1
00:01:22,800 --> 00:01:25,640
-অনেক সুন্দর লাগছে আপনাকে, মিস কাভানও।
-ধন্যবাদ।
2
00:01:25,640 --> 00:01:27,240
-ফোঁড়াটা এখন ভালো?
-হ্যাঁ।
3
00:01:27,240 --> 00:01:30,160
আপনার আরও বরফ লাগলে বলবেন,
আমি ডেনিসকে বলে দিবো।
4
00:01:30,840 --> 00:01:33,000
মি. ডগলাস, আমি জানি আপনি
আপনার রুমটি পছন্দ করেননা,
5
00:01:33,000 --> 00:01:35,040
যখনই ভালো রুমটি খালি হবে,
6
00:01:35,040 --> 00:01:36,880
তখনই আপনাকে সেখানে নিয়ে যাবো।
7
00:02:15,840 --> 00:02:17,200
কোনো সমস্যা?
8
00:02:17,920 --> 00:02:18,960
আপনি বাহিরে।
9
00:02:18,960 --> 00:02:20,520
ভালোই খেয়াল রাখো দেখছি।
10
00:02:20,720 --> 00:02:22,320
আমি ডাক্তার সাহেবের নতুন অ্যাসিস্টেন্ট।
11
00:02:22,320 --> 00:02:23,320
আমার নাম ফিশ।
12
00:02:23,360 --> 00:02:24,440
আর তুমি?
13
00:02:24,520 --> 00:02:26,000
ভিতরে আপনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন,
14
00:02:26,160 --> 00:02:27,920
সেটা ড. ডুলমাখারের জায়গা,
15
00:02:27,920 --> 00:02:30,480
কিন্তু বাহিরে পা রাখলেই,
16
00:02:30,520 --> 00:02:31,800
আপনি আমার এলাকায় প্রবেশ করবেন।
17
00:02:32,880 --> 00:02:34,480
যারা সাহস করে এখান থেকে পালাতে চায়
18
00:02:34,480 --> 00:02:36,160
তাদের ধরাই আমার কাজ।
19
00:02:36,160 --> 00:02:38,280
আচ্ছা, তুমিই সেই লোক।
20
00:02:38,320 --> 00:02:39,960
তোমার নামে অনেক শুনেছি।
21
00:02:41,000 --> 00:02:43,200
তো, কতজন আছে এরকম?
22
00:02:43,960 --> 00:02:45,400
যারা পালাতে চেয়েছিল।
23
00:02:45,560 --> 00:02:46,560
না।
24
00:02:47,440 --> 00:02:48,920
পানিতেই বেশির ভাগ কাজ হয়ে যায়,
25
00:02:48,920 --> 00:02:51,440
কিন্তু তবুও মাঝে মাঝে,
26
00:02:51,480 --> 00:02:52,480
কেউ কেউ ছাগলের মতো
27
00:02:52,480 --> 00:02:54,920
পালাবার চেষ্টা করে।
28
00:02:55,240 --> 00:02:57,880
আমি জানতাম না বাহিরে বেরোনো নিষেধ।
29
00:02:57,880 --> 00:02:59,320
ভুল হয়ে গেছে।
30
00:03:00,280 --> 00:03:01,720
আরেকবার এই কাজ করলে,
31
00:03:02,400 --> 00:03:03,880
সেটিই আপনার শেষ ভুল হবে।
32
00:03:14,960 --> 00:03:16,840
সেদিন পত্রিকায় আপনার খবর পড়লাম।
33
00:03:17,480 --> 00:03:18,560
অভিনন্দন।
34
00:03:18,560 --> 00:03:19,600
ধন্যবাদ।
35
00:03:19,720 --> 00:03:23,320
তো পুলিশ ইউনিয়ন প্রেসিডেন্টের
কাজ কী আসলে?
36
00:03:23,680 --> 00:03:25,080
সেটা প্রেসিডেন্ট কেমন তার উপর নির্ভর করে।
37
00:03:25,640 --> 00:03:26,680
ও আচ্ছা।
38
00:03:26,720 --> 00:03:27,720
আলফ্রেড কেমন আছেন?
39
00:03:29,080 --> 00:03:30,800
একটু বেশিই কান্নাকাটি করছে।
40
00:03:31,440 --> 00:03:33,280
তবে সেরে উঠছেন উনি।
41
00:03:34,520 --> 00:03:35,600
শুনে ভালো লাগলো।
42
00:03:39,680 --> 00:03:41,880
কে ছুরি চালিয়েছে তা
মিথ্যে করে বলেছো তোমরা, তাইনা?
43
00:03:44,080 --> 00:03:45,200
আপনি এটাই জানতে এসেছেন?
44
00:03:46,200 --> 00:03:47,280
তাই না?
45
00:03:47,560 --> 00:03:48,640
হ্যাঁ।
46
00:03:51,080 --> 00:03:52,160
তো?
47
00:03:53,640 --> 00:03:54,800
তোমরা মিথ্যা বলেছো আমাকে?
48
00:03:56,480 --> 00:03:57,560
না।
49
00:03:58,640 --> 00:04:00,120
আমাদের অপরাধীর বর্ণনা না দিলে,
50
00:04:00,120 --> 00:04:01,600
আমরা তাকে ধরতে পারবো না।
51
00:04:03,400 --> 00:04:05,440
পারলে অবশ্যই আপনাদের
সাহায্য করতাম, ডিটেকটিভ।
52
00:04:08,560 --> 00:04:11,640
আলফ্রেড নিজেই তাকে ধরতে চায়।
53
00:04:11,640 --> 00:04:13,240
এজন্যেই আমাকে মিথ্যে বলছো তুমি।
54
00:04:14,000 --> 00:04:15,040
না।
55
00:04:15,800 --> 00:04:17,240
ব্রুস, এদিকে তাকাও।
56
00:04:18,120 --> 00:04:19,320
আলফ্রেড যাই করুক না কেন,
57
00:04:19,320 --> 00:04:20,960
তুমি এসবের মধ্যে জড়িও না।
58
00:04:21,160 --> 00:04:22,280
এটি বিপজ্জনক।
59
00:04:22,840 --> 00:04:24,360
আর এটি তোমার লড়াই না।
60
00:04:24,800 --> 00:04:26,640
রুটিটা বেশি বড় করে কেটে ফেলেছি, ঠিক না?
61
00:04:26,640 --> 00:04:27,720
ব্রুস...
62
00:04:30,400 --> 00:04:31,920
বুঝতে পেরেছি আপনার কথা।
63
00:04:37,160 --> 00:04:38,240
ঠিক আছে, তাহলে।
64
00:04:51,400 --> 00:04:52,480
ডিটেকটিভ গর্ডন,
65
00:04:53,920 --> 00:04:54,960
কেন মুর।
66
00:04:55,400 --> 00:04:57,000
অফিসার, কী সাহায্য করতে পারি আপনার?
67
00:04:57,000 --> 00:04:58,520
আপনার অনেক প্রশংসা শুনি।
68
00:04:58,520 --> 00:05:02,040
-তাই নাকি?
-আপনি সেই ডিটেকটিভ যে আসলেই তার কাজ করে।
69
00:05:02,280 --> 00:05:03,320
চেষ্টা করি।
70
00:05:07,280 --> 00:05:09,600
আসলে, আমি সে জন্যেই এসেছি এখানে।
71
00:05:09,680 --> 00:05:10,680
তাই?
72
00:05:10,800 --> 00:05:13,080
দেখুন, কয়েক সপ্তাহ আগে,
একটি খুনের ঘটনায় আমি প্রথম তদন্তে যাই।
73
00:05:13,080 --> 00:05:15,280
ভিকটিমের নাম গ্রেস ফেয়ারচাইল্ড।
74
00:05:15,800 --> 00:05:18,080
ছুরিকাঘাতে মৃত্যু,
লাশ পাওয়া গিয়েছিল নদীতে,
75
00:05:18,120 --> 00:05:19,760
আর যে ডিটেকটিভদের কাছে কেসটি দেয়া হয়েছিল,
76
00:05:19,760 --> 00:05:21,840
তারা এর সমাধান করতে
না পেরে হাল ছেড়ে দিয়েছে।
77
00:05:22,000 --> 00:05:23,640
শুনে খারাপ লাগলো, কিন্তু এমনটা তো ঘটেই।
78
00:05:23,640 --> 00:05:25,960
আমি ভাবছিলাম তারা যেখানে হাল ছেড়ে দিয়েছে
সেখান থেকে আপনি যদি দেখতেন।
79
00:05:27,320 --> 00:05:28,880
আপনি চান আমি কেসটি নেই?
80
00:05:28,880 --> 00:05:29,920
হ্যাঁ।
81
00:05:30,440 --> 00:05:32,840
দেখুন, লেন, আমার এমনিতেই প্রচুর কাজ এখানে।
82
00:05:32,840 --> 00:05:34,320
ভিকটিমের পরিবারের কথা ভাবুন,
83
00:05:34,920 --> 00:05:36,400
ন্যায়বিচার তাদের প্রাপ্য।
84
00:05:36,640 --> 00:05:38,120
-তা তো অবশ্যই।
-তার খুনীর
85
00:05:38,120 --> 00:05:39,600
প্রাপ্য সাজা পাওয়া উচিত।
86
00:05:40,280 --> 00:05:41,560
এটি খুবই নৃশংস হত্যাকান্ড ছিল।
87
00:05:42,880 --> 00:05:44,000
সব হত্যাই নৃশংস।
88
00:05:44,040 --> 00:05:45,160
আপনার কী ধারণা?
89
00:05:45,160 --> 00:05:46,240
কোনো ধারণা নেই।
90
00:05:46,320 --> 00:05:47,480
আসলে...
91
00:05:48,840 --> 00:05:50,160
আমরা কজন তরুণ ছেলেমেয়ে আছি,
92
00:05:50,160 --> 00:05:51,960
যারা অনেকদিন ধরেই লক্ষ্য করছি কীভাবে আপনি
93
00:05:51,960 --> 00:05:54,280
গথাম আর জি.সি.পি.ডির
সংস্কারের কাজ করে যাচ্ছেন।
94
00:05:54,800 --> 00:05:56,080
আর আমরাও এর অংশীদার হতে চাই,
95
00:05:56,080 --> 00:05:58,000
আপনাকে এই কেসটি দেয়ার মাধ্যমেই
96
00:05:58,720 --> 00:06:00,240
আমি এই কাজে অংশ নিতে চাই।
97
00:06:05,560 --> 00:06:06,640
আচ্ছা দেখবো আমি ব্যাপারটা।
98
00:06:16,360 --> 00:06:17,440
যাওয়ার জন্য প্রস্তুত?
99
00:06:18,600 --> 00:06:19,680
শুধু প্রস্তুত?
100
00:06:19,800 --> 00:06:23,080
সারাদিন বসে বসে ভেবেছি
লুসিওতে গিয়ে কী খাবো।
101
00:06:23,280 --> 00:06:24,280
নতুন কোনো কেস?
102
00:06:24,800 --> 00:06:25,880
বলা যায়।
103
00:06:25,880 --> 00:06:27,200
একজন পুলিশ আমার কাছে এই...
104
00:06:27,200 --> 00:06:28,680
অমিমাংসীত কেসটি একটু দেখতে বলেছে।
105
00:06:28,680 --> 00:06:29,720
অদ্ভুত কেস এটা।
106
00:06:29,800 --> 00:06:31,320
অদ্ভুত কেনো?
107
00:06:31,840 --> 00:06:32,920
তোমার না ক্ষিধে পেয়েছে?
108
00:06:34,040 --> 00:06:35,080
কী আর বলবো?
109
00:06:35,320 --> 00:06:36,720
অমিমাংসীত শুনেই ক্ষিধে পালিয়েছে।
110
00:06:37,640 --> 00:06:40,680
ভিকটিম গ্রেস ফেয়ারচাইল্ডের লাশ
দুই সপ্তাহ আগে পাওয়া গেছে।
111
00:06:40,960 --> 00:06:43,240
তারও চার মাস আগে
তার নিখোঁজ হবার রিপোর্ট করা হয়।
112
00:06:43,640 --> 00:06:44,720
শেষ তথ্য অনুযায়ী,
113
00:06:44,720 --> 00:06:46,240
তিনি, তার মাকে ফোন দিয়েছিলেন।
114
00:06:46,240 --> 00:06:48,800
ফোনে বলেছিলেন তিনি সাউথ ভিলেজে
একটি বারে বসে পান করছিলেন।
115
00:06:49,320 --> 00:06:50,360
ওটাতো আমার এলাকা।
116
00:06:50,360 --> 00:06:51,360
কোন বার?
117
00:06:51,720 --> 00:06:53,000
ডিটেকটিভরা পুরো এলাকা চষে বেরিয়েছে।
118
00:06:53,000 --> 00:06:54,120
কেউ কিছু জানেনা।
119
00:06:54,280 --> 00:06:55,600
কাকপক্ষীও কিছু জানেনা।
120
00:06:55,600 --> 00:06:57,680
মনে হয় এই জন্যই কেসটি ফেলে রাখা হয়েছিল।
121
00:06:58,200 --> 00:06:59,800
হায় খোদা, সে আর আমিতো প্রায় একই বয়সের।
122
00:06:59,800 --> 00:07:01,560
হয়তো আমরা একে অন্যের
ভালো বান্ধবীও হতে পারতাম।
123
00:07:02,960 --> 00:07:05,600
এটা জানো, সাউথ ভিলেজে এখন
কিছু লুকানো বার আছে।
124
00:07:05,800 --> 00:07:06,880
নতুন নতুন হয়েছে ওগুলো।
125
00:07:06,880 --> 00:07:08,160
ওগুলোতে প্রবেশ করতে হলে...
126
00:07:08,160 --> 00:07:09,880
কোনো লন্ড্রী বা জুতোর দোকানের
মধ্য দিয়ে যেতে হয়।
127
00:07:09,880 --> 00:07:11,600
না জানা থাকলে সহজেই চোখ এড়িয়ে যায়।
128
00:07:11,680 --> 00:07:13,040
জানতাম না তো, খোঁজ নিয়ে দেখবো।
129
00:07:13,640 --> 00:07:14,720
ভালো।
130
00:07:15,040 --> 00:07:16,640
তুমি কেসটা নেয়ায় আমি খুশি।
131
00:07:17,360 --> 00:07:18,400
যে এই কাজ করেছে,
132
00:07:18,400 --> 00:07:19,720
সে একটা জানোয়ার।
133
00:07:32,760 --> 00:07:33,840
কেলি।
134
00:07:37,600 --> 00:07:38,600
খোদা।
135
00:07:40,040 --> 00:07:41,240
এখনো খারাপ অবস্থা।
136
00:07:42,320 --> 00:07:43,440
কী চান আপনি?
137
00:07:45,240 --> 00:07:47,320
আমার একটা প্লান আছে,
কিন্তু তোমার সাহায্য দরকার।
138
00:07:47,560 --> 00:07:48,640
কী প্লান?
139
00:07:52,560 --> 00:07:54,480
পালাবো আমরা।
140
00:07:55,440 --> 00:07:57,920
হয় আমি এই নারকীয় দ্বীপ থেকে পালাবো,
141
00:07:58,160 --> 00:07:59,880
নয়তো চেষ্টা করতে গিয়ে মারা যাবো।
142
00:08:23,980 --> 00:08:25,060
আলফ্রেড?
143
00:08:29,260 --> 00:08:30,420
কোথায় যাচ্ছেন আপনি?
144
00:08:30,860 --> 00:08:32,420
শহরে, মাস্টার ব্রুস।
145
00:08:32,460 --> 00:08:33,500
রেজিকে যদি ঠিক চিনে থাকি,
146
00:08:33,580 --> 00:08:36,460
তাহলে এতোক্ষণে সে মদ খেয়ে মাতাল হয়ে
147
00:08:37,020 --> 00:08:39,740
অন্য কিছুর দিকে ঝুঁকছে।
148
00:08:40,100 --> 00:08:41,220
হয়তো দেখবো
149
00:08:41,860 --> 00:08:43,340
কোনো শুটিং গ্যালারিতে
150
00:08:43,340 --> 00:08:44,820
বসে পাগলের মতো ঢোল বাজাচ্ছে।
151
00:08:45,500 --> 00:08:46,940
আলফ্রেড, আপনি যেতে পারবেন না।
152
00:08:47,500 --> 00:08:48,500
আপনি সুস্থ্য নন।
153
00:08:48,580 --> 00:08:50,100
কিছু করার নেই, মাস্টার ব্রুস।
154
00:08:50,780 --> 00:08:52,540
ও বেশিদিন নেই এখানে।
155
00:08:53,060 --> 00:08:55,260
খায়েশ মিটলেই,
সে এখান থেকে চলে যাবে।
156
00:08:57,940 --> 00:08:59,380
আচ্ছা, তাহলে আমিও যাবো।
157
00:08:59,500 --> 00:09:01,900
যদি ভেবে থাকেন আমি আপনাকে
সাথে নিয়ে যাবো, মাস্টার...
158
00:09:11,460 --> 00:09:12,580
ওহ, খোদা।
159
00:09:21,780 --> 00:09:22,900
শুভ সকাল, লিডিয়া।
160
00:09:23,500 --> 00:09:24,940
আমার প্রস্তাবের ব্যাপারে ভেবেছেন?
161
00:09:25,100 --> 00:09:28,140
আমি আগেই বলেছি, এই জায়গা বিক্রির জন্য নয়।
162
00:09:28,460 --> 00:09:31,660
প্লিজ, অনুরোধ করছি, আবার ভেবে দেখুন।
163
00:09:32,220 --> 00:09:35,100
আমি খুব ভালো পার্টনার হয়ে থাকবো।
164
00:09:35,420 --> 00:09:38,420
আপনিই প্রতিদিনের ব্যাবসা চালাবেন।
165
00:09:38,420 --> 00:09:40,940
হতচ্ছাড়া, আর কতোবার বলবো!
166
00:09:40,940 --> 00:09:43,500
ম্যাডাম, প্লিজ, আমি আপনার
কোনো ক্ষতি চাইনা।
167
00:09:43,500 --> 00:09:44,740
ওকে, "খালা।"
168
00:09:44,740 --> 00:09:45,980
আপনার কথা বুঝে গেছি।
169
00:09:46,100 --> 00:09:47,860
ম্যাডাম, সত্যিই বলছি।
170
00:09:47,900 --> 00:09:51,220
আপনার এই জায়গার প্রতি আমার
আসলেই ভালো আগ্রহ আছে।
171
00:09:51,660 --> 00:09:53,620
যদি আপনি টাকা না চান,
172
00:09:54,580 --> 00:09:56,860
অন্য যা চান সে ব্যবস্থাও আমরা করতে পারি।
173
00:09:59,860 --> 00:10:02,020
আমার নাতনী, অ্যান্টোনিয়া,
174
00:10:02,740 --> 00:10:03,860
সে খুব সুন্দরী,
175
00:10:04,980 --> 00:10:06,140
অনেক গুণবতী,
176
00:10:06,700 --> 00:10:07,780
পুরোই একটা পরী।
177
00:10:09,500 --> 00:10:11,980
কিন্তু তাকে এক মিষ্টভাষী গীটারবাদক...
178
00:10:12,260 --> 00:10:15,100
কথায় কথায় পটিয়ে ফেলেছে।
179
00:10:15,860 --> 00:10:17,700
আসলে সে একটা শয়তান।
180
00:10:17,700 --> 00:10:18,820
বড়ই কষ্টের কথা।
181
00:10:19,740 --> 00:10:21,620
আমার নাতনী যদি ঘরে ফিরে আসে...
182
00:10:22,780 --> 00:10:25,500
ওই... কুলাঙ্গারটাকে ছেড়ে...
183
00:10:28,340 --> 00:10:30,460
...তাহলে তোমার প্রস্তাব ভেবে দেখবো।
184
00:10:31,340 --> 00:10:32,380
ম্যাডাম,
185
00:10:33,580 --> 00:10:35,660
আপনার নাতনী রবিবার
প্রার্থনার জন্য উপস্থিত থাকবে।
186
00:10:36,980 --> 00:10:38,260
ওয়াদা দিলাম।
187
00:10:43,100 --> 00:10:44,660
এটা একটা ফালতু জায়গা।
188
00:10:44,820 --> 00:10:46,420
দুই টাকাও মূল্য হবে না এর।
189
00:10:46,660 --> 00:10:48,340
এর মূল্য তার থেকে অনেক বেশি।
190
00:10:48,660 --> 00:10:50,220
তুমি শুধু তা বুঝতে পারছোনা।
191
00:10:51,540 --> 00:10:52,580
না।
192
00:10:52,580 --> 00:10:54,740
আমি বলছি না আমরা অফিশিয়ালি কেসটি নেই,
193
00:10:54,820 --> 00:10:56,580
শুধু বলছি আমাকে এটির উপর
চোখ বুলাতে একটু সাহায্য করো।
194
00:10:56,660 --> 00:10:58,460
-না।
-হার্ভি।
195
00:10:58,540 --> 00:11:00,100
ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে।
196
00:11:00,100 --> 00:11:01,180
হ্যাঁ, আর আমার অধিকার আছে
197
00:11:01,180 --> 00:11:04,580
একজন সুপারমডেলকে বউ হিসেবে পাবার
যে বোবা আর রান্না করতে পছন্দ করে।
198
00:11:04,580 --> 00:11:05,900
আমি রাজী না।
199
00:11:05,940 --> 00:11:07,500
আর, আমরা দুজনেই জানি
200
00:11:07,500 --> 00:11:10,900
যে শুধুমাত্র ন্যায়বিচারের
জন্য তুমি কেসটা নিচ্ছোনা।
201
00:11:10,940 --> 00:11:12,100
হ্যালো, গোয়েন্দারা।
202
00:11:12,220 --> 00:11:13,500
এড, জবাব দাও...
203
00:11:14,300 --> 00:11:17,060
পারলে তুমি কাজ বেশি করবে না কম?
204
00:11:17,340 --> 00:11:18,540
এটা কি ধাঁধাঁ?
205
00:11:18,580 --> 00:11:19,660
হ্যাঁ।
206
00:11:20,180 --> 00:11:21,700
তোমাকে সাহায্য করতেই হবে। কী হয়েছে?
207
00:11:21,700 --> 00:11:23,740
এখানে সাউথ ভিলেজের সব দোকানের তালিকা আছে
208
00:11:23,740 --> 00:11:24,860
যাদের বর্তমানে লাইসেন্স আছে।
209
00:11:24,860 --> 00:11:26,900
-লুকানো গুলো সহ?
-জ্বী, স্যার...
210
00:11:26,980 --> 00:11:28,980
শুনে খুশি হবে, এদের মধ্যে চারটি,
211
00:11:29,020 --> 00:11:30,580
আগের ডিটেকটিভরা খুঁজে পায়নি।
212
00:11:30,580 --> 00:11:32,460
ভালো খবর, এড, থ্যাংকস।
213
00:11:32,500 --> 00:11:33,540
আরেকটা জিনিস।
214
00:11:33,540 --> 00:11:34,940
ফেয়ারচাইল্ড খুনের ক্রাইম সিন থেকে পাওয়া
215
00:11:34,940 --> 00:11:36,260
জিনিস ঘাঁটাঘাঁটি করছিলাম
216
00:11:36,300 --> 00:11:39,540
আর, একটি জিনিস খুঁজে পাইনি।
217
00:11:40,140 --> 00:11:41,140
কোনো ধারণা আছে কী সেটা?
218
00:11:41,140 --> 00:11:42,820
না, কিন্তু তাতে লেবেল দেয়া "৩ ক"।
219
00:11:42,820 --> 00:11:43,860
খুঁজে পেতে পারো ওটা?
220
00:11:43,900 --> 00:11:46,620
ডিটেকটিভ, আমি সমস্যাটি সমাধান করবোই।
221
00:11:53,420 --> 00:11:54,540
আসছো তুমি?
222
00:11:54,940 --> 00:11:57,060
স্প্যানিশে জবাবটা দিচ্ছি...
223
00:11:57,140 --> 00:11:58,220
না।
224
00:11:58,340 --> 00:11:59,540
আচ্ছা, দেখো, তুমিই ঠিক।
225
00:11:59,620 --> 00:12:00,740
আমি একটু বেশিই আশা করি।
226
00:12:00,860 --> 00:12:02,220
আমি এখানে সবাইকে দেখাতে চাই
227
00:12:02,220 --> 00:12:03,780
যে দিন বদলে গেছে।
228
00:12:04,620 --> 00:12:06,500
কিন্তু, হার্ভি, তোমার
সাহায্য ছাড়া তা সম্ভব না।
229
00:12:06,500 --> 00:12:07,980
দেখো, আমি জানি তোমার খুব ভালো দিন যাচ্ছে,
230
00:12:07,980 --> 00:12:10,100
লোয়েব আর বাকি সবকিছু ভালোই সামলাচ্ছো।
231
00:12:10,500 --> 00:12:12,540
কিন্তু একটা কথা মনে রাখো।
232
00:12:13,540 --> 00:12:15,300
যতো উপরে উড়বে,
233
00:12:15,740 --> 00:12:17,180
ততোই জোড়ে নিচে পড়বে।
234
00:12:17,260 --> 00:12:18,340
তোমার কথা শেষ?
235
00:12:18,340 --> 00:12:19,740
-হ্যাঁ।
-ভালো।
236
00:12:19,780 --> 00:12:20,900
তাহলে এখন উঠে পড়ো।
237
00:12:25,940 --> 00:12:27,100
এটাই আমার প্লান।
238
00:12:28,260 --> 00:12:29,860
আপনি বলতে চাচ্ছেন
239
00:12:29,860 --> 00:12:32,020
আপনি আসলেই আমাদের এখান থেকে
বের করে নিয়ে যেতে পারবেন।
240
00:12:33,100 --> 00:12:35,140
সেটাই তো বললাম, নাকি?
241
00:12:35,580 --> 00:12:36,700
কীভাবে?
242
00:12:36,700 --> 00:12:38,380
চতুরতা আর ধূর্ততার মাধ্যমে।
243
00:12:39,140 --> 00:12:41,260
কিন্তু এটা তোমাদের সাহায্য ছাড়া সম্ভব না।
244
00:12:42,220 --> 00:12:43,260
তাই, আমরাই কেনো?
245
00:12:44,060 --> 00:12:45,380
আপনার বন্ধুদের বলছেন না কেনো?
246
00:12:46,260 --> 00:12:48,540
পালানোর সময় কী হয় না হয়
247
00:12:48,580 --> 00:12:50,020
কিচ্ছু বলা যায়না।
248
00:12:50,020 --> 00:12:52,060
খারাপ কিছু যদি হয়,
249
00:12:52,260 --> 00:12:54,860
তাহলে আমার কিছু
ঠান্ডা মাথার খুনী দরকার হবে।
250
00:12:54,860 --> 00:12:57,260
আধমরা ভিকটিমদের দিয়ে কাজ হবেনা।
251
00:12:57,380 --> 00:12:58,380
তা ঠিক।
252
00:12:58,700 --> 00:12:59,820
প্লান কী?
253
00:12:59,860 --> 00:13:02,380
বাহিরে, ঘাটের কাছে একটি নৌকা আছে,
254
00:13:02,380 --> 00:13:05,180
আমাদের ছয়জনকে এই দ্বীপ থেকে
বহন করবার মতো বড়।
255
00:13:05,340 --> 00:13:06,500
একটা নৌকা?
256
00:13:08,380 --> 00:13:09,740
তোমার এর থেকে ভালো কোনো বুদ্ধি আছে?
257
00:13:09,740 --> 00:13:11,540
সেদিন এক হেলিকপ্টারের আওয়াজ শুনেছি।
258
00:13:12,060 --> 00:13:13,300
শব্দ শুনে মনে হলো বড়ই।
259
00:13:13,340 --> 00:13:14,900
ওটা নিয়ে উড়ে যাই না কেনো?
260
00:13:15,420 --> 00:13:18,540
তোমাদের মধ্যে কেউ কি
হেলিকপ্টার চালাতে পারে?
261
00:13:22,900 --> 00:13:24,020
এই জন্যই।
262
00:13:24,420 --> 00:13:25,460
আচ্ছা ঠিক আছে।
263
00:13:25,540 --> 00:13:26,620
এই নৌকা...
264
00:13:27,380 --> 00:13:28,700
আপনার কাছে এর চাবি আছে?
265
00:13:29,220 --> 00:13:30,260
না।
266
00:13:30,340 --> 00:13:31,980
আপাতত নেই, কিন্তু থাকবে।
267
00:13:33,700 --> 00:13:36,140
তো তোমরা রাজী আছো, না নেই?
268
00:13:39,300 --> 00:13:41,020
তিন জায়গায় গিয়ে কিছুই পেলাম না।
আমার দম ফুরিয়ে গেছে।
269
00:13:41,020 --> 00:13:43,260
আমার বারে যেতে কখনোই অনীহা ছিলনা,
270
00:13:43,300 --> 00:13:44,940
কিন্তু এখন ব্যাপারটা হাস্যকর পর্যায়ে গেছে।
271
00:13:44,940 --> 00:13:47,580
কামলা খাটা কাজ, সব কেসেই করতে হয়।
272
00:13:47,900 --> 00:13:49,500
কিন্তু এটা সব কেসের মতো তো না,
273
00:13:49,500 --> 00:13:50,820
এটা শ্রেফ শখ।
274
00:13:51,860 --> 00:13:53,460
সবারই শখের প্রয়োজন আছে।
275
00:13:55,380 --> 00:13:57,740
জি.সি.পি.ডি হোমিসাইড।
276
00:13:58,900 --> 00:14:00,060
হ্যাঁ, সে এখানে এসেছিল।
277
00:14:00,060 --> 00:14:01,060
অনেক দিন আগে।
278
00:14:01,140 --> 00:14:02,820
প্রায়... তিন চার মাস আগে?
279
00:14:03,180 --> 00:14:04,300
মনে আছে তাকে?
280
00:14:05,420 --> 00:14:07,820
হ্যাঁ, সে বলেছিল সে আমার
প্রতিদ্বন্দ্বী কলেজে পড়ে।
281
00:14:07,860 --> 00:14:08,860
তাছাড়া...
282
00:14:08,940 --> 00:14:09,940
তাছাড়া কী?
283
00:14:10,100 --> 00:14:12,660
সত্যি বলতে, তার সাথের
ছেলেটা অনেক সুন্দর ছিল।
284
00:14:13,140 --> 00:14:14,220
তার সাথের ছেলে?
285
00:14:14,420 --> 00:14:15,740
কেমন দেখতে সে মনে আছে?
286
00:14:16,580 --> 00:14:18,540
শুধু এটুকুই মনে আছে যে সে দেখতে সুন্দর।
287
00:14:18,580 --> 00:14:20,380
সাথে অনেক অভিজাতও, জানেন?
288
00:14:24,100 --> 00:14:25,100
আচ্ছা।
289
00:14:25,100 --> 00:14:26,340
এখন তোমার পালা।
290
00:14:26,700 --> 00:14:30,500
তোমার মতো একজন
291
00:14:30,660 --> 00:14:34,220
সফল, হাসিখুশি, মোটামুটি সুন্দর লোক
এখনো কীভাবে অবিবাহিত?
292
00:14:34,220 --> 00:14:36,820
-"মোটামুটি" সুন্দর?
-তার থেকে একটু বেশি হয়তো।
293
00:14:36,820 --> 00:14:37,860
বলো না।
294
00:14:37,940 --> 00:14:40,140
কিছু তো সমস্যা আছে তোমার।
295
00:14:40,140 --> 00:14:41,260
হয়তো তুমি ঠিকই বলছো।
296
00:14:41,380 --> 00:14:42,580
আমি...
297
00:14:42,580 --> 00:14:44,180
অনেক সম্পর্কে জড়িয়েছি,
298
00:14:44,180 --> 00:14:46,580
কিন্তু শেষ পর্যন্ত...
299
00:14:47,420 --> 00:14:48,740
একটিও টেকেনি।
300
00:14:49,340 --> 00:14:50,340
কেনো?
301
00:14:51,420 --> 00:14:53,740
আমার মনে হয় আমি যা চাই
তা শুনে সবাই ভড়কে যায়।
302
00:14:55,700 --> 00:14:56,820
আচ্ছা।
303
00:14:57,660 --> 00:14:58,660
না, এটা...
304
00:14:59,220 --> 00:15:00,340
এটা আজগুবি কিছু না।
305
00:15:00,460 --> 00:15:01,500
কী, তাহলে?
306
00:15:03,820 --> 00:15:05,180
বোকার মতো শোনাবে কথাটি।
307
00:15:06,700 --> 00:15:07,780
হাসবোনা।
308
00:15:07,780 --> 00:15:08,980
কথা দিচ্ছি।
309
00:15:09,780 --> 00:15:11,140
আমি যা চাই...
310
00:15:11,900 --> 00:15:13,860
তা হলো শর্তহীন ভালোবাসা।
311
00:15:14,660 --> 00:15:15,940
শর্তহীন,
312
00:15:16,340 --> 00:15:20,540
আসল, গভীর ভালোবাসা।
313
00:15:26,580 --> 00:15:28,060
বোকার মতো কথা, তাই না?
314
00:15:28,420 --> 00:15:29,580
পুরোটাই।
315
00:15:44,380 --> 00:15:45,420
পছন্দ হয়েছে তোমার?
316
00:15:45,940 --> 00:15:47,060
চলে।
317
00:15:47,900 --> 00:15:49,500
রান্নাঘরে কিছু ওয়াইন আছে।
318
00:15:49,820 --> 00:15:51,220
যেটা পছন্দ হয় নিয়ে নাও।
319
00:15:51,820 --> 00:15:53,300
জ্যাকেটটি খুলে দিই তোমার?
320
00:16:07,420 --> 00:16:08,980
এই জায়গাটা নিশ্চই অনেক কাজে দেয়।
321
00:16:09,060 --> 00:16:10,100
কী কাজের কথা বলছো?
322
00:16:11,020 --> 00:16:13,060
যে মেয়েদের এখানে নিয়ে আসো তাদের পটাতে।
323
00:16:14,260 --> 00:16:15,460
আসলে...
324
00:16:15,780 --> 00:16:16,860
অনেকদিন হয়ে গেল...
325
00:16:16,900 --> 00:16:18,740
কাউকে এখানে নিয়ে আসিনি।
326
00:16:22,340 --> 00:16:23,380
কী সৌভাগ্য আমার।
327
00:16:23,700 --> 00:16:24,780
না, সৌভাগ্য আমার।
328
00:16:24,860 --> 00:16:28,420
আমাকে একটি সুযোগ দেবার জন্যে ধন্যবাদ।
329
00:16:29,300 --> 00:16:30,420
কী যা তা বলছো?
330
00:16:30,700 --> 00:16:32,100
এত সুন্দর জায়গা।
331
00:16:32,660 --> 00:16:34,220
আমি অবশ্যই থাকতে চাই এখানে...
332
00:16:34,580 --> 00:16:35,660
এক রাতের জন্য।
333
00:16:41,780 --> 00:16:44,300
দেখুন, সে যদি ফিরে আসে,
334
00:16:44,300 --> 00:16:45,740
অথবা আপনার অন্য কিছু মনে পড়ে,
335
00:16:45,740 --> 00:16:46,900
তাহলে আমাকে ফোন দিবেন।
336
00:16:47,660 --> 00:16:48,780
অবশ্যই।
337
00:16:52,140 --> 00:16:54,020
সে একদম এখানেই ছিল, হার্ভি।
338
00:16:54,020 --> 00:16:55,140
হ্যাঁ।
339
00:16:55,420 --> 00:16:57,260
তুমি কেসটি ছাড়ছোনা, তাইনা?
340
00:16:58,500 --> 00:16:59,900
একদমই না।
341
00:17:59,620 --> 00:18:00,700
তো...
342
00:18:01,420 --> 00:18:02,620
রাজী হলো সে?
343
00:18:03,380 --> 00:18:04,500
এখনও না।
344
00:18:04,980 --> 00:18:06,860
পালাচ্চি বলছে সে এখনও মেয়েটিকে ভালোবাসে।
345
00:18:06,900 --> 00:18:08,020
সে তাকে ছাড়তে পারবেনা।
346
00:18:08,060 --> 00:18:10,260
অ্যান্টোনিয়া আর আমার জীবন একসূত্রে গাঁথা,
347
00:18:10,580 --> 00:18:12,460
আর তোমরা কিছুতেই
348
00:18:13,140 --> 00:18:14,820
আমার ভালোবাসাকে শেষ করতে পারবেনা।
349
00:18:15,020 --> 00:18:16,060
দেখলেন ব্যাপারটি?
350
00:18:16,060 --> 00:18:17,180
সত্যিকার ভালোবাসা।
351
00:18:17,500 --> 00:18:18,620
বলো তো একে পিটায় তক্তা বানায় দেই,
352
00:18:18,620 --> 00:18:19,820
দেখি তখন কী বলে?
353
00:18:19,820 --> 00:18:20,940
না।
354
00:18:22,700 --> 00:18:24,300
সেতো এক গীটারবাদক।
355
00:18:25,420 --> 00:18:27,020
ওর আঙ্গুলগুলো তুলে নাও।
356
00:18:27,060 --> 00:18:28,180
আপনি চাচ্ছেন ওর আঙ্গুলে গুলি করি?
357
00:18:28,260 --> 00:18:29,780
গুলি না।
358
00:18:33,020 --> 00:18:34,060
কেটে ফেলো।
359
00:18:46,540 --> 00:18:48,060
আমি তোমাকেই দেখতে চাচ্ছিলাম।
360
00:18:48,060 --> 00:18:49,660
ওহ, এভাবে বোলোনা।
361
00:18:50,060 --> 00:18:51,540
জিমতো হিংসা করা শুরু করবে।
362
00:18:52,540 --> 00:18:53,900
ফেয়ারচাইল্ডের ময়নাতদন্ত শেষ করলাম
363
00:18:53,900 --> 00:18:55,540
আর তার ফলাফলগুলো অদ্ভুত।
364
00:18:55,580 --> 00:18:56,620
অদ্ভুত কীভাবে?
365
00:18:56,900 --> 00:18:59,740
গ্রেস ফেয়ারচাইল্ড চার মাসের
বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন।
366
00:18:59,740 --> 00:19:01,140
সাধারণত, এই ধরণের অপহরণের ক্ষেত্রে,
367
00:19:01,140 --> 00:19:03,540
লাশের শরীরে অনেক নির্যাতন
আর আঘাতের চিহ্ন থাকে,
368
00:19:03,540 --> 00:19:04,620
কিন্তু এইবার তা হয়নি।
369
00:19:04,620 --> 00:19:06,900
গলায় আর বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছাড়া,
370
00:19:06,900 --> 00:19:08,980
তার শরীরের বাকি সব ঠিকই আছে।
371
00:19:10,420 --> 00:19:11,740
এমনটা হবার কথা না।
372
00:19:12,660 --> 00:19:13,780
যদি না...
373
00:19:15,220 --> 00:19:16,220
যদি না কী?
374
00:19:16,220 --> 00:19:18,420
একবারও ভেবে দেখেছো সে নিজের ইচ্ছায়
পালিয়ে গিয়েছিল কিনা?
375
00:19:18,660 --> 00:19:21,220
হয়তো তার খুনের সাথে
তার নিখোঁজ হবার কোনো সম্পর্ক নেই?
376
00:19:21,220 --> 00:19:23,260
তদন্তের ফল কিন্তু তাই বলছে।
377
00:19:24,980 --> 00:19:25,980
হতে পারে।
378
00:19:30,460 --> 00:19:31,500
কিন্তু না।
379
00:19:32,500 --> 00:19:34,380
না, ফেয়ারচাইল্ডের ভালো একটি চাকরি ছিল,
380
00:19:34,380 --> 00:19:35,420
ঋণের অবস্থাও ভালো...
381
00:19:35,700 --> 00:19:38,140
তাছাড়া, নিখোঁজ হবার রাতে
সে তার মাকেও ফোন দিয়েছিল।
382
00:19:38,660 --> 00:19:40,020
না, সে পালিয়ে যায়নি।
383
00:19:40,220 --> 00:19:41,300
তাকে অপহরণ করা হয়েছিল।
384
00:19:42,180 --> 00:19:43,220
আর যে তাকে অপহরণ করেছিল
385
00:19:43,220 --> 00:19:44,780
সে তাকে আটকে রেখেছিল
386
00:19:46,220 --> 00:19:47,820
যতদিন না সে ভালোমতো প্রস্তুত হয়...
387
00:19:49,020 --> 00:19:50,220
আর তারপর সে তাকে খুন করে।
388
00:19:53,020 --> 00:19:54,180
আমি জানি এমনটাই হয়েছে।
389
00:20:06,980 --> 00:20:08,100
শুভ সকাল।
390
00:20:08,340 --> 00:20:09,540
ঘুম কেমন হলো?
391
00:20:10,900 --> 00:20:11,900
বাচ্চার মতো ঘুমিয়েছি আমি।
392
00:20:15,940 --> 00:20:17,140
তো ভাবছিলাম, সকালের নাস্তার পর,
393
00:20:17,140 --> 00:20:19,340
আমরা প্যালিক প্রদর্শনীতে যেতে পারি।
394
00:20:19,380 --> 00:20:20,620
আর মাত্র এক সপ্তাহ খোলা আছে সেটা।
395
00:20:21,540 --> 00:20:22,620
আমি আসলেই যেতে চাই,
396
00:20:22,620 --> 00:20:24,060
কিন্তু আমার দেরী হয়ে যাচ্ছে,
397
00:20:24,060 --> 00:20:26,460
সকালে আমার একটি মিটিং আছে
আর দুপুরের খাবারও অফিসে করতে হবে।
398
00:20:26,980 --> 00:20:28,820
-তাতে কী, পিছিয়ে দাও সেসব।
-সেটা সম্ভব না।
399
00:20:30,180 --> 00:20:32,220
গতরাতে তোমার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি।
400
00:20:32,580 --> 00:20:36,580
আশা করি আবার দেখা হবে।
401
00:20:36,660 --> 00:20:37,860
অন্তত...
402
00:20:37,940 --> 00:20:38,980
সকালের নাস্তাটা করে যাও।
403
00:20:38,980 --> 00:20:42,420
অনেক দেরী হয়ে গেছে আর বাসায় গিয়ে
আমাকে কাপড়ও বদলাতে হবে।
404
00:20:43,020 --> 00:20:44,060
এর পরেরবার।
405
00:20:51,300 --> 00:20:52,460
আজ রাতে ফোন দিও।
406
00:20:53,420 --> 00:20:55,700
কাজ শেষ হলে আমি চলে আসবো,
407
00:20:55,780 --> 00:20:56,860
যদি তুমি চাও।
408
00:21:05,780 --> 00:21:07,260
ওহ, জেসন...
409
00:21:07,260 --> 00:21:09,340
প্লিজ, আমার আসলেই যেতে হবে।
410
00:21:11,780 --> 00:21:12,820
না।
411
00:21:14,420 --> 00:21:15,460
তুমি যেতে পারবেনা।
412
00:22:25,860 --> 00:22:26,940
মিস মুনি।
413
00:22:30,900 --> 00:22:32,220
কী আশ্চর্য।
414
00:22:41,600 --> 00:22:43,400
কিছু করতে পারি আপনার জন্য?
415
00:22:44,680 --> 00:22:45,760
আসলে...
416
00:22:46,160 --> 00:22:48,920
কয়েদীদের জন্য মালামাল...
417
00:22:49,280 --> 00:22:50,480
কিছুদিন ধরে কমে গেছে।
418
00:22:51,280 --> 00:22:53,040
সেগুলোতো গুদামঘরে রাখা থাকে।
419
00:22:53,760 --> 00:22:56,720
কিন্তু, সেটা তো আপনার না জানার কথানা।
420
00:22:58,240 --> 00:23:01,360
আমি শুধু একটি জিনিস সহ্য করতে পারিনা...
421
00:23:02,160 --> 00:23:03,400
আর তা হলো মিথ্যে কথা।
422
00:23:07,000 --> 00:23:08,760
তুমি পালাবার চেষ্টা করছিলে, তাইনা?
423
00:23:08,760 --> 00:23:09,920
না।
424
00:23:10,800 --> 00:23:11,920
তোমাকে বলে রাখছি।
425
00:23:12,720 --> 00:23:15,080
আমি তোমার পাকস্থলীতে গুলি করবো।
426
00:23:15,080 --> 00:23:17,040
প্রথমে একটা চাপ অনুভব করবে তুমি।
427
00:23:18,120 --> 00:23:19,520
তারপর সে জায়গাটা অসম্ভব জ্বলা শুরু করবে
428
00:23:19,560 --> 00:23:21,320
যা তুমি কোনোদিন অনুভব করোনি।
429
00:23:21,320 --> 00:23:25,040
হয়তো তখন তোমার শিক্ষা হবে
আর আমার সাথে সত্যি বলা শুরু করবে।
430
00:23:25,760 --> 00:23:27,160
আর একবার জিজ্ঞাসা করবো।
431
00:23:27,360 --> 00:23:29,800
তুমি কি পালাবার চেষ্টা করছিলে?
432
00:23:33,200 --> 00:23:34,360
না।
433
00:23:34,560 --> 00:23:36,360
দুঃখের ব্যাপার।
434
00:23:36,360 --> 00:23:37,440
দাঁড়ান, থামুন।
435
00:23:37,440 --> 00:23:39,000
দাঁড়ান, দাঁড়ান।
436
00:23:39,360 --> 00:23:40,720
আমি মিথ্যা বলছিলাম, কিন্তু...
437
00:23:40,720 --> 00:23:42,680
কিন্তু আমি পালাতে চেষ্টা করছিলাম না।
438
00:23:42,760 --> 00:23:44,040
তো কী আমাকে খুন করতে এসেছিলে?
439
00:23:44,280 --> 00:23:46,360
আমার গলা কাটতে চেয়েছিলে, হয়তো?
440
00:23:47,480 --> 00:23:49,120
না, কসম করে বলছি।
441
00:23:50,040 --> 00:23:51,200
আপনার গলা কাটতে চাইনি...
442
00:23:52,240 --> 00:23:53,360
আপনার না।
443
00:23:56,960 --> 00:24:00,800
প্রতি রাতে যখন আমি চোখ বন্ধ করি,
আমি প্রার্থনা করি
444
00:24:01,200 --> 00:24:04,320
যেনো দুঃস্বপ্ন না দেখি।
445
00:24:04,840 --> 00:24:11,680
সেই... জ্যান্ত, জীবিত মানুষটাকে,
যাকে আপনি অন্য মানুষের...
446
00:24:12,240 --> 00:24:14,640
হাত পা সেলাই করে বানিয়েছেন।
447
00:24:15,080 --> 00:24:16,840
যে ভয়াল দানব আপনি তৈরি করেছেন।
448
00:24:18,040 --> 00:24:20,160
আমি অনেক বিপজ্জনক মানুষ দেখেছি,
449
00:24:21,720 --> 00:24:23,280
কিন্তু আপনার মতো কাউকে দেখিনি,
450
00:24:25,400 --> 00:24:26,880
ডলমেকার।
451
00:24:28,200 --> 00:24:29,800
তাহলে তুমি আমার হাতে
ওই দানবে পরিণত হবার চেয়ে
452
00:24:29,800 --> 00:24:31,680
নিজের জীবন নিয়ে নিতে চাও?
453
00:24:31,680 --> 00:24:32,760
হ্যাঁ।
454
00:24:36,320 --> 00:24:39,120
তাহলে, মিস মুনি,
455
00:24:39,560 --> 00:24:41,160
আবার এরকম করার চেষ্টা করলে,
456
00:24:41,160 --> 00:24:43,040
তোমার দুঃস্বপ্ন সত্যি হয়ে যাবে।
457
00:24:44,120 --> 00:24:47,160
যদি দরকার পড়ে,
তোমাকে মৃত্যুর পরেও ফিরিয়ে নিয়ে আসবো...
458
00:24:48,320 --> 00:24:51,480
আর তোমাকে এমন এক জিনিস বানাবো
যা কেউ দেখেনি আগে।
459
00:24:58,120 --> 00:24:59,600
আর কিছু বলার আছে?
460
00:25:03,000 --> 00:25:04,080
না।
461
00:25:25,600 --> 00:25:27,680
ইট দিয়ে তোমার মাথা
ফাটিয়ে পারতাম আমি, জানো সেটা?
462
00:25:28,120 --> 00:25:29,240
এমন কেন করবে তুমি?
463
00:25:29,720 --> 00:25:30,800
এমনটা বলছোই বা কেনো?
464
00:25:30,800 --> 00:25:33,160
শুধু বললাম আরকি। কী খবর?
465
00:25:33,200 --> 00:25:34,560
আমাকে খুঁজছো কেনো?
466
00:25:35,560 --> 00:25:37,760
রেজি পেইন, আলফ্রেডকে যে ছুরি মেরেছিলো,
467
00:25:37,760 --> 00:25:38,880
সে এখন গথামে।
468
00:25:39,040 --> 00:25:41,600
আর তুমি চাও তাকে বের করতে
আমি সাহায্য করি। আচ্ছা।
469
00:25:42,880 --> 00:25:45,360
আলফ্রেড বলেছে সে কিছুদিন
একটি বন্দুকের দোকানে থাকবে,
470
00:25:45,400 --> 00:25:46,960
আমি শহরের সব দোকানে খোঁজ নিয়েছি।
471
00:25:46,960 --> 00:25:48,000
কিছুই পাইনি।
472
00:25:48,080 --> 00:25:50,200
বন্দুকের দোকানে কেউ থাকে নাকি?
473
00:25:51,680 --> 00:25:53,000
অবাক ব্যাপার।
474
00:25:53,160 --> 00:25:54,240
উনি তো তাই বললেন।
475
00:25:54,800 --> 00:25:56,600
বললেন যে রেজিকে
শুটিং গ্যালারিতে পাওয়া যাবে।
476
00:25:58,240 --> 00:26:00,480
আরে বোকা, ওটা মানে তো বন্দুকের দোকান না।
477
00:26:01,360 --> 00:26:03,200
তোমার আসলেই বেশি বেশি বাইরে বেরোনো দরকার।
478
00:26:12,760 --> 00:26:14,600
আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা।
479
00:26:19,080 --> 00:26:20,840
যাও গোসল করে আসো।
480
00:26:22,720 --> 00:26:23,960
এক মিনিটের মধ্যে আসছি।
481
00:26:32,840 --> 00:26:36,040
তো এখন আমরা আলোচনা করতে পারি?
482
00:26:39,880 --> 00:26:40,920
তাহলে কী এটা?
483
00:26:40,920 --> 00:26:41,920
আসলে, পরিস্কার করে বললে,
484
00:26:41,960 --> 00:26:43,640
এটা আসলে কোনো অপরাধের নিশানা না,
485
00:26:43,720 --> 00:26:45,520
অনেক আগেই এটা হারিয়ে গেছে, যতদূর জানি।
486
00:26:45,520 --> 00:26:47,480
আমি শুধুমাত্র লগবই থেকে খুঁজে,
487
00:26:47,520 --> 00:26:49,080
এর একটি ফটোকপি বের করতে পেরেছি।
488
00:26:49,200 --> 00:26:51,040
এটা একটা ভাঙ্গা হৃদয়ের ছবি।
489
00:26:51,160 --> 00:26:52,680
হাতে আঁকা, দেখে যা মনে হচ্ছে।
490
00:26:56,040 --> 00:26:57,760
এটা ক্রাইম সিনে ছিল?
491
00:26:59,360 --> 00:27:00,400
তুমি নিশ্চিত?
492
00:27:00,440 --> 00:27:01,840
একেবারে, এটাই ছিলনা।
493
00:27:01,840 --> 00:27:03,600
বললাম না, এটা আসলটার ফটোকপি...
494
00:27:03,600 --> 00:27:05,680
ধুরো, এড, এখন এসব করার সময় না।
495
00:27:05,680 --> 00:27:07,920
-কী সমস্যা?
-আমি আগেই সতর্ক করেছিলাম তোমাকে।
496
00:27:07,960 --> 00:27:11,240
কিন্তু না, তোমার তো সর্বনাশ করতেই হবে।
497
00:27:11,240 --> 00:27:12,560
কী বলছো এসব?
498
00:27:12,560 --> 00:27:13,880
যে লোকটার পেছনে লেগেছো তুমি,
499
00:27:13,880 --> 00:27:15,760
এটা এর প্রথম খুন না।
500
00:27:16,200 --> 00:27:17,840
সে একটা সিরিয়াল কিলার।
501
00:27:21,360 --> 00:27:22,760
এটা দেখতে অনেক সুন্দর হয়েছে।
502
00:27:23,480 --> 00:27:24,520
ধন্যবাদ।
503
00:27:25,800 --> 00:27:29,600
আমার... আমার মনে হয়
504
00:27:29,640 --> 00:27:32,520
পুড়িয়ে ফেলেছি মাংসটা... একটু।
505
00:27:32,520 --> 00:27:34,000
কিন্তু আমি-আমি...
506
00:27:34,040 --> 00:27:35,160
আরে ব্যাপার না।
507
00:27:37,240 --> 00:27:38,360
দিন কেমন কাটলো তোমার?
508
00:27:39,000 --> 00:27:41,360
অনেক ভালো, জান।
509
00:27:46,040 --> 00:27:47,320
আর তোমার দিন কেমন গেলো?
510
00:27:49,760 --> 00:27:50,840
ভালো।
511
00:27:52,280 --> 00:27:53,680
জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ।
512
00:28:13,840 --> 00:28:15,880
মনে হচ্ছে ঠিকই বলেছো...
513
00:28:16,720 --> 00:28:17,880
মাংসটা আসলেই পুড়ে গেছে।
514
00:28:19,760 --> 00:28:21,600
আমি অনেক দুঃখিত।
515
00:28:22,560 --> 00:28:23,680
ব্যাপার না।
516
00:28:24,120 --> 00:28:25,520
ওভেনে দেয়ার পর আমি দুইবার চেক করেছি,
517
00:28:25,520 --> 00:28:29,080
মনে হয় যা বলা আছে
ওভেনটা তার চেয়ে বেশি গরম ছিল...
518
00:28:35,040 --> 00:28:36,160
জানো...
519
00:28:40,600 --> 00:28:42,880
মনে হচ্ছে আমাদের মধ্যে ঠিক জমছে না।
520
00:28:45,080 --> 00:28:46,280
এটা তোমার সমস্যা না।
521
00:28:51,360 --> 00:28:52,560
আমার।
522
00:29:09,120 --> 00:29:10,560
আমাদের সম্পর্কটা বিশেষ কিছু হতে পারতো।
523
00:29:10,560 --> 00:29:13,200
প্লিজ। প্লিজ আমাকে মেরো না।
524
00:29:13,280 --> 00:29:16,640
ভেবেছিলাম, তুমিই সেই যাকে আমি খুঁজছি।
525
00:29:22,120 --> 00:29:23,280
প্লিজ।
526
00:29:23,840 --> 00:29:25,640
না, না।
527
00:29:25,640 --> 00:29:26,800
চিন্তা করোনা।
528
00:29:26,800 --> 00:29:30,160
আজ কিংবা কাল, তাকে আমি খুঁজে বের করবোই।
529
00:29:40,220 --> 00:29:41,860
এখনও মাথায় ঢুকছে না,
530
00:29:42,660 --> 00:29:45,100
এই ফালতু জায়গাটার জন্য
এতো ঝামেলা কেনো করলেন?
531
00:29:45,140 --> 00:29:47,380
এটা শুধু টাকার ব্যাপারনা, জেব।
532
00:29:47,380 --> 00:29:48,740
টাকার ব্যাপার না মানে?
533
00:29:48,740 --> 00:29:50,220
আর কীসের ব্যাপার থাকতে পারে?
534
00:29:50,700 --> 00:29:53,220
মানুষকে অনেক কিছুই প্রভাবিত করে...
535
00:29:53,580 --> 00:29:56,300
লোভ, উচ্চাকাঙ্ক্ষা, হিংসা।
536
00:29:56,300 --> 00:29:59,180
আচ্ছা, আপনাকে কী প্রভাবিত করছে?
537
00:29:59,220 --> 00:30:01,140
কেনো এতো করে এই জায়গাটা চান?
538
00:30:01,700 --> 00:30:03,060
খুব সাধারণ একটা ব্যাপার।
539
00:30:05,580 --> 00:30:08,260
আমি এখানে ডন মারোনিকে খুন করতে চাই।
540
00:30:17,780 --> 00:30:18,900
সময় হয়ে গেছে।
541
00:30:18,900 --> 00:30:19,980
তোমরা প্রস্তুত?
542
00:30:19,980 --> 00:30:21,100
চলুন যাই এখন।
543
00:30:35,380 --> 00:30:37,820
শোনো, দরজাটি খোলা মাত্রই,
অ্যালার্ম বেজে উঠবে,
544
00:30:37,820 --> 00:30:39,460
তখন হাতে বেশি সময় থাকবে না।
545
00:30:39,460 --> 00:30:40,620
আর মূল দরজা?
546
00:30:40,620 --> 00:30:41,860
গতরাতেই খুলে রেখেছি।
547
00:30:42,180 --> 00:30:43,380
এই চাবিগুলো নাও।
548
00:30:43,380 --> 00:30:45,580
পৌছানো মাত্র নৌকা চালু করবে।
549
00:30:45,580 --> 00:30:46,860
আপনি আমাদের সাথে আসছেন না?
550
00:30:46,860 --> 00:30:49,260
আমি আসছি, একটু পরেই।
কেলিকে নিয়ে আসছি আমি।
551
00:30:49,300 --> 00:30:51,020
সে তো ঠিক মতো হাঁটতেই পারেনা।
চলুন আমাদের সাথে।
552
00:30:51,020 --> 00:30:52,700
আমাকে দয়ালু বলো আর যাই বলো,
553
00:30:52,700 --> 00:30:54,860
কিন্তু তাকে রেখে যেতে পারবো না আমি।
554
00:30:57,660 --> 00:31:01,500
আর তোমরাও আমাকে রেখে যাবার চেষ্টা করবে না।
555
00:31:28,260 --> 00:31:30,380
তুমি মিথ্যে বলেছো আমাকে, ফিশ।
556
00:31:32,460 --> 00:31:35,860
আমি তোমাকে আগেই বলেছিলাম এর পরিণতি কী।
557
00:31:37,340 --> 00:31:41,860
ওহ, কত কী যে করবো
তোমার অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে আমি।
558
00:31:54,460 --> 00:31:56,540
পরে দেখা হবে, ডাক্তারবাবু।
559
00:31:57,060 --> 00:31:58,260
এখানেই ফেলে রাখো ওকে।
560
00:31:58,260 --> 00:31:59,980
আমাদের হাতে বেশি সময় নেই। চলো।
561
00:32:11,020 --> 00:32:12,140
এই দিকে।
562
00:32:12,500 --> 00:32:13,860
ওরা নৌকার দিকে যাচ্ছে।
563
00:32:24,260 --> 00:32:25,860
কী করছো, ভাই? দরজা খোলো তাড়াতাড়ি।
564
00:32:25,860 --> 00:32:26,900
পারছিনা তো।
565
00:32:26,900 --> 00:32:27,940
এটা তালা লাগানো।
566
00:32:28,060 --> 00:32:30,580
কী? ফিশ তো বললো সে খুলে রেখেছে।
567
00:32:33,580 --> 00:32:35,980
-ওই ডাইনীটা।
-কী?
568
00:32:38,140 --> 00:32:39,260
ফিশ।
569
00:32:39,500 --> 00:32:40,700
সে আমাদের ধোঁকা দিয়েছে।
570
00:32:53,700 --> 00:32:54,940
কেলি, ওই দিকে!
571
00:32:59,220 --> 00:33:01,100
আপনি না বললেন হেলিকপ্টার চালাতে পারেননা?
572
00:33:01,420 --> 00:33:02,780
মিথ্যা বলেছি।
573
00:33:20,860 --> 00:33:22,100
হেলিকপ্টারটা।
574
00:33:25,260 --> 00:33:26,460
শক্ত করে বসো!
575
00:33:40,220 --> 00:33:41,300
ফিশ!
576
00:34:01,480 --> 00:34:03,760
সে কম বয়েসী, অবিবাহিত,
সুন্দর মেয়েদের অপহরণ করে
577
00:34:03,760 --> 00:34:05,880
আর তাদের কখনো এক সপ্তাহ,
578
00:34:05,880 --> 00:34:07,720
কখনো কয়েক মাস আটকে রাখে।
579
00:34:08,200 --> 00:34:10,800
তারপর তাদের লাশ গথামের
যেখানে সেখানে ফেলে রেখে যায়।
580
00:34:10,800 --> 00:34:11,880
কতোজনকে খুন করেছে সে?
581
00:34:11,880 --> 00:34:13,760
এক ডজন, হয়তো তার থেকেও বেশি।
582
00:34:13,800 --> 00:34:15,040
প্রতি বার খুনের পরে,
583
00:34:15,040 --> 00:34:17,000
সে এই জিনিস ফেলে রেখে যায়।
584
00:34:17,000 --> 00:34:18,400
এটা তার অটোগ্রাফ বলা যায়।
585
00:34:19,120 --> 00:34:20,200
তো, কে সে?
586
00:34:20,640 --> 00:34:22,000
কেউ জানেনা।
587
00:34:22,600 --> 00:34:25,600
আমার মতে সে একজন শিক্ষিত, দেখতে ভালো, ধনী।
588
00:34:25,600 --> 00:34:26,760
কিন্তু এটা শুধু ধারণামাত্র।
589
00:34:26,760 --> 00:34:29,200
কেউ কেউ তাকে খুনী ডন হুয়ান বলে ডাকে।
590
00:34:29,720 --> 00:34:31,440
আর বেশির ভাগই তাকে বলে রাক্ষস।
591
00:34:31,800 --> 00:34:34,120
তো, আমরা আগে এই খুনী সম্পর্কে
কিছু শুনিনি কেনো?
592
00:34:34,120 --> 00:34:35,680
এটা জনসম্মুখে কেনো জানানো হয়নি?
593
00:34:35,680 --> 00:34:37,760
-কারণ এটা জি.সি.পি.ডি এর...
-হাই, বন্ধুরা!
594
00:34:39,360 --> 00:34:41,160
গোপন কারবার।
595
00:34:41,160 --> 00:34:43,800
শুধুমাত্র হাতে গোণা কয়েকজন
সিনিয়র অফিসার এই বিষয়ে জানে,
596
00:34:43,800 --> 00:34:45,520
আর তারা কোনো দিন এই খবর মিডিয়াতে জানাবেনা।
597
00:34:45,560 --> 00:34:46,800
কেনো?
598
00:34:46,800 --> 00:34:48,920
কারণ এই রাক্ষস
599
00:34:48,920 --> 00:34:51,240
তার পিছনে লাগা পুলিশকে শেষ করে দেয়।
600
00:34:51,240 --> 00:34:53,760
সে তার প্রিয় মানুষদের খুন করে।
601
00:34:54,240 --> 00:34:56,440
এ জন্যেই এই পাগলটাকে
এখনো কেউ ধরতে পারেনি, জিম।
602
00:34:56,480 --> 00:34:59,400
কারণ কেউ তার পিছে লাগার মতো বোকা না।
603
00:35:02,120 --> 00:35:03,600
কিন্তু এখন আমি এসেছি।
604
00:35:03,600 --> 00:35:05,960
সেটাই ভাবার বিষয়
যে কীভাবে এই কেসের খবর পেলে তুমি?
605
00:35:05,960 --> 00:35:08,440
আগেই বলেছি এক অফিসার
আমাকে এই কেসটির তদন্ত করতে বলেছে।
606
00:35:08,480 --> 00:35:09,520
কে?
607
00:35:10,160 --> 00:35:11,400
কোন অফিসার?
608
00:35:33,240 --> 00:35:34,360
ক্যাট।
609
00:35:36,080 --> 00:35:37,160
ওই যে সে।
610
00:35:58,640 --> 00:35:59,920
ঠান্ডা হও, বুড়ো।
611
00:36:00,400 --> 00:36:01,720
আমরা ছিনতাই করতে আসিনি।
612
00:36:01,920 --> 00:36:03,040
তুমি এখানে কী করছো?
613
00:36:03,040 --> 00:36:04,400
আপনার সাথে কথা বলতে এসেছি।
614
00:36:04,400 --> 00:36:05,440
এই মেয়ে কে?
615
00:36:05,480 --> 00:36:06,600
আপনার জানার দরকার নেই।
616
00:36:07,000 --> 00:36:08,560
কে আপনাকে আমাদের বাড়ি পাঠিয়েছিল?
617
00:36:09,080 --> 00:36:10,120
কে আমাকে পাঠিয়েছিল?
618
00:36:11,600 --> 00:36:13,320
বাড়ি চলে যাও... ব্রুস, যাও এখান থেকে।
619
00:36:13,320 --> 00:36:15,760
এর থেকেও বেশি ঝামেলায় পড়ে যাবে তুমি নাহলে।
620
00:36:16,400 --> 00:36:18,800
ওগুলো আমার ওষুধ! দাও আমাকে!
621
00:36:19,120 --> 00:36:21,400
আমার বন্ধু তোমাকে একটা প্রশ্ন করেছে।
622
00:36:21,400 --> 00:36:22,560
দিয়ে দাও বলছি।
623
00:36:22,560 --> 00:36:23,680
নাহলে কী করবে?
624
00:36:29,800 --> 00:36:31,680
-এটা করোনা বলছি...
-প্রশ্নের উত্তর দাও!
625
00:36:36,800 --> 00:36:38,640
আমি কোনো ক্ষতি করতে চাইনি।
626
00:36:39,320 --> 00:36:41,560
আমি শুধু কিছু কাগজপত্র নিতে গিয়েছিলাম।
627
00:36:42,040 --> 00:36:43,760
কিন্তু আলফ্রেড চলে আসায়...
628
00:36:46,040 --> 00:36:47,200
সে এখন ঠিক আছে তো?
629
00:36:49,080 --> 00:36:50,160
ঠিক আছে সে?
630
00:36:50,800 --> 00:36:52,280
আপনি চাকু মেরেছেন তাকে।
631
00:36:54,040 --> 00:36:55,160
আপনার কী আসে যায়?
632
00:36:55,480 --> 00:36:56,520
আমার আসে যায়!
633
00:36:56,520 --> 00:36:58,080
সে ঠিক আছে, তাইনা?
634
00:37:00,000 --> 00:37:01,120
কে পাঠিয়েছিল আপনাকে?
635
00:37:04,080 --> 00:37:05,240
ফেলে দাও ওগুলো!
636
00:37:06,160 --> 00:37:08,760
-না!
-তাহলে বলুন কে পাঠিয়েছিল!
637
00:37:10,400 --> 00:37:11,760
কে পাঠিয়েছিল আপনাকে?
638
00:37:13,480 --> 00:37:15,600
তোমার এটা করা ঠিক হচ্ছে না, ব্রুস।
639
00:37:16,320 --> 00:37:19,160
শুধু আলফ্রেডই এই মানুষদের সামলাতে পারবে।
640
00:37:19,360 --> 00:37:20,520
কোন মানুষদের?
641
00:37:24,640 --> 00:37:26,800
ম্যাথিস নামে একজন মহিলা আছে
642
00:37:27,080 --> 00:37:28,480
আর একজন লোক আছে বান্ডারস্ল নামের।
643
00:37:28,480 --> 00:37:32,120
সিড বান্ডারস্ল-- সেই আমাকে পাঠিয়েছে।
644
00:37:32,280 --> 00:37:35,680
কিন্তু, তোমার উচিৎ এ ব্যাপারটা
আলফ্রেডের উপর ছেড়ে দেয়া।
645
00:37:35,760 --> 00:37:36,960
তুমি না, ব্রুস।
646
00:37:37,040 --> 00:37:39,280
এটা কোনো বাচ্চার কাজ না।
647
00:37:39,280 --> 00:37:41,000
এই বান্ডারস্ল নামের লোকটা...
648
00:37:42,080 --> 00:37:43,280
কী চায় সে?
649
00:37:43,960 --> 00:37:45,600
শুধু জানতে চায় তুমি কী জানো।
650
00:37:46,280 --> 00:37:49,200
তদন্তে কতদূর এগিয়েছো তা জানতে চায়।
651
00:37:49,960 --> 00:37:51,440
কিন্তু সে অনেক ভয়ে ছিল।
652
00:37:53,400 --> 00:37:54,920
আর তাই আমাকে পাঠিয়েছে সে।
653
00:37:55,480 --> 00:37:57,480
এখন, আমার ব্যাগটা ফেরত পেতে পারি, প্লিজ?
654
00:37:58,400 --> 00:37:59,480
প্লিজ?
655
00:38:02,960 --> 00:38:04,120
দিয়ে দাও।
656
00:38:20,080 --> 00:38:21,080
আপনি।
657
00:38:22,000 --> 00:38:24,120
আপনি অসুস্থ, মিস্টার পেইন।
658
00:38:25,480 --> 00:38:26,680
আপনার চিকিৎসা দরকার।
659
00:38:27,000 --> 00:38:29,000
আমাকে ভোলানোর চেষ্টা করোনা।
660
00:38:30,760 --> 00:38:33,240
আমার সমস্যা থাকতে পারে, মানছি,
661
00:38:33,240 --> 00:38:34,880
কিন্তু আমি একজন পেশাদার।
662
00:38:37,000 --> 00:38:40,040
তুমি চাও আমি বান্ডারস্লকে
গিয়ে বলি যে তুমি তার পিছে লেগেছো?
663
00:38:40,840 --> 00:38:43,040
কারণ তাহলে সে তোমাকে খুঁজে বের করবে।
664
00:38:43,760 --> 00:38:47,960
আর কোনো কিছু করেও তাকে আটকাতে পারবেনা।
665
00:38:49,160 --> 00:38:52,480
তুমি আস্ত একটা বোকা ছেলে।
666
00:38:54,640 --> 00:38:56,720
আমি বলে দেবো তাকে।
667
00:39:15,600 --> 00:39:16,800
না আপনি বলবেন না!
668
00:39:45,720 --> 00:39:47,560
এটা... এটা... এটা আমার বুদ্ধি ছিলনা!
669
00:39:47,560 --> 00:39:48,720
কসম!
670
00:39:48,720 --> 00:39:50,560
আমাকে-আমাকে আদেশ করা হয়েছিল
আপনাদের কেসটা দিয়ে আসতে।
671
00:39:50,640 --> 00:39:52,480
-কে আদেশ দিয়েছিল?
-লোয়েব!
672
00:39:54,360 --> 00:39:56,080
কমিশনার লোয়েব আদেশ দিয়েছিলেন!
673
00:40:00,360 --> 00:40:02,720
সে আপনাকে বলতে বলেছিলেন...
674
00:40:04,000 --> 00:40:05,040
যে আমি আপনাকে সম্মান করি।
675
00:40:05,040 --> 00:40:07,040
আপনি আমাকে অণুপ্রেরণা দেন।
676
00:40:07,040 --> 00:40:08,400
আর, তিনি এটাও বলতে বলেছিলেন যে...
677
00:40:08,400 --> 00:40:10,760
আমি গথাম, আর জি.সি.পি.ডিকে পরিস্কার করতে
678
00:40:10,800 --> 00:40:12,880
আপনার সাহায্য করতে চাই।
679
00:40:12,880 --> 00:40:14,520
আর এই কেসটি...
680
00:40:15,640 --> 00:40:17,120
এই কেসটি ছিল তারই অংশ।
681
00:40:18,840 --> 00:40:20,400
তিনি জানতেন আপনি না বলতে পারবেন না।
682
00:40:22,000 --> 00:40:24,520
আর তুমি ভালো সৈনিকের
মতো আদেশ পালন করেছো।
683
00:40:24,560 --> 00:40:26,640
আমার-আমার কিছু করার ছিলনা।
684
00:40:27,880 --> 00:40:31,160
আপনি জানেন লোয়েব কী করতে পারে।
685
00:40:34,880 --> 00:40:36,400
খুব ভালো ভাবেই জানেন।
686
00:40:38,200 --> 00:40:40,400
জিম, শোনো! তুমি এখনো নিরাপদেই আছো।
687
00:40:40,400 --> 00:40:42,080
"নিরাপদ"?
সে লী এর পেছনে লাগতে পারে!
688
00:40:42,080 --> 00:40:44,480
যদি শুধু জানে যে তুমি তদন্ত করছো।
689
00:40:44,520 --> 00:40:45,960
ভেবে দেখো।
690
00:40:46,240 --> 00:40:47,600
এটা তোমার কাজের তালিকায় নেই।
691
00:40:47,600 --> 00:40:49,200
তোমার সাথে এই কেসের
জড়িত থাকার কোন কাগজপত্রও নেই।
692
00:40:49,200 --> 00:40:50,920
তাছাড়াও, প্রশ্ন করা বাদে আর কিছু তো
693
00:40:50,920 --> 00:40:52,640
করোই নি তুমি এখন পর্যন্ত!
694
00:40:52,640 --> 00:40:54,200
এটা হিরো সাজার সময় না।
695
00:40:54,200 --> 00:40:56,800
এখন যদি আমি এটা বাদ দেই,
একজন সিরিয়াল খুনিকে ছেড়ে দেয়া হয়ে যায়।
696
00:40:56,800 --> 00:40:58,640
তার পরবর্তী খুনের দায় আমারও হবে!
697
00:40:58,640 --> 00:41:01,320
আর যদি তুমি বাদ না দাও,
পরবর্তী খুনটা লী এরও হতে পারে।
698
00:41:04,480 --> 00:41:05,880
হাই, লী বলছি।
699
00:41:05,880 --> 00:41:07,640
আপনার মেসেজ বলুন।
700
00:41:07,960 --> 00:41:09,400
লী, যত তাড়াতাড়ি পারো আমাকে কল দাও।
701
00:41:09,400 --> 00:41:11,160
এটা খুবই গুরুত্ব...
702
00:41:17,440 --> 00:41:18,480
এই যে আপনি!
703
00:41:19,160 --> 00:41:21,080
-শালা বদমাশ!
-কী বললেন!
704
00:41:21,160 --> 00:41:22,280
আপনি আমাকে ফাঁসিয়েছেন!
705
00:41:22,320 --> 00:41:23,680
ডিটেকটিভ, আমি জানি না
আপনি কী মনে করছেন...
706
00:41:23,680 --> 00:41:25,040
কথা নয়। শুনুন।
707
00:41:25,040 --> 00:41:26,200
পিছে হটো!
708
00:41:26,640 --> 00:41:28,080
খবরদার...
709
00:41:30,280 --> 00:41:32,000
আমি আপনার সাথে কাজ করতে চেয়েছিলাম।
710
00:41:32,600 --> 00:41:34,480
কিন্তু এখন আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন।
711
00:41:35,280 --> 00:41:37,240
আপনি আমার প্রিয় মানুষটার পিছনে লেগেছেন।
712
00:41:38,560 --> 00:41:41,160
এখন থেকে, আমার কথা মতো সব চলবে।
713
00:41:41,520 --> 00:41:42,560
আর কোনো ছেলেখেলা চলবেনা।
714
00:41:42,560 --> 00:41:44,080
আর কোনো সমঝোতা হবে না।
715
00:41:44,640 --> 00:41:47,200
আমি ওই রাক্ষসটাকে খুঁজে বের করে
তাকে জেলের ভাল খাওয়াবো।
716
00:41:47,200 --> 00:41:50,080
আর তারপরে, আমি আপনার পিছনে লাগবো।
717
00:41:50,520 --> 00:41:53,160
আমি আপনার পিছনে লাগবো, কমিশনার।
718
00:41:53,400 --> 00:41:54,600
আপনি শেষ।