1
00:00:48,820 --> 00:00:50,340
মনে হচ্ছে তুমি ঘর হারিয়ে ফেলেছো।
2
00:00:51,740 --> 00:00:53,140
ওকে ছেড়ে দাও।
3
00:00:54,300 --> 00:00:55,460
না ছাড়লে?
4
00:00:58,700 --> 00:00:59,740
বুঝলাম।
5
00:01:05,900 --> 00:01:06,980
এদিকে এসো।
6
00:01:07,180 --> 00:01:08,260
তুমি কি ফিরে গিয়েছিলে?
7
00:01:08,260 --> 00:01:09,980
হ্যাঁ। ওখানে পুলিশ আছে।
8
00:01:11,940 --> 00:01:12,940
আর?
9
00:01:14,260 --> 00:01:15,380
আর?
10
00:01:15,820 --> 00:01:16,900
তোমার কী মনে হয়?
11
00:01:17,500 --> 00:01:19,700
পাঁচতলার জানালা থেকে পড়ে
সে মারা গেছে।
12
00:01:21,820 --> 00:01:22,980
তুমি কেন করলে?
13
00:01:23,060 --> 00:01:25,140
সে বলেছিল সে কী চায়।
সে আমাদেরকে বান্ডারস্ল সম্পর্কে বলেছিল।
14
00:01:25,180 --> 00:01:26,220
তাকে মারার তো দরকার ছিল না!
15
00:01:26,340 --> 00:01:27,900
হ্যাঁ, দরকার ছিল।
কারণ আমরা চলে আসতেই
16
00:01:27,900 --> 00:01:29,380
সে গিয়ে তার বসকে সব বলে দিতো!
17
00:01:29,380 --> 00:01:31,660
অবশ্য সে তোমার জন্যই কাজ করে।
18
00:01:32,020 --> 00:01:33,740
সে আমাকে খুন করার চেষ্টা করেছে।
19
00:01:34,060 --> 00:01:35,500
তোমার পরিচারককে খুন করার চেষ্টা করেছে...
20
00:01:36,980 --> 00:01:38,940
যে খুব সম্ভবত তোমার বাবা-মাকে
হত্যা করেছিল।
21
00:01:39,580 --> 00:01:41,700
আমি তোমার জীবন বাঁচিয়েছি।
22
00:01:42,980 --> 00:01:45,180
তুমিও হয়তো বাঁচতে চেয়েছিলে,
23
00:01:45,180 --> 00:01:46,820
কিন্তু তোমার সেই সাহস ছিল না।
24
00:01:49,660 --> 00:01:51,260
-দাঁড়াও...!
-সোজা বাসায় চলে যাও।
25
00:01:51,260 --> 00:01:53,620
আমাদের এখনো খুঁজে বের করতে হবে
বান্ডারস্ল কে আর সে চায়ই বা কী?
26
00:01:53,660 --> 00:01:55,580
বলছো, তুমি করবে এটা।
27
00:01:55,700 --> 00:01:57,260
তোমার কি সত্যি মনে হয়
এটা শেষ হয়েছে?
28
00:01:57,300 --> 00:01:58,860
সে আমাদের পিছনে ঠিকই আসবে।
29
00:02:00,580 --> 00:02:01,780
তো, তারপর কী?
30
00:02:06,940 --> 00:02:08,020
তার সিন্দুক।
31
00:02:08,140 --> 00:02:09,140
কী?
32
00:02:09,140 --> 00:02:10,940
ওয়েইন এন্টারপ্রাইজের
সব সিনিয়র অফিসারদের...
33
00:02:10,980 --> 00:02:12,580
অফিসে একটা করে সিন্দুক আছে।
34
00:02:12,660 --> 00:02:15,220
বান্ডারস্লয়ের কোনো সিক্রেট থাকলে
ওখানেই থাকবে।
35
00:02:15,540 --> 00:02:16,900
চাবি নাকি নাম্বার মেলানো তালা?
36
00:02:17,020 --> 00:02:18,260
চাবি।
37
00:02:18,260 --> 00:02:19,420
আমার বাবার একটা ছিল।
38
00:02:20,380 --> 00:02:22,100
তাহলে সে নিশ্চয়ই এটা তার উপরে রাখবে।
39
00:02:24,020 --> 00:02:26,260
একটা বুদ্ধি বের করে আমাকে কাছে যেতে দাও,
এবং আমি সেটা চুরি করে আনবো।
40
00:02:26,740 --> 00:02:27,820
পারবে করতে?
41
00:02:27,900 --> 00:02:28,940
মনে হয় পারবো।
42
00:02:28,940 --> 00:02:30,660
আর আজ রাতে যা হয়েছে,
43
00:02:30,700 --> 00:02:32,980
কাউকে বলবে না।
44
00:02:33,700 --> 00:02:35,740
তোমার দোস্ত ডিটেকটিভ গর্ডনকেও না,
45
00:02:35,940 --> 00:02:37,100
তোমার পরিচারককেও না।
46
00:02:38,420 --> 00:02:39,500
কাউকে না।
47
00:02:59,100 --> 00:03:02,220
আমাদের সাবজেক্টের আঘাতগুলো
মৃতদেহের ছুরির আঘাতের মতোই,
48
00:03:02,420 --> 00:03:04,220
বোঝা যাচ্ছে খুনি ডানহাতি ছিল।
49
00:03:08,060 --> 00:03:09,060
মজা।
50
00:03:10,300 --> 00:03:11,300
থমকিন্স কোথায়?
51
00:03:11,340 --> 00:03:13,460
ডিটেকটিভ গর্ডন,
ডঃ থমকিন্স বলছিলেন আমি ইচ্ছেমতো
52
00:03:13,460 --> 00:03:14,860
এই রুম ব্যবহার করতে পারবো। সে খুব ভালো।
53
00:03:14,900 --> 00:03:16,260
আগের সেইসব মেডিক্যাল পরীক্ষকদের মতো না।
54
00:03:16,300 --> 00:03:18,180
এড, শুধু বলো সে কোথায়?
55
00:03:18,580 --> 00:03:19,620
কোনো ধাঁধা না।
56
00:03:20,340 --> 00:03:21,540
বাড়ি। সে বাড়ি চলে গেছে।
57
00:03:24,940 --> 00:03:26,100
আশা করি তুমি ওকে খুঁজে পাবে।
58
00:03:46,140 --> 00:03:47,300
জিম?
59
00:03:49,780 --> 00:03:51,100
জিম, তুমি ওখানে?
60
00:04:27,980 --> 00:04:29,780
ভাগ্য ভালো যে তোমাকে ছুরিটা মেরে বসিনি।
61
00:04:32,300 --> 00:04:33,340
যাও।
62
00:04:44,380 --> 00:04:46,180
-আমি...আস্তে।
-লী, প্লিজ।
63
00:04:46,180 --> 00:04:47,300
আবার শুরু করো।
64
00:04:47,620 --> 00:04:49,580
এই মৃত মহিলার কেসটি
65
00:04:49,820 --> 00:04:51,220
সে একজন "সিরিয়াল কিলার" দ্বারা খুন হয়?
66
00:04:51,220 --> 00:04:54,300
হ্যাঁ। যে এক ডজন কিংবা
তারচেয়েও বেশি মহিলাকে হত্যা করেছে।
67
00:04:54,740 --> 00:04:56,900
আর লোব তোমাকে কোন উদ্দেশ্যে এটা দিয়েছিল?
68
00:04:56,900 --> 00:04:58,260
সে আমাকে মারতে চায়।
69
00:04:59,140 --> 00:05:00,580
এখানে আমার বিপদ কোথায়?
70
00:05:01,820 --> 00:05:04,420
সে সব তদন্তকারী পুলিশের...
71
00:05:04,420 --> 00:05:05,900
...প্রিয় মানুষদের হত্যা করে।
72
00:05:05,900 --> 00:05:08,060
এভাবেই সে এতদূর পর্যন্ত এসেছে।
73
00:05:08,420 --> 00:05:09,980
যেই তার পিছনে আসে,
74
00:05:09,980 --> 00:05:11,060
তার প্রিয় কাউকে সে মেরে ফেলে।
75
00:05:11,060 --> 00:05:13,140
আর তদন্ত থেমে যায়।
76
00:05:14,100 --> 00:05:15,700
বুলক একজন পুলিশকে চিনতো--
77
00:05:16,180 --> 00:05:17,980
সে বাড়িতে এসে তার স্ত্রীকে মৃত পায়।
78
00:05:18,780 --> 00:05:20,260
মহিলার গলা কাটা ছিল।
79
00:05:25,380 --> 00:05:27,900
একারণেই লোব আমাকে কেসটা দিয়েছে।
80
00:05:27,900 --> 00:05:30,100
হয় আমি সবার মতো ছেড়ে ছেড়ে দিয়ে...
81
00:05:30,580 --> 00:05:33,060
বাঁচবো, একজন খুনিকে রেহাই দিয়ে...
82
00:05:33,620 --> 00:05:34,820
অথবা আমি কেসটা নিবো
83
00:05:35,900 --> 00:05:37,620
আর আমার প্রিয় কেউ খুন হবে।
84
00:05:41,820 --> 00:05:43,140
তুমি ছেড়ে দিচ্ছো না, ঠিক?
85
00:05:43,140 --> 00:05:44,260
আমি পারি না।
86
00:05:46,460 --> 00:05:49,260
একারণেই আমি চাই তুমি গথাম থেকে চলে যাও।
87
00:05:49,500 --> 00:05:50,620
আজরাতেই।
88
00:05:51,900 --> 00:05:52,980
না।
89
00:05:54,220 --> 00:05:56,500
তুমি কি আমাকে বাঁচাতে চাও?
ওকে খুঁজে বের করো।
90
00:05:58,740 --> 00:06:00,620
আমি এখানে থেকেই কাজ চালিয়ে যাবো।
91
00:06:05,380 --> 00:06:07,900
কিন্তু আমার ভালো লেগেছে যে
তুমি আমাকে এতো ভালোবাসো।
92
00:06:11,060 --> 00:06:12,060
আমি বাসি।
93
00:06:15,140 --> 00:06:16,180
ভালোবাসি তোমাকে।
94
00:06:17,380 --> 00:06:19,860
আর একথা বলার জন্য তোমার
একটি "সিরিয়াল কিলার" এর দরকার হলো।
95
00:06:27,060 --> 00:06:28,620
-ধন্যবাদ।
-হ্যাঁ।
96
00:06:39,220 --> 00:06:40,300
এই।
97
00:07:03,520 --> 00:07:04,640
এটাই।
98
00:07:05,480 --> 00:07:07,160
শান্তির ঘর, বুঝলে।
99
00:07:08,840 --> 00:07:10,840
খুব সুন্দর জায়গা।
100
00:07:12,240 --> 00:07:13,360
সেলিনা?
101
00:07:15,880 --> 00:07:17,160
রুমমেটের মতোই।
102
00:07:18,240 --> 00:07:19,640
সে আসে আর যায়।
103
00:07:23,720 --> 00:07:25,640
ওয়েইন এন্টারপ্রাইজের
দাতব্য নাচের অনুষ্ঠান।
104
00:07:26,120 --> 00:07:28,440
জানতে না আমি সেই সোসাইটির একজন সদস্য?
105
00:07:28,640 --> 00:07:29,720
আমি প্রতিবছরই যাই।
106
00:07:29,720 --> 00:07:32,440
সুন্দর পোষাক পরে অনেক ছবি তুলি।
107
00:07:33,920 --> 00:07:35,040
হাসি।
108
00:07:49,360 --> 00:07:51,440
আমি এখানে আসাতে ভয় পাচ্ছো না?
109
00:07:52,000 --> 00:07:53,120
পাওয়া কি উচিত?
110
00:07:54,280 --> 00:07:55,760
তুমি কি বিপদজনক?
111
00:07:56,080 --> 00:07:58,200
জানি না। তোমার বয়ফ্রেন্ড বাসায় আসবে না?
112
00:08:00,000 --> 00:08:02,120
আমি কখনো বলিনি আমার বয়ফ্রেন্ড আছে।
113
00:08:11,000 --> 00:08:13,480
ভেবেছিলাম তোমার মতো সুন্দরী মহিলার...
114
00:08:13,480 --> 00:08:15,040
তুমি ভেবেছিলে আমার বয়ফ্রেন্ড আছে
115
00:08:15,040 --> 00:08:17,520
এবং আমি তার সাথে প্রতারণা করার মতো
116
00:08:17,520 --> 00:08:19,120
কোন মহিলা হতে পারি।
117
00:08:19,360 --> 00:08:20,520
বেশ, আমি তেমন না।
118
00:08:20,960 --> 00:08:22,960
এবং আমার কোনো বয়ফ্রেন্ড নেই।
119
00:08:24,080 --> 00:08:25,840
এবং কাল যদি একটা বাস আমাকে চাপা দেয়,
120
00:08:26,400 --> 00:08:27,520
কারো কিছু যায় আসবে না।
121
00:08:32,320 --> 00:08:33,560
তোমার ধারণা কি পরিবর্তন হলো?
122
00:08:34,160 --> 00:08:35,240
হ্যাঁ, আসলেই, হয়েছে।
123
00:08:35,240 --> 00:08:36,640
আরেকটু পরিষ্কার করে বলবে?
124
00:08:36,880 --> 00:08:39,200
অথবা আমাদের কাছে আসার সম্ভাবনা খুব কম...
125
00:08:39,200 --> 00:08:40,680
এক রাত আর খতম।
126
00:08:41,200 --> 00:08:42,640
অবশ্য সেটাই হবে জানি...
127
00:08:42,640 --> 00:08:45,400
কারণ যখন তুমি আমার আসল চেহারা দেখবে,
128
00:08:45,480 --> 00:08:48,040
অন্যদের মতোই চিৎকার করে পালিয়ে যাবে।
129
00:08:50,640 --> 00:08:53,680
বলতেই হবে, যা ভেবেছিলাম আসলে তুমি তা নও।
130
00:08:54,120 --> 00:08:55,440
সারপ্রাইজ।
131
00:08:57,320 --> 00:08:58,920
তুমিও খোলস ছেড়ে বের হতে পারো।
132
00:09:01,240 --> 00:09:03,520
*প্রেম, প্রেম*
133
00:09:04,080 --> 00:09:07,360
*প্রেম*
134
00:09:07,640 --> 00:09:10,160
*প্রেম, প্রেম*
135
00:09:10,480 --> 00:09:12,400
*প্রেম*
136
00:09:12,400 --> 00:09:15,640
তুমি কিন্তু বলেছিলে আমার সাথে নাচবে।
137
00:09:15,640 --> 00:09:17,000
অবশ্যই নাচবো।
138
00:09:17,560 --> 00:09:19,800
কিন্তু তার আগে আমি একটু
ওই ভদ্রলোককে বিদায় করে আসি।
139
00:09:20,720 --> 00:09:24,800
কে জানতো নাইটক্লাব চালাতেও
এতো কাজ করতে হয়?
140
00:09:24,800 --> 00:09:26,840
আমার সোনা বাবুটা।
141
00:09:34,680 --> 00:09:36,000
যা বলছিলাম,
142
00:09:36,600 --> 00:09:39,480
তুমি আর তোমার দল, ছুরি আর বন্দুকে
এই শহরের সেরা।
143
00:09:40,000 --> 00:09:41,840
কাউন্সিলর ক্লেইনকে যেভাবে মেরেছো...
144
00:09:42,920 --> 00:09:44,120
অসাধারণ ছিল।
145
00:09:44,440 --> 00:09:46,920
-আর আমি একজন ফ্যান, তো...
-চিয়ার্স।
146
00:09:47,480 --> 00:09:48,560
কী চাও তুমি?
147
00:09:48,840 --> 00:09:50,720
ডন মারোনি আর তার সব সঙ্গীকে
148
00:09:50,720 --> 00:09:52,880
মারার জন্য তোমার সাহায্য।
149
00:09:53,200 --> 00:09:54,560
তুমি হাসছো।
150
00:09:55,560 --> 00:09:57,600
আমি নিশ্চিত আমি হাসছি না।
151
00:09:57,880 --> 00:09:59,400
আর ফ্যালকন এতে রাজী আছে?
152
00:10:00,000 --> 00:10:01,080
সে রাজী হবে।
153
00:10:01,280 --> 00:10:02,360
কাজ হয়ে গেলে।
154
00:10:02,760 --> 00:10:03,840
তোমাকে ধন্যবাদ।
155
00:10:04,480 --> 00:10:05,600
না, ধন্যবাদ।
156
00:10:05,720 --> 00:10:07,520
তো তুমি সেকেন্ড হতে পছন্দ করো।
157
00:10:09,640 --> 00:10:13,600
প্রতিটি নতুন কাজের জন্য
ফ্যালকনের প্রথম পছন্দ হলো ভিক্টর জ্যাজ
158
00:10:13,760 --> 00:10:16,480
তুমি তার শত্রুর বুলেটবিদ্ধ মৃতদেহ এনে দাও
159
00:10:16,480 --> 00:10:18,360
আর তখন সব বদলে যাবে।
160
00:10:19,480 --> 00:10:21,360
উপরে আসার এই সুযোগ তোমার।
161
00:10:24,880 --> 00:10:26,360
তুমি একজন পাগল, তাই না?
162
00:10:28,520 --> 00:10:29,520
বুঝে ফেলেছি।
163
00:10:30,240 --> 00:10:31,600
কালকে বারে এসো।
164
00:10:32,640 --> 00:10:33,960
বিস্তারিত আলোচনা হবে।
165
00:10:40,720 --> 00:10:42,000
এসব কী নিয়ে, হার্ভে?
166
00:10:42,000 --> 00:10:43,040
বসো।
167
00:10:43,120 --> 00:10:44,960
এ হচ্ছে আমার পার্টনার জিম গর্ডন।
168
00:10:45,520 --> 00:10:46,560
ডিটেকটিভ।
169
00:10:46,640 --> 00:10:49,160
এত বছর আগে, আপনি জুলি কেম্বল নামে
170
00:10:49,400 --> 00:10:51,040
একজন মহিলার হত্যা রহস্য তদন্ত করেছিলেন।
171
00:10:51,040 --> 00:10:53,280
-এটা তো অনেক বছর আগের কথা।
-এটাই "দ্যা ওগার"।
172
00:10:53,840 --> 00:10:55,840
জুলি কেম্বল ছিল তার প্রথম শিকার।
173
00:10:55,920 --> 00:10:57,600
কিন্তু আপনি তদন্ত বন্ধ করে দিয়েছিলেন।
174
00:10:57,600 --> 00:10:58,640
আর তার কারণে
175
00:10:58,800 --> 00:11:00,680
আরো এগারো জন মহিলা খুন হলো।
176
00:11:00,800 --> 00:11:02,040
সত্যি, কী সব বলছেন...
177
00:11:02,040 --> 00:11:03,160
থামুন।
178
00:11:03,560 --> 00:11:05,120
আমরাও জানি "ওগার"কে
179
00:11:05,120 --> 00:11:07,960
যে পুলিশ খোঁজে সে তার
প্রিয়জনদের মেরে ফেলে।
180
00:11:08,880 --> 00:11:10,480
এটার শুরু হয়েছিল আপনাকে দিয়েই।
181
00:11:12,080 --> 00:11:14,400
আমাদের ধারণা আপনি কিছু পেয়েছিলেন
যা তাকে ভয় পাইয়ে দেয়।
182
00:11:15,480 --> 00:11:17,200
আপনার তদন্ত লেখার খাতা।
183
00:11:18,640 --> 00:11:19,720
শেষ পৃষ্ঠাটায়
184
00:11:19,720 --> 00:11:21,280
ঘষে মেজে কিছু তুলে ফেলা হয়েছে।
185
00:11:21,320 --> 00:11:22,480
আমি জানতে চাই সেটা কী?
186
00:11:25,200 --> 00:11:26,560
সে আমার স্ত্রীকে হত্যা করে।
187
00:11:27,320 --> 00:11:29,400
আমার এখনো একটা মেয়ে আছে, হার্ভে।
188
00:11:31,520 --> 00:11:32,640
বেথ টুডোর।
189
00:11:33,400 --> 00:11:34,480
ক্যাথেরিন উড।
190
00:11:35,680 --> 00:11:36,880
জেসিকা পার্কার।
191
00:11:37,680 --> 00:11:38,760
এগারো জন মহিলা।
192
00:11:41,880 --> 00:11:43,360
প্রত্যেকেই কারো না কারো মেয়ে ছিল।
193
00:11:44,400 --> 00:11:45,880
এটাকে থামাতে হবে।
194
00:11:47,320 --> 00:11:49,920
হ্যাঁ, আমি নিহত মহিলার তথ্য দেখছিলাম।
195
00:11:49,960 --> 00:11:51,840
কেউ একজন বলেছিল, সে শহরের প্রান্তে
এক প্রাইভেট ক্লিনিকে
196
00:11:51,840 --> 00:11:54,080
নার্সের কাজ করতো।
197
00:11:54,480 --> 00:11:56,720
এটা বড় রাস্তার ৮০ নম্বর গলিতে হবে।
198
00:11:56,720 --> 00:11:58,320
খুব সুন্দর কোনো জায়গা।
199
00:11:58,320 --> 00:12:00,880
এটা শেষ না হওয়া পর্যন্ত আপনার মেয়ের
নিরাপত্তার জন্য কিছু পুলিশ নিয়োগ দিচ্ছি।
200
00:12:23,800 --> 00:12:25,120
তো আমাকে মাফ করেছো?
201
00:12:28,080 --> 00:12:29,280
রাতে দেখা হবে।
202
00:12:33,400 --> 00:12:34,680
কিভাবে ঝুলছিল, ধাঁধা মানব?
203
00:12:34,720 --> 00:12:36,240
উহ, ঝুলছিল...
204
00:12:38,160 --> 00:12:39,240
ভালো।
205
00:12:42,400 --> 00:12:43,520
মিঃ নিগমা,
206
00:12:44,800 --> 00:12:45,960
কিছু দরকার ছিল?
207
00:12:46,360 --> 00:12:47,520
ওহ, হ্যাঁ, ইয়ে...
208
00:12:47,920 --> 00:12:50,160
ডিটেকটিভ গর্ডন আমাকে এই পুরোনো হত্যাটির
209
00:12:50,160 --> 00:12:51,760
-ফরেনসিক প্রমাণ দেখতে বলেছিলেন।
-ওকে।
210
00:12:53,000 --> 00:12:54,240
এগুলো কিসের ক্ষত?
211
00:12:56,320 --> 00:12:57,840
অফিসার ডরোথি করেছে নাকি এটা?
212
00:12:58,080 --> 00:13:00,640
উম, সে আপসেট ছিল
আর ইচ্ছে করে করেনি।
213
00:13:00,640 --> 00:13:02,320
আ-আমি এমন কিছু বলেছিলাম
যেটা আমার বলা উচিত হয়নি।
214
00:13:02,320 --> 00:13:03,760
মিস ক্রিঙ্গেল, এটা ঠিক না।
215
00:13:03,760 --> 00:13:05,080
-তিনি এটা করতে পারেন না।
-মিঃ নিগমা,
216
00:13:06,640 --> 00:13:08,240
এটা তোমার ভাবার দরকার নেই।
217
00:13:09,840 --> 00:13:13,440
এখন আমি এই ফাইলগুলো নিয়ে
কাজ শুরু করতে চাই, কাজেই...
218
00:13:35,440 --> 00:13:36,520
আলফ্রেড।
219
00:13:36,840 --> 00:13:38,040
আপনি ঠিক আছেন তো?
220
00:13:38,320 --> 00:13:39,960
ওহ, ধন্যবাদ মাস্টার ব্রুস। আমি...
221
00:13:40,800 --> 00:13:41,960
এখন বেশ ভালো আছি।
222
00:13:42,080 --> 00:13:43,200
আপনার জন্য কিছু করতে পারি?
223
00:13:43,760 --> 00:13:45,360
হ্যাঁ। পারেন।
224
00:13:45,360 --> 00:13:48,760
ঠিক করেছি আজ রাতের
ওয়েইনি এন্টারপ্রাইজের চ্যারিটি বলে যাবো।
225
00:13:48,920 --> 00:13:51,520
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবাই সেখানে থাকবেন।
আর আমার মনে হয় সবার দেখা উচিত যে...
226
00:13:51,560 --> 00:13:53,600
একজন ওয়েইনি এখনো
কোম্পানি প্রধান হিসেবে আছেন।
227
00:13:53,680 --> 00:13:55,760
আমি আপনার পোষাক তৈরী করতে যাই।
228
00:13:56,360 --> 00:13:57,400
আলফ্রেড...
229
00:13:57,520 --> 00:13:58,680
জ্বি, মাস্টার ব্রুস।
230
00:14:02,840 --> 00:14:04,200
আপনি যখন সেনাবাহিনীতে ছিলেন...
231
00:14:05,800 --> 00:14:07,920
আপনাকে মানুষ মারতে হতো, না?
232
00:14:08,760 --> 00:14:09,840
জ্বি।
233
00:14:10,520 --> 00:14:11,640
জ্বি, মারতে হতো।
234
00:14:12,400 --> 00:14:13,680
এবং সেগুলো কি দরকারী ছিল?
235
00:14:14,760 --> 00:14:16,880
ওহ, তার মানে আপনি আমার আর রেজির কথাবার্তা
236
00:14:16,880 --> 00:14:19,400
শুনে ফেলছেন। ভালো হতো যদি না বলতাম।
237
00:14:19,400 --> 00:14:21,000
আর আপনার প্রশ্নের উত্তর হলো, হ্যাঁ।
238
00:14:22,080 --> 00:14:23,440
হ্যাঁ। সেগুলো দরকারী ছিল।
239
00:14:25,720 --> 00:14:26,760
যদি এখন আমাকে মাফ করেন,
240
00:14:26,760 --> 00:14:28,600
আমি বরং যাই আর সবচেয়ে সুন্দর
কাফলিংকগুলো খুঁজে বের করি।
241
00:14:28,680 --> 00:14:29,880
যদি বাইরে যেতে হয়।
242
00:14:30,080 --> 00:14:32,320
না, কিন্তু, আপনি এখনো পুরো সুস্থ নন।
243
00:14:33,040 --> 00:14:34,600
কিন্তু, আমি কি আপনাকে একা একা সাপের ঘরে...
244
00:14:34,600 --> 00:14:35,800
যেতে দিতে পারি?
245
00:14:35,840 --> 00:14:37,880
ওখানে কয়েক শ' লোক থাকবে, আলফ্রেড।
246
00:14:38,720 --> 00:14:40,040
আমার কোনো বিপদ হবে না।
247
00:14:40,040 --> 00:14:41,880
আপনার ভাবনা এটা।
কিন্তু আপনি একা যাচ্ছেন না।
248
00:14:42,280 --> 00:14:43,360
আমি একা না।
249
00:14:45,800 --> 00:14:47,360
আমি সেলিনা কাইলকে নিমন্ত্রণ করেছি।
250
00:14:48,200 --> 00:14:49,480
সেলিনা কাইল?
251
00:14:50,400 --> 00:14:52,320
ওয়েইনি এন্টারপ্রাইজ বলে?
252
00:14:53,800 --> 00:14:54,920
বেশ
253
00:14:56,240 --> 00:14:57,320
কী "বেশ"?
254
00:14:57,560 --> 00:14:59,600
কিছু না। মানে, আপনি জানেন... মানে, আপনি...
255
00:15:00,080 --> 00:15:02,280
একজন সুঠাম সুস্থ তরুণ আর
সেও বেশ সুন্দরী একজন তরুণী
256
00:15:02,280 --> 00:15:04,480
যার কিনা লেদার আইটেমের প্রতি
একটু বেশি অনুরাগ আছে।
257
00:15:04,480 --> 00:15:05,760
আলফ্রেড, ব্যাপারটা তেমন না।
258
00:15:05,800 --> 00:15:06,800
তাহলে কেমন?
259
00:15:09,400 --> 00:15:10,400
মানে...
260
00:15:10,880 --> 00:15:12,200
আচ্ছা, হলেই বা কী, হ্যাঁ?
261
00:15:12,760 --> 00:15:13,960
তাতে কী সমস্যা?
262
00:15:15,480 --> 00:15:16,840
কোনো সমস্যাই না।
263
00:15:18,160 --> 00:15:20,360
তো, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করবো,
264
00:15:20,400 --> 00:15:22,800
যেন আপনি মনে না করেন আমি পাহারা দিচ্ছি,
265
00:15:22,800 --> 00:15:25,040
তবে আমি কাছাকাছি থাকবো,
যদি কোন প্রয়োজন পড়ে।
266
00:15:26,800 --> 00:15:28,640
এটাই শর্ত।
267
00:15:29,320 --> 00:15:30,480
ঠিক আছে।
268
00:15:30,840 --> 00:15:31,960
আপনি কি কল দিয়ে কিছু...
269
00:15:31,960 --> 00:15:33,840
পোষাক আর জুতা
তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন?
270
00:15:36,080 --> 00:15:37,280
এই তার ঠিকানা।
271
00:15:39,480 --> 00:15:41,120
এটা একটা "চ্যারিটি বল", আলফ্রেড।
272
00:15:42,600 --> 00:15:43,920
আমার কিছু হবে না।
273
00:15:52,760 --> 00:15:54,000
অদ্ভুত, না?
274
00:15:55,160 --> 00:15:57,560
ভাবছো, তারা কী করে নিজেদেরকে চিনতে পারে।
275
00:15:59,240 --> 00:16:01,120
ডক্টর থমকিন্স ভালো আছে।
276
00:16:01,160 --> 00:16:03,440
কেউ তাকে স্পর্শ করতে পারবে না।
নিশ্চিন্ত হও।
277
00:16:03,440 --> 00:16:06,320
বুঝতেই পারছো আমার জন্যই আজ তার এই অবস্থা।
278
00:16:06,480 --> 00:16:08,320
যেটাই ঘটুক দোষ আমার।
279
00:16:08,320 --> 00:16:09,680
একজন পাগলের কাজের জন্য
280
00:16:09,680 --> 00:16:11,560
তুমি নিজেকে দায়ী করতে পারো না।
281
00:16:11,880 --> 00:16:12,960
অবশ্যই, পারি।
282
00:16:13,600 --> 00:16:15,960
ডিটেকটিভেরা... আমি ডঃ কুশম্যান।
283
00:16:15,960 --> 00:16:17,120
কীভাবে সাহায্য করতে পারি?
284
00:16:17,360 --> 00:16:19,080
আমরা জুলি কেম্বল নামের এক মহিলার
285
00:16:19,080 --> 00:16:20,720
হত্যাকান্ডটি তদন্ত করছি।
286
00:16:21,000 --> 00:16:22,400
সে এখানে প্রায় আট বছর আগে কাজ করতো।
287
00:16:22,400 --> 00:16:24,600
হ্যা, করতো। ভয়ঙ্কর ব্যাপার।
288
00:16:24,760 --> 00:16:26,840
জুলি খুবই মেধাবী একজন নার্স ছিল।
289
00:16:27,000 --> 00:16:29,600
ঘটনাটা যখন ঘটে, সে মাত্রই কাজ শুরু করেছিল।
290
00:16:29,720 --> 00:16:31,880
এখানে একজন রোগীর সুপারিশে সে এসেছিল।
291
00:16:31,880 --> 00:16:33,000
রোগীর নাম?
292
00:16:33,000 --> 00:16:35,440
বেশ, মনে হয় না আমি তা দিতে পারবো।
293
00:16:35,600 --> 00:16:37,040
গোপনীয়তা।
294
00:16:37,080 --> 00:16:38,160
সত্যি?
295
00:16:38,520 --> 00:16:40,240
আপনি কি চান আমরা ওয়ারেন্ট নিয়ে আসি?
296
00:16:41,120 --> 00:16:42,160
জ্বি।
297
00:16:42,440 --> 00:16:44,640
"আমি মেয়েদের শরীর বিষয়ে এক্সপার্ট,"
কিন্তু আমার কিছু নীতি আছে।
298
00:16:44,640 --> 00:16:45,720
আমার ওয়ারেন্ট লাগবে।"
299
00:16:45,720 --> 00:16:47,720
আমরা জাজ হারকনেসের সাথে কথা বলবো।
আমি নিশ্চিত...
300
00:16:51,760 --> 00:16:53,320
ওই গাড়িটা সেই সুরক্ষিত জায়গার সামনে ছিল।
301
00:16:55,000 --> 00:16:56,160
জিম, অপেক্ষা করো।
302
00:17:15,280 --> 00:17:17,160
-তুমি কি নিশ্চিত?
-সেই ছিল।
303
00:17:17,240 --> 00:17:18,640
তুমি তার মুখ দেখেছো?
304
00:17:18,640 --> 00:17:20,720
না। আমার একটি লেজ খোঁজা উচিত ছিল।
305
00:17:20,720 --> 00:17:22,760
এটি স্পষ্ট যে সে আমাদের তদন্ত জেনে যাচ্ছে।
306
00:17:22,800 --> 00:17:24,840
গাড়িটার বর্ণনা আর আংশিক নাম্বার
দিয়ে খোঁজ চেয়েছি,
307
00:17:24,840 --> 00:17:26,200
কিন্তু আমি খুব আশাবাদী নই।
308
00:17:26,320 --> 00:17:27,720
তো, আমাদের কী করা উচিত এখন?
309
00:17:27,720 --> 00:17:28,840
গর্ডন, তোমার ফোন এসেছে।
310
00:17:28,840 --> 00:17:29,880
বলছে জরুরী।
311
00:17:35,680 --> 00:17:36,720
গর্ডন।
312
00:17:36,720 --> 00:17:37,760
ডিটেকটিভ।
313
00:17:37,800 --> 00:17:40,320
আমি ওই গলিতে ঠিকমতো হ্যালো বলতে পারিনি।
314
00:17:40,320 --> 00:17:42,960
-শোন বলছি...
-ট্রেস করার চেষ্টা বৃথা। বেশিক্ষণ বলবো না।
315
00:17:43,160 --> 00:17:45,400
আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি,
আত্মসমর্পন করো।
316
00:17:45,640 --> 00:17:48,720
তুমি আমাকে বাধ্য করেছো তোমার পিছনে লাগার,
আর আমি তোমাকে শেষ করে দিবো।
317
00:17:48,880 --> 00:17:52,120
কে যেন বললো তুমি
নিজের পত্রিকা কিনছো, ডিটিকেটিভ।
318
00:17:52,920 --> 00:17:55,080
হিরো পুলিশ যে কিনা
গথাম থেকে অপরাধ দূর করবে।
319
00:17:55,080 --> 00:17:58,080
'জি.সি.পি.ডি' এর উঠতি তারকা।
320
00:17:58,080 --> 00:17:59,880
আমি তোমাকে অবশ্যই থামাবো, জেনে রাখো।
321
00:17:59,880 --> 00:18:01,400
না, ডিটেকটিভ সাহেব। তুমি পারবে না।
322
00:18:01,440 --> 00:18:02,480
কিন্তু তুমি যদি এসব করতে থাকো
323
00:18:02,480 --> 00:18:04,120
আমি তোমার কাছের একজনকে খুন করবো।
324
00:18:04,120 --> 00:18:06,000
এটাই তোমার একমাত্র ওয়ার্নিং।
325
00:18:10,680 --> 00:18:11,760
ওহ, না।
326
00:18:12,320 --> 00:18:13,880
বলো না যে এটা সেই ছিল।
327
00:18:17,640 --> 00:18:19,440
সে পুলিশকে ভয় দেখাতো।
328
00:18:20,280 --> 00:18:21,920
আমাদের ওকে দেখতে হবে যে আমরা ভীতু নই।
329
00:18:21,920 --> 00:18:23,800
আর আমরা তা করবো কীভাবে?
330
00:18:27,240 --> 00:18:28,800
এটাই তোমার জন্য ভালো? তুমি নিশ্চিত?
331
00:18:29,080 --> 00:18:30,120
হ্যাঁ।
332
00:18:30,400 --> 00:18:31,680
কিছু করার জন্য এটাই ঠিক।
333
00:18:41,400 --> 00:18:42,840
আমি আপনাদেরকে আজ এখানে ডেকেছি...
334
00:18:43,960 --> 00:18:46,080
কারণ গথামের জনগণের জানার অধিকার আছে
335
00:18:46,080 --> 00:18:48,600
যে শহরে একজন "সিরিয়াল কিলার"
ঘুরে বেড়াচ্ছে।
336
00:18:48,960 --> 00:18:51,200
অনেক বছর ধরে সে নির্বিচারে খুন করে গেছে,
337
00:18:52,000 --> 00:18:55,800
পুলিশের নীরবতা আর ভয়ের কারণে।
338
00:18:56,520 --> 00:18:57,720
সেটা এখন শেষ।
339
00:18:58,520 --> 00:19:02,080
আমরা সকল নিহতের নাম
আর ছবি সরবরাহ করতে যাচ্ছি।
340
00:19:02,080 --> 00:19:04,000
কোনো তথ্য থাকলে, কল করবেন।
341
00:19:04,160 --> 00:19:06,960
আর যে এইসব ঘৃণ্য কাজ
করে বেড়াচ্ছে তাকে বলছি,
342
00:19:07,120 --> 00:19:08,960
তোমার লুকিয়ে থাকার দিন শেষ।
343
00:19:10,480 --> 00:19:11,840
আমি আসছি তোমাকে ধরতে।
344
00:19:13,640 --> 00:19:15,240
আর আমি থামবো না।
345
00:19:26,740 --> 00:19:27,860
ওগুলো কিসের জন্য?
346
00:19:28,180 --> 00:19:29,740
দ্যা ওয়েইন চ্যারিটি বল এর জন্য।
347
00:19:30,220 --> 00:19:33,540
এটা বিরক্তিকর কিন্তু গ্যালারির
ব্যবসার জন্য ভালোই।
348
00:19:34,060 --> 00:19:35,620
খুব সম্ভবত তোমার সাথে ওখানে দেখা হবে।
349
00:19:36,820 --> 00:19:37,940
মানে?
350
00:19:38,260 --> 00:19:39,660
আমি ব্রুস ওয়েইনের সাথে সেখানে যাচ্ছি।
351
00:19:40,500 --> 00:19:41,660
দাঁড়াও, দাঁড়াও।
352
00:19:43,060 --> 00:19:44,380
সেলিনা কাইলের জন্য একটা ডেলিভারি আছে।
353
00:19:44,780 --> 00:19:46,260
ওহ। ওই যে ওখানে।
354
00:19:51,620 --> 00:19:53,100
ধন্যবাদ। উপভোগ করো।
355
00:19:59,180 --> 00:20:01,740
সত্যি সত্যি আমাকে এগুলো পরতে হবে?
356
00:20:01,820 --> 00:20:02,820
ওকে...
357
00:20:03,020 --> 00:20:04,700
আমাদের অনেক কাজ করার আছে।
358
00:20:11,260 --> 00:20:12,260
পেয়েছি।
359
00:20:12,420 --> 00:20:13,500
ওটা সেই ডাক্তারটা।
360
00:20:13,580 --> 00:20:14,860
হারকনেস ওয়ারেন্টের রিপোর্ট পাঠিয়েছে।
361
00:20:14,860 --> 00:20:18,340
মিস কন্সট্যান্স ভ্যান গ্রুট এর সুপারিশে
নিহত মেয়েটা ক্লিনিকে এসেছিল।
362
00:20:19,100 --> 00:20:21,540
ভ্যান গ্রুট, গথামের সবচেয়ে
নামীদামী পরিবারগুলোর একটি।
363
00:20:21,540 --> 00:20:22,620
-শিপিং
-হ্যাঁ
364
00:20:22,620 --> 00:20:23,900
আমরা ভেবেছিলাম ওগার ধনী হতে পারে।
365
00:20:23,900 --> 00:20:25,300
হয়তো বৃদ্ধা মহিলার কোনো ছেলে আছে।
366
00:20:25,660 --> 00:20:26,780
ঠিকানা পেয়েছো?
367
00:20:26,780 --> 00:20:27,940
এই তো এখানে।
368
00:20:33,660 --> 00:20:36,540
ওকে, বুচ, কনোর আর তার দল, জাহাজে উঠে গেছে।
369
00:20:36,620 --> 00:20:38,060
তারা মারোনিকে আমার চেয়ে বেশি ঘৃণা করে...
370
00:20:38,060 --> 00:20:41,260
চুপ করো। মারোনি আর তার দল এখানে।
371
00:20:41,740 --> 00:20:42,940
আমি ওদেরকে সরাতে পারি নি।
372
00:20:42,940 --> 00:20:44,900
-না, অবশ্যই। ব্যাপার না।
-না।
373
00:20:44,980 --> 00:20:46,140
সে আগে থেকেই এখানে ছিল।
374
00:20:46,220 --> 00:20:47,900
এটা কি আমার বন্ধু অজওয়াল্ড?
375
00:20:48,460 --> 00:20:49,500
এদিকে এসো।
376
00:20:49,500 --> 00:20:50,940
ওহ, অজওয়াল্ড।
377
00:20:58,420 --> 00:20:59,580
এই তো সে।
378
00:21:00,780 --> 00:21:02,180
মা, তুমি কী করছো?
379
00:21:03,020 --> 00:21:06,380
আমি একটা ড্রিংক খাচ্ছি মিঃ মার্....
380
00:21:06,380 --> 00:21:08,940
সাল...আমি বলেছি তোমাকে।
381
00:21:09,700 --> 00:21:10,860
মিস্টার সাল এর সাথে।
382
00:21:11,900 --> 00:21:13,900
কিন্তু আমাদের আর কিছু
চাপিয়ে দেবার দরকার নেই...
383
00:21:14,940 --> 00:21:17,820
না। তুমি আমার গার্ট্রুডকে নিবে না।
384
00:21:17,820 --> 00:21:19,900
ওহ, তার গার্ট্রুড।
385
00:21:20,860 --> 00:21:22,500
বসো, আমাদের সাথে।
386
00:21:22,900 --> 00:21:24,580
অজওয়াল্ড ,বসো।
387
00:21:25,660 --> 00:21:26,780
বসো, অজওয়াল্ড।
388
00:21:33,100 --> 00:21:34,180
হ্যালো।
389
00:21:34,940 --> 00:21:36,100
আমি ব্রুস ওয়েইন।
390
00:21:36,180 --> 00:21:37,900
বারবারা কেইন।
391
00:21:38,020 --> 00:21:40,220
সেলিনা কখনো বলেনি
আপনিই সেই যার সাথে সে থাকে।
392
00:21:40,500 --> 00:21:42,100
ডিটেকটিভ গর্ডন আপনার কথা বলেছে।
393
00:21:43,180 --> 00:21:45,140
মনে হয় সেলিনা একটু সাবধানী ছিল।
394
00:21:45,660 --> 00:21:46,780
হ্যাঁ, আমি জানি।
395
00:21:46,780 --> 00:21:48,700
আমার সম্পর্কে কথা বন্ধ করো।
396
00:21:55,300 --> 00:21:56,340
সেলিনা।
397
00:21:58,900 --> 00:22:00,380
তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে।
398
00:22:00,860 --> 00:22:02,060
জুতাটা ব্যাথা দিচ্ছে।
399
00:22:03,660 --> 00:22:04,740
মজা করো।
400
00:22:04,980 --> 00:22:06,300
বলে তোমার সাথে দেখা হবে।
401
00:22:06,860 --> 00:22:08,380
আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো।
402
00:22:12,740 --> 00:22:13,820
কী মনে হয়, তিনি আছেন?
403
00:22:18,100 --> 00:22:19,660
মিস ভ্যান গ্রুট!
404
00:22:21,140 --> 00:22:22,340
জিসিপিডি!
405
00:22:23,500 --> 00:22:26,140
বলা দরকার যে এটা আইনসম্মত নয়।
406
00:22:26,180 --> 00:22:27,580
আমাদের সময় বেশি নেই।
407
00:22:33,660 --> 00:22:34,780
এখানে।
408
00:22:47,820 --> 00:22:48,860
ও ঠিক আছে।
409
00:22:49,380 --> 00:22:51,700
তুমি দেখো। আমি বাকি বাড়িটা চেক করে দেখি।
410
00:23:02,100 --> 00:23:03,220
সে আমাকে বলেছিল...
411
00:23:03,900 --> 00:23:05,940
কিন্তু আমার দেরি হয়ে গিয়েছিল।
412
00:23:09,540 --> 00:23:10,740
হ্যালো?
413
00:23:16,620 --> 00:23:17,860
মিস ভ্যান গ্রুট?
414
00:23:20,420 --> 00:23:22,020
আমি একজন পুলিশ অফিসার।
415
00:23:24,820 --> 00:23:26,020
মিস ভ্যান গ্রুট?
416
00:23:45,140 --> 00:23:46,140
গর্ডন!
417
00:23:47,860 --> 00:23:49,020
জিম!
418
00:23:53,380 --> 00:23:54,460
জিম গর্ডন,
419
00:23:55,660 --> 00:23:57,100
কন্সট্যান্স ভ্যান গ্রুট।
420
00:24:27,680 --> 00:24:29,280
সব আমাদের দেখছে।
421
00:24:30,560 --> 00:24:32,680
আমি ব্রুস ওয়েইন।
422
00:24:34,480 --> 00:24:35,560
হ্যাঁ, আমি।
423
00:24:36,440 --> 00:24:38,400
বাদ দাও, বান্ডারস্ল কে কোথাও দেখছি না।
424
00:24:39,600 --> 00:24:41,160
সম্ভবত সে আসছে না।
425
00:24:41,240 --> 00:24:42,760
কিন্তু অতিথি তালিকায় তার নাম তো আছে।
426
00:24:44,000 --> 00:24:45,120
নাচতে থাকো।
427
00:24:46,320 --> 00:24:47,680
আর হাসি, হয়তো।
428
00:24:50,880 --> 00:24:52,840
তার নাম জ্যাকব স্কলিমস্কি।
429
00:24:52,840 --> 00:24:54,560
কথা বলছে না। কিন্তু যা বলতে পারি
430
00:24:54,560 --> 00:24:56,000
সে বৃদ্ধা মহিলাটির পরিচারক ছিল।
431
00:24:56,200 --> 00:24:57,960
আর তুমি মনে করছো, ওগার এই লোকের ছেলে,
432
00:24:57,960 --> 00:24:59,080
মৃত মহিলার না?
433
00:24:59,080 --> 00:25:01,680
হ্যাঁ, হ্যাঁ। কোরোনার বলেছে বৃদ্ধা পাখিটি
অনেক বছর আগে মরে গেছে।
434
00:25:01,720 --> 00:25:04,680
আমার ধারণা, ওগার তাকে মেরেছে,
আর বাবা ভাব নিয়েছে যেন তিনি বেঁচে আছেন।
435
00:25:04,680 --> 00:25:07,680
যেন তার পাগল উন্নাসিক খুনি ছেলেটা
ওই মহিলার টাকাটা মেরে খেতে পারে।
436
00:25:07,680 --> 00:25:09,200
সে আত্মহত্যা করতে চেয়েছিল।
437
00:25:09,280 --> 00:25:10,440
সে জানতো, তোমরা কাছাকাছি চলে এসেছো।
438
00:25:10,440 --> 00:25:12,880
-তার তো ছেলের সাথে যোগাযোগ থাকার কথা।
-হ্যাঁ
439
00:25:12,880 --> 00:25:15,000
শোন, গর্ডন খুব খেপে আছে এটা নিয়ে।
440
00:25:15,040 --> 00:25:16,080
তাকে কি দোষ দেওয়া যায়?
441
00:25:16,080 --> 00:25:18,080
ও ভাবছে থমকিন্স হচ্ছে আগামী শিকার।
442
00:25:18,120 --> 00:25:20,200
তবুও ওকে দেখে রেখো।
443
00:25:20,760 --> 00:25:22,000
আলভারেজ কল দিয়েছিল।
444
00:25:22,640 --> 00:25:24,160
কোথাও ছেলেটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।
445
00:25:24,720 --> 00:25:26,040
ওকে কথা বলাতে হবে।
446
00:25:28,000 --> 00:25:29,040
ব্যাপারটা সহজ করি।
447
00:25:29,040 --> 00:25:31,080
আপনার ছেলের নাম আর ঠিকানা দিন।
448
00:25:31,280 --> 00:25:32,600
না দিলে?
449
00:25:33,120 --> 00:25:34,640
আমি আপনাকে ভয় পাই না।
450
00:25:37,200 --> 00:25:39,040
কারণ আপনি আমাকে চেনেন না।
451
00:25:39,840 --> 00:25:42,040
শোনেন, আমি বুঝি আপনি আপনার
ছেলেকে বাঁচাতে চাইছেন।
452
00:25:42,040 --> 00:25:43,640
কিন্তু ওকে জেলে পাঠানো উচিত এটা বোঝার আগে
453
00:25:43,640 --> 00:25:46,360
বুঝতে পারছেন, ও আর কতজন মহিলাকে মারবে?
454
00:25:46,360 --> 00:25:47,960
কী বলছেন এসব?
455
00:25:47,960 --> 00:25:49,920
আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না।
আপনি বছরের পর বছর ধরে
456
00:25:50,000 --> 00:25:52,760
উপরতলায় একটা লাশ লুকিয়ে রেখেছেন,
457
00:25:52,760 --> 00:25:54,680
আর বলছেন, না, আমার ছেলে ফেরেস্তা,
458
00:25:54,680 --> 00:25:55,840
সে আমাদের জানামতে একডজনের মতো
459
00:25:55,840 --> 00:25:57,480
মহিলাকে খুন করেনি।
460
00:25:57,480 --> 00:25:58,640
আমার ছেলে...
461
00:25:58,640 --> 00:26:00,520
সে একটি ভুল করেছিল।
462
00:26:00,680 --> 00:26:01,680
একটি।
463
00:26:01,800 --> 00:26:04,160
বাকিসব মিথ্যায়।
464
00:26:06,400 --> 00:26:07,920
তো আমাদের সত্যটা বলেন।
465
00:26:15,120 --> 00:26:16,920
সেলিনা, কাল রাতে যা হয়েছিল...
466
00:26:17,640 --> 00:26:18,680
সেটা আর কখনো হতে পারবে না।
467
00:26:18,680 --> 00:26:20,240
আমি বলেছি তোমাকে আমার কোনো উপায় ছিল না।
468
00:26:20,240 --> 00:26:21,440
আমি মানতে পারছি না।
469
00:26:23,480 --> 00:26:25,240
আমি জানতাম তুমি এটা সামলাতে পারবে না।
470
00:26:26,400 --> 00:26:29,080
তুমি ঠিক বলেছো।
আমি তাকে খুন করতে চেয়েছিলাম।
471
00:26:29,080 --> 00:26:30,240
আস্তে বলো।
472
00:26:32,440 --> 00:26:34,000
কিন্তু সেটার একটা সীমা আছে, সেলিনা।
473
00:26:34,080 --> 00:26:35,920
আর তুমি বলতে পারো আমার সাহস নেই,
কিন্তু সত্য হলো
474
00:26:35,960 --> 00:26:37,760
আমি সেটা কখনোই অতিক্রম করবো না।
475
00:26:38,240 --> 00:26:39,880
মনে হয়ে এখানেই আমাদের পার্থক্য, তাহলে।
476
00:26:40,560 --> 00:26:42,920
কারণ যদি এটা আমাকে আবার করতে হয়, আমি করবো।
477
00:26:44,200 --> 00:26:47,920
আর এর জন্য আমি একটুও দ্বিধা করবো না।
478
00:26:54,600 --> 00:26:55,640
ওই তো বান্ডারস্ল।
479
00:27:08,800 --> 00:27:10,000
ধাঁধা মানব।
480
00:27:10,200 --> 00:27:11,640
অফিসার ডরোথি, একটা কথা।
481
00:27:20,080 --> 00:27:22,320
আমি একটা যুদ্ধ শুরু করতে পারি।
482
00:27:22,960 --> 00:27:24,640
আমি তোমাকে একজন হিরোর শক্তি দিতে পারি,
483
00:27:24,640 --> 00:27:26,160
অথবা শক্তিহীন করে দিতে পারি।
484
00:27:26,160 --> 00:27:27,600
আমাকে হয়তো মুহূর্তের জন্য
ফাঁদে আটকানো যায়,
485
00:27:27,640 --> 00:27:29,720
কিন্তু কোনো শক্তিই আমাকে
আটকে রাখতে পারবে না।
486
00:27:31,240 --> 00:27:32,280
আমি কী?
487
00:27:33,680 --> 00:27:34,720
বুঝেছো আমাকে।
488
00:27:35,160 --> 00:27:36,160
ভালোবাসা।
489
00:27:37,080 --> 00:27:38,680
মিস ক্রিঙ্গেল তোমাকে তারটা দিয়েছে।
490
00:27:38,840 --> 00:27:40,480
আর তার বিনিময়ে তুমি তাকে ব্যথা দিচ্ছো।
491
00:27:42,040 --> 00:27:43,400
আমি ওর আঘাতগুলো দেখেছি।
492
00:27:43,680 --> 00:27:44,760
আর?
493
00:27:45,720 --> 00:27:47,600
আর তুমি তা করতে পারো না।
494
00:27:47,920 --> 00:27:49,000
পরেরবার তুমি এমন করলে, আমি...
495
00:27:50,160 --> 00:27:51,200
শান্ত হও।
496
00:27:51,200 --> 00:27:52,600
তুমি তো তোমাকে মেয়েলি বানিয়ে ফেলছো।
497
00:27:53,240 --> 00:27:54,760
তুমি কি কখনো কোনো মেয়ের সান্নিধ্যে গিয়েছো?
498
00:28:00,480 --> 00:28:02,720
ওদের শক্ত হাত পছন্দ।
499
00:28:03,600 --> 00:28:05,000
আর ক্রিঙ্গেলের তো দ্বিগুণ পছন্দ।
500
00:28:05,320 --> 00:28:06,400
মেয়েটির রুচি ভালো।
501
00:28:08,240 --> 00:28:09,440
আমি তোমাকে ওকে দুঃখ দিতে দিবো না।
502
00:28:10,680 --> 00:28:11,720
ওহ, তাই?
503
00:28:16,760 --> 00:28:17,800
তুমি কী করবে?
504
00:28:23,640 --> 00:28:24,840
আমিও তাই ভেবেছিলাম।
505
00:28:28,080 --> 00:28:29,840
পরে দেখা হবে, ধাঁধা মানব।
506
00:28:40,400 --> 00:28:41,640
নাচতে চাও?
507
00:28:45,320 --> 00:28:46,800
-তুমি।
-আমি।
508
00:28:48,640 --> 00:28:51,040
একটি বাচ্চা বড় হবার মতো জায়গা ওটা ছিল না।
509
00:28:51,680 --> 00:28:54,840
মিস ভ্যান গ্রুট নিজেকে
দুনিয়া থেকে গুটিয়ে রাখতেন।
510
00:28:54,840 --> 00:28:57,080
কিন্তু তিনি আমার ছেলেকে ভালোবাসতেন
511
00:28:58,120 --> 00:28:59,760
একদম নিজের ছেলের মতোই।
512
00:28:59,800 --> 00:29:00,840
এখনো, আমি...
513
00:29:01,200 --> 00:29:02,960
বুঝিনি সেটা কত গভীর ছিল।
514
00:29:02,960 --> 00:29:04,440
ছেলেটির মা দৃশ্যপটে ছিল না,
515
00:29:04,440 --> 00:29:06,440
তাই মনে হয় সে ভাবতে শুরু করেছিল
516
00:29:06,440 --> 00:29:08,760
যে সে এই ভ্যান গ্রুটের গোপন সন্তান।
517
00:29:08,760 --> 00:29:10,360
আমি তাকে বলতে চেয়েছি, এটা সত্য নয়,
518
00:29:10,360 --> 00:29:13,680
কিন্তু সে তার নিজের
কল্পনা বানিয়ে নিয়েছিল, আর...
519
00:29:13,680 --> 00:29:15,560
মিস ভ্যান গ্রুট তাকে ভাবতে দিয়েছিলেন।
520
00:29:15,560 --> 00:29:17,800
উনি পাগল ছিলেন।
521
00:29:17,800 --> 00:29:18,880
এমনকি নিষ্ঠুর ও।
522
00:29:18,880 --> 00:29:20,920
তো, প্রায় দশ বছর আগে,
সে উনার সাথে ঝগড়া করে,
523
00:29:20,920 --> 00:29:22,720
সে তার স্বীকৃতি চায়,
524
00:29:22,720 --> 00:29:25,360
নিজের নামে বংশের নাম যোগ করে,
তার উইলে সম্পত্তির ভাগ চায়।
525
00:29:25,360 --> 00:29:26,440
উনি ওর কথা হেসে উড়িয়ে দেন।
526
00:29:27,080 --> 00:29:28,960
বলেন সবই একটা কৌতুক ছিল মাত্র।
527
00:29:29,240 --> 00:29:30,400
তাই সে তাকে মেরে ফেলে।
528
00:29:30,600 --> 00:29:32,840
তার বাবা অপরাধবোধের কারণে
তাকে বাঁচাতে চায়।
529
00:29:32,840 --> 00:29:34,600
তো বৃদ্ধা মহিলা তাকে পরিত্যাগ করেন
530
00:29:34,600 --> 00:29:36,560
সে তাকে খুন করে-ইয়াহু।
তুমি একজন "সিরিয়াল কিলার" পেয়ে গেলে
531
00:29:36,560 --> 00:29:38,480
"যে মমি আমাকে ভালোবাসে না" টাইপের।
532
00:29:38,440 --> 00:29:39,560
কিন্তু একটি সমস্যা আছে।
533
00:29:39,880 --> 00:29:42,840
আমি জানিনা আমার ছেলে কোথায়?
534
00:29:42,840 --> 00:29:45,400
সে আজ আমাকে ফোন দিয়েছে, বলেছে পুলিশ আসছে।
535
00:29:45,400 --> 00:29:47,360
কিন্তু মিস ভ্যান গ্রুটকে মারার পর থেকে
536
00:29:47,360 --> 00:29:49,920
আমি আর তাকে দেখিনি
537
00:29:50,880 --> 00:29:54,360
আমার ছেলেটা খারাপ না।
538
00:29:56,320 --> 00:29:58,720
আপনার ছেলে প্রায় এক দশক ধরে
539
00:29:58,720 --> 00:30:00,160
মহিলাদের ফুসলিয়ে খুন করছে।
540
00:30:05,320 --> 00:30:06,640
ও হাসছে কেন?
541
00:30:06,920 --> 00:30:08,280
আমার ছেলে...
542
00:30:08,640 --> 00:30:10,120
মেয়েদেরকে ফুসলায়?
543
00:30:11,160 --> 00:30:14,160
ওহ, দাঁড়ান।
আপনাদের আমার ছেলেকে দেখাই। দুটো ছবি।
544
00:30:14,160 --> 00:30:15,960
এ দুটোই আমি সংগ্রহে রাখতে পেরেছিলাম।
545
00:30:16,240 --> 00:30:19,280
শুনেছো কখনো,
"যে মুখ শুধুমাত্র মা'ই ভালোবাসতে পারে"?
546
00:30:19,720 --> 00:30:22,000
ওয়েল...তার মা পারেনি।
547
00:30:22,840 --> 00:30:24,880
ওর জন্মের পরেই সে আমাদের ছেড়ে চলে যায়।
548
00:30:24,880 --> 00:30:28,400
ওহ হ্যাঁ। আমার ছেলে, প্রেমিক ছেলে।
549
00:30:35,320 --> 00:30:36,400
এখন তুমি বুঝতে পারছো কেন
550
00:30:36,440 --> 00:30:38,560
সে ঐসব ছবি থেকে
নিজের মুখকে নষ্ট করে দিয়েছে।
551
00:30:38,560 --> 00:30:40,880
কিন্তু তার মানে এটা ওগার না।
552
00:30:40,920 --> 00:30:42,440
আমরা ভুল লোককে ধাওয়া করছি।
553
00:30:42,440 --> 00:30:43,640
জিমের একটা আইডিয়া আছে।
554
00:30:43,640 --> 00:30:46,280
জাজ হারকনেসের ওয়ারেন্ট খুব স্পষ্ট ছিল।
555
00:30:46,280 --> 00:30:47,640
আমাকে কিছুই বলতে হবে না।
556
00:30:47,640 --> 00:30:48,880
তাহলে বলেন।
557
00:30:48,880 --> 00:30:50,320
আপনি কি এই লোকটির অপারেশন করেছেন?
558
00:30:52,040 --> 00:30:53,720
আমার জানা দরকার ও দেখতে এখন কেমন?
559
00:30:53,720 --> 00:30:56,240
তা না হলে ওর হাতে পরের যে মহিলা খুন হবেন
তার জন্য দায়ী হবেন আপনি।
560
00:31:15,420 --> 00:31:16,820
কখনোই না।
561
00:31:16,820 --> 00:31:20,180
সে কি অন্য বাচ্চাদের সাথে খেলবে?
562
00:31:20,180 --> 00:31:22,260
জানো, তারপরেও
563
00:31:22,260 --> 00:31:24,260
তারা ওর যোগ্য ছিল না।
564
00:31:24,620 --> 00:31:29,260
আর এখন, ও একজন সম্মানিত ব্যবসায়ী...
565
00:31:29,260 --> 00:31:31,340
আমার অজওয়াল্ড।
566
00:31:31,660 --> 00:31:33,100
ভালো...
567
00:31:33,100 --> 00:31:34,820
শুনে ভালো লাগলো খুব।
568
00:31:34,820 --> 00:31:35,980
কিন্তু দেরী হয়ে গেছে।
569
00:31:36,260 --> 00:31:37,500
একটা বিষয়...
570
00:31:38,260 --> 00:31:39,740
গারট্রুড, মাই লাভ।
571
00:31:40,620 --> 00:31:42,980
একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।
572
00:31:42,980 --> 00:31:45,740
ওহ না। ওহ...না, না।
573
00:31:45,740 --> 00:31:47,180
এটা কি একটা অভিনয়?
574
00:31:50,780 --> 00:31:54,540
তুমি কি ভান করছো যে
ও শুধুমাত্র একটা নাইটক্লাবের মালিক।
575
00:31:54,780 --> 00:31:56,540
নাকি তুমি আসলেই এতো গাধা।
576
00:31:56,580 --> 00:31:57,620
থামো!
577
00:31:57,620 --> 00:32:00,340
আমি বুঝলাম না। আমি...
578
00:32:00,340 --> 00:32:02,620
-তোমার ছেলে...
-ডন মারোনি, আমি সাবধান করছি তোমাকে!
579
00:32:02,620 --> 00:32:04,500
একজন ঠান্ডা মাথার খুনী।
580
00:32:04,500 --> 00:32:05,500
না, না, না, না...
581
00:32:05,580 --> 00:32:07,740
কতজন মানুষকে যে সে মেরেছে
আমি গুণে শেষ করতে পারবো না।
582
00:32:07,740 --> 00:32:10,140
আমার নিজের বন্ধু, ফ্র্যাংকি কার্বোন,
583
00:32:10,140 --> 00:32:11,940
তাকে সে এক ডজনের উপর ছুরিকাঘাত করেছে।
584
00:32:11,940 --> 00:32:14,340
কেমন লোক হলে একজন কাউকে
585
00:32:14,340 --> 00:32:16,420
একের পর এক ছুরি চালাতে পারে?
586
00:32:16,420 --> 00:32:18,540
সে একজন মিথ্যাবাদী, মা!
587
00:32:18,820 --> 00:32:21,580
সে আমার উপরে রেগে আছে কারণ
আমি তাকে বোকা বানিয়েছিলাম।
588
00:32:21,780 --> 00:32:22,900
অজওয়াল্ড।
589
00:32:22,940 --> 00:32:24,620
তুমি জানো, তাই না?
590
00:32:25,020 --> 00:32:26,140
ওহ, আমি দেখতে পারছি।
591
00:32:26,140 --> 00:32:27,500
ওকে ছেড়ে দাও!
592
00:32:27,500 --> 00:32:28,620
একরাতে তুমি ওকে দেখেছিলে
593
00:32:28,660 --> 00:32:30,420
হাত থেকে রক্ত ধুয়ে ফেলছে?
594
00:32:30,420 --> 00:32:34,820
তুমি কখন বুঝতে পারলে যে তুমি
একটা দানব জন্ম দিয়েছো?
595
00:32:41,660 --> 00:32:43,820
এর জন্য তোমাকে খেসারত দিতে হবে!
596
00:32:44,380 --> 00:32:45,420
হয়তো।
597
00:32:45,980 --> 00:32:47,900
অথবা হয়তো এর শেষ হবে
598
00:32:47,900 --> 00:32:50,140
তোমার লাশ নদীতে ফেলে দেওয়ার মধ্যে দিয়ে।
599
00:32:50,140 --> 00:32:53,060
যেটাই হোক, তুমি আর তোমার মা
অভিনয়টা বন্ধ হতে পারবে।
600
00:32:57,900 --> 00:32:59,180
জায়গাটা ভালোই লাগছে দেখতে।
601
00:33:07,340 --> 00:33:10,420
সে রাতে, যখন তুমি আমার আমন্ত্রনটা পেলে,
602
00:33:10,420 --> 00:33:12,180
তুমি কেন বলোনি যে তুমি আসছো?
603
00:33:12,180 --> 00:33:13,300
পাইনি।
604
00:33:13,820 --> 00:33:15,100
আমি আমন্ত্রণ পাইনি।
605
00:33:15,340 --> 00:33:17,980
ওহ, তার মানে তুমি দাওয়াত ছাড়া এসেছিলে।
606
00:33:17,980 --> 00:33:20,420
ওহ না। আমি লিস্টে ছিলাম।
607
00:33:20,900 --> 00:33:24,220
ভাবাই যায় না, দশ হাজারের ডলারের ডোনেশনটা
দিয়ে কত কিছু হতে পারে।
608
00:33:24,260 --> 00:33:27,380
তুমি দশ হাজার ডলার দান করেছো?
609
00:33:27,380 --> 00:33:28,420
কেন?
610
00:33:28,500 --> 00:33:31,260
ভেবেছিলাম এটা স্পষ্ট দেখা যাবে।
611
00:33:34,820 --> 00:33:36,820
আর যদি আমি না আসতাম?
612
00:33:36,860 --> 00:33:40,940
সেক্ষেত্রে, আমি চ্যারিটিতে একটা
মোটামুটি অংক দান করে দিতাম।
613
00:33:42,020 --> 00:33:44,860
আর খুবই হতাশ হতাম।
614
00:34:12,860 --> 00:34:14,660
যেমনটা গতরাতে শেষটায় হয়েছিল,
615
00:34:15,420 --> 00:34:16,540
এটা আমার দোষ ছিল।
616
00:34:17,740 --> 00:34:19,140
কিন্তু আমি কিছু অনুভব করেছিলাম।
617
00:34:19,700 --> 00:34:21,300
আমি সেটা নষ্ট হয়ে দিতে চাইনি।
618
00:34:21,620 --> 00:34:23,860
ওয়েল, এটা তোমার মহত্ত্ব, কিন্তু...
619
00:34:23,860 --> 00:34:27,140
তুমি বলেছিলে,
যখন লোকে তোমার আসল চেহারা দেখে,
620
00:34:27,140 --> 00:34:28,500
চিৎকার করে পালিয়ে যায়।
621
00:34:30,580 --> 00:34:32,780
একবার এই কথাই আমাকে কেউ বলেছিল,
622
00:34:32,780 --> 00:34:34,420
যে আমাকে কেউ ভালোবাসবে না।
623
00:34:36,340 --> 00:34:37,340
কে?
624
00:34:37,340 --> 00:34:39,060
যাকে আমি আমার মা বলে জানতাম।
625
00:34:40,700 --> 00:34:41,740
বারবারা...
626
00:34:42,420 --> 00:34:44,100
আমি জানি এটা কেমন...
627
00:34:44,100 --> 00:34:45,820
ভিতর থেকে একরকম হওয়া,
628
00:34:45,820 --> 00:34:47,460
আর দুনিয়াকে আরেকরকম দেখানো।
629
00:34:48,860 --> 00:34:50,180
আমি সেভাবেই বেঁচেছি।
630
00:34:51,060 --> 00:34:52,300
আর এটা আমাকে প্রায় ধ্বংস করে দিচ্ছিলো।
631
00:34:52,300 --> 00:34:54,020
আর দেখছি এটা তোমাকেও ধ্বংস করছে।
632
00:34:56,660 --> 00:34:58,340
আমি আর নাচতে চাই না।
633
00:34:58,620 --> 00:35:02,380
আমি এখন যা, সেটা আমার তৈরী।
634
00:35:02,900 --> 00:35:04,820
আমি তাকে টেনে বানিয়েছি।
635
00:35:06,780 --> 00:35:08,700
আমি তোমার জন্যও তা করতে পারি।
636
00:35:10,460 --> 00:35:13,220
খেলা খেলতে খেলতে তুমি কি ক্লান্ত না?
637
00:35:14,780 --> 00:35:16,020
এই লুকোচুরি খেলা?
638
00:35:21,260 --> 00:35:22,460
হ্যাঁ।
639
00:35:29,500 --> 00:35:30,740
-গুড বাই।
-দেখা হবে শীঘ্রই।
640
00:35:32,740 --> 00:35:34,580
হ্যালো। আমি ব্রুস ওয়েইন।
641
00:35:34,580 --> 00:35:35,740
সিড বান্ডারস্ল।
642
00:35:36,700 --> 00:35:37,740
আমি ঘুরে আসি,
643
00:35:37,740 --> 00:35:40,060
কোম্পানির সবাইকে
একটু চিনে রাখার চেষ্টা করি।
644
00:35:40,980 --> 00:35:42,620
আপনি ওয়েইন এন্টারপ্রাইজের
হয়ে কাজ করেন, তাই না?
645
00:35:42,660 --> 00:35:43,700
জ্বি, করি।
646
00:35:43,700 --> 00:35:46,060
আমি ডিরেক্টর, ফিজিক্যাল অপারেশন
647
00:35:46,100 --> 00:35:47,740
যেটা, আমার কাছে মনে হয়, একটু বোরিং।
648
00:35:48,380 --> 00:35:50,700
আমার থেকে অনেক মজাদার লোক এখানে আছে।
649
00:35:51,460 --> 00:35:53,940
আহ, আচ্ছা, আশা করি সবার সাথে
এক এক করে দেখা হবে।
650
00:35:54,660 --> 00:35:55,860
কিছু মনে না করলে, ব্রুস,
651
00:35:55,860 --> 00:35:57,180
আমার কাল ভোরে ফ্লাইট আছে।
652
00:35:57,180 --> 00:35:58,260
অনেক ভালো লাগলো।
653
00:35:59,500 --> 00:36:00,580
আপনার সাথে, উম...
654
00:36:01,900 --> 00:36:03,260
পরিচিত হয়ে ভালো লাগলো।
655
00:36:07,860 --> 00:36:08,940
'সরি।'
656
00:36:15,100 --> 00:36:16,100
দেখলে?
657
00:36:16,500 --> 00:36:17,900
কোনো ব্যপারই না।
658
00:36:24,420 --> 00:36:25,500
কি হয়েছে?
659
00:36:30,100 --> 00:36:31,180
কিছু না।
660
00:36:42,020 --> 00:36:43,660
ওখানেই দাঁড়াও, বলছি।
661
00:36:46,540 --> 00:36:47,620
রিডল ম্যান?
662
00:36:48,020 --> 00:36:50,340
এখানে কি করছো,
অন্ধকারে ঘাপটি মেরে আছো কেন?
663
00:36:51,180 --> 00:36:52,980
তুমি মিস ক্রিঙ্গেলকে আর বিরক্ত করবে না।
664
00:36:53,140 --> 00:36:54,220
কি?
665
00:36:55,300 --> 00:36:56,860
আমি তোমার দ্বারা তাকে
আর কষ্ট পেতে দেবো না।
666
00:36:57,180 --> 00:36:58,220
জীবনেও না।
667
00:36:59,780 --> 00:37:01,500
আমার মনে হয় তোমার
গথাম থেকে চলে যাওয়া উচিত...
668
00:37:02,260 --> 00:37:03,500
আজ রাতেই।
669
00:37:06,660 --> 00:37:07,780
ও আচ্ছা বুঝেছি।
670
00:37:08,940 --> 00:37:10,780
তুমি আমার গার্লফ্রেন্ডের প্রেমে পড়েছ।
671
00:37:12,260 --> 00:37:13,820
কি হাস্যকর ব্যাপার।
672
00:37:17,300 --> 00:37:18,740
ব্যক্তিগত ভাবে নিও না।
673
00:37:24,460 --> 00:37:25,860
আরও লাগবে?
674
00:37:26,660 --> 00:37:27,700
'উপসি-ডেইজি'...
675
00:37:31,580 --> 00:37:32,660
হায়, ঈশ্বর।
676
00:37:51,260 --> 00:37:52,380
রিডল ম্যান...
677
00:37:54,420 --> 00:37:55,500
হায়, ঈশ্বর।
678
00:37:56,580 --> 00:37:57,620
হায়, ঈশ্বর।
679
00:37:58,020 --> 00:37:59,060
ওহ, না।
680
00:38:07,020 --> 00:38:08,060
হায়, ঈশ্বর।
681
00:38:13,580 --> 00:38:14,620
হায়, ঈশ্বর।
682
00:38:16,860 --> 00:38:17,980
হায়, ঈশ্বর।
683
00:38:26,500 --> 00:38:27,860
অজওয়াল্ড
684
00:38:30,560 --> 00:38:31,600
একটু ভালো লাগছে?
685
00:38:32,160 --> 00:38:33,200
আমি চা বানিয়েছি।
686
00:38:34,600 --> 00:38:35,880
সত্যি বলতে আমার মনে হচ্ছে...
687
00:38:36,240 --> 00:38:37,320
আসলে...
688
00:38:37,720 --> 00:38:39,400
আপনি একটু বেশি পান করে ফেলেছেন।
689
00:38:40,080 --> 00:38:41,440
মিঃ মারোনি, সে...
690
00:38:41,880 --> 00:38:43,360
তার রসবোধ খুবই অদ্ভুত...
691
00:38:43,360 --> 00:38:44,560
অজওয়াল্ড...
692
00:38:45,160 --> 00:38:48,040
আমি কোনো গ্রামের মাথা মোটা মহিলা না,
693
00:38:48,040 --> 00:38:50,080
যে মাথা ভর্তি গোবর!
694
00:38:50,200 --> 00:38:51,200
না...
695
00:38:51,280 --> 00:38:52,680
আমি তোমার মা...
696
00:38:53,240 --> 00:38:56,680
যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসবো।
697
00:38:57,680 --> 00:38:59,320
কিন্তু যদি আমার কাছে মিথ্যা বলো এখন...
698
00:39:01,240 --> 00:39:03,760
সত্যি অনেক কষ্ট পাবো।
699
00:39:06,040 --> 00:39:07,480
অজওয়াল্ড...
700
00:39:10,040 --> 00:39:12,000
তুমি কি এমন কিছু করেছো...
701
00:39:13,160 --> 00:39:14,640
যা তোমার করা উচিত হয়নি?
702
00:39:16,400 --> 00:39:17,400
আমি...
703
00:39:19,520 --> 00:39:20,560
মা...
704
00:39:21,760 --> 00:39:23,200
আমি শুধু একজন নাইট ক্লাবের মালিক।
705
00:39:24,880 --> 00:39:25,920
এর বেশি কিছু না।
706
00:39:36,960 --> 00:39:38,560
আমার অনেক ক্লান্ত লাগছে।
707
00:39:40,520 --> 00:39:42,200
আমি ক্লান্ত।
708
00:40:07,600 --> 00:40:10,080
স্যালের পক্ষ থেকে
গারট্রুডের জন্য ডেলিভেরি আছে।
709
00:40:10,120 --> 00:40:11,440
বকশিস দেয়নি যদিও।
710
00:40:12,520 --> 00:40:14,280
তুমি স্যালকে গিয়ে বলবে খেল খতম।
711
00:40:15,240 --> 00:40:16,640
বন্দুক কেনা হয়ে গেছে।
712
00:40:17,000 --> 00:40:18,720
কবর খোঁড়া হয়ে গেছে।
713
00:40:19,200 --> 00:40:21,840
সে এখনো জানে না, কিন্তু তার এক পা কবরে।
714
00:40:30,680 --> 00:40:32,160
দাঁড়াও তোমার বলতে হবে না...
715
00:40:32,160 --> 00:40:33,880
আমি নিজেই বলবো।
716
00:40:42,040 --> 00:40:43,680
অজওয়াল্ড?
717
00:40:44,200 --> 00:40:45,600
কে এসেছে?
718
00:40:46,320 --> 00:40:48,320
পাশের বাসার মিঃ ইয়াটস্কো।
719
00:40:49,000 --> 00:40:51,320
কিছু আবর্জনা ফেলতে তার সাহায্য লাগবে।
720
00:40:51,320 --> 00:40:54,160
তুমি, তুমি... তাকে সাহায্য করো, কেমন।
721
00:41:02,520 --> 00:41:04,080
জেসন ভ্যান গ্রুট?
722
00:41:04,080 --> 00:41:06,120
ওর আসল নাম জেসন স্কোলিমস্কি।
723
00:41:06,120 --> 00:41:08,000
ক্লিনিকে যাওয়ার সময়
মৃত বৃদ্ধার নাম ব্যবহার করেছিল।
724
00:41:08,000 --> 00:41:10,560
কিন্তু জেসন ভ্যান গ্রুট অথবা
স্কো্লিমস্কি নামে গথামে কেউ নেই।
725
00:41:10,560 --> 00:41:11,760
এই লোক তো পুরো ভুতের মতো।
726
00:41:11,800 --> 00:41:14,640
তাহলে, যখন বৃদ্ধা ওকে প্রত্যাখ্যান করেন,
সে ডাক্তারের কাছে গিয়ে,
727
00:41:14,640 --> 00:41:16,080
নিজের জন্য এক সুন্দর চেহারা গড়ে নেয়।
728
00:41:16,080 --> 00:41:17,920
আর তখনই ওর সাথে সেই নার্সের দেখা হয়।
729
00:41:17,920 --> 00:41:19,640
আর তখন থেকেই ঝামেলা শুরু।
730
00:41:19,680 --> 00:41:21,200
ধারনা করছি কোনো ছবি পাওনি।
731
00:41:21,200 --> 00:41:23,880
ফাইলে ছিল না। অবাক হইনি।
732
00:41:23,880 --> 00:41:26,600
তবে ডাক্তার সাহেব ভালো ছিলেন
আর আমাদের একটি ছবি এঁকে দিয়েছেন।
733
00:41:27,000 --> 00:41:28,640
প্রায় দশ বছর আগে ওকে শেষবারের মতো দেখেছেন।
734
00:41:28,640 --> 00:41:29,920
তবে যাই হোক এখান থেকে শুরু করা যাবে।
735
00:41:29,920 --> 00:41:31,040
তো আমরা এখন ওর আসল নাম জানি,
736
00:41:31,080 --> 00:41:32,600
কিন্তু এখন কি নাম ব্যবহার করছে জানি না।
737
00:41:32,600 --> 00:41:35,680
বা একটি দশ বছরের পুরাতন ছবি ছাড়া
ওর আসল চেহারার কোনো নমুনা নেই।
738
00:41:36,120 --> 00:41:38,520
আচ্ছা ও আজকে ফোনে অন্যকিছু বলেছে?
739
00:41:38,520 --> 00:41:40,520
এমন কিছু যা আমাদের চোখ এড়িয়ে গেছে?
740
00:41:40,520 --> 00:41:42,840
নাহ, শুধু আমাকে ক্ষান্ত দিতে বললো।
741
00:41:42,840 --> 00:41:44,360
আর বললো আমার নিজের প্রেসের
কথা না বিশ্বাস করতে
742
00:41:44,360 --> 00:41:46,760
যে আমি জিসিপিডির উঠতি তারকা।
743
00:41:50,160 --> 00:41:51,400
কী হলো?
744
00:41:52,720 --> 00:41:54,080
যে পেপারে এ কথা লেখা ছিল...
745
00:41:55,240 --> 00:41:57,560
সেখানে আমার চ্যারিটি গালার
পুরাতন একটি ছবি দেয়া ছিল।
746
00:41:59,280 --> 00:42:00,400
আর আমি একা ছিলাম না।
747
00:42:10,960 --> 00:42:12,080
বারবারা!
748
00:42:13,520 --> 00:42:14,520
বারবারা আছে এখানে?
749
00:42:14,520 --> 00:42:15,600
না। কেন?
750
00:42:16,200 --> 00:42:18,040
কোথায় গেছে ও?
শেষ কখন দেখেছো ওকে?
751
00:42:18,120 --> 00:42:20,080
ওয়েইন বল এ। কোন এক লোকের সাথে বেরিয়ে গেলো।
752
00:42:21,960 --> 00:42:23,080
এই কি সেই লোক?
753
00:42:23,400 --> 00:42:24,920
ড্রয়িং এর অবস্থা খুব একটা ভালো না।
754
00:42:24,960 --> 00:42:26,120
এই কি সেই লোক?
755
00:42:29,040 --> 00:42:30,400
হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে।
756
00:42:31,600 --> 00:42:33,400
কেন? কে উনি?
757
00:42:44,440 --> 00:42:45,520
কী আছে এর পেছনে?
758
00:42:46,800 --> 00:42:48,120
নিজেই দেখে নাও।