1 00:00:08,220 --> 00:00:19,780 অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 2 00:00:20,690 --> 00:00:28,830 ফেসবুক আইডিঃ www.facebook.com/S.fahmidul.islam.7 3 00:00:29,190 --> 00:00:37,150 সাবসিন আইডিঃ https://subscene.com/u/1021455 4 00:01:05,875 --> 00:01:06,791 নাওফেল। 5 00:01:24,500 --> 00:01:26,500 - বাবা? - হ্যাঁ, নাওফেল? 6 00:01:27,750 --> 00:01:29,750 তুমি মাছি ধরো কীভাবে? 7 00:01:32,708 --> 00:01:34,375 পাশে তাক করতে হবে। 8 00:01:34,458 --> 00:01:36,000 কি যা-তা! 9 00:01:36,083 --> 00:01:37,750 তুমি জিজ্ঞেস করলে, তাই বলছি! 10 00:01:37,833 --> 00:01:39,458 মাছি সবসময়ই তোমার চেয়ে দ্রুত থাকবে। 11 00:01:39,541 --> 00:01:43,083 যদি মাছিকে তাক করো, তবে ধরতে ধরতে, সেটা উড়ে পালাবে। 12 00:01:43,583 --> 00:01:45,541 সেখানে তাক করো যেখানে সেটা তোমার আশা করছে না। 13 00:01:45,625 --> 00:01:48,083 যেখানে আছে সেখানে নয়, বরং যেখানে থাকবে সেখানে তাক করো। 14 00:01:51,125 --> 00:01:54,833 ট্রিক হচ্ছে তার পা দুটো ঘষার অপেক্ষা করবে। 15 00:01:55,041 --> 00:01:57,375 আর তারপর আচমকা ধরে ফেলবে। 16 00:01:59,083 --> 00:02:02,208 এতে কাজ হচ্ছে না, মাছি ওর বড় বড় চোখ দিয়ে সব দেখতে পারে। 17 00:02:02,791 --> 00:02:03,833 তা ঠিক। 18 00:02:04,416 --> 00:02:06,875 কিন্তু সেটা আঁচ করতে পারবে না যে তুমি পাশে তাক করবে। 19 00:02:06,958 --> 00:02:08,791 আরে, আবার চেষ্টা করো। 20 00:02:09,250 --> 00:02:10,750 ট্রিকটা ভালো না। 21 00:02:11,250 --> 00:02:12,958 আমি কখনোই বলিনি কাজটা সহজ। 22 00:02:13,041 --> 00:02:15,541 তুমি প্রত্যেকবার জিতবে না। এটাই জীবন। 23 00:02:17,083 --> 00:02:22,083 I LOST MY BODY 24 00:07:27,875 --> 00:07:29,041 নাওফেল? 25 00:07:37,375 --> 00:07:39,708 - মা? - কব্জিটা দেখে। 26 00:07:43,458 --> 00:07:44,625 কী? 27 00:07:44,708 --> 00:07:47,375 বেশ, তুমি তো জানো... আমার পিয়ানো বাজাতে ভালো লাগে... 28 00:07:47,625 --> 00:07:50,875 আমিও কনসার্ট করতে চাই, যেমন তুমি তোমার সেলো নিয়ে করো। 29 00:07:51,333 --> 00:07:54,166 - সবজায়গায় ঘুরা... - সোনা, তোমার ছেলে আসলে বলতে চাচ্ছে, যে 30 00:07:54,250 --> 00:07:57,833 - ও অ্যাস্ট্রোনট হতে চায়! - আমি অ্যাস্ট্রোনট হতে চাই না! 31 00:07:57,916 --> 00:08:01,125 অ্যাস্ট্রোনট, নাকি কসমোনট... জানি না আসলে কোনটা! 32 00:08:01,208 --> 00:08:03,750 আমি একজন পিয়ানিস্ট এবং একজন অ্যাস্ট্রোনট হতে চাই! 33 00:08:03,833 --> 00:08:05,666 এইতো বাঘের বাচ্চা! 34 00:08:05,750 --> 00:08:07,333 হ্যাঁ, আমি দুটোই হতে চাই। 35 00:08:07,416 --> 00:08:08,708 ওরে আমার সোনা... 36 00:11:09,000 --> 00:11:10,000 নাওফেল! 37 00:11:10,416 --> 00:11:12,750 দুই, তিন, চার, পাঁচ... 38 00:11:12,833 --> 00:11:16,583 এই নিয়ে সপ্তাহে ছয়বার! কীভাবে সম্ভব? 39 00:11:16,666 --> 00:11:19,083 ছয় ছয়বার দেরি! সবেমাত্র বুধবার হয়েছে! 40 00:11:20,000 --> 00:11:21,875 ছয়খানা পিৎজা! একদম মাগনায়! 41 00:11:22,166 --> 00:11:23,458 দিনে দুইটা করে! 42 00:11:25,250 --> 00:11:26,250 স্যরি। 43 00:11:27,458 --> 00:11:29,583 "স্যরি"! 44 00:11:29,750 --> 00:11:31,750 গিয়ে একটা ঘড়ি কিনোগা! 45 00:12:28,041 --> 00:12:29,541 কিছু ভুলে যাচ্ছ না? 46 00:12:55,333 --> 00:12:57,541 স্যরি... একটা চিরকুট রাখা উচিত ছিল তোর! 47 00:12:57,666 --> 00:12:59,166 দাঁড়াও, কী করছ, জান? 48 00:12:59,250 --> 00:13:01,625 - ছাড়ো আমাকে! - তাতে কী? ও কিছু মনে করেনি! 49 00:13:01,708 --> 00:13:03,166 "ভাইরে, আমি এখন সানড্রার সাথে খাট কাঁপাচ্ছি" 50 00:13:03,250 --> 00:13:05,333 আরে, দাঁড়াও না। শেষ তো করতে দাও! 51 00:13:05,416 --> 00:13:07,583 এই! আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না! 52 00:13:08,083 --> 00:13:09,666 উফ, কি পাছা... 53 00:13:11,333 --> 00:13:14,041 তোর কি পোস্টার লাগবে রে? শালা চোদনা! 54 00:15:18,791 --> 00:15:20,791 "মেট্রো" 55 00:19:02,416 --> 00:19:03,416 ঠিক আছো? 56 00:19:04,541 --> 00:19:05,583 আ... হ্যাঁ। 57 00:19:07,041 --> 00:19:09,250 ধুর! 58 00:19:11,166 --> 00:19:12,916 এই! 59 00:19:19,250 --> 00:19:21,125 ধুর বাল! 60 00:19:33,291 --> 00:19:34,250 হ্যাঁ? 61 00:19:35,166 --> 00:19:36,125 ফাস্ট পিৎজা। 62 00:19:42,625 --> 00:19:44,625 দরজা... দরজাটা কি খুলতে পারবেন? 63 00:19:45,041 --> 00:19:46,583 কিছু ভুলে যাচ্ছেন না? 64 00:19:47,625 --> 00:19:49,916 সাধারণত, মানুষ দেরি করলে ক্ষমা চায়। 65 00:19:50,250 --> 00:19:52,583 হ্যাঁ, স্যরি... আমি একটু আটকা পড়েছিলাম... 66 00:19:52,666 --> 00:19:54,875 মানুষ হাই হ্যালোও বলে। এটুকু কমসেকম করতে পারেন। 67 00:19:54,958 --> 00:19:56,708 আমি বলেছি "ফাস্ট পিৎজা, গুড ইভনিং"। 68 00:19:56,791 --> 00:19:59,375 - সবসময়ই এমনটা বলি... - আপনি শুধু "ফাস্ট পিৎজা" বলেছিলেন। 69 00:20:03,291 --> 00:20:05,458 তো... এখন? দরজাটা কি খুলবেন? 70 00:20:05,541 --> 00:20:06,958 ব্যাপারটা বিরক্তিকর হতে পারে... 71 00:20:07,208 --> 00:20:09,833 হয়তো আমি গিয়ে, পিৎজাটা ফ্রিতে চাইবো। 72 00:20:10,500 --> 00:20:12,666 যদি বিশ মিনিটের বেশি অপেক্ষা করতে হয় তবে পিৎজা ফ্রি! 73 00:20:12,750 --> 00:20:15,291 এটাই তো আপনাদের কনসেপ্ট, তাই না? লিফলেটে তো এমন কিছুই বলা হয়েছিল। 74 00:20:17,958 --> 00:20:19,958 - আমি কি বিশ মিনিটের বেশি দেরি করেছি? - চল্লিশ। 75 00:20:21,791 --> 00:20:22,875 তো এবার? 76 00:20:23,583 --> 00:20:25,416 আপনার মর্জি, মিসেস মার্টিনেজ। 77 00:20:25,500 --> 00:20:26,583 "মিস" হবে। 78 00:20:26,666 --> 00:20:29,208 আর আমার নাম মার্টিনেজ না, এটা আগের ভাড়াটিয়ার নাম ছিল... 79 00:20:29,291 --> 00:20:31,791 কেয়ারটেকারের ট্যাগটা চেঞ্জ করার কথা ছিল কিন্তু করেনি, 80 00:20:31,875 --> 00:20:35,041 আর ডেলিভারির জন্য এটাই সুবিধাজনক ছিল... যাইহোক, তাতে কী এসে যায়। 81 00:20:35,666 --> 00:20:37,583 দরজা খুলবো, কিন্তু সত্যি বলতে, আমার মেজাজটা খারাপ। 82 00:20:38,125 --> 00:20:40,958 পয়ত্রিশ তলায়, লিফট থেকে নেমে ডানে। 83 00:20:41,041 --> 00:20:42,166 থ্যাংক্স, মিস! 84 00:20:47,708 --> 00:20:50,708 শব্দ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাহলে দরজা আটকে যাবে। 85 00:20:56,250 --> 00:20:57,333 কাজ করছে না? 86 00:20:57,916 --> 00:20:58,750 না। 87 00:20:58,833 --> 00:21:01,208 শব্দ শেষ হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তো? 88 00:21:01,291 --> 00:21:03,875 - শেষ না হওয়ার আগে ধাক্কা দিবেন না। - জানি, বলেছেন একবার। 89 00:21:05,416 --> 00:21:06,875 নিচে এসে নিতে পারবেন? 90 00:21:08,666 --> 00:21:10,083 আমরা শেষ একবার চেষ্টা করে দেখতে পারি? 91 00:21:11,458 --> 00:21:12,291 আচ্ছা। 92 00:21:13,041 --> 00:21:13,958 তৈরি? 93 00:21:14,041 --> 00:21:16,541 আমি বিশ মিনিট ধরে তৈরি! আপনি দিন! 94 00:21:24,625 --> 00:21:26,708 আপনি এবার সত্যি সত্যিই টিপ পাচ্ছেন না। 95 00:21:28,541 --> 00:21:30,375 যাবেন না, আমি ব্যস সোয়েটারটা পরবো। 96 00:21:38,666 --> 00:21:40,250 আমি এক্ষুনি আসছি! 97 00:21:40,333 --> 00:21:41,625 আসার দরকার নেই। 98 00:21:41,708 --> 00:21:42,583 কেন? 99 00:21:43,666 --> 00:21:46,958 আসলে... এখানে আসার সময় পিৎজা আর আমার একটা ছোট্ট এক্সিডেন্ট হয়েছিল... 100 00:21:47,625 --> 00:21:49,833 - অবস্থা তেমন ভালো মনে হচ্ছে না। - তেমন কিছু হয়নি তো? 101 00:21:51,500 --> 00:21:54,125 মনে হচ্ছে একটা পিৎজা... আরেকটা পিৎজার উপর চড়ে বসেছে 102 00:21:54,208 --> 00:21:55,541 যার একদম ভাঙাচোরা অবস্থা... 103 00:21:55,625 --> 00:21:57,708 না, আমি এক্সিডেন্টের কথা বলছি, ব্যাথা পেয়েছেন? 104 00:21:59,833 --> 00:22:00,666 আমি? 105 00:22:01,375 --> 00:22:02,291 না, আমি ঠিক আছি। 106 00:22:03,166 --> 00:22:04,666 জিজ্ঞেস করার জন্য থ্যাংক্স... 107 00:22:04,750 --> 00:22:07,458 আপনার নতুন কোনো কাজ নেওয়া উচিত... ডেলিভারির কাজ আপনার জন্য না। 108 00:22:08,125 --> 00:22:10,708 জানি... আমার বস সবসময়ই এই কথা বলে। 109 00:22:11,375 --> 00:22:12,791 বসের কথা আপনার শোনা উচিত। 110 00:22:14,208 --> 00:22:15,125 হ্যাঁ... 111 00:22:16,083 --> 00:22:19,583 আচ্ছা, নতুন একটা অর্ডার দিন, ওদের বলবেন কী হয়েছে... 112 00:22:19,666 --> 00:22:20,708 ওরা এতে অভ্যস্ত। 113 00:22:21,750 --> 00:22:22,833 গুড নাইট। 114 00:22:32,458 --> 00:22:33,708 আছেন এখনও? 115 00:22:36,708 --> 00:22:37,625 ধুর, ছাই! 116 00:22:40,333 --> 00:22:41,541 বাজে একটা সন্ধ্যা, তাই না? 117 00:22:48,833 --> 00:22:50,833 পয়ত্রিশ তলা, তাই না? 118 00:22:50,916 --> 00:22:52,750 নিচে থেকেও আমার মাথাটা ধরে গেছে! 119 00:22:53,958 --> 00:22:56,375 আপনি কি আমার পিৎজা খাচ্ছেন? 120 00:22:57,583 --> 00:22:58,625 খেতে ভালো? 121 00:22:59,208 --> 00:23:01,583 এক্সট্রা অনিয়নের (পেঁয়াজ) বুদ্ধিটা ভালো ছিল না। 122 00:23:01,666 --> 00:23:02,541 অবিশ্বাস্য! 123 00:23:07,000 --> 00:23:08,541 উপর থেকে কী দেখতে পাচ্ছেন? 124 00:23:09,708 --> 00:23:12,208 আপনার স্কুটারটা দেখতে পাচ্ছি। খুব ক্লান্ত দেখাচ্ছে। 125 00:23:12,625 --> 00:23:15,291 সোজা তাকালে কী দেখতে পান? 126 00:23:16,625 --> 00:23:17,500 কিছুই না। 127 00:23:18,458 --> 00:23:20,250 কিছু নেই সামনে, শুধু দিগন্তের পর দিগন্ত। 128 00:23:20,833 --> 00:23:22,375 - নিশ্চয়ই খুব শান্তিপূর্ণ। - কী? 129 00:23:22,458 --> 00:23:23,708 কী বললেন? শুনতে পাইনি! 130 00:23:23,791 --> 00:23:26,916 এভাবে দুনিয়া থেকে দূর চলে যাওয়াটা নিশ্চয়ই শান্তিপূর্ণ। 131 00:23:29,125 --> 00:23:30,125 না কিছু দেখা... 132 00:23:31,416 --> 00:23:32,416 না কিছু শোনা... 133 00:23:36,291 --> 00:23:37,625 বৃষ্টির শব্দ পাচ্ছেন? 134 00:23:39,416 --> 00:23:41,125 বৃষ্টির কোনো শব্দ নেই... 135 00:23:41,583 --> 00:23:43,708 কমসেকম এখানে তো নেই। শুধু পাশ দিয়ে বেয়ে যাচ্ছে... 136 00:23:45,416 --> 00:23:46,625 আমি বাতাসের শব্দ পাচ্ছি। 137 00:23:49,125 --> 00:23:51,416 ইমারতের মাঝ দিয়ে শিস দিচ্ছে। 138 00:23:53,500 --> 00:23:54,666 মনে হচ্ছে... 139 00:23:55,958 --> 00:23:58,458 যেন আমি কোনো তুষার ঝড়ে আছি... 140 00:23:59,208 --> 00:24:01,458 আমার ইগলুতে লুকিয়ে। 141 00:24:03,458 --> 00:24:05,916 যখনই জোরে ঝাপটা মারে, যখনই ঝোরো বাতাস হানে, 142 00:24:06,000 --> 00:24:07,750 আমি দালানের নড়াচড়া অনুভব করতে পারি। 143 00:24:08,666 --> 00:24:09,666 জানি না কেন... 144 00:24:10,250 --> 00:24:11,291 মনে হচ্ছে... 145 00:24:12,125 --> 00:24:14,000 যেন পুরো দুনিয়াটা মাতাল। 146 00:24:16,125 --> 00:24:18,416 - গ্যাব্রিয়েল? - ওহ, হাই, মিসেস লুসাক! 147 00:24:18,500 --> 00:24:21,166 জানি না কী করলাম, কিন্তু... 148 00:24:21,250 --> 00:24:23,541 - বেরিয়ে এসে দেখি... - আপনার চাবি, তাই তো? 149 00:24:23,625 --> 00:24:25,375 হ্যাঁ, সোনা! 150 00:24:25,458 --> 00:24:27,041 তো কিছু মনে না করলে... 151 00:24:27,125 --> 00:24:30,250 - দাঁড়ান, দরজা আটকে গেছে কিন্তু আমি চেষ্টা করে দেখছি... - ধন্যবাদ। 152 00:24:30,958 --> 00:24:33,916 কাল তোমার বইগুলো ফিরিয়ে দিব, কথা দিচ্ছি। 153 00:24:34,000 --> 00:24:35,208 আমি ভুলিনি! 154 00:24:35,291 --> 00:24:36,500 তাড়া নেই! 155 00:24:40,291 --> 00:24:42,208 তো শব্দ শেষ হওয়ার অপেক্ষা করার আর দরকার নেই। 156 00:24:44,708 --> 00:24:46,125 আপনি প্রায়ই বই ধার দেন? 157 00:24:46,875 --> 00:24:47,875 সপ্তাহের ছুটিতে। 158 00:24:48,875 --> 00:24:50,291 আমি লাইব্রেরিতে কাজ করি। 159 00:24:52,791 --> 00:24:54,708 আপনার যাওয়া উচিত। এটা থামবে না। 160 00:24:55,750 --> 00:24:56,750 কী থামবে না? 161 00:24:57,458 --> 00:24:59,000 বৃষ্টি, এখন কমেছে। 162 00:25:04,583 --> 00:25:05,708 আমি যাই, তাহলে। 163 00:25:08,458 --> 00:25:10,958 নাহলে এখানেই সারারাত আটকে যেতে পারেন। 164 00:25:11,708 --> 00:25:13,125 ব্যাপারটা হাস্যকর হবে। 165 00:25:13,833 --> 00:25:15,500 গুড বাই, মিস্টার ডেলিভারি ম্যান। 166 00:25:17,833 --> 00:25:19,458 গুডবাই, মিস মার্টিনেজ। 167 00:26:14,416 --> 00:26:16,916 হ্যাঁ, হ্যালো, আমি কি গ্যাব্রিয়েলের সাথে কথা বলতে পারি? 168 00:26:18,625 --> 00:26:20,750 ওহ, ঠিক আছে, ধন্যবাদ! রাখি। 169 00:26:27,708 --> 00:26:30,583 হ্যাঁ, হ্যালো, স্যার, আমি কি গ্যাব্রিয়েলের সাথে কথা বলতে পারি? 170 00:26:31,625 --> 00:26:34,000 ওহ? না, আমার ভুল, ভুল জায়গায় ফোন করেছি। রাখি। 171 00:26:39,375 --> 00:26:41,208 এই, জলদি কর, আমার হাগা লেগেছে! 172 00:26:41,291 --> 00:26:42,541 আমি ব্যস্ত। 173 00:26:42,875 --> 00:26:44,833 মালটা ফোনে করে কী... 174 00:26:44,916 --> 00:26:47,208 - আমি কি গ্যাব্রিয়েলের সাথে কথা বলতে পারি? - ফাজলামি করিস ব্যাটা? 175 00:26:47,291 --> 00:26:49,458 - বের হ! - আমার সাথে কথা বলছেন? 176 00:26:50,041 --> 00:26:51,666 - গ্যাব্রি... - বের হ! 177 00:26:51,750 --> 00:26:53,291 - গ্যাব্রিয়েল? - হ্যাঁ? 178 00:26:53,375 --> 00:26:54,333 আমি... 179 00:26:55,458 --> 00:26:56,833 এবার বের হবি? 180 00:27:59,333 --> 00:28:00,250 এডিসন! 181 00:28:05,791 --> 00:28:08,250 হ্যাঁ, এই তো ভালো ছেলে! 182 00:28:09,041 --> 00:28:10,208 চল! 183 00:28:24,958 --> 00:28:26,291 হ্যালো... 184 00:28:29,208 --> 00:28:31,208 আচ্ছা, গ্যাব্রিয়েল আছে? 185 00:28:33,625 --> 00:28:34,458 কেন? 186 00:28:34,541 --> 00:28:36,333 ব্যক্তিগত কারণ। 187 00:28:36,916 --> 00:28:39,000 জানতাম। আপনি কে? 188 00:28:39,541 --> 00:28:40,833 এটা... 189 00:28:42,250 --> 00:28:43,375 সারপ্রাইজ। 190 00:28:44,500 --> 00:28:45,958 - গ্যাব্রিয়েল... - ব্যাপার না! 191 00:28:46,041 --> 00:28:48,041 ঠিক আছে, আমি ব্যবস্থা করে নিব! আমি... 192 00:28:48,125 --> 00:28:50,458 ব্যবস্থা করে নিব, ধন্যবাদ... আমি... 193 00:28:53,000 --> 00:28:54,875 আচ্ছা... বাথরুমটা কোন দিকে? 194 00:28:56,583 --> 00:28:58,750 গ্যাব্রিয়েল? 195 00:28:59,666 --> 00:29:02,500 পয়ত্রিশ তলায়, লিফট থেকে নেমে ডানে? 196 00:29:02,583 --> 00:29:05,000 আমি, নাও... নাওফেল। 197 00:29:05,666 --> 00:29:07,583 আমি, নাওফেল, সেদিনের ডেলিভারিওয়ালা। 198 00:29:07,833 --> 00:29:10,666 "ফাস্ট পিৎজা, গুড ইভনিং"... আমাদের কথা হয়েছিল... 199 00:29:11,791 --> 00:29:14,708 "ফাস্ট পিৎজা, গুড ইভনিং", আমাদের ইন্টারকমে কথা হয়েছিল। 200 00:29:15,875 --> 00:29:18,500 জানতাম না আপনি এখানে কাজ করেন। অস্থির! কি কাকতালীয় ব্যাপার! 201 00:29:18,583 --> 00:29:20,125 ও এক্ষুনি গেছে। 202 00:29:20,208 --> 00:29:23,333 হেডফোনটা মাথায় দিয়ে। যাও খুঁজো গিয়ে! 203 00:29:23,416 --> 00:29:25,416 "গাই দে মাউপাসেন্ত লাইব্রেরি" 204 00:31:15,625 --> 00:31:16,541 হ্যালো। 205 00:31:18,875 --> 00:31:19,708 হ্যালো। 206 00:31:20,416 --> 00:31:21,416 জিজি! 207 00:31:22,666 --> 00:31:25,250 হ্যালো, কোনো সাহায্য করতে পারি? 208 00:31:28,166 --> 00:31:30,083 "শিক্ষানবিশ দরকার" 209 00:31:30,166 --> 00:31:31,875 আসলে, এই বিজ্ঞাপনের জন্য এখানে এসেছি! 210 00:31:32,375 --> 00:31:34,250 আপনি কি কোনো শিক্ষানবিশ খুঁজছেন? 211 00:31:34,666 --> 00:31:35,791 কীসের বিজ্ঞাপন? 212 00:31:36,416 --> 00:31:38,583 এ অনেক পুরানো! 213 00:31:39,333 --> 00:31:40,166 মাফ কোরো। 214 00:31:40,708 --> 00:31:41,708 এই নাও! তোমার ওষুধ! 215 00:31:41,791 --> 00:31:42,708 চলে যাচ্ছ? 216 00:31:43,375 --> 00:31:45,250 আমার স্কুটারটা গিয়ে নিতে হবে। গ্যারেজ বন্ধ হওয়ার সময় হয়েছে। 217 00:31:45,333 --> 00:31:46,250 একটু দেখি! 218 00:31:46,333 --> 00:31:47,208 স্যরি... 219 00:31:48,083 --> 00:31:50,416 - কাল দেখা হবে, জিজি! - আচ্ছা, সোনা! 220 00:31:58,333 --> 00:31:59,583 আমাকে কাজে রাখুন! 221 00:31:59,666 --> 00:32:02,083 - আমাকে কাজে রাখুন। কথা দিচ্ছি, আপনি পস্তাবেন না... - দেখে! 222 00:32:02,166 --> 00:32:05,750 ঐ বিজ্ঞাপন দশ বছর পুরানো। আমি শিক্ষানবিশ রাখি না সেই কবে থেকে... 223 00:32:05,833 --> 00:32:07,708 একবার পরখ করে দেখলে কেমন হয়? আপনার কীই বা যাবে তেমন? 224 00:32:07,791 --> 00:32:09,000 সময়! 225 00:32:09,083 --> 00:32:11,708 একজন শিক্ষানবিশকে অনেক কিছু শেখাতে হয়। এতে সময় লাগে! 226 00:32:12,000 --> 00:32:13,791 - আর আমার বয়স হয়েছে। - সেটাই তো, আমি আপনার সাহায্য করতে পারি! 227 00:32:13,875 --> 00:32:16,333 - আমি যুবক, শক্তিশালী, তেজে... - সাহায্য করবে? 228 00:32:17,041 --> 00:32:18,166 কীভাবে? 229 00:32:19,708 --> 00:32:21,625 বেশ, আপনার কারখানার অবস্থা দেখুন। একদম বাজে অবস্থা! 230 00:32:21,708 --> 00:32:23,833 আমি জানি, আপনার সাহায্য লাগবে। আপনার কাজে হাত লাগাতে পারি। 231 00:32:23,916 --> 00:32:26,291 - তোমার যোগ্যতা আছে? - অবশ্যই! অনেক আছে। 232 00:32:26,583 --> 00:32:28,958 - আমি অনেক কিছুই পারি! - ট্রেনিংয়ের কথা বলছি! 233 00:32:29,041 --> 00:32:31,750 অভিজ্ঞতা! কাঠ নিয়ে আগে কাজ করেছ? 234 00:32:31,833 --> 00:32:35,958 প্রিপেয়ারিং, কাটিং, স্যান্ডিং, প্ল্যানিং... এসবে পরিচিত? 235 00:32:36,041 --> 00:32:39,041 - বেশ, আমি খুব জলদি শিখে ফেলি। - আগে কী কাজ করেছ? 236 00:32:40,541 --> 00:32:42,208 তোমার বাবা-মা জানে এই ব্যাপারে? 237 00:32:44,083 --> 00:32:45,250 বাবা-মা বেঁচে নেই। 238 00:32:46,875 --> 00:32:47,833 বেঁচে নেই! 239 00:32:49,916 --> 00:32:51,416 এই চাকরিটা কেন চাও? 240 00:32:54,750 --> 00:32:55,791 জানি না... 241 00:32:58,000 --> 00:32:59,958 - জানো না? - জানি না... 242 00:33:03,875 --> 00:33:08,083 - আর... এর জন্য মাফ করবেন। - ব্যাপার না। ব্যস একটু রংয়ের কাজ... 243 00:33:10,166 --> 00:33:11,375 তোমার কাছে লাইটার আছে? 244 00:33:12,875 --> 00:33:14,250 নেই, নিশ্চয়ই... 245 00:33:17,416 --> 00:33:19,666 তুমি বিরক্ত হয়ে পড়বে। এখানে তেমন করার কিছু নেই। 246 00:33:20,916 --> 00:33:22,583 অন্যদিকে, এটা সত্যি... 247 00:33:23,625 --> 00:33:25,666 এখানের অবস্থা একদম বাজে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে! 248 00:33:25,750 --> 00:33:27,958 কারাখানাটা বেশ বড়, আর আমি... 249 00:33:32,041 --> 00:33:33,166 কী নাম তোমার? 250 00:33:33,708 --> 00:33:34,583 নাওফেল। 251 00:33:39,291 --> 00:33:43,375 চিলেকোঠায় একটা ঘর আছে। আমার ছাত্র সেখানে থাকতো। 252 00:33:43,458 --> 00:33:46,458 তেমন বড় না, কিন্তু... নাই মামার চেয়ে কানা মামা ভালো। 253 00:33:48,125 --> 00:33:49,791 সোমবার, সকাল আটটায়, নাওফেল। 254 00:36:05,708 --> 00:36:06,750 এটা কি? 255 00:36:09,208 --> 00:36:12,208 ফালতু ইঁদুর! এডিসন! ধরে আন! 256 00:36:16,083 --> 00:36:17,375 ধর! 257 00:36:20,208 --> 00:36:22,708 ধর! হ্যাঁ, ধর ব্যাটাকে! ধর! 258 00:36:25,708 --> 00:36:27,708 আমি একটা চাকরি আর থাকার জায়গা পেয়েছি... 259 00:36:30,333 --> 00:36:32,583 সু... সুযোগটা খুব ভালো। 260 00:36:33,500 --> 00:36:35,000 মনে হয় আমি হ্যাঁ বলে দিব... 261 00:36:38,583 --> 00:36:39,958 সত্যি বলতে, আমি হ্যাঁ বলে ফেলেছি। 262 00:36:45,458 --> 00:36:47,416 তো... ধন্যবাদ... 263 00:36:49,166 --> 00:36:51,541 আমায় ছাদ দেওয়ার জন্য... এবং সবকিছুর জন্য। 264 00:37:10,833 --> 00:37:11,916 এই? 265 00:37:12,541 --> 00:37:13,750 না, তুমি সেক্সি! 266 00:37:14,916 --> 00:37:16,333 জানি না, আটটায়? 267 00:37:17,500 --> 00:37:19,416 জানি না, আর তুমি? 268 00:37:20,291 --> 00:37:21,125 সত্যি? 269 00:37:22,750 --> 00:37:24,250 হ্যাঁ। পরে জানাবো। 270 00:37:25,083 --> 00:37:26,791 আমি পরে জানাবো তোমাকে! 271 00:37:27,791 --> 00:37:29,791 পরে, বললাম তো। তেমন কিছুই না... 272 00:37:30,791 --> 00:37:31,875 তোমার কী মনে হয়? 273 00:37:33,333 --> 00:37:35,916 উফ, তুমিও না একদম বাচ্চাদের মতো করো। আমি তো... 274 00:37:37,041 --> 00:37:37,875 হ্যাঁ... 275 00:37:39,750 --> 00:37:40,791 হ্যাঁ। 276 00:37:42,083 --> 00:37:43,666 আচ্ছা, আমার এখন যেতে হবে। হ্যাঁ। 277 00:37:43,750 --> 00:37:45,291 তাহলে আটটায় দেখা হচ্ছে? 278 00:37:46,541 --> 00:37:47,500 হ্যাঁ... 279 00:37:48,000 --> 00:37:49,958 হ্যাঁ, অবশ্যই। রাখি। 280 00:38:23,125 --> 00:38:23,958 নাওফেল! 281 00:38:30,583 --> 00:38:31,416 নিচে আসো! 282 00:38:31,708 --> 00:38:34,375 - আসছি! - বীমগুলো দেখে যাও! 283 00:38:41,166 --> 00:38:45,333 তোমাকে ট্রেনিং দেওয়ার আগে, তোমার টুলসের ব্যাপারে জানা লাগবে। 284 00:38:46,333 --> 00:38:47,916 এবং সেগুলোর ব্যবহার। 285 00:38:52,375 --> 00:38:53,375 তৈরি? 286 00:38:54,208 --> 00:38:57,708 উঠাও! এক, দুই, তিন! 287 00:38:59,083 --> 00:39:03,458 তো তোমার কাছে আছে টুলস, অ্যাকসেসরিজ, ইন্সট্রুমেন্ট... 288 00:39:03,541 --> 00:39:04,583 আর বিড়াল! 289 00:39:06,000 --> 00:39:09,833 টুলস হচ্ছে সেই জিনিস যা দিয়ে আমরা আসবাব বানাই। 290 00:39:10,541 --> 00:39:11,791 তো ওখানে রাখা যাক। 291 00:39:15,166 --> 00:39:16,083 এখানে। 292 00:39:20,375 --> 00:39:21,375 আমার ওয়ার্কবেঞ্চ। 293 00:39:24,291 --> 00:39:26,958 এটা একটা অ্যাকসেসরি। কিন্তু এটা দিয়ে কোনো আসবাব বানানো যায় না। 294 00:39:27,416 --> 00:39:28,333 আমি বেঞ্চটা ব্যবহার করি... 295 00:39:29,083 --> 00:39:32,458 বাধানোর জন্য, টাইট দিতে, ধরে রাখতে, ঠেকনো দেওয়ার জন্য... 296 00:39:33,166 --> 00:39:34,625 এছাড়া তোমার কাছে ইন্সট্রুমেন্ট আছে। 297 00:39:35,791 --> 00:39:38,500 কম্পাস, ত্রিভুজ, স্কেল... 298 00:39:39,500 --> 00:39:41,791 কোনোকিছু মাপা বা আঁকার জন্য। 299 00:39:43,250 --> 00:39:45,583 ড্রাফট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। 300 00:39:46,416 --> 00:39:49,208 তারপরে, লাইন অনুসরণ করা সহজ। 301 00:39:49,625 --> 00:39:50,958 যে কেউ পারবে। 302 00:39:51,458 --> 00:39:54,250 একটা ভালো কাজের শুরু হয় একটা ভালো ড্রাফট দিয়ে! 303 00:39:54,875 --> 00:39:56,291 ড্রাফট কী? 304 00:40:07,041 --> 00:40:09,041 - ও এখানে কী করছে? - আমার সাহায্য। 305 00:40:09,125 --> 00:40:12,041 কেমন সাহায্য? কাজ করা বন্ধ করো? 306 00:40:13,750 --> 00:40:15,250 তুমি ওকে চেনেও না! 307 00:40:15,333 --> 00:40:16,458 ওর বাবা-মা নেই! 308 00:40:16,541 --> 00:40:17,375 তো? 309 00:40:34,500 --> 00:40:35,375 হ্যালো? 310 00:40:38,125 --> 00:40:39,750 তুমি কি নিশ্চিত কাঠ মিস্ত্রি হতে চাও? 311 00:40:40,208 --> 00:40:41,291 হ্যাঁ, আমি একটা জিনিস... 312 00:40:41,791 --> 00:40:42,791 জেনেছি। 313 00:40:43,416 --> 00:40:44,541 আমি প্রেমে পড়েছি। 314 00:40:44,625 --> 00:40:45,625 কাঠের প্রেমে? 315 00:40:46,500 --> 00:40:47,875 আগে কী করতে? 316 00:40:48,583 --> 00:40:50,916 একটা সুসি রেস্টুরেন্টের জন্য... ডেলিভারির কাজ করতাম। 317 00:40:52,291 --> 00:40:53,500 আর তুমি... 318 00:40:55,916 --> 00:40:57,416 বেশ, তুমি নার্স না। 319 00:40:58,750 --> 00:40:59,833 তো কী করো? 320 00:40:59,916 --> 00:41:01,625 সাবধানে, ধরবে কিন্তু। 321 00:41:04,583 --> 00:41:06,000 একটা লাইব্রেরিতে কাজ করি। 322 00:41:06,083 --> 00:41:08,625 তাই? দারুণ! 323 00:41:09,375 --> 00:41:10,708 কখনো আসতে পারি? 324 00:41:10,958 --> 00:41:12,333 বই ধার নিতে? 325 00:41:12,416 --> 00:41:13,250 একদম। 326 00:41:14,750 --> 00:41:16,000 ওহ, আচ্ছা। 327 00:41:16,083 --> 00:41:18,666 আমার কাজ তো হাতের, তো নিশ্চয়ই, 328 00:41:18,875 --> 00:41:20,375 বইয়ের প্রতি আমার আগ্রহ থাকতে পারে না। 329 00:41:20,458 --> 00:41:22,541 সম্ভবত হাতের কাজে তুমি তেমন ভালো না। 330 00:41:22,625 --> 00:41:25,250 আমার যুদ্ধের নায়ককে কি ফিরে পেতে পারি? আমাদের এক খদ্দেরের সাথে দেখা করতে যেতে হবে। 331 00:41:27,291 --> 00:41:28,166 এই নাও! 332 00:41:29,208 --> 00:41:30,416 থ্যাংক্স... 333 00:44:23,208 --> 00:44:24,208 "উত্তর মেরু জগৎ" 334 00:44:28,166 --> 00:44:29,791 তুমি উত্তর মেরু যাবে? 335 00:44:30,250 --> 00:44:31,166 কেন যাবো না? 336 00:44:31,916 --> 00:44:36,666 অসীম দিগন্ত, আলো... অনেক সুন্দর। 337 00:44:39,166 --> 00:44:40,208 মেরু ভাল্লুক। 338 00:44:41,625 --> 00:44:44,083 - তোমার মেরু ভাল্লুক পছন্দ না? - অবশ্যই, সবাই পছন্দ করে। 339 00:44:44,416 --> 00:44:47,083 ওরা ডলফিন আর বিড়ালছানার মতো। অনেক কিউট। 340 00:44:48,000 --> 00:44:49,291 না, ওখানে তো... 341 00:44:50,041 --> 00:44:51,000 কিছুই নেই। 342 00:44:52,958 --> 00:44:56,958 জীবনে কখন এমনকিছু দেখবে? আমরা কখনই এসব জায়গায় যাবো না... 343 00:44:57,666 --> 00:44:59,125 কখনই এমন কিছু দেখবো না। 344 00:44:59,875 --> 00:45:01,000 শুধু বই ছাড়া। 345 00:45:01,625 --> 00:45:03,125 চোখ বন্ধ করো। 346 00:45:03,625 --> 00:45:05,833 হাতগুলো এভাবে তোমার কানে রেখে 347 00:45:06,583 --> 00:45:08,083 ধীরে ধীরে ধাক্কা দাও, 348 00:45:08,166 --> 00:45:10,458 এক এক করে, খুব আস্তে, 349 00:45:11,125 --> 00:45:12,125 এইভাবে। 350 00:45:12,791 --> 00:45:14,250 যদি ঠিকভাবে করো, 351 00:45:15,000 --> 00:45:17,000 মনে হবে যেন তুমি তুষারের মাঝে হাটছো। 352 00:45:24,166 --> 00:45:26,083 এই নাও। মাস শেষে বইগুলো ফিরিয়ে দিও। 353 00:45:26,166 --> 00:45:28,708 নাহলে মিসেস ওয়াচ-টাওয়ারকে তোমার জবাব দিতে হবে। 354 00:45:29,666 --> 00:45:30,833 শীঘ্রই দেখা হচ্ছে, তাহলে? 355 00:45:30,916 --> 00:45:31,916 অবশ্যই! 356 00:45:32,000 --> 00:45:33,333 - হ্যালো। - হ্যালো। 357 00:45:40,375 --> 00:45:43,250 "বহুদূরে উত্তর" 358 00:47:23,833 --> 00:47:24,666 এই নাও। 359 00:47:25,833 --> 00:47:27,625 ক্ষমা সরূপ। আমি দেরি করে ফেলেছি... 360 00:47:28,458 --> 00:47:30,250 - থ্যাংক্স, আর এইটা... - একটা ভাল্লুক। 361 00:47:33,875 --> 00:47:36,666 ভাল্লুকওয়ালা চাবির রিং। তুমি বলেছিলে সবাই ভাল্লুক পছন্দ করে। 362 00:47:37,083 --> 00:47:39,958 - রিংটা আমি বাড়তি কাঠ দিয়ে বানিয়েছি। - কিন্তু আমাদের কি দেখা করার কথা হয়েছিল? 363 00:47:40,333 --> 00:47:41,416 দেখা? 364 00:47:41,500 --> 00:47:44,500 ওহ, না! না, আমি তো এসেছি... 365 00:47:45,833 --> 00:47:47,583 ব্যাপার না। এগুলোর তেমন চাহিদা নেই। 366 00:47:49,291 --> 00:47:51,041 আমার কাছেও তোমার জন্য কিছু আছে। 367 00:47:52,333 --> 00:47:54,875 আমেরিকান লিটারেচার, দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প। 368 00:47:55,458 --> 00:47:56,708 আমার প্রিয় বইগুলোর একটা। 369 00:48:00,791 --> 00:48:02,291 বেশ, আমার এখন যেতে হবে। 370 00:48:03,000 --> 00:48:05,791 আমারও। তোমার আঙ্কেল আমার জন্য ট্রাকে অপেক্ষা করছে। 371 00:49:34,875 --> 00:49:36,166 তুই এখানে কী করছিস? 372 00:49:36,250 --> 00:49:38,166 আমরা পরিচিত হচ্ছিলাম... 373 00:49:38,250 --> 00:49:40,541 আমার সাথে পরিচয় করাসনি। আমাকে নিয়ে কি তোর লজ্জা হয়? 374 00:49:41,000 --> 00:49:43,458 রাউফ, গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল, রাউফ। কী চাস? 375 00:49:46,791 --> 00:49:49,375 তুই সবসময় বাড়াবাড়ি করতে পারিস না। 376 00:49:50,166 --> 00:49:52,416 বলেছিলাম না, পরিবারের সাথে ও অস্বস্তিবোধ করে। 377 00:49:52,500 --> 00:49:54,291 কফির জন্য ধন্যবাদ, জিজি! 378 00:49:54,916 --> 00:49:55,958 মাই লেডি। 379 00:49:56,833 --> 00:49:57,708 বাই। 380 00:50:00,875 --> 00:50:03,166 - শালা হারামি। - তোর সাথেও দেখা হয়ে ভালো লাগলো। 381 00:50:05,833 --> 00:50:07,416 তো আজ দেখা হবে। 382 00:50:09,250 --> 00:50:10,583 ও একটা পার্টি দিচ্ছে। 383 00:50:10,666 --> 00:50:11,875 পার্টি? 384 00:50:11,958 --> 00:50:13,875 আমি হ্যাঁ বলেছি, কিন্তু আমাদের যাওয়া লাগবে না। 385 00:50:14,666 --> 00:50:16,333 হ্যাঁ, ভালো বুদ্ধি। 386 00:50:16,708 --> 00:50:18,666 - তোমার স্কুটারে করে আমায় নিতে আসবে? - আচ্ছা। 387 00:50:18,750 --> 00:50:20,500 আমার ভাগ্নীর সাথে সাবধানে, নাওফেল। 388 00:50:20,916 --> 00:50:23,791 আরে মজা নেন? ও-ই আমাকে বলেছে, আমি না। 389 00:50:51,791 --> 00:50:52,791 আসো! 390 00:50:58,291 --> 00:50:59,791 আশাকরি ভালো কিছু হবে। 391 00:51:25,875 --> 00:51:26,791 তো? 392 00:51:27,833 --> 00:51:28,750 কী বলো? 393 00:51:33,000 --> 00:51:34,041 এটা একটা ইগলু! 394 00:51:48,083 --> 00:51:49,083 পছন্দ হয়েছে? 395 00:51:49,708 --> 00:51:51,000 তুমি বানিয়েছ? 396 00:52:00,416 --> 00:52:01,916 তুমি ভাগ্যে বিশ্বাস করো? 397 00:52:03,666 --> 00:52:04,541 না, সত্যি। 398 00:52:07,041 --> 00:52:10,583 যেন সবকিছুই অগ্রীম লেখা থাকে? আমরা শুধু পথ ধরে চলি? 399 00:52:10,666 --> 00:52:13,250 - হ্যাঁ। - আর কিছুই বদলাতে পারবো না? 400 00:52:14,041 --> 00:52:18,083 আমরা মনে করি বদলাতে পারব কিন্তু পারি না। ব্যস একটা ভ্রম। যতদিন না... 401 00:52:20,083 --> 00:52:22,041 সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অযৌক্তিক কিছু করছি। 402 00:52:22,791 --> 00:52:25,583 এটাই একমাত্র পন্থা। 403 00:52:28,875 --> 00:52:29,833 কেমন? 404 00:52:31,041 --> 00:52:33,916 কেমন... জানি না, যে কোনো কিছু। 405 00:52:35,625 --> 00:52:37,000 যেমন তুমি হাটছ... 406 00:52:37,833 --> 00:52:39,208 আর একদিকে যাওয়ার ভান করলে। 407 00:52:39,958 --> 00:52:41,708 কিন্তু ছল করে আরেকদিকে চলে গেলে... 408 00:52:42,208 --> 00:52:43,375 পথ হারিয়ে ফেললে... 409 00:52:45,666 --> 00:52:47,666 আর বুম! ক্রেনে ঝাঁপ দিলে। 410 00:52:49,166 --> 00:52:51,125 এমনকিছু যা আগে কখনও করোনি যা তোমার করা উচিত হচ্ছে না, 411 00:52:51,208 --> 00:52:53,333 যা করা উচিত হবে না, কিন্তু করলে 412 00:52:53,416 --> 00:52:56,625 কারণ এটা তোমাকে অন্য কোথাও নিয়ে যাবে... আর এতে তোমার কোনো অনুশোচনা নেই। 413 00:52:58,375 --> 00:52:59,583 এমনকিছু। 414 00:53:02,000 --> 00:53:03,083 আর তারপর? 415 00:53:04,375 --> 00:53:06,583 নিয়তির সাক্ষাৎ পেয়ে গেলে, তারপর কী করবে? 416 00:53:07,875 --> 00:53:08,708 তারপর? 417 00:53:10,000 --> 00:53:11,583 তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। 418 00:53:12,583 --> 00:53:16,041 চোখ বন্ধ করে ছুটবে... আর বুকে আশা বাধবে। 419 00:53:19,625 --> 00:53:20,875 কী হলো? 420 00:53:20,958 --> 00:53:21,916 স্যরি। 421 00:53:22,833 --> 00:53:23,666 কী হলো? 422 00:53:24,416 --> 00:53:25,458 তোমার খিদে পায়নি? 423 00:53:27,041 --> 00:53:28,125 আমি পিৎজা অর্ডার করেছি। 424 00:54:03,625 --> 00:54:08,291 "আমি এখানে" 425 00:54:14,750 --> 00:54:15,958 ঠান্ডা হয়ে যাবে তো! 426 00:54:16,041 --> 00:54:17,333 এক্ষুনি আসছি। 427 00:54:18,583 --> 00:54:22,708 তোমার সুসি অর্ডার দেওয়া উচিত ছিল। পুরানো চাকরি থেকে কি ডিসকাউন্ট পাবে না? 428 00:54:23,750 --> 00:54:25,250 এটা কোনো সাধারণ পিৎজা নয়। 429 00:54:26,333 --> 00:54:27,416 কী অর্ডার দিয়েছ? 430 00:54:33,458 --> 00:54:36,541 চিজ পিৎজা, এক্সট্রা অনিয়ন। মিসেস মার্টিনেজ। 431 00:54:38,708 --> 00:54:40,083 - তো... - আমি! 432 00:54:42,083 --> 00:54:44,458 সেই ডেলিভারিওয়ালা। ফাস্ট পিৎজা। 433 00:54:46,208 --> 00:54:47,666 এটাই তো অর্ডার দিয়েছিলে, তাই না? 434 00:54:50,416 --> 00:54:53,583 "আমি সবসময়ই আমার কাজ পুরা করি। জানোই তো।" 435 00:54:56,666 --> 00:54:59,250 - ডায়লগটা ছিল দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড... - দ্য আগলির। হ্যাঁ, জানি। 436 00:54:59,333 --> 00:55:02,833 তাই? মুভিটা আমার খুব পছন্দ! আমার ফেভারিট! ভেন ক্লীফ... 437 00:55:08,208 --> 00:55:09,333 কী করছ? 438 00:55:10,041 --> 00:55:11,458 তোমার মতলব কী? 439 00:55:11,958 --> 00:55:13,541 কীসের মতলব? কোনো মতলব নেই... 440 00:55:13,625 --> 00:55:17,000 কী ভাবছ? ইগলুর মধ্যে একটা মেয়েকে লাগাবে? এই কি? 441 00:55:18,208 --> 00:55:20,208 একদম না! আমাকে কী মনে করো? 442 00:55:22,750 --> 00:55:25,583 ইন্টারকমে আমাদের কথা হওয়ার পর, আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম। 443 00:55:25,666 --> 00:55:29,083 তুমি কোথায় কাজ করো সেটা খুঁজে বের করি আর ফলো করতে করতে এখানে এসে পৌঁছায়। 444 00:55:29,166 --> 00:55:31,583 আমি ব্যস গল্পটা একটু জটিল করে ফেলেছি। এই যা। 445 00:55:31,666 --> 00:55:32,833 তুমি কি শুনছ? 446 00:55:35,000 --> 00:55:35,833 হ্যাঁ। 447 00:55:36,416 --> 00:55:38,000 তো কী করতাম? 448 00:55:38,375 --> 00:55:41,458 "এই, হাই, আমি, ডেলিভারি বয়, যে একটা দরজা পর্যন্ত খুলতে পারেনি। 449 00:55:41,541 --> 00:55:43,583 চলো কফি খাই?" এতে কি কাজ হতো? 450 00:55:44,666 --> 00:55:47,250 চাকরিটা নিয়েছিলাম ব্যস তোমাকে আবার দেখতে পাওয়ার জন্য! 451 00:55:47,333 --> 00:55:48,875 বলার জন্য তো, একটু... 452 00:55:49,583 --> 00:55:51,041 - সাহস দরকার, তাই না? - আমার আঙ্কেল? 453 00:55:51,500 --> 00:55:52,958 আমার আঙ্কেলের ব্যাপারে ভাবো? 454 00:55:53,291 --> 00:55:55,708 তাকে কখন বলবে তুমি তার এবং তার কাজের পরোয়া করো না? 455 00:55:55,791 --> 00:55:58,625 - এটা সত্যি না। আমি এই কাজ পছন্দ করি। - আঙ্কেল অসুস্থ। খেয়াল করেছ? 456 00:56:00,458 --> 00:56:03,208 - না, বয়স হয়েছে। এই আর কি। - গাধা। 457 00:56:03,291 --> 00:56:05,541 কী হয়েছে ওনার? সিরিয়াস কিছু? 458 00:58:52,375 --> 00:58:54,000 তোর মাল আসেনি? 459 00:58:54,083 --> 00:58:56,416 ও আমার মাল না! কিছুই না। 460 00:58:58,000 --> 00:59:00,166 দূরে গিয়ে মর! তোর কি আর কোনো কাজ নেই? 461 00:59:09,541 --> 00:59:10,375 যা ভাগ! 462 00:59:11,458 --> 00:59:13,958 এই, করিনে! তোমার ব্যাপারেই বলছিলাম... 463 00:59:21,541 --> 00:59:23,125 এই যে, আমি এখানে বসে ছিলাম... 464 00:59:23,583 --> 00:59:25,708 ওখানে আরেকটা স্টুল আছে। যা ভাগ এখন। 465 00:59:52,208 --> 00:59:53,750 আসলে, কাপটা আমার। 466 00:59:54,625 --> 00:59:58,666 আমি এক মিনিটের জন্য গেছিলাম... স্টুলটা আমার। আমি এখানে বসেছিলাম। 467 00:59:59,125 --> 01:00:00,833 - তোর কাপ? - হ্যাঁ... 468 01:00:00,916 --> 01:00:02,000 বলা উচিত ছিল। 469 01:01:30,083 --> 01:01:30,958 জিজি? 470 01:01:35,333 --> 01:01:36,208 জিজি? 471 01:05:39,875 --> 01:05:41,083 এখানে আসো, সোনা! 472 01:05:55,375 --> 01:05:56,541 আমার গোঁফ! 473 01:06:05,041 --> 01:06:05,958 কি... 474 01:06:06,041 --> 01:06:08,291 তুমি এখনও রেকর্ড করছ? 475 01:06:08,375 --> 01:06:11,416 আগের বার বলেছিলে, কনসার্টের পর আমরা ককটেল পার্টিতে যাবো, 476 01:06:11,500 --> 01:06:13,458 কিন্তু যাওনি। তাই আমি রেকর্ড করছি। 477 01:06:13,541 --> 01:06:16,708 কনসার্ট অনেক রাতে শেষ হয়েছিল আর পরেরদিন তোমার স্কুল ছিল। 478 01:06:16,791 --> 01:06:19,125 কিন্তু এইবার আমার স্কুল নেই, তোমার কথা দিতে হবে। 479 01:06:19,208 --> 01:06:21,791 - যদি তোমার মা কোনো নোট মিস করে... - মাঝেমধ্যে হয়। 480 01:06:21,875 --> 01:06:25,750 যদি তোমার মা বেশি নোট মিস করে, তখন কম ডাক আসবে। 481 01:06:26,250 --> 01:06:28,875 - কম ডাক আসার মানে... - রাস্তায় দেখো। 482 01:06:29,375 --> 01:06:30,208 তো? 483 01:06:30,291 --> 01:06:32,041 আচ্ছা, কথা দিচ্ছি। 484 01:06:32,125 --> 01:06:34,625 - কী কথা দিচ্ছ? - সময়মতো কনসার্ট শেষ করতে পারলে... 485 01:06:35,208 --> 01:06:37,000 আমরা ককটেল পার্টিতে যাবো। 486 01:07:04,875 --> 01:07:06,041 নাওফেল। 487 01:07:06,666 --> 01:07:07,708 নাওফেল! 488 01:07:08,375 --> 01:07:10,583 - কী? - এভাবে ঝুলো না! 489 01:07:11,000 --> 01:07:12,250 হাত ভিতরে রাখো! 490 01:07:12,666 --> 01:07:13,541 দেখো! 491 01:07:39,166 --> 01:07:40,208 এখানে আসো, সোনা! 492 01:07:47,875 --> 01:07:48,708 নাওফেল? 493 01:07:50,916 --> 01:07:53,958 আমি হাসপাতাল থেকে এক্ষুনি এসেছি। জানি তুমি এখানেই আছ। উত্তর দাও! 494 01:08:00,000 --> 01:08:02,875 এক্সিডেন্টের জন্য আমি ফর্ম পূরণ করে দিয়েছি। তোমাকে শুধু স্বাক্ষর করতে হবে। 495 01:08:06,833 --> 01:08:08,000 আরে। দরজাটা খুলো। 496 01:08:11,583 --> 01:08:12,416 বেশ... 497 01:08:15,083 --> 01:08:16,208 নিজেকে সামলাও। 498 01:11:43,333 --> 01:11:44,416 এখানে আসো, সোনা! 499 01:11:51,708 --> 01:11:52,875 তো? 500 01:11:53,208 --> 01:11:55,083 আচ্ছা, কথা দিচ্ছি। 501 01:11:55,166 --> 01:11:56,208 কী কথা দিচ্ছ? 502 01:11:56,791 --> 01:11:58,500 সময়মতো কনসার্ট শেষ করতে পারলে... 503 01:11:59,125 --> 01:12:00,750 আমরা ককটেল পার্টিতে যাবো... 504 01:16:01,220 --> 01:16:19,780 অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম