1 00:00:23,916 --> 00:00:25,458 নমস্কার ভাই ও বোনেরা, 2 00:00:25,541 --> 00:00:31,458 আজ আন্দামান ও নিকোবর দ্বীপে এলএইচএফ লকডাউনের সপ্তম দিন। 3 00:00:31,541 --> 00:00:36,083 মনে রাখবেন, এলএইচএফ- ২৭ পানির মাধ্যমে... 4 00:00:36,166 --> 00:00:39,708 অথবা সংক্রমিত লোকজনের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। 5 00:00:39,791 --> 00:00:41,833 আপনাদের সুরক্ষা নিশ্চিতের জন্য, 6 00:00:41,916 --> 00:00:46,666 কেবল প্রশাসন কর্তৃক সরবরাহকৃত পানযোগ্য পানিই পান করবেন। 7 00:00:46,750 --> 00:00:51,583 কারফিউ লঙ্ঘন করলে অথবা অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পানি রাখলে, 8 00:00:51,666 --> 00:00:53,500 আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 9 00:00:53,583 --> 00:01:00,250 গুজব থেকে আপনাদের সুরক্ষিত রাখতে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট... 10 00:01:00,333 --> 00:01:06,000 এবং সকল প্রকার টেলিকমিউনিকেশন স্থগিত করা হয়েছে। 11 00:01:06,083 --> 00:01:07,375 মনে রাখবেন, 12 00:01:07,458 --> 00:01:10,291 ঢেউয়ের ভয়ে ভীতদের নৌকা কখনো কূল পায় না। 13 00:01:10,375 --> 00:01:12,875 যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না। 14 00:01:12,958 --> 00:01:13,833 ধন্যবাদ। 15 00:01:15,583 --> 00:01:18,833 স্যার, জেংকিনস লেকে তদন্তের সময়, 16 00:01:18,916 --> 00:01:20,833 আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। 17 00:01:20,916 --> 00:01:24,500 দেখে মনে হচ্ছে, এটমের লোকজন জেংকিন দ্বীপে শুধু পাইপলাইনের কাজই করছিল না। 18 00:01:24,583 --> 00:01:27,708 অন্য একটা প্রজেক্টের কাজও করছিল। ATTAVUS প্রজেক্ট। 19 00:01:27,791 --> 00:01:30,208 এই প্রজেক্টের কোনো ডিটেইল তো আমাদের কাছে নেই। 20 00:01:30,291 --> 00:01:32,958 কিন্তু টাইমিংটা সন্দেহজনক লাগছে। 21 00:01:35,125 --> 00:01:38,750 শিবা, আমি তোমাকে তোমার টিমের সাথে সশরীরে জেংকিনে যাওয়ার উপদেশ দিবো। 22 00:01:38,833 --> 00:01:40,375 দেখো এই প্রজেক্টটা কী নিয়ে? 23 00:01:43,708 --> 00:01:45,083 মোহন্তি বাবুকে দেখা যাচ্ছে না। 24 00:01:45,166 --> 00:01:48,000 পৌরসভার চেয়ারম্যান কীভাবে এতো দেরি করতে পারে? 25 00:01:48,083 --> 00:01:50,916 স্যার, আসলে, কাল রাতে... 26 00:01:53,041 --> 00:01:54,333 উনার এলএইচএফ ধরা পড়েছে, স্যার। 27 00:02:02,875 --> 00:02:04,625 তো, এটা আমাদের দোরগোড়াতেও এসে গেছে। 28 00:02:06,291 --> 00:02:11,041 এই কেসের বৃদ্ধি থামানো ধীরে ধীরে অসম্ভব হয়ে যাচ্ছে। 29 00:02:12,666 --> 00:02:14,125 স্যার, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। 30 00:02:14,750 --> 00:02:17,958 রেকর্ড সময়ের মধ্যে সংক্রমিত ব্যক্তিদের জন্য বেডের ব্যবস্থা করা হচ্ছে। 31 00:02:18,875 --> 00:02:20,333 আর যারা সংক্রমিত হয়নি তাদের জন্য? 32 00:02:21,416 --> 00:02:23,708 ভৌমিক বাবু, আমরা এক অনিরাময়যোগ্য রোগের মুখোমুখী হয়েছি। 33 00:02:24,625 --> 00:02:26,916 আক্রান্তদের খেয়াল রাখার পাশাপাশি, 34 00:02:27,000 --> 00:02:30,041 অনাক্রান্তদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের। 35 00:02:31,750 --> 00:02:32,791 আমাদের প্রয়োজন শুধু বেডের নয়, 36 00:02:32,875 --> 00:02:36,041 একটা নিরাপদ আশ্রয় লাগবে যেখানে আমরা তাদের আলাদা করে রাখতে হবে। 37 00:02:36,125 --> 00:02:39,000 কিন্তু স্যার, সমস্যা তো সেটাই। 38 00:02:39,875 --> 00:02:42,041 এমন কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। 39 00:02:42,125 --> 00:02:45,375 বাসযোগ্য সকল দ্বীপে এই ইনফেকশন ছড়িয়ে পড়েছে। 40 00:02:46,208 --> 00:02:48,291 লোকজনকে কোথায় সরিয়ে নিবো? 41 00:02:50,000 --> 00:02:51,666 দূরে কোথাও। 42 00:02:51,750 --> 00:02:54,875 জীবন বাঁচাতে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে হবে আমাদেরকে। 43 00:02:56,750 --> 00:03:01,166 কালা পানি থেকে পালানোর একটা উপায় বের করতে হবে আমাদের। 44 00:03:17,000 --> 00:03:28,280 Subtitle By: Habib Siam 45 00:03:28,625 --> 00:03:31,889 : . : . : K A A L A P A A N I : . : . : Episode 03 46 00:03:35,542 --> 00:03:38,762 ~~~ Garjen ~~~ 47 00:04:27,208 --> 00:04:28,583 ঠিক আছে স্যার। আপনি যেতে পারেন। 48 00:04:31,333 --> 00:04:33,916 কী হলো? কিছু জানতে পারলে? 49 00:04:35,333 --> 00:04:37,000 সব দিক দিয়ে চেষ্টা করেছি, গার্গি। 50 00:04:37,916 --> 00:04:41,166 হোটেল বন্ধ করে দেয়া হয়েছে। পাল বাবুরও কোনো খবর নেই। 51 00:04:42,125 --> 00:04:45,000 বাচ্চারা কেমন আছে কে জানে। 52 00:04:45,083 --> 00:04:48,166 যাকগে, এই যে তোমার ঔষধ। 53 00:04:50,041 --> 00:04:51,541 ডোজ বাড়িয়ে দেয়া হয়েছে। 54 00:04:53,833 --> 00:04:56,125 এখানকার সব ডাক্তার পাগল। 55 00:04:56,875 --> 00:05:00,166 আমার শরীর দেখো। দেখে মনে হচ্ছে আমি অসুস্থ? 56 00:05:00,250 --> 00:05:03,416 কিন্তু সবাই বলছে রোগটাই এমন। 57 00:05:03,500 --> 00:05:06,500 কিছুদিনের জন্য সুস্থ হয়ে যায় আবার কয়েকদিন পর অসুস্থ হয়। 58 00:05:06,583 --> 00:05:09,208 আরে, অসুস্থ হলে আবার সুস্থও হয়ে যাবো। 59 00:05:09,291 --> 00:05:12,791 দুইদিনের মধ্যে ডিসচার্জ হয়ে দেখিয়ে দিবো। কথা দিলাম। 60 00:05:14,208 --> 00:05:18,000 তুমি শুধু পোর্ট ব্লেয়ারে যাওয়ার কোনো উপায় বের করো। 61 00:05:18,833 --> 00:05:20,583 বাচ্চাদেরকে অনেক মনে পড়ছে। 62 00:05:22,666 --> 00:05:23,875 এটা দেখেছেন? 63 00:05:26,000 --> 00:05:29,583 এখানে আসার আগের রাতে ও এই জুসটা খুব করে খেতে চেয়েছিল। 64 00:05:30,708 --> 00:05:32,625 কিন্তু আমি না বললাম। 65 00:05:32,708 --> 00:05:34,500 "এখন যদি ভালো মেয়ের মতো শুয়ে পড়ো, 66 00:05:34,583 --> 00:05:36,625 সকালে পুরষ্কারস্বরূপ এটা তোমাকে দিবো।" 67 00:05:37,833 --> 00:05:41,416 এক লাফে বিছানায় উঠলো আর দিরিম। 68 00:05:42,833 --> 00:05:43,875 ঘুমিয়ে গেলো। 69 00:05:46,458 --> 00:05:49,208 কিন্তু পরদিন সকালে ওকে এটা দিতে ভুলে যাই আমি। 70 00:05:50,958 --> 00:05:52,583 কেমন মা আমি? 71 00:05:54,375 --> 00:05:56,708 আমার ভালো মেয়েকে তার পুরষ্কারই দিলাম না। 72 00:06:02,458 --> 00:06:06,125 দেখো, তুমি প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো, 73 00:06:07,583 --> 00:06:09,166 আর তুমি তো জানোই, 74 00:06:09,250 --> 00:06:12,291 ওখানে যাওয়ার কেবল একটাই উপায় আছে। 75 00:06:14,500 --> 00:06:15,458 নৌকা। 76 00:06:15,541 --> 00:06:19,125 নৌকা। লকডাউনে নৌকা কেমনে নিয়ে আসবো? 77 00:06:20,416 --> 00:06:23,333 নৌকা আনলেও। কোস্টগার্ড কি আমার বাপের? 78 00:06:24,166 --> 00:06:28,625 আমাদের মাছ ধরার অনুমতি নেই, আর উনি পোর্ট ব্লেয়ার যেতে চান। 79 00:06:28,708 --> 00:06:31,875 এমনভাবে বিরক্ত করে যেন আমার কারণে ওর বাচ্চারা ওখানে আটকে গেছে। 80 00:06:34,541 --> 00:06:36,000 কী? 81 00:06:36,083 --> 00:06:38,958 আমি কেবল সাজেশন দিয়েছি, সিদ্ধান্ত উনি নিয়েছেন। 82 00:06:40,708 --> 00:06:44,000 এখন একটু হাত লাগাবি না কি আজও রোগের বাহানা দিবি? 83 00:06:46,416 --> 00:06:48,541 নিশ্চয়ই, আরামসে। 84 00:06:48,625 --> 00:06:52,041 সময় নিন স্যার। এটাকেই তো আমরা পার্টনারশীপ বলি। 85 00:06:53,166 --> 00:06:58,166 মাল লুকানোর জন্য পর্যটকদের ব্যবহারও করব আমি, পুলিশের থেকে মাল লুকাবোও আমি। 86 00:06:58,250 --> 00:06:59,791 তারপর সেই মাল বেরও করব আমি। 87 00:06:59,875 --> 00:07:01,166 আপনি শুধু সুখটান দেন। 88 00:07:01,250 --> 00:07:04,083 আর বসে বসে তিনপাত্তিতে পয়সা জিতুন। 89 00:07:06,583 --> 00:07:08,458 আর কীইবা করতে পারি আমি? 90 00:07:09,458 --> 00:07:12,416 অকৃতজ্ঞদের সেবা করা তো আমার রক্তেই আছে। 91 00:07:12,500 --> 00:07:15,250 আমার আব্বা ওরাকাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিলো। 92 00:07:16,541 --> 00:07:19,833 আর আমার মা আর ভাইয়েরা তবুও নিমকহারামদের জন্য কাজ করে যাচ্ছে। 93 00:07:19,916 --> 00:07:20,958 কীইবা করতে পারি আমি? 94 00:07:22,208 --> 00:07:23,750 কোথায় গেলো? 95 00:07:23,833 --> 00:07:29,916 পুন্ডি, তোর ভালোমতো মনে আছে তো? এই গাছের কাছেই মাল লুকিয়েছিলাম? 96 00:07:33,666 --> 00:07:36,333 শালা, তোর সামনে আধাঘন্টা থেকে খুঁড়ে চলেছি। 97 00:07:36,416 --> 00:07:37,958 এই গাছের দিকে ইশারা করেছিলি কেন? 98 00:07:41,833 --> 00:07:45,375 আন্দাজে বলেছিস? আন্দাজে বলেছিস? 99 00:07:47,375 --> 00:07:50,333 পুন্ডি, তুই দাগী চোরাকারবারী ছিলি। 100 00:07:50,416 --> 00:07:51,625 একটা কাজ তুই... 101 00:07:52,916 --> 00:07:56,708 এটা তোর তিনপাত্তি না, যে ব্লাইন্ড চাল মেরেও জিতে যাবি। 102 00:07:59,333 --> 00:08:00,500 দূরে থাক! 103 00:08:00,583 --> 00:08:03,041 একজনের নৌকা চাই আরেকজনের বিড়ি। 104 00:08:03,125 --> 00:08:05,625 খুঁড়তে খুঁড়তে আমার হাতের বারো বেজে গেছে। 105 00:08:05,708 --> 00:08:08,666 কাউকে বিশ্বাস করবো না। সবকটা হারামি। 106 00:08:17,250 --> 00:08:19,166 পুন্ডি! 107 00:08:20,416 --> 00:08:24,416 পুন্ডি! বীচের পাশে একটা বোট এসেছে... 108 00:08:32,666 --> 00:08:34,083 শালা! 109 00:08:35,041 --> 00:08:37,583 পরপর জ্যাকপট। 110 00:08:42,833 --> 00:08:43,875 এক্সকিউজ মি, স্যার! 111 00:08:44,791 --> 00:08:46,708 ভেরি গুড মর্নিং স্যার। 112 00:08:46,791 --> 00:08:48,583 আমরা পোর্ট ব্লেয়ারের ট্রাভেল কোম্পানির মালিক। 113 00:08:48,666 --> 00:08:49,625 দূরে থাক! 114 00:08:49,708 --> 00:08:53,083 - কাছে আসবি না। - বুঝেছি, সমস্যা নেই। হ্যাঁ। 115 00:08:53,166 --> 00:08:54,125 কে রে তুই? 116 00:08:54,916 --> 00:08:58,333 আমার পরিচয় দিচ্ছি স্যার। যখনই আন্দামানের কথা ভাববেন... 117 00:08:58,416 --> 00:09:00,083 হেই! শুধু নাম বল! 118 00:09:00,166 --> 00:09:01,000 চিরঞ্জীবী। 119 00:09:02,291 --> 00:09:04,750 আর ও কে? নাগার্জুন? 120 00:09:07,750 --> 00:09:10,625 আসলে স্যার, আপনার বোট ভাড়া নেয়ার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। 121 00:09:10,708 --> 00:09:12,791 আমাদের কিছু পর্যটককে জরুরিভাবে পোর্ট ব্লেয়ারে যেতে হবে। 122 00:09:12,875 --> 00:09:14,833 - ৫০ হাজার? - কী? 123 00:09:14,916 --> 00:09:17,583 ৫০ এর পিছনে তিনটা শূন্য। 124 00:09:19,000 --> 00:09:22,916 শুনেছি স্যার, কিন্তু ওয়ান ওয়ে ট্রিপের তো মাত্র ২ হাজার টাকা ভাড়া, না? 125 00:09:23,875 --> 00:09:28,541 স্পেশাল টাইমে স্পেশাল সার্ভিসে চার্জও স্পেশাল। 126 00:09:28,625 --> 00:09:30,166 আর কোস্ট গার্ড যদি আটকায়? 127 00:09:31,625 --> 00:09:32,500 কথা বলতে পারে তাহলে? 128 00:09:33,375 --> 00:09:34,333 কম। 129 00:09:35,458 --> 00:09:37,166 এখানকার একমাত্র বোট তোর। 130 00:09:38,041 --> 00:09:40,458 কোস্টগার্ডের চোখে ধুলো দিয়ে এসেছিস না কি টাকা খাইয়ে এসেছিস? 131 00:09:42,041 --> 00:09:46,500 এই সমুদ্রকে দাবার বোর্ড ধরে নে, আর আমার রানি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। 132 00:09:47,125 --> 00:09:48,500 - বেস্ট... - বিশ 133 00:09:51,291 --> 00:09:53,458 ৬০ হাজার দিতে রাজি থাকা কাস্টমারও আছে। 134 00:09:53,541 --> 00:09:55,416 তাহলে ওদেরকেই নে। 135 00:09:59,083 --> 00:10:00,958 - ৩০ ঠিক করি নে। - বিশ। 136 00:10:01,750 --> 00:10:04,125 - পঁচিশ ফাইনাল - ডান। 137 00:10:04,208 --> 00:10:06,875 ক্যাশ লাগবে। আর বোট পরেরদিন পাবি। 138 00:10:06,958 --> 00:10:07,875 ডান। 139 00:10:07,958 --> 00:10:10,166 - আপনার ভালো নাম, স্যার? - থমাস। 140 00:10:10,250 --> 00:10:11,625 গড ব্লেস ইউ, থমাস স্যার। 141 00:10:40,000 --> 00:10:41,125 বলে দিও ওদেরকে। 142 00:10:42,125 --> 00:10:43,000 স্যার! 143 00:10:43,083 --> 00:10:45,250 - স্যার। - আপনারা যান। 144 00:10:45,333 --> 00:10:46,708 - ঠিক আছে স্যার। - ঠিক আছে স্যার। 145 00:10:46,791 --> 00:10:47,833 হ্যাঁ? 146 00:10:47,916 --> 00:10:51,041 স্যার, সৌদামিনী ম্যামের রিসার্চের ফাইলগুলো সংগ্রহের চেষ্টা করছিলাম। 147 00:10:51,125 --> 00:10:53,125 কিন্তু উনার কিছু ফাইল পাওয়া যাচ্ছে না। 148 00:10:55,125 --> 00:10:57,458 আমার মনে হয় না ও কারও সাথে এই তথ্য শেয়ার করেছে। 149 00:10:58,583 --> 00:11:00,416 - আর কিছু? - জি স্যার। 150 00:11:00,500 --> 00:11:04,125 আমাকে কোনো কাজ দেয়া হচ্ছে না। 151 00:11:04,208 --> 00:11:08,041 শুনলাম আপনি এলএইচএফ টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। যদি আমাকে কোনো কাজ দিতেন... 152 00:11:09,541 --> 00:11:14,041 আমাদের টিম নীতিমালাকে দাম দেয়, রিতু। আর সেসকল লোকেদের দাম দেয় যারা সেটা মানে। 153 00:11:16,416 --> 00:11:17,250 জি, স্যার। 154 00:12:00,708 --> 00:12:03,416 স্যার, আরেকটু পানি দিতে পারবেন? 155 00:12:03,500 --> 00:12:08,458 এই ট্যাংকারে পানির চেয়ে বেশি ডিজেল আছে। সেটা গিলতে চাও? 156 00:12:09,291 --> 00:12:10,125 যাও, নেক্সট! 157 00:12:15,208 --> 00:12:19,000 স্যার, আরেকবার ভাবুন। আপনার পকেট গরম করে দিতে পারি আমি। 158 00:12:21,583 --> 00:12:22,666 একশো টাকা দিয়ে? 159 00:12:22,750 --> 00:12:26,208 না, স্যার। ২০০ আরও আছে। লাগলে বলুন। 160 00:12:27,291 --> 00:12:28,833 আরে, না, না। 161 00:12:28,916 --> 00:12:31,208 আপনার অর্ধেক সম্পত্তি কীভাবে নিই বলেন? 162 00:12:32,041 --> 00:12:36,000 এক কাজ করুন। একটা ভালো উকিল দেখে সম্পত্তির ওয়াসিয়ত বানিয়ে নিন। 163 00:12:36,916 --> 00:12:40,208 আপনার এই সম্পত্তি নিয়ে যেন সন্তানদের মাঝে মারামারি না হয়। 164 00:12:46,416 --> 00:12:50,000 আর যদি কোনো সাহয্যের প্রয়োজন হয়। তাহলে আমাকে জানাবেন। 165 00:12:50,083 --> 00:12:52,208 আমি সর্বদা আপনার সেবায় নিয়োজিত। 166 00:12:52,291 --> 00:12:57,083 দেখুন সিনিয়র সিটিজেনদের সহায়তা করা পুলিশি দ্বায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। 167 00:12:57,166 --> 00:13:01,083 আপনাকে আমার ব্যক্তিগত নম্বর দিচ্ছি। যেকোনো সময় কল করতে পারেন। 168 00:13:01,166 --> 00:13:03,000 - আপনার ছেলের মতো আমি। - কেতন। 169 00:13:04,458 --> 00:13:05,583 আরে, স্যার। 170 00:13:07,333 --> 00:13:10,166 পারভেজ, উনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। 171 00:13:12,958 --> 00:13:15,875 নিজের খেয়াল রাখবেন, চাচা। কেমন? 172 00:13:20,166 --> 00:13:21,041 জয় হিন্দ স্যার। 173 00:13:22,666 --> 00:13:25,875 দেখে মনে হচ্ছে ব্যাম্বুফ্ল্যাট বস্তিতে তুমি ভালোভাবেই মানিয়ে নিয়েছো। 174 00:13:25,958 --> 00:13:26,833 জি, স্যার। 175 00:13:28,541 --> 00:13:31,083 এখান থেকে গেলে এনাদের কথা খুব মনে পড়বে। 176 00:13:33,333 --> 00:13:34,250 কিন্তু, স্যার, 177 00:13:35,625 --> 00:13:37,750 এখন আমার মনে আমি ফেরার জন্য তৈরি। 178 00:13:39,416 --> 00:13:40,958 ফিরবে? কোথায়? 179 00:13:41,666 --> 00:13:42,708 হেডকোয়ার্টার, স্যার। 180 00:13:44,250 --> 00:13:46,916 ভেবেছিলাম এখানে আমার কাজ শেষ। 181 00:13:47,000 --> 00:13:50,958 কেতন, তুমি পাবলিক প্লেসে গুলি চালিয়ে আতংকের সৃষ্টি করেছো। 182 00:13:52,166 --> 00:13:55,041 তদন্ত শেষ না হওয়া অবধি তুমি কোথাও যাবে না। 183 00:13:56,916 --> 00:14:01,166 আমি আমার টিম নিয়ে জেংকিনে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। 184 00:14:02,875 --> 00:14:04,125 - নাগরাজ! - জি স্যার। 185 00:14:09,416 --> 00:14:11,750 লাঞ্চ হওয়ার আগে সব ভর্তি চাই। 186 00:15:05,625 --> 00:15:07,291 ভিক্টর। 187 00:15:07,375 --> 00:15:10,958 আমি সিন্ধু, সিন্ধু। শুনতে পাচ্ছিস? 188 00:15:15,208 --> 00:15:17,375 ভিক্টর, সিন্ধু বলছি। 189 00:15:18,291 --> 00:15:19,625 শুনতে পাচ্ছিস? 190 00:15:19,708 --> 00:15:22,916 হ্যাঁ, সিন্ধু। ভিক্টর বলছি। সেটিং এডজাস্ট করে নে... 191 00:15:23,000 --> 00:15:26,333 এডজাস্ট করে নে। হ্যালো। শুনতে পাচ্ছিস? 192 00:15:26,416 --> 00:15:29,708 - সিন্ধু হ্যালো? - হ্যাঁ, অনেক কষ্টে শুনতে পাচ্ছি তোকে। 193 00:15:29,791 --> 00:15:31,791 এটা চালানো এতো কঠিন সেটা জানতাম না। 194 00:15:33,125 --> 00:15:35,708 জেলেগুলোর কাছ থেকে যে এগুলো কেন নিলাম কে জানে। 195 00:15:37,583 --> 00:15:39,125 তুই ওখানে ঠিক আছিস, বিনু? 196 00:15:39,958 --> 00:15:44,541 তোর থেকে এতো দূরে থেকে ততটা ঠিক নেই, কিন্তু তোর কাছে যাওয়ার চেষ্টা করছি। 197 00:15:45,375 --> 00:15:48,000 - ঐ বাচ্চাটার ঔষধ পেয়েছিস? - না 198 00:15:49,250 --> 00:15:52,375 শেষ একটা আশা আছে। কিন্তু ফার্মেসীটা এখান থেকে অনেক দূরে। 199 00:15:52,458 --> 00:15:58,416 তবে একটা জায়গা আছে যেখানে খাবার, ঔষধ, পানি সবই পাওয়া যাবে। 200 00:15:59,625 --> 00:16:00,916 বাংকার বসুর কথা মনে আছে? 201 00:16:01,000 --> 00:16:03,541 উনি একটু রূঢ় জানি, বেশ রূঢ়। 202 00:16:03,625 --> 00:16:06,041 কিন্তু সেটা যদি ম্যানেজ করতে পারিস, তাহলে সেখানে নিরাপদ থাকতে পারবি। 203 00:16:07,541 --> 00:16:09,166 না, সেটা কথা না। 204 00:16:10,458 --> 00:16:12,166 কারফিউ আছে, রোগ আছে। 205 00:16:13,375 --> 00:16:16,333 আর এমন পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া অনেক বড়ো ঝুঁকির হবে। 206 00:16:18,250 --> 00:16:20,958 আর তাছাড়া, ওদের জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ আমি। 207 00:16:22,791 --> 00:16:27,916 আমি কেবল ওদের বেবিসিটার হতে পারি, বাবা-মা না। 208 00:16:28,000 --> 00:16:30,750 আহা জোছনা, তোর চেয়ে ভালো অবলম্বন ওদের জন্য আর কেউই হতে পারবে না। 209 00:16:31,791 --> 00:16:35,666 হয়তো, আমি ততটাও ভালো নই যতটা তুই ভাবিস। 210 00:16:38,000 --> 00:16:39,166 জোছনা মিস। 211 00:16:41,916 --> 00:16:45,000 - বিনু, আমাকে যেতে হবে। - হ্যাঁ হ্যাঁ। যা। খেয়াল রাখিস। 212 00:16:45,875 --> 00:16:48,083 কী হয়েছে কাদ্দু? কী হয়েছে? 213 00:16:48,166 --> 00:16:51,916 জোছনা মিস। মা কাঁদছিল। আমি দেখেছি। 214 00:16:52,000 --> 00:16:55,958 কিছু না কাদ্দু। স্বপ্ন ছিল ব্যস। সব ঠিক আছে। চলো। 215 00:16:56,041 --> 00:16:58,708 চলো ঘুমাবে। আসো। 216 00:17:00,541 --> 00:17:01,791 ঘুমাও। 217 00:17:04,666 --> 00:17:07,833 জোছনা মিস, ঘুম আসছে না। 218 00:17:10,833 --> 00:17:12,416 আমি জানি কীভাবে ঘুম দিতে হয়। 219 00:17:13,250 --> 00:17:14,416 চোখ বন্ধ করো। 220 00:17:17,791 --> 00:17:21,208 221 00:17:21,291 --> 00:17:24,000 222 00:17:24,916 --> 00:17:28,375 223 00:17:28,458 --> 00:17:31,208 224 00:17:32,208 --> 00:17:35,833 225 00:17:35,916 --> 00:17:38,625 226 00:17:39,541 --> 00:17:43,375 227 00:17:43,458 --> 00:17:46,500 228 00:17:47,666 --> 00:17:51,041 এটা কোন গান? এর মানে কী? 229 00:17:51,125 --> 00:17:54,083 মানে তো আমিও জানি না, 230 00:17:54,166 --> 00:17:57,708 কিন্তু আমি যখন তোমার সমান ছিলাম তখন এক বন্ধুর মা আমাকে এটা শিখিয়েছিল। 231 00:17:57,791 --> 00:18:00,333 এখন চোখ বন্ধ করলে তোমাকেও শিখাবো। 232 00:18:14,875 --> 00:18:17,666 এই, কাদ্দু, কাদ্দু। 233 00:18:17,750 --> 00:18:20,291 আমার কাদ্দু। 234 00:18:20,375 --> 00:18:23,333 মা, কাদ্দুর কী হয়েছে? 235 00:18:23,416 --> 00:18:29,041 কিছুই না বাবা। ও একদম ঠিক আছে। দুই মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। 236 00:18:29,125 --> 00:18:30,791 কিন্তু ও কীভাবে ঠিক হবে, মা? 237 00:18:30,875 --> 00:18:36,625 শান্ত থাকো গুচ্চু। কিছু হয়নি। গিয়ে দেখো বাবা কী করছে। 238 00:18:43,958 --> 00:18:46,500 - বাবা, কাদ্দু... - জানি। 239 00:18:48,041 --> 00:18:49,791 তোমার মায়ের জন্য চা বানাচ্ছি। 240 00:18:54,958 --> 00:18:57,166 আরে কী করছো? ওটা লবণ। 241 00:18:58,083 --> 00:19:02,750 বাদ দাও, আমি বানাচ্ছি। কাদ্দুকে ধরুন। আমি বানাচ্ছি। 242 00:19:04,291 --> 00:19:06,833 - আসো মা। - আরামসে। 243 00:19:07,500 --> 00:19:09,166 বাবার কাছে যাও এবার। 244 00:19:09,250 --> 00:19:10,708 ঠিক আছে। 245 00:19:15,041 --> 00:19:17,583 গুচ্চু, এই। 246 00:19:18,791 --> 00:19:20,500 কী হয়েছে বাবা? 247 00:19:20,583 --> 00:19:22,875 কাদ্দু ঠিক আছে। 248 00:19:22,958 --> 00:19:26,208 বাসার সব পুরুষ এতো সেন্টি খায় কেন? 249 00:19:27,125 --> 00:19:28,333 গুচ্চু, আমার দিকে তাকাও। 250 00:19:30,041 --> 00:19:31,583 ডাক্তার কী বলেছিলেন? 251 00:19:33,500 --> 00:19:35,791 কাদ্দুর কী হয়েছে? এলিপ... 252 00:19:36,458 --> 00:19:38,250 - এপিলেপ্সি। - এপিলেপ্সি। 253 00:19:39,041 --> 00:19:42,000 বাবা, ও যতদিন ঔষধ খাবে ততদিন সুস্থ থাকবে। 254 00:19:42,083 --> 00:19:46,625 কিন্তু ও হলো এক নম্বরের বদমাশ। এক সপ্তাহ ধরে ঔষধ খায়নি। 255 00:19:47,291 --> 00:19:48,666 সব ঠিক আছে বাবা। 256 00:19:49,583 --> 00:19:55,958 দেখো, যতদিন তোমার বাবা আছে, আমি আছি, কাদ্দুর কিছু হবে না। 257 00:19:59,666 --> 00:20:01,625 বাবা তো আমার চেয়েও বেশি ভয় পায়, মা। 258 00:20:03,750 --> 00:20:07,583 উনি তোমাদের বেশি ভালোবাসে, তাই ভয়টাও বেশি পায়। 259 00:20:08,458 --> 00:20:13,916 কিন্তু যেদিন উনি ভয় পাওয়া ছেড়ে দিবে সেদিন উনাকে দেখে তুমি ভয় পাবে। 260 00:20:16,875 --> 00:20:20,625 না। অনেক চা-পানি খাইয়েছি। আর না। 261 00:20:21,666 --> 00:20:24,041 যখন চেয়েছেন যত চেয়েছেন অগ্রীম দিয়েছি আপনাদের। 262 00:20:24,958 --> 00:20:27,000 কিন্তু একটা নৌকার বন্দোবস্ত করতে পাচ্ছেন না... 263 00:20:32,666 --> 00:20:34,500 একটা নৌকার ব্যবস্থা করতে পাচ্ছেন না? 264 00:20:35,708 --> 00:20:36,791 ব্যস। 265 00:20:38,833 --> 00:20:41,166 মোদ্দা কথা বলি, বালছাল না বকে। 266 00:20:45,083 --> 00:20:47,791 প্লিজ আসুন। 267 00:20:51,458 --> 00:20:53,500 কেমন আছেন আপনারা? আপনাদের পরিবার কেমন আছে? 268 00:20:54,333 --> 00:20:55,916 সুখবর নিয়ে এসেছি, স্যার। 269 00:20:57,416 --> 00:20:59,083 নৌকার বন্দোবস্ত হয়ে গেছে। 270 00:21:01,916 --> 00:21:04,708 - সত্যি? - হ্যাঁ, হয়েছে। 271 00:21:05,833 --> 00:21:08,833 এখন আপনাকে আর ভাবীকে আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে দিবো। 272 00:21:10,291 --> 00:21:11,833 কিন্তু, একটা সমস্যা আছে স্যার। 273 00:21:12,750 --> 00:21:13,750 সমস্যা? 274 00:21:14,791 --> 00:21:19,166 নৌকার মালিক নৌকার জন্য ৭৫ হাজার টাকা দাবী করেছে। 275 00:21:22,291 --> 00:21:23,375 পঁচাত্তর? 276 00:21:28,833 --> 00:21:31,333 - খুব বেশি হয়ে গেলো না? - অবশ্যই, অনেক বেশি, স্যার। 277 00:21:31,416 --> 00:21:33,833 কিন্তু এমন সময়ে কীইবা বলতে পারি? 278 00:21:37,958 --> 00:21:41,375 - ঠিক আছে, আপনি যদি না বলেন, আমরা... - না। 279 00:21:41,458 --> 00:21:46,500 দিবো। টাকা দিবো আমি। ব্যবস্থা করছি। 280 00:21:58,833 --> 00:22:02,833 এতো স্যানিটাইজার মাখালি। আর কত চেক করবি, কাঞ্চন? 281 00:22:03,916 --> 00:22:08,416 আমার নাম রাজবীর। আর এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রটোকল। 282 00:22:15,208 --> 00:22:18,458 - কী? - শেষ একটা স্যাম্পল লাগবে। 283 00:22:36,083 --> 00:22:37,416 ও ভাইসাব। 284 00:22:45,125 --> 00:22:46,416 ধন্যবাদ, স্যার। 285 00:23:06,000 --> 00:23:07,583 এসপি স্যার আর আমি খুবই ক্লোজ। 286 00:23:08,875 --> 00:23:10,291 সব বলেন আমাকে। 287 00:23:12,166 --> 00:23:15,666 বলে, "কেতন, বাবা, জানো?" 288 00:23:15,750 --> 00:23:17,750 বাবা বলে ডাকে আমাকে। 289 00:23:18,375 --> 00:23:20,250 আজই বললেন, "কেতন, বাবা আমার, 290 00:23:20,333 --> 00:23:25,041 আমি ATTAVUS প্রজেক্ট এর তদন্ত করতে জেংকিন্স দ্বীপে যাচ্ছি।" 291 00:23:25,791 --> 00:23:27,833 "এই রইলো সেটার রিপোর্ট।" 292 00:23:47,750 --> 00:23:51,000 এই ATTAVUS প্রজেক্টটা কী? 293 00:23:53,416 --> 00:23:56,791 পাইপলাইন বাদে জেংকিন দ্বীপে আর কী করছিলেন আপনারা? 294 00:23:59,000 --> 00:24:04,541 আমার চুক্তির গোপনীয়তার শর্ত বেশ কঠিন, কেতন বাবু। 295 00:24:05,208 --> 00:24:08,416 দেখুন স্যার, বন্ধু হিসেবে আমি চাই না 296 00:24:08,500 --> 00:24:12,291 এই তদন্তের কারণে আপনারা লোকসানের মুখোমুখী হোন। 297 00:24:13,375 --> 00:24:18,250 যদি আপনারা এই প্রজেক্টের ব্যাপারে তথ্যাদি আমাদের শেয়ার করেন, তাহলে আপনাদের বাঁচাতে পারি আমি। 298 00:24:20,166 --> 00:24:21,666 শেষবার যেভাবে বাঁচিয়েছিলেন? 299 00:24:25,833 --> 00:24:28,958 একবার ব্যর্থ হয়েছি জানি। কিন্তু চেষ্টা করেছিলাম। 300 00:24:29,041 --> 00:24:30,625 - কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। - কিন্তু আমি চেষ্টা করেছিলাম। 301 00:24:32,708 --> 00:24:37,708 দেখুন স্যার, হেডকোয়ার্টারে বসে এসপি স্যারকে গাইড করাই আমার কাজ। 302 00:24:38,333 --> 00:24:41,625 আর আপনাকে সাহায্য করার জন্য কেবল আমি আমাদের পুরানো সেই ডিলটা চাইছি। 303 00:24:42,750 --> 00:24:46,708 যেখানে আমাদের দুজনই বন্ধুত্বের কারণে উপকৃত হচ্ছে, তাই না? 304 00:24:50,166 --> 00:24:53,750 আপনার অফারের প্রশংসা করি আমি, কেতন বাবু। কিন্তু আমরা সামলে নিবো। 305 00:24:55,333 --> 00:24:56,291 ধন্যবাদ। 306 00:24:57,708 --> 00:24:59,000 আমাদের চিন্তা করবেন না আপনি। 307 00:25:00,791 --> 00:25:04,541 - বেশ, চিন্তা তো করবোই আর এসপি-- - আপনাকে আর দেরি করাতে চাই না আমি। 308 00:25:05,333 --> 00:25:09,166 ব্যাম্বুফ্লাট বস্তির লোকজন নিশ্চয়ই তাদের ট্যাংকার ভর্তির অপেক্ষায় আছেন। 309 00:25:09,250 --> 00:25:10,208 তাই না? 310 00:25:15,000 --> 00:25:16,708 আরেকটা কথা, কেতন বাবু। 311 00:25:18,708 --> 00:25:20,291 পরেরবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। 312 00:25:21,250 --> 00:25:22,791 এই বন্ধুত্বটা একটু... 313 00:25:24,791 --> 00:25:26,250 একতরফা হয়ে গেছে। 314 00:25:31,791 --> 00:25:32,791 গুড ডে। 315 00:25:39,416 --> 00:25:42,875 বুদ্ধিটা হুট করে আমার মাথায় চলে আসলো। 316 00:25:42,958 --> 00:25:43,875 আচমকাই। 317 00:25:43,958 --> 00:25:47,375 এখন ২৫ হাজার করে আমাদের। আর মালও আমাদের। 318 00:25:47,458 --> 00:25:51,000 পুন্ডি, আজ মদ খেয়ে মাতাল হতে ইচ্ছে করছে খুব। 319 00:25:51,083 --> 00:25:52,041 ব্যবস্থা করতে পারবি? 320 00:25:55,125 --> 00:25:57,416 কী? লকডাউনের সময় নিয়ে আসতে পারবি না। 321 00:25:58,791 --> 00:26:00,958 কোথায় যাচ্ছিস? পুন্ডি! 322 00:26:01,750 --> 00:26:04,125 পুন্ডি, কোথায় যাচ্ছিস? আমাদেরকে ঐ... 323 00:26:04,208 --> 00:26:05,416 এই সর! 324 00:26:07,583 --> 00:26:10,458 উঠবি না। উঠবি না শালা। 325 00:26:11,875 --> 00:26:14,458 মানুষ দুই পায়ে দাঁড়া হয়, আর তুই সেটা না। 326 00:26:15,875 --> 00:26:18,000 হচ্ছেটা কী? 327 00:26:19,208 --> 00:26:20,458 হচ্ছেটা কী এখানে? 328 00:26:21,125 --> 00:26:23,000 বুঝছিস তুই? 329 00:26:24,000 --> 00:26:25,416 আগুন লেগে আছে! আগুন! 330 00:26:26,208 --> 00:26:28,625 দেখা যাচ্ছে না, কিন্তু সব পুড়ছে। 331 00:26:30,208 --> 00:26:31,833 মানুষ মরছে, চিরু। 332 00:26:32,791 --> 00:26:36,708 রোগে মরছে, পিপাসায় মরছে। আর তুই কী করছিস? 333 00:26:36,791 --> 00:26:41,000 লোকটা উনার বাচ্চাদের খুঁজছে। যিনি আমাদের গাড়িতে সওয়ার হয়েছিলেন। 334 00:26:41,791 --> 00:26:44,791 আর তুই কী করছিস? উনার সাথে কী করছিস? 335 00:26:45,916 --> 00:26:48,208 পার্টনারশীপটা চালাচ্ছি, বুঝলি? 336 00:26:48,291 --> 00:26:49,166 একা। 337 00:26:52,166 --> 00:26:53,208 ঠিকই বলেছিস। 338 00:26:55,291 --> 00:26:58,541 পার্টনারশীপটা তুই একাই চালাচ্ছিস। 339 00:27:02,541 --> 00:27:03,833 ডিল তুই করিস, 340 00:27:05,083 --> 00:27:06,416 পর্যটক তুই নিয়ে আসিস। 341 00:27:07,250 --> 00:27:08,625 মাল তুই বেচিস। 342 00:27:09,875 --> 00:27:11,291 জেলে কে যায়, চিরু? 343 00:27:13,958 --> 00:27:15,875 পুলিশের মার কে খায়? 344 00:27:17,375 --> 00:27:19,333 লোকে অপরাধী বলে কাকে? 345 00:27:20,916 --> 00:27:24,083 দুটো ট্যাক্সি নিয়ে ব্যবসা করার আইডিয়া নিয়ে আমি এসেছিলাম তোর কাছে। 346 00:27:24,958 --> 00:27:27,041 আর এখন কী করছি? কী করছি আমি? 347 00:27:27,875 --> 00:27:30,791 তোর জন্য জীবজন্তুর ডিমের চোরাকারবার করছি, ধেত। 348 00:27:33,458 --> 00:27:37,000 আমি তোকে কোনোকিছু করার জন্য জোর করিনি, ঠিক আছে? 349 00:27:37,083 --> 00:27:40,333 আমার ব্যবসায় লাভ হওয়াতে তুই এটাতে যোগ দিয়েছিস। 350 00:27:42,916 --> 00:27:43,916 এই... 351 00:27:45,541 --> 00:27:46,458 কী বললি তুই? 352 00:27:47,541 --> 00:27:48,375 ব্যবসা? 353 00:27:50,500 --> 00:27:52,250 এটাকে ব্যবসা বলিস তুই? 354 00:27:53,583 --> 00:27:56,250 ব্যবসায় লেনদেন হয়, চিরু। 355 00:27:57,333 --> 00:28:00,666 কিছু নেয়ার পর কিছু দিতে হয়। 356 00:28:00,750 --> 00:28:03,916 কিন্তু তুই তো কাউকে কখনো কিছুই দিসনি। 357 00:28:04,000 --> 00:28:05,583 তুই শুধু নিস। 358 00:28:06,375 --> 00:28:10,083 মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, আমার কাছ থেকে, পর্যটকদের কাছ থেকে, 359 00:28:10,166 --> 00:28:11,833 সবার কাছ থেকে কেবল নিয়েছিস। 360 00:28:13,625 --> 00:28:18,750 সব নিয়েছিস তুই, আমার সবকিছু কেড়ে নিয়েছিস তুই। 361 00:28:18,833 --> 00:28:20,416 আমার সম্মান, আমার স্বাধীনতা 362 00:28:20,500 --> 00:28:23,625 আর এখন মনে হচ্ছে আমার জান নিয়ে তবেই ছাড়বি। 363 00:28:35,833 --> 00:28:37,250 পুন্ডি, তুই... 364 00:28:39,625 --> 00:28:41,500 তুই কিছু বলিসনি কেন? 365 00:28:41,583 --> 00:28:43,583 আর বললে কী করতি তুই? 366 00:28:44,666 --> 00:28:47,291 গায়ের গরম মেপে দেখতি? ঔষধ এনে দিতি? 367 00:29:08,250 --> 00:29:09,125 করিস না চিরু। 368 00:29:11,875 --> 00:29:13,083 উনার একটা পরিবার আছে। 369 00:29:14,833 --> 00:29:16,666 অভিশাপ দিবে তোকে। 370 00:29:19,833 --> 00:29:22,208 ঐ দম্পতিকে কাল পোর্ট ব্লেয়ার নিয়ে যাস। 371 00:29:23,541 --> 00:29:24,625 আমি এখানেই থাকবো 372 00:29:24,708 --> 00:29:26,166 কথা শোন, পুন্ডি। 373 00:29:26,250 --> 00:29:30,291 তোর শরীর শিগগিরই খারাপ করবে। তোর চিকিৎসার ব্যবস্থা করতে হবে... 374 00:29:30,375 --> 00:29:31,750 কিছু হবে না আমার। 375 00:29:33,791 --> 00:29:38,958 উপরওয়ালা যখন আমার কাছ থেকে বাপ-মাকে কেড়ে নিলো, তখন বিনিময়ে আমাকে অনেক ভালো কপাল দিয়েছিল। 376 00:29:40,916 --> 00:29:45,833 যতই প্রাণঘাতী রোগ হোক না কেন, ১০০জনের মধ্যে যদি ৯৯ জন মারা যায়, 377 00:29:45,916 --> 00:29:46,875 তবুও আমি বেঁচে যাবো। 378 00:29:49,125 --> 00:29:50,416 তুই যা। 379 00:29:51,833 --> 00:29:54,166 ততক্ষণ এই পুন্ডি এখানে 380 00:29:55,916 --> 00:29:57,833 মৃত্যুর সাথে এক দান ব্লাইন্ড খেলবে। 381 00:30:02,083 --> 00:30:02,958 চিরু। 382 00:30:04,208 --> 00:30:05,041 হেই। 383 00:30:06,583 --> 00:30:07,583 যা। 384 00:30:15,708 --> 00:30:18,541 পার্থ, ফ্রীজে তোমাদের দুজনের জন্য খাবার আছে। সময়মতো খেয়ে নিও। 385 00:30:18,625 --> 00:30:19,458 ঠিক আছে। 386 00:30:19,541 --> 00:30:23,125 আর ফার্মেসিটা একটু দূরে। তাই, আসতে সময় লাগবে। 387 00:30:23,208 --> 00:30:24,625 - ঠিক আছে। - কাদ্দু! 388 00:30:25,708 --> 00:30:28,916 আমি আসছি। সাহস রেখো, কেমন? বাই। 389 00:30:32,458 --> 00:30:33,500 থামুন, থামুন! 390 00:30:35,708 --> 00:30:38,083 তৃষ্ণা পেলে তখন কী করবে? 391 00:30:39,625 --> 00:30:40,958 দিভিয়া মিস বলেন, 392 00:30:41,041 --> 00:30:43,416 কয়েক ঘন্টা পরপরই আমাদের আপনি খাওয়া উচিত। 393 00:30:45,166 --> 00:30:46,208 ধন্যবাদ। 394 00:30:47,250 --> 00:30:49,000 - বাই। - বাই। 395 00:30:54,666 --> 00:30:56,791 মা, দিভিয়া মিস বলেছেন, 396 00:30:56,875 --> 00:31:00,541 পরের টার্মে উনি আমাকে ক্লাস মনিটর বানাবেন। 397 00:31:00,625 --> 00:31:03,041 - তোমাকে? ক্লাস মনিটর? - হ্যাঁ। 398 00:31:04,166 --> 00:31:05,875 - ওকে ভালো করে পড়াবেন প্লিজ। - নিশ্চয়ই। 399 00:31:05,958 --> 00:31:07,708 আমি সামলে নিবো। চিন্তা করবেন না। কিছু হবে না। 400 00:31:07,791 --> 00:31:09,375 গুড আফটারনুন, দিভিয়া মিস। 401 00:31:09,458 --> 00:31:10,708 গুড আফটারনুন, ভিদিশা। 402 00:31:10,791 --> 00:31:12,666 - নমস্কার। - নমস্কার মিসেস সাভলা। 403 00:31:12,750 --> 00:31:16,500 - মি সাভলা আসেননি? - এসেছেন। স্কুটার পার্ক করছেন। 404 00:31:16,583 --> 00:31:20,541 ওকে। নাম, রোল এবং অভিভাবকের নাম লিখুন। আমি আসছি। 405 00:31:22,583 --> 00:31:24,083 সরো। লিখতে দাও। 406 00:31:24,166 --> 00:31:25,458 কী বললেন উনি? 407 00:31:25,541 --> 00:31:29,583 মা, আমি যদি ফার্স্ট হই, তাহলে জুসি জাম্বেল খাওয়াবে? 408 00:31:29,666 --> 00:31:30,916 আসো। 409 00:31:31,000 --> 00:31:32,833 - আয়াত, কেমন আছো বাবা? - ভালো আছি। 410 00:31:32,916 --> 00:31:34,083 - নমস্কার। - নমস্কার। 411 00:31:34,958 --> 00:31:37,625 শোনো, এবার শুধু ফার্স্ট এলেই হবে না। 412 00:31:37,708 --> 00:31:41,000 ইংরেজিতেও ভালো মার্ক পেতে হবে। 413 00:31:41,083 --> 00:31:44,416 ভিদিশা তো ইংরেজিতে ভালো মার্ক পাবেই, মিসেস সাভলা। 414 00:31:44,500 --> 00:31:46,791 আপনিই তো পড়ান, তাই না? 415 00:31:46,875 --> 00:31:47,916 আরে, থামুন। 416 00:32:22,791 --> 00:32:25,250 সরি, অফিস থেকে পাল বাবু কল করেছিল। 417 00:32:25,333 --> 00:32:28,250 কতবার বলেছি এসব মিটিংয়ে আমার হয়ে তুমি থেকো। 418 00:32:28,333 --> 00:32:30,250 এখানে কী করতে হয় জানা নেই আমার। 419 00:32:30,916 --> 00:32:31,916 আরে, এসেছি তো আমি। 420 00:32:33,041 --> 00:32:34,083 কী হয়েছে? 421 00:32:34,916 --> 00:32:35,916 কিছু না। 422 00:32:36,000 --> 00:32:38,500 তুমি কাদ্দুকে নিয়ে ভেতরে যাও। আমি আসছি। 423 00:32:38,583 --> 00:32:42,583 - কোথায় চললে? - কোথাও না। আমি এখানে আছি। 424 00:32:43,291 --> 00:32:45,041 তুমি সামনে থাকো। আমি পিছনে আছি। 425 00:32:45,916 --> 00:32:49,625 - একসাথেই যাই? - আমাকে ছাড়াও কোনো কিছু করো। 426 00:32:55,333 --> 00:32:56,458 চলো। 427 00:32:57,375 --> 00:33:00,041 - তোমার মায়ের আবার কী হলো? - জানি না। 428 00:33:03,666 --> 00:33:04,750 থমাস স্যার। 429 00:33:05,541 --> 00:33:09,000 এই, চিরঞ্জীবী। আরে, আজ মাম্মুত্তিকে নিয়ে এসেছিস? 430 00:33:09,916 --> 00:33:13,416 উনি সন্তোষ স্যার। উনার টাকা কাল এনে আপনাকে দিয়েছি। 431 00:33:13,500 --> 00:33:15,208 আমি ভাবছিলাম কী, থমাস স্যার, 432 00:33:15,291 --> 00:33:18,750 উনার স্ত্রী আজ ডিসচার্জ হওয়ামাত্রই আমরা চলে যাবো। 433 00:33:18,833 --> 00:33:21,666 আজ সম্ভব না। বুকিং পুরোপুরি ফুল। 434 00:33:22,541 --> 00:33:24,875 এক কাজ কর। সামনের রবিবার নিয়ে আয়। 435 00:33:24,958 --> 00:33:25,791 চেষ্টা করবো। 436 00:33:28,291 --> 00:33:30,583 আপনি তো বলেছিলেন টাকা দেয়ার পরদিনই বোট পেয়ে যাবো। 437 00:33:31,250 --> 00:33:33,250 ওটা তো প্রচারণা ছিল। 438 00:33:33,333 --> 00:33:34,625 তুই কি ভেবেছিলি 439 00:33:34,708 --> 00:33:37,666 শুধু তোরাই পোর্ট ব্লেয়ার যেতে চাস? 440 00:33:37,750 --> 00:33:40,708 এটা ইন্ডিয়া। প্রতিটা প্রয়োজনের জন্য এখানে লাইন ধরতে হয়। 441 00:33:43,041 --> 00:33:46,625 ঠিক আছে, তাহলে স্যারের টাকা ফেরত দিয়ে দিন। আমরা চলে যাই। 442 00:33:47,833 --> 00:33:49,500 আরে, টাকা তো অফেরতযোগ্য। 443 00:33:49,583 --> 00:33:52,625 বলিনি তোকে? এখন বলে দিলাম তাহলে। 444 00:33:53,791 --> 00:33:55,041 ভাইজান, প্লিজ। 445 00:33:55,125 --> 00:33:57,958 আপনি চাইলে আরও টাকা দিবো। কিন্তু দয়া করে আমাদের নিয়ে যান। 446 00:33:58,041 --> 00:33:59,333 আমার বাচ্চা দুটো ওখানে অপেক্ষা করছে। 447 00:33:59,416 --> 00:34:01,875 আপনার দুটো থাকলে কারও পাঁচটা আছে। 448 00:34:01,958 --> 00:34:05,500 কারও নানি আছে কারও বাপ আছে। এভাবে ব্যবসা চালাতে পারি না আমি। 449 00:34:06,166 --> 00:34:09,041 বাচ্চাদের এতো ভালোবাসলে সাথে রাখতে পারলেন না? 450 00:34:09,125 --> 00:34:13,125 এই, শোন, সম্মান দিয়ে আপনি আপনি করে কথা বলছি... 451 00:34:13,208 --> 00:34:15,291 বেশি হিরোগিরি করবি না, বুঝলি? 452 00:34:15,375 --> 00:34:17,958 হিরোর নাম তোর, আর হচ্ছি আমি? 453 00:34:18,041 --> 00:34:20,333 দেখতে ভদ্র হতে পারি, 454 00:34:20,416 --> 00:34:23,750 কিন্তু আবারদিন ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমার নাম চিরঞ্জীবী প্রভু বলে দেখিস। 455 00:34:23,833 --> 00:34:26,666 এমন এমন গল্প শোনাবে প্যান্টে মুতে দিবি। 456 00:34:26,750 --> 00:34:29,166 আমি শান্ত আছি স্যার। তোকে দুটো রাস্তা দিচ্ছি। 457 00:34:29,250 --> 00:34:32,375 হয় পোর্ট ব্লেয়ার চল, নয়তো হাসপাতাল। বল কোনটাতে যেতে চাস? 458 00:34:34,750 --> 00:34:39,625 - আরামসে স্যার। - নিজে ধরুন। 459 00:34:41,208 --> 00:34:42,416 ওহ ঈশ্বর। 460 00:34:43,000 --> 00:34:47,125 ঐ শালা...চিন্তা করবেন না স্যার। আমি আপনাকে পোর্ট ব্লেয়ার নিয়েই যাবো। 461 00:34:47,208 --> 00:34:49,208 মোটু ভেবেছে শুধু ওরই বোট আছে। 462 00:34:49,291 --> 00:34:53,250 দেখিয়ে দিবো ওকে। পোর্ট ব্লেয়ারে এক পুলিশকে চিনি আমি। 463 00:34:53,333 --> 00:34:56,791 উনি এই মোটুকে ধরে এমন কেলানি দেবে না... 464 00:34:56,875 --> 00:34:58,625 - পেয়েছি, স্যার। - পেয়েছো? 465 00:35:01,875 --> 00:35:06,000 ডয়েঙ্ক চিপসের মাসালা জাজ ফ্লেভার চাই আমার। 466 00:35:06,083 --> 00:35:08,625 এটা পাংক পিকল। কী করছিস ভাই? 467 00:35:08,708 --> 00:35:09,875 একটু মানিয়ে নিন না, স্যার। 468 00:35:10,875 --> 00:35:13,416 তোর লাইসেন্স বাতিল করে জেলে পাঠিয়ে দিই। 469 00:35:13,500 --> 00:35:16,583 - তুইও একটু মানিয়ে নিস। - না, স্যার। সরি। দেখছি আমি। 470 00:35:18,666 --> 00:35:20,541 স্যার, এটাই না? 471 00:35:23,916 --> 00:35:26,416 এখানে আমার চিপসই পাচ্ছি না। তুই ঔষধ কোত্থেকে পেলি? 472 00:35:27,000 --> 00:35:28,041 আমিই এটা নিতাম। 473 00:35:28,125 --> 00:35:30,333 তিন বছর আগে নর্থ বে তে পোস্টিং ছিল আমার। 474 00:35:30,416 --> 00:35:33,291 যেই না বোট একটু নড়তে লাগলো আমিও বমি করতে শুরু করলাম। 475 00:35:34,333 --> 00:35:36,208 বমি বন্ধ হওয়ার জন্য এই ঔষধ দিয়েছিল ডাক্তার। 476 00:35:38,166 --> 00:35:39,916 এটা সী সিকনেসের ঔষধ? 477 00:35:40,000 --> 00:35:41,041 হ্যাঁ। 478 00:35:43,041 --> 00:35:46,375 এটমের কর্মচারীরা যদি সী সিকনেসের ঔষধ খেয়ে থাকে... 479 00:35:50,250 --> 00:35:53,041 কিন্তু কোস্টগার্ড তো পুরো আন্দামান নিকোবর ঘিরে রেখেছে। 480 00:35:54,541 --> 00:35:56,333 সমুদ্রপথে যাবে কোথায়? 481 00:35:57,875 --> 00:35:59,666 এটার জবাব তো ওরাই দিতে পারবে। 482 00:36:01,625 --> 00:36:02,833 মাসালা জাজ পেলি? 483 00:36:02,916 --> 00:36:05,833 - না, স্যার। - ওর লাইসেন্স বাতিল করে দে। 484 00:36:06,875 --> 00:36:09,708 গত কয়েকদিনে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। 485 00:36:09,791 --> 00:36:12,083 আমাদের গবেষকদের বিশ্বাস 486 00:36:12,166 --> 00:36:15,750 এই ব্যাকটেরিয়া লম্বা সময় ধরে বিবর্তিত হয়ে এসেছে। 487 00:36:16,416 --> 00:36:20,625 তাই '৮৯ সালেই এর প্রাদুর্ভাব প্রথম দেখা যায়নি। 488 00:36:21,375 --> 00:36:22,208 কী? 489 00:36:23,416 --> 00:36:25,291 আর কত সময় ধরে আছে এটা? 490 00:36:26,916 --> 00:36:29,583 কয়েক দশক, হয়তো শতাব্দী। 491 00:36:31,208 --> 00:36:32,458 আমরা কেবল বলতে পারি যে, 492 00:36:32,541 --> 00:36:37,375 এসব দ্বীপের সাথে এই রোগের অনেক পুরানো সম্পর্ক আছে। 493 00:36:40,875 --> 00:36:43,625 স্যার, ট্রাইবাল ওয়েলফেয়ার... 494 00:36:44,708 --> 00:36:45,958 জরুরি, স্যার। 495 00:36:47,083 --> 00:36:49,416 গায়েব? মানে? 496 00:36:49,500 --> 00:36:52,416 ওরাকা উপজাতির কাউকে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। 497 00:36:53,291 --> 00:36:54,833 এনজিও কর্মীরাও জানে না। 498 00:36:55,666 --> 00:36:58,708 ওরা কোথায় গেছে জানি না। 499 00:36:58,791 --> 00:37:03,541 স্যার, ওরাকাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের চেয়ে অনেক আলাদা। 500 00:37:03,625 --> 00:37:07,791 হাম আর কলেরার কারণে ওদের ৯৫% জনগণ মারা গেছে। 501 00:37:07,875 --> 00:37:10,291 তাই, যদি এলএইচএফ তাদের কাছে পৌঁছে যায়, 502 00:37:10,375 --> 00:37:11,291 স্যার... 503 00:37:11,375 --> 00:37:15,708 সুনীল বাবু ওরাকাদের কল্যাণই হবে আমাদের অগ্রাধিকার। 504 00:37:16,958 --> 00:37:18,916 পুরো বন বিভাগকে লাগিয়ে দিন। 505 00:37:19,000 --> 00:37:21,041 আর প্রতি দুই ঘন্টায় আমাকে পরিস্থিতির ব্যাপারে অবগত করবেন। 506 00:37:21,125 --> 00:37:23,166 ওকে স্যার। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। 507 00:37:24,208 --> 00:37:29,375 স্যার, ওরাকা বিপদাপন্ন আদিবাসী, তা জানি। 508 00:37:30,291 --> 00:37:32,208 কিন্তু প্রতি দুই ঘন্টায় ব্রিফিং? 509 00:37:33,083 --> 00:37:34,791 আইএনএস শলাকার ব্যাপারে শুনেছেন? 510 00:37:36,250 --> 00:37:37,291 না, স্যার। 511 00:37:40,000 --> 00:37:41,708 প্রায় ৩৫ বছর আগে, 512 00:37:42,791 --> 00:37:47,916 ভাইজাগ থেকে আসা নৌবাহিনীর এক জাহাজ বঙ্গোপসাগরে দূর্ঘটনার শিকার হয়েছিল। 513 00:37:49,625 --> 00:37:53,250 ২৭ জন ক্রুয়ের মধ্যে ২৬ জন ডুবে গিয়েছিল। 514 00:37:54,375 --> 00:38:00,833 মাত্র একজন জুনিয়র অফিসার নর্থ আন্দামানে আসতে পেরেছিল। 515 00:38:02,291 --> 00:38:04,208 সে-ও কয়েক ঘন্টার মধ্যে মারাই যেত... 516 00:38:05,791 --> 00:38:08,291 কিন্তু ওরাকারা তাকে বাঁচায়। 517 00:38:11,291 --> 00:38:18,041 আজ, সেই ওরাকাদের বাঁচাতেই সেই অফিসার প্রতি দুই ঘন্টায় ব্রিফিং চাচ্ছে। 518 00:38:18,125 --> 00:38:19,750 এতে কি ভুলের কিছু আছে? 519 00:38:21,708 --> 00:38:22,625 না, স্যার। 520 00:38:24,250 --> 00:38:26,083 ভৌমিক বাবু, যাই হয়ে যাক। 521 00:38:26,166 --> 00:38:29,125 যে করেই হোক, ওরাকাদের বাঁচাতে হবে। 522 00:38:30,583 --> 00:38:31,583 জি, স্যার। 523 00:39:16,833 --> 00:39:18,041 না। 524 00:40:26,125 --> 00:40:27,833 আমি একজন বন্ধু, মিস্টার। 525 00:40:29,291 --> 00:40:30,208 আরামসে। 526 00:41:44,958 --> 00:41:47,250 আগেও এই কাজ করেছেন তো, না? 527 00:41:48,416 --> 00:41:49,583 অবশ্যই 528 00:41:49,666 --> 00:41:52,041 এমজি রোডে সবচেয়ে বড়ো দর্জির দোকানটা তো আমারই। 529 00:41:56,541 --> 00:41:59,125 প্রভজোত, আর আপনি? 530 00:42:00,125 --> 00:42:01,000 না। 531 00:42:01,708 --> 00:42:05,500 আপনাকে সাহায্য করছি, কিন্তু কোনো অপরাধীর সাথে আমি ক্লোজ হতে পারবো না। 532 00:42:05,583 --> 00:42:06,500 অপরাধী? 533 00:42:08,083 --> 00:42:10,291 আপনার মনে হয় আমি ট্যাংকার থেকে পানি চুরি করতে এসেছি? 534 00:42:14,208 --> 00:42:15,958 সেই হিসেবে তো আপনিও অপরাধী হয়ে গেলেন। 535 00:42:17,083 --> 00:42:18,583 কারফিউ ভেঙেছেন আপনিও। 536 00:42:19,625 --> 00:42:22,416 আমি এখানে ৬ বছর বয়সী এক বাচ্চার ঔষধ নিতে এসেছি। 537 00:42:23,375 --> 00:42:24,958 আর আমি, ৩০টা বাড়ির জন্য পানি নিতে। 538 00:42:27,333 --> 00:42:29,583 আপনাকে কে বলেছে ৩০টা বাড়ির পানি নিতে? 539 00:42:30,750 --> 00:42:32,166 কে? কে ওখানে? 540 00:42:35,000 --> 00:42:36,958 বের হও। বের হও। 541 00:42:37,750 --> 00:42:38,625 বের হও! 542 00:42:39,791 --> 00:42:43,583 ম্যাডাম, কারফিউ চলছে। এখানে কী করছেন? 543 00:42:44,166 --> 00:42:47,916 স্যার, আমি হলি স্পিরিট হাসপাতালে চাকরি করি। 544 00:42:48,666 --> 00:42:50,500 আমার কিছু রোগীর জন্য ঔষধ নিতে এসেছি। 545 00:42:50,583 --> 00:42:53,291 - এমারজেন্সি! - না, না, অনুমতি নেই। 546 00:42:53,375 --> 00:42:56,041 আমাদের আদেশ দেয়া হয়েছে এখানে কাউকে দেখতে পেলেই গ্রেফতার করতে। 547 00:42:56,125 --> 00:42:58,625 আপনাকেও থানায় যেতে হবে। চলুন! 548 00:42:59,958 --> 00:43:02,708 ঠিক আছে স্যার, দয়া করে হাসপাতালকে সতর্ক করে দিন। 549 00:43:02,791 --> 00:43:06,375 বলুন, নার্স জোছনা ঔষধ নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। 550 00:43:06,458 --> 00:43:07,875 আর তাদের বলুন রোগীদের পরিবারকে জানিয়ে দিতে যে, 551 00:43:07,958 --> 00:43:10,333 আইসিইউয়ে থাকা রোগীদের বাঁচানো যাবে না। চলুন। 552 00:43:13,333 --> 00:43:15,625 - আইডি কার্ড আছে? - হ্যাঁ। 553 00:43:18,041 --> 00:43:19,625 আচ্ছা বাদ দিন। 554 00:43:20,791 --> 00:43:25,458 কাল আবার ড্রেসিং করে নিবে। পচনের সম্ভাবনা আছে। 555 00:43:26,291 --> 00:43:29,958 জোছনা, এখানকার একজনকে আমি চিনি। 556 00:43:30,708 --> 00:43:33,208 আমি চলে যাবো। তুমি চলে যাও। 557 00:43:34,083 --> 00:43:35,208 শিওর? 558 00:43:36,458 --> 00:43:39,333 এক মিনিট। এই ঔষধগুলো রেখে দাও। 559 00:43:40,333 --> 00:43:44,416 ব্যথা হলে একটা খেয়ে নিবে। কিন্তু দিনে তিনটার বেশি খাবে না। 560 00:43:47,541 --> 00:43:48,833 তাছাড়া, জোছনা, 561 00:43:49,916 --> 00:43:53,166 তুমি ৩০টা বাড়ির দ্বায়িত্ব নেয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিলে। 562 00:43:53,250 --> 00:43:55,166 কিন্তু উত্তর তো তুমিই দিয়ে দিলে। 563 00:43:56,083 --> 00:43:56,958 হ্যাঁ? 564 00:43:57,791 --> 00:43:59,666 মানে, তোমাকে করতে বলিনি আমি, 565 00:44:00,250 --> 00:44:03,291 কিন্তু তবুও আমাকে নিজের কর্তব্য মনে করে পুলিশকে মিথ্যে বলে বাঁচালেন। 566 00:44:05,041 --> 00:44:06,333 আমাদের গুরু বলেন, 567 00:44:06,416 --> 00:44:08,833 কর্তব্য কখনো যোগ্যরা পায় না। 568 00:44:10,083 --> 00:44:12,083 কর্তব্যই একজনকে যোগ্য করে তোলে। 569 00:44:14,750 --> 00:44:16,708 তোমার মেয়ের জন্য দোয়া করবো। 570 00:44:17,541 --> 00:44:18,916 না, ও আমার মেয়ে নয়। 571 00:44:19,000 --> 00:44:24,166 - মানে, আমি ওর মা নই, আমি ওর... - চিন্তা করবে না। 572 00:44:25,625 --> 00:44:27,000 আইডি কার্ড চাইবো না তোমার কাছে। 573 00:44:28,666 --> 00:44:29,791 ঈশ্বর আপনার মঙ্গল করুন। 574 00:44:53,208 --> 00:44:54,958 বোটের বন্দোবস্ত করতে পেরেছো? 575 00:44:56,375 --> 00:44:58,041 - হ্যাঁ। - সত্যি? 576 00:44:58,125 --> 00:45:00,625 - হ্যাঁ। - জানতাম। 577 00:45:01,833 --> 00:45:05,208 - সন্তোষী মা আমাকে কখনো নিরাশ করবেন না। - নিশ্চয়ই। 578 00:45:06,041 --> 00:45:07,125 এখন খেয়ে নাও। 579 00:45:07,208 --> 00:45:09,458 তারপর তোমাকে ডিসচার্জ করিয়ে এখান থেকে নিয়ে যাই। 580 00:45:12,375 --> 00:45:15,041 একটা ছোট সমস্যা আছে। 581 00:45:15,833 --> 00:45:17,041 কী... কী সমস্যা? 582 00:45:18,916 --> 00:45:23,000 কিছু না। ডাক্তার আজ সকালে চেক করতে এসেছিল। 583 00:45:23,791 --> 00:45:25,750 বললো, "আপনি সম্পূর্ণ সুস্থ আছেন।" 584 00:45:25,833 --> 00:45:28,541 "কিন্তু আপনাকে দুই দিন বেড রেস্ট করার পরামর্শ দিচ্ছি।" 585 00:45:29,333 --> 00:45:34,833 তাই ৪৮ ঘন্টা তো থাকতেই হবে। শুধু টাকা খাওয়ার পথ বের করছে। 586 00:45:35,958 --> 00:45:39,041 আমি বলি কী তুমি এগোও। আমি পিছে পিছে যাবো। 587 00:45:39,958 --> 00:45:41,916 - হাহ? - হাহ মানে কী? 588 00:45:42,791 --> 00:45:46,875 কোনো একটা কাজ তো আমাকে ছাড়া করো। যাও গিয়ে বাচ্চাদের খোঁজো। 589 00:45:48,125 --> 00:45:52,375 আমি সুস্থ হয়ে দুয়েকদিনের মধ্যে চলে যাবো। 590 00:45:54,541 --> 00:45:56,583 হিচকি কেন আসছে গার্গি? 591 00:45:58,791 --> 00:46:02,875 আহা, বাচ্চারা এতোদিন ধরে তাদের মা-কে দেখেনি। 592 00:46:02,958 --> 00:46:05,416 আমাকে কি স্মরণ করবে না? 593 00:46:06,833 --> 00:46:11,000 এখন সময় নষ্ট না করে যাও। 594 00:46:11,083 --> 00:46:14,458 ওরা হয়তো আমাদের অপেক্ষায় আছে। যাও। 595 00:46:15,625 --> 00:46:18,375 আরে, যাও। যাও তো। 596 00:46:36,125 --> 00:46:39,875 গার্ডিয়ান হওয়ার জন্য বানান জানাটা জরুরি নয়। 597 00:46:41,875 --> 00:46:43,916 গার্ডিয়ানের অর্থ জানাটা আবশ্যক। 598 00:46:46,000 --> 00:46:47,958 তোমাকে ছাড়া কী করে যাই? 599 00:46:50,458 --> 00:46:52,500 শুধু বাচ্চাদের গার্ডিয়ান তুমি? 600 00:46:54,291 --> 00:46:56,291 তুমি তো আমারও গার্ডিয়ান, গার্গি। 601 00:46:58,208 --> 00:47:00,333 তুমিই চলবে সামনে। 602 00:47:01,958 --> 00:47:06,416 আমার পিছনে আসার মিথ্যা কী করে বলতে পারলে? 603 00:47:10,208 --> 00:47:12,208 আমাকে ছেড়ে যাওয়ার আগে মিথ্যা কীভাবে বলতে পারলে? 604 00:47:12,291 --> 00:47:14,041 না, দূরে থাকো। 605 00:47:15,791 --> 00:47:20,291 কীভাবে বাঁচবো গার্গি? তোমাকে ছাড়া আমরা কীভাবে বাঁচবো? 606 00:47:20,375 --> 00:47:23,000 সব ঠিক হয়ে যাবে। তুমি আছো তো। 607 00:47:24,625 --> 00:47:27,791 তুমি জানো না তুমি কতটা দৃঢ়। 608 00:47:27,875 --> 00:47:29,500 আমার পরিবার তছনছ হয়ে যাবে... 609 00:47:30,291 --> 00:47:31,583 ওদের জন্য তুমিই যথেষ্ট। 610 00:47:31,666 --> 00:47:35,791 - না। - প্লিজ... 611 00:47:36,666 --> 00:47:38,416 এখন আমাকে কাঁদিয়ে দিচ্ছো। 612 00:47:41,375 --> 00:47:46,458 তোমার জন্য কিছুই করতে পারিনি গার্গি। কিছুই করতে পারিনি, গার্গি। 613 00:47:46,541 --> 00:47:50,583 ওভাবে বলবে না। আমার জন্য অনেক কিছু করেছো তুমি। 614 00:47:52,041 --> 00:47:55,916 অনেক সম্মান দিয়েছো। ভালোবেসেছো। 615 00:47:58,708 --> 00:48:03,083 ছাদে বসে বিমানের উড়ে যাওয়া দেখতাম আমি। 616 00:48:04,041 --> 00:48:06,958 তুমি এখানে আমাকে বিমানে নিয়ে এলে। 617 00:48:08,166 --> 00:48:09,791 আর কী করতে আমার জন্য? 618 00:48:11,375 --> 00:48:13,833 আচ্ছা, এদিকে তাকান। আমার দিকে তাকান। 619 00:48:15,000 --> 00:48:16,875 একটা শেষ অনুরোধ। 620 00:48:17,958 --> 00:48:22,333 না বলবে না। আজ রাতে এই জায়গা ছেড়ে চলে যাবে। 621 00:48:23,166 --> 00:48:26,833 আমার শেষকৃত্যের জন্য থেকো না। 622 00:48:26,916 --> 00:48:28,750 গার্গি, দোহাই লাগে, না। 623 00:48:29,875 --> 00:48:31,625 আমার এই অধিকার কেড়ে নিও না তুমি। 624 00:48:32,791 --> 00:48:34,750 অন্তত তোমাকে বিদায় জানাতে তো দাও। 625 00:48:34,833 --> 00:48:39,166 শোনো। এটাই আমার শেষ ইচ্ছা। না বলবে না। 626 00:48:39,250 --> 00:48:40,458 আমি পারবো না, গার্গি। 627 00:48:41,291 --> 00:48:43,375 - পারবে। - পারবো না, গার্গি। 628 00:48:43,458 --> 00:48:45,291 - বিশ্বাস করো, থামো... - আমি পারবো না... 629 00:49:20,958 --> 00:49:23,833 বিল পেমেন্ট হয়ে গেছে, স্যার। এই যে আপনার জিনিসপত্র। 630 00:50:26,875 --> 00:50:29,708 কাঞ্চন! বেবি! 631 00:50:30,958 --> 00:50:31,875 মি ওয়ানি? 632 00:50:48,833 --> 00:50:51,791 সরি কাদ্দু, তোমার ঔষধ পাইনি আমি। 633 00:50:53,083 --> 00:50:53,916 কাদ্দু! 634 00:50:58,583 --> 00:51:00,333 - জোছনা আপু! - পার্থ! 635 00:51:02,541 --> 00:51:04,333 সন্ধ্যা থেকে এ নিয়ে ২য় বার হলো। 636 00:51:07,708 --> 00:51:10,000 প্লিজ কিছু করো আপু। 637 00:51:26,458 --> 00:51:27,750 চিরু, ওঠো। চিরু। 638 00:51:29,708 --> 00:51:31,666 - সন্তোষ স্যার? - একটা বোট পেয়েছি। চলো। 639 00:51:31,750 --> 00:51:34,916 - জলহস্তীটা রাজি হয়েছে? - হ্যাঁ, হয়েছে। দ্রুত, চলো। 640 00:51:54,625 --> 00:52:02,892 Subtitle translation by: Habib Siam 641 00:58:34,500 --> 00:58:39,500