1
00:00:01,240 --> 00:00:02,879
আমি এইমাত্র একটা কালো হাত পেয়েছি
2
00:00:02,960 --> 00:00:05,794
সবাই পাবে একে একে।
ওরা আমাদের দিকে ধেয়ে আসছে।
3
00:00:05,880 --> 00:00:07,280
আমাদের পুরো পরিবারকে শেষ না করা পর্যন্ত
4
00:00:07,360 --> 00:00:08,589
এরা আমাদের শহর ছেড়ে যাবে না।
5
00:00:08,680 --> 00:00:11,912
এসবই আমার দোষ,
আমিই ঐ বুড়ো লোকটাকে মেরেছি।
6
00:00:12,000 --> 00:00:13,673
জন আমার জন্যই মরলো।
7
00:00:14,320 --> 00:00:16,073
গ্যারিসনের আশেপাশের চার মাইলের মধ্যে
8
00:00:16,160 --> 00:00:17,992
প্রত্যেক লোকই আমাদের জন্য
একজন গার্ড এবং সৈন্য।
9
00:00:18,080 --> 00:00:20,754
আমরা আবার স্মল হিথে ফিরে যাচ্ছি।
10
00:00:20,840 --> 00:00:23,116
এভাবেই চলে সবকিছু,
ইটের বদলা পাটকেল।
11
00:00:23,200 --> 00:00:24,520
একে বলে প্রতিহিংসা।
12
00:00:24,600 --> 00:00:28,355
আমরা একটু অন্যধরনের একটা সংগঠন...
13
00:00:28,440 --> 00:00:30,477
তোমাদের কেউই বাঁচবে না
14
00:00:30,560 --> 00:00:34,873
টমি শেলবি, OBE,
কী করে একটা বিদ্রোহ ঠেকাবে?
15
00:00:34,960 --> 00:00:36,474
যদি জেসির বিশ্বাস অর্জন করতে পারি,
16
00:00:36,560 --> 00:00:38,711
সে আমাকে বিদ্রোহে প্ররোচণাকারীদের নাম দেবে
17
00:00:38,800 --> 00:00:40,439
আমি তখন ওদের নাম রাজসেনাদের হাতে তুলে দেবো।
18
00:00:40,520 --> 00:00:43,592
আমি চাই, তুমি আমার ছেলেকে
তার লক্ষ্যপূরণে সাহায্য করো।
19
00:00:43,680 --> 00:00:45,160
তুমি এখন একজন পিকি ব্লাইন্ডার, খোকা।
20
00:00:45,240 --> 00:00:47,880
আমরা ওকে নিয়ন্ত্রণ করি,
বাজির দর নিয়ন্ত্রণ করি।
21
00:00:47,960 --> 00:00:49,394
তলে তলে অনেক কিছু সামলাতে হচ্ছে আমাদেরকে।
22
00:00:49,480 --> 00:00:51,153
এখন কি চুক্তিটা করা যায়?
23
00:00:51,240 --> 00:00:52,720
গোলিয়াথকে ফোর্থ রাউন্ডে হারাতে পারলে
24
00:00:52,800 --> 00:00:55,634
মিস্টার শেলবি তোমাকে লাভের
বিশ ভাগ দেবে।
25
00:00:55,720 --> 00:00:57,518
আপনি আমার লোকদের সহযোগী হিসাবে
26
00:00:57,640 --> 00:00:59,996
রিং এ নিয়ে যাবেন।
27
00:01:00,080 --> 00:01:02,595
থমাস শেলবি আপনার ব্যাপারে
ঠিকই বলেছিল, না?
28
00:01:02,880 --> 00:01:04,917
আপনি আমাদের সবাইকে খুন করতে চান।
29
00:01:10,880 --> 00:01:16,917
বাংলায় অনুবাদ - কুদরতে জাহান
30
00:01:17,880 --> 00:01:24,917
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
46
00:02:48,880 --> 00:02:50,553
তুমি ঠিক আমার মতোই, টমি।
47
00:02:50,640 --> 00:02:53,599
নিয়ম মেনে যে লড়াই চলে,
সে লড়াই মেনে নিতে পারো না।
48
00:02:57,120 --> 00:02:58,679
টমি, কল্পনা করো...
49
00:02:59,920 --> 00:03:02,276
ধরো যে, তুমি চোখে দেখতে পাও না।
50
00:03:04,000 --> 00:03:07,072
একটুও না।
ধরো, তুমি জন্ম থেকেই অন্ধ।
51
00:03:08,240 --> 00:03:12,280
হঠাৎ একদিন চোখ খুলে দেখলে
52
00:03:13,040 --> 00:03:16,636
তুমি এই পৃথিবীর সবকিছুই
53
00:03:17,240 --> 00:03:18,515
দেখতে পাচ্ছ।
54
00:03:19,760 --> 00:03:21,638
এতদিন তুমি কেবল ছুঁতে পারতে,
55
00:03:22,400 --> 00:03:24,392
কিংবা গন্ধ শুঁকতে পারতে।
56
00:03:24,480 --> 00:03:26,676
হুম, সেটাই হলো
57
00:03:28,440 --> 00:03:29,760
এক বিশাল উদঘাটন।
58
00:03:30,680 --> 00:03:31,670
বুঝেছ?
59
00:03:35,600 --> 00:03:36,920
আমারও এমন একটা অভিজ্ঞতা আছে।
60
00:03:38,720 --> 00:03:41,315
মারগ্যাটে একটা সুন্দর বাড়ি দেখেছিলাম,
61
00:03:41,400 --> 00:03:43,631
বিশাল একটা সাদা বাড়ি...
62
00:03:44,400 --> 00:03:47,518
নীল আকাশের নিচে সবুজ
মাংকি পাজল গাছের সারি।
63
00:03:48,720 --> 00:03:50,677
যেন এক টুকরো স্বর্গ।
64
00:03:50,760 --> 00:03:55,710
ওখানে পৃথিবীটা এমনভাবে বাঁক খেয়ে গেছে যে
আমি নিজেকে বললাম,
65
00:03:55,800 --> 00:03:58,759
"অ্যালফি, তুমি কী করছ?
66
00:04:00,840 --> 00:04:02,559
"তুমি কী করছ?
67
00:04:02,640 --> 00:04:05,792
"তোমার কাছে থাকা সবটুকু স্বর্ণ,
68
00:04:05,880 --> 00:04:09,635
"সবটুকু রাম বেচে ফেলে
নিজের জন্য কিছু করছ না কেন?"
69
00:04:12,800 --> 00:04:15,360
নিজের মতো করে একটু সময় কাটানো দরকার।
70
00:04:17,000 --> 00:04:18,320
তুমি মারগ্যাটে যাবে?
71
00:04:18,400 --> 00:04:21,677
হ্যাঁ যাবো। একটু বিশ্রাম দরকার আমার।
72
00:04:21,760 --> 00:04:23,240
আমার একটু বিশ্রাম দরকার।
73
00:04:24,280 --> 00:04:26,317
তাছাড়া, আমেরিকানেরা তো
এখানে আছেই, না ?
74
00:04:26,400 --> 00:04:28,232
তাহলে তাই।
75
00:04:28,320 --> 00:04:31,996
যুদ্ধের পর থেকেই এমন হয়ে
আসছে, বুঝেছ? আমেরিকানেরা।
76
00:04:33,600 --> 00:04:37,719
বড়রা ছোটদের বাঁশ দেয়।
77
00:04:39,080 --> 00:04:40,833
সবসময়েই।
78
00:04:41,200 --> 00:04:42,270
হুম?
79
00:04:42,800 --> 00:04:48,558
বড় আর ছোটদের মাঝে
সবসময়েই লড়াই হয়ে আসছে।
80
00:04:50,840 --> 00:04:54,436
আর বড়রা বাঁশ দিচ্ছে ছোটদেরকে।
81
00:04:58,920 --> 00:05:03,437
তা ঠিক, নীল আকাশওয়ালা স্বর্গ, মারগ্যাটে যেও তাহলে।
82
00:05:07,760 --> 00:05:09,672
দেখা হবে টমি।
83
00:05:11,560 --> 00:05:12,994
আসব হয়তো।
84
00:05:15,560 --> 00:05:17,438
অ্যালফি, লড়াইটা দেখে যাবে না?
85
00:05:18,680 --> 00:05:20,034
না, তুমি থাকলেই চলবে।
86
00:05:21,360 --> 00:05:23,352
কে জিতবে, তা তো জানিই আমি।
87
00:05:24,120 --> 00:05:25,110
তাই না?
88
00:05:33,320 --> 00:05:34,310
খুশি হও।
91
00:05:49,480 --> 00:05:51,631
রাউন্ড এক!
93
00:05:56,320 --> 00:05:57,310
বাম, ডান।
100
00:06:31,760 --> 00:06:33,194
বনি! বনি!
101
00:06:33,800 --> 00:06:34,790
ঠিক আছ, খোকা?
102
00:06:42,720 --> 00:06:44,837
ও একটা দানো, জানি আমি, কিন্তু...
103
00:06:44,920 --> 00:06:47,276
- সলোমনস কোথায়?
- ও নাকি মারামারি দেখে না।
104
00:06:47,800 --> 00:06:49,314
কর্নারে তাকিয়ে দেখো।
105
00:06:49,400 --> 00:06:51,437
ঐ লোকেরা ফাইটারদের চেনে না।
106
00:06:51,520 --> 00:06:53,113
ব্যাপারটা পছন্দ হচ্ছে না আমার।
107
00:06:53,200 --> 00:06:55,431
টম, ব্যাপারটা টের পাচ্ছ না?
108
00:06:55,520 --> 00:06:57,398
তা পাচ্ছি, আমরা ঠিকঠাকই আছি।
109
00:06:57,480 --> 00:06:59,437
আর্থার, সৈন্যরা আমাদের ঘিরে ফেলেছে।
110
00:06:59,520 --> 00:07:02,110
অ্যালফির লোকদের স্ট্রিপ সার্চ করা হয়েছে।
কোনো সমস্যা নেই।
111
00:07:03,640 --> 00:07:05,757
তা ঠিক, এসো জিপসি খোকা, যাওয়া যাক।
112
00:07:05,840 --> 00:07:07,240
রাউন্ড দুই!
116
00:07:29,480 --> 00:07:31,790
তুমি টমিকে বলার পরে
ও কী বললো?
117
00:07:33,080 --> 00:07:35,117
বলেছে আমাকে সাপ্তাহিক ভাতা দেবে।
118
00:07:35,200 --> 00:07:36,759
ও ভালোই রোমান্টিক হতে জানে।
120
00:07:39,360 --> 00:07:41,079
কোম্পানির একজন ট্রেজারার হিসেবে
121
00:07:41,160 --> 00:07:43,231
এ ব্যাপারে প্রশ্ন তোলা উচিত আমার।
122
00:07:43,320 --> 00:07:46,392
"খুনোখুনি তো অনেক হলো, এবার একটু জীবনের দিকে যাই"
এরকম একটা ডায়লগ দিলো ও।
123
00:07:46,480 --> 00:07:48,233
পল..
124
00:07:49,360 --> 00:07:51,192
লড়াইয়ের ফলাফল আগেই ঠিক করা, না?
125
00:07:51,960 --> 00:07:53,917
বেচারা জিপসি ছেলেটা অযথা মার খাচ্ছে।
126
00:07:54,560 --> 00:07:56,711
ঠিক, তোমার কাছে নাকি খবর আছে?
127
00:07:56,800 --> 00:07:58,439
লিজির কাছে খবর আছে।
128
00:07:58,520 --> 00:07:59,510
পলি।
129
00:07:59,600 --> 00:08:01,319
বেশ, এখন বলো ওকে!
130
00:08:01,400 --> 00:08:03,073
ছেলেরা তো এখন রক্তের নেশায়
উন্মত্ত হতেই ব্যস্ত।
131
00:08:03,840 --> 00:08:05,991
এক চুমুক খাও, ভালো লাগবে।
132
00:08:07,880 --> 00:08:09,997
আমি অন্তঃসত্ত্বা।
133
00:08:11,120 --> 00:08:12,793
বাচ্চাটা টমির।
134
00:08:13,960 --> 00:08:15,394
কতদূর?
135
00:08:15,480 --> 00:08:17,517
লন্ডন যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে,
এখন আমি কভেন্ট্রিতে।
136
00:08:17,600 --> 00:08:19,398
কভেন্ট্রি পেরিয়ে সামনে যাবার ইচ্ছা আছে?
137
00:08:19,480 --> 00:08:21,199
অবশ্যই, পিকাডিলি সার্কাসে
যাবার আগে থামব না।
138
00:08:21,280 --> 00:08:23,237
পল, ওর ছেলে হবে নাকি মেয়ে হবে, জানো?
139
00:08:23,320 --> 00:08:24,310
না।
140
00:08:24,440 --> 00:08:25,476
বলো তাহলে।
142
00:08:35,480 --> 00:08:36,470
মেয়ে।
143
00:08:38,360 --> 00:08:39,430
ওর নাম দিও রুবি।
144
00:08:40,080 --> 00:08:41,275
রুবি শেলবি।
145
00:08:42,000 --> 00:08:44,595
ও হলিউডের নায়িকা হবে।
146
00:08:45,840 --> 00:08:46,830
হুম।
147
00:08:47,920 --> 00:08:50,480
অভিনন্দন।
149
00:08:52,440 --> 00:08:53,556
হেই, লিন্ডা।
150
00:08:53,640 --> 00:08:57,350
শেলবি লেডিস ক্লাবের অসাধারণ
এই মিটিং এ স্বাগতম।
152
00:08:59,320 --> 00:09:00,595
আমার পিঠে কি থুতু লেগে আছে?
153
00:09:01,440 --> 00:09:04,353
বাইরে লোকগুলো থুতু ছোঁড়াছুড়ি করছে, জঘন্য!
154
00:09:04,440 --> 00:09:06,671
না, তোমার পিঠে কোনো থুতু নেই।
155
00:09:08,320 --> 00:09:10,915
আমাদের জন্য থেমো না,
যা করতে চাও করো।
156
00:09:12,600 --> 00:09:13,590
কোকেনে সমস্যা কী?
157
00:09:14,880 --> 00:09:18,271
এই শহরে আটকে থেকে যে দুঃস্বপ্নের মাঝে আছি,
সেটা পার করতে সাহায্য করেছে আমাকে এটা।
158
00:09:19,800 --> 00:09:23,430
যেহেতু তুমি এখন আমাদের
পরিবারের অংশ প্রায়,
159
00:09:23,520 --> 00:09:24,749
লিজির খবর শোনো।
160
00:09:25,160 --> 00:09:27,436
- আমি অন্তঃসত্ত্বা।
- ওহ?
161
00:09:28,600 --> 00:09:31,240
বাবা কে? লিস্ট কতো বড়?
163
00:09:35,960 --> 00:09:37,679
বাচ্চাটা টমির।
164
00:09:38,360 --> 00:09:39,680
অভিনন্দন।
165
00:09:40,200 --> 00:09:41,759
তুমি লটারি জিতে নিয়েছ।
166
00:09:42,640 --> 00:09:45,235
হ্যাঁ, ও এখন একজন
সত্যিকারের শেলবি লেডি।
167
00:09:46,280 --> 00:09:47,509
ঠিক তোমার মতো।
168
00:09:48,160 --> 00:09:51,119
ঠিক আছে মেয়েরা, ছেলেদের
সাথে যোগ দেই চলো।
169
00:09:51,680 --> 00:09:53,399
আর লিন্ডা, মনে রেখো,
170
00:09:53,480 --> 00:09:56,234
ওরা থুতু ছুঁড়লে তুমিও
পাল্টা থুতু ছুঁড়বে।
172
00:09:59,480 --> 00:10:01,631
- দেখা হবে।
- ঠিক আছে।
174
00:10:06,160 --> 00:10:07,480
দেখিয়ে দাও, বনি!
176
00:10:13,240 --> 00:10:14,594
ওকে মাটির সাথে মিশিয়ে দাও।
177
00:10:20,920 --> 00:10:23,435
ঠিক, আর কে আছ আমার দলে?
178
00:10:25,680 --> 00:10:28,320
নিজেদের আনুগত্য দেখাও এসে।
179
00:10:28,680 --> 00:10:30,273
বনি, সবকিছু ঠিকঠাক?
180
00:10:30,880 --> 00:10:31,870
হ্যাঁ।
181
00:10:32,680 --> 00:10:33,670
তাহলে কোপ হবে কোপ।
183
00:10:37,160 --> 00:10:38,753
আমি ২-১ দরে বাজি ধরলাম!
184
00:10:39,080 --> 00:10:42,312
বিশালদেহী ককনি গোলিয়াথের ওপরে।
185
00:10:42,400 --> 00:10:44,198
বাজি ধরলে ধরুন, না ধরলে নাই।
186
00:10:44,280 --> 00:10:46,112
বাজি ধরলে ধরুন, না ধরলে নাই।
187
00:10:46,200 --> 00:10:48,760
বাজির দর ২-১
188
00:10:49,600 --> 00:10:51,478
পাশে দাঁড়ানো লোকগুলোকে দেখো
189
00:10:53,240 --> 00:10:54,879
ওরা ফাইটারদের চেনে না।
190
00:10:54,960 --> 00:10:56,792
বক্সিং এর নিয়ম কানুন কিচ্ছু জানে না।
191
00:10:56,880 --> 00:10:59,395
মদ আর পিলের কারণে তুমি
বেশি ভড়কে যাচ্ছ, আর্থার।
192
00:11:00,480 --> 00:11:01,834
রাউন্ড তিন!
194
00:11:09,040 --> 00:11:12,636
ভালো করে দ্যাখো, ওদের দাঁড়ানো,
নড়াচড়া, তাকানো..সবকিছু অন্যরকম।
195
00:11:12,720 --> 00:11:14,996
ও জিতুক বা হারুক,
ওদের কিচ্ছু যায় আসে না।
196
00:11:17,040 --> 00:11:18,474
পিলের কারণে তোমার এরকম
মনে হচ্ছে, ভাই।
197
00:11:18,600 --> 00:11:19,670
ঠিক আছে?
198
00:11:30,320 --> 00:11:33,518
দেখিয়ে দাও বনি!
200
00:11:44,280 --> 00:11:46,476
জোরসে লাগাও!
201
00:11:46,920 --> 00:11:48,400
ওরা হাসছে কোন দুঃখে?
202
00:11:49,680 --> 00:11:50,909
ওকে ফেরত পাঠাও।
203
00:11:51,400 --> 00:11:52,390
বেশি শক্তিশালী।
204
00:11:54,520 --> 00:11:56,000
মারো বনি!
208
00:12:05,480 --> 00:12:07,472
- আর্থার, বাদ দাও।
- ও কোথায় যাচ্ছে?
209
00:12:07,560 --> 00:12:09,995
আর্থার, বসে বসে দেখো শুধু!
210
00:12:10,080 --> 00:12:11,275
এদিকে এসো!
211
00:12:11,360 --> 00:12:13,636
আমাকে আমার কাজ করতে দাও!
216
00:13:06,000 --> 00:13:07,116
বনি!
217
00:13:07,200 --> 00:13:09,157
বনি! তুমি ঠিক আছ?
218
00:13:14,880 --> 00:13:18,271
ককনির পক্ষে ২-১
220
00:13:24,600 --> 00:13:26,034
ঠিক।
222
00:13:44,200 --> 00:13:46,112
এইতো, এক, দুই, এক, দুই।
224
00:13:54,120 --> 00:13:55,952
দেখিয়ে দাও বনি!
225
00:13:56,040 --> 00:13:57,918
বনি, শুইয়ে দাও ওকে!
227
00:14:18,040 --> 00:14:19,030
মারো!
228
00:14:19,560 --> 00:14:21,279
টমি আর আর্থার কই?
229
00:14:21,680 --> 00:14:23,000
ঘুষি লাগাও!
230
00:14:23,080 --> 00:14:24,070
জানি না।
231
00:14:25,960 --> 00:14:27,110
দেখিয়ে দাও বনি!
232
00:14:27,680 --> 00:14:29,160
মারো!
234
00:14:55,680 --> 00:14:56,670
আর্থার!
236
00:15:25,600 --> 00:15:28,160
হারামখোরের বাচ্চা!
240
00:15:56,800 --> 00:15:58,200
আর্থার!
243
00:17:33,240 --> 00:17:36,677
আমি বনি গোল্ডকে মিডল্যান্ড সাউথের
নতুন ওয়েল্টার ওয়েট চ্যাম্পিয়ন হিসেবে
244
00:17:36,760 --> 00:17:40,037
ঘোষণা করলাম...
245
00:17:40,120 --> 00:17:41,110
সাব্বাস!
246
00:17:41,600 --> 00:17:44,115
সাব্বাস! বনি!
247
00:17:44,240 --> 00:17:45,640
টমি, কী হয়েছে?
248
00:17:46,720 --> 00:17:47,915
আর্থার মারা গেছে।
249
00:17:48,000 --> 00:17:50,037
ও মারা গেছে।
252
00:18:03,720 --> 00:18:05,916
টমি, অন্য ইতালিয়ানটাকে ধরেছি।
253
00:18:06,000 --> 00:18:07,670
হারামজাদাটার পকেটে
একটা ওয়্যার ছিল।
255
00:18:17,080 --> 00:18:18,196
ফিন, ওকে মেরে শেষ করে দে।
256
00:18:19,840 --> 00:18:20,830
দেখিয়ে দে, ফিন!
258
00:18:24,080 --> 00:18:25,434
ফিন, ওর চোখ তুলে নাও।
259
00:18:26,360 --> 00:18:27,476
আর্থারের মৃত্যুর প্রতিশোধ হিসেবে
260
00:18:29,800 --> 00:18:31,553
ওর চোখ তুলে নে!
261
00:18:35,400 --> 00:18:36,880
না। না!
263
00:18:57,240 --> 00:18:58,799
সব দরজা লাগাও!
264
00:18:59,760 --> 00:19:01,877
একটা মশামাছিও যেন বেরোতে না পারে!
266
00:19:11,160 --> 00:19:12,560
আমার ভাই খুন হয়েছে।
267
00:19:15,560 --> 00:19:17,358
শুনেছ সবাই!
268
00:19:17,440 --> 00:19:20,239
আমার ভাই খুন হয়েছে!
270
00:19:35,960 --> 00:19:37,360
টমি।
274
00:21:29,960 --> 00:21:31,110
হ্যালো, মাইকেল।
275
00:21:31,960 --> 00:21:33,474
প্ল্যানে কিছু পরিবর্তন এসেছে।
276
00:21:34,440 --> 00:21:35,840
মিস্টার গোল্ড এসে তোমাকে নিয়ে যাবে
277
00:21:37,040 --> 00:21:38,030
আর্থার মারা গেছে।
279
00:22:04,960 --> 00:22:06,633
টমি, কী যে বলব,
মাথায় আসছে না...
280
00:22:06,720 --> 00:22:07,710
থাক।
281
00:22:09,960 --> 00:22:11,314
কথায় কাজ হবে না।
282
00:22:13,560 --> 00:22:15,950
মাইকেল, ভয়ানক পরিস্থিতিতে পড়েছি আমরা।
283
00:22:16,760 --> 00:22:17,955
টমি একটা বুদ্ধি করেছে।
284
00:22:19,520 --> 00:22:21,193
অস্ট্রেলিয়ায় যাবার বদলে
285
00:22:21,640 --> 00:22:22,835
তুমি নিউইয়র্কে যাবে।
286
00:22:27,040 --> 00:22:28,030
কেন?
287
00:22:28,960 --> 00:22:31,714
কারণ আমেরিকায় কোম্পানির
কিছু কাজ আছে।
288
00:22:35,400 --> 00:22:36,629
আমি কি ফিরে আসবো?
289
00:22:39,600 --> 00:22:41,034
এক ঘন্টার মাঝে ট্রেন ছাড়বে, মাইকেল।
290
00:22:46,240 --> 00:22:47,435
তুমিই এই সিদ্ধান্ত নিয়েছ।
291
00:22:49,600 --> 00:22:51,080
তুমি জানতে আমি গুলি খাবো,
292
00:22:52,480 --> 00:22:54,960
তারপরেও আমাকে বলোনি।
293
00:22:56,960 --> 00:22:58,235
আমি আমার মাকে বেছে নিয়েছিলাম।
294
00:23:01,440 --> 00:23:03,193
এসবকিছু শেষ হবার পরে
295
00:23:03,960 --> 00:23:06,236
আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবো।
296
00:23:11,040 --> 00:23:12,030
এই তাহলে শেষ?
297
00:23:17,000 --> 00:23:20,357
তুমি ট্রেন ধরে লিভারপুল হয়ে
SS মনরোতে যাবে।
298
00:23:21,840 --> 00:23:23,115
নৌকা ছাড়বে কালকে।
299
00:23:27,200 --> 00:23:28,190
এখন তুমি যেতে পারো।
301
00:24:22,360 --> 00:24:24,113
বিদেশে ফোন করব।
302
00:24:25,560 --> 00:24:26,550
ইউএসএতে।
304
00:24:58,680 --> 00:25:00,911
- টমি!
- সমস্যা নেই, ওকে আসতে দাও।
305
00:25:11,000 --> 00:25:11,990
প্লিজ।
306
00:25:13,400 --> 00:25:14,675
আমাদের সব কাজ শেষ হোক।
309
00:25:34,000 --> 00:25:37,072
তোমার নোটে শর্তের কথা বলা আছে।
310
00:25:37,840 --> 00:25:40,480
কিন্তু আমার ছেলে বলছে,
এখানে কোনো শর্ত নেই।
311
00:25:42,800 --> 00:25:45,440
তুমি আমার স্বামী আর সন্তানকে কেড়ে নিয়েছ।
312
00:25:46,760 --> 00:25:48,433
তাই আমরা তোমার দুই ভাইকে কেড়ে নিলাম।
313
00:25:52,000 --> 00:25:53,400
প্রতিশোধ নেয়া শেষ।
314
00:25:53,480 --> 00:25:56,359
জিতে গেছি, এটাই বলব।
315
00:25:57,320 --> 00:25:59,630
আমরা তোমার সবকিছু কেড়ে নেবো।
316
00:26:00,640 --> 00:26:02,393
তোমাদের পুরো ব্যবসা
317
00:26:02,480 --> 00:26:03,914
আমাদের হাতে লিখে দিতে হবে।
318
00:26:05,400 --> 00:26:06,834
তুমি এতে রাজি হয়ে যাও,
319
00:26:08,080 --> 00:26:10,720
নইলে আমার ছেলে তোমাদের
সবাইকে মেরে ফেলবে।
320
00:26:11,800 --> 00:26:13,553
একজন একজন করে।
321
00:26:14,960 --> 00:26:16,394
আমরা জিতেছি।
322
00:26:18,000 --> 00:26:18,990
এটা মেনে নাও।
323
00:26:21,480 --> 00:26:22,470
আর কোনো খুনোখুনি নয়।
324
00:26:25,320 --> 00:26:29,394
নিজেকে কী মনে করেছিলে, মিস্টার শেলবি?
327
00:26:57,160 --> 00:26:59,720
আমরা যে ওর ব্যবসা কেড়ে নিতে এসেছি,
সেটা ওকে জানিয়ে দাও।
328
00:27:00,200 --> 00:27:01,520
মিস্টার সলোমনস!
329
00:27:02,360 --> 00:27:04,636
মিস্টার চ্যাংরেটা দেখা করতে এসেছেন!
330
00:27:12,280 --> 00:27:13,270
জলদি বের হয়ে আসুন!
331
00:27:16,080 --> 00:27:17,196
আমার পিকি!
332
00:27:18,560 --> 00:27:19,550
ইহুদীরা কি ফ্রান্সে লড়েছিল?
333
00:27:22,120 --> 00:27:23,600
ওরা বলে, ও নাকি একজন ক্যাপ্টেন।
334
00:27:24,080 --> 00:27:25,070
তাই নাকি?
335
00:27:25,760 --> 00:27:28,400
তাহলে ওদের বলো, দরজাটা যেন
ভুলেও না খোলে।
335
00:27:30,760 --> 00:27:32,400
হেই, দরজায় হাত দিও না।
336
00:27:40,960 --> 00:27:44,070
মনে হচ্ছে, মিস্টার সলোমনস
আগেই শহর ছেড়ে চলে গেছে।
337
00:27:45,920 --> 00:27:47,559
তাহলে এই সবকিছুই আমার।
341
00:28:22,520 --> 00:28:23,510
নক করোনি কেন?
342
00:28:24,240 --> 00:28:25,754
তুমি আমার নতুন ঠিকানা জানো না?
343
00:28:25,840 --> 00:28:27,160
হ্যালো লিজি, কেমন আছ?
344
00:28:27,240 --> 00:28:28,560
আমি তোমার ঠিকানা জানি, লিজি।
345
00:28:28,640 --> 00:28:30,472
কারণ আমিই তোমাকে
এই বাড়ি কিনে দিয়েছিলাম।
346
00:28:30,560 --> 00:28:31,994
তাহলে এতদিন আসোনি কেন?
348
00:28:46,480 --> 00:28:47,675
আমরা ব্যস্ত ছিলাম।
349
00:28:49,280 --> 00:28:50,509
কী নিয়ে?
350
00:28:55,000 --> 00:28:56,229
কালকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
351
00:28:57,200 --> 00:28:58,429
কেন, কালকে কী?
352
00:28:59,640 --> 00:29:02,838
লুকা চ্যাংরেটা বার্মিংহামে আসছে।
এবার আমাদের পালা।
353
00:29:02,920 --> 00:29:05,833
ও ইতিমধ্যেই অ্যালফি সলোমনস, স্যাবিনি
354
00:29:05,920 --> 00:29:08,116
টাইটানিক..সবার ব্যবসা
দখল করে নিয়েছে।
355
00:29:10,080 --> 00:29:13,517
এখন ও শেলবি কোম্পানি লিমিটেড
দখল করার তালে আছে।
356
00:29:16,480 --> 00:29:18,233
ওকে ঠেকাতে আমরা কী করব?
357
00:29:20,160 --> 00:29:21,753
আমরা ওর হাতে এটা ছেড়ে দেবো।
359
00:30:17,600 --> 00:30:19,956
ওদের অবস্থা দেখো।
360
00:30:23,480 --> 00:30:26,837
পিকি ফাকিং ব্লাইন্ডারদের এটুকুই অবশিষ্ট আছে কেবল।
361
00:30:48,880 --> 00:30:52,760
আমার আইনজীবী এগুলো বানিয়ে দিয়েছে।
362
00:30:54,600 --> 00:30:58,753
তোমাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানের নাম আছে এতে।
363
00:31:00,880 --> 00:31:04,078
বার, রেস্টুরেন্ট, ওয়ারহাউজ, সবকিছু।
364
00:31:06,800 --> 00:31:12,000
এতদিন ধরে যা কিছু বানিয়েছ একে একে।
365
00:31:15,600 --> 00:31:17,239
এখন তার সব কিছু তুমি
366
00:31:18,920 --> 00:31:20,240
আমার পরিবারের হাতে তুলে দেবে,
367
00:31:24,280 --> 00:31:25,680
নইলে আমি তোমাদের খুন করে ফেলব।
368
00:31:26,840 --> 00:31:27,910
ঠিক এখানেই।
369
00:31:36,840 --> 00:31:38,638
তোমাদের সবাইকেই পুঁতে ফেলতাম আমি,
370
00:31:41,520 --> 00:31:43,591
কিন্তু আমার মা,
371
00:31:43,680 --> 00:31:45,672
মা বলেছিলেন, উনি তোমাদের চেনেন।
372
00:31:48,120 --> 00:31:50,760
উনি বললেন, তোমাদের বাঁচিয়ে রেখে
সবকিছু নিয়ে নেয়াই হবে
373
00:31:53,360 --> 00:31:55,511
তোমাদের জন্য সবচেয়ে বড় শাস্তি।
374
00:32:03,200 --> 00:32:04,429
ওকে সার্চ করো।
375
00:32:14,400 --> 00:32:16,835
বিশেষ করে এই মাগিটাকে।
376
00:32:41,920 --> 00:32:42,956
তো।
377
00:32:46,480 --> 00:32:47,516
সাইন করো।
378
00:32:48,800 --> 00:32:50,678
একটা জিনিসও যদি বাদ পড়ে, বুঝবে।
379
00:32:57,280 --> 00:32:59,272
হাঁটু গেঁড়ে বসে সাইন করো।
380
00:33:01,080 --> 00:33:02,309
মেঝেতে হাঁটু গেঁড়ে বসো।
381
00:33:13,120 --> 00:33:16,796
হাঁটু গেঁড়ে বসে সাইন কর বলছি!
382
00:33:20,520 --> 00:33:22,113
আমার এক বন্ধু একবার বলেছিল..
384
00:33:25,400 --> 00:33:27,119
বড়রা ছোটদের বারোটা বাজায়।
385
00:33:28,440 --> 00:33:30,432
তাই আমি তোমার চেয়ে
বড় কাউকে খুঁজে বের করেছি।
386
00:33:31,960 --> 00:33:35,078
ব্রুকলিনে দুইটা পরিবার আছে,
জানো নিশ্চয়ই।
387
00:33:35,160 --> 00:33:36,674
তারা তোমার নিউইয়র্ক কেন্দ্রিক
388
00:33:36,760 --> 00:33:38,956
বিশাল মদের ব্যবসার দখল নিতে চায়।
389
00:33:39,040 --> 00:33:41,839
কিন্তু ওরা যদি নিউইয়র্কে তোমার
বিরুদ্ধে কিছু করে,
390
00:33:41,920 --> 00:33:44,230
তাহলে পরিবারগুলোর মাঝে
একটা যুদ্ধ শুরু হয়ে যাবে।
391
00:33:45,800 --> 00:33:49,840
কিন্তু তুমি যদি বার্মিংহামের
সাধারণ এক বুকমেকারের বিরুদ্ধে
392
00:33:49,920 --> 00:33:52,833
প্রতিশোধ নিতে গিয়ে মারা পড়ো,
393
00:33:53,800 --> 00:33:55,837
তারা কোনো যুদ্ধ ছাড়াই
তোমার ব্যবসা দখল করে নিতে পারবে।
394
00:33:57,880 --> 00:34:01,112
আমরা শিকাগোর এক ব্যবসায়ীর
সাথেও যোগাযোগ করেছি।
395
00:34:05,000 --> 00:34:09,153
সেও নিউ ইয়র্কে মদের ব্যবসা
করতে আগ্রহী।
396
00:34:10,440 --> 00:34:12,113
তার নাম আলফনসো ক্যাপোন।
397
00:34:15,360 --> 00:34:17,317
তুমি ঐ ভোটকার সাথে কথা বলেছ?
398
00:34:18,280 --> 00:34:20,351
দেখো মিস্টার চ্যাংরেটা, তোমার
রক্তের সম্পর্কের যে আত্মীয়দেরকে
399
00:34:20,440 --> 00:34:24,593
নিউইয়র্ক থেকে এখানে নিয়ে এসেছ,
তারা সবাই এখন মৃত।
400
00:34:24,680 --> 00:34:26,797
তোমার পাশের এই লোকেরা চেনে কেবল টাকা।
401
00:34:26,880 --> 00:34:29,156
যে টাকা দেবে,
তার পক্ষেই চলে যাবে ওরা।
402
00:34:30,120 --> 00:34:31,759
ওরা এখন নতুন মালিকের অধীনে।
403
00:34:33,760 --> 00:34:34,955
তাই নাকি?
404
00:34:40,240 --> 00:34:41,640
ও যা বলছে, তা কি সত্যি?
405
00:34:45,520 --> 00:34:47,352
আর তুমি, ম্যাটিও?
406
00:35:03,680 --> 00:35:04,750
হেই।
407
00:35:06,120 --> 00:35:07,520
ভালো, মরো তাহলে...
409
00:35:43,040 --> 00:35:45,919
আর্থার আহত হয়েছে, কিন্তু
ও বেঁচে আছে, পল।
410
00:35:48,240 --> 00:35:51,392
ও মারা গেছে, এটা ওদের
বিশ্বাস করানো দরকার ছিল।
411
00:35:53,720 --> 00:35:57,919
তুমি, আমি আর লিন্ডা বাদে সবার কাছে
412
00:35:58,520 --> 00:36:00,591
আর্থার এখন মৃত।
413
00:36:02,720 --> 00:36:04,200
এভাবেই ব্যবস্থা করেছি আমি।
414
00:36:04,920 --> 00:36:07,879
ওর মৃত্যুকে পুঁজি করে
এই যুদ্ধ জিততে পারব আমরা।
416
00:36:19,320 --> 00:36:22,836
শিকাগোতে থাকা তোমাদের লোকজনকে বলো,
417
00:36:22,920 --> 00:36:25,037
মাইকেল গ্রে
418
00:36:25,120 --> 00:36:27,635
নিউ ইয়র্কের ইমপোর্ট লাইসেন্সে সাইন করবে।
419
00:36:27,720 --> 00:36:30,394
প্রতি মাসে ৩০০ ব্যারেল শুকনো ইংলিশ জিন।
420
00:36:32,160 --> 00:36:33,150
যাও।
421
00:36:33,920 --> 00:36:34,910
সবাই।
422
00:36:38,080 --> 00:36:40,072
আজকে এখানে যা দেখলে,
তোমার বসকে জানাবে।
423
00:36:40,840 --> 00:36:42,115
আর বলবে...
424
00:36:45,120 --> 00:36:47,430
পিকি ব্লাইন্ডারদের সাথে তেড়িবেড়ি না করতে।
427
00:37:10,640 --> 00:37:12,120
ভালো, হেই!
428
00:37:13,200 --> 00:37:14,680
শোনো সবাই।
429
00:37:15,440 --> 00:37:18,592
খেতে যাবার আগে একটা কথা বলতে চাই।
430
00:37:20,040 --> 00:37:21,520
শেষবার যখন এখানে সবাই ছিলাম,
431
00:37:23,600 --> 00:37:24,716
পরিস্থিতিটা ভালো ছিল না।\\
432
00:37:25,480 --> 00:37:26,470
হ্যাঁ।
433
00:37:27,440 --> 00:37:28,999
এখন আমাদের সম্পর্ক ভালো।
434
00:37:32,520 --> 00:37:35,797
ব্যাস এটুকুই।
আমি এখন সবার উদ্দেশ্যে টোস্ট করতে চাই।
435
00:37:36,520 --> 00:37:37,670
দাঁড়াও।
436
00:37:38,320 --> 00:37:40,516
আমি এখন মন থেকে কিছু কথা বলতে চাই।
437
00:37:40,600 --> 00:37:42,239
আর টমি,
438
00:37:42,320 --> 00:37:44,277
এইবার আমাকে কথা শেষ করতে দিতে হবে।
440
00:37:46,040 --> 00:37:47,269
সবাই জানো যে,
441
00:37:48,480 --> 00:37:50,995
আর্থার শেলবি মারা গেছে।
442
00:37:52,080 --> 00:37:53,116
সেই বিপদ থেকে উদ্ধারের জন্য
443
00:37:54,600 --> 00:37:56,159
টমি একটা উপায় বের করেছে।
444
00:37:57,800 --> 00:37:59,075
একটা নতুন পরিচয়।
445
00:38:00,280 --> 00:38:02,272
নতুন একটা জীবন শুরু করব আমি।
446
00:38:04,000 --> 00:38:05,275
আমি এ ব্যাপারে ভেবে দেখেছি।
447
00:38:08,040 --> 00:38:09,190
সিদ্ধান্ত নিয়েছি।
448
00:38:13,680 --> 00:38:15,592
আমি কোত্থাও যাব না।
450
00:38:18,960 --> 00:38:21,077
আমার শত্রুরা এখন শেষ।
451
00:38:21,160 --> 00:38:22,389
সব শালারা মরেছে।
452
00:38:25,000 --> 00:38:27,390
আমি আর আমার ছোট্ট দুই ভাই,
453
00:38:28,720 --> 00:38:29,949
টমি আর জন,
454
00:38:31,880 --> 00:38:33,394
ওয়ারউইকশায়ারে ইওম্যানরিতে যোগ দেবার পর
455
00:38:35,360 --> 00:38:37,716
জীবনে এই প্রথম
456
00:38:40,680 --> 00:38:41,750
একটু শান্তি পেলাম আমরা।
457
00:38:43,960 --> 00:38:44,996
তো,
458
00:38:46,080 --> 00:38:48,037
আমি এখন শেলবি কোম্পানির
459
00:38:50,000 --> 00:38:52,310
সবার উদ্দেশ্যে একটা প্রস্তাব দিতে চাই,
460
00:38:53,120 --> 00:38:56,238
আমার মতে, টমির কিছুদিন
461
00:38:57,480 --> 00:38:58,960
বিশ্রাম নেয়া উচিত।
462
00:39:00,640 --> 00:39:02,199
তুমি বহুদিন ছুটি নাওনি, টম।
463
00:39:03,320 --> 00:39:04,470
একটু আরাম করো।
464
00:39:05,760 --> 00:39:06,876
যুদ্ধ এখন শেষ।
465
00:39:07,520 --> 00:39:08,954
কেউ আর আমাদের খুন করতে চায় না।
466
00:39:10,160 --> 00:39:11,310
শান্তির উদ্দেশ্যে।
467
00:39:12,160 --> 00:39:13,799
শান্তির উদ্দেশ্যে।
469
00:39:41,280 --> 00:39:43,272
আশা করি কুকুরটাকে এসবের সাথে জড়াবে না।
470
00:39:44,920 --> 00:39:46,195
তোমাকে খুঁজে পাওয়া সোজা ছিল।
471
00:39:46,800 --> 00:39:48,678
সেটার পেছনে একটা ভালো কারণ আছে, টমি।
472
00:39:49,680 --> 00:39:51,034
আমি এখানেই মরতে চেয়েছিলাম।
473
00:39:55,560 --> 00:39:56,960
অ্যালফি, তোমাকে একবার বলেছিলাম,
474
00:39:58,280 --> 00:40:00,670
ব্যবসার কারণেই হোক কিংবা
শত্রুতার জেরেই হোক,
475
00:40:01,360 --> 00:40:02,510
আমি তোমাকে খুন করব।
476
00:40:04,440 --> 00:40:06,238
ব্যবসা সম্পর্কিত কোনো কারণে তোমার ওপর রাগ নেই।
477
00:40:07,360 --> 00:40:09,352
মনে হচ্ছে, তুমি অবসর নিয়ে নিয়েছ।
478
00:40:10,640 --> 00:40:13,439
তাহলে কেবল শত্রুতার জের ধরেই
একাজ করছ, না টমি?
479
00:40:13,520 --> 00:40:15,113
- হ্যাঁ।
- ও আচ্ছা।
480
00:40:15,720 --> 00:40:16,870
আগেই বলেছিলাম।
481
00:40:17,840 --> 00:40:19,274
আমি চাই কাজটা এখানেই সারো।
482
00:40:21,120 --> 00:40:23,191
- আমার কুকুরটাকে দেখে রাখবে?
- না।
483
00:40:23,760 --> 00:40:25,797
বেশ, তবে জেনে রাখো,
ওর নাম সিরিল,
484
00:40:25,880 --> 00:40:27,553
ও কিন্তু একা হয়ে পড়বে আর অনেক চেতে যাবে,
485
00:40:27,640 --> 00:40:29,393
তাই ওকে নতুন মালিক খুঁজে দিতে হবে।
486
00:40:30,560 --> 00:40:32,313
- তোমার কাছে কোনো অস্ত্র নেই?
- না।
487
00:40:33,400 --> 00:40:34,595
মজা নিও না।
488
00:40:35,800 --> 00:40:37,757
বন্ধু, আমার একমাত্র সঙ্গী হলো
489
00:40:38,800 --> 00:40:40,393
মরার ক্যান্সার।
490
00:40:45,200 --> 00:40:46,316
হ্যাঁ।
491
00:40:47,520 --> 00:40:48,715
শেষ পর্যায়ে চলে গেছি।
492
00:40:49,640 --> 00:40:52,838
ডাক্তার বলেছে, ফ্রান্সে থাকতে গ্যাস খেয়ে এ রোগে ধরেছে।
493
00:40:53,920 --> 00:40:55,400
ও আমাকে একটা ছবিও দেখিয়েছে...
494
00:40:55,480 --> 00:40:57,358
অ্যালফি, চুপ করো।
495
00:40:57,440 --> 00:40:59,875
তাই আমি বললাম মারগ্যাটের কথা,
আর এখন আমি এখানে।
496
00:40:59,960 --> 00:41:01,599
- এমন করো কেন, টমি।
- অ্যালফি, আমার দিকে তাকাও।
497
00:41:01,680 --> 00:41:04,275
ঐ ট্রিগারটা চাপার একটা
সম্মানজনক কারণ আছে...
498
00:41:04,360 --> 00:41:05,840
অ্যালফি, আমার দিকে তাকাও।
499
00:41:05,920 --> 00:41:08,196
মেয়েদের মতো প্যানপ্যান না করে
কাজটা সেরে ফেলো না।
500
00:41:08,280 --> 00:41:10,636
অ্যালফি!
510
00:43:40,200 --> 00:43:41,759
মিস্টার শেলবি।
511
00:43:44,480 --> 00:43:45,960
মিস্টার শেলবি।
512
00:43:48,920 --> 00:43:50,320
মিস্টার শেলবি।
514
00:43:59,960 --> 00:44:02,794
মিস্টার শেলবি, আপনার জন্য একজন ডাক্তার ডাকছি।
515
00:44:07,280 --> 00:44:08,873
সমস্যা নেই, ফ্রান্সিস।
516
00:44:10,480 --> 00:44:12,119
আমি মিস্টার গ্রেকে ডাকব।
517
00:44:13,840 --> 00:44:15,240
আমি জানি এটা কী...
518
00:44:16,960 --> 00:44:19,759
আমি নিজের সাথে নিজেকে নিয়ে
নিজেই কথা বলছি।
519
00:44:23,960 --> 00:44:25,633
চলে যাও, ধন্যবাদ।
527
00:46:13,800 --> 00:46:15,359
আমি জানতাম তুমি যাবে না,
528
00:46:16,480 --> 00:46:18,199
তাই তোমার হয়ে আমিই গেছিলাম ডাক্তারের কাছে।
529
00:46:20,120 --> 00:46:22,271
সমস্যা নেই, ছেলেদের কেউই
তোমার অসুস্থতার কথা জানে না।
530
00:46:27,240 --> 00:46:28,594
আমি অসুস্থ নই, পলি।
531
00:46:35,080 --> 00:46:37,515
থামলে কিংবা বিশ্রাম নিলেই এটা শুরু হয়।
532
00:46:39,240 --> 00:46:40,435
হয়ত স্নায়বিক সমস্যা।
533
00:46:42,320 --> 00:46:43,834
যুদ্ধের কারণে।
534
00:46:46,880 --> 00:46:49,634
অ্যালকোহলের কারণেও হতে পারে।
ওরা একে বলে 'ব্লু ডেভিল'।
535
00:46:49,720 --> 00:46:50,915
তাও হতে পারে।
536
00:46:51,000 --> 00:46:52,275
ঘোড়ার ডিমের মদের কারণে।
537
00:46:53,640 --> 00:46:56,394
আমার অস্থিমজার সাথে
মিশে গেছে ওগুলো।
538
00:47:01,280 --> 00:47:02,600
লিজি তোমার সাথে দেখা করতে চায়।
539
00:47:02,920 --> 00:47:03,990
না।
540
00:47:04,400 --> 00:47:05,800
ওর পেট বোঝা যাচ্ছে, টম।
541
00:47:05,880 --> 00:47:07,280
আমি লিজির সাথে দেখা করতে পারব না, পল।
542
00:47:14,600 --> 00:47:16,353
শিট, সমস্যাটা মনে হয় আমাদেরই।
543
00:47:19,760 --> 00:47:20,910
সমস্যাটার শেলবিদেরই।
544
00:47:23,640 --> 00:47:25,154
আমাদের জিপসি রক্তটাই খারাপ।
545
00:47:27,480 --> 00:47:29,597
আমরা জীবন-মৃত্যুর মাঝামাঝি বেঁচে থেকে
546
00:47:31,520 --> 00:47:33,079
মরার অপেক্ষা করি।
547
00:47:36,120 --> 00:47:37,315
আর শেষে গিয়ে
548
00:47:38,400 --> 00:47:39,550
সেটা মেনে নেই।
549
00:47:42,280 --> 00:47:43,953
শয়তানের সাথে হাত মিলিয়ে
550
00:47:45,400 --> 00:47:46,914
তাকে ফেলে সামনে এগিয়ে যাই।
551
00:48:43,240 --> 00:48:44,993
মিস্টার শেলবি, আপনার বিশ্রাম নেয়ার কথা।
552
00:48:47,920 --> 00:48:49,673
একটা জিনিস জেনেছি, ফ্রান্সিস।
553
00:48:51,760 --> 00:48:54,116
এ জন্মে আমার আর বিশ্রাম নেবার সুযোগ নেই।
554
00:48:58,400 --> 00:48:59,675
হয়তো পরের জন্মে নিতে পারব।
555
00:49:08,160 --> 00:49:10,994
এই জন্ম ভেবে ভেবেই কাটাতে হবে।
পরের জন্মে তার ফল পাবো।
556
00:49:11,080 --> 00:49:12,639
তোমার মোটা মাথাটা একটু খাটাও।
557
00:49:12,720 --> 00:49:14,074
ঠিক, এমনকি টাকাও।
558
00:49:14,160 --> 00:49:16,550
আমাকে ছুটির দিনে পাঠাবার
বুদ্ধিটা কার ছিল?
559
00:49:16,640 --> 00:49:20,031
স্বাগতম টমি, কেমন কাটলো ছুটি?
কী কী করলে?
560
00:49:20,120 --> 00:49:21,520
মাছ ধরে, গলফ খেলে কাটিয়েছি।
561
00:49:21,600 --> 00:49:22,954
গলফ একটা বোরিং খেলা।
562
00:49:23,040 --> 00:49:24,156
বোরিং হলেও সহজ।
563
00:49:24,240 --> 00:49:26,630
এখন প্ল্যান কী?
564
00:49:31,360 --> 00:49:33,397
এটা জেসি ইডেনকে পাঠাবে
565
00:49:33,480 --> 00:49:34,755
ওর হাতে দেবে।
566
00:49:34,840 --> 00:49:36,559
- ঠিক আছে, মিস্টার শেলবি।
- ওর হাতে দেবে।
567
00:49:37,960 --> 00:49:40,077
এটাই হবে আমার হয়ে
তোমার শেষ কাজ।
568
00:49:40,160 --> 00:49:42,038
এরপর চাইলে গ্লাসগোতে তোমার
পরিবারের কাছে চলে যেতে পারো।
569
00:49:42,840 --> 00:49:43,830
এখন তুমি মুক্ত।
570
00:49:56,400 --> 00:49:57,993
এসব কিছু সাইন করতে হবে।
571
00:50:08,720 --> 00:50:10,279
তুমি সত্যিই শয়তানের সাথে হাত মিলিয়েছ?
572
00:50:15,160 --> 00:50:16,196
হ্যাঁ।
573
00:50:17,720 --> 00:50:18,995
আর ওকে ফেলে সামনে এগিয়ে গেছি।
574
00:50:24,840 --> 00:50:25,830
পল।
575
00:50:28,920 --> 00:50:30,149
আমার একটা বুদ্ধি আছে।
576
00:50:31,720 --> 00:50:32,836
সেরেছে।
577
00:50:39,760 --> 00:50:43,071
প্রিয় জেসি, সবকিছু বদলানো দরকার,
578
00:50:43,240 --> 00:50:46,392
" অন্য সময়ের চেয়ে এখন ব্যাপারটা
নিয়ে বেশি চিন্তা হচ্ছে।
579
00:50:47,160 --> 00:50:48,799
"ধর্মঘট এখনো চলছে।
580
00:50:49,440 --> 00:50:50,920
"এক ঘন্টাও নষ্ট করা যাবে না।
581
00:50:51,680 --> 00:50:52,750
"আমার সাথে দেখা কোরো।"
582
00:51:03,800 --> 00:51:05,757
- আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি জেসি।
- কীসের ব্যাপারে?
583
00:51:11,560 --> 00:51:13,313
আপনার আর আমি এখন একই আন্দোলন করব।
584
00:51:14,480 --> 00:51:15,550
আমি সাহায্য করতে চাই।
585
00:51:16,520 --> 00:51:19,274
ধর্মঘট এখনো চলছে। যারা একে এগিয়ে নিতে পারে,
তাদের সাথে দেখা করতে চাই আমি।
586
00:51:21,360 --> 00:51:22,635
সত্যি বলছেন?
587
00:51:23,280 --> 00:51:24,270
হ্যাঁ।
588
00:51:25,120 --> 00:51:26,236
আমি অনেক ভেবেছি এ নিয়ে।
589
00:51:28,080 --> 00:51:29,514
বেশ, আমি মিটিং এর ব্যবস্থা করব।
590
00:51:30,400 --> 00:51:32,153
অপারেটর আমার কণ্ঠ চেনে।
591
00:51:32,280 --> 00:51:33,475
আমাকে নাম আর নম্বরটা দিন।
592
00:51:41,160 --> 00:51:42,480
ওর নাম ক্যাসি ডগলাস।
593
00:51:44,760 --> 00:51:46,592
ঠিকানা স্পার্কহিল 453
594
00:51:46,680 --> 00:51:47,716
আচ্ছা।
595
00:51:53,640 --> 00:51:55,040
ও আন্দোলনকারীদের নেতা?
596
00:51:58,480 --> 00:52:00,437
ওর সাথে লন্ডন আর মস্কোর যোগাযোগ আছে।
597
00:52:03,520 --> 00:52:04,510
ভালো।
598
00:52:08,920 --> 00:52:10,559
হ্যাঁ, স্পার্কহিল 453তে লাইন দাও।
599
00:53:13,320 --> 00:53:15,516
আপনি দারুণ এক প্রাণী, মিস্টার শেলবি।
600
00:53:17,440 --> 00:53:21,195
আপনার নোট পাবার পরে ভাবতে পারিনি,
আপনি আসলেই একাজ করতে পারবেন।
601
00:53:26,600 --> 00:53:27,829
আমি বার্মিংহাম কম্যুনিস্ট পার্টির এক
602
00:53:29,000 --> 00:53:32,038
সোভিয়েত এজেন্টের সাথে যোগাযোগ করেছি।
603
00:53:35,040 --> 00:53:36,440
নাম আছে আপনার কাছে?
604
00:53:36,880 --> 00:53:39,839
ঠিকানা আর ফোন নম্বরও আছে।
605
00:53:44,560 --> 00:53:46,040
আমি আপনার অনেক কাজে আসবো।
606
00:53:47,880 --> 00:53:50,395
সশস্ত্র বিদ্রোহ করতে পারে, এমন যেকোনো
607
00:53:51,360 --> 00:53:53,870
কম্যুনিস্ট পার্টির সদস্যের নাম দিতে পারব আমি আপনাকে।
609
00:53:54,760 --> 00:53:57,229
ধর্মঘটের চতুর্থ দিনে আছি আমরা,
610
00:53:57,320 --> 00:53:58,595
এ ধর্মঘট ভাঙবেও না।
611
00:53:59,800 --> 00:54:01,393
যদি ওরা আজ বিফলও হয়,
612
00:54:02,640 --> 00:54:04,233
কাল হয়ত ওরা সফল হয়ে যেতে পারে।
614
00:54:09,720 --> 00:54:13,555
ওরা যাতে কখনো সফল হতে না পারে,
সে লক্ষ্যে কাজ করতে চাচ্ছেন আপনি।
615
00:54:14,360 --> 00:54:15,635
আমার পরিচয় গোপন থাকলে
616
00:54:16,880 --> 00:54:20,112
আমি এই আন্দোলনকে নিজের মতো করে
নিয়ন্ত্রণ করতে পারব।
617
00:54:21,240 --> 00:54:22,640
এভাবেই এটাকে দুর্বল করে দেবেন?
618
00:54:23,600 --> 00:54:26,354
সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বস্থানীয়
পর্যায়ে চলে যেতে চাই।
619
00:54:29,440 --> 00:54:31,557
আপনি এর বিনিময়ে কিছু চান নিশ্চয়ই।
620
00:54:33,280 --> 00:54:35,715
কী চান এবার? নাইটহুড?
621
00:54:40,520 --> 00:54:41,670
এই হলো আমার প্রস্তাব
622
00:54:43,520 --> 00:54:44,715
আর আমার শর্তাবলী।
623
00:54:48,760 --> 00:54:50,911
উইনস্টন চার্চিলের দৃষ্টি আকর্ষণ করা?
624
00:54:51,560 --> 00:54:53,040
উনি আমার সম্পর্কে উচ্চমত পোষণ করেন।
625
00:55:01,240 --> 00:55:02,560
কী বলছেন এসব?
626
00:55:03,480 --> 00:55:05,597
বিদ্রোহীদের মাঝে ভাঙন ধরানো এক কথা।
627
00:55:06,720 --> 00:55:09,189
কিন্তু আমার শহরে আমার প্রভাব প্রতিপত্তি
আপনার হাতে তুলে দেয়া আরেক কথা।
628
00:55:10,240 --> 00:55:12,913
এই পদ দিলে আমি আপনার আরো
বেশি কাজে আসতে পারব।
637
00:56:01,080 --> 00:56:05,313
রোনাল্ড কার, কনজার্ভেটিভ পার্টি, ৩৪১২ ভোট।
638
00:56:05,400 --> 00:56:09,235
বার্নার্ড হল, লিবারেল পার্টি, ৪০১৫ ভোট।
639
00:56:09,320 --> 00:56:13,678
মাইকেল রস, কম্যুনিস্ট পার্টি, ৬৪০৬ ভোট।
640
00:56:13,760 --> 00:56:16,320
থমাস শেলবি, লেবার পার্টি,
641
00:56:16,400 --> 00:56:19,199
৪৮৫৬৪ ভোট।
643
00:56:22,960 --> 00:56:24,952
আমি এখন থমাস শেলবিকে
644
00:56:25,040 --> 00:56:27,111
দক্ষিণ বার্মিংহাম পার্লামেন্ট নির্বাচনের ফল অনুযায়ী
645
00:56:27,200 --> 00:56:29,795
লেবার পার্টির নতুন মেম্বার হিসেবে ঘোষণা করলাম।
650
00:56:59,960 --> 00:57:07,952
বাংলায় অনুবাদ - কুদরতে জাহান
650
00:57:08,160 --> 00:57:15,952
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।