1
00:01:47,920 --> 00:01:52,290
{\an6}{\c&HFFFEFC&\3c&H978C5A&\4c&H26241B&\blur5\shad0}পর্ব #23 ~ দুই পথ
2
00:01:29,120 --> 00:01:44,290
⭐⭐⭐ Translated By:~ Anisur Rahman⭐⭐⭐
3
00:01:48,920 --> 00:01:53,300
তুমি কি আমাকে থামাতে পারবে...
4
00:01:57,630 --> 00:02:01,720
তখন আশেলাদ যেভাবে থামিয়েছিল?
5
00:02:05,490 --> 00:02:07,340
প্রস্থান করো, থোরফিন।
6
00:02:08,600 --> 00:02:12,440
তুমি আজব একজন মানুষ,
কিন্তু অনর্থক তোমাকে খুন করতে চাই না।
7
00:02:16,920 --> 00:02:19,990
পৃথিবী তাহলে এভাবেই চলে।
8
00:02:20,410 --> 00:02:24,090
দিনশেষে, ক্ষমতাশীলদের কথাই বাস্তবায়িত হয়।
9
00:02:26,580 --> 00:02:28,180
শালার ভাইকিংরা।
10
00:02:35,180 --> 00:02:39,340
বোকা ছেলে আমার।
11
00:02:40,370 --> 00:02:43,640
তুই এখনো রাজা হয়ে উঠতে পারিসনি।
12
00:02:44,830 --> 00:02:52,060
ওর মতো নীচু লোকের কাছে
নিজের অনুভূতি প্রকাশ করলি কেন?
13
00:02:54,740 --> 00:03:00,230
অবশ্য ও তোর মনের কথা বুঝবে
তুই সেটা প্রত্যাশা করিস না।
14
00:03:01,670 --> 00:03:05,340
ওরা একটা অবুঝ ভেড়ার পাল।
15
00:03:06,760 --> 00:03:10,490
তুই একাই মেষপালক।
16
00:03:11,290 --> 00:03:16,220
তোর কাজ ওদের পালন করা, ছাটাই করা,
আর গায়ের লোম ছাড়িয়ে নেয়া।
17
00:03:16,750 --> 00:03:22,880
মেষপালকের কাজ ভেড়া কীভাবে বুঝবে?
18
00:03:23,640 --> 00:03:26,250
তুই একজন সম্রাট।
19
00:03:27,100 --> 00:03:31,390
আর তোর শাসনের
অধীনে থাকলে ভেড়ারই লাভ।
20
00:03:32,950 --> 00:03:34,250
ক্যানুট।
21
00:03:38,500 --> 00:03:43,320
তুমি যদি তোমার ক্ষমতার জোরে
নিজের উদ্দেশ্য হাসিল করতে চাও...
22
00:03:43,780 --> 00:03:45,160
ওকে খুন করে ফেল।
23
00:03:45,680 --> 00:03:48,410
ও বিপজ্জনক।
24
00:03:49,080 --> 00:03:56,200
একটা ভেড়া পুরো ভেড়ার পালকে
ভাগিয়ে নিয়ে পাহাড় থেকে পড়ে যেতে পারে।
25
00:03:57,750 --> 00:03:58,670
আমি...
26
00:03:58,670 --> 00:04:00,250
খুন করে ফেল ওকে।
27
00:04:01,200 --> 00:04:03,800
সম্রাট হিসেবে তোর দায়িত্ব পালন কর।
28
00:04:04,800 --> 00:04:05,880
আমি...
29
00:04:11,810 --> 00:04:12,860
পালিয়ে যাবো।
30
00:04:32,160 --> 00:04:35,760
তুমি... পালিয়ে যাবে?
31
00:04:40,960 --> 00:04:42,250
এতটুকুই?
32
00:04:45,360 --> 00:04:47,460
এছাড়া আর কী করার আছে আমার?
33
00:04:48,470 --> 00:04:51,590
তুমি কি চাও আমরা এখানে
একজন আরেকজনকে খুন করি?
34
00:04:56,240 --> 00:05:03,670
তোমার বানানো স্বর্গরাজ্যে কিছু মানুষের উপর
অত্যাচার হবে কিন্তু অধিকাংশ মানুষ সুখে থাকবে।
35
00:05:04,280 --> 00:05:06,740
এটাই তো, নাকি?
36
00:05:08,390 --> 00:05:11,960
এটা ভালো নাকি খারাপ
তা আমি জানি না।
37
00:05:12,600 --> 00:05:15,500
তাছাড়া তোমার পদ্ধতির
সমালোচনা করার কোনো অধিকার নেই আমার।
38
00:05:17,380 --> 00:05:20,420
তাই পালিয়ে যাওয়া ছাড়া
আর কোনো পথ খোলা নেই।
39
00:05:21,870 --> 00:05:23,600
এইনার, চলো।
40
00:05:22,710 --> 00:05:25,880
{\an8}তুমি ভিন্নধর্মী একজন যোদ্ধা।
41
00:05:23,600 --> 00:05:24,340
কী?
42
00:05:25,880 --> 00:05:27,690
{\an8}অবশ্যই তোমার কাছে আরো উপায় আছে।
43
00:05:28,370 --> 00:05:29,620
তুমি কি...
44
00:05:32,070 --> 00:05:38,790
তুমি কি আমাকে একটু তিরষ্কার করার জন্যই
তোমার মুখের ওই হাল করেছ?
45
00:05:40,610 --> 00:05:42,520
আমি আমার সময় নষ্ট করেছি।
46
00:05:44,610 --> 00:05:47,640
বিদায়, সম্রাট।
47
00:06:29,160 --> 00:06:29,910
অনেক...
48
00:06:30,930 --> 00:06:33,620
অনেক লোকই
আমার সাথে দরকষাকষি করতে চায়।
49
00:06:34,420 --> 00:06:36,730
কেউ কেউ আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে।
50
00:06:37,990 --> 00:06:39,030
কিন্তু...
51
00:06:41,080 --> 00:06:43,040
কিন্তু তুমি যা করেছ
সেটা বিশ্বাস করতে পারছি না!
52
00:06:43,610 --> 00:06:45,240
তোমার মতো হাঁদারাম আমি জীবনে দেখিনি!
53
00:06:47,010 --> 00:06:49,210
দরকষাকষি করার মতো কিছুই নেই তোমার কাছে,
54
00:06:49,210 --> 00:06:52,900
একদম খালিহাতে আর বেদম পিটুনি খেয়ে,
55
00:06:52,900 --> 00:06:56,280
তুমি জাস্ট আমাকে বলতে এসেছ
আমি যেন খামারটা দখল না করি?
56
00:07:00,210 --> 00:07:02,620
বিষয়টা কি এতই হাস্যকর?
57
00:07:03,200 --> 00:07:08,490.
হ্যাঁ। আমি জীবনে কখনো
এত হাস্যকর কোনো শান্তি কথনে অংশ নেইনি।
58
00:07:17,650 --> 00:07:19,450
তুমি পালিয়ে যাবে, না?
59
00:07:23,440 --> 00:07:24,410
হ্যাঁ।
60
00:07:29,360 --> 00:07:34,660
তো ভাইকিংদের ভিতরে
তোমার মতো মানুষও জন্ম নিতে পারে?
61
00:07:35,540 --> 00:07:37,370
তুমি চমৎকার একজন মানুষ।
62
00:07:44,640 --> 00:07:48,040
যুদ্ধকে এড়িয়ে চলার জন্য তুমি কোথায় যাবে?
63
00:07:49,030 --> 00:07:51,110
এখান থেকে দূরে কোথাও।
64
00:07:51,860 --> 00:07:54,260
কোথায় সেটা আমি তোমাকে বলতে পারব না।
65
00:07:57,170 --> 00:07:59,900
আমার এলাকা ক্রমশই সম্প্রসারিত হচ্ছে।
66
00:08:00,530 --> 00:08:04,840
আমার হাত একসময় গিয়ে ওই জায়গায় পৌঁছাবে।
67
00:08:06,900 --> 00:08:09,300
আমি যত দূরে সম্ভব পালিয়ে যাবো।
68
00:08:10,100 --> 00:08:14,020
যতদিন পালিয়ে যাওয়ার জায়গা থাকবে,
আমি সংঘাতে জড়াব না।
69
00:08:16,260 --> 00:08:24,240
যেখানে তোমার হাত পৌঁছাবে না সেখানে আমি
শান্তিপূর্ণ একটা রাষ্ট্র গড়ে তুলব ভিন্ন পদ্ধতি ব্যবহার করে।
70
00:08:25,880 --> 00:08:30,630
তোমার স্বর্গরাজ্যে যাদের
ঠাঁই হবে না সেসব মানুষের জন্য।
71
00:08:31,810 --> 00:08:35,590
তোমার আর আমার, দুজনের খাতিরে।
72
00:08:38,900 --> 00:08:43,980
তো আমার কাজে যে ছিদ্র
থেকে যাবে তুমি তা পূরণ করবে।
73
00:08:46,150 --> 00:08:48,540
তুমি কি তা করতে সক্ষম?
74
00:08:50,480 --> 00:08:55,020
আমার ক্ষমতা
তোমার তুলনায় খুবই সামান্য।
75
00:08:55,480 --> 00:08:57,990
বিশাল বড়ো ছিদ্র পূরণ করার ক্ষমতা আমার নেই।
76
00:08:59,160 --> 00:09:06,950
তুমি যদি এভাবে মানুষের উপর নিপীড়ন চালাতে থাকো,
দিনশেষে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না।
77
00:09:10,070 --> 00:09:14,660
তাই কঠোর পরিশ্রম করো।
আমার জন্য বেশি কাজ ফেলে রেখো না যেন।
78
00:09:20,210 --> 00:09:24,730
তুমি ভালোই বাগপটু হয়েছ দেখছি।
79
00:09:26,560 --> 00:09:29,820
কার কাছ থেকে শিখেছ?
80
00:09:45,090 --> 00:09:50,620
মজার তো। আমি আগে কখনো
এমন হাড্ডাহাড্ডি শান্তি কথনে অংশ নেইনি।
81
00:09:58,420 --> 00:10:01,720
আরে... এটা... কী?
82
00:10:03,440 --> 00:10:04,840
জাহাজগুলো চলে গেছে।
83
00:10:05,830 --> 00:10:08,410
কই গেলি, সম্রাট ক্যানুট?
84
00:10:08,410 --> 00:10:10,260
ইয়ার্কি হচ্ছে নাকি!
85
00:10:11,250 --> 00:10:17,340
আমাদের লড়াই এখনো শেষ হয়নি!
86
00:10:22,360 --> 00:10:25,740
ফ্লোকি অসন্তুষ্ট ছিল।
87
00:10:26,320 --> 00:10:29,430
ও বুঝতে পারছিল না
কেন আমরা খামার থেকে চলে এসেছি।
88
00:10:31,440 --> 00:10:34,180
আপনিও কি অসন্তুষ্ট, উলফ?
89
00:10:35,940 --> 00:10:36,920
না।
90
00:10:39,100 --> 00:10:42,890
আমি আমার অন্য খামারগুলো
দখল করার পরিকল্পনা বাতিল করছি।
91
00:10:43,510 --> 00:10:46,420
আমি থোরফিনের ভাগে
বেশি কাজ চাপিয়ে দিতে চাই না।
92
00:10:58,850 --> 00:11:05,940
এখন পর্যন্ত, আমি ভেবেছিলাম
এই লড়াইয়ে আপনিই শুধু আমার পাশে আছেন।
93
00:11:07,760 --> 00:11:12,090
কিন্তু আজ, আমি নতুন দুইজন মিত্র পেয়েছি।
94
00:11:24,960 --> 00:11:30,056
ওই ঘটনার পরে, ক্যানুট ইংল্যান্ডে থাকা
ড্যানিশ সৈন্যবাহিনীকে সরিয়ে নিয়েছিল...
95
00:11:30,057 --> 00:11:33,750
যারা ইংল্যান্ড থেকে প্রচুর কর আদায় করত।
96
00:11:37,030 --> 00:11:46,150
শেষে, ক্যানুটের ড্যানিশ বাহিনী
কমে মাত্র ১৬ টা জাহাজে এসে দাঁড়িয়েছিল।
97
00:11:51,620 --> 00:11:57,140
অবশ্য, ইংল্যান্ডের প্রজারা বিদ্রোহ
করবে বলে যে ভয় জনগণ করছিল তা ঘটেনি।
98
00:11:59,490 --> 00:12:04,750
ইংরেজ অভিজাতরা
ক্যানুটের দেওয়া কথার মর্ম উপলব্ধি করেছিল
99
00:12:04,750 --> 00:12:06,940
যখন সে তার সৈন্যবাহিনী ত্যাগ করেছিল,
100
00:12:08,200 --> 00:12:13,850
আর বিজেতা ও বিজিতর ভিতরকার
সম্পর্কে পাল্টাতে শুরু করেছিল।
101
00:12:31,320 --> 00:12:32,860
মনটা হালকা লাগছে।
102
00:13:54,930 --> 00:13:59,110
যতক্ষণ তুই বেঁচে আছিস...
103
00:14:05,650 --> 00:14:09,070
কোন আশায় আমি বেঁচে থাকব?
104
00:14:27,760 --> 00:14:29,130
থোরফিন...
105
00:14:30,780 --> 00:14:32,920
এখন শরীর সুস্থ মনে হচ্ছে?
106
00:14:32,920 --> 00:14:38,850
হ্যাঁ। একটু মাথা ঝিনঝিন করছে,
কিন্তু আমি ঠিক আছি।
107
00:14:42,900 --> 00:14:45,750
অমন পাগলামি আর কইরো না।
108
00:14:47,190 --> 00:14:48,280
দুঃখিত।
109
00:15:01,040 --> 00:15:03,780
আমরা কি যাচ্ছি, থোরফিন?
110
00:15:05,000 --> 00:15:07,910
সমুদ্রের অপর প্রান্তের জায়গায়।
111
00:15:11,890 --> 00:15:13,350
ওই জায়গার নাম ভিনল্যান্ড।
112
00:15:15,720 --> 00:15:17,260
ভিনল্যান্ড।
113
00:15:21,540 --> 00:15:28,170
যখন আর্নেইড ওর শেষ নিঃশ্বাস নিয়েছিল,
114
00:15:29,350 --> 00:15:32,410
আমি ওকে তখন উত্তরটা দিতে পারিনি।
115
00:15:33,880 --> 00:15:37,670
আমি ওকে বলতে পারিনি
কেন ওর বেঁচে থাকা দরকার ছিল।
116
00:15:39,010 --> 00:15:43,910
নরক পাড়ি দিয়ে আসা
আর শান্তির মৃত্যু কামনা করা...
117
00:15:45,560 --> 00:15:48,460
আত্মাকে আমি কী এমন বলতাম?
118
00:15:55,840 --> 00:15:58,390
আমি এমন একটা জগৎ চাই
যেখানে আমি মানুষকে বেঁচে থকতে বলতে পারব।
119
00:16:00,170 --> 00:16:06,470
মৃত্যুই যাদের একমাত্র পরিত্রাণ
তাদেরকে ওই জগতের কথা বলতে পারব।
120
00:16:07,090 --> 00:16:11,050
মৃত্যুর চেয়েও আবেদনময়ী একটা জায়গা।
121
00:16:14,610 --> 00:16:24,570
এই পৃথিবীতে
এতটুকুই তো আমরা চেয়েছিলাম।
122
00:16:45,720 --> 00:16:48,340
আমি এটা মেনে নেবো না।
123
00:16:51,960 --> 00:16:54,810
যদি এমন জায়গার অস্তিত্ব না থাকে...
124
00:16:59,200 --> 00:17:01,820
তাহলে আমি এমন একটা জায়গা তৈরি করব।
125
00:17:06,550 --> 00:17:07,610
এইনার।
126
00:17:15,430 --> 00:17:18,150
ভাই, আমার সাথে চলো।
127
00:17:18,930 --> 00:17:22,260
ভিনল্যান্ডে আমরা
একটা শান্তিপূর্ণ দেশ তৈরি করব।
128
00:17:22,990 --> 00:17:25,990
যেটার কথা আমরা
আর্নেইডকে গর্বের সাথে বলতে পারব।
129
00:17:27,960 --> 00:17:30,060
তাই করা যাক, ভাই।
130
00:17:30,560 --> 00:17:35,400
সমুদ্রের অপর প্রান্তে, এমন একটা দেশ গড়া যাক
যেখানে যুদ্ধ বা দাসপ্রথা থাকবে না।
131
00:17:41,140 --> 00:17:42,980
আর্নেইডের জন্য।
132
00:18:30,370 --> 00:18:34,010
সত্যিই এতে তোমার কোনো আপত্তি নেই?
133
00:18:35,440 --> 00:18:39,500
ওটা করাটা আমার ধৃষ্টতা দেখানো হয়েছে।
134
00:18:41,670 --> 00:18:44,380
আমি মালিক আর
খামারের সবাইকে বলেছি...
135
00:18:44,380 --> 00:18:47,930
ছোট মালিক সম্রাটকে চলে যেতে রাজি করিয়েছিল।
136
00:18:48,580 --> 00:18:49,880
ধন্যবাদ।
137
00:18:51,700 --> 00:18:56,420
আর্নেইডের কবর পাহারা দেওয়ার দায়িত্বটা
আমার উপর ছেড়ে দিতে পারো।
138
00:19:01,820 --> 00:19:04,330
সত্যিই, ধন্যবাদ।
139
00:19:05,490 --> 00:19:06,630
ওহ, এটা তো...
140
00:19:07,530 --> 00:19:12,380
থোরফিন, আমি তোমার মতো হতে চাই।
141
00:19:13,140 --> 00:19:19,160
তোমার মতো শক্তিশালী আর দয়ালু।
একজন সত্যিকার পুরুষ।
142
00:19:24,200 --> 00:19:30,900
ওলমার, আমি শুনেছি তুমি লড়াই করা
বন্ধ করবে বলে সিন্ধান্ত নিয়েছ।
143
00:19:31,980 --> 00:19:33,700
এটা দারুণ ব্যাপার।
144
00:19:36,310 --> 00:19:40,250
এটা জানতে আমার ১৫ বছর লেগেছে।
145
00:19:43,830 --> 00:19:44,700
কিন্তু...
146
00:19:49,580 --> 00:19:54,040
আমি অবশেষে বুঝতে পেরেছি
আমার কী করা উচিত।
147
00:19:55,940 --> 00:19:59,020
এটা চমৎকার এটা খামার।
148
00:20:00,020 --> 00:20:03,060
আশা করি তুমি এটা নতুন করে
গড়বে আর এটাকে রক্ষা করবে।
149
00:20:06,770 --> 00:20:08,010
বড়ো মালিক,
150
00:20:09,270 --> 00:20:14,650
সবসময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
151
00:20:16,870 --> 00:20:21,080
আমি তো বলেছি,
আমি সবকিছু চুক্তি মোতাবেক করেছি।
152
00:20:21,610 --> 00:20:24,440
আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই।
153
00:20:31,360 --> 00:20:35,640
ও যদি অন্তত একটা সিলভার কয়েনও নিয়ে যেত।
154
00:20:44,590 --> 00:20:47,580
থোরফিন, এইনার!
155
00:20:49,160 --> 00:20:54,580
আমার নাম রোয়াল্ড, গ্রিমের পুত্র!
156
00:21:00,980 --> 00:21:04,000
ধন্যবাদ, রোয়াল্ড!
157
00:21:04,000 --> 00:21:06,490
সবাই নিজের যত্ন নিয়েন!
158
00:21:42,310 --> 00:21:43,270
এখানে আসো।
159
00:21:56,450 --> 00:21:58,250
শাবাশ।
160
00:21:59,170 --> 00:22:01,540
খোদাই করো।
161
00:22:01,870 --> 00:22:03,130
হুপ!
162
00:22:11,550 --> 00:22:16,430
তোমার মাংসে খোদাই করো।
জমিতে খোদাই করো।
163
00:22:22,690 --> 00:22:24,440
সমুদ্রে খোদাই করো।
164
00:22:30,200 --> 00:22:34,830
তোমার লুটের মালে খোদাই করো।
তোমার শত্রুদের শরীরে খোদাই করো।
165
00:22:36,000 --> 00:22:37,370
খোদাই করো।
166
00:22:38,620 --> 00:22:40,380
খোদাই করো।
167
00:22:40,380 --> 00:22:44,130
বস, তুমি কখন কাজ করা শুরু করবে?
তাড়াতাড়ি আসো।
168
00:22:44,550 --> 00:22:48,600
চুপ থাক। আমি তো শুধু একটু বিশ্রাম নিচ্ছি।
169
00:22:49,010 --> 00:22:52,300
আমি তোদের দেখাচ্ছি
খামার আসলে কেমন দেখায়।
170
00:22:52,300 --> 00:22:54,510
ওহ, তাই নাকি? তো দেখি তাহলে।
171
00:22:55,560 --> 00:22:58,520
আমি চোখের পলকেই কাজ শেষ করে দেবো।
172
00:22:58,520 --> 00:23:01,770
তোমার অনুভূতি আমার মাঝে খোদই করো।
173
00:23:15,730 --> 00:23:22,490
আমার জীবনে,
আমি শুধু সহ্যই করে গেছি।
174
00:23:23,510 --> 00:23:28,570
আমি ভাবতাম
যন্ত্রণা পাওয়াটা পৃথিবীর নিয়ম।
175
00:23:34,260 --> 00:23:38,960
আমি কখনো ভাবিনি
ওদের মতো মানুষের সাথে পরিচয় হবে।
176
00:23:38,960 --> 00:23:40,300
তাই না, আর্নেইড?
177
00:23:44,360 --> 00:23:53,360
ওরা এমন একটা জগতের দিকে যাচ্ছে
যেটার কথা আমরা কখনো কল্পনাই করিনি।
178
00:23:56,500 --> 00:24:01,180
এখান থেকে দূরে কোথাও।
179
00:24:04,540 --> 00:24:11,840
ওই মোকাবেলা আমার ভিতরে খোদাই করে দাও।
180
00:25:51,480 --> 00:25:54,990
{\an6}{\c&HFFFEFC&\3c&H978C5A&\4c&H26241B&\blur5\shad0}পর্ব #24 ~ বাড়ি
181
00:25:52,820 --> 00:25:54,140
"বাড়ি।"