1
00:08:35,980 --> 00:09:40,990
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:00:49,720 --> 00:00:51,153
বিষয়টা কিছুটা হাস্যকর জানেন?
2
00:00:51,360 --> 00:00:55,069
কাজে গভীরভাবে যখন আপনি মগ্ন ঠিক সেই
সময়টাতেই অদ্ভুত কিছু ভাবনা মাথায় আসা!
3
00:00:56,320 --> 00:01:00,950
একটা ঘোড়ার কথা মনে পড়ে,
উজ্জ্বল স্বর্নালি দেখতে।
4
00:01:01,120 --> 00:01:04,556
বুড়ো ম্যাকগিনি ওকে নিলামে
কিনেছিল, যা মনে হয়।
5
00:01:04,880 --> 00:01:07,155
আমার বয়স তখন নয় কিংবা
দশের বেশি হবে না।
6
00:01:07,320 --> 00:01:11,199
কিন্তু, তখনই মনস্থির করে ফেলেছিলাম
ঘোড়াটার পিঠে আমি চড়বোই।
7
00:01:12,080 --> 00:01:16,949
অবশ্য বুড়ো ম্যাকগিনিকে আগে
সেজন্য রাজী করাতে হতো।
8
00:01:38,280 --> 00:01:41,670
উনার একটা কুকুর ছিল, নাম হ্যাক্টর!
9
00:01:42,360 --> 00:01:46,148
হ্যাক্টরের মতো দুরন্ত কিংবা চঞ্চল
কুকুর সেই সময় তেমন দেখিনি।
10
00:01:46,360 --> 00:01:48,351
যখনই ঘোড়াটাকে দেখতে লুকিয়ে
লুকিয়ে আস্তাবলে ঢুকতাম...
11
00:01:48,560 --> 00:01:52,553
বুড়োর ইশারায় হ্যাক্টর তুমুল গতিতে
আমার দিকে ছুটে আসতো!
12
00:01:56,040 --> 00:01:57,951
হ্যাক্টরের কাজই ছিল ওটা।
13
00:02:14,440 --> 00:02:16,396
আমার যতটুকু মনে পড়ে...
14
00:02:16,560 --> 00:02:19,438
সেই ঘোড়াটা বোধহয় আস্তাবলের
ভেতর থেকে আমাকে দেখতো...
15
00:02:19,600 --> 00:02:23,434
এক বুক গর্ব নিয়ে অথবা রাগত চোখে।
16
00:02:23,600 --> 00:02:28,549
পিছু হটতে যদি হতো,
এটাই ছিল সেরা সময়।
17
00:02:29,280 --> 00:02:31,236
কিন্তু, উপরওয়ালা আগেই নিশ্চয়ই
সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন।
18
00:02:31,440 --> 00:02:34,034
আমাদের ভাগ্য একই সুতোয়
সেদিন গাঁথা ছিল...
19
00:02:34,200 --> 00:02:37,431
কারণ, দৌড়ানো বন্ধ করিনি আমি।
20
00:03:13,280 --> 00:03:17,717
দূর থেকে দেখতে সেই ঘোড়াটাকে
হয়তো দারুন লাগতে পারে।
21
00:03:17,880 --> 00:03:20,235
কিন্তু, ওর পিঠে চড়াটা...
22
00:03:20,440 --> 00:03:23,750
হ্যাঁ, এই কাজটা আসলেই
বেশ কঠিন ছিল।
23
00:03:25,000 --> 00:03:29,118
ওকে দেখতে যতটুকু মনে পড়ে আগের
চেয়েও বিশাল মনে হচ্ছিল।
24
00:03:32,080 --> 00:03:37,555
না, সেই ঘোড়াটার পিঠে চড়ার চেয়েও চড়ার
সিদ্ধান্ত নেয়াটা ছিল দুঃসাহসিক।
26
00:03:49,680 --> 00:03:52,148
কেউ যে বেঁচে থাকতে পারে সে সম্পর্কে
তারা আমাকে কিছুই বলেনি।
27
00:03:52,760 --> 00:03:55,593
মিসাইলটা, কোন তাঁবুতে?
28
00:04:03,760 --> 00:04:08,436
সময়টা ভালোভাবে কাটাতে চাইলে
একটু কাটাকুটি করতে পারো।
29
00:04:14,000 --> 00:04:16,912
হেই, মনে করে ছুড়িটা
ফেরত দিয়ে দিয়ো!
30
00:04:30,160 --> 00:04:35,439
সবসময় শুনে এসেছি, ঘোড়ার চালকের
উপর নয়, ঘোড়ার ওপর বাজী ধরা হয়।
31
00:04:35,600 --> 00:04:36,919
কিন্তু, ঘোড়াটার পিঠে তখনও
চেপে বসিনি আমি।
32
00:04:37,080 --> 00:04:40,675
চালক ছাড়া আসলে ঘোড়ার
তেমন মূল্য নেই।
33
00:04:46,680 --> 00:04:49,717
ঘোড়ার পিঠে চড়াটা কিন্তু
তেমন কঠিন নয়।
34
00:04:50,440 --> 00:04:53,398
যদি তাড়াহুড়ো করে উঠার চেষ্টা করেন...
35
00:04:53,560 --> 00:04:55,915
তাহলে, ভয় পেয়ে হয়তো
ঘোড়াটা আপনাকে নিয়ে...
36
00:04:56,080 --> 00:04:58,310
রকেটের গতিতে ছুটবে!
37
00:06:00,800 --> 00:06:02,392
হয়ে গেছে!
38
00:06:02,600 --> 00:06:06,752
ঘোড়াটার পিঠে বেশ চমৎকার ভাবেই বসেছেন!
39
00:06:07,280 --> 00:06:08,793
এখন কী করবেন?
40
00:07:01,520 --> 00:07:02,999
বদমাশগুলো এখানে দ্রুত চলে আসবে!
41
00:07:11,720 --> 00:07:13,438
এখনই সময়!
42
00:07:42,560 --> 00:07:44,790
ঈশ্বর, উঁচু জায়গা ঘৃণা করি আমি।
43
00:08:07,120 --> 00:08:10,351
- কী করছ তুমি?
- রকেটের সলতেতে আগুন জ্বালাচ্ছি!
44
00:08:16,840 --> 00:08:18,910
আমাদের প্ল্যানটা কী?
45
00:08:19,600 --> 00:08:22,034
পরে বলবো!
46
00:09:46,760 --> 00:09:48,876
আরে, ম্যাক! এর আগে বড় ভাইদের
সাথে থেকেছি আমি।
47
00:09:49,080 --> 00:09:50,559
ওদের কেউই এরকম জায়গায় থাকেনি!
48
00:09:50,720 --> 00:09:52,358
বেশ আরামদায়ক জায়গা।
আমি এটাকে ঘর বলি।
49
00:09:52,520 --> 00:09:55,398
তোমাকে বুঝলে বেশ স্বাভাবিক
মানুষ বলে মনে করতাম।
50
00:09:55,560 --> 00:09:58,279
মানে, এটা কোনো থাকার
জায়গা হলো? অদ্ভুত!
51
00:09:58,480 --> 00:10:03,349
তোর চেয়ে লম্বায় বড় অনেকেই এর
আগে একই কথা বলেছে।
52
00:10:03,520 --> 00:10:06,478
- আমার কাছে এটা ইন্টেরেস্টিং!
- আচ্ছা, এটা ইন্টেরেস্টিং!
53
00:10:06,640 --> 00:10:08,471
শুক্র গ্রহটা দেখতে পারি?
54
00:10:08,640 --> 00:10:11,871
আকাশ মেঘমুক্ত থাকলে দেখতে পারবি।
55
00:10:12,640 --> 00:10:15,359
ততক্ষণে কিছু খেয়ে নিলে
কেমন হয় বলতো?
56
00:10:15,520 --> 00:10:17,351
আচ্ছা।
57
00:10:24,240 --> 00:10:26,629
স্টেট ডিপার্ট্মেন্ট ভেহিকল জে১ ৭৬৫
58
00:10:26,840 --> 00:10:28,717
কিভা লেভেল ওয়ানে প্রবেশের অনুমতি চাচ্ছি।
59
00:10:30,080 --> 00:10:32,992
অনুমতি দেয়া হলো।
লেভেল ওয়ানে প্রবেশ করুন।
60
00:10:51,440 --> 00:10:53,112
মাফ করবেন, প্লিজ?
61
00:10:53,280 --> 00:10:55,475
হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, বেশ।
62
00:10:55,640 --> 00:10:57,551
সেটাই ভালো হবে, ওকে।
63
00:10:58,320 --> 00:11:01,471
ড. মার্লো, আমাদের ডিরেক্টর
ড. বার্ক আসতে দেরি করায়...
64
00:11:01,640 --> 00:11:03,870
ড. স্টুবান্স এবং স্যানড্রেক্স
কর্পোরেশনের পক্ষ থেকে...
65
00:11:04,040 --> 00:11:05,871
কিভা ল্যাবরেটরিতে আসার জন্য
আপনাকে স্বাগত জানাচ্ছি।
66
00:11:06,040 --> 00:11:07,792
- ধন্যবাদ আপনাকে।
- ওহ, আমি বারবারা স্পেন্সার।
67
00:11:07,960 --> 00:11:09,757
ওহ, হ্যাঁ!
68
00:11:09,920 --> 00:11:12,514
উনার সহকারী। চিঠিতে আপনার
নাম উল্লেখ করেছিলেন তিনি।
69
00:11:12,680 --> 00:11:14,955
ড. স্টুবান্স থার্ড লেভেলে আমাদের
জন্য অপেক্ষা করছেন।
70
00:11:15,120 --> 00:11:17,918
আমার পিছু পিছু আসুন। লিফট এদিকে।
71
00:11:19,880 --> 00:11:23,714
এই বৃত্তের মাঝে কিছুক্ষণ দাঁড়ালে পুরো প্রক্রিয়া
শেষ হতে কয়েক সেকেন্ড লাগবে।
72
00:11:23,880 --> 00:11:28,510
যান, স্টেশন বি। স্ক্যানিং সম্পন্ন হয়েছে।
73
00:11:28,680 --> 00:11:32,229
ঠিক আছে। লেভেল বিতে
নিয়ে যাওয়া হচ্ছে।
74
00:11:32,400 --> 00:11:36,279
স্পেন্সার, বারবারা টি, জিএল৭৭৩,
লেভেল থ্রিতে প্রবেশের অনুমতি চাচ্ছি।
75
00:11:36,440 --> 00:11:38,556
নিরাপত্তার যে বহর দেখছি,
কতক্ষণ লাগতে পারে?
76
00:11:38,720 --> 00:11:41,075
কিছুটা সময় তো লাগবেই।
77
00:11:41,640 --> 00:11:45,357
স্যানড্রেক্স কর্পোরেশনে কিভাতেই রয়েছে
সবচেয়ে আপগ্রেডেড নিরাপত্তাব্যবস্থা।
79
00:11:45,560 --> 00:11:48,717
একটা সুঁইও চোখ এড়িয়ে ঢুকতে পারে না
কারণ সবকিছুই নজরদারীর আওতায় রয়েছে।
81
00:11:59,840 --> 00:12:02,991
সিডনি, কী অবস্থা?
82
00:12:03,160 --> 00:12:05,833
ভালোই আছি। দেখা হয়ে
ভালো লাগলো, কার্ল।
83
00:12:06,040 --> 00:12:08,156
উনাকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো?
84
00:12:08,360 --> 00:12:11,033
না, সিদ্ধান্ত পালটেছি।
85
00:12:11,240 --> 00:12:15,119
ওর সাথে মুখোমুখি কিছু
সিরিয়াস কথাবার্তা বলবো।
86
00:12:15,880 --> 00:12:18,519
যতদূর মনে পড়ে, তোমার
সর্বশেষ চাল ছিল...
87
00:12:18,680 --> 00:12:22,116
রাণীকে নিয়ে।
88
00:12:22,480 --> 00:12:23,879
হ্যাঁ, ঠিকই বলেছ।
89
00:12:24,040 --> 00:12:27,669
তুমি রাজাকে চেকম্যাট দিয়েছিলে।
90
00:12:27,840 --> 00:12:31,628
আত্মহত্যার শামিল ছিল, কিন্তু তোমাকে
থামাতে এটা করতেই হতো, কার্ল।
91
00:12:42,040 --> 00:12:45,794
- তোমার পালা, কার্ল।
- জানিরে ভাই!
92
00:12:57,080 --> 00:12:59,230
আমি দুঃখিত, সিডনি।
93
00:13:35,560 --> 00:13:38,028
অ্যাসিডের ক্ষরণ হচ্ছে, লেভেল থ্রিতে।
94
00:13:38,240 --> 00:13:40,708
ক্ষরণ নিয়ন্ত্রণের বাইরে।
95
00:13:41,200 --> 00:13:43,794
অ্যাসিডের ক্ষরণ হচ্ছে, লেভেল থ্রিতে।
96
00:13:43,960 --> 00:13:45,837
ক্ষরণ নিয়ন্ত্রণের বাইরে।
97
00:14:08,160 --> 00:14:10,913
আপনি আমার সাথে দেখা করতে ছুটে চলে
আসেন শুধুমাত্র খারাপ খবর থাকলেই!
98
00:14:11,080 --> 00:14:13,548
তোমার সাথে দেখা করার জন্যই
ছুটে চলে এসেছি আর..
99
00:14:13,760 --> 00:14:15,352
ভেতরে গিয়েই নাহয়
খারাপ খবরটা বলি!
100
00:14:15,560 --> 00:14:17,630
গ্যান্ট, গ্যান্ট।
101
00:14:17,800 --> 00:14:19,756
ভণিতা না করে বলে ফেলুন।
102
00:14:22,720 --> 00:14:24,312
বেশ।
103
00:14:24,480 --> 00:14:25,629
ম্যাক্সিকোয় একটা দুর্ঘটনা ঘটেছে।
104
00:14:25,800 --> 00:14:27,995
একটা ল্যাবে সংখ্যায় অনেক
গোপন রিসার্চ পেপার আছে।
105
00:14:28,160 --> 00:14:29,752
হঠাত করে সেখানে একের পর
এক বিস্ফোরণ ঘটেছে।
106
00:14:29,920 --> 00:14:31,558
- পরিস্থিতি কতটা খারাপ?
- বেশিরভাগ মানুষকেই নিরাপদে
বের করে আনা হয়েছে।
107
00:14:31,720 --> 00:14:33,278
তবে, এখনও ২০ জনের
মতো নিখোঁজ রয়েছে।
108
00:14:33,480 --> 00:14:36,517
এদের মধ্যে মার্লো নামে একজন
টপ ব্রিটিশ সায়েন্টিস্টও রয়েছে।
109
00:14:36,680 --> 00:14:39,513
সে আমাদেরই একজন লোক,
স্টুবান্সের সাথে দেখা করতে এসেছিল।
110
00:14:39,680 --> 00:14:42,194
এই বছর তারা দুজনেই নোবেল পুরস্কারের
জন্য মনোনয়ন পেয়েছে।
111
00:14:42,400 --> 00:14:45,073
রাজ্য সরকার যেরকম প্রচারণা
এই মুহূর্তে চাচ্ছে না।
112
00:14:45,240 --> 00:14:46,229
তারা এখনো বেঁচে আছে?
113
00:14:46,400 --> 00:14:48,960
বিস্ফোরণের ঘটনায় বেঁচে গেলেও এখনো
তারা ল্যাবে আটকা পড়ে আছে।
114
00:14:49,120 --> 00:14:53,395
মার্লো এবং স্টুবান্সকে উদ্ধারের
সম্ভাবনা বলতে গেলে...
116
00:14:55,520 --> 00:14:56,873
হুম, পরিস্থিতি তেমন ভালো নয়।
117
00:14:57,040 --> 00:14:59,190
এই "ভালো নয়" অবস্থাটার মাত্রা বোঝাতে
এক থেকে দশের মধ্যে কত রেটিং দেবেন?
118
00:14:59,360 --> 00:15:00,793
মাইনাস থ্রি।
119
00:15:00,960 --> 00:15:03,428
সেজন্যই তাদেরকে উদ্ধার কার্যে
এখনও কাউকে নিয়োগ দেইনি।
120
00:15:03,600 --> 00:15:05,989
তাই তোমার কাছে ছুটে আসলাম।
121
00:15:06,360 --> 00:15:08,112
তাদের কাছে এটা ছাড়া আর
কোনো অপশন আছে?
122
00:15:10,320 --> 00:15:12,754
- তাহলে আমিই ঢুকছি?
- হ্যাঁ।
123
00:15:14,160 --> 00:15:18,119
দেখো ম্যাক, এই মিশনে তোমাকে
যেতে আমি জোর করবো না।
124
00:15:20,120 --> 00:15:22,315
ল্যাবে কল দিন, গ্যান্ট। ওদেরকে বলুন,
আমরা রওনা দিয়ে দিয়েছি।
125
00:15:30,600 --> 00:15:34,388
- অন্য মনিটরে দেখো তো।
- আমি কোনো অজুহাত শুনতে চাই না!
126
00:15:35,880 --> 00:15:38,519
- গ্যাসের চাপ স্থিতিশীল আছে।
- সাহায্যকারী দল নিচে নেমেছে।
127
00:15:38,680 --> 00:15:41,319
মনে হয়, আবারও খোঁজাখুঁজি
শুরু করতে হবে।
128
00:15:41,960 --> 00:15:45,589
ড. মার্লো, ড. স্টুবান্স, শুনতে
পাচ্ছেন আমাদেরকে?
129
00:15:45,960 --> 00:15:48,349
শুনতে পাচ্ছেন আমাদের কথা?
130
00:15:48,520 --> 00:15:50,954
হ্যাঁ, অস্পষ্ট হলেও শুনতে পাচ্ছি।
131
00:15:51,160 --> 00:15:55,392
মনে হয়, কার্লের আস্তে আস্তে
চেতনা ফিরে আসছে...
132
00:15:55,560 --> 00:15:59,075
তবে, একজন ডাক্তারের
বেশ প্রয়োজন এখানে।
133
00:16:00,920 --> 00:16:02,353
ড. মার্লো, হ্যালো?
134
00:16:02,560 --> 00:16:04,596
আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো?
135
00:16:04,760 --> 00:16:07,274
- সরি স্যার, কানেকশন আবারও কেটে গেছে।
- চেষ্টা করতে থাকো।
137
00:16:32,720 --> 00:16:35,553
- কর্নেল কিয়েল!
- গ্যান্টনার!
138
00:16:39,000 --> 00:16:40,353
অ্যাটেনশন, প্লিজ।
139
00:16:40,520 --> 00:16:44,308
প্রত্যেক সেক্টরে প্রবেশের
জন্য অনুমতিপত্র লাগবে।
140
00:16:44,480 --> 00:16:47,358
আপনার কাছাকাছি স্টেশনে যোগাযোগ করুন।
141
00:16:48,120 --> 00:16:49,951
ওহ, এড! ইতোমধ্যেই কর্নেল কিয়েলের
সাথে তাহলে কথা হয়েছে তোমার।
142
00:16:50,120 --> 00:16:52,634
আমি বরং গোছগাছে মনোযোগ দেই।
পরে আপনার সাথে কথা হবে।
143
00:16:52,840 --> 00:16:55,638
- ঠিক আছে।
- চার্লি বার্ক, উনি হচ্ছেন ম্যাকগাইভার।
144
00:16:55,840 --> 00:16:58,035
- চার্লি এই ল্যাবের ডিরেক্টর।
- আসার জন্য ধন্যবাদ।
145
00:16:58,240 --> 00:17:00,470
- তাদের কী অবস্থা এখন?
- আছে, মার্লোর অবস্থা ভাল।
146
00:17:00,640 --> 00:17:02,949
স্টুবান্স কিছু সময়ের জন্য অচেতন থাকলেও
একটু আগে তার জ্ঞান ফিরেছে।
147
00:17:03,120 --> 00:17:06,633
তবে, বেশ কিছুক্ষণ ধরে তাদের সাথে কোনো
প্রকার যোগাযোগ করতে পারছি না।
149
00:17:06,800 --> 00:17:08,438
কীভাবে এসব ঘটলো জানতে পেরেছেন?
150
00:17:08,640 --> 00:17:12,475
থার্ড লেভেলে একটা বিস্ফোরণের কারণে
অ্যাসিড লিক হওয়া শুরু করে।
152
00:17:12,640 --> 00:17:14,995
তাদের গবেষণাকার্যের সাথে এই
দুর্ঘটনার কোনো সম্পৃক্ততা রয়েছে?
153
00:17:15,320 --> 00:17:19,029
না, না। স্টুবান্স ওজোন স্তরে চুম্বকীয়
তরঙ্গের চলাচল নিয়ে গবেষণা করছিল।
154
00:17:19,200 --> 00:17:20,758
- বৃষ্টি ঘটানো?
- হুম।
155
00:17:20,920 --> 00:17:22,512
এটা যে একটা এক্সিডেন্ট আপনি নিশ্চিত?
156
00:17:22,680 --> 00:17:26,232
কিভা ল্যাবরেটরির নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করলে
এ ছাড়া আর অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
158
00:17:26,400 --> 00:17:28,834
আচ্ছা, বুঝলাম। এ নিয়ে বিস্তারিত
কারো সাথে কথা বলা যাবে?
159
00:17:29,040 --> 00:17:30,792
অ্যান্ডি কোলসন অপারেশন্সের চিফ।
160
00:17:30,960 --> 00:17:33,633
আচ্ছা, উনাকে নিয়ে আসুন। পরবর্তী ১০
ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে।
161
00:17:33,800 --> 00:17:35,677
কোলসনকে নিচে আসতে বলো।
162
00:17:35,840 --> 00:17:38,912
বাইরে থেকে ড্রিল করে গর্ত করা শুরু
করলেও থামিয়ে দিতে হয়েছে কাজটা।
163
00:17:39,080 --> 00:17:41,230
- কেন?
- সালফিউরিক অ্যাসিডের কারণে।
164
00:17:42,160 --> 00:17:44,355
বিস্ফোরণে নিশ্চয়ই আমাদের অ্যাসিডের
কোনো একটা ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে...
165
00:17:44,520 --> 00:17:46,590
অ্যাসিড চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে।
166
00:17:46,760 --> 00:17:49,149
- অ্যাকুফিয়ারে কি পৌঁছে গেছে অ্যাসিড?
- এটা কী?
167
00:17:49,320 --> 00:17:51,117
অ্যাকুফিয়ার, ভূতলের পানির স্তর এটা।
168
00:17:51,320 --> 00:17:53,311
সেক্ষেত্রে, এটা রিওর দিকে ধাবিত হচ্ছে।
169
00:17:53,560 --> 00:17:55,312
যদি, অ্যাসিড নদীর পানির সাথে মেশে...
170
00:17:55,480 --> 00:17:58,677
টেক্সাস আর মেক্সিকোয় মড়ক লেগে যাবে।
171
00:17:58,840 --> 00:18:00,956
- এটা থামাতে হলে কী করতে হবে?
- শোধন প্রক্রিয়া চালাতে হবে।
172
00:18:01,120 --> 00:18:02,189
তবে সেটা করতে হলে...
173
00:18:02,360 --> 00:18:04,635
পুরো কমপ্লেক্স সোডিয়াম হাইড্রোক্সাইড
দিয়ে ভর্তি করতে হবে।
174
00:18:06,040 --> 00:18:07,268
সেটা আবার কী?
175
00:18:07,440 --> 00:18:11,319
মনে করুন, কংকাল থেকে রক্ত মাংস আলাদা করতে
যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেরকম কিছু।
176
00:18:11,480 --> 00:18:13,550
মজা করছ?
177
00:18:13,760 --> 00:18:16,035
- এরকমই কিছু?
- হ্যাঁ।
178
00:18:16,200 --> 00:18:18,316
ট্যাংকারের একটা বহর ইতোমধ্যেই
রওনা দিয়েছে এখানে।
179
00:18:18,480 --> 00:18:19,993
তাহলে, আমাদের হাতে ১০
ঘন্টা সময়ও নেই।
180
00:18:20,840 --> 00:18:22,751
না, অ্যাসিডের প্রবাহের মাত্রা হিসাব করলে...
181
00:18:22,960 --> 00:18:25,554
আপনাদের হাতে ৫ ঘন্টারও
কম সময় আছে।
182
00:18:25,720 --> 00:18:28,029
খেলার মজা এভাবে কেড়ে নিচ্ছেন কেনো?
183
00:18:28,240 --> 00:18:31,710
- ট্যাংকটা কোথায় দেখাতে পারবেন
- ঠিক এখানেই।
184
00:18:31,880 --> 00:18:34,189
থার্ড লেভেল, মাটির ৩০০ ফুট নিচে।
185
00:18:35,800 --> 00:18:38,473
- আপনি কোলসন?
- ঠিকই ধরেছ।
186
00:18:38,640 --> 00:18:41,154
- তুমিই নিশ্চয়ই সেই স্ক্রু ঢিলা লোক?
- অ্যান্ডি, বাদ দাও তো!
187
00:18:41,360 --> 00:18:44,193
এখন আসলে প্রত্যেক লেভেলে
গিয়ে চেক করার সময় নেই।
188
00:18:44,400 --> 00:18:47,119
যদি আমার কোমরে দড়ি বেঁধে নিচে নামান,
তাহলেই তল্লাশি চালাতে পারব।
189
00:18:47,280 --> 00:18:50,158
প্রথম সমস্যাটা হচ্ছে, নামবো কীভাবে?
190
00:18:50,360 --> 00:18:51,839
কোনো উপায় ভেবেছেন?
191
00:18:52,000 --> 00:18:53,991
প্রথম লেভেলে নামার একমাত্র উপায় হচ্ছে...
192
00:18:54,160 --> 00:18:56,674
লিফট, তবে সেটার আশা
ছেড়ে দেওয়াই ভালো।
193
00:18:56,840 --> 00:18:59,035
পুরো ফ্লোর লেজার দিয়ে রক্ষিত।
194
00:18:59,200 --> 00:19:01,760
- ইনফ্রারেড নাকি গ্যাস?
- গ্যাস।
195
00:19:01,920 --> 00:19:04,434
CO2, ১০০০০ ওয়াট।
196
00:19:04,600 --> 00:19:07,672
লিফটের বাইরে বিকল্প কিছু ভাবার
প্রয়োজনই মনে করেননি!
197
00:19:09,320 --> 00:19:12,551
- একটা সিগারেট দেয়া যাবে?
- অবশ্যই।
198
00:19:13,920 --> 00:19:16,559
- ধন্যবাদ আপনাকে।
- পুরো প্যাকেটটাই নাও না?
199
00:19:16,720 --> 00:19:19,393
- লাইটার লাগবে?
- না, ধন্যবাদ। আমার কাছে ম্যাচ আছে।
200
00:19:19,600 --> 00:19:21,158
এবার এখানে নামা যাক।
201
00:19:21,320 --> 00:19:23,390
লিফটের খাত ধরে নিচে নামতে হবে, তাই না?
202
00:19:23,560 --> 00:19:25,437
হ্যাঁ, হবে। শুরুতেই একটা চুল্লি আছে।
203
00:19:25,600 --> 00:19:28,592
কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছি।
এখানেও লেজারের হল্লা আছে।
204
00:19:28,800 --> 00:19:32,395
মুসিবত তো থাকবেই।
ভেতরে নিয়ে যাবেন আমাকে?
205
00:19:32,600 --> 00:19:34,795
তুমি কিন্তু লেজার দেখতেও পারবে না।
206
00:19:35,040 --> 00:19:37,918
- আপনি পারবেন?
- হ্যাঁ, ভেতরে নিয়ে যেতে পারবো।
207
00:19:38,080 --> 00:19:42,234
তবে, ওই পর্যন্ত পৌঁছাতে হলে তোমার ঐ ছোট্ট
ব্যাগে আরো অনেক কিছু বহন করতে হবে।
209
00:19:42,440 --> 00:19:44,590
ব্যাগটায় আমি আগে থেকে
কিছু রাখি না, কোলসন।
210
00:19:44,760 --> 00:19:47,274
পথে যেতে যেতে যা পাই, তাই নেই।
211
00:19:56,400 --> 00:19:59,472
ম্যাকগাইভার, এটা ভয়েস এক্টিভেটেড।
212
00:20:00,000 --> 00:20:01,956
তোমার কাজ শুধু কথা বলা।
আমাদের কাজ শোনা।
213
00:20:02,120 --> 00:20:03,872
আচ্ছা!
214
00:20:05,320 --> 00:20:08,596
এড, রিলেক্স! রোববারে আমার কাজ আছে।
215
00:20:08,760 --> 00:20:11,672
আমার ছোট ভাইয়ের সাথে বল খেলব!
216
00:20:33,440 --> 00:20:35,670
প্রবেশমুখের কাছে পৌঁছে গেছি।
217
00:20:35,840 --> 00:20:38,593
তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি
দেখতে পাচ্ছি না।
218
00:20:51,840 --> 00:20:53,671
ওটা কিসের শব্দ ছিল?
219
00:20:53,840 --> 00:20:56,957
লেজার নিয়ে মনে হচ্ছে
ভুল কিছু বলেননি।
220
00:20:57,120 --> 00:20:59,509
বলেছিলাম, এর মধ্য দিয়ে
যাওয়া সম্ভব না।
221
00:21:00,440 --> 00:21:04,797
হুম, মনে হচ্ছে ধূমপান
করার সময় এটাই।
222
00:21:14,040 --> 00:21:16,873
আগুন ধরাতে হবে আগে, তাই না?
223
00:21:29,480 --> 00:21:32,199
আসলেই সে এখন ধূমপান করছে?
224
00:21:58,480 --> 00:22:00,675
আলোর ঝলকানিটা দেখতে
খারাপ লাগছে না।
225
00:22:02,520 --> 00:22:06,832
গ্যান্ট, পরেরবার আরেকটা
দূরবীণের ব্যবস্থা করে দিও।
226
00:22:09,360 --> 00:22:12,716
ধুত্তুরি, দূরবীণটা এখন
বিসর্জন দিতে হবে।
227
00:22:12,880 --> 00:22:15,110
দূরবীণ?
228
00:22:15,280 --> 00:22:16,998
দূরবীন দিয়ে করছটা কী আসলে?
229
00:22:34,520 --> 00:22:36,511
বলছি আপনাকে।
230
00:22:37,160 --> 00:22:40,709
কখনও দেখেছেন কাঁকড়াকে নিজেই
নিজেকে হূল ফুটিয়ে আত্মহত্যা করতে?
231
00:23:09,320 --> 00:23:10,639
ভেতরে ঢুকতে পেরেছি।
232
00:23:10,800 --> 00:23:13,712
- নিচের পরিবেশ কেমন দেখতে?
- ভয়াবহ!
233
00:23:16,520 --> 00:23:17,919
লিফট জ্যাম হয়ে আছে।
234
00:23:18,120 --> 00:23:20,475
নিচে নামার অন্য উপায়
বের করতে হবে।
235
00:23:20,680 --> 00:23:23,114
বায়ো ল্যাবের ওদিকে যাচ্ছি।
236
00:23:42,240 --> 00:23:44,595
- একটা সমস্যায় পড়েছি, ভায়েরা।
- বলে ফেলো, ম্যাক।
237
00:23:44,760 --> 00:23:48,719
করিডরের এখানটা ব্লক হয়ে গেছে।
238
00:23:49,320 --> 00:23:52,232
মনে হয় না বায়ো ল্যাবে
ঢোকা সম্ভব হবে।
239
00:23:53,080 --> 00:23:55,275
অন্য প্রান্তে একটা কন্ট্রোল
রুম আছে, ম্যাকগাইভার।
240
00:23:55,440 --> 00:23:56,589
এক সেকেন্ড!
241
00:24:12,880 --> 00:24:14,108
ম্যাক, কী হচ্ছে?
242
00:24:14,280 --> 00:24:18,478
ল্যাবের ভেতর থেকে টুংটাং শব্দ আসছে।
243
00:24:19,840 --> 00:24:23,310
সরীসৃপের মতো বুকে ভর
করে এগুচ্ছি এখন।
244
00:24:30,560 --> 00:24:33,757
আরেকবার শব্দ করলে ভালো হয়।
245
00:24:38,880 --> 00:24:41,519
এখানে কিছু জীবিত মানুষ পেয়েছি, বন্ধুরা।
246
00:24:41,680 --> 00:24:44,433
ম্যাকগাইভার, পাথরের প্রতিবন্ধকতা সরাতে পারবে?
247
00:24:44,600 --> 00:24:47,751
কাঠখোড় পোড়াতে হবে। বেশ ভালোমতই
ব্লক হয়ে গেছে জায়গাটা।
248
00:24:48,640 --> 00:24:53,593
যদি ৩/৪ ইঞ্জি উপরে উঠাতে পারি এটা, একপাশ
দিয়ে ভেতরে ঢুকতে পারবো মনে হচ্ছে।
250
00:24:54,720 --> 00:24:56,517
ওটা কিসের শব্দ?
251
00:24:56,680 --> 00:24:59,240
আমি, ম্যাক। পানি পান করছিলাম।
252
00:24:59,640 --> 00:25:01,232
পানি।
253
00:26:31,640 --> 00:26:33,358
ম্যাকগাইভার, কী করছ ওখানে?
254
00:26:33,520 --> 00:26:36,398
পিঠ দিয়ে জোর খাটাচ্ছি।
255
00:26:43,560 --> 00:26:46,836
- গুরুতর আহত আছে কেউ?
- অনেকেই আছে, তবে
হাঁটতে পারবো সবাই।
256
00:26:47,000 --> 00:26:49,594
ঠিক আছে, এবার সময় হয়েছে
এখান থেকে বের হওয়ার।
257
00:26:49,760 --> 00:26:51,910
গর্ত দিয়ে একই সময়ে একজন
বের হতে পারবেন।
258
00:26:52,120 --> 00:26:55,157
আস্তে ধীরে আগান সবাই।
259
00:26:56,480 --> 00:26:59,552
কোলসন, কিছু মেহমান আসছে উপরে।
260
00:26:59,720 --> 00:27:02,473
লিফটের খাতে দড়ি ফেলো।
261
00:27:02,640 --> 00:27:04,756
এখনই ব্যবস্থা করছি।
ধন্যবাদ আপনাকে।
262
00:27:04,920 --> 00:27:07,434
ভাগ্যটা শেষ পর্যন্ত ভালো হলেই হয়।
263
00:27:07,640 --> 00:27:08,914
কাজ বাকি আছে, ম্যাক।
264
00:27:09,120 --> 00:27:11,350
মার্লো আর স্টুবান্সের কথা
মনে আছে আমার।
265
00:27:11,560 --> 00:27:13,551
শুধু একটু অলস লাগছে নিজেকে।
266
00:27:15,400 --> 00:27:16,833
মার্লো আর স্টুব?
267
00:27:17,000 --> 00:27:18,831
উনারা এখনো বেঁচে আছে বলতে চাচ্ছো?
268
00:27:19,000 --> 00:27:22,436
জি, ম্যাম। থার্ড লেভেলে,
ল্যাবে আটকা আছেন উনারা।
269
00:27:22,600 --> 00:27:23,749
আমি জানি কোথায়!
270
00:27:23,960 --> 00:27:26,030
মানে, ল্যাবে তার সাথে কাজ
শুরুর কথা ছিল আমার।
271
00:27:26,200 --> 00:27:27,952
তখনই বিস্ফোরণের ঘটনাটা ঘটলো।
272
00:27:28,120 --> 00:27:30,793
- উনাদেরকে উদ্ধার করতে নিচে যাচ্ছো?
- হ্যাঁ, প্ল্যান তো সেটাই।
273
00:27:30,960 --> 00:27:35,036
ওখান থেকে এখানে কীভাবে আসলে
বিস্তারিত বললে মন্দ হয় না।
275
00:27:35,200 --> 00:27:38,078
সাহায্য করতে পারলে ভালো লাগবে। রাস্তা আমি
দেখাবো। তোমার সাথে যাচ্ছি আমি।
276
00:27:38,360 --> 00:27:42,757
না, না। সরি। আপনি শুধু
উপরেই যেতে পারবেন।
278
00:27:43,160 --> 00:27:46,357
কার্ল স্টুবান্সের জন্য এই
ঝুঁকিটা নিচ্ছি না।
279
00:27:48,160 --> 00:27:51,152
- দেখুন...?
- স্পেন্সার, বারবারা স্পেন্সার।
280
00:27:52,960 --> 00:27:55,474
বারবারা, যদি বলি নিচে প্রবাহিত
হওয়া অ্যাসিডের ক্ষরণ...
281
00:27:55,640 --> 00:27:57,551
ঠেকাতে না পারলে কয়েক ঘন্টার
মধ্যে তারা পুরো কমপ্লেক্স..
282
00:27:57,720 --> 00:27:59,950
সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ডুবিয়ে দেবে...
283
00:28:00,160 --> 00:28:01,878
তবে কী বলবে?
284
00:28:02,040 --> 00:28:04,838
তাহলে বলবো, আমরা সময় নষ্ট করছি।
285
00:28:05,800 --> 00:28:07,711
বন্ধুরা, প্ল্যানে সামান্য পরিবর্তন এসেছে।
286
00:28:07,880 --> 00:28:10,997
বারবারা স্পেন্সার আছে আমার সাথে।
287
00:28:11,160 --> 00:28:12,752
আমার সাথে সেও যাচ্ছে।
288
00:28:15,960 --> 00:28:18,349
ঈশ্বর, উঁচু জায়গা একদমই
ভালো লাগে না।
290
00:28:41,520 --> 00:28:45,798
জানি, এখন এই সময়ে প্রশ্নটা করা
বোকামি হচ্ছে, তোমার নাম বলা যাবে?
291
00:28:46,400 --> 00:28:48,197
ম্যাকগাইভার।
292
00:28:48,360 --> 00:28:51,158
ম্যাকগাইভার, নামটা বেশ ভালো।
293
00:28:57,320 --> 00:29:00,551
- বিস্ফোরণটা কীভাবে হলো কোনো ধারণা আছে?
- না, সবকিছু দ্রুত ঘটেছে।
294
00:29:00,720 --> 00:29:04,758
ইলেকট্রোনিক্স ল্যাবের অবস্থাও দেখার
সময় পাইনি বিস্ফোরণের কারণে।
296
00:29:05,240 --> 00:29:08,596
স্টুবান্সের ল্যাব, বায়ো ল্যাব, ইলেক্টোনিক্স।
297
00:29:08,760 --> 00:29:12,639
মনে হচ্ছে, বিস্ফোরণগুলোর সাথে
ল্যাবগুলোর কোনো যোগসূত্র আছে।
298
00:29:12,880 --> 00:29:15,553
কীভাবে সম্ভব জানি না যদিও, তবে প্রত্যেকটা
ল্যাবই নিজেদের মতো স্বাধীনভাবে চলে।
299
00:29:15,720 --> 00:29:16,914
- এখান থেকে এসেছিলে?
- হ্যাঁ।
300
00:29:17,080 --> 00:29:18,911
- এখানে ঢোকার একটা পথ...
- দাঁড়াও, দাঁড়াও!
301
00:29:46,200 --> 00:29:48,395
আর কোনো পথ আছে?
302
00:29:49,160 --> 00:29:51,628
- গ্যাস চেম্বার?
- কী?
303
00:29:51,800 --> 00:29:56,952
যে ল্যাবটা গ্যাস নিয়ে কাজ
করে সেটার ডাকনাম এটা।
306
00:29:57,400 --> 00:29:58,913
এখান দিয়ে যেতে হবে।
307
00:30:00,680 --> 00:30:03,035
তোমার হাতে আর ৩ ঘন্টা ২৭
মিনিট সময় আছে, ম্যাক।
308
00:30:03,200 --> 00:30:06,237
- স্পেন্সারের সাথে ডেট কেমন চলছে?
- আমার নামটা ওর ভালো লেগেছে।
309
00:30:06,400 --> 00:30:08,516
আর কিইবা চাওয়ার থাকতে পারে আমার?
310
00:30:10,720 --> 00:30:12,278
চকোলেট?
311
00:30:12,440 --> 00:30:15,159
- খাবে নাকি একটা?
- না, থ্যাংক্স।
312
00:30:18,160 --> 00:30:20,276
এখন এরকম সময়ে ক্যান্ডি খাওয়ার চিন্তা...
313
00:30:20,480 --> 00:30:23,995
- তোমার মাথায় আসে কীভাবে?
- সমস্যাগুলো কী কী আমি জানি।
314
00:30:24,160 --> 00:30:29,871
কিন্তু, যুদ্ধে নামার আগে শরীরে তো আগে
শক্তির ব্যবস্থা করতে হবে, না? চলো।
316
00:30:35,360 --> 00:30:38,079
- অদ্ভুত?
- কোনটা?
317
00:30:38,280 --> 00:30:41,989
যে কোনো ইমারজ্যান্সি অবস্থায় এয়ারলকটা যেন অটো
বন্ধ হয়ে যায় সেভাবেই এর সিস্টেম বানানো হয়েছে।
318
00:30:42,800 --> 00:30:44,313
ম্যাকগাইভার!
319
00:30:44,480 --> 00:30:46,118
তাড়াতাড়ি!
320
00:31:00,120 --> 00:31:02,680
হায় খোদা!
321
00:31:17,000 --> 00:31:19,878
কার্ল? কার্ল?
322
00:31:20,560 --> 00:31:22,312
আমরা কি এখনো বেঁচে আছি?
323
00:31:22,520 --> 00:31:25,717
এরকম একটা বিস্ফোরণের পর বেঁচে
থাকাটা অলৌকিকই বলা যায়।
324
00:31:25,880 --> 00:31:30,158
আমরা এখানে বেশ ভালোভাবেই আটকা পড়েছি।
325
00:31:30,320 --> 00:31:34,791
- ওরা আমাদের অবস্থান জানে?
- আমাদেরকে উদ্ধারের চেষ্টা করছে তারা।
326
00:31:34,960 --> 00:31:37,872
উপরে যে পরিমাণ ক্ষতি হয়েছে,
জানি না ওরা...
327
00:31:38,040 --> 00:31:39,473
ওহ, না।
328
00:31:40,520 --> 00:31:45,469
জি। কর্নেল, হাইড্রোক্সাইডের ট্যাংকার
কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছে গেছে।
329
00:31:45,640 --> 00:31:46,709
বার্ককে ফোন দাও।
330
00:31:46,960 --> 00:31:51,192
উনাকে বলো, কমপ্লেক্সকে ৫৫ মিনিটের
মধ্যে ডুবিয়ে দিতে যাচ্ছি আমরা।
331
00:31:53,320 --> 00:31:57,348
শোনো, আমরা সার্কিট মেরামত করছি যেটা দিয়ে
তোমাদের পেছনের এয়ারলকের দরজা খোলা যাবে।
333
00:31:57,560 --> 00:31:59,039
বুঝলাম।
334
00:31:59,280 --> 00:32:01,032
ভেতরে কোন প্রকৃতির গ্যাস আছে
কোন ধারণা দিতে পারবে?
335
00:32:01,440 --> 00:32:03,556
না, পারবো না।
336
00:32:04,320 --> 00:32:06,550
হয়তো স্পেন্সার বলতে পারবে।
337
00:32:10,400 --> 00:32:13,597
কোলসন, মনে হয় না গ্যাস সম্পর্কে
কোনো তথ্য দিতে পারবো।
338
00:32:13,760 --> 00:32:15,716
আমরা এখন এয়ারলকের দরজা
খোলার চেষ্টা করবো।
339
00:32:16,280 --> 00:32:17,838
ঠিক আছে।
340
00:32:33,400 --> 00:32:34,515
কোলসন?
341
00:32:35,960 --> 00:32:38,838
হুম। দুঃখিত।
342
00:32:41,600 --> 00:32:44,433
এখান থেকে কমপ্লেক্সের দেয়ালের দূরত্ব কত?
343
00:32:44,640 --> 00:32:48,349
৮৯৫ ইয়ার্ড, সামনাসামনি দিয়ে
গেলে অর্ধেক মাইলের মতো।
344
00:32:48,520 --> 00:32:50,909
বার্ককে রেডিওতে জানাও। একটা
জায়গা পেয়েছি তাকে জানাও।
345
00:32:51,080 --> 00:32:54,038
কোলসন, এটা গ্যাস ল্যাব, ঠিক?
346
00:32:54,200 --> 00:32:58,829
ইমারজ্যান্সি সময়ে ভেতরের দূষিত বাতাস বের করে
দেওয়ার জন্য কোনো ভ্যাকুয়াম পাম্প নেই?
348
00:32:59,200 --> 00:33:00,428
হ্যাঁ, আছে তো।
349
00:33:00,640 --> 00:33:03,473
তবে, ওগুলোর ধারেকাছে যেতে হলে
তোমাদেরকে গ্যাস পার হয়ে যেতে হবে...
350
00:33:03,920 --> 00:33:06,354
এবং, যেতে পারলেও কোন নিশ্চয়তা
নেই যে ওগুলো কাজ করবে।
351
00:33:06,520 --> 00:33:07,748
ম্যাক, পারবে না তুমি।
352
00:33:07,920 --> 00:33:10,388
এয়ারলকের দরজা খোলার পর
গ্যাসই তোমাকে মেরে ফেলবে।
353
00:33:10,560 --> 00:33:12,278
ব্যাপার না, গ্যান্ট।
354
00:33:12,480 --> 00:33:14,596
এমনিতেও বেঁচে থাকার মতো অক্সিজেন
খুব বেশি অবশিষ্ট নেই।
355
00:33:15,600 --> 00:33:17,875
ওই প্যানেলে পাম্পের সুইচগুলো
দেখতে আছে। দেখতে পাচ্ছো?
356
00:33:19,200 --> 00:33:20,952
পাচ্ছি।
357
00:33:22,520 --> 00:33:26,474
এয়ারলক খোলার পর এখান থেকে সোজা
হলওয়ে দিয়ে পরের লেভেলে চলে যাবে।
359
00:33:26,640 --> 00:33:27,914
ঠিক আছে।
360
00:33:28,440 --> 00:33:29,873
নাও।
361
00:33:39,520 --> 00:33:42,671
এটা দিয়ে মুখ আর নাক ঢেকে ফেলো।
362
00:33:42,840 --> 00:33:46,515
গ্যাসের আক্রমণ হয়তো ঠেকাতে পারবে না
তবে কিছুটা হলেও সাহায্য করবে।
363
00:33:46,680 --> 00:33:48,955
ম্যাকগাইভার, যদি তুমি পাম্প
পর্যন্ত পৌঁছাতে না পারো...
364
00:33:49,160 --> 00:33:50,513
আরে, আরে!
365
00:33:50,680 --> 00:33:52,910
আমি শুধু তোমাকে...
366
00:33:57,920 --> 00:33:59,273
ধন্যবাদ জানাতে চাই।
367
00:33:59,960 --> 00:34:01,473
আচ্ছা।
368
00:34:48,680 --> 00:34:52,389
পাম্প চালুর সংকেত এটা।
ওগুলো চালু হচ্ছে।
369
00:34:54,680 --> 00:34:57,717
বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য,
এগুলো চালু হয়ে গেছে!
370
00:35:00,960 --> 00:35:03,952
ম্যাক? ম্যাক, শুনতে পাচ্ছো?
371
00:35:04,160 --> 00:35:07,072
কর্নেল কিয়েল নিশ্চিত করেছেন, স্যার।
তারা উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু করেছেন।
372
00:35:07,240 --> 00:35:09,356
- ধন্যবাদ।
- উৎক্ষেপণের প্রক্রিয়া?
373
00:35:09,520 --> 00:35:11,272
কিসের উৎক্ষেপণের প্রক্রিয়া?
কিসের কথা বলে গেল সে?
374
00:35:11,440 --> 00:35:12,919
এড, শান্ত হও। আমাদের হাতে
আর উপায় ছিল না।
375
00:35:13,120 --> 00:35:14,439
- কিসের কথা বলছ?
- অ্যাসিডের ব্যাপারে।
376
00:35:14,600 --> 00:35:17,558
সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে
কাজ হবে কিনা নিশ্চিত নই।
377
00:35:17,720 --> 00:35:21,793
ল্যবের সাথে অ্যকুফিয়ারের মাঝের
সাবস্ট্রাটাম রক ফিউজ করতে হবে।
378
00:35:22,000 --> 00:35:25,790
আর, আমাদের ধারণা কিভা ফাউন্ডেশনের
দিকে তাক করা কোনো এক ভূগর্বস্থ
মিসাইলই পারবে এই সমস্যার সমাধান করতে।
380
00:35:26,000 --> 00:35:27,672
মিসাইল?
381
00:35:27,840 --> 00:35:29,796
কিভার কী হবে এরপরে?
382
00:35:29,960 --> 00:35:31,996
ফার্স্ট লেভেল ভূপাতিত হলে
কিভা বলে কিছু থাকবে না।
383
00:35:36,400 --> 00:35:39,756
ম্যাক, তোমাকে শীঘ্রই বের হতে হবে।
তারা ল্যাব বরাবর মিসাইল তাক করেছে।
384
00:35:39,920 --> 00:35:41,035
ম্যাক?
385
00:35:41,960 --> 00:35:45,191
ম্যাক, শুনতে পাচ্ছো আমার কথা?
ম্যাক, উত্তর দাও।
386
00:35:45,360 --> 00:35:48,989
ম্যাক, ইন্টারকমে কিছু বলো, ম্যাক!
387
00:35:50,880 --> 00:35:53,314
খারাপ খবর, স্পেন্সার।
আমরা মাইকটা হারিয়েছি।
388
00:35:53,480 --> 00:35:57,792
- উনারা এখন আমাদের অবস্থান জানেন না।
- অ্যাসিডের ক্ষরণ হচ্ছে কোথায় বের করা যাক।
389
00:36:01,760 --> 00:36:03,796
এখান দিয়ে গেলেই ট্যাংকটা পাওয়ার কথা।
390
00:36:04,000 --> 00:36:07,879
দেখেশুনে চলো। যা খুঁজছি আমরা
তা বেশি সুবিধার না।
391
00:36:24,600 --> 00:36:25,715
ম্যাকগাইভার।
392
00:36:26,280 --> 00:36:29,477
মনে হচ্ছে, বিস্ফোরণে ল্যাবের
ভিত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
393
00:36:30,040 --> 00:36:31,996
ওটা দিয়েই অ্যাসিড মাটিতে প্রবাহিত হচ্ছে।
394
00:36:32,160 --> 00:36:34,151
আচ্ছা, এটা থামানোর জন্য আমরা
কি কিছু করতে পারি না?
395
00:36:34,320 --> 00:36:37,232
কিছু একটা দিয়ে ফাটল মেরামত করতে পারি।
396
00:36:37,400 --> 00:36:40,119
তবে, ওখানে পৌছানোটাই হচ্ছে বড় সমস্যা।
397
00:36:40,280 --> 00:36:43,431
আমার কাঁধে দাঁড়ালে ভারসাম্য
বজায় রাখতে পারবে তো?
398
00:36:43,600 --> 00:36:46,876
হয়তো, তাতে অ্যাসিডের ক্ষরণের
পথটা বন্ধ করা যাবে।
399
00:36:47,280 --> 00:36:49,953
কী দিয়ে করবো? উপরের তরলটা
সালফিউরিক অ্যাসিড, খেয়াল আছে?
400
00:36:50,120 --> 00:36:53,317
- এগুলো দিয়ে।
- চকোলেট বার!
401
00:36:53,480 --> 00:36:55,277
তোমার জন্য এগুলো দুধের তৈরী চকোলেট...
402
00:36:55,480 --> 00:36:58,119
সালফিউরিক অ্যাসিডের জন্য
এগুলো ল্যাক্টোজ আর সুক্রোজ।
403
00:36:58,280 --> 00:37:01,955
C1 2H22O1 1
404
00:37:02,440 --> 00:37:06,588
অ্যাসিড চিনির সাথে মিলে এক প্রকার
এলেমেন্টাল কার্বল তৈরী করবে।
406
00:37:06,920 --> 00:37:10,879
অন্তত, স্বল্প সময়ের জন্য হলেও এটা ফাটল
দিয়ে অ্যাসিডের নিঃসরণ বন্ধ রাখবে।
407
00:37:15,720 --> 00:37:17,631
সাবধান।
408
00:37:21,920 --> 00:37:24,070
ঠিক আছে, জায়গামতো যাচ্ছি এবার।
409
00:37:29,200 --> 00:37:32,510
চকোলেটের বারটা ধরো। ডান হাতে।
410
00:37:33,120 --> 00:37:35,190
আরেকটু উপরে তুলো।
411
00:37:38,040 --> 00:37:41,589
এবার ওগুলো খুলে জায়গামত বসিয়ে দাও।
412
00:37:41,760 --> 00:37:42,909
আর, স্পেন্সার?
413
00:37:43,120 --> 00:37:46,078
হ্যাঁ, এগুলো যেন অ্যাসিডে গলে গিয়ে আমার হাতে
না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, এই তো?
414
00:37:47,160 --> 00:37:48,832
সেটাই।
415
00:38:07,000 --> 00:38:08,479
উৎক্ষেপণের আর কত সময় বাকি আছে?
416
00:38:08,640 --> 00:38:12,599
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী,
৯ মিনিট ৩০ সেকেন্ড।
417
00:38:17,880 --> 00:38:21,270
- মনে হয়, আমরা পেরেছি!
- হ্যাঁ!
418
00:38:21,440 --> 00:38:23,317
দারুণ কাজ দেখিয়েছ, স্পেন্সার!
419
00:38:48,600 --> 00:38:50,033
ওহ, না।
420
00:38:50,200 --> 00:38:51,952
স্টুবান্সের ল্যাবে প্রবেশের জন্য
এখানে একটা দরজা আছে।
421
00:38:52,120 --> 00:38:54,680
কিন্তু, এগুলো অতিক্রম করে কীভাবে
যাবো আমরা বুঝতে পারছি না।
422
00:38:54,840 --> 00:38:57,070
হুম, আমাদের নিজেদের জন্য নতুন
করে একটা দরজা বানানো লাগবে।
423
00:38:57,240 --> 00:38:59,071
ওদের সাথে যোগাযোগের
কোনো উপায় আছে?
424
00:38:59,240 --> 00:39:02,550
এক ল্যাব থেকে আরেক ল্যাবে কথা বলার জন্য
ইন্টারকম আছে। ওটা দিয়ে চেষ্টা করা যায়।
425
00:39:05,320 --> 00:39:08,995
ড. স্টুবান্স? ড. মার্লো?
শুনতে পাচ্ছেন আমাকে?
426
00:39:09,160 --> 00:39:12,232
প্লিজ, শুনলে আমাদেরকে জানান।
427
00:39:12,440 --> 00:39:16,433
আপনি ঠিক আছেন? ড. মার্লো?
428
00:39:17,480 --> 00:39:20,438
- প্লাস্টিক।
- আমার কথা শুনতে পাচ্ছেন?
429
00:39:21,080 --> 00:39:22,229
একটা বোমা।
430
00:39:22,800 --> 00:39:24,950
- ড. মার্লো?
- হ্যাঁ!
431
00:39:25,120 --> 00:39:28,032
- কার্ল ঠিক আছেন?
- হ্যাঁ, ঠিক আছেন উনি, তবে...
432
00:39:28,240 --> 00:39:30,231
আমরা থার্ড লেভেলে আছি...
433
00:39:30,400 --> 00:39:32,118
ঠিক, আপনার ল্যাবের সামনেই।
434
00:39:32,280 --> 00:39:35,272
- না।
- ওরা এসেছে, কার্ল! বাইরেই আছে তারা!
435
00:39:35,440 --> 00:39:37,431
আমাদেরকে তারা উদ্ধার করতে এসেছে!
436
00:39:37,640 --> 00:39:39,232
আমরা...
437
00:39:39,800 --> 00:39:43,917
ড. মার্লো, আমি চাই ল্যাবের দেয়ালের সামনে যতটুকু
সম্ভব বড় একটা ব্যারিকেড স্থাপন করুন আপনি।
439
00:39:44,080 --> 00:39:45,957
আমরা চেষ্টা করব দেয়ালটা উড়িয়ে দিতে।
440
00:39:46,120 --> 00:39:48,395
- বুঝতে পারছেন আমার কথা?
- পারছি।
441
00:39:49,920 --> 00:39:53,071
দেয়াল উড়িয়ে দেবে? কী দিয়ে?
442
00:39:53,240 --> 00:39:56,357
আবার এটা বলো না যে চুইংগাম
দিয়ে বোমা বানাবে!
443
00:39:56,520 --> 00:39:58,431
কেনো? আছে তোমার কাছে?
444
00:39:59,760 --> 00:40:01,079
এটা একটা ল্যাব, তাই না?
445
00:40:01,240 --> 00:40:04,277
কিছু তো একটা থাকবেই যেটা
কাজে লাগানো যাবে।
446
00:40:07,800 --> 00:40:10,997
- এটা কোন ধরনের ল্যাব?
- ম্যাটালার্জি ল্যাব এটা।
447
00:40:11,160 --> 00:40:15,039
ম্যাটালার্জি, ম্যাটালার্জি, ম্যাটালার্জি!
দ্রুত ভাব, ম্যাকগাইভার!
448
00:40:15,200 --> 00:40:19,193
সোডিয়াম ম্যাটাল, ওতেই কাজ
হবে। আছে এখানে?
449
00:40:20,200 --> 00:40:21,918
এখানেই আছে।
450
00:40:28,600 --> 00:40:30,556
পেয়েছি!
451
00:40:31,080 --> 00:40:33,469
মনে হয় না কয়েক গ্রামের বেশী লাগবে।
452
00:40:33,640 --> 00:40:35,790
তবে, একটা কিছুর ভেতরে
রাখতে হবে এটা।
453
00:40:35,960 --> 00:40:37,552
- টেস্ট টিউব?
- না, আরো বড়।
454
00:40:37,720 --> 00:40:41,076
পানিতে দ্রবণীয় হতে হবে, সেলুলোজের মতো।
455
00:40:41,920 --> 00:40:44,115
ক্যাপসুলে কাজ হবে?
456
00:40:46,960 --> 00:40:48,279
হবে না আবার!
457
00:40:48,440 --> 00:40:51,159
জানো, স্পেন্সার? আমার সাথে থেকে
তোমারও মাথা খুলে গেছে।
458
00:40:51,320 --> 00:40:54,676
যে চুমুটা দিয়েছিলে!
ইশ, আগে যদি দেখা হতো!
459
00:40:54,880 --> 00:40:57,633
অ্যাটেনশন, মিসাইল উৎক্ষেপণের
আর ৬ মিনিট বাকি আছে।
460
00:40:57,800 --> 00:41:01,509
আবারও বলছি, ৬ মিনিট বাকি আছে।
461
00:41:02,920 --> 00:41:06,754
এখন একটা গ্লাস জার জোগাড় করো,
যেটার উপরের ঢাকনায় ফুটো আছে।
462
00:41:06,920 --> 00:41:10,117
- কিছুটা পানি ভরবে এতে।
- আচ্ছা।
463
00:41:54,800 --> 00:41:57,155
ক্যাপসুলটা পানির সাথে মিলে দ্রবীভূত হবে।
464
00:41:57,320 --> 00:42:03,389
সোডিয়াম, হাইড্রোজেনের সাথে মিলে যে রিয়েকশন
তৈরী করবে তাতেই কাজ হয়ে যাবে।
466
00:42:03,800 --> 00:42:05,597
মার্লোকে গিয়ে বলো নিচু হতে।
467
00:42:05,800 --> 00:42:07,233
আমরা প্রস্তুত।
468
00:42:09,160 --> 00:42:13,073
ড. মার্লো, ল্যাবের সামনের দেয়াল উড়িয়ে
দেয়ার চেষ্টা করবো এখন আমরা।
469
00:42:23,400 --> 00:42:26,119
ঠিক আছে, স্পেন্সার।
একটা উপকার করবে?
470
00:42:26,280 --> 00:42:27,395
বলে ফেলো।
471
00:42:27,600 --> 00:42:29,192
মার্লো আর স্টুবান্সকে আমি নিয়ে আসি।
472
00:42:29,400 --> 00:42:31,277
তুমি বাইরে অপেক্ষা করবে।
473
00:42:31,440 --> 00:42:33,192
কেনো?
474
00:42:33,360 --> 00:42:35,669
ধরে নাও, এটা আমার একটা কুসংস্কার।
475
00:42:40,880 --> 00:42:42,791
এখানেই অপেক্ষা করো।
476
00:42:47,840 --> 00:42:50,718
মার্লো? স্টুবান্স?
আপনারা ঠিক আছেন?
477
00:42:50,880 --> 00:42:54,111
হ্যাঁ, আমরা এখানে!
478
00:42:56,120 --> 00:42:58,429
ইন্টারকমে যান। উপরে যাওয়ার চেষ্টা করুন।
479
00:42:58,600 --> 00:43:00,397
ওকে।
480
00:43:02,080 --> 00:43:03,433
তুমি পিছু হটো।
481
00:43:04,400 --> 00:43:07,790
সিডনি, ইন্টারকম থেকে সরে আসো।
482
00:43:09,880 --> 00:43:11,472
কার্ল, এসব কী? কী করছ তুমি?
483
00:43:11,640 --> 00:43:13,073
মাথা খারাপ হয়ে গেছে তোমার?
484
00:43:13,240 --> 00:43:16,312
- ম্যাক, ভেতরে সবাই ঠিক আছে?
- স্পেন্সার, দিলে তো বরবাদ করে!
485
00:43:16,480 --> 00:43:18,994
- বাইরে না অপেক্ষা করতে বলেছিলাম?
- সরি, বারবারা।
486
00:43:19,160 --> 00:43:20,798
কার্ল, কিছুই বুঝতে পারছি না।
487
00:43:20,960 --> 00:43:25,272
বিস্ফোরণটা দুর্ঘটনা ছিল না।
488
00:43:25,880 --> 00:43:29,832
সবাই এটাকে দুর্ঘটনা হিসেবেই দেখছিল কারণ
অনেক প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছিল না।
490
00:43:30,040 --> 00:43:33,749
এত কড়া নিরাপত্তার মাঝে এই লেভেলে
কেইবা বোমা নিয়ে যেতে পারবে?
491
00:43:33,920 --> 00:43:36,957
আপনি এবং মার্লো। আপনাদের
বেঁচে থাকার কথা ছিল না।
492
00:43:37,120 --> 00:43:39,953
- না।
- কার্লা, এসবের কোনো মানেই হয় না!
493
00:43:40,120 --> 00:43:41,189
তাই?
494
00:43:41,360 --> 00:43:46,594
তুমি বলেছিলে, স্যানড্রেক্স কিছু নতুন এক্সপেরিমেন্ট
করলেও স্টুবান্স ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়।
496
00:43:46,760 --> 00:43:49,797
তাই সে তার মতোই আরেকজন বিশেষজ্ঞকে
এখানে আসার আমন্ত্রণ জানায়।
497
00:43:50,200 --> 00:43:55,115
একটা দুর্ঘটনাময় বিস্ফোরণ আর এসব
গবেষণা ২০ বছর আগেই ঠিক করা হয়েছিল।
498
00:43:55,280 --> 00:43:56,872
আরো বেশিও হতে পারে।
499
00:43:57,040 --> 00:43:58,792
তারা চেয়েছিল একটা অস্ত্র বানাতে।
500
00:43:59,560 --> 00:44:01,994
আমার পুরোটা জীবন দূর্ভোগের
মধ্য দিয়ে পার হয়েছে।
501
00:44:02,200 --> 00:44:04,509
একটা অস্ত্র?
502
00:44:04,720 --> 00:44:07,029
ওজন স্তরে একটা চেইন রিয়েকশন।
503
00:44:07,200 --> 00:44:11,114
ওজন স্তর ছাড়া সূর্যের অতিবেগুনী রশ্মি পৃথিবীতে
প্রবেশ করে সবকিছু ধ্বংস করে ফেলবে।
505
00:44:11,920 --> 00:44:16,391
মনে হয়, কার্ল এখানে ওজন স্তরে গোলমাল
লাগানোর উপায় উদ্ভাবন করে ফেলেছিল।
506
00:44:16,560 --> 00:44:17,879
তাই না, কার্ল?
507
00:44:18,680 --> 00:44:21,353
কেয়ামত ঘটানোর জন্য আদর্শ অস্ত্র।
508
00:44:21,720 --> 00:44:23,711
ওদেরকে এটা দিতে পারিনি।
509
00:44:23,920 --> 00:44:25,717
এখনো পারছি না।
510
00:44:26,120 --> 00:44:29,396
সিডনি, আমরাই পারি এটা থামাতে।
511
00:44:29,600 --> 00:44:31,477
না!
512
00:44:36,000 --> 00:44:39,595
এরকম গাধামি কেউ করে, স্পেন্সার?
বড্ড বোকা মেয়ে তুমি।
513
00:44:39,760 --> 00:44:44,550
- হ্যাঁ, নরক যন্ত্রনা হচ্ছে!
- কথা বলো না!
514
00:44:45,360 --> 00:44:48,716
কোলসন, কাজ শুরু করো।
515
00:44:48,880 --> 00:44:52,759
স্পেন্সার, এখান থেকে বের
হওয়ার সময় চলে এসেছে।
516
00:44:52,960 --> 00:44:55,679
তুমি একটা মিথ্যুক, ম্যাকগাইভার।
517
00:44:55,840 --> 00:44:56,955
আমাদের সময় শেষ।
518
00:44:57,120 --> 00:44:59,156
তারা জানেও না আমরা এখানে!
519
00:44:59,360 --> 00:45:02,158
উপরে যোগাযোগ করার একটা না
একটা পথ তো থাকবেই।
520
00:45:02,800 --> 00:45:04,950
তুমি সবকিছুই করেছ তোমার
ক্ষমতা দিয়ে, ম্যাক!
521
00:45:06,040 --> 00:45:07,792
স্পেন্সার, তুমি একটা জিনিয়াস!
522
00:45:41,280 --> 00:45:42,759
লাইটগুলোর আবার কী হলো, কোলসন।
523
00:45:42,920 --> 00:45:45,229
জানি না। কেউ কি বলবে
আমাকে হচ্ছে কী এসব?
524
00:45:45,400 --> 00:45:47,152
- মোর্স কোড, স্যার!
- কী বলছে ও?
525
00:45:51,000 --> 00:45:55,994
২০, ১৯, ১৮, ১৭, ১৬...
526
00:45:56,240 --> 00:46:00,438
"অ্যাসিডের নিঃসরণ থামানো হয়েছে,
সবাই নিরাপদে আছে। ম্যাক।"
527
00:46:01,840 --> 00:46:03,637
মিসাইল। মিসাইল।
উৎক্ষেপণ বন্ধ করুন।
528
00:46:03,840 --> 00:46:06,274
উৎক্ষেপণ বন্ধ। জি, স্যার!
529
00:46:06,440 --> 00:46:09,876
উৎক্ষেপণ বন্ধ করুন। উৎক্ষেপণ বন্ধ করুন।
আবারও বলছি, উৎক্ষেপণ বন্ধ করুন।
530
00:46:14,760 --> 00:46:17,228
এক সেকেন্ড!
531
00:46:17,440 --> 00:46:21,035
এসব কী, স্পেন্সার? বাই না বলেই
পালানোর চেষ্টা করছ?
532
00:46:21,800 --> 00:46:24,268
তোমার আরেকটা চুমু পাওনা
আছে, ম্যাকগাইভার!
533
00:46:24,440 --> 00:46:26,192
কিন্তু, আমি যে অসুস্থ!
534
00:46:26,400 --> 00:46:28,675
আমি কোনো বকেয়া রাখি না।
535
00:46:41,880 --> 00:46:44,110
তুমি দারুণ একটা মেয়ে, স্পেন্সার।
536
00:46:48,520 --> 00:46:49,873
ওকে নিয়ে যান।
537
00:46:56,080 --> 00:46:57,957
এখনও কিন্তু বললে না কী
কাজ করো তুমি।
538
00:46:58,120 --> 00:46:59,951
উম্ম, মানুষের সমস্যার সমাধান করি।
539
00:47:00,120 --> 00:47:02,588
তবে, তোর সাথে বাস্কেটবল
খেলতেও ভালো লাগে আমার।
540
00:47:02,760 --> 00:47:05,320
- আচ্ছা, তো এবার লক্ষ্যটা কী?
- চ্যাম্পিয়নশিপ!
541
00:47:05,520 --> 00:47:08,512
সাত এবং সর্বশেষ এই পর্বেই
খেলার ফলাফল নির্ধারন হবে।
542
00:47:08,720 --> 00:47:11,792
আমার দলই দিনশেষে জিতবে।
543
00:47:11,960 --> 00:47:15,350
- কত সময় আছে?
- আর মাত্র ৩০ সেকেন্ড!
544
00:47:15,520 --> 00:47:17,158
- দেখো।
- আরো গোল দিতে হবে।
545
00:47:17,320 --> 00:47:19,311
আচ্ছা, দাঁড়াও!
546
00:47:19,520 --> 00:47:21,033
- কী?
- তোমার বদলে অন্য কেউ...
547
00:47:21,200 --> 00:47:22,679
খেললে আরো ভালো হতো।
548
00:47:22,840 --> 00:47:25,149
- আচ্ছা! মার, মার!
- ওকে!
549
00:47:25,360 --> 00:47:29,558
খেলা তো এবার দেখবে তুমি!
550
00:47:29,720 --> 00:47:33,315
এক খাটো প্লেয়ারের দূর্দান্ত শট!
551
00:47:33,480 --> 00:47:35,471
ভক্তেরা খেলা দেখে উল্লাস করছে!