1
00:00:29,000 --> 00:00:36,900
EVIL DOES NOT EXISTS
2
00:00:41,000 --> 00:01:01,000
অনুবাদ ও সম্পাদনায়
❝ শান্ত কুমার দাস ❞
3
00:01:03,024 --> 00:01:23,024
🦌 ⭐ ⭐ এটি আমার ❝১৯৮তম❞ পূর্ণাঙ্গ বাংলা সাবটাইটেল ⭐ ⭐ 🦌
4
00:10:21,960 --> 00:10:22,960
তাকুমি!
5
00:10:29,840 --> 00:10:31,500
- স্যরি, দেরি হয়ে গেলো!
- সমস্যা নেই।
6
00:10:31,880 --> 00:10:32,880
লাঞ্চ টাইমে ভিড় ছিলো।
7
00:10:33,090 --> 00:10:34,750
ভিড় থাকা তো ভালো।
8
00:10:35,250 --> 00:10:37,170
- এগুলো ভরা হয়েছে?
- হ্যাঁ।
9
00:12:24,340 --> 00:12:25,380
সে কাছাকাছি ছিলো?
10
00:12:25,550 --> 00:12:29,840
না, শুনেছি তারা কুরিহারাতে
গেছে শিকার করতে।
11
00:12:30,050 --> 00:12:31,840
তাহলে তো অনেক দূরে।
12
00:13:34,460 --> 00:13:35,750
কাযুয়ো।
13
00:13:41,670 --> 00:13:43,090
বুনো ওয়াসাবি।
14
00:13:43,300 --> 00:13:44,380
বুনো ওয়াসাবি ...
15
00:14:05,920 --> 00:14:07,170
কড়া ফ্লেভার আছে।
16
00:14:07,840 --> 00:14:12,130
স্থানীয়রা সোবা নুডলসের সাথে এটা
খায়। উডোন নুডলসের সাথেও খায়।
17
00:14:12,460 --> 00:14:16,340
আমাদের খাবারের যেকোনো একটা
পদে এটা দিয়ে রান্না করে দেখবো।
18
00:14:17,340 --> 00:14:20,460
তুমি এগুলো তোলো।
আমি জল নিয়ে রাখছি।
19
00:14:20,630 --> 00:14:21,750
ধন্যবাদ।
20
00:15:01,590 --> 00:15:02,790
কাযুয়ো!
21
00:15:04,250 --> 00:15:07,340
দুঃখিত, আমি আমার
মেয়েকে আনতে ভুলে গেছি।
22
00:15:07,630 --> 00:15:12,290
ব্যাপার না। আজ
রাত ৭টায় দেখা হচ্ছে!
23
00:15:13,170 --> 00:15:14,170
কীসের জন্য?
24
00:15:14,340 --> 00:15:17,040
ক্যাম্পিংয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে।
25
00:15:17,340 --> 00:15:20,290
প্রায় ভুলেই গিয়েছিল! আসি তাহলে।
26
00:15:21,750 --> 00:15:24,380
তাকুমি, খুবই ভুলো মন তোমার!
27
00:15:24,880 --> 00:15:26,460
স্যরি।
28
00:15:27,000 --> 00:15:28,540
বাই!
29
00:16:10,250 --> 00:16:13,460
গ্রিন লাইট, রেড লাইট।
30
00:16:21,210 --> 00:16:22,960
স্যরি, দেরি করে ফেলেছি।
31
00:16:23,500 --> 00:16:24,250
হানা কোথায়?
32
00:16:24,380 --> 00:16:27,170
ও বললো ওকে নিতে আসার কথা
আপনি ভুলে গেছেন, তাই হেঁটে চলে গেছে।
33
00:16:27,250 --> 00:16:29,420
গ্রিন লাইট, রেড লাইট।
34
00:16:29,800 --> 00:16:31,210
বিষয়টার জন্য দুঃখিত।
35
00:16:41,050 --> 00:16:42,710
সরবেন একটু, আমি গাড়ি পেছনে নিচ্ছি।
36
00:16:50,300 --> 00:16:52,920
এই, রাস্তা থেকে সরো।
37
00:16:54,380 --> 00:16:56,460
গাড়ি আসছে।
38
00:20:14,880 --> 00:20:16,670
তোমার ব্যাগ কোথায়, হানা?
39
00:20:17,000 --> 00:20:18,340
স্কুলে রেখে এসেছি।
40
00:20:18,590 --> 00:20:19,630
আচ্ছা!
41
00:20:20,630 --> 00:20:21,670
ওক।
42
00:20:25,050 --> 00:20:26,290
পাইন।
43
00:20:26,750 --> 00:20:28,380
ওটা লার্চ গাছ।
44
00:20:28,550 --> 00:20:29,790
তাই?
45
00:20:30,380 --> 00:20:35,250
লার্চ গাছের বাকল কালো হয়।
পাইনের বাকল হয় লাল।
46
00:20:37,800 --> 00:20:39,090
ওটা কী গাছ?
47
00:20:40,460 --> 00:20:42,250
পাহাড়ি চেরি।
48
00:20:42,500 --> 00:20:43,790
পাহাড়ি চেরি?
49
00:20:44,090 --> 00:20:45,750
এটা ছোট।
50
00:20:46,750 --> 00:20:49,340
ওখানে বড় একটা আছে।
51
00:20:50,250 --> 00:20:51,460
ওক।
52
00:20:52,050 --> 00:20:53,170
ঠিক হয়েছে।
53
00:20:53,420 --> 00:20:54,630
ডগউড।
54
00:20:59,250 --> 00:21:00,250
ওইটা?
55
00:21:00,420 --> 00:21:01,630
পাইন!
56
00:21:01,750 --> 00:21:03,130
সঠিক।
57
00:21:05,300 --> 00:21:08,090
লাল হলে পাইন, কালো হলে লার্চ।
58
00:21:08,590 --> 00:21:09,590
হুম।
59
00:21:11,050 --> 00:21:12,290
এটা ...
60
00:21:12,500 --> 00:21:16,420
ধরে না। এটা সাইবেরিয় জিনসেং।
61
00:21:18,210 --> 00:21:19,920
গায়ে কাঁটা আছে।
62
00:21:20,920 --> 00:21:23,170
হরিণও এর ফল খায় না।
63
00:21:23,460 --> 00:21:24,960
খেতে কি সুস্বাদু?
64
00:21:25,460 --> 00:21:29,090
সরাসরি খাওয়া একটু কষ্টকর।
65
00:21:29,750 --> 00:21:33,170
তবে এগুলো দিয়ে ওয়াইন তৈরি করা যায়।
66
00:21:34,090 --> 00:21:35,840
তাহলে এটা তোমার জন্য না।
67
00:21:44,380 --> 00:21:45,840
হরিণের দাঁতের দাগ।
68
00:21:51,050 --> 00:21:52,710
রেডভেইন ম্যাপল?
69
00:21:55,630 --> 00:21:56,670
হুম।
70
00:21:57,300 --> 00:22:00,340
এখানে আর এখানে দেখেছো?
71
00:22:04,090 --> 00:22:06,880
দেখতে শসার মতো।
সুস্বাদু হবে নিশ্চয়ই।
72
00:22:13,840 --> 00:22:16,340
দেখো, হরিণের যাওয়ার চিহ্ন।
73
00:22:36,090 --> 00:22:37,710
হরিণ শাবক।
74
00:22:39,170 --> 00:22:40,500
পেটে গুলি লেগেছিলো।
75
00:22:42,130 --> 00:22:44,250
কিন্তু সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়নি।
76
00:23:24,920 --> 00:23:26,710
তারা এখানে এসে জল পান করে।
77
00:24:01,210 --> 00:24:02,750
সুরুগা সেনসেইয়ের এটা পছন্দ হবে।
78
00:24:02,960 --> 00:24:04,540
ওয়াও।
79
00:25:01,460 --> 00:25:03,500
দুদিন পরে? এত দ্রুত!
80
00:25:03,710 --> 00:25:07,460
হঠাৎ গতকাল কোত্থেকে যেন তাদের উদয় হলো।
81
00:25:08,300 --> 00:25:10,340
তারা বেশি লোক চায় না।
82
00:25:11,300 --> 00:25:14,630
বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে যদিও।
83
00:25:15,130 --> 00:25:16,920
লোকগুলো কেমন?
84
00:25:17,130 --> 00:25:22,170
যে ভদ্রমহিলা আমার কাছে
এসেছিলেন তাকে ভালোই মনে হয়েছে।
85
00:25:23,960 --> 00:25:27,210
কোম্পানিটা মূলত একটা ট্যালেন্ট এজেন্সি।
86
00:25:28,210 --> 00:25:30,460
তো তাদের আর্টিস্টরা কি সব ছুটিতে?
87
00:25:30,710 --> 00:25:34,840
আমার মনে হয় কোম্পানিটা মহামারীর
সরকারি আর্থিক সাহায্য পেতে চায়।
88
00:25:35,000 --> 00:25:36,290
আর্থিক সাহায্য?
89
00:25:36,460 --> 00:25:41,630
আজকাল, একটা প্রজেক্ট প্ল্যান
সাবমিট করলেও টাকাটা পাওয়া যায়।
90
00:25:42,500 --> 00:25:45,880
আচ্ছা, আগে দেখা যাক তারা কী বলে।
91
00:25:46,920 --> 00:25:49,460
এটা কেবলই লোক দেখানো।
92
00:25:50,170 --> 00:25:53,790
কোনো অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াবে না, তাৎসু।
93
00:25:57,000 --> 00:25:59,340
ওয়াসাবির জন্য ধন্যবাদ।
94
00:25:59,420 --> 00:26:00,750
না, কোনো ব্যাপার না।
95
00:26:01,050 --> 00:26:05,040
এটা আমাদের মৌসুমি খাবারে ব্যবহার করবো।
96
00:26:05,250 --> 00:26:06,250
বেশ।
97
00:26:07,300 --> 00:26:09,340
- শিগগিরই করবো।
- হুম।
98
00:26:09,880 --> 00:26:10,880
নতুন পদ?
99
00:26:11,210 --> 00:26:13,540
হ্যাঁ, বুনো ওয়াসাবির ভাবনাটা তার।
100
00:26:13,630 --> 00:26:18,170
দারুণ। নুডলস রেস্তোরাঁয়
এটা প্রচুর ব্যবহার করতো।
101
00:26:18,380 --> 00:26:19,420
আমার তর সইছে না।
102
00:26:20,880 --> 00:26:22,000
মাত্র মনে পড়লো।
103
00:26:22,840 --> 00:26:24,880
- সেনসেই।
- হ্যাঁ?
104
00:26:28,550 --> 00:26:29,920
এটা দেখুন তো।
105
00:26:31,000 --> 00:26:32,250
চমৎকার।
106
00:26:33,130 --> 00:26:37,460
- এটা কীসের পালক?
- কোনো তিতিরের, তাই না?
107
00:26:37,750 --> 00:26:38,750
হুম।
108
00:26:41,460 --> 00:26:43,500
- আপনার কাজে আসবে এটা?
- অবশ্যই।
109
00:26:45,880 --> 00:26:48,210
পালক বাদ্যযন্ত্র বাজানোতে ব্যবহার করা হয়।
110
00:26:48,920 --> 00:26:51,420
আমার ছেলে হার্পসিকর্ড বাজায়।
111
00:26:51,920 --> 00:26:55,000
ওটা কেমন বাদ্যযন্ত্র?
112
00:26:55,170 --> 00:26:58,000
দেখতে পিয়ানোর মতো।
113
00:26:58,750 --> 00:27:01,340
এই যে দণ্ডটা দেখছো?
114
00:27:01,710 --> 00:27:06,920
বাজানোর জন্য এটা দিয়ে তার টানতে হয়।
115
00:27:08,380 --> 00:27:09,630
বুঝতে পেরেছো?
116
00:27:10,340 --> 00:27:11,750
আপনি বাজান পিয়ানো?
117
00:27:13,590 --> 00:27:15,540
না, আমি না।
118
00:27:16,550 --> 00:27:19,040
এটার জন্য ধন্যবাদ, তাকুমি।
119
00:27:20,590 --> 00:27:23,250
আমার ছেলের পছন্দ হবে এটা।
120
00:27:32,340 --> 00:27:33,960
আসি!
121
00:27:34,090 --> 00:27:35,590
বাই-বাই!
122
00:27:35,800 --> 00:27:38,710
- মিটিং এর সময় দেখা হবে।
- হ্যাঁ।
123
00:27:39,460 --> 00:27:42,540
- আসি।
- শুভরাত্রি।
124
00:30:47,050 --> 00:30:48,130
হানা।
125
00:30:49,380 --> 00:30:50,710
তুমি অসুস্থ হয়ে পড়বে।
126
00:31:13,210 --> 00:31:14,250
শুভ অপরাহ্ন।
127
00:31:14,960 --> 00:31:18,590
বলামাত্রই আমাদের সাথে
যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।
128
00:31:19,210 --> 00:31:21,840
'প্লে-মোড' থেকে আমি তাকাহাশি।
129
00:31:23,050 --> 00:31:25,460
এবং আমি মায়ুযুমি।
130
00:31:26,250 --> 00:31:29,426
আমরা এখানে একটি ক্যাম্পিং
সাইট খোলার পরিকল্পনা করছি।
131
00:31:29,450 --> 00:31:32,500
মে মাসে এটির নির্মাণ কাজ
শুরু হওয়ার কথা রয়েছে।
132
00:31:33,840 --> 00:31:35,670
আসার জন্য ধন্যবাদ।
133
00:31:37,170 --> 00:31:40,630
আমরা এর ডিজাইন আপনাদের দেখাতে চাই।
134
00:31:41,210 --> 00:31:45,340
আপনাদের দেখার জন্য
একটি ভিডিও প্রস্তুত করেছি।
135
00:31:45,630 --> 00:31:50,590
ভিডিও দেখানোর পরে
তাকাহাশি আরও বিস্তারিত বলবেন।
136
00:31:50,800 --> 00:31:54,630
এরপর একটি প্রশ্নোত্তর পর্ব হবে।
137
00:31:54,800 --> 00:31:56,750
সহযোগিতার জন্য ধন্যবাদ।
138
00:31:59,170 --> 00:32:00,670
শুরু করা যাক।
139
00:32:11,460 --> 00:32:14,590
হারাসাওয়ায় গ্ল্যাম্পিং
140
00:32:16,050 --> 00:32:21,500
আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো
"গ্ল্যাম্পিং" শব্দটির সাথে অপরিচিত।
141
00:32:22,090 --> 00:32:27,920
গ্ল্যামারাস ক্যাম্পিংয়ের কনসেপ্ট
থেকে এই নামটি এসেছে।
142
00:32:29,420 --> 00:32:33,210
হারসাওয়াতে একটি বিলাসবহুল বহিরঙ্গন
অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে।
143
00:34:37,090 --> 00:34:40,460
আশা করি অতিথিদের পাশাপাশি...
144
00:34:41,090 --> 00:34:44,130
স্থানীয় লোকজনও এটা উপভোগ করবেন।
145
00:34:45,840 --> 00:34:46,840
বেশ।
146
00:34:48,380 --> 00:34:51,500
আমাদের তরফ থেকে এতটুকুই বলার ছিলো।
147
00:34:51,750 --> 00:34:55,750
এবার আসা যাক আপনাদের প্রশ্ন এবং মতামতে।
148
00:34:57,670 --> 00:35:01,590
কারো কোনো প্রশ্ন আছে?
149
00:35:06,800 --> 00:35:08,750
এটা তার কাছে দিন।
150
00:35:14,550 --> 00:35:16,960
অনেক কিছুই পরিষ্কার নয়।
151
00:35:17,050 --> 00:35:18,050
আচ্ছা...
152
00:35:18,090 --> 00:35:21,618
এখানে সর্বোচ্চ ৬৪ জন
অব্ধি থাকার ব্যবস্থা আছে।
153
00:35:21,642 --> 00:35:25,170
তাহলে সেপটিক ট্যাংকের
ধারণক্ষমতা ৫০ জনের কেন?
154
00:35:25,880 --> 00:35:36,290
এটা করা হয়েছে সাইটের এরিয়া এবং আনুমানিক
৪৫-৫৫% গড় অক্যুপেন্সি হারের উপর ভিত্তি করে।
155
00:35:36,710 --> 00:35:38,880
আমরা মনে করছি এটা পর্যাপ্ত।
156
00:35:39,630 --> 00:35:42,340
কিন্তু মরশুমভেদে তো
অক্যুপেন্সি হার উঠানামা করবে।
157
00:35:43,300 --> 00:35:48,880
একটি বিজনেস হিসেবে, আপনারা ফুল
অক্যুপেন্সির জন্যই টার্গেট করছেন, তাই না কি?
158
00:35:49,090 --> 00:35:50,130
জি।
159
00:35:50,420 --> 00:35:53,380
তাহলে মাপকাঠি তো সেটাই হওয়া উচিত।
160
00:35:53,880 --> 00:35:54,880
আসলে,
161
00:35:55,420 --> 00:36:02,540
আমরা প্রত্যেককে সর্বোত্তম পরিষেবা প্রদানের জন্য
প্রচেষ্টা করছি আরও উন্নতভাবে কাজ করার।
162
00:36:03,000 --> 00:36:08,920
তবে আপনার কথাটি যৌক্তিক।
আমরা এটা বিবেচনায় নিয়ে আসবো।
163
00:36:09,630 --> 00:36:13,290
"কাজের উন্নতি করবেন"?
সেটা তো কেবল নিজেদের লাভের জন্য।
164
00:36:15,590 --> 00:36:18,040
না, বিষয়টি তা নয়।
165
00:36:19,130 --> 00:36:21,670
জি, বলুন।
166
00:36:23,170 --> 00:36:27,210
আবার সেপটিক ট্যাংকের
ব্লু-প্রিন্টটা দেখাতে পারেন?
167
00:36:27,380 --> 00:36:28,590
জি।
168
00:36:33,460 --> 00:36:35,670
যদি ওখান থেকে বর্জ্য নিষ্কাশন করেন,
169
00:36:36,550 --> 00:36:39,590
তাহলে পাহাড়ের নিচের
কূপগুলো দূষিত হয়ে পড়বে।
170
00:36:42,420 --> 00:36:43,420
কূপ?
171
00:36:43,710 --> 00:36:46,210
ওখানে ট্যাংক বসাতে পারবেন না।
172
00:36:48,750 --> 00:36:51,040
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
173
00:36:51,250 --> 00:36:53,960
আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।
174
00:36:54,960 --> 00:37:00,420
আমাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার লোকেশনের
ব্যাপারে বেশকিছু বিধিনিষেধ দেয়া হয়েছিল।
175
00:37:00,800 --> 00:37:05,420
এই কারণেই আমরা এমন একটি জায়গা বেছে নিয়েছি
যেটি এই এলাকায় দূষণের সবচেয়ে কম প্রভাব ফেলবে।
176
00:37:05,880 --> 00:37:07,590
ওখানে বসাতে পারবেন না।
177
00:37:10,630 --> 00:37:12,790
কূপের জল ভূগর্ভস্থ জলস্তর থেকে আসে।
178
00:37:13,630 --> 00:37:19,670
আমাদের এবং পাহাড়ের নিচের
মানুষদের জন্য ওটা জলের উৎস।
179
00:37:21,250 --> 00:37:26,250
দূষণের প্রভাব এই এলাকায় কম
করতে ট্যাংকটা মাঝে বসান।
180
00:37:27,840 --> 00:37:30,710
কিংবা একটা নির্দিষ্ট স্থানে জলাধার বসান।
181
00:37:31,420 --> 00:37:35,090
আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নই।
182
00:37:35,880 --> 00:37:40,750
এর অবস্থান সার্ভেয়ার এবং বিশেষজ্ঞদের
কথা অনুসারে ঠিক করা হয়েছে।
183
00:37:41,420 --> 00:37:45,130
আপনাদের সেপটিক ট্যাংকের
পরিস্রাবণ ক্ষমতা কেমন?
184
00:37:45,750 --> 00:37:46,840
দেখছি...
185
00:37:52,670 --> 00:37:54,500
এক সেকেন্ড।
186
00:37:58,460 --> 00:38:02,710
এটি ৫০ জনের ব্যবহৃত জলের
৯০% জল বিশুদ্ধ করতে পারবে।
187
00:38:04,170 --> 00:38:09,040
তাহলে প্রতিদিন ৫ জনের
বর্জ্য গিয়ে কুয়োয় মিশবে?
188
00:38:09,500 --> 00:38:12,840
হ্যাঁ, যদি আমাদের সব
সিট পূর্ণ হয়ে যায় তবে।
189
00:38:13,170 --> 00:38:19,170
কিন্তু বিজনেসের দিক থেকে আপনারা
তো সব সিট নিয়েই এটা চালাবেন।
190
00:38:19,550 --> 00:38:24,340
হ্যাঁ, বিষয়টা ভাবুন।
এখানকার জনসংখ্যা ৬ হাজার।
191
00:38:24,840 --> 00:38:30,750
৫ জনের বর্জ্যে তেমন দূষণ হবে না।
192
00:38:32,340 --> 00:38:34,880
এটা ঠিক করার কাজ আপনার না।
193
00:38:36,750 --> 00:38:38,040
আমি বলবো?
194
00:38:38,550 --> 00:38:40,290
বলুন।
195
00:38:43,880 --> 00:38:49,670
আমি সাচি মিনেমুরা।
কাছেই একটা উডোন রেস্তোরাঁ চালাই।
196
00:38:50,840 --> 00:38:53,670
টোকিওতে রেস্তোরাঁ চালাতাম আমি।
197
00:38:53,800 --> 00:38:56,003
যখন এখানে সোবা নুডলস
তৈরি করেছিলাম,
198
00:38:56,027 --> 00:38:58,840
বুঝতে পেরেছিলাম যে জল একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
199
00:38:58,960 --> 00:39:01,500
তাই চার বছর আগে এখানে চলে এসেছি।
200
00:39:02,170 --> 00:39:09,250
যেহেতু আমি মূলত এখানকার নই, তাই
জানি না নিজেকে স্থানীয় বলতে পারি কি-না।
201
00:39:10,710 --> 00:39:17,290
আমি এই পাশে বসলেও, আমার
অবস্থান আপনাদের মতো একই।
202
00:39:19,460 --> 00:39:26,960
আমি আমার রেস্তোরাঁ চালাতে
পারছি এই মানুষগুলোর বদৌলতে।
203
00:39:29,460 --> 00:39:38,840
ব্যাক্তিগতভাবে, আপনাদের এই সেপটিক
ট্যাংকটি আমার জন্য হিতে বিপরীত হবে।
204
00:39:39,590 --> 00:39:43,420
এটা আমার এখানে আসার
পুরো উদ্দেশ্যকে নষ্ট করে দেবে।
205
00:39:45,630 --> 00:39:48,500
তবে আমি এখানে নিজের কথা বলতে আসিনি।
206
00:39:53,090 --> 00:39:57,263
এখানে আমি রয়েছি স্বল্প
সময় ধরে, কিন্তু অনুভব করতে পারি...
207
00:39:57,287 --> 00:40:01,460
এই জল এই মানুষগুলোর
কাছে কতটা গুরুত্বপূর্ণ।
208
00:40:02,590 --> 00:40:08,420
যখন তাদের বলি যে আমি উডোনে ঝিরির
জল ব্যবহার করি, তারা আমার প্রশংসা করে।
209
00:40:09,710 --> 00:40:14,840
তারা খুব গর্বিত এবং খুশি হয়।
210
00:40:16,590 --> 00:40:24,670
আপনাদের বুঝতে হবে যে এই
গ্রামের অস্তিত্ব এর কারণে সংকটে পড়বে।
211
00:40:25,090 --> 00:40:28,920
তাই দয়া করে বিবেচনার সাথে
এগোন। সবার কথা শুনুন।
212
00:40:31,050 --> 00:40:39,130
একজন বাসিন্দা হিসাবে, সেপটিক ট্যাঙ্কের জন্য
অন্য জায়গা খুঁজে বের করার অনুরোধ করছি।
213
00:40:40,050 --> 00:40:41,630
ধন্যবাদ।
214
00:40:44,210 --> 00:40:45,500
ধন্যবাদ।
215
00:40:46,630 --> 00:40:49,340
আপনার মূল্যবান মতামত বিবেচনা করা হবে।
216
00:40:56,630 --> 00:41:00,460
বিবেচনা করা হবে? কে করবে?
217
00:41:03,000 --> 00:41:07,340
আমাদের কোম্পানির প্রেসিডেন্ট।
চূড়ান্ত সিদ্ধান্ত তার কাছ থেকেই আসবে।
218
00:41:08,420 --> 00:41:10,880
সে এখানে নেই কেন?
219
00:41:12,000 --> 00:41:14,540
এই দায়িত্ব আমাদের দুজনকে দেয়া হয়েছে।
220
00:41:15,130 --> 00:41:19,040
কিন্তু আপনাদের কোম্পানি
তো ট্যালেন্ট এজেন্সি।
221
00:41:20,920 --> 00:41:22,380
জি।
222
00:41:22,550 --> 00:41:24,840
তো আপনারা তো এই বিষয়ে এক্সপার্ট নন?
223
00:41:25,130 --> 00:41:33,500
আমরা এক্সপার্ট নই, তবে গ্ল্যাম্পিংয়ে এক্সপার্ট
একটি পরামর্শকারী সংস্থা আমাদের গাইড করছে।
224
00:41:34,500 --> 00:41:38,170
তাহলে আপনাদের পরামর্শক আসেনি কেন?
225
00:41:39,500 --> 00:41:41,420
আমাদের শিডিউল ম্যাচ করেনি।
226
00:41:42,050 --> 00:41:44,250
এই তারিখ তো আপনাদেরই ঠিক করা।
227
00:41:44,590 --> 00:41:46,210
বিষয়টি নিয়ে ভেবে দেখবো।
228
00:41:46,880 --> 00:41:49,000
যেন দেয়ালের সাথে কথা বলছি।
229
00:41:49,840 --> 00:41:54,210
দেখুন, আবেগী আক্রোশের দরকার নেই।
230
00:41:55,750 --> 00:41:56,960
কী?
231
00:41:58,500 --> 00:42:04,340
আপনাদের বোঝা উচিত যে এই প্রজেক্টটি
পুরো কমিউনিটির জন্য লাভজনক হবে।
232
00:42:05,170 --> 00:42:11,130
গ্ল্যাম্পিং পর্যটকদের আকর্ষণ করবে।
টোকিও থেকে মানুষ এখানে আসবে।
233
00:42:11,960 --> 00:42:16,170
এই এলাকা হয়ে উঠবে নতুন পর্যটন কেন্দ্র।
234
00:42:17,420 --> 00:42:20,750
দোকানে বিক্রি-বাট্টা বেড়ে যাবে।
235
00:42:21,670 --> 00:42:26,130
পর্যটকরা হয়তো আপনার
উডোন রেস্তোরাঁয় খেতে যাবে।
236
00:42:27,380 --> 00:42:30,340
লোক বেশি তো লাভ বেশি।
237
00:42:30,800 --> 00:42:34,026
প্রজেক্টটি এই এলাকাকে আরও প্রানবন্ত করবে।
238
00:42:34,501 --> 00:42:38,400
আমরা বিশ্বাস করি যে এই প্রজেক্ট
উভয় পক্ষের জন্যই লাভজনক।
239
00:42:39,420 --> 00:42:41,170
বিষয়টি নিয়ে ভাবুন।
240
00:42:43,800 --> 00:42:50,630
এই এলাকার বেশিরভাগ আবাস
এবং অবকাশ কুটির নিয়ে গঠিত।
241
00:42:51,750 --> 00:42:52,750
জি।
242
00:42:53,050 --> 00:42:59,340
আপনাদের গ্ল্যাম্পিং সাইট তো মূলত
ক্যাম্পিং থিমযুক্ত একটা হোটেল, তাই না??
243
00:42:59,880 --> 00:43:03,040
অতিথিরা বাইরে খাবে না।
তারা নিজেরাই বারবিকিউ তৈরি করবে।
244
00:43:03,250 --> 00:43:07,250
আমরা তো প্রত্যেক অতিথির ক্রিয়াকলাপ
চোখে চোখে রাখতে পারবো না।
245
00:43:07,670 --> 00:43:11,250
আমি ক্যাম্প ফায়ার নিয়ে চিন্তিত।
246
00:43:11,550 --> 00:43:16,130
চিন্তা করবেন না। ওটা নিষেধ আছে। আর
বারবিকিউয়ের জন্য আমরা বিশেষ স্পট রাখবো।
247
00:43:16,250 --> 00:43:20,460
এইতো বললেন প্রত্যেক অতিথির
ক্রিয়াকলাপ চোখে চোখে রাখতে পারবেন না।
248
00:43:22,130 --> 00:43:29,040
রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত
কোনো পাহারাদার থাকবে না বললেন না?
249
00:43:30,130 --> 00:43:31,340
জি।
250
00:43:31,840 --> 00:43:35,460
তাহলে তারা ক্যাম্প-ফায়ার না করার
নিয়ম মানছে কিনা তা খতিয়ে দেখবে কে?
251
00:43:36,170 --> 00:43:41,340
এটা কি বাজেটের সমস্যা, না তো? আপনারা
নাইট শিফটের জন্য টাকা খরচ করতে চান না।
252
00:43:42,210 --> 00:43:46,210
- আমি এ বিষয়ে জানি না...
- আমি জানি।
253
00:43:46,420 --> 00:43:49,880
আমি নিজে কেয়ারটেকার ছিলাম,
তাই এ বিষয়ে জানা আছে আমার।
254
00:43:50,500 --> 00:43:54,750
কিন্তু কাউকে তো ওখানে
২৪ঘন্টা থাকতে হবে।
255
00:43:55,960 --> 00:44:00,880
শহর থেকে মানুষ এখানে
আসে মানসিক শান্তির জন্য।
256
00:44:01,130 --> 00:44:10,250
বাচ্চারা আগুন জ্বালাবে, কোলাহল
করবে এবং গভীর রাত পর্যন্ত মজা করবে।
257
00:44:11,050 --> 00:44:16,540
এই এলাকাটা শুষ্ক এবং বায়ুময়।
258
00:44:16,840 --> 00:44:21,590
প্রতি কয়েক দশক পরে
বড় ধরনের দাবানল ঘটে।
259
00:44:22,210 --> 00:44:28,460
গ্ল্যাম্পিং সাইট হলে, সেটা
আরও ঘন ঘন ঘটতে পারে।
260
00:44:29,210 --> 00:44:35,460
সাইট সার্বক্ষণিক তদারকি করতে হবে।
আমাদের চাওয়া পূরণ করতে না পারলে...
261
00:44:36,050 --> 00:44:39,290
আমরা প্রজেক্টের বিরোধিতা করব।
262
00:44:47,250 --> 00:44:49,380
নির্মাণকাজ শুরু হবে কবে থেকে?
263
00:44:51,340 --> 00:44:55,590
এটি মে মাসে শুরু হওয়ার কথা
থাকলেও তা পিছিয়ে জুনে যেতে পারে।
264
00:44:57,090 --> 00:44:58,500
কোনোমতেই এটা সম্ভব না।
265
00:45:02,840 --> 00:45:04,290
আমি হলফ করে বলতে
পারি এটা অনুদানের কারণে।
266
00:45:06,710 --> 00:45:09,040
অনুদানের একটা নির্দিষ্ট সময়সীমা আছে।
267
00:45:10,670 --> 00:45:12,380
তাই আপনারা তাড়াহুড়ো করছেন।
268
00:45:13,630 --> 00:45:19,590
এই বৈঠকটি কেবল আপনারা আমাদের সাথে
কথা বলেছেন এটা কর্তৃপক্ষকে দেখানোর জন্য।
269
00:45:21,750 --> 00:45:26,960
দ্রুত অর্থ উপার্জন করতে আপনারা আমাদের
জীবনকে ভোগান্তির সমুদ্রে ফেলছেন।
270
00:45:29,420 --> 00:45:31,170
একমত নন?
271
00:45:36,130 --> 00:45:37,590
শুরু থেকে শুরু করা যাক।
272
00:45:39,840 --> 00:45:42,340
এখন তো আপনারা সমস্যাগুলো জানেন।
273
00:45:43,670 --> 00:45:47,130
আমরা এটাও বুঝেছি যে
আপনাদের সাথে কথা বলে কিছু হবে না।
274
00:45:48,800 --> 00:45:52,420
পরেরবার আপনাদের বস এবং
পরামর্শককে সাথে নিয়ে আসবেন।
275
00:45:56,000 --> 00:45:57,750
তাদের সাথে তর্কে জড়াতে নয়।
276
00:45:59,210 --> 00:46:01,880
আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।
277
00:46:07,000 --> 00:46:09,710
পরিকল্পনা ভালো হলে
আমরা সবাই একমত হবো।
278
00:46:15,550 --> 00:46:17,790
আমার দাদু-দিদা অভিবাসী ছিলেন।
279
00:46:19,420 --> 00:46:26,920
যুদ্ধের পরে, এলাকাটি কৃষকদের
জন্য উন্মুক্ত করা হয়েছিল।
280
00:46:28,500 --> 00:46:30,340
এর কোনো দীর্ঘ ইতিহাস নেই।
281
00:46:31,170 --> 00:46:34,130
আমরা সবাই এখানে কোনো
না কোনোভাবে অভিবাসী।
282
00:46:36,500 --> 00:46:42,340
অভিবাসীরা এই এলাকাকে সমৃদ্ধ করেছে।
আবার এর প্রকৃতিকে ক্ষতিগ্রস্তও করেছে।
283
00:46:46,170 --> 00:46:48,250
ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
284
00:46:50,960 --> 00:46:54,090
বাড়াবাড়ি কিছু করলে,
ভারসাম্য নষ্ট হয়ে যাবে।
285
00:47:09,670 --> 00:47:10,920
ধন্যবাদ।
286
00:47:11,590 --> 00:47:15,380
আমরা শীঘ্রই আরেকটি বৈঠকের ব্যবস্থা করব।
287
00:47:16,170 --> 00:47:19,960
আমরা বুঝতে পেরেছি
আমরা কতটা অনবগত ছিলাম।
288
00:47:21,630 --> 00:47:25,540
আপনাদের কাছে সময় থাকলে, আমরা
আপনাদের কাছ থেকে আরও জানতে চাই।
289
00:47:46,500 --> 00:47:50,790
আমি সুরুগা, এই গ্রামের প্রধান।
290
00:47:53,000 --> 00:47:58,210
তাকুমি আগেই অল্প কথায় কারণ বলেছে।
291
00:48:03,500 --> 00:48:08,000
জল সবসময় নিচের দিকে প্রবাহিত হয়।
292
00:48:09,880 --> 00:48:16,040
আপনারা পাহাড়ের উপরে যা করবেন তার
প্রভাব পাহাড়ের নিচে থাকা মানুষের উপর পড়বে।
293
00:48:17,130 --> 00:48:18,420
হ্যাঁ।
294
00:48:18,590 --> 00:48:22,670
শুধু পরিবেশগত প্রভাবের পরিপ্রেক্ষিতে বলছি না।
295
00:48:24,170 --> 00:48:34,290
তবে পাহাড়ের উপর যত যাই করুন না কেন, তার
একটা বিশাল প্রভাব নিচের মানুষদের উপর পড়বে।
296
00:48:35,170 --> 00:48:41,170
স্বভাবতই, নিচে থাকা মানুষরা
যারা উপরে থাকে তাদের দোষ দেবে।
297
00:48:41,710 --> 00:48:43,670
এতে কলহের সৃষ্টি হবে।
298
00:48:43,960 --> 00:48:54,090
এটি যাতে না ঘটে তার জন্য পাহাড়ের জনগোষ্ঠীকে
অবশ্যই দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
299
00:48:55,170 --> 00:48:59,170
এটা আমাদের কর্তব্য।
300
00:49:01,710 --> 00:49:09,630
কিছু উপরি লাভের জন্য আমরা নোংরা
পানি নিচের দিকে যেতে দিতে পারি না।
301
00:49:11,630 --> 00:49:16,090
এটা আপনাদেরকে বুঝতে হবে।
302
00:49:18,090 --> 00:49:24,340
যদি এই কমিউনিটির অংশ হতে চান তবে এটি
আপনাদের প্রথমে এই বিষয়টি বোঝা উচিত।
303
00:49:25,750 --> 00:49:32,840
টোকিওতে ফিরে আপনাদের
বসকে এই বিষয়ে জানাবেন।
304
00:49:34,130 --> 00:49:36,920
তারপর আবার কথা হবে।
305
00:49:37,130 --> 00:49:38,500
শুনুন!
306
00:49:45,500 --> 00:49:47,960
গিয়ে আপনাদের বসকে বলুন!
307
00:49:54,210 --> 00:49:57,040
জি, কোনো প্রশ্ন করবেন?
308
00:50:01,170 --> 00:50:09,920
আমি কর্মীদের সংখ্যা নিয়ে চিন্তিত।
আপনারা কি মনে করেন চার জনই যথেষ্ট?
309
00:50:14,630 --> 00:50:16,000
আসলে...
310
00:50:30,500 --> 00:50:33,460
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
311
00:50:33,550 --> 00:50:35,210
কঠোর মানুষজন, তাই না?
312
00:50:36,500 --> 00:50:38,040
সময় দেয়ার জন্য ধন্যবাদ।
313
00:50:38,750 --> 00:50:40,420
আবার একসময় কথা হবে, কেমন?
314
00:50:41,050 --> 00:50:42,420
হানা যে!
315
00:50:43,250 --> 00:50:44,880
আমার জন্য এনেছো?
316
00:50:45,000 --> 00:50:46,710
হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে?
317
00:50:46,880 --> 00:50:48,710
অবশ্যই পছন্দ হয়েছে।
318
00:50:49,550 --> 00:50:51,170
কোথায় খুঁজে পেয়েছো?
319
00:50:51,550 --> 00:50:53,670
- মাঠে।
- আচ্ছা।
320
00:50:55,590 --> 00:50:59,750
উপহারের জন্য ধন্যবাদ।
কিন্তু ওখানে একা যাবে না, কেমন?
321
00:51:03,750 --> 00:51:06,540
তাকুমির নাম্বারটা নিয়ে নিয়ো।
322
00:51:07,170 --> 00:51:10,340
তাকে সুন্দরভাবে বললে সে
তোমাদেরকে সাহায্য করবে।
323
00:51:10,840 --> 00:51:13,840
এই এলাকার ব্যাপারে সবকিছু জানে সে।
324
00:51:13,920 --> 00:51:15,420
আচ্ছা।
325
00:51:15,920 --> 00:51:17,840
সুন্দরভাবে বলবে কিন্তু।
326
00:51:18,130 --> 00:51:18,920
জি।
327
00:51:19,050 --> 00:51:21,040
আবার দেখা হবে।
328
00:51:34,800 --> 00:51:37,630
তখনকার ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
329
00:51:39,750 --> 00:51:46,880
আমাদের আপনার কার্ড দিতে পারেন যাতে
ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করতে পারি?
330
00:51:47,340 --> 00:51:48,460
আমার কোনো কার্ড নেই।
331
00:51:49,250 --> 00:51:50,340
আচ্ছা।
332
00:51:50,670 --> 00:51:52,210
নম্বরটা নিন।
333
00:52:04,880 --> 00:52:08,210
ব্যক্তিগত বিষয় জানতে চাওয়ার
জন্য দুঃখিত, তবে কী করেন আপনি?
334
00:52:10,130 --> 00:52:12,710
আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি।
335
00:52:14,750 --> 00:52:16,420
স্থানীয় কামলা।
336
00:52:19,500 --> 00:52:21,500
কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন।
337
00:52:21,710 --> 00:52:23,250
ধন্যবাদ।
338
00:52:31,170 --> 00:52:33,880
আজকে সময় দেয়ার জন্য ধন্যবাদ।
339
00:53:21,800 --> 00:53:23,750
আরও খাবে?
340
00:53:25,960 --> 00:53:27,670
সুস্বাদু খেতে।
341
00:53:28,250 --> 00:53:30,000
আরেকটু খাও।
342
00:53:41,840 --> 00:53:43,210
দেখতে পাচ্ছি না তো।
343
00:53:51,000 --> 00:53:52,290
তুমি পচা।
344
00:53:54,130 --> 00:53:55,590
বেরসিক কোথাকার!
345
00:54:59,630 --> 00:55:03,920
এই প্রজেক্টে অনেক ত্রুটি রয়েছে।
346
00:55:06,090 --> 00:55:08,880
হ্যাঁ এটা পারফেক্ট নয়।
347
00:55:09,840 --> 00:55:12,460
এগোনোর সাথে সাথে আমরা
ছোট ছোট পরিবর্তন আনবো।
348
00:55:13,380 --> 00:55:17,630
তাহলে পরের মিটিংয়ে এসে
তাদের এই কথাগুলো বলুন!!
349
00:55:19,670 --> 00:55:21,040
কেন?
350
00:55:21,460 --> 00:55:24,340
এলাকাবাসীকে বোঝানোর জন্য।
351
00:55:26,309 --> 00:55:30,710
মনে হয় না তাতে তাদের মত পরিবর্তন করবে।
352
00:55:32,949 --> 00:55:37,840
আমি বলি কী, আমার মনে
হয় বৈঠকটি সফল হয়েছে।
353
00:55:39,090 --> 00:55:41,170
এটা কীভাবে বলছেন?
354
00:55:42,794 --> 00:55:47,018
এই বৈঠকটি করার দুটি উদ্দেশ্য ছিল।
355
00:55:47,616 --> 00:55:54,096
একটি হলো কর্তৃপক্ষকে দেখানো যে
আমরা স্থানীয়দের সাথে কথা বলছি।
356
00:55:54,714 --> 00:55:57,781
অন্যটি হল স্থানীয়দের তাদের
ক্ষোভ প্রকাশের সুযোগ দেওয়া।
357
00:55:58,050 --> 00:56:00,420
তারা আমাদের উপর ক্ষোভ ঝাড়ছিলো!
358
00:56:01,440 --> 00:56:04,901
আপনাদের দুজনকে তাহলে কুর্ণিশ জানাই।
359
00:56:06,016 --> 00:56:10,602
আপনারা তাদের সমস্যাগুলো জানতে পেরেছেন।
360
00:56:11,322 --> 00:56:16,298
এখন সমস্যাগুলোকে দুই ভাগে ভাগ করতে
হবে- সমাধানযোগ্য এবং সমাধানযোগ্য নয়।
361
00:56:17,237 --> 00:56:22,040
তাদের সার্বক্ষণিক তদারকির
দাবিটা পূরণ করা যায়।
362
00:56:22,550 --> 00:56:27,380
বাজেটের সাথে আপোস করা যাবে না,
তাই আমরা স্টাফের সংখ্যা কমাবো।
363
00:56:28,210 --> 00:56:32,710
এর মানে হলো নিম্নমানের সার্ভিস,
কিন্তু কিছু করারও নেই।
364
00:56:33,920 --> 00:56:39,130
আর সেপটিক ট্যাংকের সমস্যাটিতে,
এটিকে অন্য জায়গায় বসানো যেতে পারে।
365
00:56:39,550 --> 00:56:46,210
কিন্তু একজায়গায় তো বসাতে হবে।
একটা দিকের সাথে তো আপোষ করতে হবে।
366
00:56:47,630 --> 00:56:54,960
যেভাবে আছে ওভাবেই থাক,
নয়তো খরচ বেড়ে যাবে।
367
00:56:56,380 --> 00:56:59,880
একটু দূষণে জলে কোনো প্রভাব পড়বে না।
368
00:57:01,130 --> 00:57:10,590
শুধু স্থানীয়দের দেখান যে তাদের কেয়ারটেকারের
দাবিটা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
369
00:57:11,710 --> 00:57:13,040
আচ্ছা।
370
00:57:13,500 --> 00:57:18,920
এলাকাবাসী অতটা বোকা নয়
যেমনটা ভাবছেন মি. হোরিগুচি।
371
00:57:20,460 --> 00:57:24,250
আমি বলিনি তো তারা বোকা।
372
00:57:25,130 --> 00:57:32,210
তাদের কথা শোনার পর, তাদের
উদ্বেগ যৌক্তিক মনে হয়েছে।
373
00:57:33,300 --> 00:57:39,630
আমার মতে, আমরা তাদের অনুরোধ বাস্তবায়ন
করতে না পারলে এই প্রজেক্ট নিজ থেকেই অকার্যকরী।
374
00:57:40,500 --> 00:57:41,710
বুঝিয়ে বলুন।
375
00:57:41,880 --> 00:57:45,750
আবার শুরু থেকে পরিকল্পনা করতে হবে।
376
00:57:49,380 --> 00:57:51,960
আপনি কী বলেন, মি. হাসেগাওয়া?
377
00:57:53,170 --> 00:57:54,630
তা অসম্ভব।
378
00:57:55,590 --> 00:57:57,040
কেন?
379
00:57:57,170 --> 00:58:01,460
কেন? কারণ ভর্তুকি!
380
00:58:01,550 --> 00:58:04,380
এটা দুই মাসের সেলসের সমান।
381
00:58:04,590 --> 00:58:07,790
তোমাদের বেতনও এর মধ্যে থেকে আসে!
382
00:58:08,550 --> 00:58:10,250
হ্যাঁ, একদম।
383
00:58:11,210 --> 00:58:16,210
যে স্লাইডটা পাঠিয়েছি, তার
১৩নং পাতা বের করতে পারেন?
384
00:58:29,800 --> 00:58:37,460
যেমনটা আগে বলেছি, গ্ল্যাম্পিংয়ের
চাহিদা দিনকে দিন বাড়ছে।
385
00:58:38,000 --> 00:58:46,500
বাজারে অবস্থান সুরক্ষিত করতে, প্রতিদ্বন্দ্বীদের
আগে এটা আমাদের মার্কেটে আনতে হবে।
386
00:58:47,550 --> 00:58:51,090
ঠিক আছে, এখন এটি বন্ধ করতে পারেন।
387
00:58:53,300 --> 00:58:56,750
যদি পরিপূর্ণতাকে টার্গেট করেন, তাহলে
সবার আগে কিছু শুরু করতে পারবেন না।
388
00:58:58,880 --> 00:59:01,040
আমরা জমি কিনে ফেলেছি।
389
00:59:01,920 --> 00:59:04,420
এখন থামার উপায় নেই।
390
00:59:06,550 --> 00:59:08,170
কিন্তু বেশি দেরিও হয়নি!
391
00:59:08,340 --> 00:59:10,040
মি. হোরিগুচি?
392
00:59:10,630 --> 00:59:13,290
- আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
- হ্যাঁ?
393
00:59:14,460 --> 00:59:18,840
ওই ফাইফরমাশ খাটা লোকটাকে
কেয়ারটেকার হতে বললে কেমন হয়?
394
00:59:19,050 --> 00:59:20,170
ওহ!
395
00:59:20,960 --> 00:59:26,290
সে প্রভাবক্ষম, এলাকা সম্পর্কে জানে
আর হয়তো তার বেশি কাজ নেই।
396
00:59:26,460 --> 00:59:29,039
জানি না সে মানবে...
397
00:59:29,040 --> 00:59:30,710
ভালো বুদ্ধি!
398
00:59:31,630 --> 00:59:37,040
বেশ, আমাকে অন্য একটা
অনলাইন মিটিংয়ে জয়েন হতে হবে।
399
00:59:37,170 --> 00:59:39,090
আপনার সময় নেওয়ার জন্য দুঃখিত।
400
00:59:39,340 --> 00:59:43,540
এই আইডিয়ার সাথে সামনে এগোনো যাক।
401
00:59:44,213 --> 00:59:45,583
আমাকে আপডেট দিতে থাকবেন।
402
00:59:45,584 --> 00:59:47,460
আচ্ছা, ধন্যবাদ।
403
00:59:48,130 --> 00:59:50,750
ধন্যবাদ। শীঘ্রই আবার কথা হচ্ছে।
404
00:59:55,800 --> 00:59:57,500
এখানেই আজ কাজ শেষ করা যাক।
405
00:59:57,590 --> 00:59:58,710
মোটেও না।
406
01:00:01,000 --> 01:00:02,460
কাজে লেগে পড়ো।
407
01:00:03,340 --> 01:00:04,630
কী?
408
01:00:05,090 --> 01:00:07,630
এক্ষুণি গ্রামে যাও।
409
01:00:08,000 --> 01:00:10,040
লোকটার জন্য মদ নিয়ে যাও।
410
01:00:10,340 --> 01:00:14,920
তাকে তোষামোদ করো, মায়ুযুমি।
বলো তাকে আমাদের কতটা দরকার।
411
01:00:15,840 --> 01:00:18,420
তাকাহাশি, তুমি ওকে নিয়ে যাবে।
412
01:00:20,460 --> 01:00:22,840
দুপুরের মধ্যে পৌঁছে যাবে না?
413
01:00:27,710 --> 01:00:33,340
আমরা কাজ বিলম্বিত এবং অতিরিক্ত
খরচ বহন করতে পারবো না।
414
01:00:41,840 --> 01:00:43,670
এখনই সুবর্ণ সময়!
415
01:00:45,920 --> 01:00:47,460
শুভকামনা রইলো!
416
01:01:04,050 --> 01:01:05,840
আমরা কোথায় দেখা করবো?
417
01:01:05,960 --> 01:01:10,170
সে একটা লোকেশন শেয়ার করেছে।
ওখানে থাকবে ১টার সময়।
418
01:01:10,460 --> 01:01:11,710
আজব লোক।
419
01:01:12,250 --> 01:01:13,250
হ্যাঁ।
420
01:01:19,960 --> 01:01:21,250
হেই, মায়ুযুমি।
421
01:01:21,550 --> 01:01:22,840
হ্যাঁ?
422
01:01:23,090 --> 01:01:24,710
চাকরি ছেড়ে দিচ্ছো না কেন?
423
01:01:25,090 --> 01:01:25,750
কী?
424
01:01:25,880 --> 01:01:27,340
এই চাকরি ছেড়ে দাও।
425
01:01:27,920 --> 01:01:29,130
কেন?
426
01:01:29,250 --> 01:01:34,170
আমি বলতে চাইছি, এই
চাকরি করছোও বা কেন?
427
01:01:35,460 --> 01:01:37,210
আগে কী করতে?
428
01:01:37,340 --> 01:01:38,630
নার্সের কাজ।
429
01:01:39,420 --> 01:01:42,840
বলেছিলাম না আমি একজন
লাইসেন্সপ্রাপ্ত নার্স ছিলাম?
430
01:01:42,960 --> 01:01:45,630
- তাহলে এটা কেন করছো?
- কী করছি?
431
01:01:45,840 --> 01:01:47,710
এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো কেন?
432
01:01:47,880 --> 01:01:49,170
পরিবর্তনের জন্য।
433
01:01:49,300 --> 01:01:50,670
বিশাল পরিবর্তন।
434
01:01:50,840 --> 01:01:53,380
বিনোদন জগৎ আমাকে মুগ্ধ করেছে।
435
01:01:53,590 --> 01:01:57,290
বাজি ধরে বলতে পারি যা
আশা করেছিলে তা পাওনি।
436
01:01:58,130 --> 01:02:02,840
না, ভন্ড মানুষজন দিয়ে
ভরা, যেমনটা ভেবেছিলাম।
437
01:02:04,800 --> 01:02:06,790
একদম গায়ে লাগলো।
438
01:02:07,630 --> 01:02:09,090
তাহলে এই জগতে এলে কেন?
439
01:02:09,300 --> 01:02:13,460
হয়তো আমার কোনো একটা
কিছু কাজ করছিলো না।
440
01:02:13,590 --> 01:02:15,090
তোমার ব্রেইন?
441
01:02:15,300 --> 01:02:17,290
আমার আত্মা।
442
01:02:18,090 --> 01:02:22,710
তাহলে তোমার এই ইন্ডাস্ট্রিতে থাকা উচিত নয়।
443
01:02:22,920 --> 01:02:26,590
তবে এই চাকরিতে সত্য না
লুকোনোর ব্যাপারটা আমার পছন্দ।
444
01:02:30,300 --> 01:02:32,630
এই বয়স্ক মানুষটাকে চিন্তায় ফেলে দিলে।
445
01:02:32,750 --> 01:02:35,590
আপনি বেশি বড় না আমার থেকে।
446
01:02:35,710 --> 01:02:38,920
আমি ১৭ বছর ধরে শোবিজ অঙ্গনে আছি।
447
01:02:39,050 --> 01:02:41,630
এই কোম্পানিতে জয়েন করলেন কেন?
448
01:02:41,750 --> 01:02:43,880
ওহ, তোমাকে বলিনি কখনো?
449
01:02:44,000 --> 01:02:45,250
না।
450
01:02:45,960 --> 01:02:49,290
আমি মি. তামুরার সহকারী
হিসাবে কাজ শুরু করেছিলাম।
451
01:02:49,460 --> 01:02:52,290
তাই? জানা ছিল না।
452
01:02:52,460 --> 01:02:56,290
হ্যাঁ। এমনকি তার কিছু শোতেও ছিলাম।
453
01:02:56,460 --> 01:02:59,880
ওয়াও, আপনি অভিনয় করতেন?
454
01:03:00,670 --> 01:03:06,090
আমি এটা উপভোগ করেছি, কিন্তু তারপরই
মিস্টার তামুরার সাথে ওই ঘটনা ঘটলো।
455
01:03:06,210 --> 01:03:07,250
হুম...
456
01:03:08,420 --> 01:03:13,750
তখন বুঝতে পেরেছিলাম যে আমার
একজন ট্যালেন্ট এজেন্ট হওয়া উচিত।
457
01:03:16,300 --> 01:03:21,630
অভিনয়শিল্পীদের মন আমি খুব ভালোভাবেই
বুঝি। সেজন্য এই সেক্টরেই থেকে গেলাম।
458
01:03:23,250 --> 01:03:26,000
কোনো আফসোস হয় না?
459
01:03:26,210 --> 01:03:29,290
বাহ, সব কথা বের করে ছাড়বে দেখছি।
460
01:03:29,420 --> 01:03:31,000
স্যরি।
461
01:03:33,500 --> 01:03:36,960
আমি এমনিই অবসাদগ্রস্ত ছিলাম,
462
01:03:38,050 --> 01:03:40,000
তাই ওতে কোনো প্রভাব পড়েনি।
463
01:03:41,090 --> 01:03:46,590
উদীয়মান অভিনয়শিল্পীদের সুযোগ নষ্ট
করার বিষয়টা আমি মানতে পারি না।
464
01:03:46,750 --> 01:03:48,590
ওদের ঘুষোতে ইচ্ছে করে।
465
01:03:49,750 --> 01:03:53,590
কিন্তু সুযোগ তাদের কাছেই
আসে যারা চেষ্টা করে না।
466
01:03:54,300 --> 01:03:57,290
এটা খুবই অদ্ভুত এবং অন্যায়।
467
01:04:00,550 --> 01:04:02,460
তাই তোমার উচিত কাজ ছেড়ে দেয়া।
468
01:04:04,050 --> 01:04:05,670
এটা কোনো লজিক হলো!
469
01:04:05,750 --> 01:04:09,040
ক্যাম্পসাইটের কাজের জন্য
তো জয়েন করোনি এখানে।
470
01:04:09,170 --> 01:04:12,500
- গ্ল্যাম্পিং সাইট।
- কী যায় আসে?
471
01:04:12,630 --> 01:04:17,590
আমি কীভাবে এই ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম?
472
01:04:23,170 --> 01:04:25,840
ভয় পাইয়ে দিলাম?
473
01:04:26,500 --> 01:04:27,840
কিছুটা।
474
01:04:27,960 --> 01:04:31,500
কিছুটা বেশিই। আমি চিৎকার করা পছন্দ করি না।
475
01:04:36,420 --> 01:04:39,790
গাড়ির মধ্যে সিগারেট
ধরালে তোমার সমস্যা আছে?
476
01:04:40,960 --> 01:04:43,090
জানালা খুলে দিতে পারি?
477
01:04:43,210 --> 01:04:44,630
তাহলে থাক।
478
01:04:45,420 --> 01:04:46,420
সমস্যা নেই।
479
01:04:46,550 --> 01:04:49,380
না, ওখানে পৌঁছে তারপর ধরাবো।
480
01:05:24,420 --> 01:05:25,750
হাসির কী হয়েছে?
481
01:05:26,670 --> 01:05:29,790
আপনার ভাগ্য ভালো যে
আমি আপনার গার্লফ্রেন্ড নই।
482
01:05:29,920 --> 01:05:31,340
আমার গার্লফ্রেন্ড নেই!
483
01:05:31,460 --> 01:05:32,630
জানাই ছিলো।
484
01:05:33,090 --> 01:05:34,590
এটা একটা ভালো সার্ভিস!
485
01:05:34,670 --> 01:05:37,420
- ডেটিং অ্যাপ না?
- না!
486
01:05:37,500 --> 01:05:41,540
তারা ব্যাকগ্রাউন্ড, পরিচয়,
বেতন, সবকিছু চেক করে।
487
01:05:41,670 --> 01:05:43,340
- আপনার বউ চাই।
- হ্যাঁ।
488
01:05:43,590 --> 01:05:47,460
কত শখ, বিশেষ করে যা
বেতন পাই আমরা তারপরেও।
489
01:05:47,590 --> 01:05:50,170
- আমার পিছে লেগো না তো।
- সিরিয়াসলি বলছি।
490
01:05:50,920 --> 01:05:53,250
আপনার প্রোফাইল পিকচারে কি সেক্সি ছবি দেয়া?
491
01:05:53,340 --> 01:05:55,420
চুপ করো।
492
01:05:55,960 --> 01:06:00,750
প্রথম ডেটে এভাবে কথা বললে
মেয়েরা আগ্রহ হারিয়ে ফেলে।
493
01:06:00,880 --> 01:06:06,880
আরে, আমি প্রথম ডেটে
এভাবে কথা বলবোও না।
494
01:06:07,000 --> 01:06:09,290
তাহলে বিয়ের পরে বলবেন?
495
01:06:09,420 --> 01:06:11,710
তাকে রাণী করে রাখবো।
496
01:06:11,840 --> 01:06:16,040
আপনি নিশ্চয়ই বলবেন,
"চা নিয়ে এসো! খেতে দাও!"
497
01:06:16,210 --> 01:06:20,670
হেই, আমি ওরকম নই।
আমি মিষ্টি করে কথা বলতে পারি।
498
01:06:21,670 --> 01:06:24,210
তুমি কোনো ডেটিং অ্যাপে নেই?
499
01:06:24,340 --> 01:06:26,590
একবার চেষ্টা করে দেখেছিলাম।
500
01:06:26,710 --> 01:06:27,710
এরপর?
501
01:06:27,840 --> 01:06:31,290
একবার ডেটে গিয়েছিলাম,
কিন্তু তারপর আর যাইনি।
502
01:06:31,380 --> 01:06:32,380
কেন?
503
01:06:32,710 --> 01:06:34,420
বিষয়টা আমার কাছে ভীতিকর লেগেছিল।
504
01:06:34,500 --> 01:06:36,790
খারাপ কিছু ঘটেছিলো?
505
01:06:36,880 --> 01:06:39,920
তা না। ডেট বেশ ভালোই কেটেছিলো।
506
01:06:40,000 --> 01:06:41,290
কী?
507
01:06:41,590 --> 01:06:46,670
মানসিক দিক থেকে খুব খারাপ অবস্থায়
ছিলাম, তাই আমি তার আশা বাড়াতে চাইনি।
508
01:06:47,170 --> 01:06:48,710
আচ্ছা।
509
01:06:49,250 --> 01:06:53,920
অ্যাপে অনেক আজেবাজে লোকও ছিলো,
তাই অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছি।
510
01:06:54,000 --> 01:06:55,420
অনেক ভালো অ্যাপও আছে।
511
01:06:55,550 --> 01:06:58,960
কিন্তু সত্যিই আপনি বিয়ে করতে চান?
512
01:06:59,590 --> 01:07:00,500
চাই তো।
513
01:07:00,590 --> 01:07:01,920
কেন?
514
01:07:04,800 --> 01:07:06,040
কারণ আমি একা।
515
01:07:07,500 --> 01:07:09,750
আর কী কারণ থাকতে পারে?
516
01:07:10,550 --> 01:07:12,920
এই মহামারী আমার পরিস্থিতিও কঠিন করে তুলেছে।
517
01:07:13,630 --> 01:07:15,250
বাড়িতে পোষা প্রাণী নিয়ে আসুন।
518
01:07:15,340 --> 01:07:18,960
আরে না। কাজের জন্য আমাকে
সবসময় এখানে ওখানে যেতে হয়।
519
01:07:20,710 --> 01:07:23,130
তুমি বিয়ে করতে চাও না?
520
01:07:23,210 --> 01:07:24,420
না।
521
01:07:24,590 --> 01:07:25,960
তাই?
522
01:07:26,090 --> 01:07:28,710
আমি এই ব্যাপারে নিশ্চিত।
523
01:07:38,130 --> 01:07:41,460
হয়তো বিয়ে করে এই চাকরি ছেড়ে দেবো।
524
01:07:43,170 --> 01:07:47,040
বউ নিয়ে চলে যাবো পল্লীগ্রামে।
525
01:07:47,300 --> 01:07:49,340
আপনার মনের আশা পূরণ হবে আশা করি।
526
01:07:49,960 --> 01:07:53,540
ক্যাম্পসাইটের কেয়ারটেকারের
চাকরিটা আমিও তো করতে পারি।
527
01:07:53,800 --> 01:07:56,130
- কেন নয়?
- একটা কুকুরও দত্তক নিবো।
528
01:07:56,380 --> 01:07:58,750
মাঝেমধ্যে আপনার সাথে দেখা করতে যাবো।
529
01:07:58,840 --> 01:08:01,170
হ্যাঁ, এসো।
530
01:08:02,000 --> 01:08:05,000
কী দারুণ প্ল্যান!
531
01:08:46,210 --> 01:08:47,210
ওইতো সে।
532
01:09:57,710 --> 01:09:58,710
হেই।
533
01:09:58,960 --> 01:10:03,040
বলামাত্র আমাদের সাথে দেখা করার জন্য ধন্যবাদ।
534
01:10:03,170 --> 01:10:04,920
আরে ব্যাপার না।
535
01:10:05,340 --> 01:10:09,630
আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি।
536
01:10:09,920 --> 01:10:11,590
আমি ড্রিংক করি না।
537
01:10:19,750 --> 01:10:22,500
অন্যদের সাথে শেয়ার করতে পারেন এটা।
538
01:10:23,380 --> 01:10:24,670
দরকার নেই।
539
01:10:35,250 --> 01:10:36,750
লাঞ্চ করেছেন?
540
01:10:37,380 --> 01:10:39,880
না, এখনো করিনি।
541
01:10:40,170 --> 01:10:42,340
আমার হলে একসাথে খেতে যাব।
542
01:10:42,800 --> 01:10:44,500
জি।
543
01:10:52,460 --> 01:10:54,670
এক্ষুনি শেষ হয়ে যাবে।
544
01:10:54,750 --> 01:10:57,170
আমরা অপেক্ষা করছি।
545
01:11:55,460 --> 01:11:56,500
চলুন।
546
01:11:57,000 --> 01:11:58,000
জি।
547
01:11:59,050 --> 01:12:00,170
দাঁড়ান।
548
01:12:03,210 --> 01:12:04,500
কী হয়েছে?
549
01:12:05,090 --> 01:12:07,210
আমি চেষ্টা করতে পারি?
550
01:13:17,000 --> 01:13:19,210
যে পায়ে জোর বেশি সেই পা সামনে রাখুন।
551
01:13:20,710 --> 01:13:21,790
আচ্ছা।
552
01:13:22,460 --> 01:13:24,920
চোখ রাখুন গুঁড়িটার উপর।
553
01:13:25,920 --> 01:13:26,920
আচ্ছা।
554
01:13:28,050 --> 01:13:30,710
এবার কোপ দিন।
555
01:13:38,170 --> 01:13:40,170
দারুণ ব্যাপার!
556
01:13:42,710 --> 01:13:43,790
চলুন।
557
01:13:44,210 --> 01:13:47,630
আমার গাড়িতে উঠুন।
ওখানে গাড়ি পার্ক করার বেশি জায়গা নেই।
558
01:13:48,880 --> 01:13:50,040
আচ্ছা।
559
01:16:32,550 --> 01:16:34,500
- তিন নম্বর টেবিলে দাও।
- আচ্ছা।
560
01:16:50,670 --> 01:16:54,630
কেয়ারটেকার হিসাবে কাজ
করার ব্যাপারে কী মনে করেন?
561
01:16:57,250 --> 01:16:59,040
আমি বেকার নই।
562
01:16:59,960 --> 01:17:01,380
তা তো অবশ্যই নন।
563
01:17:02,300 --> 01:17:04,420
আর আমার টাকার প্রয়োজন নেই।
564
01:17:13,550 --> 01:17:21,960
আমরাও ভেবেছিলাম আপনাকে কেয়ারটেকার
হতে বলাটা একটু বাড়াবাড়িই হয়ে যাবে।
565
01:17:22,750 --> 01:17:30,500
বৈঠকে আমরা বুঝতে পেরেছি যে এই
এলাকা সম্পর্কে কত কিছু আমাদের অজানা।
566
01:17:31,500 --> 01:17:34,710
আমরা আপনার কাছ থেকে শিখতে চাই।
567
01:17:35,500 --> 01:17:41,960
আমাদের পরামর্শক হিসেবে কাজ করবেন কি?
568
01:17:46,840 --> 01:17:52,750
হ্যাঁ, আপনি একজন আদর্শ পরামর্শক হবেন।
569
01:17:55,590 --> 01:17:59,170
আপনাকে ব্যক্তিগত কিছু কথা বলি।
570
01:17:59,630 --> 01:18:05,090
দেখুন, আমি একজন ট্যালেন্ট এজেন্ট।
আমার মূল কাজ হলো ওটাই।
571
01:18:06,500 --> 01:18:09,790
কিন্তু আমি একটু আলাদা কিছু করতে চাই।
572
01:18:13,670 --> 01:18:17,750
ভাবছিলাম ক্যারিয়ার বদলানোর কথা।
573
01:18:18,590 --> 01:18:21,920
কেয়ারটেকার হওয়ার কথা ভাবছি আমি।
574
01:18:24,380 --> 01:18:29,210
সেজন্য আমি এই এলাকার
ব্যাপারে আরও শিখতে চাই।
575
01:18:30,630 --> 01:18:35,210
স্থানীয়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
এই প্রজেক্টকে বাস্তবায়ন করতে চাই।
576
01:18:37,460 --> 01:18:41,460
আপনি আমার পরামর্শক হয়ে এর শুরু করতে পারেন।
577
01:18:42,130 --> 01:18:44,880
একদম শূন্য থেকে শিখান আমাকে।
578
01:18:45,300 --> 01:18:46,460
প্লিজ।
579
01:18:50,840 --> 01:18:57,340
তখন কাঠ কেটে দারুণ লেগেছে আমার।
বহু বছর ধরে এতটা আনন্দ পাইনি।
580
01:18:58,500 --> 01:19:02,500
মনে হয়েছিল যেন এই জায়গা, এই
পরিবেশ এতদিন ধরে খুঁজে চলেছি।
581
01:19:06,050 --> 01:19:08,380
হরিণ সেখান দিয়ে যায়।
582
01:19:11,210 --> 01:19:12,210
হাহ্?
583
01:19:12,250 --> 01:19:14,250
গ্ল্যাম্পিং সাইটের জমির উপর দিয়ে হরিণ যায়।
584
01:19:16,920 --> 01:19:20,420
তবে কি হরিণগুলোকে বাইরে
রাখার জন্য বেড়া তৈরি করতে হবে?
585
01:19:20,550 --> 01:19:22,710
ওরা দুই মিটার পর্যন্ত লাফ দিতে পারে।
586
01:19:24,300 --> 01:19:26,630
আপনাদের তিন মিটার উঁচু বেড়া বসাতে হবে।
587
01:19:29,090 --> 01:19:31,500
সেটা কি পর্যটক কমিয়ে দেবে না?
588
01:19:36,500 --> 01:19:39,540
এটা একটা ভালো প্রশ্ন।
589
01:19:49,380 --> 01:19:52,460
সুস্বাদু খাবারের জন্য ধন্যবাদ।
590
01:19:52,630 --> 01:19:53,500
ধন্যবাদ।
591
01:19:53,630 --> 01:19:56,290
আমাকে অনেক চাঙ্গা করে দিয়েছে!
592
01:19:57,550 --> 01:20:00,250
এর সাথে তো স্বাদের কোনো সম্পর্ক নেই।
593
01:20:07,340 --> 01:20:08,670
আমাদের টাকা দিতে হবে না!
594
01:20:08,800 --> 01:20:10,750
আসার জন্য ধন্যবাদ!
595
01:20:11,170 --> 01:20:13,130
পর্যাপ্ত জল আছে?
596
01:20:13,340 --> 01:20:18,540
অনেক ব্যবহার করতে হচ্ছে
তো, তাই শেষ হয়ে গেছে প্রায়।
597
01:20:18,750 --> 01:20:20,670
আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি।
598
01:20:22,050 --> 01:20:23,590
আজ যেতে পারবো না।
599
01:20:23,880 --> 01:20:25,710
হাত লাগানোর মতো লোক আছে।
600
01:20:30,550 --> 01:20:33,178
এখানে ১৮০ ইয়েন কম আছে।
601
01:23:19,960 --> 01:23:22,920
মায়ুযুমি।
602
01:23:24,090 --> 01:23:26,380
তোমাকে স্টেশনে দিয়ে আসবো।
603
01:23:26,670 --> 01:23:29,380
ওখান থেকে ট্রেনে করে টোকিওতে ফিরতে পারবে।
604
01:23:29,500 --> 01:23:31,040
আপনি?
605
01:23:31,170 --> 01:23:32,960
আমি কিছুক্ষণ থাকবো এখানে।
606
01:24:35,090 --> 01:24:36,540
ধন্যবাদ।
607
01:24:38,050 --> 01:24:39,960
আমি তুলছি।
608
01:24:50,920 --> 01:24:55,130
আমিও থাকবো। এটা আমার শেষ পাঠ হবে।
609
01:24:59,210 --> 01:25:00,670
আপনি সিগারেট খান?
610
01:25:01,130 --> 01:25:02,670
হ্যাঁ।
611
01:25:09,300 --> 01:25:10,630
ধন্যবাদ।
612
01:25:38,460 --> 01:25:40,130
গুলির শব্দ।
613
01:25:43,670 --> 01:25:45,460
কেউ হরিণ শিকার করছে।
614
01:25:49,170 --> 01:25:52,630
এই প্রথম গুলির শব্দ শুনলাম।
615
01:25:52,840 --> 01:25:53,920
আমিও।
616
01:25:54,050 --> 01:25:56,040
তাহলে বুঝলেন কীভাবে?
617
01:25:56,210 --> 01:25:59,250
ব্যস অনমুান করলাম।
এছাড়া আর কী বা হবে?
618
01:27:04,170 --> 01:27:06,340
আজ আবার একা চলে গেছে।
619
01:27:06,630 --> 01:27:08,250
আচ্ছা।
620
01:27:23,840 --> 01:27:24,960
একটা...
621
01:27:25,750 --> 01:27:28,340
একটা কথা জিজ্ঞেস করতে পারি?
622
01:27:29,420 --> 01:27:30,500
হুম?
623
01:27:30,670 --> 01:27:33,290
হরিণ কি মানুষের উপর আক্রমণ করে?
624
01:27:33,420 --> 01:27:34,670
না।
625
01:27:35,090 --> 01:27:39,880
তবে পর্যটন স্থানগুলোতে
হরিণের আক্রমণের কথা শুনেছি।
626
01:27:40,000 --> 01:27:41,960
লোকেরা ওদের বিরক্ত করে তাই।
627
01:27:42,750 --> 01:27:45,290
হরিণ এখানে কাউকে আক্রমণ করে না।
628
01:27:46,170 --> 01:27:47,960
আপনি নিশ্চিত?
629
01:27:48,130 --> 01:27:49,130
নিশ্চিত।
630
01:27:53,670 --> 01:27:55,090
যদি না...
631
01:27:56,880 --> 01:28:00,090
কোনো গুলিতে ঘায়েল হরিণ
কিংবা ওর বাবা-মা হয়।
632
01:28:00,670 --> 01:28:02,540
গুলিতে ঘায়েল?
633
01:28:03,170 --> 01:28:04,710
গুলি লাগা হরিণ।
634
01:28:06,340 --> 01:28:09,460
দৌঁড়াতে না পারলে তখন
আত্মরক্ষার্থে আক্রমণ করে বসে।
635
01:28:09,920 --> 01:28:11,590
যদিও তা ঘটে না বললেই চলে।
636
01:28:12,420 --> 01:28:16,710
বন্য হরিণ খুব ভীতু হয়।
ওরা মানুষকে এড়িয়ে চলে।
637
01:28:17,710 --> 01:28:23,880
সেক্ষেত্রে , ওখান দিয়ে হরিণ
গেলে ব্যাপারটা মন্দ হবে না।
638
01:28:25,300 --> 01:28:29,840
এতে করে শহরের লোকেদের সাথে বন্য
প্রাণীদের ভাব জমে ওঠার সুযোগ তৈরি হবে।
639
01:28:31,590 --> 01:28:32,960
ভালো পয়েন্ট।
640
01:28:33,090 --> 01:28:35,250
ওদের স্পর্শ করাটা ঝুঁকিপুর্ণ।
641
01:28:35,960 --> 01:28:38,460
ওরা রোগজীবাণু বহন করে।
642
01:28:42,050 --> 01:28:44,840
কিন্তু ওরা মানুষদের এড়িয়ে চলে তো, তাই না?
643
01:28:45,340 --> 01:28:48,170
তাই ওদের কেউ স্পর্শ করতে পারবে না।
644
01:28:48,500 --> 01:28:52,960
হয়তো গ্ল্যাম্পিং সাইটের কাছে হরিণ আসবেও না।
645
01:28:56,550 --> 01:28:58,840
যাবে কোথায় ওরা?
646
01:28:59,670 --> 01:29:03,090
হয়তো অন্য কোথাও।
647
01:31:00,380 --> 01:31:02,040
হানা!
648
01:31:07,300 --> 01:31:10,420
হানা, তুমি এখানে?
649
01:31:17,800 --> 01:31:22,290
থাকলে সাড়া দাও!
650
01:31:42,210 --> 01:31:43,790
ও আসেনি এখানে।
651
01:31:45,750 --> 01:31:47,590
কোথায় যেতে পারে?
652
01:31:47,880 --> 01:31:49,590
অনেক জায়গায়ই যেতে পারে।
653
01:31:49,800 --> 01:31:52,000
হয়তো বাড়ি চলে গেছে।
654
01:31:58,590 --> 01:32:00,340
কী হয়েছে তোমার?
655
01:32:00,500 --> 01:32:01,540
কেটে গেছে।
656
01:32:01,710 --> 01:32:03,040
দেখাও।
657
01:32:03,920 --> 01:32:05,460
জলদি!
658
01:32:09,380 --> 01:32:11,170
অনেক গভীরভাবে কেটে গেছে।
659
01:32:44,000 --> 01:32:45,630
কব্জি চেপে ধরুন।
660
01:32:45,920 --> 01:32:46,790
হ্যাঁ।
661
01:32:46,880 --> 01:32:48,500
উপরে তুলে রাখুন।
662
01:32:49,710 --> 01:32:51,460
রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
663
01:32:51,550 --> 01:32:53,540
সমস্যায় ফেলে দেয়ার জন্য দুঃখিত।
664
01:32:53,750 --> 01:32:56,130
না, আমারই দোষ ছিলো।
665
01:33:08,880 --> 01:33:10,590
এখানে একটু অপেক্ষা করতে পারবেন?
666
01:33:10,670 --> 01:33:12,380
জি।
667
01:33:14,420 --> 01:33:16,750
ও ফিরলে আমি ফোন করবো।
668
01:33:17,340 --> 01:33:21,040
এটাকে নিজের বাড়িই ভাবুন।
খাবার রাখা আছে।
669
01:33:32,670 --> 01:33:34,540
তাকুমি-সান!
670
01:33:35,710 --> 01:33:37,500
আমিও যাব আপনার সাথে!
671
01:34:27,250 --> 01:34:30,920
একটি নিখোঁজ বিজ্ঞপ্তি।
672
01:34:31,750 --> 01:34:34,880
একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
673
01:34:35,750 --> 01:34:47,340
হানা ইয়াসুমুরা, বয়স ৮ বছর, বিকাল
৪টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
674
01:34:48,380 --> 01:34:58,170
তার উচ্চতা ১২০ সে.মি. , লম্বা চুল আছে।
675
01:34:58,800 --> 01:35:08,460
সর্বশেষ তার পরনে ছিলো নীল
জ্যাকেট, জিন্স এবং ধুসর উলের টুপি।
676
01:35:09,590 --> 01:35:16,880
যদি কিছু জানতে পারেন, দয়া করে
স্থানীয় থানায় যোগাযোগ করবেন।
677
01:35:18,090 --> 01:35:20,250
আবারো বলছি।
678
01:35:20,920 --> 01:35:24,880
একটি নিখোঁজ বিজ্ঞপ্তি।
679
01:35:25,670 --> 01:35:28,840
একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
680
01:35:29,590 --> 01:35:39,920
হানা ইয়াসুমুরা, বয়স ৮ বছর, বিকাল
৪টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
681
01:35:40,960 --> 01:35:50,250
তার উচ্চতা ১২০ সে.মি. , লম্বা চুল আছে।
682
01:35:50,840 --> 01:35:56,250
সর্বশেষ তার পরনে ছিলো নীল ...
683
01:36:03,000 --> 01:36:04,840
হানা!
684
01:36:18,130 --> 01:36:19,750
হানা!
685
01:37:04,880 --> 01:37:07,630
এদিকে আসুন!
686
01:37:19,880 --> 01:37:23,420
আমরা দক্ষিণ দিকটা দেখেছি।
আপনারা এদিকটায় দেখবেন?
687
01:37:26,920 --> 01:37:28,750
হানা!
688
01:37:52,130 --> 01:37:54,960
একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না...
689
01:38:28,460 --> 01:38:29,960
হানা!
690
01:40:14,460 --> 01:40:15,500
কী?
691
01:40:17,210 --> 01:40:19,130
কী করছেন?!
692
01:41:19,590 --> 01:41:20,630
হানা।
693
01:44:50,000 --> 01:45:35,000
সাবটাইটেলটি দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162)
ⴵ ╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/SKD215 ] ❞ ⴵ