1
00:00:03,260 --> 00:00:05,550
♪ছড়িয়ে পড়া অন্ধকারে♪
2
00:00:05,600 --> 00:00:08,220
♪বিপ্লব আনার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি♪
3
00:00:08,390 --> 00:00:13,390
♪কাউকে এতে হস্তক্ষেপ করতে দেব না♪
4
00:00:13,480 --> 00:00:18,570
♪আমি বদলে যেতে চলেছি♪
5
00:00:27,030 --> 00:00:31,290
♪ইডেন উদ্যানের সেই নিষিদ্ধ ফলটি যে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে...♪
6
00:00:31,500 --> 00:00:39,750
♪স্বপ্নকে আমি বাস্তবে পাল্টাতে চলেছি♪
7
00:00:42,470 --> 00:00:51,600
♪এমন পরিণতি যা সবাই কামনা করে।♪
8
00:00:52,600 --> 00:00:54,890
♪ছড়িয়ে পড়া অন্ধকারে♪
9
00:00:54,980 --> 00:00:57,650
♪বিপ্লব আনার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি♪
10
00:00:57,730 --> 00:01:02,530
♪কাউকে এতে হস্তক্ষেপ করতে দেব না♪
11
00:01:02,690 --> 00:01:07,990
♪একদিন আমি দেখিয়ে দেব♪
12
00:01:07,990 --> 00:01:17,330
♪এক উজ্জ্বল এবং আদর্শ পৃথিবী।♪
0
00:01:17,990 --> 00:01:22,330
অনুবাদ ও সম্পাদনা
দেবাশীষ কর্মকার
13
00:01:23,670 --> 00:01:26,720
মাতসুদা! এটা কোনও ছেলেখেলা নয়। মজা কোরো না।
14
00:01:27,180 --> 00:01:27,720
ঠিক আছে...
15
00:01:28,890 --> 00:01:31,220
এটা কিরার তদন্ত! একে হাল্কাভাবে নিয়ো না!
16
00:01:31,350 --> 00:01:32,140
ভুল হয়ে গেছে।
17
00:01:33,060 --> 00:01:33,720
মাতসুদা!
18
00:01:33,810 --> 00:01:35,310
মানে, মিস্টার মাতসুদা, দয়া করে থামুন।
19
00:01:35,390 --> 00:01:36,140
মাতসুদা...?
20
00:01:36,480 --> 00:01:38,440
আমি বেঘোরে মারা পড়তে চাই না।
21
00:01:39,110 --> 00:01:40,270
রিয়ুজাকি!
22
00:01:40,570 --> 00:01:44,190
ম্যানেজার হওয়ার পাশাপাশি আমি অন্য কিছু কি করতে পারি?
23
00:01:44,320 --> 00:01:46,400
তুমি কি তাহলে আমাকে আর এক কাপ কফি এনে দিতে পারবে?
24
00:01:46,700 --> 00:01:47,700
কী?
25
00:01:50,660 --> 00:01:54,620
আমি এর থেকে বেশি সক্রিয় কিছু ভূমিকা পালন করতে চাই!
0
00:01:55,660 --> 00:01:58,920
ডেথ নোট: পর্ব ১৯
মাতসুদা
26
00:02:00,880 --> 00:02:01,880
আমি তোমাকে ভালবাসি।
27
00:02:03,710 --> 00:02:04,630
তো দয়া করে...
28
00:02:05,380 --> 00:02:06,920
আবার বোলো না যেন তুমি বাড়ি যাচ্ছ।
29
00:02:08,260 --> 00:02:10,510
আমার পাশেই থাকো... সারাজীবন...
30
00:02:12,220 --> 00:02:13,560
ওহ্, পরিচালক মশাই...
31
00:02:13,640 --> 00:02:16,730
আমার একজন প্রেমিক রয়েছে। দয়া করে কি আপনি প্রেমের দৃশ্যটা বাদ দিতে পারবেন?
32
00:02:16,810 --> 00:02:17,310
ক্-?
33
00:02:17,390 --> 00:02:18,440
দাঁড়াও এক সেকেন্ড!
34
00:02:18,520 --> 00:02:19,980
এসব আবার কোথা থেকে এলো-?!
35
00:02:20,060 --> 00:02:21,650
চুমু খাওয়ার দৃশ্যটা মিছিমিছি করলে হয় না?
36
00:02:21,810 --> 00:02:22,610
কী-?!
37
00:02:22,690 --> 00:02:25,150
এরকমভাবে কখনওই একটা মুভি বানানো যায় না-!
38
00:02:25,230 --> 00:02:26,320
আমি যখন না বলেছি, তখন সেটা না-ই হবে!
39
00:02:33,950 --> 00:02:35,910
ইয়োতসুবা গ্রুপ-এর টোকিও হেড অফিস...
40
00:02:37,500 --> 00:02:38,920
আজ শুক্রবার।
41
00:02:40,710 --> 00:02:44,460
যে মৃত্যুগুলোর কারণে ইয়োতসুবা লাভবান হচ্ছে সেগুলো সপ্তাহের শেষের দিকে ঘনীভূত হচ্ছে।
42
00:02:47,010 --> 00:02:48,880
আমি বেঘোরে মারা পড়তে চাই না।
43
00:02:49,090 --> 00:02:51,510
মিস্টার মোগি শুরু থেকেই চমকপ্রদ কাজ করেছেন।
44
00:02:51,930 --> 00:02:53,890
মাতসুদা! এটা কোনও ছেলেখেলা নয়!
45
00:02:53,970 --> 00:02:55,180
হাল্কাভাবে নিয়ো না এটাকে!
46
00:02:55,260 --> 00:02:56,890
মাতসুদা এতে বেশ স্বাভাবিকই আছে।
47
00:02:56,970 --> 00:02:58,430
তুমি কি তাহলে আমাকে আর এক কাপ কফি এনে দেবে?
48
00:02:58,600 --> 00:02:59,440
মাতসুদা-!
49
00:03:07,150 --> 00:03:08,610
নিশিনাকা গ্রুপ
50
00:03:07,360 --> 00:03:08,570
মাতসু-!
51
00:03:09,070 --> 00:03:10,450
হেই, মাতসু!
52
00:03:10,860 --> 00:03:12,200
ও কোথায় যেন গেল।
53
00:03:12,780 --> 00:03:13,410
54
00:03:33,590 --> 00:03:34,760
যাইহোক...
55
00:03:34,970 --> 00:03:36,600
এই তালিকাটায় একবার চোখ বুলিয়ে দ্যাখো।
56
00:03:37,100 --> 00:03:37,970
বুঝেছি।
57
00:03:39,810 --> 00:03:44,150
আমি যদি একজন মানুষের মুখ আর নাম দেখেই তাকে মেরে ফেলতে পারি...
58
00:03:44,810 --> 00:03:46,860
তাহলে কি আমাকে অশুভের কর্মকর্তা শাস্তি দেবে?
59
00:03:47,360 --> 00:03:51,070
বাস্তবিক, পৃথিবীতে এমন অনেক লোকই আছে যারা খুনোখুনি করে থাকে...
60
00:03:51,740 --> 00:03:53,740
কিন্তু মনে হয় না আমি তাতে কোনও খুনি হয়ে যাব...
61
00:03:53,990 --> 00:03:57,120
যদি আমি পৃথিবীটাকে আরও সুন্দর বানানোর চেষ্টা করি...
62
00:03:58,830 --> 00:04:00,120
খালি খালিই বেশ অনেক কিছু ভেবে ফেলছি আমি।
63
00:04:00,710 --> 00:04:02,330
এমন কোনও উপায় নেই যাতে যে কেউ অনেক লোককে মেরে ফেলতে পারে...
64
00:04:02,420 --> 00:04:03,960
- আর সেই ঘটনার কোনও স্মৃতি থাকবে না।
- কী হয়েছে?
65
00:04:05,290 --> 00:04:07,170
তুমি আমার দিকে তাকিয়ে আছো...
66
00:04:07,670 --> 00:04:11,510
আমি একা একাই কেক খাচ্ছি বলে তুমি আমার প্রতি বিরক্ত হয়ে আছো, তাই না?
67
00:04:11,840 --> 00:04:13,380
না... ঠিক তা নয়...
68
00:04:13,470 --> 00:04:14,140
এই নাও।
69
00:04:14,430 --> 00:04:15,600
তোমার প্রতি আমার মোটেই হিংসে হচ্ছিল না।
70
00:04:16,510 --> 00:04:17,310
রিয়ুজাকি।
71
00:04:17,680 --> 00:04:18,560
কী হয়েছে, ওয়াতারি?
72
00:04:19,430 --> 00:04:24,020
ডিটেকটিভ এরাল্ডো কয়েল এল-এর পরিচয় আত্মপ্রকাশ করতে বলেছেন।
73
00:04:25,520 --> 00:04:30,110
এরাল্ডো কয়েলই এল-এর পরে সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা না?
74
00:04:30,740 --> 00:04:32,360
পৃথিবীর কোন মানুষ এমন ধরনের অনুরোধ পাঠায়?
75
00:04:33,740 --> 00:04:36,780
যে মানুষটি এই অনুরোধ পাঠিয়েছেন তিনি ইয়োতসুবা গ্রুপের হেড অফিসের
76
00:04:36,870 --> 00:04:38,240
রাইটস অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট,
77
00:04:38,330 --> 00:04:40,410
মাসাহিকো কিদা।
78
00:04:40,870 --> 00:04:42,410
তো এর পেছনে ইয়োতসুবা ছিল-!
79
00:04:42,960 --> 00:04:44,960
ইয়োতসুবার সাথে কিরার যোগ আছে।
80
00:04:45,580 --> 00:04:47,920
ওরা যদি এল-এর পরিচয় চেয়েই থাকে,
81
00:04:48,460 --> 00:04:50,340
তাহলে এর মানে ওরা হয়তো এলকে মেরে ফেলতে চাইছে।
82
00:04:50,960 --> 00:04:52,340
এটা ভাল লক্ষণ নয়।
83
00:04:52,470 --> 00:04:56,470
আমাদের দলে এমনিই লোক কম, আর এখন আমাদেরকে কয়েলকে নিয়েও মাথা ঘামাতে হবে?
84
00:04:57,390 --> 00:05:02,140
চিন্তার কিছু নেই। এরাল্ডো কয়েল নামে যে গোয়েন্দা রয়েছে সেটা আসলে আমি।
85
00:05:03,770 --> 00:05:08,610
পৃথিবীর সবথেকে সেরা তিন গোয়েন্দা, এল, কয়েল, আর ডেন্যুভ...
86
00:05:09,110 --> 00:05:10,070
সবই হলাম গিয়ে আমি।
87
00:05:10,820 --> 00:05:14,240
যারা আমার আসল পরিচয় বের করার চেষ্টা করে তারা সাধারণত সেটা করতে গিয়ে ব্যর্থ হয়।
88
00:05:16,490 --> 00:05:19,280
আমি আপনাদের এই ব্যাপারটা জানাচ্ছি, তো দয়া করে এটা গোপন রাখবেন।
89
00:05:20,740 --> 00:05:22,450
তোমাকে যা ভেবেছিলাম তুমি ঠিক তা-ই, রিয়ুজাকি।
90
00:05:37,720 --> 00:05:40,010
হাতে সুযোগ থাকতে থাকতেই হয়তো আমার এখান থেকে চলে যাওয়া উচিত।
91
00:05:40,260 --> 00:05:42,430
না, তাহলে তো এখানে আসার কোনও মানেই থাকে না।
92
00:05:43,060 --> 00:05:46,060
সবাই গিয়ে অফিসে ঢোকা পর্যন্ত কি আমার অপেক্ষা করা উচিত?
93
00:05:46,440 --> 00:05:48,600
না, আমি যদি ধরাও পড়ে যাই...
94
00:05:49,560 --> 00:05:51,070
হয়তো, চলে গেলেই ভাল হবে...
95
00:05:52,780 --> 00:05:53,730
আবার সেই একই ব্যাপার!
96
00:05:54,280 --> 00:05:55,070
আমি ক্লান্ত হয়ে পড়েছি...
97
00:05:55,950 --> 00:05:57,910
কিন্তু, সপ্তাহ শেষ হওয়ার আগে এটা হয়ে ভালই হয়েছে।
98
00:05:58,700 --> 00:06:01,030
না জানি আমাদের গোপন মিটিং কতক্ষণ ধরে চলবে।
99
00:06:01,280 --> 00:06:03,910
আজ যদি সোমবার হতো, অফিসে আসার কথা ভাবতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে যেত।
100
00:06:05,080 --> 00:06:07,370
গোপন মিটিং? ঠিক আছে!
101
00:06:16,630 --> 00:06:17,510
কুড়ি তলা!
102
00:06:20,430 --> 00:06:21,470
অনেক গভীরে ঢুকে পড়েছি!
103
00:06:22,760 --> 00:06:23,600
তো আমি এটার শেষ দেখে ছাড়ব!
104
00:06:25,310 --> 00:06:28,020
ঠিক আছে। আমাকে ওর গায়ে গায়ে সেঁটে থাকতে হবে, তাই না?
105
00:06:28,730 --> 00:06:29,520
ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও।
106
00:06:30,310 --> 00:06:34,150
আর আমাকে ইয়োতসুবার টোকিওর হেড অফিসের,
যেখানে এই লোকটা কাজ করে, নজরদারি ক্যামেরা আর
107
00:06:34,230 --> 00:06:38,240
নিরাপত্তা ব্যবস্থাকে অকেজো করে দিতে হবে, ঠিক বলছি?
108
00:06:38,900 --> 00:06:39,450
হ্যাঁ।
109
00:06:40,320 --> 00:06:43,950
এটা মেনে নেওয়াই ঠিক হবে যে কিরা আর ইয়োতসুবার মধ্যে যোগাযোগ রয়েছে।
110
00:06:44,830 --> 00:06:46,370
আমরা ইয়োতসুবার অফিসে তদন্ত করতে যাব
111
00:06:46,750 --> 00:06:50,710
এটা দেখতে যে কার আর কতজনের কাছে ক্ষমতাটা আছে।
112
00:06:50,790 --> 00:06:52,710
এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খুব তাড়াতাড়িই পরিষ্কারভাবে সবকিছু বুঝে গেছি।
113
00:07:17,190 --> 00:07:19,030
ইয়োতসুবার কেউ-ই যেন বুঝতে না পারে যে
114
00:07:19,110 --> 00:07:21,240
আমরা ওদের ওপর তদন্ত চালাচ্ছি।
115
00:07:21,820 --> 00:07:25,830
কেউ যদি সেটা বুঝতেও পারে, দয়া করে এমন ভান করবেন যেন আমাদের হাতে কিরাকে ধরার মতো আর ক্ষমতা নেই।
116
00:07:27,700 --> 00:07:30,040
ধ্যাত! ওদের কথা ভালমতো শুনতে পাচ্ছি না।
117
00:07:30,540 --> 00:07:33,710
যদি ওদের একটাও কথা শুনতে পারি, কিছু গুরুত্বপূর্ণ কথা...
118
00:07:38,710 --> 00:07:39,720
119
00:07:39,760 --> 00:07:41,300
চলো ওকে মেরে ফেলে ওর তহবিলগুলোকে ভাগাভাগি করেনি আমরা।
120
00:07:41,590 --> 00:07:43,340
এক্ষুনি ওদের বলতে শুনলাম, "মেরে ফেলা"!
121
00:07:45,390 --> 00:07:46,510
বোঝাই যাচ্ছে কিরা একা নয়।
122
00:07:46,680 --> 00:07:47,350
কিরা!
123
00:07:47,430 --> 00:07:49,930
এই তো! কিরা! এই তো শুনেছি! কী?!
124
00:07:50,100 --> 00:07:52,850
"ওকে কিরাকে দিয়ে মেরে ফেলো?" আমি ঠিক শুনেছি!
125
00:07:53,150 --> 00:07:54,900
ওরা সত্যিই কিরার সাথে মিলে কাজ করছে...
126
00:07:55,440 --> 00:07:57,400
আমি একটা... একটা দারুণ কাজ করেছি!
127
00:08:06,910 --> 00:08:07,790
কে তুমি?!
128
00:08:09,750 --> 00:08:12,870
দয়া করে দেখবেন আতঙ্ক আর তাড়াহুড়োর বশে যেন কিছু ভুল না হয়ে যায়।
129
00:08:13,460 --> 00:08:15,420
আর নিজের থেকে একা একাই সবকিছু করতে যাবেন না।
130
00:08:16,500 --> 00:08:17,290
রিয়ুজাকি...
131
00:08:17,800 --> 00:08:18,750
কী হয়েছে, ওয়াতারি?
132
00:08:19,420 --> 00:08:22,880
মাতসুদা ওর বেল্ট থেকে একটা জরুরি সংকেত পাঠিয়েছে...
133
00:08:23,970 --> 00:08:24,970
কোথা থেকে?
134
00:08:25,800 --> 00:08:26,600
বেশ...
135
00:08:26,680 --> 00:08:29,930
দেখে মনে হচ্ছে এটা ইয়োতসুবার টোকিওর হেড অফিস থেকে আসছে।
136
00:08:30,810 --> 00:08:35,860
আমার নাম তারো মাতসুই। ইয়োশিদা প্রোডাকশনসের একজন এজেন্ট!
137
00:08:36,190 --> 00:08:39,400
আমাদের সেরা বহু-প্রতিভাসম্পন্ন মিসা আমানেকে আপনাদের কোম্পানির এবং...
138
00:08:39,480 --> 00:08:43,950
বিজ্ঞাপনগুলোর নতুন মুখপাত্র হিসেবে ব্যবহার করলে কেমন হয়?!
139
00:08:45,450 --> 00:08:47,530
যা বললাম সব ভুলে যান।
140
00:08:48,660 --> 00:08:50,120
আমাদেরকে নতুন কৌশলের ব্যাপারে ভাবতে হবে।
141
00:08:52,370 --> 00:08:53,830
মাতসুদা, গর্দভ কোথাকার!
0
00:08:56,970 --> 00:09:01,830
যদি "ডেথ নোট" চুরি হয়ে যায় আর সেটার মালিক চোরের হাতে
মারা যায়, স্বয়ংক্রিয়ভাবে সেটার মালিকানা চোরের হাতে বর্তাবে।
0
00:09:02,370 --> 00:09:08,030
যখন একই কোনও নাম দুইয়ের বেশি সংখ্যক "ডেথ নোট"-এ লেখা হবে, মৃত্যুর সময় বিবেচনা করে প্রথমবার যে নামটা লেখা হয়েছিল সেটারই ফলাফল বেরোবে।
142
00:09:08,550 --> 00:09:10,140
ইয়োশিদা প্রোডাকশনস...
143
00:09:10,470 --> 00:09:11,600
তারো মাতসুই...
144
00:09:13,890 --> 00:09:15,440
ওর কাছে সন্দেহজনক কিছু নেই।
145
00:09:16,400 --> 00:09:18,150
আর ওকে দেখে সরকারি গোয়েন্দা বলেও মনে হচ্ছে না।
146
00:09:18,810 --> 00:09:20,690
হ্যাঁ, দয়া করে...
147
00:09:20,770 --> 00:09:23,530
দয়া করে মিসা-মিসার কথাটা একটু ভেবে দেখুন।
148
00:09:26,820 --> 00:09:28,070
এরা দু'জন ভালমানুষ সাজার অভিনয় করে যাচ্ছে...
149
00:09:28,660 --> 00:09:32,120
এদের দলের বাকিরা নিশ্চয়ই আমাকে কীভাবে সরিয়ে ফেলা যায় তা নিয়ে আলোচনা করছে।
150
00:09:32,660 --> 00:09:34,080
আমি মারা যেতে চলেছি।
151
00:09:35,160 --> 00:09:37,170
জরুরি সংকেতটা ওদের কাছে গেছে কিনা ভাবছি...
152
00:09:37,500 --> 00:09:40,750
যাইহোক, রিয়ুজাকি আমাকে বাঁচাবে কিনা ভাবছি।
153
00:09:41,460 --> 00:09:43,460
এবার আমার কী হবে?
154
00:09:47,840 --> 00:09:51,220
ফোনে কথা বলতে পারো। বলবে না যে এখানে আছো।
155
00:09:52,180 --> 00:09:55,890
কানের থেকে দূরে ধরে রাখো ফোনটা, যাতে আমরাও শুনতে পারি।
156
00:09:57,020 --> 00:09:57,730
ঠিক আছে...
157
00:09:59,980 --> 00:10:00,860
হ্যালো?
158
00:10:01,610 --> 00:10:03,030
হেই! মাতসুই!
159
00:10:04,570 --> 00:10:05,440
রিয়ুজাকি!
160
00:10:07,700 --> 00:10:10,570
আমি বলছি রে... আসাহি। অনেকদিন হয়ে গেল...
161
00:10:10,660 --> 00:10:12,830
ওহ্... আসাহি, অনেকদিন পরেই কথা হচ্ছে।
162
00:10:13,540 --> 00:10:16,370
শুনে তো মনে হচ্ছে না বাইরে আছিস। এরমধ্যেই বাড়ি পৌঁছে গেছিস?
163
00:10:17,120 --> 00:10:17,960
হ্যাঁ...
164
00:10:18,460 --> 00:10:19,750
একা আছিস নাকি?
165
00:10:20,170 --> 00:10:22,840
হ্যাঁ... একাই আছি। কী খবর বল?
166
00:10:23,420 --> 00:10:26,170
মিসা আমানে অন্য কোথাও আছে। মাতসুদা একা আছে।
167
00:10:28,090 --> 00:10:29,680
বাইরে কোথাও যাবি?
168
00:10:30,470 --> 00:10:34,430
কী? এখন? না রে, আমাকে বাদ দে!
169
00:10:34,770 --> 00:10:36,060
কী?
170
00:10:36,100 --> 00:10:38,520
আবার বলিস না যেন টাকাপয়সা নিয়ে সমস্যায় পড়েছিস?
171
00:10:38,770 --> 00:10:39,730
সমস্যা?
172
00:10:40,400 --> 00:10:44,650
হ্যাঁ, আমার একদম অবস্থা খারাপ। একদম তা-ই অবস্থা।
173
00:10:45,940 --> 00:10:47,650
মাতসুদা খুবই বিপদে পড়েছে।
174
00:10:48,400 --> 00:10:49,280
ওহ্, আচ্ছা।
175
00:10:49,660 --> 00:10:52,030
পরে কোনও এক সময় যাওয়া যাবে'খন। কথা হবে...
176
00:10:58,790 --> 00:11:01,750
তাহলে, মিসা-মিসার ব্যাপারে কী ভাবলেন?
177
00:11:02,040 --> 00:11:04,380
মনে হয় ও আপনাদের কোম্পানির জন্য ভালই বাছাই হবে।
178
00:11:06,880 --> 00:11:10,050
যদি আপনি কারোর এজেন্ট হিসেবেই এসে থাকেন,
তাহলে কি তাকে সাথে করে নিয়ে আসাটা উচিত ছিল না?
179
00:11:12,050 --> 00:11:14,220
আপনি কি সত্যিই ম্যানেজার?
180
00:11:15,260 --> 00:11:18,140
বেশ, ও এখন কাছাকাছিই একটা সিনেমার শুটিং করছে।
181
00:11:18,350 --> 00:11:20,730
ওর কাজ শেষ হয়ে গেলেই ওকে ফোন করে ডেকে নিচ্ছি।
182
00:11:20,810 --> 00:11:23,060
দয়া করে ওকে আপনাদের কোম্পানির মুখপাত্র বানিয়ে নিন!
183
00:11:23,560 --> 00:11:25,770
ওদেরকে যেভাবেই হোক ব্যস্ত রাখতে হবে...
184
00:11:27,940 --> 00:11:29,820
মিসার ফোন ভয়েসমেলে করা আছে।
185
00:11:30,450 --> 00:11:33,070
আমাদের ফোন করার জন্য ওকে একটা মেসেজ করে দিয়েছি।
186
00:11:33,990 --> 00:11:35,410
এবার কী করবে, রিয়ুজাকি?
187
00:11:36,620 --> 00:11:37,540
বেশ...
188
00:11:38,620 --> 00:11:42,880
মাতসুদা যদি মারা যায়, তাহলে ইয়োতসুবাকে সন্দেহ করাটা যুক্তিযুক্ত বলে মনে হবে।
189
00:11:45,460 --> 00:11:47,500
আরও কিছুক্ষণ পরিস্থিতিটা খতিয়ে দেখা যাক।
190
00:11:49,630 --> 00:11:50,260
আমরা এবার কী করব?
191
00:11:50,840 --> 00:11:53,090
মোদ্দা কথাটা হল ও আমাদের কথা কিছু শুনেছে কিনা।
192
00:11:53,800 --> 00:11:56,760
সেটার সম্ভাবনা আছে অবশ্য। ওকে আমাদের মেরে ফেলতেই হবে।
193
00:11:57,260 --> 00:11:59,980
কিন্তু ও কি সত্যিই কোনও প্রতিভাকে আমাদের মুখপাত্র বানাতে এসেছে?
194
00:12:00,730 --> 00:12:02,390
ও কি কোনও পুলিশ অফিসার?
195
00:12:03,150 --> 00:12:04,150
মনে তো হয় না।
196
00:12:04,860 --> 00:12:07,900
জাপানের পুলিশ কিরার কেস থেকে পুরোপুরি হাত গুটিয়ে নিয়েছে।
197
00:12:08,610 --> 00:12:10,690
ও কে তাতে কিছু যায় আসে না।
198
00:12:11,650 --> 00:12:13,110
ওকে আমাদের মেরে ফেলতেই হবে।
199
00:12:18,200 --> 00:12:21,710
একে আমাদের কোম্পানির মুখপাত্র বানালে হয়তো ভালই হবে।
200
00:12:23,620 --> 00:12:27,880
সত্যি বলছেন? ওর শুটিং খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাবে, তো দয়া করে আর একটু অপেক্ষা করুন।
201
00:12:32,340 --> 00:12:33,800
আমি ক্লান্ত হয়ে পড়েছি।
202
00:12:37,640 --> 00:12:39,640
{\an5}কল হিস্ট্রি
লাইট (নাইট)
- লাইট মেসেজ করেছে!
203
00:12:39,680 --> 00:12:42,180
আমার দেরি হবে কিনা তা নিয়ে ও সত্যিই চিন্তা করছে।
204
00:12:46,650 --> 00:12:47,310
মিসা...
205
00:12:47,610 --> 00:12:50,320
লাইট... অনেকক্ষণ কাজ করেছি বলে ক্ষমা চাইছি।
206
00:12:50,400 --> 00:12:51,280
খুব তাড়াতাড়িই কাজ শেষ হয়ে যাবে।
207
00:12:51,900 --> 00:12:54,530
মিসা, তুমি মাতসুদার সাথে নেই, তাই না?
208
00:12:55,240 --> 00:12:58,280
ও ভয়ঙ্কর লোক! আমাকে এখানে ও একা ফেলে রেখে চলে গেছে...
209
00:12:59,990 --> 00:13:02,120
ওহ্, আমার অন্য ফোনটায় আমার একটা কল এসেছে।
210
00:13:03,210 --> 00:13:04,330
মাতসু ফোন করেছে।
211
00:13:05,080 --> 00:13:06,710
মাতসুদার কাছ থেকে মিসার কাছে একটা কল এসেছে।
212
00:13:07,540 --> 00:13:10,210
মিসাকে বলো এমনভাবে ফোনটা ধরতে যাতে আমরাও যেন ওদের কথা শুনতে পাই ।
213
00:13:11,800 --> 00:13:15,720
মিসা-মিসা, সিনেমার শুটিং শেষ হয়ে গেলে ইয়োতসুবার টোকিওর হেড অফিসে চলে এসো।
214
00:13:16,220 --> 00:13:19,680
তোমাকে হয়তো ইয়োতসুবার বিজ্ঞাপনগুলোর জন্য বাছাই করা হতে পারে।
215
00:13:20,010 --> 00:13:21,180
আমি এখন ওদের সাথে কাজ নিয়ে আলোচনা করছি।
216
00:13:21,720 --> 00:13:24,520
কী? সত্যি? এ তো দারুণ খবর, মাতসু!
217
00:13:24,690 --> 00:13:26,190
তো তুমি এতক্ষণ ধরে এ-ই করছিলে-!
218
00:13:26,730 --> 00:13:28,480
আমি ওদের একেবারে তাক লাগিয়ে দেব দেখো!
219
00:13:28,770 --> 00:13:31,150
হ্যাঁ। ট্যাক্সি করে কিছুক্ষণের মধ্যেই চলে আসতে পারবে।
220
00:13:34,400 --> 00:13:37,780
লাইট, আমরা হয়তো মাতসুদাকে বাঁচাতেও পারি।
221
00:13:38,660 --> 00:13:43,750
কিন্তু আমাদের মিসার সাহায্য লাগবে। আমি জানি ও তোমার কথা শুনবে।
222
00:13:47,290 --> 00:13:48,540
আমি মিসা-মিসা!
223
00:13:48,880 --> 00:13:52,590
আমি ন্যুড হতে পারব না, কিন্তু সুইমস্যুট আর লঁজেরি হলে ঠিক আছে!
224
00:13:53,420 --> 00:13:54,920
আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভাল লাগছে!
225
00:13:58,010 --> 00:14:01,310
হুমম... সামনাসামনি দেখে ওকে বেশ সুন্দরীই মনে হচ্ছে।
226
00:14:01,890 --> 00:14:04,430
ওটা এখন আমাদের সমস্যা নয়, তাই নয় কি?
227
00:14:04,890 --> 00:14:06,980
মাতসু, ব্যাপারটা যখন ইয়োতসুবাদেরই নিয়ে,
228
00:14:07,060 --> 00:14:09,770
আমাকে অফিস থেকে এক বিশেষ অভ্যর্থনার জন্য সম্মতি দেওয়া হয়েছে।
229
00:14:10,310 --> 00:14:11,690
হুম? বিশেষ?
230
00:14:12,940 --> 00:14:14,440
শুভ সন্ধ্যা!
231
00:14:14,940 --> 00:14:16,860
আপনাদের সাথে আলাপ হয়ে খুবই ভাল লাগছে!
232
00:14:17,530 --> 00:14:21,410
আমরা আজ রাতে সব মেয়েরা মিলে আমাদের সংস্থার তরফ থেকে আপনাদের বিনোদনের ব্যবস্থা করব!
233
00:14:22,080 --> 00:14:24,910
এই, তোমাদের কি মনে হচ্ছে না ব্যাপারটা অদ্ভুত পরিস্থিতির দিকে এগোচ্ছে?
234
00:14:25,750 --> 00:14:26,830
এখন আর এতে বাধা দিয়ে লাভ নেই।
235
00:14:27,920 --> 00:14:30,420
এবার আর ম্যানেজারটাকে একা ছেড়ে দেওয়া যাবে না।
236
00:14:31,460 --> 00:14:33,300
যাইহোক, আমি তো ভাই আনন্দ করতে চললাম।
237
00:14:40,430 --> 00:14:42,930
রিয়ুজাকি আর অন্যেরা আমাদেরকে এখান থেকে দেখতে পারবে।
238
00:14:43,470 --> 00:14:44,350
আমি হয়তো বেঁচেও যেতে পারি...
239
00:14:47,980 --> 00:14:49,270
হ্যাঁ, খান! মদ খান!
240
00:14:50,190 --> 00:14:51,560
একেই বলে স্বর্গ।
241
00:14:52,940 --> 00:14:55,320
মিসা সত্যিই দারুণ কাজ করছে।
242
00:15:02,410 --> 00:15:03,490
তাহলে এবার...
243
00:15:05,870 --> 00:15:07,620
আমাকে বাথরুমে যেতে হবে।
244
00:15:17,510 --> 00:15:18,920
রিয়ুজাকি, তুমি কি দেখছ?
245
00:15:19,510 --> 00:15:20,090
হ্যাঁ।
246
00:15:20,430 --> 00:15:21,510
ক্ষমা চাইছি, আমি আসলে...
247
00:15:21,590 --> 00:15:23,390
ও নিয়ে মাথা ঘামিয়ো না।
248
00:15:23,600 --> 00:15:24,260
হ্যাঁ।
249
00:15:24,970 --> 00:15:28,560
এই আটজন লোক কিরাকে দিয়ে কাকে খুন করাবে সে ব্যাপারে আলোচনা করতে এসেছিল।
250
00:15:26,180 --> 00:15:28,560
251
00:15:29,980 --> 00:15:33,110
আমি পরিষ্কার শুনেছি। এরাই কালপ্রিট।
252
00:15:33,690 --> 00:15:34,980
হয়তো তুমি ঠিকই বলছ।
253
00:15:35,690 --> 00:15:39,740
কিন্তু তুমি যদি ওদের কথা শুনেই থাকো, ওদের তো তাহলে তোমাকে মেরে ফেলার চেষ্টা চালানো উচিত।
254
00:15:41,110 --> 00:15:41,990
জানি...
255
00:15:42,910 --> 00:15:44,660
আমার কি কিছুই করার নেই?
256
00:15:45,530 --> 00:15:48,200
ভাগ্যক্রমে, তুমি এখনও বেঁচে আছো, তো আমরা হয়তো তোমাকে বাঁচাতেও পারি।
257
00:15:49,040 --> 00:15:49,790
কিন্তু সেটা করতে গেলে...
258
00:15:50,410 --> 00:15:52,330
ওরা তোমাকে মেরে ফেলার আগে তোমার নিজেকে মেরে ফেলতে হবে।
259
00:15:52,870 --> 00:15:53,420
কী-?
260
00:15:54,080 --> 00:15:56,130
খুব ভাল করে আমি কী বলছি তা শোনো।
261
00:16:02,220 --> 00:16:02,840
কী?
262
00:16:04,220 --> 00:16:05,050
এ হতে পারে না...
263
00:16:06,390 --> 00:16:08,310
এ তো অসম্ভব ব্যাপার!
264
00:16:09,850 --> 00:16:11,350
265
00:16:11,440 --> 00:16:12,230
266
00:16:12,520 --> 00:16:15,060
না, যে মেয়েগুলোর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের এখনও আমার মনে পড়ে।
267
00:16:15,360 --> 00:16:17,400
আমাদের কোম্পানি দিনকে দিন বড়ই হয়ে চলেছে।
268
00:16:24,410 --> 00:16:25,200
কী হচ্ছে এসব?!
269
00:16:28,450 --> 00:16:31,580
ভাই রে... কী মদটাই-না খেয়েছি আমি!
270
00:16:33,000 --> 00:16:34,710
কী ভালই-না লাগছে!
271
00:16:35,630 --> 00:16:38,590
এই, সবাই মজা করছ তো?
272
00:16:39,460 --> 00:16:41,920
এ তো ভাল কথা নয়। তোমাদের সবারই মজা করা উচিত...
273
00:16:43,130 --> 00:16:44,300
এবার, সবাই...
274
00:16:44,380 --> 00:16:45,550
যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে!
275
00:16:45,590 --> 00:16:48,680
তারো মাতসুইর খেল দ্যাখো!
276
00:16:51,310 --> 00:16:52,980
এই, তুমি কী করছ?
277
00:16:53,730 --> 00:16:54,310
কী?!
278
00:16:54,520 --> 00:16:56,810
এগিয়ে যাও, মিস্টার মাতসুই!
279
00:16:57,730 --> 00:16:58,770
ঠিক আছে...
280
00:17:02,990 --> 00:17:04,950
এই, তুমি মাতাল হয়ে আছো! খুবই ভয়ানক এটা।
281
00:17:05,360 --> 00:17:07,450
সব ঠিক আছে...
282
00:17:08,200 --> 00:17:09,870
এ তো আমার বাঁ'হাতের খেল!
283
00:17:16,120 --> 00:17:18,920
- থামো! খুবই বিপদজনক এটা!
- গর্দভ কোথাকার!
284
00:17:19,170 --> 00:17:21,000
সব ঠিক আছে...
285
00:17:40,690 --> 00:17:41,730
ও পড়ে গেছে!
286
00:17:44,530 --> 00:17:45,450
এটা ভাল হল না...
287
00:17:46,030 --> 00:17:47,530
ওহ্, না!
288
00:17:48,160 --> 00:17:50,780
একটা ধুপ করে আওয়াজ শুনে বেরিয়ে এলাম, কী ভয়ানক ব্যাপার!
289
00:17:50,990 --> 00:17:53,830
- অ্যাম্বুলেন্স ডাকো! অ্যাম্বুলেন্স ডাকো!
- ভাই রে, কী বাজে অভিনয়...
290
00:17:54,790 --> 00:17:58,250
সবাইকে বলছি, ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দিন, বাড়ি যান।
291
00:17:58,330 --> 00:17:59,540
কী? কিন্তু...
292
00:17:59,960 --> 00:18:03,210
সব ঠিক আছে। কিন্তু দয়া করে বিজ্ঞাপনের জন্য আমার কথাটা ভেবে দেখবেন।
293
00:18:03,590 --> 00:18:06,840
জলদি! সাংবাদিকেরা আমাদের এখানে দেখে ফেললে ব্যাপারটা মোটেই ভাল হবে না।
294
00:18:07,220 --> 00:18:07,930
হ্যাঁ।
295
00:18:11,970 --> 00:18:13,680
কী হচ্ছে এখানে?! কেউ কি ঝাঁপ দিয়েছে?!
296
00:18:15,810 --> 00:18:18,690
বেশ, এটা ভালই বলতে হবে যে ও আমাদের চোখের সামনেই মারা গেছে।
297
00:18:19,520 --> 00:18:20,020
এই!
298
00:18:29,910 --> 00:18:34,490
জানি আমাদের দলে লোকের অভাব রয়েছে, কিন্তু ব্যাপারটা এরকমভাবে করতে আমার ভাল লাগছে না।
299
00:18:35,910 --> 00:18:37,540
মাতসুদা, গর্দভ কোথাকার!
300
00:18:53,220 --> 00:18:56,180
মডেল মিসা আমানের ম্যানেজার মদ্যপ অবস্থায় বারান্দা থেকে পড়ে মারা গেছে।
301
00:19:00,850 --> 00:19:02,860
অজ্ঞাত নম্বর
302
00:19:03,320 --> 00:19:04,070
হ্যাঁ?
303
00:19:04,570 --> 00:19:09,910
আপনি তো মাসাহিকো কিদা, ইয়োরসুবা গ্রুপের টোকিও হেড অফিসের
রাইটস অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট, ঠিক বলছি না?
304
00:19:06,610 --> 00:19:09,910
305
00:19:10,610 --> 00:19:12,950
হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি কে?
306
00:19:13,780 --> 00:19:18,120
আমি এরাল্ডো কয়েল। আমি আপনার সাথে আমার কিছু শর্ত নিয়ে কথা বলতে চাই।
307
00:19:19,870 --> 00:19:23,710
আগাম কুড়ি লাখ আর শেষে গিয়ে আশি লাখ ডলার?
308
00:19:24,000 --> 00:19:25,050
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
309
00:19:25,590 --> 00:19:27,550
আর আমরা যদি ওকে টাকাটা না-ও দিই,
310
00:19:27,630 --> 00:19:29,930
ওর মুখ বন্ধ রাখার জন্য আমাদেরকে ওকে কুড়ি লাখ ডলার দিতে হবে।
311
00:19:31,130 --> 00:19:32,090
সোজা কথায় ঘুষ, তাই না?
312
00:19:33,260 --> 00:19:36,600
তার মানে এটা ধরে নিতে হবে যে কয়েল এরমধ্যেই বেশ কিছু ব্যাপার জেনে গেছে।
313
00:19:38,060 --> 00:19:42,100
ব্যাপারটা মোটেই ভাল লাগছে না।
আমি এক্ষুনি এই মিটিং ছেড়ে চলে যেতে চাই!
314
00:19:42,980 --> 00:19:44,690
জানি না কিরা আসলে কে,
315
00:19:44,770 --> 00:19:47,570
কিন্তু আমি এসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে পুলিশের হাতে ধরা পড়তে চাই না!
316
00:19:50,110 --> 00:19:50,990
হাতোরি...
317
00:19:52,110 --> 00:19:54,910
মনে হয় তুমি কালকে মারা পড়তে চলেছ।
318
00:20:02,000 --> 00:20:04,040
না, দাঁড়াও! আমি তো এমনিই মজা করছিলাম!
319
00:20:06,210 --> 00:20:08,050
আমিই কাজটা করব! আমি যাচ্ছি না আর আমি ঠিকঠাক ভাবেই কাজটা করব!
320
00:20:08,510 --> 00:20:09,630
তো আমরা এবার কী করব?
321
00:20:10,300 --> 00:20:13,470
কয়েল বেশ কিছু খবর জানা সত্ত্বেও কাজটা নিতে রাজি হয়েছে।
322
00:20:14,010 --> 00:20:15,890
ওকে যতদিন আমরা টাকা জুগিয়ে যাব ততদিন ও আমাদের অংশীদার হয়ে থাকবে।
323
00:20:16,390 --> 00:20:17,310
এই হল গিয়ে মোদ্দা কথা।
324
00:20:17,850 --> 00:20:21,480
কয়েলের মতো দক্ষ কাউকে আমাদের পাশে রাখাটার প্রয়োজন আছে।
325
00:20:21,940 --> 00:20:23,230
ঠিক আছে। ও যা চাইছে দিয়ে দাও।
326
00:20:23,310 --> 00:20:24,600
কত টাকা লাগবে তাতে কিছু যায় আসে না।
327
00:20:25,400 --> 00:20:26,940
ঠিক বলেছ, ওকে টাকাটা দিয়ে দাও!
328
00:20:38,740 --> 00:20:40,830
ঠিক আছে, আমরা কয়েলের সাথে চুক্তি করব।
329
00:20:41,410 --> 00:20:42,500
কারোর কোনও আপত্তি আছে কি এতে, নেই তো?
330
00:20:42,830 --> 00:20:43,670
কোনও আপত্তি নেই।
331
00:20:46,840 --> 00:20:48,000
এল, শুনতে পারছ?
332
00:20:48,800 --> 00:20:52,760
আমি খুবই হতাশ হয়েছি। এখানকার নিরাপত্তা ব্যবস্থার হাল খুবই ভয়ানক।
333
00:20:53,590 --> 00:20:55,760
ওরা শুধুমাত্র একটাই নিরাপত্তা সংস্থার সাথে চুক্তিবদ্ধ।
334
00:20:56,340 --> 00:20:58,100
আড়ি পাতা হচ্ছে কিনা ধরার মতোও কোনও যন্ত্র এদের কাছে নেই।
335
00:20:59,430 --> 00:21:02,270
ওখানে লুকিয়ে ঢোকার পরে এক সপ্তাহ কেটে গেছে।
336
00:21:02,600 --> 00:21:05,440
কাজকর্ম খুবই মসৃণভাবে এগোচ্ছে বলতে হবে।
337
00:21:06,020 --> 00:21:06,940
আমরা ওদের প্রায় বাগে এনেই ফেলেছি।
338
00:21:07,650 --> 00:21:09,820
তো এদের মধ্যে একজন...
339
00:21:12,240 --> 00:21:13,110
হল গিয়ে কিরা।
340
00:21:13,780 --> 00:21:16,280
এবার তাহলে, আমাদের ধরাবাঁধা মিটিং শুরু করা যাক।
341
00:21:16,780 --> 00:21:19,660
ওদের আটজনের বদলে ওখানে মাত্র সাতজন রয়েছে দেখা যাচ্ছে।
342
00:21:23,460 --> 00:21:28,420
♪আমি এমন এক স্বপ্ন দেখেছি যা কেউ দেখেনি,♪
343
00:21:28,500 --> 00:21:33,800
♪অপ্রয়োজনীয় যা কিছু সব ঝেড়ে ফেলেছি♪
344
00:21:34,050 --> 00:21:42,810
♪অন্তর থেকে এমন অনুভূতি জাগছে যে সহজে আমি হাল ছাড়ব না♪
345
00:21:42,930 --> 00:21:49,190
♪বাস্তবতা আর আমার আদর্শের মধ্যে♪
346
00:21:49,270 --> 00:21:53,780
♪এমনকী আত্মত্যাগের বেড়িতে আমার পা'ও যদি শিকার বনে যায়♪
347
00:21:54,570 --> 00:21:59,490
♪উত্তাল আবেগকে আমি আটকে রাখতে পারব না♪
348
00:21:59,570 --> 00:22:06,920
♪কারণ সবকিছুর নিষ্পত্তির জন্য আমার ভেতরে এক প্রবল আকাঙ্ক্ষা রয়েছে♪
349
00:22:07,540 --> 00:22:12,130
♪প্রতারণা, আতঙ্ক, অহংকার, হতাশা♪
350
00:22:12,250 --> 00:22:22,890
♪এই সব নেতিবাচক উপলব্ধিগুলো বিশ্বাস করার মতো ততটাও আমি দুর্বল নই♪
351
00:22:23,350 --> 00:22:28,690
♪আমি এমনই এক ধূর্ত যে নিঃসঙ্গতা বোধ করে না♪
352
00:22:35,610 --> 00:22:36,650
রিয়ুজাকি!
353
00:22:37,110 --> 00:22:40,530
বর্তমান কিরাকে ধরে ফেলার পরেও...
354
00:22:40,950 --> 00:22:43,580
তোমার কি মনে হয় আমি কিরা হলেও হতে পারি, যে কিনা একজন খুনি?
355
00:22:44,410 --> 00:22:45,950
আমাকে দেখে কি সেরকম ধরনের ছেলে বলে মনে হয়?!