1 00:01:58,952 --> 00:02:00,704 হেই, গাইজ। 2 00:02:23,044 --> 00:02:39,499 অনুবাদে: AsadujJaman 3 00:02:49,044 --> 00:02:54,299 তো যদি সমস্যা না থাকে, ভাবছিলাম টেষ্টের জন্য এই গাড়িটা ব্যবহার করবো। 4 00:02:54,508 --> 00:02:56,510 মম-এরটার ব্রেকগুলো ভীষণ শক্ত... 5 00:02:56,718 --> 00:03:01,807 আর ওগুলো একদমই নিচে নামে না আর খুবই কর্কশ। 6 00:03:02,307 --> 00:03:04,142 অবশ্যই। 7 00:03:05,060 --> 00:03:07,855 তো আমি ঠিক করছি? 8 00:03:08,230 --> 00:03:11,316 হ্যাঁ, অসাধারণ করছো। কেন? 9 00:03:12,276 --> 00:03:14,194 আমার পা ঠিক আছে? 10 00:03:19,116 --> 00:03:24,580 আমি খোঁজ নিয়ে দেখেছি। নিউ মেক্সিকো বলছে আমার শুধু একটা ডাক্তারী নোট লাগবে। 11 00:03:24,788 --> 00:03:27,332 আমি জানি এটা সঠিক পদ্ধতি নয়, কিন্তু... 12 00:03:27,541 --> 00:03:31,712 প্রোভিশনালটা একবার পেয়ে গেলে, এটা নিয়ে কাজ চালিয়ে যেতে পারবো। 13 00:03:32,629 --> 00:03:36,959 ওয়েল, যতক্ষণ এটা তোমাকে নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারছে... 14 00:03:37,009 --> 00:03:39,678 আমি তর্ক করার কে? 15 00:03:49,688 --> 00:03:51,148 হাই। 16 00:03:51,732 --> 00:03:56,111 তুমি আমার লক্ষ্মী মামুনি। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, সত্যি। 17 00:03:58,030 --> 00:04:00,365 আমি জানি। 18 00:04:15,422 --> 00:04:16,924 - এই নাও। - এই নাও। 19 00:04:17,132 --> 00:04:19,801 - ঠিক আছে। - ধন্যবাদ। 20 00:04:20,552 --> 00:04:21,637 - ঠিক আছে? - হ্যাঁ। 21 00:04:21,845 --> 00:04:24,139 আচ্ছা। ঠিক আছে। 22 00:04:24,723 --> 00:04:28,760 - তো শনিবার ৯টায়? - হ্যাঁ, শনিবার ৯টায়। 23 00:04:28,810 --> 00:04:31,138 তো তার মানে আমাকে সাড়ে ৮টায় তুলে নেবে? 24 00:04:31,188 --> 00:04:33,857 - একদম ঘন্টি পড়ে চলে আসবো। - কী? 25 00:04:34,024 --> 00:04:37,978 শুধু কথার কথা। চিন্তা করো না, ঘন্টি পড়ে আসবো না। 26 00:04:38,779 --> 00:04:39,905 - হেই। - হেই, মম। 27 00:04:40,113 --> 00:04:42,049 - হাই। একটু সময় হবে? - হ্যাঁ। 28 00:04:42,157 --> 00:04:44,635 - তোমার বোনের দিকে একটু নজর রাখতে পারবে? - অবশ্যই। 29 00:04:44,743 --> 00:04:46,153 - ধন্যবাদ। - দেখা হবে, ড্যাড। 30 00:04:46,203 --> 00:04:48,872 - বাই, বাবা। হেই, ভালো করেছো আজ। - ধন্যবাদ। 31 00:04:55,546 --> 00:04:58,799 আমাদের আলোচনার ব্যাপারে আর কিছু ভেবেছো? 32 00:04:59,800 --> 00:05:03,487 "আর কিছু ভেবেছি" মানে পুনর্বিবেচনা? না। 33 00:05:03,595 --> 00:05:05,973 তো আমাকে ভুলটা দেখাও। 34 00:05:06,348 --> 00:05:11,436 ভুলগুলো, স্কাইলার। ভুলগুলো। বহুবচন, একবচন নয়। 35 00:05:13,355 --> 00:05:15,082 কোথা থেকে শুরু করবো বলো? 36 00:05:15,148 --> 00:05:20,153 হেই, তুমি আমাকে যে পরিস্থিতিতে ফেলেছো সেটা আমি মোটেও উপভোগ করছি না, ঠিক আছে? 37 00:05:21,530 --> 00:05:24,867 যাইহোক, শুধু যুক্তিগুলোর ওপর স্থির থাকি। 38 00:05:25,075 --> 00:05:27,236 তুমি জুয়া খেলে জেতা নগদ টাকা নিলে... 39 00:05:27,286 --> 00:05:29,946 এবং কার ওয়াশে বিনিয়োগ করলে, যেটা চালাতে তুমি ৪ বছর সাহায্য করেছো। 40 00:05:30,055 --> 00:05:34,434 তোমার স্ত্রীকে হিসাবরক্ষক হিসেবে নিয়োগ দিলে, কারণ সোজা, সে আসলেই একজন হিসাবরক্ষক। 41 00:05:34,701 --> 00:05:37,830 এই গল্পটাই একজন শ্রোতা বিশ্বাস করবে। অসঙ্গতিটা কোথায়? 42 00:05:37,880 --> 00:05:40,774 অসঙ্গতিটা হচ্ছে তোমার উচিত শুধু আমার দেওয়া টাকাটা নেওয়া... 43 00:05:40,883 --> 00:05:43,068 আর সেটা নিয়ে বেশি গবেষণা না করা। 44 00:05:43,177 --> 00:05:47,598 যাতে, খোদা না করুক, আমি ধরা পড়ি... 45 00:05:47,806 --> 00:05:50,467 তুমি নিরাপদে অস্বীকার করতে পারো। 46 00:05:50,517 --> 00:05:54,413 আচ্ছা, আমার বিচ্ছিন্ন স্বামী, যখন সে কাজ করতো... 47 00:05:54,521 --> 00:05:58,425 বছরে ৪৩,০০০ ডলার কামাতো, আমার দিকে টাকার স্তুপ ছুড়ে দেওয়া শুরু করলো। 48 00:05:58,475 --> 00:06:00,894 আর যখন পুলিশ আসবে, আমি ভং ধরে বলবোঃ "জি... 49 00:06:00,944 --> 00:06:04,606 "আমি কখনো ভেবে দেখিনি, অফিসার। যুক্তিসংগত-ই লেগেছিল"। সত্যি? 50 00:06:04,715 --> 00:06:08,118 এটাই তোমার মাথায়, নিরাপদ অস্বীকৃতি? 51 00:06:08,744 --> 00:06:10,137 তোমাকে বলছি, ওয়াল্ট... 52 00:06:10,245 --> 00:06:13,574 এরচেয়ে আমি চাইবো ওরা ভাবুক আমি বনি, কি যেনো নাম...? [বিখ্যাত বনি এবং ক্লাইড দম্পতি] 53 00:06:13,624 --> 00:06:15,425 বদ্ধ পাগল ভাবার চাইতে। 54 00:06:16,585 --> 00:06:21,673 তো তুমি এখানে সতর্কতা অবলম্বন করছো। 55 00:06:22,341 --> 00:06:26,094 আর তুমি একটা বিশ্বাসযোগ্য গল্প চাও। 56 00:06:26,637 --> 00:06:35,437 ওটাই আমার চোখে খুবই বাজে একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য সেরা নিরাপদ পথ, হ্যাঁ। 58 00:06:36,230 --> 00:06:42,110 কিন্তু আমি তোমার পরিকল্পনায় একটা সুক্ষ্ম ছিদ্র দেখতে পাচ্ছি। 59 00:06:42,611 --> 00:06:46,481 তোমার বিচ্ছিন্ন স্বামী কেন তোমার জন্য এতোকিছু করতে যাবে? 60 00:06:48,283 --> 00:06:53,822 কারণ সে তার পরিবারকে ভালবাসে এবং মরিয়া হয়ে পুনর্মিলিত হতে চায়... 61 00:06:53,872 --> 00:06:57,668 যদিও সেটা নিরর্থক এবং বৃথা যেতে পারে। 62 00:06:57,876 --> 00:07:02,214 তারপরও, সে সর্বোচ্চ চেষ্টা করবে। 63 00:07:05,759 --> 00:07:09,137 আমার এটা মনে ধরছে না। না, আমার মতে ভালো হয়... 64 00:07:09,346 --> 00:07:12,599 যদি স্বামী বেচারা আর বিচ্ছিন্ন না থাকে। 65 00:07:13,016 --> 00:07:16,766 হয়তো যদি সে আবার তার নিজের বিছানায় ঘুমোতে শুরু করে... 65 00:07:16,816 --> 00:07:18,287 ওয়াও! 66 00:07:19,231 --> 00:07:21,984 অসাধারণ এক রুপকথার গল্প। 67 00:07:26,196 --> 00:07:29,157 আমি অন্তত এ পরিবারের একটা অংশ থাকবো। 68 00:07:29,366 --> 00:07:31,869 সপ্তাহের প্রতিরাতে পরিবারের সাথে ডিনার। 69 00:07:32,077 --> 00:07:33,762 প্রতিরাতে নয়, না। 70 00:07:35,205 --> 00:07:37,182 সপ্তাহে ছয় রাত। একরাত কম পাবে। 71 00:07:37,499 --> 00:07:39,626 দুইদিন ডিনার। ছুটির দিনে নয়। 72 00:07:39,835 --> 00:07:41,703 ২৪ ঘন্টার নোটিশে। [পূর্বে জানান দিয়ে] 73 00:07:41,753 --> 00:07:43,730 সপ্তাহে পাঁচ রাত, বিনা নোটিশে। 74 00:07:43,839 --> 00:07:46,066 তিন। ছয় ঘন্টার নোটিশে। 75 00:07:46,175 --> 00:07:49,044 - সপ্তাহে পাঁচ রাত, দুই ঘন্টার নোটিশে। - চার। 76 00:07:49,303 --> 00:07:52,055 বাড়াবাড়ি করো না। 77 00:07:53,932 --> 00:07:56,368 - আর আমার ঘরে ঢোকার নিজস্ব চাবি লাগবে। - না। 78 00:07:56,476 --> 00:07:58,870 জরুরী পরিস্থিতি আর দেখভালের জন্যে, হ্যাঁ। 79 00:07:58,979 --> 00:08:02,958 আমি আমার মেয়ের দেখাশোনা করবো, আমার ছেলের হোমওয়ার্কে সাহায্য করবো। 80 00:08:03,066 --> 00:08:08,964 আমি এই পরিবারের একটা অংশ হবো। আর এভাবেই আমরা তোমার ওই গল্পটা বিকোব। 81 00:08:33,055 --> 00:08:36,308 কাজ শেষে কোথাও গিয়ে বিয়ার খেলে কেমন হয়? 82 00:08:44,024 --> 00:08:47,653 না। তবে, ধন্যবাদ। অন্য কোনদিন হবে। 83 00:08:48,153 --> 00:08:50,113 সিরিয়াসলি। 84 00:08:50,489 --> 00:08:52,574 আমার সাথে বিয়ার খান। 85 00:09:13,554 --> 00:09:15,347 কী? 86 00:09:23,397 --> 00:09:25,482 করছো'টা কী তুমি? 87 00:09:25,691 --> 00:09:27,901 ওটা আমাদের, ঠিক? 88 00:09:28,527 --> 00:09:31,530 জিনিসটা দেখেন আর বলেন ওটা আমাদের কিনা। 89 00:09:37,536 --> 00:09:40,614 হ্যাঁ, এটা আমাদের। এখন সড়াও এটা! 90 00:09:41,582 --> 00:09:44,001 তোমার সমস্যাটা কী? 91 00:09:44,209 --> 00:09:47,296 কোথায় পেয়েছো ওটা? ল্যাব থেকে সরিয়েছো? 92 00:09:47,838 --> 00:09:50,816 কম্বো'কে খুন করা লোক দুজনের থেকে কিনেছি। 93 00:09:51,842 --> 00:09:54,628 ওরা কম্বোকে রাস্তায় গুলি করে মেরেছিল... 94 00:09:54,678 --> 00:09:58,156 আর এখন আমাদের মাল-ই বিক্রি করছে। 95 00:09:59,183 --> 00:10:01,718 যার মানে ওরা আমাদের লোকের হয়ে কাজ করে। ঠিক? 96 00:10:01,768 --> 00:10:05,472 না। কী ওটা? গুজব? কোনো প্রমাণ আছে? 97 00:10:05,522 --> 00:10:09,902 আমি এটা ওকে গুলি করা ছেলেটার বোনের কাছ থেকে শুনেছি। 98 00:10:10,903 --> 00:10:13,614 কিভাবে "ছেলেটা" বললাম শুনেছেন? 99 00:10:14,406 --> 00:10:17,826 এই ছেলেটা, সে ১১ বছর বয়স্ক। 100 00:10:18,035 --> 00:10:21,038 হুকুম পেয়ে কম্বোকে গুলি করেছিল। 101 00:10:21,788 --> 00:10:24,891 ওই দুই বানচোদ, ওকে দিয়ে ধান্দা করায়। 102 00:10:25,000 --> 00:10:26,710 ওকে দিয়ে... 103 00:10:26,919 --> 00:10:28,995 আর আপনি জানেন ও-ই প্রথম নয়। 104 00:10:29,546 --> 00:10:34,735 ওরা বাচ্চা ব্যবহার করে কারণ হেই, কেন নয়? নিয়ন্ত্রণ করা সহজ। বোকা বানানো সহজ। 105 00:10:34,943 --> 00:10:37,296 সর্বোচ্চ কিশোর সংশোধনীতে যাবে যদি কখনো ধরা খায়। 106 00:10:37,346 --> 00:10:39,765 হৃদয় আর মস্তিষ্ক, ঠিক? 107 00:10:39,973 --> 00:10:43,852 ছোট থাকতেই মন ভোলাও আর ওরা তোমার, আজীবন। 108 00:10:44,686 --> 00:10:46,763 এই বদমাশগুলো কম্বোকে মেরেছে। 109 00:10:46,813 --> 00:10:51,293 ওরা এই ছোট ছেলেটাকে পাপেটের মতো ব্যবহার করেছে। 110 00:10:51,902 --> 00:10:56,698 ওরা ওকে ব্যবহার করে আমার বন্ধুকে মারিয়েছে। 111 00:11:02,204 --> 00:11:05,249 তো আমাকে এসব বলছো কেন? 112 00:11:08,085 --> 00:11:10,254 আমার আপনার সাহায্য দরকার। 113 00:11:12,172 --> 00:11:13,298 কিভাবে? 114 00:11:13,465 --> 00:11:16,802 - আমার রাইসিন দরকার। - ওহ, মাই গড! 115 00:11:17,845 --> 00:11:20,339 - ওহ, মাই গড! - দেখেন, এই দু'জন... 116 00:11:20,389 --> 00:11:21,531 - হেই। - না। 117 00:11:21,640 --> 00:11:25,819 হেই, ওদের মরতে হবে। ঠিক আছে? আমি পুরো রাস্তা বের করে ফেলেছি। 118 00:11:25,869 --> 00:11:28,030 - না। - পৌঁছানোর মাধ্যম, সবকিছু। 119 00:11:28,080 --> 00:11:31,533 আমার শুধু আপনার কাছ থেকে বিষটা প্রয়োজন, ব্যস। 120 00:11:31,583 --> 00:11:33,735 - না... - দেখুন। 121 00:11:34,069 --> 00:11:36,855 - এছাড়া, আপনাকে একটা আঙুলও নাড়াতে হবে না। - না। 122 00:11:36,905 --> 00:11:39,316 তুমি জানোও না তুমি কি নিয়ে কথা বলছো। 123 00:11:39,366 --> 00:11:42,569 - ধারেকাছে... - দেখেন, বুঝতে পারছেন না ব্যাপারটা কতটা সঠিক? 124 00:11:42,828 --> 00:11:46,949 আপনি বুঝতে পারছেন না এতে পুরো পৃথিবীর কতটা উপকার হতে পারে? 125 00:11:46,999 --> 00:11:48,542 আমরা এ বিষয়ে আর কথা বলছি না। 126 00:11:48,750 --> 00:11:52,479 আমি এক মেয়েকে চিনি যে এই দুজনের কাছ থেকে সপ্তাহে দু-একবার মাল কেনে। 127 00:11:52,588 --> 00:11:56,292 তাদের জন্য হ্যামবার্গার নিয়ে যায় কারণ তারা সারাদিন গাড়িতে বসে থাকে আর তাদের ক্ষিধে পায়, 128 00:11:56,342 --> 00:11:59,778 তাই ও তাদের জন্য খাবার নিয়ে যায় আর ওরা ওকে দাম কিছু কমিয়ে দেয়। 129 00:11:59,887 --> 00:12:02,656 এটাই হচ্ছে আপনার পৌঁছানোর উপায়। 130 00:12:02,723 --> 00:12:04,975 - আমি বহুদূরে থাকতে পারবো। - জিসাস! 131 00:12:05,184 --> 00:12:07,970 একটা মেথ-খোরকে তুমি এ কাজে বিশ্বাস করছো? 132 00:12:08,020 --> 00:12:11,273 জানেন? ওই মেথ-খোর আপনার ভায়রার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। 133 00:12:11,481 --> 00:12:15,110 সে ওকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। ও মুখ খোলেনি। 134 00:12:15,419 --> 00:12:18,622 কিভাবে জানবেন এটা সত্যি জানেন? কারণ আপনি এখন জেলে নন। 135 00:12:18,672 --> 00:12:21,591 হ্যাঁ, ওয়েল, আমি জানি এটার পর আমি জেলে থাকবো। 136 00:12:21,700 --> 00:12:24,828 জেলে বা তারচেয়েও খারাপ। এবং ঠিক তোমার পাশেই থাকবো। 137 00:12:25,037 --> 00:12:27,831 না, জেসি, তুমি সিরিয়াস হতে পারো না। 138 00:12:28,040 --> 00:12:31,185 এটা... এটা একটা হাস্যকর পরিকল্পনা। 139 00:12:31,235 --> 00:12:35,005 হাস্যকর? কি? তো আপনি বলছেন এতে কাজ হবে না? 140 00:12:35,797 --> 00:12:40,694 আর যখন এটা আপনার প্ল্যান ছিল? যখন আমরা এটা তুকোর ওপর ব্যবহার করতে যাচ্ছিলাম। 141 00:12:40,802 --> 00:12:43,755 - আপেল আর কমলা। - যে রাইসিন খাবে... 142 00:12:43,805 --> 00:12:48,552 দুই বা তিনদিন পর তার ফ্লু অথবা হার্ট অ্যাটাক হবে এবং সে শুয়ে পড়বে। 143 00:12:48,602 --> 00:12:51,980 এটাই বলেছিলেন আপনি। আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। 144 00:12:52,189 --> 00:12:54,441 আ... আমার কাছে। 145 00:12:55,025 --> 00:12:59,321 এমনকি আমরা যে অন্য বানচোদের হয়ে কাজ করি সেও জীবনে হদিস পাবে না। 146 00:12:59,530 --> 00:13:03,867 এটা তুকোর সময় ভালো প্ল্যান ছিল এবং এখনো ভালো প্ল্যান আছে। 147 00:13:04,076 --> 00:13:09,414 তুকো আমাদের খুন করতে চেয়েছিল। এই লোকগুলো চায় না। 148 00:13:09,623 --> 00:13:14,578 আপেল আর কমলা। আমাকে কি সত্যিই এখানে বসে তোমাকে পার্থক্যটা বোঝাতে হবে? 149 00:13:14,628 --> 00:13:18,715 কম্বো আমাদের লোক ছিল, ম্যান। 150 00:13:18,924 --> 00:13:22,502 ও আমাদের একজন ছিল। এর কি কোনো মূল্য নেই? 151 00:13:22,711 --> 00:13:26,882 তুমি এই লোকগুলোর পেছনে দুই-তিনমাস আগে লাগনি কেন? 152 00:13:26,932 --> 00:13:28,976 কারণ আমি মাত্র জানতে পেরেছি। 153 00:13:29,184 --> 00:13:30,644 জানার কী আছে? 154 00:13:30,853 --> 00:13:32,721 এটা এলাকা ভিত্তিক দ্বন্দ্ব, ঠিক? 155 00:13:32,771 --> 00:13:37,776 মানে, কাজটা কতটাই বা কঠিন ছিল, ওদেরকে ওদের এলাকায় খুঁজে বের করা... 156 00:13:37,885 --> 00:13:40,737 এবং মাসখানেক আগেই মেরে ফেলা? 157 00:13:40,946 --> 00:13:46,869 কারণ তখন, তুমি নেশা আর শোক করাতেই বেশি ব্যস্ত ছিলে। 158 00:13:47,077 --> 00:13:54,126 এখন, খুন করা তোমার ১২ ধাপ প্রোগ্রামের (পুনর্বাসন) অংশ নয়। 159 00:13:54,334 --> 00:13:57,830 এটা কোনো দায়বদ্ধতা নয় যে তোমাকে করতেই হবে। 160 00:13:57,880 --> 00:14:01,666 তুমি এখানে যে যুক্তি দেখাচ্ছো তা অর্থহীন। 161 00:14:03,010 --> 00:14:05,320 এতে কোনো লাভ হবে না। 162 00:14:05,429 --> 00:14:08,682 এতে কিছুই অর্জিত হবে না। 163 00:14:13,020 --> 00:14:16,190 যদি আপনার চোখে না পড়ে এতে কী অর্জিত হতে পারে... 164 00:14:16,481 --> 00:14:19,401 তাহলে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই। 165 00:14:20,152 --> 00:14:22,529 জেসি, কথা শোনো। 166 00:14:22,988 --> 00:14:26,116 তুমি কোনো খুনী নও। 167 00:14:26,366 --> 00:14:29,661 আমিও না, তুমিও না। 168 00:14:30,495 --> 00:14:33,015 ঠিক এতোটাই সহজ ব্যাপারটা। 169 00:14:37,336 --> 00:14:39,087 জেসি। 170 00:14:40,506 --> 00:14:42,591 আমি এটা করছি। 171 00:14:43,133 --> 00:14:46,261 আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। 172 00:15:16,208 --> 00:15:17,868 নক, নক। 173 00:15:18,126 --> 00:15:21,772 আজব, মারি, "নক, নক" মুখে বলে না। এভাবে... করে। 174 00:15:21,880 --> 00:15:24,716 - আমার মুখে বলতে ভালো লাগে। - ওয়েল, ওটা নিয়ম না। 175 00:15:25,551 --> 00:15:28,320 - ঠিক আছে? - তুমি তোমার স্টাইলে নক করবে, আমি আমার। 176 00:15:28,387 --> 00:15:30,589 তবে দেখো, দেখেছো? আমি জিতেছি। 177 00:15:30,639 --> 00:15:32,558 অতো সোজা না। 178 00:15:33,559 --> 00:15:35,969 খোদা, আবার? টানা তিনবার! 179 00:15:36,395 --> 00:15:38,480 আস্ত পল নিউম্যান চলে এলো নাকি? 180 00:15:38,689 --> 00:15:42,225 - বাবার সাথে ইদানিং কার্ড খেলছো? - না। কেন? 181 00:15:43,443 --> 00:15:45,237 তোমার বাবা কেমন আছে? 182 00:15:45,445 --> 00:15:46,814 শিক্ষকতায় ফিরেছে? 183 00:15:46,864 --> 00:15:50,217 না। আমার মনে হয় না দুজনের কেউই কাজ করছে... 184 00:15:50,325 --> 00:15:52,736 - এই মুহূর্তে। - তাই? সামলাচ্ছে কিভাবে? 185 00:15:52,886 --> 00:15:54,621 - জানি না। - হেই... 186 00:15:54,830 --> 00:15:57,899 তুমি কি জানো যে ডাক্তাররা তোমার আঙ্কেল হ্যাংককে বলেছে... 187 00:15:57,949 --> 00:16:00,143 যে সে চাইলে যেকোনো সময় এখান থেকে চলে যেতে পারে? 188 00:16:00,252 --> 00:16:02,621 ওহ, তাই? অসাধারণ। 189 00:16:02,671 --> 00:16:06,216 - হ্যাঁ, আমি এ ব্যাপারে খুব একটা নিশ্চিত না। - কেন? 190 00:16:06,925 --> 00:16:08,527 কি? ওরা এটাই বলেছে। 191 00:16:08,635 --> 00:16:10,279 বলেছে কারণ ওরা রুমটা চায়। 192 00:16:10,587 --> 00:16:13,257 ওরা লাইসল দিয়ে চাদরটা ধোবে, মিটার ঠিক করবে... 193 00:16:13,307 --> 00:16:17,119 আর পরবর্তী ভেড়াটাকে ঠেলে ঢোকাবে। আমরা এ বিষয়ে কথা বলেছি, মারি। এবার থামো। 194 00:16:19,271 --> 00:16:21,581 তুমি কি যথেষ্ট সুস্থ না? 195 00:16:22,524 --> 00:16:25,919 জিসাস, ছোকড়া, তুমিও? আমাকে দেখে কি সুস্থ মনে হয়? 196 00:16:26,028 --> 00:16:28,739 আমি বালতিতে হাগছি, হাঁড়ির ভেতর মুতছি। 197 00:16:28,947 --> 00:16:31,617 পা নাড়াতে পারছি না। বুঝে এসেছে? 198 00:16:31,825 --> 00:16:35,162 তো হুইলচেয়ারে থাকা লোকদের হাসপাতালে থাকা উচিত? 199 00:16:35,370 --> 00:16:40,083 আর ক্র্যাচ ব্যবহার করা লোকজন? হয়তো আমারও এখানে থাকা উচিত। 200 00:16:40,667 --> 00:16:45,589 - তুমি কি এটাই বলার চেষ্টা করছো? - হ্যাঁ, ঠিক তাই। কার্ড বাটো, ফাজিল। 201 00:17:04,399 --> 00:17:06,151 শালী। 202 00:17:07,528 --> 00:17:10,030 আমি ঘন্টা হিসেবে কাজ করি জানেন তো? 203 00:17:12,074 --> 00:17:14,193 আমাকে কথা দিয়েছিল যে ও এখানে আসবে। 204 00:17:14,243 --> 00:17:15,927 ওহ, সে কথা দিয়েছিল! 205 00:17:16,036 --> 00:17:20,699 আগে কেন বলেননি? তাহলে অপেক্ষা করি। মজা করেছি। ছোকড়া আর আসছে না। 206 00:17:20,749 --> 00:17:25,629 - আচ্ছা, তো, প্ল্যান বি'টা কী? - জানি না। 207 00:17:26,296 --> 00:17:29,332 - আসলেই জানি না। - বেশ, চলুন মাথা খাটাই। 208 00:17:30,008 --> 00:17:33,512 - আপনার আসলেই ধারণা ও সিরিয়াস? - সেজন্যই আমি এখানে, সল। 209 00:17:33,720 --> 00:17:38,308 যেভাবে কথা বলছিল, ও কাজটা করবেই। বা অন্তত চেষ্টা করবে। 210 00:17:38,517 --> 00:17:40,744 আচ্ছা, তো ওকে পয়সা ধরিয়ে দেবো। 211 00:17:40,853 --> 00:17:44,665 না, না, এটা টাকার বিষয় না। এটা ওকে রাস্তা থেকে সড়ানোর বিষয়। 212 00:17:44,773 --> 00:17:47,442 ওকে শান্ত করার বিষয়। 213 00:17:47,818 --> 00:17:49,570 হয়তো... 214 00:17:53,782 --> 00:17:57,119 যদি আমরা, হয়তো...? 215 00:17:58,871 --> 00:18:01,198 ওকে গ্রেপ্তার করাতে পারবে? 216 00:18:03,083 --> 00:18:07,137 আ... আপনি আপনার দুই নম্বর কাজের সহযোগীকে পুলিশে ধরিয়ে দিতে চান? 217 00:18:07,187 --> 00:18:09,181 না, এখন শোনো। আমি জানি... 218 00:18:09,290 --> 00:18:13,193 আমি জানি এটা ঝুঁকিপূর্ণ শোনাচ্ছে কিন্তু এটা ওকে সত্যিকার কোনো বিপদে ফেলবে না, আর... 219 00:18:13,302 --> 00:18:16,096 কোনভাবেই আমাদের বিজনেস পর্যন্ত পৌঁছাবে না। শুধু কোনো... 220 00:18:16,305 --> 00:18:17,848 হালকা অপরাধে। 221 00:18:18,056 --> 00:18:21,051 পিঙ্কম্যান জেলে? জানি না। কল্পনা করার চেষ্টা করছি... 222 00:18:21,101 --> 00:18:26,190 জেল না, মানে জেলের মতো জেল। 223 00:18:26,398 --> 00:18:29,193 আমি ওরকম একটা পরিস্থিতির কথা বলছি... 224 00:18:29,401 --> 00:18:33,772 যেখানে তুমি কমলা পোশাক পড়ে রাস্তার ওপর থেকে ময়লা কুড়োবে। 225 00:18:34,156 --> 00:18:35,991 ওটা জেল! 226 00:18:37,284 --> 00:18:39,611 আপনি দ্বিতীয় মাত্রার অপরাধের কথা বলছেন। 227 00:18:39,661 --> 00:18:42,656 এমনকিছু যেটা ওকে ধরো, ৩০ দিন বাইরে থেকে সরিয়ে রাখবে। 228 00:18:42,706 --> 00:18:44,374 তারপর যখন বেরিয়ে আসবে... 229 00:18:44,583 --> 00:18:47,536 মেজাজ নেমে যাবে আর হয়তো ব্যাপারটা পেছনে ফেলতে পারবো। 230 00:18:47,586 --> 00:18:51,465 বেশ, ব্রজওয়েল সংশোধনী কেন্দ্রে গ্যাঞ্জাম তুলনামূলক কম। 231 00:18:51,673 --> 00:18:54,635 অতীতে, স্প্রিঙ্গারের কথা বলতাম, কিন্তু... 232 00:18:54,801 --> 00:19:00,057 ঠিকঠাক করার পর ওদের বাথরুম সম্পর্কে কিছু উড়োকথা কানে আসছে। 233 00:19:00,265 --> 00:19:01,600 তো... 234 00:19:01,808 --> 00:19:04,136 তো এটা সম্ভব, ঠিক? 235 00:19:04,186 --> 00:19:07,956 হ্যাঁ, ওয়েল, এটা আমার খানদানি প্যাকেজের আওতায় পড়ে... 236 00:19:08,065 --> 00:19:12,569 তবে আপনি সেটা পোষাতে পারবেন। আমি আমার লোককে জানাবো। 237 00:19:16,907 --> 00:19:19,576 বুঝতে পেরেছিস তোকে কি করতে হবে? 238 00:19:22,538 --> 00:19:26,575 আর কারো সামনে মুখ খুলতে পারবি না, ঠিক আছে? 239 00:19:29,111 --> 00:19:31,730 মানে, কখনোই না। বুঝতে পেরেছিস? 240 00:19:31,797 --> 00:19:33,465 হ্যাঁ। 241 00:19:37,302 --> 00:19:40,055 জিনিসটা আমি ইন্টারনেটে পেয়েছি। 242 00:19:40,264 --> 00:19:42,349 কয়েকদিন লাগে শুরু হতে। 243 00:19:42,516 --> 00:19:46,011 শুধু মুখ বন্ধ রাখবি আর এটা জীবনেও তোর পর্যন্ত পৌঁছাবে না। 244 00:19:47,980 --> 00:19:50,440 তোর কোনো আপত্তি নেই, ঠিক? 245 00:19:52,609 --> 00:19:55,562 শুধু ভেবে নিবি সবসময় যা করিস তাই করছিস। 246 00:19:55,612 --> 00:19:58,323 তুই শুধু কয়েকটা হ্যামবার্গার পৌঁছে দিচ্ছিস। 247 00:20:01,201 --> 00:20:04,079 এটা শুধু হ্যামবার্গার পৌঁছে দেওয়া না। 248 00:20:04,288 --> 00:20:09,126 হেই। তোর একটা ছেলে আছে, ঠিক? 249 00:20:09,334 --> 00:20:12,521 - ওর নাম কি? - প্যাট্রিক। 250 00:20:12,629 --> 00:20:17,885 আচ্ছা, এবার ভাব এই দুই বদমাইশ প্যাট্রিককে দিয়ে মাস্তানি করাচ্ছে। 251 00:20:18,035 --> 00:20:19,970 ওকে দিয়ে মানুষ খুন করাচ্ছে। 252 00:20:20,279 --> 00:20:23,056 তুই কি তোর ছেলেকে বাঁচাতে যেকোনো কিছু করতি না? 253 00:20:23,265 --> 00:20:26,426 অবশ্যই, করতাম। ওর জন্যই এতো কিছু করি। 254 00:20:29,062 --> 00:20:31,732 আচ্ছা, তো... 255 00:20:31,940 --> 00:20:35,694 এই বদমাশগুলো ওই বয়সী বাচ্চাদের ব্যবহার করছে। 256 00:20:36,361 --> 00:20:39,740 ওদের মরতে হবে। ঠিক আছে? 257 00:20:46,121 --> 00:20:47,706 ভালো। 258 00:20:54,922 --> 00:20:56,798 আগামীকাল। 259 00:20:57,299 --> 00:20:59,426 আমি যোগাযোগ রাখবো। 260 00:21:18,946 --> 00:21:22,824 হ্যাঁ। খেতে খুব মজা, তাই না? 261 00:21:27,829 --> 00:21:29,623 হেই। 262 00:21:30,374 --> 00:21:32,334 এসো, মামুনি‌। 263 00:21:33,544 --> 00:21:36,547 আচ্ছা। উঠে পড়েছি। 264 00:21:36,755 --> 00:21:39,091 শুয়ে পড়ো। 265 00:21:50,853 --> 00:21:54,181 কী করছেন আপনি? যদি কথা বলার প্রয়োজন হয়, ফোন ব্যবহার করুন। 266 00:21:54,247 --> 00:21:57,276 এটা ফোনে বলার কথা নয়, ওয়াল্টার। 267 00:21:57,484 --> 00:21:59,903 আপনার স্ত্রী বাইরে, ঠিক? 268 00:22:03,532 --> 00:22:05,300 অসম্ভব আদুরে না? 269 00:22:05,367 --> 00:22:08,078 আমার একটা নাতনি আছে কয়েক বছরের বড়। 270 00:22:08,203 --> 00:22:10,831 কী করতে পারি আপনার জন্য? 271 00:22:12,124 --> 00:22:14,543 বসে পড়ুন, ওয়াল্টার। 272 00:22:16,545 --> 00:22:21,091 আমি গুডম্যানের সাথে পিঙ্কম্যান আর আপনার প্ল্যানের ব্যাপারে কথা বলেছি।‌ 273 00:22:25,012 --> 00:22:27,406 - এবং? - আমি এটা করবো না। 274 00:22:27,514 --> 00:22:30,642 - কেন? - কারণ এটা বোকামি। 275 00:22:31,518 --> 00:22:34,179 সল বলেছে আপনি এরকম কাজ আগেও করেছেন। 276 00:22:34,288 --> 00:22:38,208 - ওই অংশকে বোকামি বলিনি। - আচ্ছা। তো, সমস্যাটা কী? 277 00:22:38,317 --> 00:22:41,320 সমস্যাটা হচ্ছে বস এটা পছন্দ করবেন না। 278 00:22:43,405 --> 00:22:44,648 সল? 279 00:22:46,909 --> 00:22:48,952 আমার বস। 280 00:22:49,494 --> 00:22:50,946 আপনার বস। 281 00:22:53,790 --> 00:22:59,004 এটা একটা পেশাদারি সৌজন্য। কেউ জানে না আমি এখানে। বুঝেছেন? 282 00:22:59,213 --> 00:23:02,508 কিন্তু প্রতিবারের মতো আমাদের নিয়োগকর্তা ঠিকই জেনে যাবেন। 283 00:23:02,716 --> 00:23:06,762 আর যদি পিঙ্কম্যান গ্রেপ্তার হয়, তিনি এটাকে সমস্যা হিসেবে নেবেন। 284 00:23:07,846 --> 00:23:09,598 ওয়াল্ট... 285 00:23:09,973 --> 00:23:13,227 আপনি একটা ভালো সুযোগ পেয়েছেন। আমরা সকলেই। 286 00:23:13,435 --> 00:23:16,271 একটা গাজাখোরের জন্য সব ঝুঁকিতে ফেলতে চান? 287 00:23:16,480 --> 00:23:18,965 এখন, বুঝতে পারছি আপনাদের দু'জনের একটা ইতিহাস আছে, কিন্তু এই ছেলেটা... 288 00:23:19,015 --> 00:23:23,320 অনেকদিন ধরেই বাতিলের খাতায় আছে। সামনে আরো দীর্ঘ সময় আসছে। 289 00:23:25,572 --> 00:23:27,157 কিসের? 290 00:23:32,037 --> 00:23:35,207 বহুকাল আগে আমি একজন পুলিশ অফিসার ছিলাম। 291 00:23:35,415 --> 00:23:38,202 আর পারিবারিক সহিংসতায় প্রায় সময়ই আমার ডাক পড়তো। 292 00:23:38,252 --> 00:23:40,504 শ'খানেক সামলিয়েছি সম্ভবতো, বছরজুড়ে। 293 00:23:40,712 --> 00:23:45,042 কিন্তু তার ভেতর একটা লোক ছিল, এক শুয়োরের বাচ্চার কথা আমি কখনোই ভুলবো না। 294 00:23:45,092 --> 00:23:49,096 গর্ডি। দেখতে ছিল বো সভেনসনের মতো। মনে আছে তাকে? 295 00:23:49,304 --> 00:23:52,182 - ওয়াকিং টল (মুভি)? মনে পড়ছে না? - না। 296 00:23:52,391 --> 00:23:57,354 যাইহোক, বিশালদেহী, ২৭০, ২৮০ (ওজন)... 297 00:23:57,563 --> 00:24:01,733 কিন্তু শালার বউ... বা যাইহোক না কেন... ওর স্ত্রী... 298 00:24:01,942 --> 00:24:05,145 ছিল একদম পিচ্চি। পাখির মতো। 299 00:24:05,195 --> 00:24:07,781 হাতগুলো ছিল ছোট শাখার মতো। 300 00:24:08,991 --> 00:24:12,652 যাইহোক, আমার পার্টনার আর আমার প্রতি সপ্তাহেই ওখানে ডাক পড়তো... 301 00:24:12,761 --> 00:24:15,280 আর আমাদের একজন মেয়েটাকে পাশে সরিয়ে নিয়ে বলতোঃ "কাম অন... 302 00:24:15,330 --> 00:24:18,116 আজরাতে আমরা মামলা দিয়েই ছাড়বো।" 303 00:24:18,166 --> 00:24:21,411 আর এটা "ভেতরে ভেতরে, সে আমাকে ভালোবাসে" ওরকম কোনো ঘটনা ছিল না। 304 00:24:21,461 --> 00:24:24,773 ওরকম অসংখ্য পেতাম, কিন্তু এর মতো না। এই মেয়েটা ভীত ছিল। 305 00:24:24,882 --> 00:24:28,218 সে তার সাথে বেঈমানি করবে না। কোনমতে, কোনভাবেই না। 306 00:24:28,427 --> 00:24:31,964 কিছুই করতে পারতাম না তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া ছাড়া, শালাকে গাড়িতে তুলে... 307 00:24:32,014 --> 00:24:34,783 শহরে নিয়ে গিয়ে, হাজতে ছুঁড়ে দেওয়া ছাড়া। 308 00:24:34,850 --> 00:24:37,869 রাতটা ঘুমিয়ে কাটাতো, পরদিন সকালে, শালা বেরিয়ে যেতো। 309 00:24:37,978 --> 00:24:39,388 বাড়িতে। 310 00:24:40,814 --> 00:24:42,774 কিন্তু একরাতে... 311 00:24:43,901 --> 00:24:47,154 আমার পার্টনার ছিল অসুস্থ, আর আমি ছিলাম একা। 312 00:24:47,362 --> 00:24:49,798 আর ডাক পড়লো এবং সেই একই বালছাল। 313 00:24:49,907 --> 00:24:52,618 বাথরুমে পড়ে নাক ভেঙে ফেলেছে টাইপ নাটক। 314 00:24:52,826 --> 00:24:55,946 তো শালাকে হাতকড়া পড়ালাম, গাড়িতে ওঠালাম, রওয়ানা দিলাম। 315 00:24:56,788 --> 00:24:58,957 কিন্তু সেই রাতে... 316 00:24:59,708 --> 00:25:01,919 আমরা গাড়ি নিয়ে শহরে ঢুকছিলাম... 317 00:25:02,127 --> 00:25:07,674 আর ওই শালা হারামজাদা আমার পেছনের সিটে বসে গুনগুন করে "ড্যানি বয়" গাইছিল। 318 00:25:08,342 --> 00:25:12,221 আর আমার মাথায় রক্ত উঠে গেল। 319 00:25:12,471 --> 00:25:16,141 তো বা দিকের বদলে, আমি ডানে মোড় নিলাম, একেবারে নির্জন স্থানে। 320 00:25:16,350 --> 00:25:20,354 আর শালাকে হাঁটু গেড়ে বসালাম আর পিস্তলটা মুখে পুরে দিলাম... 321 00:25:20,562 --> 00:25:26,568 আর শালাকে বললাম, "তুই শেষ। তোর খেল খতম।" 322 00:25:26,818 --> 00:25:30,042 আর শালা কাঁদছিল, হেগে-মেগে কাপড়-চোপড় ভরিয়ে ফেলছিল। 323 00:25:30,072 --> 00:25:32,549 খোদার কসম খাচ্ছিলো ও মেয়েটাকে একা ছেড়ে দেবে। 324 00:25:32,758 --> 00:25:36,912 চিৎকার করছিল, মুখে বন্দুক নিয়ে যতটুকু করা যায়। 325 00:25:37,663 --> 00:25:39,915 আর শালাকে বললাম "চুপ কর"। 326 00:25:40,123 --> 00:25:43,293 আমার চিন্তাভাবনা করা দরকার যে আমি এখন কি করবো। 327 00:25:43,752 --> 00:25:46,213 এবং অবশ্যই, শালা চুপ মেরে গিয়েছিল... 328 00:25:46,713 --> 00:25:51,552 ঠান্ডা আর একদম শান্ত হয়ে গিয়েছিল। 329 00:25:52,135 --> 00:25:55,889 যেনো একটা কুকুর ডিনারের উচ্ছিষ্টের জন্য অপেক্ষা করছে। 330 00:25:56,139 --> 00:25:59,017 তারপর ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। 331 00:25:59,893 --> 00:26:02,938 আমি, ভাব করছি আমি খুব চিন্তা-ভাবনা করছি... 332 00:26:03,146 --> 00:26:07,818 আর যুবরাজ মহাশয় প্যান্টভর্তি গু নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। 333 00:26:10,112 --> 00:26:14,032 আর কয়েকমিনিট পর, বন্দুকটা শালার মুখ থেকে বের করলাম... 334 00:26:14,533 --> 00:26:18,111 আর বললাম,"খোদার কসম, যদি ওর গায়ে আর একটা টোকাও দিস... 335 00:26:18,161 --> 00:26:23,533 আমি তোর এই করবো, ওই করবো, সেই করবো, ব্লা, ব্লা, ব্লা।" 336 00:26:27,296 --> 00:26:30,340 শুধুই সতর্কবার্তা ছিল? 337 00:26:32,968 --> 00:26:35,220 অবশ্যই। 338 00:26:37,306 --> 00:26:40,309 শুধু সঠিক কাজ করার চেষ্টা করছিলাম। 339 00:26:43,020 --> 00:26:45,898 কিন্তু দুই সপ্তাহ পর শালা মেয়েটাকে মেরে ফেললো। 340 00:26:46,106 --> 00:26:48,442 অবশ্যই। 341 00:26:49,776 --> 00:26:53,655 বৈদ্যুতিক ব্লেন্ডারের গোড়ায় মেয়েটার মাথা চেপে ধরেছিল। 342 00:26:55,574 --> 00:27:00,012 পৌঁছানোর পর, চারিদিকে এতো রক্ত ছিল, যে লোহার (ব্লেন্ডারের ব্লেড) গন্ধ পাওয়া যাচ্ছিলো। 343 00:27:03,457 --> 00:27:06,126 গল্পের শিক্ষাটা হচ্ছে... 344 00:27:07,294 --> 00:27:09,963 আমি সাময়িক ব্যবস্থা নিয়েছিলাম... 345 00:27:10,380 --> 00:27:13,191 যখন আমার পুরোটা নেয়া উচিত ছিল। 346 00:27:17,804 --> 00:27:20,807 এই ভুল আর দ্বিতীয়বার করছি না আমি। 347 00:27:29,733 --> 00:27:32,919 আর কোনো সাময়িক ব্যবস্থা নয়, ওয়াল্টার। 348 00:27:50,254 --> 00:27:52,297 ম্যান, কিছু বুঝলাম না। 349 00:27:52,506 --> 00:27:56,343 একদমই কিছু বুঝলাম না। আমি শুধু ছেলেটাকেই দেখছি। 350 00:27:57,803 --> 00:27:59,721 তো কোথায় ওরা? 351 00:27:59,930 --> 00:28:03,058 জানি না। সবসময় আশেপাশেই থাকে। 352 00:28:03,600 --> 00:28:06,144 বার্গারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। 353 00:28:08,605 --> 00:28:11,850 তো কাজটা কি দ্রুত হবে? 354 00:28:14,820 --> 00:28:17,631 ঘামাস না, ঠিক আছে? তুই যা করিস তাই করছিস। 355 00:28:17,739 --> 00:28:20,409 হেই, কেউ কিছু জানতে পারবে না। 356 00:28:21,994 --> 00:28:25,013 - আরেকবার টান দেওয়া যাবে? - একবার তো টেনেছিস। 357 00:28:25,122 --> 00:28:28,041 কাজটা শেষ কর, তারপর যত ইচ্ছা টান দিতে পারবি। 358 00:28:28,500 --> 00:28:30,535 আমার সাথে একটু আসতে হবে। 359 00:28:31,253 --> 00:28:33,213 সোজা হাট। 360 00:29:11,835 --> 00:29:13,754 কোথায় যাচ্ছি আমরা? 361 00:30:46,430 --> 00:30:48,265 বসো। 362 00:30:59,568 --> 00:31:03,030 আমার জানামতে আমার দুই কর্মীর সাথে তোমার ঝামেলা আছে। 363 00:31:03,697 --> 00:31:07,075 এটা সত্যি যে তারা তোমার এক লোককে মেরেছে। 364 00:31:07,284 --> 00:31:09,961 এটা সম্ভব যে তারা বেপরোয়া আচরণ করেছে। 365 00:31:10,245 --> 00:31:13,081 কিন্তু, একইসাথে, এখানে প্ররোচনা ছিল। 366 00:31:13,290 --> 00:31:15,826 লোকটি তাদের এলাকায় বিক্রি করছিল। 367 00:31:17,920 --> 00:31:20,822 এখানে দুই পক্ষের-ই দোষ আছে। 368 00:31:25,552 --> 00:31:27,446 এটা আর সামনে এগোবে না। 369 00:31:27,554 --> 00:31:31,934 এটা এখানেই মিমাংসা হবে, এই মুহূর্তে। 370 00:31:32,935 --> 00:31:35,062 ওনাকে বলে দিয়েছেন? 371 00:31:38,815 --> 00:31:40,016 বাইরে অপেক্ষা করো। 372 00:31:51,370 --> 00:31:56,124 মনোযোগ দিয়ে শোনো। এই রুমে তোমার একজন বন্ধু আছে। এই লোকটি। 373 00:31:58,126 --> 00:32:02,648 বাইরের ওই লোক দু'জন আমার বিশ্বস্ত কর্মী। 374 00:32:02,756 --> 00:32:07,135 আর যখন আমি জানতে পেরেছি তুমি কি করতে যাচ্ছো... 375 00:32:08,804 --> 00:32:12,558 যদি এই লোকটি না থাকতো এবং তার প্রতি আমার শ্রদ্ধাবোধ না থাকতো... 376 00:32:12,766 --> 00:32:16,228 আমি একদমই ভিন্ন উপায়ে এটার সমাধান করতাম। 377 00:32:16,536 --> 00:32:20,031 তার দিকে তাকিও না! আমার দিকে তাকাও। 378 00:32:25,529 --> 00:32:29,508 এখন এগুলো ঘটবে। আমার লোকজন ভেতরে আসবে... 379 00:32:29,616 --> 00:32:34,221 আর তুমি তাদের সাথে হাত মেলাবে এবং শান্তি বজায় রাখবে। 380 00:32:34,329 --> 00:32:36,874 আর এখানেই এটার ইতি ঘটবে। 381 00:32:40,377 --> 00:32:41,879 না। 382 00:32:43,630 --> 00:32:45,174 জেসি! 383 00:32:45,674 --> 00:32:49,052 - দুঃখিত? - ওরা বাচ্চা ব্যবহার করে। 384 00:32:49,261 --> 00:32:53,115 আপনার ওই বানচোদগুলো একটা ১১ বছর বয়সী বাচ্চাকে দিয়ে খুনখারাবি করাচ্ছে। 385 00:32:53,323 --> 00:32:56,435 আমাকে বলা হয়েছিল আপনি একজন কাণ্ডজ্ঞানসম্পন্ন ব্যবসায়ী। 386 00:32:56,643 --> 00:32:58,729 এভাবেই ব্যবসা করেন আপনি? 387 00:33:00,130 --> 00:33:04,459 এতে কোনো সমস্যা নেই আপনার? আপনার এখানে কিছু বলার আছে? 388 00:33:18,373 --> 00:33:20,292 ওদের নিয়ে এসো। 389 00:33:44,358 --> 00:33:46,235 আর কোনো বাচ্চা নয়। 390 00:33:48,737 --> 00:33:50,531 বোঝা গেছে? 391 00:33:52,866 --> 00:33:54,326 আর তুমি... 392 00:33:58,455 --> 00:34:00,624 তুমি শান্তি বজায় রাখবে। 393 00:34:05,295 --> 00:34:07,005 বলো! 394 00:34:08,382 --> 00:34:11,802 হ্যাঁ। আমি শান্তি বজায় রাখবো। 395 00:34:15,055 --> 00:34:16,598 হাত মেলাও। 396 00:35:00,601 --> 00:35:03,270 জেসি, তোমার কাজকর্মগুলো... 397 00:35:04,855 --> 00:35:07,733 ওগুলো অন্যদের ওপর প্রভাব ফেলে। 398 00:35:10,068 --> 00:35:15,407 মাঝেমধ্যে আপস করতেই হয়... 399 00:35:16,950 --> 00:35:19,620 সকলের ভালোর স্বার্থে। 400 00:35:31,590 --> 00:35:34,009 জেসি। জেসি! 401 00:35:54,071 --> 00:35:57,783 মারি, যাদের এজন্য পয়সা দিয়ে রাখা হয়েছে তাদের করতে দাও। 402 00:35:57,991 --> 00:36:01,236 যাদের এজন্য পয়সা দিয়ে রাখা হয়েছে তারা ফালতু কাজ করে। 403 00:36:13,423 --> 00:36:15,943 তো ধরে নিচ্ছি এটাই চাই তোমার, হাহ? 404 00:36:16,051 --> 00:36:21,073 শুধু হাতপাতালের বিছানায় শুয়ে থেকে নার্সদের থেকে মালিশ নেয়া। 405 00:36:21,181 --> 00:36:22,808 মারি। 406 00:36:25,435 --> 00:36:27,054 বাড়ি ফেরার সময় হয়েছে, হ্যাংক। 407 00:36:27,104 --> 00:36:30,774 তোমাকে আর কতবার বলতে হবে, মারি? সুস্থ না হওয়া পর্যন্ত না। 408 00:36:36,905 --> 00:36:40,075 হেই, হেই, হেই। কী... কী করছো তুমি? 409 00:36:40,284 --> 00:36:41,777 আমি শুধু দেখছি। 410 00:36:41,827 --> 00:36:45,539 - কী দেখেছো? - যা দেখার দেখছি। 411 00:36:46,832 --> 00:36:50,586 - আমি সেরা ফর্মে নেই, মারি। - দেখা যাবে। 412 00:36:51,211 --> 00:36:53,130 কিছুই হবে না। 413 00:36:53,547 --> 00:36:54,706 আমি বলছি হবে। 414 00:36:54,756 --> 00:36:58,594 না। আমি উপযুক্ত কারণেই এই বিছানায়। 415 00:37:00,304 --> 00:37:02,347 এটা সময়ের অপচয়। 416 00:37:04,308 --> 00:37:06,560 তাছাড়া, যদি কেউ চলে আসে? 417 00:37:06,768 --> 00:37:10,063 - কেউ আসলে আমার সমস্যা নেই। - তোমার সমস্যাটা কী? 418 00:37:11,231 --> 00:37:15,310 তোমাকে বলি। যদি আমি গুরুজি'কে তার ছায়া দেখাতে পারি... 419 00:37:15,360 --> 00:37:16,862 হবে না। দুঃখিত। 420 00:37:16,970 --> 00:37:21,408 আমি বাজি ধরছি হবে। আর যদি হয়, তুমি এখান থেকে বিদায় নেবে। 421 00:37:23,327 --> 00:37:26,179 দন্ড দাঁড়াবে কিনা তা নিয়ে আমি বাজি ধরছি না। 422 00:37:26,288 --> 00:37:29,616 - নো বাজি। কোনো বাজি হবে না। নো বাজি। - হেরে যাবে ভয় হচ্ছে? 423 00:37:29,666 --> 00:37:33,337 জানো, তুমি শুধু... তুমি শুধু বোকামি করছো, বুঝেছো? 424 00:37:33,504 --> 00:37:36,465 কাম অন। মানেটা কী? 425 00:37:36,632 --> 00:37:40,460 মানেটা হচ্ছে তুমি পুরোপুরি আশাহত নও। 426 00:37:44,056 --> 00:37:46,016 বাজি থাকছে? 427 00:37:47,184 --> 00:37:48,560 আচ্ছা ঠিক আছে... 428 00:37:48,769 --> 00:37:52,055 যদি এটা তোমাকে জলদি দমাতে পারে। এক মিনিট পাবে। 429 00:37:52,105 --> 00:37:53,206 - এক মিনিট? - হ্যাঁ। 430 00:37:53,273 --> 00:37:55,083 ঠিক আছে। একদম দুধভাত। 431 00:37:55,192 --> 00:37:57,027 মানে, জিনিসটা একটু... 432 00:37:57,236 --> 00:37:59,154 জিনিসটা একটু দুঃখজনক। মানে... 433 00:37:59,363 --> 00:38:04,368 তোমার জন্য ভীষণ দুঃখ হচ্ছে, মারি, জানো? আসলেই হচ্ছে। ব্যাপারটা খুবই... 434 00:38:04,660 --> 00:38:07,279 - হৃদয়বিদারক। - খুব ভালো, বলতে থাকো। 435 00:38:07,329 --> 00:38:10,499 রুখে দাঁড়াও। সংগ্রাম করো। 436 00:38:11,875 --> 00:38:14,795 মারি, হাল ছেড়ে দাও। মানে, সিরিয়াসলি, এতে... 437 00:38:15,671 --> 00:38:17,214 কাজ... 438 00:38:18,298 --> 00:38:19,499 হবে না। 439 00:38:44,616 --> 00:38:46,410 বাজে দিন? 440 00:38:48,912 --> 00:38:51,290 ঠিক বুঝতে পারছি না। 441 00:38:54,793 --> 00:38:56,420 যাইহোক... 442 00:38:56,753 --> 00:38:59,006 এখন ভালো হয়ে গেছে। 443 00:39:06,054 --> 00:39:08,140 বলে দাও তুমি ব্যস্ত। 444 00:39:10,726 --> 00:39:12,436 হ্যালো? 445 00:39:13,228 --> 00:39:14,897 দাদী? 446 00:39:15,355 --> 00:39:17,065 আস্তে বলো। 447 00:39:17,566 --> 00:39:19,610 আস্তে বলো, আমি কিছু... 448 00:39:21,320 --> 00:39:23,071 ওহ, খোদা! 449 00:39:23,780 --> 00:39:25,991 ওহ, খোদা! 450 00:39:29,661 --> 00:39:31,538 ওহ, খোদা! 451 00:39:59,483 --> 00:40:01,360 থমাস! 452 00:40:02,152 --> 00:40:03,779 না। 453 00:40:03,987 --> 00:40:07,407 আমাকে ভেতরে যেতে দিন, প্লীজ। 454 00:40:17,876 --> 00:40:20,838 হেই, আমি বলছি। অপেক্ষা করুন। 455 00:40:21,588 --> 00:40:25,943 জেসি, তুমি এখন ৪২ মিনিট লেট। 456 00:40:27,594 --> 00:40:29,847 আমি তোমাকে ছাড়াই শুরু করছি। 457 00:40:34,268 --> 00:40:36,478 - "ওয়াসাবি"? - ওয়াসাবি। ঠিক ধরেছেন। 458 00:40:36,687 --> 00:40:38,221 চার অক্ষরের শব্দ, ১২০০ । 459 00:40:38,647 --> 00:40:41,358 পাইলট এবং মিউজিশিয়ান, এই শব্দগুলো কোথা থেকে এসেছে... 460 00:40:41,567 --> 00:40:43,502 ডিনার প্রায় তৈরি, ঠিক আছে? 461 00:40:43,610 --> 00:40:45,279 ঠিক আছে। 462 00:40:45,487 --> 00:40:48,365 - "সোলো" কী? - লোকটা মারাত্মক। 463 00:40:48,574 --> 00:40:49,925 চার অক্ষরের শব্দ, ২০০০ । 464 00:40:49,992 --> 00:40:54,513 "একটি তীব্র, কর্কশ আর্তনাদ"; ওয়াল্ট হুইটম্যান ছিলেন "বর্বর।" 465 00:40:54,621 --> 00:40:56,582 - "চিৎকার।" - "ইয়প" কী? 466 00:40:56,790 --> 00:40:58,000 - কেভিন। - "ইয়প" কী? 467 00:40:58,208 --> 00:41:00,227 - ইয়প। - টোকিও, ১২০০ । 468 00:41:00,752 --> 00:41:04,298 - এই কবচাটি... - ইয়পটা কী জিনিস? 469 00:41:04,756 --> 00:41:07,676 ইয়প হচ্ছে চিৎকার। আমি এক্ষুনি আসছি। 470 00:41:07,885 --> 00:41:10,387 আমিও তো সেটাই বললাম। 471 00:41:12,764 --> 00:41:14,800 বাথরুম ব্যবহারে সমস্যা নেই, ঠিক? 472 00:41:16,310 --> 00:41:17,594 হ্যাঁ, ঠিক আছে। 473 00:41:26,278 --> 00:41:29,448 হেই, আমি বলছি। অপেক্ষা করুন। 474 00:41:40,542 --> 00:41:43,670 হেই, আমি বলছি। অপেক্ষা করুন। 475 00:41:44,755 --> 00:41:49,801 দেখো, আশা করি তুমি ক্ষমা প্রার্থনার অপেক্ষা করছো না কারণ আমি তোমাকে ফাঁদে ফেলিনি। 476 00:41:49,968 --> 00:41:53,305 আমি শুধু তোমার ভালোর জন্য এটা করেছি, সেইসাথে আমারও। 477 00:41:53,514 --> 00:41:55,841 এবং আমি আমার সিদ্ধান্তে ১০০% অটল আছি... 478 00:41:55,891 --> 00:41:59,928 তাই দ্বিমত থাকলেও আমাদের একমত হতে হবে। 479 00:42:01,313 --> 00:42:04,608 যাইহোক, আমাকে কল করো। 480 00:42:07,152 --> 00:42:09,605 - তো টিভি নিজে নিজে বন্ধ হয়ে যাবে? - হ্যাঁ। 481 00:42:09,655 --> 00:42:11,198 আমি বন্ধ করছি। 482 00:42:14,365 --> 00:42:15,611 তবে প্রথমে, আরো তথ্য... 483 00:42:15,661 --> 00:42:17,120 রিমোটটা কোথায়? 484 00:42:17,329 --> 00:42:20,098 সাউথ ভ্যালিতে খুন হওয়া কিশোর ছেলেটির সম্পর্কে। 485 00:42:20,207 --> 00:42:22,376 পুলিশ এখনো কোনো বিবৃতি প্রদান করেনি... 486 00:42:22,484 --> 00:42:25,712 তবে সূত্র ইঙ্গিত করছে যে ১১ বছর বয়সী থমাস ক্যান্টিয়ো... 487 00:42:25,921 --> 00:42:29,024 হয়তো গ্যাং-সম্পর্কিত দ্বন্দ্বের জেরে খুন হয়ে থাকতে পারে। 488 00:42:29,091 --> 00:42:35,013 একটি অজ্ঞাত সূত্র গতরাতে পুলিশকে এইটথ এভিনিউ ৪৭০০ নম্বর ব্লকের এই খেলার মাঠটিতে নিয়ে আসে। 490 00:42:35,222 --> 00:42:39,201 ঘটনাস্থলে ডাক্তারদের নিয়ে আসা হলেও তারা কিশোরটিকে বাঁচাতে সক্ষম হননি। 491 00:42:39,309 --> 00:42:42,204 - একটি লোমহর্ষক ঘটনা... - ওটা বন্ধ করবে? 492 00:42:42,312 --> 00:42:46,090 দেখে মনে হচ্ছে শহরের চলমান সংগ্রামের মাঝে আরেকটি হতাহতের ঘটনা... 493 00:42:46,298 --> 00:42:47,184 ওয়াল্ট? 494 00:42:47,234 --> 00:42:50,904 অপরাধীরা তাদের বাধ্য করছে। আমরা আরো বিস্তারিত... 495 00:42:57,202 --> 00:42:59,162 বাবার প্লেটটা দাও... 496 00:42:59,621 --> 00:43:04,334 দুঃখিত, আসলে ওরা সারাদিন ধরে বিষয়টা নিয়ে কথা বলছিল, আর জিনিসটা... 497 00:43:04,501 --> 00:43:06,461 না। ঠিক আছে। 498 00:43:09,548 --> 00:43:12,467 হেই, জানো তোমার বাবা আর আমি... 499 00:43:12,676 --> 00:43:15,554 ভাবছি হয়তো একসাথে একটা বিজনেস শুরু করবো? 500 00:43:15,762 --> 00:43:17,723 সত্যি? 501 00:43:18,098 --> 00:43:20,642 কী ধরনের বিজনেস? 502 00:43:21,018 --> 00:43:22,995 ভাবছি হয়তো কার ওয়াশ। 503 00:43:23,103 --> 00:43:25,147 মানে কী? অনেকটা...? 504 00:43:27,649 --> 00:43:30,127 দুঃখিত, আমাকে যেতে হবে। 505 00:46:07,935 --> 00:46:09,061 ওহ, খোদা! 506 00:46:28,121 --> 00:46:29,164 ভাগো। 507 00:46:30,200 --> 00:47:03,216 অনুবাদে: AsadujJaman