1 00:00:01,800 --> 00:00:27,360 THE SlLENCE অনুবাদক: সারাহ্ ইকবাল 2 00:01:44,720 --> 00:01:47,678 এটার মানে কী? 3 00:01:47,800 --> 00:01:50,553 জানি না। 4 00:08:10,560 --> 00:08:14,109 - তাকিয়ে কী দেখছো শুনি? - তোমার পা। 5 00:08:14,240 --> 00:08:16,196 কেন? 6 00:08:16,320 --> 00:08:20,279 তুমি কী সুন্দর ওগুলোতে ভর করে... সারা ঘর হেঁটে বেড়াচ্ছ। 7 00:08:27,240 --> 00:08:31,870 আমরা একজন ডাক্তারের শরণাপন্ন হলে ভালো হতো না? 8 00:08:32,000 --> 00:08:34,992 - ঠাণ্ডা লাগছে? - অল্প একটু। 9 00:08:35,120 --> 00:08:37,076 গরমটা অস্বস্তিকর লাগছে। 10 00:08:37,200 --> 00:08:40,237 আজ বিশ্রাম নিয়ে সেরে উঠলে, কাল আমরা বাড়ি ফিরে যাবো। 11 00:08:40,360 --> 00:08:44,399 - যাক বাঁচলাম! - জানি, তুমি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছ। 12 00:08:46,680 --> 00:08:50,753 - ঘরটা গুমোট বেঁধে আছে। - বেশ... 13 00:08:50,880 --> 00:08:53,838 জানালাটা খুলে দাও। 14 00:08:59,200 --> 00:09:03,159 - দরজাটা বন্ধ করে দেবো? - অবশ্যই। 15 00:09:39,000 --> 00:09:44,438 - ইয়োহান, এদিকে এসে, আমার পিঠটা ঘষে দাও তো। - আসছি। 16 00:10:18,440 --> 00:10:21,113 আর লাগবে না। 17 00:10:21,240 --> 00:10:24,949 পাশের ঘরে গিয়ে বসো। 18 00:10:27,000 --> 00:10:29,434 একটু পর আমরা ছোট একটা ঘুম দেবো। 19 00:10:59,000 --> 00:11:01,560 তোমার শার্ট আর প্যান্ট খুলে নাও। 20 00:11:22,800 --> 00:11:24,791 এদিকে এসো। 21 00:16:36,600 --> 00:16:38,795 হ্যাঁ... 22 00:17:17,600 --> 00:17:19,556 হাত। 23 00:19:48,320 --> 00:19:50,276 মা! 24 00:19:58,720 --> 00:20:03,669 ওহ, ইয়োহান! চুপ করো তো! ঘুমাতে দাও! 25 00:22:51,440 --> 00:22:54,034 হ্যালো, স্যার! 26 00:28:04,640 --> 00:28:07,598 -তোমার তো দেখছি শরীর রোদে পুড়ে গেছে। -হুম। 27 00:28:09,600 --> 00:28:12,558 - আমি বাইরে যাচ্ছি। - দাঁড়াও। 28 00:28:16,040 --> 00:28:18,793 - কিছু বলবে? - না, কিছু না। 29 00:28:20,520 --> 00:28:22,875 ঠিক আছে, তাহলে... 30 00:28:45,080 --> 00:28:49,039 ব্যাপারটা অপমানজনক। আমি এটা মেনে নিতে পারবো না। 31 00:28:55,680 --> 00:28:58,035 আমাকে নিজেকে সামলে নিতেই হবে। 32 00:29:00,520 --> 00:29:05,514 আমি একজন বুদ্ধিমতী নারী হিসেবে সমাজে পরিচিত। 33 00:29:05,640 --> 00:29:08,950 হে ঈশ্বর, আমাকে অন্তত নিজ বাড়িতে মরতে দিও! 34 00:29:22,680 --> 00:29:25,433 এখন একটু ভালো লাগছে। 35 00:29:26,560 --> 00:29:32,317 আমার কিছু খাওয়া দরকার। আমার বড্ড খিদে পেয়েছে। 36 00:29:32,440 --> 00:29:36,797 পাগলের মতো খালি পেটে মদ খেতে গেলাম কেন! 37 00:31:19,640 --> 00:31:21,596 থ্যাঙ্ক ইউ। 38 00:33:30,000 --> 00:33:33,151 তোমার খিদে পেয়েছে? 39 00:33:33,280 --> 00:33:36,238 আমার খাবার থেকে চাইলে খেতে পারো। 40 00:33:48,920 --> 00:33:51,275 বাড়ির কথা মনে পড়ছে? 41 00:33:52,120 --> 00:33:54,190 আমরা সোমবারেই বাড়ি পৌঁছে যাবো। 42 00:33:54,320 --> 00:33:59,155 - আমি কি তখন নানুর বাসায় যেতে পারবো? - একদম সোজা সেখানেই যাবে। 43 00:33:59,280 --> 00:34:03,671 - আমি ওখানে কতদিন থাকবো? - পুরো গরমকাল আর আগামী শীতকালটাও। 44 00:34:03,800 --> 00:34:06,030 তোমাকে ওখানকার স্কুলেই ভর্তি করানো হবে। 45 00:34:07,920 --> 00:34:10,798 - মা কি আমাকে দেখতে যাবে? - তা তো যাবেই। 46 00:34:10,920 --> 00:34:14,833 - আর বাবা? - যদি আর কি, সে সময় বের করতে পারে। 47 00:34:15,000 --> 00:34:19,118 - সে তো ভীষণ ব্যস্ত লোক। - তা ঠিক... 48 00:34:20,600 --> 00:34:23,637 তবে সেখানে দারুণ সব জিনিস আছে। ঘোড়া... 49 00:34:23,760 --> 00:34:26,877 আমি ঘোড়া ভয় পাই। 50 00:34:27,000 --> 00:34:30,549 তাই বুঝি? 51 00:34:30,680 --> 00:34:35,549 বেশ, সেখানে খরগোশও থাকবে। তুমি আঙ্কেল পারসনের সাথে নদীতে ঘুরতেও যেতে পারবে। 52 00:34:35,680 --> 00:34:40,674 নদীর পানি সবুজ বর্ণের। এতটাই স্বচ্ছ যে, নদীর তলানি পর্যন্ত দেখা যায়। 53 00:34:49,880 --> 00:34:52,917 মুখ গোমড়া করে থেকো না। 54 00:34:53,040 --> 00:34:56,510 তুমিও কি আসবে, আন্টি? 55 00:34:56,640 --> 00:34:59,518 তুমি মাছ ধরতেও পারবে। 56 00:34:59,640 --> 00:35:05,397 - কী মাছ ধরতে চাও? - ছোট মাছ। মাঝেমধ্যে বড় মাছ। 57 00:35:08,880 --> 00:35:12,509 আমার পেট ভরে গেছে। থ্যাঙ্ক ইউ। 58 00:35:12,640 --> 00:35:15,871 দরজাটা খুলেই যাও, প্লিজ। 59 00:35:16,000 --> 00:35:19,959 তুমি চাইলে, তোমাকে একটা সুন্দর ছবি এঁকে দেবো। 60 00:35:26,360 --> 00:35:30,911 চিন্তা করো না। মা শীঘ্রই চলে আসবে। 61 00:35:31,040 --> 00:35:33,474 আর আমি তো আছিই এখানে। 62 00:44:45,760 --> 00:44:48,957 বেশ সুস্থ দেখাচ্ছে তোমাকে। যাক, ভালো। 63 00:46:24,000 --> 00:46:28,949 - কী করছো তুমি? - দেখতেই তো পাচ্ছো, কাজ করছি। 64 00:46:29,080 --> 00:46:34,029 তাহলে, নিজের চরকায় তেল দাও। আমার উপর নজরদারি করো না। 65 00:46:40,400 --> 00:46:44,109 তোমার কি মনে হয়, আমি তোমাকে ভয় পাই? 66 00:48:57,720 --> 00:49:00,951 আমরা বাড়ি যাবো কখন? 67 00:49:01,080 --> 00:49:03,753 হয়তো আজ বিকালেই। 68 00:49:03,880 --> 00:49:08,954 - আন্টিও কি আমাদের সাথে যাবে? - তা বলতে পারছি না। 69 00:49:22,000 --> 00:49:27,757 - এই শহরের নাম কী, মা? - যতদূর জানি, টিমোকা। 70 00:49:58,960 --> 00:50:02,077 এটা কী বাজছে? মিউজিকটা? 71 00:50:37,640 --> 00:50:43,875 - আমার সিগারেট শেষ। - টেবিলের উপর আমার প্যাকেট রাখা আছে। 72 00:50:44,000 --> 00:50:46,036 - আমি দুই-তিনটা নিতে পারি? - নিশ্চয়ই। 73 00:50:53,880 --> 00:50:56,314 থ্যাঙ্ক ইউ সো মাচ। 74 00:50:59,480 --> 00:51:03,075 তোমরা দু'জন আজ রাতের ট্রেনে বাড়ি ফিরে যাও। 75 00:51:03,200 --> 00:51:05,634 আমরা তোমাকে এমন অবস্থায় একা রেখে যেতে পারি না। 76 00:51:05,760 --> 00:51:10,515 আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। আরও কয়েকদিন হয়তো লাগবে। 77 00:51:16,840 --> 00:51:20,799 - মিউজিকটা কার? - বাখ। 78 00:51:27,000 --> 00:51:29,594 সুন্দর। 79 00:51:41,520 --> 00:51:45,638 আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। এই গরম আর সহ্য হচ্ছে না। 80 00:51:57,680 --> 00:52:01,832 - কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। - ইস্টারকে কিছু পড়ে শোনালেই তো পারো। 81 00:52:01,960 --> 00:52:04,474 যাও, হুঁশে থাকা অবস্থায় ফিরে এলেই হলো। 82 00:52:22,080 --> 00:52:26,870 একটু বাইরে যাও তো, সোনা। আমি অ্যানার সাথে একটু একা কথা বলতে চাই। 83 00:52:27,000 --> 00:52:29,833 - তোমাকে পড়ে শোনাবো না? - পরে, লক্ষ্মীটা। 84 00:52:32,960 --> 00:52:37,317 - আমি হলওয়েতে গেলাম। - বেশি দূরে যেও না কিন্তু। 85 00:52:55,080 --> 00:52:59,073 - কোথায় ছিলে তুমি? - হাঁটতে বের হয়েছিলাম। 86 00:53:01,280 --> 00:53:04,317 - কোথায় গিয়েছিলে? - ওহ, বেশি দূরে কোথাও না। 87 00:53:04,440 --> 00:53:08,115 - বাহ, দারুণ ঘুরেছো দেখছি। - আমার এখানে ফিরতে মন চায়নি তাই। 88 00:53:08,240 --> 00:53:11,516 - কেন চায়নি শুনি? - এতকিছু বলতে পারবো না। 89 00:53:11,640 --> 00:53:13,676 তুমি মিথ্যে বলছো। 90 00:53:13,800 --> 00:53:16,758 তুমি আগাগোড়া সবকিছু এত শুনতে চাইছো কেন? 91 00:53:18,080 --> 00:53:20,230 অযথা কথা না বাড়িয়ে, আমার কথার জবাব দাও। 92 00:53:20,360 --> 00:53:24,990 আজ থেকে দশ বছর আগের সেই শীতকালের কথা মনে পড়ে? আমরা যে বাবার সাথে লিওনে ছিলাম? 93 00:53:25,120 --> 00:53:27,554 সেই বার আমি ক্লদের সাথে রাত কাটিয়েছিলাম। 94 00:53:31,160 --> 00:53:34,197 তুমি তখনো আমাকে এভাবে জেরা করেছিলে। 95 00:53:34,320 --> 00:53:40,475 তুমি ভয় দেখিয়েছিলে, তোমাকে সব খুলে না বললে, তুমি বাবাকে সব বলে দেবে। 96 00:53:45,920 --> 00:53:50,755 আমি একটা সিনেমাহলে গিয়ে, পেছনের দিকের একটা সিটে বসে ছিলাম। 97 00:53:50,880 --> 00:53:54,873 আমার ঠিক সামনে বসে একটা দম্পতি একে অপরকে চুমু খাচ্ছিল, অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল। 98 00:53:55,000 --> 00:53:58,390 ওদের কাজ শেষ হতেই, ওরা সেখান থেকে চলে যায়। 99 00:53:58,520 --> 00:54:01,717 এরপর সেখানে একটা লোক আসে, যার সাথে বারে আমার আগে দেখা হয়েছিল। 100 00:54:01,840 --> 00:54:06,231 সে এসে আমার পাশের সিটে বসলো আর আমার হাঁটুতে হাত বোলাতে লাগলো। 101 00:54:06,360 --> 00:54:09,477 তারপর আমরা হলের মেঝেতেই দৈহিক মিলনে লিপ্ত হই। 102 00:54:09,600 --> 00:54:12,353 আর তাই, আমার জামা নষ্ট হয়ে গেছে। 103 00:54:17,520 --> 00:54:22,435 - তুমি কি সত্যি বলছো? - মিথ্যা বলতেই বা যাবো কেন? 104 00:54:24,600 --> 00:54:28,479 তাই তো, মিথ্যাই বা বলবে কেন? 105 00:54:28,600 --> 00:54:32,559 - আসলে আমি কিছুটা মিথ্যে বলেছি। - ব্যাপার না। 106 00:54:35,320 --> 00:54:39,552 আমি একটা দম্পতিকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম। 107 00:54:39,680 --> 00:54:45,118 তারপর আমি বারে গেলে, সেই লোকটার সাথে আমার দেখা হয়। 108 00:54:45,240 --> 00:54:49,313 আমরা কোথায় যাবো, বুঝে উঠতে পারছিলাম না। 109 00:54:49,440 --> 00:54:55,470 পরে আমরা একটা চার্চে গিয়ে, সেখানের একটা পিলারের পেছনে দৈহিক মিলনে লিপ্ত হয়েছিলাম। 110 00:54:55,600 --> 00:54:57,909 ওখানে বেশ ঠাণ্ডা ছিল। 111 00:55:00,840 --> 00:55:02,796 বুঝলাম। 112 00:55:03,880 --> 00:55:07,839 পরের বার থেকে, আগে জামা খুলে নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবো। 113 00:55:12,560 --> 00:55:15,313 তোমার কি শুয়ে পড়া উচিত না? 114 00:55:38,360 --> 00:55:43,036 আমার পাশে এসে বসো। 115 00:55:43,160 --> 00:55:45,469 অল্প কিচ্ছুক্ষণের জন্য। 116 00:55:53,120 --> 00:55:56,078 তুমি কি আবার সেই লোকের সাথে দেখা করবে? 117 00:55:58,160 --> 00:56:01,311 প্লিজ, করো না... 118 00:56:01,440 --> 00:56:03,795 আজ রাতে নয়... 119 00:56:07,080 --> 00:56:11,198 - ব্যাপারটা অসহনীয়... - তা কেন শুনি? 120 00:56:11,320 --> 00:56:13,311 কারণ... 121 00:56:15,760 --> 00:56:18,718 আমার নিজেকে ছোট, তুচ্ছ মনে হয়। 122 00:56:21,240 --> 00:56:23,993 তোমার মনে হতে পারে, আমি ঈর্ষান্বিত। 123 00:56:28,880 --> 00:56:31,075 আমাকে যেতে হবে। 124 01:02:01,720 --> 01:02:05,474 তোমার আমাকে পড়ে শোনানোর কথা ছিল। 125 01:02:05,600 --> 01:02:09,878 তোমাকে কেমন যেন দেখাচ্ছে! 126 01:02:15,160 --> 01:02:18,436 এখন পড়ে শোনালে কেমন হয়? 127 01:02:18,560 --> 01:02:21,472 তারচেয়ে বরং তোমাকে আমার জুডি ও পাঞ্চকে দেখাই। 128 01:02:41,000 --> 01:02:43,958 বাঁচাও! মরে গেলাম গো! 129 01:02:44,080 --> 01:02:48,039 - ও কী বলছে? - তা জানি না। 130 01:02:48,160 --> 01:02:51,436 ও ভয় পেয়েছে, তাই অদ্ভুত ভাষায় কথা বলছে। 131 01:02:51,560 --> 01:02:54,518 পাঞ্চ কি গান শোনাতে পারবে? 132 01:02:54,640 --> 01:02:57,313 এখন রেগে আছে তো, তাই পারবে না। 133 01:05:11,880 --> 01:05:14,155 অদ্ভুত... 134 01:05:17,400 --> 01:05:20,710 অদ্ভুত যে, আমরা দুজন দুজনকে একটু বুঝতে পারি না। 135 01:05:39,920 --> 01:05:42,878 ইস্টার মরে গেলে, খুশিই হতাম। 136 01:06:03,640 --> 01:06:05,756 আন্টি... 137 01:06:05,880 --> 01:06:08,474 তুমি অনুবাদক হতে গেলে কেন? 138 01:06:08,600 --> 01:06:12,912 যাতে তুমি অন্যান্য ভাষায় লেখা গল্প পড়তে পারো। 139 01:06:13,040 --> 01:06:18,239 - তুমি কি এই ভাষাটা পুরোপুরি বুঝো? - না, তবে কয়েকটা শব্দ শিখেছি। 140 01:06:19,640 --> 01:06:22,393 সেগুলো আমার জন্য লিখে রাখতে ভুলবে না। 141 01:06:22,520 --> 01:06:24,988 আচ্ছা, বাবা। 142 01:06:29,360 --> 01:06:31,954 মা আমাদের সাথে থাকতে চায় না কেন? 143 01:06:32,080 --> 01:06:33,957 ওহ, এমন কিছু না, সোনা। 144 01:06:34,080 --> 01:06:37,470 না, মা যখন খুশি তখন একা বাইরে বেরিয়ে যায়। 145 01:06:37,600 --> 01:06:41,559 - ও শুধু বাইরে একটু হাঁটাহাঁটি করতে যায়। - না, মোটেও না। 146 01:06:43,080 --> 01:06:46,436 তার সাথে একজন লোকও থাকে। তারা দুজন দুজনকে চুমু খাচ্ছিলেন। 147 01:06:46,560 --> 01:06:51,475 তারপর তারা একটা ঘরে ঢোকে গেলেন। 148 01:06:51,600 --> 01:06:55,559 - তুমি কি মজা করছো নাকি? - আমি নিজের চোখে দেখেছি। 149 01:07:09,600 --> 01:07:13,957 - তুমি ঠিকমতো গোসল করেছো তো? - না, করতেই কি হবে? 150 01:07:17,240 --> 01:07:20,630 ভেবেছিলাম, এই ট্যুরে অনেক মজা করবো। 151 01:07:20,760 --> 01:07:23,957 - কিন্তু কীসের কী... - আমি বেশ মজাই করেছি। 152 01:07:31,160 --> 01:07:34,516 শুধু তোমার মায়েরই তোমাকে গায়ে হাত দেওয়ার অধিকার আছে, তাই না? 153 01:07:39,200 --> 01:07:41,998 আমরা দুজনেই তোমার মাকে ভালোবাসি। 154 01:07:51,240 --> 01:07:55,119 জানতে চাও, সেই ভাষায় 'মুখমণ্ডল' কে কী বলে? 155 01:07:55,240 --> 01:07:58,710 "নাইগো" বলে আর হাতকে বলে, "কাসি"। 156 01:08:09,240 --> 01:08:11,959 অসুস্থ হবার পর থেকেই, সে নিজের মর্জিমাফিক চলতে শুরু করেছে। 157 01:08:12,080 --> 01:08:15,038 সে সবকিছুতেই আমার দোষ খুঁজে বেড়ায়। 158 01:08:17,920 --> 01:08:21,833 ''কী পেটুক রে বাবা!" - ও বলে আমাকে। 159 01:08:21,960 --> 01:08:25,873 ''নিজেকে আয়নায় দেখো, কেমন মুটিয়ে গেছো!" 160 01:08:26,000 --> 01:08:28,639 '' তোমার খাদ্য নিয়ন্ত্রণে আনা দরকার।" 161 01:08:36,600 --> 01:08:39,273 আমি খেতে পছন্দ করি। 162 01:08:40,960 --> 01:08:44,589 তার যদি মদ্যপানের মতো বদ অভ্যাস না থাকতো, সেও হয়তো করতো। 163 01:08:49,080 --> 01:08:52,709 আমি ভালো গাড়ি চালাই, যদিও। 164 01:08:52,840 --> 01:08:55,434 এমনকি ইস্টারও এটা মানে। 165 01:09:10,040 --> 01:09:12,873 তুমি ভেতরে আছো? 166 01:09:14,000 --> 01:09:16,355 কী চাও তুমি? 167 01:09:19,000 --> 01:09:21,639 তোমার সাথে কথা আছে। 168 01:09:32,520 --> 01:09:34,954 সে এখানেও চলে এসেছে। 169 01:09:36,840 --> 01:09:38,876 ও কাঁদছে। 170 01:10:18,800 --> 01:10:21,360 কোথায় তুমি? 171 01:11:28,000 --> 01:11:32,676 - কী দোষ ছিল আমার? - তেমন কিছু না। 172 01:11:35,160 --> 01:11:38,470 তোমার নিজের বানানো অনুশাসন ও 173 01:11:38,600 --> 01:11:42,559 নৈতিকতার বেড়াজালে সবাইকে বন্দি করা ছাড়া তেমন কিছুই না। 174 01:11:42,680 --> 01:11:45,240 কিন্তু দিনশেষে, এসব একেবারেই মূল্যহীন। 175 01:11:45,360 --> 01:11:47,555 কেন, জানো? 176 01:11:49,240 --> 01:11:51,959 দাঁড়াও, আমিই বলছি। 177 01:11:52,080 --> 01:11:55,868 তুমি সবসময় নিজের গরিমাকে প্রাধান্য দিয়ে এসেছো। 178 01:11:56,000 --> 01:12:00,630 নিজেকে সর্বসেরা প্রমাণের বাতিকগ্রস্ত তুমি। 179 01:12:00,760 --> 01:12:04,389 সবকিছুতে নিজেকে সকলের মধ্যমণি না করলে... 180 01:12:04,520 --> 01:12:08,399 - তোমার আত্মসম্মানে লাগে। - এটাই কি মানব মনের স্বভাবজাত বৈশিষ্ট্য নয়? 181 01:12:08,680 --> 01:12:10,955 আমি তোমাকে নিজের আর্দশ মানতাম। 182 01:12:11,080 --> 01:12:14,197 আমি তোমার মতো হবার স্বপ্ন দেখতাম। 183 01:12:16,080 --> 01:12:19,390 - আমি বুঝতাম না, তুমি যে আমাকে ঘৃণা করো। - এটা সত্যি নয়... 184 01:12:19,520 --> 01:12:22,273 ওহ, তা আর বোঝাতে এসো না। 185 01:12:22,400 --> 01:12:28,953 তুমি আমাকে কখনোই দুচোখে দেখতে পারতে না, যদিওবা সেটা বুঝতে বড্ড দেরি হয়েছিল আমার। 186 01:12:29,080 --> 01:12:34,552 - আর কোনো এক অজানা কারণে, তুমি আমাকে ভয়ও করো। - আমি তোমাকে ভয় করি না। 187 01:12:34,680 --> 01:12:36,910 আমি ভালোবাসি তোমাকে। 188 01:12:37,040 --> 01:12:40,077 তুমি সবসময় ভালোবাসা নিয়ে বড় বড় বাণী ঝাড়ো। 189 01:12:40,200 --> 01:12:42,714 কেনই বা ঝাড়বো না? 190 01:12:42,840 --> 01:12:45,070 যে এতটা ভালোবাসতে জানে, সেই ইস্টার কী করে এতটা ঘৃণা করতে পারে? 191 01:12:45,320 --> 01:12:49,438 তারমানে তো, আমারই কোথাও ভুল হচ্ছে, তাই না? 192 01:12:49,560 --> 01:12:52,996 তুমি আমাকে যতটা ঘৃণা করো, নিজেকেও ঠিক ততটাই ঘৃণা করো। 193 01:12:53,120 --> 01:12:55,873 তুমি নিজেকে ছাড়া আর কারো পরোয়া করো না। 194 01:12:56,000 --> 01:12:58,070 তোমার মনের ভেতর শুধুই ঘৃণা আর হিংসা। 195 01:13:00,640 --> 01:13:04,315 তুমি তো উচ্চশিক্ষিতা... 196 01:13:04,440 --> 01:13:07,113 আর বহু জনপ্রিয় উপন্যাসের অনুবাদও করেছো 197 01:13:07,240 --> 01:13:09,959 তাহলে একটা প্রশ্নের জবাব দাও তো দেখি। 198 01:13:14,920 --> 01:13:19,072 যখন বাবা মারা যান, তুমি বলেছিলে, " আমি আর বাঁচতে চাই না।" 199 01:13:21,560 --> 01:13:25,917 তাহলে এখনো বেঁচে আছো কেন? 200 01:13:26,040 --> 01:13:29,430 আমার খাতিরে, নাকি ইয়োহানের? 201 01:13:31,560 --> 01:13:35,599 নাকি তোমার কাজের? 202 01:13:35,720 --> 01:13:38,075 নাকি কোনো বিশেষ কারণ ছাড়াই? 203 01:13:40,360 --> 01:13:44,114 তোমার কোথাও ভুল হচ্ছে। 204 01:13:44,240 --> 01:13:47,198 আমার সাথে এভাবে কথা বলার সাহস করো না! 205 01:13:49,000 --> 01:13:51,798 এখান থেকে বিদায় হও! চলে যাও বলছি! 206 01:13:55,040 --> 01:13:57,679 বেচারি অ্যানা। 207 01:13:57,800 --> 01:14:00,314 একটু শান্ত হও। 208 01:14:08,040 --> 01:14:10,429 বেচারি অ্যানা। 209 01:19:26,880 --> 01:19:31,237 ইয়োহান আর আমি একটু বাইরে খেতে বের হচ্ছি। 210 01:19:32,880 --> 01:19:35,838 আমরা দুইটার ট্রেনে বাড়ি ফিরছি। 211 01:19:38,880 --> 01:19:41,235 গরমটা একেবারে অসহনীয় মাত্রা বেড়ে গেছে। 212 01:19:48,000 --> 01:19:54,030 - গুড বাই। আমি তাড়াতাড়ি চলে আসবো। - গুড বাই। 213 01:20:19,240 --> 01:20:22,630 আমাকে একটা কাগজ ও একটা কলম দিন। 214 01:20:40,280 --> 01:20:42,635 প্রিয় ইয়োহান, 215 01:20:44,600 --> 01:20:51,472 বিদেশি ভাষার শব্দগুলো... 216 01:21:53,400 --> 01:21:58,349 ও ছেলেটাকে নিয়ে বেরিয়েছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল! 217 01:22:18,000 --> 01:22:20,958 ইরেক্টিল টিস্যু... 218 01:22:23,480 --> 01:22:27,871 এসব সবই স্ফীত টিস্যু ও নিঃসরণ গ্রন্থির কাজ। 219 01:22:32,000 --> 01:22:35,231 একটা স্বীকারোক্তি ছিল: 220 01:22:35,360 --> 01:22:38,875 বীর্যের গন্ধ আমার মোটেও সহ্য হয় না। 221 01:22:39,000 --> 01:22:40,956 আমি গন্ধের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। 222 01:22:41,080 --> 01:22:46,393 আর জন্মের সময়, আমার গায়েও পচা মাছের মতো গন্ধ ছিল। 223 01:22:54,000 --> 01:22:56,355 যদিওবা তা অল্প সময়ের জন্য। 224 01:23:08,960 --> 01:23:13,476 আমি নিজের দুর্বলতা প্রকাশ করতে কখনোই চাইনি। 225 01:23:14,400 --> 01:23:17,710 কিন্তু হঠাৎ করে খুব একাকীত্বে ভুগছি। 226 01:23:20,960 --> 01:23:27,672 আমরা যতই বাইরে নিজেকে শক্ত দেখাই না কেন, দিনশেষে এসব মূল্যহীন। 227 01:23:27,800 --> 01:23:32,920 অতীতের ভুলগুলো তাড়া করে বেড়াচ্ছে... 228 01:23:33,040 --> 01:23:35,918 বড্ড বেশি কষ্ট দিচ্ছে... 229 01:23:36,040 --> 01:23:38,679 বড্ড বেশি... 230 01:23:42,000 --> 01:23:44,878 অতীত ও স্মৃতি এই দুটো জিনিস জীবনে... 231 01:23:45,000 --> 01:23:48,959 বড্ড বেশি শক্তিশালী প্রভাব রাখে। 232 01:23:57,800 --> 01:23:59,756 এসব কথা আসলে... 233 01:24:02,000 --> 01:24:05,959 আবোল-তাবোল কথা ছাড়া কিছুই না। 234 01:24:06,080 --> 01:24:10,392 খামাকা সময়ের অপচয়। 235 01:24:10,520 --> 01:24:13,990 আমাকে আমার কাগজ- কলমগুলো দিন। 236 01:24:29,800 --> 01:24:35,318 আমার এখন বেশ ভালো লাগছে। আপনি কি জানেন, 237 01:24:35,440 --> 01:24:40,992 আমার এই অসুখটার নাম কী? 'ইউফোরিয়া'। 238 01:24:41,120 --> 01:24:47,070 আমার বাবারও একই অসুখ ছিল। উনিও অকারণেই পাগলের মতো হাসতেন। 239 01:24:49,760 --> 01:24:52,274 তারপর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলতেন, 240 01:24:52,400 --> 01:24:56,678 "আমরা অমরত্ব পেয়ে গেছি, ইস্টার।" 241 01:24:56,800 --> 01:25:00,793 উনি অত্যন্ত দয়ালু ছিলেন... 242 01:25:00,920 --> 01:25:03,957 ... কিন্তু শরীর- স্বাস্থ্যের দিকে বেশ লম্বা-চওড়া, বলিষ্ঠ লোক ছিলেন। 243 01:25:04,080 --> 01:25:07,595 ৩০ টা বিশাল পাথরের সমান ওজন ছিল তার। 244 01:25:07,760 --> 01:25:12,311 উনার কফিন লোকে কীভাবে বহন করেছে, সেটাই মাঝেমধ্যে ভাবি। 245 01:25:12,440 --> 01:25:14,556 আমি প্রচণ্ড ক্লান্ত। 246 01:25:49,960 --> 01:25:54,590 না, আমি এভাবে মরতে চাই না। 247 01:25:54,720 --> 01:25:58,395 আমি শ্বাসরোধে মরতে চাই না। 248 01:25:58,520 --> 01:26:01,910 ওহ, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। 249 01:26:02,040 --> 01:26:06,989 আমি এমনটা চাই না। ওটা ফিরে আসুক চাই না। 250 01:26:16,760 --> 01:26:23,199 ডাক্তার কোথায়? আমাকে কি একাই মরতে হবে? 251 01:27:29,000 --> 01:27:33,039 ভয় পাবার কিচ্ছু নেই, আমি মরবো না। 252 01:27:43,360 --> 01:27:46,318 আমি নিজেকে সামলে নেবো। 253 01:27:46,440 --> 01:27:48,874 আচ্ছা। 254 01:27:49,000 --> 01:27:55,109 আমি কথা রেখেছি, তোমার জন্য একটা চিঠি লিখেছি... 255 01:27:55,240 --> 01:27:58,118 মেঝের উপর রাখা আছে... 256 01:27:58,240 --> 01:28:01,835 ... তুমি নিজেই খুঁজে নাও। 257 01:28:08,200 --> 01:28:12,716 এটা বেশ গুরুত্বপূর্ণ। আশা করি, বুঝতে পারবে। 258 01:28:12,840 --> 01:28:16,469 আমাদের বের হতে হবে। ট্রেন আর এক ঘণ্টা পড়েই ছেড়ে দেবে। 259 01:28:16,600 --> 01:28:19,751 ভয় পেও না। 260 01:28:19,880 --> 01:28:22,155 ভয় পেও না। 261 01:28:22,280 --> 01:28:25,238 জলদি করো, ইয়োহান। কথা শুনছো আমার? 262 01:28:41,400 --> 01:28:44,392 ভালোই হলো, চলে যাচ্ছো তোমরা। 263 01:28:44,520 --> 01:28:48,035 তোমার মতামত জানতে চাইনি। 264 01:30:04,040 --> 01:30:07,874 - এটা কী? - আন্টি আমার জন্য একটা চিঠি লিখেছে। 265 01:30:08,040 --> 01:30:10,508 দেখি একটু। 266 01:30:14,000 --> 01:30:17,959 ''প্রিয় ইয়োহান, বিদেশি ভাষার শব্দগুলো..." 267 01:30:20,640 --> 01:30:23,598 বাহ! বেশ তো!