[Script Info] ; Script generated by Aegisub 3.2.2 ; http://www.aegisub.org/ Title: Default Aegisub file ScriptType: v4.00+ WrapStyle: 0 ScaledBorderAndShadow: yes YCbCr Matrix: TV.601 PlayResX: 496 PlayResY: 384 [Aegisub Project Garbage] Audio File: 11. The Persistence of Memory.mp4 Video File: 11. The Persistence of Memory.mp4 Video AR Mode: 4 Video AR Value: 1.291667 Video Zoom Percent: 1.000000 Scroll Position: 653 Active Line: 655 Video Position: 100834 [V4+ Styles] Format: Name, Fontname, Fontsize, PrimaryColour, SecondaryColour, OutlineColour, BackColour, Bold, Italic, Underline, StrikeOut, ScaleX, ScaleY, Spacing, Angle, BorderStyle, Outline, Shadow, Alignment, MarginL, MarginR, MarginV, Encoding Style: Default,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1,1,2,10,10,40,1 Style: top middle,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1,1,8,10,10,40,1 Style: Bottom Right,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1,1,3,10,10,40,1 [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.00,0:00:07.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ আয়োজন{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}অনুবাদকদের আড্ডা{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:07.00,0:00:13.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ সম্পাদনা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:13.00,0:00:20.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ দল{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}সোহান চৌধুরী\Nতৌফিকুল আমিন হ্যাভেন\Nএবং ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:20.00,0:00:27.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদকদের আড্ডা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}www.onubadokderadda.com{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:27.00,0:00:34.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}ফেসবুক পেইজ{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}fb.com/onubadokder.adda{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:37.00,0:00:42.00,Default,,0,0,0,,{\i1}"স্মৃতির স্থায়িত্ব"{\i0} Dialogue: 0,0:00:48.72,0:00:55.58,Default,,0,0,0,,পৃথিবীর ভূ-পৃষ্ঠ, যে কোনো প্রাণহীন\Nবিশ্বের চেয়ে অনেক বেশি সুন্দর আর জটিল। Dialogue: 0,0:00:55.60,0:00:57.98,Default,,0,0,0,,প্রাণের লাবণ্যে সজ্জিত আমাদের গ্রহটি। Dialogue: 0,0:00:58.00,0:01:01.92,Default,,0,0,0,,যে বৈশিষ্ট্যের কারণে প্রাণ জড়ের চেয়ে আলাদা,\Nতা হলো এর জটিলতা... Dialogue: 0,0:01:01.94,0:01:06.72,Default,,0,0,0,,...যা ধীরে ধীরে বিবর্তিত হয়েছে,\N৪ বিলিয়ন বছরের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। Dialogue: 0,0:01:08.98,0:01:14.47,Default,,0,0,0,, সম্পূর্ণরুপে পাথরের গঠন বর্ণনা করতে\Nএকটা অনুচ্ছেদ লাগবে। Dialogue: 0,0:01:14.48,0:01:17.33,Default,,0,0,0,,কিন্তু একটি গাছের\Nসাধারণ গঠনের ক্ষেত্রে... Dialogue: 0,0:01:17.59,0:01:20.37,Default,,0,0,0,,...এক টুকরো ঘাস\Nকিংবা এককোষী প্রাণীর ক্ষেত্রে... Dialogue: 0,0:01:20.39,0:01:22.74,Default,,0,0,0,,...লাগবে বহু খণ্ডের বই। Dialogue: 0,0:01:22.76,0:01:29.14,Default,,0,0,0,,প্রচুর তথ্যের প্রয়োজন হয় -\Nজীবন্ত কিছু বানাতে, এমনকি শুধু বর্ণনা করতে। Dialogue: 0,0:01:31.60,0:01:37.29,Default,,0,0,0,,তথ্যের যে মাপকাঠি,\Nবা তথ্যের একককে বলা হয় 'বিট' (bit). Dialogue: 0,0:01:37.30,0:01:43.13,Default,,0,0,0,,এটা হ্যাঁ অথবা না-বোধক একটা উত্তর -\Nযার প্রশ্নটা হতে হবে একদম স্পষ্ট। Dialogue: 0,0:01:43.14,0:01:46.57,Default,,0,0,0,,তাই একটি বাতির সুইচ\Nচালু নাকি বন্ধ... Dialogue: 0,0:01:46.58,0:01:48.64,Default,,0,0,0,,...সেটা বোঝাতে লাগবে\Nমাত্র ১ বিট। Dialogue: 0,0:01:48.65,0:01:52.97,Default,,0,0,0,,আরো জটিল কিছু বোঝাতে\Nআরো বিট লাগবে। Dialogue: 0,0:01:52.99,0:01:56.27,Default,,0,0,0,,একটা জনপ্রিয় খেলা আছে,\Nনাম - কুড়ি প্রশ্ন। Dialogue: 0,0:01:56.29,0:02:00.42,Default,,0,0,0,,এই খেলাটা দেখায় যে, অনেক কিছুই\Nবোঝানো যায় মাত্র ২০ বিটের মধ্যেই। Dialogue: 0,0:02:00.43,0:02:02.21,Default,,0,0,0,,যেমন ধরুন... Dialogue: 0,0:02:02.23,0:02:04.41,Default,,0,0,0,,...আমার হাতে\Nএকটা কিছু আছে। Dialogue: 0,0:02:04.43,0:02:06.02,Default,,0,0,0,,কী সেটা? Dialogue: 0,0:02:06.03,0:02:07.71,Default,,0,0,0,,- এটা কি জীবিত?\N- হ্যাঁ Dialogue: 0,0:02:07.74,0:02:09.22,Default,,0,0,0,,এক বিট। Dialogue: 0,0:02:09.24,0:02:11.45,Default,,0,0,0,,- এটা কি প্রাণী?\N- না। Dialogue: 0,0:02:11.47,0:02:13.15,Default,,0,0,0,,দুই বিট। Dialogue: 0,0:02:13.21,0:02:15.96,Default,,0,0,0,,- এটা কি খালি চোখে দেখা যায়?\N- হ্যাঁ। Dialogue: 0,0:02:16.24,0:02:18.56,Default,,0,0,0,,- এটা কি মাটিতে জন্মায়?\N- হ্যাঁ। Dialogue: 0,0:02:18.58,0:02:21.17,Default,,0,0,0,,- এটা কি চাষ করা হয়?\N- না। Dialogue: 0,0:02:21.45,0:02:23.57,Default,,0,0,0,,দেখলেন, শুধু পাঁচটা\Nবিট ব্যবহার করেই... Dialogue: 0,0:02:23.58,0:02:26.64,Default,,0,0,0,,...জিনিসটার পরিচয় নিয়ে\Nঅনেক কিছু জেনে গেলাম। Dialogue: 0,0:02:26.65,0:02:29.28,Default,,0,0,0,,২০টি সুচিন্তিত প্রশ্ন দিয়েই... Dialogue: 0,0:02:29.29,0:02:32.94,Default,,0,0,0,,...পুরো কসমস থেকে\Nআমরা পৌঁছে যেতে পারি... Dialogue: 0,0:02:33.46,0:02:36.24,Default,,0,0,0,,...একটি ড্যান্ডেলায়ন পর্যন্ত। Dialogue: 0,0:02:53.68,0:02:56.40,Default,,0,0,0,,কসমসের আবিষ্কারের অভিযানে... Dialogue: 0,0:02:56.42,0:02:59.70,Default,,0,0,0,,...প্রথম পদক্ষেপ হলো\Nসঠিক প্রশ্নগুলো জিজ্ঞাসা করা। Dialogue: 0,0:02:59.72,0:03:03.61,Default,,0,0,0,,তখন, ২০টি নয়\Nবরং কোটি কোটি প্রশ্নে... Dialogue: 0,0:03:03.62,0:03:09.42,Default,,0,0,0,,...আমরা ধীরে ধীরে উদ্ধার করবো,\Nব্রহ্মাণ্ডের জটিলতার মাঝে লুকোনো শৃংখলা। Dialogue: 0,0:03:09.43,0:03:12.15,Default,,0,0,0,,নামে খেলা হলেও\Nএর উদ্দেশ্যটা মহান। Dialogue: 0,0:03:12.17,0:03:15.33,Default,,0,0,0,,আর তা হলো বিজ্ঞান। Dialogue: 0,0:03:16.70,0:03:19.76,Default,,0,0,0,,মহাশূন্যের নিবিড়\Nমহাজাগতিক অন্ধকারে... Dialogue: 0,0:03:19.77,0:03:22.49,Default,,0,0,0,,...ছড়িয়ে আছে\Nঅগণিত নক্ষত্র ও গ্রহ... Dialogue: 0,0:03:22.51,0:03:25.90,Default,,0,0,0,,...কিছু আমাদের\Nসৌরজগতের চাইতে বহু পুরনো। Dialogue: 0,0:03:25.91,0:03:31.84,Default,,0,0,0,,পুরোপুরি নিশ্চিত না হলেও, যে প্রক্রিয়ায়\Nপৃথিবীতে প্রাণ আর বুদ্ধিমত্তার উদ্ভব হয়েছে... Dialogue: 0,0:03:31.85,0:03:34.88,Default,,0,0,0,,...সেটা পুরো কসমসেই\Nক্রিয়াশীল থাকার কথা। Dialogue: 0,0:03:34.89,0:03:38.98,Default,,0,0,0,,শুধু আকাশগঙ্গাতেই হয়তো\Nএমন লাখো জগত আছে... Dialogue: 0,0:03:38.99,0:03:44.52,Default,,0,0,0,,...যেগুলোতে এই মূহর্তেই\Nবুদ্ধিমান প্রাণীরা বসতি গেড়ে আছে। Dialogue: 0,0:03:51.77,0:03:54.49,Default,,0,0,0,,কী চমৎকার হতো,\Nকী আনন্দের ব্যাপার হতো... Dialogue: 0,0:03:54.51,0:03:57.57,Default,,0,0,0,,...যদি মানব ব্যতীত অন্য প্রাণীর\Nবুদ্ধিমত্তার খোঁজ পেতাম। Dialogue: 0,0:03:57.58,0:03:59.29,Default,,0,0,0,,পাবো একদিন! Dialogue: 0,0:04:03.98,0:04:06.64,Default,,0,0,0,,এই যে,\Nবিচিত্র প্রাণসমৃদ্ধ একটি জগত... Dialogue: 0,0:04:06.65,0:04:09.04,Default,,0,0,0,,...প্রায় পুরোটাই\Nতরল আবরণে ঢাকা। Dialogue: 0,0:04:13.83,0:04:16.28,Default,,0,0,0,,আমরা খুঁজছি,\Nসবচেয়ে বুদ্ধিমান প্রাণীটিকে... Dialogue: 0,0:04:16.30,0:04:19.82,Default,,0,0,0,,...যেটি বাস করে\Nতরল পৃষ্ঠের নিচে। Dialogue: 0,0:04:35.78,0:04:39.41,Default,,0,0,0,,অনেক কিলোমিটার\Nগভীর এই সমুদ্রের পানি... Dialogue: 0,0:04:39.42,0:04:43.17,Default,,0,0,0,,...টগবগ করছে\Nঅদ্ভুত ধরনের প্রাণের প্রাচুর্যে। Dialogue: 0,0:04:47.53,0:04:51.35,Default,,0,0,0,,এখানে স্বচ্ছ প্রাণীদের সম্প্রদায় আছে। Dialogue: 0,0:04:55.60,0:04:58.32,Default,,0,0,0,,সমাজবদ্ধ প্রাণী আছে,\Nযারা ভাব বিনিময় করে... Dialogue: 0,0:04:58.34,0:05:01.36,Default,,0,0,0,,...শরীরের আকৃতি\Nপাল্টানোর মাধ্যমে। Dialogue: 0,0:05:09.18,0:05:12.77,Default,,0,0,0,,এমন প্রাণী আছে,\Nযারা নিজেরাই আলো তৈরি করে। Dialogue: 0,0:05:20.03,0:05:24.05,Default,,0,0,0,,ক্ষুধার্ত ফুল আছে,\Nযারা পথিকদেরকে গ্রাস করে। Dialogue: 0,0:05:24.06,0:05:26.28,Default,,0,0,0,,আছে নৃত্যরত গাছ! Dialogue: 0,0:05:26.47,0:05:33.36,Default,,0,0,0,,এমন সব প্রাণী আছে,\Nযারা উদ্ভিদ আর প্রাণীর সীমানা লংঘন করছে। Dialogue: 0,0:05:51.73,0:05:57.15,Default,,0,0,0,,কিছু জীব পুরো সমুদ্রে দুলে দুলে বেড়ায়,\Nযেন নৃত্যরত অর্কিড। Dialogue: 0,0:06:14.15,0:06:16.20,Default,,0,0,0,,এগুলো মাত্র কয়েকটা\Nপ্রজাতির উদাহরণ! Dialogue: 0,0:06:16.22,0:06:19.27,Default,,0,0,0,,এদের অবস্থান\Nপৃথিবী নামক গ্রহে। Dialogue: 0,0:06:30.86,0:06:32.49,Default,,0,0,0,,এরা তথ্য দিয়ে ঠাসা! Dialogue: 0,0:06:32.83,0:06:35.62,Default,,0,0,0,,প্রত্যেকের রয়েছে\Nসমৃদ্ধ আচরণ-তালিকা... Dialogue: 0,0:06:35.64,0:06:39.92,Default,,0,0,0,,...যাতে এরা\Nনিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে। Dialogue: 0,0:06:46.68,0:06:49.10,Default,,0,0,0,,কিন্তু এই গ্রহের বিশালতম প্রাণী... Dialogue: 0,0:06:49.32,0:06:55.24,Default,,0,0,0,,...বুদ্ধিমান, অভিজাত,\Nগভীর সমুদ্রের প্রভু - নীল তিমি। Dialogue: 0,0:06:55.26,0:06:58.31,Default,,0,0,0,,পৃথিবীতে বিবর্তিত\Nসবচাইতে বৃহৎ প্রাণী এরা... Dialogue: 0,0:06:58.33,0:07:01.31,Default,,0,0,0,,...এমনকি ডায়নাসরদের\Nচেয়েও বহুগুণ বড়। Dialogue: 0,0:07:01.33,0:07:04.75,Default,,0,0,0,,এদের পূর্বপুরুষেরা ছিলো\Nমাংসাশী স্তন্যপায়ী প্রাণী... Dialogue: 0,0:07:04.77,0:07:09.39,Default,,0,0,0,,...যারা ৭০ মিলিয়ন বছর আগে ধীর পদক্ষেপে\Nস্থল হতে জলে নেমে এসেছিলো। Dialogue: 0,0:07:09.44,0:07:12.25,Default,,0,0,0,,তিমি - যেমন এই হাম্পব্যাকগুলো,\Nএখনো স্তন্যপায়ী। Dialogue: 0,0:07:12.31,0:07:14.52,Default,,0,0,0,,মানুষদের সাথে ওদের অনেক মিল! Dialogue: 0,0:07:14.54,0:07:16.39,Default,,0,0,0,,মায়েরা শিশুদের স্তন পান করায়... Dialogue: 0,0:07:16.41,0:07:19.26,Default,,0,0,0,,...সুদীর্ঘ শৈশব জুড়ে\Nবয়স্করা শিশুদেরকে শিক্ষা দেয়। Dialogue: 0,0:07:19.28,0:07:23.06,Default,,0,0,0,,অনেক খেলাধুলাও চলে।\Nসবই স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। Dialogue: 0,0:07:23.08,0:07:26.00,Default,,0,0,0,,প্রাণীর শিক্ষণ প্রক্রিয়ায়\Nএগুলো অপরিহার্য। Dialogue: 0,0:07:26.02,0:07:28.01,Default,,0,0,0,,কিন্তু সমুদ্র জায়গাটা ঝাপসা। Dialogue: 0,0:07:28.02,0:07:32.11,Default,,0,0,0,,দৃষ্টি ও ঘ্রাণশক্তি -\Nযেগুলো স্থলে স্তন্যপায়ীদের বেশ কাজে দেয়... Dialogue: 0,0:07:32.13,0:07:33.87,Default,,0,0,0,,...সেগুলো এখানে\Nতেমন কাজে লাগে না। Dialogue: 0,0:07:33.89,0:07:36.85,Default,,0,0,0,,তাই, বিবর্তন তিমিদের দিয়েছে\Nএকটি অসাধারণ বৈশিষ্ট্য... Dialogue: 0,0:07:36.86,0:07:39.55,Default,,0,0,0,,...শব্দের মাধ্যমে যোগাযোগের ক্ষমতা। Dialogue: 0,0:07:39.57,0:07:43.56,Default,,0,0,0,,কোটি কোটি বছর ধরে,\Nতিমিদের কোনো প্রাকৃতিক শত্রু ছিলো না। Dialogue: 0,0:07:43.57,0:07:47.32,Default,,0,0,0,,একদিন, একটা নতুন ভিনদেশী\Nভয়ংকর প্রাণী এলো। Dialogue: 0,0:07:47.37,0:07:51.43,Default,,0,0,0,,একদম হঠাৎ,\Nসমুদ্রের প্রশান্ত পৃষ্ঠে! Dialogue: 0,0:07:52.65,0:07:54.86,Default,,0,0,0,,(তিমি গান গাইছে) Dialogue: 0,0:08:04.96,0:08:09.52,Default,,0,0,0,,নীরবতা নষ্ট করা\Nআর মাঝে মাঝে প্রাণঘাতী এই প্রাণীটা... Dialogue: 0,0:08:09.53,0:08:13.71,Default,,0,0,0,,...প্রথমবার এলো\Nমাত্র কয়েক শতাব্দী আগে। Dialogue: 0,0:08:13.73,0:08:17.72,Default,,0,0,0,,এই জিনিসগুলো তৈরি করেছে\Nস্থলের প্রাণীরা... Dialogue: 0,0:08:17.74,0:08:23.02,Default,,0,0,0,,...যাদের পূর্বপুরুষেরা সমুদ্রে থাকতো\N৩৫০ মিলিয়ন বছর আগে পর্যন্ত। Dialogue: 0,0:08:36.92,0:08:42.11,Default,,0,0,0,,এই জাহাজটা অবশ্য\Nএসেছে গবেষণার উদ্দেশ্যে। Dialogue: 0,0:08:44.90,0:08:48.06,Default,,0,0,0,,এর নাম হলো\N{\i1}রেজিনা মারিস{\i0}... Dialogue: 0,0:08:48.44,0:08:50.09,Default,,0,0,0,,{\i1}"সমুদ্রের রাণী"{\i0} Dialogue: 0,0:08:50.10,0:08:54.63,Default,,0,0,0,,আর এটার একটি উদ্দেশ্য হচ্ছে,\Nতিমির শব্দ রেকর্ড করা। Dialogue: 0,0:08:57.74,0:09:04.07,Default,,0,0,0,,কিছু শব্দ গানের মত,\Nকিন্তু আমরা সেটার বিষয় জানি না। Dialogue: 0,0:09:04.08,0:09:09.44,Default,,0,0,0,,এই শব্দগুলোর\Nকম্পাংক বেশ বিস্তৃত। Dialogue: 0,0:09:09.46,0:09:14.94,Default,,0,0,0,,এতোটা নিচেও চলে যায় যে,\Nমানুষের কান সেটা শুনতে পায় না। Dialogue: 0,0:09:14.96,0:09:17.95,Default,,0,0,0,,সাধারণ তিমি-সংগীতের\Nদৈর্ঘ্য প্রায় ১৫ মিনিট। Dialogue: 0,0:09:17.97,0:09:21.25,Default,,0,0,0,,বেশি হলে প্রায় আধ-ঘণ্টা। Dialogue: 0,0:09:21.27,0:09:25.49,Default,,0,0,0,,কখনো কখনো, তিমির দল\Nতাদের শীতকালীন এলাকা ছেড়ে চলে যায়... Dialogue: 0,0:09:25.54,0:09:27.59,Default,,0,0,0,,...গানের মাঝখানেই... Dialogue: 0,0:09:27.61,0:09:30.89,Default,,0,0,0,,...আর ৬ মাস পর ফিরে এসে\Nআবার গান শুরু করে... Dialogue: 0,0:09:30.91,0:09:33.54,Default,,0,0,0,,...যেখানে থামিয়েছিলো,\Nঠিক সেখান থেকেই। Dialogue: 0,0:09:33.55,0:09:38.06,Default,,0,0,0,,অবিকল তালে, অবিকল ছন্দে,\Nঅবিকল শব্দে। Dialogue: 0,0:09:39.55,0:09:43.70,Default,,0,0,0,,তিমিদের স্মরণশক্তি চমৎকার। Dialogue: 0,0:09:44.16,0:09:47.15,Default,,0,0,0,,আবার কখনো,\Nতারা ফিরে আসে... Dialogue: 0,0:09:47.16,0:09:50.32,Default,,0,0,0,,...ছয় মাস পর।\Nআর গানটা পাল্টে যায়। Dialogue: 0,0:09:50.33,0:09:55.22,Default,,0,0,0,,নতুন কোনো গান\Nতখন তিমিদের পছন্দের শীর্ষে থাকে। Dialogue: 0,0:09:56.34,0:10:00.93,Default,,0,0,0,,প্রায় সময়ই, দলের সদস্যরা\Nএকসাথে একই গান গায়। Dialogue: 0,0:10:00.94,0:10:06.07,Default,,0,0,0,,কোনো এক পারস্পরিক বোঝাপড়ায়,\Nদলগত গীতিরচনায়... Dialogue: 0,0:10:06.18,0:10:10.47,Default,,0,0,0,,...গানটি পাল্টে যায়,\Nধীরে এবং প্রায় সময়ই নিয়ম মেনে। Dialogue: 0,0:10:10.48,0:10:16.24,Default,,0,0,0,,আমি তিমিদের গান তেমন\Nএকটা পারি না, কিন্তু চেষ্টা করছি। Dialogue: 0,0:10:16.26,0:10:18.00,Default,,0,0,0,,জানুয়ারি মাসে... Dialogue: 0,0:10:18.03,0:10:24.21,Default,,0,0,0,,...একটি দীর্ঘ তিমি-সংগীতের\Nক্ষুদ্র একটি অংশ শুনতে অনেকটা এমন। Dialogue: 0,0:10:24.23,0:10:27.29,Default,,0,0,0,,হুউউপ......আহহ Dialogue: 0,0:10:28.10,0:10:31.28,Default,,0,0,0,,ফেব্রুয়ারি মাসে, অনেকটা এমন... Dialogue: 0,0:10:31.31,0:10:36.40,Default,,0,0,0,,হুউউপ......আহহ......আহহ Dialogue: 0,0:10:36.68,0:10:40.10,Default,,0,0,0,,এবং এরপর মার্চ মাসে,\Nহয়তোবা আন্দাজ করেছেন... Dialogue: 0,0:10:40.11,0:10:45.21,Default,,0,0,0,,হুউউপ...আহহ...আহহ...আহহ Dialogue: 0,0:10:46.09,0:10:49.84,Default,,0,0,0,,প্রতি মাসে একটি অতিরিক্ত "আহহ"। Dialogue: 0,0:10:49.86,0:10:53.41,Default,,0,0,0,,(তিমির সংগীত) Dialogue: 0,0:10:54.70,0:11:00.31,Default,,0,0,0,,তিমি-সংগীতের জটিল তালগুলো\Nমাঝে মাঝে হুবহু পুনরাবৃত্তি করা হয়। Dialogue: 0,0:11:00.33,0:11:05.96,Default,,0,0,0,,যদি হাম্পব্যাক তিমির গানগুলো\Nকোনো অক্ষরগত ভাষায় গাওয়া হতো... Dialogue: 0,0:11:05.97,0:11:14.56,Default,,0,0,0,,...তবে তিমির একটি গানের বিট সংখ্যা হতো\Nইলিয়াড বা অডিসি-এর সমান। Dialogue: 0,0:11:19.32,0:11:21.57,Default,,0,0,0,, Dialogue: 0,0:11:26.03,0:11:31.55,Default,,0,0,0,,এটা কি স্রেফ রোমান্টিক ধারণা যে,\Nতিমি আর ওদের কাজিন ডলফিনদেরও... Dialogue: 0,0:11:31.56,0:11:35.75,Default,,0,0,0,,...মহাকাব্যের সমতুল্য কিছু আছে? Dialogue: 0,0:11:59.26,0:12:04.05,Default,,0,0,0,,কী নিয়ে কথা বা গান করে\Nতিমি আর ডলফিনেরা? Dialogue: 0,0:12:04.06,0:12:06.28,Default,,0,0,0,,ওদের তো নির্মাণে সক্ষম\Nকোনো অঙ্গ নেই! Dialogue: 0,0:12:06.30,0:12:10.62,Default,,0,0,0,,ওরা তো দালানকোঠা\Nতৈরি করতে পারে না! Dialogue: 0,0:12:11.51,0:12:13.39,Default,,0,0,0,,কিন্তু এরা সামাজিক প্রাণী। Dialogue: 0,0:12:13.41,0:12:16.07,Default,,0,0,0,,ওরা শিকার করে,\Nসাঁতার কাটে, মাছ ধরে... Dialogue: 0,0:12:16.08,0:12:19.13,Default,,0,0,0,,...ঘোরে, মজা করে,\Nযৌনমিলন করে, খেলাধুলা করে... Dialogue: 0,0:12:19.15,0:12:21.00,Default,,0,0,0,,...শিকারীদের কাছ থেকে পালায়। Dialogue: 0,0:12:21.01,0:12:23.10,Default,,0,0,0,,হয়তো বলার মত\Nঅনেক কিছুই আছে। Dialogue: 0,0:12:38.57,0:12:44.19,Default,,0,0,0,,তিমিদের প্রধান হুমকি এলো\Nএক নবাগত ও নবীন প্রাণীর কাছ থেকে... Dialogue: 0,0:12:44.20,0:12:49.56,Default,,0,0,0,,...যারা খুব সম্প্রতি প্রযুক্তির মাধ্যমে\Nসমুদ্র বিচরণে দক্ষ হয়ে উঠেছে। Dialogue: 0,0:12:50.74,0:12:53.06,Default,,0,0,0,,প্রাণীটার নাম মানুষ। Dialogue: 0,0:12:54.15,0:12:57.07,Default,,0,0,0,,তিমিদের ইতিহাসের\N৯৯.৯৯% সময় ধরে... Dialogue: 0,0:12:57.08,0:12:59.57,Default,,0,0,0,,...কোনো মানুষ\Nগভীর সমুদ্রে আসেনি। Dialogue: 0,0:12:59.99,0:13:02.20,Default,,0,0,0,,সেই সময়টাতে,\Nবিবর্তন তিমিদের দিয়েছে... Dialogue: 0,0:13:02.22,0:13:04.71,Default,,0,0,0,,...তাদের অসাধারণ যোগাযোগ ব্যবস্থা। Dialogue: 0,0:13:04.72,0:13:09.04,Default,,0,0,0,,কিছু তিমি বেশ জোরে শব্দ করে,\N২০ হার্টজ এর কম্পাংকে। Dialogue: 0,0:13:09.06,0:13:13.45,Default,,0,0,0,,হার্টজ, বানান = H-E-R-T-Z.\Nএটা শব্দের কম্পাংকের একক... Dialogue: 0,0:13:13.47,0:13:18.25,Default,,0,0,0,,১ হার্টজ এর অর্থ, প্রতি সেকেন্ডে\Nএকটি শব্দ তরঙ্গ আমার কানে প্রবেশ করছে। Dialogue: 0,0:13:18.27,0:13:22.99,Default,,0,0,0,,২০০০ হার্টজ কম্পাংকের\Nএকটি শব্দ শুনতে এবং দেখতে, এরকম। Dialogue: 0,0:13:23.01,0:13:25.69,Default,,0,0,0,, Dialogue: 0,0:13:26.08,0:13:28.40,Default,,0,0,0,,২০০ হার্টজ, এরকম। Dialogue: 0,0:13:28.42,0:13:29.83,Default,,0,0,0,, Dialogue: 0,0:13:29.85,0:13:31.60,Default,,0,0,0,,আর ২০ হার্টজ, এইরকম। Dialogue: 0,0:13:31.62,0:13:36.84,Default,,0,0,0,,হয়তো, আপনার টিভি ২০ হার্টজ\Nকম্পাংকের শব্দ প্রেরণ করতে পারবে না। Dialogue: 0,0:13:37.69,0:13:40.44,Default,,0,0,0,,আমেরিকান জীববিজ্ঞানী\Nরজার পেইন দেখিয়েছেন যে... Dialogue: 0,0:13:40.46,0:13:44.45,Default,,0,0,0,,...সমুদ্রের গভীরে\Nএই কম্পাংকগুলোর প্রণালী আছে... Dialogue: 0,0:13:44.46,0:13:47.32,Default,,0,0,0,,...যার মাধ্যমে দুটি তিমি\Nযোগাযোগ করতে পারে... Dialogue: 0,0:13:47.33,0:13:49.12,Default,,0,0,0,,...পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। Dialogue: 0,0:13:49.14,0:13:54.16,Default,,0,0,0,,একটি তিমি হয়তো\Nএন্টার্কটিকার রস আইস শেলফ থেকে... Dialogue: 0,0:13:54.17,0:13:58.03,Default,,0,0,0,,...যোগাযোগ করতে পারে\Nআলাস্কার এলেউশিয়ান অঞ্চলের তিমির সাথে। Dialogue: 0,0:13:58.18,0:14:05.50,Default,,0,0,0,,পুরো ইতিহাস জুড়ে, তিমিরা যেন\Nবিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। Dialogue: 0,0:14:06.05,0:14:08.90,Default,,0,0,0,,কী বলে দুটো তিমি\Nএকে অপরকে? Dialogue: 0,0:14:08.92,0:14:13.45,Default,,0,0,0,,১৫,০০০ কি.মি. দূর থেকে?\Nআমার বিন্দুমাত্র ধারণা নেই। Dialogue: 0,0:14:13.46,0:14:16.05,Default,,0,0,0,,হয়তো, এটা কোনো প্রেমের গান... Dialogue: 0,0:14:16.06,0:14:19.92,Default,,0,0,0,,...যা ছড়িয়ে পড়ছে\Nসমুদ্রের বিশালতায় আর গভীরতায়। Dialogue: 0,0:14:23.84,0:14:27.19,Default,,0,0,0,,তিমি-যোগাযোগের\Nদূরত্বের এই হিসেবটা... Dialogue: 0,0:14:27.21,0:14:30.42,Default,,0,0,0,,...ধরে নেয় যে - সমুদ্র নীরব। Dialogue: 0,0:14:34.15,0:14:35.20,Default,,0,0,0,,(কাঠের মচমচানো শব্দ) Dialogue: 0,0:14:35.22,0:14:36.84,Default,,0,0,0,,(ঘণ্টার শব্দ) Dialogue: 0,0:14:36.85,0:14:40.01,Default,,0,0,0,,কিন্তু উনবিংশ শতাব্দীতে,\Nএরকম পালতোলা জাহাজ... Dialogue: 0,0:14:40.15,0:14:42.90,Default,,0,0,0,,...প্রতিস্থাপিত হলো\Nযান্ত্রিক জাহাজ দিয়ে। Dialogue: 0,0:14:42.92,0:14:46.38,Default,,0,0,0,,এটাও ঐ অদ্ভুত\Nস্থলবাসীদের আরেক আবিষ্কার। Dialogue: 0,0:14:46.39,0:14:50.35,Default,,0,0,0,,বাণিজ্যিক আর সামরিক জাহাজ\Nআরো বেড়ে গেলো। Dialogue: 0,0:14:52.00,0:14:54.35,Default,,0,0,0,,সমুদ্রে শব্দদূষণ\Nআরো জঘন্য হয়েছে... Dialogue: 0,0:14:54.77,0:14:58.05,Default,,0,0,0,,...বিশেষ করে\N২০ হার্টজ এর কম্পাংকে। Dialogue: 0,0:14:58.77,0:15:01.16,Default,,0,0,0,,(ইঞ্জিনের গুণগুণ) Dialogue: 0,0:15:01.58,0:15:04.79,Default,,0,0,0,,এই জাহাজের নাবিকেরা সচেতনভাবেই\Nএকে নীরব রাখার চেষ্টা করছে। Dialogue: 0,0:15:04.81,0:15:06.13,Default,,0,0,0,,কিন্তু যখন ইঞ্জিন চালু করা হয়... Dialogue: 0,0:15:06.15,0:15:08.90,Default,,0,0,0,,...এটা বেশ শব্দ করে,\Nবিশেষ করে ২০ হার্টজ কম্পাংকে। Dialogue: 0,0:15:10.42,0:15:12.80,Default,,0,0,0,,যে তিমিরা সমুদ্রের\Nওপারে যোগাযোগ করে... Dialogue: 0,0:15:12.82,0:15:15.94,Default,,0,0,0,,...তাদের নিশ্চয়ই\Nঅনেক সমস্যা হচ্ছে। Dialogue: 0,0:15:15.96,0:15:18.27,Default,,0,0,0,,যে দূরত্বে তারা\Nযোগাযোগ করতে পারতো... Dialogue: 0,0:15:18.29,0:15:20.95,Default,,0,0,0,,...তা নিশ্চয়ই ক্রমশ কমেছে। Dialogue: 0,0:15:21.93,0:15:26.96,Default,,0,0,0,,২০০ বছর আগে, যে দূরত্বে\Nকিছু তিমি যোগাযোগ করতে পারতো... Dialogue: 0,0:15:26.97,0:15:30.13,Default,,0,0,0,,...তা হয়তো ১০,০০০ কিলোমিটার ছিলো। Dialogue: 0,0:15:30.14,0:15:32.62,Default,,0,0,0,,আজ, সাধারণ কোনো দিনে... Dialogue: 0,0:15:32.64,0:15:36.46,Default,,0,0,0,,...সেই পাল্লাটা হয়তো\Nশুধু কয়েকশো কিলোমিটার। Dialogue: 0,0:15:36.48,0:15:39.86,Default,,0,0,0,,আমরা তিমিদেরকে\Nবিচ্ছিন্ন করে দিয়েছি। Dialogue: 0,0:15:39.88,0:15:44.67,Default,,0,0,0,,যে প্রাণীরা মুক্তভাবে যোগাযোগ করে গেছে\Nঅনেক মিলিয়ন বছর ধরে... Dialogue: 0,0:15:44.68,0:15:47.90,Default,,0,0,0,,... তাদেরকে সফলভাবে\Nনীরব করে দেয়া হয়েছে। Dialogue: 0,0:15:53.53,0:15:55.65,Default,,0,0,0,,আমরা এর চেয়েও\Nজঘন্য কাজ করেছি... Dialogue: 0,0:15:55.66,0:16:02.05,Default,,0,0,0,,...কারণ আজো\Nতিমির দেহ নিয়ে ব্যবসা চলছে। Dialogue: 0,0:16:02.07,0:16:05.35,Default,,0,0,0,,অনেকে কোনো বিচারবুদ্ধি ছাড়াই\Nতিমির শিকার আর হত্যা করছে... Dialogue: 0,0:16:05.37,0:16:10.50,Default,,0,0,0,,...আর ওগুলো দিয়ে\Nকুকুরের খাবার বা লিপস্টিক বানাচ্ছে। Dialogue: 0,0:16:11.21,0:16:15.70,Default,,0,0,0,,অনেক দেশই বোঝে,\Nতিমি হত্যা কতটা পৈশাচিক... Dialogue: 0,0:16:15.72,0:16:22.17,Default,,0,0,0,,...কিন্তু ব্যবসাটা এখনো চালু আছে; প্রধানত\Nজাপান, নরওয়ে, আর সোভিয়েত ইউনিয়নে। Dialogue: 0,0:16:22.89,0:16:28.68,Default,,0,0,0,,আমরা "পিশাচ" শব্দটা ব্যবহার করি\Nনিজেদের চেয়ে ভিন্ন, ভয়ংকর প্রাণীর জন্য। Dialogue: 0,0:16:29.30,0:16:33.75,Default,,0,0,0,,কিন্তু প্রকৃত পিশাচ কি তিমিরা?\Nযারা শুধু নিজেদের মত থাকতে চায়? Dialogue: 0,0:16:33.77,0:16:36.62,Default,,0,0,0,,নিজেদের মায়াভরা\Nগান গাইতে চায়? Dialogue: 0,0:16:36.70,0:16:40.85,Default,,0,0,0,,নাকি মানুষেরা, যারা তাদের শিকার\Nও ধ্বংসের নেশায় মেতেছে? Dialogue: 0,0:16:40.87,0:16:45.16,Default,,0,0,0,,যারা তিমির বহু প্রজাতিকে\Nনিয়ে এসেছে বিলুপ্তির শেষ প্রান্তে? Dialogue: 0,0:16:47.38,0:16:51.10,Default,,0,0,0,,আমরা ভিন্ন গ্রহের প্রাণীদের সাথে\Nযোগাযোগ করতে আগ্রহী। Dialogue: 0,0:16:51.12,0:16:59.78,Default,,0,0,0,,তাহলে শুরুটা হোক স্থলের প্রাণসত্তার সাথে,\Nবিভিন্ন সংস্কৃতি আর ভাষার মানুষের সাথে... Dialogue: 0,0:16:59.79,0:17:02.18,Default,,0,0,0,,...গ্রেট এইপদের সাথে,\Nডলফিনদের সাথে... Dialogue: 0,0:17:02.20,0:17:04.88,Default,,0,0,0,,...বিশেষ করে তিমিদের সাথে। Dialogue: 0,0:17:33.69,0:17:37.48,Default,,0,0,0,,বেঁচে থাকতে হলে,\Nতিমিকে অনেক কিছু জানতে হয়। Dialogue: 0,0:17:37.50,0:17:40.12,Default,,0,0,0,,এই জ্ঞান সংরক্ষিত হয়\Nদুটি প্রধান উপায়ে... Dialogue: 0,0:17:40.13,0:17:43.92,Default,,0,0,0,,...তিমিদের জিনে এবং\Nতাদের বিশাল মস্তিস্কে। Dialogue: 0,0:17:43.94,0:17:49.10,Default,,0,0,0,,তাদের জিন ও মস্তিস্ককে\Nশরীরের ভেতরের লাইব্রেরি মনে করতে পারি। Dialogue: 0,0:17:49.11,0:17:52.06,Default,,0,0,0,,ডিএনএ-তে, অর্থাৎ\Nবংশানুক্রমিক তথ্যে থাকে... Dialogue: 0,0:17:52.08,0:17:56.43,Default,,0,0,0,,...শিশুর যত্ন নেয়া,\Nচিংড়িকে ঘন তরলে পরিণত করা... Dialogue: 0,0:17:56.45,0:18:00.58,Default,,0,0,0,,...দম বন্ধ করে সমুদ্রের\Nএক কি.মি. গভীরে ডুব দেয়ার কৌশল। Dialogue: 0,0:18:00.59,0:18:05.37,Default,,0,0,0,,মস্তিস্কে থাকা তথ্য,\Nশিখে শিখে অর্জিত তথ্যের মধ্যে আছে... Dialogue: 0,0:18:05.39,0:18:10.31,Default,,0,0,0,,...মা কোনটা বা\Nএইমাত্র শোনা গানের অর্থ কী। Dialogue: 0,0:18:13.30,0:18:19.99,Default,,0,0,0,,তিমি, মানুষ, বা অন্য যে কারো\Nজিন লাইব্রেরি তৈরি হয় ডিএনএ দিয়ে। Dialogue: 0,0:18:20.01,0:18:22.29,Default,,0,0,0,,এই জটিল অণুটির একমাত্র কাজ... Dialogue: 0,0:18:22.31,0:18:26.33,Default,,0,0,0,,...তথ্য সংরক্ষণ ও\Nঅনুলিপি তৈরি করা। Dialogue: 0,0:18:30.15,0:18:34.30,Default,,0,0,0,,আমরা দেখি,\Nমানব ডিএনএ এর নির্দেশনাগুলো... Dialogue: 0,0:18:34.32,0:18:39.17,Default,,0,0,0,,...যে ভাষায় লেখা, তা যে কোনো মানুষের চেয়ে\Nকয়েক বিলিয়ন বছর পুরনো। Dialogue: 0,0:18:39.19,0:18:41.32,Default,,0,0,0,,প্রতিটি রঙিন পরমাণুর গুচ্ছ হচ্ছে... Dialogue: 0,0:18:41.33,0:18:44.95,Default,,0,0,0,,...বংশগতির বর্ণমালার একেকটি বর্ণ;\Nপ্রাণের ভাষার বর্ণ। Dialogue: 0,0:18:44.96,0:18:50.09,Default,,0,0,0,,অক্ষরের সংখ্যা কয়েক বিলিয়ন,\Nঅনেক বিলিয়ন বিট তথ্য! Dialogue: 0,0:18:50.40,0:18:52.72,Default,,0,0,0,,আপনি যদি\Nভিন্ন কোথাও থেকে এসে থাকেন... Dialogue: 0,0:18:52.74,0:18:59.64,Default,,0,0,0,,...তাহলে মানুষ আর তিমির পার্থক্য\Nকুড়ি প্রশ্নে বা ২০ বিটে ধরতে পারবেন না। Dialogue: 0,0:18:59.65,0:19:05.13,Default,,0,0,0,,হয়তো ১০ বিলিয়ন প্রশ্নে\Nকাজ হতে পারে। Dialogue: 0,0:19:05.15,0:19:06.67,Default,,0,0,0,,পৃথিবীর প্রতিটি জীব... Dialogue: 0,0:19:06.69,0:19:09.64,Default,,0,0,0,,...নিজের বংশানুক্রম ও\Nউত্তরাধিকার ধারণ করে... Dialogue: 0,0:19:09.66,0:19:11.71,Default,,0,0,0,,...যেন একটি বহনযোগ্য পাঠাগার। Dialogue: 0,0:19:11.72,0:19:16.28,Default,,0,0,0,,আর যত বেশি বিট তথ্য থাকবে,\Nসক্ষমতা তত বেশি হবে। Dialogue: 0,0:19:19.73,0:19:24.56,Default,,0,0,0,,সবচাইতে সরলতম প্রাণ ভাইরাসের জন্য\Nলাগে মাত্র ১০,০০০ বিট। Dialogue: 0,0:19:24.57,0:19:28.82,Default,,0,0,0,,একটি সাধারণ বইয়ের ১ পৃষ্ঠায়\Nযতটুকু তথ্য থাকে, তার সমান। Dialogue: 0,0:19:28.84,0:19:33.80,Default,,0,0,0,,এটুকু নির্দেশনাই যথেষ্ট - অন্য প্রাণীকে\Nআক্রমণ করতে, বংশবিস্তার করতে। Dialogue: 0,0:19:33.81,0:19:37.40,Default,,0,0,0,,শুধু এই কাজগুলোতেই\Nভাইরাস পারদর্শী। Dialogue: 0,0:19:37.42,0:19:41.13,Default,,0,0,0,,একটি ব্যাকটেরিয়া প্রায় ১ মিলিয়ন\Nবিট তথ্য ব্যবহার করে... Dialogue: 0,0:19:41.15,0:19:43.11,Default,,0,0,0,,...অর্থাৎ, প্রায় ১০০টি\Nছাপানো পৃষ্ঠার সমান। Dialogue: 0,0:19:43.12,0:19:45.58,Default,,0,0,0,,ব্যাকটেরিয়াকে ভাইরাসের চেয়ে\Nঅনেক বেশি কাজ করতে হয়। Dialogue: 0,0:19:45.59,0:19:50.31,Default,,0,0,0,,তারা যাযাবর পরগাছা নয়।\Nব্যাকটেরিয়াকে খেটে খেতে হয়। Dialogue: 0,0:19:53.87,0:19:57.19,Default,,0,0,0,,তাহলে, উন্মুক্ত বিচরণকারী অ্যামিবা? Dialogue: 0,0:19:57.20,0:19:59.66,Default,,0,0,0,,এই জীবগুলোও আনুবীক্ষণিক... Dialogue: 0,0:19:59.94,0:20:02.29,Default,,0,0,0,,...কিন্তু এককোষী প্রাণীর জগতে... Dialogue: 0,0:20:02.31,0:20:03.93,Default,,0,0,0,,...এরাই দৈত্য। Dialogue: 0,0:20:03.94,0:20:07.16,Default,,0,0,0,,আনুবীক্ষণিক জগতের তিমি! Dialogue: 0,0:20:07.18,0:20:11.90,Default,,0,0,0,,প্রায় ৪০০ মিলিয়ন বিট তথ্য\Nধারণ করে এদের ডিএনএ। Dialogue: 0,0:20:11.92,0:20:16.17,Default,,0,0,0,,অর্থাৎ, ৮০ খণ্ডের বই;\Nপ্রতিটি ৫০০ পৃষ্ঠা করে। Dialogue: 0,0:20:16.19,0:20:19.01,Default,,0,0,0,,এই পরিমাণ তথ্য লাগে\Nএকটা অ্যামিবা বানাতে। Dialogue: 0,0:20:19.03,0:20:24.15,Default,,0,0,0,,যেন একটি ছোট শহর ভেসে আছে\Nএক ফোঁটা পানির মাঝে। Dialogue: 0,0:20:27.73,0:20:30.09,Default,,0,0,0,,তাহলে তিমি বা\Nমানুষের ব্যাপারে কী বলবেন? Dialogue: 0,0:20:30.10,0:20:36.23,Default,,0,0,0,,যা মনে হয়, উত্তরটা হলো\N৫ বিলিয়ন বিট। Dialogue: 0,0:20:36.24,0:20:40.46,Default,,0,0,0,,পাঁচ বিলিয়ন বিট তথ্য রাখা আছে\Nআমাদের প্রাণের বিশ্বকোষে! Dialogue: 0,0:20:40.48,0:20:43.54,Default,,0,0,0,,আমাদের প্রতিটি\Nকোষের নিউক্লিয়াসে! Dialogue: 0,0:20:43.55,0:20:47.30,Default,,0,0,0,,অর্থাৎ, সাধারণ ইংরেজিতে লেখা হলে... Dialogue: 0,0:20:47.32,0:20:50.14,Default,,0,0,0,,সেই নির্দেশাবলী, ঐ তথ্য... Dialogue: 0,0:20:50.16,0:20:54.21,Default,,0,0,0,,১০০০ খণ্ড ভরে ফেলবে। Dialogue: 0,0:20:54.23,0:20:55.51,Default,,0,0,0,,ভাবুন তো! Dialogue: 0,0:20:55.53,0:20:59.95,Default,,0,0,0,,শরীরের ১০০ ট্রিলিয়ন\Nকোষের প্রত্যেকটিতে... Dialogue: 0,0:20:59.97,0:21:03.13,Default,,0,0,0,,...এক লাইব্রেরি ভর্তি নির্দেশনা আছে... Dialogue: 0,0:21:03.14,0:21:07.32,Default,,0,0,0,,...যাতে শরীরের প্রত্যেকটি অঙ্গ বানানো যায়।\Nকোষগুলো বেশ বুদ্ধিমান! Dialogue: 0,0:21:07.34,0:21:10.02,Default,,0,0,0,,এটা যদি আমার\Nজিন লাইব্রেরি হতো... Dialogue: 0,0:21:10.04,0:21:13.13,Default,,0,0,0,,...এখানে আমার শরীরের\Nসকল কাজকর্মের নির্দেশনা থাকতো। Dialogue: 0,0:21:13.15,0:21:15.07,Default,,0,0,0,,শেখানো ছাড়াই! Dialogue: 0,0:21:15.08,0:21:23.11,Default,,0,0,0,,প্রাচীন সব তথ্য লেখা থাকতো\Nসতর্কতা, সূক্ষ্মতা, আর খুঁটিনাটি সহ। Dialogue: 0,0:21:23.12,0:21:29.59,Default,,0,0,0,,হাসি, হাঁচি, হাঁটা,\Nনকশা চেনা, বংশবৃদ্ধি... Dialogue: 0,0:21:29.60,0:21:31.85,Default,,0,0,0,,আপেল হজম করা...... সব! Dialogue: 0,0:21:32.17,0:21:39.72,Default,,0,0,0,,রসায়নের ভাষায়, আপেলের চিনি\Nহজম করার নির্দেশনাটা কেমন? Dialogue: 0,0:21:39.74,0:21:41.95,Default,,0,0,0,,আসুন, দেখি! Dialogue: 0,0:21:42.84,0:21:45.66,Default,,0,0,0,,অ্যামিনো এসিড সংশ্লেষণ,\Nপলিপেপটাইড শিকল... Dialogue: 0,0:21:45.68,0:21:50.20,Default,,0,0,0,,ট্রান্সফার RNA, জেনেটিক কোড,\Nএনজাইমের প্রতীক... Dialogue: 0,0:21:50.22,0:21:52.97,Default,,0,0,0,,এনজাইম ফসফোরাইলেশন।\Nএসে গেছি প্রায়! Dialogue: 0,0:21:52.99,0:21:57.04,Default,,0,0,0,,হেক্সোস মনোফসফেট শান্ট,\Nসাইট্রিক এসিড চক্র... Dialogue: 0,0:21:57.06,0:21:59.81,Default,,0,0,0,,এই তো...\Nএন্যারোবিক গ্লাইকোলাইসিস! Dialogue: 0,0:21:59.83,0:22:04.41,Default,,0,0,0,,এখন, আপেল খাওয়ার কাজটা\Nবেশ সহজ মনে হলেও... Dialogue: 0,0:22:04.96,0:22:06.88,Default,,0,0,0,,...আসলে তা নয়। Dialogue: 0,0:22:06.90,0:22:13.03,Default,,0,0,0,,আসলে, যদি আমাকে\Nরাসায়নিক বিক্রিয়াগুলো মনে রেখে... Dialogue: 0,0:22:13.04,0:22:15.53,Default,,0,0,0,,...খাদ্য থেকে শক্তি\Nবের করতে হতো... Dialogue: 0,0:22:15.54,0:22:17.89,Default,,0,0,0,,...হয়তো না খেয়েই\Nমরে যেতাম। Dialogue: 0,0:22:17.91,0:22:22.87,Default,,0,0,0,,অথচ ব্যাকটেরিয়াও\Nএনেরোবিক গ্লাইকোলাইসিস করতে পারে। Dialogue: 0,0:22:22.88,0:22:28.01,Default,,0,0,0,,এজন্যেই আপেল পচে।\Nএটা ব্যাকটেরিয়ার পেটপূজোর ফলাফল। Dialogue: 0,0:22:28.02,0:22:35.25,Default,,0,0,0,,তারা, আমরা, এবং সকল সৃষ্টিতেই\Nএকই জেনেটিক তথ্য রয়েছে। Dialogue: 0,0:22:35.26,0:22:40.88,Default,,0,0,0,,আমাদের জিন লাইব্রেরি ভিন্ন হলেও\N অনেক পৃষ্ঠাই এক! Dialogue: 0,0:22:40.90,0:22:51.32,Default,,0,0,0,,এটা একটা নিদর্শন যে, এই গ্রহের\Nসকল জীবের বিবর্তনের উৎস একটাই। Dialogue: 0,0:22:51.98,0:22:59.79,Default,,0,0,0,,বর্তমান মানব প্রযুক্তিতে, জটিল প্রাণরসায়নের\Nছোট্ট একটা ভগ্নাংশ তৈরি করা যায়। Dialogue: 0,0:22:59.82,0:23:04.24,Default,,0,0,0,,যেটা আমাদের শরীর\Nকরে ফেলে একদম সহজেই। Dialogue: 0,0:23:04.26,0:23:07.01,Default,,0,0,0,,অবশ্য আমরা প্রাণরসায়ন নিয়ে\Nজানতে শুরু করেছি মাত্র। Dialogue: 0,0:23:07.03,0:23:11.38,Default,,0,0,0,,বিবর্তন সেই চর্চা করছে\Nকয়েক বিলিয়ন বছর ধরে। Dialogue: 0,0:23:12.17,0:23:14.79,Default,,0,0,0,,{\i1}"ডিএনএ ঠিকই জানে"{\i0} Dialogue: 0,0:23:15.80,0:23:20.59,Default,,0,0,0,,ধরুন, যদি এমন\Nকঠিন কিছু করতে হয়... Dialogue: 0,0:23:20.61,0:23:24.82,Default,,0,0,0,,...যা কয়েক বিলিয়ন বিটেও\Nসম্ভব না, তখন? Dialogue: 0,0:23:24.84,0:23:28.53,Default,,0,0,0,,ধরুন, যদি পরিবেশ\Nএতো দ্রুত পাল্টায় যে... Dialogue: 0,0:23:28.55,0:23:39.17,Default,,0,0,0,,...পুরনো জেনেটিক বিশ্বকোষ আর\Nআগের মত কাজ করতে পারছে না, তখন? Dialogue: 0,0:23:39.19,0:23:45.42,Default,,0,0,0,,তাহলে ১০০০ খণ্ডের\Nজিন লাইব্রেরিও যথেষ্ট হবে না। Dialogue: 0,0:23:45.43,0:23:51.43,Default,,0,0,0,,আর সেজন্যই,\Nআমাদের রয়েছে মস্তিষ্ক! Dialogue: 0,0:23:52.11,0:23:54.56,Default,,0,0,0,,অন্যান্য অঙ্গের মত,\Nমস্তিষ্কও বিবর্তিত হয়েছে... Dialogue: 0,0:23:54.57,0:24:00.43,Default,,0,0,0,,বেড়েছে আকারে,\Nবেড়েছে জটিলতায় আর তথ্য সংরক্ষণে। Dialogue: 0,0:24:00.45,0:24:05.07,Default,,0,0,0,,এটার গঠনই\Nসবগুলো ধাপের গল্প বলে দেয়। Dialogue: 0,0:24:05.32,0:24:10.21,Default,,0,0,0,,মস্তিষ্ক ভেতর থেকে\Nবাইরের দিকে বিবর্তিত হয়েছে। Dialogue: 0,0:24:10.22,0:24:14.44,Default,,0,0,0,,সবচেয়ে ভিতরের অংশটি সবচেয়ে প্রাচীন,\Nযাকে "ব্রেইন স্টেম" বলে। Dialogue: 0,0:24:14.46,0:24:17.28,Default,,0,0,0,,অনেক মৌলিক জৈবিক কাজ\Nসম্পন্ন করে এটা। Dialogue: 0,0:24:17.30,0:24:22.96,Default,,0,0,0,,তার মধ্যে একটা হলো - প্রাণের ছন্দ!\Nঅর্থাৎ, হৃৎস্পন্দন এবং শ্বাসক্রিয়া। Dialogue: 0,0:24:22.97,0:24:28.45,Default,,0,0,0,,জটিলতর কাজগুলোর ক্ষমতা\Nবিবর্তিত হয়েছে ৩টি ধাপে। Dialogue: 0,0:24:28.46,0:24:32.93,Default,,0,0,0,,চরম এই জিনিসটা বের করেছেন\Nআমেরিকান জীববিজ্ঞানী পল ম্যাকলিন। Dialogue: 0,0:24:32.95,0:24:37.47,Default,,0,0,0,,দেখুন, ব্রেইন স্টেমকে\Nঢেকে রেখেছে R-complex. Dialogue: 0,0:24:37.48,0:24:39.44,Default,,0,0,0,,"R" হচ্ছে Reptile\Nবা সরীসৃপের জন্য। Dialogue: 0,0:24:39.45,0:24:46.88,Default,,0,0,0,,এখান থেকেই আসে হিংস্রতা, অভ্যাস,\Nদখলদারি, আর সামাজিক উচ্চতা। Dialogue: 0,0:24:46.89,0:24:50.25,Default,,0,0,0,,এটা বিবর্তিত হয়েছে\N৩০ কোটি বছরেরও আগে... Dialogue: 0,0:24:50.26,0:24:52.75,Default,,0,0,0,,...আমাদের সরীসৃপ\Nপূর্বপুরুষদের মধ্যে। Dialogue: 0,0:24:52.77,0:24:57.72,Default,,0,0,0,,সুতরাং, আমাদের মস্তিষ্কের\Nগভীরের অংশটা অনেকটা... Dialogue: 0,0:24:57.74,0:25:00.23,Default,,0,0,0,,...কুমীরের মস্তিষ্কের মত। Dialogue: 0,0:25:00.24,0:25:05.53,Default,,0,0,0,,R-complex এর ওপরে\Nআছে লিম্বিক সিস্টেম বা স্তন্যপায়ীর মস্তিষ্ক। Dialogue: 0,0:25:05.55,0:25:08.03,Default,,0,0,0,,এটা বিবর্তিত হয়েছে\Nকয়েক কোটি বছর আগে... Dialogue: 0,0:25:08.28,0:25:15.61,Default,,0,0,0,,যারা স্তন্যপায়ী ছিলো ঠিকই, কিন্তু\Nবানর বা এইপ-দের মত প্রাইমেট ছিলো না। Dialogue: 0,0:25:15.62,0:25:22.88,Default,,0,0,0,,এটা থেকেই আসে - আবেগ, অনুভূতি,\Nউদ্বেগ, শিশুদের প্রতি ভালোবাসা। Dialogue: 0,0:25:22.90,0:25:26.92,Default,,0,0,0,,সবশেষে মস্তিষ্কের ওপরের দিকটায়... Dialogue: 0,0:25:27.33,0:25:34.49,Default,,0,0,0,,...আদি মস্তিষ্কের সাথে অনিচ্ছাকৃত\Nসমঝোতা চুক্তিতে আছে সেরেব্রাল কর্টেক্স। Dialogue: 0,0:25:34.51,0:25:39.79,Default,,0,0,0,,এটা বিবর্তিত হয়েছিলো কয়েক মিলিয়ন\Nবছর আগে, প্রাইমেট পূর্বপুরুষদের মধ্যে। Dialogue: 0,0:25:52.93,0:25:57.88,Default,,0,0,0,,এখান থেকেই আমাদের\Nসকল মহাজাগতিক যাত্রার শুরু। Dialogue: 0,0:25:57.90,0:26:03.19,Default,,0,0,0,,সেরেব্রাল কর্টেক্স - যেখানে বস্তু\Nঅর্জন করেছে সচেতনতা। Dialogue: 0,0:26:03.20,0:26:07.69,Default,,0,0,0,,মস্তিষ্কের দুই তৃতীয়াংশের চেয়েও\Nবেশি ভরযুক্ত এই জায়গাটাই... Dialogue: 0,0:26:07.71,0:26:11.70,Default,,0,0,0,,...অনুমান এবং জটিল বিশ্লেষণের রাজ্য। Dialogue: 0,0:26:11.71,0:26:15.10,Default,,0,0,0,,এখান থেকেই আমরা\Nবুদ্ধি এবং প্রেরণা পাই। Dialogue: 0,0:26:15.11,0:26:20.61,Default,,0,0,0,,এটা দিয়েই লিখি, পড়ি,\Nঅংক কষি, বা গান করি। Dialogue: 0,0:26:20.62,0:26:24.51,Default,,0,0,0,,কর্টেক্স আমাদের\Nসচেতনতা নিয়ন্ত্রণ করে। Dialogue: 0,0:26:24.52,0:26:27.65,Default,,0,0,0,,এখানেই অন্য প্রজাতির\Nচেয়ে আমরা আলাদা। Dialogue: 0,0:26:27.66,0:26:29.84,Default,,0,0,0,,এখানেই মনুষ্যত্বের বসবাস। Dialogue: 0,0:26:29.86,0:26:32.32,Default,,0,0,0,,শিল্প এবং বিজ্ঞানের উৎস এটাই। Dialogue: 0,0:26:32.33,0:26:36.42,Default,,0,0,0,,সভ্যতার উৎপত্তি\Nসেরেব্রাল কর্টেক্স থেকেই। Dialogue: 0,0:26:38.84,0:26:43.30,Default,,0,0,0,,কপালের পিছনেই আছে,\Nসেরেব্রাল কর্টেক্স এর সম্মুখ অংশ (frontal lobe). Dialogue: 0,0:26:43.31,0:26:48.50,Default,,0,0,0,,এখান থেকেই হয়তো অনুমান করি\Nঘটনার ভবিষ্যত কেমন হবে। Dialogue: 0,0:26:48.51,0:26:53.07,Default,,0,0,0,,ভবিষ্যৎ অশুভ মনে হলে\Nএড়ানোর জন্য পদক্ষেপ নেই। Dialogue: 0,0:26:53.09,0:26:58.07,Default,,0,0,0,,ফ্রন্টাল লোব-এর মধ্যেই হয়তো রয়েছে -\Nমানুষের অস্তিত্ব রক্ষার উপায়। Dialogue: 0,0:26:58.09,0:27:02.01,Default,,0,0,0,,যদি আমরা জ্ঞানের\Nকথায় কান দেই আর কী! Dialogue: 0,0:27:03.76,0:27:08.39,Default,,0,0,0,,সেরেব্রাল কর্টেক্স এর ভিতরে রয়েছে\Nচিন্তার মাইক্রোস্কোপিক গঠন। Dialogue: 0,0:27:08.40,0:27:12.19,Default,,0,0,0,,মস্তিষ্ক আর জিনের DNA -\Nদুটোর ভাষা এক নয়। Dialogue: 0,0:27:12.20,0:27:15.92,Default,,0,0,0,,আমরা যা শিখি,\Nতা লেখা হয় নিউরন নামক কোষে। Dialogue: 0,0:27:15.94,0:27:21.47,Default,,0,0,0,,এরা হলো সংযোগকারী উপাদান।\Nপ্রতিটি সংযোগ = এক বিট তথ্য। Dialogue: 0,0:27:21.48,0:27:24.87,Default,,0,0,0,,- কতটা নিউরন আছে আমাদের?\N- হয়তো ১০০ বিলিয়ন। Dialogue: 0,0:27:24.88,0:27:28.37,Default,,0,0,0,,সংখ্যাটা আকাশগঙ্গার\Nনক্ষত্রের সংখ্যার কাছাকাছি। Dialogue: 0,0:27:28.39,0:27:33.11,Default,,0,0,0,,আর নিউরন সংযোগের\Nসংখ্যা প্রায় ১০০ ট্রিলিয়ন। Dialogue: 0,0:27:34.99,0:27:39.52,Default,,0,0,0,,এই জটিল এবং বিস্ময়কর\Nনিউরন জালিকাকে... Dialogue: 0,0:27:39.53,0:27:43.49,Default,,0,0,0,,"জাদুর তাঁতকল" আখ্যা দেয়া হয়েছে। Dialogue: 0,0:27:43.50,0:27:49.39,Default,,0,0,0,,যেখানে লক্ষ লক্ষ বজ্র\Nবুনে যায় আচ্ছাদিত নকশা। Dialogue: 0,0:27:49.41,0:27:53.16,Default,,0,0,0,,এমনকি ঘুমের মধ্যেও,\Nমস্তিষ্ক দোলে, পিটপিট করে, মিটমিট করে। Dialogue: 0,0:27:53.18,0:27:59.50,Default,,0,0,0,,করতে থাকে মানুষের জটিল কাজগুলো;\Nযেমন - স্বপ্ন দেখা, মনে রাখা, অনুমান করা। Dialogue: 0,0:27:59.52,0:28:06.04,Default,,0,0,0,,আমাদের চিন্তা, লক্ষ্য, কল্পনা-\Nএগুলোর বাস্তব ও বস্তুগত অস্তিত্ব রয়েছে। Dialogue: 0,0:28:06.06,0:28:08.05,Default,,0,0,0,,"চিন্তা" জিনিসটা দেখতে কেমন? Dialogue: 0,0:28:08.06,0:28:12.19,Default,,0,0,0,,এটা শত শত তড়িৎরাসায়নিক\Nবিচ্ছুরণ দিয়ে তৈরি। Dialogue: 0,0:28:12.80,0:28:16.26,Default,,0,0,0,,যেমন, ওখানে দেখুন,\Nএকটা স্মৃতির ঝলকানি। Dialogue: 0,0:28:16.27,0:28:21.89,Default,,0,0,0,,হয়তো ছোটবেলায় গ্রামের রাস্তায়\Nলাইলাক ফুলের গন্ধ! Dialogue: 0,0:28:21.91,0:28:26.43,Default,,0,0,0,,আর ঐ যে,\Nসামান্য দুশ্চিন্তার ছোঁয়া! Dialogue: 0,0:28:26.45,0:28:30.13,Default,,0,0,0,,হয়তো,\N{\i1}"চাবিটা যে কই রাখলাম!"{\i0} Dialogue: 0,0:28:32.65,0:28:37.98,Default,,0,0,0,,নিউরন শব্দও মনে রাখে,\Nগানের অংশও। Dialogue: 0,0:28:37.99,0:28:42.51,Default,,0,0,0,,পুরো অর্কেস্ট্রাই বাজে\Nআমাদের মাথায়। Dialogue: 0,0:28:47.73,0:28:52.19,Default,,0,0,0,,মানুষের সেরেব্রাল কর্টেক্স-এর\Nউপরিভাগ গভীর ভাঁজ যুক্ত। Dialogue: 0,0:28:52.20,0:28:53.83,Default,,0,0,0,,কারণটাও উপযুক্ত! Dialogue: 0,0:28:53.84,0:28:59.72,Default,,0,0,0,,এটা তথ্য সংরক্ষণের জায়গা\Nঅনেক গুণে বাড়িয়ে দেয়... Dialogue: 0,0:28:59.75,0:29:03.23,Default,,0,0,0,,...আমাদের ছোট্ট খুলিটাতে। Dialogue: 0,0:29:07.39,0:29:10.74,Default,,0,0,0,,মানুষের চিন্তার রাজ্য\Nদুটি গোলার্ধে বিভক্ত। Dialogue: 0,0:29:10.76,0:29:13.68,Default,,0,0,0,,ঐদিকে সেরেব্রাল কর্টেক্স-এর ডান গোলার্ধ! Dialogue: 0,0:29:13.69,0:29:19.85,Default,,0,0,0,,এটার আসল কাজ নকশা সনাক্তকরণ,\Nঅনুমান, সংবেদনশীলতা, সৃজনশীলতা। Dialogue: 0,0:29:19.87,0:29:22.25,Default,,0,0,0,,এবং এখানে বাম গোলার্ধ। Dialogue: 0,0:29:22.27,0:29:26.62,Default,,0,0,0,,এটা যুক্তি, বিশ্লেষণমূলক আর\Nযাচাইমূলক চিন্তা নিয়ন্ত্রণ করে। Dialogue: 0,0:29:32.01,0:29:39.53,Default,,0,0,0,,এই দুটো অংশ,\Nদুটো জরুরি বিপরীত শক্তিই... Dialogue: 0,0:29:39.55,0:29:41.71,Default,,0,0,0,,...মানুষের চিন্তার পরিচায়ক। Dialogue: 0,0:29:41.72,0:29:48.74,Default,,0,0,0,,আমরা দেখতে পাচ্ছি - ধারণার\Nজন্ম এবং যাচাই করার হাতিয়ার। Dialogue: 0,0:29:48.76,0:29:53.25,Default,,0,0,0,,ক্রমাগত আলাপ করতে থাকে\Nমস্তিষ্কের দুটো গোলার্ধ। Dialogue: 0,0:29:53.27,0:30:00.79,Default,,0,0,0,,আর যোগাযোগটা ঘটায় স্নায়ুতন্ত্রের\Nবিশাল গুচ্ছ, যার নাম Corpus Callosum. Dialogue: 0,0:30:00.81,0:30:05.33,Default,,0,0,0,,এটা সৃজনশীলতা এবং\Nবিশ্লেষণের মধ্যেকার সেতু! Dialogue: 0,0:30:05.34,0:30:09.60,Default,,0,0,0,,দুটোই আবশ্যক,\Nএই বিশ্বটাকে বোঝার জন্য। Dialogue: 0,0:30:10.95,0:30:15.04,Default,,0,0,0,,মানব মস্তিষ্কের\Nতথ্য উপাদানের একক হচ্ছে বিট। Dialogue: 0,0:30:15.05,0:30:19.28,Default,,0,0,0,,এটার তুলনা চলে\Nকর্টেক্সের নিউরন সংযোগের সাথে। Dialogue: 0,0:30:19.29,0:30:24.38,Default,,0,0,0,,প্রায় ১০০ ট্রিলিয়ন বিট,\Nঅর্থাৎ ১০^১৪ Dialogue: 0,0:30:24.40,0:30:28.04,Default,,0,0,0,,ইংরেজিতে লেখা হলে\Nলাগবে ২ কোটি ভলিউম। Dialogue: 0,0:30:28.07,0:30:30.73,Default,,0,0,0,,যা পৃথিবীর সবচেয়ে বড়\Nলাইব্রেরির সমান। Dialogue: 0,0:30:30.74,0:30:37.06,Default,,0,0,0,,২০ মিলিয়ন ভলিউম বইয়ের সমান তথ্য\Nআছে আমাদের প্রত্যেকের মগজে। Dialogue: 0,0:30:37.08,0:30:43.00,Default,,0,0,0,,মস্তিষ্ক, একটুখানি জায়গার মধ্যে\Nবিশাল এক রাজ্য। Dialogue: 0,0:30:43.88,0:30:48.53,Default,,0,0,0,,বেশিরভাগ বই থাকে এখানে,\Nসেরেব্রাল কর্টেক্সে। Dialogue: 0,0:30:48.55,0:30:56.07,Default,,0,0,0,,নিচে, মস্তিষ্কের নিচতলায় আছে\Nপূর্বপুরুষদের টিকে থাকার কার্যকলাপগুলো। Dialogue: 0,0:30:56.10,0:31:01.98,Default,,0,0,0,,যেমন - আগ্রাসন, শিশু পালন, যৌনতা,\Nনেতাকে অন্ধ অনুসরণ করার প্রবণতা। Dialogue: 0,0:31:02.00,0:31:05.59,Default,,0,0,0,,বেশির ভাগই এখনো\Nদৈনন্দিন জীবনে দেখি। Dialogue: 0,0:31:05.60,0:31:11.96,Default,,0,0,0,,মস্তিষ্কের উচ্চতর কাজগুলো,\Nযেমন - পড়া, লেখা, কথা বলা... Dialogue: 0,0:31:11.98,0:31:17.07,Default,,0,0,0,,...এগুলো সেরেব্রাল কর্টেক্সের\Nএকটি নির্দিষ্ট স্থানের কাজ। Dialogue: 0,0:31:17.08,0:31:24.08,Default,,0,0,0,,অন্যদিকে, স্মৃতিগুলো যেন মস্তিষ্কের\Nএখানে ওখানে ছড়িয়ে আছে। Dialogue: 0,0:31:24.09,0:31:27.98,Default,,0,0,0,,পুরনো স্মৃতিগুলো\Nথাকে একেক জায়গায়! Dialogue: 0,0:31:33.67,0:31:37.69,Default,,0,0,0,,এটা আমার প্রথমদিকের\Nস্মৃতিগুলোর একটা। Dialogue: 0,0:31:42.37,0:31:44.83,Default,,0,0,0,, Dialogue: 0,0:31:44.84,0:31:46.30,Default,,0,0,0,,{\i1}মাঃ\Nএই তো, লক্ষী ছেলে!{\i0} Dialogue: 0,0:31:46.31,0:31:48.83,Default,,0,0,0,,{\i1}খাবার হয়ে এলো প্রায়।{\i0} Dialogue: 0,0:31:52.69,0:31:54.00,Default,,0,0,0,, Dialogue: 0,0:31:54.02,0:31:57.58,Default,,0,0,0,, Dialogue: 0,0:32:11.94,0:32:14.32,Default,,0,0,0,,অনেক কাল আগের কথা! Dialogue: 0,0:32:16.14,0:32:22.20,Default,,0,0,0,,কিন্তু এর ছাপ এখনো অমলিন রয়ে গেছে\Nমস্তিষ্কের এই গ্রন্থাগারে। Dialogue: 0,0:32:29.56,0:32:33.08,Default,,0,0,0,,কিন্তু মস্তিষ্ক শুধু\Nমনে রাখার কাজ করে না। Dialogue: 0,0:32:33.09,0:32:37.12,Default,,0,0,0,,এটা তুলনা করে,\Nতথ্যের অর্থ বের করে, বিশ্লেষণ করে। Dialogue: 0,0:32:37.13,0:32:39.79,Default,,0,0,0,,বিমূর্ত ধারণা তৈরি করে। Dialogue: 0,0:32:44.74,0:32:47.66,Default,,0,0,0,,সরলতম ভাবনাগুলো,\Nযেমন সংখ্যা ১-এর ধারণারও... Dialogue: 0,0:32:47.67,0:32:50.16,Default,,0,0,0,,...বিশাল, যৌক্তিক কাঠামো রয়েছে। Dialogue: 0,0:32:50.18,0:32:55.10,Default,,0,0,0,,মস্তিষ্কের নিজস্ব ভাষা আছে -\Nবিশ্বের গঠন আর সঙ্গতি বিবেচনার জন্য। Dialogue: 0,0:32:55.11,0:32:59.90,Default,,0,0,0,,কিন্তু আমরা কখনোই বিশ্লেষণের\Nকৌশলটা দেখি না, শুধু ফলাফল দেখি। Dialogue: 0,0:33:01.62,0:33:06.41,Default,,0,0,0,,আমাদেরকে আরো অনেক কিছুতে\Nসক্ষম হতে হবে, যা জিন পারে না। Dialogue: 0,0:33:06.43,0:33:14.32,Default,,0,0,0,,সেজন্যেই মস্তিষ্কের লাইব্রেরিতে তথ্যের পরিমাণ\Nজিন লাইব্রেরির চেয়ে ১০,০০০ গুণ বেশি। Dialogue: 0,0:33:14.33,0:33:19.22,Default,,0,0,0,,শিখতে চাওয়ার প্রবল ইচ্ছাই\Nআমাদের টিকে থাকার হাতিয়ার। Dialogue: 0,0:33:24.31,0:33:31.07,Default,,0,0,0,,জিন লাইব্রেরিতে এক শতাব্দীতে\Nএকটা শব্দও ঠিকমত পাল্টায় না। Dialogue: 0,0:33:31.08,0:33:34.94,Default,,0,0,0,,অন্যদিকে, মস্তিষ্ক হচ্ছে বাঁধাইবিহীন বই। Dialogue: 0,0:33:34.95,0:33:39.10,Default,,0,0,0,,আমরা প্রতিনিয়ত নতুন পৃষ্ঠা,\Nনতুন ভলিউম যোগ করছি। Dialogue: 0,0:33:47.00,0:33:52.86,Default,,0,0,0,,আবেগ এবং সামাজিক আচরণের শেকড়\Nআমাদের গভীরে প্রোথিত। Dialogue: 0,0:33:52.87,0:33:58.72,Default,,0,0,0,,এগুলো মানবসভ্যতারই অংশ, কিন্তু\Nমানুষের সনাক্তকারী বৈশিষ্ট্য নয়। Dialogue: 0,0:33:58.74,0:34:00.93,Default,,0,0,0,,অনুভূতি তো\Nআরো অনেক প্রাণীরই আছে। Dialogue: 0,0:34:00.95,0:34:04.77,Default,,0,0,0,,আমাদেরকে আলাদা করে -\Nচিন্তা করার ক্ষমতা। Dialogue: 0,0:34:04.78,0:34:09.84,Default,,0,0,0,,সেরেব্রাল কর্টেক্স জিনিসটা\Nযেন এক ধরনের স্বাধীনতা! Dialogue: 0,0:34:09.86,0:34:17.95,Default,,0,0,0,,আমাদের আর গিরগিটি বা বেবুনের\Nজেনেটিক স্বভাবে আটকে থাকতে হবে না। Dialogue: 0,0:34:17.96,0:34:23.39,Default,,0,0,0,,যেমন, দখলদারি আর আগ্রাসী মনোভাব,\Nকর্তৃত্বের মানসিকতা। Dialogue: 0,0:34:23.40,0:34:28.79,Default,,0,0,0,,আমাদের মস্তিষ্কে কী ঢুকছে,\Nসেটার পেছনে আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। Dialogue: 0,0:34:28.81,0:34:34.99,Default,,0,0,0,,বড় হয়ে কী চাইবো,\Nকী জানবো - সেক্ষেত্রেও তাই। Dialogue: 0,0:34:35.01,0:34:38.23,Default,,0,0,0,,আমরা আর সরীসৃপ মস্তিষ্কের\Nকরুণাপ্রার্থী নই। Dialogue: 0,0:34:38.25,0:34:41.84,Default,,0,0,0,,আমরা নিজেদেরকে পাল্টাতে পারি। Dialogue: 0,0:34:41.85,0:34:46.85,Default,,0,0,0,,একবার ভাবুন তো -\Nকী অসীম আমাদের সম্ভাবনা! Dialogue: 0,0:35:15.75,0:35:20.61,Default,,0,0,0,,শহরও মস্তিষ্কের মতই\Nএকাধিক ধাপে গঠিত হয়। Dialogue: 0,0:35:20.63,0:35:27.12,Default,,0,0,0,,অতীতের চিহ্নগুলো রয়ে যায়,\Nনতুনের নির্মাণ চলতে থাকে। Dialogue: 0,0:35:35.24,0:35:38.26,Default,,0,0,0,,নিউ ইয়র্ক শহর গড়ে উঠেছিলো\Nছোট্টো একটি কেন্দ্র থেকে। Dialogue: 0,0:35:38.28,0:35:42.40,Default,,0,0,0,,পুরনো অনেক অংশ\Nএখনো কাজ চালিয়ে যাচ্ছে। Dialogue: 0,0:35:42.41,0:35:45.57,Default,,0,0,0,,প্রধান কিছু সড়ক\Nব্যবহৃত হচ্ছে সপ্তদশ শতাব্দী থেকে। Dialogue: 0,0:35:45.58,0:35:48.40,Default,,0,0,0,,বাণিজ্যের প্রাণকেন্দ্র চলছে\Nঅষ্টাদশ শতাব্দী থেকে। Dialogue: 0,0:35:48.42,0:35:50.98,Default,,0,0,0,,পানি আর গ্যাসলাইন-\Nউনবিংশ শতাব্দী থেকে। Dialogue: 0,0:35:50.99,0:35:55.48,Default,,0,0,0,,বিদ্যুৎ আর টেলিযোগাযোগ-\Nবিংশ শতাব্দী থেকে। Dialogue: 0,0:36:05.64,0:36:08.82,Default,,0,0,0,,শহরের বিবর্তন\Nমস্তিষ্কের চেয়ে অনেক দ্রুত হয়েছে। Dialogue: 0,0:36:08.84,0:36:10.90,Default,,0,0,0,,দশ হাজার বছর আগেও... Dialogue: 0,0:36:10.91,0:36:15.00,Default,,0,0,0,,...মানব মস্তিষ্ক এখনকার মতই ছিলো।\Nআমরা তখনো এমনই স্মার্ট ছিলাম। Dialogue: 0,0:36:15.01,0:36:21.61,Default,,0,0,0,,কিন্তু তখন কোনো শহর ছিলো না।\Nশুধু আদি জঙ্গলে ছড়িয়ে ছিলো কিছু বসতি। Dialogue: 0,0:36:21.62,0:36:23.61,Default,,0,0,0,,এখনকার চিত্র একদম উল্টো! Dialogue: 0,0:36:23.62,0:36:28.75,Default,,0,0,0,,বন আর তৃণভূমিই যেন\Nশহরের সাগরে ছোটো ছোটো দ্বীপের মত। Dialogue: 0,0:36:30.20,0:36:32.51,Default,,0,0,0,,আপনি ভিনগ্রহের পর্যটক হলে... Dialogue: 0,0:36:32.53,0:36:38.08,Default,,0,0,0,,... দেখবেন যে, জটিল কিছু একটা ঘটছে\Nগত কয়েক হাজার বছর ধরে। Dialogue: 0,0:36:38.10,0:36:41.16,Default,,0,0,0,,হয়তো সূক্ষ্ম ব্যাপারগুলো\Nধরতে সময় লাগবে। Dialogue: 0,0:36:41.17,0:36:46.76,Default,,0,0,0,,কিন্তু এর জটিলতা দেখেই\Nবুদ্ধিমান প্রাণ থাকার প্রমাণ পেয়ে যাবেন। Dialogue: 0,0:36:47.58,0:36:53.77,Default,,0,0,0,,আরো ভালো করে দেখলে,\Nহয়ত বুদ্ধিমান সত্তার দেখাও পাবেন। Dialogue: 0,0:36:57.72,0:37:01.61,Default,,0,0,0,,শহরের বিবর্তন,\Nতাদের সচেতন কর্মকাণ্ডেরই ফল। Dialogue: 0,0:37:02.03,0:37:05.68,Default,,0,0,0,,লক্ষ লক্ষ মানুষ কমবেশি\Nএক সাথে কাজ করছে - Dialogue: 0,0:37:05.70,0:37:10.35,Default,,0,0,0,,শহরটা রক্ষার জন্য,\Nপুনঃনির্মাণের জন্য, পরিবর্তনের জন্য। Dialogue: 0,0:37:23.75,0:37:29.87,Default,,0,0,0,,ভালো হতো, যদি গোটা নগর ব্যবস্থা\Nনির্দিষ্ট সময় পর পর পাল্টে ফেলা যেতো। Dialogue: 0,0:37:29.89,0:37:34.81,Default,,0,0,0,,কিন্তু, মস্তিষ্কের ক্ষেত্রেও যেমন\Nসংস্কারের সময় কাজ থামিয়ে রাখা যায় না... Dialogue: 0,0:37:34.83,0:37:41.85,Default,,0,0,0,,...শহরেও তেমন নতুন অংশ যুক্ত করা হয়,\Nআগের অংশ কমবেশি কাজ চালাতে থাকে। Dialogue: 0,0:37:43.87,0:37:51.03,Default,,0,0,0,,ধরুন, সপ্তদশ শতকে আপনি ব্রুকলিন থেকে\Nম্যানহাটনে যেতেন, ঈস্ট নদীর ফেরিতে চড়ে। Dialogue: 0,0:37:51.04,0:37:56.77,Default,,0,0,0,,১৯ শতকের দিকে আবিষ্কৃত হলো\Nনদীর ওপর ঝুলন্ত সেতু বানাবার প্রযুক্তি। Dialogue: 0,0:37:56.78,0:38:00.00,Default,,0,0,0,,এটা বানানো হলো\Nঐ ফেরি টার্মিনালের জায়গাতেই। Dialogue: 0,0:38:00.02,0:38:03.91,Default,,0,0,0,,কারণ প্রধান রাস্তাগুলো\Nঐখানে গিয়েই মেশে। Dialogue: 0,0:38:04.96,0:38:08.28,Default,,0,0,0,,যখন নদীর নিচ দিয়ে\Nসুড়ঙ্গ নির্মাণ সম্ভব হলো... Dialogue: 0,0:38:08.29,0:38:12.78,Default,,0,0,0,,...সেটাও বানানো হলো\Nএকই জায়গায়, একই কারণে। Dialogue: 0,0:38:12.80,0:38:16.75,Default,,0,0,0,,ব্যবহার এবং (নতুন উদ্দেশ্যে)\Nপুনঃনির্মাণের এই ব্যাপারটা... Dialogue: 0,0:38:16.77,0:38:20.36,Default,,0,0,0,,...অনেকটা জৈবিক বিবর্তনের মতই। Dialogue: 0,0:38:20.37,0:38:23.00,Default,,0,0,0,,থার্ড এভিনিউর কথাই ধরুন। Dialogue: 0,0:38:23.01,0:38:28.77,Default,,0,0,0,,১৭শ শতকে, আপনি উত্তরে\Nযেতেন হেঁটে বা ঘোড়ায় চড়ে। Dialogue: 0,0:38:29.08,0:38:32.00,Default,,0,0,0,,কিছুদিন পরে, ঘোড়াগাড়ি এলো। Dialogue: 0,0:38:32.02,0:38:35.61,Default,,0,0,0,,ঘোড়া লাফাতো,\Nকোচোয়ানরা চাবুক হাঁকাতো। Dialogue: 0,0:38:36.02,0:38:43.45,Default,,0,0,0,,সেটাকে প্রতিস্থাপিত করলো ঘোড়াটানা ট্রলি,\Nযেগুলো রাস্তায় বিছানো লাইনের ওপর চলতো। Dialogue: 0,0:38:43.46,0:38:46.14,Default,,0,0,0,,এরপর বৈদ্যুতিক প্রযুক্তি বিকশিত হলো। Dialogue: 0,0:38:46.16,0:38:49.98,Default,,0,0,0,,চমৎকার রেলওয়ে লাইন\Nতৈরি হলো মাটি থেকে ওপরে। Dialogue: 0,0:38:50.77,0:38:54.76,Default,,0,0,0,,এই 3rd Avenue EL\Nরাস্তায় রাজত্ব করতো। Dialogue: 0,0:38:54.77,0:38:59.33,Default,,0,0,0,,১৯৫৪ তে এটা পুরোপুরি\Nভেঙ্গে ফেলার আগে পর্যন্ত। Dialogue: 0,0:38:59.34,0:39:04.47,Default,,0,0,0,,যাই হোক, El প্রতিস্থাপিত হলো\Nবাস আর ট্যাক্সিক্যাব দিয়ে... Dialogue: 0,0:39:04.55,0:39:09.41,Default,,0,0,0,,যেটা এখনো থার্ড এভিনিউর\Nপ্রধান গণপরিবহন মাধ্যম। Dialogue: 0,0:39:10.02,0:39:17.04,Default,,0,0,0,,যেহেতু গ্যাসোলিন দুর্লভ হয়ে উঠছে,\Nতাপ ইঞ্জিনের জায়গা নিয়ে নেবে অন্য কেউ। Dialogue: 0,0:39:17.06,0:39:22.19,Default,,0,0,0,,হয়তো ২১ শতকে, থার্ড এভিনিউর\Nগণপরিবহন মাধ্যম হবে... Dialogue: 0,0:39:22.53,0:39:27.46,Default,,0,0,0,,...বায়ুচালিত ট্রেন\Nবা বিদ্যুৎচালিত গাড়ি। Dialogue: 0,0:39:28.07,0:39:32.53,Default,,0,0,0,,থার্ড এভিনিউর যানবাহনের\Nবিবর্তনের প্রতিটি ধাপ... Dialogue: 0,0:39:32.54,0:39:39.27,Default,,0,0,0,,...আবর্তিত হয়েছে ১৭শ শতকে\Nপ্রথমবার বানানো পথটার ওপরেই। Dialogue: 0,0:39:39.28,0:39:43.57,Default,,0,0,0,,আর মস্তিষ্ক তো আরো রক্ষণশীল! Dialogue: 0,0:39:43.62,0:39:49.51,Default,,0,0,0,,এটা যদি মস্তিষ্ক হতো, তাহলে এখন\Nঘোড়ায় টানা ট্রলি, El, বাস... Dialogue: 0,0:39:49.53,0:39:54.95,Default,,0,0,0,,...সবাইকে একসাথে রাস্তায়\Nপ্রতিযোগিতা করতে দেখতাম। Dialogue: 0,0:39:54.97,0:39:58.02,Default,,0,0,0,,পুরনো ইতিহাসের চিহ্ন\Nএখনো প্রমাণ হয়ে থাকতো। Dialogue: 0,0:40:08.91,0:40:14.47,Default,,0,0,0,,যখন জিন টিকে থাকার জন্য\Nপ্রয়োজনীয় সব তথ্য ধারণ করতে পারলো না... Dialogue: 0,0:40:14.49,0:40:17.84,Default,,0,0,0,,...আমরা ধীরে ধীরে\Nমস্তিষ্ক তৈরি করলাম। Dialogue: 0,0:40:18.39,0:40:23.21,Default,,0,0,0,,কিন্তু একটা সময়,\Nহয়তো লক্ষ লক্ষ বছর আগেই... Dialogue: 0,0:40:23.30,0:40:28.22,Default,,0,0,0,,...প্রয়োজন হলো\Nমস্তিষ্কের চেয়েও বেশি তথ্য রাখার। Dialogue: 0,0:40:31.80,0:40:37.92,Default,,0,0,0,,তাই আমরা শিখলাম, কীভাবে ব্যাপক\Nপরিমাণ তথ্য শরীরের বাইরে রাখা যায়। Dialogue: 0,0:40:37.94,0:40:44.33,Default,,0,0,0,,জানামতে, আমরাই পৃথিবীর একমাত্র\Nপ্রজাতি যারা গোষ্ঠীগত স্মৃতি তৈরি করেছি। Dialogue: 0,0:40:44.35,0:40:48.13,Default,,0,0,0,,স্মৃতির সেই সংগ্রহশালাকে\Nবলে - লাইব্রেরি। Dialogue: 0,0:40:50.66,0:40:52.68,Default,,0,0,0,,লাইব্রেরিও বিবর্তিত হয়েছে। Dialogue: 0,0:40:52.69,0:40:57.62,Default,,0,0,0,,অসুরবাণীপালের লাইব্রেরিতে\Nহাজার হাজার কাদামাটির ট্যাবলেট ছিলো। Dialogue: 0,0:40:57.63,0:41:00.72,Default,,0,0,0,,মিশরের বিখ্যাত\Nআলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে... Dialogue: 0,0:41:00.73,0:41:04.05,Default,,0,0,0,,...ছিলো প্রায় এক মিলিয়ন\Nপ্যাপিরাস পুঁথি। Dialogue: 0,0:41:04.07,0:41:07.56,Default,,0,0,0,,বিশাল আধুনিক লাইব্রেরি,\Nযেমন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে... Dialogue: 0,0:41:07.57,0:41:10.75,Default,,0,0,0,,...প্রায় ১০ মিলিয়ন বই আছে। Dialogue: 0,0:41:13.61,0:41:18.24,Default,,0,0,0,,অর্থাৎ, ১০^১৪ বিট পরিমাণ তথ্য। Dialogue: 0,0:41:18.25,0:41:26.70,Default,,0,0,0,,১০০ ট্রিলিয়ন বিটের চেয়েও বেশি।\Nছবিসহ ধরলে প্রায় ১০^১৫ বিট পরিমাণ তথ্য। Dialogue: 0,0:41:26.73,0:41:32.34,Default,,0,0,0,,এটা আমাদের জিনের মোট তথ্যের চেয়ে\Nপ্রায় ১০ হাজার গুণ বেশি। Dialogue: 0,0:41:32.36,0:41:37.72,Default,,0,0,0,,মস্তিষ্কের তথ্যের চেয়ে\Nপ্রায় ১০ গুণ বেশি। Dialogue: 0,0:41:37.74,0:41:43.49,Default,,0,0,0,,আমি যদি সারা জীবন\Nসপ্তাহে একটা করে বই পড়ি... Dialogue: 0,0:41:43.51,0:41:45.67,Default,,0,0,0,,...ধরে নিচ্ছি,\Nআমার আয়ু স্বাভাবিক... Dialogue: 0,0:41:45.68,0:41:52.27,Default,,0,0,0,,...মৃত্যুর সময় আমার হয়তো\Nকয়েক হাজার বই পড়া হবে; এর বেশি না। Dialogue: 0,0:41:52.28,0:41:57.14,Default,,0,0,0,,এই লাইব্রেরিতে সেটা হবে,\Nএখান থেকে... Dialogue: 0,0:42:02.26,0:42:03.88,Default,,0,0,0,,...প্রায়... Dialogue: 0,0:42:05.40,0:42:08.08,Default,,0,0,0,,...এতোটুকু! Dialogue: 0,0:42:08.10,0:42:14.26,Default,,0,0,0,,কিন্তু এটা তো লাইব্রেরির\Nমোট বইয়ের .১% মাত্র! Dialogue: 0,0:42:14.27,0:42:18.59,Default,,0,0,0,,মূল কথা হচ্ছে,\Nকোন বইটা পড়বেন! Dialogue: 0,0:42:20.28,0:42:23.03,Default,,0,0,0,,কিন্তু সব এখানেই রাখা! Dialogue: 0,0:42:32.16,0:42:36.37,Default,,0,0,0,,বই জিনিসটা যে কী অসাধারণ! Dialogue: 0,0:42:36.39,0:42:40.08,Default,,0,0,0,,এটা গাছ থেকে তৈরি\Nসমতল একটা জিনিস... Dialogue: 0,0:42:40.10,0:42:47.86,Default,,0,0,0,,...বেশ নমনীয়, আর এতে\Nঅদ্ভুত সব আঁকিবুকি করা! Dialogue: 0,0:42:47.87,0:42:53.33,Default,,0,0,0,,কিন্তু এতে একবার উঁকি দিলেই\Nপৌঁছে যাবেন আরেকজনের মনের ভেতর। Dialogue: 0,0:42:53.35,0:42:57.27,Default,,0,0,0,,হয়তো এমন কেউ\Nযে হাজার বছর ধরে মৃত! Dialogue: 0,0:42:57.28,0:43:01.64,Default,,0,0,0,,হাজার বছরের পথ পাড়ি দিয়ে,\Nলেখকটি স্পষ্ট করে কথা বলছেন... Dialogue: 0,0:43:01.65,0:43:06.28,Default,,0,0,0,,...নীরবে, আপনার মস্তিষ্কের ভেতরে।\Nসরাসরি আপনার সাথে! Dialogue: 0,0:43:06.29,0:43:10.47,Default,,0,0,0,,লেখালেখিই হয়তো মানুষের\Nসর্বোচ্চ আবিষ্কার! Dialogue: 0,0:43:10.50,0:43:13.62,Default,,0,0,0,,একসূত্রে গেঁথে দেয়,\Nঅজানা দুটো মানুষকে... Dialogue: 0,0:43:13.63,0:43:16.59,Default,,0,0,0,,...প্রত্যন্ত দুই যুগের নাগরিককে। Dialogue: 0,0:43:16.60,0:43:20.16,Default,,0,0,0,,বই ভেঙ্গে দেয়\Nসময়ের শেকল। Dialogue: 0,0:43:20.17,0:43:25.30,Default,,0,0,0,,বই একটা প্রমাণ যে\Nমানুষের পক্ষে জাদু দেখানো সম্ভব। Dialogue: 0,0:43:25.38,0:43:28.90,Default,,0,0,0,,আর এই ঘরটা\Nজাদু দিয়ে ঠাসা! Dialogue: 0,0:43:30.92,0:43:37.84,Default,,0,0,0,,প্রথমদিকের কিছু লেখক\Nহাড়ে আর পাথরে লিখতেন। Dialogue: 0,0:43:37.86,0:43:42.35,Default,,0,0,0,,Cuneiform লিপি আজকের\Nপশ্চিমা বর্ণমালার আদি রুপ। Dialogue: 0,0:43:42.36,0:43:46.45,Default,,0,0,0,,এটা আবিষ্কৃত হয়েছিলো অদূর প্রাচ্যে,\Nপ্রায় ৫০০০ বছর আগে। Dialogue: 0,0:43:46.46,0:43:48.28,Default,,0,0,0,,উদ্দেশ্য? Dialogue: 0,0:43:48.30,0:43:49.58,Default,,0,0,0,,তথ্য সংরক্ষণ! Dialogue: 0,0:43:49.60,0:43:53.49,Default,,0,0,0,,গম কেনার হিসাব,\Nজমি বিক্রির দলিল... Dialogue: 0,0:43:53.51,0:44:02.87,Default,,0,0,0,,...রাজার জয়গাঁথা, যাজকপ্রদত্ত আইন,\Nনক্ষত্রের অবস্থান, ঈশ্বরের প্রার্থনা - সব! Dialogue: 0,0:44:02.88,0:44:08.53,Default,,0,0,0,,এই কোণকটা বানানো হয়েছিলো\Nখ্রিস্টপূর্ব ২৩৫০ এর দিকে। Dialogue: 0,0:44:08.55,0:44:14.64,Default,,0,0,0,,৪৩০০ বছর আগে, মানুষ ঠুকে আর চেঁছে\Nএই কোণকের গায়ে বার্তা লিখছিলো। Dialogue: 0,0:44:14.66,0:44:16.65,Default,,0,0,0,,কী ছিলো বার্তাটা? Dialogue: 0,0:44:16.66,0:44:18.65,Default,,0,0,0,,প্রার্থনা! Dialogue: 0,0:44:18.66,0:44:25.59,Default,,0,0,0,,এই বেলনের গায়ে লেখা লিপিটা\Nরাজার জয়গান করছে। Dialogue: 0,0:44:25.94,0:44:30.46,Default,,0,0,0,,নেব্যুক্যানেজার, ব্যাবিলনের রাজা,\Nখ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী। Dialogue: 0,0:44:30.48,0:44:34.33,Default,,0,0,0,,হাজার হাজার বছর ধরে লেখা হয়েছে\Nপাথরে খোদাই করে... Dialogue: 0,0:44:34.35,0:44:38.56,Default,,0,0,0,,...মোম, বাকল,\Nবা চামড়ায় আঁচড় কেটে... Dialogue: 0,0:44:38.58,0:44:42.68,Default,,0,0,0,,...বাঁশ, রেশম, বা কাগজে এঁকে... Dialogue: 0,0:44:42.69,0:44:46.07,Default,,0,0,0,,...কিন্তু সবসময়েই\Nমাত্র এক কপিতে। Dialogue: 0,0:44:46.09,0:44:48.11,Default,,0,0,0,,মাত্র একটা করে! Dialogue: 0,0:44:48.13,0:44:54.18,Default,,0,0,0,,ভাস্কর্যের লিপি ছাড়া, লেখাগুলো\Nসবসময়ই ক্ষুদ্র পাঠক মহলে পৌঁছাতো। Dialogue: 0,0:45:07.08,0:45:10.57,Default,,0,0,0,,কিন্তু, এরপর চায়নাতে... Dialogue: 0,0:45:10.58,0:45:13.50,Default,,0,0,0,,...২য় আর ৬ষ্ঠ শতাব্দীর মাঝে... Dialogue: 0,0:45:13.52,0:45:17.67,Default,,0,0,0,,...কাগজ, কালি, আর\Nবাঁকানো কাঠের ব্লকে করে ছাপানো... Dialogue: 0,0:45:17.69,0:45:20.47,Default,,0,0,0,,...সবই কাছাকাছি সময়ে\Nআবিষ্কৃত হলো। Dialogue: 0,0:45:20.49,0:45:25.62,Default,,0,0,0,,উপায় হলো অনেক কপি\Nবানানো আর ছড়িয়ে দেয়ার। Dialogue: 0,0:45:25.70,0:45:29.08,Default,,0,0,0,,এটা চাইনিজ জাদু... Dialogue: 0,0:45:29.10,0:45:31.32,Default,,0,0,0,,...এসেছে দ্বাদশ শতাব্দী থেকে। Dialogue: 0,0:45:32.64,0:45:38.59,Default,,0,0,0,,হাজার বছর লেগে গেলো, ধারণাটা\Nতুলনামূলক সেকেলে ইউরোপে পৌঁছাতে। Dialogue: 0,0:45:38.61,0:45:45.20,Default,,0,0,0,,ছাপার অক্ষর আবিষ্কারের আগে,\Nঅর্থাৎ ১৪৫০ এর আগে... Dialogue: 0,0:45:45.22,0:45:50.97,Default,,0,0,0,,...ইউরোপে বইয়ের সংখ্যা ছিলো\Nমাত্র কয়েক হাজার, সব কয়টা হাতে লেখা। Dialogue: 0,0:45:50.99,0:45:56.01,Default,,0,0,0,,৫০ বছর পর, ইউরোপে\Nছড়িয়ে পড়লো ১০ মিলিয়ন ছাপানো বই। Dialogue: 0,0:45:56.03,0:46:00.48,Default,,0,0,0,,শিক্ষা নেয়াটা সহজ হয়ে গেলো,\Nপড়তে পারলেই হলো। Dialogue: 0,0:46:00.50,0:46:03.92,Default,,0,0,0,,হঠাৎ করে, বই ছাপা শুরু হলো\Nগোটা পৃথিবী জুড়ে। Dialogue: 0,0:46:03.94,0:46:07.15,Default,,0,0,0,,জাদু ছড়িয়ে পড়লো সবখানে। Dialogue: 0,0:46:08.77,0:46:13.33,Default,,0,0,0,,২৩ শতাব্দী কেটে গেছে\Nআলেকজান্দ্রিয়া লাইব্রেরি প্রতিষ্ঠার পর। Dialogue: 0,0:46:13.68,0:46:17.70,Default,,0,0,0,,এরপর ১০০ প্রজন্ম এসেছে,\Nমারাও গেছে। Dialogue: 0,0:46:17.72,0:46:20.74,Default,,0,0,0,,যদি তথ্য শুধু\Nমুখে মুখে বিতরণ করা হতো... Dialogue: 0,0:46:20.75,0:46:25.58,Default,,0,0,0,,কত অল্প যে জানতাম অতীতের ব্যাপারে!\Nকত ধীর যে হতো আমাদের উন্নতি! Dialogue: 0,0:46:25.59,0:46:29.81,Default,,0,0,0,,সব নির্ভর করতো - কী বলা হলো,\Nকতটা নির্ভুলভাবে বলা হলো, তার ওপর। Dialogue: 0,0:46:29.83,0:46:35.11,Default,,0,0,0,,প্রাচীন জ্ঞানকে হয়তো শ্রদ্ধা করা হতো।\Nকিন্তু বারবার বলতে গিয়ে নষ্ট হয়ে যেতো... Dialogue: 0,0:46:35.13,0:46:36.72,Default,,0,0,0,,...এরপর হারিয়ে যেতো। Dialogue: 0,0:46:36.73,0:46:43.05,Default,,0,0,0,,বই সুযোগ করে দিয়েছে - কালের মাঝে যাত্রা\Nআর পূর্বপুরুষদের জ্ঞানে চুমুক দেয়ার। Dialogue: 0,0:46:44.58,0:46:51.07,Default,,0,0,0,,লাইব্রেরি জুড়ে দেয় বিখ্যাত মনীষী বা \Nসর্বোত্তম শিক্ষকের অন্তর্দৃষ্টি আর জ্ঞানের সাথে। Dialogue: 0,0:46:51.08,0:46:54.30,Default,,0,0,0,,তারা এই গ্রহ বা ইতিহাসের\Nযেখানেই থাকুন না কেন... Dialogue: 0,0:46:54.32,0:46:56.74,Default,,0,0,0,,সেখান থেকেই\Nঅক্লান্ত নির্দেশনা দেন। Dialogue: 0,0:46:56.75,0:46:59.78,Default,,0,0,0,,উৎসাহিত করেন,\Nযাতে নিজেদের অবদান রাখতে পারি... Dialogue: 0,0:46:59.79,0:47:03.64,Default,,0,0,0,,...মানবপ্রজাতির সামষ্টিক জ্ঞানভাণ্ডারে। Dialogue: 0,0:47:11.54,0:47:18.60,Default,,0,0,0,,এখানে কয়েকটা গুটেনবার্গ বাইবেল আর\Nশেকসপীয়ারের প্রথম ফোলিও আছে। Dialogue: 0,0:47:18.61,0:47:25.71,Default,,0,0,0,,কিন্তু এখানে যা দেখছেন, তা\Nটিকে থাকা কিছু বইয়ের সীমিত সংস্করণ। Dialogue: 0,0:47:25.72,0:47:31.48,Default,,0,0,0,,গণহারে ছাপানো,\Nকাগজে বাঁধাই করা বইও আছে... Dialogue: 0,0:47:31.49,0:47:35.27,Default,,0,0,0,,...আমার মনে হয়,\Nএটা আরো চমৎকার। Dialogue: 0,0:47:35.29,0:47:40.82,Default,,0,0,0,,সাধারণ কিছু খাবারের টাকায়\Nপেয়ে যাবেন রোমের ইতিহাস। Dialogue: 0,0:47:41.27,0:47:45.39,Default,,0,0,0,,বই হচ্ছে বীজের মত,\Nঅনেক শতাব্দী ধরে সুপ্ত থাকতে পারে। Dialogue: 0,0:47:45.40,0:47:50.26,Default,,0,0,0,,আবার ফুল ফোটাতে পারে\Nসবচেয়ে অনুর্বর জমিটাতেও। Dialogue: 0,0:47:50.28,0:47:55.40,Default,,0,0,0,,এই বইগুলো একটা সংগ্রহশালা -\Nআমাদের প্রজাতির জ্ঞানের... Dialogue: 0,0:47:55.48,0:48:02.70,Default,,0,0,0,,...আর বিবর্তনের সেই দীর্ঘ যাত্রার\Nযা জিন থেকে মস্তিষ্ক হয়ে বইতে এসেছে। Dialogue: 0,0:48:20.87,0:48:24.83,Default,,0,0,0,,প্রাচীন মিশরের লাইব্রেরিগুলোর দেয়ালে\Nএই কথাগুলো লেখা থাকতো - Dialogue: 0,0:48:25.41,0:48:28.93,Default,,0,0,0,,{\i1}"আত্মার আহার্য"{\i0} Dialogue: 0,0:48:29.11,0:48:33.87,Default,,0,0,0,,এখনো এই পর্যবেক্ষণটা সত্যি!\Nলাইব্রেরি এটাই দেয়। Dialogue: 0,0:48:50.70,0:48:54.06,Default,,0,0,0,,এমনকি রাতেও,\Nমস্তিষ্ক আর শহর দুটোই... Dialogue: 0,0:48:54.07,0:48:57.03,Default,,0,0,0,,...তথ্য সংগ্রহ আর\Nবিতরণে ব্যস্ত থাকে। Dialogue: 0,0:48:57.04,0:49:03.40,Default,,0,0,0,,তথ্যই এটাকে বাঁচিয়ে রাখে, আর শেখায় -\Nকীভাবে পাল্টানো পরিবেশে বাঁচতে হবে। Dialogue: 0,0:49:05.28,0:49:11.21,Default,,0,0,0,,মানুষের দীর্ঘ যাত্রা\N(জিন -> মস্তিষ্ক -> বই) চলছে। Dialogue: 0,0:49:15.13,0:49:21.62,Default,,0,0,0,,তথ্য নিজেও বিবর্তিত হচ্ছে,\Nউন্মুক্ত যোগাযোগ আর অনুসন্ধানের স্পর্শে। Dialogue: 0,0:49:24.64,0:49:27.02,Default,,0,0,0,,জৈবিক বিবর্তনের একক হচ্ছে জিন। Dialogue: 0,0:49:27.24,0:49:30.12,Default,,0,0,0,,সাংস্কৃতিক বিবর্তনের একক হচ্ছে, ধারণা। Dialogue: 0,0:49:30.14,0:49:32.63,Default,,0,0,0,,ধারণাগুলো ছড়িয়ে পড়ে\Nপুরো পৃথিবীতে। Dialogue: 0,0:49:32.71,0:49:34.53,Default,,0,0,0,,তারা বংশবৃদ্ধি করে\Nযোগাযোগের মাধ্যমে। Dialogue: 0,0:49:34.68,0:49:38.10,Default,,0,0,0,,ওদেরকে বেছে নেয়া হয়\Nবিশ্লেষণ আর তর্কের মাধ্যমে। Dialogue: 0,0:49:38.12,0:49:42.40,Default,,0,0,0,,গত কয়েক হাজার বছরে,\Nকিছু অসাধারণ ঘটনা ঘটেছে পৃথিবীতে। Dialogue: 0,0:49:42.95,0:49:49.17,Default,,0,0,0,,দূরবর্তী এলাকা আর মানুষের\Nসমৃদ্ধ সব তথ্য পাওয়া যাচ্ছে নিয়মিত। Dialogue: 0,0:49:50.43,0:49:55.08,Default,,0,0,0,,আমাদের নাগালের বিটের সংখ্যা\Nবেড়ে গেছে নাটকীয়ভাবে। Dialogue: 0,0:49:59.77,0:50:05.62,Default,,0,0,0,,এখন কম্পিউটার ব্যাপক পরিমাণ তথ্য\Nসংগ্রহ করতে পারে, দ্রুত বিশ্লেষণ করতে পারে। Dialogue: 0,0:50:05.64,0:50:08.60,Default,,0,0,0,,আমাদের যুগে এসে,\Nএকটা বিপ্লব শুরু হয়েছে। Dialogue: 0,0:50:08.61,0:50:13.57,Default,,0,0,0,,বিপ্লবটা হয়তো তেমনই গুরুত্বপূর্ণ,\Nযেন ডিএনএ আর স্নায়ুতন্ত্রের বিবর্তন... Dialogue: 0,0:50:13.58,0:50:15.26,Default,,0,0,0,,...যেন লেখার আবিষ্কার। Dialogue: 0,0:50:16.22,0:50:23.18,Default,,0,0,0,,বিলিয়ন মানুষের সাথে সরাসরি যোগাযোগ\Nসম্ভব করেছে কম্পিউটার আর স্যাটেলাইট। Dialogue: 0,0:50:23.66,0:50:26.79,Default,,0,0,0,,উঁকি দিচ্ছে\Nবৈশ্বিক বুদ্ধিমত্তার সম্ভাবনা। Dialogue: 0,0:50:26.80,0:50:31.19,Default,,0,0,0,,পৃথিবীর সবার বুদ্ধিমত্তা\Nযোগ করে তৈরি হবে গ্রহের সচেতনতা। Dialogue: 0,0:50:34.81,0:50:39.06,Default,,0,0,0,,অন্য কোথাও, হয়তো মস্তিষ্ক আছে।\Nহয়তো গ্রহ-মস্তিষ্কও আছে। Dialogue: 0,0:50:39.08,0:50:41.70,Default,,0,0,0,,কিন্তু আমাদের মত মস্তিষ্ক\Nহবহু আর কারো নেই। Dialogue: 0,0:50:41.71,0:50:45.74,Default,,0,0,0,,মিউটেশন আর প্রাকৃতিক নির্বাচন\Nপুরোপুরি এলোমেলো প্রক্রিয়া। Dialogue: 0,0:50:45.75,0:50:49.94,Default,,0,0,0,,পৃথিবীকে নতুন করে শুরু করলে\Nবুদ্ধিমত্তা হয়তো আসবে আবার। Dialogue: 0,0:50:49.95,0:50:54.51,Default,,0,0,0,,কিন্তু মানুষের মতই হবে,\Nসেই সম্ভাবনা প্রায় শূন্য। Dialogue: 0,0:50:55.69,0:51:00.25,Default,,0,0,0,,অন্য গ্রহে, এলোমেলো এই প্রক্রিয়ার\Nধারাটা ভিন্ন হবে, যা... Dialogue: 0,0:51:00.26,0:51:04.55,Default,,0,0,0,,...তৈরি করবে বংশগতির বৈচিত্র্য,\Nভিন্ন একটা পরিবেশ। Dialogue: 0,0:51:04.57,0:51:10.03,Default,,0,0,0,,জিনের নির্দিষ্ট কোনো বিন্যাস, বা ঠিক\Nআমাদের মত কোনো প্রাণী পাওয়ার সম্ভাবনা... Dialogue: 0,0:51:10.04,0:51:11.70,Default,,0,0,0,,...নির্ঘাৎ শূন্যের কাছাকাছি। Dialogue: 0,0:51:12.08,0:51:15.63,Default,,0,0,0,,কিন্তু বুদ্ধিমান প্রাণ পাবার সম্ভাবনা\Nকিন্তু শূন্যের কাছাকাছি নয়। Dialogue: 0,0:51:15.65,0:51:19.97,Default,,0,0,0,,ওদের মস্তিষ্ক হয়তো আমাদের মত\Nভেতর থেকে বাইরে বিবর্তিত হয়েছে। Dialogue: 0,0:51:19.98,0:51:23.97,Default,,0,0,0,,ওদেরও হয়তো সংযোগকারী উপাদান আছে\Nযা আমাদের নিউরনের মত। Dialogue: 0,0:51:23.99,0:51:26.37,Default,,0,0,0,,কিন্তু ওদের নিউরন\Nহয়তো ভিন্ন। Dialogue: 0,0:51:26.39,0:51:30.24,Default,,0,0,0,,হয়তো ওগুলো অত্যন্ত সুপরিবাহী\Nযা নিম্ন তাপমাত্রায় কাজ করে। Dialogue: 0,0:51:30.26,0:51:36.36,Default,,0,0,0,,এমন হলে, তাদের চিন্তার গতি\Nআমাদের চেয়ে ১ কোটি গুণ দ্রুত হবে। Dialogue: 0,0:51:36.90,0:51:45.60,Default,,0,0,0,,হয়তো ওদের নিউরন সরাসরি\Nসংযুক্ত নয়, বরং বেতার দ্বারা সংযুক্ত। Dialogue: 0,0:51:45.61,0:51:51.14,Default,,0,0,0,,এমন হলে একটাই বুদ্ধিমান সত্তা\Nছড়িয়ে থাকবে অনেক জীবের মধ্যে। Dialogue: 0,0:51:51.15,0:51:58.71,Default,,0,0,0,,হয়তো এমন গ্রহ আছে, যেখানে বুদ্ধিমান\Nপ্রাণের নিউরন আমাদের মত ১০^১১ নয়। Dialogue: 0,0:51:58.72,0:52:02.18,Default,,0,0,0,,বরং ১০^২০ বা ১০^৩০। Dialogue: 0,0:52:02.69,0:52:06.22,Default,,0,0,0,,আমি ভাবি,\Nওরা যে কত কিছু জানবে! Dialogue: 0,0:52:06.23,0:52:13.76,Default,,0,0,0,,যোগাযোগ করতে পারলে, ওদের মস্তিষ্কে এমন\Nঅনেক কিছুই পাবো যা আমাদের জন্য জরুরি। Dialogue: 0,0:52:14.31,0:52:15.99,Default,,0,0,0,,উল্টোটাও সত্যি। Dialogue: 0,0:52:16.01,0:52:21.10,Default,,0,0,0,,আমার বিশ্বাস - ভিনগ্রহের বুদ্ধিমত্তা,\Nএমনকি আরো উন্নতভাবে বিবর্তিত হলেও... Dialogue: 0,0:52:21.11,0:52:24.79,Default,,0,0,0,,...জানতে ঠিকই আগ্রহী হবে-\Nআমরা কী জানি, কিভাবে চিন্তা করি... Dialogue: 0,0:52:24.82,0:52:29.10,Default,,0,0,0,,...আমাদের বিবর্তনের ইতিহাস,\Nআমাদের ভবিষ্যৎ সম্ভাবনা। Dialogue: 0,0:52:29.99,0:52:33.48,Default,,0,0,0,,প্রত্যেক মানব মস্তিষ্কে,\Nতড়িৎরাসায়নিক স্ফুলিঙ্গগুলো... Dialogue: 0,0:52:33.49,0:52:36.45,Default,,0,0,0,,...প্রতিনিয়ত তৈরি হচ্ছে,\Nমিলিয়ে যাচ্ছে। Dialogue: 0,0:52:36.46,0:52:39.85,Default,,0,0,0,,ওগুলো আমাদের আবেগ,\Nধারণা, আর স্মৃতির পরিচায়ক। Dialogue: 0,0:52:39.86,0:52:45.19,Default,,0,0,0,,সংগ্রহ ও বিবর্ধিত করার পর\Nশব্দগুলো শুনতে এমন লাগে --- Dialogue: 0,0:52:45.20,0:52:47.92,Default,,0,0,0,, Dialogue: 0,0:52:47.94,0:52:50.93,Default,,0,0,0,,ভিনগ্রহের কোনো প্রাণী\Nযত উন্নতই হোক না কেন... Dialogue: 0,0:52:50.94,0:52:54.16,Default,,0,0,0,,...ওরা কি এই শব্দ তৈরি করা\Nমনটাকে পড়তে পারবে? Dialogue: 0,0:52:54.18,0:52:57.39,Default,,0,0,0,,আমরা নিজেরা এই ক্ষমতার\Nধারেকাছেও নেই। Dialogue: 0,0:52:57.95,0:53:01.60,Default,,0,0,0,,কিন্তু আমরা এই স্ফুলিঙ্গগুলোকে... Dialogue: 0,0:53:01.62,0:53:05.80,Default,,0,0,0,,একজনের আবেগ, ধারণা,\Nআর স্মৃতির ঝলকগুলোকে... Dialogue: 0,0:53:05.82,0:53:09.68,Default,,0,0,0,,...পাঠিয়েছি নক্ষত্রের উদ্দেশ্যে। Dialogue: 0,0:53:16.77,0:53:20.09,Default,,0,0,0,,১৯৭৭ এর আগস্ট আর সেপ্টেম্বরে... Dialogue: 0,0:53:20.10,0:53:24.43,Default,,0,0,0,,...দুটো ভয়েজার মহাকাশযানকে\Nপাঠানো হয়েছে এক মহাকাব্যিক যাত্রায়... Dialogue: 0,0:53:24.44,0:53:27.79,Default,,0,0,0,,...সৌরজগতের বাইরের অংশে,\Nএবং তারও ওপারে। Dialogue: 0,0:53:28.15,0:53:32.36,Default,,0,0,0,,ওদের বৈজ্ঞানিক উদ্দেশ্য ছিলো\Nদানবীয় গ্রহের পর্যবেক্ষণ! Dialogue: 0,0:53:32.52,0:53:34.54,Default,,0,0,0,,প্রথমে বৃহস্পতি আর\Nওর উপগ্রহগুলো। Dialogue: 0,0:53:34.55,0:53:37.84,Default,,0,0,0,,এরপর শনি, আর\Nওর উপগ্রহের বিন্যাস। Dialogue: 0,0:53:45.70,0:53:48.45,Default,,0,0,0,,অসাধারণ গ্রহগুলোকে\Nকাছ থেকে দেখে... Dialogue: 0,0:53:48.47,0:53:52.68,Default,,0,0,0,,...ভয়েজার মহাকাশযান\Nবেরিয়ে গেছে সৌরজগৎ ছেড়ে। Dialogue: 0,0:53:54.77,0:54:01.42,Default,,0,0,0,,সঞ্চারপথ ধরে এগোতে এগোতে\Nএকদিন তারা পৌঁছে যাবে নক্ষত্রের রাজ্যে। Dialogue: 0,0:54:01.45,0:54:03.87,Default,,0,0,0,,সেখানেই বিচরণ করবে নিরন্তর। Dialogue: 0,0:54:05.58,0:54:08.77,Default,,0,0,0,,জাহাজগুলো কিছুটা\Nক্ষয়ের শিকার হবে সৌরজগতে... Dialogue: 0,0:54:08.79,0:54:14.07,Default,,0,0,0,,...ক্ষুদ্র উল্কাপিণ্ড,\Nগ্রহের বলয় আর বিকিরণ ক্ষেত্র দিয়ে। Dialogue: 0,0:54:17.83,0:54:22.32,Default,,0,0,0,,কিন্তু একবার গ্রহগুলো পাশ কাটালে,\Nওরা টিকে থাকবে বিলিয়ন বিলিয়ন বছর! Dialogue: 0,0:54:22.33,0:54:25.92,Default,,0,0,0,,উড়বে আন্তঃনাক্ষত্রিক শীতল মহাশূন্যে। Dialogue: 0,0:54:26.77,0:54:32.49,Default,,0,0,0,,হয়তো সুদূর ভবিষ্যতে,\Nভিনগ্রহের কোনো প্রাণী জাহাজগুলো দেখবে। Dialogue: 0,0:54:32.51,0:54:37.87,Default,,0,0,0,,মহাশূন্যযানটি খুঁটিয়ে দেখবে;\Nআমাদের বিজ্ঞান আর প্রযুক্তি সম্পর্কে জানবে। Dialogue: 0,0:54:38.82,0:54:43.03,Default,,0,0,0,,কিন্তু শুধু যন্ত্র থেকে\Nনির্মাতার ব্যাপারে কতটুকুই বা জানা যায়? Dialogue: 0,0:54:43.05,0:54:46.04,Default,,0,0,0,,তাই, প্রত্যেকটাতেই\Nএকটা সোনালি ফোনোগ্রাফ রেকর্ড আছে। Dialogue: 0,0:54:46.06,0:54:49.18,Default,,0,0,0,,তাতে শুধু একটা মহিলার\Nমস্তিষ্কের স্ফুলিঙ্গই নয়... Dialogue: 0,0:54:49.19,0:54:53.98,Default,,0,0,0,,...আছে সংগীত সমাহার,\Nপৃথিবীর ছবি আর শব্দ! Dialogue: 0,0:54:54.00,0:54:57.39,Default,,0,0,0,,আরো আছে\N৬০টি ভাষায় অভ্যর্থনা! Dialogue: 0,0:54:57.40,0:55:00.86,Default,,0,0,0,,আছে হাম্পব্যাক তিমির বন্দনা! Dialogue: 0,0:55:00.87,0:55:04.33,Default,,0,0,0,,রেকর্ডের কভারে নির্দেশনা আছে -\Nকীভাবে শব্দ শুনতে হবে... Dialogue: 0,0:55:04.34,0:55:06.73,Default,,0,0,0,,...কীভাবে ডিস্কের\Nছবি দেখতে হবে। Dialogue: 0,0:55:06.74,0:55:13.16,Default,,0,0,0,,সুদূর এক গ্রহের\Nপরিবারের ছবি আছে। Dialogue: 0,0:55:41.81,0:55:44.84,Default,,0,0,0,,ভয়েজার রেকর্ড হচ্ছে\Nবোতলে ভরা একটা মেসেজ... Dialogue: 0,0:55:44.85,0:55:47.67,Default,,0,0,0,,...যা ছুঁড়ে দেয়া হয়েছে\Nমহাশূন্যের সাগরে। Dialogue: 0,0:55:47.69,0:55:50.84,Default,,0,0,0,,এতে আছে আমাদের\Nকিছু চিন্তা, কিছু অনুভূতি... Dialogue: 0,0:55:50.86,0:55:56.82,Default,,0,0,0,,...যেগুলো আমরা সংগ্রহ করি\Nআমাদের জিনে, মস্তিষ্কে, আর বইতে। Dialogue: 0,0:55:58.06,0:56:04.46,Default,,0,0,0,,যে এটা পাবে, সে ছবি আর শব্দগুলো\Nকোনোভাবেই পুরোপুরি বুঝবে না। Dialogue: 0,0:56:04.47,0:56:06.92,Default,,0,0,0,,কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য\Nস্পষ্ট বুঝবে... Dialogue: 0,0:56:06.94,0:56:09.93,Default,,0,0,0,,কেউই এমন একটা বার্তাকে\Nএমন কোনো যাত্রায় পাঠাবে না... Dialogue: 0,0:56:09.94,0:56:13.29,Default,,0,0,0,,...যদি সে ভবিষ্যত নিয়ে\Nআশাবাদী না হয়! Dialogue: 0,0:56:13.31,0:56:15.97,Default,,0,0,0,,বার্তা যতই খামখেয়ালি হোক... Dialogue: 0,0:56:15.98,0:56:19.33,Default,,0,0,0,,...ওরা বুঝবে যে,\Nআমরা এমন এক প্রজাতি... Dialogue: 0,0:56:19.35,0:56:23.91,Default,,0,0,0,,...যাদের আশা আছে, নিষ্ঠা আছে,\Nকিছুটা বুদ্ধিমত্তা আছে... Dialogue: 0,0:56:23.92,0:56:28.38,Default,,0,0,0,,...আর আছে,\Nকসমসকে স্পর্শ করার তৃষ্ণা। Dialogue: 0,0:56:32.00,0:56:37.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ আয়োজন{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}অনুবাদকদের আড্ডা{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:56:37.00,0:56:42.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ সম্পাদনা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:56:42.00,0:56:49.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ দল{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}সোহান চৌধুরী\Nতৌফিকুল আমিন হ্যাভেন\Nএবং ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:56:49.00,0:56:54.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদকদের আড্ডা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}www.onubadokderadda.com{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:56:54.00,0:56:59.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}ফেসবুক পেইজ{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}fb.com/onubadokder.adda{\2c&HA2EBCA&}