1 00:01:19,335 --> 00:01:22,001 প্যারিস, জুন ৩, ১৯৪০ 2 00:01:47,543 --> 00:01:50,335 বুসি, সেন্ট্রাল ফ্রান্স। 3 00:02:16,001 --> 00:02:19,126 ঘটনাটা শুরু হয়েছিল জুন মাসের এক ঝড় দিয়ে। 4 00:02:20,543 --> 00:02:23,460 মাত্র কদিন আগেই, প্যারিসের উপকণ্ঠে প্রথমবারের মতো 5 00:02:23,460 --> 00:02:26,835 জার্মান বোমা পড়া শুরু হয়েছে। 6 00:02:27,335 --> 00:02:31,501 ভীতসন্ত্রস্ত মানুষেরা যে যেভাবে পারছে, শহর থেকে পালাচ্ছে। 7 00:02:32,376 --> 00:02:36,251 কিন্তু গ্রামের নিরিবিলিকে যুদ্ধ এখনো স্পর্শ করেনি, 8 00:02:36,251 --> 00:02:39,835 আর আমি যথারীতি কাছের মানুষদের সাথে 9 00:02:39,835 --> 00:02:41,918 যুদ্ধ করতেই ব্যস্ত আছি। 10 00:02:42,543 --> 00:02:46,001 - এখনো তৈরি হওনি? - দেরি হয়ে যাবে। 11 00:02:48,210 --> 00:02:52,126 - আসলেই আজকের দিনে বের হতে চাইছেন? -অবশ্যই, কেন নয়? 12 00:03:12,293 --> 00:03:15,210 আমার শ্বাশুড়ি, ম্যাডাম অ্যাঞ্জেলিয়ার, 13 00:03:15,210 --> 00:03:19,710 হারার কথা চিন্তা করতে নারাজ। 14 00:03:19,710 --> 00:03:23,585 এমনকি প্যারিস থেকে উদ্ভাস্তুরা আসা শুরু করার পরেও। 15 00:03:27,335 --> 00:03:29,543 বছর তিনেক আগে, বাবার পীড়াপিড়িতে 16 00:03:29,543 --> 00:03:33,126 এনার সবেধন নীলমণি ছেলেকে বিয়ে করে বুসিতে চলে আসলাম। 17 00:03:34,376 --> 00:03:36,960 গ্যাস্টন যুদ্ধে যাবার পরে এনার মনে হয়েছে 18 00:03:36,960 --> 00:03:39,168 আমাকে তাদের ব্যবসার কাজ শেখানো দরকার। 19 00:03:39,876 --> 00:03:43,501 তাই প্রত্যেক মাসের যেকোনো এক রবিবারে ভাড়াটেদের দেখতে আসি, 20 00:03:43,501 --> 00:03:45,960 ম্যাডাম জানে, ওদিন কৃষকেরা বাসায় থাকবে। 21 00:03:45,960 --> 00:03:49,668 শব্দ কোরো না, তাহলে ওদের আসল রূপ দেখতে পাবে। 22 00:03:50,418 --> 00:03:53,001 সে তাদের সাথে অতর্কিতে দেখা করতে পছন্দ করে। 23 00:03:54,293 --> 00:03:57,251 আমি এর প্রতিটা মিনিট ঘৃণা করি। 24 00:04:09,876 --> 00:04:13,168 - ছেলের খবর পেয়েছো? -না। 25 00:04:13,168 --> 00:04:18,043 - এক সপ্তাহ হয়ে গেল, তুমি? - আমার ছেলেদেরও খবর নেই। 26 00:04:18,043 --> 00:04:20,876 সবাই বলছে প্যারিস দখল হয়ে যাবে। 27 00:04:20,876 --> 00:04:22,960 অনেকেই অনেক কিছু বলে। 28 00:04:24,418 --> 00:04:26,335 লুসিফেল? 29 00:04:27,876 --> 00:04:33,126 ম্যাডাম, ভাইদেরকে ছাড়া এত বড় ফার্ম চালাতে খুব কষ্ট হচ্ছে। 30 00:04:34,293 --> 00:04:37,043 পরের মাসে দেবে, লিখে রাখো। 31 00:04:37,043 --> 00:04:38,251 আমি যদি ছাড় দেই, 32 00:04:38,626 --> 00:04:41,335 তাহলে গ্যাস্টন নিজের বাড়িটাই খোয়াবে, 33 00:04:41,335 --> 00:04:44,376 যুদ্ধ করে লাভ কী তাহলে? 34 00:04:47,001 --> 00:04:51,043 আসো লুসিল। শুভ সকাল। 35 00:04:53,626 --> 00:04:55,518 ভাড়ার টাকা না দিলেও 36 00:04:55,526 --> 00:04:59,992 মেয়েদের সিল্কের জামা কিনতে দুবার ভাবে না। খেয়াল করছো? 37 00:05:00,460 --> 00:05:03,043 ব্যাপারটা নিষ্ঠুর লাগছে বটে, 38 00:05:03,043 --> 00:05:05,685 কিন্তু নরম দেখলেই ওরা চুষে খাবে। 39 00:05:05,751 --> 00:05:07,293 গ্যাস্টন বাসায় ফিরে নিশ্চয়ই 40 00:05:07,293 --> 00:05:09,835 এমন একজন স্ত্রী চাইবে যে কিনা জমিদার... 41 00:05:09,835 --> 00:05:12,751 থামাও! গাড়ি থামাও! 42 00:05:20,751 --> 00:05:22,835 -ফিরে যাওয়া উচিত। - না। 43 00:05:27,418 --> 00:05:31,335 আলু কিনতে হবে। আরো চার জায়গায় ভাড়া তুলতে হবে। 44 00:05:31,335 --> 00:05:33,126 যত্তসব পাগল-ছাগল! 45 00:05:39,668 --> 00:05:43,251 - বস্তাটা ভারী মনে হচ্ছে। - ও পারবে। 46 00:05:44,793 --> 00:05:47,960 - কত দেবো? - চার ফ্রাঁ। 47 00:05:54,460 --> 00:05:56,543 ধন্যবাদ। 48 00:05:56,960 --> 00:06:01,376 প্যারিস থেকে আরো গাড়ি আসছে। 49 00:06:01,376 --> 00:06:03,460 বাবা সবসময় বলত, 50 00:06:04,501 --> 00:06:08,043 "মানুষের আসল রূপ দেখতে চাইলে যুদ্ধ বাঁধিয়ে দাও।" 51 00:06:24,460 --> 00:06:25,960 এসব কী? 52 00:06:58,376 --> 00:07:00,460 দেখে আসো তো কতদূর লম্বা। 53 00:07:02,126 --> 00:07:03,835 হাঁটো- 54 00:07:05,710 --> 00:07:07,460 হাঁটো- 55 00:07:10,293 --> 00:07:13,835 ম্যাডাম, আমার জন্য বলছি না, কিন্তু আমার স্ত্রী খুবই অসুস্থ। 56 00:07:13,835 --> 00:07:17,418 সেই প্যারিস থেকে হেঁটে হেঁটে আসছি। ও কি আপনার গাড়িতে একটু জিরিয়ে নিতে পারে? 57 00:07:17,418 --> 00:07:21,210 - হ্যাঁ হ্যাঁ অবশ্যই। - ধন্যবাদ। 58 00:07:23,126 --> 00:07:25,210 হায় খোদা। 59 00:07:29,835 --> 00:07:33,251 - আমাদের? - না ওদের, সবসময় ওরাই আসে। 60 00:08:02,210 --> 00:08:03,293 অ্যানা! 61 00:08:37,168 --> 00:08:39,626 অ্যানা! 62 00:08:49,376 --> 00:08:51,126 ধন্যবাদ। 63 00:08:51,126 --> 00:08:54,168 - লুসিল। - আমাদের রাস্তা থেকে সরতে হবে। 64 00:08:54,168 --> 00:08:57,210 কাছের শহরে নিয়ে যেতে পারবে? 65 00:09:02,126 --> 00:09:07,001 অ্যাই! আমার গাড়ি থেকে সরো! 66 00:09:14,835 --> 00:09:18,335 লুসিল, গাড়িতে ওঠো। 67 00:09:24,585 --> 00:09:27,918 যখন যা করতে বলব, তখন ঠিক তাই করবে। 68 00:09:35,626 --> 00:09:37,710 বাচ্চারা! 69 00:09:44,585 --> 00:09:47,210 তাহলে এই হলো যুদ্ধ। 70 00:09:47,210 --> 00:09:50,043 প্যারিসের আঁচ বুসিতে চলে আসছে। 71 00:09:53,710 --> 00:09:58,551 বোমা থেকে পালিয়ে বেড়ানো মহিলা আর বাচ্চারা খাবার আর আশ্রয় খুঁজছে হন্যে হয়ে। 72 00:09:58,626 --> 00:10:01,001 কিন্তু শত্রুপক্ষ তাদের পিছু ছাড়েনি। 73 00:10:01,001 --> 00:10:02,751 সরো! 74 00:10:02,751 --> 00:10:05,751 ম্যাডাম পেরিন, আমি গ্যাস্টনের স্ত্রী, লুসিল অ্যাঞ্জেলিয়ের। 75 00:10:05,751 --> 00:10:09,751 সামনে থেকে সরো। চলে যাও। ওরা আসছে। 76 00:10:49,043 --> 00:10:52,168 আক্রমণের স্বীকার সবাই জার্মান সৈন্যদের ওপর বিশ্বাস রাখেন! 77 00:10:53,585 --> 00:10:56,918 প্রিয় ফ্রান্সবাসী! এই দুর্যোগপূর্ণ সময়ে, 78 00:10:56,918 --> 00:10:59,543 আমি ভাবছি সেই দুর্ভাগা উদ্বাস্তুদের কথা... 79 00:10:59,543 --> 00:11:03,501 যারা সর্বস্ব হারিয়ে এখানে এসেছে। 80 00:11:03,501 --> 00:11:07,168 তাদেরকে আমার সহানুভূতি এবং সহমর্মিতা জানাই। 81 00:11:07,168 --> 00:11:10,751 আজ ভগ্ন হৃদয়ে জানাতে হচ্ছে যে, 82 00:11:10,751 --> 00:11:12,751 আমাদের যুদ্ধ থামাতে হবে। 83 00:11:12,751 --> 00:11:17,126 আজ রাতে বিরোধীপক্ষের সাথে কথা বলে দেখব, 84 00:11:17,126 --> 00:11:22,251 উনি কি সম্মান বজায় রেখে হাত মেলাতে প্রস্তুত কি না, 85 00:11:22,251 --> 00:11:25,793 যাতে সকল শত্রুতার অবসান ঘটে। 86 00:11:27,585 --> 00:11:30,168 গোটা শহরে আতংক ছড়িয়ে পড়েছে। 87 00:11:30,168 --> 00:11:33,751 বুসিতে একটা রেজিমেন্ট আসার গুজব রটেছে, 88 00:11:33,751 --> 00:11:36,835 গ্যাস্টনের অফিস থেকে প্রায় সব কিছু নিয়ে এসেছি। 89 00:11:36,835 --> 00:11:39,710 ম্যডাম অ্যাঞ্জেলিয়ের তার জিনিসপত্র পুড়িয়ে দিতেও রাজি, 90 00:11:39,710 --> 00:11:42,793 কিন্তু ঐ সৈন্যদের হাতে পড়তে দিতে রাজি না। 91 00:11:49,918 --> 00:11:52,001 প্রিয় বুসিবাসী, 92 00:11:52,585 --> 00:11:56,918 আমাদের জাতির জন্য এখন মহা দুর্যোগপূর্ণ সময়। 93 00:11:56,918 --> 00:11:58,835 লাখো মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে, 94 00:11:58,835 --> 00:12:01,335 হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, 95 00:12:01,335 --> 00:12:07,950 নতুন প্রজন্মের তরুণদের অনেকের ভাগ্যই এখনো অজানা। 96 00:12:07,959 --> 00:12:07,960 97 00:12:09,793 --> 00:12:11,835 খোদাই বলতে পারেন, 98 00:12:11,835 --> 00:12:17,960 আমাদের আর আমাদের হাতছাড়া হয়ে যাওয়া দেশটার ভাগ্যে কী আছে। 99 00:12:19,168 --> 00:12:21,710 আমাদের অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে। 100 00:12:21,710 --> 00:12:27,710 প্রতিবেশীদের সাথে সকল প্রকার মনোমালিন্য এড়িয়ে চলতে হবে। 101 00:12:27,710 --> 00:12:31,126 সবাইকে এক সত্ত্বা, এক পরিবারের মতো চলতে হবে। 102 00:12:32,876 --> 00:12:35,460 ওরা ইতিমধ্যেই এসে গেছে। 103 00:12:35,460 --> 00:12:37,543 চলো প্রার্থনা করি। 104 00:12:40,168 --> 00:12:41,335 দাঁড়াও অ্যানা। 105 00:13:56,626 --> 00:13:56,960 106 00:13:56,960 --> 00:14:01,751 ম্যারিশ্যাল পেটাইন এর অনুমতিক্রমে, 107 00:14:01,751 --> 00:14:05,668 দেশ ও জাতির সকলের অধিকার নিশ্চিত করে 108 00:14:05,668 --> 00:14:11,710 ফ্রান্সের সংবিধানে পরিবর্তন আনা হয়েছে। 109 00:14:11,710 --> 00:14:14,335 তোমরা হার স্বীকার করে নিয়ে 110 00:14:14,335 --> 00:14:16,643 আমাদের হাতে ক্ষমতা অর্পণ করেছ। 111 00:14:16,643 --> 00:14:22,793 সকল আগ্নেয়াস্ত্র অবশ্যই কাল সকালের মধ্যে জার্মান হেডকোয়ার্টারে জমা দিতে হবে। 112 00:14:22,793 --> 00:14:24,960 আমাদের ফাহরার যেমনটা লিখেছেন, 113 00:14:24,960 --> 00:14:28,460 "তলোয়ার হবে আমাদের লাঙল আর যুদ্ধের অশ্রু থেকেই...' 114 00:14:28,460 --> 00:14:31,501 - ওরা এখানে কতক্ষণ থাকবে? - জানি না। 115 00:14:31,501 --> 00:14:33,793 "...ভবিষ্যত প্রজন্মের খাদ্যসংস্থান হবে।" 116 00:14:33,793 --> 00:14:36,418 জীবনেও জার্মান সময় মেনে চলব না। 117 00:14:36,418 --> 00:14:40,376 যাদের বাড়িতে সৈন্যদের থাকার কথা, 118 00:14:40,376 --> 00:14:44,876 তারা বাড়ি ফিরে অতিথির আগমনের জন্য অপেক্ষা করো। 119 00:15:00,376 --> 00:15:02,960 আমরা ওর দিকে তাকাব না। ওর সাথে কথা বলব না। 120 00:15:13,376 --> 00:15:15,460 ম্যাডাম। 121 00:15:23,210 --> 00:15:28,501 ম্যাডাম অ্যাঞ্জেলিয়ের, আমি ওবারলিউটেন্ট ব্রুনো ভন ফক। 122 00:15:28,501 --> 00:15:31,460 আমার আসার কথা জানানো হয়েছিল? 123 00:15:34,918 --> 00:15:39,126 ম্যাডাম, আপনার কোনো অসুবিধা না করার চেষ্টা করব। 124 00:15:39,126 --> 00:15:44,251 আমার শুধু ঘুমানোর রুম আর কাজ করার জন্য একটু জায়গা হলেই চলবে। 125 00:15:44,251 --> 00:15:46,335 এক্সকিউজ মি। 126 00:15:46,960 --> 00:15:51,210 বুঝতেই পারছেন, সময় ঠিক না করলে কাজে যেতে দেরি হয়ে যাবে। 127 00:16:01,501 --> 00:16:03,710 কুকুর থাকার কথা ছিল না। 128 00:16:16,126 --> 00:16:18,835 খোদা যাতে আমাদের উপহারগুলোয় আশীর্বাদ দেন। 129 00:16:18,835 --> 00:16:23,418 যারা তাঁর উদারতা অস্বীকার করে, তাদেরকেও যাতে আশীর্বাদ দান করেন। 130 00:16:24,585 --> 00:16:29,710 তাদের বিপদ থেকে রক্ষা কোরো। নিরাপদে রেখ। আমেন। 131 00:16:29,876 --> 00:16:31,960 আমেন। 132 00:16:57,960 --> 00:17:06,160 ম্যাডাম, আমি কি... পিয়ানো আর ডেস্কের চাবিটা পেতে পারি? 133 00:17:06,166 --> 00:17:06,168 134 00:17:0,251 --> 00:17:11,876 যত্ন নিয়ে ব্যবহার করব, কথা দিচ্ছি। 135 00:17:13,585 --> 00:17:15,876 মার্থে চাবি দেবে। 136 00:17:17,335 --> 00:17:19,418 শুভ সন্ধ্যা। 137 00:17:24,585 --> 00:17:28,793 দেখা যাবে জার্মানদের ডিউশল্যান্ড উবার গান বাজানো শুরু করেছে। 138 00:18:14,001 --> 00:18:16,751 থাকার জায়গা পেয়েছ? 139 00:18:16,960 --> 00:18:19,751 হ্যাঁ, ধন্যবাদ। 140 00:18:21,668 --> 00:18:24,418 ইহুদীদের শোষণ নিপীড়ন থেকে হুঁশিয়ার থাকো! 141 00:18:25,335 --> 00:18:27,126 এটা দেখেছো? 142 00:18:35,335 --> 00:18:39,085 জার্মান পয়সা ব্যবহার করতে হবে। নয়টার পরে বেরোনো যাবে না। 143 00:18:40,918 --> 00:18:44,835 রেডিওতে "ডি গল" শুনতে দেখলে কী করবে কে জানে! 144 00:18:47,918 --> 00:18:51,501 - তোমাদের বাড়িতে কেউ আছে? - একজন অফিসার। 145 00:18:52,710 --> 00:18:54,001 গ্রামের মধ্যে সেরা বাড়িতে থাকার 146 00:18:54,001 --> 00:18:56,168 কিছুটা মূল্য তো দিতেই হবে। 147 00:18:58,001 --> 00:19:00,085 তোমাদের? 148 00:19:00,626 --> 00:19:05,460 কেউ না। খারাপ বাড়িতে থাকার একটু হলেও সুবিধা আছে। 149 00:19:14,126 --> 00:19:16,210 ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? 150 00:19:17,626 --> 00:19:19,710 জানো না? 151 00:19:20,710 --> 00:19:25,210 তোমার শ্বাশুড়ি ওকে আর ওর বাবা-মা কে একটা গোলাঘরে পাঠিয়ে দিয়েছে। 152 00:19:25,210 --> 00:19:29,710 তারপর প্যারিসের এক উদ্বাস্তুকে ওদের বাড়িতে ঢুকিয়ে 153 00:19:29,710 --> 00:19:31,793 ভাড়া দ্বিগুণ করে দিয়েছে। 154 00:19:44,960 --> 00:19:47,043 নাম, ঠিকানা, পেশা। 155 00:19:47,043 --> 00:19:51,501 বেনোয়েত ল্যাবারি। কৃষক। মন্টমোর্ট এস্টেট। 156 00:19:56,751 --> 00:19:58,835 নেক্সট! 157 00:20:01,376 --> 00:20:03,543 নাম, ঠিকানা, পেশা। 158 00:20:10,960 --> 00:20:14,001 - ভিকাউন্টেস। -বেনোয়েত। - ভিকাউন্ট। -এক্সকিউজ মি। 159 00:20:14,001 --> 00:20:17,043 তোমার স্ত্রী সন্তান তো কালকে চার্চে ছিল। তুমি কোথায় ছিলে? 160 00:20:17,043 --> 00:20:21,418 কাজ করছিলাম, তোমার জানার দরকার নেই। 161 00:20:24,751 --> 00:20:27,501 বেনোয়েত, প্লিজ একটু ভালোভাবে কথা বলো। 162 00:20:27,501 --> 00:20:30,960 কত প্রজন্ম ধরে তাদের ভাড়াটে হয়ে আছি। 163 00:20:30,960 --> 00:20:32,985 কষ্ট ছাড়া কিছুই দেয়নি। 164 00:20:41,376 --> 00:20:43,543 ঘুষখোর বনেট কে ফ্রেঞ্চে কী বলে? 165 00:20:46,335 --> 00:20:49,418 উপহার হিসেবে নিলেই খুশি হব। 166 00:20:50,543 --> 00:20:52,001 উপহার? 167 00:20:53,501 --> 00:21:00,210 ব্যক্তিগতভাবে আপনার সাথে একটু কথা বলা যাবে? স্পর্শকাতর বিষয় যেহেতু... 168 00:21:00,460 --> 00:21:02,585 বনেট, এখন যেতে পারো। 169 00:21:06,293 --> 00:21:07,835 বসুন। 170 00:21:11,543 --> 00:21:16,335 বনেট আমাদের সাথে থাকবে এই বিষয়ে। 171 00:21:18,001 --> 00:21:20,335 ও অনেক ভালো পরিবারের ছেলে। 172 00:21:20,335 --> 00:21:23,585 এসবে গুরুত্ব দেই বলেই ভালো পরিবারে থাকতে দিয়েছি। 173 00:21:23,585 --> 00:21:24,918 তা তো বটেই। 174 00:21:24,918 --> 00:21:26,001 আর সবার মতো বুসির মানুষজন কেও 175 00:21:26,543 --> 00:21:27,918 আইন মানতে হবে। 176 00:21:27,918 --> 00:21:29,626 মেয়র কিংবা ভিকাউন্ট হলেও। 177 00:21:29,626 --> 00:21:30,993 আপনার ক্ষেত্রেও তাই । 178 00:21:31,126 --> 00:21:33,585 আসলে সমস্যা আমার স্ত্রীর। 179 00:21:34,126 --> 00:21:38,251 আমাদের সাথে বাইরের একজন থাকবে, এটা ভেবেই অস্বস্তি বোধ করছে। 180 00:21:38,251 --> 00:21:42,001 বাড়িতে থাকতে দেয়া ছাড়া অন্যভাবে কাজে আসতে পারি না? 181 00:21:42,001 --> 00:21:44,501 ফার্স্ট লেফটেন্যান্টকে পছন্দ হয়? 182 00:21:44,501 --> 00:21:48,335 নিশ্চিত ওকে অন্য কোথাও থাকতে দিতে পারব। 183 00:21:48,960 --> 00:21:52,960 ও আমাদের এস্টেটের লেবারি ফার্মে থাকতে পারে। 184 00:21:57,918 --> 00:22:00,001 ভেতরে এসো মেয়েরা। 185 00:22:01,626 --> 00:22:04,960 আমাদেরকে এর সাথে মানিয়ে চলতে হবে। 186 00:22:06,210 --> 00:22:08,626 বহুদিন ধরে শহরে জোয়ান লোকজন নেই। 187 00:22:08,626 --> 00:22:11,408 ফ্রেঞ্চ সৈন্যদের মায়েরা আমাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখছে 188 00:22:11,418 --> 00:22:13,918 আর আমাদের ওপর অভিশাপ নেমে আসার জন্য প্রার্থনা করছে। 188 00:22:13,418 --> 00:22:16,018 তরুণী মেয়েরা অবশ্য এমনিতেই তাকিয়ে থাকে। 189 00:22:16,126 --> 00:22:18,710 তুমি অনেক সুন্দর। তোমার নাম কি? 190 00:22:18,710 --> 00:22:21,835 সেলিন। C-E-L-I-N-E। 191 00:22:21,835 --> 00:22:25,793 সেলিন, একটা কথা বলতে পারি? 192 00:22:29,626 --> 00:22:35,085 তোমার ব্যাগগুলো ধরব? ঐদিকেই যাচ্ছিলাম। 193 00:22:35,960 --> 00:22:39,043 অন্তত "না" কথাটা তো মুখ দিয়ে বের করো। 194 00:22:50,043 --> 00:22:52,918 ওগুলো এখানকার জন্য না। 195 00:22:54,876 --> 00:22:56,960 তোমার এটা পছন্দ হবে না। 196 00:22:59,793 --> 00:23:01,418 এটাই সান্ত্বনা যে, 197 00:23:01,418 --> 00:23:04,001 যারা যারা পারছে তারাই এমনটা করছে। 198 00:23:08,335 --> 00:23:12,085 আমার শ্বাশুড়ি এমন ভান করছে যেন যুদ্ধের দিনে সবাই একই দলে, 199 00:23:12,085 --> 00:23:15,210 কিন্তু বড়লোকেরা ঠিকই গম মজুদ করছে, 200 00:23:15,210 --> 00:23:17,626 আর অন্য সবাই চুলোয় যাক। 201 00:23:17,960 --> 00:23:21,210 বেনোয়েট আর ম্যাডেলিনের মতো মানুষেরা 202 00:23:21,210 --> 00:23:24,001 সুযোগ পেলেও মজুদ করবে না। 203 00:23:26,335 --> 00:23:30,751 এটা তোমার জন্য। 204 00:23:31,793 --> 00:23:33,876 আমাদের বাড়তি কিছু খাবার আছে, বুঝেছ? 205 00:23:42,751 --> 00:23:47,543 গ্যাস্টনকে নিশ্চয়ই মিস করছ, কথা বলার কেউ নেই। 206 00:23:47,543 --> 00:23:49,626 হ্যাঁ। 207 00:23:50,876 --> 00:23:52,960 চিঠি লেখো? 208 00:23:53,585 --> 00:23:57,293 - জানিই তো না কোথায় আছে। - তাও লেখা উচিত। 209 00:23:57,293 --> 00:23:59,210 মন ভালো থাকবে। 210 00:23:59,210 --> 00:24:03,210 গ্যাস্টনের বদলে যুদ্ধে যাবার জন্য বেনোয়েত যেকোনো কিছু করতে রাজি আছে। 211 00:24:03,210 --> 00:24:06,168 তাই? 212 00:24:06,168 --> 00:24:08,960 বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। 213 00:24:31,251 --> 00:24:33,335 তুমি... 214 00:24:36,585 --> 00:24:39,168 - কী সাহায্য করতে পারি? - মেসড্যামস। 215 00:24:39,168 --> 00:24:44,626 প্ল্যানে পরিবর্তন এসেছে। আমি আপনাদের সাথে থাকব। 216 00:24:44,626 --> 00:24:47,001 অসুবিধার জন্য দুঃখিত। 217 00:24:47,626 --> 00:24:50,960 ওরা তো বলেছিল, আমাদের এত দূরের বাসায় কেউ থাকতে পারবে না। 218 00:24:50,960 --> 00:24:53,960 আমি নিজেও অবাক হয়েছি। 219 00:24:53,960 --> 00:24:57,293 - তুমি অফিসার? - লেফটেন্যান্ট। 220 00:24:57,293 --> 00:25:00,585 কিন্তু এই সামান্য ফার্মহাউজে তো এত জায়গা নেই। 221 00:25:00,585 --> 00:25:02,668 আমাদের কলে পানি নেই। 222 00:25:03,376 --> 00:25:05,460 আপনাদের চিন্তা করতে হবে না। 223 00:25:08,335 --> 00:25:10,418 এতেই চলবে। 224 00:25:16,793 --> 00:25:18,876 এই যে। 225 00:25:25,751 --> 00:25:27,335 এই তরুণ অফিসার 226 00:25:27,335 --> 00:25:32,376 তার ক্ষমতার বলে, বেনোয়েত আর ম্যাডেলিনের কঠিন জীবনে 227 00:25:32,376 --> 00:25:37,210 আরো সমস্যার সৃষ্টি করতে লাগল। 228 00:25:37,376 --> 00:25:40,168 আর আমাদের সৈনিক? 229 00:25:41,085 --> 00:25:43,168 সে প্রতিরাতে পিয়ানো বাজায়। 230 00:25:44,460 --> 00:25:47,710 সেই গতবাঁধা অপরিচিত গান। 231 00:25:48,751 --> 00:25:52,335 ওকে ঘৃণা করা উচিত, 232 00:25:52,335 --> 00:25:54,835 কিন্তু মাসের পর মাস অসহ্য নীরবতার পরে ওর উপস্থিতি যেন একটু স্বস্তি এনে দিয়েছে। 233 00:26:31,751 --> 00:26:33,835 বুবি! 234 00:26:37,626 --> 00:26:39,710 বিরক্ত করার জন্য দুঃখিত। 235 00:26:42,126 --> 00:26:46,585 কুকুরটা আমার না। একটা পরিত্যক্ত গ্রামে খুঁজে পেয়েছি। 236 00:26:46,585 --> 00:26:49,960 কুকুরটা অন্তত ফ্রেঞ্চ। 237 00:26:56,293 --> 00:26:58,376 খাব? 238 00:27:05,960 --> 00:27:08,043 ম্যাডাম, আপনার বাড়িটা খুবই সুন্দর। 239 00:27:09,585 --> 00:27:12,918 এটা আমার না, আমার শ্বাশুড়ির বাড়ি। 240 00:27:12,918 --> 00:27:15,460 পিয়ানোটা মনে হয় আপনার? 241 00:27:17,835 --> 00:27:19,918 একথা কেন মনে হলো? 242 00:27:20,418 --> 00:27:24,626 আপনার শ্বাশুড়ি নিশ্চয়ই সঙ্গীতপ্রেমী নন। 243 00:27:25,335 --> 00:27:28,251 বাবা দিয়েছিলেন পিয়ানোটা। 244 00:27:28,251 --> 00:27:31,585 - বাজাতে পারেন? - হ্যাঁ। 245 00:27:33,918 --> 00:27:36,585 কিন্তু ম্যাডাম চান না, আমার স্বামী ফেরার আগে 246 00:27:36,585 --> 00:27:39,835 বাড়িতে কোনো গান বাজুক। 247 00:27:47,126 --> 00:27:49,210 বসতে পারি? 248 00:27:51,585 --> 00:27:54,085 যে গানটা বাজান... 249 00:27:55,876 --> 00:27:58,960 - সেটা আগে শুনিনি। - শোনার কথা না। 250 00:27:59,293 --> 00:28:03,668 - আমার পড়াশোনার বিষয় সঙ্গীত। - তাও এটা চিনবেন না। 251 00:28:04,210 --> 00:28:06,293 এটা আপনার লেখা! 252 00:28:07,001 --> 00:28:11,901 যুদ্ধের আগে,যখন বিয়ে করলাম, তখন গীতিকার ছিলাম। 253 00:28:12,210 --> 00:28:15,126 - আপনি বিবাহিত? - চার বছর ধরে। 254 00:28:15,126 --> 00:28:18,210 সৈন্যও চার বছর ধরে। 255 00:28:20,585 --> 00:28:22,876 নিশ্চয়ই আপনাকে অনেক মিস করে। 256 00:28:24,460 --> 00:28:26,835 মনে হয় না। 257 00:28:27,876 --> 00:28:29,793 আর মিস করে না। 258 00:28:48,043 --> 00:28:50,126 হ্যালো? 259 00:29:18,835 --> 00:29:21,543 বুবি, এইদিকে। 260 00:29:54,210 --> 00:29:58,126 - এখানে কী করছেন? - মনে হয়েছিলো, কিছু ফেলে গেছি। 261 00:29:58,835 --> 00:30:01,085 সেজন্য না বলে ঢুকে পড়বেন? 262 00:30:02,835 --> 00:30:04,918 শুনতে পাচ্ছি না। 263 00:30:06,085 --> 00:30:08,168 দুঃখিত। 264 00:30:10,793 --> 00:30:14,376 - এগুলো দেখেছেন? - না, সত্যি বলছি। 265 00:30:14,376 --> 00:30:16,460 একটা পড়েন। 266 00:30:19,793 --> 00:30:22,293 জোরে জোরে। 267 00:30:23,751 --> 00:30:25,418 "কর্তৃপক্ষের কাছে জানানো যাচ্ছে যে, 268 00:30:25,418 --> 00:30:27,501 মশিয়ে ব্ল্যাঙ্ক পাঁচ সন্তানের জনক। 269 00:30:27,501 --> 00:30:29,793 তিনি কয়েক মাস ধরে বয়সে তার অর্ধেক.. 270 00:30:34,876 --> 00:30:38,501 এক কিশোরীর সাথে প্রেম করছেন। 271 00:30:38,501 --> 00:30:42,001 "তার বিরুদ্ধে অশোভন আচরণ করার অভিযোগ আনা হবে।" 272 00:30:42,501 --> 00:30:44,626 "মশিয়ে ডুবয় কালোবাজারে খাবার বিক্রি করছেন।" 273 00:30:44,626 --> 00:30:48,460 "মশিয়ে অ্যাকার একজন কমুনিস্ট, মিথ্যাবাদী এবং সমকামী।" 274 00:30:48,460 --> 00:30:50,960 ম্যাসের উদ্বাস্তু মহিলাটা ক্যাথলিক হবার ভান করেছিলো, কিন্তু আসলে একটা ইহুদী। 275 00:30:50,960 --> 00:30:54,293 এগুলো কী? 276 00:30:54,293 --> 00:30:56,876 আপনার প্রতিবেশিরা পাঠিয়েছে। 277 00:30:56,876 --> 00:30:59,335 টাউন হলে যাবার পরে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। 278 00:30:59,335 --> 00:31:02,793 এগুলো স্রেফ গুজব, আর কিছু নয়। 279 00:31:02,793 --> 00:31:07,751 পুরোনো শত্রুতার জের। এগুলো পুড়িয়ে ফেলা উচিত। 280 00:31:07,751 --> 00:31:12,960 আমি হলে তাই করতাম। কিছু মেজরের নির্দেশ আছে। 281 00:31:14,126 --> 00:31:17,626 আমার কাজই হলো এগুলো পড়া। আপনি যান। 282 00:31:38,043 --> 00:31:42,876 জানি না কেন ওকে বিয়ে করেছ। জমির লোভে? 283 00:31:42,876 --> 00:31:48,001 তোমাকে বাবা নিজের সব জমি খুইয়েছে বলেই নিশ্চয়ই তোমাকে এই জমিদারের কাছে পাঠিয়েছে? 284 00:31:48,001 --> 00:31:50,085 না। 285 00:31:50,376 --> 00:31:52,460 বাবা মারা যাচ্ছিল। 286 00:31:54,043 --> 00:31:56,710 উনি আমার জন্য... ভালো ছেলে খুঁজছিলেন। 287 00:31:56,710 --> 00:31:58,460 বড়লোক ছেলে। 288 00:32:00,293 --> 00:32:03,376 কী করেছি আমি? 289 00:32:03,876 --> 00:32:06,835 এ বাড়িতে যা হচ্ছে সবই তো দেখছি। 290 00:32:08,626 --> 00:32:10,918 প্লিজ, উনি বাগানে একটু ঢুকতে চেয়েছিলেন। 291 00:32:10,918 --> 00:32:12,751 তোমার উঠে চলে আসা উচিত ছিল। 292 00:32:12,751 --> 00:32:15,501 সারাদিন বেডরুমে আটকে থাকব নাকি? 293 00:32:15,501 --> 00:32:19,168 - ভেবেছিলাম তুমি একজন বিশ্বস্ত স্ত্রী। -আমি বিশ্বস্তই। 294 00:32:19,168 --> 00:32:20,751 তোমার স্বামী এই পশুগুলোর বিরুদ্ধে লড়ছে, 295 00:32:20,751 --> 00:32:22,876 এটা জেনেও কীভাবে কথা বলছ, 296 00:32:22,876 --> 00:32:25,168 কীভাবে ওর সাথে একই বাতাসে শ্বাস নিচ্ছ? 297 00:32:25,168 --> 00:32:30,543 ওদের চেহারা দেখলে তো আমার চোখগুলো উপড়িয়ে ফেলতে ইচ্ছা করে। 298 00:32:32,710 --> 00:32:34,793 কী হয়েছে? 299 00:32:36,210 --> 00:32:38,293 খবর এসেছে... 300 00:32:40,043 --> 00:32:42,960 গ্যাস্টনের ইউনিট জার্মানীর এক ক্যাম্পে আছে। 301 00:32:43,793 --> 00:32:46,835 তোমার স্বামী এখন একজন যুদ্ধবন্দী। 302 00:32:48,543 --> 00:32:53,668 এই জার্মান আমাদের শ্ত্রু। বুঝেছ? 303 00:32:55,751 --> 00:32:57,460 জ্বি। 304 00:33:02,460 --> 00:33:04,543 ম্যাডাম। 305 00:33:04,918 --> 00:33:07,710 আপনার সাথে কথা বলতে পারব না। 306 00:33:11,043 --> 00:33:13,835 আপনাকে বিশ্বাস করা উচিত ছিল। 307 00:33:13,835 --> 00:33:17,168 এজন্যই আমার রুমে এসেছিলেন, না? 308 00:33:20,085 --> 00:33:22,168 দুঃখিত। 309 00:33:56,710 --> 00:33:58,793 ধন্যবাদ। 310 00:34:12,460 --> 00:34:15,543 লুসিল, আজ কিন্তু তুমি ভাড়া তুলবে। 311 00:34:15,543 --> 00:34:18,085 এসো মার্থে, দেরি হয়ে যাচ্ছে। 312 00:35:01,418 --> 00:35:05,168 সাঁতার কাটতে যাচ্ছি। যাবেন? 313 00:35:07,376 --> 00:35:10,751 ভিকাউন্ট গ্রামবাসীদেরকে লেকে সাঁতরানোর অনুমতি দেননি। 314 00:35:10,751 --> 00:35:15,293 সরি আমি আসলে... আপনার পা নিয়ে অবশ্য... 315 00:35:16,418 --> 00:35:18,293 কী হয়েছিলো? 316 00:35:18,960 --> 00:35:23,126 ঘোড়াটা উল্টে গিয়েছিলো, আমার পা ওর নিচে চাপা পড়েছিলো। 317 00:35:24,960 --> 00:35:29,793 - নইলে নিশ্চয়ই যুদ্ধে যেতেন? - অবশ্যই। 318 00:35:29,793 --> 00:35:35,501 এক জার্মান দার্শনিক বলেছেন, পুরুষদেরকে যোদ্ধা হিসেবেই গড়ে উঠতে হয়। 319 00:35:35,501 --> 00:35:37,710 নিশচের লেখা পড়েছেন? 320 00:35:40,335 --> 00:35:44,668 উনি আরো বলেছেন... 321 00:35:45,251 --> 00:35:49,918 নারীদেরকে সৃষ্টি করা হয়েছে যোদ্ধাদেরকে সুখ দেবার জন্য। 322 00:35:50,085 --> 00:35:55,168 ওনার পায়ের এই অবস্থা কবে হয়েছে, বিয়ের আগে না পরে? 323 00:35:57,043 --> 00:35:59,126 পরে। 324 00:36:03,918 --> 00:36:06,001 দারুণ সুগন্ধ। 325 00:36:06,585 --> 00:36:09,876 আমার বেডরুমের জন্য একটা ফুলের তোড়া নেয়া যায়, 326 00:36:09,876 --> 00:36:11,543 রুমটাকে উজ্জ্বল দেখাবে। 327 00:36:11,543 --> 00:36:15,001 ম্যাডেলিন, পশুদেরকে খোয়াড়ে ঢোকাতে হবে। 328 00:36:15,001 --> 00:36:20,168 কষ্ট করে বিছানার পাশে একটা ফুলদানি দিয়েন। 329 00:36:54,876 --> 00:36:57,751 পুরোটাই আছে, ম্যাডাম অ্যাঞ্জেলিয়ের। 330 00:36:57,751 --> 00:37:01,168 গতবারের সহ এবারেরটা। 331 00:37:15,210 --> 00:37:18,710 ছোট থাকতে এটা শিখেছিলাম। 332 00:37:18,710 --> 00:37:21,293 বাবা শিখিয়েছিলেন। 333 00:37:22,126 --> 00:37:24,751 অ্যানার বাবাও ওকে শিখিয়েছিল। 334 00:37:24,751 --> 00:37:26,918 উনি কী... 335 00:37:26,918 --> 00:37:30,043 ও আর আমার অন্য মেয়ে আলাদা থাকে। 336 00:37:30,918 --> 00:37:34,501 তবে শীঘ্রই একত্র হব। 337 00:37:36,918 --> 00:37:42,835 আজকের জন্য যথেষ্ট হয়েছে। বাইরে গিয়ে খেলো, যাও। 338 00:37:45,210 --> 00:37:47,293 বাড়ির কাছে থেকো। 339 00:37:50,418 --> 00:37:53,251 - কি লক্ষী মেয়ে। - ধন্যবাদ। 340 00:38:03,543 --> 00:38:07,126 একটু সাবান দেওয়া যাবে? 341 00:38:08,043 --> 00:38:10,001 ধোয়ার জন্য... 342 00:38:16,626 --> 00:38:18,710 দারুণ আবহাওয়া, না? 343 00:38:26,460 --> 00:38:28,168 ধন্যবাদ। 344 00:38:49,918 --> 00:38:52,001 দুঃখিত। 345 00:38:53,751 --> 00:38:57,460 ওদেরকে এত কাছাকাছি দেখে বড্ড অস্বস্তি লাগে। 346 00:39:50,210 --> 00:39:53,543 সর্বনাশ! কোন হারামি যেন আমাদের ইউনিফর্ম চুরি করেছে। 347 00:39:57,585 --> 00:39:59,668 মর শালা! 348 00:40:03,085 --> 00:40:05,543 মর শালা! 349 00:40:09,418 --> 00:40:12,210 - কী? -এটা হবার কথা না। কিচ্ছু নেই। 350 00:40:18,918 --> 00:40:22,126 বের হয়ে আয় হারামি! দেখ কী করি! 351 00:40:37,626 --> 00:40:43,168 বেনোয়েত! ভেবেছিলাম তোমার বন্দুক জমা দিয়ে দিয়েছো। 352 00:40:43,876 --> 00:40:47,501 রেজিস্টার করা ছিলো যেটা, ঐটা দিয়েছি। 353 00:40:47,501 --> 00:40:50,001 এর চেয়ে কম দোষে লোকজন মারা পড়ছে। 354 00:40:50,418 --> 00:40:52,918 - দরকার আছে। -এখানে কেন এসেছ, ওকে বলো? 355 00:40:53,960 --> 00:40:57,293 আমার বাড়ির হারামি জার্মানটা, 356 00:40:57,293 --> 00:40:59,460 ম্যাডেলিনের ওপর নজর দিয়েছে। 357 00:41:00,543 --> 00:41:04,918 তোমাদের বাসার অফিসারটা ওকে চাপে রাখতে পারে। 358 00:41:04,918 --> 00:41:09,085 - আমি ওর সাথে কথা বলিনা। - আমি কিন্তু অন্য কথা শুনেছি। 359 00:41:10,126 --> 00:41:15,335 তোমার সমালোচনা করতে আসিনি, শুধু চাই ও চলে যাক। 360 00:41:16,293 --> 00:41:18,376 প্লিজ। 361 00:41:25,626 --> 00:41:29,543 জার্মান সৈন্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাও? মাফ চাই! 362 00:41:29,543 --> 00:41:31,626 বলবে তাহলে? 363 00:41:32,168 --> 00:41:35,751 ওর ওপর কোনো প্রভাব নেই আমার, আমরা দুইজন সমান র‍্যাঙ্কের। 364 00:41:35,751 --> 00:41:37,960 তাহলে আমাদের জন্য এক আর ওদের জন্য আরেক নিয়ম? 365 00:41:37,960 --> 00:41:40,168 সেটা বলিনি। 366 00:41:40,168 --> 00:41:42,710 যুদ্ধে হেরে গেছি। আমাদের স্ত্রীদেরকেও হারাতে চাই না। 367 00:41:42,710 --> 00:41:44,793 তাহলে বন্ধু, 368 00:41:44,793 --> 00:41:49,893 ওদেরকে বাঁচাবার কথা আগেই চিন্তা করা উচিত ছিলো। 369 00:41:50,668 --> 00:41:52,751 প্লিজ। 370 00:41:55,543 --> 00:41:57,626 চেষ্টা করবো। 371 00:41:58,668 --> 00:42:00,710 কিন্তু ব্যাপারটা কেঁচে যেতে পারে। 372 00:42:00,851 --> 00:42:06,835 বলবেন, যাতে ম্যাডেলিনকে আর বিরক্ত না করে। আর কিচ্ছু চাইবো না। 373 00:42:23,501 --> 00:42:26,960 আমাদের রেজিমেন্ট যেকোনো সময় চলে যেতে পারে। 374 00:42:27,418 --> 00:42:31,668 এটা ভাবতে কষ্ট লাগে যে... আপনি আমাকে ঘৃণা করেন। 375 00:42:32,585 --> 00:42:34,668 আমি আপনাকে ঘৃণা করিনা। 376 00:42:35,960 --> 00:42:38,043 তাহলে চায়ের দাওয়াত দেন। 377 00:42:40,126 --> 00:42:44,501 চা ঘরে নেই, আপনার দলবল সব লুট করে নিয়ে গেছে। 378 00:42:44,501 --> 00:42:46,585 তাহলে ওয়াইন। 379 00:42:47,001 --> 00:42:50,960 বনেটের সাথে কথা বলার বদলে... 380 00:42:50,960 --> 00:42:54,460 আপনার সাথে সম্পর্কটা একটু সহজ করতে চাইছি। 381 00:42:54,668 --> 00:42:57,918 সমস্যাটা কোথায়? 382 00:42:57,918 --> 00:43:03,001 শ্বাশুড়ি ঘর থেকে বের করে দেবে। যাবার কোনো জায়গা নেই আমার। 383 00:43:03,001 --> 00:43:07,126 উনি আজকে চার্চে যাবেন। আসতে আরো আধা ঘন্টা লাগবে। 384 00:43:08,751 --> 00:43:10,835 মাত্র একটা ড্রিংক। 385 00:43:21,293 --> 00:43:23,793 সৈন্য হলেন কীভাবে? 386 00:43:24,460 --> 00:43:29,080 মিলিটারি পরিবারের ছেলে বলে আর কোনো উপায় ছিল না। 387 00:43:29,085 --> 00:43:31,876 আমার ভাই আর আমি একই দিনে নাম লিখিয়েছি। 388 00:43:31,876 --> 00:43:36,043 আপনার ভাইয়েরা কোথায়? 389 00:43:36,043 --> 00:43:40,918 একজন পোল্যান্ডে মারা গেছে, আরেকজন নরম্যান্ডি তে। 390 00:43:41,543 --> 00:43:45,501 ছোটজন কদিন আগেই আফ্রিকায় গেলো। 391 00:43:46,001 --> 00:43:50,551 মানুষজনের এভাবে নিজেদের জীবন বিলিয়ে দেয়া ঠিক না। 392 00:43:50,668 --> 00:43:54,501 - কারোরই না। - আমি এভাবে ভাবতে পারি না। 393 00:43:56,376 --> 00:43:59,668 প্রশ্ন করলে সবকিছু আরো কঠিন হয়ে যায়। 394 00:43:59,668 --> 00:44:01,751 যুদ্ধে বিশ্বাস করেন? 395 00:44:02,876 --> 00:44:05,710 আমি বিশ্বাস করি সাম্যবাদিতায়। 396 00:44:06,585 --> 00:44:09,710 একা একা যে কিছু করা যায় না, 397 00:44:09,710 --> 00:44:12,835 এ ব্যাপারটা কেউ মানতে চায়না। 398 00:44:12,835 --> 00:44:16,960 তাহলে সবসময় আপনাকে একলা একলা দেখি কেন? 399 00:44:17,835 --> 00:44:19,918 কখন দেখলেন? 400 00:44:47,418 --> 00:44:51,543 এসব কিছু দুমিনিটের জন্য ভুলে যান তো। আসুন। 401 00:45:33,418 --> 00:45:35,501 লুসিল। 402 00:45:36,585 --> 00:45:40,668 ম্যাডাম ফিরে আসছে। বাগানে যাও। 403 00:45:40,668 --> 00:45:42,751 জলদি! 404 00:45:52,876 --> 00:45:55,168 আমাকেই না সবার ভয় পাবার কথা। 405 00:45:55,168 --> 00:46:00,585 কিন্তু ম্যাদামের ভয়ে মনে হয় প্লেগ রোগও উল্টোদিকে দৌড় দেবে। 406 00:46:00,585 --> 00:46:02,293 সব লাইট জ্বালানো কেন? 407 00:46:02,293 --> 00:46:04,376 আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই। 408 00:46:05,376 --> 00:46:07,460 আপনি অনেক উদার। 409 00:46:07,751 --> 00:46:11,501 অনেক দিন এভাবে কারো সাথে কথা বলিনি। 410 00:46:12,960 --> 00:46:15,043 তাই.....ধন্যবাদ। 411 00:46:21,876 --> 00:46:23,960 শুভ রাত্রি। 412 00:47:46,251 --> 00:47:49,710 লুসিল? বেশ, এখন সবাইকে গিয়ে বলোগে যাও। 413 00:47:49,960 --> 00:47:54,501 তুমি তো আরামেই থাকো। আমি? কেবল কাজ আর কাজ। 414 00:47:54,501 --> 00:47:56,793 ভালোবাসা না পেলে... 415 00:47:57,076 --> 00:48:01,126 ওর জন্মপরিচয়ে আমার কোনো মাথাব্যথা নেই। ওরা আমাদের মতোই মানুষ, 416 00:48:01,126 --> 00:48:05,918 আর ওরা আমার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়নি...তোমরা দিয়েছ। 417 00:48:05,918 --> 00:48:08,793 আমার শ্বাশুড়ি দিয়েছে, আমি না। 418 00:48:08,793 --> 00:48:10,501 লুসিল, চোখ মেলে দেখো। 419 00:48:10,501 --> 00:48:14,960 আমাদের স্বামীরা ওদের থেকে খুব ভালো যে তা না। এমনকি অনেকে ওদের থেকেও খারাপ। 420 00:48:14,960 --> 00:48:17,876 তোমার অফিসারকে জিজ্ঞেস করে দেখো। 421 00:48:17,876 --> 00:48:21,293 জিজ্ঞেস করো, ও চিঠিগুলোয় কী পড়েছে। 422 00:48:21,293 --> 00:48:24,751 জিজ্ঞেস করো, তোমার স্বামীর ব্যাপারে কী পড়েছে। 423 00:48:24,751 --> 00:48:27,126 তোমার জানা উচিত। সবারই জানা উচিত। 424 00:49:07,293 --> 00:49:10,585 ওরা তোমাকে বের করে দিলো আর তুমি কিছুই বললে না? 425 00:49:12,085 --> 00:49:15,835 এখন একটা আস্তাকুঁড়ে থাকি। 426 00:49:16,793 --> 00:49:18,168 ধন্যবাদ। 427 00:49:20,626 --> 00:49:23,543 কিন্তু অন্য মজা আছে। 428 00:49:24,126 --> 00:49:27,376 চাষাটা... ও একটা অসভ্য। 429 00:49:27,376 --> 00:49:29,501 কিন্তু ওর বউ? 430 00:49:30,293 --> 00:49:33,710 নিঃসন্দেহে এ বাড়ির গিন্নীর থেকে সুন্দরী। 431 00:49:37,001 --> 00:49:38,835 কেন? 432 00:49:41,543 --> 00:49:42,960 দূর হও। 433 00:49:43,168 --> 00:49:45,960 আমার বড় ভাই হয়েছ নাকি? 434 00:49:46,168 --> 00:49:49,293 - বেশি ঘনিষ্ঠ হতে যেয়ো না। - আমাকে উপদেশ দিতে এসো না। 435 00:49:50,293 --> 00:49:52,501 বেইমানগুলোকে মারার স্ময় যখন একত্র করছিলাম, 436 00:49:52,751 --> 00:49:53,960 তখন তো এত দরদ দেখাওনি। 437 00:49:53,960 --> 00:49:57,251 - আমি কাউকে গুলি করিনি। - আমি করেছি, খুশিমনে। 438 00:49:57,460 --> 00:50:00,210 আর তুমি কিচ্ছু বলোনি। 439 00:50:00,460 --> 00:50:04,668 - আমরা যুদ্ধে ছিলাম। - এখনো আছি, লেফটেন্যান্ট। 440 00:50:25,585 --> 00:50:27,668 কতদিন ধরে জানো? 441 00:50:28,460 --> 00:50:31,085 এটা বলাটা আমার দায়িত্ব না। 442 00:50:31,085 --> 00:50:33,168 লুসফেল? 443 00:50:35,168 --> 00:50:39,043 তুমি জানতে, ঠিক না? যে তোমার সুবোধ ছেলে 444 00:50:39,043 --> 00:50:43,210 আমার সাথে পরিচয় হবার আগে থেকেই প্রেম চালিয়ে যাচ্ছে। 445 00:50:43,210 --> 00:50:47,126 যদি জানতে তোমার নামে কতগুলো চিঠি আছে! 446 00:50:52,126 --> 00:50:55,876 নাতি-নাতনীর তো খুব শখ ছিল। 447 00:50:55,876 --> 00:50:58,876 এখন একটা পেয়ে গেলে। ওর নাম সিমোন। 448 00:51:04,376 --> 00:51:08,960 নিয়ে বসে থাকোগে। আমি ওসবে পাত্তা দেই না। 449 00:52:11,793 --> 00:52:13,876 কিছু বাজিয়ে শোনাবো? 450 00:52:54,293 --> 00:52:56,376 দারুণ সুন্দর। 451 00:53:02,835 --> 00:53:04,918 কী হয়েছে? 452 00:53:06,876 --> 00:53:10,376 মাত্র দুইবার দেখা হবার পরে একজনকে বিয়ে করেছি। 453 00:53:10,376 --> 00:53:14,168 নিজেকে বোঝাচ্ছিলাম যে, এটাই ভালোবাসা। 454 00:53:17,251 --> 00:53:19,335 আমার মরে যাওয়া উচিত। 455 00:53:37,418 --> 00:53:39,501 এটা অসম্ভব। 456 00:53:52,335 --> 00:53:55,376 - লুসফেল? - আসছি। 457 00:54:00,668 --> 00:54:03,085 ম্যাডাম এক্ষুণি দেখা করতে বলেছেন। 458 00:54:03,085 --> 00:54:05,376 ম্যাডাম পেরিনকে মনে আছে? 459 00:54:07,668 --> 00:54:09,751 অবশ্যই। 460 00:54:12,210 --> 00:54:15,585 ম্যাডাম, মুক্ত এলাকা থেকে ফিরে এলেন যে? 461 00:54:15,585 --> 00:54:18,585 আমার ছেলে জার্মানদের আক্রমণে নরম্যান্ডিতে মারা গেছে। 462 00:54:18,585 --> 00:54:22,960 - এইমাত্র তার কবরে যাবার অনুমতি পেয়েছি। -আমি আন্তরিকভাবে দুঃখিত। 463 00:54:22,960 --> 00:54:25,918 - লুওনে কী অবস্থা? - খারাপ। 464 00:54:25,918 --> 00:54:28,168 অন্তত তোমার বাড়িতে কোনো জার্মান নেই। 465 00:54:28,168 --> 00:54:33,210 তোমার অফিসারের কথা শুনেছি। কেমন ও, মিশুক? 466 00:54:33,210 --> 00:54:36,543 আমার ওকে একদম সহ্য হয় না, কিন্তু লুসিলের হয়, তাই না? 467 00:54:37,418 --> 00:54:38,751 ভালোই অবশ্য। 468 00:54:38,760 --> 00:54:43,710 তাড়াহুড়া করে চলে এসেছি বলে কিছু অনুভূতি রেখে আসতে হয়েছে। 469 00:54:43,710 --> 00:54:50,501 জার্মানরা এখন আমাদের বাড়িটাকে ব্যবহার করছে। ফিরে গিয়ে নিয়ে আসবে নাকি? 470 00:54:55,418 --> 00:54:56,793 সবাই দাঁড়াও! 471 00:55:09,126 --> 00:55:10,293 সবাই দাঁড়াও! 472 00:55:14,043 --> 00:55:15,626 আমার দিকে তাকাও। 473 00:55:17,585 --> 00:55:21,668 এরকম জঘন্য অবস্থা কেন? তোয়াদের লজ্জা হওয়া উচিত। 474 00:55:22,460 --> 00:55:24,626 পরিষ্কার করো! 475 00:55:35,543 --> 00:55:40,085 যাদের প্রতিরক্ষা দেওয়ার কথা, সেই জার্মান সৈন্যদের এই হাল? 476 00:55:46,168 --> 00:55:48,251 লুসিল। 477 00:55:49,251 --> 00:55:51,835 দাঁড়াও। তাকাও আমার দিকে। 478 00:55:56,418 --> 00:55:59,835 এখানে যা ঘটেছে তার কোনো ক্ষমা নেই। 479 00:55:59,835 --> 00:56:02,293 আমি এদের মতো নই। 480 00:56:02,293 --> 00:56:05,293 লেফটেন্যান্ট, লিস্টে থাকা কিছু জিনিস নষ্ট হয়েছে। 481 00:56:05,293 --> 00:56:06,293 কী করবো? 482 00:56:06,543 --> 00:56:09,626 - সাবধানে প্যাক করো, আসছি আমি। - ঠিক আছে। 483 00:56:13,293 --> 00:56:16,876 একমাত্র তুমি ছাড়া... আর কারো সাথে আমার মিল নেই। 484 00:56:19,876 --> 00:56:22,335 না। 485 00:56:50,626 --> 00:56:54,335 নকল দাঁত, চাইনিজ ডিনার সেট, 486 00:56:54,335 --> 00:56:58,876 আবেগে মাখানো ঘরের জিনিসপত্র। 487 00:56:58,876 --> 00:57:03,501 শত্রুদের কাছ থেকে যতটা পারা যায়, ফেরত নেবার চেষ্টা করতে থাকলাম। 488 00:57:06,501 --> 00:57:09,085 বাতাস ভারী হয়ে আছে ফিসফিসানিতে। 489 00:57:09,585 --> 00:57:12,668 অনেকে ভাবল, আমি তাদের সাথে হাত মিলিয়েছি। 490 00:57:12,668 --> 00:57:14,960 অনেকে আবার আমার সাহসের প্রশংসাও করল। 491 00:57:14,960 --> 00:57:18,335 কিন্তু কেউই জানত না আমার মনের মধ্যে কী চলছে। 492 00:57:18,793 --> 00:57:23,960 প্রায় পুরোটাই এখানে আছে, কোনো কিছু নষ্ট হয়ে থাকলে দুঃখিত। 493 00:57:33,835 --> 00:57:39,043 দারুণ। অন্তত তোমার মুরোদ আছে হারামিগুলোর মুখে মুখে তর্ক করার। 494 00:59:20,835 --> 00:59:23,293 মার্থে, ব্যাগগুলো ওপরে নিয়ে যাবে? 495 00:59:23,293 --> 00:59:26,168 বৃহস্পতিবারে ও বোনের বাড়ি বেড়াতে যাবে। 496 00:59:26,168 --> 00:59:29,043 - বাড়িতে কেবল আমরা দুজন থাকব। - ঠিক আছে। 497 01:00:41,376 --> 01:00:43,668 এদিকে এসো। এসো বলছি! 498 01:00:45,835 --> 01:00:50,501 বেনোয়েত ল্যাবারি, তাহলে তুমি এতদিন আমাদের থেকে চুরি করছিলে! 499 01:00:50,501 --> 01:00:52,585 চোর কোথাকারে! 500 01:00:52,618 --> 01:00:57,901 আর কী করতে বলো? তোমাদের বেইমানির জন্য তো না খেয়ে মরতে হচ্ছে। 501 01:00:57,901 --> 01:00:59,585 কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলো? 502 01:00:59,585 --> 01:01:02,335 যেভাবে খুশি সেভাবে কথা বলব। 503 01:01:05,626 --> 01:01:10,376 আমি একা না, অনেকেই আসে। 504 01:01:10,376 --> 01:01:12,835 - দিনে দিনে অবস্থা আরো খারাপ হবে। - বের হও। 505 01:01:12,835 --> 01:01:15,918 মুরগীগুলো দাও। 506 01:01:18,501 --> 01:01:21,626 মুরগীগুলো দাও বলছি! 507 01:01:22,060 --> 01:01:26,085 দোয়া করো যাতে তোমার জার্মান দোস্তোরা আরো কিছুদিন থাকে, 508 01:01:26,085 --> 01:01:29,293 কারণ যেদিন ওরা যাবে... 509 01:01:32,210 --> 01:01:35,543 চোরটা হলো ল্যাবারি। 510 01:01:35,543 --> 01:01:39,376 - এসবে মাথা না ঘামাতে বলেছিলাম। - ওর এখনো একটা বন্দুক আছে। 511 01:01:39,376 --> 01:01:42,585 অনেকের কাছেই আছে, এমনকি আমার কাছেও। 512 01:01:46,876 --> 01:01:49,960 আমাকে গুলি করতে চেয়েছিলো। 513 01:01:55,210 --> 01:01:57,126 তোমার কিছু একটা করা লাগবে। 514 01:02:11,543 --> 01:02:13,793 এগুলো কোথায় যাচ্ছে? 515 01:02:14,043 --> 01:02:16,043 আফ্রিকা, ইংল্যান্ড, কে জানে? 516 01:02:17,335 --> 01:02:19,043 এর জন্য কত দিচ্ছি? 517 01:02:19,293 --> 01:02:21,626 ত্রিশ হাজার, যেগুলোকে যত্ন-আত্তি বেশি করেছে, সেগুলোর জন্য চল্লিশ দেবো 518 01:02:22,918 --> 01:02:24,960 অর্ধেক দাম। 519 01:02:26,543 --> 01:02:28,418 এসবে পাত্তা দাও নাকি? 520 01:02:29,876 --> 01:02:31,085 দেই না। 521 01:02:33,751 --> 01:02:35,210 ভালো। 522 01:02:35,501 --> 01:02:39,543 কদিন পরে মানুষজনও বেচা লাগবে। 523 01:02:41,460 --> 01:02:43,210 তাড়াতাড়ি করো। 524 01:02:44,001 --> 01:02:45,335 অফিসার বনেট! 525 01:02:49,085 --> 01:02:51,043 বাছাই করো কোনগুলোকে যুদ্ধে নেয়া যাবে। 526 01:03:14,668 --> 01:03:18,293 তিনমাস ধরে পাশাপাশি বাস করছি। 527 01:03:18,293 --> 01:03:22,626 আর ইতস্তত করার দরকার নেই। 528 01:03:22,626 --> 01:03:26,835 সবাই সবাইকে ঘৃণা করুক, নিজেরা মারামারি করুক। 529 01:03:26,835 --> 01:03:29,626 খালি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। 530 01:03:52,168 --> 01:03:54,418 ভেবেছিলাম তুমি নিজেই ঘোড়াটাকে নিয়ে যাচ্ছ। 531 01:03:56,543 --> 01:04:00,751 - কী করেছো? - যাও, আমি ওদেরকে ঠেকাচ্ছি। 532 01:04:04,085 --> 01:04:07,210 ছেলেরা, তাড়াতাড়ি! এক্ষুণি! 533 01:04:18,543 --> 01:04:22,543 বেনোয়েত ল্যাবারির নামে ওয়ারেন্ট আছে। কোথায় ও? 534 01:04:23,251 --> 01:04:25,335 মাঠে। 535 01:04:26,501 --> 01:04:29,793 তোমরা চারজন মাঠে যাও, বাকীরা ঘরে খোঁজো! 536 01:04:35,960 --> 01:04:38,710 বুঝি না চাষাদের সমস্যাটা কী। 537 01:04:38,710 --> 01:04:43,876 একই ধরনের জায়গায় লুকাও। নেমে এসো। 538 01:04:43,876 --> 01:04:46,126 বেশিদিন লেবার ক্যাম্পে থাকবে না। 539 01:04:46,126 --> 01:04:48,251 ভিকাউন্ট ধৈর্য্য ধরার জন্য অনুনয় বিনয় করছে। 540 01:04:48,251 --> 01:04:52,918 এক বছরও থাকতে পারি। তোমার বউকে লাগানোর বহুত সময় পাব। 541 01:04:52,918 --> 01:04:55,418 এদিকে তুমি বুকেনওয়াল্ডে জমে মরবে। 542 01:05:21,418 --> 01:05:23,501 জাহান্নামে যাও। 543 01:05:26,085 --> 01:05:27,460 এখানে দাঁড়াও, নোড়ো না। 544 01:05:43,501 --> 01:05:46,835 না! 545 01:05:53,043 --> 01:05:54,293 বেনোয়েত! 546 01:06:37,918 --> 01:06:41,168 - ম্যাডেলিন। -শ্বাশুড়ি বাসায়? 547 01:06:41,876 --> 01:06:45,876 রাতে আসবে না। কী হয়েছে? 548 01:06:48,085 --> 01:06:49,960 কীভাবে জানো ও কোথায় আছে? 549 01:06:49,960 --> 01:06:52,543 বনে একটা পুরোনো হান্টিং লজ আছে। 550 01:06:53,585 --> 01:06:55,960 কেউ ওকে আশ্রয় দেয়নি? 551 01:06:57,085 --> 01:06:59,168 তাই এখানে আসলাম। 552 01:07:00,585 --> 01:07:03,751 আমাকে ছেড়ে দিলেও চোখে চোখে রেখেছে।, 553 01:07:05,418 --> 01:07:10,376 তাহলে তোমার এখানে আসা উচিত হয়নি। 554 01:07:10,376 --> 01:07:15,293 দেখো, বেনোয়েত ভালো লোক, কিন্তু কেউ ওকে সাহায্য করবে না। 555 01:07:16,668 --> 01:07:18,626 ও ভালো করে হাঁটতে পারে না, 556 01:07:18,626 --> 01:07:21,293 ওরা ঠিকই ওকে ধরে ফেলবে, 557 01:07:21,293 --> 01:07:23,543 আর কুকুরের মতো গুলি করে মারবে। 558 01:07:24,793 --> 01:07:28,126 একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে। 559 01:07:31,710 --> 01:07:33,793 আমি... 560 01:07:41,668 --> 01:07:44,210 সরি, আমি... 561 01:07:47,501 --> 01:07:50,835 তুমি না বললে ম্যাডাম বাইরে? 562 01:07:53,835 --> 01:07:58,960 তোমার অফিসার আসবে না জানি, স্কয়ারে দেখা হয়েছে। 563 01:08:00,043 --> 01:08:03,460 সে আমার স্বামীকে খোঁজার জন্য সার্চ পার্টি লাগিয়েছে। 564 01:08:05,501 --> 01:08:09,251 লজ্জা হওয়া উচিত তোমার! 565 01:08:27,085 --> 01:08:30,626 কী অবস্থা! আমার বন্ধু/প্রতিবেশীকে ওরা পশুর মতো তাড়া করছে, 566 01:08:30,626 --> 01:08:33,918 আর আমি একটা ফ্যান্টাসির জগতে আছি। 567 01:08:35,126 --> 01:08:38,210 কি এক লজ্জাজনক পাগলামি! 568 01:09:32,876 --> 01:09:34,043 ছড়িয়ে যাও! 569 01:09:52,543 --> 01:09:54,626 এখানে কী করছ? 570 01:09:56,085 --> 01:10:00,543 কুকুরগুলো তোমার গায়ের গন্ধ চেনে, এটা গায়ে দিয়ে চলো। 571 01:10:34,918 --> 01:10:40,126 কাল এক জার্মান অফিসার, 572 01:10:40,126 --> 01:10:43,460 মন্টমোর্ট এস্টেটের বাসিন্দা 573 01:10:43,626 --> 01:10:46,876 বেনোয়েত ল্যাবারির হাতে নিহত হয়েছে, 574 01:10:46,876 --> 01:10:50,835 কেউ যদি তাকে আশ্রয় বা প্রতিরক্ষা দিয়ে থাকে, 575 01:10:50,835 --> 01:10:54,835 কিংবা তার সম্পর্কে জেনে থাকে, 576 01:10:55,460 --> 01:10:59,043 তাহলে এই নোটিসের ৪৮ ঘন্টার মধ্যে 577 01:10:59,043 --> 01:11:02,710 জার্মান হেডকোয়ার্য়াটারে জানাতে হবে। 578 01:11:02,710 --> 01:11:08,710 নইলে তাকে সাথে সাথে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হবে। 579 01:11:17,251 --> 01:11:19,210 লেফটেন্যান্ট, একটু কথা বলতে চাই। 580 01:11:20,376 --> 01:11:22,043 আসুন, ভিকাউন্ট। 581 01:11:36,960 --> 01:11:38,293 মেজর... 582 01:11:38,293 --> 01:11:41,751 বুসির জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। 583 01:11:42,001 --> 01:11:45,210 ভাবতেই পারিনি ও এরকম অঘটন ঘটাবে। 584 01:11:45,210 --> 01:11:47,918 আপনি না বলেছিলেন ও কমুনিস্ট... 585 01:11:48,168 --> 01:11:50,835 আবার চুরি করার সময় আপনার স্ত্রীকেও শাসিয়ে গেছে? আর কী আশা করেন? 586 01:11:51,085 --> 01:11:53,335 দখলনীতি অনুযায়ী... 587 01:11:53,585 --> 01:11:55,501 মেয়র নাগরিকের সবকাজের দায়ভার বহন করবেন। 588 01:11:55,751 --> 01:11:58,460 যদি চাষাটাকে ৪৮ ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া না যায়... 589 01:11:58,710 --> 01:12:01,460 তাহলে ওর জায়গায় আপনাকে মারা হবে। 590 01:12:03,251 --> 01:12:06,293 কিন্তু মেজর... আমি তো ভিকাউন্ট। 591 01:12:07,126 --> 01:12:09,085 - তা কী করে হয়! - ভিকাউন্ট। 592 01:12:09,876 --> 01:12:13,585 জেনারেল উলফ বলেছেন, যেকোনো ৫টা লোককে ধরতে। 593 01:12:13,835 --> 01:12:15,751 এটা ভেবে আপনার খুশি হওয়া উচিত 594 01:12:15,751 --> 01:12:19,251 যে আমি খালি আপনাকেই মারবো। 595 01:12:22,043 --> 01:12:23,668 এনাকে নিয়ে যাও। 596 01:12:23,918 --> 01:12:26,418 মেজর, এ তো অসম্ভব, আমি তো ভিকাউন্ট! 597 01:12:26,668 --> 01:12:29,001 মেজর, প্লিজ! 598 01:12:36,043 --> 01:12:39,710 - মেজর। - বনেট খুন হবার আগের দিন, 599 01:12:39,960 --> 01:12:43,710 ও আমার সাথে আরেক অফিসারের ব্যাপারে কথা বলতে চেয়েছিল। 600 01:12:45,126 --> 01:12:47,710 কার ব্যাপারে জানেন? 601 01:12:48,585 --> 01:12:51,460 না। 602 01:12:55,585 --> 01:12:57,501 প্রাণদণ্ডের সময় আপনি নেতৃত্ব দেবেন। 603 01:12:57,751 --> 01:13:01,043 সবজায়গায় ভালো করে খুঁজতে বলেন। 604 01:13:02,876 --> 01:13:04,335 কোথাও যেন বাকী না থাকে। 605 01:13:04,585 --> 01:13:08,126 কোনো কিছু পাওয়া গেলে এমন শিক্ষা দেবেন যে... 606 01:13:08,376 --> 01:13:09,626 এখন যাও! 607 01:13:09,793 --> 01:13:11,876 জ্বি স্যার। 608 01:13:17,710 --> 01:13:19,335 ছড়িয়ে যাও! 609 01:13:22,335 --> 01:13:24,210 চুপচাপ দাঁড়াও! 610 01:13:45,793 --> 01:13:47,876 কি রোমান্টিক! 611 01:13:48,293 --> 01:13:51,918 - কমান্ডিং অফিসারের সাথে কথা বলা দরকার। -দরকার নেই। 612 01:14:15,376 --> 01:14:17,793 - কে জানে? - কেউ না। 613 01:14:19,460 --> 01:14:22,835 - ওর স্ত্রীও না? - সে ঝুঁকি নেয়া যাবে না। 614 01:14:25,126 --> 01:14:27,376 আমাকে প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিলো। 615 01:14:39,043 --> 01:14:43,960 আমার দাদা প্রথম যুদ্ধের সময়ে এটা বানিয়েছিলেন। 616 01:14:46,335 --> 01:14:48,960 তাড়াতাড়ি। 617 01:14:49,126 --> 01:14:51,210 শব্দ কোরো না। 618 01:15:27,460 --> 01:15:29,543 কেন এটা করলেন? 619 01:15:31,626 --> 01:15:35,876 গ্যাস্টনের পোশাকে ওকে দেখে মনে হচ্ছে, 620 01:15:36,876 --> 01:15:39,293 এ তো আমার ছেলেও হতে পারত। 621 01:15:41,501 --> 01:15:43,585 ওরা এসে গেছে। 622 01:15:50,293 --> 01:15:54,085 ম্যাডাম, আমরা বেনোয়েত ল্যাবারিকে খুঁজতে এসেছি। 623 01:16:16,376 --> 01:16:20,418 লুসিল, আমি ফিরে যাবো না! 624 01:16:25,418 --> 01:16:27,501 - না! - সেলিন থামো! 625 01:16:29,043 --> 01:16:30,960 গুস্তাভ। 626 01:16:32,793 --> 01:16:35,001 হারামিটার কথা বাদ দাও, এসো! 627 01:16:41,751 --> 01:16:45,751 - সারারাত ধরে বনে খুঁজেছি। -জানি। 628 01:16:46,043 --> 01:16:50,460 -স্যার। -হ্যাঁ? - কিছুই পাইনি। 629 01:16:51,168 --> 01:16:52,460 খুব ভাল। 630 01:17:09,251 --> 01:17:12,168 লুসিল, কথা বলো। কী যেন মিলছে না। 631 01:17:15,918 --> 01:17:17,918 একটা ভুল করেছি। 632 01:17:18,668 --> 01:17:20,376 এসব কী? 633 01:17:22,293 --> 01:17:23,876 ও ইহুদী। 634 01:17:24,543 --> 01:17:26,626 তোমার মেয়ে কোথায়? 635 01:17:29,126 --> 01:17:31,543 - তোমার মেয়ে কোথায়? - ওর বাবার সাথে। 636 01:17:35,876 --> 01:17:37,960 পরে এসে ওকে ধরব। 637 01:17:40,293 --> 01:17:42,960 তোমার মন কি পাল্টেছে? 638 01:17:44,501 --> 01:17:46,585 হ্যাঁ। 639 01:17:46,876 --> 01:17:48,960 মিথ্যা বলছ। 640 01:17:49,960 --> 01:17:54,001 স্যার, লন্ড্রি কাপবোর্ডে কিছু একটা খুঁজে পেয়েছি। 641 01:18:34,876 --> 01:18:37,418 অফিসার বনেটের শেষকৃত্য হবে, 642 01:18:37,418 --> 01:18:40,376 আমাদের যথেষ্ট টেবিল লিনেন নেই। আপনাদের থেকে কিছু নিতে পারি? 643 01:18:42,835 --> 01:18:44,876 এটা আমার মায়ের। 644 01:18:44,876 --> 01:18:48,418 যত্ন করে ব্যবহার করবেন আশা করি। 645 01:18:49,001 --> 01:18:51,085 অবশ্যই। 646 01:19:14,293 --> 01:19:16,168 অ্যানা? 647 01:19:40,710 --> 01:19:41,710 খোলো। 648 01:19:45,710 --> 01:19:47,460 এটা নিয়ে যাও। 649 01:19:54,251 --> 01:19:56,418 ও কিছু জানে না। 650 01:20:06,835 --> 01:20:08,793 চিন্তা নেই। 651 01:20:09,668 --> 01:20:11,751 এখনো সময় আছে। 652 01:20:12,376 --> 01:20:14,168 কেউ না কেউ ওকে ধরিয়ে দেবে। 653 01:20:16,293 --> 01:20:18,501 - জানো, বেনোয়েত... - জানি। 654 01:20:18,501 --> 01:20:20,585 তুমি ঠিক কাজই করেছ। 655 01:20:21,960 --> 01:20:24,460 খোদা আমাদের মন জানেন। 656 01:20:47,960 --> 01:20:50,043 আমি তোমাকে ভালবাসি। 657 01:20:53,626 --> 01:20:55,710 আমিও। 658 01:22:20,835 --> 01:22:21,835 লাইনে দাঁড়াও! 659 01:22:38,501 --> 01:22:40,960 - আমেন। - আমেন। 660 01:22:53,960 --> 01:22:55,335 টেক এইম! 661 01:23:05,876 --> 01:23:06,876 ফায়ার! 662 01:24:07,793 --> 01:24:09,168 ফল আউট! 663 01:24:14,335 --> 01:24:17,793 নিজেকে বুঝাচ্ছিলাম, ওরা ঠিক আমাদের মতোই, 664 01:24:17,793 --> 01:24:22,585 আসলে না। ভিন্ন প্রজাতি, 665 01:24:22,585 --> 01:24:26,668 চিরদিনের শ্ত্রু ওরা, এ বিরোধ মেটার নয়। 666 01:24:36,251 --> 01:24:40,376 যতদিন যুদ্ধ চলবে, ততদিন লুকিয়ে থাকতে পারব না। 667 01:24:41,210 --> 01:24:45,001 মরতে ভয় নেই। শুধু একটু উদ্দেশ্য নিয়ে মরতে চাই। 668 01:24:45,001 --> 01:24:49,126 - কী করবে? - আমি প্যারিসের অনেককে চিনি। 669 01:24:49,126 --> 01:24:53,543 - কে? -মানুষজন একত্র হচ্ছে, প্রতিরোধ গড়ে তুলছে। 670 01:24:53,543 --> 01:24:57,668 জীবনেও চেকপোস্ট পার হতে পারবে না। ওরা সবখানে। 671 01:24:57,668 --> 01:24:59,960 আমি ওকে নিয়ে গেলে? 672 01:24:59,960 --> 01:25:03,376 - লুসিল, না। - আমিই নিয়ে যাব। 673 01:25:06,251 --> 01:25:08,335 ট্র্যাভেল পাস? 674 01:25:19,335 --> 01:25:23,251 জার্মান বেশ্যা, জানি তুই কোথায় যাচ্ছিস। 675 01:25:33,668 --> 01:25:35,751 ও নিরাপদে আছে। 676 01:26:47,418 --> 01:26:49,501 এখানে কী করছেন? 677 01:26:54,501 --> 01:26:59,543 প্যারিসে যাবার জন্য ট্র্যাভেল পাস লাগবে। 678 01:26:59,543 --> 01:27:04,710 এক ভাড়াটের মেয়ে অসুস্থ, ওষুধ লাগবে। 679 01:27:08,501 --> 01:27:10,585 ভিকাউন্টের কথা শুনেছো? 680 01:27:12,835 --> 01:27:14,918 হ্যাঁ। 681 01:27:15,085 --> 01:27:17,168 নিশ্চয়ই এখন আমাকে ঘৃণা করো? 682 01:27:18,376 --> 01:27:22,668 তোমার জায়গায় থাকলে আমিও করতাম। 683 01:27:24,460 --> 01:27:26,543 এই ভাড়াটে... 684 01:27:27,460 --> 01:27:30,293 সে কি বাসায় এসেছিল? 685 01:27:31,626 --> 01:27:33,668 না। 686 01:27:33,668 --> 01:27:35,751 লজ্জার কথা। 687 01:27:38,793 --> 01:27:42,251 অর্ডারলি বলছে, ও অন্য একজনের সিগারেটের গন্ধ পেয়েছে। 688 01:27:44,335 --> 01:27:46,918 ও ভেবেছে তুমি কাউকে লুকিয়ে রেখেছ। 689 01:27:50,918 --> 01:27:53,001 আর তুমি? 690 01:27:58,960 --> 01:28:03,043 আমার ন্যূনতম সন্দেহ থাকলেও 691 01:28:04,251 --> 01:28:06,210 আমার দায়িত্ব সেই অনুযায়ী কাজ করা। 692 01:28:10,293 --> 01:28:12,376 জানি। 693 01:28:16,543 --> 01:28:18,626 বলেছি এটা আমার। 694 01:28:19,876 --> 01:28:21,960 আমার স্ত্রীর উপহার। 695 01:28:31,376 --> 01:28:34,835 অর্ডারলিকে বলে দেবো পাস দিয়ে দিতে। 696 01:28:39,460 --> 01:28:41,543 ধন্যবাদ। 697 01:29:00,085 --> 01:29:03,501 আবার দেখা হবে। 698 01:29:06,085 --> 01:29:08,168 সৈন্য হিসেবে না। 699 01:29:10,293 --> 01:29:14,668 যখন দেখিবে, চিনতেই পারবে না। 700 01:29:27,335 --> 01:29:29,418 সাবধানে... 701 01:29:31,168 --> 01:29:33,251 জীবন কাটিও। 702 01:29:42,001 --> 01:29:44,085 এটাও কি তোমার কাছে মূল্যবান? 703 01:29:46,043 --> 01:29:48,126 হ্যাঁ। 704 01:29:51,126 --> 01:29:53,210 হ্যাঁ, এগুলো আমার কাছে মূল্যবান। 705 01:30:17,876 --> 01:30:19,710 স্যার, মুভমেন্ট অর্ডার। 706 01:30:24,460 --> 01:30:26,376 আমরা কাল সকালে রওনা দেবো। 707 01:30:28,126 --> 01:30:30,210 হ্যাঁ। 708 01:32:22,710 --> 01:32:25,668 তোমার যা যা লাগবে সবই আছে। 709 01:32:26,626 --> 01:32:28,710 আর... 710 01:32:29,126 --> 01:32:33,668 গ্যাস্টন রেখে গেছে, যদি লাগে। 711 01:32:51,501 --> 01:32:53,585 ধন্যবাদ। 712 01:33:08,085 --> 01:33:10,168 গ্যাস্টন ফিরে আসবে। 713 01:33:11,168 --> 01:33:13,251 আমি এ ব্যাপারে নিশ্চিত। 714 01:34:01,876 --> 01:34:03,960 ধন্যবাদ। 715 01:34:22,751 --> 01:34:24,710 সব শেষ। 716 01:34:26,168 --> 01:34:28,543 কিন্তু সিগারেটের গন্ধটা তোমার হতে পারে না। 717 01:34:28,793 --> 01:34:31,501 তোমার রুমে এর কোনো চিহ্ন নেই। 718 01:34:31,751 --> 01:34:34,251 চিন্তা নেই স্যার, আমি দেখছি। 719 01:34:34,501 --> 01:34:37,210 কিছু লুকিয়ে নিয়ে গেলে চেকপয়েন্টে ধরবে। 720 01:34:37,460 --> 01:34:41,543 ট্র্যাভেল পাসে গাড়ি সার্চ করার কথা বলা আছে। 721 01:34:41,793 --> 01:34:43,251 খুব ভালো। 722 01:35:06,585 --> 01:35:10,168 মেজর, স্টেইনার আপনার জন্য অপেক্ষা করছেন। 723 01:35:42,335 --> 01:35:44,293 হ্যালো। 724 01:35:44,293 --> 01:35:47,751 কোথায় যাচ্ছেন? 725 01:35:47,751 --> 01:35:50,918 - প্যারিস। - কাগজটা দেখি। 726 01:36:21,543 --> 01:36:22,543 এদিকে এসো! 727 01:36:23,918 --> 01:36:27,043 ওকে সামলাও গুস্তাভ, স্রেফ একটা মহিলা। 728 01:36:32,501 --> 01:36:34,585 বের হও! 729 01:36:51,751 --> 01:36:53,293 খোলো। 730 01:36:56,918 --> 01:36:59,001 খোলো! 731 01:37:08,043 --> 01:37:09,001 দ্রুত। 732 01:37:26,876 --> 01:37:28,960 নিচু হও! 733 01:37:34,251 --> 01:37:36,335 বেনোয়েত! 734 01:37:39,918 --> 01:37:42,126 আমাকে ধরো। 735 01:38:49,543 --> 01:38:51,626 ধরো। 736 01:39:02,001 --> 01:39:04,085 খোলো। 737 01:40:19,543 --> 01:40:23,918 আমাদের মনের গভীর অনুভূতিগুলোর কথা কখনোই বলা হয়নি। 738 01:40:23,918 --> 01:40:26,293 ভালোবাসার একটা কথাও না। 739 01:40:30,793 --> 01:40:34,376 যুদ্ধের পরে জানলাম ব্রুনো মারা গেছে। 740 01:40:34,376 --> 01:40:38,710 অথবা ও হয়তো আমার মতোই গায়েব হয়ে গেছে। 741 01:40:44,376 --> 01:40:47,210 বেনোয়েতকে ড্রাইভ করে এক ফার্মহাউজে নিয়ে গেলাম, 742 01:40:47,210 --> 01:40:49,876 এক সপ্তাহ পরে প্যারিসে পৌঁছালাম। 743 01:40:50,626 --> 01:40:55,793 আমরা বিশ্বাস রেখে যুদ্ধ করে গেলাম, ঠিক চার বছর পর প্যারিস মুক্ত হলো। 744 01:40:57,668 --> 01:41:01,418 যাকে হারিয়েছি, তাকে ভুলে যাবার চেষ্টা করলাম। 745 01:41:01,418 --> 01:41:07,210 কিন্তু তার গান আমাকে সবসময়ই তার কাছে ফিরিয়ে নিয়ে গেলো। 746 01:41:09,626 --> 01:41:13,251 SUITE FRANCAISE নাৎসী অধিভুক্ত ফ্রান্সে গোপনে লেখা হয়। 747 01:41:13,251 --> 01:41:15,635 এ ছিলো অসমাপ্ত 748 01:41:15,668 --> 01:41:19,876 ১৯৪২ এ এর লেখক আইরিন নেমিরোভস্কিকে ইহুদী হবার কারণে গ্রেপ্তার করা হয় 749 01:41:19,876 --> 01:41:21,126 তার মৃত্যু হয় অসউইচে 750 01:41:21,960 --> 01:41:24,168 তার হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট সুটকেসে পড়ে ছিলো অনেকদিন 751 01:41:24,168 --> 01:41:26,501 প্রায় ষাট বছর পরে তার মেয়ে এটি আবিষ্কার করেন 752 01:41:26,785 --> 01:41:30,210 'SUITE FRANCAISE'অবশেষে ২০০৪ সালে প্রকাশিত হয়। 753 01:41:30,210 --> 01:41:32,710 এবং বিশ্বব্যাপী বেস্টসেলার হয়। 754 01:41:32,918 --> 01:41:37,543 আমার মা কে পুনরায় ফিরিয়ে আনাটা ছিলো এক অসাধারণ অভিজ্ঞতা 755 01:41:37,543 --> 01:41:41,001 এতে প্রমাণিত হয়, নাৎসীরা তাকে পুরোপুরি হত্যা করতে পারেনি। 756 01:41:41,001 --> 01:41:43,585 প্রতিশোধ নয়, এ হলো বিজয় 757 01:41:43,585 --> 01:41:45,668 ডেনিস এপস্টেইন-ডোপল ( আইরিনের মেয়ে) 758 01:41:46,880 --> 01:41:51,518 বাংলায় অনুবাদঃ কুদরতে জাহান জিনিয়া subscene id: Kudrate_Jahan 759 01:41:51,880 --> 01:41:56,518 Join our group: facebook.com/groups/subtitlehut Like us: facebook.com/subhut007 760 01:41:56,880 --> 01:42:02,518 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।