1 00:00:02,310 --> 00:00:15,320 আলোক পেরিয়ে, যখন নেমেছিল নিকষ আঁধার আমার অশান্ত চিত্ত, শপথ নিয়েছে, জগতকে বদলে দেবার 2 00:00:18,000 --> 00:00:24,530 DEATH NOTE-ডেথ নোট Translated by: Subtitle Hut Like us-facebook.com/subhut007 3 00:00:26,000 --> 00:00:34,000 তাড়িয়ে বেড়ায় আমাকে, নিষিদ্ধ বাসনা 4 00:00:41,260 --> 00:00:49,260 রক্ত-শপথকে করতে পারি না অগ্রাহ্য নিষ্পাপ মানুষ, ধুঁকে মরে, খোঁজে ন্যায্য 5 00:00:51,860 --> 00:00:56,599 আলোক পেরিয়ে, যখন নেমেছিল নিকষ আঁধার আমার অশান্ত চিত্ত, শপথ নিয়েছে, জগতকে বদলে দেবার 6 00:00:56,600 --> 00:01:01,830 রক্ত-শপথকে করতে পারি না অগ্রাহ্য নিষ্পাপ মানুষ, ধুঁকে মরে, খোঁজে ন্যায্য 7 00:01:01,840 --> 00:01:09,840 সময় পেরিয়ে, বেলার শেষে দেখাবো ধরণীকে, নতুন বেশে 8 00:01:16,580 --> 00:01:20,380 পর্ব অনুবাদকঃ সাদমান, ইউসুফ, অনয় সম্পাদকঃ তাহমিদ শাহরিয়ার সাদমান 9 00:01:21,090 --> 00:01:26,150 "এই নোটবুকে যার নাম লেখা হবে সে, মারা যাবে" 10 00:01:27,220 --> 00:01:31,480 বাঁচাও! থামো! দেখা যাক, কী ঘটে। 11 00:01:33,990 --> 00:01:36,780 ডেথ নোট, আসলেই বাস্তব! 12 00:01:42,130 --> 00:01:47,710 মনে রেখো, যে এই ডেথ নোট ব্যবহার করবে, সে স্বর্গ কিংবা নরক কোথাও যাবে না। 13 00:01:48,430 --> 00:01:51,999 আমি এই পৃথিবীকে, আমার অস্তিত্বের কথা জানাবো! 14 00:01:52,000 --> 00:01:55,259 যে, কেউ একজন ন্যায়বিচার প্রতিষ্ঠা করছে! 15 00:01:55,260 --> 00:02:00,010 আর, আমি হবো... সেই নতুন পৃথিবীর ঈশ্বর! 16 00:02:00,120 --> 00:02:03,120 মুখোমুখি 17 00:02:03,220 --> 00:02:06,689 সে খুব পরিতৃপ্ত আর কর্মঠ ছিল, আর শেষ পর্যন্ত তার স্বপ্ন সত্যি হলো 18 00:02:06,690 --> 00:02:09,749 বুঝতে পারছি না তার মাথায় কী ছিল, তাই তার সাথে ওটা করাই লাগলো 19 00:02:09,750 --> 00:02:13,009 সত্যিই? তো তোমার বাবা তারপর কী বললো? 20 00:02:13,010 --> 00:02:14,919 ইয়াগামি? ওটা একটু অনুবাদ করে শোনাতে পারবে? 21 00:02:14,920 --> 00:02:17,309 ইয়াগামি? ওটা একটু অনুবাদ করে শোনাতে পারবে? 22 00:02:17,310 --> 00:02:18,310 অবশ্যই। 23 00:02:21,240 --> 00:02:29,240 তার স্বপ্ন সত্যি হওয়ায় সে অভিভূত হলো, কারণ ওটা যেমন বিশেষ ছিল, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। 24 00:02:29,960 --> 00:02:36,210 দারুণ। একদম যথাযথ অনুবাদ, যেমনটা তোমার থেকে আশা করি, ইয়াগামি। 25 00:02:38,700 --> 00:02:42,010 আজকের মত এখানেই শেষ। 26 00:02:47,270 --> 00:02:52,000 ওহ, একেবারে জানে বাঁচলাম। স্কুল আসলেই খুব বিরক্তিকর লাগে। 27 00:02:52,630 --> 00:02:54,229 হেই, লাইট 28 00:02:54,230 --> 00:02:56,330 লাইট, আমার কথা শুনতে পাচ্ছ? 29 00:02:56,360 --> 00:03:01,560 আমার সাথে কথা বলো না। মানুষ আমার কথা শুনতে পাবে, তোমারটা না। 30 00:03:02,070 --> 00:03:03,410 বিরক্তিকর। 31 00:03:03,770 --> 00:03:05,969 হেই, লাইট! আমরা সবাই আড্ডা দিতে... 32 00:03:05,970 --> 00:03:08,250 দুঃখিত। আমি আজ একটু ব্যস্ত 33 00:03:09,050 --> 00:03:11,029 আজ তো তোমার কোন কাজ নেই। 34 00:03:11,030 --> 00:03:14,379 তুমি তো বাকি দিনের মত ঘরে গিয়ে শুয়ে থাকবে। 35 00:03:14,380 --> 00:03:17,289 কী বলছো এ সব? আমার আসলেই জরুরী কাজ আছে। 36 00:03:17,290 --> 00:03:21,050 জরুরী কাজ... 37 00:03:21,860 --> 00:03:32,509 গতকাল শিনজুকুর কাবুকিচো এলাকায়, ইয়ামাদা নামক অপরাধী চাকু দিয়ে তার জুনিয়র সহকর্মীকে আঘাত করে। 38 00:03:32,510 --> 00:03:36,209 এই... এই, লাইট? 39 00:03:36,210 --> 00:03:37,210 কী? 40 00:03:38,000 --> 00:03:40,369 এত ব্যস্ততা কী জন্য? 41 00:03:40,370 --> 00:03:43,119 কারণ আমার নষ্ট করার সময় নেই। 42 00:03:43,120 --> 00:03:49,669 স্কুল থেকে ফিরে ঘুমানোর আগ পর্যন্তই, এই নোটবুকে আমার নাম লেখার সময়। 43 00:03:49,670 --> 00:03:54,960 আমার যেন ক্লাসে ঘুম না ধরে, আর রেজাল্টও ঠিক রাখতে হবে। 44 00:03:55,660 --> 00:03:59,009 পড়ালেখা কম করা কিংবা স্কুল ফাঁকি দেওয়াও চলবে না। 45 00:03:59,010 --> 00:04:03,220 আর, ঘুম কম হলে আমার স্বাস্থ্য আর মেধাও খারাপ হয়ে যাবে। 46 00:04:03,670 --> 00:04:10,520 সত্যিই পৃথিবীকে বদলে দিতে হলে, আমাকে প্রতিটা মুহূর্ত হিসাব করতে হবে। 47 00:04:11,840 --> 00:04:15,959 হুম? লাইট, তোমার দরজা বন্ধ কেন? 48 00:04:15,960 --> 00:04:17,379 সায়ু 49 00:04:17,380 --> 00:04:18,250 কী ব্যাপার? 50 00:04:18,251 --> 00:04:20,699 আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করতে পারবে? 51 00:04:20,700 --> 00:04:22,610 ও.. ঠিক আছে 52 00:04:25,450 --> 00:04:28,509 আমাদের বীজগণিতে নির্নায়কের সমীকরণ করাচ্ছে। 53 00:04:28,510 --> 00:04:34,049 তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু এটা আমার মাথায় একদমই ঢোকে না। 54 00:04:34,050 --> 00:04:35,379 ধন্যবাদ 55 00:04:35,380 --> 00:04:36,579 হ্যাঁ হ্যাঁ। 56 00:04:36,580 --> 00:04:45,300 সাবধানে, লাইট। যদি কেউ নোটবুকটা ছুঁয়ে ফেলে, সে কিন্তু আমাকে দেখতে পাবে 57 00:04:45,600 --> 00:04:48,409 এত বড় ব্যাপার তুমি এত দেরিতে বলছো? 58 00:04:48,410 --> 00:04:50,209 নির্বোধ শিনিগামি.. 59 00:04:50,210 --> 00:04:52,439 কী হয়েছে, লাইট? 60 00:04:52,440 --> 00:04:56,819 কিছু না। কোন অংকে তোমার সমস্যা? 61 00:04:56,820 --> 00:05:00,190 উম.. মনে হয় সবগুলোতেই? 62 00:05:00,680 --> 00:05:02,790 [ইন্টারপোল] 63 00:05:02,791 --> 00:05:04,809 শুধু এই সপ্তাহেই ৫২টা মৃত্যুর কথা জানা গেছে। 64 00:05:04,810 --> 00:05:07,119 এর প্রত্যেকেই মারা গেছে হার্ট অ্যাটাকে। 65 00:05:07,120 --> 00:05:12,589 আর এদের প্রত্যেকেই হয় জেলখানায় বন্দি, নয়তো পুলিশ এদের খোঁজ করছে। 66 00:05:12,590 --> 00:05:16,469 আর এটা অনুমান করা যাচ্ছে, এমন আরও অনেক মৃত্যুর ঘটনা আমরা জানি না। 67 00:05:16,470 --> 00:05:19,040 আর এ ক্ষেত্রে, এমন ঘটনার সংখ্যা ১০০ ছাড়াতে পারে। 68 00:05:23,170 --> 00:05:25,709 আপনাকে মিস করছিলাম, চীফ। 69 00:05:25,710 --> 00:05:28,859 দুঃখিত, হেডকোয়ার্টার থেকে একটা ফোন ধরতে হয়েছে। 70 00:05:28,860 --> 00:05:33,159 কিন্তু এরা সবাই অপরাধী, যাদের আগে কিংবা পরে মৃত্যুদণ্ড হতো 71 00:05:33,160 --> 00:05:34,949 তাই আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কী আছে? 72 00:05:34,950 --> 00:05:36,299 বোকার মত কথা! 73 00:05:36,300 --> 00:05:40,129 সে অপরাধী হোক, আর নাই হোক! কাউকে মেরে ফেলাটা অপরাধ। 74 00:05:40,130 --> 00:05:42,989 কিন্তু এটাকে তো হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত বলা যাচ্ছে না। 75 00:05:42,990 --> 00:05:48,069 এক সাথে ১০০ অপরাধীর হার্ট অ্যাটাকে মারা যাওয়া কাকতালীয় ব্যাপার না! অবশ্যই এটা খুন। 76 00:05:48,070 --> 00:05:52,749 কিন্তু একসাথে এতগুলো হত্যাকাণ্ড ঘটানো, এটা কি আদৌ একজনের পক্ষে সম্ভব? 77 00:05:52,750 --> 00:05:57,179 আমরা ধারণা করছি, বড় কোনো সংস্থা, বিচ্ছিন্নভাবে এ কাজগুলো করছে। 78 00:05:57,180 --> 00:06:02,750 বড় সংস্থা? নিশ্চয়ই তাহলে CIA কিংবা FBI এটায় জড়িত! 79 00:06:03,170 --> 00:06:04,689 তোমার কী ধারণা?! 80 00:06:04,690 --> 00:06:07,849 আরে, একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। 81 00:06:07,850 --> 00:06:11,760 আগে এটা নিশ্চিত করা লাগবে, এ ঘটনা আসলেই খুন, নাকি কাকতালীয়। 82 00:06:12,060 --> 00:06:16,889 কিন্তু, ডাক্তাররা তো এটাকে "স্বাভাবিক হৃদরোগজনিত মৃত্যু" বলেই দিয়েছেন। 83 00:06:16,890 --> 00:06:21,459 আর এর উপর ভিত্তি করে তদন্ত করা সম্ভব না। 84 00:06:21,460 --> 00:06:26,030 ধুরো, ওরা যদি ছুরি-চাকু দিয়ে এসব করতো, তাহলে এত হ্যাপা হতো না। 85 00:06:26,350 --> 00:06:29,780 মনে হচ্ছে, "এল"কে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। 86 00:06:37,040 --> 00:06:39,649 "এল" কী জিনিস? 87 00:06:39,650 --> 00:06:43,289 ওহ, ভুলেই গিয়েছিলাম, এটা যে তোমার প্রথম কনফারেন্স। 88 00:06:43,290 --> 00:06:48,179 "এল" এমন একজন, যার আসল পরিচয় কেউ জানে না। এমনকি সে দেখতে কেমন সেটাও কেউ জানে না। 89 00:06:48,180 --> 00:06:52,269 এ পর্যন্ত সে যে কেসই নিয়েছে, সেটা সমাধান করে ছেড়েছে। 90 00:06:52,270 --> 00:06:56,089 পুরো পৃথিবীর সব ব্যাখ্যাতীত সমস্যার সমাধান সে করেছে 91 00:06:56,090 --> 00:07:01,099 পর্দার আড়ালে, ছায়ার মত সে আমাদের পাশে ছিল.. সে আমাদের তুরুপের তাস। শেষ ভরসা 92 00:07:01,100 --> 00:07:07,219 কিন্তু শুনেছি এল খুব উদ্ধত। তিনি সে সব কেসই নেন যেগুলোতে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহ খুজেঁ পান। 93 00:07:07,220 --> 00:07:11,560 ঠিক। তাছাড়া তার সাথে যোগাযোগ করার কোন পন্থাও আমাদের জানা নেই। 94 00:07:12,060 --> 00:07:15,720 "এল" ইতোমধ্যেই কাজে লেগে পড়েছেন। 95 00:07:25,010 --> 00:07:29,730 ভদ্রমহোদয়গণ, "এল" এরই মধ্যে এই ঘটনাগুলোর তদন্ত করা শুরু করে দিয়েছেন। 96 00:07:29,731 --> 00:07:31,350 ওয়া- ওয়াতারি! 97 00:07:31,351 --> 00:07:32,710 কী? 98 00:07:32,711 --> 00:07:33,900 কে উনি? 99 00:07:33,901 --> 00:07:37,110 ইনিই হচ্ছেন একমাত্র ব্যক্তি যার মাধ্যমে এলের সাথে যোগাযোগ করা যায়। 100 00:07:37,111 --> 00:07:39,490 তারও আসল পরিচয় কেউ জানে না! 101 00:07:39,491 --> 00:07:41,440 দয়া করে সবাই শান্ত হোন। 102 00:07:41,441 --> 00:07:44,520 এল এখন এখন কথা বলবেন। 103 00:07:47,300 --> 00:07:50,990 সবাইকে স্বাগত জানাচ্ছি। 104 00:07:51,280 --> 00:07:53,860 আমি এল। 105 00:07:53,880 --> 00:07:56,089 আমরা এখানে কী ছাতার মাথা করছি? 106 00:07:56,090 --> 00:08:00,420 বুঝতে পারছি না, এই বদ্ধ জায়গায় আমরা ঘাপটি মেরে বসে আছি কেন? 107 00:08:00,421 --> 00:08:04,830 তুমি আগে বলেছিলে আমাকে যে এই ডেথ নোটটা স্পর্শ করবে সে তোমাকে দেখতে পাবে? 108 00:08:04,831 --> 00:08:09,340 খোলা জায়গায় এই বিপদজনক জিনিস রাখার ঝুকিটা নেয়া উচিত হবে না। 109 00:08:09,341 --> 00:08:12,680 যদি আমার পরিবারের কেউ এই নোটবুকটা দেখে ফেলে। 110 00:08:12,681 --> 00:08:18,410 তাদেরকে বুঝ দেবো, "আমি অপরাধীদের রেকর্ড রাখি এখানে, যেন পুলিশে যোগ দেওয়ার পর এগুলো আমার কাজে আসে" 111 00:08:18,411 --> 00:08:21,420 কিন্তু এখন, আমি খুবই ঝুঁকির মাঝে আছি। 112 00:08:21,421 --> 00:08:23,740 যদি কোনো ভুল করে ফেলি, 113 00:08:23,741 --> 00:08:27,650 আমাকে হয়তো আমার নিজের পরিবারকেই নিশ্চিহ্ন করে ফেলতে হবে। 114 00:08:33,660 --> 00:08:39,110 এই কেসের জটিলতা এমন পর্যায়ে পৌছে গেছে যেটার অভিজ্ঞতা আগে আমার কখনো হয়নি। 115 00:08:39,111 --> 00:08:40,260 এবং 116 00:08:40,261 --> 00:08:43,799 এটা এমন নৃশংস হত্যা যেটা কখনো ক্ষমা করা যাবে না। 117 00:08:43,800 --> 00:08:48,459 ICPO এর পূর্ন সহযোগিতা ছাড়া এই কেসের সমাধান করা একেবারেই অসম্ভব। 118 00:08:48,460 --> 00:08:56,169 যে সংস্থার প্রতিনিধিত্ব আপনারা করছেন, তার সুনাম ধরে রাখার সিদ্ধান্ত এখন আপনাদের হাতে। 119 00:08:56,170 --> 00:08:59,130 এছাড়াও জাপানিজ পুলিশ ফোর্সেরও বিশেষ সহযোগিতা আমার একান্ত কাম্য। 120 00:09:01,980 --> 00:09:03,380 জা- 121 00:09:03,381 --> 00:09:05,460 জাপানের প্রসঙ্গ উঠলো কী কারণে?! 122 00:09:05,461 --> 00:09:08,850 এই কেসে এক বা একাধিক অপরাধী যুক্ত থাকতে পারে। 123 00:09:08,851 --> 00:09:11,780 তো সেখানে একটা শক্ত সম্ভাবনা রয়েছে যে তারা জাপানিজ। 124 00:09:11,781 --> 00:09:15,160 আমি এখানে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না, তবে আমি মনে করি খুনি জাপানেই আছে। 125 00:09:15,161 --> 00:09:17,890 এই কথার পক্ষে আপনার যুক্তিটা আসলে কী?! 126 00:09:17,891 --> 00:09:19,250 জাপানই কেন? 127 00:09:19,251 --> 00:09:21,080 আমি বেশ দ্রুতই আপনাকে প্রমাণ দেবো... 128 00:09:21,081 --> 00:09:23,809 যখন আমি সেই পিশাচটার মুখোমুখি হবো। 129 00:09:23,810 --> 00:09:25,919 মুখোমুখি? 130 00:09:25,920 --> 00:09:31,250 যাই হোক, আমি চাই তদন্তের মূল কার্যালয় টা জাপানেই হবে। 131 00:09:35,330 --> 00:09:38,430 বানানোর সময় যতোটা ভেবেছিলাম এটা তার চেয়েও সহজ। 132 00:09:38,431 --> 00:09:41,430 কী? তুমি বলতে চাইছো তুমি নোটবুক লুকিয়ে রাখার ব্যবস্থা করে ফেলেছো? 133 00:09:41,431 --> 00:09:43,070 হ্যাঁ.. 134 00:09:43,071 --> 00:09:44,129 এই ড্রয়ারেই। 135 00:09:44,130 --> 00:09:47,980 কিন্তু আমার মনে হচ্ছে না এতে নোটবুক টা ভালোমত লুকিয়ে রাখা যাবে। 136 00:09:47,981 --> 00:09:50,640 তুমি লকে চাবিটাও লাগিয়ে রেখেছো। 137 00:09:50,641 --> 00:09:52,190 এটাই হচ্ছে আসল বিষয়। 138 00:09:52,191 --> 00:09:56,280 আমি ইচ্ছাকৃতভাবেই চাবিটা ওখানে লাগিয়ে রেখেছি। 139 00:09:57,290 --> 00:09:59,559 এটা একটা সাধারন ডায়েরি, তাই না? 140 00:09:59,560 --> 00:10:06,589 এই তো ধরতে পেরেছো! বেশিরভাগ মানুষই ডায়েরিটা আমার ডেস্কে খুজে পাবে যা তাদের জানার আগ্রহকে সন্তুষ্ট করবে। 141 00:10:06,590 --> 00:10:08,380 কিন্তু আসল চাবিটা হচ্ছে.. 142 00:10:08,480 --> 00:10:10,000 এটা। 143 00:10:10,800 --> 00:10:18,800 খুবই তুচ্ছ একটা জিনিস, একটা সাধারন বলপয়েন্ট কলম যার এই অংশটাই আমার শুধু দরকার। 144 00:10:19,500 --> 00:10:21,000 আসল চাবি তাহলে এটাই? 145 00:10:21,550 --> 00:10:22,310 হ্যাঁ 146 00:10:22,410 --> 00:10:26,300 যদি তুমি খুব কাছ থেকে দেখ, তুমি ড্রয়ারের নিচে ছোট একটা গর্ত দেখতে পাবে। 147 00:10:26,510 --> 00:10:29,310 তারপর তোমার কাজ হচ্ছে এটা ওখানে ঢুকানো। 148 00:10:31,360 --> 00:10:32,399 বিরাট বুদ্ধি! 149 00:10:32,400 --> 00:10:34,239 একটা গুপ্ত কুঠুরি? 150 00:10:34,240 --> 00:10:38,279 ডায়েরিটা এখানেই সুরক্ষিত থাকবে, আর কেউ এটা খুজেও পাবে না। 151 00:10:38,280 --> 00:10:40,679 এটাই শেষ নয়। 152 00:10:40,680 --> 00:10:43,519 যদি কেউ এই কুঠুরিটা খুঁজেও পায়, 153 00:10:43,520 --> 00:10:47,830 আমি এমন ব্যবস্থা করেছি, যাতে তারা ডায়েরিটা ছুঁতেও না পারে 154 00:10:48,210 --> 00:10:49,469 এই যে দেখো, 155 00:10:49,470 --> 00:10:57,010 বলপয়েন্টের এই নিবটা একটা প্রতিরোধকের মত কাজ করবে যেটা এই সার্কিটকে ঘিরে থাকা বিদ্যুতের প্রবাহকে বন্ধ করবে। 156 00:10:57,011 --> 00:11:00,559 গোপন ড্রয়ারে, রাবার বৈদ্যুতিক প্রবাহ বন্ধ রাখবে। 157 00:11:00,560 --> 00:11:04,739 আর কেউ যদি ড্রয়ারটার ঢাকনাটা জোর করে খুলতে চায় 158 00:11:04,740 --> 00:11:12,549 সার্কিট দুটো কানেক্ট হবে এবং এই ছোট্ট প্লাস্টিক ব্যাগের মধ্যে থাকা গ্যাসোলিন মুহূর্তের মধ্যে নোটবুকটাকে পুড়িয়ে ফেলবে। 159 00:11:12,550 --> 00:11:17,610 এক মুহূর্তেই সব প্রমাণ ধ্বংস হয়ে যাবে! 160 00:11:17,840 --> 00:11:22,360 যদি আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন আমি বলবো, "আমি চাইনি কেউ আমার ডায়েরিটা পড়ুক" 161 00:11:22,860 --> 00:11:25,100 খুবই বিশ্বাসযোগ্য একটা যুক্তি। 162 00:11:25,600 --> 00:11:29,760 ব্যক্তিগত ডায়েরি লুকিয়ে রাখা মানুষের স্বাভাবিক অভ্যাস। 163 00:11:30,260 --> 00:11:34,210 এর আগে যারা ডেথ নোট পেয়েছে, তাদের বড় সমস্যা ছিল সেটাকে কোথায় লুকিয়ে রাখবে সেটা ঠিক করা। 164 00:11:34,710 --> 00:11:40,920 কিন্তু লাইট, তুমিই দেখছি বেশ ভালো একটা ব্যবস্থা করে ফেলেছো। 165 00:11:41,420 --> 00:11:44,040 যদিও আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। 166 00:11:44,540 --> 00:11:47,830 একটা ভুল হলেই, আগুনের ছ্যাঁকা খেতে পারো। 167 00:11:47,850 --> 00:11:49,470 ঝুঁকি? 168 00:11:49,510 --> 00:11:52,320 মাঝে মধ্যে তুমি অনেক অদ্ভুত কথা বলো, রিউক! 169 00:11:52,820 --> 00:11:56,460 বিষয়টা তখন থেকেই ঝুঁকিপূর্ন হওয়া শুরু করেছে... যখন থেকে আমি ডেথ নোটটা পেয়েছি। 170 00:11:56,461 --> 00:12:00,380 আর সে তুলনায়, এটাকে কোন ঝুঁকিই বলার মানে হয় না 171 00:12:00,880 --> 00:12:04,509 আর সত্যি বলতে, এটা আসলে আমাকে রক্ষা করছে। 172 00:12:04,510 --> 00:12:07,080 তুমিই আসলে বলো কোনটা সঠিক? 173 00:12:07,230 --> 00:12:09,070 ফাঁসির মঞ্চে উঠা নাকি ছোটখাটো একটা অগ্নিকান্ড? 174 00:12:20,920 --> 00:12:28,920 গতরাতে পশ্চিম টোকিওতে অস্ত্র চোরাচালানের দায়ে অভিযুক্ত কুরুসুকাওয়ামা নাউকি নামে ৩২ বছরে বয়সের একজনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। 175 00:12:34,230 --> 00:12:38,229 হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। 176 00:12:38,230 --> 00:12:39,479 এটা পুরোপুরি অবিশ্বাস্য ব্যাপার! 177 00:12:39,480 --> 00:12:41,189 অপরাধীদের যেন মড়ক লেগেছে! 178 00:12:41,190 --> 00:12:42,339 এটা আসলেই খুব আতংকজনক! 179 00:12:42,340 --> 00:12:43,639 ঘটনাগুলোও ঘটছেও একই সময়ে! 180 00:12:43,640 --> 00:12:45,889 তার মানে এটাই দাড়ায় যে কোন প্রকার খারাপ কাজে যুক্ত হওয়া যাবে না। 181 00:12:45,890 --> 00:12:48,079 তোমার কি মনে হয়, পুলিশ এর পেছনে নেই তো? 182 00:12:48,080 --> 00:12:50,159 হতেই পারে না, পুলিশের এরকম ক্ষমতা নেই! 183 00:12:50,160 --> 00:12:51,399 তুমি জানো কে করছে এসব? 184 00:12:51,400 --> 00:12:51,850 হুম। 185 00:12:51,851 --> 00:12:53,279 কে? 186 00:12:53,280 --> 00:12:54,389 এই সবকিছুর মূলে রয়েছে 187 00:12:54,390 --> 00:12:55,390 "কিরা" 188 00:12:55,610 --> 00:12:57,870 ভাবছি এর পরে কে মরবে। 189 00:12:57,980 --> 00:13:01,110 "কিরা, তাদের সবাইকে মেরে ফেলো" 190 00:13:03,740 --> 00:13:05,470 রিউক, দেখো। 191 00:13:06,650 --> 00:13:09,310 সবখানে এই টাইপের ওয়েবসাইটের জয়জয়কার চলছে। 192 00:13:10,860 --> 00:13:12,969 "কিংবদন্তী কিরা-আমাদের রক্ষাকর্তা" 193 00:13:12,970 --> 00:13:14,619 আকর্ষণীয় নাম! 194 00:13:14,620 --> 00:13:16,189 এটা তাহলে তুমিই? 195 00:13:16,190 --> 00:13:17,249 হ্যাঁ। 196 00:13:17,250 --> 00:13:20,269 তারা কিরা নামটি দিয়েছে ইংরেজি "কিলার" শব্দ থেকে 197 00:13:20,270 --> 00:13:22,459 মন ভালো করার মত নাম না, 198 00:13:22,460 --> 00:13:25,839 কিন্তু মনে হচ্ছে পুরো পৃথিবী আমাকে এ নামেই চিনবে। 199 00:13:25,840 --> 00:13:27,889 যখন আমি "কিরা" নামটা সার্চ দিয়েছিলাম, আমি এরকম অসংখ্য সাইট খুজে পেয়েছি। 200 00:13:27,890 --> 00:13:35,890 এখনো এটা মিডিয়ার নজরে আসেনি, তারা এটাকে রিপোর্ট করেছে এভাবে, "অপরাধীদের রহস্যজনক মৃত্যু"। 201 00:13:36,940 --> 00:13:38,119 কিন্তু, 202 00:13:38,120 --> 00:13:43,500 মানুষজন এরই মাঝে টের পেতে শুরু করেছে, কেউ একজন ন্যায়বিচার প্রতিষ্ঠা করছে। 204 00:13:45,670 --> 00:13:48,480 মানুষেরা এমনই, রিউক। 205 00:13:49,530 --> 00:13:57,429 যদিও কেউ কেউ বলতে পারে, অপরাধীদের এভাবে হত্যা করা নীতিবিরুদ্ধ। 206 00:13:57,430 --> 00:14:00,429 কিছু মানুষ বিরোধিতা করতে পারে। 207 00:14:00,430 --> 00:14:04,409 "এটা ভুল!" 208 00:14:04,410 --> 00:14:07,439 অবশ্যই, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। 209 00:14:07,440 --> 00:14:12,699 মানুষ সবসময় সমাজের সাথে তাল মেলাতে চায়, 210 00:14:12,700 --> 00:14:14,949 কিন্তু এটাই আসলে তাদের মনের আসল ভাবনা। 211 00:14:14,950 --> 00:14:19,639 তারা যদিও আমাকে সরাসরি সমর্থন করতে ভয় পায়, 212 00:14:19,640 --> 00:14:22,810 ইন্টারনেটে তারা আমাকে ছদ্মনামে ঠিকই সমর্থন করবে। 213 00:14:22,811 --> 00:14:25,380 কিরার প্রতি সবার সমর্থন বেড়েই চলেছে। 214 00:14:25,690 --> 00:14:27,359 হয়তো তারা এটা প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে, 215 00:14:27,360 --> 00:14:29,679 কারণ তারা জানে 216 00:14:29,680 --> 00:14:32,300 কেউ একজন এ পৃথিবী থেকে তাদের অস্তিত্ব মুছে দিচ্ছে। 217 00:14:32,360 --> 00:14:40,360 ভালো মানুষেরা বলবে "এগিয়ে যাও কিরা", কিন্তু যারা পাপী, অপরাধী তাদের মন সবসময় ভয়ে ভয়ে থাকবে। 218 00:14:43,540 --> 00:14:45,219 এমনটাই হওয়া উচিত। 219 00:14:45,220 --> 00:14:48,230 যেভাবে ভেবেছি, সেভাবেই হচ্ছে সবকিছু। 220 00:14:48,320 --> 00:14:50,110 ঘোষণা 221 00:14:50,360 --> 00:14:52,309 আমরা অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। 222 00:14:52,310 --> 00:14:57,539 আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ICPO এর কার্যালয়ে যেখানে এখন ইন্টারপোল অবস্থান করছে। 223 00:14:57,540 --> 00:14:58,020 হুম? 224 00:14:58,021 --> 00:14:59,579 কী হচ্ছে এসব? 225 00:14:59,580 --> 00:15:01,279 ইন্টারপোল? 226 00:15:01,280 --> 00:15:02,600 মনে হচ্ছে তারা শুরু করতে প্রস্তুত 227 00:15:03,900 --> 00:15:10,599 আমিই সে ব্যাক্তি যে পুরো পৃথিবীর পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে, লিন্ড এল. টেইলর 228 00:15:10,600 --> 00:15:13,090 আমাকে সবাই চেনে "এল" নামে। 229 00:15:14,450 --> 00:15:15,600 কী হচ্ছে? 230 00:15:16,080 --> 00:15:17,999 এবং তাহলে এটা শুরু হয়ে গেছে.. 231 00:15:18,000 --> 00:15:21,429 কিন্তু আমি বুঝতে পারছি না। সে আগে কখনো নিজের চেহারা প্রকাশ করেনি। 232 00:15:21,430 --> 00:15:23,389 এখন কেন? 233 00:15:23,390 --> 00:15:25,989 মনে হচ্ছে এর অর্থ সে এটাকে গুরুত্ব সহকারে নিয়েছে। 234 00:15:25,990 --> 00:15:33,910 তাহলে, এল...যেমন তুমি বলেছিলে, সব করেছি, এখন তুমি তোমার কাজ শুরু করো 235 00:15:34,800 --> 00:15:42,609 এভাবে অপরাধীদের হত্যাকরা ক্ষমার অযোগ্য অপরাধ, এবং শাস্তি থেকে যেন রেহাই না পায়। 236 00:15:42,610 --> 00:15:48,399 আমি এর হোতা অর্থাৎ তথাকথিত "কিরা"কে খুঁজে বের করবো এবং গ্রেপ্তার করবো। 237 00:15:48,400 --> 00:15:50,920 সে তোমাকে খুঁজে বের করবে বলছে 238 00:15:51,700 --> 00:15:54,579 নির্বোধ! আমাকে ধরার কোন উপায় নেই 239 00:15:54,580 --> 00:15:56,469 যতক্ষণ না এটা পাচ্ছ! 240 00:15:56,470 --> 00:16:00,769 যতক্ষন পর্যন্ত তারা এটা খুঁজে না পাচ্ছে, তাদের কাছে কী প্রমাণ আছে?! 241 00:16:00,770 --> 00:16:03,530 আমাকে ধরা অসম্ভব! একেবারে অসম্ভব!! 242 00:16:05,230 --> 00:16:09,859 আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম পুলিশ এর মধ্যে জড়িয়ে পরবে। 243 00:16:09,860 --> 00:16:21,690 কিরা, তোমার উদ্দেশ্য কী, সেটা বুঝেছি, কিন্তু তুমি যা করছো তা অসৎ! 244 00:16:21,770 --> 00:16:24,330 আমি এখানে অসৎ ব্যক্তি...? 245 00:16:26,170 --> 00:16:27,539 আমিই তো ন্যায়!! 246 00:16:27,540 --> 00:16:33,399 আমিই দুর্বলদের রক্ষা করি আর আমিই হবো এক শান্তিময় পৃথিবীর অধিপতি! 247 00:16:33,400 --> 00:16:37,550 যারা ঈশ্বরকে অস্বীকার করতে চায় তারাই প্রকৃত অসৎ ব্যাক্তি! 248 00:16:39,200 --> 00:16:41,539 আমি বিশ্বাস করতে পারছি না তুমি এতো বোকা, এল! 249 00:16:41,540 --> 00:16:46,100 খেলাটা জমতে পারতো, যদি তুমি আরেকটু বুদ্ধিমান হতে। 250 00:17:00,750 --> 00:17:06,850 আমি বিশ্বকে দেখিয়ে দিবো আমাকে টপকাতে চাইলে কি হয়, এল 251 00:17:11,720 --> 00:17:19,180 পাঁচ সেকেন্ড...চার..তিন.. দুই.. এক.. 252 00:17:30,130 --> 00:17:32,720 কী ব্যাপার? এখন, তোমার কী করার আছে? 253 00:17:37,450 --> 00:17:38,910 আমি বিশ্বাস করতে পারছি না... 254 00:17:39,750 --> 00:17:43,280 এটা ছিল একটা পরীক্ষার মত, কিন্তু কখনো ভাবি নি আসলে সত্যি হতে পারে.. 255 00:17:43,950 --> 00:17:48,500 কিরা, দেখে মনে হচ্ছে তুমি মানুষ হত্যা করতে পারো সেখানে না থেকেই। 256 00:17:49,730 --> 00:17:53,759 আমি বিশ্বাস করতে পারতাম না যদি না আমি নিজে প্রত্যক্ষ করতাম। 257 00:17:53,760 --> 00:18:04,969 শোনো, কিরা, "লিন্ড এল. টেইলর" নামে যাকে হত্যা করেছো, সে অপরাধী ছিল এবং আসলে আজই তার মৃত্যুর দিন ছিল। 258 00:18:04,970 --> 00:18:06,459 আমি ছিলাম না। 259 00:18:06,460 --> 00:18:07,479 কী? 260 00:18:07,480 --> 00:18:13,599 তুমি তার সম্পর্কে জানো না, কারণ তার খবর টিভি বা ইন্টারনেটে প্রকাশিত হয় নি। তাকে গ্রেপ্তার করা হয়েছিল একদম গোপনীয়তায়। 261 00:18:13,600 --> 00:18:18,190 মনে হচ্ছে তোমার কাছেও এরকম খুনিদের সম্পর্কে কোন তথ্য নেই। 262 00:18:19,920 --> 00:18:21,879 ধরা খেয়ে গেছ দেখছি। 263 00:18:21,880 --> 00:18:25,179 কিন্তু এল হিসেবে, আমার অস্তিত্ব অবশ্যই আছে, আছে নিজস্ব ব্যাক্তিত্ব। 264 00:18:25,180 --> 00:18:29,079 এখন, আমাকে মারতে চেষ্টা করো!! 265 00:18:29,080 --> 00:18:31,340 শয়তান...! 266 00:18:31,370 --> 00:18:32,819 এসো দেখি! কী হচ্ছে এ সব? 267 00:18:32,820 --> 00:18:34,250 তাড়াতাড়ি করো! 268 00:18:34,251 --> 00:18:36,250 - তুমি কি আত্মহত্যা করতে চাইছো, এল?! - মারো আমাকে! 269 00:18:36,253 --> 00:18:37,479 - সমস্যা কী? মারো আমাকে! - কী হচ্ছে এসব? 270 00:18:37,480 --> 00:18:38,969 সে কিরাকে উপহাস করছে 271 00:18:38,970 --> 00:18:43,349 মারো! মেরে ফেলো আমাকে! 272 00:18:43,350 --> 00:18:44,679 এটা পড়ো না 273 00:18:44,680 --> 00:18:47,180 কী ব্যাপার? পারছো না? 274 00:18:51,440 --> 00:18:54,650 তাহলে, মনে হচ্ছে তুমি আমাকে মারতে পারো না 275 00:18:56,480 --> 00:19:01,450 তাহলে কিছু মানুষ রয়েছে যাদের তুমি মারতে পারো না। বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। 276 00:19:01,790 --> 00:19:06,280 ও হ্যাঁ, আরেকটা বিষয় বলি 277 00:19:06,650 --> 00:19:10,399 বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারের কথাটা মিথ্যা 278 00:19:10,400 --> 00:19:13,830 এই ঘোষণাটি শুধুমাত্র জাপানের কানতো প্রদেশের মাঝে সম্প্রচার করা হচ্ছে। 279 00:19:14,870 --> 00:19:19,479 আমরা পরিকল্পনা করেছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদেশে সম্প্রচারের, মনে হচ্ছে তার আর প্রয়োজন নেই। 280 00:19:19,480 --> 00:19:22,889 আমি জানি তুমি কানতোতেই আছো। 281 00:19:22,890 --> 00:19:26,139 এই, এই লোকটি, এল, বেশ চালাক দেখছি। 282 00:19:26,140 --> 00:19:29,189 তোমার প্রথম হত্যা ছিল পুলিশদের কাছে ছিল ছোট এক দুর্ঘটনা। 283 00:19:29,190 --> 00:19:33,350 যাই হোক, তোমার প্রথম শিকার আসলে ছিল শিনজুকুর ফ্যান্টম হত্যাকারী, 284 00:19:33,990 --> 00:19:39,279 যখন অন্যান্য কুখ্যাত অপরাধীদের মৃত্যু হার্ট অ্যাটাকে হচ্ছিল, এই ছোট মৃত্যুর ঘটনা ছিল একটা বড় ক্লু। 285 00:19:39,280 --> 00:19:40,339 আর এ দুর্ঘটনাটি শুধু জাপানেই রিপোর্ট করা হয়েছিল। 286 00:19:40,340 --> 00:19:43,570 আর দুর্ঘটনাটি শুধু জাপানেই রিপোর্ট করা হয়েছিল। 287 00:19:44,080 --> 00:19:47,009 এ তথ্যগুলোই যথেষ্ট ছিল, দুয়ে দুয়ে চার মেলাতে। 288 00:19:47,010 --> 00:19:54,540 এর অর্থ, তুমি জাপানেই আছো, আর সেই অপরাধীটা তোমার প্রথম "পরীক্ষা" ছিল। 289 00:19:56,910 --> 00:19:59,899 মানুষ বেশি থাকায়, ঘোষনাটি প্রথমে কানতো প্রদেশেই সম্প্রচার করা হয়েছে। 290 00:19:59,900 --> 00:20:02,720 আর কী সৌভাগ্য! আমরা তোমাকে পেয়ে গেলাম 291 00:20:03,240 --> 00:20:07,220 সত্যি বলতে, এত সহজে সবকিছু হবে আমি নিজেও ভাবি নি। 292 00:20:07,920 --> 00:20:12,909 কিরা, মনে হচ্ছে, তোমাকে বিচারের কাঠগড়ায় আনতে, মৃত্যুদণ্ড দিতে বেশি দিন লাগবে না। 293 00:20:12,910 --> 00:20:15,859 "এল" নামের প্রতি সুবিচার করেছে। 294 00:20:15,860 --> 00:20:22,490 হ্যাঁ, সে কিরার অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে, তার অপরাধের প্রকৃতি, এমনকি জাপানের কোথায় সে বাস করে সেটাও। 295 00:20:22,780 --> 00:20:33,370 কিরা, আমি সত্যিই তোমার উদ্দেশ্য জানতে আগ্রহী, কিন্তু এ জন্য তোমাকে ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 296 00:20:33,920 --> 00:20:36,500 আমাদের খুব শীঘ্রই দেখা হবে, কিরা! 297 00:20:46,650 --> 00:20:51,510 সে আমাকে মৃত্যুদণ্ড দিতে চায়? 298 00:20:52,900 --> 00:20:56,540 দারুণ! তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, "এল"! 299 00:20:57,630 --> 00:21:01,909 তাহলে, তোমরা দুজনেই এমন কাউকে খুঁজে চলেছ, যাকে কেউ চেনো না, এবং নামও জানো না 300 00:21:01,910 --> 00:21:05,609 আর যে যাকে আগে খুঁজে পাবে, সে অন্যজনকে মারবে... 301 00:21:05,610 --> 00:21:09,489 আমি জানতাম, মানব জাতি..আসলেই অদ্ভুত! 302 00:21:09,490 --> 00:21:10,489 এল... 303 00:21:10,490 --> 00:21:11,950 কিরা... 304 00:21:12,120 --> 00:21:15,649 আমি তোমাকে খুঁজে বের করবো আর তোমার শেষ দেখে নেবো! 305 00:21:15,650 --> 00:21:17,500 আমিই.. 306 00:21:17,910 --> 00:21:19,500 ন্যায়ের প্রতীক! 307 00:21:22,760 --> 00:21:27,839 আমি দেখেছি এমন স্বপ্ন যা কেউ দেখে নি 308 00:21:27,840 --> 00:21:32,970 নিজের সকল চাওয়া পাওয়া দূরে ঠেলেছি 309 00:21:33,230 --> 00:21:41,230 আমার মনের কথা, আজ কেউ বুঝবে না 310 00:21:42,140 --> 00:21:48,529 ন্যায় নীতির হিসাব, ঠিকানা খুঁজবে না 311 00:21:48,530 --> 00:21:53,600 আমার কানে বাজে "উৎসর্গের মন্ত্রধ্বনি" 312 00:21:53,660 --> 00:21:58,740 শিরায় শিরায় রক্ত আমার বাজায় রাগিণী 313 00:21:58,900 --> 00:22:06,390 আমিই সৃষ্টি, যে স্রষ্টাকে দিয়েছে টেক্কা, 314 00:22:06,710 --> 00:22:11,549 ক্ষমা, করুণা, মায়া, চাইনা কভু ভিক্ষা 315 00:22:11,550 --> 00:22:28,220 স্বর্গ-মর্ত্য নরকে নেবো না ঠাঁই আমি আমার ঠিকানা তারও উপরে, জানে অন্তুর্যামী 316 00:22:28,430 --> 00:22:31,220 অনুবাদকঃ সাদমান, ইউসুফ, অনয় সম্পাদনাঃ তাহমিদ শাহরিয়ার সাদমান সাবটাইটেলটি ভাল লাগলে রেটিং করবেন। পরবর্তী পর্ব রিলিজের জন্য চোখ রাখুন আমাদের পেজে-facebook.com/subhut2014 317 00:22:32,570 --> 00:22:33,749 [আগামী পর্বে] 318 00:22:33,750 --> 00:22:38,260 আমি নিজে "এল"কে খুঁজবো না, পুলিশকে দিয়েই এই কাজ করাবো আমি। 319 00:22:38,240 --> 00:22:41,319 আর সেটা করার পর, আমি তাকে পরপারে পাঠিয়ে দেবো। 320 00:22:41,120 --> 00:22:44,540 মনে হচ্ছে, রিউক মজা পাবার আরও অনেক জিনিস দেখতে পাবে। 321 00:22:44,630 --> 00:22:46,110 আগামী পর্ব 322 00:22:46,111 --> 00:22:47,590 চুক্তি