1 00:00:00,010 --> 00:00:04,270 -ফ্যাক্টরি ডাকাতির কথা বলতে চাচ্ছ... -আমাদের এসবে জড়ানো ঠিক হয়নি, টম। 2 00:00:04,320 --> 00:00:08,550 একুশ জুন রাতে পুরো শহরজুড়ে ধর্মঘট ডাকা হবে। 4 00:00:08,600 --> 00:00:10,990 এই বোকা লোকটা যে কাজ শেষে হীরা ফিরিয়ে দেবে, 5 00:00:11,040 --> 00:00:13,870 - তা জানব কী করে? - জানব না, সেটা ভিন্ন চিন্তা। 6 00:00:13,920 --> 00:00:16,190 এই কাজ শেষ হলে, সব শেষ... 7 00:00:16,240 --> 00:00:19,470 তারপর তুমি আর আর্থার নতুন জীবন শুরু করতে পারবে। 8 00:00:19,520 --> 00:00:21,550 তারমানে বাড়ির নিচে তিনটা সেলার। 9 00:00:21,600 --> 00:00:25,870 এই বাড়ির নিচ থেকে একটা সুড়ঙ্গ নদীর নিচের একটা স্ট্রং রুম পর্যন্ত গেছে। 11 00:00:25,920 --> 00:00:29,630 আমরা চাই, আমাদের সুড়ঙ্গ এখান থেকে শুরু হয়ে সরাসরি স্ট্রং রুমের দিকে যাক। 12 00:00:29,680 --> 00:00:32,620 তোমার সাথে প্রিস্টের ব্যাপারে কথা বলতে চাই। 13 00:00:36,200 --> 00:00:38,950 আমি নিজের হাতে ওকে গুলি করব, টমি। 14 00:00:39,000 --> 00:00:42,200 ঈশ্বরের নামে বলছি, যদি আমার ছেলে ট্রিগারটা চাপে... 15 00:00:43,720 --> 00:00:46,760 আমি তোমার পুরো অরগানাইজেশনকে ভেঙে গুঁড়ো করে দেবো। 15 00:00:48,720 --> 00:00:54,760 অনুবাদ - কুদরতে জাহান 15 00:00:55,720 --> 00:01:02,760 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 16 00:01:35,640 --> 00:01:42,160 দরিদ্র শিশুদের আশ্রয়াস্থল গ্রেস শেলবি ইনস্টিটিউটের উদ্বোধনে স্বাগতম। 18 00:01:43,480 --> 00:01:47,790 আমার সাথে সাথে আপনারাও ধন্যবাদ জানান সেই মানুষটিকে, 19 00:01:47,840 --> 00:01:51,590 যিনি এই প্রতিষ্ঠানটি নির্মাণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 20 00:01:51,640 --> 00:01:53,780 লেডিস অ্যান্ড জেন্টলম্যান... 21 00:01:54,360 --> 00:01:56,160 মিস্টার থমাস শেলবি। 22 00:02:00,280 --> 00:02:02,310 কিছু বলো! 23 00:02:02,360 --> 00:02:04,640 বক্তৃতা দাও! 24 00:02:13,520 --> 00:02:15,470 বলো, টম! 25 00:02:15,520 --> 00:02:17,120 বলো, টম! 26 00:02:26,120 --> 00:02:29,470 আমি এখানে বক্তৃতা দিতে আসিনি, শুধু একটা কথা বলব, 27 00:02:29,520 --> 00:02:32,150 এই শিশুরা এখন থেকে নিরাপদ। 28 00:02:32,200 --> 00:02:35,390 আমাদের কাছে ওরা নিরাপদে থাকবে, 29 00:02:35,440 --> 00:02:39,070 কারণ আমরাও ওদের মতো রাস্তা থেকেই উঠে এসেছি। 30 00:02:39,120 --> 00:02:43,190 ওদেরকে আমরা কলোনিতে পাচার হতে দেবো না, 31 00:02:43,240 --> 00:02:47,030 স্বজনদের থেকে আলাদা হতে দেবো না, 32 00:02:47,080 --> 00:02:50,480 কারো হয়ে কোনো খারাপ কাজ করতে হবে না ওদের। 33 00:02:51,600 --> 00:02:55,430 ওরা এখানে নিজের বাড়ির মতো যত্নে বড় হবে। 35 00:02:57,600 --> 00:02:59,480 বার্মিংহামে। 36 00:03:01,120 --> 00:03:03,150 কারণ এটা আমাদের শহর। 37 00:03:03,200 --> 00:03:05,740 পিকি ব্লাইন্ডারদের অর্ডার অনুযায়ী! 38 00:03:24,240 --> 00:03:27,960 এখন আমরা 'ইম্মরটাল ইনভিজিবল' গাইবো। 39 00:03:41,560 --> 00:03:43,560 শুনেছ, গ্রেস? 40 00:03:48,040 --> 00:03:54,040 মিস্টার শেলবি, ভুল করে আমাকে এই ইভেন্টের দাওয়াতটা দেননি আপনি। 42 00:03:55,320 --> 00:03:57,470 কিন্তু আমার কাছে তো চাবি আছে, 43 00:03:57,520 --> 00:03:59,870 নিজের মতো অফিস বানিয়ে নিয়েছি। 44 00:03:59,920 --> 00:04:02,430 ওখানে, রাস্তা থেকে দুই দরজা পরে। 45 00:04:02,480 --> 00:04:06,830 যেটায় ইতিমধ্যেই স্টোভ আছে আর জানালায় ক্রস আঁকা। 47 00:04:07,320 --> 00:04:08,790 মিস্টার শেলবি? 48 00:04:09,840 --> 00:04:15,000 যে বাড়িটার জানালায় কমলা-লাল ক্রস আঁকা, ওইটা হবে আমার অফিস। 50 00:04:15,280 --> 00:04:18,880 আমি ওদের সেন্ট অ্যালোয়সিয়াসে নিয়ে যাবো কনফেশনের জন্য। 51 00:04:19,920 --> 00:04:22,430 নিশ্চয়ই বুঝতে পারছ যে এই চাবিগুলো 52 00:04:22,480 --> 00:04:25,220 আমাদের চুক্তিরই একটা অংশ? 53 00:04:32,040 --> 00:04:36,040 সামনের ২৪ ঘন্টায় ঠিক যা বলা হবে, তাই করবেন আপনি। 54 00:04:37,200 --> 00:04:39,940 তুমি সরবে না, তুমি হারবে না। 55 00:04:49,480 --> 00:04:51,620 ছোট্ট বন্ধুরা! 56 00:04:52,720 --> 00:04:54,190 আস্তে যাও। 58 00:05:08,120 --> 00:05:12,140 লর্ড মেয়র আপনাকে চা আর কেক খাবার দাওয়াত দিয়েছেন। 60 00:05:36,160 --> 00:05:38,500 টমি বলেছে হেসে হেসে কথা বলতে। 61 00:05:40,520 --> 00:05:42,750 - নিশ্চয়ই ট্রেনের কারণে। - রিউবেন আসেনি? 62 00:05:42,800 --> 00:05:45,790 লন্ডন থেকে আসেনি, এমন আর গেস্ট আছে? 63 00:05:45,840 --> 00:05:47,870 কয়েকজন আসেনি। 64 00:05:47,920 --> 00:05:51,110 পল, কোম্পানি এখন আমাকে টাকা দিচ্ছে, তাই আমাকে এখন অনেকের সাথে কথা বলতে হবে। 65 00:05:51,160 --> 00:05:55,590 তো তুমি চার বছরের মাঝে ঘোড়া থেকে গাড়ি কিনে ফেললে! 66 00:05:55,640 --> 00:05:58,110 নিউ ইয়র্কে গেলে ডকের কাজে মজুরি বেশি দেয়া লাগবে। 67 00:05:58,160 --> 00:06:00,350 আপনি আমাদের সাথে বোস্টনে আসতে পারেন। 68 00:06:00,400 --> 00:06:03,230 মাত্রই জনির সাথে কথা বললাম, বললো সুড়ঙ্গে কাদা। 69 00:06:03,280 --> 00:06:04,910 - তাই দেরি হচ্ছে। - আর কত বাকি? 70 00:06:04,960 --> 00:06:06,510 দেয়ালে যেতে আরো দুইদিন। 71 00:06:06,560 --> 00:06:08,390 বলো সিংক হোল কাটতে, তাহলে কাদা শুকাবে। 72 00:06:08,440 --> 00:06:10,830 ও তোমাকে গিয়ে দেখতে বলছে, টম। 73 00:06:10,880 --> 00:06:13,750 - বলেছি, পাগলা ঘোড়া দিয়ে টানালেও তোমাকে ওখানে নামানো যাবে না। - হুম। 74 00:06:13,800 --> 00:06:17,790 মিস্টার শেলবি, শুধু এটুকু বলতে চাই যে, আপনার প্রিয়তমা স্ত্রী আমাদের ছেড়ে চলে যাবার আগে 75 00:06:17,840 --> 00:06:19,470 ওনার সাথে দেখা করতে পারলে খুশি হতাম, আর 76 00:06:19,520 --> 00:06:24,950 আমি প্রতিদিন এই ছোট্ট বাচ্চাদের শীতের পোশাকের পেছনে এক ঘন্টা সময় দেবো। 77 00:06:25,000 --> 00:06:27,590 আমার সেক্রেটারি মিস স্টার্কের সাথে কথা বলুন। ধূসর হ্যাট পরা। 78 00:06:27,640 --> 00:06:28,950 আমার শিডিউল জানে ও। 79 00:06:29,000 --> 00:06:31,590 টম, কীভাবে যে করো তুমি এগুলো, যত্তসব, আসছে আরেকজন! 80 00:06:31,640 --> 00:06:32,710 - মিস্টার শেলবি? - হ্যাঁ! 81 00:06:32,760 --> 00:06:35,390 ওহ! আপনার ছেলে একদম আপনার মতোই দেখতে। 82 00:06:35,440 --> 00:06:37,710 হ্যাঁ, খুব দুষ্ট, না?! 83 00:06:37,760 --> 00:06:41,150 মিস্টার শেলবি, একটু কথা বলা যাবে? 84 00:06:41,200 --> 00:06:43,670 হ্যাঁ বলুন, সমস্যা নেই। 85 00:06:43,720 --> 00:06:45,150 টমি,ও তোমার কোলে উঠতে চায়। 86 00:06:45,200 --> 00:06:49,430 আহা! এদিকে এসো চার্লি, আহারে বাবু! 87 00:06:49,480 --> 00:06:54,510 সবার সামনে নিজের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছেন, খুব ভালো। 88 00:06:54,560 --> 00:06:58,110 মোজলি ওয়ার-উইডো ইনস্টিটিউটের মেম্বারেরা... 89 00:06:58,160 --> 00:07:00,790 - ওহ দ্যাখো। - মিস্টার উইনস্ল নিজেই বানিয়েছেন উইনস্ল কেসিং থেকে। 90 00:07:00,840 --> 00:07:02,310 দ্যাখো তাকিয়ে! 91 00:07:02,360 --> 00:07:04,950 ডার্বিতে দৌড়ানো আপনার ঘোড়ার ছবি দিয়ে। 92 00:07:05,000 --> 00:07:06,790 খুব সুন্দর, অনেক ধন্যবাদ। 93 00:07:06,840 --> 00:07:09,510 {\an8} ঘোড়ার নাম 93 00:07:06,840 --> 00:07:09,510 - গ্রেসেস সিক্রেট। - অনেক ধন্যবাদ। 94 00:07:09,560 --> 00:07:14,820 পেপারের জন্য ছবি তুলব, একটু সামনে নিয়ে দাঁড়াবেন? 96 00:07:18,160 --> 00:07:20,160 অনেক ধন্যবাদ। 97 00:07:21,280 --> 00:07:24,780 - ধন্যবাদ, মিস্টার শেলবি। - কোনো সমস্যা নেই। - ধন্যবাদ। 98 00:07:25,800 --> 00:07:30,510 এখানে আসার জন্য ধন্যবাদ। সময় দেবার জন্য ধন্যবাদ। 99 00:07:30,560 --> 00:07:32,030 ধন্যবাদ। 100 00:07:36,760 --> 00:07:37,990 চার্লস কোথায়, আডা? 101 00:07:38,040 --> 00:07:41,630 - তোমাকে না দিলাম। - কোথায় ও? - জানি না। 102 00:07:41,680 --> 00:07:43,470 ছেলেরা! 103 00:07:43,520 --> 00:07:44,790 চার্লিকে দেখেছ? 104 00:07:44,840 --> 00:07:45,830 না তো। 105 00:07:45,880 --> 00:07:47,470 দাঁড়াও, ও না খেলছিল?! 106 00:07:47,520 --> 00:07:49,630 পল, চার্লস কোথায়? 107 00:07:49,680 --> 00:07:52,830 - লিজি, চার্লস কোথায়? - জানি না। 108 00:07:52,880 --> 00:07:53,950 কোথায় ও? 109 00:07:54,000 --> 00:07:55,230 পেছনের দরজা, রান্নাঘর। 110 00:07:55,280 --> 00:07:56,910 ব্লেক স্ট্রিটে যাও, গাড়িগুলোর কাছে। 111 00:07:56,960 --> 00:07:59,790 টমি, এক নার্সকে নাকি ওকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরোতে দেখা গেছে। 112 00:07:59,840 --> 00:08:02,580 - সর্বনাশ! - কোনটা? - জানি না, যাও! 113 00:08:14,840 --> 00:08:16,030 - আর্থার! - কী? 114 00:08:16,080 --> 00:08:18,350 কে যেন একটা মহিলা আর বাচ্চাকে একটা গাড়িতে উঠতে দেখেছে। 115 00:08:18,400 --> 00:08:19,870 সর্বনাশ! 116 00:08:25,080 --> 00:08:26,840 চার্লি! 117 00:08:28,760 --> 00:08:30,470 চার্লি! 118 00:08:30,520 --> 00:08:31,710 চার্লি! 119 00:08:31,760 --> 00:08:33,030 জন! 120 00:08:34,000 --> 00:08:35,510 - কোথায় ও? - জন! 121 00:08:35,560 --> 00:08:37,750 - আর্থার! - মসকে খুঁজে বের করো! - আর্থার, কোথায় ও? 122 00:08:37,800 --> 00:08:40,710 - সব জংশন বন্ধ করে দাও। - কোথায় ও? 123 00:08:40,760 --> 00:08:42,670 - বলো। - কেউ ওকে নিয়ে গেছে। 124 00:08:42,720 --> 00:08:44,150 ঠিক আছে... 125 00:08:44,200 --> 00:08:46,390 শোনো, ওরা ওকে একটা গাড়িতে তুলেছে। 126 00:08:46,440 --> 00:08:49,350 গাড়িতে করে ওকে নিয়ে দক্ষিণ দিকে গেছে। 127 00:08:49,400 --> 00:08:51,350 আমরা রাস্তা বন্ধ করে পাহারা বসিয়েছি। 128 00:08:51,400 --> 00:08:53,270 - আমরা ঘাঁটি গাড়ব, আমার পরিচিত সবাইকে... - হ্যাঁ। 129 00:08:53,320 --> 00:08:55,230 .. এখানে আর মে পোলের মাঝে বসাবো। 130 00:08:55,280 --> 00:08:56,550 - আচ্ছা - ঠিক আছে? - তাই কোরো। 131 00:08:56,600 --> 00:08:58,270 তোমাকে অফিসে যেতে হবে। 132 00:08:58,320 --> 00:09:00,110 - ফোনের পাশে বসতে হবে। - তাই কোরো। 133 00:09:00,160 --> 00:09:01,590 যে নিয়ে গেছে, সে নিশ্চয়ই ফোন করবে। 134 00:09:01,640 --> 00:09:02,910 পলি! 135 00:09:03,880 --> 00:09:08,350 চলো পল, ফোনের কাছে বসতে হবে। আমি আর জন রাস্তায় দেখছি। 136 00:09:08,400 --> 00:09:11,270 মাইকেলকে মে পোল জংশনে লাগবে। 137 00:09:12,360 --> 00:09:15,360 মসকে বলো দক্ষিণের সব রাস্তা ব্লক করতে। 138 00:09:19,840 --> 00:09:21,710 মসকে ডাকো। 139 00:09:21,760 --> 00:09:23,300 কোথায় গেছে? 140 00:09:29,000 --> 00:09:31,150 - টমি। - এটা ওদের কাজ। 141 00:09:31,200 --> 00:09:32,910 - কাদের? - ঐ হারামিদের। 142 00:09:32,960 --> 00:09:35,910 শোনো, অনেক সময় অনেক পাগল মহিলা... 143 00:09:35,960 --> 00:09:38,070 না, এটা ওদেরই কাজ। 144 00:09:38,120 --> 00:09:40,260 তুমি কি ফোনটা ভেঙে ফেললে? 145 00:09:44,840 --> 00:09:46,470 তুমি ফোনটা ভেঙে ফেলেছ। 146 00:09:46,520 --> 00:09:48,230 সমস্যা নেই, আমাদের আরেকটা ফোন আছে। 147 00:09:48,280 --> 00:09:50,280 - টমি? - আডা? 148 00:09:51,600 --> 00:09:53,230 একজন এসেছে, একটা প্রিস্ট। 149 00:09:53,280 --> 00:09:56,360 এখানে থাকো পল, কিচ্ছু কোরো না। 150 00:10:10,080 --> 00:10:11,880 আপনার ছেলে আমাদের কাছে। 151 00:10:12,520 --> 00:10:14,260 গাড়িতে ওঠো। 152 00:10:21,080 --> 00:10:22,630 প্রথমে... 153 00:10:22,680 --> 00:10:24,110 ও কি নিরাপদে আছে? 154 00:10:24,160 --> 00:10:26,230 অবশ্যই ও নিরাপদে আছে। 155 00:10:26,280 --> 00:10:28,620 সব বাচ্চাই আমার কাছে আদরের। 156 00:10:29,280 --> 00:10:31,510 আপনি আমার সামনে কোনো পথ খোলা রাখেননি। 157 00:10:31,560 --> 00:10:35,070 কী করতে হবে বলুন, আমি তাই করব। 158 00:10:35,120 --> 00:10:37,110 কখনো এই জন্তুগুলোকে চালিয়ে দেখেছেন? 159 00:10:37,160 --> 00:10:39,590 আমি আপনাকে ব্যবসাটা চালিয়ে যেতে বলছি। 160 00:10:39,640 --> 00:10:41,190 এটা আমার না অবশ্য, ধার নিয়েছি। 161 00:10:41,240 --> 00:10:43,230 এক লর্ডের থেকে... 162 00:10:43,280 --> 00:10:45,830 এই কাজের জন্য। 163 00:10:45,880 --> 00:10:50,790 আপনি যা করতে বলবেন, আমি তাই করব, বিনা বাক্যব্যয়ে। 164 00:10:50,840 --> 00:10:53,840 আমরা জোর করে এই কাজ করতে বাধ্য হয়েছি। 165 00:10:54,600 --> 00:10:59,110 প্ল্যান থেকে সরে আসলে যে আপনার ছেলের বিপদ হবে, সে ব্যাপারে আগেই সতর্ক করেছিলাম। 167 00:11:00,040 --> 00:11:02,390 - ভুলটা আপনারই, বুঝেছেন? - হ্যাঁ 168 00:11:02,440 --> 00:11:04,950 কী ভুল করেছেন, তা কি আদৌ বুঝতে পারছেন? 169 00:11:05,000 --> 00:11:07,540 কী করতে হবে তাই বলুন। 170 00:11:07,880 --> 00:11:10,990 - আপনি আমাদের শত্রুদের সাথে চুক্তি করেছেন। - যা দরকার ছিল, তাই করেছি। 171 00:11:11,040 --> 00:11:15,760 আপনি আমাদের সাথে বেইমানি করে সোভিয়েতদের ট্রেন ওড়াতে বাধা দিয়েছেন। 173 00:11:18,320 --> 00:11:20,990 তাতে সমস্যা নেই অবশ্য। 174 00:11:21,040 --> 00:11:23,440 আমরা আপনার ভুল শুধরে নিয়েছি। 175 00:11:24,160 --> 00:11:26,670 "কী করতে হবে?", তা জানতে চাচ্ছেন। 176 00:11:26,720 --> 00:11:30,000 বেশ, বেজন্মা কুত্তা, শুনে রাখ... 177 00:11:34,880 --> 00:11:37,230 বোলশেভিকরা যেহেতু ট্রেনটা ওড়াবে না, 178 00:11:37,280 --> 00:11:39,950 সেজন্য ট্রেনটা তুই নিজেই ওড়াবি। 179 00:11:41,640 --> 00:11:44,270 এই বিস্ফোরণটা সবসময়েই ঘটার দরকার ছিল। 180 00:11:44,320 --> 00:11:45,430 সেই শুরু থেকেই। 181 00:11:45,480 --> 00:11:48,070 ধ্বংস, আতঙ্ক। 182 00:11:48,120 --> 00:11:49,660 বুঝেছেন? 183 00:11:51,440 --> 00:11:54,710 ধ্বংসস্তূপের মাঝে সোভিয়েত এম্ব্যাসির অফিশিয়ালদের 184 00:11:54,760 --> 00:11:58,430 নাম লেখা নোট আর জিনিস ছড়িয়ে দিতে হবে, ওদের ফাঁসাতে। 185 00:11:58,480 --> 00:12:01,630 - আমি ওগুলো ছড়িয়ে দেবো, সব কাজ করে দেবো। - ভালো। 186 00:12:01,680 --> 00:12:05,230 টাইমস আর ডেইলি মেইলে কর্মরত আমাদের বন্ধুরা বাকি কাজটা করে দেবে। 187 00:12:05,280 --> 00:12:12,320 ব্রিটিশ সরকার যখন সোভিয়েত ইউনিয়নের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করবে, তখনই আমাদের মিশন সফল হবে। 189 00:12:13,320 --> 00:12:16,320 আপনি একটা দারুণ অ্যাডভেঞ্চারে অংশ নিতে পারলেন। 190 00:12:17,560 --> 00:12:21,870 আতঙ্ক সৃষ্টি করার জন্য বিস্ফোরণে কিছু মানুষকে মারতে হবে। 191 00:12:21,920 --> 00:12:23,390 কতজন? 192 00:12:24,720 --> 00:12:26,800 এই ধরেন... ছয়। 193 00:12:28,640 --> 00:12:31,640 রেল শ্রমিক কিংবা ফ্যাক্টরির শ্রমিক। 194 00:12:37,920 --> 00:12:43,680 তাহলে আমি বিস্ফোরণ ঘটানোর এক ঘন্টার মাঝে আমার ছেলেকে ফেরত চাই। 195 00:12:44,800 --> 00:12:46,830 ওহ, আপনি আবার শর্তও জুড়ে দিচ্ছেন? 196 00:12:46,880 --> 00:12:48,870 হ্যান্ড ওভারের ব্যাপারটা আগেই ঠিক করে রাখতে হবে। 197 00:12:48,920 --> 00:12:51,920 আপনার সাথে কথা শেষ হয়নি, মিস্টার শেলবি। 198 00:12:53,520 --> 00:12:56,320 শুনলাম, আপনি একটা সুড়ঙ্গ খুঁড়ছেন। 199 00:12:57,520 --> 00:13:00,560 ওয়াইল্ডারনেস হাউজের নিচে গুপ্তধন খোঁজার জন্য। 200 00:13:04,080 --> 00:13:07,550 ওদের স্ট্রিং রুমে নাকি একটা ফ্যাবার্জ আছে। 201 00:13:07,600 --> 00:13:10,600 ১৮৯৮ সালে বানানো লিলিস অফ ভ্যালি এগ। 202 00:13:12,000 --> 00:13:15,470 আমাদের মধ্যে একজন বিবাহিত, তার স্ত্রী ফ্যাবার্জের জন্য পাগল। 203 00:13:15,520 --> 00:13:19,240 - সে তাকে জন্মদিনে ডিমটা দিতে চায়। - ওকে দেবো সেটা। 204 00:13:20,640 --> 00:13:23,430 আর আপনারা যে রত্নগুলো চুরি করবেন, আমাদের খরচাপাতি মেটানোর জন্য 205 00:13:23,480 --> 00:13:26,150 সেগুলো ইকোনমিক লীগ নিয়ে নেবে। 206 00:13:27,480 --> 00:13:30,670 কম্যুনিজমের বিরুদ্ধে লড়তে খরচ কম হয় না, জানেনই তো। 207 00:13:30,720 --> 00:13:34,910 - যদি আপনার ছেলেকে ... - আমি আপনাদের সব রত্ন দিয়ে দেবো। 208 00:13:34,960 --> 00:13:36,560 আগে বিস্ফোরণ। 209 00:13:37,320 --> 00:13:41,670 তারপর আপনাদের ডাকাতি করা সব রত্ন ভোর নাগাদ আপনার অফিসে নিয়ে আসবেন। 210 00:13:41,720 --> 00:13:43,070 না। 211 00:13:43,120 --> 00:13:47,030 ভোরের মধ্যে সব রত্ন আনতে পারব না। 212 00:13:47,080 --> 00:13:48,190 সুড়ঙ্গে অনেক কাদা। 213 00:13:48,240 --> 00:13:51,990 ডাকাতির রাতে যদি সেন্ট অ্যান্ড্রুজের ঘড়িতে ভোর পাঁচটা বাজার পরে 214 00:13:52,040 --> 00:13:54,510 আমরা যদি সবকিছু হাতে না পাই, 215 00:13:54,560 --> 00:13:57,430 তাহলে আপনার ছেলের বিপদের ঘন্টা বেজে যাবে। 216 00:14:00,120 --> 00:14:02,590 এখন আমার গাড়ি থেকে দূর হন। 217 00:14:15,760 --> 00:14:17,430 - লিন্ডা কোথায়? - এস্মের সাথে। 218 00:14:17,480 --> 00:14:20,150 এস্মের পানি ভেঙেছে, আমিও ওর সাথে ছিলাম। 219 00:14:20,200 --> 00:14:23,230 - পানি ভাঙা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। - ফিন কোথায়? 220 00:14:23,280 --> 00:14:25,510 রাইলিকে খুঁজতে বেরিয়েছে। 221 00:14:25,560 --> 00:14:26,590 ওর সাথে যোগাযোগ করতে পারছি না। 222 00:14:26,640 --> 00:14:28,070 কে কথা বললো, জানতে চাই। 223 00:14:28,120 --> 00:14:30,670 আমাদের শত্রুরা সব জানে, সব। 224 00:14:30,720 --> 00:14:33,830 আমাদের ব্যবসার ব্যাপারে পরিবারের বাইরে কার কাছে মুখ খোলা হয়েছে, জানতে হবে। 225 00:14:33,880 --> 00:14:36,350 কে মুখ খুলেছে, কার কাছে মুখ খুলেছে, জানতে হবে, এক্ষুণি। 226 00:14:36,400 --> 00:14:37,430 টমি, শোনো। 227 00:14:37,480 --> 00:14:39,350 আর্থার, তোমার বউয়ের কাজ নয়তো? 228 00:14:41,160 --> 00:14:43,230 আমি কিছু বললাম না... 229 00:14:43,280 --> 00:14:45,790 কারণ এখন তোমার মাথা ঠিক নেই 230 00:14:45,840 --> 00:14:47,910 উল্টোপাল্টা বকছ। 231 00:14:47,960 --> 00:14:51,710 জন, কোকেন কিনতে গিয়ে এসমে টাকার বিনিময়ে মুখ খোলেনি তো? 232 00:14:51,760 --> 00:14:52,750 যত্তসব! 233 00:14:52,800 --> 00:14:54,630 হঠাৎ করে আডাই বা এই পরিবারে ফেরত এলো কেন? 234 00:14:54,680 --> 00:14:58,710 এটা একটা সারপ্রাইজ, কে ওকে আসতে বলেছে? 235 00:14:58,760 --> 00:15:00,510 টমি, এসব ভেবে ওকে ফিরে পাবে না। 236 00:15:00,560 --> 00:15:02,750 এদিকে তুমি আর তোমার পেইন্টার। 237 00:15:02,800 --> 00:15:04,230 ও বলেছে, তোমাকে চেনে। 238 00:15:04,280 --> 00:15:05,590 সম্পর্ক তৈরি হয়েছে। 239 00:15:05,640 --> 00:15:07,350 তুমি কথা বলেছ। 240 00:15:07,400 --> 00:15:11,190 কেউ যদি সুড়ঙ্গের কথা কাউকে বলে থাকে, 241 00:15:11,240 --> 00:15:13,550 আমি সেটা এই মুহূর্তে জানতে চাই। 242 00:15:13,600 --> 00:15:16,070 - তোমার ক্লে কিকারদের কাজ নাকি? - হুম। 243 00:15:16,120 --> 00:15:17,470 মদ খাওয়া মাতাল। 244 00:15:17,520 --> 00:15:20,710 - আমি ওদের আমার জীবন দিয়ে বিশ্বাস করি... - আমাদের চেয়েও বেশি বিশ্বাস করো। 245 00:15:20,760 --> 00:15:23,590 এক ঘন্টা আগেও করতাম। 246 00:15:23,640 --> 00:15:25,750 এসবের সাথে মাইকেলের সম্পর্কটা কী? 247 00:15:25,800 --> 00:15:28,390 - মাইকেলকে এসবের বাইরে রাখো... - তাই? - না, ওর এখানে থাকার কথা। 248 00:15:28,440 --> 00:15:29,710 আমি তো ওকে চিনিও না। 249 00:15:29,760 --> 00:15:32,230 তুমি কতদিন ধরে ওকে চেনো? মাত্র তিন বছর। 250 00:15:32,280 --> 00:15:34,950 - ওর ওপর রাগ ঝেড়ো না। - আমি তো ওকে চিনিই না। 251 00:15:35,000 --> 00:15:38,040 আমি কখনোই মাইকেলকে 'লিলিজ অফ দ্য ভ্যালি'র কথা বলিনি। 252 00:15:39,880 --> 00:15:43,680 শুধু এই রুমে যারা আছে, তারাই ঐ ডিমের কথা জানে। 253 00:15:48,440 --> 00:15:51,840 টমি, শুধু বলে রাখি, আমি ফিরে এসেছি... 254 00:15:54,680 --> 00:15:56,680 কেবল ভালোবাসা আর কমন সেন্সের জন্য। 255 00:16:00,800 --> 00:16:03,670 আর এসমের কোনো টাকার দরকার নেই। 256 00:16:09,160 --> 00:16:11,500 তুমি আমার স্ত্রীকে এর মধ্যে টেনেছ। 257 00:16:12,440 --> 00:16:15,440 এসব ঝামেলা ফুরোলে এই নিয়ে কথা আছে তোমার সাথে। 258 00:16:20,120 --> 00:16:21,710 জন, আর্থার, 259 00:16:21,760 --> 00:16:24,230 ৫০ স্টিক বিএসএ ডাইনামাইট, 260 00:16:24,280 --> 00:16:26,190 ৩০০ ইয়ার্ড তার, 261 00:16:26,240 --> 00:16:29,110 আর ছয়টা ডেটোনেটর লাগবে কাল দুপুর নাগাদ। 262 00:16:30,560 --> 00:16:32,870 এগুলো প্রমাণ, ওখানে ছড়িয়ে দিতে হবে। 263 00:16:32,920 --> 00:16:36,420 আমরা ট্রেনটা ওড়াবো, মানুষজন মরবে। 264 00:16:53,560 --> 00:16:56,360 রিউবেন আর আমার মাঝে অনেক কিছু নিয়ে কথা হয়েছে। 265 00:16:58,760 --> 00:17:00,900 কিন্তু এসব নিয়ে কক্ষনো কথা হয়নি। 266 00:17:02,320 --> 00:17:05,310 টমি, সরি, দেরি হয়ে গেল। সব জায়গায় খুঁজেছি। 267 00:17:05,360 --> 00:17:08,070 হে মিলস পর্যন্ত, কিছু পাইনি। 268 00:17:08,120 --> 00:17:11,750 গাড়িতে চার ক্যান পেট্রল ভরে নিয়ে আসো। 269 00:17:11,800 --> 00:17:14,230 বক্সে সিগারেট আর ল্যাম্প ভরো। 270 00:17:14,280 --> 00:17:16,750 মাইকেলকে নিয়ে আসো, ওকে লাগবে। 271 00:17:18,360 --> 00:17:20,630 আডা বললো, ও তোমাকে রেড ওয়াইন দিয়েছে। 272 00:17:20,680 --> 00:17:23,030 মনে হয় কী বলেছ, তার অর্ধেকই তোমার মনে নেই। 273 00:17:23,080 --> 00:17:25,820 ওর কখনোই ব্যবসায় আগ্রহ ছিল না। 274 00:17:26,040 --> 00:17:28,440 ও আমার বিয়ের দিন তোমার কাছে এসেছিল 275 00:17:30,560 --> 00:17:33,100 তোমাকে আলাদা করে নিয়ে কথা বলেছিল। 276 00:17:34,760 --> 00:17:38,080 ওর মতো একটা শিক্ষিত লোক এমন কেন করবে? 277 00:17:40,880 --> 00:17:42,990 মানে, আমার মতো মেয়ের সাথে এমন কেন করবে? 278 00:17:43,040 --> 00:17:44,240 হ্যাঁ। 279 00:17:48,520 --> 00:17:51,920 আমি তোমাদের সবার ব্যাপারেই ভেবেছি, ওর ব্যাপারে সন্দেহ সবচেয়ে বেশি। 280 00:17:53,400 --> 00:17:56,800 অন্য কেউও হতে পারে, কিন্তু ও হবার সম্ভাবনাই বেশি। 281 00:19:03,080 --> 00:19:04,680 যত্তসব। 282 00:19:12,520 --> 00:19:14,550 একা একা আর অস্ত্রবিহীন আসতে বলেছিলাম। 283 00:19:14,600 --> 00:19:17,150 বেশ, কিন্তু আমি তো আর একা একা আসব না, তাই না? 284 00:19:17,200 --> 00:19:19,110 এই বেত নিয়ে ভেবো না। 285 00:19:19,160 --> 00:19:20,590 ব্যাক পেইনের জন্য। 286 00:19:20,640 --> 00:19:24,110 হেমন্ত আর শীতে এটা মাথাচাড়া দিয়ে ওঠে। 287 00:19:24,160 --> 00:19:25,870 কী এনেছ, অ্যালফি? 288 00:19:25,920 --> 00:19:27,510 আমাকে এখানে কেন ডেকে আনলে? 289 00:19:27,560 --> 00:19:30,070 যাবার পথে এখানে আসলাম, আমাকে এক্ষুণি যেতে হবে। 290 00:19:30,120 --> 00:19:31,670 কী এনেছ? 291 00:19:31,720 --> 00:19:35,990 তুমি যেহেতু একটা বিশাল অঙ্কের টাকা দিতে চাও, 292 00:19:36,040 --> 00:19:40,630 তাই ভাবলাম তোমাকে মূল্যবান কিছু তথ্য দেই। 293 00:19:40,680 --> 00:19:44,390 আমি ফ্যার্বাজে এগ বেচতে হলে যাদের কাছে যেতাম 294 00:19:44,440 --> 00:19:48,550 ইংল্যান্ডের সেসব লোকদের নাম আছে এখানে। 295 00:19:48,600 --> 00:19:50,150 এই নাও। 296 00:19:50,200 --> 00:19:53,230 আর এখানে আছে সেসব লোকদের নাম, 297 00:19:53,280 --> 00:19:57,710 যারা চুরির মাল জেনেও পুরোনো ফ্যাবার্জে এগটা কিনবে। 299 00:19:57,760 --> 00:19:59,510 তাই? 300 00:19:59,560 --> 00:20:02,270 এরপর আসছে তোমার অদ্ভুত জিপসিমার্কা প্রশ্ন। 301 00:20:02,320 --> 00:20:04,910 জিজ্ঞেস করব না, তবুও... 302 00:20:04,960 --> 00:20:09,550 এখানে আছে সেসব লোকদের নাম, যারা কিনা 303 00:20:09,600 --> 00:20:12,270 বউয়ের শখ মেটানোর জন্য ফ্যাবার্জে এগ কিনবে। 304 00:20:21,000 --> 00:20:22,990 ওহ, ধন্যবাদ মিস্টার শেলবি। 305 00:20:23,040 --> 00:20:25,580 কাজ করে ভালো লাগলো। 306 00:20:42,520 --> 00:20:46,070 - অ্যালফি, লিস্ট থেকে একটা নাম বাদ দিয়েছে। - তাই? - হ্যাঁ। 307 00:20:46,120 --> 00:20:48,670 জুয়েলারি কোয়ার্টারের লোকদের সাথে আগেই কথা হয়েছে। 308 00:20:48,720 --> 00:20:50,720 ওরা অভিজ্ঞ ডিলার। 309 00:20:51,040 --> 00:20:53,830 বলেছে, ব্রিটেনে মাত্র তিনজন লোক আছে, 310 00:20:53,880 --> 00:20:56,070 যাদের বউ ফ্যাবার্জের জন্য পাগল-- 311 00:20:56,120 --> 00:20:57,630 তাই ওরা অনেক ভালো কাস্টোমার। 312 00:20:57,680 --> 00:21:00,350 - তুমি সবথেকে ধনী লোকটার নামই বাদ দিয়েছ। - হ্যাঁ, আসলে... 313 00:21:00,400 --> 00:21:02,710 তুমি যদি আগেই জানতে, তাহলে অযথা 314 00:21:02,760 --> 00:21:05,910 - আমাকে এখানে টেনে আনলে কেন, বন্ধু? - দুইটা কারণে। 315 00:21:05,960 --> 00:21:07,430 এক নম্বর 316 00:21:07,480 --> 00:21:10,870 যার নাম তুমি নিশ্চিতভাবেই জানো, তার নাম গোপন রেখে... 317 00:21:10,920 --> 00:21:14,470 তুমি প্রমাণ করলে যে, তোমার ওর সাথে যোগসূত্র আছে। 318 00:21:14,520 --> 00:21:17,430 তুমিই ওদেরকে সুড়ঙ্গের কথা বলেছ। 319 00:21:17,480 --> 00:21:20,560 তুমিই সেই লোক, যে ওদেরকে সোভিয়েতদের সাথে করা চুক্তির কথা বলেছ। 320 00:21:21,920 --> 00:21:23,510 দুই নম্বর। 321 00:21:23,560 --> 00:21:26,550 যার নাম তুমি গোপন করেছ, সে নিশ্চয়ই আমার শত্রু। 322 00:21:26,600 --> 00:21:28,870 তা নাহলে তুমি ওর নাম গোপন করতে না। 323 00:21:28,920 --> 00:21:30,710 ওকে এখন আমি ব্যবহার করতে পারব। 324 00:21:30,760 --> 00:21:33,230 শোনো, তুমি কোনো লোককে... 325 00:21:33,280 --> 00:21:36,470 তুমি লাভের বিনিময়ে তথ্য ফাঁস করেছ... 327 00:21:36,520 --> 00:21:38,950 টমি, ঐ ট্রেজারিতে এমন কিছু জিনিস আছে, 328 00:21:39,000 --> 00:21:40,990 যার ব্যাপারে স্বয়ং ঈশ্বর আমাকে বলেছে, 329 00:21:41,040 --> 00:21:43,230 "অ্যালফি, ওসব জিনিস তোমারই পাবার কথা।" 330 00:21:43,280 --> 00:21:45,830 - তুমি সীমা ছাড়িয়ে গেছ, অ্যালফি। -কী করেছি? 331 00:21:45,880 --> 00:21:47,790 - সীমা ছাড়িয়ে গেছ। - "সীমা"? 332 00:21:47,840 --> 00:21:49,840 ওরা আমার ছেলেকে ব্যবহার করছে! 333 00:21:55,000 --> 00:21:56,470 তুমি কি জানতে? 334 00:21:56,520 --> 00:21:58,550 হ্যাঁ, আমি জানতাম, জানো? 335 00:21:58,600 --> 00:22:02,440 কিন্তু বন্ধু, এতে আমার কিছুই যায় আসেনি। 336 00:22:09,640 --> 00:22:11,950 আরে টমি, করো কী! 337 00:22:14,280 --> 00:22:18,150 আরেহ, বালামার...! হচ্ছেটা কী এসব? 338 00:22:22,520 --> 00:22:24,990 তোমার সমস্যা কী টমি, এহ? 339 00:22:25,040 --> 00:22:28,110 - এহ? খুব রেগে গেছ, না? - রাগের দেখেছিস কি...! 340 00:22:28,160 --> 00:22:30,590 এসবই তোমার মাথার মধ্যে, বন্ধু! 341 00:22:30,640 --> 00:22:33,230 ঐ বেজন্মাটার এটাই প্রাপ্য ছিল! 342 00:22:33,280 --> 00:22:34,950 এসবই তোমার মাথার মধ্যে, বন্ধু! 343 00:22:35,000 --> 00:22:36,990 আমি জানি ঐ বেজন্মাটার এটাই প্রাপ্য ছিল! 344 00:22:37,040 --> 00:22:39,070 হ্যাঁ আমি জানতাম। 345 00:22:39,120 --> 00:22:42,510 কিন্তু তুমি যদি এখন ওকে মেরে ফেলো, তাহলে লন্ডনের আউটফিটদের সাথে তোমার চুক্তিগুলো 346 00:22:42,560 --> 00:22:45,430 - সব ভেঙে চুরমার হবে, বুঝেছ? - মাইকেল... মাইকেল... 347 00:22:45,480 --> 00:22:49,000 ঐ চুক্তি নিয়ে চিন্তা নেই, খোকা, ওসব আগেই ভেঙে গেছে। 348 00:22:50,600 --> 00:22:54,190 এসব বুড়ো লন্ডনি গুণ্ডাদের নিয়ে তোমাকে কিছুই চিন্তা করতে হবে না। 350 00:22:54,240 --> 00:22:56,230 তুমি আসলে কার পক্ষে, অ্যালফি?! 351 00:22:56,280 --> 00:22:59,280 আমার আর এসবে কিছুই যায় আসে না, খোকা! ঠিক আছে? 352 00:23:00,680 --> 00:23:05,320 সামান্য কিছু চুক্তির জন্য ও আমাকে ছেড়ে দেবে, এমন কাপুরুষ হতে চাই না আমি! 353 00:23:07,200 --> 00:23:13,030 শুধু ও এটুকু স্বীকার করুক যে, ওর রাগ করার কোনো অধিকার নেই।! 354 00:23:13,080 --> 00:23:15,390 আমি চাই যে ও এটুকু স্বীকার করুক যে, 355 00:23:15,440 --> 00:23:17,550 যুদ্ধে নামলে 356 00:23:17,600 --> 00:23:19,590 রক্তারক্তি করতেই হয়। 357 00:23:19,640 --> 00:23:22,430 তো কী, ওরা তোমার ছেলেকে নিয়ে গেছে, এই তো? 358 00:23:22,480 --> 00:23:24,350 ওরা তোমার ছেলেকে নিয়ে গেছে? 359 00:23:24,400 --> 00:23:28,100 তো আমি কোন দিক দিয়ে সীমা ছাড়ালাম?! 360 00:23:30,920 --> 00:23:32,510 কয়জন বাবাকে মেরেছ, হিসেব আছে? 361 00:23:32,560 --> 00:23:36,430 কয়টা ছেলেকে খুন করেছ, মনে আছে? 362 00:23:36,480 --> 00:23:38,670 নিরপরাধ, অপরাধী, সবাইকে নির্বিচারে মেরেছ। 363 00:23:38,720 --> 00:23:41,920 ওদেরকে সোজা জাহান্নামে পাঠিয়েছ, না?! ঠিক আমার মতো! 364 00:23:43,240 --> 00:23:45,510 তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে... 365 00:23:46,240 --> 00:23:47,870 আমার দোষ ধরছ?! 366 00:23:47,920 --> 00:23:52,240 নিজে এসব কাজ করে এসে বলছ, আমি সীমা ছাড়িয়ে গেছি?! 367 00:23:54,680 --> 00:23:56,630 ট্রিগার চাপতে চাইলে চাপো, 368 00:23:56,680 --> 00:24:00,070 কিন্তু অন্তত একটা সম্মানজনক কারণ দেখাও তার আগে। 369 00:24:00,120 --> 00:24:04,350 কারণ তোমার একটু হলেও বিবেকবোধ আছে, 370 00:24:04,400 --> 00:24:09,110 আমাদের এই জগতের ভালোমন্দ কিছু বোঝে না, এমন মূর্খ লোক না তুমি। 372 00:24:11,040 --> 00:24:12,870 দ্যাখো টমি। 373 00:24:12,920 --> 00:24:16,520 অ্যালফি সলোমনসকে মেরে কোনো লাভ হবে না। 374 00:24:18,200 --> 00:24:20,740 ব্যবসার জন্য খারাপ হবে। 375 00:24:23,600 --> 00:24:25,200 মাইকেল... 376 00:24:28,040 --> 00:24:29,990 যাও, ইনস্পেক্টর মসকে ফোন করো। 377 00:24:30,040 --> 00:24:32,040 বলো, পালমার ফোন করেছে। 378 00:24:37,800 --> 00:24:39,600 ভালো বলেছ, অ্যালফি। 379 00:24:40,880 --> 00:24:42,550 ভালো বলেছ। 380 00:24:48,880 --> 00:24:52,240 - তোমার খোকার ব্যাপারে জানি না অবশ্য। - জানি। 381 00:24:53,720 --> 00:24:55,160 আমি দেখেছি। 382 00:25:15,520 --> 00:25:16,790 হ্যালো? 383 00:25:46,400 --> 00:25:48,000 হায় খোদা... 384 00:25:55,640 --> 00:25:57,040 পলি... 385 00:25:58,320 --> 00:26:00,320 আসোনি কেন? 386 00:26:02,240 --> 00:26:05,790 গত রাতেই ট্রেনে ওঠার কথা ছিল, কিন্তু... 387 00:26:05,840 --> 00:26:09,120 ভাবলাম, তোমার জগতে ঢোকার মতো প্রস্তুতি নেই আমার। 388 00:26:10,920 --> 00:26:13,590 - খোদা, আমি তো কাঁপছি... - ভালো। 389 00:26:16,280 --> 00:26:19,680 কিন্তু এখন আমি রেডি। তোমাকে সারারাত ধরে খুঁজেছি। 390 00:26:21,400 --> 00:26:24,700 পলি, তুমি কার কাছে কী শুনেছ জানি না, কিন্তু তার সবই মিথ্যা। 391 00:26:41,400 --> 00:26:43,540 পেইন্টিংটা ভুল ছিল। 392 00:26:48,120 --> 00:26:50,460 পেইন্টিং এর মেয়েটা নিজেকে নিয়ে খুবই নিশ্চিত ছিল। 393 00:26:54,040 --> 00:26:55,640 আমি তা নই। 394 00:26:59,000 --> 00:27:00,740 আগে ছিলাম... 395 00:27:03,280 --> 00:27:05,280 আরেকটা এঁকে দেবো 396 00:27:09,960 --> 00:27:11,560 ওহ, পলি... 398 00:27:15,680 --> 00:27:17,880 কী করছি আমি? 399 00:27:22,800 --> 00:27:24,750 আমি একটা সাদাসিধে জীবন চেয়েছিলাম। 400 00:27:24,800 --> 00:27:27,510 আমি তোমাকে চেয়েছিলাম। তোমাকে চেয়েছিলাম। 401 00:27:27,560 --> 00:27:28,830 তোমাকে চেয়েছিলাম। 402 00:27:28,880 --> 00:27:32,920 চেয়েছিলাম, নতুন কেনা পোশাকটায় আমাকে দেখে ছবি আঁকবে তুমি। 403 00:27:35,120 --> 00:27:36,860 আমাদের একটা জীবন আছে? 404 00:27:40,600 --> 00:27:42,140 তাই মনে হয়। 405 00:27:50,440 --> 00:27:51,880 হ্যালো? 406 00:28:00,600 --> 00:28:05,430 আমি আমার সলিসিটরের সাথে কথা বলব! ওকে এখানে রাখার অধিকার আছে আমার! 407 00:28:05,480 --> 00:28:08,760 গিলবার্ট পালমার, আপনার সাথে একটা হারানো বাচ্চার ব্যাপারে কথা বলতে চাই। 408 00:28:10,600 --> 00:28:13,350 আমরা হলাম পিকি ব্লাইন্ডারস। 409 00:28:13,400 --> 00:28:15,590 ও কোথায়? 410 00:28:15,640 --> 00:28:17,270 বড় করে শ্বাস নাও। 411 00:28:18,320 --> 00:28:19,920 ও কোথায়? 412 00:28:39,720 --> 00:28:41,470 - জনি! - টমি? 413 00:28:41,520 --> 00:28:43,350 তুমি এখানে কী করছ, টমি? 414 00:28:43,400 --> 00:28:46,150 ওরা আমার ছেলেকে তুলে নিয়ে গেছে জনি। সব প্ল্যান বদলে গেছে। 415 00:28:46,200 --> 00:28:48,590 মাঝরাতের আগে গর্ত খুঁড়ে শেষ করতে হবে, নইলে ওকে আর ফিরে পাবো না। 416 00:28:48,640 --> 00:28:49,910 শুনেছ? 417 00:28:49,960 --> 00:28:52,390 তুমি না নিজেই চার্লসকে খুঁজতে যাবে? 418 00:28:52,440 --> 00:28:53,780 টমি?! 419 00:29:29,000 --> 00:29:30,600 যাচ্ছিলাম... 420 00:29:31,360 --> 00:29:34,360 আজ সকালে টমির সাথে ছিলাম 421 00:29:36,640 --> 00:29:38,380 আমি একটা লোককে খুন করেছি, 422 00:29:38,920 --> 00:29:40,870 আমি ছাড়া ওকে বাঁচানোর কেউ ছিল না। 423 00:29:40,920 --> 00:29:43,120 ও তোমাকে কী দিলো? 424 00:29:45,840 --> 00:29:48,190 বলেছে, ক্লোজ রেঞ্জের জন্য এটা ভালো। 425 00:29:48,240 --> 00:29:50,550 আমার স্মিথ অ্যান্ড ওয়েসনটাই তোমার বেশি কাজে লাগবে। 426 00:29:50,600 --> 00:29:52,800 না, এটা এখন আমার। 427 00:29:53,320 --> 00:29:55,390 মনে হচ্ছে আমার হাতেরই অংশ। 428 00:29:55,800 --> 00:29:57,800 ওকে কোথায় মেরেছ? 429 00:29:59,200 --> 00:30:00,830 মাথার পাশের দিকে মেরেছি। 430 00:30:00,880 --> 00:30:02,670 যখন ও পড়ে গেল, কেমন লাগলো তোমার? 431 00:30:02,720 --> 00:30:05,060 টমি বলেছে আমি ভালোই সামলিয়েছি। 432 00:30:05,480 --> 00:30:08,580 মনে হয় এখানেই চার্লসকে রেখেছে। 433 00:30:10,160 --> 00:30:11,630 ওরা কাউকে আশা করছে না 434 00:30:11,680 --> 00:30:14,600 তাই... ওর একা থাকার কথা। 435 00:30:21,520 --> 00:30:23,860 ওখানে দুইজন লোক আছে। 436 00:30:25,400 --> 00:30:27,400 ওরা যা বলবে, তাই করবে, 437 00:30:28,400 --> 00:30:31,000 গুলি করব আমি, ঠিক আছে? 438 00:30:31,800 --> 00:30:33,710 হ্যাঁ, তুমি ওখানে যেতে পারো। 439 00:30:33,760 --> 00:30:36,230 কিন্তু ওরা গেলেই ভালো। 440 00:30:37,200 --> 00:30:40,140 মাইকেল, এরা কিন্তু অভিজ্ঞ লোক। 441 00:30:42,920 --> 00:30:45,590 বাচ্চাটা নিরাপদে আছে, এ ব্যাপারে তুমি নিশ্চিত যেহেতু... 442 00:30:45,880 --> 00:30:47,310 .. ফিনকে ডাকো। 443 00:30:47,360 --> 00:30:48,830 ঠিক আছে। 444 00:30:56,440 --> 00:30:58,110 এসো ছেলেরা। 445 00:31:25,880 --> 00:31:27,680 এইতো বাবু। 446 00:31:30,280 --> 00:31:32,480 এই নাও, এটা কেমন? 447 00:31:33,320 --> 00:31:35,670 চামচ নেবে, চকচকে চামচ? 448 00:31:35,720 --> 00:31:38,520 চামচটা নিতে চাও? 449 00:31:49,840 --> 00:31:51,510 ছেলেরা, বেরোও সবাই! 450 00:31:51,560 --> 00:31:53,590 কাজ বন্ধ! 451 00:32:03,320 --> 00:32:05,360 এই লোকোমোটিভ ট্রেন... 452 00:32:07,960 --> 00:32:10,880 .. ১৫ মিনিটের মাঝে জোড়া লাগবে। 453 00:32:12,680 --> 00:32:15,620 দশটার মাঝে খবর না পেলে... 454 00:32:17,440 --> 00:32:19,240 .. আমরা উড়িয়ে দেবো। 455 00:32:21,600 --> 00:32:24,000 আর্থার, ট্রেনে লোক আছে। 456 00:32:24,760 --> 00:32:26,270 হ্যাঁ। 457 00:32:26,320 --> 00:32:28,590 ছয়টা লোক, চার্লি। 458 00:32:28,680 --> 00:32:29,910 ড্রাইভার, 459 00:32:29,960 --> 00:32:31,640 স্টোকার... 460 00:32:33,240 --> 00:32:35,710 চারজনকে আমি নিজে বেছেছি। 461 00:32:39,640 --> 00:32:42,040 আমি আর জন বেছেছি এদের। 462 00:32:44,600 --> 00:32:47,600 সুতরাং আমি আর জনই সুইচটা টিপবো। 463 00:32:53,040 --> 00:32:55,580 বাকিরা সবাই বাড়ি যাও। 464 00:33:00,320 --> 00:33:01,910 টমি! টমি! 465 00:33:01,960 --> 00:33:04,830 ও কাঁপছে, ওকে বের করতে সাহায্য করো। 466 00:33:05,840 --> 00:33:07,630 ওকে বের করো, বের করো! 467 00:33:07,680 --> 00:33:09,350 আচ্ছা, ওকে আনছি। 468 00:33:09,400 --> 00:33:11,400 আমাদের যেতে হবে! এক্ষুণি! 469 00:33:49,640 --> 00:33:51,310 তুমি এখানে দাঁড়াও। 470 00:33:53,640 --> 00:33:55,640 আমি সবাইকে মারবো। 471 00:33:58,720 --> 00:34:00,860 এটা আমার আদেশ। 472 00:34:26,720 --> 00:34:28,990 তুমি বেশি জোরে করছ, থমাস! 473 00:34:37,840 --> 00:34:39,030 আমাদের আরো টিম্বার লাগবে! 474 00:34:39,080 --> 00:34:40,590 নিরাপদ করে বানাও, আমি খুঁড়ছি। 475 00:34:40,640 --> 00:34:42,910 থমাস, এগুলো বেশি ভেজা! প্যাচপ্যাচে কাদা! 476 00:34:42,960 --> 00:34:45,700 ঠিকমতো বানাও, আমি আমার কাজ করি! 477 00:34:47,280 --> 00:34:48,420 আচ্ছা। 478 00:35:53,360 --> 00:35:56,110 কী করছ, খোকা? 479 00:35:59,720 --> 00:36:01,390 প্লিজ... 480 00:36:01,440 --> 00:36:03,550 প্লিজ গুলি কোরো না... 481 00:36:04,600 --> 00:36:05,790 প্লিজ গুলি কোরো না। 482 00:36:05,840 --> 00:36:08,640 প্লিজ, না, প্লিজ... 483 00:36:21,920 --> 00:36:23,030 বেইমান কোথাকারে! 484 00:36:23,080 --> 00:36:25,750 কী ভেবেছিলি, কী করবি? 485 00:36:26,800 --> 00:36:29,900 কার সাথে তেড়িবেড়ি করেছিস, খেয়াল আছে?! 486 00:36:45,960 --> 00:36:47,630 আমাদের হাতে সময় নেই। 487 00:36:47,680 --> 00:36:50,710 তোকে গলা টিপে মেরে ফেলবো। 488 00:36:56,280 --> 00:36:57,750 চলো! 489 00:37:07,520 --> 00:37:09,660 তুই একটা জারজ জিপসি। 490 00:37:31,320 --> 00:37:33,790 বেহেশতে যেতে চায় কে? 491 00:37:34,280 --> 00:37:37,750 মানুষকে ধরে ধরে দোযখে পাঠাতে বেহেশতে যাবার চেয়ে বেশি মজা। 492 00:37:39,300 --> 00:37:40,640 হেই... 493 00:37:40,720 --> 00:37:42,390 আমি একাজ করব, আর্থার। 495 00:37:44,040 --> 00:37:45,150 আমিই একাজ করব। 496 00:37:45,200 --> 00:37:46,340 না! 497 00:37:47,240 --> 00:37:48,870 - আমি ওকে মারব। - না! 498 00:37:48,920 --> 00:37:51,030 এই বেজন্মা মরবে আমার হাতে! 499 00:37:51,080 --> 00:37:52,680 যাও ফিনকে ফোন করো! 500 00:37:55,920 --> 00:37:58,060 টমিকে বলেছি, আমি করব একাজ। 501 00:37:59,320 --> 00:38:01,350 তাই আমিই একাজ করব। 502 00:38:13,720 --> 00:38:15,710 আর্থার, থামো! 503 00:38:15,760 --> 00:38:17,500 চার্লির কথা চিন্তা করে! 504 00:39:14,520 --> 00:39:16,260 ঠিক আছে। 505 00:40:14,160 --> 00:40:16,160 আমাকে ওর সাথে কথা বলতে দাও। 506 00:40:17,430 --> 00:40:19,170 হ্যালো চার্লি? 507 00:40:19,880 --> 00:40:21,670 হ্যালো চার্লি। 508 00:40:21,720 --> 00:40:23,520 আমার কথা শুনতে পাচ্ছ? 509 00:40:24,640 --> 00:40:25,920 হ্যাঁ। 510 00:40:27,160 --> 00:40:29,510 হ্যাঁ, বিছানায় চলো। 511 00:40:29,560 --> 00:40:31,030 ভালো ছেলে। 512 00:41:09,720 --> 00:41:12,120 কোথায় ছিলে? 513 00:41:13,120 --> 00:41:15,320 মে পোলে ছিলে। 514 00:41:16,160 --> 00:41:18,430 কিছু ঝামেলা হয়েছে। 515 00:41:20,800 --> 00:41:22,400 থাকতে পারব না। 516 00:41:27,720 --> 00:41:29,460 থাকতে পারবে না? 517 00:41:31,000 --> 00:41:33,000 টমির আমাকে দরকার। 518 00:41:34,920 --> 00:41:36,910 আমাদের পারিবারক ব্যাপারে। 519 00:41:36,960 --> 00:41:38,990 - না... প্লিজ... - সরি। 520 00:41:39,040 --> 00:41:40,560 প্লিজ... 521 00:42:12,680 --> 00:42:15,220 - ও কোথায়? - উপরতলায়। 522 00:43:17,200 --> 00:43:20,910 মিস্টার শেলবি, মসিয়েঁ সিল্ক বলছি। 523 00:43:20,960 --> 00:43:24,230 উনি এখানে পারস্য বায়ারদের পক্ষ থেকে এসেছেন। 524 00:43:24,280 --> 00:43:26,680 এর মূল্য যাচাই করতে চান। 525 00:43:29,840 --> 00:43:34,240 আপনার সাথে গত কয়েকমাস ব্যবসা করে ভালো লাগলো। 526 00:43:43,480 --> 00:43:46,980 আপনি নিশ্চয়ই কখনো পরিবারের থেকে চুরি করবেন না, তাই না? 527 00:43:48,680 --> 00:43:51,390 কালেকশনের বেশিরভাগই আমার মায়ের জিনিস ছিল। 528 00:43:51,440 --> 00:43:53,470 ওদের থেকে আমার জিনিসই বেশি। 529 00:43:53,520 --> 00:43:55,110 ওরা কখনোই এগুলো বেচত না। 530 00:43:55,160 --> 00:43:59,000 - ওরা এটাকে অযথা হারাতো। - আপনার একটা সুড়ঙ্গ লাগত। 531 00:44:00,480 --> 00:44:03,390 এই বেচাকেনার বৈধতার জন্য আপনার সাক্ষর লাগবে। 532 00:44:03,440 --> 00:44:05,950 ঠিক আছে। 533 00:44:06,000 --> 00:44:09,600 আসল ডিউক আলেক্সান্ডার পেত্রোভিচের কালেকশন। 534 00:44:11,600 --> 00:44:15,310 বৈধ বিল অফ সেল উঠাতে আর একে বর্ডার পার করাতে 535 00:44:15,360 --> 00:44:19,350 আপনার সাক্ষরিত অনুমতিপত্র লাগবে, 536 00:44:19,400 --> 00:44:22,670 পারিবারিক নাম দিয়ে আমার সামনে সাইন করবেন। 537 00:44:22,720 --> 00:44:25,070 যেরকম কথা হয়েছিল, অর্ধেক টানেলের জন্য, 538 00:44:25,120 --> 00:44:27,260 অর্ধেক সাক্ষরের জন্য। 539 00:44:28,040 --> 00:44:29,270 আপনি কোথায় যাবেন? 540 00:44:29,320 --> 00:44:30,660 ভিয়েনা। 541 00:44:32,160 --> 00:44:34,560 সেখানে আমার জন্য একজন অপেক্ষা করছে। 542 00:44:35,240 --> 00:44:36,470 বেচারা! 543 00:44:36,520 --> 00:44:38,310 আপনি? 544 00:44:38,360 --> 00:44:39,960 বার্মিংহামে। 545 00:44:41,000 --> 00:44:43,400 রেসের ঘোড়া কিনব। 546 00:44:44,200 --> 00:44:46,200 সেটাকে প্রশিক্ষণ দেওয়াবো। 547 00:45:15,880 --> 00:45:19,280 সেক্সের জন্য ৫০০০ ইউরো দেয়া লাগবে। 548 00:45:38,280 --> 00:45:42,680 আর আপনার মৃত স্ত্রীর শোক ভোলার জন্য আরো ৫০০০। 549 00:45:52,040 --> 00:45:54,380 আপনি তার শোক ভোলানোর ধারেকাছেও আসেননি। 550 00:45:56,960 --> 00:45:59,300 পেপারগুলো সাজানো আছে। 551 00:45:59,920 --> 00:46:02,350 এখন রত্নগুলোর জন্য আপনার সাক্ষর লাগবে। 552 00:46:02,400 --> 00:46:04,670 আমার কাছে পেন আছে... 553 00:46:15,720 --> 00:46:18,460 দেশে, এই রত্নগুলোর অবস্থা আরো বেহাল ছিল। 554 00:46:19,680 --> 00:46:22,220 সেজন্যই এগুলো অভিশপ্ত, 555 00:46:22,880 --> 00:46:24,790 আমাদের সবার মতোই... 556 00:46:24,840 --> 00:46:26,440 মিস্টার শেলবি। 557 00:46:29,040 --> 00:46:31,840 কখনো ভিয়েনায় গেলে আমার খোঁজ করেন। 558 00:47:00,920 --> 00:47:03,110 হ্যাঁ হ্যাঁ! 559 00:47:43,760 --> 00:47:45,560 শুরুর আগে একটা কথা... 560 00:47:47,840 --> 00:47:51,140 .. আমি একটা ভুল করেছি। 561 00:47:54,360 --> 00:47:56,300 আমি একটা ভুল করেছি... 562 00:47:57,280 --> 00:48:00,280 .. আর আমি সেজন্য সবার কাছে মাফ চাইছি। 563 00:48:01,280 --> 00:48:02,790 আর্থার, 564 00:48:02,840 --> 00:48:05,960 তুমি আমাকে রাশিয়ানদের সাথে জড়াতে নিষেধ করেছিলে... 565 00:48:07,720 --> 00:48:09,070 .. ঠিকই বলেছিলে। 567 00:48:11,680 --> 00:48:13,630 আমি তোমার স্ত্রীকে সন্দেহ করেছিলাম। 568 00:48:13,680 --> 00:48:15,680 সেজন্য আমি দুঃখিত। 569 00:48:16,240 --> 00:48:20,480 লিন্ডা, এখানে ৩০০০ দিলাম, যাতে তুমি আমাকে ক্ষমা করো। 570 00:48:30,160 --> 00:48:31,960 ক্ষমা করলাম, যাও। 571 00:48:36,760 --> 00:48:38,670 এসমে, আমি তোমাকেও সন্দেহ করেছিলাম। 572 00:48:38,720 --> 00:48:41,670 জন এখন নিরীহ লোকদের মারায় অনুশোচনায় ভুগছে। 573 00:48:41,720 --> 00:48:44,510 - সাধারণ শ্রমিক... -হ্যাঁ, ঠিক আছে, এসমে... 574 00:48:44,560 --> 00:48:46,830 ও ঠিকই বলেছে। 575 00:48:46,880 --> 00:48:50,880 তোমাকে আর আর্থারকে সেই বোঝা বইতে হবে। 576 00:48:52,560 --> 00:48:57,620 আশা করি, এ দিয়ে যে প্রাসাদ কিনবে সেখানে বসে ... 578 00:48:58,560 --> 00:49:00,360 ... এসব ভালোমতো ভাবতে পারবে। 579 00:49:01,080 --> 00:49:03,020 কিংবা পাপ থেকে মুক্ত হতে পারবে। 580 00:49:07,920 --> 00:49:10,470 চার্লি, তোমার হারানো জিনিস আর বিপজ্জনক মালামালের ক্ষতিপূরণ, 581 00:49:10,520 --> 00:49:13,310 আর কার্লির বুদ্ধি দেয়ার জন্য, 582 00:49:13,360 --> 00:49:15,920 জনি, বোর্ড আর লজিং এর জন্য... 583 00:49:18,080 --> 00:49:19,600 লিজি... 584 00:49:25,320 --> 00:49:27,160 মাইকেল, 585 00:49:28,240 --> 00:49:30,040 খুনগুলো করার জন্য। 586 00:49:30,880 --> 00:49:32,910 পাঁচ হলো কাটার জন্য, আর পাঁচ গুলি করার জন্য। 587 00:49:32,960 --> 00:49:34,710 - না, টমি, না... - কী?! 588 00:49:34,760 --> 00:49:36,670 বলো? 589 00:49:36,720 --> 00:49:38,520 এটাই আমার স্বভাব! 590 00:49:40,040 --> 00:49:43,190 আমাকে যা দিয়েছ, তার বিনিময়ে এটাই করতে পারি আমি। 591 00:49:43,240 --> 00:49:45,880 তোমাদের মন প্রাণ এক করে যা দিয়েছ তার জন্য। 592 00:49:50,320 --> 00:49:53,480 কাল আমি আমার ছেলেকে হারাতে বসেছিলাম। 593 00:49:55,840 --> 00:49:58,510 তোমার এটা বোঝা উচিত। 594 00:49:59,640 --> 00:50:01,790 কীসের জন্য? 595 00:50:01,840 --> 00:50:03,510 কীসের জন্য? হ্যাঁ? 596 00:50:03,560 --> 00:50:05,160 এসবের জন্য...?! 597 00:50:06,960 --> 00:50:10,630 জানি, তোমরা বলতে চাচ্ছ যে, আমি পালটে যাবো। 598 00:50:10,680 --> 00:50:12,590 এই ব্যবসা পালটে যাবে। 599 00:50:12,640 --> 00:50:14,870 কিন্তু গত কয়েকদিনে শিখলাম। 600 00:50:14,920 --> 00:50:18,280 এই বেজন্মাগুলো, এই কুত্তার বাচ্চাগুলো... 601 00:50:19,880 --> 00:50:22,110 .. আমাদের থেকেও খারাপ। 602 00:50:22,160 --> 00:50:24,830 পলিটিশিয়ানগুলো, হারামি বিচারকগুলো, 603 00:50:24,880 --> 00:50:27,790 লর্ড আর লেডিগুলো... ওরা আমাদের চেয়ে বহুগুণে খারাপ। 604 00:50:27,840 --> 00:50:31,310 ওরা জীবনেও ওদের প্রাসাদে আমাদের ঢুকতে দেবে না। 605 00:50:31,360 --> 00:50:34,160 আমরা যতোই বৈধভাবে ঢোকার চেষ্টা করি না কেন... 606 00:50:35,160 --> 00:50:36,670 .. কারণ আমাদের পরিচয়। 607 00:50:36,720 --> 00:50:39,750 আমাদের আসল পরিচয়ের কারণে, আমরা যেখান থেকে এসেছি, তার কারণে। 608 00:50:39,800 --> 00:50:41,190 ঠিক না, আডা? 609 00:50:41,240 --> 00:50:43,160 আমাদের আডা জানে। 610 00:50:44,480 --> 00:50:47,030 ও বিপ্লবের ব্যাপারে অনেক কিছু জানে। 611 00:50:47,080 --> 00:50:50,400 ও জানে, যা চাইবো, তা নিজের মতো করেই নিয়ে নিতে হবে। 612 00:50:53,600 --> 00:51:00,800 লিজি, সবাইকে জানিয়ে রাখলাম, ঐ টাকাটা তোমারই প্রাপ্য, 614 00:51:02,120 --> 00:51:05,280 তুমিই ঐরাতে আমার ভাঙা মনকে জোড়া দিয়েছিলে, আর কেউ তা পারেনি। 615 00:51:09,120 --> 00:51:12,620 আর বাকি তোমরা সবাই আমার সাথে যোগ দিয়েছ। 616 00:51:14,760 --> 00:51:17,560 তোমরা সবাই আমার সাথে, রাজার পক্ষে যোগ দিয়েছ। 617 00:51:18,320 --> 00:51:20,310 রাজার পক্ষে যোগ দিলে, 618 00:51:20,360 --> 00:51:22,760 রাজার হয়ে খুন করতেই হবে। 619 00:51:24,640 --> 00:51:26,110 ঠিক না, আর্থার? 620 00:51:26,160 --> 00:51:27,430 হ্যাঁ। 621 00:51:28,400 --> 00:51:31,000 সবকিছু তো এভাবেই হয়, তাই না জন? 622 00:51:37,080 --> 00:51:38,680 ঠিক। 623 00:51:39,800 --> 00:51:42,040 ঠিক আছে, পল। 624 00:51:43,360 --> 00:51:45,360 এটাই উচিত। 625 00:51:48,880 --> 00:51:50,280 টমি... 626 00:51:51,920 --> 00:51:53,990 তোমার সময় খুব খারাপ গেছে। 627 00:51:54,600 --> 00:51:56,270 আমরা বুঝতে পারছি। 628 00:51:58,680 --> 00:52:01,080 তাই অন্য কোনো সময়ে... 629 00:52:03,800 --> 00:52:06,340 .. যখন আমাদের সবার মন ভালো থাকবে... 630 00:52:07,520 --> 00:52:09,750 .. তখন আমি 631 00:52:09,800 --> 00:52:19,240 শেলবি কোম্পানি লিমিটেডের ভবিষ্যত নিয়ে সবার সামনে একটু ভিন্ন কিছু উপস্থাপন করতে চাই। 634 00:52:21,720 --> 00:52:23,800 একটু আশাবাদী কিছু। 635 00:52:28,840 --> 00:52:31,030 আর কেউ না হলেও, আমার সেটা শোনো খুব দরকার। 636 00:52:31,080 --> 00:52:33,230 আমিও। 637 00:52:33,280 --> 00:52:35,520 আমিও 638 00:52:41,480 --> 00:52:43,230 এসো আর্থার। 639 00:52:43,280 --> 00:52:46,380 ট্রেন ছাড়তে আর এক ঘন্টা... 640 00:52:46,920 --> 00:52:50,110 .. তারপর আমরা বোট ধরে নিউ ইয়র্কে যাবো 641 00:52:50,160 --> 00:52:52,560 আর এসবকিছু অতীত হয়ে যাবে। 642 00:53:26,880 --> 00:53:29,400 গেলাম তাহলে, টম। 643 00:53:35,120 --> 00:53:36,920 দেখা হবে, এহ? 644 00:53:39,240 --> 00:53:41,310 দেখা হবে, ভাই। 645 00:53:50,600 --> 00:53:52,160 বাই, কার্লি। 646 00:53:54,000 --> 00:53:57,110 চোখের আড়াল হলেও মনের আড়াল হতে পারবে না, আর্থার। 648 00:53:58,800 --> 00:54:00,430 ঠিক আছে টম। 649 00:54:00,480 --> 00:54:02,820 মসের সাথে গত রাতে কথা হয়েছে। 650 00:54:03,680 --> 00:54:06,150 বললো, বার্মিংহামের চিফ কনস্টেবল 651 00:54:06,200 --> 00:54:09,470 তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 652 00:54:09,520 --> 00:54:10,990 খুন, 653 00:54:11,040 --> 00:54:12,470 রাষ্ট্রদ্রোহী বক্তব্য, 654 00:54:12,520 --> 00:54:14,990 বিস্ফোরণের চক্রান্ত। 655 00:54:15,520 --> 00:54:18,110 জন, ওরা তোমাকেও ধরতে আসবে। 656 00:54:18,160 --> 00:54:19,830 খুন। 657 00:54:19,880 --> 00:54:22,310 বিস্ফোরণের চক্রান্ত... 658 00:54:22,360 --> 00:54:24,390 - মাইকেল... - এ কোন গজব? 659 00:54:24,440 --> 00:54:26,630 .. হিউজেসের খুনের জন্য। 660 00:54:26,680 --> 00:54:28,080 পলি... 661 00:54:29,600 --> 00:54:31,910 এক মিনিট থামো, কী বলছ এসব...? 662 00:54:31,960 --> 00:54:35,350 .. চিফ ইন্সপেক্টর চেস্টার ক্যাম্পবেলের খুনের দায়ে। 663 00:54:35,400 --> 00:54:39,310 - তুমি আমাদের আগে বলোনি কেন? - আমরা গতরাতে যাদের ঠকিয়েছি, তারা আমাদের শেষ করে দিতে চায়... 664 00:54:39,360 --> 00:54:42,230 ওরা পুলিশকে নিয়ন্ত্রণ করে, ওরা বিচারকদের নিয়ন্ত্রণ করে, 665 00:54:42,280 --> 00:54:45,310 ওরা জুরিদের নিয়ন্ত্রণ করে, ওরা জেল নিয়ন্ত্রণ করে। 666 00:54:45,360 --> 00:54:48,670 কিন্তু ওরা নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করে না। 667 00:54:48,720 --> 00:54:50,590 - শোনো আমার কথা! - আমাদের আগে বলোনি কেন?! 668 00:54:50,640 --> 00:54:52,430 - তুমি আমার ভাই! - শোনো... 669 00:54:52,480 --> 00:54:54,230 সুতরাং, একটা চুক্তি করেছি... 670 00:54:54,280 --> 00:54:57,870 - ওরা আমাদের ফাঁসি দেবে! - .. ওদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দেবার বিনিময়ে 671 00:54:57,920 --> 00:55:01,070 - ফাঁসিতে ঝুলব আমরা! - সব অভিযোগ তুলে নেবে ওরা। 672 00:55:01,120 --> 00:55:03,910 লিজি, সব টাকা নিয়ে সেলারে যাও। 673 00:55:03,960 --> 00:55:07,150 সময়মতো তোমার টাকা পেয়ে যাবে। 674 00:55:07,200 --> 00:55:09,790 পুলিশ আসলে গ্রেপ্তারে বাধা দিও না। 675 00:55:09,840 --> 00:55:12,910 - চুপচাপ ওদের সাথে চলে যাবে... - আর্থার! 676 00:55:12,960 --> 00:55:15,550 আর্থার, আমি আমাদের শত্রুদের চেয়েও 677 00:55:15,600 --> 00:55:18,070 ক্ষমতাশালী লোকদের সাথে চুক্তি করেছি। 678 00:55:18,120 --> 00:55:19,550 আমার ওপর বিশ্বাস রাখো, ভাই। 680 00:55:21,440 --> 00:55:22,950 বিশ্বাস করো? 681 00:55:23,000 --> 00:55:25,390 - লিন্ডা! লিন্ডা... - তুমি ইচ্ছা করে একাজ করেছ! 682 00:55:25,440 --> 00:55:28,550 আমাদের এখানে রেখে দেবার জন্য! 683 00:55:28,600 --> 00:55:29,910 এখানে এসো, এখানে এসো। 684 00:55:29,960 --> 00:55:31,470 শুধু জানি যে, আমাদের পালাতে হবে। 685 00:55:31,520 --> 00:55:33,260 আমাদের পালাতে হবে। 686 00:55:38,440 --> 00:55:40,390 মরো তুমি! 687 00:55:40,440 --> 00:55:45,040 অনুবাদে - কুদরতে জাহান 688 00:55:46,160 --> 00:55:53,600 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 689 00:55:54,840 --> 00:56:02,120 ♪ She is papering the window panes 690 00:56:03,360 --> 00:56:09,720 ♪ She is putting on a smile 691 00:56:12,480 --> 00:56:19,040 ♪ Living in a glass house 692 00:56:21,040 --> 00:56:27,440 ♪ Well, of course, I'd like to sit around and chat 693 00:56:31,280 --> 00:56:37,000 ♪ Well, of course, I'd like to stay and chew the fat 694 00:56:41,160 --> 00:56:46,760 ♪ Well, of course, I'd like to sit around and chat 695 00:56:57,800 --> 00:57:06,080 ♪ But someone's listening in. ♪ 696 00:57:50,280 --> 00:57:54,190 ♪ On a gathering storm comes a tall, handsome man 697 00:57:54,240 --> 00:57:59,280 ♪ In a dusty, black coat with a red right hand. ♪