1
00:00:59,311 --> 00:01:13,578
অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
2
00:01:29,727 --> 00:01:35,890
ফেসবুক আইডিঃ
www.facebook.com/S.fahmidul.islam.7
3
00:01:46,577 --> 00:01:52,978
সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455
4
00:02:05,126 --> 00:02:09,256
হে খোদা!
আমাদের কাছে তো ভুল ড্রেস এসেছে!
5
00:02:10,798 --> 00:02:13,534
- জানি না আমরা পারব কি না।
- নিজে চেক করিস নি?
6
00:02:13,534 --> 00:02:16,037
সুরানকে করতে বলেছিলাম।
কিন্তু ঐ আবুইল্লাটা...
7
00:02:16,037 --> 00:02:17,595
তুই তো ভালো করেই জানিস!
8
00:02:22,743 --> 00:02:24,040
হ্যালো, সোরা।
9
00:02:26,113 --> 00:02:27,205
কী?
10
00:02:57,144 --> 00:02:59,612
সোরা, ভেতরে আসো। জলদি।
11
00:03:00,014 --> 00:03:01,811
কী করছ?
12
00:03:14,728 --> 00:03:18,132
জাং সোরা, আজ সকালে ছাতা
নিয়ে যেতে বলেছিলাম না?
13
00:03:18,132 --> 00:03:19,700
কিন্তু সকালে তো বৃষ্টি হচ্ছিল না।
14
00:03:19,700 --> 00:03:22,770
ঐ আবহসংবাদের আপুটা বলেছিল না
যে আজ বৃষ্টি হওয়ার চান্স ৮০%?
15
00:03:22,770 --> 00:03:24,761
তুমি কি প্রত্যেকবারই এমন করবে?
16
00:03:26,507 --> 00:03:28,634
আবার কী হলো?
17
00:03:29,376 --> 00:03:31,844
রাস্তায় আছি!
18
00:03:31,979 --> 00:03:35,073
১০ মিনিটের মধ্যে বিয়ে শুরু হবে।
19
00:03:35,182 --> 00:03:38,379
তাহলে ড্রেস বদলানোর আগে সেটা
ভাবা উচিত ছিল! এখন ফোন রাখ।
20
00:03:43,457 --> 00:03:44,651
কোথায়?
21
00:03:49,163 --> 00:03:50,831
ওরা অলরেডি শুরু করে দিয়েছে।
22
00:03:50,831 --> 00:03:53,434
বিয়ের আগমুহূর্তে কে
ভুল ড্রেস নিয়ে এসেছে?
23
00:03:53,434 --> 00:03:56,604
- আমরা খুবই লজ্জিত।
- সব অকর্মার দল!
24
00:03:56,604 --> 00:03:58,572
- হায় খোদা!
- কী হলো?
25
00:03:58,572 --> 00:04:00,597
ফুলের তোড়া কোথায়?
26
00:04:00,774 --> 00:04:03,538
কেউ ফুলের তোড়া আনোনি?
27
00:04:08,249 --> 00:04:09,773
ফুলের তোড়া এখানে।
28
00:04:36,610 --> 00:04:40,239
"WEDDING DRESS"
29
00:04:49,623 --> 00:04:53,794
আমাকে এভাবে আর কাজের
মধ্যে থেকে টেনে আনবে না।
30
00:04:53,794 --> 00:04:56,627
আন্টি বাসায় ছিল না।
31
00:04:57,965 --> 00:04:59,899
এখানে একটা হামি দিলে কেমন হয়?
32
00:05:08,375 --> 00:05:09,569
আর এখানে?
33
00:05:10,911 --> 00:05:12,213
এখানে?
34
00:05:12,213 --> 00:05:14,647
থামো। আমাকে যেতে হবে।
35
00:05:15,549 --> 00:05:18,143
আচ্ছা। যাও।
36
00:06:09,169 --> 00:06:12,468
এই জিনা। থাম না!
37
00:06:13,240 --> 00:06:15,708
ক্লাস শেষে আমার বাসায় যাবি?
38
00:06:15,843 --> 00:06:18,141
কেন? কী হয়েছে?
39
00:06:18,479 --> 00:06:21,482
আব্বু আমাকে একটা নতুন
ভিডিও গেম কিনে দিয়েছে।
40
00:06:21,482 --> 00:06:22,616
অনেক মজা হবে তাহলে।
41
00:06:22,616 --> 00:06:24,516
অন্নেক!
42
00:06:24,785 --> 00:06:27,948
সময় করে এসো। কখন?
43
00:06:30,124 --> 00:06:32,649
এসব কী বলছ?
বাবু, এমন কোরো না।
44
00:06:33,193 --> 00:06:39,154
বলেছিলে না তুমি লম্বা ছেলে পছন্দ করো?
45
00:06:40,934 --> 00:06:42,333
কী? আমি অনেক লম্বা?
46
00:06:44,171 --> 00:06:48,842
এখন আমার নতুন একটা ব্যবসা আছে সাথে
একটা নতুন গাড়িও আছে! অনেক বড় গাড়ি!
47
00:06:48,842 --> 00:06:52,539
এতগুলো স্টুডেন্টদের সাথে ব্যস্ত থাকি।
48
00:06:53,047 --> 00:06:56,244
বাবু, ফোন কেটো না। প্লিজ!
49
00:06:57,318 --> 00:07:02,654
আমার এখন আর কোনো আকাঙ্ক্ষা নেই।
আমি নিশ্বাসটা পর্যন্ত নিতে পারছি না।
50
00:07:05,359 --> 00:07:07,623
হ্যালো? হ্যালো?
51
00:07:08,896 --> 00:07:12,263
মি ইয়ং?
52
00:07:38,258 --> 00:07:39,850
তুমি কে?
53
00:07:40,294 --> 00:07:42,125
তুমি কাঁদছিলে?
54
00:07:49,470 --> 00:07:51,995
ক্যারাটে শিখতে এসেছ?
55
00:07:54,341 --> 00:07:56,901
তোমার তো কোনো স্টুডেন্ট নেই।
56
00:08:02,850 --> 00:08:05,114
ওরা এখনো আসেনি!
57
00:08:07,221 --> 00:08:10,090
তুই কী করে কুকুরের
মাংস খেতে পারিস?
58
00:08:10,090 --> 00:08:11,792
তোর তো এই রকম কথা বলা উচিত।
59
00:08:11,792 --> 00:08:15,728
তোর না কুকুরের মাংস ভালো লাগে।
তুই না কিনলে আমি কিনছি।
60
00:08:16,063 --> 00:08:17,963
জাস্ট চিকেন অর্ডার দে।
61
00:08:18,098 --> 00:08:22,865
তোরা খাস টেস্টের জন্য,
আমি খাবো স্বাস্থ্যের জন্য। দুপক্ষই ঠিক।
62
00:08:24,738 --> 00:08:28,105
এখন খেতে পারি?
63
00:08:28,442 --> 00:08:29,966
শুরু করা যাক?
64
00:08:54,268 --> 00:08:58,432
জোশ! সেই টেস্ট। খা।
65
00:08:59,940 --> 00:09:03,034
এটা তোর প্রথমবার ছিল না, তাই না?
66
00:09:03,177 --> 00:09:05,111
তুই আমার থেকেও বেশি খেয়েছিস।
67
00:09:05,379 --> 00:09:06,847
অতও খাইনি।
68
00:09:06,847 --> 00:09:09,441
এই নে কফি।
69
00:09:17,024 --> 00:09:21,256
কী হলো?
পেয়েছ খুঁজে?
70
00:09:21,695 --> 00:09:24,721
আচ্ছা। ওর ঠিকানাটা
ম্যাসেজ করে দাও।
71
00:09:24,965 --> 00:09:29,425
ধন্যবাদ। তোমাকে ১০%
দেওয়ার ব্যবস্থা করব।
72
00:09:30,771 --> 00:09:33,365
কীসের জন্য ১০%?
73
00:09:34,608 --> 00:09:37,311
তুই কোনো প্রাইভেট লোন
বিজনেস চালাচ্ছিস না।
74
00:09:37,311 --> 00:09:39,871
ভাবছিলি তোকে ধরতে পারব না?
75
00:09:40,013 --> 00:09:41,981
আজ তোর শেষ দিন।
76
00:09:42,916 --> 00:09:44,084
কফি!?
77
00:09:44,084 --> 00:09:46,609
এই কোথায় যাচ্ছিস?
বলেছিলি না লাঞ্চ তুই করাবি!
78
00:09:51,191 --> 00:09:56,322
তোমার সাথে কেন চুক্তি করতে যাবো?
তুমি একটা বাচ্চা।
79
00:09:57,998 --> 00:10:02,401
মিউচুয়াল বেনিফিটের ব্যাপারে কখনো শুনেছ?
80
00:10:03,871 --> 00:10:07,170
দেখো কে কার মজা উড়াচ্ছে।
81
00:10:07,441 --> 00:10:11,241
আমাকে দেখে যতটা স্মার্ট মনে হয়
আমি তার চেয়েও বেশি স্মার্ট।
82
00:10:11,545 --> 00:10:13,672
আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে সব জানি।
83
00:10:14,548 --> 00:10:17,449
তো ও তোমাকে একটা স্মার্ট
ছেলের জন্য ছেড়ে চলে গেছে।
84
00:10:22,155 --> 00:10:23,588
বদমাশ!
85
00:10:24,725 --> 00:10:28,627
যাই হোক, আমি ইন্টারেস্টেড না,
তোমার ব্যালে ক্লাসে যাও।
(ব্যালে এক ধরনের নাচ)
86
00:10:30,430 --> 00:10:34,134
কর্নার থেকে শুধু একটা
ঘন্টা দেখব, ঠিক আছে?
87
00:10:34,134 --> 00:10:36,762
কিন্তু ফি দিবে না কেন?
88
00:10:38,438 --> 00:10:42,340
আচ্ছা আধা ঘন্টা?
89
00:10:42,743 --> 00:10:45,541
কিন্তু কেন দিবো?
90
00:10:47,381 --> 00:10:51,010
এজন্যই ও তোমাকে ছেড়ে গেছে।
91
00:10:54,788 --> 00:11:00,693
মা?
হ্যাঁ, আমি ব্যালে স্কুলে।
92
00:11:03,230 --> 00:11:07,599
ঠিক আছে, আসছি।
93
00:11:09,403 --> 00:11:11,171
আমাকে এখন যেতে হবে।
94
00:11:11,171 --> 00:11:12,639
কাল এ ব্যাপারে কথা হবে।
95
00:11:12,639 --> 00:11:14,575
কী ব্যাপারে?
96
00:11:14,575 --> 00:11:15,976
পরে দেখা হবে!
97
00:11:15,976 --> 00:11:18,536
এই, এই যে! ছুটকি?
98
00:11:19,746 --> 00:11:21,509
অনেক দিন পর দেখা।
99
00:11:22,149 --> 00:11:23,548
কেমন আছো?
100
00:11:25,719 --> 00:11:32,716
বাড়ি তো বেশ সুন্দর!
কবে নিয়েছ?
101
00:11:35,529 --> 00:11:40,728
সুন্দর খাট। কোথায় থেকে নিয়েছ?
অনেক দাম হবে নিশ্চয়?
102
00:11:43,837 --> 00:11:47,603
বিয়ে করে ফেলেছ?
ড্রেস কোথায় থেকে নিয়েছিলে?
103
00:11:47,808 --> 00:11:52,074
কোথাও না। মায়ের বান্ধবীর
কাছ থেকে ধার নিয়েছিলাম।
104
00:11:52,346 --> 00:11:53,880
তো কী খবর?
105
00:11:53,880 --> 00:11:57,284
তোমার একাউন্ট নাম্বার দাও।
টাকা পাঠিয়ে দিবো।
106
00:11:57,284 --> 00:12:00,685
শেষবারেও এই কথাই বলেছিলে।
107
00:12:00,821 --> 00:12:05,053
যাও নিজের কাজ করো গিয়ে।
আমি এখানেই কিছুদিন থাকব।
108
00:12:05,459 --> 00:12:08,395
সোরা, এখানে শুয়ে পড়ো।
আসো ঘুম দিবে।
109
00:12:08,395 --> 00:12:10,955
কী এসব? ভাল্লাগেনা।
110
00:12:14,501 --> 00:12:15,934
দেখতে তো অনেক টেস্টি মনে হচ্ছে।
111
00:12:16,937 --> 00:12:18,772
তুমি কি এখন ধনী?
112
00:12:18,772 --> 00:12:22,572
আমি সবসময়ই ধনী ছিলাম।
যা চাও বলো।
113
00:12:22,909 --> 00:12:24,611
যা ইচ্ছা?
114
00:12:24,611 --> 00:12:26,010
একদম।
115
00:12:26,246 --> 00:12:27,838
আমার ভিডিও গেম চাই।
116
00:12:27,981 --> 00:12:29,107
আচ্ছা।
117
00:12:31,151 --> 00:12:37,249
অনেক ধরনেরই তো আছে,
বেস্ট কোনটা...
118
00:12:37,524 --> 00:12:39,185
ঠিক আছে, সবগুলোই নিয়ে নিবো।
119
00:12:39,860 --> 00:12:41,487
সত্যি?
120
00:12:44,197 --> 00:12:45,232
অনেক মজা না?
121
00:12:45,232 --> 00:12:46,426
হ্যাঁ।
122
00:12:47,601 --> 00:12:49,269
তোমাকে কে কিনে দিয়েছে?
123
00:12:49,269 --> 00:12:50,604
আম্মু।
124
00:12:50,604 --> 00:12:52,572
কার মেয়ে তুমি?
125
00:12:52,572 --> 00:12:53,834
আম্মুর।
126
00:12:54,941 --> 00:12:57,705
আম্মু আর ভিডিও গেমের মধ্যে
কাকে বেশি ভালোবাসো?
127
00:12:57,978 --> 00:12:59,377
ভিডিও গেম।
128
00:12:59,613 --> 00:13:02,548
ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির।
129
00:13:03,350 --> 00:13:06,751
যাইহোক, টিভিটা খুব ছোট।
130
00:13:06,953 --> 00:13:08,255
ছোট?
131
00:13:08,255 --> 00:13:10,155
প্লিজ ভেতরে আসুন, ভেতরে।
132
00:13:15,162 --> 00:13:16,925
ধন্যবাদ।
133
00:13:17,197 --> 00:13:18,699
- এখানে ঠিক আছে।
- আচ্ছা।
134
00:13:18,699 --> 00:13:20,257
ধন্যবাদ!
135
00:13:51,998 --> 00:13:54,364
এদিকে ঘোরো।
136
00:14:09,049 --> 00:14:13,854
ধুর অতও লাগেনি।
খালি বেশি বেশি।
137
00:14:13,854 --> 00:14:16,652
এখুনি ব্যথা করছিল।
138
00:14:17,057 --> 00:14:19,890
এখন থেকে নিজে নিজে
চিরুনি করা শিখতে হবে।
139
00:14:19,993 --> 00:14:23,429
দেখো, সব জট পেকে গেছে।
140
00:14:23,630 --> 00:14:26,428
জলদি করো। স্কুল যেতে হবে।
141
00:14:26,666 --> 00:14:28,258
জ্বি, ম্যাডাম।
142
00:14:29,703 --> 00:14:31,227
হাই।
143
00:14:31,438 --> 00:14:32,803
শুভ সকাল।
144
00:14:33,006 --> 00:14:34,974
হাই সোরা।
145
00:14:35,142 --> 00:14:37,177
তোমার কাছে বাদ্যযন্ত্রের
কোনো সেট আছে?
146
00:14:37,177 --> 00:14:38,845
মিন উ'র পুরানো এক সেট আছে হয়তো।
147
00:14:38,845 --> 00:14:40,745
বেশ, যদি আমার জন্য একটু খুঁজে দিতে।
148
00:14:42,582 --> 00:14:44,379
হাই ভাইয়া।
149
00:14:45,252 --> 00:14:47,652
বাসায় এসে তুই সবসময়
বাথরুমের দিক দৌড় দিস।
150
00:14:48,054 --> 00:14:52,013
মন খারাপ কোরো না।
আমি খুঁজে দিবো তো।
151
00:14:52,159 --> 00:14:54,855
মা সবসময় এমন করে...
152
00:14:55,896 --> 00:14:58,865
জন্মদিনে কী খাবে?
কোনো কিছু?
153
00:14:59,199 --> 00:15:01,030
চলো খাই।
154
00:15:01,334 --> 00:15:02,596
তুমি শুরু করো।
155
00:15:03,170 --> 00:15:04,704
হোম ওয়ার্ক শেষ করেছ?
156
00:15:04,704 --> 00:15:05,705
হ্যাঁ।
157
00:15:05,705 --> 00:15:08,265
যদি আর কখনো হোম ওয়ার্ক ছাড়া স্কুল গেছো...
158
00:15:11,077 --> 00:15:14,381
ওকে এভাবে নষ্ট কোরো না তো।
ওর ঘাড়ে ব্যথা।
159
00:15:14,381 --> 00:15:19,219
সোরা, কী এসব?
তুমি কি সবার মতো করে খেতে পারো না?
160
00:15:19,219 --> 00:15:21,788
আন্টি বলেছে কিছু না খাওয়ার
চেয়ে এটাই ভালো।
161
00:15:21,788 --> 00:15:23,881
তুমি তো আমার জন্য রান্নাও করো না।
162
00:15:26,560 --> 00:15:28,391
নিজের মেয়ের প্রতি আরো
বেশি করে খেয়াল রাখিস।
163
00:15:43,009 --> 00:15:44,101
ভাইয়া!
164
00:15:49,716 --> 00:15:52,452
আমি এখনো ডিউটিতে আছি।
165
00:15:52,452 --> 00:15:55,387
আরে এক মিনিট লাগবে।
চলো!
166
00:15:58,358 --> 00:15:59,693
গাড়ির ছাদ খোলা যায়!
দেখো!
167
00:15:59,693 --> 00:16:02,423
আগে কখনো এমন দেখেছ?
168
00:16:03,196 --> 00:16:05,426
আমি তো গাড়ির প্রেমে পড়ে গেছি!
169
00:16:05,999 --> 00:16:11,164
ড্যাশবোর্ডটা দেখো।
170
00:16:11,571 --> 00:16:15,439
সিটগুলো কত নরম।
171
00:16:15,809 --> 00:16:21,181
এই, অনেক হয়েছে।
হয়েছে কি বল তো?
172
00:16:21,181 --> 00:16:23,116
শুনলাম প্রমোশন পেয়েছ।
173
00:16:23,116 --> 00:16:25,352
ডাইরেক্টরের তো এমন সুন্দর
গাড়ি চালানো উচিত।
174
00:16:25,352 --> 00:16:27,445
এটা আমার গিফট।
প্লিজ না করবে না।
175
00:16:29,789 --> 00:16:31,458
আমার গাড়ি তো ঠিকঠাকই আছে।
176
00:16:31,458 --> 00:16:34,985
ঠিকঠাক?
তোমার গাড়ির বয়স কত বলো তো?
177
00:16:35,295 --> 00:16:36,922
তোর হলো টা কি?
178
00:16:38,932 --> 00:16:41,059
তুমি না করলে তোমার বউকে
দিয়ে সাইন করিয়ে নিবো কিন্তু।
179
00:16:41,434 --> 00:16:45,768
তখন তোরা দুজন এ গাড়িতেই থাকিস।
180
00:16:51,945 --> 00:16:53,139
ধন্যবাদ।
181
00:16:54,514 --> 00:16:56,004
ভাইয়া!
182
00:16:56,816 --> 00:16:58,113
দুঃখিত।
183
00:17:01,388 --> 00:17:04,016
এটা কেমন?
184
00:17:04,291 --> 00:17:06,885
- অনেক সুন্দর।
- তাই না?
185
00:17:07,060 --> 00:17:08,891
এটা কত পড়বে?
186
00:17:09,562 --> 00:17:13,700
৪ লাখ মতো। কিন্তু,
আপনি যদি সত্যিই কিনতে চান,
187
00:17:13,700 --> 00:17:15,930
আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দিবো।
188
00:17:16,069 --> 00:17:17,637
এর চেয়ে কমে কিছু নেই?
189
00:17:17,637 --> 00:17:20,373
মানে সস্তা?
অবশ্যই।
190
00:17:20,373 --> 00:17:22,534
সেগুলো ২য় তলায় আছে।
191
00:17:25,745 --> 00:17:29,649
কখনো কখনো, মানুষ
যারা জলদিতে থাকে বা
192
00:17:29,649 --> 00:17:32,485
বাজেট থাকে না, এগুলো নেয়।
193
00:17:32,485 --> 00:17:35,477
যদি ড্রাই ক্লিন করান,
অতটা খারাপ হবে না।
194
00:17:35,588 --> 00:17:39,115
চলো নতুন একটা কিনি।
বিয়ে তো একবারই করব।
195
00:17:39,592 --> 00:17:40,927
তাই বুঝি?
196
00:17:40,927 --> 00:17:44,488
কি রোমান্টিক!
উনি কিন্তু খুব রোমান্টিক!
197
00:17:44,631 --> 00:17:46,326
আসুন একবার এইদিকটাও দেখে নিন।
198
00:17:46,900 --> 00:17:52,236
- এই ডিজাইনটা কি সুন্দর।
- হ্যাঁ।
199
00:17:52,372 --> 00:17:56,035
এটাই তোমাকে কিন্তু সেই মানাবে। আর
তুমিই বলেছিলে যে বেশি দেহ দেখাতে চাও না।
200
00:17:56,743 --> 00:18:01,081
এই ডিজাইনটা নতুন,
তাই বানাতে বেশ কিছু সময় লাগবে।
201
00:18:01,081 --> 00:18:03,950
আমাদের শীতে লাগবে।
ততদিনে বানাতে পারবেন না?
202
00:18:03,950 --> 00:18:06,119
হ্যাঁ অবশ্যই।
203
00:18:06,119 --> 00:18:08,788
আপনি যদি এখনই ডিপোজিট জমা করে দেন,
আমরা আপনার জন্য বানিয়ে দিতে পারব।
204
00:18:08,788 --> 00:18:11,188
আপনাকে এটায় দারুন লাগবে!
205
00:18:11,825 --> 00:18:14,521
দুঃখিত।
206
00:18:14,627 --> 00:18:18,791
অন্য এক কাস্টমার এই
ডিজাইন কিনে ফেলেছে, তাই...
207
00:18:20,033 --> 00:18:22,661
আমি আন্তরিক ভাবে দুঃখিত।
208
00:18:25,972 --> 00:18:28,236
মাফ করবেন।
আমি এখুনি আসছি।
209
00:18:33,680 --> 00:18:35,682
এসব কী করছিস বলতো?
210
00:18:35,682 --> 00:18:38,852
ওরা এখনি আমাকে মোটা
অংকের একটা চেক দিত।
211
00:18:38,852 --> 00:18:39,886
এটা বিক্রির জন্য না।
212
00:18:39,886 --> 00:18:42,480
বেচবি না তো ডিজাইন করেছিস কেন?
213
00:18:43,590 --> 00:18:45,990
অন্য কোথাও বেচবি?
214
00:18:46,526 --> 00:18:48,426
এটা আমার জন্য।
215
00:18:48,528 --> 00:18:50,463
তুই কি মজা নিচ্ছিস?
216
00:18:50,463 --> 00:18:54,263
তুই তো ডেটেও যাস না।
দ্বিতীয় বিয়ে তো দূরের কথা।
217
00:18:54,567 --> 00:18:57,127
এটা সোরার জন্য, ঠিক আছে?
218
00:19:00,807 --> 00:19:03,901
এটা অন্য কোথাও বেচার জন্য এখন
কি নিজের মেয়েকে ব্যবহার করবি?
219
00:19:09,349 --> 00:19:15,845
সুস্থ থাকতে ফলমূল ও
শাকসবজি খাওয়া খুব জরুরি।
220
00:19:17,190 --> 00:19:19,459
আজ এত তাড়াতাড়ি বাড়ি আসলে যে?
221
00:19:19,459 --> 00:19:22,292
তোমার জন্য, আমার ময়না পাখি!
222
00:19:22,896 --> 00:19:26,127
কাল সিনেমা দেখতে যাবে?
223
00:19:26,299 --> 00:19:28,199
আমি পিকনিকে যাচ্ছি।
224
00:19:28,835 --> 00:19:33,636
পিকনিক?
আর আমাকে এখন বলছ?
225
00:19:34,074 --> 00:19:38,378
মার্কেট থেকে কাচ্চি, কিছু জলখাবার,
আর ঠান্ডা নিয়ে নিবো,
226
00:19:38,378 --> 00:19:43,077
আগের বারের মতো।
কি এমন বড় ব্যাপার?
227
00:19:43,716 --> 00:19:46,549
জানি, কিন্তু...
228
00:19:48,054 --> 00:19:52,218
আমি কাচ্চি বানাতে খুব ভালো পারি।
229
00:19:53,359 --> 00:19:54,826
জানতাম না তো।
230
00:19:55,528 --> 00:20:00,433
জানতে না? জানো, আগের
বার আমি খুব ব্যস্ত ছিলাম।
231
00:20:00,433 --> 00:20:03,402
কাচ্চি এতটাই ভালো বানাই
যে খেলে বেহুশ হয়ে যাবে।
232
00:20:05,839 --> 00:20:09,536
আম্মু, কিনলেই কি ভালো হয় না?
233
00:20:27,827 --> 00:20:30,387
হ নারে বাবা। প্লিজ।
234
00:20:39,506 --> 00:20:42,771
হয় না কেন?
235
00:21:04,497 --> 00:21:06,158
বৃষ্টি হচ্ছে।
236
00:21:08,768 --> 00:21:11,601
বৃষ্টি হচ্ছে, পিকনিক বাদ।
237
00:21:13,206 --> 00:21:16,437
কিন্তু সারারাত জেগে
ওগুলো বানিয়েছি।
238
00:21:29,789 --> 00:21:31,051
চলো!
239
00:21:32,525 --> 00:21:36,723
আমরা তো এভাবে আমার হাতের
প্রথম রান্না বাসায় খেতে পারি না।
240
00:21:37,697 --> 00:21:39,632
কিন্তু, সমুদ্রতীরে যাচ্ছো কেন?
241
00:21:39,632 --> 00:21:42,362
সমুদ্রতীরে বৃষ্টি হচ্ছে না তাই।
আবহসংবাদে দেখেছি।
242
00:21:42,502 --> 00:21:44,137
আমার টিচারকে কী বলেছ?
243
00:21:44,137 --> 00:21:45,638
তোমার গ্র্যানির ৬০তম জন্মদিনের
ব্যাপারে ছোট্ট একটা মিথ্যা।
(গ্র্যানি = নানী/দাদী)
244
00:21:45,638 --> 00:21:47,037
চিন্তা কোরো না।
245
00:21:47,106 --> 00:21:52,134
আমি তো অলরেডি আমার টিচারকে
বলে দিয়েছি যে গ্র্যানি মরে গেছে।
246
00:21:52,545 --> 00:21:54,514
তাহলে বলবে, সেটা
তোমার আব্বুর মা ছিল।
247
00:21:54,514 --> 00:21:56,812
দুই গ্র্যানিই মরে গেছে বলেছি।
248
00:21:59,419 --> 00:22:01,580
তাহলে আমার উপর দোষ
নিয়ে নিবো, ঠিক আছে?
249
00:22:03,656 --> 00:22:06,591
ওহ, আমার ফেভারিট গান।
250
00:22:06,826 --> 00:22:08,294
এই গানটা জানো?
251
00:22:08,294 --> 00:22:12,732
ওকদম। তোমার আব্বু গানটা
এত্ত সুন্দর করে গায়তো।
252
00:22:12,732 --> 00:22:15,034
অরিজিনাল গায়কের
থেকেও ভালো গায়তো।
253
00:22:15,034 --> 00:22:16,365
সত্যি?
254
00:22:16,703 --> 00:22:22,608
আসলে যখন আমাকে প্রোপজ করে
তখন ও এই গানটা গেয়েছিল।
255
00:22:22,709 --> 00:22:24,544
রোমান্টিক, না?
256
00:22:24,544 --> 00:22:26,375
আব্বু তো সেই রোমান্টিক ছিল।
257
00:22:26,779 --> 00:22:29,043
চুপ... আমাকে গানটা শুনতে দাও।
258
00:22:29,682 --> 00:22:31,707
তুমিই তো বকবক করছিলে।
259
00:22:35,722 --> 00:22:37,485
এই তো সমুদ্র!
260
00:22:37,557 --> 00:22:39,491
বলেছিলাম না এখানে হবে না।
261
00:22:47,900 --> 00:22:50,232
তোমার জন্য বানিয়েছি।
খেয়ে দেখো।
262
00:23:30,209 --> 00:23:32,143
ভালো লাগছে, না?
263
00:23:35,548 --> 00:23:37,516
এই তো হয়ে গেছে।
264
00:23:38,885 --> 00:23:42,188
আরো ভালো করে ধোও।
মাথায় এখনো সাবান লেগে আছে।
265
00:23:42,188 --> 00:23:45,491
কোথায়? আমি তো
দেখতে পাচ্ছি না।
266
00:23:45,491 --> 00:23:49,696
- এখানে।
- আচ্ছা। চোখ বন্ধ করো।
267
00:23:49,696 --> 00:23:51,926
১, ২...
268
00:23:54,600 --> 00:23:56,727
৩ বলো!
269
00:24:00,373 --> 00:24:02,534
কী এসব?
270
00:24:02,909 --> 00:24:07,243
দোষ তোমার।
তুমি এত্ত কিউট কেন?
271
00:24:07,680 --> 00:24:09,272
তুমি এত পচা।
272
00:24:20,059 --> 00:24:21,890
এত দেরি করছে যে।
273
00:24:22,195 --> 00:24:23,822
মনে হচ্ছে এ কয়দিন খুব ব্যস্ত ছিল।
274
00:24:23,930 --> 00:24:26,490
কখন আবার ব্যস্ত থাকে না?
275
00:24:27,533 --> 00:24:29,869
যদিও ওকে নিয়ে আমার খুব গর্ব হয়।
276
00:24:29,869 --> 00:24:34,602
আমি বা তুমি তা করতে পারব না।
277
00:24:35,975 --> 00:24:38,535
ও সবসময় আমাদের চিন্তায় ফেলে।
278
00:24:38,678 --> 00:24:41,681
জিদ করে এমন ছেলেকে বিয়ে করল
যার বিরুদ্ধে আমরা সবাই ছিলাম।
279
00:24:41,681 --> 00:24:44,013
আমি নিশ্চিত, এটাই
মাকে শেষ করে দিয়েছে।
280
00:24:44,550 --> 00:24:46,780
কী যা তা বকছ!
281
00:24:46,886 --> 00:24:49,218
আমার খুব করুণা হয়।
এই আর কি।
282
00:24:49,355 --> 00:24:52,290
সবসময় ওর সাইড নিবে না তো।
283
00:24:56,596 --> 00:24:59,030
গু উনের আসতে দেরি হবে।
ওকে ছাড়াই শুরু করি।
284
00:24:59,365 --> 00:25:00,889
টেবিল সাজানো শুরু করব?
285
00:25:01,100 --> 00:25:02,735
- এগুলো প্লেটে উঠিয়ে নেবো?
- আমি প্লেট আনছি।
286
00:25:02,735 --> 00:25:03,702
ধন্যবাদ, ইয়ে উন।
287
00:25:04,470 --> 00:25:06,439
ভালো করে খাও, ঠিক আছে?
288
00:25:06,439 --> 00:25:07,907
এই তো।
289
00:25:07,907 --> 00:25:11,411
- গু উন হবে।
- হ্যাঁ ও ই হবে।
290
00:25:11,411 --> 00:25:13,579
নুডুলসগুলো খাও।
তোমার দাদীর ফেভারিট।
291
00:25:13,579 --> 00:25:17,717
- আর নিবে?
- খাও।
292
00:25:17,717 --> 00:25:18,951
ভেতরে আসো।
293
00:25:18,951 --> 00:25:21,020
- সরি।
- সাবধানে।
294
00:25:21,020 --> 00:25:22,855
সোরা ঘুমিয়ে পড়েছে।
295
00:25:22,855 --> 00:25:24,557
তা তো পড়বেই।
296
00:25:24,557 --> 00:25:26,718
সেই জ্যামে পড়েছিলাম।
297
00:25:28,127 --> 00:25:30,263
দোষ দিলে কন্সট্রাকশনকে
দাও, আমাকে না।
298
00:25:30,263 --> 00:25:34,029
একটা ফোন করতে তো পারতিস।
299
00:25:34,133 --> 00:25:36,294
ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসব।
300
00:25:36,502 --> 00:25:39,801
- এখনো তো খাওনি, না?
- না।
301
00:25:41,174 --> 00:25:44,277
তোর আরো আগে আসা উচিত ছিল।
ভাবির জন্য কত কষ্ট হয়ে গেছিল।
302
00:25:44,277 --> 00:25:46,507
সেজন্যই তো তুই আগে এসেছিস।
303
00:25:46,879 --> 00:25:49,040
আমার কথা বলছিস?
304
00:25:51,884 --> 00:25:53,317
খাও।
305
00:25:54,887 --> 00:25:57,056
ধন্যবাদ ঈশ্বর আমাদের
একসাথে করার জন্য,
306
00:25:57,056 --> 00:26:01,322
মৃত মায়ের স্মৃতিতে
আমাদের এই সেবায়।
307
00:26:03,629 --> 00:26:08,794
ভেবেছিলাম আমরা একই থাকব
যেমনটা উনি বেঁচে থাকতে ছিলাম।
308
00:26:09,635 --> 00:26:13,969
কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি যে আমরা ততটা
ভালোবাসা ভাগ করে নিতে পারিনি যতটা না উচিত ছিল।
309
00:27:48,801 --> 00:27:51,804
উনি এখানে এর আগেও এসেছেন।
310
00:27:51,804 --> 00:27:54,364
বোধহয় আপনাদের এখনো কিছু বলেননি।
311
00:27:54,574 --> 00:27:56,132
উনার গ্যাস্ট্রিক ক্যান্সার আছে।
(গ্যাস্ট্রিক = পাকস্থলী সংক্রান্ত)
312
00:27:56,809 --> 00:27:59,573
অবস্থা খুব একটা ভালো না।
313
00:28:01,814 --> 00:28:03,304
কী?
314
00:28:03,583 --> 00:28:05,084
আপনাদের কাল এসে,
315
00:28:05,084 --> 00:28:08,850
উনার ডাক্তারের সাথে কথা বলা উচিত।
316
00:28:35,781 --> 00:28:37,271
সরি ভাইয়া...
317
00:28:39,919 --> 00:28:42,547
আমি সবসময় ঝামেলা পাকিয়ে ফেলি।
318
00:28:50,329 --> 00:28:52,194
সোরা এখনো কিছু জানে না।
319
00:29:46,285 --> 00:29:49,254
হাই পুচকি। ক্যারাটে শেখার
জন্য আম্মুকে বোলো।
320
00:29:50,089 --> 00:29:51,420
শুভ সকাল।
321
00:29:52,224 --> 00:29:56,629
ক্যারাটে শিখো। ঠিক আছে?
322
00:29:56,629 --> 00:29:58,620
তোমার ভাইকেও বোলো।
323
00:30:00,800 --> 00:30:04,668
তোমার কোনো বড় ভাই আছে?
থাকলে এনো।
324
00:30:04,770 --> 00:30:07,671
হাই, মামনি।
আমার ক্যারাটে ক্লাসে এসো কিন্তু।
325
00:30:07,973 --> 00:30:09,075
এই যে, এখানে।
326
00:30:09,075 --> 00:30:11,339
তোমার সাথে চকলেটও
দেওয়া উচিত।
327
00:30:11,977 --> 00:30:14,878
এই তুমি এই স্কুলে পড়ো?
328
00:30:14,980 --> 00:30:18,939
বেশ। এখানে তো তোমার
অনেক বন্ধু আছে, তাই না?
329
00:30:19,585 --> 00:30:22,986
ওরা স্কুল শেষে
এসব ফেলে দেয়।
330
00:30:25,124 --> 00:30:26,591
তোমার দিনটা ভালো যাক।
331
00:30:30,730 --> 00:30:32,857
স্কুল শেষে...
332
00:30:34,800 --> 00:30:36,199
চকলেট...
333
00:30:57,623 --> 00:30:59,692
ব্যালে ক্লাসে আসিস না কেন?
334
00:30:59,692 --> 00:31:01,387
আবৃত্তির কি হলো?
335
00:31:01,627 --> 00:31:03,754
আমার ভয়ে?
336
00:31:03,963 --> 00:31:06,165
আমার ব্যালে তেমন
ভালো লাগে না।
337
00:31:06,165 --> 00:31:09,623
ও আচ্ছা।
338
00:31:28,854 --> 00:31:32,258
ও, সরি। আমার ফ্রুটিকা
অনেক ভালো লাগে।
339
00:31:32,258 --> 00:31:35,250
কিন্তু তোর জন্য অর্ধেক
রেখে দিলাম। খেয়ে নিস।
340
00:31:38,230 --> 00:31:42,234
- তুই ওর সাথে একটু বেশিই
ভালো ব্যবহার করেছিস।
- না, ও ভয় পেয়েছে।
341
00:31:42,234 --> 00:31:47,866
- না, পায়নি।
- ও এদিকেই আসছে।
342
00:31:54,446 --> 00:31:55,815
এটা কি করলি?
343
00:31:55,815 --> 00:31:57,874
তুই তো বললি তোর ফ্রুটিকা
খুব পছন্দ। নে শেষ কর।
344
00:32:10,563 --> 00:32:11,825
ঐ!
345
00:32:13,899 --> 00:32:16,390
আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলি।
346
00:32:18,504 --> 00:32:20,973
এটা শেষ হলে,
কিছুদিনের ছুটি নিবো।
347
00:32:20,973 --> 00:32:26,468
তুই আমাকে শোচনীয় অবস্থায়
ফেলতে চাস, তাই না?
348
00:32:26,579 --> 00:32:28,911
শরীরটা তেমন ভালো না।
349
00:32:29,048 --> 00:32:31,817
আমারো।
ঠিকমতো ঘুমাতেও পারি না
350
00:32:31,817 --> 00:32:36,516
যতক্ষণ না মদের একটু গন্ধ পাই।
আয় তুই ও যোগ দে দলে।
351
00:32:36,622 --> 00:32:39,147
আমার কিছু কাজ আছে।
352
00:32:39,225 --> 00:32:44,029
আমারো।
মাথাটা সবসময় ব্যথা করে!
353
00:32:44,029 --> 00:32:46,725
বাড়ি যেতে চাস,
বললেই তো পারিস।
354
00:32:55,143 --> 00:32:59,375
হ্যালো? ওহ, হাই।
355
00:33:00,815 --> 00:33:09,791
মানে, ওর খাদ্যাভ্যাস, আজকের
ঘটনার আগ পর্যন্ত তেমন কোনো
356
00:33:09,791 --> 00:33:13,352
সমস্যা ছিল না।
357
00:33:14,562 --> 00:33:16,120
আমি অনেক দুঃখিত।
358
00:33:16,564 --> 00:33:19,397
না, প্লিজ।
এটা শুধু সোরার দোষ না।
359
00:33:20,735 --> 00:33:26,374
জিনা, যে কি না একসময়
সোরার বেস্ট ফ্রেন্ড ছিল।
360
00:33:26,374 --> 00:33:30,606
সোরা একবার জিনাকে আপমান করে।
361
00:33:36,718 --> 00:33:38,117
খুব তৃষ্ণা লেগেছে।
362
00:33:44,159 --> 00:33:46,992
আমার পানি কেন খাচ্ছিস?
তুই কি ফকির?
363
00:33:50,498 --> 00:33:54,298
তারপর থেকে জিনা আর
সোরা একসাথে ঘুরে না।
364
00:33:56,204 --> 00:33:59,833
সোরার কি কোনো বন্ধু আছে?
365
00:34:28,436 --> 00:34:32,805
এই ছেলে!
তোমাদের মারামারি করতে কে বলেছে?
366
00:34:33,641 --> 00:34:35,233
প্রাকটিসে যাও।
367
00:34:41,683 --> 00:34:44,345
তুমি কখন ভেতরে ঢুকলে?
368
00:34:45,253 --> 00:34:46,982
চকলেট...
369
00:34:48,656 --> 00:34:51,147
তোমাকে এসব কে করতে বলেছে?
370
00:34:52,360 --> 00:34:55,557
কী হবে যখন একজন টিচার
তোমার মাকে ফোন দিবে?
371
00:34:55,663 --> 00:34:56,925
টিচার?
372
00:35:01,169 --> 00:35:02,864
খেল খতম।
373
00:35:03,605 --> 00:35:09,168
এমন কিছু যা ফেলে দিতে পারে, আম্মু বাসায়
আসার আগেই তা লুকিয়ে ফেলতে হবে।
374
00:35:14,148 --> 00:35:16,639
তোমার এক ঘন্টা
এখনো শেষ হয়নি।
375
00:35:17,285 --> 00:35:19,753
আমি কিছু লুকাতে যাচ্ছি।
376
00:36:03,164 --> 00:36:04,461
আম্মু?
377
00:36:10,471 --> 00:36:11,904
এত তাড়াতাড়ি চলে এলে যে।
378
00:36:13,508 --> 00:36:15,533
কি হয়েছে তোমার?
379
00:36:17,812 --> 00:36:20,713
মনে হয় দুপুরে একটু বেশিই
খেয়ে ফেলেছিলাম।
380
00:36:31,292 --> 00:36:33,123
আম্মু, তুমি কি পাগল?
381
00:36:38,166 --> 00:36:40,100
না তো।
382
00:36:57,452 --> 00:36:58,942
সোরা।
383
00:36:59,854 --> 00:37:01,048
হ্যাঁ?
384
00:37:08,596 --> 00:37:13,533
বন্ধুদের সাথে খাবার খাও না কেন?
385
00:37:14,469 --> 00:37:20,704
বন্ধুদের সাথে খাবার
শেয়ার করাই তো মজা।
386
00:37:20,908 --> 00:37:22,432
এসব বাজে।
387
00:37:23,544 --> 00:37:25,944
কি বাজে?
388
00:37:26,648 --> 00:37:30,140
তাহলে বড় হয়ে কি কিস করবে না?
389
00:37:30,251 --> 00:37:31,946
কী করে কিস করবে?
390
00:37:33,855 --> 00:37:35,789
সারাজীবন একা থাকব।
391
00:37:38,092 --> 00:37:40,390
মানে কী?
392
00:37:41,229 --> 00:37:43,197
যখন বড় হবে,
393
00:37:43,197 --> 00:37:46,360
সুন্দর কোনো ছেলের সাথে ডেটে যাবে,
তারপর দুজনে বিয়ে করবে।
394
00:37:46,501 --> 00:37:49,671
আর তোমাদের খাবারও
শেয়ার করতে হবে।
395
00:37:49,671 --> 00:37:53,007
আমি সারাজীবন তো আর
তোমার পাশে থাকব না।
396
00:37:53,007 --> 00:37:56,067
তোমার সাহায্য ছাড়াই
জীবন পার করতে পারব।
397
00:38:06,421 --> 00:38:10,187
তুমি আদৌও জানো
একা থাকতে কেমন লাগে?
398
00:38:10,391 --> 00:38:12,188
কেন জানব না?
399
00:38:12,326 --> 00:38:15,296
একাই নিজের হোম ওয়ার্ক করি,
একাই খাবার খাই,
400
00:38:15,296 --> 00:38:17,628
একাই তোমার জন্য অপেক্ষা করি,
আর একাই ঘুমোতে যাই।
401
00:38:17,765 --> 00:38:21,861
আমি একাই ঠিক আছি।
402
00:38:24,572 --> 00:38:30,278
আমি ব্যস্ত ছিলাম তাই।
403
00:38:30,278 --> 00:38:32,680
তো ব্যস্তই থাকো না।
404
00:38:32,680 --> 00:38:35,616
তোমাকে ছাড়াই চালিয়ে নিতে পারব।
চিন্তা কোরো না।
405
00:38:35,616 --> 00:38:39,020
কীভাবে চিন্তা না করি?
যদি তোমার কখনো কিছু দরকার পড়ে আমি...
406
00:38:39,020 --> 00:38:43,480
আন্টি জানে কী করতে হবে।
তোমার থেকে ভালো খেয়াল রাখে।
407
00:38:43,758 --> 00:38:44,792
কী?
408
00:38:44,792 --> 00:38:47,693
বন্ধুদের সাথে ঝগড়া হওয়ার সব দোষ
আমার উপরেই চাপিয়ে দিচ্ছো না কেন?
409
00:38:50,031 --> 00:38:52,022
যা তোর আন্টির সাথে থাক গা!
410
00:39:06,981 --> 00:39:08,448
আমাকে...
411
00:39:11,786 --> 00:39:13,617
ওর পাশে থাকতে হবে।
412
00:39:46,053 --> 00:39:47,782
সরি, মা।
413
00:39:51,225 --> 00:39:56,162
আমি সারাজীবন
তোমার সাথে থাকতে চাই।
414
00:40:35,069 --> 00:40:36,468
দারুণ লাগছে।
415
00:40:37,538 --> 00:40:40,074
এটাই লাস্ট না?
416
00:40:40,074 --> 00:40:41,541
হ্যাঁ।
417
00:40:49,851 --> 00:40:53,685
ও ডিভোর্সি।
418
00:40:54,922 --> 00:40:57,584
ওর একটা স্টুডিও আছে।
অনেক বড়।
419
00:40:57,892 --> 00:41:01,963
ও অনেক লম্বা আর হ্যান্ডসাম, না?
420
00:41:01,963 --> 00:41:04,454
দেখ, কিউটও আছে।
421
00:41:04,799 --> 00:41:08,135
ইন্টারেস্টেড না।
সব তোর।
422
00:41:08,135 --> 00:41:11,906
ঐ, আমি তো তোর জন্য খুঁজেছি।
423
00:41:11,906 --> 00:41:14,898
দুজনই ডিভোর্সি।
একদম পারফেক্ট জুটি।
424
00:41:15,309 --> 00:41:16,970
এবার যেতে পারি?
425
00:41:17,445 --> 00:41:20,437
আমার একটা
ইম্পরট্যান্ট ডেট আছে।
426
00:41:21,449 --> 00:41:24,145
ঐ, আমি তোর বস।
427
00:41:24,485 --> 00:41:26,919
সোরা, কোথায়?
428
00:41:27,054 --> 00:41:32,082
এখানে নেই।
ও তো এখানে আসেই না।
429
00:41:32,960 --> 00:41:34,552
আসে না?
430
00:41:43,137 --> 00:41:45,833
সোরা, তুমি কোথায় আছো?
431
00:41:46,707 --> 00:41:50,040
হ্যালো, মা।
আমি ব্যালে ক্লাসে।
432
00:41:51,679 --> 00:41:53,203
ঐ জাং সোরা!
433
00:42:15,436 --> 00:42:19,167
সময় যতই খারাপ যাক না কেন,
তুমি বাচ্চাদের সুযোগ কী করে নিতে পারো?
434
00:42:19,473 --> 00:42:20,508
কী?
435
00:42:20,508 --> 00:42:24,672
তো তুমি এই ভাবে ছাত্র জোগাড় করো?
436
00:42:30,451 --> 00:42:33,054
আমি সেরকম না।
437
00:42:33,054 --> 00:42:36,956
আমরা অ্যাথলেটসরা এমন
চিন্তাও করতে পারি না।
438
00:42:37,091 --> 00:42:39,994
এটা দাঁড় করানোর জন্য
অনেক পরিশ্রম করছি।
439
00:42:39,994 --> 00:42:43,259
এমনকি, না খেয়ে থাকি।
440
00:42:44,465 --> 00:42:49,003
শুনে খারাপ লাগল,
কিন্তু একজন প্রাপ্তবয়স্ক হিসেবে,
441
00:42:49,003 --> 00:42:52,837
তোমার কি মনে হয় না
বাচ্চাদের সঠিক পথ দেখানো উচিত?
442
00:42:54,141 --> 00:42:55,369
মানে...
443
00:42:57,979 --> 00:43:01,437
কিছু বলো।
উনি তো ভুল বুঝছেন।
444
00:43:02,550 --> 00:43:05,686
তার কোনো দরকার নেই।
445
00:43:05,686 --> 00:43:07,051
কী?
446
00:43:20,735 --> 00:43:22,327
আমি ব্যালে ক্লাসে যাবো।
447
00:43:22,436 --> 00:43:25,872
না, যেতে হবে না।
448
00:43:26,374 --> 00:43:30,811
আমি তো মনে করেছিলাম
তোমার ব্যালে ভালো লাগে।
449
00:43:31,178 --> 00:43:36,639
ওখানে জিনাও আছে।
450
00:43:43,524 --> 00:43:47,824
জিনা? যার সাথে
তোমার ঝগড়া হয়েছিল?
451
00:43:49,196 --> 00:43:50,891
ওকে ভয় পাও?
452
00:43:51,332 --> 00:43:56,326
না, আমি ব্যস যেতে চাই না।
453
00:44:06,180 --> 00:44:12,949
সোরা, জীবনে অনেক সমস্যা আসবে।
454
00:44:13,621 --> 00:44:16,283
কিন্তু সেসব থেকে তো তুমি
পালিয়ে বেড়াতে পারো না।
455
00:44:18,125 --> 00:44:21,026
আচ্ছা কেমন হয় যদি
456
00:44:22,930 --> 00:44:27,333
তোমার এই জন্মদিনে জিনা
আর তোমার কিছু বন্ধুকে ডাকো।
457
00:44:28,002 --> 00:44:30,232
আগে কখনো তো ডাকিনি।
458
00:44:56,697 --> 00:45:00,463
পার্টির আগে এত্ত পড়ালেখা? সত্যি?
459
00:45:02,636 --> 00:45:05,696
পড়ছি না,
হোমওয়ার্ক করছি।
460
00:45:12,012 --> 00:45:13,741
তোমার বন্ধুরা কই?
461
00:45:15,816 --> 00:45:17,147
ওদের আসতে কি দেরি হবে?
462
00:45:19,386 --> 00:45:20,910
আসবে না।
463
00:45:23,591 --> 00:45:25,058
কী?
464
00:45:25,159 --> 00:45:26,786
কেউ আসবে না।
465
00:45:33,467 --> 00:45:38,200
সোরা, এসব কী করছ?
466
00:45:38,639 --> 00:45:41,107
চলো, বার্থডে সেলিব্রেট করি!
467
00:45:41,342 --> 00:45:47,508
জন্মদিনে কে হোমওয়ার্ক করে?
468
00:45:51,285 --> 00:45:53,344
হ্যাপি বার্থডে!
469
00:46:11,038 --> 00:46:15,134
সোরা, আর কী কী করতে চাও?
470
00:46:15,409 --> 00:46:17,707
সাইকেলে চড়বে?
471
00:46:19,113 --> 00:46:20,637
আমি তো সাইকেল চালাতে পারি না।
472
00:46:20,748 --> 00:46:23,216
কিন্তু আমি যে তোমার জন্য
সাইকেল কিনেছি।
473
00:46:23,484 --> 00:46:25,076
কখন কিনলে?
474
00:46:29,323 --> 00:46:32,019
ডানে, ডানে।
ব্যালেন্স করো।
475
00:46:32,293 --> 00:46:34,887
তোমার ডানে, ডানে, ডানে।
476
00:46:35,162 --> 00:46:36,764
আরে, ব্যালেন্স করো।
477
00:46:36,764 --> 00:46:40,668
বললাম ডানে।
তুমি বামেই চালাচ্ছো।
478
00:46:40,668 --> 00:46:42,536
তোমাকে তো ব্যালেন্স করতে হবে।
479
00:46:42,536 --> 00:46:44,738
পারছি না তো।
480
00:46:44,738 --> 00:46:47,172
পিছে তাকানো বন্ধ করো, মুটকি কোথাকার!
481
00:46:48,642 --> 00:46:50,269
আমি আর পারব না।
482
00:46:51,078 --> 00:46:52,279
কেন?
483
00:46:52,279 --> 00:46:54,215
এই সাইকেল আমার জন্য
একটু বেশিই বড়!
484
00:46:54,215 --> 00:46:56,483
তোমাকে সামনের বছরেও তো
সাইকেলটা চালাতে হবে।
485
00:46:56,483 --> 00:46:59,008
তো তখন শিখলে হয় না?
486
00:47:05,492 --> 00:47:10,395
আজ আমার জন্মদিন আর
তুমি আমায় মুটকি বলছ।
487
00:47:16,837 --> 00:47:20,830
সরি।
আর কক্ষনো বলব না।
488
00:47:26,547 --> 00:47:30,608
সোরা, আম্মু তোমাকে
পিছন থেকে ধরে থাকবে।
489
00:47:30,751 --> 00:47:33,720
তোমার চিন্তা করা লাগবে না,
শুধু সামনে তাকাবে।
490
00:47:35,289 --> 00:47:38,192
ঐ লাইট পোস্টটা দেখতে পাচ্ছো?
491
00:47:38,192 --> 00:47:40,922
চলো ওখান পর্যন্ত যাই।
492
00:47:42,096 --> 00:47:43,927
ওঠো।
493
00:47:45,532 --> 00:47:49,866
বেশ, এবার চলো।
494
00:47:50,971 --> 00:47:55,806
এইতো সুন্দর হচ্ছে।
495
00:47:58,445 --> 00:48:00,281
ধরে আছো তো?
496
00:48:00,281 --> 00:48:03,808
হ্যাঁ, একদম শক্ত করে ধরে আছি।
497
00:48:04,985 --> 00:48:07,385
অনেক সুন্দর হচ্ছে।
498
00:48:35,082 --> 00:48:37,107
আম্মু, আমি এখন
সাইকেল চালাতে পারি।
499
00:49:35,609 --> 00:49:37,873
আমাদের এখন আপনাকে
ভর্তি করতেই হবে।
500
00:49:39,646 --> 00:49:40,781
আচ্ছা।
501
00:49:40,781 --> 00:49:42,442
আচ্ছা বললে হবে না।
502
00:49:43,150 --> 00:49:45,880
আপনি আর নিতে পারবেন না।
503
00:49:46,220 --> 00:49:48,989
কিন্তু আমি ঠিক সময়ে সব ওষুধ খাচ্ছি।
504
00:49:48,989 --> 00:49:52,823
ঐ ওষুধ আপনাকে সুস্থ করতে পারবে না।
ওগুলো শুধুই ব্যাথার ওষুধ।
505
00:49:53,060 --> 00:49:57,861
জানিতেও পারবে না ক্যন্সার
শরীরে কত দ্রুত বিস্তার করছে।
506
00:49:58,332 --> 00:50:01,324
আজ চেকআপটা করিয়ে নাও।
507
00:50:05,539 --> 00:50:09,407
ডাক্তার সাহেব, কথা দিচ্ছি
508
00:50:09,643 --> 00:50:14,876
যদি মনে হয় আর নিতে পারছি না
আমি নিজে এসে চেকআপ করাব।
509
00:50:26,093 --> 00:50:28,823
আন্টি থাকো।
আমি যাই এখন।
510
00:50:28,929 --> 00:50:30,453
আচ্ছা।
511
00:50:31,332 --> 00:50:32,697
আন্টি।
512
00:50:33,267 --> 00:50:34,529
হু?
513
00:50:35,069 --> 00:50:37,867
আমাকে বাসায় ছেড়ে দিবে?
514
00:50:40,241 --> 00:50:43,506
ও, অবশ্যই।
515
00:50:51,686 --> 00:50:53,153
আন্টি।
516
00:50:54,321 --> 00:50:55,583
হু?
517
00:50:56,657 --> 00:51:00,024
মা অনেক ওষুধ খাচ্ছে।
518
00:51:01,862 --> 00:51:03,727
অনেক...
519
00:51:06,067 --> 00:51:10,436
আম্মু কি অসুস্থ?
520
00:51:15,242 --> 00:51:17,233
অনেক অসুস্থ?
521
00:51:22,216 --> 00:51:23,877
কী হয়েছে?
522
00:51:26,454 --> 00:51:32,120
সোরা, আম্মু অনেক অসুস্থ।
523
00:51:32,493 --> 00:51:36,657
কিন্তু হাসপাতালে যাচ্ছে,
আর আমরাও তার জন্য প্রার্থনা করছি
524
00:51:36,864 --> 00:51:39,162
যেন জলদি সুস্থ হয়ে যায়।
525
00:51:40,167 --> 00:51:41,600
মিথ্যা।
526
00:51:45,973 --> 00:51:48,874
এ সব মিথ্যা কথা।
527
00:51:52,580 --> 00:51:56,607
সোরা, এসব কী বলছ?
528
00:51:57,218 --> 00:51:59,880
আমিও জানি।
529
00:52:00,020 --> 00:52:04,753
বড় হাসপাতাল, অনেক ওষুধ...
530
00:52:06,794 --> 00:52:15,566
আর হঠাৎ অনেক যত্নশীল হয়ে গেছে...
531
00:52:15,669 --> 00:52:18,263
সোরা, আসলে...
532
00:52:19,140 --> 00:52:20,767
মরে যাবে?
533
00:52:23,644 --> 00:52:28,240
আম্মু কি মরে যাবে?
534
00:52:32,219 --> 00:52:34,881
আমাকে মিথ্যা বলবে না।
535
00:52:34,989 --> 00:52:39,790
হয়তো তোমায় এর জন্য
পরে দোষ দিবো।
536
00:52:46,400 --> 00:52:51,269
সোরা, আম্মু...
537
00:52:54,608 --> 00:52:56,576
আর কতদিন?
538
00:53:01,448 --> 00:53:03,780
আমরা এখনো জানি না।
539
00:53:04,351 --> 00:53:07,912
আম্মু অনেক সাহসী।
540
00:53:11,826 --> 00:53:20,461
আম্মুকে প্লিজ বোলো না।
541
00:53:24,238 --> 00:53:27,230
এমনিতেই অনেক ঝামেলা পোহাচ্ছে।
542
00:53:34,248 --> 00:53:35,772
আচ্ছা।
543
00:54:21,695 --> 00:54:24,357
আম্মু, স্কুলে গেলাম।
544
00:54:28,502 --> 00:54:32,370
সোরা, আম্মুর শরীরটা
এখন ভালো না...
545
00:54:33,040 --> 00:54:36,237
জানি, এত বেশি খাওয়া বন্ধ করো।
546
00:54:38,412 --> 00:54:40,437
আর চুল?
547
00:54:41,148 --> 00:54:43,343
আমি চুল আচড়াতে পারি!
548
00:54:47,187 --> 00:54:48,484
আম্মু, বাই!
549
00:55:38,472 --> 00:55:40,599
"বৃষ্টি হবার সম্ভাবনা ৮০%"
550
00:56:27,988 --> 00:56:29,512
আম্মু...
551
00:56:30,457 --> 00:56:35,622
সারপ্রাইজ!
ছাতা নিয়ে যেতে বলেছিলাম না?
552
00:56:36,230 --> 00:56:37,288
চলো!
553
00:57:00,421 --> 00:57:02,389
ঘুম পাচ্ছে?
554
00:57:02,623 --> 00:57:04,386
প্রায় হয়েই গেছে।
555
00:57:04,758 --> 00:57:06,988
বাসায় থাকতে বলেছিলাম না?
556
00:57:09,296 --> 00:57:11,389
আমার মোটেও ঘুম আসছে না।
557
00:57:11,899 --> 00:57:15,528
যখন তোমার সঙ্গে থাকি,
আমি ঘুমাতে চাই না।
558
00:57:15,803 --> 00:57:17,065
কেন?
559
00:57:17,571 --> 00:57:23,840
চোখ বন্ধ হবার সাথে সাথে...
আমি যে তোমায় দেখতে পাবো না।
560
00:57:44,531 --> 00:57:45,793
আম্মু।
561
00:57:46,800 --> 00:57:51,066
তোমার বিয়ের সময় তুমি
"ওয়েডিং ড্রেস" (বিয়ের পোশাক) পরোনি কেন?
562
00:57:53,574 --> 00:57:59,740
তোমার আব্বু তখন গরীব ছিল।
তবে তার বদলে আমাকে একটা সুন্দর ড্রেস দিয়েছিল।
563
00:58:01,081 --> 00:58:04,949
এ জন্য তুমি ড্রেস তৈরি করো?
564
00:58:06,820 --> 00:58:08,515
হয়তো।
565
00:58:09,223 --> 00:58:10,991
কোনো ওয়েডিং ড্রেস পরবে?
566
00:58:10,991 --> 00:58:12,185
আমি?
567
00:59:43,383 --> 00:59:44,418
এই ধোকাবাজ!
568
00:59:49,923 --> 00:59:52,585
ওরকম করেছিলে কেন?
569
00:59:53,026 --> 00:59:56,860
পরে আর আসলেও না।
570
00:59:57,397 --> 01:00:02,061
সব মেয়েরাই একরকম।
মি ইয়ংও।
571
01:00:07,741 --> 01:00:09,368
কোনো সমস্যা হয়েছে?
572
01:00:12,579 --> 01:00:15,249
আম্মু আমার উপর আর রাগ করে না।
573
01:00:15,249 --> 01:00:16,716
এ তো ভালো কথা।
574
01:00:16,817 --> 01:00:20,014
আমি ভাবলাম কোনো
বড় সমস্যায় আছো।
575
01:00:23,657 --> 01:00:26,627
আমাকে অনেক ভালো মনে হচ্ছে না?
576
01:00:26,627 --> 01:00:30,085
তুমি ভুল করার পরেও
তোমাকে আইসক্রিম কিনে দিয়েছি।
577
01:00:31,832 --> 01:00:33,322
ভাইয়া।
578
01:00:34,935 --> 01:00:36,095
কী?
579
01:00:36,236 --> 01:00:39,228
কখনো রেডিও স্টেশনে গেছো?
580
01:00:40,774 --> 01:00:42,071
রেডিও?
581
01:00:52,052 --> 01:00:54,646
আমার তোমাকে স্কুলে রাখতে যাওয়া,
ভালো লাগে?
582
01:00:55,489 --> 01:00:56,786
হুম।
583
01:00:57,891 --> 01:00:59,381
আম্মু!
584
01:00:59,593 --> 01:01:00,992
হুম?
585
01:01:02,062 --> 01:01:05,156
আজ যদি স্কুল না যাই?
586
01:01:06,833 --> 01:01:08,323
কেন?
587
01:01:09,102 --> 01:01:16,099
আজ সারাদিন তোমার সাথে কাটাব।
588
01:01:19,646 --> 01:01:22,080
তোমার টিচার যদি
আমার উপর আবার খ্যাপে?
589
01:01:24,518 --> 01:01:26,679
আমি সেই দোষ নিয়ে নিবো।
590
01:01:30,023 --> 01:01:31,547
যাবে?
591
01:01:34,094 --> 01:01:36,585
আচ্ছা, তাহলে চলো বাসায়!
592
01:01:38,999 --> 01:01:41,695
আজ ব্যালে ক্লাসও করব না।
593
01:01:41,802 --> 01:01:46,830
কোনো সমস্যা নেই।
594
01:01:47,341 --> 01:01:49,206
আমরা বাসায় কী করব?
595
01:01:49,609 --> 01:01:54,171
মজা করব, গল্পের বই পড়ব।
596
01:02:35,322 --> 01:02:37,119
আম্মু, এটা দেখো...
597
01:02:48,068 --> 01:02:49,467
আম্মু!
598
01:02:53,440 --> 01:02:54,668
আম্মু!
599
01:03:54,301 --> 01:03:56,792
বাবা গো।
600
01:03:58,705 --> 01:04:02,573
কী বাজে অবস্থা।
601
01:04:03,009 --> 01:04:07,581
যে যেখানে পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে।
শালার যা জ্যাম।
602
01:04:07,581 --> 01:04:09,048
খুব ধকল গেছে নাকি?
603
01:04:09,149 --> 01:04:10,183
তুই শুরু করিস না আবার।
604
01:04:10,183 --> 01:04:12,549
তোর কোনো আইডিয়া নেই আজ
কতটা ব্যস্ততার মধ্যে দিন পার করেছি।
605
01:04:12,786 --> 01:04:14,754
বাজে অবস্থা!
606
01:04:14,754 --> 01:04:17,314
সুরানকে লাগিয়ে দিয়ে
পালিয়ে এসেছি।
607
01:04:17,791 --> 01:04:20,521
তোকে তো বলেছিলাম,
আরো কিছু লোক কাজে লাগাতে।
608
01:04:20,727 --> 01:04:25,232
কেন লাগাব?
একই কথা বারবার বলছিস কেন?
609
01:04:25,232 --> 01:04:27,427
তোর আমার বদলে
নতুন কাউকে খোঁজা উচিত।
610
01:04:28,001 --> 01:04:32,639
ঠিক বলেছিস।
আমার তোর থেকেও ভালো ডিজাইনার দরকার।
611
01:04:32,639 --> 01:04:36,009
কিন্তু তোর মতো নাছোড়বান্দা
তো আর কোথাও পাবো না।
612
01:04:36,009 --> 01:04:37,408
এবার খুশি?
613
01:04:51,057 --> 01:04:53,719
আমি আর... আসতে পারব না।
614
01:04:55,896 --> 01:05:00,731
আচ্ছা।
কী কারণ শুনি।
615
01:05:00,867 --> 01:05:03,529
আসতে পারবি না কেন?
কে বেশি বেতন দিচ্ছে?
616
01:05:03,603 --> 01:05:06,629
নাকি নিজের দোকান খুলবি?
তো তোর ড্রেস এখানে কেন ঝুলিয়ে রেখেছিস?
617
01:05:09,843 --> 01:05:11,578
খুব শীঘ্রই চলে যাবো।
618
01:05:11,578 --> 01:05:14,445
কোথায় যাবি?
619
01:05:17,317 --> 01:05:19,581
সোরার আব্বুর কাছে।
620
01:05:34,901 --> 01:05:37,529
ঐ সুরান, সুরান!
621
01:05:42,409 --> 01:05:45,674
তুই কি মজা নিচ্ছিস?
622
01:05:45,812 --> 01:05:48,906
দেখে বলবি,
কার সাথে কথা বলছিস।
623
01:05:49,049 --> 01:05:52,246
বাড়ি যা।
আমি তোর মুখ দেখতে চাই না।
624
01:05:53,219 --> 01:05:55,278
তোর চাকরি বাদ!
আর আসবি না।
625
01:05:55,355 --> 01:06:00,122
তোর জিনিস পাঠিয়ে দিবো।
বাড়ি যা!
626
01:06:16,476 --> 01:06:17,500
আসো।
627
01:06:18,945 --> 01:06:21,311
সোরা আছে?
628
01:06:21,448 --> 01:06:24,383
হ্যাঁ, ও বলেছে এখন থেকে
ও এখানেই থাকবে।
629
01:06:24,551 --> 01:06:25,848
কী?
630
01:06:28,588 --> 01:06:31,421
কী হয়েছে?
631
01:06:31,658 --> 01:06:33,558
এখন থেকে আমি
এখানেই থাকব।
632
01:06:33,727 --> 01:06:38,027
আমরা তো রোজ এখানেই খাওয়া দাওয়া করি।
তো চলো এখানেই থাকি।
633
01:06:39,366 --> 01:06:40,765
কী?
634
01:06:41,201 --> 01:06:45,399
তোমার জিনিসপত্র নিয়ে এসেছি
যাতে তুমিও আমার সাথে থাকতে পারো।
635
01:07:36,589 --> 01:07:40,525
ওরে আমার মিজা রাণী।
তুই তো দেখছি আমায় কাঁদিয়ে ছাড়বি।
636
01:07:53,540 --> 01:08:00,343
কেমন জীবন? বাঁচার জন্য এত
পরিশ্রম করলি, আর এখন?
637
01:08:00,480 --> 01:08:03,313
আগেও এই লাইনটা শুনেছি।
638
01:08:04,417 --> 01:08:06,044
তোর মজা লাগছে?
639
01:08:06,486 --> 01:08:09,751
তাহলে কি কাঁদব?
এমনিতেই চোখের গোড়ায় কালশিটে পড়ে গেছে।
640
01:08:10,523 --> 01:08:12,423
বেশ।
641
01:08:14,360 --> 01:08:16,157
সোরার কী করবি?
642
01:08:21,601 --> 01:08:23,034
জানি না।
643
01:08:23,570 --> 01:08:28,030
মানে?
ভাইয়া ভাবী ওকে মানুষ করবে?
644
01:08:30,810 --> 01:08:34,974
আমি বুঝছি তোর ব্যাপারটা।
645
01:08:38,785 --> 01:08:41,151
আমার স্বামীর ব্যবসাটা
ভালো যাচ্ছে না।
646
01:08:42,021 --> 01:08:44,319
আমরা দেশের বাইরে
যাবার কথা ভাবছি।
647
01:08:48,228 --> 01:08:49,923
সোরাকে আমাদের সাথে
নিয়ে যেতে চাই।
648
01:08:51,464 --> 01:08:54,592
ওর পড়ালেখার জন্য
কানাডাই ভালো হবে।
649
01:08:55,502 --> 01:09:00,667
পরিবারের লোকজনই তো একে
অপরের খেয়াল রাখবে, তাই না বল?
650
01:09:02,675 --> 01:09:09,877
জানি তোর জন্য সহজ হবে না।
651
01:09:11,384 --> 01:09:13,477
কিন্তু সোরার একটা
সুন্দর ভবিষ্যৎ দরকার।
652
01:09:14,154 --> 01:09:18,648
মেয়েটা আগেই বাপ হারিয়েছে,
এবার মা টাও...
653
01:09:21,761 --> 01:09:25,527
তাছাড়া, সোরা কোরিয়ায়
ভালো থাকবে না।
654
01:09:27,000 --> 01:09:31,369
তোর জন্য কষ্টকর হলেও,
এটাই বাস্তবতা।
655
01:09:35,809 --> 01:09:38,801
তোর ইন্সুরেন্সের নমিনি তো...
সোরা, তাই না?
656
01:09:50,757 --> 01:09:52,384
বাইরে কী করছ?
657
01:09:52,959 --> 01:09:54,221
চলে এসেছ।
658
01:09:55,862 --> 01:09:59,320
অনেক ঠান্ডা পড়েছে।
659
01:09:59,632 --> 01:10:01,099
হ্যাঁ।
660
01:10:03,436 --> 01:10:05,597
ইয়ো উন এসেছিল।
661
01:10:06,339 --> 01:10:07,704
তাই?
662
01:10:08,274 --> 01:10:11,072
ওর স্বামীর ব্যবসা
ভালো যাচ্ছে না।
663
01:10:12,245 --> 01:10:14,270
তাই তো মনে হচ্ছে।
664
01:10:16,516 --> 01:10:18,507
ওরা দেশ ছেড়ে দিচ্ছে।
665
01:10:19,719 --> 01:10:20,913
ছেড়ে দিচ্ছে?
666
01:10:22,555 --> 01:10:25,251
জিজ্ঞাস করছিল ওরা
সোরাকে নিয়ে যেতে পারবে কি না।
667
01:10:32,465 --> 01:10:34,399
ভাববার বিষয়।
668
01:10:39,072 --> 01:10:41,302
আর, জিজ্ঞাস করছিল
আমার ইন্সুরেন্সের নমিনি কে।
669
01:10:46,012 --> 01:10:47,847
আমি, স্কুলে গেলাম।
670
01:10:47,847 --> 01:10:49,576
বাই, সোনা।
671
01:10:49,682 --> 01:10:51,843
হাই, মামী।
672
01:10:58,658 --> 01:10:59,750
কে?
673
01:11:00,526 --> 01:11:02,426
ও, তুমি।
674
01:11:04,330 --> 01:11:06,161
কীভাবে পারলে?
675
01:11:06,799 --> 01:11:07,700
কী?
676
01:11:07,700 --> 01:11:08,962
কীভাবে পারলে?
677
01:11:09,068 --> 01:11:12,272
কোনো ধারণা আছে,
মেয়েটার সাথে কী করতে যাচ্ছো?
678
01:11:12,272 --> 01:11:16,436
একবারো যে খোঁজ নেয়নি,
সে আজ ওর মেয়ের জন্য চিন্তা করছে?
679
01:11:17,510 --> 01:11:20,843
ব্যবসা খারাপ চলছে,
তো নিজে সেটার ব্যবস্থা করো না।
680
01:11:20,947 --> 01:11:23,381
টাকা চাইতে পারলে কী করে...
681
01:11:23,683 --> 01:11:29,022
তোমাদের মা যখন জীবিত ছিলেন
তখন থেকে গু উন আমাদের সাথে থাকে।
682
01:11:29,022 --> 01:11:33,083
ও শুধু আমার ননদই না
আমার বন্ধু, আমার পরিবার।
683
01:11:33,226 --> 01:11:35,786
সোরাকে সবসময়
নিজের মেয়ে মনে করেছি।
684
01:11:37,563 --> 01:11:41,966
গু উন মরছে।
মরছে ও!
685
01:13:56,235 --> 01:13:58,430
৫, ৬, ৭, ৮, ৯...
686
01:13:59,505 --> 01:14:01,939
সোরা, আসো খেলবে।
687
01:14:02,041 --> 01:14:05,311
ওকে জালাস না।
ওর মন খারাপ।
688
01:14:05,311 --> 01:14:06,437
কেন?
689
01:14:06,679 --> 01:14:08,544
ওর মা অসুস্থ।
690
01:14:09,549 --> 01:14:10,948
কী হয়েছে?
691
01:14:11,117 --> 01:14:12,607
জানি না।
692
01:14:12,785 --> 01:14:16,055
মা বাবা বলছিল,
693
01:14:16,055 --> 01:14:18,046
উনাকে হাসপাতালে ভর্তি করতে হবে।
694
01:14:18,591 --> 01:14:21,458
চুপ করো।
তুমি কিছুই জানো না!
695
01:14:21,561 --> 01:14:23,129
আমার উপর কেন চিল্লাচ্ছ?
696
01:14:23,129 --> 01:14:25,198
খেতে আসো সবাই।
697
01:14:25,198 --> 01:14:26,460
আসছি!
698
01:14:28,334 --> 01:14:29,892
আবার শিমের সুপ?
699
01:14:49,522 --> 01:14:52,650
আমাদের জন্য তোমার
ঝামেলা বেড়ে গেছে।
700
01:14:54,060 --> 01:14:55,857
আরে না।
701
01:14:58,498 --> 01:15:00,227
সুপে লবণ বেশি হয়েছে, না?
702
01:15:00,333 --> 01:15:01,857
তাই?
703
01:15:10,910 --> 01:15:13,401
না, ঠিকই তো আছে।
704
01:15:17,183 --> 01:15:18,851
এভাবে খেতে কি খুব ভালো লাগে?
705
01:15:18,851 --> 01:15:19,943
না।
706
01:15:20,086 --> 01:15:21,854
তাহলে এভাবে খাচ্ছো কেন?
707
01:15:21,854 --> 01:15:24,550
নিজের বন্ধুদের সাথেও তো
খেতে পারো না, পারো কি?
708
01:15:25,358 --> 01:15:27,519
আমার ওসব ভালো লাগে না।
709
01:15:28,294 --> 01:15:30,229
তোমার কখনো বিয়ে হবে না।
710
01:15:30,229 --> 01:15:31,423
মিন উ!
711
01:15:31,664 --> 01:15:34,428
তোমার মতো কোনো গাধার সাথে
আমি এমনিতেও বিয়ে করব না!
712
01:15:42,408 --> 01:15:44,000
মিন উ!
713
01:15:44,911 --> 01:15:47,547
আমাকে গাধা বলেছে!
714
01:15:47,547 --> 01:15:49,538
ও তোমার ছোট বোন!
715
01:15:50,516 --> 01:15:51,983
সোরা, খাও।
716
01:15:52,084 --> 01:15:54,484
না, আমার বমি আসছে।
717
01:15:54,787 --> 01:15:57,051
- তোমাকে নতুন প্লেট দিচ্ছি।
- খাও বলছি।
718
01:15:58,224 --> 01:16:00,249
না, এটা নোংরা।
719
01:16:04,463 --> 01:16:05,691
সরি।
720
01:16:09,202 --> 01:16:10,601
আসো।
721
01:16:12,104 --> 01:16:13,867
গু উন!
722
01:16:14,207 --> 01:16:15,970
তোমার এসব অভ্যাস
কখন ঠিক হবে?
723
01:16:16,108 --> 01:16:19,011
আগেই এক বান্ধবীর সাথে ঝগড়া করেছ
এখন আবার মিন উর সাথে?
724
01:16:19,011 --> 01:16:22,415
তোমার মামা মামী তোমাকে এত ভালোবাসে।
আর তার বদলে তুমি কী দিচ্ছো?
725
01:16:22,415 --> 01:16:24,508
গিয়ে সরি বলো।
726
01:16:25,685 --> 01:16:27,312
বলব না।
727
01:16:27,420 --> 01:16:32,289
কী?
তুমি কি আমার রাগ উঠাতে চাও?
728
01:16:32,525 --> 01:16:34,425
পুরোটা জীবন কি এভাবেই চলবে?
729
01:16:34,560 --> 01:16:38,257
কে থাকবে তোমার সাথে? কে?
730
01:16:40,233 --> 01:16:41,825
তুমি!
731
01:16:46,472 --> 01:16:51,068
তুমি থাকবে আমার সাথে।
সারাজীবন...
732
01:16:53,512 --> 01:16:56,948
আমার কোনো
ভিডিও গেম চাই না।
733
01:16:59,151 --> 01:17:01,779
আমাকে ঐসব কিনে দিচ্ছো,
কিন্তু তুমিই সাথে থাকবে না।
734
01:17:02,421 --> 01:17:04,685
ওসব আমার ভালো লাগে না!
735
01:17:12,298 --> 01:17:14,960
তুমি ছাড়া আমার
আর কে আছে।
736
01:17:16,269 --> 01:17:19,102
তোমাকে অনেক ভালোবাসি।
737
01:17:20,273 --> 01:17:23,265
কেন আমায় ছেড়ে যাচ্ছো?
738
01:17:27,179 --> 01:17:31,843
প্লিজ আমায় ছেড়ে যেয়ো না।
আমার সাথে থাকো।
739
01:17:32,251 --> 01:17:34,446
আমায় ছেড়ে যেয়ো না।
740
01:17:43,195 --> 01:17:44,992
সরি।
741
01:17:47,533 --> 01:17:49,398
সরি বাবু।
742
01:17:53,906 --> 01:17:58,775
তোমার সাথেই থাকব।
743
01:17:59,545 --> 01:18:01,672
কক্ষনো ছেড়ে যাবো না।
744
01:18:02,615 --> 01:18:05,015
ওরে আমার সোনা।
745
01:18:26,072 --> 01:18:29,940
ঘুমিয়ে পড়েছ?
746
01:18:33,979 --> 01:18:35,571
না।
747
01:18:42,054 --> 01:18:49,517
একটা ঘুম পাড়ানি গান গাও না?
748
01:18:51,897 --> 01:18:55,128
সেটা তো তোমার কাজ।
749
01:19:00,506 --> 01:19:02,633
একবার গাও।
750
01:19:05,411 --> 01:19:07,971
কী আজিব!
751
01:19:13,152 --> 01:19:19,921
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা,
752
01:19:20,059 --> 01:19:29,263
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
753
01:19:34,507 --> 01:19:36,839
এবার তুমি গাও।
754
01:19:43,849 --> 01:19:45,373
আম্মু?
755
01:19:49,488 --> 01:19:51,422
ঘুমিয়ে পড়েছ?
756
01:20:00,299 --> 01:20:01,857
আম্মু।
757
01:20:12,178 --> 01:20:13,509
আম্মু!
758
01:20:24,757 --> 01:20:29,785
বাবু, আম্মু জলদি বাসায় ফিরবে তোমাকে তাই
বাসায় অপেক্ষা করতে হবে, ঠিক আছে?
759
01:20:31,430 --> 01:20:32,398
সোরা।
760
01:20:32,398 --> 01:20:34,889
- আমি ওর ভাই।
- আপনাদের একজন, গাড়ির সামনে বসুন।
761
01:20:56,288 --> 01:20:59,746
আম্মু, তোমার কোনো উইশ (ইচ্ছা) বলো।
আমি সেটা পূরণ করব।
762
01:20:59,992 --> 01:21:04,730
সত্যি? আমি চাই...
763
01:21:04,730 --> 01:21:08,666
সোরা একগাদা বন্ধুর সাথে ঘুরবে।
764
01:21:08,767 --> 01:21:13,727
আর তোমাকে ব্যালে
নাচ করতে দেখতে চাই।
765
01:21:14,039 --> 01:21:19,204
সত্যি? এই তোমার ইচ্ছা?
একদম বাজে।
766
01:21:23,716 --> 01:21:25,308
কি নিরিবিলি?
767
01:21:25,718 --> 01:21:29,814
হাসপাতাল না জেলখানা?
সিঙ্গেল একটা রুম!
768
01:21:30,356 --> 01:21:32,153
একদম যুদ্ধের সিনেমার মতো।
769
01:21:36,128 --> 01:21:37,463
তোকে আরো সুন্দর লাগছে।
770
01:21:37,463 --> 01:21:39,732
মেয়েরা অসুস্থ হলে,
দেখতে আরো সুন্দর হয়ে যায়।
771
01:21:39,732 --> 01:21:41,461
জানি।
772
01:21:42,668 --> 01:21:45,638
আমার খুব হিংসা হচ্ছে।
আমিও যদি এখানে একটা বেড পেতাম।
773
01:21:45,638 --> 01:21:46,866
ট্রাই করে দেখ।
774
01:21:46,972 --> 01:21:50,809
তুই যাবার পর থেকে
এখন সুরান নালিশ দেওয়া শুরু করেছে।
775
01:21:50,809 --> 01:21:51,877
কী?
776
01:21:51,877 --> 01:21:56,644
অনেক আগেই ওকে বের করে দেওয়া উচিত ছিল।
কেন যে তোর কথা শুনেছিলাম?
777
01:21:56,782 --> 01:21:58,717
ওকে শিখাতে পারিস।
778
01:21:58,717 --> 01:22:01,811
ওকে শিখানোর চেয়ে
মরে যাওয়ায় ভালো।
779
01:22:01,921 --> 01:22:02,979
দেখ।
780
01:22:09,895 --> 01:22:12,295
অবশ্যই অনেক খেটেছিস।
781
01:22:12,631 --> 01:22:14,258
তা তো খেটেছি।
782
01:22:14,500 --> 01:22:15,967
কি সুন্দর!
783
01:22:20,406 --> 01:22:24,172
এই, পুঁথিগুলো এখানে
হবার তো কথা না।
784
01:22:24,276 --> 01:22:28,610
সেন্টারে আছে বলে মনে হলেও
সেগুলো সেন্টারে নেই।
785
01:22:30,549 --> 01:22:33,109
তুই কি বলছিস পুঁথিগুলো
খুলে আবার লাগাব?
786
01:22:34,520 --> 01:22:36,215
একশোর ও বেশি পুঁথি আছে।
787
01:22:36,488 --> 01:22:38,891
বেশ, কিন্তু এগুলো তো
এখানে দেওয়া যাবে না।
788
01:22:38,891 --> 01:22:40,153
ধুর।
789
01:23:03,983 --> 01:23:08,215
আমি ক্লাস আবার
জয়েন করতে চাই।
790
01:23:08,854 --> 01:23:13,086
৬টার ক্লাসে আসতে পারবে?
791
01:23:13,525 --> 01:23:17,291
আবৃত্তির কারণে এই ক্লাসে
ধরতে পারবে না।
792
01:23:18,230 --> 01:23:23,691
আমি ব্যালে শিখতে চাই।
কথা দিচ্ছি, আমি পারব।
793
01:23:27,539 --> 01:23:30,337
সোরা, তোমার বন্ধুদের
ফলো করো, ঠিক আছে?
794
01:23:35,848 --> 01:23:37,713
সোরা, অন্যদিকে ঘুরো।
795
01:23:41,854 --> 01:23:45,950
যদি ক্যান্সার আপনার ব্রেনে ছড়িয়ে পরে,
তা আপনার অপটিক নার্ভেও প্রভাব ফেলতে পারে।
796
01:23:47,760 --> 01:23:49,887
আমি কি দৃষ্টিশক্তি
হারিয়ে ফেলব?
797
01:23:55,734 --> 01:23:57,497
এটা বেশ যন্ত্রণাদায়ক।
798
01:24:01,707 --> 01:24:04,076
সোরার কি মাথা
খারাপ হয়ে গেছে?
799
01:24:04,076 --> 01:24:07,079
এতদিন কোন খোঁজ খবর ছিল না
আর এখন হঠাৎ করেই ক্লাস করছে?
800
01:24:07,079 --> 01:24:12,278
জানি। ওর প্রাকটিস নেই।
কী করে আমাদের সাথে আবৃত্তি করবে?
801
01:24:30,436 --> 01:24:31,596
চলে এসেছি।
802
01:24:32,705 --> 01:24:34,605
দরজা খুলতে পারছি না।
803
01:24:44,016 --> 01:24:45,244
পিছনে সরো।
804
01:24:50,355 --> 01:24:52,084
ধাক্কা দাও।
805
01:24:57,296 --> 01:24:58,729
কাল দেরি কোরো না।
806
01:24:58,897 --> 01:24:59,865
এভাবেই চালাতে থাকো।
807
01:24:59,865 --> 01:25:03,502
আর এইটা প্রাকটিস করবে, ঠিক আছে?
যাও এখন।
808
01:25:03,502 --> 01:25:05,663
- বাই।
- ঠিক আছে।
809
01:25:07,473 --> 01:25:10,965
তোমার ঐ বাসের চেয়ে ফাস্ট না?
810
01:25:13,712 --> 01:25:15,907
তো, তুমি আবৃত্তিতে থাকতে চাও?
811
01:25:17,282 --> 01:25:18,647
হ্যাঁ।
812
01:25:19,017 --> 01:25:22,248
হঠাৎ ব্যালে শিখতে চাচ্ছো যে?
813
01:25:23,989 --> 01:25:25,980
কারণ এটা একটা উইশ।
814
01:25:26,425 --> 01:25:27,585
উইশ?
815
01:25:29,228 --> 01:25:30,923
আম্মুর উইশ।
816
01:25:31,597 --> 01:25:33,497
আম্মুর উইশ?
817
01:25:41,573 --> 01:25:43,375
ধন্যবাদ।
818
01:25:43,375 --> 01:25:46,003
ওকে, বাই।
819
01:25:52,785 --> 01:25:54,753
বাই।
820
01:26:02,694 --> 01:26:06,095
আম্মু আব্বুর কাছে যাবার আগেই
আমি আম্মুকে ব্যালে নাচ দেখাতে চাই।
821
01:26:06,165 --> 01:26:08,759
কিন্তু ম্যাডাম আমাকে শীত পর্যন্ত
অপেক্ষা করতে বলেছে।
822
01:26:25,918 --> 01:26:27,180
আম্মু!
823
01:26:27,953 --> 01:26:30,513
হাই, সোরা।
824
01:26:30,823 --> 01:26:32,814
আম্মু, তুমি ঠিক আছো?
825
01:26:33,091 --> 01:26:35,889
একদম, কেন?
826
01:26:36,195 --> 01:26:39,221
কিছু না।
827
01:26:43,502 --> 01:26:44,992
ওখানে গেছিলি? কখন?
828
01:26:45,137 --> 01:26:46,471
কয়েকবার গেছি।
829
01:26:46,471 --> 01:26:48,640
আমি কখনো যাইনি।
830
01:26:48,640 --> 01:26:49,698
কেন?
831
01:26:52,211 --> 01:26:53,508
কী?
832
01:26:54,046 --> 01:26:55,781
আমার একটা সাহায্য দরকার।
833
01:26:55,781 --> 01:26:56,815
তো?
834
01:26:56,815 --> 01:26:59,010
আমি চাই তুই আমার সাথে
একটা জায়গায় যাবি।
835
01:27:04,089 --> 01:27:09,459
আমার তৃষ্ণা পেয়েছে।
খাবো একটু?
836
01:27:11,930 --> 01:27:14,899
কী করছিস?
তুই কি আবার ঝগড়া করতে চাস?
837
01:27:15,500 --> 01:27:19,095
না... তৃষ্ণা পেয়েছিল।
838
01:27:38,490 --> 01:27:40,259
এবার ঠিক আছে।
839
01:27:40,259 --> 01:27:41,920
তোর হয়েছেটা কী?
840
01:27:43,195 --> 01:27:47,427
ভিখারী বলার জন্য সরি।
841
01:27:49,368 --> 01:27:50,858
আম্মু!
842
01:27:53,338 --> 01:27:54,862
সবাই ভেতরে আয়!
843
01:27:55,140 --> 01:27:57,631
হ্যালো!
844
01:27:58,944 --> 01:28:00,612
আম্মু, এরা আমার বন্ধু।
845
01:28:00,612 --> 01:28:02,546
হ্যালো!
846
01:28:02,981 --> 01:28:04,616
আম্মু, জিনাকে চেনো?
847
01:28:04,616 --> 01:28:07,252
ওকে সরি বলেছি, তাই না?
848
01:28:07,252 --> 01:28:08,583
হ্যাঁ।
849
01:28:10,055 --> 01:28:11,723
তো তুমিই জিনা।
850
01:28:11,723 --> 01:28:13,190
হ্যালো।
851
01:28:14,726 --> 01:28:17,593
আম্মু, আমার অনেক বন্ধু আছে,
এখন চিন্তা কোরো না।
852
01:28:21,566 --> 01:28:25,263
ব্যালে ম্যাডাম,
আপনাকে কিছু বলার আছে...
853
01:28:26,238 --> 01:28:28,672
আমার গলার আবার কী হলো?
এই, ব্যালে...
854
01:28:32,144 --> 01:28:34,874
আবার বাচ্চাদের সাথে কেন?
855
01:29:00,205 --> 01:29:01,900
ব্যালে...
856
01:30:15,947 --> 01:30:17,414
অসাধারণ!
857
01:30:28,927 --> 01:30:31,088
এগুলো আরো আগে
আনা উচিত ছিল।
858
01:30:32,731 --> 01:30:34,790
এগুলোকে পরতুলাকা বলে।
859
01:30:36,535 --> 01:30:42,167
এই ছোট্ট ফুলগুলো একই শিকড় থেকে
জন্মালেও তাদের রং ভিন্ন ভিন্ন।
860
01:30:44,176 --> 01:30:49,079
অনেক সুন্দর না?
861
01:30:55,253 --> 01:31:00,816
তুই আমি...
দুজনে অনেক ঝগড়া করেছি, তাই না?
862
01:31:14,072 --> 01:31:20,238
একই শিকড় থেকে জন্মালেও কখনো
বুঝতে পারিনি আমরা কতটা সুন্দর।
863
01:31:27,219 --> 01:31:30,848
সরি রে।
আমাকে মাফ করে দে।
864
01:31:32,958 --> 01:31:34,983
সোরাকে নিয়ে চিন্তা করিস না।
865
01:31:36,795 --> 01:31:38,524
একদম চিন্তা করিস না।
866
01:31:45,403 --> 01:31:48,395
উপরে, উপরে... এবার নিচে।
867
01:31:48,640 --> 01:31:51,336
আজকে এতটুকুই।
868
01:31:51,676 --> 01:31:53,803
সবাই অনেক ভালো করেছ।
869
01:31:56,715 --> 01:32:01,186
সোরার আম্মু সবার জন্য
অনেক সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছে।
870
01:32:01,186 --> 01:32:02,346
সবাই আসো।
871
01:32:05,590 --> 01:32:06,921
এটা তোমার আম্মু?
872
01:32:07,259 --> 01:32:10,023
না। আমার আম্মু অনেক সুন্দর।
873
01:32:15,333 --> 01:32:19,793
কিন্তু ডাক্তার বলেছে তুমি
বাইরে যেতে পারবে না।
874
01:32:20,138 --> 01:32:22,436
কিন্তু এটাই আমার শেষ ইচ্ছা!
875
01:32:37,756 --> 01:32:39,883
তুমিই বানিয়েছ, তাই না?
876
01:32:40,158 --> 01:32:41,420
কী?
877
01:32:42,994 --> 01:32:44,723
ব্যালে ড্রেসগুলো।
878
01:32:48,567 --> 01:32:49,864
হয়ে গেছে।
879
01:32:50,202 --> 01:32:51,669
ধন্যবাদ।
880
01:32:54,873 --> 01:32:55,907
ঠিক আছে?
881
01:32:55,907 --> 01:32:56,874
হ্যাঁ।
882
01:32:57,776 --> 01:32:59,175
তোমাকে অনেক সুন্দর লাগছে!
883
01:33:15,427 --> 01:33:17,827
এটা লাগিয়ে নাও।
884
01:33:17,963 --> 01:33:19,664
লাগাতে পারব না।
885
01:33:19,664 --> 01:33:21,859
এটা লাগালে আম্মু তোমাকে আরো
ভালোভাবে দেখতে পারবে, ঠিক আছে?
886
01:33:22,100 --> 01:33:24,534
একা পরলেই বেশি ভালো লাগবে।
887
01:33:28,640 --> 01:33:30,267
ঢেকে রাখো।
888
01:34:39,511 --> 01:34:41,911
সোরার ড্রেসে একটা ফুল লাগিয়ে দিয়েছি।
889
01:35:45,477 --> 01:35:48,537
আজ আমার সোরাকে
অনেক সুন্দর লাগছিল।
890
01:36:00,458 --> 01:36:01,982
ঘুম পাচ্ছে?
891
01:36:02,794 --> 01:36:04,022
না।
892
01:36:04,729 --> 01:36:06,788
কিন্তু আমি তো তোমাকে
হাই তুলতে দেখলাম।
893
01:36:07,399 --> 01:36:10,698
না, ঘুমানোর আগে
রেডিওটা শুনতে চাই।
894
01:36:43,468 --> 01:36:53,011
"ওহ, একটা পোস্টকার্ড।
অনেক সুন্দর করে আঁকা।"
895
01:36:53,011 --> 01:36:57,107
"HJ প্রাথমিক বিদ্যালয় থেকে
মিস সোরা পাঠিয়েছে।"
896
01:36:58,983 --> 01:37:04,148
"প্রিয় আম্মু, আমি তোমার মেয়ে
হতে পেরে সত্যিই অনেক আনন্দিত।"
897
01:37:04,622 --> 01:37:07,592
"তোমার খারাপ রান্নার আর ব্যস্ততার জন্য
898
01:37:07,592 --> 01:37:11,392
সাথে খেলতে না পারায় নালিশ করার জন্য সরি।"
899
01:37:13,832 --> 01:37:19,293
"কিন্তু তোমাকে আমি
সবচেয়ে বেশি ভালোবাসি।"
900
01:37:20,405 --> 01:37:25,138
আম্মু, তোমার কি কষ্ট হচ্ছে?
901
01:37:26,811 --> 01:37:31,839
তোমার কষ্টটা আমি
আমার করে নিতে চাই।
902
01:37:33,218 --> 01:37:39,487
আম্মু, আমি বাসন ধুবো,
ঘর পরিষ্কার করব, রান্নাও করব।
903
01:37:39,991 --> 01:37:45,952
তোমাকে কিচ্ছু করতে হবে না।
তুমি কি আমার সাথে থাকবে সারাটা জীবন?
904
01:37:47,966 --> 01:37:52,335
আম্মু, তুমি সত্যি সবেচেয়ে সবচেয়ে সবচেয়ে বেস্ট।
তোমায় অনেক ভালোবাসি।
905
01:37:58,309 --> 01:38:04,373
সোরা, তুমি আমার শ্রেষ্ঠ উপহার।
906
01:38:05,717 --> 01:38:08,447
আমি কি সোরার কাছে উপহার?
907
01:38:11,422 --> 01:38:13,185
লাভ ইউ, সোরা।
908
01:39:35,740 --> 01:39:37,207
আম্মু।
909
01:39:47,085 --> 01:39:48,950
আম্মু, ঘুমাচ্ছ?
910
01:40:11,609 --> 01:40:18,105
আম্মু, আজ স্কুলে যাবো না,
ঠিক আছে?
911
01:41:19,844 --> 01:41:25,282
আম্মু, ফুলগুলো পানি খাবে,
তাই না?
912
01:41:26,350 --> 01:41:33,153
আম্মু, যেহেতু স্কুলে যাচ্ছি না,
আজ সারাদিন তোমার সাথে কাটাব।
913
01:41:33,958 --> 01:41:35,789
আজ কী করবে বলো?
914
01:41:55,913 --> 01:42:00,748
আম্মু, তুমি অবশ্যই অনেক ক্লান্ত।
একটু ঘুমিয়ে নাও।
915
01:42:31,115 --> 01:42:32,283
নেক্সট।
916
01:42:32,283 --> 01:42:35,446
৭০৬।
আজ লাস্ট রাউন্ড।
917
01:42:43,494 --> 01:42:45,223
- এইটা?
- হ্যাঁ।
918
01:42:45,897 --> 01:42:49,128
হাই সোরা। গুড মর্নিং।
আমরা ভেতরে যেতে পারি?
919
01:42:49,300 --> 01:42:50,535
না।
920
01:42:51,536 --> 01:42:54,869
আম্মু আমার সাথে সারা রাত খেলা করেছে।
এখন অনেক ক্লান্ত।
921
01:42:54,972 --> 01:42:56,234
তাই?
922
01:43:01,312 --> 01:43:04,382
তাহলে, আমরা তোমার আম্মুকে ঘুমিয়ে থাকা
অবস্থায় একটু দেখতে পারি, তাই না?
923
01:43:04,382 --> 01:43:07,485
না, আম্মু ঘুমাচ্ছে।
ঘুম ভাঙাবে না!
924
01:43:07,485 --> 01:43:09,487
সোরা, একটু কথা বলতে পারি?
স্যার, যান।
925
01:43:09,487 --> 01:43:12,081
- না
- সোরা আসো, আমার সাথে কথা বলো।
926
01:43:13,057 --> 01:43:21,032
- না! না! আম্মু! আম্মু!
- সোরা, আম্মু ঠিক হয়ে যাবে।
927
01:43:21,032 --> 01:43:23,865
যেয়ো না, আম্মু!
আম্মুকে নিয়ে যেয়ো না!
928
01:43:38,182 --> 01:43:41,242
আম্মু, আম্মু!
আম্মুকে নিয়ে যেয়ো না!
929
01:43:48,826 --> 01:43:50,157
সোরা।
930
01:44:18,022 --> 01:44:20,157
কাল জিম ক্লাস মনে থাকবে?
931
01:44:20,157 --> 01:44:21,492
থাকবে।
932
01:44:21,492 --> 01:44:23,895
শুনতে পাইনি।
933
01:44:23,895 --> 01:44:25,263
মনে থাকবে!
934
01:44:25,263 --> 01:44:27,823
জিম ক্লাসের ড্রেস
আনতে ভুলো না।
935
01:44:30,868 --> 01:44:33,200
অ্যাটেনশন!
936
01:44:33,371 --> 01:44:35,464
- ধন্যবাদ!
- কাল দেখা হবে!
937
01:45:34,720 --> 01:45:45,554
অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
938
01:45:49,052 --> 01:45:53,987
সাবটাইটেল দিয়ে দেখার জন্য ধন্যবাদ।
কেমন লাগল অবশ্যই জানাবেন।
939
01:45:55,456 --> 01:46:00,914
ভালো লাগলে রেটিং দিবেন।
আজকের মতো বিদায়।