1 00:00:15,827 --> 00:00:19,023 বিসমিল্লাহির রাহমানির রাহিম 2 00:00:19,146 --> 00:00:21,580 অনুবাদকঃ আবদুর রহমান সোহাগ 3 00:00:24,466 --> 00:00:27,500 আব্বাস কেয়ারোস্তামি পরিচালিত ইরানী চলচ্চিত্র 4 00:00:27,826 --> 00:00:31,340 Where is my friend's house? (খানে ইয়ে দোউস্ত কোদযাশট) বন্ধুর বাড়ী কই 5 00:01:26,944 --> 00:01:30,140 কি পোলাপাইন ? এত চিল্লাচিল্লি কিসের ? 6 00:01:30,263 --> 00:01:31,776 কি হচ্ছেটা কি ? 7 00:01:31,903 --> 00:01:33,495 তোমাদের চুপ থাকার কথা না ? 8 00:01:33,623 --> 00:01:35,341 পাঁচ মিনিটের জন্যে না থাকলেই ক্লাসটারে মাছের বাজার বানাইয়া ফালায় 9 00:01:38,183 --> 00:01:39,297 ওই সবডি খাড়া 10 00:01:39,902 --> 00:01:45,421 তগো বইতে কেডা কইসে ? শয়তানের হাড্ডী সবগুলা 11 00:01:51,302 --> 00:01:54,738 যতদিনই দেরিতে আসছি ততদিনই দেখি তোরা মাছ বেচস 12 00:01:56,142 --> 00:01:58,702 আদব কায়দা বইলা কিচ্ছু নাই 13 00:02:01,022 --> 00:02:02,977 তগোরে আর বিশ্বাস করা যায় না 14 00:02:04,181 --> 00:02:05,534 বাড়ির কাজ বাইর কর 15 00:02:11,982 --> 00:02:13,812 তোদের কতবার বলসি আমি যদি দেরিতে আসি 16 00:02:13,941 --> 00:02:15,977 তার মানে আমি কোন কাজে আটকা পড়সি 17 00:02:16,141 --> 00:02:18,701 আর এখন মনে হচ্ছে আমি তখন দেয়ালের সাথে কথা বলেছিলাম 18 00:02:30,380 --> 00:02:31,370 চুপ থাক 19 00:02:36,940 --> 00:02:38,453 স্যার. আলী হিম্মতী আসেনাই 20 00:02:38,580 --> 00:02:41,253 চুপ থাকো ! আমি যখন জিগেস করবো তখন বইলো 21 00:02:48,579 --> 00:02:49,978 এইটা কি, নেমাতযাদেহ ? 22 00:02:50,259 --> 00:02:51,817 কত্তবার বলেছি 23 00:02:51,939 --> 00:02:53,167 বাড়ির কাজ করে আনতে? 24 00:02:53,299 --> 00:02:54,972 কতবার বলসি, নেমাতযাদেহ ? 25 00:02:58,020 --> 00:03:00,135 কয়বার ওয়ার্নিং দিসি বল ? 26 00:03:00,779 --> 00:03:02,371 কয়বার বলেছি বাড়ির কাজ আনতে, নেমাতযাদেহ? 27 00:03:06,179 --> 00:03:08,739 আংগুলে দেখাই লাভ নাই মুখে বল, কয়বার? 28 00:03:08,979 --> 00:03:10,856 - তিন বার . - জোরে বল. 29 00:03:11,259 --> 00:03:11,974 তিন বার! 30 00:03:13,858 --> 00:03:16,418 তিন তিন বার বলেছি কিন্তু তোমার কানে ঢুকে নাই 31 00:03:17,859 --> 00:03:20,657 এইটা ছিড়ে তোরে একটা শিক্ষা দিলাম এখন মনে থাকবে ? 32 00:03:33,258 --> 00:03:34,895 এদিকে তাকা, নেমাতযাদেহ। 33 00:03:36,417 --> 00:03:39,329 নেমাতযাদেহ , তাকাইতে বলছিলাম না 34 00:03:42,378 --> 00:03:43,891 নেমাতযাদেহ . নেমাতযাদেহ 35 00:03:45,978 --> 00:03:50,906 কতবার করে বলেছি বাড়ির কাজ নিয়ে আসবা 36 00:03:54,097 --> 00:03:55,246 কয়বার বলেছি ? 37 00:03:58,896 --> 00:03:59,885 উত্তর দে, জলদি 38 00:04:01,416 --> 00:04:03,647 কয়বার বলেছি তোকে ? 39 00:04:04,937 --> 00:04:05,653 কয়বার ? 40 00:04:06,977 --> 00:04:07,693 তিন বার 41 00:04:09,017 --> 00:04:11,405 তিনবার, তবুও মগজে ডুকে নাই? 42 00:04:15,056 --> 00:04:18,287 কেন করসনা বাড়ীর কাজ ? 43 00:04:24,815 --> 00:04:27,410 - স্যার, আসতে পারি ? - এইটা আসার সময় হইলো? 44 00:04:27,536 --> 00:04:29,447 অনেক দূর থেকা আসি আমি স্যার. "পোস্তেহ" থাকি তো 45 00:04:29,576 --> 00:04:32,488 আজো কি "পোস্তেহ" থেকে আইসেন? 46 00:04:32,615 --> 00:04:34,924 - জ্বী স্যার। - যান বসেন । 47 00:04:36,175 --> 00:04:38,405 যারা যারা "পোস্তেহ" থেকে আসো 48 00:04:40,255 --> 00:04:44,691 তাদের উদ্দেশ্যে বলছি 49 00:04:45,014 --> 00:04:48,848 বাসা থেকে দশ মিনিট আগে রওনা দিবা 50 00:04:48,974 --> 00:04:51,773 আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারো 51 00:04:52,455 --> 00:04:57,653 তাহলেই আর স্কুলে আসতে দেরী হবেনা 52 00:04:59,094 --> 00:05:01,403 - বুঝাতে পারলাম ?? - জ্বী স্যার । 53 00:05:05,974 --> 00:05:09,966 তো নেমাতযাদেহ, আমি তোমায় তিন তিন বার সতর্ক করেছিলাম 54 00:05:10,093 --> 00:05:12,084 তারপরও তুমি বাড়ির কাজ করোনি 55 00:05:12,213 --> 00:05:18,130 শুনছো তুমি ? উত্তর দাও । কেনো ? বলো আমায় 56 00:05:24,573 --> 00:05:28,202 এদিকে তাকাও বলছি কেনো, নেমাতযাদেহ ? 57 00:05:29,813 --> 00:05:32,963 আমি আমার খালাতো ভাইয়ের বাসায় ছিলাম সেখানেই বাড়ির কাজের খাতা ভুলে রেখে আসি 58 00:05:33,092 --> 00:05:33,683 স্যার 59 00:05:33,812 --> 00:05:34,847 কি ? 60 00:05:34,972 --> 00:05:38,363 গতকাল আমি আমার খালার বাসায় যাই আর সেখানেই খাতাটা ভুলে ফেলে আসি, স্যার 61 00:05:38,493 --> 00:05:42,280 - স্যার , ওর খাতা আমার কাছে - ওর খাতা তোমার কাছে? 62 00:05:42,412 --> 00:05:44,846 - জ্বী স্যার - তুমি আমাকে মিথ্যা বললে? 63 00:05:44,972 --> 00:05:49,011 - সে আমার খালাতো ভাই - সে তোমার খালাতো ভাই? 64 00:05:49,932 --> 00:05:51,490 - তুমি কি তার খালাতো ভাই? - জ্বী স্যার । 65 00:05:51,852 --> 00:05:54,729 - সে কি গতকাল তোমার সাথে ছিলো? - জ্বী স্যার 66 00:06:01,612 --> 00:06:03,011 তাহলে তো ঠিক আছে 67 00:06:05,931 --> 00:06:08,001 আমি তোমাদের হাজারবার বলেছি 68 00:06:08,131 --> 00:06:10,565 যখন তুমি স্কুল থেকে বাসায় যাও 69 00:06:10,691 --> 00:06:13,603 প্রথমেই বাড়ীর কাজ করবে, তারপর সেই খাতা আর পরবর্তী ক্লাসের বই 70 00:06:13,731 --> 00:06:16,927 ব্যাগে গুছিয়ে নিবা, তারপর যা ইচ্ছা তাই করো 71 00:06:17,050 --> 00:06:19,564 খেলতে যাও , ঘুরতে যাও 72 00:06:19,690 --> 00:06:20,884 চুপ ! 73 00:06:22,370 --> 00:06:24,680 তখন বেড়ানোর মাস্তিতেও 74 00:06:24,891 --> 00:06:29,759 ভুলে যাবেনা বাড়ীর কাজ খাতার কথা, যেমনটা নেমাতযাদেহ করেছে আজ । 75 00:06:35,050 --> 00:06:38,804 আর মনে রাখবে, আমি তোমাদের বাড়ির কাজ এমনি এমনি দেই না 76 00:06:38,930 --> 00:06:44,003 এটা তোমাদের নিয়মানূবর্তীতা শেখায় 77 00:06:44,129 --> 00:06:47,805 - এই তুমি নিচে কি করো? - আমার কোমর ব্যাথা স্যার । 78 00:06:48,250 --> 00:06:50,480 - কি ? - আমার কোমর ব্যাথা , স্যার 79 00:06:51,330 --> 00:06:53,923 ভালো কথা, বেঞ্চের নিচে মাথা ঢুকাইলে কোমর ব্যাথা কি ভালো হয়ে যাবে? 80 00:06:56,929 --> 00:07:00,968 বাড়ীর কাজ করা অত্যান্ত গুরুত্বপূর্ণ কিছু উপকারীতার মধ্যে 81 00:07:01,489 --> 00:07:05,083 প্রথম্‌ এটা তোমাকে নিয়মানূবর্তীতা শেখাবে 82 00:07:05,968 --> 00:07:08,880 এবং দ্বিতীয়ত, আমি তোমাদের কাজের তফাত বুঝতে পারবো 83 00:07:09,009 --> 00:07:10,965 গত মাসের লেখার সাথে তূলনা করা যাবে 84 00:07:11,969 --> 00:07:17,326 এটা আহমেদপূরের বাড়ীর কাজ এইটা হলো আজকের কাজ 85 00:07:17,448 --> 00:07:22,920 দেখলে ? এইটা তার কাজ । 86 00:07:25,088 --> 00:07:26,964 এবং এইটা হলো গত মাসের কাজ 87 00:07:27,087 --> 00:07:31,524 এইবার বুঝেছো কেন আমি বাড়ীর কাজ আনার জন্যে চিল্লাই ? 88 00:07:31,647 --> 00:07:33,366 তোমাদের অগ্রগতির জন্যে । 89 00:07:34,528 --> 00:07:36,484 - তোমার ও , নেমাতযাদেহ ? - জ্বী স্যার । 90 00:07:36,608 --> 00:07:38,325 তাহলে এটাই শেষ সতর্কতা, ঠিক আছে? 91 00:07:38,447 --> 00:07:40,324 পরের বার স্কুল থেকে বের করে দিবো 92 00:07:40,447 --> 00:07:41,357 জ্বী, স্যার । 93 00:08:30,085 --> 00:08:31,757 ব্যাথা পাইসোস ? 94 00:09:05,124 --> 00:09:10,596 কান্দেনা মা কান্দেনা, সোনা 95 00:09:12,123 --> 00:09:13,875 - সালাম - সালাম 96 00:09:14,763 --> 00:09:17,197 - সালাম - ওয়ালাইকুম 97 00:09:18,763 --> 00:09:22,358 - ভালো করে কাপড় পড়াও তাকে - এক্ষুনি করছি 98 00:09:24,762 --> 00:09:27,560 আহমেদ, আমার জন্যে কিছু ত্যানা নিয়ে আসো 99 00:09:31,123 --> 00:09:32,351 তাড়াতাড়ি 100 00:09:41,562 --> 00:09:46,191 আহমেদ, এগুলো ভেজা এগুলো রুমের ভেতর টাঙিয়ে দাও তো 101 00:09:46,321 --> 00:09:47,754 জলদি করো 102 00:09:54,362 --> 00:09:55,556 জলদি ! 103 00:10:00,041 --> 00:10:03,750 - আহমেদ, চল বন্ধু খেলুম - আমার বাড়ীর কাজ করতে হবে রে 104 00:10:03,881 --> 00:10:08,159 - পরে করিস বেডা - আহমেদ, কই তুমি? আহমেদ? 105 00:10:08,281 --> 00:10:09,918 এইযে আসতেসি 106 00:10:16,761 --> 00:10:18,479 বাচ্চাটার ঠান্ডা লাগসে 107 00:10:21,360 --> 00:10:24,796 ওই ফিডারটা নিয়ে যাও দাদীর কাছে আর কিছু ফুটানো পানি নিয়ে আসো 108 00:10:24,920 --> 00:10:26,319 বাবুকে ফুটানো পানি খাওয়াতে হবে 109 00:10:26,440 --> 00:10:29,193 - ফিডার কই ? - তাকের উপর । 110 00:10:54,159 --> 00:10:56,513 - ফুটানো পানি দেন - ভেতরে আছে 111 00:11:02,279 --> 00:11:04,668 - সালাম - সালাম 112 00:11:12,518 --> 00:11:15,510 - খেলতে যাবিনা ? - বাড়ির কাজ করি নাই এখনো 113 00:11:16,558 --> 00:11:19,549 - করস নাই ? - আমার আর মাত্র তিন লাইন বাকী 114 00:11:20,197 --> 00:11:23,348 আমি এইটা লেখসি , এগুলাও লেখসি আর তিন লাইন বাকী 115 00:11:23,477 --> 00:11:24,957 আমার এইটা শেষ করতে হবে । 116 00:11:38,357 --> 00:11:40,791 জুতা পড়ে কেনো উপরে আসলি ? 117 00:11:40,957 --> 00:11:42,867 দেখছিসনা আমি জুতা খুলে আসছি ? 118 00:11:42,996 --> 00:11:45,146 উপরে আসার আগে জুতা খুলে আসবি 119 00:11:49,157 --> 00:11:53,274 দুইটা চিনির টুকরা দিয়ে আনিস তাড়াতাড়ি 120 00:12:05,955 --> 00:12:07,183 আমি আমার বাড়ির কাজ করতে গেলাম 121 00:13:20,473 --> 00:13:24,705 আহমেদ, শুনতে পাচ্ছনা বাবু কাঁদছে ফিডারটা দাও তাকে 122 00:13:33,192 --> 00:13:34,625 তাকে একটু দোলাও 123 00:13:49,431 --> 00:13:53,310 মা, আমি ভুলে মোঃ রেজার খাতা নিয়ে এসেছি 124 00:13:53,431 --> 00:13:54,784 আমার এটা ফেরত দিয়ে আসতে হবে 125 00:13:55,191 --> 00:13:57,386 - কেমন আছেন? - একটু ভালো লাগছে এখন 126 00:13:57,511 --> 00:13:59,024 - শরীরের যত্ন নিন - মা... 127 00:14:02,230 --> 00:14:07,100 - মা.... মা... - কিরে ? 128 00:14:08,151 --> 00:14:10,745 আমি ভুলে অন্যের বাড়ীর কাজ খাতা নিয়ে এসেছি 129 00:14:10,871 --> 00:14:12,065 এটা মোঃ রেজার 130 00:14:12,470 --> 00:14:13,141 কি ? 131 00:14:13,270 --> 00:14:15,704 আমি বুঝতেই পারি নাই এটা মোঃ রেজার 132 00:14:15,830 --> 00:14:17,502 বাড়ীর কাজ খাতা 133 00:14:17,630 --> 00:14:19,939 নিজের বাড়ির কাজ করো তারপর খেলতে যাও 134 00:14:20,070 --> 00:14:23,506 খেলতে যাবোনা তার খাতা ফেরত দিতে হবে 135 00:14:23,630 --> 00:14:25,984 প্রথমে বাড়ীর কাজ করো তারপর খেলতে যেও 136 00:14:26,109 --> 00:14:28,703 এই দেখ আমি কই জুতা রেখে উপরে যাই 137 00:14:36,109 --> 00:14:37,986 - কই যাস ? - খেলতে 138 00:14:38,109 --> 00:14:41,101 ওর বাড়ীর কাজ করা লাগবে 139 00:14:41,469 --> 00:14:43,824 আচ্ছা সাবধানে থাকিস 140 00:14:44,029 --> 00:14:46,702 তার খাতায় তার বাড়ীর কাজ করা লাগবে মা 141 00:14:46,829 --> 00:14:48,705 সে স্কুল থেকে আসা মাত্রই বাড়ীর কাজ করে ফেলেছে 142 00:14:48,828 --> 00:14:51,388 তাই এখন সে খেলতে যাবে 143 00:14:51,628 --> 00:14:55,781 আর তুমি সবসময় ঝামেলা করো বাড়ির কাজ করা নিয়ে 144 00:14:59,228 --> 00:15:01,947 আমি আলীর কথা বলছি না আমি মোঃ রেজার কথা ভাবছি 145 00:15:02,068 --> 00:15:04,343 আমি নিশ্চিত সেও তার বাড়ির কাজ করে ফেলেছে 146 00:15:04,468 --> 00:15:07,983 সবাই তোমার জন্যে অপেক্ষা করছে আলী তুমি যাও 147 00:15:09,068 --> 00:15:11,376 - তুমি বাড়ির কাজ করে নাও - এটা তো ওর খাতা 148 00:15:46,026 --> 00:15:49,336 মা, আমি এইটা ফেরত দিয়ে আসতেই হবে 149 00:15:49,466 --> 00:15:50,455 নাহলে স্যার ওকে শাস্তি দিবে 150 00:15:50,706 --> 00:15:52,059 আগে নিজের বাড়ীর কাজ করো 151 00:16:37,144 --> 00:16:39,021 বাবুকে একটু দোলাও তো 152 00:16:53,424 --> 00:16:55,983 আলী, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে খেলতে যাও 153 00:16:57,183 --> 00:16:58,741 আর তুমি তোমার বাড়ির কাজ করো 154 00:17:01,343 --> 00:17:04,335 কিন্তু আমি খেলতে যেতে চাইনা মা আমি খাতাটা কেবল... 155 00:17:04,463 --> 00:17:06,418 তাহলে বাড়ির কাজ করো যাও 156 00:17:07,982 --> 00:17:09,620 আমি ওর খাতা নিয়ে এসেছি আর আমার এটা ফের... 157 00:17:09,742 --> 00:17:11,938 - যাও তো বাড়ির কাজ করো - ...ফেরত দিতে হবে 158 00:17:12,063 --> 00:17:13,382 কথা কানে যায় না? 159 00:17:53,020 --> 00:17:55,250 যাও কাপড়ের পাত্রটা নিয়ে আসো 160 00:18:23,340 --> 00:18:26,059 মা দেখলে আমি কি বোঝাতে চাচ্ছি? 161 00:18:26,460 --> 00:18:31,010 দুইটা বই একই , কিন্তু এইটা আমার, এইটা ওর 162 00:18:31,179 --> 00:18:35,058 - দেখলে ? - হুম, তো ? 163 00:18:35,179 --> 00:18:38,251 - আমার এটা ওকে দিয়ে আসতে হবে - তাহলে আগামীকাল দিও 164 00:18:41,018 --> 00:18:44,898 কিন্তু কাল তাকে স্যার স্কুল থেকে বের করে দিবে 165 00:18:45,019 --> 00:18:46,975 তাই এর আগেই এটা তাকে ফেরত দেয়া দরকার 166 00:18:47,099 --> 00:18:49,897 তাকে স্কুল থেকে বের করে দেয়াই উচিত 167 00:18:50,778 --> 00:18:53,770 - কিন্তু এটা আমার ভুল - আর তুমি বুঝতেই পারলেনা এটা যে তার খাতা? 168 00:18:54,978 --> 00:18:56,889 নাহ, কারন দুইটাই দেখতে একই রকম 169 00:19:02,537 --> 00:19:04,732 ব্যাপার না, তুমি আগামীকালই এটা ফেরত দিবে 170 00:19:05,177 --> 00:19:08,773 না মা, আজই দিতে হবে 171 00:19:08,898 --> 00:19:10,411 - সে কই থাকে? - পোস্তেহ 172 00:19:10,538 --> 00:19:14,530 এত দূর? পোস্তেহ ? তুমি ওখানে যেতে পারবেনা ! 173 00:19:15,097 --> 00:19:18,567 কিন্তু অনেকেই তো সেখান থেকে স্কুলে আসে 174 00:19:18,697 --> 00:19:21,734 মিথ্যা বইলো না এটা অসম্ভব 175 00:19:21,857 --> 00:19:24,815 কসম বলছি বিশ্বাস না হলে তুমি গিয়ে জিজ্ঞেস করো 176 00:19:24,937 --> 00:19:28,645 কসম বলবেনা, যাও বাড়ির কাজ করো এটাই তোমার কাজ এখন 177 00:19:28,776 --> 00:19:30,255 আমাকে যেতে দাও না মা 178 00:19:30,376 --> 00:19:31,696 আমি তোমাকে বলছি বাড়ির কাজ করতে 179 00:19:31,817 --> 00:19:34,854 আর তোমাকে রুটি কিনতে যেতে হবে 180 00:19:35,737 --> 00:19:37,772 কিন্তু আমি এটা ওকে ফেরত না দিলে... 181 00:19:37,896 --> 00:19:38,772 তাকে স্যার শাস্তি দিবে 182 00:19:38,896 --> 00:19:39,885 নিজের বাড়ির কাজ করো আর চুপ থাকো 183 00:19:40,016 --> 00:19:43,372 - মা, যেতে দাও না গো - চুপ !! 184 00:19:43,496 --> 00:19:45,566 - স্যার তাকে... - যা বলছি তাই করো 185 00:19:45,696 --> 00:19:46,708 বাড়ির কাজ 186 00:19:53,255 --> 00:19:55,850 বাড়ির কাজ না করে এখান থেকে নড়বে না 187 00:19:55,976 --> 00:19:58,649 নাহলে হাড্ডি মাংস গুড়া করে ফেলবো 188 00:19:59,336 --> 00:20:04,090 - শুনেছো? শুনেছো? - জ্বী 189 00:20:28,174 --> 00:20:30,642 উঠে গিয়ে রুটি নিয়ে আসো 190 00:20:30,774 --> 00:20:34,244 তোমার বাবা আসলে দেখা যাবে কি করবো তোমার 191 00:21:46,330 --> 00:21:50,210 এইটা আমাদের আহমেদ না? সে পোস্তেহ-র দিকে কেনো যায়? 192 00:23:41,285 --> 00:23:42,195 - সালাম - ওয়ালাইকুম 193 00:23:42,325 --> 00:23:45,362 - আপনি কি নামেতজাদেহ-র বাসা চেনেন? - নাহ তো, জানিনা 194 00:23:45,485 --> 00:23:48,000 - সে আমার ক্লাসমেট (সহপাঠী) - না , আমি চিনিনা । 195 00:23:48,126 --> 00:23:51,118 - এটা কি পোস্তেহ? - পোস্তেহ এই বাসার পেছনের দিক থেকে 196 00:24:34,124 --> 00:24:36,592 এই ছেলে, দয়া করে এটা একটু উপরে ছূড়ে মারো 197 00:24:48,723 --> 00:24:51,156 আরো জোরে মারো নাহলে আসবেনা এত উপর 198 00:24:51,282 --> 00:24:53,273 আপা, এই ছেলের এত শক্তি নেই 199 00:24:53,922 --> 00:24:56,312 এরচে বরং তুমি এটা আমাকে দাও আমি উনাকে দিয়ে দিচ্ছি 200 00:24:56,443 --> 00:24:58,434 এই দিকে আসো 201 00:24:58,563 --> 00:24:59,757 - কোনদিকে ? - এইযে 202 00:24:59,883 --> 00:25:02,840 আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি 203 00:25:06,082 --> 00:25:07,356 এইতো হয়ে গেছে 204 00:25:08,402 --> 00:25:12,554 আল্লাহ হাফিজ, ধন্যবাদ 205 00:25:15,081 --> 00:25:18,710 - আপনি কি মোঃ রেজার বাসা চেনেন? - ধন্যবাদ সোনা 206 00:25:18,842 --> 00:25:19,672 ব্যাপার না 207 00:25:21,082 --> 00:25:24,518 দয়া করে নামেতযাদেহ-র বাসা কই বলবেন? 208 00:25:24,642 --> 00:25:27,997 আমি তো জানিনা তুমি স্পষ্ট করে জানো সে কই থাকে? 209 00:25:28,281 --> 00:25:31,159 - পোস্তেহ - কিন্তু কোন পাড়ায়? 210 00:25:31,321 --> 00:25:33,039 পোস্তেহ তে 211 00:25:33,361 --> 00:25:36,034 দেখো এটা "মাজেভার" 212 00:25:36,161 --> 00:25:37,434 তারপর আছে "খানেভার" আছে "কাশেভার" 213 00:25:37,560 --> 00:25:42,635 আছে "আসেমার" এলাকা , খানেভার, মাজেভার এমন ... 214 00:25:42,961 --> 00:25:44,713 ...এলাকার নাম বলেনি তোমায় ? 215 00:25:44,961 --> 00:25:46,155 শুধু পোস্তেহ 216 00:25:46,281 --> 00:25:50,319 এই সবই পোস্তেহ-র ভেতর সবকটাই পোস্তেহ বাছা 217 00:25:50,760 --> 00:25:55,834 - কিরে মোর্তজা, তুই এখানে থাকিস? - হ্যা 218 00:25:57,480 --> 00:25:59,868 নেমাতজাদেহ-র বাসা চিনিস? 219 00:25:59,999 --> 00:26:01,955 আমার মনে হয় এই দিকে নিচে 220 00:26:03,239 --> 00:26:06,198 তুই চিনস না ? ওর খাতা আমার কাছে রয়ে গেছে 221 00:26:06,320 --> 00:26:07,992 আর আমার এটা অকে দেয়া উচিত কি করি এখন? 222 00:26:08,120 --> 00:26:11,156 আমি তার খালাতো ভাইয়ের বাসা চিনি 223 00:26:11,279 --> 00:26:12,997 - হেমাতি ? - হুম 224 00:26:13,119 --> 00:26:16,111 আমারে নিয়ে চল আমরা খাতাটা দিয়েই চলে আসবো 225 00:26:16,239 --> 00:26:17,718 আমার দুধগুলো দিয়ে আসতে হবে রে 226 00:26:19,079 --> 00:26:21,593 আচ্ছা, খালি বল কিভাবে সেখানে যাবো 227 00:26:22,079 --> 00:26:25,388 তার বাসা "খানেভার"-এ ঢালু রাস্তার ধারে 228 00:26:25,518 --> 00:26:29,194 নীল দরজার সামনে একটা সিঁড়ি আছে দেখবি 229 00:26:29,319 --> 00:26:30,593 আর বাসার পাশেই একটা ব্রীজ থাকবে 230 00:26:30,719 --> 00:26:33,313 - এলাকার নাম কি বললি? - খানেভার 231 00:26:38,238 --> 00:26:42,072 মোর্তজা, দুধ নিয়ে আয় বাবা 232 00:27:20,597 --> 00:27:22,632 চাচা, খানেভার কোন দিকে? 233 00:27:28,276 --> 00:27:29,231 এই দিকে 234 00:27:30,116 --> 00:27:32,549 নেমাতযাদেহ-র বাসা চেনেন? 235 00:27:32,875 --> 00:27:33,944 নাহ বাবা 236 00:27:34,515 --> 00:27:36,233 আপনি হেমাতি কে চেনেন? 237 00:27:36,355 --> 00:27:39,393 সোজা যাইতে থাকো, এই রাস্তাতেই খানেভার যায় 238 00:28:10,754 --> 00:28:15,145 তুই আছিস, নেমাতযাদেহ? মোঃ রেজা? 239 00:28:19,633 --> 00:28:24,708 নেমাতযাদেহ, তুই আছিস? তুই কি এখানে আছিস , নেমাতযাদেহ ?? 240 00:28:37,433 --> 00:28:40,266 আমি তোর খাতা নিয়ে এলাম মোঃ রেজা 241 00:28:41,233 --> 00:28:45,669 মোঃ রেজা, মোঃ রেজা 242 00:28:47,272 --> 00:28:49,389 জবাব দে, কই গেলি তুই? 243 00:28:49,513 --> 00:28:50,866 আমি তোর বাড়ির কাজ খাতা এনেছি 244 00:28:54,352 --> 00:28:55,751 নেমাতযাদেহ! রেজা 245 00:28:59,192 --> 00:29:01,706 নেমাতযাদেহ, আমি তোর খাতা নিয়ে এসেছি 246 00:29:43,070 --> 00:29:45,425 চাচা, ওই প্যান্ট টা কার ? 247 00:29:47,190 --> 00:29:49,909 - হুম, কি? - ওই প্যান্ট টা? 248 00:29:50,030 --> 00:29:51,382 আমি তো জানিনা এটা কার 249 00:29:51,509 --> 00:29:53,659 আমি ওই প্যান্ট-টার কথা বলছি 250 00:29:53,789 --> 00:29:55,939 তুমি কি বলতে চাও ? আমি জানিনা বাছা 251 00:29:56,069 --> 00:29:59,267 এটা নেমাতযাদেহ-র প্যান্ট আমি এসেছি তার খাতা তাকে ফেরত দিতে 252 00:29:59,390 --> 00:30:02,223 বাসায় তো কেউই নেই দরজা বন্ধ 253 00:30:02,350 --> 00:30:05,068 আমি তো কিছুই জানিনা বাছা 254 00:31:19,146 --> 00:31:21,262 - সালাম - সালাম 255 00:31:22,426 --> 00:31:25,861 ওখানে ঝোলানো বাদামী রঙের প্যান্টটা কার ? 256 00:31:26,345 --> 00:31:27,744 জানিনা তো 257 00:31:28,705 --> 00:31:32,415 বাসায় কেউই নেই এই যে এই রাস্তায় 258 00:31:32,786 --> 00:31:36,141 আমি ওদের চিনিনা তো জানিও না এটা কার 259 00:31:36,265 --> 00:31:39,940 ওই প্যান্টটা কার ? 260 00:31:40,065 --> 00:31:41,623 জানিনা রে ভায়া, আমি কিছুই জানিনা 261 00:31:41,745 --> 00:31:45,863 - ওই যে বাদামী প্যান্ট টা - আমি বললাম না , জানিনা 262 00:31:45,985 --> 00:31:49,977 - আমি অসুস্থ , চলে যাও তুমি - চলুন না দেখাই আপনাকে 263 00:31:50,424 --> 00:31:52,062 তুমি দেখছোনা আমি নড়তে কষ্ট হয় 264 00:31:53,025 --> 00:31:54,856 শুধু একবার দেখে বলুন না 265 00:31:54,985 --> 00:31:58,261 আমি পারবোনা যেতে আমি অসুস্থ, খুবই অসুস্থ 266 00:31:58,385 --> 00:32:02,013 - দয়া করে একটু আসুন না - আমি যেতে পারবোনা যে বাছা 267 00:32:02,144 --> 00:32:07,117 - আমি অসুস্থ, পারবোনা - এই টুকু দয়া করুন, আল্লাহর ওয়াস্তে 268 00:32:08,744 --> 00:32:09,733 দেখুন, দেখুন 269 00:32:14,343 --> 00:32:15,093 আসুন 270 00:32:19,664 --> 00:32:21,416 পারবোনা, আমি অসুস্থ 271 00:32:21,544 --> 00:32:26,531 - বাছা, আমি নড়তেই কষ্ট হয় - কাছেই, এইযে এখানে 272 00:32:34,462 --> 00:32:38,057 - মোঃ রেজা আছে? - সে কে ? 273 00:32:39,503 --> 00:32:42,097 - নেমাতযাদেহ? - নাহ 274 00:32:42,223 --> 00:32:44,339 - এইটা তার বাসা নাহ? - নাহ, এইটা ওর বাসা না । 275 00:32:45,422 --> 00:32:50,450 - কিন্তু এই প্যান্ট টা তো ওর - না, এটা আমার নাতীর 276 00:32:53,382 --> 00:32:56,499 - এটা কি খানেভার ? - হ্যা, এটাই খানেভার 277 00:33:09,501 --> 00:33:12,413 সে গতকাল আমার স্বামীর কাছে সাহায্য চায় 278 00:33:12,541 --> 00:33:13,860 চাকরী খুঁজে দিতে বলে 279 00:33:13,981 --> 00:33:15,494 - সে কি করে? - হোটেল বয় 280 00:33:15,621 --> 00:33:18,010 সে তিন বছর যাবত সেখানে কাজ করে 281 00:33:18,141 --> 00:33:20,574 হটাত তার মালিক হোটেল বিক্রি করে চলে যায় 282 00:33:20,700 --> 00:33:23,851 কিন্তু সে আমার স্বামীর চাচাতো ভাই তাই সে এখানে সাহায্য চাইতে আসে 283 00:33:23,980 --> 00:33:26,051 তার খানাপিনা করার মতও টাকা নাই 284 00:33:26,181 --> 00:33:27,773 তার তিনটা বাচ্চাও আছে 285 00:33:30,301 --> 00:33:34,578 - কাকে খুঁজছো বাছা ? - মোঃ রেজা নেমাতযাদেহ 286 00:33:35,260 --> 00:33:36,693 সে তো এখানে নাই 287 00:33:38,620 --> 00:33:41,578 আমাকে বলেছে নীল দরজাই তার বাসা 288 00:33:41,700 --> 00:33:45,977 - এটা হেমাতি-র বাসা । - খুব ভালো, আমি কি ওর সাথে দেখা করতে পারি ? 289 00:33:47,019 --> 00:33:50,490 - সে তো 'কোকার' গেছে - সে গেসে ? 290 00:33:50,620 --> 00:33:51,655 হ্যা 291 00:34:07,218 --> 00:34:10,972 - কাকে চাই ? - হেমাতি 292 00:34:11,378 --> 00:34:15,850 - কোন হেমাতি? - আলী হেমাতি 293 00:34:15,979 --> 00:34:20,494 সে চলে গেছে, কোকারে 294 00:34:23,418 --> 00:34:25,249 আমিও তো কোকার থেকে আসলাম 295 00:34:25,378 --> 00:34:28,495 তাহলে তো দেখার কথা, সে তার বাবার কাছে গেছে 'কোকারে' 296 00:34:29,018 --> 00:34:34,026 আলী হেমাতি! আলী হেমাতি! আলী হেমাতি! 297 00:35:51,494 --> 00:35:55,123 আহমেদ, কই যাস তুই? এদিকে আয় ভাই । 298 00:36:05,133 --> 00:36:06,043 - সালাম - কই গিয়েছিলি ? কই যাচ্ছিস ? 299 00:36:06,173 --> 00:36:07,447 রুটি কিনতে 300 00:36:07,573 --> 00:36:10,042 আমি তোকে দুইটা প্রশ্ন করেছি 301 00:36:10,174 --> 00:36:12,130 কই গিয়েছিলি তুই ? 302 00:36:17,053 --> 00:36:18,566 পোস্তেহ-র দিকে কেন গেছিস ? 303 00:36:21,253 --> 00:36:23,323 মোঃ রেজার বাড়ির কাজের খাতা ফেরত দিতে 304 00:36:23,453 --> 00:36:24,886 সে আমার ক্লাসমেট 305 00:36:26,212 --> 00:36:28,806 - দিয়ে এসেছিস? - নাহ, তাকে পাইনি । 306 00:36:29,212 --> 00:36:32,410 - যা আমার সিগারেট নিয়ে আয় - আমার বেকারীতে যেতে হবে এখনি 307 00:36:32,533 --> 00:36:35,331 আগে আমার সিগারেট নিয়ে আয় 308 00:36:35,453 --> 00:36:37,841 কিন্তু আমি দেরীতে গেলে আর রুটি পাবোনা 309 00:36:38,572 --> 00:36:41,689 শেষবারের মত বলছি 310 00:36:43,212 --> 00:36:46,010 - এইযে আমার কাছে সিগারেট আছে - নাহ, আমার কাছেও আছে 311 00:36:48,212 --> 00:36:50,600 সিগারেট আনা আমার মূল উদ্দেশ্য না 312 00:36:50,771 --> 00:36:54,400 আমি চাই ছেলেটা শিখুক 313 00:36:54,532 --> 00:36:55,851 কিভাবে ভালো মানুষ হতে হয় 314 00:36:56,292 --> 00:37:00,251 ছোটবেলায় আমার বাবাও তা করতো ... 315 00:37:01,091 --> 00:37:02,604 তিনি সপ্তাহে আমাকে দুই আনা করে দিতো 316 00:37:02,731 --> 00:37:07,851 আর প্রতিদিন রাতে মাইর দিতো 317 00:37:08,011 --> 00:37:13,323 মাঝে মাঝে কারনবশত টাকা দিতে ভুলে গেলেও 318 00:37:13,450 --> 00:37:16,203 মাইর দিতে ভুলতোনা 319 00:37:16,330 --> 00:37:19,926 আর এটাই আমাকে শক্তপোক্ত মানুষ হতে সাহায্য করেছে 320 00:37:20,051 --> 00:37:23,043 আর তুমি দেখলেনা আমার নাতী কিভাবে এলো 321 00:37:23,171 --> 00:37:27,766 আর তিনবার তাকে এককথা বলতে হলো 322 00:37:27,890 --> 00:37:30,563 কিন্তু সে পাত্তাই দিলোনা 323 00:37:30,690 --> 00:37:33,158 আমরা চাই আমাদের বাচ্চারা আমাদের কথা শুনুক 324 00:37:33,290 --> 00:37:36,725 যদি সে অলস হয়, তাহলে ও সমাজের কোন কাজে আসবে না । 325 00:37:36,849 --> 00:37:39,443 তার মানে, সে কাজ করলেও তুমি তারে পিটাবা ? 326 00:37:39,569 --> 00:37:40,285 আরে সে করবেনা 327 00:37:40,409 --> 00:37:45,245 পিটাবো মানে ? এতক্ষন কি বলতেসি তোমারে 328 00:37:45,410 --> 00:37:50,164 সে আমাদের নীতিকথা ভুলে গেলেও মাইরটা কিন্তু ভুলবেনা 329 00:37:50,289 --> 00:37:53,486 মাঝে মাঝে ছোটখাটো শাসন করা লাগে 330 00:37:53,609 --> 00:37:55,679 তুমি নিশ্চিত থাকতে পারো, এভাবেই আদব-কায়দা শেখায় 331 00:37:55,809 --> 00:37:57,128 সমাজের প্রত্যেক শিশুকেই আদব কায়দা 332 00:37:57,249 --> 00:37:58,238 আর নিয়ম কানুন শেখা উচিত 333 00:37:58,368 --> 00:37:59,483 তাদের পিতামাতার কথা শোনা উচিত 334 00:37:59,688 --> 00:38:01,804 তাদের নিজস্ব সংস্কৃতিকে সম্মান দেয়া উচিত 335 00:38:01,928 --> 00:38:06,525 তা ঠিক, আর যদি বাচ্চা কোন দোষই না করে ? 336 00:38:06,649 --> 00:38:11,563 তাহলে কি করবা ? কি ? 337 00:38:13,888 --> 00:38:16,322 ভালো একটা উসিলা খুজবো 338 00:38:16,448 --> 00:38:21,495 আর কানের নিচে এমন ঘন্টা বাজাবো যাতে না ভুলে এই কথা 339 00:38:22,967 --> 00:38:26,721 আমি ইরানী ইঞ্জিনিয়ারের কাজ করতাম 340 00:38:28,288 --> 00:38:30,677 আমরা তখন রাস্তা বানাচ্ছিলাম 341 00:38:31,688 --> 00:38:37,478 একদিন দু-জন বিদেশী কর্মী আসে 342 00:38:39,687 --> 00:38:42,759 ইঞ্জিনিয়ার রাস্তাটির দিকে তাকিয়ে বলল, এই রাস্তা পাঁচ সেন্টিমিটার 343 00:38:43,167 --> 00:38:44,486 ছোট হয়েছে 344 00:38:45,646 --> 00:38:48,922 একজন বিদেশী কর্মী বললেন এটা চওড়া করা সম্ভব 345 00:38:49,406 --> 00:38:53,764 রাস্তার পাশে ইট দিয়ে এটাই একমাত্র উপায় 346 00:38:54,647 --> 00:38:58,434 ইঞ্জিনিয়ার সাহেব বললেন আমাদের এই ৫ সেঃমিঃ ঠিক করা উচিত 347 00:38:58,726 --> 00:39:03,117 সে আরো বললো, এটা দেখতেও সুন্দর দেখাবে 348 00:39:03,526 --> 00:39:07,758 আর তা না হলে রাস্তাটি আমাদের চুক্তি অনুযায়ী হবেনা 349 00:39:08,565 --> 00:39:12,922 কিন্তু যখন সে চলে যাচ্ছিলো, আমি তাকে বিদায় যানাতে গিয়ে জিগেস করলাম... 350 00:39:13,325 --> 00:39:16,443 আমার বেতন ছয় হাজার টাকা কেন? 351 00:39:16,926 --> 00:39:19,803 বিদেশীরা তো বারো হাজার টাকা পায় 352 00:39:20,165 --> 00:39:24,044 তিনি জবাবে বললেন, আমি তাদের কেবল একবারই বলেছি কাজটা করতে 353 00:39:24,405 --> 00:39:27,477 এবং তারা করা শুড়ু করেছে , একই কথা আমি তোমায় দুবার বলেছিলাম 354 00:39:27,885 --> 00:39:31,399 আর সে কারনেই আমি ৬ হাজার টাকা বেতন পাই 355 00:39:31,844 --> 00:39:33,163 এটাই কারন 356 00:39:33,724 --> 00:39:35,760 হ্যা , তাই সে আমাকে দুইবার নির্দেশ দিয়েছেন 357 00:39:35,884 --> 00:39:37,318 দুই বার 358 00:39:37,445 --> 00:39:39,640 আর তাই আমি ৬ হাজার সে ১২ হাজার 359 00:39:39,765 --> 00:39:40,720 এইবার বুঝলা ? 360 00:39:40,845 --> 00:39:43,153 এইরকম বিপাকে না পড়ার জন্যেই বাচ্চাদের শেখানো উচিত 361 00:39:43,284 --> 00:39:45,559 যাতে এক কথায় কাজ করে 362 00:39:45,684 --> 00:39:48,437 আমাদের পিতামাতা আমাদের শিখিয়েছিলেন 363 00:39:48,564 --> 00:39:50,873 কিভাবে বাধ্যানুগত হওয়া যায় 364 00:39:51,004 --> 00:39:52,278 সে জন্যেই আমরা আজ এখানে 365 00:39:55,483 --> 00:39:56,996 - যান, দরজা দেখে আসেন - এগুলা কি তোমার? এগুলা? 366 00:39:57,403 --> 00:39:59,678 বাদ দাও, আমি চলে যাচ্ছি 367 00:40:02,044 --> 00:40:04,922 - এইযে তোমার চা - খুব ভালো 368 00:40:06,243 --> 00:40:08,757 এই দরজাগুলো সকালে এসেছে 369 00:40:09,123 --> 00:40:11,432 তিন হাজার টাকায় চুক্তি্তে এগুলো ঠিক করেছি 370 00:40:11,843 --> 00:40:13,959 এবং ৫০০ টাকা মিস্ত্রীকে দিতে হবে 371 00:40:14,323 --> 00:40:15,995 টাকা কামানো এত সোজা না 372 00:40:16,363 --> 00:40:18,671 তাই চুক্তি বাতিল করি নাই 373 00:40:19,802 --> 00:40:22,874 কারন কামার আর কার্পেন্টারের লোকদের টাকা দিতে হবে 374 00:40:23,123 --> 00:40:25,079 ইটওয়ালা আর কর্মীদের টাকাও দেয়া লাগবে 375 00:40:26,123 --> 00:40:29,910 তারপর মোঃ জামালির টাকা দিয়ে মনে হয় না আমার জন্যে কিছু থাকবে 376 00:40:31,082 --> 00:40:33,550 এই ব্যাপারে মোঃ জামালির সাথে আমি নিজেই কথা বলবো 377 00:40:34,482 --> 00:40:35,881 য়ার কি করার আছে ? 378 00:40:36,602 --> 00:40:38,718 আমি কিছু জানিনা, আমি শুধু মোঃ আগা খানের কাছে জানতে চাই 379 00:40:38,962 --> 00:40:41,475 এই দরজা গুলো কি শীতের হাত থেকে 380 00:40:42,281 --> 00:40:43,509 বাচ্চাদের রক্ষা করবে? 381 00:40:43,921 --> 00:40:45,752 আবার জিগায়, এই নিয়ে কোন টেনশন করবেন না 382 00:40:46,081 --> 00:40:46,992 আমি এগুলো এখনই দিচ্ছি 383 00:40:47,362 --> 00:40:48,761 আর কোন দরজা লাগবে ? 384 00:40:49,242 --> 00:40:50,357 - নাহ, ধন্যবাদ - কেন নয় ? 385 00:40:50,682 --> 00:40:52,911 - আমার আছে - আরে ওইগুলা তো ভেঙ্গে যাচ্ছে 386 00:40:52,946 --> 00:40:54,077 - আমার ভাঙ্গাটাই ভালো - না আপনার নতুন দরজা চাই 387 00:40:54,201 --> 00:40:56,351 - নাহ, আমার এতেই চলবে - কিন্তু ঠান্ডা ঢুকবে তো 388 00:40:56,721 --> 00:40:59,776 - সমস্যা নাই, আমার ঠান্ডাই ভালো লাগে - আমি আপনাকে লোহার দরজা বানিয়ে দেই? 389 00:41:00,165 --> 00:41:01,965 আমার দরজা আছে 390 00:41:02,100 --> 00:41:03,094 আমি যেটা বানাই দিবো, সেটা সারাজীবন ব্যাবহার করতে পারবেন 391 00:41:04,129 --> 00:41:05,039 আমি তো আর বেশীদিন বাঁচবো না 392 00:41:05,181 --> 00:41:07,200 কি বলেন নানা? আপনি আরো অনেক দিন বাঁচবেন 393 00:41:07,335 --> 00:41:08,035 লেকচার থামাও আমার দরজা লাগবে না 394 00:41:08,125 --> 00:41:08,625 আমার কথা শুনুন 395 00:41:08,760 --> 00:41:10,879 আমি এই এলাকার নামকরা মেটাল কারিগর 396 00:41:10,920 --> 00:41:12,512 এই পর্যন্ত যাদের দরজা বানাইসি কেউ অভিযোগ দেয় নাই 397 00:41:12,680 --> 00:41:15,280 - আমার সন্দেহ নেই তুমি ভালো কারিগর কিন্তু... - আপনার গুলো কতদিন টিকবে 398 00:41:16,719 --> 00:41:19,552 হয়তো অল্প কদিন ... কিন্তু আমার নতুন দরজা চাই না 399 00:41:21,199 --> 00:41:22,792 আমি গেরান্টি দিচ্ছি, আমার কথা তো শুনুন 400 00:41:23,320 --> 00:41:24,992 আপনি আমার কাজ দেখলেই বুঝবেন আপনার টাকা বিফলে যাচ্ছেনা 401 00:41:26,600 --> 00:41:28,271 শান্তিতে মরতে পারবেন 402 00:41:28,999 --> 00:41:29,988 আমার এটা বলা উচিত হবে কিনা আমি জানিনা... 403 00:41:30,359 --> 00:41:34,352 দরজাগুলিই আপনার মৃত্যুর পর আপনার স্মৃতি হয়ে থাকবে 404 00:41:37,119 --> 00:41:39,552 - আমার স্মৃতির গুষ্টি কিলাই - তারা এগুলো জাদুঘরেও রাখতে পারে 405 00:41:39,998 --> 00:41:42,114 জাদুঘরে রাখার মত কি আছে এতে ? 406 00:41:42,358 --> 00:41:43,871 তেহরানে 407 00:41:44,558 --> 00:41:46,675 কারন আপনার নাম চিরঞ্জীব থাকবে 408 00:41:47,479 --> 00:41:51,994 সবাই বলবে, এই দরজা এক মহান ব্যাক্তির স্মৃতিবিজড়িত 409 00:41:52,558 --> 00:41:55,595 আপনার ভেবে দেখা উচিত 410 00:41:56,278 --> 00:41:58,508 আমি মরার পর? মরার পর খ্যাতি দিয়ে কি লাভ ? 411 00:41:59,358 --> 00:42:02,633 - খালি মরার কথাই ভাবলেন ? - এই বয়সে ... 412 00:42:03,117 --> 00:42:04,675 - কি গোয়ার মানুষ রে বাপ - তো, আমরা কি করবো ? 413 00:42:07,157 --> 00:42:11,077 কিচ্ছুই না, কিছু টাকা বাড়িয়ে দিন আমি দরজাগুলো নিয়ে আসি, 414 00:42:12,077 --> 00:42:13,557 - মিস্ত্রী কি টাকা ফেরত দিবেনা ? - সেটা আমার সমস্যা না 415 00:42:13,878 --> 00:42:14,913 তার টাকা দেয়া নেয়া দিয়ে কিচ্ছু আসে যায় না আমাকে টাকা দিন, আমি দরজা দিচ্ছি 416 00:42:18,158 --> 00:42:19,511 - সে দিবেনা ! - আপনিই তো চুক্তি করেছিলেন ! 417 00:42:27,000 --> 00:42:28,987 সিগারেট খুঁজে পাইনি 418 00:42:29,598 --> 00:42:31,633 - কে খুঁজেছিলো ? তুমি নাকি তোমার মা - মা 419 00:42:31,997 --> 00:42:34,227 তুমি কেন খোঁজনি ? আমি তোমাকেই বলেছি খঁজতে 420 00:42:34,997 --> 00:42:37,716 - তুমি গিয়ে খুঁজে আনো - আমার বেকারীতে যেতে হবে 421 00:42:39,876 --> 00:42:45,477 - এই আমাকে একটু কাগজ দিবা ? - এই খাতা আমার না, এটা মোঃ রেজার 422 00:42:46,912 --> 00:42:51,392 ব্যাপার না, একটা পৃষ্ঠাই তো 423 00:42:52,636 --> 00:42:54,866 কিন্তু এটা মোঃ রেজার আমার এটা ফেরত দিতে হবে 424 00:42:55,076 --> 00:42:58,034 - সমস্যা নাই, একটা পৃষ্ঠা দাও - কিন্তু এইটা আমার না যে 425 00:42:58,676 --> 00:43:00,745 - একটা কাগজ বাপ - স্যার তাকে পিটাবে 426 00:43:00,835 --> 00:43:02,951 - বাপ আমার, মাত্র একটা পৃষ্ঠা - সে রাগ করবে 427 00:43:03,355 --> 00:43:05,711 কিচ্ছু হবেনা বাপ, এত ঘাড়তেরামী করিস না 428 00:43:05,796 --> 00:43:07,434 বড়দের কথা শোন, আর বইটা দে 429 00:43:07,836 --> 00:43:08,666 সে কষ্ট পাবে 430 00:43:09,076 --> 00:43:11,305 না পাবে না, একটা পৃষ্ঠাই তো 431 00:43:11,795 --> 00:43:14,070 মাষ্টার সাহেবও বলতে পারবেনা দেখ, দেখলি? 432 00:43:14,715 --> 00:43:16,785 আমি খালি একটা পৃষ্ঠাই ছিঁড়লাম 433 00:43:23,114 --> 00:43:25,582 এইযে হয়ে গেলো 434 00:43:26,754 --> 00:43:29,633 মাষ্টারে জানবেও না , ধর বই ধর 435 00:43:30,755 --> 00:43:34,065 না, নাহ, দাড়াও। এটার দরকার আছে লিখার সময় খাতাটা নিচে দিতে হবে 436 00:43:34,554 --> 00:43:35,304 এটা আমার না 437 00:43:38,994 --> 00:43:40,143 আমি কি লিখবো, মোঃ গোলামী ? 438 00:43:40,514 --> 00:43:42,391 - লিখ - লিখছি ... 439 00:43:42,834 --> 00:43:44,790 - নাদের গোলামীর একদাগে - নাদের গোলামীর একদাগে 440 00:43:45,594 --> 00:43:48,665 - একদাগে ৪০০০ টাকা - একদাগে ৪০০০ টাকা 441 00:43:48,833 --> 00:43:49,902 - দুই - দুই 442 00:43:51,473 --> 00:43:57,409 - দরজার জন্য - দরজার জন্যে 443 00:44:01,473 --> 00:44:03,753 - আমি - আমি 444 00:44:03,788 --> 00:44:08,031 - আগা খান নেমাতযাদেহ - আমি... এইযে নিন 445 00:44:09,512 --> 00:44:11,867 মোঃ নেমাতযাদেহ আপনি কি মোঃ নেমাতযাদেহ? 446 00:44:12,712 --> 00:44:14,145 দেখলেন পানি ভাত কাজ 447 00:44:14,672 --> 00:44:16,186 আপনি কি মোঃ নেমাতযাদেহ? 448 00:44:17,393 --> 00:44:18,508 - এই টাকা কোন কাজেই আসবেনা - আচ্ছা আমি তোমারে দিবো 449 00:44:19,913 --> 00:44:21,504 আপনি কি মোঃ নেমাতযাদেহ? 450 00:44:21,832 --> 00:44:24,221 এইটা ভালো ব্যাপার যে আমরা একটা অভিমতে আসছি 451 00:44:24,672 --> 00:44:26,344 এখন সব ঠিকঠাক 452 00:44:26,672 --> 00:44:28,628 - বেশ - আপনি কি মোঃ নেমাতযাদেহ? 453 00:44:28,872 --> 00:44:30,385 - ধন্যবাদ মোঃ জামালি - হ্যা , অসংখ্য 454 00:44:31,312 --> 00:44:33,302 - যদিও এটা তার জন্যে নয় ... 455 00:44:33,831 --> 00:44:35,503 - আপনি কি মোঃ নেমাতযাদেহ? - আমি তা নেই নি 456 00:44:35,751 --> 00:44:38,026 - আপনি কি মোঃ নেমাতযাদেহ? - আমাদের যা আছে তা ভেবে 457 00:44:38,312 --> 00:44:39,301 যা বলছিলাম 458 00:44:39,672 --> 00:44:40,707 আপনি কি মোঃ নেমাতযাদেহ? 459 00:44:41,352 --> 00:44:43,183 দরজাগুলো ভালো, আর আপনি আয়েশে থাকবেন এখন 460 00:44:43,592 --> 00:44:45,741 এখন যেমন দেখছেন, দ বছর পরও একই রকম থাকবে 461 00:44:46,191 --> 00:44:48,705 আমি শুধু আপনাকে ভালো কিছু দরজা দিতে চাই 462 00:44:48,911 --> 00:44:51,379 এটা বুঝলেই চলবে এই নাও ছেলে 463 00:44:52,751 --> 00:44:57,505 আপনি কি মোঃ নেমাতযাদেহ? মোঃ রেজা কি আপনার ছেলে ? 464 00:44:57,870 --> 00:44:59,747 এই টাকা দিয়ে কিইবা হবে 465 00:44:59,990 --> 00:45:02,300 যদি আমার গাধাটাকে খাওয়াতেই না পারি 466 00:45:02,591 --> 00:45:04,229 মোঃ রেজা কি আপনার ছেলে ? 467 00:45:04,351 --> 00:45:06,023 এদিকে আয়, নড়িসনা এত চল 468 00:49:32,298 --> 00:49:35,051 চল, জলদি চল আরেকটা দরজা আনা লাগবে 469 00:49:57,617 --> 00:49:58,652 এদিকে দে ... 470 00:50:14,497 --> 00:50:17,294 যখন তোমার কাজ শেষ হবে , দরজার কাজ দেখতে 471 00:50:17,616 --> 00:50:19,766 আমি পুরকুমের বাসায় যাবো ... 472 00:50:20,216 --> 00:50:21,888 - তুমি কি দুটাই একসাথে নিয়ে আসবা ? - বেশ 473 00:50:27,737 --> 00:50:33,212 - কি চাস ? এখানে কি ? - এটা কি নেমাতযাদেহ-র বাসা ? 474 00:50:34,856 --> 00:50:39,327 - তুই কারে চাস ? - মোঃ রেজা নেমাতযাদেহ . 475 00:50:40,296 --> 00:50:43,924 - আমি চিনিনা - আমার ক্লাসমেট 476 00:50:44,895 --> 00:50:47,968 আমিও নেমাতযাদেহ, কিন্তু আমি মোঃ রেজাকে চিনিনা 477 00:50:48,296 --> 00:50:53,130 এখানে অনেক নেমাতযাদেহ আছে? তুই কারে খুঁজিস ? 478 00:50:53,495 --> 00:50:58,444 - আমি তার খাতা ফেরত দিতে এসেছিলাম - কইলামনা চিনিনা 479 00:51:02,415 --> 00:51:04,928 আচ্ছা তার আব্বার কি ট্রাক আছে ? 480 00:51:05,054 --> 00:51:07,045 - জানিনা - ভেড়া আছে ? 481 00:51:07,414 --> 00:51:09,724 জানিনা, থাকতেও পারে 482 00:51:09,815 --> 00:51:11,726 একবার সে হেডমাষ্টার কে দুধের বোতল দিয়েছিলো 483 00:51:12,095 --> 00:51:14,893 - তুই গনশোচাগার চিনোস ? - না 484 00:51:15,095 --> 00:51:19,167 - কামার বাড়ী ? - নাহ, আমি কোকার থাকি 485 00:51:20,894 --> 00:51:23,249 কামার পল্লীতে যা , কাছেই আছে 486 00:51:26,054 --> 00:51:28,169 যে বাসায় অনেকগুলা ভেড়া আছে 487 00:51:28,813 --> 00:51:30,963 - সেখানে জিগেস কর ! - কোন দিকে ? 488 00:51:31,293 --> 00:51:33,046 - এদিকে - ওই দিকে 489 00:51:33,374 --> 00:51:36,093 তার বাসার পাশে একটা শুকনা গাছ আছে 490 00:53:34,848 --> 00:53:40,864 জনাব, জনাব জনাব ............ 491 00:54:21,086 --> 00:54:25,895 - কি হয়েছে বাছা ? - এটা তো নেমাতযাদেহ-র বাসা, তাই না ? 492 00:54:28,406 --> 00:54:32,796 - কেমনে বুঝলে ? - এইযে, গাছ দেখে 493 00:54:33,245 --> 00:54:34,473 এই গাছ 494 00:54:34,765 --> 00:54:37,233 এখানে তো অনেক গাছই আছে 495 00:54:37,485 --> 00:54:40,080 মরা গাছের পাশে বলেছে আমায় 496 00:54:40,486 --> 00:54:44,444 আমাদের এখানে অনেক মরা গাছ রে ভাই 497 00:54:45,365 --> 00:54:50,155 নেমাতযাদেহ এখানে থাকেনা, কিন্তু আমি তাকে চিনি 498 00:54:50,405 --> 00:54:52,077 ভালোভাবেই চিনি 499 00:54:52,405 --> 00:54:57,239 - তাহলে আপনি চেনেন ? - আওবশ্যই আমি চিনি 500 00:54:59,004 --> 00:55:01,234 তার ছেলে এখানেই ছিলো কিন্তু একটু আগেই বাসায় চলে গেছে 501 00:55:01,445 --> 00:55:04,562 তুমি কি তার ছেলের ক্লাসমেট ? 502 00:55:04,805 --> 00:55:08,080 - কি, সে এখানেই ছিলো ? - হ্যা 503 00:55:10,004 --> 00:55:14,953 - সে কোথ্য থাকে বলবেন ? - গনশোচালয় চেনো ? 504 00:55:15,324 --> 00:55:20,477 নাহ, আমি এখানকার নই আমি কোকার থাকি 505 00:55:20,803 --> 00:55:23,723 - তুমি কোকার থাকো? - হ্যা 506 00:55:23,758 --> 00:55:26,284 তাহলে দাড়াও, আমিই তোমাকে নিয়ে যাবো 507 00:55:44,162 --> 00:55:45,754 আপেল লাগবে, আপেল ? 508 00:55:48,283 --> 00:55:50,751 আপেল খাওয়ার দাত নাই আমার 509 00:55:51,443 --> 00:55:55,071 - ছেলেমেয়ের জন্যে নিয়ে যান - সে আমার ছেলে নয় 510 00:55:55,482 --> 00:55:56,597 আচ্ছা , নাতীর জন্যে ? 511 00:55:56,842 --> 00:55:59,310 আমার ছেলে নাই, আর তাই আমার নাতীও নাই 512 00:55:59,602 --> 00:56:01,991 আপেলগুলো ভালো মানের নেন না 513 00:56:02,122 --> 00:56:05,000 আমি জানি আপেল্গুলো ভালো কিন্তু আমার যে দাত নেই 514 00:56:16,602 --> 00:56:20,753 তুমি কেনো তাকে খুঁজছো ? তুমিতো কাল স্কুলেই তার দেখা পাবে । 515 00:56:20,961 --> 00:56:23,031 আমাকে আজই তার খাতা তাকে ফেরত দিতে হবে 516 00:56:23,361 --> 00:56:25,079 কিন্তু সে তো চলে গেছে 517 00:56:25,401 --> 00:56:26,914 যদি তুমি পাঁচ মিনিট আগে আসতে 518 00:56:27,121 --> 00:56:29,680 আমি ওকে এদিকে ওদিকে খুঁজছিলাম 519 00:56:30,040 --> 00:56:30,870 কিন্তু কেউই তাকে চেনেনা 520 00:56:31,160 --> 00:56:34,631 তোমার প্রথমেই আমার কাছে আসা উচিত ছিলো 521 00:56:34,841 --> 00:56:37,753 আমি সবাইকে চিনি তুমি কার ছেলে? 522 00:56:38,441 --> 00:56:40,237 - আবদুল্লাহ - কোন আবদুল্লাহ ? 523 00:56:40,440 --> 00:56:43,796 - আবদুল্লাহ আহমেদপুর - কোকারের আবদুল্লাহ আহমেদপুর ? 524 00:56:43,880 --> 00:56:44,756 জ্বী 525 00:56:44,840 --> 00:56:49,118 আমি তাকেও চিনি আমিই তার দরজা লাগাইসিলাম 526 00:56:49,680 --> 00:56:52,273 আমি তাকে তার ছোটবেলা থেকেই চিনি 527 00:56:52,719 --> 00:56:56,997 আমি তোমার বন্ধুর বাসার দরজাও লাগাইসি 528 00:56:58,120 --> 00:57:03,591 আমি আরো চল্লিশ বছর আগে তাদের জানালা লাগাইসিলাম 529 00:57:03,959 --> 00:57:06,075 এটা এখনো আগের মতই ঠিকঠাক আছে 530 00:57:06,319 --> 00:57:09,914 কিন্তু তারা এটা বদলে ফেলছে 531 00:57:10,119 --> 00:57:11,518 লোহার দরজা লাগাচ্ছে 532 00:57:11,719 --> 00:57:14,790 কিন্তু পুরান দরজাগুলায় তো সমস্যা নাই 533 00:57:15,158 --> 00:57:20,747 আর যদি আমার লাগানো দরজা খারপ হতো তাহলে তো 534 00:57:23,399 --> 00:57:26,197 কেউই এগুলো কিনতো না 535 00:57:26,678 --> 00:57:29,238 - কেমন আছো, মাসদি ? - ভালো, ধন্যবাদ 536 00:57:29,478 --> 00:57:31,196 খুশী হইলাম 537 00:57:31,918 --> 00:57:35,911 সেও বদলে ফেলছে তার দরজা 538 00:57:36,838 --> 00:57:40,716 সে নাকি শুনেছে, লোহার দরজা্র আজীবনের গ্যারান্টি 539 00:57:41,677 --> 00:57:46,433 আমি বুঝিনা, জীবনটা আর কতই বড় তোমার বয়স কত? 540 00:57:47,798 --> 00:57:50,027 - আট - আট বছর বয়স ? 541 00:57:50,437 --> 00:57:53,190 আমার ভাতিজারও আট বছর বয়স ছিলো 542 00:57:53,517 --> 00:57:55,872 যখন তার বাবা তাকে এখান থেকে নিয়ে যায় 543 00:57:56,237 --> 00:57:58,148 জ্বী 544 00:57:58,397 --> 00:58:02,236 ওই যে দরজা জানালা দেখছো? আমি আর আমার ভাই মিলে বানাইসিলাম 545 00:58:02,271 --> 00:58:04,067 যখন সে এখানে থাকতো 546 00:58:04,676 --> 00:58:07,397 দেখলে কি সুন্দর ? অনেক আগের কথা ... 547 00:58:07,432 --> 00:58:09,308 প্রায় পঞ্চাশ বছর 548 00:58:09,437 --> 00:58:10,631 সে বিয়ে করে, বাচ্চা হয় 549 00:58:12,077 --> 00:58:13,350 তারপর বাচ্চা বড় হওয়ার আগেই সে শহর ছেড়ে চলে যায় 550 00:58:14,556 --> 00:58:16,387 এখানে কিসের কমতি আছে বুঝলাম না 551 00:58:16,916 --> 00:58:18,110 কিন্তু সবাই শহরে চলে যাচ্ছে 552 00:58:18,596 --> 00:58:19,949 তুমি কখনো শহরে গেছো ? 553 00:58:20,076 --> 00:58:23,785 - দুইবার - আমার শহর একদম ভালো লাগেনা 554 00:58:24,395 --> 00:58:29,753 বাইরে যত দালান থাক না কেনো, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘরই খাসা 555 00:58:31,836 --> 00:58:34,430 - তোমার নাম কি যেনো ? - আহমেদ 556 00:58:34,756 --> 00:58:38,031 তুমি জানো আহমেদ , আমি খুব কষ্ট পাই, 557 00:58:38,475 --> 00:58:41,592 যখন দেখি এই দরজা জানালা ছেড়ে তাদের চলে যাওয়া 558 00:58:41,955 --> 00:58:45,345 কত কষ্ট করে এইগুলা বানাইসি 559 00:58:45,755 --> 00:58:48,587 আমি ওই জানালাটার কথা বলছি 560 00:58:48,834 --> 00:58:53,784 আমি শুধু জানতে চাই তারা কোন স্বর্গে যায় ? 561 00:58:54,715 --> 00:58:58,025 যতবার আমি শহরে যাই, শুধু একটা কথাই ভাবি 562 00:58:58,595 --> 00:59:03,304 তারা এখানে কি এমন গুপ্তধন পাইসে 563 00:59:04,194 --> 00:59:05,946 দুঃখজনক হলেও সত্য আমি এই কথার উত্তর পাই না 564 00:59:06,434 --> 00:59:09,631 তাই আমি শহরে যাওয়া ছেড়ে দিয়েছি 565 00:59:10,154 --> 00:59:12,223 ভাতিজাটাকে দেখতে খুব ইচ্ছা করে 566 00:59:13,553 --> 00:59:16,830 কিন্তু শহরে যেতেও ইচ্ছা করে না 567 00:59:17,154 --> 00:59:20,464 আমার কি আর আগের শক্তি আছে? 568 00:59:20,634 --> 00:59:22,430 শোন, বুড়ো হওয়া অনেক কষ্টের 569 00:59:25,433 --> 00:59:28,630 আহমেদ, এক মিনিট দাড়াও 570 00:59:29,033 --> 00:59:31,991 মুখটা ধুয়ে নিই 571 00:59:35,912 --> 00:59:39,143 - আসো, তুমিও মুখ ধুয়ে নিতে পারো - না, আমার তাড়া আছে 572 00:59:39,553 --> 00:59:44,888 এইতো আমরা পৌছে গেছি, কাছেই তোমার বন্ধুর বাড়ী । 573 00:59:48,712 --> 00:59:53,706 কি পরিষ্কার হেমন্তের জল 574 00:59:54,112 --> 00:59:59,549 এই ফুলটা খাতায় রাখো 575 00:59:59,951 --> 01:00:05,026 হারাইয়োনা, দেখে রাখো 576 01:00:06,992 --> 01:00:08,709 পাতার ভাজে রাখো 577 01:00:09,031 --> 01:00:10,749 আপনি কি একটু তাড়াতাড়ি আসবেন 578 01:00:11,031 --> 01:00:12,225 আমার অনেক দেরী হচ্ছে 579 01:00:12,471 --> 01:00:18,262 আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক 580 01:00:22,710 --> 01:00:28,662 এইটা তোমার বন্ধুর বাসা, সাবধানে 581 01:00:31,391 --> 01:00:34,507 তুমি এই দিকেও যেতে পারো প্রথম দরজার পরেরটা 582 01:00:34,790 --> 01:00:36,701 - তুমি কি তাকে খাতাটি দিয়েই চলে আসবে ? - জ্বী 583 01:00:36,870 --> 01:00:39,100 তাহলে আমি এখানে অপেক্ষা করছি 584 01:00:39,430 --> 01:00:42,149 খাতাটি দিয়েই জলদি ফিরে এসো 585 01:00:42,750 --> 01:00:45,661 এইযে এখানেই আমি এখানেই থাকবো 586 01:00:46,029 --> 01:00:51,343 তাড়াতাড়ী ফিরে এসো আমরা একসাথেই ফিরবো 587 01:01:33,387 --> 01:01:37,267 তুমি কি বইটি দিয়েছো ? তুমিতো দরজায় ও নক করোনি 588 01:01:38,388 --> 01:01:42,665 এই দিক দিয়ে চলো আমার বানানো দরজা জানালা দেখাবো 589 01:01:42,907 --> 01:01:43,976 দেখবে ? 590 01:01:44,987 --> 01:01:48,423 - নাহ, এমনিতেই অনেক দেরী হয়ে গেছে - চলো তো, রাস্তা থেকেই দেখা যাবে 591 01:01:48,747 --> 01:01:51,739 - না, আমার দেরী হয়ে যাবে - সমস্যা নাই, চলো দেরী হবেনা 592 01:01:52,107 --> 01:01:54,984 আমার বানানো সেরা দরজা দেখাবো তোমায় 593 01:01:55,386 --> 01:01:58,184 অনেক দেরী হয়ে গেছে , আমার বেকারীতে যেতে হবে 594 01:01:58,506 --> 01:02:02,500 এটা কোন রুটি কেনার সময় হলো ? 595 01:02:04,866 --> 01:02:07,380 - তো তুমি কোকার হতে এলে - জ্বী 596 01:02:07,466 --> 01:02:10,583 বড় ভাই আছে ? 597 01:02:11,146 --> 01:02:12,545 সেও তো রুটি আনতে পারে ? 598 01:02:12,866 --> 01:02:14,219 মা তাকে খেলতে যেতে বলেছে 599 01:02:14,866 --> 01:02:18,414 আর এখন আমি যদি জলদি না যাই আব্বু আমায় বকা দিবে 600 01:02:18,505 --> 01:02:19,858 আমি চাইনা তিনি আমার উপর রাগ করুক 601 01:02:20,025 --> 01:02:22,415 চলো আমি তোমায় দ্রুত বাড়ী পৌঁছে দিই 602 01:02:22,586 --> 01:02:25,544 - যেতে পারলে ভালো হতো - তাহলে চলো 603 01:02:26,026 --> 01:02:28,493 - সত্যিই ? - অবশ্যই 604 01:02:28,945 --> 01:02:31,379 চলো যাওয়া যাক 605 01:02:56,944 --> 01:03:02,177 - থামলে কেন ? - আপনি খুব আস্তে হাটছেন 606 01:03:02,463 --> 01:03:06,012 তোমার বয়সে আমি হরিণের মত দৌড়াতাম 607 01:03:06,263 --> 01:03:07,616 এখন ঠিক আছে ? আপনার কষ্ট হচ্ছে ? 608 01:03:08,504 --> 01:03:11,064 - আর একটু জোরে হাঁটুন - জোরে ? 609 01:03:11,624 --> 01:03:16,599 - জ়্বী - চেষ্টা তো করছি 610 01:03:19,663 --> 01:03:21,494 - এখন ঠিক আছে ? - জ্বী 611 01:03:22,623 --> 01:03:23,453 চলো 612 01:03:40,822 --> 01:03:43,052 এই দিকে 613 01:03:44,062 --> 01:03:46,417 - তোমার কি সর্দি আছে ? - না 614 01:03:46,902 --> 01:03:48,620 - ঠান্ডা লাগছে ? - নাহ 615 01:03:49,101 --> 01:03:53,811 - আমার চাদরটা নাও ? - না, আম্মু বকবে 616 01:03:54,221 --> 01:03:57,737 - তুমি কাল এসে ফেরত দিয়ে যেও - একটু আস্তে হাঁটো 617 01:03:58,062 --> 01:04:03,314 আমি হাঁপাচ্ছি , আমরা কথা না বললে আরো দ্রুত যাওয়া যাবে 618 01:04:05,061 --> 01:04:10,677 - তাহলে কথা বলিয়েন না - আচ্ছা বলবোনা আর 619 01:04:37,459 --> 01:04:40,178 আপনি অনেক ক্লান্ত আর আমরো দেরী হচ্ছে 620 01:04:41,140 --> 01:04:45,053 আচ্ছা তুমি চলে যাও, আমার আর শক্তি নাই 621 01:04:45,420 --> 01:04:46,648 জ্বী আচ্ছা 622 01:05:33,737 --> 01:05:39,369 - কি হয়েছে , আহমেদ ? - কুকুরগুলো চেঁচাচ্ছে 623 01:05:39,617 --> 01:05:41,335 - ভয় পাইসো ? - আমি কুকুর ভয় পাই 624 01:05:41,737 --> 01:05:44,887 এই জন্যেই বলেছি একসাথে যেতে 625 01:05:46,176 --> 01:05:48,485 কিন্তু আপনি আস্তে হাটলে আমরা কিভাবে দ্রুত পৌঁছাবো 626 01:05:48,856 --> 01:05:51,325 আচ্ছা আচ্ছা , আমি জানি আমি অনেক বুড়ো হয়ে গেছি 627 01:05:52,297 --> 01:05:54,811 তোমার সাথে পাল্লা দেয়ার বয়স নাই 628 01:05:55,137 --> 01:05:56,896 - আমরা চলে এসেছি - আমরা কই ? 629 01:05:56,931 --> 01:05:59,888 এইটা আমার বাড়ী , আর কোকার ওই দিকে 630 01:06:00,176 --> 01:06:04,931 তুমি যেতে থাকো, আমি তোমাকে এখান থেকে বিদায় দিলাম । 631 01:08:42,609 --> 01:08:46,568 - এসো, খাও - খাবোনা 632 01:08:46,889 --> 01:08:51,903 - কেনো ? খিদে নেই ? - না 633 01:09:03,888 --> 01:09:07,085 খাবার কি পছন্দ হয়নি ? 634 01:09:07,888 --> 01:09:09,116 আমি খাবো না 635 01:09:19,167 --> 01:09:24,397 এসো খেতে বসো? 636 01:09:27,967 --> 01:09:29,320 শুনছো না আমার কথা ? 637 01:09:34,527 --> 01:09:37,837 - আয় সোনা খেয়ে নে - আমি খাবো না 638 01:09:38,247 --> 01:09:40,282 - কেনো খাবি না ? - আমি খেতে চাই না 639 01:09:42,166 --> 01:09:45,876 - তাহলে শুইতে যা - নাহ, বাড়ির কাজ করতে হবে 640 01:09:46,367 --> 01:09:47,880 - কি ? - বাড়ির কাজ করিনি 641 01:09:48,567 --> 01:09:51,797 অনেক রাত হয়েছে, মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে তুমি কি সত্যিই খাবেনা ? 642 01:09:56,046 --> 01:09:58,719 ঠিক আছে, যা ইচ্ছা তাই কর 643 01:10:03,525 --> 01:10:06,198 বাড়ির কাজ করলে অন্য রুমে যাও 644 01:10:07,205 --> 01:10:09,481 আমরা ঘুমাবো 645 01:11:00,564 --> 01:11:03,077 খাবারটা খেয়ে নিস আব্বু 646 01:11:03,643 --> 01:11:06,601 আর কাজ শেষ হলে লাইট বন্ধ করে দিও 647 01:12:11,000 --> 01:12:16,074 - সবাই দাঁড়াও - বসো 648 01:12:29,400 --> 01:12:33,188 - কি অবস্থা তোমাদের ? - ভালো, স্যার । 649 01:12:38,919 --> 01:12:43,674 - আসতে পারি স্যার ? - হ্যা আসো 650 01:12:53,399 --> 01:12:59,314 - স্যার আহমেদপুর আসেনি - আহমেদপুর আসেনি ? 651 01:12:59,598 --> 01:13:01,907 আচ্ছা বসো 652 01:13:02,278 --> 01:13:07,398 গতকাল কি বলেছিলাম ? আমি জিজ্ঞেস করা ছাড়া কোন কথা বলবেনা 653 01:13:07,678 --> 01:13:09,429 মনে থাকবে ? কি মনে থাকবে ? 654 01:13:09,757 --> 01:13:11,793 - জ্বী স্যার - বাড়ির কাজ বের করো 655 01:13:33,956 --> 01:13:38,712 ঘাশেম হোযাত, দেখাও 656 01:13:41,157 --> 01:13:44,034 তুমি "বই" এ 'ঈ' কেন দিসো ? 657 01:13:45,076 --> 01:13:49,308 বই শব্দে 'ই' হবে ? 658 01:13:57,555 --> 01:13:59,034 ঠিক আছে? 659 01:14:07,555 --> 01:14:10,672 তোমার খাতা এতো নোংরা কেন ? 660 01:14:10,875 --> 01:14:13,389 আমার হাত ঘামায় স্যার 661 01:14:13,675 --> 01:14:15,427 কিন্তু তুমি তো পুরো বাড়ির কাজ করোনি 662 01:14:16,075 --> 01:14:19,623 আমি ফার্মে গিয়ে দেখলাম সেখানে পানি শেষ তাই পানি এনেছি 663 01:14:19,914 --> 01:14:22,474 - সেখানে কি তোমার ? - কাজ করি 664 01:14:22,714 --> 01:14:24,706 - কার সাথে ? - আব্বুর সাথে 665 01:14:25,155 --> 01:14:29,034 তোমাদের পড়ালেখাকে বেশী প্রাধান্য দেয়া উচিত 666 01:14:29,554 --> 01:14:32,466 অন্য সব বাদ দিয়ে, নিজেদের পড়ালেখায় মনযোগী হওয়া উচিত 667 01:14:32,874 --> 01:14:35,104 বাড়ির কাজ শেষ করে বাবাকে সাহায্য করবে 668 01:14:35,354 --> 01:14:37,026 মার কাজে সহায়তা করবে । 669 01:14:37,994 --> 01:14:41,542 পুপিলের মত তোমরাও করিও না 670 01:14:41,873 --> 01:14:43,704 কাজের উসিলা দিয়ে পড়ালেখায় ফাঁকি চলবে না 671 01:14:44,153 --> 01:14:46,144 আগে এমন করোনি, তাই মাফ করলাম 672 01:14:46,633 --> 01:14:49,706 কিন্তু পরের বার ক্ষমা নাই 673 01:14:50,074 --> 01:14:51,712 কোন অযুহাত শুনবোনা তখন 674 01:14:55,353 --> 01:14:57,913 আগে নিজের বাড়ির কাজ 675 01:14:58,473 --> 01:15:03,422 পরে বাবাকে সাহায্য করবে বুঝলে ? 676 01:15:09,432 --> 01:15:14,724 পাবরেন তোমার খাতা খালি কেন ? 677 01:15:16,992 --> 01:15:18,471 - আমি করি নি - কি ? 678 01:15:19,392 --> 01:15:21,303 - আমি করিনি - কেন করোনি ? 679 01:15:21,632 --> 01:15:26,387 - উত্তর দাও - কোমরে ব্যাথা 680 01:15:26,672 --> 01:15:28,423 - কি? - কোমর ব্যাথা 681 01:15:28,551 --> 01:15:30,348 - জোরে বলো - আমার কোমর ব্যাথা 682 01:15:30,671 --> 01:15:33,060 কোমর ব্যাথা ভালো হয়নি ? এখনো কি কোমর ব্যাথা আছে? 683 01:15:35,392 --> 01:15:37,906 - আসতে পারি, স্যার ? - এত দেরী কেন ? 684 01:15:38,992 --> 01:15:43,064 - তুমি তো পোস্তেহ থাকোনা - জ্বী, স্যার 685 01:15:45,191 --> 01:15:50,143 - তুমিও কি পোস্তেহ থাকো ? - না, স্যার 686 01:15:52,830 --> 01:15:53,819 এসো 687 01:16:00,071 --> 01:16:01,504 - তোর বাড়ির কাজ দেখাইসোস ? - না 688 01:16:01,871 --> 01:16:03,588 আমি তোরটা করে এনেছি 689 01:16:22,870 --> 01:16:26,066 - স্যার - আহমেদপুর 690 01:16:27,869 --> 01:16:33,785 আহমেদপুর, কি হচ্ছে ? চুপচাপ থাকো 691 01:16:34,869 --> 01:16:36,587 - স্যার - আহমেদপুর 692 01:16:37,348 --> 01:16:40,146 - এটা কি নেমাতযাদেহ-র - দুঃখিত স্যার 693 01:16:51,308 --> 01:16:52,866 ঠিক আছে 694 01:16:56,148 --> 01:16:59,424 - স্যার - নেমাতযাদেহ 695 01:16:59,588 --> 01:17:01,578 মোঃ রেজা নেমাতযাদেহ 696 01:17:17,547 --> 01:17:19,583 খুব ভালো হয়েছে , সাবাস ।