1
00:00:06,744 --> 00:00:40,070
অনুবাদ ও সম্পাদনা
:.:.: মোহাম্মদ ইউসুফ :.:.:
1
00:00:56,848 --> 00:00:57,848
দো দো...
2
00:00:58,934 --> 00:01:00,769
- আমরা...
- চলো ক্রিসমাস ট্রি...
3
00:01:00,852 --> 00:01:02,104
সাজানোর কাজটা শেষ করি।
4
00:01:04,106 --> 00:01:07,109
রেস্টুরেন্টও বুকড করতে হবে।
5
00:01:07,693 --> 00:01:09,403
কাপল সেট ম্যেনুটা আশা
করি এভেইলেবল আছে।
6
00:01:15,200 --> 00:01:16,326
আমার মনে হয় না...
7
00:01:20,956 --> 00:01:22,499
ক্রিস্টমাস'টা আমরা একসাথে
পার করতে পারবো।
8
00:01:29,172 --> 00:01:30,172
দো দো...
9
00:01:33,343 --> 00:01:34,428
তোমার মনকে আর...
10
00:01:38,598 --> 00:01:39,808
বদ্ধ কারাগারে বন্দি রেখো না।
11
00:02:08,629 --> 00:02:09,671
জং!
12
00:02:56,301 --> 00:02:57,302
জং!
13
00:03:15,987 --> 00:03:18,468
অক্টোবারে বয়ে চলা মৃদু
ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল...
14
00:03:19,241 --> 00:03:21,284
শীতের অন্তিম সময়টার প্রহর চলছিল...
15
00:03:23,036 --> 00:03:26,039
আর, বসন্তের আগমনী ধ্বনি জানান দিচ্ছিল।
16
00:03:27,999 --> 00:03:32,129
বসন্তের অপেক্ষায় বৃক্ষের পত্ররাজি আর ফুলগুলো
নিদ্রা ভেঙে প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় ছিল...
17
00:03:32,712 --> 00:03:35,966
শীতকে বিদায় জানানোর জন্য।
18
00:03:37,926 --> 00:03:41,054
এমনকি আমাদের সম্পর্কের
অন্তিম লগ্নেরও ইঙ্গিত দিচ্ছিল।
19
00:03:41,638 --> 00:03:43,014
হয়তো আমাদের শেষ বিদায়ের ক্ষণ...
20
00:03:44,349 --> 00:03:46,101
ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছিল।
21
00:03:47,185 --> 00:03:54,067
"এপিসোড ০৫"
নিয়তির পরিসমাপ্তি
22
00:04:02,117 --> 00:04:03,397
জিরো সুগার ২০২৩ এর নতুন ট্রেন্ড
23
00:04:30,020 --> 00:04:32,773
জিরো সুগার ২০২৩ এর নতুন ট্রেন্ড
24
00:05:19,152 --> 00:05:20,195
ইয়েস?
25
00:05:20,278 --> 00:05:23,865
আপনার সকালের শিডিউলভিত্তিক
কাজগুলো বিকালে শিফট করেছি।
26
00:05:23,949 --> 00:05:24,783
থ্যাংক ইউ।
27
00:05:24,866 --> 00:05:27,011
প্রসিকিউটরের সাথে কথা বলে
তারপর অফিসে যাব।
28
00:05:27,035 --> 00:05:28,620
আপনি একা সামাল দিতে পারবেন?
29
00:05:29,579 --> 00:05:31,164
উকিল আপনার সাথে থাকলে ভাল হতো না?
30
00:05:31,248 --> 00:05:32,874
সমস্যা নেই। পরে কথা হবে।
31
00:05:33,708 --> 00:05:34,543
স্যার
32
00:05:34,626 --> 00:05:38,421
চিফ প্রসিকিউটরের অফিস
33
00:05:41,383 --> 00:05:42,384
হ্যালো
34
00:05:52,018 --> 00:05:53,436
মিসেস দো!
35
00:05:54,729 --> 00:05:56,231
চিফ প্রসিকিউটর চোই ইয়ু-সান
36
00:05:58,108 --> 00:06:00,235
আবারও আমাদের দেখা হয়ে গেল।
37
00:06:00,819 --> 00:06:01,903
আমি আমার নামের মর্যাদা রাখার...
38
00:06:02,696 --> 00:06:03,696
সর্বোচ্চ চেষ্টা করব।
39
00:06:05,657 --> 00:06:07,409
আশা করি, আমাকে ভুলে যাওনি।
40
00:06:07,492 --> 00:06:10,579
জানতাম না যে তুমি আমার কেসের
উকিলের দায়িত্ব নিয়েছ।
41
00:06:10,662 --> 00:06:11,788
আমি জানতাম যদিও।
42
00:06:11,871 --> 00:06:14,958
কী আজব কান্ড।
43
00:06:15,959 --> 00:06:16,960
প্লিজ, বসো।
44
00:06:32,267 --> 00:06:33,852
এক সপ্তাহ কেটে গেছে...
45
00:06:34,644 --> 00:06:37,647
প্রধান আসামী নু সুক-মিন
হান নদীতে ঝাঁপিয়ে পড়ার।
46
00:06:37,731 --> 00:06:40,400
তাঁর লাশ কি এখনও পাওয়া যায়নি?
47
00:06:40,942 --> 00:06:41,776
না, পাওয়া যায়নি।
48
00:06:41,860 --> 00:06:44,946
লাশ পাওয়া গেলে কি তদন্ত কার্যক্রম
সমাপ্ত ঘোষণা করা হবে?
49
00:06:45,030 --> 00:06:46,364
যখন অভিযুক্ত ব্যক্তিই মারা যায়...
50
00:06:46,448 --> 00:06:50,327
তখন কেসের কার্যক্রম
আপনাতেই স্থগিত হয়ে যায়।
51
00:06:50,827 --> 00:06:52,329
শুনলাম...
52
00:06:52,412 --> 00:06:56,291
তুমি একটা স্বচ্ছ তদন্ত হোক তা চেয়েছ।
53
00:06:56,374 --> 00:07:00,170
চেয়ারওম্যান জু'এর মৃত্যুকে ঘিরে এখনও
কিছু প্রশ্নের সুরাহা হয়নি।
54
00:07:01,296 --> 00:07:03,423
যেহেতু নু সুক-মিন তাঁর অপরাধের
স্বীকারোক্তি দেওয়ার জন্য নেই...
55
00:07:03,506 --> 00:07:05,307
তাই আমি চাই তদন্তের প্রতিটা ধাপে
স্বচ্ছতা বজায় থাকুক।
56
00:07:06,217 --> 00:07:07,217
সেজন্যই তো...
57
00:07:08,928 --> 00:07:10,639
আমার মত উকিলকে তোমার দরকার।
58
00:07:12,265 --> 00:07:13,475
ক্ষমা করো।
59
00:07:14,184 --> 00:07:18,396
আমি নু সুক-মিনের কৃতকর্মের
ব্যাপারে আদালতে আলোকপাত করব...
60
00:07:18,480 --> 00:07:21,858
এবং, নিশ্চিত করব যেন এ ধরনের ঘটনা
অন্তত এই দেশে আর না ঘটে।
61
00:07:23,068 --> 00:07:27,030
আমি এই ঘটনার শেষ দেখে ছাড়ব...
62
00:07:28,406 --> 00:07:29,824
যা কিছুই ঘটে যাক না কেন।
63
00:07:30,825 --> 00:07:33,161
- ওকে।
- সেজন্য...
64
00:07:33,787 --> 00:07:35,748
- চলো পুরনো সময়টার খাতিরে একটা সেলফি তুলি।
- কী?
65
00:07:42,170 --> 00:07:43,797
- তুমি ঠিক আছো?
- হ্যাঁ, ঠিক আছি।
66
00:07:45,715 --> 00:07:47,342
ঠিক আছে। মুখ গোমরা রেখো না।
67
00:07:48,635 --> 00:07:52,430
তুমি অনুমতি দিলে ছবিটা
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাই।
68
00:07:54,391 --> 00:07:56,059
আপাতত মূল কথায় আসি।
69
00:07:58,436 --> 00:08:01,189
চেয়ারম্যান নু'এর মরদেহ
এখনও খুঁজে পাওয়া যায়নি।
70
00:08:01,272 --> 00:08:04,734
পুলিশের বরাত অনুযায়ী, তদন্ত কার্যক্রম জটিল
থেকে জটিলতর পর্যায়ে মোড় নিয়েছে...
71
00:08:04,818 --> 00:08:07,612
যেহেতু তিনি ভবনের ছাদ থেকে
হান নদীতে ঝাঁপিয়ে পড়েছেন।
72
00:08:26,214 --> 00:08:27,841
- আম্মু।
- আম্মু।
73
00:08:31,845 --> 00:08:32,929
অস্টিন।
74
00:08:34,931 --> 00:08:36,057
জাস্টিন।
75
00:08:46,943 --> 00:08:48,194
- মি. হান।
- হুম?
76
00:08:48,278 --> 00:08:49,279
মিস চোই।
77
00:08:49,362 --> 00:08:50,864
বডি কিন্তু এখনও মিসিং আছে!
78
00:08:50,947 --> 00:08:52,032
হেই!
79
00:08:53,533 --> 00:08:54,993
অলরেডি এক সপ্তাহ কেটে গেছে।
80
00:08:55,076 --> 00:08:56,661
দেখো গিয়ে মাছের আহার হলো কিনা।
81
00:08:58,538 --> 00:09:02,834
সম্ভ্রান্ত ধনী পরিবারগুলোর কলহ
সবসময় দেখছি প্রাণঘাতী হয়!
82
00:09:02,917 --> 00:09:04,627
সে কীভাবে নিজের পরিবারের
সাথে এমনটা করতে পারলো?
83
00:09:04,711 --> 00:09:07,797
ঐশ্বর্যের মোহে তাঁরা নিজেদের
বিবেক বুদ্ধি হারা ফেলে।
84
00:09:07,881 --> 00:09:09,174
কথা মন্দ বলোনি।
85
00:09:09,257 --> 00:09:10,759
একজনের অকাল মৃত্যু...
86
00:09:10,842 --> 00:09:13,553
আরেকজনকে দ্রুত উত্থানের
রাস্তা করে দেয়।
87
00:09:13,636 --> 00:09:14,804
আপনি কি ম্যাডাম দো'কে বোঝাচ্ছেন?
88
00:09:14,888 --> 00:09:16,765
উনি আলাদা।
89
00:09:16,848 --> 00:09:17,974
উনার মতো মানুষই হয় না।
90
00:09:18,058 --> 00:09:20,018
- সে এই নোংরা খেলার মধ্যে নেই।
- সেটাই।
91
00:09:21,478 --> 00:09:22,478
ম্যাডাম খুব ভালো একজন মানুষ।
92
00:09:22,520 --> 00:09:26,149
যাক, মি. জং অফিসে থাকলে
আমাদের কাজকর্মে সুবিধাই হয়।
93
00:09:26,733 --> 00:09:28,526
কিন্তু, সপ্তাহখানেক ধরে তাঁকে দেখছি না।
94
00:09:28,610 --> 00:09:29,610
ম্যাডামের সাথে তাঁর ঝগড়া হয়েছে নাকি?
95
00:09:31,071 --> 00:09:32,739
ধুর।
96
00:09:32,822 --> 00:09:38,286
মি. জং'কে ছাড়া অফিসটা কেমন
খালি খালি লাগছে।
98
00:09:38,369 --> 00:09:39,204
ঠিক বলেছ।
99
00:09:39,287 --> 00:09:41,998
সে তেমন কিছু না করলেও তাঁর
উপস্থিতিই বেশ ভালোভাবে বোঝা যেত।
100
00:09:49,672 --> 00:09:51,758
অফিসটা কেমন শূন্য মনে হচ্ছে...
101
00:09:52,342 --> 00:09:54,469
যদিও ডিরেক্টর জং অফিসে
কম সময় কাটাতেন...
102
00:09:55,386 --> 00:09:58,264
অধিকাংশ সময় বাইরেই থাকতেন।
103
00:10:00,725 --> 00:10:02,477
এখন থেকে...
104
00:10:02,560 --> 00:10:04,561
তুমি সানওল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর।
105
00:10:06,481 --> 00:10:07,732
এক্সকিউটিভ ডিরেক্টর পার্ক বোক-গিউ
106
00:10:09,943 --> 00:10:12,237
কী হয়েছে? আবারও কি
আপনার জীবন ঝুঁকির মুখে?
107
00:10:12,320 --> 00:10:13,321
আমি একটু...
108
00:10:14,364 --> 00:10:16,032
দূরে কোথাও চলে যাচ্ছি আপাতত।
109
00:10:16,116 --> 00:10:18,743
ফাউন্ডেশনের দায়িত্ব আমি না
আসা পর্যন্ত তুমি সামলাবে।
110
00:10:18,827 --> 00:10:20,745
কতোদিন এভাবে দূরে দূরে থাকবেন?
111
00:10:23,289 --> 00:10:24,415
যতদিন না দো দো...
112
00:10:26,251 --> 00:10:28,419
মনের অস্থিরতা কাটিয়ে উঠতে পারে।
113
00:10:36,970 --> 00:10:38,304
ডিরেক্টর জং।
114
00:10:42,934 --> 00:10:44,060
কখন চলে যাচ্ছো তুমি
115
00:10:45,478 --> 00:10:47,605
যতক্ষণ না আমার এখানের কাজ শেষ হয়।
116
00:10:49,732 --> 00:10:51,901
আশা করি যেখানেই থাকো...
117
00:10:51,985 --> 00:10:54,571
ভালো থাকবে।
118
00:10:57,031 --> 00:10:59,284
আমি নিজেকে বারংবার এই প্রশ্নটা করেছি।
119
00:10:59,951 --> 00:11:02,745
"যদি আমি কোথায় থামতে হবে জানতাম..."
120
00:11:02,829 --> 00:11:05,248
"তুমি বিনা কি সুখী হতে পারতাম?"
121
00:11:06,040 --> 00:11:07,040
উত্তর সবসময়...
122
00:11:09,210 --> 00:11:10,210
"না"-ই পেয়েছি।
123
00:11:11,171 --> 00:11:12,881
যা কিছুই ঘটুক, দিনশেষে এই
পরিস্থিতিরই অবতারণা হতো।
124
00:11:14,507 --> 00:11:17,218
মানুষের সঙ্গ আমার কাছে তেমন
বন্ধুত্বসুলভ লাগেনি কখনোই।
125
00:11:18,177 --> 00:11:19,858
তোমার সাথে তিক্ততারও
কোনো সুরাহা হতো না।
126
00:11:28,521 --> 00:11:31,441
কাঁকড়া আর ব্যাঙের গল্পটা কি জানো?
128
00:11:33,318 --> 00:11:36,362
একটা কাঁকড়া নদীর অপর
প্রান্তের তীরে যেতে চায়।
129
00:11:37,322 --> 00:11:39,157
তাই সে একটা ব্যাঙকে
অনুনয় বিনয় করল।
130
00:11:40,074 --> 00:11:43,411
কিন্তু, ব্যাঙ এই ভেবে ভীত ছিল যে
কাঁকড়াটা তাঁকে কামড়ে দেবে।
131
00:11:45,038 --> 00:11:48,041
তাই কাঁকড়াটা বলল, "আমি কেন কামড়াব?
কামড়ালে তো জলে ডুবেই মারা যাব।"
132
00:11:48,666 --> 00:11:52,337
ব্যাঙ কথাটা শুনে আশ্বস্ত হয়ে
কাঁকড়াটাকে পিঠে নিয়ে রওনা হলো।
133
00:11:54,672 --> 00:11:57,050
কিন্তু, নদীর স্রোতের কারণে
কাঁকড়াটা ভয় পেয়ে যায়...
134
00:11:58,051 --> 00:12:00,178
এবং, ব্যাঙকে শেষ পর্যন্ত কামড়েই দেয়।
135
00:12:01,721 --> 00:12:03,264
ব্যাঙ কাতর কন্ঠে অনুযোগ করে,
"কামড় দিলে কেন?"
136
00:12:03,348 --> 00:12:05,183
"আমরা দু'জনেই এখন মারা পড়ব।"
137
00:12:07,560 --> 00:12:09,812
কাঁকড়াটা বিষণ্ণ চোখে উত্তর দেয়...
138
00:12:11,648 --> 00:12:13,274
"আমি নিজেকে আটকাতে পারিনি।"
139
00:12:14,859 --> 00:12:15,944
"এটাই আমার..."
140
00:12:17,195 --> 00:12:18,529
"প্রকৃত স্বরূপ"
141
00:12:23,242 --> 00:12:25,578
তাই, আমি যে এরকম পরিস্থিতির সম্মুখীন
হবো তা নির্ধারিতই ছিল...
142
00:12:26,120 --> 00:12:27,497
কারণ, এটাই আমি।
143
00:12:30,166 --> 00:12:31,417
এটাই আমার প্রকৃত স্বরূপ।
144
00:12:41,052 --> 00:12:42,052
হ্যাঁ।
145
00:12:42,929 --> 00:12:44,013
ঠিকই বলেছ।
146
00:12:45,640 --> 00:12:46,683
আমরা যা কিছুই করি...
147
00:12:50,728 --> 00:12:52,063
শেষে এসে এমনটাই হতো।
148
00:13:12,500 --> 00:13:15,169
তাঁর ভালোবাসা কি একই
সাথে বিষাক্ত ছিল?
149
00:13:25,763 --> 00:13:29,225
যদি দো দো এটা পরে...
150
00:13:29,308 --> 00:13:31,561
সে কি আমার মতো অতীতের
সময়টা স্মরণ করতে পারবে?
151
00:13:33,146 --> 00:13:36,399
এটা হয়তো সমগ্র ঘটনাবলীর
বাঁকটাই বদলে দেবে।
152
00:13:36,482 --> 00:13:37,650
না।
153
00:13:38,776 --> 00:13:40,713
ডিরেক্টর জং সবসময় আমাকে
"মুখরা পাবলিক" বলে শাসাতেন।
154
00:13:40,737 --> 00:13:41,863
আমি আর এতে নাক গলাব না।
155
00:13:44,949 --> 00:13:45,992
বস!
156
00:13:53,958 --> 00:13:54,958
বস!
157
00:14:17,899 --> 00:14:19,192
হ্যালো।
158
00:14:19,275 --> 00:14:20,777
আমি আসলে কিছু একটা খুঁজছিলাম।
159
00:14:21,360 --> 00:14:22,653
বসের সাথে দেখা করতে এসেছি।
160
00:14:22,737 --> 00:14:24,572
উনি কোথায় জানতে পারি?
161
00:14:24,655 --> 00:14:27,158
উনাকে কিছু দেওয়ার আছে আমার।
162
00:14:28,368 --> 00:14:29,911
কোনো গুরুত্বপূর্ণ কিছু?
163
00:14:34,957 --> 00:14:36,751
আমরা একটা রেস্টুরেন্ট খুলেছি।
165
00:14:38,795 --> 00:14:40,713
"সানি স্পট রাইস স্যুপ"?
166
00:14:40,797 --> 00:14:41,797
হ্যাঁ।
167
00:14:45,093 --> 00:14:48,846
অবশেষে বসের সামনে দাঁড়ানোর মত
যোগ্যতা অর্জন করেছি আমরা।
168
00:14:50,056 --> 00:14:52,642
- বাহ!
- উনি কোথায় আছেন?
169
00:14:53,226 --> 00:14:54,352
আসলে...
170
00:14:59,857 --> 00:15:00,858
বস...
171
00:15:10,701 --> 00:15:11,702
ম্যাম...
172
00:15:12,286 --> 00:15:13,371
লাঞ্চের সময় হয়েছে।
173
00:15:13,454 --> 00:15:15,581
আমার ক্ষুধা নেই।
তুমি একাই গিয়ে খেয়ে নাও।
174
00:15:43,025 --> 00:15:44,068
এত তাড়াতাড়ি চলে আসলে?
175
00:15:44,152 --> 00:15:45,570
এখনও তো সময় আছে।
176
00:15:45,653 --> 00:15:47,697
জানতাম, তুমি লাঞ্চ স্কিপ করবে...
177
00:15:47,780 --> 00:15:49,907
তাই, আগেভাগেই চলে এসেছি।
178
00:15:51,242 --> 00:15:52,535
আমার তো ক্ষুধা নেই।
179
00:15:52,618 --> 00:15:54,370
আমি খিদেয় মরছি!
180
00:15:54,454 --> 00:15:55,997
চলো না একসাথে খেয়ে নেই?
181
00:15:57,748 --> 00:15:58,916
আচ্ছা।
182
00:15:59,000 --> 00:16:01,752
কী কাজে ব্যস্ত তুমি যে লাঞ্চও স্কিপ করছ?
183
00:16:01,836 --> 00:16:04,714
আমি কমপেনসেশন কমিটির প্রপোজাল
লেটার রিভিউ করছিলাম।
184
00:16:06,174 --> 00:16:08,926
যাতে, বোর্ড মিটিঙে এটা নিয়ে
কোনো প্রশ্ন না উঠে।
185
00:16:10,052 --> 00:16:12,722
একটু উনিশ বিশ হলেই
চেঁচামেচি শুরু হবে...
186
00:16:12,805 --> 00:16:15,433
তাই, প্রতিটা পয়েন্ট মনোযোগ
দিয়ে রিভিউ করছিলাম।
187
00:16:15,516 --> 00:16:16,434
ওহ, ভুলেই গিয়েছিলাম।
188
00:16:16,517 --> 00:16:18,352
শুনলাম, আমেরিকার একটা
কোম্পানির সাথে এগ্রিমেন্টে যাচ্ছো তোমরা?
189
00:16:18,978 --> 00:16:20,438
এই সপ্তাহেই আমরা চুক্তি স্বাক্ষর করছি।
190
00:16:20,521 --> 00:16:22,857
তাহলে, আমেরিকার মার্কেটেও ব্যবসা বাড়াচ্ছ?
191
00:16:22,940 --> 00:16:26,194
সোয়ান শুনলে তো হিংসায়
জ্বলে পুড়ে মরবে।
192
00:16:32,200 --> 00:16:34,952
মিন. জং...
193
00:16:35,453 --> 00:16:36,996
কি চলে গেছে?
194
00:16:41,542 --> 00:16:43,211
আমাদের মধ্যকার চুক্তির
শর্তগুলো পূরণ হওয়ায়...
195
00:16:43,711 --> 00:16:46,547
এবং, কালপ্রিট ধরা পড়ায় পারস্পারিক আলোচনার
ভিত্তিতে আমরা একমত হয়েছি।
196
00:16:47,256 --> 00:16:50,009
তাছাড়া, ও ওর ট্যাটুও ফিরে পেয়েছে।
197
00:16:52,803 --> 00:16:54,639
সবকিছু আবার আগের মতো
স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।
198
00:16:57,683 --> 00:17:00,520
আশা করি, এটা খেয়ে
তোমার বেশ চাঙা লাগবে।
199
00:17:00,603 --> 00:17:01,604
হাসের মাংসের আইটেম আছে।
200
00:17:03,731 --> 00:17:06,567
মিসেস দো'এর সাথে আমার চেয়েও
চাঙা হওয়া দরকার বেশি।
201
00:17:06,651 --> 00:17:08,653
উনার মনে হচ্ছে একটু সময় লাগবে।
202
00:17:09,362 --> 00:17:10,863
ভালোবাসা হয়তো ক্ষণস্থায়ী...
203
00:17:10,947 --> 00:17:12,281
কিন্তু, ভালোবাসার রেশ চিরস্থায়ী।
204
00:17:13,533 --> 00:17:16,494
প্লিজ, উনার দিকে খেয়াল রেখো।
205
00:17:17,370 --> 00:17:19,163
রাখব।
206
00:17:19,956 --> 00:17:21,249
আর, আমি...
207
00:17:22,124 --> 00:17:23,459
তোমারও খেয়াল রাখব।
208
00:17:27,713 --> 00:17:31,842
লাঞ্চের পর এভাবে
সিঁড়ি দিয়ে উঠানামা করবে।
209
00:17:31,926 --> 00:17:34,762
তাহলে, হজম প্রক্রিয়ায়
গতি আসবে তোমার।
210
00:17:35,263 --> 00:17:36,097
মানে?
211
00:17:36,180 --> 00:17:40,643
আমার তো বদ হজমের
কোনো সমস্যা নেই।
212
00:17:40,726 --> 00:17:41,811
আরে?
213
00:17:42,770 --> 00:17:43,770
তাও।
214
00:17:44,230 --> 00:17:46,315
চলো, শেষ করি।
215
00:17:49,860 --> 00:17:50,861
থামলে কেন?
216
00:17:50,945 --> 00:17:52,863
সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছেন?
217
00:17:52,947 --> 00:17:55,032
তাঁর মানে, সিঁড়ি বেঁয়ে উঠায়...
218
00:17:55,116 --> 00:17:56,450
তোমার হজম শক্তি বৃদ্ধি পেয়েছে!
219
00:17:57,076 --> 00:17:58,619
- আমার ক্ষুধা লেগেছে আবার।
- উত্তম!
220
00:17:59,328 --> 00:18:00,580
আমারও ক্ষুধা পেয়েছে।
221
00:18:04,834 --> 00:18:06,043
মিস শিন?
222
00:18:06,794 --> 00:18:09,630
আপনি সিঁড়িতে একা একা লাঞ্চ করছেন?
223
00:18:11,966 --> 00:18:13,092
এখানে তো অনেক খাবার!
225
00:18:16,470 --> 00:18:18,931
পুরো প্রপোজালটা রিভিউ
করার জন্য ধন্যবাদ।
226
00:18:19,015 --> 00:18:21,309
আশা করি, তদন্তে এবার গতি আসবে।
227
00:18:21,392 --> 00:18:23,894
আপনাদের দু'জনকেই অসংখ্য ধন্যবাদ।
228
00:18:24,395 --> 00:18:25,563
আমি তেমন কিছুই করিনি।
229
00:18:26,063 --> 00:18:28,858
সব কিছু দো'ই করেছে।
230
00:18:30,026 --> 00:18:32,111
- ধন্যবাদ।
- আপনাকেও ধন্যবাদ।
231
00:18:32,778 --> 00:18:36,657
মিরায় গ্রুপের কাছে কমিটির গুরুত্ব
কতখানি আশা করি জানেন।
232
00:18:37,450 --> 00:18:41,287
আমার বাবা এবং চেয়ারওম্যান জু দু'জনেই
এই কমিটির স্বাধীনতা নিশ্চিত করেছেন।
233
00:18:43,873 --> 00:18:45,750
ম্যাডাম জু হয়তো জানতেন না..
234
00:18:46,876 --> 00:18:49,796
যে তখনকার সময়ের এতো বড় ইনভেস্টমেন্টের
অফার রিজেক্ট করার কারণে...
235
00:18:49,879 --> 00:18:51,714
আরো বড় ইনভেস্টমেন্টের অফার
কোম্পানির দুয়ারে অপেক্ষা করছে।
236
00:18:51,797 --> 00:18:53,215
তা নাও হতে পারে।
237
00:18:53,299 --> 00:18:55,760
তখনকার সময়ের মানুষের
আসলে ব্যবসায়িক সুনাম...
238
00:18:55,843 --> 00:18:58,220
এবং ঝুঁকি ব্যবস্থাপনা
সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল না।
239
00:18:58,888 --> 00:19:04,727
সুক মিন ধরেই নিয়েছে যে সবকিছু
আন্টি চ্যেওন-সুকের নিয়ন্ত্রণে ছিল।
241
00:19:06,604 --> 00:19:08,064
আমি কি সত্যিই তাঁর
স্বর্গে যাওয়ার টিকেট ছিলাম...
242
00:19:09,565 --> 00:19:11,859
যেমনটা নু সুক-মিন বলল?
243
00:19:13,277 --> 00:19:17,573
উনি হয়ত অনুশোচনার কারণে
আমাকে দত্তক নিয়েছিলেন...
244
00:19:18,157 --> 00:19:22,536
সে জন্যই তিনি ইন্ড্রাস্ট্রিয়াল এক্সিডেন্ট
কমপেনসেশন কমিটির উদ্ভব করেছিলেন।
246
00:19:26,415 --> 00:19:27,541
দো দো...
247
00:19:27,625 --> 00:19:30,336
যখন সুগার জুস স্ক্যান্ডাল তোমার
কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করছিল...
248
00:19:31,128 --> 00:19:34,882
তখন আন্টি চ্যেওন-সুক কিছু
কথা বলেছিল আমাকে।
249
00:19:36,384 --> 00:19:40,971
এটা হচ্ছে মিরায় ফুড এন্ড বেভারেজের
ফাইন্যান্সিয়াল স্ট্যাটমেন্ট, যেমনটা চেয়েছিলেন।
250
00:19:41,847 --> 00:19:43,933
চেয়েছিলাম দো দো দিক এটা আপনাকে।
251
00:19:45,101 --> 00:19:48,437
ও যে ওর একরোখা আচরণ
কোত্থেকে পেয়েছে কে জানে।
252
00:19:48,938 --> 00:19:50,690
আমার ভারি অপছন্দ সেটা।
253
00:19:50,773 --> 00:19:53,526
ওকে তো বেশ ভালোওবাসেন আপনি।
254
00:20:03,077 --> 00:20:04,954
ওকে ভালোবাসার কোনো
প্ল্যানই ছিল না আমার।
255
00:20:07,873 --> 00:20:09,875
সেই এক্সিডেন্টের পর দৃশ্যপট
আমূল বদলে গেছে।
256
00:20:12,253 --> 00:20:13,838
ওকে যতোই ভালোবাসি...
257
00:20:15,673 --> 00:20:16,966
ততোই মনোবেদনায় জর্জরিত হই।
258
00:20:22,138 --> 00:20:25,891
তখন উনার কথার মানে বুঝিনি...
259
00:20:25,975 --> 00:20:27,268
কিন্তু, এখন বুঝি।
260
00:20:29,645 --> 00:20:30,771
উনি যত ভালোবাসতেন আমাকে...
261
00:20:32,314 --> 00:20:34,150
তত মনোবেদনার ভারে পর্যুদস্ত হতেন।
262
00:20:37,027 --> 00:20:38,779
তাও, তিনি আমাকে ভালোবাসা থামাননি।
264
00:21:00,718 --> 00:21:02,720
স্বাগত বস... মানে, স্যার!
265
00:21:03,304 --> 00:21:05,598
- স্বাগত বস... মানে, স্যার!
- স্বাগত বস... মানে, স্যার!
266
00:21:05,681 --> 00:21:07,933
আমি অন্য কোনোদিন আসব, বাই।
267
00:21:09,101 --> 00:21:10,811
স্যার, দাঁড়ান!
268
00:21:13,355 --> 00:21:14,523
প্লিজ, যাবেন না।
269
00:21:20,404 --> 00:21:21,822
চিন্তা করো না।
270
00:21:21,906 --> 00:21:23,032
বস, মানে...
271
00:21:23,783 --> 00:21:25,868
কাস্টোমার আসবে।
272
00:21:31,373 --> 00:21:34,335
সাবের চেয়ারম্যান নু সুক-মিনের আত্মাহুতির
এক সপ্তাহ পেরিয়ে গেলেও...
273
00:21:34,418 --> 00:21:37,296
এখনও তাঁর মরদেহের খোঁজ পাওয়া যায়নি।
274
00:21:37,379 --> 00:21:41,342
তদন্ত কার্যক্রম বিরামহীনভাবে চললেও...
275
00:21:41,425 --> 00:21:46,222
পুলিশ এখনও তদন্তে উল্লেখযোগ্য কোনো
অগ্রগতি সাধন করতে পারেনি।
276
00:21:46,305 --> 00:21:47,556
এটা কি হতে পারে...
277
00:21:47,640 --> 00:21:53,437
পুলিশ চেয়ারম্যান নু এর বিরুদ্ধে আরো
কিছু অভিযোগ দায়ের করতে যাচ্ছে।
279
00:23:36,999 --> 00:23:38,125
সমস্যা নেই।
280
00:23:39,710 --> 00:23:41,337
আমি শুরু থেকেই একা ছিলাম।
281
00:23:45,090 --> 00:23:48,385
সবকিছু আবার আগের
পর্যায়ে ফিরে এসেছে।
282
00:25:42,291 --> 00:25:43,459
গরম।
283
00:25:49,089 --> 00:25:50,174
জং গ্যু-ওন?
284
00:26:23,874 --> 00:26:25,375
কংগ্রাচুলেশনস।
285
00:26:27,169 --> 00:26:28,169
দারুণ লোভনীয় লাগছে!
286
00:26:28,212 --> 00:26:29,338
একটু সবুর করো।
287
00:26:29,421 --> 00:26:32,257
রেস্টুরেন্টটা বেশ সুন্দর দেখতে।
288
00:26:32,341 --> 00:26:34,218
তাহলে, চুপচাপ খাওয়া শুরু করে দাও।
290
00:26:36,053 --> 00:26:37,053
থ্যাংক ইউ।
291
00:26:38,055 --> 00:26:39,055
খেতে দারুণ।
292
00:26:40,224 --> 00:26:41,767
- আপনাকে ঢেলে দিচ্ছি।
- প্লিজ।
293
00:26:43,685 --> 00:26:45,938
- একটা টোস্ট করা যাক, ম্যাডাম।
- শিউর।
294
00:26:46,021 --> 00:26:49,274
আগামী দিনগুলো খুশী, আশা, ইতিবাচকতা
আর উদ্দীপনার মধ্য দিয়ে কাটুক!
295
00:26:49,358 --> 00:26:50,567
নতুন আশার তরে!
296
00:26:53,946 --> 00:26:54,988
নতুন আশার তরে!
297
00:26:55,989 --> 00:26:57,616
- নতুন আশার তরে!
- নতুন আশার তরে!
298
00:26:57,699 --> 00:26:58,699
আশার তরে!
299
00:27:03,789 --> 00:27:07,000
আমেরিকায় যেহেতু এখন আমাদের ফ্র্যাঞ্চাইজি খুলবে,
তাহলে কি নিয়মিত নিউইয়র্কে বিজনেস ট্রিপে যাব?
300
00:27:07,876 --> 00:27:09,962
ইংরেজিটা এবার ভালো করে শিখতে হবে।
301
00:27:10,045 --> 00:27:13,465
আমি ইতোমধ্যেই একটা অনলাইন
ইংরেজি কোর্সে ভর্তি হয়েছি।
302
00:27:13,549 --> 00:27:14,800
আমাকে বলোনি কেন?
303
00:27:14,883 --> 00:27:16,385
- নতুন আশার তরে!
- নতুন আশার তরে!
304
00:27:20,264 --> 00:27:21,932
আরেক রাউন্ড হয়ে যাক!
305
00:27:22,015 --> 00:27:23,642
এখনও তো সূর্য উঠেনি!
306
00:27:24,518 --> 00:27:26,770
বাসায় চলো, মিস চোই!
307
00:27:26,854 --> 00:27:28,438
ওর বাসায় আরেক রাউন্ড হবে নাকি?
308
00:27:28,522 --> 00:27:29,773
- কী?
- আইডিয়াটা মন্দ না।
309
00:27:30,274 --> 00:27:32,359
- আপনি কি উবার কল করেছেন?
- হ্যাঁ।
310
00:27:32,901 --> 00:27:34,361
একা যেতে পারবেন আপনি?
311
00:27:34,444 --> 00:27:36,989
অবশ্যই, কেন পারবো না?
312
00:27:37,072 --> 00:27:38,448
আমার কিসসু হবে না।
313
00:27:38,532 --> 00:27:39,825
গেলাম।
314
00:27:39,908 --> 00:27:41,243
আবার কাল দেখা হবে!
315
00:27:41,326 --> 00:27:42,327
আর কিন্তু গিলো না!
316
00:27:42,911 --> 00:27:44,830
- নিরাপদে বাসায় যাবেন, ম্যাম।
- বাই।
317
00:27:44,913 --> 00:27:46,331
উনাকে নিরাপদে বাসায় পৌঁছে দেবেন।
318
00:28:18,322 --> 00:28:20,490
এই, ঠিকমত কাজ কর।
319
00:28:20,991 --> 00:28:24,369
নইলে কিন্তু তোর বদলে আরেকটা লাগাব।
320
00:28:37,925 --> 00:28:39,176
রক্ত বেরুচ্ছে!
321
00:28:44,723 --> 00:28:46,767
কি মনে হয় এটা আমাকে দমাতে পারবে?
322
00:28:48,393 --> 00:28:50,062
কক্ষনো না।
323
00:28:50,896 --> 00:28:51,896
আমি একদম ঠিক আছি।
324
00:28:57,152 --> 00:28:58,152
সাবধান।
325
00:28:59,613 --> 00:29:00,614
সাবধান।
326
00:29:09,957 --> 00:29:11,541
এরকম সুবোধ আচরণ করবি।
327
00:29:12,709 --> 00:29:16,630
তুই জ্বললে দেখতে ভালো লাগে।
328
00:29:19,174 --> 00:29:20,384
ঠিকমত জ্বলবি।
329
00:29:29,977 --> 00:29:32,145
বাকিটুকু তোমার হাতে ছেড়ে দিচ্ছি...
330
00:29:32,229 --> 00:29:34,648
আমার সজাগ স্বত্ত্বা!
331
00:29:36,233 --> 00:29:38,610
প্লিজ, আজ রাতে আমাকে সুরক্ষিত রেখো।
332
00:31:10,035 --> 00:31:13,372
আমার সজাগ স্বত্ত্বা দেখছি ফাটিয়ে দিয়েছে!
333
00:31:14,790 --> 00:31:17,417
খারাপ না।
334
00:31:33,433 --> 00:31:34,684
রক্ত বেরুচ্ছে! I
335
00:31:37,646 --> 00:31:39,564
কসম খোদার, গত রাতে ব্যাথা পেয়েছিলাম!
336
00:31:43,860 --> 00:31:45,404
মিস শিন।
337
00:31:45,946 --> 00:31:46,946
ইয়েস?
338
00:31:48,573 --> 00:31:51,993
মাঝে মাঝে মনে হয় জং এখনও
আমার আশেপাশেই আছে।
339
00:31:54,746 --> 00:31:57,290
অনেক মানুষই ব্রেকআপের
পর এমনটা ভাবে।
340
00:31:58,667 --> 00:31:59,668
হয়ত ঠিকই বলেছ।
341
00:32:00,919 --> 00:32:02,796
এখনও মনের মধ্যে কিছু
অনুভূতি হয়ত অবশিষ্ট আছে।
342
00:32:03,380 --> 00:32:05,006
ইস, যদি ছেলে হতে পারতাম!
343
00:32:05,090 --> 00:32:06,133
সেটা অলীক চিন্তা।
344
00:32:08,176 --> 00:32:10,053
ঈশ্বরের প্রত্যেককে নিয়েই কিছু
না কিছু প্ল্যান থাকে...
345
00:32:10,137 --> 00:32:11,388
আপনার জন্যও নিশ্চয়ই
তাঁর কোনো প্ল্যান আছে।
346
00:32:19,271 --> 00:32:20,271
আসো।
347
00:32:27,154 --> 00:32:28,280
বাসায় যাও।
348
00:32:28,363 --> 00:32:30,782
আবারও দেরি করে বের হবেন?
349
00:32:30,866 --> 00:32:32,909
হ্যাঁ, একটু সময় লাগবে।
350
00:32:46,840 --> 00:32:47,840
মিস দো।
351
00:32:50,552 --> 00:32:53,722
ডিভোর্সের পর আমিও কাজে ডুবে থেকে
সবকিছু থেকে পালিয়ে থাকতে চাইতাম।
352
00:32:54,306 --> 00:32:58,268
দিন রাত পাগলের মতো
কাজ করতাম তখন।
353
00:32:59,769 --> 00:33:03,273
তখন আসলে নিজেকে সুস্থির রাখাটা
বেশি গুরুত্বপূর্ণ মনে হতো।
354
00:33:03,982 --> 00:33:06,985
ভাবতাম, এভাবেই একদিন সব
জ্বালা যন্ত্রণা ভুলে যাব।
355
00:33:07,819 --> 00:33:09,112
পরে বুঝলাম...
356
00:33:09,196 --> 00:33:11,156
সময় আসলে সব ক্ষতের
উপশম করে না।
357
00:33:11,948 --> 00:33:13,867
যদি সময়ের হাতে ছেড়ে দেই সবকিছু...
358
00:33:15,577 --> 00:33:18,038
আমার ভেতরকার শূন্যতা
তারপরও বিরাজ করবে।
359
00:33:18,955 --> 00:33:22,667
আমার শুধু সবকিছু মেনে নিয়ে আবেগের
উর্দ্ধে নিজেকে রাখাটা দরকার ছিল।
360
00:33:24,002 --> 00:33:25,295
আমার মনে হয় না...
361
00:33:25,378 --> 00:33:27,839
মানুষকে সবসময় ঠিক থাকতেই হবে।
362
00:33:29,382 --> 00:33:31,092
তাঁরা পারেও না সেটা।
363
00:34:02,207 --> 00:34:04,167
স্যেওক-হুন।
364
00:34:07,837 --> 00:34:08,880
হাই, স্যেওক-হুন।
365
00:34:09,381 --> 00:34:12,634
আবারও কাজের চক্করে ডিনার স্কিপ করছ?
366
00:34:13,426 --> 00:34:14,719
না, করছি না।
367
00:34:14,803 --> 00:34:16,888
ডিনার সেরে অলরেডি বিছানায় শুয়ে পড়েছি।
368
00:34:21,142 --> 00:34:22,686
আচ্ছা।
369
00:34:23,311 --> 00:34:25,063
কী হলো?
370
00:34:26,565 --> 00:34:28,066
কিছু না।
371
00:34:28,149 --> 00:34:29,234
খালি বাচ্চামো করো।
372
00:34:32,195 --> 00:34:33,196
ঠিক আছে।
373
00:34:33,780 --> 00:34:34,823
ঘুমাও।
374
00:34:34,906 --> 00:34:35,949
ওকে।
375
00:35:05,604 --> 00:35:06,771
মিস শিন!
376
00:35:14,237 --> 00:35:15,947
ভয় পেয়ো না। সবাই চলে গেছে।
377
00:35:16,031 --> 00:35:18,533
আমি সেই সন্ধ্যা থেকে
গেটে নজর রাখছিলাম।
378
00:35:21,036 --> 00:35:22,704
আর কতদিন এভাবে অপেক্ষা করবে?
379
00:35:22,787 --> 00:35:23,913
ঠান্ডা পড়েছে।
380
00:35:23,997 --> 00:35:25,290
আমার মোটেও ঠান্ডা লাগছে না।
381
00:35:38,136 --> 00:35:39,929
অমন করে কী দেখছ?
382
00:35:41,556 --> 00:35:42,807
এভাবে আর চলতে পারে না।
383
00:35:43,683 --> 00:35:46,686
তুমি কিন্তু এবার আমাকে
ভয় পাইয়ে দিচ্ছ!
384
00:35:58,865 --> 00:35:59,865
চলো।
385
00:36:50,792 --> 00:36:53,837
এটা এখন থেকে আমাদের গান।
386
00:38:11,206 --> 00:38:13,333
"বিশেষ সতর্কতা"
387
00:38:18,505 --> 00:38:20,673
এটা আসলেই তাহলে একটা ম্যানুয়াল
388
00:38:51,246 --> 00:38:55,124
আমি শুধু মুখ লুকোচ্ছিলাম যাতে সে
আমাদের চিনতে না পারে।
389
00:38:55,917 --> 00:38:58,169
তোমায় সাহায্য করব।
এখনও হাতে যথেষ্ট সময় আছে।
390
00:38:59,045 --> 00:39:00,880
এই ফুলটা অনন্ত সুখকে নির্দেশ করে।
391
00:39:00,964 --> 00:39:03,007
এটা অবশ্যম্ভাবী সুখকে নির্দেশ করে।
392
00:39:03,091 --> 00:39:04,801
আর, এটা...
393
00:39:06,261 --> 00:39:08,054
তোমায় ভালোবাসি, জং গ্যু-ওন।
394
00:39:11,850 --> 00:39:12,851
আমিও তোমাকে ভালোবাসি।
395
00:39:15,019 --> 00:39:16,019
কখনো...
396
00:39:16,688 --> 00:39:18,857
দূরে কোথাও চলে যাওয়ার ভাবনা
মাথাতেও আনবে না।
397
00:39:19,566 --> 00:39:20,817
তোমার ইচ্ছে পূরণ করব।
398
00:39:21,860 --> 00:39:23,570
কখনো তোমায় একা রেখে যাব না...
399
00:39:24,195 --> 00:39:25,697
যা কিছুই ঘটে যাক না কেন।
400
00:39:26,865 --> 00:39:28,157
গ্যু-ওন?
401
00:39:28,241 --> 00:39:29,325
হুম?
402
00:39:30,034 --> 00:39:31,035
তুমি সবসময়..
403
00:39:31,828 --> 00:39:33,329
আমার পাশেই থেকো।
404
00:39:33,830 --> 00:39:35,164
তুমি যতবার আমার নাম
ধরে ডাকতে থাকবে...
405
00:39:35,915 --> 00:39:39,043
ততবার আমি সাড়া দিতে থাকব।
406
00:39:47,010 --> 00:39:48,052
জং গ্যু-ওন।
407
00:39:50,221 --> 00:39:51,347
জং গ্যু-ওন।
408
00:40:29,260 --> 00:40:31,721
আপনি হঠাত এই সময়ে?
409
00:40:35,224 --> 00:40:37,977
গ্যু-ওনকে বড্ড মিস করছিলাম।
410
00:40:38,770 --> 00:40:41,814
তাই, কি মনে হতেই
এখানে চলে আসলাম।
411
00:40:47,946 --> 00:40:49,781
যদি ওর দেখা পাওয়ার
কোনো সম্ভাবনা থাকে।
412
00:40:51,616 --> 00:40:53,993
যদি ওর বুকে ঝাঁপিয়ে পড়তে পারি
এক মুহূর্তের জন্য হলেও।
413
00:40:57,121 --> 00:40:58,873
কিন্তু, জানি না কোথায়
গেলে পাবো ওকে।
414
00:41:01,751 --> 00:41:04,170
ওর ব্যাপারে তেমন কিছুই জানি না।
415
00:41:06,297 --> 00:41:07,632
এমনকি ও যখন চলে যায়...
416
00:41:07,715 --> 00:41:09,759
তখনও ওকে কিছু বলার সুযোগ পাইনি।
417
00:41:12,679 --> 00:41:14,305
ওকে ধন্যবাদ জানানো...
418
00:41:16,057 --> 00:41:17,684
কিংবা স্যরি, কিছুই বলতে পারিনি।
419
00:41:24,232 --> 00:41:26,067
আমিই ওর হাত ছেড়ে দিয়েছিলাম।
420
00:41:30,029 --> 00:41:32,115
যতোই ওকে ভালোবেসেছি,
মনোবেদনায় জর্জরিত হয়েছি।
421
00:41:35,743 --> 00:41:36,744
সেজন্যই...
422
00:41:38,371 --> 00:41:39,998
ওকে যেতে দিয়েছি।
423
00:42:09,736 --> 00:42:12,697
মনে হয় এটা আপনাকে সাহায্য করবে।
424
00:42:23,458 --> 00:42:27,378
যখন উনাকে মিস করবেন,
এটা আপনাকে সাহায্য করবে।
425
00:43:13,549 --> 00:43:14,675
ইয়ং মাস্টার!
426
00:43:38,825 --> 00:43:39,825
তুমি নিশ্চয়ই সেই...
427
00:43:40,284 --> 00:43:41,994
প্রসিদ্ধ বারবনিতা, ওলসিম।
428
00:43:45,123 --> 00:43:48,042
সে এরকম প্রভাবশালী জায়গা ত্যাগ করে
এই অজপাড়াগায়ে আসলো কেন?
429
00:43:48,126 --> 00:43:49,126
জানি না।
430
00:43:49,168 --> 00:43:50,670
হয়তো তাঁর রুচি পরিবর্তন করতে চাচ্ছে।
431
00:44:02,974 --> 00:44:03,974
হতচ্ছাড়া কোথাকার!
432
00:44:06,477 --> 00:44:08,771
তুই শহর থেকে এসেছিস
বলে দেমাগ দেখাচ্ছিস?
433
00:44:09,355 --> 00:44:13,442
আমার কথার সাথে দ্বিমত
করার আস্পর্ধা কীভাবে হলো তোর?
434
00:44:14,026 --> 00:44:16,779
এই বেশ্যার বাচ্চা...
435
00:44:16,863 --> 00:44:18,906
আমার দিকে কেমন চোখ গরম
করে তাকিয়ে আছে!
436
00:44:21,742 --> 00:44:23,327
তোকে কিন্তু মেরে ফেলব।
437
00:44:23,411 --> 00:44:25,163
তুই জানিস আমার পরিচয়?
438
00:44:26,831 --> 00:44:28,624
- দয়া করে শান্ত হোন।
- এরকম করবেন না।
439
00:44:29,834 --> 00:44:31,252
- শান্ত হোন!
- ছেড়ে দিন!
440
00:44:31,335 --> 00:44:32,670
ছাড়ো।
441
00:44:35,965 --> 00:44:36,965
শান্ত হোন।
442
00:44:38,217 --> 00:44:40,219
তাঁর শরীর থেকে এখনও দেমাগ যায়নি..
443
00:44:40,303 --> 00:44:41,721
ভেবেছে যা বলবে এখানকার
ওরা তাই শুনবে।
444
00:44:44,807 --> 00:44:45,807
ও তোমার কথা হয়তো শুনেছে।
445
00:44:46,851 --> 00:44:49,645
এখানে কয়েদিন ধরে আছে অথচ
আমাদের সাথে একটা কথাও বলেনি।
446
00:44:50,605 --> 00:44:53,316
শহরের একজন বারবনিতা নিশ্চয়ই
আমাদের ভাষায় কথা বলবে না।
447
00:44:54,901 --> 00:44:59,363
তো এতো জায়গা থেকে এই
গ্রামে মরতে এলো কেন?
449
00:44:59,447 --> 00:45:00,364
কী করে সহ্য করবে সে?
450
00:45:00,448 --> 00:45:01,657
ওর জায়গায় আমি
থাকলে আত্মহত্যা করতাম।
451
00:45:05,620 --> 00:45:07,163
আমি সেটারই করার পরিকল্পনা করছি।
452
00:45:08,372 --> 00:45:09,957
কিন্তু, একা একা মরতে ইচ্ছে করছে না।
453
00:45:10,833 --> 00:45:12,001
মরবে আমার সাথে?
454
00:45:16,756 --> 00:45:20,009
আমরা বারবনিতা, কোনো শহুরে কিংবা
গেঁয়ো বিভাজন নেই এখানে।
455
00:45:21,761 --> 00:45:23,721
এই কামরার কেউই...
456
00:45:23,804 --> 00:45:25,181
মুক্ত স্বাধীনভাবে দম নিতে পারে না।
457
00:45:38,903 --> 00:45:40,196
আমার পরবর্তী জীবনে...
458
00:45:41,322 --> 00:45:43,824
চাইব এরকম জীবন যেন
ঈশ্বর আমাকে না দেন।
459
00:45:46,369 --> 00:45:48,871
আশা করি, শিল্পের প্রতি আমার
নিষ্ঠা তখন সবাই বুঝবে।
460
00:46:42,717 --> 00:46:43,759
ইয়ং মাস্টার ইয়ি-সান!
461
00:46:45,803 --> 00:46:47,513
দাঁড়াও!
462
00:47:00,317 --> 00:47:02,236
শুনলাম তোমার এক বন্ধু
হানইয়াং এ মারা গেছে।
463
00:47:03,654 --> 00:47:05,990
এখানকার প্রত্যেক বারবনিতারই
একটা গল্প রয়েছে।
464
00:47:06,574 --> 00:47:07,992
প্রস্তুত হয়ে চলে এসো।
470
00:47:31,348 --> 00:47:32,516
ওলসিম আপনার সেবায় নিয়োজিত।
472
00:47:43,527 --> 00:47:45,071
এটা তো মেনে নেওয়া যায় না।
473
00:47:45,780 --> 00:47:47,674
হানইয়াং এ শুনলাম সে বেশ
চাহিদাসম্পন্ন বারবনিতা ছিল।
474
00:47:47,698 --> 00:47:49,909
কী অহংকারী একটা মেয়ে!
475
00:47:50,534 --> 00:47:53,704
ওর কথা ছাড়ুন।
আমরা আছি তো।
476
00:48:00,836 --> 00:48:02,588
জীবন বড়োই দুর্বিষহ হয়ে উঠেছে।
477
00:48:03,255 --> 00:48:04,673
মানুষের ভেতরের সহমর্মিতাও হ্রাস পেয়েছে।
478
00:48:06,842 --> 00:48:10,805
আর কতোকাল এভাবে অসম্মান সইতে হবে?
479
00:48:26,195 --> 00:48:27,238
মাফ করবেন।
480
00:48:27,780 --> 00:48:30,616
গতকাল এসেছিলাম যাতে আপনার
সাথে দেখা করতে পারি।
481
00:48:31,283 --> 00:48:32,910
যদি কোনো খারাপ
আচরণ করে থাকি তবে ক্ষমাপ্রার্থী।
482
00:48:35,079 --> 00:48:36,372
কীভাবে খারাপ আচরণ করেছেন আপনি?
483
00:48:39,416 --> 00:48:41,544
সেটা তো ঠিক করে বলতে পারব না, তবে..
484
00:48:41,627 --> 00:48:43,546
কারণ না জানলে
অযথা ক্ষমা চাইবেন না।
485
00:48:44,713 --> 00:48:46,006
দাঁড়াও।
486
00:48:49,552 --> 00:48:51,595
নিজের মর্জিমত আত্মহত্যাও করতে পারছি না।
487
00:48:55,516 --> 00:48:57,893
এই উজবুক লোকটার সাথে কেন
বারবার আমার দেখা হচ্ছে?
488
00:49:24,253 --> 00:49:25,253
কী করছ?
489
00:49:26,213 --> 00:49:27,213
মাই লেডি!
490
00:49:27,256 --> 00:49:28,507
কী কাকতালীয় ব্যাপার!
491
00:49:32,052 --> 00:49:33,387
আসলেই কাকতালীয়?
493
00:51:46,270 --> 00:51:47,646
ওলসিম!
494
00:51:50,983 --> 00:51:52,651
- ইয়ং মাস্টার।
- ওলসিম।
495
00:51:58,407 --> 00:52:00,617
যখন আমাকে মনে পড়বে
এটা দেখে স্মরণ করো।
496
00:52:21,347 --> 00:52:23,057
এটা কখনোই খুলব না...
497
00:52:23,140 --> 00:52:25,225
যতক্ষণ না তুমি ফিরে আসছো।
498
00:52:25,309 --> 00:52:28,270
মৃত্যুর আগে আমি শুধু...
499
00:52:28,979 --> 00:52:31,982
তোমার মুখ দেখতে চাই।
500
00:52:50,667 --> 00:52:52,294
ওরা আমাদেরকে মানুষ
বলেই গণ্য করে না।
501
00:52:52,378 --> 00:52:56,090
দিনের পর দিন এভাবে অসম্মান
আর নিতে পারছি না।
502
00:52:56,173 --> 00:52:57,007
বাদ দাও।
503
00:52:57,091 --> 00:53:00,219
কেন বাদ দিব? আমাদের মর্যাদা
তো পশুর চেয়েও নিচে।
504
00:53:00,302 --> 00:53:01,929
আমাদের জন্মই বৃথা।
505
00:53:26,328 --> 00:53:27,704
দুনিয়া বদলাচ্ছে।
506
00:53:28,539 --> 00:53:29,540
যখন প্রত্যাশিত পরিবর্তন আসবে...
507
00:53:30,833 --> 00:53:34,420
কাউকে আর ধর্ম, বর্ণ, গোত্র
দিয়ে বিচার করা হবে না।
508
00:53:39,550 --> 00:53:42,261
আজ মনে হচ্ছে তুমি
খোশমেজাজে আছো।
509
00:53:43,303 --> 00:53:45,139
গত রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছি।
510
00:53:46,306 --> 00:53:48,426
মনে হচ্ছে খুব শীঘ্রই ভালো
কোনো সংবাদ পেতে যাচ্ছি।
511
00:54:26,054 --> 00:54:27,723
আমার মধ্যে এক
বিন্দুও আফসোস নেই।
512
00:54:28,765 --> 00:54:30,726
এই জীবনটা রাখার কোনো
পরিকল্পনাই ছিল না।
513
00:54:33,854 --> 00:54:34,938
তাও যদি...
514
00:54:35,772 --> 00:54:36,940
অন্তত একবার...
515
00:54:38,066 --> 00:54:40,277
তোমায় ভালোবাসি, ওলসিম।I
516
00:54:41,737 --> 00:54:43,530
যদি একবারের জন্য হলেও ইয়ং মাস্টার
ইয়ি-সানের দেখা পেতাম...
517
00:54:45,199 --> 00:54:47,451
শেষবারের মতো।
518
00:54:59,254 --> 00:55:00,254
ওলসিম!
519
00:55:08,222 --> 00:55:09,473
ইয়ং মাস্টার...
520
00:55:11,892 --> 00:55:14,686
ও যেন আমাকে ভুলে যায়...
521
00:55:16,605 --> 00:55:18,815
যাতে আমার স্মৃতিগুলো...
522
00:55:20,359 --> 00:55:24,112
ওকে অবর্ণনীয় যন্ত্রণা আর
কষ্টে না ভোগায়।
523
00:55:45,509 --> 00:55:46,552
আমিই...
524
00:55:49,304 --> 00:55:50,681
ওলসিম ছিলাম।
525
00:55:57,688 --> 00:56:00,357
ইয়ি-সান আমার প্রাণ বাঁচিয়েছিল যখন
আমি আত্মহত্যার ব্রত নিয়েছিলাম!
526
00:56:17,124 --> 00:56:18,625
ও কি তাহলে ওখানে আছে?
528
00:57:47,297 --> 00:57:48,340
কীভাবে..
529
00:57:54,012 --> 00:57:55,389
আমাকে চিনতে পেরেছ
দেখে ভালো লাগছে।
530
00:57:57,766 --> 00:58:00,394
যদি না চিনতে,
রাগে জানি না কী করতাম।
531
00:58:05,023 --> 00:58:06,566
আমার নতুন চেহারাটা সম্পর্কে
তোমার অভিমত কী?
532
00:58:08,568 --> 00:58:09,778
পছন্দ হয়েছে?
533
00:58:11,071 --> 00:58:13,156
তোমার পালাবার কোনো পথ নেই।
534
00:58:13,907 --> 00:58:15,200
ভুল বলছ।
535
00:58:15,283 --> 00:58:16,618
দুনিয়া থেকে চাইলেই আমি পালাতে পারি।
536
00:58:17,411 --> 00:58:18,411
না!
537
00:58:33,885 --> 00:58:35,887
আমি নিজ হাতে আমার চেহারা পুড়িয়েছি...
538
00:58:35,971 --> 00:58:38,807
যাতে শয়তানটা আমার হদিস
বের করতে না পারে।
539
00:58:39,641 --> 00:58:40,976
কী চাও তুমি?
540
00:58:41,059 --> 00:58:42,477
আমি কী চাই?
541
00:58:51,028 --> 00:58:54,698
তোমাদের দু'জনকে মেরে
প্রতিশোধ নিতে চাই।
542
00:58:55,490 --> 00:58:57,951
তোমাদের জন্য আমার সবকিছু হারিয়েছি।
543
00:58:58,035 --> 00:58:59,911
অর্থ, সম্মান, পরিবার...
544
00:58:59,995 --> 00:59:01,288
এমনকি আমার চেহারাও।
545
00:59:04,124 --> 00:59:06,918
শুধু তোমাকে মারাটাই এখন যথেষ্ট না।
546
00:59:17,429 --> 00:59:18,930
শয়তানটাকে ডাকো।
547
00:59:20,265 --> 00:59:22,142
তুমি বিপদে পড়লেই তো
সে এসে হাজির হয়, তাই না?
548
00:59:22,726 --> 00:59:23,726
ও আসবে না।
549
00:59:25,437 --> 00:59:27,189
ও আমাকে ছেড়ে চলে গেছে।
550
00:59:28,815 --> 00:59:31,109
ওসব বুজরুকি আমি বিশ্বাস
করব বলে মনে করো?
551
00:59:39,785 --> 00:59:41,036
কোথায় তুই, জং গ্যু-ওন?
552
00:59:41,870 --> 00:59:44,122
দো দো'র প্রাণ বাঁচাতে
চাইলে সামনে আয়!
553
00:59:51,046 --> 00:59:52,130
আসবি না?
554
00:59:54,883 --> 00:59:56,301
এক্ষুনি ওকে ডাকো।
555
00:59:57,844 --> 01:00:00,806
চিৎকার করো, হাতজোড় করো,
যা মনে চায় করো!
556
01:00:09,481 --> 01:00:10,690
করবে না?
557
01:00:10,774 --> 01:00:12,317
তাহলে আমার হাতে আর
কোনো অপশন নেই...
558
01:00:13,151 --> 01:00:15,654
তোমার গলা কাটা ছাড়া।
559
01:00:39,177 --> 01:00:40,262
জং গ্যু-ওন।
560
01:00:41,888 --> 01:00:44,141
এতো দেরি করলি কেন, বাছাধন?
561
01:00:45,058 --> 01:00:46,268
জানতাম তুই আসবি।
562
01:00:49,855 --> 01:00:51,273
তোকে প্রথমে মারব।
563
01:01:18,633 --> 01:01:19,801
না, গ্যু-ওন!
564
01:01:19,885 --> 01:01:21,206
ওকে মেরে ফেললে নরকের
আগুন তোমায় গ্রাস করবে!
565
01:01:21,761 --> 01:01:22,762
থামো!
566
01:01:34,191 --> 01:01:35,358
থামো, গ্যু-ওন!
567
01:01:36,651 --> 01:01:37,944
জং গ্যু-ওন!
568
01:01:38,612 --> 01:01:39,612
না!
569
01:01:42,032 --> 01:01:43,033
হ্যাঁ।
570
01:01:44,034 --> 01:01:45,619
আমাকে মেরে ফেল!
571
01:01:46,620 --> 01:01:47,787
জং গ্যু-ওন!
572
01:01:52,292 --> 01:01:53,418
থামো!
573
01:01:57,088 --> 01:01:59,007
থামো, জং গ্যু-ওন!
574
01:01:59,674 --> 01:02:00,884
যথেষ্ট হয়েছে।
575
01:02:01,551 --> 01:02:03,136
আমি ঠিক আছি।
576
01:02:03,220 --> 01:02:05,722
আমি এখন ঠিক আছি,
প্লিজ থামো!
577
01:02:05,805 --> 01:02:07,057
প্লিজ!
578
01:02:23,573 --> 01:02:24,574
জং গ্যু-ওন!
579
01:02:25,450 --> 01:02:26,451
সবকিছু এখন ঠিক আছে!
580
01:02:45,345 --> 01:02:47,722
তোমাকে বড্ড মিস করেছি, দো দো।
581
01:02:50,183 --> 01:02:51,226
আমিও তোমাকে ভীষণ মিস করেছি।
582
01:02:52,435 --> 01:02:54,104
আমিও বড্ড মিস করেছি।
583
01:03:04,155 --> 01:03:05,156
দো দো?
584
01:03:06,116 --> 01:03:07,116
তুমি কি ঠিক আছো?
585
01:03:19,254 --> 01:03:20,588
না!
586
01:03:33,810 --> 01:03:34,811
দো দো!
587
01:03:50,702 --> 01:03:51,745
দো দো!
588
01:03:52,370 --> 01:03:53,705
দো দো!
589
01:03:54,289 --> 01:03:55,289
না।
590
01:03:57,917 --> 01:03:59,961
প্লিজ, তুমি মরে যেয়ো না, দো দো!
591
01:04:39,542 --> 01:04:41,586
"আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নত হচ্ছি..."
592
01:04:47,384 --> 01:04:48,843
"যেন আমার প্রাণের বিনিময়ে..."
593
01:04:52,597 --> 01:04:53,890
"ওর জীবন তিনি ফিরিয়ে দেন।"
594
01:05:42,522 --> 01:05:43,523
জং গ্যু-ওন!
595
01:05:46,985 --> 01:05:47,986
দো দো।
596
01:05:50,029 --> 01:05:51,239
আমি থাকতে তোমার কিচ্ছু হবে না।
597
01:06:05,712 --> 01:06:06,712
জং গ্যু-ওন!
598
01:06:08,423 --> 01:06:09,424
তুমি কি...
599
01:06:11,593 --> 01:06:12,844
মৃত্যুর হাত থেকে
আমাকে ফিরিয়ে আনলে?
600
01:06:19,434 --> 01:06:20,727
আমি শুধু নিজেকে বাঁচিয়েছি।
601
01:06:24,939 --> 01:06:26,024
না!
602
01:06:28,026 --> 01:06:29,027
কেন করলে এটা?
603
01:06:42,290 --> 01:06:43,290
জং গ্যু-ওন!
604
01:06:45,335 --> 01:06:46,252
যেয়ো না!
605
01:06:46,336 --> 01:06:48,880
প্লিজ, আমাকে ছেড়ে যেয়ো না!
606
01:06:49,464 --> 01:06:51,174
যেয়ো না!
607
01:07:02,519 --> 01:07:04,562
প্লিজ, যেয়ো না!
608
01:07:45,103 --> 01:07:46,312
জং গ্যু-ওন!
609
01:07:46,896 --> 01:07:48,314
জং গ্যু-ওন!
610
01:07:53,194 --> 01:07:54,445
জং গ্যু-ওন!
611
01:07:56,739 --> 01:07:58,950
প্লিজ, যেয়ো না!
612
01:08:12,376 --> 01:09:44,628
বাংলা সাবটাইটেলের সহিত এপিসোডটি
দেখার জন্য সবাইকে ধন্যবাদ।