1
00:01:09,580 --> 00:01:10,740
ওহ, না, দয়া করো।
2
00:01:10,740 --> 00:01:13,500
না, না, দয়া করো, দয়া করো!
3
00:01:49,580 --> 00:01:50,580
এখন, আপনি নিশ্চিত?
4
00:01:52,320 --> 00:01:54,240
ফিশ মুনি শেষ।
5
00:01:54,280 --> 00:01:56,560
সে ফ্যালকোনকে সরানোর চেষ্টা করেছিল।
6
00:01:56,760 --> 00:01:57,960
সে ব্যর্থ হয়েছে।
7
00:01:58,320 --> 00:02:00,560
শেষবার যখন তাকে দেখেছিলাম
ভিক্টর জ্যাজ তাকে কোণঠাসা করে ফেলেছিল।
8
00:02:00,560 --> 00:02:04,400
আমরা ধরে নিতে পারি হয় সে মৃত
বা খুব খারাপ অবস্থায় আছে।
9
00:02:04,440 --> 00:02:05,960
ঠিক আছে, তাহলে, স্যালুট।
10
00:02:08,280 --> 00:02:11,400
তুমি জানো, এটা কিছু
"কুচুটে" সুযোগ সৃষ্টি করবে।
11
00:02:11,440 --> 00:02:12,800
ফ্যালকোন খুব চেষ্টা করবে,
12
00:02:12,920 --> 00:02:14,280
তার এলাকা হাতে রাখার জন্য।
13
00:02:14,280 --> 00:02:15,320
যদি আমরা দ্রুত কাজ করি...
14
00:02:15,400 --> 00:02:17,160
আমিও সেটাই ভাবছিলাম।
15
00:02:17,160 --> 00:02:18,320
আসলে,
16
00:02:18,560 --> 00:02:20,760
আমি ওর নাইট ক্লাব দখল করেছি।
17
00:02:20,760 --> 00:02:22,520
তোমার নামে, অবশ্যই।
18
00:02:23,840 --> 00:02:24,960
তাই নাকি, হাহ?
19
00:02:27,680 --> 00:02:28,720
ভালো ভেবেছেন।
20
00:02:29,160 --> 00:02:31,640
মালিকানা বজায় রাখা সহজ
যদি তা কারোর দখলে থাকে, তাই না?
21
00:02:31,840 --> 00:02:33,400
হ্যাঁ। হ্যাঁ।
22
00:02:34,080 --> 00:02:35,400
আপনার ফোন, বস।
23
00:02:36,920 --> 00:02:37,960
বলুন।
24
00:02:37,960 --> 00:02:39,320
হ্যালো, স্যাল।
25
00:02:43,240 --> 00:02:44,840
অবাক হলেন বুঝি।
26
00:02:44,920 --> 00:02:48,120
ধরে নিচ্ছি...আপনার ছোট্টবন্ধু পেঙ্গুঈন
বলেছে যে আমি মৃত।
27
00:02:48,120 --> 00:02:49,320
অনেকখানিই।
28
00:02:49,600 --> 00:02:53,280
আমি শুধু কিছুদিনের জন্য ছুটিতে আছি।
29
00:02:54,000 --> 00:02:55,640
মিথ্যা বলবো না,
30
00:02:55,920 --> 00:02:57,480
ভেবেছিলাম আমি একদম উপরে থাকবো।
31
00:02:57,480 --> 00:02:59,040
সেখানে, আমিই কট খেয়ে গেলাম।
32
00:02:59,040 --> 00:03:01,160
দেখা যাচ্ছে, পেঙ্গুঈন,
33
00:03:01,160 --> 00:03:03,760
ফ্যালকোনের হয়ে কাজ করেছে পুরো সময়।
34
00:03:03,760 --> 00:03:06,080
তারা আমাদের দুইজনকে নিয়েই খেলেছে।
35
00:03:06,080 --> 00:03:07,200
তাই নাকি?
36
00:03:07,360 --> 00:03:08,840
আহ, তাই তো দেখা যাচ্ছে।
37
00:03:08,840 --> 00:03:12,160
তিনি আমাকে নিজে বলেছেন,
তাকে আঘাত করার ঠিক আগে।
38
00:03:12,320 --> 00:03:14,280
আপনি নিশ্চয় বুঝতে পারছেন
আমি কেন সন্দেহপ্রবণ হচ্ছি,
39
00:03:14,280 --> 00:03:16,160
যখন আপনি নিজেই আমাকে কথাগুলো বলছেন।
40
00:03:16,160 --> 00:03:17,360
ওহ, চোখ খুলে দেখুন, গর্দভ।
41
00:03:17,360 --> 00:03:18,440
আপনি বলতে চাচ্ছেন,
42
00:03:18,440 --> 00:03:21,280
এই পুরো সময় কোনো কিছুই
আপনার সন্দেহজনক লাগেনি?
43
00:03:21,280 --> 00:03:24,520
ব্যাখ্যা করার মতো, এমন কিছুই সে করেনি?
44
00:03:24,520 --> 00:03:28,120
বা হয়তো এমনকি আপনিও
তার মিথ্যা বিশ্বাস করতে চেয়েছিলেন।
45
00:03:28,320 --> 00:03:30,480
কিন্তু এটি এখনও আপনাকে
ভেতরে ভেতরে খাচ্ছে, তাই নয় কি?
46
00:03:30,520 --> 00:03:31,600
সন্দেহ।
47
00:03:31,960 --> 00:03:34,840
ঠিক এখানে। একটি ছাপ ।
48
00:03:35,000 --> 00:03:36,440
এটা যেন আবার না হয়।
49
00:03:36,880 --> 00:03:38,600
হয়তো বার কয়েক।
50
00:03:38,600 --> 00:03:41,520
সময় হয়েছে আপনার নিজের ঘর
গোছানোর, স্যাল্ভাটোর।
51
00:03:42,040 --> 00:03:44,960
আর মনে রাখবেন কে আপনাকে এতগুলো খবর দিল।
52
00:03:50,000 --> 00:03:51,440
আশা করি, খারাপ খবর না।
53
00:03:51,480 --> 00:03:54,080
নাহ। আমাকে উপশহরে যেতে হবে।
54
00:03:54,080 --> 00:03:55,520
একটি বিষয়ে একজনের সাথে দেখা করতে।
55
00:03:56,320 --> 00:03:57,400
আমার সাথে এসো।
56
00:03:57,600 --> 00:03:59,640
আমরা সম্ভাব্য সুযোগ
সম্পর্কে কথা বলতে পারবো।
57
00:04:00,400 --> 00:04:01,440
অবশ্যই।
58
00:04:02,800 --> 00:04:04,960
শুধু, আহ, বাসায় কিছু জিনিস নিতে যেতে হবে
আর...
59
00:04:05,200 --> 00:04:07,080
আমাদের এখনই যেতে হবে। ঠিক এখনই।
60
00:04:07,880 --> 00:04:08,920
দারুন।
61
00:04:10,200 --> 00:04:11,600
আমি রাস্তায় ভ্রমন ভালোবাসি।
62
00:04:22,000 --> 00:04:23,040
হার্বি?
63
00:04:23,480 --> 00:04:24,480
ক্যাপ্টেন।
64
00:04:24,520 --> 00:04:25,640
আমরা কী পেয়েছি?
65
00:04:25,640 --> 00:04:27,280
গত রাতে কোনো একসময়, মিস্টার লাকিকে,
66
00:04:27,280 --> 00:04:28,440
চেয়ারে বাঁধা অবস্থায়,
67
00:04:28,440 --> 00:04:29,600
গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।
68
00:04:29,600 --> 00:04:30,920
আর তাকে ঐ পাশ দিয়ে তোলা হয়।
69
00:04:30,920 --> 00:04:33,120
কিছু লোক আজ সকালে সিগারেট টানতে
উপরে এসে তাকে দেখতে পায়।
70
00:04:33,160 --> 00:04:34,760
কীভাবে তিনি ছাদ পর্যন্ত উঠে আসলেন?
71
00:04:34,920 --> 00:04:36,120
এই যে পুলিটি দেখছেন?
72
00:04:37,160 --> 00:04:38,800
আমার অনুমান, এটা হত্যাকারীর ছিল।
73
00:04:38,960 --> 00:04:40,520
লোকটি অনেক কিছু করেছে
তাকে উপরে উঠিয়ে আনতে।
74
00:04:40,920 --> 00:04:42,480
তাকে শুধু ঝুলন্ত ছেড়ে গেল না কেন?
75
00:04:42,720 --> 00:04:44,320
-সুপ্রভাত, ক্যাপ্টেন।
-সুপ্রভাত, এড।
76
00:04:44,520 --> 00:04:47,080
আমাকে যত কাটবেন আমি ততই বড় হবো। আমি কী?
77
00:04:47,080 --> 00:04:48,480
আমরা একটি ছাদের উপরে, নিগমা।
78
00:04:48,480 --> 00:04:49,560
আমাকে বাধ্য কোরো না।
79
00:04:49,600 --> 00:04:51,480
একটি ছিদ্র। আমি একটি ছিদ্র।
80
00:04:51,560 --> 00:04:53,200
ঠিক আছে। কী নিয়ে বলছো?
81
00:04:53,200 --> 00:04:54,320
একটি ছিদ্র আছে,
82
00:04:54,360 --> 00:04:56,520
আমাদের নিহতের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে।
83
00:04:56,560 --> 00:04:57,920
অবশ্যই ময়নাতদন্ত।
84
00:04:58,000 --> 00:05:00,080
আমার অনুমান, হত্যাকারী কিছু খুঁজছিল।
85
00:05:00,080 --> 00:05:01,800
আরো জানতে ল্যাবে গিয়ে
পুরো শরীর পরীক্ষা করতে হবে।
86
00:05:01,800 --> 00:05:03,680
তুমি বলতে চাচ্ছো মেডিক্যাল পরীক্ষক করবেন।
87
00:05:03,760 --> 00:05:05,960
-আসলে, কিন্তু...
-তুমি ফরেনসিকের কাজ করো, এড।
88
00:05:06,000 --> 00:05:07,880
লাশ ডাক্তার গুয়েরার কাছে যাবে।
89
00:05:07,880 --> 00:05:09,560
আর তিনি আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।
90
00:05:09,560 --> 00:05:11,360
আমি আর তোমাকে এভাবে বাঁচাতে পারবো না।
91
00:05:12,480 --> 00:05:13,560
বুঝেছি, ম্যাম।
92
00:05:13,920 --> 00:05:14,920
স্পষ্টভাবে।
93
00:05:18,160 --> 00:05:19,160
যাই হোক গর্ডন কোথায়?
94
00:05:19,280 --> 00:05:21,360
নিজস্ব কিছু কাজে গিয়েছে। শীঘ্রই চলে আসবে।
95
00:05:22,280 --> 00:05:23,960
এই, অত ধারে গিয়ে দাঁড়িও না।
96
00:05:23,960 --> 00:05:25,520
ক্যাপ্টেন, আপনি কি আমাকে নিয়ে চিন্তিত?
97
00:05:26,080 --> 00:05:27,880
তুমি জানো আমি
দুপুর পর্যন্ত মদ্যপান করি না।
98
00:05:27,880 --> 00:05:29,280
তোমাকে কি এটা মুখ ফুটে বলে দিতে হবে?
99
00:05:29,280 --> 00:05:31,200
ডিটেকটিভ ফ্ল্যাসের অনেক বন্ধু ছিল।
100
00:05:31,240 --> 00:05:33,440
আর তোমার সঙ্গী তাকে
খুনের অপরাধে গ্রেফতার করেছে।
101
00:05:33,520 --> 00:05:35,120
দুর্ঘটনা ঘটে।
102
00:05:35,120 --> 00:05:36,440
তুমি তাকে হাতকড়া পরিয়েছো।
103
00:05:36,440 --> 00:05:38,000
সুতরাং আমাদের সব সতর্কতা অবলম্বন করা উচিত।
104
00:05:46,280 --> 00:05:47,400
জাহান্নামে যাক সব।
105
00:06:07,160 --> 00:06:08,240
বারবারা?
106
00:06:45,520 --> 00:06:46,760
-হাই।
-ছাড়ুন আমাকে।
107
00:06:47,120 --> 00:06:48,280
কতদিন ধরে তুমি এখানে আছো?
108
00:06:48,280 --> 00:06:49,520
শুধু গত রাত।
109
00:06:50,880 --> 00:06:52,200
আর কয়েকবার আগে।
110
00:06:52,200 --> 00:06:53,720
আমি জানতাম আপনার গার্লফ্রেন্ড থাকবে না,
111
00:06:53,720 --> 00:06:55,840
আর শুনেছিলাম আপনাকে এক পাগলখানার গার্ড
হিসেবে পাঠিয়ে দিয়েছে,
112
00:06:55,840 --> 00:06:58,760
তাই আমি ভাবলাম রাস্তায়
ঘুমানোর চেয়ে এখানে ভালো।
113
00:06:58,760 --> 00:07:00,400
-তুমি বারবারাকে দেখেছো?
-না।
114
00:07:01,440 --> 00:07:03,760
ওহ, আপনাদের সম্পর্ক শেষ,তাই না?
115
00:07:03,800 --> 00:07:05,120
আপনি কি নিশ্চিত আপনার এখানে থাকা উচিত?
116
00:07:05,200 --> 00:07:07,040
হতে পারে আপনি এখানে চুরি করে ঢুকেছেন।
117
00:07:07,040 --> 00:07:09,000
চাবি দিতে এসেছিলাম।
তোমার জিনিসপত্র গুছিয়ে নাও।
118
00:07:09,000 --> 00:07:10,240
কেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?
119
00:07:10,360 --> 00:07:11,360
ভালো কথা, তুমি এখানে থাকছো না,
120
00:07:11,360 --> 00:07:12,560
আর রাস্তায়ও থাকবে না।
121
00:07:12,600 --> 00:07:14,040
আমি তোমাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাবো।
122
00:07:15,920 --> 00:07:17,080
নিরাপদ।
123
00:07:17,840 --> 00:07:19,280
ওয়েইন ম্যানরের মতো নিরাপদ?
124
00:07:20,280 --> 00:07:22,080
যা আপনার শেষবারের দারুণ বুদ্ধি ছিল।
125
00:07:22,120 --> 00:07:23,400
তাহলে অন্য কোথাও।
126
00:07:24,200 --> 00:07:26,320
তুমি এখনও ওয়েইন হত্যাকান্ডে
আমার একমাত্র সাক্ষী।
127
00:07:28,600 --> 00:07:30,480
আপনি ফিরে আসার পর
ব্রুসের সাথে এখনো কথা বলেননি?
128
00:07:30,480 --> 00:07:33,800
-না কেন?
-কারণ আমি তাকে বলে দিয়েছি।
129
00:07:35,080 --> 00:07:36,160
আমি কিছু দেখিনি।
130
00:07:36,160 --> 00:07:37,160
আমি মিথ্যে বলেছি।
131
00:07:39,160 --> 00:07:40,600
আপনার প্রেমিকার ক্ষতি হলো যদিও।
132
00:07:40,640 --> 00:07:42,320
তার সত্যিই চমৎকার কিছু জিনিস ছিল।
133
00:07:42,320 --> 00:07:43,360
এই, দাঁড়াও!
134
00:07:43,560 --> 00:07:44,640
থামো!
135
00:08:02,640 --> 00:08:05,040
ডিটেকটিভ জেমস গর্ডন আপনার সাথে
দেখা করতে এসেছেন, মাস্টার ব্রুস।
136
00:08:06,320 --> 00:08:07,360
ডিটেকটিভ।
137
00:08:07,360 --> 00:08:10,160
ব্রুস, তুমি কেমন আছো?
138
00:08:13,240 --> 00:08:14,360
আমি ভালো আছি, ধন্যবাদ।
139
00:08:16,200 --> 00:08:17,360
আরো আগেই আমার আসা উচিত ছিল,
140
00:08:17,360 --> 00:08:19,440
কিন্তু কিছু গন্ডগোল চলছিল।
141
00:08:19,880 --> 00:08:21,080
তুমি কিছুদিনের জন্য বাইরে ছিলে।
142
00:08:21,600 --> 00:08:22,640
সুইজারল্যান্ড।
143
00:08:22,880 --> 00:08:23,920
সম্ভবত বুদ্ধিমানের মতো কাজ।
144
00:08:24,440 --> 00:08:26,040
সেলিনা কাইলের সাথে কথা হলো।
145
00:08:26,360 --> 00:08:27,680
সে আমাকে বললো, সে মিথ্যা কথা বলেছে।
146
00:08:27,680 --> 00:08:28,840
সে কিছুই দেখেনি।
147
00:08:28,920 --> 00:08:30,000
হ্যাঁ।
148
00:08:30,200 --> 00:08:31,320
সে আমাকেও বলেছিল।
149
00:08:31,440 --> 00:08:33,320
সে কিশোর সংশোধন কেন্দ্র থেকে
পালানোর জন্য এই গল্প বলেছিল।
150
00:08:33,320 --> 00:08:35,560
সে হয়তো এখন এগুলো ভয় পেয়ে বলছে।
151
00:08:36,280 --> 00:08:38,160
যা ঘটেছে তারপর এমন বলাটা
অস্বাভাবিক কিছু নয়।
152
00:08:38,320 --> 00:08:39,320
না।
153
00:08:40,280 --> 00:08:41,760
সে সহজে ভয় পায় না।
154
00:08:42,720 --> 00:08:43,880
আমি তাকে বিশ্বাস করি।
155
00:08:44,240 --> 00:08:45,560
সে হত্যাকারীকে দেখতে পায়নি।
156
00:08:51,160 --> 00:08:53,160
দেখো, এটা দুর্ভাগ্যজনক,
157
00:08:53,600 --> 00:08:55,360
কিন্তু তার অর্থ এই নয় আমরা
যেখানে ছিলাম সেখানেই আছি।
158
00:08:55,800 --> 00:08:58,120
কেউ তাকে মারার জন্য
হত্যাকারীদের পাঠিয়েছিল।
159
00:08:58,160 --> 00:08:59,880
শুধু দোষী ব্যক্তিরাই এমন করবে।
160
00:08:59,880 --> 00:09:03,320
হ্যাঁ, আর তা বজ্জাত হত্যাকারীদের
ম্যানর পর্যন্ত নিয়ে এসেছে।
161
00:09:04,320 --> 00:09:05,400
আপনাকে অনেক ধন্যবাদ।
162
00:09:06,400 --> 00:09:09,200
যাই হোক, আপনাকে আর
এই কেস নিয়ে ব্যস্ত হতে হবে না।
163
00:09:10,440 --> 00:09:12,200
ব্রুস, এই সময় ছেড়ে দিলে হবে না।
164
00:09:12,200 --> 00:09:13,360
আমি ছেড়ে দিচ্ছি না।
165
00:09:14,400 --> 00:09:15,600
আমি বুঝিনি।
166
00:09:15,600 --> 00:09:18,000
কয়েকমাস আগে, আপনি কথা দিয়েছিলেন
আমার মা-বাবার খুনিকে খুঁজে বের করবেন,
167
00:09:18,160 --> 00:09:20,400
আর অতদিন ধরে,
আপনি শুধু একটি সাক্ষী জোগাড় করেছিলেন,
168
00:09:20,440 --> 00:09:21,680
যে আবার মিথ্যুক প্রমানিত হলো।
169
00:09:23,800 --> 00:09:25,720
এমন তদন্তে সময় লাগে।
170
00:09:25,760 --> 00:09:28,600
আমি বুঝি, কিন্তু আমি চাই না
আপনি নিজেকে এই কেসে আটকে রাখেন।
171
00:09:28,600 --> 00:09:30,200
একটি প্রতিজ্ঞার জন্য যা
আপনি পূরণ করতে পারবেন না।
172
00:09:31,720 --> 00:09:33,800
আমি আপনাকে প্রতিজ্ঞা থেকে মুক্ত করছি।
173
00:09:35,480 --> 00:09:37,080
এখন থেকে আমি নিজে খোঁজ করবো।
174
00:09:39,480 --> 00:09:40,520
ব্রুস।
175
00:09:40,520 --> 00:09:43,000
হ্যাঁ, না, আসলে,
আমি সত্যিই বিরক্ত করতাম না,বন্ধু।
176
00:09:43,160 --> 00:09:45,120
একবার মাস্টার ব্রুস তার কিছু ভেবে নিলে,
177
00:09:46,000 --> 00:09:47,440
তার সঙ্গে কোনো তর্ক চলে না।
178
00:09:48,640 --> 00:09:50,200
সে নিজে এই কাজ করতে পারবে না।
179
00:09:50,280 --> 00:09:51,360
এটা খুবই বিপজ্জনক।
180
00:09:51,480 --> 00:09:53,040
তাহলে আমি তার দেখাশোনা করবো।
181
00:09:54,160 --> 00:09:55,640
আমি কি আপনাকে বেরোনোর রাস্তা দেখিয়ে দেবো?
182
00:10:02,320 --> 00:10:03,720
এই, কুম্ভকর্ণ।
183
00:10:03,840 --> 00:10:04,880
চলে এসছি আমরা।
184
00:10:06,360 --> 00:10:07,440
বাতাসের গন্ধ পাচ্ছো?
185
00:10:09,600 --> 00:10:10,800
মফস্বলের বাতাস।
186
00:10:13,520 --> 00:10:14,680
চলো কিছু চাউ খাওয়া যাক।
187
00:10:19,400 --> 00:10:20,480
চাউ।
188
00:10:21,440 --> 00:10:22,600
"চমৎকার"।
189
00:10:32,640 --> 00:10:33,800
তো সেই লোক কোথায়?
190
00:10:34,080 --> 00:10:35,080
কোন লোক?
191
00:10:35,440 --> 00:10:37,000
যে লোকের সাথে আপনার কাজ ছিল।
192
00:10:37,320 --> 00:10:38,720
ওহ, সে চলে আসবে।
193
00:10:39,720 --> 00:10:40,840
কফি ভালো লাগেনি?
194
00:10:41,120 --> 00:10:42,200
কফি ভালো লাগছে।
195
00:10:42,200 --> 00:10:43,320
ওটমিল কেমন লাগছে?
196
00:10:44,840 --> 00:10:46,080
এটাও সুস্বাদু।
197
00:10:46,120 --> 00:10:47,760
শহরের বাইরে এসে ভালো লাগছে, তাই না?
198
00:10:48,120 --> 00:10:50,720
ধোঁয়া, গোলমাল থেকে দূরে।
199
00:10:50,720 --> 00:10:52,600
শেষ পর্যন্ত আমি আমার
নিজের চিন্তাগুলো শুনতে পাচ্ছি।
200
00:10:53,200 --> 00:10:54,280
এই সবই খুব...
201
00:10:54,680 --> 00:10:57,560
সহজ আর পরিষ্কার এবং সৎ।
202
00:10:58,000 --> 00:11:00,640
টাটকা বাতাস, ওটমিল,
203
00:11:00,840 --> 00:11:01,920
ভালো বন্ধু।
204
00:11:02,000 --> 00:11:03,000
খুব সত্য।
205
00:11:03,040 --> 00:11:07,080
গথামে, আমরা নিজেদের যুক্ত করার,
দেখানোর সময় পাই না।
206
00:11:07,080 --> 00:11:09,200
-তুমি বুঝতে পারো?
-অবশ্যই।
207
00:11:12,040 --> 00:11:14,320
সেই লোক যার সাথে কাজ ছিল...
208
00:11:15,800 --> 00:11:16,880
কী কাজ?
209
00:11:16,880 --> 00:11:18,320
ঐ লোককে নিয়ে চিন্তা করা বন্ধ করো।
210
00:11:18,680 --> 00:11:20,120
তুমি জানো আমি কী ভাবছিলাম?
211
00:11:20,240 --> 00:11:21,320
এটা পাগলামি।
212
00:11:21,920 --> 00:11:23,000
ইন্ডিয়ান হিল।
213
00:11:24,000 --> 00:11:27,280
তুমি জানো, আরখামের ওই ডোবা
যা আমি ফ্যালকোনের সাথে বিনিময় করেছি,
214
00:11:27,480 --> 00:11:28,600
তোমার জন্য।
215
00:11:29,480 --> 00:11:30,720
আমি কীভাবে ভুলতে পারি?
216
00:11:31,040 --> 00:11:32,400
আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ।
217
00:11:32,400 --> 00:11:35,120
তুমি প্রস্তাব দিয়েছিলে, আমার কানে।
218
00:11:36,240 --> 00:11:37,920
এটা মূল্যহীন জমি।
219
00:11:38,160 --> 00:11:39,880
কিন্তু তা কি আসলেও মূল্যহীন ছিল?
220
00:11:40,200 --> 00:11:43,080
আমি বলতে চাচ্ছি,
ফ্যালকোন এটি বেশ দ্রুত লুফে নিয়েছিলেন।
221
00:11:43,160 --> 00:11:44,280
এটা একটি টোকেন ছিল।
222
00:11:44,520 --> 00:11:46,360
তাঁর কেবল মুখ রক্ষা করার প্রয়োজন ছিল।
223
00:11:46,360 --> 00:11:47,560
নিকোলাই মারা যাওয়ার পর...
224
00:11:47,560 --> 00:11:49,640
আহ, দেখুন, আপনি এটা বিশ্বাস করবেন না।
225
00:11:49,680 --> 00:11:51,320
এটাই আমার অন্য চিন্তা ছিল।
226
00:11:51,600 --> 00:11:53,200
নিকোলাইয়ের সঙ্গে যুদ্ধ...
227
00:11:53,280 --> 00:11:54,400
যখন ফ্র্যাংকি নিহত হন।
228
00:11:54,480 --> 00:11:56,360
তাকে তো ছুরিকাঘাত করা হয়েছিল,
দশ বারের মতো?
229
00:11:57,520 --> 00:11:59,400
আমি সঠিক সংখ্যা মনে করতে পারছি না।
230
00:11:59,760 --> 00:12:01,200
শুধু, এটি একটি বন্দুকযুদ্ধ ছিল।
231
00:12:01,760 --> 00:12:03,720
ফ্র্যাংকি কীভাবে ছুরি দিয়ে খুন হলো?
232
00:12:05,320 --> 00:12:06,880
এই বিষয়টি সবসময় এক ধরণের কুরেকুরে খাচ্ছে।
233
00:12:07,480 --> 00:12:08,560
সত্যি বলতে,
234
00:12:08,680 --> 00:12:10,880
এসব ব্যাপারে আমি খুব একটি কাজের নই।
235
00:12:11,360 --> 00:12:13,360
আমি দুঃখিত আমি তাকে বাঁচাতে পারিনি।
236
00:12:13,560 --> 00:12:14,960
আমি শুধু স্মৃতিচারণ করছি।
237
00:12:15,440 --> 00:12:17,080
এটি নিয়ে মাথা খারাপ করার দরকার নেই।
238
00:12:17,800 --> 00:12:19,520
আমাদের সকলেরই নিজস্ব প্রতিভা আছে, ঠিক না?
239
00:12:20,360 --> 00:12:21,480
হ্যাঁ, একদম।
240
00:12:22,080 --> 00:12:23,080
আমি...
241
00:12:24,920 --> 00:12:27,320
আমি বিশালদেহী লোক হিসেবে
অবিশ্বাস্য রকমের দ্রুত।
242
00:12:28,000 --> 00:12:29,080
হ্যাঁ, ঠিক তাই।
243
00:12:33,440 --> 00:12:34,760
আমি একটু বাইরে যাচ্ছি।
244
00:12:36,040 --> 00:12:38,000
ঐ কাজের লোকটির জন্য অপেক্ষা করো, ঠিক আছে?
245
00:12:39,240 --> 00:12:42,000
লোকটি। ঠিক।
246
00:12:57,080 --> 00:12:58,680
কেমন হবে যদি আমরা প্রথমবারেই ঠিকভাবে করি,
247
00:12:58,720 --> 00:13:00,880
যাতে বার বার করতে না হয়?
248
00:13:01,320 --> 00:13:02,400
ডিটেকটিভ বুলক?
249
00:13:02,400 --> 00:13:03,960
এটা আমার নাম। আমি এটা পরে থাকি না।
250
00:13:04,120 --> 00:13:05,120
আমি স্কটি মুলেন্স।
251
00:13:05,120 --> 00:13:07,440
আপনি আমাকে অ্যাডাম জোডোউস্কির
ব্যাপারে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিলেন।
252
00:13:07,680 --> 00:13:09,640
ওহ... ওহ, মিস মুলেন্স, হ্যাঁ।
253
00:13:09,640 --> 00:13:11,360
আসার জন্য ধন্যবাদ।
254
00:13:11,360 --> 00:13:12,720
উহ, মিস? মিসেস?
255
00:13:12,800 --> 00:13:13,840
মিস।
256
00:13:13,920 --> 00:13:15,760
ভালো। ভালো। দয়া করে এদিকে।
257
00:13:15,760 --> 00:13:16,800
তো...
258
00:13:17,640 --> 00:13:21,240
কীভাবে আপনি মিস্টার জোডোউস্কিকে জানেন?
259
00:13:21,400 --> 00:13:23,440
আমি তার পৃষ্ঠপোষক ছিলাম।
260
00:13:23,480 --> 00:13:26,480
আমরা... আমরা একটি
সাপোর্ট গ্রুপে একসাথে আছি।
261
00:13:27,440 --> 00:13:29,040
তিনি মারা গিয়েছেন, তাই না?
262
00:13:29,040 --> 00:13:30,200
আপনার কেন এটা মনে হলো?
263
00:13:30,320 --> 00:13:31,720
এটি খুনের তদন্তকারী বিভাগ।
264
00:13:31,720 --> 00:13:33,480
আপনি একজন খুনের তদন্তকারী।
265
00:13:35,520 --> 00:13:37,280
আমরা আজ সকালে তার লাশ পেয়েছি।
266
00:13:37,560 --> 00:13:39,320
আপনার নম্বরটি তার পকেটে ছিল।
267
00:13:39,920 --> 00:13:41,360
আমি কিছুদিন আগেই তাকে দিয়েছি ।
268
00:13:41,760 --> 00:13:44,000
আমি সম্প্রতি তার পৃষ্ঠপোষক হয়েছি।
269
00:13:45,640 --> 00:13:47,520
সুতরাং, আহ, কী ধরণের গ্রুপ?
270
00:13:47,520 --> 00:13:49,160
ওহো, মদের, বড়ির জন্য?
271
00:13:49,160 --> 00:13:51,080
ভয় পাওয়া রোগী ভুগছেন এমন মানুষের জন্য।
272
00:13:51,080 --> 00:13:53,480
-আপনি মজা করছেন।
-ভয় দুর্বল হতে পারে।
273
00:13:53,480 --> 00:13:55,600
এটা সম্পর্কে কেউ কথা বলতে সাহায্য করে না।
274
00:13:55,840 --> 00:13:57,080
বোকার মতো কথা বলবেন না।
275
00:13:57,080 --> 00:13:59,200
-মাফ করবেন?
-আপনি মজা করছিলেন।
276
00:13:59,320 --> 00:14:00,760
বোকার মতো কথা বলবেন না।
277
00:14:01,080 --> 00:14:03,080
আপনি ঠিক বলছেন। আমি দুঃখিত। আমি ভুল ছিলাম।
278
00:14:03,080 --> 00:14:04,680
আর মজা না। দয়া করে বসুন।
279
00:14:07,600 --> 00:14:10,280
মিস্টার জোডোউস্কি এর কী ভয় ছিল?
280
00:14:11,160 --> 00:14:12,320
উচ্চতা।
281
00:14:13,560 --> 00:14:16,280
তাহলে যদি তাকে অনেক উঁচু একটি দালানের
উপর থকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়...
282
00:14:16,280 --> 00:14:18,400
হে খোদা। তাকে কী এমন অবস্থায়...?
283
00:14:18,400 --> 00:14:21,680
আমার সাপোর্ট গ্রুপের সবার নাম প্রয়োজন।
284
00:14:21,720 --> 00:14:23,160
এটা সম্পূর্ণভাবে বেনামী।
285
00:14:23,160 --> 00:14:25,600
অ্যাডামই শুধুমাত্র একজন যাকে
আমি ব্যক্তিগতভাবে জানতাম।
286
00:14:26,040 --> 00:14:28,160
আপনার কি মনে হয় গ্রুপ থেকে কেউ এটা করেছে?
287
00:14:28,200 --> 00:14:29,240
হতে পারে।
288
00:14:29,240 --> 00:14:31,400
হত্যাকারী অবশ্যই তার ভয়ের কথা জানতো।
289
00:14:33,720 --> 00:14:34,800
আপনি আইরিশ?
290
00:14:35,600 --> 00:14:37,560
আপনাকে দেখে মনে হচ্ছে
আপনি আইরিশ হতে পারেন।
291
00:14:37,560 --> 00:14:38,680
তাতে আপনার কী?
292
00:14:38,720 --> 00:14:40,000
আমি শুধু জানতে চাইছিলাম।
293
00:14:40,560 --> 00:14:41,920
পরের মিটিং কবে?
294
00:14:41,920 --> 00:14:43,640
আজ রাতে, ৬:00 টায়।
295
00:14:43,680 --> 00:14:46,040
আর এগুলো... সাধারণত চলে, কতক্ষণ, এক ঘন্টা?
296
00:14:47,200 --> 00:14:48,240
তো,
297
00:14:48,480 --> 00:14:52,800
এটার পরে হয়তো আপনি রাতে খেতে যেতে পারেন।
298
00:14:53,400 --> 00:14:54,720
যাওয়া যায়।
299
00:14:55,960 --> 00:14:57,040
যাওয়া যায়।
300
00:14:57,040 --> 00:14:59,120
ঠিক আছে, ভালো,
আমি কাজ চালিয়ে যাচ্ছি এই কেসে,
301
00:14:59,120 --> 00:15:02,360
আর আমি আপনাকে কল করবো যদি
এই মিটিংয়ে যাওয়ার প্রয়োজন বোধ করি।
302
00:15:06,000 --> 00:15:07,560
আমরা খুঁজে বের করবো কে এই কাজ করেছে।
303
00:15:08,480 --> 00:15:10,000
আমি প্রতিজ্ঞা করছি, মিস মুলেন্স।
304
00:15:10,600 --> 00:15:11,720
ঠিক আছে।
305
00:15:15,640 --> 00:15:18,560
তাই আমি হত্যাকান্ডের যায়গায় পাওয়া
জিনিসগুলো দেখতে গিয়েছিলাম।
306
00:15:18,640 --> 00:15:20,800
রশি ও পুলি যে কোনো জায়গায় কেনা যাবে।
307
00:15:22,000 --> 00:15:23,840
যা কাজে লাগবে মনে হয়,
আমি, আহ, চেয়ারটি চিনতে পেরেছি।
308
00:15:23,880 --> 00:15:25,560
যাতে ভিকটিম বাঁধা ছিল।
309
00:15:25,840 --> 00:15:27,280
হ্যাঁ। শুনছি।
310
00:15:27,680 --> 00:15:29,400
ব্যাঙ্কারদের চেয়ার, কাঠের,
311
00:15:29,400 --> 00:15:30,880
অলিগলির কোনো এক কোম্পানির তৈরি।
312
00:15:30,880 --> 00:15:32,240
যা বছরের পর বছর ধরে বন্ধ।
313
00:15:32,240 --> 00:15:33,320
দারুণ। চলো যাই।
314
00:15:33,840 --> 00:15:35,800
তুমি নিশ্চিত?
এটি খুবই হালকা একটি সূত্র, হার্ব।
315
00:15:36,240 --> 00:15:38,280
কখন থেকে তুমি ছোট কাজ ভয় পাও, হাহ?
316
00:16:11,440 --> 00:16:13,760
কী নিতে চেয়েছিল সে?
317
00:16:27,920 --> 00:16:29,160
ভালো, এখন।
318
00:16:32,080 --> 00:16:34,560
ওখানে! দেখুন? আমি আপনাকে বলেছিলাম!
319
00:16:35,360 --> 00:16:36,480
ওহ, তুমি।
320
00:16:36,480 --> 00:16:40,240
লাশ থেকে তোমার হাত বের করো।
321
00:16:40,920 --> 00:16:42,000
এখন।
322
00:16:42,080 --> 00:16:44,360
আমি শুধু এই পথ দিয়ে যাচ্ছিলাম,
আর আমি, উম,
323
00:16:44,400 --> 00:16:46,600
আহ... আমি... আমি শুধু কৌতুহলী ছিলাম।
324
00:16:47,160 --> 00:16:48,240
আমি কী ভাবছিলাম?
325
00:16:48,640 --> 00:16:49,680
আমি... দুঃখিত।
326
00:16:49,680 --> 00:16:51,280
আবার ঘটবে না। কথা দিচ্ছি।
327
00:16:51,280 --> 00:16:52,600
এই সম্পর্কে কিছু করুন...
328
00:16:52,600 --> 00:16:53,760
বা আমি আপনার বসের কাছে যাচ্ছি।
329
00:16:53,760 --> 00:16:55,320
আমি মেডিক্যাল পরীক্ষক!
330
00:16:55,320 --> 00:16:57,280
এই বকবক করা পাগল না!
331
00:16:59,720 --> 00:17:01,280
আমি দুঃখিত, এড।
332
00:17:01,960 --> 00:17:03,920
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত,
তোমাকে বরখাস্ত করছি।
333
00:17:03,960 --> 00:17:05,080
অবশেষে।
334
00:17:11,640 --> 00:17:13,360
কিন্তু আমি কিছু খুঁজে পেয়েছি।
335
00:17:17,880 --> 00:17:19,240
সুতরাং, চারপাশে গুজব চলছে,
336
00:17:19,240 --> 00:17:21,480
তুমি আর ডাক্তার কালিয়েন্তের
মধ্যে কিছু চলছে।
337
00:17:21,800 --> 00:17:22,920
থম্পকিন্স?
338
00:17:23,240 --> 00:17:25,240
হ্যাঁ এরকমই। মনে হয়।
339
00:17:25,520 --> 00:17:27,520
তো পরিশেষে তোমার আর বারবারার সম্পর্ক শেষ?
340
00:17:27,560 --> 00:17:28,600
হ্যাঁ।
341
00:17:29,120 --> 00:17:31,440
তার এপার্টমেন্টের চাবি
আজ ফিরিয়ে দিয়ে এলাম।
342
00:17:32,000 --> 00:17:34,120
সম্পর্ক শেষের রোমান্স হলো নাকি?
343
00:17:34,320 --> 00:17:35,440
সে সেখানে ছিল না।
344
00:17:35,520 --> 00:17:37,840
তুমি কি লক্ষ্য করেছো আমি কিন্তু
তোমার ভালোবাসার জীবন নিয়ে কথা বলি না?
345
00:17:37,880 --> 00:17:40,080
আমার ভালোবাসার জীবন একটি খোলা বই
আর তা সংক্ষিপ্ত এবং বাজে।
346
00:17:40,080 --> 00:17:42,800
কিন্তু আমি ভীতমানুষদের সাহায্যকারী দলে
নিহতের বান্ধবীর সাথে চেষ্টা করছি,
347
00:17:42,920 --> 00:17:44,240
আর যদি সে হত্যাকারী না হয়,
348
00:17:44,320 --> 00:17:45,440
মনে হয় আমি রাজী হয়ে যাবো।
349
00:17:45,440 --> 00:17:47,080
দেখতেই পাচ্ছো কেন আমি জানতে চাই না?
350
00:17:47,520 --> 00:17:49,360
ডাক্তারের সঙ্গে এবার আর গন্ডগোল কোরো না।
351
00:17:49,360 --> 00:17:50,480
আমি চেষ্টা করবো।
352
00:17:50,480 --> 00:17:52,760
সত্যি বলছি, তোমাকে ক্ষমা করতে চেয়েছিলাম।
353
00:17:52,800 --> 00:17:54,680
যেহেতু তুমি কারো সাথে জড়িত না,
কিন্তু তুমি বলতে চাও যে,
354
00:17:54,760 --> 00:17:56,200
এই পুরো সময় তুমি বক্তব্য তৈরি করছো,
355
00:17:56,200 --> 00:17:58,440
জাহান্নাম বানিয়ে, তোমার একজন মহিলার
সাথে সম্পর্ক চলছে?
356
00:17:58,440 --> 00:18:00,760
তুমি যদি জীবনে একা থাকো
তবে কী করবে তা চিন্তা করা...
357
00:18:00,760 --> 00:18:02,400
...সত্যিই আতঙ্কজনক ।
358
00:18:09,640 --> 00:18:10,680
জি.সি.পি.ডি!
359
00:18:10,680 --> 00:18:12,200
ছুরি ফেলে দাও!
360
00:18:17,080 --> 00:18:18,520
কী খারাপ অবস্থা?
361
00:18:26,720 --> 00:18:27,880
হালকা সূত্র, তাই না?
362
00:18:43,040 --> 00:18:44,080
ভিতরে এসো।
363
00:18:46,560 --> 00:18:49,040
আশা করি সবকিছু
আপনার সন্তুষ্টি মতো হয়েছে, ম্যাম।
364
00:18:49,600 --> 00:18:51,880
হয়েছে। আপনাকে ধন্যবাদ, ক্যাপ্টেন।
365
00:18:52,840 --> 00:18:54,440
আপনি দিগন্তে গথাম দেখতে পারেন,
366
00:18:54,440 --> 00:18:56,040
যদি আপনি বিদায় বলতে চান।
367
00:18:56,040 --> 00:18:57,080
দরকার নেই।
368
00:18:57,240 --> 00:18:58,880
আমি শীঘ্রই ফিরে আসবো।
369
00:18:58,960 --> 00:19:00,040
আচ্ছা...
370
00:19:00,080 --> 00:19:01,880
যদি আপনার কিছু লাগে,
371
00:19:01,920 --> 00:19:02,920
আমাকে জানাবেন।
372
00:19:03,000 --> 00:19:04,080
জানাবো।
373
00:19:12,080 --> 00:19:13,640
এই ভাগ্যবান লোক আর পূর্ববর্তী শিকার,
374
00:19:13,640 --> 00:19:16,120
উভয়েই একই ভীতমানুষদের
সাহায্যকারী দলের অংশ।
375
00:19:16,160 --> 00:19:17,640
শূকর। যাও খুঁজে বের করো।
376
00:19:17,680 --> 00:19:18,760
তিনি কেমন আছেন?
377
00:19:18,840 --> 00:19:21,000
"গথাম জেনারেল"-এ আছেন,
ভয়ে আধমরা হয়ে গিয়েছেন।
378
00:19:21,000 --> 00:19:22,360
চিকিৎসকেরা তাকে ঘুমের ঔষধ দিয়েছেন।
379
00:19:22,360 --> 00:19:24,160
যে লোকটিকে তুমি গুলি করেছো...
তিনিও কি এই দলের ছিলেন?
380
00:19:24,160 --> 00:19:25,760
না। কোনো পরিচয় এখনো পাইনি।
381
00:19:25,760 --> 00:19:26,880
আমরা তার হাতের ছাপ পরীক্ষা করছি।
382
00:19:26,920 --> 00:19:28,640
তাহলে সে কি আমাদের আসামী
নাকি আমরা এখনও তাকে খুঁজবো?
383
00:19:28,760 --> 00:19:30,240
-বলা কঠিন।
-সে আমাদের লোক।
384
00:19:30,240 --> 00:19:32,280
এইরকম পাগলরা একা কাজ করে।
385
00:19:32,800 --> 00:19:34,240
আমি সাহায্যকারী দলে ঘুরে আসি,
386
00:19:34,240 --> 00:19:35,280
তাদের বলো এটার সমাধান হয়েছে।
387
00:19:35,360 --> 00:19:36,600
এই, আমরা তা এখনো জানি না।
388
00:19:36,600 --> 00:19:38,480
তোমাকে আরও আশাবাদী হতে হবে।
389
00:19:40,280 --> 00:19:41,920
তুমি হও। তোমাকে আরও আশাবাদী হতে হবে।
390
00:19:41,920 --> 00:19:43,240
আমরা একজন অপরাধী পেয়েছি।
391
00:19:45,080 --> 00:19:47,920
প্রথম শিকারের ময়নাতদন্তের
তথ্য খুব অদ্ভুত।
392
00:19:47,920 --> 00:19:50,200
হত্যাকারী কিছু খুঁজছিল।
আমি জানতে চাই ওটা কী।
393
00:19:50,200 --> 00:19:51,920
আমি নিগমাকে বলছি এ বিষয়ে খোঁজ নিতে।
394
00:19:51,920 --> 00:19:54,520
না। ওকে বরখাস্ত করা হয়েছে।
395
00:19:56,200 --> 00:19:57,520
তুমি এম.ই. এর কাছ থেকে রিপোর্ট পেয়েছো।
396
00:19:57,520 --> 00:19:59,920
সেই এম.ই. যে বলেছিল আমার শেষ সাক্ষী
আত্মহত্যা করেছিল,
397
00:19:59,960 --> 00:20:01,720
পিঠে একটি বরফের টুকরো দিয়ে আঘাত করে?
398
00:20:01,720 --> 00:20:03,440
না। না, ধন্যবাদ। নিগমা...
399
00:20:03,440 --> 00:20:06,280
মেডিক্যাল পরীক্ষক নয়।
400
00:20:08,160 --> 00:20:09,160
আমিও তাকে পছন্দ করি।
401
00:20:10,000 --> 00:20:11,040
কিন্তু আমি কিছুই করতে পারবো না,
402
00:20:11,040 --> 00:20:12,480
ঘটনাগুলো যেভাবে হয়েছে।
403
00:20:13,040 --> 00:20:14,120
আপনি কী বোঝাতে চাচ্ছেন?
404
00:20:14,200 --> 00:20:16,640
দেখো, আমি আনন্দিত
আমরা ফ্ল্যাসকে আটকাতে পেরেছি,
405
00:20:16,640 --> 00:20:19,760
কিন্তু কিছু মানুষ আছে যাদের বাদ দিতে হয়
আর কিছু মানুষকে ধরতে হয়।
406
00:20:19,760 --> 00:20:21,920
তাই এখন আমরা যা করছি সব লক্ষ্য করা হচ্ছে।
407
00:20:21,920 --> 00:20:24,560
তুমি অপরাধীকে ধরেছো। এই বিষয়টি ছেড়ে দাও।
408
00:20:26,240 --> 00:20:27,720
আমি দুঃখিত আপনাকে এসব বিষয়ে জড়িয়েছিলাম।
409
00:20:27,880 --> 00:20:28,960
দরকার নেই।
410
00:20:30,160 --> 00:20:31,280
ভালো লেগেছিল।
411
00:20:32,040 --> 00:20:33,120
লেগেছিল, তাই না?
412
00:20:42,920 --> 00:20:45,520
মিস ক্রিঙ্গেল, আমি আপনাকে বলতে এসেছিলাম...
413
00:20:46,840 --> 00:20:47,880
আপনি কাঁদছিলেন?
414
00:20:47,880 --> 00:20:49,160
না না। আমি ঠিক... আমি ঠিক আছি।
415
00:20:49,160 --> 00:20:51,840
কিন্তু আমি আপনার মুখে অশ্রু দেখতে পাচ্ছি।
416
00:20:52,280 --> 00:20:54,680
কারণ আপনার বন্ধু ডিটেকটিভ ফ্ল্যাসকে
গ্রেফতার করা হয়েছিল বলে?
417
00:20:55,000 --> 00:20:56,400
আপনার কী প্রয়োজন, মিস্টার নিগমা?
418
00:20:56,400 --> 00:20:57,440
হ্যাঁ।
419
00:20:58,240 --> 00:21:02,000
আমাকে বরখাস্ত করা হয়েছে
আর আপনার সাথে দেখা হবে না।
420
00:21:02,240 --> 00:21:03,960
তাই আমি এই পেন্সিলটি ফেরত দিতে চেয়েছিলাম।
421
00:21:04,320 --> 00:21:05,920
আমি কিছুদিন আগে
আপনার অফিস থেকে এটা নিয়েছিলাম।
422
00:21:05,920 --> 00:21:07,440
আমি ফেরত দেবো বলেই রেখেছিলাম।
423
00:21:08,720 --> 00:21:09,840
আরো বড় ছিল।
424
00:21:13,240 --> 00:21:15,160
আপনি একটি অদ্ভুত মানুষ, মিস্টার নিগমা।
425
00:21:16,760 --> 00:21:19,120
কিন্তু আমি দুঃখিত,
আপনাকে বরখাস্ত করা হয়েছে।
426
00:21:20,080 --> 00:21:21,800
আমি আশা করি কিছু কাজ করা যেতে পারতো।
427
00:22:02,200 --> 00:22:03,800
বসো। কিছু বলা দরকার।
428
00:22:11,320 --> 00:22:13,840
আমি মনে করি সেই সময় এসেছে,
429
00:22:13,920 --> 00:22:16,800
যখন আমাদের একে অপরকে বিশ্বাস করা উচিত।
430
00:22:17,760 --> 00:22:19,000
সত্যিকারের ভরসা।
431
00:22:21,120 --> 00:22:23,800
আমাদের মধ্যে পুরো সততা থাকা উচিত।
432
00:22:24,920 --> 00:22:26,040
কোনো গোপন কথা না।
433
00:22:26,600 --> 00:22:28,200
আমি শতকরা ১০০ ভাগ একমত।
434
00:22:29,040 --> 00:22:31,080
তাই একটি গোপন কথা দিয়ে শুরু করি।
435
00:22:32,320 --> 00:22:34,760
কোনো লোকই নেই যার সাথে আমার কাজ আছে।
আমি মিথ্যে বলেছি।
436
00:22:34,960 --> 00:22:36,720
আমি তার সম্পর্কে ভাবতে শুরু করেছিলাম।
437
00:22:37,640 --> 00:22:38,720
এখন তোমার পালা।
438
00:22:39,080 --> 00:22:41,040
-আমি?
-আমরা সৎ হচ্ছি।
439
00:22:41,080 --> 00:22:43,120
তুমি আমাকে বিনিময়ে একটি গোপন কথা বলবে।
440
00:22:44,720 --> 00:22:46,640
আপনার কাছ থেকে গোপন, ডন মারোনি?
441
00:22:47,080 --> 00:22:48,200
আমার নেই।
442
00:22:48,720 --> 00:22:49,840
দয়া করে বলো।
443
00:22:52,360 --> 00:22:54,360
সত্যি বলতে...
444
00:22:54,360 --> 00:22:55,960
আমি সত্যিই ওটমিল পছন্দ করি না।
445
00:22:56,120 --> 00:22:57,160
জেনে ভালো লাগলো।
446
00:22:57,280 --> 00:22:58,520
দেখো, আমি খেলাটি পছন্দ করি।
447
00:22:59,440 --> 00:23:00,960
আমি তোমাকে আরেকটি গোপন কথা বলছি।
448
00:23:02,000 --> 00:23:03,720
ফিশ মুনি বেঁচে আছে।
449
00:23:04,080 --> 00:23:05,240
আমি তার সঙ্গে কথা বলেছি।
450
00:23:06,920 --> 00:23:08,120
ভালো গোপন কথা, তাই না?
451
00:23:09,320 --> 00:23:10,360
ফিশ কী বলেছিলেন?
452
00:23:10,360 --> 00:23:11,400
ওহ, না।
453
00:23:11,560 --> 00:23:13,120
তোমাকে প্রথমে একটি গোপন কথা
আমাকে বলতে হবে।
454
00:23:13,120 --> 00:23:14,600
এটা এভাবে চলে।
455
00:23:16,120 --> 00:23:18,120
আমি কফিও খুব একটি পছন্দ করি না।
456
00:23:18,280 --> 00:23:19,280
বেশ ভালো কথা।
457
00:23:20,360 --> 00:23:21,520
ফিশ কী বলেছিলেন?
458
00:23:22,000 --> 00:23:24,480
বললো তুমি আর ফ্যালকোন,
459
00:23:24,480 --> 00:23:26,640
এই পুরোসময় একসঙ্গে কাজ করেছো।
460
00:23:27,240 --> 00:23:29,440
তিনি বললেন, তুমি নাকি আমাকে নিয়ে খেলছো...
461
00:23:29,840 --> 00:23:32,080
প্রথম দিন থেকে যখন তোমার সাথে দেখা হলো।
462
00:23:32,280 --> 00:23:34,000
তাকে তো বলতেই হবে, তাই না?
463
00:23:34,760 --> 00:23:35,880
কুকুরের বাচ্চা।
464
00:23:37,000 --> 00:23:38,480
আপনি তাকে বিশ্বাস করেন না, তাই না?
465
00:23:38,600 --> 00:23:40,440
আসলে, সে কিছু ঘটনা উল্লেখ করেছে,
466
00:23:40,440 --> 00:23:43,880
আমি অবশ্যই বলবো,
অনেকখানি ভিন্ন আর সমস্যাগ্রস্থ আলোকে।
467
00:23:45,920 --> 00:23:47,080
তবে, তা খুব খারাপ।
468
00:23:47,640 --> 00:23:48,760
তোমার পালা।
469
00:23:48,800 --> 00:23:50,200
আমাকে আরেকটি গোপন কথা বলো।
470
00:23:51,080 --> 00:23:52,560
এবার একটি ভালো বলবে।
471
00:23:54,080 --> 00:23:55,480
আমার কাছে তোমার বন্দুক আছে।
472
00:23:57,920 --> 00:23:59,160
এখানেই আছে।
473
00:24:00,920 --> 00:24:02,280
এটা একটি ভালো গোপন কথা ছিল।
474
00:24:02,640 --> 00:24:05,440
আমি এটা নিয়েছি কারণ মনে হয়েছিল ফিশ মুনি
আপনার সাথে কথা বলেছে কোনোভাবে।
475
00:24:06,400 --> 00:24:07,960
আমি জানতাম আপনি তাকে বিশ্বাস করতে পারেন।
476
00:24:08,960 --> 00:24:10,520
এর অর্থ এই নয় সে সত্য বলছে।
477
00:24:10,520 --> 00:24:11,640
তাই কি?
478
00:24:12,920 --> 00:24:15,520
তুমি কি সত্যি আমাকে নিয়ে খেলেছো, পেঙ্গুঈন?
479
00:24:20,040 --> 00:24:21,840
মনে হয় এবার আপনার পালা গোপন কথা বলার।
480
00:24:21,840 --> 00:24:24,040
খুদে শয়তান।
481
00:24:24,680 --> 00:24:26,160
আমি তোমার সাথে বন্ধুর মতো আচরণ করেছি।
482
00:24:26,160 --> 00:24:27,880
একটি বানর বন্ধুর মতো।
483
00:24:28,720 --> 00:24:30,520
আপনি চিড়িয়াখানার রক্ষক, মনে আছে?
484
00:24:32,840 --> 00:24:34,360
এখন আমাকে একটি গোপন কথা বলুন।
485
00:24:35,000 --> 00:24:36,240
শুধু আর একটি।
486
00:24:36,720 --> 00:24:38,280
আমি এই খেলায় ক্লান্ত।
487
00:24:40,000 --> 00:24:42,440
ওই বন্দুকে সব ফাঁকা গুলি ভরা আছে।
488
00:24:42,800 --> 00:24:43,800
মিথ্যাবাদী।
489
00:24:51,000 --> 00:24:52,200
-তুমি...
-হ্যাঁ।
490
00:24:52,680 --> 00:24:53,960
ভালো একটি গোপন কথা, তাই না?
491
00:25:09,440 --> 00:25:10,520
আসার জন্য ধন্যবাদ।
492
00:25:10,520 --> 00:25:12,360
আমি তোমার কল পেয়ে খুব খুশি হয়েছি।
493
00:25:15,280 --> 00:25:16,600
আরখামে সবকিছু কেমন চলছে?
494
00:25:17,200 --> 00:25:19,320
তুমি ছেড়ে আসার পর একটু কম আকর্ষণীয়।
495
00:25:20,480 --> 00:25:21,920
থানায় কেমন যাচ্ছে?
496
00:25:21,920 --> 00:25:23,760
উম, ভালো, আসলে সে ব্যাপারে...
497
00:25:23,760 --> 00:25:25,320
...আমি আশা করছিলাম
তুমি আমাকে সাহায্য করতে পারো।
498
00:25:25,400 --> 00:25:26,840
উম, আমরা এই কেস পেয়েছি,
499
00:25:26,840 --> 00:25:30,040
আর আমি বুঝতে পারছি না
ঠিক আমাদের অপরাধী কী করছে।
500
00:25:30,200 --> 00:25:32,320
আর আমাদের মেডিক্যাল পরীক্ষক
একটু গাধা প্রকৃতির।
501
00:25:34,680 --> 00:25:36,040
উহ, কিছু ভুল বললাম?
502
00:25:36,200 --> 00:25:37,640
একদম না।
503
00:25:40,680 --> 00:25:44,360
শুধু, গতবার যখন আমাদের দেখা হয়েছিল
তুমি খুব রোম্যান্টিক ছিলে।
504
00:25:44,720 --> 00:25:47,320
সুতরাং যখন তুমি আমাকে ডাকলে,
আমি ভেবেছিলাম...
505
00:25:48,000 --> 00:25:49,880
যাই হোক ভালো।
506
00:25:50,000 --> 00:25:51,280
আমি লিপস্টিক দিয়েছি।
507
00:25:51,400 --> 00:25:53,240
আর তুমি ফরেনসিক পরামর্শ চাইছো।
508
00:25:53,840 --> 00:25:55,080
তুমি খুবই বিভ্রান্তকর।
509
00:25:55,600 --> 00:25:57,400
আমি ওটা ভেবে বলিনি। আহ...
510
00:25:59,920 --> 00:26:01,400
কেস একটি অজুহাত ছিল।
511
00:26:01,640 --> 00:26:02,920
আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম।
512
00:26:03,200 --> 00:26:04,680
তুমি তা বলোনি কেন?
513
00:26:04,840 --> 00:26:07,160
আমার বলা উচিত ছিল।
আমি অনেকদিন ধরে এসব করিনি।
514
00:26:07,160 --> 00:26:08,280
আমি অনেকখানিই অপটু।
515
00:26:08,560 --> 00:26:09,600
দুঃখিত।
516
00:26:10,400 --> 00:26:11,440
ঠিক আছে।
517
00:26:11,520 --> 00:26:12,520
খুব ভালো।
518
00:26:13,160 --> 00:26:14,760
আমি ভুল করে লিপস্টিক দিতে পছন্দ করি না।
519
00:26:14,760 --> 00:26:16,200
তো বিষয়টি কি?
520
00:26:16,240 --> 00:26:17,560
আহ, না, না, না, কেস বাদ দাও।
521
00:26:17,560 --> 00:26:19,240
-ভেবো না।
-দয়া করো।
522
00:26:19,280 --> 00:26:20,320
আমি আগ্রহী।
523
00:26:24,400 --> 00:26:25,440
মাফ করো।
524
00:26:27,840 --> 00:26:28,880
গর্ডন বলছি।
525
00:26:31,200 --> 00:26:32,240
কখন?
526
00:26:33,200 --> 00:26:34,440
আহ, হ্যাঁ, ঠিক আছে।
527
00:26:34,440 --> 00:26:36,240
তার বক্তব্য নাও। আমি চলে আসছি।
528
00:26:38,320 --> 00:26:39,520
দুঃখিত আমাকে যেতে হবে।
529
00:26:39,920 --> 00:26:40,960
আমি ঠিক আছি।
530
00:26:41,040 --> 00:26:42,080
-তুমি নিশ্চিত?
-হ্যাঁ।
531
00:26:42,160 --> 00:26:43,800
আমি এটা তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো।
532
00:26:50,920 --> 00:26:52,000
হার্বি বলছি।
533
00:26:52,040 --> 00:26:54,080
হার্বি, দ্বিতীয় ভিকটিম জেগে উঠেছেন।
534
00:26:54,080 --> 00:26:56,040
বলেছেন তাকে দুইজন পুরুষ অপহরণ করেছিল।
535
00:26:56,520 --> 00:26:58,000
তারমানে কেউ এখনও বাইরে আছে।
536
00:27:02,520 --> 00:27:04,240
এখানে আসো আর আমাদের বলো কী ঘটেছে।
537
00:27:04,280 --> 00:27:05,440
কোনো অসুবিধা নেই।
538
00:27:05,440 --> 00:27:07,880
আমি শুধু আপনাকে
চিন্তিত করতে চাই না, তাই...
539
00:27:08,520 --> 00:27:10,920
সত্যি বলতে কি, আপনাকে আমার
ভীতু বিড়ালের মতো মনে হয় না।
540
00:27:11,720 --> 00:27:13,440
ভয় পাওয়া রোগীরা ভীতু বিড়াল নয়।
541
00:27:13,440 --> 00:27:16,320
আমি জানি। এটা ঠিক, আপনাকে একজন
শক্তিশালী ভদ্রমহিলা মনে হয়।
542
00:27:16,480 --> 00:27:17,600
আমি শক্তিশালী।
543
00:27:17,840 --> 00:27:20,760
আমার শুধু সুইমিং পুল নিয়ে আতঙ্ক হয়।
544
00:27:20,760 --> 00:27:21,880
আপনি মজা করছেন।
545
00:27:23,320 --> 00:27:25,280
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে
একটি বিষয় থাকতে পারে।
546
00:27:25,760 --> 00:27:27,680
প্রায় সবারই একটি বিষয় থাকে।
547
00:27:27,840 --> 00:27:30,280
আমি নিশ্চিত যে আপনি, যদি বেশি ভাবেন,
548
00:27:30,280 --> 00:27:32,440
তবে সমস্যা হতে পারে যে
তা মোকাবিলা করতে হবে।
549
00:27:32,440 --> 00:27:35,520
আমি একজন পুলিশ, আমি শুধু একটি জিনিসে
ভয় পাই তা হলো ডিক্যাফ কফি।
550
00:27:35,520 --> 00:27:37,520
সত্যি? আমি সবসময় দেখেছি,
551
00:27:37,520 --> 00:27:39,480
সবচেয়ে ভালো আর সবচেয়ে সাহসী মানুষরাই...
552
00:27:39,480 --> 00:27:42,240
...স্বেচ্ছায় তাদের ভয় স্বীকার করেন।
553
00:27:42,240 --> 00:27:43,240
হতে পারে আপনি শুধু মিশেছেন...
554
00:27:43,280 --> 00:27:45,400
...অনেকগুলি ভীতু আর কাঁদুনে মানুষের সাথে।
555
00:27:46,280 --> 00:27:48,000
আপনি অনেক খারাপ।
556
00:27:48,760 --> 00:27:50,120
আমি সব সময় ভয় পাই।
557
00:27:51,200 --> 00:27:52,600
আর এটা এমন কিছু আমি যা...
558
00:27:53,000 --> 00:27:54,560
...দলের সঙ্গে শেয়ার করতে ইচ্ছুক...
559
00:27:54,560 --> 00:27:56,120
...যদি আপনি মনে করেন এটা উপকারী হতে পারে।
560
00:27:56,840 --> 00:27:57,920
হ্যাঁ।
561
00:27:58,280 --> 00:27:59,440
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ.
562
00:27:59,640 --> 00:28:00,760
আমার মনে হয় হবে।
563
00:28:10,520 --> 00:28:11,600
প্রথমবার?
564
00:28:11,840 --> 00:28:13,160
হ্যাঁ। আপনি?
565
00:28:13,160 --> 00:28:14,560
না, আমি নিয়মিত।
566
00:28:23,500 --> 00:28:24,740
তো এখানে যা হবে।
567
00:28:24,740 --> 00:28:26,020
তুমি গাড়িতে বসবে,
568
00:28:26,020 --> 00:28:27,620
গাড়ী ইতিমধ্যেই ক্রাশারের মধ্যে আছে,
569
00:28:27,620 --> 00:28:28,740
তুমি এর মধ্যে পিষ্ট হয়ে মরবে,
570
00:28:28,780 --> 00:28:30,420
মরতে কয়েক মিনিট সময় লাগবে।
571
00:28:30,420 --> 00:28:32,460
যাই বের হয়ে আসুক না কেন,
আমি ফ্যালকোনের কাছে পাঠিয়ে দেবো।
572
00:28:32,460 --> 00:28:34,340
হয়তো তিনি তা কফি টেবিল
হিসেবে ব্যবহার করবেন।
573
00:28:34,380 --> 00:28:36,380
ডন মারোনি, আমার কথা শুনুন দয়া করে।
574
00:28:36,380 --> 00:28:37,820
ওহ, এটি সেই ভিক্ষার অংশ?
575
00:28:37,860 --> 00:28:39,660
ওহ, ভালো, কারণ এটা আমার প্রিয় অংশ।
576
00:28:39,660 --> 00:28:41,580
বলো আর তোমার দুঃস্থ জীবনের
জন্য প্রার্থনা করো।
577
00:28:41,580 --> 00:28:44,660
শুধু আমাকে এখানে কিছু উপায়
সুপারিশ করার অনুমতি দিন।
578
00:28:45,820 --> 00:28:48,100
মরে গেলে, আমি মূল্যহীন।
579
00:28:48,100 --> 00:28:51,260
আপনি ফ্যালকোনের
অনিবার্য প্রতিশোধ বিবেচনা করেন,
580
00:28:51,260 --> 00:28:53,460
আমাকে হত্যা করা আপনার পুরো ক্ষতি হবে।
581
00:28:53,460 --> 00:28:55,940
এটি ব্যবসার সমস্যা না।
582
00:28:56,500 --> 00:28:59,420
আমি আর ফ্র্যাংকি কার্বোন ২০ বছরের বন্ধু।
583
00:28:59,420 --> 00:29:00,980
তুমি আমাকে কষ্ট দিয়েছো, পেঙ্গুঈন।
584
00:29:00,980 --> 00:29:02,780
ইন্ডিয়ান হিল সম্পর্কে ঠিক বলেছিলেন।
585
00:29:03,180 --> 00:29:04,220
এটাতে আরো কিছু আছে।
586
00:29:04,220 --> 00:29:05,380
ফ্যালকোন কিছু জানেন।
587
00:29:05,380 --> 00:29:08,020
আমি জানি না কি, কি... কিন্তু আ... আমি
খুঁজে বের করবো...
588
00:29:08,020 --> 00:29:09,060
চুপ করো।
589
00:29:09,100 --> 00:29:10,500
তুমি আমাকে দুঃখিত করছো।
590
00:29:11,460 --> 00:29:13,300
আমি কীভাবে তোমার বাজে কথায় ফেঁসে গেলাম?
591
00:29:13,820 --> 00:29:14,820
না... না।
592
00:29:14,860 --> 00:29:16,380
না। না। না।
593
00:29:16,420 --> 00:29:17,700
দয়া করুন। দয়া করুন।
594
00:29:17,700 --> 00:29:19,180
না। না।
595
00:29:26,380 --> 00:29:27,820
আমার হয়ে ফ্র্যাংকিকে হাই জানিও।
596
00:30:03,700 --> 00:30:05,180
আমি প্রতিদিন ভয় পাই।
597
00:30:06,780 --> 00:30:09,620
আমার ভয় আমি একদিন
সরু গলির মধ্যে মরে পড়ে থাকবো।
598
00:30:10,940 --> 00:30:14,260
রক্তপাত হতে থাকবে তখন
কিছু চোর আমার পকেট হাতড়াবে,
599
00:30:14,260 --> 00:30:15,340
আর আমার দিকে তাকিয়ে হাসবে।
600
00:30:16,340 --> 00:30:18,740
আর আমি কথা বলতে চেষ্টা করছি,
কিন্তু কিছুই বলতে পারছি না।
601
00:30:19,180 --> 00:30:20,500
আর আমি শুধু পড়েই থাকলাম,
602
00:30:21,180 --> 00:30:24,540
ভবনের ফাক দিয়ে এক টুকরো আকাশের দিকে চেয়ে।
603
00:30:25,660 --> 00:30:26,740
আর তারপর আমি মারা যাই।
604
00:30:27,580 --> 00:30:28,740
একা।
605
00:30:30,740 --> 00:30:32,660
আমি কোনো নর্দমাতে একা মরতে চাই না।
606
00:30:33,700 --> 00:30:36,420
আমি একটি উষ্ণ আরামদায়ক বিছানায় মরতে চাই,
607
00:30:37,380 --> 00:30:39,140
একজন সুন্দর নারীর কোলে।
608
00:30:41,500 --> 00:30:43,100
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, হার্বি।
609
00:30:48,860 --> 00:30:50,500
অন্য কেউ শেয়ার করতে চান?
610
00:30:52,980 --> 00:30:54,140
টড, বলুন।
611
00:30:56,060 --> 00:30:57,980
আমার নাম টড, আর...
612
00:30:58,500 --> 00:31:00,540
আমি এখানে আগে কখনও কথা বলিনি, কিন্তু...
613
00:31:01,420 --> 00:31:04,940
আমার ব্যর্থতার ভয়ঙ্কর ভয় আছে।
614
00:31:05,180 --> 00:31:07,740
আমি নিজেকে আর আমার
আশেপাশের মানুষকে যন্ত্রণা দেই।
615
00:31:07,740 --> 00:31:11,660
আমি ব্যর্থতা এড়াতে ভাঙা কাঁচের উপর
হামাগুড়ি দিতে চাই।
616
00:31:12,180 --> 00:31:13,220
যে কোনো কিছু নিয়ে।
617
00:31:13,900 --> 00:31:16,940
আমি আমার বাবার কাছ থেকে
এই অসুস্থতা উত্তরাধিকারসূত্রে পাই,
618
00:31:16,940 --> 00:31:21,380
কিন্তু আমার ভয় আমার মাধ্যমে
এই সমস্যা আমার ছেলের কাছে যাবে।
619
00:31:27,420 --> 00:31:28,780
আমরা আপনার জন্য এখানে আছি, টড।
620
00:31:29,940 --> 00:31:32,740
যখন আমি গতকাল কাজ থেকে বাসায় ফিরলাম,
621
00:31:32,740 --> 00:31:35,500
আমার প্রিয় ছেলে চিৎকার করে উঠলো,
622
00:31:35,500 --> 00:31:37,460
আর সে আমাকে বললো...
623
00:31:40,100 --> 00:31:41,260
আমি দুঃখিত।
624
00:31:41,300 --> 00:31:42,740
আমি কথা বলতে পারছি না।
625
00:31:42,740 --> 00:31:44,140
-আমি খুবই দুঃখিত।
-টড?
626
00:31:44,180 --> 00:31:45,300
টড।
627
00:31:46,700 --> 00:31:47,820
টড?
628
00:32:03,700 --> 00:32:05,900
ওহ, তুমি মজা করছো। কি?
629
00:32:05,980 --> 00:32:07,300
ডন মারোনি, আপনি আমার কথা শুনুন।
630
00:32:07,340 --> 00:32:08,380
উহ, দেখো, না।
631
00:32:08,460 --> 00:32:09,500
এভাবেই সব শুরু হয়েছিল,
632
00:32:09,500 --> 00:32:10,700
আমি তোমার কথা শোনায়।
633
00:32:10,700 --> 00:32:12,100
আমি সত্য বলছিলাম।
634
00:32:12,500 --> 00:32:15,100
ইন্ডিয়ান হিল সম্পর্কে। আর আরখাম।
635
00:32:15,100 --> 00:32:16,260
যে নিয়ন্ত্রণ করবে,
636
00:32:16,300 --> 00:32:18,020
আরখাম, গথামকেও সে নিয়ন্ত্রণ করবে!
আমি পারি...
637
00:32:18,020 --> 00:32:20,380
তুমি কি চুপ করবে আর
পুরুষের মতো তা গ্রহণ করবে?
638
00:32:39,340 --> 00:32:41,060
হ্যালো, মিস্টার ডাফি বলছেন?
639
00:32:41,780 --> 00:32:43,500
আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন।
640
00:32:43,500 --> 00:32:47,180
আমি আপনার এই
হিংস্র মেশিনে গাড়িতে থাকা মানুষ।
641
00:32:47,180 --> 00:32:48,940
আমার নাম অজওয়াল্ড কাবলপট।
642
00:32:48,940 --> 00:32:52,220
আর আমি গথাম শহরের ডন
কার্মাইন ফ্যালকোনের জন্য কাজ করি।
643
00:32:52,220 --> 00:32:53,860
তুমি কি জানো ডন ফ্যালকোন কে?
644
00:32:54,460 --> 00:32:56,860
ভালো। আমি শুধু ডন ফ্যালকোনকে ফোন করেছি,
645
00:32:56,860 --> 00:33:00,140
আর আমি তাকে বলেছি
আমি ঠিক কোথায় আর কী ঘটছে।
646
00:33:00,140 --> 00:33:03,580
সুতরাং, ডাফি, ভালো হয় যদি
আপনি এখনি এই মেশিন বন্ধ করুন,
647
00:33:03,580 --> 00:33:05,340
কারণ আমি যদি মারা যাই,
648
00:33:05,340 --> 00:33:07,380
ডন ফ্যালকোন ছাড়বে না আর
আপনার পরিবারকে জবাই করতে।
649
00:33:11,060 --> 00:33:12,100
কিন্তু ডন মারোনি বলেছেন...
650
00:33:12,100 --> 00:33:14,380
ডন ফ্যালকোন গথাম চালান,
651
00:33:14,420 --> 00:33:17,060
আর আপনি তার ডান হাতের হত্যা করতে চলেছেন।
652
00:33:22,780 --> 00:33:23,820
কী হলো?
653
00:33:35,420 --> 00:33:36,420
এখানে আসো!
654
00:33:57,140 --> 00:33:58,780
কুকুরের বাচ্চা।
655
00:34:00,860 --> 00:34:03,620
এটা শুধু আমার,
নাকি ওই দুইজন কিছুদিনের চলে গেলেন?
656
00:34:10,020 --> 00:34:12,380
এটা কি শুধু আমারই মনে হচ্ছে
নাকি এরা দুইজন আসলেই অনেকক্ষণ আগে গিয়েছেন।
657
00:34:50,920 --> 00:34:52,080
হে খোদা।
658
00:34:59,560 --> 00:35:01,200
এটা দেখে যা মনে হচ্ছে না তা ঠিক না।
659
00:35:01,600 --> 00:35:04,400
অন্য সদস্যরা বলেছে আমাদের অপরাধী
গত মাস থেকে আসছিল।
660
00:35:04,440 --> 00:35:05,440
বললো তার নাম টড ছিল,
661
00:35:05,440 --> 00:35:08,200
কিন্তু দলের নিয়ম অনুযায়ী
তারা বেনামী থাকতো।
662
00:35:08,440 --> 00:35:09,640
তাই কোনো বাস্তব আইডি নেই।
663
00:35:09,680 --> 00:35:11,280
আর শূকরের সঙ্গে থাকা
যাকে তুমি গুলি করেছিলে?
664
00:35:11,360 --> 00:35:13,080
ছাপে পাওয়া গিয়েছে; ক্যারিয়ার অপরাধমূলক।
665
00:35:13,080 --> 00:35:15,120
সম্ভবত গুন্ডা।
অন্য লোকের কাজে নিয়োজিত ছিল।
666
00:35:15,440 --> 00:35:17,440
তিনি জানতেন সভায় একজন পুলিশ ছিল।
667
00:35:17,480 --> 00:35:18,920
তারপরও ওকে তুলে নিয়ে গেল।
668
00:35:18,920 --> 00:35:20,640
এটা শীতল বা পাগলামি।
669
00:35:20,640 --> 00:35:23,240
উভয় ক্ষেত্রেই, সে প্রায় নিশ্চিতভাবে
একই এম.ও. অনুসরণ করে,
670
00:35:23,240 --> 00:35:25,400
তিনি মিস মুলেন্সকে তার সবচেয়ে বড় ভয়ের
মোকাবেলা করাবেন।
671
00:35:25,440 --> 00:35:26,520
তার মানে ডুবিয়ে মারবে।
672
00:35:26,520 --> 00:35:27,880
বিশেষত পুলে।
673
00:35:27,920 --> 00:35:29,400
সেখানে গথামে শত শত পুল আছে।
674
00:35:29,400 --> 00:35:31,440
-আমরা সবগুলো দেখতে পারবো না...
-তার মায়ের সাথে কথা হলো।
675
00:35:31,520 --> 00:35:33,360
যখন তিনি সাত বছরের শিশু,
স্কটি প্রায় ডুবে গিয়েছিলেন...
676
00:35:33,400 --> 00:35:35,120
...উপশহরের লেমার্স পার্কের পুলে।
677
00:35:35,160 --> 00:35:36,200
এটা দিয়েই শুরু করি, আমার মনে হয়।
678
00:35:36,200 --> 00:35:38,000
তাকে সেখানেই নেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি।
679
00:35:41,000 --> 00:35:42,840
-বস?
-আহ, এখন না, জো।
680
00:35:43,600 --> 00:35:44,800
অপেক্ষা করো।
681
00:35:46,240 --> 00:35:47,880
আমাকে বলো এটা
এমন কিছু না যেমনটি মনে হচ্ছে।
682
00:35:51,920 --> 00:35:53,120
আপনি সাহসী ।
683
00:35:53,400 --> 00:35:56,480
আমি বলবো আপনি ক্রেন মাত্রায় আট পাবেন।
684
00:35:58,280 --> 00:35:59,840
গভীর ভয়।
685
00:36:01,200 --> 00:36:02,560
সবচেয়ে বেশি হলো ১২।
686
00:36:02,560 --> 00:36:04,720
হৃদয়ে কাঁপুনি ধরানো ভয়।
687
00:36:05,320 --> 00:36:07,640
আমি সত্যিই খুব অবাক যে আপনি শুধু আট পাবেন।
688
00:36:07,680 --> 00:36:10,520
আপনি বুঝতে পারছেন যে এমনটি সত্যিই ঘটছে?
689
00:36:11,360 --> 00:36:12,840
আমি আপনাকে ডুবাতে যাচ্ছি।
690
00:36:14,320 --> 00:36:15,640
ঠিক এখনই।
691
00:36:16,880 --> 00:36:20,000
সেখানে! তা দশ হবে।
692
00:36:22,040 --> 00:36:23,080
বাবা।
693
00:36:24,440 --> 00:36:26,560
জোনাথান, আমি তোমাকে
ভ্যানে অপেক্ষা করতে বলেছিলাম।
694
00:36:27,480 --> 00:36:28,760
পার্কিং মিটার কমে আসছে।
695
00:36:34,120 --> 00:36:36,120
দেখো, ছেলে, আমি জানি এটি কঠিন,
696
00:36:36,120 --> 00:36:37,800
কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি।
697
00:36:37,800 --> 00:36:40,680
এটা সবার ভালোর জন্য, মানবতার জন্য।
698
00:36:42,760 --> 00:36:44,560
আমি জানি। আমি শুধু... আমি মনে করি...
699
00:36:44,600 --> 00:36:46,920
খুব শীঘ্রই শেষ হবে। নাও।
700
00:36:47,320 --> 00:36:48,920
যাও আর মিটারে দাও।
701
00:36:48,920 --> 00:36:49,960
যাও, যাও।
702
00:37:00,920 --> 00:37:04,040
এখন, আমার সোনামণি,
আমাকে খারাপ মনে কোরো না।
703
00:37:29,880 --> 00:37:31,200
জি.সি.পি.ডি!
704
00:37:31,200 --> 00:37:32,400
নড়বে না!
705
00:37:38,600 --> 00:37:39,960
আমি ওর পিছে যাচ্ছি! তুমি তাকে দেখো!
706
00:39:11,680 --> 00:39:12,760
সে বেঁচে আছে।
707
00:39:12,760 --> 00:39:14,520
আমি তোমাকে বলেছি সে জীবিত।
708
00:39:14,520 --> 00:39:16,040
সকল প্রশংসা খোদার।
709
00:39:16,760 --> 00:39:18,000
মহিমাও।
710
00:39:20,440 --> 00:39:22,240
কী হয়েছে তোমার, বাছা?
711
00:39:23,600 --> 00:39:26,400
উড়নচণ্ডি ছেলের মতো,
আমি এখানে পড়েছি, ম্যাম।
712
00:39:26,840 --> 00:39:29,240
জবের মতো, আমি গভীরতম জাহান্নামি শয়তানের
বিশ্বাসঘাতকতার পরীক্ষা দিয়েছি।
713
00:39:29,240 --> 00:39:32,360
আর বেঁচে ফিরেছি।
714
00:39:32,360 --> 00:39:33,920
প্রভু করুণাময়।
715
00:39:39,760 --> 00:39:42,160
আপনারা কি কোনোভাবে গথাম শহরে যাচ্ছেন?
716
00:39:42,200 --> 00:39:44,560
অবশ্যই। চলে এসো।
717
00:40:18,480 --> 00:40:19,720
যে কেস ফাইল তুমি আমাকে দিয়েছো,
718
00:40:19,720 --> 00:40:21,600
লোকটিকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে
সেই সম্পর্কে।
719
00:40:21,640 --> 00:40:23,000
তুমি কি তার হত্যাকারীকে এখনো ধরতে পেরেছো?
720
00:40:23,000 --> 00:40:24,720
ওহো, না। সে এখনো বাইরে।
721
00:40:25,040 --> 00:40:26,120
আমি খুঁজে দেখলাম,
722
00:40:26,120 --> 00:40:27,800
আর আমি তার মৃতদেহ দ্রুত একনজর দেখে এলাম।
723
00:40:27,800 --> 00:40:28,920
তার মৃতদেহ দ্রুত একনজরে?
724
00:40:28,920 --> 00:40:31,160
হ্যাঁ, লাশ কাটার ঘর শুধু সিঁড়ির নিচেই।
কোনো ঝামেলা নেই।
725
00:40:31,240 --> 00:40:32,920
তো হত্যাকারী তার
অ্যাড্রেনালিন গ্রন্থি সরিয়েছে।
726
00:40:33,080 --> 00:40:34,280
অ্যাড্রেনালিন গ্রন্থি? এটা অদ্ভুত।
727
00:40:34,280 --> 00:40:36,000
কালোবাজারে এর কোনো মূল্য আছে, আছে কি?
728
00:40:36,000 --> 00:40:38,320
না। কিডনি আর লিভারের, হ্যাঁ।
729
00:40:38,320 --> 00:40:39,440
অ্যাড্রেনালিন গ্রন্থি, না।
730
00:40:39,440 --> 00:40:40,920
এটি কর্টিসল উৎপন্ন করে,
731
00:40:41,080 --> 00:40:45,040
হরমোন যা আমাদের অ্যাড্রেনালাইজড যুদ্ধ...
বা...যুদ্ধ করার অনুভুতি দেয়।
732
00:40:45,280 --> 00:40:47,400
মূলত, এটি ভয় গ্রন্থি।
733
00:40:47,400 --> 00:40:49,360
আর আমাদের অপরাধী
তার শিকার থেকে এটা সরাতে চায়,
734
00:40:49,360 --> 00:40:51,480
যখন সে সবচেয়ে বেশি ভয় পায়।
কেন করবেন?
735
00:40:51,760 --> 00:40:54,120
আমি যতটুকু বুঝি মৃত্যুর মুহূর্তে যে,
736
00:40:54,160 --> 00:40:56,440
শিকারের অ্যাড্রেনালিনগুলো অনেক পরিমানে
এই হরমোন উৎপাদন করবে,
737
00:40:56,440 --> 00:40:58,560
অত্যন্ত উন্নত কর্টিসল।
738
00:40:58,960 --> 00:41:00,360
আকর্ষনীয়, তাই না?
739
00:41:00,360 --> 00:41:01,720
এ এক অদ্ভুত লোক।
740
00:41:02,200 --> 00:41:04,640
একজন ডাক্তার বা নার্স, সম্ভবত।
741
00:41:04,640 --> 00:41:07,120
এত নিখুঁতভাবে অ্যাড্রেনালিন
অপসারণ করতে কিছু দক্ষতা লাগে।
742
00:41:07,760 --> 00:41:09,640
তোমার সত্যিই এই ধরণের কাজ ভালো লাগে, হাহ?
743
00:41:09,640 --> 00:41:11,520
-হ্যাঁ।
-ভালো।
744
00:41:11,600 --> 00:41:13,040
হয়তো তোমার জন্য আরো থাকবে।
745
00:41:13,800 --> 00:41:15,440
এমনকি, একটি পূর্ণ সময়ের কাজ।
746
00:41:15,440 --> 00:41:18,200
আমাদের এম.ই. কে শরীরের অংশ
চুরির অপরাধে বহিস্কার করা হয়েছে।
747
00:41:18,200 --> 00:41:19,400
তুমি বিশ্বাস করতে পারো?
748
00:41:19,480 --> 00:41:20,640
শুধু গথামেই সম্ভব।
749
00:41:21,200 --> 00:41:25,400
সুতরাং, কি বলো আমরা এই
সম্ভাব্য কাজ নিয়ে রাতে খেতে গিয়ে...
750
00:41:25,920 --> 00:41:27,080
...আলোচনা করতে পারি?
751
00:41:28,360 --> 00:41:30,200
ভালো বলেছেন, মিস্টার স্মুথ।
752
00:41:30,200 --> 00:41:31,240
ধন্যবাদ।
753
00:41:31,880 --> 00:41:33,280
রাতে খাবারের কথা ভালো শোনাচ্ছে।
754
00:41:34,080 --> 00:41:35,880
তুমি কি তোমার কেস ফাইল সাথে আনবে?
755
00:41:35,880 --> 00:41:37,920
আমার বাজে ডেটিং দক্ষতা
নিয়ে উপহাস চালিয়ে যাও।
756
00:41:37,960 --> 00:41:39,400
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি।
757
00:41:39,920 --> 00:41:41,040
তুমি বেশ ভালোই করছো।
758
00:41:44,760 --> 00:41:47,120
এই মুহুর্তে তোমাকে
চুমু দিতে খুব ইচ্ছে করছে।
759
00:41:49,600 --> 00:41:50,720
কেন নয়?
760
00:41:55,880 --> 00:41:58,120
কারণ আমি দায়িত্বে আছি, আর, আহ...
761
00:41:59,960 --> 00:42:02,080
এখানে প্রায় ৫০ জন আমাদের দেখছে।
762
00:42:02,080 --> 00:42:03,080
ভীতু বিড়াল।
763
00:42:03,080 --> 00:42:05,400
একদম।
আমার একটি ইমেজ গড়ে তুলতে হবে এখানে।
764
00:42:06,000 --> 00:42:08,640
হৃদয়হীন, নিয়ম মেনে চলা, শক্ত মানুষ।
765
00:42:08,920 --> 00:42:09,960
সেরকমই।
766
00:42:11,760 --> 00:42:13,360
তিন পর্যন্ত গুনবো, তারপর আমি ঝুঁকে থাকবো,
767
00:42:13,360 --> 00:42:14,840
যাতে সহজ হয়।
768
00:42:14,840 --> 00:42:17,080
তারপর তুমি আমাকে গালে চুম্বন করবে
নাহলে রাতে খাওয়া হবে না।
769
00:42:17,080 --> 00:42:19,360
-কী যে বলো।
-আমি অনড়।
770
00:42:21,920 --> 00:42:23,040
এক,
771
00:42:24,680 --> 00:42:25,800
দুই,
772
00:42:28,120 --> 00:42:29,160
তিন।
773
00:42:47,640 --> 00:42:49,520
পরিশেষে আমি যাচ্ছি না।
774
00:42:50,480 --> 00:42:51,480
কী?
775
00:42:51,480 --> 00:42:53,280
দেখা গেল মেডিক্যাল পরীক্ষক যাচ্ছেন,
776
00:42:53,280 --> 00:42:55,360
তাই ক্যাপ্টেন অ্যাসেন আমাকে
পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছেন।
777
00:42:57,160 --> 00:42:58,920
ঠিক আছে, ভালো।
778
00:43:03,760 --> 00:43:04,840
মিস্টার নিগমা?
779
00:43:08,200 --> 00:43:09,840
আপনার কাছে আমার একটি নতুন পেন্সিল পাওনা।
780
00:43:27,680 --> 00:43:28,920
কী ব্যাপার? কী হচ্ছে?
781
00:43:28,920 --> 00:43:30,840
আমি আপনাকে লুকোতে পারবো। দ্রুত আসুন।