1 00:00:01,110 --> 00:00:03,253 আমার নাম অলিভার কুইন। 2 00:00:03,880 --> 00:00:06,270 পাঁচ বছর আমি এক দ্বীপে আটকে পড়েছিলাম শুধু এক লক্ষ্য নিয়ে... 3 00:00:06,270 --> 00:00:09,150 বেঁচে থাকা। 4 00:00:09,150 --> 00:00:10,990 অলিভার কুইন বেঁচে আছে। 5 00:00:10,990 --> 00:00:13,390 এখন আমি আমার বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য... 6 00:00:13,390 --> 00:00:15,560 উনার রেখে যাওয়া নামের লিস্ট ব্যবহার করে... 7 00:00:15,560 --> 00:00:18,200 তাদের দমন করবো যারা আমার শহরকে বিষাক্ত করে তুলেছে। 8 00:00:18,200 --> 00:00:21,530 এজন্য আমাকে, অন্য মানুষে রূপান্তরিত হতে হবে... 9 00:00:21,530 --> 00:00:25,200 আমাকে হতে হবে...অন্যকিছু। 10 00:00:25,530 --> 00:00:28,200 আগে যা দেখেছেন... মা? 11 00:00:28,200 --> 00:00:29,790 সারাহর ব্যাপারে। ওর ব্যাপারে কি? 12 00:00:29,790 --> 00:00:31,740 আমার ধারনা ও বেঁচে আছে। 13 00:00:31,740 --> 00:00:34,540 আমি এখানে তোমার বা তোমার বাবার ক্ষতি করতে আসিনি। 14 00:00:34,540 --> 00:00:37,410 আমি কেন তোমাকে বিশ্বাস করব? 15 00:00:37,410 --> 00:00:39,410 কারন সবসময় করেছিস। 16 00:00:39,410 --> 00:00:41,510 ও হচ্ছে আমার মেয়ে, হেলেনা। 17 00:00:41,520 --> 00:00:43,220 যখন ওর বাবা ওর বাগদত্তাকে খুন করে, 18 00:00:43,220 --> 00:00:45,300 ও যেন অন্যরকম হয়ে যায়। 19 00:00:45,300 --> 00:00:49,420 আমি আমার ঘৃণা নিয়েই বেঁচে আছি। 20 00:00:50,560 --> 00:00:52,640 এসব কি? বদলা। 21 00:00:54,090 --> 00:00:55,480 ও পুলিশের হেফাজতে। 22 00:00:55,480 --> 00:00:57,700 ও প্রথমে জেলে যাবে এরপর কারাগারে। 23 00:00:57,700 --> 00:00:59,270 আমি থামছি না। 24 00:01:21,620 --> 00:01:23,890 হেই, মিস্টার। 25 00:01:23,890 --> 00:01:26,480 আপনি একটা নাচের মুডে আছেন? 26 00:01:28,980 --> 00:01:32,230 অবশ্যই। 27 00:01:34,300 --> 00:01:36,070 আজ কি তোমার প্রথম দিন? 28 00:01:36,070 --> 00:01:38,640 প্রথম এবং শেষ। 29 00:01:38,640 --> 00:01:40,690 গাস। 30 00:01:40,690 --> 00:01:43,160 হেলেনা! 31 00:01:43,160 --> 00:01:44,860 আমি আমার বাবাকে খুঁজছি। 32 00:01:44,860 --> 00:01:47,850 আমি ভাবলাম উনি কোথায় আছেন, 33 00:01:47,850 --> 00:01:50,030 সেটা উনার অ্যাটর্নির চেয়ে ভাল কে বলতে পারবে। 34 00:01:50,040 --> 00:01:51,670 আমি জানি না। 35 00:01:53,540 --> 00:01:57,170 ওহহ! হেলেনা, বিশ্বাস কর... 36 00:01:57,180 --> 00:02:00,410 আমি তোমাকে বলতাম এফবিআই ফ্র্যাঙ্ককে কোথায় রেখেছে, 37 00:02:00,410 --> 00:02:03,510 কিন্তু তোমার বাবা আর আমি সাক্ষ্য দেওয়ার চুক্তি করার পর থেকে, 38 00:02:03,520 --> 00:02:06,500 ওরা আর আমাকে কিছুই বলছে না। 39 00:02:06,500 --> 00:02:08,220 প্লিজ। 40 00:02:08,220 --> 00:02:11,340 আমার কথা বিশ্বাস কর। 41 00:02:11,340 --> 00:02:13,190 করছি তো। 42 00:02:22,180 --> 00:02:26,190 হেই, গাস, গানতো শেষ। তুমি কি এখনও ভেতরে? 43 00:02:49,210 --> 00:02:51,710 ওহ, মাই গশ! 44 00:02:51,710 --> 00:02:54,600 চমৎকার হয়েছে! 45 00:02:54,600 --> 00:02:56,680 হ্যাঁ। 46 00:02:56,680 --> 00:02:59,050 স্টিভ অ্যাকই হচ্ছে ডিজে। ওখানে। 47 00:02:59,050 --> 00:03:00,890 কি? স্টিভ অ্যাকইকে কিভাবে যোগার করলে? 48 00:03:00,890 --> 00:03:02,220 ও বোনের সাথে ডেট করতাম। 49 00:03:02,220 --> 00:03:03,440 ওহ। 50 00:03:03,440 --> 00:03:05,440 হাজার বছর আগের কথা, হাজার বছর আগের কথা। 51 00:03:05,440 --> 00:03:06,780 ঠিক আছে। 52 00:03:06,780 --> 00:03:10,250 তো, তুমি কি আগামীকাল রাতের জন্য আমার ডেট হবে? 53 00:03:10,250 --> 00:03:13,400 ক্লাব ওপেনিং কে কি ডেট বলা যায়? 54 00:03:13,400 --> 00:03:14,950 আশা করি যায়। 55 00:03:16,240 --> 00:03:17,920 ওটা কি "হ্যাঁ" ছিল? 56 00:03:17,920 --> 00:03:19,340 না। 57 00:03:23,630 --> 00:03:25,660 এটা "হ্যাঁ" ছিল। 58 00:03:30,680 --> 00:03:32,750 লরেল। 59 00:03:32,750 --> 00:03:34,640 তুমি কল করেছ খুশি হয়েছি আমি। 60 00:03:34,640 --> 00:03:37,360 অনেক বেশি... অনেক দিন হয়েছে 61 00:03:37,360 --> 00:03:39,140 আমাদের কোন কথা হয় না। 62 00:03:40,730 --> 00:03:42,640 বাবা, শোন... 63 00:03:42,650 --> 00:03:44,450 না, না, তুমি শোন, তুমি কিছু বলার আগে, 64 00:03:44,450 --> 00:03:45,700 আমি ক্ষমা চাই। 65 00:03:45,700 --> 00:03:47,650 আমার কখনই ওই তীরওয়ালাকে ধরার জন্য 66 00:03:47,650 --> 00:03:50,570 তোমাকে ব্যবহার করা উচিত হয়নি, এবং আমি দুঃখিত। 67 00:03:50,570 --> 00:03:52,770 লরেল, আমি শুধু-- আমি দুঃখিত। 68 00:03:52,770 --> 00:03:54,060 ধন্যবাদ। 69 00:03:54,060 --> 00:03:56,460 আমিও তোমার কাছে ক্ষমাপ্রার্থী। 70 00:03:56,460 --> 00:03:58,330 কিসের জন্য? 71 00:03:58,330 --> 00:04:00,380 হ্যালো, কুয়েন্টিন। 72 00:04:01,800 --> 00:04:04,170 কেমন আছ? 73 00:04:04,170 --> 00:04:05,780 ভালই দেখা যাচ্ছে। 74 00:04:05,790 --> 00:04:07,990 তুমি এখানে কি করছ? 75 00:04:07,990 --> 00:04:10,510 তু-তুমি এখানে কেন? 76 00:04:10,510 --> 00:04:14,660 আমি এখানে কারন আমার বিশ্বাস সারাহ বেঁচে আছে। 77 00:04:14,660 --> 00:04:17,430 কিহ?! 78 00:04:17,430 --> 00:04:19,800 - বাবা। বসো, - এসব কি হচ্ছে? 79 00:04:19,800 --> 00:04:22,800 শুধু মার কথা শোন। বসো। 80 00:04:22,800 --> 00:04:24,350 হচ্ছেটা কি? 81 00:04:24,350 --> 00:04:26,020 শুরু থেকে শুরু কর। 82 00:04:28,020 --> 00:04:31,140 অলিভারকে উত্তর চায়না সাগরের 83 00:04:31,140 --> 00:04:34,160 লিয়ান ইউ নামের একটা দ্বীপে পাওয়া গিয়েছিল। 84 00:04:34,160 --> 00:04:35,860 ওখানে আরও কয়েকশ, 85 00:04:35,880 --> 00:04:38,280 কয়েক হাজার দ্বীপ আছে ওই চেইনে। 86 00:04:38,650 --> 00:04:42,240 যদি সারাহও বেঁচে গিয়ে থাকে, তাহলে? 87 00:04:42,240 --> 00:04:44,840 কেউ জানবেও না ও যদি ভেসে গিয়ে ওগুলোর কোন একটাতে উঠে থাকে। 88 00:04:44,840 --> 00:04:48,090 তো তোমার কাছে কোন প্রমাণই নেই যে সে বেঁচে আছে? 89 00:04:48,090 --> 00:04:50,160 প্রমাণ আছে। 90 00:04:51,600 --> 00:04:54,380 এক পর্যটক এটা তুলেছে। 91 00:04:57,100 --> 00:04:59,500 যে কেউ হতে পারে। 92 00:04:59,510 --> 00:05:01,390 দেখতে ঠিক সারাহর মত না? 93 00:05:01,390 --> 00:05:05,610 আমাদের মেয়ে বেঁচে আছে, কুয়েন্টিন। 94 00:05:05,610 --> 00:05:08,810 আহ, তোমার সাহস আছে বলতে হবে। 95 00:05:08,820 --> 00:05:11,680 তিন বছর, কোন ফোন কল নেই, কোন ইমেইল নেই, কিছুই নেই। 96 00:05:11,680 --> 00:05:12,820 এখন হঠাত এক পুরনো ছবি নিয়ে 97 00:05:12,820 --> 00:05:14,700 - বাবা, প্লিজ। - না। 98 00:05:14,700 --> 00:05:18,370 প্লিজ, আমার কোন শোন, ঠিক আছে? সারাহ ওই বোটেই মারা গেছে। 99 00:05:21,740 --> 00:05:24,250 কেন 100 00:05:25,710 --> 00:05:28,800 কেন তোমরা আমাকে দিয়ে আবার সব মনে করাচ্ছ? 101 00:05:28,800 --> 00:05:31,420 আমি এটা পারব না। 102 00:05:34,060 --> 00:05:35,560 বাবা। 103 00:05:35,560 --> 00:05:37,730 না। 104 00:05:37,730 --> 00:05:40,350 আমি ক্রিস আর শেনকে বলেছি ওরা আজ রাতে আমাদের প্লাস ওয়ান হতে পারে 105 00:05:40,350 --> 00:05:43,730 অলিভারের ক্লাবে, যদি ওদের ভাগ্য ভাল হয়। 106 00:05:43,730 --> 00:05:45,930 আমাদের দুজনেরই প্লাস ওয়ান আছে তো, নাকি? 107 00:05:45,940 --> 00:05:48,570 আহ, আমি-আমি জানি না। 108 00:05:48,570 --> 00:05:51,720 একটু দাঁড়া। 109 00:05:51,720 --> 00:05:55,490 এটা তো জানতাম না পার্স ছিনতাইকারীরাও কফি ব্রেক নেয়। 110 00:05:55,500 --> 00:05:57,250 জানো, বড়লোকের আদরের দুলালী হওয়ার পরও, 111 00:05:57,250 --> 00:05:59,060 আপনি দেখছি গ্লেডের এদিকে অনেক সময় কাটান। 112 00:05:59,070 --> 00:06:00,700 আমার কাজই এদিকে। 113 00:06:00,700 --> 00:06:02,900 - আপনি? আপনি আবার কাজও করেন? - হ্যাঁ। 114 00:06:02,900 --> 00:06:04,570 জানেন, আপনারও মাঝে মাঝে চেষ্টা করা উচিত। 115 00:06:04,570 --> 00:06:06,090 রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারা আর কারও 116 00:06:06,090 --> 00:06:07,620 হাতব্যাগ নিয়ে দৌড়ানোর অপেক্ষা করার চেয়ে। 117 00:06:07,620 --> 00:06:09,040 শুনতে তো ভালই লাগে। 118 00:06:09,040 --> 00:06:10,590 এমন কাউকে কি চেনেন যে হাইস্কুল ড্রপআউট 119 00:06:10,590 --> 00:06:12,630 ক্রিমিনাল রেকর্ড আছে, কোন রেফারেন্স নেই 120 00:06:12,630 --> 00:06:13,930 আর ভায়োলেন্সের ইতিহাস আছে এমন কাউকে হায়ার করছে? 121 00:06:15,420 --> 00:06:17,280 আসলে, চিনতেও পারি। 122 00:06:17,280 --> 00:06:19,950 নতুন যে ক্লাবটা খোলা হচ্ছে শুনেছেন না, গ্লেডে? 123 00:06:19,950 --> 00:06:22,940 ভারডেন্ট? ওটার মালিক আমার ভাই। 124 00:06:22,940 --> 00:06:26,270 আমার মনে হয় ও ভ্যালে অ্যাটেনডেন্ট হায়ার করছে। 125 00:06:26,280 --> 00:06:27,890 আপনার কি মনে হয় এটা ভাল বুদ্ধি? 126 00:06:27,890 --> 00:06:29,980 আমি, অপরিচিত মানুষের গাড়ির চাবি নিচ্ছি? 127 00:06:29,980 --> 00:06:32,510 আমার মনে হয় এখন হয় আপনার কাজে নামার নয়ত চুপ করে থাকার সময় এসেছে 128 00:06:32,520 --> 00:06:35,430 আপনার ভাই এর সাথে কথা বলুন। 129 00:06:47,380 --> 00:06:48,710 ইয়ো। 130 00:06:48,720 --> 00:06:51,470 হেই। 131 00:06:51,470 --> 00:06:53,580 কোথায় ছিলে তুমি? 132 00:06:53,590 --> 00:06:55,850 আমি ভাবলাম একদিন একটু সকাল সকাল আসি। 133 00:06:55,860 --> 00:06:59,340 ওভাবে তাকাচ্ছ কেন আমার দিকে। ক্লাবটা শেষ পর্যন্ত ওপেন হচ্ছে 134 00:06:59,340 --> 00:07:01,130 ম্যাককেনা আর আমি আজ ছয় নাম্বার ডেটে যাচ্ছি, 135 00:07:01,130 --> 00:07:04,460 যেটা... এটা মাহাত্বপূর্ণ। 136 00:07:04,460 --> 00:07:06,180 আর, আহ, জানি না। 137 00:07:06,180 --> 00:07:08,970 মনে হল আজ খারাপ লোকদের একটু বিশ্রাম দেওয়া যাক। 138 00:07:10,640 --> 00:07:14,990 কিন্তু আমি তো চিন্তায় আছি খারাপ মেয়েদের নিয়ে। 139 00:07:14,990 --> 00:07:17,340 হেলেনা। 140 00:07:17,340 --> 00:07:18,630 হ্যাঁ, বা আমি যেভাবে পছন্দ করি, 141 00:07:18,630 --> 00:07:19,880 তোমার সাইকো এক্স-গার্লফ্রেন্ড। 142 00:07:19,880 --> 00:07:21,130 এটা অ্যালি- ক্যাটে তোলা ছবি, 143 00:07:21,130 --> 00:07:23,200 স্ট্রিপ জয়েন্ট। পুলিশ রিপোর্টে 144 00:07:23,200 --> 00:07:25,920 মৃত ব্যাক্তির নাম গাস সাবাটোনি। 145 00:07:25,920 --> 00:07:27,540 বার্টিনেলির উকিল। 146 00:07:27,540 --> 00:07:29,440 শুধু ওর জন্য শহরে কেন ফিরবে? 147 00:07:29,440 --> 00:07:31,360 এমন তো না ও ভাল কিছু করেছে। 148 00:07:31,360 --> 00:07:33,460 ওরা বাবা বিনা প্যারোলে যাবজ্জীবন জেল খাটছে। 149 00:07:33,460 --> 00:07:36,210 কাম অন, অলিভার, আমরা দুজনেই জানতাম এটা সময়ের ব্যাপার ছিল মাত্র। 150 00:07:36,210 --> 00:07:38,680 তুমি ওর সাহায্য করার চেষ্টা করেছিলে, পার নি। 151 00:07:38,680 --> 00:07:39,960 এখন একমাত্র প্রশ্ন হচ্ছে, 152 00:07:39,990 --> 00:07:41,840 কতটুকু সময় আছে ও তোমার, 153 00:07:42,170 --> 00:07:44,500 আমার আর এই পুরো অপারেশনের তথ্য ফাঁস করে দেওয়ার আগে। 154 00:07:44,500 --> 00:07:47,690 আমি চাই তুমি ব্রাটভায় ওর যত কন্ট্যাক্ট আছে সবার সাথে যোগাযোগ কর। 155 00:07:47,690 --> 00:07:50,170 যে কারও সাথে কথা বল, বের কর হেলেনা কোথায় আছে, 156 00:07:50,180 --> 00:07:51,680 ও কেন ফিরে এসেছে। 157 00:07:51,680 --> 00:07:53,340 ঠিক আছে। কিন্তু অলিভার 158 00:07:53,350 --> 00:07:54,850 ডিগ, ও যখন এসেছে, নিশ্চয়ই কোন কারনে। 159 00:07:54,850 --> 00:07:56,230 যদি ফ্র্যাঙ্ক বার্টিনেলি না হয়, 160 00:07:56,230 --> 00:07:57,780 আমার জানতে হবে ওর প্ল্যান তাহলে কি। 161 00:07:57,780 --> 00:07:59,870 ঠিক আছে। 162 00:08:08,490 --> 00:08:10,910 - স্পিডি? - ওহ, আমরা এখানে। 163 00:08:10,910 --> 00:08:13,970 দেখ কে এসেছে। 164 00:08:13,970 --> 00:08:16,220 ও আমাকে তোমাদের ফার্স্ট ডেটের কথা বলছিল... 165 00:08:16,220 --> 00:08:17,370 রুসো'স এ। 166 00:08:17,370 --> 00:08:19,300 হ্যালো, অলিভার। 167 00:08:19,310 --> 00:08:22,340 ওহ, অলি, আমার এক বন্ধু আছে 168 00:08:22,340 --> 00:08:23,890 যে একটা চাকরি খুঁজছে। 169 00:08:23,890 --> 00:08:26,090 ভাবছিলাম ক্লাব কি এখনও হায়ার করছে? 170 00:08:26,100 --> 00:08:28,230 হ্যাঁ। অবশ্যই। টমির সাথে কথা বল। 171 00:08:28,230 --> 00:08:31,070 এক কাজ কর, এখনই উপরে গিয়ে টমির সাথে কথা বল। 172 00:08:31,070 --> 00:08:32,900 দারুণ। 173 00:08:32,900 --> 00:08:34,940 তুমি জোস। 174 00:08:39,490 --> 00:08:41,730 কোথায় ছিলে তুমি? 175 00:08:41,730 --> 00:08:44,080 উম... 176 00:08:44,080 --> 00:08:47,250 বার্সেলোনা। 177 00:08:47,250 --> 00:08:50,080 মোনাকো, বুদাপেস্ট। 178 00:08:50,090 --> 00:08:52,450 আমি শুধু নিজেকে ভুলতে চেয়েছিলাম। 179 00:08:52,460 --> 00:08:54,070 তোমাকে কতটা মিস করি তা জানতে চেয়েছিলাম। 180 00:08:54,070 --> 00:08:56,870 বলতে চাচ্ছ গাস সাবাটোনিকে কতটা মিস করছিলে? 181 00:08:56,880 --> 00:08:58,570 আমি ভেবেছিলাম তুমি তোমার বাবার 182 00:08:58,590 --> 00:09:00,670 অর্গানাইজেশনের কাজ ছেড়ে দিয়েছ, হেলেনা। 183 00:09:00,880 --> 00:09:03,460 কারন উনি যাবজ্জীবন জেল খাটছেন 184 00:09:03,470 --> 00:09:05,750 আয়রন হাইটস প্রিজনে। 185 00:09:05,750 --> 00:09:07,350 তুমি তোমার প্রতিশোধ পেয়ে গেছ। 186 00:09:07,350 --> 00:09:08,770 উনি একটা চুক্তি করেছেন 187 00:09:08,770 --> 00:09:10,610 জাস্টিস ডিপার্টমেন্ট এর সাথে যে উনি ইস্ট কোস্ট 188 00:09:10,610 --> 00:09:12,310 ফ্যামিলির বিপক্ষে সাক্ষ্য দিবেন। 189 00:09:12,310 --> 00:09:14,440 ৪৮ ঘন্টার মাঝে, উইটনেস প্রোটেকশন 190 00:09:14,440 --> 00:09:16,530 উনাকে নতুন নাম দিবে, নতুন জীবন দেবে, 191 00:09:16,530 --> 00:09:18,810 আর উনি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন... হদিশও পাওয়া যাবে না! 192 00:09:18,820 --> 00:09:21,100 আমি দুঃখিত। আমি দুঃখিত। 193 00:09:21,100 --> 00:09:23,940 আমার বাবা আরেকটা সুযোগের যোগ্য নন... 194 00:09:23,940 --> 00:09:26,240 আরেকটা জীবন। আর আমি পারব না। 195 00:09:26,240 --> 00:09:29,970 আমি এক দল ইউ.এস মার্শালের উপর হামলা করতে পারব না। 196 00:09:29,980 --> 00:09:33,160 সাহায্য ছাড়া নয়। 197 00:09:33,160 --> 00:09:35,360 না। 198 00:09:35,370 --> 00:09:37,170 এটা হত্যা। 199 00:09:37,170 --> 00:09:39,270 এটা জাস্টিস না। 200 00:09:39,270 --> 00:09:41,450 ওহ, এই তো তুমি। 201 00:09:41,450 --> 00:09:44,220 আজ রাতে তোমার ওপেনিং নিয়ে আমার একটা প্রশ্ন আছে। 202 00:09:44,220 --> 00:09:45,640 হ্যালো। 203 00:09:45,640 --> 00:09:47,840 হাই। 204 00:09:47,840 --> 00:09:50,340 অলিভার, তোমার এই বন্ধুর পরিচয় কি? 205 00:09:50,350 --> 00:09:53,300 ওহ! মা, ও হচ্ছে হেলেনা। হেলেনা, উনি আমার মা। 206 00:09:53,300 --> 00:09:56,480 হাই। দেখা হয়ে ভাল লাগল। হেলেনা চলে যাচ্ছিল। 207 00:09:56,490 --> 00:09:58,970 হ্যাঁ। আমার একটা ফ্যামিলি এঙ্গেজমেন্ট আছে। 208 00:09:58,970 --> 00:10:00,860 ১ মিনিট আসছি। 209 00:10:00,860 --> 00:10:03,320 অবশ্যই। 210 00:10:04,660 --> 00:10:08,330 আমাকে মনে হয় আরও প্ররোচনা দিতে হবে তোমাকে। 211 00:10:08,330 --> 00:10:10,160 সৌভাগ্যবশত... 212 00:10:10,170 --> 00:10:13,250 তোমারও একটা পরিবার আছে। 213 00:10:25,670 --> 00:10:27,420 ও আমার বাড়িতে এসেছিল। 214 00:10:27,420 --> 00:10:29,250 হুমকিও দিয়ে গেছে। 215 00:10:29,250 --> 00:10:31,750 আমি আমার মা আর বোনের আশেপাশে অতিরিক্ত সিকিউরিটি চাই। 216 00:10:31,760 --> 00:10:33,840 তোমার থেকে এগিয়ে আছি। ধন্যবাদ। 217 00:10:33,840 --> 00:10:34,910 আমার কাজই এটা। 218 00:10:34,910 --> 00:10:38,240 "আগেই বলেছিলাম" না বলার জন্য। 219 00:10:38,250 --> 00:10:39,750 রাত মাত্র শুরু। 220 00:10:44,020 --> 00:10:45,800 কোথায় ছিলি তুই? 221 00:10:45,800 --> 00:10:47,720 ক্লাস ৪ ঘন্টা পর ওপেন হচ্ছে। 222 00:10:47,720 --> 00:10:48,960 বিক্রেতাদের সাথে ডিল করছিলাম। 223 00:10:48,960 --> 00:10:52,420 না, সেটা করছিলি না, টমি। 224 00:10:52,430 --> 00:10:55,030 আমাদের কথা বলা দরকার। 225 00:10:57,480 --> 00:10:59,930 আমি দুঃখিত, ঠিক আছে। 226 00:10:59,930 --> 00:11:03,150 কিন্তু আমি গোপন রেখেছি তাদের প্রোটেক্ট করার জন্য 227 00:11:03,150 --> 00:11:04,900 যারা আমার সবচেয়ে কাছের মানুষ। 228 00:11:04,910 --> 00:11:07,140 তোর কি মনে হয় তাতে আমার কিছু আসে যায়? 229 00:11:07,140 --> 00:11:10,990 কি, আমার অনুভূতিতে আঘাত লেগেছে? 230 00:11:11,000 --> 00:11:13,660 তুই একটা খুনি। 231 00:11:13,670 --> 00:11:16,120 একজন হত্যাকারী। 232 00:11:16,120 --> 00:11:18,450 তুই আমার জীবনের বেস্ট ফ্রেন্ড ছিলি, 233 00:11:18,450 --> 00:11:20,790 আর এখন মনে হয় আমি তোকে চিনিই না। 234 00:11:20,790 --> 00:11:23,640 ঠিক বলেছিস। আমি বদলে গেছি। 235 00:11:23,640 --> 00:11:26,590 শোন, বাডি, এখন আমি সব ব্যাখ্যা করতে পারব। 236 00:11:26,590 --> 00:11:29,060 আমি ব্যাখ্যা করতে পারব কেন এবং কিভাবে... 237 00:11:29,060 --> 00:11:31,600 লাভটা কি? 238 00:11:31,600 --> 00:11:34,350 আমি তো এমনিতেও একটা কথাও বিশ্বাস করব না। 239 00:11:42,930 --> 00:11:47,520 এসব মিসাইলের একেকটার কার্যকরী রেঞ্জ ২৪০০ কিলোমিটার পর্যন্ত। 240 00:11:49,000 --> 00:11:50,400 আমরা কোথাও যাচ্ছি না যতক্ষণ না 241 00:11:50,430 --> 00:11:52,420 এটা জানতে পারছি ফাইয়ারস কি করার প্ল্যান করছে। 242 00:11:55,540 --> 00:11:58,320 আমার ধারনা? ও কোন কিছু উড়িয়ে দিতে চায়। 243 00:11:58,330 --> 00:12:00,710 সেটা তো ওগুলো একটা দিয়ে করা যাবে। 244 00:12:00,710 --> 00:12:02,330 কিন্তু এগুলো? 245 00:12:02,330 --> 00:12:04,850 এগুলো যুদ্ধ শুরু করার পায়তারা। 246 00:12:04,850 --> 00:12:07,500 কার সাথে? 247 00:12:07,500 --> 00:12:08,600 তাতে কি আসে যায়? 248 00:12:08,600 --> 00:12:12,020 আমাদের ফাইয়ারসকে আটকাতে হবে 249 00:12:12,020 --> 00:12:14,670 ও হাজার হাজার নিরীহ মানুষ মেরে ফেলার আগেই। 250 00:12:14,680 --> 00:12:16,210 ওখানে অনেক সৈন্য ঘোরাঘুরি করছে। 251 00:12:16,210 --> 00:12:18,310 যদি ওদের সবার মোকাবিলা করতেও পারি, 252 00:12:18,310 --> 00:12:20,950 আমরা তো এমনি এমনি একটা মিসাইল লঞ্চার চুরি করতে পারি না। 253 00:12:26,320 --> 00:12:28,850 চুরি করার কথা কে বলেছে? 254 00:12:30,070 --> 00:12:33,240 তাহলে প্ল্যান কি? 255 00:12:33,240 --> 00:12:35,330 অ্যামবুশ? সেটা সম্ভব না। 256 00:12:35,330 --> 00:12:38,160 ছয়জনকে মারতে গেলে কেউ না কেউ ব্যাক আপের জন্য রেডিও করবেই। 257 00:12:38,170 --> 00:12:41,420 সবাইকে এক জায়গায় পাওয়া গেলে ভাল হত। 258 00:12:44,860 --> 00:12:47,810 ঠিক বলেছ। 259 00:12:57,570 --> 00:13:00,090 স্ট্যাপলার তোমার কি ক্ষতি করেছে। 260 00:13:00,090 --> 00:13:03,070 কি চাও, লরেল? আমি ব্যস্ত। হুডওয়ালার গার্লফ্রেন্ড ফিরে এসেছে। 261 00:13:03,070 --> 00:13:06,910 বাবা, আমি আজ সকালের জন্য দুঃখিত। 262 00:13:06,910 --> 00:13:10,030 কিন্তু আমি যদি আমার সাথে দেখা করার আসল কারন বলতাম, 263 00:13:10,030 --> 00:13:11,830 তুমি আসতে না। 264 00:13:11,830 --> 00:13:14,230 অবশ্যই আসতাম না। 265 00:13:16,420 --> 00:13:18,620 তো তোমার মা যে আজেবাজে কথা বলছে যে সারাহ বেঁচে আছে 266 00:13:18,620 --> 00:13:20,510 আর কোন কাল্পনিক দ্বীপে, তুমি কি এসব বিশ্বাস কর? 267 00:13:22,410 --> 00:13:24,630 মানে, না। 268 00:13:26,710 --> 00:13:28,250 কিন্তু মা যা খুঁজে পেয়েছে 269 00:13:28,250 --> 00:13:30,470 সেগুলো একটু ঘেঁটে দেখলে কি এমন ক্ষতি হবে? 270 00:13:30,470 --> 00:13:32,400 উনাকে বোঝানোর জন্য হলেও। 271 00:13:32,400 --> 00:13:35,220 লরেল, তুমি কি জান আমার কত দিন লেগেছে এমন অবস্থায় আসতে 272 00:13:35,220 --> 00:13:36,630 যেখানে প্রতি সকালে আমি সারাহর 273 00:13:36,650 --> 00:13:38,640 কথা চিন্তা করি না? 274 00:13:38,640 --> 00:13:41,780 বাবা... 275 00:13:46,820 --> 00:13:50,270 তোমার মাকে বলে দিও আমি কোন প্রমিস করছি না। 276 00:14:16,800 --> 00:14:19,270 ভারডেন্ট এর জন্য। 277 00:14:19,270 --> 00:14:22,890 আমি হয়ত সবসময় এই উদ্যোগের পক্ষে ছিলাম না, 278 00:14:22,890 --> 00:14:25,100 কিন্তু আমাকে বলতে হচ্ছে 279 00:14:25,110 --> 00:14:28,070 এই নাইটক্লাব একটা দারুণ প্রাপ্তি। 280 00:14:28,080 --> 00:14:30,310 আমি তোমার জন্য গর্বিত। 281 00:14:30,310 --> 00:14:31,980 তোমার বাবাও হত। 282 00:14:31,980 --> 00:14:35,030 হ্যাঁ, কংগ্রাচুলেশনস, 283 00:14:35,030 --> 00:14:37,330 অলি, ক্লাবটা এতটাও খারাপ না। 284 00:14:37,340 --> 00:14:39,170 ধন্যবাদ, স্পিডি, অসংখ্য ধন্যবাদ, 285 00:14:39,170 --> 00:14:41,000 তোমাদের সবাইকে, আসার জন্য। 286 00:14:48,380 --> 00:14:50,680 ওহ! এই তো তুমি। 287 00:14:50,680 --> 00:14:53,470 এই জায়গাটা চমৎকার। 288 00:14:53,470 --> 00:14:55,890 আমি তোমার আর অলির জন্য খুবই গর্বিত। 289 00:14:55,890 --> 00:14:58,600 ধন্যবাদ। 290 00:14:58,610 --> 00:15:00,560 সব ঠিক আছে? 291 00:15:00,560 --> 00:15:03,560 দারুণ। 292 00:15:03,560 --> 00:15:05,980 মনে হচ্ছে ব্রেকফাস্টে বিপর্যয় ঘটেছে। 293 00:15:05,980 --> 00:15:09,320 ব্রেকফাস্ট? আমার বাবা-মার সাথে। 294 00:15:09,320 --> 00:15:12,200 হ্যাঁ। ওটা আজ সকালে ছিল। 295 00:15:12,200 --> 00:15:13,790 আহ... 296 00:15:13,790 --> 00:15:15,520 আমি দুঃখিত। 297 00:15:15,520 --> 00:15:17,190 তুমি কি শিওর সব ঠিক আছে? 298 00:15:17,190 --> 00:15:19,860 কারন তোমাকে দেখে তা মনে হচ্ছে না। 299 00:15:19,860 --> 00:15:22,530 আমি ঠিক আছি। সত্যি। 300 00:15:22,530 --> 00:15:24,210 টমি! টমি। 301 00:15:24,220 --> 00:15:27,030 তুমি কি রয়কে কল করেছিলে? আমি ওকে মেসেজ দিয়েছি। 302 00:15:27,030 --> 00:15:29,750 ও কাল থেকে শুরু করবে। যেটা থেকে মনে পরল, 303 00:15:29,750 --> 00:15:32,810 আমাকে একটু অফিসে যেতে হবে। 304 00:15:32,810 --> 00:15:34,710 এক্সকিউজ মি। 305 00:15:34,710 --> 00:15:36,380 হেই, টমি। 306 00:15:36,380 --> 00:15:38,730 আমার কথা মনে আছে? 307 00:16:03,920 --> 00:16:05,620 আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, মিঃ কুইন। 308 00:16:05,620 --> 00:16:08,340 ভাল সময়ে এসেছ। নাচতেও পারব না। 309 00:16:08,340 --> 00:16:10,090 এটা নাকি জরুরী। 310 00:16:12,410 --> 00:16:13,850 ঠিক আছ? 311 00:16:13,850 --> 00:16:15,800 হ্যাঁ। ক্রিস্টাল শেষ হয়ে গেছে। 312 00:16:15,800 --> 00:16:17,270 ওহ। আমি আসছি। 313 00:16:17,270 --> 00:16:19,130 ঠিক আছে। 314 00:16:22,190 --> 00:16:24,760 ডিগ? 315 00:16:24,760 --> 00:16:26,990 ওকে যেতে দাও। 316 00:16:26,990 --> 00:16:28,760 এসবের সাথে ওর কোন সম্পর্ক নেই। 317 00:16:28,760 --> 00:16:31,530 আমি বলেছিলাম। 318 00:16:31,530 --> 00:16:33,620 অলিভার, আমি তোমাকে সতর্ক করেছিলাম। 319 00:16:33,620 --> 00:16:36,120 হেলেনা! এটা তুমি না। 320 00:16:36,120 --> 00:16:39,070 আমার বাবা একজন খুনি আর মবস্টার। 321 00:16:39,070 --> 00:16:42,230 এমন তো না যে তুমি আগে এমন মানুষ খুন করনি! 322 00:16:42,230 --> 00:16:43,490 আর আমি তোমাকে খুন করা ছাড়াও 323 00:16:43,510 --> 00:16:46,040 নিজের কাজ উদ্ধার করা শিখিয়েছি! 324 00:16:46,450 --> 00:16:48,280 সুবিধা আদায় করে। 325 00:16:48,280 --> 00:16:51,970 কারও দুর্বলতার সুযোগ নিয়ে। 326 00:16:55,790 --> 00:16:58,420 আমার সুবিধায় ভর্তি এক ক্লাব আমাদের 327 00:16:58,430 --> 00:17:00,630 মাথার উপর ড্যান্স করছে অলিভার। 328 00:17:00,630 --> 00:17:02,650 প্লিজ। 329 00:17:02,650 --> 00:17:04,810 অলিভার, আমাকে এমন কিছু করতে বাধ্য কোরো না 330 00:17:04,820 --> 00:17:06,970 যেন আমাদের দুজনকেই পরে আফসোস করতে হয়। 331 00:17:06,970 --> 00:17:09,640 ঠিক আছে! ঠিক আছে। তুমি জিতেছ। 332 00:17:09,640 --> 00:17:11,820 আমি তোমাকে সাহায্য করব। ওকে যেতে দাও। 333 00:17:11,820 --> 00:17:15,990 ওকে...যেতে...দাও! 334 00:17:27,910 --> 00:17:29,470 বলবে না কিছু। 335 00:17:29,470 --> 00:17:31,420 আচ্ছা। 336 00:17:31,420 --> 00:17:33,590 তাহলে চল হেলেনার ব্যাপারে কথা বলি। 337 00:17:35,220 --> 00:17:37,510 অলিভার, যদি তোমার এখনও এই মেয়ের প্রতি দুর্বলতা না থাকত 338 00:17:37,510 --> 00:17:40,040 তুমি হয়ত অন্য কোন সমাধানের কথা ভাবতে 339 00:17:40,050 --> 00:17:42,650 কারও দাঁড়া এক্সটর্ট হয়ে খুন করতে রাজি হওয়ার পরিবর্তে। 340 00:17:42,650 --> 00:17:44,150 তো তুমি চাও আমি কি করি? 341 00:17:44,150 --> 00:17:46,550 তুমি চাও আমি ওকে মেরে ফেলি? 342 00:17:46,550 --> 00:17:48,190 আমার মনে হয় তুমি সেটা আরও আগেই করতে 343 00:17:48,190 --> 00:17:50,720 যদি ও এত সুন্দর না হয়ে দেখতে আমার মত হত। 344 00:17:50,720 --> 00:17:52,560 ও একটা ঠান্ডা মাথার খুনি, অলিভার। 345 00:17:52,560 --> 00:17:54,520 ও খারাপ না। 346 00:17:54,530 --> 00:17:58,080 ওর বাবা ওর বাগদত্তাকে ঠান্ডা মাথায় খুন করার পর থেকেই ওর এই অবস্থা। 347 00:17:58,080 --> 00:18:00,110 আর তুমি কি ওখানে বসে বসে 348 00:18:00,120 --> 00:18:03,570 আমাকে বলবে যে তুমি জানো না প্রতিশোধ নেওয়ার স্পৃহা কেমন হতে পারে? 349 00:18:03,570 --> 00:18:06,200 তুমি কি করতে? হুম? 350 00:18:06,210 --> 00:18:09,220 যদি ফ্লয়েড লওটন ওখানে দাঁড়িয়ে থাকত? 351 00:18:09,220 --> 00:18:11,740 তোমাকে ব্ল্যাকমেইল করে ওকে ধরার চেষ্টা করার 352 00:18:11,760 --> 00:18:13,180 মত কিছু করতাম না। 353 00:18:13,180 --> 00:18:16,010 ঠিক বলেছ। 354 00:18:16,010 --> 00:18:18,550 ঠিক আছে? আমি পারব না ওকে খুন করতে। 355 00:18:18,550 --> 00:18:20,770 আর ওকে পুলিশের কাছেও নিয়ে যেতে পারব না 356 00:18:20,770 --> 00:18:23,440 কারন এসব ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি আছে। 357 00:18:23,440 --> 00:18:25,270 কিন্তু কমপক্ষে, আমি যদি সাথে থাকি, 358 00:18:25,270 --> 00:18:27,110 আমি ওকে আটকাতে পারব, তাই না? 359 00:18:27,110 --> 00:18:30,140 আমি ক্ষয়ক্ষতির পরিমাণ তো কমাতে পারব। 360 00:18:30,150 --> 00:18:34,060 সরি, আমি কি... কিছুতে বাঁধা দিচ্ছি? 361 00:18:34,070 --> 00:18:36,600 আমরা... তোমার ব্যাপারেই কথা বলছিলাম। 362 00:18:36,600 --> 00:18:39,320 আমি ভাবছিলাম তোমরা আমার ব্যাপারে ভাবই না। 363 00:18:39,320 --> 00:18:40,740 এখনও ভাবি না। 364 00:18:40,740 --> 00:18:42,440 ওই সেফ হাউজটা খুঁজে বের করতে পারিনি 365 00:18:42,440 --> 00:18:44,460 যেটায় এফবিআই তোমার বাবাকে রেখেছে। 366 00:18:44,460 --> 00:18:46,110 আমি সে ব্যাপারে সাহায্য করতে পারি। 367 00:18:46,110 --> 00:18:48,110 অনেক দিন ধরে এফবিআই এর সিকিউরিটি হ্যাক করার জন্য বসে আছি। 368 00:18:48,110 --> 00:18:50,460 বের হও। বের হও। 369 00:18:50,470 --> 00:18:53,880 এটা একটা প্রাইভেট বিসয়, ফেলিসিটি, প্লিজ। 370 00:18:53,890 --> 00:18:57,470 ওহ। আচ্ছা। 371 00:18:57,470 --> 00:18:59,970 পরে দেখা হবে, মনে হয়... 372 00:19:03,480 --> 00:19:06,760 তোমরা গার্লফ্রেন্ড আসলে কয়টা, বল তো? 373 00:19:06,770 --> 00:19:07,990 যেটা বলছিলাম, 374 00:19:08,010 --> 00:19:09,900 আমরা জানিনা সেফ হাউজটা কোথায়। 375 00:19:10,020 --> 00:19:11,320 আমরা যা জানি সেটা হচ্ছে মার্শাল 376 00:19:11,320 --> 00:19:13,300 সার্ভিস তোমার বাবাকে শুনানির জন্য 377 00:19:13,310 --> 00:19:15,360 জাস্টিস ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে আজ রাতে। 378 00:19:15,360 --> 00:19:19,860 কিন্তু একটা সমস্যা আছে...হেলেনা। 379 00:19:19,860 --> 00:19:21,480 ভ্যান হচ্ছে দুইটা। 380 00:19:21,480 --> 00:19:23,830 তার একটা হচ্ছে টোপ। বাহ, তাহলে তো ভালই হল 381 00:19:23,830 --> 00:19:25,500 যে আমরা দুজন আছি। 382 00:19:25,500 --> 00:19:27,180 এটা বন্ধ করার জন্য এখনও দেরি হয় নি। 383 00:19:27,190 --> 00:19:29,090 তুমি আমাকে এর থেকে ভাল চেন। 384 00:19:29,090 --> 00:19:31,820 আমি কোন বন্দী নেই না। 385 00:19:37,180 --> 00:19:40,460 হেই! 386 00:19:40,470 --> 00:19:44,600 আমি পেরিমিটার প্রহরা দেওয়ার সময় একজন অনুপ্রবেশকারী ধরেছি। 387 00:19:48,610 --> 00:19:50,770 এ তো উইলসন। 388 00:19:50,780 --> 00:19:54,640 তুই আমার বেশ কয়েকটা বন্ধুকে মেরেছিস, কুত্তার বাচ্চা। 389 00:19:54,650 --> 00:19:56,560 আরও কয়েকটা মারব। 390 00:20:07,690 --> 00:20:10,210 আমি আমাদের কোন এক উকিলের সাথে কথা বলব 391 00:20:10,210 --> 00:20:12,750 আর আপনাকে কল ব্যাক করতে বলব। 392 00:20:12,750 --> 00:20:15,250 শেভ করতে গিয়ে কেটেছে? 393 00:20:15,250 --> 00:20:17,700 হাই। হেই। 394 00:20:17,700 --> 00:20:19,200 একটু সময় হবে? 395 00:20:19,200 --> 00:20:21,250 শিওর। 396 00:20:21,260 --> 00:20:23,540 রয়ের প্রথম দিন কেমন হল? 397 00:20:23,540 --> 00:20:26,640 ও আসেনি। 398 00:20:26,650 --> 00:20:28,230 উম... 399 00:20:28,230 --> 00:20:31,600 আমি শুধু, আহ, গত রাতের জন্য ক্ষমা চাইতে এসেছি। 400 00:20:31,600 --> 00:20:33,850 ক্ষমা চাওয়ার পরিবর্তে, 401 00:20:33,850 --> 00:20:35,270 সত্যটা কেন বলছ না? 402 00:20:35,270 --> 00:20:37,550 তোমার কবজি দিয়ে শুরু করতে পার। 403 00:20:37,560 --> 00:20:41,070 ক্লাবের এক ব্লেন্ডারের সাথে হাতাহাতি হয়েছে। 404 00:20:41,080 --> 00:20:43,030 ও কিছু না। 405 00:20:43,030 --> 00:20:45,660 আমি মনে হয় সত্যটা জানতে চেয়েছিলাম। 406 00:20:45,660 --> 00:20:48,450 আমি জানি কিছু একটা হচ্ছে। 407 00:20:48,450 --> 00:20:51,000 তুমি আমাকে কেন বলছ না কি হচ্ছে। 408 00:20:51,000 --> 00:20:54,390 কারন আমি পারব না। 409 00:20:54,390 --> 00:20:56,570 কেন নয়? 410 00:20:58,430 --> 00:21:02,380 সেটাও বলতে পারব না। আমি চাই বলতে, কিন্ত। 411 00:21:02,380 --> 00:21:05,270 লরেল, আমি দুঃখিত। 412 00:21:05,270 --> 00:21:06,630 আমিও। 413 00:21:06,640 --> 00:21:10,720 আমার এখন তোমাকে দরকার, টমি। 414 00:21:10,720 --> 00:21:13,260 আমার মা হঠাত উদয় হয়ে বলছে আমার মৃত বোন বেঁচে আছে, 415 00:21:13,260 --> 00:21:15,930 আর আমার বাবা রেগে আছে আমি মার কথা বিশ্বাস করছি বলে। 416 00:21:15,930 --> 00:21:18,060 আমি জানি না কাকে বিশ্বাস করা উচিত। 417 00:21:18,060 --> 00:21:19,980 মনে হচ্ছে আমি ভেঙ্গে পরছি। 418 00:21:19,980 --> 00:21:22,450 আমি তোমার পাশেই আছি। না। 419 00:21:22,450 --> 00:21:24,620 তুমি নেই। তুমি লক্ষ মাইল দূরে, 420 00:21:24,620 --> 00:21:28,710 সবচেয়ে খারাপ লাগে কি জান, আমি কারনটাই জানি না। 421 00:21:28,710 --> 00:21:30,820 আমি দুঃখিত। 422 00:21:39,550 --> 00:21:41,818 ওয়াও। সবাইকে উত্যক্ত করে বেড়ান? 423 00:21:42,470 --> 00:21:44,388 আপনার যে চাকরির ব্যবস্থা করেছিলাম সেখানে যাননি। 424 00:21:44,920 --> 00:21:47,090 হ্যাঁ, আপনার ভাই এর বেন্টলি পার্ক করা নিয়ে আরেকটু ভাবলাম। 425 00:21:47,430 --> 00:21:49,380 ভ্যালে হওয়া কি আপনার জন্য অপমানজনক? 426 00:21:49,380 --> 00:21:52,710 না, কিন্তু বড়লোক কোন মেয়ের থেকে চ্যারিটি নেওয়াটা অপমানজনক। 427 00:21:52,720 --> 00:21:54,100 আপনি এই বিষয়টা নিয়ে এত চিন্তিত কেন 428 00:21:54,100 --> 00:21:55,730 যে আমার টাকা আছে? 429 00:21:55,740 --> 00:21:57,570 টাকাই কিন্তু সব কিছু নয়। 430 00:21:57,570 --> 00:21:59,890 যার আছে সে এমন কথাই বলে। 431 00:21:59,890 --> 00:22:01,690 এখন, যদি ক্ষমা করেন, 432 00:22:01,690 --> 00:22:04,440 আমি আমার অপরাধের দুনিয়ায় ফিরে যেতে চাই। 433 00:22:20,070 --> 00:22:24,300 ইয়ো, সাহায্য করতে পারবে? আমি মনে হয় হারিয়ে গেছি। 434 00:22:24,300 --> 00:22:26,750 ডাউনটাউন কোনদিকে? আ--আ--আমি জানি না। 435 00:22:26,750 --> 00:22:28,970 হয়ত তুমি আমাদের দিক নির্দেশনা দিতে পারবে। 436 00:22:28,970 --> 00:22:31,750 অথবা আরও ভাল হয়, কিছু টাকা-- 437 00:22:41,930 --> 00:22:45,870 আপনি ঠিক আছেন? 438 00:22:45,870 --> 00:22:48,040 আপনার রক্তক্ষরণ হচ্ছে। 439 00:22:48,040 --> 00:22:50,200 হ্যাঁ, ছুড়ির আঘাতে এমনই হয়। 440 00:22:50,210 --> 00:22:53,440 আহহ। 441 00:23:00,720 --> 00:23:03,630 শুধু তোমার বাবা। 442 00:23:03,640 --> 00:23:05,790 আর কারও কোন ক্ষতি হলে তোমার ভিতর একটা তীর ঢুকিয়ে দেব। 443 00:23:05,790 --> 00:23:08,420 সুইট। 444 00:23:08,420 --> 00:23:13,010 এখন আমি জানি তোমার পুলিশ গার্লফ্রেন্ডকে কিভাবে ফাঁদে ফেলেছ। 445 00:24:34,730 --> 00:24:37,430 আমি ফ্র্যাঙ্ক বার্টিনেলিকে চাই। 446 00:24:42,180 --> 00:24:45,650 তোমার বাবা ভ্যানে নেই। 447 00:24:45,650 --> 00:24:48,110 কিন্তু উনি শুভেচ্ছা পাঠিয়েছেন। 448 00:24:48,110 --> 00:24:49,910 দ্য হুড কোথায়? 449 00:24:49,910 --> 00:24:52,110 হেলেনা বার্টিনেলি। 450 00:24:52,110 --> 00:24:55,450 আপনাকে কিছু না বলার জন্য অনুরোধ করা হচ্ছে। 451 00:25:01,120 --> 00:25:03,450 ড্যাম ইট! 452 00:25:03,460 --> 00:25:06,090 আপনি যা কিছু বলবেন সেগুলো 453 00:25:06,090 --> 00:25:07,710 কোর্টে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। 454 00:25:07,710 --> 00:25:10,760 আপনার একজন উকিল পাওয়ার অধিকার আছে। 455 00:25:24,520 --> 00:25:27,660 পল কোপানি, নিক সাল্ভাটি, গাস সাবাটোনি। 456 00:25:27,670 --> 00:25:30,630 আপনি বেশ ভাল শিকারি, মিস বার্টিনেলি। 457 00:25:31,920 --> 00:25:34,300 কিংবা আমার হয়ত "শিকারিনি" বলা উচিত। 458 00:25:34,310 --> 00:25:36,290 তুমি নিয়ম করে তোমার বাবার 459 00:25:36,290 --> 00:25:38,660 ক্রিমিনাল অর্গানাইজেশনের সদস্যদের হত্যা করছিলে 460 00:25:38,660 --> 00:25:42,130 যখন গাস সাবাটোনির মৃতদেহ পাওয়া গেল, 461 00:25:42,130 --> 00:25:43,460 আমরা জানতাম এটা সময়ের ব্যাপার 462 00:25:43,470 --> 00:25:45,420 তুমি তোমার বাবাকেও মারার চেষ্টা করবে। 463 00:25:45,420 --> 00:25:47,980 তুমি কি বলতে চাও কেন? 464 00:25:47,990 --> 00:25:50,650 - বিশেষভাবে না। - আবার চিন্তা কর। 465 00:25:50,660 --> 00:25:53,920 আমরা তোমাকে ধরেছি, কিন্তু ওই ভিজিলান্টি পালিয়ে গেছে 466 00:25:53,930 --> 00:25:57,040 ই.এস.ইউ ওর কাছে পৌঁছানোর আগেই। 467 00:25:57,050 --> 00:26:00,460 তুমি জান ও কে। ওর আসল পরিচয়। 468 00:26:00,470 --> 00:26:03,370 তাই না? 469 00:26:03,370 --> 00:26:05,800 মিস বার্টিনেলি , 470 00:26:05,800 --> 00:26:07,820 তুমি আজীবনের জন্য যাচ্ছ। 471 00:26:07,820 --> 00:26:09,340 আমরা সেটা পরিবর্তন করতে পারব না। 472 00:26:09,340 --> 00:26:11,930 কিন্তু কিছু জিনিস ভাল হতে পারে। 473 00:26:11,930 --> 00:26:15,160 অথবা খারাপও হতে পারে। 474 00:26:15,160 --> 00:26:18,850 আমাকে ওর নাম বল, আমি আমার সর্বাত্মক চেষ্টা করব 475 00:26:18,850 --> 00:26:21,380 যেন ওগুলো ভাল হয়। 476 00:26:23,590 --> 00:26:26,360 অলিভার কুইন। 477 00:26:28,360 --> 00:26:30,130 তুমি ওকে ডেট করছ, তাই না? 478 00:26:30,130 --> 00:26:33,530 আমি তোমাকে ক্লাব ওপেনিং এ দেখেছি। 479 00:26:33,530 --> 00:26:36,970 ও কি বলেছে আমরা একে অপরকে ভালবাসতাম আগে? 480 00:26:36,970 --> 00:26:40,350 আমরা ওই দ্য হুড সম্পর্কে জানতে চাই, অলিভার কুইন সম্পর্কে না। 481 00:26:40,360 --> 00:26:42,660 তোমাকে একটা সিক্রেট বলি শোন 482 00:26:42,660 --> 00:26:44,490 তোমার আর ওর মধ্যে কিছুই হবে না। 483 00:26:44,490 --> 00:26:47,490 দেখ, অলিভারের একটা বিশেষ গুন আছে। 484 00:26:47,500 --> 00:26:50,080 ও সবাইকে ব্যবহার করে। আমাকে করেছে, 485 00:26:50,080 --> 00:26:52,700 ডিটেকটিভের মেয়েকে করেছে 486 00:26:52,700 --> 00:26:56,300 ক্ষমা করবেন, মেয়েদের করেছে। 487 00:26:58,590 --> 00:27:00,970 তোমার জায়গায় আমি হলে নিজের 488 00:27:00,980 --> 00:27:03,210 ক্ষতি হওয়ার আগেই বের হয়ে যেতাম। 489 00:27:03,210 --> 00:27:06,700 শেষ সুযোগ। 490 00:27:08,220 --> 00:27:09,600 ওর নাম। 491 00:27:10,650 --> 00:27:13,500 দ্য হুড। 492 00:27:15,740 --> 00:27:17,490 এসব কি হচ্ছে। 493 00:27:17,490 --> 00:27:19,230 আমি জানি না। 494 00:27:25,280 --> 00:27:26,500 যাও, বের হও এখান থেকে! 495 00:27:26,500 --> 00:27:28,550 দরজার দিকে যাও। 496 00:27:39,680 --> 00:27:41,930 নড়বে না! 497 00:27:48,440 --> 00:27:51,270 শুনে তো খুব সাহসী উদ্ধার অভিযান মনে হচ্ছে। 498 00:27:51,280 --> 00:27:54,260 রয়ের মত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, থিয়া। 499 00:27:54,260 --> 00:27:56,100 ওহ, আমি জানি না সেটা। 500 00:27:56,100 --> 00:27:58,430 আমরা বন্ধু না। 501 00:27:58,430 --> 00:28:01,620 আচ্ছা, আমি তোমার সেলাই দিতে দিতে, 502 00:28:01,620 --> 00:28:05,370 তোমরা ঠিক কর তোমরা বন্ধু কি না। 503 00:28:07,120 --> 00:28:10,630 আপনি একটা অসভ্য। 504 00:28:11,760 --> 00:28:13,460 রয়। 505 00:28:13,470 --> 00:28:15,970 কি হল? 506 00:28:15,970 --> 00:28:17,750 কিছুনা। 507 00:28:17,750 --> 00:28:19,170 আমার শট নেওয়ার কি কোন দরকার আছে। 508 00:28:20,810 --> 00:28:23,090 ওহ, এইটা বলবেন না আপনার মত শক্ত 509 00:28:23,090 --> 00:28:24,670 গণ্ডগোল করা লোক একটা ছোট্ট সুচকে ভয় পায়। 510 00:28:24,680 --> 00:28:26,980 দেখতে তো ছোট্ট মনে হয় না। 511 00:28:26,980 --> 00:28:29,460 আচ্ছা, অন্যকিছুর ব্যাপারে ভাব। 512 00:28:29,460 --> 00:28:31,560 সুচটা ছাড়া। 513 00:28:31,570 --> 00:28:32,850 যেমন? 514 00:28:32,850 --> 00:28:35,400 ঠিক আছে, হালকা লাগতে পারে। 515 00:28:40,960 --> 00:28:43,980 হয়ে গেছে। 516 00:28:45,700 --> 00:28:48,330 ততটাও খারাপ ছিল না, তাই না? 517 00:28:53,740 --> 00:28:56,160 বাঁচানোর জন্য ধন্যবাদ। 518 00:28:56,160 --> 00:28:58,410 তুমি পুলিশকে বলে দাও সেই রিস্ক আমি নিতে চাই নি। 519 00:28:58,410 --> 00:29:00,090 সেটাই কি একমাত্র কারন। 520 00:29:01,550 --> 00:29:04,160 তুমি কেন স্বীকার কর না... 521 00:29:04,170 --> 00:29:06,670 যে তুমিও এখনও আমার প্রতি দুর্বল? 522 00:29:16,180 --> 00:29:18,650 কি এটা? 523 00:29:18,650 --> 00:29:21,560 রোমের একটা প্লেন টিকেট, আর একটা পাসপোর্ট 524 00:29:21,570 --> 00:29:23,350 যেন তুমি নতুন একটা জীবন শুরু করতে পার 525 00:29:23,350 --> 00:29:26,520 অন্য কোথাও। 526 00:29:26,520 --> 00:29:29,960 পুলিশ জানে তুমি তোমার বাবাকে ট্র্যাক করছ, হেলেনা। 527 00:29:29,960 --> 00:29:32,860 তুমি ওকে কোনদিনই খুঁজে পাবে না। 528 00:29:32,860 --> 00:29:35,880 তাই আমার শহর থেকে বের হয়ে যাও। 529 00:29:56,220 --> 00:29:58,990 এগুলো লঞ্চারের চারিদিকে সেট কর। 530 00:30:04,410 --> 00:30:06,910 তাড়াতাড়ি। ওদের ব্যাকআপ যে কোন সময় এসে পরবে। 531 00:30:06,910 --> 00:30:09,860 আমরা লঞ্চার থেকে ৬০ সেকেন্ড দূরে। 532 00:30:09,870 --> 00:30:12,670 শেষ চার্জটা তাড়াতাড়ি সেট কর, আমরা উড়িয়ে দেব এটা। 533 00:30:18,240 --> 00:30:20,670 আমার মনে হয় আরও ভাল আইডিয়া এসেছে। 534 00:30:20,680 --> 00:30:22,840 কি করছ? 535 00:30:22,840 --> 00:30:25,100 সার্কিট বোর্ড বের করে নিচ্ছি। 536 00:30:25,100 --> 00:30:27,960 এগুলো ছাড়া কম্পিউটার কাজ করবে না, এটাও না। 537 00:30:28,920 --> 00:30:32,090 সুবিধা আদায়! 538 00:30:41,600 --> 00:30:44,280 আমি দুঃখিত। আমার কল করা উচিত ছিল। 539 00:30:44,280 --> 00:30:45,870 না, ঠি-ঠিক আছে। 540 00:30:45,870 --> 00:30:47,070 ভেতরে এসো। 541 00:30:47,070 --> 00:30:48,800 তুমি কি শিওর? হ্যাঁ, হ্যাঁ। 542 00:30:48,800 --> 00:30:49,870 ধন্যবাদ। আমি চমৎকৃত, 543 00:30:49,870 --> 00:30:51,320 কিন্তু আমি খুশি। 544 00:30:51,320 --> 00:30:53,320 তাই? হ্যাঁ। 545 00:31:00,280 --> 00:31:02,670 সব ঠিক আছে? 546 00:31:02,670 --> 00:31:05,640 রাতটা রাফ গিয়েছে কাল। 547 00:31:05,640 --> 00:31:09,620 আমি আসলে বুঝতে পারিনি, আমার কাজ আর ক্লাব, 548 00:31:09,620 --> 00:31:12,180 মনে হচ্ছে আমি কাউকে সময় দিতে পারছি না। 549 00:31:12,180 --> 00:31:15,060 আমার পরিবার আর টমি 550 00:31:15,060 --> 00:31:17,600 আর 551 00:31:17,600 --> 00:31:20,930 তুমি। আমার মনে হয় আমি তোমাকে সময় দিতে পারছি না। 552 00:31:20,940 --> 00:31:22,600 নিজের উপর এত অত্যাচার কোরো না। 553 00:31:22,600 --> 00:31:24,350 আমাদের দুজনের কাজই এমন। 554 00:31:24,360 --> 00:31:26,790 কিন্তু কাছের মানুষকে কষ্ট দেওয়ার তো কোন ক্ষমা হয় না। 555 00:31:26,790 --> 00:31:29,290 না, কিন্তু যখন তুমি নিজের কাজে বিশ্বাস করবে, 556 00:31:29,290 --> 00:31:31,740 কোন না কোন রাস্তা তুমি খুঁজে নিবেই। 557 00:31:31,750 --> 00:31:33,980 কিভাবে? 558 00:31:33,980 --> 00:31:36,250 ওয়েল। 559 00:31:36,250 --> 00:31:37,870 প্রথম যেটা করতে হবে তা হচ্ছে 560 00:31:37,870 --> 00:31:39,990 এমন কাউকে খুঁজে বের করতে হবে 561 00:31:39,990 --> 00:31:43,690 যার কাছে তোমার কখনও ক্ষমা চাইতে হবে না। 562 00:32:25,420 --> 00:32:29,132 হেই। আমি কয়েকটা কাজ করছিলাম আর একটা পুলিশ রিপোর্ট ইন্টারসেপ্ট করেছি। 563 00:32:29,200 --> 00:32:31,400 একটা লোকাল স্পোর্টস সামগ্রীর দোকান থেকে 564 00:32:31,410 --> 00:32:33,460 এই মাত্র একটা হাই পাওয়ারড ক্রসবো ছিনতাই হয়েছে। 565 00:32:33,460 --> 00:32:34,960 এখন... 566 00:32:34,960 --> 00:32:37,290 হতে পারে একটা কাকতালীয় ঘটনা 567 00:32:37,300 --> 00:32:40,080 অথবা তোমার সাইকো এক্স-গার্লফ্রেন্ড 568 00:32:40,080 --> 00:32:42,470 ডিগের কথা, আমার না 569 00:32:42,470 --> 00:32:44,430 এখনও শহরে আছে। 570 00:32:44,440 --> 00:32:47,850 আমি আর কিছু জানতে পারলে তোমাকে জানাবো। 571 00:32:47,860 --> 00:32:51,610 ইতিমধ্যে, নিজের দিকে খেয়াল রেখ। 572 00:32:51,610 --> 00:32:53,110 হাই। 573 00:32:53,110 --> 00:32:54,790 আমার মনে হয় না আমরা আজ 574 00:32:54,800 --> 00:32:56,600 সকালে সঠিকভাবে পরিচিত হতে পেরেছি। 575 00:33:02,500 --> 00:33:04,080 ফেলিসিটি? অলিভার। 576 00:33:04,790 --> 00:33:06,460 অলিভার। 577 00:33:07,730 --> 00:33:10,230 আমি এখানে। 578 00:33:11,800 --> 00:33:13,800 তুমি ঠিক আছ? 579 00:33:13,800 --> 00:33:15,300 হেই,হেই। 580 00:33:15,300 --> 00:33:18,400 তুমি ঠিক আছ? 581 00:33:18,410 --> 00:33:20,970 আমি তোমার কল পেয়েছি। 582 00:33:20,980 --> 00:33:23,810 কি হয়েছিল? হেলেনা। 583 00:33:23,810 --> 00:33:26,360 ওর বাবা যে সেফ হাউজে আছে সেটার ঠিকানা চাচ্ছিল। 584 00:33:26,360 --> 00:33:29,200 আমাকে দিয়ে এফবিআই ডাটাবেজ হ্যাক করিয়েছে। 585 00:33:29,200 --> 00:33:31,000 দুঃখিত, অলিভার। হেই। 586 00:33:31,000 --> 00:33:33,540 এখানে তোমার কোন দোষ নেই। 587 00:33:35,170 --> 00:33:38,170 অলিভার, কি করবে এখন? 588 00:33:38,180 --> 00:33:39,980 শুরুতেই যেটা করা উচিত ছিল। 589 00:33:47,030 --> 00:33:49,410 আহহ! 590 00:34:42,580 --> 00:34:45,470 হেলেনা! 591 00:34:49,550 --> 00:34:50,580 কোড থ্রি, গোলাগুলি হয়েছে 592 00:34:50,580 --> 00:34:52,400 বার্টিনেলি সেফ হাউজে। 593 00:34:52,400 --> 00:34:54,370 আমি হল। আমি ঘটনাস্থলে আছি। 594 00:34:54,370 --> 00:34:55,960 ব্যাকআপের জন্য অপেক্ষা করুন, ডিটেকটিভ। 595 00:34:55,990 --> 00:34:57,540 এটা একটা আদেশ। 596 00:35:01,510 --> 00:35:04,090 তুমি আমাকে শুট করবে না। 597 00:35:04,100 --> 00:35:06,300 তুমি খুনি নও। 598 00:35:06,300 --> 00:35:07,850 মনে আছে? 599 00:35:07,850 --> 00:35:09,600 কিন্তু তুমি তো খুনি। 600 00:35:10,930 --> 00:35:13,280 আর যদি আমি তোমাকে ছেড়ে দেই, 601 00:35:13,280 --> 00:35:17,230 ওই রক্ত আমার হাতেই লাগবে। 602 00:35:18,950 --> 00:35:21,590 আমি দুঃখিত। 603 00:35:25,840 --> 00:35:28,290 আমি এই মুভটা প্র্যাকটিস করেছি। 604 00:35:28,290 --> 00:35:32,960 মনে হয়েছিল হয়ত কোনদিন কাজে লাগতে পারে। 605 00:35:34,670 --> 00:35:37,670 তুমি আমাকে মেরেই ফেলতে। 606 00:35:56,940 --> 00:35:58,660 অনেক হয়েছে! 607 00:35:58,660 --> 00:36:00,540 নড়বে না! 608 00:36:04,160 --> 00:36:06,300 ওটা নামিয়ে রাখ। 609 00:36:06,300 --> 00:36:08,140 এদিকে ঘোর। 610 00:36:08,140 --> 00:36:09,970 ধীরে। 611 00:36:13,010 --> 00:36:14,640 না! 612 00:36:28,850 --> 00:36:31,470 ম্যাককেনা? 613 00:36:56,550 --> 00:36:57,560 হেই। 614 00:36:57,570 --> 00:36:58,969 হেই। 615 00:36:59,970 --> 00:37:02,430 কেমন বোধ করছ? 616 00:37:02,430 --> 00:37:04,430 আহ, অসাড়। 617 00:37:04,440 --> 00:37:07,300 হেই, না...নড়ো না। 618 00:37:07,310 --> 00:37:08,770 ঠিক আছে। 619 00:37:08,770 --> 00:37:11,980 তোমার ডাক্তারের সাথে দেখা হল। ভাল লোক। 620 00:37:11,980 --> 00:37:13,290 হুম। 621 00:37:13,300 --> 00:37:14,760 উনি বললেন ভাগ্যক্রমে বেঁচে গেছ। 622 00:37:14,760 --> 00:37:18,100 হ্যাঁ। উনি আরও বলেছেন 623 00:37:18,100 --> 00:37:20,230 আমার ফিমার টুকরো টুকরো হয়ে গেছে, 624 00:37:20,240 --> 00:37:24,320 যেটা ঠিক হতে কমপক্ষে ১ বছর লাগবে। 625 00:37:26,460 --> 00:37:28,740 আমার পুলিশ থাকা অবস্থায় খুব ভাল লাগত। 626 00:37:28,740 --> 00:37:31,040 ওহ, কাম অন। ম্যাককেনা। 627 00:37:31,050 --> 00:37:33,610 তুমি এখনও পুলিশ। 628 00:37:33,620 --> 00:37:36,170 আরেকটা সার্জারি, এরপর তুমি বাড়ি যাচ্ছ। 629 00:37:36,170 --> 00:37:38,000 - আমি বাড়ি যাচ্ছি না। - কি? 630 00:37:38,000 --> 00:37:41,970 আমি কোস্ট সিটিতে চলে যাচ্ছি আমার বোনের সাথে থাকতে। 631 00:37:41,970 --> 00:37:43,480 ওখানে দেশে সেরা ফিজিক্যাল থেরাপি 632 00:37:43,510 --> 00:37:44,830 ফ্যাসিলিটি আছে। 633 00:37:46,290 --> 00:37:48,500 আমি দেখতে যাব। 634 00:37:48,500 --> 00:37:51,980 - হেই, আমি একজন বিলিয়নিয়ার, তাই না? - হ্যাঁ। 635 00:37:51,980 --> 00:37:54,130 আমিও কোস্ট সিটিতে চলে যাব। 636 00:37:54,140 --> 00:37:56,490 খুবই সুইট কিন্ত 637 00:37:56,490 --> 00:37:59,360 তোমার ক্লাব মাত্র ওপেন হয়েছে। 638 00:37:59,360 --> 00:38:02,140 আর তোমার সব কাজও এখানে। 639 00:38:02,140 --> 00:38:04,190 আমার ব্যাপারে চিন্তা কোরো না। 640 00:38:05,650 --> 00:38:07,580 তোমার ব্যাপারে চিন্তা করাই আমার দায়িত্ব। 641 00:38:07,580 --> 00:38:10,000 তুমি থামবে? 642 00:38:10,000 --> 00:38:12,920 শোন, তুমি জান আমি তোমার ব্যাপারে কি ফিল করি। 643 00:38:16,010 --> 00:38:20,210 এটা যা আছে তার চেয়ে আর কঠিন কোরো না আমার জন্য। 644 00:38:22,260 --> 00:38:26,670 ঠিক আছে। 645 00:38:26,670 --> 00:38:28,940 তাহলে, আহ, 646 00:38:28,940 --> 00:38:31,770 তুমি যা চাও তাই হবে। 647 00:38:43,030 --> 00:38:46,190 তুমি কি তোমার ডেস্ক পরিষ্কার করছ? 648 00:38:46,190 --> 00:38:48,410 না। এক বন্ধুর। 649 00:38:48,410 --> 00:38:50,960 উম... 650 00:38:50,960 --> 00:38:52,880 তুমি আমার সাথে দেখা করতে চেয়েছ। 651 00:38:52,880 --> 00:38:54,740 বসো না হয় আগে। 652 00:38:54,750 --> 00:38:56,380 ঠিক আছে। 653 00:39:08,880 --> 00:39:12,060 আমি শোনার জন্য প্রস্তুত। 654 00:39:16,070 --> 00:39:18,740 ধন্যবাদ। 655 00:39:24,630 --> 00:39:28,110 হেই। 656 00:39:28,110 --> 00:39:30,250 আমি, আহ, ম্যাককেনার ব্যাপারে শুনলাম। 657 00:39:30,250 --> 00:39:32,950 তুই ঠিক আছিস? 658 00:39:32,950 --> 00:39:36,540 খুব একটা না। 659 00:39:36,540 --> 00:39:41,090 দেখ, আমি জানি আমি গত কয়দিন খারাপ আচরণ করেছি। 660 00:39:41,090 --> 00:39:43,210 আমি আসলে বুঝতে পারছিলাম না 661 00:39:43,210 --> 00:39:46,080 কিভাবে তুই এত বড় ব্যাপার আমার কাছে থেকে লুকিয়ে রাখলি। 662 00:39:46,080 --> 00:39:48,550 কিন্তু আমি 663 00:39:48,550 --> 00:39:52,100 আমি এটা ভাবিনি যে তোর উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। 664 00:39:53,750 --> 00:39:57,270 আমার সবচেয়ে কাছের মানুষদের মিথ্যা বলা। 665 00:39:57,280 --> 00:40:00,640 সেটাই সবচেয়ে কঠিন অংশ। 666 00:40:00,650 --> 00:40:03,480 আমি বুঝতে পেরেছি। 667 00:40:06,200 --> 00:40:08,120 আমি ভুল ছিলাম 668 00:40:08,120 --> 00:40:11,640 যখন ভেবেছিলাম আমি দুটোই করতে পারব 669 00:40:11,640 --> 00:40:15,380 আমি যা করি সেটাও করতে পারব 670 00:40:15,380 --> 00:40:19,550 সাথে সাধারণ জীবনযাপনও করতে পারব। 671 00:40:19,550 --> 00:40:22,220 কারও সাথে। 672 00:40:22,220 --> 00:40:24,000 কিন্তু যদি তুই একা থাকিস, 673 00:40:24,000 --> 00:40:26,790 তুই কোনদিন সুখী হতে পারবি না। 674 00:40:28,010 --> 00:40:30,710 হয়তবা না। 675 00:40:32,340 --> 00:40:37,130 কিন্তু আমার সুখ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিসয় না। 676 00:40:41,100 --> 00:40:43,900 তোমার প্ল্যান, তোমার কল। 677 00:40:47,410 --> 00:40:50,740 ফাইয়ারস। 678 00:40:50,750 --> 00:40:52,700 মিঃ কুইন। 679 00:40:52,700 --> 00:40:55,250 আমি ভাবছিলাম আপনার কাছ থেকে সাড়া পাব। 680 00:40:55,250 --> 00:40:57,330 আমাদের কাছে আপনার সার্কিট বোর্ড আছে। 681 00:40:57,340 --> 00:41:00,340 আপনি একটা বিশাল ভুল করছেন। 682 00:41:00,340 --> 00:41:03,510 আমরা যখন কথা বলছি আমার লোকেরা পুরো দ্বীপে চিরুনি অভিযান চালাচ্ছে। 683 00:41:03,510 --> 00:41:06,660 আর ওরা যখন আপনাদের পাবে, ওরা আপনাদের মেরে ফেলবে। 684 00:41:06,660 --> 00:41:09,260 ধীরে, ধীরে, আমি আশংকা করছি। 685 00:41:09,260 --> 00:41:12,520 আপনার লোকেরা যদি আমাদের মেরে ফেলে, কোনদিনই সার্কিট বোর্ডটা খুঁজে পাবেন না। 686 00:41:12,520 --> 00:41:14,970 আর তারপর, আপনার একটা কুৎসিত আধুনিক আর্ট ছাড়া 687 00:41:14,970 --> 00:41:19,010 কিছুই থাকবে না। 688 00:41:20,170 --> 00:41:22,190 আপনি কি প্রস্তাব দিচ্ছেন। 689 00:41:22,190 --> 00:41:24,340 একটা চুক্তি। 690 00:41:24,350 --> 00:41:26,530 আমি শুনছি। 691 00:41:26,530 --> 00:41:29,530 বলুন কি চান আপনি? 692 00:41:33,090 --> 00:41:35,850 এই দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা।