2 00:00:25,358 --> 00:00:29,692 চিলড্রেন অফ হ্যাভেন 3 00:00:38,204 --> 00:00:43,039 অভিনয়ে: আমির নাজি 4 00:00:43,109 --> 00:00:45,669 ম. হাশেমিয়ান, ব. সাদিয়াহি, ন. মুহাম্মাদি 6 00:00:48,481 --> 00:00:53,009 ফ. সারাবানদি, ক. মিরকরিমি, ব. রাফি 10 00:01:32,826 --> 00:01:37,229 শব্দ: ক. জাহানশাহি 11 00:01:37,297 --> 00:01:41,734 এডিটর: হ. হাসানদোস্ত 12 00:01:41,801 --> 00:01:46,033 সিনেমেটোগ্রাফার: প. মালেকজাদা 13 00:01:46,106 --> 00:01:50,600 প্রডিউসার: এস. সাইদজাদা 15 00:02:00,153 --> 00:02:05,682 রচনা ও পরিচালনা: মাজিদ মাজিদি 16 00:02:27,280 --> 00:02:29,748 ৩০ তামান। ধন্যবাদ। 17 00:02:29,816 --> 00:02:31,750 এই নিন। 18 00:02:35,221 --> 00:02:38,315 - ধন্যবাদ। আল্লাহ হাফেজ। - আল্লাহ হাফেজ। 19 00:03:21,000 --> 00:03:23,434 লবণ নেবে, লবণ! 20 00:03:28,708 --> 00:03:31,302 আকবর আকা, আলু লাগবে। 21 00:03:36,983 --> 00:03:39,816 এগুলো ধরবে না। ওই যে নিচের থেকে নাও। 22 00:03:55,568 --> 00:03:57,502 সালাম, আকবর। কেমন আছ? 23 00:03:57,570 --> 00:03:59,504 আমি এগুলো নিচ্ছি। 24 00:04:19,392 --> 00:04:20,825 আল্লাহ হাফেজ। 26 00:04:35,775 --> 00:04:39,472 - ৬৫ তামান। - মা টাকাটা বাকি রাখতে বলেছে। 27 00:04:39,545 --> 00:04:41,911 তোমাদের তো অনেক বাকি পড়েছে। 28 00:04:41,981 --> 00:04:44,472 মাকে বলবে পারলে কিছুটা হলেও যেন শোধ করে। 29 00:04:44,550 --> 00:04:46,541 জী, বলব। 31 00:05:13,746 --> 00:05:15,737 তুই এখানে কি করছিস? 32 00:05:15,815 --> 00:05:19,945 তুই এগুলো ফেলে দিলি কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? 33 00:05:20,019 --> 00:05:23,750 - আমার বোনের জুতাগুলো খুঁজে পাচ্ছি না। - দুর হ। দুর হ। 34 00:05:23,823 --> 00:05:27,623 - জুতাগুলো এখানেই রেখেছিলাম। - আমি দুর হতে বলছি না। 35 00:05:35,368 --> 00:05:37,461 কি? তুই এখনও দাঁড়িয়ে আছিস? 36 00:05:52,985 --> 00:05:54,919 আপনারা বাড়ি ভাঁড়া দেন না। 37 00:05:54,987 --> 00:05:59,219 আবার আপনাদের পানিতে পুরো উঠান ডুবে যায়! 38 00:05:59,292 --> 00:06:01,385 তো আমরা কি করতে পারি? তাছাড়া কাপড় ধোয়ার জায়গাটাও নোংরা! 39 00:06:01,461 --> 00:06:03,827 আপনাদের কাপড় ধোয়ার জায়গাটা যদি নোংরা থাকে তাহলে আমরা কি করতে পারি! 40 00:06:03,896 --> 00:06:05,921 আপনি কি কখনও আপনার কাপড় ধুয়েছেন? 41 00:06:05,998 --> 00:06:07,932 আপনি যখন কাপড় ধোবেন তখন... 42 00:06:08,000 --> 00:06:10,798 ...অন্যরা কাপড় ধুতে যাবে কেন? 43 00:06:12,138 --> 00:06:16,199 কিন্তু আপনি কি কখনও আপনার কাপড় ধুয়েছেন? 44 00:06:16,275 --> 00:06:19,369 আপনারা খুব খারাপ লোক তাই আমাদের ক্ষতি করছেন! 45 00:06:19,445 --> 00:06:21,936 পাঁচ মাস ঘর ভাঁড়া দেন না। 46 00:06:22,014 --> 00:06:24,073 তাহলে এত পানি নষ্ট করেন কেন? 47 00:06:24,150 --> 00:06:26,311 আপনি কি কখনও সারা বছর আপনার কাপড় ধুয়েছেন? 48 00:06:26,386 --> 00:06:28,354 এই শেষ বারের মত বলছি! 49 00:06:28,421 --> 00:06:33,188 যখন আপনার কথার জবাব দেয়ার মত পুরুষ মানুষ বাড়িতে থাকে তখন আসেন না কেন? 50 00:06:36,796 --> 00:06:38,263 আলি। 51 00:06:38,331 --> 00:06:41,858 জারাকে বল বাবুকে ঘুম পাড়ানো হলে যেন আলু ধুয়ে ফেলে। 52 00:07:03,489 --> 00:07:05,582 আলি, আমার জুতা এনেছ? 53 00:07:05,658 --> 00:07:09,150 মা বলেছে, বাবুকে ঘুম পাড়ানো হলে আলু ধুয়ে ফেলতে। 54 00:07:09,228 --> 00:07:11,594 - আগে বলো, আমার জুতা এনেছ কি না? - হ্যাঁ। 55 00:07:11,664 --> 00:07:13,928 - ভালোমত ঠিক করেছ তো? - হ্যাঁ। 57 00:07:21,140 --> 00:07:24,701 - কোথায় যাচ্ছিস? - জুতাগুলো কেমন হয়েছে দেখতে যাচ্ছি। 58 00:07:26,078 --> 00:07:28,069 আমি জুতাগুলো আনি নি রে। 59 00:07:28,147 --> 00:07:31,446 - আমার সাথে মজা করছ? - না, সত্যি বলছি। 60 00:07:33,085 --> 00:07:36,486 আলু কিনতে আমি দোকানে গিয়েছিলাম। বাইরে এসে দেখি জুতাগুলো নেই। 61 00:07:36,556 --> 00:07:41,323 আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নি। 62 00:07:41,394 --> 00:07:43,726 তার মানে তুমি হারিয়ে ফেলেছ? 63 00:07:43,796 --> 00:07:46,924 মাকে বল না। আমি খুঁজে এনে দিচ্ছি। 64 00:07:48,100 --> 00:07:50,625 কিন্তু আগামীকাল আমি স্কুলে যাব কিভাবে? 65 00:07:50,703 --> 00:07:55,265 কেঁদো না, আমি এখুনি খুঁজে আনছি। 66 00:07:55,341 --> 00:07:57,502 তুমি না বললে সব জায়গা খুঁজেছ। 67 00:07:57,577 --> 00:07:59,511 সব জায়গা না। 68 00:08:00,513 --> 00:08:02,447 মাকে কিছু বলো না, কেমন? 69 00:08:18,030 --> 00:08:20,692 আলি! আলি, কোথায় যাচ্ছিস? 70 00:08:20,766 --> 00:08:22,734 এদিকে এসে কবলটা একটু ধর। আলি! কোথায় যাচ্ছিস? 73 00:08:38,551 --> 00:08:41,179 আলি, কাল আমরা শাহীনদের খেলা। 74 00:08:41,254 --> 00:08:43,188 আলি, কোথায় যাচ্ছিস? 76 00:09:33,406 --> 00:09:35,431 তুই আবার এখানে কি করতে এসেছিস? 77 00:09:35,508 --> 00:09:38,705 তোকে এখান থেকে চলে যেতে বলি নি? কি বেয়াড়া ছেলেরে বাবা! 78 00:09:44,283 --> 00:09:47,446 - সালাম, আকা সাহেব। - সালাম, কেমন আছ? 79 00:09:48,521 --> 00:09:50,455 - তুমি কি বাড়ি যাচ্ছ? - জী। 80 00:09:50,523 --> 00:09:52,787 একটু দাঁড়াও। চিনির টুকরোগুলো নিয়ে যাও। 81 00:10:00,399 --> 00:10:03,732 সামনের সপ্তাহের মাহফিলের চিনি। 82 00:10:03,803 --> 00:10:06,135 - তোমার বাবাকে বল এগুলো গুড়ো করতে। - জী, বলব। 83 00:10:06,205 --> 00:10:08,139 ভাল থেক, বাবা। 84 00:10:10,543 --> 00:10:12,841 বাড়িওয়ালার সাথে তোমার কথা বলা উচিত হয় নি। 85 00:10:12,912 --> 00:10:14,903 ভাঁড়া দেয়ার দায়িত্ব আমার। 86 00:10:14,981 --> 00:10:17,074 তুমি তার সাথে ঝগড়া করতে গেলে কেন? 87 00:10:17,149 --> 00:10:20,949 আমি ওকে উচিত শিক্ষা দেবো। ওর ঘাড় ভেঙ্গে দেবো। 88 00:10:21,020 --> 00:10:24,854 আমি ওকে বুঝিয়ে দেবো ওর জায়গা কোথায়। 89 00:10:24,924 --> 00:10:28,792 আমি তোমাকে এত করে বলি তবুও আমার কথা শোন না কেন! 90 00:10:28,861 --> 00:10:31,295 ডাক্তার তোমাকে বলি নি যে, তোমার বেশি পরিশ্রম করা যাবে না? 91 00:10:31,364 --> 00:10:34,993 পাগলামি করবে না! কেন তুমি ওসব পরিষ্কার করতে গেলে? 92 00:10:35,067 --> 00:10:38,230 কম্বল যখন ভেজানো হয় তখন ওর ওজন বেড়ে যায়! 93 00:10:38,304 --> 00:10:40,465 আর তুই! যখন তোর মা তোকে ডেকেছিল... 94 00:10:40,539 --> 00:10:42,939 ...তখন তুই তাকে সাহায্য করলি না কেন? 95 00:10:43,009 --> 00:10:44,943 তোমার ধৈর্য্য ধরা উচিত ছিল। 96 00:10:45,011 --> 00:10:49,380 আমি বাড়ি এসে ওটা করে দিতাম। 97 00:10:49,448 --> 00:10:51,882 আর তোর এই বাড়িতে কাজ কি? 98 00:10:51,951 --> 00:10:55,011 খাওয়া, ঘুম আর খেলা করা? 99 00:10:55,087 --> 00:10:57,555 তুই এখন আর ছোট নেই। তোর বয়স এখন ৯ বছর। 100 00:10:57,623 --> 00:11:00,922 আমার বয়স যখন ৯ বছর ছিল, তখন আমিও আমার বাবা-মাকে অনেক সাহায্য করেছিলাম। 101 00:11:00,993 --> 00:11:03,928 তুই কেন আমার মেজাজ খারাপ করে দিস, বল? 102 00:11:03,996 --> 00:11:07,625 তুই কি অন্ধ? তুই কি বোবা? তুই কিছুই বুঝিস না? 103 00:11:07,700 --> 00:11:12,137 ঠিক আছে। এবার থামো। 104 00:11:13,372 --> 00:11:16,500 ওরা সব সময় আমার মেজাজ খারাপ করিয়ে দেয়। 108 00:11:49,442 --> 00:11:52,878 আমি বুঝতে পারছি না বাচ্চাটা সারাদিন এমন করছে কেন। 109 00:11:55,014 --> 00:11:59,280 জারা, তোর বাপের জন্য এক কাপ চা নিয়ে আয়। 113 00:12:20,673 --> 00:12:23,107 দে, মা। 114 00:12:23,175 --> 00:12:27,373 আমি অফিসে সারা দিন চা খাই, 115 00:12:27,446 --> 00:12:31,280 কিন্তু জারার চায়ের স্বাদই অন্যরকম। 116 00:12:31,350 --> 00:12:33,944 জারা, মা, তুই চিনির কৌটাটা তো দিলি না। 117 00:12:34,019 --> 00:12:36,146 তোমার সামনে তো অনেক চিনি। 118 00:12:36,222 --> 00:12:38,452 এগুলো মসজিদের চিনি। 119 00:12:38,524 --> 00:12:41,425 এগুলো আমাদের কাছে আমানত। 120 00:12:41,494 --> 00:12:44,258 যা কৌটা থেকে কিছু মিছ্রি নিয়ে আয়। 121 00:12:44,330 --> 00:12:46,389 কেন চিনি কি শেষ? 122 00:12:46,465 --> 00:12:48,695 আমি দোকানির কাছে কুপন নিয়ে গিয়েছিলাম... 123 00:12:48,768 --> 00:12:51,430 ...কিন্তু তার কাছে না কি কুপনের চিনি এখনও আসে নি। 124 00:12:51,504 --> 00:12:53,438 আমি তো ভুলেই গেছি। 125 00:12:53,506 --> 00:12:55,565 দোকানি তো খবর শোনে না। 126 00:12:55,641 --> 00:12:57,734 ও চাইলেই চিনি দিতে পারে। 127 00:12:57,810 --> 00:12:59,744 এবার আমার কাছে কুপন দিও। 128 00:12:59,812 --> 00:13:03,009 - এবার আমি দোকান থেকে চিনি নিয়ে আসব। - ওগুলো কম্বলের নিচে আছে। 130 00:13:10,623 --> 00:13:12,557 তোমার কি হয়েছে, সোনা? 131 00:13:18,264 --> 00:13:21,563 আলি... 132 00:13:21,634 --> 00:13:25,070 আমি কিভাবে... 133 00:13:25,137 --> 00:13:27,071 আগামীকাল... 134 00:13:27,139 --> 00:13:31,132 জুতা ছাড়া... 135 00:13:34,613 --> 00:13:36,911 ...স্কুলে যাব? 136 00:13:39,985 --> 00:13:44,285 আগামীকাল তাহলে দোকানে যেও। 137 00:13:44,356 --> 00:13:48,224 এছাড়া আমাদের কোন উপায় নেই। বাচ্চার জন্য কিছু কিনে আনবে। 138 00:13:49,295 --> 00:13:52,025 ঠিক আছে। 139 00:13:54,400 --> 00:13:56,960 রহিম আকার স্ত্রীর হাড় মচকে গেছে। 140 00:13:57,036 --> 00:13:59,402 সার্জারি করালে ভাল হবে না। 141 00:13:59,471 --> 00:14:02,531 ওটা নিয়েই বেঁচে থাকতে হবে। 142 00:14:02,608 --> 00:14:06,942 তাহলে আমি এখন কি করব? সারাদিন বসে থাকব? 143 00:14:07,012 --> 00:14:10,072 ভাল কথা, ডাক্তার তো বলেই দিয়েছে বেশি পরিশ্রম করা যাবে না। 144 00:14:11,784 --> 00:14:16,244 তুমি তোমার স্যান্ডেল পরেও তো স্কুলে যেতে পার। 145 00:14:18,490 --> 00:14:24,053 কোবাব খানমের বোনকেও সার্জারি করানো হয়েছিল আর এখন সে সুস্থ আছে। 146 00:14:25,397 --> 00:14:29,458 সার্জারি নিয়ে আর বেশি চিন্তা করবে না। 147 00:14:29,535 --> 00:14:34,063 আমি চাই না তুমি পঙ্গু হয়ে যাও। 148 00:14:34,139 --> 00:14:38,974 আলি, তুমি ভীষণ চিন্তায় আছ। 149 00:14:39,044 --> 00:14:43,743 কারণ তুমি আমার জুতা হারিয়েছ। 150 00:14:43,816 --> 00:14:48,776 আমি বাবাকে বলে দিব। 151 00:15:02,768 --> 00:15:05,635 জারা, যদি তুমি বাবাকে বলে দাও, তিনি আমাদের দুইজনকেই মারবেন... 152 00:15:05,704 --> 00:15:09,299 ...কারণ তোমার একজোড়া জুতা কেনার মত টাকা তার কাছে নেই। 153 00:15:11,076 --> 00:15:14,341 তাহলে আমি কি করব? 154 00:15:18,083 --> 00:15:23,043 তুমি আমার কেডস পরতে পারো। 155 00:15:24,857 --> 00:15:28,293 তুমি স্কুল থেকে ফিরলে... 156 00:15:29,728 --> 00:15:33,255 ...আমি ওটা পরে যাবে। 157 00:15:47,913 --> 00:15:49,847 এ‌টা নাও। 160 00:16:49,341 --> 00:16:52,504 লবণ, লবণ নেবে লবণ। শুকনো রুটির বদলে লবণ। 161 00:16:52,578 --> 00:16:54,978 প্লাসটিক ব্যাগের বদলে লবণ, পুরানো স্যান্ডেলের বদলে লবণ! 164 00:17:29,815 --> 00:17:32,147 পরের জন। 165 00:17:32,217 --> 00:17:35,584 তুমি, নিলুফার। তুমি, ফেরেস্তে। 167 00:17:55,074 --> 00:17:57,440 উঠ, উঠ! ব্যাথা পাও নি তো? 168 00:18:00,379 --> 00:18:02,313 শোন, মেয়েরা। 169 00:18:02,381 --> 00:18:07,683 ফেরেস্তে তার জুতার জন্য ভালভাবে লাফ দিতে পারে নি। 170 00:18:07,753 --> 00:18:10,381 খেলার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ জিনিস হলো... 171 00:18:10,456 --> 00:18:13,323 ...কেডস। 172 00:18:13,392 --> 00:18:17,886 আর আমি খেয়াল করেছি যে, তোমাদের অনেকেই সেটা পরে আস নি... 173 00:18:17,963 --> 00:18:20,625 ...কিন্তু কেউ কেউ পরে এসেছ। 174 00:18:20,699 --> 00:18:23,224 ঠিক আছে, এবার তোমার পালা, বাহারে। 175 00:18:24,636 --> 00:18:26,194 পরের জন। 180 00:19:23,929 --> 00:19:25,089 তাড়াতাড়ি! 181 00:19:31,737 --> 00:19:33,329 তাড়াতাড়ি এসো! 182 00:19:35,440 --> 00:19:38,705 - এত দেরি হল কেন? - আমি দেরি কি নি। সারা পথ দৌড়ে এসেছি। 183 00:19:38,777 --> 00:19:40,711 তাড়াতাড়ি জুতা খোল। আমার দেরি হচ্ছে। 186 00:21:07,866 --> 00:21:09,857 তুমি কি সময় মত স্কুলে যেতে পেরেছিলে? 187 00:21:09,935 --> 00:21:12,597 দেরি করেছিলাম। তোমাকে আরও আগে আসতে হবে। 188 00:21:12,671 --> 00:21:15,469 আমি তো ক্লাস শেষ হলেই বেরিয়ে পড়ি। 189 00:21:15,540 --> 00:21:18,941 - তুমি আবার মাকে কথাটা বলে দাও নি তো? - আমি যখন কথা দিয়েছি বলব না, তখন বলব না। 190 00:21:22,114 --> 00:21:24,241 তোমার জুতাগুলো খুবই ময়লা। 191 00:21:24,316 --> 00:21:27,979 - ‌এগুলো পরতে আমার খারাপ লাগে। - আর কোন অজুহাত দেখাবে না। 192 00:21:28,053 --> 00:21:30,681 সত্যি বলছি। জুতাগুলো খুবই ময়লা। 193 00:21:30,756 --> 00:21:32,690 চল তাহলে পরিষ্কার করি। 194 00:22:31,750 --> 00:22:34,378 195 00:22:36,355 --> 00:22:38,755 - আলি, প্রাকটিস করতে চল। - ব্যস্ত আছি। 196 00:22:38,824 --> 00:22:40,758 - চল না। - পারব না। 197 00:22:40,826 --> 00:22:43,260 - বেশিক্ষণ লাগবে না। - মা অসুস্থ। 198 00:22:43,328 --> 00:22:45,262 গেলাম। 199 00:23:04,349 --> 00:23:09,082 আজ আমার মেয়ে বাড়ির সব কাজ করেছে... 200 00:23:10,155 --> 00:23:12,089 ...আর আলি ওকে সাহায্য করেছে। 201 00:23:12,157 --> 00:23:14,091 আমি রুটি আর তরকারি কিনে এনেছি। 202 00:23:14,159 --> 00:23:19,529 আমি ঘর মুছেছি, তরকারি কুটেছি আর আলুর ধুয়েছি। 203 00:23:19,598 --> 00:23:21,532 এই তো ভাল মেয়ে। 204 00:23:21,600 --> 00:23:26,435 এবার বেতনের টাকা পেলে তোমাদের সুন্দর জিনিস উপহার দেবো। 206 00:23:36,081 --> 00:23:39,107 কিছু দিন বিশ্রাম করে... 207 00:23:39,184 --> 00:23:44,212 ...তোমাকে সুস্থ দেখাচ্ছে। 208 00:23:45,557 --> 00:23:48,651 যদি সিঁড়ি দিয়ে ওঠানামা না করো তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। 212 00:24:10,515 --> 00:24:13,416 - কি হয়েছে? - আলি, বৃষ্টি হচ্ছে। 213 00:24:13,485 --> 00:24:18,422 কেডসগুলো ভিজে যাচ্ছে। আমার বাহিরে যেতে ভয় করছে। 219 00:26:18,810 --> 00:26:21,244 ম্যা'ম, ম্যা'ম। এখন কয়টা বাজে? 220 00:26:23,748 --> 00:26:25,682 এখনও লেখার অনেক সময় আছে। লিখতে থাক। 221 00:26:50,609 --> 00:26:53,100 ম্যা'ম, ম্যা'ম। আমি কি যেতে পারি? 222 00:26:53,178 --> 00:26:57,137 তোমার এত তাড়া কিসের? সব ঠিকমত লিখেছ তো? 223 00:27:00,952 --> 00:27:02,385 যাও। 232 00:28:32,377 --> 00:28:35,869 এখানে কি করছ? কি হয়েছে, মা? 233 00:28:35,947 --> 00:28:38,074 আমার জুতা পানিতে পড়ে গেছে। ওটা ওর নিচে আটকে গেছে। 234 00:28:38,149 --> 00:28:41,414 ঠিক আছে। কেঁদ না, মা। আমি তুলে দিচ্ছি। 235 00:29:08,379 --> 00:29:11,007 যাও, ধর ওটা। 236 00:29:11,082 --> 00:29:14,347 এই যে ভাই, জুতাটা ধরুন। জুতাটা ধরুন। 237 00:29:26,231 --> 00:29:28,165 কোথায় ছিলি? 238 00:29:29,567 --> 00:29:31,501 এত দেরি হল কেন? 239 00:29:40,578 --> 00:29:42,876 - জুতা ভেজা কেন? - আমি এ জুতা আর পরব না। 240 00:29:42,947 --> 00:29:46,280 - জুতা ভেজা কেন?! - পানিতে পড়ে গিয়েছিল। 241 00:29:46,351 --> 00:29:48,285 এই ভেজা জুতা পরে আমি কিভাবে স্কুলে যাব? 242 00:29:48,353 --> 00:29:52,153 - জুতাগুলো বড়। তাই পা থেকে খুলে যায়। - ভালই তো অজুহাত দেখাস! 243 00:29:52,223 --> 00:29:54,555 সব দোষ তোমার। তুমি আমার জুতা হারিয়েছ। 244 00:29:54,626 --> 00:29:56,560 খুঁজে আনো না হলে বাবাকে বলে দিব। 245 00:29:56,628 --> 00:29:59,358 মার খেতে আমি ভয় পাই না! 246 00:29:59,430 --> 00:30:01,762 মাস শেষ না হলে বাবার হাতে কোন টাকা আসবে না। 247 00:30:01,833 --> 00:30:04,427 জুতা যদি কিনতেই হয় তবে তাকে ধার করতে হবে। 248 00:30:20,585 --> 00:30:22,519 মনে হয় ব্যাপারটা বুঝেছিস। 249 00:30:45,343 --> 00:30:47,277 দাঁড়াও। 250 00:30:48,379 --> 00:30:50,313 নিচে নামো। 251 00:30:53,518 --> 00:30:56,043 তুমি কোথায় ছিলে? এত দেরি হল কেন? 252 00:30:56,120 --> 00:30:58,384 স্যার, আমাদের বাড়ি অনেক দুর। 253 00:30:58,456 --> 00:31:00,583 অনেক দুরে? রাস্তায় খেলা করছিলে না তো? 254 00:31:00,658 --> 00:31:04,059 গতকালও তো দেরি হয়েছিল। 255 00:31:04,128 --> 00:31:06,961 এরপর যদি দেরি হয়, তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেবো না। 256 00:31:07,031 --> 00:31:08,726 জী, স্যার। 257 00:31:11,502 --> 00:31:13,663 তোমার জুতা ভেজা কেন? 258 00:31:15,106 --> 00:31:17,734 স্যার, পানিতে পড়ে গিয়েছিলাম। 259 00:31:17,809 --> 00:31:20,243 পানিতে পড়ে গিয়েছিলে? তাহলে প্যান্ট ভেজে নি কেন? 260 00:31:20,311 --> 00:31:23,439 স্যার, পানি বেশি গভীর ছিল না। 261 00:31:23,514 --> 00:31:26,415 বেশি গভীর ছিল না? 262 00:31:31,956 --> 00:31:33,890 তাহলে মোজা ভেজে নি কেন? 263 00:31:39,731 --> 00:31:41,665 আর যেন না হয়। 264 00:31:41,733 --> 00:31:44,133 - যাও, ক্লাসে যাও। - জী, স্যার। 265 00:31:45,570 --> 00:31:48,164 266 00:31:48,239 --> 00:31:51,174 267 00:31:55,747 --> 00:31:58,477 - আসব, স্যার? - এসো। 268 00:32:08,393 --> 00:32:11,829 269 00:32:27,412 --> 00:32:30,074 "আজ শাহীনদের সাথে খেলা।" 270 00:32:42,627 --> 00:32:45,323 "আমি খেলতে পারব না। মা অসুস্থ।" 271 00:32:53,237 --> 00:32:55,171 এটা ফাইনাল খেলা। 272 00:32:55,239 --> 00:32:57,366 273 00:32:57,442 --> 00:32:59,273 এখানে কি হচ্ছে? 274 00:32:59,344 --> 00:33:03,041 আমি কাজ করার সময় তোমরা একটু চুপ করে থাকতে পার না? 275 00:33:03,114 --> 00:33:04,581 এই, সোজা হয়ে বসো। 276 00:33:07,085 --> 00:33:09,713 বসো। বসো! 277 00:33:13,691 --> 00:33:17,024 যারা এতক্ষণ হাঁসছিলে এবার তারা কাঁদবে। 278 00:33:17,095 --> 00:33:20,895 ১৫ জন ছাড়া সবাই ফেল করেছ। 279 00:33:20,965 --> 00:33:24,492 এদের মধ্যে তিনজন আবার খুব ভাল করেছে। 280 00:33:24,569 --> 00:33:27,231 করিম নানভা। 281 00:33:27,305 --> 00:33:30,900 আলি মনদেগর। সালমান নাজাফি। 282 00:33:35,813 --> 00:33:39,214 ক্লাস শেষে তোমরা আমার সাথে দেখা করবে। 283 00:34:03,708 --> 00:34:06,506 জারা, জারা। 284 00:34:12,417 --> 00:34:15,648 এতো ডাকছি দাঁড়াও না কেন? 285 00:34:15,720 --> 00:34:17,244 কোথায় যাচ্ছ? 286 00:34:17,321 --> 00:34:21,314 কোবরা খানমের সুপের বাটিটা ফেরত দিতে যাচ্ছি। 287 00:34:21,392 --> 00:34:23,587 আমার উপর এখনও মন খারাপ? 288 00:34:34,072 --> 00:34:37,872 - সুন্দর, তাই না? - এটা তুমি কোথায় পেয়েছ? 289 00:34:37,942 --> 00:34:41,105 আমার স্যার আমাকে উপহার দিয়েছে। এটা তোমার। 290 00:34:42,580 --> 00:34:44,275 নাও। ধরো। 291 00:34:46,484 --> 00:34:49,009 - সত্যি এটা আমার? - হ্যাঁ। 292 00:34:49,087 --> 00:34:51,351 আমি মাকে কথাটা এখনও বলি নি, জানো? 293 00:34:51,422 --> 00:34:54,949 - জানি তো বলবে না। - আমি যাব আর আসব। 294 00:35:00,031 --> 00:35:03,558 295 00:35:11,609 --> 00:35:17,172 আলি, বাবা, ট্রেটা নিয়ে আয় তো। 296 00:35:17,248 --> 00:35:21,150 297 00:35:24,055 --> 00:35:28,321 298 00:35:28,392 --> 00:35:30,917 সুপের বাটিটা কোবাব খানমকে দিয়ে আয়। 299 00:35:32,363 --> 00:35:35,196 300 00:35:35,266 --> 00:35:38,599 301 00:35:40,605 --> 00:35:43,438 302 00:35:43,508 --> 00:35:45,442 - কে? - আমি আলি। 303 00:35:45,510 --> 00:35:49,344 - কোবাব খানমের জন্য সুপ এনেছি। - এসো বাবা, এসো। 304 00:35:50,481 --> 00:35:53,678 - সালাম। - সালাম, আলি। 305 00:35:53,751 --> 00:35:55,776 তোমাকে অনেক ধন্যবাদ। 306 00:35:55,853 --> 00:35:58,447 - তোমার বাবা কেমন আছেন? - জী, ভাল আছেন। 307 00:36:06,130 --> 00:36:09,497 আলি, ভাল হয়েছে তোমার মা বানিয়েছে না? 308 00:36:09,567 --> 00:36:11,797 - জী। - তোমার মা কেমন আছেন? 309 00:36:11,869 --> 00:36:14,633 ভাল আছেন। বেশ ভালো। 310 00:36:14,705 --> 00:36:16,673 - তাকে আমার সালাম দিও। - ঠিক আছে। 311 00:36:16,741 --> 00:36:20,575 আলি, এখন যেও না। একটু বসো। বেশিক্ষণ লাগবে না। 312 00:36:22,446 --> 00:36:25,904 - এই যে, নাও ধরো। - না, না, ঠিক আছে। 313 00:36:28,853 --> 00:36:31,822 ধরো, বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুক। 314 00:36:31,889 --> 00:36:33,789 তোমার বাবাকেও আমার সালাম দিও। 315 00:36:33,991 --> 00:36:35,515 হাত তোল! 316 00:36:37,295 --> 00:36:39,763 আমরা এই দেশের ফুল! 317 00:36:39,830 --> 00:36:41,388 আবার বল! 318 00:36:43,334 --> 00:36:45,359 আমরা এই দেশের ফুল! 319 00:36:45,436 --> 00:36:50,032 পরীক্ষা এসে গেছে। তাই আমি তোমাদের কিছু বলতে চাই। 320 00:36:50,107 --> 00:36:53,599 শোন মেয়েরা, পরীক্ষা দেয়ার পর... 321 00:36:53,678 --> 00:36:56,340 ...তোমরা সবাই ভাল ফলাফল প্রত্যাশা করবে। 322 00:36:56,414 --> 00:37:01,818 এই জন্য তোমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। তোমাদেরকে সময় মেনে চলতে হবে। 323 00:37:01,886 --> 00:37:05,447 আমি তোমাদের বাবা-মায়ের সাথে কথা বলব যাতে করে... 324 00:37:05,523 --> 00:37:09,425 ...বাড়িতে পড়াশুনা করতে তোমাদের কোন অসুবিধা না হয়। 325 00:37:09,493 --> 00:37:12,826 তোমরা রাত জেগে... 326 00:37:12,897 --> 00:37:16,025 ...টিভি দেখবে না। 327 00:37:16,100 --> 00:37:19,934 তবে কিছু সময় বিরতি নিয়ে কার্টুন দেখতে পারো... 328 00:37:21,038 --> 00:37:23,336 ...কার্টুন শেষে পড়াশুনায় ফিরে যাবে। 329 00:37:23,407 --> 00:37:27,207 কোন অধ্যায় না বুঝলে তোমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করবে যাতে করে... 330 00:37:28,913 --> 00:37:31,177 ...তোমরা সেগুলো ভালভাবে বুঝতে পার। 331 00:37:34,585 --> 00:37:38,919 আমি তোমাদের বলি নখ সবসময় ছোট রাখবে। 332 00:37:38,990 --> 00:37:44,223 প্রতি শুক্রুবার যখন তোমরা সময় পাবে তখন তোমরা নখ কাটবে... 333 00:37:44,295 --> 00:37:49,392 ...তাহলে দেখবে শনিবারে নখ পরিষ্কার। 334 00:37:50,468 --> 00:37:53,335 কেন? কারণ ব্যাকটেরিয়া... 335 00:37:53,404 --> 00:37:57,738 ...নখের নিচে জমা হয়... 336 00:37:57,808 --> 00:37:59,742 ...আর তুমি যখন খাও... 337 00:37:59,810 --> 00:38:03,712 ...তখন সেগুলো তোমার পেটে যায়, তারপর তুমি অসুস্থ হয়ে পড়। 338 00:38:03,781 --> 00:38:05,749 ঠিক আছে, এবার তোমরা ক্লাসে যেতে পার। 339 00:38:09,220 --> 00:38:13,213 340 00:38:20,865 --> 00:38:23,527 লাইন ধরে যাও, মেয়েরা। লাইন ধরে যাও। 341 00:38:25,369 --> 00:38:29,430 ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী, ৪র্থ শ্রেণী, ৫ম শ্রেণী। 342 00:38:44,722 --> 00:38:46,986 কবুতরগুলো... 343 00:38:50,995 --> 00:38:53,429 ...উড়ে গেল... 344 00:38:57,868 --> 00:39:01,861 ...আর কচ্ছপও তাদের সাথে এল। 345 00:39:04,875 --> 00:39:08,311 346 00:39:08,379 --> 00:39:11,940 খাতা উপরে তোল। খাতা উপরে তোল। 347 00:39:12,016 --> 00:39:13,950 তাড়াতাড়ি কর, মেয়েরা। 348 00:39:14,018 --> 00:39:15,952 ফারুকি, তুমি এক পাশ থেকে খাতাগুলো তোল। 349 00:39:16,020 --> 00:39:19,478 মনের উপর জোর রাখ। টিফিনের সময়টা ভালভাবে কাটাবে। 350 00:39:19,557 --> 00:39:22,583 মনে রেখ, টিফিনের পর তোমাদের অংকের ক্লাস আছে। 355 00:42:06,123 --> 00:42:08,421 - সালাম! - সালাম! 359 00:42:35,586 --> 00:42:38,612 আজ তোমার দেরি হল কেন? 360 00:42:38,689 --> 00:42:41,283 এখন তো বলতে পারবে না আমার জুতা ভেজা। 361 00:42:43,360 --> 00:42:45,624 নিচে নামো। নামো। 362 00:42:55,039 --> 00:42:57,473 যাও, বেরিয়ে যাও। যাও। 363 00:43:02,012 --> 00:43:05,379 আমি তোমার সাথে কথা বলছি। বাড়ি যাও গিয়ে বাবাকে ডেকে আনো। 364 00:43:05,449 --> 00:43:08,441 স্যার, আমার বাবা কাজে গেছে। 365 00:43:08,519 --> 00:43:10,851 তাকে আগামীকাল আসতে বলো। এখন বেরিয়ে যাও। 366 00:43:10,921 --> 00:43:13,856 স্যার, তিনি আগামীকালও কাজে থাকবেন। 367 00:43:16,327 --> 00:43:19,763 - তাহলে তোমার মাকে ডেকে আনো। - স্যার, মা অসুস্থ। 368 00:43:19,830 --> 00:43:24,062 আমি কোন অজুহাত শুনতে চাই না। তুমি একজন অনিয়মিত ছাত্র। 369 00:43:24,134 --> 00:43:27,069 যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাও। 370 00:43:35,446 --> 00:43:37,380 কি হয়েছে, আলি? কাঁদছ কেন? 371 00:43:49,460 --> 00:43:51,394 এখানে দাঁড়াও। 372 00:43:53,864 --> 00:43:56,298 আসালমুআলাইকুম। 373 00:44:07,277 --> 00:44:11,145 সে খুব ভাল ছাত্র, স্যার। খুব ভাল ছাত্র। 374 00:44:11,215 --> 00:44:13,274 মনদেগর, এদিকে এসো। 375 00:44:19,056 --> 00:44:22,048 মিঃ জাফরির অনুরোধে এবার আমি তোমাকে ছেড়ে দিলাম। 376 00:44:22,126 --> 00:44:24,424 কিন্তু আর যেন না হয়। 377 00:44:24,495 --> 00:44:28,090 যাও। ক্লাসে যাও! 378 00:44:30,100 --> 00:44:33,365 - আপনাকে অনেক ধন্যবাদ। - আপনাকেও ধন্যবাদ। 379 00:44:49,253 --> 00:44:52,188 ওই যে। ওই যে ওদের বাড়ি। 380 00:45:01,765 --> 00:45:03,255 রয়া? 381 00:45:04,535 --> 00:45:06,025 রয়া? 382 00:45:07,638 --> 00:45:10,232 তুমি খুবই দুষ্টু। আবার লুকোচুরি খেলছ? 383 00:45:11,141 --> 00:45:14,076 কোথায় তুমি, মা? 384 00:45:14,144 --> 00:45:16,977 দুষ্টু মেয়ে! 385 00:45:17,047 --> 00:45:21,746 তুমি একটা দুষ্টু মেয়ে! 386 00:45:28,492 --> 00:45:31,359 তোমার আর কিছু লাগবে? 387 00:45:31,428 --> 00:45:33,988 রয়া! তুমি রুটি কিনে ফিরে আসবে। 393 00:46:41,965 --> 00:46:43,933 আলি, এদিকে আয়, চা দিতে যা। 394 00:46:45,469 --> 00:46:47,403 চল, মোস্তফা। 396 00:47:10,260 --> 00:47:12,194 আপনি নিশ্চিত, এগুলো আপনার কাজে লাগবে না? 397 00:47:13,197 --> 00:47:14,721 না। লাগবে না। 398 00:47:14,798 --> 00:47:17,130 - আল্লাহ আপনার মঙ্গল করুক। - ধন্যবাদ। 399 00:47:22,639 --> 00:47:24,937 তুমি নিশ্চিত, তুমি এ কাজ করতে পারবে? 400 00:47:25,008 --> 00:47:27,533 দুই-একটা গাছে ওষুধ দেয়া... 401 00:47:27,611 --> 00:47:29,545 ...আর বাগানের আগাছা পরিষ্কার করা কঠিন কিছু না! 402 00:47:29,613 --> 00:47:34,312 তাছাড়া, এতে বেশি খরচও হয় না। আমি হোসেনের কাছ থেকে যন্ত্রপাতি যোগাড় করেছি। 403 00:47:34,384 --> 00:47:37,319 মাঝে মাঝে সে কাজ থেকে বিরতি নিয়ে... 404 00:47:37,387 --> 00:47:41,187 ...শহরের উত্তর দিকে কাজ করতে যেত। 405 00:47:41,258 --> 00:47:46,286 যখন থেকে সে এ কাজ করছে তখন থেকে তার অবস্থা ভাল হয়েছে। 406 00:47:46,363 --> 00:47:50,094 আগামীকাল শুক্রুবার, তাই আলি আর আমি শহরের উত্তর দিকটায় যাব। 407 00:47:51,735 --> 00:47:56,172 খুব মজা হবে আর আমরা কিছু আয়ও করতে পারব। 412 00:49:51,621 --> 00:49:53,748 চল যাই। 413 00:50:02,699 --> 00:50:05,725 আমি এক পাশে বেল বাজাবো আর তুই আরেক পাশে বলবি। 414 00:50:05,802 --> 00:50:08,532 - কি বলব? - বলবি তাদের কোন মালি লাগবে কি না। 415 00:50:13,877 --> 00:50:16,937 শোন। আমি যেভাবে দেখাব তুই সেভাবে করবি। এদিকে আয়। 416 00:50:26,723 --> 00:50:28,657 417 00:50:32,596 --> 00:50:34,564 - সালাম! - আমি। 418 00:50:34,631 --> 00:50:37,225 - আমিটা কে? - করিম, ম্যা'ম। 419 00:50:37,300 --> 00:50:40,064 করিম? কাকে চাও? 420 00:50:40,137 --> 00:50:43,106 - কাউকে না, ম্যা'ম। - কে তুমি? 421 00:50:43,173 --> 00:50:49,112 - না মানে... আমরা... - কেন আপনারা অন্যদের বিরক্ত করেন? 422 00:50:49,179 --> 00:50:52,910 - একটু দাঁড়ান! - পারভেজ, গিয়ে দেখত কারা বিরক্ত করছে! 423 00:50:52,983 --> 00:50:56,419 - আলি, পালা! - কে ওখানে? 424 00:50:56,486 --> 00:50:58,886 তুমি যদি মানুষ হয়ে থাক তাহলে ওখানে দাঁড়াও! 425 00:51:08,265 --> 00:51:10,199 নাম আলি, নাম। 426 00:51:14,504 --> 00:51:17,940 কি অদ্ভুত লোক! আমি কি কিছু ভুল বললাম? 427 00:51:28,919 --> 00:51:30,853 428 00:51:31,855 --> 00:51:34,415 - কে ওখানে? - আসসালামুআলাইকুম। 429 00:51:34,491 --> 00:51:36,959 - আমি কি আপনাকে সাহায্য করতে পারি? - হ্যাঁ, পারেন। 430 00:51:37,027 --> 00:51:40,087 - আপনার নাম কি? - আমার নাম করিম। 431 00:51:40,163 --> 00:51:42,222 করিম? কাকে চান? 432 00:51:43,366 --> 00:51:47,268 - জী... আমি... - আমরা মালি। 433 00:51:47,337 --> 00:51:51,000 আমরা গাছে ওষুধ দেই, বাগানের আগাছা পরিষ্কার করি... 434 00:51:51,074 --> 00:51:54,134 ...ডাল-পালা ছাঁটই করি। 435 00:51:54,211 --> 00:51:57,009 না বাপু। আপনাদের সেবা আমার দরকার নেই। 436 00:51:59,249 --> 00:52:01,945 শাবাশ। তুই তো অনেক কিছু জানিস। 437 00:52:03,753 --> 00:52:05,744 চল যাই। 438 00:52:12,596 --> 00:52:15,326 439 00:52:16,566 --> 00:52:19,433 - আপনাদের কি মালি লাগবে? - না, লাগবে না। 445 00:52:37,988 --> 00:52:39,922 - কে? - আপনাদের কি মালি লাগবে? 446 00:52:39,990 --> 00:52:43,016 না, ধন্যবাদ। 448 00:52:48,198 --> 00:52:49,961 পালা, আলি, পালা। 449 00:53:53,230 --> 00:53:56,028 - বাবা, তুমি কি পানি খাবে? - না, বাবা। 450 00:53:58,101 --> 00:54:00,695 কে? কে? 451 00:54:01,905 --> 00:54:05,033 এই ছেলে, উত্তর দিচ্ছ না কেন? 452 00:54:07,811 --> 00:54:11,611 - তুমি কি চলে গেছ? - আমি এখনও আছি। 453 00:54:11,681 --> 00:54:13,615 তোমার বাবাকে বল তোমাদের মালি লাগবে কি না। 454 00:54:13,683 --> 00:54:15,844 - বাবা তো বাড়ি নেই। - তাহলে তোমার মাকে জিজ্ঞাসা কর। 455 00:54:15,919 --> 00:54:19,411 মাও বাড়ি নেই। শুধু আমি আর আমার দাদু আছি। 456 00:54:19,489 --> 00:54:21,821 তোমার দাদুকে জিজ্ঞাসা কর তোমাদের মালি লাগবে কি না। 457 00:54:21,891 --> 00:54:24,951 - তুমি কি মালি? - না, আমার বাবা মালি। 458 00:54:25,028 --> 00:54:28,225 - তোমার বাবা কোথায়? - আমার সাথে রাস্তায়। 459 00:54:28,298 --> 00:54:32,200 - তুমি কি এখন তোমার দাদুকে জিজ্ঞাসা করবে? - আগে তোমার নাম বল। 460 00:54:32,269 --> 00:54:34,203 আমার নাম আলি। 461 00:54:34,271 --> 00:54:37,035 আমার নাম আলিরেজা। 462 00:54:37,107 --> 00:54:40,008 - তুমি কোন ক্লাসে পড়? - ক্লাস থ্রি তে পড়ি। 463 00:54:40,076 --> 00:54:42,237 তুমি কি এখন তোমার দাদুকে জিজ্ঞাসা করবে? 464 00:54:42,312 --> 00:54:44,405 দাদু ঘুমিয়ে আছে। 465 00:54:44,481 --> 00:54:46,847 সেটা আগে বল নি কেন? 466 00:54:46,916 --> 00:54:48,850 আলি, চল যাই। 467 00:54:48,918 --> 00:54:51,751 আলি, তুমি কি আমার সাথে খেলা করবে? 468 00:54:51,821 --> 00:54:54,289 আমাকে যেতে হবে। আল্লাহ হাফেজ। 469 00:54:54,357 --> 00:54:57,520 আলি, দাঁড়াও! 471 00:55:24,454 --> 00:55:28,481 আমার কাছে কিছু সার আছে যেগুলো আপনি ব্যবহার করবেন। 472 00:55:28,558 --> 00:55:32,551 তারপর, গাছে ওষুধ দিবেন। 473 00:55:32,629 --> 00:55:34,824 বিশেষ করে এই চেরি আর লেবু গাছে। 474 00:55:34,898 --> 00:55:37,492 আমি গাছগুলো নিজের হাতে লাগিয়েছিলাম। প্রতিবছর ওষুধ দেই। 475 00:55:39,336 --> 00:55:41,429 কিন্তু একবছর ওষুধ দেই নি... 476 00:55:41,504 --> 00:55:44,564 ...এই জন্য দুটি গাছ মারা যায়। 477 00:55:44,641 --> 00:55:49,169 - বুঝেছি। - আলি, চলো না বল খেলি। 478 00:55:49,245 --> 00:55:51,713 চলো না। 479 00:55:51,781 --> 00:55:54,579 যাও, বাবা। আমি তোমার বাবার সাথে আছি। 480 00:55:55,618 --> 00:55:57,552 যা, বাবা। 481 00:56:21,011 --> 00:56:24,139 482 00:57:05,488 --> 00:57:07,422 আপনাকে অনেক ধন্যবাদ। এই নিন। 483 00:57:07,490 --> 00:57:09,924 - টাকাটা গুরুত্বপুর্ণ না। - নিন তো। 484 00:57:13,029 --> 00:57:15,361 - এ তো অনেক টাকা। - এটা আপনার কাজের ফসল। 485 00:57:15,432 --> 00:57:20,028 - ধন্যবাদ। - আপনি সব কাজ করে দিয়েছেন। ধন্যবাদ। 486 00:57:20,103 --> 00:57:22,037 আলি, চল যাই। 487 00:57:27,010 --> 00:57:32,175 যখন আপনি আবার এখানে আসবেন, তখন আমি আপনাকে ডেকে নেবো... 488 00:57:32,248 --> 00:57:34,739 যদি আপনি আমার এখানে কাজ করতে ইচ্ছা করেন। 489 00:57:39,689 --> 00:57:42,249 - আল্লাহ হাফেজ। - আল্লাহ হাফেজ। 490 00:57:46,429 --> 00:57:51,196 আমি এক মাসের ছুটি নেবো... 491 00:57:51,267 --> 00:57:55,567 ...ওভারটাইম ওখানে কাজ করার চেয়ে এখানে এসে কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে। 492 00:57:55,638 --> 00:57:58,539 আমাদের অবস্থা ভাল হবে। 493 00:57:58,608 --> 00:58:00,542 আমরা অনেক কিছু কিনতে পারব। 494 00:58:00,610 --> 00:58:04,569 একটা মটরসাইকেল, একটা ড্রেসার, 495 00:58:04,647 --> 00:58:06,911 তোর মায়ের জন্য একটা ইস্ত্রি, 496 00:58:06,983 --> 00:58:08,974 একটা বড় ফ্রিজ। 497 00:58:09,052 --> 00:58:14,513 আমরা একটা বড় বাড়িও ভাঁড়া নিতে পারব। 498 00:58:14,591 --> 00:58:17,617 - আমি সবকিছু কিনব! - জারার জন্য একজোড়া জুতা কিনবে না? 499 00:58:17,694 --> 00:58:20,754 আরে ওটা কোন ব্যাপারই না। তোদের দু'জনের জন্য কিনব। 500 00:58:20,830 --> 00:58:25,164 - আগে জারার টা তারপর আমার টা। - ঠিক আছে। 501 00:58:48,858 --> 00:58:51,053 আলি, শক্ত করে ধর! 502 00:58:51,127 --> 00:58:54,028 - বাবা, থামাও! - ব্রেকে কোন কাজ করছে না। শক্ত করে ধর! 503 00:58:54,097 --> 00:58:56,122 বাবা, থামাও! 504 00:58:58,034 --> 00:58:59,433 শক্ত করে ধর! 505 00:59:01,004 --> 00:59:03,234 বাবা, থামাও! 506 00:59:04,374 --> 00:59:07,241 শক্ত করে ধর! ধরেছিস! 508 01:00:10,673 --> 01:00:13,540 বাড়িওয়ালা আজ আবার ভাঁড়া চাইতে এসেছিল। 509 01:00:14,644 --> 01:00:17,704 কি অসভ্য লোক! 510 01:00:17,780 --> 01:00:21,079 আমি দুই দিন আগেই তো তার সাথে দেখা করেছিলাম। 511 01:00:21,150 --> 01:00:26,053 আমি তো তাকে বলেছি খুব শীঘ্র দিয়ে দিব। 512 01:00:26,122 --> 01:00:28,056 কিন্তু মানুষটা কোন কথাই শোনে না। 513 01:00:28,124 --> 01:00:31,423 তিনি তোমার জন্য আজ দুই তিন ঘন্টা উঠানে দাড়িয়ে ছিলেন। 514 01:00:31,494 --> 01:00:35,021 অসভ্য কোথাকার! আমি কালই তার সাথে দেখা করব। 515 01:00:35,098 --> 01:00:38,329 - তুমি তো খালি হাতে যেতে পার না। - আল্লাহর উপর বিশ্বাস রাখ। 516 01:00:38,401 --> 01:00:42,701 - চিন্তা করো না। - তুমি কি এই অবস্থা কাটিয়ে উঠতে পারবে? 517 01:00:42,772 --> 01:00:44,740 মনে হয় পারব। 520 01:01:13,970 --> 01:01:17,770 এই মেয়ে! দাঁড়াও! তোমার কলম পড়ে গেছে! 521 01:01:57,780 --> 01:02:02,046 শোন ছেলেরা। আমি তোমাদের সাথে কথা বলছি। 522 01:02:02,118 --> 01:02:07,351 আমাদের এই প্রদেশে সব বয়সী ছাত্রদের জন্য... 523 01:02:07,423 --> 01:02:10,290 ...এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 524 01:02:10,360 --> 01:02:14,262 প্রথম রাউন্ডে অংশ নিবে ৩য় ও ৪র্থ শ্রেণীর ছাত্ররা। 525 01:02:14,330 --> 01:02:20,291 যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক... 526 01:02:20,370 --> 01:02:22,668 ...তারা আমার কাছের প্রথম রাউন্ডের জন্য নাম লেখাবে। 527 01:02:22,739 --> 01:02:25,230 সময় সীমিত। 529 01:03:16,359 --> 01:03:18,953 এই যে তোমার কলম। 530 01:03:19,028 --> 01:03:21,861 গতকাল তোমার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। 531 01:03:49,392 --> 01:03:52,884 আগা দাউদ, দেখত লোকটা কি চায়। 532 01:03:52,962 --> 01:03:55,294 - সালাম। - সালাম। 533 01:03:55,364 --> 01:03:58,595 - আশা করি আপনি ভাল আছেন। - ধন্যবাদ। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? 534 01:03:58,668 --> 01:04:02,001 আমি আমার মেয়ের জন্য মোটামুটি দামের একজোড়া জুতা নিব। 535 01:04:02,071 --> 01:04:05,438 - জুতার সাইজ কত? - সাইজ তো জানি না। 536 01:04:05,508 --> 01:04:07,442 তবে ক্লাস ওয়ানে পড়ে। 537 01:04:07,510 --> 01:04:10,070 ক্লাস ওয়ানে। 538 01:04:17,053 --> 01:04:20,022 এই নিন। এখানে দুইটি মডেল আছে। আপনার কোন মডেলটা পছন্দ? 539 01:04:20,089 --> 01:04:22,023 ওগুলোর রঙ কি কি? 540 01:04:22,091 --> 01:04:24,525 একজোড়া লাল ও গোলাপি। 541 01:04:24,594 --> 01:04:28,030 অন্যজোড়া বেগুনি, লাল ও হলুদ। 542 01:04:28,097 --> 01:04:31,692 - লাল ও হলুদ রঙের জুতাটি কি মোটামুটি দামের হবে? - আমি আপনার জন্য কম রাখতে পারি। 543 01:04:31,767 --> 01:04:34,429 তাহলে লাল-হলুদটাই দিন। এটাই ভাল হবে। ধন্যবাদ। 544 01:04:34,504 --> 01:04:38,133 লবণ নেবে, লবণ! 545 01:04:41,043 --> 01:04:45,139 - সালাম। এই যে নিন। - সালাম। 546 01:04:45,214 --> 01:04:47,307 - এর বদলে আপনি কি নেবেন? - একটা ঝুড়ি। 547 01:04:47,383 --> 01:04:49,374 এই নিন। 550 01:05:25,288 --> 01:05:27,381 - সালাম। - সালাম। 551 01:05:27,456 --> 01:05:32,189 তোমাদের বাড়ি কি ওই দিকে? আমাদের বাড়িও ওই দিকে। 552 01:05:33,729 --> 01:05:36,892 তোমার জুতাগুলো খুবই সুন্দর। কাল কিনছ বুঝি? 553 01:05:36,966 --> 01:05:38,991 বাবা আমাকে কিনে দিয়েছে। 554 01:05:39,068 --> 01:05:41,400 পুরানো জুতাগুলো কি করেছ? 555 01:05:41,470 --> 01:05:43,597 মা ওগুলো ফেলে দিয়েছে। 556 01:05:43,673 --> 01:05:45,607 ফেলে দিয়েছে?! 557 01:05:45,675 --> 01:05:48,974 - কেন? কেন ফেলে দিয়েছে? - ওগুলো ছিঁড়ে গেছে বলে। 558 01:05:58,988 --> 01:06:03,516 আমি পরীক্ষায় ভাল করলে বাবা আমাকে কিছু একটা কিনে দেয়। 559 01:06:03,593 --> 01:06:05,788 এবার আমাকে জুতা কিনে দিয়েছে। 566 01:07:21,103 --> 01:07:23,196 স্যার! এখানে আমার নাম নেই। 567 01:07:23,272 --> 01:07:26,673 - স্যার! আমার নাম নেই কেন? আমি তো ভাল দৌড়াই! - আমার নামও নেই। 568 01:07:26,742 --> 01:07:28,733 তোমরা ঝগড়া করছ কেন? 569 01:07:28,811 --> 01:07:30,870 ওখনে তোমরা সবাই যেতে পারবে না। 570 01:07:30,946 --> 01:07:33,039 প্রতি স্কুল থেকে পাঁচ জন বা ছয় জন যেতে পারবে। 571 01:07:33,115 --> 01:07:35,049 আল্লাহ যদি চাই, তো পরেরবার তোমরাও অংশ নিতে পারবে। 572 01:07:35,117 --> 01:07:37,381 সবাই সরে যাও। সরো। 573 01:07:40,790 --> 01:07:44,783 ওরা কি ভাগ্যবান? দুই সপ্তাহ রামসরে থাকবে। সত্যি ভাগ্যবান। 574 01:07:44,860 --> 01:07:47,852 তাকিজাদাও তালিকা থেকে বাদ পড়েছে। দেখ, হোসেনি। 575 01:07:54,136 --> 01:07:57,628 "প্রথম পুরষ্কারঃ একটি ক্যাম্পে তিন সপ্তাহ ছুটি কাটাবে আর এক সেট খেলার জিনিসপত্র পাবে। 576 01:07:57,707 --> 01:08:00,904 দ্বিতীয় পুরষ্কারঃ একটি ক্যাম্পে দুই সপ্তাহ ছুটি কাটাবে আর স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র পাবে। 577 01:08:00,976 --> 01:08:03,911 তৃতীয় পুরষ্কারঃ একটি ক্যাম্পে এক সপ্তাহ ছুটি কাটাবে আর একজোড়া কেডস পাবে।" 578 01:08:08,584 --> 01:08:11,280 "এক জোড়া কেডস" 579 01:08:11,353 --> 01:08:13,287 580 01:08:15,624 --> 01:08:17,558 - আসতে পারি, স্যার। - এসো। 581 01:08:21,731 --> 01:08:25,326 - কি চাও? - স্যার, আমি দৌড়ে অংশ নিতে চাই। 582 01:08:25,401 --> 01:08:29,201 তুমি কি আসলেই অংশ নেবে? তুমি তো দেরি করে ফেলেছ! 583 01:08:29,271 --> 01:08:32,331 কোথায় ছিলে তুমি? ঘুমিয়ে ছিলে? 584 01:08:32,408 --> 01:08:34,933 স্যার, আমি ভুলে গিয়েছিলাম। 585 01:08:35,010 --> 01:08:38,605 তুমি তো এ সুযোগ মিস করেছ। পরেরবার হতে পারে। 586 01:08:38,681 --> 01:08:41,206 স্যার, আমি এইবার অংশ নিতে চাই। 587 01:08:41,283 --> 01:08:43,911 - না, কোন উপায় নেই। - দয়া করুন, স্যার। 588 01:08:43,986 --> 01:08:46,716 - আমি বললাম না হবে না। - স্যার, আমি এইবার অংশ নিতে খুবই আগ্রহী। 589 01:08:46,789 --> 01:08:49,781 আমি তোমাকে এই বার নিতে পারব না, বুঝেছ। 590 01:08:49,859 --> 01:08:52,259 তুমি তো টেষ্টই দাও নি তাই যেতে পারবে না। 591 01:08:52,328 --> 01:08:55,092 স্যার, দয়া করে একটা কিছু করুন। আমাকে দৌড়ে অংশ নিতেই হবে। 592 01:08:55,164 --> 01:08:57,962 তুমি তো সত্যি নাছোড়বান্দা। আমি তো বলেছি তুমি যেতে পারবে না। 593 01:08:58,033 --> 01:09:00,399 যাও, চলে যাও। 594 01:09:00,469 --> 01:09:04,337 সত্যি বলছি, স্যার, আমি এই দৌড়ে জিতব। 595 01:09:04,406 --> 01:09:07,375 দয়া করুন, স্যার, দয়া করে আমার নামটা লিখে নিন। 596 01:09:08,677 --> 01:09:13,114 সত্যি বলছি, স্যার, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। 597 01:09:13,182 --> 01:09:16,845 আমি সবাইকে পিছনে ফেলব। আমি জিতবই। 598 01:09:23,459 --> 01:09:26,087 দয়া করে আমার নামটা লিখে নিন। 599 01:10:08,604 --> 01:10:11,630 - জারা, একটা ভাল খবর আছে। - ভাল খবর? 600 01:10:13,576 --> 01:10:16,101 আমি দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। 601 01:10:16,178 --> 01:10:20,615 - কোন দৌড় প্রতিযোগিতা? - কেন ম্যারাথন দৌড়। 602 01:10:20,683 --> 01:10:24,084 এই দৌড়ে যে থার্ড হবে তাকে একজোড়া কেডস দেবে। 603 01:10:24,153 --> 01:10:26,087 থার্ড কেন? 604 01:10:26,155 --> 01:10:30,285 ফাস্ট-সেকেন্ড হলে অন্য কিছু দিবে। 605 01:10:35,297 --> 01:10:38,095 আমি যদি থার্ড হই তাহলে তোকে এজজোড়া কেডস এনে দেবো। 606 01:10:39,768 --> 01:10:41,793 কিন্তু ওটা তো ছেলেদের কেডস। 607 01:10:41,871 --> 01:10:46,968 আমি ছেলেদের কেডস বদলে নেবো। তোর জন্য মেয়েদের কেডস আনব। 608 01:10:48,310 --> 01:10:50,437 তুমি যদি থার্ড না হও তাহলে? 609 01:10:50,512 --> 01:10:52,844 আমি থার্ড হবই। 611 01:11:50,439 --> 01:11:53,033 ছেলেদের তাড়াতাড়ি নিয়ে এসো। অনেক দেরি হয়ে গেছে। 612 01:11:53,108 --> 01:11:55,235 নামো! তাড়াতাড়ি নামো! 613 01:11:56,512 --> 01:11:58,605 এদিকে এসো, ছেলেরা। এদিকে এসো। 614 01:11:59,682 --> 01:12:01,877 জামা খুলে ফেল। 615 01:12:03,686 --> 01:12:05,620 খুলে ফেল। তাড়াতাড়ি। 616 01:12:06,755 --> 01:12:09,724 617 01:12:20,169 --> 01:12:22,103 তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি। 618 01:12:42,624 --> 01:12:45,855 619 01:12:45,928 --> 01:12:50,558 শোন সবাই! ছেলেরা, তোমাদের ৪ কিলোমিটার দৌড়াতে হবে। 620 01:12:50,632 --> 01:12:54,966 এই দৌড় শেষ হবে লেকের অন্য পাশে। 621 01:12:55,037 --> 01:12:59,098 অন্যদেরকে ধাক্কা দেবে না। পুরষ্কার জেতা বড় কথা নয়। 622 01:12:59,174 --> 01:13:03,201 বড় কথা হচ্ছে খেলোয়াড় সুলভ আচারণ করা। তোমরা ভালমত দৌড়াও। 623 01:13:03,278 --> 01:13:06,805 সবাই প্রস্তুত, এক, দুই... 629 01:16:16,205 --> 01:16:20,232 - এত দেরি হল কেন? - আমি দেরি করি নি। আমি সারা পথ দৌড়ে এসেছি। 630 01:16:20,309 --> 01:16:23,073 তাড়াতাড়ি জুতা খোল। আমার দেরি হচ্ছে। 631 01:16:24,846 --> 01:16:29,681 তোমার জুতাগুলো খুবই ময়লা। ‌এগুলো পরতে আমার খারাপ লাগে। 632 01:16:32,254 --> 01:16:34,620 আমি এ জুতা আর পরব না। 633 01:16:34,690 --> 01:16:39,024 সব তোমার দোষ। তুমি আমার জুতা হারিয়েছ। খুঁজে আনো না হলে আমি বাবাকে বলে দিব। 634 01:16:39,094 --> 01:16:42,586 আমি যদি থার্ড হলে এজজোড়া জুতা এনে দেবো। 635 01:17:18,100 --> 01:17:20,830 তুমি যদি থার্ড না হও তাহলে? 636 01:17:20,902 --> 01:17:23,268 আমি থার্ড হবই। 641 01:19:33,268 --> 01:19:35,202 "৭০ মিটার" 642 01:19:41,877 --> 01:19:43,811 "৫০ মিটার" 643 01:19:51,887 --> 01:19:54,515 "৩০ মিটার" 646 01:20:32,494 --> 01:20:36,521 - শাবাশ, আলি! শাবাশ! - স্যার, আমি থার্ড হয়েছি তো? 647 01:20:36,598 --> 01:20:39,590 তুমি থার্ড হয়েছ, মানে? তুমি ফাস্ট হয়েছ। ফাস্ট! 648 01:20:39,668 --> 01:20:41,727 শাবাশ! তুমি জিতেছ। 650 01:21:01,089 --> 01:21:03,023 পরেরবার জিতবে। 652 01:21:15,370 --> 01:21:17,304 আলিকে আনুন। 653 01:21:34,723 --> 01:21:36,657 সবাই এদিকে তাকান। 654 01:21:38,693 --> 01:21:40,456 এদিকে তাকান। 655 01:21:54,342 --> 01:21:56,276 দয়া করে সবাই সরে যান। আমি ওর একা একটি ছবি তুলব। সরে যান সবাই। সরে যান। 656 01:21:59,381 --> 01:22:01,315 তোমার মাথা তোল, চ্যাম্পিয়ান। 657 01:22:02,918 --> 01:22:04,852 মাথা তোল! 658 01:22:09,925 --> 01:22:11,859 আরও একটা।