1
0:00:01,200 --> 00:00:48,500
The K2
(কোরিয়ান ড্রামা সিরিজ)
এপিসোড ০৪
অনুবাদ ও সম্পাদনাঃ মোহাম্মদ ইউসুফ
3
00:02:18,190 --> 00:02:19,500
কি ব্যাপার? আপনি ঠিক আছেন তো?
4
00:02:35,000 --> 00:02:36,800
মাফ করবেন?
5
00:02:38,530 --> 00:02:41,950
এই হাসপাতাল জায়গাটাতে সুস্থ মানুষও
কেমন অসুস্থ হয়ে যায়!
6
00:02:53,590 --> 00:02:54,900
আপনি ঠিক আছেন তো?
7
00:02:57,300 --> 00:03:00,900
অই লোকটা? কে উনি?
8
00:03:00,900 --> 00:03:02,590
কার কথা বলছেন?
9
00:03:02,590 --> 00:03:04,400
আপনি অই কাচাপাকা চুলের
লোকটার কথা বলছেন?
10
00:03:05,690 --> 00:03:07,800
আপনি চেনেন উনাকে?
11
00:03:15,090 --> 00:03:17,300
[EPISODE 4]
12
00:03:25,000 --> 00:03:29,300
জি স্যার, উনি এই মাত্র চিফ জু
এর সাথে কথা বলেছেন।
13
00:03:29,300 --> 00:03:31,500
তার শারিরীক অবস্থা তেমন ঠিক
মনে হচ্ছে না আমার কাছে।
14
00:03:33,000 --> 00:03:35,690
আপনি অই কাচাপাকা চুলের
লোকটার কথা বলছেন?
15
00:03:35,690 --> 00:03:37,400
আপনি চেনেন উনাকে?
16
00:03:37,400 --> 00:03:39,000
উনি হচ্ছেন পার্লামেন্টের আরেক সদস্য পার্ক কন সু।
17
00:03:39,000 --> 00:03:41,890
আসছে নির্বাচনে তিনি বলা যায়
একজন "হেভিওয়েট" প্রার্থী।
18
00:03:41,890 --> 00:03:47,300
আমার কেন যেন মনে হয়, ম্যাডামের ওপর
আক্রমন করার নির্দেশটা তিনিই দিয়েছিলেন।
19
00:03:53,690 --> 00:03:54,890
ঠিক আছে।
20
00:05:14,500 --> 00:05:17,190
পার্ক কন সু! জানোয়ারের বাচ্চা!
21
00:05:17,190 --> 00:05:18,500
কেন?
22
00:06:35,100 --> 00:06:37,600
এই বছর তোমার ছেলের বয়স কত হবে?
23
00:06:37,600 --> 00:06:41,100
৩২, স্যার।
24
00:06:41,100 --> 00:06:43,800
ওহ হ্যাঁ, তাই তো!
25
00:06:43,800 --> 00:06:46,000
যখন প্রথম বারের মত আমি এমপি হয়েছিলাম...
26
00:06:46,000 --> 00:06:49,690
আমি তোমার এই রাজকীয় সেলুনে
প্রথমবারের মত এসেছিলাম।
27
00:06:49,690 --> 00:06:54,000
ও তো সম্ভবত এলেমেন্টারি স্কুলে
প্রবেশ করলো মাত্র, তাই না?
28
00:06:54,000 --> 00:06:56,000
জি, স্যার। ঠিকই বলেছেন।
29
00:06:56,500 --> 00:06:59,600
আহ! সময় কত দ্রুত চলে যায়!
30
00:06:59,600 --> 00:07:03,100
আমার চুল ছিল তখন উজ্জ্বল কালো।
31
00:07:03,100 --> 00:07:06,500
অথচ এখন দেখো, পাকা চুলে
মাথা ভর্তি হয়ে গেছে!
32
00:07:07,000 --> 00:07:08,690
হ্যাঁ, স্যার, ঠিকই বলেছেন।
33
00:07:12,390 --> 00:07:16,100
তবে...স্যার?
34
00:07:16,100 --> 00:07:17,300
হুম?
35
00:07:17,300 --> 00:07:24,100
আপনাকে শেভ যদি অপেক্ষাকৃত কম বয়সের কেউ
করে তাহলেই ভাল হবে বলে আমি মনে করি।
36
00:07:24,100 --> 00:07:28,100
আগের মত দৃষ্টিশক্তি আমার নেই, স্যার।
37
00:07:28,100 --> 00:07:30,800
কি? বলছো কি এসব?
38
00:07:30,800 --> 00:07:35,600
তুমি ছাড়া অন্য কেউ শেভ করতে আসলে তীক্ষ্ণ
রেজার দিয়ে আমার ভবলীলাই সাঙ্গ করে দেবে!
39
00:07:35,600 --> 00:07:37,300
চশমা পড়ো, চোখে লেন্স লাগাও!
40
00:07:37,300 --> 00:07:42,300
আপনি সত্যিই অনেক দয়ালু, স্যার!
41
00:07:42,300 --> 00:07:43,300
আরে!
42
00:07:44,190 --> 00:07:48,100
তোমার ঘাড়ে ভবিষ্যতে কিন্তু অনেক
দায়িত্বভার আসছে, মনে রেখো!
43
00:07:48,100 --> 00:07:53,870
সামনের বছর থেকে, প্রতিদিন সকালে তুমি
ব্লু হাউজে আমাকে শেভ করাতে আসবে।
44
00:07:54,390 --> 00:07:57,000
এটা তো আমার সৌভাগ্য, স্যার!
45
00:07:57,000 --> 00:08:00,790
আপনি নিজেও তো গত ২০ বছর ধরে আমার এখানে
আপনার মূল্যবান পদধূলি দিয়ে এসেছেন!
46
00:08:00,790 --> 00:08:03,600
অবশ্যই, আমি আসবো!
47
00:08:03,600 --> 00:08:05,200
এটা হবে আমার জন্য অনেক বড় একটা সম্মান!
48
00:08:05,200 --> 00:08:07,100
আসবে তো , নাকি...?
49
00:08:07,100 --> 00:08:08,290
আসবো, স্যার!
50
00:08:08,290 --> 00:08:11,100
- ওয়াদা করলে, মনে রেখো!
- অবশ্যই, স্যার!
51
00:08:13,290 --> 00:08:16,290
একটু তাড়াতাড়ি করুন।
52
00:08:16,290 --> 00:08:19,790
মানে? শেভ আর শ্যাম্পু করাবেন না, স্যার?
53
00:08:20,890 --> 00:08:23,100
আমার খুব গুরুত্বপূর্ন একটা কাজ আছে।
54
00:08:24,600 --> 00:08:25,890
ঠিক আছে, স্যার।
55
00:08:31,000 --> 00:08:32,390
ধন্যবাদ আপনাকে।
56
00:08:35,290 --> 00:08:39,290
- অবাক ব্যাপার!
- কি সমস্যা? কিছু কি খুজে পাচ্ছেন না, স্যার?
57
00:08:40,000 --> 00:08:42,890
আপনি কি আমার বিজন্যাস কার্ড টা দেখেছেন?
58
00:08:42,890 --> 00:08:43,890
বিজন্যাস কার্ড?
59
00:08:43,890 --> 00:08:47,290
কোথায় হারালো ওটা!
60
00:08:51,600 --> 00:08:53,290
ওহ, পেয়েছি।
61
00:09:24,390 --> 00:09:26,600
এই পিচ্চি! থাম!
62
00:09:29,600 --> 00:09:32,000
এক সেকেন্ড দাড়ান, স্যার।
63
00:09:32,890 --> 00:09:36,600
ওহ ছোট্ট বন্ধু! এটা কি করলে তুমি?
আর তো ভেতরে ঢুকতে পারবে না!
64
00:09:36,600 --> 00:09:38,390
এখন ছোটাছুটি করো!
65
00:09:39,600 --> 00:09:43,000
আহা! কাদে না, কাদে না!
আসো, ভেতরে আসো
66
00:09:43,000 --> 00:09:45,100
একটু পরেই দরজাটা খুলে যাবে!
67
00:09:45,100 --> 00:09:46,700
দাড়াতে বলেছি, দাড়ান স্যার!
68
00:09:48,290 --> 00:09:51,000
আম্মু!
69
00:09:59,600 --> 00:10:01,290
স্যার, চলুন...এই দরজা দিয়ে
বের হওয়া যাক?
70
00:10:01,290 --> 00:10:02,500
ওহ, ঠিক আছে!
71
00:10:02,500 --> 00:10:04,790
কেঁদো না বাবু, একটু পরেই দরজাটা খুলে যাবে।
72
00:10:18,100 --> 00:10:21,500
আম্মু!
73
00:10:21,790 --> 00:10:23,790
ওকে স্যার।
74
00:10:26,500 --> 00:10:28,600
এই যে শুনুন!
75
00:10:33,000 --> 00:10:34,700
আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
76
00:10:34,700 --> 00:10:36,000
যদি আপনি আমার সাথে সহযোগীতা
করেন তো খুবই ভাল হয়।
77
00:10:36,000 --> 00:10:38,100
78
00:10:48,000 --> 00:10:50,200
আপনার আইডিটা দেখাবেন, প্লিজ?
79
00:10:58,790 --> 00:11:01,100
- তো তুই এখনো বেঁচে আছিস তাহলে?
- হ্যাঁ, তোর থোতা মুখ ভোতা করতে।
80
00:11:08,290 --> 00:11:09,790
কোড ব্লু
কোড ব্লু
81
00:11:09,790 --> 00:11:12,500
লবি এরিয়াতে সবাই চলে আসো!
বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দাও!
82
00:11:12,500 --> 00:11:15,290
আমাদের টার্গেট কালো একটা সুট পরিহিত!
83
00:11:44,500 --> 00:11:45,790
হেই, ওখানেই দাড়া!
84
00:12:04,890 --> 00:12:06,890
এটা আবার কি?
85
00:12:39,890 --> 00:12:42,200
মেইন গেট, মেইন গেট!
86
00:13:00,500 --> 00:13:05,000
বাঘের মুখ থেকে থাবা মেরে
শিকারকে নিজের করায়ত্ত করা!
87
00:13:05,790 --> 00:13:07,290
শুধু তোমার পক্ষেই সম্ভব এটা!
88
00:13:07,290 --> 00:13:09,100
প্ল্যানিং টা ভাল ছিল, কিন্তু আখেরে
কোন লাভই হলো না!
89
00:13:09,100 --> 00:13:10,790
এর বদলে আমি যদি তার সাথে খাতির
জমানোর চেষ্টা করতাম তাও ভাল ছিল।
90
00:13:14,700 --> 00:13:15,890
ধন্যবাদ আপনাকে।
91
00:13:15,890 --> 00:13:17,500
এতে এত হতাশ হওয়ার কিছু নেই।
92
00:13:17,500 --> 00:13:21,100
কিছু অর্জন করতে গেলে কিছু বাধা বিপত্তি
আর ঝুকির মোকাবেলা তো করতেই হবে।
93
00:13:21,700 --> 00:13:23,600
ইমেইলটা কি পাঠিয়ে দিয়েছো?
94
00:13:23,600 --> 00:13:26,890
পাঠালে এত মিষ্টি স্বরে আমার সাথে কথা
বলার সুযোগ পেতেন না আপনি।
95
00:13:35,290 --> 00:13:36,890
মিস্টার কিম জে হা
96
00:13:38,200 --> 00:13:43,290
যদি তুমি কাউকে গুলি করো, বুলেটটা
কি তোমার শত্রুদের হত্যা করে?
97
00:13:43,290 --> 00:13:44,790
নাকি যে বন্দুক থেকে গুলি বেরিয়েছে সেটা করে?
98
00:13:44,790 --> 00:13:49,000
নাকি বন্দুকের ট্রিগারে যার আঙ্গুল ছিল সে করে?
99
00:13:53,200 --> 00:13:56,700
আমি শুনেছি তুমি নাকি বন্দুকের
ট্রিগার চাপতে পারো না?
100
00:13:56,700 --> 00:13:58,390
তোমার হাতের আঙ্গুলের ফ্র্যাকচারের কারনে।
101
00:14:04,100 --> 00:14:06,290
তোমার হয়ে না হয় আমি বন্দুকের
ট্রিগারটা চেপে দেবো।
102
00:14:06,290 --> 00:14:08,100
তার কোন প্রয়োজন নেই।
103
00:14:08,100 --> 00:14:09,430
আমি নিজেই সেটা করতে পারবো।
104
00:14:09,430 --> 00:14:13,290
না, তোমার পরিচয় এখন ফাঁস হয়ে গেছে!
105
00:14:13,290 --> 00:14:16,500
আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তোমার
একার পক্ষে আর এই কাজ করা সম্ভব নয়।
106
00:14:17,100 --> 00:14:19,100
সে এত সহজ কোন লক্ষ্যবস্তু নয়।
107
00:14:19,100 --> 00:14:22,500
আর আমি নিশ্চিত তার চারপাশে এখন
থেকে ডজনের ওপর দেহরক্ষী থাকবে।
108
00:14:24,700 --> 00:14:29,200
পার্ক কন সুর ওপর তোমার আক্রোশের
কারনটা আমি সঠিক জানি না।
109
00:14:30,500 --> 00:14:33,600
তবে তোমার শত্রুর শত্রু যে তোমার
বন্ধুও হতে পারে, এটা তো মানো?
110
00:14:35,000 --> 00:14:37,100
তোমাকে সাহায্য করার সুযোগ দাও।
111
00:14:37,100 --> 00:14:40,200
তারপর শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।
112
00:14:40,200 --> 00:14:44,600
জেএসএস তোমার বন্দুক হবে এখন থেকে।
113
00:14:45,290 --> 00:14:47,100
তাদের প্রতিটা সৈন্য হবে তোমার বুলেট।
114
00:14:47,600 --> 00:14:52,700
তোমার হয়ে সেই বন্দুকের ট্রিগার চাপবো আমি।
115
00:15:01,000 --> 00:15:07,200
স্রষ্টা কত দয়ালু, তাই না? একদম সঠিক একটা
সময়ে তোমার সাথে আমার দেখা করিয়ে দিলেন!
116
00:15:07,700 --> 00:15:09,390
বন্ধু হবে আমার?
117
00:15:34,100 --> 00:15:36,550
ধুর ছাই!
118
00:15:37,000 --> 00:15:38,000
কিরে, কি হলো?
119
00:15:38,010 --> 00:15:44,500
ভেবেছিলাম আমি ম্যাডামের দেহরক্ষী
হিসেবে প্রমোশন পাবো।
120
00:15:44,500 --> 00:15:47,290
তুই কি এটা ছেলের হাতের মোয়া মনে করিস রে?
121
00:15:47,290 --> 00:15:49,500
ওখানে আমি কুকুরের মত দু-দুটা বছর পরিশ্রম করেছি!
122
00:15:49,500 --> 00:15:51,600
এত পরিশ্রমের ফলাফল কি পেলাম? শূন্য!
123
00:15:51,600 --> 00:15:54,290
তুই বাড়িতে এসেছিস এতেই আমি খুশি!
124
00:15:54,290 --> 00:15:56,000
ওখানে তো এক প্রকার জেলের
কয়েদীদের মতই ছিলিস।
125
00:15:56,000 --> 00:15:57,700
বিদেশী কারো সাথে কথাই বলতে
পারতিস না তুই!
126
00:15:57,700 --> 00:15:59,290
এখানেও নিজেকে জেলের কয়েদীদের মত লাগছে!
127
00:15:59,290 --> 00:16:01,390
ইচ্ছে করছে, এক গ্যালন চিরতার
পানি খেয়ে মরে যাই।
128
00:16:01,390 --> 00:16:04,100
- ইয়াং মিস শুনে ফেলবে!
- তাতে আমার বাপের কি?
129
00:16:05,100 --> 00:16:07,020
সে ত এখন ঘুমাচ্ছে রে, বাবা!
130
00:16:09,100 --> 00:16:14,700
প্রমোশনও পাবো না, কারো সাথে
কখনো ডেটিং এও যেতে পারবো না!
131
00:16:14,700 --> 00:16:18,500
মানুষের জুতার নিচের ময়লা পরিষ্কার
করতে করতেই বুড়ি হয়ে যাবো আমি।
132
00:16:18,500 --> 00:16:20,200
- আর ভাল লাগে না!
- একটু ধৈর্য্য ধরো রে, বাপু!
133
00:16:20,200 --> 00:16:21,700
প্রেসিডেন্ট নির্বাচনের তো আর একটা বছরই আছে মাত্র।
134
00:16:21,700 --> 00:16:24,700
অই মরার বছর আসতে আর কত দেরি বলো তো?
135
00:16:24,700 --> 00:16:26,000
আমাকেই কেন এত ঝুটঝামেলা সহ্য করতে হবে?
136
00:16:26,000 --> 00:16:27,290
তো শুয়ে বসে না থেকে তো আমাকে
হাতের কাজেও সাহায্য করতে পারিস!
137
00:16:27,290 --> 00:16:28,700
138
00:16:28,700 --> 00:16:30,400
এমপি স্যার নির্বাচনে জিততে না
পারলে তখন কি করবি তুই?
139
00:16:30,400 --> 00:16:31,790
উঠ, উঠ!
140
00:16:31,790 --> 00:16:34,090
এমপি স্যার? ইয়াং মিসের বাবা?
141
00:16:34,090 --> 00:16:36,090
সে কেন এখানে আসবে?
142
00:16:36,090 --> 00:16:38,200
সে কখনোই এখানে আসবে না।
143
00:16:38,200 --> 00:16:41,900
আসতেও তো পারে, নিজের মেয়ে বলে কথা!
144
00:16:42,790 --> 00:16:44,900
শুধু সপ্নেই সম্ভব সেটা!
145
00:16:44,900 --> 00:16:50,090
অই ডাইনিটা যতোক্ষন তার লাল চোখ মেলে
তাকিয়ে থাকবে, কেউ আসবে না এখানে।
146
00:16:50,090 --> 00:16:51,590
কেউ না!
147
00:16:51,590 --> 00:16:53,290
শশশশশ! উনি শুনতে পাবেন!
148
00:16:57,500 --> 00:16:59,790
আমি বলেছি তোমাকে, কেউই আসবে না এখানে!
149
00:17:06,400 --> 00:17:10,090
হ্যাঁ, আমি জানি, বাবা এখানে আসবে না।
150
00:17:11,900 --> 00:17:15,590
কিন্তু, তার না আসার পেছনে মূল
কারন হচ্ছে অই মহিলা।
151
00:18:36,000 --> 00:18:38,200
এই যে, বিধবা!
152
00:18:38,790 --> 00:18:40,590
- আমি?
- হ্যাঁ।
153
00:18:40,590 --> 00:18:41,900
আমাকে বিধবা বলে ডাকছো কেন?
154
00:18:41,900 --> 00:18:44,590
কারন তোমার পোশাক বিধবাদের
পোশাকের মত সাদা!
155
00:18:45,700 --> 00:18:46,900
তুমি আর শুধরোলে না!
156
00:18:46,900 --> 00:18:51,200
শোনো গোলাপি কালারের ড্রেসে
তোমাকে কিন্তু দারুন লাগে!
157
00:18:52,500 --> 00:18:54,900
কি ছাইপাশ বলছো এসব!
158
00:18:54,900 --> 00:18:56,290
হেই, দাড়াও!
159
00:18:58,700 --> 00:19:01,200
ওহ! মিস্টার কিম জে হা! কি অবস্থা?
160
00:19:01,200 --> 00:19:02,570
তুমি নিশ্চয়ই তোমার হাতের
ব্যান্ডেজ খোলাতে এসেছো?
161
00:19:02,570 --> 00:19:04,700
- হ্যাঁ।
- একটু বসো, এখুনি নিয়ে আসছি।
162
00:19:05,700 --> 00:19:08,400
"ওহ! মিস্টার কিম জে হা! কি অবস্থা?"
163
00:19:09,090 --> 00:19:12,590
দুঃখিত, আমি সামান্য মজা করছিলাম শুধু!
164
00:19:32,000 --> 00:19:34,000
কেমন বোধ হচ্ছে?
165
00:19:34,000 --> 00:19:35,290
ভাল।
166
00:19:35,290 --> 00:19:40,590
বাহ! আমার দিকে শকুনের চোখ, আর উনার দিকে
লাভার বয়ের চোখ করে তাকাচ্ছো! ভালোই তো!
167
00:19:41,090 --> 00:19:43,200
তুমি এখনো এখানে কি করছো?
168
00:19:43,200 --> 00:19:46,000
তাড়াতাড়ি বিদেয় হও এখান থেকে!
169
00:19:49,290 --> 00:19:50,500
হেই!
170
00:19:50,900 --> 00:19:56,400
তোমার হাতের অবস্থা তো ভালই লাগছে,
আজকেই নাহয় ট্রেইনিং শুরু করে দাও।
171
00:19:56,400 --> 00:19:58,200
তোমাকে মার্শাল আর্ট কি জিনিস
হাতে ধরে ধরে শেখাবো!
172
00:19:58,200 --> 00:20:02,090
কত ধানে কত চাল , বোঝাবো আমি তোমাকে!
173
00:20:02,090 --> 00:20:03,200
সময়মত চলে আশবে, ঠিক আছে?
174
00:20:12,970 --> 00:20:14,000
- কেমন লাগছে সোনা?
- ব্যাথা করছে, গুরুজী!
175
00:20:14,000 --> 00:20:17,290
- শিশুর মত চিল্লানো বন্ধ করো!
- ব্যাথায় দম বন্ধ হয়ে যাচ্ছে!
176
00:20:20,090 --> 00:20:23,590
নবাবজাদা সলিমুল্লা, বসা লাগবে না, এখানে আসো!
177
00:20:26,790 --> 00:20:27,790
চলে আসো।
178
00:20:38,090 --> 00:20:42,000
আমার ব্যাপারে কোন কিছু শুনেছো আগে?
179
00:20:42,000 --> 00:20:43,200
না।
180
00:20:43,200 --> 00:20:44,790
আমার নাম সুং ইয়াং চুন।
181
00:20:46,000 --> 00:20:49,790
- আচ্ছা, মিস্টার সং...
- না, না...সং না... সুং ইয়াং চুন।
182
00:20:49,900 --> 00:20:52,700
মাথায় কি গোবর ভরা?
183
00:20:55,290 --> 00:20:56,500
উম্মম... সুং ইয়াং চুন।
184
00:20:56,500 --> 00:21:00,200
অপদার্থ কোথাকার! তুমি কখনো
উইং চুনের নাম শোননি?
185
00:21:00,200 --> 00:21:04,290
আমি উইং চুনের সত্যিকারের বংশধর!
186
00:21:04,290 --> 00:21:07,090
আমি মাস্টার সুং ইয়াং চুন!
187
00:21:07,090 --> 00:21:08,090
ঠিক আছে।
188
00:21:08,090 --> 00:21:12,290
এখন ভ্যাবলার মত দাঁড়িয়ে থাকে না, কাছে আসো?
189
00:21:12,290 --> 00:21:15,400
- মাফ করবেন?
- আক্রমন করো আমাকে!
190
00:21:22,700 --> 00:21:24,590
তোমাকে এভাবে কে করতে বলেছে?
191
00:21:24,590 --> 00:21:27,590
যখন ফাইট করবে, একটা ম্যানার
মেনে চলবে আগে!
192
00:21:27,590 --> 00:21:30,500
প্রথমে মাথা নিচু করবে, তারপরে শুরু করবে।
193
00:21:30,500 --> 00:21:32,500
বুঝতে পেরেছো?
195
00:21:59,200 --> 00:22:02,000
কে তোমাকে ট্রেইনিং করিয়েছে?
196
00:22:02,000 --> 00:22:05,090
আচ্ছা, যখন প্রতিপক্ষ তোমার
সামনে এভাবে দাঁড়াবে...
197
00:22:05,090 --> 00:22:07,790
তখন আচমকা তোমার পা দিয়ে...
198
00:22:11,290 --> 00:22:13,590
এভাবে ল্যাং মারবে!
199
00:22:13,590 --> 00:22:17,700
বুঝেছো সবাই? তারপর তুমি...
200
00:22:20,500 --> 00:22:24,290
বাহ! বেশ ভাল লড়েছো! খুব ভাল!
201
00:22:24,290 --> 00:22:25,290
সত্যি!
202
00:22:25,290 --> 00:22:27,200
এবং যখন তারা এভাবে দাঁড়াবে...
203
00:22:36,000 --> 00:22:38,290
ছাড় রে বাবা! মেরে ফেলবে নাকি?
204
00:22:40,200 --> 00:22:42,790
দেখেছো? দেখেছো তোমরা?
205
00:22:43,590 --> 00:22:48,090
আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ন কিন্তু!
206
00:22:48,090 --> 00:22:53,290
যা শেখালাম তা কিন্তু ভালোভাবে
অনুশীলন করবে সবাই, কেমন?
207
00:22:53,290 --> 00:22:55,790
কানে ঢুকেছে সবার আমার কথা গুলো?
208
00:22:55,790 --> 00:22:57,290
- মিস্টার কিম জে হা?
- হুম?
209
00:22:57,290 --> 00:22:59,290
- কি চান আপনি?
- চিফ জউ আপনাকে তলব করেছে।
210
00:22:59,290 --> 00:23:00,290
কি?
211
00:23:00,290 --> 00:23:03,590
যাক, আজকের মত তোমার ক্লাস এখানেই শেষ হলো।
212
00:23:03,590 --> 00:23:07,590
আমি উইং চুনের বংশসধর মনে রাখবে এটা, যাও এখন।
213
00:23:10,270 --> 00:23:11,290
214
00:23:11,290 --> 00:23:12,290
কি?
215
00:23:15,290 --> 00:23:17,500
ভালো থাকবেন।
216
00:23:22,590 --> 00:23:24,400
217
00:23:26,000 --> 00:23:27,900
শুনলাম তোমার কব্জির ব্যান্ডেজ খুলেছো আজকে?
218
00:23:32,900 --> 00:23:34,170
জি।
219
00:23:34,170 --> 00:23:36,090
তাহলে তোমার পিকনিকের সময় শেষ।
220
00:23:36,590 --> 00:23:41,500
তুমি এখন ভিআইপি প্লেসে যাবে এবং
টিম লিডার সিউ, আপনি ওর সাথে যাবেন।
221
00:23:41,500 --> 00:23:43,590
অনেক তাড়াতাড়ি হয়ে গেল না, স্যার?
222
00:23:45,000 --> 00:23:48,590
আমার টীমের মেম্বাররা এখনো
ওকে মেনে নিতে প্রস্তুত নয়...
223
00:23:48,590 --> 00:23:51,090
আপনার কথা শেষ হয়েছে?
আমাকে উঠতে হবে এখন।
224
00:23:51,090 --> 00:23:53,000
যাওয়ার আগে আমাকে একটা শাওয়ার নিতে হবে।
225
00:23:53,000 --> 00:23:55,590
আচ্ছা, যাও তাহলে।
226
00:24:09,500 --> 00:24:10,790
চিফ!
227
00:24:10,790 --> 00:24:14,290
ওকে ধরতে গিয়ে আমার টীমের যেসব মেম্বাররা
আহত হয়েছিল তারা ওকে মেনে নেবে না!
228
00:24:14,290 --> 00:24:17,090
- টিম লিডার সিউ।
- জি, স্যার।
229
00:24:20,000 --> 00:24:22,290
শিকার করতে পছন্দ করেন আপনি?
230
00:24:26,000 --> 00:24:31,590
একজন শিকারী কোন একটা জায়গা থেকে
চমৎকার একটা শিকারী কুকুর খুজে পেল।
231
00:24:31,590 --> 00:24:35,790
তো তিনি কুকুরটাকে বাড়িতে নিয়ে আসলেন।
232
00:24:35,790 --> 00:24:39,290
কিন্তু, বাড়িতে ইতোমধ্যেই অনেক শিকারী কুকুর ছিল।
233
00:24:39,290 --> 00:24:44,000
নতুন শিকারী কুকুরটাকে দেখা মাত্রই
তারা রাগে গড়গড় করতে শুরু করলো...
234
00:24:44,000 --> 00:24:47,590
তো এখন বলুন, শিকারীর এখানে কি করার আছে?
235
00:24:50,090 --> 00:24:55,090
আপনাকে শুধু নতুন কুকুরটাকে অন্য
কুকুরদের মাঝে ছেড়ে দিতে হবে।
236
00:24:55,090 --> 00:24:58,000
তারা হয়তো কুকুরটাকে আক্রমন করে বসতে পারে।
237
00:24:58,590 --> 00:25:01,700
কিন্তু, একটা শিকারী কুকুর কখনো
নিজেকে অসহায়ভাবে মরতে দেবে না।
238
00:25:01,700 --> 00:25:05,090
তাই, ওসব নিয়ে আপনার না ভাবলেও চলবে।
239
00:25:05,090 --> 00:25:10,700
কাল সকালে যখন পালের কুকুর গুলোকে আপনি
দেখতে যাবেন নিজেই বুঝবেন বিষয়টা।
240
00:25:24,700 --> 00:25:26,090
হেই..
241
00:25:26,700 --> 00:25:28,290
কোথায় ছিলিস এতদিন?
242
00:25:50,790 --> 00:25:52,700
243
00:26:00,400 --> 00:26:02,290
ধুর বাল!
244
00:26:15,790 --> 00:26:17,500
দেখে চল, ফ্লোর কিন্তু বেশ পিচ্ছিল।
245
00:26:33,000 --> 00:26:35,700
বলেছিলাম না দেখে চলতে?
246
00:26:36,090 --> 00:26:38,790
অই, চল সবাই!
247
00:27:51,590 --> 00:27:52,790
ওহ, মাস্টার সং ইয়াং...
248
00:27:52,790 --> 00:27:53,790
দেখে চলবেন ফ্লোর কিন্তু বেশ পিচ্ছিল।
249
00:27:53,790 --> 00:27:57,500
আমার নাম সুং ইয়াং চুং, সং ইয়াং না।
250
00:28:03,400 --> 00:28:07,000
ওমাগো! ওরে আমার কোমর গেল রে!
251
00:28:07,000 --> 00:28:10,700
বলেছি ফ্লোরটা পিচ্ছিল, কথা শুনলোই না!
252
00:28:37,900 --> 00:28:39,290
কিছু পেয়েছো?
253
00:28:39,290 --> 00:28:42,590
না, কিছু পাইনি।
254
00:28:42,590 --> 00:28:44,000
সত্যি?
255
00:28:46,290 --> 00:28:51,900
আজ নতুন একজনকে আপনাদের সবার
সাথে পরিচয় করিয়ে দেবো।
256
00:28:54,700 --> 00:28:59,090
মিস্টার কিম জে হা, কে২ এর সাবেক সদস্য।
257
00:29:02,090 --> 00:29:04,700
সবার মুখে কি হয়েছে?
258
00:29:05,790 --> 00:29:08,090
সবাইকে আলাদা করে শাস্তি দেবো আমি!
259
00:29:08,900 --> 00:29:11,000
আমরা ভিআইপি কে রক্ষা করতে অসমর্থ হয়েছি।
260
00:29:11,000 --> 00:29:15,700
আমাদের এতদিনের কষ্টে অর্জিত সম্মান
আজ ধুলোয় মিশে যাবার জোগাড়।
261
00:29:16,200 --> 00:29:18,700
যাই হোক, এই মানুষটা আমাদেরকে
একটা সুযোগ দিয়েছে...
262
00:29:18,700 --> 00:29:24,590
আমাদের সিকিউরিটি সিস্টেমের ফাটল
গুলো বের করে মেরামত করবার।
263
00:29:26,900 --> 00:29:29,700
এর জন্য আমাদের সবাইকে অবশ্যই
তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে।
264
00:29:30,200 --> 00:29:34,590
রিসার্চ টীম এখন হন্যে হয়ে খুজে
বের করার চেষ্টা করছে...
265
00:29:34,590 --> 00:29:37,700
আমাদের সিকিউরিটি সিস্টেমের খুত গুলো বের করার।
266
00:29:37,700 --> 00:29:43,200
যাতে করে আর কখনো ভবিষ্যতে
এই রকম ঘটনা না ঘটে।
267
00:29:43,200 --> 00:29:48,000
আমাদের কাছে কোন বিকল্প নেই বিধায় আমাদের
কর্ম পরিকল্পনার একটা চেঞ্জ আনতে হবে।
268
00:29:48,000 --> 00:29:52,790
বিস্তারিত বাইরে নোটিশ আকারে টাঙ্গানো আছে,
বের হওয়ার সময় সবাই দেখে নিবেন।
269
00:29:52,790 --> 00:29:55,700
আজ এতোটুকুই, শুভকামনা রইলো সবার প্রতি।
270
00:30:05,700 --> 00:30:07,290
কে২?
271
00:30:08,200 --> 00:30:12,700
আপনি এমন একটা জায়গায় কাজ করতে
যাচ্ছেন যেখানে টীমওয়ার্ক বলে কিছু নেই।
272
00:30:15,400 --> 00:30:17,500
বিষয়টা আমার জন্য শাপেবরই হয়েছে তাহলে।
273
00:30:32,524 --> 00:30:44,524
277
00:30:59,400 --> 00:31:00,700
হ্যালো
278
00:31:00,700 --> 00:31:02,400
কেউ আমারে মাইরালা!
279
00:31:02,400 --> 00:31:04,290
- মানে?
- তুই কিম জে হার ব্যাপারে শুনেছিস?
280
00:31:04,290 --> 00:31:05,500
না, কেন?
281
00:31:05,500 --> 00:31:09,400
সে সেকশন সি তে নাইট শিফটে
কাজ করবে এখন থেকে।
282
00:31:09,400 --> 00:31:12,290
সেকশন সি? নাইট শিট?
283
00:31:12,290 --> 00:31:15,700
বাহ! বেশ মন্দভাগ্য নিয়ে সে জন্মেছে বলতে হবে।
284
00:31:15,700 --> 00:31:18,000
খুব খারাপই লাগছে তার জন্য,
কি হবে এখন তার বলতো?
285
00:31:18,000 --> 00:31:20,700
অন্যভাবে বলতে গেলে, আমার মত সেও
টীম লিডার সিউ এর ব্ল্যাক লিস্টে।
286
00:31:20,700 --> 00:31:23,700
খুবই খারাপ লাগছে ওর জন্য জানিস!
287
00:31:23,700 --> 00:31:26,790
ওর সহচর হিসেবে যে মেয়ে আছে
তাকে অনেক ভাগ্যবতীই বলতে হবে।
288
00:31:27,290 --> 00:31:31,000
কি, দাড়া? কোন মেয়ে?
289
00:31:31,000 --> 00:31:32,290
তোর কথা বলছি, গাধী!
290
00:31:32,290 --> 00:31:34,090
কি? আমি?
291
00:31:34,090 --> 00:31:36,090
তুইও সেকশন সিতে!
292
00:31:38,000 --> 00:31:40,590
জোশ! জোশ! জোশ!
293
00:31:43,200 --> 00:31:45,000
মানে, দোস্ত খুশিতে মনে হচ্ছে নাচি!
294
00:31:45,590 --> 00:31:49,090
ওকে বাছাধন! এবার তুমি কোথায়
পালাবে আমার হাত থেকে?
295
00:31:49,090 --> 00:31:51,290
ওহ আল্লাহ, আমি বিশ্বাসই করতে পারছি না!
296
00:31:51,670 --> 00:31:55,790
আচ্ছা, কার নিরাপত্তার ভার তোদের
ঘাড়ে পরেছে বলতো?
297
00:31:56,700 --> 00:31:58,700
বলা যাবে না, টপ সিক্রেট!
298
00:31:58,700 --> 00:32:02,790
ওহ আচ্ছা, তাহলে আমার কাছ
থেকেও এখন কথা লুকাবি?
299
00:32:02,790 --> 00:32:06,090
দোস্ত, এইটা ছাড়া দুনিয়ার যে
কোন প্রশ্ন থাকলে কর!
300
00:32:06,090 --> 00:32:09,900
আচ্ছা শোন, ভাল পোশাক পরে আছিস?
301
00:32:09,900 --> 00:32:13,590
ভাল পোশাক? বাসায় যে পোশাকে
থাকি সেই পোশাকেই তো আছি!
302
00:32:13,590 --> 00:32:16,900
উফফ... এই জন্যই না তোর কপালে ঝাটার
বাড়ি ছাড়া আর কিছু জোটে না!
303
00:32:17,400 --> 00:32:20,400
জে হা এখন রাস্তায়, তোর এখানে আসছে সোনা!
304
00:32:20,400 --> 00:32:23,000
কি? মজা নিচ্ছিস?
305
00:32:23,500 --> 00:32:26,900
ওরে মোর খোদা, তুই আগে বলবি না আমাকে?
306
00:32:37,000 --> 00:32:38,790
কিম জে হা?
307
00:32:41,290 --> 00:32:45,090
পার্ক কন সুর সাথে তোমার বিরোধের
কারনটা আসলে কি বলা যাবে?
308
00:32:45,590 --> 00:32:47,610
না জানলেই আপনার জন্য ভাল হবে।
309
00:32:53,500 --> 00:32:56,000
আচ্ছা, আন্না মেয়েটা কে আসলে?
310
00:32:56,000 --> 00:32:58,090
এমপি জাং এর মেয়ে, যাকে তার কাছ
থেকে দীর্ঘদিন লুকিয়ে রাখা হয়েছিল।
311
00:33:01,090 --> 00:33:03,590
তাহলে ম্যাডাম মেয়েটার মা নয়?
312
00:33:03,590 --> 00:33:08,090
এই জন্যই মেয়েটাকে পুরো দুনিয়া
থেকে লুকিয়ে রাখা হয়েছে।
313
00:33:08,900 --> 00:33:10,590
আচ্ছা, মানে বেঁচে থেকেও দুনিয়ার চোখে মৃত?
314
00:33:10,590 --> 00:33:11,900
হ্যাঁ, এরকমই।
315
00:33:12,500 --> 00:33:16,290
মেয়েটার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না।
316
00:33:16,290 --> 00:33:21,090
শুধু কিছু উচ্চ পর্যায়ের লোকজনই বিষয়টা জানে।
317
00:33:21,590 --> 00:33:22,700
আমিও তো জানি তো?
318
00:33:23,200 --> 00:33:25,790
তুমি শুরু থেকেই উচ্চ পর্যায়ের
ব্যাক্তিবর্গের আওতাভুক্ত।
319
00:33:27,050 --> 00:33:32,300
তার পরিচয় নির্বাচনের আগে কোন
ভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না।
320
00:33:32,300 --> 00:33:35,900
পার্ক কন সুর মত লোকেরা একবার যদি
জানে বিষয়টা তুলকালাম করে ছাড়বে।
321
00:34:08,190 --> 00:34:11,390
- হ্যালো চিফ।
- জি, হ্যালো।
322
00:34:11,390 --> 00:34:13,000
বাহ! একদম তৈরী হয়েই আছেন দেখছি!
323
00:34:13,790 --> 00:34:16,890
আমি সবসময়ই তৈরী, স্যার।
324
00:34:20,790 --> 00:34:21,890
এই বাজে গন্ধটা কিসের বলো তো??
325
00:34:21,890 --> 00:34:24,190
পারফিউম দিয়েছি, স্যার।
326
00:34:29,590 --> 00:34:31,790
ওহ, হ্যালো বলো ওকে। ও হচ্ছে কিম জে হা।
327
00:34:31,790 --> 00:34:33,790
এখন থেকে নাইট ডিউটিতে ও থাকবে।
328
00:34:54,000 --> 00:34:55,190
ওর ব্যাপারে শুনেছো নিশ্চয়ই?
329
00:34:55,190 --> 00:34:57,790
গুজব? না।
330
00:34:59,290 --> 00:35:01,390
কেন?
331
00:35:01,390 --> 00:35:04,590
অবাক ব্যাপার, ওর ব্যাপারে কোন গুজবও শোনোনি?
332
00:35:04,590 --> 00:35:08,690
মনে নেই ও কিভাবে সবার নাকের ডগা
থেকে ম্যাডামকে জিম্মি করে নিয়ে গিয়েছিল?
333
00:35:08,690 --> 00:35:12,790
এক মিনিট, তুমি তো তখন
ছিলে যতটুক মনে পরে!
334
00:35:13,890 --> 00:35:16,390
ওহ, অই ঘটনাটা!
335
00:35:16,390 --> 00:35:19,480
জি, আমি জানি স্যার।
336
00:35:19,480 --> 00:35:21,690
হ্যালো, আমি কে২, কিম জে হা।
337
00:35:22,690 --> 00:35:26,590
হ্যালো, আমি জ৪, জাং মি রেন।
338
00:35:29,290 --> 00:35:31,090
ওহ, হ্যালো চিফ!
339
00:35:31,090 --> 00:35:33,670
আমি কোন চিফ নই, স্যার।
340
00:35:33,670 --> 00:35:37,890
ম্যাডামকে হ্যালো বলো। বুড়ো হয়েছে
কিন্তু চেহারার লাবন্য এখনো কমেনি।
341
00:35:37,890 --> 00:35:40,000
342
00:35:40,690 --> 00:35:42,000
বসো।
343
00:35:42,000 --> 00:35:43,890
আচ্ছা, তো শুরু করা যাক তাহলে?
344
00:35:43,890 --> 00:35:47,190
আচ্ছা, তো কিম এখন থেকে আপনি
আমার সাথে কাজ করবেন।
345
00:35:47,190 --> 00:35:49,790
আমার ব্যাপারে কিছু জানেন বা শুনেছেন কিছু?
346
00:35:49,790 --> 00:35:51,190
জে৪, জাং মি রেন।
347
00:35:51,190 --> 00:35:52,190
জি, স্যার?
348
00:35:52,190 --> 00:35:53,590
চুপচাপ বসে পড়ুন তো।
349
00:36:00,890 --> 00:36:03,890
তো ম্যাডাম, এখন সব কিছু খুলে বলুন আমাকে।
350
00:36:06,590 --> 00:36:10,690
ইয়াং মিস মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছেন।
351
00:36:10,690 --> 00:36:13,190
হঠাত হঠাত তার বর্তমান অবস্থা
সম্পর্কে কোন খেয়াল থাকে না।
352
00:36:13,190 --> 00:36:16,000
উজ্জ্বল আলো কেন যেন তিনি সহ্য করতে পারেন না!.
353
00:36:16,500 --> 00:36:19,000
সে জন্যই তার রুমের দরজা জানালা
আমরা বন্ধ রাখি সবসময়।
354
00:36:19,590 --> 00:36:22,000
উনি কি ভ্যাম্পায়ারের মত সূর্যের আলো ভয় পান?
355
00:36:22,000 --> 00:36:23,590
না।
356
00:36:23,590 --> 00:36:24,890
দিনের বেলা সে বাইরে বের হতে পারবে।
357
00:36:24,890 --> 00:36:29,390
কিন্তু, যদি সে উজ্জ্বল সূর্যালোক অথবা
ক্যামেরার ফ্ল্যাশের আলো দেখে...
358
00:36:29,390 --> 00:36:32,000
তার শর্ট টার্ম অ্যামেনেশিয়া হয়।
359
00:36:32,890 --> 00:36:35,790
সে জন্যই তিনি দিনের বেলা তেমন বের হন না।
360
00:36:35,790 --> 00:36:38,500
রাতে শুধুমাত্র বাসায় হাঁটাহাঁটিই করতে পারেন শুধু।
361
00:36:39,000 --> 00:36:40,890
প্রতিদিন সকাল ৯ টার দিকে উনি ঘুম থেকে উঠেন।
362
00:36:40,890 --> 00:36:44,190
তারপর সেকেন্ড ফ্লোরের হলরুমের
শেষ মাথার ওয়াশরুমে যান।
363
00:36:44,690 --> 00:36:46,500
ওখানেই তিনি দিনের এক ঘন্টা সময় থাকেন।
364
00:36:46,500 --> 00:36:50,000
এই সময়ের ভেতরে আমরা উনার ঘরে
গিয়ে উনার ঘরদোর গোছগাছ করি।
365
00:36:50,000 --> 00:36:52,790
ভাল করে রুমটা খোজো।
366
00:36:52,790 --> 00:36:55,890
যাতে তার কাছে বিপজ্জনক বা নিষিদ্ধ কোন বস্তু না থাকে।
367
00:36:55,890 --> 00:36:59,390
মানসিক এই বৈকল্যের কারণে তার
চরম মাত্রায় সোশিওফোবিয়া আছে।
368
00:36:59,390 --> 00:37:02,590
তিনি অপরিচিত লোকজনের সাথে কথা বলা
বা দেখা করা একদমই পছন্দ করেন না।
369
00:37:03,890 --> 00:37:08,290
আমি খাবার টেবিলে রেখে দেই, উনি রাতে
একা এসে নিজের মত করে খেয়ে নেন।
370
00:37:10,590 --> 00:37:16,590
রাতের ১০ টার আগে কোনভাবেই আমরা উপরে
যাই না, যদি না ইয়াং মিস আমাদের কল দেন।
371
00:37:16,590 --> 00:37:19,690
এমনিতেও তিনি ঘর থেকে তেমন বের হোন না।
372
00:37:22,190 --> 00:37:23,390
373
00:37:24,390 --> 00:37:31,290
যাই হোক, আমি তো ২৪/৭ ডিউটিতে থাকি,
কল পেলেই আমি চলে আসি।
374
00:37:31,290 --> 00:37:33,010
375
00:37:42,790 --> 00:37:46,790
তাহলে, রাতের বেলা উনি আসলে করেনটা কি?
376
00:37:47,590 --> 00:37:50,890
কি আর করবেন? টিভি দেখেন।
377
00:38:04,390 --> 00:38:07,090
তোমার এত চিন্তিত হবার কিছু নেই।
378
00:38:07,090 --> 00:38:10,000
তোমার কাজ একটাই, সিসি ক্যামেরা
গুলো মনিটর করা।
379
00:38:10,000 --> 00:38:12,190
হাজার হোক, ভিআইপি বলে কথা।
380
00:38:12,190 --> 00:38:14,790
তোমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করবে।
381
00:38:14,790 --> 00:38:17,280
তারপর রাত শেষে কন্ট্রোল রুমে রিপোর্ট করবে।
382
00:38:17,280 --> 00:38:18,690
বুঝতে পেরেছি।
383
00:38:18,690 --> 00:38:20,500
আপনি এখানে, স্যার?
384
00:38:22,130 --> 00:38:23,190
ইয়াহ
385
00:38:23,190 --> 00:38:25,390
তোমরা তো একে অপরকে চেনো, তাই না?
386
00:38:59,290 --> 00:39:02,000
- ম্যাম, এই দিকে তাকাবেন?
- আপনাদের সবাইকে দেখে ভাল লাগছে।
387
00:39:02,000 --> 00:39:05,690
- ম্যাম, এই দিকে তাকাবেন?
- স্যার, প্লিজ একটু এই দিকে তাকান না?
388
00:39:09,890 --> 00:39:13,890
সব মিলিয়ে, ১৬ টা ক্যামেরা ভেতরে এবং
৫ টা ক্যামেরা বাইরে সেট করা আছে।
389
00:39:13,890 --> 00:39:14,890
প্রাইভেসি ইস্যুর কারণে...
390
00:39:14,890 --> 00:39:18,190
শোবার ঘর আর ওয়াশরুমে শুধু
থার্মাল ক্যামেরা বসানো হয়েছে।
391
00:39:18,190 --> 00:39:21,390
এই বাড়ির প্রতিটা স্পট মনিটর করার ব্যবস্থা রয়েছে।
392
00:39:22,190 --> 00:39:23,890
২৪ ঘন্টা নজরদারী করা যাবে
এই ক্যামেরা গুলো দিয়ে।
393
00:39:23,890 --> 00:39:26,890
২৪ ঘন্টা পর ফুটেজ গুলো স্বয়ংক্রিয়ভাবে
আর্কাইভে জমা হয়ে যাবে।
394
00:39:30,890 --> 00:39:32,790
নাইট শিফট শুরু হবে ৯ টা থেকে।
395
00:39:32,790 --> 00:39:36,390
শেষ হবে ভোর ৬ টার দিকে।
396
00:39:36,390 --> 00:39:39,190
রিপোর্ট করার জন্য আরো ১ ঘন্টা অর্থাৎ
৭ টা পর্যন্ত থাকতে হবে তোমাকে।
397
00:39:39,190 --> 00:39:41,730
এটুকুই, আর কোন প্রশ্ন রয়েছে আপনার?
398
00:39:42,290 --> 00:39:44,390
- না, যা তুই এখন।
- আচ্ছা...
399
00:39:45,890 --> 00:39:48,290
- "তুই"?
- হুম।
400
00:39:51,000 --> 00:39:54,190
আপনি কি এইমাত্র আমাকে "তুই" করে বললেন?
401
00:39:54,190 --> 00:39:55,390
হুম...
402
00:39:55,390 --> 00:39:59,390
শালা, তোর মত দুই পয়সার লোক! আমাকে...!
403
00:39:59,390 --> 00:40:03,890
বানচোতের বাচ্চা, জানিস তোর কত আগে
থেকে আমি এখানে কাজ করছি?
404
00:40:03,890 --> 00:40:08,590
তোর থেকে আমার অভিজ্ঞতাও ঢের বেশি!
405
00:40:08,590 --> 00:40:10,590
- হেই...
- তুই শালা...
406
00:40:10,590 --> 00:40:14,790
আমি শুনেছি তুই স্পেশাল ফোর্স থেকে এসেছিস,
কর্ণেল আমাকে সেরকমটাই বলেছে।
407
00:40:16,290 --> 00:40:18,090
ঠিক বলেছিস।
408
00:40:21,290 --> 00:40:22,290
কেন?
409
00:40:23,140 --> 00:40:25,390
আমি ডিভিশন ০৪০-১৫১ তে ছিলাম।
410
00:40:25,390 --> 00:40:26,690
তুই ছিলিস কোন ডিভিশনে?
411
00:40:28,714 --> 00:40:40,714
412
00:40:41,500 --> 00:40:43,090
তুই কোন ডিভিশনে ছিলি?
413
00:40:44,790 --> 00:40:46,890
তো হয়েছেটা কি?
414
00:40:48,090 --> 00:40:52,090
আমরা এখন একই কোম্পানিতে।
415
00:40:53,500 --> 00:40:56,090
- আপনি আমার থেকে সিনিয়র।
- হুম।
416
00:41:02,390 --> 00:41:04,890
- যা, এক কাপ কফি নিয়ে আয়।
- আচ্ছা, স্যার।
417
00:41:05,500 --> 00:41:07,290
কোনটা দেবো স্যার? ন্যাসকেফের।
418
00:41:07,290 --> 00:41:09,890
- হুম, আমার ভারি পছন্দ ওটা?
- কয় চামচ চিনি দেবো, স্যার?
419
00:41:09,890 --> 00:41:10,890
দুই চামচ।Yep. Mix me two.
420
00:41:10,890 --> 00:41:12,590
যেমনটা বলবেন, স্যার!
421
00:41:12,590 --> 00:41:13,590
তোর দাত দেখানো বন্ধ করে কফি নিয়ে আয় ।
422
00:41:13,590 --> 00:41:14,890
যাচ্ছি, স্যার।Oh, I see.
423
00:41:17,190 --> 00:41:19,890
- তোর সিগারেট টা রেখে যা।
- রাখছি, স্যার।
424
00:41:19,890 --> 00:41:22,190
- ওখানেই রাখা আছে, স্যার।
- ২ চামচ চিনি, মনে রাখিস কিন্তু।
425
00:41:22,190 --> 00:41:23,290
জি-জি, স্যার!
426
00:41:30,890 --> 00:41:32,690
কিছু খুজে পেয়েছেন?
427
00:41:33,260 --> 00:41:35,890
না, মানে... খোজারই বা সেখানে কি আছে?
428
00:41:36,870 --> 00:41:38,690
তেমন কিছু খুজে পাইনি, স্যার।
429
00:41:40,890 --> 00:41:44,190
হুম, সবসময় খালি হাতেই ফিরতে হয় আমাকে।
430
00:41:44,800 --> 00:41:49,750
ভেবেছিলাম কিছু একটা পাবো, কিন্তু এবারো
খালি হাতেই আমাকেই ফিরে যেতে হচ্ছে।
431
00:42:03,720 --> 00:42:04,720
ওহ!
432
00:42:06,390 --> 00:42:07,410
অভিনন্দন
433
00:42:12,790 --> 00:42:14,690
434
00:42:14,690 --> 00:42:16,190
হ্যালো!
435
00:42:17,290 --> 00:42:18,590
আমার স্ত্রী।
436
00:42:24,390 --> 00:42:26,090
পরে কথা হবে আপনাদের সাথে।
437
00:42:42,900 --> 00:42:46,500
- ম্যাডাম!
- কিরে, কি চাস?
438
00:42:46,500 --> 00:42:50,390
আরে মোর জ্বালা, প্যান্ট পড়িস নি কেন?
439
00:42:50,890 --> 00:42:53,690
প্যান্ট পড়েছি, সমস্যাটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছো না!
440
00:42:53,690 --> 00:42:55,090
আজকে রাতের ডিনারে কি কি আছে?
441
00:42:55,090 --> 00:42:57,590
আচ্ছা! মনে হচ্ছে তুই কোন
রিয়েলিটি শো তে আছিস?
442
00:42:57,590 --> 00:43:01,590
দেখা যাক, এই রিয়েলিটি শো তে
আমি কি ভূমিকা রাখতে পারি।
443
00:43:01,590 --> 00:43:03,390
তোর ভাবগতিক দেখে মনে হচ্ছে...
444
00:43:03,390 --> 00:43:07,190
তুই অই ছোকড়ার প্রেমে ফিদা হয়ে গেছিস...
445
00:43:07,190 --> 00:43:08,500
কিন্তু, ছোকড়া ভুলেও তোর দিকে
ফিরেও তাকাচ্ছে না।
446
00:43:08,500 --> 00:43:10,290
কারন, সে টের পেয়েছে তোর মনে
কোন দুষ্টু চিন্তাভাবনা চলছে।
447
00:43:10,290 --> 00:43:13,690
আরে ধুর, ওসব কিছুই না!
448
00:43:13,690 --> 00:43:15,390
বলো না, ডিনারে কি কি আছে আজকে?
449
00:43:15,390 --> 00:43:18,690
কি জানি? আমি এখনো খাদ্য তালিকা হাতে পাইনি।
450
00:43:18,690 --> 00:43:20,500
কেমন হয়, যদি চিংড়ি নুডলস এবং...
451
00:43:20,500 --> 00:43:22,790
সাথে কিছু পাস্তার এন্তেজাম করি!
452
00:43:22,790 --> 00:43:24,190
জোশ!
453
00:43:24,740 --> 00:43:27,500
আচ্ছা, সোজাসাপ্টা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোর
মনে কি বিয়ে করার কোন সুপ্ত বাসনা আছে?
454
00:43:27,500 --> 00:43:30,190
বলে ফেলো কন্যা তোমার মনের কথা!
455
00:43:30,190 --> 00:43:32,390
বিয়ের বাসনা তো সব মেয়েরই রয়েছে,
এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি?
456
00:43:33,090 --> 00:43:38,390
আর আমি ভাল করেই জানি,
মিস্টার জে হা আমার প্রেমে পড়বেই!
457
00:43:38,390 --> 00:43:40,390
খেয়ে দেয়ে আর কাজ নেই!Mr. Je Ha?
458
00:43:43,590 --> 00:43:50,500
ম্যাডাম, গ্রীষ্ম তো শেষ , তাহলে
এখনো কেন গরম লাগছে এতো?
459
00:43:50,500 --> 00:43:52,690
তুই এই মাত্র আরেকটা বোতাম খুললি, তাই না?
460
00:43:53,690 --> 00:43:54,890
তুমি টের পেলে কি করে?
461
00:43:54,890 --> 00:43:59,090
তুই ডালে ডালে চললে আমি চলি
পাতায় পাতায়, মনে রাখিস।
462
00:44:00,000 --> 00:44:04,000
ইশ, তোর পরানের পরান মিস্টার জে হা
যদি এখন তোর এই সুরতটা দেখতো!
463
00:44:04,000 --> 00:44:08,390
বাজী ধরে বলতে পারি, পাগল হয়ে
যেত সে আমাকে এভাবে দেখলে!
464
00:44:21,090 --> 00:44:22,890
কিরে, তুই এখনো যাস নি?
465
00:44:22,890 --> 00:44:26,300
কি? ও হ্যাঁ, যাবো!
466
00:44:37,050 --> 00:44:38,690
নুডলসটা বেশ মজা হয়েছে কিন্তু!
467
00:44:39,390 --> 00:44:40,890
খুব সুস্বাদু!
468
00:45:09,190 --> 00:45:13,690
দেখে মনে হচ্ছে জাং সাহেব রমণী
মহলে অনেক জনপ্রিয়!
469
00:45:14,490 --> 00:45:16,400
তাতো বটেই!
470
00:45:16,400 --> 00:45:19,190
হাজার হোক, তার অর্ধেক ভোটারই হচ্ছে রমণী।
471
00:45:19,190 --> 00:45:22,400
সেটাই তো, দুনিয়া তো আর কম বড় নয়...
472
00:45:22,400 --> 00:45:24,800
কোটি কোটি মেয়ে রয়েছে দুনিয়াতে।
473
00:45:31,300 --> 00:45:34,300
কোন ছেলে তোমাকে "I love you" বলেনি,
আর এটা বিশ্বাস করতে বলো আমাকে?
474
00:45:37,590 --> 00:45:39,800
জাং সাহেবকে দেখলে অনেক ঈর্ষা হয় জানেন?
475
00:45:39,800 --> 00:45:43,800
তার স্ত্রী ভাগ্য আসলেই অনেক ভাল।
476
00:45:49,900 --> 00:45:54,190
উনি মনে হচ্ছে, আপনার সাথে খুব
বেশি একটা সময় কাটান না, তাই না?
477
00:46:02,900 --> 00:46:06,990
যাক, বাদ দিন। আপনার শরীর কেমন এখন?
478
00:46:08,490 --> 00:46:10,800
এইতো, যেমনটা দেখছেন এখন!
479
00:46:10,800 --> 00:46:13,690
শালার মানুষ দিন দিন কেমন বন্য
পশুর মত নিষ্ঠুর হয়ে যাচ্ছে!
480
00:46:13,690 --> 00:46:16,800
এরপরে যতবারই গাড়িতে চড়বেন,
আপনার বুক তো ধুকপুক করবে।
481
00:46:16,800 --> 00:46:18,210
তাই নাকি?
482
00:46:18,900 --> 00:46:22,990
আমারও কেন যেন মনে হয় সেলুনে গেলেও আপনার
এরপর থেকে গলা শুধু শুকিয়ে আসবে ভয়ে!
483
00:46:25,690 --> 00:46:27,400
ওহ, শুনেছেন তাহলে?
484
00:46:27,940 --> 00:46:29,990
জি, শুনেছি।
485
00:46:29,990 --> 00:46:33,090
পুলিশ বলেছে, অপরাধীকে খুব শিঘ্রই
পাকড়াও করবে তারা।
486
00:46:34,190 --> 00:46:37,800
যখন তাদের খুজে পাবো, আমি ব্যাক্তিগতভাবে
খুজে বের করবো পালের গোদাটাকে।
487
00:47:02,590 --> 00:47:04,400
ওহ, তুমি এখানে?
488
00:47:06,800 --> 00:47:10,690
আমি নিশ্চিত, আমার সাথে রাস্তায় যারা দুষ্টুমি করতে
এসেছিল তাদেরও খুব শিঘ্রই পর্দা ফাঁস করবো আমি।
489
00:47:11,400 --> 00:47:14,090
দেখুন, আমার গাড়ি থেকে প্রমানও
খুজে পেয়েছি আমি।
490
00:47:17,950 --> 00:47:20,300
সেক্রেটারি সাহেব, ভাল আছেন?
491
00:47:22,190 --> 00:47:26,900
আহ! তুমি কিম সাহেবকে চেনো তাহলে?
492
00:47:28,590 --> 00:47:32,090
ও আমাদের ফাউন্ডেশনে চাকরি করে।
493
00:47:32,090 --> 00:47:33,800
494
00:47:36,190 --> 00:47:38,300
ভাল কাজ দেখিয়েছো, যেতে পারো এখন।
495
00:47:53,300 --> 00:47:57,190
দুনিয়াতে ওর মত সুন্দরী মেয়ে
থাকলেও দুনিয়া কিন্তু এত সুন্দর না!
496
00:47:57,900 --> 00:48:00,690
সে দেখতে অনেক বেশি নজরকাড়া, তাই না?
497
00:48:00,690 --> 00:48:03,990
যে সাপের ডেরায় গিয়ে গোখরা সাপের
বিষদাত ভেঙে দিয়ে আসতে পারে।
498
00:48:06,190 --> 00:48:12,300
সে গত কয়েকদিন ধরে বলছে , সে
নাকি আমাকে কি বলতে চায়!
499
00:48:15,090 --> 00:48:17,190
এখন আমি কি করতে পারি বলুন তো?
500
00:48:23,990 --> 00:48:28,800
আপনি না সব সময় সুযোগ পেলেই
খালি মজা করেন!
501
00:48:28,800 --> 00:48:30,900
ম্যাডাম ভারি মজার মানুষ, তাই না?
502
00:48:32,300 --> 00:48:35,090
আপনার হাসি কিন্তু অন্য কথা বলছে...
503
00:48:35,090 --> 00:48:39,090
সেখানে আমি ফাদে আটকা পড়া অসহায়
একটা জানোয়ারের অভিব্যাক্তি দেখতে পাচ্ছি!
504
00:48:47,800 --> 00:48:51,400
আপনার মনে কি চলছে বলুন তো?
505
00:48:54,300 --> 00:48:56,690
আমার মনে যা চলছে, সেটা না
জানতে চাওয়াটাই ভাল।
506
00:48:58,090 --> 00:49:03,190
আপনি আমাকে পছন্দ করেন না ঠিক আছে, তাই বলে
প্লিজ আমার সাদা মনে এভাবে কালি ছিটাবেন না!
507
00:49:03,990 --> 00:49:05,490
অনুরোধ গ্রাহ্য করা হল।
508
00:49:05,490 --> 00:49:07,590
মনে হচ্ছে, টানেলের শেষ প্রান্তে
আমরা পৌছে গেছি।
509
00:49:08,090 --> 00:49:11,690
আলোর রশ্মির ছটা দেখতে পাচ্ছি আমি।
510
00:49:15,300 --> 00:49:17,690
আপনি বেশ সুন্দর উপমা দিয়ে কথা
বলতে পারেন, ম্যাডাম।
511
00:50:02,690 --> 00:50:06,990
জানু, আরো শক্ত করে জড়িয়ে ধরো না!
প্লিজ প্লিজ!
513
00:50:50,590 --> 00:50:51,800
514
00:50:53,990 --> 00:50:56,990
বাপরে, আরেকটু হলে হার্ট অ্যাটাক
হয়ে যেত আমার!
515
00:50:59,900 --> 00:51:02,800
কি? এক্কা দোক্কা খেলতে চাও আমার সাথে?
516
00:51:22,400 --> 00:51:23,800
কোথায় যাচ্ছো তুমি?
517
00:51:33,690 --> 00:51:35,690
কি খুজছে ও?
518
00:51:39,690 --> 00:51:41,190
তোমার ক্ষুধা পেয়েছে?
519
00:51:47,800 --> 00:51:49,090
কিছু পাচ্ছো না খাওয়ার মত?
520
00:51:54,990 --> 00:51:56,910
তোমার কি বাটি দরকার? বামে যাও তাহলে।
521
00:52:06,090 --> 00:52:07,690
এই তো...
522
00:52:12,090 --> 00:52:13,090
ওপরে তাকাও?
523
00:52:27,300 --> 00:52:29,900
ও, বাটি দরকার নেই তাহলে?
524
00:52:31,190 --> 00:52:34,090
সে খুজছেটা কি আসলে?
525
00:52:47,690 --> 00:52:49,190
এটা কি?
526
00:52:53,400 --> 00:52:57,190
আহ! পাস্তা!
527
00:54:33,990 --> 00:54:35,690
না, এটা অনেক বড় হয়ে যায়।
528
00:54:47,400 --> 00:54:49,300
এই তো, সাবাশ!
529
00:54:51,900 --> 00:54:55,090
আচ্ছা, এখন ওটাতে অল্প পানি ঢালো?
530
00:54:59,860 --> 00:55:00,900
খুব ভাল!
531
00:55:02,400 --> 00:55:03,590
হেই, যথেষ্ট হয়েছে!
532
00:55:05,160 --> 00:55:08,090
হেই, অনেক বেশি পানি হয়েছে, আর ঢেলো না!
533
00:55:08,090 --> 00:55:09,690
আহারে, আমার কথাটা শোন না?
534
00:55:12,990 --> 00:55:15,400
বললাম না, পানি বেশি হয়ে যাচ্ছে!
535
00:55:18,090 --> 00:55:21,400
ইশশ, মেয়েটা আসলেই পাস্তা খেতে চাচ্ছিলো!
536
00:55:27,800 --> 00:55:31,400
কি? চুলায় আগুন জ্বলে না?
537
00:55:42,490 --> 00:55:44,300
চুলায় আগুন জলছে না কেন?
538
00:55:50,090 --> 00:55:52,300
গ্যাসের ভাল্ব অফ করে রাখা হয়েছে!
539
00:55:54,400 --> 00:55:55,990
ভাল্ব।
540
00:55:57,450 --> 00:56:01,300
নিচে না, উপরে তাকাও, উপরে!
541
00:56:01,990 --> 00:56:04,690
বামে তাকাও, বামে!
542
00:56:04,690 --> 00:56:07,400
বামে উপরে দেখো, ১০ টা বাজে!
543
00:56:07,400 --> 00:56:10,300
এইতো, ৩০ ডিগ্রী ওপরে!
544
00:56:11,590 --> 00:56:12,690
ভাল্ব টা অন করো?
545
00:56:21,800 --> 00:56:24,800
বোকা মেয়ে, বারবার নিচে তাকাচ্ছো কেন?
উপরে তাকাও!
546
00:56:27,510 --> 00:56:28,510
547
00:56:32,690 --> 00:56:34,190
আরে, আরে! কোথায় যাচ্ছো তুমি?
548
00:56:34,190 --> 00:56:35,900
পাস্তা খাবে না?
549
00:56:35,900 --> 00:56:37,590
ভাল্বটা অন করলেই তো ল্যাঠা চুকে যায়
550
00:56:46,420 --> 00:56:47,690
এটা নিচ্ছো কেন?
551
00:56:49,800 --> 00:56:51,400
কোথায় যাচ্ছো তুমি?
552
00:56:58,190 --> 00:57:00,690
হাল ছেড়ো না, প্লিজ!
553
00:57:00,690 --> 00:57:01,990
না!
554
00:57:06,690 --> 00:57:08,400
555
00:57:13,090 --> 00:57:15,190
কি বোকা মেয়েরে বাপ!
556
00:57:17,800 --> 00:57:21,590
খোদা কি চোখ দেয়নি নাকি?
গ্যাসের ভাল্বটা দেখতে পেলো না!
557
00:57:21,590 --> 00:57:24,590
শুধুমাত্র এই কারণে ও পাস্তা খেতে পারবে না?
558
00:57:24,590 --> 00:57:26,590
ভাল্বটা অন করলেই তো খেলা শুরু হয়ে যেত!
559
00:57:26,590 --> 00:57:30,800
কি হতাশাজনক ব্যাপার!
560
00:57:30,800 --> 00:57:34,190
পাস্তা বানাবে আর জানে না গ্যাসের
ভাল্ব কিভাবে অন করতে হয়?
561
00:57:35,490 --> 00:57:40,300
ধুর!
562
00:57:43,490 --> 00:57:46,090
আমার কি ওর জন্য পাস্তা বানানো উচিত?
563
00:58:06,590 --> 00:58:08,690
প্লিজ, আলাদা গাড়িতে করে যাও।
564
00:58:11,270 --> 00:58:12,270
কি বলতে চাচ্ছো তুমি?
565
00:58:12,780 --> 00:58:14,990
তুমি এমনিতেও পরে আলাদা হয়ে যাবে।
566
00:58:15,560 --> 00:58:17,680
এত আদেখলাপনার কিছু নেই।
567
00:58:17,680 --> 00:58:19,990
আমি জানি, তোমার মনে মেয়েদের জন্য
ভরপুর ভালবাসা আছে।
568
00:58:23,110 --> 00:58:25,300
আমাকে অন্তত তোমার এই মেকি
ভালোবাসাটা দেখিয়ো না।
569
00:58:27,800 --> 00:58:32,400
আচ্ছা, আগামীকাল সকালে দেখা হবে তাহলে।
570
00:58:33,070 --> 00:58:34,090
গাড়ি নিয়ে এসো।
571
00:58:34,090 --> 00:58:35,400
একটু দাঁড়াও।
572
00:58:36,260 --> 00:58:38,680
এখানে মিডিয়া থেকে আগত
গন্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন।
573
00:58:38,680 --> 00:58:40,690
যাওয়ার আগে তাদেরকে বিদায়
জানিয়ে গেলে ভাল হয়।
574
00:58:44,690 --> 00:58:46,490
যথা আজ্ঞা!
575
00:58:57,300 --> 00:58:59,690
এখন আপাতত আপনাদের সবাইকে
বিদায় জানাতে হচ্ছে।
576
00:58:59,690 --> 00:59:01,690
স্যার, ম্যামের সাথে একটু রোমান্টিক
পোজ দিয়ে দাড়াবেন?
577
00:59:01,690 --> 00:59:04,690
আপনারাও না! বেশ দুষ্টু দুষ্টু আবদার করেন!
578
00:59:05,800 --> 00:59:06,800
579
00:59:32,800 --> 00:59:34,590
তোমাকে ভালই লাগছে দেখতে।
580
01:01:38,750 --> 01:01:50,750
বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটি
দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।