1
00:00:03,400 --> 00:00:05,660
♪ছড়িয়ে পড়া অন্ধকারে♪
2
00:00:05,730 --> 00:00:08,360
♪বিপ্লব আনার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি♪
3
00:00:08,500 --> 00:00:13,530
♪কাউকে এতে হস্তক্ষেপ করতে দেব না♪
4
00:00:13,610 --> 00:00:18,670
♪আমি বদলে যেতে চলেছি♪
5
00:00:27,160 --> 00:00:31,420
♪ইডেন উদ্যানের সেই নিষিদ্ধ ফলটি যে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে...♪
6
00:00:31,630 --> 00:00:39,860
♪স্বপ্নকে আমি বাস্তবে পাল্টাতে চলেছি♪
7
00:00:42,600 --> 00:00:51,740
♪এমন পরিণতি যা সবাই কামনা করে।♪
8
00:00:52,710 --> 00:00:55,010
♪ছড়িয়ে পড়া অন্ধকারে♪
9
00:00:55,080 --> 00:00:57,780
♪বিপ্লব আনার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি♪
10
00:00:57,850 --> 00:01:02,650
♪কাউকে এতে হস্তক্ষেপ করতে দেব না♪
11
00:01:02,820 --> 00:01:08,130
♪একদিন আমি দেখিয়ে দেব♪
12
00:01:08,130 --> 00:01:17,440
♪এক উজ্জ্বল এবং আদর্শ পৃথিবী।♪
0
00:01:17,930 --> 00:01:21,930
অনুবাদ ও সম্পাদনা
দেবাশীষ কর্মকার
0
00:01:22,030 --> 00:01:24,930
ডেথ নোট: পর্ব ১৭
মৃত্যুদণ্ড
13
00:01:28,580 --> 00:01:32,420
[রেম]:
টিভিতে যেসব অপরাধীদের দেখানো হচ্ছে তাদের মারার জন্য এটা এরকমভাবেই ব্যবহার করবে।
14
00:01:33,090 --> 00:01:36,080
তারপর, যেরকমভাবে চাইবে সেরকমভাবেই নোটবুকটাকে ব্যবহার করতে পারবে।
15
00:01:36,220 --> 00:01:37,620
এইগুলোই হচ্ছে এটার শর্ত।
16
00:01:38,760 --> 00:01:40,890
[মনে মনে]
লাইটের পরিকল্পনা মতো যদি সবকিছু ঠিকঠাক চলে,
17
00:01:41,030 --> 00:01:43,020
[মনে মনে]
তাহলে এভাবেই মিসাকে বাঁচানো যাবে...
18
00:01:44,530 --> 00:01:48,830
আমাদের দু'জনের জন্যই চুক্তিটা বেশ ভাল, তাই না?
19
00:01:49,340 --> 00:01:53,030
বা তোমার মতো করে বললে... ভাল কারবার।
20
00:01:58,720 --> 00:02:01,390
বন্দীদশায় পঞ্চাশ দিন
21
00:01:59,480 --> 00:02:01,380
মিস্টার ইয়াগামি, আপনি ঠিক আছেন?
22
00:02:02,350 --> 00:02:05,010
[রিয়ুজাকি]:
আপনার নিজেকে এরকমভাবে আটকে রাখার কোনও মানে হয় না।
23
00:02:05,850 --> 00:02:10,950
কিরা আবার অপরাধীদের মারা শুরু করার পর একমাসেরও বেশি সময় হয়ে গেছে...
24
00:02:11,460 --> 00:02:14,620
[মিস্টার ইয়াগামি]:
আমি পুরো নিশ্চিত যে আমার ছেলে কিরা নয়...
25
00:02:15,230 --> 00:02:19,030
[মিস্টার ইয়াগামি]:
তো এবার, যা বাকি আছে তা হল তোমার নিশ্চিত হওয়া...
26
00:02:19,570 --> 00:02:23,260
আমার ছেলে ছাড়া পেলে আমিও এই বন্দীদশা ত্যাগ করব...
27
00:02:25,170 --> 00:02:26,770
চিফ খুবই জেদি লোক...
28
00:02:28,510 --> 00:02:30,170
লাইট, তুমি ঠিক আছো?
29
00:02:31,050 --> 00:02:34,540
হ্যাঁ। আমি ঠিক আছি, কিন্তু... রিয়ুজাকি...
30
00:02:34,850 --> 00:02:38,150
নিজেকে বন্দী করার পর থেকে অপরাধীদের মরে যাওয়া থেমে গেছে।
31
00:02:38,820 --> 00:02:41,220
মনে হয় এটা ধরেই নেয়া যায় যে কিরা এমন কেউ
32
00:02:41,290 --> 00:02:43,920
যে আমার পরিস্থিতির ব্যাপারে জানে।
33
00:02:44,160 --> 00:02:45,290
- আমরা যদি এভাবে ব্যাপারটাকে বিচার করে দেখি...
- না।
34
00:02:45,360 --> 00:02:48,630
অপরাধীরা মারা যাচ্ছে না কেননা তুমিই কিরা তাই বলে।
35
00:02:48,830 --> 00:02:50,800
না! আমি কিরা নই।
36
00:02:50,870 --> 00:02:52,230
তোমাকে বোঝাতে গেলে আর কতবার সেটা বলতে হবে?
37
00:02:53,800 --> 00:02:57,260
[মনে মনে]
লোকজন যে আবার মরা শুরু হয়েছে কিরার সেটা অবশ্যই জানা উচিত...
38
00:02:58,070 --> 00:02:59,130
[মনে মনে]
দেখে মনে হচ্ছে না যে ব্যাপারটা ও জানে...
39
00:03:00,140 --> 00:03:01,510
এটা ভাল হচ্ছে না, রিয়ুজাকি...
40
00:03:02,080 --> 00:03:05,570
অপরাধীরা যে আবার মরতে শুরু করেছে সেটা কিন্তু তুমি এখনও লাইটকে বলোনি...
41
00:03:07,650 --> 00:03:08,340
[স্পিকারে এল-এর গলা]:
আমানে...
42
00:03:08,920 --> 00:03:09,540
হ্যাঁ?
43
00:03:09,850 --> 00:03:11,790
[স্পিকারে এল-এর গলা]:
জানি তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু তুমি কি ঠিক আছো?
44
00:03:12,790 --> 00:03:14,220
তুমি কি মাথামোটা নাকি?
45
00:03:14,790 --> 00:03:18,180
এতদিন এতকিছুর পরে যদি বলি আমি ঠিক আছি
তাহলে ধরে নিতে হবে আমার মাথা খারাপ হয়ে গেছে...
46
00:03:16,590 --> 00:03:18,180
47
00:03:19,090 --> 00:03:20,150
[স্পিকারে এল-এর গলা]:
হ্যাঁ, তা ঠিকই বলেছ।
48
00:03:21,200 --> 00:03:24,690
আমাকে ছেড়ে দাও... আমি লাইটকে দেখতে চাই...
49
00:03:25,530 --> 00:03:26,730
লাইটকে দেখতে চাই...
50
00:03:27,240 --> 00:03:28,360
লাইটকে দেখতে চাই...
51
00:03:29,070 --> 00:03:30,130
[মিসা]:
লাইটকে দেখতে চাই...
52
00:03:31,810 --> 00:03:34,640
দেখে মনে হচ্ছে ওরা তিনজনই আর এই কষ্ট সহ্য করতে পারছে না...
53
00:03:34,940 --> 00:03:37,780
রিয়ুজাকি, তুমি লাইটকে এখনও কেন আটকে রেখেছ?
54
00:03:38,080 --> 00:03:39,010
অনেক আগেই তোমার ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল!
55
00:03:39,410 --> 00:03:41,180
যদি ওকে ছেড়ে দাও, তাহলে চিফও বন্দীদশা থেকে বেরিয়ে আসবেন।
56
00:03:41,820 --> 00:03:43,340
[আইজাওয়া]:
অপরাধীরা এখনও মারা যাচ্ছে
57
00:03:43,420 --> 00:03:46,050
[আইজাওয়া]:
এমনকী মিসা আর লাইট কোনওরকমের তথ্য না পাওয়ার পরেও।
58
00:03:46,520 --> 00:03:48,580
[আইজাওয়া]:
আমরা অন্তত এইটুকু তো জানি।
59
00:03:49,420 --> 00:03:50,190
না।
60
00:03:50,730 --> 00:03:54,820
আমরা যা জানি তা হল মিসা মনে করছে যে লাইট
ইয়াগামিকে ও অস্বাভাবিক রকমের গভীরভাবে ভালবাসে।
61
00:03:56,060 --> 00:03:59,660
রিয়ুজাকি... ভুল বুঝো না, কিন্তু আমার মনে হয় যে তুমি এইসব করছ
62
00:03:59,730 --> 00:04:04,000
কেননা তুমি স্বীকার করতে চাও না যে তুমি লাইটের ব্যাপারে ভুল ছিলে।
63
00:04:04,540 --> 00:04:05,840
তুমি যে এমনটা ভাবো তা আমার আগেই মনে হয়েছিল।
64
00:04:07,210 --> 00:04:11,300
লাইট যেমন আগেই বলেছিল, কিরা লিন্ড এল. টেলর আর এফবিআই এজেন্টদের মেরেছে।
65
00:04:11,950 --> 00:04:14,240
[আইজাওয়া]:
কিরা যদি নজরদারির মধ্যে থেকে আর কোনও
তথ্য জোগাড় না করে কাউকে মেরে ফেলতে পারে,
66
00:04:14,320 --> 00:04:17,010
তাহলে ওর টেলর আর ওই এফবিআই মারার কোনও দরকার পড়ত না!
67
00:04:17,150 --> 00:04:19,950
[আইজাওয়া]:
আমরা যতই জোরদার তদন্ত করি না কেন, ওকে খুঁজে বের করাটা অসম্ভব ব্যাপার।
68
00:04:20,560 --> 00:04:22,110
[আইজাওয়া]:
কিরা কোনও কারণ ছাড়া কাউকে মারে না।
69
00:04:22,690 --> 00:04:24,820
[আইজাওয়া]:
এমনকী তুমিও নিজে সেটা বলেছ।
70
00:04:25,660 --> 00:04:26,720
আচ্ছা...
71
00:04:27,030 --> 00:04:28,860
[মাতসুদা]:
এই পরিস্থিতিতে যদি ও কাউকে মারতেই পারত,
72
00:04:28,930 --> 00:04:32,260
[মাতসুদা]:
তাহলে তো ওর ওই এফবিআই এজেন্টদেরকে নিয়ে চিন্তা করার কোনও কারণই ছিল না...
73
00:04:34,340 --> 00:04:35,730
[আইজাওয়া]:
পঞ্চাশ দিন হয়ে গেছে...
74
00:04:36,370 --> 00:04:38,100
[আইজাওয়া]:
এসব করার তো আমি কোনও কারণ দেখতে পারছি না।
75
00:04:38,970 --> 00:04:42,070
তাছাড়া, আসল কিরাকে ধরা নিয়ে আমাদের এখন মাথা ঘামালে বেশি কাজে দেবে।
76
00:04:59,060 --> 00:05:00,190
বুঝেছি।
77
00:05:03,000 --> 00:05:03,830
[রিয়ুজাকি]:
মিস্টার ইয়াগামি।
78
00:05:04,400 --> 00:05:05,300
কী হয়েছে?
79
00:05:05,730 --> 00:05:08,000
[রিয়ুজাকি]:
আপনি কি একটু টাস্ক ফোর্স হেডকোয়ার্টারে আসবেন?
80
00:05:08,770 --> 00:05:11,900
[রিয়ুজাকি]:
এখন ঠিক কী ঘটছে তা নিয়ে আমার
চিন্তাভাবনার কথা আপনাকে বলতে চাই।
81
00:05:12,740 --> 00:05:15,870
কিন্তু তার আগে, আমি চাই আপনি আমার সাথে লাইটের বাবা হিসেবে কথা বলুন।
82
00:05:17,810 --> 00:05:18,870
ঠিক আছে।
83
00:05:37,060 --> 00:05:41,110
তিন দিন পর
84
00:05:42,140 --> 00:05:45,630
আমি কখনওই ভাবিনি যে আপনি একজন বয়স্ক মানুষ, উত্ত্যক্তকারী মশাই।
85
00:05:45,940 --> 00:05:48,410
আমি কোনও উত্ত্যক্তকারী নই। আমি একজন তদন্তকারী।
86
00:05:48,980 --> 00:05:49,840
গোয়েন্দা?!
87
00:05:50,880 --> 00:05:51,500
এবার মনে পড়েছে!
88
00:05:52,150 --> 00:05:55,270
[মিসা]:
আমাকে বলা হয়েছিল যে আমাকে দ্বিতীয় কিরা না ওরকম কিছু একটা কারণে গ্রেপ্তার করা হচ্ছে...
89
00:05:55,350 --> 00:05:57,150
[মিসা]:
সেটা কি সত্যি সত্যি ছিল?
90
00:05:57,950 --> 00:05:59,010
এ হতেই পারে না...
91
00:05:59,090 --> 00:06:02,580
পুলিশ আমাকে কোনও ভালবাসার পাত্রীর মতো হাত-চোখ
বেঁধে পূজা করার জন্য কোনওমতেই ধরে নিয়ে যাবে না...
92
00:06:03,120 --> 00:06:05,090
যাইহোক, এটা একটু অবাক লাগছে না যে
93
00:06:05,160 --> 00:06:07,750
আপনি আমাকে ছেড়ে দেবেন ঠিক করেও আমার হাত-পা বেঁধে রেখেছেন?
94
00:06:08,360 --> 00:06:09,230
মুখ বন্ধ করো।
95
00:06:22,080 --> 00:06:23,810
- লাইট!
- মিসা?
96
00:06:23,950 --> 00:06:25,470
তোমাকে দেখার জন্য আর তর সইছিল না--!
97
00:06:25,750 --> 00:06:27,440
বাবা, এসব কী হচ্ছে?
98
00:06:27,950 --> 00:06:29,510
অ্যাঁ? বাবা-? হতেই পারে না!
99
00:06:29,780 --> 00:06:32,750
আমি তোমার বাবাকে পিছু ধাওয়া করা লোক বলেছি
আর আরও খারাপ খারাপ কথা বলেছি যেমন...
100
00:06:33,090 --> 00:06:33,990
আপনার সাথে আলাপ হয়ে ভাল লাগছে।
101
00:06:34,060 --> 00:06:35,920
আমি মিসা আমানে। বর্তমানে আমি লাইটের সাথে প্রেম করছি...
102
00:06:35,990 --> 00:06:37,510
আপনার হাতে ছেড়ে দিলাম, চিফ।
103
00:06:40,800 --> 00:06:42,560
কী হয়েছে? তাড়াতাড়ি গাড়িতে এসে বসো।
104
00:06:48,640 --> 00:06:52,200
শেষপর্যন্ত আমরা নির্দোষ প্রমাণ হয়েছি, তাই না?
105
00:06:52,970 --> 00:06:53,700
না...
106
00:06:54,510 --> 00:06:57,880
তোমাদের দু'জনকে এখন... মৃত্যুদণ্ড দিতে নিয়ে যাওয়া হচ্ছে।
107
00:06:59,880 --> 00:07:06,110
গোপনে তৈরি হওয়া মাটির নীচের এক বধ্যভূমিতে তোমাদেরকে
নিয়ে যাওয়ার জন্য আমি নিজে এই দায়িত্ব নিয়েছি।
108
00:07:03,550 --> 00:07:06,110
109
00:07:06,320 --> 00:07:07,550
- আমাদের মৃত্যুদণ্ড?
- কী?!
110
00:07:07,620 --> 00:07:09,560
- তুমি এসব কী বলছ, বাবা?
- আপনি মজা করছেন, তাই না?
111
00:07:09,620 --> 00:07:11,650
এল সিদ্ধান্তে এসেছে যে লাইট ইয়াগামিই কিরা
112
00:07:11,730 --> 00:07:14,250
আর মিসা আমানে দ্বিতীয় কিরা।
113
00:07:14,500 --> 00:07:19,090
ও এই সিদ্ধান্তে এসেছে যে যদি তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে এই খুনগুলো থেমে যাবে।
114
00:07:19,630 --> 00:07:21,800
খুনগুলো কি থামেনি?
115
00:07:22,070 --> 00:07:23,800
না, ওগুলো এখনও ঘটে চলেছে।
116
00:07:24,010 --> 00:07:27,530
ঘটে চলেছে? এমনটা তো এল আমাকে বলেনি...
117
00:07:28,240 --> 00:07:31,610
এল তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
118
00:07:32,050 --> 00:07:33,710
সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে।
119
00:07:34,580 --> 00:07:39,850
এল প্রস্তাব দিয়েছে যে তোমাদের দু'জনকে মেরে ফেললে এই খুনগুলো বন্ধ হয়ে যাবে...
120
00:07:40,050 --> 00:07:44,120
[মিস্টার ইয়াগামি]:
যেটাতে প্রায় সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপুঞ্জ ও জাপান সরকারের
সমস্ত প্রধান আধিকারিকেরা সম্মতি দিয়েছেন।
121
00:07:42,920 --> 00:07:44,120
122
00:07:44,630 --> 00:07:47,960
জনসাধারণের অগোচরেই কিরাকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে।
123
00:07:48,360 --> 00:07:51,420
এ তো সম্পূর্ণ পাগলামি! দাঁড়াও, বাবা, আমি মোটেই কিরা নই!
124
00:07:51,500 --> 00:07:53,800
ও ঠিক বলেছে। আপনি নিজেকে ভাবছেনটা কী?!
125
00:07:53,870 --> 00:07:55,230
ও তো আপনার নিজের ছেলে!
126
00:07:55,400 --> 00:07:59,000
এটা আমার না, এল-এর সিদ্ধান্ত।
127
00:08:00,040 --> 00:08:04,600
[মিস্টার ইয়াগামি]:
ও এর আগেও অনেক কঠিন কেসের সমাধান করেছে আর ও কখনওই ভুল হতে পারে না।
128
00:08:05,850 --> 00:08:09,210
বাবা... তুমি আমার থেকে বেশি এল'কে বিশ্বাস করো?
129
00:08:10,150 --> 00:08:12,850
এল বলেছে যদি এতেও খুন করা না থামে,
130
00:08:12,990 --> 00:08:16,010
তাহলে সমস্ত দোষ ও নিজের কাঁধে নেবে আর নিজের জীবন শেষ করে দেবে...
131
00:08:17,490 --> 00:08:19,550
এল... ও ভাবছেটা কী-?
132
00:08:19,990 --> 00:08:22,050
বুঝতে পারছি তদন্ত এখন যেদিকে গড়িয়েছে,
133
00:08:22,130 --> 00:08:24,360
তাতে এটাই একমাত্র যুক্তিযুক্ত জবাব বলে মনে হচ্ছে।
134
00:08:25,000 --> 00:08:26,430
কিন্তু এটা ঠিক না!
135
00:08:27,030 --> 00:08:29,000
এল এই সিদ্ধান্তে পৌঁছল কেন-?
136
00:08:30,000 --> 00:08:30,940
কিছু তো একটা ব্যাপার আছে...
137
00:08:31,270 --> 00:08:33,330
ব্যাপারটা দেখেই মোটেই এল-এর কাজ বলে মনে হচ্ছে না...
138
00:08:33,940 --> 00:08:37,840
ওর সমস্ত কেসে এল সবসময় জোরালো প্রমাণ ব্যবহার করে এসেছে।
139
00:08:38,280 --> 00:08:39,970
ও এটাকে এরকমভাবে শেষ করার মতলব আঁটছে?!
140
00:08:40,850 --> 00:08:42,210
আমরা এসে গেছি।
141
00:09:00,170 --> 00:09:01,100
এ কোন জায়গা...?
142
00:09:01,870 --> 00:09:03,630
তুমি আমাদের এরকম জায়গায় নিয়ে এসেছ কেন?
143
00:09:04,040 --> 00:09:04,830
আমাদের সাথে কী করবে তুমি?
144
00:09:05,670 --> 00:09:07,900
আমাদের কি আপনি ছেড়ে দেবেন?
145
00:09:08,740 --> 00:09:11,910
এখানে আমাদের কেউ-ই দেখতে পাবে না...
146
00:09:12,410 --> 00:09:16,320
বধ্যভূমিতে নিয়ে যাওয়ার বদলে আমি তোমাদেরকে এখানে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।
147
00:09:18,220 --> 00:09:19,050
লাইট...
148
00:09:21,090 --> 00:09:23,680
আমি তোমাকে এখানে মেরে ফেলে তারপর নিজেকে মেরে ফেলব।
149
00:09:25,130 --> 00:09:26,420
তুমি এসব কী বলছ, বাবা!
150
00:09:26,490 --> 00:09:28,190
- এ তো পাগলামি!
- বন্ধু করুন এসব! আপনি পাগল হয়ে গেছেন!
151
00:09:28,760 --> 00:09:30,630
নিজের ছেলেকে মেরে তারপর নিজেকে মারবেন?
152
00:09:30,730 --> 00:09:33,100
আপনার যদি মরার এতই ইচ্ছে হয় তাহলে নিজেই মারা যাচ্ছেন না কেন!
153
00:09:33,170 --> 00:09:35,140
আপনি যদি এটা করেন তাহলে আপনার আর কিরার মধ্যে তো কোনও পার্থক্যই থাকবে না।
154
00:09:35,340 --> 00:09:36,960
না... আমি কিরার থেকে আলাদা।
155
00:09:37,240 --> 00:09:41,610
একজন বাবা আর গোয়েন্দা বিভাগের অধ্যক্ষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে!
156
00:09:41,980 --> 00:09:43,840
বাবা, মিসা ঠিকই বলেছে!
157
00:09:44,150 --> 00:09:46,810
আমরা যদি এখানে মারা যাই তাহলে তুমি কখনওই সত্যিটা জানতে পারবে না!
158
00:09:47,010 --> 00:09:48,310
আমরা পালিয়ে গেলেই ভাল হবে-!
159
00:09:48,380 --> 00:09:49,610
অনেক দেরি হয়ে গেছে, লাইট...
160
00:09:50,690 --> 00:09:52,550
যা-ই হোক না কেন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবেই...
161
00:09:53,090 --> 00:09:54,180
অন্তত এরকমভাবে... সেটা হবে...
162
00:09:54,260 --> 00:09:55,480
আমার নিজেরই হাতে।
163
00:09:57,930 --> 00:10:00,090
বাবা থামো! আমি কিরা নই!
164
00:10:00,390 --> 00:10:02,160
আমি যদি এখানে মারা যাই, আমরা সবাই তাহলে কিরার পাতা ফাঁদে পা দেব!
165
00:10:02,330 --> 00:10:03,390
তুমি সেটা বুঝতে পারছ না?!
166
00:10:05,030 --> 00:10:07,970
আমানে... আজ এখানে আমার ছেলের সাথে আমি মৃত্যুবরণ করব।
167
00:10:08,540 --> 00:10:10,530
তোমাকে মারার মতো আমার কাছে কোনও কারণ নেই।
168
00:10:11,440 --> 00:10:14,030
[মিস্টার ইয়াগামি]:
পুলিশ হয়তো খুব তাড়াতাড়িই এই গাড়িটাকে খুঁজে বের করবে।
169
00:10:14,740 --> 00:10:17,770
[মিস্টার ইয়াগামি]:
তোমাকে প্রকৃত বধ্যভূমিতেই মৃত্যুদণ্ড দেওয়া হবে।
170
00:10:21,250 --> 00:10:26,480
লাইট... এক খুনিকে আরেকজন খুনি হিসেবে বলছি, তোমার সাথে নরকে দেখা হবে!
171
00:10:27,620 --> 00:10:28,520
বাবা!
172
00:10:31,890 --> 00:10:33,690
দাঁড়ান!
0
00:10:35,890 --> 00:10:40,990
আপনি যদি মৃত্যুর দেবতার দিব্যশক্তির চুক্তিটা করে ফেলেন,
মালিকানা হাতছাড়া হলে "ডেথ নোট"-এর স্মৃতির সাথে সাথে
দিব্যশক্তিও চলে যাবে। একইসাথে, আপনার আয়ুর বাকি
অর্ধেকটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যাবে না।
0
00:10:41,890 --> 00:10:46,990
মালিকানাধীন থাকার সময় আপনি "ডেথ নোট"
অন্য কাউকে ধার দিতে পারেন। সেই সঙ্গে এর
উপসর্গগুলোও অন্য লোককে ধার দেওয়া সম্ভব।
173
00:10:48,540 --> 00:10:52,570
লাইট... এক খুনিকে আরেকজন খুনি হিসেবে বলছি, তোমার সাথে নরকে দেখা হবে!
174
00:10:52,650 --> 00:10:53,340
বাবা!
175
00:11:13,800 --> 00:11:14,730
ফাঁকা গুলি-?
176
00:11:18,740 --> 00:11:20,000
ঈশ্বরকে ধন্যবাদ...
177
00:11:20,810 --> 00:11:24,110
ঈশ্বরকে ধন্যবাদ? তুমি কী করছ, বাবা?
178
00:11:24,780 --> 00:11:26,250
তোমরা দু'জনই আমাকে ক্ষমা করে দাও...
179
00:11:27,080 --> 00:11:30,920
তোমার বন্দী অবস্থা ছাড়ানোর জন্য এটাই একমাত্র রাস্তা ছিল...
180
00:11:31,550 --> 00:11:32,850
কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করো...
181
00:11:33,450 --> 00:11:36,950
এমনটা করেছি কেননা আমার বিশ্বাস ছিল যে তুমি কিরা নও...
182
00:11:37,960 --> 00:11:39,290
তুমি দেখছিলে কি, রিয়ুজাকি?
183
00:11:39,760 --> 00:11:41,250
তোমার কথামতোই কাজ করেছি আমি,
184
00:11:41,400 --> 00:11:43,360
আর দেখতেই পাচ্ছ, আমি এখনও বেঁচে আছি।
185
00:11:44,900 --> 00:11:46,990
[রিয়ুজাকি]:
হ্যাঁ, বিশ্বাসযোগ্য কাজই হয়েছে।
186
00:11:48,040 --> 00:11:52,100
আমানে যদি দ্বিতীয় কিরা হতো, যে কোনও
লোকের মুখ দেখেই তাকে মেরে ফেলতে পারে,
187
00:11:52,640 --> 00:11:56,580
তাহলে ও আপনার গুলি চালানোর আগেই আপনাকে মেরে ফেলত।
188
00:11:57,210 --> 00:11:59,370
তার সাথে, লাইট যদি কিরা হতো,
189
00:11:59,580 --> 00:12:03,310
যে কিরার কথা আমি জানি, সমস্যায় পড়লে নিজের
বাবা-মা'কেও মেরে ফেলতে দু'বার ভাবত না।
190
00:12:04,050 --> 00:12:06,850
লাইটের ক্ষেত্রে, এই সম্ভাবনাটাকে অস্বীকার করতে পারছি না
191
00:12:06,920 --> 00:12:08,980
যে ও হয়তো আগে থেকেই জেনে ফেলেছে এসব কিছুই একটা নাটকের অংশ।
192
00:12:09,590 --> 00:12:13,030
কিন্তু যেমন আমি কথা দিয়েছিলাম, আমি ওদের বন্দীদশা থেকে মুক্তি দেব।
193
00:12:13,930 --> 00:12:15,760
[রিয়ুজাকি]:
যেমন আমি কথা দিয়েছিলাম,
194
00:12:15,830 --> 00:12:18,660
[রিয়ুজাকি]:
মিসা যদিও জোর দিয়ে বলছে যে ওই টেপগুলো শুধুমাত্র কতগুলো অতিপ্রাকৃত টেপ ছিল,
195
00:12:19,030 --> 00:12:22,130
[রিয়ুজাকি]:
আমার কাছে কিন্তু ওর শরীরগত প্রমাণ আর স্বীকারোক্তি
আছে যে ও-ই কিরার ভিডিওগুলো পাঠিয়েছিল।
196
00:12:22,500 --> 00:12:23,870
[রিয়ুজাকি]:
তাই মিসা আমানে নজরদারীর অধীনে থাকবে
197
00:12:23,940 --> 00:12:26,410
[রিয়ুজাকি]:
যতদিন না কিরা ধরা পড়ে আর এই কেসের সমাধান হয়।
198
00:12:26,640 --> 00:12:28,570
এসব কী বলছ তুমি? তুমি এখনও আমাকে সন্দেহ করো?
199
00:12:29,410 --> 00:12:32,940
বেশ, তুমি আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবে।
200
00:12:33,680 --> 00:12:35,080
তুমি যদি দোষী না হও,
201
00:12:35,150 --> 00:12:38,480
নজরদারীটাকে তুমি পুলিশি সুরক্ষা বলে ধরে নিতে পারো।
202
00:12:39,320 --> 00:12:42,450
বুঝেছি। যেহেতু আমি দ্বিতীয় কিরা নই,
203
00:12:42,520 --> 00:12:44,920
আমাকে ধরে নিতে হবে যেন আমার কয়েকজন দেহরক্ষী রয়েছে।
204
00:12:45,530 --> 00:12:47,820
[রিয়ুজাকি]:
তার সাথে, লাইট...
205
00:12:48,300 --> 00:12:51,160
আমি এমন ব্যবস্থা করব যাতে তুমি আর আমি চব্বিশ ঘণ্টা একসাথে থাকতে পারি,
206
00:12:51,230 --> 00:12:54,200
একসাথে মিলে তদন্তের কাজে লাগব।
207
00:13:01,380 --> 00:13:05,240
ঠিক আছে, রিয়ুজাকি। চলো কিরাকে দু'জনে মিলেই ধরি।
208
00:13:05,880 --> 00:13:07,970
[রিয়ুজাকি]:
হ্যাঁ। আমিও তোমার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।
209
00:13:13,090 --> 00:13:15,390
এর কি সত্যিই দরকার আছে, রিয়ুজাকি?
210
00:13:15,920 --> 00:13:18,480
আমি এটা নিজের ইচ্ছায় করছি না।
211
00:13:18,690 --> 00:13:22,180
অ্যাঁ? তো চব্বিশ ঘণ্টা একসাথে থাকা বলতে তুমি এটাই বোঝাতে চেয়েছিলে?
212
00:13:22,930 --> 00:13:24,730
এরকমভাবে দু'টো ছেলের একসাথে থাকাটা একটু খারাপ মানেই বোঝায়...
213
00:13:24,800 --> 00:13:26,320
রিয়ুজাকি, তুমি তেমনটাই করতে চাইছ নাকি?
214
00:13:26,500 --> 00:13:29,560
বললামই তো আমি নিজের ইচ্ছায় এটা করছি না।
215
00:13:29,770 --> 00:13:32,140
কিন্তু, লাইট শুধুই মিসার...
216
00:13:32,210 --> 00:13:33,970
তোমরা যদি একসাথে চব্বিশ ঘণ্টা সময়ই কাটাও,
217
00:13:34,040 --> 00:13:35,800
তাহলে ওর সাথে আমি প্রেম করব-টা কখন শুনি?
218
00:13:36,010 --> 00:13:39,140
প্রেম তো তোমাকে আমাদের তিনজনের একসাথে থাকার সময়ই করতে হবে।
219
00:13:39,410 --> 00:13:42,380
অ্যাঁ? তুমি বলতে চাইছ লাইটকে আমার তোমার সামনে চুমু খেতে হবে?
220
00:13:42,720 --> 00:13:46,410
আমি তোমাকে কিছুই করতে বলছি না। কিন্তু আমাকে তো চোখ খোলা রাখতেই হবে।
221
00:13:46,590 --> 00:13:47,920
কী বলছ তুমি?
222
00:13:47,990 --> 00:13:49,460
তুমি সত্যিই একটা চরিত্রহীন, তাই না?
223
00:13:49,520 --> 00:13:52,150
লাইট, দয়া করে মিসাকে চুপ করাও।
224
00:13:52,630 --> 00:13:54,360
মিসা, স্বার্থপরের মতো কথা বোলো না।
225
00:13:54,800 --> 00:13:57,790
টেপগুলো তুমিই পাঠিয়েছিলে,
226
00:13:58,030 --> 00:14:01,260
তোমাকে এত স্বাধীনতা দেওয়া হচ্ছে যখন একটু অন্তত কৃতজ্ঞ থাকো।
227
00:14:01,370 --> 00:14:03,530
অ্যাঁ? তুমি কীসের ব্যাপারে কথা বলছ?
228
00:14:03,740 --> 00:14:06,710
আমি তোমার প্রেমিকা, তাই নয় কি? তুমি কি তোমার প্রেমিকাকে বিশ্বাস করো না?
229
00:14:06,910 --> 00:14:10,500
প্রেমিকা? তুমি বলেছিলে তুমি প্রথম দেখায় আমার প্রেমে পড়েছ...
230
00:14:10,580 --> 00:14:12,600
আর এখন তুমি সবসময় আমার জোর করতে থাকো...
231
00:14:13,150 --> 00:14:17,210
তো তাহলে তুমি সেটার ফায়দা তুলে আমাকে চুমু খেয়েছিলে?
232
00:14:17,320 --> 00:14:20,150
গাধা! গাধা! গাধা! গাধা-!
233
00:14:20,790 --> 00:14:22,520
এই "প্রথম দেখায় প্রেমে পড়া"-র ব্যাপারটা...
234
00:14:22,990 --> 00:14:26,120
মে মাসের বাইশ তারিখে আমোয়াতে ঘটেছিল, তাই না, মিসা?
235
00:14:26,530 --> 00:14:27,120
হ্যাঁ।
236
00:14:27,800 --> 00:14:29,850
সেদিন তুমি আমোয়াতে কেন গিয়েছিলে?
237
00:14:30,200 --> 00:14:31,490
কী পোশাক পরেছিলে?
238
00:14:32,030 --> 00:14:34,000
তোমাকে আগেই বলেছি, ওখানে আমি এমনিই গিয়েছিলাম।
239
00:14:34,070 --> 00:14:35,130
তোমাকে আর কতবার সেটা বলতে হবে?
240
00:14:35,300 --> 00:14:38,830
সেদিন আমার কেমন লাগছিল আর কী পোশাক পরেছিলাম সত্যিই কিছু মনে নেই!
241
00:14:39,270 --> 00:14:42,800
কোনও কারণ ছাড়া আমোয়াতে যাওয়াটা কি আমার খুব বড় কিছু ভুল কাজ হয়েছে?
242
00:14:43,010 --> 00:14:45,480
তো যখন তুমি আমোয়া থেকে ফিরে এসেছিলে,
243
00:14:45,550 --> 00:14:48,210
তুমি লাইটের প্রেমে পড়েছিলে আর ওর নাম জানতে।
244
00:14:48,280 --> 00:14:48,770
হ্যাঁ।
245
00:14:48,850 --> 00:14:51,750
এমনকী তুমি এ-ও জানো না যে তুমি ওর নাম জানতে পারলে কী করে।
246
00:14:51,850 --> 00:14:53,110
হ্যাঁ। ঠিকই বলেছ।
247
00:14:53,320 --> 00:14:56,150
লাইট যদি কিরা হতো তাহলে তোমার কেমন লাগত?
248
00:14:56,290 --> 00:14:58,780
অ্যাঁ? লাইট যদি কিরা হতো?
249
00:14:59,060 --> 00:15:00,030
ঠিকই শুনেছ।
250
00:15:02,530 --> 00:15:03,960
দারুণ ব্যাপার হতো-!
251
00:15:04,030 --> 00:15:05,900
আমি অনেক আগে থেকেই কিরাকে ধন্যবাদ জানাতে চেয়েছি
252
00:15:05,970 --> 00:15:09,330
আমার মা-বাবাকে যে লোকটা খুন করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য।
253
00:15:09,470 --> 00:15:13,030
লাইট যদি কিরা হতো, আমি ওকে আরও বেশি ভালবাসতাম...
254
00:15:13,410 --> 00:15:16,770
যদিও আমি ওকে এমনিতেই অনেক ভালবাসি!
255
00:15:17,140 --> 00:15:18,580
আমরা এখানে কিরাকে নিয়ে কথা বলছি।
256
00:15:18,810 --> 00:15:20,370
তুমি ওকে আরও বেশি ভালবাসতে?
257
00:15:20,450 --> 00:15:22,280
তোমার কি একটুও ভয় করছে না?
258
00:15:22,680 --> 00:15:24,550
মানে লাইট যদি কিরা হয় তাহলে, তাই তো?
259
00:15:24,750 --> 00:15:26,280
ওকে দেখে একটুও ভয় লাগে না।
260
00:15:26,450 --> 00:15:28,180
কিরাকে সমর্থন করা লোকেদের মধ্যে আমিও একজন।
261
00:15:28,320 --> 00:15:31,760
মনে হয় আমি ওকে সাহায্য করতে পারব।
262
00:15:33,990 --> 00:15:37,490
[রিয়ুজাকি]:
ওকে সাহায্য করার বদলে উল্টে তুমিই হয়তো ওর পথের কাঁটা হয়ে উঠতে পারো...
263
00:15:38,600 --> 00:15:39,620
এইসব কথা মাথায় রাখলে,
264
00:15:39,700 --> 00:15:42,860
কোনও ভুল নেই যে তুমিই দ্বিতীয় কিরা,
265
00:15:44,000 --> 00:15:47,340
কিন্তু তোমাকে পরিষ্কার জানিয়ে দিই যে আমি এটা বিশ্বাস করতে চাই না।
266
00:15:47,510 --> 00:15:51,470
বিশ্বাস কোরোও না, কারণ আমি কিরা নই!
267
00:15:51,810 --> 00:15:54,540
যাইহোক, তুমি নজরদারীর মধ্যেই থাকবে।
268
00:15:54,980 --> 00:15:58,710
তুমি যখন বাইরে যাবে, এই ঘরের এক্সটেনশন লাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে।
269
00:15:59,490 --> 00:16:00,980
এখন থেকে ব্যক্তিগত আর কাজ-সম্পর্কিত ব্যাপারস্যাপারগুলোর জন্য,
270
00:16:01,060 --> 00:16:03,890
মিস্টার মাতসুদা তোমার ম্যানেজার মাতসুই হিসেবে তোমার সাথে সাথে থাকবে।
271
00:16:03,960 --> 00:16:05,520
এব্যাপারে রাজি হওয়ার জন্য তোমার এজেন্সিকে
272
00:16:05,630 --> 00:16:07,860
- আমি এরমধ্যেই টাকা শোধ করে দিয়েছি।
- এই যে, আমি মাতসুই।
273
00:16:08,000 --> 00:16:11,560
[রিয়ুজাকি]:
আমি পুলিশকে কিছু জানাইনি, তো মনে রাখবে এটা বিনামূল্যের পরিষেবা নয়।
274
00:16:12,100 --> 00:16:14,730
এই বুড়ো লোকটা আমার ম্যানেজার হবে? কী বিচ্ছিরী...
275
00:16:14,800 --> 00:16:17,930
মোটেও না! আমার মধ্যে কী খারাপটা দেখলে, মিসা-মিসা?
276
00:16:20,940 --> 00:16:24,430
এইসব প্রেম করা, চুমু খাওয়া, আর মিসা-মিসা কথা বলা বন্ধ করবে!
277
00:16:24,850 --> 00:16:26,140
এটা কিরার কেস! বুঝেছ?!
278
00:16:26,210 --> 00:16:27,700
ছেলেখেলা হিসেবে নিয়ো না এটাকে!
279
00:16:28,950 --> 00:16:29,970
ভুল হয়ে গেছে।
280
00:16:30,680 --> 00:16:34,250
না, আমারই ভুল হয়েছে। জানি আমরা ছেলেখেলা করছি না, কিন্তু...
281
00:16:35,620 --> 00:16:37,820
আমানে, তুমি এখন তোমার ঘরে যাও।
282
00:16:38,030 --> 00:16:38,720
কী?
283
00:16:39,730 --> 00:16:41,060
কোনও প্রশ্ন নয়, চলো।
284
00:16:41,960 --> 00:16:44,330
লাইট! চলো একটু ঘুরে আসি, তিনজন যদি যেতে হয় তা-ও চলো!
285
00:16:47,200 --> 00:16:49,260
লাইট, তুমি ওকে নিয়ে ঠিক কী চিন্তা করো?
286
00:16:49,600 --> 00:16:52,800
না... আগেও যেমন বলেছি, এটা একতরফা ব্যাপার...
287
00:16:52,870 --> 00:16:56,570
তাহলে তুমি ওকে নিয়ে চিন্তা করো এমনটা ভান করতে পারবে?
288
00:16:57,210 --> 00:17:00,770
ভিডিওর ব্যাপারটার পর থেকে আমি জোর দিয়ে
বলতে পারি আমানের সাথে দ্বিতীয় কিরার যোগ আছে।
289
00:16:59,250 --> 00:17:00,770
290
00:17:01,280 --> 00:17:03,910
আর ও তোমায় যেরকম ভালবাসে...
291
00:17:04,590 --> 00:17:08,590
তুমি কি আমাকে ওর সাথে ঘনিষ্ঠ হতে বলছ যাতে
আমি দ্বিতীয় কিরার খবরাখবর বের করতে পারি?
292
00:17:06,250 --> 00:17:08,590
293
00:17:09,060 --> 00:17:11,890
হ্যাঁ। মনে হয় তুমি সেটা করতে পারবে।
294
00:17:12,390 --> 00:17:15,330
আর আমরা আমানের কাছ থেকে এই কেসটা সমাধান করার সূত্র পেতে পারি।
295
00:17:15,730 --> 00:17:17,990
সেইজন্যই আমি তোমাদের দু'জনকে ছেড়ে দিয়েছি।
296
00:17:19,930 --> 00:17:20,700
রিয়ুজাকি...
297
00:17:22,300 --> 00:17:24,600
যদিও এটা কিরার কেসের জন্য করতে বলা হচ্ছে,
298
00:17:24,870 --> 00:17:28,100
কিন্তু একটা মেয়ের অনুভূতিকে আমি কখনওই এমনভাবে ব্যবহার করতে পারব না।
299
00:17:30,510 --> 00:17:31,880
আমাকে মাফ কোরো, তোমাকে বুঝতেই হবে।
300
00:17:32,450 --> 00:17:36,350
আমি মনে করি, অন্য আরেকজনের অনুভূতির সুযোগ নেওয়াটা ক্ষমার অযোগ্য কাজ,
301
00:17:36,420 --> 00:17:38,110
আর এই কাজ সবথেকে জঘন্য লোকই করতে পারে।
302
00:17:39,090 --> 00:17:40,550
[মনে মনে]
কিছু তো একটা গড়বড় আছে...
303
00:17:41,160 --> 00:17:42,920
[মনে মনে]
এতে শুধু এটাই ধরে নেওয়া যায় যে ওর ব্যক্তিত্ব বদলে গেছে...
304
00:17:43,460 --> 00:17:45,190
[মনে মনে]
এটা কি সত্যিই অভিনয়?
305
00:17:46,030 --> 00:17:50,620
[মনে মনে]
তা-ই যদি হয়, শুনে মনে হচ্ছে আমানেকে কিরা নিয়ন্ত্রণ করছে, আর...
306
00:17:51,170 --> 00:17:52,860
[মনে মনে]
লাইট ইয়াগামিকেও...
307
00:17:54,940 --> 00:17:55,920
কী হয়েছে, রিয়ুজাকি?
308
00:17:56,240 --> 00:17:58,100
কিছু না। তুমি ঠিকই বলেছ।
309
00:17:58,970 --> 00:18:05,010
কিন্তু, তুমি যদি কথা দিতে পারো মিসা তদন্ত সম্পর্কিত কোনও
তথ্য বাইরে চালান করছে না তাহলে সেটা খুবই ভাল হয়।
310
00:18:00,670 --> 00:18:05,010
311
00:18:06,150 --> 00:18:12,140
রিয়ুজাকি, এই ক'দিনের ব্যবধানে হোটেল পাল্টানোর নিয়মটা কি আমরা পরিবর্তন করতে পারি না?
312
00:18:12,790 --> 00:18:16,020
হ্যাঁ। আমিও সেটা নিয়ে চিন্তা করছিলাম।
313
00:18:16,520 --> 00:18:17,350
সেইজন্যই...
314
00:18:17,420 --> 00:18:19,360
আমার মিস্টার ইয়াগামি আর অন্যদের সাথে প্রথম পরিচয় হওয়ার পর...
315
00:18:19,430 --> 00:18:21,620
যখন আমরা একসাথে তদন্ত চালাব বলে ঠিক করি,
316
00:18:21,700 --> 00:18:23,660
সঙ্গে সঙ্গেই এটা বানানোর কাজ শুরু করে দিই।
317
00:18:24,260 --> 00:18:26,060
আর ক'দিনের মধ্যেই এটার কাজ শেষ হয়ে যাবে।
318
00:18:27,470 --> 00:18:28,370
এই যে এটা।
319
00:18:29,100 --> 00:18:32,630
[রিয়ুজাকি]:
উপরে তেইশটা আর মাটির নীচে দু'টো তলা আছে এটায়।
320
00:18:33,170 --> 00:18:35,570
[রিয়ুজাকি]:
এটা এমনভাবে বানানো হয়েছে যাতে তুমি বাইরে থেকে দেখতে পারবে না,
321
00:18:35,640 --> 00:18:37,910
[রিয়ুজাকি]:
কিন্তু এর ছাদের উপর দু'টো হেলিকপ্টার আছে।
322
00:18:37,980 --> 00:18:38,670
[লাইট]:
কী?!
323
00:18:39,080 --> 00:18:39,980
[লাইট]:
এ তো অসাধারণ...
324
00:18:40,480 --> 00:18:43,450
[রিয়ুজাকি]:
আমি আপনাদের সবাইকে দিনের যতটা সম্ভব সময় এখানে কাটাতে বলব।
325
00:18:44,380 --> 00:18:45,980
[রিয়ুজাকি]:
এমনকী এই তদন্তে যদি তদন্তকারীর সংখ্যা বেড়েও যায়,
326
00:18:46,050 --> 00:18:48,110
[রিয়ুজাকি]:
এখানে প্রায় ষাট জন লোক অনায়াসে ধরে যাবে।
327
00:18:49,090 --> 00:18:51,790
[রিয়ুজাকি]:
একটা গোটা তলা যদি মিসাকে দিয়ে দেওয়া হয়
তাহলে ওর কোনও অভিযোগ থাকার কথা নয়।
328
00:18:52,730 --> 00:18:55,890
সত্যিই অসাধারণ ব্যাপার... কিন্তু এত বাড়াবাড়ি করাটা...
329
00:18:56,160 --> 00:18:59,530
বলছি যে, রিয়ুজাকি, এসবকিছুর জন্য টাকা আসছে কোথা থেকে?
330
00:19:00,370 --> 00:19:04,330
আপনারা বোধহয় এতদিনে জেনে গেছেন যে কোনও
মূল্যে আমি এই কেসটার সমাধান করতে চাই।
331
00:19:04,740 --> 00:19:05,670
সেটাই হল গিয়ে মোদ্দা কথা।
332
00:19:06,140 --> 00:19:07,870
না... তুমি কিন্তু প্রশ্নটার জবাব দিলে না...
333
00:19:08,040 --> 00:19:09,170
হ্যাঁ, ও ঠিকই বলেছে।
334
00:19:09,880 --> 00:19:12,110
লোকজনকে খুন করার ব্যাপারটা খুবই খারাপ,
335
00:19:12,450 --> 00:19:15,470
কিন্তু আমার বাবা আর আমাকে যে এসব হয়রানির মধ্যে
ফেলেছে তাকে আমি এমনি এমনিই ছেড়ে দিতে পারি না।
336
00:19:16,350 --> 00:19:18,410
আমিও এই কেসটা যে কোনও মূল্যে সমাধান করতে চাই।
337
00:19:19,150 --> 00:19:20,850
এই যদি তোমার কথা হয়,
338
00:19:20,920 --> 00:19:23,050
তাহলে মিসার সাথে ঘনিষ্ঠ হয়ে ওর থেকে খবর বের করো...
339
00:19:23,120 --> 00:19:25,350
সেটা আমি করতে পারব না। ব্যাপারটা জঘন্য বলেই আমার মনে হয়।
340
00:19:25,760 --> 00:19:28,160
বুঝেছি... খুবই খারাপ কথা।
341
00:19:30,460 --> 00:19:33,330
না, নিজেকে এমনিই খুব উৎসাহিত বোধ হচ্ছে।
342
00:19:33,930 --> 00:19:35,960
রিয়ুজাকি, চিফ ইয়াগামি, লাইট,
343
00:19:36,370 --> 00:19:38,530
সবাই একসাথে মিলে কিরাকে গ্রেপ্তার করার চেষ্টা করি চলুন, সে যা-ই হোক না কেন!
344
00:19:38,710 --> 00:19:39,330
হ্যাঁ।
345
00:19:39,410 --> 00:19:42,340
বলছি যে... তুমি কিন্তু আমার নামটা বলোনি...
346
00:19:53,520 --> 00:19:57,180
[জনৈক ব্যক্তি]:
দেখে মনে হচ্ছে সবাই এসে গেছে। চলো আমাদের মিটিং শুরু করা যাক।
347
00:19:58,190 --> 00:20:00,890
[জনৈক ব্যক্তি]:
ইয়োতসুবা গ্রুপের উন্নতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য...
348
00:20:01,230 --> 00:20:03,750
[জনৈক ব্যক্তি]:
আর আমাদের কোম্পানিকে পৃথিবীর বৃহত্তম ব্যবসা-প্রতিষ্ঠান বানানোর জন্য...
349
00:20:04,670 --> 00:20:06,100
আমরা এবার কাকে খুন করব-?
350
00:20:07,470 --> 00:20:10,230
প্রত্যেক সপ্তাহে কাউকে মারাটা খুবই মুশকিলের ব্যাপার...
351
00:20:10,940 --> 00:20:16,640
কথাটা হয়তো একটু খাপছাড়া শোনাবে, কিন্তু কিরাকে এরকমভাবে খুন করা শুরু করতে হল কেন?
352
00:20:17,110 --> 00:20:19,980
তাকাহাশি, তুমি কি কিছু খেয়াল করোনি?
353
00:20:20,280 --> 00:20:20,870
354
00:20:21,650 --> 00:20:24,710
হিসেব করলে এটাই কিরার পক্ষে সবথেকে বেশি সুবিধাজনক উপায়।
355
00:20:25,320 --> 00:20:26,340
সুবিধাজনক?
356
00:20:26,790 --> 00:20:29,090
কিরা যে খুন করার পরিষেবাটা খুলে বসেছে
সেটা সুবিধাজনক, তাই বলতে চাও, হিগুচি?
357
00:20:29,490 --> 00:20:32,190
মনে হয় এবার তোমার চুপ করে যাওয়া উচিত।
358
00:20:32,460 --> 00:20:34,520
বেশি বোকামির পরিচয় দিলে হলে হয়তো তুমি মারাও যেতে পারো।
359
00:20:35,760 --> 00:20:38,420
এখানে আমরা যে আটজন আছি তাদের বয়স হয়তো এখনও কম,
360
00:20:38,730 --> 00:20:41,960
কিন্তু আমাদের সবারই লক্ষ্য সিইও'র পদে বসা।
361
00:20:42,540 --> 00:20:45,660
আর যবে থেকে আমরা এই মিটিং শুরু করেছি,
362
00:20:45,740 --> 00:20:48,300
অন্য সব কর্মচারীদের থেকে আমাদের বেতন অনেকটাই বেড়ে গেছে।
363
00:20:49,380 --> 00:20:52,640
ভাবতে একটু অবাকই লাগে যে কিরা কোনও একটা কোম্পানিকে সাহায্য করবে।
364
00:20:53,180 --> 00:20:54,580
এটার ব্যাপারে আমি যেমনটাই ভাবি না কেন...
365
00:20:54,980 --> 00:20:58,680
কিরা আমাদের মধ্যেই কেউ একজন...
366
00:21:00,070 --> 00:21:11,200
{\pos(391,254)}তাকেশি উই
367
00:21:00,440 --> 00:21:11,200
{\pos(109,255)}এইচি তাকাহাশি
368
00:21:00,780 --> 00:21:11,200
{\pos(109,479)}মাসাহিকো কিদা
369
00:21:01,110 --> 00:21:11,200
{\pos(259,206)}কিয়োসুকে হিগুচি
370
00:21:01,440 --> 00:21:11,200
{\pos(535,204)}রেইজি নামিকাওয়া
371
00:21:01,780 --> 00:21:11,200
{\pos(539,438)}সুগুরু শিমুরা
372
00:21:02,110 --> 00:21:11,200
{\pos(250,437)}শিঙ্গো মিদো
373
00:21:02,440 --> 00:21:11,200
{\pos(395,478)}আরাইয়োশি হাতোরি
374
00:21:03,990 --> 00:21:07,150
{\pos(320,85)}তো, এবার কাজের কথায় আসা যাক। কারোর কোনও প্রস্তাব আছে?
375
00:21:07,760 --> 00:21:10,860
{\pos(320,85)}আমাদের স্বার্থরক্ষার উন্নতির জন্য কিরাকে
দিয়ে এবার কাকে খুন করানো উচিত হবে?
376
00:21:12,770 --> 00:21:14,360
[মনে মনে]
মানুষ...
377
00:21:16,770 --> 00:21:18,700
[মনে মনে]
কী নিকৃষ্ট জীব...
378
00:21:23,440 --> 00:21:28,400
♪আমি এমন এক স্বপ্ন দেখেছি যা কেউ দেখেনি,♪
379
00:21:28,480 --> 00:21:33,780
♪অপ্রয়োজনীয় যা কিছু সব ঝেড়ে ফেলেছি♪
380
00:21:34,050 --> 00:21:42,790
♪অন্তর থেকে এমন অনুভূতি জাগছে যে সহজে আমি হাল ছাড়ব না♪
381
00:21:42,930 --> 00:21:49,200
♪বাস্তবতা আর আমার আদর্শের মধ্যে♪
382
00:21:49,270 --> 00:21:53,760
♪এমনকী আত্মত্যাগের বেড়িতে আমার পা'ও যদি শিকার বনে যায়♪
383
00:21:54,570 --> 00:21:59,480
♪উত্তাল আবেগকে আমি আটকে রাখতে পারব না♪
384
00:21:59,550 --> 00:22:06,920
♪কারণ সবকিছুর নিষ্পত্তির জন্য আমার ভেতরে এক প্রবল আকাঙ্ক্ষা রয়েছে♪
385
00:22:07,520 --> 00:22:12,120
♪প্রতারণা, আতঙ্ক, অহংকার, হতাশা♪
386
00:22:12,230 --> 00:22:22,860
♪এই সব নেতিবাচক উপলব্ধিগুলো বিশ্বাস করার মতো ততটাও আমি দুর্বল নই♪
387
00:22:23,340 --> 00:22:28,670
♪আমি এমনই এক ধূর্ত যে নিঃসঙ্গতা বোধ করে না♪
388
00:22:36,150 --> 00:22:37,380
এ ভাল হচ্ছে না।
389
00:22:38,020 --> 00:22:42,280
[লাইট]:
তোমার কথাবার্তাতেই মনে হচ্ছে তুমি চাও যেন আমিই কিরা হই।
390
00:22:43,620 --> 00:22:45,220
[লাইট]:
এসব করা বন্ধ করো, রিয়ুজাকি!