1
00:00:06,744 --> 00:00:40,070
অনুবাদ ও সম্পাদনা
:.:.: মোহাম্মদ ইউসুফ :.:.:
1
00:00:51,468 --> 00:00:52,803
না!
2
00:01:03,772 --> 00:01:04,773
দো দো।
3
00:01:16,952 --> 00:01:18,036
দো দো।
4
00:01:18,912 --> 00:01:20,038
দো দো।
5
00:01:20,581 --> 00:01:21,581
না!
6
00:01:47,065 --> 00:01:49,109
"আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নত হচ্ছি..."
7
00:01:51,945 --> 00:01:53,363
"যেন আমার প্রাণের বিনিময়ে..."
8
00:01:55,991 --> 00:01:57,326
"ওর জীবন তিনি ফিরিয়ে দেন।"
9
00:02:18,180 --> 00:02:19,180
জং গ্যু-ওন!
10
00:02:21,892 --> 00:02:22,934
দো দো।
11
00:02:24,936 --> 00:02:26,188
আমি থাকতে তোমার কিচ্ছু হবে না।
12
00:02:37,449 --> 00:02:38,449
জং গ্যু-ওন!
13
00:02:40,243 --> 00:02:41,536
তুমি কি...
14
00:02:42,537 --> 00:02:43,914
মৃত্যুর হাত থেকে
আমাকে ফিরিয়ে আনলে?
15
00:02:47,918 --> 00:02:49,336
আমি শুধু নিজেকে বাঁচিয়েছি।
16
00:02:53,507 --> 00:02:54,508
না!
17
00:02:56,468 --> 00:02:57,468
কেন করলে এটা?
18
00:03:09,064 --> 00:03:10,857
জং গ্যু-ওন!
19
00:03:11,441 --> 00:03:13,485
যেয়ো না!
20
00:03:14,403 --> 00:03:16,488
প্লিজ, আমাকে ছেড়ে যেয়ো না!
21
00:03:16,571 --> 00:03:18,865
তোমাকে আমার অনেক
কিছু বলার আছে!
22
00:03:19,658 --> 00:03:21,493
জং গ্যু-ওন, আমি সবকিছু এখন জানি!
23
00:03:21,576 --> 00:03:22,702
জানো, আমার সব মনে পড়েছে?
24
00:03:23,245 --> 00:03:24,996
আমার নাম ওলসিম ছিল, তাই না?
25
00:03:26,164 --> 00:03:27,707
আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম।
26
00:03:27,791 --> 00:03:29,584
কিন্তু, তোমার সাথে
অকস্মাৎ দেখা হয়ে যায়!
27
00:03:30,419 --> 00:03:32,754
তারপর থেকে জীবনের প্রতি আবারও
আমার ভালোবাসা জাগে!
28
00:03:34,339 --> 00:03:37,592
তুমি কে কী তাতে কিচ্ছু
আসে যায় না আমার!
29
00:03:37,676 --> 00:03:40,178
আমাকে একা রেখে চলে যেয়ো না!
30
00:03:40,262 --> 00:03:41,263
প্লিজ, যেয়ো না!
31
00:03:41,346 --> 00:03:43,640
তোমাকে ছাড়া আমি বাঁচব না!
32
00:03:44,266 --> 00:03:46,101
যেয়ো না, প্লিজ!
33
00:04:17,048 --> 00:04:18,341
জং গ্যু-ওন!
34
00:04:19,009 --> 00:04:20,427
জং গ্যু-ওন!
35
00:04:25,307 --> 00:04:26,683
জং গ্যু-ওন!
36
00:04:28,602 --> 00:04:30,645
প্লিজ, যেয়ো না!
37
00:04:50,457 --> 00:04:51,500
তাহলে...
38
00:04:54,169 --> 00:04:56,171
এই সিদ্ধান্তটাই তুমি নিলে।
39
00:05:23,406 --> 00:05:25,593
ডেমনেরা জীবিত কাউকে মেরে ফেলতে কিংবা
মৃত কাউকে পুনরীজ্জিবিত করতে পারে না।
40
00:05:25,617 --> 00:05:28,620
নিয়মের বরখেলাপ করলে নরকের আগুন
তাঁদেরকে শাস্তিস্বরূপ গ্রাস করে নেবে।
41
00:05:54,980 --> 00:06:00,443
"এপিসোড ১৬"
আমাদের নিজস্ব স্বর্গ
42
00:06:01,444 --> 00:06:03,738
মনে হচ্ছে একটা গোলকধাঁধায়
শুধু চক্কর খাচ্ছি।
43
00:06:05,657 --> 00:06:07,242
মি. জং কি এখনও নিখোঁজ রয়েছে?
44
00:06:07,325 --> 00:06:10,203
হ্যাঁ, এটা নিশ্চিত যে উনি ঘটনাস্থলে ছিলেন...
45
00:06:10,287 --> 00:06:12,038
কিন্তু, গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ।
46
00:06:12,747 --> 00:06:15,333
মিসেস দো এখনও ট্রমায় আছেন,
মুখ ফুটে কিছু বলছেনও না।
47
00:06:16,835 --> 00:06:18,044
আর, নু সুক-মিন...
48
00:06:19,045 --> 00:06:21,298
এখনও আবোল তাবোল বকে চলেছে।
49
00:06:22,090 --> 00:06:24,134
বদ্ধ উন্মাদের মতো
আচরণ করছেন তিনি।
50
00:06:26,928 --> 00:06:28,263
আমি জিতেছি!
51
00:06:31,891 --> 00:06:34,436
তোদের দু'জনকেই নিজ হাতে
শেষ করে দিয়েছি!
52
00:07:26,112 --> 00:07:27,364
দো দো, দ্রজা খোলো!
53
00:07:29,449 --> 00:07:31,701
আমার মনে হয় দরজা ভাঙতে হবে।
54
00:07:33,328 --> 00:07:34,328
প্লিজ, শুরু করুন।
55
00:07:42,837 --> 00:07:43,837
দো দো ম্যাডাম!
56
00:07:52,681 --> 00:07:54,015
তোমার ঠান্ডা লেগে যাবে।
57
00:07:56,351 --> 00:07:58,436
পোষাকটা বদলে নাও।
58
00:07:59,020 --> 00:08:01,523
বাইরে সূর্যের আলো
আর বাতাস গায়ে মাখো...
59
00:08:01,606 --> 00:08:03,127
নয়ত অসুখ করবে!
60
00:08:17,038 --> 00:08:18,164
আমি আর...
61
00:08:21,084 --> 00:08:22,877
পেরে উঠছি না।
62
00:08:29,259 --> 00:08:32,095
জং গ্যু-ওন আর আমার পাশে নেই।
63
00:08:37,726 --> 00:08:39,352
ও আশেপাশে থাকলে...
64
00:08:41,855 --> 00:08:44,524
আমি সেটা দেখতে না
পারলেও বুঝতে পারতাম।
65
00:08:49,571 --> 00:08:50,947
কিন্তু এখন...
66
00:08:53,116 --> 00:08:55,076
ওর উপস্থিতি টের পাচ্ছি না।
67
00:08:58,204 --> 00:08:59,497
দো দো...
68
00:08:59,581 --> 00:09:01,583
এভাবে তো জীবনটা চলতে পারে না।
69
00:09:03,543 --> 00:09:04,878
এভাবে চলতে থাকলে...
70
00:09:05,587 --> 00:09:07,380
অচিরেই মারা যাবে তুমি।
71
00:09:11,468 --> 00:09:12,844
আমি মরব না।
72
00:09:14,637 --> 00:09:15,972
পারব না মরতে।
73
00:09:18,892 --> 00:09:21,394
আমার এই জীবনটা
জং গ্যু-ওনের দেওয়া উপহার।
74
00:09:23,396 --> 00:09:25,774
এই জীবন্ত নরকেই আমাকে
বেঁচে থাকতে হবে।
75
00:09:28,860 --> 00:09:30,528
এটাই আমার শাস্তি।
76
00:09:31,362 --> 00:09:33,656
এটাকে শাস্তি কেন বলছ?
77
00:09:34,491 --> 00:09:36,618
তুমি তো ভুল কিছু করোনি।
78
00:09:37,702 --> 00:09:39,370
ও আমার কারণে মারা গেছে।
79
00:09:41,372 --> 00:09:42,624
সব আমার দোষ।
80
00:09:44,834 --> 00:09:46,628
যদি আমার সাথে ওর দেখা না হতো... ?
81
00:09:50,548 --> 00:09:51,841
আমিই ওকে মেরে ফেলেছি।
82
00:09:55,637 --> 00:09:56,846
এটা আমার দোষ।
83
00:09:58,932 --> 00:10:00,350
আমিই ওকে মেরে ফেলেছি।
85
00:10:25,708 --> 00:10:28,837
মিসেস দো'কে দ্বিতীয়বারের মতো
এরকম অবস্থায় দেখলাম।
86
00:10:31,172 --> 00:10:33,508
তাঁর বাবা মায়ের শেষকৃত্যের
অনুষ্ঠানেও সে এরকম অবস্থায় ছিল।
87
00:10:36,219 --> 00:10:39,013
তাঁকে দেখে মনে হচ্ছিল দুনিয়ার সাথে
তাঁর কোনো সংযোগ নেই।
88
00:10:48,898 --> 00:10:49,899
কোনমতে...
89
00:10:52,360 --> 00:10:54,529
সে নিজেকে ধরে রাখতে পারলেও...
90
00:11:00,243 --> 00:11:01,828
যে কোনো সময় বালুর ঢিবির
মত ভেঙে পড়তে পারে।
99
00:13:39,694 --> 00:13:42,780
ম্যারি ক্রিস্টমাস, গ্যু-ওন।
100
00:13:49,871 --> 00:13:51,914
ভেবেছিলাম এবারের ক্রিস্টমাসটা
আমরা একসাথে কাটাব...
101
00:13:53,374 --> 00:13:54,625
কিন্তু, তুমি চলে গেলে।
102
00:14:02,133 --> 00:14:03,551
মনে হচ্ছে যখন মারা গেলে...
103
00:14:07,013 --> 00:14:08,806
আমার অস্তিত্বের একটা অংশও...
104
00:14:10,141 --> 00:14:11,851
তোমার সাথে সাথে মারা গেছে।
105
00:14:21,402 --> 00:14:22,904
আমার সাথে একটা চুক্তি করো।
106
00:14:27,283 --> 00:14:28,368
জং গ্যু-ওন।
107
00:14:29,452 --> 00:14:30,578
আমি চাই...
108
00:14:34,624 --> 00:14:36,084
তুমি আবারও ফিরে আসো।
109
00:16:27,153 --> 00:16:28,362
জং গ্যু-ওন!
110
00:16:58,684 --> 00:16:59,769
আমরা কি এখন...
111
00:17:00,645 --> 00:17:01,896
নরকে আছি? i
112
00:17:32,718 --> 00:17:34,053
আমি কি মারা গেছি?
113
00:17:35,304 --> 00:17:36,430
নাকি, স্বপ্ন দেখছি?
114
00:17:45,356 --> 00:17:46,566
তুমি মারাও যাওনি...
115
00:17:47,608 --> 00:17:48,859
স্বপ্নও দেখছ না।
116
00:17:52,989 --> 00:17:55,491
ম্যারি ক্রিস্টমাস, দো দো!
117
00:18:02,540 --> 00:18:03,666
আমি ফিরে এসেছি।
118
00:18:53,257 --> 00:18:55,259
আমার এখনও বিশ্বাস হচ্ছে না!
119
00:18:58,888 --> 00:19:02,433
তোমাকে ছাড়া এই দুনিয়াটা
সাক্ষাৎ নরকের মতো ঠেকছিল।
120
00:19:09,982 --> 00:19:11,067
আমারও।
121
00:19:13,361 --> 00:19:15,071
তোমাকে ছাড়া থাকাটাই...
122
00:19:16,864 --> 00:19:18,282
আমার কাছে নরকতুল্য।
123
00:19:21,911 --> 00:19:23,079
তোমার হাতটা দাও।
124
00:19:38,469 --> 00:19:39,470
একটু চার্জ হওয়া দরকার।
125
00:19:41,931 --> 00:19:43,057
হ্যাঁ।
126
00:19:43,140 --> 00:19:44,140
আমারও চার্জ হওয়া দরকার।
127
00:19:52,942 --> 00:19:53,776
ধন্যবাদ!
128
00:19:53,859 --> 00:19:55,152
অসংখ্য ধন্যবাদ!
129
00:19:57,822 --> 00:20:01,325
ক্রিস্টমাসে মিরাকল অনেক কিছুই হয়।
130
00:20:03,703 --> 00:20:04,829
কিন্তু, আচানক এমন বদলালে কেন?
131
00:20:04,912 --> 00:20:07,456
তুমি তো বলেছিলে,
তুমি স্রেফ একজন পর্যবেক্ষক।
132
00:20:08,958 --> 00:20:10,793
ও একটা চুক্তি করতে চেয়েছিল।
133
00:20:11,961 --> 00:20:14,839
তুমি চলে যাওয়ায় আমাকে
নাক গলাতেই হলো।
134
00:20:14,922 --> 00:20:16,173
চুক্তি?
135
00:20:18,300 --> 00:20:20,302
ওকে কি নরকে পাঠাতে চাচ্ছ?
136
00:20:21,846 --> 00:20:23,222
আমাদেরকে নিয়ে আর কোনো খেলা...
137
00:20:23,305 --> 00:20:24,640
চিন্তা করো না।
138
00:20:24,724 --> 00:20:26,225
ওর চুক্তির মূল্য...
139
00:20:27,059 --> 00:20:28,519
ইতোমধ্যেই পরিশোধ হয়ে গেছে।
140
00:20:30,396 --> 00:20:32,022
একটা বাজী ধরা যাক।
141
00:20:32,606 --> 00:20:34,191
যদি আমি আমার ক্ষমতা ফিরে পাই...
142
00:20:34,275 --> 00:20:35,818
আর, দো দো-হিমিদা বেঁচে থাকে...
143
00:20:35,901 --> 00:20:36,986
তুমি হেরে যাবে।
144
00:20:37,069 --> 00:20:38,154
আমি তোমাকে বলেছিলাম যে...
145
00:20:38,988 --> 00:20:40,364
সেটা কখনোই ঘটবে না।
146
00:20:40,948 --> 00:20:42,283
ওটা কি এখনও বৈধ?
147
00:20:43,284 --> 00:20:44,744
মানে, যে জুয়াটাতে আমি জিতলাম।
148
00:20:45,870 --> 00:20:48,998
যদি আমার কখনো কোনো ইচ্ছে থাকে...
149
00:20:50,791 --> 00:20:51,959
সেটা কি পূরণ করবে?
150
00:20:53,461 --> 00:20:55,129
তুমি কি আমার কাছে সাহায্য চাইছ?
151
00:20:56,714 --> 00:20:57,715
হ্যাঁ।
152
00:21:01,552 --> 00:21:04,764
তোমার কাছ থেকে সাহায্য চাওয়া
ছাড়া আসলে আমার গতি নেই।
153
00:21:06,390 --> 00:21:08,559
কেবল তোমাকেই কেবল
ভরসা করতে পারি।
154
00:21:19,862 --> 00:21:23,824
যদি আমার মধ্যে ভাবাবেগ থাকত,
তবে রীতিমত পাগলই হয়ে যেতাম।
155
00:21:24,450 --> 00:21:28,579
এই বসুন্ধরায় অসংখ্য অসহায়
মানুষ বাস করে।
156
00:21:28,662 --> 00:21:32,166
তাই, মানুষের মতো ভাবাবেগ ধারণ করলে...
157
00:21:33,042 --> 00:21:35,085
আমার আসলে চলবে না।
158
00:21:39,507 --> 00:21:40,883
তুমি ঠিকই বলেছিলে।
159
00:21:41,926 --> 00:21:43,135
কারোরই...
160
00:21:43,928 --> 00:21:45,971
আশা হারানো উচিৎ নয়।
161
00:21:46,472 --> 00:21:48,307
তুমিও ঠিক বলেছিলে।
162
00:21:48,390 --> 00:21:50,726
দুঃখ বিনা সুখের কদর করা যায় না।
163
00:21:51,644 --> 00:21:52,937
এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি।
164
00:21:54,647 --> 00:21:57,608
তাহলে, আমরা এখন সমানে সমান।
165
00:21:58,192 --> 00:21:59,485
একটা খেয়াল হঠাত মাথায় আসলো।
166
00:22:00,945 --> 00:22:05,950
তুমি জুয়া খেলায় পারদর্শী না হওয়াটা
আদতে শাপেবর হয়েছে।
168
00:22:08,661 --> 00:22:10,287
- কী বললে?
- আবার বলব?
169
00:22:10,371 --> 00:22:12,873
- আমি জুয়া খেলায় পারদর্শী না?
- একদমই না।
170
00:22:12,957 --> 00:22:14,917
একবারই তো হেরেছি।
চলো আরেকবার বাজী ধরি।
171
00:22:15,000 --> 00:22:17,711
এবার আমি জিতলে তোমার নাম
নিশানা চিরতরে দুনিয়া থেকে মিটে যাবে।
172
00:22:17,795 --> 00:22:18,838
নাহ!
173
00:22:18,921 --> 00:22:20,214
পাগলা কুকুরে কামড়ালেও
সেটা এখন সম্ভব না।
174
00:22:20,297 --> 00:22:23,759
মানুষের মাঝে থাকতেই এখন
আমার ভালো লাগছে।
175
00:22:24,260 --> 00:22:26,846
তাছাড়া, তোমার একজন
বিশ্বস্ত কর্মী দরকার।
176
00:22:27,388 --> 00:22:30,975
আমার মত সুদর্শন আর পরিশ্রমী কর্মী
আর কোথাও পাবে না।
178
00:22:35,312 --> 00:22:36,438
আমারও...
179
00:22:39,066 --> 00:22:40,651
তোমাকে এই কাজের
জন্য পারফেক্ট মনে হয়।
180
00:22:41,610 --> 00:22:42,610
আমারও তাই মনে হয়।
182
00:22:51,662 --> 00:22:53,747
সানওল ফাউন্ডেশন
183
00:22:53,831 --> 00:22:57,293
"ক্ষমতা ছাড়া একজন ডেমনের সাথে একজন
মানুষের তেমন কোনো পার্থক্য নেই।"
184
00:22:57,376 --> 00:22:58,376
ডিরেক্টর জং!
185
00:22:58,711 --> 00:23:00,671
আমার ডিরেক্টর জং!
186
00:23:03,716 --> 00:23:06,719
ভয় পাইয়ে দিয়েছিলে একদম।
অমন ষাঁড়ের মত তেড়ে আসে কেউ?
187
00:23:06,802 --> 00:23:07,928
ডিরেক্টর জং।
188
00:23:08,012 --> 00:23:09,597
গ্যে-ইয়ং, প্লিজ কাছে এসো না।
189
00:23:12,099 --> 00:23:14,852
মাত্রই মৃত্যুর মুখ থেকে ফিরলাম।
আবারও মেরে ফেলতে চাচ্ছ নাকি আমাকে?
190
00:23:16,353 --> 00:23:18,731
আমরা ভেবেছিলাম এবার
আপনাকে সত্যি সত্যি হারিয়েছি!
191
00:23:18,814 --> 00:23:20,414
কী যাতা বলছ এসব? ভুলে যাও কেন
যে আমি একজন ডেমন?
192
00:23:20,441 --> 00:23:22,109
আমি মরব কেন?
193
00:23:29,450 --> 00:23:32,077
ক্রিস্টমাস তো শেষ।
এখন গাছ সাজাচ্ছ যে?
194
00:23:32,161 --> 00:23:33,370
কী আসে যায়
195
00:23:33,996 --> 00:23:35,914
আমাদের ক্রিস্টমাস তো মাত্র শুরু হলো।
196
00:23:39,376 --> 00:23:42,630
ক্রিস্টমাস সম্পর্কে যা বলেছিলে এবার
সেটা বোঝা আরম্ভ করেছি।
197
00:23:42,713 --> 00:23:43,756
মানে?
198
00:23:43,839 --> 00:23:45,479
ক্রিস্টমাস তোমাকে বেশ
আনন্দে উজ্জীবিত করে।
199
00:23:46,133 --> 00:23:47,133
একইভাবে আমিও অনুভব
করা শুরু করেছি।
200
00:23:47,843 --> 00:23:50,596
তোমার সাথে থাকলে
নিজেকে উজ্জীবিত মনে হয়।
201
00:23:54,016 --> 00:23:55,726
তুমি নিশ্চয়ই আমার ক্রিস্টমাস হবে।
202
00:23:58,187 --> 00:23:59,605
বাচ্চাদের মতো হয়ে গেলে নাকি?
203
00:24:00,189 --> 00:24:01,732
মন্দ বলোনি।
204
00:24:06,320 --> 00:24:07,446
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা।
205
00:24:37,518 --> 00:24:39,186
তুমি কি আমার বাবার সাথে...
206
00:24:43,941 --> 00:24:46,026
কী চুক্তি করেছিলে সে
সম্পর্কে বিস্তারিত বলবে?
207
00:24:52,658 --> 00:24:54,243
আমার জানতে খুব ইচ্ছে হয়...
208
00:24:54,326 --> 00:24:55,994
যদি সেটা অপ্রয়োজনীয় সত্যও হয়।
209
00:25:04,837 --> 00:25:05,879
সে রাতে...
210
00:25:08,841 --> 00:25:10,551
বেশ বৃষ্টি হচ্ছিল।
211
00:25:11,844 --> 00:25:13,053
ট্রাফিক আপডেট
212
00:25:13,554 --> 00:25:17,266
সেয়ংসু ব্রিজের অভিমুখে বেশ
কয়েকটি গাড়ি দূর্ঘটনায় পড়েছে।
214
00:25:17,349 --> 00:25:19,435
মুষলধারে বৃষ্টির কারণে।
215
00:25:25,941 --> 00:25:27,067
ওগো।
216
00:25:28,402 --> 00:25:29,528
ব্যাথা হচ্ছে?
217
00:25:30,446 --> 00:25:32,406
ডাক্তার!
218
00:25:34,450 --> 00:25:36,577
ইমারজ্যান্সি মেডিক্যাল সেন্টার
219
00:25:36,660 --> 00:25:37,995
আমরা প্রায় পৌঁছে গেছি।
220
00:25:38,078 --> 00:25:39,246
একটু সহ্য করো।
221
00:25:43,584 --> 00:25:45,085
এক সেকেন্ড, ডাক্তার।
222
00:25:45,169 --> 00:25:47,129
প্লিজ, আমার স্ত্রী'কে একটু দেখুন।
আমরা কার এক্সিডেন্ট করেছি!
223
00:25:47,171 --> 00:25:49,923
স্যরি, এই মুহূর্তে ইমারজ্যান্সি রুমসহ
সকল বেড ফিলাপ হয়ে গেছে।
224
00:25:50,007 --> 00:25:52,134
অন্য হাসপাতালে যান। আমি দুঃখিত।
225
00:26:03,645 --> 00:26:05,731
ওগো!
226
00:26:07,858 --> 00:26:10,194
আমি আর পারছি না!
227
00:26:13,030 --> 00:26:15,532
না, এটা হতে পারে না!
228
00:26:17,034 --> 00:26:18,243
বাঁচাও!
229
00:26:18,327 --> 00:26:19,995
কেউ আমাদেরকে বাঁচাও!
230
00:26:21,413 --> 00:26:25,209
প্লিজ, কেউ আমার স্ত্রীকে বাঁচাও।
231
00:26:27,002 --> 00:26:28,712
ভয় পেয়ো না।
232
00:26:39,139 --> 00:26:40,516
প্লিজ, আমাদেরকে বাঁচান।
233
00:26:40,599 --> 00:26:43,143
আমার স্ত্রীকে এখুনি
ডাক্তার না দেখালে ও মারা যাবে।
234
00:26:45,813 --> 00:26:49,107
এক চুক্তিতে দুটো জীবন বাঁচানো?
235
00:26:49,191 --> 00:26:50,776
খারাপ না।
236
00:26:50,859 --> 00:26:52,361
আমি আপনার ইচ্ছে পূরণ করব।
237
00:26:53,570 --> 00:26:54,905
একটা শর্ত।
238
00:26:54,988 --> 00:26:56,573
এগুলো এখন ম্যাটার করে না।
239
00:26:56,657 --> 00:26:57,658
যা বলবেন তাই করব।
240
00:26:57,741 --> 00:26:59,076
একটু কি শুনেও দেখবেন না?
241
00:26:59,910 --> 00:27:01,036
পরে তো আফসোস করবেন।
242
00:27:01,119 --> 00:27:02,454
না।
243
00:27:02,538 --> 00:27:04,373
আমি কখনোই আফসোস করব না।
244
00:27:05,541 --> 00:27:07,334
আচ্ছা, যেমনটা আপনার মর্জি।
245
00:27:25,102 --> 00:27:28,355
তুমি তখনও আমাকে বাঁচিয়েছিলে।
246
00:27:30,607 --> 00:27:32,067
আমি বাঁচাইনি।
247
00:27:32,985 --> 00:27:34,403
তোমার বাবা তোমাকে বাঁচিয়েছিল।
248
00:27:35,529 --> 00:27:36,613
তাঁর আত্মত্যাগই...
249
00:27:38,615 --> 00:27:39,700
তোমাকে বাঁচিয়েছে।
250
00:27:43,954 --> 00:27:45,539
আগে কেন বলোনি আমাকে?
251
00:27:47,332 --> 00:27:49,835
তোমাকে আর বিভ্রান্ত করতে চাইনি।
252
00:27:52,087 --> 00:27:53,839
কারণ, এটা তো সত্য...
253
00:27:54,715 --> 00:27:55,966
আমার কারণে তুমি
সত্যিই দূর্দশার মুখোমুখি হয়েছিলে।
254
00:27:57,843 --> 00:27:59,845
তুমি আমার দূর্দশার কারণ নও।
255
00:28:00,679 --> 00:28:04,224
আমার বাবা মায়ের সাথে দশটা
অপূর্ব বছর কাটিয়েছি।
256
00:28:05,559 --> 00:28:08,520
তাঁরা তাঁদের মমতা আর ভালোবাসা...
257
00:28:09,313 --> 00:28:11,523
উজাড় করে দিয়েছে আমাকে।
258
00:28:13,275 --> 00:28:16,153
হয়ত তাঁরা জানত আমার সাথে থাকা
তাঁদের থাকা সময়টা সীমিত।
259
00:28:25,412 --> 00:28:26,830
তুমি আমাকে রক্ষা করেছ।
260
00:28:29,291 --> 00:28:30,459
অতীত জীবনেও...
261
00:28:31,793 --> 00:28:32,878
এবং, বর্তমানেও।
262
00:28:37,674 --> 00:28:39,092
তুমিও আমাকে বাঁচিয়েছ।
263
00:28:40,969 --> 00:28:42,512
আমাকে নরকের আগুনের...
264
00:28:46,391 --> 00:28:47,684
গ্রাস হওয়া থেকে বাঁচিয়েছ।
265
00:29:29,643 --> 00:29:31,728
মিরায় ফুড এন্ড বেভারেজ।
266
00:29:38,610 --> 00:29:40,195
গুড মর্নিং।
267
00:29:40,279 --> 00:29:42,072
আপনাদেরকেও গুড মর্নিং।
268
00:29:42,864 --> 00:29:43,865
অনেকদিন পর দেখা হলো।
269
00:29:43,949 --> 00:29:45,575
গুড মর্নিং।
270
00:29:51,790 --> 00:29:53,417
থ্যাংক ইউ, মিস শিন।
271
00:29:53,500 --> 00:29:55,294
না, ধন্যবাদটা আপনার প্রাপ্য।
272
00:29:57,546 --> 00:29:59,548
আবারও আপনাকে দেখে ভালো লাগছে।
273
00:30:00,632 --> 00:30:02,718
জ্বি।
274
00:30:04,011 --> 00:30:05,554
মি. জু স্যেওক-হুন
আপনার জন্য অপেক্ষা করছে।
275
00:30:11,977 --> 00:30:15,063
ওদেরকে অনেকদিন পর একসাথে দেখলাম।
276
00:30:15,147 --> 00:30:16,523
চেহারা কেমন গ্লো করছে লক্ষ্য করেছ?
277
00:30:16,606 --> 00:30:18,859
ওদের চেহারা সবসময়ই গ্লো করে!
278
00:30:18,942 --> 00:30:21,403
মিসেস দো আর মি. জং উভয়েরই!
279
00:30:21,987 --> 00:30:23,107
ওরা নিশ্চয়ই কোথাও ঘুরতে গিয়েছিল।
280
00:30:23,613 --> 00:30:27,075
মনে হচ্ছে আরো বড়ো
কোনো কাহিনী আছে।
281
00:30:27,159 --> 00:30:28,159
কি কাহিনী?
282
00:30:28,910 --> 00:30:29,745
আমার ভুলও হতে পারে।
283
00:30:29,828 --> 00:30:32,789
উনাদের সম্পর্কটা বেশ গভীর হলেও...
284
00:30:32,873 --> 00:30:34,833
অজস্র বাধাবিপত্তি পেরিয়ে নিশ্চয়ই
তাঁদের সম্পর্ক আজ এই অবস্থানে!
285
00:30:34,916 --> 00:30:37,627
তোমার মুখে এবার আমার
বিশ্বাস দৃঢ় হলো।
286
00:30:37,711 --> 00:30:39,431
ওরা নিশ্চয়ই কোনো ট্যুরে গিয়েছিল।
287
00:30:39,463 --> 00:30:41,590
বললাম তো, আমার তা মনে হয় না।
288
00:30:43,675 --> 00:30:44,718
মি. জং!
289
00:30:45,886 --> 00:30:49,097
বলেছিলাম না দো দো'কে কষ্ট দিলে
আমি চুপ করে থাকব না?
290
00:30:49,181 --> 00:30:50,432
এর সমস্যাটা কী?
291
00:30:53,518 --> 00:30:56,646
এরকম হুট করে উধাও হয়ে যেয়ো না আর।
নইলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেব।
292
00:30:58,357 --> 00:30:59,858
আমাকে নিয়ে পাগলামিটা
এবার বন্ধ করো না?
293
00:30:59,941 --> 00:31:01,151
অসহ্য লাগছে একদম।
294
00:31:02,694 --> 00:31:04,196
তোমাকে আবারও দেখে
বেশ ভালো লাগছে।
296
00:31:06,865 --> 00:31:09,242
ভাইরে, তোমার পায়ে পড়ি এবার!
297
00:31:09,326 --> 00:31:11,328
দো দো, বাঁচাও!
298
00:31:11,411 --> 00:31:12,621
আমার দিকে দেখো!
299
00:31:12,704 --> 00:31:14,581
- আর যেন এরকমটা না হয়!
- দো দো।
300
00:31:15,248 --> 00:31:16,291
দো দো!
301
00:31:17,459 --> 00:31:18,668
হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
302
00:31:18,752 --> 00:31:21,505
- সাত নাম্বার টেবিলে দুটো স্যুপ!
- দুই নাম্বার টেবিলে দুটো ফ্রাইড রাইস!
303
00:31:21,588 --> 00:31:24,091
- খাবার কেমন ছিল?
- বেশ সুস্বাদু ছিল!
304
00:31:24,674 --> 00:31:25,674
থ্যাংক ইউ।
305
00:31:30,097 --> 00:31:32,766
দশজন কাস্টোমারকে রেফার
করলে এক বাটি রাইস স্যুপ ফ্রি।
306
00:31:33,600 --> 00:31:34,600
থ্যাংক ইউ।
307
00:31:35,102 --> 00:31:38,230
আবারও আসবেন কিন্তু!
308
00:31:38,313 --> 00:31:40,190
- সময়টা ভালো কাটুক আপনার!
- সময়টা ভালো কাটুক আপনার!
309
00:31:43,652 --> 00:31:45,570
আমাকে ছাড়া অন্যদের সার্ভ
করার সাহস হয় কী করে?
311
00:32:04,172 --> 00:32:05,715
ওয়েলকাম, বস!
312
00:32:05,799 --> 00:32:07,551
- ওয়েলকাম, বস!
- ওয়েলকাম, বস!
313
00:32:10,095 --> 00:32:11,805
এসবের কী দরকার ছিল?
314
00:32:11,888 --> 00:32:13,569
শুনলাম, তোমাদের রাইস স্যুপ নাকি
সবাইকে মাতোয়ারা করে দিচ্ছে।
315
00:32:13,598 --> 00:32:14,891
এক বাটি স্যুপ নিয়ে আসো।
316
00:32:14,975 --> 00:32:17,185
সাথে, কিছু পটেটো ফ্রাই দিয়ো।
317
00:32:18,645 --> 00:32:22,941
কোথায় আছিস রে সব? এক বাটি গরমাগরম
রাইস স্যুপ, সাথে পটেটো ফ্রাই!
318
00:32:23,024 --> 00:32:25,878
- আনছি!
- আনছি!
319
00:32:25,902 --> 00:32:28,488
একটা পার্সেলও দিয়ে দিয়ো সাথে?
320
00:32:29,114 --> 00:32:31,783
- ভাবীর জন্য নিশ্চয়ই?
- তা আর বলতে!
321
00:32:31,867 --> 00:32:33,493
দিচ্ছি পার্সেল!
322
00:32:34,703 --> 00:32:36,580
কেমন ছিলেন আপনি?
323
00:32:36,663 --> 00:32:40,375
- আপনার মুখ কেমন শুকিয়ে গেছে।
- গত কয়েকদিন ভালো মন্দ খাওয়া হয়নি।
324
00:32:40,459 --> 00:32:41,793
কী?
325
00:32:41,877 --> 00:32:44,129
বোর্ডের অর্ধেকেরও বেশি
দো দো-হিমিদার পক্ষে?
326
00:32:45,672 --> 00:32:49,092
বিশ্বাস করি না আমি!
327
00:32:50,886 --> 00:32:53,680
ওই ডাইনীটা সত্যি সত্যিই চেয়ারওম্যান
হতে যাচ্ছে এবার?
328
00:32:58,518 --> 00:32:59,936
এভাবে আমি হাল ছেড়ে দিতে পারি না।
329
00:33:00,562 --> 00:33:02,606
আমার সর্বশেষ আর একটাই রাস্তা আছে।
330
00:33:19,539 --> 00:33:20,790
আপনি এখানে?
331
00:33:20,874 --> 00:33:21,958
এটা...
332
00:33:23,793 --> 00:33:24,878
পারিবারিক ইস্যু।
333
00:33:28,840 --> 00:33:31,343
নু সোয়ান এসেছেন।
334
00:33:38,642 --> 00:33:39,726
ইয়নাকে অভিবাদন জানাও।
335
00:33:45,357 --> 00:33:47,859
তুমি হঠাত বাচ্চাদের নিয়ে এখানে?
336
00:34:00,372 --> 00:34:02,123
সবকিছুর জন্য দুঃখিত, দো দো।
337
00:34:02,207 --> 00:34:03,875
আমাকে ক্ষমা করে দিয়ো।
338
00:34:05,710 --> 00:34:07,212
তোমার কি মনে আছে?
339
00:34:07,295 --> 00:34:09,798
অস্টিন কিন্তু তোমাকে বেশ পছন্দ করে।
340
00:34:09,881 --> 00:34:11,174
আমি তো জাস্টিন!
341
00:34:12,467 --> 00:34:15,011
জাস্টিন কিন্তু তোমাকে বেশ পছন্দ করে।
342
00:34:15,095 --> 00:34:17,264
মিরায় গ্রুপের ভবিষ্যৎ নিয়ে তোমাকে
একদমই ভাবতে হবে না।
343
00:34:17,347 --> 00:34:20,392
অস্টিন আর জাস্টিন মন
দিয়ে লেখাপড়া করছে।
344
00:34:20,475 --> 00:34:23,812
ওরা ভবিষ্যতে তোমাকে
সর্বোচ্চ সাহায্য করবে।
345
00:34:23,895 --> 00:34:26,690
জাস্টিন তোমার বাঁয়ে থাকবে।
অস্টিন তোমার ডানে।
346
00:34:26,773 --> 00:34:28,233
বেশ সুন্দর লাগছে না দেখতে?
347
00:34:28,316 --> 00:34:30,318
জাস্টিন তোমার বাঁয়ে থাকবে।
অস্টিন তোমার ডানে।
348
00:34:30,402 --> 00:34:33,113
জাস্টিন তোমার বাঁয়ে থাকবে।
অস্টিন তোমার ডানে।
350
00:34:34,197 --> 00:34:36,199
দো দো!
351
00:34:37,158 --> 00:34:38,326
দো দো!
352
00:34:38,410 --> 00:34:40,328
আরো কঠোর চেষ্টা করতে হবে।
353
00:34:40,912 --> 00:34:43,832
আমি শিউর তুমি
একদিন তুমি আমাকে বুঝবে।
354
00:34:43,915 --> 00:34:46,751
আমরা তো একই পরিবারের
সদস্য, তাই না? দো দো?
355
00:34:49,796 --> 00:34:50,796
জাস্টিন?
356
00:34:52,632 --> 00:34:53,632
অস্টিন?
357
00:34:57,470 --> 00:34:58,555
চলো।
358
00:35:18,491 --> 00:35:19,492
পরিবার?
360
00:35:25,290 --> 00:35:26,875
নামঃ দো দো হিমিদা
361
00:35:28,543 --> 00:35:31,296
সম্পর্কঃ পরিবার
362
00:35:49,064 --> 00:35:50,440
তোমাকে সতেজ লাগছে দেখতে।
363
00:35:51,816 --> 00:35:53,318
তোমার হৃদয়টা পাথরের চেয়েও কঠিন।
364
00:35:54,027 --> 00:35:57,030
তোমার আশেপাশের সবাই
তোমার কারণে মরেছে।
365
00:35:57,113 --> 00:35:58,573
কিন্তু, তোমাকে দেখে
সেটা মনে হচ্ছে না।
366
00:35:59,616 --> 00:36:00,867
দুঃখের সাথে বলতে হচ্ছে...
367
00:36:01,826 --> 00:36:03,536
তুমি আমাদের কাউকেই মারতে পারোনি।
368
00:36:05,330 --> 00:36:06,873
জং গ্যু-ওন ফিরে এসেছে...
369
00:36:07,874 --> 00:36:09,751
আর, আমিও সুস্থ স্বাভাবিক আছি,
যেমনটা দেখতে পাচ্ছ।
370
00:36:13,838 --> 00:36:16,174
তুমি কি আমাকে এই
কথা বিশ্বাস করতে বলো?
371
00:36:17,717 --> 00:36:18,843
আমাকে দেখে কী মনে হয়?
372
00:36:20,345 --> 00:36:23,223
দুঃখের পাষান ভারে জর্জরিত?
373
00:36:25,350 --> 00:36:27,018
আমি তো তোমার মত
ভান করতে পারি না, পারি?
374
00:36:37,821 --> 00:36:39,531
তুমি আমাদেরকে ধ্বংস করতে
গিয়ে নিজেকে বরং...
375
00:36:41,366 --> 00:36:43,118
ধ্বংস করে ফেলেছ।
376
00:36:57,966 --> 00:36:59,175
শান্ত হোন!
377
00:37:00,677 --> 00:37:01,720
নু সুক-মিন!
378
00:37:02,554 --> 00:37:03,596
শান্ত হোন, নু সুক-মিন!
379
00:37:05,181 --> 00:37:08,268
এখান থেকে একবার বের হয়ে নেই...
380
00:37:08,351 --> 00:37:10,061
তোদের দু'জনকেই মেরে
মায়ের ভোগে পাঠাব!
381
00:37:10,145 --> 00:37:11,563
যতদিনই লাগুক না কেন...
382
00:37:11,646 --> 00:37:12,939
আমি তোদেরকে নিজ হাতে হত্যা করব!
383
00:37:25,744 --> 00:37:26,953
মা।
384
00:37:32,709 --> 00:37:34,794
তুমি এভাবে আমার
দিকে তাকিয়ে আছো কেন?
385
00:37:36,129 --> 00:37:37,547
এভাবে আমার দিকে চেয়ে থেকো না!
386
00:37:37,630 --> 00:37:38,965
চলে যাও!
387
00:37:40,300 --> 00:37:42,761
কেউ বাঁচাও আমাকে!
388
00:37:42,844 --> 00:37:44,012
হ্যালো?
389
00:37:44,888 --> 00:37:47,098
চলে যাও এখান থেকে!
390
00:37:47,640 --> 00:37:48,808
চলে যাও!
391
00:37:56,858 --> 00:38:00,403
ম্যাডাম, এগুলোও কি সরিয়ে ফেলব?
392
00:38:00,487 --> 00:38:01,696
হ্যাঁ, সরিয়ে ফেলো।
393
00:38:04,866 --> 00:38:06,326
ম্যাডাম...
394
00:38:06,409 --> 00:38:08,578
এটা দিয়ে কী করব?
395
00:38:08,661 --> 00:38:09,954
জুজুৎসু সম্পন্ন, নুহ দো-গ্যেয়ং।
396
00:38:11,289 --> 00:38:13,875
- ফেলে দাও।
- আচ্ছা।
397
00:38:20,799 --> 00:38:23,176
আরে, দেখেশুনে সরাও না?
398
00:38:23,259 --> 00:38:24,259
স্যরি।
399
00:38:53,039 --> 00:38:55,708
দশ বছর আগে...
400
00:38:56,459 --> 00:38:58,461
জিমে যাচ্ছো?
401
00:38:58,545 --> 00:39:00,672
এখন? এই সময়ে?
402
00:39:03,216 --> 00:39:05,343
এতো কষ্ট করছ কেন?
403
00:39:07,095 --> 00:39:08,555
আমার রক্ষা করতে হবে..
404
00:39:10,265 --> 00:39:11,266
নিজেকে...
405
00:39:13,017 --> 00:39:14,017
তোমাকেও।
406
00:39:18,606 --> 00:39:19,606
দো...
407
00:39:21,192 --> 00:39:22,277
দো গ্যেয়ং!
408
00:39:35,290 --> 00:39:36,332
এটা তো...
409
00:39:36,416 --> 00:39:37,792
জ্বালাপোড়ার ওষুধ।
410
00:39:40,211 --> 00:39:41,211
আহা!
411
00:39:41,629 --> 00:39:43,631
স্যরি!
412
00:39:43,715 --> 00:39:45,633
সমস্যা নেই।
ক্ষত নিরাময়ের ওষুধও আছে।
413
00:39:46,926 --> 00:39:48,469
- মা।
- হুম?
414
00:39:50,221 --> 00:39:51,222
পরে কথা হবে।
415
00:40:17,415 --> 00:40:19,459
তোমাকে প্রতিদিন ভিডিয়ো কল দেব।
416
00:40:21,753 --> 00:40:24,672
বিদেশে তোমার একা
থাকাটা মেনে নিতে পারছি না।
417
00:40:25,673 --> 00:40:27,300
হাসিমুখে বিদায় দাও।
418
00:40:28,635 --> 00:40:30,386
ইংল্যান্ডে নিজের খেয়াল রেখো।
419
00:40:30,887 --> 00:40:33,097
সময়মত খাবার খেয়ো,
মিস হয় না যেন।
420
00:40:33,181 --> 00:40:35,642
- আচ্ছা।
- রিহার্সেল করার সময় বেশি স্ট্রেস নিয়ো না।
421
00:40:35,725 --> 00:40:37,518
আর, ঘুমাতে যাওয়ার আগে...
422
00:40:38,770 --> 00:40:39,770
ধুরো, থামো!
423
00:40:42,774 --> 00:40:43,816
জিন গ্যে-ইয়ং।
424
00:40:43,900 --> 00:40:45,902
তুমি আমাকে বাই না বলেই চলে যাচ্ছ?
425
00:40:52,784 --> 00:40:54,264
তোমাকে দেখলে হাত নাড়াব ভেবেছিলাম।
426
00:40:55,370 --> 00:40:56,370
নাও।
427
00:40:57,038 --> 00:41:00,458
ইংল্যান্ডে বৃষ্টি-বাদলা লেগেই থাকে।
428
00:41:00,541 --> 00:41:01,751
এটা সাথে নিয়ে যাও।
429
00:41:03,795 --> 00:41:04,921
ওখানে গিয়েই তো একটা
কিনে নিতে পারতাম!
430
00:41:05,421 --> 00:41:07,382
বৃষ্টি পড়লে ছাতা খোলার সময় যেন
উনার কথা তোমার মনে পড়ে।
431
00:41:08,299 --> 00:41:11,010
উনি কায়দা করে তোমার জন্য একটা
রিমাইন্ডার সেট করেছেন।
432
00:41:12,345 --> 00:41:14,514
রিমাইন্ডার না তোমার মাথা!
433
00:41:17,600 --> 00:41:18,810
বেশ।
434
00:41:19,519 --> 00:41:20,519
যদি...
435
00:41:22,146 --> 00:41:23,523
যদি তুমি আবারও ফিরে আসো কখনো...
436
00:41:26,150 --> 00:41:27,402
সোজা এখানে চলে আসবে...
437
00:41:29,487 --> 00:41:30,487
আগুপিছু না ভেবে।
438
00:41:33,241 --> 00:41:34,993
বাহ, জনাবের দেখছি আবেগও আছে!
439
00:41:37,745 --> 00:41:39,330
আগামী দিনগুলো সুখে কাটুক
তোমার, ডিরেক্টর জং।
440
00:41:41,290 --> 00:41:43,251
তোমারও, মি. পার্ক।
441
00:42:00,643 --> 00:42:01,936
ড্রাইভার সাহেব,
এক জায়গায় নিয়ে যাবেন?
442
00:42:09,110 --> 00:42:10,278
জানতাম।
443
00:42:11,904 --> 00:42:14,532
জানতাম, এখানে আসলে আমার
চলে যাওয়ার আগ্রহ বাড়বে।
444
00:42:20,121 --> 00:42:21,164
তুমি ঠিক আছো?
445
00:42:22,915 --> 00:42:24,125
হেই।
446
00:42:24,208 --> 00:42:25,543
তোমার মুখে কী হয়েছে??
447
00:42:31,507 --> 00:42:32,507
এদিকে আয়।
448
00:42:35,303 --> 00:42:36,303
কথা কানে যায় না?
449
00:42:40,850 --> 00:42:42,185
আপনি কি ওর বাবা?
450
00:42:42,268 --> 00:42:43,268
হ্যাঁ, তো?
451
00:42:43,770 --> 00:42:45,330
বাপ হলেই সন্তানকে অহেতুক পেটাবার
অধিকার নেই আপনার।
452
00:42:45,354 --> 00:42:47,940
ওকে পেটাইনি। দুষ্টুমি করতে গিয়ে
হোঁচট খেয়ে ব্যাথা পেয়েছে।
453
00:42:51,027 --> 00:42:52,153
আপনি কে?
454
00:42:52,779 --> 00:42:54,072
আমাদের মাঝে এসে অযথা কেন নাক...
455
00:42:54,155 --> 00:42:55,155
পুলিশ বলছেন?
456
00:42:55,198 --> 00:42:57,366
আমি শিশু নিগ্রহের একটা
কেস করতে চাই।
457
00:42:57,450 --> 00:42:58,618
এক্ষুনি ফোন কাটুন।
458
00:42:58,701 --> 00:43:00,328
- হ্যাঁ, বাসার ঠিকানা হচ্ছে...
- তবে রে...
459
00:43:09,170 --> 00:43:12,090
অভিভাবকের মানে জানেন?
460
00:43:12,173 --> 00:43:13,341
আমি ওর বাবা!
461
00:43:13,424 --> 00:43:16,552
নিজের সন্তানকে কি ভদ্রতা
শেখাতে পারব না?
462
00:43:16,636 --> 00:43:18,554
এসব কী হচ্ছে?
463
00:43:18,638 --> 00:43:20,264
শিশু নিগ্রহ না বাল!
464
00:43:20,348 --> 00:43:22,475
ও দুষ্টুমি করতে গিয়ে
হোঁচট খেয়ে পড়ে গেছে!
465
00:43:22,558 --> 00:43:25,895
এক্ষুনি রওয়ানা না দিলে
ফ্লাইট মিস করব।
466
00:43:27,438 --> 00:43:28,438
যাবেন না?
467
00:44:02,515 --> 00:44:03,683
টা-ডা!
468
00:44:04,433 --> 00:44:05,476
এগুলো তোমার জন্য।
469
00:44:18,739 --> 00:44:19,824
খুব সুন্দর লাগছে তোমার পায়ে।
470
00:44:20,741 --> 00:44:23,578
তুমি কি কোনো ফেরেশতা?
471
00:44:27,206 --> 00:44:30,126
তুমি কি কোনো ফেরেশতা?
472
00:44:30,835 --> 00:44:32,753
আমি? আমাকে দেখে ফেরেশতা মনে হয়?
473
00:44:33,337 --> 00:44:35,548
তুমি আমাকে বাঁচিয়েছ।
474
00:44:45,099 --> 00:44:47,351
হ্যাঁ, আমি ফেরেশতা।
475
00:44:54,483 --> 00:44:56,569
যে কোনো ইস্যুতে আমাকে কল দিয়ো।
476
00:44:58,237 --> 00:44:59,237
ভুলে যেয়ো না যেন।
477
00:44:59,989 --> 00:45:01,324
ফেরেশতারা...
478
00:45:03,409 --> 00:45:04,785
ফেরেশতারা...
479
00:45:06,287 --> 00:45:07,705
তোমাকে রক্ষা করতে আসবে না।
480
00:45:09,415 --> 00:45:11,042
…সবসময় তোমাকে রক্ষা করতে আসবে।
481
00:45:14,545 --> 00:45:16,714
ঠিক আছে, ফেরেশতা।
482
00:45:20,301 --> 00:45:22,094
আপনি কি যাবেন?
483
00:45:27,600 --> 00:45:28,768
না, যাবো না।
484
00:45:28,851 --> 00:45:30,353
এখানে আমার কিছু অসমাপ্ত কাজ আছে।
485
00:45:49,121 --> 00:45:50,121
প্লিজ, চা খান।
486
00:45:58,714 --> 00:46:02,009
শুনলাম, বোর্ড থেকে রিজাইন করেছেন।
487
00:46:02,635 --> 00:46:07,014
আমি পারিবারিক সহিংসতার শিকার শিশুদের নিয়ে
কাজ করার জন্য একটা সংস্থা খোলার প্ল্যান করছি।
488
00:46:08,391 --> 00:46:13,396
জানি, এতে আমার ভুলের
প্রায়শ্চিত্ত হবে না।
489
00:46:14,271 --> 00:46:15,314
তবুও...
490
00:46:16,357 --> 00:46:18,609
আমি আর জেনেশুনে
চোখ বন্ধ রাখতে চাই না।
491
00:46:23,906 --> 00:46:25,032
দুঃখিত যে...
492
00:46:25,783 --> 00:46:27,785
সবসময় চোখে একটা ঠুলি এঁটে রেখেছিলাম।
493
00:46:29,412 --> 00:46:31,789
ধন্যবাদ মনে সাহস একত্রিত করার জন্য।
494
00:46:34,834 --> 00:46:37,169
আপনার সংস্থার সাথে সম্পর্কিত
যে কোনো ধরনের সাহায্যে...
495
00:46:37,253 --> 00:46:39,005
আমাকে পাশে পাবেন।
496
00:46:40,089 --> 00:46:41,089
ওকে।
497
00:46:41,632 --> 00:46:42,758
কিছু লাগলে জানাব।
498
00:46:48,848 --> 00:46:51,809
আমার ট্যারট কার্ডের ভবিষ্যতবাণী অনুযায়ী
এই বছর আমার বয়ফ্রেন্ড থাকার কথা!
499
00:46:51,892 --> 00:46:53,978
কিন্তু, সারাটা বছর সিঙ্গেলই রয়ে গেলাম!
500
00:46:56,689 --> 00:46:58,399
মন খারাপ করো না, মিস চোই।
501
00:46:58,482 --> 00:47:01,235
বছর শেষ হতে এখনও একদিন বাকি।
502
00:47:01,318 --> 00:47:03,154
সেটাই। এখনও হাল ছাড়ার সময় আসেনি।
503
00:47:03,738 --> 00:47:05,698
মনটা চায় ধরে উষ্টাই সবকটাকে।
504
00:47:05,781 --> 00:47:07,450
তোমার মন ভালো করতে...
505
00:47:07,533 --> 00:47:08,743
একটা টিম ডিনারের আয়োজন
করলে কেমন হয়?
506
00:47:14,040 --> 00:47:15,583
খাসা প্রস্তাব!
507
00:47:15,666 --> 00:47:17,418
চলো, সবাই মিলে টিম ডিনারে যাই।
508
00:47:18,127 --> 00:47:20,254
ওরও দেখেছ বয়স বাড়ছে।
509
00:47:20,337 --> 00:47:22,548
আমাদের গ্রুপে তাহলে আরো একজন
টিম ডিনার ম্যানিয়াক বাড়ল?
510
00:47:24,175 --> 00:47:25,384
আমি তফাতে যাই।
511
00:47:25,968 --> 00:47:28,512
নতুন বছরের শেষ দিনটা
পরিবারের সাথে কাটাতে চাই।
512
00:47:28,596 --> 00:47:29,889
আমরাও তো তোমার পরিবার, তাই না?
513
00:47:29,972 --> 00:47:32,308
হুর, তোমাদের কি ব্যক্তিগত জীবন
বলে কিছু নেই নাকি?
514
00:47:33,851 --> 00:47:37,229
কী করব? বউটা বাপের
বাড়ি বেড়াতে গেছে।
515
00:47:41,025 --> 00:47:42,902
চলো, টিম ডিনারে যাই।
516
00:48:15,935 --> 00:48:17,561
মিস শিন!
517
00:48:21,899 --> 00:48:22,899
কোথায় যাচ্ছ?
518
00:48:25,236 --> 00:48:27,613
একটা ঘোষণা দেব সবাইকে।
519
00:48:27,696 --> 00:48:29,698
কী হলো হঠাত তোমার?
520
00:48:32,910 --> 00:48:35,788
আমরা রিলেশনশিপে আছি।
521
00:48:41,418 --> 00:48:45,339
মি. পার্ক বোক-গিউ আমার বয়ফ্রেন্ড।
522
00:48:47,049 --> 00:48:50,928
সে এই পৃথিবীর সবচেয়ে
নিষ্পাপ এবং দয়ালু মানুষ।
523
00:48:53,139 --> 00:48:54,515
মিস শিন।
524
00:48:58,435 --> 00:49:00,479
- যা ধারণা করেছিলাম।
- যা ধারণা করেছিলাম।
525
00:49:00,563 --> 00:49:01,647
যা ধারণা করেছিলাম।
526
00:49:01,730 --> 00:49:03,149
অবশেষে থলের কালো বিড়াল বের হলো।
527
00:49:03,232 --> 00:49:04,650
সকল জল্পনা কল্পনার অবসান ঘটল।
528
00:49:04,733 --> 00:49:07,111
অবুঝ হওয়ার ভান করতে করতে
অসুস্থ হয়ে যাচ্ছিলাম।
529
00:49:07,194 --> 00:49:10,239
আপনারা কি সবাই বুঝে ফেলেছিলেন নাকি?
530
00:49:10,322 --> 00:49:13,242
আমরা সবাই দুয়ে দুয়ে চার মিলিয়েছি
ব্যাপারটা এমন না।
531
00:49:18,038 --> 00:49:19,874
একটা ছবি তুলব সবাই মিলে।
532
00:49:19,957 --> 00:49:21,750
ঠিক আছে, ছবি তুলেই কিন্তু
পগারপার হয়ে যাব।
533
00:49:24,712 --> 00:49:27,006
আচ্ছা, তোমার কথাই সই।
534
00:49:27,089 --> 00:49:29,466
ঠিক আছে, একটা ছবি মাত্র।
535
00:49:29,550 --> 00:49:30,676
তোমাকে দেখতে কিউট লাগছে!
536
00:49:33,053 --> 00:49:34,054
ঠিক আছে।
537
00:49:34,847 --> 00:49:36,140
আমাকে দেখতে কেমন লাগছে?
538
00:49:36,223 --> 00:49:38,350
ভালোবাসার খাতিরে...
539
00:49:42,771 --> 00:49:44,064
- এটা কি...
- মিস...
540
00:49:44,648 --> 00:49:45,648
শিন?
541
00:49:57,286 --> 00:49:58,495
এখন যদি...
542
00:49:58,579 --> 00:50:01,415
বিয়ের ডেটটা ফাইনাল করতেন?
অনেকদিন বিয়ে খাই না।
543
00:50:18,307 --> 00:50:21,352
চার মাস পরে...
545
00:50:47,586 --> 00:50:48,963
স্যার।
546
00:50:49,630 --> 00:50:51,257
অনেক দৌড়ঝাঁপ হয়েছে, এবার চলো।
547
00:50:51,340 --> 00:50:53,133
আমি এভাবে মরতে পারি না।
548
00:50:53,717 --> 00:50:55,135
আমার মায়ের...
549
00:50:55,219 --> 00:50:58,138
ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজে আছে।
550
00:50:59,056 --> 00:51:03,060
যখন উনি মারা যাবেন..
551
00:51:03,143 --> 00:51:05,980
তারপর যেখানে বলবেন সেখানেই যাব।
552
00:51:07,189 --> 00:51:09,858
ন্যাকামো করে না ভাই।
আমার হাতে এত সময় নেই।
553
00:51:09,942 --> 00:51:12,236
আমার মায়ের...
554
00:51:12,319 --> 00:51:15,114
আমি বাদে কেউ নেই।
555
00:51:15,197 --> 00:51:17,491
একটু দয়া করুন।
556
00:51:21,495 --> 00:51:22,913
এক সেকেন্ড দাঁড়াও।
557
00:51:22,997 --> 00:51:24,790
দাঁড়াও, দেখি কি করা যায়।
558
00:51:25,374 --> 00:51:26,625
হ্যাঁ, মি. পার্ক?
559
00:51:26,709 --> 00:51:29,420
ওহ জিন- স্যাং এর ফাইলটা পড়লাম যার
চুক্তির মেয়াদ আজ শেষ হওয়ার কথা।
560
00:51:29,503 --> 00:51:33,048
এই শালার ব্যাটা তো
আস্ত একটা বদমাশ!
561
00:51:33,132 --> 00:51:35,676
সে নিজের মায়ের গায়ে
মাঝেমধ্যে হাত তোলে...
562
00:51:35,759 --> 00:51:39,263
তাঁর ওপর দশটা পুলিশ কেসও তাঁর নামে ঝুলছে।
563
00:51:39,346 --> 00:51:42,349
এই খতরনাক শালা আপনার সাথে
চুক্তি করেছে কেবলমাত্র...
564
00:51:42,433 --> 00:51:44,310
মানুষকে হেনস্তা করার জন্য।
565
00:51:44,393 --> 00:51:45,811
শুধু তাই নয়...
566
00:51:45,894 --> 00:51:47,688
ব্যস ব্যাস।
567
00:51:53,193 --> 00:51:54,193
থ্যাংক ইউ।
568
00:51:54,695 --> 00:51:55,696
কিসের জন্য?
569
00:51:56,280 --> 00:51:57,280
আমার কাজের যৌক্তিকতা...
570
00:51:58,032 --> 00:51:59,408
প্রমাণের জন্য।
571
00:52:07,374 --> 00:52:08,584
বুঝেছি।
572
00:52:09,376 --> 00:52:11,420
চেয়ারপার্সন আসছেন।
573
00:52:31,357 --> 00:52:34,443
মিরায় গ্রুপ চেয়ারপার্সন
574
00:52:36,195 --> 00:52:37,321
সময়মত চলে আসলাম।
575
00:52:41,450 --> 00:52:42,951
"আলোকিত জীবনের হাজারও সূত্র"
576
00:52:43,035 --> 00:52:45,315
মায়ের মতো আমি
ক্যাথোলিক ক্রিশ্চিয়ান ধর্মে দীক্ষা নেব।
577
00:52:45,371 --> 00:52:48,582
এতে করে আমার শরীর এবং মন
দুটোরই অনেক উন্নতি হবে।
578
00:52:48,665 --> 00:52:51,293
বিশ্বাসের সাহায্যে ক্ষুধাকে জয় করা
579
00:52:51,377 --> 00:52:53,128
- জিরো মানে কি?
- সাইজ জিরো।
580
00:52:54,338 --> 00:52:55,858
নিজের আত্মার যত্ন নেয়াই যথেষ্ট নয়...
581
00:52:56,548 --> 00:52:58,229
একইসাথে আমাদের শরীরেরও
দেখভাল করতে হবে।
582
00:53:15,859 --> 00:53:17,820
দুঃখিত, লেট হয়ে গেল আসতে।
583
00:53:17,903 --> 00:53:21,490
অনেকগুলো ডকুমেন্টস ভাজাভাজা
করে আসতে হয়েছে।
584
00:53:21,573 --> 00:53:22,491
শুরু করা যাক।
585
00:53:22,574 --> 00:53:23,867
মিটিং শুরুর পূর্বে...
586
00:53:23,951 --> 00:53:27,496
প্রত্যেক অঙ্গপ্রতিষ্ঠান অর্থবছরের প্রথমার্ধের
পারফরম্যান্স রিপোর্ট পেশ করবে।
588
00:53:27,579 --> 00:53:29,540
আমি অলরেডি সকল রিপোর্ট রিভিউ করেছি।
589
00:53:30,332 --> 00:53:33,544
গত বছরের থেকে এবার
মুনাফার হার বেশি।
590
00:53:34,670 --> 00:53:37,047
যাই হোক, আমার রিসার্চে যেটা দেখলাম...
591
00:53:37,131 --> 00:53:40,592
মুনাফার এই বাড়বাড়ন্তের
পেছনের অনুঘটক হচ্ছে...
592
00:53:40,676 --> 00:53:43,262
কর্মী ছাটাই এবং বেতন বোনাস সীমিত করা।
593
00:53:44,138 --> 00:53:46,306
এটা প্রাথমিকভাবে কোম্পানিকে টিকে
থাকতে সহায়তা করলেও...
594
00:53:47,141 --> 00:53:50,185
দীর্ঘমেয়াদে কোম্পানির
অগ্রগতি ধরে রাখতে সহায়ক নয়।
595
00:53:50,269 --> 00:53:53,313
তাই, নতুন রিক্রুটমেন্ট জারি এবং
বেতন বোনাস বৃদ্ধির সুপারিশ করছি।
596
00:53:54,022 --> 00:53:55,816
এছাড়াও বলতে চাই...
597
00:53:55,899 --> 00:53:58,610
মিরায় গ্রুপ শেয়ারহোল্ডারদের চটকদার
মুনাফা প্রদর্শনের জন্য...
598
00:53:58,694 --> 00:54:00,112
কোনো শর্টকার্টের আশ্রয় নেওয়া যাবে না।
599
00:54:09,705 --> 00:54:10,914
গ্রেট জব, স্যার।
600
00:54:12,374 --> 00:54:14,710
- ধন্যবাদ।
- আপনাকেও ধন্যবাদ।
601
00:54:15,961 --> 00:54:17,254
একদম আটঘাট বেঁধে নেমেছ।
602
00:54:17,921 --> 00:54:19,715
রিসার্চ হচ্ছে আমার প্যাশন।
603
00:54:21,508 --> 00:54:23,135
যাক, দো দো..
604
00:54:24,470 --> 00:54:27,389
আমি চেয়ারম্যান হওয়ায় তুমি
কিছু মনে করোনি তো?
605
00:54:28,223 --> 00:54:31,226
ম্যাডাম জু এর সাহায্য ছাড়াই
এতোদূর এসেছি, বুঝলে?
606
00:54:31,935 --> 00:54:33,645
যদি আমি চেয়ারওম্যান হতাম...
607
00:54:33,729 --> 00:54:35,856
সেটা কেবল তাঁর ঋণ শোধ করা হতো।
608
00:54:36,982 --> 00:54:39,210
কিন্তু, আমি মন থেকে
শান্তি পেতাম না।
609
00:54:39,234 --> 00:54:40,694
তোমাকে যতোটুকু চিনি,
এর বেশি আশা করিওনি।
610
00:54:40,777 --> 00:54:43,155
তুমি বেশ কর্মঠ একজন মানুষ।
611
00:54:44,239 --> 00:54:45,449
এতো ফাপড় মেরো নাতো।
612
00:54:45,532 --> 00:54:49,119
মিরায় গ্রুপকে টেক্কা দেবার জন্য
কিন্তু মাস্টারপ্ল্যান রেডি করছি।
613
00:54:50,245 --> 00:54:51,872
- স্যেওক-হুন।
- হাই, সোয়ান।
614
00:54:53,207 --> 00:54:54,625
দারুণ।
615
00:54:54,708 --> 00:54:56,668
তরুন নেতৃত্ব সবসময়ই আশা জোগায়।
616
00:54:56,752 --> 00:54:57,752
থ্যাংক্স।
617
00:54:58,337 --> 00:55:00,672
তোমার কি মনে আছে?
618
00:55:00,756 --> 00:55:04,009
অস্টিন কিন্তু তোমাকে বেশ পছন্দ করে।
619
00:55:04,092 --> 00:55:06,303
মিরায় গ্রুপের ভবিষ্যৎ
নিয়ে একদমই ভেবো না।
620
00:55:06,386 --> 00:55:08,889
অস্টিন আর জাস্টিন মন
দিয়ে লেখাপড়া করছে।
621
00:55:08,972 --> 00:55:11,350
জাস্টিন তোমার বাঁয়ে আর
অস্টিন তোমার ডানে।
622
00:55:11,433 --> 00:55:13,435
আমিও তোমাকে সবধরনের সহযোগিতা করব।
623
00:55:14,144 --> 00:55:15,144
- সোয়ান।
- কী?
624
00:55:15,187 --> 00:55:17,123
- নতুন কিছু তো বলো।
- আমি তোমার পাশে আছি।
625
00:55:17,147 --> 00:55:18,273
নিজের খেয়াল রেখো।
626
00:55:18,357 --> 00:55:21,109
স্বাস্থ্যকর খাবার খাও, এক্সারসাইজ করো।
627
00:55:21,193 --> 00:55:22,986
মনে রেখো, আমি সবসময়
তোমার পাশে আছি।
628
00:55:23,737 --> 00:55:24,613
চিফ প্রসিকিউটর চোই ইয়ু-সান।
629
00:55:24,696 --> 00:55:25,531
ইয়েস।
630
00:55:25,614 --> 00:55:27,491
ঠিক আছে।
631
00:55:30,285 --> 00:55:32,663
উচ্চ আদালত মৃত্যু দন্ডাদেশ রোহিত করেছে।
632
00:55:35,582 --> 00:55:39,670
তাঁর যেহেতু প্যারোলে মুক্তিরও সম্ভাবনা নেই...
633
00:55:40,212 --> 00:55:44,299
নু সুক-মিন তাঁর বাকি জীবনটা জেলের
গরাদের ভেতরেই কাটাবে।
634
00:55:45,342 --> 00:55:46,342
শান্তি।
635
00:55:46,802 --> 00:55:48,971
সে আর কারো ক্ষতি করতে পারবে না।
636
00:55:49,054 --> 00:55:50,681
যাক...
637
00:55:50,764 --> 00:55:53,392
তদন্তের সময় একটা ব্যাপারে
আমার নজর এসেছে...
638
00:55:53,475 --> 00:55:55,769
ভাবলাম, তোমার জানা উচিৎ।
639
00:55:56,395 --> 00:55:58,897
মরহুম চেয়ারম্যান জু চ্যেওন-সুক...
640
00:55:58,981 --> 00:56:00,941
মৃত্যুর দিন কয়েক আগে
হেলথ চেক-আপ করিয়েছিলেন।
641
00:56:01,024 --> 00:56:02,359
হুম।
642
00:56:03,318 --> 00:56:07,864
সেজন্যই তো তাঁর পিড়াপিড়িতে তোমার
সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম।
643
00:56:07,948 --> 00:56:10,659
তবে, চেক-আপের রেজাল্ট অনুযায়ী...
644
00:56:11,577 --> 00:56:14,121
উনার অগ্ন্যাশয়ে ক্যান্সার হয়েছিল।
645
00:56:16,164 --> 00:56:17,164
কী?
646
00:56:18,542 --> 00:56:20,460
এসব কী বলছ?
647
00:56:20,544 --> 00:56:21,670
তাঁর ডাক্তারের ভাষ্য অনুযায়ী...
648
00:56:21,753 --> 00:56:25,132
তিনি ক্যান্সারের শেষ স্টেজে ছিলেন
এবং বিষয়টা তিনি জানতেন।
649
00:56:40,355 --> 00:56:41,356
ম্যাডাম জু...
650
00:56:43,025 --> 00:56:45,694
এ জন্যই কি তুমি বারবার আমাকে
বিয়ের জন্য তাগাদা দিতে?
651
00:56:45,777 --> 00:56:47,571
যাতে তোমার মতো আমি
একা না হয়ে যাই?
652
00:56:50,657 --> 00:56:52,159
আমাকে আগে কেন বলোনি?
653
00:56:53,118 --> 00:56:55,120
তাহলে তোমার সাথে আরেকটু
ভদ্র ব্যবহার করতাম...
654
00:56:55,203 --> 00:56:57,122
আর, উজাড় করে তোমায় ভালোবাসতাম।
655
00:57:01,501 --> 00:57:03,128
তুমি নিশ্চয়ই বেশ
মানসিক যন্ত্রণার মধ্যে ছিলে।
656
00:57:08,050 --> 00:57:10,802
তুমি বলতে, তোমার শিরায় রক্তের
বদলে মিথ্যা প্রবাহিত হয়...
657
00:57:11,386 --> 00:57:12,429
সেটা আক্ষরিক অর্থেই সত্য ছিল।
658
00:57:28,070 --> 00:57:29,321
চিন্তা করো না একদম।
659
00:57:30,822 --> 00:57:33,116
একজন আমার পাশে আছে।
660
00:57:47,839 --> 00:57:49,508
মানুষ এখন চাইলে ১৩০ বছর
বেঁচে থাকতে পারে?
661
00:57:50,300 --> 00:57:52,761
মানে, ১৩০ বছর তো...
662
00:57:53,470 --> 00:57:54,930
চোখের পলক ফেললেই
শেষ হয়ে যাবে।
663
00:57:56,848 --> 00:57:58,266
এতো অল্প আয়ু।
664
00:57:59,810 --> 00:58:00,810
জং গ্যু-ওন!
665
00:58:01,478 --> 00:58:03,021
কেক খাওয়ার সময় হয়েছে, সুইটহার্ট।
666
00:58:05,273 --> 00:58:06,273
না।
667
00:58:07,109 --> 00:58:08,402
- তুমি এটা খেতে পারবে না।
- কেন পারব না?
668
00:58:08,485 --> 00:58:10,529
জানো, চিনি মানুষের জন্য কতোটা ক্ষতিকর?
669
00:58:10,612 --> 00:58:13,281
দীর্ঘ জীবন পেতে হলে এসব খাওয়া
থেকে তোমার বিরত থাকতে হবে।
670
00:58:13,949 --> 00:58:15,075
অল্প একটু খাবো।
671
00:58:15,158 --> 00:58:16,660
না, একদমই খাবে না!
672
00:58:16,743 --> 00:58:17,743
খাবে না।
673
00:58:18,161 --> 00:58:19,621
আমি একটা ডেজার্ট কোম্পানি চাই।
674
00:58:19,705 --> 00:58:21,707
এখন থেকে স্বাস্থ্যকর খাবার বিক্রি করবে।
675
00:58:22,666 --> 00:58:24,418
এটা পুরোটাই আমি খাব।
676
00:58:25,335 --> 00:58:27,045
- একটু তো দাও আমাকে।
- উহুম।
677
00:58:27,713 --> 00:58:29,756
আমি খেতে দিচ্ছি না তোমাকে।
678
00:58:29,840 --> 00:58:31,216
- কেন?
- অন্যকিছু খাও?
679
00:58:31,299 --> 00:58:33,343
আপেল, আঙুর যা মনে চায় খাও।
680
00:58:33,427 --> 00:58:34,594
কেকটা টাকা দিয়ে কিনেছি কিন্তু!
681
00:58:43,645 --> 00:58:44,896
রাতের দৃশ্যটা দেখো।
682
00:58:44,980 --> 00:58:46,732
এতো সুন্দর একটা রাত
তুমি মিস করছ।
683
00:58:47,315 --> 00:58:49,818
কী করব? তুমি তো রাতের
আকাশের মনোরম চাঁদ!
684
00:58:52,112 --> 00:58:53,613
না তাকিয়ে থাকা যায় না।
685
00:58:59,036 --> 00:59:00,036
দো দো।
686
00:59:01,079 --> 00:59:02,497
তোমার সময়...
687
00:59:04,166 --> 00:59:05,542
বেশ দ্রুত যাচ্ছে।
688
00:59:11,757 --> 00:59:16,178
সেজন্যই এই ক্ষণটা এতো মূল্যবান।
690
00:59:50,545 --> 00:59:53,131
- মি. পার্ক।
- ডিরেক্টর জং।
691
00:59:53,215 --> 00:59:55,967
শোনো, কখনো বিয়ে করবে না।
692
00:59:56,551 --> 00:59:58,386
- কী?
- দো দো'র সাথে ঝগড়া হয়েছে আমার...
693
00:59:58,470 --> 01:00:02,557
সারাদিন কানের কাছে বগর বগর করে।
694
01:00:02,641 --> 01:00:05,602
একটু পরপর খালি বায়না করে।
695
01:00:06,186 --> 01:00:07,104
তাছাড়া...
696
01:00:07,187 --> 01:00:08,563
এটা কি বাচ্চামো না?
697
01:00:08,647 --> 01:00:10,190
এটাকে কি ও ডায়েরি মনে করে?
698
01:00:10,273 --> 01:00:12,150
ও ভাবে, ও যা মনে চায় তাই করবে?
699
01:00:13,276 --> 01:00:14,528
ডিরেক্টর জং।
700
01:00:14,611 --> 01:00:16,071
কেন তুমি আমার পক্ষে কথা বলছ না?
701
01:00:16,780 --> 01:00:19,032
তোমার চোখ বারবার
নড়ছে কেন? ঘটনা কী?
702
01:00:19,616 --> 01:00:20,992
কী?
703
01:00:24,830 --> 01:00:25,914
কী?
704
01:00:32,921 --> 01:00:34,005
আমার কলিজা!
705
01:00:35,090 --> 01:00:36,466
আমরা কি কথা বলতে পারি?
706
01:00:38,677 --> 01:00:40,137
কথা কি এখনও কিছু বাকি আছে বলা?
707
01:00:40,220 --> 01:00:41,220
হ্যাঁ, আছে।
708
01:00:43,473 --> 01:00:45,809
আমি শো'এর এন্তেজাম করি গিয়ে।
709
01:00:45,892 --> 01:00:48,520
- যেয়ো না, ভাই।
- বাই, মি. পার্ক।
710
01:00:48,603 --> 01:00:50,313
আপনারা দু'জন কথা বলুন।
711
01:00:51,356 --> 01:00:53,483
এটা কী? একটা ব্যাঙ?
712
01:00:53,567 --> 01:00:54,609
দেখতে কী সুন্দর!
713
01:00:54,693 --> 01:00:56,278
একটা ব্যাঙ, সাথে একটা ফুল।
714
01:00:56,361 --> 01:00:57,571
- একটা মুরগী...
- আমার কলিজা!
715
01:00:57,654 --> 01:00:59,906
কলিজা বলে ডাক দিলে ভয় লাগে।
716
01:00:59,990 --> 01:01:02,117
- মানে?
- বাদ দাও।
717
01:01:02,200 --> 01:01:05,871
বাসায় দেরি করে আসবে
তো আগে জানাও না কেন?
718
01:01:05,954 --> 01:01:07,914
কাজে মগ্ন থাকলে দুনিয়াদারির
হুঁশ থাকে না আমার।
719
01:01:07,998 --> 01:01:10,709
আমাকেও না বলে হুটহাট
চুক্তি করতে বেরুবে না।
720
01:01:11,293 --> 01:01:13,336
ওটার কাহিনী আলাদা।
721
01:01:14,880 --> 01:01:15,880
কীরকম?
722
01:01:17,174 --> 01:01:20,135
তুমি আমার কাজের সাথে নিজের ওসব
তুচ্ছ কাজের তুলনা করো কীভাবে?
723
01:01:20,218 --> 01:01:23,555
জানো, চুক্তি করার জন্য বদমাশ লোকদের
খুঁজতে কি হ্যাপা সহ করতে হয়?
724
01:01:25,348 --> 01:01:26,725
তুমি কি আমাকে...
725
01:01:26,808 --> 01:01:30,187
পরোক্ষভাবে তুচ্ছ বলছ?
726
01:01:32,022 --> 01:01:33,773
- ওভাবে বোঝাইনি আমি।
- বাদ দাও।
727
01:01:41,531 --> 01:01:43,992
জীবনের চলার পথে অজস্র ঝগড়া
আর মনোমালিন্যের মাঝে...
728
01:01:44,576 --> 01:01:45,911
আমরা ক্রমাগতভাবে...
729
01:01:46,870 --> 01:01:50,373
একজন আরেকজনের মনের
খবর রাখতে ভুলে যাই।
730
01:01:54,461 --> 01:01:55,462
যাই হোক...
731
01:01:56,129 --> 01:01:57,505
সবকিছু পেরিয়ে...
732
01:01:58,798 --> 01:01:59,883
আমাদের জীবন...
733
01:02:01,009 --> 01:02:02,802
এবং এই দুনিয়া চলতে থাকে।
734
01:02:04,721 --> 01:02:07,224
কারণ, হয়তো আরো অনেক মানুষ...
735
01:02:08,225 --> 01:02:09,601
একে ওপরকে রক্ষা করে চলে...
736
01:02:11,102 --> 01:02:12,312
তাঁদের ভালোবাসা এবং আস্থার মাধ্যমে।
737
01:02:17,359 --> 01:02:18,359
বাদ দাও।
738
01:02:18,401 --> 01:02:19,778
তোমায় ঘেন্না করি।
739
01:02:23,114 --> 01:02:24,157
তোমায় ভালোবাসি।
740
01:02:25,825 --> 01:02:26,826
অনেক বেশি ভালোবাসি।
741
01:02:31,623 --> 01:02:33,250
আমি তোমাকে অনেক ঘেন্না করি বটে...
742
01:02:34,542 --> 01:02:36,294
একইসাথে অনেক ভালোবাসিও।
743
01:02:39,130 --> 01:02:40,173
দো দো...
744
01:02:41,841 --> 01:02:43,635
তুমি আমার সবকিছু।
745
01:03:10,704 --> 01:03:12,497
আবেগী মানুষজন।
746
01:03:24,592 --> 01:03:26,594
- দেখতে ভালো লাগছে অবশ্য।
- এটা কেমন লাগছে?
747
01:03:26,678 --> 01:03:27,762
এটা একটু..
748
01:03:28,513 --> 01:03:30,273
নীল রঙ হলে ভালো হয় না?
749
01:03:30,307 --> 01:03:31,558
- দেখতে সুন্দর লাগছে।
- ভালো লাগছে এটা?
750
01:03:31,641 --> 01:03:33,184
- বোরিং লাগছে।
- বোরিং লাগছে?
751
01:03:33,268 --> 01:03:34,311
তাহলে গোলাপী রঙ হলে কেমন হয়?
752
01:03:34,394 --> 01:03:35,687
- কিউট দেখতে।
- ঠিক?
753
01:03:35,770 --> 01:03:37,230
- তোমার পছন্দ হয়েছে?
- হ্যাঁ।
754
01:03:40,984 --> 01:03:42,986
ডায়নোসর কেন বিলুপ্ত হয়েছিল জানেন?
755
01:03:44,237 --> 01:03:46,906
- একটা উল্কা পৃথিবীতে আঘাত...
- একদম না।
756
01:03:46,990 --> 01:03:48,867
তাঁদের লাইফস্টাইল ছিল বড্ড একঘেয়ে।
757
01:03:49,993 --> 01:03:51,119
না।
758
01:03:52,537 --> 01:03:54,456
কাজ আর জীবনের মধ্যে তাঁরা
পার্থক্য করতে ভুলে গিয়েছিল।
759
01:03:55,457 --> 01:03:56,750
সবাই বাসায় যাও!
760
01:03:56,833 --> 01:03:59,169
সবাই বাসায় যাও!
761
01:03:59,252 --> 01:04:00,688
এটার কথাই তো বলছিলাম!
762
01:04:00,712 --> 01:04:02,714
চলো বাড়ি চলো!
763
01:04:02,797 --> 01:04:04,007
চলো!
764
01:04:07,677 --> 01:04:09,137
চলো বাড়ি চলো!
765
01:04:17,937 --> 01:04:19,105
আরো একবার?
766
01:04:28,948 --> 01:04:30,283
জং গ্যু-ওন?
767
01:04:42,754 --> 01:04:44,005
তোমায় ভালোবাসি।
768
01:04:54,849 --> 01:04:58,228
আমাদের মধ্যে হাজারও
মনোমালিন্য হতে পারে...
769
01:04:59,062 --> 01:05:02,107
কিন্তু, দিনশেষে একজন
আরেকজনকে রক্ষা করি আমরাই।
770
01:05:03,400 --> 01:05:04,401
মানে...
771
01:05:05,193 --> 01:05:07,404
আমরা দু'জনেই দু'জনের যম...
772
01:05:09,239 --> 01:05:10,407
আবার রক্ষাকর্তাও।
773
01:05:12,376 --> 01:06:07,628
অনুবাদককে উৎসাহিত করতে ডোনেট করুন
(Bkash: 01963791985)