1
00:01:09,840 --> 00:01:10,960
হ্যালো?
2
00:01:21,320 --> 00:01:22,360
কে আপনি?
3
00:01:53,280 --> 00:01:54,280
কেমন লাগছে এখন?
4
00:01:55,160 --> 00:01:57,000
লাফাও! উঠে দাঁড়াও!
5
00:02:00,800 --> 00:02:01,880
মারো!
6
00:02:01,880 --> 00:02:02,920
আরো মারো!
7
00:02:02,920 --> 00:02:04,560
না, না।
8
00:02:04,560 --> 00:02:05,960
না! না!
9
00:02:07,600 --> 00:02:09,400
আমি স্বপ্ন দেখছি, তাইনা?
10
00:02:09,400 --> 00:02:10,880
ওহ, আশা করি যেন তাই হয় এটা, বোন।
11
00:02:10,880 --> 00:02:12,280
আসলেই তাই আশা করি।
12
00:02:17,120 --> 00:02:18,280
ওহ, ধুর।
13
00:02:18,960 --> 00:02:20,120
ওদের কী সমস্যা?
14
00:02:22,240 --> 00:02:23,880
কীসের জন্য অপেক্ষা করছে ওরা?
15
00:02:28,160 --> 00:02:29,480
নতুন কোনো মেয়ের দিকে প্রথম যে যায়...
16
00:02:29,480 --> 00:02:32,400
...প্রায় সময়ই দ্বিতীয় জন
এসে তাকে মেরে ফেলে।
17
00:02:33,160 --> 00:02:34,200
তাই নাকি?
18
00:02:48,000 --> 00:02:50,080
আমি বলছি কী হবে।
19
00:02:50,560 --> 00:02:53,240
প্রথম যে আমার দিকে আসবে
সে এই চুটকির মতো...
20
00:02:53,960 --> 00:02:55,120
...মরে যাবে।
21
00:02:56,240 --> 00:02:58,480
আর দ্বিতীয় জন মরবে ধীরে ধীরে।
22
00:03:03,520 --> 00:03:04,920
তো, ছেলেরা...
23
00:03:08,800 --> 00:03:11,000
প্রথম কে আসতে চাও?
24
00:03:20,840 --> 00:03:22,480
অনেক ধন্যবাদ।
রাত অসাধারণ কাটলো।
25
00:03:22,480 --> 00:03:24,040
হ্যাঁ। ট্যাক্সি!
26
00:03:25,520 --> 00:03:26,760
সাথে কোনো কেস ফাইল ছিল না।
27
00:03:26,760 --> 00:03:28,520
দুইজনের কেউই কাজের কথা তুলিনি।
28
00:03:29,120 --> 00:03:31,080
-আমাদের নিয়ে তাহলে আশা করা যায়।
-হ্যাঁ।
29
00:03:32,200 --> 00:03:35,360
তো, কী ছিল আজ, আমাদের তৃতীয় ডেট?
30
00:03:36,160 --> 00:03:37,680
তাই মনে হয়।
31
00:03:38,480 --> 00:03:41,520
তিনটি ডেট, আর এখন পর্যন্ত
তোমার বাসায় যেতে পারলাম না।
32
00:03:41,880 --> 00:03:44,760
তাই? আমার বাসার কোন
ঘরে যেতে চাও তুমি?
33
00:03:45,160 --> 00:03:47,200
-জানিনা। রান্নাঘর কেমন তোমার?
-ছোট।
34
00:03:47,200 --> 00:03:48,640
-বসার ঘর?
-অন্ধকার।
35
00:03:48,640 --> 00:03:50,600
-আর শোবার ঘর?
-শোবার ঘর মনে হয় তোমার পছন্দ হবে।
36
00:03:50,600 --> 00:03:52,640
তাই? ট্যাক্সি!
37
00:03:54,400 --> 00:03:55,440
কিন্তু আজ রাতে না।
38
00:03:56,000 --> 00:03:57,040
না?
39
00:03:57,040 --> 00:03:58,600
আজ রাতে আমার ভালো ঘুম দরকার।
40
00:03:58,600 --> 00:04:00,480
কাল সকালে নতুন চাকরি শুরু করছি।
41
00:04:01,320 --> 00:04:04,000
নতুন চাকরি? অভিনন্দন।
কবে পেলে?
42
00:04:04,000 --> 00:04:05,200
আজ সকালেই খবর পেয়েছি।
43
00:04:05,560 --> 00:04:06,720
এই বিষয়ে কথা বলে...
44
00:04:06,720 --> 00:04:08,360
...আমাদের রাত নষ্ট করতে চাইনি।
45
00:04:09,000 --> 00:04:10,480
এই খবর আমাদের রাত নষ্ট করবে কীভাবে?
46
00:04:11,720 --> 00:04:13,960
আমি জি.সি.পি.ডিতে চাকরি পেয়েছি।
47
00:04:14,480 --> 00:04:16,320
আমি তোমাদের নতুন ডাক্তার।
48
00:04:16,840 --> 00:04:17,920
মজা করছ?
49
00:04:20,360 --> 00:04:21,400
এ তো খুশির খবর।
50
00:04:21,960 --> 00:04:22,960
তাই?
51
00:04:23,240 --> 00:04:24,360
অবশ্যই।
52
00:04:24,800 --> 00:04:26,840
আমিই তো তোমাকে সেখানে
চাকরি নিতে বলেছিলাম।
53
00:04:26,840 --> 00:04:28,000
হ্যাঁ, কিন্তু এবার আসলেই চলে আসছি।
54
00:04:28,000 --> 00:04:29,000
তো? অনেক ভালো হয়েছে।
55
00:04:30,120 --> 00:04:31,760
সে পরে এমনিতেই বোঝা যাবে, তাই না?
56
00:04:39,160 --> 00:04:40,240
শুভরাত্রি।
57
00:04:55,840 --> 00:04:58,160
জেনারো মার্ক্স, অবিবাহিত, বয়স ৬৩।
58
00:04:58,160 --> 00:05:00,080
হাই স্কুলের ইংরেজী শিক্ষক।
59
00:05:00,080 --> 00:05:02,920
আগের ভিকটিমের মতো
একই ধরণের অস্ত্রোপচারের চিহ্ন।
60
00:05:02,920 --> 00:05:05,120
তাহলে কি বলা যায় এই লোকেরও
"অ্যাড্রেনালিন গ্রন্থি" বের করা হয়েছে?
61
00:05:05,200 --> 00:05:06,920
তো, খুনি ওগুলো নিয়ে আসলে কী করছে?
62
00:06:21,240 --> 00:06:22,400
কেন?
63
00:06:28,640 --> 00:06:30,560
কী সমস্যা তোমার?
সাহায্য করো আমাকে!
64
00:06:30,560 --> 00:06:32,320
কেন আমাকে বাঁচালে না, জেরাল্ড?
65
00:06:34,480 --> 00:06:35,520
বাঁচাও আমাকে...
66
00:06:48,380 --> 00:06:50,340
প্রয়োজনীয় সব নিয়েছেন,
মাস্টার ব্রুস?
67
00:06:51,540 --> 00:06:52,620
হ্যাঁ।
68
00:06:57,220 --> 00:06:59,100
আপনি চাইলে আমিও
আপনার সাথে আসতে পারি।
69
00:07:01,660 --> 00:07:02,700
না।
70
00:07:05,660 --> 00:07:06,820
তা ঠিক হবে না।
71
00:07:07,500 --> 00:07:08,700
না। অবশ্যই।
72
00:07:13,740 --> 00:07:15,420
আমার কিছু হবে না, আলফ্রেড।
73
00:07:15,420 --> 00:07:16,460
আপনি চিন্তা করবেন না।
74
00:07:16,460 --> 00:07:17,580
কে বলেছে আমি চিন্তিত?
75
00:07:18,300 --> 00:07:19,620
সন্ধ্যার আগেই ফিরে আসবো।
76
00:07:21,540 --> 00:07:23,020
আগেও আমি সেখানে গিয়েছি,
জানেন তো।
77
00:07:23,900 --> 00:07:25,140
বাবাকে ছাড়াতো কখনো যাননি।
78
00:07:30,540 --> 00:07:31,620
এদিকে আসুন।
79
00:07:33,180 --> 00:07:34,380
আপনার বাবা অনেক খুশি হতেন।
80
00:07:35,940 --> 00:07:37,660
এভাবে পরিবারের ঐতিহ্য বহন করছেন।
81
00:07:38,660 --> 00:07:40,220
বাবা আর আমি সারা রাত থেকে যেতাম।
82
00:07:40,700 --> 00:07:42,500
অনেক সকালে উঠে সূর্যোদয় দেখতাম।
83
00:07:44,020 --> 00:07:45,060
এবার তা হবে না।
84
00:07:46,300 --> 00:07:47,740
আচ্ছা, পরের বছর দেখবেন, তাহলে।
85
00:07:52,460 --> 00:07:53,700
ঠিক আছে, যান তাহলে।
86
00:08:01,060 --> 00:08:02,780
আর তারপর, সবচেয়ে খারাপ ব্যাপার ঘটলো...
87
00:08:03,100 --> 00:08:04,740
মারোনি আমাকে একটি গাড়িতে ঢুকিয়ে...
88
00:08:04,780 --> 00:08:06,580
...জ্যান্ত চাপা দিতে চেয়েছিল।
89
00:08:07,140 --> 00:08:10,020
তাহলে, বুঝতেই পারছেন কেন আমি এতো চিন্তিত।
90
00:08:10,780 --> 00:08:12,460
মারোনি কোনো কিছু ছেড়ে দেয়ার মানুষ নয়,
91
00:08:12,460 --> 00:08:14,980
আর আমার ভয় তিনি প্রতিশোধ নিতে
আবার আমার পিছনে লাগবেন।
92
00:08:16,180 --> 00:08:18,100
জায়গাটি পরিস্কার করার
কোনো পরিকল্পনা আছে তোমার?
93
00:08:18,300 --> 00:08:19,380
জ্বি?
94
00:08:19,780 --> 00:08:21,660
ওহ, আমি...
95
00:08:21,660 --> 00:08:23,300
আমি করবো... যদি আপনি চান।
96
00:08:23,300 --> 00:08:24,460
জায়গাটি পরিস্কার করা দরকার।
97
00:08:24,940 --> 00:08:26,060
ওখানে রক্ত নাকি?
98
00:08:28,260 --> 00:08:29,300
মনে হয়।
99
00:08:30,500 --> 00:08:32,220
কিন্তু, ডন ফ্যালকোন...
100
00:08:32,220 --> 00:08:33,340
পরিস্কার করার সময়...
101
00:08:33,860 --> 00:08:36,220
...ক্লাবের অবয়বও পরিবর্তন
করতে পারো।
102
00:08:36,980 --> 00:08:37,980
অবয়ব?
103
00:08:38,820 --> 00:08:40,540
এগুলোতে এখনো ফিশ মুনির ছাপ লেগে আছে।
104
00:08:41,900 --> 00:08:43,500
ল্যাম্পগুলো কী করবে?
105
00:08:45,460 --> 00:08:47,700
ডন ফ্যালকোন, মনে হয় আপনি
আমার কথা শুনছেন না।
106
00:08:48,580 --> 00:08:50,060
আমার আপনার কাছ থেকে নিরাপত্তা প্রয়োজন।
107
00:08:50,500 --> 00:08:52,380
মারোনি অবশ্যই আমাকে খুন করার চেষ্টা করবে।
108
00:08:52,380 --> 00:08:53,540
হ্যাঁ।
109
00:08:54,540 --> 00:08:55,940
ল্যাম্পগুলো সরানো দরকার।
110
00:08:57,220 --> 00:08:58,900
ডন ফ্যালকোন, প্লিজ!
111
00:08:59,500 --> 00:09:02,580
মারোনি আমার মাথার খুলি চায়,
আর আপনি চান আমি ক্লাবটিকে নতুন করে সাজাই।
112
00:09:05,500 --> 00:09:07,660
এই নাইটক্লাব থেকে প্রচুর টাকা আসে।
113
00:09:08,140 --> 00:09:09,940
টাকা ছাড়া, আমরা আমাদের প্রভাব হারাবো।
114
00:09:09,940 --> 00:09:12,500
প্রভাব ছাড়া, আমরা ক্ষমতা হারাবো।
115
00:09:12,500 --> 00:09:13,900
আর ক্ষমতা ছাড়া,
116
00:09:13,900 --> 00:09:16,100
মারোনি তোমাকে মারবে কিনা
তা আর "হয়তো" থাকবেনা।
117
00:09:16,100 --> 00:09:17,900
তা "অবশ্যম্ভাবী" হয়ে যাবে।
118
00:09:18,780 --> 00:09:20,220
তাই আমি এই ক্লাব নতুন করে খুলতে চাই।
119
00:09:21,060 --> 00:09:22,180
তোমার তত্ত্বাবধানে।
120
00:09:23,020 --> 00:09:24,420
আমি ক্লাবটি চালাতে পারবো?
121
00:09:26,020 --> 00:09:27,100
এটা আমার?
122
00:09:27,100 --> 00:09:28,140
তুমি এটি অর্জন করেছো।
123
00:09:28,140 --> 00:09:29,620
তোমার লুকিয়ে থেকে মারোনির উপর...
124
00:09:29,660 --> 00:09:31,300
...নজর রাখার দিন শেষ।
125
00:09:31,820 --> 00:09:33,100
তুমি এখন আমার সাথে থাকবে।
126
00:09:33,100 --> 00:09:34,220
সবার সামনে।
127
00:09:34,780 --> 00:09:36,380
সব কিছুই এখন অন্যভাবে চলবে।
128
00:09:36,380 --> 00:09:39,340
তাই তাড়াতাড়ি ক্লাবটি
ফিটফাট করে চালু করে ফেলো।
129
00:09:39,340 --> 00:09:42,620
আর মারোনি, ওকে আমার উপর ছেড়ে দাও।
130
00:09:44,420 --> 00:09:45,460
কিছু পেলে?
131
00:09:45,460 --> 00:09:47,540
ভিকটিম ইংরেজী শিক্ষকের বার্ষিকী দেখছি।
132
00:09:47,540 --> 00:09:49,060
একটি কথা বলি...
133
00:09:49,060 --> 00:09:51,420
আমি যখন হাই স্কুলে ছিলাম
তখন মেয়েরা এতো দারুণ ছিল না।
134
00:09:51,420 --> 00:09:52,500
একটু খেয়াল করে...
135
00:09:52,500 --> 00:09:53,620
আরে কথার কথা বলছি।
136
00:09:55,700 --> 00:09:56,780
হাই, জিম।
137
00:09:56,780 --> 00:09:57,860
লী।
138
00:09:57,940 --> 00:09:59,780
হার্বিকে তো তুমি চেনো, তাই না?
139
00:10:00,300 --> 00:10:01,380
হাই, লী।
140
00:10:02,580 --> 00:10:03,740
লী আমাদের নতুন এম.ই.।
141
00:10:04,780 --> 00:10:05,900
ফাজলামো করছো নাকি।
142
00:10:06,740 --> 00:10:09,460
-না।
-ওহ, ভালো। তোমাদের পরিচয় হয়ে গেছে দেখছি।
143
00:10:09,460 --> 00:10:11,380
আসলে, ডিটেকটিভ আর আমি
আগে থেকেই পরিচিত।
144
00:10:11,380 --> 00:10:13,620
ওহ তাইতো। আরখামে পরিচয়?
145
00:10:13,620 --> 00:10:15,060
হ্যাঁ। আরখামে।
146
00:10:15,060 --> 00:10:16,140
স্বাগতম।
147
00:10:17,060 --> 00:10:18,100
ধন্যবাদ।
148
00:10:18,100 --> 00:10:19,900
তোমরা ওকে তোমাদের কেস সম্পর্কে
পরেও বলতে পারবে।
149
00:10:19,900 --> 00:10:21,980
ডাক্তার থম্পকিন্স, আমার সাথে একটু আসবেন?
150
00:10:21,980 --> 00:10:24,020
অনেক কিছুর সাথে আপনাকে
পরিচয় করিয়ে দিতে হবে।
151
00:10:24,020 --> 00:10:26,060
আপনার সাথে আবার দেখা হয়ে
ভালো লাগলো, ডিটেকটিভ।
152
00:10:26,060 --> 00:10:27,700
আপনাকে দেখেও খুশি হলাম, ডাক্তার।
153
00:10:33,260 --> 00:10:35,460
তোমার কপালই পোড়া, তাই না, ভাই?
154
00:10:35,460 --> 00:10:36,660
মানে কী?
155
00:10:36,660 --> 00:10:38,100
এত সুন্দর মেয়ে পটালে,
156
00:10:38,100 --> 00:10:40,420
আর সে তোমার সাথে একই বিল্ডিংয়ে
কাজ করতে চলে আসলো?
157
00:10:41,220 --> 00:10:42,380
অনেক দুঃখের ব্যাপার।
158
00:10:42,380 --> 00:10:43,420
কেন?
159
00:10:43,620 --> 00:10:47,780
অফিস রোমান্সের পরিণতি
কখনোই... ভালো হয়না।
160
00:10:47,780 --> 00:10:49,020
আমাদের সেরকম কিছু হবে না।
161
00:10:49,020 --> 00:10:51,260
আমি বলছি। এমনই হয়।
162
00:10:56,140 --> 00:10:57,180
পেয়ে গিয়েছি।
163
00:10:57,980 --> 00:10:59,340
হায় খোদা।
164
00:11:00,180 --> 00:11:02,100
-খুঁজে পেলে নাকি?
-একেবারে চোখের সামনে।
165
00:11:02,500 --> 00:11:03,540
এই সে।
166
00:11:03,540 --> 00:11:05,180
এই সে।
এই পুলের সামনে ছিল।
167
00:11:05,660 --> 00:11:06,700
ওর নাম জেরাল্ড ক্রেন।
168
00:11:06,700 --> 00:11:08,220
সে বায়োলজি শিক্ষক।
169
00:11:09,340 --> 00:11:11,100
স্কুল ছুটি হতে এখনো ঘন্টাখানেক দেরী আছে।
170
00:11:11,100 --> 00:11:12,140
চলো।
171
00:11:15,700 --> 00:11:16,820
আমি কেলি।
172
00:11:17,460 --> 00:11:18,540
আমি ফিশ।
173
00:11:18,620 --> 00:11:19,700
ফিশ?
174
00:11:19,700 --> 00:11:22,220
সেটাই তো বললাম, ফিশ।
175
00:11:23,660 --> 00:11:25,820
তো, কোথায় আছি আমরা?
176
00:11:26,460 --> 00:11:28,060
কোন জায়গা এটা?
177
00:11:28,300 --> 00:11:30,020
কেউ বলে এটা জেলখানা।
178
00:11:30,860 --> 00:11:32,060
কেউ বলে নরক।
179
00:11:33,100 --> 00:11:35,220
আমি শুধু বলি এটা ঠান্ডা একটি জায়গা।
180
00:11:40,500 --> 00:11:41,700
সকালের নাস্তা।
181
00:11:42,260 --> 00:11:43,380
না।
182
00:11:47,660 --> 00:11:49,620
আগে বসকে খেতে দিতে হবে।
183
00:11:50,860 --> 00:11:52,620
সবাই তাকে মেইস বলে ডাকে।
184
00:11:53,300 --> 00:11:55,220
সেই তাহলে এখানের কর্তা, ঠিক?
185
00:11:57,180 --> 00:11:58,340
আচ্ছা। আচ্ছা।
186
00:12:35,900 --> 00:12:38,340
জেরাল্ড একদিন ফোন দিয়ে জানায়
সেদিন আসতে পারবে না।
187
00:12:38,340 --> 00:12:39,420
তারপরে তার আর কোনো খোঁজ নেই।
188
00:12:39,420 --> 00:12:41,060
এই ঘটনা,
তিন সপ্তাহ আগের, ঠিক বলেছি?
189
00:12:41,060 --> 00:12:44,300
-হ্যাঁ।
-তার প্রতিবেশিরাও বললো সে চলে গিয়েছে।
190
00:12:44,300 --> 00:12:45,980
পুলিশ পুরো বাসা খুঁজেছে, কিছুই পায়নি।
191
00:12:46,420 --> 00:12:47,980
তো ক্রেন সম্পর্কে কী বলতে পারেন আপনি?
192
00:12:48,420 --> 00:12:49,780
তিনি একজন ভালো শিক্ষক ছিলেন।
193
00:12:49,780 --> 00:12:51,900
খুব মনোযোগী ছিলেন।
আর বাবা হিসেবেও ভালো।
194
00:12:52,220 --> 00:12:55,100
তার ছেলে জোনাথনকে সবসময় আগলে রাখতেন।
195
00:12:55,860 --> 00:12:58,340
কিন্তু মাঝে মাঝে খুব চুপচাপ হয়ে যেতেন।
একেবারে, বিষণ্ণ।
196
00:12:59,020 --> 00:13:00,060
মনে হয় তার স্ত্রীর জন্য...
197
00:13:00,060 --> 00:13:01,980
ছয় বা সাত বছর আগে মারা গেছেন তিনি।
198
00:13:01,980 --> 00:13:03,220
তার স্ত্রী মারা গেছে? কীভাবে?
199
00:13:03,780 --> 00:13:04,860
সড়ক দুর্ঘটনায়।
200
00:13:06,060 --> 00:13:08,700
ক্রেন কখনো ভয়-ভীতি নিয়ে কথা বলতেন?
201
00:13:08,700 --> 00:13:09,860
কেন?
202
00:13:10,780 --> 00:13:12,660
কেউ কি মানসিক রোগীদের লক্ষ্য করছে?
203
00:13:13,580 --> 00:13:14,700
হ্যাঁ।
204
00:13:15,980 --> 00:13:17,260
মেরে ফেলছে তাদের?
205
00:13:17,380 --> 00:13:18,900
আপনি কিছু জানেন নাকি?
206
00:13:18,900 --> 00:13:20,180
এই ভিকটিমগুলো,
207
00:13:20,500 --> 00:13:22,300
তাদের কী "অ্যাড্রেনালিন গ্রন্থি"
বের করে নেয়া হয়েছে?
208
00:13:22,300 --> 00:13:23,460
আপনি কীভাবে জানলেন?
209
00:13:28,900 --> 00:13:30,180
এটি কয়েক মাস আগে জেরাল্ডের লেখা...
210
00:13:30,180 --> 00:13:31,700
...একটি শিক্ষামূলক প্রবন্ধ।
211
00:13:31,700 --> 00:13:33,380
তিনি আমাকে এটি প্রমাণ করতে বলেছিলেন।
212
00:13:33,380 --> 00:13:34,460
জেরাল্ডের একটি থিওরি ছিল...
213
00:13:34,460 --> 00:13:38,300
...যে ভয় হচ্ছে মানব মস্তিষ্কের
একটি বিবর্তনগত ভুল।
214
00:13:38,300 --> 00:13:40,740
যুদ্ধ, ধর্ষণ, চুরি, খুন...
215
00:13:40,740 --> 00:13:42,100
সব কিছুর পেছনে কাজ করে ভয়।
216
00:13:42,140 --> 00:13:43,380
এ বিষয়টি নিয়ে তিনি পাগলপ্রায় ছিলেন।
217
00:13:43,380 --> 00:13:44,780
তাহলে ক্রেন তার থিওরি প্রমাণ করার জন্য...
218
00:13:44,780 --> 00:13:46,860
...মানুষ খুন করে তাদের
গ্রন্থি বের করে নিচ্ছিলো?
219
00:13:46,860 --> 00:13:47,980
না...
220
00:13:48,020 --> 00:13:50,620
জেরাল্ড তার থিওরি প্রমাণ
করার চেষ্টা করছিলেন না।
221
00:13:51,380 --> 00:13:53,140
তিনি নিজের মধ্যে থেকে
ভয়কে দূর করার চেষ্টা করছিলেন।
222
00:13:53,180 --> 00:13:54,940
ক্রেন মনে করতেন ভয়কে
দূর করার একমাত্র উপায় হচ্ছে...
223
00:13:55,060 --> 00:13:56,780
...নিজেকে ভয়ের প্রতিষেধক দেওয়া।
224
00:13:56,780 --> 00:13:57,980
-মানে কোনো রোগের মতো?
-ঠিক তাই।
225
00:13:58,020 --> 00:13:59,100
কিন্তু একাজ করতে হলে,
226
00:13:59,220 --> 00:14:02,220
তার এমন কোনো উৎস প্রয়োজন ছিল
যার মধ্যে প্রচুর ভীতি সঞ্চারক হরমোন আছে।
227
00:14:02,300 --> 00:14:03,380
সেই রোগীগুলো।
228
00:14:03,380 --> 00:14:05,180
তাহলে ক্রেন তাদের শিকার করছিল?
229
00:14:05,700 --> 00:14:08,100
প্রথমে তাদের প্রচন্ড ভয় দেখিয়ে...
তারপর তাদের...
230
00:14:08,180 --> 00:14:10,220
...খুন করতো যাতে তাদের থেকে
বেশি পরিমাণে হরমোন পাওয়া যায়?
231
00:14:10,220 --> 00:14:11,300
বাপরে!
232
00:14:11,660 --> 00:14:12,940
তার আর কতো হরমোন দরকার?
233
00:14:12,940 --> 00:14:14,020
মানে?
234
00:14:14,300 --> 00:14:16,420
মানে হলো আর কতো মানুষকে খুন করতে হবে তার?
235
00:14:16,460 --> 00:14:18,380
ওহ। হ্যাঁ তাইতো। ভালো প্রশ্ন।
236
00:14:18,540 --> 00:14:20,660
তা নির্ভর করে তার ভয় কত বেশি তার উপর।
237
00:14:20,660 --> 00:14:21,660
কীসে এতো ভয় তার?
238
00:14:21,700 --> 00:14:23,260
স্কটির মানসিক রোগ সহায়ক গ্রুপে সে বলেছিল,
239
00:14:23,260 --> 00:14:25,140
ব্যর্থতাকে ভয় পায় সে।
240
00:14:25,580 --> 00:14:27,660
সবাই ব্যর্থতা ভয় পায়।
তার নিশ্চই অন্যকিছুর ভয় ছিল।
241
00:14:29,740 --> 00:14:31,100
-শুনেছেন?
-কী?
242
00:14:31,100 --> 00:14:32,900
আমাদের নতুন একজন ডাক্তার এসেছে।
243
00:14:33,300 --> 00:14:34,700
আগের জনের চেয়ে হাজার গুণ ভালো।
244
00:14:35,100 --> 00:14:36,300
দেখতেও অসাধারণ।
245
00:14:37,660 --> 00:14:39,900
দেখলে, জিম?
ইতিমধ্যেই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।
246
00:14:41,060 --> 00:14:42,100
দেখো এটা।
247
00:14:42,220 --> 00:14:45,300
ক্রেন দুইজনের জন্য
টিকা প্রস্তুত করছিল,
248
00:14:45,300 --> 00:14:48,020
একটি নিজের জন্য আর অন্যটি...
রোগী নং-২।
249
00:14:48,660 --> 00:14:50,500
কে হতে পারে সে।
250
00:15:22,900 --> 00:15:24,020
বাবা...
251
00:15:34,100 --> 00:15:35,140
বাবা?
252
00:15:35,620 --> 00:15:36,780
ঠিক আছো তুমি?
253
00:15:37,620 --> 00:15:39,300
আমি খুব ভালো আছি।
254
00:15:41,900 --> 00:15:43,780
এটি কাজ করছে, জোনাথন।
255
00:15:44,380 --> 00:15:46,100
আমি বলেছিলাম এটি কাজ করবে।
256
00:15:47,740 --> 00:15:49,820
আর তোমার পালা চলে এসেছে প্রায়।
257
00:15:50,540 --> 00:15:53,260
তুমিও আজীবনের জন্য ভয়মুক্ত হয়ে যাবে।
258
00:15:54,300 --> 00:15:55,740
তুমিও সেরে উঠবে।
259
00:15:57,900 --> 00:15:59,380
তুমি কি প্রস্তুত, জোনাথন?
260
00:15:59,820 --> 00:16:00,980
তুমি কি প্রস্তুত, বাবা?
261
00:16:10,720 --> 00:16:13,080
-আমাকে এখানে আসতে দেয়ার জন্য ধন্যবাদ।
-আমি খুশিই হয়েছি।
262
00:16:13,320 --> 00:16:14,480
আমরা তো বন্ধুর মতোই, ঠিক কিনা?
263
00:16:15,160 --> 00:16:17,480
-অবশ্যই।
-তাহলে বন্ধু ভেবেই কথা বলি।
264
00:16:18,800 --> 00:16:21,360
আমার সাথে দুপুরের খাবার খেতে চান,
হাঁটতে চান,
265
00:16:21,440 --> 00:16:22,560
আমি রাজী।
266
00:16:23,400 --> 00:16:24,680
কিন্তু এসব কিছু করে...
267
00:16:24,680 --> 00:16:26,480
...আমার হাত থেকে পেঙ্গুঈনকে
রক্ষা করতে পারবেন না।
268
00:16:26,480 --> 00:16:28,040
ওই বেয়াদবকে আমি মারবোই।
269
00:16:29,920 --> 00:16:31,200
তবে তাই করো।
270
00:16:33,440 --> 00:16:35,040
মিস্টার কাবেলপট, এটা চলবে?
271
00:16:35,040 --> 00:16:36,600
এটা কোনোভাবেই আমরা পরিবেশন করবো না।
272
00:16:38,920 --> 00:16:42,360
না, না, না।
273
00:16:42,920 --> 00:16:45,640
আমি বলেছি পর্দাগুলো খুলে ফেলতে, লাগাতে না!
274
00:16:45,640 --> 00:16:48,120
আর মাত্র দশ ঘন্টা পরেই আমরা ক্লাব খুলবো!
275
00:16:48,160 --> 00:16:50,040
-দুঃখিত।
-বস...
276
00:16:52,080 --> 00:16:53,360
ওগুলো হয়ে গেছে।
277
00:16:53,800 --> 00:16:55,720
এইমাত্র প্রিন্টার থেকে গরম গরম বের হলো।
278
00:16:59,240 --> 00:17:01,320
আজ কিছুই ভুল হওয়া চলবে না, গেব।
279
00:17:02,160 --> 00:17:03,760
এটা শুধুমাত্র একটি উদ্বোধন না।
280
00:17:04,320 --> 00:17:05,640
এটা আমার জীবন।
281
00:17:06,440 --> 00:17:07,560
এগুলো একেবারে নিখুঁত হয়েছে।
282
00:17:07,760 --> 00:17:10,120
এগুলো সব অতিথিদের পাঠিয়ে দাও।
283
00:17:13,240 --> 00:17:14,560
এটা বাদে।
284
00:17:15,800 --> 00:17:17,880
এটা আমি নিজে গিয়ে দিয়ে আসবো।
285
00:17:25,160 --> 00:17:26,800
আমি শুধু কথা বলতে চাই।
286
00:17:27,080 --> 00:17:28,520
আমি কোনো ক্ষতি করতে চাইনা।
287
00:17:34,840 --> 00:17:36,360
আর কাছে এসোনা।
288
00:17:37,800 --> 00:17:39,360
কোনো ক্ষতি করবেনা, তাই?
289
00:17:39,720 --> 00:17:41,200
তো, তুমিই এখানের বস?
290
00:17:41,200 --> 00:17:42,440
হ্যাঁ আমি।
291
00:17:43,080 --> 00:17:44,200
তুমিই কেন?
292
00:17:45,320 --> 00:17:47,640
আমি এখানে আরো অনেক শক্তিশালী লোক দেখছি।
293
00:17:49,600 --> 00:17:51,840
এই জায়গায় এটিই একমাত্র অস্ত্র।
294
00:17:52,560 --> 00:17:54,160
আর এটি আমার কাছে থাকে।
295
00:17:55,120 --> 00:17:56,600
বুঝতে পারলাম।
296
00:18:03,080 --> 00:18:04,400
আমি তোমার সাথে একটি সমঝোতা করতে চাই।
297
00:18:04,400 --> 00:18:06,840
-সমঝোতা?
-হ্যাঁ।
298
00:18:08,080 --> 00:18:11,480
আমার মনে হয় আমার কিছু দক্ষতা আছে
যা তোমার কাজে লাগতে পারে।
299
00:18:11,840 --> 00:18:12,960
তাই নাকি?
300
00:18:13,800 --> 00:18:16,080
কী দক্ষতা, শুনি?
301
00:18:21,880 --> 00:18:23,440
সব ধরণের।
302
00:18:24,320 --> 00:18:27,040
আমাকে এই জানোয়ারদের থেকে নিরাপত্তা দাও,
তাহলে আমি দেখাবো তোমাকে।
303
00:18:27,960 --> 00:18:30,440
তোমার মনে হয় তুমি নিরাপত্তা পাওয়ার যোগ্য?
304
00:18:32,760 --> 00:18:34,320
তোমার কোনো ধারণাই নেই।
305
00:19:35,080 --> 00:19:36,280
কোনো সাহায্য করতে পারি আপনার?
306
00:19:36,640 --> 00:19:38,360
মনে হয়না। আপনিই বলুন?
307
00:19:40,960 --> 00:19:42,200
কী চান আপনি?
308
00:19:42,680 --> 00:19:44,880
আমি যা চাই, তা গরীবের কাছে আছে, ধনীরা চায়,
309
00:19:44,880 --> 00:19:46,200
আর তা খেলে মানুষ মরে যায়।
310
00:19:47,040 --> 00:19:48,200
এটা কী...
311
00:19:48,360 --> 00:19:50,000
আপনি কি আমাকে ধাঁধা ধরছেন?
312
00:19:50,360 --> 00:19:52,200
-আপনি ধাঁধা পছন্দ করেন না?
-না।
313
00:19:52,720 --> 00:19:53,840
তো আপনি হার মানছেন?
314
00:19:55,560 --> 00:19:56,560
-দেখুন, আপনি...
-কিছুই না।
315
00:19:56,560 --> 00:19:57,720
উত্তর হচ্ছে কিছুই না।
316
00:19:57,720 --> 00:19:58,840
গরীবদের এটা আছে,
ধনীদের এটা দরকার,
317
00:19:58,840 --> 00:20:01,240
-আর এটা খেলে...
-কে ভাই আপনি?
318
00:20:01,600 --> 00:20:02,760
এডওয়ার্ড।
319
00:20:03,000 --> 00:20:04,160
নিগমা।
320
00:20:05,000 --> 00:20:06,640
আমি কিন্তু আপনাকে চিনি।
321
00:20:08,880 --> 00:20:11,360
তারমানে বুঝতেই পারছেন
কার এতো কাছে দাঁড়িয়ে আছেন।
322
00:20:17,480 --> 00:20:19,400
আপনি কি জানেন পুরুষ পেঙ্গুঈনরা
তাদের পায়ের মাঝে ডিম রেখে...
323
00:20:19,400 --> 00:20:21,480
...তা গরম রাখে?
324
00:20:23,320 --> 00:20:24,440
মজার ব্যাপার না?
325
00:20:29,240 --> 00:20:30,720
পরিচিত হয়ে ভালো লাগলো, জনাব।
326
00:20:31,760 --> 00:20:33,080
এখন কেটে পড়ুন।
327
00:20:35,920 --> 00:20:36,960
এখনি যাচ্ছি।
328
00:20:41,960 --> 00:20:43,240
মোবাইল ফোনের রেকর্ড?
329
00:20:43,360 --> 00:20:44,720
আর ক্রেডিট কার্ডের বিবরণ।
330
00:20:44,720 --> 00:20:47,080
-এসো হাত লাগাও একটু।
-হ্যাঁ, আসছি।
331
00:20:52,960 --> 00:20:54,440
এক মিনিট দাঁড়াও।
332
00:20:54,440 --> 00:20:55,520
যাও দেখে আসো ব্যাপারটি।
333
00:21:01,280 --> 00:21:02,800
দেখে ভালো লাগলো, বন্ধু।
334
00:21:03,080 --> 00:21:04,120
তুমি এখানে কী করছো?
335
00:21:04,240 --> 00:21:07,800
আমি তোমাকে আমার পার্টিতে
দাওয়াত দিতে এসেছি।
336
00:21:13,800 --> 00:21:14,960
না, ধন্যবাদ।
337
00:21:15,960 --> 00:21:17,120
বুঝতে পারছি।
338
00:21:17,320 --> 00:21:19,040
অনেক ব্যস্ত তুমি, মনে হয়।
339
00:21:19,960 --> 00:21:21,080
কোনো কঠিন কেস নিশ্চই?
340
00:21:21,120 --> 00:21:22,800
আমি কোনো সাহায্য করতে পারি?
341
00:21:24,160 --> 00:21:26,120
গতবার কিন্তু আমার সাহায্যেই
কেস সমাধান করেছো।
342
00:21:27,160 --> 00:21:28,440
তোমার সাহায্য চাই না আমি।
343
00:21:29,720 --> 00:21:31,040
তোমার সাহায্য চাওয়া ভুল ছিল আমার।
344
00:21:32,400 --> 00:21:34,280
আমি চাইনা তুমি এখানে আবার আসো।
345
00:21:36,400 --> 00:21:38,240
আমার সাথে এভাবে ব্যবহার করা
ঠিক হচ্ছে না তোমার, জিম।
346
00:21:39,240 --> 00:21:41,280
খুব শীঘ্রই একদিন,
আমার সাহায্যের দরকার হবে তোমার।
347
00:21:41,360 --> 00:21:42,520
তখন তুমি নিজেই আমার কাছে আসবে।
348
00:21:44,880 --> 00:21:46,840
আর অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা,
349
00:21:47,080 --> 00:21:49,280
আলোতে একা হাঁটার থেকে ভালো।
350
00:21:53,400 --> 00:21:54,960
তোমার পুলিশি কাজের জন্য গুডলাক।
351
00:21:55,360 --> 00:21:56,360
আর...
352
00:21:56,800 --> 00:21:57,880
দোহাই লাগে...
353
00:21:58,600 --> 00:22:00,160
আমার আমন্ত্রণের কথা আরেকবার ভেবে দেখো।
354
00:22:01,240 --> 00:22:02,880
তুমি ছাড়া পার্টি জমবেই না।
355
00:22:16,840 --> 00:22:18,080
আমার উপর ভরসা আছে?
356
00:22:19,400 --> 00:22:20,520
অবশ্যই।
357
00:22:21,800 --> 00:22:23,080
আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা।
358
00:22:23,800 --> 00:22:25,440
আমি তোমার কোনো ক্ষতি করবো না।
359
00:22:25,440 --> 00:22:27,000
তাড়াতাড়ি। যা করার করুন।
360
00:22:41,560 --> 00:22:43,440
তুমি অনেক ভালো একটি ছেলে।
361
00:22:46,480 --> 00:22:48,320
এইতো হচ্ছে, থামার চেষ্টা কোরো না।
362
00:22:48,320 --> 00:22:50,720
আমার দিকে তাকাও,
আমার চোখের দিকে তাকাও।
363
00:25:21,560 --> 00:25:23,680
-এই।
-এই।
364
00:25:23,680 --> 00:25:25,040
প্রথম দিন কেমন যাচ্ছে?
365
00:25:25,320 --> 00:25:26,600
-ব্যস্ত।
-ভালো।
366
00:25:26,600 --> 00:25:28,000
আচ্ছা, কাজে ফিরতে হবে,
তো যাই তাহলে...
367
00:25:28,000 --> 00:25:29,120
আচ্ছা।
368
00:25:29,680 --> 00:25:30,760
লী।
369
00:25:32,440 --> 00:25:33,640
এখানে এটা করতে পারবো না আমরা।
370
00:25:33,640 --> 00:25:36,360
কেন? এর আগে তুমি তো
পুরো জেলখানার মধ্যে আমাকে চুমু দিয়েছিলে।
371
00:25:36,480 --> 00:25:37,560
তুমি তখন এখানে কাজ করতে না।
372
00:25:37,560 --> 00:25:40,080
-তাতে সমস্যা হচ্ছে তোমার?
-এটা পেশাদার আচরণ নয়।
373
00:25:40,200 --> 00:25:41,720
তাই, আমি চাই না তোমার কাছে
এটা সমস্যা মনে হোক।
374
00:25:42,640 --> 00:25:43,720
লী...
375
00:25:47,320 --> 00:25:48,320
এই, বুলক।
376
00:25:49,000 --> 00:25:50,280
বাঁধা দেয়ায় দুঃখিত।
377
00:25:50,520 --> 00:25:51,520
কী হয়েছে?
378
00:25:51,880 --> 00:25:53,280
তোমার রোমান্সের সময় নষ্ট
করার মতো কিছু না।
379
00:25:53,280 --> 00:25:54,520
ছোট একটি ব্যাপার।
380
00:25:58,880 --> 00:26:00,280
চুরুট চলবে?
381
00:26:00,320 --> 00:26:03,720
আমার কাছে ক্যাস্ত্রোর তৈরি
কিছু চমৎকার চুরুট আছে।
382
00:26:03,920 --> 00:26:05,880
কারমাইন, সোজাসাপটা ভাবে বলুন তো।
383
00:26:06,080 --> 00:26:07,440
কেন আমার সাথে এসব করছেন আপনি?
384
00:26:07,680 --> 00:26:09,760
বুঝলাম, পেঙ্গুঈন টাকা পয়সার ব্যাপারে ভালো।
385
00:26:10,200 --> 00:26:11,680
তাই বলে আপনি আমার সাথে
এতো ঝামেলায় জড়াবেন...
386
00:26:11,720 --> 00:26:13,200
...শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখার জন্যে?
387
00:26:13,440 --> 00:26:14,600
আপনার কারণও জানতে চাই আমি।
388
00:26:15,080 --> 00:26:16,440
ছেলেটি খুব চালাক।
389
00:26:16,440 --> 00:26:18,320
আর আমি আমার পাশে
এমন লোক রাখতে পছন্দ করি যে চালাক...
390
00:26:18,320 --> 00:26:19,760
...আর জানে তার অবস্থান কোথায়।
391
00:26:19,760 --> 00:26:20,880
আপনারও বোঝার কথা।
392
00:26:20,880 --> 00:26:22,920
হ্যাঁ। অবশ্যই।
393
00:26:22,960 --> 00:26:24,120
তার মাথায় এতটুকু বুদ্ধি আছে...
394
00:26:24,120 --> 00:26:25,720
...যে সে জানে তার মতো পাগল...
395
00:26:25,720 --> 00:26:28,080
...কখনো বস হতে পারবে না।
396
00:26:28,720 --> 00:26:29,800
কথা সত্য।
397
00:26:30,400 --> 00:26:33,480
তাহলে আমি আপনাকে এত
ভালো একজনকে দিয়ে দিবো,
398
00:26:33,640 --> 00:26:35,960
আর বিনিময়ে আপনি আমাকে
কিছু ভালো চুরুট খাইয়ে দিতে চান?
399
00:26:36,560 --> 00:26:39,320
অবশ্যই আপনাকে অন্যভাবেও
খুশি করবো আমি।
400
00:26:39,320 --> 00:26:41,240
এটা টাকার ব্যাপার না।
401
00:26:42,160 --> 00:26:43,400
এটা ব্যক্তিগত।
402
00:26:43,400 --> 00:26:44,560
আমি জানি।
403
00:26:45,480 --> 00:26:47,760
প্রধান বিচারক স্ট্যানলি টার্নবুলকে চেনেন?
404
00:26:47,880 --> 00:26:49,120
অবশ্যই।
405
00:26:49,720 --> 00:26:52,280
ওই জাঁদরেল হারামী বিচারককে
খুব ভালো করে চিনি।
406
00:26:52,320 --> 00:26:53,360
হ্যাঁ।
407
00:26:53,640 --> 00:26:55,520
সেই শক্ত আর ন্যায়পরায়ণ লোকটির কথাই বলছি।
408
00:26:55,880 --> 00:26:56,960
অনেক ক্ষমতাবানও সে।
409
00:26:56,960 --> 00:26:58,800
সে আমার কিছু কাছের বন্ধুকে
জেলের ভাত খাইয়েছে।
410
00:27:03,600 --> 00:27:05,520
যদি আমার কাছে তার মুন্ডু নিয়ে আসতে পারেন,
411
00:27:06,160 --> 00:27:08,280
আর, সাথে, দুই লাখ ডলার দিতে পারেন,
412
00:27:08,960 --> 00:27:10,200
তাহলে আপনার কথা মেনে নিতে রাজী আছি।
413
00:27:11,960 --> 00:27:14,200
আরে, আপনাকে তার মুন্ডুর
চেয়ে ভালো কিছু দিতে পারি আমি।
414
00:27:31,400 --> 00:27:33,520
মায়ের কসম!
415
00:27:34,200 --> 00:27:35,840
জজ টার্নবুল।
416
00:27:36,240 --> 00:27:37,880
সে এক ছেলের সাথে বের হয়েছিল।
417
00:27:37,880 --> 00:27:39,760
তাকে ওষুধ দিয়ে এখানে নিয়ে এসেছি।
418
00:27:40,560 --> 00:27:42,080
এখন ও সম্পূর্ণ আপনার।
419
00:27:42,800 --> 00:27:44,080
আমার একার?
420
00:27:44,720 --> 00:27:46,520
না মানে, আমাদের দুইজনেরই...
421
00:27:46,960 --> 00:27:49,240
কিন্তু, সৌজন্যতার খাতিরে,
422
00:27:49,320 --> 00:27:50,400
সে আপনার।
423
00:27:50,480 --> 00:27:52,480
ছবির জন্য হাসো এখন।
424
00:27:54,880 --> 00:27:56,000
অসাধারণ।
425
00:27:58,080 --> 00:27:59,720
কিছু একটি অবশ্যই আমরা ধরতে পারছিনা।
426
00:28:00,640 --> 00:28:02,200
তোমার বন্ধু পেঙ্গুঈনের কী অবস্থা?
427
00:28:03,040 --> 00:28:04,160
তার কী অবস্থা মানে?
428
00:28:04,240 --> 00:28:05,640
ফ্ল্যাসের কেসে সে আমাদের সাহায্য করেছিল।
429
00:28:05,640 --> 00:28:07,960
হয়তো ক্রেনের কেসেও সাহায্য করতে পারবে।
430
00:28:08,120 --> 00:28:09,680
না। আমি তার কাছে আবার যেতে পারবো না।
431
00:28:09,680 --> 00:28:11,480
-চেষ্টা করতে দোষ কী।
-সম্ভব না।
432
00:28:11,480 --> 00:28:13,160
তাহলে আরেকজনের খুন না হওয়া পর্যন্ত
বসে থাকতে হবে,
433
00:28:13,160 --> 00:28:14,680
কারণ এভাবে আমরা কিছুই করতে পারব না।
434
00:28:17,920 --> 00:28:18,960
হ্যাঁ, ঠিক বলেছো।
435
00:28:19,200 --> 00:28:21,160
আমরা তার পিছু নিয়ে কোনোদিন ক্রেনকে
খুঁজে বের করতে পারবো না।
436
00:28:21,600 --> 00:28:22,960
সে কী চায় তা বের করে...
437
00:28:22,960 --> 00:28:24,480
...আমাদের তার আগে আগে চলতে হবে।
438
00:28:24,480 --> 00:28:25,680
আমরা তো জানিই সে কী চায়।
439
00:28:26,080 --> 00:28:28,120
-সে ভয়কে জয় করতে চায়।
-হ্যাঁ।
440
00:28:28,120 --> 00:28:29,280
কিন্তু কেন?
441
00:28:29,720 --> 00:28:30,920
কীসের এতো ভয় তার?
442
00:28:30,960 --> 00:28:33,040
কী এমন হয়েছে তার সাথে
যে সে এমন হয়ে গিয়েছে?
443
00:28:33,680 --> 00:28:35,800
তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
444
00:28:37,720 --> 00:28:38,720
হ্যাঁ।
445
00:28:39,160 --> 00:28:40,200
ওটা একবার দেখো তো।
446
00:28:45,280 --> 00:28:47,240
পেয়েছি। ক্যারেন ক্রেন।
447
00:28:47,240 --> 00:28:48,400
হ্যাঁ।
448
00:28:48,880 --> 00:28:51,880
এখানে তো লেখা উনি বাসায় আগুন লেগে
মারা গেছেন, সড়ক দুর্ঘটনায় না।
449
00:28:52,120 --> 00:28:53,920
তার কলিগ কি আমাদের মিথ্যা বলেছে?
450
00:28:54,240 --> 00:28:56,040
অন্য তিনজনও তো একই কথা বললো।
451
00:28:56,840 --> 00:28:58,640
ক্রেনই তাদের কোনো কারণে
মিথ্যা বলেছে।
452
00:28:58,640 --> 00:28:59,760
কী হয়েছিল আগুন লাগার সময়?
453
00:28:59,800 --> 00:29:01,440
এখানে লেখা আগুন লাগার সময়...
454
00:29:01,440 --> 00:29:02,600
...তার স্ত্রী উপর তলায় ঘুমাচ্ছিলেন।
455
00:29:02,640 --> 00:29:04,960
জেরাল্ড আর আট বছরের বাচ্চা জোনাথন...
456
00:29:05,080 --> 00:29:06,520
...নিচ তলায় ছিল।
457
00:29:09,240 --> 00:29:10,960
স্ত্রীর মৃত্যুর সময় ক্রেন বাসাতেই ছিল?
458
00:29:10,960 --> 00:29:12,280
কিন্তু সে তার স্ত্রীকে বাঁচায়নি।
459
00:29:12,320 --> 00:29:13,520
এজন্যেই মিথ্যা বলেছে সে।
460
00:29:13,520 --> 00:29:14,560
সে লজ্জিত।
461
00:29:15,000 --> 00:29:16,800
তার কাপুরুষতার কারণেই তার স্ত্রী মারা যায়।
462
00:29:16,800 --> 00:29:18,160
সেজন্যেই সে এতো কিছু করছে।
463
00:29:18,200 --> 00:29:20,280
তাদের আগের বাসার ঠিকানা পেয়েছি।
চলো।
464
00:29:20,280 --> 00:29:21,360
আচ্ছা।
465
00:29:42,960 --> 00:29:44,000
জোনাথন!
466
00:29:51,640 --> 00:29:52,800
জোনাথন!
467
00:29:55,000 --> 00:29:57,160
থামো, জনি, থামো!
468
00:29:57,400 --> 00:29:58,400
থামো বলছি!
469
00:29:59,040 --> 00:30:00,680
আমরা প্রক্রিয়াটি শুরু করে ফেলেছি।
470
00:30:01,520 --> 00:30:04,400
এটি এখন শেষ করতেই হবে,
নাহলে তোমার ক্ষতি হয়ে যাবে।
471
00:30:04,400 --> 00:30:05,720
আমি...
আমি আবার এটা করতে পারবো না।
472
00:30:05,760 --> 00:30:08,480
একবার ভেবে দেখো, জনি...
তোমার আর কোনো ভয় থাকবে না।
473
00:30:08,480 --> 00:30:10,000
আমার...
আমার তো তোমার মতো কোনো ভয়ও নেই।
474
00:30:10,000 --> 00:30:11,800
আমাদের সবারই ভয় আছে।
475
00:30:11,880 --> 00:30:13,720
এই পৃথিবীর প্রত্যেক নর ও নারী।
476
00:30:13,720 --> 00:30:15,680
আমরা সবাই গভীর
এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি,
477
00:30:15,680 --> 00:30:17,160
কিন্তু ভয় আমাদের দমিয়ে রেখেছে।
478
00:30:19,040 --> 00:30:20,280
চলো এখন, বাবা।
479
00:30:20,320 --> 00:30:21,400
ভরসা রাখো আমার উপর।
480
00:30:21,520 --> 00:30:23,080
আমি শুধু সাহায্য করতে চাই তোমাকে।
481
00:30:23,080 --> 00:30:24,680
আর পুরো মানবজাতিকে।
482
00:30:25,000 --> 00:30:26,440
পুরো মানবজাতিকে, জনি।
483
00:30:26,800 --> 00:30:28,640
তোমাকে এখন আরও সাহসী হতে হবে, বুঝেছো?
484
00:30:30,160 --> 00:30:31,200
চলো, বাবা।
485
00:30:31,480 --> 00:30:32,680
আমার সাথে আছো তুমি?
486
00:30:33,960 --> 00:30:35,320
তাহলে বাসার ভেতরে চলো।
487
00:30:35,320 --> 00:30:38,640
কিছু বোঝার আগেই
শেষ হয়ে যাবে, সত্যি বলছি।
488
00:30:40,720 --> 00:30:41,760
চলো।
489
00:31:53,080 --> 00:31:54,200
আহ, আরেকটু।
490
00:31:54,320 --> 00:31:55,440
আরেকটু।
491
00:32:06,720 --> 00:32:08,160
কী অবস্থা, ডক?
492
00:32:16,640 --> 00:32:18,200
আমার নাম মেইস।
493
00:32:19,080 --> 00:32:23,080
সুন্দর নাম, কিন্তু আমি আমার
বন্ধুদের ডাকনাম দিতে ভালোবাসি।
494
00:32:23,200 --> 00:32:25,160
আর তোমার ডাকনাম দিলাম ডক...
495
00:32:25,680 --> 00:32:27,840
...কারণ তুমি দেখতে
অনেক বিশাল হলেও...
496
00:32:27,840 --> 00:32:29,440
...তোমার চোখ দুইটি থেকে যেন
জ্ঞান ঠিকরে বের হয়।
497
00:32:29,880 --> 00:32:32,360
তুমি আসলেই ছোট একটি পটকার মতো,
তাই না?
498
00:32:33,680 --> 00:32:35,400
পটকা তো একবার ফেটেই...
499
00:32:35,400 --> 00:32:36,800
...নিচে পড়ে থাকে।
500
00:32:37,760 --> 00:32:40,680
তুমি যা দেখছো তা হচ্ছে
এক পারমাণবিক বোমা।
501
00:32:42,080 --> 00:32:43,360
আমার পাশে এসে বসো।
502
00:32:43,880 --> 00:32:46,200
-তার মানে আমার প্রস্তাবে তুমি রাজী?
-অবশ্যই, সোনামণি।
503
00:32:46,240 --> 00:32:48,520
আচ্ছা, তাহলে আমি তোমাকে
দুইজন বদমাশ বাইকারের কথা বলতে চাই...
504
00:32:48,560 --> 00:32:50,040
চুপ, এখন, সোনামণি।
505
00:32:50,400 --> 00:32:53,240
বেশি কথা বললে কিন্তু আমি রেগে যাবো।
506
00:32:53,280 --> 00:32:55,240
ওহ, তাই, আচ্ছা...
507
00:32:55,240 --> 00:32:56,880
তুমিই হলে সেই প্রথম বদমাশ।
508
00:32:57,640 --> 00:32:59,600
আর কোনোদিন আমাকে
"সোনামণি" বলে ডাকবে না।
509
00:33:06,840 --> 00:33:08,640
আমার নাম ফিশ মুনি।
510
00:33:10,040 --> 00:33:12,160
আর এখন থেকে আমিই বস।
511
00:33:34,400 --> 00:33:35,600
জি.সি.পি.ডি!
512
00:33:35,880 --> 00:33:37,160
-না, না, না!
-বাবা।
513
00:33:37,160 --> 00:33:38,680
চলো, আমাদের এখনই যেতে হবে।
514
00:33:39,640 --> 00:33:41,040
জি.সি.পি.ডি!
515
00:33:41,520 --> 00:33:43,760
বাবা, ওরা ভেতরে ঢুকলেই
তোমাকে গ্রেফতার করবে।
516
00:33:43,760 --> 00:33:44,880
আমাদের এখনই যেতে হবে!
517
00:33:44,920 --> 00:33:47,240
হাতে এখনও সময় আছে।
আমরা এখনও শেষ করতে পারি।
518
00:33:47,880 --> 00:33:49,000
ঢুকলাম আমরা।
519
00:33:59,760 --> 00:34:00,800
কী করছো?
520
00:34:00,800 --> 00:34:02,160
আমাদের প্রক্রিয়াটি শেষ করতেই হবে।
521
00:34:02,160 --> 00:34:04,640
-এছাড়া আর কোনো উপায় নেই।
-বাবা, বেশি হয়ে যাচ্ছে।
522
00:34:05,160 --> 00:34:06,400
এছাড়া আর কোনো উপায় নেই।
523
00:34:09,560 --> 00:34:10,720
দেখো, বাবা...
524
00:34:11,880 --> 00:34:13,120
সময় নেই আমাদের হাতে।
525
00:34:13,640 --> 00:34:14,920
সব ঠিক হয়ে যাবে।
526
00:34:17,760 --> 00:34:20,480
-আমি তোমাকে ভালোবাসি, বাবা।
-থামো!
527
00:34:48,640 --> 00:34:50,480
হাত উপরে তোলো!
528
00:34:51,640 --> 00:34:53,480
হাত উপরে তোলো, নয়তো গুলি করবো!
529
00:34:54,320 --> 00:34:55,400
মনে করছো তোমাদের ভয় পাই আমি?
530
00:34:55,400 --> 00:34:58,000
-আর এক কদমও এগোবে না!
-তোমাদের বন্দুক ভয় পাই আমি?
531
00:35:02,480 --> 00:35:04,400
আমার কোনো ভয় নেই!
532
00:35:15,360 --> 00:35:16,760
একে সামলাও তুমি।
আমি ছেলেটিকে আনছি।
533
00:35:21,240 --> 00:35:22,440
অ্যাম্বুলেন্স ডাকো।
534
00:35:23,440 --> 00:35:24,800
তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো!
535
00:35:26,120 --> 00:35:27,240
সব ঠিক হয়ে যাবে!
536
00:35:27,400 --> 00:35:28,600
সব ঠিক হয়ে যাবে!
537
00:35:58,200 --> 00:35:59,520
হ্যালো, মাস্টার ব্রুস।
538
00:36:00,280 --> 00:36:01,360
ভালোই সময় লাগিয়েছেন দেখছি।
539
00:36:01,360 --> 00:36:02,640
কী, পথে কেক খাওয়ার জন্যে থেমেছিলেন?
540
00:36:02,640 --> 00:36:03,960
নাকি এক ঢোক শরবত খাওয়ার জন্য থেমেছিলেন?
541
00:36:04,720 --> 00:36:06,240
কতক্ষণ ধরে এখানে বসে আছেন আপনি?
542
00:36:06,680 --> 00:36:09,280
ঠিক জানি না...
এক ঘন্টা প্রায়।
543
00:36:09,400 --> 00:36:12,080
যখন আপনি এই খাড়া পাহাড় বেয়ে
ওঠা শুরু করেছেন তখন থেকে আছি।
544
00:36:13,400 --> 00:36:14,760
কোনো সাহায্য না করার জন্য অনেক থ্যাংকস।
545
00:36:14,760 --> 00:36:16,800
আমার কী করার,
আমি তো আপনাকে ওখানে রেখে আসিনি।
546
00:36:25,000 --> 00:36:26,160
ঠিক আছেন আপনি?
547
00:36:29,640 --> 00:36:30,800
এদিকে আসুন।
548
00:36:32,160 --> 00:36:33,240
আমার ঠান্ডা লেগেছে।
549
00:36:33,920 --> 00:36:36,000
আমি ক্লান্ত, আর আমার পা মচকে গেছে।
550
00:36:38,680 --> 00:36:39,760
আমি শুধু এখন বাসায় ফিরতে চাই।
551
00:36:40,400 --> 00:36:41,520
আপনি বাসায় ফিরতে চান?
552
00:36:42,600 --> 00:36:44,920
এখানে বসে সূর্যোদয় দেখার
জন্য অপেক্ষা করতে চান না?
553
00:36:47,040 --> 00:36:48,280
বাবার সাথে যেমন করতেন।
554
00:36:52,520 --> 00:36:53,520
ঠিক আছে, আলফ্রেড...
555
00:36:55,080 --> 00:36:57,040
যদি আপনি এখানে রাত কাটাতে পারেন
তাহলে থাকা যেতে পারে।
556
00:36:58,440 --> 00:36:59,600
আমি যদি এখানে রাত কাটাতে পারি?
557
00:37:01,040 --> 00:37:02,840
বন্ধু, আমি যেসব জায়গায় রাত কাটিয়েছি...
558
00:37:02,880 --> 00:37:04,920
...তার তুলনায় এ জায়গা
রাজপ্রাসাদ বলা চলে।
559
00:37:06,160 --> 00:37:07,760
ধরুন, চা নিন, দুষ্টু কোথাকার।
560
00:37:39,240 --> 00:37:40,240
পেঙ্গুঈন।
561
00:37:41,280 --> 00:37:42,360
কোথায় পালাচ্ছো?
562
00:37:47,480 --> 00:37:48,560
ডন মারোনি।
563
00:37:49,400 --> 00:37:50,880
আপনাকে দেখে অনেক ভালো লাগছে।
564
00:37:51,800 --> 00:37:53,000
ভালোই অবস্থা দেখছি তোমার।
565
00:37:53,640 --> 00:37:56,600
আমার গাড়ির ট্রাংক থেকে
এখন নিজের ক্লাব চালাচ্ছো।
566
00:37:57,200 --> 00:37:58,680
জায়গাটি অনেক সুন্দর করেছো, পেঙ্গুঈন।
567
00:37:59,760 --> 00:38:00,920
পুরো চেহারাই বদলে দিয়েছো দেখি।
568
00:38:01,640 --> 00:38:04,040
-ঠিক।
-আপনারা টেবিলে গিয়ে বসুন?
569
00:38:04,400 --> 00:38:05,520
পানীয় আনবো?
570
00:38:05,560 --> 00:38:07,760
অবশ্যই আমার তরফ থেকে।
571
00:38:09,960 --> 00:38:11,320
দামী জিনিস।
572
00:38:12,320 --> 00:38:13,440
দেখি।
573
00:38:17,080 --> 00:38:19,040
ফ্যালকোনের সাথে আমার হালকা কথা হয়েছে।
574
00:38:20,800 --> 00:38:23,760
আমি তোমাকে জানাতে এসেছি
যে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই।
575
00:38:24,480 --> 00:38:28,200
যতদিন না আমার সম্পর্কে আর কিছু
ফ্যালকোনকে বলছো।
576
00:38:29,160 --> 00:38:30,320
না।
577
00:38:31,320 --> 00:38:32,640
ওরকম আর কখনো হবে না।
578
00:38:32,840 --> 00:38:33,960
অবশ্যই হবে না।
579
00:38:34,280 --> 00:38:35,280
যাও একটা গ্লাস নিয়ে আসো।
580
00:38:38,480 --> 00:38:42,440
দোয়া করো ফ্যালকোন যেনো
লম্বা জীবন পায়।
581
00:38:42,720 --> 00:38:45,880
কারণ যে দিন তার মৃত্যু হবে,
582
00:38:46,320 --> 00:38:47,400
সে দিন তোমাকেও শেষ করে ফেলবো।
583
00:39:07,400 --> 00:39:08,560
মাস্টার বি।
584
00:39:19,440 --> 00:39:20,600
সূর্য উঠছে।
585
00:39:36,480 --> 00:39:37,520
কী অবস্থা তোমার?
586
00:39:37,600 --> 00:39:39,360
শুনলাম তোমার সন্দেহভাজন মারা গেছে।
587
00:39:39,560 --> 00:39:41,520
হার্বির দিকে বন্দুক তাক করেছিল সে।
588
00:39:41,680 --> 00:39:43,840
-আর কোনো উপায় ছিল না।
-সরি।
589
00:39:43,920 --> 00:39:44,960
তার ছেলের কী অবস্থা?
590
00:39:47,000 --> 00:39:48,840
ডাক্তাররা তাকে স্থির করতে পেরেছে।
591
00:39:49,160 --> 00:39:51,320
আমি এখন হাসপাতালে যাচ্ছি তার
অবস্থা দেখতে।
592
00:39:51,760 --> 00:39:53,120
আচ্ছা, আমাকে জানিও কেমন আছে সে।
593
00:39:53,320 --> 00:39:54,440
আচ্ছা জানাবো।
594
00:39:56,320 --> 00:39:58,160
তো, ভালোই মানিয়ে নিয়েছো দেখি?
595
00:39:58,400 --> 00:40:00,400
হ্যাঁ, প্রায়।
596
00:40:00,400 --> 00:40:01,520
কী মনে হচ্ছে, ভালো লাগছে?
597
00:40:01,720 --> 00:40:03,880
হ্যাঁ লাগছে। এখন পর্যন্ত।
598
00:40:06,360 --> 00:40:07,400
ভালো।
599
00:40:08,280 --> 00:40:10,760
আর, আমার কাছে সার্কাসের টিকিট আছে।
600
00:40:10,800 --> 00:40:11,800
যাবে আমার সাথে?
601
00:40:11,840 --> 00:40:14,520
-সার্কাস?
-হ্যাঁ, অনেক ভালো লাগবে।
602
00:40:14,720 --> 00:40:16,920
কোনো, দুঃখি হাতি নেই অন্তত ওখানে।
603
00:40:19,120 --> 00:40:21,520
সার্কাস। অবশ্যই। কেন নয়?
604
00:40:22,320 --> 00:40:23,440
দেখো, লী...
605
00:40:27,520 --> 00:40:30,160
এখানে, কাজের সময়,
কোনো চুমু চলবে না।
606
00:40:30,160 --> 00:40:31,600
ঠিক আছে?
আমি সিরিয়াস।
607
00:40:32,560 --> 00:40:33,640
আচ্ছা।
608
00:40:33,720 --> 00:40:34,760
আচ্ছা?
609
00:40:35,480 --> 00:40:37,800
যদি তোমার শক্তপোক্ত ভাব
এতোই গুরুত্বপূর্ণ তোমার কাছে।
610
00:40:37,800 --> 00:40:40,600
-এটা কাজের জায়গা।
-পুলিশেরও অনুভূতি আছে।
611
00:40:40,680 --> 00:40:42,800
অনুভুতি দেখানো মানেই
কিন্তু অপেশাদার না।
612
00:40:42,800 --> 00:40:45,640
হ্যাঁ, এটা অপেশাদার।
এই ধরনের অনুভূতি প্রকাশ পেশাদার নয়।
613
00:40:46,640 --> 00:40:48,160
আচ্ছা। তাহলে তাই হবে।
614
00:40:51,960 --> 00:40:53,200
আমি মজা করছি।
615
00:40:53,400 --> 00:40:54,560
এখন থেকে ভদ্র থাকবো।
616
00:41:02,240 --> 00:41:04,840
সবাই শোনো,
এদিকে আসো সবাই!
617
00:41:09,400 --> 00:41:12,600
এতোদিন, এখানে কোনো
শৃঙ্খলা ছিল না।
618
00:41:14,720 --> 00:41:17,040
কোনো... কাঠামো ছিল না।
619
00:41:24,960 --> 00:41:27,120
এখন থেকে কিছুতে পরিবর্তন আসবে।
620
00:41:40,320 --> 00:41:41,360
ফিরে এসেছে মেয়েটি।
621
00:41:46,920 --> 00:41:48,080
আমার চোখ।
622
00:41:50,080 --> 00:41:52,720
ওরা আমার চোখ তুলে নিয়েছে।
623
00:42:00,640 --> 00:42:03,800
ছেলেটিকে বিপজ্জনক পরিমাণে
হরমোন দেয়া হয়েছে...
624
00:42:03,800 --> 00:42:05,320
করটিসল, অ্যাড্রেনালিন...
625
00:42:05,800 --> 00:42:09,440
আর আরেকটি যৌগ
যার নাম এখনো জানা যায়নি।
626
00:42:10,320 --> 00:42:11,960
ছেলেটি প্রায় মরতে বসেছিল।
627
00:42:13,040 --> 00:42:14,240
কিন্তু বাঁচবে তো সে?
628
00:42:15,560 --> 00:42:16,800
হ্যাঁ।
629
00:42:16,800 --> 00:42:18,120
আমরা তার মস্তিষ্ক পরীক্ষা করিয়েছি,
630
00:42:18,120 --> 00:42:20,360
দেখার জন্য যে
তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয়েছে কিনা।
631
00:42:20,360 --> 00:42:21,440
তার ফলাফল...
632
00:42:21,800 --> 00:42:23,680
এমন আমরা আগে কখনো দেখিনি।
633
00:42:24,400 --> 00:42:26,680
হরমোন ওর শরীর
থেকে দূর হয়ে গিয়েছে,
634
00:42:26,680 --> 00:42:27,800
কিন্তু তাদের প্রভাব,
635
00:42:28,800 --> 00:42:30,040
এখনো তার মাঝে টিকে আছে।
636
00:42:30,800 --> 00:42:31,920
কী বলছেন আপনি?
637
00:42:32,040 --> 00:42:33,200
সে এখনো ভয়ের মধ্যে আছে?
638
00:42:33,440 --> 00:42:34,640
আসলে, শুধু ভয় না।
639
00:42:35,120 --> 00:42:37,000
জোনাথনের মস্তিষ্কের রিপোর্ট বলছে...
640
00:42:37,000 --> 00:42:39,320
...সে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে।
641
00:42:39,640 --> 00:42:41,160
কতদিন লাগবে তার সেরে উঠতে?
642
00:42:41,200 --> 00:42:42,280
আসলে...
643
00:42:42,360 --> 00:42:44,080
সেটাই আসল সমস্যা, ডিটেকটিভ।
644
00:42:45,000 --> 00:42:46,640
আমরা জানিনা সে আসলে
কোনোদিন সেরে উঠবে কিনা।
645
00:42:48,240 --> 00:42:51,120
আপনার সবচেয়ে ভয়ের
জিনিসকে কল্পনা করুন।
646
00:42:53,080 --> 00:42:54,840
আর একবার ভাবুন যে আপনি সবসময়
শুধু তাই দেখতে পাচ্ছেন।
647
00:42:55,960 --> 00:42:57,720
প্রতিটি সেকেন্ডে।
648
00:43:18,160 --> 00:43:19,360
না, না, না!