1
00:00:06,744 --> 00:00:40,070
অনুবাদ ও সম্পাদনা
:.:.: মোহাম্মদ ইউসুফ :.:.:
1
00:00:42,918 --> 00:00:47,214
অবশ্যম্ভভাবী নিয়তি বলে
আসলেই কি কিছু আছে?
3
00:00:54,012 --> 00:00:55,722
যদি থাকেই...
4
00:00:57,724 --> 00:00:58,724
তবে, আমাদের পক্ষে কি...
5
00:01:00,269 --> 00:01:02,229
সম্ভব হবে এই পুনরাবৃত্তি হতে চলা নিয়তির...
6
00:01:04,398 --> 00:01:05,983
জাল ছিন্ন করা?
7
00:01:23,625 --> 00:01:30,173
"এপিসোড ১২"
(প্রলয়ের সময়কার ত্রানকর্তা)
8
00:01:37,556 --> 00:01:39,099
শুভ সকাল, মাস্টার!
9
00:01:39,182 --> 00:01:41,268
আজকের দিনটা বেশ সুন্দর,
ইয়ং মাস্টার ইয়ি-সানI
10
00:01:41,351 --> 00:01:44,479
- শুভ সকাল, মাস্টার!
- শুভ সকাল, মাস্টার!
11
00:01:45,063 --> 00:01:46,064
মাস্টার!
12
00:01:50,193 --> 00:01:52,321
এক সময় আমি মানুষ ছিলাম।
13
00:01:53,989 --> 00:01:55,449
আমার সামান্য উপস্থিতিই...
14
00:01:55,532 --> 00:01:58,243
গ্রামের সাধারণ মানুষদের
আনন্দে উদ্বেলিত করত।
15
00:01:58,327 --> 00:01:59,536
বিশেষ একজন ছিলাম।
16
00:02:01,622 --> 00:02:02,706
মাস্টার!
17
00:02:02,789 --> 00:02:03,915
ইয়ং মাস্টার ইয়ি-সান!
18
00:02:08,837 --> 00:02:10,005
কানের কাছে ঘ্যানঘ্যান বন্ধ করো।
19
00:02:10,589 --> 00:02:12,758
আর খামোকা চেঁচামেচি করছ কেন?
20
00:02:12,841 --> 00:02:15,969
আপনার শিক্ষক যে কোনো মুহূর্তে চলে আসবে!
এখন গ্রামে টইটই করে ঘোরার সময় না!
21
00:02:16,053 --> 00:02:18,930
আপনার পিতা বেশ রাগ করবেন!
22
00:02:19,014 --> 00:02:21,558
মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে
যদি মুখটা বন্ধ রাখো।
23
00:02:21,642 --> 00:02:22,762
আমি মুখ বন্ধ রাখতে পারি না!
24
00:02:22,809 --> 00:02:23,977
আমার মুখের নকশাই এরকম!
25
00:02:24,061 --> 00:02:25,854
যাক, আর এগুতে পারবেন না!
26
00:02:25,937 --> 00:02:27,230
যদি যেতে চান...
27
00:02:28,106 --> 00:02:31,318
আমাকে মাড়িয়ে এগুতে হবে!
28
00:02:31,401 --> 00:02:32,402
আবার ঢং শুরু করেছ!
29
00:02:34,363 --> 00:02:35,405
তাতে আমার কী?
30
00:02:35,906 --> 00:02:37,574
আমি মনের আনন্দে ঘুরব।
31
00:02:37,658 --> 00:02:39,284
আমাকে মাড়িয়েই গেল!
32
00:02:40,952 --> 00:02:43,080
কবে যে মালিক আমাকে ঘাড় ধরে
বের করে দেয় কে জানে!
33
00:02:43,997 --> 00:02:45,666
আমি না থাকলে মজাটা বুঝবেন!
34
00:02:45,749 --> 00:02:47,209
এতো একরোখা কেন, বাপ?
35
00:02:49,628 --> 00:02:51,672
এই জায়গাটা বেশ শান্ত।
36
00:03:57,821 --> 00:03:58,821
দাঁড়াও!
37
00:04:01,700 --> 00:04:02,993
উফফ, ঠান্ডা!
38
00:04:08,707 --> 00:04:11,084
তোমার নৃত্যের মাঝখানে
বিরক্ত করায় দুঃখিত।
39
00:04:11,168 --> 00:04:13,545
এখানে পড়াশোনা থেকে ছুটি নিয়ে
হাওয়া খেতে এসেছি।
40
00:04:14,588 --> 00:04:15,839
ভয় পেয়ো না।
41
00:04:16,339 --> 00:04:17,980
আমি বদমাশ ছোকড়া না, আমার নাম...
42
00:04:18,008 --> 00:04:19,217
সিও ইয়ি-সান।
43
00:04:20,010 --> 00:04:23,054
এই গ্রামের প্রতিটি
মানুষ আমার নাম জানে।
44
00:04:25,056 --> 00:04:27,142
বলতে পারো,
গ্রামে আমি বেশ পরিচিত মুখ।
45
00:04:28,226 --> 00:04:29,226
তোমাকে...
46
00:04:29,269 --> 00:04:31,062
এর আগে কখনো দেখিনি।
47
00:04:31,688 --> 00:04:33,607
মনে হচ্ছে অন্য
কোনো গ্রাম থেকে এসেছ।
48
00:04:33,690 --> 00:04:36,193
নয়তো, তোমার মতো সুন্দরী
কাউকে না চেনার...
49
00:04:36,818 --> 00:04:38,153
তাঁর উপর...
50
00:04:38,236 --> 00:04:40,989
পড়াশোনায় বেশ ব্যস্ত থাকার কারণে সেভাবে
কোনো মেয়ের সাথে আলাপই হয়নি।
51
00:04:41,072 --> 00:04:42,324
সেটাই হয়তো কারণ হবে।
52
00:04:42,407 --> 00:04:43,407
তাই?
53
00:04:44,743 --> 00:04:46,244
বাতাসে ভেসে চলা ফিসফিসানি
তো অন্যকিছু বলে।
54
00:04:46,328 --> 00:04:47,537
কিসের ফিসফিসানি?
55
00:04:47,621 --> 00:04:50,248
তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে।
56
00:04:50,332 --> 00:04:51,833
পড়াশোনায় বেশ অমনোযোগী...
57
00:04:51,917 --> 00:04:53,960
অল্প বয়সে মা'কে হারানোর পর
থেকে তোমার বাবা..
58
00:04:54,044 --> 00:04:56,588
সেভাবে তোমাকে আর শৃঙ্খলার বাঁধনে
আবদ্ধ করতে পারেননি।
59
00:04:56,671 --> 00:04:58,131
যার কারণে, গ্রামের মানুষ...
60
00:04:58,215 --> 00:05:00,008
আড়ালে আবডালে
তোমাকে নিয়ে রসিকতা করে।
61
00:05:00,842 --> 00:05:02,010
আমার ব্যাপারে...
62
00:05:03,220 --> 00:05:04,763
তোমার বেশ আগ্রহ দেখছি।
63
00:05:06,932 --> 00:05:09,059
আমার সম্পর্কে এতো কিছু জানো...
64
00:05:09,142 --> 00:05:11,394
কিন্তু তোমার ব্যাপারে তো
কিছুই জানি না।
65
00:05:11,478 --> 00:05:13,063
কী নাম তোমার?
66
00:05:14,189 --> 00:05:15,189
মাস্টার...
67
00:05:15,649 --> 00:05:17,150
ইয়ং...
68
00:05:17,234 --> 00:05:19,569
ইয়ং মাস্টার ইয়িই-সান!
69
00:05:19,653 --> 00:05:22,823
কোন ফাঁকে এখানে আসলেন?
70
00:05:25,200 --> 00:05:26,952
একটু দাঁড়াও না?
71
00:05:34,459 --> 00:05:36,711
আমার দিকে এভাবে চেয়ে আছো কেন?
72
00:05:36,795 --> 00:05:39,798
পড়াশোনায় ফাঁকি দেওয়ার
আরেকটা কারণ পেলেন।
73
00:05:41,216 --> 00:05:43,927
- একবার পড়ায় মন বসাতে পারলে...
- মানুষ মিথ্যে বলে না।
74
00:05:44,010 --> 00:05:45,595
মেয়েটা বেশ সুন্দরী।
75
00:05:46,638 --> 00:05:48,932
তুমি ওর পরিচয় জানো?
76
00:05:49,599 --> 00:05:50,767
জানি।
77
00:05:50,850 --> 00:05:52,686
কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে?
78
00:05:53,812 --> 00:05:55,522
সে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয়...
79
00:05:55,605 --> 00:05:58,400
একজন বারবনিতা যে হানইয়াং
থেকে সম্প্রতি এখানে এসেছে।
[বারবনিতা- ধনী ব্যক্তিদের মনোরঞ্জনকারী]
80
00:05:59,776 --> 00:06:00,777
বারবনিতা?
81
00:06:00,860 --> 00:06:05,240
হানইয়াং এ শুনেছি সে তাঁর নৃত্য এবং
বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিল।
82
00:06:05,323 --> 00:06:08,410
এরকম ছোট একটা গ্রামে কেন
আসলো ভেবে আশ্চর্য লাগছে।
83
00:06:10,579 --> 00:06:11,580
আমার সাথে দেখা করার জন্য?
84
00:06:14,082 --> 00:06:15,458
কী নাম বললে ওর?
85
00:06:18,420 --> 00:06:20,213
কী নাম বললে ওর?
86
00:06:22,841 --> 00:06:26,011
- একটু সুরা ঢেলে দেই, প্রভু?
- আর কিছু দেব, প্রভু?
87
00:06:26,094 --> 00:06:28,096
- ঠিক আছে।
- তোমাকে আজ বেশ সুন্দর লাগছে!
88
00:06:35,979 --> 00:06:37,105
আপনার সেবায় নিয়োজিত, ওলসিম।
89
00:06:47,115 --> 00:06:48,158
কী?
90
00:06:48,241 --> 00:06:49,951
এটা অগ্রহণযোগ্য আচরণ!
91
00:06:50,035 --> 00:06:52,245
হানইয়াং এর মেয়ে এরকম বেয়াদব হয়?
92
00:06:52,329 --> 00:06:54,414
অভদ্র আচরণ করলো!
93
00:06:56,708 --> 00:06:57,834
ওলসিম।
94
00:07:02,213 --> 00:07:03,340
এটা তাঁর নাম।
95
00:07:17,062 --> 00:07:18,063
ক্ষমা করো।
96
00:07:20,357 --> 00:07:23,902
সেদিন এসেছিলাম কেবল তোমাকে
এক নজর দেখার জন্য।
97
00:07:23,985 --> 00:07:26,404
যদি কটু ব্যবহার করে থাকি, তাহলে দুঃখিত।
98
00:07:29,074 --> 00:07:30,533
ঠিক কীভাবে কটু ব্যবহার করেছেন?
99
00:07:33,536 --> 00:07:35,789
সুনির্দিষ্ট করে বলতে পারছি না, তবে...
100
00:07:35,872 --> 00:07:37,916
অযথা ক্ষমা চেয়ে নিজের
ব্যক্তিত্বের ভার কমাবেন না।
101
00:07:39,250 --> 00:07:40,460
দাঁড়াও...
102
00:07:53,181 --> 00:07:54,307
মাস্টার!
103
00:07:55,266 --> 00:07:57,852
জানি, খাওয়ার চেয়ে ঘুমাতেই বেশি ভালবাসেন।
104
00:07:57,936 --> 00:08:00,271
কিন্তু, একটু তো মুখে কিছু দিতেই হবে...
105
00:08:01,189 --> 00:08:03,191
নয়তো পড়াশোনায় মন দিতে পারবেন না।
106
00:08:05,694 --> 00:08:06,528
কে আপনি?
107
00:08:06,611 --> 00:08:08,113
এখনও চোখমুখ থেকে ঝিমুনি যায়নি?
108
00:08:08,196 --> 00:08:10,115
সারাটা জীবন ধরে আমার
সেবা করে গেছ।
109
00:08:10,198 --> 00:08:12,158
এতো সকালে তো
বাপের জন্মেও আপনি উঠেননি!
110
00:08:12,242 --> 00:08:13,952
- কী হয়েছে আপনার?
- স্যেওক...
111
00:08:14,828 --> 00:08:17,747
আজ থেকে পড়াশোনায় মনোযোগ
দেব বলে ঠিক করেছি।
112
00:08:17,831 --> 00:08:19,207
কেন?
113
00:08:19,290 --> 00:08:21,042
কারণ, এটাই আমার কাজ।
114
00:08:21,626 --> 00:08:22,877
আমি আপনার নাশতা নিয়ে আসছি।
115
00:08:46,359 --> 00:08:47,986
"সে দরদভরা কন্ঠে ভালোবাসার কথা বলল।"
116
00:08:48,069 --> 00:08:50,822
"বলল, প্রেমই হচ্ছে মহান ধর্ম!"
117
00:08:50,905 --> 00:08:51,905
কী করছ?
118
00:08:53,116 --> 00:08:54,034
আরে তুমি যে?
119
00:08:54,117 --> 00:08:55,493
আবারও কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল!
120
00:08:57,787 --> 00:08:58,830
কাকতালীয়ভাবে?
121
00:08:58,913 --> 00:09:01,875
ঝর্ণার পাশে মনোরম পরিবেশে পড়ছিলাম...
122
00:09:01,958 --> 00:09:04,210
যাতে পড়াশোনায় একঘেয়েমি
চলে না আসে।
123
00:09:05,503 --> 00:09:08,131
এখানে নিশ্চয়ই কোনো কারণে এসেছে।
124
00:09:08,214 --> 00:09:10,008
কিন্তু, দু'জনেই এখানে থাকলে
দেখতে অন্যরকম লাগবে।
125
00:09:10,091 --> 00:09:13,511
তুমি বরং পাহাড়ের উপরে উঠো।
126
00:09:13,595 --> 00:09:15,055
এই জায়গাটা আপাতত আমার।
127
00:09:18,391 --> 00:09:20,060
"সে আবারও দরদভরা কন্ঠে বলল..."
128
00:09:20,143 --> 00:09:22,479
"মানুষের মধ্যে মমতা জন্মে
একে ওপরকে বুঝলে।"
130
00:09:55,553 --> 00:09:57,138
তুমি কি এখানেই থাকো?
131
00:10:01,518 --> 00:10:03,978
এখানে পড়লে মনোযোগটা ধরে রাখতে পারি।
132
00:10:07,398 --> 00:10:10,151
দেখে তো মনে হচ্ছে না পড়তে এসেছ।
133
00:10:10,235 --> 00:10:11,235
উল্টো করে ধরেছ।
134
00:10:21,037 --> 00:10:24,040
"যদি কারণ যথাযথ না হয়,
তবে নির্দেশ অনুসরণ করা হয় না।"
135
00:10:24,124 --> 00:10:27,710
"নির্দেশ ঠিকমত অনুসরণ করা না হলে
কাজও সুষ্ঠুভাবে করা যায় না।"
136
00:10:27,794 --> 00:10:29,254
কী জ্ঞানী কথাবার্তা!
137
00:11:46,497 --> 00:11:48,291
চিন্তা করো না।
138
00:11:48,374 --> 00:11:49,500
আমি গিয়ে নিয়ে আসছি।
139
00:11:51,044 --> 00:11:52,170
আপনি ব্যাথা পাবেন।
140
00:11:58,301 --> 00:12:01,346
আমি একই বছরে তলোয়ারবাজি, তীরন্দাজ
এবং বর্শা নিক্ষেপে প্রশিক্ষণ নিয়েছি...
141
00:12:01,429 --> 00:12:03,139
আমার দেহ এবং মনকে
শাণিত করার জন্য।
142
00:12:03,222 --> 00:12:04,432
এটা তো আমার কাছে ছেলের হাতের...
143
00:12:10,605 --> 00:12:11,731
ছেলের হাতের মোয়া!
144
00:12:13,191 --> 00:12:14,191
এক্ষুনি আসছি।
145
00:12:18,071 --> 00:12:19,280
কিন্তু...
146
00:12:20,156 --> 00:12:21,199
আহ, চিন্তা করো নাতো!
147
00:12:24,869 --> 00:12:25,869
মাস্টার!
148
00:12:27,121 --> 00:12:28,164
ইয়ং মাস্টার!
149
00:12:31,125 --> 00:12:32,125
থামুন!
150
00:12:32,710 --> 00:12:33,920
দাঁড়ান!
151
00:12:38,216 --> 00:12:39,217
মাস্টার!
152
00:12:41,469 --> 00:12:42,762
মাস্টার!
153
00:12:42,845 --> 00:12:44,222
ইয়ং মাস্টার ইয়ি-সান!
154
00:12:48,810 --> 00:12:49,978
মাস্টার!
155
00:12:51,354 --> 00:12:52,939
ইয়ং মাস্টার ইয়ি-সান!
156
00:12:55,566 --> 00:12:57,568
পেয়েছি।
157
00:12:58,528 --> 00:13:00,530
খুঁজে পেয়েছি!
158
00:13:04,242 --> 00:13:05,952
দেখলে?
159
00:13:10,915 --> 00:13:12,959
ঠিকই খুঁজে বের করলাম!
160
00:13:13,042 --> 00:13:13,918
এই নাও!
161
00:13:14,002 --> 00:13:15,586
কী মনে করো নিজেকে?
162
00:13:16,295 --> 00:13:17,672
একটা জুতো হারানোয় কী আসে যায়?
163
00:13:17,755 --> 00:13:20,466
তোমার যদি কিছু হয়ে যেত?
164
00:13:21,217 --> 00:13:22,510
তুমি কি...
165
00:13:23,553 --> 00:13:24,887
আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিলে?
166
00:13:27,598 --> 00:13:29,726
তোমাকে নিয়ে উদ্বিগ্ন হবো কেন?
167
00:13:32,687 --> 00:13:33,938
আর কখনো এমন করবে না।
168
00:13:40,653 --> 00:13:41,779
তুমি ঠিক আছো?
169
00:13:42,572 --> 00:13:45,533
আমি একই বছর তলোয়ারজি,
তীরন্দাজ এবং বর্শা নিক্ষেপে...
170
00:13:49,912 --> 00:13:50,830
ওটা আমাকে দাও।
171
00:13:50,913 --> 00:13:52,290
না, আমি শুকোচ্ছি।
172
00:13:56,044 --> 00:13:57,170
আগে নিজের জামাকাপড় শোঁকান।
173
00:13:57,253 --> 00:13:59,213
হয়ে গেছে প্রায়।
174
00:14:25,239 --> 00:14:28,117
মানুষের শরীরের চেয়ে উষ্ম আর
কিছু হতে পারে না।
175
00:14:41,339 --> 00:14:42,715
তুমি তো জুতাটা পুড়িয়ে ফেলবে!
176
00:14:46,761 --> 00:14:47,761
কাছে আসো।
177
00:14:48,513 --> 00:14:49,513
আমার ঠান্ডা লাগছে।
178
00:15:25,466 --> 00:15:26,843
হানইয়াং শহরটা কেমন?
179
00:15:27,718 --> 00:15:30,972
নিশ্চয়ই গ্রামের চেয়ে বেশ বড়
আর জাঁকাল হবে!
180
00:15:31,764 --> 00:15:35,601
শহরটা বেশ বড় আর জাঁকাল হলেও
প্রচুর মানুষের কোলাহল সেখানে।
181
00:15:36,352 --> 00:15:39,897
এখানে তাহলে কেন আসলে?
182
00:15:44,527 --> 00:15:46,863
তুমি চাইলে প্রশ্নটা এড়িয়ে যেতে পারো।
183
00:15:50,366 --> 00:15:52,827
একজন উচ্চ পর্যায়ের ব্যক্তির সাথে
নাচতে অস্বীকৃতি জানিয়েছিলাম।
184
00:15:54,996 --> 00:15:56,706
হতে পারি আমি
নিম্ন পর্যায়ের বারবনিতা...
185
00:15:58,207 --> 00:16:00,418
কিন্তু, ইচ্ছের বিরুদ্ধে কারো আদেশে...
186
00:16:00,501 --> 00:16:02,545
আমি একটা আঙুলও নড়াই না।
187
00:16:06,382 --> 00:16:09,677
তাঁর উৎপাত বেড়ে যাওয়ায় শেষে এক প্রকার
পালিয়েই চলে আসলাম এখানে।
188
00:16:10,636 --> 00:16:13,556
বেঁচে আছি এতেই শুকরিয়া।
189
00:16:17,185 --> 00:16:19,270
নিশ্চয়ই যুক্তিযুক্ত কারণ রয়েছে...
190
00:16:22,690 --> 00:16:24,901
এতো চাকচিক্যের মাঝে থেকেও
এই গ্রামে আসায়।
191
00:16:35,786 --> 00:16:39,790
তোমার নাচের প্রতিটা বাঁক আমার
এতো ভালো লাগে!
192
00:16:39,874 --> 00:16:41,626
জানি না কীভাবে
তোমার নাচের প্রশংসা করব।
193
00:16:44,754 --> 00:16:47,882
তোমার চোখই যা বলার বলে দিচ্ছে।
194
00:16:49,175 --> 00:16:50,175
তাই?
195
00:17:11,614 --> 00:17:12,823
একটা জোনাকি পোকা।
196
00:18:16,178 --> 00:18:18,472
আমি তোমাকে ভালোবাসি, ওলসিম।
197
00:18:31,068 --> 00:18:33,237
আমার ধারণা, তুমিও আমাকে ভালোবাসো।
198
00:18:36,282 --> 00:18:38,159
আমার স্বপ্ন দেখা মানায় না।
199
00:18:39,952 --> 00:18:42,413
মানুষের মনের সবচেয়ে
বড়ো জীবন বিধ্বংসী অনুভূতি হচ্ছে..
200
00:18:42,496 --> 00:18:43,998
ভালোবাসা।
201
00:18:44,081 --> 00:18:45,625
আমি এটা কথার কথা বলিনি।
202
00:18:46,876 --> 00:18:48,544
আমি তোমাকে বিয়ে করতে চাই।
203
00:18:48,628 --> 00:18:50,588
আমাদের বিয়েটা অসম্ভব।
204
00:18:51,547 --> 00:18:52,547
আমার যে পেশা...
205
00:18:53,549 --> 00:18:55,718
তাতে কোনোভাবেই তোমার যোগ্য নই।
206
00:18:56,927 --> 00:18:57,927
চলো, পালিয়ে যাই।
207
00:18:57,970 --> 00:18:58,970
পালিয়ে তো যেতেই পারি...
208
00:18:59,013 --> 00:19:01,474
কিন্তু, তাহলে আজীবন
পালিয়েই বেড়াতে হবে।
209
00:19:01,557 --> 00:19:03,309
যতদিন পর্যন্ত না
সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে...
210
00:19:03,893 --> 00:19:06,729
ততদিন আমাদের ভাগ্য একইরকম থাকবে।
211
00:19:08,272 --> 00:19:09,273
ওলসিম।
212
00:19:09,357 --> 00:19:11,192
তুমি বলছিলে না যে হানইয়াং থেকে এখানে...
213
00:19:12,234 --> 00:19:14,820
আসার বিশেষ কোনো কারণ আছে আমার?
214
00:19:16,906 --> 00:19:18,199
সেদিন...
215
00:19:18,282 --> 00:19:21,535
আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আত্মাহুতি দিয়েছিল।
216
00:19:23,412 --> 00:19:24,455
সে সম্ভ্রান্ত...
217
00:19:25,331 --> 00:19:27,416
একজনের সাথে ভালোবাসার
সম্পর্কে আবদ্ধ ছিল।
218
00:19:27,958 --> 00:19:29,627
সমাজের নিষ্ঠুর রীতিনীতির কারণে...
219
00:19:30,503 --> 00:19:33,255
ভালোবাসা একজনের প্রাণ বাঁচাতে পারেনি।
220
00:19:34,131 --> 00:19:39,428
এটা আমাদের মানসিকভাবে দুর্বল করে
ভঙ্গুর এক অবস্থায় নিয়ে যায়।
222
00:19:52,733 --> 00:19:53,733
আমি তোমাকে দেখাবো...
223
00:19:55,945 --> 00:19:58,864
ভালোবাসা কীভাবে একজনের
জীবন বাঁচাতে পারে।
224
00:20:02,410 --> 00:20:06,205
যদি দুর্দশার অতল সাগরে
নিমজ্জিত হতেই হয়...
225
00:20:10,209 --> 00:20:11,252
আমি হাসিমুখে...
226
00:20:13,295 --> 00:20:14,797
তা মেনে নেব।
227
00:20:45,578 --> 00:20:49,498
ওলসিম!
228
00:20:51,709 --> 00:20:52,709
ওলসিম...
229
00:20:53,669 --> 00:20:54,669
ইয়ং মাস্টার।
230
00:20:57,089 --> 00:20:58,966
কেউ আপনাকে যদি এখানে দেখে ফেলে?
231
00:20:59,049 --> 00:21:00,843
তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি।
232
00:21:00,926 --> 00:21:02,279
ক্যাথলিক খ্রিস্টান ধর্মের তাৎপর্য
233
00:21:02,303 --> 00:21:04,972
এটা তো পাশ্চাত্যের শিক্ষা সম্পর্কিত বই!
234
00:21:05,055 --> 00:21:08,601
সেটাই। এই বইটিতে বলা হয়েছে
যে সকল মানুষ সমান!
235
00:21:08,684 --> 00:21:09,684
ভারি সুন্দর ছত্র, তাই না?
236
00:21:09,727 --> 00:21:11,145
দেখো।
237
00:21:17,693 --> 00:21:19,111
আমরা একে ওপরকে ভালোবাসতাম।
238
00:21:20,321 --> 00:21:22,448
কিন্তু, শ্রেণিবিভেদ মাঝে
দেয়াল হয়ে দাঁড়িয়েছিল।
239
00:21:23,783 --> 00:21:26,702
আমাদের জন্য সমতার বিষয়টা ছিল...
240
00:21:27,912 --> 00:21:29,288
হাফ ছেড়ে দম নেওয়ার মতো।
241
00:21:31,248 --> 00:21:33,643
- হে পরম পিতা, যিনি স্বর্গে আসীন।
- হে পরম পিতা, যিনি স্বর্গে আসীন।
242
00:21:33,667 --> 00:21:36,128
- তাঁর পবিত্র নামের গুনকীর্তন করি।
- তাঁর পবিত্র নামের গুনকীর্তন করি।
243
00:21:36,212 --> 00:21:37,963
- আমাদেরকে আলোর পথ দেখান।
- আমাদেরকে আলোর পথ দেখান।
244
00:21:38,047 --> 00:21:41,383
- আমাদের মনকে কোমল করে দিন।
- আমাদের মনকে কোমল করে দিন।
245
00:21:41,467 --> 00:21:43,552
- যেন স্বর্গে আপনার দর্শন পেতে পারি।
- যেন স্বর্গে আপনার দর্শন পেতে পারি।
246
00:21:44,428 --> 00:21:47,068
- আমাদেরকে প্রয়োজনীয় অন্ন জোগান।
- আমাদেরকে প্রয়োজনীয় অন্ন জোগান।
247
00:21:47,431 --> 00:21:49,701
- আমাদের পাপসমূহকে ক্ষমা করে দিন।
- আমাদের পাপসমূহকে ক্ষমা করে দিন।
248
00:21:49,725 --> 00:21:51,811
- আপনারই কাছে করুণা চাই।
- আপনারই কাছে করুণা চাই।
249
00:21:51,894 --> 00:21:53,872
- আমাদেরকে ধৈর্য দিন।
- আমাদেরকে ধৈর্য দিন।
250
00:21:53,896 --> 00:21:56,565
- যেন আপনার বাণী দিকে দিকে পৌঁছে দিতে পারি।
- যেন আপনার বাণী দিকে দিকে পৌঁছে দিতে পারি।
251
00:21:56,649 --> 00:21:59,527
- নরকের শাস্তি থেকে আমাদের হেফাজত করুন।
- নরকের শাস্তি থেকে আমাদের হেফাজত করুন।
252
00:21:59,610 --> 00:22:00,736
- আমেন।
- আমেন।
253
00:22:01,987 --> 00:22:07,493
"দয়াময় সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে আপন
ইশারায় সুনিপুণভাবে সৃষ্টি করেছেন।"
255
00:22:07,576 --> 00:22:10,162
"সৃষ্টিকুলের মাঝে শৃঙ্খলা আনয়নের স্বার্থে..."
256
00:22:10,663 --> 00:22:12,915
"তিনি মানুষের মনে অবারিতভাবে..."
257
00:22:13,499 --> 00:22:15,042
"দয়া, মায়া, ভালোবাসার অনুভূতি দিয়েছেন।"
258
00:22:15,125 --> 00:22:17,628
যদি সৃষ্টিকর্তা আমাদেরকে
সমভাবে সৃষ্টি করে থাকেন...
259
00:22:17,711 --> 00:22:21,048
তাহলে, অচিরেই এই শ্রেনিবিভেদের দেয়াল
তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
260
00:22:22,550 --> 00:22:23,926
ঠিক বলেছ।
261
00:22:24,468 --> 00:22:25,469
ইয়ি-সান।
262
00:22:28,889 --> 00:22:30,349
আবারও বলো না কথাটা?
263
00:22:31,141 --> 00:22:32,893
ইয়ি-সান, পাজি কোথাকার।
264
00:22:33,602 --> 00:22:35,523
কে ভেবেছিল গালি শুনলেও ভালো লাগবে?
265
00:22:38,065 --> 00:22:40,442
আস্তে আস্তে গোটা সমাজে
এই মতাদর্শ ছড়িয়ে যাক...
266
00:22:40,526 --> 00:22:42,337
তাহলে, মানুষে মানুষে সৌহার্দ
সম্প্রীতির পরিমাণ বাড়বে...
267
00:22:42,361 --> 00:22:44,446
কেউ কাউকে নিচু করে দেখবে না।
268
00:22:44,530 --> 00:22:46,156
যখন সেই সময়টা আসবে...
269
00:22:47,825 --> 00:22:49,326
আমাদের বিয়েতে আর
কোনো বাঁধা থাকবে না।
270
00:22:49,410 --> 00:22:51,954
কখন সেই সময়টা আসবে?
271
00:22:54,373 --> 00:22:55,373
ওলসিম।
272
00:22:55,958 --> 00:22:58,419
আমি পাবলিক পরীক্ষায় পাশ করতে চাই।
273
00:23:00,212 --> 00:23:02,631
দুনিয়া বদলানোর জন্য অপেক্ষা না করে..
274
00:23:02,715 --> 00:23:04,049
নিজেকে আগে বদলাতে চাই।
275
00:23:08,929 --> 00:23:10,264
হয়তো...
276
00:23:10,347 --> 00:23:12,850
আমাদের একে ওপরের প্রতি
অগাধ আস্থা ছিল।
277
00:23:13,934 --> 00:23:18,230
মনের মধ্যে ভ্রান্ত এক আশা
বাসা বেঁধেছিল যে...
278
00:23:19,315 --> 00:23:22,067
একদিন আমরা বিয়ে করে অনন্য
এক দৃষ্টান্ত স্থাপন করব..
279
00:23:22,943 --> 00:23:25,195
শ্রেণিবিভেদের শেকলটা ভেঙে দেব।
280
00:23:26,905 --> 00:23:28,157
মহাপ্রলয়ের সময় যে ঘনিয়ে আসছে...
281
00:23:28,949 --> 00:23:31,493
সে ব্যাপারে একটুও তখনো
আন্দাজ করতে পারিনি।
282
00:23:32,328 --> 00:23:33,871
মেয়েটা একজন বারবনিতা।
283
00:23:33,954 --> 00:23:35,372
তাঁর নাম ওলসিম।
284
00:23:35,456 --> 00:23:39,627
ইয়ং মাস্টারকে ফুঁসলিয়ে সে ক্যাথলিক
খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে!
285
00:23:39,710 --> 00:23:41,170
বড্ড দুঃশ্চিন্তা হচ্ছে, মালিক!
286
00:23:41,920 --> 00:23:42,921
এখন আমরা কী করব?
287
00:23:48,010 --> 00:23:49,010
ওলসিম!
288
00:23:52,681 --> 00:23:54,224
- ইয়ং মাস্টার!
- ওলসিম।
289
00:23:56,268 --> 00:23:58,312
হানইয়াং এর যাত্রাপথ বেশ বিপদসংকুল।
290
00:23:58,395 --> 00:24:00,898
ইদানিং দস্যুদের উৎপাত বেশ বেড়েছে।
291
00:24:00,981 --> 00:24:03,108
সাবধানে থাকবেন।
292
00:24:03,192 --> 00:24:04,360
চিন্তা করো না।
293
00:24:04,443 --> 00:24:07,071
নিরাপদেই চলে আসবে।
তারপর তোমাকে বিয়ে করব।
294
00:24:08,447 --> 00:22:07,493
মরার আগে শিয়রে শুধু তোমার
মুখ যেন দেখতে পাই!
296
00:24:25,547 --> 00:24:27,800
আমাকে স্মরণ করার জন্য
একটা জিনিস দিয়ে যাচ্ছি।
297
00:24:52,574 --> 00:24:54,368
তুমি না আসা পর্যন্ত..
298
00:24:54,451 --> 00:24:56,578
এটা হাতছাড়া করব না।
299
00:24:59,331 --> 00:25:02,084
আমাকে ভুলে যেয়ো না।
300
00:25:06,797 --> 00:25:08,507
তোমাকে ভুললে নিজের অস্তিত্বকেই ভুলে যাব।
301
00:25:09,133 --> 00:25:12,469
বুঝলে?
302
00:25:34,575 --> 00:25:35,617
ইয়ং মাস্টার!
303
00:25:37,828 --> 00:25:39,371
আমাদের হাতে বেশি সময় নেই।
304
00:25:43,375 --> 00:25:44,375
চলো।
305
00:25:56,805 --> 00:26:00,267
সম্প্রতি, এখানে ক্যাথলিক খ্রিস্টিয়
ধর্মের মানুষের সংখ্যা বাড়ছে।
306
00:26:00,350 --> 00:26:04,480
যারা আমাদের শ্রেণি পরম্পরাকে চোখ
রাঙানোর উস্কানি দেখাচ্ছে।
307
00:26:04,980 --> 00:26:10,110
এভাবে চলতে থাকলে মানুষ আগের মতো
আমাদেরকে মান্য করবে না।
308
00:26:10,194 --> 00:26:13,739
ওরা গোপনে তাঁদের মঠে মানুষদেরকে
খ্রিস্টান ধর্মে দিক্ষিত করছে...
309
00:26:13,822 --> 00:26:17,034
যেখানে নারী পুরুষ একসাথে বসে
ঈশ্বরের পবিত্রতাকে কদর্য করছে।
310
00:26:17,117 --> 00:26:20,037
তাঁরা একজন বারবনিতার বাসাতেও
এসব কার্যক্রম চালাচ্ছে।
311
00:26:20,120 --> 00:26:21,955
যা ধর্মীয় অবমাননার শামিল।
312
00:26:22,998 --> 00:26:24,958
এরকম ক্রমাগত ধর্মীয়
অবমাননা চলতে থাকলে...
313
00:26:25,042 --> 00:26:27,211
অচিরেই ঈশ্বরের অভিশাপ এই
ভূমিতে নেমে আসবে।
314
00:26:27,294 --> 00:26:32,174
আমাদের ৪০০০ বছরের কনফুসীয়ানিজম
আজ হুমকির সম্মুখীন..
316
00:26:32,257 --> 00:26:34,968
একদল পাপিষ্ঠ এই পবিত্র
ধর্মবিশ্বাসকে নিচু করছে।
317
00:26:35,511 --> 00:26:36,678
সেই স্পর্ধা রুখতে হলে...
318
00:26:36,762 --> 00:26:40,432
তাঁদেরকে সমূলে বিনাশ করে বাকিদেরকে
সাবধান করে দিতে হবে।
319
00:26:41,099 --> 00:26:43,310
আমরা তাঁদের বাড়িঘরসহ...
320
00:26:43,393 --> 00:26:45,896
পুরো গ্রাম আগুনে জ্বালিয়ে দেব।
321
00:26:46,897 --> 00:26:50,025
পাশ্ববর্তী গ্রামে ওরা হামলা করেছে।
322
00:26:50,108 --> 00:26:53,028
শীঘ্রই, আমাদের গ্রামও
তাঁদের কোপানলে পড়বে।
323
00:26:53,111 --> 00:26:57,658
ওরা ধর্ম অবমাননার ধুয়া তুলে আমাদেরকে
নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে...
325
00:26:57,741 --> 00:26:59,409
কিন্তু, আমরা কোনো প্রতিরোধ
করতে পারবে না।
326
00:27:00,160 --> 00:27:02,788
যদি বিসর্জন অবশ্যম্ভাবী হয়..
327
00:27:04,998 --> 00:27:07,543
তবে শুধু একজনকেই বিসর্জন দেয়া হবে।
328
00:27:24,726 --> 00:27:26,019
অশুভ সময় ধেয়ে আসছে।
329
00:27:27,020 --> 00:27:30,482
সে জন্য কাউকে বলির পাঁঠা বানাতে হতোই।
330
00:27:30,566 --> 00:27:32,651
মানুষ নিজের প্রাণ বাঁচাতে...
331
00:27:32,734 --> 00:27:34,778
নির্দোষ জনদের দিকে আঙুল তাক করে।
332
00:27:34,862 --> 00:27:36,655
এই মেয়েটাই সব নষ্টের মূল!
333
00:27:36,738 --> 00:27:38,448
- সে আমাদেরকে ফুঁসলিয়েছে!
- হ্যাঁ, মেয়েটাই দোষী!
334
00:27:38,532 --> 00:27:39,825
- ওকে শাস্তি দিন!
- বেশ্যা করবে ধর্ম প্রচার!
335
00:27:39,908 --> 00:27:43,537
সবাই বলছে, তুমিই এখানে
একমাত্র ক্যাথলিক খ্রিস্টান।
336
00:27:44,621 --> 00:27:48,166
তোমাদের কি মনে হয় এর সাথে
কোনো স্বার্থ আছে আমাদের?
337
00:27:57,968 --> 00:28:00,888
তোমার মতো সাধারণ একজন
বারবনিতার কাছে এটা থাকবে না।
338
00:28:01,847 --> 00:28:04,641
কে দিয়েছে? নাম বলো।
339
00:28:08,812 --> 00:28:10,105
উত্তর দাও...
340
00:28:10,731 --> 00:28:12,482
তোমাকে প্রাণে মারব না।
341
00:28:16,320 --> 00:28:17,738
এটা আমার।
342
00:28:20,616 --> 00:28:21,909
সবসময়...
343
00:28:24,369 --> 00:28:25,996
আমার কাছেই ছিল।
344
00:28:27,039 --> 00:28:29,416
সেখানে...
345
00:28:30,417 --> 00:28:31,668
একজন ছিল...
346
00:28:32,628 --> 00:28:34,338
যে ভালোবাসার জন্য স্বেচ্ছায়...
347
00:28:35,839 --> 00:28:37,174
মৃত্যুকে বেছে নিয়েছিল।
349
00:29:09,873 --> 00:29:10,873
ওলসিম!
350
00:29:13,961 --> 00:29:15,128
মাস্টার!
351
00:29:24,179 --> 00:29:25,179
ইয়ং...
352
00:29:28,308 --> 00:29:29,309
ওলসিম।
353
00:29:39,236 --> 00:29:41,738
ভালোবাসা কাউকে বাঁচাতে পারে না।
354
00:29:42,739 --> 00:29:46,535
এটা আমাদের মানসিকভাবে দুর্বল
করে ভঙ্গুর এক অবস্থায় নিয়ে যায়।
355
00:29:47,452 --> 00:29:48,452
আমি তোমাকে দেখাবো...
356
00:29:48,996 --> 00:29:51,748
ভালোবাসা কীভাবে একজনের
জীবন বাঁচাতে পারে।
357
00:29:53,625 --> 00:29:56,878
যদি দুর্দশার অতল সাগরে
নিমজ্জিত হতেই হয়...
359
00:29:58,630 --> 00:29:59,630
আমি হাসিমুখে...
360
00:30:00,882 --> 00:30:02,259
তা মেনে নেব।
361
00:30:09,766 --> 00:30:11,226
প্রতিশোধের নেশা চেপে বসলো...
362
00:30:12,060 --> 00:30:13,478
মনে জ্বলে উঠল ক্রোধের আগুন!
363
00:30:15,355 --> 00:30:16,523
মুহূর্তেই শয়তানে পরিণত হলাম
364
00:31:10,410 --> 00:31:12,287
যদি স্বর্গে ঈশ্বর থাকেন...
365
00:31:13,622 --> 00:31:14,998
সেখানে আমি যেতে চাই না।
366
00:31:59,376 --> 00:32:00,669
আমি তোমাকে...
367
00:32:03,088 --> 00:32:04,089
মেরে ফেলেছিলাম।
368
00:32:17,436 --> 00:32:18,478
আমার বিশ্বাস...
369
00:32:20,147 --> 00:32:21,148
ওর প্রাণ..
370
00:32:22,858 --> 00:32:23,858
কেড়ে নিয়েছিল।
371
00:33:07,235 --> 00:33:08,235
ঘুম হয়েছে ঠিকমত?
372
00:33:20,665 --> 00:33:21,708
নাও।
373
00:33:22,334 --> 00:33:24,336
তোমার প্রিয় গরমাগরম ধোঁয়া ওঠা কফি।
374
00:33:27,130 --> 00:33:28,548
তোমাকে কেমন বিদ্ধস্ত লাগছে।
375
00:33:28,632 --> 00:33:29,633
শরীর ঠিক আছে তো?
376
00:33:30,634 --> 00:33:34,471
আবারও একটা দুঃস্বপ্ন দেখেছি।
377
00:33:34,554 --> 00:33:35,680
দুঃস্বপ্ন দেখেছ?
378
00:33:36,932 --> 00:33:39,976
তুমি বললে, ডেমনেরা নাকি ঘুমায় না।
সে জায়গায় তুমি স্বপ্নও দেখেছ?
379
00:33:41,686 --> 00:33:42,854
কী দেখেছ স্বপ্নে?
380
00:33:45,190 --> 00:33:48,193
আমার মনুষ্য সময়ের কিছু
স্মৃতি স্বপ্নে দেখেছি।
381
00:33:50,445 --> 00:33:52,656
তোমার স্মৃতি কি ফিরে এসেছে?
382
00:33:53,448 --> 00:33:54,448
হালকা পাতলা।
383
00:33:56,326 --> 00:33:58,370
কেমন মানুষ ছিলে তখন?
384
00:33:59,788 --> 00:34:01,164
বলবে।
385
00:34:04,834 --> 00:34:06,086
আমি...
386
00:34:09,256 --> 00:34:10,966
একজনকে ভালবাসতাম।
387
00:34:13,009 --> 00:34:14,219
ওর নাম ছিল ওলসিম।
388
00:34:20,809 --> 00:34:22,811
তাহলে স্বপ্নে নিজেকে না...
389
00:34:23,478 --> 00:34:25,021
এক্সকে দেখছিলে?
390
00:34:26,815 --> 00:34:29,109
ধুর, বিশ্বাসই হচ্ছে না।
391
00:34:29,693 --> 00:34:30,986
খুব সুন্দর ছিল দেখতে?
392
00:34:32,487 --> 00:34:34,447
তোমাদের দু'জনের কি
হ্যাপি এন্ডিং হয়েছিল?
393
00:34:37,784 --> 00:34:40,579
বলো না যে এন্ডিংটা খুব বেদনাদায়ক ছিল।
394
00:34:42,038 --> 00:34:46,125
অন্য সবার মতোই
বেশ তুচ্ছ এক এন্ডিং হয়েছিল।
396
00:34:49,045 --> 00:34:50,463
হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি।
398
00:35:35,342 --> 00:35:38,345
আমরা একান্তে একটু কথা বলি?
399
00:35:47,687 --> 00:35:49,105
তো, বান্দার তাহলে মনে পড়েছে সবকিছু?
400
00:35:52,359 --> 00:35:53,360
হুম।
401
00:35:55,695 --> 00:35:58,031
আমি আত্মহত্যা করেছিলাম যেন
আপনার মুখোমুখি হতে না হয়।
402
00:35:59,115 --> 00:36:00,909
কিন্তু, বদলে আমাকে
ডেমনে পরিণত করলে।
403
00:36:01,493 --> 00:36:03,286
আমার একজন কর্মীর দরকার ছিল।
404
00:36:03,370 --> 00:36:06,414
স্বর্গের পাশাপাশি নরকেও।
405
00:36:06,498 --> 00:36:09,876
মানুষের প্রতি বিদ্বেষ ঈশ্বরের
প্রত্যাশার সাথে খাপ খাওয়ায়...
406
00:36:09,959 --> 00:36:11,544
জন্ম হয় এক ডেমনের।
407
00:36:14,881 --> 00:36:16,257
আমার বিশ্বাসের পুরুস্কার...
408
00:36:18,301 --> 00:36:19,969
এইভাবে দিতে পারলে তুমি?
409
00:36:20,470 --> 00:36:22,305
বিশ্বাস বেশ বিপজ্জনক অনুভূতি।
410
00:36:23,181 --> 00:36:25,934
সম্ভবত সবকিছুর চাইতে বিপজ্জনক।
411
00:36:26,017 --> 00:36:27,352
তোমার কি অনুতাপ হয় না?
412
00:36:28,103 --> 00:36:31,356
সাধারণ মানুষ অনুতপ্ত
হলে তুমি কেন ব্যতিক্রম হবে?
413
00:36:33,149 --> 00:36:36,486
কার ওপর রাগান্বিত তুমি?
আমার উপর নাকি নিজের উপর?
414
00:36:37,070 --> 00:36:40,573
নাকি নিয়তির পুনরাবৃত্তি
হবে সে ভয় পাচ্ছো?
415
00:36:40,657 --> 00:36:43,535
তোমার জন্য আবারও ও
দুর্ভোগ পোহাবে তাঁর ভয়?
416
00:36:45,829 --> 00:36:46,889
কী বলছ এসব?
417
00:36:46,913 --> 00:36:48,415
যেমনটা আমি বলেছিলাম...
418
00:36:48,498 --> 00:36:49,958
নিয়তির বারংবার পুনরাবৃত্তি ঘটে।
419
00:36:53,586 --> 00:36:56,005
সে কারণেই তোমার ট্যাটু ট্রান্সফার হয়েছিল।
420
00:36:56,089 --> 00:36:59,300
একই নিয়তির সুতোয় বাঁধা থাকায় নিয়তির
পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা প্রবল!
421
00:36:59,384 --> 00:37:00,510
থামো!
422
00:37:18,153 --> 00:37:19,863
এই অদৃষ্টের লিখন তোমার লেখা।
423
00:37:21,197 --> 00:37:24,492
যা যা করেছ তাঁর খেসারত দেবে কেবল।
424
00:37:45,180 --> 00:37:46,180
নিয়তি...
425
00:37:58,067 --> 00:37:59,152
ডিরেক্টর জং।
426
00:38:02,280 --> 00:38:05,241
আপনার পূর্বের জীবন সম্পর্কে
বেশ কিছু তথ্য পেলাম।
427
00:38:06,576 --> 00:38:08,995
আপনার আসল নাম কি জানেন?
428
00:38:10,121 --> 00:38:11,121
সিও ইয়ি-সান।
429
00:38:11,873 --> 00:38:12,873
কীভাবে জানলেন?
430
00:38:12,916 --> 00:38:14,209
আমার সবকিছু...
431
00:38:15,752 --> 00:38:16,920
মনে পড়েছে।
432
00:38:17,629 --> 00:38:20,465
কীভাবে মারা গিয়েছিলেন
সেটাও মনে পড়েছে?
433
00:38:22,967 --> 00:38:28,223
সিও ইয়ি-সানের দুঃখ ভারাক্রান্ত
জীবনের আদ্যোপান্ত পড়েছি।
435
00:38:28,306 --> 00:38:30,600
এখন বুঝলাম কেন মানুষকে
আপনি ঘৃণা করেন।
436
00:38:31,810 --> 00:38:32,936
যাক...
437
00:38:33,645 --> 00:38:35,897
যদি সবকিছু আপনার মনে পড়েই থাকে...
438
00:38:35,980 --> 00:38:36,980
ওলসিম সম্পর্কে কিছু বলুন।
439
00:38:37,690 --> 00:38:39,025
ওই হচ্ছে দো দো-হিমিদা।
440
00:38:40,235 --> 00:38:41,444
এ হতে পারে না!
441
00:38:42,070 --> 00:38:43,363
আমাদের সাক্ষাৎ...
442
00:38:44,697 --> 00:38:45,990
নিয়তির পাতায় লেখা ছিল।
443
00:38:46,074 --> 00:38:49,202
তাঁর সাথে দেখা হওয়ার
পর থেকেই কি আপনি মানুষে...
444
00:38:49,285 --> 00:38:50,787
বদলে যেতে শুরু করেছেন?
445
00:38:51,746 --> 00:38:56,876
প্রথম দিনের সাক্ষাতেই তো আপনার
ট্যাটু ট্রান্সফার হয়ে গিয়েছিল।
447
00:38:56,960 --> 00:38:58,545
এখন সব খাপেখাপে মিলে যাচ্ছে।
448
00:38:58,628 --> 00:38:59,629
এতদিন ভেবেছিলাম...
449
00:39:00,296 --> 00:39:02,525
ক্ষমতা হারানোয় আপনি
মানুষে পরিণত হয়েছেন!
450
00:39:02,549 --> 00:39:04,175
কিন্তু, কারণটা ছিল ভিন্ন।
451
00:39:04,259 --> 00:39:05,176
অন্যভাবে বললে...
452
00:39:05,260 --> 00:39:08,471
অতীতের ভালোবাসার মানুষটার
সাথে দেখা হওয়ায়...
453
00:39:08,555 --> 00:39:10,765
আপনার ক্ষমতা বিভ্রান্ত হতে শুরু করে।
454
00:39:10,849 --> 00:39:12,517
অনেকটা ডিম আগে না মুরগী
আগে টাইপ পরিস্থিতি!
455
00:39:16,813 --> 00:39:19,190
উনাকে কি বলেছেন এসব?
456
00:39:22,819 --> 00:39:23,820
না।
457
00:39:25,864 --> 00:39:27,323
ও না জানলেই ভালো হবে।
458
00:39:29,242 --> 00:39:33,788
ওলসিম।
459
00:39:37,542 --> 00:39:38,960
ওলসিম।
460
00:39:40,461 --> 00:39:42,463
কেমন অদ্ভুত লাগছে।
461
00:39:45,049 --> 00:39:46,759
ওর প্রসঙ্গ আসতেই
জং কেমন এড়িয়ে গেল।
462
00:39:46,843 --> 00:39:48,845
মেয়েটার প্রতি এখনও ওর
মনে ভালোবাসা আছে?
463
00:39:52,223 --> 00:39:55,226
একদম বদখত স্ত্রীর মতো কথা বলছি।
464
00:39:56,644 --> 00:39:57,854
লজ্জা হওয়া উচিত আমার।
465
00:39:58,980 --> 00:39:59,980
আসো।
466
00:40:01,900 --> 00:40:04,777
সেলস ডেটাগুলো আপলোড করে দিয়েছি।
467
00:40:06,112 --> 00:40:07,155
মিস শিন।
468
00:40:07,822 --> 00:40:10,658
ধরো, তুমি স্মৃতিভ্রষ্ট হলে।
469
00:40:10,742 --> 00:40:14,078
হঠাত করে তোমার স্মৃতিগুলো মনে
পড়লে কেমন লাগবে?
470
00:40:15,705 --> 00:40:17,415
- হঠাত এই প্রশ্ন?
- মনে করো...
471
00:40:17,498 --> 00:40:20,335
তোমার অতীত সময়ের স্মৃতিগুলো
মনে পড়া শুরু করল।
472
00:40:20,835 --> 00:40:22,462
বেশ বিভ্রান্ত লাগবে না নিজেকে?
473
00:40:23,212 --> 00:40:25,548
দিশেহারা হয়ে যাবে,
কষ্টও লাগতে পারে।
474
00:40:26,549 --> 00:40:29,010
এই পরিস্থিতিতে বেস্ট সলুশন হচ্ছে...
475
00:40:29,093 --> 00:40:30,929
কেউ তোমার পাশে থাকলে।
476
00:40:31,012 --> 00:40:33,056
আমারও তাই মনে হয়।
477
00:40:34,974 --> 00:40:37,685
ধন্যবাদ আমার সাথে একমত হওয়ার জন্য।
478
00:40:37,769 --> 00:40:38,937
স্বাগতম।
479
00:40:48,071 --> 00:40:49,614
আমি দুনিয়াকে বাঁচিয়েছি।
480
00:40:49,697 --> 00:40:52,492
তোমাদের জন্য রক্তও ঝরিয়েছি।
481
00:40:53,910 --> 00:40:55,244
দো গ্যেয়ং।
482
00:40:55,328 --> 00:40:56,913
একটু ধৈর্য ধরো, বাবা।
483
00:40:56,996 --> 00:40:59,290
তোমার আব্বু দেখবে ঠিক তোমাকে
বের করে আনবেন।
484
00:40:59,958 --> 00:41:03,211
নিয়মিত ওষুধ খাও...
485
00:41:03,294 --> 00:41:05,088
আর নিজের যত্ন...
486
00:41:11,719 --> 00:41:13,179
তুমি সবকিছুই জানতে, না?
487
00:41:13,680 --> 00:41:15,056
সবকিছুই জানতে...
488
00:41:17,892 --> 00:41:18,977
কিন্তু, চোখ বন্ধ করে রেখেছিলে।
489
00:41:20,687 --> 00:41:22,188
শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ছিলে।
490
00:41:24,774 --> 00:41:25,692
দো গ্যেয়ং।
491
00:41:25,775 --> 00:41:27,026
আমি তোমার হয়ে শাস্তি ভোগ করেছি।
492
00:41:27,527 --> 00:41:29,195
তোমাকে সুরক্ষিত রেখেছিলাম।
493
00:41:32,490 --> 00:41:33,908
কিন্তু, তুমিই...
494
00:41:35,785 --> 00:41:37,161
হচ্ছো আসল শয়তান।
495
00:41:41,708 --> 00:41:43,376
জীবনে কখনো আমি অবাধ্য হইনি।
496
00:41:44,335 --> 00:41:47,547
সেজন্যই কোনো শাস্তির মুখোমুখি হইনি।
497
00:41:48,756 --> 00:41:49,757
তাহলে...
498
00:41:52,427 --> 00:41:53,428
আমি এখানে কেন?
499
00:41:55,555 --> 00:41:56,556
কেন অযথা শাস্তি পাচ্ছি?
500
00:41:59,267 --> 00:42:00,852
কী দোষ করেছি আমি?
501
00:42:06,858 --> 00:42:07,858
তুমি...
502
00:42:08,651 --> 00:42:10,653
তোমার বাবাকে অমান্য করেছ।
503
00:42:10,737 --> 00:42:12,864
উনি যেভাবে চাইত সেভাবে চলোনি।
504
00:42:15,950 --> 00:42:17,535
সেজন্যই এভাবে শাস্তি পাচ্ছো।
505
00:42:18,995 --> 00:42:20,663
তুমি এর প্রাপ্য।
506
00:42:21,164 --> 00:42:22,331
সব তোমার দোষ।
507
00:42:42,435 --> 00:42:43,978
নু দো-গ্যেয়ং!
508
00:42:44,062 --> 00:42:45,480
শান্ত হোন, নু দো-গ্যেয়ং!
509
00:42:45,563 --> 00:42:47,815
উত্তেজিত হবেন না!
510
00:42:53,196 --> 00:42:54,447
এখন তোমার পালা, মা!
511
00:43:16,969 --> 00:43:17,970
এটা নেব।
512
00:43:18,888 --> 00:43:19,888
ওটাও।
513
00:43:21,724 --> 00:43:23,768
সবকিছু কল্যানের জন্যই তো?
514
00:43:23,851 --> 00:43:27,480
হ্যাঁ, প্রাপ্ত অর্থ এতিমখানায়
দান করা হবে।
515
00:43:27,563 --> 00:43:28,773
উত্তম।
516
00:43:28,856 --> 00:43:29,856
এটাও নেব।
517
00:43:35,029 --> 00:43:36,447
হ্যালো, কিম সে-রা বলছি।
518
00:43:58,761 --> 00:43:59,804
মি. জং।
519
00:44:04,475 --> 00:44:05,726
উপহারের জন্য ধন্যবাদ।
520
00:44:06,269 --> 00:44:08,688
হাতটা ঠিক হয়ে গেছে।
521
00:44:08,771 --> 00:44:10,481
তোমাকে পছন্দ করি বলে করিনি।
522
00:44:11,607 --> 00:44:13,025
আজ কিন্তু আমি আসায়...
523
00:44:13,526 --> 00:44:16,237
বিরক্তি প্রকাশ করোনি?
524
00:44:17,238 --> 00:44:20,158
দো গ্যেয়ং এর সাইকিয়াট্রিক ইভালুয়েশন
রিপোর্ট বের হয়েছে।
525
00:44:20,241 --> 00:44:25,705
মাত্রাতিরিক্ত ডিপ্রেশন আর ট্রমার কারণে ওর
অবস্থাটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে।
527
00:44:26,205 --> 00:44:28,666
ও এখন অনেকটা টাইম বোমের মতো।
528
00:44:29,292 --> 00:44:31,502
তুমি না থাকলে...
529
00:44:32,962 --> 00:44:34,797
দো দো'র যে কী হতো!
530
00:44:37,800 --> 00:44:38,843
আবারও ধন্যবাদ।
531
00:44:40,136 --> 00:44:41,137
আর...
532
00:44:42,930 --> 00:44:44,473
আমি স্যরি...
533
00:44:45,308 --> 00:44:47,018
তোমাকে ভুল বোঝার জন্য।
534
00:44:51,147 --> 00:44:52,607
স্যরি না বললেও চলবে।
535
00:45:04,994 --> 00:45:06,454
হ্যালো, ডিটেক্টিভ পার্ক।
536
00:45:12,627 --> 00:45:13,627
দো দো।
537
00:45:14,170 --> 00:45:16,464
দো গ্যেয়ং এর রিপোর্ট এসেছে হাতে।
538
00:45:19,634 --> 00:45:20,968
নু দো গ্যেয়ং...
539
00:45:23,638 --> 00:45:24,680
আত্মহত্যা করেছে।
541
00:46:37,753 --> 00:46:39,171
পানি খাবেন?
542
00:46:39,839 --> 00:46:40,923
লাগবে না।
543
00:46:42,299 --> 00:46:43,718
আপনি নিশ্চয়ই বেশ শকে আছেন।
544
00:46:45,720 --> 00:46:49,015
যদি কোনো প্রয়োজন হয়,
প্লিজ আমাকে বলবেন।
545
00:47:07,950 --> 00:47:09,118
তুমি আসবে ভাবিনি।
546
00:47:09,201 --> 00:47:10,201
ধন্যবাদ আসার জন্য।
547
00:47:11,370 --> 00:47:13,372
ম্যাডাম জু'কে ও মেরেছে।
548
00:47:14,540 --> 00:47:16,042
না এসে কি পারি?
549
00:47:16,125 --> 00:47:18,753
তোমার কাছে ব্যক্তিগতভাবে
ক্ষমা চাওয়া উচিৎ ছিল।
550
00:47:21,505 --> 00:47:24,467
কিন্তু, ও যে এতো বড় পিশাচ
তা ধারণাতেও ছিল না।
551
00:47:26,510 --> 00:47:27,720
স্যোরি, দো-হিমিদা।
552
00:47:27,803 --> 00:47:29,555
বাবা হিসেবে নিজের দায়িত্ব
পালনে ব্যর্থ হয়েছি।
553
00:47:34,268 --> 00:47:35,728
ও আত্মহত্যা করেছে?
554
00:47:35,811 --> 00:47:39,732
ভেতর থেকে নিশ্চয়ই ও
অনুশোচনায় দগ্ধ হচ্ছিল।
556
00:47:40,483 --> 00:47:42,693
মৃত্যু ওর কৃতকর্মকে
ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট নয়।
557
00:47:42,777 --> 00:47:46,072
ওর হয়ে অবশ্যই প্রায়শ্চিত্ত করব।
558
00:47:46,155 --> 00:47:48,491
তাই কোম্পানির স্বার্থে...
559
00:47:49,075 --> 00:47:51,869
প্লিজ এই ব্যাপারটা ভুলে যাও।
560
00:47:51,952 --> 00:47:53,537
এই পরিস্থিতিতে এসেও আপনি...
561
00:47:54,830 --> 00:47:56,457
কোম্পানির জন্য উদ্বিগ্ন?
562
00:47:56,540 --> 00:47:58,876
তোমার বাবা আর আমার মা মিলে একসাথে...
563
00:47:58,959 --> 00:48:00,586
অমানুষিক পরিশ্রমের মাধ্যমে এই
কোম্পানিটা দাঁড় করিয়েছেন।
564
00:48:00,669 --> 00:48:02,213
যদি মানুষ জানতে পারে...
565
00:48:03,631 --> 00:48:06,926
আমার মা তাঁরই লোভী, মানসিক অসুস্থ
নাতীর হাতে মারা গেছে...
566
00:48:07,009 --> 00:48:09,303
তাহলে, কোম্পানির সুনামে ধ্বস নামবে।
567
00:48:10,179 --> 00:48:12,014
আর, খবরটা লিক হলে...
568
00:48:13,099 --> 00:48:15,017
পরিবারের সবাই ভীষণ কষ্ট পাবে।
569
00:48:16,310 --> 00:48:19,021
তোমাকে পরিবার আর কোম্পানির
ভালোর জন্যই কথাটা বলেছি।
570
00:48:21,357 --> 00:48:23,109
তুমিও আমাদের পরিবারেরই অংশ।
571
00:48:25,611 --> 00:48:28,405
পরিবারেরই কারো স্বার্থের জন্য কারো
প্রাণের জলাঞ্জলি হলে...
572
00:48:29,865 --> 00:48:31,492
সেই পরিবারের অংশ হতে
চাই না আমি।
573
00:48:37,123 --> 00:48:38,249
শীঘ্রই দেখা হবে।
574
00:48:41,460 --> 00:48:43,671
শয়তানের বাচ্চাটা কোথায়?
575
00:48:44,213 --> 00:48:47,675
কী করে নিজের দাদীমাকে
সে মারতে পারল?
576
00:48:48,425 --> 00:48:49,635
সোয়ান।
577
00:48:51,011 --> 00:48:52,513
তোমার ছেলে আমার মা'কে মেরেছে!
578
00:48:53,180 --> 00:48:54,557
সে হার্ট অ্যাটাকে মরেনি!
579
00:48:54,640 --> 00:48:56,308
সে খুন হয়েছে!
580
00:48:56,392 --> 00:48:57,768
মা'কে ফিরিয়ে আনো!
581
00:48:57,852 --> 00:48:59,603
এক্ষুনি ফিরিয়ে আনো!
582
00:49:01,814 --> 00:49:04,441
মা এভাবে মরতে পারে না!
585
00:49:17,621 --> 00:49:18,914
চলো।
586
00:49:18,998 --> 00:49:21,000
এখানে দমবন্ধ লাগছে।
587
00:49:24,003 --> 00:49:25,254
দুঃখিত, সোয়ান।
588
00:49:26,130 --> 00:49:27,214
সব আমার দোষ।
589
00:49:27,923 --> 00:49:30,342
মা'কে কেন মরতে হলো?
590
00:49:36,515 --> 00:49:40,269
জি ক্যুয়েং-চুল এর নাম্বার দো গ্যেয়ং এর
ফোনে কী নামে সেভ করা ছিল জানো?
592
00:49:41,937 --> 00:49:43,105
লুসিফার?
593
00:49:43,814 --> 00:49:45,357
নামটা বেশ পরিচিত লাগছে।
594
00:49:46,233 --> 00:49:47,776
হরর উপন্যাস "The Omen"
এর মূল্য চরিত্র।
595
00:49:48,819 --> 00:49:51,197
"বিত্তশালী পরিবারে এক ছেলে
লালিত পালিত হয়।"
596
00:49:51,697 --> 00:49:52,907
"সে আসলে শেয়ালের গর্ভে জন্মেছিল।"
597
00:49:53,866 --> 00:49:55,367
"বয়ঃসন্ধিকালে এসে..."
598
00:49:56,160 --> 00:49:57,244
"সে নিজের পিশাচ স্বত্ত্বার..."
599
00:49:58,078 --> 00:50:00,664
"ব্যাপারে জানতে পারে।"
600
00:50:00,748 --> 00:50:03,000
"অনেকের মৃত্যুর কারণ হয় সে।"
601
00:50:03,083 --> 00:50:05,544
"তাঁর নাম ছিল লুসিফার।"
602
00:50:06,378 --> 00:50:07,880
দো গ্যেয়ং কি ম্যাডাম জু'কে মেরে...
603
00:50:07,963 --> 00:50:10,424
নিজের অশুভ প্রভাবের
বিস্তার করতে চেয়েছিল?
604
00:50:11,217 --> 00:50:13,719
এভাবেই শুধু ওর অপরাধের
ব্যাখ্যা পাওয়া যায়।
605
00:50:14,887 --> 00:50:16,138
ওর মনটা পাশবিক ছিল।
606
00:50:16,222 --> 00:50:17,264
ও কি...
607
00:50:17,348 --> 00:50:19,099
জানত না?
608
00:50:19,683 --> 00:50:20,601
নু সুক-মিন কি কিছুই জানত না?
609
00:50:20,684 --> 00:50:27,107
সে নু দো-গ্যেয়ং এর
নিষ্ঠুর মনোবৃত্তির কিছুই টের পায়নি?
611
00:50:27,983 --> 00:50:29,401
মাথায় ব্যাপারটা ঢুকছে না।
612
00:50:41,330 --> 00:50:42,330
ম্যাডাম জু'এর সাথে...
613
00:50:43,374 --> 00:50:44,875
চলো দেখা করে আসি?
614
00:50:59,139 --> 00:51:01,058
মা আর ছেলে দু'জনকেই হারালাম।
615
00:51:02,726 --> 00:51:04,853
এখন তুমিই আমার আপনজন।
616
00:51:05,437 --> 00:51:07,231
আমরা তো অতোটা ঘনিষ্ঠও না।
617
00:51:07,314 --> 00:51:09,024
এতদিন ঘনিষ্ঠ ছিলাম না...
618
00:51:09,775 --> 00:51:12,486
তবে এখন চলো নিজেদেরকে পরিবার ভাবি।
619
00:51:14,280 --> 00:51:18,867
অস্টিন আর জাস্টিন এখন
মিরায় গ্রুপের ভবিষ্যৎ উত্তরাধিকার।
621
00:51:38,679 --> 00:51:39,722
ম্যাডাম জু।
622
00:51:41,265 --> 00:51:42,516
সব শেষ হয়েছে।
623
00:51:43,309 --> 00:51:44,643
যদিও...
624
00:51:46,020 --> 00:51:47,438
কিছুই বদলায়নি।
625
00:51:49,857 --> 00:51:52,318
নু দো গ্যেয়ং ওর পারে ভার বইতে না
পেরে আত্মহত্যা করেছে।
626
00:51:53,235 --> 00:51:54,653
আর আমি এখনও আপসেট।
627
00:51:55,946 --> 00:51:57,448
সময় গেলে কি...
628
00:51:58,198 --> 00:51:59,575
হতাশা থেকে বেরিয়ে আসতে পারব?
629
00:52:05,539 --> 00:52:06,790
বলো।
630
00:52:07,583 --> 00:52:10,711
তুমিও কি সময়ের সাথে সাথে
বিলীন হয়ে যাবে?
631
00:52:11,712 --> 00:52:14,506
২০০ বছর ধরে বেঁচে আছো।
632
00:52:24,641 --> 00:52:25,976
স্মৃতি কখনো বিলীন হয়ে যায় না।
633
00:52:26,852 --> 00:52:27,853
শুধু...
634
00:52:29,772 --> 00:52:30,814
কিছু সময়ের জন্য...
635
00:52:33,233 --> 00:52:34,318
স্মৃতিগুলো ভুলে থাকতে পারো।
636
00:52:38,614 --> 00:52:39,990
জানতাম।
637
00:52:42,201 --> 00:52:43,285
যা হওয়ার হয়েছে।
638
00:52:43,369 --> 00:52:45,662
মুড ঠিক রাখার চেষ্টা করব এখন থেকে।
639
00:52:50,542 --> 00:52:51,542
চলো।
640
00:53:10,354 --> 00:53:12,147
বলো তো...
641
00:53:12,231 --> 00:53:15,734
ক্যান্ডি আর সূর্যাস্ত ছাড়া...
642
00:53:15,818 --> 00:53:17,319
তুমি আর কী পছন্দ করো?
643
00:53:17,403 --> 00:53:20,697
সকল প্রকার মিষ্টি আমার পছন্দ।
644
00:53:22,032 --> 00:53:25,702
মিষ্টি পছন্দ করে না এমন মানুষ বিরল।
645
00:53:28,580 --> 00:53:29,748
আর...
646
00:53:31,041 --> 00:53:33,585
তোমাকে পছন্দ করি, বোক-গিউ।
647
00:53:36,338 --> 00:53:38,173
এভাবে কেউ বলে?
648
00:53:43,095 --> 00:53:44,763
এটা খুশির কান্না!
649
00:53:48,934 --> 00:53:50,102
ভুলেই গিয়েছিলাম...
650
00:53:52,729 --> 00:53:54,273
নাও।
651
00:53:54,356 --> 00:53:55,356
এটা কী?
652
00:53:55,399 --> 00:53:58,235
প্লিজ, কালকের শো'তে এসো।
653
00:53:59,027 --> 00:54:01,363
- নাহ, থ্যাংক্স।
- কেন?
654
00:54:01,447 --> 00:54:03,425
ব্যক্তিগত আর প্রফেশনাল জীবন
আলাদা রাখা উচিৎ।
655
00:54:03,449 --> 00:54:05,951
এটা দৃষ্টিকটু লাগবে গেলে।
656
00:54:06,034 --> 00:54:07,286
এভাবে বলো না!
657
00:54:07,369 --> 00:54:10,038
তুমি আসলে খুব খুশি হবো।
658
00:54:12,332 --> 00:54:13,750
এসে পড়েছি!
659
00:54:13,834 --> 00:54:16,712
- তাড়াতাড়ি করুন, মিস চোই!
- আজ টিম লাঞ্চ করব এখানে!
660
00:54:16,795 --> 00:54:20,007
এটা কোনো জায়গা হলো?
661
00:54:20,090 --> 00:54:22,360
- এখানে রামেন খেতে অন্যরকম লাগবে!
- পিআর টিম!
662
00:54:22,384 --> 00:54:23,802
ফ্রাইড চিকেনও খাব।
663
00:54:23,886 --> 00:54:26,388
ভালোবাসা নিশ্চয়ই কোনো অপরাধ নয়!
664
00:54:26,472 --> 00:54:27,890
কোথায় বসব আমরা?
665
00:54:34,021 --> 00:54:36,064
মি. হান, চোই, ওখানে বসি!
666
00:54:36,148 --> 00:54:37,649
নাইস!
667
00:54:38,859 --> 00:54:39,859
জায়গাটা দারুণ!
668
00:54:48,243 --> 00:54:49,286
হেই!
669
00:54:50,162 --> 00:54:51,163
চলো, অন্য কোথাও গিয়ে বসি।
670
00:54:51,246 --> 00:54:52,748
কেন? জায়গাটা খারাপ কী?
671
00:54:52,831 --> 00:54:54,082
চোখের মাথা খেয়েছ?
672
00:54:54,166 --> 00:54:55,501
এদের সামনে গলা দিয়ে খাবার নামবে?
673
00:54:56,502 --> 00:54:57,794
ভারি বেশরম তো!
674
00:54:58,420 --> 00:55:00,506
এদের সমস্যাটা কী?
675
00:55:00,589 --> 00:55:01,673
ভালোবাসা কি অপরাধ?
676
00:55:02,591 --> 00:55:03,967
খাইছে রে!
677
00:55:04,051 --> 00:55:05,844
একদম চেটেপুটে সাবাড় করে দিচ্ছে!
678
00:55:05,928 --> 00:55:07,346
ভাইরে, ওরা তো বড়কিছুর প্রিপারেশন নিচ্ছে!
679
00:55:07,429 --> 00:55:08,972
চলো চলো।
680
00:55:10,224 --> 00:55:11,808
আমারও যদি এরকম কেউ থাকত!
681
00:55:13,644 --> 00:55:16,647
ধুর, ওরা যা করছে করুক। চলো ভাগি।
683
00:55:20,275 --> 00:55:22,694
সানওল ফাউন্ডেশন!
684
00:55:22,778 --> 00:55:23,987
আপনাকে গর্জিয়াস লাগছে দেখতে!
685
00:55:24,071 --> 00:55:25,113
লাভ ইউ!
686
00:55:25,197 --> 00:55:27,699
প্লিজ, ক্যামেরার দিকে তাক
করে হার্টের সাইন দিন।
687
00:55:27,783 --> 00:55:28,783
গ্যে-ইয়ং!
688
00:55:29,243 --> 00:55:30,678
এদিকে তাকান!
691
00:55:33,539 --> 00:55:35,040
একটু হাসুন না?
692
00:55:35,123 --> 00:55:36,708
এদিকে তাকান?
693
00:55:36,792 --> 00:55:38,919
ম্যাডাম, আপনাকে বেশ সুন্দর লাগছে!
694
00:55:40,295 --> 00:55:41,547
এক সেকেন্ড, প্লিজ।
695
00:55:42,381 --> 00:55:43,674
কংগ্রাচুলেশনস।
696
00:55:45,467 --> 00:55:46,802
থ্যাংক ইউ।
697
00:55:50,138 --> 00:55:52,224
শো'এর পরপরই কোরিয়া ছাড়ছি।
698
00:55:53,559 --> 00:55:55,018
তোমাদেরকে আর বিরক্ত করব না।
699
00:55:57,312 --> 00:55:59,106
চিরতরে চলে যাচ্ছ?
700
00:55:59,189 --> 00:56:01,775
এখানে ডিরেক্টর জং বাদে ভালো
কোনো স্মৃতিই নেই আমার।
701
00:56:03,193 --> 00:56:05,195
এখন উনিও মুখ ফিরিয়ে নিয়েছেন।
702
00:56:08,865 --> 00:56:12,327
ডিরেক্টর জং আর স্টার জিনের
ছবি তুলতে চাচ্ছে সাংবাদিকরা।
703
00:56:12,911 --> 00:56:14,580
একটা শেষ উপকার করো।
704
00:56:14,663 --> 00:56:18,458
এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অন্তত
ছবি তোলো আমার সাথে।
705
00:56:19,793 --> 00:56:20,794
চলো।
706
00:56:24,089 --> 00:56:25,340
ওখানে সামনে দাঁড়ান।
707
00:56:25,424 --> 00:56:28,135
এক্সিকিউটিভ ডিরেক্টর জং-ও আছেন!
708
00:56:29,469 --> 00:56:31,763
প্লিজ, একে ওপরের ঘনিষ্ঠ হয়ে দাঁড়ান।
709
00:57:02,210 --> 00:57:04,171
জানো কেন আমি নাচে মশগুল হলাম?
710
00:57:06,548 --> 00:57:09,229
লবিতে দাঁড়ানো তলোয়ার হাতে
দু'জনের চিত্র দেখে।
711
00:57:12,137 --> 00:57:15,140
ডিরেক্টর জং প্রায়ই মোহনীয় দৃষ্টিতে
ছবিটার দিকে চেয়ে থাকতেন।
712
00:57:15,223 --> 00:57:17,434
সেই দৃষ্টিতে মুগ্ধতা আর হাহাকারের
দ্বৈত প্রতিবিম্ব ছিল।
713
00:57:18,977 --> 00:57:21,563
এই দৃষ্টিটা তাঁর ক্ষেত্রে
সচরাচর দেখা যেত না।
714
00:57:22,731 --> 00:57:24,149
কিন্তু, ওটাই ছিল আমার পছন্দের।
715
00:57:28,236 --> 00:57:30,238
ভেবেছিলাম, ছবির অনুরূপ নাচলে...
716
00:57:32,616 --> 00:57:35,452
তিনিও আমার দিকে সেই দৃষ্টিতে তাকাবেন।
717
00:57:36,119 --> 00:57:37,162
সেজন্যই নাচে আসা।
718
00:57:39,581 --> 00:57:40,582
কিন্তু...
719
00:57:43,168 --> 00:57:45,087
দো দো'র দিকে সেই মোহনীয়
দৃষ্টিতে তাকাতেন তিনি।
720
00:57:50,425 --> 00:57:52,302
দো দো'র কাছে উনাকে হারালেও..
721
00:57:53,679 --> 00:57:55,138
বেঁচে থাকার জন্য
নাচটাই সম্বল আমার কাছে।
722
00:59:02,372 --> 00:59:04,916
এখানে পড়লে মনোযোগটা ধরে রাখতে পারি।
723
00:59:05,000 --> 00:59:07,502
দেখে তো পড়াশোনা করছ
বলে মনে হয় না।
724
00:59:17,220 --> 00:59:19,514
আমি তোমাকে ভালোবাসি, ওলসিম।
725
00:59:21,850 --> 00:59:23,769
সিও ইয়ি-সান, পাজি কোথাকার!
726
00:59:23,852 --> 00:59:25,812
কেউ জানত কারো মুখে গালি
শুনে এতো ভালো লাগবে?
727
00:59:27,397 --> 00:59:33,612
মরার আগে শিয়রে শুধু তোমার
মুখ যেন দেখতে পাই!
729
00:59:40,744 --> 00:59:42,245
তুমি না আসা পর্যন্ত..
730
00:59:42,329 --> 00:59:44,539
এটা আমি হাতছাড়া করব না।
731
00:59:46,208 --> 00:59:48,710
যদি স্বর্গে ঈশ্বর থেকে থাকেন...
732
00:59:48,794 --> 00:59:50,337
সেখানে আমি যাবো না।
733
01:00:14,069 --> 01:00:15,069
গ্যু-ওন।
734
01:00:18,865 --> 01:00:20,033
তোমার কী হয়েছে?
735
01:00:31,378 --> 01:00:32,796
যখন আমি মানুষ ছিলাম...
736
01:00:37,676 --> 01:00:39,136
অনেক মানুষকে আমি মেরেছি।
737
01:00:42,013 --> 01:00:43,223
এমন মানুষদের মেরেছি...
738
01:00:45,851 --> 01:00:46,935
যারা আমাকে ভালোবাসত...
739
01:00:49,521 --> 01:00:50,647
যাদেরকে আমি ভালোবাসতাম।
740
01:00:57,946 --> 01:01:00,073
কারণ ছিল সুনির্দিষ্ট কোনো?
741
01:01:02,576 --> 01:01:03,743
ঠিক নিশ্চিত না।
742
01:01:04,995 --> 01:01:06,371
ওরা সেই মেয়েটার জীবন...
743
01:01:08,331 --> 01:01:09,958
বলী দিয়েছিল...
744
01:01:11,334 --> 01:01:12,669
যাকে আমি ভালোবাসতাম।
745
01:01:20,468 --> 01:01:21,553
দোষটা আমার।
746
01:01:26,141 --> 01:01:28,476
যদি ওকে ভালো না বাসতাম...
747
01:01:30,937 --> 01:01:32,439
তাহলে ও বেঁচে থাকত।
748
01:01:44,784 --> 01:01:45,952
এই ভাবনাটাই আমাকে অসহায় করে তোলে!
749
01:01:49,206 --> 01:01:50,582
আমার কারণে...
750
01:01:57,547 --> 01:01:59,007
তোমারও হয়তো একই পরিণতি হবে।
751
01:02:08,642 --> 01:02:10,393
তোমাকে ছাড়া এমনিতেই
বেঁচে থাকার মানে পাবো না।
752
01:02:18,276 --> 01:02:19,819
যদি মৃত্যুর কাছে নতজানু হতেই হয়...
753
01:02:22,405 --> 01:02:24,074
একসাথে নতজানু হবো।
754
01:02:28,828 --> 01:02:30,080
আমি তোমায় দেখাব...
755
01:02:31,206 --> 01:02:34,125
ভালোবাসা একজন মানুষের
জীবন বাঁচাতে পারে।
756
01:02:37,629 --> 01:02:41,174
যদি দুর্দশার অতল সাগরে নিমজ্জিত হতেই হয়...
758
01:02:42,384 --> 01:02:43,551
আমি হাসিমুখে...
759
01:02:45,428 --> 01:02:46,972
তা মেনে নেব।
760
01:02:57,315 --> 01:03:03,154
অবশ্যম্ভভাবী নিয়তি বলে আসলেই
কি কিছু আছে?
762
01:03:07,909 --> 01:03:09,744
যদি থাকেই...
763
01:03:10,787 --> 01:03:15,333
তবে, এবার অতীতের পুনরাবৃত্তি হতে দেব না।
765
01:03:25,760 --> 01:03:27,012
দেখো দেখো!
766
01:04:22,692 --> 01:04:23,943
হে প্রভু...
767
01:04:24,819 --> 01:04:27,322
আমাদের লড়াইতে শক্তি জোগান।
768
01:04:28,448 --> 01:04:32,827
শয়তানের অনিষ্ট থেকে আমাদের সুরক্ষিত রাখুন।
769
01:04:34,204 --> 01:04:36,414
সকল ধরনের...
770
01:04:36,998 --> 01:04:38,708
শয়তানী অপশক্তি...
771
01:04:39,459 --> 01:04:42,670
যারা দুনিয়াতে বিরাজ করছে...
772
01:04:43,838 --> 01:04:45,590
তাঁদের হাত থেকে মানুষদের বাঁচান।
773
01:04:53,515 --> 01:04:56,518
আমি শয়তানকে দেখেছি।
774
01:05:24,546 --> 01:05:27,632
দো দো
775
01:05:33,221 --> 01:05:34,597
যদি নিয়তির ভেক ধরে...
776
01:05:35,306 --> 01:05:36,975
সেরকম কেউ...
777
01:05:39,519 --> 01:05:41,771
সামনে এসে হাজির হয়...
778
01:05:43,064 --> 01:05:44,274
তাহলে কি আমরা...
779
01:05:45,442 --> 01:05:46,860
ধ্বংস হয়ে যাব...
780
01:05:47,902 --> 01:05:48,987
নাকি...
781
01:05:50,238 --> 01:05:51,739
বেঁচে যাব?
782
01:06:03,376 --> 01:06:38,628
বাংলা সাবটাইটেলের সহিত এপিসোডটি
দেখার জন্য সবাইকে ধন্যবাদ।