1
00:00:02,000 --> 00:00:17,200
প্যারাসাইট : দ্য গ্রে
সিজন : ০১
এপিসোড : ০৬
2
00:00:17,350 --> 00:00:18,601
ধুত্তোর!
3
00:00:18,601 --> 00:00:20,228
ওহ, ডেকন ক্যাং!
4
00:00:20,729 --> 00:00:22,605
আরে, চমৎকার শট ছিল।
5
00:00:24,315 --> 00:00:29,154
তোমার সাথে এক রাউন্ড গল্ফ খেলতে
চাই, কিন্তু মনে হয় না হারাতে পারবো।
6
00:00:29,988 --> 00:00:31,656
একদিন চেষ্টা তো করো।
7
00:00:31,656 --> 00:00:33,074
শুনলাম, তুমি নাকি
জু-ইউনকে বাইরে পাঠাচ্ছো...
8
00:00:33,074 --> 00:00:35,577
পড়াশোনা করার জন্য?
9
00:00:36,077 --> 00:00:36,911
এখনও নিশ্চিত নই।
10
00:00:37,704 --> 00:00:39,164
সে এখনও বেশ তরুণ।
11
00:00:40,373 --> 00:00:41,791
এরকম ব্যাপার নয়।
12
00:00:41,791 --> 00:00:45,086
কমবয়সে বিদেশে পাঠালে তারা আরো
ভালোভাবে ভাষাশিক্ষা করতে পারবে।
13
00:00:45,086 --> 00:00:46,171
তুমি ঠিক বলেছো।
14
00:00:46,796 --> 00:00:48,590
আসলে, আমি একটু চিন্তিত।
15
00:00:48,590 --> 00:00:51,176
যদি তারা ইতিমধ্যেই
পিছিয়ে পড়ে, কি হবে?
16
00:00:51,676 --> 00:00:55,472
তাদের ভবিষ্যৎও আমাদের মত
হতে পারে এবং...
17
00:00:55,472 --> 00:00:58,016
যথেষ্ট। তুমি আমাদের ডেকনদের
সামনে বিব্রত করছো।
18
00:00:58,016 --> 00:00:59,225
কিন্তু এটা সত্য।
19
00:00:59,726 --> 00:01:03,146
তোমার কেরিয়ারের কোন ভবিষ্যৎ নেই,
একজন পুলিশের বেতন অত্যন্ত কম।
20
00:01:03,146 --> 00:01:05,523
শীঘ্রই তোমার পদোন্নতির
সম্ভাবনাও দেখছি না।
21
00:01:06,024 --> 00:01:09,110
ঠিক আছে, যদি আমরা সবাই
একসাথে প্রার্থনা করি,
22
00:01:09,110 --> 00:01:11,279
সম্ভবত একটি অলৌকিক ঘটনা ঘটবে।
23
00:01:12,197 --> 00:01:13,031
আপনি ঠিকই বলেছেন।
24
00:01:13,656 --> 00:01:16,951
- হ্যাঁ।
- আচ্ছা, একটা কথা মনে পড়লো...
25
00:01:16,951 --> 00:01:17,952
আমাদের গির্জার যাজক,
26
00:01:18,536 --> 00:01:20,580
গত সপ্তাহ থেকে আসছেন না।
27
00:01:21,122 --> 00:01:22,540
আপনি এই ব্যাপারে কিছু শুনেছেন?
28
00:01:23,333 --> 00:01:24,459
আচ্ছা, আমি ঠিক জানি না।
29
00:01:24,459 --> 00:01:26,461
সেদিন যখন হেয়ার সেলুনে গেছিলাম,
সেখানে শুনলাম,
30
00:01:26,961 --> 00:01:30,423
যাজকের স্ত্রীকে কোনো কারণে
বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল।
31
00:01:31,007 --> 00:01:34,761
সাম্প্রতিক সময়ে তার সাথে যোগাযোগ
হয় নি, তাই আমি কিছুটা চিন্তিত।
32
00:01:35,512 --> 00:01:39,224
যখন আমি টহলে বের হবো,
তখন তার বাড়িতে খোঁজ নিয়ে আসবো।
33
00:01:39,224 --> 00:01:40,141
চিন্তা করবেন না।
34
00:01:40,141 --> 00:01:41,476
- ধন্যবাদ।
- অবশ্যই।
35
00:01:42,143 --> 00:01:44,479
ছোটোরা ভাষা শেখার জন্য
কোথায় যায়?
36
00:01:45,146 --> 00:01:46,272
সম্প্রতি কানাডা...
37
00:02:14,926 --> 00:02:15,927
কোরিয়ান জোয়ার সমতল।
38
00:02:16,427 --> 00:02:18,888
সম্প্রতি, জোয়ার সমতলের
প্রতি আগ্রহ বাড়ছে
39
00:02:18,888 --> 00:02:20,890
যেহেতু তারা কার্বন শোষণ
করতে পারে বলে গন্য করা হয়।
40
00:02:20,890 --> 00:02:24,519
একাডেমিক বিশ্ব জোয়ারের সমতলকে নীল কার্বন ইকোসিস্টেম বলে।
41
00:02:24,519 --> 00:02:26,646
কারণ তারা গ্রীনহাউস
গ্যাস কমায়।
42
00:02:26,646 --> 00:02:27,564
আজ আমরা...
43
00:02:27,564 --> 00:02:28,481
যাজক কিওন।
44
00:02:32,861 --> 00:02:34,529
আরে, আপনি তো বাড়িতেই
আছেন, যাজক।
45
00:02:34,529 --> 00:02:38,408
আমাদের সাথে আছেন হানকুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউন জি-হং।
46
00:02:38,408 --> 00:02:40,368
হ্যালো। আমি ইউন জি-হং।
47
00:02:40,910 --> 00:02:42,036
অধ্যাপক ইউন।
48
00:02:42,036 --> 00:02:43,371
পূর্বে উল্লেখ করা হয়েছে,
49
00:02:43,371 --> 00:02:46,374
ইউনেস্কো সাইট হিসেবে গঠনের জন্য মনোনীত কোরিয়ার জোয়ার সমতলের জন্য,
50
00:02:46,374 --> 00:02:50,253
কিছু শর্ত বিদ্যমান থাকা আবশ্যক,
আপনার মতামত কি?
51
00:02:50,253 --> 00:02:51,462
যাজক কিওন?
52
00:02:51,462 --> 00:02:54,883
প্রথমত, জোয়ারের সমতল
তৈরি করার জন্য,
53
00:02:55,675 --> 00:02:57,135
প্রায়ই বলা হয়ে থাকে
54
00:02:57,135 --> 00:03:01,931
অন্তত তিনটি মহাসামুদ্রিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে।
55
00:03:01,931 --> 00:03:03,516
এক মুহুর্তের মধ্যে আসছি।
56
00:03:24,245 --> 00:03:25,121
যাজক কিওন।
57
00:03:33,755 --> 00:03:37,217
হে ভগবান!
এটা কি? কি...
58
00:03:39,969 --> 00:03:43,056
তুমি কি পুলিশ?
59
00:03:43,056 --> 00:03:44,224
এটা কি?
60
00:03:48,895 --> 00:03:53,650
আমাদের প্রজাতির জন্ম একটি বিশেষ
উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হয়েছিল।
61
00:03:54,817 --> 00:03:55,652
আর সেই উদ্দেশ্য হল
"তোমার মত মানুষকে...
62
00:03:56,569 --> 00:03:57,403
খেয়ে ফেলা।"
63
00:03:58,321 --> 00:04:02,784
তাই, আমি মানুষ এবং মানুষের
পৃথিবীর উপর কিছু গবেষণা করেছি।
64
00:04:04,452 --> 00:04:07,372
অন্যান্য প্রজাতির তুলনায়,
65
00:04:08,539 --> 00:04:10,250
মনুষ্য প্রজাতি,
66
00:04:11,376 --> 00:04:12,752
নিজেদের বাঁচাবার জন্য
যেকোনো কিছু করতে পারে।
67
00:04:14,170 --> 00:04:15,880
তোমার ভয় পাওয়ার
দরকার নেই।
68
00:04:17,632 --> 00:04:21,427
আমি তোমাকে একটা
প্রস্তাব দেবো।
69
00:04:22,220 --> 00:04:23,054
আমি বিশ্বাস করি,
এই প্রস্তাব...
70
00:04:24,097 --> 00:04:26,391
তোমার পুরো জীবন
পাল্টে দিতে পারে।
71
00:04:28,017 --> 00:04:29,310
না মানলে,
72
00:04:30,812 --> 00:04:31,646
আমি তোমাকে
73
00:04:32,814 --> 00:04:33,898
এখানেই মেরে ফেলবো।
74
00:04:39,195 --> 00:04:40,029
আমি...
75
00:04:42,615 --> 00:04:44,450
শুধু একজন মানুষের উপর
দখল নিতে আসি নি।
76
00:04:44,951 --> 00:04:47,245
বরং পুরো মানব সংগঠনের
উপর দখলদারি করতে চাই।
77
00:04:48,871 --> 00:04:50,790
একটি মানব সংগঠনের
প্রধান হিসাবে,
78
00:04:51,291 --> 00:04:52,500
আমি সমস্ত মানুষের মস্তিষ্ককে,
79
00:04:54,002 --> 00:04:55,837
নিয়ন্ত্রণ করতে চাই।
80
00:05:10,226 --> 00:05:12,103
হাসির কারণ কি?
81
00:05:12,770 --> 00:05:15,023
এখন কি একটু গম্ভীর
হবার সময় নয়?
82
00:05:15,940 --> 00:05:18,234
একটা কথা তো মানতেই হবে,
আপনি খুব দ্রুত শিখছেন।
83
00:05:19,402 --> 00:05:20,236
যাই হোক,
84
00:05:21,821 --> 00:05:23,906
যদি আমাদের পরিকল্পনা
সফল হয়...
85
00:05:25,908 --> 00:05:28,786
আপনাকে সঠিকভাবে
সহায়তা করতে,
86
00:05:28,786 --> 00:05:30,330
আমাকে না হয় আপনার প্রধান
সহকারী বানিয়ে দেবেন?
87
00:05:32,290 --> 00:05:34,417
তুমি যা চাও,
তাই হয়ে উঠতে পারো।
88
00:05:36,586 --> 00:05:38,755
কিন্তু আগে আমাদের শীঘ্রই
মানব সংগঠনের উপর নিয়ন্ত্রণ চাই।
89
00:05:59,233 --> 00:06:01,652
নামিল-গুণে পরজীবীদের উপর
বিশেষ সাংবাদিক সম্মেলন
90
00:06:05,865 --> 00:06:06,949
হ্যালো।
91
00:06:06,949 --> 00:06:10,411
আমি কিম ছুল-মিন,
তৃতীয় সহিংস অপরাধ দলের অধিনায়ক।
92
00:06:11,079 --> 00:06:13,331
আজ, আমি আমাদের
পরজীবী তদন্তের বিষয়ে...
93
00:06:13,331 --> 00:06:15,792
আপনাদের অবহিত করতে চাই।
94
00:06:17,710 --> 00:06:19,253
সম্প্রতি, আমরা পরজীবি টাস্ক ফোর্সের সাথে একত্রে...
95
00:06:19,754 --> 00:06:23,466
একটি বড় মাপের পরিচ্ছন্নতা
অপারেশন সম্পন্ন করেছি।
96
00:06:23,466 --> 00:06:26,052
ফলে, আমাদের অঞ্চলের
প্রায় সব পরজীবীকে...
97
00:06:26,052 --> 00:06:29,764
আমরা নির্মূল করতে পেরেছি।
98
00:06:30,640 --> 00:06:32,266
তবে, আমরা নির্ধারণ করেছি,
99
00:06:32,266 --> 00:06:35,228
তাদের মধ্যে কেউ কেউ বেঁচে গেছে,
এবং এলাকায় লুকিয়ে বসে আছে।
100
00:06:35,228 --> 00:06:41,234
যেহেতু পূর্বোল্লিখিত সময় অনুযায়ী কোরিয়ান ফোক মিউজিক ফেস্টিভ্যাল,
101
00:06:41,234 --> 00:06:44,904
অনুষ্ঠিত হবে, আমরা জনগণকে,
সম্পূর্ণরূপে পরজীবি নির্মূল...
102
00:06:44,904 --> 00:06:49,450
না হওয়া পর্যন্ত
সতর্ক থাকার আহ্বান জানাই।
103
00:06:53,413 --> 00:06:54,747
একইসাথে,
আজ সিদ্ধান্ত হয়েছে
104
00:06:55,248 --> 00:06:58,251
ব্যক্তিগত তথ্য ডিসক্লোজার কমিটি
সিদ্ধান্ত নিয়েছে,
105
00:06:58,751 --> 00:07:00,420
এনাদের ব্যক্তিগত তথ্য
সর্বসমক্ষে নিয়ে আসার।
106
00:07:01,170 --> 00:07:03,881
জেওং সু-ইন,
২৯ বছর বয়সী।
107
00:07:04,382 --> 00:07:07,218
সেওল কাং-উ,
৪৫ বছর বয়সী।
108
00:07:08,302 --> 00:07:11,347
তারা দুজনেই
নামিল-গানের বাসিন্দা,
109
00:07:11,347 --> 00:07:14,142
মহিলা, এবং প্রায়
১৬০ সেন্টিমিটার লম্বা।
110
00:07:15,143 --> 00:07:16,436
এখানে যে দুই মহিলার
ছবি দেখতে পাচ্ছেন...
111
00:07:16,436 --> 00:07:17,603
মোট ৬,৮০০ ওয়ান হয়েছে।
112
00:07:17,603 --> 00:07:19,355
...তারা অত্যন্ত
বিপজ্জনক পরজীবী।
113
00:07:19,355 --> 00:07:24,360
যদি তাদের সম্মুখীন হন অথবা কাউকে অদ্ভুত আচরণ করতে দেখেন,
114
00:07:24,360 --> 00:07:28,156
দয়া করে টিপ পাঠান বা
অবিলম্বে নামিল থানায় অথবা...
115
00:07:28,739 --> 00:07:31,075
এনপিএ পরজীবী টাস্ক ফোর্সে
রিপোর্ট করুন।
116
00:07:31,826 --> 00:07:34,912
এই তথ্য এনপিএ ওয়েবসাইটে
উপলব্ধ আছে
117
00:07:34,912 --> 00:07:37,373
যাতে সকল নাগরিক এটি
পেতে পারে।
118
00:07:38,833 --> 00:07:42,920
আরও একবার, আমরা জনগণ এবং মিডিয়াকে অনুরোধ করছি
119
00:07:42,920 --> 00:07:46,591
আপনাদের কাছে থাকা যেকোনো তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।
120
00:07:46,591 --> 00:07:49,552
সবাই জানে, তুমি এখন কেমন দেখতে।
সাবধানে থাকতে হবে।
121
00:07:51,179 --> 00:07:53,389
কিন্তু তারা এরকম কঠোর
ব্যবস্থা নিচ্ছে কেন?
122
00:07:54,182 --> 00:07:56,601
মেয়র কোরিয়ান ফোক
মিউজিক ফেস্টিভালে আসছেন।
123
00:07:57,768 --> 00:08:01,022
যদি হেইডি এবং সেই দানবটিও দেখা
দেয়, সবকিছু ঘেঁটে যাবে।
124
00:08:01,647 --> 00:08:04,233
তাই তারা তখন মেয়রের শরীরে
প্রবেশ করার চেষ্টা করবে।
125
00:08:07,195 --> 00:08:09,113
কিউং-হি
126
00:08:14,702 --> 00:08:15,536
হ্যালো?
127
00:08:16,412 --> 00:08:17,455
বোন বলছি।
128
00:08:18,414 --> 00:08:21,584
তুই তোকে আমার বোন বলা
বন্ধ কর। বুঝেছিস!
129
00:08:22,126 --> 00:08:22,960
দেখা করা যাক।
130
00:08:23,586 --> 00:08:25,796
আমার মাথা খারাপ হয়েছে নাকি?
তোর সাথে দেখা করবো কেন?
131
00:08:27,423 --> 00:08:29,467
আমার তার সাথে দেখা করা দরকার
যে তোর সাথে আছে,
132
00:08:29,967 --> 00:08:31,677
আশা করি,
সে বুঝতে পারবে।
133
00:08:31,677 --> 00:08:33,012
আরে, ছাড় তো।
134
00:08:35,681 --> 00:08:36,641
হ্যাঁ, বলো।
135
00:08:36,641 --> 00:08:39,810
খবরে নিশ্চয়ই দেখেছো, যে
তুমি-আমি এখন একই নৌকার সওয়ারী।
136
00:08:40,811 --> 00:08:42,021
একবার দেখা করা যাক।
137
00:08:43,189 --> 00:08:45,274
আমি চেওঙ্গিল বোটানিক্যাল গার্ডেনে অপেক্ষা করবো।
138
00:08:48,569 --> 00:08:50,196
তুমি কি সত্যিই তার সাথে
দেখা করতে যাচ্ছো?
139
00:08:51,572 --> 00:08:53,741
যে দানব মিঃ ছুল-মিনকে
হত্যা করেছে,
140
00:08:54,242 --> 00:08:57,203
সে এখন একটা বড় শহরের
মেয়র হওয়ার চেষ্টা করছে।
141
00:08:59,872 --> 00:09:02,416
তাতে কি? আমরা দুজন
আসলেই কি করতে পারি?
142
00:09:02,416 --> 00:09:05,169
এই কারণেই, আমাদের পাশে
আরো লোকের দরকার।
143
00:09:05,250 --> 00:09:52,100
ভাবানুবাদ ও সম্পাদনা :
সুদীপ চক্রবর্তী।
144
00:09:52,174 --> 00:09:55,595
প্যারাসাইট : দ্য গ্রে
145
00:10:02,977 --> 00:10:03,811
ভাল কাজ করেছেন।
146
00:10:04,520 --> 00:10:05,354
ধন্যবাদ।
147
00:10:11,819 --> 00:10:13,904
আপনার ব্রিফিং দারুণ হয়েছে।
148
00:10:14,614 --> 00:10:15,865
ওহ, আপনাকে ধন্যবাদ।
149
00:10:17,116 --> 00:10:19,160
মনে হয় এটা সঠিক হয়েছে,
ঠিক যাতে আমরা সম্মত হয়েছিলাম।
150
00:10:19,160 --> 00:10:20,286
কোনো সমস্যা আছে কি?
151
00:10:20,286 --> 00:10:22,747
না, আমি এটাকে সমস্যা
বলতে চাই না।
152
00:10:22,747 --> 00:10:26,876
বলতে চাইছি, এত দিন আপনি পরিশ্রম
করলেন জেওং সু-র সুক্ষার জন্য।
153
00:10:28,878 --> 00:10:31,547
কিন্তু আজ মনে হচ্ছে
আপনার হৃদয়ের পরিবর্তন ঘটেছে।
154
00:10:33,215 --> 00:10:34,383
আপনিও কি
তাই মনে করেন?
155
00:10:35,551 --> 00:10:38,846
ব্যক্তিগত অনুভূতির আগে জনগণের
নিরাপত্তা আসা উচিৎ , তাই না?
156
00:10:39,722 --> 00:10:40,556
সত্যিই?
157
00:10:41,599 --> 00:10:43,517
খুব বেশিদিন হয় নি, আমরা যখন
স্যে-জিন চার্চে অভিযান চালাই,
158
00:10:43,517 --> 00:10:46,312
আপনি তার কিছু খুঁজে
পেয়েছিলেন, তাই না?
159
00:10:47,188 --> 00:10:49,065
জিনিসটা আপনি আপনার
পকেটে লুকিয়ে ফেলেছিলেন।
160
00:10:49,690 --> 00:10:52,902
পরে জিনিসটা তার কিনা, নিশ্চিত
করতে থিম পার্কে দেখা করেছিলেন।
161
00:10:53,861 --> 00:10:55,321
জিনিসটা কি ছিল?
162
00:11:00,368 --> 00:11:02,161
এখন সেই বিষয়ে কথা বলার
প্রয়োজনীয়তা আছে কি?
163
00:11:08,000 --> 00:11:10,419
আপনি এটা অস্বীকার করার
চেষ্টা করছেন,
164
00:11:10,419 --> 00:11:13,506
নাকি একেবারেই মনে নেই,
165
00:11:14,006 --> 00:11:15,466
আমি সঠিকভাবে
বলতে পারব না।
166
00:11:19,136 --> 00:11:21,430
তিনি জিয়ংকে নিয়ে খুব
আবেগপ্রবণ, জানেন তো?
167
00:11:21,430 --> 00:11:23,391
এই বিষয়ে পরে কথা হবে,
ঠিক আছে?
168
00:11:24,475 --> 00:11:25,476
চলুন, যাওয়া যাক।
169
00:11:30,022 --> 00:11:31,440
সে আমাকে সন্দেহ করে।
170
00:11:32,024 --> 00:11:33,526
তাকে রাস্তা থেকে সরিয়ে
দেওয়া যাক।
171
00:11:34,110 --> 00:11:36,362
- কিন্তু কেউ যেন কিছু বুঝতে না পারে।
- কিভাবে?
172
00:11:38,406 --> 00:11:39,824
মানুষ যে পদ্ধতিতে...
173
00:11:40,616 --> 00:11:42,076
একটা প্রতিষ্ঠানকে
কাজে লাগায়।
174
00:11:52,378 --> 00:11:55,005
এটা কি সঠিক জায়গা?
এখানে দেখা করতে রাজি হয়েছো?
175
00:11:56,507 --> 00:11:57,425
আমি টের পাচ্ছি।
176
00:11:58,175 --> 00:11:59,385
আরো ভিতরে যেতে হবে।
177
00:12:01,554 --> 00:12:03,055
সব জায়গা ছেড়ে
এখানে কেন?
178
00:12:06,350 --> 00:12:08,978
এত লোকের মাঝে যদি হেইডি এবং তার
মধ্যে লড়াই বাঁধে, বিরাট বিপর্যয় হবে।
179
00:12:09,562 --> 00:12:10,688
লড়তে চাইলে সে এখানে
ডাকতো না।
180
00:12:10,688 --> 00:12:12,523
ধুত্তোর, তুমি আমাকে
চমকে দিয়েছো।
181
00:12:12,523 --> 00:12:14,150
এখানেই অপেক্ষা করো।
182
00:12:14,942 --> 00:12:15,776
কেন?
183
00:12:15,776 --> 00:12:19,697
তোমার প্রতিশোধের তৃষ্ণা এই মুহূর্তে
তোমাকে বোঝা করে তুলেছে।
184
00:12:45,264 --> 00:12:46,682
দেখা করতে বললে কেন?
185
00:12:47,850 --> 00:12:50,519
তাকে শাস্তি দিতে, আমাদের প্রজাতির
সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে।
186
00:12:51,228 --> 00:12:54,315
যে যাজক কিউনের শরীর থেকে
গোয়েন্দা কিম ছুল-মিনের শরীরে স্থানান্তরিত হয়েছে।
187
00:12:55,357 --> 00:12:56,317
আমাকে তাকে হত্যা করতে হবে।
188
00:12:57,818 --> 00:13:00,780
সে ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে
সবাইকে জানিয়েছে।
189
00:13:01,572 --> 00:13:02,907
এটি একটি সুস্পষ্ট ফাঁদ।
190
00:13:03,407 --> 00:13:05,659
সে আমাদের এই ফাঁদে ফাঁসানোর
চেষ্টা করছে।
191
00:13:06,911 --> 00:13:08,454
আমার এতে কিছু
যায় আসে না।
192
00:13:11,874 --> 00:13:13,542
আমি তাকে হত্যা
করেই ছাড়বো।
193
00:13:14,710 --> 00:13:17,171
কিন্তু সে ইতিমধ্যেই একটি মানব
সংস্থাকে দখল করার চেষ্টা করছে।
194
00:13:18,881 --> 00:13:20,633
সে জানে, সংস্থাগুলির
শক্তি কোথায়।
195
00:13:23,594 --> 00:13:25,596
একটি একক প্রানী
দুর্বল হতে পারে,
196
00:13:26,305 --> 00:13:30,476
কিন্তু তাদের অনেকের দ্বারা গঠিত একটি
সংগঠন অত্যন্ত স্থিতিস্থাপক ও শক্তিশালী।
197
00:13:32,436 --> 00:13:34,355
সে এটা বুঝতে পেরেছিল।
198
00:13:35,356 --> 00:13:36,690
তুমি কি আমাকে সাহায্য
করতে বলছো?
199
00:13:38,150 --> 00:13:41,445
এই শরীরের মালিক তোমার সাথে
একমত হতে পারে, কিন্তু আমি নয়।
200
00:13:44,990 --> 00:13:46,826
তুমিও তাকে মারতে চাও,
তাই না?
201
00:13:47,910 --> 00:13:50,955
আমি এমন কোনো কাজ করতে চাই না,
যাতে আমার জীবনের ঝুঁকি আছে।
202
00:13:55,334 --> 00:13:56,293
কি বললে তুমি?
203
00:13:57,837 --> 00:13:59,964
শুধু বেঁচে থাকাই তোমার
কাছে গুরুত্বপূর্ণ?
204
00:14:14,895 --> 00:14:15,896
এই লোকটার দিকে তাকাও।
205
00:14:17,106 --> 00:14:19,525
মারা যেতে পারে জেনেও
সে আমাকে আক্রমন করলো।
206
00:14:19,525 --> 00:14:21,610
অবশ্যই এটা
যুক্তিসঙ্গত পছন্দ ছিল না।
207
00:14:22,361 --> 00:14:25,406
কিন্তু এখন বুঝতে পারছি
এই মানুষটা কি অনুভব করছে।
208
00:14:25,406 --> 00:14:28,826
আমি এটা বুঝতে পেরেছি, যখন সে আমাদের প্রজাতিকে হত্যা করেছিল।
209
00:14:28,826 --> 00:14:31,871
মিথ্যা কথা। তুমি আমার কষ্ট
কখনোই বুঝবে না !
210
00:14:33,038 --> 00:14:34,999
আমরা যেমন স্বাধীনভাবে
বাঁচতে পারি না,
211
00:14:35,875 --> 00:14:37,918
তেমনই,আমাদের প্রজাতিকে
আগে বাড়াতে পারি না ।
212
00:14:39,461 --> 00:14:42,673
আমরা কেবলমাত্র মানুষকে
পরজীবী করে তাদের খেতে পারি।
213
00:14:44,216 --> 00:14:46,468
পরজীবী হিসাবে তোমার জন্মগ্রহনের
জন্য আমরা দায়ী নই।
214
00:14:53,601 --> 00:14:54,768
তার কি হয়েছে?
215
00:14:55,477 --> 00:14:56,312
ঠিক বলেছো।
216
00:14:57,229 --> 00:14:59,523
আমাদের কাছে কোনো
বিকল্প ছিল না,
217
00:14:59,523 --> 00:15:01,442
তাই আমরা এই
প্রশ্ন করেছিলাম,
218
00:15:04,111 --> 00:15:06,322
"আমাদের অস্তিত্বের কারণ কি?"
219
00:15:09,116 --> 00:15:10,826
তখন আমাদের এক
প্রজাতি উত্তর দিয়েছিলেন...
220
00:15:12,786 --> 00:15:14,705
আমাদের একে অপরকে
রক্ষা করতে এসেছি।
221
00:15:16,457 --> 00:15:18,876
আমাদের একে অপরের উপর বিশ্বাস করতে হবে।
222
00:15:20,753 --> 00:15:23,881
এবং এইজন্য আমরা একটা সংস্থা
গঠন করে একসাথে লড়বো।
223
00:15:25,007 --> 00:15:27,843
যে আমাদের আমাদের
অস্তিত্বের অর্থ বুঝিয়েছেন...
224
00:15:30,512 --> 00:15:32,181
তাকে আজ আমি
হত্যা করতে চাই।
225
00:15:33,098 --> 00:15:34,141
তুমি অত্যন্ত বোকা।
226
00:15:35,017 --> 00:15:37,102
এইধরণের কথা যেসব
হারামি বলে,
227
00:15:37,102 --> 00:15:40,105
তারাই নিজেরা বেঁচে থাকার জন্য
অন্যের পিঠে প্রথম ছুরিকাঘাত করে।
228
00:15:42,483 --> 00:15:44,193
তুমি কি জানো,
সে কি করতে চায়?
229
00:15:44,193 --> 00:15:45,569
তুমি কি জানতে চাও?
230
00:15:45,569 --> 00:15:47,404
আগামীকাল যে উৎসব
হতে যাচ্ছে,
231
00:15:47,404 --> 00:15:49,782
তাতে নামচিওনের মেয়র
অংশগ্রহণ করবেন।
232
00:15:49,782 --> 00:15:52,242
আমি নিশ্চিত যে ওই হারামি তার
মস্তিষ্ক দখলের পরিকল্পনা করছে।
233
00:15:53,202 --> 00:15:55,287
সে যদি মেয়রের
মস্তিষ্ক দখল করে,
234
00:15:55,913 --> 00:15:59,166
তোমাদের দুজনের বেঁচে থাকা
আরো কঠিন হবে।
235
00:16:00,125 --> 00:16:02,586
শেষ পর্যন্ত, তোমরা মানুষের
দ্বারাই নিহত হবে।
236
00:16:03,170 --> 00:16:04,630
তোমরা দুজন
তখন কি করবে?
237
00:16:05,547 --> 00:16:07,549
সেই হারামি মেয়রকে
মারার আগেই,
238
00:16:07,549 --> 00:16:09,635
আমরা তাকে মেরে
ফেলতে পারি।
239
00:16:09,635 --> 00:16:11,095
এবং তারপর কাকে মারা হবে?
240
00:16:11,887 --> 00:16:13,222
তোমাকে, বুঝেছো?
241
00:16:13,806 --> 00:16:16,684
আমি তোমার মাথাটা আমার বোনের
শরীর থেকে ছিঁড়ে ফেলবো।
242
00:16:17,810 --> 00:16:20,312
তোমার পরিকল্পনার শেষ অংশ
তোমার ইচ্ছা মত হবে না,
243
00:16:20,813 --> 00:16:24,400
কিন্তু ততক্ষণ পর্যন্ত,
আমাদের লক্ষ্য একই।
244
00:16:38,372 --> 00:16:41,875
একজন সিভিলিয়ান সৈনিক নেতা, ছোই ইয়ং-জ্যে স্মৃতি হলের উদ্বোধনী অনুষ্ঠান
245
00:17:10,195 --> 00:17:12,406
আমার অনুরোধ করা ফলাফল
এখনো এসেছে কি?
246
00:17:15,701 --> 00:17:17,244
ঠিক আছে,
আমি ঠিক সেখানেই থাকবো।
247
00:17:19,747 --> 00:17:22,583
এটি এক নম্বর শিকারী কুকুরের
ময়নাতদন্তের চিত্র।
248
00:17:23,083 --> 00:17:24,334
এটি একটি
অস্ত্রের ছবি
249
00:17:24,334 --> 00:17:27,129
যা ওইসব পরজীবীরা
নিজেদের শরীরের ভিতর থেকে
250
00:17:27,129 --> 00:17:29,256
বিভিন্ন আক্রমনের সময়
ব্যবহার করেছে।
251
00:17:30,049 --> 00:17:32,885
আচ্ছা, এই অস্ত্র বানানো যেতে
পারে কিনা, বলা যাবে?
252
00:17:32,885 --> 00:17:36,472
আমরা একটি অনুরূপ সমন্বয় তৈরি করেছি একটি রান্নাঘরের ছুরি দিয়ে
253
00:17:36,472 --> 00:17:38,599
এবং ঘাড়ে ওইরকম কাটার
একটা চেষ্টা করেছিলাম।
254
00:17:38,599 --> 00:17:40,809
এটা একইরকম প্যাটার্ন
তৈরি করেছে।
255
00:17:40,809 --> 00:17:44,396
সুতরাং, তুমি বলছো উদ্দেশ্যমূলকভাবে
তৈরি অস্ত্র ব্যবহার করে এটা সম্ভব,
256
00:17:44,396 --> 00:17:47,691
কোনো পরজীবির ঘাড়ে হত্যার
আরোপ চাপানো, তাই না?
257
00:17:48,942 --> 00:17:51,945
হ্যাঁ দুর্ভাগ্যবশত,
এই বিষয়টা আমরা উপেক্ষা করেছি।
258
00:17:51,945 --> 00:17:54,782
কিন্তু এটা অবশ্যই সম্ভব, যে এটা
উদ্দেশ্যপ্রনোদিতভাবে করা হয়েছে।
259
00:17:55,532 --> 00:17:57,493
আমাদের কি মামলাটি
পুনরায় তদন্ত করা উচিত?
260
00:17:59,536 --> 00:18:00,370
না।
261
00:18:00,871 --> 00:18:04,500
এখনও কিছুই নিশ্চিত নয়।
আপাতত এটা নিজেদের মধ্যেই রাখি।
262
00:18:04,500 --> 00:18:05,417
হ্যাঁ, ম্যাডাম।
263
00:18:09,421 --> 00:18:10,839
হ্যাঁ, আমি স্টেশনে আছি।
264
00:18:12,341 --> 00:18:13,175
কি?
265
00:18:17,763 --> 00:18:18,889
ওহ, ক্যাপ্টেন ছোই।
266
00:18:19,389 --> 00:18:21,225
আমরা খবর পেয়েছি যে...৷
267
00:18:21,225 --> 00:18:25,229
স্যে-জিন চার্চে যে প্রতীক পাওয়া গেছিল, একই প্রতীক গ্যাংওন-ডোতে একটি গির্জায় আবিষ্কৃত হয়েছে।
268
00:18:26,230 --> 00:18:27,397
কেমন খবর?
269
00:18:27,397 --> 00:18:29,108
কখন এবং কিভাবে
আমরা এই রিপোর্ট পেয়েছি?
270
00:18:29,608 --> 00:18:32,111
আজ সকালে একজন অজানা ব্যক্তি
ক্যাপ্টেন কিমকে এই খবর দেন এবং
271
00:18:32,111 --> 00:18:33,237
এবং তিনি সদর দপ্তরে
রিপোর্ট করেন।
272
00:18:33,237 --> 00:18:34,446
ক্যাপ্টেন কিম?
273
00:18:36,782 --> 00:18:39,409
নামিল-গানের পরজীবী এখন
প্রায় নির্মূল,
274
00:18:39,409 --> 00:18:42,496
আমার মনে হয়, আপনার দলকে গ্যাংওন-ডোতে মোতায়েন করা উচিত।
275
00:18:43,122 --> 00:18:44,665
এ বিষয়ে আপনি কি
মনে করেন?
276
00:18:45,165 --> 00:18:48,418
মনে হয়, রিপোর্টটা সত্য কিনা সেবিষয়ে
আমাদের আগে খোঁজ নেওয়া দরকার।
277
00:18:48,418 --> 00:18:51,213
যদি সম্ভব হয় এখনই,
ধূসর দল সেখানে গিয়ে
278
00:18:51,213 --> 00:18:52,756
এই বিষয় নিশ্চিত করুক।
279
00:18:54,007 --> 00:18:55,717
এখানে থাকা পরজীবিদের
কি হবে?
280
00:18:55,717 --> 00:19:00,097
স্থানীয় পুলিশ বাহিনী তাদের
সামলাতে সক্ষম হবে।
281
00:19:01,056 --> 00:19:04,810
টিম গ্রের উচিৎ অবিলম্বে গ্যাংওন-ডুতে গিয়ে পরজীবিদের সাফ করা।
282
00:19:19,491 --> 00:19:20,909
অগ্রিম পার্টি,
প্রস্তুত হও!
283
00:19:21,410 --> 00:19:23,120
- এখন ওই দিকে যাও।
- হ্যাঁ, স্যার।
284
00:19:23,120 --> 00:19:25,122
তারা এত ব্যস্ত কেন?
285
00:19:25,122 --> 00:19:28,667
তারা উৎসবে মেয়রের নিরাপত্তা
রক্ষার ব্যবস্থা করছে।
286
00:20:13,045 --> 00:20:15,631
মনে হচ্ছে, তুমি আমাকে খুব
মিস করছো।
287
00:20:16,340 --> 00:20:17,174
এটা আমি।
288
00:20:18,425 --> 00:20:21,220
জেওং সু-ইন?
নাকি সেই দানব?
289
00:20:21,220 --> 00:20:23,722
অবশ্যই, এটি সেই দানব
যাকে তুমি মারতে চাও।
290
00:20:25,891 --> 00:20:27,893
আমি তো তোমাকে
ভীষণ পছন্দ করি।
291
00:20:28,477 --> 00:20:29,561
বলো, কি চাও?
292
00:20:30,354 --> 00:20:32,105
আমরা একটি ভুল করেছি।
293
00:20:32,689 --> 00:20:36,151
তুমি ঠিকই বলেছিলে,
গোয়েন্দা কাং পরজীবী নয়।
294
00:20:37,736 --> 00:20:38,654
সে একজন মানুষ।
295
00:20:38,654 --> 00:20:41,615
কিন্তু সে পরজীবিদের নেতা
যাজকের সাথে হাত মিলিয়েছে।
296
00:20:42,241 --> 00:20:45,577
সে তোমার যত্নে পালিত শিকারী
কুকুরটিকে হত্যা করেছে।
297
00:20:47,162 --> 00:20:50,249
এবং যাজককে সাহায্য করেছে ক্যাপ্টেন
কিমের শরীরে নিজেকে স্থানান্তর করতে।
298
00:20:53,168 --> 00:20:55,337
তুমি আগে বলেছিলে,
তারা দুজনেই পরজীবি।
299
00:20:56,296 --> 00:20:57,839
কিন্তু এখন সে
শুধুই বিশ্বাসঘাতক?
300
00:20:58,757 --> 00:21:02,094
খবরটা আমাকে এমন একজন পরজীবি
দিয়েছে যে আগে যাজকের পাশে ছিল।
301
00:21:02,844 --> 00:21:04,763
একটা আরো বড় সমস্যা
আসতে চলেছে।
302
00:21:05,472 --> 00:21:06,807
তাদের চূড়ান্ত লক্ষ্য,
303
00:21:07,641 --> 00:21:11,103
উৎসবে মেয়রকে হত্যা করে
তার শরীর দখল করা।
304
00:21:12,771 --> 00:21:14,940
- কি?
- আমি যা বলছি তা বিশ্বাস করো।
305
00:21:14,940 --> 00:21:16,733
আমরা এখনই সেখানে যাচ্ছি,
306
00:21:17,234 --> 00:21:18,443
তাকে মেরে ফেলার জন্য।
307
00:21:19,361 --> 00:21:22,531
আমরা ব্যর্থ হলে অন্য কেউ
এটা করবে এবং সফল হবে।
308
00:21:22,531 --> 00:21:26,576
তাই তোমারও উচিৎ, সেখানে এসে
তাকে হত্যা করতে সাহায্য করা।
309
00:21:36,837 --> 00:21:38,505
সে কি বলছে?
310
00:21:39,089 --> 00:21:39,923
কিছুই বলে নি।
311
00:21:40,549 --> 00:21:44,886
আমি এখন শীঘ্রই অনুষ্ঠিত উৎসবের জন্য আমার শক্তি সঞ্চয় করবো।
312
00:21:44,886 --> 00:21:47,180
অবশ্যই।
ঘুমিয়ে পড়ো।
313
00:21:55,731 --> 00:21:59,443
কিন্তু কাং ওন-সিওকের সাথে আসা যাজক তার মাথা কেটে ফেলেন...
314
00:22:00,068 --> 00:22:04,197
আর সেই হারামি তার শরীর দখল
করে সে হবার নাটক করছে!
315
00:22:04,197 --> 00:22:05,532
তোমরা আমার কথা
শুনছো না কেন?
316
00:22:08,035 --> 00:22:09,286
গাড়ি ঘোরাও।
317
00:22:09,286 --> 00:22:11,997
কি?
গ্যাংওয়ান-ডু যাবো না?
318
00:22:12,497 --> 00:22:15,292
আমি সম্পূর্ণ দায়িত্ব নেবো।
এখনই গাড়ি ঘোরাও।
319
00:22:16,043 --> 00:22:16,877
হ্যাঁ, ম্যাডাম।
320
00:22:51,370 --> 00:22:52,621
স্যার, এদিকে দেখুন।
321
00:22:53,121 --> 00:22:54,206
এখানে, স্যার।
322
00:23:08,303 --> 00:23:09,888
এখন পর্যন্ত সবকিছু
ঠিক আছে।
323
00:23:10,806 --> 00:23:13,058
হয়তো সে চাইছে আমরা
একটা সিন ক্রিয়েট করি।
324
00:23:14,309 --> 00:23:15,268
ওখানে সব ঠিক আছে তো?
325
00:23:17,854 --> 00:23:18,980
এখানেও তাই।
326
00:23:20,190 --> 00:23:22,150
- আমরা কি যাবো?
- না।
327
00:23:22,150 --> 00:23:24,319
আপাতত, হেইডির কথামত
অপেক্ষা করা যাক।
328
00:23:25,153 --> 00:23:27,906
তোমরা দুজনে কাছে এলে,
সেই জারজ অবিলম্বে লক্ষ্য করবে।
329
00:23:29,324 --> 00:23:30,700
দূরত্ব বজায় রাখো।
330
00:23:31,201 --> 00:23:33,954
কিছু হলে এসো।
আমি এখান থেকে নজর রাখছি।
331
00:23:35,080 --> 00:23:37,249
- স্যার, আপনি কিছু হট্টেক নিতে পারেন।
- ওহ, অবশ্যই।
332
00:23:37,249 --> 00:23:39,251
এটি নমিল-গানের সবচেয়ে
বিখ্যাত দোকান।
333
00:23:39,251 --> 00:23:40,168
- তাই নাকি?
- হ্যাঁ।
334
00:23:40,168 --> 00:23:41,670
- ওহ, স্বাগতম।
- হ্যালো।
335
00:23:42,254 --> 00:23:44,047
এটা বেশ সুস্বাদু দেখাচ্ছে।
336
00:23:44,047 --> 00:23:47,717
ঠিক আছে, মিস্টার মেয়রের জন্য
একটা বড় করে বানানো হচ্ছে।
337
00:23:47,717 --> 00:23:50,262
এই নিন। এটা গরম,
তাই সাবধানে খাবেন।
338
00:23:51,888 --> 00:23:53,765
- ওহ, ঈশ্বর!
- ওহ, না।
339
00:23:56,351 --> 00:23:58,645
এটি বেশ সুস্বাদু।
340
00:23:59,938 --> 00:24:02,190
এটা কি দেশীয়
ময়দা দিয়ে তৈরি?
341
00:24:03,108 --> 00:24:04,943
- না, এটা আমদানি করা ময়দা।
- কি?
342
00:24:06,653 --> 00:24:08,864
ময়দা দেশি-বিদেশী যাই হোক না
কেন, কিন্তু নামিল-গান সব ধরণের...
343
00:24:08,864 --> 00:24:11,158
সুস্বাদু খাবার বানানোর
জন্যই বিখ্যাত।
344
00:24:12,492 --> 00:24:15,036
- এখানকার বিশেষত্ব
আশ্চর্যজনক রান্নার দক্ষতা !
- সঠিক।
345
00:24:15,036 --> 00:24:16,163
হ্যাঁ, রান্নার দক্ষতা।
346
00:24:20,709 --> 00:24:22,335
আরে তোমরা, এখানে শুধু দাঁড়িয়ে
থেকো না।
347
00:24:22,335 --> 00:24:24,921
তিনি এরপর কোথায় যাচ্ছেন তা দেখো,
এবং সেখানে অপেক্ষা করো। তাড়াতাড়ি।
348
00:24:24,921 --> 00:24:25,964
- হ্যাঁ, স্যার।
- স্যার।
349
00:24:30,719 --> 00:24:31,803
এটা কি প্রয়োজনীয়?
350
00:24:33,138 --> 00:24:35,098
এমনকি সেখানে পুলিশ প্রহরা
থাকলেও, হেইডি এবং আমি...
351
00:24:35,098 --> 00:24:39,311
যদি একসাথে তাকে আক্রমণ করি,
আমাদের লক্ষ্য সফল হওয়া উচিৎ।
352
00:24:42,814 --> 00:24:45,358
হেইডি নিজের পরোয়া করে না,
সে চিন্তা করে...
353
00:24:47,736 --> 00:24:48,904
আমার জন্য।
354
00:24:49,404 --> 00:24:50,864
সে আমাকে বিপদে
ফেলতে চায় না।
355
00:24:53,325 --> 00:24:54,826
সে অত্যন্ত দুর্ভাগা।
356
00:24:56,161 --> 00:24:59,456
সেখানে সব লোকের মধ্যে, আমি মারা
যাবার সময় সে আমার ভিতরে এসেছিল।
357
00:25:01,416 --> 00:25:03,335
এই জন্য সে আমাকে পুরোপুরি
দখল করতে পারেনি।
358
00:25:05,086 --> 00:25:08,006
তার বেঁচে থাকার জন্য
তাকে প্রথমে আমাকে বাঁচাতে হয়।
359
00:25:09,925 --> 00:25:12,219
তাই, শেষ পর্যন্ত,
সে একটা অসম্পূর্ণ সত্তা হয়ে ওঠে,
360
00:25:13,553 --> 00:25:16,431
যে একবারে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের জন্য তার শক্তি ব্যবহার করতে পারে।
361
00:25:19,142 --> 00:25:22,771
সে তোমার বা অন্যদের মত অন্য শরীরে
নিজেকে স্থানান্তরিত করতে পারে না।
362
00:25:24,981 --> 00:25:25,815
তাই,
363
00:25:27,150 --> 00:25:28,568
সে কারণেই সে শক্তিশালী।
364
00:25:29,653 --> 00:25:30,487
কি?
365
00:25:30,987 --> 00:25:35,534
সাধারণত, যখন আমাদের প্রজাতির
কেউ একটি মানব শরীরের দখল নেয়,
366
00:25:35,534 --> 00:25:37,953
তখন, আমরা সেই দেহকে নিজেদের একটি অংশ বলে বিবেচনা করি না।
367
00:25:38,912 --> 00:25:41,957
এটি মানুষের গাড়ি চালানোর মতো।
368
00:25:42,874 --> 00:25:45,418
খারাপ হয়ে গেলে, অসুবিধাজনক
হলেও তুমি সেটা বাদ দিতে পারো।
369
00:25:47,128 --> 00:25:48,880
কিন্তু হেইডি তা
করতে পারে নি।
370
00:25:50,090 --> 00:25:52,008
তাকে নিজের একটি অংশ
রক্ষা করতে হয়েছিল।
371
00:25:53,134 --> 00:25:55,136
সেজন্য হেইডি
সবসময় শক্ত...
372
00:25:55,637 --> 00:25:57,556
এবং মরিয়া হয়ে
লড়াই করেছে...
373
00:25:58,557 --> 00:25:59,975
তোমাকে রক্ষা করার জন্য।
374
00:26:08,858 --> 00:26:09,859
সে এখানে পৌঁছে গেছে।
375
00:26:10,527 --> 00:26:11,361
কি? কোথায়?
376
00:26:33,633 --> 00:26:34,843
মেয়র সাহেব!
এই পথে!
377
00:26:51,276 --> 00:26:52,777
এখনই উৎসবের মাঠে
প্রবেশ করো।
378
00:26:52,777 --> 00:26:53,695
এগোও!
379
00:27:11,421 --> 00:27:12,881
মেয়রের কাছে যাও।
380
00:27:12,881 --> 00:27:13,965
- হ্যাঁ, ম্যাডাম।
- হ্যাঁ।
381
00:27:39,741 --> 00:27:41,368
তারা কি পাগল
হয়ে গেছে?
382
00:27:45,830 --> 00:27:47,082
চলুন, এখনই!
383
00:27:47,082 --> 00:27:48,208
দ্রুত ! উঠে পড়ুন।
384
00:27:51,127 --> 00:27:53,880
আরে, তারা মেয়রকে একটা বাড়ীর ভিতরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে?
385
00:27:53,880 --> 00:27:55,632
তাড়াতাড়ি এখানে এসো।
386
00:28:01,971 --> 00:28:04,432
জেওং সু-ইন,
আত্মসমর্পণ করো!
387
00:28:05,100 --> 00:28:05,934
বাইরে এসো!
388
00:28:06,935 --> 00:28:09,354
আমি এই মহিলাকে দেখছি।
তুমি এগিয়ে যাও।
389
00:28:10,980 --> 00:28:13,566
ভালো। এখন যা বলছি,
তাই করো।
390
00:28:15,610 --> 00:28:16,611
ধুত্তোর!
391
00:28:44,639 --> 00:28:46,307
তোমার কি সত্যিই আমাকে
মারার দরকার আছে?
392
00:28:49,310 --> 00:28:51,187
আমাদের লক্ষ্য
শুধু বেঁচে থাকা।
393
00:28:52,647 --> 00:28:56,401
আমি তোমাকে সহ
কাউকে আঘাত করতে চাই না।
394
00:28:57,694 --> 00:28:58,903
এরপর তোমার ইচ্ছা।
395
00:29:09,372 --> 00:29:10,206
এইদিকে দেখো।
396
00:29:24,304 --> 00:29:25,138
কি নারকীয় অবস্থা।
397
00:29:26,264 --> 00:29:27,265
মাথা উধাও।
398
00:29:33,354 --> 00:29:34,189
কোথায়?
399
00:29:34,773 --> 00:29:36,566
পিছনের পার্কিং লটে?
বুঝতে পেরেছি।
400
00:29:37,400 --> 00:29:39,110
পিছনের পার্কিং লটে
একটা গাড়ি
401
00:29:41,237 --> 00:29:42,864
আপনার জন্য
অপেক্ষা করছে, স্যার।
402
00:30:03,927 --> 00:30:04,928
কি খারাপ অবস্থা।
403
00:30:06,554 --> 00:30:07,388
আরে!
404
00:30:12,560 --> 00:30:13,686
আমরা আপনাকে বাঁচাতে এসেছি।
405
00:30:54,519 --> 00:30:57,480
এটি হোস্ট ছাড়া বেশিক্ষণ টিকতে পারবে না। আপনি মেয়রকে নিয়ে যান...
406
00:31:08,533 --> 00:31:10,827
এই, তুমি ঠিক আছো?
407
00:31:36,769 --> 00:31:37,604
সম্ভব হলে,
408
00:31:39,272 --> 00:31:40,106
আমাকে ক্ষমা করে দিও।
409
00:32:35,370 --> 00:32:36,871
কতক্ষণ আর বেঁচে
থাকতে পারবে?
410
00:32:42,126 --> 00:32:43,336
এখানে তো আর কেউ নেই,
411
00:32:44,087 --> 00:32:45,797
যার শরীরে আপনি নিজেকে
স্থানান্তরিত করতে পারবেন।
412
00:32:47,048 --> 00:32:47,882
আমরা কি করবো?
413
00:33:29,632 --> 00:33:31,092
আমাদের কোথায় যেতে হবে?
414
00:33:31,801 --> 00:33:34,053
- কোথায়?
- পিছনের পার্কিং লটে।
415
00:33:34,053 --> 00:33:35,555
- আমাদের সেখানে যেতে হবে।
- পেছনে?
416
00:34:25,271 --> 00:34:26,147
তাড়াতাড়ি চলুন!
417
00:34:31,903 --> 00:34:32,737
ডানদিকে!
418
00:34:52,381 --> 00:34:53,883
তাকেকে নিয়ে তাড়াতাড়ি যাও।
419
00:34:55,384 --> 00:34:58,554
হেইডি, সু-ইন,
আমি তোমার কাছে ফিরে আসবো!
420
00:35:55,027 --> 00:35:57,029
- আরে, তাড়াতাড়ি চলুন!
- মেয়র সাহেব!
421
00:35:57,029 --> 00:35:58,948
- আপনি ঠিক আছেন?
- তাঁকে এখান থেকে নিয়ে যান।
422
00:36:25,516 --> 00:36:26,350
মিউট্যান্ট।
423
00:36:28,019 --> 00:36:30,521
ওইদিন তুমি যখন চার্চে
এসেছিলে না,
424
00:36:31,022 --> 00:36:33,983
কেন তুমি আমাদের পরিবর্তে
মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিলে?
425
00:36:34,609 --> 00:36:37,904
আমার মনে হয়েছিল, তোমার দলে
আমার মত মিউট্যান্টের কোনো স্থান নেই।
426
00:36:38,821 --> 00:36:40,364
তোমার এরকম কেন
মনে হয়েছিল?
427
00:36:43,034 --> 00:36:45,161
কারণ তোমার সাথে মানুষের
কোনো পার্থক্য নেই।
428
00:36:46,120 --> 00:36:48,372
মানুষের সাথে আমার পার্থক্য নেই,
তাই কি?
429
00:36:50,291 --> 00:36:52,126
হ্যাঁ, ঠিকই বলেছো।
430
00:36:53,878 --> 00:36:57,548
মানুষ বা আমি, কেউই তোমার মত
মিউট্যান্টকে মেনে নিই না।
431
00:36:58,549 --> 00:37:01,928
কিন্তু এটাই মানব সংগঠনকে
শক্তিশালী করে তোলে।
432
00:37:02,720 --> 00:37:07,433
তারা সংখ্যাগরিষ্ঠকে স্বাভাবিক এবং সংখ্যালঘু মিউট্যান্টদের অস্বাভাবিক বলে।
433
00:37:07,433 --> 00:37:11,187
তারা সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে সংগঠনকে শক্তিশালী করে।
434
00:37:11,687 --> 00:37:13,147
এবং এইভাবেই
মানব সংগঠন,
435
00:37:13,147 --> 00:37:16,275
এতটা শক্তিশালী হয়ে ওঠে...
436
00:37:16,984 --> 00:37:21,530
যে আমাদের মত দুর্বল প্রজাতি তাদের
ক্ষমতার সামনে নতজানু হতে বাধ্য হয়।
437
00:37:22,782 --> 00:37:27,328
মানব সংস্থাগুলো একক লাভের জন্য
অনেক মানুষের বলিদান দেয়।
438
00:37:29,997 --> 00:37:33,334
এবং তাদের লক্ষ্য
অর্জন করার পরে,
439
00:37:35,002 --> 00:37:38,589
তারা শুধুমাত্র সেই ব্যক্তির প্রশংসা করে,
যিনি নেতা হিসেবে কাজ করেছেন।
440
00:37:40,841 --> 00:37:42,802
এবং তার নামে স্মারক
হল বানিয়ে দেয়।
441
00:38:04,949 --> 00:38:05,783
জেয়ং সু-ইন!
442
00:38:11,122 --> 00:38:11,956
হেইডি।
443
00:38:12,748 --> 00:38:15,167
সু-ইন।
444
00:38:16,502 --> 00:38:17,336
ধুত্তোর!
445
00:38:23,175 --> 00:38:26,846
মনে আছে, জন্মাবার পর আমাদের কি করতে আদেশ দেওয়া হয়েছিল?
446
00:38:27,805 --> 00:38:29,473
"একটা মানুষের মস্তিষ্ক
দখল করো।"
447
00:38:30,599 --> 00:38:31,809
তার মানে এই নয় যে,
448
00:38:32,476 --> 00:38:35,396
একজন মানুষের শরীর দখল
করতে হবে,
449
00:38:36,605 --> 00:38:39,191
বরং তাদের মস্তিষ্কের দখল নেবার
কথা বলা হয়েছিল,
450
00:38:39,191 --> 00:38:41,110
তাদের উপর রাজত্ব
চালানোর জন্য।
451
00:38:54,373 --> 00:38:56,250
এখন আমার সাথে যোগ দাও।
452
00:38:58,085 --> 00:38:59,086
আমরা যদি হাত মেলাই,
453
00:39:00,338 --> 00:39:04,050
মানব সংগঠনের উপর সম্পূর্ণ
অধিকার কায়েম করতে সমর্থ হবো।
454
00:39:07,178 --> 00:39:08,512
দুজনেই, ওখান থেকে
নড়বে না।
455
00:39:18,439 --> 00:39:19,482
গুলি করো।
456
00:39:23,986 --> 00:39:26,364
ক্যাপ্টেন চোই, কি করছো তুমি?
গুলি করো!
457
00:39:29,533 --> 00:39:32,620
মাথা হারাতে না চাইলে,
গুলি করো!
458
00:39:33,162 --> 00:39:34,288
এখনই!
459
00:40:32,638 --> 00:40:34,890
তুমি কি জানতে,
আমি তাকেই গুলি করতে যাচ্ছি?
460
00:40:36,684 --> 00:40:39,937
না। ভবিষ্যদ্বাণী করার মত
ক্ষমতা আমার নেই।
461
00:40:41,814 --> 00:40:44,442
তাহলে আমার পরিবর্তে তাকে
আক্রমণ করলে কেন?
462
00:40:45,776 --> 00:40:47,111
আমি তোমাকে
বিশ্বাস করেছিলাম।
463
00:40:50,990 --> 00:40:53,075
জেওং সু-ইন
এক অদ্ভুত মেয়ে।
464
00:40:53,993 --> 00:40:56,495
সে মানুষের কাছে বহুবার
আঘাত পেয়েছে,
465
00:40:56,996 --> 00:40:59,915
কিন্তু তা সত্বেও, সে তাদের উপর
নিজের বিশ্বাস হারায় নি।
466
00:41:00,958 --> 00:41:03,002
পরিবর্তে, সে অন্যদের দিকে
নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
467
00:41:04,211 --> 00:41:05,337
সবার জন্য সে সবকিছু
করতে তৈরী ছিল।
468
00:41:08,507 --> 00:41:09,717
আমি তার মত ভালো
469
00:41:10,718 --> 00:41:12,344
হতে চেয়েছিলাম।
470
00:41:16,098 --> 00:41:19,643
আমি জানি, জেওং সু-ইন মনে মনে
ভীষণ একাকীত্ব অনুভব করে।
471
00:41:21,395 --> 00:41:23,230
সে মানুষের মাঝে
বাঁচতে চায়।
472
00:41:25,858 --> 00:41:27,860
সু-ইন !
473
00:41:29,487 --> 00:41:31,947
জেওং সু-ইন!
সু-ইন, তুমি ঠিক আছো?
474
00:41:33,491 --> 00:41:35,034
সু-ইনের খেয়াল রেখো।
475
00:41:38,329 --> 00:41:39,288
আরে! না.
476
00:41:40,414 --> 00:41:44,293
সু-ইন। ওহ, আমি কি করব?
এই, জেওং সু-ইন!
477
00:41:44,293 --> 00:41:45,920
আরে! এসব কি হচ্ছে?
478
00:41:45,920 --> 00:41:47,338
কি হয়ে গেল?
479
00:41:47,338 --> 00:41:48,964
সু-ইন, জাগো।
480
00:41:51,634 --> 00:41:52,468
ক্যাপ্টেন।
481
00:41:53,886 --> 00:41:55,763
তাদের দ্রুত হাসপাতালে
নিয়ে যাও।
482
00:41:57,223 --> 00:41:59,225
জেওং সু-ইন কি
পরজীবী নয়?
483
00:42:02,144 --> 00:42:03,938
এরা দুজন সাধারণ মানুষ।
484
00:43:19,680 --> 00:43:21,890
- তুমি কেমন আছো?
- কি?
485
00:43:25,185 --> 00:43:26,020
কাজ করছি।
486
00:43:27,271 --> 00:43:28,397
কাজ কখন শেষ হবে?
487
00:43:30,024 --> 00:43:30,858
দুই ঘন্টার মধ্যে।
488
00:43:35,404 --> 00:43:38,115
ভীষণ পরিশ্রম করছো।
ক্লান্ত হয়ে পড়ো না ?
489
00:43:40,326 --> 00:43:42,328
তোমার খবর কি?
কেমন আছো?
490
00:43:42,995 --> 00:43:43,829
আমি?
491
00:43:44,663 --> 00:43:46,332
আমি একটি নতুন সংগঠনে
যোগদান করেছি।
492
00:43:47,625 --> 00:43:50,252
মনে আছে, গতবার তোমার
যোগদানের পর কি হয়েছিল ?
493
00:43:50,794 --> 00:43:52,838
আমি নিজেও সংগঠন
শুরু করতে পারি।
494
00:43:54,214 --> 00:43:56,175
কিন্তু, একা কিছু করা সমস্যা।
495
00:43:56,675 --> 00:43:58,802
তাছাড়া, পৃথিবীটা খুব
কঠিন জায়গা।
496
00:44:07,686 --> 00:44:08,520
এই নাও।
497
00:44:11,523 --> 00:44:12,650
এটা আমার নূতন সংগঠন।
চিত্তাকর্ষক, তাই না?
498
00:44:12,650 --> 00:44:14,485
টিম গ্রে-র নূতন সদস্য।
499
00:44:15,569 --> 00:44:18,155
ক্যাপ্টেন ছোই আমাকে এই
পুরো পোশাকটি দিয়েছে।
500
00:44:18,656 --> 00:44:19,740
আমার কাছে
এখন বীমাও আছে।
501
00:44:21,158 --> 00:44:22,117
তোমার কি হিংসা হচ্ছে?
502
00:44:23,160 --> 00:44:24,495
এটার সম্পর্কে
অনেক চিন্তা করেছি।
503
00:44:24,995 --> 00:44:27,831
কিন্তু এটা ছাড়া আমার কাছে
আর কোনো বিকল্পও তো ছিল না ?
504
00:44:31,126 --> 00:44:31,960
হ্যাঁ।
505
00:44:33,087 --> 00:44:34,088
তোমার জন্য ভালো হয়েছে।
506
00:44:42,221 --> 00:44:43,055
কি?
507
00:44:44,306 --> 00:44:45,724
তুমি কি কিছু
বলতে এসেছো?
508
00:44:46,767 --> 00:44:49,144
সত্যি বলতে, আমি গতকাল
একটি চিঠি পেয়েছি।
509
00:44:49,770 --> 00:44:50,604
ব্যাপারটা হলো...
510
00:44:52,606 --> 00:44:54,191
হেইডি এটা পাঠিয়েছিল।
511
00:44:56,735 --> 00:44:58,612
সে চাইলে তোমাকে নিজেই
দিতে পারতো,
512
00:44:58,612 --> 00:45:02,116
কিন্তু সে চেয়েছিল, আমি এটা
তোমাকে পড়ে শোনাই।
513
00:45:04,118 --> 00:45:04,952
শুরু করছি।
514
00:45:06,453 --> 00:45:07,621
"হাই, জেওং সু-ইন।"
515
00:45:09,915 --> 00:45:11,458
ঠিক আছে,
আমি ঠাট্টা করবো না।
516
00:45:12,960 --> 00:45:15,587
"যেহেতু এটা আমার প্রথম চিঠি,
একটু অদ্ভুত লাগতে পারে।
517
00:45:15,587 --> 00:45:17,047
তাই ভুল ত্রুটি মাফ কোরো।"
518
00:45:18,340 --> 00:45:20,134
"আমি অনেক চিন্তা করেছি
যে আমাদের প্রজাতি,
519
00:45:20,134 --> 00:45:23,095
কোন অস্তিত্বের ব্যাপারে
কথা বলেছিল।"
520
00:45:24,263 --> 00:45:26,348
"আমি এখনও এই প্রশ্নের
উত্তর পাই নি,
521
00:45:27,182 --> 00:45:29,685
কিন্তু আমি খুশি
যে তুমি আমার হোস্ট
522
00:45:30,352 --> 00:45:34,565
যাকে আমি পরাশ্রয়ী করলেও মস্তিষ্ক
সম্পূর্ণরূপে দখল করতে ব্যর্থ হয়েছি।"
523
00:45:39,737 --> 00:45:42,531
আগে যেটা লেখা আছে, সেটা
তোমার নিজের পড়া উচিৎ।
524
00:45:42,531 --> 00:45:44,408
আমি সেটা পড়তে
পারবো না।
525
00:46:02,551 --> 00:46:03,385
সু-ইন !
526
00:46:04,845 --> 00:46:07,973
ক্যাপ্টেন ছোই বলেছেন, তার দলে
তোমার জন্য একটি জায়গা আছে।
527
00:46:08,640 --> 00:46:11,977
এরকম একা থেকো না। যোগ দিতে চাইলে আমাকে একটি ফোন কোরো।
528
00:46:12,728 --> 00:46:13,562
আবার দেখা হবে।
529
00:46:20,194 --> 00:46:23,572
তুমি এটা পছন্দ করো আর নাই
করো, তুমি একা নও।
530
00:46:51,475 --> 00:46:52,893
তাহলে, এই ব্যক্তি কে?
531
00:46:53,894 --> 00:46:55,729
তিনি নিজেকে একজন
তদন্তকারী সাংবাদিক,
532
00:46:56,230 --> 00:46:59,483
এবং পরজীবি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ
হিসাবে পরিচয় দিয়েছেন।
533
00:46:59,983 --> 00:47:03,445
তিনি বলেছেন, তার কাছে কিছু
গুরুত্বপূর্ণ তথ্য আছে।
534
00:47:03,445 --> 00:47:05,781
কি? তিনি পাগল নন,
এই ব্যাপারে তুমি নিশ্চিত তো?
535
00:47:20,504 --> 00:47:21,755
অপেক্ষা করার জন্য ধন্যবাদ।
536
00:47:22,464 --> 00:47:25,425
ইনি ক্যাপ্টেন ছোই জুন-কিয়ং,
গ্রে দলের নেতা।
537
00:47:26,343 --> 00:47:27,177
আপনি কে?
538
00:47:28,846 --> 00:47:31,431
হ্যালো ম্যাডাম,
আমার নাম শিনিচি ইজুমি।
539
00:47:31,500 --> 00:50:10,000
ভাবানুবাদ ও সম্পাদনা :
সুদীপ চক্রবর্তী।
সাবটাইটেল ভালো লাগলে অবশ্যই
রেটিং ও ফিডব্যাক দেবেন। সবাই
ভালো থাকবেন।