19:49,388 হুম। 304 00:19:49,472 --> 00:19:51,555 কেনো জিজ্ঞাসা করলেন এটা বলুন তো। 305 00:19:51,639 --> 00:19:55,647 এইতো, এমনি পেছনের কথা মনে পড়ে গিয়েছিলো। 306 00:19:56,572 --> 00:20:00,721 উনি হয়তো আসলেই আপনাকে পছন্দ করতেন। 307 00:20:00,805 --> 00:20:01,811 জানি... 308 00:20:03,577 --> 00:20:05,606 তবে সে জানে না, আমি তাকে আরও বেশি পছন্দ করতাম। 309 00:20:07,739 --> 00:20:10,255 যাই হোক, ধন্যবাদ। এখন ঘুমোতে যাও। 310 00:20:10,339 --> 00:20:12,905 বাসে ঘুমিয়ে পড়ে আর স্টপ মিস কোরো না। 311 00:20:13,205 --> 00:20:15,176 -মানে? -কাল দেখা হচ্ছে। 312 00:20:19,039 --> 00:20:23,046 তার মানে বাসের লোকটা... 313 00:20:49,379 --> 00:20:51,887 হান জি সু ছিলেন। 314 00:20:54,872 --> 00:20:56,088 হ্যাঁ বলো। 315 00:20:56,172 --> 00:20:59,121 হ্যাঁ বলো। হ্যাঁ বলো। 316 00:20:59,205 --> 00:21:00,921 আমাকে ক্ষমা করবেন। 317 00:21:01,005 --> 00:21:04,495 আমি একজনকে পছন্দ করি। 318 00:21:09,339 --> 00:21:10,423 আমাকে ক্ষমা কোরো... 319 00:21:14,072 --> 00:21:15,863 ...এত দেরিতে বুঝতে পারার জন্য। 320 00:21:27,572 --> 00:21:32,439 এখন খাতির হয়ে গেছে যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দেই। 321 00:21:33,705 --> 00:21:36,697 কিন্তু লিখবো টা কি? 322 00:21:39,605 --> 00:21:41,005 ৩ পায়ের রেস পার্টনার! শিন উ, এটা করি চলো। 323 00:21:41,072 --> 00:21:42,105 ৩ পায়ের রেস পার্টনার হার্ট! 324 00:21:43,906 --> 00:21:48,039 কি??? ও একটা হার্টও অ্যাড করেছে!! 325 00:21:52,139 --> 00:21:54,088 স্বপ্ন দেখছিনা তো? 326 00:21:54,172 --> 00:21:57,088 রিজেক্ট! 327 00:21:57,172 --> 00:21:59,589 কিহ? না না না। 328 00:21:59,673 --> 00:22:02,988 ১০ বছর লাগলো আমার বুঝতে... 329 00:22:03,072 --> 00:22:04,072 এ আমি কি করলাম না না না। 330 00:22:04,072 --> 00:22:06,221 কিন্তু তখন যখন আমার বয়স ১৮ ছিলো... 331 00:22:06,305 --> 00:22:10,888 ...আমি তোমাকে এত ভালবাসতাম যে বুঝতেই পারিনি। 332 00:22:10,972 --> 00:22:14,806 -এ আমি কি করলাম! -হয়তো তুমি একি ছিলে। 333 00:22:16,640 --> 00:22:18,928 তবু ওটাই কি একমাত্র জিনিস যেটা... 334 00:22:20,673 --> 00:22:22,579 ...আমি খেয়াল করিনি? 335 00:22:23,056 --> 00:22:25,003 পরিবারঃ একমাত্র সন্তান 336 00:22:44,281 --> 00:22:45,468 মিঃ কাং... 337 00:23:08,306 --> 00:23:09,335 হেল্প লাগবে? 338 00:23:13,405 --> 00:23:14,635 একটু বেশি উঁচা। 339 00:23:16,472 --> 00:23:18,584 আমার তো মনে হয় তোমারই হেল্প লাগবে। 340 00:23:19,322 --> 00:23:20,577 মিঃ কাং 341 00:23:27,306 --> 00:23:29,955 এইযে সিনিয়র, তোমার না ক্লাসে থাকার কথা? 342 00:23:30,039 --> 00:23:31,521 লাইব্রেরিতে কি করছো এই সময়ে? 343 00:23:31,605 --> 00:23:32,688 সি স্যাট সামনে। 344 00:23:32,756 --> 00:23:33,905 আমি আমার রেকর্ডস রেডি করে ফেলেছি। 345 00:23:33,905 --> 00:23:37,339 এক্সেপটেন্স লেটার এসেছে? এরপর লাইব্রেরি ঘুরতে এসো যাও। 346 00:23:43,339 --> 00:23:44,772 এটা কোথায় থাকবে? 347 00:23:45,272 --> 00:23:46,939 ঐযে ওপরে। 348 00:23:57,005 --> 00:23:59,472 আরে, এই বইটা... 349 00:24:00,972 --> 00:24:02,521 আমার প্রিয় এটা। 350 00:24:02,605 --> 00:24:04,855 ও তাই? 351 00:24:04,939 --> 00:24:08,505 হ্যাঁ, আমার প্রথম প্রেমিকাকে পড়তে দেখেছিলাম এটা। 352 00:24:09,839 --> 00:24:10,988 এরপর থেকে ভালো লেগেছে বইটা। 353 00:24:11,072 --> 00:24:13,439 এটা আমারও খুব প্রিয়। 354 00:24:14,405 --> 00:24:16,405 জানতাম আমি তুমি এটা বলবে। 355 00:24:19,072 --> 00:24:22,793 এই, ক্যাফেটেরিয়ায় যাবে? আমরা সবাই আছি। 356 00:24:24,105 --> 00:24:25,389 আচ্ছা। 357 00:24:33,872 --> 00:24:36,335 এখন যেহেতু অবশেষে আমি জানি... 358 00:24:36,972 --> 00:24:40,073 ২৮ বছরের তুমি যেখানে আছো... 359 00:24:40,439 --> 00:24:42,605 ...সেখানে ফিরে গেলে অবশেষে আমি বলতে পারবো 360 00:24:43,205 --> 00:24:45,239 আমিও ভালোবেসেছিলাম তোমাকে... 361 00:24:45,972 --> 00:24:47,398 আর এখনো... 362 00:24:48,705 --> 00:24:50,241 …এখনও ভালোবাসি তোমায়। 363 00:25:17,239 --> 00:25:19,905 মদ্যপ ড্রাইভারের হাতে তরুণ নারী ডাক্তারের অকাল প্রয়াণ 364 00:26:04,039 --> 00:26:08,721 মদ্যপ ড্রাইভারের হাতে তরুণ নারী ডাক্তারের অকাল প্রয়াণ 365 00:26:08,805 --> 00:26:10,117 আজই সেই দিন... 366 00:26:12,705 --> 00:26:14,008 …যেদিন আমরা দেখা করেছিলাম। 367 00:26:21,224 --> 00:26:26,152 আমরা পরস্পরকে বিদায় জানানোর পর একটা দুর্ঘটনা ঘটেছিলো। 368 00:26:28,505 --> 00:26:30,728 সেদিন যদি তোমাকে যেতে না দিতাম... 369 00:26:33,172 --> 00:26:37,355 যদি আশাহত হয়ে তোমাকে হেঁটে চলে যেতে না দেখতাম 370 00:26:37,439 --> 00:26:41,155 নিয়তি যদি আসলেই আমাদের বেঁধে থাকে তাহলে তার পরিণাম ভালো হবেনা। 371 00:26:41,239 --> 00:26:46,251 যদি আমি সত্যি জানতাম কেন তুমি ও কথাগুলো বলেছিলে... 372 00:26:47,639 --> 00:26:50,005 …তাহলে কি ভিন্ন কিছু হতো? 373 00:26:59,205 --> 00:27:00,600 এখনও যদি আমি ফিরে যাই... 374 00:27:04,639 --> 00:27:06,464 …আর তোমাকে খুঁজে না পাই? 375 00:27:08,539 --> 00:27:09,815 মিঃ কাং? 376 00:27:11,400 --> 00:27:14,333 মিঃ কাং কি করছেন? 377 00:27:19,405 --> 00:27:20,721 আরে তুমি এখানে এতো সকালসকাল? 378 00:27:20,805 --> 00:27:22,555 আজ ফিল্ড ডে না? 379 00:27:22,639 --> 00:27:25,021 আমি আমাদের ক্লাসের প্রতিনিধিত্ব করে আসছি সবসময় তাই... 380 00:27:25,105 --> 00:27:27,139 ...ভাবলাম একটু স্ট্রেচ করি... 381 00:27:27,639 --> 00:27:29,888 এত সিরিয়াস হওয়ার কি আছে? এটা তো অলিম্পিকস না। 382 00:27:29,972 --> 00:27:31,388 এত সকালসকাল এসেছো, তাও এটার জন্য? 383 00:27:31,472 --> 00:27:34,805 আমি চাই না আমার জন্য আমার ক্লাস হারুক। 384 00:27:35,439 --> 00:27:38,439 ওঃ, আমি একটা জিনিস এনেছি আপনার জন্য। 385 00:27:39,139 --> 00:27:43,988 নাস্তা বানানোর সময় আপনার জন্য কিছু বানিয়েছি। 386 00:27:44,072 --> 00:27:48,188 নাইট ডিউটির পর এখনও নিশ্চয়ই কিছু খান নি? 387 00:27:48,272 --> 00:27:50,223 কি বলুন? ভালো বউ হবো না আমি? 388 00:27:51,439 --> 00:27:55,586 বলবেন আমার ভবিষ্যৎ জামাই কত ভাগ্যবানই না হবে! 389 00:28:01,972 --> 00:28:04,040 আমি যাই তাহলে এখন। 390 00:28:04,672 --> 00:28:05,724 আমি... 391 00:28:07,639 --> 00:28:09,552 আমি কিছু একটা করবোই। 392 00:28:11,305 --> 00:28:13,261 যাতে সেটা না হয়। 393 00:28:14,605 --> 00:28:15,605 মানে? 394 00:28:21,339 --> 00:28:25,785 ঐযে বললে, তোমার ভবিষ্যৎ জামাই নিশ্চয়ই খুব ভাগ্যবান। 395 00:28:29,439 --> 00:28:30,843 নিশ্চয়ই! 396 00:28:36,405 --> 00:28:38,194 উফ কি হচ্ছে আমার... 397 00:28:58,372 --> 00:28:59,388 হান জি হুন 398 00:28:59,472 --> 00:29:00,629 হান জি হুন? 399 00:29:03,672 --> 00:29:04,672 সাথে আমার ভাই। 400 00:29:04,679 --> 00:29:05,692 "ভাই?" 401 00:29:08,805 --> 00:29:09,805 "ভাই?" 402 00:29:16,539 --> 00:29:18,690 কিন্তু জি সু তো একমাত্র সন্তান! 403 00:29:23,372 --> 00:29:25,105 ২০০৭ গারাম হাই ফিল্ড ডে 404 00:29:31,439 --> 00:29:32,655 তুই চাস? 405 00:29:32,739 --> 00:29:34,305 না না ঠিক আছে। 406 00:29:36,532 --> 00:29:39,882 শোন, তোর সুন্দর ত্বক না থাকলে কে তোকে বিয়ে করবে বল? 407 00:29:39,967 --> 00:29:41,600 তাই নে। তোর দরকার। 408 00:29:44,605 --> 00:29:47,555 এক, দুই, তিন, চার... 409 00:29:47,639 --> 00:29:50,588 ...পাঁচ, ছয়, সাত, আট। 410 00:29:50,672 --> 00:29:52,739 দুই, দুই, তিন, চার... 411 00:29:56,105 --> 00:29:58,339 গো শিন উ! 412 00:30:16,672 --> 00:30:22,405 গো জি সু! 413 00:30:25,716 --> 00:30:26,858 কি অদ্ভুত! 414 00:30:28,805 --> 00:30:31,025 অবশ্যই জি সু ওদের একমাত্র সন্তান। 415 00:30:34,005 --> 00:30:35,888 স্যার, আমাদের ক্লাস তো জিতে যাচ্ছে মনে হচ্ছে। 416 00:30:35,972 --> 00:30:37,710 আমাদের জন্য কিছু স্বরধ্বনি করবেন না? 417 00:30:42,875 --> 00:30:44,803 জি সুর একটা ভাই ছিলো? 418 00:30:56,672 --> 00:30:59,357 ঐ ছবিটা তার প্রাইমারি স্কুল সময়কার... 419 00:31:04,305 --> 00:31:05,705 প্রাইমারি স্কুল রেকর্ডস 420 00:31:07,805 --> 00:31:10,572 ৩য় বছরঃ এক ভাই ৪র্থ বছরঃ একমাত্র সন্তান 421 00:31:13,072 --> 00:31:15,272 হোলো টা কি? 422 00:31:23,105 --> 00:31:25,669 কি হলো ভুলে গেছো প্র্যাকটিসে কি করেছিলাম? 423 00:31:27,139 --> 00:31:29,788 বলেছি না, আসল রহস্য হচ্ছে কাছাকাছি থাকা? 424 00:31:29,872 --> 00:31:32,039 ও হ্যাঁ, কাছাকাছি থাকি। 425 00:31:36,705 --> 00:31:39,113 বেঁচেছি, ফিল্ড ডে বছরে শুধু একবারই হয়। 426 00:31:40,639 --> 00:31:41,639 কেনো কেনো? 427 00:31:41,705 --> 00:31:44,857 আরে...এটা আবার করতে হলে তো... 428 00:31:45,826 --> 00:31:47,389 …হার্ট অ্যাটাকে মরেই যেতাম। 429 00:32:01,705 --> 00:32:02,705 তুমি ঠিক আছো তো? 430 00:32:02,705 --> 00:32:05,372 -কোথাও লেগেছে? -আরে চলো। 431 00:32:14,205 --> 00:32:15,205 কোথাও ব্যথা পাও নি তো? 432 00:32:15,205 --> 00:32:16,621 মনে হয় না। 433 00:32:16,705 --> 00:32:18,505 কোথাও ব্যথা পেয়েছো? 434 00:32:21,305 --> 00:32:22,955 -সরি -বেশ... 435 00:32:23,039 --> 00:32:25,021 ...তুমি আমার পায়ে পাড়া দিলে এখন আমি চলবো কি করে? 436 00:32:25,105 --> 00:32:26,439 আসলেই? 437 00:32:29,872 --> 00:32:31,455 খুব বেশি ব্যথা করছে? 438 00:32:31,539 --> 00:32:33,305 আরে ধুর, মজা করছি। 439 00:32:34,605 --> 00:32:36,721 ভয়ই পেয়ে গিয়েছিলাম, তুমি আসলেই ঠিক আছো তো? 440 00:32:36,805 --> 00:32:38,205 হ্যাঁ আছি। 441 00:32:41,705 --> 00:32:44,055 ধাক্কা দেয়ার জন্য ওগুলার তোমার কাছে এসে ক্ষমা চাওয়া উচিত। 442 00:32:44,139 --> 00:32:47,021 কে জানি ওটা? আমাকে বলো, আমি যাবো! 443 00:32:47,105 --> 00:32:49,955 আরে থাক, অতটা লাগেনি। তাছাড়া এটা একটা খেলা মাত্র। 444 00:32:50,039 --> 00:32:51,521 বাদ দাও, ঠিক আছে? 445 00:32:51,605 --> 00:32:54,772 দেখো, তুমি বলেছো তোমার বেশি লাগেনি, তাই আমি চুপ থাকছি। 446 00:32:55,305 --> 00:32:57,955 সেটাই? তাছাড়া এখনও কতোগুলা গেম বাকি আছে। 447 00:32:58,039 --> 00:33:00,235 কি যে হবে, ভাবতেই পারছিনা। 448 00:33:01,339 --> 00:33:04,652 যা বুঝলাম, মনে হচ্ছে পরিবারে মর্মান্তিক কিছু হয়েছে। 449 00:33:05,605 --> 00:33:08,255 জি সুর ভাই কি দুর্ঘটনায় মারা গিয়েছিলো? 450 00:33:08,339 --> 00:33:09,339 হুম। 451 00:33:10,039 --> 00:33:13,487 একটা ইন্টার্ভিউতে শুনেছিলাম সে একটা বুক ক্লাবের সদস্য। 452 00:33:15,205 --> 00:33:19,500 বই আমার জীবনে একটা পজ বাটনের মত। 453 00:33:20,172 --> 00:33:23,221 স্মৃতিকে আটকে দিতে যেই পজ বাটন কাজে লাগে 454 00:33:23,305 --> 00:33:26,371 ...এমন কোন স্মৃতি যা ভুলতে চাই, কিন্তু পারিনা। 455 00:33:26,772 --> 00:33:30,986 জানতে পারি স্মৃতিটার কথা? 456 00:33:37,087 --> 00:33:42,470 আমার ভাই যখন আমার ডাকে সাড়া দেয় না 457 00:33:45,863 --> 00:33:47,769 যতই আমি তাকে ডাকি না কেন... 458 00:33:58,539 --> 00:34:01,450 বীচে একটা দুর্ঘটনা ঘটেছিলো। 459 00:34:04,205 --> 00:34:05,313 কি ব্যাপার? 460 00:34:08,639 --> 00:34:09,639 আমি শুধু বুঝতে পারছিনা... 461 00:34:11,272 --> 00:34:13,551 ...কেনো আমি কিছু জানলাম না এ ব্যাপারে। 462 00:34:16,005 --> 00:34:19,755 তুমি কি আমাকে আরও বিস্তারিত বলতে পারো? 463 00:34:19,839 --> 00:34:21,188 বেশ। 464 00:34:21,839 --> 00:34:24,657 আমার মনে হয় সরাসরি ওর কাছে জানতে চাওয়াটাই সেরা পন্থা। 465 00:34:26,639 --> 00:34:28,855 না আমি চাইনা এমন কোন স্মৃতির ভেতর দিয়ে ও যাক 466 00:34:28,939 --> 00:34:31,188 ...যেটা সে পজ করে রাখতে চায়। 467 00:34:31,272 --> 00:34:33,488 তাহলে... 468 00:34:33,572 --> 00:34:37,040 …মনে হয় আমি একটা পথ জানি যেটা কাজে দেবে। 469 00:34:38,172 --> 00:34:44,721 গো জি সু! আমাদের স্টার অ্যাথলেট! 470 00:34:44,805 --> 00:34:46,205 গো জি সু! 471 00:34:47,705 --> 00:34:50,588 ঠিক আছে। ঠিক আছে। 472 00:34:50,672 --> 00:34:53,172 ঠিক আছে, জি সু! 473 00:34:53,505 --> 00:34:57,321 ৩ পায়ের রেসে ব্যথাটা ভোগাচ্ছে নাকি? 474 00:34:57,405 --> 00:34:59,295 মনে হয় না সেটা। 475 00:35:02,272 --> 00:35:06,239 চলো, চলো, ঠিকমতো খেলো পাস করো। 476 00:35:09,368 --> 00:35:11,135 ওকে ধরো। 477 00:35:13,939 --> 00:35:15,172 ক্লাস ফাইভ জিতে গেলো। 478 00:35:15,605 --> 00:35:18,155 এইযে, জি সু! বাসায় যাও, তোমাকে দিয়ে হবেনা। 479 00:35:18,239 --> 00:35:20,388 খোদা, ওর জন্যই আমরা হেরে গেলাম। 480 00:35:20,472 --> 00:35:22,221 -শিন উ, ফোকাস করো। -জিতেছি! জিতেছি! 481 00:35:22,305 --> 00:35:24,955 এইযে, যাও তুমি গিয়ে ক্লাস ফাইভে জয়েন করো যাও যাও। 482 00:35:25,039 --> 00:35:26,772 ক্লাস ফাইভে জয়েন করো। 483 00:35:28,272 --> 00:35:30,621 -কেন? মানে কি? -পাগল হয়ে গেলে নাকি শিন উ? 484 00:35:30,705 --> 00:35:31,794 এটা কি ছিলো? 485 00:35:37,872 --> 00:35:38,875 চলো যাই। 486 00:35:47,219 --> 00:35:50,101 এই, জি সু! 487 00:35:50,193 --> 00:35:53,343 মনে হচ্ছে আমাদের মিস গুডি-গুড... 488 00:35:53,538 --> 00:35:56,387 ...খুব মজা পেয়েছেন তার দলকে হারিয়ে। 489 00:35:56,472 --> 00:35:59,088 এইযে, পুরোটা শেষ না করলে কিন্তু তোমার পেনাল্টি হবে। 490 00:35:59,172 --> 00:36:01,288 চলো, চলো, বিন, পিনাট সব খাও। 491 00:36:01,372 --> 00:36:03,871 কি হলো? বিন খাচ্ছো না যে? 492 00:36:04,739 --> 00:36:07,921 তোমরা কি এখানে বুঝতে এসেছো বল দিয়ে মার খেতে বেশি লাগে... 493 00:36:08,005 --> 00:36:09,988 ...নাকি খাবারের ট্রে দিয়ে সেটা বুঝতে? 494 00:36:10,072 --> 00:36:13,355 এইযে, ভুল করেছো ভেবে ছেড়ে দিয়েছি আজ তোমাকে। 495 00:36:13,439 --> 00:36:16,055 আমি তো বলবো, তুমি নিজেই একটা মস্ত বড় ভুল। 496 00:36:16,139 --> 00:36:18,521 নিজেকে ঠিকমতো পরখ না করলে... 497 00:36:18,605 --> 00:36:20,021 ..জীবনে বেশিদূর যাবেনা মনে রেখো। 498 00:36:20,105 --> 00:36:21,105 থাক, শিন উ! 499 00:36:21,105 --> 00:36:22,321 গেছো তুমি, একেবারে। 500 00:36:22,405 --> 00:36:25,655 কি হলো, খাওয়া শেষ করো। 501 00:36:25,739 --> 00:36:27,221 তোমাদের সবার ট্রে চেক করবো আমি। 502 00:36:27,305 --> 00:36:29,739 -পুরোটা শেষ করো। -দেখে নেবো তোমাকে। 503 00:36:45,039 --> 00:36:46,955 শোনো, নিজের সময় নষ্ট করো না। 504 00:36:47,039 --> 00:36:49,888 তাছাড়া, সে ভুল তো কিছু বলেনি। 505 00:36:49,972 --> 00:36:51,255 কীভাবে? 506 00:36:51,339 --> 00:36:56,422 সত্যিই তো। আমরা সব পয়েন্ট হারিয়েছি একা আমার জন্য। 507 00:36:56,506 --> 00:36:58,756 তাহলে চলো, বাকি পয়েন্টগুলো জিতে আসি। 508 00:37:01,505 --> 00:37:03,921 যাই হোক, এগুলোর কি হবে? 509 00:37:04,005 --> 00:37:07,205 হুম, আমার একটুও খিদে নেই। 510 00:37:08,772 --> 00:37:10,821 ব্যাপার না, আমি খেয়ে নিচ্ছি তোমার হয়ে। 511 00:37:10,905 --> 00:37:12,772 এই, আমার হাত লাগানো তো। 512 00:37:20,672 --> 00:37:23,488 শোন, আজ বিকেলে তোর খেলাগুলায়... 513 00:37:23,572 --> 00:37:25,188 ...আমিও থাকবো। 514 00:37:25,272 --> 00:37:26,739 আচ্ছা। 515 00:37:34,405 --> 00:37:36,955 থ্যাংকস, শোনো, ছুটি পেলে চলে এসো। 516 00:37:37,039 --> 00:37:40,896 তোমার একটা ট্রিট পাওনা রইলো আমার কাছে। 517 00:37:42,405 --> 00:37:43,421 কি বললেন উনি? 518 00:37:43,505 --> 00:37:46,088 আমার এক বন্ধু পেশায় সাংবাদিক। 519 00:37:46,172 --> 00:37:49,021 ওকে জি সুর ভাইয়ের নাম, দুর্ঘটনার সময়কাল জানালাম। 520 00:37:49,105 --> 00:37:50,488 ...সে বলল সে রিসার্চ করে জানাবে... 521 00:37:50,572 --> 00:37:51,655 ...আমাকে ফ্যাক্স করবে। 522 00:37:51,739 --> 00:37:53,221 অনেক ধন্যবাদ আপনাকে মিস বেক! 523 00:37:53,305 --> 00:37:54,305 কী? শুধু থ্যাংকস? 524 00:37:54,305 --> 00:37:56,755 আচ্ছা, যাও, তোমাকে তোমার পছন্দের জায়গায় ড্রিঙ্কস খাওয়াবো। 525 00:37:56,839 --> 00:37:59,005 ভুলবেন না কিন্তু, কেমন? 526 00:38:00,472 --> 00:38:01,621 বাই দা ওয়ে... 527 00:38:01,705 --> 00:38:04,421 ...জি সুর ভাইর প্রতি এত আগ্রহী কেনো আপনি? 528 00:38:04,505 --> 00:38:06,321 এইতো এম্নি...আসলে ছোট থেকে ছোট বিবরণও... 529 00:38:06,405 --> 00:38:08,821 ...মিস করতে চাই না। 530 00:38:08,905 --> 00:38:10,255 কে জানে ১০ বছর পর... 531 00:38:10,339 --> 00:38:13,039 ... কোন মাছি কোন গুল খিলায়? 532 00:38:13,572 --> 00:38:16,630 আমার ভাগ্য ভালো যে, এখন আমি সেটা আটকাতে পারবো। 533 00:38:25,305 --> 00:38:27,880 স্কুলে থাকতে একটা মেয়ে ছিলো আমার ক্লাসে। 534 00:38:28,472 --> 00:38:29,988 ও ছিলো যাদের আমরা... 535 00:38:30,072 --> 00:38:34,412 ...লিজেন্ড বলি। স্কুল আইডল পুরো। 536 00:38:35,705 --> 00:38:37,088 তাই আমি ভাবতাম... 537 00:38:37,172 --> 00:38:39,874 ...সে এভাবেই জন্মেছে... 538 00:38:40,572 --> 00:38:45,112 ...তবে এখন শিক্ষক হওয়ার পর বুঝি... 539 00:38:58,005 --> 00:39:01,870 কতটা পরিশ্রমই না সে করেছে... 540 00:39:02,172 --> 00:39:04,179 ...প্রতিটি দিন...প্রতিটি ঘন্টা... প্রতিটি মিনিট... 541 00:39:13,939 --> 00:39:15,472 "একটা ওষুধের নাম" 542 00:39:19,172 --> 00:39:23,578 প্রতিটা মুহূর্তকে কতটা আপন করে নিয়েছে... 543 00:39:24,072 --> 00:39:26,721 শুধু আমি যদি জানতাম কি তাকে এমন হতে বাধ্য করেছে... 544 00:39:26,805 --> 00:39:28,621 ...তাহলে হয়তো... 545 00:39:28,705 --> 00:39:32,088 ...১৮ থেকেই তার স্মৃতিগুলো আরও সুন্দর হবে। 546 00:39:32,172 --> 00:39:34,455 এমনি বললাম আর কি। 547 00:39:34,548 --> 00:39:38,311 মনে হয় আপনার শব্দজ্ঞান খুবই কম। 548 00:39:38,631 --> 00:39:39,631 মানে? 549 00:39:39,631 --> 00:39:43,631 সাবজেক্ট, টেনস, অবজেক্ট... সবই কেমন উল্টাপাল্টা আপনার বাক্যগঠনে। 550 00:39:43,715 --> 00:39:45,621 জি সুকে নিয়ে বললেন নাকি আপনার বন্ধুকে নিয়ে... 551 00:39:45,705 --> 00:39:47,558 এখনও আমার মাথায় ঢুকলো না। 552 00:39:48,105 --> 00:39:50,928 তবু, একটা ব্যাপারে আমি নিশ্চিত যে... 553 00:39:51,405 --> 00:39:54,761 ...আপনি খুবই ভালো একজন শিক্ষক। 554 00:40:00,305 --> 00:40:01,839 এই, ভালো খেলেছিস। 555 00:40:07,372 --> 00:40:08,521 ঠিক আছিস? 556 00:40:08,605 --> 00:40:10,821 কয়টা গেম খেললি বল তো টানা? 557 00:40:10,905 --> 00:40:13,821 ভাইরে, ভালোবাসা আসলেই মরণঘাতী। 558 00:40:13,905 --> 00:40:16,121 গাধা, আরেকটু রয়ে সয়ে খেল। 559 00:40:17,505 --> 00:40:20,255 আমরা তো বাকি ক্লাসগুলোকে প্রায় ধরে ফেলেছি, না? 560 00:40:20,339 --> 00:40:21,339 হুম। 561 00:40:21,339 --> 00:40:23,421 শুধু ঐ রিলে টা বাকি, ওটা জিততে পারলে... 562 00:40:23,505 --> 00:40:25,939 ...আমাদের ক্লাসই জিতবে, তাই না? 563 00:40:26,605 --> 00:40:27,605 হুম। 564 00:40:27,905 --> 00:40:28,921 চলো তাইলে। 565 00:40:29,005 --> 00:40:30,955 শোন, তোর যদি মনে হয় তুই পারবিনা, তাইলে ঠিক আছে। 566 00:40:31,039 --> 00:40:32,188 আমি অন্য কাউকে দেখবো তোর বদলে। 567 00:40:32,272 --> 00:40:34,721 না, জি সু পারবে। 568 00:40:34,805 --> 00:40:37,944 তাহলে আমাদের ক্লাস জিতলে তোমাকেই ধন্যবাদ দেবো। 569 00:40:38,339 --> 00:40:41,867 চলো ওদের মুখ বন্ধ করে দাও- আর যাতে দুয়ো দিতে না পারে। 570 00:40:42,872 --> 00:40:44,595 যতটুকু জানি, ওগুলো শুনতে তুমি একদম পছন্দ করো না। 571 00:40:48,439 --> 00:40:51,921 ঠিক আছে, চলো। কিন্তু তুমি নিশ্চিত তো যে ঠিক আছো? 572 00:40:52,005 --> 00:40:54,855 অবশ্যই, তবে তুমি না থাকলে তুমি শুধু হেঁটে বেড়াও। 573 00:40:54,939 --> 00:40:57,346 আমি দেখছি আমরা যাতে জিতি। 574 00:40:59,039 --> 00:41:00,047 চলো। 575 00:41:17,905 --> 00:41:19,405 বোনকে বাঁচাতে গিয়ে মিডল স্কুল ছাত্রের মৃত্যু 576 00:41:55,539 --> 00:41:59,239 শিন উ! শিন উ! 577 00:42:14,105 --> 00:42:15,255 আমরা জিতে গেছি মিঃ কাং! 578 00:42:15,339 --> 00:42:17,388 হ্যাঁ, দারুণ খেলেছো সবাই। 579 00:42:17,472 --> 00:42:21,988 চিকেন! পিজ্জা! 580 00:42:22,072 --> 00:42:23,321 আমার কার্ড আছে না তোমার কাছে...? 581 00:42:23,405 --> 00:42:25,372 -...যাও খাওয়াও সবাইকে। -কি মজা! 582 00:42:35,239 --> 00:42:37,621 আমরা প্রথম হয়েছি মিঃ কাং! 583 00:42:37,705 --> 00:42:39,605 দাঁড়িয়ে থাকো। নড়বে না। 584 00:42:44,572 --> 00:42:45,639 হুম, বেছে নাও। 585 00:42:46,172 --> 00:42:48,504 -মানে? -স্কুল নার্স নাকি হাসপাতাল? 586 00:42:49,972 --> 00:42:52,068 হাসপাতাল কেনো? 587 00:42:56,072 --> 00:42:57,503 ব্যথা পেলে কখন তুমি? 588 00:42:58,172 --> 00:42:59,680 জানাও নি কেনো? 589 00:43:01,139 --> 00:43:02,688 ব্যান্ডেজ খুলে চেক করতে হবে আমার? 590 00:43:02,772 --> 00:43:04,855 দেখবো নার্সের মাছে গেলেই চলবে... 591 00:43:04,939 --> 00:43:07,760 ...নাকি ক্যাব ডাকার মত খারাপ অবস্থা? 592 00:43:10,505 --> 00:43:12,272 নার্সের কাছে যাবো। 593 00:43:15,739 --> 00:43:17,555 আমি হাঁটতে পারবো। 594 00:43:17,639 --> 00:43:19,805 ক্যাব ডাকি, তাই চাও নাকি? 595 00:43:39,939 --> 00:43:42,097 এই অ্যাঙ্কেল নিয়ে দৌড়েছো তুমি? 596 00:43:42,472 --> 00:43:44,588 ব্যথা করেছে নিশ্চয়ই খুব? 597 00:43:44,672 --> 00:43:45,721 কি অবস্থা ওর? 598 00:43:45,805 --> 00:43:48,055 কোন ফ্র্যাকচার নেই যা বুঝলাম, থ্যাঙ্ক গড! 599 00:43:48,139 --> 00:43:50,153 তবে কাল যাতে সে একজন ডাক্তারের কাছে যায়। 600 00:43:52,439 --> 00:43:55,048 -আমি কিছু পেইনকিলার নিয়ে আসি। -আচ্ছা। 601 00:44:02,239 --> 00:44:03,988 মিঃ কাং, দেখুন... 602 00:44:04,072 --> 00:44:08,528 আমার বয়স যখন ১৮, আমার মা মারা গেলেন। 603 00:44:10,405 --> 00:44:14,050 একটা দুর্ঘটনা, পুরো অর্ধেকটা বছর... 604 00:44:15,305 --> 00:44:17,455 ...আমি না পেরেছি ঘুমোতে... না পেরেছি কিছু খেতে... 605 00:44:20,205 --> 00:44:24,298 মনে হচ্ছিলো আমার জন্যই উনি মারা গেলেন। 606 00:44:25,805 --> 00:44:30,129 তারপর একদিন, হঠাৎ বুঝলাম। 607 00:44:31,972 --> 00:44:36,644 আমার মা কি আমাকে এভাবে দেখে খুশি হতেন? 608 00:44:38,439 --> 00:44:40,499 অবশ্যই না। 609 00:44:42,039 --> 00:44:44,971 কারণ, আমি নিজে হলেও কখনো এমনটা চাইতাম না। 610 00:44:45,439 --> 00:44:47,088 যাকে ভালোবাসি... 611 00:44:47,172 --> 00:44:49,600 ...আমার জন্য সে এমন দোষী অনুভব করছে। 612 00:44:51,138 --> 00:44:52,846 আমার মনে হয় কি জানো? 613 00:44:53,739 --> 00:44:57,247 তোমার ভাইও এমনই কিছু ফিল করছে। 614 00:44:58,705 --> 00:45:02,743 আমি তোমার ভাই হলে এটাই বলতে চাইতাম যে... 615 00:45:04,372 --> 00:45:05,588 এটা তোমার ভুল না। 616 00:45:06,839 --> 00:45:10,888 সারভাইভ করতে পারার জন্য কাউকে দোষ দেয়া যায় না। 617 00:45:10,972 --> 00:45:13,311 যদি আমাদের মাঝে একজন বেঁচে থাকতে পারতো... 618 00:45:13,705 --> 00:45:19,472 ...তাহলে ভালো হতো যদি সেটা আমার ভাইই হতো। 619 00:45:20,539 --> 00:45:27,239 কারণ, আমি যত চেষ্টাই করিনা কেন, ওর মত ভালো হতে পারবো না। 620 00:45:35,372 --> 00:45:37,355 কার কি এসে যায় তুমি না পারলে? 621 00:45:37,439 --> 00:45:39,755 কার কি এসে যায় আমরা ফিল্ড ডে তে না জিতলে? 622 00:45:39,839 --> 00:45:43,639 এসব কিছুই না। কোন ব্যাপারই না কখনো। 623 00:45:45,905 --> 00:45:50,805 নিজের মত থাকাটাই আসল। 624 00:45:52,239 --> 00:45:54,072 সত্যি বলছি। 625 00:45:55,572 --> 00:45:57,739 কেউ না কেউ নিশ্চয়ই আছে... 626 00:45:58,672 --> 00:46:00,854 ...যে তোমাকে একবার পাশে পাওয়ার জন্য... 627 00:46:03,512 --> 00:46:05,158 ...সবকিছু ছাড়তে রাজি। 628 00:46:11,679 --> 00:46:12,865 তাই ভুলে যাও ওসব। 629 00:46:15,747 --> 00:46:16,747 ঠিক হয়ে যাবে সব। 630 00:46:35,701 --> 00:46:38,534 কখন ব্যথা পেলে? আমাকে বলো নি কেনো? 631 00:46:46,772 --> 00:46:49,888 আমি জানতাম তুই বেশি জোর দিয়ে ফেলছিস। 632 00:46:49,972 --> 00:46:52,072 তুই তো আয়রন ম্যান না। 633 00:46:55,572 --> 00:46:57,639 সে জন্য না। 634 00:47:11,005 --> 00:47:12,163 কেমন আছে জি সু? 635 00:47:13,039 --> 00:47:14,329 ও ঠিক আছে তো? 636 00:47:16,872 --> 00:47:18,676 ও, এখন সময় হয়েছে তোমার জানার? 637 00:47:20,005 --> 00:47:23,455 কেউ না জানলেও তোমার জানা উচিত ছিলো যে... 638 00:47:23,539 --> 00:47:25,021 ও আহত... 639 00:47:25,105 --> 00:47:26,388 ...আর কেনো ও সেটা বলতেও পারছিলো না। 640 00:47:26,472 --> 00:47:30,872 আমার মুখের উপর বলতে হবেনা আপনার। আমি ইতিমধ্যেই অনুশোচনায় ভুগছি। 641 00:47:31,205 --> 00:47:33,746 আর যাই হোক, আপনার লাগে কেনো এত? 642 00:47:33,831 --> 00:47:36,888 কেনো? কারণ তোমার জন্য আমি অনেককিছু দেরিতে বুঝেছি। 643 00:47:36,972 --> 00:47:38,488 আর সেজন্য নিজেকে দোষ দিচ্ছি অবিরত... 644 00:47:38,572 --> 00:47:40,519 ...অনুতাপ করছি তোমার চেয়ে অনেক বেশি। 645 00:47:49,205 --> 00:47:52,321 এই, কি হয়েছে? 646 00:47:52,405 --> 00:47:54,055 যান আপনি। 647 00:48:00,539 --> 00:48:04,403 তুমি পিনাটস খেয়েছো নাকি লাঞ্চে? 648 00:48:05,505 --> 00:48:08,555 গাধা, তুমি জানো না তোমার পিনাটে এলারজি? 649 00:48:08,639 --> 00:48:11,688 আপনি কিছু জানলে কেনো ভাবলেন আমার সম্পর্কে আমি নিজেই জানবোনা? 650 00:48:11,772 --> 00:48:13,221 তাহলে কেনো? 651 00:48:13,305 --> 00:48:14,725 কারণ আমি ওকে পছন্দ করি! 652 00:48:15,909 --> 00:48:17,409 কারণ আমি ওকে পছন্দ করি। 653 00:48:20,105 --> 00:48:21,481 কারণ আমি ওকে পছন্দ করি, ঠিক আছে? 654 00:48:23,072 --> 00:48:24,472 ওটা ছুঁয়েছি তো আমি... 655 00:48:38,539 --> 00:48:40,355 সবক'টা গেম খেলেছো তুমি? 656 00:48:40,439 --> 00:48:42,616 ওর জন্য আমি এতোটুকুই করতে পারতাম। 657 00:48:43,439 --> 00:48:44,650 আর কি করতাম বলুন? 658 00:48:44,822 --> 00:48:46,605 এই, এই! 659 00:48:46,872 --> 00:48:48,205 শিন উ! 660 00:48:55,639 --> 00:48:58,055 ফিল্ড ডে তে নিয়ম পরিবর্তন করেছে নাকি ওরা? 661 00:48:58,139 --> 00:48:59,888 জয়ীদের জন্য কোন পুরস্কারের বন্দোবস্ত আছে নাকি? 662 00:48:59,972 --> 00:49:01,194 কি হয়েছে? 663 00:49:03,039 --> 00:49:05,588 মেডিকেশান নিয়েছি, এখন যেতে পারি? 664 00:49:05,672 --> 00:49:08,796 দাঁড়াও, আমাকে আগে বুঝতে দাও সে সেগুলো কাজ করছে কিনা। 665 00:49:17,839 --> 00:49:20,488 শিন উর সমস্যাটা কি, মিঃ কাং? 666 00:49:20,572 --> 00:49:22,088 নিজেই জিজ্ঞাসা করো ওকে। 667 00:49:22,172 --> 00:49:24,637 আমাকে তো নির্দ্বিধায় বলেছে। 668 00:49:38,505 --> 00:49:39,788 এটাও কোন কাজের না। 669 00:49:39,872 --> 00:49:42,355 বলছেন কি, একটাও কাজ করছে না? 670 00:49:42,439 --> 00:49:46,021 এজন্যই বলি লোকটা তার পুরো ওয়ালেট কেনো আমার দিকে ছুঁড়ে দিলো। 671 00:49:46,105 --> 00:49:48,221 ক্যাশ নেই? 672 00:49:48,305 --> 00:49:49,772 একদম না। দেখুন। 673 00:49:51,172 --> 00:49:52,539 -এটা আবার কি? -এই! 674 00:49:55,772 --> 00:49:57,088 ব্যাপার না, আমি ওয়্যার ট্রান্সফার করবো। 675 00:49:57,172 --> 00:49:58,888 আচ্ছা, ঠিক আছে। 676 00:49:58,972 --> 00:50:01,521 এই ক্রেডিট কার্ডটায় একটা ঝামেলা আছে। 677 00:50:01,605 --> 00:50:04,396 ২০২০ সালে এক্সপায়ার হয় কীভাবে এটা? 678 00:50:06,272 --> 00:50:07,526 কারণ আমি একজন ভিআইপি। 679 00:50:09,605 --> 00:50:11,939 লম্বা সময় ধরে ব্যবহার করতে পারি, বুঝলেন তো? 680 00:50:12,872 --> 00:50:14,381 ভেতরে যাও। 681 00:50:14,465 --> 00:50:15,715 জ্বি স্যার। 682 00:50:27,039 --> 00:50:29,278 তুমি জানতে না তুমি এলারজিক? 683 00:50:30,960 --> 00:50:35,402 অন্তত বুঝতে তো পেরেছিলে কোন একটা সমস্যা আছে? 684 00:50:39,339 --> 00:50:42,173 ঘুমোচ্ছো শিন উ? 685 00:50:44,839 --> 00:50:46,145 সত্যি সত্যি? 686 00:50:52,572 --> 00:50:53,573 হুম, কি? 687 00:50:54,705 --> 00:50:56,895 কেনো তুমি ঘুমানোর ভান করছো? 688 00:50:57,439 --> 00:50:58,651 কারণ আমার খারাপ লাগছে। 689 00:50:59,505 --> 00:51:00,521 কি জন্যে? 690 00:51:00,605 --> 00:51:06,280 তুমি আহত থাকা সত্ত্বেও তোমাকে দিয়ে রেস করিয়েছি। 691 00:51:06,805 --> 00:51:10,195 কিন্তু আমি তোমার কাছে গ্রেটফুল। 692 00:51:16,139 --> 00:51:17,288 কি জন্যে? 693 00:51:17,381 --> 00:51:19,656 কারণ তোমার জন্যই আমি কিছু একটা অনুধাবন করলাম। 694 00:51:21,127 --> 00:51:27,094 যে শব্দগুলো শোনার জন্য এতদিন অপেক্ষা করে এসেছি। 695 00:51:30,872 --> 00:51:32,027 কোন শব্দ? 696 00:51:33,739 --> 00:51:35,151 যে সব ঠিক হয়ে যাবে। 697 00:51:53,039 --> 00:51:55,367 আমি ২৮ ছিলাম বলেই যেগুলো বুঝতে পারতাম... 698 00:51:56,272 --> 00:51:58,260 ১৮ ছিলাম বলেই যেগুলো করতে পারতাম... 699 00:51:59,339 --> 00:52:03,392 এইসব ফিলিং যদি তোমাকে ফিরে পেতে হেল্প করে... 700 00:52:03,805 --> 00:52:06,288 কি করছেন? আসুন জয়েন করুন। 701 00:52:06,373 --> 00:52:08,127 আচ্ছা। আসছি। 702 00:52:40,089 --> 00:52:42,007 আমার প্রথম প্রেম 703 00:52:42,490 --> 00:52:43,732 তোমার কাছে কি কেউ কখনো কনফেস করেছে? 704 00:52:43,757 --> 00:52:45,381 সবচেয়ে বেশি মনে পড়ে কোনটা? 705 00:52:45,465 --> 00:52:47,673 আমি তোমাকে পছন্দ করি জি সু। 706 00:52:47,757 --> 00:52:48,922 আমাকে ক্ষমা করবেন। 707 00:52:49,006 --> 00:52:50,880 আমি একজনকে পছন্দ করি। 708 00:52:50,964 --> 00:52:53,465 জি সু কাউকে পছন্দ করে? 709 00:52:53,590 --> 00:52:56,172 কে সে? 710 00:52:56,256 --> 00:52:58,464 আমার ১৮ বছরের আমিকে আমি কিছু বলতে চাই। 711 00:52:58,548 --> 00:53:00,464 তো কাল মিঃ কাং এর জন্মদিন। 712 00:53:00,548 --> 00:53:03,297 কনফেস করা, রিগ্রেট না করা, আর যেতে না দেয়া। 713 00:53:03,381 --> 00:53:05,214 আমি তাকে বলতে যাচ্ছি। 714 00:53:05,298 --> 00:53:07,964 রবিবার আমার জন্মদিনে তোমাকে কিছু বলতে চাই। 715 00:53:08,048 --> 00:53:10,130 আর মাত্র ২ বছর পরই গ্র্যাজুয়েশান। 716 00:53:10,214 --> 00:53:12,005 শুধু দুই বছর আগে করতে যাচ্ছি এটা। 717 00:53:12,089 --> 00:53:14,047 এখানে কি করো তুমি? 718 00:53:14,131 --> 00:53:15,880 বুঝলাম, ওটা আমিই ছিলাম। তো? 719 00:53:15,964 --> 00:53:17,798 -তো, পুরাই হারিয়ে গেছো, তাই কি? -হ্যাঁ, তো? 720 00:53:18,089 --> 00:53:19,464 সবসময় আপনি কেন মাঝে চলে আসছেন? 721 00:53:19,548 --> 00:53:21,506 আমার জিনিসে আপনার এত আগ্রহ কেনো? 722 00:53:21,590 --> 00:53:22,757 শিন উ, চলো কথা আছে। 723 00:53:22,881 --> 00:53:24,005 আমি ব্যস্ত আছি। 724 00:53:24,073 --> 00:53:25,340 খুব জরুরী না হলে পরে করতে পারি? 725 00:53:25,340 --> 00:53:27,258 এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছিনা। 726 00:53:27,922 --> 00:53:29,506 ...শুধু ইন্টারফেয়ার করছেন আর কিছু না। 727 00:53:29,590 --> 00:53:31,673 বাদ দিন। 728 00:53:32,757 --> 00:53:33,950 খেলায় আগেই হেরে গেছি।