1 00:00:12,080 --> 00:00:13,080 টিম। 2 00:00:14,200 --> 00:00:15,200 হ্যাঁ, স্যার। 3 00:00:15,200 --> 00:00:16,280 তিনজন উপরে যাও। 4 00:00:16,520 --> 00:00:17,440 এগোও। 5 00:00:17,680 --> 00:00:18,680 দুজন ওদিকে। 6 00:00:31,240 --> 00:00:32,240 স্যার। 7 00:00:32,600 --> 00:00:34,160 গাঁজা ছাড়া আর কিছু পাওয়া যায়নি। 8 00:00:34,760 --> 00:00:36,480 সবকটা চেকপোস্টকে জানাও। 9 00:00:37,320 --> 00:00:38,720 বশীরের যে ছবি আছে 10 00:00:39,120 --> 00:00:41,280 সেগুলো এক্ষুনি থানায় দাও। 11 00:00:41,560 --> 00:00:42,640 ঠিকাছে, স্যার। 12 00:00:46,120 --> 00:00:47,600 হারামজাদা! 13 00:00:49,240 --> 00:00:50,840 টের পেল কীভাবে? 14 00:00:52,840 --> 00:00:54,400 স্যার, একটা ল্যাপটপ পাওয়া গেছে। 15 00:01:02,400 --> 00:01:03,600 পাসওয়ার্ড দেওয়া, স্যার। 16 00:02:14,120 --> 00:02:16,160 -এশা। -হ্যাঁ, স্যার? 17 00:02:16,640 --> 00:02:17,840 কেমন আছো? 18 00:02:18,080 --> 00:02:19,400 ভাল আছি, স্যার। 19 00:02:21,320 --> 00:02:22,960 ল্যাপটপে কিছু পাওয়া গেল? 20 00:02:24,160 --> 00:02:26,360 স্যার আমরা চেষ্টা করছি তথ্য উদ্ধার করার। 21 00:02:26,400 --> 00:02:30,680 কিন্তু ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া ছিল, তাই কিছুটা সময় লাগবে। 22 00:02:30,720 --> 00:02:31,720 ও। 23 00:02:34,240 --> 00:02:35,240 আসুন। 24 00:02:35,280 --> 00:02:36,280 যাক। 25 00:02:36,680 --> 00:02:39,640 আমার ধারণা কিছুটা সঠিক হয়েছে এটা জেনে ভাল লাগছে। 26 00:02:41,560 --> 00:02:45,280 কিন্তু আরিয়ান স্যার যদি জানতে পারেন আপনি এর পেছনে 27 00:02:45,400 --> 00:02:46,800 তাহলে তো আমায় কেস থেকে সরিয়ে দেবে। 28 00:02:47,640 --> 00:02:48,720 আরিয়ান। 29 00:02:50,560 --> 00:02:53,800 সে নাকি প্রমাণ করার চেষ্টা করছে... 30 00:02:54,880 --> 00:02:59,440 যে আমি দুর্ঘটনার সময় মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম? 31 00:03:01,200 --> 00:03:03,960 উনি তো কেসটা চেপে দিতে চাইছেন, স্যার। 32 00:03:04,400 --> 00:03:05,520 তাই? 33 00:03:05,840 --> 00:03:06,840 হ্যাঁ। 34 00:03:07,760 --> 00:03:08,760 বেশ। 35 00:03:10,760 --> 00:03:14,840 আপনি কেরানীগঞ্জের যে জায়গাটার কথা আমাকে বলেছিলেন না? 36 00:03:15,160 --> 00:03:16,720 সেখানে তো আমি গিয়েছিলাম। 37 00:03:17,040 --> 00:03:18,960 কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। 38 00:03:19,240 --> 00:03:21,080 ওখানে শুধু একটা স্কুল আছে। 39 00:03:21,120 --> 00:03:23,960 আমার তেমন সন্দেহজনক কিছু মনে হয়নি। 40 00:03:24,840 --> 00:03:25,800 হুম। 41 00:03:26,320 --> 00:03:30,480 বিভাগ থেকে নাকি আমার বিদায় অনুষ্ঠানের আয়োজন হচ্ছে? 42 00:03:30,960 --> 00:03:32,960 আপনি কীভাবে জানলেন, স্যার? 43 00:03:34,320 --> 00:03:36,800 বিনা তারে আমার কাছে খবর আসে। 44 00:03:39,240 --> 00:03:40,720 আপনি কি যাবেন সেখানে? 45 00:03:40,880 --> 00:03:41,920 কেন যাব না? 46 00:03:42,520 --> 00:03:44,800 আমার বিদায় অনুষ্ঠান। আর আমিই যাব না? 47 00:03:47,000 --> 00:03:48,880 আপনি সত্যিই যাবেন, স্যার? 48 00:03:51,960 --> 00:03:55,080 "আমি যখন আমার চাওয়ার পেছনে ছুটি 49 00:03:56,320 --> 00:03:59,560 আমার দিন কাটে অস্বস্তিতে। 50 00:04:01,480 --> 00:04:03,960 যখন আমি স্থির বসে থাকি 51 00:04:04,920 --> 00:04:09,120 তখন আমার চাওয়াগুলো আমার কাছে চলে আসে। 52 00:04:10,040 --> 00:04:11,760 আমি বুঝে গেছি 53 00:04:12,120 --> 00:04:15,680 আমি যা চাই সেটাও আমারে চায়।" 54 00:04:16,720 --> 00:04:19,640 অপরাধী মাত্রই একজন শিল্পী। 55 00:04:20,240 --> 00:04:23,240 আর গোয়েন্দা হলেন সমালোচক। 56 00:04:24,080 --> 00:04:28,400 একজন সমালোচক শিল্পকর্মের ত্রুটিগুলো বের করেন। 57 00:04:28,640 --> 00:04:32,000 অপরাধ অসাধারণ হতে পারে। 58 00:04:32,080 --> 00:04:35,280 কিন্তু আমরা গোয়েন্দারা সমালোচকের মতো করেই 59 00:04:35,400 --> 00:04:38,640 তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। 60 00:04:39,080 --> 00:04:42,800 খন্দকার রুমি এদের মধ্যে একজন সেরা সমালোচক। 61 00:04:50,280 --> 00:04:51,200 ধন্যবাদ। 62 00:04:51,240 --> 00:04:52,160 স্যার। 63 00:04:52,200 --> 00:04:53,200 রুমি সাহেব। 64 00:04:53,320 --> 00:04:54,320 আসুন। 65 00:05:06,440 --> 00:05:09,320 -ধন্যবাদ, স্যার। -ওয়েলকাম। 66 00:05:11,960 --> 00:05:13,080 স্যার। 67 00:05:13,240 --> 00:05:14,960 এই ঘড়ি কথা বলে। 68 00:05:15,280 --> 00:05:18,440 আপনি যখন সময় জানতে চাইবেন, শুধু বললেই হবে। 69 00:05:27,600 --> 00:05:28,560 সময় কত? 70 00:05:28,560 --> 00:05:29,800 দুপুর আড়াইটে। 71 00:05:34,600 --> 00:05:35,760 তরিকুল। 72 00:05:36,480 --> 00:05:38,440 -এই, তরিকুল। -আজ্ঞে? 73 00:05:38,640 --> 00:05:39,800 বইগুলো নিয়ে নে। 74 00:05:40,520 --> 00:05:44,160 ব্লেজার আর সিআইবির জ্যাকেটটাও নিয়ে নিস। 75 00:05:44,200 --> 00:05:45,520 নিচ্ছি, ভাইয়া। 76 00:05:46,000 --> 00:05:46,920 আরেবাবা! 77 00:05:47,040 --> 00:05:48,400 প্রচুর উপহার দেখছি। 78 00:05:53,360 --> 00:05:55,400 এতগুলো দিন একসঙ্গে কাজ করলাম। 79 00:05:56,040 --> 00:05:57,680 খুব মিস করব তোমায়, রুমি। 80 00:05:57,800 --> 00:05:58,840 ধন্যবাদ, আরিয়ান। 81 00:05:59,560 --> 00:06:02,920 তাই একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি তোমার জন্য। 82 00:06:03,080 --> 00:06:04,600 কী উপহার? দাও। 83 00:06:05,040 --> 00:06:06,320 এত অস্থির হওয়ার কী আছে? 84 00:06:07,240 --> 00:06:08,600 ধৈর্য ধরো। 85 00:06:09,440 --> 00:06:12,240 উপহারটা নিজে খুলে তোমার হাতে দিচ্ছি। 86 00:06:17,000 --> 00:06:18,040 কই? 87 00:06:22,800 --> 00:06:23,960 এই যে। 88 00:06:25,120 --> 00:06:26,160 কী এটা? 89 00:06:26,320 --> 00:06:27,480 একটা মিনিয়েচার। 90 00:06:28,320 --> 00:06:29,760 সিআইবি অফিসারের পুতুল। 91 00:06:30,560 --> 00:06:33,640 ওর গায়ে একটা জ্যাকেট আছে, তাতে লেখা সিআইবি। 92 00:06:35,280 --> 00:06:36,680 সবচেয়ে মজার ব্যাপার হল... 93 00:06:37,200 --> 00:06:38,760 ওটার চোখে একটা চশমা আছে। 94 00:06:41,120 --> 00:06:42,240 কালো চশমা। 95 00:06:43,320 --> 00:06:44,440 অন্ধদের। 96 00:06:46,000 --> 00:06:47,320 আর হাতে আছে লাঠি। 97 00:06:47,880 --> 00:06:49,280 বন্দুকের পরিবর্তে। 98 00:06:50,520 --> 00:06:51,800 অন্ধদের লাঠি। 99 00:06:53,080 --> 00:06:56,360 এতদিন তো বন্দুক নিয়ে কতকিছু করলে। 100 00:06:57,200 --> 00:07:01,760 এবার শত্রুদের ধরাশায়ী করতে তো কিছু না কিছু লাগবেই। 101 00:07:02,080 --> 00:07:04,000 তাই বন্দুকের পরিবর্তে লাঠি। 102 00:07:04,240 --> 00:07:05,720 অন্ধদের লাঠি। 103 00:07:05,800 --> 00:07:07,800 কাজটা ঠিক হল না, স্যার। 104 00:07:07,880 --> 00:07:08,880 এশা। 105 00:07:09,960 --> 00:07:11,040 আরিয়ান। 106 00:07:11,640 --> 00:07:13,160 তোমার উপহার আমার খুব পছন্দ হয়েছে। 107 00:07:13,760 --> 00:07:15,760 এটাই বোধহয় আজকের সেরা উপহার। 108 00:07:16,360 --> 00:07:17,480 ধন্যবাদ। 109 00:07:24,640 --> 00:07:25,720 ওয়েলকাম। 110 00:07:51,320 --> 00:07:53,400 চাবি... চাবি... 111 00:08:30,560 --> 00:08:32,200 "খন্দকার রুমি" 112 00:09:02,520 --> 00:09:05,200 আমি আমার নানাবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। 113 00:09:05,560 --> 00:09:06,960 অদ্ভুত ব্যাপার। 114 00:09:07,120 --> 00:09:10,200 দরজার বাইরের নেমপ্লেটে লেখা, "স্নিগ্ধা"। 115 00:09:10,440 --> 00:09:11,600 কিন্তু কেন? 116 00:09:12,000 --> 00:09:15,160 আমি বিভ্রান্তভাবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। 117 00:10:46,880 --> 00:10:49,680 এই দুটোর ভেতর একটা যোগাযোগের ব্যবস্থা করো-- 118 00:10:50,760 --> 00:10:52,320 তোমার আসতে এত দেরি হয় কেন? 119 00:10:52,440 --> 00:10:53,520 সরি, স্যার? 120 00:10:53,880 --> 00:10:55,760 টেবিলে কিছু ফাইল রাখা। দেখে জানাও। 121 00:10:55,800 --> 00:10:56,760 ওকে, স্যার। 122 00:10:56,840 --> 00:10:58,160 বশীর কোথায় আছে জানা গেল? 123 00:10:58,600 --> 00:10:59,920 এখনও যায়নি, স্যার। 124 00:11:01,680 --> 00:11:03,480 -এখানে-- -ল্যাপটপের তথ্য পাওয়া গেছে? 125 00:11:03,560 --> 00:11:04,560 এখনও যায়নি। 126 00:11:04,880 --> 00:11:05,880 যাবে নিশ্চয়ই। 127 00:11:05,960 --> 00:11:08,000 -অগ্রগতি জানাও। -ওকে, স্যার। 128 00:11:19,320 --> 00:11:20,960 (অস্পষ্ট) 129 00:11:42,760 --> 00:11:44,680 আমার মনে হচ্ছে আপনার স্বপ্নে দেখা... 130 00:11:44,720 --> 00:11:47,000 ...ধোঁয়ার অর্থ নেশা। 131 00:11:47,080 --> 00:11:50,400 এই কেসের সঙ্গে জড়িত কেউ না কেউ নেশায় আসক্ত ছিল। 132 00:11:50,840 --> 00:11:51,880 কে সেটা? 133 00:11:52,680 --> 00:11:54,400 মৃত ব্যক্তি না আততায়ী? 134 00:11:55,080 --> 00:11:56,600 আততায়ী হতে পারে, স্যার। 135 00:11:58,720 --> 00:11:59,760 এশা। 136 00:12:01,160 --> 00:12:03,520 আমার স্বপ্নগুলো আসলে ধাঁধার মতো। 137 00:12:04,440 --> 00:12:08,160 একশো শতাংশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারবে না। 138 00:12:09,000 --> 00:12:11,720 তবে তোমার অনুমানটা আমার পছন্দ হয়েছে। 139 00:12:12,440 --> 00:12:13,880 তুমি বরং এক কাজ করো। 140 00:12:14,480 --> 00:12:18,360 প্রথমে মৃতের তদন্ত করো। 141 00:12:18,480 --> 00:12:22,400 এবং নিশ্চিত হও যে নেহা সত্যি মাদকাসক্ত ছিল কিনা। 142 00:12:23,080 --> 00:12:25,720 তবে একটা হিসেব আমি কোনওভাবেই মেলাতে পারছি না। 143 00:12:26,160 --> 00:12:28,600 -স্বপ্নে তো একটা বাড়ি দেখলাম। -হুম? 144 00:12:29,680 --> 00:12:31,040 সেটা আমার নানার বাড়ি। 145 00:12:32,800 --> 00:12:35,320 -মানে, আমার বর্তমান বাড়ি। -হুম। 146 00:12:35,520 --> 00:12:39,120 তুমি নিশ্চয়ই খেয়াল করেছ। 147 00:12:39,720 --> 00:12:41,720 গেটের বাইরের নেমপ্লেটে আমার নানির নাম লেখা। 148 00:12:42,680 --> 00:12:44,040 -হ্যাঁ, স্যার। -"আয়েশা"। 149 00:12:44,320 --> 00:12:46,200 কিন্তু স্বপ্নের ওই বাড়িটার... 150 00:12:46,840 --> 00:12:49,680 নেমপ্লেটে লেখা আছে "স্নিগ্ধা"। 151 00:12:50,920 --> 00:12:56,960 আর ওই বাড়ির দেওয়ালে কাদের ছবি টাঙানো আছে? 152 00:12:57,200 --> 00:12:59,080 আরেকটা অদ্ভুত ব্যাপার আছে। 153 00:13:00,160 --> 00:13:02,080 একটা ছবিতে... 154 00:13:02,840 --> 00:13:05,240 আমি স্পষ্ট আমার মায়ের মুখ দেখতে পেয়েছি। 155 00:13:06,240 --> 00:13:07,640 সেটা কী করে সম্ভব? 156 00:13:16,160 --> 00:13:17,840 তুমি আজ অফিস যাবে না? 157 00:13:18,120 --> 00:13:20,200 না, স্যার। আজকে ছুটি নিয়েছি। 158 00:13:20,280 --> 00:13:21,200 ও। 159 00:13:21,280 --> 00:13:23,400 বলুন তো আজ আমি কী পরেছি। 160 00:13:24,920 --> 00:13:26,160 কীভাবে বলব? 161 00:13:26,560 --> 00:13:28,440 আমি তো তোমাকে দেখতে পাছি না। 162 00:13:28,680 --> 00:13:30,120 আপনার পছন্দ তো শাড়ি? 163 00:13:30,200 --> 00:13:31,280 শাড়ি? 164 00:13:32,920 --> 00:13:35,520 এবার না দেখতে পেলেও আমি বলতে পারি... 165 00:13:36,720 --> 00:13:38,080 তোমায় খুব সুন্দর লাগছে। 166 00:13:39,800 --> 00:13:40,800 ধন্যবাদ, স্যার। 167 00:13:43,480 --> 00:13:45,880 ভাইয়া, নম্বর বন্ধ বলছে। 168 00:13:49,320 --> 00:13:50,360 কেটে দে। 169 00:13:51,160 --> 00:13:53,000 -তরিকুল। -ভাইয়া? 170 00:13:56,400 --> 00:13:58,720 এখান থেকে আমরা তাহলে কী বুঝলাম? 171 00:13:59,000 --> 00:14:02,840 বুঝলাম, আপনার আত্মীয়দের মধ্যে কেউ কেউ মারা গেছে। 172 00:14:02,880 --> 00:14:05,040 -কারও কারও নম্বর বন্ধ। -হুম। 173 00:14:05,080 --> 00:14:06,840 এবং বেশিরভাগই আপনাকে চেনে না। 174 00:14:06,920 --> 00:14:07,920 ভাল। 175 00:14:08,360 --> 00:14:09,360 খুব ভাল। 176 00:14:09,960 --> 00:14:11,680 চিনবে কী করে বল। 177 00:14:11,880 --> 00:14:15,040 এত বছর হয়ে গেল কারুর সঙ্গে যোগাযোগ নেই। 178 00:14:15,400 --> 00:14:17,840 চিনতে না পারারই তো কথা। তাই না? 179 00:14:17,960 --> 00:14:18,960 ভাইয়া। 180 00:14:19,520 --> 00:14:22,240 আপনি তো আত্মীয়দের সঙ্গে তেমন মেশেননি। 181 00:14:22,520 --> 00:14:24,120 আম্মাজানও একরকম ছিল। 182 00:14:24,200 --> 00:14:26,120 এখন হঠাৎ করে তাদের খুঁজছেন কেন? 183 00:14:26,280 --> 00:14:29,400 আম্মাজানের নোটবুক খুঁজে বের করতে জীবন বেরিয়ে গেছে। 184 00:14:36,800 --> 00:14:41,520 আমার স্বপ্নের বাড়ির দেওয়ালে যে ছবিগুলো টাঙানো ছিল... 185 00:14:42,440 --> 00:14:44,000 সেগুলো একটা পরিবারের। 186 00:14:44,160 --> 00:14:47,800 তার ভেতর থেকে আমি আমার মায়ের মুখটা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। 187 00:14:48,480 --> 00:14:50,640 অন্য ছবিগুলো অস্পষ্ট ছিল। 188 00:14:50,840 --> 00:14:53,480 কেনই বা আমি আমার মায়ের মুখটা দেখতে পেলাম? 189 00:14:53,800 --> 00:14:56,920 বাবার সঙ্গে আমার মায়ের ডিভোর্স হওয়ার পর... 190 00:14:57,200 --> 00:15:00,080 মা সমস্ত আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। 191 00:15:00,760 --> 00:15:03,520 তারপর থেকে আমারও আর কোনওদিন ইচ্ছে হয়নি... 192 00:15:04,320 --> 00:15:06,240 তাদের সঙ্গে যোগাযোগ রাখার। 193 00:15:07,400 --> 00:15:10,040 কিন্তু এখন যোগাযোগ করতে ইচ্ছে করে। 194 00:15:11,960 --> 00:15:14,280 বাবার কথা জানতে খুব ইচ্ছে করে। 195 00:15:16,400 --> 00:15:17,440 ভাইয়া। 196 00:15:18,320 --> 00:15:19,840 নীলা আন্টির ছেলে ফোন করেছে। 197 00:15:19,960 --> 00:15:21,800 তার সঙ্গে সকালে কথা বলেছিলাম। 198 00:15:21,880 --> 00:15:23,000 দে। 199 00:15:27,840 --> 00:15:28,960 হ্যালো। 200 00:15:29,480 --> 00:15:31,320 -হ্যালো। -আমি রুমি। 201 00:15:32,120 --> 00:15:35,000 আমার ছোটভাই আজ সকালে আপনাকে ফোন করেছিল। 202 00:15:35,040 --> 00:15:37,400 হ্যাঁ, তরিকুল নামে একজন ফোন করেছিল। 203 00:15:37,560 --> 00:15:39,440 আমি আম্মার সঙ্গে কথা বলেছি। 204 00:15:39,520 --> 00:15:41,160 তিনি আপনাকে চিনতে পেরেছেন। 205 00:15:41,360 --> 00:15:44,640 আমার আম্মা আর আপনার আম্মা নাকি একসময় খুব ভাল বন্ধু ছিল? 206 00:15:44,680 --> 00:15:48,800 হ্যাঁ, ওনারা একসঙ্গে কলকাতায় চাকরি করতেন। 207 00:15:48,840 --> 00:15:51,280 আম্মা আপনার দুর্ঘটনার কথা শুনে খুব কষ্ট পেয়েছেন। 208 00:15:51,520 --> 00:15:53,680 উনি আমেরিকা গেছেন আমার বোনের বাড়িতে বেড়াতে। 209 00:15:53,800 --> 00:15:55,400 সপ্তাহখানেক পরে দেশে ফিরবেন। 210 00:15:55,640 --> 00:15:57,800 বলেছেন দেশে ফিরেই আপনার সঙ্গে দেখা করবেন। 211 00:15:57,920 --> 00:16:03,080 উনি দেশে ফিরলে আমায় একবার ফোন করে জানাবেন। 212 00:16:03,160 --> 00:16:05,520 অবশ্যই। ভাল থাকবেন। 213 00:16:05,880 --> 00:16:06,960 ধন্যবাদ। 214 00:16:09,120 --> 00:16:10,160 ভাইয়া। 215 00:16:11,480 --> 00:16:14,800 আম্মাজান যে ভারতে থাকত সেটা তো আগে জানতাম না। 216 00:16:14,880 --> 00:16:19,880 আমার মা চাকরির জন্য তিন বছর কলকাতায় ছিলেন। 217 00:16:21,080 --> 00:16:23,080 সেখানে আমার বাবার সঙ্গে পরিচয়। 218 00:16:23,600 --> 00:16:25,280 প্রেম। বিয়ে। 219 00:16:25,480 --> 00:16:28,320 আমার বাবা ছিলেন একজন ভারতীয়। 220 00:16:29,320 --> 00:16:32,920 নেহার সঙ্গে আমার ঝগড়ার প্রধান কারণ ছিল... 221 00:16:33,240 --> 00:16:34,520 তার নেশা। 222 00:16:35,320 --> 00:16:37,520 সে কি কখনও রিহ্যাবে ছিল? 223 00:16:37,560 --> 00:16:39,520 সে সুযোগ আমি পাইনি। 224 00:16:40,320 --> 00:16:45,000 ওর নেশার ব্যাপারটা ও সুন্দরভাবে আমার থেকে লুকিয়ে রেখেছিল। 225 00:16:45,240 --> 00:16:47,040 তিনমাস আগে আমি... 226 00:16:47,120 --> 00:16:49,520 ...অর্ণবের কাছ থেকে ব্যাপারটা জানতে পারি। 227 00:16:49,880 --> 00:16:50,920 অর্ণব কে? 228 00:16:51,040 --> 00:16:52,080 নেহার বন্ধু। 229 00:16:52,240 --> 00:16:53,440 ভাল ছেলে। 230 00:16:53,480 --> 00:16:55,280 নেহাকে পছন্দও করত। 231 00:16:56,640 --> 00:16:57,920 কিন্তু নেহা... 232 00:16:58,720 --> 00:17:00,760 নিজের সর্বনাশ করল। 233 00:17:02,040 --> 00:17:04,720 সজীব নামে একজনের সঙ্গে প্রেম করে। 234 00:17:05,360 --> 00:17:08,120 সেই ওকে মাদকাসক্ত করে। 235 00:17:08,680 --> 00:17:10,680 সজীব, নেহা, অর্ণব... 236 00:17:10,760 --> 00:17:12,640 এরা কি একই বিশ্ববিদ্যালয়ে পড়ত? 237 00:17:13,080 --> 00:17:14,080 হ্যাঁ। 238 00:17:15,960 --> 00:17:20,000 অর্ণব আর নেহা একই ক্লাসে পড়ত। 239 00:17:20,040 --> 00:17:23,120 সজীব ছিল ওদের চেয়ে এক বছরের বড়। 240 00:17:23,920 --> 00:17:25,200 যেভাবে পারেন... 241 00:17:26,760 --> 00:17:28,600 বশীরকে খুঁজে বের করুন। 242 00:17:28,960 --> 00:17:31,040 আমার কেন যেন মনে হচ্ছে... 243 00:17:31,400 --> 00:17:33,240 এই খুনের সঙ্গে ও জড়িত। 244 00:17:35,080 --> 00:17:37,520 কোনও না কোনওভাবে। 245 00:17:40,760 --> 00:17:43,680 -আমরা কি ঠিক জায়গায় এসেছি? -হ্যাঁ, ভাইয়া। 246 00:17:43,960 --> 00:17:46,040 সব জায়গায় বশীর আখতারের পোস্টার লাগানো। 247 00:17:54,000 --> 00:17:56,880 কাকা। বশীর স্যারের সঙ্গে দেখা করা যাবে? 248 00:17:56,960 --> 00:17:58,200 স্যার নেই। যান। 249 00:17:58,280 --> 00:17:59,400 কখন আসবেন? 250 00:17:59,480 --> 00:18:01,120 বললাম তো, নেই। 251 00:18:01,160 --> 00:18:03,560 আর স্যারের সঙ্গে আপনার কীসের দরকার? 252 00:18:03,600 --> 00:18:06,480 ভাইজান, আমার কথাটা শুনবেন? 253 00:18:09,160 --> 00:18:10,440 আমি অন্ধমানুষ। 254 00:18:11,800 --> 00:18:13,560 সার অধমের জান বাঁচিয়েছেন। 255 00:18:13,640 --> 00:18:15,320 চক্ষু দুটো তো গেছে। 256 00:18:15,440 --> 00:18:16,680 জানটাও যেত। 257 00:18:17,080 --> 00:18:20,840 হাসপাতালে যেতে না পারলে প্রাণপাখি বেরিয়েই যেত। 258 00:18:21,040 --> 00:18:23,520 চিকিৎসার সব খরচাপানি দিয়েছে সার। 259 00:18:23,600 --> 00:18:24,960 সার মনিষ্যি নয়। 260 00:18:25,160 --> 00:18:26,320 ফেরেস্তা। 261 00:18:26,640 --> 00:18:27,800 আরে, ভাইজান। 262 00:18:28,040 --> 00:18:31,600 আপনার কথায় বুঝলাম, আপনি আমার দেশ, বরিশালের মানুষ। 263 00:18:31,640 --> 00:18:33,160 আপনার ঘর কই বলুন দেখি? 264 00:18:33,240 --> 00:18:34,880 গৌরনদী। 265 00:18:34,920 --> 00:18:37,960 আমি যে আপনার পড়শি হই। আমার ঘর আগৈলঝাড়া। 266 00:18:38,120 --> 00:18:40,080 আমাদের ঘর তো পাশাপাশি। 267 00:18:40,160 --> 00:18:42,240 মাঝখানে শুধু একহাতি খাল একখানা। 268 00:18:42,320 --> 00:18:44,840 আপনি হলেন গিয়ে আমার দেশওয়ালি। 269 00:18:44,920 --> 00:18:45,880 পরিচয় নেই। 270 00:18:45,960 --> 00:18:49,120 ভাইজান দেখছি অধমকে ভাই বলে স্বীকার করেছেন। 271 00:18:49,280 --> 00:18:51,120 এটা খুব ভাল ঠেকছে। 272 00:18:51,240 --> 00:18:54,600 আপনার কাছে একটা আর্জি আছে। একটু দেখেশুনে দেবেন। 273 00:18:55,000 --> 00:18:59,280 কী আর্জি? ধরে সব বলে ফেলুন দেখি। 274 00:18:59,640 --> 00:19:02,520 ওই যে বললাম না। 275 00:19:02,840 --> 00:19:06,440 সার চিকিৎসা দিয়ে এ অধমকে জান দিয়েছেন। 276 00:19:06,680 --> 00:19:12,600 তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওনার পায়ের ধুলো নিতে এসেছি। 277 00:19:12,680 --> 00:19:14,120 ওনাকে একটা ধন্যবাদ দেব। 278 00:19:14,240 --> 00:19:16,560 আমাকে একবার ওনার দর্শন করিয়ে দিন। 279 00:19:16,600 --> 00:19:19,520 এতবার বলতে আছে? আপনি আমার দেশের মানুষ। 280 00:19:19,600 --> 00:19:22,720 বললাম না, স্যার তিন-চারদিন অফিস আসছে না। 281 00:19:22,760 --> 00:19:24,520 ফোন বন্ধ। 282 00:19:24,560 --> 00:19:27,640 আপনি বরং নম্বরটা দিয়ে যান। 283 00:19:27,680 --> 00:19:29,200 যোগাযোগ হলেই 284 00:19:29,320 --> 00:19:32,280 আপনাকে ফোন দিয়ে ডেকে নেব, পেন্নাম নিয়ে যাবেন। 285 00:19:32,360 --> 00:19:33,360 ও! 286 00:19:33,520 --> 00:19:35,360 আরেকটা কথা, ভাইজান। 287 00:19:35,600 --> 00:19:40,520 স্যারের ভাতিজা মরে গেছে জানেন? 288 00:19:40,600 --> 00:19:41,920 খবরটা শোনার পর 289 00:19:42,000 --> 00:19:43,560 মনে বড় কষ্ট পেয়েছি। 290 00:19:43,640 --> 00:19:46,160 সে কষ্ট আমারও লাগছে। 291 00:19:46,160 --> 00:19:47,480 শুনেছি খুন হয়েছে। 292 00:19:47,800 --> 00:19:50,440 মধ্যে মধ্যে স্যারের সঙ্গে দেখা করতে আসত। 293 00:19:50,480 --> 00:19:53,240 ঘরে বসে গল্পগুজব করত। 294 00:19:53,320 --> 00:19:57,160 শেষদিন সঙ্গে করে একটা ছ্যামড়া এনেছিল। 295 00:19:57,880 --> 00:20:00,000 ব্যাপারটা ভাল ঠেকেনি। 296 00:20:00,040 --> 00:20:00,720 কেন? 297 00:20:00,840 --> 00:20:04,280 বিদেশী রকম-সকম কি এখানে চলে? 298 00:20:04,320 --> 00:20:06,600 সে দেখি কাটা কাটা জামা। 299 00:20:06,680 --> 00:20:08,320 হাঁটুর উপর প্যান্টুল। 300 00:20:08,440 --> 00:20:10,320 কীরম যেন সব। 301 00:20:10,440 --> 00:20:11,680 মোটে ভাল ঠেকে না। 302 00:20:11,720 --> 00:20:14,400 উগ্র ঢঙের জামাকাপড়। 303 00:20:14,560 --> 00:20:16,840 নেশাপানিও করত মনে হয়। 304 00:20:18,840 --> 00:20:21,000 নেহার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? 305 00:20:24,880 --> 00:20:27,080 হ্যাঁ? আজ্ঞে? 306 00:20:27,200 --> 00:20:29,880 নেহার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? 307 00:20:31,680 --> 00:20:34,120 নেহা আর আমি খুব ভাল বন্ধু ছিলাম। 308 00:20:34,320 --> 00:20:35,760 শুধুই ভাল বন্ধু? 309 00:20:37,680 --> 00:20:39,400 তুমি ওকে পছন্দ করতে না? 310 00:20:40,440 --> 00:20:43,360 আসলে নেহার সঙ্গে আমার যেভাবে পরিচয় হয়েছিল... 311 00:20:44,360 --> 00:20:47,000 আমার ওর প্রেমে না পড়ে কোনও উপায় ছিল না। 312 00:20:47,480 --> 00:20:49,720 সময়টা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ। 313 00:21:02,120 --> 00:21:04,840 (গান গাইছে) 314 00:21:10,800 --> 00:21:11,920 -হ্যাঁ? -এই! 315 00:21:12,280 --> 00:21:13,440 কে রে তুই? 316 00:21:13,920 --> 00:21:14,880 হারামি! 317 00:21:15,800 --> 00:21:17,960 কী দেখছিলি? 318 00:21:18,040 --> 00:21:19,600 কিছু দেখিনি। 319 00:21:21,040 --> 00:21:22,160 কী দেখছিলি? 320 00:21:22,440 --> 00:21:24,600 মহলা দেখছিলাম-- 321 00:21:24,640 --> 00:21:27,120 মেয়েদের বিরক্ত করিস, না? 322 00:21:27,720 --> 00:21:28,880 করিস তো? 323 00:21:28,920 --> 00:21:30,280 হারামজাদা কোথাকার! 324 00:21:31,280 --> 00:21:32,800 -এই! -আমি তো কিছু করিনি। 325 00:21:32,840 --> 00:21:34,280 -তুই কোন ইয়ার? -চল তো। 326 00:21:34,560 --> 00:21:36,920 -কোন ইয়ার? -ফ-ফার্স্ট ইয়ার... 327 00:21:37,320 --> 00:21:40,240 ফার্স্ট ইয়ারেই শুরু করে দিয়েছ না? 328 00:21:40,360 --> 00:21:42,360 -ঘরে নিয়ে আয় একে। -ন-না! 329 00:21:42,400 --> 00:21:44,400 -তোকে আজ এমন র‍্যাগ দেব... -না! 330 00:21:44,440 --> 00:21:45,440 -সিধে হয়ে যাবি। -এই! 331 00:21:45,600 --> 00:21:47,760 -কী হচ্ছে এখানে? -না, না... 332 00:21:47,840 --> 00:21:48,840 ওকে ছাড়ুন! 333 00:21:48,880 --> 00:21:50,840 মিথ্যে অপবাদ কেন দিচ্ছেন ওর নামে? 334 00:21:52,640 --> 00:21:54,040 নিয়ে আয় ওকে ঘরে! 335 00:21:54,080 --> 00:21:55,320 না! না! 336 00:21:55,600 --> 00:21:57,600 -আমি যাব না। -ওকে ছাড়ুন! 337 00:21:57,680 --> 00:21:59,720 নইলে এক্ষুনি প্রোক্টরের অফিসে যাব। 338 00:22:01,640 --> 00:22:02,640 আচ্ছা, ছেড়ে দিলাম। 339 00:22:04,200 --> 00:22:05,200 এই, ছাড়। 340 00:22:05,680 --> 00:22:06,600 ছেড়ে দিয়েছি। 341 00:22:18,000 --> 00:22:19,240 তুমি ঠিকাছ? 342 00:22:22,600 --> 00:22:23,600 হুম? 343 00:22:24,400 --> 00:22:27,920 ভাইয়া, ওই লোকের দেশের ভাষা এত ভাল পারলেন কীভাবে? 344 00:22:28,360 --> 00:22:30,040 আমি তো জানতাম, আপনার বাড়ি রাজবাড়ি। 345 00:22:33,840 --> 00:22:35,040 তরিকুল। 346 00:22:35,440 --> 00:22:38,480 আমি অনেক কিছুই জানি যেটা তুমি জানো না। 347 00:22:38,720 --> 00:22:41,960 সারাজীবন আমি অভিনয় দিয়ে মানুষের পেটের কথা বের করেছি। 348 00:22:42,280 --> 00:22:46,080 অভিনয়ের জন্য চোখ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 349 00:22:47,840 --> 00:22:52,360 একজন অভিনেতা তার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে যত ভালই অভিনয় করুক। 350 00:22:53,520 --> 00:22:55,880 তার চোখ দুটো যদি অভিনয় না করে... 351 00:22:56,720 --> 00:22:57,840 কোনও লাভ নেই। 352 00:22:59,640 --> 00:23:01,800 আর আমি আমার সেই দুটো চোখ হারিয়েছি। 353 00:23:05,400 --> 00:23:07,600 এখন থেকে তুমিই আমার চোখ। 354 00:23:07,960 --> 00:23:10,760 তাই অভিনয় শেখা তোমার জন্য খুব জরুরি। 355 00:23:11,480 --> 00:23:14,520 কি? বোঝা গেছে ব্যাপারটা? 356 00:23:14,680 --> 00:23:15,680 হুম? 357 00:23:15,720 --> 00:23:17,240 হ্যাঁ, ভাইয়া। বুঝেছি। 358 00:24:18,480 --> 00:24:20,080 -তরিকুল। -হ্যাঁ, ভাইয়া? 359 00:24:20,160 --> 00:24:21,200 হুইস্কি দে। 360 00:24:21,280 --> 00:24:22,360 এখনই খাবেন? 361 00:24:23,280 --> 00:24:24,520 দিতে বলছি দে। 362 00:24:49,080 --> 00:24:50,080 ভাইয়া। 363 00:24:52,040 --> 00:24:53,560 তুই যা, কাজ কর। 364 00:24:53,840 --> 00:24:54,800 ঠিকাছে।