01 00:00:39,940 --> 00:01:35,379 মুভির নামঃ- Once Upon a Time in Anatolia (2011) অনুবাদক:- মাহির মুনিম সম্পাদনায়ঃ- ফিহাদ আর-রহমান 1 00:03:08,940 --> 00:03:15,379 একদা অ্যানাতোলিয়াতে 2 00:05:27,580 --> 00:05:29,411 ইজ্জেত, নিয়ে এসো ওকে। 3 00:05:37,940 --> 00:05:39,089 এখানে? 4 00:05:42,820 --> 00:05:43,889 হ্যাহ? 5 00:05:46,420 --> 00:05:48,058 - না। - কি? 6 00:05:48,260 --> 00:05:50,296 - এখানে নয়। - ঠিক তো? 7 00:06:03,580 --> 00:06:05,616 এটা সেই জায়গাটা না কীভাবে বুঝলে? 8 00:06:06,100 --> 00:06:08,170 - এই রকম ছিল না। - কী? 9 00:06:08,340 --> 00:06:10,331 জায়গাটা এরকম ছিল না। একটা মাঠ ছিল ওখানে। 10 00:06:10,500 --> 00:06:13,139 কী ধরণের মাঠ ছিল? ঢালু নাকি সমতল? 11 00:06:13,540 --> 00:06:16,532 সমতল। আর একটা গোলাকার গাছ ছিল। 12 00:06:16,780 --> 00:06:18,452 গোলাকার গাছ? 13 00:06:20,300 --> 00:06:23,337 চিফ, কিজিলকায়ার পাশের ঝর্ণাটার কথা বলছে না তো? 14 00:06:23,500 --> 00:06:25,172 হ্যাঁ, নাম একটা বসিয়ে দিয়েছে... 15 00:06:25,420 --> 00:06:28,014 - ওখানে মাঠ আছে? - হ্যাঁ। 16 00:06:28,540 --> 00:06:31,179 - তাহলে এটা সেই জায়গাটা না? - না। 17 00:06:31,420 --> 00:06:33,809 আচ্ছা। নিয়ে এসো ওকে, ইজ্জেত। 18 00:06:39,020 --> 00:06:42,330 উকিলসাহেব, সামনে আরও একটা ঝর্ণা আছে এরকম। 19 00:06:42,500 --> 00:06:45,998 এটা নাকি সেই জায়গা না, তো এবার ওখানে গিয়ে দেখি। 20 00:06:47,460 --> 00:06:49,894 - তো এটাও মিললো না? - ও তো তা-ই বলছে। 21 00:06:50,340 --> 00:06:53,537 বেশ। চলুন তাহলে। 22 00:07:15,100 --> 00:07:19,252 - আমি আগে কমুসে থাকতাম। - যাইহোক, তো এক রাতে... 23 00:07:19,420 --> 00:07:21,570 গভীর রাত... সবাই মাতাল হয়ে ছিল। 24 00:07:21,740 --> 00:07:24,254 - শুনছেন তো ডাক্তার? - হ্যাঁ, চিফ। 25 00:07:24,460 --> 00:07:26,928 তো ট্যাক্স অফিসার উঠে কোথায় যেন গেল। 26 00:07:27,100 --> 00:07:29,933 শালা মালই একখান, জানতাম আবার কী যেন আনবে। 27 00:07:30,100 --> 00:07:32,170 সব জায়গায় কাজে লেগে যায়। 28 00:07:32,340 --> 00:07:34,058 - ওটা নাদিম। - কে? 29 00:07:34,220 --> 00:07:36,893 - তখনকার ট্যাক্স অফিসার। - না, সিনাসি ছিল। 30 00:07:37,060 --> 00:07:38,413 নাদিম ছিল তার আগে। 31 00:07:38,580 --> 00:07:43,176 ওহ, হ্যাঁ। নাদিম তো ছিল মোটা, টাক মাথা, কথা বলার সময় মাথা ঝাঁকাতো। 32 00:07:44,500 --> 00:07:47,458 গালিবসাহেব আসার মাস দুয়েকের মধ্যে... 33 00:07:47,620 --> 00:07:49,770 ...তার অন্য কোথাও বদলি হয়ে যায়। 34 00:07:49,940 --> 00:07:53,649 যাইহোক, উনি ওয়েটারের সাথে একটু বাইরে গেলেন... 35 00:07:53,820 --> 00:07:56,892 আর ফিরে এলেন তিনটে ট্রে হাতে নিয়ে। 36 00:07:57,420 --> 00:07:59,934 - ট্রেতে কী ছিল বলুন তো? - কাবাব। 37 00:08:00,100 --> 00:08:01,613 কাবাব, মাংস এসবই ভাবতে পারো। 38 00:08:02,180 --> 00:08:06,458 - কিন্তু না! আসলে ছিল দই। - কেমন দই? 39 00:08:06,900 --> 00:08:09,368 সাধারণ নরম দইয়ের মতো না। একদম পাথরের মতো শক্ত। 40 00:08:09,540 --> 00:08:14,295 - কাটতে হলে ছুরি লাগবে! - ওটা পনির ছিল না তো, চিফ? 41 00:08:14,460 --> 00:08:15,575 পনির? 42 00:08:15,740 --> 00:08:17,970 কোনটা পনির কোনটা দই আমি জানি না নাকি, ডাক্তার? 43 00:08:18,140 --> 00:08:19,778 কী মনে করেন আমাকে? 44 00:08:19,940 --> 00:08:22,170 জিনিসটা খেতে খুব সুস্বাদু, ডাক্তার। বিশেষ করে বসন্তে। 45 00:08:22,340 --> 00:08:26,731 না, ওটা দই-ই ছিল। কিন্তু মহিষের দুধের দই। 46 00:08:26,900 --> 00:08:28,936 ভেড়া-টেড়া না, মহিষের দুধ। 47 00:08:29,100 --> 00:08:32,490 আমাদের কোয়ার্টারের নিচে দোহশালায় বেশ কয়েকটা মহিষ আছে। 48 00:08:32,660 --> 00:08:35,970 - ওখানে আবার দোহশালা কোথায়? - আমাদের কোয়ার্টারের নিচেই, স্যার। 49 00:08:36,140 --> 00:08:38,779 তুমি কোন কোয়ার্টারে থাকো? কোথাকার দোহশালা? 50 00:08:39,020 --> 00:08:41,250 আমাদের কোয়ার্টারের নিচের দোহশালাটা দেখেননি? 51 00:08:41,420 --> 00:08:42,853 - কিভিরসিকের বাড়ির ওখানে? - জ্বী, স্যার। 52 00:08:43,020 --> 00:08:44,772 ওখানেই দই বানায় মাঝেমাঝে। 53 00:08:44,940 --> 00:08:48,012 - ওটা পাস্তুর করে বানানো। - না, মহিষেরই দুধের। আমি খেয়েছি। 54 00:08:48,180 --> 00:08:50,091 - গন্ধ করে সেই দই। - ভালো দইয়ে ওরকম গন্ধ থাকেই। 55 00:08:50,260 --> 00:08:55,812 আশেপাশের দোকানে মহিষের দুধের দই থাকলে আমি জানতাম না নাকি? 56 00:08:56,460 --> 00:09:00,499 - আমি তো দইয়ের জন্য পাগল! - সত্যি বলতে, চিফ, আপনি জানেন না। 57 00:09:00,740 --> 00:09:03,493 আমি খেয়ে দেখেছি, কেমন যেন গন্ধ লাগে! 58 00:09:03,740 --> 00:09:08,450 কারণ দইটা ভালো। বসন্তকালে পশুরা তাজা ঘাস খায়, তাই না, ডাক্তার? 59 00:09:09,540 --> 00:09:12,577 আরাব, কিছু লোকের মুখে ভালো জিনিস রোচে না। 60 00:09:12,740 --> 00:09:15,857 আমি বলছি মহিষের দুধের দই আর উনি বলছেন কিনা গন্ধ করে! 61 00:09:16,020 --> 00:09:18,932 বাঁদরের গলায় মুক্তোর মালা আরকি! 62 00:09:19,100 --> 00:09:21,534 সব দোকানে আজকাল পাস্তুর করা দই পাওয়া যায়। 63 00:09:21,700 --> 00:09:24,134 জ্বী না, চিফ, আমার মাও দই বানাত। 64 00:09:24,300 --> 00:09:25,733 এখন আর দই ভালো হয় না সেরকম। 65 00:09:25,900 --> 00:09:29,336 কিছু কিছু জিনিস দেখলে আমার অসহ্য লাগে। 66 00:09:29,500 --> 00:09:32,572 সুপারমার্কেটে দেখেছিলাম সর-ওয়ালা দই, ফালতু একদম! 67 00:09:32,740 --> 00:09:35,413 জিনিসটা দেখলেই ঘৃণা লাগে! 68 00:09:35,580 --> 00:09:38,014 মহিষের দুধের দইয়ে একটা তুলতুলে ভাব আছে। 69 00:09:38,180 --> 00:09:40,978 নাদিম ছিল গালিবসাহেবের সময়। এই সেই লোক। 70 00:09:41,140 --> 00:09:43,051 - বেশ ভালো মানুষ ছিল। - আর সুন্দরও। 71 00:09:43,220 --> 00:09:46,690 সুন্দর, মানে নিরীহ। আজকাল নিরীহ লোকেই ভরা দুনিয়া। 72 00:09:46,860 --> 00:09:49,499 কাজের লোক কেউ নেই, আরব। 73 00:10:42,740 --> 00:10:44,458 আচ্ছা, তাহলে লাশটা কোথায়? 74 00:10:44,660 --> 00:10:45,729 আসলে... 75 00:10:47,700 --> 00:10:48,894 হ্যাহ? 76 00:10:49,380 --> 00:10:51,132 আসলে, ম্মম... 77 00:10:53,340 --> 00:10:54,773 ক্যানান! 78 00:10:56,260 --> 00:10:59,650 - বলো... কোথায়? - জানি না। 79 00:11:00,100 --> 00:11:01,818 - মানে, আমি একটু মাতাল ছিলাম। - কি? 80 00:11:01,980 --> 00:11:04,255 - আমি মাতাল ছিলাম। - হ্যাহ? 81 00:11:05,260 --> 00:11:07,216 মাতাল ছিলে? 82 00:11:09,020 --> 00:11:10,772 - মাতাল ছিলে তুমি? - হ্যাঁ। 83 00:11:12,940 --> 00:11:16,216 - তোমার ভাইও মাতাল ছিল? - ও মদ খায় না। 84 00:11:20,140 --> 00:11:22,449 তুমি মনে করতে পারছো না তাহলে? 85 00:11:25,060 --> 00:11:27,051 কিছু তো বলো... বলো একটা গাছ ছিল ওখানে, যা ইচ্ছা! 86 00:11:27,220 --> 00:11:30,496 ঝর্নার ধারে-কাছে নাকি রাস্তার নিচে ছিল? কিছু একটা বলো! 87 00:11:34,540 --> 00:11:35,655 রামাজান্‌। 88 00:11:36,020 --> 00:11:37,499 এদিকে আসো, ছোকরা। 89 00:11:37,700 --> 00:11:41,375 আমাকে দেখাতে পারবে, ছোকরা? জায়গাটা কোথায়? 90 00:11:41,740 --> 00:11:43,890 হ্যাহ? কোথায় জায়গাটা? 91 00:11:45,020 --> 00:11:47,488 রামাজান্‌, কোনো ভয় পেয়ো না। শুধু বলো ওটা কোথায় ছিল। 92 00:11:47,660 --> 00:11:48,615 আমি জানি না। 93 00:11:48,780 --> 00:11:50,372 তুমি জানো না? 94 00:11:50,780 --> 00:11:53,897 জানো না নাকি মনে করতে পারছো না? 95 00:11:54,060 --> 00:11:57,575 - আমি ঘুমে ছিলাম। - মানে? 96 00:11:58,100 --> 00:12:00,568 বলো, ছোকরা! 97 00:12:01,020 --> 00:12:02,248 - আমি ঘুমে ছিলাম। - হ্যাহ? 98 00:12:02,420 --> 00:12:03,773 আমি ঘুমে ছিলাম। 99 00:12:04,420 --> 00:12:06,012 ঘুমিয়েছিলে! 100 00:12:11,180 --> 00:12:12,738 ক্যানান। 101 00:12:13,260 --> 00:12:16,650 একটু মনে করার চেষ্টা করো, হ্যাহ? 102 00:12:17,380 --> 00:12:19,052 এই জায়গা? 103 00:12:19,820 --> 00:12:22,175 - মনে হচ্ছে। - মনে হচ্ছে? 104 00:12:22,540 --> 00:12:24,849 ঝর্ণার ওপাশে, যদি আমরা... 105 00:12:25,620 --> 00:12:27,417 - ওখানে? - হ্যাঁ। 106 00:12:27,620 --> 00:12:31,613 গোলাকার সেই গাছ... আরও ওইদিকে ছিল নাকি ঝর্ণার আশেপাশেই? 107 00:12:31,780 --> 00:12:34,692 এখন অন্ধকার। একটু কাছে গিয়ে দেখতে হবে। 108 00:12:35,180 --> 00:12:38,138 সার্জেন্ট, হেডলাইটগুলো ওই দিকে দেখান। 109 00:12:38,300 --> 00:12:40,336 ম্যাহম্যাত, গাড়ী ঘুরিয়ে ঝর্ণার মুখোমুখি করো। 110 00:12:40,500 --> 00:12:42,456 ইজ্জেত, নিয়ে এসো ওকে। 111 00:13:11,300 --> 00:13:13,018 এই জায়গা? 112 00:13:13,860 --> 00:13:15,691 আসলে... 113 00:13:18,380 --> 00:13:19,449 হ্যাঁ? 114 00:13:23,780 --> 00:13:27,250 দেখতে তো এমনি লাগছে, কিন্তু গাছগুলো... 115 00:13:27,780 --> 00:13:31,011 - কোন গাছগুলো? - ওই গাছগুলোর সাথে আড়াআড়ি... 116 00:13:31,460 --> 00:13:33,735 - হ্যাঁ? - ওখানে খুঁড়া মাঠ ছিল। 117 00:13:34,180 --> 00:13:37,570 - মানে চষা মাঠ? - হ্যাঁ। 118 00:13:39,260 --> 00:13:43,333 আসো। দেখো, এই জায়গাটা চষা। তারমানে এখানে? 119 00:13:44,140 --> 00:13:45,459 হ্যাহ? 120 00:13:47,220 --> 00:13:49,336 খননকারীরা! আসেন! 121 00:13:49,860 --> 00:13:52,328 দেখুন তো সদ্য কোনো গর্ত খুঁড়া আছে নাকি। 122 00:13:52,620 --> 00:13:54,099 তাড়াতাড়ি! 123 00:13:55,820 --> 00:13:57,731 মাঠের ঠিক কোন জায়গাটায়? 124 00:13:58,060 --> 00:14:00,699 ঢোকার মুখে নাকি আরও ওইদিকে? 125 00:14:01,060 --> 00:14:03,528 - হ্যাহ? - একটা গোলাকার গাছ ছিল। 126 00:14:03,820 --> 00:14:05,173 What kind of tree? কেমন গাছ? 127 00:14:05,460 --> 00:14:08,338 মাটিগুলো নরম ছিল, সহজেই খোঁড়া গেছে। 128 00:14:08,660 --> 00:14:11,413 গোলাকার গাছের সাথে কী সম্পর্ক? 129 00:14:11,580 --> 00:14:13,571 গাছটার নিচে পুঁতে রেখেছ? 130 00:14:16,500 --> 00:14:19,333 ক্যানান, দেখো। 131 00:14:20,300 --> 00:14:22,860 তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো? 132 00:14:23,260 --> 00:14:25,330 তাতে কোনো লাভ নেই। 133 00:14:25,580 --> 00:14:28,936 থানায় যেমনটা কথা হয়েছে, তেমনটাই। 134 00:14:29,500 --> 00:14:32,253 এখানে এসে আবোল-তাবোল বকছো কেন? 135 00:14:33,140 --> 00:14:37,099 তোমার সাথে ভালো আচরণ করছি। তাই ভালোভাবে আমাকে জায়গাটা দেখাও। 136 00:14:37,700 --> 00:14:38,894 হ্যাহ? 137 00:14:40,020 --> 00:14:41,612 কোথায় সেটা? 138 00:14:45,940 --> 00:14:48,374 ওখানে? হেই, এটা ওখানে? 139 00:15:05,500 --> 00:15:07,775 উকিলসাহেব, এটাও নাকি সেই জায়গা না। 140 00:15:07,940 --> 00:15:10,738 নাচি, আপনি বলেছিলেন না সবকিছু ঠিকঠাক আছে? 141 00:15:11,140 --> 00:15:16,009 হ্যাঁ, উকিলসাহেব, কিন্তু... ওরা মাতাল হয়ে ছিল, তার উপর অন্ধকার... 142 00:15:16,500 --> 00:15:19,173 সকালে আঙ্কারায় যেতে হবে আমাকে। আপনাকে বলেছিলাম তো। 143 00:15:19,340 --> 00:15:22,969 জানি, কিন্তু সব জায়গা আসলে একইরকম লাগছে। 144 00:15:23,380 --> 00:15:28,010 দেখুন, আমরা সবাই আপনার উপর ভরসা করে এসেছি। 145 00:15:33,900 --> 00:15:37,939 আরাব, লোকগুলো পেছনে পড়ে গিয়েছে। দেখছো না? তাদের একটা আওয়াজ দাও। 146 00:15:38,500 --> 00:15:40,138 হেই, হায়রেত্তিন! 147 00:15:40,900 --> 00:15:42,891 আসো! তাড়াতাড়ি করো! 148 00:15:46,940 --> 00:15:49,090 তাড়াতাড়ি! তাড়াতাড়ি করো! 149 00:16:22,540 --> 00:16:25,008 বসে বসে ঝাড়ি মারা খুব সহজ... 150 00:16:25,620 --> 00:16:27,656 তাইনা, আরাব? 151 00:16:27,820 --> 00:16:29,048 কী, বস? 152 00:16:29,220 --> 00:16:32,496 বলছি যে বসে বসে বকাবকি করতে সবাই পারে। 153 00:16:33,500 --> 00:16:35,650 দেখো, আমি কি কোনো নিশ্চয়তা দিয়েছিলাম? 154 00:16:35,820 --> 00:16:39,335 দিয়েছিলাম? আমি কি ইনস্যুরেন্স কোম্পানি? 155 00:16:39,980 --> 00:16:43,416 আমি অপরাধীর স্বীকারোক্তি নিয়েছি... 156 00:16:43,740 --> 00:16:46,334 বলেছে জায়গাটা দেখিয়ে দিবে, তাই ভাবলাম কেসটা মিটিয়ে ফেলা যাক। 157 00:16:46,500 --> 00:16:48,172 আর কী করতে পারি আমি? 158 00:16:50,540 --> 00:16:54,533 জায়গাটা বোধহয় গিরমাচাকিল, বস, অন্য কোথাও না। 159 00:16:54,820 --> 00:16:56,776 কারণ ও একটা পুরনো ব্রিজের কথা বলছে। 160 00:16:56,940 --> 00:17:00,728 বলার চেয়ে করা কঠিন। এরপর থেকে জিজ্ঞাসাবাদে তুমি যেও তাহলে। 161 00:17:01,100 --> 00:17:05,139 সারাদিন গাঁধার মতো খাটি, তারপরও কথা শুনতে হয়! 162 00:17:12,460 --> 00:17:15,736 কতবার বলেছি যে সিগারেট ছেড়ে দিয়েছি আমি? 163 00:17:15,900 --> 00:17:20,132 ভাবলাম দুশ্চিন্তায় একটু আধটু খাবেন... 164 00:17:30,660 --> 00:17:33,254 আহ, হ্যালো? হ্যালো 165 00:17:35,380 --> 00:17:38,053 অনুসন্ধান চলছে, তুমি জানো। এজন্যই কল দিতে পারিনি। 166 00:17:38,220 --> 00:17:41,530 তুমি ঘুমিয়ে যাও। আমার একটু দেরি হবে... 167 00:17:42,380 --> 00:17:46,658 বলছি ঘুমিয়ে পড়ো। জানু, আমার কাজ শেষ হতো দেরি হবে। 168 00:17:48,140 --> 00:17:53,260 আমি কোথায়? রাস্তায়। আরাব আলীর সাথে গাড়িতে। আমরা খুঁজতেছি। 169 00:17:54,300 --> 00:17:56,689 গিরমাচাকিলের দিকে যাচ্ছি। 170 00:17:57,100 --> 00:17:59,739 দিয়ারবাকির নয়, গিরমাচাকিল। 171 00:18:00,260 --> 00:18:01,739 হ্যালো? 172 00:18:02,420 --> 00:18:05,890 কীভাবে কল দেবো? নেটওয়ার্ক নেই এখানে। 173 00:18:06,980 --> 00:18:09,778 ওহ, ওটা... গতকাল গিয়েছিলাম, কিন্তু... 174 00:18:10,260 --> 00:18:13,377 আচ্ছা, ডাক্তার আমার সাথেই আছেন। আমি খেয়াল রাখবো ব্যাপারটার। 175 00:18:13,540 --> 00:18:15,656 আমি ভুলে যাইনি। 176 00:18:15,820 --> 00:18:20,257 আমি ভুলে যাইনি, সোনা। ভুলবো কেন? এভাবে কথা বলে কেউ? 177 00:18:20,700 --> 00:18:23,294 আচ্ছা, কালকে শুরুতে এটাই করব। 178 00:18:25,180 --> 00:18:26,977 আচ্ছা, খেয়াল রাখবো আমি। 179 00:18:27,220 --> 00:18:29,780 কসম খোদার আমি ভুলে যাইনি। আচ্ছা... 180 00:18:30,180 --> 00:18:33,013 ছেলে কেমন আছে? হ্যালো? 181 00:18:47,460 --> 00:18:50,452 ডাক্তার, আমার ছেলের ওষুধ শেষ হয়ে গেছে। আমি... 182 00:18:53,260 --> 00:18:56,696 প্রেসক্রিপশনের জন্য গতকাল যেতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। 183 00:18:57,140 --> 00:18:59,574 আমার বউ বলে বলে হয়রান করে ফেলেছে। 184 00:18:59,940 --> 00:19:03,933 - কাল সকালে ব্যবস্থা করতে পারবেন? - নিশ্চয়ই, সমস্যা না। 185 00:19:04,900 --> 00:19:08,415 ধন্যবাদ, ওষুধ না হলে ছেলেটা... 186 00:19:08,660 --> 00:19:11,891 আবার কী হলো? থামলো কেন? 187 00:19:22,500 --> 00:19:23,535 কী ব্যাপার? 188 00:19:23,700 --> 00:19:28,137 আমি সব সময় রাস্তা হারিয়ে ফেলি। আপনিই বরং আগে যান, চিফ। 189 00:19:34,900 --> 00:19:39,291 সবসময় রাস্তা ভুলে যায়, অথচ আদালতে পৌঁছে যায় ঠিকই! 190 00:19:44,980 --> 00:19:47,130 এখনও থেমে আছে কেন? 191 00:19:58,580 --> 00:20:01,731 এই নিয়ে কতবার হলো? তিন নাকি চার? 192 00:20:02,100 --> 00:20:04,773 আমি গুণে রেখেছি, স্যার। পাঁচবার হলো এই নিয়ে। 193 00:20:04,980 --> 00:20:08,529 ডাক্তার, উকিলসাহেবের কড়া ডায়বেটিস আছে, তাই না? 194 00:20:09,100 --> 00:20:12,331 ঠিক বলা যাচ্ছে না। হতে পারে, নাও হতে পারে। 195 00:20:15,180 --> 00:20:17,569 পাঁচবার হলো অথচ এখনও বলা যাচ্ছে না? 196 00:20:17,980 --> 00:20:19,572 আসলে, পরীক্ষানিরীক্ষা ছাড়া... 197 00:20:19,740 --> 00:20:24,211 আমি রাতে একবার উঠি। মদের ডোজ বেশি হলে দুইবার। 198 00:20:24,700 --> 00:20:26,372 স্বাভাবিক তো, তাইনা? 199 00:20:26,700 --> 00:20:30,010 ঠিক, রাতে একবার হলে ভালো। পুরোপুরি স্বাভাবিক। 200 00:20:30,540 --> 00:20:35,056 কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে এটা পরীক্ষা করা জরুরী। 201 00:20:37,380 --> 00:20:40,850 আপনি সকালে হাসপাতালে আসবেন তো? তখন পরীক্ষা করে দেখতে পারি। 202 00:20:41,020 --> 00:20:43,409 না, আল্লাহ্ না করুক! 203 00:20:44,220 --> 00:20:46,176 - কেন? - জানি এটা কীভাবে করা হয়। 204 00:20:46,420 --> 00:20:47,899 ওহ, আচ্ছা। 205 00:20:48,340 --> 00:20:50,217 আমার কোনো সমস্যা নেই। 206 00:20:50,780 --> 00:20:53,533 বলছি, উকিলসাহেবকে পরীক্ষা করুন। 207 00:21:06,420 --> 00:21:07,933 ওইতো আসছেন। 208 00:22:12,100 --> 00:22:15,331 রাস্তার উপরে নাকি নিচে? আগে এটা শোনো। 209 00:22:16,220 --> 00:22:17,448 হ্যাহ? 210 00:22:18,260 --> 00:22:19,898 তুমি এই রাস্তা দিয়ে এসেছিলে... 211 00:22:20,460 --> 00:22:23,133 - নিচের দিকে... - নিচের দিকে বলছো? 212 00:22:24,740 --> 00:22:27,857 গাছের ব্যাপারে কী? গোলাকার গাছ কোথায়? 213 00:22:29,220 --> 00:22:32,053 একটা গাছের মাথা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখতে পারি? 214 00:22:32,220 --> 00:22:33,369 - ওই নিচের দিকের গাছটা? - হ্যাঁ। 215 00:22:33,540 --> 00:22:36,452 সার্জেন্ট, হেডলাইটগুলো! নিচের দিকে দেখাও! 216 00:22:36,620 --> 00:22:39,134 ম্যাহম্যাত, আলো নিচের দিকে ফেলো। 217 00:22:39,300 --> 00:22:41,894 - খননকারীরা, আসেন! - নাচিসাহেব! 218 00:22:42,420 --> 00:22:45,537 - এবার দু'নাম্বার আসামিকেও নিয়ে আসবো? - না, দরকার নেই। 219 00:22:45,940 --> 00:22:47,851 - নাম কি? - হায়রেত্তিন, চিফ। 220 00:22:48,020 --> 00:22:49,214 - ফাহরেত্তিন? - হায়রেত্তিন, চিফ। 221 00:22:49,460 --> 00:22:52,452 দুজনই বেলচা নিয়ে এসেছিস কেন? হ্যাহ? ফাহরেত্তিন? 222 00:22:52,740 --> 00:22:53,490 ফাহরেত্তিন, চিফ‌। 223 00:22:53,660 --> 00:22:56,379 নাম নিয়ে পড়ে না থেকে আমার কথার উত্তর দে, হারামজাদা! 224 00:22:56,540 --> 00:23:00,215 যদি এখানে খনন করতে না পারিস, আমি তোদেরকে বেলচা বানিয়ে খনন করবো। 225 00:23:00,380 --> 00:23:02,848 বুঝেছিস, ফাহরেত্তিন? 226 00:23:04,980 --> 00:23:08,177 ক্যাপ্টেন, পুরো আলো জ্বালান। এটাই পুরো আলো? 227 00:23:08,500 --> 00:23:11,173 - একটু নিচে আসুন। - এটা পুরো আলো? 228 00:23:11,340 --> 00:23:15,811 পুরো আলো জ্বলিয়ে দিন! গাছগুলোর দিকে দেখান! 229 00:24:18,060 --> 00:24:19,891 কী হচ্ছে? কোথায় ওরা? 230 00:24:20,060 --> 00:24:23,416 - নিচে, চারিদিক দেখছে। - এটা সেই জায়গাটা? 231 00:24:24,780 --> 00:24:26,213 জানি না, ডাক্তার। 232 00:24:26,580 --> 00:24:29,299 প্রথমে বলল মাঠের ভেতর, এখন বলছে পাহাড়ের পাশে। 233 00:24:29,460 --> 00:24:30,609 কিছুই বোঝা যাচ্ছে না। 234 00:24:32,180 --> 00:24:33,533 আরাব। 235 00:24:34,180 --> 00:24:36,648 ওখানে পাথরের মূর্তি দেখলাম কয়েকটা। 236 00:24:36,980 --> 00:24:38,493 মূর্তি? 237 00:24:39,860 --> 00:24:43,170 ওহ, হ্যাঁ। আশেপাশে আরও আছে অনেক। 238 00:25:16,220 --> 00:25:19,098 তারা এই উপরি খাটনির বেতন দিবে তো, ডাক্তার? 239 00:25:21,260 --> 00:25:23,137 কী জানি, দিবে আশা করি। 240 00:25:29,500 --> 00:25:31,730 অবশ্যই দিবে। 241 00:25:32,500 --> 00:25:34,297 দেওয়া উচিৎ। 242 00:25:36,580 --> 00:25:39,174 লাশের ব্যাপার হলে টাকা ভালোই আসে। 243 00:25:39,860 --> 00:25:42,852 তেভফিককে দেখেন, কখনোই সুযোগ হাতছাড়া করেনা। 244 00:25:43,260 --> 00:25:46,855 ওভারটাইম করে করে বাড়ি দুই-তলা করে ফেললো। 245 00:25:51,500 --> 00:25:54,094 ইগদেবেলিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ডাক্তার। 246 00:25:54,260 --> 00:25:56,854 এখানেও জলদি বৃষ্টি শুরু হয়ে যাবে। 247 00:26:00,340 --> 00:26:02,456 আমি এখানে অনেকবার আসি, ডাক্তার। 248 00:26:02,860 --> 00:26:05,499 জায়গাটা দারুণ, গাড়িতে চড়ে চলে আসি সোজা। 249 00:26:06,260 --> 00:26:11,971 আমার পকেটে ৪০-৫০টার মতো গুলি থাকে সবসময়, এখানে এসে খরচ করি সেগুলো। 250 00:26:12,300 --> 00:26:15,417 শিকার না পেলে আকাশেই চালাই গুলি। 251 00:26:16,060 --> 00:26:17,493 কীইবা বলি! 252 00:26:18,780 --> 00:26:21,613 এটা চিন্তামুক্ত হওয়ার একটা উপায়। 253 00:26:23,340 --> 00:26:26,298 আপনার কাছে বন্দুকও থাকে তাহলে, হ্যাহ? 254 00:26:29,860 --> 00:26:32,374 এখানে কার কাছে বন্দুক থাকে না, ডাক্তার? 255 00:26:33,100 --> 00:26:35,295 আজকাল বন্দুক ছাড়া চলা মুশকিল। 256 00:26:36,380 --> 00:26:40,737 কে ভালো আর কে খারাপ কিছুতেই বোঝা যায় না। 257 00:26:43,660 --> 00:26:47,016 প্রয়োজন পড়লে নিষ্ঠুর হতেই হবে... 258 00:26:47,900 --> 00:26:51,734 ...গুলি চালাতে হবে মাথার খুলি বরাবর। 259 00:26:59,060 --> 00:27:01,335 এই জায়গাটা এরকমই, ডাক্তার। 260 00:27:01,700 --> 00:27:05,534 বাঁচতে হলে আইন নিজের হাতে তুলে নিতেই হবে। 261 00:27:06,780 --> 00:27:12,138 আপনি কিছু না করলে ওরা করবে অনেক কিছু। 262 00:27:12,860 --> 00:27:15,420 কিছু বুঝে উঠার আগে মায়ের ভোগে চলে যাবেন। 263 00:27:15,820 --> 00:27:20,416 বাড়ির ভেতরে-বাহিরে সবখাবে একই অবস্থা। 264 00:27:20,700 --> 00:27:22,133 ওরা কিছুতেই পিছপা হবে না। 265 00:27:22,380 --> 00:27:24,496 ওদেরকে বোকা বানানোও সম্ভব না। 266 00:27:25,820 --> 00:27:31,053 ওরাই আপনাকে বোকা বানিয়ে সব মেরে নিয়ে চলে যাবে। 267 00:27:32,260 --> 00:27:34,012 আমি জানি, সেকারণেই বলছি... 268 00:27:34,380 --> 00:27:38,612 চোখ-কান খোলা রেখে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। 269 00:27:40,020 --> 00:27:43,217 মাঝে মাঝে তাল থেকে বেরিয়েও আসতে হবে... 270 00:27:43,380 --> 00:27:47,453 কিন্তু সঠিক সময় সঠিক জায়গায়। 271 00:27:50,780 --> 00:27:56,457 ব্যাপারটা হলো... মৃত্যু আসলে তেমন কিছু মনে হয় না। 272 00:27:58,180 --> 00:28:01,331 আমরা কেউ চিরকাল বাঁচবো না, তাই না, ডাক্তার? 273 00:28:02,380 --> 00:28:06,214 নবী সুলাইমান... তিনি ৭৫০ বছর বেঁচে ছিলেন। 274 00:28:06,700 --> 00:28:09,612 স্বর্ণ, রত্নে একাকার! তবুও শেষে মরতে হয়েছে। 275 00:28:09,980 --> 00:28:11,891 তাই না, ডাক্তার? 276 00:28:36,260 --> 00:28:38,933 ইগদেবেলিতে বৃষ্টি হচ্ছে। 277 00:28:42,100 --> 00:28:43,931 হোক। 278 00:28:45,980 --> 00:28:51,054 শতাব্দীর পর শতাব্দী বৃষ্টি হচ্ছে। কী বদলেছে তাতে? 279 00:28:56,060 --> 00:29:00,531 এমনকি ১০০ বছর পরও কিছুই বদলাবে না, আরাব... 280 00:29:01,380 --> 00:29:05,658 ...তুমিও না, আমিও না, উকিলসাহেব কিংবা চিফও না... 281 00:29:10,340 --> 00:29:12,615 কবি বলেছিলেন... 282 00:29:13,820 --> 00:29:16,015 কেটে যাবে বছরের পর বছর... 283 00:29:16,420 --> 00:29:19,457 তারই সাথে বিলুপ্তি ঘটবে আমার অস্তিতের... 284 00:29:20,380 --> 00:29:26,296 ...শীতল আঁধার আমার পতিত আত্মাকে করবে গ্রাস। 285 00:29:42,420 --> 00:29:44,536 তাইনা, আরাব? 286 00:29:44,980 --> 00:29:46,777 শান্ত হোন, ডাক্তার! 287 00:29:46,940 --> 00:29:51,172 আমাদের কাজ এখনও বাকি। আর আপনি মরার আগেই আমাদেরকে কবর দিয়ে দিচ্ছেন! 288 00:29:53,180 --> 00:29:55,057 আপনার এভাবে ভাবা উচিৎ না। 289 00:29:55,300 --> 00:29:57,450 জানি না... এমন ভাবনা এমনিই আসে। 290 00:29:57,700 --> 00:30:00,453 - বিরক্ত হয়ে গেছি আমি। - না। 291 00:30:01,580 --> 00:30:06,017 না, জানেন... হয়তো লাশ খোঁজাখুঁজি নিয়ে আপনি বিরক্ত এখন। 292 00:30:06,820 --> 00:30:10,699 কিন্তু একদিন, এই ঘটনাটা থেকেই হয়তো পাবেন বিরাট কিছু। 293 00:30:11,020 --> 00:30:13,295 যখন আপনার নাতি-নাতনি হবে... 294 00:30:14,020 --> 00:30:16,773 ...তাদেরকে বলতে পারবেন এই গল্পটা। 295 00:30:19,580 --> 00:30:22,253 বলতে পারবেন, "একদা অ্যানতোলিয়াতে..." 296 00:30:22,740 --> 00:30:24,935 "যখন সেখানকার পুলিশের সাথে ছিলাম..." 297 00:30:25,100 --> 00:30:27,773 "...একটা অন্ধকার রাতের কথা মনে পড়ে খুব।" 298 00:30:27,980 --> 00:30:31,131 রুপকথার মতো শোনাবে। 299 00:30:32,460 --> 00:30:37,375 - তাইনা, ডাক্তার? - হ্যাঁ, নিশ্চয়ই। 300 00:31:19,860 --> 00:31:22,454 চলো, আরাব! এখান থেকে যাওয়া যাক। 301 00:31:24,220 --> 00:31:27,018 ঠিক আছে, উকিলসাহেব। আমরা সবাই যাচাই করেছি। 302 00:31:27,260 --> 00:31:31,048 স্থানটি এখন নিশ্চিত। এখানে নয়, পরের মোড়ে। 303 00:31:31,260 --> 00:31:33,535 শীঘ্রই সেখানে গেলে পেয়ে যাবো... 304 00:31:33,820 --> 00:31:37,051 আমরা পেরেছি, বন্ধুরা। সবাই গাড়িতে ওঠো। 305 00:31:37,420 --> 00:31:39,570 - পথ দেখান, উকিল। - চলুন। 306 00:31:39,740 --> 00:31:42,618 - ওঠো! রাস্তা অনুসরণ করো! - তাড়াতাড়ি, আরাব! 307 00:31:42,860 --> 00:31:47,775 সার্জেন্ট, আমি যখন বলবো তখন দু'নাম্বার আসামীকে নিয়ে আসবেন, ঠিক আছে? 308 00:31:47,940 --> 00:31:49,259 আচ্ছা। 309 00:31:49,420 --> 00:31:51,251 পেছনে যাও! যাও! 310 00:31:52,780 --> 00:31:56,011 সব কাজ চাপিয়ে দিয়েছে আমার ঘাড়ে! 311 00:31:56,460 --> 00:32:00,169 বাকি সবার কাজ শুধু দুই নম্বর আসামিকে ঘুরিয়ে নিয়ে বেড়ানো! 312 00:32:00,460 --> 00:32:03,258 - আরাব, তুমি কি জায়গাটার প্রেমে পড়ে গেছো নাকি? - না, বস... কিন্তু... 313 00:32:03,540 --> 00:32:06,737 গাড়িটা চালু হচ্ছে না কেন জানি... 314 00:32:07,500 --> 00:32:10,731 তোমাকে একটা কথা বলি? দেখো, ওই জুনিয়র অফিসার... 315 00:32:11,700 --> 00:32:15,454 আরাব, পা নিচে রাখো। 316 00:32:15,740 --> 00:32:19,415 - আরাব, এখনও চালু করতে পারলে না! - ধাক্কা দিতে হবে নাকি? 317 00:32:20,020 --> 00:32:21,214 বাহির হও। 318 00:32:21,500 --> 00:32:23,331 ধাক্কা দিয়ে দেবো, মিঃ নাচি? 319 00:32:23,500 --> 00:32:25,775 - আমরা ধাক্কা দিচ্ছি... - ইজ্জেত, খামোখা দাঁড়িয়ে থেকো না। ধাক্কা দাও! 320 00:32:25,940 --> 00:32:27,931 - চিফ, গাড়ি থার্ড গিয়ারে আছে। - সাবাস! 321 00:32:28,100 --> 00:32:29,658 - সেকেন্ড গিয়ারে দাও, বেকুব! - দিয়েছি তো... 322 00:32:29,820 --> 00:32:31,572 ক্যাপ্টেন...আসেন। 323 00:32:32,220 --> 00:32:35,895 আল্লাহ্‌! হয়েছে, গতি বাড়াও! 324 00:32:36,700 --> 00:32:38,213 একটু থামো। 325 00:32:44,340 --> 00:32:45,932 - আচ্ছা, চলেন! - বস... 326 00:32:46,260 --> 00:32:51,732 কিরিক্কালের বাইরে ভালো গ্যাস পাবেন না কখনও। কখনোই না! আমার জানা আছে। 327 00:32:52,020 --> 00:32:54,580 হয়তো আমার বলা উচিৎ না, কিন্তু... 328 00:32:54,740 --> 00:32:59,052 তেভফিক এরকমই, ওর উপর ভরসা করা মানেই ভরাডুবি। 329 00:32:59,220 --> 00:33:01,688 কোন মডেলের গাড়ি এটা? 330 00:33:44,220 --> 00:33:46,529 আরাব, রাস্তা ঠিক আছে তো? 331 00:33:46,740 --> 00:33:52,053 ইনশা-আল্লাহ্‌, বস। হিসাবে মতে, আমরা মৃতদেহের পথের দিকেই এগোচ্ছি। 332 00:33:52,740 --> 00:33:56,779 আসামি মহাশয় তো চরকিপাক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আমাদেরকে। 333 00:33:57,420 --> 00:33:59,809 দোহাই আল্লার, আমি কীভাবে জানবো? 334 00:34:00,380 --> 00:34:03,895 আচ্ছা, যদি পুরাতন সেতুটা গিরমাচাকিলে হয়? 335 00:34:04,060 --> 00:34:04,890 হ্যাহ? 336 00:34:07,500 --> 00:34:12,574 - আসলে, বাঁধের রাস্তা... - দ্যাখো, বাঁধের রাস্তায় আমাকে দিও না! 337 00:34:12,740 --> 00:34:15,652 - বাঁধের রাস্তা অনেক মাইল দূরে! - একটা পুরানো সেতুও আছে সেখানে। 338 00:34:15,820 --> 00:34:18,539 সেই রাস্তাটা অবশ্য ভিন্ন দিকে। 339 00:34:18,940 --> 00:34:21,374 হেই! বাঁধের মতো কোনোকিছু দেখেছিলে তুমি? 340 00:34:22,060 --> 00:34:24,858 হারামজাদা ঘুমাচ্ছে! জাগাও ওকে! 341 00:34:25,020 --> 00:34:29,013 - ওঠ হারামজাদা! - ওকে জাগিয়ে রাখতে বলেছিলাম না? 342 00:34:29,660 --> 00:34:32,891 - আমি বুঝতে পারিনি। - তুমি কখনো কাজের কথা শোনো না! 343 00:34:34,300 --> 00:34:38,088 ওখানে বাঁধ ছিল? রাস্তায় কোনোকিছু দেখেছিলে? 344 00:34:38,780 --> 00:34:41,578 - ওখানে বাঁধ ছিল? - না। 345 00:34:42,140 --> 00:34:44,335 - তুমি নিশ্চিত? - হ্যাঁ। 346 00:35:59,860 --> 00:36:01,134 হ্যাঁ? 347 00:36:01,820 --> 00:36:03,936 - এখানেই কোথাও হতো পারে। - কী? 348 00:36:04,220 --> 00:36:05,175 এখানেই কোথাও। 349 00:36:05,340 --> 00:36:07,456 - মানে ঢালের ওদিকটায়? - হ্যাঁ। 350 00:36:07,620 --> 00:36:09,531 আচ্ছা। সার্জেন্ট! 351 00:36:10,380 --> 00:36:13,452 গাড়িগুলো ঘুরিয়ে নিন। 352 00:36:14,020 --> 00:36:16,693 আর আলো সোজাসুজি ঢালের দিকে ফেলুন। 353 00:36:16,860 --> 00:36:19,328 ম্যাহম্যাত, এদিকে নিয়ে এসো গাড়িগুলো... 354 00:36:26,900 --> 00:36:29,698 হ্যাঁ... আলো বাড়ান... এদিকে দেখান। 355 00:36:30,340 --> 00:36:32,171 হয়েছে। 356 00:36:37,500 --> 00:36:41,254 পানি আছে, দেখো। ঝাঁপ দাও। 357 00:36:51,860 --> 00:36:54,249 আল্লাহ্‌! খননকারীরা কোথায়? 358 00:36:54,580 --> 00:36:58,653 সবসময় আমন্ত্রণের জন্য অপেক্ষা করো না। নিজের বুদ্ধিও খাটাও। 359 00:37:04,100 --> 00:37:05,818 মোজা ভিজে গেল, ইজ্জেত। 360 00:37:24,580 --> 00:37:28,732 কী বলেন, উকিলসাহেব? অবশেষে সন্ধান মিলে গেল, হ্যাহ? 361 00:37:30,100 --> 00:37:32,056 ওত আশা করবেন না, ডাক্তার। 362 00:37:32,220 --> 00:37:35,576 নাচিসাহেবকে দেখে মনে হচ্ছে এবার তিনি পুরো আত্মবিশ্বাসী। 363 00:37:36,620 --> 00:37:38,576 নাচিকে বাদ দিন। 364 00:37:40,020 --> 00:37:44,138 সে শুধুই ফাঁকা কলসি, আমার মা বলত কথাটা‌। 365 00:37:45,100 --> 00:37:47,056 কাজের বেলায় নেই, কথায় ষোলো আনা! 366 00:37:47,220 --> 00:37:49,893 তোমার নাম ফাহরেত্তিন বলেছিলে না? কী? 367 00:37:59,780 --> 00:38:02,248 আপনার কোনো ছেলেমেয়ে নেই, তাই না, ডাক্তার? 368 00:38:02,860 --> 00:38:04,179 না। 369 00:38:05,460 --> 00:38:08,099 - বিয়ে করিনি, উকিলসাহেব। - জানি, কিন্তু... 370 00:38:08,260 --> 00:38:14,290 আসলে, বিয়ে করেছিলাম, কিন্তু দুই বছর আগে ডিভোর্স হয়ে গেছে। 371 00:38:15,260 --> 00:38:16,978 ভালো করেছেন। 372 00:38:19,140 --> 00:38:21,654 - কি? - বললাম ভালো করেছেন। 373 00:38:21,820 --> 00:38:23,617 মানে, কোনো বাচ্চা না নিয়ে। 374 00:38:23,780 --> 00:38:26,977 - বাচ্চা থাকলে ডিভোর্স দেওয়া সহজ হতো না। - ঠিক। 375 00:38:29,260 --> 00:38:31,615 আমিই বাচ্চা নিতে চাইনি। 376 00:38:33,820 --> 00:38:36,778 আসলে ডাক্তার, আপনি মোক্ষম কাজটাই করেছেন। 377 00:38:37,260 --> 00:38:40,775 আমরা এমন সময়ে বাস করছি... 378 00:38:41,380 --> 00:38:44,372 এই কেসটাই ধরুন, কেমন গড়মেলে! 379 00:38:45,380 --> 00:38:48,816 আরও কত উদাহরণ দেওয়া যায়! 380 00:38:49,820 --> 00:38:53,017 এত বছরের চাকরিতে এমন এমন মৃত্যু দেখেছি... 381 00:38:54,340 --> 00:38:59,812 ...যেগুলোর কারণ খুঁজতে গেলে উকিলের চেয়ে জ্যোতিষী বেশি হতো হয়! 382 00:39:00,460 --> 00:39:04,658 যেভাবেই তাকান, কোনো খোলাসা করা যায় না। 383 00:39:12,020 --> 00:39:14,170 উদাহরণস্বরূপ একজন মহিলার ব্যাপারে বলি... 384 00:39:15,060 --> 00:39:17,528 আমার এক বন্ধুর স্ত্রী। 385 00:39:18,340 --> 00:39:24,813 একদিন, মহিলাটি বলেছিল পাঁচমাস পর একটা নির্দিষ্ট তারিখে মারা যাবে সে। 386 00:39:27,100 --> 00:39:31,218 আশ্চর্যের ব্যাপার, যখন সেই তারিখটি এসেছিল... 387 00:39:31,940 --> 00:39:33,976 ...মহিলাটি সত্যিই মারা যায়। 388 00:39:34,220 --> 00:39:36,939 - মানে কী? - যেমনটা আমি বললাম... 389 00:39:37,300 --> 00:39:40,133 সে বলেছিল পাঁচ মাস পর একটা বাচ্চা জন্ম দিয়ে মরে যাবে সে। 390 00:39:40,300 --> 00:39:42,177 বাচ্চা জন্মানোর কিছুদিন পরেই... 391 00:39:43,500 --> 00:39:45,138 ...সে মারা যায়... 392 00:39:47,100 --> 00:39:48,738 ...বিনা কোনো কারণে। 393 00:39:49,820 --> 00:39:53,256 - উনি গর্ভবতী ছিলেন? - হ্যাঁ। 394 00:39:53,660 --> 00:39:58,495 দারুণ বুদ্ধিমান আর শিক্ষিত মহিলা ছিল, কুসংস্কারের কোনো বালাই ছিল না। 395 00:40:06,140 --> 00:40:09,052 সে বেশ সুন্দরীও ছিল। 396 00:41:36,100 --> 00:41:37,579 উকিলসাহেব... 397 00:41:38,820 --> 00:41:45,089 - ক্রিম বিস্কিট খাবেন? - হ্যাঁ, সার্জেন্ট, খিদে পেয়েছে ভীষণ। ধন্যবাদ। 398 00:41:45,780 --> 00:41:47,611 - ডাক্তার ক্যামাল? - না, ধন্যবাদ। 399 00:41:48,020 --> 00:41:50,090 পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছেন দেখছি, সার্জেন্ট। 400 00:41:50,380 --> 00:41:52,291 এটাই একজন সৈনিকের দক্ষতা! 401 00:41:52,460 --> 00:41:56,373 ভাগ্যক্রমে দুই ক্যান অতিরিক্ত জ্বালানিও রেখে দিয়েছিলাম পেছনে, স্যার। 402 00:41:56,820 --> 00:41:58,299 ভালো ব্যাপার। 403 00:41:58,820 --> 00:42:00,651 কারণ এই দিয়ে... 404 00:42:01,220 --> 00:42:03,211 ...কতদূর যেতে পারবো কে জানে। 405 00:42:03,380 --> 00:42:05,450 এখন আমরা টাউন থেকে ৩৪ কিলোমিটার দূরে আছি, স্যার। 406 00:42:05,620 --> 00:42:06,450 সত্যি? 407 00:42:06,620 --> 00:42:09,612 - এত দূরে চলে এসেছি? - প্রায় ৩৫ কিলোমিটার। 408 00:42:09,980 --> 00:42:13,336 পৌর সীমানা পেরিয়ে এসেছি অনেক আগেই। 409 00:42:13,500 --> 00:42:15,172 ঠিক। 410 00:42:15,420 --> 00:42:18,139 ঝামেলা বেড়েই চলেছে... 411 00:42:19,700 --> 00:42:21,895 রিপোর্ট নিয়ে সমস্যা হবে না তো স্যার? 412 00:42:22,060 --> 00:42:22,617 কী? 413 00:42:22,780 --> 00:42:25,897 রিপোর্টে আমাদেরকেও স্বাক্ষর করতে হবে নাকি নাচি-সাহেব একাই করবেন? 414 00:42:26,060 --> 00:42:28,699 - আমরা ঝামেলায় ফেঁসে না যাই যেন। - তদন্ত রিপোর্ট নিয়ে? 415 00:42:28,860 --> 00:42:31,897 হ্যাঁ, পৌর সীমানার বাইরে এটা সেনাবাহিনীর এলাকা। 416 00:42:32,300 --> 00:42:34,575 - আমরা ঝামেলায় পড়তে পারি। - না, সার্জেন্ট। 417 00:42:34,740 --> 00:42:37,413 - অপরাধটা তো আমাদের এলাকায় হয়েছে। - হ্যাঁ। 418 00:42:37,580 --> 00:42:39,855 তা নাহলে কেসটা মিলিটারিদের হাতেই যেত। 419 00:42:40,020 --> 00:42:43,057 এ কারণেই চার্জে নাচি-সাহেবই আছেন। কোনো সমস্যা নেই। 420 00:42:43,220 --> 00:42:47,532 আচ্ছা, আপনার মুখের কথাই সব। 421 00:42:56,020 --> 00:42:58,375 আরেকটা বিস্কুট পেতে পারি? 422 00:42:59,780 --> 00:43:03,136 - ডাক্তার ক্যামাল, নেবেন? - না, ধন্যবাদ। 423 00:43:09,100 --> 00:43:12,012 কসাই মাংস নিয়ে চিন্তিত, মাংস চিন্তিত ছুরি নিয়ে! 424 00:43:12,340 --> 00:43:15,093 পৌর সীমানা নিয়ে পড়ে আছে! 425 00:43:15,420 --> 00:43:19,652 তাকে দেখুন! কিলোমিটারের হিসাব নিয়ে মাথা ঘামাচ্ছে। 426 00:43:27,180 --> 00:43:31,298 তো সেই মহিলার মৃত্যুর কারণ কী ছিল? 427 00:43:31,980 --> 00:43:34,369 যে সুন্দরী মহিলাটার সম্পর্কে বলছিলেন... 428 00:43:34,540 --> 00:43:38,579 মৃত্যুর কারণ কী ছিল? ডাক্তার কী বলেছিল? 429 00:43:40,780 --> 00:43:44,568 শালা হারামজাদা! 430 00:43:45,820 --> 00:43:48,254 মরামুখো! চালবাজি করতে এসেছিস এখানে? 431 00:43:48,420 --> 00:43:50,854 - খেলনা পেয়েছিস আমাদেরকে? - নাচি! কী হচ্ছে? 432 00:43:51,020 --> 00:43:53,375 - চিফ! - যাও মিঞা! বাল! 433 00:43:53,780 --> 00:43:55,611 - নাচি! - ভর্তা বানাবো তোকে! 434 00:43:55,900 --> 00:43:56,730 নাচি! 435 00:43:56,900 --> 00:44:00,859 মারের ভাষা ভালোই বুঝিস, তাই না? রামছাগল। 436 00:44:01,020 --> 00:44:03,375 আয়! গোলাকার গাছ দেখা আমাকে! 437 00:44:03,620 --> 00:44:06,578 গোলাকার গাছটা দেখা আমাকে, নাহলে তোর গুষ্টি উদ্ধার করবো আজ! 438 00:44:06,740 --> 00:44:09,857 নাচি! এসব কী হচ্ছে? 439 00:44:10,380 --> 00:44:15,090 - এখানে! দেখা গাছটা উকিলসাহেবকে... - দাঁড়াও! শান্ত হও! 440 00:44:15,260 --> 00:44:18,093 এইতো, উকিলসাহেব, রাস্তা থেকে সরো মিয়াঁ! 441 00:44:18,460 --> 00:44:21,054 সে আমাদেরকে গোলাকার গাছ দেখাবে! 442 00:44:21,220 --> 00:44:24,769 ছাড়ো ওকে, ইজ্জেত! ওকে নিয়ে যাও। 443 00:44:25,460 --> 00:44:28,736 - কীসব বাচ্চাদের মতো করছো? - আজ রাতেই কাহিনী শেষ করে ছাড়বো! 444 00:44:28,900 --> 00:44:31,095 নাচি, এদিকে তাকাও! 445 00:44:32,060 --> 00:44:33,891 শান্ত হও! 446 00:44:34,220 --> 00:44:37,895 এগুলোর মানে কী? রাগারাগি করে কিচ্ছু হবে না। 447 00:44:38,180 --> 00:44:42,617 দোহাই আল্লার... এদিকে, এসো আমার সঙ্গে। 448 00:44:44,100 --> 00:44:47,615 - কাহিনী আজ রাতেই শেষ হবে... - নাচি! 449 00:44:50,020 --> 00:44:53,933 কী এসব? রাগারাগি করোনা! 450 00:44:54,340 --> 00:44:57,650 - তুমি আমাদের দুজনকেই সমস্যায় ফেলবে। - এটাই ওকে বোঝানোর ভাষা। 451 00:44:57,820 --> 00:45:00,573 না, এটা খোলা জায়গা... 452 00:45:03,740 --> 00:45:07,733 আমরা সবাই সমস্যায় পড়বো। যদি ও পালিয়ে যেত, তখন? 453 00:45:07,900 --> 00:45:12,052 কিন্তু উকিলসাহেব, লোকটা জিজ্ঞাসাবাদের সময় বলেছিল... 454 00:45:12,300 --> 00:45:15,849 ...আমাদেরকে জায়গাটা দেখিয়ে দিবে, কেস মিটে যাবে। 455 00:45:16,020 --> 00:45:19,057 - আমি আপনাকে নিরাশ করতে চাইনা। - জিজ্ঞাসাবাদ তো তুমিই করেছিলে। 456 00:45:19,260 --> 00:45:22,570 আমি আঙ্কারাতে সব ছেড়ে তোমার খাতিরে এতদূর এলাম। 457 00:45:22,780 --> 00:45:25,499 এত ঘণ্টা ধরে ঘুরে বেড়াচ্ছি, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। 458 00:45:25,660 --> 00:45:29,175 যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি... 459 00:45:29,380 --> 00:45:33,896 - এটাও দ্রুত শেষ হবে। - সে শুধু এই ভাষাই বুঝবে! 460 00:45:34,500 --> 00:45:37,219 - কানকাটা বেহায়া! - প্রথমে শান্ত হও, ঠিক আছে? 461 00:45:37,620 --> 00:45:40,498 শান্ত হও। আমাদের আরো কিছু সময় আছে। 462 00:45:41,460 --> 00:45:46,375 এই কেসটা শেষ হলেই মিটে যায়, আর এরকম কেস নিব না। 463 00:45:46,940 --> 00:45:49,408 আপনাকে এতদূর আমার দায়িত্বে এনেছি। 464 00:45:49,580 --> 00:45:51,138 মামলার নতুন আইনটা জানেন তো? 465 00:45:51,300 --> 00:45:53,689 নূতন আইনটাই সব জগাখিচুড়ি বানিয়ে ফেলেছে। 466 00:45:53,860 --> 00:45:55,373 দেখুন, নাচি। আমি আপনাকে পছন্দ করি। 467 00:45:55,620 --> 00:45:58,134 কিন্তু এমন আচরণ করলে আপনাকে আর তদন্তে রাখা যাবে না। 468 00:45:58,300 --> 00:46:01,531 এভাবে তো ইউরোপীয় ইউনিয়নে জায়গা হবে না আমাদের। 469 00:46:01,820 --> 00:46:04,288 - ইউরোপীয় ইউনিয়নেও এরকম হারামজাদা... - জানি সবাই ক্লান্ত হয়ে গিয়েছে। 470 00:46:04,460 --> 00:46:08,294 আর আধা ঘণ্টা সময় দিন, শালার যদি মুখ খুলতে না পারি... 471 00:46:08,460 --> 00:46:11,975 নাচি! আমি জানি, সবাই ক্লান্ত। 472 00:46:12,340 --> 00:46:14,729 কিন্তু জিজ্ঞাসাবাদের সময়ই এটা পরিষ্কার করা উচিৎ ছিল। 473 00:46:14,900 --> 00:46:18,370 এখন নয়। অনেক সময় ধরে রাস্তায় আছি আমরা। 474 00:46:18,780 --> 00:46:22,693 এখন কী করবো? হাল ছেড়ে দেবো? 475 00:46:22,940 --> 00:46:27,218 না, উকিলসাহেব, ছেড়ে দেবো কেন? আমি রাতেই খুঁজে বের করবো। 476 00:46:27,700 --> 00:46:31,898 মাত্র আধা ঘণ্টা ওকে আমার হাতে তুলে দিন... 477 00:46:32,460 --> 00:46:35,372 তাহলে আমরা কী করবো? 478 00:46:36,420 --> 00:46:40,174 পুরো দল ক্লান্ত। কিছু খাবার প্রয়োজন। 479 00:46:40,700 --> 00:46:47,617 একটু বিরতি নেই এবার। তারপর আবার কাজ শুরু করবো। 480 00:46:54,900 --> 00:46:56,811 ওকে, বন্ধুরা। কোনো সমস্যা নেই। 481 00:46:56,980 --> 00:46:59,175 ইজ্জেত, মুখটা মুছে দাও। 482 00:47:01,220 --> 00:47:03,609 হতোাশ হইও না। 483 00:47:05,060 --> 00:47:08,132 এখন আমাদের বিরতি। তারপরে আবার শুরু করবো। 484 00:47:10,380 --> 00:47:11,699 - তেভফিক! - জ্বী? 485 00:47:11,860 --> 00:47:14,328 মনে আছে বলেছিলে কাছাকাছি একটা গ্রাম আছে? 486 00:47:14,500 --> 00:47:16,775 - সেসেলি, স্যার? - মেয়রের বাড়িতে... 487 00:47:16,940 --> 00:47:19,500 - সেসেলি, স্যার। আরাবের শ্বশুর বাড়ি। - সত্যি? 488 00:47:19,660 --> 00:47:20,979 - সেসেলি। - তাহলে আমরা সেসেলিতে যাবো। 489 00:47:21,140 --> 00:47:21,970 - উকিলসাহেব? - হ্যাঁ? 490 00:47:22,140 --> 00:47:25,416 কোশগার। এটা আরও কাছে, পরিচ্ছন্ন জায়গা, আরো, জানেন তো... 491 00:47:25,580 --> 00:47:27,889 আমাদের সেখানে যাওয়া উচিৎ। 492 00:47:28,420 --> 00:47:32,015 কিন্তু কোশগার অন্তত ৭-৮ কিলোমিটার দূরে। সেসেলি মাত্র ৫-৬ কিলোমিটার। 493 00:47:32,180 --> 00:47:35,331 উকিলসাহেব, সেসেলির রাস্তা কিছুটা বিপদজনক। 494 00:47:35,500 --> 00:47:39,209 - কেমন বিপদজনক? - বন্যায় রাস্তা ভেঙে গেছে। 495 00:47:39,420 --> 00:47:43,129 - গতসাপ্তাহে ট্রাকটারে যাওয়ার চেষ্টা করেছিলাম। - আমি তো কৃষকদের সঙ্গে গিয়েছিলাম। 496 00:47:43,300 --> 00:47:45,860 সমস্যা হয়নি। রাস্তা ভালো ছিল। 497 00:47:46,260 --> 00:47:47,898 - হারমানলির রাস্তা দিয়ে গিয়েছিলেন? - হ্যাঁ। 498 00:47:48,060 --> 00:47:50,290 তারা বোধহয় মেরামত করেছে। 499 00:47:50,460 --> 00:47:54,499 - আমি বলছি যে... - মাসাতের রাস্তা? 500 00:47:54,660 --> 00:47:57,299 - হ্যাঁ। - আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সেসেলিতে তো? 501 00:47:57,460 --> 00:48:00,054 কোনো রাস্তা দিয়ে যাচ্ছি সেটা ব্যাপার না, সেসেলিতেই যাচ্ছি তো? 502 00:48:00,260 --> 00:48:03,297 তুমি বলেছিলে হারমানলি! নইলে, যেকোনো রাস্তা দিয়ে যান। 503 00:48:03,460 --> 00:48:05,018 ফলাফল? 504 00:48:09,900 --> 00:48:11,492 এই ক্ষেত্রে, চলো... 505 00:48:14,780 --> 00:48:16,213 আমরা সেসেলিতে যাই। 506 00:48:16,460 --> 00:48:17,734 - তেভফিক? - জ্বী, উকিলসাহেব? 507 00:48:17,900 --> 00:48:20,892 মেয়রকে ফোন দাও। বলো উকিল আসছে। 508 00:48:21,340 --> 00:48:25,811 - চা-টা বানিয়ে রাখতে বলো। - ঠিক আছে, উকিলসাহেব। 509 00:48:26,500 --> 00:48:28,172 ওকে নিয়ে আসো। 510 00:49:26,420 --> 00:49:28,251 দেখি। 511 00:49:29,460 --> 00:49:31,178 একটা সিগারেট দিবেন? 512 00:49:31,580 --> 00:49:33,059 কী বললে? 513 00:49:33,380 --> 00:49:35,735 একটা সিগারেট পেতে পারি? 514 00:49:40,340 --> 00:49:41,375 নিশ্চয়ই। 515 00:49:41,540 --> 00:49:43,770 আরাব, একটা সিগারেট দাও তো। 516 00:49:44,980 --> 00:49:47,813 - কী খবর, ডাক্তার? - জ্বালাও এটা। 517 00:49:58,660 --> 00:50:01,811 - ধন্যবাদ। - দাঁড়ান, ডাক্তার! ওকে দিবেন না। 518 00:50:02,860 --> 00:50:05,932 সিগারেট দিয়ে কী করবি? হ্যাহ? 519 00:50:07,660 --> 00:50:09,855 সিগারেট দিয়ে কী করবি? 520 00:50:13,300 --> 00:50:16,610 তোকে বলছি! কী করবি? 521 00:50:18,100 --> 00:50:20,170 সিগারেট খেতে চায়। তাতে কী? 522 00:50:20,340 --> 00:50:24,219 না, দাঁড়ান। বল, তুই। কী করবি সিগারেট দিয়ে? 523 00:50:27,700 --> 00:50:31,579 দ্যাখ, সিগারেট চাইলে অর্জন করে নে সেটা। 524 00:50:31,900 --> 00:50:34,414 বিনামূল্যে কিছুই মিলে না। 525 00:50:35,100 --> 00:50:36,579 উকিলসাহেবকে দ্যাখ। 526 00:50:36,820 --> 00:50:39,573 আইন নিয়ে পড়েছেন, কাজ করে খাচ্ছেন। 527 00:50:40,180 --> 00:50:42,091 উনি যত ইচ্ছা সিগারেট খেতে পারেন। 528 00:50:42,260 --> 00:50:45,058 কেন? কারণ তিনি এটা উপার্জন করেছেন। 529 00:50:46,500 --> 00:50:50,539 তুই কী করেছিস? ধোঁকা দিয়েছিস আমাদের। 530 00:50:53,140 --> 00:50:54,698 না, এগুলোর একটাও না। 531 00:50:55,940 --> 00:50:58,056 আর কোনো সিগারেট ফ্রিতে নয়। 532 00:50:58,540 --> 00:51:01,054 আমরা এখন ভাষা বদলে ফেলেছি। 533 00:51:04,180 --> 00:51:07,138 ডাক্তার, এদেরকে চেনেন না আপনি। 534 00:51:07,300 --> 00:51:11,213 সব লুটে-পুটে খাবে, শুয়োরের বাচ্চারা। 535 00:51:11,740 --> 00:51:16,177 আপনাকে ভদ্র পেয়ে মাথায় কাঁঠাল ভাঙতে চাইছে। 536 00:51:16,780 --> 00:51:18,498 শেষ এসব কাহিনী। 537 00:51:21,100 --> 00:51:24,979 এখন থেকে, তোর সাথে অন্য ভাষায় কথা বলবো। 538 00:51:45,820 --> 00:51:47,412 ধন্যবাদ। 539 00:53:25,940 --> 00:53:27,851 এসে গেছে? এসাত! 540 00:53:28,660 --> 00:53:29,888 হাছি, আসো। 541 00:53:33,580 --> 00:53:35,536 গেট খুলো, তাড়াতাড়ি! 542 00:53:37,780 --> 00:53:39,611 বন্ধু মুখতার, উকিলমশাই! 543 00:53:40,180 --> 00:53:43,377 - সালাম, মুখতার। - স্বাগতম। ধন্যবাদ আসার জন্য। 544 00:53:43,860 --> 00:53:45,737 - কেমন আছেন, মুখতার? - স্বাগতম, চিফ। স্বাগতম। 545 00:53:46,020 --> 00:53:47,453 স্বাগতম, ডাক্তার। 546 00:53:47,740 --> 00:53:50,857 স্বাগতম, সার্জেন্ট। ভেতরে আসুন! 547 00:53:51,020 --> 00:53:54,092 আপনারা এসে ভালোই করেছেন। সত্যি আমি কৃতজ্ঞ। 548 00:53:54,300 --> 00:53:57,576 - কুকুর বেঁধে রাখা আছে তো? - কাঁমড়াবে না। 549 00:53:57,740 --> 00:53:59,093 এসাত, ধরো কুকুরটাকে। 550 00:53:59,340 --> 00:54:01,490 আরে আসুন। কিছুই করবে না। 551 00:54:01,700 --> 00:54:04,692 - এদিকে। ক্লান্ত হয়ে গিয়েছেন? - খুব। 552 00:54:04,860 --> 00:54:07,454 - এত রাতে এদিকে যে? - তদন্তের কাজে এসেছি। 553 00:54:07,620 --> 00:54:09,258 - সত্যি? - তদন্ত চলছে। 554 00:54:09,580 --> 00:54:14,654 - দুঃখিত, এসময়ে আসার জন্য। - একদমই না! এটা তো সম্মানের ব্যাপার! 555 00:54:15,180 --> 00:54:19,219 ইয়ালসিন, এখানে বসে থেকো না! ভেতরে যাও। 556 00:54:19,740 --> 00:54:21,219 নাচিসাহেব, ডাক্তার, ভেতরে চলুন। 557 00:54:21,380 --> 00:54:25,931 আসুন, সার্জেন্ট ভেতরে যান। 558 00:54:27,860 --> 00:54:32,775 তো, তদন্তের কাজ ছাড়া তো এই গ্রামে আসেনই না, উকিল সাহেব! 559 00:54:33,820 --> 00:54:37,654 সত্যিই, সেদিন ডাক্তারসাহেব এসেছিলেন বাচ্চাদের টিকা দিতে। 560 00:54:37,820 --> 00:54:39,731 কিন্তু উনার ব্যাপারটা ভিন্ন। 561 00:54:40,300 --> 00:54:43,929 আমরা আসতে চাই, মুখতার, কিন্তু আরাব আমাদের আসতে দেয় না। 562 00:54:44,300 --> 00:54:45,369 কেন? 563 00:54:45,780 --> 00:54:48,977 ও বলে এই গ্রামে নাকি মানুষের চেয়ে গাঁধা বেশি! 564 00:54:49,140 --> 00:54:54,453 - এটার মানে যাইহোক। - খ্যাপালোকটাকে বিশ্বাস করেন, চিফ? 565 00:54:54,860 --> 00:54:59,012 ছাড়ুন ওকে। এসব বলা ওর অভ্যাস। 566 00:55:00,380 --> 00:55:02,894 ওর সম্পর্কে এরকম হাজার হাজার অভিযোগ আছে। 567 00:55:03,060 --> 00:55:05,779 ওর দাদাকে মানুষ "কাফির গাঁধা" নামে ডাকত! 568 00:55:05,940 --> 00:55:08,329 - সত্যি? - হ্যাঁ। 569 00:55:08,660 --> 00:55:11,777 - কাফির কী? - কাফির গাঁধা! 570 00:55:11,980 --> 00:55:13,174 আরাব, এটা সত্যি? 571 00:55:13,540 --> 00:55:17,294 বস, আমার দাদা গাঁধার ব্যবসা করতো। তাই এই নামে ডাকত লোকজন। 572 00:55:17,500 --> 00:55:19,411 এই গ্রামের লোকগুলো অন্য ধরণের গাঁধা। 573 00:55:19,580 --> 00:55:23,209 ওর কথা ছাড়ুন, চিফ। ভেতরে ভেতরে আরাব খুব ভদ্র। 574 00:55:23,700 --> 00:55:29,093 পছন্দ হয়েছিল বলেই তো এই গ্রামের মেয়ে তুলে দিয়েছিলাম ওর হাতে। 575 00:55:29,780 --> 00:55:31,577 - সত্যি? - হ্যাঁ। বলতে গেলে আমাদের পরিবারেরই। 576 00:55:31,940 --> 00:55:35,694 শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপারে এসব বলে কেন তাহলে? 577 00:55:36,020 --> 00:55:40,377 - কিছু কারণে ও পছন্দ করে না আমাদেরকে। - তোমার শ্বশুরবাড়ি পছন্দ না? ছিঃ ছিঃ! 578 00:55:40,660 --> 00:55:44,414 পছন্দ করার মতো কী আছে এই ফালতু গ্রামে? 579 00:55:44,780 --> 00:55:49,934 - এক হাতে কিন্তু তালি বাজে না। - খাওয়া শেষ করো, তেভফিক, গর্দভ কোথাকার। 580 00:55:50,220 --> 00:55:51,778 কোলা আছে কি? 581 00:55:52,980 --> 00:55:55,892 কোলা চাইছে এখন! কোলা নেই, শরবত চলবে? 582 00:55:56,180 --> 00:55:58,057 কোলা? পানি দাও ওকে। 583 00:55:58,460 --> 00:56:00,735 - আরাব! - আচ্ছা, দিচ্ছি। 584 00:56:05,780 --> 00:56:09,693 উকিলসাহেব, কবরস্থানের ব্যাপারটা এখনও ঝুলে আছে। 585 00:56:10,220 --> 00:56:13,257 - দুঃখিত, আপনাকে এখন বিরক্ত করছি। - একদমই না। 586 00:56:13,780 --> 00:56:17,056 ডিসট্রিক্ট গভর্নরের সাথে কথা বলতে পারেন? আপনার কথা শুনবেন তিনি। 587 00:56:17,380 --> 00:56:20,690 নিশ্চয়ই, গভর্নরের সাথে কথা বলবো, কিন্তু কীসের ব্যাপারে বলবো? 588 00:56:20,860 --> 00:56:22,452 এটা এমন কিছু নয়। 589 00:56:22,940 --> 00:56:26,376 আমরা কবরের দেয়াল ঠিক করতে চাই কিন্তু টাকা যোগাড় করতে পারছি না। 590 00:56:26,740 --> 00:56:27,570 তাহলে? 591 00:56:27,740 --> 00:56:33,337 ভাঙা দেয়ালের কারণে জানোয়াররা ভেতরে ঢুকে পায়খানা করে। অরুচিকর ভাষার জন্য দুঃখিত। 592 00:56:34,060 --> 00:56:37,052 মৃতদেহগুলোর জন্য আর গ্রামবাসীর জন্য দুঃখের ব্যাপার এটা। 593 00:56:37,220 --> 00:56:41,054 আমরা চাই কবরস্থানের সামনের বাড়িগুলো ভেঙে... 594 00:56:41,380 --> 00:56:45,771 ...সেখানে একটা বড় মর্গ তৈরি করতে। গ্রামের মুরুব্বিরাও সায় দিয়েছেন। 595 00:56:45,940 --> 00:56:49,171 - কী তৈরি করবেন? - মর্গ। আর একটা লাশ-ধোয়া কামরা। 596 00:56:49,340 --> 00:56:51,649 একটা মর্গ সাথে লাশ-ধোয়ার কামরা। 597 00:56:52,180 --> 00:56:55,490 প্রকল্প প্রস্তুত আছে, কাগজপত্রের কাজ শেষ... 598 00:56:55,860 --> 00:56:59,899 ...কিন্তু আমরা টাকা-পয়সার অভাবে এগোতে পারছি না। 599 00:57:00,820 --> 00:57:03,459 নাচি, এটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস করুন। 600 00:57:03,620 --> 00:57:10,139 যদি এটা মেরামত করতে পারি, গ্রামটার একটা শ্রেষ্ঠ অবদান থাকবে। 601 00:57:10,740 --> 00:57:15,575 সামনের গ্রীষ্মে মৃতদেহগুলোর কী হবে আল্লাহই ভালো জানে। 602 00:57:16,580 --> 00:57:18,252 - কেন? - দুর্গন্ধ আসে। 603 00:57:18,500 --> 00:57:21,617 - সঙ্গে সঙ্গে কবর দিয়ে দিবেন। - রেখে দেন কেন? দাফন করে ফেলবেন। 604 00:57:22,060 --> 00:57:26,178 দেওয়া যায়, কিন্তু গ্রামের বেশিরভাগ লোকই বিদেশে থাকে। 605 00:57:26,500 --> 00:57:29,094 - বিদেশে? - শুধুমাত্র বুড়ো লোকরাই আছে গ্রামে। 606 00:57:29,380 --> 00:57:32,099 আফগানিস্তান থেকে ছেলে-ছেলের বউ বারবার ফোন করতে থাকে। 607 00:57:32,260 --> 00:57:36,219 জার্মানে আমাদের অনেক আত্মীয় আছে। তারাও এসে মৃতদেহ দেখতে চায়। 608 00:57:36,660 --> 00:57:40,539 ফোন করে বারবার বলে, "আমি বাবাকে শেষবারের মতো চুমু খেতে চাই!" 609 00:57:40,900 --> 00:57:44,051 বেশ, কিন্তু দেহ থেকে দুর্গন্ধ আসছে, চুমুটা খাবে কোথায়?! 610 00:57:44,220 --> 00:57:47,132 আপনি কী বলেন? অপেক্ষা তো করতেই হয়। 611 00:57:47,980 --> 00:57:53,896 তারা ১০ বছর ধরে গ্রামে আসেনি, কিন্তু মা-বাবা এখানেই পড়ে আছে। 612 00:57:54,180 --> 00:57:55,852 শুধু বৃদ্ধরাই সারাটা গ্রাম জুড়ে। 613 00:57:56,020 --> 00:57:59,808 কেউ মারা গেলে তবে তাদের গ্রামের কথা মনে পড়ে। 614 00:58:00,580 --> 00:58:04,095 এসব কথা বলতে গেলেই কানাঘুষা শুরু হয়ে যায়, এটাই বড় সমস্যা। 615 00:58:04,580 --> 00:58:05,729 কী বলে ওরা? 616 00:58:05,900 --> 00:58:10,337 বলে আমি নাকি মর্গের টাকা কেলেঙ্কারি করবো! টাকা যেন আকাশ থেকে পড়ে! 617 00:58:11,260 --> 00:58:14,172 এটা শুধুই গুজব, আল্লাহ্‌র মাফ করুক। 618 00:58:15,060 --> 00:58:18,973 শোকর আলহামদুলিল্লাহ যে আমার ছেলেগুলো সব দুধে-ভাতে আছে। 619 00:58:19,340 --> 00:58:22,298 আমি তাদের স্বাধীন করে দিয়েছি। ওরা উড়ে বেড়াচ্ছে! 620 00:58:22,460 --> 00:58:26,578 বড়টা আছে কিরিক্কালে সেনাবাহিনীতে। ভালোই আছে‌। 621 00:58:26,860 --> 00:58:31,092 আমার দুটো নাতি-নাতনিও হয়েছে। নাতিটা কনক্কালের পুলিশ। 622 00:58:31,380 --> 00:58:32,495 - বাহ। - ইয়েনিচে। 623 00:58:34,260 --> 00:58:36,854 ইজ্জেত, তোমার সাথে একই ডিপার্টমেন্টে। 624 00:58:37,020 --> 00:58:39,329 নাতনিটাকে একজন সার্জেন্টের সাথে বিয়ে দিয়েছি। 625 00:58:39,500 --> 00:58:42,492 আমরা সব ঠিকঠাক আছি, বাচ্চারাও ঠিকঠাক আছে। 626 00:58:43,380 --> 00:58:47,373 কিন্তু গ্রামবাসীরা হতোদরিদ্র। টাকা-পয়সার অভাব। 627 00:58:47,620 --> 00:58:50,737 - কতবার মেয়র হয়েছেন আপনি? - এই বছর, আল্লাহ্‌ চাইলে... 628 00:58:51,820 --> 00:58:56,211 -...আমি তৃতীয়বার দাঁড়াবো। - বলেন কী! 629 00:58:56,380 --> 00:59:00,055 সত্যি বলছি, এবার দাঁড়ানোর কোনো ইচ্ছে ছিল না। 630 00:59:00,580 --> 00:59:04,368 কিন্তু প্রতিবেশীরা জোরাজুরি করছে। 631 00:59:05,060 --> 00:59:06,209 কোনো ছেলে আছে আপনার? 632 00:59:06,380 --> 00:59:08,371 - কী, বাড়িতে? - আপনার ছেলে আছে? 633 00:59:08,540 --> 00:59:11,771 - বললাম তো, দুইজন আছে। প্রথমজন... - হ্যাঁ, সেনাবাহিনীতে। 634 00:59:12,180 --> 00:59:13,693 বাড়িতে একজনও নেই। 635 00:59:13,860 --> 00:59:18,695 শুধু স্ত্রী আর সিনান আছে। সিনান কাজকর্মে সাহায্য করে আরকি। 636 00:59:18,860 --> 00:59:21,169 - ধন্যবাদ, মুখতার। দারুণ আপ্যায়ন করাচ্ছেন। - ধন্যবাদ। 637 00:59:21,340 --> 00:59:26,289 আর বাড়িতে আছে চতুর্থ সন্তান, মেয়ে, য্যামিলা। 638 00:59:27,020 --> 00:59:30,933 ও ছাড়া আর বাড়িতে নেই কেউ। ওই শেষ ভরসা। 639 00:59:32,860 --> 00:59:34,612 মাশা-আল্লাহ্‌, ওকে দিয়েই বাড়ির কাজ হয়ে যায়। 640 00:59:35,020 --> 00:59:38,774 আর মাঝেমধ্যে আপনাদের মতো বন্ধুরা এলে মনটা ভরে যায়। 641 00:59:39,060 --> 00:59:42,211 আরেকটা কথা বলি, এরকম খাসা মাংস কিন্তু আর কোথাও পাবেন না। 642 00:59:42,820 --> 00:59:44,458 - তাই না? - ভেড়ার মাংস না এটা? 643 00:59:44,620 --> 00:59:49,774 এই গ্রামে শুধু ভেড়াই চলে। শুধু ভেড়ার মাংসই খাই আমরা। 644 00:59:50,620 --> 00:59:54,613 - কেউ কেউ খায় না অবশ্য। গন্ধ করে নাকি! - কারও মুখে রোচে না। 645 00:59:54,780 --> 01:00:00,855 কিন্তু ভেড়ার মাংসই সেরা মাংস। 646 01:00:01,020 --> 01:00:05,172 - আরেকটু নেন? - আর লাগবে না। 647 01:00:05,340 --> 01:00:10,289 - এই লোকটা একটা রুটিই চিবোচ্ছে তখন থেকে। - খাবার গলা দিয়ে নামছে না বোধহয়! 648 01:00:10,980 --> 01:00:15,337 আমাদের মধ্যমনিকে তো জমিয়ে খাওয়াতে হবে! 649 01:00:15,500 --> 01:00:19,095 - অনেক ধন্যবাদ। - মজা করে খান, উকিলসাহেব। 650 01:00:20,100 --> 01:00:22,933 - ডাক্তার, এটা বিশুদ্ধ মধু। - মধু? 651 01:00:23,100 --> 01:00:27,059 - হ্যাঁ, মধু ছাড়া পাউরুটি চলে না। - মুখতার, খুব সুস্বাদু এটা, সত্যিই। 652 01:00:27,300 --> 01:00:29,336 আমাকে এক বয়াম মধু দিবেন? 653 01:00:30,300 --> 01:00:35,215 সিনান! এই সাইজের একটা বয়াম খুঁজো। এটা পরিষ্কার করে তোমার চাচীর কাছে দাও। 654 01:00:35,940 --> 01:00:37,976 মধু ভরে দিতে বলো। 655 01:00:38,300 --> 01:00:40,814 যাওয়ার সময় নিয়ে যাবে। 656 01:00:48,100 --> 01:00:50,136 নিজেদের বাড়িই ভাবুন এটাকে। 657 01:00:50,300 --> 01:00:53,531 আরো রুটি আর আচার দাও। 658 01:00:54,020 --> 01:00:57,376 - এই নাও! - বাতাস, বাতাস বইছে জোরে। 659 01:00:57,980 --> 01:01:02,417 গতকালকেও এমনই হয়েছিল। ১৫ মিনিটের ভেতর চলে আসবে। 660 01:01:02,580 --> 01:01:05,094 মুখতার, মর্গ ভুলে যান। বিদ্যুৎ ঠিক করুন গ্রামের। 661 01:01:05,260 --> 01:01:06,693 প্রথমেই, বিদ্যুৎ। 662 01:01:06,860 --> 01:01:10,899 টাকা-পয়সা নেই এই অজুহাত দিয়ে তো লাভ নেই। 663 01:01:11,100 --> 01:01:14,376 নাচিসাহেব, এই গ্রামের অনেক সমস্যা। সবকটাই জরুরী। 664 01:01:14,540 --> 01:01:16,178 তবে এটা বাতাসের জন্য। 665 01:01:16,340 --> 01:01:18,012 য্যামিলা! 666 01:01:18,180 --> 01:01:20,455 য্যামিলা, একটু আসো, মা! 667 01:01:20,820 --> 01:01:22,219 দুটো বাতি নিয়ে এসো। 668 01:01:22,580 --> 01:01:25,652 বার্থরুমের জন্য একটা, এখানে একটা দিয়ে যাও মা। 669 01:01:26,340 --> 01:01:28,251 বিদ্যুৎ চলে আসবে, চিন্তা করবেন না। 670 01:01:30,100 --> 01:01:32,455 চলে আসবে শিগগিরই। 671 01:01:34,860 --> 01:01:40,253 আল্লাহ আগে সুস্বাস্থ্য দিক, বাকিসব এমনিই ঠিক হয়ে যাবে। 672 01:01:48,180 --> 01:01:52,253 কয়েক সপ্তাহ ধরে খ্যাপা বাতাস বইছে। 673 01:01:55,700 --> 01:01:57,258 য্যামিলা! 674 01:01:58,940 --> 01:02:00,658 অনেক ধন্যবাদ। 675 01:02:01,140 --> 01:02:02,653 য্যামিলা, মা! 676 01:02:03,020 --> 01:02:06,456 - মুখতার, টয়লেটটা কোথায়? - একা যেতে পারবেন না। 677 01:02:06,660 --> 01:02:09,857 দাঁড়ান। রাস্তা দেখাচ্ছি। 678 01:02:10,620 --> 01:02:13,009 আমার পিছে পিছে আসুন। 679 01:02:13,420 --> 01:02:15,775 চলেন সিগারেট ধরাই। 680 01:02:16,140 --> 01:02:19,450 বাতি এখানে আনো, মা। দুটো বাতি আনতে বলেছিলাম না? 681 01:02:21,940 --> 01:02:23,612 নাচিসাহেব, আসুন। 682 01:02:24,580 --> 01:02:26,138 আপনি ছাড়া কে বুঝবে এসব! 683 01:02:26,300 --> 01:02:31,294 ভোটের কথা তুলতেই তো মুচকি হাসি দিয়েছিলেন আপনি! 684 01:02:31,540 --> 01:02:34,737 সবাই আঙ্গুল চেটে চেটে খেলেন তো? 685 01:02:35,060 --> 01:02:39,178 অথচ আরাবের নাকি শ্বশুরবাড়ি পছন্দ না! 686 01:04:37,500 --> 01:04:38,979 ধন্যবাদ। 687 01:06:56,180 --> 01:06:57,738 ইয়াসার! 688 01:07:00,740 --> 01:07:02,890 তুই মরিসনি এখনও? 689 01:07:33,060 --> 01:07:34,493 ক্যানান! 690 01:07:35,940 --> 01:07:38,090 ক্যানান! 691 01:07:39,180 --> 01:07:41,819 উঠে আয়! 692 01:07:44,100 --> 01:07:46,739 কাজ শেষ হয়নি এখনও। ওঠ! 693 01:07:47,540 --> 01:07:52,660 কী বলেছিলাম? কাজ শেষ না হওয়ার আগে ঘুমাতে পারবি না! 694 01:07:53,900 --> 01:07:56,539 এখন ওঠ! ইজ্জেত, নিয়ে আসো ওকে। 695 01:08:31,660 --> 01:08:36,415 - সোডার জন্য দোকান খোলা পাবো? - না, খাওয়ার জন্য আর কিছু জুটবে না। 696 01:08:40,100 --> 01:08:44,332 বসার কিছু আছে? 697 01:08:44,500 --> 01:08:47,253 - চেয়ার আনবো, চিফ? - না, দরকার নেই। 698 01:09:36,460 --> 01:09:40,419 আসলে, মুখতার একটা পরীর মতো মেয়ে জন্ম দিয়েছে... 699 01:09:41,060 --> 01:09:42,175 বিস্ময়কর। 700 01:09:50,340 --> 01:09:52,137 কী লাভ! 701 01:09:53,220 --> 01:09:57,008 মেয়েটা এই অজপাড়াগাঁয়েই ধুকে ধুকে মরবে। 702 01:09:58,780 --> 01:10:01,419 সুন্দরীদের ভাগ্য খারাপই হয়, ডাক্তার। 703 01:10:01,820 --> 01:10:05,972 তো মহিলাটার মৃত্যুর কথাটা কেন বলেছিলেন? 704 01:10:07,740 --> 01:10:09,014 কোন মহিলা? 705 01:10:09,220 --> 01:10:12,974 যে সুন্দরী মহিলার বর্ণনা দিয়েছিলেন? 706 01:10:13,420 --> 01:10:14,739 আপনার বন্ধুর স্ত্রী। 707 01:10:14,900 --> 01:10:19,371 তার মৃত্যুর কারণ কী ছিল? মানে, ডাক্তাররা কী বলেছিল? 708 01:10:20,140 --> 01:10:23,052 সত্যিই কোনো কারণ ছিল না। 709 01:10:26,780 --> 01:10:30,170 সেজন্যই বলেছি, অদ্ভুত একটা মৃত্যু ছিল। 710 01:10:41,060 --> 01:10:43,051 একদিন, তার স্বামী তাকে বলেছিল... 711 01:10:43,220 --> 01:10:48,977 ..."চলো সামনের শরতে পুরনো গাড়িটা বেচে দিয়ে একটা ভালো দেখে গাড়ি কিনি।" 712 01:10:50,260 --> 01:10:53,775 মহিলাটি বলেছিল, "যা মন চায় করো"। 713 01:10:54,740 --> 01:10:58,653 "সামনের শরতে এখানে থাকবোই না আমি। আমি মরে যাবো।" 714 01:10:59,540 --> 01:11:03,215 লোকটা প্রথমে কিছুই মনে করেনি। ভেবেছিল তার স্ত্রী মজা করছে। 715 01:11:03,940 --> 01:11:06,818 কিন্তু মহিলাটা বলেছিল, "মজা করছি না। সত্যি বলছি।" 716 01:11:07,180 --> 01:11:11,378 "বাচ্চার জন্মানোর পরপরই মরে যাবো আমি"। 717 01:11:12,780 --> 01:11:14,498 লোকটা বিরক্ত হয়েছিল একটু একটু। 718 01:11:14,660 --> 01:11:19,211 মহিলাটা গর্ভবতী হওয়ায় সে কথাটার তেমন একটা গুরুত্ব দেয়নি। 719 01:11:19,700 --> 01:11:23,056 জানেন তো, গর্ভবতী হলে মহিলারা বেশি চিন্তিত হয়ে পড়ে। 720 01:11:23,220 --> 01:11:27,259 ভয়ে মনমরা হয়ে থাকে। লোকটা ভাবলো একারণেই হবে হয়তো। 721 01:11:27,580 --> 01:11:29,571 সে স্ত্রীর কথায় কান দেয়নি। 722 01:11:30,020 --> 01:11:31,135 কিন্তু... 723 01:11:32,220 --> 01:11:35,132 ...পরের দিন, মহিলাটা আবার একই কথা বলেছিল। 724 01:11:36,860 --> 01:11:39,897 তারপর প্রসবের দিন চলে এলো। 725 01:11:40,300 --> 01:11:44,339 স্বাভাবিক ভাবেই কেটে গেল সব। একটা ফুটফুটে মেয়ে হলো। 726 01:11:44,980 --> 01:11:49,212 কিছুদিন পর, মহিলাটা ঘরে বিছানায় শুয়ে... 727 01:11:49,820 --> 01:11:52,653 ... বাচ্চাটাকে কোলে নিতে চাইলো। 728 01:11:54,980 --> 01:11:57,050 তার কাছে বাচ্চাকে আনা হলো। 729 01:11:57,580 --> 01:12:01,334 মহিলাটি বাচ্চাকে আদর করে একটা চুমু দিলো। 730 01:12:02,420 --> 01:12:05,173 তারপরে... 731 01:12:07,700 --> 01:12:09,179 ...বলল, "এখন শান্তিতে মরতে পারবো আমি।" 732 01:12:09,340 --> 01:12:15,654 আর তার পরপরই সবার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। 733 01:12:17,540 --> 01:12:19,656 বুঝলেন, ডাক্তার। এমনটাই ঘটেছিল। 734 01:12:20,060 --> 01:12:23,973 মরার কথা বলতে না বলতেই মরে গেল সে। 735 01:12:28,300 --> 01:12:32,293 দেখি এখন আপনি কী ভাবছেন... 736 01:12:34,500 --> 01:12:36,695 আচ্ছা, ময়নাতদন্ত হয়েছিল? 737 01:12:37,500 --> 01:12:39,092 কেন? 738 01:12:40,260 --> 01:12:42,376 মৃত্যুর কারণটা পরিস্কার হতো তাহলে। 739 01:12:42,540 --> 01:12:45,259 আপনি ঠিকভাবে শুনেননি। মৃত্যুর কারণটা পরিস্কারই ছিল। 740 01:12:45,420 --> 01:12:47,854 সত্যিই যদি সন্দেহ করার মতো কিছু ঘটতো... 741 01:12:48,020 --> 01:12:49,499 ...আমি কি তাহলে ছেড়ে দিতাম? 742 01:12:49,660 --> 01:12:52,174 কেউ মরতে চাইলেই এমনি এমনিই মরে যেতে পারে না। 743 01:12:52,460 --> 01:12:54,655 বিষ-টিষ কিছু খেয়েছিল নিশ্চই। 744 01:12:54,820 --> 01:12:56,412 বিষ খেয়েছিল? 745 01:12:57,340 --> 01:12:59,854 আপনার এমনটা কেন মনে হচ্ছে, ডাক্তার? 746 01:13:00,260 --> 01:13:02,854 সন্দেহজনক কিছু হলে আমরা ধরতে পারতাম না সেটা? 747 01:13:03,020 --> 01:13:05,409 উকিলদের পেশাই তো সন্দেহ করা। 748 01:13:05,580 --> 01:13:09,858 আমরা যাচাই করেছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল সাধারণ হার্ট অ্যাটাক। 749 01:13:10,220 --> 01:13:13,769 ডাক্তারি রিপোর্টও দিয়েছিল। 750 01:13:14,900 --> 01:13:17,130 সত্যি বলতে, আমি এখনও ভাবছি... 751 01:13:18,100 --> 01:13:20,136 ...ময়নাতদন্ত হওয়া উচিত ছিল। 752 01:13:20,300 --> 01:13:24,088 আরে! একটা পরিষ্কার মৃত্যুর ময়নাতদন্তের দরকার কী? 753 01:13:24,540 --> 01:13:26,735 পানির মতো পরিস্কার ব্যাপার! 754 01:13:27,140 --> 01:13:28,698 হার্ট অ্যাটাক। 755 01:13:29,100 --> 01:13:32,979 ময়নাতদন্ত অবশ্যই করা হতো যদি মৃত্যুর কারণ না জানা থাকত। 756 01:13:33,980 --> 01:13:35,777 তাছাড়া... 757 01:13:37,020 --> 01:13:39,409 তার পরিবার ময়নাতদন্তের প্রয়োজন মনে করেনি। 758 01:13:39,580 --> 01:13:45,769 একজন সুন্দর মহিলাকে কাটাকাটি করার কোনো কারণ নেই। 759 01:13:47,660 --> 01:13:55,578 শুনলেন তো ডাক্তার? এত সুন্দর জীবনটা কত তুচ্ছ করে ছেড়ে গিয়েছিল সে! 760 01:13:57,860 --> 01:13:58,895 তবুও... 761 01:13:59,060 --> 01:14:04,737 কিছু ওষুধেও এমনটা হতে পারে। এখন অবশ্য নামগুলো মনে পড়ছে না। 762 01:14:04,900 --> 01:14:06,253 কি? 763 01:14:06,540 --> 01:14:10,897 কিছু ওষুধ উচ্চমাত্রায় খেলে হার্ট অ্যাটাক করাতে পারে। 764 01:14:11,380 --> 01:14:13,974 হঠাৎ তা-ই মনে হচ্ছে। 765 01:14:14,540 --> 01:14:19,898 - উকিলসাহেব, চা হলে কেমন হয়? - না, ধন্যবাদ। চা খেলাম কেবলই। 766 01:14:20,060 --> 01:14:22,290 - একদমই লজ্জা পাবেন না। - ধন্যবাদ, মুখতার। 767 01:14:22,620 --> 01:14:25,373 বিদ্যুতে বিঘ্ন ঘটায় আমি খুবই লজ্জিত। 768 01:14:26,020 --> 01:14:28,932 কিন্তু এতে আমার কিছু করার নেই। 769 01:14:42,260 --> 01:14:45,172 উকিলসাহেব, এক মিনিট আসবেন এদিকে? 770 01:14:52,780 --> 01:14:55,852 - একটা প্যাঁচ লেগে গেছে। - কী? 771 01:14:56,220 --> 01:14:58,495 ও বলল বাচ্চাটা নাকি ওর। 772 01:14:58,860 --> 01:15:02,978 - কোন বাচ্চা? - যে খুন হয়েছে, তার বাচ্চা। 773 01:15:03,460 --> 01:15:07,578 মরার আগ পর্যন্ত ইয়াসার এ ব্যাপারে জানত না। 774 01:15:08,380 --> 01:15:12,817 বলছে এক রাতে মাতাল অবস্থায় ভুল করে হয়ে গেছিল। 775 01:15:15,380 --> 01:15:18,850 আপনি একটু কথা বলে দেখবেন? 776 01:15:22,540 --> 01:15:24,690 চলো তো দেখি... 777 01:17:28,260 --> 01:17:30,490 - এটা "বাজলামা" রুটি? - হ্যাঁ 778 01:17:30,660 --> 01:17:33,777 - ভালোই গন্ধ। - খেয়ে দেখুন। 779 01:17:36,060 --> 01:17:38,051 ধন্যবাদ। আমার পেট অবশ্য ভর্তি... 780 01:17:38,700 --> 01:17:40,611 - গন্ধটা দারুণ! - ঠিক। 781 01:18:13,340 --> 01:18:15,171 - আরাব! - জ্বী? 782 01:18:16,220 --> 01:18:18,051 আসো, জলদি! 783 01:18:25,980 --> 01:18:29,017 - সিগারেট দাও তো। - কী? 784 01:18:29,740 --> 01:18:31,537 একটা সিগারেট দাও। 785 01:18:36,620 --> 01:18:38,019 এদিকে দাও। 786 01:21:22,460 --> 01:21:24,735 মেয়রের মেয়েটা... 787 01:21:26,780 --> 01:21:28,418 সেই সুন্দরী! 788 01:22:57,620 --> 01:22:59,451 এখানেই। 789 01:23:26,500 --> 01:23:29,776 আবিদিন, আশেপাশে কোনো প্রমাণ ছড়িয়ে-ছিটিয়ে আছে নাকি দেখো। 790 01:23:42,820 --> 01:23:44,378 ওটা আবার কী? 791 01:23:44,820 --> 01:23:47,493 আল্লাহ্‌, এতক্ষণ কুকুর দেখাই বাকি ছিল! 792 01:23:48,980 --> 01:23:50,538 হইস! সর! 793 01:23:50,780 --> 01:23:52,133 হইস! 794 01:23:54,540 --> 01:23:55,893 ইজ্জেত! 795 01:24:42,180 --> 01:24:43,738 উকিলসাহেব! 796 01:24:44,060 --> 01:24:46,096 পেয়ে গেছি। 797 01:25:03,860 --> 01:25:06,818 খননকারীরা, জলদি আসেন। 798 01:25:23,500 --> 01:25:25,172 আগেই ছুঁবেন না। 799 01:25:25,620 --> 01:25:28,418 আগে আবিদিনকে ছবি তুলতে দিন। আবিদিন! 800 01:25:28,860 --> 01:25:30,976 এদিকে আসো! 801 01:25:37,220 --> 01:25:39,415 এটুকু কুকুরটা খুঁড়েছে, তাই না? 802 01:25:39,700 --> 01:25:41,656 মনে হচ্ছে তো। 803 01:26:04,620 --> 01:26:07,771 ঠিক আছে, এই ছবিই যথেষ্ট। 804 01:26:08,460 --> 01:26:10,178 হায়রেত্তিন, চলো... 805 01:26:10,580 --> 01:26:13,253 কিনারা থেকে খুঁড়তে শুরু করো। চারপাশটা খুঁড়ে নাও। 806 01:26:13,420 --> 01:26:16,969 তারপর বের করবো। ঠিক আছে? সাবধানে... 807 01:26:17,220 --> 01:26:19,893 সাবধানে! মাথার দিকটা না। 808 01:26:20,140 --> 01:26:23,018 - কাঁধের দিকে খুঁড়ো। - কাঁধে। 809 01:26:23,940 --> 01:26:27,728 - ধীরে! সাবধানে। - এখানে দাও। ধরো এটা। 810 01:26:36,300 --> 01:26:39,258 বেরিয়ে আসবে এখন। 811 01:26:55,180 --> 01:26:57,091 উপরে তুলে আনো। 812 01:26:59,060 --> 01:27:01,494 সবাই আসেন। তেভফিক, এখানে হাত দাও। 813 01:27:02,180 --> 01:27:04,489 বিসমিল্লাহির রহমানুর রহিম! 814 01:27:05,900 --> 01:27:08,209 Careful, guys, for God's sake! সাবধানে সবাই। 815 01:27:08,580 --> 01:27:11,333 ঘুরিয়ো না। যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাক। 816 01:27:11,660 --> 01:27:12,979 দুই, তিন... 817 01:27:13,140 --> 01:27:16,735 এখানে, এদিকে। নিয়ে আসো! 818 01:27:17,500 --> 01:27:19,411 এখানে রাখো। 819 01:27:27,540 --> 01:27:30,373 আরাব! ট্রাউজারটা টান দাও। 820 01:27:40,020 --> 01:27:41,692 হয়েছে। 821 01:28:09,860 --> 01:28:11,418 দেখুন! 822 01:28:13,460 --> 01:28:17,658 দড়ি দিয়ে কাউকে এমনভাবে বাঁধে? এটা মানুষ নাকি, উকিলসাহেব? 823 01:28:21,380 --> 01:28:23,450 জানোয়ারের মতো কাজ! 824 01:28:24,140 --> 01:28:27,655 মেরে ফেলেছিস, কিন্তু এভাবে দড়ি দিয়ে বেঁধেছিস কেন? 825 01:28:27,940 --> 01:28:32,650 মেরে ফেলার পর একটু সম্মানও দেখাতে পারিসনি, ধর্ষকের বাচ্চা! 826 01:28:32,860 --> 01:28:36,296 - নাচি, শান্ত হও। - দড়ি দিয়ে বাঁধার কী দরকার ছিল হারামজাদার? 827 01:28:36,460 --> 01:28:38,576 - নাচি! - তুই মানুষ না! 828 01:28:38,780 --> 01:28:45,253 নাচি, আল্লার দোহাই, শান্ত হও! আমাদের আরও কাজ বাকি আছে। 829 01:28:46,260 --> 01:28:49,013 - তুই মানুষ না! জানোয়ার! - নাচি! 830 01:28:49,180 --> 01:28:52,536 নাচি, এদিকে আসো। আসো। 831 01:28:53,500 --> 01:28:58,733 - দ্যাখো, তুমি দারুণ কাজ করেছো। - তাদের সাথে মানুষের মতো আচরণ করা উচিৎ না! 832 01:28:58,900 --> 01:29:02,449 হারামজাদাটাকেও ওরকম দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত। 833 01:29:02,660 --> 01:29:05,538 আচ্ছা, এদিকে আসো। 834 01:29:12,340 --> 01:29:15,377 ইয়াসারকে আমি মেরেছি! 835 01:29:16,460 --> 01:29:19,020 চুপ থাক, হাঁদারাম! 836 01:29:23,180 --> 01:29:25,648 তোমার কাজ শেষ। বাকিটা আমার কাজ। 837 01:29:25,980 --> 01:29:27,811 শান্ত হও। হুম? 838 01:29:28,900 --> 01:29:32,256 যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ফেলি। 839 01:29:41,700 --> 01:29:44,897 হ্যাঁ, এখন... 840 01:29:46,300 --> 01:29:48,097 কাজ এগিয়ে নেওয়া যাক। 841 01:29:48,380 --> 01:29:51,656 ডাক্তার, চলুন অপরাধস্থল তদন্তের রিপোর্টটা সেরে ফেলি। 842 01:29:51,860 --> 01:29:54,215 - নিশ্চয়ই। - আবিদিন, তুমি তৈরি হও। 843 01:29:54,580 --> 01:29:57,014 তেভফিক গাড়ী থেকে ল্যাপটপটা নিয়ে আসছে, উকিলসাহেব। 844 01:29:57,180 --> 01:29:59,569 তাড়াতাড়ি! আরও অনেক কাজ বাকি। 845 01:29:59,740 --> 01:30:01,253 এখানে আনো। 846 01:30:01,980 --> 01:30:04,016 এটা গাড়িতে রেখে দাও। 847 01:30:09,820 --> 01:30:12,209 প্রায় প্রস্তুত, উকিলসাহেব। 848 01:30:15,460 --> 01:30:17,178 হ্যাঁ, উকিলসাহেব। 849 01:30:19,220 --> 01:30:21,131 টাইপ শুরু করো... 850 01:30:23,260 --> 01:30:27,014 প্রশাসনিক জেলার উত্তরে... 851 01:30:29,500 --> 01:30:32,219 ...কিজিলচুল্লু এলাকায়... 852 01:30:34,300 --> 01:30:36,450 সার্জেন্ট, কী বলেন? এটা কিজিলচুল্লু তো? 853 01:30:36,620 --> 01:30:39,418 আসলে, উকিলসাহেব, অনেকটা তা-ই। 854 01:30:40,060 --> 01:30:42,016 ঝর্ণাটা বর্ডারের ডানপাশে। 855 01:30:42,180 --> 01:30:45,809 এইপাশে সারিচুল্লু, ওইপাশে কিজিলচুল্লু। 856 01:30:46,620 --> 01:30:49,612 - তো? - আচ্ছা, এটা খুব সহজ। 857 01:30:49,980 --> 01:30:53,211 ধরুন আমাদের আর ঝর্ণার মাঝামাঝি একটা দাগ টানা হলো... 858 01:30:53,940 --> 01:30:58,491 কিজিলচুল্লু এই উত্তর পাশে আর সারিচুল্লু দক্ষিণ পাশে। 859 01:30:59,420 --> 01:31:01,058 - স্যার... - মানে? 860 01:31:01,220 --> 01:31:04,371 আসলে, যদি আপনি মানচিত্রে দেখেন... 861 01:31:04,660 --> 01:31:07,732 ...তাহলেই বোঝা যাবে এটা কোন জায়গা। 862 01:31:07,900 --> 01:31:10,619 আচ্ছা, এটাকে কিজিলচুল্লু বলা যায়, তবে সারিচুল্লুও হতে পারে। 863 01:31:10,780 --> 01:31:14,739 পৌর সীমানার বাইরে এই পয়েন্টটা আমার একদম চেনা। 864 01:31:14,900 --> 01:31:18,336 - আসলে পৌর ম্যাপ বলছে যে... - বেশ। 865 01:31:18,500 --> 01:31:25,053 -...ঠিক ঠিক সীমানার উপরে... - ঠিক আছে, সারিচুল্লুই ধরি। 866 01:31:26,060 --> 01:31:28,528 ...কাভুরাগালি গ্রামের সান্নিধ্যে... 867 01:31:29,860 --> 01:31:33,978 ...পৌর এলাকা থেকে কত কিলোমিটার হবে? 868 01:31:34,740 --> 01:31:40,690 - প্রায় ৩০ কিলোমিটার হবে। - আমরা ঠিক ৩৭ কিলোমিটার এসেছি, স্যার। 869 01:31:42,660 --> 01:31:46,016 ... পৌর স্থান থেকে ৩৭ কিলোমিটার দূরে। 870 01:31:47,660 --> 01:31:54,418 উক্ত স্থানে পাহাড়ি ঝর্ণার পার্শ্ববর্তী একটি মাঠে মৃতদেহ চিহ্নিত করা হয়। 871 01:31:56,100 --> 01:31:59,649 রাস্তার পাশেই অবস্থিত মাঠটিতে... 872 01:32:01,420 --> 01:32:03,729 ২৫-৩০ মিটার হবে, তাই না? 873 01:32:03,980 --> 01:32:06,130 - মেপে দেখব, স্যার? - দরকার নেই, সার্জেন্ট। 874 01:32:06,300 --> 01:32:10,578 যাচাই করা হয়েছে যে মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল... 875 01:32:10,740 --> 01:32:14,449 ...কিনারা থেকে প্রায় ৩০ মিটার দূরে। 876 01:32:16,660 --> 01:32:18,935 মাটি খনন করা হয়... 877 01:32:19,900 --> 01:32:24,849 ...এবং নিযুক্ত কর্মকর্তাদের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়। 878 01:32:27,460 --> 01:32:29,052 পরিদর্শিত হয় যে... 879 01:32:33,580 --> 01:32:36,094 ...মৃতদেহটিকে... 880 01:32:37,820 --> 01:32:41,130 ...পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছিল। 881 01:32:41,980 --> 01:32:43,936 - লিখেছো তো? - হ্যাঁ, উকিলসাহেব। 882 01:32:44,100 --> 01:32:45,931 দড়ি কাটা হলো। 883 01:32:46,340 --> 01:32:49,013 হায়রেত্তিন, এখন দড়ি কাটো। 884 01:32:50,500 --> 01:32:52,138 না, এখানে না। 885 01:32:52,300 --> 01:32:53,813 ঠিক আছে। 886 01:33:01,940 --> 01:33:03,578 এইতো... 887 01:33:11,460 --> 01:33:13,815 ঘুরাও ওকে। 888 01:33:20,620 --> 01:33:21,814 হ্যাঁ, এখন। 889 01:33:22,740 --> 01:33:24,298 নতুন অনুচ্ছেদ লেখো। 890 01:33:24,460 --> 01:33:26,576 - আবিদিন। - হ্যাঁ, উকিলসাহেব। 891 01:33:27,700 --> 01:33:29,770 মৃতদেহের পরনে ছিল... 892 01:33:31,380 --> 01:33:37,410 ...গাড় নীল রঙের প্যান্ট যা অতিরিক্ত ব্যবহারে রঙ ক্ষয়ে ফেলেছে... 893 01:33:38,500 --> 01:33:44,655 ...এবং একটি হলুদ-ধূসর রঙের শার্ট। - হারামজাদাকে ফাঁসি দিয়েই ছাড়ব। 894 01:33:45,580 --> 01:33:49,334 সারা রাত আমরা‌ খাটনি করি আর উনি করেন মাতলামি! 895 01:33:50,100 --> 01:33:52,853 - নতুন অনুচ্ছেদ, আবিদিন। - জ্বী উকিলসাহেব। 896 01:33:53,180 --> 01:33:57,492 ওর উপর ধর্ষণের মামলাও চড়াব! 897 01:33:58,420 --> 01:34:00,650 তেভফিক, মেপে দেখো তো। 898 01:34:01,100 --> 01:34:06,413 মৃতদেহ ১৮০ সেন্টিমিটার লম্বা। 899 01:34:09,020 --> 01:34:11,454 বয়স কত হবে, ডাক্তার? 900 01:34:12,380 --> 01:34:15,133 - ৩৫-৪০ বলতে পারি। - ঠিক আছে। 901 01:34:15,900 --> 01:34:19,097 ৩৫-৪০ বছর বয়সী... 902 01:34:22,380 --> 01:34:25,816 ...অনেকটা ক্লার্ক গ্যাবল এর মতো দেখতে... 903 01:34:28,380 --> 01:34:32,976 ...ওজন আনুমানিক ৮০-৯০ কেজির মতো... 904 01:34:47,700 --> 01:34:51,659 আবিদিন, এটা কথার কথা আরকি, হুম? 905 01:35:00,340 --> 01:35:04,538 আপনি দেখতে কিছুটা ক্লার্ক গ্যাবলের মতো, জানেন, উকিলসাহেব? 906 01:35:05,180 --> 01:35:07,410 - দুঃখিত, কিন্তু... - আচ্ছা, ঠাট্টা থামাও। 907 01:35:07,580 --> 01:35:10,219 এখন কাজের সময়। 908 01:35:10,380 --> 01:35:12,336 কোথায় ছিলাম আমরা? 909 01:35:13,900 --> 01:35:16,698 - ওজন আনুমানিক ৮০-৯০ কেজি। - হ্যাঁ, ৮০-৯০ কেজি। 910 01:35:18,020 --> 01:35:20,409 গোঁফ আছে... 911 01:35:21,140 --> 01:35:26,658 ...আর তিন-চার দিনের না ছাঁটা দাড়ি। 912 01:35:28,340 --> 01:35:32,219 লাশ আড়ষ্ট হয়ে গিয়েছিল... কী বলবো, ডাক্তার? 913 01:35:33,260 --> 01:35:36,935 সামান্য আড়ষ্টতার কথা বলা যায়। 914 01:35:37,340 --> 01:35:38,409 আচ্ছা। 915 01:35:38,580 --> 01:35:43,654 হাত এবং পায়ের আড়ষ্টতা পরীক্ষা করা হয়। 916 01:35:44,620 --> 01:35:46,099 লিখেছো? 917 01:35:47,140 --> 01:35:50,450 শারীরিক পরিস্থিতির কারণে... আচ্ছা, কী বলা যায়? 918 01:35:50,620 --> 01:35:54,374 এখানেই ময়নাতদন্ত করা সম্ভব নয়, তো এভাবে বলতে পারি... 919 01:35:54,540 --> 01:35:57,612 ... অনুপযুক্ত পরিবেশের পরিপ্রেক্ষিতে... 920 01:35:58,020 --> 01:36:01,774 ... জেলা হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে। 921 01:36:01,940 --> 01:36:03,578 ঠিক বলেছেন। 922 01:36:03,740 --> 01:36:06,812 এমন অবস্থায় অপরাধ স্থলেই ময়নাতদন্ত করা সম্ভব নয় বিধায়... 923 01:36:07,020 --> 01:36:13,016 ...এবং হাসপাতালে উপযুক্ত পরিবেশের লক্ষ্যে... 924 01:36:13,820 --> 01:36:20,931 ...আনুষ্ঠানিক ময়নাতদন্ত জেলা সরকারি হাসপাতালে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়... 925 01:36:23,140 --> 01:36:25,449 ...মৃতদেহ শহরে বহন করা হয়... 926 01:36:26,220 --> 01:36:28,939 ... মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধানের জন্য... 927 01:36:31,140 --> 01:36:32,653 ... মৃতদেহ পরিবহন করা হয়... 928 01:36:32,820 --> 01:36:34,890 ...তদন্ত অফিসারের গাড়িতে। 929 01:36:35,060 --> 01:36:36,334 ঠিক আছে তো? 930 01:36:36,620 --> 01:36:38,497 - একদম, উকিলসাহেব। - আচ্ছা। 931 01:36:39,180 --> 01:36:42,968 হায়রেত্তিন, লাশ এবার গাড়িতে তুলতে হবে। 932 01:36:43,420 --> 01:36:46,617 আগে বডি-ব্যাগে ভরে নাও লাশটা। 933 01:37:04,020 --> 01:37:05,817 ইউনিভার্সিটিতে... 934 01:37:07,140 --> 01:37:09,700 ...লোকে ক্লার্ক নুসরেত বলে ডাকত আমাকে... 935 01:37:10,020 --> 01:37:11,294 ...যাইহোক। 936 01:37:11,900 --> 01:37:16,610 কিন্তু সত্যি, আপনি দেখতে ঠিক ক্লার্ক গ্যাবলের মতো, উকিলসাহেব। 937 01:37:27,300 --> 01:37:29,018 বডি-ব্যাগ নাই। 938 01:37:29,940 --> 01:37:31,373 - নেই? - না। 939 01:37:34,460 --> 01:37:37,258 - বডি ব্যাগ আনো নি? - আনো নি? 940 01:37:37,820 --> 01:37:40,380 - আনতে বলেছিলাম তো! - কী হয়েছে? 941 01:37:41,980 --> 01:37:44,414 তেভফিক বডি ব্যাগ আনতে ভুলে গিয়েছে, উকিলসাহেব। 942 01:37:44,580 --> 01:37:46,730 বডি ব্যাগ আনা আমার কাজ নয়! 943 01:37:46,900 --> 01:37:49,698 - তোমাকেই আনতে বলেছিলাম। - কখন বলেছিলে? 944 01:37:49,860 --> 01:37:50,736 আচ্ছা, থামো। 945 01:37:50,900 --> 01:37:54,575 - আদালতে যাবার আগে... - থামো! 946 01:37:59,900 --> 01:38:02,972 বডি-ব্যাগ আনতে ভুলে গেলে কী করে? 947 01:38:04,700 --> 01:38:07,578 তুমি জানতে আমরা কোথায় যাচ্ছিলাম! 948 01:38:09,700 --> 01:38:13,978 হায়রেত্তিন, একটা কম্বল আনো। দৌড়াও! তাড়াতাড়ি! 949 01:38:20,540 --> 01:38:22,610 তাড়াতাড়ি! 950 01:38:24,940 --> 01:38:27,977 তোমরাও হাত লাগাও। 951 01:38:30,540 --> 01:38:33,054 আচ্ছা, কম্বলটা ঘুরিয়ে নেই। 952 01:38:36,180 --> 01:38:37,818 তুমি ওদিকে যাও। 953 01:38:38,380 --> 01:38:40,371 আপনি ধরবেন একটু, সার্জেন্ট? 954 01:38:43,980 --> 01:38:46,369 তুলো! 955 01:38:50,380 --> 01:38:51,972 জুতাটাও পরিয়ে দাও। 956 01:38:56,820 --> 01:38:59,778 - দড়িটাও নিয়ে চলো। এটাও একটা প্রমাণ। - অবশ্যই। 957 01:38:59,940 --> 01:39:03,376 ভাঁজ করো আমার মতোন। ভাঁজ করে নাও। 958 01:39:04,420 --> 01:39:07,173 আচ্ছা, এক, দুই, তিন... 959 01:39:10,540 --> 01:39:13,532 সার্জেন্ট, আমার ল্যাপটপটা নিয়ে আসুন। 960 01:39:14,220 --> 01:39:16,893 আর প্রমাণগুলোও নিন। ওইতো ওখানে। 961 01:39:17,620 --> 01:39:18,973 ইজ্জেত, আসো! 962 01:39:37,420 --> 01:39:39,650 সত্যি, আমি আশ্চর্য হয়েছি, জানো। 963 01:39:40,100 --> 01:39:43,695 লোকটাকে মারার পর এমনভাবে দড়ি দিয়ে বাঁধলে কেন? 964 01:39:44,580 --> 01:39:46,935 গাড়িতে আঁটানো যাচ্ছিল না লাশটা। 965 01:39:47,180 --> 01:39:49,694 ওহ, সত্যি? 966 01:39:51,100 --> 01:39:52,897 কোনো এ্যাম্বুলেন্স ডাকোনি কেন? 967 01:39:53,060 --> 01:39:56,370 এ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, কিন্তু আসেনি ওরা। 968 01:39:56,540 --> 01:40:00,533 - আবার কল করব নাকি? - ওত সময় নষ্ট করা যাবে না। 969 01:40:01,380 --> 01:40:03,371 এখন, কী করবো? কোন গাড়িটার ডিকি বড়? 970 01:40:03,540 --> 01:40:07,169 - আরাবের গাড়িটার। - আরে, তেভফিক! 971 01:40:07,980 --> 01:40:10,335 এই ডিকি তোমারটার ডিকির চেয়ে বড়? 972 01:40:11,380 --> 01:40:13,735 হ্যাঁ, এখানে আবার ট্যাংক রেখেছে। 973 01:40:13,980 --> 01:40:16,699 - এটাতেও আছে। - এটাতে জায়গাও হবে না। 974 01:40:16,860 --> 01:40:19,010 তাহলে কী করা যায়? 975 01:40:21,820 --> 01:40:23,412 ওহ, আল্লাহ্‌! 976 01:40:24,820 --> 01:40:29,098 কী করা উচিৎ? আবার ওভাবে বেঁধে ফেলব নাকি? 977 01:40:29,340 --> 01:40:30,614 কী? 978 01:40:31,060 --> 01:40:34,769 না বাঁধলে জায়গা হবে না। দেখো। 979 01:40:35,300 --> 01:40:37,894 না, বাঁধার প্রয়োজন নেই। 980 01:40:38,060 --> 01:40:42,372 একটু বাঁকিয়ে নিলেই জায়গা হয়ে যাবে। চেষ্টা করে দেখা যাক। 981 01:40:42,820 --> 01:40:47,177 - আচ্ছা, দেখা যাক তাহলে। - তাড়াতাড়ি, বৃষ্টি চলে আসবে। 982 01:40:47,580 --> 01:40:50,174 চলো... লাশটা ঘুরিয়ে নাও এভাবে। 983 01:40:50,780 --> 01:40:52,293 আস্তে আস্তে। 984 01:40:52,540 --> 01:40:54,053 বাঁকাও এখন। 985 01:40:54,380 --> 01:40:56,769 এখন মাথাটা। 986 01:40:58,340 --> 01:41:00,376 মাথাটা সামনে থাক। 987 01:41:01,180 --> 01:41:05,298 - ওখানে, হ্যাঁ, হবে... - আচ্ছা... এক, দুই, তিন, এই নাও! 988 01:41:05,740 --> 01:41:07,776 মাথাটা ওভাবেই থাক। 989 01:41:08,340 --> 01:41:10,251 আরে, তেভফিক, ঠেলে দাও! 990 01:41:10,420 --> 01:41:14,379 - আচ্ছা, সাবধানে। - এখন একটু আস্তে। 991 01:41:16,500 --> 01:41:20,049 এভাবে হবে না। ওদিক থেকে ঠেলো। 992 01:41:20,860 --> 01:41:22,259 চেঁচিও না, আরাব। 993 01:41:22,420 --> 01:41:24,297 পা নিচে রাখো। 994 01:41:24,580 --> 01:41:25,899 সাবধানে, তেভফিক! 995 01:41:26,180 --> 01:41:27,579 তুমি চাইছোটা কী? 996 01:41:29,100 --> 01:41:30,931 ঠিক আছে। 997 01:41:31,340 --> 01:41:33,695 হায়রেত্তিন! তুমি আর এদ্যাম এই গাড়ীটা চলাও। 998 01:41:33,860 --> 01:41:35,612 আচ্ছা, ধরো এটা। যাওয়া যাক। 999 01:41:36,940 --> 01:41:41,809 - আরামে, আরাব! আমার মাথা ফাটিয়ে দেবে। - ইজ্জেত! তুমি এবং ক্যানান আমার গাড়িতে! 1000 01:41:56,940 --> 01:41:58,976 তাড়াতাড়ি, আরাব! 1001 01:42:10,540 --> 01:42:14,613 এর আগে দুই বছর খুন-খারাবির দপ্তরে ছিলাম আমি। 1002 01:42:14,860 --> 01:42:17,897 সাচিতও ছিল সঙ্গে। ও আন্তপে প্রমোশন পেয়েছে এখন। 1003 01:42:18,060 --> 01:42:21,132 বেশ ভালো লোক ছিল, তুমি অবশ্য তার চেয়েও ভালো। 1004 01:42:21,300 --> 01:42:24,929 ও বলত নারীই সব নষ্টের গোড়া। 1005 01:42:25,300 --> 01:42:27,973 সব খুন-খারাবিতেই নারীঘটিত ব্যাপার থাকে। 1006 01:42:28,220 --> 01:42:32,293 আর সত্যিই, লোকটার কথা ভুল হয়নি একবারও। 1007 01:42:32,540 --> 01:42:37,660 ঠিক, কিন্তু এই লোকটা এক নাম্বারের গুন্ডা ছিল, বস। 1008 01:42:37,900 --> 01:42:41,290 - কে? - মৃত লোকটা। 1009 01:42:41,700 --> 01:42:43,577 ইঁদুরের মতো বাঁচো, ইঁদুরের মতো মরো। 1010 01:42:43,740 --> 01:42:46,573 এসব ব্যাপারে জানতাম না আমি। জানার ইচ্ছেও ছিল না। 1011 01:42:46,980 --> 01:42:49,289 আমার এখন ছুটি। 1012 01:42:49,580 --> 01:42:52,299 আমার কাজ শেষ। বাকিটা উকিলসাহেব দেখবে। 1013 01:42:52,580 --> 01:42:55,970 সব জঞ্জাল তিনিই সাফ করুক। আমি আর এর মধ্যে নেই। 1014 01:42:56,820 --> 01:43:01,291 ডাক্তার, ময়নাতদন্ত কখন হবে? আমার প্রেসক্রিপশনের কথা মনে আছে তো? 1015 01:43:01,860 --> 01:43:05,375 কখন হবে জানি না। কিন্তু আমি সবসময়ই থাকব। 1016 01:43:05,620 --> 01:43:08,009 - আসুন না যখনই আপনি চান। - আচ্ছা, ধন্যবাদ। 1017 01:43:08,180 --> 01:43:11,490 আবার ভুলে গেলে বউ এবার ঝাঁটাপেটা করবে! 1018 01:43:11,780 --> 01:43:14,374 আপনি দেখছি আগের মতো আবার সিগারেট খাওয়া শুরু করেছেন। 1019 01:43:14,540 --> 01:43:17,259 সত্যিই, ডাক্তার। আমি ছেড়ে দেই, কিন্তু এটা আমাকে ছাড়ে না। 1020 01:43:17,420 --> 01:43:20,093 ভালোই তো চলছিলেন। হঠাৎ কী হলো? 1021 01:43:20,260 --> 01:43:23,218 হঠাৎ না, ডাক্তার। 1022 01:43:23,860 --> 01:43:25,816 আমি ২০ বছর ধরে পুলিশে আছি। 1023 01:43:26,100 --> 01:43:30,298 এমন অনেক দেখেছি। মানুষ নাকি পশু কিচ্ছু বোঝা যায় না। 1024 01:43:31,140 --> 01:43:34,291 কেউ কেউ ক্যানানের মতোও হয়। একদম আলাদা। 1025 01:43:34,460 --> 01:43:39,090 এরা... কী বলব? এরা হলো গিয়ে... 1026 01:43:39,420 --> 01:43:43,698 ... অতিরিক্ত মাত্রায় সাহসী। 1027 01:43:44,620 --> 01:43:46,451 মেয়রের ওখানে... 1028 01:43:47,020 --> 01:43:50,854 ... হারামজাদা বলেছিল, "লোকটা আমার ভাই, ওর সব দায়িত্ব আমার।" 1029 01:43:51,180 --> 01:43:55,378 "ওর সাথে কিছু করবেন না" এমনকি ছেড়েও দিতে বলেছিল। 1030 01:43:57,140 --> 01:44:01,531 যেই দুই-চার ঘা লাগিয়ে ফালতু কথা বন্ধ করতে বললাম... 1031 01:44:02,340 --> 01:44:05,855 জানেন কী বলল আমাকে? "আপনি খুব ভালো মানুষ।" 1032 01:44:06,260 --> 01:44:08,137 "ওটা আমার ছেলে।" 1033 01:44:08,500 --> 01:44:11,458 "আমি জেলে থাকার সময় ওকে একটু দেখে রাখবেন?" 1034 01:44:11,620 --> 01:44:14,692 - ইয়াসারের ছেলের ব্যাপারে বলছিল? - হ্যাঁ, ইয়াসারের ছেলে। 1035 01:44:14,860 --> 01:44:17,932 - ও নাকি ছেলেটার বাবা। - কোনোভাবেই না, ডাহা মিথ্যা। 1036 01:44:18,180 --> 01:44:19,454 তুমি হাসবে না কাঁদবে? 1037 01:44:19,620 --> 01:44:24,774 ওকে আমি পেটাচ্ছি আর ও ওর ছেলের দায়িত্ব দিয়ে যাচ্ছে আমার হাতে! 1038 01:44:25,420 --> 01:44:29,971 সেদিন দেখলাম আপনার ছেলে তার মায়ের সাথে পার্কে খেলছিল। 1039 01:44:30,300 --> 01:44:32,734 - ভালোই তো দেখলাম। - ও তো ভালোই আছে। 1040 01:44:32,900 --> 01:44:36,051 ঠিকমতো ওষুধ খেলে কোনো সমস্যা হয় না। 1041 01:44:36,740 --> 01:44:40,494 ও খুবই মেধাবী। পরীক্ষায় যেসব উত্তর লিখে আসে... 1042 01:44:41,100 --> 01:44:44,137 মাস্টাররা বলে ও কোনো সাধারণ বাচ্চা না। 1043 01:44:44,300 --> 01:44:45,494 ঠিক। 1044 01:44:45,660 --> 01:44:48,493 কিন্তু আমার বউ কখনও শান্ত হয় না। 1045 01:44:49,140 --> 01:44:52,371 সবসময় বলে, "আল্লাহ আমাদের ভাগ্যেই কেন এমনটা ফেললেন?" 1046 01:44:53,220 --> 01:44:56,735 আমি বলি, সবই আল্লাহর পরীক্ষা। আমাদের করার কিছু নেই। 1047 01:44:57,140 --> 01:44:59,335 তাঁর কাছে কৈফিয়ত চাওয়া পাপ। 1048 01:44:59,500 --> 01:45:04,335 পৃথিবীতে সবকিছুরই কোনো না কোনো কারণ আছে। 1049 01:46:31,340 --> 01:46:34,059 সরে দাঁড়ান। 1050 01:46:46,780 --> 01:46:48,498 শান্ত হোন, সবাই! 1051 01:46:48,980 --> 01:46:52,814 রাস্তা থেকে সরুন, ভাইয়েরা। ডাক্তারকে আগে কাজ করতে দিন। 1052 01:46:52,980 --> 01:46:55,096 - ওইদিকে যান এখন। - কিছুই বলতে পারবেন না আমাদেরকে? 1053 01:46:55,260 --> 01:46:58,411 পরে জানতে পারবেন! এখন সরে দাঁড়ান। 1054 01:46:58,580 --> 01:47:01,572 - কেস কতদূর, চিফ? - পরে জানতে পারবেন। 1055 01:47:01,860 --> 01:47:03,088 রাস্তা ছাড়ুন। 1056 01:47:05,420 --> 01:47:08,014 ইজ্জেত, ওকে জেলের গাড়িতে তুলে দাও। 1057 01:47:08,180 --> 01:47:09,169 জেলখানার গাড়িতে। 1058 01:47:09,340 --> 01:47:10,898 আদালতে নিয়ে যাক। 1059 01:47:11,060 --> 01:47:13,733 দুজনকেই আদালতে নিয়ে যাও। 1060 01:47:13,900 --> 01:47:15,538 ঠিক আছে, স্যার। 1061 01:47:18,740 --> 01:47:20,219 হারামি! 1062 01:47:28,740 --> 01:47:30,059 পেছনে যান! 1063 01:47:42,380 --> 01:47:43,972 শালা পাষাণ! 1064 01:47:45,780 --> 01:47:52,731 - খুনীটাকে আমাদের হাতে দিন! - হারামজাদা! 1065 01:47:54,620 --> 01:47:55,848 সবাই শান্ত হোন। 1066 01:47:56,020 --> 01:47:58,739 ছাড়ুন। গাড়িতে হাত দিবেন না। 1067 01:48:00,580 --> 01:48:03,333 খুনি! হারামি! 1068 01:48:04,260 --> 01:48:06,251 ওকে গাড়ি থেকে বের করেছ কেন? 1069 01:48:06,420 --> 01:48:08,092 উকিলসাহেব বলেছে, বস। 1070 01:48:08,260 --> 01:48:10,171 আমি বললাম এটা ঠিক হবে না, কিন্তু... 1071 01:48:10,340 --> 01:48:11,375 আচ্ছা, ধরো এটা। 1072 01:48:11,660 --> 01:48:13,776 ইজ্জেত, গাড়ীতে ওঠো। 1073 01:51:14,660 --> 01:51:17,618 ডাক্তার, পুলিশ চিফ নাচি এসেছেন। উনি নিচে আছেন। 1074 01:51:17,780 --> 01:51:20,374 - আচ্ছা, আমি দেখছি। - আচ্ছা। 1075 01:51:59,580 --> 01:52:01,411 শুভ সকাল, ডাক্তার। 1076 01:52:02,260 --> 01:52:04,694 মেয়র এসেছে। কী বলব ওনাকে? 1077 01:52:04,940 --> 01:52:06,658 - পরে দেখা করবো। - ঠিক আছে। 1078 01:52:08,300 --> 01:52:10,530 এক মিনিট একটু শুনবেন? 1079 01:52:12,900 --> 01:52:15,368 - বিরক্ত করছি না তো, ডাক্তার? - আরে না। 1080 01:52:15,660 --> 01:52:17,252 - স্বাগতম, নাচিসাহেব। - ধন্যবাদ। 1081 01:52:17,420 --> 01:52:20,378 ভাবলাম বাড়ি যাবার আগেই প্রেসক্রিপশনটা নিয়ে যাই। 1082 01:52:20,540 --> 01:52:22,849 - ওষুধগুলো লিখে রেখেছেন? - না, লিখিনি এখনও। 1083 01:52:23,060 --> 01:52:27,053 - কতগুলো প্যাঁক করতে বলেছিলেন? দুটো? - আগের মতোই, দুটো। 1084 01:52:28,380 --> 01:52:32,771 এখনই লিখে দিচ্ছি। প্যাডটা খুঁজে বের করি শুধু। 1085 01:52:33,860 --> 01:52:37,853 - গতরাতের ঘটনায় নিশ্চই ক্লান্ত হয়ে পড়েছেন? - একদম, ডাক্তার। 1086 01:52:39,820 --> 01:52:43,415 সত্যি বলতে, এই বয়সে আর পুলিশের চাকরি সইতে পারছি না। 1087 01:52:43,740 --> 01:52:46,095 কিন্তু ছেলেটার কষ্টও তো বুঝতে হবে। 1088 01:52:46,340 --> 01:52:48,615 বাড়িতেও থাকতে পারি না আমি। 1089 01:52:49,540 --> 01:52:53,931 বাড়ির কষ্টের কাছে কাজের এসব কষ্ট কিছুই না। 1090 01:52:55,700 --> 01:52:57,372 তাও ঠিক। 1091 01:52:57,780 --> 01:53:02,171 - কাজ ছাড়া আর কীইবা আছে! - কথাটা আমার ক্ষেত্রে ঠিক। কিন্তু আপনার ক্ষেত্রে কেন? 1092 01:53:02,660 --> 01:53:07,529 আপনার বয়স এখনও বেশ কম, সত্যি বলছি, আপনার জায়গায় আমি হলে... 1093 01:53:08,060 --> 01:53:13,180 ...কোনো ভাবনা-চিন্তা না করে ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়তাম, বাকিসব চুলোয় যাক! 1094 01:53:15,140 --> 01:53:18,610 - তারপর যেতেন কোথায়? - যেদিকে দুচোখ যায়! 1095 01:53:33,980 --> 01:53:36,813 সকাল সকাল হয়তো আপনাকে এসব বলা ঠিক হচ্ছে না। 1096 01:53:36,980 --> 01:53:38,618 আরে নাহ! 1097 01:53:38,900 --> 01:53:43,212 আপনি শহুরে ছেলে, ডাক্তার। জানেন না এখানকার জীবন কতটা কঠিন। 1098 01:53:43,740 --> 01:53:47,733 বিশেষ করে যদি আপনার বাবা না থাকে। 1099 01:53:48,540 --> 01:53:51,100 এইজন্যই ওই বাচ্চাটার জন্য একটু দুঃখ হচ্ছে। 1100 01:53:51,260 --> 01:53:54,332 ক্যানান কি সত্যিই ওর বাবা? 1101 01:53:55,180 --> 01:53:56,852 জানি না। 1102 01:53:57,500 --> 01:54:01,971 কিন্তু ছেলেটা যখন পাথর ছুঁড়ে মেরেছিল, আদালতে যাবার সময় সারাটা রাস্তা কেঁদেছিল ও। 1103 01:54:03,940 --> 01:54:06,773 শেষে এসবের জন্য বাচ্চাটাকেই ভুগতে হবে, ডাক্তার। 1104 01:54:07,140 --> 01:54:10,098 নিজ নিজ পাপের ফল সবাই পেয়ে যায়। 1105 01:54:10,700 --> 01:54:14,010 কিন্তু বাচ্চারা মা-বাবারও পাপের ফল ভোগ করে। 1106 01:56:50,380 --> 01:56:53,213 - তো লাশটা গিরমাক্কিলে ছিল? - হ্যাঁ 1107 01:56:53,500 --> 01:56:57,539 নাহলেও ৪০-৫০ কিলোমিটার দূরে। দারুণভাবে খুঁজে বের করেছেন। 1108 01:56:58,860 --> 01:57:02,011 আল্লাহ্‌, এতদূর কেন নিয়ে গেছিল লাশটাকে! 1109 01:57:02,500 --> 01:57:03,819 এমনিই। 1110 01:57:03,980 --> 01:57:08,451 সেরাতে ভালো ঘুম হয়নি আমার। তাই সকাল সকাল ফার্মেসি খুলেছিলাম। 1111 01:57:08,860 --> 01:57:10,578 সাড়ে সাতটার দিকে। 1112 01:57:11,180 --> 01:57:13,933 তাকিয়ে দেখি ইয়াসারের দোকানের দরজা খোলা। 1113 01:57:14,140 --> 01:57:18,099 ভাবলাম এত ভোরে লোকটা এখানে করছে কী! 1114 01:57:18,260 --> 01:57:22,731 আরও অদ্ভুত ব্যাপার, ওর হাতে রঙের একটা ব্রাশ ছিল। 1115 01:57:22,980 --> 01:57:24,811 দোকানের দরজায় রং করছিল ও। 1116 01:57:24,980 --> 01:57:27,448 যাইহোক, আমি একটু সময়ের জন্য বাড়িতে যাই। 1117 01:57:27,660 --> 01:57:31,255 ফিরে এসে দেখি দরজা বন্ধ আর অর্ধেক রং করা বাকি তখনও। 1118 01:57:31,700 --> 01:57:33,213 ভাগ্য... 1119 01:57:33,900 --> 01:57:35,970 আচ্ছা, চায়ের দোকানদার রিজাকে চেনেন? 1120 01:57:36,340 --> 01:57:38,979 ও নাকি কিরিক্কালে ইয়াসারকে দেখেছে কাল সন্ধ্যাতেই। 1121 01:57:39,140 --> 01:57:40,812 অসম্ভব। শালা আবার চাপা মারছে। 1122 01:57:40,980 --> 01:57:42,208 গত সন্ধ্যায়? 1123 01:57:42,380 --> 01:57:44,416 ধূর! ইয়াসার মরে গেছে কয়েকদিন আগে। 1124 01:57:45,380 --> 01:57:48,736 রিজা বলছে ও নাকি ডাকও দিয়েছিল কিন্তু ইয়াসার শোনেনি। 1125 01:57:48,940 --> 01:57:51,932 একা একা আনমনা হয়ে হেঁটে যাচ্ছিল। 1126 01:58:44,340 --> 01:58:47,412 - আসুন, ডাক্তার। কী খবর? - শুভ সকাল, হামিত। 1127 01:58:47,620 --> 01:58:48,609 - শুভ সকাল। - কেমন আছো? 1128 01:58:48,820 --> 01:58:53,416 - ভালো, ধন্যবাদ। চা খান। - না, ধন্যবাদ। আমি খেয়েছি মাত্র। 1129 01:58:53,620 --> 01:58:55,576 দুপুরে কী বানাচ্ছো? 1130 01:58:55,740 --> 01:58:59,619 মটরশুঁটি, সুপ আর সালাদ। 1131 01:59:04,500 --> 01:59:07,617 - মটরশুঁটি? - হ্যাঁ, মটরশুঁটি। 1132 01:59:08,580 --> 01:59:11,617 - তাতে মাংস আছে? - না, মাংস নেই। 1133 01:59:15,900 --> 01:59:16,935 ও কী করছে? 1134 01:59:19,940 --> 01:59:24,616 - ক্ষুধার্ত ছিল তাই নাস্তা দিয়েছি খেতে। - ভালো করেছো। 1135 02:00:13,980 --> 02:00:15,174 হ্যালো? 1136 02:00:22,100 --> 02:00:23,374 আচ্ছা, আবিদিন। 1137 02:00:23,980 --> 02:00:25,174 বেশ। 1138 02:00:35,540 --> 02:00:40,409 পাঁচ দশ মিনিটের ভেতরে মর্গ প্রস্তুত হয়ে যাবে। 1139 02:00:41,460 --> 02:00:44,179 - আমাদেরকে ডাক দিবে। - আচ্ছা। 1140 02:01:23,540 --> 02:01:25,735 কী ব্যাপার, উকিলসাহেব? 1141 02:01:27,140 --> 02:01:30,132 আসলে, ডাক্তার। আপনি একটা জিনিস! 1142 02:01:31,060 --> 02:01:32,379 মানে কী? 1143 02:01:32,620 --> 02:01:36,215 এই বয়সে এসেও আমি আপনার মতো সন্দেহপ্রবণ দ্বিতীয় কাউকে দেখিনি। 1144 02:01:36,580 --> 02:01:39,413 - কী হয়েছে? - কিছু না। 1145 02:01:44,020 --> 02:01:46,818 আমাকে একটু নাড়া দিয়ে দিয়েছেন আপনি। 1146 02:01:47,260 --> 02:01:48,739 কী? 1147 02:01:49,700 --> 02:01:52,897 ওইযে ওষুধের ব্যাপারটা। বলেছিলেন না কিছু ওষুধ... 1148 02:01:53,260 --> 02:01:56,218 ...বেশি করে নিলে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে? 1149 02:01:56,380 --> 02:01:58,371 হ্যাঁ, এখানেই আছে অনেক। কেন? 1150 02:01:59,420 --> 02:02:02,059 আমি একটা ব্যাপার বুঝতে পারিনি... 1151 02:02:03,100 --> 02:02:08,299 মহিলাটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে সেসব ওষুধ খেতে গেল কেন? 1152 02:02:08,980 --> 02:02:12,814 হয়তো কোনো ব্যক্তিগত কারণ ছিল যা সে সহ্য করতে পারেনি। 1153 02:02:13,580 --> 02:02:17,459 তাই নিজেকে শেষ করে দিয়েছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য। 1154 02:02:17,620 --> 02:02:19,338 নিজেকে শেষ করে দিয়েছে? 1155 02:02:19,740 --> 02:02:22,618 হঠাৎ এমনটা কেন এলো আপনার মাথায়? 1156 02:02:23,540 --> 02:02:27,419 - এমনিই, আমি... - আপনি খুব উদ্ভট, জানেন? 1157 02:02:28,340 --> 02:02:31,218 শুধু অনুমান করলাম আরকি। 1158 02:02:36,580 --> 02:02:40,619 সে এতটাই কষ্টে থাকলে তা কি দেখে বোঝা যেত না? 1159 02:02:40,820 --> 02:02:42,492 হ্যাঁ, অবশ্যই। 1160 02:02:42,780 --> 02:02:48,252 তার বন্ধু-বান্ধব, তার স্বামী নিশ্চই বুঝতে পারত। 1161 02:02:51,380 --> 02:02:53,098 - তাদের কি ভালো সম্পর্ক ছিল? - হুম? 1162 02:02:53,380 --> 02:02:58,613 - স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল তো? - নিশ্চয়ই। খুব ভালো। 1163 02:03:00,420 --> 02:03:01,773 কেন? 1164 02:03:04,660 --> 02:03:07,049 এমনিই, জিজ্ঞাসা করলাম আরকি। 1165 02:03:16,540 --> 02:03:20,613 সত্যি বলতে ছোটখাটো ঝগড়া-টগড়া হতোো। কিন্তু, মানে... 1166 02:03:21,660 --> 02:03:25,414 - সব পরিবারেই যেমনটা হয় আরকি। - আচ্ছা। 1167 02:03:28,460 --> 02:03:30,098 শুধু... 1168 02:03:35,100 --> 02:03:38,695 ...একদিন, সে তার স্বামীকে একজন মহিলার সাথে ধরে ফেলেছিল। 1169 02:03:39,300 --> 02:03:41,939 তেমন কোনো ফ্যাসাদ হয়নি, তখনই ক্ষমা করে দিয়েছিল। 1170 02:03:42,380 --> 02:03:46,817 কিন্তু মহিলারা এসব ব্যাপার এত সহজে ক্ষমা করে না। 1171 02:03:47,780 --> 02:03:51,455 সে করেছিল অবশ্য। সত্যিই ক্ষমা করে দিয়েছিল। 1172 02:03:52,460 --> 02:03:56,931 তারপর আর কখনও এ নিয়ে কথাই বলেনি। 1173 02:03:58,260 --> 02:04:00,535 আচ্ছা, তাহলে তো হয়েই গেল। 1174 02:04:00,700 --> 02:04:04,056 মহিলা তখনই নিজেকে মেরে ফেলার মনস্থির করে ফেলে। 1175 02:04:04,420 --> 02:04:08,015 কয়েকমাস অপেক্ষা করে যেন পেটের বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। 1176 02:04:08,180 --> 02:04:09,613 আরে না! 1177 02:04:11,540 --> 02:04:13,417 এমনটা কখনই হতো পারে না। 1178 02:04:15,940 --> 02:04:19,410 লোকটা অবশ্য ওতবড় অন্যায় কিছু করেনি। 1179 02:04:20,220 --> 02:04:23,974 মদের নেশায় ওরকম একটা ভুল হয়ে গিয়েছিল আরকি। 1180 02:04:24,220 --> 02:04:27,212 ঘর ভাঙার মতো কিছুই না। প্রতারণাও বলা চলে না সেটাকে। 1181 02:04:27,620 --> 02:04:32,410 মহিলাটাও বুঝেছিল সেটা, তাইতো ক্ষমা করে দিয়েছিল তখনই। 1182 02:04:33,300 --> 02:04:38,169 এমনি এমনি কেউ মরে না, উকিল। ডাক্তারি সেটা সমর্থন করে না। 1183 02:04:40,260 --> 02:04:41,488 বেশ। 1184 02:04:43,460 --> 02:04:47,692 কীরকম ওষুধের কথা বলছেন? এখানে পাওয়া যায় সেগুলো? 1185 02:04:48,300 --> 02:04:51,576 - নিশ্চয়ই। যেমন ধরুন, ডিগক্সিন। - ডিগক্সিন? 1186 02:04:51,860 --> 02:04:55,455 হৃদরোগের ওষুধ। হাই ডোজে নিলে হার্ট অ্যাটাক হয়। 1187 02:04:57,940 --> 02:05:00,613 - আরোও আছে। - না, বুঝেছি আমি। 1188 02:05:00,940 --> 02:05:03,613 আমার শ্বশুর নিত এই ওষুধ। 1189 02:05:04,500 --> 02:05:08,209 - ছোট, হলুদ ট্যাবলেট? - হ্যাঁ, ওরকমও হয়। 1190 02:05:08,700 --> 02:05:11,931 ডিগক্সিন, হ্যাহ? 1191 02:05:15,460 --> 02:05:16,449 হ্যালো? 1192 02:05:18,060 --> 02:05:19,652 কী খবর, সাকির? 1193 02:05:22,380 --> 02:05:25,019 নিচে যাবো আমরা? 1194 02:05:28,660 --> 02:05:30,810 আচ্ছা, আসছি নিচে। 1195 02:05:31,060 --> 02:05:34,211 হ্যাঁ, এইতো যাচ্ছি... 1196 02:05:36,300 --> 02:05:40,054 মর্গ প্রস্তুত। আমরা যেতে পারি, উকিলসাহেব। 1197 02:05:49,700 --> 02:05:51,019 উকিলসাহেব? 1198 02:05:58,860 --> 02:06:00,657 আমরা যাবো, উকিল? 1199 02:06:01,260 --> 02:06:03,694 চলুন, ডাক্তার। 1200 02:06:05,580 --> 02:06:08,219 - আপনি আগে। - দেখুন, ডাক্তার... 1201 02:06:09,660 --> 02:06:11,810 মানুষ কি... 1202 02:06:12,620 --> 02:06:14,770 ...সত্যিই নিজেদের খুন করতে পারে... 1203 02:06:15,580 --> 02:06:20,370 ...অন্য কাউকে শাস্তি দেওয়ার জন্য? সত্যিই করবে এমনটা? 1204 02:06:21,340 --> 02:06:28,098 বেশিরভাগ আত্মহত্যা অন্যকে শাস্তি দেওয়ার জন্যই তো করা হয়, উকিলসাহেব! 1205 02:06:33,460 --> 02:06:34,609 তাই না? 1206 02:06:35,580 --> 02:06:37,935 সাবাস! 1207 02:06:40,380 --> 02:06:42,177 আমি এটাই ভাবছিলাম। 1208 02:06:45,220 --> 02:06:47,814 অবশ্যই, আপনিই ঠিক। 1209 02:06:52,380 --> 02:06:55,213 চলুন। আর তাহলে কীসের অপেক্ষা! 1210 02:07:11,340 --> 02:07:12,455 আমার স্ত্রী... 1211 02:07:18,260 --> 02:07:22,219 মহিলারা মাঝে মাঝে সত্যিই ভীষণ নিষ্ঠুর হয়, ডাক্তার! 1212 02:07:22,860 --> 02:07:24,179 ভীষণ। 1213 02:08:43,980 --> 02:08:45,572 কী খবর? 1214 02:08:46,860 --> 02:08:48,691 - সব ঠিকঠাক আছে তো? - জ্বী, উকিলসাহেব। 1215 02:08:49,020 --> 02:08:50,169 ভালো। 1216 02:08:55,220 --> 02:08:59,133 - লাশ শনাক্ত কে করবে? - ওনার স্ত্রী বাহিরে বসে আছে, উকিলসাহেব। 1217 02:08:59,460 --> 02:09:03,214 আচ্ছা, উনাকে ভেতরে ডাকো। এখনই কাজ শুরু করা যাক। 1218 02:09:07,820 --> 02:09:09,936 মিসেস তপর‍্যাক, এদিকে... ভেতরে আসুন। 1219 02:09:11,780 --> 02:09:14,897 - কেমন আছো, সাকির? - ভালো, ধন্যবাদ, উকিলসাহেব। 1220 02:09:15,180 --> 02:09:17,694 - এদিকে, ভেতরে। - অ্যাকাউট্যান্টের কী হয়েছে? 1221 02:09:17,940 --> 02:09:21,728 ওনাকে আসতে বলেছিলাম। তবুও আসেনি। 1222 02:09:21,980 --> 02:09:23,618 অ্যাকাউন্ট্যান্টটা কোনো কাজেরই না। 1223 02:09:23,780 --> 02:09:25,418 এতেই কাজ চলবে। 1224 02:09:25,660 --> 02:09:28,811 - কারণ এই যন্ত্রগুলোর... - বুঝেছি, আচ্ছা। 1225 02:09:29,700 --> 02:09:33,818 - উকিলসাহেবের পাশে দাঁড়ান, দয়া করে। - এদিকে, ম্যাডাম। 1226 02:09:42,620 --> 02:09:45,612 আপনি গুলনাজ তপর‍্যাক? 1227 02:09:46,220 --> 02:09:47,448 আচ্ছা। 1228 02:09:49,020 --> 02:09:50,658 চাদরটা সরাও, সাকির। 1229 02:09:57,540 --> 02:09:59,337 উনি আপনার স্বামী? 1230 02:10:04,700 --> 02:10:05,735 হুম? 1231 02:10:10,100 --> 02:10:11,658 মিসেস তপর‍্যাক? 1232 02:10:13,340 --> 02:10:16,093 আপনার স্বামী ইনি? 1233 02:10:20,340 --> 02:10:23,457 আমি জিজ্ঞাসা করছি উনি কি আপানার স্বামী? 1234 02:10:25,460 --> 02:10:26,495 হ্যাঁ। 1235 02:10:29,100 --> 02:10:30,419 আপনি নিশ্চিত? 1236 02:10:33,580 --> 02:10:34,695 আচ্ছা। 1237 02:10:38,140 --> 02:10:40,210 ঢেকে দাও, সাকির। 1238 02:10:43,780 --> 02:10:47,170 তো, আমরা কোথায় ছিলাম? আচ্ছা। 1239 02:10:47,940 --> 02:10:52,809 তারপর মৃতব্যক্তির স্ত্রী গুলনাজ তপর‍্যাককে লাশ দেখানো হয়। 1240 02:10:53,620 --> 02:10:55,815 তিনি সম্মতি জানান। 1241 02:10:57,660 --> 02:10:59,810 - টাইপ করছো তো, আবিদিন? - হ্যাঁ, উকিলসাহেব। 1242 02:11:00,220 --> 02:11:04,418 তাকে লাশ দেখিয়ে শনাক্ত করতে বলা হয়। 1243 02:11:06,180 --> 02:11:09,889 তিনি বলেন, "যে মৃতদেহটি আমাকে দেখানো হয়েছে..." 1244 02:11:10,500 --> 02:11:14,129 "...তা আমার স্বামী ইয়াসার তপর‍্যাকের"। 1245 02:11:17,500 --> 02:11:25,214 "তার মায়ের নাম হাতিচে, বাবার নাম রুস্তাম।" 1246 02:11:26,260 --> 02:11:29,013 "তার জন্ম ১৯৭৯ সালে।" 1247 02:11:31,380 --> 02:11:36,249 "হ্যাঁ, সে দুদিন থেকে নিখোঁজ ছিল বলে থানায় গিয়ে মামলা করি।" 1248 02:11:36,940 --> 02:11:39,215 - ঠিক তো, ম্যাডাম? - হ্যাঁ। 1249 02:11:41,260 --> 02:11:43,933 "আমি জানি না সে কিভাবে মরা গিয়েছে।" 1250 02:11:45,540 --> 02:11:48,418 "অতঃপর আমি মৃতদেহ শনাক্ত করি।" 1251 02:11:49,060 --> 02:11:51,528 - লিখেছো, আবিদিন? - হ্যাঁ, উকিলসাহেব। 1252 02:11:51,900 --> 02:11:55,370 কি লিখেছো দেখি... 1253 02:11:56,340 --> 02:12:00,219 - শেষে বলেছেন "মৃতদেহ শনাক্ত করি।" - না! ওখানে লিখো না ওটা। 1254 02:12:00,380 --> 02:12:03,213 কতবার বলেছি নিচে একটু জায়গা রেখে উপরে লিখতে? 1255 02:12:03,380 --> 02:12:06,577 - আবার লিখছি তাহলে। আর তারিখ? - হ্যাঁ, তারিখটা লিখো। 1256 02:12:08,220 --> 02:12:11,690 দেখো, এখন অনেক ফাঁকা হয়ে গেছে। কাটো এটা। 1257 02:12:12,460 --> 02:12:14,530 - এটাও? - হ্যাঁ, এটাও। 1258 02:12:14,700 --> 02:12:17,692 তো এই খালি জায়গাটা ডাক্তারের ময়নাতদন্তের রিপোর্টের জন্য। 1259 02:12:21,580 --> 02:12:26,529 - এটাও কাটো। হ্যাঁ, এটাও। - এখানে পেস্ট করে দিব। 1260 02:12:26,860 --> 02:12:31,536 আচ্ছা, দেখো, সব নিচে নেমে এলো এখন। 1261 02:12:31,860 --> 02:12:36,092 না, উপরে তোলো লেখাগুলো। বাবার আর মায়ের নামটা। 1262 02:12:36,260 --> 02:12:38,854 আচ্ছা, আমি উপরে সরিয়ে নিচ্ছি। 1263 02:12:44,180 --> 02:12:47,650 - আচ্ছা, এখান থেকে লিখা শুরু করো। - ঠিক আছে, উকিলসাহেব। 1264 02:12:51,060 --> 02:12:52,652 হ্যাঁ। 1265 02:12:52,940 --> 02:12:54,498 কোথায় ছিলাম আমরা? 1266 02:12:55,380 --> 02:12:56,574 হ্যাঁ। 1267 02:12:57,620 --> 02:13:02,614 ঠিক আছে, ম্যাডাম। আপনার কাজ শেষ। আপনি যেতে পারে। আপনার প্রতি আমার সমবেদনা রইলো। 1268 02:13:04,780 --> 02:13:08,216 মিসেস তপর‍্যাক বারান্দায় একটু অপেক্ষা করুন। 1269 02:13:23,460 --> 02:13:27,055 উকিলসাহেব, লোকটার একটা ঘড়ি আর একটা আংটি আছে। 1270 02:13:27,260 --> 02:13:31,378 - সেগুলো ওনাকে দিয়ে দিব এখনই? - হ্যাঁ। একটা খামে ভরে দাও। 1271 02:13:31,980 --> 02:13:35,529 আর কাপড় গুলো? মানে, খুলে ফেলার পর দিয়ে দিব? 1272 02:13:36,060 --> 02:13:39,735 হ্যাঁ। খুলে নেবার পর একটা ব্যাগে ভরে দিয়ে দিও। 1273 02:13:39,980 --> 02:13:43,017 কাপড়গুলো ছেঁড়া-ফাঁটা আর রক্ত ভরে আছে। তাই জিজ্ঞেস করছি আরকি। 1274 02:13:43,340 --> 02:13:45,808 সমস্যা নেই। 1275 02:14:30,580 --> 02:14:33,219 হ্যাঁ, চালিয়ে যেতে পারি, উকিলসাহেব। 1276 02:14:49,500 --> 02:14:50,979 - হুম? - প্রস্তুত। 1277 02:14:51,580 --> 02:14:53,457 - ফিরে এসেছো? - হ্যাঁ। 1278 02:15:05,100 --> 02:15:08,297 হ্যাঁ, তাহলে, চলো... 1279 02:15:12,540 --> 02:15:14,849 এবার ডাক্তারের কথা। 1280 02:15:15,820 --> 02:15:18,812 ডাক্তারকে মৃতদেহ দেখতে বলা হয়। 1281 02:15:20,540 --> 02:15:22,656 তিনি সম্মতি জানান। 1282 02:15:24,820 --> 02:15:27,334 তাকে মৃতদেহ দেখানো হয়। 1283 02:15:30,900 --> 02:15:33,289 তার কাছে মৃত্যুর কারণ জানতে চাওয়া হয়। 1284 02:15:36,420 --> 02:15:39,059 তিনি বলেন, "যেহেতু মৃত্যুর কারণ..." 1285 02:15:40,100 --> 02:15:43,410 "...আপাতদৃষ্টিতে শনাক্ত করা সম্ভব হচ্ছে না..." 1286 02:15:44,260 --> 02:15:46,728 "সেহেতু ময়নাতদন্ত করতে হবে।" 1287 02:15:47,020 --> 02:15:49,409 একদম। 1288 02:16:07,420 --> 02:16:09,058 হ্যাঁ। 1289 02:16:10,900 --> 02:16:12,891 হ্যাঁ, ডাক্তার। 1290 02:16:14,340 --> 02:16:16,217 এটাই। 1291 02:16:17,540 --> 02:16:19,815 বাকিটা আপনার হাতে। 1292 02:16:21,300 --> 02:16:22,858 আমার কাজ শেষ। 1293 02:16:27,620 --> 02:16:31,613 - রিপোর্টের এক কপি আমাকে পাঠিয়ে দিও। - ঠিক আছে, উকিলসাহেব। 1294 02:16:33,180 --> 02:16:35,853 - কাজ শুরু করুন তাহলে। - ধন্যবাদ, উকিলসাহেব। 1295 02:16:47,820 --> 02:16:49,651 ভালো থাকুন, উকিলসাহেব। 1296 02:17:03,780 --> 02:17:06,010 চলো শুরু করি তাহলে? 1297 02:17:07,260 --> 02:17:08,932 - প্রস্তুত, আবিদিন? - হ্যাঁ, ডাক্তার ক্যামল। 1298 02:17:09,180 --> 02:17:12,092 - সাকির, তুমি? আমরা শুরু করবো? - নিশ্চয়ই, ডাক্তার। 1299 02:17:12,260 --> 02:17:14,376 - শুরু করা যাক, কিন্তু... - কী? 1300 02:17:15,540 --> 02:17:18,532 আসলে, উকিলকে আমি বলেছিলাম। কিন্তু তিনি কানে তুলেননি। 1301 02:17:18,740 --> 02:17:22,176 - কী বলেছিলে? - আমাদের নড়বড়ে যন্ত্রপাতির ব্যাপারে, ডাক্তার। 1302 02:17:22,500 --> 02:17:26,015 এসব মান্ধাতার আমলের যন্ত্রপাতি দিয়ে আর কতদিন লাশ কাটাকাটি করবেন? 1303 02:17:26,180 --> 02:17:28,569 সমস্যাটা কী? ভালোই তো হয় এগুলো দিয়ে। 1304 02:17:28,740 --> 02:17:33,291 নিশ্চয়ই, কিন্তু... এগুলোর চেয়েও অনেক আধুনিক যন্ত্র এসেছে এখন। 1305 02:17:33,660 --> 02:17:35,537 - যেমন? - দেখেন... 1306 02:17:36,140 --> 02:17:37,937 সেদিন আমরা কিরিক্কালে গিয়েছিলাম। 1307 02:17:38,100 --> 02:17:42,412 নতুন একটা হাসপাতাল উদ্বোধন হয়েছে, উকিল আমাকেও সঙ্গে নিয়ে গেছিলেন। 1308 02:17:42,900 --> 02:17:46,688 একটা ঝাঁকাস মর্গ বানিয়েছে ওই হাসপাতালে! 1309 02:17:47,180 --> 02:17:50,138 সেখানকার প্রধান ফিজিশিয়ানকে আমি চিনি, সে এসবের কিছুই জানে না। 1310 02:17:50,300 --> 02:17:53,292 তবুও ফার্স্ট ক্লাস যন্ত্রপাতির ব্যবস্থা করেছে। 1311 02:17:53,460 --> 02:17:57,373 হাতে নিলে মনে হয় পুরো মাখন! 1312 02:17:57,740 --> 02:18:00,698 - আর এগুলো? - ধূর, এগুলো ছাড়ুন! 1313 02:18:00,860 --> 02:18:03,374 আমাদের যন্ত্রপাতিও খারাপ না, কিন্তু... 1314 02:18:03,660 --> 02:18:07,289 যেমন দেখুন, ওখানকার করাত বিদ্যুৎ দিয়ে চলে। 1315 02:18:07,740 --> 02:18:10,698 বিদ্যুৎ দিয়ে চলে, আবার চার্জও দেওয়া যায়। 1316 02:18:11,020 --> 02:18:15,730 মাত্র দুঘণ্টা চার্জ দিয়ে সারাদিন চালাতে পারবেন, যেটার উপর ইচ্ছা। 1317 02:18:16,180 --> 02:18:21,777 উকিলকে বলেছি ভালো যন্ত্রপাতি আনাতে আর উনি আমাকে বলেছেন অ্যাকাউট্যান্টের সাথে কথা বলতে। 1318 02:18:22,020 --> 02:18:27,572 ভালো, অ্যাকাউন্ট্যান্টকে বললাম, কিন্তু ওই শালা এক নাম্বারের মদন, কিচ্ছু বুঝে না! 1319 02:18:27,740 --> 02:18:33,258 সে শুধু আদালতে খাতা ধরে দাঁড়িয়ে থাকতেই জানে! 1320 02:18:33,420 --> 02:18:36,253 - সেই খাতাটাও ভালোভাবে ধরতে পারে না! - সাকির! 1321 02:18:36,540 --> 02:18:40,931 - হ্যাঁ? - চাদর সরাও আর কাজ শুরু করো। 1322 02:18:42,100 --> 02:18:43,579 আমি এমনিতেই ক্লান্ত। 1323 02:18:43,740 --> 02:18:49,178 আচ্ছা, কিন্তু আমি মানে, আমি শুধু আমার অসুবিধেগুলো বলছিলাম আপনাকে। কারণ... 1324 02:18:49,500 --> 02:18:52,651 - আবিদিন! তুমি কাজ শুরু করবে? - হ্যাঁ, ডাক্তার ক্যামাল। 1325 02:18:55,340 --> 02:18:56,568 এটা কাটবো? 1326 02:18:57,140 --> 02:18:58,937 নিশ্চয়ই। 1327 02:19:01,780 --> 02:19:04,817 এখন চলো লাশ পরীক্ষার রিপোর্ট শুরু করা যাক... 1328 02:19:05,740 --> 02:19:08,254 তারপর ময়নাতদন্তের রিপোর্টে যাব, ঠিক আছে? 1329 02:19:08,420 --> 02:19:09,694 আচ্ছা, ডাক্তার ক্যামাল। 1330 02:19:11,260 --> 02:19:13,216 তাহলে লেখো। 1331 02:19:14,980 --> 02:19:18,609 এরপর মৃতদেহকে বাহ্যিকভাবে পরীক্ষা করা হয়। 1332 02:19:19,580 --> 02:19:26,019 মৃতদেহের পরনে ছিল একটি কমলা, হলুদ, ধূসর বর্ণের শার্ট... 1333 02:19:28,500 --> 02:19:30,411 ... একটি সাদা বর্ণের গেঞ্জি... 1334 02:19:30,700 --> 02:19:36,138 ...এবং ফ্যাকাসে গাঢ় নীল রঙের প্যান্ট। 1335 02:19:36,540 --> 02:19:38,576 - কাটবো, ডাক্তার? - কাটো। 1336 02:19:39,220 --> 02:19:43,293 একটি কালো চামড়ার বেল্ট কোমরে বাঁধা ছিল। 1337 02:19:45,900 --> 02:19:47,174 খোলো, সাকির। 1338 02:19:52,700 --> 02:19:54,930 প্যান্ট খুলে ফেলা হয়। 1339 02:19:59,020 --> 02:20:03,218 কোনো আন্ডারপ্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়নি। 1340 02:20:03,980 --> 02:20:07,609 কাজের জন্য একদম রেডি হয়ে ছিল! 1341 02:20:12,620 --> 02:20:14,975 - দেহের দৈর্ঘ্য ১৮০ সেন্টিমিটার... - একটু থামুন। 1342 02:20:15,140 --> 02:20:17,449 -...তিন চার দিনের না-ছাঁটা দাড়ি ছিল। - শুনুন, ডাক্তার ক্যামাল! 1343 02:20:17,620 --> 02:20:19,451 - ...পুরু গোঁফ... - ডাক্তার ক্যামাল, শুনুন! 1344 02:20:19,620 --> 02:20:22,214 - কী? - কাপড়গুলো কি দিয়ে দেবো... 1345 02:20:22,740 --> 02:20:27,416 মিসেস তপর‍্যাক বারান্দায় বসে আছেন, এখন দিয়ে দিবো কাপড় গুলো? 1346 02:20:31,900 --> 02:20:33,379 দিয়ে দাও। 1347 02:20:33,820 --> 02:20:36,129 - একটা ব্যাগে ভরে দাও। - আচ্ছা। 1348 02:20:36,420 --> 02:20:38,729 একটা ব্যাগ দাও তো। 1349 02:20:40,820 --> 02:20:43,288 ঘোচর মোচড় না করে, পুরোটা খুলো। 1350 02:20:46,380 --> 02:20:48,291 জুতোগুলোও দাও। 1351 02:20:48,900 --> 02:20:51,858 - কোণার জুতোটাও দাও। - এইতো। 1352 02:20:52,260 --> 02:20:54,728 এখন সরো। কাজে লেগে পড়ো। 1353 02:21:23,820 --> 02:21:26,493 মস্তিষ্কের সেরিব্রাম ও সেরিব্রাল অপসারণ করা হয়। 1354 02:21:27,140 --> 02:21:33,739 ব্যাপকভাবে উপার্চনিক রক্তক্ষরণ, এপিডেরাল হিমাটমা আর কালশিটে... 1355 02:21:35,780 --> 02:21:41,616 ...শনাক্ত করা হয় সেরিব্রাল পৃষ্ঠে। 1356 02:21:46,980 --> 02:21:48,174 পাঁজর উন্মুক্ত করা হয়। 1357 02:21:48,340 --> 02:21:50,217 খোলো, সাকির। 1358 02:21:55,780 --> 02:21:58,852 একদম নিচ পর্যন্ত। 1359 02:22:00,980 --> 02:22:03,210 ভালভ তুলে নাও। 1360 02:22:10,220 --> 02:22:12,973 স্টার্নাল ভালভ অপসারণ করা হয়। 1361 02:22:14,220 --> 02:22:18,657 ফ্রি ফ্লুইড কিংবা হেমোরেজিক ফ্লুইড কোনোটারই... 1362 02:22:19,500 --> 02:22:22,253 ...অস্তিত্ব মেলেনি বক্ষঃগহ্বরে। 1363 02:22:23,460 --> 02:22:24,939 হৃদপিন্ডটা বের করো। 1364 02:22:26,460 --> 02:22:27,609 হৃদপিন্ড অপসারণ করা হয়। 1365 02:22:27,780 --> 02:22:30,340 - পুরোটা, ডাক্তার? - হ্যাঁ। 1366 02:22:32,780 --> 02:22:35,852 হৃদপিন্ড-সংবলিত ভালভগুলো স্বাভাবিক ছিল। 1367 02:22:37,300 --> 02:22:39,211 ফুসফুস অপসারণ করা হয়। 1368 02:22:39,580 --> 02:22:41,411 বের করো, সাকির। 1369 02:23:00,500 --> 02:23:01,774 ডাক্তার! 1370 02:23:03,940 --> 02:23:06,613 ডাক্তার, এদিকে দেখেন... 1371 02:23:11,780 --> 02:23:14,010 ডাক্তার, এখানে একটা... 1372 02:23:15,540 --> 02:23:19,249 দেখুন, শ্বাসনালীর ভেতরে ময়লা জমে আছে। 1373 02:23:21,340 --> 02:23:24,332 - ফুসফুসেও। - দাঁড়াও। 1374 02:23:28,180 --> 02:23:31,013 - ডাক্তার, ফুসফুসে ধূলোবালি... - আচ্ছা, দাঁড়াও। 1375 02:23:35,220 --> 02:23:40,214 ডাক্তার, আপনার মনে হয় না একে জীবন্ত মাটিচাপা দেওয়া হয়েছিল? 1376 02:23:47,100 --> 02:23:50,570 বললাম যে একে জীবন্ত মাটিচাপা দিয়েছিল না তো? 1377 02:23:50,740 --> 02:23:54,415 না, তেমনটা নয়, তবে... 1378 02:24:10,940 --> 02:24:14,728 হ্যাঁ, ডাক্তার ক্যামাল। এখানে আমরা কী বলবো? 1379 02:24:18,820 --> 02:24:20,538 এটা বলা যাক... 1380 02:24:23,380 --> 02:24:25,211 কোনো অস্বাভাবিকতা পরিদর্শিত হয়নি... 1381 02:24:25,380 --> 02:24:29,976 ...শ্বাসনালী, অন্ননালী কিংবা গলবিলে। 1382 02:24:34,540 --> 02:24:37,418 তারপর তলপেট অপসারণ করা হয়। 1383 02:24:37,900 --> 02:24:39,618 বের করো, সাকির। 1384 02:25:05,220 --> 02:25:06,892 জলদি! 1390 02:25:23,740 --> 02:25:27,619 ডাক্তার, আপনি একটু পেছনে সরেন না কেন? নয়তবা আপনি একটা কাপড় পরেন। 1391 02:28:10,740 --> 02:28:32,619 বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।