1
00:00:10,215 --> 00:00:20,136
ভাবানুবাদ: কুশল
০১৯১৮১১০০৯৯
www.facebook.com/dhup.chaya.161
Our group on facebook: Bangla Subtitle
2
00:00:29,040 --> 00:00:31,880
আপাতদৃষ্টিতে মহাসাগরগুলো সীমাহীন,
3
00:00:32,000 --> 00:00:37,320
তারা আমাদের অনুভূতিতে শ্রদ্ধা, বিস্ময়, কখনোবা
নিগূঢ় ভয়ও সঞ্চারিত করে।
4
00:00:37,840 --> 00:00:41,320
আমাদের গ্রহের ৭০% ভূমিই তাদের দখলে,
5
00:00:41,680 --> 00:00:45,120
আর এখনো তাদের কম অংশই উন্মোচিত হয়েছে।
6
00:00:47,080 --> 00:00:50,640
ঠিক আমার পায়ের নিচেই
হাজারো ঢেউ এর গভীরে লুকিয়ে আছে
7
00:00:51,080 --> 00:00:54,160
এমনও অনেক সৃষ্টি,
যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে।
8
00:01:09,600 --> 00:01:13,320
প্রযুক্তির উৎকর্ষে আমরা এখন প্রবেশ করতে পারি...
9
00:01:19,520 --> 00:01:21,200
সেই বিস্ময়কর নতুন জগতে
10
00:01:21,280 --> 00:01:24,440
যা গত প্রজন্মে একরকম অসম্ভবই ছিল।
11
00:01:28,440 --> 00:01:31,080
আমরা আরেকটা অস্বস্তিকর বিষয়ে অবগত হয়েছি।
12
00:01:31,680 --> 00:01:34,000
আমাদের মহাসাগর গুলোর অবস্থা শোচনীয় পর্যায়ে রয়েছে।
13
00:01:34,360 --> 00:01:38,080
তাদের গাঠনিক অবস্থা অতীতের যে কোন সময়ের চাইতে
খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে।
14
00:01:44,760 --> 00:01:47,480
প্রকাশ করার মত এমন কঠিন সময় আর আসেনি
15
00:01:47,560 --> 00:01:52,000
যে, ঠিক কী হতে চলেছে সাগরের তলদেশে।
16
00:02:06,760 --> 00:02:09,000
আমাদের প্রথম পর্বে,
17
00:02:10,840 --> 00:02:15,960
আমাদের যাত্রা হবে গ্রীষ্মমণ্ডল এর উষ্ণ জল হতে-
18
00:02:19,000 --> 00:02:21,800
মেরু অঞ্চলের শীতল অংশের দিকে।
19
00:02:25,840 --> 00:02:30,760
এ প্রচেষ্টা - ঢেউ এর নিচের জীবন সম্পর্কে
নতুন কিছু ধারণা দেওয়ার।
20
00:02:37,320 --> 00:02:41,720
পেশ করছি
🌐🌎নীল গ্রহ -2🌏🌐
21
00:03:38,680 --> 00:03:43,800
সমুদ্রতলে অনেক প্রানিই লুকিয়ে থাকে,
যারা বাস করে জলের আরো গভীরে
22
00:03:55,760 --> 00:03:58,560
কিন্তু সবাই না।
23
00:04:01,280 --> 00:04:03,040
বোটলনোজ ডলফিন।
24
00:04:06,400 --> 00:04:08,840
তারা চরম বুদ্ধিমান।
25
00:04:19,080 --> 00:04:23,760
আর এই বুদ্ধিমত্তার সাথে সাথে আসে
আনন্দ আর উন্মত্ততা।
26
00:04:29,640 --> 00:04:31,040
তারা ঢেউ এর সাথে পাল্লা দেয়।
27
00:04:32,640 --> 00:04:37,680
যতটা বলা যায়,
তারা এটা করে শুধু তাদের আনন্দের জন্য।
28
00:05:05,520 --> 00:05:08,480
কিন্তু তাদের আচরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে,
29
00:05:09,640 --> 00:05:14,040
আপনাকে তাদের সাথে তাদের জগতে যাত্রা করতে হবে।
30
00:05:27,240 --> 00:05:32,360
একদল বোটলনোজ ডলফিন লোহিত সাগরে
একটা প্রবাল প্রাচীর পরিদর্শন করছে।
31
00:05:34,880 --> 00:05:38,240
নবীনদের এখানে অনেক কিছু শেখার আছে।
32
00:05:45,440 --> 00:05:52,200
বয়স্করা বাচ্চাদের নিয়ে চলে
প্রবালের মতই একধরনের গুল্ম ঝোপ এর কাছে,
33
00:05:52,600 --> 00:05:54,960
যাদের নাম জর্গনিয়ান।
34
00:06:08,040 --> 00:06:12,040
আর এখানে বয়স্করা কিঞ্চিৎ অদ্ভুদ আচরণ করে
35
00:06:17,920 --> 00:06:21,720
গুল্মের শাখাগুলোতে তারা ইচ্ছে করেই নিজেদের ঘষে নেয়।
36
00:06:34,400 --> 00:06:37,640
বাচ্চারা সেটা করতে কিছুটা অনিচ্ছুক।
37
00:06:50,200 --> 00:06:51,680
কিন্তু বড়দের দেখে দেখে,
38
00:06:51,760 --> 00:06:55,760
তারা হয়তো বুঝতে পারে,
এ কাজটা তাদেরও করা উচিত।
39
00:07:02,520 --> 00:07:06,240
জর্গনিয়ার শাখাগুলো মিউকাস দিয়ে আবৃত
40
00:07:06,360 --> 00:07:10,960
যার যন্ত্রনা উপশম এবং জীবাণু প্রতিরোধ এর গুণ রয়েছে।
41
00:07:15,680 --> 00:07:18,520
হয়তো বড় ডফিনরা এমনটা করছে
42
00:07:18,600 --> 00:07:20,720
বিভিন্ন সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্যই।
43
00:07:30,760 --> 00:07:33,640
ডলফিনদের প্রবাল প্রাচীর সম্পর্কে এমন বদ্ধমূল ধারণা
44
00:07:35,720 --> 00:07:40,120
আমাদেরও অনুপ্রাণিত করেছে এখানে নতুন ওষুধের খোঁজ করতে।
45
00:07:49,400 --> 00:07:51,000
গ্রীষ্ম প্রধান প্রবাল প্রাচীরগুলো
46
00:07:51,080 --> 00:07:55,200
সাগরতলের মাত্র এক শতাংশের দশ ভাগ জায়গা দখল করে আছে।
47
00:07:57,920 --> 00:08:02,240
কিন্তু অগভীর উষ্ণ জল আর
বছর জুড়ে তাদের স্থিতিশীলতা
48
00:08:02,360 --> 00:08:05,920
দলবদ্ধ আর বিভিন্ন সংখ্যাবহুল প্রজাতিদের সাহায্য করে
49
00:08:06,040 --> 00:08:08,600
সাগরের যে কোন জায়গায় তাদের খুঁজে পেতে।
50
00:08:11,720 --> 00:08:15,640
And there are new discoveries to be made
on every one of them.
51
00:08:36,440 --> 00:08:39,800
অস্ট্রেলিয়ার বিশাল প্রবাল প্রাচীরের একটা প্রাণী
52
00:08:39,920 --> 00:08:44,280
মাছের বুদ্ধিমত্তা সম্পর্কে
আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে বসেছে!
53
00:08:45,080 --> 00:08:46,320
টাস্ক ফিস।
54
00:08:47,200 --> 00:08:49,320
তার এই নামকরণের কারণটা আপনিও বুঝতে পারবেন।
55
00:08:54,720 --> 00:08:58,600
সে এমন কিছু করে,
যা কেউ বিশ্বাসই করতে চাইবে না
56
00:09:05,640 --> 00:09:09,160
প্রতি সকালেই সে সমুদ্রের তলদেশ ঘেঁষে চলে।
57
00:09:23,720 --> 00:09:26,200
খাওয়ার জন্য সে বিশেষ কিছু একটা খুঁজছে
58
00:09:26,280 --> 00:09:28,760
প্রবাল আর বালির মধ্যে।
59
00:09:40,040 --> 00:09:41,240
এই যে, একটা।
60
00:09:43,320 --> 00:09:44,840
একটা ছোট ঝিনুক।
61
00:09:52,720 --> 00:09:55,600
কিন্তু এটা ভেঙে এর মাংস পাওয়া সম্ভব কিভাবে?
62
00:10:07,200 --> 00:10:08,920
সে এটাকে নিয়ে আবার ফিরে চলে
63
00:10:09,880 --> 00:10:11,600
তার স্পেশ্যাল কিচেনে।
64
00:10:20,400 --> 00:10:22,120
প্রবালটা অনেকটা গামলা আকারের
65
00:10:22,560 --> 00:10:27,240
যার ভিতরের বিশেষ একটা জায়গা
সে প্রতিনিয়তই সংঘর্ষের কাজে ব্যবহার করে।
66
00:10:44,320 --> 00:10:48,040
হাত ছাড়া এমন কাজ আসলেই খুব কঠিন।
67
00:10:56,120 --> 00:10:57,320
ওহঃ! 😥
68
00:10:58,400 --> 00:10:59,840
সে আবার চেষ্টা করে।
69
00:11:04,120 --> 00:11:06,600
তার রয়েছে দৃঢ় মনোভাব,
70
00:11:12,880 --> 00:11:14,960
আর অবিশ্বাস্য নিখুঁত মাপকাঠি।
71
00:11:34,480 --> 00:11:36,800
অবশেষে হল তাহলে।
72
00:11:38,840 --> 00:11:41,880
তো, একটা মাছ পাওয়া গেল,
যে যন্ত্রপাতিও ব্যবহার করে।
73
00:11:43,880 --> 00:11:48,240
কিছু মাছতো এমন বুদ্ধিমান যে আপনি চিন্তাও করতে পারবেন না।
74
00:12:05,120 --> 00:12:08,200
গ্রীষ্ম মন্ডলীয় সমুদ্রতলে প্রাণীদের আধিক্য
75
00:12:08,320 --> 00:12:11,840
নিশ্চিত ভাবেই বেঁচে থাকার
এক প্রতিযোগিতার সৃষ্টি করে।
76
00:12:13,000 --> 00:12:16,040
শুধু সমুদ্রতলের প্রাণীকূল না,
77
00:12:17,320 --> 00:12:21,800
সমুদ্রের উপর উড়ে বেড়ানো পাখিদেরও
বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয়।
78
00:12:23,240 --> 00:12:24,880
গ্রীষ্মকালে,
79
00:12:25,120 --> 00:12:27,360
আধা মিলিয়ন এর চেয়েও বেশি টার্ন পাখি
80
00:12:27,480 --> 00:12:31,960
ভারত মহাসাগরের দূরবর্তী প্রবাল পূর্ন হৃদ
এলাকাগুলোতে ভিড় করে।
81
00:12:38,720 --> 00:12:42,360
বাচ্চাগুলো এখনো অনেকটা অজ্ঞ,
ডানাও পরিপক্ক হয়ে উঠেনি।
82
00:12:47,120 --> 00:12:49,760
বয়স অনুযায়ী তারা বিভিন্ন রকম হয়ে থাকে।
83
00:12:57,200 --> 00:13:00,440
তুলনামূলক একটু বড় বাচ্চাদের
বাতাসে নিয়ে যাওয়া হয়,
84
00:13:07,840 --> 00:13:10,080
অন্যরা এখনো সেভাবে প্রস্তুত হয়নি।
85
00:13:30,600 --> 00:13:33,200
তারা সবেমাত্র উড়তে শিখছে
86
00:13:34,280 --> 00:13:37,080
প্রবাল পূর্ন অগভীর হৃদগুলোকে কেন্দ্র করে,
87
00:13:37,160 --> 00:13:39,880
যা তাদের কাছে প্রশিক্ষণ এর মাঠের মতোই।
88
00:13:41,360 --> 00:13:45,120
অনেকের জন্যই উপরে
একটানা ভেসে থাকাটা কঠিন হয়ে পরে।
89
00:14:08,640 --> 00:14:10,680
দৈত্যাকার ট্রিভ্যালি!
90
00:14:23,320 --> 00:14:26,720
অনেকটা ভবঘুরে একাকী শিকারী,
91
00:14:26,920 --> 00:14:30,920
কিন্তু পাশের এলাকা থেকে প্রায় ৫০টা এখানে এসেছে
92
00:14:31,040 --> 00:14:34,520
পর্যাপ্ত শিকারের আশায়।
93
00:14:42,520 --> 00:14:45,600
পাখিরা যতটুকু পারে, পানি থেকে দূরেই থাকে,
94
00:14:47,560 --> 00:14:51,560
এমনকি পানিও পান করে বাতাসে ভেসে থেকেই।
95
00:15:07,400 --> 00:15:09,760
মাছেরা যদি এখন শিকার করতে চায়
96
00:15:10,760 --> 00:15:12,680
তাহলে ধাওয়া চালিয়ে যেতেই হবে।
97
00:15:22,520 --> 00:15:25,600
তারা আসলে এমন ধরনের মাছ , যাদের
98
00:15:25,680 --> 00:15:29,760
বাতাসের গতি মাপার দক্ষতা আছে,
99
00:15:29,840 --> 00:15:33,040
সেই সাথে উচ্চতা আর পাখির গতিবিধিও।
100
00:16:04,320 --> 00:16:08,320
উপযুক্ত সময় তখনই আসবে
যখন প্রতিটা পাখি খোলা বাতাসে আসবে
101
00:16:08,440 --> 00:16:10,480
নিজেদের খাবার সংগ্রহের জন্য।
102
00:16:34,200 --> 00:16:37,760
প্রশিক্ষণের মাঠে বাবা মায়েরাই প্রশিক্ষক।
103
00:18:12,280 --> 00:18:14,240
টিকে থাকতে হলে,
104
00:18:14,880 --> 00:18:16,480
তাদের খুব দ্রুত শিখতে হবে।
105
00:18:25,000 --> 00:18:28,120
এলাকা জুড়ে এক মাসের প্রশিক্ষণের পর,
106
00:18:28,240 --> 00:18:30,080
নবীনরা জায়গা ছাড়তে শুরু করে
107
00:18:30,160 --> 00:18:33,200
আর খোলা সাগরের বাতাসে গা ভাসায়।
108
00:18:40,520 --> 00:18:46,040
সাগর পৃথিবীর মোট জলের ৯৭শতাংশ জল ধারণ করে থাকে।
109
00:18:48,680 --> 00:18:52,320
সূর্যের উষ্ণতায় তাদের উপরিভাগের জল বাষ্পীভূত হয়।
110
00:18:53,240 --> 00:18:55,360
বাষ্প আকাশে জমা হতে থাকে
111
00:18:55,440 --> 00:18:59,280
যতক্ষণ না তা শীতল হয়ে মেঘের পাহাড়ে ঘনীভূত হয়।
112
00:19:02,040 --> 00:19:05,360
আর তা সৃষ্টি করে প্রলয়ঙ্করী ঝড়ের।
113
00:19:09,040 --> 00:19:12,520
পৃথিবীর ঘূর্ণন এইসব ঝড়ের গতিপথ পরিবর্তন করে দেয়
114
00:19:12,600 --> 00:19:15,800
উত্তর থেকে দক্ষিণ অক্ষাংশের দিকে।
115
00:19:24,240 --> 00:19:26,360
এরকম ঝড় যখন সাগরের মধ্য দিয়ে অতিক্রম করে,
116
00:19:26,560 --> 00:19:30,600
ঝড়ো হাওয়া জলকে প্রচন্ড ভাবে ফাঁপিয়ে তোলে।
117
00:19:42,800 --> 00:19:45,160
আর তা যখন অগভীর পানিতে পৌঁছায়,
118
00:19:45,480 --> 00:19:48,920
তারাই সৃষ্টি করে দৈত্যাকার একেকটা ঢেউ।
119
00:20:06,320 --> 00:20:10,640
এক একটা বড় ঝড়ে যে পরিমান শক্তি নির্গত হয়
120
00:20:10,720 --> 00:20:14,800
তা প্রায় দশ হাজার নিউক্লিয়ার বোমার সমান।
121
00:20:39,480 --> 00:20:42,400
এগুলো হচ্ছে মৌসুমী সাগর।
122
00:20:45,440 --> 00:20:47,200
বসন্তে যখন তারা উষ্ণ হয়ে পড়ে,
123
00:20:47,440 --> 00:20:51,280
অনেকটা আচমকাই জীবনের আনাগোনা এখানে বেড়ে যায়।
124
00:21:05,200 --> 00:21:09,240
মবুলা রে ম্যাক্সিকোর কোর্টেজ সাগরে
125
00:21:09,360 --> 00:21:11,040
প্রচুর পরিমানে এসে জড়ো হয়।
126
00:21:18,480 --> 00:21:19,800
তাদের এমন লাফালাফির কারণ কি?
127
00:21:22,640 --> 00:21:24,880
এটা কি তাদের অস্তিত্ব জানানোর চেষ্টা?
128
00:21:28,360 --> 00:21:31,840
এর কারণ আসলে কেউই জানে না।
129
00:21:33,280 --> 00:21:35,720
তারা বেশিরভাগ সময়ে রাতেই খাবার খায়...
130
00:21:35,840 --> 00:21:40,840
যখন ঝাঁকে ঝাঁকে প্লাঙ্কটন গভীর থেকে ভেসে উঠতে থাকে।
131
00:21:46,920 --> 00:21:51,440
জলের তোলপাড় এর কারণে অনেক প্লাঙ্কটনকেই
132
00:21:51,520 --> 00:21:53,120
আলোকচ্ছটার মত দেখা যায়।
133
00:21:54,680 --> 00:21:59,600
বর্তমান প্রযুক্তির কারণে আমরা
তাদের ক্ষীণ আলোকচ্ছটা ধারণ করতে পেরেছি।
134
00:22:08,640 --> 00:22:11,080
তাদের পাশ ঘেষে চলা এইসব দ্যুতির ধারা
135
00:22:11,160 --> 00:22:15,600
জীবন মৃত্যুর এক অসাধারণ আখ্যান রচনা করে।
136
00:23:03,800 --> 00:23:08,240
জলের প্রাচুর্যতার মূল ভিত্তি খুব ক্ষুদ্র এক ধরনের গাছ,
137
00:23:08,600 --> 00:23:10,000
ফাইটোপ্লাঙ্কটন,
138
00:23:10,320 --> 00:23:14,600
যেগুলো ব্যাপক হারে জন্মায়,
আর আমাদের উপকারেও আসে।
139
00:23:17,920 --> 00:23:21,360
সাগরের শৈবাল আর ঘাস সহ তারা সবাই মিলে
140
00:23:21,520 --> 00:23:23,280
যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে
141
00:23:23,360 --> 00:23:27,240
তা স্থলভাগের সকল বনাঞ্চল এর
অক্সিজেন উৎপাদন এর সমান বলা যায়।
142
00:23:38,480 --> 00:23:40,840
নিউজিল্যান্ডে প্রতি বসন্ত শেষে
143
00:23:40,920 --> 00:23:44,640
কিছু দুষ্প্রাপ্য অতিথির আগমন ঘটে।
144
00:23:53,080 --> 00:23:55,080
ভুয়া খুনে তিমি।
145
00:23:58,680 --> 00:24:00,600
তারা খুনে তিমি জাতেরই আত্মীয়,
146
00:24:00,720 --> 00:24:05,880
ছয় মিটার লম্বা আর এক টনের চেয়েও অধিক ওজন।
147
00:24:12,800 --> 00:24:16,000
ডলফিনের খোঁজেই তাদের আগমন।
148
00:24:19,160 --> 00:24:22,240
আর এই উপকূলীয় জলে তাদের সংখ্যাও অনেক বেশি।
149
00:24:31,760 --> 00:24:34,480
এখানে বোটলনোজ ডলফিনরা দলবদ্ধ ভাবে
150
00:24:34,560 --> 00:24:38,720
পরষ্পরের সাথে শীষ আর ক্লিক ধ্বণির মাধ্যমে
হট্টগোলে মেতেছে।
151
00:24:47,280 --> 00:24:50,560
এক মাইল পর্যন্ত কানে তালা লাগিয়ে দেয়ার মত শোরগোল।
152
00:24:56,640 --> 00:24:59,200
ভুয়া খুনে তিমিরা তাদের অবস্থান সনাক্ত করে ফেলেছে।
153
00:25:22,360 --> 00:25:26,080
এভাবে ১০ নট গতিতে ছুটে চলে,
খুনেগুলো তাদের কাছাকাছি চলে আসছে।
154
00:25:44,000 --> 00:25:47,840
কিন্তু হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা ঘটে।
155
00:25:53,560 --> 00:25:55,440
ডলফিন গুলো ঘুরে দাঁড়ায়
156
00:25:56,600 --> 00:25:59,440
যেন ধাওয়াকারীদের অভিবাদন জানানোর জন্যই।
157
00:26:07,400 --> 00:26:09,800
তাদের যাত্রাপথ পাল্টাবে মনে হচ্ছে।
158
00:26:11,800 --> 00:26:15,080
এটা কি একে অপরের সাথে যোগাযোগের কোন প্রচেষ্টা?
159
00:26:23,600 --> 00:26:27,560
বিজ্ঞানীরা এই আচমকা ঘুরে দাঁড়ানোর
বিষয়টা নিয়ে গবেষণা চালাচ্ছে।
160
00:26:27,680 --> 00:26:32,520
বিজ্ঞানীরা ভাবছে,
প্রত্যেকে একে অন্যকে আলাদা ভাবে চিনে।
161
00:26:35,000 --> 00:26:38,920
প্রায় অবিশ্বাস্য ভাবেই মনে হচ্ছে,
এই ভিন্ন প্রজাতির প্রাণীরা
162
00:26:39,000 --> 00:26:41,040
একে অন্যের পুরোনো বন্ধু।
163
00:26:48,520 --> 00:26:52,000
একত্রে তারা এমন একটি সমন্বিত দল
164
00:26:52,080 --> 00:26:54,040
যা হাজারের সমান শক্তি ধারন করে।
165
00:27:01,800 --> 00:27:06,040
এই দুর্দান্ত শিকারি দলটি এখন
নিউজিল্যান্ডের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
166
00:27:06,280 --> 00:27:08,400
গ্রীষ্মকালীন সাগরে তাড়া করে বেড়াবে।
167
00:27:31,040 --> 00:27:33,560
উচ্চ অক্ষাংশের মধ্য দিয়ে প্রবাহিত সকল
168
00:27:33,800 --> 00:27:37,520
মৌসুমী সাগরই গ্রীষ্মের সূর্যের নীচে
জাকজমক হয়ে উঠে।
169
00:27:40,640 --> 00:27:44,120
এই আলাস্কায়,
সামুদ্রিক ভোঁদড় গুলো বাদশাহী চালে ঘুরে বেড়ায়,
170
00:27:44,200 --> 00:27:46,600
বড় বড় সব ডুবো জঙ্গলের ভিতর দিয়ে।
171
00:27:53,680 --> 00:28:00,640
কেল্প নামক বিশাল সমুদ্র শৈবালগুলো
প্রায় সকল প্রকার জীবনের কাছে অন্যতম চাহিদা।
172
00:28:02,040 --> 00:28:06,480
নিচ তলায় জঙ্গলে,
কাঁটাযুক্ত সামুদ্রিক সজারু গুলো এদের চিবিয়ে খেয়ে বাঁচে।
173
00:28:08,760 --> 00:28:12,520
সামুদ্রিক এই শসাগুলো আজন্মকালই ক্ষুধার্ত থাকে।
174
00:28:16,160 --> 00:28:18,120
আর জলা জঙ্গলের বেড়াজালে,
175
00:28:18,240 --> 00:28:21,640
সামুদ্রিক ড্রাগনেরা আরামসে নিজেদের আড়াল করে রাখে।
176
00:28:32,040 --> 00:28:35,640
উত্তর জাপানে, পানির নিচের জঙ্গলের
177
00:28:36,760 --> 00:28:38,760
বাসিন্দারা এই ধ্বংস মগ্ন জায়গায়
178
00:28:38,840 --> 00:28:43,880
তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে আসার অপেক্ষায় রয়েছে।
179
00:28:55,720 --> 00:28:59,600
সময়টা কারো জন্য মিলনের সময়কাল।
180
00:29:13,280 --> 00:29:16,360
একটা বিরাট আকারের কবুডাই।
181
00:29:23,640 --> 00:29:25,080
এটি একটি পুরুষ কবুডাই।
182
00:29:29,880 --> 00:29:33,720
আর মহিলা হিসাব করলে,
সে কিছুটা সুদর্শনই বটে।
183
00:29:41,520 --> 00:29:45,880
পুরুষটি এক মিটার লম্বা আর পনের কেজি ওজনের।
184
00:29:48,720 --> 00:29:51,880
নিতান্ত ক্ষুদ্র মহিলাটির চেয়ে অনেক বড় আকার,
185
00:29:55,800 --> 00:29:58,160
আর সে বংশবৃদ্ধির জন্য উদগ্রীব হয়ে আছে।
186
00:30:01,320 --> 00:30:02,920
সে তার সাথে মিলনের চেষ্টা করে,
187
00:30:04,280 --> 00:30:08,640
এই এলাকার অন্য সকল মহিলাদের সাথেও
তার এই প্ৰচেষ্টা বহাল থাকে।
188
00:30:10,280 --> 00:30:12,120
সুযোগ পেলেই সে চেষ্টায় মেতে উঠে।
189
00:30:26,720 --> 00:30:29,720
কিন্তু দশ বছরের ভিতর যে মহিলারা আছে
190
00:30:29,880 --> 00:30:32,840
তারা তার এই অতি উৎসাহের মানেই বুঝতে পারেনা।
191
00:31:00,320 --> 00:31:05,000
যখন কোন মহিলা তার মত
এমন বিশাল আকার ধারণ করে,
192
00:31:05,520 --> 00:31:09,920
সে তার নিজের ভিতরে এক অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে।
193
00:31:26,440 --> 00:31:28,200
কয়েক মাস পরে,
194
00:31:28,320 --> 00:31:32,560
তার ভিতরের বিশেষ কিছু এনজাইম
কাজ করা বন্ধ করে দেয়।
195
00:31:34,560 --> 00:31:38,200
পুরুষালি হরমোন তার ভিতরে সংবহিত হতে থাকে।
196
00:31:42,200 --> 00:31:43,800
সময়ের সাথে সাথে,
197
00:31:45,080 --> 00:31:46,720
তার মাথা বড় হতে থাকে,
198
00:31:47,400 --> 00:31:49,320
আর তার দাড়ি লম্বা হতে থাকে।
199
00:31:52,360 --> 00:31:56,280
একটা মহিলা রূপান্তরিত হয় একটা পুরুষে।
200
00:32:05,720 --> 00:32:08,640
আর এসবের কারণে মেজাজ মর্জিতেও পরিবর্তন আসে।
201
00:32:15,160 --> 00:32:18,320
পুরোনো পুরুষটি,
যে এখানের সব মহিলাদের শাসন করত,
202
00:32:20,520 --> 00:32:22,960
তাকে লড়াই এর জন্য চ্যালেঞ্জ জানায় সে।
203
00:32:29,200 --> 00:32:31,240
মাথায় কন্দল যত বেশি হয়,
204
00:32:31,760 --> 00:32:34,840
প্রতিযোগীকে তত বেশি দমিয়ে রাখা যায়।
205
00:33:01,400 --> 00:33:04,160
এলাকায় এখন নতুন শাসকের অভ্যুত্থান ঘটেছে।
206
00:33:16,560 --> 00:33:21,760
শুধুমাত্র বিশালাকায় মহিলারাই এমন ভাবে
নিজেদের পরিবর্তন করে ফেলতে পারে।
207
00:33:26,400 --> 00:33:29,760
কিন্তু এই পরিবর্তন আরো মিলনের উপায় সৃষ্টি করে,
208
00:33:30,080 --> 00:33:34,040
যাতে তারা তাদের বংশের ধারা রক্ষার্থে
আরো জিন বহন করে চলতে পারে।
209
00:33:40,040 --> 00:33:42,640
কিন্তু একটা নব্য পুরুষের আত্ম সন্তুষ্টির সামর্থ্য থাকে না।
210
00:33:45,360 --> 00:33:48,680
প্রত্যেকটা কবুডাই মহিলার ভিতরেই
211
00:33:49,560 --> 00:33:52,320
একটা পুরুষ অপেক্ষা করছে।
212
00:34:11,840 --> 00:34:16,720
আমরা যত মেরুর দিকে এগিয়ে যাব,
সাগর ততই শীতল হতে থাকবে।
213
00:34:20,320 --> 00:34:21,840
তুষার স্তুপ দেখা যাবে।
214
00:34:21,960 --> 00:34:24,640
বিশাল সব ভাংগা বরফের টুকরো,
215
00:34:24,720 --> 00:34:26,760
হিমবাহ থেকে যেসব সাগরে গড়াচ্ছে।
216
00:34:28,560 --> 00:34:32,120
আর তারপর উপরিতল একেবারে নিশ্ছিদ্র বরফ।
217
00:34:42,360 --> 00:34:45,480
যখন মেরু প্রভা খেলা করে আকাশে,
218
00:34:45,720 --> 00:34:47,560
এমনকি গভীর শীতের মধ্য সময়েও,
219
00:34:48,160 --> 00:34:51,680
আর্কটিক সার্কেল এর কিছু জায়গা
220
00:34:51,800 --> 00:34:53,240
উন্মুক্ত থাকে।
221
00:35:04,360 --> 00:35:08,040
উত্তর নরওয়ের সামুদ্রিক খাড়িগুলোতে
কখনো বরফ জমে না
222
00:35:08,120 --> 00:35:11,000
অতিকায় স্রোত এর কারণে।
উপসাগরীয় স্রোতধারা,
223
00:35:11,080 --> 00:35:12,960
দক্ষিণ দিকে থেকে এদিকে প্রবাহিত হয়, যা
224
00:35:13,040 --> 00:35:16,160
ক্যারাবিয়ান অঞ্চল হতে উষ্ণ জল বয়ে নিয়ে চলে।
225
00:35:20,040 --> 00:35:21,520
আর প্রতি শীতে,
226
00:35:21,600 --> 00:35:24,960
বিলিয়ন পরিমান হেরিং এখানে সমবেত হয় আশ্রয়ের তাগিদে।
227
00:35:28,960 --> 00:35:30,600
আর তাদের পিছু পিছু আসে
228
00:35:33,160 --> 00:35:34,360
অর্কা।
229
00:35:46,360 --> 00:35:48,680
এখানে প্রায় এক হাজারের উপরে আছে।
230
00:35:50,480 --> 00:35:54,680
এটাই সম্ভবত অর্কাদের বিশ্বের সবচাইতে বড় সমাবেশ।
231
00:36:04,520 --> 00:36:08,680
হেরিংরা যদিও সংখ্যায় প্রচুর
কিন্তু এই খাঁড়িতে
232
00:36:08,760 --> 00:36:11,520
তাদের বাগে আনাটা এত সহজ কাজ না।
233
00:36:15,920 --> 00:36:18,200
এই অর্কারা, যেভাবেই হোক,
234
00:36:18,600 --> 00:36:21,000
মাছ শিকারে ওস্তাদ।
235
00:36:30,080 --> 00:36:31,320
তারা দলবদ্ধ ভাবে কাজ করে,
236
00:36:31,440 --> 00:36:35,920
জোরে সোরে একে অন্যকে ডেকে
তারা আক্রমণ শুরু করে।
237
00:36:41,040 --> 00:36:44,640
তারা হেরিংদের ঝাঁককে তাড়িয়ে
যতটা সম্ভব একাট্টা করে।
238
00:36:58,600 --> 00:37:01,160
ঝাঁকের নিচ দিয়ে তারা প্রবেশ করে,
239
00:37:01,240 --> 00:37:05,720
সাগরের উপরিতলকে কাজে লাগিয়ে
হেরিংদের কোনঠাসা করতে।
240
00:37:12,560 --> 00:37:16,320
আর এখন অর্কাদের নিজস্ব বিশেষ অস্ত্র
ব্যবহার করার পালা।
241
00:37:21,600 --> 00:37:24,560
তারা তাদের লেজ দিয়ে সজোরে আঘাত করে,
242
00:37:24,680 --> 00:37:27,480
আর শক ওয়েভে হেরিংরা অচেতন হয়ে যায়।
243
00:37:30,160 --> 00:37:34,240
আর তখন অচেতন শিকারকে
সংগ্রহ করাটা নিতান্ত মামুলি ব্যাপার।
244
00:38:08,200 --> 00:38:12,080
কিন্তু জলের নিচের এই তোলপাড়
অন্যদেরও আকৃষ্ট করে।
245
00:38:19,920 --> 00:38:21,640
হাম্পব্যাক তিমি।
246
00:38:23,240 --> 00:38:25,680
তারাও শিকারে ঝাঁপিয়ে পড়ে।
247
00:38:33,960 --> 00:38:37,960
তারা তাদের নিচের চোয়ালকে জালের মত
নিচ থেকে উপরের দিকে চালনা করে,
248
00:38:44,320 --> 00:38:48,680
আর একেকটা গ্রাসে একশত কেজির উপরে হেরিং
আটকা পড়ে তাদের মুখ গহ্বরে।
249
00:39:07,440 --> 00:39:10,360
এই তিমিগুলো আসলে ইদানিং আসছে।
250
00:39:11,280 --> 00:39:14,640
এই অঞ্চলে তাদের আগমন শুরু হয়েছে
কেবল গত দশক থেকে।
251
00:39:25,640 --> 00:39:28,600
তবে এই মেরু অঞ্চল অনেক পরিপূর্ণ, তাই
252
00:39:28,720 --> 00:39:31,520
প্রচুর খাবার পাবার আশায় সবাই এখানে জড়ো হয়।
253
00:39:53,760 --> 00:39:57,000
অথচ এদের অনেকেই এখানে আসতো না,
254
00:39:57,120 --> 00:40:00,560
যদি না থাকতো উপসাগরীয় জলস্রোত।
255
00:40:09,640 --> 00:40:14,280
সাগরের জলস্রোত, পরাতপক্ষে আমাদের পৃথিবীর
মঙ্গলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
256
00:40:19,280 --> 00:40:22,400
তারা সূর্যের উষ্ণতাকে মেরু অঞ্চলের দিকে ছড়িয়ে দেয়।
257
00:40:22,480 --> 00:40:24,080
বিষুবরেখা হতে সবদিকে,
258
00:40:26,640 --> 00:40:31,000
সবখানের আবহাওয়া সবার বেঁচে থাকার সহায় হবার জন্য।
259
00:40:37,520 --> 00:40:40,720
অক্সিজেন উৎপাদনের সহায়ক আবহাওয়া তৈরি করে,
260
00:40:40,800 --> 00:40:44,600
সাগরগুলো আমাদের জগৎ এর সুস্বাস্থ্য বজায় রাখছে।
261
00:40:52,760 --> 00:40:55,200
কিন্তু এখন কিছু দুশ্চিন্তার লক্ষণ হচ্ছে,
262
00:40:55,320 --> 00:40:56,880
বর্তমানে সাগরগুলো-
263
00:40:56,960 --> 00:40:59,760
হাজার বছর ধরে যা একরকম স্থিতিশীলই ছিল,
264
00:41:00,160 --> 00:41:01,960
খুব দ্রুত পরিবর্তন হচ্ছে এখন।
265
00:41:03,840 --> 00:41:07,360
অন্তত আর্কটিক এই ঘটনার সুস্পষ্ট সাক্ষী।
266
00:41:09,600 --> 00:41:11,560
গত ত্রিশ বছরে এখানে,
267
00:41:11,680 --> 00:41:16,280
গ্রীষ্মকালে বরফের বিস্তার এখানে ৪০% পর্যন্ত হ্রাস পেয়েছে।
268
00:41:17,400 --> 00:41:19,120
এই আকস্মিক উষ্ণতা,
269
00:41:19,280 --> 00:41:22,080
মানুষের কার্যকলাপেরই ফলাফল,
270
00:41:22,440 --> 00:41:26,160
যা বন্য জীবনের উপর গভীর ভাবে প্রভাব ফেলছে।
271
00:41:33,080 --> 00:41:37,000
এসবে যারা গুরুতর ভাবে প্রভাবিত হয়েছে
সিন্ধু ঘোটক তাদের মধ্যে অন্যতম।
272
00:41:46,400 --> 00:41:50,280
প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নারীর একটা নিরাপদ আশ্রয় চাই
273
00:41:50,680 --> 00:41:54,360
যেখানে সে তার ৮০ কেজির দেহটাকে বিশ্রাম দিতে পারবে।
274
00:41:56,520 --> 00:42:00,560
অতীতে তাদের জন্য যতটা বরফ ছিল
সেই আদি অবস্থা থেকে অনেক কমে এসেছে তা।
275
00:42:00,760 --> 00:42:03,920
তাই বাধ্য হয়ে তাদের আশ্রয় নিতে হচ্ছে শুষ্ক ভূমিতে।
276
00:42:09,240 --> 00:42:12,680
তবে একে শত শত ঝগড়াটে মায়ের
একটা ঝাঁক বলা যায়।
277
00:42:12,760 --> 00:42:18,800
ওদের কারো কারো ওজন তো টনের কাছাকাছি,
নিঃসন্দেহে শিশুদের জন্য এরকম আশ্রয় উপযুক্ত না।
278
00:42:25,920 --> 00:42:29,760
অবশ্য ভূমিতে তারা গাদাগাদি হয়ে থাকে একটা জুতসই কারণে।
279
00:42:31,960 --> 00:42:33,280
মেরু ভালুক।
280
00:42:37,760 --> 00:42:41,000
একটা আস্ত সাবালক পুরুষ সিন্ধু ঘোটক দৈত্যকায় সাইজের,
281
00:42:41,080 --> 00:42:43,840
এতটাই বিশাল যে মেরু ভালুক ও সামাল দিতে পারে না।
282
00:42:45,800 --> 00:42:49,200
তাই ভালুকের নজর সিন্ধু ঘোটকের বাচ্চার দিকে।
283
00:42:55,280 --> 00:42:58,560
ভালুকের ঘ্রাণ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
284
00:43:05,960 --> 00:43:08,320
তারা এখন সাগরের দিকেই পিছিয়ে যাচ্ছে।
285
00:43:26,480 --> 00:43:29,840
ভালুক জানে, সেখানে শিকার করাটা একেবারেই সম্ভব না।
286
00:43:39,680 --> 00:43:42,480
কিন্তু তাকেও তো তার সন্তানদের খাওয়াতে হবে।
287
00:43:49,800 --> 00:43:52,680
একটা মায়ের কী করার আছে এখন?
288
00:44:02,720 --> 00:44:05,560
মা সিন্ধু ঘোটকটির এখনো একটা ভাল আশ্রয় দরকার।
289
00:44:05,680 --> 00:44:07,280
যেখানে তার ছানাটি বিশ্রাম নিতে পারবে।
290
00:44:14,960 --> 00:44:17,200
একটা ভাসমান বরফ খন্ড কাজে আসতে পারে,
291
00:44:18,520 --> 00:44:21,640
কিন্তু সে একাই এরকমটা ভাবেনি।
292
00:44:29,160 --> 00:44:32,040
জুতসই জায়গাটা আগেই দখল হয়ে গেছে।
293
00:45:05,320 --> 00:45:07,960
অন্য মায়েরা জয়গার ভাগ দিতেও চায় না।
294
00:45:12,760 --> 00:45:16,240
তাদেরও তো শাবকের রক্ষার জন্য জায়গা দরকার।
295
00:45:22,480 --> 00:45:27,160
একটা উদ্ভ্রান্ত মায়ের আর অন্য কোন উপায় জানা নেই।
296
00:45:50,400 --> 00:45:53,200
তো এক্ষেত্রে সবাইকেই পরাজয় মেনে নিতে হল।
297
00:46:18,480 --> 00:46:21,480
ভাসমান বরফ খন্ডে আশ্রয় খুঁজে পাওয়াটা
298
00:46:21,720 --> 00:46:24,480
দিন কে দিন কঠিনই হয়ে যাচ্ছে।
299
00:46:59,080 --> 00:47:04,840
এরকম সমস্যা একত্রে মোকাবেলা করাটা
তাদের বন্ধনকে এমন দৃঢ় করতে সাহায্য করে
300
00:47:04,920 --> 00:47:09,600
যে মা তার বাকিটা জীবন শাবকের
সন্নিধ্যেই কাটিয়ে দিতে পারবে।
301
00:47:21,200 --> 00:47:24,800
কিন্তু কে জানে, তাদের সত্যিকার ভবিষ্যৎ কী।
302
00:47:38,600 --> 00:47:43,920
সাগরের প্রাণীদের জীবন জটিলতা
আমরা যতটা বুঝতে পারব,
303
00:47:44,720 --> 00:47:49,840
তাদের বাসস্থান এর দুরবস্থার ব্যাপারটা
ততই পরিষ্কার হয়ে আসবে।
304
00:47:51,640 --> 00:47:53,360
আমাদের নীল গ্রহ।
🌍🌎🌏🌐🌏🌎🌍
305
00:47:55,360 --> 00:48:10,136
ভাবানুবাদ: কুশল
০১৯১৮১১০০৯৯
www.facebook.com/dhup.chaya.161
Our group on facebook: Bangla Subtitle