0
00:00:07,180 --> 00:00:15,180
বাংলা সাব সজীব
1
00:00:32,341 --> 00:00:35,811
বিশাল খোলা সমতল।
2
00:00:36,468 --> 00:00:39,176
সুবিশাল প্রান্তর,
3
00:00:39,860 --> 00:00:42,160
অদ্ভুত নিস্তব্ধতা
4
00:00:44,722 --> 00:00:48,360
কিন্তু শুন্যতার অনুভুতি কল্পনাতেও আসেনা।
5
00:00:51,942 --> 00:00:53,493
আমাদের পৃথিবীর সমতল ভুমি,
6
00:00:53,594 --> 00:00:58,059
আমাদের পৃথিবীর সবচে বেশি
প্রানের সমাবেশ ঘটেছে এখানে।
7
00:01:02,668 --> 00:01:05,034
এবং এখানে ঘটে যাওয়া সব ঘটনার প্রানকেন্দ্রে
8
00:01:05,156 --> 00:01:08,214
আছে একটি মাত্র জিনিসঃ
9
00:01:09,397 --> 00:01:10,886
ঘাস।
10
00:01:14,536 --> 00:01:21,041
এই জাদুকরি উদ্ভিদটি পৃথিবীর সমগ্র
স্থলভাগের চারভাগের একভাগ জুড়ে রয়েছে,
11
00:01:35,724 --> 00:01:37,559
সেখানেই তৃণভূমি জন্মেছে
12
00:01:37,721 --> 00:01:43,085
যেখানে বৃষ্টিপাত হলেও এতো কম হয় যে,
বড় গাছ বা ঘন জঙ্গলের জন্য তা যথেষ্ট না।
13
00:01:43,472 --> 00:01:45,653
কিছু আছে সুবিশাল,
14
00:01:45,939 --> 00:01:47,978
এই মধ্য এশিয়ার তৃণভূমিটি
15
00:01:48,121 --> 00:01:52,831
পৃথিবীর সকল তৃণভূমির তিনভাগের একভাগ।
16
00:01:57,970 --> 00:01:59,030
এখন গ্রীষ্মকাল।
17
00:01:59,132 --> 00:02:02,394
এবং ঈগল এই গরমে আকাশে ভেসে,
18
00:02:02,517 --> 00:02:06,330
নিচের ভুমিতে শিকারের খোঁজ করছে,
19
00:02:08,654 --> 00:02:11,346
মঙ্গোলিয়ার সুদুর প্রান্তরে,
20
00:02:11,550 --> 00:02:16,097
পৃথিবীর অন্যতম সেরা অভিবাসন চলছে,
21
00:02:21,970 --> 00:02:27,007
খুব কম মানুষই নিজ চোখে বাৎসরিক এই ঘটনাটি দেখেছে,
22
00:02:34,798 --> 00:02:36,939
মঙ্গোলিয়ার গ্যাজেল,
23
00:02:37,265 --> 00:02:42,770
কেউ জানেনা কেন এই বিশ লক্ষ গ্যাজেল
এখানে থাকতে এসেছে,
24
00:02:44,748 --> 00:02:48,765
বেশিরভাগ সময় তারা
এই বিশাল তৃণভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে
25
00:02:48,888 --> 00:02:53,027
কিন্তু বছরে একবার তারা এখানে বাচ্চা দিতে আসে,
26
00:02:54,331 --> 00:02:59,388
আগামি দশ দিনের মধ্যে প্রায় সব বাচ্চাই জন্ম নেবে।
27
00:03:03,753 --> 00:03:08,749
এই খোলা প্রান্তরে, সবাই মিলে একত্রে
বাচ্চা দেয়ার এই প্রক্রিয়া বেশ নিরাপদ
28
00:03:09,014 --> 00:03:11,298
পাহারা দেয়ার মতো অনেক চোখ থাকায়
29
00:03:11,379 --> 00:03:15,335
শিকারি প্রাণীদের পক্ষে লুকিয়ে
কাছে চলে আসা অসম্ভব হয় ,
30
00:03:21,433 --> 00:03:26,469
এখানে কোন ঝোপঝাড় নেই, বড় কোন গাছ নেই,
লুকনোর যায়গা কেবল ওই একটিই,
31
00:03:27,081 --> 00:03:29,181
ঘাস,
32
00:03:30,591 --> 00:03:33,527
এবং এটা লুকনোর উপযুক্ত না।
33
00:03:40,910 --> 00:03:46,007
শিকারিদের পক্ষেও এই খোলা প্রান্তরে
বাচ্চা বড় করা খুব কঠিন,
34
00:03:46,229 --> 00:03:51,257
বড় গাছ না থাকায় ঈগলকে মাটিতেই বাসা বাধতে হয়,
35
00:03:53,888 --> 00:03:59,799
এই বিশাল সমতলের সব বাসিন্দাদেরকেই
প্রকৃতির কাছে উন্মুক্ত থাকতে হয়।
36
00:04:17,140 --> 00:04:21,019
আগুন এই পালে একটা আতঙ্ক ছড়িয়ে দেয়,
37
00:04:27,197 --> 00:04:32,652
গ্যাজেলদের জন্মই হয়েছে দৌড়ানোর জন্য,
এবং এই সদ্যজাত বাচ্চাটিও আগুনের আগে ছুটে পালায়
38
00:04:33,000 --> 00:04:35,755
যদি তারা পায়ে পিস্ট হওয়া এড়াতে পারে।
39
00:05:10,451 --> 00:05:16,923
সামনে কোন বাধা না থাকায়, যা কিছু পালিয়ে যেতে পারেনা
তার সব কিছু এই আগুন পুড়িয়ে নিয়ে যায়
40
00:05:17,511 --> 00:05:22,538
প্রচুর ঘাস, মুল্যবান খাবার পুড়ে গেছে,
41
00:05:26,817 --> 00:05:30,696
এবং এর সাথে পুড়ে গেছে বৃদ্ধ এবং দুর্বলেরা।
42
00:05:35,403 --> 00:05:42,088
গ্যাজেলগুলি এই পোড়ামাটি পেছনে ফেলে
নতুন ঘাসের সন্ধানে অন্যত্র চলে যায়,
43
00:05:44,763 --> 00:05:48,427
এই ছাই থেকেই জন্ম নেয় ফিনিক্স,
44
00:05:48,828 --> 00:05:53,267
ঘাসেরা দারুন টেকসই
45
00:05:55,220 --> 00:05:59,419
কারন এটা গজায় মাটি নিচে
সুরক্ষিত থাকা শেকড় থেকে,
46
00:05:59,605 --> 00:06:03,537
ঘাসকে ধ্বংস করা প্রায় অসম্ভব।
47
00:06:14,047 --> 00:06:17,310
এটার আছে নিজেকে মেরামত করার
এবং দ্রুত বেড়ে ওঠার অদ্ভুত ক্ষমতা।
48
00:06:17,390 --> 00:06:20,974
এটা পৃথিবীর অন্য যে কোন উদ্ভিদের চেয়ে বেশি ছড়িয়ে আছে,
49
00:06:21,348 --> 00:06:25,227
এবং এটা সবচে বেশী প্রানীদের খাদ্যের সংস্থান করে।
50
00:06:45,606 --> 00:06:47,665
লাল ঠোটের কোয়েলা।
51
00:06:47,986 --> 00:06:52,105
দেড়শ কোটি, আফ্রিকার সাভানা
সমভুমির উপর দিয়ে উড়ে যাচ্ছে
52
00:06:52,425 --> 00:06:57,613
এই পাখিগুলোই পৃথিবীতে সংখ্যায় সবচে বেশী
53
00:07:00,930 --> 00:07:07,750
কিছু কিছু পাল এতো বিশাল যে এটি মাথার
উপর দিয়ে উড়ে পার হতে পাঁচ ঘন্টা লেগে যাবে,
54
00:07:40,992 --> 00:07:45,806
শুধুমাত্র ঘাসদের পক্ষেই এরকম পালের
খাবার যোগান দেয়া সম্ভব,
55
00:07:45,994 --> 00:07:49,765
এই ক্ষুধার্ত পালটি গোগ্রাসে ঘাসের দানা খেতে থাকে,
56
00:07:50,300 --> 00:07:55,969
আর ঘাস এবং এর ডগা খেয়ে থাকে এন্টিলোপ হরিণেরা
57
00:08:06,428 --> 00:08:13,033
এই পূর্ব আফ্রিকার সাভানাতেই বাস করে
বিশ লক্ষ বুনো মহিষ
58
00:08:25,016 --> 00:08:29,402
তারা ঘাসকে শিকড় পর্যন্ত খেয়ে সামান্যই অবশিষ্ট রাখে,
59
00:08:29,857 --> 00:08:37,639
কিন্তু কয়েক দিনের মধ্যেই ঘাসগুলি আবার বড় হয়ে
এইরকম বিশাল পালের খাদ্য যোগাবে
60
00:08:48,605 --> 00:08:52,990
ঘাস শুধু ক্রান্তীয় অঞ্চলেই সীমাবদ্ধ নয়।
61
00:08:56,681 --> 00:09:01,923
এটা উত্তর মেরুর মতো খারাপ আবহাওয়াতেও জন্মায়,
62
00:09:09,678 --> 00:09:15,723
গাছের শেষ সারি পার হলে শুরু হয়
বরফে আচ্ছাদিত বিরান পৃথিবী
63
00:09:16,045 --> 00:09:20,029
এই জমে যাওয়া না মানুষী জমি হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত।
64
00:09:20,671 --> 00:09:28,106
কিন্তু প্রতি বছর খুব অল্প সময়ের জন্য
অন্ধকার শীত তার বাধন আলগা করে দেয়,
65
00:09:38,964 --> 00:09:44,500
তাপমাত্রা বেড়ে যায়, এবং সারা শীত জুড়ে
বরফে ঢাকা ঘাসের ডগা গুলো
66
00:09:44,634 --> 00:09:47,469
আবার গজিয়ে উঠে,
67
00:09:51,854 --> 00:09:55,385
সবুজ ফিরে আসে উত্তর মেরুতে,
68
00:09:56,294 --> 00:10:01,990
সরে যাওয়া বরফ থেকে মুক্ত হয়ে ওঠে
অস্ট্রেলিয়ার মতো বড় এক বিশাল সমভুমি।
69
00:10:02,178 --> 00:10:05,681
এটা হচ্ছে উত্তর মেরুর তুন্দ্রা অঞ্চল।
70
00:10:11,806 --> 00:10:15,122
এই নীরব নিভৃত প্রান্তর,
71
00:10:15,336 --> 00:10:18,652
এখনই পরিবর্তিত হবে।
72
00:10:34,939 --> 00:10:37,506
সাদা বলাকা
73
00:10:38,978 --> 00:10:41,652
তারা শীতকাল কাটিয়েছে মেক্সিকোর উপসাগরে,
74
00:10:41,653 --> 00:10:48,498
এবং এই বসন্তে তারা পুরো উত্তর আমেরিকা
পার হয়ে উত্তর মেরুর তুন্দ্রায় চলে এসেছে,
75
00:10:49,380 --> 00:10:54,515
পঞ্চাশ লক্ষ পাখি প্রতি বছর এই পথ পাড়ি দেয়,
76
00:11:10,481 --> 00:11:15,028
তাদের দীর্ঘ অভিযাত্রা প্রায় তিন হাজার মাইল লম্বা।
77
00:11:15,081 --> 00:11:18,451
এবং এটা অতিক্রম করতে তিন মাস লেগে গেছে,
78
00:11:24,441 --> 00:11:29,710
ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় তারা উত্তর মেরুর সমতলে নেমে আসে,
79
00:11:29,790 --> 00:11:34,122
ফিরে আসে তাদের ঐতিহ্যবাহী ডিম পাড়ার স্থানে।
80
00:11:35,674 --> 00:11:37,921
সাদা বলাকারা সারা জিবনের জন্য জোট বাধে,
81
00:11:38,215 --> 00:11:44,259
কোন বলাকা দম্পতি আসার সাথে সাথে,
বাসা বানানোর জায়গাটির দখল নিতে ব্যাস্ত হয়ে পরে।
82
00:11:47,255 --> 00:11:53,487
ভালো যায়গাগুলো সংখ্যায় অল্প
তাছারা চারপাশে যখন ঝগড়াটে প্রতিবেশি থাকে
83
00:11:56,749 --> 00:11:59,343
তখন ঝগড়া মারামারিতে রুপ নেয়,
84
00:12:33,818 --> 00:12:35,931
বোঝা গেল ব্যাপারটা,
85
00:12:37,856 --> 00:12:44,649
চলার পথ অনেক লম্বা, কিন্তু তুন্দ্রা অঞ্চলের
এই ঘাস খুব বেশী দিন স্থায়ী হবে না,
86
00:12:44,890 --> 00:12:48,447
এই ঘাসগুলি মধ্য গরমে খুব দ্রুত বড় হয়,
87
00:12:48,580 --> 00:12:52,405
এবং এখানে দক্ষিনের চেয়ে শিকারির সংখ্যাও কম,
88
00:12:56,150 --> 00:13:00,108
এখানে এই হাঁসেরা মোটামুটি নিরাপদেই
মাটিতে বাসা বানাতে পারে
89
00:13:00,535 --> 00:13:04,681
কিন্তু মা হাঁসটিকে তার ডিম গুলিতে
কমপক্ষে তিন সপ্তাহ তা দিতে হবে।
90
00:13:04,788 --> 00:13:09,013
এবং এই পুরো সময়টা তাকে ঝুঁকিতে থাকতে হবে,
91
00:13:22,841 --> 00:13:25,783
একটি উত্তর মেরুর শেয়াল
হাঁসের আবাসভুমি দেখে নিচ্ছে,
92
00:13:25,943 --> 00:13:29,340
সে তাদের জন্য সারা শীত জুড়ে অপেক্ষা করে ছিল।
93
00:13:34,635 --> 00:13:38,406
লুকিয়ে কাছাকাছি যাওয়া অসম্ভব।
94
00:13:47,900 --> 00:13:51,644
সম্ভবত সাহসীদের ভাগ্যই সুপ্রসন্ন হয়।
95
00:14:06,300 --> 00:14:11,301
এই আবাসভুমিটি ভালোভাবেই সুরক্ষিত
সহজে কাজ হাসিল করা যাবে না।
96
00:14:22,561 --> 00:14:28,310
সে সব বাসা থেকেই তাড়া খেয়ে এসেছে,
কিন্তু ক্ষুধা তাকে বার বার ফিরিয়ে আনছে,
97
00:14:56,692 --> 00:15:00,350
সে যতগুলি খেতে পারবে তারচে
অনেক বেশী ডিম রয়েছে এখানে,
98
00:15:00,351 --> 00:15:03,068
কিন্তু ডিমে তা দেয়ার সময় খুব তাড়াতাড়ি চলে যাবে,
99
00:15:03,281 --> 00:15:06,834
তাই তার শিকারের একটা বড় অংশ
আগাম শীতের জন্য জমিয়ে রাখে,
100
00:15:06,876 --> 00:15:09,529
যখন সব হাঁসেরা চলে যাবে এখান থেকে।
101
00:15:21,083 --> 00:15:26,453
আরো দক্ষিনে, বড় আকারের শিকারি
তুন্দ্রা অঞ্চলে চড়ে বেড়ায়,
102
00:15:28,378 --> 00:15:29,641
নেকড়ে বাঘ।
103
00:15:29,812 --> 00:15:34,412
তাদের জন্য এই সমতলে খাবার খুঁজে
বের করা আরো কঠিন কাজ।
104
00:15:34,605 --> 00:15:38,435
শুধু যে তাদের শিকার মৌসুমি তা নয়,
এদের খুঁজে পাওয়াও মুশকিল।
105
00:15:38,498 --> 00:15:42,200
তারা কয়েকদিন ধরেই শিকার খুঁজছে, কিন্ত কিছু মেলেনি।
106
00:15:49,011 --> 00:15:54,608
এই বিশাল সমভুমিতে তাদের খাবার
নিশ্চই কোথাও আছে,
107
00:16:01,069 --> 00:16:03,979
এই তো, কারিবু।
108
00:16:05,969 --> 00:16:08,045
প্রতিদিন ত্রিশ মাইল করে হেটে
109
00:16:08,151 --> 00:16:13,906
তারা গ্রীষ্মের সময়
প্রায় দুই হাজার মাইল পথ পাড়ি দেয়,
110
00:16:21,010 --> 00:16:24,519
তারা যদি একটিও কারিবু খুঁজে না পায়,
নেকড়েগুলিকে না খেয়ে থাকতে হবে
111
00:16:24,883 --> 00:16:30,423
কিন্তু যে শিকার একেবারেই না থামে
তাদের খুঁজে বের করা সহজ কাজ না।
112
00:16:50,777 --> 00:16:53,858
মাছির কামড়ের উৎপাত আর নতুন ঘাসের সন্ধানে
113
00:16:53,923 --> 00:16:57,281
তারা তাদের অভিযাত্রা চালিয়ে রেখেছে,
114
00:17:34,044 --> 00:17:38,131
একটি নেকড়ে তাদের চলার পথ খুঁজে পেয়েছে,
115
00:17:39,007 --> 00:17:41,703
কারিবুরা কাছাকাছিই আছে,
116
00:17:45,987 --> 00:17:48,575
শেষ পর্যন্ত, সুযোগ পাওয়া গেল।
117
00:17:51,443 --> 00:17:54,416
শিকার শুরু হয়ে গেছে,
118
00:18:04,772 --> 00:18:09,928
নেকড়েটি দলের মধ্যে আতঙ্ক তৈরি করে,
যাতে বাচ্চারা আর দুর্বলেরা পিছে পরে যায়,
119
00:18:18,265 --> 00:18:21,924
একটি বাচ্চা তার মা'র কাছ থেকে হারিয়ে গেছে,
120
00:18:59,341 --> 00:19:04,390
এই মধ্য গ্রীষ্মে হাঁসের আবাসভুমিতে বাচ্চা ফুটেছে,
121
00:19:06,680 --> 00:19:11,280
সব বাচ্চাগুলি দুই এক দিনের মধ্যেই ফুটে বের হবে,
দারুন একটা সময়।
122
00:19:11,365 --> 00:19:16,116
এই আবাসভুমিটা এখন কয়েক লক্ষ বাচ্চা হাঁসে পরিপুর্ন
123
00:19:31,970 --> 00:19:36,442
শেয়ালটি যা পাচ্ছে এখনো শিকার করছে,
124
00:19:40,420 --> 00:19:45,042
কখনো কখনো একটি মুখ যথেষ্ট না,
125
00:20:19,991 --> 00:20:23,008
আপাতত একটাতেই চলে যাবে।
126
00:20:28,592 --> 00:20:30,688
সব খাদ্যই মজুদ করা হয়না,
127
00:20:30,924 --> 00:20:33,427
কিছু এখনই প্রয়োজন।
128
00:20:34,926 --> 00:20:38,392
তার সাতটি ক্ষুধার্ত বাচ্চাকে খাওয়াতে হয়।
129
00:20:44,725 --> 00:20:49,474
তাদের খাবারের চাহিদা বেড়ে গেলে,
মা কে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়।
130
00:20:49,838 --> 00:20:54,546
শুধুমাত্র মোটা স্বাস্থ্যবান বাচ্চাই
এই শীত পার করতে পারবে।
131
00:21:10,271 --> 00:21:14,058
বেশির ভাগ হাঁসের বাচ্চাই এখনো বড় হচ্ছে,
132
00:21:14,379 --> 00:21:17,438
তাদের বাবা মা তাদের নিয়ে
নিরাপদে পানিতে নেমে যাচ্ছে,
133
00:21:17,525 --> 00:21:20,820
যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যাত্রাপথের জন্য প্রস্তুত হচ্ছে,
134
00:21:26,468 --> 00:21:30,362
শেয়ালটির জন্য, ভুরিভোজের সময় শেষ হয়ে আসছে,
135
00:21:30,705 --> 00:21:35,819
কিন্তু মা টি তার বাচ্চাদের জীবনের শুরুটা
বেশ ভালো মত করেছে,
136
00:21:38,066 --> 00:21:40,697
হাঁসগুলি আরো কিছুদিন তুন্দ্রায় চড়ে বেড়াবে
137
00:21:40,783 --> 00:21:45,725
গ্রীষ্মের শেষে তারা দক্ষিনে চলে যেতে বাধ্য হবে।
138
00:21:53,791 --> 00:21:56,980
এই অঞ্চলে সূর্যের আলোর তেজ খুব সামান্য,
139
00:21:57,043 --> 00:22:00,295
এবং বছরের কয়েক মাস ঘাস জন্মাতে পারে,
140
00:22:00,638 --> 00:22:06,565
আরো একটু দক্ষিনে গ্রিস্ম আরো একটু বেশী দিন থাকে
এবং ঘাসেরাও অনেক বড় হয়ে ওঠে,
141
00:22:20,856 --> 00:22:24,022
উত্তর আমেরিকার প্রেইরি সমভুমি।
142
00:22:25,777 --> 00:22:32,495
এখানকার সমৃদ্ধ ঘাসে চড়ে বেড়িয়েছিল
পৃথিবীর সবচে বড় প্রাণীর পাল
143
00:22:42,124 --> 00:22:44,777
এক সময় প্রায় ছয় কোটি বাইসন চড়ে বেড়াতো
144
00:22:45,040 --> 00:22:48,751
কিন্তু কোন প্রানিই মানুষ দ্বারা ক্রমাগত শিকার
এবং তাদের আবাসভুমির ধ্বংস হওয়া থেকে
145
00:22:48,925 --> 00:22:51,237
সম্পুর্ন নিরাপদ না।
146
00:22:51,562 --> 00:22:56,800
এবং মাত্র একশো বছর আগে বাইসনের সংখ্যা
কয়েক হাজারে নেমে এসেছিল।
147
00:22:57,416 --> 00:23:02,670
এখন খুব কঠিন প্রতিরক্ষার সুবাদে
বাইসনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
148
00:23:07,634 --> 00:23:09,620
গ্রীষ্ম এখানে বেশ লম্বা,
149
00:23:09,757 --> 00:23:14,053
এবং এখানকার ঘাসও বিশাল পালের
সারা বছরের খাবার যুগিয়ে যায়,
150
00:23:19,753 --> 00:23:23,450
পুরুষ বাইসনেরা প্রায় এক টন ওজনের হয়,
151
00:23:39,607 --> 00:23:43,030
মধ্য গরমে পুরুষ বাইসনেরা খেয়ে দেয়ে বেশ
মোটা তাজা হয়েছে,
152
00:23:43,150 --> 00:23:46,659
কিন্তু যতো তাগড়াই হোক
কেবল কয়েকটি মিলনের সুযোগ পাবে,
153
00:23:46,865 --> 00:23:50,579
আর কারা কারা সেই সুযোগ পাবে,
সেটা কিছুক্ষণের মধ্যেই ঠিক করা হবে।
154
00:24:22,868 --> 00:24:30,022
পৃথিবীর সকল নাতিশীতোষ্ণ অঞ্চলে
গ্রীষ্মকাল হচ্ছে প্রজনন এবং বড় হওয়ার সময়
155
00:24:32,316 --> 00:24:36,116
এখন ঘাসের ফুল ফোটার সময়,
156
00:24:48,663 --> 00:24:52,994
এখন সমভুমিতে রঙ ফিরে আসে।
157
00:25:30,033 --> 00:25:35,767
উত্তর গোলার্ধের সমভুমি ফুল ফোটানোর জন্য
দক্ষিন গোলার্ধের সমভুমির নকল করে,
158
00:25:36,024 --> 00:25:41,467
এবং দক্ষিন আফ্রিকার সমভুমির মতো
এতোটা দৃষ্টিনন্দন আর কোন অঞ্চলই হয়না,
159
00:26:29,617 --> 00:26:35,796
কোন নাতিশীতোষ্ণ অঞ্চলের সমভুমিই
গ্রীষ্মে এতো সুন্দর এবং বর্ণিল হয়না।
160
00:26:42,693 --> 00:26:46,493
এটা তিব্বতের মালভুমির উপর মধ্য গ্রীষ্ম
161
00:26:46,527 --> 00:26:49,762
পৃথিবীর সবচে উচু সমভুমি
162
00:26:51,064 --> 00:26:55,547
অনেক প্রতিকূলতা সত্ত্বেও এখানে প্রচুর ঘাস জন্মে
163
00:26:55,633 --> 00:26:59,227
পৃথিবীর সবচে উচু তৃণভোজীদের জন্য,
164
00:26:59,432 --> 00:27:01,830
এগুলো হচ্ছে বুনো ইয়াক।
165
00:27:04,893 --> 00:27:07,632
এমনকি গ্রীষ্মেও জীবন এখানে বেশ কঠিন,
166
00:27:07,803 --> 00:27:12,904
তাপমাত্রা খুব কমই হিমাঙ্কের উপরে উঠে
আর বাতাসও খুব পাতলা।
167
00:27:19,408 --> 00:27:24,903
এটা এমনকি বেশ শুকনো,
এবং এর বড় কারন,
168
00:27:28,189 --> 00:27:30,157
হিমালয়।
169
00:27:32,365 --> 00:27:35,464
এই বিশাল পর্বতমালা এক বিশাল বাধা হিসেবে দাঁড়িয়ে থাকে
170
00:27:35,601 --> 00:27:38,322
এবং দক্ষিন দিক থেকে মেঘ আসতে বাধা দেয়,
171
00:27:38,458 --> 00:27:44,586
এবং এটা তৈরি করেছে এক বিশাল মেঘমুক্ত অঞ্চল
যার কারনে তিব্বত উচু এবং শুস্ক।
172
00:28:03,242 --> 00:28:05,569
ঘাসই জীবন ধরে রাখে,
173
00:28:05,672 --> 00:28:11,902
এমনকি কনকনে ঠান্ডা শুকনো বাতাস
যদি মাটি থেকে সব আর্দ্রতা টেনে বের করে নিয়ে যায়।
174
00:28:20,990 --> 00:28:25,834
যতক্ষণ ঘাসেরা টিকে থাকে, ততক্ষণ থাকে তৃণভোজীরা
175
00:28:30,746 --> 00:28:32,731
বুনো গাধা,
176
00:28:41,546 --> 00:28:44,302
পুরুষটি জায়গা দখলের জন্য লড়ছে
177
00:28:44,593 --> 00:28:49,932
যার দখলে ভালো জায়গা থাকবে,
মেয়ে পটানোর সম্ভাবনা তার ততো বেশি,
178
00:29:06,019 --> 00:29:09,219
এটা একটা মজার কাজ।
179
00:29:13,634 --> 00:29:15,397
এটকে বিজয় বলে ধরে নেয়া যায়,
180
00:29:15,568 --> 00:29:19,522
কিন্তু সে এটা নিশ্চিত করে বলতে পারে না
সত্যি সত্যি মেয়েরা তার কাছে আসবে।
181
00:29:24,419 --> 00:29:28,098
গাধীরা একপ্রকার রহস্যময়ী চরিত্র।
182
00:29:30,648 --> 00:29:35,938
তাদের যখন ইচ্ছা আসে, যখন খুশী চলে যায়,
এবং তাদের বেশিরভাগ আচরণ নির্ভরযোগ্য না
183
00:29:36,143 --> 00:29:38,060
বাইরের লোকের জন্য,
184
00:29:49,631 --> 00:29:52,095
তারা এই সমতলের অন্যতম বাসিন্দা
185
00:29:52,387 --> 00:29:59,234
এবং প্রায়ই মরূদ্যানের সন্ধানে অনেক পথ পাড়ি দেয়,
186
00:30:00,569 --> 00:30:02,931
কিন্তু তারা যখন মরূদ্যান খুজে পায়,
187
00:30:03,050 --> 00:30:06,473
তারা মাত্র কয়েক ঘন্টার জন্য খাবার এবং পানি খায়,
188
00:30:06,611 --> 00:30:11,233
এবং কোন কারন ছাড়াই তারা
আবার ধুলোবালিতে ফেরত চলে যায়,
189
00:30:15,649 --> 00:30:20,870
এই উচু সমতলে বুনো গাধারাই চোখে পড়বে সবার আগে,
190
00:30:21,041 --> 00:30:25,919
কিন্তু তিব্বতের বেশি তৃণভোজীরা
বাস করে মাটির নিচে।
191
00:30:29,308 --> 00:30:30,044
পাইকা,
192
00:30:30,488 --> 00:30:34,700
খরগোশের আত্মীয়, এরাও ঘাস খেয়ে বাচে,
193
00:30:40,433 --> 00:30:42,556
এই খোলামেলা সমতলে,
194
00:30:42,709 --> 00:30:45,465
পাইকারা কখনোই নিজ বাসা থেকে দূরে যায়না।
195
00:30:45,654 --> 00:30:51,336
তারপরও সুযোগ পেলেই দস্যুর দল চলে আসে।
196
00:31:03,985 --> 00:31:08,024
অন্য কোন সময় হলে পেকার এবং ফিঞ্চ পাখিকে
উপদ্রব বলে মনে হতে পারে।
197
00:31:08,111 --> 00:31:13,844
কিন্তু এখন তাদের সহ্য করা যায়, কারন তারা
হচ্ছে এক মুল্যবান সতর্ক সংকেত ব্যাবস্থা।
198
00:31:27,333 --> 00:31:32,263
অদ্ভুতদর্শন তিব্বতীয় শেয়াল, পাইকাদের যম।
199
00:31:56,428 --> 00:32:00,176
যখন শিকারের পিছু নেয়, ও নিচু হয়ে
মাটির সাথে মিশে থাকে
200
00:32:00,502 --> 00:32:04,148
সম্ভবত এজন্যই ওর শরীরের গঠন এরকম।
201
00:32:04,799 --> 00:32:07,212
তাই বলে চারকোণা মাথা ?
202
00:33:00,964 --> 00:33:04,421
গরমে তিব্বতের সমভুমি উত্তপ্ত হয়ে ওঠে,
203
00:33:04,541 --> 00:33:07,657
গরম আর্দ্র বাতাস দক্ষিন দিক থেকে ভেসে আসে,
204
00:33:07,930 --> 00:33:10,531
কিন্তু পানি কখনোই আসে না।
205
00:33:10,720 --> 00:33:15,016
যখনই আর্দ্র বাতাস আসতে থাকে,
এটা হিমালয়ের ধার ঘেঁষে উপরে উঠে যায়,
206
00:33:15,101 --> 00:33:18,970
এবং ঘন হয়ে বিশাল মেঘে পরিনত হয়,
207
00:33:33,690 --> 00:33:38,756
এই মেঘগুলো তাদের সব বৃষ্টি পর্বতমালার
দক্ষিন দিকে ছেড়ে আসে,
208
00:33:39,053 --> 00:33:41,833
যে পর্বতগুলি তিব্বদের শুকনো আবহাওয়ার জন্য দায়ী
209
00:33:41,855 --> 00:33:48,637
এরাই আবার দক্ষিনের মৌসুমি আবহাওয়ায়
বেড়ে ওঠা ভারতের সবুজের জন্য দায়ী।
210
00:33:58,545 --> 00:34:02,396
এখানে বৃষ্টিতে ভিজে এবং ক্রান্তীয় সূর্যের তাপে,
211
00:34:02,524 --> 00:34:06,226
ঘাসেরা তাদের সবটুকু উজাড় করে দেয়,
212
00:34:08,150 --> 00:34:12,366
পৃথিবীর সবচেয়ে উচু ঘাস এই হাতি ঘাস
213
00:34:24,667 --> 00:34:31,236
ঘাস যখন একটি হাতির চেয়ে বড় হয়,
এটা বিভিন্নরকম চমক লুকিয়ে রাখতে পারে।
214
00:34:39,623 --> 00:34:41,997
পুরুষ কালো ফ্লোরিকান,
215
00:34:42,190 --> 00:34:48,373
বড় ঘাসের জঙ্গলে গেলে,
ওর কঠোর পরিশ্রম চোখে পরে,
216
00:35:01,382 --> 00:35:06,025
এই লম্বা ঘাসে আচ্ছাদিত ভারতের সমভুমিতে বাস করে
217
00:35:06,026 --> 00:35:08,314
পৃথিবীর সবচে বড় কয়েকটি তৃণভোজী প্রাণী
218
00:35:09,020 --> 00:35:11,930
এবং কয়েকটি ক্ষুদ্রতর
219
00:35:13,490 --> 00:35:16,657
পিগমি শুকরেরা খরগোশের চেয়ে বড় হয় না,
220
00:35:16,658 --> 00:35:21,279
তারা শুকর প্রজাতির মধ্যে সবচে ছোট এবং দুর্লভ।
221
00:35:25,707 --> 00:35:31,120
মেয়ে শুকরটি ঘাস সংগ্রহ করছে,
কিন্তু খাওয়ার জন্য নয়,
222
00:35:38,692 --> 00:35:40,938
সে একটি বাসা বানাচ্ছে,
223
00:35:55,616 --> 00:35:59,938
ছোট শুকরের ছানাগুলো হয়তো
হাতের তালুতে এঁটে যাবে,
224
00:36:00,194 --> 00:36:02,590
কিন্তু ওর দশটা ছানা আছে,
225
00:36:16,670 --> 00:36:22,340
অপরিমিত আলো এবং পানি পেলে
ঘাস এরকমভাবেই বড় হয়ে ওঠে,
226
00:36:22,772 --> 00:36:25,896
কিন্তু পৃথিবীর অন্য সব ক্রান্তীয় সমভুমিতেই
227
00:36:26,003 --> 00:36:29,598
বর্ষামৌসুমের পর শুকনো মৌসুম আসে।
228
00:36:39,588 --> 00:36:46,499
আফ্রিকার সাভানাতে, তৃণভোজীর পাল
ঘাস এবং পানির সন্ধানে ছুটে চলছে,
229
00:37:07,402 --> 00:37:15,040
বৃষ্টি ছাড়া এই সমতল ধুলির রাজ্যে পরিনত হয়েছে,
এখন ঘাসেরা মাটি থেকে সরে যেতে পারে।
230
00:37:24,668 --> 00:37:27,450
হাতীরা সবচে বিপদে আছে,
231
00:37:27,578 --> 00:37:30,895
তাদের মোটামুটি প্রতিদিন পানি পান করতে হয়,
232
00:37:36,200 --> 00:37:42,576
তৃষ্ণায় কাতর হয়ে তারা এই ধুসর ধুলির রাজ্যে
শত শত মাইল হেঁটে যায়,
233
00:38:00,804 --> 00:38:07,287
স্মৃতিতে ভর করে তাদের দলনেতাটি,
সেই পানির গর্তটি খুঁজে বেড়ায়
234
00:38:07,373 --> 00:38:10,218
যে গর্তটা গত বছর তাদের জীবন বাঁচিয়েছিল।
235
00:38:16,872 --> 00:38:19,419
এটাতে এখনো পানি আছে,
236
00:38:19,461 --> 00:38:26,265
কিন্তু তাদের এটা ভাগাভাগি করে নিতে হবে
অন্যান্য নানা প্রকারের তৃষ্ণার্ত প্রাণীদের সাথে,
237
00:38:43,275 --> 00:38:46,398
টানটান উত্তেজনার সময়,
238
00:39:02,830 --> 00:39:05,612
এই পানির গর্তগুলিতে এখন হাতীদের রাজত্ব
239
00:39:05,805 --> 00:39:10,554
কিন্তু রাত্রি নেমে এলে, ক্ষমতার পালাবদল হয়,
240
00:39:23,541 --> 00:39:27,905
সারা রাত ধরে তৃষ্ণার্ত হাতীর পাল আসছে,
241
00:39:28,054 --> 00:39:31,221
এ সময়টা চলার জন্য বেশ ঠান্ডা।
242
00:39:51,378 --> 00:39:55,015
অন্ধকারে, খেলার দান ঘুরে যায়,
243
00:39:58,786 --> 00:40:02,664
হাতীদের অন্ধকারে দেখার শক্তি
আমাদের চেয়ে একটু বেশী,
244
00:40:06,060 --> 00:40:10,473
কিন্তু সিংহের অন্ধকারে দেখার শক্তি অনেক।
245
00:40:23,496 --> 00:40:27,107
এই সিংহগুলি ক্ষুধার্ত এবং হাতীগুলো তা জানে,
246
00:41:08,990 --> 00:41:16,986
সিংহেরা সাধারনত হাতীদের আক্রমন করেনা,
কিন্তু নিরুপায় হয়েই এধরনের ঝুকি নিতে হয়।
247
00:41:17,092 --> 00:41:21,933
এই ঝাকে ছোট বাচ্চা আছে, সহজ শিকার।
248
00:41:26,079 --> 00:41:28,940
কিন্তু তাদের কাছে পৌঁছাবে কিভাবে।
249
00:41:44,089 --> 00:41:46,523
বড়রা ছোটদের ঘিরে রয়েছে,
250
00:41:46,524 --> 00:41:50,294
এটা একটা অভেদ্য ধুসর দেয়াল।
251
00:42:18,542 --> 00:42:22,848
কয়েকটি ক্লান্ত হাতীর পাল এসেছে নতুনকরে
252
00:42:26,646 --> 00:42:30,043
এদের মধ্যে একটি একেবারে একা।
253
00:42:49,540 --> 00:42:54,114
কিন্তু এটা সিংহগুলির জন্য বিশাল,
254
00:42:58,606 --> 00:43:01,949
এটাকে ছোট মনে হচ্ছে,
255
00:43:14,788 --> 00:43:18,397
একটি সিংহ কোন পাত্তাই পেলোনা,
256
00:43:19,040 --> 00:43:21,232
কিন্তু পুরো দলটি এখানে আছে,
257
00:43:25,137 --> 00:43:29,818
তারা সংখ্যায় ত্রিশ টি
এবং সবাই পাকা হাতী শিকারি।
258
00:44:37,951 --> 00:44:43,754
এই হাতিটি এই পুরো দলটির
এক সপ্তাহের খাবার জোগান দিবে,
259
00:44:53,223 --> 00:44:59,427
হাতীরা জানে এই পানির গর্তগুলি বিপদজনক
কিন্তু তাদের আর কোন উপায় নেই,
260
00:44:59,801 --> 00:45:03,866
যে নাটকটি এখানে মঞ্চস্থ হলো
এটা একটা বর্বর উদাহরন যে,
261
00:45:03,974 --> 00:45:09,295
পৃথিবীর প্রতিটি প্রানের জন্য পানি কতোটা দরকারি।
262
00:45:17,907 --> 00:45:21,356
যখন এই সাভানার শুকনো মৌসুম শেষ হয়ে আসে,
263
00:45:21,436 --> 00:45:26,865
আফ্রিকার এই পোড়া সমভুমিতে
এক আমুল পরিবরতন আসে,
264
00:45:28,310 --> 00:45:35,451
সারা মহাদেশ জুড়ে বৃষ্টি বয়ে যায়,
এবং ঘাস, সবচে সহনশীল, আবার জেগে ওঠে,
265
00:45:35,931 --> 00:45:39,007
এবং প্রাণীদের পালও ফিরে আসে।
266
00:45:41,013 --> 00:45:48,502
মাসের পর মাস ধরে তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে,
পানির গর্ত খুঁজে খুঁজে কোনমতে টিকে ছিল।
267
00:45:48,662 --> 00:45:52,781
এখন তাদের ভালো সময় ফিরে এসেছে,
268
00:45:57,755 --> 00:46:01,740
কয়েকটি আফ্রিকান সাভানা একটু আলাদা।
269
00:46:02,008 --> 00:46:08,025
এখানে, বৃষ্টির পানি অনেক দূর থেকে
বিশাল সমতলে অনেক জায়গা জুড়ে আসে,
270
00:46:08,346 --> 00:46:12,598
ঘাসগুলো ডুবে আছে, কিন্তু তবুও বড় হচ্ছে,
271
00:46:33,566 --> 00:46:40,921
তলিয়ে যাওয়া, পুড়ে যাওয়া, জমে যাওয়া
সব কিছুই ঘাস সহ্য করে বেঁচে যেতে পারে।
272
00:46:45,573 --> 00:46:52,207
ছয় মাসের খরার পর, ঘাস আবার এই
ধুলোয় ভরা বিশাল এলাকাকে আচ্ছাদিত করেছে।
273
00:47:02,744 --> 00:47:08,040
নতুন তাজা ডগা অনেক দুরের প্রাণীকেও আকৃষ্ট করে
274
00:47:19,326 --> 00:47:24,915
অনেকেই আবার অনেক দুরের অভিযানে নামে
এই সুফল সময়কে ধরার জন্য,
275
00:47:32,378 --> 00:47:37,700
কিছু কিছু প্রাণী এখানে সারা বছর থেকে যায়,
276
00:47:44,787 --> 00:47:49,547
বেবুনেরা এখানকার স্থায়ি বাসিন্দা
কিন্তু এর জন্য এদের কিছু অভ্যাসের পরিবর্তন হয়েছে,
277
00:47:49,601 --> 00:47:54,522
যদি এই বন্যায় প্লাবিত এলাকায় তাদের কিছু দরকার হয়।
278
00:47:59,122 --> 00:48:05,701
এখানে খাওয়ার আছে অনেক কিছুই,
কিন্তু এগুলো পাওয়া একটু কস্টদায়ক
279
00:48:55,793 --> 00:48:59,698
নতুন পানি বাচ্চাগুলির জন্য অসুবিধা তৈরি করে।
280
00:48:59,885 --> 00:49:03,897
কিন্তু তারা জানে, শুকনো যায়গা কোথায় আছে,
281
00:49:12,749 --> 00:49:18,927
একটি রসালো শামুক পেয়ে মনে হয়
পানিতে নামা সার্থক হয়েছে,
282
00:49:29,599 --> 00:49:36,552
সারা শুষ্ক মৌসুম কস্ট করে জীবন ধারন
করার প্রতিদান এখন তারা পাচ্ছে,
283
00:49:42,516 --> 00:49:48,908
এই ঋতুবৈচিত্রের পৃথিবীতে বিশাল সমভুমিগুলো
হচ্ছে ভোজোত্সব এবং দুর্ভিক্ষের ভুমি।
284
00:49:49,682 --> 00:49:53,935
ভরা মৌসুমে তারা পৃথিবীর যে কোন অঞ্চলের
বড় প্রাণীদের সম্মেলনকেও
285
00:49:54,096 --> 00:49:57,840
বাঁচিয়ে রাখতে পারবে।
285
00:50:00,096 --> 00:50:09,840
বাংলা সাব সজীব