[Script Info] ; Script generated by Aegisub 3.2.2 ; http://www.aegisub.org/ Title: Default Aegisub file ScriptType: v4.00+ WrapStyle: 0 ScaledBorderAndShadow: yes YCbCr Matrix: TV.601 PlayResX: 496 PlayResY: 384 [Aegisub Project Garbage] Audio File: 10. The Edge of Forever.mp4 Video File: 10. The Edge of Forever.mp4 Video AR Mode: 4 Video AR Value: 1.791667 Video Zoom Percent: 1.000000 Scroll Position: 77 Active Line: 83 Video Position: 11715 [V4+ Styles] Format: Name, Fontname, Fontsize, PrimaryColour, SecondaryColour, OutlineColour, BackColour, Bold, Italic, Underline, StrikeOut, ScaleX, ScaleY, Spacing, Angle, BorderStyle, Outline, Shadow, Alignment, MarginL, MarginR, MarginV, Encoding Style: Default,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,2,1,2,10,10,50,1 Style: Bottom Right,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1.3,1.3,3,40,10,50,1 Style: middle right,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1.3,1.3,6,40,10,40,1 Style: middle left,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1.3,1.3,4,40,10,40,1 [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.00,0:00:07.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ আয়োজন{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}অনুবাদকদের আড্ডা{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:07.00,0:00:13.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ সম্পাদনা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:13.00,0:00:20.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ দল{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}কৌশিক রায়\Nইশতিয়াক অয়ন\Nএবং ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:20.00,0:00:27.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদকদের আড্ডা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}www.onubadokderadda.com{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:27.00,0:00:34.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}ফেসবুক পেইজ{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}fb.com/onubadokder.adda{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:37.00,0:00:42.00,Default,,0,0,0,,{\i1}"নিরন্তরের প্রান্ত"{\i0} Dialogue: 0,0:00:47.42,0:00:51.21,Default,,0,0,0,,একটা অভিজ্ঞতা\Nপ্রতিটি মানুষেরই হয়... Dialogue: 0,0:00:51.23,0:00:53.68,Default,,0,0,0,,...প্রত্যেক ভাষায়\Nআর সংস্কৃতিতেই হয়... Dialogue: 0,0:00:53.70,0:00:55.91,Default,,0,0,0,,জন্মের অভিজ্ঞতা! Dialogue: 0,0:00:56.23,0:01:00.05,Default,,0,0,0,,আমাদের জন্মের মুহূর্তগুলো\Nএকেবারেই অস্পষ্ট। Dialogue: 0,0:01:00.07,0:01:04.63,Default,,0,0,0,,একটা অনুভূতি আছে,\Nস্মৃতি বলতে তেমন কিছু নেই... Dialogue: 0,0:01:04.64,0:01:09.03,Default,,0,0,0,,...রহস্যময় রুপবদলের কাহিনীর মত। Dialogue: 0,0:01:09.05,0:01:13.17,Default,,0,0,0,,খুবই অবাক হতাম,\Nযদি এই গভীর আদি অভিজ্ঞতাটা... Dialogue: 0,0:01:13.18,0:01:18.87,Default,,0,0,0,,...আমাদের পুরাণ বা ধর্মে,\Nদর্শন বা বিজ্ঞানে কোনো প্রভাব না রাখতো। Dialogue: 0,0:01:18.89,0:01:23.88,Default,,0,0,0,,শিশুর জন্ম\Nআরো কিছু রহস্য নিয়ে আসে - Dialogue: 0,0:01:23.89,0:01:26.57,Default,,0,0,0,,...জগৎ সংসারের সূচনা এবং সমাপ্তি... Dialogue: 0,0:01:26.66,0:01:30.08,Default,,0,0,0,,...অসীম আর অনন্তকাল। Dialogue: 0,0:01:31.10,0:01:36.23,Default,,0,0,0,,ব্রহ্মাণ্ড তৈরি হলো কীভাবে? Dialogue: 0,0:01:36.87,0:01:40.16,Default,,0,0,0,,তার আগে কী ছিলো? Dialogue: 0,0:01:40.81,0:01:43.63,Default,,0,0,0,,কোনো সূচনা কি আদৌ ছিলো? Dialogue: 0,0:01:43.65,0:01:47.57,Default,,0,0,0,,ব্রহ্মাণ্ড কি অনন্তকালের\Nপুরনো হতে পারে? Dialogue: 0,0:01:47.58,0:01:51.30,Default,,0,0,0,,কসমসের কি কোনো সীমা আছে? Dialogue: 0,0:01:51.49,0:01:54.94,Default,,0,0,0,,বর্তমান বৈজ্ঞানিক ব্যাখ্যায়,\Nব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে... Dialogue: 0,0:01:54.99,0:01:59.55,Default,,0,0,0,,...এক বিস্ফোরণ দিয়ে,\Nযাতে স্থান নিজেই প্রসারিত হয়েছিলো। Dialogue: 0,0:01:59.56,0:02:01.55,Default,,0,0,0,,প্রায় ১৫ বিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:02:01.56,0:02:05.19,Default,,0,0,0,,...দৃশ্যমান ব্রহ্মাণ্ডের\Nসকল বস্তু এবং শক্তি... Dialogue: 0,0:02:05.20,0:02:09.99,Default,,0,0,0,,...ঘনীভূত হয়ে ছিলো\Nসূচাগ্রের চেয়েও ছোট স্থানে। Dialogue: 0,0:02:10.01,0:02:14.93,Default,,0,0,0,,এরপর কসমস ছিটকে পড়লো\Nএক অবিশ্বাস্য দানবীয় বিস্ফোরণে... Dialogue: 0,0:02:14.94,0:02:16.36,Default,,0,0,0,,...বৃহৎ বিস্ফোরণে\N(দ্যা বিগ ব্যাং)। Dialogue: 0,0:02:16.45,0:02:20.87,Default,,0,0,0,,ব্রহ্মাণ্ডের বস্তুগুলো,\Nএমনকি স্থান নিজেও... Dialogue: 0,0:02:20.88,0:02:24.74,Default,,0,0,0,,...ছড়িয়ে পড়লো চারিদিকে,\Nযা আজও চলছে। Dialogue: 0,0:02:24.75,0:02:27.88,Default,,0,0,0,,প্রক্রিয়াটা ত্রি-মাত্রিক নকশায়\Nদেখা যায়। Dialogue: 0,0:02:27.89,0:02:31.68,Default,,0,0,0,,এটা স্থান নামক পর্দার\Nপ্রসারণের সাথে যুক্ত। Dialogue: 0,0:02:33.10,0:02:36.88,Default,,0,0,0,,আদি কসমসের\Nপুরোটাই শ্বেততপ্ত ছিলো। Dialogue: 0,0:02:36.90,0:02:40.32,Default,,0,0,0,,যতই সময় গেলো,\Nবিকিরণ ছড়িয়ে গেলো, ঠাণ্ডা হলো। Dialogue: 0,0:02:40.34,0:02:44.76,Default,,0,0,0,,আপাত দৃষ্টিতে,\Nমহাশূন্য অন্ধকার হয়ে গেলো। Dialogue: 0,0:02:45.34,0:02:49.09,Default,,0,0,0,,কিন্তু এরপর গ্যাসের ছোট ছোট মেঘ\Nবড় হতে শুরু করলো। Dialogue: 0,0:02:49.11,0:02:52.07,Default,,0,0,0,,পাতলা মেঘের সুতো\Nতৈরি হলো! Dialogue: 0,0:02:52.08,0:02:56.54,Default,,0,0,0,,যেন ধীরে ধীরে ঘুরছে\Nবিশাল দলার কলোনি! Dialogue: 0,0:02:56.55,0:03:00.08,Default,,0,0,0,,ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে।\Nপ্রত্যেকটা যেন একটা প্রাণসত্তার মত... Dialogue: 0,0:03:00.09,0:03:03.72,Default,,0,0,0,,...যা তৈরি হয়েছে\Nশত বিলিয়ন উজ্জ্বল বিন্দু দিয়ে। Dialogue: 0,0:03:07.16,0:03:11.65,Default,,0,0,0,,ব্রহ্মাণ্ডের সর্ববৃহৎ সনাক্তযোগ্য\Nগঠন তৈরি হয়ে গেলো। Dialogue: 0,0:03:11.67,0:03:16.19,Default,,0,0,0,,আজ আমরা ওদেরকে দেখি;\Nবাস করি তাদেরই একটার বিস্মৃত এক কোণায়। Dialogue: 0,0:03:16.21,0:03:21.47,Default,,0,0,0,,আমরা এগুলোকে বলি ছায়াপথ। ব্রহ্মাণ্ডটা ছায়াপথে ঠাসা! Dialogue: 0,0:03:21.48,0:03:25.87,Default,,0,0,0,,কিছু আকৃতিহীন ছোপের মত\Nঅনিয়মিত ছায়াপথ... Dialogue: 0,0:03:25.88,0:03:28.94,Default,,0,0,0,,...কিছু গোলাকার\Nবা উপবৃত্তাকার ছায়াপথ... Dialogue: 0,0:03:28.95,0:03:33.44,Default,,0,0,0,,...কিছু শোভাময় নীল বাহুর\Nসর্পিল ছায়াপথ। Dialogue: 0,0:03:34.22,0:03:36.31,Default,,0,0,0,,আমরা ছায়াপথগুলোকে খুঁটিয়ে দেখছি... Dialogue: 0,0:03:36.33,0:03:40.78,Default,,0,0,0,,...তাদের উৎস, বিবর্তন, আর চালচলন দেখছি\Nএক শতাব্দীরও কম সময় ধরে। Dialogue: 0,0:03:40.80,0:03:43.65,Default,,0,0,0,,এই গবেষণা\Nআমাদেরকে বুঝতে সাহায্য করে... Dialogue: 0,0:03:43.67,0:03:46.92,Default,,0,0,0,,...মহাবিশ্বের সুদূর\Nভিন্ন প্রান্তের ব্যাপারে। Dialogue: 0,0:03:48.81,0:03:53.63,Default,,0,0,0,,কল্পনার জাহাজ আমাদের নিয়ে চলেছে\Nসেই পরম সীমান্তে। Dialogue: 0,0:03:53.64,0:03:57.43,Default,,0,0,0,,আমরা কসমসকে দেখছি\Nসবচেয়ে পরিপূর্ণ দৃশ্যে। Dialogue: 0,0:03:57.45,0:04:02.07,Default,,0,0,0,,ছায়াপথের রাজকীয়তা\Nউন্মোচিত হয়েছে বিজ্ঞানের মাধ্যমে। Dialogue: 0,0:04:02.69,0:04:07.11,Default,,0,0,0,,ছায়াপথে নক্ষত্র\Nঅনেকভাবেই বিন্যস্ত হতে পারে। Dialogue: 0,0:04:10.49,0:04:15.12,Default,,0,0,0,,হঠাৎ সর্পিল কোনো ছায়াপথের\Nমুখোমুখি হলে... Dialogue: 0,0:04:15.13,0:04:20.26,Default,,0,0,0,,...বাঁকানো বাহুগুলোকে বিলিয়ন নক্ষত্রে\Nআলোকিত হয়ে থাকতে দেখি। Dialogue: 0,0:04:20.27,0:04:25.02,Default,,0,0,0,,অন্যান্য সময়,\Nযখন ছায়াপথের প্রান্ত দেখি... Dialogue: 0,0:04:25.04,0:04:27.46,Default,,0,0,0,,...গ্যাস আর ধুলোর\Nকেন্দ্রীয় বলয় দেখতে পাই... Dialogue: 0,0:04:27.48,0:04:29.97,Default,,0,0,0,,...যেখান থেকে\Nনক্ষত্রগুলো গঠিত হচ্ছে। Dialogue: 0,0:04:31.61,0:04:38.01,Default,,0,0,0,,দণ্ডযুক্ত সর্পিলাকার গঠনে,\Nনক্ষত্রগুলো কেন্দ্রে নদীর মত বয়ে যায়... Dialogue: 0,0:04:38.02,0:04:41.11,Default,,0,0,0,,...যুক্ত করে রাখে,\Nবিপরীত বাহুগুলোকে। Dialogue: 0,0:04:41.66,0:04:46.79,Default,,0,0,0,,উপবৃত্তাকার ছায়াপথগুলো\Nবিশাল বা ক্ষুদ্র, দুটোই হতে পারে। Dialogue: 0,0:04:49.27,0:04:51.48,Default,,0,0,0,,আরো বহু রহস্যময় ছায়াপথ আছে... Dialogue: 0,0:04:51.50,0:04:54.66,Default,,0,0,0,,...এমন জায়গা আছে যেখানে\Nভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। Dialogue: 0,0:04:54.67,0:04:57.02,Default,,0,0,0,,সেখানে বিস্ফোরণ হয়,\Nসংঘর্ষ হয়... Dialogue: 0,0:04:57.04,0:05:00.20,Default,,0,0,0,,গ্যাস আর নক্ষত্রের প্রবাহ... Dialogue: 0,0:05:00.21,0:05:03.53,Default,,0,0,0,,...ছায়াপথগুলোকে জুড়ে রাখে। Dialogue: 0,0:05:04.98,0:05:08.40,Default,,0,0,0,,ছায়াপথগুলোকে দৃঢ়,\Nআর অবিচল মনে হয়। Dialogue: 0,0:05:08.42,0:05:12.24,Default,,0,0,0,,কিন্তু এটা তো মহাজাগতিক\Nচলচ্চিত্রের একটি মাত্র দৃশ্য! Dialogue: 0,0:05:12.26,0:05:15.78,Default,,0,0,0,,এদের অংশগুলো ক্ষয়ে যাচ্ছে,\Nআবার গঠিত হচ্ছে... Dialogue: 0,0:05:15.79,0:05:18.95,Default,,0,0,0,,...শত মিলিয়ন বছর\Nসময়ের মাপকাঠিতে। Dialogue: 0,0:05:18.96,0:05:23.25,Default,,0,0,0,,ছায়াপথ হচ্ছে\Nবিলিয়ন বিলিয়ন সূর্যের এক প্রবাহ... Dialogue: 0,0:05:23.27,0:05:26.43,Default,,0,0,0,,...যারা আটকে আছে\Nঅভিকর্ষের টানে। Dialogue: 0,0:05:27.07,0:05:31.16,Default,,0,0,0,,ছায়াপথের এই সুবিশাল গঠনগুলো\Nছড়িয়ে আছে মহাবিশ্বের সবখানেই। Dialogue: 0,0:05:31.17,0:05:40.30,Default,,0,0,0,,হয়তো অনেক বিলিয়ন বুদ্ধিমান\Nপ্রাণীকে এরা বিস্মিত করে, ইশারা দেয়। Dialogue: 0,0:05:41.88,0:05:47.01,Default,,0,0,0,,তাদের সবার বিবর্তন হয়েছে\Nপদার্থবিজ্ঞানের সূত্র মেনে। Dialogue: 0,0:05:50.86,0:05:55.72,Default,,0,0,0,,আমাদের একটা কম্পিউটার দরকার,\Nনক্ষত্রগুলোর সামষ্টিক গতি দেখানোর জন্য... Dialogue: 0,0:05:55.73,0:06:00.05,Default,,0,0,0,,...যাদের সবাই একে অপরের\Nমহাকর্ষে প্রভাবিত। Dialogue: 0,0:06:03.71,0:06:09.83,Default,,0,0,0,,এখানে ১ বিলিয়ন বছরকে\Nকয়েক সেকেন্ডে দেখানো হলো। Dialogue: 0,0:06:11.45,0:06:16.57,Default,,0,0,0,,কিছু ক্ষেত্রে, সর্পিলাকার বাহুগুলো\Nনিজ থেকেই গঠিত হয়েছে। Dialogue: 0,0:06:25.66,0:06:27.15,Default,,0,0,0,,অন্যসব ক্ষেত্রে... Dialogue: 0,0:06:27.16,0:06:30.85,Default,,0,0,0,,...দুটো নিকটবর্তী ছায়াপথের\Nমহাকর্ষের টানে... Dialogue: 0,0:06:30.87,0:06:34.69,Default,,0,0,0,,...প্যাঁচানো বাহুগুলো\Nবেরিয়ে এসেছে। Dialogue: 0,0:06:40.51,0:06:43.90,Default,,0,0,0,,কিন্তু দুটো ছায়াপথ যখন\Nপাশাপাশি ধাক্কা খায়... Dialogue: 0,0:06:43.91,0:06:46.80,Default,,0,0,0,,...অনেকটা মৌচাকে\Nবুলেটের আঘাতের মত... Dialogue: 0,0:06:46.82,0:06:48.94,Default,,0,0,0,,...তখন নক্ষত্রগুলো তেমন\Nধাক্কা না খেলেও... Dialogue: 0,0:06:48.95,0:06:54.04,Default,,0,0,0,,...ছায়াপথের আকার\Nভালোই পাল্টে যায়। Dialogue: 0,0:06:58.66,0:07:03.45,Default,,0,0,0,,ছায়াপথের মুখোমুখি সংঘর্ষ\Nচলতে পারে শত মিলিয়ন বছর পর্যন্ত... Dialogue: 0,0:07:03.50,0:07:10.02,Default,,0,0,0,,...আর ছড়িয়ে দেয় নক্ষত্রগুলোকে,\Nমহাশূন্যে উন্মত্ত ভেসে বেড়ানোর জন্য। Dialogue: 0,0:07:11.87,0:07:16.56,Default,,0,0,0,,ঘন বা ছোটো ছায়াপথ,\Nবড় ছায়াপথের মুখোমুখি পড়ে গেলে... Dialogue: 0,0:07:16.58,0:07:22.40,Default,,0,0,0,,...অদ্ভুত এক সৌন্দর্যের সৃষ্টি হয় -\Nবলয় (আংটি) ছায়াপথ। Dialogue: 0,0:07:30.86,0:07:35.88,Default,,0,0,0,,হাজার আলোকবর্ষ জুড়ে,\Nসেই বলয়াকৃতির ছায়াপথ... Dialogue: 0,0:07:35.90,0:07:39.68,Default,,0,0,0,,...মোড়ানো থাকে\Nমহাশূন্যের চাদরে। Dialogue: 0,0:07:43.47,0:07:48.00,Default,,0,0,0,,এটা পথহারা নক্ষত্রদের\Nএক অস্থায়ী বিন্যাস... Dialogue: 0,0:07:48.01,0:07:53.50,Default,,0,0,0,,...যেন কেউ পাথর ছুঁড়ে দিয়েছে\Nমহাজাগতিক পুকুরে। Dialogue: 0,0:07:57.42,0:08:00.51,Default,,0,0,0,,ছায়াপথগুলো মাঝে মাঝে\Nনিজেরাই বিস্ফোরিত হয়ে যায়। Dialogue: 0,0:08:00.56,0:08:04.65,Default,,0,0,0,,কোয়েইজারগুলো হয়তো\Nবিলিয়ন আলোকবর্ষ দূরের... Dialogue: 0,0:08:04.66,0:08:08.45,Default,,0,0,0,,...কমবয়েসী ছায়াপথের\Nবিস্ফোরণে তৈরি হয়েছে। Dialogue: 0,0:08:08.46,0:08:09.99,Default,,0,0,0,,তবে আমরা নিশ্চিত নই। Dialogue: 0,0:08:10.00,0:08:13.82,Default,,0,0,0,,কোয়েইজার\Nএখনো এক রহস্য। Dialogue: 0,0:08:17.91,0:08:22.47,Default,,0,0,0,,ছায়াপথ আমাদেরকে দেখায়\Nএক সার্বজনীন ক্রমবিন্যাস আর সৌন্দর্য... Dialogue: 0,0:08:22.48,0:08:27.20,Default,,0,0,0,,...আবার এমন হিংস্রতাও দেখায়,\Nযা কেউ ভাবেনি আগে। Dialogue: 0,0:08:27.28,0:08:31.34,Default,,0,0,0,,ব্রহ্মাণ্ডকে দয়ালু বা শত্রুভাবাপন্ন - কোনোটাই মনে হয় না। Dialogue: 0,0:08:31.35,0:08:36.48,Default,,0,0,0,,একদম উদাসীন মনে হয়,\Nযেন আমাদের চাহিদার কোনো মূল্যই নেই। Dialogue: 0,0:08:39.90,0:08:43.99,Default,,0,0,0,,কোয়েইজার জিনিসটা ঘূর্ণনরত পালসারের\Nবর্ধিত রুপও হতে পারে... Dialogue: 0,0:08:44.00,0:08:47.06,Default,,0,0,0,,...মিলিয়ন মিলিয়ন নক্ষত্রের\Nসংঘর্ষের ফলও হতে পারে। Dialogue: 0,0:08:47.07,0:08:50.06,Default,,0,0,0,,...যারা ঘন হয়ে আছে\Nছায়াপথের কেন্দ্রে। Dialogue: 0,0:08:50.07,0:08:55.20,Default,,0,0,0,,অথবা হতে পারে, সেই কেন্দ্রটিতে\Nসুপারনোভার চেইন বিক্রিয়া। Dialogue: 0,0:08:57.48,0:09:01.33,Default,,0,0,0,,কিছু জ্যোতির্বিদ বলেন, কোয়েইজার গঠিত হয়\Nযখন কয়েক মিলিয়ন নক্ষত্র... Dialogue: 0,0:09:01.38,0:09:05.84,Default,,0,0,0,,...ছায়াপথের কেন্দ্রের বিশাল কৃষ্ণগহবরে\Nআপতিত হতে থাকে। Dialogue: 0,0:09:05.89,0:09:07.84,Default,,0,0,0,,কৃষ্ণগহবরের মত কিছু একটা... Dialogue: 0,0:09:07.89,0:09:12.58,Default,,0,0,0,,...প্রচণ্ড ভারী,\Nঘন আর ক্ষুদ্র কিছু একটা... Dialogue: 0,0:09:12.60,0:09:15.78,Default,,0,0,0,,...কম্পিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে... Dialogue: 0,0:09:15.80,0:09:19.15,Default,,0,0,0,,...নিকটবর্তী ছায়াপথগুলোর কেন্দ্রে। Dialogue: 0,0:09:28.04,0:09:31.69,Default,,0,0,0,,এমনকি আকাশগঙ্গার মত\Nভদ্র ছায়াপথও... Dialogue: 0,0:09:31.71,0:09:35.64,Default,,0,0,0,,...মাঝে মাঝে\Nতাণ্ডবনৃত্য করে ওঠে। Dialogue: 0,0:09:36.99,0:09:41.20,Default,,0,0,0,,আকাশগঙ্গার নক্ষত্রগুলো\Nনিয়মমাফিক ঐশ্বর্য নিয়ে ঘুরে বেড়ায়। Dialogue: 0,0:09:41.22,0:09:47.48,Default,,0,0,0,,সূর্যের ২৫০ মিলিয়ন বছর লাগে\Nকেন্দ্রের চারদিকে একবার ঘুরে আসতে। Dialogue: 0,0:09:48.10,0:09:50.31,Default,,0,0,0,,ছায়াপথের দূরের বস্তুগুলো... Dialogue: 0,0:09:50.33,0:09:53.29,Default,,0,0,0,,...ভেতরের চাইতে ধীরে চলে। Dialogue: 0,0:09:53.30,0:09:57.66,Default,,0,0,0,,যার ফলে, গ্যাস আর ধুলো\Nসর্পিলাকারে জমতে থাকে। Dialogue: 0,0:09:57.67,0:10:02.79,Default,,0,0,0,,ঘন জায়গাগুলোতে জন্ম নেয়\Nতরুণ, উত্তপ্ত, উজ্জ্বল নক্ষত্রগুলো। Dialogue: 0,0:10:02.88,0:10:05.70,Default,,0,0,0,,এই নক্ষত্রগুলোই\Nবাহুর প্রতিকৃতি এঁকে দেয়। Dialogue: 0,0:10:05.72,0:10:09.50,Default,,0,0,0,,উত্তপ্ত নক্ষত্রগুলো জ্বলবে\Nমাত্র ১০ মিলিয়ন বছর! Dialogue: 0,0:10:09.52,0:10:12.54,Default,,0,0,0,,এরপর বিস্ফোরিত হবে। Dialogue: 0,0:10:13.92,0:10:17.41,Default,,0,0,0,,কিন্তু সর্পিল বাহুর নক্ষত্রগুলো\Nযখনি পুড়ে ধ্বংস হয়ে যাবে... Dialogue: 0,0:10:17.46,0:10:20.71,Default,,0,0,0,,...নতুন নক্ষত্র\Nতৈরি হবে তার ছাই থেকেই... Dialogue: 0,0:10:20.73,0:10:23.95,Default,,0,0,0,,...সর্পিল আকার নষ্ট হবে না। Dialogue: 0,0:10:25.90,0:10:28.06,Default,,0,0,0,,সূর্যকে এখানে\Nবৃত্ত দিয়ে দেখানো হলো। Dialogue: 0,0:10:28.07,0:10:31.06,Default,,0,0,0,,বাহুর ভেতরে ঢুকেছে,\Nআবার বেরিয়েছে বেশ কয়েকবার... Dialogue: 0,0:10:31.07,0:10:33.75,Default,,0,0,0,,...আকাশগঙ্গাকে ২০ বার\Nচক্কর দিতে গিয়ে! Dialogue: 0,0:10:33.78,0:10:38.30,Default,,0,0,0,,আমাদের বসবাস,\Nসর্পিলাকার বাহুর এক প্রান্তে। Dialogue: 0,0:10:42.95,0:10:47.01,Default,,0,0,0,,আমরা ছায়াপথের ভেতরের\Nবস্তুগুলোকে ছুটতে দেখেছি, ছোটো মাত্রায়... Dialogue: 0,0:10:47.02,0:10:49.81,Default,,0,0,0,,...এই তো,\Nমিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত। Dialogue: 0,0:10:49.83,0:10:52.68,Default,,0,0,0,,কিন্তু ছায়াপথ নিজেও ছুটছে... Dialogue: 0,0:10:52.70,0:10:55.95,Default,,0,0,0,,...অনেক বিলিয়ন আলোকবর্ষ জুড়ে। Dialogue: 0,0:10:55.97,0:11:00.18,Default,,0,0,0,,সেই গতিটা\Nবৃহৎ বিস্ফোরণেরই ফসল। Dialogue: 0,0:11:00.94,0:11:04.49,Default,,0,0,0,,জ্যোতির্বিজ্ঞান বা পুরো ব্রহ্মাণ্ডের\Nগবেষণার চাবিকাঠিটা... Dialogue: 0,0:11:04.51,0:11:10.50,Default,,0,0,0,,...পাওয়া যায় হরহামেশাই,\Nআমাদের প্রকৃতিতে, প্রতিদিনকার জীবনে। Dialogue: 0,0:11:14.92,0:11:17.97,Default,,0,0,0,,ধরুন, একটা গতিশীল বস্তু\Nতরঙ্গ ছড়াচ্ছে... Dialogue: 0,0:11:17.99,0:11:20.08,Default,,0,0,0,,আলোক তরঙ্গ হতে পারে। Dialogue: 0,0:11:20.12,0:11:21.34,Default,,0,0,0,, Dialogue: 0,0:11:21.36,0:11:25.24,Default,,0,0,0,,শব্দ তরঙ্গ বা\Nযে কোনো তরঙ্গ হতে পারে। Dialogue: 0,0:11:30.07,0:11:35.25,Default,,0,0,0,,আমাদেরকে অতিক্রম করার সময়\Nতীক্ষ্মতায় একটা পরিবর্তন টের পাই। Dialogue: 0,0:11:35.30,0:11:38.86,Default,,0,0,0,,এটাকে ডপলার ইফেক্ট বলে। Dialogue: 0,0:11:42.01,0:11:47.54,Default,,0,0,0,,আপনি যদি গাড়িতে থাকা ইঞ্জিনিয়ার হন,\Nবাঁশির তীক্ষ্ণতা সবসময় একই মনে হবে। Dialogue: 0,0:11:47.58,0:11:51.73,Default,,0,0,0,,কারণ আপনিও শব্দের\Nউৎসের সাথেই চলছেন। Dialogue: 0,0:11:52.02,0:11:55.27,Default,,0,0,0,,কিন্তু আপনি যদি রেললাইনের পাশে দাঁড়ান,\Nআর ট্রেন পাশ দিয়ে যায়... Dialogue: 0,0:11:55.29,0:11:58.38,Default,,0,0,0,,...আপনি তীক্ষ্ণতার\Nপরিবর্তন (shift) টের পান... Dialogue: 0,0:11:58.43,0:12:00.48,Default,,0,0,0,,...যাকে ডপলার শিফট বলে। Dialogue: 0,0:12:05.90,0:12:11.46,Default,,0,0,0,,কারণটা সহজেই বুঝবেন,\Nযদি আপনি তরঙ্গটার দিকে তাকান। Dialogue: 0,0:12:11.97,0:12:15.29,Default,,0,0,0,,স্থির ট্রেন থেকে নির্গত তরঙ্গ\Nএকদম বৃত্তাকারে ছড়ায়... Dialogue: 0,0:12:15.31,0:12:18.80,Default,,0,0,0,,...যেন (ঢিল মারার পর)\Nপুকুরের ঢেউ। Dialogue: 0,0:12:19.48,0:12:21.87,Default,,0,0,0,,চলুন, ট্রেনটাকে ছাড়ি আবার। Dialogue: 0,0:12:23.16,0:12:33.24,Default,,0,0,0,,এবার, সামনের তরঙ্গগুলো সংকুচিত,\Nআর পেছনেরগুলো প্রসারিত হয়ে যাবে। Dialogue: 0,0:12:33.30,0:12:39.89,Default,,0,0,0,,সংকুচিত তরঙ্গের কম্পাংক বা তীক্ষ্ণতা\Nপ্রসারিত তরঙ্গের চেয়ে বেশি। Dialogue: 0,0:12:39.90,0:12:41.99,Default,,0,0,0,,একই ঘটনা\Nআলোক তরঙ্গের ক্ষেত্রেও সত্য। Dialogue: 0,0:12:42.00,0:12:45.99,Default,,0,0,0,,আলোর কাছে রঙ যেমন,\Nশব্দের কাছে তীক্ষ্ণতা তেমন। Dialogue: 0,0:12:46.41,0:12:53.33,Default,,0,0,0,,সংকুচিত আলোক তরঙ্গগুলো নীলমুখী।\Nপ্রসারিত আলোক তরঙ্গগুলো লালমুখী। Dialogue: 0,0:12:55.85,0:13:01.14,Default,,0,0,0,,ট্রেনের গতি দিয়ে শব্দের তীক্ষ্ণতার\Nপার্থক্য বুঝবেন, আলোর জন্য বুঝবেন না। Dialogue: 0,0:13:01.16,0:13:05.28,Default,,0,0,0,,ট্রেনের গতিটা\Nসেই হিসাবের জন্য অনেক ধীর। Dialogue: 0,0:13:10.03,0:13:16.69,Default,,0,0,0,,দেখা গেলো যে,\Nআলোর ডপলার ইফেক্টটাই কসমসের চাবিকাঠি। Dialogue: 0,0:13:18.11,0:13:20.96,Default,,0,0,0,,আর সেই প্রমাণটা এলো অপ্রত্যাশিতভাবে... Dialogue: 0,0:13:20.98,0:13:26.04,Default,,0,0,0,,...এক খচ্চর-টানা গাড়িচালকের মাধ্যমে,\Nযে অষ্টম শ্রেণী পাস করতে পারেনি। Dialogue: 0,0:13:26.98,0:13:32.73,Default,,0,0,0,,বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে, পৃথিবীর\Nসর্ববৃহৎ টেলিস্কোপ তৈরি হচ্ছিলো মাউন্ট উইলসনে। Dialogue: 0,0:13:32.79,0:13:37.31,Default,,0,0,0,,ঐ যুগে লস এঞ্জেলেসের আকাশ\Nবেশ পরিষ্কার ছিলো। Dialogue: 0,0:13:37.83,0:13:45.05,Default,,0,0,0,,টেলিস্কোপের বিশাল অংশগুলিকে\Nপাহাড়ের চূড়ায় ওঠাতেন খচ্চর-চালকরা। Dialogue: 0,0:13:46.84,0:13:50.48,Default,,0,0,0,,চালকদের মধ্যে এক তরুণের\Nনাম ছিলো মিল্টন হামাসন। Dialogue: 0,0:13:50.51,0:13:54.36,Default,,0,0,0,,ক্যালিফোর্নিয়ার এক ব্যাংকারের\Nঅপদার্থ পুত্র। Dialogue: 0,0:13:54.41,0:13:59.47,Default,,0,0,0,,কিন্তু তার মেধা আর কৌতুহল ছিলো -\Nযন্ত্রপাতিগুলোর ব্যাপারে। Dialogue: 0,0:13:59.48,0:14:02.94,Default,,0,0,0,,আর টেলিস্কোপটা যখন\N১৯১৭ তে তৈরি হয়ে গেলো... Dialogue: 0,0:14:02.95,0:14:07.20,Default,,0,0,0,,...তিনি ওখানে থেকে গেলেন,\Nতত্ত্বাবধায়ক ও ইলেট্রিশিয়ান হিসেবে। Dialogue: 0,0:14:08.09,0:14:12.15,Default,,0,0,0,,গল্পটা এমন - এক সন্ধ্যায়,\Nপর্যবেক্ষণকেন্দ্রের রাতের কর্মী অসুস্থ ছিলো। Dialogue: 0,0:14:12.16,0:14:14.98,Default,,0,0,0,,হামাসনকে তার পরিবর্তে ডাকা হলো। Dialogue: 0,0:14:21.90,0:14:23.96,Default,,0,0,0,,হামাসন জুয়া খেলতেন বেশ... Dialogue: 0,0:14:23.97,0:14:27.69,Default,,0,0,0,,...তাস আর পুল টেবিলে\Nদক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। Dialogue: 0,0:14:27.71,0:14:32.13,Default,,0,0,0,,তবে টেলিস্কোপে তার দক্ষতা\Nআরো প্রশংসিত ছিলো। Dialogue: 0,0:14:32.21,0:14:35.74,Default,,0,0,0,,জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রপাতিতে\Nতিনি বেশ সাবলীল ছিলেন। Dialogue: 0,0:14:35.78,0:14:41.24,Default,,0,0,0,,তিনি ১০০-ইঞ্চি টেলিস্কোপের\Nগুরুতে পরিণত হলেন। Dialogue: 0,0:14:41.39,0:14:46.58,Default,,0,0,0,,এই যন্ত্রে, সুদূর ছায়াপথের আলো\Nকেন্দ্রীভূত হয় কাঁচের ফটোগ্রাফিক প্লেটে... Dialogue: 0,0:14:46.60,0:14:50.81,Default,,0,0,0,,...১০০ ইঞ্চির বিশাল\Nবদ্ধ আয়নার মাধ্যমে। Dialogue: 0,0:14:52.20,0:14:56.29,Default,,0,0,0,,১৯২০-এর শেষের দিকে,\Nহামাসন একাই পর্যবেক্ষণ করতেন। Dialogue: 0,0:14:56.31,0:14:58.33,Default,,0,0,0,,{\i1}মি. নেলসন?{\i0} Dialogue: 0,0:14:58.34,0:15:01.12,Default,,0,0,0,,{\i1}নেলসনঃ\Nআমি কুদ্যে (coudé) রুমে, স্যার।{\i0} Dialogue: 0,0:15:05.95,0:15:11.34,Default,,0,0,0,,ততদিনে হামাসনেরই নৈশ সহকারী\Nআনা হয়েছে, পর্যবেক্ষণে সাহায্যের জন্য। Dialogue: 0,0:15:13.22,0:15:16.35,Default,,0,0,0,,{\i1}- শুভ বিকাল, মি. নেলসন।\N- শুভ বিকাল, মি. হামাসন।{\i0} Dialogue: 0,0:15:16.63,0:15:18.18,Default,,0,0,0,,{\i1}আমরা ছ'টায় শুরু করবো।{\i0} Dialogue: 0,0:15:18.19,0:15:21.28,Default,,0,0,0,,{\i1}একটা স্পেকটোগ্রাম বানাবো,\Nক্যাসাগ্রেইন ফোকাসের জন্য।{\i0} Dialogue: 0,0:15:21.30,0:15:22.85,Default,,0,0,0,,{\i1}জ্বি, স্যার।{\i0} Dialogue: 0,0:15:23.93,0:15:29.23,Default,,0,0,0,,টেলিস্কোপকে অবশ্যই নির্ভুলভাবে\Nআকাশের নির্দিষ্ট স্থানে তাক করতে হবে... Dialogue: 0,0:15:29.24,0:15:31.52,Default,,0,0,0,,...এবং সেখানেই ধরে রাখতে হবে। Dialogue: 0,0:15:32.88,0:15:36.97,Default,,0,0,0,,মেশিনটার ওজন প্রায় ৭৫ টন,\Nরেল ইঞ্জিনের সমান! Dialogue: 0,0:15:36.98,0:15:40.94,Default,,0,0,0,,এটাকে ঘোরাতে হবে\Nপকেট ঘড়ির চেয়েও নির্ভুলভাবে! Dialogue: 0,0:15:45.25,0:15:49.54,Default,,0,0,0,,সবকিছু পরীক্ষা করে নিতে হবে,\Nপুঙ্খানুপুঙ্খভাবে। Dialogue: 0,0:15:53.23,0:15:57.29,Default,,0,0,0,,বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমকে\Nকাজ করতে হবে নির্ভুলভাবে। Dialogue: 0,0:16:04.47,0:16:08.33,Default,,0,0,0,,পর্যবেক্ষণ শুরুর কয়েক ঘণ্টা আগেই,\Nগম্বুজটি খুলে দেয়া হতো... Dialogue: 0,0:16:08.34,0:16:12.44,Default,,0,0,0,,...ভেতরের আর বাইরের তাপমাত্রা\Nসমান করার জন্য। Dialogue: 0,0:16:19.02,0:16:22.54,Default,,0,0,0,,হামাসন সংবেদনশীল\Nফটোগ্রাফিক তরল প্রস্তুত করতেন... Dialogue: 0,0:16:22.56,0:16:24.77,Default,,0,0,0,,...ওগুলো ধাতব আবরণে\Nঢাকা থাকতো। Dialogue: 0,0:16:24.79,0:16:31.45,Default,,0,0,0,,ওটার মাধ্যমে, বিশাল টেলিস্কোপ দিয়ে,\Nদূরের ছায়াপথের ঝাপসা আলোর ছবি নেয়া হতো। Dialogue: 0,0:16:31.57,0:16:38.62,Default,,0,0,0,,এই কাজটির মাধ্যমে হামাসন এবং\Nতার গুরু জ্যোতির্বিদ এডুইন হাবল... Dialogue: 0,0:16:38.64,0:16:41.13,Default,,0,0,0,,...চেষ্টা করছিলেন\Nসেই আলোর ডপলার শিফট মাপতে... Dialogue: 0,0:16:41.14,0:16:47.60,Default,,0,0,0,,...যে আলো আসছিলো তখনকার আমলে জানা\Nসবচেয়ে দূরের ছায়াপথগুলো থেকে। Dialogue: 0,0:16:48.35,0:16:51.30,Default,,0,0,0,,কিন্তু সবচেয়ে দূরের\Nছায়াপথগুলো বেশ অস্পষ্ট। Dialogue: 0,0:16:51.32,0:16:54.57,Default,,0,0,0,,তাই, পৃথিবীর সর্ববৃহৎ\Nটেলিস্কোপ থাকা সত্ত্বেও... Dialogue: 0,0:16:54.59,0:16:57.87,Default,,0,0,0,,...অনেক লম্বা সময় ধরে\Nআলো প্রবেশ করাতে হতো। Dialogue: 0,0:16:57.89,0:16:59.41,Default,,0,0,0,,মাঝেমাঝে সারা রাত ধরে... Dialogue: 0,0:16:59.43,0:17:02.64,Default,,0,0,0,,...আবার মাঝে মাঝে,\Nএকাধিক রাত ধরে ধারাবাহিকভাবে। Dialogue: 0,0:17:04.17,0:17:12.03,Default,,0,0,0,,হামাসন নৈশকর্মীকে মহাকাশের\Nনির্দিষ্ট ছায়াপথের স্থানাংক দিয়ে দিতেন। Dialogue: 0,0:17:18.95,0:17:22.77,Default,,0,0,0,,দীর্ঘ, শীতল রাত ধরে,\Nতাকে সূক্ষ্ম হিসাব রাখতে হতো... Dialogue: 0,0:17:22.79,0:17:26.64,Default,,0,0,0,,...যেন টেলিস্কোপটি নির্দিষ্ট ছায়াপথে\Nনিশানা স্থির রাখতে পারে। Dialogue: 0,0:17:26.66,0:17:30.21,Default,,0,0,0,,ছায়াপথ এতো ঝাপসা যে\Nটেলিস্কোপে দেখা যায় না... Dialogue: 0,0:17:30.26,0:17:34.65,Default,,0,0,0,,...অবশ্য ছবিতে দেখা যায়,\Nলম্বা সময় ধরে আলো ঢুকতে দিলে। Dialogue: 0,0:17:36.00,0:17:39.72,Default,,0,0,0,,তাই, টেলিস্কোপ তাক করা হতো\Nকাছের কোনো উজ্জ্বল নক্ষত্রের দিকে... Dialogue: 0,0:17:39.74,0:17:43.73,Default,,0,0,0,,...এরপর মুখ ঘুরিয়ে দেয়া হতো\Nআকাশের বৈশিষ্ট্যহীন কোনো অংশের দিকে... Dialogue: 0,0:17:43.81,0:17:50.00,Default,,0,0,0,,...যেখান থেকে সারারাত ধরে\Nঅদৃশ্য ছায়াপথের আলো এসে জমতো। Dialogue: 0,0:17:50.91,0:17:55.24,Default,,0,0,0,,টেলিস্কোপটা ছায়াপথের ঝাপসা আলো\Nএনে জমা করতো বর্ণালীবীক্ষণ যন্ত্রে... Dialogue: 0,0:17:55.25,0:17:59.43,Default,,0,0,0,,...যেখানে এটি রংধনুর\Nমত বিভিন্ন রঙে ভাগ হয়ে যেতো। Dialogue: 0,0:17:59.46,0:18:03.58,Default,,0,0,0,,বর্ণালীটা রেকর্ড হতো\Nছোট্টো কাঁচের প্লেটের ওপর। Dialogue: 0,0:18:03.59,0:18:07.51,Default,,0,0,0,,{\i1}ড্রাইভটা ঢুকিয়ে তারাটার দিকে\Nফোকাস করবে, প্লিজ?{\i0} Dialogue: 0,0:18:08.30,0:18:09.65,Default,,0,0,0,,{\i1}আপনি রেডি?{\i0} Dialogue: 0,0:18:09.93,0:18:13.79,Default,,0,0,0,,{\i1}নেলসনঃ পুবদিকে ঘোরাচ্ছি।\N- হ্যাঁ, আমি প্রস্তুত।{\i0} Dialogue: 0,0:18:14.27,0:18:16.45,Default,,0,0,0,,{\i1}হামাসনঃ\Nরয়েসয়ে করো।{\i0} Dialogue: 0,0:18:35.49,0:18:37.21,Default,,0,0,0,,{\i1}ঠিক আছে, পেয়েছি।{\i0} Dialogue: 0,0:18:38.29,0:18:43.42,Default,,0,0,0,,{\i1}এবার, NGC 7-6-1-9 তে যাও,\Nআমি প্রস্তুত।{\i0} Dialogue: 0,0:18:46.84,0:18:49.93,Default,,0,0,0,,{\i1}১০-ঘণ্টাব্যাপী আলো প্রবেশ করাবো।{\i0} Dialogue: 0,0:18:52.98,0:18:54.33,Default,,0,0,0,,{\i1}বাজে ক'টা?{\i0} Dialogue: 0,0:18:54.34,0:18:56.36,Default,,0,0,0,,{\i1}৭টা ১৫।{\i0} Dialogue: 0,0:18:56.41,0:18:58.00,Default,,0,0,0,,{\i1}হামাসনঃ\Nআলো নেভাও, প্লিজ।{\i0} Dialogue: 0,0:19:03.22,0:19:05.64,Default,,0,0,0,,{\i1}ডার্ক স্লাইড খোলা আছে।{\i0} Dialogue: 0,0:19:16.93,0:19:21.02,Default,,0,0,0,,একটি বিশাল টেলিস্কোপ আকাশের\Nঅত্যন্ত ক্ষুদ্র একটা অংশকে দেখে। Dialogue: 0,0:19:21.07,0:19:24.63,Default,,0,0,0,,পৃথিবী একটু ঘুরলেই,\Nনির্দিষ্ট নক্ষত্র বা ছায়াপথটা... Dialogue: 0,0:19:24.64,0:19:28.86,Default,,0,0,0,,...হারিয়ে যায় টেলিস্কোপের দৃষ্টি থেকে,\Nকয়েক মিনিটের মধ্যেই। Dialogue: 0,0:19:28.91,0:19:32.04,Default,,0,0,0,,হামাসনকে জেগে থাকতে হতো,\Nছায়াপথ অনুসরণ করতে হতো। Dialogue: 0,0:19:32.08,0:19:35.21,Default,,0,0,0,,আর সূক্ষ্ম যন্ত্রপাতি\Nটেলিস্কোপটাকে ঘোরাতো... Dialogue: 0,0:19:35.22,0:19:39.34,Default,,0,0,0,,...ধীরে ধীরে,\Nপৃথিবীর ঘূর্ণনের উলটো দিকে। Dialogue: 0,0:19:39.35,0:19:42.48,Default,,0,0,0,,টেলিস্কোপ জিনিসটা ঘড়ির মত! Dialogue: 0,0:19:44.29,0:19:45.68,Default,,0,0,0,,{\i1}হামাসনঃ\Nগম্বুজের কী অবস্থা?{\i0} Dialogue: 0,0:19:48.96,0:19:50.59,Default,,0,0,0,,{\i1}ঠিক আছে সব।{\i0} Dialogue: 0,0:19:55.00,0:19:59.79,Default,,0,0,0,,কাজটা কঠিন ছিলো,\Nনিয়মমাফিক, ক্লান্তিকর ছিলো... Dialogue: 0,0:19:59.81,0:20:01.97,Default,,0,0,0,,...কিন্তু তখনো ওরা না জানলেও... Dialogue: 0,0:20:01.98,0:20:05.14,Default,,0,0,0,,...হাবল আর হামাসন নিখুঁতভাবে\Nসংগ্রহ করে যাচ্ছিলেন... Dialogue: 0,0:20:05.15,0:20:08.24,Default,,0,0,0,,...বৃহৎ বিস্ফোরণের প্রমাণ। Dialogue: 0,0:20:09.15,0:20:12.00,Default,,0,0,0,,তারা দেখলেন যে,\Nছায়াপথটা যত দূরে... Dialogue: 0,0:20:12.19,0:20:16.68,Default,,0,0,0,,...এর বর্ণালী\Nততই লালমুখী। Dialogue: 0,0:20:20.16,0:20:24.66,Default,,0,0,0,,{\i1}হামাসনঃ ঠিক আছে,\Nটেলিস্কোপ সরিয়ে নাও। নিচে আসছি।{\i0} Dialogue: 0,0:20:24.97,0:20:28.52,Default,,0,0,0,,এই লালমুখিতা যদি\Nডপলার ইফেক্টের কারণে হয়... Dialogue: 0,0:20:28.54,0:20:32.58,Default,,0,0,0,,...তাহলে দূরবর্তী ছায়াপথগুলো নিশ্চয়ই\Nআমাদের থেকে দূরে সরে যাচ্ছে। Dialogue: 0,0:20:32.61,0:20:37.87,Default,,0,0,0,,রাতভর জাগার পর, হামাসন সংগ্রহ করতেন\Nছায়াপথের ক্ষুদ্র একটা বর্ণালী... Dialogue: 0,0:20:37.88,0:20:41.27,Default,,0,0,0,,...যত্ন করে সেটা নিয়ে যেতেন\Nছবি ডেভেলপ করার জন্য। Dialogue: 0,0:20:47.16,0:20:49.40,Default,,0,0,0,,{\i1}ধন্যবাদ, মি. নেলসন।{\i0} Dialogue: 0,0:20:50.26,0:20:52.97,Default,,0,0,0,,{\i1}ডার্ক রুমে গেলাম তাহলে।{\i0} Dialogue: 0,0:20:55.13,0:20:57.29,Default,,0,0,0,,{\i1}- ভালো থাকবেন।\N- ভালো থাকবেন, স্যার।{\i0} Dialogue: 0,0:21:01.94,0:21:06.96,Default,,0,0,0,,হামাসন প্রতিটি ছায়াপথেই\Nলালমুখী গতি পেয়েছিলেন। Dialogue: 0,0:21:06.98,0:21:10.57,Default,,0,0,0,,যেমনটা দূরে যেতে থাকা\Nট্রেনের শব্দে পাওয়া যায়। Dialogue: 0,0:21:10.58,0:21:14.90,Default,,0,0,0,,যে বেশি দূরে,\Nতার সরে যাওয়ার হারও বেশি। Dialogue: 0,0:21:18.65,0:21:22.58,Default,,0,0,0,,স্থানের পর্দায় আটকে থেকে\Nবাইরের দিকে ছুটে চলা ছায়াপথগুলো... Dialogue: 0,0:21:22.62,0:21:27.05,Default,,0,0,0,,...ছুটে যাচ্ছে\Nব্রহ্মাণ্ডের প্রসারণের পথ ধরেই। Dialogue: 0,0:21:27.06,0:21:32.19,Default,,0,0,0,,চমৎকার ফলাফল এসে ধরা দিলো\Nছোট্টো কাঁচের স্লাইডে। Dialogue: 0,0:21:33.04,0:21:37.72,Default,,0,0,0,,হামাসন আর হাবল আবিষ্কার করলেন\Nবৃহৎ বিস্ফোরণ (The Big Bang). Dialogue: 0,0:21:42.34,0:21:44.73,Default,,0,0,0,,ওপরে আর নিচে\Nহিসেব ঠিক রাখার দাগ... Dialogue: 0,0:21:44.75,0:21:46.80,Default,,0,0,0,,...যা হামাসন আগেই\Nছবি তুলে রেখেছিলেন। Dialogue: 0,0:21:46.82,0:21:51.03,Default,,0,0,0,,মাঝেরটি হচ্ছে\Nতুলনামূলক কাছের ছায়াপথের বর্ণালী। Dialogue: 0,0:21:51.09,0:21:57.88,Default,,0,0,0,,প্রতিটি মৌলেরই নিজস্ব বর্ণালী আছে।\Nএর কারণ, আলোর শোষণের ভিন্নতা। Dialogue: 0,0:21:57.93,0:22:01.57,Default,,0,0,0,,এখানে বেশি আছে\Nবেগুনীর মধ্যে দুটো কালো লাইন। Dialogue: 0,0:22:01.60,0:22:08.62,Default,,0,0,0,,এটা সেই ক্যালসিয়ামের চিহ্ন, যা ছড়িয়ে আছে\Nছায়াপথের শত বিলিয়ন নক্ষত্রের বায়ুমণ্ডলে। Dialogue: 0,0:22:08.64,0:22:12.52,Default,,0,0,0,,কাছের ছায়াপথগুলোর\Nডপলার শিফট খুব অল্প। Dialogue: 0,0:22:13.08,0:22:16.70,Default,,0,0,0,,কিন্তু দূরের ঝাপসা\Nছায়াপথের বর্ণালী নিয়েও... Dialogue: 0,0:22:16.71,0:22:22.53,Default,,0,0,0,,...একই রকম লাইনের জোড়া পেলেন,\Nকিন্তু সেটা ডানে বা লালের দিকে ছিলো। Dialogue: 0,0:22:22.55,0:22:26.51,Default,,0,0,0,,আর যখন ৪ বিলিয়ন আলোকবর্ষ\Nদূরের ছায়াপথ দেখলেন... Dialogue: 0,0:22:26.52,0:22:29.31,Default,,0,0,0,,...সেটা আরো বেশি লালমুখী ছিলো। Dialogue: 0,0:22:29.32,0:22:34.45,Default,,0,0,0,,এই ছায়াপথ নিঃসন্দেহে ঘণ্টায়\N২০০ মিলিয়ন কিলোমিটার করে সরে যাচ্ছে। Dialogue: 0,0:22:36.93,0:22:40.25,Default,,0,0,0,,এ সতর্ক পর্যবেক্ষণের পর,\Nমিল্টন হামাসন... Dialogue: 0,0:22:40.27,0:22:43.33,Default,,0,0,0,,...এই জ্যোতির্বিদ\Nএবং প্রাক্তন খচ্চরটানা গাড়িচালক... Dialogue: 0,0:22:43.34,0:22:47.26,Default,,0,0,0,,...প্রতিষ্ঠা করলেন,\Nমহাবিশ্ব প্রসারিত হচ্ছে। Dialogue: 0,0:22:53.38,0:22:57.47,Default,,0,0,0,,বৃহত্তর মাপকাঠিতে\Nকসমসকে মাপতে গিয়ে... Dialogue: 0,0:22:57.49,0:23:01.81,Default,,0,0,0,,...জ্যোতির্বিদরা মাঝে মাঝে বলেন যে,\Nস্থান নাকি বাঁকানো... Dialogue: 0,0:23:01.92,0:23:07.05,Default,,0,0,0,,...কিংবা মহাবিশ্ব সসীম কিন্তু অনন্ত। Dialogue: 0,0:23:07.30,0:23:09.32,Default,,0,0,0,,তারা কী বলতে চাচ্ছে? Dialogue: 0,0:23:10.07,0:23:12.55,Default,,0,0,0,,ধরে নিন,\Nআমরা একেবারেই সমতল... Dialogue: 0,0:23:12.60,0:23:15.02,Default,,0,0,0,,...মানে, পুরোপুরি চ্যাপ্টা... Dialogue: 0,0:23:15.04,0:23:19.19,Default,,0,0,0,,...এবং আমরা থাকিও\Nচ্যাপ্টাভূমিতে (Flatland)। Dialogue: 0,0:23:19.21,0:23:24.30,Default,,0,0,0,,এটার নকশা আর নামকরণ\Nকরেছিলেন এডুইন অ্যাবট। Dialogue: 0,0:23:24.31,0:23:27.96,Default,,0,0,0,,উনি শেকসপীয়ার বিশেষজ্ঞ,\Nথাকতেন ভিক্টোরিয়ান ইংল্যান্ডে। Dialogue: 0,0:23:28.05,0:23:31.87,Default,,0,0,0,,চ্যাপ্টাভূমির সবাই,\Nঅবশ্যই একেবারেই চ্যাপ্টা। Dialogue: 0,0:23:32.05,0:23:34.58,Default,,0,0,0,,আমাদের বর্গ আছে,\Nবৃত্ত বা ত্রিভুজ আছে। Dialogue: 0,0:23:34.62,0:23:41.65,Default,,0,0,0,,আমরা ঘোরাঘুরি করি, বাসায় যাই,\Nসকল চ্যাপ্টা কাজকর্ম করি। Dialogue: 0,0:23:43.67,0:23:48.59,Default,,0,0,0,,এখানে প্রস্থ আছে,\Nদৈর্ঘ্য আছে... Dialogue: 0,0:23:48.60,0:23:51.02,Default,,0,0,0,,...কিন্তু কোনো উচ্চতা নেই। Dialogue: 0,0:23:51.07,0:23:53.59,Default,,0,0,0,,এই টুকরোগুলোর\Nকিছু উচ্চতা আছে। Dialogue: 0,0:23:53.60,0:23:57.77,Default,,0,0,0,,কিন্তু আসুন, সেটা বাদ দেই।\Nধরে নিই, এগুলো সম্পূর্ণ চ্যাপ্টা। Dialogue: 0,0:23:57.78,0:24:01.87,Default,,0,0,0,,তো, এমন পরিস্থিতিতে\Nআমরা, অর্থাৎ চ্যাপ্টাবাসীরা... Dialogue: 0,0:24:01.88,0:24:04.94,Default,,0,0,0,,...ডান-বাম চিনি,\Nআগে-পিছের কথা জানি... Dialogue: 0,0:24:04.95,0:24:07.98,Default,,0,0,0,,কিন্তু কখনো\Nওপর-নিচের কথা শুনিনি। Dialogue: 0,0:24:08.06,0:24:16.48,Default,,0,0,0,,এবার ধরুন, সেই চ্যাপ্টাভূমির ওপরে,\Nতিন মাত্রাবিশিষ্ট কিছু একটা হাজির হলো। Dialogue: 0,0:24:16.50,0:24:20.06,Default,,0,0,0,,ঘটনাচক্রে, এটা দেখতে\Nঅনেকটা আপেলের মত। Dialogue: 0,0:24:20.07,0:24:22.42,Default,,0,0,0,,ত্রিমাত্রিক এই জিনিসটি... Dialogue: 0,0:24:22.44,0:24:26.06,Default,,0,0,0,,...বেশ আকর্ষণীয়\Nও বন্ধুসুলভ বর্গ দেখলো... Dialogue: 0,0:24:26.11,0:24:28.73,Default,,0,0,0,,...দেখল যে,\Nসে তার ঘরে ঢুকছে। Dialogue: 0,0:24:28.74,0:24:35.47,Default,,0,0,0,,সে ঠিক করলো, দুটো ভিন্ন মাত্রার\Nমধ্যে বন্ধুত্ব করার উদ্দেশ্যে "হ্যালো" বলবে। Dialogue: 0,0:24:35.55,0:24:38.17,Default,,0,0,0,,"হ্যালো",\Nবললো আমাদের ত্রিমাত্রিক প্রাণীটি। Dialogue: 0,0:24:38.19,0:24:41.87,Default,,0,0,0,,"কী অবস্থা?\Nআমি তৃতীয় মাত্রার একজন পর্যটক।" Dialogue: 0,0:24:42.06,0:24:47.18,Default,,0,0,0,,হুম, বেচারা বর্গ\Nবদ্ধ ঘরের সবদিকে তাকালো... Dialogue: 0,0:24:47.36,0:24:49.18,Default,,0,0,0,,...কাউকেই দেখলো না। Dialogue: 0,0:24:49.20,0:24:54.02,Default,,0,0,0,,উল্টো কে যেন সম্ভাষণ জানাচ্ছে\Nতার শরীরের ভেতর থেকেই... Dialogue: 0,0:24:54.07,0:24:56.59,Default,,0,0,0,,...যেন, অন্তরের কণ্ঠ! Dialogue: 0,0:24:56.61,0:25:01.06,Default,,0,0,0,,সে নিজের মানসিক সুস্থতা নিয়ে\Nসন্দেহ শুরু করলো! Dialogue: 0,0:25:01.61,0:25:04.10,Default,,0,0,0,,ত্রিমাত্রিক প্রাণীটি\Nবেশ নাখোশ হলো! Dialogue: 0,0:25:04.12,0:25:08.03,Default,,0,0,0,,তাকে মানসিক ত্রুটি হিসেবে\Nবিবেচনা করা হচ্ছে!! Dialogue: 0,0:25:08.08,0:25:13.18,Default,,0,0,0,,তাই সে নেমে এলো,\Nচ্যাপ্টাভূমিতে অবতরণের জন্য। Dialogue: 0,0:25:13.19,0:25:17.44,Default,,0,0,0,,এখন, ত্রিমাত্রিক প্রাণীটি\Nচ্যাপ্টাভূমিতে আংশিকভাবে অস্তিত্বশীল। Dialogue: 0,0:25:17.46,0:25:22.59,Default,,0,0,0,,একটি তল বা একটি প্রস্থচ্ছেদ\Nদেখা যাবে শুধু। Dialogue: 0,0:25:22.70,0:25:26.05,Default,,0,0,0,,যখন ত্রিমাত্রিক প্রাণীটি\Nচ্যাপ্টা তলে প্রথম শরীর ছোঁয়ালো... Dialogue: 0,0:25:26.07,0:25:28.78,Default,,0,0,0,,...শুধু স্পর্শ করা\Nজায়গাগুলো দেখা যাবে। Dialogue: 0,0:25:28.80,0:25:33.93,Default,,0,0,0,,সেটা দেখাতে পারি,\Nআপেলকে কালিতে চাপ দিয়ে... Dialogue: 0,0:25:34.48,0:25:38.57,Default,,0,0,0,,...আর সেটার ছাপ\Nচ্যাপ্টাভূমিতে এঁকে দিয়ে। Dialogue: 0,0:25:38.98,0:25:45.91,Default,,0,0,0,,আপেলটা যতই নামবে,\Nযতই চ্যাপ্টাভূমিকে ছেদ করতে থাকবে... Dialogue: 0,0:25:45.92,0:25:48.77,Default,,0,0,0,,...আমরা ক্রমান্বয়ে\Nআরো অনেক ফালি দেখতে পাবো। Dialogue: 0,0:25:48.79,0:25:55.28,Default,,0,0,0,,এটা দেখাতে পারি,\Nআপেলটাকে কেটে। Dialogue: 0,0:25:56.90,0:26:04.83,Default,,0,0,0,,সেই বর্গ সাহেব দেখবে,\Nএকেক মুহূর্তে একেক বস্তু আবির্ভূত হচ্ছে... Dialogue: 0,0:26:04.84,0:26:09.42,Default,,0,0,0,,...কোনো ব্যাখ্যা ছাড়াই।\Nতাও আবার বদ্ধ ঘরে! Dialogue: 0,0:26:09.44,0:26:12.66,Default,,0,0,0,,আর এদের আকৃতিও\Nনাটকীয়ভাবে পাল্টাচ্ছে। Dialogue: 0,0:26:12.88,0:26:16.44,Default,,0,0,0,,সে সিদ্ধান্ত নিলো,\Nতার মাথাটা গেছে। Dialogue: 0,0:26:16.45,0:26:20.70,Default,,0,0,0,,তো, আপেলটা এই সিদ্ধান্তে\Nসামান্য বিরক্ত হলো... Dialogue: 0,0:26:20.76,0:26:25.04,Default,,0,0,0,,...এবারের কাজটা দুটো ভিন্ন মাত্রার মধ্যে\Nতেমন বন্ধুত্বপূর্ণ হলো না - Dialogue: 0,0:26:25.06,0:26:28.31,Default,,0,0,0,,...সে বর্গকে নিচে থেকে ধরলো। Dialogue: 0,0:26:28.33,0:26:33.82,Default,,0,0,0,,আর আমাদের চ্যাপ্টা প্রাণীটাকে\Nদুলিয়ে দিলো, উড়িয়ে নিলো চ্যাপ্টাভূমির ওপরে। Dialogue: 0,0:26:33.84,0:26:36.46,Default,,0,0,0,,শুরুতে বর্গ কিছুই\Nবুঝতে পারলো না। Dialogue: 0,0:26:36.47,0:26:40.46,Default,,0,0,0,,সে এখন ভীষণ বিভ্রান্ত।\Nএমন কিছুই তার অভিজ্ঞতায় নেই। Dialogue: 0,0:26:40.48,0:26:43.57,Default,,0,0,0,,কিন্তু একটু পরে,\Nসে বুঝতে পারলো... Dialogue: 0,0:26:43.58,0:26:48.60,Default,,0,0,0,,...যে সে চ্যাপ্টাভূমির বদ্ধ ঘরগুলোর\Nভেতরটা দেখতে পাচ্ছে। Dialogue: 0,0:26:48.62,0:26:52.44,Default,,0,0,0,,সে তার চ্যাপ্টা বন্ধুদের\Nভেতরটা দেখতে পাচ্ছে। Dialogue: 0,0:26:52.45,0:26:54.67,Default,,0,0,0,,সে চ্যাপ্টাভূমিকে\Nএমন এক দৃষ্টি দিয়ে দেখছে... Dialogue: 0,0:26:54.69,0:26:57.44,Default,,0,0,0,,...যেভাবে ওর জানামতে,\Nআর কেউ দেখেনি। Dialogue: 0,0:26:57.46,0:27:01.02,Default,,0,0,0,,অন্য মাত্রায় গিয়ে\Nসে একটা আকস্মিক সুবিধা পেলো... Dialogue: 0,0:27:01.03,0:27:03.62,Default,,0,0,0,,...যেন এক্স-রে দৃষ্টি পেলো। Dialogue: 0,0:27:03.67,0:27:08.42,Default,,0,0,0,,এবার সেই চ্যাপ্টাবাসী\Nধীরে ধীরে ভূমিতে নেমে এলো। Dialogue: 0,0:27:08.44,0:27:12.76,Default,,0,0,0,,বন্ধুরা ওকে দেখার জন্য\Nছুটে এলো। Dialogue: 0,0:27:12.77,0:27:16.09,Default,,0,0,0,,তাদের দৃষ্টিকোণ থেকে,\Nসে হঠাৎ করে আবির্ভূত হয়েছে। Dialogue: 0,0:27:16.11,0:27:20.67,Default,,0,0,0,,কোথাও থেকে হেঁটে আসেনি,\Nঅন্য কোনো স্থান থেকে এসেছে। Dialogue: 0,0:27:20.75,0:27:23.60,Default,,0,0,0,,তারা বললো,\N"কী আলামত! কী হয়েছিলো তোর?" Dialogue: 0,0:27:23.62,0:27:26.04,Default,,0,0,0,,আর বেচারা বর্গকে বলতে হলো - Dialogue: 0,0:27:26.09,0:27:29.87,Default,,0,0,0,,"হুম, আমি একটা\Nআধ্যাত্মিক মাত্রায় ছিলাম... Dialogue: 0,0:27:29.89,0:27:31.78,Default,,0,0,0,,...যাকে বলে 'ওপর'।" Dialogue: 0,0:27:31.79,0:27:36.11,Default,,0,0,0,,অন্যরা তাকে হাত বুলিয়ে\Nস্বান্তনা দেবে... Dialogue: 0,0:27:36.13,0:27:37.48,Default,,0,0,0,,...অথবা জিজ্ঞেস করবে - Dialogue: 0,0:27:37.50,0:27:41.49,Default,,0,0,0,,"বেশ, দেখা আমাদেরকে,\Nকই সেই তৃতীয় মাত্রা? কোনদিকে?" Dialogue: 0,0:27:41.54,0:27:45.09,Default,,0,0,0,,আর বেচারা বর্গ\Nউত্তর দিতে ব্যর্থ হবে। Dialogue: 0,0:27:45.21,0:27:50.43,Default,,0,0,0,,কিন্তু হয়তো, আরো মজা হবে,\Nযদি আমরা মাত্রার অন্য দিকটা দেখি। Dialogue: 0,0:27:50.45,0:27:53.57,Default,,0,0,0,,চতুর্থ মাত্রায় গেলে কী হবে? Dialogue: 0,0:27:54.55,0:27:57.37,Default,,0,0,0,,আসুন, সেটার জন্য\Nএকটা ঘনকের কাছে যাই। Dialogue: 0,0:27:57.89,0:28:00.17,Default,,0,0,0,,ঘনকের ব্যাপারটা হচ্ছে এমন - Dialogue: 0,0:28:00.19,0:28:04.87,Default,,0,0,0,,একটা লাইনকে\Nসমকোণের (৯০ ডিগ্রীর) দিকে টেনে আনুন। Dialogue: 0,0:28:04.89,0:28:06.61,Default,,0,0,0,,তাহলে বর্গ তৈরি হবে। Dialogue: 0,0:28:06.63,0:28:09.84,Default,,0,0,0,,বর্গটাকে তার\Nসমকোণের দিকে তুললে... Dialogue: 0,0:28:09.90,0:28:12.11,Default,,0,0,0,,...পেয়ে যাবেন ঘনক। Dialogue: 0,0:28:12.13,0:28:19.63,Default,,0,0,0,,তো এখন, আমরা জানি যে,\Nঘনকের ছায়া আছে। Dialogue: 0,0:28:22.41,0:28:25.26,Default,,0,0,0,,আর ঐ ছায়াতে\Nআমরা দেখি... Dialogue: 0,0:28:25.28,0:28:33.88,Default,,0,0,0,,...মানে, ক্লাস থ্রিতে দেখেছি অনেকবার -\Nদুটো বর্গের শীর্ষগুলো সংযুক্ত হয়ে আছে। Dialogue: 0,0:28:33.89,0:28:38.45,Default,,0,0,0,,ত্রিমাত্রিক বস্তুর ছায়াকে\Nদুই মাত্রাতে দেখলে... Dialogue: 0,0:28:38.46,0:28:42.11,Default,,0,0,0,,...সব লাইনকে\Nকিন্তু আর সমান মনে হয় না। Dialogue: 0,0:28:42.13,0:28:44.15,Default,,0,0,0,,সবগুলো কোণকে\Nসমকোণ মনে হয় না। Dialogue: 0,0:28:44.20,0:28:49.05,Default,,0,0,0,,ত্রিমাত্রিক বস্তুটিকে\Nদ্বিমাত্রিকে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়নি। Dialogue: 0,0:28:49.07,0:28:54.06,Default,,0,0,0,,এটা হচ্ছে ছায়ার মধ্যে\Nএকটা মাত্রা কম থাকার জরিমানা। Dialogue: 0,0:28:56.08,0:28:59.57,Default,,0,0,0,,এবার, এই ত্রিমাত্রিক\Nঘনকের কথা ধরুন। Dialogue: 0,0:28:59.58,0:29:04.47,Default,,0,0,0,,চলুন, এটাকে নিয়ে যাই\Nবস্তুর চতুর্থ মাত্রায়... Dialogue: 0,0:29:04.49,0:29:08.41,Default,,0,0,0,,এদিকে না, ঐদিকে না,\Nওদিকেও না। Dialogue: 0,0:29:08.42,0:29:11.14,Default,,0,0,0,,কিন্তু তিনদিকেই সমকোণ করে। Dialogue: 0,0:29:11.16,0:29:12.98,Default,,0,0,0,,আমি ঐ মাত্রাটা দেখাতে পারবো না। Dialogue: 0,0:29:12.99,0:29:16.09,Default,,0,0,0,,কিন্তু ধরে নিন,\Nএকটা চতুর্থ মাত্রা আছে। Dialogue: 0,0:29:16.10,0:29:20.75,Default,,0,0,0,,তাহলে আমরা একটা\Nচতুর্মাত্রিক অধি-ঘনক পাবো। Dialogue: 0,0:29:20.77,0:29:22.98,Default,,0,0,0,,...যেটাকে বলে টেসার‍্যাক্ট। Dialogue: 0,0:29:23.00,0:29:26.36,Default,,0,0,0,,আমি টেসার‍্যাক্ট জিনিসটা\Nদেখাতে পারবো না, কারণ আপনি-আমি... Dialogue: 0,0:29:26.37,0:29:28.53,Default,,0,0,0,,...তিন মাত্রাতে বন্দী হয়ে আছি। Dialogue: 0,0:29:28.58,0:29:30.50,Default,,0,0,0,,কিন্তু যেটাতে দেখাতে পারবো,\Nতা হলো ...... Dialogue: 0,0:29:30.52,0:29:36.70,Default,,0,0,0,,...চতুর্মাত্রিক অধিঘনকের\Nত্রিমাত্রিক ছায়া। Dialogue: 0,0:29:36.72,0:29:41.54,Default,,0,0,0,,এই যে, দেখা যাচ্ছে যে,\Nপাশাপাশি দুটো ঘনক... Dialogue: 0,0:29:41.59,0:29:44.84,Default,,0,0,0,,...যাদের সবগুলো শীর্ষ\Nসংযুক্ত করা আছে। Dialogue: 0,0:29:44.86,0:29:49.11,Default,,0,0,0,,তো, চার মাত্রার\Nআসল টেসার‍্যাক্টে কিন্তু... Dialogue: 0,0:29:49.13,0:29:53.09,Default,,0,0,0,,...সব লাইন হবে সমান,\Nসব কোণ হবে সমকোণ। Dialogue: 0,0:29:53.23,0:29:58.19,Default,,0,0,0,,এখানে কিন্তু তেমন নয়।\Nকিন্তু এটাই ছায়াতে দেখার জরিমানা। Dialogue: 0,0:29:58.61,0:30:03.73,Default,,0,0,0,,দেখলেন তো, আমরা\Nচার মাত্রার জগত কল্পনা করতে না পারলেও... Dialogue: 0,0:30:04.15,0:30:08.57,Default,,0,0,0,,...চিন্তা করতে পারছি ঠিকমতই। Dialogue: 0,0:30:09.42,0:30:12.91,Default,,0,0,0,,এবার একটা ব্রহ্মাণ্ডের কথা ভাবুন,\Nঠিক সেই চ্যাপ্টাভূমির মত করে... Dialogue: 0,0:30:12.92,0:30:17.41,Default,,0,0,0,,...যা পুরোপুরি দ্বি-মাত্রিক,\Nসবদিকে সম্পূর্ণ চ্যাপ্টা। Dialogue: 0,0:30:17.46,0:30:19.51,Default,,0,0,0,,কিন্তু একটা ব্যতিক্রম আছে - Dialogue: 0,0:30:20.06,0:30:25.02,Default,,0,0,0,,বাসিন্দারা জানে না যে,\Nতাদের দ্বিমাত্রিক ব্রহ্মাণ্ডটা বাঁকানো... Dialogue: 0,0:30:25.03,0:30:27.59,Default,,0,0,0,,...এর তৃতীয় একটা\Nমাত্রা (উচ্চতা) আছে। Dialogue: 0,0:30:27.60,0:30:30.16,Default,,0,0,0,,হয়তো গোলকের মত!\Nকিন্তু যাই হোক... Dialogue: 0,0:30:30.17,0:30:33.26,Default,,0,0,0,,...এটা তাদের অভিজ্ঞতার\Nপুরোপুরি বাইরে। Dialogue: 0,0:30:34.94,0:30:38.10,Default,,0,0,0,,স্থানীয়ভাবে, তাদের ব্রহ্মাণ্ড\Nদেখতে চ্যাপ্টাই দেখায়... Dialogue: 0,0:30:38.11,0:30:42.36,Default,,0,0,0,,কিন্তু যদি ওদের কেউ,\Nআমার চেয়ে অনেক ছোটো আর চ্যাপ্টা কেউ... Dialogue: 0,0:30:42.42,0:30:46.60,Default,,0,0,0,,...আপাতদৃষ্টিতে সরলরেখায়\Nলম্বা এক পদযাত্রায় বের হয়... Dialogue: 0,0:30:46.62,0:30:49.37,Default,,0,0,0,,...তাহলে, সে একটা বিশাল\Nরহস্য উন্মোচন করবে। Dialogue: 0,0:30:49.39,0:30:53.02,Default,,0,0,0,,ধরুন, সে এখান থেকে\Nযাত্রা শুরু করলো... Dialogue: 0,0:30:53.03,0:30:57.18,Default,,0,0,0,,...আর তার মহাবিশ্ব\Nঅন্বেষণ করতে বেরুলো। Dialogue: 0,0:30:58.10,0:31:01.19,Default,,0,0,0,,কোনো বাঁক নিলো না,\Nকোনো শেষ সীমানায় পৌঁছালো না। Dialogue: 0,0:31:01.20,0:31:04.88,Default,,0,0,0,,সে জানে না যে,\Nতার মনে হওয়া চ্যাপ্টা ব্রহ্মাণ্ড... Dialogue: 0,0:31:04.91,0:31:08.40,Default,,0,0,0,,...আসলে বাঁকানো একটা গোলক। Dialogue: 0,0:31:08.44,0:31:12.30,Default,,0,0,0,,সে বুঝছে না যে,\Nসে গোলকের ওপর হাঁটছে। Dialogue: 0,0:31:13.98,0:31:16.30,Default,,0,0,0,,এ স্থানটা\Nগোল হলো কেন? Dialogue: 0,0:31:16.32,0:31:18.60,Default,,0,0,0,,কারণ ব্রহ্মাণ্ডে\Nবস্তুর পরিমাণ এতো বেশি যে... Dialogue: 0,0:31:18.62,0:31:20.74,Default,,0,0,0,,...তা মহাকর্ষ দিয়ে\Nস্থানকে মুচড়ে দেয়... Dialogue: 0,0:31:20.79,0:31:23.78,Default,,0,0,0,,...বস্তুকে নিজের মধ্যে গুটিয়ে গিয়ে\Nগোলক হতে বাধ্য করে। Dialogue: 0,0:31:23.96,0:31:26.41,Default,,0,0,0,,তবে আমাদের চ্যাপ্টা বাসিন্দারা\Nতা জানে না। Dialogue: 0,0:31:26.46,0:31:31.59,Default,,0,0,0,,অনেক পরে সে আবিষ্কার করবে যে -\Nসে ঘুরেফিরে শুরুর জায়গাতেই এসে পড়েছে। Dialogue: 0,0:31:31.67,0:31:34.83,Default,,0,0,0,,নিশ্চয়ই তৃতীয় কোনো মাত্রা আছে। Dialogue: 0,0:31:34.84,0:31:38.86,Default,,0,0,0,,আমাদের চ্যাপ্টাবাসী তৃতীয় মাত্রা\Nকল্পনা করতে না পারলেও... Dialogue: 0,0:31:38.91,0:31:41.19,Default,,0,0,0,,...বিষয়টি প্রমাণ করতে পারে। Dialogue: 0,0:31:41.21,0:31:46.90,Default,,0,0,0,,পুরো গল্পটাকে এক মাত্রা বাড়িয়ে দিলে\Nযে পরিস্থিতি দাঁড়াবে... Dialogue: 0,0:31:46.91,0:31:50.87,Default,,0,0,0,,...অনেক কসমোলজিস্টদের মতে,\Nসেটা আমাদের জন্য প্রযোজ্য। Dialogue: 0,0:31:50.92,0:31:55.51,Default,,0,0,0,,আমরা ত্রিমাত্রিক প্রাণী,\Nবাঁধা পড়ে আছি তিনটি মাত্রায়। Dialogue: 0,0:31:55.52,0:31:59.38,Default,,0,0,0,,আমরা আমাদের মহাবিশ্বকে\Nতিনটি মাত্রায় সমতল ধরে নেই... Dialogue: 0,0:31:59.39,0:32:03.78,Default,,0,0,0,,...কিন্তু হয়তো,\Nএটা চতুর্থ কোনো মাত্রায় বেঁকে আছে। Dialogue: 0,0:32:03.83,0:32:07.79,Default,,0,0,0,,আমরা চতুর্থ মাত্রার কথা জানি,\Nকিন্তু অভিজ্ঞতা নিতে পারি না। Dialogue: 0,0:32:07.80,0:32:10.43,Default,,0,0,0,,কেউ দেখাতে পারবে না,\Nচতুর্থ মাত্রাটা কোনদিকে। Dialogue: 0,0:32:10.47,0:32:14.72,Default,,0,0,0,,ডান-বাম আছে, সামনে-পিছে আছে।\Nওপরে-নিচেও আছে। Dialogue: 0,0:32:14.74,0:32:22.97,Default,,0,0,0,,একই সাথে আরো কিছু দিক আছে, যেগুলো\Nএই মাত্রাগুলোর সাথে সমকোণ করে আছে। Dialogue: 0,0:32:23.69,0:32:26.90,Default,,0,0,0,,এখন ধরুন,\Nমহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। Dialogue: 0,0:32:27.72,0:32:31.97,Default,,0,0,0,,আমরা যদি এটিকে চতুর্মাত্রিক\Nবেলুনের মত ফোলাই, কী ঘটবে? Dialogue: 0,0:32:31.99,0:32:34.80,Default,,0,0,0,,নির্দিষ্ট ছায়াপথের কোনো\Nজ্যোতির্বিদ মনে করেন যে... Dialogue: 0,0:32:34.82,0:32:37.84,Default,,0,0,0,,...অন্য সব ছায়াপথ\Nতার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। Dialogue: 0,0:32:38.97,0:32:42.49,Default,,0,0,0,,যে ছায়াপথ যত দূরে,\Nসেটার গতি তত বেশি মনে হয়। Dialogue: 0,0:32:42.50,0:32:45.89,Default,,0,0,0,,এটাই দেখেছিলেন\Nহামাসন আর হাবল। Dialogue: 0,0:32:47.84,0:32:52.26,Default,,0,0,0,,এই বাঁকানো মহাবিশ্বের পৃষ্ঠে\Nকোনো সীমারেখা বা কেন্দ্র নেই। Dialogue: 0,0:32:52.28,0:32:57.27,Default,,0,0,0,,এই ব্রহ্মাণ্ড একইসাথে\Nসসীম এবং সীমানাহীন হতে পারে। Dialogue: 0,0:33:00.86,0:33:03.28,Default,,0,0,0,,দূরের ছায়াপথগুলির লালমুখিতা দেখে... Dialogue: 0,0:33:03.29,0:33:05.71,Default,,0,0,0,,...হামাসনের যুগে\Nঅনেকের মনে হয়েছিলো... Dialogue: 0,0:33:05.76,0:33:08.71,Default,,0,0,0,,...যে আমরা এই\Nপ্রসারণশীল ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছি... Dialogue: 0,0:33:08.73,0:33:11.68,Default,,0,0,0,,...আর আমাদের অবস্থান\Nআশীর্বাদপুষ্ট। Dialogue: 0,0:33:11.70,0:33:16.22,Default,,0,0,0,,কিন্তু ব্রহ্মাণ্ড যদি বাড়েই,\Nতাহলে চতুর্থ মাত্রায় বাঁকুক আর নাই বাঁকুক... Dialogue: 0,0:33:16.27,0:33:20.29,Default,,0,0,0,,...প্রতিটি ছায়াপথের দর্শক\Nঠিক একই জিনিস দেখবে - Dialogue: 0,0:33:20.31,0:33:22.97,Default,,0,0,0,,সব ছায়াপথই তাদের থেকে\Nদূরে সরে যাচ্ছে... Dialogue: 0,0:33:22.98,0:33:28.07,Default,,0,0,0,,...যেন ছায়াপথগুলোর মধ্যে\Nকোনো ভুল বোঝাবুঝি হয়েছে। Dialogue: 0,0:33:28.12,0:33:31.80,Default,,0,0,0,,যদি বস্তুর পরিমাণ এতো বেশি হয় যে\Nব্রহ্মাণ্ড মহাকর্ষের চাপে চুপসে যাবে... Dialogue: 0,0:33:31.82,0:33:35.24,Default,,0,0,0,,...তাহলে নিশ্চয়ই এটা\Nগোলকের মতই মুড়ে আছে। Dialogue: 0,0:33:36.79,0:33:40.58,Default,,0,0,0,,যদি কসমসকে গুটিয়ে আনার জন্য\Nপর্যাপ্ত বস্তু না থাকে... Dialogue: 0,0:33:40.60,0:33:43.19,Default,,0,0,0,,...তাহলে আমাদের\Nব্রহ্মাণ্ডের আকৃতি উন্মুক্ত... Dialogue: 0,0:33:43.23,0:33:46.82,Default,,0,0,0,,...যা চিরকাল ধরে\Nসব দিকে বেড়ে চলেছে। Dialogue: 0,0:33:47.14,0:33:51.19,Default,,0,0,0,,এই স্যাডল (ঘোড়ায় বসার আসন) টা\Nমাত্র একটা আকৃতি। Dialogue: 0,0:33:51.20,0:33:54.99,Default,,0,0,0,,এমন উন্মুক্ত আকৃতির সংখ্যা\Nঅগণিত হতে পারে। Dialogue: 0,0:33:55.01,0:33:58.10,Default,,0,0,0,,এরা গোলকাকৃতির মত\Nবদ্ধ ব্রহ্মাণ্ড নয়। Dialogue: 0,0:33:58.11,0:34:02.97,Default,,0,0,0,,এই উন্মুক্ত ব্রহ্মাণ্ডগুলোতে\Nঅসীম পরিমাণ জায়গা থাকে। Dialogue: 0,0:34:04.99,0:34:07.64,Default,,0,0,0,,যদি আমাদের মহাবিশ্ব,\Nসত্যিই বদ্ধ হয়... Dialogue: 0,0:34:07.66,0:34:11.34,Default,,0,0,0,,...তাহলে কিছুই বেরুতে পারবে না।\Nবস্তুও না, আলোও না। Dialogue: 0,0:34:11.36,0:34:14.48,Default,,0,0,0,,অর্থাৎ, আমরা হয়তো\Nএকটা কৃষ্ণগহবরের ভেতরে বাস করছি। Dialogue: 0,0:34:14.53,0:34:16.98,Default,,0,0,0,,অবশ্য, বেরুনোর একটা রাস্তা থাকবে... Dialogue: 0,0:34:17.00,0:34:22.02,Default,,0,0,0,,একটা প্রস্তাবিত সুড়ঙ্গ বা ওয়ার্মহোল,\Nযা বস্তুর উচ্চতর মাত্রা ব্যবহার করে... Dialogue: 0,0:34:22.04,0:34:25.56,Default,,0,0,0,,...যা বস্তু ও আলো,\Nদুটোই শুষে নেয়। Dialogue: 0,0:34:26.84,0:34:30.83,Default,,0,0,0,,আমরা কি পাবো এমন কোনো ওয়ার্মহোল?\Nপারবো, এই যাত্রার ধকল নিতে? Dialogue: 0,0:34:33.28,0:34:38.03,Default,,0,0,0,,হয়তো আমরা আবির্ভূত হবো অন্য কোনো\Nস্থান বা কালে, অন্য কোনো ব্রহ্মাণ্ডে... Dialogue: 0,0:34:38.05,0:34:41.34,Default,,0,0,0,,...অথবা হয়তো আমাদেরই\Nব্রহ্মাণ্ডের অন্য কোথাও। Dialogue: 0,0:34:43.56,0:34:47.62,Default,,0,0,0,,যদি জানতে চান,\Nকৃষ্ণগহবরের ভেতরটা কেমন... Dialogue: 0,0:34:47.63,0:34:49.48,Default,,0,0,0,,...তাকান চারপাশে। Dialogue: 0,0:34:50.06,0:34:55.19,Default,,0,0,0,,কিন্তু আমরা এখনো জানি না,\Nব্রহ্মাণ্ডটি উন্মুক্ত নাকি বদ্ধ। Dialogue: 0,0:34:55.20,0:35:00.50,Default,,0,0,0,,তার ওপর, কিছু জ্যোতির্বিদ সন্দিহান যে,\Nদূরের ছায়াপথগুলোর লালমুখিতা... Dialogue: 0,0:35:00.51,0:35:02.26,Default,,0,0,0,,...আসলেই ডপলার ইফেক্টের জন্যে কিনা। Dialogue: 0,0:35:02.41,0:35:07.04,Default,,0,0,0,,তারা সন্দিহান,\Nব্রহ্মাণ্ডের প্রসারণ এবং কৃষ্ণগহবর নিয়ে। Dialogue: 0,0:35:07.05,0:35:13.00,Default,,0,0,0,,হয়তো, পরবর্তী প্রজন্ম আমাদের\Nঅজ্ঞতাগুলোকে ততটুকু সহানুভূতি নিয়ে দেখবে... Dialogue: 0,0:35:13.01,0:35:15.21,Default,,0,0,0,,...যেভাবে আমরা তাদেরকে দেখি... Dialogue: 0,0:35:15.22,0:35:18.61,Default,,0,0,0,,...{\i1}পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে{\i0},\Nএটা না জানার জন্য। Dialogue: 0,0:35:18.63,0:35:25.25,Default,,0,0,0,,যদি বৃহৎ বিস্ফোরণ\Nআর প্রসারণশীল বিশ্বের কথা সত্যি হয়... Dialogue: 0,0:35:25.27,0:35:27.01,Default,,0,0,0,,...তাহলে, এর আগে কী ছিলো? Dialogue: 0,0:35:27.03,0:35:33.39,Default,,0,0,0,,মহাবিশ্ব কি বস্তুহীন ছিলো,\Nএরপর হঠাৎ বস্তু তৈরি হয়ে গেছে? Dialogue: 0,0:35:33.41,0:35:35.39,Default,,0,0,0,,কীভাবে? Dialogue: 0,0:35:35.71,0:35:38.73,Default,,0,0,0,,অনেক সংস্কৃতিতে\Nপ্রচলিত উত্তরটা হচ্ছে... Dialogue: 0,0:35:38.75,0:35:43.77,Default,,0,0,0,,...এক বা একাধিক ঈশ্বর\Nশূন্য থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। Dialogue: 0,0:35:44.29,0:35:50.98,Default,,0,0,0,,কিন্তু আমরা যদি আরেকটু সাহস নিয়ে\Nপরবর্তী প্রশ্নটা করি, তাহলে সেটা হবে - Dialogue: 0,0:35:50.99,0:35:53.17,Default,,0,0,0,,ঈশ্বর এলেন কোত্থেকে? Dialogue: 0,0:35:53.19,0:35:56.15,Default,,0,0,0,,যদি ধরে নেই,\Nএই প্রশ্নের উত্তর হয় না... Dialogue: 0,0:35:56.16,0:36:02.79,Default,,0,0,0,,...তাহলে এক ধাপ আগেই কেন বলছি না যে,\Nব্রহ্মাণ্ডের উৎপত্তিরও কোনো ব্যাখ্যা নেই? Dialogue: 0,0:36:02.80,0:36:06.62,Default,,0,0,0,,অথবা যদি বলি যে,\Nঈশ্বর সবসময়ই ছিলেন... Dialogue: 0,0:36:06.64,0:36:11.06,Default,,0,0,0,,...তাহলে এক ধাপ আগেই কেন বলছি না যে,\Nব্রহ্মাণ্ড সবসময়ই ছিলো? Dialogue: 0,0:36:11.08,0:36:13.86,Default,,0,0,0,,বা সৃষ্টির দরকার নেই,\Nসব এখানেই ছিলো? Dialogue: 0,0:36:13.88,0:36:15.87,Default,,0,0,0,,প্রশ্নগুলো সহজ নয়। Dialogue: 0,0:36:15.88,0:36:20.67,Default,,0,0,0,,মহাবিশ্বতত্ত্ব আমাদের সামনে নিয়ে আসে\Nসর্বোচ্চ রহস্যগুলো... Dialogue: 0,0:36:20.69,0:36:25.65,Default,,0,0,0,,...আর সেই প্রশ্নগুলো, যা আগে শুধু\Nধর্ম কিংবা পুরাণের বিষয় ছিলো। Dialogue: 0,0:36:37.07,0:36:41.32,Default,,0,0,0,,{\i1}কে বলবে, জোর গলায়?\Nকে করবে প্রচার? {\i0} Dialogue: 0,0:36:41.34,0:36:44.83,Default,,0,0,0,,{\i1}কোত্থেকে তার জন্ম?\Nকোত্থেকে সৃষ্টির শুরু?{\i0} Dialogue: 0,0:36:45.25,0:36:49.13,Default,,0,0,0,,{\i1}ঈশ্বরেরা তো এলেন সৃষ্টিরও পরে।{\i0} Dialogue: 0,0:36:49.52,0:36:53.70,Default,,0,0,0,,{\i1}তাহলে কে জানে\Nব্রহ্মাণ্ডের সৃষ্টিরহস্য?{\i0} Dialogue: 0,0:36:55.52,0:36:58.31,Default,,0,0,0,,{\i1}কেউই জানে না, সৃষ্টির রহস্য...{\i0} Dialogue: 0,0:36:58.33,0:37:00.85,Default,,0,0,0,,{\i1}...অথবা, আদৌ তিনিই\Nসৃষ্টি করেছেন কিনা...{\i0} Dialogue: 0,0:37:00.86,0:37:04.85,Default,,0,0,0,,{\i1}...যিনি সব দেখছেন,\Nসুউচ্চ স্বর্গ থেকে।{\i0} Dialogue: 0,0:37:04.87,0:37:10.32,Default,,0,0,0,,{\i1}শুধু তিনিই জানেন,\Nহয়তো তিনিও জানেন না।{\i0} Dialogue: 0,0:37:14.14,0:37:17.73,Default,,0,0,0,,এগুলো ৩৫০০ বছর আগেকার লিপি... Dialogue: 0,0:37:17.75,0:37:22.67,Default,,0,0,0,,...নেয়া হয়েছে ঋগ্বেদ নামক\Nআদি সংস্কৃত শ্লোক সংকলন থেকে। Dialogue: 0,0:37:22.68,0:37:26.78,Default,,0,0,0,,সবচেয়ে চমৎকার কিন্তু পুরনো\Nমহাজাগতিক তত্ত্বগুলো এসেছে এশিয়া থেকে... Dialogue: 0,0:37:26.79,0:37:29.24,Default,,0,0,0,,...বিশেষ করে, ভারতবর্ষ থেকে। Dialogue: 0,0:37:29.26,0:37:32.51,Default,,0,0,0,,এখানে দ্বান্দ্বিক প্রশ্নের চর্চা হয়। Dialogue: 0,0:37:32.52,0:37:39.01,Default,,0,0,0,,মহাজাগতিক রহস্যের কাছে\Nনিজের তুচ্ছতার চর্চা হয়। Dialogue: 0,0:37:39.03,0:37:41.75,Default,,0,0,0,,প্রতিদিনকার নানা কাজের ভেতর... Dialogue: 0,0:37:41.77,0:37:44.72,Default,,0,0,0,,...যেমন, শস্য চাষ বা মাড়াইয়ের সময়... Dialogue: 0,0:37:44.74,0:37:47.33,Default,,0,0,0,,...পৃথিবীর সব প্রান্তেই\Nমানুষ অবাক হয়ে ভেবেছে - Dialogue: 0,0:37:47.34,0:37:51.19,Default,,0,0,0,,{\i1}কোত্থেকে এলো এই ব্রহ্মাণ্ড?{\i0} Dialogue: 0,0:37:51.21,0:37:55.43,Default,,0,0,0,,এই প্রশ্নটা আমাদের\Nপ্রজাতির একটা বৈশিষ্ট্য। Dialogue: 0,0:38:01.99,0:38:08.28,Default,,0,0,0,,আমাদের সহজাত প্রবৃত্তি হলো, কসমসকে\Nপরিচিত জৈবিক শব্দগুলো দিয়ে বুঝতে চাওয়া। Dialogue: 0,0:38:08.30,0:38:10.58,Default,,0,0,0,,যেমন, মহাজাগতিক দেবদেবীদের মিলন... Dialogue: 0,0:38:10.60,0:38:12.35,Default,,0,0,0,,...মহাজাগতিক ডিম ফোটানো... Dialogue: 0,0:38:12.37,0:38:16.01,Default,,0,0,0,,...অথবা কোনো\Nজাদুকরী মন্ত্র আবৃত্তি করা। Dialogue: 0,0:38:24.21,0:38:28.34,Default,,0,0,0,,বৃহৎ বিস্ফোরণ হচ্ছে\Nসৃষ্টি নিয়ে আধুনিক বৈজ্ঞানিক পুরাণ। Dialogue: 0,0:38:28.35,0:38:32.81,Default,,0,0,0,,মহাজাগতিক ধাঁধা সমাধানের\Nএকই তৃষ্ণা থেকে এর জন্ম। Dialogue: 0,0:38:34.86,0:38:39.41,Default,,0,0,0,,বেশিরভাগ সংস্কৃতিই ব্রহ্মাণ্ডকে\Nকয়েকশো প্রজন্ম পুরনো মনে করেছে। Dialogue: 0,0:38:39.43,0:38:43.52,Default,,0,0,0,,তেমন কারো মনে হয়নি যে,\Nকসমস আরো অনেক প্রাচীন হতে পারে। Dialogue: 0,0:38:43.53,0:38:47.02,Default,,0,0,0,,কিন্তু প্রাচীন হিন্দুদের কাছে\Nমনে হয়েছিলো। Dialogue: 0,0:38:51.04,0:38:57.63,Default,,0,0,0,,অন্য সব সভ্যতার মত, তারাও প্রকৃতির\Nচক্রগুলোর হিসাব রাখতো, অনুমান করতো। Dialogue: 0,0:38:58.71,0:39:02.40,Default,,0,0,0,,সূর্য এবং নক্ষত্রের উদয়াস্তের হিসাব! Dialogue: 0,0:39:04.75,0:39:08.41,Default,,0,0,0,,চাঁদের দশাগুলোর হিসাব! Dialogue: 0,0:39:10.28,0:39:14.18,Default,,0,0,0,,ঋতুর পালাবদলের হিসাব! Dialogue: 0,0:39:23.04,0:39:28.63,Default,,0,0,0,,পুরো দক্ষিণ ভারত জুড়ে,\Nএকটা প্রাচীন উৎসব হয় প্রত্যেক জানুয়ারিতে... Dialogue: 0,0:39:28.64,0:39:33.64,Default,,0,0,0,,...প্রকৃতির দয়া গ্রহণের সময়,\Nবাৎসরিক ফসল সংগ্রহের সময়। Dialogue: 0,0:39:33.65,0:39:37.97,Default,,0,0,0,,প্রতি জানুয়ারিতে, প্রকৃতি ধানের ফলন দেয়,\Nযাতে পাঙ্গাল পালন করা যায়। Dialogue: 0,0:39:40.09,0:39:44.71,Default,,0,0,0,,এমনকি হালের পশুকেও ছুটি দেয়া হয়,\Nফুল দিয়ে সাজানো হয়। Dialogue: 0,0:39:56.37,0:40:05.19,Default,,0,0,0,,রঙ-বেরঙের নকশা আঁকা হয় মাটিতে, যাতে\Nপরের বছরে সংহতি আর সৌভাগ্য বজায় থাকে। Dialogue: 0,0:40:30.04,0:40:35.16,Default,,0,0,0,,পাঙ্গাল হচ্ছে পায়েস,\Nযা বানানো হয় ভাত আর মিষ্টি দুধ দিয়ে। Dialogue: 0,0:40:35.18,0:40:38.53,Default,,0,0,0,,এটি ফসলের প্রতীক,\Nঋতুর অবদানের প্রতীক। Dialogue: 0,0:40:51.03,0:40:54.71,Default,,0,0,0,,তবে এটা শুধুমাত্র\Nশস্য উৎসবই নয়। Dialogue: 0,0:40:54.73,0:41:03.08,Default,,0,0,0,,এটার শেকড় কিন্তু অভিজাত ঐতিহ্য এবং\Nমহাজাগতিক রীতির অনেক গভীরে। Dialogue: 0,0:41:11.75,0:41:15.00,Default,,0,0,0,,পাঙ্গাল উৎসব দিয়ে আসলে\Nউদযাপন করা হচ্ছে যে... Dialogue: 0,0:41:15.02,0:41:17.44,Default,,0,0,0,,...প্রকৃতির কিছু নির্দিষ্ট চক্র আছে। Dialogue: 0,0:41:17.89,0:41:21.50,Default,,0,0,0,,কিন্তু চক্রগুলো কিভাবে আসবে\Nযদি ঈশ্বর না বানিয়ে থাকেন? Dialogue: 0,0:41:21.62,0:41:29.59,Default,,0,0,0,,আর যদি মানুষের বছরে চক্র থাকে,\Nঈশ্বরদের জগতেও চক্র থাকা উচিৎ নয় কি? Dialogue: 0,0:41:29.80,0:41:37.26,Default,,0,0,0,,জনপ্রিয় বিশ্বাসগুলোর মধ্যে হিন্দুধর্মই\Nএকমাত্র ধর্ম, যেটা বলে যে কসমস নিজেও... Dialogue: 0,0:41:37.27,0:41:45.90,Default,,0,0,0,,...একটা চক্রে বাঁধা, যাতে আছে\Nঅসীম সংখ্যক মৃত্যু এবং পুনর্জন্ম। Dialogue: 0,0:41:59.69,0:42:03.28,Default,,0,0,0,,এটাই একমাত্র ধর্ম\Nযাতে ব্রহ্মাণ্ডের বয়স... Dialogue: 0,0:42:03.30,0:42:07.22,Default,,0,0,0,,...কাকতালীয়ভাবে বিজ্ঞানভিত্তিক\Nমহবিশ্বতত্ত্বের সঙ্গে মিলে যায়। Dialogue: 0,0:42:07.23,0:42:13.46,Default,,0,0,0,,এর চক্র আমাদের দিবা-রাত্রিতে নয়,\Nবরং ব্রহ্মার দিবা-রাত্রির হিসেবে চলে... Dialogue: 0,0:42:13.47,0:42:17.03,Default,,0,0,0,,...যার দৈর্ঘ্য ৮.৬৪ বিলিয়ন বছর। Dialogue: 0,0:42:17.14,0:42:20.63,Default,,0,0,0,,যা পৃথিবী বা সূর্যের\Nবয়সের চেয়েও দীর্ঘ... Dialogue: 0,0:42:20.65,0:42:23.71,Default,,0,0,0,,...এবং বৃহৎ বিস্ফোরণের\Nসময় থেকে প্রায় অর্ধেক। Dialogue: 0,0:42:23.72,0:42:27.81,Default,,0,0,0,,এবং এর চেয়েও বড়\Nকালের মাপকাঠি রয়েছে। Dialogue: 0,0:42:36.26,0:42:39.08,Default,,0,0,0,,একটা গভীর এবং\Nআকর্ষণীয় বক্তব্য আছে... Dialogue: 0,0:42:39.10,0:42:43.73,Default,,0,0,0,,...যেটা বলে যে, ব্রহ্মাণ্ড আসলে\Nঈশ্বরের স্বপ্ন ছাড়া কিছুই নয়... Dialogue: 0,0:42:44.14,0:42:48.46,Default,,0,0,0,,...যিনি ১০০ ব্রহ্ম-বৎসর পর... Dialogue: 0,0:42:48.48,0:42:52.26,Default,,0,0,0,,...নিজেকে মিশিয়ে ফেলেন\Nএক স্বপ্নবিহীন নিদ্রায়... Dialogue: 0,0:42:52.45,0:42:55.43,Default,,0,0,0,,...আর হারিয়ে যায় গোটা ব্রহ্মাণ্ড! Dialogue: 0,0:42:55.82,0:43:04.35,Default,,0,0,0,,আরেক ব্রহ্মশতক এলে, তিনি জেগে ওঠেন;\Nনিজেকে পুনর্নির্মাণ করে আবার শুরু করেন... Dialogue: 0,0:43:04.36,0:43:08.14,Default,,0,0,0,,...সেই মহাজাগতিক উৎপল স্বপ্ন! Dialogue: 0,0:43:12.53,0:43:19.53,Default,,0,0,0,,পাশাপাশি, অন্য কোথাও,\Nআরো অসীম সংখ্যক ব্রহ্মাণ্ড আছে... Dialogue: 0,0:43:19.54,0:43:22.53,Default,,0,0,0,,...প্রত্যেকটির নিজস্ব ঈশ্বর আছে... Dialogue: 0,0:43:22.54,0:43:25.70,Default,,0,0,0,,...যারা সেই মহাজাগতিক স্বপ্ন দেখছেন। Dialogue: 0,0:43:27.72,0:43:34.38,Default,,0,0,0,,এই মহান ধারণাগুলি খাটো হয়ে যায়,\Nযখন আরো বড় একটা ধারণার মুখোমুখি হয়। Dialogue: 0,0:43:34.66,0:43:40.41,Default,,0,0,0,,বলা হচ্ছে - মানুষ হয়তো\Nঈশ্বরের স্বপ্ন নয়... Dialogue: 0,0:43:40.43,0:43:46.28,Default,,0,0,0,,...বরং ঈশ্বরই হয়তো\Nমানুষের স্বপ্নের ফসল। Dialogue: 0,0:43:51.07,0:43:56.90,Default,,0,0,0,,ভারতবর্ষে ঈশ্বরের সংখ্যা অনেক,\Nপ্রত্যেকের আবার অনেক রুপ। Dialogue: 0,0:43:56.91,0:44:00.40,Default,,0,0,0,,১১শ শতাব্দীর এই চোল ব্রোঞ্জ ভাস্কর্যে... Dialogue: 0,0:44:00.41,0:44:04.87,Default,,0,0,0,,...শিবের বিভিন্ন অবতারের মূর্তি আছে... Dialogue: 0,0:44:04.89,0:44:07.57,Default,,0,0,0,,...এটা - তার বিয়ের অনুষ্ঠানের। Dialogue: 0,0:44:08.62,0:44:11.78,Default,,0,0,0,,এই ব্রোঞ্জগুলোর মধ্যে সবচে\Nসম্ভ্রান্ত এবং মহিমান্বিত হলো... Dialogue: 0,0:44:11.79,0:44:18.02,Default,,0,0,0,,...ব্রহ্মাণ্ড সৃষ্টির,\Nঅর্থাৎ মহাজাগতিক চক্রের শুরুর ভাস্কর্য। Dialogue: 0,0:44:18.40,0:44:22.42,Default,,0,0,0,,এটার মূলভাব -\Nশিবের মহাজাগতিক তাণ্ডব নৃত্য। Dialogue: 0,0:44:22.94,0:44:28.69,Default,,0,0,0,,তার চারটি হাত;\Nওপরের ডান হাতে আছে একটা ডমরু... Dialogue: 0,0:44:28.71,0:44:33.13,Default,,0,0,0,,...যার বাজনা হচ্ছে\Nসৃষ্টির আদি শব্দ। Dialogue: 0,0:44:33.18,0:44:36.53,Default,,0,0,0,,উপরের বাম হাত হচ্ছে\Nঅগ্নিশিখার জিহ্বা... Dialogue: 0,0:44:36.55,0:44:41.27,Default,,0,0,0,,...এটা একটা সতর্কবার্তা যে,\Nনব্য নির্মিত এই ব্রহ্মাণ্ড... Dialogue: 0,0:44:41.29,0:44:46.38,Default,,0,0,0,,...বিলিয়ন বিলিয়ন বছর পর\Nপুরোপুরি ধ্বংস হয়ে যাবে। Dialogue: 0,0:44:46.39,0:44:49.52,Default,,0,0,0,,সৃষ্টি - ধ্বংস। Dialogue: 0,0:45:13.69,0:45:17.37,Default,,0,0,0,,এইসব সুগভীর এবং চমৎকার ভাবনাগুলি... Dialogue: 0,0:45:17.39,0:45:20.68,Default,,0,0,0,,...প্রাচীন হিন্দুধর্মের প্রাণ! Dialogue: 0,0:45:20.69,0:45:25.82,Default,,0,0,0,,এটাই উঠে এসেছে,\Nদরশুরামের চোল মন্দিরে। Dialogue: 0,0:45:26.63,0:45:31.32,Default,,0,0,0,,এগুলি আসলে আধুনিক\Nজ্যোতির্তাত্ত্বিক ধারণার ভবিষ্যদ্বাণী! Dialogue: 0,0:45:31.64,0:45:35.56,Default,,0,0,0,,নিঃসন্দেহে, ব্রহ্মাণ্ড সেই\Nবৃহৎ বিস্ফোরণ থেকেই বেড়ে চলেছে। Dialogue: 0,0:45:35.58,0:45:40.33,Default,,0,0,0,,কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে,\Nএটি অনন্তকাল ধরে প্রসারিত হবে। Dialogue: 0,0:45:40.35,0:45:44.77,Default,,0,0,0,,যদি ব্রহ্মাণ্ডের বস্তুর পরিমাণ\Nনির্দিষ্ট একটি মানের চেয়ে কম হয়... Dialogue: 0,0:45:44.79,0:45:48.60,Default,,0,0,0,,...তাহলে সরে যেতে থাকা\Nছায়াপথগুলোর মহাকর্ষ... Dialogue: 0,0:45:48.62,0:45:55.22,Default,,0,0,0,,...প্রসারণ থামানোর জন্য যথেষ্ট হবে না,\Nএবং ব্রহ্মাণ্ড বাড়তেই থাকবে। Dialogue: 0,0:45:55.40,0:45:58.61,Default,,0,0,0,,কিন্তু বস্তুর পরিমাণ যদি\Nআমাদের হিসেবের চেয়ে বেশি হয়... Dialogue: 0,0:45:58.63,0:46:01.81,Default,,0,0,0,,...যদি কৃষ্ণগহবরে\Nলুকিয়ে থাকা বস্তু বা... Dialogue: 0,0:46:01.84,0:46:05.43,Default,,0,0,0,,...দুই ছায়াপথের মাঝে\Nউত্তপ্ত কিন্তু অদৃশ্য গ্যাস থাকে... Dialogue: 0,0:46:05.44,0:46:08.10,Default,,0,0,0,,...তাহলে ব্রহ্মাণ্ড একীভূত হবে... Dialogue: 0,0:46:08.11,0:46:11.46,Default,,0,0,0,,...আর তৈরি হবে\Nসেই ভারতীয় নিরন্তর চক্র! Dialogue: 0,0:46:11.48,0:46:14.47,Default,,0,0,0,,প্রসারণ, এরপর সংকোচন! Dialogue: 0,0:46:14.48,0:46:19.23,Default,,0,0,0,,কসমস, এরপর আরেক কসমস!\Nঅসীম সংখ্যক ব্রহ্মাণ্ড! Dialogue: 0,0:46:19.29,0:46:22.04,Default,,0,0,0,,যদি আমরা এমন চাক্রিক\Nব্রহ্মাণ্ডেই বাস করি... Dialogue: 0,0:46:22.06,0:46:24.91,Default,,0,0,0,,...তাহলে বৃহৎ বিস্ফোরণ কিন্তু\Nকসমসের সূচনা নয়... Dialogue: 0,0:46:24.93,0:46:32.75,Default,,0,0,0,,...বরং পূর্ববর্তী চক্রের সমাপ্তি মাত্র,\Nকসমসের পূর্বজন্মের মৃত্যু। Dialogue: 0,0:46:33.67,0:46:39.12,Default,,0,0,0,,এসব আধুনিক সৃষ্টিতত্ত্বের কোনোটিই হয়তো\N আমাদের পুরোপুরি মনঃপূত হবে না। Dialogue: 0,0:46:39.21,0:46:44.23,Default,,0,0,0,,একটিতে বলা হচ্ছে,\Nব্রহ্মাণ্ড কোনো এক উপায়ে সৃষ্টি হয়েছে... Dialogue: 0,0:46:44.24,0:46:47.73,Default,,0,0,0,,...১৫ থেকে ২০ বিলিয়ন বছর আগে,\Nএকেবারে শূন্য থেকে... Dialogue: 0,0:46:47.85,0:46:49.77,Default,,0,0,0,,...এবং প্রসারিত হচ্ছে চিরকাল ধরে! Dialogue: 0,0:46:49.78,0:46:53.67,Default,,0,0,0,,ছায়াপথগুলো পরস্পর দূরে সরে যাচ্ছে,\Nযতক্ষণ না সবচেয়ে দূরেরটা...... Dialogue: 0,0:46:53.69,0:46:57.68,Default,,0,0,0,,...হারিয়ে যাচ্ছে\Nমহাজাগতিক দিগন্তের ওপারে। Dialogue: 0,0:46:57.82,0:47:02.38,Default,,0,0,0,,এমন হলে, ছায়াপথ বিশারদদের\Nকিছুই করার থাকবে না। Dialogue: 0,0:47:02.40,0:47:09.62,Default,,0,0,0,,নক্ষত্রগুলি শীতল হয়ে মৃত্যুবরণ করবে,\Nপদার্থ ক্ষয়ে যাবে, ব্রহ্মাণ্ড হয়ে পড়বে... Dialogue: 0,0:47:09.64,0:47:14.29,Default,,0,0,0,,...সরল বস্তুকণার\Nএক পাতলা শীতল কুয়াশার চাদর। Dialogue: 0,0:47:14.31,0:47:17.90,Default,,0,0,0,,অন্যটিতে, অর্থাৎ চাক্রিক ব্রহ্মাণ্ডে... Dialogue: 0,0:47:17.91,0:47:20.83,Default,,0,0,0,,...কসমসের কোনো শুরু\Nঅথবা শেষ নেই... Dialogue: 0,0:47:20.85,0:47:26.50,Default,,0,0,0,,...এবং আমরা টিকটিক করছি - অসীম সংখ্যক\Nমহাজাগতিক মৃত্যু ও পুনর্জন্মের ঘড়িতে। Dialogue: 0,0:47:26.52,0:47:31.54,Default,,0,0,0,,কোনো শক্তি বা বস্তু\Nএই চক্রের ফাঁক বেয়ে চুঁইয়ে পড়ে না। Dialogue: 0,0:47:31.56,0:47:37.95,Default,,0,0,0,,সকল ছায়াপথ, নক্ষত্র,\Nগ্রহ, প্রাণ, সভ্যতা - - Dialogue: 0,0:47:37.97,0:47:43.96,Default,,0,0,0,,...যেগুলো আগের ব্রহ্মাণ্ডে ছিলো,\Nতার কিছুই নেমে আসে না। Dialogue: 0,0:47:43.97,0:47:50.96,Default,,0,0,0,,কিছুই বৃহৎ বিস্ফোরণের পরে\Nআমাদের পরিচিত ব্রহ্মাণ্ডে পৌঁছায় না। Dialogue: 0,0:47:53.91,0:47:57.40,Default,,0,0,0,,দুটি সৃষ্টিতত্ত্বেই, ব্রহ্মাণ্ডের নিয়তিকে... Dialogue: 0,0:47:57.42,0:48:00.01,Default,,0,0,0,,...কিছুটা হতাশাব্যঞ্জক বলে মনে হয়। Dialogue: 0,0:48:00.02,0:48:04.48,Default,,0,0,0,,কিন্তু একটু স্বান্তনা নিতে পারেন,\Nযদি কালের দৈর্ঘ্যের কথা চিন্তা করেন। Dialogue: 0,0:48:04.49,0:48:09.62,Default,,0,0,0,,এই ঘটনাগুলো ঘটতে দশ বিলিয়ন বছর\Nবা তারও বেশী সময় লাগবে। Dialogue: 0,0:48:09.70,0:48:14.26,Default,,0,0,0,,মানবজাতি বা আমাদের বংশধর\Nযারাই হোক না কেন... Dialogue: 0,0:48:14.27,0:48:18.33,Default,,0,0,0,,...অনেক কিছু করতে সমর্থ হবে\Nএই দীর্ঘ সময়কালে... Dialogue: 0,0:48:18.34,0:48:21.50,Default,,0,0,0,,...'কসমস' এর মৃত্যুর আগেই। Dialogue: 0,0:48:39.06,0:48:41.27,Default,,0,0,0,,যদি ব্রহ্মাণ্ড আসলেই\Nচাক্রিক হয়ে থাকে... Dialogue: 0,0:48:41.30,0:48:45.65,Default,,0,0,0,,...যদি আদি হিন্দু সৃষ্টিতত্ত্বের\Nআধুনিক বিজ্ঞানভিত্তিক রুপ সঠিক হয়... Dialogue: 0,0:48:45.67,0:48:48.38,Default,,0,0,0,,...তবুও কিছু অদ্ভুত প্রশ্ন উঠবে। Dialogue: 0,0:48:48.40,0:48:53.62,Default,,0,0,0,,কিছু বিজ্ঞানী মনে করেন যে,\Nলালমুখিতার পর যদি নীলমুখিতা আসে... Dialogue: 0,0:48:53.64,0:48:56.77,Default,,0,0,0,,...কার্যকারণের সম্পর্ক উল্টে যাবে... Dialogue: 0,0:48:56.78,0:49:00.20,Default,,0,0,0,,...কারণের আগেই ফলাফল চলে আসবে। Dialogue: 0,0:49:00.35,0:49:04.87,Default,,0,0,0,,আগেই তরঙ্গ ছড়িয়ে পড়বে,\Nপানির পৃষ্ঠের একটি বিন্দু থেকে। Dialogue: 0,0:49:04.89,0:49:08.51,Default,,0,0,0,,এর পর আমি পুকুরে\Nপাথর নিক্ষেপ করবো। Dialogue: 0,0:49:12.19,0:49:16.65,Default,,0,0,0,,কিছু বিজ্ঞানীরা ভাবেন,\Nএকটি চাক্রিক ব্রহ্মাণ্ডের... Dialogue: 0,0:49:16.66,0:49:24.79,Default,,0,0,0,,...ঠিক মধ্যবর্তী স্থানে কী হয়? কী ঘটে\Nসংকোচন থেকে আবার প্রসারণের সংযোগস্থলে? Dialogue: 0,0:49:24.81,0:49:28.80,Default,,0,0,0,,কেউ বলেন যে, প্রকৃতির আইনগুলো\Nতখন এলোমেলো হয়ে যায়... Dialogue: 0,0:49:28.81,0:49:32.37,Default,,0,0,0,,...যে পদার্থ ও রসায়ন\Nআমরা এই ব্রহ্মাণ্ডে দেখি... Dialogue: 0,0:49:32.38,0:49:38.87,Default,,0,0,0,,...তা অসীম সংখ্যক প্রাকৃতিক আইনগুলোর\Nএকটি সম্ভাবনা মাত্র। Dialogue: 0,0:49:40.19,0:49:44.74,Default,,0,0,0,,সহজেই বোঝা যায় যে,\Nখুব অল্প সংখ্যক প্রাকৃতিক আইনই... Dialogue: 0,0:49:44.76,0:49:51.28,Default,,0,0,0,,...ছায়াপথ, নক্ষত্র, গ্রহ,\Nপ্রাণ, আর বুদ্ধিমত্তার সাপেক্ষে অপরিবর্তনীয়। Dialogue: 0,0:49:51.30,0:49:56.62,Default,,0,0,0,,যদি প্রাকৃতিক আইনগুলো\Nসংযোগস্থলে এলোমেলো হয়ে যায়... Dialogue: 0,0:49:56.94,0:50:03.99,Default,,0,0,0,,...তাহলে এটা একটা কাকতাল যে -\Nমহাজাগতিক জুয়ার মেশিন আমাদেরকে... Dialogue: 0,0:50:04.00,0:50:07.03,Default,,0,0,0,,...এই ব্রহ্মাণ্ডে এনে ফেলেছে। Dialogue: 0,0:50:07.41,0:50:11.73,Default,,0,0,0,,আমাদের বাস কি\Nনিরন্তর প্রসারণশীল কোনো ব্রহ্মাণ্ডে? Dialogue: 0,0:50:11.75,0:50:16.88,Default,,0,0,0,,নাকি এমন ব্রহ্মাণ্ডে,\Nযাতে ঘুরপাক খাচ্ছে অসংখ্য চক্র? Dialogue: 0,0:50:17.46,0:50:19.95,Default,,0,0,0,,উত্তরটা জানার একটি উপায় আছে... Dialogue: 0,0:50:19.96,0:50:22.78,Default,,0,0,0,,...আধ্যাত্মবাদ দিয়ে নয়,\Nবরং বিজ্ঞানের সাহায্যে। Dialogue: 0,0:50:22.80,0:50:31.00,Default,,0,0,0,,ব্রহ্মাণ্ডের সকল পদার্থের\Nমোট পরিমাণ হিসেব করে। অথবা... Dialogue: 0,0:50:31.04,0:50:35.60,Default,,0,0,0,,...কসমসের প্রান্ত চাক্ষুষ করে। Dialogue: 0,0:50:45.92,0:50:50.14,Default,,0,0,0,,রেডিও-টেলিস্কোপ যন্ত্র এমন\Nকোয়েইজার সনাক্ত করতে সক্ষম... Dialogue: 0,0:50:50.16,0:50:52.21,Default,,0,0,0,,...যা কয়েক বিলিয়ন\Nআলোকবর্ষ দূরে অবস্থিত... Dialogue: 0,0:50:52.23,0:50:55.85,Default,,0,0,0,,...যা প্রসারিত হচ্ছে,\Nস্থানের পর্দার পাশাপাশি। Dialogue: 0,0:50:58.60,0:51:03.99,Default,,0,0,0,,মহাশূন্যের যত দূরে তাকাচ্ছি,\Nততই কিন্তু অতীতেও তাকাচ্ছি। Dialogue: 0,0:51:04.00,0:51:10.26,Default,,0,0,0,,যতই দিগন্তের দিকে এগোচ্ছি,\Nএগোচ্ছি বৃহৎ বিস্ফোরণের সময়ের দিকেও। Dialogue: 0,0:51:11.51,0:51:16.66,Default,,0,0,0,,রেডিও টেলিস্কোপগুলো মহাজাগতিক\Nব্যাকগ্রাউন্ড রেডিয়েশনও সনাক্ত করেছে। Dialogue: 0,0:51:16.68,0:51:21.04,Default,,0,0,0,,বৃহৎ বিস্ফোরণের আগুন ঠাণ্ডা হয়েছে,\Nলালমুখী হয়েছে... Dialogue: 0,0:51:21.05,0:51:24.81,Default,,0,0,0,,...সময়ের বারান্দায়\Nপ্রতিধ্বনি ছড়াতে ছড়াতে। Dialogue: 0,0:51:33.63,0:51:40.02,Default,,0,0,0,,এই মহড়াটা বেশ বড়।\Nমোট ১৭টা রেডিও টেলিস্কোপ আছে এখানে। Dialogue: 0,0:51:40.04,0:51:44.93,Default,,0,0,0,,সবগুলোই একসাথে কাজ করছে।\Nঅবস্থান - নিউ মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চল। Dialogue: 0,0:51:44.95,0:51:49.16,Default,,0,0,0,,আধুনিক রেডিও টেলিস্কোপগুলো\Nবেশ সংবেদনশীল। Dialogue: 0,0:51:49.18,0:51:52.83,Default,,0,0,0,,সুদূর একটা কোয়েইজার\Nএতোটাই ঝাপসা যে... Dialogue: 0,0:51:52.85,0:51:56.94,Default,,0,0,0,,...ওখান থেকে যে বিকিরণ\Nএই টেলিস্কোপগুলো পায়, তা... Dialogue: 0,0:51:56.96,0:52:02.08,Default,,0,0,0,,...হয়তো ১ ওয়াটের\N১০ কোটি-কোটি (কোয়াড্রিলিয়ন) ভাগের ১ অংশ। Dialogue: 0,0:52:02.10,0:52:06.45,Default,,0,0,0,,সত্যি বলতে,\Nএকটা চমৎকার তথ্য দিই... Dialogue: 0,0:52:06.47,0:52:11.92,Default,,0,0,0,,পৃথিবীর সবগুলো রেডিও টেলিস্কোপ মিলে\Nআজ পর্যন্ত যতটুকু শক্তি গ্রহণ করেছে... Dialogue: 0,0:52:11.94,0:52:18.70,Default,,0,0,0,,...তা মাটিতে নেমে আসা একটা\Nতুষারকণার শক্তির চাইতেও কম। Dialogue: 0,0:52:18.88,0:52:22.20,Default,,0,0,0,,মহাজাগতিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন\Nসনাক্ত করতে গিয়ে... Dialogue: 0,0:52:22.22,0:52:27.90,Default,,0,0,0,,...কোয়েইজার গুণতে গিয়ে,\Nমহাশূন্যে বুদ্ধিমান সত্তার সন্ধান করতে গিয়ে... Dialogue: 0,0:52:27.92,0:52:35.64,Default,,0,0,0,,...বেতার জ্যোতির্বিদগণ এতো অল্প শক্তি\Nনিয়ে কাজ করছেন, যা ওখানে নেই বললেই চলে। Dialogue: 0,0:52:39.97,0:52:44.53,Default,,0,0,0,,এই রেডিও টেলিস্কোপগুলো যেন\Nবিশাল কোনো ফুল... Dialogue: 0,0:52:44.54,0:52:46.25,Default,,0,0,0,,...ফুটে আছে,\Nনিউ মেক্সিকোর মরুভূমিতে! Dialogue: 0,0:52:46.27,0:52:49.46,Default,,0,0,0,,এগুলো মানুষের উদ্ভাবনশীলতার প্রমাণ। Dialogue: 0,0:52:52.45,0:52:55.66,Default,,0,0,0,,মৃদু বেতার তরঙ্গগুলো সংগ্রহ করা হয়,\Nফোকাস করা হয়... Dialogue: 0,0:52:55.68,0:52:59.50,Default,,0,0,0,,...সংযোজন, বর্ধন,\Nএবং পরিবর্তন করে বানানো হয়... Dialogue: 0,0:52:59.52,0:53:04.48,Default,,0,0,0,,...নীহারিকা, ছায়াপথ,\Nআর কোয়েইজারগুলোর ছবি। Dialogue: 0,0:53:06.86,0:53:09.52,Default,,0,0,0,,আপনার চোখ যদি\Nবেতার তরঙ্গ দেখতে পেতো... Dialogue: 0,0:53:09.53,0:53:12.21,Default,,0,0,0,,...ওগুলোর সাইজ হয়তো\Nঘোড়াগাড়ির চাকার সমান হতো... Dialogue: 0,0:53:12.23,0:53:14.91,Default,,0,0,0,,...আর আপনি এমন\Nএকটা ব্রহ্মাণ্ড দেখতে পেতেন। Dialogue: 0,0:53:16.84,0:53:19.29,Default,,0,0,0,,যেমন - একটি উপবৃত্তাকার ছায়াপথ... Dialogue: 0,0:53:19.31,0:53:23.59,Default,,0,0,0,,...পেছনে যে আভা ছেড়ে যাচ্ছে,\Nসেটা বেতার তরঙ্গে জ্বলজ্বল করছে। Dialogue: 0,0:53:27.45,0:53:34.54,Default,,0,0,0,,বেতার তরঙ্গ যে ব্রহ্মাণ্ড দেখায়, তাতে আছে -\N কোয়েইজার, ছায়াপথ, দানবীয় বিস্ফোরণ। Dialogue: 0,0:53:40.33,0:53:43.68,Default,,0,0,0,,যতবার আমরা কসমসকে দেখার জন্য\Nভিন্ন কোনো আলো ব্যবহার করি... Dialogue: 0,0:53:43.70,0:53:46.88,Default,,0,0,0,,...ততবারই নতুন একটা দৃষ্টিভঙ্গির\Nদ্বার উন্মোচিত হয়। Dialogue: 0,0:53:49.60,0:53:53.32,Default,,0,0,0,,কসমসের প্রান্ত থেকে\Nআসা ফিসফিসগুলো জড়ো হতে থাকে... Dialogue: 0,0:53:53.34,0:53:56.40,Default,,0,0,0,,...বাড়তে থাকে\Nআমাদের জ্ঞানের পরিধি। Dialogue: 0,0:54:01.95,0:54:06.17,Default,,0,0,0,,এই যাত্রা প্রাচীনের দিকে,\Nঅদৃশ্যের দিকে। Dialogue: 0,0:54:06.19,0:54:12.37,Default,,0,0,0,,মানুষের এই সন্ধান চলছে,\Nসুনিবিড় মহাজাগতিক প্রশ্নের দিকে। Dialogue: 0,0:54:23.67,0:54:30.16,Default,,0,0,0,,আরেকটি সাম্প্রতিক আবিষ্কার করেছে\Nপৃথিবীর কক্ষপথে থাকা এক্স-রে পর্যবেক্ষণকেন্দ্র। Dialogue: 0,0:54:30.18,0:54:34.43,Default,,0,0,0,,কৃত্রিম স্যাটেলাইটগুলোকে\Nমহাকাশ দেখতে পাঠানো হয়েছে... Dialogue: 0,0:54:34.45,0:54:38.44,Default,,0,0,0,,...সাধারণ দৃশ্যমান আলোতে নয়,\Nবেতার তরঙ্গেও নয়... Dialogue: 0,0:54:38.45,0:54:40.61,Default,,0,0,0,,...বরং এক্স-রে আলোতে। Dialogue: 0,0:54:40.62,0:54:46.44,Default,,0,0,0,,মনে হচ্ছে, অত্যন্ত উত্তপ্ত হাইড্রোজেনের\Nঅতিকায় মেঘের মত কিছু একটা আছে... Dialogue: 0,0:54:46.46,0:54:50.85,Default,,0,0,0,,...যা দুই ছায়াপথের মাঝে\Nএক্স-রে আলোতে জ্বলজ্বল করছে। Dialogue: 0,0:54:50.86,0:54:53.52,Default,,0,0,0,,এখন, যদি এই পরিমাণ\Nমহাজাগতিক বস্তু... Dialogue: 0,0:54:53.53,0:54:56.85,Default,,0,0,0,,...সকল ছায়াপথের মাঝেই থাকে... Dialogue: 0,0:54:56.87,0:55:01.79,Default,,0,0,0,,...তাহলে পরিমাণটা 'কসমস'কে\Nগুটিয়ে ফেলতে পারবে... Dialogue: 0,0:55:01.81,0:55:06.56,Default,,0,0,0,,...আর আমাদেরকেও এই\Nচাক্রিক ব্রহ্মাণ্ডে বন্দী করে ফেলতে পারবে। Dialogue: 0,0:55:10.85,0:55:13.60,Default,,0,0,0,,যদি কসমস আবদ্ধ হয়ে থাকে... Dialogue: 0,0:55:13.62,0:55:17.71,Default,,0,0,0,,...তাহলে খুব অদ্ভুত, ভৌতিক,\Nগা শিরশির করা সম্ভাবনা রয়েছে। Dialogue: 0,0:55:17.72,0:55:21.98,Default,,0,0,0,,ধর্ম এবং বিজ্ঞানের সবচেয়ে\Nঅপূর্ব অনুমানগুলোর মধ্যে সেটা একটা! Dialogue: 0,0:55:22.00,0:55:24.59,Default,,0,0,0,,এটা কখনোই প্রমাণ হয়নি... Dialogue: 0,0:55:24.60,0:55:28.45,Default,,0,0,0,,...হয়তো হবেও না,\Nকিন্তু ব্যাপারটা রোমাঞ্চকর। Dialogue: 0,0:55:28.47,0:55:33.22,Default,,0,0,0,,আমাদের গোটা ব্রহ্মাণ্ড,\Nশেষ প্রান্ত পর্যন্ত নাকি... Dialogue: 0,0:55:33.24,0:55:35.76,Default,,0,0,0,,...শুধুমাত্র একটি বদ্ধ ইলেকট্রন,\Nযার অবস্থান... Dialogue: 0,0:55:35.78,0:55:39.37,Default,,0,0,0,,...আরো বড় এক ব্রহ্মাণ্ডে,\Nযা আমরা কখনোই দেখতে পাবো না। Dialogue: 0,0:55:39.38,0:55:46.60,Default,,0,0,0,,ঐ ব্রহ্মাণ্ডও, আরো বড় কোনো ব্রহ্মাণ্ডের\Nমৌলিক উপাদান কেবল! এভাবেই চলবে! Dialogue: 0,0:55:46.79,0:55:53.21,Default,,0,0,0,,অন্যদিকে, ব্রহ্মাণ্ডের প্রতিটি ইলেকট্রনও নাকি\Nএকটা ক্ষুদ্রাকৃতির কসমস... Dialogue: 0,0:55:53.23,0:55:58.12,Default,,0,0,0,,...যাতে ছায়াপথ আছে,\Nনক্ষত্র, প্রাণ, এবং ইলেকট্রন রয়েছে। Dialogue: 0,0:55:58.13,0:56:01.95,Default,,0,0,0,,সেই ইলেকট্রনগুলিতেও আবার\Nএকটি করে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আছে। Dialogue: 0,0:56:01.97,0:56:06.12,Default,,0,0,0,,ওপরে আর নিচে,\Nদুদিকেই অসীম এক যাত্রা। Dialogue: 0,0:56:09.71,0:56:15.40,Default,,0,0,0,,প্রত্যেক মানব প্রজন্মই জানতে চেয়েছে\Nকসমসের উৎপত্তি আর পরিণতি সম্পর্কে। Dialogue: 0,0:56:15.42,0:56:19.30,Default,,0,0,0,,আমরাই প্রথম প্রজন্ম\Nযাদের সত্যিকারের সুযোগ আছে... Dialogue: 0,0:56:19.32,0:56:22.74,Default,,0,0,0,,...অন্তত কিছু প্রশ্নের\Nউত্তর বের করার। Dialogue: 0,0:56:22.76,0:56:24.31,Default,,0,0,0,,যেভাবেই হোক... Dialogue: 0,0:56:24.32,0:56:28.85,Default,,0,0,0,,...আমরা দাঁড়িয়ে আছি -\Nনিরন্তরের প্রান্তে। Dialogue: 0,0:56:37.97,0:56:42.66,Default,,0,0,0,,গ্রহ আবিষ্কার বাদে,\Nছায়াপথ বা মহাবিশ্বতত্ত্বতে... Dialogue: 0,0:56:42.68,0:56:46.23,Default,,0,0,0,,...অর্থাৎ, এই এপিসোডের বিষয়বস্তুগুলোতে\Nঅনেক অগ্রগতি হয়েছে... Dialogue: 0,0:56:46.25,0:56:48.63,Default,,0,0,0,,..."কসমস" প্রথম প্রচারের পর। Dialogue: 0,0:56:48.65,0:56:53.71,Default,,0,0,0,,বিশেষ করে, অবশেষে আমরা\Nআকাশগঙ্গার একটা দারুণ ছবি পেয়েছি... Dialogue: 0,0:56:53.72,0:56:56.97,Default,,0,0,0,,...যার ব্যস ১ লক্ষ আলোকবর্ষ। Dialogue: 0,0:56:57.12,0:56:58.58,Default,,0,0,0,,এই যে, এটা... Dialogue: 0,0:57:03.40,0:57:06.78,Default,,0,0,0,,এটা নাসার কোবি\Nস্যাটেলাইটের তোলা। Dialogue: 0,0:57:06.80,0:57:12.09,Default,,0,0,0,,আমরা অবশ্য এটাকে পাশ থেকে দেখছি,\Nকারণ আমরা তলের মধ্যেই পড়ে আছি। Dialogue: 0,0:57:12.21,0:57:14.39,Default,,0,0,0,,কিন্তু এটা দেখতে\Nমহাকাশযানে চড়তে হবে না। Dialogue: 0,0:57:14.41,0:57:19.46,Default,,0,0,0,,আজকের রাতটা যদি মেঘমুক্ত হয়, তাহলে\Nবাইরে গিয়ে আকাশগঙ্গা দেখে আসুন না! Dialogue: 0,0:57:19.98,0:57:26.27,Default,,0,0,0,,আরেকটি নতুন তথ্যতে মনে হচ্ছে,\Nআকাশগঙ্গা সাধারণ সর্পিলাকার ছায়াপথ নয়। Dialogue: 0,0:57:26.29,0:57:29.38,Default,,0,0,0,,বরং দণ্ডযুক্ত সর্পিলাকার,\Nঅনেকটা এরকম। Dialogue: 0,0:57:33.56,0:57:36.62,Default,,0,0,0,,বেশ ভালো কাজ হয়েছে\Nমানচিত্র বানানোর ক্ষেত্রে... Dialogue: 0,0:57:36.63,0:57:41.35,Default,,0,0,0,,...যাতে মহাবিশ্বে\Nছায়াপথের অবস্থান দেখা যাচ্ছে। Dialogue: 0,0:57:41.50,0:57:44.56,Default,,0,0,0,,অনেক বিজ্ঞানীই এটা দেখে\Nআশ্চর্য হয়েছিলেন যে... Dialogue: 0,0:57:44.57,0:57:47.92,Default,,0,0,0,,...শত মিলিয়ন আলোকবর্ষের মাপকাঠিতে... Dialogue: 0,0:57:47.94,0:57:52.53,Default,,0,0,0,,...ছায়াপথগুলি কিন্তু এলোমেলোভাবে\Nছড়িয়ে ছিটিয়ে নেই! Dialogue: 0,0:57:52.55,0:57:55.70,Default,,0,0,0,,বা ঝাঁক বেঁধে জমে নেই কোথাও! Dialogue: 0,0:57:55.72,0:58:02.64,Default,,0,0,0,,বরং সারিবদ্ধভাবে একটা\Nবাঁকানো পৃষ্ঠে ছড়িয়ে আছে, এমন করে - Dialogue: 0,0:58:03.69,0:58:08.34,Default,,0,0,0,,এই কম্পিউটার এনিমেশনের\Nপ্রতিটি বিন্দুই এক একটি ছায়াপথ। Dialogue: 0,0:58:08.49,0:58:13.79,Default,,0,0,0,,কম্পিউটারের সাহায্যে ছায়াপথগুলোকে\Nযে কোনো কোণ থেকেই দেখা যায়। Dialogue: 0,0:58:13.80,0:58:16.98,Default,,0,0,0,,...কিন্তু পৃথিবী থেকে দেখতে\Nএমন মনে হয়। Dialogue: 0,0:58:17.10,0:58:25.70,Default,,0,0,0,,অদ্ভুত মানুষ-আকৃতির পুতুলের চেহারা\Nনিয়েছে ছায়াপথের বিন্যাস! Dialogue: 0,0:58:25.71,0:58:28.03,Default,,0,0,0,,এই কাজটি করেছেন... Dialogue: 0,0:58:28.05,0:58:30.57,Default,,0,0,0,,...মার্গারেট গেলার নামের একজন... Dialogue: 0,0:58:30.58,0:58:32.87,Default,,0,0,0,,...সাথে ছিলেন জন হাকরা... Dialogue: 0,0:58:32.89,0:58:36.27,Default,,0,0,0,,...হার্ভার্ড ভার্সিটি এবং\Nস্মিথসোনিয়ানের কর্মী। Dialogue: 0,0:58:45.57,0:58:49.16,Default,,0,0,0,,এটা কিছুটা বাথটাবে ওঠানো\Nসাবানের বুদবুদের মত... Dialogue: 0,0:58:49.17,0:58:51.02,Default,,0,0,0,,...অথবা বাসন মাজার ডিটারজেন্টের। Dialogue: 0,0:58:51.04,0:58:55.10,Default,,0,0,0,,ছায়াপথগুলো ওপরের বুদবুদের মত। Dialogue: 0,0:58:55.11,0:58:59.23,Default,,0,0,0,,বুদবুদের ভেতরে কোনো ছায়াপথ\Nনেই বললেই চলে। Dialogue: 0,0:58:59.25,0:59:03.57,Default,,0,0,0,,একটা বুদবুদের ব্যাস\Nপ্রায় ১০ কোটি আলোকবর্ষ। Dialogue: 0,0:59:03.58,0:59:09.54,Default,,0,0,0,,অর্থাৎ, আমরা যে মানচিত্র বানিয়েছি,\Nসেটা দৃশ্যমান ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র একটা অংশ... Dialogue: 0,0:59:09.56,0:59:11.65,Default,,0,0,0,,...শুধু আমাদের কাছের\Nছায়াপথগুলো নিয়ে বানানো। Dialogue: 0,0:59:11.66,0:59:17.04,Default,,0,0,0,,কিন্তু শীঘ্রই, আমরা প্রকাণ্ড দূরত্বে\Nপৌঁছুতে পারবো। Dialogue: 0,0:59:17.06,0:59:19.62,Default,,0,0,0,,স্থানের এতো দূরে দেখবো যে... Dialogue: 0,0:59:19.62,0:59:24.89,Default,,0,0,0,,...কালের পেছনে গিয়ে দেখবো\Nপ্রথম কখন ছায়াপথগুলো তৈরি হয়েছিলো। Dialogue: 0,0:59:25.10,0:59:27.79,Default,,0,0,0,,এখানে একটা সমস্যা তৈরি হয়। Dialogue: 0,0:59:27.81,0:59:30.66,Default,,0,0,0,,অধিকাংশ কসমোলজিস্টের মতে,\Nছায়াপথ গঠিত হয়... Dialogue: 0,0:59:30.68,0:59:34.67,Default,,0,0,0,,...আদি ব্রহ্মাণ্ডের বস্তুর দলা থেকে... Dialogue: 0,0:59:34.68,0:59:37.86,Default,,0,0,0,,...যেখানে ছোটো ছোটো দলা মিলে\Nছায়াপথে পরিণত হয়। Dialogue: 0,0:59:37.88,0:59:40.67,Default,,0,0,0,,কিন্তু বৃহৎ বিস্ফোরণের\Nব্যাকগ্রাউন্ড রেডিয়েশন... Dialogue: 0,0:59:40.69,0:59:42.34,Default,,0,0,0,,...যা পুরো মহাশূন্যে ছড়িয়ে আছে... Dialogue: 0,0:59:42.36,0:59:45.14,Default,,0,0,0,,...তার সঠিক হিসাব করা হয়েছে... Dialogue: 0,0:59:45.16,0:59:48.88,Default,,0,0,0,,...সেই কোবি স্যাটেলাইট দিয়েই\Nযেটা ঐ ছবিটা তুলেছিলো। Dialogue: 0,0:59:49.20,0:59:54.49,Default,,0,0,0,,তো, ঐ রেডিও তরঙ্গটা পুরো মহাশূন্যেই\Nসমানভাবে ছড়িয়ে আছে বলে মনে হচ্ছে। Dialogue: 0,0:59:54.50,0:59:58.25,Default,,0,0,0,,যেন বৃহৎ বিস্ফোরণে\Nশক্তি বা বস্তুর একটুও অসম বণ্টন হয়নি। Dialogue: 0,0:59:58.27,1:00:01.56,Default,,0,0,0,,কিন্তু যদি আদি বিকিরিত শক্তি বা বস্তু\Nঘোঁট পাকানো না হয়ে থাকে... Dialogue: 0,1:00:01.57,1:00:04.10,Default,,0,0,0,,...তাহলে আলাদা ছায়াপথগুলো\Nকিভাবে গঠিত হলো? Dialogue: 0,1:00:04.11,1:00:06.10,Default,,0,0,0,,বুদবুদগুলো কিভাবে সৃষ্টি হলো? Dialogue: 0,1:00:06.11,1:00:13.44,Default,,0,0,0,,বৃহৎ বিস্ফোরণের রেডিও তরঙ্গ\Nআর ছায়াপথের বুদবুদ কি অসামঞ্জস্যপূর্ণ? Dialogue: 0,1:00:13.45,1:00:14.97,Default,,0,0,0,,প্রশ্নটা সেখানে। Dialogue: 0,1:00:14.99,1:00:19.11,Default,,0,0,0,,যখন আমরা ছায়াপথের জরিপ করতে করতে\Nবিলিয়ন আলোকবর্ষে পৌঁছে যাবো... Dialogue: 0,1:00:19.13,1:00:21.61,Default,,0,0,0,,...তখন এই উত্তরটা পেয়ে যাবো। Dialogue: 0,1:00:21.73,1:00:24.28,Default,,0,0,0,,হয়তো আপনি ভাবছেন... Dialogue: 0,1:00:24.30,1:00:27.85,Default,,0,0,0,,...বুদবুদ-নির্মাতা ছাড়া\Nবুদবুদ এলো কী করে? Dialogue: 0,1:00:30.40,1:00:32.49,Default,,0,0,0,,তাহলে আমি\Nআপনাকে প্রশ্ন করবো... Dialogue: 0,1:00:32.51,1:00:34.32,Default,,0,0,0,,"বুদবুদ-নির্মাতাকে কে বানালো?" Dialogue: 0,1:00:34.34,1:00:37.86,Default,,0,0,0,,আরেকটি অসীম\Nপৌনপুনিক উঁকি দিচ্ছে এখানে। Dialogue: 0,1:00:38.24,1:00:40.49,Default,,0,0,0,,আর অন্যতম আরেকটা প্রশ্ন - Dialogue: 0,1:00:40.51,1:00:43.64,Default,,0,0,0,,...ব্রহ্মাণ্ডের বস্তুর পরিমাণ\Nকি একে আবদ্ধ করতে পারবে? Dialogue: 0,1:00:43.65,1:00:46.24,Default,,0,0,0,,উপযুক্ত উত্তর হচ্ছে,\Nআমরা জানি না। Dialogue: 0,1:00:46.25,1:00:49.98,Default,,0,0,0,,যদি আবদ্ধ হয়, তাহলে কোন\Nলুকোনো বস্তু এটাকে আবদ্ধ করছে? Dialogue: 0,1:00:49.99,1:00:53.81,Default,,0,0,0,,ঝাপসা নক্ষত্র? কৃষ্ণ গহ্বর?\Nসুবৃহৎ নিউট্রিনো? Dialogue: 0,1:00:53.83,1:00:57.75,Default,,0,0,0,,এমন কৃষ্ণবস্তু (dark matter)\Nযা আমাদের ধারণার বাইরে? Dialogue: 0,1:00:57.76,1:00:59.08,Default,,0,0,0,,আমরা জানি না। Dialogue: 0,1:00:59.10,1:01:03.38,Default,,0,0,0,,কিন্তু যা মনে হচ্ছে,\Nউত্তরটা খুব জলদিই পেয়ে যাবো। Dialogue: 0,1:01:06.00,1:01:12.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ আয়োজন{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}অনুবাদকদের আড্ডা{\2c&HA2EBCA&} Dialogue: 0,1:01:12.00,1:01:18.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ সম্পাদনা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,1:01:18.00,1:01:25.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ দল{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}কৌশিক রায়\Nইশতিয়াক অয়ন\Nএবং ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,1:01:25.00,1:01:32.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদকদের আড্ডা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}www.onubadokderadda.com{\2c&HA2EBCA&} Dialogue: 0,1:01:32.00,1:01:39.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}ফেসবুক পেইজ{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}fb.com/onubadokder.adda{\2c&HA2EBCA&}