1 00:00:03,476 --> 00:00:06,257 আমি তোমাকে বলছি, যদি জিনন অতিবেগুনি রশ্মি সরিয়ে দেয়, 2 00:00:06,282 --> 00:00:08,546 তাহলে, ডার্ক ম্যাটারের আবিষ্কার ভুল হতেই হবে। 3 00:00:08,571 --> 00:00:12,347 হ্যাঁ, যদি আমরা এমন একটা দুনিয়ায় থাকতাম, যেখানে ধীরে গমনকৃত জিনন আলো তৈরি করতে পারে, 4 00:00:12,372 --> 00:00:14,967 তাহলে তুমি ঠিকই হতে। এছাড়া, শুকরও উড়তে পারতো, 5 00:00:14,992 --> 00:00:17,117 আমার পাছা দিয়ে হাওয়াই মিঠাই বের হতো। 6 00:00:17,293 --> 00:00:20,075 আর ফ্যান্টম মিনেস সর্বকালের ক্লাসিকের স্বীকৃতি পেতো। 7 00:00:20,797 --> 00:00:22,340 তুমি প্রচণ্ড দাম্ভিক। 8 00:00:22,365 --> 00:00:25,266 যদি তুমি কোন সুপারহিরো হতে, তোমার নাম হতো ক্যাপ্টেন অহংকারী। 9 00:00:25,291 --> 00:00:28,529 আর জানো তোমার সুপার পাওয়ার কী হতো? অহংকার। 10 00:00:29,539 --> 00:00:32,617 আবারো ভুল বললে। যদি আমার সুপার পাওয়ার অহংকার হতো... 11 00:00:32,642 --> 00:00:35,736 আমার নাম হতো ডক্টর অহংকারী। 12 00:00:37,514 --> 00:00:40,278 শেল্ডন আর রাজকে একসাথে কাজ করার চেষ্টা করতে দেখলে আমার সেই লাগে দেখতে। 13 00:00:40,303 --> 00:00:44,419 হ্যাঁ, মনে হয় যেন এলিয়েন আর প্রিডেটর একসাথে জাম্বো জুসের ব্যবসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 14 00:00:45,224 --> 00:00:48,872 তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি বড় বিষয়টাই বাদ দিচ্ছ? যদি তুমি নিউটনের ... 15 00:00:48,897 --> 00:00:50,620 -পেনি? পেনি? -কী হয়েছে? 16 00:00:50,645 --> 00:00:53,224 কিছু না। আমি শুধু রাজের কথা বলা থামাতে চেয়েছিলাম। 17 00:00:55,554 --> 00:00:58,027 না, না, না, ও জিতে গেছে। মেনে নাও সেটা। 18 00:00:58,835 --> 00:01:00,623 আমি ডেজার্টের কথা জিজ্ঞেস করতাম... 19 00:01:00,648 --> 00:01:02,734 কিন্তু আমি জানি শেল্ডন মঙ্গলবার ডেজার্ট খায় না। 20 00:01:02,906 --> 00:01:05,067 রাজ যদি কিছু চায়ও, তাও মুখ ফুটে বলতে পারবে না। 21 00:01:05,241 --> 00:01:08,438 হাওয়ারড কিছু অর্ডার করবে না, কিন্তু ও "পাই" বা "চিজকেক"... 22 00:01:08,463 --> 00:01:10,772 জাতীয় কিছু একটা মন্তব্য করবে। 23 00:01:10,868 --> 00:01:13,925 আর লেনারডের দুগ্ধ দ্রব্যে এলার্জি। ও ওর অন্ত্র বেলুনের কোনো... 24 00:01:13,950 --> 00:01:17,147 পশুর মতো না ফুলিয়ে এখানকার কিছুই খেতে পারবে না। 25 00:01:18,067 --> 00:01:21,817 -এক সেকেন্ড, আমি ফলের প্ল্যাটার নিতে পারি। -তুমি কি ফলের প্ল্যাটার নেবে? 26 00:01:21,842 --> 00:01:23,200 -তরমুজ আছে এটাতে? -হ্যাঁ। 27 00:01:23,225 --> 00:01:24,586 না, আমি তরমুজ খেতে পারি না। 28 00:01:26,296 --> 00:01:29,837 ওহ হাওয়ারড, ওদিকে দেখো। তোমার প্রাক্তন গার্লফ্রেন্ড মাত্র ওর শিফটে এসেছে। 29 00:01:31,000 --> 00:01:35,027 -তুমি ওকে শেষ কবে দেখেছ? -ব্রেকাপের পর আর না। 30 00:01:35,052 --> 00:01:36,866 আমি কিভাবে ওর মুখোমুখি হবো? 31 00:01:37,073 --> 00:01:40,664 বাস্তবসম্মত আর চিন্তামুক্ত? বন্ধুবৎসল, প্রতিজ্ঞামুক্ত? 32 00:01:40,689 --> 00:01:42,437 শীতল আর দূরত্ব বজায় রাখা? 33 00:01:45,815 --> 00:01:47,058 -হাই, সবাই। -হেই। 34 00:01:47,083 --> 00:01:48,607 হ্যালো। 35 00:01:50,186 --> 00:01:52,984 দেখতে পাচ্ছি তুমি করুণার পাত্র আর ভয় পাওয়ার রাস্তায় গেলে। 36 00:01:53,890 --> 00:01:55,721 এটাকে ওর সেরার মধ্যে একটা চাল বলতে পারো। 37 00:01:57,804 --> 00:02:00,312 S04 E04 - The Hot Troll Deviation 38 00:02:42,739 --> 00:02:45,299 তো, প্রিয়া, আবার দেখা হলো। 39 00:02:47,834 --> 00:02:50,722 হ্যালো হাওয়ারড, তোমাকে মিস করেছি। 40 00:02:50,747 --> 00:02:54,478 আমি তোমাকে মিস করেছি, কেটি স্যাকফ। 41 00:02:54,884 --> 00:02:56,977 -একটা প্রশ্ন। -যেকোনো কিছু। 42 00:02:57,153 --> 00:03:00,316 আমি আমার ব্যাটেলস্টার গ্যালাক্টিকা ফ্লাইট স্যুট বিছানায় পরে আছি কেন? 43 00:03:01,124 --> 00:03:03,601 তুমি আমার সাথে বিছানায় আছ কেন? 44 00:03:03,626 --> 00:03:06,891 মানে, যদি আমরা এটাও প্রশ্ন করি, তাহলে সবই মিথ্যে হয়ে যায়। 45 00:03:07,697 --> 00:03:08,721 দুঃখিত। 46 00:03:10,366 --> 00:03:13,993 ওহ, আমাকে পাগল করে দাও, হাওয়ারড। আমার নিতম্ব তোমার পথ চেয়ে আছে। 47 00:03:15,071 --> 00:03:17,835 ঠিকাছে, যদি তুমি চাও। 48 00:03:18,374 --> 00:03:21,852 হাওয়ারড, তুমি কি আমার কোমরের বেল্ট দেখেছ? 49 00:03:21,877 --> 00:03:23,021 না, মা! 50 00:03:23,046 --> 00:03:26,948 আমি তো খুঁজে পাচ্ছি না। আমার ওজন কমানোর মিটিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। 51 00:03:27,684 --> 00:03:30,517 হয়তো ওটা আত্মহত্যা করে ফেলেছে ! আমাকে একা থাকতে দাও! 52 00:03:32,450 --> 00:03:34,715 আচ্ছা, কোথায় ছিলাম আমরা? 53 00:03:34,794 --> 00:03:38,156 আমার ধারণা তুমি তোমার দাঁত দিয়ে আমার ইউনিফর্ম ছিঁড়তে যাচ্ছিলে। 54 00:03:39,596 --> 00:03:42,190 বার্নাডেট, তুমি এখানে কী করছ? 55 00:03:42,365 --> 00:03:46,109 যদি আমাকেই ভাবতে হয়, তাহলে বলবো, কারণ তুমি আজকে সন্ধ্যায় আমাকে দেখেছ... 56 00:03:46,134 --> 00:03:48,534 -আর তুমি এখনো আমার কথাই ভাবছ। -একদমই না। 57 00:03:48,705 --> 00:03:49,797 অবশ্যই ভাবছ। 58 00:03:52,609 --> 00:03:56,821 নাহলে, আমার এতদিনের অভিজ্ঞতায়, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। 59 00:03:58,815 --> 00:04:01,477 আচ্ছা, আমি কিছু জিনিস বুঝতে পারছি না। 60 00:04:01,657 --> 00:04:03,982 ওহ তাই? আমি কি সাহায্য করতে পারি? 61 00:04:06,789 --> 00:04:10,574 -ওই ধরণের বিভ্রান্ত না। -জর্জ টাকেই এখানে কী করছে? 62 00:04:10,599 --> 00:04:13,059 হাওয়ারড, তোমার কি লুকানো সমকামী সম্পর্কের ঝোঁক আছে নাকি? 63 00:04:13,830 --> 00:04:18,893 -অবশ্যই না। -তুমি যাই বলো, তাও কিন্তু আমি এখানে। 64 00:04:21,473 --> 00:04:23,401 জর্জ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। 65 00:04:23,426 --> 00:04:26,818 তুমি বিজ্ঞান-কল্পকাহিনীর একজন আদর্শ হিসেবে বারবার একই চরিত্র করার ব্যাপারটা কিভাবে সামলাও? 66 00:04:26,843 --> 00:04:31,702 কাজটা কঠিন। অভিনেতা হিসেবে তুমি যতই নিজেকে বর্ধিত করতে চাও, স্ট্রিম্বার করো বা ও'নেইল... 67 00:04:31,727 --> 00:04:34,974 কিন্তু ওরা চাইবে, "রাস্তা অপরিবর্তিত আছে, ক্যাপ্টেন।" 68 00:04:36,586 --> 00:04:39,412 আমারো তো, কি বিচ্ছিরি একটা ব্যাপার। 69 00:04:40,356 --> 00:04:42,646 দাড়াও, কেটি। তুমি চলে যাচ্ছ কেন? 70 00:04:42,671 --> 00:04:45,474 ও চলে যাচ্ছে কারণ তুমি আমার সাথে থাকতে চাও। 71 00:04:45,903 --> 00:04:50,864 হাওয়ারড, কোমরের বেল্ট পেয়েছি! ড্রায়ারে ছিল! 72 00:04:51,034 --> 00:04:52,243 চমৎকার, মা! 73 00:04:52,268 --> 00:04:53,778 মনে হচ্ছে বেল্টটা ছোটো হয়ে গেছে। 74 00:04:53,803 --> 00:04:57,729 আমি পুরো পিলসবারির আটার ময়ান মাসকট ছেলেটার মতো গলে পড়ছি! 75 00:04:58,440 --> 00:05:03,341 আর ওই ছবি চিন্তা করতে করতে, আমার মনে হয়, আজকে রাতের জন্য এখানেই সমাপ্তি। 76 00:05:08,913 --> 00:05:11,632 তুমি কিন্তু আমাকে কখনো বলো নি তোমার আর বার্নাডেটের মধ্যে ঠিক কী হয়েছিল। 77 00:05:11,657 --> 00:05:15,617 -আমি একটা বোকামো করেছি। -হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। 78 00:05:16,325 --> 00:05:19,886 আসলে এমন একটা কাজ যেটার কারণে এখন ওর মুখোমুখি হওয়ার সাহস হচ্ছে না। 79 00:05:20,563 --> 00:05:25,023 সেটা তো বিছানায় পাদ মারা থেকে শুরু করে গৃহহীন একজন মানুষ খুন করে ফেলা পর্যন্ত যায়। 80 00:05:26,769 --> 00:05:29,329 হায় ঈশ্বর, তুমি গৃহহীন কাউকে চাপা দিয়েছ। 81 00:05:29,505 --> 00:05:31,530 না। আরে চুপ করো তো। 82 00:05:31,555 --> 00:05:33,836 বেশ। তো তুমি ওর কাছে ফিরতে চাও। 83 00:05:33,861 --> 00:05:37,251 কিন্তু তুমি যা করেছ, তার জন্য লজ্জা পাচ্ছ। 84 00:05:37,415 --> 00:05:40,267 -সংক্ষেপে। -ঠিকাছে, তো, এটা কেমন হয়? 85 00:05:40,517 --> 00:05:43,695 ভয়ঙ্কর একটা মুখোশ পরে বার্নাডেট কে অপেরা থেকে অপহরণ করো... 86 00:05:43,720 --> 00:05:45,915 যাতে ও না বোঝে এটা তুমি। 87 00:05:47,023 --> 00:05:49,923 দেখেছ, এবার আমি ধরতেই পারছি না তুমি মজা করছ নাকি আসলেই বলছ। 88 00:05:50,359 --> 00:05:54,447 তুমি যুক্তিহীন কথা বলছ। আমি নিজের ডেস্ক কেন পেতে পারি না? 89 00:05:54,472 --> 00:05:57,897 আমাদের একসাথে কাজ করাটা বুদ্ধির প্রয়োগ। আমাদের ডেস্ক প্রয়োজন নেই। 90 00:05:58,067 --> 00:05:59,924 -তোমার ডেস্ক আছে। -ঠিক। 91 00:05:59,949 --> 00:06:02,218 -কিন্তু আমি পেতে পারি না। -দুই এর মধ্যে দুই পেয়েছ। 92 00:06:03,327 --> 00:06:06,718 -ওকে ডেস্ক দিলে কী সমস্যা, শেল্ডন? -হায় রে, এসব প্যাঁচাল কি আর শেষ হবে না? 93 00:06:06,743 --> 00:06:09,854 আমি বারবার করে ডক্টর খুত্রপালি, যার কিনা, 94 00:06:09,879 --> 00:06:12,523 অ্যামেরিকান বাগধারা বোঝার সময় আসলেই সেটা বোঝার... 95 00:06:12,548 --> 00:06:16,227 দক্ষতা পালায়, তাকে বলেছি, অতিরিক্ত অফিস আসবাবের জন্য... 96 00:06:16,252 --> 00:06:17,947 আমার বাজেটে কোনো টাকা নেই। 97 00:06:17,972 --> 00:06:20,589 আচ্ছা, কিন্তু এক ড্রয়ার ভরতি রেড ভাইন্স, মারশমেলো ছোড়ার... 98 00:06:20,614 --> 00:06:22,567 রাইফেল আর রাতে ঝিকমিক করে... 99 00:06:22,592 --> 00:06:26,050 এমন বালির ওপর একটা বিশেষ কর্তব্যনিষ্ঠ পিঁপড়ের খামারের জন্য টাকা আছে? 100 00:06:27,630 --> 00:06:28,762 হ্যাঁ। 101 00:06:29,699 --> 00:06:32,675 -আচ্ছা, ও নিজের ডেস্ক কিনে নিলে কেমন হয়? -হ্যাঁ, আমি নিজের ডেস্ক কিনে নিলে কেমন হয়? 102 00:06:32,700 --> 00:06:34,378 -হাস্যকর। -কেন? 103 00:06:34,403 --> 00:06:35,893 কারণ... 104 00:06:40,209 --> 00:06:41,437 হ্যাঁ? 105 00:06:41,540 --> 00:06:43,374 অফিসটা আমার। 106 00:06:44,747 --> 00:06:46,729 -শেল্ডন ! -ঠিক আছে, ঠিক আছে। 107 00:06:46,754 --> 00:06:50,174 -ও ওর ডেস্ক কিনে নিক। -আর তোমার অফিসে রাখতে পারবো তো? 108 00:06:50,199 --> 00:06:51,815 ভালোই পরিকল্পনা মোতাবেক... 109 00:06:51,840 --> 00:06:55,133 -আগাচ্ছ, তাই না? -তুমি রাতে ঝিকমিক করা... 110 00:06:55,158 --> 00:06:58,753 -পিঁপড়ের খামার কেন রাখো? -ওরা ওদের সেরা কিছু কাজ রাতেই করে। 111 00:07:05,535 --> 00:07:06,559 লাগবে না। 112 00:07:08,808 --> 00:07:09,675 পেনি। 113 00:07:10,640 --> 00:07:11,586 পেনি। 114 00:07:12,367 --> 00:07:13,257 পেনি। 115 00:07:20,249 --> 00:07:21,409 পেনি। 116 00:07:23,986 --> 00:07:26,284 আমি এসেছি বুঝলে কি তুমি দরজা খুলতে? 117 00:07:26,309 --> 00:07:29,544 তোমার দেয়া টেডি বিয়ারের গায়ে ওয়েব ক্যাম আছে, সেটা বোঝার পর থেকে না। 118 00:07:32,028 --> 00:07:36,274 আমার একটা প্রশ্ন ছিল। বার্নাডেট কি আমার কথা কিছু বলে? 119 00:07:36,299 --> 00:07:37,864 -হ্যাঁ, অবশ্যই। -বলে? 120 00:07:37,889 --> 00:07:41,836 হ্যাঁ, এই তো কালকেই ও জিজ্ঞেস করছিল, "হাওয়ারড টেবিলের নিচে লুকিয়ে আছে কেন?" 121 00:07:42,944 --> 00:07:45,306 -ও দেখেছে, না? -ওহ, না। শুরুতে দেখে নি। 122 00:07:45,331 --> 00:07:47,401 আমি ওকে দেখানোর পর। 123 00:07:48,210 --> 00:07:51,382 অন্য কিছু জিজ্ঞেস করি। ও কি প্রেম টেম করছে? 124 00:07:51,407 --> 00:07:52,970 আমার জানামতে না। 125 00:07:53,149 --> 00:07:55,948 আচ্ছা, আমরা যেহেতু এই বিষয়ে কথা বলছিই, তোমরা ব্রেকাপ করেছিলে কেন আসলে? 126 00:07:55,973 --> 00:07:59,251 -ওহ, সেটা না বলাই ভালো। -হাওয়ারড, তুমি যদি আমার সাহায্য চাও... 127 00:07:59,276 --> 00:08:01,715 -কী হয়েছে আমাকে জানতে হবে। -ব্যাপারটা লজ্জাজনক। 128 00:08:01,740 --> 00:08:04,358 হ্যাঁ, সেটা আমি ধরেই নিয়েছি। বলে ফেলো। 129 00:08:05,561 --> 00:08:08,507 আচ্ছা, বেশ। তুমি কি "ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট" এর নাম শুনেছ? 130 00:08:08,765 --> 00:08:10,621 ওই যে অনলাইন গেম? নিশ্চয়ই। 131 00:08:10,800 --> 00:08:12,267 তুমি কি জানো... 132 00:08:12,292 --> 00:08:15,563 যে গেমের মধ্যে চরিত্ররা একে অপরের সাথে সেক্স করতে পারে? 133 00:08:17,640 --> 00:08:20,375 হায় ঈশ্বর, মনে হয় বুঝতে পারছি আলোচনা কোনদিকে যাচ্ছে। 134 00:08:21,414 --> 00:08:23,535 ওর নাম ট্রল গ্লিসিন্ডা। 135 00:08:26,196 --> 00:08:27,859 যখন আমরা ব্রিজ অফ সোউলসের... 136 00:08:27,884 --> 00:08:31,980 নিচে সাইবার-অপকর্মে জড়িত ছিলাম, বার্নাডেট চলে আসে। 137 00:08:33,150 --> 00:08:36,018 ঠিকই বলেছ, ব্যাপারটা লজ্জাজনকই। 138 00:08:36,559 --> 00:08:40,256 -তুমি কি ওর সাথে কথা বলবে? -বার্নাডেট নাকি ট্রল? 139 00:08:41,063 --> 00:08:45,148 বার্নাডেট। ও আমার ওপর এত রেগে গিয়েছিল যে আমার কোনো কথাই শুনতে চায় নি। 140 00:08:45,173 --> 00:08:46,331 তো, তোমার কি বলার ছিল? 141 00:08:46,356 --> 00:08:49,368 যেটুকু বলতে পারি, ট্রল গ্লিসিন্ডা তো আসল মেয়েই ছিল না। 142 00:08:49,393 --> 00:08:53,768 কে জানে হয়তো নিউ জার্সির পঞ্চাশ বছর বয়সী ট্রাক ড্রাইভারও হতে পারে। 143 00:08:54,477 --> 00:08:57,537 তাই? এটা শোনার পরও ওর মন ভালো হয় নি? 144 00:08:58,414 --> 00:08:59,798 তুমি কি ওর সাথে কথা বলবে? 145 00:08:59,823 --> 00:09:02,516 একটু দেখবে আমাদের এক হওয়ার কোনো আশা আছে কিনা? 146 00:09:02,541 --> 00:09:05,586 আসলে, হাওয়ারড, আমি এর মাঝে সত্যিই আসতে চাইছি না। 147 00:09:05,755 --> 00:09:07,775 না, তা কেন আসবে? 148 00:09:07,800 --> 00:09:11,524 আমি তো নিজের মায়ের সাথে বাস করা একাকী এক আতেল, 149 00:09:11,549 --> 00:09:15,425 যে যেখানেই পারে, একটু খানি সুখ খোঁজার চেষ্টা করে চলেছে। 150 00:09:15,450 --> 00:09:19,295 হয়তো ওর বাবা ওকে ১১ বছর বয়সে ছেড়ে চলে গেছে এই কারণেই। 151 00:09:20,220 --> 00:09:21,900 আচ্ছা, আমি ভেবে দেখবো। 152 00:09:21,925 --> 00:09:25,942 জানো, আমি সবসময় তার চলে যাওয়ার কারণে নিজেকে দোষ দিয়েছি। 153 00:09:25,967 --> 00:09:29,340 আমি সবসময়ই ভাবতাম আমার মতো ছেলে আমার বাবা চায় নি। 154 00:09:29,365 --> 00:09:30,756 হ্যাঁ, আমি তো বললাম ভেবে দেখবো। 155 00:09:30,781 --> 00:09:33,580 আমি খেলাধুলো পারতাম না। আমি এরকম হ্যাংলা ছিলাম... 156 00:09:33,605 --> 00:09:36,916 আচ্ছা, হয়েছে। দেখো, আমি ওকে কল করছি, দেখেছ? 157 00:09:37,020 --> 00:09:38,246 ধন্যবাদ। 158 00:09:41,090 --> 00:09:44,193 যাইহোক, হাওয়ারড পেনিকে বার্নাডেটের সাথে কথা বলতে বলেছে পরে ও কথা বলেছে। 159 00:09:44,218 --> 00:09:46,485 বার্নাডেট নাকি ওর সাথে কফি খাওয়ার জন্য দেখা করতে চেয়েছে। 160 00:09:46,662 --> 00:09:47,959 -একটা প্রশ্ন। -হ্যাঁ? 161 00:09:48,130 --> 00:09:50,599 তুমি আমাকে এসব আবোলতাবোল কেন বলছ? 162 00:09:52,068 --> 00:09:55,785 জানি না, হয়তো মাঝেমাঝে তোমার চলাফেরা এতটাই জীবন্ত লাগে যে... 163 00:09:55,810 --> 00:09:58,132 আমি ভুলে যাই তুমি সত্যিকারের মানুষ না। 164 00:10:20,763 --> 00:10:22,506 তুমি বলেছিলে আমি ডেস্ক কিনতে পারি। 165 00:10:22,531 --> 00:10:28,333 এটা ডেস্ক না, ব্রবডিংন্যাগিয়ান স্থাপনা। 166 00:10:28,699 --> 00:10:33,207 এই কথার অ্যামেরিকান মানে কি "বিশাল, বড়সড় ডেস্ক'"? 167 00:10:33,589 --> 00:10:35,214 কথাটা মূলত ব্রিটিশ। 168 00:10:36,542 --> 00:10:39,273 -আরেকবার বলবে? -ব্রবডিংন্যাগিয়ান। 169 00:10:39,480 --> 00:10:42,403 -আরেকবার। -ব্রবডিংন্যাগিয়ান। 170 00:10:42,852 --> 00:10:46,879 -এবার দ্রুত তিন বার। -ব্রবডিংন্যাগিয়ান, ব্রবডিগন্যাগ... 171 00:10:49,185 --> 00:10:51,295 তুমি এটা ঢুকিয়েছ কিভাবে? 172 00:10:51,320 --> 00:10:54,495 সেটা আমার, রামোন, জুলিও, জিসাস, আর রড্রিগোর ব্যাপার... 173 00:10:54,663 --> 00:10:56,221 তুমি খুঁজে বের করো। 174 00:10:57,624 --> 00:11:00,021 ঠিকাছে, এবার আমি বুঝতে পেরেছি। 175 00:11:00,046 --> 00:11:03,247 ভালো বোকা বানিয়েছ, অতি চমৎকার। 176 00:11:03,272 --> 00:11:05,105 এবার বের করো। 177 00:11:05,916 --> 00:11:07,307 -না। -হ্যাঁ। 178 00:11:07,332 --> 00:11:09,443 -না। -হ্যাঁ। -না। -হ্যাঁ। 179 00:11:09,468 --> 00:11:13,104 আমার তিন ভাই আর দুই বোন আছে শেল্ডন, আমি সারাদিন করতে পারবো। 180 00:11:13,434 --> 00:11:17,293 ঠিকাছে, যদি তুমি না সরাতে চাও, আমি সরাবো। 181 00:11:17,318 --> 00:11:18,379 খেঁটে মরো। 182 00:11:31,644 --> 00:11:33,605 -আমার ডেস্ক সরাতে সাহায্য করো। -না। 183 00:11:33,630 --> 00:11:35,998 -হ্যাঁ। -না। -হ্যাঁ। -না। 184 00:11:36,023 --> 00:11:37,781 অনেক বেশি ব্রবডিংন্যাগিয়ান। 185 00:11:40,180 --> 00:11:42,037 তুমি এটা এখানে কেন রাখতে চাচ্ছ? 186 00:11:42,062 --> 00:11:45,271 এত বড় ডেস্ক তো তোমার প্রয়োজনের তুলনায় অসামঞ্জস্য। 187 00:11:45,296 --> 00:11:49,612 বেশ, তোমাকে জ্বালিয়ে মারা যদি এর উদ্দেশ্য ধরি, তাহলে বলবো, পুরোদমে সফল। 188 00:11:51,831 --> 00:11:54,420 ঠিক আছে। বুঝতে পেরেছি কী হচ্ছে। 189 00:11:54,445 --> 00:11:58,219 এটা হচ্ছে সেই শিশুসুলভ ক্রমবর্ধমান ইট মারলে পাটকেল বিনিময়ের... 190 00:11:58,244 --> 00:12:03,135 বাহানা শুরুর প্রথম ইট। ভালো মেরেছ। 191 00:12:03,424 --> 00:12:07,432 -ধন্যবাদ। -এবার আমার পাটকেলের জন্য অপেক্ষা করো। 192 00:12:07,603 --> 00:12:09,587 -এই শেল্ডন? -হ্যাঁ? 193 00:12:09,612 --> 00:12:10,466 না। 194 00:12:11,874 --> 00:12:14,177 দেখেছ কী করলাম? তোমার দিকে ঘুরিয়ে দিলাম। 195 00:12:20,474 --> 00:12:24,700 -দুঃখিত, অ্যাপ্রন খুলে আসতে হলো। -ওহ, না, ব্যাপার না। 196 00:12:24,725 --> 00:12:28,456 -কেমন আছ? -ঠিক আছি। মানে, ব্যস্ত। স্কুল, কাজ। 197 00:12:28,624 --> 00:12:29,891 -তুমি? -একই। 198 00:12:29,916 --> 00:12:32,423 আমি গ্রীষ্মে স্কুবা ড্রাইভিং কোর্স করতে গেছিলাম... 199 00:12:32,448 --> 00:12:35,215 পরে বুঝলাম আমার সমুদ্র ভয় করে। 200 00:12:36,665 --> 00:12:37,689 কপাল খারাপ। 201 00:12:37,714 --> 00:12:41,700 তুমি কাউকে চেনো না তো ওয়েট স্যুট কিনতে চায় এমন? ছেলেদের লার্জ মাপ। 202 00:12:43,772 --> 00:12:45,672 হ্যাঁ, বাদ দাও। ব্যাপার না। 203 00:12:45,697 --> 00:12:48,833 তো, তুমি কি নতুন কারো সাথে আছ? 204 00:12:49,044 --> 00:12:51,755 -সত্যি বলতে... -এই, কী অবস্থা এখানে? 205 00:12:51,780 --> 00:12:54,010 -কোনো পানীয় আনবো? -আমি নেবো না, ধন্যবাদ। 206 00:12:54,035 --> 00:12:55,618 -আমারও লাগবে না। -তোমরা কি খাবার অর্ডার করবে? 207 00:12:55,643 --> 00:12:57,530 -পরে হয়তো। -ঠিকাছে। 208 00:12:57,555 --> 00:13:00,184 -তো, তুমি কি কারো সাথে আছ? -না। 209 00:13:00,209 --> 00:13:04,159 এইটাই আমি ওকে বলেছিলাম আমাকে জিজ্ঞেস করার পর। আশা করছি বাড়াবাড়ি করি নি। 210 00:13:04,184 --> 00:13:07,175 -না, ঠিকাছে। -এই পেনি, একটু প্রাইভেসি পেতে পারি? 211 00:13:07,200 --> 00:13:09,440 ওহ, দুঃখিত। 212 00:13:12,656 --> 00:13:14,820 তোমার কী খবর? তুমি কি কারো সাথে আছ? 213 00:13:14,845 --> 00:13:19,683 আসলে, তুমি তো জানো ছেলেদের স্বভাব। আমাদের চাহিদা থাকে... তাই... 214 00:13:19,708 --> 00:13:23,769 -মানে তুমি অন্য মেয়েদের ডেট করছ? -মানে, সত্যিকারের মেয়ে না। 215 00:13:25,741 --> 00:13:27,850 এর মানে কি বেশ্যা ট্রলগুলোর সাথে? 216 00:13:28,951 --> 00:13:31,225 তোমাদের তৃষ্ণার্ত লাগছে। আমি আইস টি এনেছি। 217 00:13:31,250 --> 00:13:33,913 -ধন্যবাদ। -প্যাশন ফ্রুট। মেনুতে নতুন। 218 00:13:34,089 --> 00:13:35,886 আমি জানি। আমি এখানেই কাজ করি। 219 00:13:37,589 --> 00:13:41,261 হ্যাঁ, ঠিক বলেছ, ডার্লিং। তো, হাওয়ারড, ট্রল, হ্যাঁ নাকি না? 220 00:13:42,231 --> 00:13:45,894 -তোমার কি আর কোথাও যাওয়ার জায়গা নেই? -তোমাদের কথা শুনবো না এমন জায়গায় না। 221 00:13:48,475 --> 00:13:51,730 আচ্ছা, বেশ। দেখো, আমি মানছি... 222 00:13:51,755 --> 00:13:55,319 ইন্টারনেটে এমন অন্ধকার, নোংরা জায়গা রয়েছে... 223 00:13:55,344 --> 00:13:58,278 যেখানে ওয়ালোউইজার্ড নামটা ফিসফিস করে উচ্চারিত হয়। 224 00:14:00,216 --> 00:14:04,007 কিন্তু, একমাত্র যে কারণে আমি ওখানে যাই, আর একমাত্র যে কারণে আমি ওখানে জীবনে গেছি... 225 00:14:04,032 --> 00:14:06,980 সেটা হলো, আমার জীবনে কোনো আসল নারী নেই। 226 00:14:08,196 --> 00:14:10,984 -খুশি তুমি? -হ্যাঁ। এটা আমাকে কিছুক্ষণের জন্য আটকে রাখবে। 227 00:14:13,038 --> 00:14:15,208 হাওয়ারড, তোমার জীবনে আসল নারী ছিল। 228 00:14:15,233 --> 00:14:18,917 আমি তোমার ঠিক পাশের ঘরে ছিলাম যখন তুমি ওই ট্রল কে বারবার ক্লিক করে পাগল করে দিচ্ছিলে। 229 00:14:22,597 --> 00:14:26,138 হ্যাঁ, কিন্তু আমরা... মানে, তুমি আর আমি কখনো... 230 00:14:26,308 --> 00:14:28,193 -সেক্স করি নি? -হ্যাঁ। 231 00:14:28,218 --> 00:14:31,389 -সেটা কার দোষ? -কমপ্লিমেন্টারি নাচোস। 232 00:14:33,092 --> 00:14:34,748 উপভোগ করো। 233 00:14:35,050 --> 00:14:36,942 কখনো সেক্স করে নি? ওয়াও। 234 00:14:38,153 --> 00:14:40,212 কার দোষ ছিল মানে কী বলতে চাইছ? 235 00:14:40,237 --> 00:14:43,256 আমরা সেক্স করতে পারতাম। কিন্তু তুমি কখনো আগাওই নি। 236 00:14:43,281 --> 00:14:45,589 আমি ভাবি নি যে তুমি চাইছ আমি আগাই। 237 00:14:45,614 --> 00:14:49,295 হাওয়ারড, একটা মেয়ে তোমার মতো ছেলের সাথে, তার চেহারা, 238 00:14:49,320 --> 00:14:51,867 রসবোধ বা আঁটসাঁট হুচি প্যান্ট দেখে ডেট করে না... 239 00:14:52,668 --> 00:14:56,570 যদি না সে চায় যে ছেলেই একটা সময়ে আগাক। 240 00:14:57,186 --> 00:14:59,273 -সত্যি? -সত্যি। 241 00:14:59,975 --> 00:15:01,523 ধুর, কুত্তার বাচ্চা। 242 00:15:02,745 --> 00:15:04,381 আসলে ব্যাপারটা একটু বিব্রতকর... 243 00:15:04,406 --> 00:15:07,180 কিন্তু আমার ম্যানেজার বলছে, আমি আসলে ফ্রি নাচোস খাওয়াতে পারবো না... 244 00:15:07,205 --> 00:15:09,659 তাই, এটা রাখো, যখন মন চাবে, দিয়ো। 245 00:15:12,792 --> 00:15:14,783 মানে, আমরা সত্যিই মন খুলে কথা বলেছি। 246 00:15:14,957 --> 00:15:16,948 আমরা আবার ডেট করা শুরু করবো। 247 00:15:16,973 --> 00:15:18,601 ওহ, অভিনন্দন। 248 00:15:18,626 --> 00:15:20,577 তোমার ট্রল কে এখনো বলেছ? 249 00:15:21,210 --> 00:15:25,459 -পেনি তোমাকে বলেছে এটা? -না, স্টিভ প্যাটারসন বলেছে। 250 00:15:25,634 --> 00:15:29,299 ওই যে সরঞ্জামের ব্যবস্থাপনার ওই তেলতেলা ভোটকা লোকটা? 251 00:15:29,324 --> 00:15:31,764 -হ্যাঁ। -ও কিভাবে জানলো? 252 00:15:31,963 --> 00:15:33,745 ওই লোকই তো ট্রল গ্লিসিন্ডা। 253 00:15:35,080 --> 00:15:38,541 দুঃখিত বন্ধু, রুমের থারমোস্ট্যাট আমার দিকে... 254 00:15:38,566 --> 00:15:42,606 তাই তুমি এই আজাইরা ইন্ডিয়ান বাজনা না বন্ধ করলে এখানে মুম্বাইের মতোই গরম থাকবে ! 255 00:15:42,631 --> 00:15:46,864 আমি বাজনা বন্ধ করবো যদি তুমি ওই স্যালমোনেলা-রিডেন প্যারাকিট কে এখান থেকে বের করো। 256 00:15:46,889 --> 00:15:50,016 আহারে বেচারা, শেল্ডন তো পাখি ভয় পায়। 257 00:15:50,041 --> 00:15:53,470 শেল্ডন দেখো... পাখি, পাখি, পাখি। 258 00:15:53,495 --> 00:15:56,053 ব্যাস, আর না। এবার মার্শমেলো মৃত্যুর জন্য প্রস্তুত হও। 259 00:15:56,078 --> 00:15:57,894 আগুন খাও, শালা! 260 00:16:07,484 --> 00:16:08,593 তো, যাইহোক... 261 00:16:09,765 --> 00:16:11,624 তোমার আর বার্নাডেটের ব্যাপারে সুখবরই বলতে হবে। 262 00:16:11,649 --> 00:16:14,179 হ্যাঁ,আমি ওকে মিনি গলফ খেলতে নিতে চাচ্ছি। 263 00:16:14,204 --> 00:16:17,651 আমার মনে হয়, ওইটা তোমাদের জন্য সাধারণ গলফের মতোই হবে। 264 00:16:18,846 --> 00:16:22,666 খাটো হওয়ার খোঁটা? আসলেই? তুমি আমার থেকে মাত্র এক ইঞ্চির চতুর্থাংশের মতো লম্বা হবে। 265 00:16:22,691 --> 00:16:24,287 হ্যাঁ, সেটা ভুলো না যেন। 266 00:16:27,935 --> 00:16:30,529 -আমার ভালো লেগেছে। -আমারও। 267 00:16:30,904 --> 00:16:32,393 ওকে শুভ রাত্রির চুমু খাও। 268 00:16:39,066 --> 00:16:42,855 -ঠিক আছে, এবার একটু জিহ্বা। -ওখানেই থেমে যাও। 269 00:16:44,433 --> 00:16:47,276 আমরা মাত্র রোমান্স টাকে জাগ্রত করছি। 270 00:16:47,342 --> 00:16:52,216 এখনই লালা বিনিময় করে সময়টাকে নষ্ট করার দরকার নেই। 271 00:16:53,155 --> 00:16:56,750 এই লোকের কথা শুনো না। ও এটা চায়। জিহ্বা। 272 00:17:00,882 --> 00:17:01,729 দেখেছ? 273 00:17:04,565 --> 00:17:07,702 -এবার সামনে আগাও। -বেশি আগে হয়ে যাচ্ছে। 274 00:17:07,727 --> 00:17:10,637 বিশ্বাস করো, ও তৈরি। সামনে আগাও। 275 00:17:10,662 --> 00:17:14,805 না, না, না। একজন নারী ধীরে ধীরে প্রণয়ের... 276 00:17:14,894 --> 00:17:17,307 আবেদন পেতে পছন্দ করে। 277 00:17:18,955 --> 00:17:20,674 তুমি কিভাবে জানো? 278 00:17:21,979 --> 00:17:23,675 আমি পড়ি। 279 00:17:24,820 --> 00:17:28,813 আমার কথা শোনো, হাওয়ারড। সময় হয়েছে। সামনে আগাও এখনি। 280 00:17:32,744 --> 00:17:37,565 -কী করছ? -তুমি বলেছিলে... মানে, সামনে আগানো, মনে নেই? 281 00:17:37,603 --> 00:17:40,344 এখন তো না। আমরা একটা নতুন সম্পর্ক শুরু করছি। 282 00:17:40,369 --> 00:17:44,695 -আমার তোমাকে আবার চিনতে হবে। -না, মোটেই না। এই তো আমি। 283 00:17:44,720 --> 00:17:49,086 সেই তেজস্বী জাদুকর, সাথে তার রসবোধ আর হুচি প্যান্ট। 284 00:17:50,387 --> 00:17:53,313 ধৈর্য ধরো। আমরা আগাবো। 285 00:18:00,577 --> 00:18:02,077 বলেছিলাম। 286 00:18:08,363 --> 00:18:11,355 ওহ, ঈশ্বর... কীসের গন্ধ এটা? 287 00:18:15,675 --> 00:18:16,749 হ্যাঁ? 288 00:18:18,240 --> 00:18:21,997 -তুমি এখানে করছ টা কী? -আমি হাইড্রোজেন সালফাইড আর... 289 00:18:22,022 --> 00:18:23,420 অ্যামোনিয়া গ্যাস বানাচ্ছি। 290 00:18:23,445 --> 00:18:26,846 পোকামাকড় কমানোর ছোটো একটু পরীক্ষা। 291 00:18:27,449 --> 00:18:29,776 এতে কাজ হবে না, ভাই। আমি ভারতে বড় হয়েছি... 292 00:18:29,801 --> 00:18:32,096 এমন প্রদেশে, যেখানে রাস্তায় গরু হাঁটে... 293 00:18:32,121 --> 00:18:34,777 আর জীবনেও কোনো লোকের ঠিকমতো হাগু হয় না। 294 00:18:35,858 --> 00:18:37,889 আচ্ছা,দেখছি তুমি কতক্ষণ দম আটকে বসে থাকতে পারো। 295 00:18:38,039 --> 00:18:40,571 দেখছি তোমার এই ক্ষতিকর গ্যাসের বিরুদ্ধে আমার... 296 00:18:40,596 --> 00:18:45,124 দারুচিনি-আপেল-শুগন্ধি অ্যাারোমাথেরাপি মোমবাতি কতটা কাজ করে। 297 00:18:45,300 --> 00:18:47,860 তুমি কি বললে না যে তুমি হাইড্রোজেন সালফাইড গ্যাস বানাচ্ছ? 298 00:18:47,931 --> 00:18:49,867 -হ্যাঁ। -এটা কি দাহ্য না? 299 00:18:49,962 --> 00:18:50,974 অনেক বেশি। 300 00:18:51,857 --> 00:18:52,841 সর্বনাশ ! 301 00:19:02,508 --> 00:19:04,345 যুদ্ধ এখনো শেষ হয় নি। 302 00:19:05,887 --> 00:19:08,306 অনুবাদ এবং সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।