1
00:00:47,640 --> 00:00:49,480
খাবারের দোকানে ভালোই ভিড়।
2
00:00:49,760 --> 00:00:52,160
-ব্যাগল এনেছি তোমার জন্য।
-ধন্যবাদ।
3
00:00:52,160 --> 00:00:53,720
রোগীর জন্য কিছু নেই?
4
00:00:54,120 --> 00:00:57,000
দুঃখিত, শুধু হাসপাতালের খাবার।
5
00:00:57,080 --> 00:00:59,040
-ডাক্তারের আদেশ। কেমন আছেন?
-ভালোই।
6
00:00:59,040 --> 00:01:01,440
একটি... ছিদ্র হয়েছিল।
7
00:01:01,440 --> 00:01:02,560
কিছু রক্ত বেড়িয়েছে।
8
00:01:02,760 --> 00:01:04,640
গত রাতের কথা মনে থাকার কথা না,
9
00:01:04,640 --> 00:01:06,760
তাও, কাউকে কি দেখেছিলেন?
10
00:01:06,800 --> 00:01:07,840
ওখানে...
11
00:01:07,880 --> 00:01:09,440
ওখানে অন্ধকার ছিল, খুব অন্ধকার।
12
00:01:09,440 --> 00:01:10,520
একটি...
13
00:01:11,040 --> 00:01:12,560
ছায়া দেখেছি...
14
00:01:13,600 --> 00:01:15,960
আমার রক্ষক মিস্টার ব্রুস,
আমার উপর ঝুঁকে ছিলেন।
15
00:01:16,560 --> 00:01:17,760
আপনি কি দেখেছিলেন কাউকে?
16
00:01:18,280 --> 00:01:19,320
না।
17
00:01:23,480 --> 00:01:25,040
দুঃখিত, আমার ক্যাপ্টেন বারবার কল দিচ্ছে।
18
00:01:25,040 --> 00:01:26,680
ঠিক আছে, ডিটেকটিভ।
19
00:01:26,680 --> 00:01:29,000
-আপনি... যান।
-আমি থাকতে পারবো।
20
00:01:29,360 --> 00:01:31,360
আপনি মিস্টার ব্রুসের সাথে বসবেন,
তা জেনে আমার ভালো লাগছে।
21
00:01:31,440 --> 00:01:33,880
কিন্তু আমি এখন সুস্থ।
22
00:01:34,560 --> 00:01:35,680
যান।
23
00:01:37,160 --> 00:01:39,120
আচ্ছা, তাহলে আমি পরে এসে দেখা করে যাবো।
24
00:01:40,480 --> 00:01:42,200
আসার জন্য আবারও ধন্যবাদ।
25
00:01:49,880 --> 00:01:51,320
সত্য বললেন না কেন?
26
00:01:52,880 --> 00:01:55,560
বিশ্বাস হোক আর না হোক, রেজি আমার বন্ধু।
27
00:01:55,560 --> 00:01:57,560
বন্ধুর পিঠে ছোড়া বসাতে নেই, তাই না?
28
00:01:57,640 --> 00:01:58,960
কিন্তু ও আপনাকে যে প্রায় মেরেই ফেলেছিল?
29
00:01:59,040 --> 00:02:00,720
আমি ওর সাথে যুদ্ধে লড়েছি।
30
00:02:00,880 --> 00:02:02,920
কেউ ওকে শাস্তি দিলে... তা আমিই দেবো।
31
00:02:02,920 --> 00:02:04,040
নয়তো ব্যাপারটি ভালো দেখায় না।
32
00:02:05,280 --> 00:02:06,440
আপনাকে ছুড়ি বসালো কেন?
33
00:02:06,440 --> 00:02:08,040
এটা একটি ভালো কথা বলেছেন।
34
00:02:08,080 --> 00:02:09,160
একই কথা...
35
00:02:11,000 --> 00:02:12,360
আমিও জানতে চাই।
36
00:02:17,400 --> 00:02:20,400
ও যতক্ষণ ছাড়া থাকবে,
37
00:02:22,800 --> 00:02:24,440
ততই ওকে খুঁজে পাওয়া কঠিন হবে।
38
00:02:24,560 --> 00:02:25,640
আপনি শুধু...
39
00:02:27,560 --> 00:02:29,320
বি... বিছানায় শুয়ে পরুন, আলফ্রেড।
40
00:02:29,600 --> 00:02:30,720
আমার চাদরটি দিন।
41
00:02:30,720 --> 00:02:32,280
বিছানায় শুয়ে পরুন।
42
00:02:35,960 --> 00:02:37,000
আমি আদেশ করছি।
43
00:02:51,800 --> 00:02:52,880
জ্ঞান ফিরলো তাহলে।
44
00:02:53,600 --> 00:02:54,640
দারুণ।
45
00:02:56,560 --> 00:02:57,640
আমি কতক্ষণ যাবত...
46
00:02:57,720 --> 00:02:58,720
ঘুমিয়ে ছিলেন?
47
00:02:58,720 --> 00:03:00,440
এক ঘণ্টা মাত্র।
48
00:03:02,080 --> 00:03:03,200
কেমন বোধ করছেন?
49
00:03:04,160 --> 00:03:05,480
মাথায় ব্যথা করছে।
50
00:03:05,480 --> 00:03:06,600
তেমনই স্বাভাবিক।
51
00:03:06,760 --> 00:03:07,920
যদি অনুমতি দেন?
52
00:03:11,080 --> 00:03:12,440
কে আপনি?
53
00:03:12,880 --> 00:03:15,200
ডাক্তার ফ্রান্সিস ডালমাখার।
54
00:03:15,640 --> 00:03:17,400
এই জায়গার প্রতিষ্ঠাতা।
55
00:03:18,360 --> 00:03:19,400
খুশি হলাম।
56
00:03:21,160 --> 00:03:24,160
ডাক্তার, আমি আপনার
সাক্ষাত পেতে বহুদূর এসেছি।
57
00:03:24,160 --> 00:03:26,040
অবশ্যই।
58
00:03:27,160 --> 00:03:29,560
আপনার শারীরিক গঠন দারুণ!
59
00:03:30,320 --> 00:03:32,360
যদি আমার সব রোগীকে নিয়ে
একই কথা বলতে পারতাম!
60
00:03:33,200 --> 00:03:34,560
আমি তাহলে এখন রোগী?
61
00:03:34,560 --> 00:03:35,800
বন্দী না?
62
00:03:35,840 --> 00:03:38,080
আমি আসলে জানি না আপনি কী।
63
00:03:38,800 --> 00:03:41,000
আপনি নীচতলার দখল নিলেন,
64
00:03:41,280 --> 00:03:43,720
আমার এক গার্ডকে জিম্মি করলেন,
65
00:03:43,720 --> 00:03:47,160
তারপর নিজের চোখ তুলে নিলেন।
66
00:03:47,480 --> 00:03:49,160
আপনাকে নিয়ে কী করা যায়?
67
00:03:49,400 --> 00:03:52,600
সহজ সমাধান,
আমাকে আপনার ডান হাত বানান।
68
00:03:54,000 --> 00:03:56,440
আপনার মজা করার ক্ষমতা
ফিরে এসেছি তাহলে।
69
00:03:57,080 --> 00:03:58,480
আমি মজা করছি না।
70
00:03:58,960 --> 00:04:00,200
গত দশ বছর ধরে,
71
00:04:00,240 --> 00:04:03,440
আমি কারমাইন ফ্যালকোনের
ডান হাত হিসেবে ছিলাম।
72
00:04:03,440 --> 00:04:05,480
আমি তাকে চিনি না।
73
00:04:08,000 --> 00:04:11,640
আমি ক্ষুধার্ত পেটে জেগে দেখি আমি
মাটির নিচের এক কারাগারে একা বন্দী।
74
00:04:11,640 --> 00:04:14,880
তার এক সপ্তাহের মাথায় আমি এই
জায়গাটি নিজের করে নিয়েছি।
75
00:04:15,240 --> 00:04:17,040
এত দিন আমি ছিলাম শত্রু।
76
00:04:18,120 --> 00:04:20,360
এবার বন্ধু বানিয়ে দেখুন?
77
00:04:20,360 --> 00:04:21,520
কী তেজ!
78
00:04:22,200 --> 00:04:24,520
কী... তেজ!
79
00:04:25,440 --> 00:04:26,560
সাবাস।
80
00:04:28,000 --> 00:04:29,160
এখন খেয়ে নিন।
81
00:04:29,560 --> 00:04:31,200
আমি খাবার দিয়ে একজন নার্সকে পাঠাচ্ছি।
82
00:04:31,240 --> 00:04:32,600
পরে কথা হবে।
83
00:04:33,560 --> 00:04:36,160
চোখ জিনিস বেশ জটিল।
84
00:04:36,160 --> 00:04:38,880
আমাদের তত মজুদ করা নেই।
85
00:04:38,880 --> 00:04:40,840
ওহ, দুঃখিত।
86
00:04:40,960 --> 00:04:43,080
চোখের রঙ মেলাতে পারিনি।
87
00:04:45,040 --> 00:04:46,280
কথা হবে।
88
00:05:21,960 --> 00:05:23,080
এ সত্য হতে পারে না।
89
00:05:23,800 --> 00:05:25,080
আমি ডি.এ. এর জন্য কেস সাজাচ্ছিলাম।
90
00:05:25,080 --> 00:05:26,800
তখন শুনলাম ঘটনা।
91
00:05:27,040 --> 00:05:28,840
সাংবাদিকরা অবশ্য গতকালই জেনে গিয়েছে।
92
00:05:29,320 --> 00:05:30,680
খুনে ব্যবহৃত অস্ত্র ছিল,
93
00:05:30,920 --> 00:05:32,160
ফ্লাসের আঙ্গুলের ছাপও ছিল।
94
00:05:32,200 --> 00:05:33,320
কীভাবে সম্ভব!
95
00:05:33,360 --> 00:05:35,080
ওর পক্ষে কেউ সাক্ষ্য দিয়েছে।
96
00:05:35,080 --> 00:05:36,720
ফ্লাস বেকসুর খালাস।
97
00:05:36,760 --> 00:05:38,600
-কোনো সাক্ষী?
-জানি না।
98
00:05:38,880 --> 00:05:40,840
শুধু বিচারক আর শীর্ষ আইনজীবীরা জানেন।
99
00:05:40,880 --> 00:05:43,320
আর আমাদের "প্রিয়" ডি.এ. সাহেব
তো একদম চুপ করে আছেন।
100
00:05:43,320 --> 00:05:44,440
জেরা করা যায় না?
101
00:05:44,440 --> 00:05:45,960
যথেষ্ট প্রমাণ নেই।
102
00:05:46,840 --> 00:05:48,200
কিন্তু আমি নিজেই একটু
খোঁজে নেমেছিলাম।
103
00:05:48,320 --> 00:05:49,440
তারপর?
104
00:05:49,440 --> 00:05:52,120
আমাদের সাক্ষী যোগান দিয়েছেন কমিশনার লোয়েব।
105
00:05:55,680 --> 00:05:56,680
দাঁড়াও, দাঁড়াও।
106
00:05:57,360 --> 00:05:59,360
লোয়েব তাহলে ফ্লাসকে মাদক পুলিশের হেড করবে?
107
00:05:59,440 --> 00:06:00,480
এর চেয়েও বেশি।
108
00:06:00,560 --> 00:06:02,400
ও ফ্লাসকে প্রেসিডেন্ট হিসেবে
মনোনয়ন দিয়েছে,
109
00:06:02,400 --> 00:06:04,800
পুলিশ ইউনিয়নের নির্বাচনের জন্য।
110
00:06:04,800 --> 00:06:07,080
তারমানে একটি মাদক বিক্রেতা,
111
00:06:07,080 --> 00:06:08,160
আর খুনি,
112
00:06:08,520 --> 00:06:11,000
জি.সি.পি.ডি. এর বড়সড় পদ পাচ্ছে?
113
00:06:11,000 --> 00:06:12,960
লোয়েব সবাইকে তার ক্ষমতা বুঝাচ্ছে।
114
00:06:13,480 --> 00:06:14,640
এগুলো চলতে পারে না।
115
00:06:14,640 --> 00:06:16,600
আমিও তোমার মত অখুশি হয়েছি জিম,
116
00:06:16,600 --> 00:06:18,040
কিন্তু কমিশনারের সাথে লাগতে নেই।
117
00:06:18,080 --> 00:06:19,720
এটা তো আরও বাজে একটি ব্যাপার।
118
00:06:21,600 --> 00:06:23,440
জিম! জিম!
119
00:06:30,240 --> 00:06:31,320
জিমবো।
120
00:06:32,040 --> 00:06:33,560
সুসংবাদ পেয়েছো?
121
00:06:34,400 --> 00:06:38,120
আমার বন্ধুরা আমার জন্য
ফিরে আসার জন্য পার্টি দিচ্ছে।
122
00:06:38,480 --> 00:06:40,200
আসবে কিন্তু।
123
00:06:40,600 --> 00:06:43,120
তোমার হবু প্রেসিডেন্টের জন্য
সমর্থন জানাবে।
124
00:06:43,120 --> 00:06:45,080
এত তাড়াহুড়ো করো না।
125
00:06:46,040 --> 00:06:47,560
শিক্ষা হয় না তোমার।
126
00:06:48,160 --> 00:06:50,040
এখনও আমার পিছে লেগে আছো।
127
00:06:51,200 --> 00:06:52,720
আমি ফিনিক্সের মত।
128
00:06:53,160 --> 00:06:54,720
বার বার ফিরে আসি।
129
00:06:54,720 --> 00:06:59,000
বার বার।
130
00:07:05,640 --> 00:07:07,040
ডিটেকটিভ গর্ডন,
131
00:07:07,720 --> 00:07:10,360
ভাবছিলাম আজ দেখা হবে।
132
00:07:10,800 --> 00:07:12,520
আর্নল্ড ফ্লাস একটি খুনি।
133
00:07:12,880 --> 00:07:14,000
ওর জেলে থাকার কথা।
134
00:07:14,000 --> 00:07:16,120
ও আইনত বেকসুর।
135
00:07:16,120 --> 00:07:18,840
বিচারক সাক্ষ্য শুনেছেন, মামলা শেষ।
136
00:07:21,120 --> 00:07:24,240
আপনিই কলকাঠি নাড়িয়ে ওকে মুক্ত করেছেন।
137
00:07:25,480 --> 00:07:26,960
নীতির লঙ্ঘন করেছেন।
138
00:07:27,640 --> 00:07:30,520
একই সাথে ধৃষ্টতা এবং
অবুঝ হওয়া ভালো না।
139
00:07:30,520 --> 00:07:32,080
কখন হেরে গিয়েছেন, জানতে শিখুন।
140
00:07:33,800 --> 00:07:36,200
আমি ফ্লাস মামলার তদন্তে গভীরে ছিলাম।
141
00:07:36,560 --> 00:07:38,320
আমাদের প্রমাণে ভুল ধরার মতো...
142
00:07:38,320 --> 00:07:39,800
...কেউ নেই।
143
00:07:42,120 --> 00:07:44,360
মজাই লাগে অসম্ভবকে...
144
00:07:44,360 --> 00:07:46,880
...সম্ভব হতে দেখলে।
145
00:07:49,480 --> 00:07:51,040
ক্যামেরার দিকে তাকান, নিজের নাম বলুন।
146
00:07:51,040 --> 00:07:52,120
আর কেন এখানে এসেছেন তা বলুন।
147
00:07:52,160 --> 00:07:54,160
আমার নাম হার্বি বুলক।
148
00:07:54,360 --> 00:07:56,320
আমি আমার সহকর্মী আর্নল্ড ফ্লাসের নামে...
149
00:07:56,320 --> 00:07:59,920
...মিথ্যা প্রমাণ সাজিয়েছি।
150
00:08:09,700 --> 00:08:10,940
আরে, তুমি এখানে।
151
00:08:10,940 --> 00:08:13,460
বাপরে, মনে হচ্ছে মাথার ভিতর...
152
00:08:13,500 --> 00:08:15,460
...ভূমিকম্প হয়েছে গতকাল রাতে।
কী খবর?
153
00:08:15,540 --> 00:08:18,100
তুমি ফ্লাসকে বাঁচাতে
মিথ্যা সাক্ষ্য দিলে কেন?
154
00:08:20,180 --> 00:08:21,900
অস্বীকার করবে না, আমি দেখেছি ভিডিও।
155
00:08:22,260 --> 00:08:23,620
আমি কিছুই অস্বীকার করছি না।
156
00:08:24,420 --> 00:08:26,060
আমার যা করার আমি তাই করেছি।
157
00:08:26,380 --> 00:08:29,780
লোয়েবের কথা মত কাজ না করলে চাকরি হারাতাম।
158
00:08:29,780 --> 00:08:31,220
জেলেও যেতে পারতাম।
159
00:08:32,900 --> 00:08:34,180
তোমাকে কীভাবে ফাঁসিয়েছে লোয়েব?
160
00:08:34,780 --> 00:08:35,980
হার্বি।
161
00:08:36,060 --> 00:08:37,300
তোমার কি মনে হয় তুমি একাই...
162
00:08:37,300 --> 00:08:39,100
...একটি সন্ত্রাসীকে...
163
00:08:39,100 --> 00:08:40,980
...খুনের আদেশ পেয়েছিলে?
164
00:08:40,980 --> 00:08:41,980
হ্যাঁ?
165
00:08:42,980 --> 00:08:46,820
পার্থক্য হলো আমার কাবলপট ফিরে আসেনি।
166
00:08:49,540 --> 00:08:50,700
কাকে মেরেছো তুমি?
167
00:08:51,700 --> 00:08:54,140
একটি ছিঁচকে গুণ্ডাকে।
168
00:08:54,500 --> 00:08:55,820
ক্লাব থেকে বের হচ্ছিলো।
169
00:08:55,820 --> 00:08:58,580
আমার সার্জেন্ট আমার মাথায় পিস্তল ধরে...
170
00:08:58,580 --> 00:09:00,140
...বলেছিল, "তুমিই বলো কে মরবে?"
171
00:09:00,780 --> 00:09:02,700
আমি নিজের জীবন বাঁচিয়েছি।
172
00:09:03,820 --> 00:09:05,100
ধুর, হার্ভি।
173
00:09:05,180 --> 00:09:06,220
তো কী?
174
00:09:06,220 --> 00:09:07,580
কী করবে? আমাকে গ্রেফতার করবে?
175
00:09:07,660 --> 00:09:08,700
করো গ্রেফতার।
176
00:09:08,700 --> 00:09:09,860
কিন্তু শুধু আমাকে করে থেমো না।
177
00:09:09,860 --> 00:09:12,340
এখানে সবারই একটি না একটি ক্যাচাল আছে।
178
00:09:12,380 --> 00:09:14,820
আর সবার হাঁড়ির খবর লোয়েব জানে।
179
00:09:14,940 --> 00:09:16,820
এটাই লোয়েবের চাল।
180
00:09:17,380 --> 00:09:18,460
আর হবে না।
181
00:09:19,780 --> 00:09:20,900
এই, জিম।
182
00:09:21,140 --> 00:09:22,900
ফ্লাসের পিছে লাগাই বোকামি ছিল।
183
00:09:22,900 --> 00:09:25,860
কিন্তু লোয়েবের পিছে লাগা আত্মহত্যার সমান।
184
00:09:25,860 --> 00:09:26,980
তো?
185
00:09:27,100 --> 00:09:28,620
চুপ থাকবো নাকি?
186
00:09:28,660 --> 00:09:29,940
সবার মতো বালিতে মাথা গুঁজে রাখবো?
187
00:09:29,940 --> 00:09:31,100
মন্দ কী।
188
00:09:31,100 --> 00:09:33,540
যেদিন চুপ হবো, সেদিন আমি চাকরি ছেড়ে দেবো।
189
00:09:47,260 --> 00:09:48,340
হায়রে।
190
00:09:48,420 --> 00:09:49,500
একটি মজার তথ্য।
191
00:09:50,860 --> 00:09:53,540
মানব প্রজাতি বিপরীত লিঙ্গের মানুষকে
ফেরোমনের দ্বারা আকর্ষণ করে।
192
00:09:53,540 --> 00:09:56,060
যা লালা, ঘাম আর মূত্র।
193
00:09:56,100 --> 00:09:57,100
ছিঃ।
194
00:09:57,140 --> 00:09:58,140
কিন্তু...
195
00:09:58,660 --> 00:10:00,500
এই আদিম পদ্ধতি সবসময়...
196
00:10:00,500 --> 00:10:02,100
...কাজ করে না।
197
00:10:03,460 --> 00:10:04,980
কী বলতে চাচ্ছো?
198
00:10:05,580 --> 00:10:07,100
আর্নল্ড ফ্লাস ছাড়া পেয়েছে।
199
00:10:07,300 --> 00:10:08,660
আমি জানি তোমরা দুইজন প্রেম করতে।
200
00:10:08,660 --> 00:10:10,620
ওর বুদ্ধি দেখে যদি ওকে
ভালো না লেগে থাকে...
201
00:10:10,820 --> 00:10:12,060
ওই গরিলার বুদ্ধি বলে কিছু আছে নাকি?
202
00:10:12,060 --> 00:10:14,180
তাহলে নিশ্চয়ই আকর্ষণটি শারীরিক।
203
00:10:15,780 --> 00:10:18,580
ও না...
ও এত খারাপ, এত, এত, এত...
204
00:10:18,580 --> 00:10:20,660
তোমার চিন্তার কথা জেনে খুশি হলাম।
205
00:10:21,020 --> 00:10:22,820
কিন্তু চিন্তার কারণ নেই।
206
00:10:23,700 --> 00:10:25,340
আমি বুঝতে পেরেছি আর্নল্ড ফ্লাসের...
207
00:10:25,340 --> 00:10:27,220
...চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় অনেক আছে।
208
00:10:37,380 --> 00:10:39,900
তারমানে লোয়েব বহু বছর ধরে পুলিশদের
ব্যাপারে তথ্য জোগাড় করছে।
209
00:10:39,900 --> 00:10:41,820
আর সেগুলো ব্যবহার করে অফিস নিয়ন্ত্রণ করছে।
210
00:10:42,260 --> 00:10:43,460
এখানেই কী শেষ?
211
00:10:43,980 --> 00:10:47,660
হয়তো ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই জিম্মি।
212
00:10:49,540 --> 00:10:50,700
আমাকে ধরার মতো কিছু নেই তার কাছে।
213
00:10:51,780 --> 00:10:52,940
জেনে নিলাম তাও।
214
00:10:53,860 --> 00:10:55,860
যাই হোক, তথ্যই তার ক্ষমতার উৎস।
215
00:10:57,780 --> 00:10:59,540
আর তুমি সেই যক্ষের ধন চুরি করতে চাও।
216
00:10:59,540 --> 00:11:02,180
আমরা যদি তার প্রমাণের আখড়া
খুঁজে ধ্বংস করতে পারি,
217
00:11:03,060 --> 00:11:04,180
সে নখ-দন্তহীন বাঘ হয়ে যাবে।
218
00:11:05,460 --> 00:11:06,540
লোয়েবকে তো চিনি।
219
00:11:07,420 --> 00:11:09,140
সহজ কোথাও তিনি রাখবেন না এগুলো।
220
00:11:09,340 --> 00:11:11,060
তাকে নজরে রাখা যায়।
221
00:11:11,100 --> 00:11:12,420
এত সময় নেই হাতে।
222
00:11:13,380 --> 00:11:15,460
লোয়েব বিশ্বাস করে এমন কেউ নেই?
223
00:11:17,140 --> 00:11:18,220
পুরোনো বন্ধু?
224
00:11:18,820 --> 00:11:20,020
সাবেক স্ত্রী?
225
00:11:20,340 --> 00:11:21,540
বিয়ে করেছিলেন তিনি।
226
00:11:22,060 --> 00:11:23,340
স্ত্রী মারা গেছেন ২০ বছর আগে।
227
00:11:23,940 --> 00:11:25,340
সিঁড়ি থেকে পরে গিয়েছিলেন।
228
00:11:26,260 --> 00:11:27,940
গুজব আছে লোয়েবই ফেলে দিয়েছিলেন।
229
00:11:27,940 --> 00:11:29,220
প্রমাণ হয়নি।
230
00:11:30,900 --> 00:11:32,580
আপনার পার্টনারের ব্যাপারটি হজম হচ্ছে না।
231
00:11:34,340 --> 00:11:36,100
সে কেন এরকম করলো?
লোয়েবের কাছে কী নিয়ে জিম্মি সে?
232
00:11:37,500 --> 00:11:38,660
আমি জানি না।
233
00:11:40,260 --> 00:11:41,500
নিশ্চয়ই খারাপ লাগছে।
234
00:11:42,140 --> 00:11:43,980
পুলিশদের বন্ধুত্ব অনেক গভীর
হয় বলেই শুনে এসেছি।
235
00:11:48,820 --> 00:11:49,900
কী হলো?
236
00:11:53,820 --> 00:11:54,940
কী ব্যাপার, ডেন্ট?
237
00:11:54,940 --> 00:11:57,300
ল্যামবাস্টা কেস তো মিটে গেছে।
238
00:11:57,420 --> 00:11:58,980
তাহলে এখানে কী আবার?
239
00:11:59,020 --> 00:12:00,140
দেখবেন দাঁড়ান।
240
00:12:00,780 --> 00:12:01,940
জিম গর্ডনকে তো চিনেন।
241
00:12:02,620 --> 00:12:04,020
কী হচ্ছে এখানে?
242
00:12:05,020 --> 00:12:06,060
বসুন।
243
00:12:09,780 --> 00:12:11,500
লোয়েব কমিশনার হওয়ার আগে...
244
00:12:11,980 --> 00:12:14,980
...যখন খুনের তদন্তকারী ছিল,
তিনি আপনার পার্টনার ছিলেন।
245
00:12:15,060 --> 00:12:17,540
তো? এটা ২০ বছর আগের কথা।
246
00:12:17,580 --> 00:12:20,980
আমি শুনেছি পুলিশের বন্ধুত্বের
ব্যাপারটি বিয়ের চেয়েও কড়া।
247
00:12:21,060 --> 00:12:23,100
নিজেদের বৌয়ের থেকেও একে
অপরকে ভালো করে জানেন আপনারা।
248
00:12:23,780 --> 00:12:24,860
তাই না জিম?
249
00:12:25,820 --> 00:12:26,860
ঠিক।
250
00:12:27,580 --> 00:12:30,580
আপনারা কি লোয়েবের স্ত্রীর
মৃত্যু তদন্তে নেমেছেন?
251
00:12:31,340 --> 00:12:33,380
লোয়েব আমার সাথেই ছিল ওই সময়।
252
00:12:34,300 --> 00:12:36,180
আমরা গোপন ফাইলের কথা জানি।
253
00:12:36,420 --> 00:12:37,780
কোন গোপন ফাইল?
254
00:12:37,780 --> 00:12:38,980
বাহ দারুণ তো।
255
00:12:39,700 --> 00:12:40,980
আমি তো প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম।
256
00:12:41,020 --> 00:12:42,500
-তুমি করেছো জিম?
-না।
257
00:12:42,500 --> 00:12:45,780
বেশি গভীরে চলে এসেছেন আপনারা।
258
00:12:46,060 --> 00:12:47,580
সময় থাকতে উঠে যান।
259
00:12:50,460 --> 00:12:52,620
আপনাকেও জিম্মি করে রেখেছে, না?
260
00:12:57,940 --> 00:12:59,500
তার জন্য কিছু একটি করিয়েছে।
261
00:12:59,500 --> 00:13:00,620
কী সেটা?
262
00:13:01,580 --> 00:13:03,740
ডাকাতি? জুলুম?
263
00:13:04,740 --> 00:13:05,860
খুন?
264
00:13:08,180 --> 00:13:11,660
এত দিন ধরে এভাবেই
আপনাকে পকেটে রেখে দিয়েছে।
265
00:13:13,260 --> 00:13:15,580
এটাই সুযোগ মুক্ত হওয়ার।
266
00:13:17,340 --> 00:13:18,540
সুযোগ কাজে লাগান, গ্রিগস।
267
00:13:20,420 --> 00:13:22,540
কী নিয়ে কথা বলছেন
আমি তা জানি না।
268
00:13:22,740 --> 00:13:24,740
যদি জানতাম তাহলে বলতাম
শি লু এর সাথে দেখা করতে।
269
00:13:25,540 --> 00:13:27,660
হিউরন স্ট্রিটের চাইনিজ বই বিক্রেতা।
270
00:13:28,540 --> 00:13:30,780
লোয়েব সবসময় বলতো কিছু সাবধানে...
271
00:13:31,660 --> 00:13:32,980
...রাখতে হলে শি লুকে দাও।
272
00:13:39,100 --> 00:13:40,460
বুলককে ডাকবেন?
273
00:13:41,020 --> 00:13:42,100
লাগতেও পারে ওকে।
274
00:13:43,140 --> 00:13:44,220
না।
275
00:13:46,740 --> 00:13:47,780
ধন্যবাদ, জো।
276
00:13:53,740 --> 00:13:54,780
আসলেই।
277
00:13:55,340 --> 00:13:56,460
আমার নীল রংটি ভালো লেগেছে।
278
00:13:56,540 --> 00:13:57,860
আমি খুব খুশি হয়েছি।
279
00:13:58,020 --> 00:14:00,220
রোগী খুশি তো ডাক্তার খুশি।
280
00:14:01,220 --> 00:14:02,220
মিসেস হ্যারিস।
281
00:14:02,260 --> 00:14:03,780
হ্যালো, ডাক্তার।
282
00:14:03,780 --> 00:14:05,060
ভুলবেন না।
283
00:14:05,060 --> 00:14:06,940
৬ টার সময় বারান্দায় জ্যাজ,
284
00:14:07,300 --> 00:14:10,140
কিন্তু ব্যান্ডেজ না খোলা পর্যন্ত
মার্টিনি চলবে না।
285
00:14:10,980 --> 00:14:12,020
ভালো মেয়ে।
286
00:14:16,460 --> 00:14:18,060
কিডনি প্রতিস্থাপন।
287
00:14:18,300 --> 00:14:21,380
সাথে একটি নতুন চেহারা দিয়ে দিলাম ফ্রিতে।
288
00:14:21,820 --> 00:14:23,700
কিন্তু আপনার দরকার
অঙ্গ-প্রত্যঙ্গের ক্রমাগত যোগান।
289
00:14:23,700 --> 00:14:24,820
হ্যাঁ।
290
00:14:24,940 --> 00:14:27,300
আপনার কারণেই এই ব্যাপারে সমস্যা হয়েছে।
291
00:14:27,340 --> 00:14:29,060
কিন্তু আমিই আবার সমাধান নিয়ে এসেছি।
292
00:14:29,500 --> 00:14:31,660
নীচতলার লোকেরা আমায় ভরসা করে।
293
00:14:32,540 --> 00:14:33,580
আমাকে দায়িত্ব দিন,
294
00:14:33,580 --> 00:14:37,260
আমি কথা দিচ্ছি যোগান বন্ধ হবে না।
295
00:14:37,420 --> 00:14:39,100
বা আমি এত ঝামেলা না করে,
296
00:14:39,300 --> 00:14:41,620
তোমাকে সহ বাকিদের মেরে ফেলতে পারি।
297
00:14:43,180 --> 00:14:46,420
এরকম করার ইচ্ছা থাকলে আগেই করতেন।
298
00:14:46,660 --> 00:14:49,420
আর এই সুন্দর চোখও...
299
00:14:49,420 --> 00:14:50,780
...নষ্ট করতেন না।
300
00:14:51,860 --> 00:14:53,340
আমি আপনাকে কিছু দেখাতে চাই।
301
00:14:55,820 --> 00:14:59,380
মানুষ নিজের দেহ
আলাদা একটি ব্যাপার হিসেবে দেখে।
302
00:14:59,380 --> 00:15:02,660
কিন্তু আসলে তো আমরা কিছু অঙ্গের সমষ্টি।
303
00:15:03,020 --> 00:15:04,980
কারো চোখ, হৃদপিণ্ড,
304
00:15:05,300 --> 00:15:07,300
চেহারা বদলে দিলে কী হবে?
305
00:15:07,460 --> 00:15:10,500
কোনো পর্যায়ে এক মানুষ
ভিন্ন মানুষে পরিণত হয়।
306
00:15:11,140 --> 00:15:12,780
এই আমাকে ভাবায়।
307
00:15:14,780 --> 00:15:15,900
দারুণ।
308
00:15:16,380 --> 00:15:17,500
চুক্তি হচ্ছে?
309
00:15:19,580 --> 00:15:20,660
শর্তসাপেক্ষে।
310
00:15:21,780 --> 00:15:23,500
আমি আপনাকে নীচতলায় ফেরত পাঠাবো।
311
00:15:23,940 --> 00:15:25,980
আপনি আমার গার্ডকে ছাড়িয়ে আনবেন,
তারপর প্রমাণ করবেন...
312
00:15:25,980 --> 00:15:27,900
...আপনি আমাকে অঙ্গের যোগান দিতে পারবেন।
313
00:15:29,300 --> 00:15:30,420
পরীক্ষা।
314
00:15:32,260 --> 00:15:33,420
যদি না পারি?
315
00:15:35,740 --> 00:15:39,140
যারা আমাকে নিরাশ করে, তাদেরও
কিছু না কিছু দেওয়ার আছে।
316
00:15:41,860 --> 00:15:45,060
আমার সাবেক অফিস ম্যানেজারকে তো চেনেন।
317
00:16:08,620 --> 00:16:09,980
মজার না?
318
00:16:19,900 --> 00:16:21,460
"তারপর আমি তারাদের দিকে তাকিয়ে"
319
00:16:21,460 --> 00:16:23,380
ভাবতে লাগলাম কতই না অসহায়
বোধ করে সে, যে মৃত্যুর...
320
00:16:23,380 --> 00:16:26,540
...সময় এই তারাদের দেখে...
321
00:16:26,540 --> 00:16:29,660
"যার মাঝে খুঁজে পায় না কোনো
আশা নিরাশার ছাপ..."
322
00:16:30,300 --> 00:16:31,500
"তুমি..."
323
00:16:32,740 --> 00:16:33,860
খুব মজার লেখা।
324
00:16:36,180 --> 00:16:37,300
এখানে কী করছো?
325
00:16:37,740 --> 00:16:39,580
আইভি কয়েকবার ঢুকে এখানে।
326
00:16:40,100 --> 00:16:41,540
খাবার চুরি করতে।
327
00:16:43,380 --> 00:16:44,500
ও দেখেছে তোমাকে।
328
00:16:45,980 --> 00:16:47,020
ঠিক আছেন তিনি?
329
00:16:56,180 --> 00:16:57,180
আমি দুঃখিত।
330
00:17:03,900 --> 00:17:04,940
ধন্যবাদ।
331
00:17:08,140 --> 00:17:09,460
আলফ্রেড ছুড়ির আঘাত পেয়েছে।
332
00:17:09,820 --> 00:17:11,380
তার পুরোনো বন্ধুর কাছে।
333
00:17:13,340 --> 00:17:14,380
খুবই খারাপ কথা।
334
00:17:15,660 --> 00:17:17,260
আমার ধারণা আমার জন্য হয়েছে এটা।
335
00:17:18,260 --> 00:17:19,340
কী বলছেন?
336
00:17:19,340 --> 00:17:21,660
ওয়েইন এন্টারপ্রাইজের বোর্ড মিটিং ছিল।
337
00:17:21,860 --> 00:17:23,500
বলেছিলাম তাদের ব্যাপারে আমি তদন্তে নেমেছি।
338
00:17:24,260 --> 00:17:26,180
তাই তারা আমার পিছনে চর পাঠিয়েছিল।
339
00:17:26,180 --> 00:17:27,460
কী খুঁজতে?
340
00:17:27,780 --> 00:17:28,900
কয়েকটি ফাইল হারিয়েছে।
341
00:17:28,900 --> 00:17:30,860
বাকি জিনিসগুলো চুরি হয়েছে এমনিতেই।
342
00:17:32,260 --> 00:17:36,060
তাকে পেলে জানতে পারতাম
তাকে কে ভাড়া করেছে।
343
00:17:36,060 --> 00:17:37,620
তিনি... তিনি সব কিছু জানেন,
344
00:17:37,620 --> 00:17:38,860
তাকে খুঁজে বের করবে?
345
00:17:40,100 --> 00:17:41,220
আসলেই? তুমি?
346
00:17:41,460 --> 00:17:42,540
আ... আমাকে করতে হবে।
347
00:17:43,860 --> 00:17:45,300
এগুলো... আমার কারণে হয়েছে।
348
00:17:45,300 --> 00:17:47,140
তোমার মাথা বিগড়ে গিয়েছে।
349
00:17:48,180 --> 00:17:49,900
ওকে দেখো একবার।
এভাবে পরতে চাও?
350
00:17:53,620 --> 00:17:55,260
তুমি বুঝবে এমনটি আশা করিনি।
351
00:17:56,500 --> 00:17:57,580
-আমি সাহায্য করবো।
-না।
352
00:17:58,260 --> 00:18:00,540
আমার কারণে আর কেউ
আঘাত পাক আমি তা চাই না।
353
00:18:01,940 --> 00:18:03,220
আমাকে কীভাবে খুঁজতে হবে
তা তো জানোই।
354
00:18:39,700 --> 00:18:40,700
শি লু?
355
00:18:55,380 --> 00:18:57,100
ডিটেকটিভ গর্ডন, জি.সি.পি.ডি।
356
00:18:58,100 --> 00:18:59,860
আপনাকে কিছু কথা জিজ্ঞেস করবো।
357
00:18:59,860 --> 00:19:01,580
আড়ালে কথা বলা যাবে?
358
00:19:03,580 --> 00:19:05,820
যা বলার বলুন, ডিটেকটিভ।
359
00:19:06,900 --> 00:19:08,420
কমিশনার লোয়েবের ব্যাপারে কথা।
360
00:19:09,580 --> 00:19:12,060
আপনাদের মধ্যে
একটি ব্যবসায়িক সম্পর্ক আছে, তাই না?
361
00:19:13,300 --> 00:19:14,780
আমি কমিশনার লোয়েবকে চিনি না।
362
00:19:14,780 --> 00:19:16,260
শুনুন বুড়ো,
363
00:19:17,220 --> 00:19:20,180
একটি তুড়ি দিলে পুলিশে
গিজগিজ করবে এ জায়গা।
364
00:19:20,700 --> 00:19:23,100
তারপর সব টাকা আটক করা হবে।
365
00:19:23,220 --> 00:19:24,620
আর আপনাকে জেলে ভরা হবে।
366
00:19:43,060 --> 00:19:44,460
আপনার নাম গর্ডন।
367
00:19:44,740 --> 00:19:45,820
সঠিক।
368
00:19:46,660 --> 00:19:48,420
আর আপনি ডেন্ট।
369
00:19:49,100 --> 00:19:50,180
জ্বী।
370
00:19:51,060 --> 00:19:52,140
অপেক্ষা করুন।
371
00:19:58,860 --> 00:20:00,020
মেরেছে।
372
00:20:00,060 --> 00:20:01,100
জি.সি.পি.ডি!
373
00:20:01,180 --> 00:20:02,900
সবার অস্ত্র ফেলে দাও।
374
00:20:03,020 --> 00:20:04,180
-গর্ডন...
-পালাও।
375
00:20:39,740 --> 00:20:40,820
ঢোকো ভেতরে।
376
00:21:03,620 --> 00:21:05,340
আমাদের ফিরে যেতে হবে,
আরও পুলিশ ডাকো।
377
00:21:05,340 --> 00:21:07,340
সে কথা ভুলে যাও, ওই জায়গা
এতক্ষণে সাফ হয়ে গিয়েছে।
378
00:21:07,340 --> 00:21:08,420
আসার জন্য ধন্যবাদ।
379
00:21:08,460 --> 00:21:09,860
বিবেকের বোঝা বেড়ে গিয়েছে।
380
00:21:09,860 --> 00:21:11,260
গ্রিগস আমাদের ফাঁসিয়েছেন।
381
00:21:11,300 --> 00:21:13,460
লোয়েব জেনে গেছে আমাদের
গুপ্তধন শিকারের কথা।
382
00:21:13,460 --> 00:21:14,580
গ্রিগস পাঠিয়েছেন?
383
00:21:14,580 --> 00:21:16,700
নিজেকে বাঁচাতে তিনি সবার পিছে
ছুড়ি বসাতে রাজি।
384
00:21:16,700 --> 00:21:18,020
ঠিকঠাক ভয় দেখাতে হবে খালি।
385
00:21:18,020 --> 00:21:19,460
-আমরা চেষ্টা করেছি।
-এবার আমি করি।
386
00:21:19,500 --> 00:21:22,420
কাউন্সিলর, আপনি এই বেলা দূরে থাকুন।
387
00:21:26,620 --> 00:21:27,940
আমার একটি নাম চাই।
388
00:21:28,100 --> 00:21:29,940
-ফ্যালকোন।
-কী?
389
00:21:29,940 --> 00:21:32,860
লোয়েবের গুপ্তধনের খবর
শুধুমাত্র ওই একজনই জানে।
390
00:21:33,340 --> 00:21:34,580
ফ্যালকোন!
391
00:21:35,060 --> 00:21:37,100
তারা দুইজন একজোট!
392
00:21:37,620 --> 00:21:39,940
লোয়েব আর ফ্যালকোন!
393
00:21:41,260 --> 00:21:43,180
তোমরা দুইজন শেষ।
394
00:21:43,340 --> 00:21:45,500
লোয়েব আর ফ্যালকোনের পিছে লাগবে?
শেষ তোমরা।
395
00:21:45,500 --> 00:21:47,380
ভাগো! আমি রাগার আগেই ভাগো।
396
00:21:47,380 --> 00:21:48,420
যাও!
397
00:21:50,780 --> 00:21:51,980
কথা ঠিকই।
398
00:21:52,820 --> 00:21:53,940
হ্যাঁ।
399
00:21:55,820 --> 00:21:57,060
তো এবার কী?
400
00:21:59,300 --> 00:22:01,420
ধরে নিলাম শুধু ফ্যালকোন আর...
401
00:22:01,460 --> 00:22:02,940
...লোয়েবই জানে কোথায় তাদের গুপ্তধন।
402
00:22:03,380 --> 00:22:06,660
তাদের কাছের কাউকে দরকার,
যে তথ্য দিতে পারবে।
403
00:22:07,260 --> 00:22:08,980
এরকম কেউ নেই।
404
00:22:10,140 --> 00:22:11,220
আছে একজন।
405
00:22:15,180 --> 00:22:16,580
আহা!
406
00:22:23,420 --> 00:22:24,580
ভদ্রলোকেরা।
407
00:22:25,540 --> 00:22:26,900
আপনাদের দেখে ভালো লাগছে।
408
00:22:29,540 --> 00:22:30,820
কী করতে পারি আপনাদের জন্যে?
409
00:22:35,900 --> 00:22:37,780
আপনি কি বুঝচ্ছেন আমার কাছে কী চাচ্ছেন?
410
00:22:38,740 --> 00:22:40,180
যদি ডন ফ্যালকোন আর কমিশনার লোয়েব,
411
00:22:40,180 --> 00:22:42,940
একসাথে মিলে তথ্য ব্যবসায় নেমে থাকে,
412
00:22:43,700 --> 00:22:45,900
আর আমি সেই তথ্য উদঘাটনে সাহায্য করি,
413
00:22:46,260 --> 00:22:48,180
তাহলে আমি আমার মালিকের সাথে
বিশ্বাসঘাতকতা করবো।
414
00:22:48,180 --> 00:22:50,380
-ঠিক।
-যদি তিনি জানে...
415
00:22:50,420 --> 00:22:53,460
...খুবই রেগে যাবেন।
416
00:22:53,500 --> 00:22:54,540
কমপক্ষে।
417
00:22:54,540 --> 00:22:56,100
এসব বাজে কথা ছাড়ো।
418
00:22:56,100 --> 00:22:58,380
সাহায্য করতে পারবে নাকি না?
419
00:23:00,100 --> 00:23:02,700
ধরুন, কথার কথা
আমি সাহায্য করলাম,
420
00:23:03,460 --> 00:23:04,620
আমার লাভ কী?
421
00:23:06,100 --> 00:23:07,460
আমি তোমার জন্য কিছু একটি করবো।
422
00:23:08,380 --> 00:23:09,900
কোনো প্রশ্ন ছাড়াই?
423
00:23:10,100 --> 00:23:11,140
জিম।
424
00:23:12,940 --> 00:23:13,980
হ্যাঁ।
425
00:23:14,860 --> 00:23:15,980
জানেন এটা কী?
426
00:23:16,940 --> 00:23:18,940
মাদ্রে দি দিওস।
427
00:23:19,620 --> 00:23:21,180
বছরে একশ বোতল বানানো হয়।
428
00:23:21,180 --> 00:23:23,260
ইতালিয়ান গ্রামের সাধুরা বানায়।
429
00:23:23,540 --> 00:23:25,100
ডন মারোনির প্রিয়।
430
00:23:25,140 --> 00:23:26,220
কী বলতে চাও?
431
00:23:26,260 --> 00:23:30,300
ও, একটি তথ্য দিলাম,
হয়তো কাজে লাগবে সামনে।
432
00:23:31,700 --> 00:23:33,060
আমি তথ্য ভালোবাসি।
433
00:23:34,620 --> 00:23:37,580
লোয়েবের গুপ্তধন বের করলে,
434
00:23:38,100 --> 00:23:39,980
আমি দশ মিনিট একা তা দেখতে চাই।
435
00:23:40,900 --> 00:23:42,380
যা নিতে চাই নেব।
436
00:23:44,180 --> 00:23:45,460
ভালো হবে না ব্যাপারটি।
437
00:23:45,460 --> 00:23:46,580
পাঁচ মিনিট।
438
00:23:47,740 --> 00:23:50,180
আর পুলিশদের ব্যাপারে কিছুই ধরবে না।
439
00:23:50,260 --> 00:23:54,060
ফাইলগুলোর সাথে পাঁচ মিনিট
আর জিম গর্ডনের ঋণ?
440
00:23:54,940 --> 00:23:56,260
পাক্কা!
441
00:23:58,380 --> 00:24:00,180
কাজ শুরু করবে কে কে?
442
00:24:00,860 --> 00:24:02,620
ফিশকে আরও সময় দেওয়া উচিত।
443
00:24:02,620 --> 00:24:04,740
ও আমাদের মুক্ত করবে, কথা দিয়েছে।
444
00:24:04,780 --> 00:24:06,660
দেখতে পারছো না আমাদের ছেড়ে পালিয়েছে?
445
00:24:06,660 --> 00:24:09,260
আমাদের এখানে মরতে রেখে গিয়েছে।
446
00:24:09,540 --> 00:24:11,700
এই লোককে মেরে ফেলি।
447
00:24:11,700 --> 00:24:13,300
তাহলে ওরা বুঝবে আমরা তৎপর।
448
00:24:13,300 --> 00:24:15,820
-ফিশ বলেছে...
-ফিশ, ফিশ, ফিশ।
449
00:24:15,860 --> 00:24:17,580
কোথায় সে?
450
00:24:23,220 --> 00:24:24,860
আমি বিরক্ত হয়েছি।
451
00:24:24,940 --> 00:24:26,500
বলেছিলাম আমি ফিরবো।
452
00:24:26,500 --> 00:24:27,980
আমাকে বিশ্বাস হয়নি?
453
00:24:29,140 --> 00:24:32,100
পরিবারের ভিত্তি বিশ্বাস,
আর আমরা...
454
00:24:33,700 --> 00:24:34,780
...একটি পরিবার।
455
00:24:35,260 --> 00:24:38,420
ফিশ, আমি চেষ্টা করেছি।
456
00:24:38,980 --> 00:24:40,100
আমি জানি।
457
00:24:43,980 --> 00:24:46,020
তুমি যা যা বলেছিলে, তা কোথায়?
458
00:24:46,020 --> 00:24:47,380
কখন বের হবো আমরা?
459
00:24:47,500 --> 00:24:49,100
আগের কাজ আগে।
460
00:24:49,340 --> 00:24:51,420
আমি উপরতলার লোকের সাথে কথা বলেছি।
461
00:24:51,460 --> 00:24:54,900
আমাদের দাবি-দাওয়া নিয়ে।
462
00:24:54,940 --> 00:24:57,740
তিনি আমাদের কাছে
বিশ্বাসযোগ্য আচরণ চেয়েছেন।
463
00:24:58,660 --> 00:25:00,620
আমরা তার গার্ডকে ফিরিয়ে দেবো।
464
00:25:02,420 --> 00:25:03,500
ওকে ছেড়ে দাও।
465
00:25:04,820 --> 00:25:05,900
এখনই।
466
00:25:19,940 --> 00:25:21,380
তারপর।
467
00:25:25,420 --> 00:25:26,460
কী?
468
00:25:27,420 --> 00:25:29,300
-কী করছে?
-আমি দুঃখিত...
469
00:25:29,380 --> 00:25:31,740
ডাক্তারের আদেশ, আপনি তালিকাতে আছেন।
470
00:25:31,740 --> 00:25:34,100
ফিশ... ফিশ।
471
00:25:34,100 --> 00:25:35,340
আমি বলেছিলাম না?
472
00:25:35,380 --> 00:25:36,780
তাদের হয়ে কাজ করছে এখন।
473
00:25:36,780 --> 00:25:39,500
আমি বলেছিলাম কি সবাই বাঁচবে না?
474
00:25:39,500 --> 00:25:42,700
ওদের ত্যাগে তোমাদের মুক্তি।
475
00:25:42,820 --> 00:25:45,260
আমার ওয়াদা ঠিকই আছে।
476
00:26:01,940 --> 00:26:03,860
তুমি নিশ্চিত অজওয়াল্ড?
477
00:26:04,060 --> 00:26:06,500
এখানে লোয়েব তার ২০ বছর ধরে জমানো...
478
00:26:06,500 --> 00:26:08,100
...তথ্যভাণ্ডার রেখেছে?
479
00:26:08,420 --> 00:26:09,740
মনে তো হয় না।
480
00:26:09,740 --> 00:26:11,260
এটাই তো স্বাভাবিক।
481
00:26:11,260 --> 00:26:12,620
কেউ সন্দেহ করবে না।
482
00:26:12,620 --> 00:26:14,660
কী চান তাহলে, বুলক আসুক?
483
00:26:14,660 --> 00:26:17,500
নাকি "এখানে গুপ্তধন আছে" লেখা ফলক?
484
00:26:17,540 --> 00:26:19,820
শেষবার আমরা তিনজন যখন ছিলাম,
485
00:26:19,820 --> 00:26:21,140
তুমি গাড়ির ট্রাংকে ছিলে,
486
00:26:21,620 --> 00:26:23,060
ওটাই ভালো ছিল।
487
00:26:24,380 --> 00:26:25,900
আমি বলেছি,
488
00:26:26,300 --> 00:26:28,500
আমি ফ্যালকোন আর লোয়েব ফোনে
কথা বলার সময় আড়ি পেতেছিলাম।
489
00:26:28,500 --> 00:26:30,220
তিনি বলেছিলেন খামারটি সুরক্ষিত।
490
00:26:30,700 --> 00:26:33,660
আমি এখানে থাকি, কাজ হয়ে গেলে...
491
00:26:34,300 --> 00:26:35,740
...লাইট দিয়ে জ্বালাবেন।
492
00:26:36,300 --> 00:26:37,660
তুমিও আসবে।
493
00:26:37,860 --> 00:26:40,980
কিন্তু ভেতরে কেউ আমাকে দেখে
ফ্যালকোনকে বললে...
494
00:26:40,980 --> 00:26:43,220
তখন তুমিও ঝামেলায় পড়বে।
495
00:26:44,060 --> 00:26:45,100
কী ভেবেছিলে?
496
00:26:45,100 --> 00:26:46,900
সাপও মরবে,
497
00:26:46,900 --> 00:26:48,620
লাঠিও ভাঙ্গবে না,
498
00:26:48,620 --> 00:26:49,620
তুমি সব জিতে যাবে?
499
00:26:49,620 --> 00:26:51,340
সম্মান দেখাও।
500
00:26:54,700 --> 00:26:55,940
তোমরা কি পথ হারিয়েছো?
501
00:26:55,940 --> 00:26:57,140
শুভ সন্ধ্যা।
502
00:26:57,740 --> 00:27:00,180
আমাদেরকে কমিশনার লোয়েব পাঠিয়েছেন।
503
00:27:00,700 --> 00:27:02,060
কথা বলতে পারি?
504
00:27:02,100 --> 00:27:03,300
এই ঠাণ্ডায়?
505
00:27:03,620 --> 00:27:07,180
মার্জ চা বানিয়েছে, চলুন।
506
00:27:12,980 --> 00:27:14,260
আপনার বাসা খুব সুন্দর।
507
00:27:14,340 --> 00:27:16,260
-খুব আরামদায়ক।
-ধন্যবাদ।
508
00:27:16,260 --> 00:27:17,980
কতদিন ধরে আছেন এখানে?
509
00:27:18,100 --> 00:27:21,260
প্রায় ২০ বছর হলো।
510
00:27:21,420 --> 00:27:23,740
লোয়েব সাহেব এই বাড়ি কেনার পর থেকে।
511
00:27:24,300 --> 00:27:25,460
বিশ্বাস করাও কষ্ট।
512
00:27:25,460 --> 00:27:26,780
সময়।
513
00:27:27,300 --> 00:27:29,140
ওই সময় মার্জকে দেখলে বুঝতেন,
514
00:27:29,140 --> 00:27:30,980
লাস্যময়ী ছিল।
515
00:27:33,500 --> 00:27:34,700
এর আগে কী করতেন?
516
00:27:34,700 --> 00:27:38,060
বেশী কিছু না, মার্জ আরখামের নার্স ছিল,
517
00:27:38,060 --> 00:27:40,500
আর আমি রেলের কাজ করতাম।
518
00:27:44,420 --> 00:27:46,260
আপনারা কী জন্যে এসেছেন?
519
00:27:48,100 --> 00:27:49,380
যাচাই করতে।
520
00:27:49,420 --> 00:27:52,540
কমিশনার লোয়েব নিরাপত্তা নিয়ে
উদ্বেগ প্রকাশ করেছেন।
521
00:27:52,540 --> 00:27:54,620
কোথায়? আমরা তো কিছু শুনিনি।
522
00:27:58,420 --> 00:27:59,500
আপনারা চিঠি পাননি?
523
00:27:59,580 --> 00:28:00,660
না।
524
00:28:01,780 --> 00:28:02,820
কী বলেন।
525
00:28:02,820 --> 00:28:04,700
আ... আপনাদের চিঠি পাওয়ার কথা।
526
00:28:05,100 --> 00:28:06,220
পরিচয়পত্র আছে?
527
00:28:06,260 --> 00:28:08,460
তার দরকার পরবে কি?
528
00:28:08,460 --> 00:28:10,180
না, না, ঝামেলা নেই।
529
00:28:11,220 --> 00:28:13,180
জিম গর্ডন, জি.সি.পি.ডি।
530
00:28:13,460 --> 00:28:15,020
ইনি ডিটেকটিভ বুলক।
531
00:28:15,100 --> 00:28:17,180
আমরা কমিশনারের ব্যক্তিগত রক্ষী।
532
00:28:17,620 --> 00:28:19,660
ওকে দেখলে পুলিশ মনে হয় না।
533
00:28:20,260 --> 00:28:21,660
আমি সাদা পোশাকের পুলিশ।
534
00:28:24,620 --> 00:28:26,140
র্যাকুনের বাচ্চারা।
535
00:28:27,260 --> 00:28:30,060
জিম চলো কাজ শুরু করি?
536
00:28:31,100 --> 00:28:32,740
আপনি কি ঘুরে দেখাবেন?
537
00:28:32,740 --> 00:28:34,060
অবশ্যই।
538
00:28:34,060 --> 00:28:36,220
মার্জ আমার চাবি আনবে?
539
00:28:36,220 --> 00:28:37,300
অবশ্যই।
540
00:28:37,700 --> 00:28:38,780
শুনুন,
541
00:28:38,780 --> 00:28:39,940
যাওয়ার আগে,
542
00:28:40,020 --> 00:28:42,860
মার্জের হাতের কেক খেয়ে দেখুন,
543
00:28:42,860 --> 00:28:44,540
ক্রিম দিয়ে বানানো।
544
00:28:44,540 --> 00:28:46,940
ছুটির দিনের মতোই মজার।
545
00:28:49,180 --> 00:28:50,980
র্যাকুনটি তো আসলেই বজ্জাত।
546
00:28:51,460 --> 00:28:52,860
ওখানেই দেখা শুরু করি।
547
00:28:52,860 --> 00:28:55,420
চাবি আনুক দাঁড়ান।
548
00:28:55,620 --> 00:28:57,100
মার্জ সোনা, বেশ তাড়াতাড়িই এসেছ...
549
00:28:57,100 --> 00:28:58,500
ম্যাম বন্দুক ফেলে...
550
00:29:12,340 --> 00:29:13,380
কোনো নড়াচড়া নেই!
551
00:29:17,660 --> 00:29:18,740
ধন্যবাদ জিম।
552
00:29:19,100 --> 00:29:20,940
-আমার জীবন বাঁচালেন...
-ওদের পাহারা দাও।
553
00:29:28,060 --> 00:29:30,740
আপনার ভাগ্য ভালো
আমি বৃদ্ধাদের গায়ে হাত তুলি না।
554
00:30:08,860 --> 00:30:11,500
নি... নিচে খুব চুপচাপ।
555
00:30:12,620 --> 00:30:14,180
পার্টি কি শেষ?
556
00:30:15,380 --> 00:30:17,260
আ... আমি একটি গান বানিয়েছিলাম।
557
00:30:17,860 --> 00:30:20,660
নাচসহ।
558
00:30:20,860 --> 00:30:22,220
আপনি কে?
559
00:30:22,780 --> 00:30:25,220
আমি মিরিয়াম লোয়েব।
560
00:30:26,500 --> 00:30:28,460
আ... আমার বাবা পাঠিয়েছেন আপনাদের?
561
00:30:43,020 --> 00:30:44,100
মিস ক্রিঙ্গেল।
562
00:30:44,660 --> 00:30:45,940
ওহ, মিস্টার নিগমা।
563
00:30:45,940 --> 00:30:46,980
মিস ক্রিঙ্গেল।
564
00:30:47,100 --> 00:30:49,100
তোমার কি আজ সন্ধ্যায় কোনো কাজ আছে?
565
00:30:51,620 --> 00:30:53,060
না মানে...আছে।
566
00:30:53,740 --> 00:30:54,900
টমের সাথে যাচ্ছি।
567
00:30:54,940 --> 00:30:56,180
টমের সাথে পরিচয় হয়েছে?
568
00:30:56,860 --> 00:30:58,420
আপনিই সেই ধাঁধা মানব।
569
00:30:58,980 --> 00:31:02,140
বলুন তো কার হাত আছে
কিন্তু তালি বাজাতে পারে না?
570
00:31:02,620 --> 00:31:03,740
ঘড়ি।
571
00:31:03,740 --> 00:31:04,820
ঠিক।
572
00:31:05,180 --> 00:31:06,300
তিনি তো দারুণ।
573
00:31:06,460 --> 00:31:07,540
আপনি দারুণ।
574
00:31:08,780 --> 00:31:11,020
তিনি তাহলে তোমার...
575
00:31:12,660 --> 00:31:13,740
আহ, নতুন বয়ফ্রেন্ড?
576
00:31:14,180 --> 00:31:15,660
হ্যাঁ... হ্যাঁ, তাই।
577
00:31:15,700 --> 00:31:16,780
অবশ্যই।
578
00:31:18,980 --> 00:31:20,540
অভিনন্দন।
579
00:31:20,620 --> 00:31:21,660
ধন্যবাদ।
580
00:31:23,100 --> 00:31:24,980
আমাদের যাওয়া উচিত।
581
00:31:25,100 --> 00:31:26,140
ঠিক আছে।
582
00:31:26,140 --> 00:31:27,260
দেখা হয়ে ভালো লাগলো।
583
00:31:27,540 --> 00:31:29,580
ধাঁধাওয়ালা,
584
00:31:30,860 --> 00:31:32,060
পরের বার আমি জিতবো।
585
00:31:32,900 --> 00:31:34,060
হ্যাঁ।
586
00:31:34,180 --> 00:31:35,300
পরের বার।
587
00:31:54,060 --> 00:31:55,540
মিরিয়াম,
588
00:31:55,540 --> 00:31:57,300
এতদিন এই উপরেই ছিলে?
589
00:31:57,300 --> 00:31:58,460
সবসময়।
590
00:31:58,620 --> 00:32:00,180
ওই ঘটনার পর...
591
00:32:02,140 --> 00:32:05,380
আমি... একা না অবশ্য।
592
00:32:05,780 --> 00:32:08,060
বাবা ছুটির দিনে আসেন।
593
00:32:08,300 --> 00:32:11,980
আমরা রেডিও শুনি আর চেকার খেলি।
594
00:32:12,700 --> 00:32:14,140
তিনি আমাকে জিতিয়ে দেন।
595
00:32:15,460 --> 00:32:17,580
আমার বাবাও একই কাজ করতেন।
596
00:32:18,500 --> 00:32:19,860
তাই?
597
00:32:20,700 --> 00:32:22,780
বাবারা এরকমই, তাই না?
598
00:32:22,780 --> 00:32:24,740
আপনার বাবা তো দারুণ।
599
00:32:24,780 --> 00:32:26,460
এখানে আর কী রাখেন তিনি?
600
00:32:26,460 --> 00:32:29,060
কাগজ, ফাইল,
601
00:32:29,860 --> 00:32:32,060
বাক্স?
602
00:32:32,140 --> 00:32:33,180
না।
603
00:32:34,220 --> 00:32:36,180
এগুলো কেন রাখবেন?
604
00:32:37,900 --> 00:32:39,620
সময় নষ্ট হচ্ছে।
605
00:32:43,660 --> 00:32:44,820
মিরিয়াম...
606
00:32:49,620 --> 00:32:50,940
তোমার মায়ের কী হয়েছিল?
607
00:32:51,740 --> 00:32:52,940
তিনি...
608
00:32:54,260 --> 00:32:55,340
মারা গেছেন।
609
00:32:57,180 --> 00:32:58,220
আমি... মমম...
610
00:32:58,220 --> 00:33:00,340
একটি নতুন শখের কাজ করছি।
611
00:33:00,700 --> 00:33:01,900
দেখবেন?
612
00:33:01,900 --> 00:33:02,940
অবশ্যই।
613
00:33:03,020 --> 00:33:04,420
ও দারুণ।
614
00:33:07,100 --> 00:33:08,300
কী করছো?
615
00:33:09,180 --> 00:33:11,620
লোয়েবের স্ত্রী ২০ বছর আগে মারা গিয়েছেন।
616
00:33:11,700 --> 00:33:14,500
সিঁড়ি থেকে পরে মাথা ফেটে গেছে।
617
00:33:15,580 --> 00:33:17,140
মিরিয়াম তখন কিশোরী ছিল।
618
00:33:17,140 --> 00:33:19,900
তারমানে বলছো লোয়েব মেরেছে?
আর মিরিয়াম সাক্ষী?
619
00:33:19,900 --> 00:33:21,700
এ কারণে এখানে রেখেছে?
620
00:33:21,700 --> 00:33:24,500
বলেছিলে না, সবারই ঝামেলা আছে?
621
00:33:24,660 --> 00:33:26,100
ওর ঝামেলা হয়তো এটাই।
622
00:33:27,220 --> 00:33:29,580
আমি গহনা বানাচ্ছি।
623
00:33:36,700 --> 00:33:37,940
কী দিয়ে?
624
00:33:39,540 --> 00:33:40,620
হাড্ডি।
625
00:33:42,180 --> 00:33:43,420
স্টার্লিং পাখি।
626
00:33:44,940 --> 00:33:46,060
ওরা...
627
00:33:46,300 --> 00:33:48,420
আমার জানালায় এসে বসে।
628
00:33:49,100 --> 00:33:51,900
আর... ওদের ধরা যায়।
629
00:33:52,420 --> 00:33:55,660
আস্তে ধীরে পা টিপে টিপে।
630
00:33:57,180 --> 00:33:59,420
আমি খুব চুপচাপ...
631
00:33:59,660 --> 00:34:00,740
...থাকতে পারি।
632
00:34:02,780 --> 00:34:04,380
ইঁদুরের মত নিঃশব্দ।
633
00:34:07,180 --> 00:34:08,420
তারপর কী করো?
634
00:34:10,060 --> 00:34:11,140
আমি...
635
00:34:12,340 --> 00:34:14,660
ঘাড় মটকে দেই।
636
00:34:16,740 --> 00:34:18,980
আমার বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দেই।
637
00:34:21,140 --> 00:34:22,380
একটি... কেমন জানি...
638
00:34:22,820 --> 00:34:24,420
মট করে শব্দ হয়।
639
00:34:26,140 --> 00:34:27,180
পপ।
640
00:34:34,940 --> 00:34:36,100
মিরিয়াম...
641
00:34:39,860 --> 00:34:41,940
তোমার মায়ের মৃত্যু নিয়ে বলবে?
642
00:34:46,100 --> 00:34:48,140
আমি ভালো মানুষ।
643
00:34:51,700 --> 00:34:53,860
ভালো মানুষেরা ভুল করে।
644
00:34:55,180 --> 00:34:56,540
বাবা তাই বলেন।
645
00:34:58,820 --> 00:35:00,500
তোমার মাকে নিয়ে ভুল করেছিলে?
646
00:35:01,940 --> 00:35:03,900
পাখিগুলোর মতো কিছু?
647
00:35:05,500 --> 00:35:06,740
না।
648
00:35:07,540 --> 00:35:09,380
পাখির মতো না।
649
00:35:09,940 --> 00:35:11,100
বোকা।
650
00:35:13,860 --> 00:35:16,140
আমি একটি মোম ব্যবহার করেছিলাম।
651
00:35:18,940 --> 00:35:20,780
তার গান গাওয়া থামাচ্ছিল না।
652
00:35:22,940 --> 00:35:24,980
তিনি জানতেন আমার গান গাওয়ার কথা।
653
00:35:26,180 --> 00:35:28,420
আমার রাতের খাবারের পরে
গান গাওয়ার কথা ছিল।
654
00:35:30,020 --> 00:35:31,100
তার না।
655
00:35:31,780 --> 00:35:33,660
তাই তাকে মেরে থামিয়ে দিয়েছিলে?
656
00:35:34,700 --> 00:35:36,420
আর তোমার বাবা তা চাপা দিয়েছিলেন।
657
00:35:37,100 --> 00:35:39,140
তিনি জানতেন ওই রাত আমার জন্য ছিল।
658
00:35:52,860 --> 00:35:53,980
আমি দুঃখিত জিম,
659
00:35:54,300 --> 00:35:56,180
তারা তেড়ে আসলেন... আমি চেষ্টা...
660
00:36:00,740 --> 00:36:02,380
লোয়েব কী লুকাচ্ছে পেয়েছো?
661
00:36:02,900 --> 00:36:03,980
এখানে আছে ওটা?
662
00:36:04,980 --> 00:36:06,180
হ্যাঁ।
663
00:36:06,460 --> 00:36:07,820
কথা যেহেতু দিয়েছো,
664
00:36:08,500 --> 00:36:10,100
আমাকে ঢুকতে দাও এবার সেখানে।
665
00:36:10,500 --> 00:36:11,740
কে ও?
666
00:36:12,500 --> 00:36:14,260
একদম পাখির মতো দেখতে।
667
00:36:16,700 --> 00:36:18,380
আমি পাখি ভালোবাসি!
668
00:36:32,600 --> 00:36:35,000
এখনো নক করা শিখতে পারেননি।
669
00:36:35,040 --> 00:36:36,200
ডিটেকটিভ গর্ডন।
670
00:36:51,120 --> 00:36:52,800
মিরিয়াম অসুস্থ।
671
00:36:56,760 --> 00:36:58,160
সে তার মাকে আঘাত করতে চায়নি।
672
00:36:58,160 --> 00:36:59,240
ওর মাঝে মাঝে...
673
00:37:01,800 --> 00:37:03,400
মাথা বিগড়ে যায়।
674
00:37:04,360 --> 00:37:05,920
যদি আপনি চান ওকে সবার
সামনে নিয়ে আসতে, আনুন।
675
00:37:05,920 --> 00:37:08,040
কী ভেবেছেন আমি ঘটনা চাপা দিতে পারবো না?
676
00:37:08,040 --> 00:37:09,120
আমি জানি আপনি পারবেন।
677
00:37:10,520 --> 00:37:13,000
কিন্তু এই ঘটনা চাপা দেওয়ার জন্য
২০ বছর ধরে ওকে লুকিয়ে রাখেননি।
678
00:37:13,000 --> 00:37:14,440
বুঝিয়ে বলুন।
679
00:37:16,240 --> 00:37:17,400
আপনি তাকে ভালোবাসেন।
680
00:37:19,480 --> 00:37:22,200
ওকে যাতে আরখামে না পাঠানো হয়
তার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন।
681
00:37:25,200 --> 00:37:26,680
আর করবেনও।
682
00:37:27,200 --> 00:37:30,400
এই খেলায় জেতার জন্য আমার মেয়েকে
জিম্মি করতে পিছপা হবে না?
683
00:37:30,400 --> 00:37:32,080
তোমার হৃদয় অনেক পাষাণ।
684
00:37:33,880 --> 00:37:35,160
তাই তো মনে হচ্ছে।
685
00:37:36,960 --> 00:37:38,720
আমি আজই পদত্যাগ করবো।
686
00:37:38,720 --> 00:37:40,120
মিরিয়ামকে দূরে রাখো।
687
00:37:40,120 --> 00:37:41,560
আপনি পদত্যাগ করবেন না।
688
00:37:42,680 --> 00:37:45,160
আপনি গেলে আরেকজন আসবে।
689
00:37:45,760 --> 00:37:48,840
সেও হয়তো ফ্যালকোনের পোষা কুকুরদের একজন।
690
00:37:50,520 --> 00:37:51,520
কিন্তু যখন লোকটি আপনি...
691
00:37:52,880 --> 00:37:54,240
তখন আমার হাতে তুরুপের তাস।
692
00:37:57,720 --> 00:37:59,080
তাহলে কী চাচ্ছেন?
693
00:37:59,800 --> 00:38:01,240
ফ্লাসের মামলা চলবে।
694
00:38:02,040 --> 00:38:03,080
ন্যায্য ভাবে।
695
00:38:03,560 --> 00:38:05,920
আর বুলকের ব্যাপারে যা যা প্রমাণ আছে,
696
00:38:05,920 --> 00:38:09,960
জি.সি.পি.ডি. এর বাকিদের ব্যাপারে যা যা
প্রমাণ আছে, তা হার্ভি ডেন্টকে পাঠাবেন।
697
00:38:11,160 --> 00:38:12,400
তিনি ঠিক করবেন কার কার বিচার হবে।
698
00:38:12,400 --> 00:38:13,480
না।
699
00:38:15,040 --> 00:38:16,760
এরকম করলে আমি খতম।
700
00:38:18,560 --> 00:38:21,200
আমি মিরিয়ামকে যেমন ভালোবাসি,
নিজের জীবনকেও তেমন ভালোবাসি।
701
00:38:23,960 --> 00:38:25,560
বুলকের ফাইল নিয়ে যাও।
702
00:38:27,040 --> 00:38:28,480
কিন্তু বাকিদের না।
703
00:38:33,960 --> 00:38:35,120
ঠিক আছে।
704
00:38:36,440 --> 00:38:38,880
কিন্তু মিরিয়াম যেভাবে আছে, সেভাবেই থাকবে।
705
00:38:41,080 --> 00:38:42,360
এই তো?
706
00:38:42,960 --> 00:38:44,360
আরেকটি জিনিস।
707
00:38:46,720 --> 00:38:51,080
ডিটেকটিভ গর্ডনের সাথে
এখানে দাঁড়ানো অভ্যাস হয়ে যাচ্ছে।
708
00:38:51,080 --> 00:38:54,920
কিন্তু পুলিশম্যান ইউনিয়নের
আগামী নির্বাচনে,
709
00:38:56,320 --> 00:38:58,560
আমার ভরসা তার উপরেই থাকবে।
710
00:39:03,600 --> 00:39:05,640
ধন্যবাদ কমিশনার লোয়েব।
711
00:39:07,680 --> 00:39:10,000
জি.সি.পি.ডিতে নতুন দিন আসছে।
712
00:39:21,080 --> 00:39:22,680
তোমার গুরুত্বপূর্ণ সময়ে থাকতে পারলাম না।
713
00:39:23,200 --> 00:39:25,000
ভাবলাম পরেরবার থাকবো।
714
00:39:25,680 --> 00:39:26,720
তোমার ফাইল।
715
00:39:31,960 --> 00:39:33,600
লোয়েব যা যা জমা করেছিল, সব আছে এখানে।
716
00:39:35,720 --> 00:39:37,280
ছবিটি কখনোই ভালো লাগেনি।
717
00:39:44,200 --> 00:39:45,600
একটি কথা বলি,
718
00:39:47,440 --> 00:39:49,280
যখনই আমরা মনে করি
"এই খারাপ কাজটাই শেষ...
719
00:39:50,640 --> 00:39:53,400
...এরপর সব ভালো কাজ করবো।"
720
00:39:54,840 --> 00:39:55,960
আমরা ভুল মনে করি।
721
00:39:58,560 --> 00:40:00,200
খারাপ কাজ থামে না।
722
00:40:03,960 --> 00:40:06,160
পেঙ্গুঈন তার পাওনা নিতে আসবে।
723
00:40:07,600 --> 00:40:08,640
সাবধান।
724
00:40:20,080 --> 00:40:21,360
আমি জানি আমাদের মধ্যে কথা ছিল।
725
00:40:21,920 --> 00:40:25,440
আমি তোমাদের ছেড়ে দেবো, তোমরা...
726
00:40:25,480 --> 00:40:26,560
...কমিশনার লোয়েবের আক্রোশ...
727
00:40:26,560 --> 00:40:28,880
...থেকে মুক্ত হবে।
728
00:40:29,880 --> 00:40:31,600
কিন্তু আমি এরিজোনার টিকেট...
729
00:40:31,640 --> 00:40:35,240
...পেয়েছি মাত্র একটি।
730
00:40:37,000 --> 00:40:38,240
কে যাবে তাহলে?
731
00:40:40,720 --> 00:40:43,360
মার্জ আর আমি ২০ বছর ধরে একসাথে।
732
00:40:43,600 --> 00:40:44,840
আমরা আলাদা হচ্ছি না।
733
00:40:46,520 --> 00:40:49,000
জীবন কখনও খুব কঠোর হয়ে যায়।
734
00:40:51,000 --> 00:40:53,200
কে যাবে তা কীভাবে ঠিক করবো?
735
00:40:55,840 --> 00:40:58,160
তা তোমাদের হাতেই ছেড়ে দিলাম।
736
00:41:00,840 --> 00:41:01,960
এক মিনিট!
737
00:41:02,280 --> 00:41:04,160
মার্জি! মার্জি!
738
00:41:15,160 --> 00:41:17,640
ওহ, খোদা!
739
00:41:20,200 --> 00:41:21,240
এই তো!
740
00:41:21,320 --> 00:41:22,360
এই তো!
741
00:41:34,960 --> 00:41:36,400
ট্রেন কখন?
742
00:41:36,800 --> 00:41:38,120
ওহ, কোনো ট্রেন নেই।
743
00:41:39,320 --> 00:41:41,520
-তোমার সাহায্য দরকার ছিল কেবল।
-কী!
744
00:41:43,040 --> 00:41:44,720
গুলি একটি বাকি ছিল কেবল।
745
00:41:47,680 --> 00:41:51,000
আমি ভাবছি সালসা নাইট চালু করি।
746
00:41:51,000 --> 00:41:53,200
কী মনে হয়, আমাদের অতিথিদের
তা ভালো লাগবে?
747
00:41:56,080 --> 00:41:57,080
না।
748
00:41:57,600 --> 00:41:59,920
সৎ। ভালো।
749
00:42:00,480 --> 00:42:03,040
কিন্তু... আমি সালসা পছন্দ করি।
750
00:42:03,440 --> 00:42:04,680
তাহলে প্রতি মঙ্গলবার।
751
00:42:06,400 --> 00:42:08,000
তো...
752
00:42:08,000 --> 00:42:09,680
আপনার কাজ তো করলেন।
753
00:42:09,680 --> 00:42:12,720
চালানের লাইন খুলে গিয়েছে আবারও।
754
00:42:13,400 --> 00:42:16,200
আমি খুবই মুগ্ধ হয়েছি।
755
00:42:17,320 --> 00:42:20,160
অসহায়ের সামনে...
756
00:42:20,160 --> 00:42:21,880
...আশার আলো জ্বালানো সহজ, ডাক্তার।
757
00:42:23,000 --> 00:42:26,400
আর আপনার আলো আপনি পেয়ে গিয়েছেন।
758
00:42:27,640 --> 00:42:29,520
উপর তলায় স্বাগতম।
759
00:42:30,640 --> 00:42:33,800
আশা করি নীচতলার চেয়ে
এখানে ভালো লাগবে।
760
00:42:34,800 --> 00:42:36,000
আসলে...
761
00:42:39,040 --> 00:42:40,640
দেখতে পারবেন...
762
00:42:41,760 --> 00:42:44,840
...কেন আমি আপনাকে নিয়ে চিন্তা করছি না।
763
00:42:47,880 --> 00:42:50,400
ওহ। তাই তো দেখছি!