1
00:00:33,875 --> 00:00:34,833
বাবা...
2
00:00:35,875 --> 00:00:38,041
আমরা একটু থামতে পারি?
3
00:00:38,750 --> 00:00:41,583
গ্রামে না পৌঁছা অবধি কেউ থামবে না।
হাঁটতে থাক।
4
00:00:56,625 --> 00:00:57,458
জাজা!
5
00:01:10,541 --> 00:01:11,583
যাও!
6
00:01:12,208 --> 00:01:14,791
উপত্যকা পার হয়ে
আর কখনো ফিরে আসবে না।
7
00:01:15,666 --> 00:01:16,541
কিন্তু, বাবা...
8
00:01:21,958 --> 00:01:24,833
আক্রান্ত পশুটা পানি দূষিত করেছে।
9
00:01:25,583 --> 00:01:26,875
আর সেটা এখন তোমার ভেতরে চলে গেছে।
10
00:01:28,416 --> 00:01:30,125
এখন আর কিছুই করার নেই।
11
00:04:23,708 --> 00:04:26,458
প্রথম...প্রথম বিজেতা!
12
00:04:27,083 --> 00:04:29,250
রোগের প্রথম বিজেতা এসেছে!
13
00:04:30,083 --> 00:04:34,708
প্রথম বিজেতা!
14
00:04:35,416 --> 00:04:41,000
প্রথম বিজেতা!
15
00:04:41,083 --> 00:04:45,291
প্রথম বিজেতা!
16
00:05:18,791 --> 00:05:20,208
স্যার, এলকে-৩৭,
17
00:05:20,291 --> 00:05:23,958
আমরা যে পেপটাইডের খোঁজ করছিলাম
সেটা ওরাকাদের শরীরে আছে।
18
00:05:26,541 --> 00:05:28,916
তাহলে, সে কি সাম্প্রতিক সময়ে
সেই উদ্ভিদটা গ্রহণ করেছে?
19
00:05:29,458 --> 00:05:32,083
সে না, স্যার। তার
পূর্বপুরুষেরা করেছিল।
20
00:05:32,166 --> 00:05:35,083
ওরাকা প্রজন্মান্তরে এই উদ্ভিদ গ্রহণ করে আসছে।
21
00:05:35,166 --> 00:05:37,791
এতে এই রোগের বিরুদ্ধে তাদের
রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত হয়েছে।
22
00:05:39,166 --> 00:05:40,791
- এর মানে...
- জি, স্যার।
23
00:05:41,750 --> 00:05:43,958
ওরাকা আমাদের নিরাময়ের নির্দেশক না।
24
00:05:44,625 --> 00:05:46,083
তারাই হলো নিরাময়।
25
00:06:15,958 --> 00:06:21,462
: . : . : K A A L A P A A N I : . : . :
SEASON 01| EPISODE 06
Translated by:
Habib Siam
26
00:06:24,625 --> 00:06:28,625
Forefathers
27
00:06:28,916 --> 00:06:32,833
মানে, তুমি বলছ উদ্ভিদটা হয়তো
বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু...
28
00:06:32,916 --> 00:06:35,958
ওরাকাদের শরীরে ঐ
পেস্টিসাইডটা এখনও আছে?
29
00:06:36,750 --> 00:06:38,208
পেপটাইড, স্যার। পেপটাইড।
30
00:06:38,291 --> 00:06:39,666
একই জিনিস।
31
00:06:39,750 --> 00:06:45,041
তো, এই পেপটাইড তাদের দেহ থেকে বের করে...
32
00:06:45,125 --> 00:06:46,541
রোগীর দেহে প্রবেশ করাতে পারলে...
33
00:06:46,625 --> 00:06:49,916
সিস্টার্নাল পাংকচার, মাস স্পেকট্রোসকপি
আর ইন্ট্রাভেনাস ইনফিউশন।
34
00:06:50,833 --> 00:06:51,916
কিন্তু, হ্যাঁ, একই জিনিস।
35
00:06:52,000 --> 00:06:54,666
এতে তাহলে রোগী বেঁচে যাবে?
36
00:06:55,291 --> 00:06:59,125
কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না
কিন্তু তত্ত্ব এটাই।
37
00:07:00,000 --> 00:07:00,833
হাইপোথিসিস।
38
00:07:00,916 --> 00:07:04,625
তাহলে কীসের অপেক্ষা করছি?
এখনই কেন করছি না?
39
00:07:04,708 --> 00:07:06,833
কারণ এই প্রক্রিয়াটা অনেক ঝুঁকিপূর্ণ।
40
00:07:07,541 --> 00:07:09,458
আমরা তার মস্তিষ্কের কাছ থেকে সিএসএফ...
41
00:07:10,833 --> 00:07:13,083
মানে, একটা তরল বের করব,
42
00:07:13,958 --> 00:07:18,500
আর ওরাকারা না টিকা দেয়, না
তাদের শরীরে এর প্রতিরোধ ক্ষমতা আছে।
43
00:07:19,416 --> 00:07:21,791
এমন মানুষের জন্য এটা
অনেক ঝুঁকিপূর্ণ হবে।
44
00:07:22,416 --> 00:07:23,500
মানে?
45
00:07:24,333 --> 00:07:27,291
মানে, সে মারা যাবে, স্যার।
46
00:07:27,375 --> 00:07:28,583
আর আমরা?
47
00:07:30,166 --> 00:07:32,875
আশা করি আমাদের দুজনের এই প্রক্রিয়াতে
কোনো ঝুঁকি থাকবে না।
48
00:07:35,208 --> 00:07:36,416
দুজন?
49
00:07:39,416 --> 00:07:40,250
আপনি?
50
00:07:41,625 --> 00:07:42,625
আপনি গর্ভবতী?
51
00:07:43,625 --> 00:07:45,375
সেটা বোধ করি কোনো সমস্যা নয়।
52
00:07:47,833 --> 00:07:49,166
আমার মনে হয় না...
53
00:07:50,791 --> 00:07:52,875
আমার মনে হয় এলজি স্যারকে
এ ব্যাপারে বলা উচিত হবে।
54
00:07:54,125 --> 00:07:56,041
উনার ওরাকাপ্রীতির ব্যাপারে আমরা সবাই অবগত।
55
00:07:57,083 --> 00:08:00,791
উনি এই কাজ বন্ধ করে দিবেন,
তবুও তাদের ক্ষতি করতে দিবেন না।
56
00:08:01,416 --> 00:08:03,708
কিন্তু প্রশ্নটা একজন মানুষের প্রাণ নিয়ে না।
57
00:08:03,791 --> 00:08:06,750
প্রশ্নটা ৫ হাজার মানুষের প্রাণ নিয়ে।
58
00:08:06,833 --> 00:08:09,125
আর মিসেস শ এর কিছু হয়ে গেলে
59
00:08:09,208 --> 00:08:11,958
কালা পানি থেকে কেউ
বের হতে পারবে না।
60
00:08:13,833 --> 00:08:17,291
আসলে, আপনার সমস্যা এলজি স্যার নয়।
61
00:08:18,166 --> 00:08:19,708
আপনার সমস্যা হলো ঐ মেয়েটা
62
00:08:20,625 --> 00:08:22,333
যাকে এই কাজটা করতে হবে।
63
00:08:23,041 --> 00:08:24,500
আপনিই বলেছিলেন।
64
00:08:24,583 --> 00:08:27,000
ভুল সময়ে মূল ভূখন্ডে জানানো হোক,
65
00:08:27,083 --> 00:08:32,333
আর কোনো বিলুপ্ত উদ্ভিদের খোঁজ করতে অর্থ নষ্ট করতে হোক,
সে প্রতিবার আপনাকে ব্যর্থ করেছে।
66
00:08:33,000 --> 00:08:34,416
আপনার সত্যিই মনে হয়...
67
00:08:34,500 --> 00:08:37,833
আপনারটা বাদ দিন।
তার কি মনে হয় সে এটা করতে পারবে?
68
00:08:39,500 --> 00:08:43,166
পারব না। এভাবে কীভাবে জিতব?
ভালো কার্ড পাচ্ছিই না।
69
00:08:44,375 --> 00:08:46,666
এই খেলা কার্ড দিয়ে শুধু খেলে।
70
00:08:47,583 --> 00:08:51,041
কিন্তু জিততে হয় বুদ্ধি দিয়ে।
71
00:08:51,125 --> 00:08:53,250
বুদ্ধি কাজ করলে
আর ব্রেক নিতাম না।
72
00:08:53,333 --> 00:08:56,500
- পরীক্ষার জন্য পড়তে হবে না?
- কালকে? আমি পড়াব?
73
00:08:58,625 --> 00:09:01,000
বাবা, তুমি ক্লাসের টপার ছিলে।
কিন্তু অর্থনীতির।
74
00:09:01,666 --> 00:09:04,458
কাল আমার ডিএনএ আর
জেনেটিক কোডের পরীক্ষা আছে।
75
00:09:04,541 --> 00:09:06,125
জিডিপি আর উৎপাদন খরচের নয়।
76
00:09:09,166 --> 00:09:10,916
সেটাও কঠিন কিছু না।
77
00:09:13,166 --> 00:09:18,500
ডিএনএ হলো একটা পুঁটলির মতো
যেটা আমরা বাপ-দাদার কাছ থেকে উত্তরাধিকার সুত্রে পাই।
78
00:09:20,125 --> 00:09:24,916
কখনো সেটা থেকে ভালো জিনিস বের হয়,
যেমন সুন্দর চেহারা বা সুঠাম দেহ।
79
00:09:26,375 --> 00:09:31,083
আর কখনো বের হয় ডায়াবেটিস
বা বামনত্ব।
80
00:09:32,000 --> 00:09:34,333
আচ্ছা? তুমি দাদুর কাছ থেকে কী পেয়েছ?
81
00:09:35,541 --> 00:09:36,458
আমি?
82
00:09:37,958 --> 00:09:38,916
একটা কণ্ঠ।
83
00:09:40,916 --> 00:09:43,250
উনার কণ্ঠ যেটা আজও আমার ভেতরে
প্রতিধ্বনিত হয়।
84
00:09:45,083 --> 00:09:46,416
"তোর জন্ম হয়েছে হারার জন্য।"
85
00:09:47,833 --> 00:09:49,833
"অন্যদের চেয়ে সবসময় নিচে থাকবি।"
86
00:09:51,666 --> 00:09:53,000
এই কথা কেন বলেছিল?
87
00:09:54,958 --> 00:09:57,625
প্রজন্মান্তরে হয়তো এই বিশ্বাসই বিদ্যমান আছে।
88
00:09:59,083 --> 00:10:01,958
নিজে দলিত ছিলেন, কিন্তু
জাতপ্রথায় বিশ্বাস করতেন।
89
00:10:03,958 --> 00:10:08,166
উনি ভেবেছিলেন, উনার মতো
আমিও সমাজের তলানিতে পড়ে থাকব।
90
00:10:09,833 --> 00:10:14,541
কিন্তু আমার বিশ্বাস ছিল, আমরা
কোন কার্ড পাব সেটা আমাদের হাতে নেই,
91
00:10:15,541 --> 00:10:19,208
কিন্তু কার্ড দিয়ে আমরা
কী করব সেটা আমরা ঠিক করব।
92
00:10:21,666 --> 00:10:22,916
আর আমি সিদ্ধান্ত নিলাম...
93
00:10:24,708 --> 00:10:25,625
উত্থানের।
94
00:10:26,333 --> 00:10:27,375
বাবা!
95
00:10:32,666 --> 00:10:34,958
কী? তোমার কার্ড তো
আমার চেয়েও খারাপ ছিল।
96
00:10:36,291 --> 00:10:37,458
কুলদীপ বাবু?
97
00:10:38,333 --> 00:10:39,416
কুলদীপ বাবু!
98
00:10:40,083 --> 00:10:41,041
কুলদীপ বাবু!
99
00:10:45,750 --> 00:10:47,041
এটাই উনার বাড়ি?
100
00:10:47,583 --> 00:10:50,041
- আজব লোক! বাড়ি অবধি এসে গেছে!
- কে, বাবা?
101
00:10:50,125 --> 00:10:52,916
- কুলদীপ!
- এই লোকের জমিতে একটা শতবর্ষী গাছ আছে।
102
00:10:54,041 --> 00:10:55,125
আগেও বলেছি...
103
00:10:55,208 --> 00:10:57,750
পৌরসভা থেকে ওটা কাটার
অনুমতি দিতে পারব না।
104
00:10:57,833 --> 00:10:59,791
- ও কুলদীপ!
- কিন্তু সে তো মানছেই না!
105
00:11:02,000 --> 00:11:02,916
স্যার!
106
00:11:12,000 --> 00:11:15,750
- কতবার বলেছি অনুমতি পাবেন না।
- কত ঘুরাবেন, হ্যাঁ?
107
00:11:15,833 --> 00:11:17,833
ঘুরাব মানে? আর চেঁচাবেন না।
108
00:11:17,916 --> 00:11:19,458
গলা নামিয়ে কথা বল।
109
00:11:19,541 --> 00:11:22,500
- বেয়াদবি তুই করছিস আমার বাড়িতে এসে!
- শোন!
110
00:11:22,583 --> 00:11:25,000
সহ্য করছি বলে নিজের
অওকাত ভুলে যাস না।
111
00:11:25,083 --> 00:11:27,000
- কী বললি?
- দেখাচ্ছি তোকে!
112
00:11:27,083 --> 00:11:28,041
বাবা!
113
00:11:28,791 --> 00:11:31,416
জাতের কারণে এই চাকরি পেয়েছিস তুই!
114
00:11:31,500 --> 00:11:34,250
নয়তো তুইও বাপ-দাদার মতো
আমাদের জুতোর নিচে পড়ে থাকতি।
115
00:11:34,333 --> 00:11:35,583
এই!
116
00:11:35,666 --> 00:11:38,000
- তোদের পরিচয় এটাই।
- বাবা?
117
00:11:38,625 --> 00:11:40,166
- বাবা, তুমি ঠিক আছ?
- চল ভাই।
118
00:11:41,375 --> 00:11:43,083
বাবা!
119
00:11:43,166 --> 00:11:45,375
- বাবা!
- গুচ্চু!
120
00:12:14,041 --> 00:12:15,625
ব্যস, ব্যস।
121
00:12:16,541 --> 00:12:20,708
ভগবানের কৃপায় তোমার জ্ঞান ফিরেছে।
কিন্তু তবুও তোমার অনেক বিশ্রাম দরকার।
122
00:12:21,791 --> 00:12:22,708
আমি কোথায় আছি?
123
00:12:27,416 --> 00:12:29,041
ওরাকাদের খোঁজ করতে গিয়ে,
124
00:12:29,875 --> 00:12:32,583
যদি বন কর্মকর্তারা বনের
ভেতরে না যেত,
125
00:12:33,375 --> 00:12:35,000
তোমাকে কখনোই খুঁজে পাওয়া যেত না।
126
00:12:36,666 --> 00:12:37,750
আর এরা...?
127
00:12:38,416 --> 00:12:41,541
আশেপাশের হাসপাতালে অনেক
এলএইচএফ রোগী রয়েছে।
128
00:12:41,625 --> 00:12:43,791
বাকিদের জন্য আর জায়গা নেই।
129
00:12:43,875 --> 00:12:48,083
এখন অসহায়দের সেবা ভগবান না করলে,
কে করবে?
130
00:12:49,416 --> 00:12:52,416
তাই? তাহলে আমার সাহায্য করেনি কেন?
131
00:12:53,666 --> 00:12:56,375
যতগুলো নাম জানতাম সব ডেকে প্রার্থনা করেছি--
132
00:13:13,833 --> 00:13:14,875
কী হয়েছে, বাবা?
133
00:13:17,375 --> 00:13:19,750
এই বোতলটা কোথায় পেয়েছেন?
134
00:13:23,875 --> 00:13:26,541
বসু আংকেল! পার্থ!
135
00:13:34,000 --> 00:13:34,958
পার্থ!
136
00:14:37,416 --> 00:14:42,583
জোছনা মিস, ভাইয়া আর মি. বসু
আমাদের আগে চলে গেছেন কেন?
137
00:14:44,916 --> 00:14:46,000
বলেছিলাম না, কাদ্দু,
138
00:14:47,125 --> 00:14:49,375
অনেকে আছে যারা আমাদের মতো
এখান থেকে পালাতে চায়।
139
00:14:50,208 --> 00:14:52,708
ওরা কিছুদিন আগে গেছে যাতে
আমাদের জন্য সীট ধরে রাখতে পারে।
140
00:14:53,375 --> 00:14:58,541
হ্যাঁ, আমার মা-বাবাও সেখানে থাকবে।
ওরা দুজন, ভাইয়া, আমি আর আপনি।
141
00:14:58,625 --> 00:15:01,291
- পাঁচটা সীট লাগবে।
- না, কাদ্দু।
142
00:15:01,375 --> 00:15:04,041
আমার এক বন্ধুর জন্য
আমাকে এখানেই থাকতে হবে।
143
00:15:05,083 --> 00:15:08,833
তোমার সাথে তো যেতে পারব না,
কিন্তু তোমাকে তোমার বাবা-মায়ের কাছে পৌঁছে দিব।
144
00:15:08,916 --> 00:15:10,958
- ঠিক আছে?
- ঠিক আছে।
145
00:15:11,041 --> 00:15:14,125
আর সেখানে যেতে একজন
আমাদের সাহায্য করতে পারে।
146
00:15:16,916 --> 00:15:18,166
তুই সবসময় জানতে চাইতি,
147
00:15:19,750 --> 00:15:21,541
ওদের জন্য কেন ও এতো কাজ করত?
148
00:15:24,041 --> 00:15:27,000
ওরাকাদের কাছ থেকে তোর মা
কী এমন পেয়েছিল?
149
00:15:29,708 --> 00:15:30,666
তোকে পেয়েছিল।
150
00:15:32,458 --> 00:15:34,000
তোকে পাওয়াটা...
151
00:15:34,083 --> 00:15:38,125
তোর মা এতো বড় করে ভাবত যে
সারাজীবন তাদেরকে...
152
00:15:39,416 --> 00:15:40,791
সাহায্য করতে মন চায় তার।
153
00:15:42,916 --> 00:15:43,916
কিন্তু তুই...
154
00:15:45,583 --> 00:15:48,791
তুই কী করলি? কী করলি তাদের সাথে?
155
00:15:53,916 --> 00:15:55,166
ভুল করেছি, দাদা।
156
00:15:57,750 --> 00:15:59,708
অনেক বড় ভুল করেছি, দাদা।
157
00:16:05,375 --> 00:16:06,333
কী...
158
00:16:08,250 --> 00:16:09,458
কী করি এখন?
159
00:16:18,125 --> 00:16:21,416
বিচ্ছুর মতো অন্যদের আঘাত করিস না।
160
00:16:22,583 --> 00:16:24,625
ব্যাঙ হয়ে তাদের সাহায্য কর।
161
00:16:33,916 --> 00:16:34,750
চিরু?
162
00:16:37,416 --> 00:16:40,041
- জোছনা মিস।
- আন্টির সাথে কথা ছিল।
163
00:16:40,625 --> 00:16:41,583
জোছনা মিস।
164
00:16:41,666 --> 00:16:44,500
কী হয়েছে, কাদ্দু? কী হয়েছে?
165
00:16:58,541 --> 00:17:00,916
তো, মানে,
166
00:17:02,041 --> 00:17:05,875
মিসেস শ কে বাঁচানোর জন্য
আমাদের কোনো উদ্ভিদের প্রয়োজন নেই।
167
00:17:06,583 --> 00:17:09,666
জি স্যার। সম্মতি পেলে আমরা
কাজ শুরু করে দিতে পারি।
168
00:17:10,583 --> 00:17:11,625
বুঝলাম না।
169
00:17:13,333 --> 00:17:15,625
চীফ সেক্রেটারি তো অনুমতি দিয়েছেই।
170
00:17:17,250 --> 00:17:19,166
রোগী রেডি, ডাক্তার রেডি।
171
00:17:19,875 --> 00:17:21,375
এখন কার সম্মতি লাগবে?
172
00:17:23,000 --> 00:17:29,000
তোমার ওপর এই পরীক্ষা চালালে হয়তো
আমরা অনেকগুলো প্রাণ বাঁচাতে পারব।
173
00:17:29,083 --> 00:17:30,125
কিন্তু...
174
00:17:32,458 --> 00:17:34,708
তোমাকে বাঁচানো প্রায় অসম্ভব।
175
00:17:36,125 --> 00:17:39,750
তাই, ভেবেচিন্তে জবাব দাও।
176
00:17:59,000 --> 00:18:01,250
ব্রাদার, একটু নম্রভাবে কথা বলো না।
177
00:18:01,333 --> 00:18:05,125
কী? ট্রাইবাল ওয়েলফেয়ারের অনুরোধে
তোকে আসতে দিয়েছি এখানে।
178
00:18:06,000 --> 00:18:08,541
কিন্তু এই ওরাকার সাথে কীভাবে
কথা বলতে হবে সেটা শিখাবি না।
179
00:18:08,625 --> 00:18:10,041
- এনমে।
- কী?
180
00:18:10,125 --> 00:18:11,250
ওর নাম এনমে।
181
00:18:12,500 --> 00:18:15,708
কারও প্রাণ চাওয়ার আগে, তার
নামটা তো শুনে নাও, ব্রাদার।
182
00:18:39,041 --> 00:18:40,041
ও তৈরি।
183
00:18:41,250 --> 00:18:46,083
তাদের বিশ্বাস কাউকে বাঁচাতে গিয়ে
প্রাণ দেয়া সবচেয়ে সম্মানজনক মৃত্যু।
184
00:18:47,375 --> 00:18:50,208
ও সাহায্য করবে,
কিন্তু এক শর্তে।
185
00:18:51,083 --> 00:18:52,041
কী শর্ত?
186
00:18:57,208 --> 00:19:02,958
ও বলছে, "আমার সাথে যা ইচ্ছা করো,
কিন্তু আমার সম্প্রদায়ের ক্ষতি করবে না।"
187
00:19:04,708 --> 00:19:08,041
তোমার সম্প্রদায়ের ক্ষতি করার
কোনো কারণ নেই।
188
00:19:12,416 --> 00:19:15,291
এই রোগ ফিরিয়ে আনারও
কোনো কারণ ছিল না।
189
00:19:21,791 --> 00:19:24,333
তবুও আপনারা আমাদের
পূর্বপুরুষের আবাস ধ্বংস করেছেন।
190
00:19:24,416 --> 00:19:26,916
- এদেরকে রাগিয়ে দিয়েছেন।
- এক মিনিট।
191
00:19:27,500 --> 00:19:28,583
কী বলল সে?
192
00:19:28,666 --> 00:19:30,916
স্যার, ও বিশ্বাস করে যে,
এই রোগ আবার ফিরে এসেছে...
193
00:19:31,000 --> 00:19:32,958
কারণ আমরা এদের
পূর্বপুরুষের আবাস ধ্বংস করেছি।
194
00:19:33,041 --> 00:19:33,916
না, সেটা না।
195
00:19:35,000 --> 00:19:36,583
শেষে ও যেটা বলল সেটা বলো।
196
00:19:37,166 --> 00:19:38,041
আট্টাভুস
197
00:19:39,750 --> 00:19:43,416
"আট্টাভুস" আট্টা-ভুস...
198
00:19:45,666 --> 00:19:46,958
আট্টাভুস।
199
00:19:49,041 --> 00:19:51,583
আমাকে বাঁচানোর জন্য
সে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল।
200
00:19:52,875 --> 00:19:57,416
বিশ্বাস করুন, আপনার বাচ্চারা যদি
তার সাথে থাকে, তাহলে তারা নিরাপদই থাকবে।
201
00:19:57,500 --> 00:20:00,791
নিজের ব্যাপারে কিছু বলেছিল সে?
কোথায় থাকে? কোথায় পাওয়া যাবে?
202
00:20:02,500 --> 00:20:05,083
বলেছিল, ও হলি স্পিরিট হাসপাতালে চাকরি করে।
203
00:20:05,166 --> 00:20:07,375
হলি স্পিরিট। এটা কোথায়?
204
00:20:08,041 --> 00:20:09,333
পোর্ট ব্লেয়ারে।
205
00:20:09,416 --> 00:20:11,833
আর আমরা দিগলিপুরে আছি,
সেখান থেকে আট ঘন্টার দুরত্বে।
206
00:20:11,916 --> 00:20:14,916
জরুরি সেবা ছাড়া সেখানে যেতে হলে
অনুমতি নিতে হয়।
207
00:20:15,583 --> 00:20:17,541
আর তাতে দুই-চার দিন লেগে যায়।
208
00:20:19,000 --> 00:20:20,541
নাম কী বলেছিলেন?
209
00:20:20,625 --> 00:20:24,416
জোছনা মিস,
মা-বাবা কখন আসবে?
210
00:20:24,500 --> 00:20:26,125
আংকেলটা কিছু বলেছে?
211
00:20:28,541 --> 00:20:31,833
কাদ্দু, আমি কিছু জানতে পারলে
তোমাকে বলব, ঠিক আছে?
212
00:20:33,958 --> 00:20:35,291
তুমি ড্রয়িং চালিয়ে যাও।
213
00:20:42,041 --> 00:20:43,083
এটা কী?
214
00:20:43,833 --> 00:20:45,083
জিলাপি পাতা।
215
00:20:45,916 --> 00:20:46,875
জিলাপি পাতা?
216
00:20:50,166 --> 00:20:51,375
এটাতে দেখেছিলাম।
217
00:20:57,125 --> 00:20:58,958
এটা তো বসু আংকেলের জার্নাল না?
218
00:20:59,583 --> 00:21:00,791
এটা সাথে নিয়ে এসেছ কেন?
219
00:21:00,875 --> 00:21:04,291
গুচ্চু ভাইয়ার জন্য,
ও এটা রোজ পড়ত।
220
00:21:04,375 --> 00:21:07,500
এটা দিলে ভাইয়া চমকে যাবে।
221
00:21:08,916 --> 00:21:10,916
ও ওর ভাইয়ের ব্যাপারে জানে না তাহলে।
222
00:21:16,250 --> 00:21:18,041
মায়ের ব্যাপারেও জানে না।
223
00:21:33,625 --> 00:21:34,458
নে।
224
00:21:36,708 --> 00:21:38,541
এটাই নিতে মায়ের কাছে এসেছিলি, তাই না?
225
00:21:39,750 --> 00:21:44,208
নে। গাড়ি নিয়ে যা। বাচ্চাটাকে নিয়ে
দুজনই কাল চলে যাবি।
226
00:21:45,583 --> 00:21:46,416
ধন্যবাদ।
227
00:21:46,500 --> 00:21:50,750
বিনুর সাথে কথা হলে,
মায়ের কথা বলিস না ওকে।
228
00:21:51,958 --> 00:21:55,833
কে জানে কোথায় আছে, কেমন আছে।
ওকে আরও কষ্ট দিতে চাই না।
229
00:22:00,125 --> 00:22:01,083
আর তুই?
230
00:22:02,375 --> 00:22:03,458
তুই কী করবি এখন?
231
00:22:06,375 --> 00:22:07,958
জানা নেই।
232
00:22:09,791 --> 00:22:12,166
আমার ভুলের শাস্তি তো
এখন অন্য কেউ পাচ্ছে।
233
00:22:13,833 --> 00:22:17,875
আমি শুধু ওরাকাটার সাথে দেখা করে
ক্ষমা চাইতে চাই।
234
00:22:19,166 --> 00:22:20,291
কিন্তু সেটা সম্ভব না।
235
00:22:21,625 --> 00:22:24,833
- কেন?
- জানি না। এটা এক প্রকার রহস্য।
236
00:22:24,916 --> 00:22:26,916
হাসপাতালের উপরের শাখায় আছে ও।
237
00:22:27,000 --> 00:22:29,708
শুধু ডাক্তাররা যেতে পারবে।
আমরা না।
238
00:22:35,666 --> 00:22:36,625
নার্স?
239
00:22:38,000 --> 00:22:39,375
নার্স যেতে পারবে?
240
00:22:43,375 --> 00:22:46,833
এই গর্ভাবস্থা আমাদের জন্য
বাড়তি জটিলতা।
241
00:22:46,916 --> 00:22:50,833
তাই দয়া করে সকল পরীক্ষা এবং
চেক আপ আজ রাতের মধ্যে শেষ করুন।
242
00:22:50,916 --> 00:22:53,500
কাল সকালে আমরা কাজ শুরু করব,
ওকে?
243
00:22:53,583 --> 00:22:55,291
- জি, স্যার।
- ঠিক আছে, স্যার।
244
00:22:57,458 --> 00:22:58,416
ডা. ওয়াজি, রিতু,
245
00:23:02,791 --> 00:23:06,791
রিতু, আমি আর ডা. ওয়াজি
সিস্টার্নাল পাংকচার সামলে নিব।
246
00:23:07,750 --> 00:23:11,125
কিন্তু পেপটাইড সিকোয়েন্সিংয়ের দক্ষতা
কেবল তোমারই আছে।
247
00:23:12,791 --> 00:23:14,541
তুমি নিশ্চিত এটা করতে পারবে?
248
00:23:16,791 --> 00:23:18,333
হ্যাঁ...হ্যাঁ, স্যার।
249
00:23:21,208 --> 00:23:22,666
এর আগে করেছ?
250
00:23:24,916 --> 00:23:26,916
হ্যাঁ, স্যার, অনেকবার।
251
00:23:28,083 --> 00:23:31,208
কিন্তু আগে, এতো বেশি প্রাণ
এর ওপর নির্ভরশীল ছিল না।
252
00:23:32,041 --> 00:23:36,791
ডা. মহাজন, আমি দুঃখিত,
কিন্তু মিসেস শ...মিসেস শ মাত্র...
253
00:23:40,500 --> 00:23:44,375
ভেবেছিলাম এলএইচএফ স্টেজ-২ এ যেতে
এখনও অনেক সময় আছে।
254
00:23:49,125 --> 00:23:51,000
এতে কি আমার বাচ্চার ক্ষতি হবে?
255
00:23:53,750 --> 00:23:54,875
মিসেস শ,
256
00:23:55,500 --> 00:23:58,083
ডা. স্বরূপ এখানকার সবচেয়ে ভালো
স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একজন।
257
00:23:58,958 --> 00:24:00,708
আর উনি সর্বদা আপনার সাথে থাকবে।
258
00:24:13,708 --> 00:24:15,791
এর মানে নিশ্চয়ই তোমরা জানো, না কি?
259
00:24:16,875 --> 00:24:18,583
উনার হাতে আর কয়েক ঘন্টা সময়ই আছে।
260
00:24:19,958 --> 00:24:21,458
কাল সকালের অপেক্ষা করতে পারব না।
261
00:24:22,916 --> 00:24:26,041
মা আর বাচ্চাকে বাঁচাতে চাইলে
আজই করতে হবে।
262
00:24:27,791 --> 00:24:28,750
রিতু,
263
00:24:29,666 --> 00:24:31,625
এই প্রক্রিয়ার সবচেয়ে মুশকিল এবং...
264
00:24:31,708 --> 00:24:33,666
সবচেয়ে জরুরি কাজটা তোমার।
265
00:24:34,250 --> 00:24:35,708
মধ্যরাতের মধ্যে করতে পারবে?
266
00:24:37,583 --> 00:24:38,791
আমি...
267
00:24:38,875 --> 00:24:40,625
আমি...আমি জানি না, স্যার।
268
00:24:41,833 --> 00:24:43,041
আমি...
269
00:24:43,125 --> 00:24:45,875
- চেষ্টা করতে পারি।
- তোমাকে নিশ্চিত হতে হবে রিতু।
270
00:24:46,541 --> 00:24:48,125
তুমি কি নিশ্চিত?
271
00:24:48,208 --> 00:24:49,916
না, আমি নিশ্চিত না।
272
00:24:51,416 --> 00:24:53,208
নিশ্চিত হলে তোকে কেন ডাকতাম?
273
00:24:55,500 --> 00:24:59,000
কুলদীপ, তুই অভিযোগ দায়ের করতে পারবি না।
274
00:24:59,083 --> 00:25:01,875
মাত্র ৩ মাস হলো তোর
ডিপার্টমেন্টের প্রধান হওয়ার।
275
00:25:02,541 --> 00:25:03,958
কেমন লাগবে?
276
00:25:04,041 --> 00:25:06,958
এতো বড় একটা অফিসার
সাধারণ একটা মানুষকে সামলাতে পারে না।
277
00:25:07,041 --> 00:25:08,125
তো, তুই কী চাস?
278
00:25:09,208 --> 00:25:10,125
ছেড়ে দিব তাকে?
279
00:25:10,208 --> 00:25:12,208
আমাকে গালি দিয়েছে সে, ভাই!
280
00:25:12,291 --> 00:25:14,625
- আমার জাত তুলে কথা বলেছে!
- তো?
281
00:25:15,541 --> 00:25:16,958
তো কী হয়েছে, কুলদীপ?
282
00:25:18,041 --> 00:25:21,916
দেখ, এমন কথা শুনেই
তুই আর আমি বড় হয়েছি।
283
00:25:22,625 --> 00:25:24,625
আর সামনেও শুনব, সবসময়।
284
00:25:25,291 --> 00:25:27,708
পার্থক্য এই যে, আজ
তুই যেখানে পৌঁছেছিস,
285
00:25:28,625 --> 00:25:31,041
সেখানে তোর বংশের কেউই
আগে আসতে পারেনি।
286
00:25:31,875 --> 00:25:35,125
আজ তোকে মানুষ চেনে, সম্মান করে।
287
00:25:36,208 --> 00:25:38,625
যে নামটা তুই নিজের জন্য গড়েছিস
সেটা সবাই দেখতে পারে।
288
00:25:39,708 --> 00:25:42,833
কিন্তু এখন যদি তুই ছুচো মেরে
হাত গন্ধ করিস,
289
00:25:44,500 --> 00:25:46,416
তখন তারা যেটা দেখবে সেটা হলো...
290
00:25:48,000 --> 00:25:49,000
তোর বংশের নাম।
291
00:25:57,041 --> 00:25:58,458
মানে, বাবা ঠিকই বলেছিল।
292
00:26:00,125 --> 00:26:02,083
আমার বংশের নামই সবসময়
আমার ভাগ্য নির্ধারণ করবে।
293
00:26:04,250 --> 00:26:08,208
আমার কোনটা ঠিক মনে হয়
সেটাতে কিছু যাবে আসবে না।
294
00:26:08,291 --> 00:26:09,125
কুলদীপ!
295
00:26:15,250 --> 00:26:16,375
আমার মনে হয় না...
296
00:26:17,125 --> 00:26:18,041
আমার মনে হয় না...
297
00:26:18,958 --> 00:26:20,541
আমার মনে হয় না আমি পারব, স্যার।
298
00:26:21,333 --> 00:26:22,250
কী?
299
00:26:23,000 --> 00:26:24,958
স্যার, উনি ফাইনাল স্টেজে আছেন।
300
00:26:25,041 --> 00:26:29,666
এই অবস্থায় তাকে আর তার বাচ্চাকে
দুজনকে বাঁচানো অসম্ভব।
301
00:26:31,000 --> 00:26:33,833
আমি ভুল বলে থাকলে
সংশোধন করে দিবেন।
302
00:26:45,416 --> 00:26:46,250
ব্রাদার...
303
00:26:47,916 --> 00:26:50,500
সরি। স্যার।
304
00:26:55,333 --> 00:27:00,291
"তোমরা আমাদের পূর্বপুরুষের বসতি ভেঙে
তাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছ।"
305
00:27:01,083 --> 00:27:05,291
"তাই তাদের আত্মা রেগে গিয়ে
এই রোগ আবার পৃথিবীতে ফিরিয়ে এনেছেন।"
306
00:27:06,291 --> 00:27:08,875
- এটা ঠিক?
- স্যার, এটাই সে বারবার বলছে।
307
00:27:11,250 --> 00:27:13,500
"আট্টাভুস" মানে পূর্বপুরুষের বসতি।
308
00:27:15,583 --> 00:27:19,083
ওরাকা মৃতদের দাফন করে, তাই না?
309
00:27:20,708 --> 00:27:22,166
ওদের কবরস্থান দেখতে কেমন হয়?
310
00:27:23,375 --> 00:27:24,583
স্যার, আসলে,
311
00:27:25,458 --> 00:27:28,333
দাফন করার পর কবরের ওপর
বীজ ছড়িয়ে দেয়।
312
00:27:28,916 --> 00:27:31,041
কয়েক বছর পর, সেখানে নতুন গাছ জন্ম নেয়।
313
00:27:31,750 --> 00:27:33,750
আর জায়গাটা জংগলের অংশ হয়ে যায়।
314
00:27:34,458 --> 00:27:36,833
তাই তাদের কবরস্থানের খোঁজ করা কঠিন।
315
00:27:39,166 --> 00:27:41,416
এটা কি সম্ভব যে,
316
00:27:42,166 --> 00:27:44,958
জেংকিন দ্বীপে ওরাকাদের
কোনো কবরস্থান আছে?
317
00:27:45,041 --> 00:27:46,333
সম্ভব।
318
00:27:47,041 --> 00:27:50,125
ব্রিটিশরা আসার আগে, জেংকিনেও
ওরাকাদের বসবাস ছিল।
319
00:27:50,208 --> 00:27:52,000
জংগলের নিরাপত্তার জন্য,
320
00:27:52,083 --> 00:27:54,541
প্রশাসন ওখানে বায়ো-পার্ক বানিয়েছিল।
321
00:27:55,083 --> 00:28:00,083
ওখানে কোনো কবরস্থান থেকে থাকলে
জেংকিন বায়ো-পার্কের আশেপাশেই থাকবে।
322
00:28:01,458 --> 00:28:03,916
- জেংকিন বায়ো-পার্ক?
- জি।
323
00:28:05,416 --> 00:28:07,916
রিতু ম্যাম যে উদ্ভিদটা খুঁজছিল,
324
00:28:08,000 --> 00:28:10,166
- নাম কী ছিল ওটার?
- আন্দমানি একিনেশিয়া।
325
00:28:10,250 --> 00:28:11,833
সেটা ওখানেই পাওয়ার কথা।
326
00:28:11,916 --> 00:28:13,666
পাওয়ার কথা, কিন্তু পাওয়া যায়নি।
327
00:28:16,791 --> 00:28:18,083
কোস্টগার্ডকে জানাও,
328
00:28:20,125 --> 00:28:23,708
- এসডিপিও স্যার আজ জেংকিন যাবে।
- স্যার।
329
00:28:27,291 --> 00:28:28,125
ভালো।
330
00:28:38,916 --> 00:28:42,416
আমার মায়ের পুরানো বান্ধবীদের একজন,
ঘোষ আন্টি, এখানে কাজ করেন।
331
00:28:42,500 --> 00:28:44,166
উনি ওরাকা কেসে
দায়িত্বরত ডাক্তারের সাথে...
332
00:28:44,250 --> 00:28:46,583
দুই মিনিটের জন্য আমার
দেখা করিয়ে দিবেন।
333
00:28:46,666 --> 00:28:48,375
কিছু জানতে পারলে, তোকে জানিয়ে দিব।
334
00:29:01,250 --> 00:29:03,625
স্যার, একজন দেখা করতে এসেছে আপনার সাথে।
335
00:29:08,208 --> 00:29:10,625
স্যার, মাত্র একবার।
একবার দেখা করতে দিন।
336
00:29:12,875 --> 00:29:13,916
দেখো।
337
00:29:15,458 --> 00:29:16,875
- চিরঞ্জীবী, স্যার।
- চিরঞ্জীবী।
338
00:29:17,666 --> 00:29:19,666
প্রক্রিয়া প্রায় শুরু হয়েছে।
339
00:29:20,500 --> 00:29:25,000
তাই, এনমের সাথে এখন দেখা করতে পারবে না।
সত্যিই দুঃখিত। দুঃখিত।
340
00:29:26,916 --> 00:29:27,875
কিন্তু, স্যার...
341
00:29:28,708 --> 00:29:33,583
স্যার, আমার কারণে ও মারা যাবে?
342
00:29:35,833 --> 00:29:38,083
দেখো, কাজটাই এমন।
343
00:29:38,875 --> 00:29:40,250
এতে তোমার দোষ নেই।
344
00:29:43,000 --> 00:29:44,250
আমার দোষ নেই?
345
00:29:45,166 --> 00:29:51,041
দোষ তো আমারই, স্যার।
আমিই তাকে এনেছি এখানে।
346
00:29:51,125 --> 00:29:53,041
সে তার লোকেদের সাথে
শান্তিতে বাস করছিল।
347
00:29:53,125 --> 00:29:55,666
ওকে এখানে এনে ওর
জীবন কেড়ে নিয়েছি, স্যার।
348
00:29:56,500 --> 00:30:00,250
- ওর খুন করেছি, স্যার। খুন করেছি।
- ব্যাপার না।
349
00:30:02,583 --> 00:30:07,750
দেখো, ওর শরীর থেকে যে সিএসএফ বের করব
তাতে রোগটা নিরাময় হতে পারে।
350
00:30:09,208 --> 00:30:12,416
এতে তোমার দুঃখ কমবে না, জানি।
351
00:30:12,500 --> 00:30:14,208
কিন্তু ওর প্রাণ বিফলে যাবে না।
352
00:30:14,291 --> 00:30:15,250
না, না।
353
00:30:18,041 --> 00:30:19,291
প্লিজ ওকে নিয়ে যান।
354
00:30:20,666 --> 00:30:23,291
হাসপাতালে প্লিজ মাস্ক পরে থাকবেন, প্লিজ।
355
00:30:29,625 --> 00:30:33,208
স্যার! স্যার, আমার মাস্ক পরতে হবে না।
356
00:30:34,666 --> 00:30:36,625
আমার হবে না এই রোগ।
357
00:30:37,166 --> 00:30:38,000
কী?
358
00:30:38,958 --> 00:30:40,625
হ্যাঁ, স্যার। আমার...
359
00:30:41,416 --> 00:30:44,333
আমার জৈবিক মা ওরাকা ছিলেন।
360
00:30:45,583 --> 00:30:50,000
এনমের মতো আমারও এই রোগ হবে না।
আমার পরীক্ষা করতে পারেন।
361
00:30:50,083 --> 00:30:53,208
ওর মাঝে আপনারা যা খুঁজছেন
তা আমার মাঝেও পাবেন।
362
00:30:53,291 --> 00:30:57,125
আমার ভেতর থেকে যা চান, বের করে নিন, স্যার।
ওকে ব্যস ছেড়ে দিন।
363
00:30:57,875 --> 00:30:58,958
ছেড়ে দিন ওকে।
364
00:30:59,041 --> 00:31:01,416
চিরু, তুই বুঝতে পাচ্ছিস তুই কী বলছিস?
365
00:31:01,500 --> 00:31:05,541
- এটা অনেক বিপজ্জনক। তুই মারাও যেতে পারিস।
- সমস্যা নেই।
366
00:31:06,458 --> 00:31:11,833
উপরে গিয়ে যখন মাকে দেখব, মা বলবে
আমার ছেলে ভালো মানুষ।
367
00:31:12,416 --> 00:31:13,875
নয়তো, আমি কী বলব?
368
00:31:15,125 --> 00:31:19,291
আমার মা ওরাকাদের জন্য প্রাণ দিতে পারলে,
আমি কেন পারব না, স্যার?
369
00:31:21,500 --> 00:31:22,583
প্লিজ, স্যার।
370
00:31:23,791 --> 00:31:25,208
আমাকে ভর্তি করান, স্যার।
371
00:31:27,583 --> 00:31:28,750
স্যার...
372
00:31:28,833 --> 00:31:30,666
- পরীক্ষা করতে পারি...
- প্লিজ।
373
00:31:30,750 --> 00:31:33,791
কিন্তু তুমি ভেবে নাও।
374
00:31:33,875 --> 00:31:35,000
ভাবতে চাই না আমি।
375
00:31:35,083 --> 00:31:39,250
অন্যের জীবন বাঁচাতে তুমি
নিজের জীবন দিতে চলেছ।
376
00:31:39,333 --> 00:31:40,708
স্যার, আমি...
377
00:31:40,791 --> 00:31:44,333
আজীবন, সবার কাছ থেকে শুধু নিয়েছি, স্যার।
378
00:31:44,416 --> 00:31:47,125
মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে,
বন্ধুর কাছ থেকে,
379
00:31:47,208 --> 00:31:50,833
ট্যুরিস্টদের কাছ থেকে,
সবার কাছ থেকে নিয়েছি।
380
00:31:50,916 --> 00:31:52,208
কিন্তু কখনো কিছু দিইনি।
381
00:31:52,291 --> 00:31:57,125
স্যার, এটাই সুযোগ কিছু দেয়ার।
382
00:31:58,208 --> 00:31:59,458
দিতে দিন, স্যার।
383
00:32:00,833 --> 00:32:01,916
প্লিজ, স্যার।
384
00:32:03,250 --> 00:32:07,500
প্লিজ, স্যার!
385
00:32:10,541 --> 00:32:11,875
- চলো।
- ভাই!
386
00:32:12,791 --> 00:32:14,375
ধনমীত বাবু আপনাকে ডেকেছে।
387
00:32:14,458 --> 00:32:16,250
- আমাকে ডেকেছে?
- হ্যাঁ। ওখানে।
388
00:32:19,583 --> 00:32:21,208
কীসের ব্যাপারে?
389
00:32:21,291 --> 00:32:23,666
- টাকার ব্যাপারে কিছু।
- টাকা?
390
00:32:23,750 --> 00:32:25,583
এ ব্যাপারে তো কিছুই বলেননি আমাদেরকে।
391
00:32:34,916 --> 00:32:36,541
- এই, কী করছিস?
- থাম!
392
00:32:36,625 --> 00:32:38,541
- কোথায় নিয়ে যাচ্ছিস?
- এই!
393
00:32:39,250 --> 00:32:40,375
- হেই!
- হেই, গাড়ি থামা!
394
00:32:41,500 --> 00:32:44,416
- থাম!
- আরে, থাম!
395
00:32:45,375 --> 00:32:47,583
এই, থাম! এই!
396
00:33:30,416 --> 00:33:33,833
দিগলিপুর হাসপাতাল এসেছি, বাবা?
397
00:33:39,583 --> 00:33:41,666
চাচা, আমাকে অনেক দূর যেতে হবে।
398
00:33:43,458 --> 00:33:44,750
ক্ষমা করবেন আমায়।
399
00:34:02,000 --> 00:34:03,208
এতো আস্পর্ধা?
400
00:34:03,291 --> 00:34:05,541
এমন পরামর্শ দিলেই বা কীভাবে?
401
00:34:05,625 --> 00:34:07,375
ম্যাম, এলএইচএফ ব্যাকটেরিয়া এখন...
402
00:34:07,458 --> 00:34:09,583
আপনার ফুসফুস, কিডনী এবং
লিভারে ছড়িয়ে পড়ছে।
403
00:34:09,666 --> 00:34:11,958
অংগ বৈকল্য প্রতিরোধে যে ঔষধ আছে,
404
00:34:12,041 --> 00:34:14,791
তা আপনার গর্ভাবস্থার কারণে
আপনাকে দিতে পারছি না।
405
00:34:14,875 --> 00:34:18,125
আর ঐ ঔষধগুলো শীঘ্রই
প্রয়োগ না করলে,
406
00:34:19,166 --> 00:34:20,041
আপনি মারা যাবেন।
407
00:34:20,125 --> 00:34:21,000
তাহলে মরতে দাও!
408
00:34:21,583 --> 00:34:23,250
কিন্তু আমার বাচ্চার যেন
কিছু না হয়!
409
00:34:24,375 --> 00:34:25,416
আর...
410
00:34:25,500 --> 00:34:27,875
আর এখানে বাকি যে
বাচ্চারা আছে তাদের সাথে কী হওয়া উচিত?
411
00:34:27,958 --> 00:34:31,708
ম্যাম, আপনার লোকেরা স্পষ্টভাবে জানিয়েছে,
আপনার কিছু হলে
412
00:34:31,791 --> 00:34:33,875
এই দ্বীপ থেকে কেউ বেরোতে পারবে না।
413
00:34:35,291 --> 00:34:39,500
হাজারও পরিবার আর তাদের বাচ্চারা
বাঁচার এমন সুযোগ আর পাবে না।
414
00:34:41,375 --> 00:34:43,375
- কিন্তু আপনি পেতে পারেন, ম্যাম!
- না!
415
00:34:46,125 --> 00:34:47,333
পাব না!
416
00:34:48,583 --> 00:34:50,625
এটা আমারও শেষ সুযোগ!
417
00:34:55,041 --> 00:35:00,708
১২ বছর লেগেছে গর্ভে সন্তান আসতে।
418
00:35:02,833 --> 00:35:03,666
আর...
419
00:35:05,125 --> 00:35:07,791
আর আমি...এভাবে ছেড়ে দিতে পারি না।
420
00:35:09,625 --> 00:35:11,000
ছেড়ে দিতে পারি না।
421
00:35:13,666 --> 00:35:19,916
কিন্তু, সত্যটা হলো,
বাচ্চাটা পারবে না।
422
00:35:21,625 --> 00:35:27,541
হয় আপনার গর্ভপাত এখনই করাতে হবে
নয়তো সে আপনার সাথে মারা যাবে।
423
00:35:30,291 --> 00:35:31,916
ওকে নিয়ে স্বপ্ন দেখি, জানো?
424
00:35:37,041 --> 00:35:38,625
স্বপ্নে ওকে দেখি আমি।
425
00:35:40,916 --> 00:35:43,000
আমার চোখ পেয়েছে ও।
426
00:35:45,291 --> 00:35:49,291
প্রতিবার যখন ও আমাকে দেখে,
427
00:35:49,375 --> 00:35:50,958
হাসে ও।
428
00:35:53,625 --> 00:35:56,333
ওকে আবার দেখতে পারব না, হ্যাঁ?
429
00:35:58,416 --> 00:36:01,833
প্লিজ, বাচ্চাটা পেতে পারি না আমি?
430
00:36:03,750 --> 00:36:08,416
সরি, ম্যাম, আমাদের হাতে সময় নেই।
আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে।
431
00:36:10,791 --> 00:36:12,333
তুমি কী করছ জানো তো, না?
432
00:36:14,083 --> 00:36:18,916
হাজারও অজানা মানুষের জন্য,
এক মাকে বলছ তার বাচ্চাকে মারতে?
433
00:36:20,333 --> 00:36:21,583
এটা অন্যায়।
434
00:36:23,083 --> 00:36:24,083
ম্যাম, আমি জানি।
435
00:36:25,291 --> 00:36:28,000
আমি জানি আপনাকে যেটা করতে বলছি
সেটা ভালো না।
436
00:36:30,250 --> 00:36:31,875
কিন্তু এটাই সঠিক কাজ।
437
00:36:32,416 --> 00:36:33,250
প্লিজ।
438
00:37:07,125 --> 00:37:08,083
গাড়ি থামা!
439
00:37:09,916 --> 00:37:10,958
গাড়ি থামা!
440
00:37:17,833 --> 00:37:19,083
- পাস?
- হ্যালো, স্যার।
441
00:37:28,708 --> 00:37:30,750
- শ্রীকান্ত মন্ডল।
- জি, স্যার।
442
00:37:33,125 --> 00:37:34,833
ছবি লাগানো নেই কেন?
443
00:37:36,041 --> 00:37:39,250
- লাগিয়েছিলা। উঠে গেছে হয়তো।
- বীর?
444
00:37:40,250 --> 00:37:41,416
বীর, কোনো আপডেট?
445
00:37:41,500 --> 00:37:44,958
হ্যাঁ, স্যার। হ্যাঁ, তাকে পেয়ে গেছি হয়তো।
446
00:37:45,041 --> 00:37:46,375
ওকে।
447
00:37:48,125 --> 00:37:49,041
নিচে নাম।
448
00:37:57,583 --> 00:38:01,916
সত্যি করে বল, তুই কে
আর কোথায় যাচ্ছিস?
449
00:38:03,250 --> 00:38:05,958
সত্যি, স্যার। আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার
আর আমি...
450
00:38:06,833 --> 00:38:08,958
হলি স্পিরিট হাসপাতালে যাচ্ছিলাম।
451
00:38:09,041 --> 00:38:10,666
হলি স্পিরিট হাসপাতাল?
452
00:38:12,291 --> 00:38:13,875
হলি স্পিরিট হাসপাতাল!
453
00:38:13,958 --> 00:38:17,250
সঞ্জীবনীতে দুটো পরিবার লাশ নিয়ে...
454
00:38:17,333 --> 00:38:18,666
তিন ঘন্টা ধরে অপেক্ষা করছে।
455
00:38:19,333 --> 00:38:21,916
আর তুই নিজের স্বার্থের জন্য
হলি স্পিরিট যাচ্ছিস?
456
00:38:22,000 --> 00:38:23,458
না, স্যার।
457
00:38:23,541 --> 00:38:26,208
- গ্রেফতার করো ওকে।
- না, প্লিজ।
458
00:38:28,625 --> 00:38:31,666
যাচ্ছি। আমি যেখানে যেতে বলবেন
আমি যাব।
459
00:38:33,208 --> 00:38:34,583
চল।
460
00:38:38,416 --> 00:38:42,000
কিন্তু, স্যার, ওরাকা কবরস্থান এমন
নিস্ফলা জমিতে হতে পারে না।
461
00:38:42,625 --> 00:38:44,666
এখানে কী করছি সেটাই বুঝছি না।
462
00:38:44,750 --> 00:38:47,750
বুঝতে পারলে তো তুই
এসডিপিও হতি, ব্রাদার।
463
00:38:49,083 --> 00:38:50,250
জায়গা তো এটাই, স্যার।
464
00:38:51,208 --> 00:38:53,291
একিনেশিয়ার শেষ উদ্ভিদ এখানেই
দেখা গিয়েছিল।
465
00:38:53,375 --> 00:38:56,291
না, স্যার, এখানে দেখা গেলে
এখানেই থাকত।
466
00:38:56,375 --> 00:38:58,041
এখানকার গাছপালা কেউ ধরতেও পারবে না।
467
00:38:58,125 --> 00:39:00,166
পুরো এলাকা এনভায়র্নমেন্টাল বাফার জোন।
(দুটি ভিন্ন এলাকাকে পৃথককারী অঞ্চল)
468
00:39:01,500 --> 00:39:04,416
স্যার, এদিকে! কেউ এখানে গর্ত করেছে।
469
00:39:05,333 --> 00:39:06,375
চলো।
470
00:39:11,541 --> 00:39:12,750
স্যার, এখানে কিছু পেয়েছি।
471
00:39:15,583 --> 00:39:16,541
দেখুন, স্যার।
472
00:39:21,916 --> 00:39:23,041
- পারভেজ।
- স্যার।
473
00:39:23,125 --> 00:39:25,125
এখানকার মাটির নমুনা সংগ্রহ করো। দ্রুত।
474
00:39:25,208 --> 00:39:26,541
শুধু উপরিভাগের না,
475
00:39:26,625 --> 00:39:30,250
কমসেকম চার-পাঁচ ফিট গভীর।
আর নমুনাগুলো ল্যাবে পাঠাও। দ্রুত।
476
00:39:31,041 --> 00:39:32,875
কিন্তু, স্যার, চেক করব কী?
477
00:39:33,666 --> 00:39:35,375
চেক না, কনফার্ম করতে হবে।
478
00:39:36,666 --> 00:39:38,000
যে, এটাই সেই জায়গা।
479
00:39:40,375 --> 00:39:43,625
এখান থেকেই এলএইচএফ-২৭ এর শুরু।
480
00:39:58,208 --> 00:39:59,791
আপনাদের মাথা নষ্ট না কি?
481
00:39:59,875 --> 00:40:01,041
কোথায় ছিলেন?
482
00:40:01,125 --> 00:40:03,375
স্যার, ড্রাইভার অন্য পথে যাচ্ছিল।
483
00:40:03,458 --> 00:40:05,500
- আমিই তাকে আনলাম।
- এই, হ্যালো।
484
00:40:05,583 --> 00:40:07,625
হ্যালো! তোমার সাথেই কথা বলছি।
485
00:40:07,708 --> 00:40:10,083
অন্তত মৃতদেরকে তো একটু সম্মান দাও।
486
00:40:11,333 --> 00:40:13,375
অনেক কষ্টকর যাত্রা ছিল, স্যার।
487
00:40:13,458 --> 00:40:15,083
এসেই যখন পড়েছি,
এদেরকে নিয়েও যাচ্ছি।
488
00:40:18,708 --> 00:40:20,166
নাও।
489
00:40:20,250 --> 00:40:22,875
ডেথ সার্টিফিকেট লাগে তো, না কি?
490
00:40:23,458 --> 00:40:24,500
নতুন না কি?
491
00:40:25,166 --> 00:40:27,333
না, স্যার। দিন না আমাকে।
492
00:40:28,708 --> 00:40:30,250
নাও, গাড়িতে তোলো।
493
00:40:32,416 --> 00:40:34,166
- কী হন উনি?
- আমার বাবা।
494
00:40:34,250 --> 00:40:36,208
ঠিক আছে, আপনি যান।
আমি দেখে নিচ্ছি।
495
00:40:37,000 --> 00:40:38,708
আর আপনার পরিবারে কে মারা গেছে, স্যার?
496
00:40:39,666 --> 00:40:42,708
পরিবারের কেউ তো ছিল না,
কিন্তু সেরকমই ছিল।
497
00:40:42,791 --> 00:40:43,875
মাত্র ১৬ বছর বয়স।
498
00:40:45,041 --> 00:40:46,875
পরিবার নেই তার?
499
00:40:46,958 --> 00:40:51,291
ছোট বোন ছিল একটা,
কিন্তু ওকে কিছু বলিনি।
500
00:40:52,041 --> 00:40:54,916
এতোক্ষণে হয়তো উদ্ধারস্থলে চলেও গিয়েছে।
501
00:40:55,000 --> 00:40:56,166
আর বাবা-মা?
502
00:40:57,208 --> 00:40:59,041
তারা নীল দ্বীপে আটকা পড়েছে।
503
00:40:59,125 --> 00:41:02,500
কিন্তু অন্তত, মেয়ের সাথে তো দেখা করতে পারবে।
504
00:41:28,875 --> 00:41:29,875
আরে নাও!
505
00:41:36,458 --> 00:41:37,583
জলদি!
506
00:41:39,458 --> 00:41:40,708
সাবধানে তুলবে!
507
00:41:43,458 --> 00:41:44,333
নাও।
508
00:42:44,333 --> 00:42:48,000
আমাকে মাফ করে দিও, বাবা।
509
00:42:55,083 --> 00:42:58,041
এই, বাইরে আয়!
ভেতরে কী করছিস?
510
00:43:10,916 --> 00:43:13,250
কী হলো? ভেতরে কী করছিলি?
511
00:43:15,041 --> 00:43:17,208
কিছু না, স্যার। বেঁধে রাখছিলাম।
512
00:43:18,125 --> 00:43:21,166
চল, ক্র্যামেটোরিয়াম(মৃতদেহ পোড়ানোর
স্থান) যেতে হবে। এখনই।
513
00:43:28,500 --> 00:43:29,541
শোনো।
514
00:43:32,875 --> 00:43:34,000
এটা রেখে দাও।
515
00:43:40,750 --> 00:43:42,166
আমি তো যেতে পারব না,
516
00:43:42,250 --> 00:43:45,208
কিন্তু আপন মনে করে ওর
শেষকৃত্যের কাজগুলো করো।
517
00:43:46,083 --> 00:43:47,000
ঠিক আছে?
518
00:43:48,291 --> 00:43:49,750
গুচ্চুর খেয়াল রাখবে।
519
00:43:52,000 --> 00:43:52,916
পার্থ।
520
00:44:00,000 --> 00:44:01,000
পার্থ।
521
00:45:57,541 --> 00:46:00,166
রিতু, মিসেস শ জ্ঞান হারাচ্ছেন।
522
00:46:00,250 --> 00:46:02,041
রক্তচাপ স্থিতিশীল হচ্ছে না।
523
00:46:02,125 --> 00:46:03,208
ডা. মহাজনের তোমাকে প্রয়োজন।
524
00:46:14,041 --> 00:46:15,916
বাবা, কী হয়েছে? তুমি ঠিক আছ?
525
00:46:17,541 --> 00:46:20,541
গাছটা কেটে ফেলেছে ও, মা।
526
00:46:22,250 --> 00:46:23,791
প্রতিশোধ নেয়ার জন্য...
527
00:46:26,166 --> 00:46:28,541
একটা শতবর্ষী গাছ কেটে ফেলেছে সে।
528
00:46:31,250 --> 00:46:33,166
বলেছে,
529
00:46:35,000 --> 00:46:37,208
"যে আমার বিরুদ্ধে অভিযোগ
দায়ের করতে পারেনি,
530
00:46:40,000 --> 00:46:41,333
সে আর কী এমন পদক্ষেপ নিবে?"
531
00:46:44,791 --> 00:46:45,666
বাবা...
532
00:46:46,333 --> 00:46:47,250
Sir.
533
00:46:48,750 --> 00:46:51,125
- খিঁচুনি এসেছে তার।
- কী?
534
00:46:51,208 --> 00:46:52,791
খিঁচুনি আসলো কী করে?
535
00:46:52,875 --> 00:46:54,250
জ্বরও বাড়ছে।
536
00:46:54,333 --> 00:46:56,458
হৃদকম্পন কমছে আর এখন এই খিঁচুনি।
537
00:46:56,541 --> 00:46:57,791
আমাদের থামাতে হবে!
538
00:46:59,041 --> 00:47:00,458
খিঁচুনি ছিল না কি কাঁপুনি?
539
00:47:00,541 --> 00:47:01,583
কী?
540
00:47:01,666 --> 00:47:03,000
আমার ধারণা আমি পার্থক্যটা জানি।
541
00:47:03,083 --> 00:47:04,458
কিন্তু, হওয়ার কথাই তো ছিল।
542
00:47:04,541 --> 00:47:08,833
যদি তার শরীরে এএমপি ছড়িয়ে থাকে,
তাহলে কাঁপুনি আসবেই।
543
00:47:08,916 --> 00:47:13,125
স্যার, আমার মনে হয় উনি স্বাভাবিক হয়ে যাবেন।
আমাদের শুধু শান্ত থাকতে হবে।
544
00:47:13,833 --> 00:47:14,833
রিতু...
545
00:47:19,875 --> 00:47:23,291
বাবা, ঠিক হয়ে যাবে।
546
00:47:25,583 --> 00:47:27,000
হবে না, মা।
547
00:47:28,958 --> 00:47:30,208
সবসময় এমনই থাকবে।
548
00:47:31,333 --> 00:47:33,291
না, বাবা, এভাবে বলে না।
549
00:47:34,125 --> 00:47:35,625
তোর দাদা না কিছু করতে পেরেছে।
550
00:47:37,125 --> 00:47:38,333
না আমি পেরেছি।
551
00:47:39,458 --> 00:47:40,625
আর তুইও পারবি না।
552
00:47:41,500 --> 00:47:43,750
কী হবে পড়ালেখা করে?
553
00:47:46,250 --> 00:47:48,416
বইগুলো ভাগাড়ে ফেলে দে।
554
00:47:49,583 --> 00:47:51,708
বাবা...বাবা! না, বাবা!
555
00:47:52,416 --> 00:47:55,416
প্রচুর মাথাব্যথা হচ্ছে।
দুবার বমিও করেছে।
556
00:47:55,500 --> 00:47:56,916
আমরা সাবফেলসিন দিতেই যাচ্ছিলাম...
557
00:47:57,000 --> 00:47:59,666
না, স্যার। এই প্রক্রিয়ায়
মিডলাইন শিফট হতে পারে না।
558
00:48:03,000 --> 00:48:05,125
আলোর প্রতি প্রচুর সংবেদনশীলতা দেখা দিচ্ছে।
559
00:48:05,208 --> 00:48:06,833
কোন অ্যানেস্থেশিওলজিস্ট আছে দায়িত্বে?
560
00:48:06,916 --> 00:48:08,416
- ডা. বর্মন।
- ডাকুন উনাকে।
561
00:48:08,500 --> 00:48:11,083
সিএসএফ লিক চেক করতে বলুন।
উনি জেনে যাবেন কী করতে হবে। যান!
562
00:48:11,166 --> 00:48:12,125
আমি এক্ষুনি আসছি।
563
00:48:12,208 --> 00:48:13,083
বাবা!
564
00:48:13,791 --> 00:48:14,666
বাবা, না।
565
00:48:14,750 --> 00:48:17,208
- বাবা, প্লিজ! প্লিজ আমার বই রেখে দাও।
- ছাড়!
566
00:48:17,291 --> 00:48:19,458
কেমিস্ট্রি! বায়ো!
567
00:48:19,541 --> 00:48:20,666
বাবা, প্লিজ না!
568
00:48:21,625 --> 00:48:23,666
বাবা, না, প্লিজ!
569
00:48:23,750 --> 00:48:25,500
বিজ্ঞানী হতে চাস?
570
00:48:25,583 --> 00:48:27,708
- ডাক্তার হতে চাস?
- বাবা, না।
571
00:48:27,791 --> 00:48:29,666
যতই পিএইচডি করিস না কেন,
572
00:48:29,750 --> 00:48:33,250
কেউ তোর নামের আগে ডাক্তার
শব্দটা দেখবে না।
573
00:48:33,333 --> 00:48:34,541
বাবা, না, প্লিজ।
574
00:48:34,625 --> 00:48:37,958
লোকে শুধু তোর নামের শেষে
বংশের নামটাই দেখবে।
575
00:48:38,041 --> 00:48:38,958
বাবা, না!
576
00:48:39,041 --> 00:48:41,208
আমার মতো তুইও
কিছু করতে পারবি না।
577
00:49:00,250 --> 00:49:02,833
রিতু, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
বাদ দিয়ে দিব?
578
00:49:02,916 --> 00:49:05,250
স্যার, বিশ্বাস করুন,
উনি স্বাভাবিক হয়ে যাবেন।
579
00:49:05,333 --> 00:49:07,833
কিন্তু হৃদকম্পন প্রায় ১৫০ হয়ে গেছে।
আমাদের কিছু একটা করতেই হবে।
580
00:49:09,291 --> 00:49:10,708
আমিও সেই কাজটাই করলাম, না?
581
00:49:11,958 --> 00:49:15,583
যে অবিচার আমার সাথে হয়েছিল
সেটা তোর সাথে করলাম আমি।
582
00:49:17,500 --> 00:49:22,583
এখন প্রতিটা কঠিন মুহুর্তে তুই
সেই আওয়াজটা শুনবি যেটা আমি শুনি।
583
00:49:30,708 --> 00:49:33,708
এন্টি পাইরেটিকস। কিছু
এন্টি পাইরেটিকস দিয়ে দিই শুধু।
584
00:49:34,541 --> 00:49:38,625
ব্যস? এটুকুই?
তুমি নিশ্চিত?
585
00:49:40,083 --> 00:49:43,041
শুনবি না।
কান দিবি না সেই আওয়াজে।
586
00:49:43,125 --> 00:49:47,833
তোর পরিশ্রম আর প্রশিক্ষণের ওপর
তোর অর্জন নির্ভর করবে।
587
00:49:47,916 --> 00:49:49,583
কোন পরিবার থেকে এসেছিস তাতে নয়!
588
00:49:51,083 --> 00:49:54,291
তাই, সবসময় নিজের ওপর
ভরসা রাখবি, মা।
589
00:50:01,291 --> 00:50:03,625
আমি নিশ্চিত, স্যার। আমি পুরোপুরি নিশ্চিত।
590
00:50:04,458 --> 00:50:06,333
আর এর দায়ভার সম্পূর্ণ আমি নিচ্ছি।
591
00:50:07,458 --> 00:50:11,125
বাপ-দাদার বোঝা তোকে বইতে হবে না, মা।
592
00:50:12,541 --> 00:50:15,750
তোকে সেটাই হতে হবে
যেটা তুই হতে চাস।
593
00:50:52,083 --> 00:50:53,583
মিসেস শ এখন স্বাভাবিক আছেন।
594
00:50:55,541 --> 00:50:56,833
আর চিরঞ্জীবীও।
595
00:51:01,291 --> 00:51:05,666
অভিনন্দন ডা. গাগ্রা,
এখন তোমার কাছে একটা তত্ত্ব আছে।
596
00:51:58,000 --> 00:51:59,041
তুমি ঠিক আছ?
597
00:52:02,750 --> 00:52:05,875
কিন্তু এর মানে তুমি
এলএইচএফ এর চিকিৎসা পেয়ে গেছ।
598
00:52:08,333 --> 00:52:09,500
কিন্তু কীসের বিনিময়ে?
599
00:52:12,166 --> 00:52:13,125
আর যেকোনো কেসে,
600
00:52:14,000 --> 00:52:17,791
দীর্ঘমেয়াদী ও টেকসই চিকিৎসার জন্য
যে উদ্ভিদটা আমাদের প্রয়োজন,
601
00:52:19,791 --> 00:52:21,666
আমার মনে হয়, ঐ উদ্ভিদটা
এখন বিলুপ্ত হয়ে গেছে।
602
00:52:31,791 --> 00:52:32,708
এই উদ্ভিদ?
603
00:52:34,791 --> 00:52:35,625
হ্যাঁ।
604
00:52:35,708 --> 00:52:37,500
একিনেশিয়া, এই সেই উদ্ভিদ।
605
00:52:41,708 --> 00:52:42,791
তাহলে বলছি তোমাকে,
606
00:52:44,291 --> 00:52:45,750
এই উদ্ভিদ এখনও বিলুপ্ত হয়ে যায়নি।
607
00:52:46,042 --> 00:52:58,009
Subtitle translation by:
Habib Siam