2
00:00:01,030 --> 00:00:04,050
♪ নিদারুণ যন্ত্রণার হাত থেকে মুক্তির জন্য আমরা এ-ই করে এসেছি ♪
3
00:00:04,050 --> 00:00:06,900
♪ নিদারুণ যন্ত্রণার হাত থেকে মুক্তির জন্য আমরা এ-ই করে এসেছি ♪
1
00:00:19,700 --> 00:00:22,280
♪ গর্জে ওঠো, গর্জে ওঠো, গর্জে ওঠো, তোমরা সব্বাই! ♪
2
00:00:22,660 --> 00:00:25,460
♪ গর্জে ওঠো, গর্জে ওঠো, গর্জে ওঠো, তোমরা সব্বাই! ♪
3
00:00:25,530 --> 00:00:28,500
♪ এই, আমার কি প্রচণ্ড মাথা গরম করাতে চাও? রাগাতে চাও? রাগাতে চাও? তোমরা! ♪
4
00:00:28,580 --> 00:00:31,330
♪ এই, আমার কি প্রচণ্ড মাথা গরম করাতে চাও? রাগাতে চাও? রাগাতে চাও? তোমরা! ♪
5
00:00:31,540 --> 00:00:34,380
♪ কী ব্যাপার? অপরাধ একেবারে মুছে যাবে না বলে প্রচণ্ড চিন্তা হচ্ছে! ♪
6
00:00:34,630 --> 00:00:37,500
♪ কী ব্যাপার? প্রচণ্ড চিন্তা হচ্ছে (বিরক্তিতে এবার কার পালা তার জন্য ফন্দি আঁটছ?) ♪
7
00:00:37,590 --> 00:00:40,420
♪ কী ব্যাপার? অপরাধ একেবারে মুছে যাবে না বলে প্রচণ্ড চিন্তা হচ্ছে! ♪
8
00:00:40,590 --> 00:00:42,430
♪ কী ব্যাপার? প্রচণ্ড চিন্তা হচ্ছে! ♪
9
00:00:43,890 --> 00:00:46,310
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
10
00:00:46,390 --> 00:00:49,390
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
11
00:00:49,480 --> 00:00:52,270
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
12
00:00:52,390 --> 00:00:55,310
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
13
00:00:55,440 --> 00:00:58,360
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
14
00:00:58,480 --> 00:01:01,320
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
15
00:01:01,400 --> 00:01:04,240
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
16
00:01:04,360 --> 00:01:06,070
♪ এই এই! সব বলদেরা! ♪
♪ সব... সব হারামজাদারা! ♪
17
00:01:06,580 --> 00:01:07,370
♪ কী খবর, তোমাদের?!! ♪
18
00:01:08,410 --> 00:01:09,120
♪ কী খবর, তোমাদের?!! ♪
19
00:01:10,410 --> 00:01:11,250
♪ কী খবর, তোমাদের?!! ♪
20
00:01:12,410 --> 00:01:13,170
♪ কী খবর, তোমাদের?!! ♪
21
00:01:14,880 --> 00:01:19,210
♪ প্রচণ্ড চিন্তা হচ্ছে নাকি? ♪
0
00:01:19,330 --> 00:01:21,530
অনুবাদ ও সম্পাদনা
দেবাশীষ কর্মকার
0
00:01:22,060 --> 00:01:24,800
ডেথ নোট: পর্ব ২০
অস্থায়ী ব্যবস্থা
22
00:01:25,510 --> 00:01:27,640
[ওয়ি]:
চলো মিটিং শুরু করা যাক।
23
00:01:28,350 --> 00:01:31,890
[লাইট]:
আটজনের মধ্যে সাতজন রয়েছে। তার মানে যে...
24
00:01:32,430 --> 00:01:34,440
[রিয়ুজাকি]:
ওরা হয়তো একজনকে মেরে ফেলছে।
25
00:01:35,940 --> 00:01:39,440
[ওয়ি]:
ইয়োতসুবা গ্রুপের উন্নতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য...
26
00:01:40,610 --> 00:01:42,030
আমরা এবার কাকে খুন করব?
27
00:01:43,150 --> 00:01:45,200
দেখলে? আমি আগেই বলেছিলাম।
28
00:01:45,490 --> 00:01:47,990
[রিয়ুজাকি (মনে মনে)]
ব্যাপারটা ভালর দিকে যাচ্ছে না। এমনি যদি হতে থাকে...
29
00:01:48,370 --> 00:01:51,910
[ওয়ি]:
তার আগে, কয়েকটা বিষয় আমাদের আলোচনা করে নেওয়া উচিত।
30
00:01:52,750 --> 00:01:55,040
প্রথমটা হল হাতোরির মারা যাওয়াটা।
31
00:01:55,370 --> 00:01:56,630
[নামিকাওয়া]:
তাতে কোনও কাজ হবে না।
32
00:01:57,380 --> 00:02:00,840
সত্যি কথা বলতে, ও মারা যাওয়াতে আমি খুব শান্তি পেয়েছি।
33
00:02:01,510 --> 00:02:07,090
কিরা খুব পরিষ্কার করেই দেখিয়ে দিয়েছে কেউ এই
মিটিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তার সাথে কী হবে।
34
00:02:04,800 --> 00:02:07,090
35
00:02:07,930 --> 00:02:08,550
হ্যাঁ...
36
00:02:08,970 --> 00:02:12,890
মনে হয় আমরা সবাই-ই জানি হাতোরির মারা যাওয়াটার মানে কী।
37
00:02:13,680 --> 00:02:14,850
সেটা ভাল করে মাথায় ঢুকিয়ে নাও।
38
00:02:15,640 --> 00:02:18,650
[ওয়ি]:
এরপর, এরাল্ডো কয়েলের রিপোর্ট...
39
00:02:19,980 --> 00:02:23,030
ওদের একজন অংশীদার সদ্য মারা গেছে। ওরা এখন এই নিয়ে আলোচনা করবে?!
40
00:02:24,860 --> 00:02:28,280
পঞ্চাশ লক্ষ ডলার। শুধু এই একটা রিপোর্টের জন্য, হ্যাঁ?
41
00:02:30,740 --> 00:02:32,740
ও এল-এর সম্বন্ধে তেমন গুরুত্বপূর্ণ কিছুই বের করতে পারেনি,
42
00:02:32,790 --> 00:02:35,660
যেমন ও কেমন দেখতে বা ওর আসল নাম কী।
43
00:02:36,160 --> 00:02:39,380
এই কয়েলকে দিয়ে কি সত্যিই কিছু কাজ হবে?
44
00:02:39,670 --> 00:02:40,840
বেশ, একটু অপেক্ষা করো।
45
00:02:41,170 --> 00:02:43,210
রিপোর্টের শেষে...
46
00:02:43,840 --> 00:02:48,340
[ওয়ি]:
কয়েল আমাদের সাবধান করে দিয়েছে আমরা যেন এল'কে খুব হালকা ভাবে না নিই।
47
00:02:49,140 --> 00:02:51,510
[ওয়ি]:
এতে লেখা আছে, "এরকমভাবেই যদি তোমরা ইয়োতসুবার লাভের জন্য..."
48
00:02:51,560 --> 00:02:55,480
[ওয়ি]:
"খুন করতে থাকো... প্রত্যেক সপ্তাহের শুক্র আর শনিবার..."
49
00:02:55,560 --> 00:02:59,150
[ওয়ি]:
"এল হয়তো কিরা তোমাদের সাথে মিলে কাজ করে তা প্রমাণ করে দেবে।"
50
00:03:02,820 --> 00:03:07,860
এটা খুবই আকর্ষণীয় কথা যে কয়েল বের করে ফেলেছে আমরা কী করে আসছি।
51
00:03:08,700 --> 00:03:12,120
যে কোনও ভাবে, আমাদের এই প্রত্যেক সপ্তাহের শেষে খুন করাগুলো বন্ধ করতে হবে।
52
00:03:11,120 --> 00:03:12,120
53
00:03:13,200 --> 00:03:16,790
অসাধারণ! মনে হচ্ছে যেন ওরা স্বীকারোক্তি দিচ্ছে।
54
00:03:17,250 --> 00:03:18,120
হ্যাঁ।
55
00:03:18,170 --> 00:03:20,000
আমাদের হাতে যতদিন এই ভিডিওটা আছে,
56
00:03:20,040 --> 00:03:21,840
ওদের সাতজনকেই হয়তো গ্রেপ্তার করতে তেমন অসুবিধে হবে না।
57
00:03:23,250 --> 00:03:24,420
[রিয়ুজাকি (মনে মনে)]
ব্যাপারটা মোটেই ভাল লাগছে না...
58
00:03:25,090 --> 00:03:27,170
কিরাও কোনও যেমনতেমন কেউ নয়।
59
00:03:27,880 --> 00:03:30,760
সপ্তাহের আলাদা আলাদা সময়ে ও যদি খুনগুলো করে তাহলে সেটা ভালই হবে।
60
00:03:31,470 --> 00:03:33,890
সত্যিটা হল যে কয়েল এই ব্যাপারটা লক্ষ্য করেছে,
61
00:03:33,970 --> 00:03:36,730
আমরা এখন যেভাবে খুনগুলো করছি সেটা চালিয়ে গেলে ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে।
62
00:03:37,270 --> 00:03:39,190
এখন থেকে, আমাদেরকে আরও সাবধান হতে হবে আর এটা খেয়াল রাখতে হবে
63
00:03:39,730 --> 00:03:42,230
[শিঙ্গো মিডো]:
কেউ যেন আমাদের কাজকর্মের ব্যাপারে ঘুণাক্ষরেও টের না পায়।
64
00:03:44,610 --> 00:03:46,320
এবার, আসল কথায় আসা যাক।
65
00:03:47,440 --> 00:03:48,610
[ওয়ি]:
আমরা এবার কাকে মারব?
66
00:03:51,740 --> 00:03:56,580
জাপানের বাজারে ই.এল.এফ. ইনস্যুরেন্সের ব্যবসা বাড়িয়ে চলাটা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে।
67
00:03:54,740 --> 00:03:56,580
68
00:03:56,950 --> 00:04:00,040
নাহলে ইয়োতসুবা আর অন্য বেশ কয়েকটা কোম্পানির মক্কেলরা খুব তাড়াতাড়িই উধাও হয়ে যাবে।
69
00:04:00,750 --> 00:04:01,630
[ওয়ি]:
আমি একমত।
70
00:04:02,210 --> 00:04:06,510
তো, ই.এল.এফ.-এর এই লোকগুলোর দুর্ঘটনায় মারা
যাওয়ার ব্যবস্থা করলে কারোর কোনও আপত্তি থাকবে কি?
71
00:04:06,760 --> 00:04:07,710
[বাকি সবাই]:
কোনও আপত্তি নেই।
72
00:04:08,510 --> 00:04:09,760
এসব কী হচ্ছে?
73
00:04:10,260 --> 00:04:11,590
ওরা এত সহজভাবে ব্যাপারটা করতে পারছে কী করে?
74
00:04:12,390 --> 00:04:16,430
[ওয়ি]:
আরেকজন হল গিয়ে স্যান্তারো জেনজাই, কুগিসাওয়া গ্রুপের একজন সদস্য।
75
00:04:16,810 --> 00:04:19,310
[ওয়ি]:
ইয়োতসুবার রিসর্টের উন্নতির পরিকল্পনার ব্যাপারে ও শুরু থেকেই প্রতিবাদ করে আসছে।
76
00:04:19,520 --> 00:04:22,520
[ওয়ি]:
জেনজাইয়ের উচ্চ রক্তচাপের সমস্যা আছে।
77
00:04:22,600 --> 00:04:26,190
[ওয়ি]:
তো... আগে থেকে ঠিক করা একটা সময়ে স্ট্রোক হয়ে ও মারা যেতেই পারে।
78
00:04:26,690 --> 00:04:27,480
[ওয়ি]:
কারোর কোনও আপত্তি আছে এতে?
79
00:04:27,900 --> 00:04:28,860
[বাকি সবাই]:
কোনও আপত্তি নেই।
80
00:04:29,780 --> 00:04:32,110
কিরা... দুর্ঘটনায় মারা যাওয়া... শারীরিক সমস্যায় মারা যাওয়া...
81
00:04:32,700 --> 00:04:34,070
আগে থেকে ঠিক করে দেওয়া সময়।
82
00:04:35,030 --> 00:04:38,200
আমরা যেমন ভেবেছিলাম ঠিক তা-ই হচ্ছে। কোনও ভুল নেই।
83
00:04:38,700 --> 00:04:44,580
না। দুর্ভাগ্যবশত, যে লোকগুলোকে মারবে ওরা বলছে তাদের মারা
যাওয়ার আগে আমরা কোনওরকম সিদ্ধান্তে পৌঁছাতে পারব না।
84
00:04:46,000 --> 00:04:51,930
যদি আমরা এই সাতজন তাদের মিটিঙে ঠিক কী বলছে তার উপর নজর রাখি,
85
00:04:52,130 --> 00:04:57,260
ওদের কার্যকলাপ, আর ওদের নাম নেওয়া লোকগুলো মারা যাচ্ছে কিনা...
86
00:04:57,680 --> 00:04:59,890
তাহলে অবশ্যই কিরাকে গ্রেপ্তার করতে পারব।
87
00:05:00,600 --> 00:05:01,560
[লাইট, মিস্টার ইয়াগামি]:
রিয়ুজাকি!
88
00:05:03,020 --> 00:05:05,110
কী হয়েছে? দু'জনেই একইভাবে চেঁচিয়ে উঠলেন...
89
00:05:05,610 --> 00:05:07,770
আমি তোমার এই পরিকল্পনায় সায় দিতে পারব না!
90
00:05:08,230 --> 00:05:09,110
এটা ভুল!
91
00:05:09,400 --> 00:05:09,990
হ্যাঁ!
92
00:05:10,360 --> 00:05:11,240
[রিয়ুজাকি (মনে মনে)]
কথা বেরোতে শুরু করেছে...
93
00:05:11,650 --> 00:05:14,030
দেখে মনে হচ্ছে তুমি ওই সাতজনের খুন করে যাওয়াটাকে না
94
00:05:14,160 --> 00:05:17,990
বন্ধ করে কিরাকে ধরার পরিকল্পনা করেছ, কিন্তু আমি ওদের সেটা করতে দিতে পারি না!
95
00:05:18,290 --> 00:05:21,910
ঠিকই বলছে ও। পরিষ্কার বোঝা যাচ্ছে ওই সাতজনই খুনগুলো করছে!
96
00:05:22,290 --> 00:05:26,590
আমরা কি সেটা মাতসুদার সাক্ষ্য আর এই ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণ করতে পারব না?
97
00:05:28,090 --> 00:05:29,420
সেটায় একটু অনিশ্চয়তা আছে।
98
00:05:29,880 --> 00:05:32,090
আমরা যদি ওদের এখনই গ্রেপ্তার করি,
99
00:05:32,170 --> 00:05:33,800
আমরা এতদিন ধরে যা কিছু করেছি সবকিছু জলে চলে যাবে।
100
00:05:35,430 --> 00:05:37,890
[মিডো]:
তো ই.এল.এফ.-এর ব্যাপারটা তিন সপ্তাহ পরে মেটানো হবে।
101
00:05:38,390 --> 00:05:41,060
[মিডো]:
এই সপ্তাহের শেষে আমরা কিরাকে জেনজাইকে মারতে বলব।
102
00:05:41,140 --> 00:05:41,890
[মিডো]:
কোনও আপত্তি আছে?
103
00:05:42,100 --> 00:05:43,270
[বাকি সবাই]:
কোনও আপত্তি নেই।
104
00:05:43,350 --> 00:05:46,520
যদি এটা এই সপ্তাহের শেষেই হয়, তাহলে আমাদের হাতে খুব বেশি সময় নেই!
105
00:05:46,770 --> 00:05:50,570
লাইট, তুমি তো এই সাতজনের মোবাইল নম্বর জানো, তাই না?
106
00:05:50,780 --> 00:05:51,530
হ্যাঁ।
107
00:05:51,940 --> 00:05:53,400
ওদের যে কোনও একজনকে ফোন করলেই হবে।
108
00:05:53,700 --> 00:05:56,490
আমি এক্ষুনি ওই সাতজনের একজনকে ফোন করে এই খুনোখুনিটা বন্ধ করতে বলছি!
109
00:05:56,700 --> 00:05:57,740
[রিয়ুজাকি]:
দয়া করে ওটা করবেন না!
110
00:05:58,990 --> 00:06:02,870
ওদের সাথে আইবারের যোগাযোগ করার মাত্র তিনদিন পরেই যদি আমরা এমনটা করি,
111
00:06:02,950 --> 00:06:05,870
তাহলে এই সন্দেহটাকে আরও গাঢ় করে তোলা
হবে যে ওদেরকে ধরার জন্য আমরা তদন্ত করছি।
112
00:06:06,540 --> 00:06:08,040
তার সাথে এটাও খুব কাজের কথা হবে না
113
00:06:08,250 --> 00:06:12,210
যে কিরা আসলে কে সেটা আমরা এখনও খুঁজে বের করতে পারিনি।
114
00:06:12,920 --> 00:06:14,380
আমরা তদন্তের এত দূরে এসেছি,
115
00:06:14,510 --> 00:06:16,180
কিন্তু এমনটা হলে আমাদের আবার সবকিছু প্রথম থেকে শুরু করতে হবে।
116
00:06:20,680 --> 00:06:22,560
কিরাকে ধরতে হলে...
117
00:06:22,850 --> 00:06:25,020
আমাদের প্রমাণের দরকার।
118
00:06:29,190 --> 00:06:30,020
[লাইট]:
রিয়ুজাকি।
119
00:06:30,230 --> 00:06:32,860
কিরা যদি এদের সাতজনের মধ্যে কেউ হয়,
120
00:06:33,240 --> 00:06:35,400
এটা ধরে নেওয়া কি ঠিক হবে না যে আমরা যদি ওদের একজনকে ফোন করি...
121
00:06:35,700 --> 00:06:39,280
তাহলে তার মধ্যে সাত ভাগের এক ভাগ সম্ভাবনা থাকবে যে সেই লোকটাই কিরা?
122
00:06:40,700 --> 00:06:42,450
শেষমেশ গিয়ে আমার মনে হচ্ছে ওদের মধ্যে দু'জন রয়েছে।
123
00:06:42,870 --> 00:06:44,790
তাহলে সাত ভাগের দু'ভাগ...
124
00:06:46,160 --> 00:06:47,420
আমরা যদি ওদেরকে জানানোর জন্যই তৈরি হই
125
00:06:47,500 --> 00:06:49,380
যে তদন্তটা ওদেরকে ধরার জন্যই করা হচ্ছে,
126
00:06:49,750 --> 00:06:51,550
তাহলে এই সম্ভাবনার উপরেই চলো ঝুঁকি নেওয়া যাক।
127
00:06:52,380 --> 00:06:54,050
আমি নিজেকে "এল" বলে পরিচয় দেব, রিয়ুজাকি।
128
00:06:54,800 --> 00:06:55,800
আলোচনার মধ্যেকার গলার স্বর শুনে...
129
00:06:55,880 --> 00:06:57,430
যার কথাবার্তা শুনে কিছুটা হলেও কিরা বলে মনে হচ্ছে
130
00:06:57,590 --> 00:07:00,600
আর যে এই বোর্ডে কিছুটা ভারিক্কী মেজাজে কথা বলছে সে হল গিয়ে...
131
00:07:01,560 --> 00:07:02,310
[মাতসুদা]:
ওয়ি!
[লাইট, রিয়ুজাকি]:
নামিকাওয়া।
132
00:07:03,890 --> 00:07:06,180
যদি ফোন করবেন বলে ঠিক করে থাকেন, তাহলে এই ফোনটা দিয়ে করুন।
133
00:07:06,980 --> 00:07:09,350
এটায় সন্ধান পাওয়া বা আড়ি পাতা কোনওটাই করা যাবে না।
134
00:07:11,570 --> 00:07:16,700
[ওয়ি]:
আমার সত্যিই মনে হয় এক-এক করে আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির
পরিচালকদের মারাটা একটু বেশিই তাড়াহুড়ো করা হয়ে যাবে।
135
00:07:13,530 --> 00:07:16,700
136
00:07:17,360 --> 00:07:18,950
[মিডো]:
সেটা করতে একটু সময়ের দরকার।
137
00:07:19,320 --> 00:07:21,070
[ওয়ি]:
ওদেরকে মেরে ফেলে ওদের পুঁজি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই।
138
00:07:21,780 --> 00:07:23,290
[ফোনে এল-এর গলা]:
তুমি তো রেইজি নামিকাওয়া,
139
00:07:23,370 --> 00:07:25,910
[এল]:
ইয়োতসুবা গ্রুপের সেলস ডিপার্টমেন্ট ওয়ানের ভাইস প্রেসিডেন্ট, তাই না?
140
00:07:27,080 --> 00:07:28,620
হ্যাঁ। তো তাতে কী হয়েছে?
141
00:07:29,330 --> 00:07:31,420
[এল]:
ভাল করে শোনো আর কিছুই হয়নি এমন ভাব করে থাকো।
142
00:07:32,460 --> 00:07:33,550
[এল]:
আমি এল বলছি।
143
00:07:37,800 --> 00:07:41,180
[এল]:
তোমাদের ওই মিটিং রুমে আমি ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়ে রেখেছি...
144
00:07:41,260 --> 00:07:43,890
[এল]:
আর আমি তোমাদের গোটা মিটিঙটার ভিডিও রেকর্ডিং করছি।
145
00:07:44,470 --> 00:07:46,600
তোমরা প্রথমে হাতোরির মারা যাওয়া নিয়ে কথা বলছিলে।
146
00:07:47,640 --> 00:07:49,600
এখন তোমরা এরপরে কাকে মারবে তা নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছ।
147
00:07:50,600 --> 00:07:51,270
[এল]:
ঠিক বলছি কিনা?
148
00:07:52,190 --> 00:07:53,770
[নামিকাওয়া (মনে মনে)]
ও এতক্ষণ ধরে সবকিছু দেখছে।
149
00:07:54,480 --> 00:07:55,980
তুমি যদি কিরা না হও...
150
00:07:56,360 --> 00:07:59,650
বা তুমি যদি এমন কেউ না হও যে সরাসরি কিরার সাথে যোগাযোগ করতে পারে...
151
00:08:00,030 --> 00:08:01,070
[এল]:
তাহলে চলো একটা চুক্তি করা যাক।
152
00:08:01,620 --> 00:08:02,490
[নামিকাওয়া (মনে মনে)]:
চুক্তি?!
153
00:08:03,410 --> 00:08:08,370
[এল]:
ই.এল.এফ.-এর প্রেসিডেন্ট আর মিস্টার জেনজাইয়ের মারা যাওয়াটা এক মাস পিছিয়ে দাও।
154
00:08:08,830 --> 00:08:11,630
[এল]:
সেটা করতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তোমার।
155
00:08:12,460 --> 00:08:14,790
[নামিকাওয়া]:
হ্যাঁ, বুঝেছি...
156
00:08:14,920 --> 00:08:16,460
[নামিকাওয়া]:
হ্যাঁ... বলতে থাকো...
157
00:08:16,760 --> 00:08:17,960
যদি তুমি এটা করো,
158
00:08:18,170 --> 00:08:22,800
আর এখন থেকে আমাদের সাথে সহযোগিতা করো, তোমার অপরাধ... না...
159
00:08:23,180 --> 00:08:25,510
[এল]:
কিরাকে বাদ দিয়ে কারোর প্রতিই কোনও অভিযোগ আনা হবে না...
160
00:08:25,600 --> 00:08:29,100
[এল]:
ধরে নেওয়া হবে যে তাদেরকে কিরা ভয় দেখিয়ে মিটিঙে অংশগ্রহণ করতে বলেছে
161
00:08:27,680 --> 00:08:29,100
162
00:08:29,850 --> 00:08:31,390
বুঝেছি...
163
00:08:32,400 --> 00:08:33,940
[নামিকাওয়া (মনে মনে)]:
এল'কে সহযোগিতা করা ছাড়া আমার আর কোনও উপায় নেই।
164
00:08:34,150 --> 00:08:37,360
[নামিকাওয়া (মনে মনে)]:
না, কিরা যদি জানতে পারে যে আমি এল'কে
সহযোগিতা করছি তাহলে আমাকে মেরে ফেলবে।
165
00:08:37,860 --> 00:08:38,690
[নামিকয়ায়া (মনে মনে)]:
কী করি এবার?
166
00:08:39,150 --> 00:08:41,860
আমাদের মধ্যে হওয়া কথা যদি তুমি কাউকে বলো, তাহলে বাকিরা প্রচণ্ড ঘাবড়ে যাবে।
167
00:08:42,700 --> 00:08:44,030
সেটা তোমার পক্ষে খুব একটা ভাল হবে না।
168
00:08:44,700 --> 00:08:46,450
সবাইকে গ্রেপ্তার করা হবে।
169
00:08:47,200 --> 00:08:50,290
কিন্তু আমার লক্ষ্য হল কিরার বিরুদ্ধে মুখোমুখি হওয়া।
170
00:08:51,120 --> 00:08:54,750
[এল]:
শোনো... এই খেলায় যদি এল কিরার বিরুদ্ধে জিতে যায়, তুমি তা'ও নির্দোষ বলে ছাড়া পাবে।
171
00:08:55,250 --> 00:08:58,760
[এল]:
কিরা যদি আমাকে হারিয়েও দেয়, তাহলেও তুমি
তোমার বিলাসবহুল জীবনযাপন চালিয়ে যেতে পারবে।
172
00:08:59,880 --> 00:09:03,800
বা তুমি এই দু'দিকেরই তাল বজায় রেখে এক
নীরব দর্শকের ভূমিকা পালন করে যেতে পারো।
173
00:09:04,640 --> 00:09:08,390
যে-ই জিতুক না কেন, এল বা কিরা, তোমার এতে হারাবার কিছুই নেই।
174
00:09:08,930 --> 00:09:12,480
[এল]:
যা-ই হোক না কেন, তোমাকে যদি এখনই গ্রেপ্তার
করা হয় তাহলে তোমার অনেক কিছুই হারাতে হবে।
175
00:09:13,650 --> 00:09:16,900
[নামিকাওয়া (মনে মনে)]:
আমার উত্তরটা ও আগে থেকেই জেনে বসে আছে।
176
00:09:18,400 --> 00:09:19,150
[এল]:
এখনকার মতো এইটুকুই...
177
00:09:19,440 --> 00:09:20,990
ঠিক আছে। সোমবার...
178
00:09:22,990 --> 00:09:25,370
কী হয়েছে, নামিকাওয়া? কে ফোন করেছিল?
179
00:09:26,280 --> 00:09:28,120
কিছু না, আমার একজন অধস্তন একটা গণ্ডগোল পাকিয়ে ফেলেছে
180
00:09:28,200 --> 00:09:29,410
আর আমাকে সেটা সোমবার ঠিক করতে হবে।
181
00:09:30,410 --> 00:09:33,460
বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চাইছি। আবার আলোচনায় ফেরা যাক চলো।
182
00:09:34,210 --> 00:09:37,540
ইল.এল.এফ.-এর লোকেদের আর জেনজাইকে কবে মারা হবে সেটা নিয়ে কথা হচ্ছিল।
183
00:09:39,500 --> 00:09:40,670
এরকমটা হলে কেমন হয়?
184
00:09:41,420 --> 00:09:43,720
এল-এর পরিচয় জানার জন্য কয়েলকে এক মাস সময় দিলে কেমন হয়।
185
00:09:44,010 --> 00:09:49,890
যদি ও সেটা না করতে পারে, তাহলে ওদেরকে বিভিন্ন দিনে মারতে আমরা বাধ্য হব।
186
00:09:50,770 --> 00:09:53,690
[নামিকাওয়া]:
তারপর, এই পদ্ধতিটাকে আবার একইভাবে চালানোর জন্য ওকে আরও এক মাস সময় দেব।
187
00:09:53,980 --> 00:09:55,310
[নামিকাওয়া]:
এল-এর সাথে যখন আমাদের মুখোমুখি হতেই হয়েছে,
188
00:09:55,400 --> 00:09:57,480
[নামিকাওয়া]:
এক সপ্তাহে আমরা দুই থেকে তিনজন মারার প্রক্রিয়ায় ফিরে যাব।
189
00:09:58,480 --> 00:10:01,900
[নামিকাওয়া]:
সোজাসুজি বললে, এল-এর বন্দোবস্ত করার ব্যাপারটা আমাদের সবার প্রথমে ভেবে দেখতে হবে।
190
00:10:02,990 --> 00:10:03,900
[মিডো]:
আচ্ছা...
191
00:10:04,280 --> 00:10:07,120
সত্যি কথা বলতে কী, আমরা যদি এল'কে মেরে ফেলি,
আমাদের আর কোনও পথের বাঁধা থাকবে না।
192
00:10:07,910 --> 00:10:09,490
ততদিন পর্যন্ত, আমাদের সাবধানে থাকতে হবে...
193
00:10:09,950 --> 00:10:11,950
হ্যাঁ... শুনে ঠিকই মনে হচ্ছে।
194
00:10:12,750 --> 00:10:15,870
বেশ, আমাদের খুবই সাবধানে থাকতে হবে।
195
00:10:16,290 --> 00:10:18,920
[ওয়ি]:
তারপর আমরা কয়েলকে এক মাস সময় দেব।
196
00:10:19,540 --> 00:10:20,460
[বাকি সবাই]:
কোনও আপত্তি নেই।
197
00:10:21,250 --> 00:10:23,800
[নামিকাওয়া (মনে মনে)]:
এল... তুমি এতে হয়তো সন্তুষ্ট হতে পারো।
198
00:10:24,760 --> 00:10:26,930
[ওয়ি]:
কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে এই মিটিং করব।
199
00:10:27,300 --> 00:10:27,970
[ওয়ি]:
এখনকার মতো এইটুকুই।
200
00:10:28,180 --> 00:10:29,430
[রিয়ুজাকি]:
ব্যাপারটা ভালর দিকেই গড়াচ্ছে...
201
00:10:29,800 --> 00:10:30,390
[লাইট]:
হ্যাঁ...
202
00:10:31,140 --> 00:10:33,020
তুমি সত্যিই দারুণ কাজ করেছ।
203
00:10:33,810 --> 00:10:35,940
শুধু খুনগুলোই আটকে দাওনি,
204
00:10:36,520 --> 00:10:39,150
এখন আমরা হয়তো নামিকাওয়ার থেকে খবরও বের করতে পারব।
205
00:10:40,440 --> 00:10:42,530
তাছাড়া, মনে হচ্ছে আমিও এমনটাই করতাম...
206
00:10:43,150 --> 00:10:45,110
আমার থেকেও আগে তোমার মাথায় সেটা এসেছে দেখছি।
207
00:10:46,450 --> 00:10:47,410
সেই হিসেব করে বলা যায়...
208
00:10:49,200 --> 00:10:54,580
যদি আমি মারা যাই, এল-এর নামের সুখ্যাতিটাকে খুব স্বচ্ছন্দেই তুমি বজায় রাখতে পারবে।
209
00:10:55,040 --> 00:10:56,620
এইসব মনমরা কথা কেন বলছ?
210
00:10:57,710 --> 00:11:02,300
আমাদের হাতে কিরার পরিচয় বের করা আর ওর বিরুদ্ধে
প্রমাণ জোগাড় করার জন্য এক মাস সময় আছে।
211
00:11:00,420 --> 00:11:02,300
212
00:11:03,130 --> 00:11:04,260
খেলা তো সবে শুরু হল।
213
00:11:04,550 --> 00:11:05,170
হ্যাঁ...
214
00:11:06,170 --> 00:11:09,300
কিন্তু ইয়োতসুবার ব্যাপারটা প্রথম তোমারই চোখে পড়ে।
215
00:11:09,760 --> 00:11:12,640
তুমি হয়তো আমার থেকেও বেশি যোগ্য লোক।
216
00:11:13,890 --> 00:11:16,100
তুমিই হয়তো এটা করতে পারবে।
217
00:11:17,640 --> 00:11:19,810
যদি আমি মারা যাই...
218
00:11:21,440 --> 00:11:23,360
তুমি এল হিসেবে আমার জায়গাটা নেবে?
0
00:11:28,900 --> 00:11:34,000
একই নাম দু'টোর বেশি "ডেথ নোট"-এ যদি ০.০০৬ সেকেন্ডের ব্যবধানে
লেখা হয়, সেটা সমকালীন হিসেবেই গণ্য হবে; "ডেথ নোট" এর কোনও
ফলাফলে আসবে না আর সেই বিশেষ নামধারীটি মারা যাবে না।
0
00:11:35,000 --> 00:11:39,500
মৃত্যুর দেবতাকে অন্তত একটা "ডেথ নোট"-এর মালিক হতেই হবে।
সেই "ডেথ নোট" কখনওই কোনও মানুষকে ধার বা তাতে লিখতে দেওয়া যাবে না।
219
00:11:40,710 --> 00:11:43,290
যদি আমি মারা যাই, তুমি কি আমার জায়গাটা নেবে?
220
00:11:44,130 --> 00:11:44,920
এল হিসেবে।
221
00:11:46,710 --> 00:11:49,800
[রিয়ুজাকি (মনে মনে)]
এসব যদি অভিনয় হয় আর ও যদি কিরা হয়, ও অবশ্যই হ্যাঁ বলবে...
222
00:11:51,300 --> 00:11:52,680
তুমি এসব কী বলছ, রিয়ুজাকি?
223
00:11:53,220 --> 00:11:56,180
যতদিন আমাদের সাথে এটা আছে, আমরা কি একসাথে মারা যাব বলে তোমার মনে হয় না?
224
00:11:58,890 --> 00:11:59,640
আচ্ছা...
225
00:12:00,560 --> 00:12:01,230
রিয়ুজাকি...
226
00:12:01,810 --> 00:12:05,780
মাফ কোরো, কিন্তু তুমি কী ভাবছ তা আমি সবাইকে বলতে যাচ্ছি।
227
00:12:07,530 --> 00:12:09,900
রিয়ুজাকি মনে করে যে আমি যদি কিরা হই,
228
00:12:10,200 --> 00:12:14,740
হয় আমি এমনিই ভান করছি যেন আমি নই আর কোনও অভিনয় করছি...
229
00:12:14,990 --> 00:12:17,290
নাহয় কিরার ক্ষমতা অন্য কারোর কাছে চলে গেছে...
230
00:12:17,370 --> 00:12:20,540
আর আমার কোনও স্মৃতি নেই যে আমিই কিরা ছিলাম।
231
00:12:20,870 --> 00:12:22,710
এটার দু'টো সম্ভাবনা রয়েছে।
232
00:12:23,710 --> 00:12:24,540
যদি প্রথমটা হয়ে থাকে...
233
00:12:24,590 --> 00:12:28,920
যদি আমি কোনও অভিনয় করে থাকি, এই হাতকড়া আমার হাত থেকে কখনওই খোলা হবে না।
234
00:12:29,590 --> 00:12:32,180
[লাইট]:
না, এমনকী যদি অন্যটাও হয়ে থাকে,
235
00:12:32,260 --> 00:12:33,600
[লাইট]:
তা'ও হয়তো ও এগুলোকে খুলবে না।
236
00:12:34,430 --> 00:12:36,810
[লাইট]:
রিয়ুজাকি মনে করে যে আমিই কিরা।
237
00:12:37,470 --> 00:12:39,930
[লাইট]:
এমনকী যদি সেই ক্ষমতা অন্য কারোর কাছে চলেও গিয়ে থাকে...
238
00:12:40,310 --> 00:12:44,270
[লাইট]:
ও ধরেই নিয়েছে যে আমার আগেই থেকেই ফন্দি আঁটা
আছে ওগুলোকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসব।
239
00:12:42,810 --> 00:12:44,270
240
00:12:45,440 --> 00:12:48,230
সোজা কথায় বললে, আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে বলে ও মনে করে না।
241
00:12:48,940 --> 00:12:50,700
আমি ক্ষমতাটা কাউকে দিয়ে দিয়েছি
242
00:12:50,780 --> 00:12:54,320
আর সন্দেহ-মুক্ত হয়ে গেলে সেটাকে আবার আমার
কাছে ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করে রেখেছি।
243
00:12:55,120 --> 00:12:59,450
[রিয়ুজাকি (মনে মনে)]:
অসাধারণ... আমি যেমনটা ভাবছিলাম তুমি ঠিক তেমনটাই বুঝে গেছ দেখছি।
244
00:13:00,000 --> 00:13:01,040
[লাইট]:
রিয়ুজাকির মূল সন্দেহটা হল,
245
00:13:01,120 --> 00:13:05,460
[লাইট]:
"এল-এর জায়গায় নিজেকে বসানোর পরেই লাইট আবার কিরা হয়ে যাবে।"
246
00:13:06,380 --> 00:13:07,090
[রিয়ুজাকি]:
ঠিক বলেছ।
247
00:13:08,090 --> 00:13:09,880
[লাইট]:
এল-এর জায়গায় নিজেকে বসাব...
248
00:13:10,220 --> 00:13:12,760
[লাইট]:
আর পুলিশকে যেমন চাইব তেমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারব,
249
00:13:13,180 --> 00:13:14,140
[লাইট]:
যখন গোপনে আমি কিরা হয়ে থাকব...
250
00:13:15,220 --> 00:13:16,180
সেটা চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া হবে।
251
00:13:17,220 --> 00:13:20,640
আমি সেটা করতে পারব কিনা... না, আমি সেটা করবই।
252
00:13:20,930 --> 00:13:22,190
তুমি তো সেটাই বলতে চাইছ, তাই না?
253
00:13:23,480 --> 00:13:24,020
[রিয়ুজাকি]:
হ্যাঁ।
254
00:13:24,900 --> 00:13:25,770
[লাইট]:
কিন্তু এখন কী হবে?
255
00:13:26,230 --> 00:13:30,740
[লাইট]:
তোমার তো এতক্ষণে বুঝে যাওয়া উচিত যে আমি হয়তো অভিনয় করছি না।
256
00:13:31,950 --> 00:13:35,820
[রিয়ুজাকি]:
তুমি যদি অভিনয় করেও থাকো আর আমার জায়গাটাকে দখল করারও চেষ্টা করো...
257
00:13:36,320 --> 00:13:38,870
[রিয়ুজাকি]:
এমন কোনও সম্ভাবনাই নেই যে তুমি সবার সামনে তোমার পরিকল্পনার কথা খুলে বলবে।
258
00:13:39,490 --> 00:13:40,620
[রিয়ুজাকি]:
তুমি সেটাই বলতে চাইছ তো?
259
00:13:42,160 --> 00:13:42,790
রিয়ুজাকি...
260
00:13:46,330 --> 00:13:50,260
বর্তমান কিরাকে ধরার পরও...
261
00:13:50,960 --> 00:13:51,800
তোমার কি সত্যিই মনে হয়...
262
00:13:52,260 --> 00:13:53,930
যে আমি কিরা হয়ে যাব, একটা খুনি?
263
00:13:55,130 --> 00:13:56,550
আমাকে দেখে কি সেরকম ধরনের ছেলে বলে মনে হয়?
264
00:14:02,600 --> 00:14:04,810
আমার তো তা-ই মনে হয়। তোমাকে দেখে তা-ই মনে হয়।
265
00:14:13,780 --> 00:14:14,360
আবার...?
266
00:14:14,860 --> 00:14:16,740
ঠিক আছে! যথেষ্ট হয়েছে!
267
00:14:16,910 --> 00:14:19,490
ব্যাপারটার এখানেই নিষ্পত্তি করা হোক!
268
00:14:20,620 --> 00:14:21,290
আমারও তা-ই মনে হয়।
269
00:14:22,000 --> 00:14:25,040
যে কোনও মূল্যে, আমাদের সামনে থাকা কিরাকে ধরতে হবে।
270
00:14:25,750 --> 00:14:28,210
যতদিন আমার হাতে এই হাতকড়া পরানো আছে, কারোর
কোনও অভিযোগ করার দরকার আছে বলে তো মনে হয় না।
271
00:14:28,540 --> 00:14:32,380
আমারও তা-ই মনে হয়। আমাদের হাতে মাত্র এক মাস সময় আছে।
272
00:14:33,880 --> 00:14:34,720
রিয়ুজাকি...
273
00:14:34,880 --> 00:14:35,550
হ্যাঁ?
274
00:14:36,050 --> 00:14:40,140
আমরা যদি এই মিটিঙটাকে প্রমাণ হিসেবে ওই সাতজনের বিরুদ্ধে ব্যবহার করতে পারি,
275
00:14:40,390 --> 00:14:42,350
তাতে এই খুনের অপরাধীদের কি থামানো যাবে না?
276
00:14:42,850 --> 00:14:43,850
[রিয়ুজাকি (মনে মনে)]:
আবারও বলতে হচ্ছে...
277
00:14:44,850 --> 00:14:45,890
দুর্ভাগ্যবশত, না।
278
00:14:46,640 --> 00:14:47,270
না?
279
00:14:47,400 --> 00:14:50,520
আমরা সঠিকভাবে জানিও না এই সাতজনের মধ্যেই কিরা আছে কিনা।
280
00:14:51,230 --> 00:14:55,820
ওদের সাথে যদি একটুও সম্পর্ক থেকে থাকে, কিরা নির্দ্বিধায় ওদের মেরে ফেলবে।
281
00:14:56,570 --> 00:14:59,370
আমাদের পুরোপুরি নিশ্চিত হতে হবে যে কিরা ওদের মধ্যেই কেউ একজন,
282
00:14:59,700 --> 00:15:01,660
নাহলে ওদের এখনই গ্রেপ্তার করার কোনও মানে থাকবে না।
283
00:15:01,870 --> 00:15:03,330
কিরা যদি ওদের কেউ হয়েও থাকে...
284
00:15:03,580 --> 00:15:06,580
সেটা যে কে সেটা এখন ধরে নেওয়াটা একটু মুশকিলের ব্যাপার।
285
00:15:07,000 --> 00:15:09,830
আমার মনে হয় সেটা করলে একটু বেশিই তাড়াহুড়ো করা হয়ে যাবে।
286
00:15:10,250 --> 00:15:14,420
কিন্তু, ওই সাতজনের মধ্যেই কিরা রয়েছে এমনটা যদি তুমি বলতে না পারো...
287
00:15:15,090 --> 00:15:18,470
তাহলে ওদের গ্রেপ্তার করলে এই খুনগুলো বন্ধ হয়ে যাবে
এমনটা উপায়ও আমাদের হাতে রয়েছে বলতে হবে।
288
00:15:19,590 --> 00:15:22,970
বাবা যেটা বলছে সেটা খুব একটা অবহেলা করার মতো কথা নয়। আমাদের হাতে উপায় আছে।
289
00:15:23,140 --> 00:15:23,770
আরেকদিক থেকে ভাবলে...
290
00:15:25,140 --> 00:15:27,980
মনে হয় আমার নিজের কিরার পিছনে ধাওয়া করাটাই ভাল হবে।
291
00:15:29,150 --> 00:15:33,150
[রিয়ুজাকি]:
আপনারা এই হেডকোয়ার্টারটা ব্যবহার করতে পারেন, যেমন আমি করব।
292
00:15:33,570 --> 00:15:38,320
[রিয়ুজাকি]:
আপনারা আপনাদের পদ্ধতিতে তদন্ত চালাতে পারেন আর চাইলে ওদের গ্রেপ্তারও করতে পারেন।
293
00:15:39,240 --> 00:15:41,700
আমাকে আমার নিজস্ব পদ্ধতিতে তদন্ত চালাতে হবে।
294
00:15:42,450 --> 00:15:44,410
এরকমটা না করলে আমরা শুধু নিজেদের মধ্যেই তর্কাতর্কি করে যাব।
295
00:15:45,120 --> 00:15:46,290
তারচেয়ে ভাল আলাদা হয়ে নিজস্ব পদ্ধতিতে তদন্ত চালান।
296
00:15:46,950 --> 00:15:50,920
তার মানে, তুমি শুধু কে কিরা সেটাই খুঁজে বের করতে চাও, তাই না?
297
00:15:51,250 --> 00:15:55,250
হ্যাঁ। ওকে না ধরতে পারলে এই কেসটার কোনও দিনই সমাধান হবে না।
298
00:15:55,840 --> 00:16:00,220
[রিয়ুজাকি]:
এটা বলছি না যে চোখের সামনে লোকজনের মারা যাওয়াটা
আমার কাছে কোনও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় না।
299
00:15:58,170 --> 00:16:00,220
300
00:16:01,090 --> 00:16:04,510
কিন্তু আমরা যদি সত্যিটা খুঁজে না বের করি,
301
00:16:04,600 --> 00:16:07,560
কিরা তাহলে আবার মাথাচাড়া দিয়ে উঠবে আর শেষে গিয়ে শিকারের সংখ্যা বেড়ে দাঁড়াবে।
302
00:16:07,770 --> 00:16:12,900
সেইজন্যই... আমার মনে হয় কিরা আসলে কে সেটা খুঁজে বের করাটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার।
303
00:16:14,480 --> 00:16:17,110
ওই সাতজনকে গ্রেপ্তার করায় আমার সায় নেই,
304
00:16:17,280 --> 00:16:20,200
আপনারা যদি সেটা করতে চান, তাহলে আপনারাই সেটার দায়িত্ব নেবেন।
305
00:16:21,490 --> 00:16:23,160
আমি নিজে একাই কিরাকে ধরার উপরে কাজ করব।
306
00:16:23,620 --> 00:16:24,990
[রিয়ুজাকি]:
আমাদের হাতে মাত্র এক মাস সময় আছে।
307
00:16:25,990 --> 00:16:27,620
ভাবছি কে আগে কিস্তিমাত করবে?
308
00:16:28,450 --> 00:16:29,250
রিয়ুজাকি...
309
00:16:29,540 --> 00:16:30,330
কোথায় যাচ্ছ তুমি?
310
00:16:30,830 --> 00:16:31,920
আমানের ঘরে।
311
00:16:32,460 --> 00:16:35,380
ভুল বুঝো না, লাইট, আমি জানি তুমি তোমার বাবার পক্ষেই থাকবে, কিন্তু...
312
00:16:36,000 --> 00:16:38,800
এই হাতকড়াগুলোকে আমি খুলে দিতে পারব না, তাই তোমাকে আমার সাথেই আসতে হবে।
313
00:16:48,100 --> 00:16:50,600
লাইট! আজকে কি আমরা বাইরে কোথাও প্রেম করতে যেতে পারি?
314
00:16:51,020 --> 00:16:52,440
মিস্টার রিয়ুজাকির সাথে...
315
00:16:53,350 --> 00:16:54,150
মিসা...
316
00:16:55,110 --> 00:16:57,110
তুমি কি লাইটকে ভালবাসো?
317
00:16:57,480 --> 00:16:58,030
অ্যাঁ?
318
00:16:58,860 --> 00:17:00,610
হ্যাঁ... অনেক ভালবাসি...
319
00:17:00,900 --> 00:17:02,950
কিন্তু তার সাথে তুমি কিরাকে পুজোও করো।
320
00:17:03,530 --> 00:17:04,370
হ্যাঁ...
321
00:17:04,620 --> 00:17:05,370
তো...
322
00:17:05,530 --> 00:17:08,040
বাছতে হলে তুমি কাকে বাছবে, লাইট নাকি কিরা?
323
00:17:08,330 --> 00:17:08,910
অ্যাঁ?
324
00:17:09,500 --> 00:17:11,620
অবশ্যই লাইটকে।
325
00:17:11,870 --> 00:17:14,670
কিরার প্রতি আমার কৃতজ্ঞতা আছে আর ওর সাথে একদিন দেখাও করতে চাই,
326
00:17:14,710 --> 00:17:17,300
কিন্তু সেটাকে মোটেই ভালবাসা বলে না। অবশ্যই লাইটকে বাছব।
327
00:17:17,880 --> 00:17:19,670
লাইট কিরাকে ধরতে চায়।
328
00:17:20,720 --> 00:17:21,800
ঠিক বলছি না, লাইট?
329
00:17:22,340 --> 00:17:23,680
হ্যাঁ। অবশ্যই।
330
00:17:24,640 --> 00:17:27,600
ও-ও কিরাকে ধরতে চায়। এখন তুমি কী করবে?
331
00:17:27,890 --> 00:17:31,140
লাইট যদি কিরাকে ধরতেই চায়, তাহলে আমিও চাই ও-ই কিরাকে ধরুক।
332
00:17:31,640 --> 00:17:37,020
তো তুমি কি তদন্তের কাজে লাইটকে সাহায্য করতে চাও?
333
00:17:35,150 --> 00:17:37,020
334
00:17:37,570 --> 00:17:38,440
রিয়ুজাকি।
335
00:17:38,520 --> 00:17:41,690
হ্যাঁ! লাইটের জন্য আমি সবকিছু করতে রাজী আছি!
336
00:17:42,360 --> 00:17:44,280
এক সেকেন্ড দাঁড়াও। কী করার চিন্তাভাবনা করছ তুমি?
337
00:17:44,950 --> 00:17:48,370
[রিয়ুজাকি]:
আইবার এরাল্ডো কয়েলের ভূমিকা পালন করবে আর ওই সাতজনকে বলবে যে...
338
00:17:48,410 --> 00:17:52,250
[রিয়ুজাকি]:
ও জানতে পেরেছে মিসা আমানে হয়তো এল-এর আসল পরিচয় খুঁজে বের করতে পারবে।
339
00:17:53,290 --> 00:17:55,210
[রিয়ুজাকি]:
আর এল মিসাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নিয়েছে
340
00:17:55,290 --> 00:17:57,670
[রিয়ুজাকি]:
কারণ এল'এর সন্দেহ যে মিসাই দ্বিতীয় কিরা।
341
00:17:58,710 --> 00:17:59,920
[মিসা]:
বেশ, এটা সত্যি কথা।
342
00:18:00,420 --> 00:18:03,880
যদি ওরা জানতে পারে যে মিসা আমানে হয়তো এল'কে চিনলেও চিনতে পারে...
343
00:18:04,760 --> 00:18:07,600
ওরা মিসাকে ওদের বিজ্ঞাপনগুলোর জন্য বাছাই করবে
344
00:18:08,010 --> 00:18:10,100
আর মিসাকে নানারকম প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করবে।
345
00:18:10,720 --> 00:18:12,480
মিস্টার মাতসুদার গণ্ডগোল পাকানোর সময়ে...
346
00:18:13,100 --> 00:18:15,770
[রিয়ুজাকি]:
মিসাকে ওদের বিজ্ঞাপনে ব্যবহার করার ব্যাপারে কথাবার্তা হয়েছিল।
347
00:18:16,600 --> 00:18:17,360
হ্যাঁ। হ্যাঁ।
348
00:18:17,940 --> 00:18:18,730
এরকম করাটা ভাল হবে না।
349
00:18:19,070 --> 00:18:19,610
কেন?
350
00:18:20,070 --> 00:18:22,740
কারণ এতে তোমার বিপদে পড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।
351
00:18:22,990 --> 00:18:25,700
অ্যাঁ?! তুমি আমার ব্যাপারে চিন্তা করছ?
352
00:18:25,780 --> 00:18:26,950
ঠিক আছে!
353
00:18:28,070 --> 00:18:31,540
তোমার জন্য এইটুকু কাজ করতে আমার কিছুই মনে হবে না।
354
00:18:32,450 --> 00:18:35,870
শোনো মিসা, ওরা যদি জানতে পারে যে তুমি এল'কে চিনলেও চিনতে পারো...
355
00:18:35,920 --> 00:18:39,090
ওরা সেই খবরটা বের করার জন্য তোমার সাথে কীরকম ব্যবহার করবে আমরা তা জানি-ও না।
356
00:18:39,500 --> 00:18:43,050
একদম ঠিক আছে। কোনও রকমের অত্যাচারের সামনেই আমি আমার মুখ খুলব না।
357
00:18:43,460 --> 00:18:44,880
হ্যাঁ। তা ঠিকই বলেছ...
358
00:18:45,170 --> 00:18:48,390
তাছাড়া, মেরে ফেলার আগে কিরা তার শিকারকে নিয়ন্ত্রণ করতে পারে।
359
00:18:48,890 --> 00:18:52,430
মিসার কাছ থেকে সবকিছু জেনে ওকে মেরে ফেলার খুবই বড়সড় সম্ভাবনা আছে এতে।
360
00:18:50,010 --> 00:18:52,430
361
00:18:52,640 --> 00:18:55,350
না, কিরা যদি এল'কে মেরে ফেলে, তাহলে মিসাকে ওর আর কোনও কাজেই লাগবে না আর
362
00:18:55,430 --> 00:18:57,810
কিরা মিসার মুখ বন্ধ রাখার জন্য ওকে মেরেই ফেলবে।
363
00:18:58,060 --> 00:18:59,400
কথাগুলো শুনতে মোটেই ভাল লাগছে না...
364
00:18:59,730 --> 00:19:00,650
লাইট।
365
00:19:02,230 --> 00:19:04,900
আমরা যদি এই খেলায় জিতি, তাহলে মিসা কখনওই মারা যাবে না।
366
00:19:05,650 --> 00:19:06,450
তাছাড়া...
367
00:19:06,820 --> 00:19:09,990
যতদিন আমরা এই হাতকড়ায় বাঁধা আছি, আমাদের ভাগ্যও একই পথে চলবে।
368
00:19:11,200 --> 00:19:13,490
আমি যদি মারা যাই, তাহলে তুমিও মারা যাবে।
369
00:19:14,040 --> 00:19:16,960
এক্ষেত্রে, মিসার কষ্টটাই সবথেকে বেশি হবে।
370
00:19:17,620 --> 00:19:21,090
হয় আমরা দু'জনেই মারা যাব, নাহয় কিরাকে ধরব।
371
00:19:21,670 --> 00:19:22,500
এর মধ্যে কোনটা বাছবে বলো?
372
00:19:22,550 --> 00:19:26,470
কিরাকে ধরব! লাইটকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতেই পারি না।
373
00:19:26,670 --> 00:19:27,510
হ্যাঁ, ঠিকই বলেছ।
374
00:19:28,010 --> 00:19:29,590
এই, রিয়ুজাকি, পাগলামো বন্ধ করো!
375
00:19:29,760 --> 00:19:32,390
আমাদের হাতে মোটেও সময় নেই। আর আমি এবার মরিয়া হয়ে উঠেছি।
376
00:19:32,970 --> 00:19:37,640
তাছাড়া, মিসা আমানের... সাহস আর তোমার প্রতি ভালবাসার...
377
00:19:38,020 --> 00:19:38,980
কোনও সীমা নেই।
378
00:19:39,650 --> 00:19:41,190
রিয়ুজাকি...
379
00:19:42,520 --> 00:19:45,820
মনে হয় তোমাকে আমি এতদিন ধরে ভুল বুঝে এসেছি।
380
00:19:46,360 --> 00:19:47,570
তোমাকে আমি চরিত্রহীন আর বাচাল বলেছি।
381
00:19:48,320 --> 00:19:51,070
তুমি সত্যিই আমার মনের কথাটা বোঝো!
382
00:19:51,570 --> 00:19:56,000
হ্যাঁ। মিসা লাইটের জন্য একেবারে নিখুঁত, আর যোগ্য মেয়ে।
383
00:19:56,580 --> 00:19:57,750
384
00:19:58,660 --> 00:19:59,960
ধন্যবাদ, রিয়ুজাকি!
385
00:20:00,830 --> 00:20:02,460
জানো, আমি তোমার প্রেমেও পড়ে যেতে পারি।
386
00:20:02,630 --> 00:20:04,170
সেটা একটু...
387
00:20:04,710 --> 00:20:07,720
আমরা ভাল বন্ধু হলে কেমন হয়, রিয়ুজাকি?
388
00:20:08,380 --> 00:20:08,930
হ্যাঁ।
389
00:20:09,380 --> 00:20:11,140
আমার আরেকজন বন্ধু হল।
390
00:20:11,840 --> 00:20:15,390
হ্যাঁ। লাইটের সব বন্ধু আমারও বন্ধু।
391
00:20:16,520 --> 00:20:18,350
চলো আমরা সবাই বন্ধু হই!
392
00:20:18,680 --> 00:20:19,690
393
00:20:22,310 --> 00:20:25,320
আর আমি আমার বন্ধুদের সাথে কখনওই প্রতারণা করি না।
394
00:20:25,610 --> 00:20:27,860
আমাদের সবার শক্তি এক করে, চলো কিরাকে গ্রেপ্তার করি!
395
00:20:28,240 --> 00:20:29,240
না, কিন্তু...
396
00:20:30,070 --> 00:20:32,370
ইয়াগামি তদন্তের ক্ষেত্রে আমাদের থেকে অন্যরকম পদ্ধতি অনুসরণ করবে বলেছে
397
00:20:32,450 --> 00:20:34,120
আর ওর বাবা আর অন্যদের সাথে এর উপরে কাজ করছে।
398
00:20:34,740 --> 00:20:36,700
তুমি আর আমি একসাথে কাজ করব, মিসা।
399
00:20:37,040 --> 00:20:38,290
অ্যাঁ? এর মানেটা কী?
400
00:20:38,580 --> 00:20:40,210
তুমি কিন্তু ব্যাপারটা নোংরামির দিকে নিয়ে যাচ্ছ, রিয়ুজাকি।
401
00:20:41,040 --> 00:20:43,380
[লাইট]:
এখন আমার তোমার তদন্তে যোগ দেওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই...
402
00:20:43,420 --> 00:20:44,840
[রিয়ুজাকি]:
না, ঠিকই আছে।
403
00:20:45,000 --> 00:20:47,800
[মিসা]:
এসব কী বলছ তুমি? লাইট আমাদের দলে যোগ দেবে!
404
00:20:48,170 --> 00:20:49,220
না, ব্যাপারটা মোটেও সেরকম নয়...
405
00:20:49,300 --> 00:20:53,260
আমি এই তদন্তের পদ্ধতিতে মোটেই সায় দিইনি।
তোমার পক্ষে ব্যাপারটা খুবই বিপজ্জনক।
406
00:20:53,760 --> 00:20:54,550
লাইট...
407
00:20:54,930 --> 00:20:57,100
আমাকে নিয়ে ভাবার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
408
00:20:58,100 --> 00:21:01,100
কিন্তু আমাকে এটা করতে দাও।
আমি তোমার যে কোনও ভাবে কাজে আসতে চাই।
409
00:21:02,020 --> 00:21:04,900
আমি চাই আমি তোমার কাজে আসি আর তুমি আমাকে অনেক বেশি ভালবাসো।
410
00:21:05,520 --> 00:21:06,520
তাছাড়া, আমি...
411
00:21:06,940 --> 00:21:09,570
তোমার জন্য হাসিমুখে মরতেও পারি।
412
00:21:10,190 --> 00:21:13,200
[মিস্টার ইয়াগামি]:
এই পরিস্থিতিতে সাতজন লোককে গ্রেপ্তার করাটা বেশ কঠিন ব্যাপার।
413
00:21:14,450 --> 00:21:17,580
মোগি, মাতসুদা, তোমাদের কাছে কোনও ভাল বুদ্ধি আছে?
414
00:21:37,430 --> 00:21:39,220
♪ অনন্ত বিষণ্ণতার এই একটি পৃষ্ঠা; ♪
415
00:21:39,850 --> 00:21:41,600
♪ তোমার চোখের এক দ্রুতগামী যুদ্ধকৌশল। ♪
416
00:21:42,520 --> 00:21:46,190
♪ আইনের জালে শয়তানকে জড়িয়ে ফেলি চলো, কোনও মামলায় না জড়িয়ে সোজা জেলে। ♪
417
00:21:46,270 --> 00:21:48,770
♪ মনের ভেতরকার মারাত্মক বিষ লালসার ভয়। ♪
418
00:21:48,980 --> 00:21:51,650
♪ মিথ্যে কল্পনায় অবিরাম আবোলতাবোল বকা; ♪
419
00:21:51,740 --> 00:21:54,280
♪ অন্তিম বিচার; সংঘবদ্ধ অপরাধের অবিশ্রান্ত কথাবার্তা। ♪
420
00:21:54,450 --> 00:21:56,950
♪ পরিত্রাণের পথ কে জানে? ♪
421
00:21:57,030 --> 00:21:59,580
♪ মুক্তি পাওয়া এক পৃথিবী, ♪
422
00:21:59,790 --> 00:22:02,620
♪ পাওনাগণ্ডার শব্দ! ♪
423
00:22:02,870 --> 00:22:06,420
♪ যে আগুন আমি অনুভব করছি, সত্যিই আমি যেন এক যমদূত! ♪
424
00:22:06,830 --> 00:22:09,960
♪ আইনের এই খেলাকে টাকা দিয়ে কেনা! সুবোধ বালকটি হতাশ, ♪
425
00:22:10,050 --> 00:22:12,800
♪ এই হল গিয়ে নীতিকথা! এসো, ধুয়েমুছে ফেলা নিষ্ঠুর বৃষ্টি। ♪
426
00:22:13,590 --> 00:22:15,510
♪ সুবোধ বালকটি হতাশ, ♪
427
00:22:15,590 --> 00:22:18,100
♪ এই হল গিয়ে নীতিকথা! এসো, ধুয়েমুছে ফেলা নিষ্ঠুর বৃষ্টি। ♪
428
00:22:18,300 --> 00:22:21,350
♪ ধুয়েমুছে ফেলা নিষ্ঠুর বৃষ্টি। ♪
429
00:22:34,860 --> 00:22:37,160
[মিসা]:
বেশ, আমি একজন অভিনেত্রী।
430
00:22:37,200 --> 00:22:39,450
[মিসা]:
পরিচালক নিশিনাকা, লাইট, অন্য সবাই...
431
00:22:39,530 --> 00:22:42,200
[মিসা]:
আর এখন এমনকী শিনিগামিও পর্যন্ত আমাকে অভিনয় করতে বলছে!
432
00:22:42,290 --> 00:22:44,120
[মিসা]:
কত কাজ করতে হবে আমায়।
433
00:22:44,210 --> 00:22:47,330
[মিসা]:
দেখে মনে হচ্ছে আমি হয়তো বড় বিজ্ঞাপনে কাজও পেয়ে যেতে পারি। কত বিখ্যাত হয়ে যাব আমি!