[Script Info] ; Script generated by Aegisub 3.2.2 ; http://www.aegisub.org/ Title: Default Aegisub file ScriptType: v4.00+ WrapStyle: 0 ScaledBorderAndShadow: yes YCbCr Matrix: TV.601 PlayResX: 496 PlayResY: 384 [Aegisub Project Garbage] Last Style Storage: Default Audio File: 02. One Voice in the Cosmic Fugue.mp4 Video File: 02. One Voice in the Cosmic Fugue.mp4 Video AR Mode: 4 Video AR Value: 1.294444 Video Zoom Percent: 1.000000 Scroll Position: 718 Active Line: 723 Video Position: 103194 [V4+ Styles] Format: Name, Fontname, Fontsize, PrimaryColour, SecondaryColour, OutlineColour, BackColour, Bold, Italic, Underline, StrikeOut, ScaleX, ScaleY, Spacing, Angle, BorderStyle, Outline, Shadow, Alignment, MarginL, MarginR, MarginV, Encoding Style: Default,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,2,2,2,10,10,50,1 Style: Bottom Right,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1.3,1.3,3,40,10,50,1 Style: middle right,kalpurush,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1.3,1.3,6,40,10,40,1 Style: middle left,Siyam Rupali,35,&H00FFFFFF,&H000000FF,&H00000000,&H00000000,0,0,0,0,100,100,0,0,1,1.3,1.3,4,40,10,40,1 [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.00,0:00:08.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ আয়োজন{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}অনুবাদকদের আড্ডা{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:08.00,0:00:15.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ সম্পাদনা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:15.00,0:00:22.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ দল{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}মুশাররাত শামা\Nফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:22.00,0:00:29.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদকদের আড্ডা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}www.onubadokderadda.com{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:29.00,0:00:36.00,Default,,0,0,0,,{\c&HECBE8F&\u1}ফেসবুক পেইজ{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}fb.com/onubadokder.adda{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:00:47.00,0:00:51.50,Default,,0,0,0,,{\i1}মহাজাগতিক সুরের মধ্যে একটি কণ্ঠ{\i0} Dialogue: 0,0:01:05.16,0:01:10.02,Default,,0,0,0,,সেগানঃ সারাজীবনই, আমি পৃথিবীর বাইরে\Nপ্রাণের অস্তিত্ব নিয়ে ভেবেছি। Dialogue: 0,0:01:10.04,0:01:14.22,Default,,0,0,0,,অসংখ্য গ্রহ আবর্তিত হচ্ছে\Nঅন্যসব নক্ষত্রকে ঘিরে। Dialogue: 0,0:01:14.24,0:01:16.30,Default,,0,0,0,,সেখানেও কি প্রাণ আছে? Dialogue: 0,0:01:16.31,0:01:19.06,Default,,0,0,0,,তারা কি আমাদের মতই? Dialogue: 0,0:01:19.08,0:01:21.93,Default,,0,0,0,,....নাকি আশ্চর্যরকম ভিন্ন? Dialogue: 0,0:01:21.95,0:01:24.50,Default,,0,0,0,,তারা ঠিক কী দিয়ে তৈরি? Dialogue: 0,0:01:24.52,0:01:26.87,Default,,0,0,0,,এই সুবিশাল আকাশগঙ্গা ছায়াপথে... Dialogue: 0,0:01:26.89,0:01:30.48,Default,,0,0,0,,...প্রাণ জিনিসটা\Nঠিক কতটুকু সহজলভ্য? Dialogue: 0,0:01:32.36,0:01:35.95,Default,,0,0,0,,এই পৃথিবীতে প্রাণের বৈশিষ্ট্য,\Nআর অন্য কোথাও প্রাণের সন্ধান... Dialogue: 0,0:01:35.96,0:01:39.28,Default,,0,0,0,,...একই প্রশ্নের দুটি ভিন্ন দিক! Dialogue: 0,0:01:39.30,0:01:43.25,Default,,0,0,0,,প্রশ্নটা আমাদের নিজেদের\Nপরিচয় অন্বেষণের। Dialogue: 0,0:01:47.14,0:01:50.82,Default,,0,0,0,,পৃথিবীর সব প্রাণই\Nজৈব অণু দিয়ে তৈরি... Dialogue: 0,0:01:50.84,0:01:53.56,Default,,0,0,0,,...একটি জটিল আণুবীক্ষণিক গঠন... Dialogue: 0,0:01:53.58,0:01:56.50,Default,,0,0,0,,...যা কার্বন অণুকে\Nঘিরে গড়ে উঠেছে। Dialogue: 0,0:01:56.52,0:02:01.91,Default,,0,0,0,,নক্ষত্রগুলোর মাঝের\Nনিকষ অন্ধকারেও জৈব অণু আছে... Dialogue: 0,0:02:01.92,0:02:05.95,Default,,0,0,0,,...গ্যাস আর\Nধূলিকণার বিস্তীর্ণ মেঘে। Dialogue: 0,0:02:09.13,0:02:10.95,Default,,0,0,0,,এইসব মেঘের মধ্যে... Dialogue: 0,0:02:10.96,0:02:14.65,Default,,0,0,0,,...নতুন সব বিশ্বের জন্ম হচ্ছে। Dialogue: 0,0:02:14.67,0:02:18.79,Default,,0,0,0,,খুব সম্ভবত তাদের ভূপৃষ্ঠ\Nজৈব অণুতে ভরপুর। Dialogue: 0,0:02:18.81,0:02:22.09,Default,,0,0,0,,কোনো প্রাণ এই অণুগুলো\Nতৈরি না করলেও... Dialogue: 0,0:02:22.11,0:02:24.89,Default,,0,0,0,,...এরাই প্রাণের উপকরণ। Dialogue: 0,0:02:24.91,0:02:28.20,Default,,0,0,0,,উপযুক্ত পরিবেশে এগুলোই\Nপ্রাণের জন্ম দিতে পারে। Dialogue: 0,0:02:28.21,0:02:31.93,Default,,0,0,0,,কসমসের সর্বত্রই পর্যাপ্ত\Nজৈব পদার্থ বিদ্যমান। Dialogue: 0,0:02:31.95,0:02:35.91,Default,,0,0,0,,...আর সবখানেই,\Nএকই রসায়ন থেকেই এদের উৎপত্তি। Dialogue: 0,0:02:50.27,0:02:52.95,Default,,0,0,0,,সম্ভবত, পর্যাপ্ত সময় পেলে... Dialogue: 0,0:02:52.97,0:02:57.96,Default,,0,0,0,,...প্রাণের উৎপত্তি ও বিবর্তন\Nসবখানেই অবশ্যম্ভাবী। Dialogue: 0,0:02:57.98,0:03:01.90,Default,,0,0,0,,নিঃসন্দেহে কিছু গ্রহ থাকবেই,\Nযেগুলো প্রাণের জন্য বেশি প্রতিকূল। Dialogue: 0,0:03:01.91,0:03:04.80,Default,,0,0,0,,অন্যগুলোতে হয়তো\Nউৎপত্তি হবে, নিশ্চিহ্ন হবে। Dialogue: 0,0:03:04.82,0:03:08.03,Default,,0,0,0,,হয়তো বিবর্তন না হয়ে\Nমৌলিক গঠনেই থেকেই যাবে। Dialogue: 0,0:03:08.05,0:03:10.64,Default,,0,0,0,,আর হয়তো,\Nভগ্নাংশ পরিমাণ গ্রহে... Dialogue: 0,0:03:10.66,0:03:14.15,Default,,0,0,0,,...গড়ে উঠবে\Nবুদ্ধিমত্তা আর সভ্যতা... Dialogue: 0,0:03:14.16,0:03:16.68,Default,,0,0,0,,...যা আমাদের চেয়েও অনেক উন্নত। Dialogue: 0,0:03:19.73,0:03:22.89,Default,,0,0,0,,পৃথিবীর সকল প্রাণই\Nএকে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। Dialogue: 0,0:03:22.90,0:03:27.46,Default,,0,0,0,,আমাদের রয়েছে একই জৈব রসায়ন\Nএবং একই বিবর্তনের ইতিহাস। Dialogue: 0,0:03:27.47,0:03:31.36,Default,,0,0,0,,তাই, আমাদের সকল\Nজীববিজ্ঞানীদের বিষয়বস্তু একই। Dialogue: 0,0:03:31.38,0:03:33.83,Default,,0,0,0,,তারা একটি বিষয়ই\Nচর্চা করে থাকেন। Dialogue: 0,0:03:33.85,0:03:38.20,Default,,0,0,0,,...জীবনের সকল গানের\Nমূল সুর একটাই। Dialogue: 0,0:03:38.22,0:03:42.10,Default,,0,0,0,,কিন্তু এটাই কি একমাত্র সুর,\Nহাজার হাজার আলোকবর্ষ জুড়ে? Dialogue: 0,0:03:42.12,0:03:47.01,Default,,0,0,0,,নাকি মহাজাগতিক গান গেয়ে চলেছে\Nআরো বিলিয়ন বিলিয়ন কণ্ঠ... Dialogue: 0,0:03:47.03,0:03:51.15,Default,,0,0,0,,...ছায়াপথে ছড়িয়ে দিচ্ছে\Nপ্রাণের সুর? Dialogue: 0,0:03:55.44,0:03:58.53,Default,,0,0,0,,এটাই সেই নীল পৃথিবী,\Nযেখানে আমরা বেড়ে উঠেছি। Dialogue: 0,0:03:58.54,0:04:00.82,Default,,0,0,0,,একটা সময় ছিলো,\Nযখন প্রাণ ছিলো না। Dialogue: 0,0:04:00.84,0:04:04.19,Default,,0,0,0,,আমাদের সেই গ্রহটি এখন\Nপ্রাণের কোলাহলে মুখরিত। Dialogue: 0,0:04:04.21,0:04:06.27,Default,,0,0,0,,কিভাবে হয়ে গেলো সব? Dialogue: 0,0:04:06.28,0:04:09.93,Default,,0,0,0,,কিভাবে তৈরি হয়েছিলো\Nপ্রথম জৈব অণুগুলো? Dialogue: 0,0:04:09.95,0:04:15.51,Default,,0,0,0,,কিভাবে হয়েছিলো প্রাণের বিবর্তন?\Nকিভাবে এলো আমাদের মত জটিল প্রজাতি... Dialogue: 0,0:04:15.52,0:04:20.94,Default,,0,0,0,,...যারা নিজেদেরই প্রাণের উৎস\Nসন্ধান করে যাচ্ছে। Dialogue: 0,0:04:23.00,0:04:28.86,Default,,0,0,0,,আসুন, আপনাদেরকে একটা গল্প বলি,\Nপৃথিবীতে প্রাণের সুরকে কেন্দ্র করে। Dialogue: 0,0:04:46.15,0:04:48.21,Default,,0,0,0,,মানবসভ্যতার ইতিহাসে... Dialogue: 0,0:04:48.22,0:04:50.28,Default,,0,0,0,,দ্বাদশ শতাব্দীতে... Dialogue: 0,0:04:50.29,0:04:55.08,Default,,0,0,0,,জাপানে রাজত্ব করতো\Nএক যোদ্ধা সম্প্রদায়। নাম-হেইকে। Dialogue: 0,0:05:04.54,0:05:08.13,Default,,0,0,0,,হেইকে এর নামেমাত্র নেতা,\Nআর জাপানের সম্রাট...... Dialogue: 0,0:05:08.34,0:05:11.73,Default,,0,0,0,,...ছিলো ৭ বছরের\Nএকটা ছেলে, নাম - আন্তোকু। Dialogue: 0,0:05:11.74,0:05:16.23,Default,,0,0,0,,ওর অভিভাবক ছিলো\Nওর দাদী, লেডী নী। Dialogue: 0,0:05:25.12,0:05:28.55,Default,,0,0,0,,হেইকেরা এক দীর্ঘ এবং\Nরক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিলো... Dialogue: 0,0:05:28.56,0:05:32.12,Default,,0,0,0,,...অন্য এক সামুরাই সম্প্রদায়\Nগিঞ্জির সাথে। Dialogue: 0,0:05:37.17,0:05:43.76,Default,,0,0,0,,প্রত্যেক গোত্রই নিজেদেরকে রাজ সিংহাসনের\Nযোগ্য উত্তরাধিকারী হিসেবে দাবি করলো। Dialogue: 0,0:05:45.28,0:05:51.55,Default,,0,0,0,,তাদের চূড়ান্ত লড়াইটি হয়েছিলো,\Nজাপানের আভ্যন্তরীণ সমুদ্রের দানোঊরা-তে... Dialogue: 0,0:05:51.57,0:05:56.18,Default,,0,0,0,,...২৪শে এপ্রিল, ১১৮৫ সালে। Dialogue: 0,0:05:58.46,0:06:01.67,Default,,0,0,0,,হেইকেরা সংখ্যাতেও হেরে গেলো,\Nকৌশলেও। Dialogue: 0,0:06:01.93,0:06:04.05,Default,,0,0,0,,আর কোনো আশা না থাকায়... Dialogue: 0,0:06:04.06,0:06:09.19,Default,,0,0,0,,...জীবিত হেইকে যোদ্ধারা\Nসমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। Dialogue: 0,0:06:15.24,0:06:20.80,Default,,0,0,0,,সম্রাটের দাদী, লেডী নী পণ করলেন,\Nকিছুতেই শত্রুর হাতে ধরা দেবেন না। Dialogue: 0,0:06:20.81,0:06:25.41,Default,,0,0,0,,পরবর্তী ঘটনার বর্ণনা আছে,\N‘দ্যা টেল অব দ্যা হেইকে’ এর মধ্যে। Dialogue: 0,0:06:26.05,0:06:29.70,Default,,0,0,0,,"তরুণ সম্রাট লেডী নী'কে জিজ্ঞেস করলেন,\N"কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে?" Dialogue: 0,0:06:30.39,0:06:35.28,Default,,0,0,0,,তিনি তাকালেন তরুণ সম্রাটের দিকে!\Nবৃদ্ধার গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছিলো। Dialogue: 0,0:06:35.29,0:06:36.88,Default,,0,0,0,,উনি তাকে সান্ত্বনা দিলেন। Dialogue: 0,0:06:49.08,0:06:50.89,Default,,0,0,0,,অশ্রুসিক্ত দু চোখ নিয়ে... Dialogue: 0,0:06:50.91,0:06:55.47,Default,,0,0,0,,...তরুণ সম্রাট তার ছোটো হাত দুটো\Nএকত্রিত করলেন। Dialogue: 0,0:06:57.62,0:06:59.71,Default,,0,0,0,,প্রথমে তিনি পুবদিকে ফিরলেন... Dialogue: 0,0:06:59.72,0:07:03.07,Default,,0,0,0,,...বিদায় জানালেন\Nদেবতা ঈসে-কে। Dialogue: 0,0:07:03.09,0:07:04.80,Default,,0,0,0,,এরপর ফিরলেন পশ্চিমে... Dialogue: 0,0:07:04.82,0:07:08.68,Default,,0,0,0,,প্রার্থনা করলেন\Nআমিদা বুদ্ধ'র কাছে। Dialogue: 0,0:07:09.76,0:07:14.35,Default,,0,0,0,,লেডী নী, তাকে জড়িয়ে ধরে বললেন... Dialogue: 0,0:07:14.37,0:07:17.53,Default,,0,0,0,,{\i1}'সমুদ্রের গভীরতার মাঝেই\Nআমাদের মুক্তি'।{\i0} Dialogue: 0,0:07:17.54,0:07:20.96,Default,,0,0,0,,এরপর তলিয়ে গেলেন,\Nঢেউয়ের অনেক গহীনে। Dialogue: 0,0:07:42.19,0:07:46.18,Default,,0,0,0,,দানোঊরাতে, হেইকে নৌবহর\Nধ্বংস হওয়ার মধ্য দিয়ে... Dialogue: 0,0:07:46.20,0:07:49.19,Default,,0,0,0,,...এই গোষ্ঠীর ৩০ বছরের\Nরাজত্ব শেষ হলো। Dialogue: 0,0:07:49.20,0:07:52.66,Default,,0,0,0,,হেইকে-রা নিশ্চিহ্ন হয়ে গেলো\Nইতিহাসের পাতা থেকে। Dialogue: 0,0:07:57.48,0:08:01.03,Default,,0,0,0,,শুধু ৪৩ জন হেইকে রয়ে গেলো,\Nসবাই নারী। Dialogue: 0,0:08:01.05,0:08:08.23,Default,,0,0,0,,প্রাসাদের রাজসহচরী এই নারীদেরকে,\Nফুল বেচা আর অন্যান্য কাজে লাগানো হলো... Dialogue: 0,0:08:08.25,0:08:11.50,Default,,0,0,0,,...যুদ্ধক্ষেত্রের নিকটবর্তী জেলেপল্লীতে। Dialogue: 0,0:08:17.80,0:08:21.18,Default,,0,0,0,,এসব নারী এবং জেলেদের মাধ্যমে\Nজন্ম নেয়া সন্তানেরা... Dialogue: 0,0:08:21.20,0:08:26.72,Default,,0,0,0,,...একটা উৎসব চালু করলো,\Nযুদ্ধটাকে স্মরণীয় করে রাখার জন্য। Dialogue: 0,0:08:31.18,0:08:35.03,Default,,0,0,0,,এখনো, প্রতি বছর ২৪শে এপ্রিল... Dialogue: 0,0:08:35.05,0:08:38.14,Default,,0,0,0,,...ওদের বংশধরেরা\Nএকামা তীর্থস্থান ভ্রমণ করে... Dialogue: 0,0:08:38.15,0:08:44.30,Default,,0,0,0,,...যেখানে আছে, ৭ বছর বয়সে\Nডুবে যাওয়া সম্রাট আন্তোকুর সমাধি ! Dialogue: 0,0:08:47.73,0:08:51.05,Default,,0,0,0,,সেখানে, ওরা একটা\Nস্মৃতিচারণমূলক অনুষ্ঠান পালন করে... Dialogue: 0,0:08:51.06,0:08:55.21,Default,,0,0,0,,...হেইকে যোদ্ধাদের জীবন ও মৃত্যুকে\Nস্মরণীয় করে রাখার জন্য। Dialogue: 0,0:09:03.41,0:09:06.57,Default,,0,0,0,,কিন্তু ঘটনাটার পেছনে\Nআরেকটা অদ্ভুত কাহিনী আছে। Dialogue: 0,0:09:06.58,0:09:08.33,Default,,0,0,0,,জেলেরা বলে... Dialogue: 0,0:09:08.35,0:09:13.27,Default,,0,0,0,,...হেইকে সামুরাইরা এখনো\Nআভ্যন্তরীণ সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ায়... Dialogue: 0,0:09:13.29,0:09:16.21,Default,,0,0,0,,...কাঁকড়ার বেশে। Dialogue: 0,0:09:16.66,0:09:21.31,Default,,0,0,0,,এখানে কিছু কাঁকড়া আছে,\Nযাদের পিঠে একটা অদ্ভুত চিহ্ন দেখা যায়। Dialogue: 0,0:09:21.39,0:09:24.58,Default,,0,0,0,,যেটা দেখতে মানুষের চেহারার মত... Dialogue: 0,0:09:24.60,0:09:27.76,Default,,0,0,0,,আর চোখগুলো,\Nসামুরাইদের রাগী দৃষ্টির মত... Dialogue: 0,0:09:27.77,0:09:30.05,Default,,0,0,0,,...মধ্যযুগীয় জাপানে\Nযেমন দেখা যেতো। Dialogue: 0,0:09:37.54,0:09:40.83,Default,,0,0,0,,এই হেইকে কাঁকড়াগুলো\Nধরা পড়লেও খাওয়া হতো না। Dialogue: 0,0:09:40.85,0:09:43.50,Default,,0,0,0,,আবার ছেড়ে দেয়া হতো সাগরে... Dialogue: 0,0:09:43.52,0:09:49.61,Default,,0,0,0,,...দানোঊরার বেদনাদায়ক যুদ্ধের স্মরণে! Dialogue: 0,0:10:00.57,0:10:03.95,Default,,0,0,0,,এই কাহিনী থেকে\Nএকটা মধুর সমস্যার সৃষ্টি হলো। Dialogue: 0,0:10:03.97,0:10:07.99,Default,,0,0,0,,কিভাবে একজন\Nযোদ্ধার মুখের আদল... Dialogue: 0,0:10:08.01,0:10:12.96,Default,,0,0,0,,...ফুটে উঠলো জাপানী\Nকাঁকড়ার খোলসে? কী অদ্ভুত! Dialogue: 0,0:10:12.98,0:10:17.73,Default,,0,0,0,,দেখে মনে হয়,\Nমানুষেরাই এই নকশা করেছে। Dialogue: 0,0:10:17.88,0:10:19.54,Default,,0,0,0,,কিন্তু কিভাবে? Dialogue: 0,0:10:19.55,0:10:23.01,Default,,0,0,0,,অন্য অনেক বৈশিষ্ট্যের মতই,\Nপিঠের এই নকশাগুলো... Dialogue: 0,0:10:23.02,0:10:26.58,Default,,0,0,0,,...অথবা কাঁকড়ার খোলস\Nজিনিসটা জন্মগত। Dialogue: 0,0:10:26.59,0:10:31.19,Default,,0,0,0,,কিন্তু কাঁকড়াদের মধ্যেও,\Nমানুষের মতই বংশগত কিছু ধারা আছে। Dialogue: 0,0:10:31.43,0:10:34.65,Default,,0,0,0,,এখন ধরা যাক,\Nপুরোপুরি কাকতালীয় ভাবেই... Dialogue: 0,0:10:34.67,0:10:38.09,Default,,0,0,0,,...কাঁকড়াগুলোর সূদূর অতীতের\Nপূর্বপুরুষদের মধ্যে... Dialogue: 0,0:10:38.10,0:10:43.03,Default,,0,0,0,,...এমন একটি প্রজাতি ছিলো,\Nযা দেখতে কিছুটা মানুষের মুখের মত। Dialogue: 0,0:10:43.04,0:10:48.96,Default,,0,0,0,,যুদ্ধের অনেক আগে থেকেই হয়তো জেলেরা\Nমুখ-আঁকা-কাঁকড়া খেতে আগ্রহী ছিলো না। Dialogue: 0,0:10:49.12,0:10:56.00,Default,,0,0,0,,আর এটাকে সাগরে ছেড়ে দেয়ার মধ্য দিয়ে,\Nতারা 'নির্বাচন'-এর একটা ধারা তৈরি করেছিলো। Dialogue: 0,0:10:56.02,0:11:00.74,Default,,0,0,0,,আপনি যদি কাঁকড়া হন,\Nআর আপনার খোলস যদি সাধারণ হয়... Dialogue: 0,0:11:00.76,0:11:03.25,Default,,0,0,0,,...মানুষ আপনাকে খেয়ে ফেলবে। Dialogue: 0,0:11:03.26,0:11:06.01,Default,,0,0,0,,কিন্তু দেখতে একটুখানি\Nমানুষের মত হলেই... Dialogue: 0,0:11:06.03,0:11:09.71,Default,,0,0,0,,...ওরা আপনাকে ছেড়ে দেবে।\Nআপনার অনেকগুলো বাচ্চা হবে... Dialogue: 0,0:11:09.74,0:11:11.69,Default,,0,0,0,,...যারা দেখতে ঠিক আপনার মতই। Dialogue: 0,0:11:11.70,0:11:13.99,Default,,0,0,0,,অনেক প্রজন্ম চলে গেলো... Dialogue: 0,0:11:14.01,0:11:17.06,Default,,0,0,0,,...কাঁকড়াদেরও,\Nজেলেসম্প্রদায়েরও! Dialogue: 0,0:11:17.08,0:11:21.13,Default,,0,0,0,,যে কাঁকড়াদের গায়ে\Nসামুরাইদের মুখের ছাপ ছিলো... Dialogue: 0,0:11:21.15,0:11:23.53,Default,,0,0,0,,...তারা তুলনামূলক\Nবেশি টিকে গেলো। Dialogue: 0,0:11:23.55,0:11:27.30,Default,,0,0,0,,অবশেষে একদিন,\Nশুধু মানুষের মুখ নয়... Dialogue: 0,0:11:27.32,0:11:29.98,Default,,0,0,0,,...শুধু জাপানী মুখ নয়... Dialogue: 0,0:11:29.99,0:11:33.11,Default,,0,0,0,,...একেবারে সামুরাই যোদ্ধার\Nমুখের আদল সৃষ্টি হলো। Dialogue: 0,0:11:33.13,0:11:37.27,Default,,0,0,0,,কাঁকড়াগুলো কী চায়,\Nতার সাথে এর কোনো সম্পর্ক নেই। Dialogue: 0,0:11:37.30,0:11:40.92,Default,,0,0,0,,নির্বাচন আরোপিত হয়েছে\Nপুরোপুরি বাইরে থেকে। Dialogue: 0,0:11:40.93,0:11:45.06,Default,,0,0,0,,চেহারাতে সামুরাইদের সাথে যত মিল,\Nটিকে থাকার সম্ভাবনা তত বেশি। Dialogue: 0,0:11:45.07,0:11:49.92,Default,,0,0,0,,দেখতে দেখতে, অনেক কাঁকড়া জমে গেলো,\Nযারা দেখতে সামুরাই যোদ্ধাদের মত। Dialogue: 0,0:12:11.06,0:12:14.81,Default,,0,0,0,,এই প্রক্রিয়াটিকে বলা হয়,\Nকৃত্রিম নির্বাচন। Dialogue: 0,0:12:15.37,0:12:17.86,Default,,0,0,0,,হেইকে কাঁকড়াদের ক্ষেত্রে,\Nএটি প্রভাবিত হয়েছিলো... Dialogue: 0,0:12:17.87,0:12:20.93,Default,,0,0,0,,...কমবেশি জেলেদের মনের অজান্তেই... Dialogue: 0,0:12:20.94,0:12:25.40,Default,,0,0,0,,...এবং নিঃসন্দেহে,\Nকাঁকড়াগুলোর কোনো ইচ্ছা ছাড়াই। Dialogue: 0,0:12:25.41,0:12:28.16,Default,,0,0,0,,মানবজাতি, বহু হাজার বছর ধরে... Dialogue: 0,0:12:28.18,0:12:33.10,Default,,0,0,0,,...ইচ্ছাকৃতভাবেই নির্বাচন করছে,\Nকোন গাছপালা বা কোন প্রাণী টিকে থাকবে। Dialogue: 0,0:12:33.15,0:12:38.31,Default,,0,0,0,,আমাদের চারপাশে প্রচুর খামার,\Nগৃহপালিত পশুপাখি, ফলমূল, শাকসবজি! Dialogue: 0,0:12:38.99,0:12:42.81,Default,,0,0,0,,কোত্থেকে এলো এরা?\Nএরা কি একসময় বন্য ছিলো? মুক্ত ছিলো? Dialogue: 0,0:12:42.83,0:12:46.85,Default,,0,0,0,,এরপর কি এদেরকে কম ঝামেলাযুক্ত\Nখামারের পরিবেশে নিয়ে আসা হয়েছিলো? Dialogue: 0,0:12:47.13,0:12:48.31,Default,,0,0,0,,না। Dialogue: 0,0:12:48.33,0:12:52.59,Default,,0,0,0,,তাদের প্রায় সবাই,\Nআমাদের তৈরি। Dialogue: 0,0:12:56.11,0:13:04.37,Default,,0,0,0,,ঘোড়া, গরু, চালের দানা, বা হেইকে কাঁকড়া,\Nকৃত্রিম নির্বাচনের মূলকথা একটাই... Dialogue: 0,0:13:04.38,0:13:08.87,Default,,0,0,0,,অনেক বৈশিষ্ট্যই জন্মগত,\Nএগুলো বংশধরদের মধ্যে স্থানান্তরিত হয়। Dialogue: 0,0:13:09.66,0:13:13.44,Default,,0,0,0,,মানুষ কিছু প্রজাতির\Nপ্রজননে সাহায্য করে। Dialogue: 0,0:13:13.46,0:13:15.58,Default,,0,0,0,,আর অন্যদের\Nপ্রজননকে বাধা দেয়। Dialogue: 0,0:13:15.59,0:13:19.22,Default,,0,0,0,,যাদেরকে বেছে নেয়া হয়,\Nতারা বংশবিস্তার করে। Dialogue: 0,0:13:19.23,0:13:23.38,Default,,0,0,0,,যাদেরকে বাদ দেয়া হয়,\Nতারা কমে যায়, হারিয়েও যেতে পারে। Dialogue: 0,0:13:24.40,0:13:30.02,Default,,0,0,0,,কৃত্রিম নির্বাচন যদি মাত্র কয়েক হাজার\Nবছরেই এরকম পরিবর্তন ঘটাতে পারে... Dialogue: 0,0:13:30.04,0:13:36.46,Default,,0,0,0,,...তাহলে বিলিয়ন বছর ধরে সক্রিয়\Nপ্রাকৃতিক নির্বাচনের পক্ষে কী কী সম্ভব? Dialogue: 0,0:13:36.52,0:13:41.77,Default,,0,0,0,,এই প্রশ্নের উত্তর হচ্ছে,\Nজীববিজ্ঞানের সকল সৌন্দর্য আর বৈচিত্র্য। Dialogue: 0,0:13:46.33,0:13:50.58,Default,,0,0,0,,যুগ যুগ ধরে,\Nপ্রাণের যে বিবর্তন হয়েছে... Dialogue: 0,0:13:50.60,0:13:54.42,Default,,0,0,0,,...তার প্রমাণ শুধু পশু\Nআর শাকসবজিতেই নয়... Dialogue: 0,0:13:54.57,0:13:58.32,Default,,0,0,0,,...শিলায় খোদাই করা\Nইতিহাসের মধ্যেও আছে। Dialogue: 0,0:13:58.44,0:14:06.09,Default,,0,0,0,,ফসিল স্পষ্ট দেখিয়ে দেয় যে, একসময় কিছু প্রাণী যারা প্রচুর সংখ্যায় ছিলো... Dialogue: 0,0:14:06.11,0:14:08.33,Default,,0,0,0,,...এখন পুরোপুরি\Nনিশ্চিহ্ন হয়ে গেছে। Dialogue: 0,0:14:08.35,0:14:12.03,Default,,0,0,0,,বিলুপ্ত হওয়া প্রজাতির সংখ্যা\Nবর্তমানে উপস্থিত প্রজাতির চেয়েও বেশি। Dialogue: 0,0:14:12.05,0:14:16.34,Default,,0,0,0,,ওরা হচ্ছে বিবর্তনের\Nবাতিল সিদ্ধান্ত। Dialogue: 0,0:14:17.22,0:14:22.01,Default,,0,0,0,,এই ট্রাইলোবাইটগুলোর উদ্ভব হয়েছিলো\Nপ্রায় ৬০০ মিলিয়ন বছর আগে। Dialogue: 0,0:14:22.03,0:14:24.85,Default,,0,0,0,,এরা টিকে ছিলো\Nপ্রায় ৩০০ মিলিয়ন বছর। Dialogue: 0,0:14:24.86,0:14:28.32,Default,,0,0,0,,সবাই এখন বিলুপ্ত!\Nকেউই বেঁচে নেই! Dialogue: 0,0:14:28.43,0:14:33.25,Default,,0,0,0,,কিন্তু এই প্রাচীন শিলাগুলোতে,\Nকোনো মানুষ বা গবাদিপশুর ফসিল নেই। Dialogue: 0,0:14:33.27,0:14:36.29,Default,,0,0,0,,আমাদের বিবর্তন\Nবেশ সাম্প্রতিক ঘটনা! Dialogue: 0,0:14:36.31,0:14:39.73,Default,,0,0,0,,বিবর্তন একটি বাস্তব সত্য,\Nকোনো মতবাদ নয়। Dialogue: 0,0:14:39.75,0:14:41.87,Default,,0,0,0,,এটা সত্যিই ঘটেছে। Dialogue: 0,0:14:47.62,0:14:52.04,Default,,0,0,0,,বিবর্তনের কৌশল যে প্রাকৃতিক নির্বাচন,\Nসেটা আবিষ্কার করেছিলেন... Dialogue: 0,0:14:52.06,0:14:55.68,Default,,0,0,0,,...চার্লস ডারউইন\Nএবং আলফ্রেড রাসেল ওয়ালেস। Dialogue: 0,0:14:56.16,0:14:57.58,Default,,0,0,0,,এর কৌশলটা শুনুন... Dialogue: 0,0:14:57.90,0:14:59.61,Default,,0,0,0,,প্রকৃতির উৎপাদনক্ষমতা অসাধারণ! Dialogue: 0,0:14:59.63,0:15:03.69,Default,,0,0,0,,এখানে এমন প্রচুর প্রাণীর উদ্ভব হয়,\Nযাদের টিকে থাকা সম্ভব না। Dialogue: 0,0:15:03.70,0:15:08.83,Default,,0,0,0,,তাই দুর্ভাগ্যবশত, যেসব প্রজাতির\Nঅভিযোজন ক্ষমতা কম... Dialogue: 0,0:15:08.87,0:15:12.56,Default,,0,0,0,,...ওরা টিকতে পারে না,\Nঅথবা তেমন বংশবিস্তার করতে পারে না। Dialogue: 0,0:15:12.58,0:15:19.50,Default,,0,0,0,,মিউটেশন, অর্থাৎ বংশগতির ধারায়\Nহঠাৎ পরিবর্তনগুলোও পরের প্রজন্মে চলে যায়। Dialogue: 0,0:15:19.52,0:15:24.65,Default,,0,0,0,,প্রকৃতিই এমন মিউটেশন নির্বাচন করে\Nযা টিকে থাকতে সাহায্য করবে। Dialogue: 0,0:15:24.69,0:15:29.32,Default,,0,0,0,,জীবজগতের বৈশিষ্ট্যে\Nধীর একটা পরিবর্তনের ধারা শুরু হয়... Dialogue: 0,0:15:29.33,0:15:31.65,Default,,0,0,0,,...যার শেষ ধাপ,\Nনতুন প্রজাতির উৎপত্তি। Dialogue: 0,0:15:33.03,0:15:38.99,Default,,0,0,0,,অনেকেই বেশ ক্ষুব্ধ হয়েছিলো,\Nবিবর্তন আর প্রাকৃতিক নির্বাচনের ধারণা শুনে। Dialogue: 0,0:15:39.00,0:15:44.33,Default,,0,0,0,,আমাদের পূর্বপুরুষেরা, প্রাণের এই\Nজটিলতা আর সৌন্দর্যের দিকে তাকিয়ে... Dialogue: 0,0:15:44.34,0:15:48.33,Default,,0,0,0,,...মহান সৃষ্টিকর্তার প্রমাণ দেখেছিলো। Dialogue: 0,0:15:51.05,0:15:57.10,Default,,0,0,0,,প্রাণের সবচেয়ে সরল রুপটাও\Nএকটা হাতঘড়ির চেয়ে অনেক বেশি জটিল! Dialogue: 0,0:15:57.12,0:16:01.61,Default,,0,0,0,,তবুও, হাতঘড়ি তো নিজে নিজে\Nতৈরি হয়ে যায় না... Dialogue: 0,0:16:01.63,0:16:08.12,Default,,0,0,0,,...অথবা ধরুন, দেয়ালঘড়ি থেকে তো\Nধীরগতিতে তাদের বিবর্তন হয় না! Dialogue: 0,0:16:08.23,0:16:11.36,Default,,0,0,0,,ঘড়ি ইঙ্গিত দেয়,\Nএর একজন নির্মাতা আছে। Dialogue: 0,0:16:12.81,0:16:17.49,Default,,0,0,0,,দেখে মনে হয়, কোনো উপায়ই নেই যে,\Nপরমাণুগুলো নিজে নিজে একত্রিত হয়ে... Dialogue: 0,0:16:17.51,0:16:23.00,Default,,0,0,0,,তৈরি করে ফেলবে,একটা ড্যান্ডেলায়ন! Dialogue: 0,0:16:23.48,0:16:30.84,Default,,0,0,0,,সৃষ্টিকর্তার ধারণাটা বেশ আকর্ষণীয়!\Nআর ব্যাখ্যাটা বেশ মানবিক! Dialogue: 0,0:16:30.86,0:16:34.28,Default,,0,0,0,,কিন্তু ডারউইন আর ওয়ালেস দেখালেন... Dialogue: 0,0:16:34.29,0:16:36.14,Default,,0,0,0,,...উপায় আরেকটা আছে! Dialogue: 0,0:16:36.16,0:16:40.08,Default,,0,0,0,,ঠিক ততটুকুই মানবিক,\Nএবং অনেক বেশি নিখুঁত। Dialogue: 0,0:16:40.30,0:16:44.62,Default,,0,0,0,,প্রাকৃতিক নির্বাচন,\Nপ্রাণের সুরকে করে তোলে আরো মধুময়... Dialogue: 0,0:16:44.64,0:16:47.02,Default,,0,0,0,,...প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। Dialogue: 0,0:16:52.88,0:16:55.26,Default,,0,0,0,,কালের ঘটনাপ্রবাহ বোঝার জন্য... Dialogue: 0,0:16:55.28,0:16:58.80,Default,,0,0,0,,...কালের শুরু থেকে সময়কে\Nএকটি মহাজাগতিক বর্ষে নিয়ে এসেছি... Dialogue: 0,0:16:58.82,0:17:02.34,Default,,0,0,0,,...যেখানে বিগ ব্যাং হয়েছে,\Nজানুয়ারির ১ তারিখ। Dialogue: 0,0:17:02.35,0:17:06.98,Default,,0,0,0,,এর প্রত্যেক মাস,\Nএক বিলিয়ন বছরের চেয়ে একটু দীর্ঘ। Dialogue: 0,0:17:06.99,0:17:11.05,Default,,0,0,0,,পৃথিবীর জন্ম হতে হতে\Nবছরের তিন ভাগের দুই ভাগ শেষ। Dialogue: 0,0:17:11.06,0:17:15.42,Default,,0,0,0,,প্রাণের ইতিহাস নিয়ে\Nআমাদের জ্ঞান খুবই সাম্প্রতিক... Dialogue: 0,0:17:15.43,0:17:19.06,Default,,0,0,0,,...৩১শে ডিসেম্বরের\Nশেষ কয়েক সেকেন্ড শুধু... Dialogue: 0,0:17:19.07,0:17:23.39,Default,,0,0,0,,নিচের ডানদিকে\Nঐ ছোট্ট সাদা বিন্দুটা। Dialogue: 0,0:17:23.41,0:17:28.67,Default,,0,0,0,,পৃথিবীর মত কমবেশি একইরকম বিবর্তন\Nহয়তো ঘটেছে অন্য অনেক গ্রহেই। Dialogue: 0,0:17:28.68,0:17:30.86,Default,,0,0,0,,কিন্তু খুঁটিনাটির দিক থেকে হয়তো... Dialogue: 0,0:17:30.88,0:17:36.27,Default,,0,0,0,,...পৃথিবীতে প্রাণের গল্পের সাথে,\Nআকাশগঙ্গার অন্য কোনো গ্রহের মিল নেই। Dialogue: 0,0:17:36.76,0:17:41.38,Default,,0,0,0,,বিবর্তনের রহস্য হচ্ছে,\Nসময় আর মৃত্যু। Dialogue: 0,0:17:41.39,0:17:45.42,Default,,0,0,0,,সময়, অনুকূল মিউটেশনগুলো\Nমিশে যাওয়ার জন্য! Dialogue: 0,0:17:45.43,0:17:49.22,Default,,0,0,0,,মৃত্যু, নতুন প্রজাতিকে\Nজায়গা করে দেয়ার জন্য। Dialogue: 0,0:17:49.74,0:17:53.19,Default,,0,0,0,,পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছিলো,\Nমহাজাগতিক পঞ্জিকার সেপ্টেম্বর মাসে... Dialogue: 0,0:17:53.21,0:17:58.06,Default,,0,0,0,,আমাদের পৃথিবী তখনো নিজের\Nউত্তাল জন্মের পর ক্ষতবিক্ষত। Dialogue: 0,0:17:58.08,0:18:00.43,Default,,0,0,0,,চাঁদকে যেমন দেখায়, তেমন! Dialogue: 0,0:18:02.41,0:18:06.13,Default,,0,0,0,,পৃথিবীর বয়স\Nপ্রায় সাড়ে চার বিলিয়ন বছর। Dialogue: 0,0:18:06.15,0:18:07.67,Default,,0,0,0,,মহাজাগতিক পঞ্জিকায়... Dialogue: 0,0:18:07.69,0:18:14.71,Default,,0,0,0,,...আন্তঃনাক্ষত্রিক গ্যাস আর ধুলিকণা থেকে\Nএটি ঘনীভূত হয়েছিলো, সেপ্টেম্বরের ১৪ তারিখে। Dialogue: 0,0:18:14.73,0:18:18.58,Default,,0,0,0,,ফসিল রেকর্ড থেকে জেনেছি যে,\Nপ্রাণের উৎপত্তি হয়েছিল প্রায় পরপরই... Dialogue: 0,0:18:18.60,0:18:22.05,Default,,0,0,0,,...সেপ্টেম্বরের ২৫ তারিখের দিকে... Dialogue: 0,0:18:22.07,0:18:26.13,Default,,0,0,0,,...সম্ভবত আদিম পৃথিবীর\Nজলাশয়ে এবং সাগরে। Dialogue: 0,0:18:26.17,0:18:30.96,Default,,0,0,0,,প্রথম দিকের প্রাণ,\Nএককোষী প্রাণীদের মত জটিল ছিলো না... Dialogue: 0,0:18:30.98,0:18:34.80,Default,,0,0,0,,...ওটা প্রাণের আরো উঁচু ধাপ! Dialogue: 0,0:18:34.81,0:18:39.03,Default,,0,0,0,,না, প্রাণের প্রথম উত্থান\Nছিলো আরো সরল... Dialogue: 0,0:18:39.05,0:18:42.07,Default,,0,0,0,,...আর সেটা ঘটেছিলো\Nএকেবারে আণবিক স্তরে। Dialogue: 0,0:18:42.09,0:18:46.48,Default,,0,0,0,,সেই দিনগুলোতে,\Nবজ্রপাত আর সূর্যের অতিবেগুনী রশ্মি... Dialogue: 0,0:18:46.49,0:18:50.88,Default,,0,0,0,,...বায়ুমণ্ডলের হাইড্রোজেনযুক্ত\Nঅণুগুলোকে ভেঙ্গে ফেলছিলো। Dialogue: 0,0:18:50.90,0:18:59.59,Default,,0,0,0,,অণুর ভগ্নাংশগুলো নিজ থেকেই\Nজোড়া লেগে আরো জটিল অণু তৈরি করছিলো। Dialogue: 0,0:19:01.54,0:19:05.69,Default,,0,0,0,,সাগরে চলতে থাকা এই রসায়নের ফলে... Dialogue: 0,0:19:05.71,0:19:11.53,Default,,0,0,0,,...তৈরি হলো এক জৈব (অর্গ্যানিক) স্যুপ,\Nযার অণুগুলোর আকৃতি আরো জটিল হচ্ছিলো। Dialogue: 0,0:19:11.55,0:19:15.54,Default,,0,0,0,,তারপর একদিন,\Nপুরোপুরি কাকতালীয়ভাবেই... Dialogue: 0,0:19:15.55,0:19:19.84,Default,,0,0,0,,...এমন এক অণু তৈরি হলো, যেটা নিজের\Nঅপরিপক্ক প্রতিরুপ তৈরি করতে সক্ষম ছিলো... Dialogue: 0,0:19:19.86,0:19:23.48,Default,,0,0,0,,...স্যুপের অন্য অণুগুলোকে\Nভিত্তিপ্রস্তর হিসেবে ব্যবহার করে। Dialogue: 0,0:19:23.50,0:19:27.14,Default,,0,0,0,,এটাই ছিলো\Nডিএনএ(DNA)-এর আদিরুপ... Dialogue: 0,0:19:27.17,0:19:30.72,Default,,0,0,0,,...পৃথিবীতে প্রাণের কর্তৃত্বকারী অণু। Dialogue: 0,0:19:30.74,0:19:34.59,Default,,0,0,0,,এটা চারটা অংশ দিয়ে তৈরি,\Nযাদেরকে নিউক্লিওটাইড বলে। Dialogue: 0,0:19:34.61,0:19:38.49,Default,,0,0,0,,এগুলো দিয়েই তৈরি হয়\Nজেনেটিক কোডের চারটি অক্ষর! Dialogue: 0,0:19:38.51,0:19:40.26,Default,,0,0,0,,একে বলা হয়\Nবংশগতির ভাষা। Dialogue: 0,0:19:40.28,0:19:45.34,Default,,0,0,0,,প্রতিটি নিউক্লিওটাইড\Nবা ডিএনএ সিঁড়ির প্রতিটি ধাপকে... Dialogue: 0,0:19:45.35,0:19:47.84,Default,,0,0,0,,...এই মডেলে ভিন্ন রঙ দিয়ে\Nদেখানো হয়েছে। Dialogue: 0,0:19:47.85,0:19:51.31,Default,,0,0,0,,প্রতিটি প্রাণীর জন্য,\Nএর নির্দেশিকা ভিন্ন। Dialogue: 0,0:19:51.32,0:19:53.88,Default,,0,0,0,,এজন্যই একটি প্রাণী\Nঅন্যটার চেয়ে আলাদা। Dialogue: 0,0:19:53.89,0:19:57.92,Default,,0,0,0,,তো, মিউটেশন হচ্ছে\Nনিউক্লিওটাইডের পরিবর্তন। Dialogue: 0,0:19:57.93,0:20:01.15,Default,,0,0,0,,যেন বানানের ভুল,\Nবংশগতির নির্দেশিকার মধ্যে। Dialogue: 0,0:20:01.17,0:20:06.23,Default,,0,0,0,,বেশিরভাগ মিউটেশনই জেনেটিকভাবে অর্থহীন।\Nকারণ, সেগুলো এলোমেলো। Dialogue: 0,0:20:06.24,0:20:08.62,Default,,0,0,0,,তারা পরবর্তী প্রজন্মের ক্ষতি করে। Dialogue: 0,0:20:08.64,0:20:11.13,Default,,0,0,0,,কিন্তু কিছু কিছু,\Nপুরোপুরি দৈবভাবেই... Dialogue: 0,0:20:11.14,0:20:15.83,Default,,0,0,0,,...আসল কোডের চেয়েও উন্নত হয়,\Nএবং বিবর্তনে সাহায্য করে। Dialogue: 0,0:20:16.35,0:20:21.77,Default,,0,0,0,,এখানে যেমন দেখছি,\Nডিএনএ তার চেয়ে বিলিয়ন গুণ ছোট। Dialogue: 0,0:20:21.79,0:20:26.91,Default,,0,0,0,,ফলের মত প্রত্যেকটা আকৃতিই\Nএকেকটি পরমাণু। Dialogue: 0,0:20:26.93,0:20:28.71,Default,,0,0,0,,বিজ্ঞানের সাহায্য ছাড়া... Dialogue: 0,0:20:28.73,0:20:32.22,Default,,0,0,0,,...জীবনের এই কৌশলগুলো\Nঅদৃশ্যই থেকে যেতো। Dialogue: 0,0:20:36.27,0:20:38.09,Default,,0,0,0,,চার বিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:20:38.10,0:20:42.32,Default,,0,0,0,,...ডিএনএ-র পূর্বপুরুষেরা আণবিক\Nভিত্তিকাঠামোর জন্য প্রতিযোগিতা করেছিলো। Dialogue: 0,0:20:42.34,0:20:45.50,Default,,0,0,0,,নিজেদের অপরিপক্ক প্রতিরুপ\Nতৈরি করেছিলো। Dialogue: 0,0:20:45.51,0:20:48.97,Default,,0,0,0,,কোনো শিকারী ছিলো না;\Nপ্রাণের কাঁচামাল ছিলো সর্বত্র। Dialogue: 0,0:20:48.98,0:20:52.54,Default,,0,0,0,,গর্তগুলো পরিপূর্ণ করে রাখতো\Nসাগর আর জলাশয়গুলো। Dialogue: 0,0:20:52.55,0:20:56.04,Default,,0,0,0,,সেগুলো ছিলো,\Nঅণুদের জন্য স্বর্গের উদ্যানের মত। Dialogue: 0,0:20:56.19,0:20:59.37,Default,,0,0,0,,প্রজনন, মিউটেশন,\Nআর প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে... Dialogue: 0,0:20:59.39,0:21:03.61,Default,,0,0,0,,...এসব আণবিক জীবের বিবর্তন\Nভালোই চলছিলো। Dialogue: 0,0:21:03.96,0:21:08.05,Default,,0,0,0,,ভিন্ন ভিন্ন কাজ করে,\Nএমন অণুগুলো মিলে তৈরি করলো... Dialogue: 0,0:21:08.07,0:21:11.28,Default,,0,0,0,,...একটি দল - প্রথম এককোষী জীব। Dialogue: 0,0:21:11.30,0:21:14.55,Default,,0,0,0,,কালক্রমে এই অর্গানিক স্যুপ\Nফুরিয়ে গেলো। Dialogue: 0,0:21:14.57,0:21:18.13,Default,,0,0,0,,কিন্তু, ততদিনে উদ্ভিদের বিবর্তন হয়েছে।\Nসূর্যের আলো ব্যবহার করে... Dialogue: 0,0:21:18.14,0:21:23.07,Default,,0,0,0,,...ওরা নিজেরাই ভিত্তিকাঠামো তৈরি করলো,\Nজলাশয়ের পানিকে সবুজ করলো। Dialogue: 0,0:21:23.08,0:21:28.70,Default,,0,0,0,,বেশ কিছু এককোষী উদ্ভিদ\Nএকত্র হয়ে তৈরি করলো প্রথম বহুকোষী জীব। Dialogue: 0,0:21:30.02,0:21:34.65,Default,,0,0,0,,একইরকম গুরুত্বপূর্ণ বিবর্তন ছিলো\Nলিঙ্গের উদ্ভব, যা ঘটেছিলো নভেম্বরের শুরুতে। Dialogue: 0,0:21:34.66,0:21:39.34,Default,,0,0,0,,এই অভিজ্ঞতা প্রথম\Nপেয়েছিলো অণুজীবগুলো। Dialogue: 0,0:21:41.83,0:21:45.69,Default,,0,0,0,,পহেলা ডিসেম্বরের মধ্যে,\Nসবুজ উদ্ভিদগুলো পর্যাপ্ত পরিমাণে... Dialogue: 0,0:21:45.70,0:21:49.13,Default,,0,0,0,,...অক্সিজেন এবং নাইট্রোজেন\Nছড়িয়ে দিয়েছিলো বায়ুমণ্ডলে। Dialogue: 0,0:21:49.14,0:21:52.63,Default,,0,0,0,,এই আকাশটাও,\Nপ্রাণই তৈরি করেছে। Dialogue: 0,0:21:53.75,0:21:56.67,Default,,0,0,0,,তারপর হঠাৎ,\Nডিসেম্বরের ১৫ তারিখে... Dialogue: 0,0:21:56.68,0:21:59.86,Default,,0,0,0,,...বিপুল পরিমাণে\Nনতুন প্রাণের বিস্তার ঘটলো। Dialogue: 0,0:21:59.89,0:22:03.51,Default,,0,0,0,,সেই ঘটনার নাম,\N"ক্যামব্রিয়ান বিস্ফোরণ"। Dialogue: 0,0:22:08.26,0:22:12.94,Default,,0,0,0,,ফসিল বলছে, প্রাণ তৈরি হয়েছিলো\Nপৃথিবী গঠনের পরপরই। Dialogue: 0,0:22:12.96,0:22:18.79,Default,,0,0,0,,দেখে মনে হয়, প্রাণের উৎপত্তির\Nএই রাসায়নিক বিক্রিয়া হয়তো... Dialogue: 0,0:22:18.79,0:22:23.09,Default,,0,0,0,,...পৃথিবীর মত অসংখ্য গ্রহেই\Nঅবশ্যম্ভাবী, পুরো কসমস জুড়েই। Dialogue: 0,0:22:23.11,0:22:29.27,Default,,0,0,0,,কিন্তু পৃথিবীতে, প্রায় ৪ বিলিয়ন বছর ধরে,\Nপ্রাণ কিন্তু শৈবালের চেয়ে বেশি এগোয়নি। Dialogue: 0,0:22:29.28,0:22:34.27,Default,,0,0,0,,জটিল প্রাণের বিবর্তন\Nহয়তো অত্যন্ত কঠিন... Dialogue: 0,0:22:34.29,0:22:37.04,Default,,0,0,0,,...এমনকি প্রাণের উৎপত্তির চেয়েও। Dialogue: 0,0:22:37.06,0:22:39.91,Default,,0,0,0,,যদি তাই হয়,\Nতাহলে ছায়াপথের গ্রহগুলো... Dialogue: 0,0:22:39.93,0:22:42.78,Default,,0,0,0,,...হয়তো গিজগিজ করছে,\Nআণুবীক্ষণিক প্রাণী দিয়ে... Dialogue: 0,0:22:42.79,0:22:49.85,Default,,0,0,0,,...কিন্তু বড় পশু, উদ্ভিদ, এবং চিন্তাশীল প্রাণী\Nহয়তো তুলনামূলকভাবে দুর্লভ। Dialogue: 0,0:22:53.14,0:22:57.39,Default,,0,0,0,,১৮ই ডিসেম্বরের মধ্যে,\Nট্রাইলোবাইটের বিশাল ঝাঁক... Dialogue: 0,0:22:57.41,0:22:59.73,Default,,0,0,0,,...ঘুরে বেড়াতো\Nসাগরের তলদেশে। Dialogue: 0,0:22:59.74,0:23:05.04,Default,,0,0,0,,বিভিন্ন রঙের খোলসযুক্ত\Nস্কুইডের মত প্রাণীরা ঘুরে বেড়াতো সর্বত্র। Dialogue: 0,0:23:07.79,0:23:11.57,Default,,0,0,0,,আমরা মোটামুটি জানি\Nপরবর্তীতে কী কী ঘটেছিলো। Dialogue: 0,0:23:11.59,0:23:15.48,Default,,0,0,0,,প্রথম মাছ এবং প্রথম মেরুদণ্ডী প্রাণী\Nএসেছিলো ডিসেম্বরের ১৯ তারিখে। Dialogue: 0,0:23:15.49,0:23:19.24,Default,,0,0,0,,উদ্ভিদ মাটিতে আস্তানা গাড়লো,\Nডিসেম্বরের ২০ তারিখে। Dialogue: 0,0:23:19.26,0:23:23.55,Default,,0,0,0,,পাখাওয়ালা কীটপতঙ্গ প্রথম উড়তে শুরু করলো,\Nডিসেম্বরের ২২ তারিখে। Dialogue: 0,0:23:23.57,0:23:26.89,Default,,0,0,0,,একই দিনে এলো,\Nপ্রথম উভচর প্রাণীরাও... Dialogue: 0,0:23:26.91,0:23:29.53,Default,,0,0,0,,...দেখতে লাং-ফিশ এর মত... Dialogue: 0,0:23:29.54,0:23:33.00,Default,,0,0,0,,...যারা জল ও স্থল,\Nদু'জায়গাতেই বাঁচতে সক্ষম। Dialogue: 0,0:23:33.01,0:23:37.43,Default,,0,0,0,,আমাদের সরাসরি পূর্বপুরুষেরা,\Nসাগরকে পেছনে ফেলে আসছিলো। Dialogue: 0,0:23:40.12,0:23:45.25,Default,,0,0,0,,প্রথম বৃক্ষ এবং প্রথম সরীসৃপের\Nবিবর্তন ঘটে ডিসেম্বরের ২৩ তারিখ। Dialogue: 0,0:23:45.29,0:23:48.75,Default,,0,0,0,,দুটোই, বিবর্তনের\Nঅসাধারণ দুটো অগ্রগতি। Dialogue: 0,0:23:50.90,0:23:54.52,Default,,0,0,0,,আমরা এসেছি,\Nতেমনই এক সরীসৃপ থেকে। Dialogue: 0,0:23:58.74,0:24:02.26,Default,,0,0,0,,ডাইনোসররা এসেছিলো,\Nক্রিসমাসের আগের রাতে। Dialogue: 0,0:24:02.27,0:24:04.52,Default,,0,0,0,,ডায়নোসরদের অনেক অনেক প্রজাতি ছিলো। Dialogue: 0,0:24:04.54,0:24:07.70,Default,,0,0,0,,পৃথিবীটা, একসময় ওদের গ্রহ ছিলো। Dialogue: 0,0:24:10.65,0:24:14.28,Default,,0,0,0,,অনেকেই সোজা হয়ে দাঁড়াতে পারতো।\Nকিছুটা বুদ্ধিমত্তাও ছিলো। Dialogue: 0,0:24:14.29,0:24:19.31,Default,,0,0,0,,দানবীয় সরীসৃপের দল চড়ে বেড়াতো\Nসেই স্যাঁতস্যাঁতে জঙ্গলে। Dialogue: 0,0:24:24.23,0:24:27.05,Default,,0,0,0,,ডাইনোসরদের অগোচরে,\Nনতুন একটি প্রাণী... Dialogue: 0,0:24:27.07,0:24:31.96,Default,,0,0,0,,...আত্মপ্রকাশ করছিলো,\Nযাদের সন্তানরা জন্ম নিতো জীবিত অবস্থাতেই। Dialogue: 0,0:24:31.97,0:24:35.29,Default,,0,0,0,,প্রথম স্তন্যপায়ীর আগমন হলো\Nডিসেম্বরের ২৬ তারিখে। Dialogue: 0,0:24:35.31,0:24:38.76,Default,,0,0,0,,প্রথম পাখি এলো\Nতার পরের দিন। Dialogue: 0,0:24:41.88,0:24:45.47,Default,,0,0,0,,কিন্তু রাজত্বটা তখনো ছিলো\Nডাইনোসরদের হাতেই। Dialogue: 0,0:24:45.48,0:24:51.57,Default,,0,0,0,,তারপর হঠাৎ, কোনো পূর্বাভাস ছাড়াই,\Nপুরো পৃথিবীর ডায়নোসর একসাথে মারা গেলো। Dialogue: 0,0:24:51.59,0:24:55.15,Default,,0,0,0,,কারণটা অজানা,\Nকিন্তু শিক্ষাটা পরিষ্কার। Dialogue: 0,0:24:55.16,0:25:00.05,Default,,0,0,0,,১৬০ মিলিয়ন বছরের রাজত্বও\Nটিকে থাকার কোনো গ্যারান্টি দেয় না। Dialogue: 0,0:25:00.07,0:25:04.75,Default,,0,0,0,,ডায়নোসরেরা হারিয়ে গিয়েছিলো\Nপ্রথম ফুল ফোটার সময়ে। Dialogue: 0,0:25:06.20,0:25:08.80,Default,,0,0,0,,ডিসেম্বরের ৩০ তারিখ,\Nপ্রথমবারের মত একটা প্রাণী... Dialogue: 0,0:25:08.80,0:25:11.76,Default,,0,0,0,,...বিবর্তিত হলো,\Nযারা দেখতে খানিকটা মানুষের মত। Dialogue: 0,0:25:11.78,0:25:16.13,Default,,0,0,0,,তাদের মস্তিষ্কের আকার\Nবৃদ্ধি পেলো চমৎকারভাবে। Dialogue: 0,0:25:16.15,0:25:20.21,Default,,0,0,0,,তারপর, শেষ মাসের শেষ সন্ধ্যায়... Dialogue: 0,0:25:20.22,0:25:22.04,Default,,0,0,0,,...মাত্র কয়েক মিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:25:22.05,0:25:27.08,Default,,0,0,0,,...প্রথম প্রকৃত মানুষ,\Nমহাজাগতিক পঞ্জিকায় জায়গা করে নিলো। Dialogue: 0,0:25:28.19,0:25:30.18,Default,,0,0,0,,আমাদের লিখিত ইতিহাস... Dialogue: 0,0:25:30.20,0:25:34.05,Default,,0,0,0,,...মহাজাগতিক বছরের\Nশুধু শেষ ১০ সেকেন্ড জুড়ে। Dialogue: 0,0:25:36.37,0:25:40.46,Default,,0,0,0,,আসুন, একটু গভীরভাবে দেখি,\Nআমাদের পূর্বপুরুষ কারা ছিলো। Dialogue: 0,0:25:40.47,0:25:43.72,Default,,0,0,0,,একটি মামুলি রাসায়নিক ঘটনা\Nনিয়ে এলো একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত... Dialogue: 0,0:25:43.74,0:25:45.96,Default,,0,0,0,,...আমাদের এই গ্রহটির ইতিহাসে। Dialogue: 0,0:25:45.98,0:25:49.10,Default,,0,0,0,,আদি স্যুপে,\Nঅনেক ধরনের অণু ছিল। Dialogue: 0,0:25:49.11,0:25:54.14,Default,,0,0,0,,কোনো কোনো অণুর এক প্রান্ত পানিকে\Nআকর্ষণ করতো, অন্য প্রান্ত বিকর্ষণ করতো। Dialogue: 0,0:25:54.15,0:25:56.94,Default,,0,0,0,,এটাই তাদেরকে বাধ্য করলো... Dialogue: 0,0:25:56.96,0:25:59.94,Default,,0,0,0,,...একটি ক্ষুদ্র, আবদ্ধ,\Nগোল আকৃতি ধারণ করতে। Dialogue: 0,0:25:59.96,0:26:02.95,Default,,0,0,0,,...সাবানের বুদবুদের মত,\Nযা ভেতরটাকে রক্ষা করতো। Dialogue: 0,0:26:02.96,0:26:06.71,Default,,0,0,0,,বুদবুদের ভেতরে, ডিএনএ'র পূর্বপুরুষেরা\Nনিজেদের বাসস্থান খুঁজে পেয়েছিলো। Dialogue: 0,0:26:06.73,0:26:08.62,Default,,0,0,0,,গঠিত হয়েছিলো, প্রথম কোষ! Dialogue: 0,0:26:08.63,0:26:14.49,Default,,0,0,0,,কয়েকশো মিলিয়ন বছর লেগে গিয়েছিলো\Nক্ষুদ্র উদ্ভিদের বিবর্তন হতে, আর অক্সিজেন দিতে। Dialogue: 0,0:26:14.51,0:26:17.93,Default,,0,0,0,,কিন্তু আমরা,\Nসেই শাখা থেকে আসিনি। Dialogue: 0,0:26:18.24,0:26:23.27,Default,,0,0,0,,অক্সিজেন গ্রহণে সক্ষম ব্যাকটেরিয়ার\Nবিবর্তন হতে লেগেছিলো কয়েক বিলিয়ন বছর। Dialogue: 0,0:26:24.45,0:26:28.97,Default,,0,0,0,,প্রথমে নগ্ন, এরপর আবৃত\Nনিউক্লিয়াসযুক্ত কোষ গঠিত হলো। Dialogue: 0,0:26:30.19,0:26:34.68,Default,,0,0,0,,অ্যামিবার মত এই গঠনগুলোর কেউ কেউ\Nকালক্রমে উদ্ভিদে পরিণত হলো। Dialogue: 0,0:26:38.56,0:26:40.69,Default,,0,0,0,,অন্যরা কলোনী তৈরি করলো... Dialogue: 0,0:26:40.70,0:26:45.15,Default,,0,0,0,,...যাদের ভেতরের এবং বাইরের কোষের\Nকার্যকলাপ ভিন্ন ছিলো। Dialogue: 0,0:26:46.81,0:26:52.19,Default,,0,0,0,,এরা পরিণত হলো, সমুদ্রের মেঝেতে\Nআটকে থাকা প্রবালকীটে... Dialogue: 0,0:26:52.21,0:26:54.77,Default,,0,0,0,,...যারা পানি থেকে\Nখাদ্য সংগ্রহ করতো। Dialogue: 0,0:26:55.01,0:26:57.73,Default,,0,0,0,,ওদের ছোটো শুঁড় তৈরি হলো... Dialogue: 0,0:26:57.75,0:27:01.27,Default,,0,0,0,,...যাতে খাদ্য পৌঁছে দেয়া যায়\Nমুখের প্রাথমিক গঠনে। Dialogue: 0,0:27:02.32,0:27:05.99,Default,,0,0,0,,আমাদের এই মামুলি পূর্বপুরুষ থেকে\Nতৈরি হয়েছিলো কাঁটাওয়ালা চামড়া... Dialogue: 0,0:27:05.99,0:27:12.65,Default,,0,0,0,,...আর আভ্যন্তরীণ অঙ্গযুক্ত প্রাণী,\Nযাদের মধ্যে ছিলো আমাদের কাজিন, স্টারফিশ। Dialogue: 0,0:27:12.66,0:27:15.29,Default,,0,0,0,,কিন্তু আমরা স্টারফিশ থেকে আসিনি। Dialogue: 0,0:27:16.03,0:27:18.49,Default,,0,0,0,,৫৫০ মিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:27:18.50,0:27:21.69,Default,,0,0,0,,সেই ছাঁকনি-খাদকদের\Nফুলকা সৃষ্টি হলো। Dialogue: 0,0:27:21.71,0:27:25.20,Default,,0,0,0,,খাদ্যবস্তু ছেঁকে নেয়ার জন্য\Nএটা আরো উপযুক্ত ছিলো। Dialogue: 0,0:27:25.21,0:27:29.13,Default,,0,0,0,,বিবর্তনের একটি ধারা থেকে\Nকেঁচোর সৃষ্টি হলো। Dialogue: 0,0:27:29.21,0:27:33.93,Default,,0,0,0,,অন্যটা জন্ম দিলো,\Nবাচ্চাকালে সাঁতরাতে সক্ষম এক প্রাণীর। Dialogue: 0,0:27:33.95,0:27:37.48,Default,,0,0,0,,অবশ্য পরিণত বয়সে\Nওরা সমুদ্রতলে শক্তভাবে আটকে থাকতো। Dialogue: 0,0:27:37.49,0:27:40.34,Default,,0,0,0,,কেউ কেউ জীবন্ত,\Nফাঁপা নালীতে পরিণত হলো। Dialogue: 0,0:27:40.69,0:27:45.22,Default,,0,0,0,,অন্যরা ছোটোবেলার সেই\Nবৈশিষ্ট্য ধরে রাখলো সারা জীবন... Dialogue: 0,0:27:45.23,0:27:49.45,Default,,0,0,0,,...পরিণত বয়সেও সাঁতরাতে সক্ষম হলো।\Nতৈরি হলো মেরুদণ্ডের আদিরুপ। Dialogue: 0,0:27:54.24,0:27:57.61,Default,,0,0,0,,এই ধাপে আমাদের পূর্বপুরুষরা,\Nঅর্থাৎ ৫০০ মিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:27:57.61,0:28:00.53,Default,,0,0,0,,...চোয়ালবিহীন, ছেঁকে খাদ্য\Nসংগ্রহ করা মাছের মত ছিলো। Dialogue: 0,0:28:00.55,0:28:03.17,Default,,0,0,0,,...অনেকটা ল্যামপ্রে'র মত। Dialogue: 0,0:28:04.78,0:28:10.07,Default,,0,0,0,,ধীরে ধীরে সেই ছোট্ট মাছগুলোতে,\Nচোখ আর চোয়ালের সৃষ্টি হলো। Dialogue: 0,0:28:10.39,0:28:12.74,Default,,0,0,0,,মাছেরা তখন একে অন্যকে\Nখেতে শুরু করলো। Dialogue: 0,0:28:12.76,0:28:16.01,Default,,0,0,0,,দ্রুত সাঁতরাতে পারলে,\Nতুমি টিকে থাকবে। Dialogue: 0,0:28:17.56,0:28:22.62,Default,,0,0,0,,খাওয়ার জন্য চোয়াল থাকলে,\Nফুলকা ব্যবহার করে পানিতে নিঃশ্বাস নেয়া যায়। Dialogue: 0,0:28:22.73,0:28:25.83,Default,,0,0,0,,এভাবেই আধুনিক মাছের সৃষ্টি হয়। Dialogue: 0,0:28:29.91,0:28:32.66,Default,,0,0,0,,গ্রীষ্মকালে জলাশয়\Nএবং হ্রদ শুকিয়ে যেতো। Dialogue: 0,0:28:32.68,0:28:37.67,Default,,0,0,0,,কিছু মাছ বিবর্তিত হলো। শুরু করলো\Nআদি ফুসফুসের ব্যবহার, বৃষ্টি না আসা পর্যন্ত। Dialogue: 0,0:28:37.68,0:28:40.17,Default,,0,0,0,,তাদের মস্তিষ্ক আকারে বড় হচ্ছিলো। Dialogue: 0,0:28:40.19,0:28:45.37,Default,,0,0,0,,বৃষ্টি না এলে, পাশের জলাশয়ে\Nযেতে পারলে কিন্তু বেশ হয়! Dialogue: 0,0:28:45.39,0:28:48.48,Default,,0,0,0,,এটা বেশ গুরুত্বপূর্ণ\Nএকটা অভিযোজন ছিলো। Dialogue: 0,0:28:51.83,0:28:55.46,Default,,0,0,0,,প্রথম উভচর প্রাণীদের বিবর্তন হলো,\Nমাছের মত লেজটা ছিলো অবশ্য। Dialogue: 0,0:28:55.47,0:29:00.03,Default,,0,0,0,,উভচরেরা মাছের মতই পানিতে ডিম পাড়তো,\Nযেখানে সেগুলো সহজেই খেয়ে ফেলা যেতো। Dialogue: 0,0:29:00.04,0:29:02.86,Default,,0,0,0,,কিন্তু তারপর,\Nএকটা চমৎকার বিবর্তন ঘটলো... Dialogue: 0,0:29:02.87,0:29:07.66,Default,,0,0,0,,শক্ত খোলসযুক্ত ডিম, যেটা স্থলে পাড়া যায়,\Nযেখানে এখনো কোনো শিকারী নেই। Dialogue: 0,0:29:07.68,0:29:12.43,Default,,0,0,0,,সরীসৃপ এবং কচ্ছপদের\Nউৎপত্তি এভাবেই। Dialogue: 0,0:29:14.22,0:29:17.74,Default,,0,0,0,,অনেক সরীসৃপই স্থলে ডিম পাড়তে এসে\Nআর পানিতে ফিরে যায়নি। Dialogue: 0,0:29:17.76,0:29:20.47,Default,,0,0,0,,কেউ কেউ পরিণত হলো ডাইনোসরে। Dialogue: 0,0:29:20.66,0:29:25.08,Default,,0,0,0,,ওদের একটি অংশতে পালক গজালো,\Nযা দিয়ে অল্প কিছু দূরত্ব পার করা যেতো। Dialogue: 0,0:29:25.10,0:29:30.16,Default,,0,0,0,,আজ, ডাইনোসরদের একমাত্র\Nজীবিত বংশধর হলো পাখিরা। Dialogue: 0,0:29:31.67,0:29:34.29,Default,,0,0,0,,আরেকটা শাখার পাশাপাশি,\Nএদের বিবর্তন হচ্ছিলো। Dialogue: 0,0:29:34.31,0:29:37.52,Default,,0,0,0,,তাদের কেউ কেউ, পৃথিবীর বুকে\Nহেঁটে বেড়ানো মাংসাশী প্রাণীদের মধ্যে বৃহত্তম। Dialogue: 0,0:29:37.54,0:29:42.50,Default,,0,0,0,,কিন্তু ৬৫ মিলিয়ন বছর আগে,\Nতারা রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায়। Dialogue: 0,0:29:43.55,0:29:46.14,Default,,0,0,0,,ইতোমধ্যে, ডাইনোসরদের পূর্বপুরুষেরা... Dialogue: 0,0:29:46.15,0:29:48.97,Default,,0,0,0,,...আরেকটি ভিন্ন দিকে বিবর্তিত হচ্ছিলো। Dialogue: 0,0:29:48.99,0:29:51.91,Default,,0,0,0,,ছোট্ট, দ্রুতগামী প্রাণী... Dialogue: 0,0:29:51.92,0:29:55.01,Default,,0,0,0,,...যাদের সন্তানেরা বড় হয়\Nমায়ের শরীরের ভেতরেই। Dialogue: 0,0:29:55.03,0:29:59.62,Default,,0,0,0,,ডাইনোসরদের বিলুপ্তির পর,\Nঅনেক ধরনের প্রাণীর বিকাশ ঘটেছিলো। Dialogue: 0,0:30:03.74,0:30:06.62,Default,,0,0,0,,বাচ্চাগুলো, জন্মের সময়\Nখুবই অপরিণত থাকতো। Dialogue: 0,0:30:06.64,0:30:13.69,Default,,0,0,0,,যেমন, থলিধারী 'ওয়ামব্যাট' আর স্তন্যপায়ী\Nবাচ্চাদের শেখাতে হতো- কিভাবে টিকে থাকা যায়। Dialogue: 0,0:30:13.71,0:30:16.10,Default,,0,0,0,,মস্তিষ্ক আকারে তখনো বড় হচ্ছিলো। Dialogue: 0,0:30:16.11,0:30:20.64,Default,,0,0,0,,ইঁদুরের মত এক ধরনের প্রাণীই\Nসকল স্তন্যপায়ীদের পূর্বপুরুষ। Dialogue: 0,0:30:25.16,0:30:29.18,Default,,0,0,0,,একটি অংশ গাছে চড়লো,\Nঅর্জন করলো দক্ষতা... Dialogue: 0,0:30:29.19,0:30:31.35,Default,,0,0,0,,...ত্রিমাত্রিক দৃষ্টি, বৃহদাকার মস্তিষ্ক... Dialogue: 0,0:30:31.36,0:30:34.04,Default,,0,0,0,,...এবং আশেপাশের\Nপরিবেশ নিয়ে কৌতুহল। Dialogue: 0,0:30:34.07,0:30:39.09,Default,,0,0,0,,কেউ পরিণত হল বেবুনে,\Nকিন্তু আমরা ওই ধারা থেকে আসিনি। Dialogue: 0,0:30:40.27,0:30:43.45,Default,,0,0,0,,এইপ এবং মানুষের\Nসাম্প্রতিক পূর্বপুরুষ একই। Dialogue: 0,0:30:43.47,0:30:47.62,Default,,0,0,0,,অস্থি বলুন, পেশী বলুন,\Nআর অণুই বলুন... Dialogue: 0,0:30:47.65,0:30:52.77,Default,,0,0,0,,তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্থক্য নেই,\Nএইপ আর মানুষদের মধ্যে। Dialogue: 0,0:30:55.55,0:31:00.04,Default,,0,0,0,,শিম্পাঞ্জীরা না পারলেও, আমাদের পূর্বপুরুষ\Nসোজা হয়ে হাঁটতে পারতো... Dialogue: 0,0:31:00.06,0:31:04.28,Default,,0,0,0,,এতে তাদের হাত মুক্ত হয়ে গিয়েছিলো,\Nখোঁচা মারা, মেরামত করা, বা গবেষণার জন্য। Dialogue: 0,0:31:04.30,0:31:07.94,Default,,0,0,0,,আমরা আরো বুদ্ধিমান হলাম।\Nকথা বলতে শুরু করলাম। Dialogue: 0,0:31:14.27,0:31:17.12,Default,,0,0,0,,মানবগোষ্ঠীর সমান্তরাল\Nআরো অনেক শাখা... Dialogue: 0,0:31:17.14,0:31:20.79,Default,,0,0,0,,...বিলুপ্ত হয়ে গেছে\Nগত কয়েক মিলিয়ন বছরে। Dialogue: 0,0:31:20.81,0:31:25.41,Default,,0,0,0,,মস্তিষ্ক এবং হাত ছিলো বলে\Nআমরা টিকে রইলাম। Dialogue: 0,0:31:25.42,0:31:30.54,Default,,0,0,0,,একটা অবিচ্ছিন্ন ধারা বজায় আছে,\Nসেই প্রথম কোষ থেকে আমাদের উৎপত্তি পর্যন্ত। Dialogue: 0,0:31:30.69,0:31:32.18,Default,,0,0,0,,আসুন, আরেকবার খেয়াল করি... Dialogue: 0,0:31:32.19,0:31:37.18,Default,,0,0,0,,৪ বিলিয়ন বছরকে\N৪০ সেকেন্ডে দেখে নিই। Dialogue: 0,0:32:23.07,0:32:26.43,Default,,0,0,0,,অণুদের পক্ষে এমন\Nবিস্ময় দেখানো সম্ভব... Dialogue: 0,0:32:26.44,0:32:30.69,Default,,0,0,0,,...যদি ৪ বিলিয়ন বছর\Nবিবর্তনের সুযোগ পায়! Dialogue: 0,0:32:30.72,0:32:36.77,Default,,0,0,0,,মাঝে মাঝে আমরা বিবর্তনকে\Nশাখা-প্রশাখাযুক্ত গাছের সাথে তুলনা করি... Dialogue: 0,0:32:36.79,0:32:41.24,Default,,0,0,0,,...যার প্রতিটা শাখা\Nছাঁটাই করে প্রাকৃতিক নির্বাচন। Dialogue: 0,0:32:41.89,0:32:44.05,Default,,0,0,0,,আজ যত উদ্ভিদ\Nএবং প্রাণী বেঁচে আছে... Dialogue: 0,0:32:44.06,0:32:48.65,Default,,0,0,0,,...তাদের সবার ইতিহাসই\Nআমাদের মত প্রাচীন এবং বর্ণাঢ্য। Dialogue: 0,0:32:48.67,0:32:52.22,Default,,0,0,0,,মানুষের অবস্থান\Nশুধু একটি শাখায়। Dialogue: 0,0:32:52.47,0:32:58.82,Default,,0,0,0,,কিন্তু এখন আমরা ৪ বিলিয়ন বছর পুরনো\Nবৃক্ষটির সকল শাখাকেই আক্রান্ত করছি। Dialogue: 0,0:33:01.25,0:33:04.50,Default,,0,0,0,,গাছ, কী অসাধারণ আর মায়াময়! Dialogue: 0,0:33:04.52,0:33:07.94,Default,,0,0,0,,মানুষ বেড়ে উঠেছে\Nএকে চারপাশে রেখেই। Dialogue: 0,0:33:07.95,0:33:11.08,Default,,0,0,0,,আমাদের একটি সহজাত\Nআকর্ষণ আছে গাছের প্রতি। Dialogue: 0,0:33:11.09,0:33:16.28,Default,,0,0,0,,গাছ সালোকসংশ্লেষণ করে,\Nসূর্যালোক সংগ্রহ করে... Dialogue: 0,0:33:16.29,0:33:20.39,Default,,0,0,0,,...সূর্যের কৃপার জন্য\Nপ্রতিযোগিতা করে। Dialogue: 0,0:33:21.07,0:33:22.98,Default,,0,0,0,,ঐ দুটো গাছের দিকে তাকান। Dialogue: 0,0:33:23.00,0:33:26.39,Default,,0,0,0,,ওরা সূর্যের আলোর জন্য\Nলড়াই করছে। Dialogue: 0,0:33:26.40,0:33:31.19,Default,,0,0,0,,কিন্তু কী মহানুভবতার সাথে!\Nকী বিস্ময়কর ধীরতার সাথে! Dialogue: 0,0:33:38.68,0:33:43.68,Default,,0,0,0,,পৃথিবীতে উদ্ভিদ এতো বেশি যে,\Nআশংকা থেকে যায়- ওদেরকে মামুলি ভাবার... Dialogue: 0,0:33:43.89,0:33:48.21,Default,,0,0,0,,...তাদের গঠনের সূক্ষ্মতা\Nবা দক্ষতাকে অবহেলা করার। Dialogue: 0,0:33:48.23,0:33:52.98,Default,,0,0,0,,চমৎকার আর নান্দনিক এই যন্ত্রগুলো,\Nসূর্যালোক থেকে শক্তি নিয়ে... Dialogue: 0,0:33:53.00,0:33:57.02,Default,,0,0,0,,... মাটি থেকে পানি, আর\Nবাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড নিয়ে... Dialogue: 0,0:33:57.03,0:34:01.82,Default,,0,0,0,,...খাদ্য উৎপাদন করে,\Nনিজেদের এবং আমাদের জন্য। Dialogue: 0,0:34:09.98,0:34:13.73,Default,,0,0,0,,জীবিত উদ্ভিদের\Nএকটি জাদুঘর আছে। Dialogue: 0,0:34:13.75,0:34:18.81,Default,,0,0,0,,লন্ডনের কিউ'তে অবস্থিত -\Nদ্যা রয়্যাল বোট্যানিক গার্ডেনস। Dialogue: 0,0:34:24.33,0:34:27.49,Default,,0,0,0,,প্রতিটা উদ্ভিদই নিজেদের উৎপাদিত\Nশর্করা ব্যবহার করে... Dialogue: 0,0:34:27.50,0:34:31.39,Default,,0,0,0,,...শক্তির উৎস হিসেবে,\Nঅন্যান্য "গেছো" কাজ করার জন্য। Dialogue: 0,0:34:31.40,0:34:35.43,Default,,0,0,0,,আর আমরা (প্রাণীরা),\Nযারা সত্যিকার অর্থে উদ্ভিদের পরজীবী... Dialogue: 0,0:34:35.44,0:34:39.46,Default,,0,0,0,,...তারা ওদের শর্করা চুরি করে\Nনিজেদের কাজকর্ম করি। Dialogue: 0,0:34:44.62,0:34:47.47,Default,,0,0,0,,উদ্ভিদ এবং\Nতাদের ফলমূল খেয়ে... Dialogue: 0,0:34:47.49,0:34:50.64,Default,,0,0,0,,...আমরা শর্করাকে\Nঅক্সিজেনের সাথে যুক্ত করি... Dialogue: 0,0:34:50.66,0:34:54.08,Default,,0,0,0,,...যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে\Nআমাদের রক্তের সাথে মিশে যায়। Dialogue: 0,0:34:54.09,0:34:59.22,Default,,0,0,0,,এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে,\Nআমরা টিকে থাকার শক্তি আহরণ করি। Dialogue: 0,0:34:59.46,0:35:02.52,Default,,0,0,0,,এই প্রক্রিয়ায়,\Nআমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি... Dialogue: 0,0:35:02.53,0:35:07.12,Default,,0,0,0,,...সেটা আবার উদ্ভিদ গ্রহণ করে,\Nযাতে আরো শর্করা উৎপাদন করা যায়। Dialogue: 0,0:35:08.04,0:35:10.93,Default,,0,0,0,,কী অসাধারণ পারস্পরিক সমঝোতা! Dialogue: 0,0:35:10.94,0:35:14.26,Default,,0,0,0,,উদ্ভিদ এবং প্রাণীর প্রত্যেকেই\Nএকে অন্যের বর্জ্য গ্যাসকে কাজে লাগাচ্ছে। Dialogue: 0,0:35:14.28,0:35:19.06,Default,,0,0,0,,পুরো প্রক্রিয়াই\Nচালিত হচ্ছে সূর্যের আলো দিয়ে। Dialogue: 0,0:35:19.28,0:35:23.24,Default,,0,0,0,,বাতাসে অবশ্য কার্বন ডাই অক্সাইড থাকতোই,\Nকোনো প্রাণী না থাকলেও। Dialogue: 0,0:35:23.25,0:35:29.04,Default,,0,0,0,,আমরা উদ্ভিদের ওপর যতটা নির্ভরশীল,\Nউদ্ভিদ আমাদের ওপর ততটা নির্ভরশীল নয়। Dialogue: 0,0:35:31.00,0:35:35.14,Default,,0,0,0,,পৃথিবীর জীবদের মধ্যে\Nবেশ কিছু গোত্রীয় মিল আছে। Dialogue: 0,0:35:35.17,0:35:39.76,Default,,0,0,0,,কিছু কিছু খুবই স্পষ্ট।\Nযেমন, ৫ এর ব্যবহার। Dialogue: 0,0:35:39.77,0:35:46.33,Default,,0,0,0,,মানুষের দেহের প্রধান প্রান্ত ৫ টা -\Nএকটা মাথা, দুটো হাত, দুটো পা। Dialogue: 0,0:35:46.34,0:35:52.61,Default,,0,0,0,,সেটা হাঁসেরও আছে, যদিও তাদের\Nপ্রান্তগুলোর কাজ একই রকম নয়। Dialogue: 0,0:35:52.62,0:35:56.30,Default,,0,0,0,,অক্টোপাস অথবা সেন্টিপিড\Nআবার ভিন্ন ধরনের। Dialogue: 0,0:35:56.32,0:36:01.21,Default,,0,0,0,,অন্য গ্রহের জীব হয়তো\Nআরো বেশি অদ্ভুত হবে। Dialogue: 0,0:36:01.23,0:36:06.28,Default,,0,0,0,,এই গোত্রীয় মিলগুলো\Nআরো গভীরভাবে দেখা যায়... Dialogue: 0,0:36:06.30,0:36:09.42,Default,,0,0,0,,...যখন আমরা প্রাণের\Nআণবিক গঠনের দিকে যাই। Dialogue: 0,0:36:09.43,0:36:15.43,Default,,0,0,0,,কয়েক বিলিয়ন ভিন্ন ভিন্ন\Nজৈব অণু থাকলেও... Dialogue: 0,0:36:15.44,0:36:17.82,Default,,0,0,0,,তাদের মধ্যে মাত্র\N৫০ টার মত ব্যবহৃত হয়... Dialogue: 0,0:36:17.84,0:36:21.13,Default,,0,0,0,,...প্রাণের প্রয়োজনীয়\Nক্রিয়াকৌশলের জন্য। Dialogue: 0,0:36:21.15,0:36:23.77,Default,,0,0,0,,এই ৫০ টি অণুই\Nঘুরে ফিরে ব্যবহৃত হয়... Dialogue: 0,0:36:23.78,0:36:28.57,Default,,0,0,0,,...প্রতিটা জীবিত প্রাণীর\Nসকল কাজের জন্য। Dialogue: 0,0:36:28.59,0:36:31.54,Default,,0,0,0,,আর যখন প্রাণের\Nএকেবারে কেন্দ্রে ঢুকে পড়ি... Dialogue: 0,0:36:31.56,0:36:35.20,Default,,0,0,0,,...সেই প্রোটিনে যাই\Nযারা কোষের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে... Dialogue: 0,0:36:35.23,0:36:39.32,Default,,0,0,0,,...সেই সর্পিলাকার\Nনিউক্লীয় অ্যাসিডের হেলিক্সে যাই... Dialogue: 0,0:36:39.33,0:36:42.11,Default,,0,0,0,,...যেগুলো বংশগতির\Nতথ্য পরিবহন করে... Dialogue: 0,0:36:42.13,0:36:46.35,Default,,0,0,0,,তখন দেখি -\Nসেগুলো একদম একইরকম... Dialogue: 0,0:36:46.37,0:36:50.16,Default,,0,0,0,,...এই গ্রহের\Nসকল উদ্ভিদ আর প্রাণীতেই। Dialogue: 0,0:37:14.77,0:37:19.55,Default,,0,0,0,,এই ওক গাছ আর আমি -\Nআমরা একই জিনিস দিয়ে তৈরি। Dialogue: 0,0:37:19.57,0:37:22.66,Default,,0,0,0,,উল্টোদিকে যেতে থাকলে\Nদেখবেন যে আমাদের পূর্বপুরুষ একই। Dialogue: 0,0:37:22.67,0:37:26.09,Default,,0,0,0,,এজন্যেই আমাদের রসায়নে এতো মিল! Dialogue: 0,0:37:28.95,0:37:33.13,Default,,0,0,0,,আসুন একটা ভ্রমণে যাই।\Nঘুরেফিরে দেখি প্রাণের এই ভিত্তিটাকে। Dialogue: 0,0:37:33.15,0:37:36.74,Default,,0,0,0,,এই যাত্রায় পর্যবেক্ষণ করবো\Nসেই আণবিক ক্রিয়াকৌশল... Dialogue: 0,0:37:36.75,0:37:39.07,Default,,0,0,0,,...যা চলছে\Nপৃথিবীর প্রাণের কেন্দ্রবিন্দুতে। Dialogue: 0,0:37:39.09,0:37:42.84,Default,,0,0,0,,আমাদের যাত্রা,\Nকোষের নিউক্লিয়াসের উদ্দেশ্যে। Dialogue: 0,0:37:42.89,0:37:44.61,Default,,0,0,0,,প্রথমেই লাগবে, একটা কোষ। Dialogue: 0,0:37:45.00,0:37:49.45,Default,,0,0,0,,আমার কাছেই আছে কয়েক ট্রিলিয়ন।\Nকয়েকটা তো দিতেই পারি। Dialogue: 0,0:37:55.31,0:37:58.23,Default,,0,0,0,,আঙ্গুল খোঁচানোর মত\Nস্বাভাবিক ঘটনাও... Dialogue: 0,0:37:58.24,0:38:02.06,Default,,0,0,0,,...বেশ দানবীয় হয়ে যায়,\Nযখন আমরা আণবিক পর্যায়ে যাই। Dialogue: 0,0:38:02.08,0:38:06.97,Default,,0,0,0,,কয়েক মিলিয়ন লোহিত রক্তকণিকা\Nসরে যায় নিজেদের স্বাভাবিক যাত্রাপথ থেকে। Dialogue: 0,0:38:08.75,0:38:11.78,Default,,0,0,0,,বেশির ভাগ অবশ্য\Nআগের পথেই থাকে... Dialogue: 0,0:38:11.79,0:38:15.94,Default,,0,0,0,,...অক্সিজেন পরিবহন করতে থাকে\Nদেহের দূরবর্তী প্রান্তগুলোতেও। Dialogue: 0,0:38:16.86,0:38:19.25,Default,,0,0,0,,আমরা প্রবেশ করতে যাচ্ছি\Nজীবন্ত কোষে... Dialogue: 0,0:38:19.26,0:38:22.98,Default,,0,0,0,,...যে রাজ্য তার নিজের মাপে\Nততটাই জটিল এবং সুন্দর... Dialogue: 0,0:38:23.00,0:38:26.16,Default,,0,0,0,,...যতটা সুন্দর\Nনক্ষত্র আর ছায়াপথের রাজ্য। Dialogue: 0,0:38:26.37,0:38:29.55,Default,,0,0,0,,অনেক লোহিত রক্তকণিকার মধ্যে\Nএকটা শ্বেত রক্তকণিকা দেখলাম... Dialogue: 0,0:38:29.57,0:38:31.36,Default,,0,0,0,,...একটা লিম্ফোসাইট... Dialogue: 0,0:38:31.38,0:38:34.53,Default,,0,0,0,,...যার কাজ আমাকে রক্ষা করা,\Nআক্রমণকারী জীবাণুর হাত থেকে। Dialogue: 0,0:38:34.55,0:38:37.67,Default,,0,0,0,,এটা এন্টিবডি তৈরি করে\Nনিজের খাঁজকাটা শরীরে... Dialogue: 0,0:38:37.68,0:38:41.40,Default,,0,0,0,,...কিন্তু ভেতরটা\Nঅন্য সব কোষের মতই। Dialogue: 0,0:38:43.15,0:38:47.34,Default,,0,0,0,,ঝিল্লীর ভেতর দিয়ে\Nআমরা ঢুকে পড়লাম কোষের ভেতরে। Dialogue: 0,0:38:47.36,0:38:51.21,Default,,0,0,0,,এখানে, প্রত্যেকটা অংশের\Nএকটা কাজ আছে। Dialogue: 0,0:38:53.86,0:38:56.96,Default,,0,0,0,,এই গাঢ় সবুজ ছোপগুলো\Nএকেকটা কারখানা... Dialogue: 0,0:38:56.97,0:39:00.13,Default,,0,0,0,,...যেখানে বার্তাবাহক অণুগুলো ব্যস্ত\Nসেই এনজাইম তৈরির কাজে... Dialogue: 0,0:39:00.14,0:39:02.63,Default,,0,0,0,,...যেগুলো কোষের রসায়ন\Nনিয়ন্ত্রণ করে। Dialogue: 0,0:39:02.64,0:39:07.24,Default,,0,0,0,,এই বার্তাবাহকদেরকে\Nনির্দেশ দিয়ে কাজে পাঠায় নিউক্লিয়াস... Dialogue: 0,0:39:07.24,0:39:10.23,Default,,0,0,0,,...যা কোষের হৃদয়\Nআর মস্তিষ্ক দুটোই। Dialogue: 0,0:39:10.38,0:39:13.10,Default,,0,0,0,,কোষের কাজকর্মের নির্দেশনা... Dialogue: 0,0:39:13.12,0:39:16.21,Default,,0,0,0,,...কিভাবে আরেকটা বানাতে হবে,\Nসেই নির্দেশনা এখানেই লুকিয়ে রাখা। Dialogue: 0,0:39:16.22,0:39:18.88,Default,,0,0,0,,আমরা একটা সুড়ঙ্গ বা\Nএকটা নিউক্লিয়ার ছিদ্র পেলাম... Dialogue: 0,0:39:18.89,0:39:22.81,Default,,0,0,0,,...এসে পড়লাম,\Nজীববিজ্ঞানের সবচেয়ে পবিত্র অংশে। Dialogue: 0,0:39:24.83,0:39:29.96,Default,,0,0,0,,এই নেকলেসগুলো,\Nএই জটিল সংযুক্ত আর পাকানো সূতোগুলো... Dialogue: 0,0:39:29.97,0:39:32.72,Default,,0,0,0,,...হচ্ছে নিউক্লীয় অ্যাসিড, ডিএনএ। Dialogue: 0,0:39:34.07,0:39:36.82,Default,,0,0,0,,মানুষ বানাতে\Nযা যা জানা দরকার, তার সবই... Dialogue: 0,0:39:36.84,0:39:41.97,Default,,0,0,0,,...লেখা আছে প্রাণের ভাষায়,\Nএই ডিএনএ অণুর মধ্যে। Dialogue: 0,0:39:49.32,0:39:52.71,Default,,0,0,0,,এটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স। Dialogue: 0,0:39:52.72,0:39:57.85,Default,,0,0,0,,এই মেশিনে আছে প্রায় ১০০ বিলিয়ন\Nনৃত্যরত অংশ, যাদের নাম পরমাণু। Dialogue: 0,0:39:58.60,0:40:01.88,Default,,0,0,0,,ডিএনএ-এর একটা অণুতে\Nততগুলো পরমাণু থাকে... Dialogue: 0,0:40:01.90,0:40:05.79,Default,,0,0,0,,...যতগুলো নক্ষত্র থাকে\Nএকটা সাধারণ ছায়াপথে। Dialogue: 0,0:40:09.94,0:40:13.46,Default,,0,0,0,,নিউক্লীয়টাইডের এই ধারাকে\Nএখানে উজ্জ্বল রঙ দেয়া হয়েছে। Dialogue: 0,0:40:13.48,0:40:16.66,Default,,0,0,0,,শুধু এটাই এক প্রজন্ম থেকে\Nঅন্য প্রজন্মে যায়। Dialogue: 0,0:40:16.68,0:40:19.10,Default,,0,0,0,,নিউক্লীয়টাইডের ক্রম পাল্টে দিলেই... Dialogue: 0,0:40:19.12,0:40:22.37,Default,,0,0,0,,পাল্টে যাবে জীনের ধারাপ্রবাহ। Dialogue: 0,0:40:29.66,0:40:33.88,Default,,0,0,0,,ডিএনএ, নিজের প্রতিলিপি তৈরি করে\Nঅত্যন্ত সততার সাথে। Dialogue: 0,0:40:33.90,0:40:38.68,Default,,0,0,0,,ডিএনএ অণুর পুনরুৎপাদন শুরু হয়\Nদুটো হেলিক্স আলাদা হবার মধ্য দিয়ে। Dialogue: 0,0:40:38.70,0:40:42.85,Default,,0,0,0,,এই ধাপটা সম্পন্ন করে\Nএকটা বিচ্ছিন্নকারী এনজাইম। Dialogue: 0,0:40:42.87,0:40:47.06,Default,,0,0,0,,একটা নির্ভুলতা রক্ষাকারী যন্ত্রের মত,\Nনীল রঙ দেয়া এই এনজাইমটা... Dialogue: 0,0:40:47.08,0:40:52.20,Default,,0,0,0,,...ভেঙ্গে দেয়\Nডিএনএ-এর দুটো হেলিক্সের বন্ধন। Dialogue: 0,0:40:52.65,0:40:55.43,Default,,0,0,0,,এই এনজাইম আলাদা\Nকরতে থাকে প্রত্যেকটা অণুকে... Dialogue: 0,0:40:55.45,0:40:58.91,Default,,0,0,0,,...খুলে দিতে থাকে\Nডিএনএ-এর বন্ধন। Dialogue: 0,0:41:01.33,0:41:03.61,Default,,0,0,0,,প্রত্যেকটা হেলিক্স\Nঅন্যটার প্রতিলিপি তৈরি করে... Dialogue: 0,0:41:03.63,0:41:07.01,Default,,0,0,0,,...ব্যাপারটার তত্ত্বাবধান করে\Nবিশেষ একটা এনজাইম। Dialogue: 0,0:41:07.03,0:41:11.06,Default,,0,0,0,,নিউক্লিয়াসের ভেতরে অর্গ্যানিক স্যুপে\Nপ্রচুর উন্মুক্ত নিউক্লীয়টাইড থাকে। Dialogue: 0,0:41:11.14,0:41:16.26,Default,,0,0,0,,এনজাইম চিনে নেয় সেগুলোকে,\Nলাগিয়ে দেয় সঠিক জায়গায়... Dialogue: 0,0:41:16.37,0:41:19.83,Default,,0,0,0,,...তৈরি করে আরেকটা ধাপ,\Nসেই ডাবল হেলিক্সের সিঁড়িতে। Dialogue: 0,0:41:23.91,0:41:26.73,Default,,0,0,0,,ডিএনএ যখন কোষের মধ্যে\Nপুনরুৎপাদিত হতে থাকে... Dialogue: 0,0:41:26.75,0:41:29.81,Default,,0,0,0,,...কয়েক ডজন নিউক্লীয়টাইড\Nযুক্ত হতে থাকে প্রত্যেক সেকেন্ডে। Dialogue: 0,0:41:29.95,0:41:34.55,Default,,0,0,0,,হাজার হাজার এনজাইম হয়তো কাজ করছে\Nএকটা নির্দিষ্ট ডিএনএ-তে। Dialogue: 0,0:41:44.20,0:41:47.16,Default,,0,0,0,,কাছে আসা নিউক্লীয়টাইড\Nনা মিললে... Dialogue: 0,0:41:47.17,0:41:49.42,Default,,0,0,0,,...এনজাইম সেটা\Nছুঁড়ে ফেলে দেয়। Dialogue: 0,0:41:49.44,0:41:51.26,Default,,0,0,0,,এটাকে আমরা বলি, যাচাইকরণ। Dialogue: 0,0:41:51.28,0:41:53.96,Default,,0,0,0,,অত্যন্ত বিরল হলেও,\Nযাচাইকরণে ভুল হলে... Dialogue: 0,0:41:53.98,0:41:56.10,Default,,0,0,0,,...অর্থাৎ, ভুল নিউক্লীয়টাইড\Nযুক্ত হয়ে গেলে... Dialogue: 0,0:41:56.11,0:41:59.93,Default,,0,0,0,,...শুরু হয়ে যায় জিনের নির্দেশনায়\Nছোট্টো এক পরিবর্তন। Dialogue: 0,0:41:59.95,0:42:02.51,Default,,0,0,0,,ঘটে যায় একটা মিউটেশন। Dialogue: 0,0:42:03.85,0:42:06.81,Default,,0,0,0,,এই এনজাইমটা\Nখুবই ছোটো একটা অণু... Dialogue: 0,0:42:06.82,0:42:10.01,Default,,0,0,0,,...কিন্তু এটা নিউক্লীয়টাইডকে ধরে\Nজায়গামত সাজিয়ে দেয়। Dialogue: 0,0:42:10.03,0:42:11.65,Default,,0,0,0,,এটা জানে,\Nকিভাবে যাচাই করতে হয়। Dialogue: 0,0:42:11.66,0:42:14.72,Default,,0,0,0,,সবচেয়ে মৌলিক কৃতিত্ব এটারই... Dialogue: 0,0:42:14.73,0:42:19.42,Default,,0,0,0,,...পৃথিবীর সকল কোষ আর\Nসকল প্রাণীর পুনরুৎপাদনের জন্য। Dialogue: 0,0:42:24.68,0:42:27.36,Default,,0,0,0,,এই এনজাইম আর ডিএনএ... Dialogue: 0,0:42:27.38,0:42:31.50,Default,,0,0,0,,...এরা হচ্ছে আণবিক যন্ত্র।\Nএদের শক্তি অসাধারণ! Dialogue: 0,0:42:34.02,0:42:37.77,Default,,0,0,0,,প্রত্যেক জীবিত প্রাণীর মধ্যে\Nএই আণবিক যন্ত্রগুলো ব্যস্ত থাকে... Dialogue: 0,0:42:37.79,0:42:42.57,Default,,0,0,0,,...নিশ্চিত করে যে,\Nনিউক্লীয় অ্যাসিডগুলো ক্রমাগত তৈরি হচ্ছে। Dialogue: 0,0:43:03.31,0:43:06.96,Default,,0,0,0,,আমার চামড়ায় ছোট্টো এক খোঁচায়\Nঐ এলাকায় একটা সতর্কধ্বনি বেজে ওঠে... Dialogue: 0,0:43:06.98,0:43:11.04,Default,,0,0,0,,...আর রক্ত তৈরি করে দেয়\Nশক্ত তন্তুর জটিল এক জাল... Dialogue: 0,0:43:11.06,0:43:14.41,Default,,0,0,0,,...যাতে জমাট বেঁধে\Nরক্ত পড়া বন্ধ হয়ে যায়। Dialogue: 0,0:43:14.43,0:43:16.31,Default,,0,0,0,,এখানে খুব সূক্ষ্ম\Nভারসাম্যের ব্যাপার আছে... Dialogue: 0,0:43:16.33,0:43:19.64,Default,,0,0,0,,জমাট বেশি বাঁধলে\Nরক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবে। Dialogue: 0,0:43:19.66,0:43:23.98,Default,,0,0,0,,জমাট কম বাঁধলে\Nরক্ত পড়ে মৃত্যু ঘটবে, সামান্যতম খোঁচাতেই। Dialogue: 0,0:43:24.10,0:43:29.23,Default,,0,0,0,,এনজাইম এই ভারসাম্য রক্ষা করে\Nডিএনএ এর নির্দেশে। Dialogue: 0,0:43:31.68,0:43:35.03,Default,,0,0,0,,এখানে, বলতে গেলে,\Nপরিচ্ছন্নতা কর্মীদের একটা দল আছে। Dialogue: 0,0:43:35.05,0:43:38.50,Default,,0,0,0,,দলের সদস্য হলো শ্বেত রক্ত কণিকা,\Nযারা কাজে নেমে পড়ে... Dialogue: 0,0:43:38.52,0:43:43.34,Default,,0,0,0,,...ঘিরে ফেলে আক্রমণকারী ব্যাকটেরিয়াকে,\Nখেয়ে ফেলে গোগ্রাসে। Dialogue: 0,0:43:43.35,0:43:46.71,Default,,0,0,0,,এই সাফ-সুতরো'র ব্যাপারটা\Nরোগ নিরাময়ের অত্যন্ত জরুরি অংশ... Dialogue: 0,0:43:46.72,0:43:49.91,Default,,0,0,0,,...আর নিয়ন্ত্রণ করে সেই ডিএনএ। Dialogue: 0,0:43:51.30,0:43:55.62,Default,,0,0,0,,এই কোষগুলো আমাদেরই অংশ!\Nকিন্তু কী আলাদাই না মনে হয়! Dialogue: 0,0:43:55.63,0:43:58.45,Default,,0,0,0,,তাদের সবার মধ্যে,\Nপ্রত্যেক কোষের মধ্যে... Dialogue: 0,0:43:58.47,0:44:01.69,Default,,0,0,0,,...আছে নিপুণভাবে বিবর্তিত\Nহওয়া আণবিক যন্ত্র। Dialogue: 0,0:44:01.71,0:44:05.46,Default,,0,0,0,,নিউক্লীয় অ্যাসিড, এনজাইম,\Nকোষের গঠন... Dialogue: 0,0:44:05.48,0:44:09.53,Default,,0,0,0,,...প্রত্যেকটা কোষই আসলে,\Nপ্রাকৃতিক নির্বাচনের বিজয়। Dialogue: 0,0:44:09.55,0:44:12.93,Default,,0,0,0,,আর আমরা গঠিত হয়েছি,\Nট্রিলিয়ন কোষ দিয়ে। Dialogue: 0,0:44:12.95,0:44:16.13,Default,,0,0,0,,আমরা প্রত্যেকেই\Nএকেকটা সমাহারের মত। Dialogue: 0,0:44:17.55,0:44:20.80,Default,,0,0,0,,আমাদের মধ্যে আছে\Nছোট্টো একটা ব্রহ্মাণ্ড। Dialogue: 0,0:44:36.87,0:44:42.00,Default,,0,0,0,,মানুষের ডিএনএ\Nএকটা প্যাঁচানো সিঁড়ির মত... Dialogue: 0,0:44:42.05,0:44:44.50,Default,,0,0,0,,...যা গঠিত হয়\Nবিলিয়ন নিউক্লীয়টাইড দিয়ে। Dialogue: 0,0:44:44.85,0:44:49.37,Default,,0,0,0,,এই নিউক্লীয়টাইডগুলোর অনেকগুলো\Nসমাহারই অর্থহীন। অর্থাৎ... Dialogue: 0,0:44:49.39,0:44:53.95,Default,,0,0,0,,...তারা এমন প্রোটিনে রুপান্তরিত হয়,\Nযাদের কোনো জরুরি কাজই নেই। Dialogue: 0,0:44:53.96,0:44:57.38,Default,,0,0,0,,মাত্র কয়েকটা\Nনিউক্লীয় অ্যাসিড অণু আছে... Dialogue: 0,0:44:57.39,0:45:02.25,Default,,0,0,0,,...যারা আমাদের মত\Nজটিল প্রাণের কাজে আসে। Dialogue: 0,0:45:02.83,0:45:07.22,Default,,0,0,0,,তারপরেও, কাজে আসে এমন\Nসমাহারের সংখ্যা... Dialogue: 0,0:45:07.24,0:45:09.59,Default,,0,0,0,,...মাথা ঘুরিয়ে দেয়ার মত। Dialogue: 0,0:45:09.61,0:45:14.67,Default,,0,0,0,,হয়তো সংখ্যাটা ব্রহ্মাণ্ডের সকল\Nপরমাণুর সংখ্যার চেয়েও বেশি। Dialogue: 0,0:45:14.68,0:45:19.81,Default,,0,0,0,,মানে দাঁড়ালো যে,\Nমানুষের সম্ভাব্য প্রকারভেদের সংখ্যা... Dialogue: 0,0:45:19.92,0:45:24.74,Default,,0,0,0,,...ইতিহাসের সকল মানুষের\Nসংখ্যার চেয়েও অনেক বেশি। Dialogue: 0,0:45:24.79,0:45:29.21,Default,,0,0,0,,মানব প্রজাতির কাজে না লাগানো\Nএই সম্ভাবনা কিন্তু অসীম! Dialogue: 0,0:45:29.23,0:45:32.08,Default,,0,0,0,,নিশ্চয়ই নিউক্লীয় এসিডকে\Nএমনভাবে সাজানো যায়... Dialogue: 0,0:45:32.10,0:45:36.55,Default,,0,0,0,,...যা আরো ভালো কাজ করবে,\Nমানদণ্ড যাই ধরুন না কেন। Dialogue: 0,0:45:36.57,0:45:41.69,Default,,0,0,0,,ইতিহাসের যে কোনো\Nমানুষের বিন্যাসের চেয়ে ভালো। Dialogue: 0,0:45:41.94,0:45:46.59,Default,,0,0,0,,সৌভাগ্যবশত, আমরা জানি না,\Nঅন্তত এখন পর্যন্ত জানি না... Dialogue: 0,0:45:46.61,0:45:51.33,Default,,0,0,0,,...কিভাবে ভিন্ন উপায়ে\Nনিউক্লীয়টাইডের ধারাকে সাজানো যায়... Dialogue: 0,0:45:51.35,0:45:54.91,Default,,0,0,0,,..কিভাবে ভিন্ন প্রজাতির\Nমানুষ বানানো যায়! Dialogue: 0,0:45:54.92,0:45:58.64,Default,,0,0,0,,ভবিষ্যতে হয়তো আমরা\Nনিউক্লীয়টাইড সাজাতে পারবো... Dialogue: 0,0:45:58.66,0:46:00.57,Default,,0,0,0,,...যেভাবে ইচ্ছে, সেভাবে... Dialogue: 0,0:46:00.59,0:46:04.18,Default,,0,0,0,,...যেমন বৈশিষ্ট্য চাইবো,\Nপেয়ে যাবো। Dialogue: 0,0:46:05.00,0:46:09.14,Default,,0,0,0,,খুবই অস্বস্তিকর\Nএবং অসাধারণ একটা সম্ভাবনা! Dialogue: 0,0:46:19.74,0:46:24.10,Default,,0,0,0,,মানুষদেরকে দেখতে\Nগাছের মত মনে হয় না খুব একটা। Dialogue: 0,0:46:24.11,0:46:28.33,Default,,0,0,0,,নিঃসন্দেহে, পৃথিবীকে আমরা\Nগাছের চেয়ে ভিন্নভাবে দেখি। Dialogue: 0,0:46:28.35,0:46:32.00,Default,,0,0,0,,কিন্তু একেবারে গভীরে,\Nপ্রাণের আণবিক পর্যায়ে গেলে... Dialogue: 0,0:46:32.02,0:46:35.38,Default,,0,0,0,,...আমরা এক অর্থে\Nগাছের জমজ ভাই। Dialogue: 0,0:46:35.76,0:46:40.82,Default,,0,0,0,,আমরা দুজনেই নিউক্লীয় অ্যাসিড ব্যবহার করি,\Nবংশগতির উপাদান হিসেবে। Dialogue: 0,0:46:40.83,0:46:45.92,Default,,0,0,0,,দুজনেই প্রোটিনকে এনজাইম হিসেবে ব্যবহার করি,\Nকোষের রসায়ন নিয়ন্ত্রণের জন্য। Dialogue: 0,0:46:47.10,0:46:51.82,Default,,0,0,0,,আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল হলো,\Nআমরা দুজনেই একই নিয়মাবলী অনুসরণ করি... Dialogue: 0,0:46:51.84,0:46:56.94,Default,,0,0,0,,...নিউক্লীয় অ্যাসিডকে\Nপ্রোটিন বানানোর ক্ষেত্রে। Dialogue: 0,0:46:56.95,0:47:01.51,Default,,0,0,0,,যে কোনো বৃক্ষই\Nআমার জেনেটিক কোড পড়তে পারবে। Dialogue: 0,0:47:02.25,0:47:04.97,Default,,0,0,0,,কিভাবে এই অভাবনীয়\Nমিল তৈরি হলো? Dialogue: 0,0:47:04.99,0:47:09.31,Default,,0,0,0,,কিভাবে আমরা\Nবৃক্ষের আত্মীয় হলাম? Dialogue: 0,0:47:09.33,0:47:12.64,Default,,0,0,0,,অন্য গ্রহেও কি প্রাণ\Nপ্রোটিনই ব্যবহার করবে? Dialogue: 0,0:47:12.66,0:47:17.79,Default,,0,0,0,,একই প্রোটিন? একই নিউক্লীয় অ্যাসিড?\Nএকই জেনেটিক কোড? Dialogue: 0,0:47:18.30,0:47:25.09,Default,,0,0,0,,সাধারণ ব্যাখ্যাটা হচ্ছে,\Nআমরা সবাই - গাছ, মানুষ... Dialogue: 0,0:47:25.11,0:47:30.13,Default,,0,0,0,,...Anglerfish (এক প্রকার শিকারী মাছ),\NSlime mold (পরজীবি এককোষী জীব),\Nব্যাকটেরিয়া... Dialogue: 0,0:47:30.15,0:47:33.97,Default,,0,0,0,,...সবার উৎপত্তি একটি মাত্র\Nঘটনা থেকে... Dialogue: 0,0:47:33.98,0:47:37.04,Default,,0,0,0,,...যখন প্রাণের উদ্ভব হয়েছিলো,\N৪ বিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:47:37.05,0:47:39.41,Default,,0,0,0,,...পৃথিবীর একদম শুরুর দিকে। Dialogue: 0,0:47:40.06,0:47:42.04,Default,,0,0,0,,প্রশ্ন হলো, কিভাবে... Dialogue: 0,0:47:42.06,0:47:45.65,Default,,0,0,0,,...প্রাণের অণু তৈরি হলো? Dialogue: 0,0:47:47.03,0:47:48.59,Default,,0,0,0,, Dialogue: 0,0:47:51.47,0:47:53.42,Default,,0,0,0,, Dialogue: 0,0:48:03.81,0:48:06.30,Default,,0,0,0,,কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে... Dialogue: 0,0:48:06.55,0:48:10.37,Default,,0,0,0,,...আমরা মিশিয়ে দিলাম,\Nআদি পৃথিবীর গ্যাস আর পানি। Dialogue: 0,0:48:10.39,0:48:12.01,Default,,0,0,0,,সরবরাহ করলাম, কিছুটা শক্তি। Dialogue: 0,0:48:12.02,0:48:15.81,Default,,0,0,0,,দেখতে চাইলাম,\Nপ্রাণের উপাদান তৈরি করা যায় কিনা। Dialogue: 0,0:48:28.24,0:48:32.66,Default,,0,0,0,,কী ছিলো প্রথমদিকের বায়ুমণ্ডলে?\Nসাধারণ বাতাস? Dialogue: 0,0:48:32.68,0:48:34.89,Default,,0,0,0,,যদি আমরা এখনকার\Nবায়ুমণ্ডল নিয়ে শুরু করি... Dialogue: 0,0:48:34.91,0:48:37.50,Default,,0,0,0,,...পুরো গবেষণাটাই ব্যর্থ হয়। Dialogue: 0,0:48:37.51,0:48:40.50,Default,,0,0,0,,প্রোটিন আর\Nনিউক্লীয় অ্যাসিডের পরিবর্তে... Dialogue: 0,0:48:40.52,0:48:44.11,Default,,0,0,0,,...তৈরি হয় কেবল ধোঁয়ার কুয়াশা;\Nআকাংক্ষার পুরো বিপরীত। Dialogue: 0,0:48:44.12,0:48:46.37,Default,,0,0,0,,কেন এই গবেষণাটা ব্যর্থ হয়? Dialogue: 0,0:48:46.39,0:48:50.14,Default,,0,0,0,,কারণ, এখনকার বায়ুতে আছে\Nঅক্সিজেনের অণু। Dialogue: 0,0:48:50.16,0:48:52.65,Default,,0,0,0,,কিন্তু অক্সিজেন তো উদ্ভিদের বানানো। Dialogue: 0,0:48:52.66,0:48:56.48,Default,,0,0,0,,নিশ্চিত হওয়া গেলো,\Nপ্রাণের উৎপত্তির আগে কোনো উদ্ভিদ ছিলো না। Dialogue: 0,0:48:56.50,0:48:58.92,Default,,0,0,0,,কোনোভাবেই অক্সিজেন ব্যবহার\Nকরা যাবে না আমাদের এই গবেষণায়। Dialogue: 0,0:48:58.94,0:49:01.99,Default,,0,0,0,,কারণ, আদি বায়ুমণ্ডলে\Nসেটা তো ছিলোই না। Dialogue: 0,0:49:07.11,0:49:11.53,Default,,0,0,0,,ব্যাপারটা যুক্তিযুক্ত, কারণ কসমসের\N প্রায় পুরোটাই তৈরি হয়েছে হাইড্রোজেন দিয়ে... Dialogue: 0,0:49:11.55,0:49:13.21,Default,,0,0,0,,...যা অক্সিজেনকে গ্রাস করে ফেলে। Dialogue: 0,0:49:13.22,0:49:17.50,Default,,0,0,0,,পৃথিবীর স্বল্প অভিকর্ষের ফলে,\Nবেশির ভাগ হাইড্রোজেন... Dialogue: 0,0:49:17.52,0:49:21.41,Default,,0,0,0,,...চলে গেছে মহাশূন্যে।\Nকিছুই বাকি নেই তেমন। Dialogue: 0,0:49:22.19,0:49:23.82,Default,,0,0,0,,কিন্তু ৪ বিলিয়ন বছর আগে... Dialogue: 0,0:49:23.83,0:49:27.08,Default,,0,0,0,,...আমাদের বায়ুমণ্ডল পরিপূর্ণ ছিলো\Nহাইড্রোজেনসমৃদ্ধ গ্যাস দিয়ে। Dialogue: 0,0:49:27.10,0:49:29.78,Default,,0,0,0,,যেমন, মিথেন, এমোনিয়া,\Nজলীয় বাষ্প, ইত্যাদি। Dialogue: 0,0:49:29.80,0:49:32.46,Default,,0,0,0,,এই গ্যাসগুলো\Nব্যবহার করা উচিৎ আমাদের। Dialogue: 0,0:49:37.24,0:49:40.40,Default,,0,0,0,,গ্যাসগুলোর বিশুদ্ধতা\Nনিপুণভাবে রক্ষার জন্য... Dialogue: 0,0:49:40.41,0:49:44.73,Default,,0,0,0,,...আমার সহকর্মী বিষ্ণু খার, সেগুলোকে\Nধারণকারী ফ্লাস্ক থেকে সরাসরি ঢেলে দিয়েছিলো। Dialogue: 0,0:49:58.43,0:50:01.31,Default,,0,0,0,,এরকম একটা গবেষণা\Nপ্রথমবার করেছিলেন... Dialogue: 0,0:50:01.33,0:50:05.55,Default,,0,0,0,,...স্ট্যানলি মিলার এবং\Nহ্যারল্ড ইউরি, ১৯৫০ এর দিকে। Dialogue: 0,0:50:06.57,0:50:08.85,Default,,0,0,0,, Dialogue: 0,0:50:21.38,0:50:26.17,Default,,0,0,0,,আদি গ্যাসগুলোকে মিশিয়ে দেয়া হলো\Nএকটা বিশাল বিক্রিয়া পাত্রে। Dialogue: 0,0:50:26.19,0:50:30.58,Default,,0,0,0,,আমরা অতিবেগুনী রশ্মি দিতে পারতাম,\Nআদি সূর্যের মত। Dialogue: 0,0:50:30.59,0:50:32.15,Default,,0,0,0,,কিন্তু এই গবেষণায়... Dialogue: 0,0:50:32.20,0:50:34.65,Default,,0,0,0,,গ্যাসগুলোকে বিদ্যুতায়িত করা হবে... Dialogue: 0,0:50:34.66,0:50:38.79,Default,,0,0,0,,...যেভাবে আদি বায়ুমণ্ডল হতো,\Nবজ্রপাতের কারণে। Dialogue: 0,0:50:52.18,0:50:54.17,Default,,0,0,0,, Dialogue: 0,0:50:59.29,0:51:03.94,Default,,0,0,0,,কয়েক ঘণ্টার মধ্যেই,\Nবিক্রিয়া পাত্রের ভেতরটা... Dialogue: 0,0:51:03.96,0:51:07.28,Default,,0,0,0,,...ঢেকে গেলো অদ্ভুত ডোরাকাটা\Nআকৃতির রঞ্জক পদার্থ দিয়ে... Dialogue: 0,0:51:07.30,0:51:11.01,Default,,0,0,0,,...যা ছিলো জৈব অণুর\Nএক সমৃদ্ধ সমাহার। Dialogue: 0,0:51:11.03,0:51:15.79,Default,,0,0,0,,সেখানে ছিলো, প্রোটিন আর\Nনিউক্লীয় অ্যাসিডের গাঠনিক ভিত্তি। Dialogue: 0,0:51:17.81,0:51:21.63,Default,,0,0,0,,উপযুক্ত পরিবেশ পেলে,\Nএই গাঠনিক ভিত্তিগুলো নিজেদেরকে সাজিয়ে নেয়... Dialogue: 0,0:51:21.65,0:51:26.30,Default,,0,0,0,,...এমন অণু তৈরি করে, যেগুলো দেখতে\Nপ্রোটিন আর নিউক্লীয় অ্যাসিডের মত। Dialogue: 0,0:51:26.32,0:51:31.03,Default,,0,0,0,,এই নিউক্লীয় অ্যাসিডগুলো\Nনিজেদের প্রতিলিপিও তৈরি করতে পারে। Dialogue: 0,0:51:36.29,0:51:40.89,Default,,0,0,0,,এই পাত্রেই আছে,\Nপ্রাণের সুরের ধ্বনিগুলো... Dialogue: 0,0:51:40.90,0:51:43.95,Default,,0,0,0,,...যদিও সুরটা এখনো বেজে ওঠেনি। Dialogue: 0,0:51:46.30,0:51:48.93,Default,,0,0,0,,কেউই, এখন পর্যন্ত... Dialogue: 0,0:51:48.94,0:51:53.50,Default,,0,0,0,,আদি পৃথিবীর\Nগ্যাস আর পানি মিশিয়ে... Dialogue: 0,0:51:53.51,0:51:58.64,Default,,0,0,0,,বিক্রিয়ার শেষে গড়িয়ে গড়িয়ে\Nকোনো প্রাণীকে বেরিয়ে আসতে দেখেনি। Dialogue: 0,0:51:58.68,0:52:02.50,Default,,0,0,0,,এখনো অনেক কিছু বাকি,\Nপ্রাণের উদ্ভব নিয়ে জানার ব্যাপারে। Dialogue: 0,0:52:02.52,0:52:05.04,Default,,0,0,0,,এমনকি, জেনেটিক কোডের\Nউৎপত্তির ব্যাপারেও। Dialogue: 0,0:52:05.06,0:52:08.70,Default,,0,0,0,,অবশ্য আমরা এ ধরনের গবেষণা করছি\Nমাত্র ৩০ বছর ধরে। Dialogue: 0,0:52:08.73,0:52:12.21,Default,,0,0,0,,প্রকৃতি শুরু করেছে,\Nপ্রায় ৪ বিলিয়ন বছর আগে। Dialogue: 0,0:52:12.23,0:52:17.01,Default,,0,0,0,,প্রসঙ্গক্রমে, এই বিক্রিয়াটা কোনোভাবেই\Nপৃথিবীর একার সম্পত্তি না। Dialogue: 0,0:52:17.03,0:52:20.82,Default,,0,0,0,,যে গ্যাস আমরা মিশিয়েছি,\Nযে শক্তি আমরা ব্যবহার করেছি... Dialogue: 0,0:52:20.84,0:52:23.76,Default,,0,0,0,,...সেগুলো খুবই সহজলভ্য,\Nপুরো কসমস জুড়েই। Dialogue: 0,0:52:23.77,0:52:28.49,Default,,0,0,0,,এ ধরনের রাসায়নিক বিক্রিয়াই\Nহয়তো দায়ী... Dialogue: 0,0:52:28.51,0:52:33.44,Default,,0,0,0,,...আন্তঃনাক্ষত্রিক স্থানের জৈব অণু\Nবা উল্কাপিণ্ডের অ্যামিনো অ্যাসিডের জন্য। Dialogue: 0,0:52:33.45,0:52:36.47,Default,,0,0,0,,একই রকম রাসায়নিক বিক্রিয়া\Nনিশ্চিতভাবেই ঘটেছে... Dialogue: 0,0:52:36.49,0:52:40.11,Default,,0,0,0,,আমাদের আকাশগঙ্গা ছায়াপথের\Nআরো কয়েক বিলিয়ন গ্রহে। Dialogue: 0,0:52:40.12,0:52:44.27,Default,,0,0,0,,দেখুন, কত সহজ,\Nএই উপাদানগুলো বানানো। Dialogue: 0,0:52:44.29,0:52:48.75,Default,,0,0,0,,প্রাণের এই অণুতে ঠাসা\Nআমাদের কসমস। Dialogue: 0,0:52:49.17,0:52:53.79,Default,,0,0,0,,প্রশ্ন হচ্ছে, অন্য কোথাও\Nপ্রাণ দেখতে কেমন হবে? Dialogue: 0,0:52:53.80,0:52:57.99,Default,,0,0,0,,যদি এর রসায়ন, আণবিক পর্যায়ে\Nপৃথিবীর প্রাণের মত হয়েও থাকে... Dialogue: 0,0:52:58.01,0:53:00.03,Default,,0,0,0,,...সে ব্যাপারেও আমার সন্দেহ আছে... Dialogue: 0,0:53:00.04,0:53:03.79,Default,,0,0,0,,...তারপরেও গঠনের দিক থেকে\Nবেশি মিল থাকার কথা না... Dialogue: 0,0:53:03.81,0:53:06.27,Default,,0,0,0,,...পৃথিবীর পরিচিত জীবদের সাথে। Dialogue: 0,0:53:06.28,0:53:09.64,Default,,0,0,0,,আকস্মিকতা, বিবর্তন প্রক্রিয়ার\Nমূল এই চরিত্রটির কারণেই... Dialogue: 0,0:53:09.65,0:53:15.68,Default,,0,0,0,,...অন্য কোথাও গঠিত প্রাণীগুলো\Nপৃথিবীর প্রাণীদের চেয়ে অনেক ভিন্ন হবে। Dialogue: 0,0:53:16.26,0:53:19.08,Default,,0,0,0,,মনে করুন,\Nজুপিটারের মত একটা গ্রহ... Dialogue: 0,0:53:19.10,0:53:23.85,Default,,0,0,0,,...যার বায়ুমণ্ডল সমৃদ্ধ - হাইড্রোজেন, হিলিয়াম,\Nমিথেন, পানি, আর অ্যামোনিয়া দিয়ে। Dialogue: 0,0:53:23.87,0:53:27.40,Default,,0,0,0,,যেখানে হয়তো আকাশ থেকে\Nজৈব অণু আপতিত হয়েছিলো... Dialogue: 0,0:53:27.40,0:53:31.42,Default,,0,0,0,,...যেন স্বর্গের আশীর্বাদ,\Nযেন মিলার-ইউরি গবেষণার ফসল! Dialogue: 0,0:53:31.44,0:53:34.85,Default,,0,0,0,,এমন একটা বিশ্বে কি\Nপ্রাণ থাকা সম্ভব? Dialogue: 0,0:53:34.88,0:53:38.63,Default,,0,0,0,,একটা সমস্যা আছে।\Nএই বায়ুমণ্ডল খুবই উত্তাল। Dialogue: 0,0:53:38.65,0:53:42.47,Default,,0,0,0,,আর ভূ-পৃষ্ঠের ঠিক ওপরের দিকে,\Nবায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত। Dialogue: 0,0:53:42.49,0:53:46.34,Default,,0,0,0,,সতর্ক না হলে কিন্তু\Nসেদ্ধ হয়ে যাবেন। Dialogue: 0,0:53:46.36,0:53:49.38,Default,,0,0,0,,বাঁচতে হলে বংশবিস্তার করতে হবে,\Nসেদ্ধ হবার আগেই। Dialogue: 0,0:53:49.39,0:53:54.28,Default,,0,0,0,,বাতাসের টান সন্তানদেরকে\Nনিয়ে যাবে ওপরের ঠাণ্ডা স্তরে। Dialogue: 0,0:53:54.30,0:53:59.19,Default,,0,0,0,,এই জীবগুলো অত্যন্ত ছোটোই হবে।\Nএদেরকে আমরা বলি, সিংকার (Sinker)। Dialogue: 0,0:54:00.44,0:54:03.76,Default,,0,0,0,,পদার্থবিদ ই. ই. সলপিটার আর আমি,\Nকর্নেলে বসে... Dialogue: 0,0:54:03.77,0:54:09.26,Default,,0,0,0,,...একটা হিসেব করেছি, বাইরের গ্রহে\Nপ্রাণ কেমন হতে পারে, সেটা নিয়ে। Dialogue: 0,0:54:11.11,0:54:14.57,Default,,0,0,0,,বিশাল প্রাণবন্ত বেলুন\Nঝুলে থাকতে পারে... Dialogue: 0,0:54:14.58,0:54:17.94,Default,,0,0,0,,নিজেদের ভেতর থেকে\Nভারী গ্যাস বের করে দিয়ে... Dialogue: 0,0:54:17.95,0:54:20.14,Default,,0,0,0,,অথবা, নিজেদের\Nভেতরটা উত্তপ্ত রেখে। Dialogue: 0,0:54:20.16,0:54:23.08,Default,,0,0,0,,ওরা হয়তো বাতাসের\Nজৈব অণু খেয়ে বাঁচবে... Dialogue: 0,0:54:23.09,0:54:25.15,Default,,0,0,0,,...অথবা নিজেই খাদ্য বানাবে, সূর্যের আলো ব্যবহার করে। Dialogue: 0,0:54:25.16,0:54:28.68,Default,,0,0,0,,আমরা এদেরকে ডাকি,\Nফ্লোটারস (floaters). Dialogue: 0,0:54:30.17,0:54:32.72,Default,,0,0,0,,আমরা ফ্লোটারকে কল্পনা করি,\Nঅনেক কিলোমিটার জুড়ে বিস্তৃত... Dialogue: 0,0:54:32.74,0:54:39.96,Default,,0,0,0,,...সর্ববৃহৎ তিমির চেয়েও বিশাল প্রাণী হিসেবে,\Nযাদের আকার বিশাল শহরের মত। Dialogue: 0,0:54:39.98,0:54:44.07,Default,,0,0,0,,আমরা এদেরকে কল্পনা করি,\Nবিশাল, অলস গোষ্ঠী হিসেবে... Dialogue: 0,0:54:44.08,0:54:46.10,Default,,0,0,0,,...যারা বিস্তৃত পুরো দৃষ্টিসীমা জুড়ে... Dialogue: 0,0:54:46.12,0:54:51.01,Default,,0,0,0,,...যার কেন্দ্র,\Nমেঘের দানবীয় সমুদ্রের উর্ধ্বটানে। Dialogue: 0,0:54:51.02,0:54:55.48,Default,,0,0,0,,অন্যান্য প্রাণীও থাকতে পারে এই ভিনগ্রহের পরিবেশে - হান্টার (hunter)! Dialogue: 0,0:54:57.16,0:54:59.51,Default,,0,0,0,,হান্টার অত্যন্ত দ্রুত আর ক্ষিপ্র! Dialogue: 0,0:54:59.53,0:55:03.02,Default,,0,0,0,,ওরা ফ্লোটারকে ভক্ষণ করে -\Nজৈব অণুর জন্যেও... Dialogue: 0,0:55:03.03,0:55:05.32,Default,,0,0,0,,...বিশুদ্ধ হাইড্রোজেনের জন্যেও। Dialogue: 0,0:55:05.34,0:55:12.09,Default,,0,0,0,,কিন্তু হান্টার বেশি হবে না; নয়তো\Nসব ফ্লোটার খেয়ে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। Dialogue: 0,0:55:15.45,0:55:18.76,Default,,0,0,0,,পদার্থ আর রসায়ন\Nএমন প্রাণের অনুমতি দেয়। Dialogue: 0,0:55:18.78,0:55:21.44,Default,,0,0,0,,চিত্রকলা সেটাকে\Nকিছুটা বাস্তবতা মিশিয়ে হাজির করে। Dialogue: 0,0:55:21.45,0:55:25.30,Default,,0,0,0,,কিন্তু প্রকৃতি আমাদের\Nঅনুমান মোতাবেক চলতে বাধ্য নয়। Dialogue: 0,0:55:25.32,0:55:30.11,Default,,0,0,0,,অবশ্য, যদি আকাশগঙ্গায়\Nকয়েক বিলিয়ন প্রাণসমৃদ্ধ গ্রহ থাকে... Dialogue: 0,0:55:30.36,0:55:36.65,Default,,0,0,0,,...তাহলে আমি মনে করি,\Nবেশ কিছু গ্রহেই হান্টার থাকবে... Dialogue: 0,0:55:36.67,0:55:39.65,Default,,0,0,0,,...ফ্লোটার থাকবে, সিংকার থাকবে। Dialogue: 0,0:55:40.70,0:55:45.13,Default,,0,0,0,,জীববিজ্ঞানের সাথে ইতিহাসের বেশি মিল,\Nপদার্থবিজ্ঞানের চেয়ে। Dialogue: 0,0:55:45.14,0:55:48.39,Default,,0,0,0,,আপনাকে অতীত জানতে হবে,\Nবর্তমানকে বোঝার জন্য। Dialogue: 0,0:55:48.41,0:55:52.77,Default,,0,0,0,,জীববিজ্ঞানে অনুমান-নির্ভর কোনো তত্ত্ব নেই,\Nযেমনটা নেই ইতিহাসেও। Dialogue: 0,0:55:52.78,0:55:54.34,Default,,0,0,0,,কারণটা একই... Dialogue: 0,0:55:54.35,0:55:57.87,Default,,0,0,0,,দুটো বিষয়ই আমাদের কাছে\Nএখনো খুবই জটিল। Dialogue: 0,0:55:57.89,0:56:00.71,Default,,0,0,0,,কিন্তু আমরা নিজেদেরকে\Nআরো ভালো করে বুঝতে পারবো... Dialogue: 0,0:56:00.72,0:56:03.14,Default,,0,0,0,,...যদি অন্য ঘটনাগুলো বুঝতে পারি। Dialogue: 0,0:56:04.63,0:56:08.28,Default,,0,0,0,,একটা গবেষণাও যদি করা যায়,\Nভিনগ্রহের প্রাণ নিয়ে... Dialogue: 0,0:56:08.30,0:56:11.98,Default,,0,0,0,,যত ক্ষুদ্রই হোক না কেন,\Nএকটা জীবাণু হলেও... Dialogue: 0,0:56:12.00,0:56:15.13,Default,,0,0,0,,...সেটা উন্মুক্ত\Nকরে দেবে জীববিজ্ঞানকে। Dialogue: 0,0:56:15.14,0:56:18.92,Default,,0,0,0,,এটা দেখিয়ে দেবে,\Nআর কী কী হওয়া সম্ভব! Dialogue: 0,0:56:20.21,0:56:25.34,Default,,0,0,0,,আমরা প্রাণের কণ্ঠ শুনেছি\Nমাত্র একটা গ্রহে... Dialogue: 0,0:56:25.38,0:56:27.94,Default,,0,0,0,,...কিন্তু আর একবার\Nযদি দেখতে পাই... Dialogue: 0,0:56:27.95,0:56:31.60,Default,,0,0,0,,...তাহলেই শুরু হয়ে যাবে\Nএক বৈজ্ঞানিক খোঁজ... Dialogue: 0,0:56:31.62,0:56:34.04,Default,,0,0,0,,...মহাজাগতিক সুরের উদ্দেশ্যে। Dialogue: 0,0:56:45.07,0:56:48.52,Default,,0,0,0,,সাম্প্রতিককালে, আমরা\Nপ্রাণের উৎপত্তি নিয়ে আরেকটু জেনেছি। Dialogue: 0,0:56:48.54,0:56:50.85,Default,,0,0,0,,আপনার মনে আছে, আরএনএ (RNA)... Dialogue: 0,0:56:50.87,0:56:54.43,Default,,0,0,0,,...সেই নিউক্লীয় অ্যাসিড, যাকে\Nআমাদের কোষ বার্তাবাহক হিসেবে ব্যবহার করে... Dialogue: 0,0:56:54.44,0:56:57.76,Default,,0,0,0,,...যাতে সে জেনেটিক তথ্যগুলো\Nনিউক্লিয়াসের বাইরে নিয়ে যায়? Dialogue: 0,0:56:58.25,0:57:02.67,Default,,0,0,0,,দেখা গেছে যে, আরএনএ-ও\Nপ্রোটিনের মতই... Dialogue: 0,0:57:02.68,0:57:05.14,Default,,0,0,0,,রাসায়নিক বিক্রিয়া\Nনিয়ন্ত্রণ করতে পারে... Dialogue: 0,0:57:05.15,0:57:09.01,Default,,0,0,0,,বংশবিস্তারও করতে পারে,\Nযেটা প্রোটিন পারে না। Dialogue: 0,0:57:09.02,0:57:12.45,Default,,0,0,0,,অনেক বিজ্ঞানীই ভাবছেন,\Nপৃথিবীতে প্রাণের প্রথম উৎপত্তি... Dialogue: 0,0:57:12.46,0:57:14.81,Default,,0,0,0,,... হয়তো আরএনএ অণুই! Dialogue: 0,0:57:14.83,0:57:20.00,Default,,0,0,0,,এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে যে,\Nপ্রাণের উৎপত্তির আণবিক ভিত্তি... Dialogue: 0,0:57:20.00,0:57:22.63,Default,,0,0,0,,...এসেছিলো মহাশূন্য থেকেই,\N৪ বিলিয়ন বছর আগে। Dialogue: 0,0:57:23.21,0:57:27.80,Default,,0,0,0,,ধূমকেতুতে পাওয়া গেছে\Nঅনেক অনেক জৈব অণু। Dialogue: 0,0:57:27.81,0:57:32.33,Default,,0,0,0,,আর ওদের অনেকগুলোই\Nএসে পড়েছিলো আদি পৃথিবীতে। Dialogue: 0,0:57:33.25,0:57:36.27,Default,,0,0,0,,আমরা ডায়নোসরদের\Nবিলুপ্তির কথা বলেছি... Dialogue: 0,0:57:36.29,0:57:40.41,Default,,0,0,0,,...আরো অনেক প্রাণীর বিলুপ্তির কথা বলেছি।\N৬৫ মিলিয়ন বছর আগের কথা! Dialogue: 0,0:57:40.42,0:57:44.78,Default,,0,0,0,,এখন আমরা জানি যে, একটা বিশাল ধূমকেতু\Nএসে পড়েছিলো ঠিক সেই সময়টাতেই। Dialogue: 0,0:57:44.79,0:57:49.92,Default,,0,0,0,,সেই সংঘর্ষে তৈরি হওয়া ধুলোর চাদর\Nনিশ্চয়ই পৃথিবীকে ঢেকে ঠাণ্ডা করে দিয়েছিলো। Dialogue: 0,0:57:50.07,0:57:53.19,Default,,0,0,0,,হয়তো মেরে ফেলেছিলো\Nসকল ডায়নোসরকে, কিন্তু রেহাই দিয়েছিলো... Dialogue: 0,0:57:53.20,0:57:57.85,Default,,0,0,0,,...ছোটো, লোমশ স্তন্যপায়ীদেরকে,\Nযারা আমাদের পূর্বপুরুষ! Dialogue: 0,0:57:57.87,0:58:01.93,Default,,0,0,0,,ধূমকেতু দিয়ে ব্যাপক হারে বিলুপ্তি\Nহয়তো অন্যান্য যুগেও ঘটেছে। Dialogue: 0,0:58:01.94,0:58:09.14,Default,,0,0,0,,যদি সত্যি হয়, তাহলে বলা যাবে যে,\Nধূমকেতু জন্ম আর মৃত্যু উভয়েরই বাহক! Dialogue: 0,0:58:11.00,0:58:16.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ আয়োজন{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}অনুবাদকদের আড্ডা{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:58:16.00,0:58:21.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ সম্পাদনা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}ফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:58:21.00,0:58:26.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদ দল{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}মুশাররাত শামা\Nফরহাদ হোসেন মাসুম{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:58:26.00,0:58:33.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}অনুবাদকদের আড্ডা{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}www.onubadokderadda.com{\2c&HA2EBCA&} Dialogue: 0,0:58:33.00,0:58:40.00,Bottom Right,,0,0,0,,{\c&HECBE8F&\u1}ফেসবুক পেইজ{\2c&HECBE8F&\u0}\N{\c&HA2EBCA&}fb.com/onubadokder.adda{\2c&HA2EBCA&}