0 00:00:07,180 --> 00:00:15,180 বাংলা সাব সজীব 1 00:00:33,820 --> 00:00:38,074 পৃথিবীর মোট পানির শতকরা তিন ভাগই স্বাদু পানি, 2 00:00:40,618 --> 00:00:44,664 অথচ এই মুল্যবান পানিতেই সব চমৎকার বাস করে, 3 00:00:57,884 --> 00:01:03,390 মাটিতে বসবাসকারী সকল প্রাণীই এই স্বাদু পানির উপর নির্ভর করে। 4 00:01:33,668 --> 00:01:38,797 ভেনেজুয়েলার রহস্যেঘেরা টেপুই - (টেপুই-পর্বতের মতো উঁচু কিন্তু উপরটা সমতল) 5 00:01:39,964 --> 00:01:44,677 জঙ্গলের অনেক উপরে উঠে যাওয়া এক পাহাড়ি সমতল 6 00:01:54,478 --> 00:01:59,524 এটাই আর্থার কোনান ডয়েলকে "হারানো পৃথিবী" লিখতে উৎসাহ দিয়েছিল। 7 00:01:59,607 --> 00:02:02,777 একটি অসাধারন প্রাগৈতিহাসিক ভুমি 8 00:02:09,199 --> 00:02:14,037 এখানে, লক্ষ কোটি বছর ধরে এই বেলে পাথরের ভাস্কর্য গড়ে উঠেছে 9 00:02:14,162 --> 00:02:17,415 প্রচন্ড বাতাস এবং তীব্র বৃষ্টির ঘর্ষণে। 10 00:02:30,762 --> 00:02:34,890 সাগর পৃষ্ঠ থেকে জলীয় বাস্প উঠে এসে, 11 00:02:34,973 --> 00:02:38,018 বাতাসে ভেসে এই মাটিতে চলে আসে, 12 00:02:50,280 --> 00:02:54,367 পাহাড়ি এলাকায় পৌঁছেই এই জলীয় বাস্প উপরে উঠে যায় 13 00:02:54,491 --> 00:02:59,913 উপরে উঠেই ঠান্ডা হয়ে এটি ঘন মেঘ এবং পরে বৃষ্টিতে পরিণত হয়- 14 00:03:00,037 --> 00:03:03,249 এই বৃষ্টিই সকল স্বাদু পানির উৎস। 15 00:03:13,676 --> 00:03:18,764 এখানে এই ক্রান্তীয় অঞ্চলে বছরে প্রায় সব দিনই বৃষ্টি পরে। 16 00:03:30,399 --> 00:03:35,487 মিস্টি পানির যাত্রা এই পর্বতের চূড়া থেকেই শুরু হয়। 17 00:03:52,336 --> 00:03:55,589 শান্ত স্রোতধারা থেকে বিশাল নদীতে পরিণত হতে হতে 18 00:03:55,714 --> 00:03:59,426 এটা শত শত মাইল পাড়ি দিয়ে সাগরে মিলে যাবে। 19 00:04:37,795 --> 00:04:42,341 এঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর সবচে উঁচু জলপ্রপাত। 20 00:04:56,854 --> 00:05:02,067 এর পানি কোথাও বাধা না পেয়ে প্রায় এক হাজার মিটার নীচে পরে। 21 00:05:11,409 --> 00:05:13,452 এই প্রপাতটি এতোটাই উঁচু, 22 00:05:13,578 --> 00:05:18,040 নীচে সেই ডেভিল গিরিখাতের পাদদেশে পৌঁছানোর আগেই পানি গুলো 23 00:05:18,123 --> 00:05:21,376 বাতাশের ঘর্ষণে জলকণায় পরিণত হয়। 24 00:05:53,781 --> 00:05:55,407 পাহাড়ের উপরে, 25 00:05:55,533 --> 00:05:58,995 এই স্রোতধারাগুলোর শক্তি অনেক 26 00:06:01,747 --> 00:06:04,749 এই স্রোতধারাগুলোই মিশে নদী তৈরি করে, 27 00:06:04,875 --> 00:06:06,334 শক্তিশালী হয়, 28 00:06:06,460 --> 00:06:08,337 তৈরি হয় ঘূর্ণিপাক। 29 00:06:18,596 --> 00:06:20,723 এখানকার পানিগুলো ঠান্ডা। 30 00:06:20,847 --> 00:06:24,393 খাদ্য উপাদান অল্প তবে অক্সিজেনে পরিপুর্ন। 31 00:06:28,230 --> 00:06:30,524 যে অল্প কয়েকটি প্রাণী এই স্রোতধারায় বসবাস করে 32 00:06:30,649 --> 00:06:33,400 তাদের জীবন বাচাতে কঠোর পরিস্রম করতে হয়। 33 00:06:35,570 --> 00:06:38,739 অমেরুদন্ডীরাই এখানে এই এতো উপরে রাজত্ব করে 34 00:06:38,865 --> 00:06:42,618 হেলগ্রামাইট, পানির স্রোতের হাত থেকে বাঁচতে এর শরীর হয়ে গেছে চ্যাপ্টা 35 00:06:42,785 --> 00:06:47,164 তার ছড়ানো ফুলকা দিয়ে সে পানি থেকে অক্সিজেন সংগ্রহ করে। 36 00:06:51,501 --> 00:06:56,130 কালো মাছির কীট গুলো নিজেকে পাথরের সাথে আটকে রাখে। 37 00:06:59,550 --> 00:07:01,552 কিন্তু হঠাত স্রোতে ভেসে গেলে, 38 00:07:01,677 --> 00:07:05,347 তারা তাদের সিলিকনের নিরাপদ সুতো দ্বারা আটকে থাকে, 39 00:07:18,776 --> 00:07:22,529 এই স্রোতধারায় বেঁচে থাকার একটা সুবিধা আছে, 40 00:07:22,655 --> 00:07:25,659 বাঁশচিংড়ি গুলো কেবল বসে থাকে 41 00:07:25,783 --> 00:07:29,078 আর তাদের পাখার মতো হাত দিয়ে খাদ্যকনা ধরে মুখে চালান করে দেয়। 42 00:07:48,720 --> 00:07:52,765 সাধারণত এই পাহাড়ি স্রোতধারায় সামান্যই খাবার থাকে, 43 00:07:52,891 --> 00:07:55,684 যাতে কেবল ছোট প্রাণীরাই বেঁচে থাকতে পারে। 44 00:07:55,894 --> 00:07:59,147 কিন্তু জাপানের এই বসন্তে, 45 00:07:59,272 --> 00:08:02,733 রাক্ষসেরা তাদের গুহা থেকে বেরিয়ে আসে, 46 00:08:10,908 --> 00:08:15,370 দৈত্যাকারের সালমান্ডার, পৃথিবীর সবচে বড় উভচর, 47 00:08:15,495 --> 00:08:18,248 প্রায় দুই মিটার লম্বা 48 00:08:21,417 --> 00:08:25,880 এরাই এই বরফগলা পানির একমাত্র শিকারি। 49 00:08:30,008 --> 00:08:32,887 তারা রাত্রে শিকার শুরু করে। 50 00:08:48,025 --> 00:08:52,529 এই সালমান্ডারগুলোর মেটাবলিজম অনে ধীরে হয়, 51 00:08:52,654 --> 00:08:56,866 এই আকারে পৌছতে প্রায় আশি বছর বেঁচে থাকতে হয়। 52 00:09:14,007 --> 00:09:16,802 যে মাছ তারা খায় সেগুলো এখানে অনেক কম 53 00:09:16,926 --> 00:09:20,097 এবং সালমান্ডারদের দৃষ্টিশক্তিও তেমন ভালো না। 54 00:09:23,016 --> 00:09:25,893 কিন্তু মাথায় এবং শরীরে অনেকগুলো স্পর্শ অনুভবের গ্রন্থি আছে 55 00:09:25,977 --> 00:09:29,771 যার দ্বারা পানিতে সামান্য আলোড়নও তারা টের পায়। 56 00:09:41,241 --> 00:09:43,158 কোন রকম প্রতিযোগিতা ছাড়াই, 57 00:09:43,284 --> 00:09:46,579 এই দানবগুলো রাতের খাবার সেরে নেয়। 58 00:10:00,175 --> 00:10:03,845 সালমান্ডারদের বসতি খুব পাতলা। 59 00:10:04,012 --> 00:10:06,847 কিন্তু প্রতি বছর পৃথিবীর উঁচু কিছু নদীতে 60 00:10:06,974 --> 00:10:10,559 লক্ষ লক্ষ অতিথি এসে ভীর করে। 61 00:10:17,899 --> 00:10:20,527 স্যামন মাছেরা পৌঁছে গেছে। 62 00:10:28,200 --> 00:10:32,956 এটা পৃথিবীর নদীগুলোর মধ্যে সবচে বড় পরিভ্রমন। 63 00:10:37,083 --> 00:10:38,794 পুরো উত্তর গোলার্ধ জুড়েই 64 00:10:38,918 --> 00:10:42,631 স্যামন মাছেরা, সাগর থেকে তাদের ডিম পাড়ার স্থানে ফিরে যাচ্ছে। 65 00:10:42,755 --> 00:10:46,425 স্রোতের বিপক্ষে যুদ্ধ করতে করতে কয়েকশ মাইল ভিতরে চলে আসে তারা 66 00:10:51,472 --> 00:10:56,393 এই উপরে তাদের ডিম খাওয়ার খুব কম মাছই থাকে 67 00:11:24,628 --> 00:11:27,213 একটি ভালুক, 68 00:11:29,298 --> 00:11:31,342 না খেয়ে থাকা অথবা ভুরিভোজ - 69 00:11:31,551 --> 00:11:33,552 সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। 70 00:11:40,684 --> 00:11:43,353 এক কানাডার ভালুকটি একদম আলাদা - 71 00:11:43,479 --> 00:11:46,731 সে পানিতে ডুব দিয়ে মাছ ধরতে শিখে গেছে 72 00:12:01,704 --> 00:12:05,666 কিন্তু একটু বেশী পানিতে মাছ ধরাটা সহজ না। 73 00:12:05,790 --> 00:12:08,585 এবং এই বাচ্চাগুলোকেও অনেক কিছু শিখতে হবে। 74 00:12:46,453 --> 00:12:49,080 বছরে একবার ডিম পাড়তে আসা এই স্যামন মাছগুলো 75 00:12:49,206 --> 00:12:52,750 এই নদীগুলোতে অসংখ্য খাবার নিয়ে আসে, 76 00:12:52,876 --> 00:12:55,962 যেখানে খুব বেশী প্রানের অস্তিত্ব নেই। 77 00:13:09,349 --> 00:13:11,434 যদিও অনেকটাই প্রাণহীন 78 00:13:11,559 --> 00:13:14,812 এই পাহাড়ি নদীগুলোর আছে মাটির উপরকে পরিবর্তন করার প্রচন্ড শক্তি, 79 00:13:14,937 --> 00:13:18,941 যা এই নদীগুলোর অন্য যে কোন পর্যায় থেকে অনেক বেশী। 80 00:13:21,068 --> 00:13:22,569 অভিকর্ষের প্রভাবে, 81 00:13:22,654 --> 00:13:26,323 এই নদীগুলো পৃথিবীর সবচে ক্ষয়কারী শক্তি। 82 00:13:30,535 --> 00:13:33,372 গত পঞ্চাশ লক্ষ বছর ধরে 83 00:13:33,496 --> 00:13:38,376 আরিজোনার কলোরাডো নদী, এই মরুভুমির বেলে পাথরগুলোকে ক্ষয় করে আসছে 84 00:13:38,460 --> 00:13:41,545 এবং তৈরি করেছে এক বিশাল গিরিখাত। 85 00:13:52,471 --> 00:13:54,640 এটা এক মাইলের বেশী গভীর। 86 00:13:54,724 --> 00:13:59,436 এবং সবচে চওড়া স্থানে, এটা ১৭ মাইল চওড়া 87 00:14:12,991 --> 00:14:14,950 গ্রান্ড ক্যানিয়ন। 88 00:14:35,178 --> 00:14:40,016 এই নদী পৃথিবীর সবচে বড় গিরিখাতকে তৈরি করেছে - 89 00:14:40,099 --> 00:14:45,312 প্রায় ১০০০ মাইল লম্বা ক্ষত যেটা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। 90 00:15:11,878 --> 00:15:14,590 নদী যতই পাহাড়কে পেছনে ফেলে এগিয়ে যায়, 91 00:15:14,673 --> 00:15:19,719 ততোই এর পানি উষ্ণ হতে থাকে এবং আরো বেশী প্রানের সমাহার ঘটে 92 00:15:28,269 --> 00:15:33,523 ভারতীয় নদীগুলোতে পৃথিবীর সবচে সামাজিক ভোঁদড়দের বাস - 93 00:15:34,358 --> 00:15:39,821 এই মসৃণ পশমে ঢাকা ভোঁদড়গুলো একটি পরিবারে প্রায় ১৭জন একত্রে বাস করে। 94 00:15:51,081 --> 00:15:54,876 এভাবে ডলাডলি করে তারা শুধু পশমগুলিই পরিস্কার করে না, 95 00:15:54,960 --> 00:15:58,046 তাদের বন্ধন আরো মজবুত করে। 96 00:16:07,721 --> 00:16:09,348 যখন তারা মাছ ধরতে নামে 97 00:16:09,431 --> 00:16:12,768 তখন তাদের দলগত শক্তি টের পাওয়া যায়। 98 00:16:25,613 --> 00:16:30,576 বাচ্চাগুলোর মাছ ধরার প্রশিক্ষণ শুরু হয় চার মাস বয়স থেকেই। 99 00:16:49,426 --> 00:16:55,515 তবে শুধু বড়গুলিরই আছে মাছ ধরার সামর্থ্য 100 00:17:34,051 --> 00:17:38,640 বড়রা ছোটদের সাথে খাবার ভাগাভাগি করে নেয়। 101 00:17:49,732 --> 00:17:51,984 যদিও অন্য ভোঁদড়েরা একা বসবাস করে, 102 00:17:52,151 --> 00:17:57,365 কিন্তু এই উষ্ণ এবং সমৃদ্ধ পানি বড় পরিবারের জন্যও খাবার যোগাতে পারে 103 00:17:57,823 --> 00:18:00,284 এমনকি বড় শিকারিদের জন্যও। 104 00:18:19,885 --> 00:18:25,974 বড় আকারের নদীর কুমীর, চার মিটার লম্বা অনায়াসে একটি ভোঁদড়কে গিলে ফেলতে পারবে। 105 00:18:51,915 --> 00:18:54,499 কিন্তু, তারাও, দলের প্রতি এতোই আস্থা, 106 00:18:54,584 --> 00:18:59,046 যে এই বড় কুমীরকেও এরা পাত্তা দেয় না। 107 00:19:16,854 --> 00:19:19,691 এ যাত্রায় দলগত প্রচেস্টাই জিতে গেলো। 108 00:19:30,575 --> 00:19:32,160 মারা নদী, 109 00:19:32,286 --> 00:19:35,913 পূর্ব আফ্রিকার সমতল দিয়ে সাপের মতো একেবেকে চলছে। 110 00:19:37,916 --> 00:19:39,625 মাটি যত সমতল হতে থাকে 111 00:19:39,751 --> 00:19:43,462 নদী ততো ধীরে বয় এবং তাদের ধ্বংসক্ষমতা হারিয়ে ফেলে 112 00:19:44,297 --> 00:19:47,800 এখন তারা বহন করছে পলিমাটি 113 00:19:47,882 --> 00:19:50,469 এই মাটিই পানিকে বাদামি করেছে। 114 00:20:03,730 --> 00:20:07,442 তৃণভোজী প্রাণীদের সারি 115 00:20:12,279 --> 00:20:17,744 প্রতি বছর প্রায় বিশ লাখ প্রাণী এই সেরেঙ্গেটি সমভুমি পার হয় 116 00:20:17,827 --> 00:20:21,122 তাজা ঘাসের খোঁজে 117 00:20:21,247 --> 00:20:22,956 এই তৃষ্ণার্ত পালটির জন্য 118 00:20:23,082 --> 00:20:26,585 নদী যে কেবল দরকারি পানির সরবরাহ করে তা নয়, 119 00:20:26,709 --> 00:20:29,838 এরা অনেক বিপদও বয়ে আনে। 120 00:20:49,564 --> 00:20:55,695 এখানে পৃথিবীর সবচে বেশী নীলনদের কুমীরদের বাস। 121 00:20:55,987 --> 00:20:59,740 বড় গুলি প্রায় পাঁচ মিটার লম্বা হয়, 122 00:21:16,215 --> 00:21:19,884 স্মৃতি থেকেই, তৃণভোজীরা এ জায়গাটিতে ফিরে আসে, 123 00:21:20,010 --> 00:21:22,761 এবং একত্রিত হয়। 124 00:22:27,696 --> 00:22:32,034 কুমীরের চোয়ালটি স্টিলের ফাঁদের মতো শক্ত হয়ে আটকে যায়। 125 00:22:32,118 --> 00:22:35,037 একবার ধরতে পারলে, তারা আর ছাড়ে না। 126 00:22:48,048 --> 00:22:52,720 এধরণের একটি শক্ত সামর্থ ষাঁড়কে ডুবিয়ে মারতে প্রায় ঘন্টাখানেক লেগে যায়, 127 00:23:00,978 --> 00:23:02,938 তাদের শিকারকে কাবু করতে 128 00:23:03,062 --> 00:23:07,233 কুমীরদের বিদ্যুতগতিতে আক্রমন করতে হয়। 129 00:23:32,381 --> 00:23:39,429 এখানে জীবন মৃত্যুর মাঝখানে একটি চুল পরিমাণ পার্থক্য থাকে। 130 00:24:15,629 --> 00:24:18,340 বেশীরভাগ নদীই সাগরে মেশে। 131 00:24:18,466 --> 00:24:22,885 কিন্তু কিছু কিছু নদীর পথ গিয়ে বিশাল হ্রদে মিশে। 132 00:24:25,805 --> 00:24:32,353 পৃথিবীর সব হ্রদগুলো মিলে, পৃথিবীর সব নদীগুলো থেকে ২০ গুন বেশী পানি ধরে। 133 00:24:34,438 --> 00:24:39,526 এবং পূর্ব আফ্রিকার রিফট উপত্যকায় পৃথিবীর বড় তিনটি হ্রদ আছে। 134 00:24:39,610 --> 00:24:44,030 মালাওয়ি, তাঙ্গানিয়াকা এবং ভিক্টোরিয়া। 135 00:24:45,782 --> 00:24:48,575 এই তিনটির মধ্যে মালাওয়ি সবচে ছোট 136 00:24:48,660 --> 00:24:51,162 তারপরও এটি ওয়েলস থেকে বড়। 137 00:25:04,382 --> 00:25:08,261 এই ক্রান্তীয় হ্রদে এতো বেশী মাছ বাস করে 138 00:25:08,386 --> 00:25:10,179 যা অন্য কোন হ্রদে নেই। 139 00:25:10,930 --> 00:25:14,433 এখানে কেবল তেলাপিয়া মাছেরই ৮৫০ টি প্রজাতি আছে, 140 00:25:14,517 --> 00:25:18,103 যার সবগুলি, একটি প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে। 141 00:25:18,187 --> 00:25:21,606 কয়েক হাজার বছর ধরে, 142 00:25:36,287 --> 00:25:41,208 এই দুই মিটার চওড়া ঢিপি গুলো মাছেদের তৈরি করা, 143 00:25:50,717 --> 00:25:53,595 পুরুষেরা খুব যত্ন করে এগুলো বানায়, 144 00:25:53,678 --> 00:25:56,763 এগুলো তাদের মিলনের স্থান। 145 00:26:09,985 --> 00:26:13,780 তেলাপিয়ারা খুব খেয়ালি বাবা মা। 146 00:26:17,324 --> 00:26:22,371 ছোট বাচ্চা গুলোকে মুখে পুরে নেয়া তাদের রক্ষা করার খুব সুন্দর একটা কৌশল 147 00:26:23,914 --> 00:26:27,125 এই জায়গাটাও বিপদজনক হয়ে ওঠে। 148 00:26:39,720 --> 00:26:47,019 অন্ধকারে, শিকারি ডলফিন মাছেরা, তাদের দিবাকালীন গুহা থেকে বেরিয়ে আসে, 149 00:26:51,689 --> 00:26:57,111 হাঙ্গরের দলের মতো, তারাও ঘুমন্ত তেলাপিয়া মাছের সন্ধান করতে থাকে। 150 00:27:04,326 --> 00:27:07,954 অন্ধকারে এই বৈদ্যুতিক মাছেরা শিকারে নামে। 151 00:27:08,038 --> 00:27:13,836 তাদের শরীরের চারপাশের বৈদ্যুতিক ক্ষেত্রের তারতম্য অনুভব করে তারা মাছেদের খুঁজে বের করে 152 00:27:32,477 --> 00:27:37,065 কোন তেলাপিয়া মাছ আড়াল থেকে বের হলেই তারা এটাকে তুলে নিয়ে যাবে। 153 00:27:58,625 --> 00:28:05,091 মালাওয়ি হ্রদের তলদেশ প্রায় ৭০০ মিটার গহীনে 154 00:28:12,597 --> 00:28:14,516 এখানে, এই মৃতপূরীতে 155 00:28:14,599 --> 00:28:19,187 হ্রদের মশাদের বাচ্চা কীট গুলি শিকারি প্রাণীদের থেকে দূরে লুকিয়ে আছে, 156 00:28:22,857 --> 00:28:25,734 বৃষ্টি নামা শুরু হলেই, তারা বেলুনের মতো ভেসে উপরে উঠে আসবে 157 00:28:25,859 --> 00:28:28,987 এবং এক জাদুকরী পরিবর্তন ঘটবে। 158 00:28:38,955 --> 00:28:43,709 ভোর বেলা, প্রথম পরিপুর্ন মশাটি বেরিয়ে আসবে। 159 00:28:47,671 --> 00:28:52,008 খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ কোটি মশা বেরিয়ে আসবে 160 00:28:52,092 --> 00:28:53,927 এবং পাখায় ভর করে উড়ে বেড়াবে। 161 00:29:04,603 --> 00:29:10,191 প্রথম দিকের অভিযাত্রীরা হ্রদের পানিতে ধোঁয়ার গল্প বলেছিল, যেন সেখানে আগুন লেগেছে। 162 00:29:11,777 --> 00:29:15,781 কিন্তু কয়েকশো মিটার উঁচু এই পেঁচানো থামগুলি 163 00:29:15,905 --> 00:29:17,949 আসলে মিলনরত মশা। 164 00:29:32,338 --> 00:29:34,131 মশাদের মিলন শেষে, 165 00:29:34,256 --> 00:29:36,633 তারা নিচের পানিতে পরে যাবে 166 00:29:36,758 --> 00:29:39,886 এবং ডিম পাড়া শেষে এরা মারা যাবে। 167 00:29:49,770 --> 00:29:52,940 মালাওয়িকে দেখে ভুমধ্যস্থ সাগর বলে মনে হলেও 168 00:29:53,065 --> 00:29:57,319 পৃথিবীর সবচে বড় হ্রদের কাছে এটি একটি বামনের মতো - 169 00:29:58,445 --> 00:30:02,031 পূর্ব সাইবেরিয়ার বৈকাল 170 00:30:12,457 --> 00:30:15,627 প্রায় ৪০০ মাইল লম্বা এবং এক মাইলের মতো গভীর, 171 00:30:15,752 --> 00:30:19,130 বৈকাল হ্রদ পৃথিবীর নদীনালা খাল বিলের সব স্বাদু পানির 172 00:30:19,256 --> 00:30:22,425 পাঁচ ভাগের একভাগ ধারন করছে, 173 00:30:25,553 --> 00:30:31,725 বছরের প্রায় পাঁচ মাস, এটি উপরের প্রায় এক মিটার চওড়া বরফের চাই দ্বারা আবদ্ধ থাকে। 174 00:30:47,573 --> 00:30:50,450 বৈকাল পৃথিবীর সবচে প্রাচীন হ্রদ। 175 00:30:50,576 --> 00:30:56,665 এবং এতো কঠিন জায়গা সত্ত্বেও এখানে আলদা ভাবে জীবন প্রকাশিত হয়েছে। 176 00:30:57,957 --> 00:31:01,545 এখানকার প্রাণীদের শতকরা ৮০ ভাগই পৃথিবীর অন্য কোন অঞ্চলে পাওয়া যায়না। 177 00:31:01,628 --> 00:31:06,006 এদের মধ্যে অন্যতম পৃথিবীর একমাত্র স্বাদু পানির সীল মাছ. 178 00:31:12,847 --> 00:31:14,098 এই সীল মাছ, 179 00:31:14,181 --> 00:31:16,976 এবং এই জঙ্গলের মতো স্পঞ্জের কারনে, 180 00:31:17,059 --> 00:31:20,812 বৈকালকে হ্রদের মতো না মনে হয়ে, সাগরের মতোই মনে হয়। 181 00:31:40,248 --> 00:31:46,670 চিংড়ি মাছের মতো দেখতে ক্রাস্টাসিয়ান, ইদুরের মতো বড় এম্ফিপড। 182 00:31:52,551 --> 00:31:56,054 তারা এই হ্রদের অন্যতম মৃতভোজী, 183 00:31:56,136 --> 00:32:02,392 এই পানি এতোই ঠান্ডা যে পচনকারী ব্যাকটেরিয়া এই পানিতে আসতে পারে না। 184 00:32:16,322 --> 00:32:19,659 বেশির ভাগ নদীই হ্রদে এসে শেষ হয়না। 185 00:32:19,784 --> 00:32:22,578 কিন্তু তাদের যাত্রা সাগর পর্যন্ত চালিয়ে যায়, 186 00:32:27,833 --> 00:32:33,213 দ্বিধাহীন ভাবেই পৃথিবীর সবচে বড় নদী আমাজন। 187 00:32:34,963 --> 00:32:41,427 এটাতে যে পরিমাণ পানি ধরে, তার পরিমাণ এর পরের দশটা নদী একত্রে করলে এর সমান হবে। 188 00:32:44,431 --> 00:32:50,769 পেরুর আন্দিজ পর্বতমালা থেকে শুরু হয়ে এর প্রধান শাখা পূর্ব দিকে ব্রাজিলের উপর দিয়ে গেছে, 189 00:32:50,937 --> 00:32:55,816 যাওয়ার পথে এটি দক্ষিন আমেরিকার এক তৃতীয়াংশ ধুয়ে নিয়ে যায়, 190 00:32:56,942 --> 00:33:00,821 এটি উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০০ মাইল লম্বা, 191 00:33:00,904 --> 00:33:04,283 এটা গিয়ে শেষ হয় আটলান্টিক মহাসাগরে। 192 00:33:11,831 --> 00:33:16,127 আমাজন নদী প্রায় একশো কোটি টন পলিমাটি বহন করে প্রতি বছরে। 193 00:33:16,252 --> 00:33:20,339 এটি স্পষ্টতই চোখে পরে, 194 00:33:20,465 --> 00:33:26,011 যখন রিও নিগ্রো নামের শাখা নদী মূল নদীর সাথে মিলিত হয়। 195 00:33:32,267 --> 00:33:34,895 এর পানি দারুন সমৃদ্ধ। 196 00:33:34,978 --> 00:33:39,398 এখন পর্যন্ত, ৩০০০ এর বেশী মাছ তালিকাভুক্ত করা হয়েছে এ নদী থেকে - 197 00:33:39,482 --> 00:33:42,693 যার সংখ্যা পুরো আটলান্টিকের চেয়ে বেশী, 198 00:34:11,345 --> 00:34:14,639 আমাজন নদী এতো বড় এবং এতো মাছে পূর্ণ 199 00:34:14,723 --> 00:34:18,017 যে এটি স্বাদু পানির ডলফিনের জন্য আদর্শ। 200 00:34:18,101 --> 00:34:23,564 এই মাছগুলো বেশ বড়, প্রায় আড়াই মিটার লম্বা। 201 00:34:25,482 --> 00:34:31,279 এই ঘোলা পানিতে তারা শব্দ তরঙ্গের উপর নির্ভর করে চলাচল এবং শিকার করে। 202 00:34:49,045 --> 00:34:54,051 তারা একসাথে কাজ করে মাছের ঝাঁকগুলিকে অল্প পানিতে নিয়ে আসে, 203 00:35:57,692 --> 00:35:59,694 ডলফিনেরা অনেক সামাজিক। 204 00:35:59,819 --> 00:36:04,657 এবং প্রজননের সময় তাদের মধ্যে সঙ্গীর পাওয়ার প্রতিযোগিতা বেড়ে যায়। 205 00:36:04,865 --> 00:36:08,494 পুরুষেরা এক বিশেষ উপায়ে প্রেম নিবেদন করে। 206 00:36:19,963 --> 00:36:22,507 তারা একটি পাথর তাদের মুখে নিয়ে 207 00:36:22,632 --> 00:36:25,843 তার পছন্দের মেয়ে ডলফিনের সামনে কসরত দেখায়। 208 00:36:30,556 --> 00:36:34,851 মনে হয় তারা দেখানোর চেস্টা করছে তারা কত শক্তিশালী এবং পারদর্শী 209 00:36:34,976 --> 00:36:40,314 এবং এজন্যই তারা মেয়ে ডলফিনের আগত সন্তানের উপযুক্ত বাবা হতে পারবে 210 00:36:51,659 --> 00:36:55,787 এই প্রদর্শনি সফল হলে তারা মিলনে যাবে। 211 00:37:10,635 --> 00:37:13,470 এমনকি আমাজনের মতো এরকম বিশাল নদীর জন্যও 212 00:37:13,596 --> 00:37:19,142 সাগর পর্যন্ত যাবার পথটা মসৃণ হয়না। 213 00:37:47,293 --> 00:37:51,756 ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী ইগাসু প্রপাত 214 00:37:51,881 --> 00:37:54,925 এটি পৃথিবীর অন্যতম চওড়া জলপ্রপাত - 215 00:37:55,008 --> 00:37:58,053 প্রায় দেড় মাইল চওড়া। 216 00:38:04,560 --> 00:38:10,606 এটা থেকে প্রতি সেকেন্ডে তিন কোটি লিটার পানি ঝড়ে পরে। 217 00:38:58,150 --> 00:39:01,612 পৃথিবীর সব বড় জলপ্রাপাত গুলো 218 00:39:01,695 --> 00:39:05,574 ভিক্টোরিয়া, নায়াগ্রা এবং এখানে, ইগাসু 219 00:39:05,699 --> 00:39:09,661 দেখা যায় নদীর নিচের দিকেই, 220 00:39:17,794 --> 00:39:19,503 তাদের শেষ পর্যায়ে 221 00:39:19,628 --> 00:39:24,549 নদীগুলো চওড়া হয়ে ওঠে এবং সমতলে অনেকটা ছড়িয়ে যায়. 222 00:39:25,508 --> 00:39:27,719 প্রতি বর্ষায় এখানে এই ব্রাজিলে 223 00:39:27,844 --> 00:39:30,555 পারানা নদী তার দুকূল উপচে ওঠে 224 00:39:30,639 --> 00:39:33,850 এবং এরকম এক অঞ্চল প্লাবিত করে যার আকার প্রায় ইংল্যান্ডের সমান। 225 00:39:37,562 --> 00:39:38,897 পান্টানাল - 226 00:39:38,979 --> 00:39:42,023 পৃথিবীর সবচে বড় জলাভুমি। 227 00:39:49,156 --> 00:39:53,702 এই ধীরে বয়ে যাওয়া পানিতে, জলজউদ্ভিদেরা সুন্দরভাবে বিকশিত হয়েছে 228 00:39:53,869 --> 00:39:59,040 যেমন এই বড় ভিক্টোরিয়া পদ্মপাতাটি প্রায় দুই মিটার চওড়া। 229 00:40:22,645 --> 00:40:27,773 এই পানির নিজের জঙ্গলটি মাছেদের জন্য একটি সাজানো বাগান। 230 00:40:29,359 --> 00:40:34,656 প্রায় ৩০০ প্রজাতির মাছ আছে এখানে, যার মধ্যে আছে লাল পেটের পিরানহা। 231 00:40:39,327 --> 00:40:43,789 এবং অন্য শিকারি যেমন এই ছোট কুমীর। 232 00:41:10,730 --> 00:41:14,359 কিনার ঘেঁসে ঝুলতে থাকা ফিগ গাছ থেকে ঝরে পরা পাকা ফল 233 00:41:14,442 --> 00:41:18,113 নিচের ক্ষুধার্ত মাছের ঝাকের জন্য বেশ ভালো খাবার। 234 00:41:25,036 --> 00:41:27,829 তাদের এই হুড়োহুড়ি ডোরাডোকে আকৃষ্ট করে, 235 00:41:27,955 --> 00:41:31,374 এগুলোকে স্থানীয়রা নদীর বাঘ বলে ডাকে। 236 00:41:39,007 --> 00:41:41,466 তারা ঝাঁকের মধ্যে ঢুকে পরে 237 00:41:41,593 --> 00:41:44,512 এবং আঘাত করার একটা সুযোগ খুঁজে। 238 00:42:22,755 --> 00:42:24,548 ঠিক পাশেই অপেক্ষা করে আছে, 239 00:42:24,673 --> 00:42:27,509 কোন আঘাত প্রাপ্ত মাছকে তুলে নেয়ার জন্য 240 00:42:27,634 --> 00:42:29,595 পিরানহা। 241 00:42:41,856 --> 00:42:45,193 খাওয়া নিয়ে কাড়াকাড়ি খুব তাড়াতাড়িই শুরু হয়ে যায়। 242 00:43:03,334 --> 00:43:07,672 পিরানহারা মিনিটের মধ্যেই একটি মাছকে শেষ করে ফেলতে পারে। 243 00:43:14,386 --> 00:43:20,725 অনেক মাছ থাকার কারনেই এখানে অনেক জলজ পাখি বাস করে। 244 00:43:23,686 --> 00:43:31,277 এই গোলাপি কানের সারসগুলি পান্টানালে বসবাসকারী ৬৫০ প্রজাতির পাখির মধ্যে একটি সাধারন পাখি। 245 00:43:38,366 --> 00:43:44,080 তারা হাজারে হাজারে এই জঙ্গলের কিনারে বাস করে। 246 00:44:13,023 --> 00:44:15,734 শান্ত ছোট কুমীরেরা নীচে অপেক্ষায় থাকে 247 00:44:15,859 --> 00:44:18,903 আকাশ থেকে তাদের জন্য খাবার পরবে এজন্য। 248 00:45:16,707 --> 00:45:18,792 যখন নদী সাগরের একেবারে কাছাকাছি চলে আসে, 249 00:45:18,917 --> 00:45:23,713 তারা শান্ত হয়ে পরে, তাদের বুকে পলি জমে যায়, এবং তৈরি করে বদ্বীপ 250 00:45:25,632 --> 00:45:29,761 বাংলাদেশে, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী দুটি একত্র হয়ে 251 00:45:29,844 --> 00:45:31,972 তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। 252 00:45:34,723 --> 00:45:39,353 প্রতি বছর প্রায় ২০০ কোটি টন পলিমাটি 253 00:45:39,437 --> 00:45:43,398 হিমালয় থেকে ক্ষয় হয়ে সাগরে মিশে যায়। 254 00:45:48,529 --> 00:45:53,032 এই বদ্বীপের মুখেই রয়েছে পৃথিবীর সবচে বড় ম্যানগ্রোভ জঙ্গল, 255 00:45:53,116 --> 00:45:54,951 সুন্দরবন। 256 00:46:01,539 --> 00:46:05,835 এই ক্রান্তীয় অঞ্চলের অতুলনীয় জঙ্গলটি গড়ে উঠেছে 257 00:46:05,919 --> 00:46:09,464 জোয়ার ভাটার এলাকায়, যেখানে নদী এসে মিশেছে সাগরে। 258 00:46:20,057 --> 00:46:23,644 কাঁকড়া খেকো বানরেরা এই জঙ্গলের বিশেষ অধিবাসি। 259 00:46:28,022 --> 00:46:35,196 ইন্দোনেশিয়াতে এই বানরগুলি এই বিশেষ জীবন পদ্ধতি আয়ত্ত করে নিয়েছে। 260 00:46:42,328 --> 00:46:45,162 তারা পানির নীচে ঝরে পরা খাবার খায়। 261 00:47:09,102 --> 00:47:15,066 এই বাহিনি মাঝে মাঝে দুপুরের তীব্র গরমে পানিতে নেমে ঠান্ডা হয়ে নেয়। 262 00:47:19,820 --> 00:47:25,284 কিন্তু এই পানিতে মাঝে মাঝে ছোট দুস্ট বানরেরা খেলায়ও মেতে ওঠে 263 00:47:30,997 --> 00:47:35,460 কেউ কেউ পানিতে ডুব সাঁতার দেয়। 264 00:47:41,132 --> 00:47:44,134 তারা প্রায় ৩০ সেকেন্ড পানিতে ডুবে থাকতে পারে। 265 00:47:44,260 --> 00:47:47,345 স্রেফ মজা করার জন্যও। 266 00:47:59,940 --> 00:48:03,985 তারপরও, খেলাচ্ছলে অর্জন করা এই দক্ষতা 267 00:48:04,070 --> 00:48:09,700 এই ডুবে থাকা ম্যানগ্রোভ জঙ্গলে বসবাস করতে দারুন কাজে আসে। 268 00:48:18,249 --> 00:48:22,128 ঠান্ডা আবহাওয়ায় নদীর মোহনায় এই জমে থাকা কাদায় 269 00:48:22,211 --> 00:48:25,297 লবনাক্ত মাটির ঘাসেরা বেড়ে ওঠে 270 00:48:25,381 --> 00:48:29,259 এবং গড়ে তোলে পৃথিবীর অন্যতম উৎপাদনকারী আবাসস্থল। 271 00:48:59,537 --> 00:49:07,002 ৪০০,০০০ সাতা বুনোহাঁসের পাল আটলান্টিকের আমেরিকার উপকূলে একত্রিত হয়। 272 00:49:07,170 --> 00:49:11,632 বিস্রাম নিয়ে শক্তি সঞ্চয় করে তাদের দীর্ঘ পথ পরিক্রমার প্রস্তুতির জন্য 273 00:49:49,040 --> 00:49:52,461 এখানেই শেষ হয়, নদীর পথচলা। 274 00:49:52,544 --> 00:49:55,297 সামগ্রিকভাবে, তারা পাহাড় ক্ষয় করে 275 00:49:55,380 --> 00:49:57,174 সাগরে নিয়ে আসে। 276 00:49:57,257 --> 00:49:58,675 এবং এই চলার পথে, 277 00:49:58,800 --> 00:50:04,096 তাদের পানি এই পৃথিবীতে প্রানের বিস্ফোরণ ঘটিয়েছে। 278 00:50:08,800 --> 00:50:17,096 বাংলা সাব সজীব