1 00:00:01,187 --> 00:00:04,540 আমার নাম অলিভার কুইন। পাঁচ বছর, 2 00:00:04,640 --> 00:00:07,824 আমি এক দ্বীপে আটকে পড়েছিলাম শুধু এক লক্ষ্য নিয়ে... 3 00:00:08,020 --> 00:00:10,190 বেঁচে থাকা। 4 00:00:10,190 --> 00:00:12,010 অলিভার কুইন বেঁচে আছে। 5 00:00:12,010 --> 00:00:14,610 এখন আমি আমার বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য... 6 00:00:14,610 --> 00:00:16,780 উনার রেখে যাওয়া নামের লিস্ট ব্যবহার করে... 7 00:00:16,780 --> 00:00:20,200 তাদের দমন করবো যারা আমার শহরকে বিষাক্ত করে তুলেছে। 8 00:00:20,200 --> 00:00:24,140 এজন্য আমাকে, অন্য মানুষে রূপান্তরিত হতে হবে... 9 00:00:24,140 --> 00:00:27,620 আমাকে হতে হবে...অন্যকিছু। 10 00:00:27,620 --> 00:00:29,040 আগে যা দেখেছেন... 11 00:00:29,040 --> 00:00:30,580 তুমি কার কাছ থেকে ভার্টিগো সংগ্রহ করো? 12 00:00:30,580 --> 00:00:32,030 মানুষ তাকে "কাউন্ট" বলে ডাকে। 13 00:00:32,030 --> 00:00:36,830 ৫৬ জন মানুষ মারা গিয়ে এই সংখ্যাটা পূরণ করেছে। 14 00:00:36,830 --> 00:00:40,150 আমি কাউকে এত বেশি ভার্টিগো নিয়ে বেঁচে থাকতে দেখিনি!! 15 00:00:40,150 --> 00:00:42,250 পুলিশ কখনো তোমার ভাইয়ের হত্যাকারীকে আটক করেনি। 16 00:00:42,260 --> 00:00:43,910 আর গুলিগুলো কিউরেরি ভর্তি ছিল, যা কিনা 17 00:00:43,940 --> 00:00:45,680 ফ্লয়েড লওটন এম.ও 18 00:00:45,680 --> 00:00:47,890 - লওটন বেঁচে আছে। - আমি দুঃখিত, জন। 19 00:00:47,900 --> 00:00:50,180 এই লওটন কি তার কুকুর টাকে মেরেছিল, বা অন্য কিছু করেছিল ? 20 00:00:50,180 --> 00:00:53,270 ও ওর ভাইকে মেরে ফেলেছিল 21 00:01:40,280 --> 00:01:42,260 কেমন যাচ্ছে সব ? 22 00:01:42,270 --> 00:01:44,880 আমরা সবুজ আর কালোর মধ্যে আছি। 23 00:01:44,890 --> 00:01:48,240 ওইটাকে ধরতে আমরা যেভাবে ক্লাবে টাকা ঢালছি, ব্যাপারটা খারাপ না। 24 00:01:48,240 --> 00:01:50,070 ওহ, এখানে দেখো। 25 00:01:50,070 --> 00:01:51,940 কোন ধরনের ব্যবসাতে এমন "লস্ট এন্ড ফাউন্ড" বিভাগ আছে 26 00:01:51,940 --> 00:01:53,830 যা কিনা শুধু মেয়েদের অন্তর্বাসে ভর্তি!! 27 00:01:53,830 --> 00:01:55,330 উমমম, সবচেয়ে ভালো ব্যবসাতে । 28 00:01:55,330 --> 00:01:57,710 ওহহ, এত বেশি আনন্দ করা বেআইনি ঘোষণা করা উচিত 29 00:01:57,710 --> 00:01:59,780 হাহ, যদি বললেই হয়ে যেত! 30 00:01:59,780 --> 00:02:01,620 দুঃখিত, আমি কি বিরক্ত করলাম ? 31 00:02:01,620 --> 00:02:03,970 - লরেল ঠিক আছে ? - সে ভালো আছে। 32 00:02:03,970 --> 00:02:05,840 আমি এখানে অন্য একটা কারণে এসেছি । 33 00:02:05,840 --> 00:02:08,810 এখান থেকে কিছুদূরে একটা মেয়ে একটু আগে গাড়ি চাপায় মারা গিয়েছে। 34 00:02:08,810 --> 00:02:11,910 স্টারলিং ব্রিজের উপরে। 35 00:02:11,910 --> 00:02:13,730 তোমাদের সাথে কোন সংশ্লিষ্টতা ছিল ? 36 00:02:13,730 --> 00:02:15,760 - না তো। - থাকার কথা ? 37 00:02:17,850 --> 00:02:19,150 আজ রাতে ও তোমাদের ক্লাবে ছিল। 38 00:02:19,150 --> 00:02:20,320 অনেক মানুষই তো ছিল। 39 00:02:20,320 --> 00:02:21,740 তুমি ভাবছো কেউ তাকে মেরেছে ? 40 00:02:21,740 --> 00:02:23,140 "কেউ" না। 41 00:02:23,140 --> 00:02:24,770 "কিছু" একটা 42 00:02:24,780 --> 00:02:26,910 ভার্টিগো। 43 00:02:26,910 --> 00:02:30,250 হ্যাঁ, তোমার ক্লাবেই এটা নিয়ে কিছু একটা গোলমাল আছে। 44 00:02:30,250 --> 00:02:31,980 আমিতো এটা সম্পর্কে কিছুই জানিনা। 45 00:02:31,980 --> 00:02:34,280 কিন্তু আমরা তো এখানে ড্রাগস অনুমোদন করিনা। 46 00:02:37,300 --> 00:02:39,320 তোমার ক্লায়েন্টদের নিয়ন্ত্রণ করো, 47 00:02:39,320 --> 00:02:41,840 কেউ এসে তোমাদের কারবারে ঢু মারা আগেই। 48 00:02:44,960 --> 00:02:47,760 এমন কি হতে পারে, মেয়েটা ড্রাগস বাইরে কোথাও থেকে এনেছে। 49 00:02:47,760 --> 00:02:50,600 আমার তো মনে হয়না, আমি তো ড্রাগ ব্যবসায়ীদের তেমন লেনদেন করি না। 50 00:02:50,600 --> 00:02:52,170 যাই হোক,আমাকে কর্মকর্তাদের লিস্টটা দিও 51 00:02:52,170 --> 00:02:54,070 আমি ড্রাগের জন্য ফেলিসিটি কে নিয়ে ক্রস রেফারেন্স করবো। 52 00:02:54,070 --> 00:02:56,690 এর মধ্যে কিন্তু আমরাও আছি। জানো তো ? 53 00:02:56,690 --> 00:03:00,310 আমি ভেবেছিলাম আমাদের রক্ষক "কাউন্ট"টাকে শেষ করে দিয়েছে। 54 00:03:01,560 --> 00:03:04,080 আমি শেষ করেছি ! 55 00:03:04,080 --> 00:03:07,180 আমি শুধু তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, ডক্টর 56 00:03:07,180 --> 00:03:08,980 হ্যাঁ, আপনি একটা চেষ্টা করতেই পারেন, ডিটেকটিভ। 57 00:03:08,990 --> 00:03:10,370 কিন্তু মনে হয়না খুব বেশি কিছু আপনি জানতে পারবেন। 58 00:03:10,370 --> 00:03:11,420 এর মানে কি ? 59 00:03:11,440 --> 00:03:13,440 এটা কি ডাক্তার-রোগীর সম্পর্কের কোন সুবিধা? 60 00:03:13,690 --> 00:03:16,240 না, এটা তো না-ই, দূষিত ভার্টিগোর অত্যধিক মাত্রা 61 00:03:16,240 --> 00:03:19,580 তার 'এঙুলার সিঙুলেট' এর 'কওডাল' অংশকে ভেঙে দিয়েছে। 62 00:03:19,580 --> 00:03:21,050 হুম, শুনে হয়ত অবাক হবেন 63 00:03:21,050 --> 00:03:22,580 কিন্তু আমি কোনদিন মেডিকেল স্কুলে যাইনি। 64 00:03:22,580 --> 00:03:24,180 আমি এক মাসের মত ওর সাথে আছি, 65 00:03:24,180 --> 00:03:26,800 আর এতদিনে শুধু সালাদ শব্দটা 66 00:03:26,800 --> 00:03:28,800 আর মুখের উপর আচমকা থুথুই পেয়েছি। 67 00:03:28,810 --> 00:03:30,840 - আপনার জন্যে শুভকামনা। - ধন্যবাদ 68 00:03:34,340 --> 00:03:38,930 এখানে আমি জন্মেছিলাম আর সেখানে মরেছিলাম। 69 00:03:38,930 --> 00:03:41,730 এটা হয়তো তোমার জন্যে এক মুহূর্তের ব্যাপার ছিল। 70 00:03:41,740 --> 00:03:44,900 তুমি খেয়ালই করোনি। 71 00:03:48,890 --> 00:03:51,280 একজন মহিলা আজ মারা গেছে। 72 00:03:51,280 --> 00:03:52,910 তোর বিষ থেকে। 73 00:03:52,910 --> 00:03:55,400 অনেক মহিলাই, অনেক রাতে, 74 00:03:55,400 --> 00:03:57,680 অনেক কারণে মারা যায়। 75 00:03:57,680 --> 00:04:00,790 কেউ আবার ভার্টিগো বিক্রি করছে, কোত্থেকে আসছে এসব ? 76 00:04:00,790 --> 00:04:03,590 আমি তোমাকে চিনতে পেরেছি। 77 00:04:03,590 --> 00:04:06,210 হুড মানব ! 78 00:04:06,210 --> 00:04:11,380 তুমি আমার চিন্তা থেকে কখনোই দূরে না। 79 00:04:16,240 --> 00:04:22,020 তুমি এই শহরটাকে ব্যর্থ করেছো! 80 00:04:22,030 --> 00:04:24,430 তুমি এই শহরটাকে ব্যর্থ করেছো! 81 00:04:27,110 --> 00:04:30,030 তুমি বললেই হত যে সে একটা অপদার্থ। 82 00:04:30,030 --> 00:04:32,900 তুমি এই শহরটাকে ব্যর্থ করেছো! 83 00:04:54,670 --> 00:04:57,810 আচ্ছা ! তুমি আমাকে এটা শেখাচ্ছো। 84 00:04:57,810 --> 00:04:59,680 তখনি শুধুমাত্র, যদি তুমি বলো চাকুটা কোথায় ছিল। 85 00:05:05,270 --> 00:05:07,300 তোমাকে কে লড়তে শিখিয়েছে ? 86 00:05:07,300 --> 00:05:08,820 আমার পিতা একজন পুত্র সন্তান চাইতেন। 87 00:05:08,820 --> 00:05:11,940 তাহলে সে একজন পেয়েছে। 88 00:05:11,940 --> 00:05:14,280 সাবধানে। এই ধনুকটার টান ১৫০ পাউন্ড 89 00:05:14,280 --> 00:05:17,660 একটু টান লাগলেই, দেখবে, তোমার চোখে আশের তীক্ষ্ম ফলা বেধে যাবে। 90 00:05:17,660 --> 00:05:20,030 সে ঠিক বলছে, তুমি এখনো এতটা শক্ত হওনি ছেলে। 91 00:05:20,030 --> 00:05:21,670 আবার যাবে ? 92 00:05:21,670 --> 00:05:23,170 জিনিসটা কিন্তু দারুণ ! 93 00:05:23,170 --> 00:05:25,620 তোমরা দুজনেই সত্যিকারের গুন্ডা 94 00:05:25,620 --> 00:05:26,740 কিন্তু তোমাদের কি মনে হয়না, আমাদের এখন 95 00:05:26,760 --> 00:05:28,210 ফাইয়ারসকে বন্ধ করার প্ল্যান করা উচিত। 96 00:05:28,210 --> 00:05:31,090 এবং, আমি জানিনা, তোমার বাবাকে বাঁচানো উচিৎ? 97 00:05:31,090 --> 00:05:32,660 ও কি সবসময়ই এমন ঘ্যানঘ্যান করে ? 98 00:05:32,660 --> 00:05:35,680 আজকের দিনটা তার জন্য ভাল ছিল। 99 00:05:35,680 --> 00:05:37,800 ও কি মারামারি করতে পারে ? 100 00:05:37,800 --> 00:05:40,350 আমিতো দেখেছিলাম চেষ্টা করে। অত ভালো না। 101 00:05:40,350 --> 00:05:42,020 আমি এখানে বসে আছি! 102 00:05:42,020 --> 00:05:44,610 ভালো, কিন্তু, আমি এখনো চেষ্টা করিনি। 103 00:05:53,780 --> 00:05:56,350 - আংকেল জন। - হেই বাডি। 104 00:05:56,350 --> 00:05:58,790 তুমি "লোগান বোগান"টা আমাকে পড়ে শোনাবে ? 105 00:05:58,790 --> 00:06:00,490 সোনামণি, এখন ঘুমাতে যাও। 106 00:06:00,510 --> 00:06:01,540 আম্মু তোমাকে একটু পরেই পড়ে শোনাবে। 107 00:06:01,540 --> 00:06:04,040 কিন্তু, আমি আংকেল জনের থেকে শুনতে চাই। 108 00:06:04,040 --> 00:06:05,810 আংকেল জনের সারাদিন অনেক ধকল গেছে। 109 00:06:05,810 --> 00:06:08,080 সে তোমাকে পরের বার পড়ে শোনাবে। 110 00:06:12,550 --> 00:06:14,800 হেই, আমি দুঃখিত। 111 00:06:14,810 --> 00:06:17,970 আমি আজকে অন্য কোথাও গিয়েছিলাম। 112 00:06:17,970 --> 00:06:20,560 তোমার সাথে হয়েছেটা কি ? 113 00:06:20,560 --> 00:06:22,080 আমি কিছু জিনিস বের করতে চাচ্ছি। 114 00:06:22,080 --> 00:06:24,710 তোমার কিছু বলার প্রয়োজন হলে, 115 00:06:24,710 --> 00:06:26,510 তুমি জানোই তো আমি এখানেই আছি। 116 00:06:36,240 --> 00:06:39,660 অলিভার কুইনের ম্যাসেজ, খুব জরুরি কিছু। 117 00:06:39,660 --> 00:06:41,760 এক্ষুনি যেতে হবে। 118 00:06:43,550 --> 00:06:45,030 যত তাড়াতাড়ি পারি চলে আসলাম। 119 00:06:45,040 --> 00:06:46,700 এটা কি তোমার বাবার ডায়েরি সম্পর্কিত ? 120 00:06:46,700 --> 00:06:48,090 ফেলিসিটি এখনো সেটা নিয়ে কাজ করছে। 121 00:06:48,090 --> 00:06:49,290 আমাদের আরেকটা সমস্যা দেখা দিয়েছে। 122 00:06:49,290 --> 00:06:52,210 স্টারলিং শহরে আবার দাঙ্গা শুরু হয়েছে। 123 00:06:52,210 --> 00:06:54,340 ভার্টিগো নামের সেই ড্রাগের জন্য। 124 00:06:54,340 --> 00:06:56,010 এটা শহরের সবচেয়ে খারাপ বস্তুর একটা ছিল, 125 00:06:56,010 --> 00:06:57,750 কিন্তু সবুজ এবং লাল পিলটা, 126 00:06:57,750 --> 00:07:00,270 গত তিন মাস ধরে কোথাও পাওয়া যায়নি। 127 00:07:00,270 --> 00:07:02,130 কিছুদিন আগে থেকে শহরে 128 00:07:02,140 --> 00:07:03,770 নতুন ধরনের এক ভার্টিগোর আবর্তন হয়েছে। 129 00:07:03,770 --> 00:07:06,090 আরো নেশাদায়ক, আরো প্রতিক্রিয়া-সম্পন্ন। 130 00:07:06,090 --> 00:07:07,890 এটা ক্লাবে একটা মেয়েকে মেরে ফেলেছে। 131 00:07:07,890 --> 00:07:10,590 যেভাবে এটা থিয়াকে মেরেই ফেলেছিল প্রায়, 132 00:07:10,590 --> 00:07:12,790 আচ্ছা,তুমি কি ভাবছো ? কাউন্টের সাথে দেখা করবে? 133 00:07:12,800 --> 00:07:15,700 আমি প্রথমেই তার সাথে দেখা করেছি। অযথাই সময় নষ্ট। 134 00:07:15,700 --> 00:07:18,320 সে...তো গেছে ! 135 00:07:18,320 --> 00:07:20,120 আহহ। 136 00:07:20,120 --> 00:07:23,040 যেহেতু সেই একজন ছিল যে ভার্টিগোর ফর্মুলা জানতো। 137 00:07:23,040 --> 00:07:24,290 আমি জানিনা... 138 00:07:24,290 --> 00:07:26,270 আমি জানি-ই না কোথা থেকে শুরু করতে হবে। 139 00:07:26,280 --> 00:07:27,830 ভাল, তোমরা এখানেই আছো। 140 00:07:27,830 --> 00:07:29,610 হ্যাঁ, কোথায় আর থাকবে !! 141 00:07:29,610 --> 00:07:31,110 এখানের সবকিছুই তোমাদের পছন্দ। 142 00:07:31,110 --> 00:07:33,280 তোমার এটা দেখা দরকার। 143 00:07:35,970 --> 00:07:37,840 আমি এমুহূর্তে এখানে আছি যেখানে পুলিশের মতে, 144 00:07:37,840 --> 00:07:39,290 একজন মানসিক বিকারগ্রস্ত রোগী 145 00:07:39,290 --> 00:07:41,120 কিছুক্ষণ আগে পালিয়েছে। 146 00:07:41,120 --> 00:07:43,810 স্টারলিং কাউন্টি মানসিক হাসপাতালে, 147 00:07:43,810 --> 00:07:46,140 কর্তৃপক্ষ সবকিছু তালাবন্ধ করে দিয়েছে 148 00:07:46,150 --> 00:07:47,850 এই ঘটনার সূত্র ধরে, 149 00:07:47,850 --> 00:07:50,060 পুলিশ মানুষকে ড্রাগ ডিলার "কাউন্টের" সাথে 150 00:07:50,070 --> 00:07:52,650 যোগাযোগ না রাখতে সতর্ক করে দিয়েছে 151 00:07:52,650 --> 00:07:54,440 এখন আর অতটা মাথা নষ্ট মনে হচ্ছে না তাইনা? 152 00:08:03,990 --> 00:08:07,320 আমি তার ঔষধ বানাচ্ছিলাম। সে গড়গড় করছিল। 153 00:08:07,320 --> 00:08:09,680 তার চিরাচরিত চিল্লাচিল্লি এরপর নিস্তব্ধতা। 154 00:08:09,690 --> 00:08:10,940 আমাকে বাধ্য করেছিল। 155 00:08:10,960 --> 00:08:13,120 জোর করে পাশের দরজা দিয়ে তাকে বের করে দিতে বলেছিল। 156 00:08:13,120 --> 00:08:15,390 আমি ভেবেছিলাম, ও তো নিষ্পাপ, মূলত অপদার্থ। 157 00:08:15,390 --> 00:08:17,740 আমি জানি, এর মানে, 158 00:08:17,740 --> 00:08:20,080 আমি তার সাথে এক ডজনের ও বেশি দেখা করেছি। 159 00:08:20,080 --> 00:08:21,200 গত কয়েক মাসে। 160 00:08:21,220 --> 00:08:22,620 একজন রোগী দ্বারা এইভাবে ধোঁকা খাওয়া, 161 00:08:22,620 --> 00:08:25,280 চিন্তা করোনা। আমরা তাকে খুঁজে বের করবোই। 162 00:08:25,290 --> 00:08:28,290 তাকে এবার এমন জায়গায় রাখা হবে, যেখান থেকে বের হওয়া আরো কঠিন। 163 00:08:28,290 --> 00:08:29,870 ডিটেকটিভ ! 164 00:08:29,870 --> 00:08:31,520 ও বিপদজনক, 165 00:08:31,530 --> 00:08:33,610 ছোট করে দেখেন না। 166 00:08:36,750 --> 00:08:38,510 আমরা সিকিউরিটি ক্যামেরা থেকে কিছু পেয়েছি? 167 00:08:38,520 --> 00:08:40,170 এখানের বর্ণনা অনুসারে তো, না। 168 00:08:40,170 --> 00:08:43,020 খরচের কারণে ওগুলো আগেই সরিয়ে ফেলা হয়েছিল। 169 00:08:43,020 --> 00:08:45,350 অবিশ্বাস্য। 170 00:08:45,360 --> 00:08:46,920 আরেকটা ব্যাপার আছে। 171 00:08:46,920 --> 00:08:48,860 ভেরোনিকা স্পার্ক্স, যে মেয়েটা ভারডেন্টে মারা গিয়েছিল। 172 00:08:48,860 --> 00:08:51,440 - হ্যাঁ ? - আমি তার ফোন সার্চ করেছিলাম। 173 00:08:51,450 --> 00:08:53,610 মৃত্যুর আগে, যাকে ম্যাসেজ পাঠিয়েছিল, 174 00:08:53,610 --> 00:08:54,950 সে হলো টমি মারলিন। 175 00:08:54,950 --> 00:08:56,780 ও তো বললো ওকে চেনে না। 176 00:08:56,780 --> 00:08:59,370 মারলিনের দুইটা কেস ছিল, এবং একটা ছিল খুবই মারাত্মক। 177 00:08:59,370 --> 00:09:01,240 হ্যাঁ কিন্তু সেটা পাঁচ বছর আগে। 178 00:09:01,240 --> 00:09:03,200 হয়তো এখন সে আরো চতুর হয়েছে গ্রেফতার এড়াতে, 179 00:09:03,210 --> 00:09:05,870 হ্যাঁ, লরেল বলেছিল, সে চেঞ্জ হয়ে গিয়েছে, বাবা ওকে ত্যাজ্য করার পর। 180 00:09:05,880 --> 00:09:07,330 কয়লা ধুলে ময়লা যায়না জানোই তো। 181 00:09:07,330 --> 00:09:08,750 হয়তো ক্লাবে ভার্টিগো ঢোকানোটা 182 00:09:08,750 --> 00:09:10,450 তার পুরানো জীবনে ফিরে যাবার একটা পথ। 183 00:09:10,450 --> 00:09:12,040 হ্যাঁ, হয়তো মারলিনের পিছু নেয়াটা 184 00:09:12,040 --> 00:09:13,700 আমার মেয়েকে পুনরায় 185 00:09:13,710 --> 00:09:15,370 আমার সাথে কথা বলা বন্ধ করার একটা ফন্দি। 186 00:09:15,370 --> 00:09:17,540 দেখো, কুয়েন্টিন। তুমি জানো আমি ওটা বুঝি, 187 00:09:17,540 --> 00:09:18,890 কিন্তু এখানে একটা কথা আছে, 188 00:09:18,920 --> 00:09:20,920 আমি ক্লাবের ব্যাংক একাউন্টে ঢু মেরেছিলাম। 189 00:09:21,100 --> 00:09:23,550 তাদের অপারেটিং খরচের ১০০০০ টাকারও বেশি অনুপস্থিত। 190 00:09:23,550 --> 00:09:25,800 তোমার কি মনে হয় মারলিন সেটা ভার্টিগোতে খরচ করেছে ? 191 00:09:25,800 --> 00:09:28,600 আমার মনে হয় এত বড় একটা টাকার অংশ এভাবে হাওয়া হয়ে যাওয়াটা অযৌক্তিক। 192 00:09:28,600 --> 00:09:30,670 দেখো, আমি ব্যাপারটা দেখবো। 193 00:09:30,670 --> 00:09:32,190 - তুমি একটু বিরতি নাও। - না। 194 00:09:32,190 --> 00:09:34,680 আমারও দেখা উচিত ব্যাপারটা। 195 00:09:43,620 --> 00:09:45,850 কি চাই তোমার ? 196 00:10:02,940 --> 00:10:04,640 আচ্ছা। 197 00:10:04,640 --> 00:10:07,340 কালো লোকটি তোমার জন্য ড্রাগ কিনে নিয়ে এসেছে। 198 00:10:07,340 --> 00:10:09,310 জানিয়ে রাখছি, আমি কিন্তু যেতে চেয়েছিলাম। 199 00:10:09,310 --> 00:10:11,400 ট্র্যাকারটা কখন একটিভ হবে, তা তুমি কিভাবে জানবে ? 200 00:10:11,400 --> 00:10:13,730 এটা ইতিমধ্যেই একটিভ হয়ে গেছে, আমি খুব ভালো সিগন্যাল পাচ্ছি। 201 00:10:13,730 --> 00:10:15,950 টাকায় লাগানো ঐ মনো-ফিলামেন্ট স্ট্রিপ থেকে 202 00:10:15,950 --> 00:10:18,240 নেশার টাকা হলো কবুতরের মত। সর্বদা নিজের বাসা চিনে নেয়। 203 00:10:18,240 --> 00:10:20,650 আমরা এই টাকাকে ফলো করতে পারি, 204 00:10:20,660 --> 00:10:23,020 এটাকে ফলো করতে থাকো। 205 00:10:23,030 --> 00:10:24,860 ভার্টিগোগুলো দিয়ে তোমরা কি করতে চাচ্ছো। 206 00:10:24,860 --> 00:10:26,710 কোন পার্টি দেবার কথা ভাবছ ? ফেলিসিটি। 207 00:10:26,710 --> 00:10:29,000 শুধু একবার আমার ড্রাগ নিয়ে অভিজ্ঞতা হয়েছিল, 208 00:10:29,000 --> 00:10:31,050 এক পট ব্রাউনির সাথে, ফার্স্ট ইয়ারে। 209 00:10:31,080 --> 00:10:32,410 তাও ভুলবশত। 210 00:10:32,800 --> 00:10:35,970 যা হয়ত আনন্দের হতে পারতো, যদি না আমি বোকাদের প্রতি এলার্জিক না হতাম। 211 00:10:35,970 --> 00:10:37,590 ঠিক আছে, ডেডশট। 212 00:10:37,590 --> 00:10:39,540 আবার মেরেছে, এইবার একজন আমেরিকান সিনেটর। 213 00:10:39,540 --> 00:10:41,010 তুমি তাকে কোথায় ট্র্যাক করছো ? 214 00:10:41,010 --> 00:10:43,540 খুব বেশি দূরে না।এই ফ্লয়েড লওটনের এলিয়াস, 215 00:10:43,550 --> 00:10:45,650 সব আইন-সংস্থার ডাটাবেসে চালিয়েছি। 216 00:10:45,650 --> 00:10:48,420 সে একজন আলবার্টা গার্সিয়ার কাছে কয়েকটা কল করেছে। 217 00:10:48,440 --> 00:10:50,350 - হাহ। - এনএসএ এর তথ্যানুযায়ী 218 00:10:50,360 --> 00:10:52,210 গার্সিয়া আন্ডারওয়ার্ল্ডের নামি ট্যালেন্ট-স্কাউট 219 00:10:52,490 --> 00:10:54,890 সে ডেডশটের সবগুলো হত্যার ছক কষে। 220 00:10:56,720 --> 00:10:58,280 এটা, খুব বেশি কিছুনা, কিন্তু 221 00:10:58,280 --> 00:11:00,390 এটা কিছুতো অবশ্যই। ধন্যবাদ, ফেলিসিটি। 222 00:11:00,400 --> 00:11:02,000 তোমার মনে হয়না, অলিভারের জানা উচিত। 223 00:11:02,000 --> 00:11:03,980 না, এটা খুবই ব্যক্তিগত। 224 00:11:05,280 --> 00:11:07,670 লওটন আমার নিজের সমস্যা। 225 00:11:10,540 --> 00:11:11,920 তোমাকে এখানে হঠাৎ কি নিয়ে আসলো? 226 00:11:11,920 --> 00:11:14,360 হেই, কিছু খাবে নাকি? 227 00:11:14,360 --> 00:11:16,380 আপনার মেয়ে অনেক থাই ফুড অর্ডার করেছে। 228 00:11:16,380 --> 00:11:18,510 না, ধন্যবাদ। 229 00:11:18,510 --> 00:11:21,680 এটা আসলে অন্য কারণে সাক্ষাত, 230 00:11:21,680 --> 00:11:25,720 স্পার্কের মেয়ের মৃত্যুতে কয়েকটা প্রশ্ন এসেছে। 231 00:11:25,720 --> 00:11:28,810 অবশ্যই। মেয়েটা মারা যাবার আগে ক্লাবে ছিল। 232 00:11:28,810 --> 00:11:31,290 তুমি বলেছিলে, তুমি তাকে চেনোনা। 233 00:11:31,290 --> 00:11:33,760 কিন্তু তার ফোন থেকে সে সর্বশেষ তোমাকে ম্যাসেজ পাঠিয়েছিল। 234 00:11:33,760 --> 00:11:36,860 সত্যি? কারণ, আহ 235 00:11:36,870 --> 00:11:39,770 আসলে, আমি সোজাসুজিই বলছি। 236 00:11:41,820 --> 00:11:43,910 হা, আমি কোন উত্তর দেইনি। 237 00:11:43,940 --> 00:11:45,070 এরকম হাজারো টেক্সট পাই আমি। 238 00:11:45,070 --> 00:11:46,790 মানুষ ক্লাবে ঢুকতে চায়। 239 00:11:46,790 --> 00:11:49,790 তাই সে ক্লাবে ঢোকার অর্থেই বলেছে, "আমার ব্যবস্থা করে দাও" 240 00:11:49,800 --> 00:11:51,650 আর কি জন্য বলবে ? 241 00:11:52,900 --> 00:11:56,000 তোমার ক্লাবের ব্যাংক একাউন্ট থেকে ১০০০০ এর বেশি টাকা উধাও। 242 00:11:56,000 --> 00:11:58,300 এত টাকা তুমি খরচ কোথায় করলে ? 243 00:11:58,300 --> 00:12:00,390 বুঝতে পারছিনা। অবশ্যই কোন গণ্ডগোল হয়েছে। 244 00:12:00,390 --> 00:12:02,470 ওকে, আমি এটাকে একটু অন্যভাবে দেখি। 245 00:12:02,480 --> 00:12:04,640 তুমি টাকাটা ভার্টিগোর কাজে খরচ করেছো, যাতে তুমি "ব্যবস্থা করতে পারো"। 246 00:12:04,640 --> 00:12:06,210 - তোমার ক্লায়েন্টদের... - বাবা! 247 00:12:06,210 --> 00:12:07,560 আর সবচেয়ে ভালো হয় যদি, 248 00:12:07,560 --> 00:12:09,510 সবকিছু পুলিশকে খুলে বলো, ঝেড়ে কাশো। 249 00:12:09,520 --> 00:12:10,600 আর কিচ্ছু বলোনা। 250 00:12:10,600 --> 00:12:11,800 আমি শুধু চেষ্টা করছি... 251 00:12:11,800 --> 00:12:13,250 নিজের কাজ করতে, হ্যাঁ আমি জানি। 252 00:12:13,250 --> 00:12:14,440 আর আমিও আমার নিজের কাজই করছি। 253 00:12:14,440 --> 00:12:16,940 লরেল, আমি জানি আমি হয়তো 254 00:12:16,940 --> 00:12:18,240 কড়া পিতার মতন আচরণ করছি, 255 00:12:18,840 --> 00:12:22,910 কিন্তু আমি এসেছি যেন অন্য কোন পুলিশ না আসে। 256 00:12:22,910 --> 00:12:25,650 বুঝতে পেরেছো ? 257 00:12:25,650 --> 00:12:27,700 টমি, আমি... 258 00:12:27,700 --> 00:12:29,820 আমার আর খিদে নেই। 259 00:12:49,640 --> 00:12:52,470 হাত উপরে তুলে ধরো। 260 00:12:52,480 --> 00:12:55,480 তালুটা আমার দিকে ধরো। 261 00:12:56,510 --> 00:12:58,510 পানিতে আঘাত করো। 262 00:12:58,510 --> 00:13:00,980 - কি? - আঘাত করো। 263 00:13:03,230 --> 00:13:05,120 আবার। 264 00:13:07,820 --> 00:13:09,320 আবার, জোরে। 265 00:13:09,330 --> 00:13:10,690 যদি এর মানে আমাকে 266 00:13:10,690 --> 00:13:13,030 বোকা বানানো হয়, তাহলে এটা কাজ করছে। 267 00:13:14,630 --> 00:13:16,550 "হাজার মাইলের একটা পথচলা... 268 00:13:16,550 --> 00:13:18,630 শুরু হয় প্রথম পা ফেলার মধ্য দিয়ে" 269 00:13:18,630 --> 00:13:20,630 কনফুসিয়াস, গ্রেট! 270 00:13:20,640 --> 00:13:23,040 পরিবারের মিলিটা দেখতে পাচ্ছি। 271 00:13:23,040 --> 00:13:25,560 এটা লাওজির, আসলে। আবার। 272 00:13:26,870 --> 00:13:28,890 এখন কি ? 273 00:13:28,890 --> 00:13:31,880 বোলটাকে ভরো, আবার শুরু করো। 274 00:13:33,260 --> 00:13:35,400 কি পেলে ? 275 00:13:35,400 --> 00:13:37,230 টাকা ট্রেইলিং এর শেষ। 276 00:13:37,240 --> 00:13:40,270 ডিলারের লোকেশনটা তোমাকে পাঠাচ্ছি। 277 00:13:57,420 --> 00:13:59,740 ওহ, হেই, হেইয়ো 278 00:14:09,750 --> 00:14:12,890 হেই ইয়ো। 279 00:14:12,890 --> 00:14:15,270 কে কে পার্টি করবে ? 280 00:14:15,270 --> 00:14:17,760 ওহ ইয়াহ, কাম অন। 281 00:14:17,760 --> 00:14:19,590 এটা তো কম পড়ে যাবে! 282 00:14:19,600 --> 00:14:21,730 টাকা দেবেনা, তো খেলা হবে না। 283 00:14:21,730 --> 00:14:24,730 এটাই ঠিক আছে। ব্যবসার জন্যে ভালো। 284 00:14:24,730 --> 00:14:27,790 মনে হচ্ছে, আমার বস তোমাকে পছন্দ করে। হুমা ঠিক। 285 00:14:30,820 --> 00:14:33,940 হেই, হেই,এদিকে আসো। এর জন্য কতখানি দিবে ? 286 00:14:33,940 --> 00:14:35,440 ঠিক আছে। 287 00:14:35,440 --> 00:14:37,830 তুমি তো পুরো একটা ফুল ব্রিক পাবে। 288 00:14:49,620 --> 00:14:51,590 যাও, যাও, যাও!! 289 00:15:17,020 --> 00:15:19,100 নিঃশ্বাস নিতে ভুলিস না। 290 00:15:19,110 --> 00:15:21,770 সে ভুলবে না। আমিও না। 291 00:15:25,860 --> 00:15:29,030 অভিনন্দন। 292 00:15:29,030 --> 00:15:31,350 তুমি আমার দেখা সবচেয়ে জঘন্য ব্যাক্তি। 293 00:15:31,350 --> 00:15:32,820 না , না। আমার কেমন যেনো লাগছে। 294 00:15:32,820 --> 00:15:35,690 দূরে সর আমার থেকে, পাগল 295 00:15:35,690 --> 00:15:37,690 এখানে কোন সমস্যা। 296 00:15:37,690 --> 00:15:40,160 তুমি ঠিক আছো ? 297 00:15:44,410 --> 00:15:46,330 সব ইউনিট, একসাথে। কোড ৯৯। 298 00:15:46,330 --> 00:15:49,130 ৪১৭ অগ্রসর হচ্ছে। স্টারলিং একুরিয়াম। সম্ভাব্য সব ইউনিট। 299 00:15:49,140 --> 00:15:51,500 পুলিশের ফ্রিকোয়েন্সিতে এটা এইমাত্র এসেছে 300 00:15:51,510 --> 00:15:54,670 আমি একুরিয়ামের সিকিউরিটি ক্যামেরা হ্যাক করেছি ভালভাবে দেখার জন্যে। 301 00:15:58,040 --> 00:15:59,510 পথচারীরা বলেছিল, তারা তাকে কিছু 302 00:15:59,510 --> 00:16:00,930 সবুজ এবং লাল পিল খেতে দেখেছিল। 303 00:16:07,320 --> 00:16:11,270 ঐ দিকে এক পাগল, ভার্টিগো খেয়ে নিরীহ মানুষদের জিম্মি করছে 304 00:16:11,270 --> 00:16:14,740 আর তুমি... তুমি চা বানাচ্ছো। 305 00:16:17,560 --> 00:16:19,410 এগুলা দ্বীপ থেকে নিয়ে আসা আয়ুর্বেদিক ঔষধ। 306 00:16:19,420 --> 00:16:22,070 তারা ড্রাগ এবং বিষের প্রভাবকে দূর করে দেয়। 307 00:16:22,070 --> 00:16:26,370 ভার্টিগোর প্রভাবকে দূর করতে পারা উচিৎ। 308 00:16:26,370 --> 00:16:27,840 আর তুমি তাহলে ... 309 00:16:27,840 --> 00:16:30,410 - কি ? - তুমি জানো 310 00:16:30,410 --> 00:16:32,790 আমার বোনও এই অখাদ্য খেয়ে পাগল হয়ে উঠেছিল। 311 00:16:32,800 --> 00:16:34,280 কাউকে মেরেও ফেলতে পারতো। 312 00:16:34,310 --> 00:16:36,220 সে তীর দিয়ে মরার মত খারাপ ছিলনা। 313 00:16:36,470 --> 00:16:39,550 এই ছেলেটা শহরটাকে ব্যর্থ করেনি। 314 00:16:39,550 --> 00:16:41,390 এই শহরটাই ওকে ব্যার্থ করেছে 315 00:16:41,390 --> 00:16:44,660 এবং তেমনি আমিও। 316 00:16:44,660 --> 00:16:46,420 এখন যা ঘটছে তাতে তোমার কোন দোষ নেই। 317 00:16:46,430 --> 00:16:48,230 তুমি তো তাকে ড্রাগ নিতে বলোনি! 318 00:16:48,230 --> 00:16:50,027 না, কিন্তু আমি কাউন্টকে মাটির গভীরে পুতে ফেলতে পারিনি, 319 00:16:50,030 --> 00:16:52,300 যেন আর কাউকে আঘাত করতে না পারে। 320 00:16:52,329 --> 00:16:54,197 - তুমি ওকে বন্দী করেছিলে - আর এখন শহরে আগুন জ্বলছে। 321 00:16:54,420 --> 00:16:57,320 সুতরাং, অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত ছিলনা। 322 00:17:03,820 --> 00:17:07,570 ডিগলের খোঁজ লাগাও। 323 00:17:08,130 --> 00:17:11,281 সিকিউরিটি ক্যামেরা ছাড়াও আমার অতিরিক্ত নজরদারী দরকার। 324 00:17:23,120 --> 00:17:25,720 তোমাকে বাইরে দেখে ভালো লাগলো। 325 00:17:25,720 --> 00:17:28,930 এইতো মাঝেমধ্যে। আমি দুইদিনের মধ্যে পিয়াং ইয়াং চলে যাচ্ছি। 326 00:17:28,930 --> 00:17:30,160 ওটা কি টপ-সিক্রেট না? 327 00:17:30,160 --> 00:17:34,000 ভাবলাম একজন প্রাক্তন আর্মি অফিসার সেটা গোপন রাখতে পারবে। 328 00:17:34,000 --> 00:17:35,900 তোমার ফোন পেয়ে খুশি হয়েছিলাম। 329 00:17:35,900 --> 00:17:40,090 লায়লা, আমি আসলে এর জন্য ফোন দেইনি। 330 00:17:40,090 --> 00:17:42,340 আচ্ছা, তুমি চাও আমি তোমার জন্য কিছু করি। 331 00:17:42,340 --> 00:17:44,380 ওয়েল আসলে, 332 00:17:44,380 --> 00:17:46,290 আমার মনে হয় তোমার জন্য আমি কিছু করতে পারবো। 333 00:17:46,300 --> 00:17:48,350 আমি আন্দাজে ঢিল ছুড়তে চাই, আর অনুমান করে নিতে চাই যে 334 00:17:48,350 --> 00:17:50,470 ডেডশট আরগাসের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে। 335 00:17:50,470 --> 00:17:52,330 তুমি তার সম্পর্কে কি জানো? 336 00:17:52,340 --> 00:17:55,050 ওয়েল, তার নাম হলো ফ্লয়েড লওটন। 337 00:17:55,060 --> 00:17:58,090 আমাদের কাছে ওটাও ছিল না। তুমি কোথায় পেলে ? 338 00:17:58,090 --> 00:18:00,360 যেখান থেকে এটা পেয়েছি। 339 00:18:00,360 --> 00:18:02,560 যা দরকার সব এখানেই আছে। 340 00:18:02,560 --> 00:18:06,000 কে ওকে এই টার্গেটগুলো দিচ্ছে। 341 00:18:06,000 --> 00:18:08,400 তোমার এত ইন্টারেস্ট কেনো? 342 00:18:08,400 --> 00:18:10,370 লওটন আর আমার কাজের মধ্যে একটা যোগসূত্র পেয়েছি। 343 00:18:10,370 --> 00:18:13,120 ভাবলাম, এই তথ্যটা জানার জন্য তুমিই সবচেয়ে যোগ্য 344 00:18:13,120 --> 00:18:16,580 আমি তোমাকে এর চাইতে অনেক ভালো মিথ্যাবাদী ভেবেছিলাম। 345 00:18:16,580 --> 00:18:19,380 শোন, লায়লা। লওটন অনেক খারাপ একটা লোক। 346 00:18:19,380 --> 00:18:21,160 আর একমাত্র তোমার লোকেরাই ওকে ধরার জন্য সবচেয়ে যোগ্য 347 00:18:21,160 --> 00:18:22,410 ব্যাপারটা সিম্পল। 348 00:18:22,420 --> 00:18:24,670 আমাদের কাজের মধ্যে কোন কিছুই সিম্পল না। 349 00:18:38,800 --> 00:18:41,100 সাহায্যের জন্য আবার আমার কাছে আসলেন, মি.লেন্স ? 350 00:18:41,100 --> 00:18:44,190 এরিক মেসনার। 351 00:18:44,190 --> 00:18:46,100 কে ? 352 00:18:46,110 --> 00:18:49,140 সে স্টারলিং শহরের একজন জোনিং কমিশনার। 353 00:18:49,140 --> 00:18:51,080 এবং খুবই দূর্নীতিগ্রস্থ। 354 00:18:51,080 --> 00:18:54,580 যে ১০ হাজার মিসিং হয়েছিল, তা তুমি তাকে দিয়েছো। 355 00:18:54,580 --> 00:18:56,750 নাইটক্লাবের ইন্সপকেশন এড়ানোর জন্য। 356 00:18:56,750 --> 00:18:59,780 তুমি এটা কেনো করলে মারলিন ? কেনো তাকে ইন্সপেকশন করতে দাওনি ? 357 00:18:59,790 --> 00:19:01,240 আমাদের এখানে লুকানোর কিছুই ছিলনা। 358 00:19:01,240 --> 00:19:04,170 দারুণ! চলো তাহলে দেখা যাক কি আছে। 359 00:19:04,170 --> 00:19:05,820 অবশ্যই। 360 00:19:05,830 --> 00:19:07,760 যখন তুমি একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে। 361 00:19:13,470 --> 00:19:16,000 তুমি নিশ্চিত তো যে তুমি এভাবেই খেলতে চাচ্ছো। 362 00:19:16,000 --> 00:19:19,870 আপাতত এভাবেই। 363 00:19:19,870 --> 00:19:23,780 আমার মেয়ে আসলেই সঙ্গী বাছতে জানে। 364 00:19:28,360 --> 00:19:31,100 আমার দিকে হাসা বন্ধ করো। 365 00:19:32,820 --> 00:19:36,710 চুপ করো! 366 00:19:55,540 --> 00:19:58,560 থাম! আমি তোমাকে ব্যাথা দিতে চাইনা। 367 00:20:05,020 --> 00:20:07,490 আমি তোমাকে সাহায্য করতে চাই। 368 00:20:12,530 --> 00:20:15,240 হেই, হেই। 369 00:20:22,230 --> 00:20:25,340 আমার মা ইয়োগা প্র্যাকটিস করেন। 370 00:20:26,870 --> 00:20:29,190 হেই, মনে আছে যখন স্লেড আর আমি তোমাকে উদ্ধার করেছিলাম। 371 00:20:29,190 --> 00:20:30,630 তুমি আমাকে উদ্ধার করেছিলে ?? 372 00:20:30,630 --> 00:20:34,580 আচ্ছা। আমরা একে অপরকে উদ্ধার করেছিলাম। 373 00:20:34,580 --> 00:20:37,930 তুমি বলেছিলে,তুমি জানো ফাইয়ারস কেন ইয়াও ফেই কে চায়। 374 00:20:37,930 --> 00:20:41,190 এবং সে কিভাবে তাকে সাহায্য করার জন্য বাধ্য করেছিল। 375 00:20:41,190 --> 00:20:43,190 শেয়ার করতে চাচ্ছো ? 376 00:20:43,190 --> 00:20:47,190 পানি তো প্রায় শেষ। 377 00:20:52,060 --> 00:20:55,530 আমাদের বাবা স্বাধীনতা যুদ্ধের সময় একজন শিয়াং জিয়াং ছিল। 378 00:20:55,540 --> 00:20:58,240 একজন জেনারেল। আমি ফাইয়ারসের প্ল্যানের তেমন কিছুই জানি না 379 00:20:58,240 --> 00:21:01,610 কিন্তু সে আমার বাবাকে এটার প্রধান করতে চেয়েছিল। 380 00:21:01,610 --> 00:21:04,040 বলির পাঠা। দোষ দেয়ার জন্য। 381 00:21:04,040 --> 00:21:06,160 এবং তাদের নিজস্ব সংশ্লিষ্টতাকে ঢাকবার জন্যে। 382 00:21:06,160 --> 00:21:09,080 ইয়াও ফেই আইল্যান্ডে কেন এসেছিল? 383 00:21:09,080 --> 00:21:12,130 ফাইয়ারস বলে সে নাকি মানুষ মারতো। 384 00:21:13,220 --> 00:21:15,590 না, সে মারতো না। 385 00:21:15,590 --> 00:21:19,010 চায়নার মিলিটারি গণহত্যা চালিয়েছিলো। 386 00:21:19,010 --> 00:21:20,890 কাউকেতো দোষটা নিতেই হত। 387 00:21:20,890 --> 00:21:23,630 তারা তাকেই বেছে নিয়েছিল। 388 00:21:23,630 --> 00:21:26,430 সারাজীবনের জন্য তাকে এই আইল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল। 389 00:21:26,430 --> 00:21:28,600 আমি তাকে বছরের পর বছর খুঁজেছি। 390 00:21:28,600 --> 00:21:31,150 কয়েক মাস আগে, কেউ একজন আমার কাছে এসেছিল। 391 00:21:31,150 --> 00:21:34,570 সে বলেছিল, আমার বাবা কোথায় আছে, সে জানে। 392 00:21:34,570 --> 00:21:37,190 আমি আশা ছেড়ে দিয়েছিলাম। 393 00:21:37,190 --> 00:21:42,380 একটু অসতর্ক হয়ে গিয়েছিলোম।। তাই দেখতে পাইনি কখন... 394 00:21:42,380 --> 00:21:44,620 যখন জেগে উঠি, তখন দেখি আমি এখানে। 395 00:21:50,920 --> 00:21:54,290 আমি চিন্তিত। এই দ্বীপটা। 396 00:21:54,290 --> 00:21:58,000 তাকে বাচার জন্যে কত কিছুই না করতে হয়েছে। 397 00:21:58,000 --> 00:22:00,050 এই জিনিসটাই তাকে বদলে দিয়েছিল। 398 00:22:00,050 --> 00:22:02,670 সে আমার জীবন বাঁচিয়েছে। 399 00:22:03,870 --> 00:22:05,690 সে এখনও অনেক ভাল একজন মানুষ, শ্যাডো। 400 00:22:11,360 --> 00:22:13,450 আবার। 401 00:22:15,820 --> 00:22:18,530 তো, আমি এখন আমার প্রিয় সুশি রেস্টুরেন্টে বসে আছি। 402 00:22:18,540 --> 00:22:20,320 এক বোতল সাকি, 403 00:22:20,320 --> 00:22:24,160 একমাত্র একটা জিনিসই নেই, আমার বয়ফ্রেন্ড। 404 00:22:24,160 --> 00:22:26,360 ওহ গড, আমি খুব দুঃখিত বেবি। 405 00:22:26,360 --> 00:22:29,490 আমার উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে। 406 00:22:29,500 --> 00:22:31,910 টমি, তোমার উপর দিয়ে যা-ই যাচ্ছে। 407 00:22:31,920 --> 00:22:33,380 আমি জানাতে চাই, যে আমি তোমাকে বিশ্বাস করি। 408 00:22:33,380 --> 00:22:35,750 আমি আছি তোমার সাথে। 409 00:22:38,890 --> 00:22:40,420 দুঃখিত। 410 00:22:40,420 --> 00:22:41,920 অলি। 411 00:22:41,930 --> 00:22:43,140 কি হয়েছে ? 412 00:22:43,140 --> 00:22:44,390 বাজে একটা রাত। 413 00:22:44,390 --> 00:22:46,930 এটা আরো খারাপের দিকে যাচ্ছে, মি. মারলিন। 414 00:22:46,930 --> 00:22:49,560 যেমনটা বলেছিলেন, এই এলাকাটা সার্চ করার জন্য একটা ওয়ারেন্ট। 415 00:22:49,570 --> 00:22:52,050 আমি বিশ্বাস করতে পারছিনা, তুমি এমন করছো। 416 00:22:52,050 --> 00:22:53,940 - বিশ্বাস করো। - ডিটেকটিভ। 417 00:22:53,940 --> 00:22:56,440 আমি এখানকার প্রধান না, কিন্তু কিসের ভিত্তিতে আপনি 418 00:22:56,440 --> 00:22:58,110 আমার ক্লাব সার্চ করছেন ? 419 00:22:58,110 --> 00:22:59,910 তোমার জেনারেল ম্যানেজার একজন সরকারী কর্মকর্তাকে ঘুষ দিয়েছিল 420 00:22:59,910 --> 00:23:02,190 এই বিল্ডিং টাকে সার্চ না করার জন্যে। 421 00:23:02,200 --> 00:23:03,530 কি ? 422 00:23:03,530 --> 00:23:05,360 কারণ, সে ক্লাবের বাইরে ভার্টিগো বিক্রি করছে। 423 00:23:05,370 --> 00:23:08,230 অলি, এটা অনুমোদিত। 424 00:23:08,230 --> 00:23:10,030 বিল্ডিং এর নিচের অংশ যদিও 425 00:23:10,040 --> 00:23:11,870 ইন্সপেকশনের আওতাভুক্ত না। 426 00:23:11,870 --> 00:23:13,960 তারপরেও, আমি কাউন্টির রেকর্ড চেক করেছি। 427 00:23:13,960 --> 00:23:16,120 নিচে কিছু একটা আছে। 428 00:23:16,130 --> 00:23:18,910 আমি নিজে দেখতে চাই, কি আছে। 429 00:23:18,910 --> 00:23:21,600 ওহ, এদিকে দেখো। 430 00:23:21,600 --> 00:23:25,050 দরজাটা খোলো। 431 00:23:28,850 --> 00:23:32,190 আপনারা, ভুল করছেন। 432 00:23:32,190 --> 00:23:34,280 না, তোমরা ভুল করছো 433 00:23:34,280 --> 00:23:36,610 যদি দরজাটা না খোলো 434 00:23:48,810 --> 00:23:50,450 আমি বলছি, দরজাটা খুলো। 435 00:24:00,920 --> 00:24:03,020 ধন্যবাদ। 436 00:24:18,510 --> 00:24:20,360 এই জায়গাটা খুবই ঘিঞ্জি। 437 00:24:20,360 --> 00:24:24,280 আমি এটা আমাদের গুদাম হিসেবে ব্যাবহার করছি। 438 00:24:25,900 --> 00:24:27,350 এই বাক্সগুলোতে কি? 439 00:24:27,350 --> 00:24:30,020 নিজেই দেখে নিন। 440 00:24:31,790 --> 00:24:34,370 ভাল, যদি এখনো এলকোহলের নিষেধাজ্ঞা থাকতো, 441 00:24:34,370 --> 00:24:36,870 তাহলে হয়তো ক্রিমিনাল চার্জ করে ফেলতে। 442 00:24:36,870 --> 00:24:39,040 আপনি কি বাকি ক্রেটস গুলো দেখতে চান ? 443 00:24:48,320 --> 00:24:51,660 তো, যদি তোমাদের কিছুই লুকানোর না থাকে। 444 00:24:51,660 --> 00:24:55,230 সার্চ করতে নিষেধ কেনো করলে ? 445 00:24:57,350 --> 00:24:58,880 হ্যাঁ, আসলে এই জায়গাটার ভেন্টিলেশন ব্যবস্থাটা 446 00:24:58,880 --> 00:25:01,920 ৬০ এর দশকের পর আর উন্নত করা হয়নি। 447 00:25:01,920 --> 00:25:04,620 মানে, এটা খোলারও হয়ত দরকার ছিলনা। 448 00:25:07,090 --> 00:25:10,670 হ্যাঁ। 449 00:25:13,680 --> 00:25:15,460 আমি দুঃখিত! 450 00:25:15,460 --> 00:25:16,980 আমি ভেবেছিলাম, আমাদের ব্যাপারে উনার সমস্যা নেই 451 00:25:16,980 --> 00:25:18,630 সে মিথ্যা বলেনি। আমি সত্যিই ঘুষ দিয়েছিলাম। 452 00:25:18,630 --> 00:25:20,680 কিন্তু সেটার জন্য এত লোক নিয়ে আসেনি। 453 00:25:20,690 --> 00:25:22,340 সবকিছু ঠিক হয়ে যাবে। 454 00:25:22,340 --> 00:25:24,810 বাসায় তাহলে দেখা হচ্ছে। 455 00:25:24,810 --> 00:25:27,340 শুভ রাত্রি। 456 00:25:27,340 --> 00:25:29,440 কিছু বলতে চাস আমাকে? 457 00:25:29,450 --> 00:25:30,680 ধন্যবাদ! 458 00:25:30,680 --> 00:25:32,030 বলছিলাম যেটা তুই মনে মনে ভাবছিলি। 459 00:25:32,030 --> 00:25:34,060 যখন ল্যান্স আমাকে ড্রাগ বিক্রির জন্য অভিযুক্ত করছিল 460 00:25:34,070 --> 00:25:35,700 আমি বুঝিনা,তুই কেন আমাকে 461 00:25:35,700 --> 00:25:37,680 ঘুষ দেয়ার সম্পর্কে বলিসনি। 462 00:25:37,690 --> 00:25:39,690 ক্লাবটা আমি চালাই, অলিভার। 463 00:25:39,690 --> 00:25:41,490 আমি অনেক কিছুই বলিনা। 464 00:25:41,490 --> 00:25:43,740 তাহলে, এখন একটা প্রশ্ন করি। 465 00:25:43,740 --> 00:25:46,640 গত ছয় মাসে এমন কি করলাম যে, 466 00:25:46,650 --> 00:25:49,880 তোর মনে হল, আমি ড্রাগ বেচা শুরু করেছি? 467 00:25:49,880 --> 00:25:52,070 গত ছয় মাসে ? কিছুই না 468 00:25:52,090 --> 00:25:52,980 হ্যাঁ। 469 00:25:52,990 --> 00:25:55,000 আমার যাবার আগে, তুই ওই কাজ করতি। 470 00:25:55,000 --> 00:25:57,370 তুই খারাপ লোকদের সাথে ওঠা বসা করতি। 471 00:25:57,370 --> 00:25:59,640 তুইও করতি অলিভার। 472 00:25:59,640 --> 00:26:02,390 কিন্তু আমি চেঞ্জ হয়েছিলাম, তোর মতই। 473 00:26:02,400 --> 00:26:06,980 আর এখন তুই ঐ সব খারাপ মানুষদের তীর দিয়ে মারিস 474 00:26:06,980 --> 00:26:10,520 শেষবার যখন জানতাম, পুলিশকে ঘুষ দেয়া বেআইনি ছিলনা। 475 00:26:10,520 --> 00:26:14,690 তুই কি মনে করিস আমি সত্যি তোকে আঘাত করতাম? 476 00:26:14,690 --> 00:26:16,960 সত্যি বলতে, আমার ধারনাই নেই তুই কি করতি। 477 00:26:16,960 --> 00:26:19,120 তুই আমার কাছে একটা রহস্যের মত ! 478 00:26:19,120 --> 00:26:23,310 আমার কোন ধারনাই নেই যে, এত সহজে কিভাবে তুই মানুষ মেরে ফেলিস। 479 00:26:24,810 --> 00:26:27,800 এরপরে যখন তুই আমাকে খারাপ ভাববি, 480 00:26:27,800 --> 00:26:29,620 ভাবিস যে এখন আমি তোর ব্যাপারে কি ভাবি। 481 00:26:37,210 --> 00:26:38,770 ওর সমস্যাটা কি? 482 00:26:38,780 --> 00:26:41,110 তোমার সমস্যাটা কি? 483 00:26:41,110 --> 00:26:42,330 এক্সকিউজ মি? 484 00:26:42,330 --> 00:26:44,730 আমি ফেলিসিটিকে বলেছিলাম, তোমাকে জানাতে 485 00:26:44,730 --> 00:26:47,830 একুরিয়ামে একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল। 486 00:26:47,840 --> 00:26:50,140 দুঃখিত, আমি আসলে শেষ হওয়ার আগে কোন মেসেজই পাইনি। 487 00:26:50,140 --> 00:26:51,300 কেনো? 488 00:26:51,310 --> 00:26:54,090 কারণ,আমি অন্য কিছুতে ব্যাস্ত ছিলাম। 489 00:26:55,840 --> 00:26:57,930 লওটন। 490 00:26:57,930 --> 00:27:00,150 অলিভার, তোমার তো আমাকে লাগবে না। 491 00:27:00,150 --> 00:27:01,310 তুমিতো এটা জানতে না। 492 00:27:01,320 --> 00:27:02,930 অন্যভাবে বললে 493 00:27:02,930 --> 00:27:04,650 তোমার ভাইয়ের হত্যাকারীকে নিজে সময় দিয়ে খোঁজো, তাইনা 494 00:27:04,650 --> 00:27:06,770 ভার্টিগো এই শহরটাকে শেষ করে দিচ্ছে। ডিগল 495 00:27:06,770 --> 00:27:09,250 এখন ভালো সময় না 496 00:27:09,260 --> 00:27:10,870 নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর। 497 00:27:10,880 --> 00:27:12,190 তুমি সত্যি এখানে দাঁড়িয়ে বলতে চাচ্ছো যে 498 00:27:12,190 --> 00:27:15,240 তুমি যে কাউন্টের পেছনে যাচ্ছো, এটা ব্যক্তিগত না। 499 00:27:15,250 --> 00:27:18,110 অলিভার, শোন, আমি আমার ভাতিজাকে একটা বই পর্যন্ত পড়ে শোনাতে পারিনা, 500 00:27:18,120 --> 00:27:19,980 লওটন তার বাবাকে ,মেরেছে এটা বের করা ছাড়া। 501 00:27:19,980 --> 00:27:22,840 আমি কার্লির সাথে থাকতে পারিনা। আমি আমার জীবন নিয়ে অতিষ্ঠ। 502 00:27:22,840 --> 00:27:26,510 সে বাইরে এখনো শান্তিতে আছে এটা জেনে। 503 00:27:28,120 --> 00:27:30,880 আমি ভেবেছিলাম, কেউ এটা বুঝলে হয়ত তুমিই বুঝবে। 504 00:27:37,130 --> 00:27:38,430 কি হয়েছিল এখানে ? 505 00:27:38,440 --> 00:27:41,350 ইথারনেট ক্যাবলটাতো এখনো কাজ করছে। 506 00:27:41,360 --> 00:27:43,170 তুমি তোমার ট্যাবলেটে লাগিয়ে দেখবে প্লিজ ? 507 00:27:43,170 --> 00:27:44,270 নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছো? 508 00:27:44,280 --> 00:27:45,270 বিশাল কাহিনী। 509 00:27:45,280 --> 00:27:46,310 ডিগ কোথায় ? 510 00:27:46,310 --> 00:27:47,980 বিশাল কাহিনী। 511 00:27:47,980 --> 00:27:49,700 ঐ নেশাখোরটা। 512 00:27:50,000 --> 00:27:51,750 কাউন্টের কাছে নিয়ে যাবার একমাত্র রাস্তা, 513 00:27:52,050 --> 00:27:53,830 কি ধরনের তথ্য খুঁজছো ? 514 00:27:53,830 --> 00:27:57,340 এমন কিছু যা আমদের কাউন্টের লোকেশন খুঁজে পেতে সাহায্য করবে। 515 00:27:57,340 --> 00:27:59,720 এমই কি ময়না তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ? 516 00:27:59,720 --> 00:28:01,640 হ্যাঁ, এইমাত্র দেখছি। 517 00:28:01,640 --> 00:28:03,390 টক্সিকোলজিটা চেক করো। 518 00:28:03,390 --> 00:28:05,230 যদি সেখানে ভার্টিগোর সাথে সম্পর্কিত কিছু থাকে আর কি ? 519 00:28:05,230 --> 00:28:06,790 সে ভার্টিগোর ওভার ডোজের কারণে মরেনি। 520 00:28:06,800 --> 00:28:08,850 আমি দেখেছিলাম, ফেলিসিটি। 521 00:28:08,850 --> 00:28:11,660 করোনারের মতে তো তার মৃত্যু হয়েছিল 522 00:28:11,680 --> 00:28:12,850 মারাত্মক এনাফেলাইসিসের কারণে। 523 00:28:12,850 --> 00:28:15,850 সে ক্লোরোপ্রোমাজিনের এলার্জিক রিয়েকশনের কারণে মারা গিয়েছিল। 524 00:28:15,860 --> 00:28:17,440 ওটা একটা এন্টি সাইকোটিক। 525 00:28:17,440 --> 00:28:20,410 ভেরোনিকা স্পার্কের ময়নাতদন্তটা দেখো। 526 00:28:20,410 --> 00:28:23,850 তার শরীরেও কি ক্লোরোপ্রোমাজিন ছিল কিনা ? 527 00:28:23,850 --> 00:28:26,650 হ্যাঁ। 528 00:28:26,650 --> 00:28:28,330 তুমি কিভাবে জানলে ? 529 00:28:28,340 --> 00:28:29,920 কাউন্ট নতুন একটা উপাদান যোগ করেছে। 530 00:28:29,920 --> 00:28:31,940 ভার্টিগোর নতুন সংস্করণ হিসেবে। 531 00:28:34,010 --> 00:28:35,510 কিন্তু এত বেশি পরিমাণ 532 00:28:35,510 --> 00:28:37,790 উৎপাদনের জন্য ব্যবহার করলে তা তো অনেক হত? 533 00:28:37,790 --> 00:28:39,630 সে এত বেশি কোথায় পাবে? 534 00:28:39,630 --> 00:28:43,300 একটা মানসিক হাসপাতাল। 535 00:28:43,300 --> 00:28:45,350 এমনও হতে পারে আমরা এসব ভুল ভাবে দেখছি। 536 00:28:45,350 --> 00:28:46,670 কিভাবে? 537 00:28:46,670 --> 00:28:48,520 সবাই তাকে হাসপাতালের বাইরে খুঁজছে। 538 00:28:48,520 --> 00:28:49,640 কিন্তু যদি সে এখন ঐখানেই থাকে? 539 00:28:49,640 --> 00:28:50,890 যদি সে, 540 00:28:50,890 --> 00:28:53,980 যদি সে পালিয়ে যাবার নাটক করে থাকে। 541 00:28:53,980 --> 00:28:57,650 একি উপায়ে যেভাবে সে পাগল হবার নাটক করে ছিল। 542 00:29:45,530 --> 00:29:48,360 যখন আমি সুযোগ পেয়েছিলাম, তোকে মেরে ফেলা উচিত ছিল। 543 00:29:48,370 --> 00:29:50,620 এদিকে ঘোর। 544 00:29:51,500 --> 00:29:55,700 আমি বলছি, এদিকে ঘোর। 545 00:30:12,670 --> 00:30:13,570 ইয়া! 546 00:30:32,060 --> 00:30:34,080 অলিভার কুইন। 547 00:30:34,150 --> 00:30:37,250 এত বছর গুলোতে ওই দ্বীপে, একা। 548 00:30:58,960 --> 00:31:02,180 তো, কাউন্ট নিশ্চয়ই পাগলামোর নাটক করেনি। 549 00:31:03,060 --> 00:31:04,860 পুরো, সময় জুড়ে তাহলে তুমিই ছিলে। 550 00:31:04,860 --> 00:31:08,030 কিন্তু তুমি তার থেকে কিভাবে ভার্টিগোর ফর্মুলা নিলে ? 551 00:31:08,030 --> 00:31:11,570 মনে হয়না রসায়ন এখনো তার প্রিয় বিষয়। 552 00:31:11,570 --> 00:31:14,220 সে চাইলেও আমাকে বলতে পারতোনা। 553 00:31:14,220 --> 00:31:16,460 আমি তার কিডনিতে একটা বায়োপসি করেছিলাম। 554 00:31:16,460 --> 00:31:20,210 টিস্যুগুলা মিলে একাকার হয়ে গিয়েছিল নারকোটিক এর সাথে 555 00:31:20,210 --> 00:31:22,900 যখন আমি রেজাল্টটা দেখলাম। আমি ভাবলাম, 556 00:31:22,900 --> 00:31:25,500 ড্রাগের রাসায়নিক উপাদান গুলোকে বিপরীতে পুনরায় চালনা করে 557 00:31:25,500 --> 00:31:27,470 আমার নিজের মত একটা সিন্থেসাইজ সংস্করণ তৈরী করতে পারি, 558 00:31:27,470 --> 00:31:29,450 এখানকার সুবিধা গুলো নিয়ে। 559 00:31:29,450 --> 00:31:31,250 এবং আরো উন্নত করে। 560 00:31:31,260 --> 00:31:32,460 ক্লোরোপ্রোমাজিন যোগ করে। 561 00:31:32,460 --> 00:31:34,510 আর এভাবেই তুমি আমাদের খুঁজে পেয়েছো। 562 00:31:34,510 --> 00:31:37,030 পুলিশরা এখানে আসছিল, তদন্ত করছিল 563 00:31:37,030 --> 00:31:39,280 তুমি কাউন্টের নামে তাই একটা পালানোর নাটক করলে 564 00:31:39,310 --> 00:31:40,840 এদিক থেকে সবার মনোযোগ সরানোর জন্যে। 565 00:31:41,230 --> 00:31:44,180 ব্যাপারটা বুদ্ধিদীপ্ত। 566 00:31:44,190 --> 00:31:48,660 আমি কোন ক্রিমিনাল মাস্টার মাইন্ড হতে চাইনি। 567 00:31:48,660 --> 00:31:50,440 আমার শুধু টাকার প্রয়োজন ছিল। 568 00:31:50,440 --> 00:31:54,440 এমন কিছু,যা একজন কোটিপতিও হয়ত বুঝবেনা। 569 00:31:54,450 --> 00:31:56,450 বিশ্বাস করো। 570 00:31:56,450 --> 00:31:59,250 আমি তোমাকে পুরোপুরিই বুঝেছি। 571 00:31:59,250 --> 00:32:01,480 ওর মুখটা খোলো। 572 00:32:01,490 --> 00:32:03,950 কি ? না! না! 573 00:32:19,200 --> 00:32:21,780 ট্যাবলয়েড থেকে আমি যা পড়েছি, 574 00:32:21,790 --> 00:32:24,840 তাতে মনে হয়না অলিভার কুইনের 575 00:32:24,840 --> 00:32:27,210 ড্রাগের ওভার ডোজের কারণে মৃত্যুর ঘটনাকে কেউ অবিশ্বাস করবে ! 576 00:33:31,150 --> 00:33:32,270 আহ! 577 00:33:42,430 --> 00:33:43,960 ক্লিয়ার! 578 00:33:47,290 --> 00:33:48,450 থাম! 579 00:33:52,310 --> 00:33:55,190 তোমাকে সুস্থ মনে হচ্ছেনা। 580 00:33:55,190 --> 00:33:58,360 একটা তীর ও ঠিকভাবে চালাতে পারবে কিনা সন্দেহ। 581 00:34:32,200 --> 00:34:37,840 মনে হয় আমিই একমাত্র ব্যাক্তি 582 00:34:37,840 --> 00:34:43,810 বসছি, ঘুরছি। 583 00:34:43,810 --> 00:34:47,180 কিছু করার জন্যে। 584 00:34:47,180 --> 00:34:49,800 আমি কি করতে যাচ্ছিলাম। 585 00:34:49,800 --> 00:34:52,980 একসময় যা ছিল কিছুই মনে নেই। 586 00:34:53,890 --> 00:34:57,140 একসময় যা ছিল, তার কিছুই নেই। 587 00:35:03,110 --> 00:35:07,260 কবরের পাথরে কি কোন নাম আছে ? 588 00:35:09,120 --> 00:35:11,490 না। 589 00:35:11,490 --> 00:35:13,240 এটা নতুন। 590 00:35:13,240 --> 00:35:16,540 আর পরিষ্কার। 591 00:35:16,540 --> 00:35:19,990 এবং অপেক্ষা করছে। 592 00:35:31,860 --> 00:35:33,740 আমাদের কাজ এখানে শেষ। 593 00:35:40,050 --> 00:35:42,800 হে, কেমন যাচ্ছে সব। 594 00:35:42,800 --> 00:35:44,250 আধারের মতই। 595 00:35:44,250 --> 00:35:46,300 হুড কি তার মানুষটাকে খুঁজে পেয়েছে ? 596 00:35:46,300 --> 00:35:52,140 আচ্ছা, ভার্টিগো নিয়ে আমাদের মনে হয়না আর কোন সমস্যা হবে। 597 00:35:52,140 --> 00:35:54,090 দেখ, টমি, আমি দুঃখিত। 598 00:35:54,100 --> 00:35:55,580 আমি বুক কিপিং গুলোকে ঠিক করে দিয়েছি। 599 00:35:55,580 --> 00:35:58,480 আর ইনভেন্টরিতে সব নোট আছে। 600 00:35:58,480 --> 00:35:59,543 আমাদের সাপ্লাইয়ারদের একটা লিস্ট সহ। 601 00:35:59,843 --> 00:36:00,811 ঠিক আছে। 602 00:36:03,720 --> 00:36:05,148 বুঝতে পারছিনা, এসব কেন বলছিস ? 603 00:36:05,182 --> 00:36:06,650 ক্লাবটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 604 00:36:06,683 --> 00:36:08,952 কিন্তু তোর জন্য শুধুই একটা আড়াল। 605 00:36:09,160 --> 00:36:10,430 তুই চাস আমি কথাটা গোপন রাখি। 606 00:36:10,430 --> 00:36:12,660 তুই যা করিস তাতে সাহায্য করি। 607 00:36:12,670 --> 00:36:15,320 কিন্তু আজ এর জন্য আমি যা হয়েছি তাকে তুই প্রত্যাখ্যান করছিস। 608 00:36:15,320 --> 00:36:19,840 আমার নিজেরও আত্মসম্মান আছে। 609 00:36:21,510 --> 00:36:23,590 আমি চাকরি ছেড়ে দিচ্ছি। 610 00:36:32,100 --> 00:36:34,170 ডিনার। 611 00:36:34,170 --> 00:36:35,700 তুমি এখনো এটা করছো? 612 00:36:35,710 --> 00:36:38,360 ফাইয়ারস তার পানির বোল থেকে সাবধান থেক। 613 00:36:39,530 --> 00:36:42,390 আমরা কখন সত্যিকারের ট্রেনিং করবো ? 614 00:36:42,400 --> 00:36:45,480 একদা একসময় একটা ছেলে ছিল যাকে তার বাবা ফেলে গিয়েছিল 615 00:36:45,480 --> 00:36:47,760 শাওলিনের আশ্রমে কুং ফু শেখার জন্যে। 616 00:36:47,770 --> 00:36:50,030 ভাল, একটা গল্প। 617 00:36:50,040 --> 00:36:52,650 এক বছর পর, সে তার পরিবারের সাথে দেখা করতে আসলো, 618 00:36:52,660 --> 00:36:54,490 যখন তারা জিজ্ঞেস করলো, তুমি কি শিখেছ 619 00:36:54,490 --> 00:36:57,340 ছেলেটা লজ্জায় মাথা নিচু করে ফেললো। বললো 620 00:36:57,340 --> 00:37:01,330 সব সন্ন্যাসীরা তাকে এক বছরে জন্য শুধু পানিতে আঘাত করতে বলেছিল। 621 00:37:01,330 --> 00:37:02,950 আমাদের হাতে এক বছর নেই। 622 00:37:02,950 --> 00:37:05,830 তাই ভাবছি তোমার ট্রেনিং এর শিডিউল আরো দ্রুত করতে হবে। 623 00:37:08,120 --> 00:37:11,290 তার পরিবারের কেউই তাকে বিশ্বাস করলো না। 624 00:37:11,290 --> 00:37:16,430 সে তার হাতটা তুলে খাবারের টেবিলে শুধু একটা আঘাত করতেই 625 00:37:16,430 --> 00:37:17,580 টেবিল দুই টুকরা হয়ে গেলো। 626 00:37:17,580 --> 00:37:19,430 আমি একটা টেবিল ভাঙতে পারবো? 627 00:37:19,430 --> 00:37:22,900 আরো বেশি কিছু পারবে। 628 00:37:29,190 --> 00:37:31,330 আচ্ছা। 629 00:37:42,670 --> 00:37:44,460 ধনুকটা টানো। 630 00:37:51,630 --> 00:37:53,350 অবাক কাণ্ড 631 00:37:58,690 --> 00:38:00,700 এরপর কি ? 632 00:38:00,710 --> 00:38:02,610 আমরা তোমাকে শ্যুট করতে শেখাবো। 633 00:38:21,540 --> 00:38:22,530 একাই খাচ্ছো ? 634 00:38:22,530 --> 00:38:25,210 ওহ হ্যাঁ, না। এখন আর না। 635 00:38:29,420 --> 00:38:32,350 শুধুই সোডা। 636 00:38:32,350 --> 00:38:34,610 বার-টেন্ডার স্কচ দিতে ভুলে গিয়েছিল 637 00:38:34,610 --> 00:38:37,980 আমার সত্যি এর প্রয়োজন হয়না। 638 00:38:37,980 --> 00:38:43,180 তো, যে মেয়েটা মারা গেলো, 639 00:38:43,180 --> 00:38:46,480 সে আসলে ভার্টিগোটা তার এক সহকর্মীর থেকে পেয়েছিল। 640 00:38:46,490 --> 00:38:48,640 তোমার বয়ফ্রেন্ড এর কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। 641 00:38:48,640 --> 00:38:50,390 তার তো একটা নাম আছে, তুমি জানো। 642 00:38:50,390 --> 00:38:52,190 হ্যাঁ, কিন্তু আমি এতে অভ্যস্ত হতে পারছিনা। 643 00:38:52,190 --> 00:38:53,660 ধীরে...ধীরে... 644 00:38:56,460 --> 00:38:59,660 আমি কি আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করেছি ? 645 00:39:01,520 --> 00:39:02,700 না। 646 00:39:06,960 --> 00:39:09,910 দেখো, আমি সত্যিই মারলিনের সাথে এসব নিয়ে কিছু করতে চাইনি। 647 00:39:09,910 --> 00:39:12,680 আমি জানতাম তাকে কিছু বললে হয়ত, বিষয়টা ঝামেলার সৃষ্টি করবে। 648 00:39:12,680 --> 00:39:14,180 তাহলে তুমি কেনো, এমন করেছিলে। 649 00:39:14,180 --> 00:39:15,710 সেখানে প্রমাণ ছিল, লরেল। 650 00:39:15,710 --> 00:39:18,020 আর আমার সেটাকে ফলো করার প্রয়োজন ছিল। 651 00:39:18,020 --> 00:39:20,930 দেখো, তোমার মা ঠিক ছিল, তুমিও ঠিক ছিলে। 652 00:39:20,940 --> 00:39:22,340 যেমনটা তুমি আমার আর ওই অপরাধীর সম্বন্ধে বলেছিলে। 653 00:39:22,340 --> 00:39:24,280 আমি সবকিছু এভাবে যেতে দিতে পারিনা। 654 00:39:24,520 --> 00:39:28,030 আমি কেস ক্লোজ করি, আর এটাই আমার কাজ। 655 00:39:28,030 --> 00:39:31,140 আর বাকি সবকিছুই এরপরে। 656 00:39:31,150 --> 00:39:33,730 হুমা, হয়তো ব্যাপারটা এই যে যেহেতু এখানে কোন স্কচ নেই 657 00:39:33,730 --> 00:39:35,820 তুমি কাজ করতে তাই প্রস্তুত। 658 00:39:37,040 --> 00:39:39,600 মানুষ বদলাতে পারে। 659 00:39:47,380 --> 00:39:49,830 হেই। 660 00:39:51,330 --> 00:39:54,350 তুমিই আজকে বাচালে আমাকে। 661 00:39:54,350 --> 00:39:57,100 তোমার আমাকে প্রয়োজন ছিল। 662 00:39:57,110 --> 00:39:59,220 ফেলিসিটি আমাকে বলেছিল যে, তুমি যাচ্ছো। 663 00:39:59,230 --> 00:40:01,630 তুমি ঠিক আছো ? 664 00:40:01,630 --> 00:40:04,560 আমি কিন্তু হত্যাকারী, মনে আছে? 665 00:40:04,560 --> 00:40:06,360 আমি এর আগেও হত্যা করেছি, অলিভার। 666 00:40:06,370 --> 00:40:08,270 এটা শুধু কিছু সময়ের জন্যে। 667 00:40:11,300 --> 00:40:15,060 তুমিই যদি হত্যাকারী হও, কাউন্ট এখনো বেচে আছে কিভাবে ? 668 00:40:15,060 --> 00:40:18,030 আমি জানি যে তাকে ভালো কিছুর জন্যে মেরে ফেলাটা হয়ত ভালই হত 669 00:40:18,030 --> 00:40:19,660 কিন্তু মানুষ বদলায়। 670 00:40:19,660 --> 00:40:21,030 কাউন্টের মত মানুষজন? 671 00:40:21,030 --> 00:40:25,500 না, মানে আমি। 672 00:40:25,500 --> 00:40:28,790 কিছুদিন আগেই হয়ত আমি একে মেরেই ফেলতাম। 673 00:40:28,790 --> 00:40:33,870 কিন্তু তার দিকে আজ তাকিয়ে সব চলে গেলো। 674 00:40:35,610 --> 00:40:37,660 এখানে কোন উদ্দেশ্যই নেই। 675 00:40:38,660 --> 00:40:43,330 কিন্তু সবাই করুণার দাবীদার না। 676 00:40:43,340 --> 00:40:45,890 উদাহরণ স্বরূপ। 677 00:40:49,740 --> 00:40:52,010 আমি ভেবেছিলাম, সে হয়ত তোমার কাছে গুরুত্বপূর্ণ কেউ না 678 00:40:52,010 --> 00:40:53,840 সে তোমার জন্যে গুরুত্বপূর্ণ। 679 00:40:55,610 --> 00:41:00,270 তোমাদের দুইজনের মধ্যে হিসাব বাকি আছে। 680 00:41:00,270 --> 00:41:02,190 কোথা থেকে শুরু করবো? 681 00:41:04,160 --> 00:41:06,660 আমি আশা করবো তোমার ঐ "বলেছিলাম না" অংশটা এড়িয়ে যাবে 682 00:41:11,550 --> 00:41:16,130 আমার হয়তো অন্য কিছু দরকার। বোরিং কিন্তু স্থায়ী কিছু 683 00:41:16,140 --> 00:41:20,870 ৯ টা থেকে ৫ টা, বাসায় যাওয়া। লরেলকে চুমু খাওয়া। এমন কিছু। 684 00:41:22,420 --> 00:41:27,540 আমি আসলে বলতে চাচ্ছি। 685 00:41:27,550 --> 00:41:29,480 আমার একটা চাকরীর দরকার।