1
00:00:06,744 --> 00:00:40,070
অনুবাদ ও সম্পাদনা
:.:.: মোহাম্মদ ইউসুফ :.:.:
1
00:01:42,269 --> 00:01:43,312
এটা যে সম্ভব...
2
00:01:45,480 --> 00:01:46,523
আমি জানতামই না!
3
00:02:04,124 --> 00:02:05,375
কীভাবে...
4
00:02:08,086 --> 00:02:09,086
দো দো!
5
00:02:18,722 --> 00:02:19,722
দো দো!
6
00:02:25,103 --> 00:02:26,146
ট্যাটুটা...
7
00:02:29,941 --> 00:02:31,026
আমার কাছে ফিরে এসেছে।
8
00:03:00,097 --> 00:03:06,978
"এপিসোড ১১"
নরকে অন্তরীন স্বর্গ
9
00:03:32,587 --> 00:03:34,506
এটাই তো মিস করছিলাম!
10
00:03:34,589 --> 00:03:38,593
একটা নিখুঁত ডেমন পরিচয়ের জীবন
যে মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করে।
11
00:03:38,677 --> 00:03:41,096
একজন শীর্ষ পর্যায়ের কেউ যে
তার পিশাচস্বত্ত্বাকে উপভোগ করে।
12
00:03:42,723 --> 00:03:45,267
অবশেষে নিজের স্বরূপে ফিরে আসলাম!
13
00:03:48,019 --> 00:03:49,563
আগের মতোই আমি দুর্বার!
14
00:03:49,646 --> 00:03:52,232
মানুষও আবার আগের মতো
তুচ্ছ জীব আমার কাছে!
15
00:03:52,315 --> 00:03:53,315
সিরিয়াসলি।
16
00:03:54,735 --> 00:03:56,486
আমি সাহায্য না করলে পেতে আন্ডা!
17
00:03:56,570 --> 00:03:58,488
দো দো! তোমাকে না বেশি
নড়াচড়া করতে মানা করেছি?
18
00:03:58,572 --> 00:04:00,699
ভুলেভালে ইঞ্জুরিতে পড়তে পারো।
19
00:04:00,782 --> 00:04:02,409
সারাদিন তো বিছানায় শুয়ে
থাকতে পারব না।
20
00:04:02,492 --> 00:04:04,077
অফিসে যেতে হবে।
21
00:04:04,161 --> 00:04:04,995
অফিসের পরোয়া করে কে?
22
00:04:05,078 --> 00:04:06,913
অফিসের প্রতি তোমার
এতো অবসেশন কেন?
23
00:04:06,997 --> 00:04:09,374
কারণ, আমার কাঁধে কিছু দায়িত্ব আছে।
24
00:04:09,958 --> 00:04:12,669
কোম্পানির সিইও হিসেবে
আমাকে সবকিছু তদারকি করতে হয়।
25
00:04:14,087 --> 00:04:15,087
কী করছ?
26
00:04:20,844 --> 00:04:23,513
গাড়ি এক্সিডেন্টের ঘটনাটা
হালকাভাবে নিয়ো না।
27
00:04:23,597 --> 00:04:26,892
তুমি সেরে উঠার পরও শরীরে তাঁর
প্রভাব রয়ে যেতে পারে।
28
00:04:30,187 --> 00:04:31,605
সত্যিই আমি ঠিক আছি!
29
00:04:31,688 --> 00:04:33,315
তুমিই তো আমাকে সুস্থ করে দিয়েছ!
30
00:04:33,398 --> 00:04:34,691
নিজের ক্ষমতার প্রতি ভরসা নেই?
31
00:04:34,775 --> 00:04:36,568
ব্যাপারটা তা না।
32
00:04:36,651 --> 00:04:38,862
তোমাকে অল্পের জন্য...
33
00:04:39,905 --> 00:04:41,865
আরেকটু হলে চিরতরে হারিয়ে ফেলেছিলাম!
34
00:04:44,367 --> 00:04:47,496
আমরা দু'জনেই পরস্পর পরস্পরকে
প্রায় হারিয়ে ফেলেছিলাম।
35
00:04:51,333 --> 00:04:52,333
আমার দেরি হয়ে যাচ্ছে।
36
00:04:54,127 --> 00:04:55,462
আস্তে আস্তে!
37
00:04:55,545 --> 00:04:57,172
- দো দো!
- কিচ্ছু হবে না!
38
00:04:57,255 --> 00:04:59,674
দো দো!
40
00:05:01,635 --> 00:05:03,053
কি পরব আমি?
41
00:05:06,723 --> 00:05:07,723
থ্যাংক্স।
42
00:05:08,975 --> 00:05:10,685
কোন ব্যাগটা...
43
00:05:10,769 --> 00:05:12,062
এক সেকেন্ড।
44
00:05:12,145 --> 00:05:13,271
কালো রঙেরটা নাও।
45
00:05:13,355 --> 00:05:14,564
শিউর।
46
00:05:15,190 --> 00:05:17,067
তোমারও রেডি হওয়া উচিৎ।
47
00:05:17,150 --> 00:05:18,318
আমাদের হাতে বেশি সময় নেই।
48
00:05:18,401 --> 00:05:20,278
আমার ক্ষমতা থাকতে
এতো টেনশন কিসের?
49
00:05:25,200 --> 00:05:26,200
জং গ্যু-ওন?
50
00:05:30,121 --> 00:05:34,543
এই সফেদ জামাটা আমার
নিখুঁত পুনর্জন্মকে নির্দেশ করে।
51
00:05:35,126 --> 00:05:36,920
- কেমন লাগছে?
- জোশ!
52
00:05:37,003 --> 00:05:39,881
নিখুঁত খ্যাত লাগছে!
53
00:05:40,465 --> 00:05:41,633
তাই বুঝি?
54
00:05:45,095 --> 00:05:45,929
এটা কেমন লাগছে?
55
00:05:46,012 --> 00:05:49,224
সাহেব কি কোনো নাইটক্লাবে চাকরি নিয়েছেন?
56
00:05:52,519 --> 00:05:54,729
এটাতে দেখতে সুন্দর লাগছে, প্রিয়তম!
57
00:05:54,813 --> 00:05:56,439
করজোড়ে হাততালি তোমার জন্য।
58
00:05:57,190 --> 00:05:59,067
একদম ড্যাশিং লাগছে, জং গ্যু-ওন!
59
00:06:00,151 --> 00:06:01,272
তাহলে, কী পরব তুমিই
ঠিক করে দাও।
60
00:06:01,319 --> 00:06:03,738
ওকে, এক সেকেন্ড।
61
00:06:06,908 --> 00:06:07,908
এটা দেখতে বেশ সুন্দর।
62
00:06:08,451 --> 00:06:09,452
তোমার কী মনে হয়?
63
00:06:12,205 --> 00:06:13,205
খারাপ না।
64
00:06:36,479 --> 00:06:38,106
কিছু বলছ না যে?
65
00:06:38,815 --> 00:06:39,899
কারণ...
66
00:06:40,984 --> 00:06:42,360
কিছু দরকার নেই বলার।
67
00:06:43,194 --> 00:06:44,487
চলো, ম্যাচ করে জামা পরি।
68
00:06:45,155 --> 00:06:46,072
নাহ!
69
00:06:46,156 --> 00:06:47,699
আমি ম্যাচ করে কিছু পরি না।
70
00:06:59,669 --> 00:07:01,421
ম্যাচ করে কিছু পরতে
মন্দ লাগছে না।
71
00:07:03,256 --> 00:07:04,174
এবার যাওয়া যাক?
72
00:07:04,257 --> 00:07:05,383
- চলো।
- ওকে।
73
00:07:08,762 --> 00:07:10,472
আমরা পার্কে হাঁটছি কেন?
74
00:07:11,640 --> 00:07:14,559
তুমি বলেছিলে, কেয়ামতের আগের
দিন আমার সাথে হাঁটবে।
75
00:07:15,143 --> 00:07:17,437
- সারাদিন আমার সাথে কাটাবে।
- অফিসের দেরি হয়ে যাচ্ছে।
76
00:07:17,520 --> 00:07:18,730
অফিসের চিন্তা করতে হবে না।
77
00:07:18,813 --> 00:07:20,732
এক তুড়িতে অফিসে পৌঁছে যাব।
78
00:07:21,358 --> 00:07:23,526
ভুলেই গিয়েছিলাম যে তুমি ডেমন।
79
00:07:23,610 --> 00:07:26,237
তোমার কিছু লাগলে বলবে আমাকে।
80
00:07:26,321 --> 00:07:28,406
মুহূর্তের মধ্যে সামনে এনে হাজির করব।
81
00:07:31,534 --> 00:07:32,452
কী?
82
00:07:32,535 --> 00:07:33,662
কোথায় যাচ্ছো, দো দো?
83
00:07:33,745 --> 00:07:34,913
তাড়াতাড়ি করো।
84
00:07:36,581 --> 00:07:39,918
আমাদের দু'জনকে একসাথে দেখাটা
অপ্রত্যাশিত ছিল, তাই না?
85
00:07:47,092 --> 00:07:48,343
খামোকা মহিলাকে জ্বালাচ্ছ কেন?
86
00:07:48,426 --> 00:07:49,970
পৈশাচিক মজা লুটতে।
87
00:07:50,053 --> 00:07:50,971
তোমাদের কথা শুনতে পারি।
88
00:07:51,054 --> 00:07:52,722
যা বলার মুখের দিকে তাকিয়ে বলো।
89
00:07:52,806 --> 00:07:55,934
এই অপ্রত্যাশিত ব্যতিক্রম ঘটনাটার
ব্যাপারে কেমন বোধ করছ?
90
00:07:56,017 --> 00:07:57,811
চমকে গেছি।
91
00:07:57,894 --> 00:07:59,020
কংগ্রাচুলেশনস।
92
00:08:00,981 --> 00:08:02,148
দাঁড়াও।
93
00:08:02,232 --> 00:08:04,985
শুকনো মুখে অভিনন্দন জানাতে হবে না।
এই নাও, এক বিলিয়ন ওন।
94
00:08:05,068 --> 00:08:06,653
জুয়া ছেড়ে সঞ্চয়ের অভ্যাস করো।
95
00:08:08,321 --> 00:08:09,781
ভুলে যেও না।
96
00:08:09,864 --> 00:08:10,865
আমি জিতেছি।
97
00:08:15,870 --> 00:08:17,789
উনার সাথে তোমার কাহিনীটা কী?
98
00:08:17,872 --> 00:08:19,332
উনি আমার বস।
99
00:08:19,416 --> 00:08:20,542
কী?
100
00:08:23,878 --> 00:08:25,338
দশ ওনের পয়সা, নচ্ছার ছেলে।
101
00:08:25,422 --> 00:08:26,798
বাদ দাও।
102
00:08:26,881 --> 00:08:27,924
আসলেই তোমার বস সে?
103
00:08:33,596 --> 00:08:35,306
মিরায় ফুড এন্ড বেভারেজ
104
00:08:37,308 --> 00:08:39,352
- গুড মর্নিং।
- গুড মর্নিং সবাইকে।
105
00:08:39,436 --> 00:08:41,521
আরেকটা কর্মক্লান্ত
বোরিং দিনের শুরু হলো।
106
00:08:41,604 --> 00:08:42,772
নিজের মতো কাজ করো।
107
00:08:48,611 --> 00:08:50,864
আজকে মনে হচ্ছে সে খোশমেজাজে আছে।
108
00:08:50,947 --> 00:08:52,240
ঠিকই বলেছ।
109
00:08:52,323 --> 00:08:53,450
তাঁর চেহারা কেমন গ্লো করছিল!
110
00:08:54,659 --> 00:08:55,994
গ্লো কখন করে না?
111
00:08:56,077 --> 00:08:57,162
সেটাও অবশ্য কথা।
112
00:08:57,245 --> 00:08:58,580
তাঁর চেহারা সবসময় গ্লো করে।
113
00:09:11,593 --> 00:09:13,094
তোমরা দু'জন এরকম জড়সড় ছিলে কেন?
114
00:09:13,970 --> 00:09:15,055
মানে?
115
00:09:15,805 --> 00:09:17,515
এটা আসলে ভদ্রতা প্রকাশ।
116
00:09:23,396 --> 00:09:26,858
গতকালেরটা সহ আজকের কাজগুলো
গোছানোয় সারাদিন ব্যস্ত থাকব।
117
00:09:33,198 --> 00:09:34,991
কী এটা? আমার জন্য?
118
00:09:35,075 --> 00:09:36,201
তোমার পছন্দ হয়েছে?
119
00:09:37,452 --> 00:09:38,953
এটা আমার জন্মদিনের কেক।
120
00:09:42,540 --> 00:09:43,540
সেটাই।
121
00:09:47,128 --> 00:09:48,046
একটা উইশ করো।
122
00:09:48,129 --> 00:09:49,881
প্রয়োজন নেই।
123
00:09:49,964 --> 00:09:51,800
এখন তুড়ি মেরেই যা
খুশি করতে পারি।
124
00:10:08,733 --> 00:10:11,319
তোমার ২০০ বছরের অহংকার ঝেড়ে
ফেলতে সময় লাগবে।
125
00:10:11,402 --> 00:10:14,656
জন্মদিনে কেক খাওয়াটা
খুব মজার একটা প্রথা।
126
00:10:14,739 --> 00:10:16,574
কংগ্রাচুলেশনস, ডেমন ২.০
127
00:10:16,658 --> 00:10:17,909
ডেমন কী?
128
00:10:17,992 --> 00:10:19,369
তুমি আপগ্রেড হয়েছ।
129
00:10:19,452 --> 00:10:21,663
এখন আর চার্জের ভোগান্তি
পোহাতে হবে না।
130
00:10:21,746 --> 00:10:24,290
আমাকে কি ভ্যাকুয়াম ক্লিনার ভাবছ নাকি?
131
00:10:24,874 --> 00:10:26,084
আমার...
132
00:10:26,167 --> 00:10:27,418
এখনও চার্জ করা লাগবে।
133
00:10:28,419 --> 00:10:30,046
কেকটা এখানে খাব কীভাবে?
134
00:10:32,006 --> 00:10:34,259
যেমনটা বলেছি,
যা খুশি তাই করতে পারি।
135
00:10:41,057 --> 00:10:42,600
- দারুণ টেস্ট!
- তাই?
136
00:10:42,684 --> 00:10:43,518
খেয়ে দেখো।
137
00:10:43,601 --> 00:10:44,811
হাঁ করো, ২.০
138
00:10:47,313 --> 00:10:48,857
- আসলেই তো সেই টেস্ট!
- হ্যাঁ।
139
00:10:59,534 --> 00:11:02,120
ওরা তাহলে এই ভয়াল এক্সিডেন্টের
পরও টিকে গেছে?
140
00:11:12,672 --> 00:11:15,800
- ধূর্ত হায়েনা!
- ধূর্ত হায়েনা!
141
00:11:15,884 --> 00:11:20,305
- ধূর্ত হায়েনা!
- ধূর্ত হায়েনা!
143
00:11:23,641 --> 00:11:24,893
হ্যালো, বস!
144
00:11:24,976 --> 00:11:26,561
- হ্যালো, বস!
- হ্যালো, বস!
145
00:11:26,644 --> 00:11:27,937
আমি তোমাদের বস...
146
00:11:28,688 --> 00:11:30,565
তোমাদের জন্য একটা কাজ আছে।
147
00:11:30,648 --> 00:11:32,150
কাজটাতে ব্যর্থ হলে...
148
00:11:32,233 --> 00:11:35,945
চোখের সামনে যেন কোনদিন
তোমাদেরকে না দেখি।
149
00:11:38,197 --> 00:11:39,574
আমি তোমাদের বস।
150
00:11:40,158 --> 00:11:43,369
কে ভেবেছিল এতো জটিল কাজ
সম্পন্ন করতে পারবে?
151
00:11:43,453 --> 00:11:44,537
আমরা বেশ সক্ষম!
152
00:11:45,121 --> 00:11:46,164
এক মিনিট, বস!
153
00:11:47,373 --> 00:11:48,666
ভুলেই গিয়েছিলাম!
154
00:11:55,423 --> 00:11:56,466
এটা আবার কী?
155
00:11:57,258 --> 00:11:58,259
বস!
156
00:11:58,343 --> 00:12:00,845
"ধূর্ত হায়েনা"র ট্যাটু!
157
00:12:03,514 --> 00:12:04,974
দেখলাম।
158
00:12:05,558 --> 00:12:06,476
অসাধারণ সুন্দর।
159
00:12:06,559 --> 00:12:07,685
থ্যাংক ইউ বস!
160
00:12:07,769 --> 00:12:09,312
- থ্যাংক ইউ, বস!
- থ্যাংক ইউ, বস!
161
00:12:09,395 --> 00:12:10,480
কানের পর্দা ফাটিয়ে দিল।
162
00:12:11,064 --> 00:12:12,941
নিশ্চয়ই বস লজ্জা পেয়েছে।
163
00:12:13,024 --> 00:12:14,817
- বস!
- বস!
164
00:12:27,580 --> 00:12:29,374
"মালিকানা হস্তান্তরকরণ"?
165
00:12:36,422 --> 00:12:38,925
সানওন ফাউন্ডেশন এখন থেকে আমার।
166
00:12:39,008 --> 00:12:41,409
তাহলে তোমার মনে এই ছিল সবসময়?
167
00:12:41,928 --> 00:12:44,263
এবার বুঝলাম, কেন ফাঁক পেলেই
আমার কামরায় ঢুকে পড়ো।
168
00:12:44,347 --> 00:12:45,515
হ্যাঁ, সেটাই তো।
169
00:12:45,598 --> 00:12:48,810
চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম কখন
নরকের আগুন আপনাকে গ্রাস করে নেয়!
170
00:12:49,477 --> 00:12:51,688
কোন ধরনের ডেমন মরার প্ল্যান করে?
171
00:12:51,771 --> 00:12:53,856
আমি তো গাড়ির লোনের
কিস্তিই দেই না!
172
00:12:53,940 --> 00:12:56,567
একটা ফ্ল্যাট কিনতেও তো লোন
নিয়েছি কয়েকদিন আগে!
173
00:12:56,651 --> 00:12:59,529
আমার লোন চোকানো না পর্যন্ত
মরার নাম নেবেন না!
174
00:13:00,446 --> 00:13:02,156
আপনি তো ধেই ধেই
করে মরতে চলে গেলেন...
175
00:13:02,240 --> 00:13:03,425
শো'এর কী হতো তাহলে?
176
00:13:03,449 --> 00:13:06,244
মালিকানা হস্তান্তর এতো
সহজ কাজও না!
177
00:13:06,327 --> 00:13:09,163
প্রচুর ডকুমেন্টসের কাজ আছে!
178
00:13:09,247 --> 00:13:12,250
এমনিতেই আপনার শোকে বাঁচি না...
179
00:13:12,333 --> 00:13:14,502
তাঁর অপর এই ক্লান্তিকর একঘেয়ে কাজ!
180
00:13:17,463 --> 00:13:18,715
কান্না থামাও। Stop crying.
181
00:13:20,299 --> 00:13:21,384
যাই হোক, এখন থেকে...
182
00:13:21,884 --> 00:13:23,094
আপনি আমার ভৃত্য।
183
00:13:28,808 --> 00:13:29,934
আমার সানওল ফাউন্ডেশন!
184
00:13:30,435 --> 00:13:32,103
ফিল্ম এখনও শেষ হয়ে যায়নি।
185
00:13:34,856 --> 00:13:36,190
কী ঘটেছিল তাহলে?
186
00:13:36,274 --> 00:13:38,192
ট্যাটুটা ফিরে পেলেন কীভাবে?
187
00:13:38,276 --> 00:13:40,194
এটা কোনো ব্যাপার?
আমি একজন ডেমন!
188
00:13:40,278 --> 00:13:42,155
একজন ডেমন চাইলে
যে কোনো কিছু করতে পারে!
189
00:13:45,783 --> 00:13:47,076
আপনি সত্যিই ফিরে এসেছেন!
190
00:13:47,160 --> 00:13:49,746
আগের সেই বিশ্রী অহংকারী মুডে
আবারও ফিরে এসেছেন!
191
00:13:53,624 --> 00:13:56,335
কিন্তু, জানলে কীভাবে যে আমার
ট্যাটু ফিরে পেয়েছি?
192
00:13:56,419 --> 00:13:57,754
স্টার জিন বলেছে।
193
00:14:02,508 --> 00:14:04,510
- কোথায় যাচ্ছেন?
- একটা চুক্তি করতে।
194
00:14:07,972 --> 00:14:11,225
সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে!
195
00:14:17,273 --> 00:14:18,524
ডিরেক্টর জং।
196
00:14:24,280 --> 00:14:25,448
কী হয়েছে, স্টার জিন?
197
00:14:26,449 --> 00:14:28,201
উনি এরকম আপসেট কেন?
198
00:14:36,542 --> 00:14:41,005
মিরায় ফুড এন্ড বেভারেজের নতুন প্রোডাক্টের
সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি!
199
00:14:41,089 --> 00:14:44,384
এই ড্রিংক্সটা ক্লান্তি মুছে
সতেজ করতে সাহায্য করবে...
200
00:14:44,467 --> 00:14:47,762
ক্রিস্টমাসের আগেই মার্কেটে
লঞ্চ করা হবে।
201
00:14:47,845 --> 00:14:51,599
২০ থেকে ৩০ বছর বয়সীদের টার্গেট
করে আমরা মার্কেটিং করছি।
202
00:14:51,682 --> 00:14:53,810
যদিও সময় বদলে গেছে...
203
00:14:53,893 --> 00:14:58,648
অনেক কর্মী এখনও তাঁদের বসেদের সাথে
ড্রিংক্স করতে যেতে বাধ্য হয়।
205
00:14:59,273 --> 00:15:00,316
ঠিক বলেছ।
206
00:15:00,400 --> 00:15:02,777
এবং, যখন অনিচ্ছাকৃতভাবে
কোনো টিম ডিনারে যোগ দিতে হয়...
207
00:15:03,277 --> 00:15:08,449
সিনিয়রদের অহেতুক বিদ্রুপও
আপনাকে সহ্য করতে হয়।
209
00:15:12,245 --> 00:15:15,873
আপনি কি ভদ্রতাবশত গলা
পর্যন্ত গিলে ফেলেছেন?
210
00:15:17,625 --> 00:15:18,793
এই যে!
211
00:15:18,876 --> 00:15:20,586
মাতলামো করবেন না কিন্তু!
212
00:15:20,670 --> 00:15:22,880
মাতলামো করবেন না ইন্তু!
213
00:15:22,964 --> 00:15:27,051
দো দো, মাতলামো করবেন না কিন্তু!
214
00:15:28,136 --> 00:15:31,305
আজকে মাথায় রক্ত উঠে গেছে!
215
00:15:31,389 --> 00:15:35,059
চলো, ৪র্থ রাউন্ড মারি সবাই!
216
00:15:39,313 --> 00:15:40,857
যদি এরকমটা পরিচিত মনে হয়...
217
00:15:40,940 --> 00:15:44,193
তাহলে আপনাদের জন্যই
উপযুক্ত এই ড্রিংক!
218
00:15:44,277 --> 00:15:47,321
- আলট্রা স্যান্টা এক্স!
- এক্স!
219
00:15:51,325 --> 00:15:53,161
- স্যান্টা এক্স!
- এক্স!
220
00:16:00,334 --> 00:16:01,627
- মিস শিন?
- জ্বি?
221
00:16:03,004 --> 00:16:04,297
আজকের...
222
00:16:05,298 --> 00:16:06,591
শিডিউলে কী কী কাজ আছে?
223
00:16:06,674 --> 00:16:07,884
আপনি...
224
00:16:09,302 --> 00:16:10,302
আজ বেশ ব্যস্ত।
225
00:16:12,138 --> 00:16:13,389
- উঠি?
- জ্বি।
226
00:16:18,936 --> 00:15:08,449
মিস দো'কে এরকম বাক্যহারা হতে
তো কখনো দেখিনি!
228
00:16:23,608 --> 00:16:26,444
মিস শিনকেও কেমন বিব্রত হতে দেখলাম!
229
00:16:26,527 --> 00:16:29,614
তাঁর মানে, আমাদের
প্রেজেন্টেশন ভালো হয়েছে!
230
00:16:29,697 --> 00:16:30,697
তাই?
231
00:16:31,866 --> 00:16:33,493
তাহলে টিম ডিনারে যেতেই হয় আজকে।
232
00:16:34,410 --> 00:16:35,410
কী খাব আজকে?
233
00:16:36,537 --> 00:16:38,956
- তুমি কী খাবে?
- আমি বাসায় খাব।
234
00:16:39,040 --> 00:16:40,040
বাসার খাবার?
235
00:16:40,458 --> 00:16:42,376
দেখি।
236
00:16:42,460 --> 00:16:44,545
বাসার খাবার কোথায় পাওয়া যায়?
237
00:16:44,629 --> 00:16:46,589
- আমার বাসায়।
- তোমার বাসায়?
238
00:16:46,672 --> 00:16:49,300
তাহলে, আজকে ওর বাসায়
টিম ডিনার করলে কেমন হয়?
239
00:16:49,383 --> 00:16:51,260
বুদ্ধিটা মন্দ না।
240
00:17:08,653 --> 00:17:10,863
অনেক দিন পর...
241
00:17:27,838 --> 00:17:28,881
পেয়েছি।
242
00:17:32,927 --> 00:17:34,804
যদি একবারের জন্য হলেও
ও আমাকে চিনত!
243
00:17:35,638 --> 00:17:37,265
আমার জীবনের এই একটাই চাওয়া।
244
00:17:38,099 --> 00:17:40,142
আপনার চাওয়া আমি পূরণ করব।
245
00:17:44,230 --> 00:17:45,230
কে আপনি?
246
00:17:45,273 --> 00:17:46,566
আমি একজন ডেমন।
247
00:17:46,649 --> 00:17:49,068
যাকে আপনারা "শয়তান"
বলে অভিহিত করেন।
248
00:17:49,151 --> 00:17:50,570
এক সেকেন্ড।
249
00:17:51,112 --> 00:17:53,197
অনেকদিন এই ডায়ালগগুলো বলা হয় না!
250
00:17:54,699 --> 00:17:56,075
একজন ডেমন?
251
00:17:56,158 --> 00:17:58,828
হ্যাঁ, আমি আপনার আকাঙ্ক্ষা
বাস্তবে রূপ দেব।
252
00:17:58,911 --> 00:18:00,871
বদলে, আমার সাথে একটা
চুক্তি করতে হবে।
253
00:18:00,955 --> 00:18:04,584
শর্ত হচ্ছে, দশ বছর পর
আপনি নরকে যাবেন।
254
00:18:05,918 --> 00:18:09,005
প্লিজ, আমার স্বামীকে এনে দিন।
255
00:18:10,464 --> 00:18:11,464
সোনা।
256
00:18:11,882 --> 00:18:13,050
তোমার ঘুম ভেঙেছে?
257
00:18:13,968 --> 00:18:15,469
স্যার?
258
00:18:16,345 --> 00:18:18,598
আমার স্বামী কোথায়?
259
00:18:19,390 --> 00:18:21,851
প্লিজ, ওকে খুঁজে নিয়ে আসুন।
260
00:18:22,768 --> 00:18:24,270
আমি ওকে মরণের আগে..
261
00:18:24,353 --> 00:18:26,272
একবারের জন্য অন্তত দেখতে চাই।
262
00:18:26,856 --> 00:18:28,024
ওগো...
263
00:18:28,774 --> 00:18:29,775
আমি তো তোমার সামনেই।
264
00:18:31,110 --> 00:18:32,445
কেন আমায় চিনতে পারছ না?
265
00:18:37,950 --> 00:18:39,076
আলঝেইমার্স রোগ?
266
00:18:39,160 --> 00:18:43,247
সে আমার বর্তমান রূপটা চেনে না।
267
00:18:44,248 --> 00:18:47,460
শুধু আমার যৌবনের রূপটা
মনে রাখতে পেরেছে।
268
00:18:47,543 --> 00:18:49,670
দীর্ঘদিন ধরে ওর এই চাওয়া।
269
00:18:50,212 --> 00:18:52,798
ওর জন্য বড্ড কষ্ট হয়।
270
00:18:55,843 --> 00:19:00,598
আপনি কি সত্যিই আমার ইচ্ছে
পূরণ করতে পারবেন?
271
00:19:01,307 --> 00:19:02,350
অবশ্যই।
272
00:19:02,433 --> 00:19:04,185
তাহলে, এখনই করুন।
273
00:19:04,268 --> 00:19:06,354
ওর অন্তিম সময় ঘনিয়ে আসছে।
274
00:19:07,271 --> 00:19:10,358
কয়েক মিনিটের রিইউনিয়নের জন্য
নরকে যাওয়া কি ঠিক হবে?
275
00:19:11,359 --> 00:19:12,735
ও আমাকে...
276
00:19:13,861 --> 00:19:15,988
চিনতে পারলে কিছু কথা বলতাম।
277
00:19:24,538 --> 00:19:27,917
চুক্তি করার আগেই কারো ইচ্ছে পূরণ
করা বোকামো হয়ে যাচ্ছে।
278
00:19:49,188 --> 00:19:50,398
ওগো...
279
00:19:51,190 --> 00:19:53,359
এতদিন ধরে তুমি কোথায় ছিলে?
280
00:19:56,404 --> 00:19:57,488
কোথায় আর থাকব?
281
00:19:58,781 --> 00:20:00,533
তোমার সামনেই ছিলাম সবসময়।
282
00:20:01,325 --> 00:20:04,286
তাহলে, তোমাকে দেখলাম না কেন?
283
00:20:05,413 --> 00:20:06,455
সেটাই তো।
284
00:20:07,498 --> 00:20:08,916
কেন দেখতে পেলে না আমাকে?
285
00:20:11,085 --> 00:20:13,045
আমি সবসময়ই তোমার পাশে ছিলাম।
286
00:20:15,381 --> 00:20:17,675
কিচ্ছু মনে পড়ছে না।
287
00:20:18,426 --> 00:20:22,346
ভেবেছিলাম, তুমি আমায়
ছেড়ে চলে গেছ।
288
00:20:24,640 --> 00:20:25,850
কেন চলে যাব?
289
00:20:28,394 --> 00:20:30,688
তোমাকে ছাড়া কি আমি বাঁচতে পারব?
290
00:20:30,771 --> 00:20:32,148
এভাবে বলো না।
291
00:20:33,232 --> 00:20:35,943
আমি না থাকলেও তোমাকে
বেঁচে থাকতে হবে।
292
00:20:37,653 --> 00:20:39,947
যদি আমাকে দেখতে নাও পাও...
293
00:20:40,698 --> 00:20:44,952
তাও বুঝবে, সবসময় তোমার সাথে আছি।
294
00:20:46,579 --> 00:20:47,955
বুঝেছ?
295
00:20:48,998 --> 00:20:50,458
বুঝেছি।
296
00:20:50,541 --> 00:20:54,003
পরপারে আবার দেখা হবে।
297
00:20:56,172 --> 00:20:59,508
প্লিজ, আমাকে ভুলে যেয়ো না।
298
00:21:03,763 --> 00:21:04,930
কখনই ভুলব না।
299
00:21:06,390 --> 00:21:07,558
সবসময় তোমার স্মৃতি স্মরণ করব...
300
00:21:08,392 --> 00:21:10,352
তুমি না ফেরার দেশে চলে গেলেও।
301
00:21:14,148 --> 00:21:15,232
আমি কি...
302
00:21:17,067 --> 00:21:18,068
কাঁদছি?
303
00:21:55,564 --> 00:21:56,816
আমি কাঁদছিলাম না।
304
00:21:58,776 --> 00:22:00,319
আমার শুধু...
305
00:22:00,945 --> 00:22:02,321
ঘাম হচ্ছিল!
306
00:22:02,404 --> 00:22:04,114
হ্যাঁ, চোখ দিয়ে ঘাম বের হচ্ছিল!
307
00:22:05,449 --> 00:22:08,577
গত ২০০ বছরে এক মুহূর্তের জন্যও চোখ
থেকে পানি বের হয়নি, হাই দিলেও না!
308
00:22:08,661 --> 00:22:10,371
তাই, কান্নার কোনো প্রশ্নই আসে না!
309
00:22:11,789 --> 00:22:12,998
তাছাড়া...
310
00:22:13,082 --> 00:22:15,334
কয়েক মিনিটের ফায়দার জন্য
কারো আত্মা কব্জা করা...
311
00:22:15,835 --> 00:22:17,753
ব্যাবসার নিয়মের বিরুদ্ধে..
312
00:22:19,463 --> 00:22:22,299
মানুষ এতো দ্রুত দরকষাকষিতে
হার মানে কেন?
313
00:22:23,050 --> 00:22:24,760
নিম্নবুদ্ধিসম্পন্ন জীব।
314
00:22:28,264 --> 00:22:31,350
ওই খারাপ মানুষগুলো কোথায় যারা
নরকে যাওয়ার জন্য উপযুক্ত?
315
00:22:44,196 --> 00:22:45,239
চলে এসেছ।
316
00:22:45,990 --> 00:22:46,991
কোনো চুক্তি করতে পেরেছ?
317
00:22:47,825 --> 00:22:49,118
আজকে কপালটা খারাপ।
318
00:22:52,705 --> 00:22:53,706
ঠিক আছে।
319
00:22:53,789 --> 00:22:55,583
এখন তাঁকে ধরা যাক?
320
00:22:55,666 --> 00:22:56,500
কাকে ধরব?
321
00:22:56,584 --> 00:22:58,168
আসল কালপ্রিটকে।
322
00:22:58,252 --> 00:23:01,380
শান্তি চুক্তি ভঙ্গের জন্য
তো শাস্তি তাঁর প্রাপ্য।
323
00:23:01,463 --> 00:23:03,757
স্বাগত, দো দো-হিমিদা।
324
00:23:03,841 --> 00:23:05,718
তুমি তোমার নামের মতোই হট!
325
00:23:08,887 --> 00:23:10,514
কোথায় যাব প্রথমে?
326
00:23:10,598 --> 00:23:11,599
সকুচো।
327
00:23:11,682 --> 00:23:13,475
কালপ্রিট জানত যে আমরা সকুচোতে ছিলাম।
328
00:23:14,184 --> 00:23:16,353
কেউ খবরটা ফাঁস করেছে।
329
00:23:16,437 --> 00:23:19,356
সবসময় ভেতরের মানুষকেই দেখা
যায় পয়সার জন্য বেঈমানি করতে।
330
00:23:19,440 --> 00:23:21,150
আগে আমাদের ভেতরের
সার্কেলে তদন্ত করতে হবে।
331
00:23:21,233 --> 00:23:25,904
সকুচোতে আমাদেরে সাথে
স্যেওক-হুন আর মিস শিন ছিল।
333
00:23:25,988 --> 00:23:27,323
তাহলে কি মি. পার্ক...
334
00:23:30,242 --> 00:23:31,285
আমি আসি।
335
00:23:31,785 --> 00:23:33,162
ধন্যবাদ, আবার কাল দেখা হবে।
336
00:23:36,540 --> 00:23:37,833
এবং, এই মহিলাটা।
337
00:23:37,916 --> 00:23:39,418
সে সবচেয়ে বেশি সন্দেহ জাগানিয়া ব্যক্তি!
338
00:23:40,419 --> 00:23:41,754
ও কখনো আমার সাথে...
339
00:23:43,505 --> 00:23:44,798
বেঈমানি করবে না।
340
00:23:45,883 --> 00:23:46,884
ওর হাবভাব এরকম কেন?
341
00:23:47,551 --> 00:23:49,845
দেখেছ, চোরের মন পুলিশ পুলিশ!
342
00:23:49,928 --> 00:23:50,846
নিজের চোখেই তো দেখলে?
343
00:23:50,929 --> 00:23:53,057
সে আমাদের প্রধান সন্দেহভাজন।
344
00:24:12,534 --> 00:24:14,411
ওর প্রতি সন্দেহ প্রতি মুহূর্তে বাড়ছে।
345
00:24:14,495 --> 00:24:16,580
এখনই উপসংহারে আসার দরকার নেই।
346
00:24:16,664 --> 00:24:17,873
ও কখনো...
347
00:24:21,752 --> 00:24:22,795
এ কে?
348
00:24:24,129 --> 00:24:25,589
সাথে কী বহন করছে?
349
00:24:25,673 --> 00:24:27,633
আপেলের বক্স ঘুষের চিহ্ন হতে পারে।
350
00:24:30,427 --> 00:24:32,471
জানি, মানুষদের অতো
বিশ্বাস করা যায় না।
351
00:24:32,554 --> 00:24:34,181
কিন্তু, সে এরকম করবে কে ভেবেছিল?
352
00:24:34,264 --> 00:24:35,974
আমি এখনও ওকে বিশ্বাস...
353
00:24:38,602 --> 00:24:39,937
কীভাবে ও...
354
00:24:40,562 --> 00:24:42,481
না, এটা হতে পারে না!
355
00:24:42,981 --> 00:24:45,067
কিন্তু, ও তো স্বেচ্ছায় ঘুষ নিল!
356
00:24:45,150 --> 00:24:47,236
তোকে এতো সুযোগ সুবিধা দেই
বেঈমানি করার জন্য?
357
00:24:47,319 --> 00:24:49,446
শান্ত হও, দো দো!
358
00:24:51,115 --> 00:24:52,115
চলো, ওকে ধরি।
359
00:24:58,163 --> 00:24:59,248
একটু দাঁড়াও।
360
00:25:00,165 --> 00:25:01,417
আমাদের প্রমাণ দরকার।
361
00:25:01,500 --> 00:25:04,002
আমি লোকটার বন্দোবস্ত করছি।
362
00:25:19,226 --> 00:25:21,562
মি. পার্ক?
363
00:25:24,481 --> 00:25:26,734
তোমরা...
364
00:25:26,817 --> 00:25:28,110
মানে...
365
00:25:34,408 --> 00:25:36,952
আমার প্রিয় টুনটুনি,
মিস শিন!
366
00:25:39,329 --> 00:25:44,209
মানে, একটা কেকেরই তো মামলা!
এতো লুকোছাপার কী দরকার ছিল?
367
00:25:44,293 --> 00:25:45,878
আমরা লুকোছাপা করিনি।
368
00:25:46,587 --> 00:25:47,671
লজ্জার কারণে গোপনে দেখা করেছি।
369
00:25:48,839 --> 00:25:50,007
আপেলের বক্সেই কেক আনা লাগবে কেন?
370
00:25:51,049 --> 00:25:54,261
বক্স এনেছিলাম ওর প্রতি আমার ভালবাসার
বিশালত্ব বোঝানোর জন্য।
371
00:25:56,388 --> 00:25:58,640
তোমাদের এই ধানাই পানাই আমরা
মিস করলাম কীভাবে?
372
00:25:59,516 --> 00:26:03,270
মনে আছে, সে রাতে মিস শিনকে বাসায়
পৌঁছে দিতে বলেছিলেন আমাকে?
373
00:26:03,353 --> 00:26:05,939
সে ঠিকমত তাঁর
বাসার ঠিকানাটা বলছিল না।
374
00:26:06,023 --> 00:26:07,024
তাই...
375
00:26:08,734 --> 00:26:10,652
তোমার বাসা কোনটা?
376
00:26:11,612 --> 00:26:12,821
তুমি বেশ ভালো মনের একজন মানুষ।
377
00:26:12,905 --> 00:26:15,991
- আমি শুধু ডিরেক্টর জং এর
আদেশ পালন করছি।
- তুমি বেশ দায়িত্বশীলও।
378
00:26:16,074 --> 00:26:17,195
মজা করছ নাকি?
379
00:26:17,618 --> 00:26:19,453
তুমি হাসলে বেশ কিউট লাগে।
380
00:26:20,037 --> 00:26:21,288
মিস শিন!
381
00:26:21,872 --> 00:26:22,748
আপনি কখন...
382
00:26:22,831 --> 00:26:23,831
মিস শিন!
383
00:26:23,874 --> 00:26:25,167
আপনার নাক থেকে রক্ত পড়ছে!
384
00:26:35,010 --> 00:26:36,345
তুমিই আমার সেই জন!
385
00:26:37,596 --> 00:26:41,225
ফাক-গিউ!
386
00:26:55,197 --> 00:26:56,198
তারপর, একটা রক্তাক্ত চুমু!
387
00:26:57,366 --> 00:26:59,743
আমাদের দু'জনের হৃদয়টা
এক করে দিল!
388
00:26:59,827 --> 00:27:02,162
সে রাতটা স্বপ্নের মতো কেটেছিল...
389
00:27:03,372 --> 00:27:05,123
ব্যস ব্যস, আর শুনতে চাই না!
390
00:27:05,207 --> 00:27:07,960
আমার পরিবারের কারো এতো
খুঁটিনাটি জানতে চাই না।
391
00:27:09,253 --> 00:27:10,462
আপনার পরিবার?
392
00:27:11,171 --> 00:27:12,256
মিস শিন।
393
00:27:12,339 --> 00:27:13,924
তুমি তো আমার কাছে পরিবারের মতোই।
394
00:27:14,508 --> 00:27:17,094
আমি আসলে জন্মগতভাবেই এরকম সুদর্শন।
395
00:27:18,929 --> 00:27:21,265
সবকিছুর জন্য দুঃখিত!
396
00:27:21,348 --> 00:27:22,349
ক্ষমা চাচ্ছো কেন?
397
00:27:22,432 --> 00:27:25,394
কাউকে ভালোবাসা কি অপরাধ?
398
00:27:25,477 --> 00:27:27,938
সেরকমটাই যদি হবে তো এরকম
সন্দেহজনক আচরণ করছিলেন কেন?
399
00:27:28,021 --> 00:27:30,065
আমি তেমন আত্মবিশ্বাসী ছিলাম না।
400
00:27:30,649 --> 00:27:33,569
আমার পূর্বের সম্পর্কের
অভিজ্ঞতা তেমন সুখকর না।
401
00:27:33,652 --> 00:27:34,987
শিন!
402
00:27:36,238 --> 00:27:38,907
আচ্ছা, আপনারা কি আমাকে গাড়িতে
করে অনুসরণ করেছেন?
403
00:27:39,908 --> 00:27:42,286
হ্যাঁ, কেন?
404
00:27:42,870 --> 00:27:45,706
আপনার ক্ষমতা ব্যবহার করলেই
কাজটা সহজ হতে যেত না?
405
00:27:45,789 --> 00:27:48,625
ক্ষমতা ব্যবহার করলে সোজা
আপনার গাড়ির ব্যাকসিটে হাজির হতাম...
406
00:27:48,709 --> 00:27:50,335
অথবা, ট্রাংকে...এক সেকেন্ড!
407
00:27:50,419 --> 00:27:51,545
কী?
408
00:27:52,838 --> 00:27:54,214
ঠিক বুঝলাম না।
409
00:27:54,298 --> 00:27:56,049
আমার ক্ষমতার ব্যাপারে জানলেন কী করে?
410
00:27:56,925 --> 00:27:58,552
তুমি ওকে সব বলে দিয়েছ?
411
00:27:59,052 --> 00:28:00,095
বলেছ?
412
00:28:00,178 --> 00:28:01,847
ভালোবাসার সম্পর্কে কোনো
গোপনীয়তা চলে না।
413
00:28:04,766 --> 00:28:05,809
ম্যাডাম...
414
00:28:05,893 --> 00:28:09,187
অফিসে এটা গোপন রাখলে খুশি হবো, প্লিজ।
415
00:28:09,688 --> 00:28:11,148
শিন!
416
00:28:16,862 --> 00:28:18,113
আমরা গোঁড়াতেই গলদ ছিলাম।
417
00:28:18,196 --> 00:28:20,866
জানতাম, মিস শিন আমার সাথে
বেঈমানি করবে না।
418
00:28:20,949 --> 00:28:23,285
"তোকে এতো সুযোগ সুবিধা দেই
বেঈমানি করার জন্য?"
419
00:28:24,453 --> 00:28:25,537
কথাটা যেন কে বলেছিল?
420
00:28:26,955 --> 00:28:29,374
আমার মনে পড়ছে না।
421
00:28:30,125 --> 00:28:32,127
উত্তরটা হচ্ছে...
422
00:28:32,210 --> 00:28:34,296
দো দো-হিমিদা।
423
00:28:35,547 --> 00:28:36,548
এবার যাওয়া যাক?
424
00:28:44,056 --> 00:28:45,849
ফাউল একটা দিন গেল।
425
00:28:53,023 --> 00:28:54,023
কী করছ?
426
00:28:56,318 --> 00:28:57,819
ওদের ভালবাসাবাসি দেখে
মনে খায়েশ জেগেছে!
427
00:29:01,156 --> 00:29:02,156
এই, কী হচ্ছে এটা?
428
00:29:04,159 --> 00:29:05,869
পাগল হয়ে গেলে নাকি?
429
00:29:11,500 --> 00:29:13,293
আমি তোমার জন্য পাগল হয়েছি!
430
00:29:16,463 --> 00:29:17,464
এটা ভালো হচ্ছে না!
432
00:29:24,137 --> 00:29:25,180
সরো!
433
00:29:42,155 --> 00:29:43,323
ওলসিম!
434
00:29:45,742 --> 00:29:47,577
তোমাকে ভুলে যাওয়ার চেয়ে...
435
00:29:49,413 --> 00:29:51,373
বরং, নিজেকে ভুলে যাব!
436
00:30:48,889 --> 00:30:50,057
আবার কে?
437
00:30:50,557 --> 00:30:51,641
এসব কী?
438
00:30:52,225 --> 00:30:54,478
এখনও আমার মনুষ্য জীবনের
স্মৃতিগুলো স্বপ্নে দেখছি কেন?
439
00:30:54,561 --> 00:30:57,189
আর, কেন "ওলসিম" নামের মেয়েটার
চেহারা স্পষ্ট দেখছি না?
440
00:30:58,273 --> 00:31:00,359
এরকম এডিটেড স্বপ্ন দেখাচ্ছ কেন আমাকে?
441
00:31:00,442 --> 00:31:02,819
একবারে একটা প্রশ্ন করো!
442
00:31:02,903 --> 00:31:04,863
এখনও আমার মনুষ্য জীবনের
স্মৃতিগুলো স্বপ্নে দেখছি কেন...
443
00:31:04,946 --> 00:31:07,157
যেখানে ইতোমধ্যেই আমার
ক্ষমতা ব্যাক করেছে?
444
00:31:07,240 --> 00:31:08,492
দাঁড়াও, আন্দাজ করি।
445
00:31:08,575 --> 00:31:09,993
হয়তো তুমি...
446
00:31:11,370 --> 00:31:13,246
এখনও মানুষ হিসেবেই থাকতে চাও।
447
00:31:14,456 --> 00:31:18,502
মনুষ্য আবেগগুলো তুমি
মন থেকে মুছে ফেলতে চাচ্ছো না।
449
00:31:18,585 --> 00:31:20,087
আর, এরকম এডিটেড স্বপ্ন দেখছি কেন?
450
00:31:21,004 --> 00:31:22,756
আরে, স্বপ্ন কি আমি দেখাই?
451
00:31:23,382 --> 00:31:24,549
একবার না বললাম?
452
00:31:24,633 --> 00:31:27,511
আমি রীতিনীতি বানালেও মানুষ নিজের
খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নিয়ে...
453
00:31:27,594 --> 00:31:29,596
নিয়মের ব্যত্যয় ঘটায়, যেমন তুমি।
454
00:31:31,223 --> 00:31:32,849
নিশ্চয়ই ওই মেয়েটার স্মৃতি...
455
00:31:32,933 --> 00:31:37,187
মন থেকে মুছে ফেলেছ কারণ স্মৃতিগুলো
তোমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল।
456
00:31:38,021 --> 00:31:41,400
এটা মানুষের প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা।
457
00:31:41,483 --> 00:31:42,651
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।
458
00:31:43,568 --> 00:31:44,778
স্মৃতিগুলো আমাকে কষ্ট দিচ্ছিল।
459
00:31:45,570 --> 00:31:46,738
কেন?
460
00:31:46,822 --> 00:31:49,032
তুমি না জানলে আমি কোত্থেকে জানব?
461
00:31:49,116 --> 00:31:50,116
তুমি ভুল বলছ।
462
00:31:50,492 --> 00:31:52,411
আমার মধ্যে কোনো মনুষ্য আবেগ নেই...
463
00:31:52,494 --> 00:31:53,870
যেমন আছি তাতেই খুশি।
464
00:31:55,914 --> 00:32:00,710
ভাগ্যবিড়ম্বিত দু'জন মানুষের সময়ের ফেরে
কোনো না কোনোভাবে দেখা হবেই।
466
00:32:01,211 --> 00:32:04,172
কারণ, অদৃষ্টের লিখনের পুনরাবৃত্তি হয় বারবার।
467
00:33:31,092 --> 00:33:32,385
দো দো'র সাথে দেখা করতে এসেছি।
468
00:33:40,185 --> 00:33:41,603
বিনিয়োগের প্রপোজাল?
469
00:33:41,686 --> 00:33:44,105
আমেরিকায় মিরায় ফুড এন্ড বেভারেজের ব্যবসার...
470
00:33:44,189 --> 00:33:45,857
সম্প্রসারণ ঘটাতে চাই।
471
00:33:47,317 --> 00:33:48,777
এরকম ইচ্ছের জন্য শুভকামনা...
472
00:33:48,860 --> 00:33:50,654
তবে, তোমার কাছে কোনো কিছু
নিয়েই ঋণী থাকতে চাই না।
473
00:33:51,988 --> 00:33:52,989
কী লজ্জার ব্যাপার!
474
00:33:53,573 --> 00:33:54,699
সত্যিই আমি সাহায্য করতে চেয়েছিলাম।
475
00:34:04,709 --> 00:34:06,962
এটা মায়ের জিনিসপত্রের স্তুপে পেয়েছি।
476
00:34:07,045 --> 00:34:09,297
এটা তো অন্তত নাও?
477
00:34:13,009 --> 00:34:14,636
এটার আরো কপি আছে
নাকি তোমার কাছে?
478
00:34:16,304 --> 00:34:17,347
না।
479
00:34:21,726 --> 00:34:25,146
মা তোমার বাবা মায়ের
অনেক কেয়ার করতেন।
480
00:34:25,230 --> 00:34:28,900
তোমার বাবা চাকরি ছেড়ে দেওয়ায় উনি
মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
481
00:34:29,609 --> 00:34:33,238
জানি, অতীতে আমাদের কিছু
যন্ত্রণাদায়ক স্মৃতি রয়েছে...
482
00:34:33,321 --> 00:34:36,449
তাও, সেগুলোকে পাশ কাটিয়ে তোমাকে
পরিবার হিসেবে গণ্য করি।
483
00:34:44,416 --> 00:34:46,626
চলো, অতীতের দ্বন্ধগুলো ভুলে গিয়ে...
484
00:34:47,419 --> 00:34:48,878
একসাথে কাজ করি।
485
00:34:51,214 --> 00:34:52,591
মেহমান এসেছে অফিসে।
486
00:34:54,384 --> 00:34:57,679
আশা করি, হঠাত করে এসে
মেহমানকে বিরক্ত করছি না।
487
00:34:59,306 --> 00:35:02,976
তুমি এখন আমাদের পরিবারেরই অংশ।
কিন্তু, তোমায় কী বলে সম্বোধন করব জানি না।
488
00:35:03,059 --> 00:35:04,060
সম্বোধন যদি করতেই হয়...
489
00:35:05,645 --> 00:35:07,814
চাইলে আমাকে
"ব্রো" বলে ডাকতে পারেন।
490
00:35:12,861 --> 00:35:14,070
পরে আবার দেখা হবে।
491
00:35:14,946 --> 00:35:16,156
এক কাপ চা খেয়ে যান?
492
00:35:20,827 --> 00:35:21,911
বদমাশটা এখানে এসেছিল কেন?
493
00:35:22,871 --> 00:35:23,871
কি জানি।
494
00:35:24,956 --> 00:35:25,956
তাঁর কথা বাদ দাও।
495
00:35:39,512 --> 00:35:40,889
ট্যাটুটা ওর কাছে ফিরে এসেছে।
496
00:36:03,286 --> 00:36:04,329
মা...
497
00:36:05,372 --> 00:36:06,456
বাবা!
498
00:36:08,917 --> 00:36:09,918
মা!
499
00:36:53,503 --> 00:36:55,255
নক দেয়াটা যে ভদ্রতা তা জানো না?
500
00:36:56,798 --> 00:36:58,550
কিছু খুঁজছ?
501
00:37:00,093 --> 00:37:01,428
না।
502
00:37:02,762 --> 00:37:05,056
কেমন ইঁদুরের মতো এসেছে!
503
00:37:06,266 --> 00:37:07,726
আমার ঘুম আসছে না।
504
00:37:11,646 --> 00:37:13,815
তাই, একটু হাঁটাহাঁটি করছিলাম।
505
00:37:16,234 --> 00:37:17,444
আমারও আসছে না।
506
00:37:25,285 --> 00:37:26,286
গরম!
507
00:37:29,164 --> 00:37:31,374
ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা সয় না?
508
00:37:31,875 --> 00:37:33,251
কেমন অধৈর্য!
509
00:37:38,006 --> 00:37:39,215
গরম!
510
00:38:30,892 --> 00:38:32,143
এটা আমার পরিবারের ছবি।
511
00:38:34,771 --> 00:38:35,939
ছবিতে তুমি নেই যে?
512
00:38:36,856 --> 00:38:37,856
আমি...
513
00:38:38,525 --> 00:38:40,235
আমার মায়ের গর্ভে ছিলাম তখন।
514
00:38:42,570 --> 00:38:44,280
যেদিন আমার মা বাবা মারা গেল...
515
00:38:45,448 --> 00:38:49,077
সেদিন ছিল আমার ১১তম জন্মদিন।
516
00:38:50,787 --> 00:38:53,832
সেদিন আমি বাসায়
অধীর হয়ে অপেক্ষা করছিলাম...
517
00:38:54,958 --> 00:38:56,334
কারণ, বাবা বলেছিল...
518
00:38:56,417 --> 00:39:00,421
আমার জন্য গিফট আনবে।
519
00:39:01,631 --> 00:39:03,842
সারাটাদিন বেশ উত্তেজনায় কেটেছিল।
520
00:39:04,676 --> 00:39:07,595
কিন্তু, হঠাত করে সেদিন বাবা
জরুরী কাজে অফিসে যায়...
521
00:39:08,471 --> 00:39:10,098
যদিও অনেক আগেই সে
চাকরি ছেড়ে দিয়েছিল।
522
00:39:11,391 --> 00:39:12,809
ঠিক বুঝিনি ব্যাপারটা।
523
00:39:13,852 --> 00:39:14,936
বাচ্চা ছিলাম...
524
00:39:15,562 --> 00:39:17,313
কাঁদতে কাঁদতে চোখ-মুখ ফুলিয়ে ফেলেছিলাম।
525
00:39:18,273 --> 00:39:20,900
এখন অফিসে গেলে ভালো
হবে না বলে দিচ্ছি!
526
00:39:22,944 --> 00:39:24,654
বাবা, যেয়ো না!
527
00:39:25,154 --> 00:39:26,865
এক্সিডেন্টটা হয়েছিল দ্রুত গতিতে
গাড়ি চালানোর কারণে।
528
00:39:27,740 --> 00:39:29,617
বাবা তাড়াহুড়ো করছিল আমার জন্য।
529
00:39:31,411 --> 00:39:33,288
সেদিন যদি আমার জন্মদিন না হতো...
530
00:39:34,289 --> 00:39:36,082
তাঁরা এখনও বেঁচে থাকত।
531
00:39:37,709 --> 00:39:41,212
মানুষ তাঁর প্রিয়জনদের
হারানোর দুঃখ ভোলার জন্য...
532
00:39:42,046 --> 00:39:43,923
নিজেকে প্রায় সময়েই দোষারোপ করে।
533
00:39:45,466 --> 00:39:48,303
এটা অযৌক্তিক তা জানি।
534
00:39:50,346 --> 00:39:51,472
তাও...
535
00:39:52,056 --> 00:39:56,102
সেই স্মৃতিগুলো ক্ষণে ক্ষণেই
মাথায় ঘুরপাক খায়
536
00:39:56,978 --> 00:39:59,147
যদি তাঁদেরকে তাড়া না দিতাম?
537
00:40:01,566 --> 00:40:03,234
যদি তাঁদের সাথে যেতাম?
538
00:40:11,200 --> 00:40:14,537
বলেছিলে না যে কিছু
লাগলে তোমাকে বলতে?
539
00:40:17,624 --> 00:40:19,250
হ্যাঁ, একটা জিনিস লাগে।
540
00:40:34,390 --> 00:40:35,391
আমি চাই...
541
00:40:37,477 --> 00:40:38,937
সবসময় আমার পাশে থাকো।
542
00:40:40,647 --> 00:40:42,065
তাই কখনো...
543
00:40:42,148 --> 00:40:45,652
দূরে কোথাও একা চলে যাওয়ার
কথা ভাববে না।
544
00:40:50,782 --> 00:40:53,326
জানি, কথাগুলো স্বপ্নে তোমার
মুখ থেকে শুনিনি।
545
00:40:58,247 --> 00:40:59,332
তোমার ইচ্ছে পূরণ করব।
546
00:41:01,584 --> 00:41:03,252
কখনো তোমাকে ছেড়ে যাবো না...
547
00:41:04,587 --> 00:41:06,172
যা কিছুই ঘটে যাক না কেন।
548
00:41:13,096 --> 00:41:14,096
কথা দাও।
549
00:41:29,487 --> 00:41:30,488
দো দো...
550
00:41:34,742 --> 00:41:36,577
প্রথমে শুনে তো বিশ্বাসই করতে পারিনি।
551
00:41:37,078 --> 00:41:39,706
সবকিছুর আড়ালে...
552
00:41:40,707 --> 00:41:43,334
একজন ডেমন তোমায় গার্ডিয়ানের
মতো রক্ষা করছে?
553
00:41:43,418 --> 00:41:45,586
মানুষ জানলে তোমাকে পাগল ভাববে।
554
00:41:45,670 --> 00:41:47,422
নিজের চোখেই তো দেখেছ সব।
555
00:41:48,172 --> 00:41:50,550
সেজন্যই তো কেমন দিশেহারা লাগছে।
556
00:41:53,970 --> 00:41:56,723
কিন্তু, কালপ্রিট আবারও তোমার
পেছনে লাগল কেন?
557
00:41:56,806 --> 00:41:59,434
তুমি তো সবকিছুই ওদেরকে হস্তান্তর করেছ।
558
00:41:59,517 --> 00:42:02,895
হয়তো কালপ্রিটের মনে টাকা-পয়সা কিংবা
চেয়ারপার্সন হওয়ার অভিলাষ নেই...
559
00:42:03,896 --> 00:42:05,565
সে শুধু আমার মরণ চায়।
560
00:42:08,776 --> 00:42:09,777
যাক সে কথা...
561
00:42:09,861 --> 00:42:11,446
নু সুক-মিন এসেছিল অফিসে।
562
00:42:11,529 --> 00:42:12,447
তাই?
563
00:42:12,530 --> 00:42:13,364
কেন?
564
00:42:13,448 --> 00:42:15,575
কথা নেই বার্তা নেই,
ইনভেস্ট করার প্রপোজাল দিল।
565
00:42:15,658 --> 00:42:17,827
ওর প্রতিটা কাজের পেছনে
একটা উদ্দেশ্য থাকে।
566
00:42:18,703 --> 00:42:19,829
তাঁর সাথে গিয়ে কথা বলব?
567
00:42:20,496 --> 00:42:21,497
মানে?
568
00:42:22,248 --> 00:42:25,209
মানে, এমনি কুশল জিজ্ঞাসা
করার জন্য যাব।
569
00:42:25,293 --> 00:42:28,379
জানোই তো, আমি কেমন ভোলাভালা দেখতে।
570
00:42:32,383 --> 00:42:34,886
হাত সামান্য মচকেছে।
571
00:42:35,386 --> 00:42:36,929
টেনিস খেলাটা ভয়ানক।
572
00:42:37,430 --> 00:42:39,599
সেজন্যই নিয়মিত তোমার
ব্যায়াম করা দরকার।
573
00:42:40,892 --> 00:42:41,976
ঠিকই বলেছেন।
574
00:42:43,227 --> 00:42:45,396
দো-গ্যেয়ং কোথায়?
575
00:42:45,480 --> 00:42:46,480
ওকে ফোনে পাচ্ছি না।
576
00:42:48,483 --> 00:42:50,359
ও একটা বিজনেস ট্রিপে গেছে, কেন?
577
00:42:50,443 --> 00:42:52,403
অনেকদিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না
578
00:43:07,668 --> 00:43:08,920
সত্যি করে বলছি...
579
00:43:10,505 --> 00:43:12,173
এখানে এসেছি আপনার সাথে হাত মেলাতে।
580
00:43:13,758 --> 00:43:15,593
বেশি দেরি হয়ে গেছে?
581
00:43:15,676 --> 00:43:17,595
আজ দো দো'র অফিসে গিয়েছিলাম
ওর সাথে দেখা করতে।
582
00:43:17,678 --> 00:43:18,721
তাই?
583
00:43:19,388 --> 00:43:20,681
কী কথা বললেন ওর সাথে?
584
00:43:20,765 --> 00:43:23,267
অতীতের দ্বন্ধ ভুলে যেতে বললাম।
585
00:43:24,102 --> 00:43:27,063
কিন্তু মনে হচ্ছে ও এখনও মনে
ক্ষোভ পুষে রেখেছে।
586
00:43:27,605 --> 00:43:29,190
ওর সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করো।
587
00:43:29,273 --> 00:43:30,358
করব।
588
00:43:31,150 --> 00:43:32,735
দেখবেন, সবাই আবার এক হয়ে যাব।
589
00:44:16,737 --> 00:44:17,780
স্যেওক-হুন।
590
00:44:20,491 --> 00:44:21,784
এটা বাথরুম না।
591
00:44:23,452 --> 00:44:25,246
দরজা'টা খোলা ছিল।
592
00:44:26,998 --> 00:44:28,374
আসো, ডেজার্ট খেয়ে যাও।
593
00:44:28,457 --> 00:44:29,667
ওকে।
594
00:44:43,306 --> 00:44:44,348
দো দো...
595
00:44:44,932 --> 00:44:47,059
সুক-মিনের বাড়ি থেকে
এইমাত্র বের হলাম।
596
00:44:47,685 --> 00:44:49,187
কিছু একটা গড়বড় আছে।
597
00:44:49,270 --> 00:44:51,564
সে বলছে, দো-গ্যেয়ং বিজনেস ট্রিপে গেছে।
598
00:44:51,647 --> 00:44:53,482
কিন্তু, মনে হচ্ছিল কিছু লুকাচ্ছে।
599
00:44:53,566 --> 00:44:56,027
আর, সন্দেহজনক একটা জিনিসও দেখেছি।
600
00:44:56,110 --> 00:44:57,486
কী?
601
00:44:59,989 --> 00:45:03,367
সবুজ রঙের একটা বই দেখলাম,
প্রচ্ছদে "ডেমন" লেখা।/i>
603
00:45:38,319 --> 00:45:39,445
আমাকে...
604
00:45:40,196 --> 00:45:41,489
কিছু পেইনকিলার দাও।
605
00:45:42,490 --> 00:45:46,535
না থাকলে মরফিন আনো!
606
00:45:53,000 --> 00:45:54,335
তোমার নিশ্চয়ই বেশ যন্ত্রণা হচ্ছে।
607
00:45:56,879 --> 00:45:57,922
আমি ঠিক আছি।
608
00:45:59,090 --> 00:46:00,383
এটাই প্রথমবার নয়।
609
00:46:01,884 --> 00:46:03,636
দো দো কি মারা গেছে?
610
00:46:10,851 --> 00:46:11,852
তুমি.…
611
00:46:13,020 --> 00:46:15,398
তোমার যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছ।
612
00:46:34,333 --> 00:46:36,168
সুস্থ হলে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে।
613
00:46:39,296 --> 00:46:41,465
- বাবা!
- এতে তোমার সাজার মেয়াদ কম হবে।
614
00:46:41,549 --> 00:46:45,511
তোমার অপরাধের ভার কেমন
বুঝতে পারছো তো?
615
00:46:46,762 --> 00:46:49,056
নিজের দাদীমাকে টাকার
জন্য খুন করেছ...
616
00:46:50,057 --> 00:46:52,435
দো-হিমিদাকেও খুনের চেষ্টা করেছ।
617
00:46:54,395 --> 00:46:56,480
তবে, তোমার ব্যাপারে আমি
হাল ছাড়ব না।
618
00:46:58,482 --> 00:47:00,651
কারণ, তুমি আমার ছেলে।
619
00:47:10,494 --> 00:47:12,371
এখানেই তো বইটা থাকার কথা।
620
00:47:22,715 --> 00:47:24,842
এভাবে খুঁজলে সারা জীবন লেগে যাবে।
621
00:48:18,854 --> 00:48:20,314
এটা জি ক্যুয়েং-চুলের ফোন।
622
00:48:22,316 --> 00:48:25,861
সে আমার চেহারা দেখে ফেলেছে!
আমাকে মারতে আসবে সে!
623
00:48:29,782 --> 00:48:30,950
নু দো-গ্যেয়ংকে খুঁজি, চলো।
625
00:48:35,746 --> 00:48:37,414
এসবের পেছনে কে জড়িত থাকতে পারে?
626
00:48:38,124 --> 00:48:40,126
এভাবে নৃশংস পন্থায় হত্যা...
627
00:48:40,209 --> 00:48:41,669
কেউ সাইকো না হলে করবে না।
628
00:48:46,257 --> 00:48:47,424
আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
629
00:48:53,222 --> 00:48:54,265
মি. নু দো-গ্যেয়ং?
630
00:48:56,934 --> 00:48:57,977
আমিই...
631
00:48:59,353 --> 00:49:00,396
ওদেরকে খুন করেছি।
632
00:49:01,230 --> 00:49:02,148
মাফ করবেন?
633
00:49:02,231 --> 00:49:03,357
মি. চায়...
634
00:49:04,859 --> 00:49:05,985
জি ক্যুয়েং-চুল...
635
00:49:07,736 --> 00:49:08,863
এবং আমার দাদীমা।
636
00:49:10,698 --> 00:49:12,158
ওদের সবাইকে আমি খুন করেছি।
637
00:49:19,665 --> 00:49:21,876
এখানে নু দো-গ্যেয়ং কী করছে?
638
00:49:26,672 --> 00:49:28,007
এসবের পেছনে আমি দায়ী।
639
00:49:29,049 --> 00:49:30,801
আমিই ওদের সবাইকে..
640
00:49:32,720 --> 00:49:33,888
খুন করেছি।
641
00:49:45,441 --> 00:49:46,441
দো দো।
642
00:49:48,611 --> 00:49:49,611
নু দো-গ্যেয়ং।
643
00:49:50,863 --> 00:49:52,740
তোমাকে শেষবারের মতো
একটা প্রশ্ন করছি?
644
00:49:53,532 --> 00:49:54,617
এসবের পেছনে তুমি ছিলে?
645
00:49:55,284 --> 00:49:57,912
জি ক্যুয়েং-চুলকে কি
ম্যাডাম জু আর আমাকে...
646
00:49:59,288 --> 00:50:01,081
হত্যার জন্য নির্দেশ দিয়েছিলে?
647
00:50:04,126 --> 00:50:05,336
জবাব দাও।
648
00:50:05,920 --> 00:50:07,213
দাদীমা...
649
00:50:08,881 --> 00:50:11,091
জি ক্যুয়েং-চুলের হাতে মরেনি।
650
00:50:11,175 --> 00:50:12,509
তাহলে কে মেরেছে তাঁকে? hen who?
651
00:50:17,056 --> 00:50:18,474
তুমি মেরেছ তাঁকে?
652
00:50:18,557 --> 00:50:19,975
আমি মারিনি।
653
00:50:20,476 --> 00:50:22,686
আমি শুধু আদেশ তামিল করেছি।
654
00:50:24,438 --> 00:50:25,564
কে আদেশ দিয়েছিল তোমাকে?
655
00:50:28,484 --> 00:50:29,484
শয়তান।
656
00:50:33,614 --> 00:50:36,033
আমার ভেতরে থাকা
শয়তানটা ফুসমন্তর দিয়েছিল।
657
00:50:38,160 --> 00:50:40,955
আমি শুধু শয়তানটার নির্দেশ মেনেছি।
658
00:50:45,251 --> 00:50:46,460
সোজাসুজি উত্তর দাও।
659
00:50:47,544 --> 00:50:50,506
ম্যাডাম জু'কে তুমি মেরেছ নাকি না?
660
00:50:51,840 --> 00:50:54,385
উত্তর দাও!
661
00:50:54,468 --> 00:50:56,679
সত্যিটা বলো!
662
00:50:56,762 --> 00:50:58,973
উত্তর দাও!
663
00:51:02,810 --> 00:51:04,270
লাভ নেই, দো দো।
664
00:51:09,900 --> 00:51:11,277
আমার সাথে একটা চুক্তি করবে?
665
00:51:11,360 --> 00:51:12,361
আমার একটা ইচ্ছা আছে।
666
00:51:13,028 --> 00:51:16,865
আমি দুনিয়াটাকে জ্বালিয়ে দিতে চাই
যেন প্রত্যেকে আগুনে পুড়ে মরে!
667
00:51:18,742 --> 00:51:20,619
হয়তো নরকের আগুনের স্পর্শেই...
668
00:51:20,703 --> 00:51:22,746
শুধুমাত্র প্রত্যেকের পাপের প্রায়শ্চিত্ত হবে।
669
00:51:24,456 --> 00:51:25,874
খুবই গরম!
670
00:51:28,419 --> 00:51:29,419
বাঁচাও!
671
00:51:36,969 --> 00:51:38,262
বাঁচাও!
672
00:51:40,139 --> 00:51:41,598
প্লিজ!
673
00:51:41,682 --> 00:51:42,975
বাঁচাও!
674
00:51:43,892 --> 00:51:46,770
নিউজটা যেন বাইরে লিক না হয়।
675
00:51:47,271 --> 00:51:49,148
ওর বাবা হিসেবে মানসিকভাবে আমি বিদ্ধস্ত...
676
00:51:49,231 --> 00:51:50,983
কিন্তু, এটাই সঠিক পন্থা।
677
00:51:51,942 --> 00:51:54,611
আপনার মহানুভবতার কথা ভুলব না,
জেনারেল কমিশনার।
678
00:51:56,196 --> 00:51:57,197
জ্বি।
679
00:52:00,367 --> 00:52:02,703
কেউ জিজ্ঞেস করলে বলবে
ও বিজনেস ট্রিপে গেছে।
680
00:52:02,786 --> 00:52:03,829
ওকে জেল থেকে...
681
00:52:04,913 --> 00:52:06,915
কবে বের করবে?
682
00:52:07,541 --> 00:52:09,752
ও বেশ অসুস্থ।
683
00:52:11,045 --> 00:52:13,005
ওখানে ওর অবস্থা আরো
খারাপ হতে পারে।
684
00:52:15,674 --> 00:52:18,010
ওর প্রতি দরদ এতো উথলে
উঠল কবে থেকে?
685
00:52:19,511 --> 00:52:21,055
ও মানুষ মেরেছে।
686
00:52:22,222 --> 00:52:23,974
তাও আবার নিজের পরিবারের মানুষকে।
687
00:52:25,351 --> 00:52:28,645
ওর মতো পিশাচকে জন্ম দেওয়ার জন্য
কি এখন তোমায় শূলে চড়াব?
688
00:52:30,272 --> 00:52:31,607
স্যরি, সোনা।
689
00:52:34,109 --> 00:52:36,987
সব আমার দোষ।
690
00:52:44,495 --> 00:52:45,621
লাভ হলো না কোনো।
691
00:52:46,205 --> 00:52:47,623
আরো বেশি হতাশ হয়ে গেছি।
692
00:52:49,625 --> 00:52:52,211
মানসিক অসুস্থতার দরুন ও
ম্যাডাম জু'কে মেরে ফেলেছে?
693
00:52:53,212 --> 00:52:55,381
ও যদি বদ্ধ উন্মাদ হয়?
694
00:52:57,007 --> 00:52:58,967
ও ওর অপরাধ স্বীকার করেছে।
695
00:52:59,051 --> 00:53:00,886
যদি ওর মানসিক অবস্থার
কথা প্রমাণিত হয়...
696
00:53:00,969 --> 00:53:03,305
চিকিৎসার জন্য ওকে আলাদা
কাস্টোডিতে নেয়া হবে।
697
00:53:03,389 --> 00:53:06,517
ওকে দেখে কি মনে হয় সাজা কম হবে
সেজন্য সব স্বীকার করেছে?
698
00:53:06,600 --> 00:53:07,684
ওর স্বীকারোক্তিটা ফেক না।
699
00:53:08,977 --> 00:53:10,229
সত্যিকারের।
700
00:53:10,312 --> 00:53:13,315
ওর মানসিক অবস্থার রেজাল্টের
জন্য অপেক্ষা করি।
701
00:53:25,244 --> 00:53:26,245
মি. জং।
702
00:53:29,164 --> 00:53:30,457
চলো, একটু বারে গিয়ে গল্প করি।
703
00:53:32,459 --> 00:53:34,002
মিরায় ফুড এন্ড বেভারেজ
704
00:53:55,899 --> 00:53:57,776
এভাবে মদ পান করলে
হাড্ডি জোড়া লাগবে না।
705
00:53:59,695 --> 00:54:01,572
মানুষ বরাবরই আমাকে হতাশ করেছে।
706
00:54:02,865 --> 00:54:03,866
মি. জং...
707
00:54:05,451 --> 00:54:06,577
দো দো'কে আসলেই ভালোবাসো?
708
00:54:09,037 --> 00:54:11,331
শয়তানের কথা কি বিশ্বাস করবে?
709
00:54:11,415 --> 00:54:13,250
তোমাকে বিশ্বাস করার জন্য
আপ্রাণ চেষ্টা করছি।
710
00:54:14,293 --> 00:54:16,211
সবসময় মানুষদের অপছন্দ করে এসেছি।
711
00:54:16,295 --> 00:54:18,547
অপছন্দের চেয়ে বরং
ঘৃণা করেছি বললেই মানানসই হবে।
712
00:54:18,630 --> 00:54:20,048
দো দো কিন্তু মানুষ।
713
00:54:20,132 --> 00:54:21,425
হুম।
714
00:54:21,508 --> 00:54:22,508
সেজন্যই...
715
00:54:23,510 --> 00:54:24,720
মানুষদের প্রতি...
716
00:54:25,888 --> 00:54:27,514
মায়া বাড়ানো শুরু করেছি।
717
00:54:28,390 --> 00:54:29,558
শুধু তুমি ছাড়া।
718
00:54:36,356 --> 00:54:37,566
তুমি এখানে?
719
00:54:38,650 --> 00:54:40,360
তোমার কাছে মাফ চাইতে আসিনি।
720
00:54:41,153 --> 00:54:42,654
মাফ চাইবে সেটা আশাও করছি না।
721
00:54:43,405 --> 00:54:44,531
তবে, হাবভাব ওরকমই।
722
00:54:47,409 --> 00:54:49,870
যেহেতু এসেছ, চলো একটু সেলেব্রেট করি।
723
00:54:50,954 --> 00:54:52,748
কেউই মরেনি...
724
00:54:52,831 --> 00:54:54,666
গ্যু-ওন তাঁর ক্ষমতা ফিরে পেয়েছে।
725
00:54:54,750 --> 00:54:56,251
যা বলার বলো।
726
00:54:57,002 --> 00:54:58,212
চাইলে ছিলে ফেলো আমাকে।
727
00:54:58,295 --> 00:55:00,714
তোমার চেয়েও বড়ো শয়তানের
পিছু ধাওয়া করছি এখন।
728
00:55:00,797 --> 00:55:02,799
তোমার জন্য সেজন্য কোনো
ঘৃণা বরাদ্দ নেই।
729
00:55:08,514 --> 00:55:09,806
শুনলাম...
730
00:55:11,099 --> 00:55:12,142
কালপ্রিট ধরা পড়েছে।
731
00:55:14,728 --> 00:55:17,064
যদিও এটা আশা করি।
732
00:55:18,941 --> 00:55:23,403
যদি প্রতিশোধের খেলাটার
সমাপ্তি এখানেই হতো।
734
00:55:30,702 --> 00:55:32,287
নিজেকে গুছিয়ে...
735
00:55:33,247 --> 00:55:35,123
স্বাভাবিক জীবনে ফিরে যাও।
736
00:55:38,377 --> 00:55:40,420
যাতে ডিরেক্টর জং রিলেক্স করতে পারে।
737
00:55:42,005 --> 00:55:44,550
তুমি আগের মতোই আছো, মিস জিন।
738
00:55:52,349 --> 00:55:54,434
যে লোকটা দো-হিমিদা বিয়ে করেছে...
739
00:55:55,811 --> 00:55:57,896
সে সাধারণ কেউ নয়...
740
00:55:59,106 --> 00:56:00,106
সে সাক্ষাৎ শয়তান।
741
00:56:01,525 --> 00:56:03,777
কিন্তু, ভেবে আশ্চর্য লাগছে যে...
742
00:56:03,860 --> 00:56:05,612
তোমার হাতে ওকে সঁপে...
743
00:56:06,989 --> 00:56:08,949
কেমন নিশ্চিন্ত লাগছে।
744
00:56:09,032 --> 00:56:10,032
তাই বুঝি?
745
00:56:10,701 --> 00:56:11,827
মনে খুব শান্তি লাগছে?
746
00:56:12,411 --> 00:56:15,080
তাহলে, ঘন ঘন দেখা দেওয়া বন্ধ করো।
747
00:56:15,163 --> 00:56:16,999
তোমার মুখ আর দেখতে চাই না।
748
00:56:17,082 --> 00:56:18,208
পারবো না।
749
00:56:19,334 --> 00:56:23,589
সময়ে সময়ে তোমার ব্যাপারে
খোঁজখবর নিতে থাকব।
750
00:56:25,424 --> 00:56:27,634
ভুলে যেও না তোমাকে আমি নজরে রেখেছি।
751
00:56:28,719 --> 00:56:31,471
আমার ব্যাপারে এতো কঠোর কেন তুমি?
752
00:56:31,555 --> 00:56:33,056
সবসময় ধমকির সুরে কথা বলো শুধু।
753
00:56:33,140 --> 00:56:35,183
তোমার ভয়ে আমি ঠিকমতো ঘুমাতেও...
754
00:56:35,267 --> 00:56:36,143
এই যে...
755
00:56:36,226 --> 00:56:38,395
একটু সম্মান দেখাও।
756
00:56:38,979 --> 00:56:41,189
আমি কিন্তু তোমার সিনিয়র...
757
00:56:42,691 --> 00:56:43,691
পরিবারের দিক দিয়ে।
758
00:56:48,614 --> 00:56:50,532
তাতে কী? তুমি তো ওর আসল কাজিনও নও।
759
00:56:52,618 --> 00:56:53,744
চিয়ার্স।
760
00:57:03,420 --> 00:57:05,547
ডিরেক্টর জং এর সাথে দেখা হওয়ার আগে...
761
00:57:06,548 --> 00:57:07,841
আমার জীবনটা নরকের ন্যায় ছিল।
762
00:57:10,427 --> 00:57:12,179
যখন বেঁচে থাকার আশা
নিভু নিভু করছিল...
763
00:57:12,971 --> 00:57:15,140
তখনই তাঁর সাথে প্রথম দেখা হয়।
764
00:57:17,184 --> 00:57:18,727
সে...
765
00:57:20,479 --> 00:57:21,897
আমার অভিভাবক তুল্য।
766
00:57:24,316 --> 00:57:25,984
শুনতে হয়তো অবাক লাগতে পারে।
767
00:57:26,068 --> 00:57:28,946
কিন্তু, আমি নিশ্চিত ছিলাম প্রয়োজন পড়লে
ওকে বাঁচানোর জন্য সুইসাইড করবে।
768
00:57:32,407 --> 00:57:33,617
বুঝতে পেরেছি।
769
00:57:35,410 --> 00:57:37,996
সেও আমার কাছে একইরকম অভিভাবক।
770
00:57:38,080 --> 00:57:39,414
আমাকে করুণা দেখিয়ো না।
771
00:57:40,332 --> 00:57:42,834
এতো ভদ্র আচরণ করা লাগবে না।
772
00:57:42,918 --> 00:57:44,002
তাহলে, নিজেকে নিজের কাছেই...
773
00:57:50,258 --> 00:57:51,426
তুচ্ছ মনে হবে।
774
00:58:02,729 --> 00:58:04,439
আমি কিন্তু তোমার
কাছে মাফ চাইনি, মনে রেখো!
775
00:58:14,700 --> 00:58:16,034
এসে পড়েছি!
776
00:58:23,417 --> 00:58:24,418
শোনো...
777
00:58:25,293 --> 00:58:27,713
কখনো দো দো'কে আঘাত করলে...
778
00:58:28,296 --> 00:58:30,841
আমি যাজক হয়ে...
779
00:58:33,260 --> 00:58:36,304
তোমাকে শাস্তি দেব, জং গ্যু-ওন।
780
00:58:40,559 --> 00:58:44,604
মদ খাওয়ার পর এরা সবাই এমন
ফালতু কথা শুরু করে কেন?
782
00:58:49,026 --> 00:58:51,028
আমার দো দো...
783
00:58:53,155 --> 00:58:55,115
যেন সবসময় সুখী থাকে।
784
00:58:58,577 --> 00:58:59,577
ওকে...
785
00:59:00,662 --> 00:59:02,789
সুখী হতেই হবে।
786
00:59:04,958 --> 00:59:06,001
চিন্তা করো না।
787
00:59:06,710 --> 00:59:08,045
ওর সুখের জন্য...
788
00:59:09,296 --> 00:59:11,006
আমার সবটুকু উজাড় করে দেব।
789
00:59:13,967 --> 00:59:15,802
কথা দিচ্ছো কিন্তু।
790
00:59:16,386 --> 00:59:19,014
কথা না রাখলে...
791
00:59:19,598 --> 00:59:21,224
তোমাকে নরকেও..
792
00:59:23,268 --> 00:59:24,811
ধাওয়া করব।
793
00:59:49,878 --> 00:59:51,421
- ভয় পেয়ে গিয়েছিলাম!
- স্যরি।
794
00:59:52,297 --> 00:59:55,092
দরজা দিয়ে ঢোকার মতো ধৈর্য ছিল না।
795
00:59:56,051 --> 01:00:00,680
জু স্যেওক-হুন মনে হয় তোমাকে
হিংসে করে, আমাকে না।
796
01:00:00,764 --> 01:00:01,973
আমাকে বেশ পছন্দ
করা শুরু করেছে।
797
01:00:08,522 --> 01:00:09,522
মদ খেয়েছ নাকি?
798
01:00:10,857 --> 01:00:11,900
না।
799
01:00:16,196 --> 01:00:17,489
অ্যালকোহলের গন্ধ পাচ্ছি।
800
01:00:22,035 --> 01:00:23,745
যখন মন ভালো থাকবে
শুধু তখনই খাবে।
801
01:00:24,412 --> 01:00:25,914
মনে দুঃখ থাকা অবস্থায় খেলে...
802
01:00:27,999 --> 01:00:29,501
কষ্টের পরিমাণ আরো বেড়ে যায়।
803
01:00:30,377 --> 01:00:31,753
বললাম তো খাইনি।
804
01:00:31,837 --> 01:00:32,837
তুমি খেয়েছ?
805
01:00:35,048 --> 01:00:36,049
চা খাবে?
806
01:00:36,133 --> 01:00:37,133
শিউর।
807
01:00:38,969 --> 01:00:40,178
অ্যালকোহলের গন্ধ বেরুচ্ছে?
808
01:01:04,703 --> 01:01:05,745
ছোট্ট একটা গিফট।
809
01:01:06,705 --> 01:01:08,081
খোলো।
810
01:01:51,416 --> 01:01:52,834
নিশ্চয়ই ওই মেয়েটার স্মৃতি...
811
01:01:53,501 --> 01:01:57,756
মন থেকে মুছে ফেলেছ কারণ স্মৃতিগুলো
তোমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল।
812
01:02:00,634 --> 01:02:08,308
ভাগ্যবিড়ম্বিত দু'জন মানুষের সময়ের ফেরে
কোনো না কোনোভাবে দেখা হবেই।
815
01:03:42,277 --> 01:03:43,611
আমি তোমাকে...
816
01:03:46,031 --> 01:03:47,032
মেরে ফেলেছিলাম!
817
01:04:10,376 --> 01:04:40,628
বাংলা সাবটাইটেলের সহিত এপিসোডটি
দেখার জন্য সবাইকে ধন্যবাদ।