1
00:00:00,000 --> 00:00:41,000
অনুবাদ আয়োজনে:-
Funds Of Bangla Subtitle
2
00:01:21,081 --> 00:01:22,822
হ্যা
3
00:01:58,410 --> 00:02:00,367
হ্যা
4
00:02:22,559 --> 00:02:24,471
হ্যা
5
00:02:45,666 --> 00:02:47,874
প্লিজ, একদম চিন্তা করো না।
6
00:02:47,959 --> 00:02:50,497
চারদিকে হইচই লেগে যাচ্ছে।
7
00:02:50,587 --> 00:02:53,170
আর আমার ভয় হচ্ছে সবকিছু
সময়মতো শেষ করতে পারি কিনা।
8
00:02:53,256 --> 00:02:55,043
আমি কি খুব বেশি
নিখুঁত হওয়ার চেষ্টা করছি?
9
00:02:55,133 --> 00:02:57,546
- কিন্তু আমি সত্যি সবকিছু একদম নিখুঁত চাই।
- আমরাও চাই।
10
00:02:57,636 --> 00:03:02,347
- কিন্তু আমরা সব নিখুঁত চাই।
- তারার মতো নিখুঁত করলে কেমন হয়?
11
00:03:02,432 --> 00:03:03,968
- শুভ সকাল।
- শুভ সকাল।
12
00:03:04,059 --> 00:03:07,518
- কী ফুল আনবো সেটা তো বললেন না।
- হ্যা, ফ্রিশিয়া,ফ্রিশিয়া।
13
00:03:07,604 --> 00:03:10,597
সব জায়গায় ফ্রিশিয়া লাগিয়ে দেও,
ফ্রিশিয়া ফুল বাবার খুব পছন্দ।
14
00:03:10,691 --> 00:03:14,605
শুভ সকাল, শুভ সকাল
ওহ, হ্যালো, হায়।
15
00:03:14,695 --> 00:03:15,902
- লাইট?
- হ্যা লাইট দিতে হবে।
16
00:03:15,987 --> 00:03:18,695
বেশি উজ্জ্বল না আবার
বেশি অন্ধকারও না।
17
00:03:19,950 --> 00:03:25,287
আমি একটু প্রাচীন ধরনের
সোনালী আলোকসজ্জা চাই।
18
00:03:25,414 --> 00:03:30,205
খাবার যদি অনুষ্ঠানের কবিতা হয়,
তাহলে আলোকসজ্জা হবে এর কবি।
19
00:03:34,297 --> 00:03:37,381
হ্যা, ঠিকই তো বললাম, খাবার অনুষ্ঠানের কবিতা হলে আলোকসজ্জা তো এর কবিই হবে।
20
00:03:37,467 --> 00:03:38,548
আমার পছন্দ হয়েছে।
21
00:03:38,635 --> 00:03:41,878
সঙ্গীত যদি হয় সবার ভালোবাসা, তাহলে বাজিয়ে
দেও, আমি মাতোয়ারা হয়ে যেতে চাই।
22
00:03:41,972 --> 00:03:43,713
শুভ সকাল, মিস্টার প্যারিস।
23
00:03:43,807 --> 00:03:46,595
- সবকিছু কেমন মনে হচ্ছে, হেলেন?
- অনেক সুন্দর হচ্ছে।
24
00:03:46,685 --> 00:03:48,972
আর অ্যালিসন বললো
প্রেসিডেন্ট নাকি আসতে পারে?
25
00:03:49,062 --> 00:03:51,429
আমার জন্মদিনে আসার থেকেও প্রেসিডেন্ট
এর আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে।
26
00:03:51,523 --> 00:03:52,934
যেমন?
27
00:03:53,024 --> 00:03:55,186
- বাবা? তোমার একটু সময় হবে?
- শুভ সকাল অ্যালিসন।
28
00:03:55,277 --> 00:03:57,439
বেশি সময় নেই, শহরে
বড় একটা কাজ আছে।
29
00:03:57,529 --> 00:03:59,942
- কী কথা বলো।
-আতশবাজি ফোঁটাতে হবে।
30
00:04:00,031 --> 00:04:02,739
আমরা পানির মধ্যে ৬৫ টি আতশবাজির
স্তূপের ব্যাবস্থা করেছি।
31
00:04:02,826 --> 00:04:06,945
স্টেট কলেজের তীরন্দাজরা আগুনের
তীর দিয়ে সেখানে আঘাত করবে।
32
00:04:07,038 --> 00:04:11,373
আগুনের ছোঁয়া পেলেই সব
আতশবাজি ফুটে উঠবে।
33
00:04:11,460 --> 00:04:13,372
তবে কোনরকম ঝামেলার
সম্মুখীন হতে হবে না।
34
00:04:13,462 --> 00:04:15,203
হাডসন নদীর কর্তপক্ষ বলেছে
শুধু মাত্র তোমার জন্য,
35
00:04:15,297 --> 00:04:16,833
তারা বিশেষ ভাবে
সবকিছুর ব্যাবস্থা করে দিবে।
36
00:04:16,923 --> 00:04:19,415
তবে অবশ্য এর
জন্য অগ্নি বিভাগে
37
00:04:19,509 --> 00:04:21,250
বাড়তি খরচ দিতে হবে।
38
00:04:21,344 --> 00:04:24,712
তো, তোমার কী মনে হয়?
39
00:04:24,806 --> 00:04:26,798
ভালো? ভালো না?
40
00:04:27,225 --> 00:04:30,468
অ্যালিসন, আমি তোমাকে বিশ্বাস
করি, তোমার যা খুশী তাই করো।
41
00:04:30,562 --> 00:04:34,431
কিন্তু জন্মদিনটা তো তোমার, আমি তীর খুব
ভয় পাই, এগুলো আমাকে নার্ভাস করে দেয়।
42
00:04:35,609 --> 00:04:37,896
- শুভ সকাল বাবা।
- শুভ সকাল সোনা।
43
00:04:37,986 --> 00:04:39,022
- শুভ সকাল।
- শুভ সকাল।
44
00:04:39,112 --> 00:04:40,603
তুমি সোনা, আর আমি অ্যালিসন।
45
00:04:40,697 --> 00:04:42,154
ওহ।
46
00:04:42,866 --> 00:04:47,076
ওহ, বাবা, ড্রু হেলিকপ্টারে বসে কল দিয়েছিল,
সে আর দুই মিনিটের মধ্যেই চলে আসবে।
47
00:04:47,162 --> 00:04:48,778
সে বিদেশে ছিল নাকি?
48
00:04:49,414 --> 00:04:51,531
সে তোমার সাথে ফিরে যেতে চায়।
49
00:04:51,625 --> 00:04:55,619
তাই, তুমি এবার আরামে বসে খেয়ে
তোমার মুটু পেটটা ভরে ফেলো।
50
00:04:55,712 --> 00:04:57,453
- তুমি যাবে আমাদের সাথে?
- না।
51
00:04:57,547 --> 00:05:00,961
তোমাকে রুগী দেখতে যেতে হবে,
আর আমার এখানে তিনজন রাঁধুনী আছে,
52
00:05:01,051 --> 00:05:03,134
যার মধ্যে একজন কন্দ পছন্দ
করে, আবার অন্যজন পছন্দ করে না,
( truffle = কন্দ, রন্ধনের কাজে ব্যবহৃত হয় এমন ছত্রাক বা ছাতা)
53
00:05:03,220 --> 00:05:05,462
আবার অন্যজন কন্দ চিনেই না।
54
00:05:05,555 --> 00:05:08,468
- পার্টি আমার ভালো লাগে না।
- কিন্তু বাবা, তুমি শান্ত থাকো।
55
00:05:08,558 --> 00:05:10,800
তোমার এটা অবশ্যই পছন্দ
হবে, আমি কথা দিলাম।
56
00:05:10,894 --> 00:05:12,681
আমি যে ৬৫ বছর ধরে বেঁচে আছি,
এটা মনে করানোর জন্য কি
57
00:05:12,771 --> 00:05:14,228
জন্মদিন পালন করার
কোনো প্রয়োজন আছে?
58
00:05:14,314 --> 00:05:15,646
হ্যা আছে।
59
00:05:19,402 --> 00:05:22,611
একটু শান্ত হবে, তোমাকে তো
অনেক কাজ করতে হবে আজকে।
60
00:05:22,697 --> 00:05:25,940
- তুমি কিভাবে জানো?
- ড্রু আমাকে বলেছে।
61
00:05:26,034 --> 00:05:29,243
- সে কি তোমাকে সব বলে?
- তাই তো আশা করি।
62
00:05:30,789 --> 00:05:35,454
- তুমি ওকে পছন্দ করো, তাই না?
- হ্যা, হয়তো করি।
63
00:05:35,919 --> 00:05:37,956
- আমি হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু...
- তাহলে করোনা।
64
00:05:40,715 --> 00:05:43,082
এইতো এসে গেছে।
65
00:05:44,010 --> 00:05:45,546
যেতে পারি?
66
00:05:46,930 --> 00:05:48,046
ঠিক আছে।
67
00:05:48,223 --> 00:05:49,589
হ্যালো, সুন্দরী।
68
00:05:51,518 --> 00:05:52,975
হেয়
69
00:05:57,107 --> 00:05:59,645
শুভ সকাল, ড্রু, এতদূর
আসার জন্য তোমাকে ধন্যবাদ।
70
00:05:59,985 --> 00:06:03,274
হ্যা, অনেক কাজ তো করতে হবে, তাই
শুরু থেকেই পরিপাটি করে করতে চাচ্ছি।
71
00:06:03,363 --> 00:06:06,401
তো কিছু ভাবলেন? নতুন কিছু যোগ করতে
হবে কিনা? কিছু পরিবর্তন করতে হবে কিনা?
72
00:06:06,491 --> 00:06:10,451
না, তেমন কিছু না, শুধু গত
রাতে একটা কণ্ঠস্বর শুনেছিলাম।
73
00:06:10,537 --> 00:06:12,529
- কণ্ঠস্বর?
- আমার ঘুমের মধ্যে।
74
00:06:12,622 --> 00:06:15,456
- কী শুনেছিলেন?
- "হ্যা।"
75
00:06:16,459 --> 00:06:19,247
- আমাদের যুক্তিকে হ্যা বলার ইঙ্গিত দিচ্ছিলো নাকি?
- হতে পারে, কে জানে?
76
00:06:19,337 --> 00:06:21,624
ঘুমের ঘোরে কিছু শুনলে ঐটার
তো কোনো মানে হয় না, তাই না?
77
00:06:22,841 --> 00:06:24,048
ধন্যবাদ, ডালিয়া
78
00:06:24,134 --> 00:06:26,877
চলো তাহলে, ডালিয়া, তোমার কলমটা।
79
00:06:27,637 --> 00:06:30,220
- হায় বিল, কেমন আছেন?
- শুভ সকাল, কুইন্স।
80
00:06:30,307 --> 00:06:32,765
- বেশ আছি, তোমার কী খবর?
- ওহ, আমিও ভালো আছি।
81
00:06:32,851 --> 00:06:34,137
আজকে তো " বি-ডে "
82
00:06:34,227 --> 00:06:35,308
হাহ? কী বললে?
83
00:06:35,395 --> 00:06:39,105
বনটেকিউ এর দিন। বিগ জনের সাথে
ভালো রফাদফা হবে আজকে।
84
00:06:39,190 --> 00:06:41,182
নিজেকে দেখুন একবার
বিল, একদম দারুন লাগছে।
85
00:06:41,276 --> 00:06:44,485
বনেকুউ তো আপনার
সামনে টিকতেই পারবে না।
86
00:06:44,571 --> 00:06:48,315
সবাই মনে রেখো, বাবার বাড়িতে
কিন্তু আজকে মিটিং আছে।
87
00:06:48,408 --> 00:06:52,197
ডিনার আছে, তুমিও আসবে কিন্তু ড্রু,
তোমার অনেক কিছু বলার আছে।
88
00:06:52,287 --> 00:06:55,780
- আবার আমার জন্মদিন নাকি?
- তোমার মাত্র ৬৫ বছর হয়েছে, বাবা।
89
00:06:55,874 --> 00:06:57,740
ওহ খোদা, চলো যাওয়া যাক।
90
00:06:57,834 --> 00:07:00,451
শহরে বাবার বাড়িতে ডিনার
আছে কিন্তু, মনে থাকে যেন।
91
00:07:14,726 --> 00:07:16,092
কী হাস্যকর!
92
00:07:16,186 --> 00:07:17,973
তুমি ড্রুকে ভালোবাসো?
93
00:07:18,563 --> 00:07:22,022
না, তোমার অবস্থান জানাও।
94
00:07:22,943 --> 00:07:24,900
তুমি ড্রুকে ভালোবাসো?
95
00:07:24,986 --> 00:07:27,524
এর থেকে ভালো অফার সে পাবে না।
96
00:07:28,114 --> 00:07:32,905
- তুমি যেমন মাকে ভালোবাসতে?
- আমার আর তোমার মায়ের কথা ভুলে যাও।
97
00:07:34,371 --> 00:07:36,078
তুমি তাকে বিয়ে করবে?
98
00:07:40,377 --> 00:07:41,709
হয়তো করবো।
99
00:07:41,795 --> 00:07:45,163
শুনো, ছেলেটাকে আমার বেশ পছন্দ,
সে বেশ স্মার্ট, অনেক কর্মঠ।
100
00:07:45,256 --> 00:07:50,217
সে আমাকে সহ এই প্যারিস কমিউনিকেশন কোম্পানিকে
২১ শতাব্দী পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে।
101
00:07:51,805 --> 00:07:55,799
- তাহলে, সমস্যা কোথায়?
- এটা তো আমার কথা বললাম, কিন্তু তোমার ক্ষেত্রে সে কী করবে?
102
00:07:57,727 --> 00:08:00,891
ড্রুকে নিয়ে তুমি যা বলছো সেটা কোনো বিষয়
না, বিষয় হলো যেটা গোপন করছো সেটা।
103
00:08:01,815 --> 00:08:04,979
- হয়তো তুমি শুনছো না।
- হ্যা, আমি শুনছি।
104
00:08:05,235 --> 00:08:07,022
সে যা চায় দিয়ে দেও।
105
00:08:07,153 --> 00:08:11,523
তোমাদের ভালোবাসার মধ্যে
তো কোনো রসকষ নেই।
106
00:08:12,200 --> 00:08:15,819
কোনরকম আনন্দ বা উত্তেজনা নেই।
107
00:08:15,912 --> 00:08:18,450
আমি চাই তুমি এই ভালোবাসাটা
ভালোভাবে উপভোগ করো।
108
00:08:18,540 --> 00:08:21,328
আমি চাই তুমি আবেগে ভেসে যাও,
109
00:08:21,501 --> 00:08:24,084
আমি চাই তুমি আনন্দে গান করো
আর পরীদের মতো নেচে বেড়াও।
110
00:08:24,170 --> 00:08:27,038
- ওহ, এইটুকুই?
- হ্যা, আমি চাই তুমি অনেক বেশি খুশি থাকো।
111
00:08:27,132 --> 00:08:29,875
অন্তত নিজের মনটা
একটু খোলামেলা রাখো।
112
00:08:30,218 --> 00:08:31,584
ঠিক আছে।
113
00:08:32,887 --> 00:08:35,425
আমি অনেক বেশি খুশি থাকবো
114
00:08:35,515 --> 00:08:37,427
খুশি থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
115
00:08:41,396 --> 00:08:43,934
আমি জানি এটা বলা ঠিক না,
116
00:08:45,066 --> 00:08:48,935
কিন্তু প্রেম হল সর্বোচ্চ আবেগ,
এক ধরনের সুখের আবেশ,
117
00:08:49,779 --> 00:08:51,862
যাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না।
118
00:08:53,825 --> 00:08:55,407
আমি বলতে চাচ্ছি, তুমি
সর্বোচ্চ দিয়ে ভালোবাসো।
119
00:08:55,493 --> 00:08:59,658
এমন কাউকে খুঁজে বের করো যাকে তুমি পাগলের মতো ভালোবাসতে
পারবে, আর সেও তোমাকে একই ভাবে ভালোবাসবে।
120
00:09:00,123 --> 00:09:01,284
এরকম কাউকে কিভাবে খুঁজে পাওয়া যায়?
121
00:09:01,374 --> 00:09:05,288
বিবেকের কথা বাদ দিয়ে
তোমাকে মনের কথা শুনতে হবে।
122
00:09:05,378 --> 00:09:07,290
আর এখানে আমি তোমার
মনের কথা শুনতে পাচ্ছি না।
123
00:09:08,465 --> 00:09:12,550
কারণ, সত্যি বলতে সোনা, ভালোবাসা
ছাড়া বেঁচে থাকার কোনো মানেই হয় না।
124
00:09:13,011 --> 00:09:16,550
বাঁচার মতো বাঁচতে হলে
তোমাকে ভালোবাসতে হবে।
125
00:09:16,639 --> 00:09:19,803
কারণ, ভালোবাসা ছাড়া
বেঁচে থাকা যায় না।
126
00:09:21,144 --> 00:09:26,139
কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা
না করলে তো মন মতো বাঁচতে পারবে না।
127
00:09:28,401 --> 00:09:31,314
- দারুন বলেছো!
- ওহ, তোমাকে বুঝানো খুব মুশকিল।
128
00:09:34,449 --> 00:09:37,237
আমি দুঃখিত, ঠিক আছে।
129
00:09:37,327 --> 00:09:40,491
ঠিক আছে, আবার বুঝাও,
তবে এবার একটু সংক্ষেপে।
130
00:09:40,997 --> 00:09:43,284
ঠিক আছে, সব কিছু মন খুলে করবে।
131
00:09:43,374 --> 00:09:46,617
কে জানে? সফল হতেও পারো।
132
00:09:51,007 --> 00:09:54,500
- ঠিক আছে?
- হ্যা।
133
00:10:03,770 --> 00:10:04,931
তোমাদের কী মনে হয়?
134
00:10:05,021 --> 00:10:08,731
এটা কি শুধু কার্যনির্বাহী কমিটি, নাকি
তোমরা শুধু আমাকে ব্যবহার করবে?
135
00:10:08,817 --> 00:10:11,901
কুইন্স, অফারের জন্য ধন্যবাদ, কিন্তু সব ব্যাবস্থা
শুধু আমার আর বিলের জন্য করা হয়েছে।
136
00:10:11,986 --> 00:10:16,731
- অনেকে হয়তো...
- আমি জানি, আমি জানি, শুভকামনা রইলো।
137
00:10:16,825 --> 00:10:19,033
"আমি চাই তুমি এই ভালোবাসাটা
ভালোভাবে উপভোগ করো।"
138
00:10:19,702 --> 00:10:20,783
হাহ?
139
00:10:20,870 --> 00:10:22,452
আমি কুইন্সকে বলছিলেন, আপাতত
তাকে দরকার নেই...
140
00:10:22,539 --> 00:10:24,622
- তোমরা কিছু শুনেছ?
- হ্যা, কিন্তু আমি কুইন্সকে বলছিলাম...
141
00:10:24,707 --> 00:10:26,869
- না, না, না, তুমি না।
- কী হয়েছে বাবা?
142
00:10:30,421 --> 00:10:31,582
না, আমি দুঃখিত।
143
00:10:31,673 --> 00:10:33,039
"আমি চাই তুমি আবেগে ভেসে যাও,"
144
00:10:33,133 --> 00:10:36,592
"আমি চাই তুমি আনন্দে গান করো
আর পরীদের মতো নেচে বেড়াও।"
145
00:10:37,762 --> 00:10:40,880
- "পরীদের মতো নেচে বেড়াও?"
- বাবা, কী হয়েছে?
146
00:10:42,517 --> 00:10:45,476
কিছুনা, আমি শুধু নিজের সাথে
কথা বলছিলাম। জানোই তো আমাকে।
147
00:10:45,562 --> 00:10:48,179
না, আমি তোমাকে কখনো নিজের
সাথে কথা বলতে দেখিনি।
148
00:10:48,273 --> 00:10:52,734
- ওহ, আচ্ছা আমি তোমাকে নামিয়ে দিবো?
- না, আমি একটা ট্যাক্সি করে চলে যাবো।
149
00:10:52,819 --> 00:10:55,027
- শুনো, তুমি ঠিক আছো?
- হ্যা।
150
00:10:55,113 --> 00:10:58,106
হ্যা, আমি একদম ঠিক ঠাক আছি।
151
00:10:58,199 --> 00:11:00,156
ঠিক আছে, পরে কথা হবে বাবা।
152
00:11:00,243 --> 00:11:02,735
ঠিক আছে। গেলাম।
153
00:11:09,419 --> 00:11:11,661
ওহ, এরকম কথা আগে কখনো শুনিনি।
154
00:11:11,754 --> 00:11:14,246
আমি দুঃখিত
আমাকে বলতেই হলো।
155
00:11:14,340 --> 00:11:16,332
সোনা? সোনা?
156
00:11:16,426 --> 00:11:17,758
হায় জর্জ।
157
00:11:18,553 --> 00:11:21,842
সোনা, তোমাকে সব মেনে
নিতেই হবে, ঠিক আছে?
158
00:11:21,931 --> 00:11:24,514
মানুষের ভালো খারাপ
মিলিয়েই তো সময় আসে।
159
00:11:26,186 --> 00:11:28,178
দুঃখিত, ক্ষমা করবেন।
160
00:11:28,563 --> 00:11:31,055
না, তাকে পছন্দ করতাম, কিন্তু
এখন আর পছন্দ করি না।
161
00:11:31,149 --> 00:11:32,811
কারণ তুমি আমার সোনা।
162
00:11:32,901 --> 00:11:35,359
কেউ তোমার সাথে ঝামেলা করলো
মানে আমার সাজে ঝামেলা করলো।
163
00:11:35,445 --> 00:11:38,233
আমি প্লেন থেকে নেমেই তোমার
সাথে যোগাযোগ করবো।
164
00:11:38,323 --> 00:11:42,317
হ্যা, মোবাইলটা পেলেই প্রথমে
তোমাকে ফোন দিবো, কথা দিলাম।
165
00:11:42,410 --> 00:11:43,446
ঠিক মতো পড়াশোনা
করে, ডিগ্রি নিয়ে নেও।
166
00:11:43,536 --> 00:11:45,448
তারপর দুইজন একসাথে মিলে সবাইকে
মজা দেখিয়ে দিবো, ঠিক আছে?
167
00:11:45,538 --> 00:11:47,871
ভালো হবে না?
168
00:11:48,458 --> 00:11:51,121
তুমি ঠিক আছো তো? হ্যা।
169
00:11:51,628 --> 00:11:53,585
হ্যা অবশ্যই, মনে বল রাখো।
170
00:11:53,671 --> 00:11:56,038
আমি তোমাকে ভালোবাসি, বায় বায়।
171
00:12:11,940 --> 00:12:14,432
- শুভ সকাল।
- শুভ সকাল।
172
00:12:19,197 --> 00:12:21,109
আমি একটু জোড়ে কথা
বলছিলাম, দুঃখিত।
173
00:12:21,199 --> 00:12:24,158
ওহ, না, সমস্যা নেই।
174
00:12:24,869 --> 00:12:26,826
আমার ভালোই লাগছিল।
175
00:12:28,665 --> 00:12:30,873
তাই? এখানে ভালো লাগার কী আছে?
176
00:12:31,501 --> 00:12:34,369
তুমি আর তোমার "সোনা"?
177
00:12:37,340 --> 00:12:39,423
- এটা আমার ছোট বোন।
- ওহ।
178
00:12:41,010 --> 00:12:42,342
আর সে তার বয়ফ্রেন্ড এর
সাথে ব্রেক আপ করে ফেলেছিল।
179
00:12:42,428 --> 00:12:45,421
এখন স্কুলে যেতে চাচ্ছে না।
180
00:12:45,515 --> 00:12:48,758
- ওহ, আমি দুঃখিত।
- না, দুঃখিত হওয়ার কিছু নেই।
181
00:12:48,851 --> 00:12:51,844
নারী পুরুষদের মধ্যে
তো এইসবই হয়, তাই না?
182
00:12:51,938 --> 00:12:55,352
- কোন সব?
- শেষপর্যন্ত কিছুই টিকে না।
183
00:12:55,441 --> 00:12:57,524
ওহ হ্যা, আমি একমত।
184
00:12:57,610 --> 00:12:59,772
তাই নাকি? কেনো?
185
00:13:02,532 --> 00:13:04,364
বলো, আমার শুনতে ইচ্ছে করছে।
186
00:13:06,452 --> 00:13:08,865
আমি শুধু একমত হতে চাচ্ছিলাম।
187
00:13:10,748 --> 00:13:14,037
ঠিক আছে, কথার জালে পরে গেছো।
188
00:13:15,003 --> 00:13:17,290
না, শুধু "কিছুই শেষ পর্যন্ত টিকে না"
189
00:13:17,380 --> 00:13:18,541
সমস্যাটা আসলে ওর বয়ফ্রেন্ড এর।
190
00:13:18,631 --> 00:13:19,712
সে নিজেই জানে না, সে কী চায়।
191
00:13:19,799 --> 00:13:22,883
তাই, সে ঝামেলা পাকাচ্ছিল,
আর সে তাকে ধরে ফেলে।
192
00:13:22,969 --> 00:13:25,882
বুঝতেই তো পারছো, একটা
গার্লফ্রেন্ড তার পোষায় না।
193
00:13:27,640 --> 00:13:30,929
- তারমানে, তুমি এক নারীতে আসক্ত?
- হ্যা।
194
00:13:32,603 --> 00:13:34,560
- হুম ঠিক।
- হ্যা।
195
00:13:36,024 --> 00:13:38,232
অবশ্য এখনও তাকে খুজে বেড়াচ্ছি।
196
00:13:38,901 --> 00:13:40,938
কে জানে? হয়তো সেই মেয়েটা তুমি।
197
00:13:41,362 --> 00:13:45,231
না, হাসবে না, আমি মাত্রই এই
শহরে উঠলাম, নতুন চাকরি পেলাম।
198
00:13:45,325 --> 00:13:47,612
একটা বাসায় উঠার চেষ্টা করছি।
199
00:13:51,247 --> 00:13:53,864
যাই হোক, তো তুমি একজন ডাক্তার?
200
00:13:54,751 --> 00:13:58,290
- কিভাবে জানলে?
- কারণ এখানে আশেপাশের সবাই ডাক্তার।
201
00:13:58,379 --> 00:13:59,915
এই বিল্ডিংয়ে
202
00:14:00,006 --> 00:14:03,545
সবাই সবুজ জুতা পড়ে,
সবুজ পাজামা পড়ে
203
00:14:03,634 --> 00:14:05,375
যেই লোকটার রুমে উঠার প্ল্যান করছি...
204
00:14:05,470 --> 00:14:07,678
- সেও ডাক্তার।
- সেও ডাক্তার।
205
00:14:07,764 --> 00:14:09,756
তুমি কেমন ডাক্তার?
206
00:14:10,808 --> 00:14:12,925
আমি একজন রেসিডেন্ট
ইন্টারনাল মেডিসিন।
207
00:14:14,479 --> 00:14:16,687
তারমানে, আমার কখনো ডাক্তারের
প্রয়োজন হলেই আমি তোমাকে পাবো?
208
00:14:16,773 --> 00:14:18,935
হ্যা, পেতে পারো।
209
00:14:19,025 --> 00:14:21,358
হুম তোমাকেই খুজবো।
210
00:14:23,946 --> 00:14:25,608
হ্যা।
211
00:14:29,118 --> 00:14:32,702
- আমি..একটা হাসপাতালে কাজ করি.. তাই..
- বুঝেছি।
212
00:14:33,414 --> 00:14:35,497
আজকের দিনটা ভালোই কাটলো,
বড় একটা শহরে উঠলাম।
213
00:14:35,583 --> 00:14:39,372
শুধু এখন ডাক্তার নয়, এমনকি
একজন সুন্দরীকেও খুঁজে পেলাম।
214
00:14:44,467 --> 00:14:47,881
- এটা বলায় রাগ করেছো?
- ওহ, না..., একদমই না। সমস্যা নেই।
215
00:14:47,970 --> 00:14:49,882
সমস্যা নেই, শুধু...
216
00:14:51,140 --> 00:14:53,507
শুনো, আমি তোমাকে এক
কাপ কফি খাওয়াতে পারি?
217
00:14:54,852 --> 00:14:58,095
আমার সাথে কয়েকজন রুগীর দেখা করার
কথা, তাই হয়তো আমাকে চলে যেতে হবে।
218
00:14:58,189 --> 00:15:01,728
ওহ হ্যা, আমারও বাসায়
উঠে কাজে যেতে হবে।
219
00:15:01,818 --> 00:15:04,652
তাও, এক কাপ কফি তো খাওয়াই যায়।
220
00:15:06,322 --> 00:15:08,029
এই সুযোগটা দিবে আমাকে?
221
00:15:08,116 --> 00:15:12,702
- ঠিক আছে।
- ঠিক আছে।
222
00:15:39,355 --> 00:15:41,642
- শুভ সকাল, মিস্টার প্যারিস।
- শুভসকাল, জেনিফার।
223
00:15:41,732 --> 00:15:43,519
তাহলে, কালকে বোর্ড মিটিং হবে।
224
00:15:43,609 --> 00:15:46,443
তাহলে ডিলটা হয়ে
যাবে তো, তাই না?
225
00:15:47,530 --> 00:15:49,522
দেখা যাক, এখনও সময় আছে।
226
00:15:50,032 --> 00:15:51,364
দারুন।
227
00:16:14,599 --> 00:16:16,340
হ্যা।
228
00:16:28,237 --> 00:16:29,978
হ্যা।
229
00:16:33,159 --> 00:16:34,195
হ্যা কী?
230
00:16:34,285 --> 00:16:37,073
হ্যা, তোমার প্রশ্নের উত্তর।
231
00:16:40,917 --> 00:16:43,125
আমি কোনো প্রশ্ন করিনি।
232
00:16:43,294 --> 00:16:45,251
আমার তো মনে হয় করেছো।
233
00:16:48,090 --> 00:16:49,752
কে তুমি?
234
00:16:51,636 --> 00:16:53,923
ধুর, কী হচ্ছে!?
235
00:16:54,013 --> 00:16:55,345
আমার মনে হয় তুমি বুঝতে পারছো।
236
00:16:55,431 --> 00:16:56,842
পারছি না।
237
00:16:56,933 --> 00:16:58,219
চেষ্টা করো।
238
00:16:59,477 --> 00:17:03,938
কারণ চেষ্টা না করলে তো
মন মতো বাঁচতে পারবে না।
239
00:17:07,443 --> 00:17:09,150
কী বলছো!
240
00:17:09,237 --> 00:17:11,354
কী বলছো তুমি?
241
00:17:14,492 --> 00:17:16,108
কে এটা?
242
00:17:18,246 --> 00:17:19,737
বলো কে তুমি?
243
00:17:19,830 --> 00:17:21,366
তুমি আমাকে আদেশ দিচ্ছ?
244
00:17:21,457 --> 00:17:25,167
- না, আমি দুঃখিত, আমি..
- না, তুমি পারবে না।
245
00:17:25,253 --> 00:17:27,791
তুমি পরিস্থিতি সামাল
দেওয়ার চেষ্টা করছো।
246
00:17:28,422 --> 00:17:33,213
কিন্তু তুমি ভালো করেই জানো, তুমি এই
পরিস্থিতি কখনোই সামাল দিতে পারবে না।
247
00:17:40,142 --> 00:17:44,557
অনেক হয়েছে।
248
00:18:05,084 --> 00:18:07,041
কথা বলো, প্লিজ।
249
00:18:08,045 --> 00:18:10,708
কথা বলার জন্য
অনেক সময় পাবে।
250
00:18:12,341 --> 00:18:14,253
এর মানে কী?
251
00:18:16,512 --> 00:18:19,550
আমার মনে হয় তুমি
সেটা জানো, বিল।
252
00:18:28,733 --> 00:18:30,474
প্রো বোনো চাকরি?
253
00:18:30,568 --> 00:18:32,560
- প্রো বোনো?
- হ্যা।
254
00:18:32,862 --> 00:18:35,195
- মানে, ভালো ভাবে থাকা?
- হ্যা, একদম।
255
00:18:35,531 --> 00:18:37,898
সারাজীবন ভালোভাবে থাকতে চাও?
256
00:18:38,868 --> 00:18:43,203
আমি বুঝতে পারছি তুমি কোনটার কথা বলছো, এতে অত
বেশি বেতন পাওয়া যায় না, কিন্তু আমার ভালো লাগে।
257
00:18:43,873 --> 00:18:47,366
অবশ্য, এটা আমি যাকে বিয়ে
করবো তার উপর নির্ভর করবে।
258
00:18:47,460 --> 00:18:51,545
লসে হয়তো অনেকগুলো বাচ্চা চাইবে, অনেক
বড় বাড়ি চাইবে, ভালো গাড়ি চাইবে...
259
00:18:51,964 --> 00:18:55,298
কলেজে পড়াতেও আজকাল অনেক
খরচ হয়, তো বুঝতেই পারছো।
260
00:18:55,676 --> 00:18:57,042
ওয়াও।
261
00:18:57,386 --> 00:19:00,003
যাকে বিয়ে করবে তার জন্য নিজের
ইচ্ছাকে বিসর্জন দিয়ে দিবে?
262
00:19:02,558 --> 00:19:04,390
হ্যা, দিবো।
263
00:19:04,477 --> 00:19:06,719
- তাই?
- খুশিতে দিবো।
264
00:19:07,563 --> 00:19:09,930
কারণ তুমি আমাকে বিয়ে করছো।
265
00:19:10,566 --> 00:19:14,355
ধরো আমি আর তুমি
বিবাহিত, কথার কথা...
266
00:19:14,445 --> 00:19:16,937
যদি আমরা বিবাহিত হই, তাহলে আমি
তোমার সব ইচ্ছা পূরণ করতে চাইবো।
267
00:19:17,031 --> 00:19:20,195
এইটুকুই, আমি বলতে চাচ্ছি, দুইজন দুইজনার
প্রতি সর্বোচ্চ দিয়ে খেয়াল রাখা।
268
00:19:20,284 --> 00:19:23,277
একজন মেয়ের খেয়াল রাখতে সমস্যা
কোথায়? সেও তোমার খেয়াল রাখবে।
269
00:19:23,371 --> 00:19:26,614
এই সময়ে এই ধরনের
মেয়ে পাওয়া খুব মুশকিল।
270
00:19:26,707 --> 00:19:28,699
- তাহলে তো গেছি! আসলেই নাকি?
- হুম।
271
00:19:29,794 --> 00:19:33,504
কে জানে, সফল হতেও পারি।
272
00:19:43,099 --> 00:19:46,183
- আমাকে যেতে হবে।
- হ্যা।
273
00:19:46,268 --> 00:19:47,884
শুনো, আমি কি ভুল কিছু বলেছি?
274
00:19:47,978 --> 00:19:49,094
- না।
- বলিনি?
275
00:19:49,188 --> 00:19:51,896
- না, শুধু
- সত্যি তো?
276
00:19:51,982 --> 00:19:54,850
সবকিছু এতো ঠিক বলেছো যে, সেটা
আমাকে ভয় পাইয়ে দিচ্ছে, এইটুকুই।
277
00:19:55,403 --> 00:19:56,894
শুধু...
278
00:19:59,824 --> 00:20:02,237
আসলে, আমি চাইনা
তুমি আমার ডাক্তার হও।
279
00:20:02,326 --> 00:20:05,660
আমি চাইনা তুমি আমাকে পরীক্ষা করো...
280
00:20:07,164 --> 00:20:08,405
কেনো?
281
00:20:10,209 --> 00:20:12,451
কারণ আমি তোমাকে খুব পছন্দ করি।
282
00:20:21,971 --> 00:20:25,464
আর, আমি... আমিও তোমাকে
পরীক্ষা করতে চাইনা।
283
00:20:25,558 --> 00:20:27,925
চাও না?
কেনো?
284
00:20:28,978 --> 00:20:30,970
কারণ আমি তোমাকে খুব পছন্দ করি।
285
00:20:35,651 --> 00:20:37,643
ওহ, ঠিক আছে।
286
00:20:38,154 --> 00:20:40,646
আমাকে এবার যেতে হবে, তো...
287
00:20:41,449 --> 00:20:44,066
- হ্যা, বুঝতে পারছি।
- ঠিক আছে, ঠিক আছে।
288
00:20:44,160 --> 00:20:46,322
যেতে তো হবেই, দেখা হবে তাহলে।
289
00:20:46,579 --> 00:20:49,071
- বায় বায়।
- বায় বায়।
290
00:22:29,640 --> 00:22:31,552
সঙ্গীত
291
00:22:31,642 --> 00:22:35,511
আমি তো জানি তুমি সঙ্গীত অনেক পছন্দ করো, বাবা। আমি এরকম
সঙ্গীতের ব্যাবস্থা করেছি যেগুলো শুনলে তোমার মন জুড়িয়ে যাবে।
292
00:22:35,604 --> 00:22:39,188
কিন্তু এর সাথে অন্যদের
মনও মাতিয়ে রাখবে।
293
00:22:39,275 --> 00:22:42,734
আমি এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, এবং
অবশেষে সিডনি ব্রাউন এর উপর স্থির হয়েছি।
294
00:22:42,820 --> 00:22:43,856
বেশ।
295
00:22:43,946 --> 00:22:46,438
- ২৪ জন পুরুষ আসবে, খুবই সারগ্রাহী।
- উম হুম।
296
00:22:47,408 --> 00:22:51,493
পাশাপাশি আমি লেটিন
গানেরও ব্যাবস্থা করেছি।
297
00:22:54,498 --> 00:22:57,081
তুমি আমার কোনো
কথাই শুনো নি, তাই না?
298
00:22:59,879 --> 00:23:02,292
- কী বললে, সোনা? দুঃখিত।
- বাবা।
299
00:23:02,381 --> 00:23:04,293
হ্যা
300
00:23:05,634 --> 00:23:07,125
বাবা?
301
00:23:09,805 --> 00:23:10,966
মিস্টার প্যারিস?
302
00:23:11,056 --> 00:23:14,094
- হ্যা?
- খাবার দেওয়া হয়েছে।
303
00:23:15,769 --> 00:23:18,728
- হ্যা।
- আচ্ছা বাদ দেও।
304
00:23:19,648 --> 00:23:21,605
এইসব আমার উপর ছেড়ে দেও।
305
00:23:26,989 --> 00:23:29,902
আমাকে মিস করছিলে বিল?
306
00:23:32,453 --> 00:23:34,319
খাওয়ার সময় হয়েছে, চলো সবাই।
307
00:23:35,915 --> 00:23:38,407
তুমি এত উত্তেজিত হচ্ছেন কেনো?
308
00:23:39,376 --> 00:23:41,083
আমাকে মিস করেছিলে?
309
00:23:41,670 --> 00:23:43,753
এটা সাধারণ একটা প্রশ্ন।
310
00:23:44,381 --> 00:23:48,421
আমি তোমাকে মিস করেছি,
কিন্তু বিনিময়ে আমি কী পেলাম?
311
00:23:48,510 --> 00:23:50,251
ভালোবাসার মধ্যে
কোনো আবেগ নেই
312
00:23:50,346 --> 00:23:52,258
কোনো রসকষ নেই।
313
00:23:53,599 --> 00:23:57,684
কোনরকম আনন্দ বা উত্তেজনা নেই।
314
00:24:00,356 --> 00:24:02,769
আমি বাহিরে দরজার
ওপাশে অপেক্ষা করছি।
315
00:24:03,734 --> 00:24:06,693
- গভর্নরের সাথে কথা বলেছিলে?
- সে আসছে।
316
00:24:06,779 --> 00:24:09,522
- আর তার স্ত্রী?
- হ্যা, দুর্ভাগ্যবশত
317
00:24:10,115 --> 00:24:14,029
তাদের জন্য আলাদা সুবিধা আছে,
ঝামেলা হবে না আশা করি।
318
00:24:14,119 --> 00:24:17,032
আমি দরজার বাহিরে
অপেক্ষা করছি, বিল।
319
00:24:18,666 --> 00:24:20,999
কেউ কি আমাকে ভিতরে
আসতে দিবে না?
320
00:24:23,545 --> 00:24:25,081
লিলিয়ান?
321
00:24:29,218 --> 00:24:32,086
- দরজার বাহিরে কী কেউ আছে?
- আমি তো কোনো বেলের আওয়াজ শুনলাম না, স্যার।
322
00:24:32,179 --> 00:24:34,171
একটু দেখে আসবে প্লিজ?
323
00:24:35,057 --> 00:24:36,514
মেয়র আসবে না?
324
00:24:36,600 --> 00:24:38,683
সে বলল সময় হলেই
নাকি চলে আসবে।
325
00:24:38,769 --> 00:24:40,806
ওহ আচ্ছা, জনগন দেখলে
তো তাকে ডুবিয়ে মারবে।
326
00:24:40,896 --> 00:24:42,979
- এভাবে বলতে নেই, ড্রু।
- আমি দুঃখিত।
327
00:24:43,065 --> 00:24:46,649
আমরা হোয়াইট হাউস এর সন্মানিত
ব্যক্তিদের আমন্ত্রন করেছি
328
00:24:46,735 --> 00:24:50,149
এফসিসি এর চেয়ারম্যান,
জাতিসংঘের মহাসচিব।
329
00:24:50,239 --> 00:24:52,356
- ওয়াও।
- নয় জন সিনেটর,
330
00:24:52,449 --> 00:24:57,319
আর কতো রাজনীতিবিদরা যে
আসবে তার তো হিসাবই নেই।
331
00:24:57,413 --> 00:25:00,781
- কোনো খেলোয়াড় আসবে না?
- না।
332
00:25:00,874 --> 00:25:04,663
কোন ২০-গেম-বিজয়ী, মাস্টার্স চ্যাম্পিয়ন,
যার সাথে আমি কথা বলতে পারবো?
333
00:25:07,256 --> 00:25:10,624
আপনি ঠিক বলেছেন মিস্টার প্যারিস,
বাহিরে একজন অপেক্ষা করছে।
334
00:25:10,718 --> 00:25:13,210
সে আপনার জন্য
হলঘরে অপেক্ষা করছে।
335
00:25:15,764 --> 00:25:18,552
তাকে লাইব্রেরীতে নিয়ে
যাও, বলো আমি আসছি।
336
00:25:18,642 --> 00:25:19,883
ঠিক আছে, স্যার।
337
00:25:19,977 --> 00:25:23,561
আমি মহিলাদের জন্য
সিলভারের ব্রেসলেট
338
00:25:23,647 --> 00:25:26,185
এবং পুরুষদের জন্য প্ল্যাটিনামের
চেইন উপহার দেওয়ার ব্যাবস্থা করেছি,
339
00:25:26,275 --> 00:25:28,187
সবগুলোতে "W.P." খোদাই করা থাকবে।
340
00:25:28,277 --> 00:25:32,112
কিন্তু আমি এগুলো পাল্টে দেওয়ার কথা
ভাবছি, এগুলো খুব সাধারণ মনে হচ্ছে।
341
00:25:33,073 --> 00:25:36,612
এগুলো কি তোমার কাছে
সাধারণ মনে হচ্ছে বাবা?
342
00:25:38,537 --> 00:25:40,278
আমি জানিনা।
343
00:25:41,165 --> 00:25:43,282
আমি জানিনা, আমি...
344
00:25:49,840 --> 00:25:51,547
দেখি তো।
345
00:25:52,092 --> 00:25:55,585
আমার মনে হয় না এগুলো সাধারণ,
এগুলো বেশ সুন্দর দেখাচ্ছে।
346
00:25:56,513 --> 00:25:58,300
চেইনগুলো আমার
খুব পছন্দ হয়েছে।
347
00:26:14,948 --> 00:26:16,359
হ্যালো?
348
00:26:20,996 --> 00:26:22,737
কেউ আছে?
349
00:26:26,710 --> 00:26:29,953
- কেউ আছে এখানে?
- চুপ করো।
350
00:26:36,678 --> 00:26:39,546
- কোথায় তুমি?
- এখানে।
351
00:26:44,061 --> 00:26:46,348
এইসব কী? আমার সাথে
মজা করছো, তাই না?
352
00:26:46,814 --> 00:26:49,648
আমাকে নিয়ে মজা
করা হচ্ছে তাই না?
353
00:26:53,821 --> 00:26:59,943
আমার ৪০ তম পুনর্মিলনে, আমরা সবাই
ক্লাস প্রেসিডেন্টের হোটেল রুমে একটা...
354
00:27:00,035 --> 00:27:01,651
চুপ করো।
355
00:27:08,669 --> 00:27:10,706
কোথায় যাচ্ছো বিল?
356
00:27:11,922 --> 00:27:13,208
আমি...
357
00:27:14,216 --> 00:27:17,880
মহান বিল প্যারিস এখন
কথা হারিয়ে ফেলেছে?
358
00:27:18,095 --> 00:27:22,556
যে সবসময় আবেগ
ভালোবাসা নিয়ে বুলি ছুড়ে
359
00:27:22,641 --> 00:27:26,225
যে সবসময় খুশি থাকার কথা বলে,
360
00:27:26,311 --> 00:27:29,145
যে সবসময় বেঁচে থাকার কথা বলে,
361
00:27:29,231 --> 00:27:31,188
যে সবসময় হাসিখুশি ভাবে
362
00:27:31,275 --> 00:27:35,861
বেঁচে থাকার জন্য উপদেশ দিয়ে বেড়ায়
তার এখন মুখ বন্ধ হয়ে গেছে।
363
00:27:40,909 --> 00:27:42,866
কীসব বলছো?
364
00:27:53,422 --> 00:27:55,084
কে তুমি?
365
00:27:56,300 --> 00:28:01,796
সহস্রাব্দ ছেড়ে সময়ের
শেষ মাথায় চলে যাও।
366
00:28:01,889 --> 00:28:04,006
সেখানেই আমার বসবাস।
367
00:28:04,099 --> 00:28:08,890
কিন্তু ইদানিং তোমার বিষয়গুলো
আমার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে।
368
00:28:09,313 --> 00:28:11,225
আমি একঘেয়ে হয়ে গিয়েছি।
369
00:28:11,315 --> 00:28:14,023
আমার স্বাভাবিক কৌতূহল,
অস্তিত্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী
370
00:28:14,109 --> 00:28:18,604
এবং উল্লেখযোগ্য উপাদানটি,
তোমাকে দেখতে এসেছে।
371
00:28:20,741 --> 00:28:22,403
কী দেখবে?
372
00:28:23,410 --> 00:28:26,994
তোমাকে নিয়ে যাওয়ার আগে
আমি চারপাশটা একটু দেখতে চাই।
373
00:28:29,875 --> 00:28:31,787
কোথায় নিয়ে যাবে?
374
00:28:32,211 --> 00:28:36,125
এটা জানার জন্য তোমার প্রয়োজন
যোগ্যতা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা।
375
00:28:36,215 --> 00:28:39,879
এইসব ব্যাপার তোমার
জন্য সুপারিশ করবে।
376
00:28:39,968 --> 00:28:41,960
আর তুমিই সেই ব্যক্তি।
377
00:28:43,305 --> 00:28:44,716
কোন ব্যক্তি?
378
00:28:44,806 --> 00:28:48,641
আমাকে চারপাশটা দেখাও,
আমাকে গাইড করো।
379
00:28:49,770 --> 00:28:52,387
এর পরিবর্তে, তুমি পাবে...
380
00:28:56,068 --> 00:28:57,980
কী পাবো?
381
00:28:58,987 --> 00:29:00,899
সময়।
382
00:29:00,989 --> 00:29:04,323
মিনিট, দিন, সপ্তাহ।
383
00:29:04,409 --> 00:29:06,617
আর বিস্তারিত না বলি।
384
00:29:06,703 --> 00:29:09,662
আসল কথা হলো
আমি এখনও আগ্রহী।
385
00:29:15,545 --> 00:29:17,502
হ্যা
386
00:29:19,675 --> 00:29:21,792
হ্যা কী?
387
00:29:21,885 --> 00:29:25,003
এটা তোমার প্রশ্নের উত্তর।
388
00:29:28,267 --> 00:29:29,428
কোন প্রশ্নের?
389
00:29:29,518 --> 00:29:33,137
ওহ, বিল, তোমার প্রশ্নটা।
390
00:29:33,230 --> 00:29:37,099
তুমি নিজেকে প্রতিনিয়িত
যেই প্রশ্নটা করো।
391
00:29:37,192 --> 00:29:40,481
সবসময়, হ্যান্ডবল খেলার সময়,
392
00:29:40,570 --> 00:29:42,527
প্লেনে করে দিল্লি যাওয়ার সময়,
393
00:29:42,614 --> 00:29:46,233
গতরাতে ঘুমানোর সময়, আর
আজকে সকালে অফিসের ফ্লোরে
394
00:29:46,326 --> 00:29:49,819
যেই প্রশ্নটা তোমার গলায়
কাটার মতো বিধে আছে,
395
00:29:49,913 --> 00:29:52,280
যেই প্রশ্নটা তোমার মাথার
রক্ত গরম করে দেয়,
396
00:29:52,374 --> 00:29:58,166
যেই প্রশ্নটা সবসময় তোমার
কানে বাজতে থাকে।
397
00:30:00,465 --> 00:30:02,707
- সেই প্রশ্নটা।
- হ্যা, বিল।
398
00:30:03,218 --> 00:30:05,175
সেই প্রশ্নটা।
399
00:30:09,975 --> 00:30:11,887
প্রশ্নটা।
400
00:30:17,357 --> 00:30:19,269
আমি কি মারা যাবো!?
401
00:30:29,786 --> 00:30:31,322
হ্যা।
402
00:30:37,753 --> 00:30:41,793
আমি কি স্বপ্ন দেখছি?
তুমি কি একটা স্বপ্ন?
403
00:30:43,050 --> 00:30:44,962
আমি কোনো স্বপ্ন না।
404
00:30:46,136 --> 00:30:48,093
তুমি আমাকে নিতে এসেছো?
405
00:30:49,556 --> 00:30:53,470
কী হচ্ছে এইসব?
আর তুমিই বা কে?
406
00:31:24,966 --> 00:31:26,798
তুমি কি..
407
00:31:27,803 --> 00:31:29,260
হ্যা?
408
00:31:34,518 --> 00:31:36,259
কে আমি?
409
00:31:47,322 --> 00:31:48,358
মরণ?
410
00:31:53,995 --> 00:31:57,955
- তুমি মৃত্যু
- হ্যা।
411
00:32:05,173 --> 00:32:08,166
- মরণ
- এটাই আমি।
412
00:32:10,887 --> 00:32:12,799
তুমি কোনো আজরাইল না, তুমি তো
সাধারণ সুট পড়া একটা বাচ্চা মাত্র।
413
00:32:12,889 --> 00:32:15,506
যার শরীরে আমি ঢুকেছি, সুটটা তার।
414
00:32:15,892 --> 00:32:18,054
একটা কথা বলো তো।
415
00:32:18,770 --> 00:32:20,511
আমাকে মানিয়েছে না?
416
00:32:25,485 --> 00:32:28,023
তুমি চাও আমি তোমার গাইড হই?
417
00:32:28,113 --> 00:32:29,820
হ্যা চাই, বিল।
418
00:32:29,906 --> 00:32:31,397
- এই ব্যাপার?
- হুম।
419
00:32:34,494 --> 00:32:38,204
- আমার সাথে কি অনেকদিন থাকবে?
- যতো বেশি থাকবো ততোই তো তোমার জন্য সুবিধা।
420
00:32:39,583 --> 00:32:40,915
আর তারপর?
421
00:32:48,008 --> 00:32:49,544
শেষ।
422
00:32:51,720 --> 00:32:53,256
সব শেষ হয়ে যাবে।
423
00:32:54,598 --> 00:32:56,715
মিস্টার প্যারিস?
424
00:32:56,808 --> 00:32:59,425
এই ভদ্রলোক কি
আমাদের সাথে ডিনার করবে?
425
00:33:00,729 --> 00:33:02,311
হ্যা।
426
00:33:06,860 --> 00:33:08,772
ধন্যবাদ।
427
00:33:12,782 --> 00:33:14,364
যত্তসব পাগলামি।
428
00:33:17,454 --> 00:33:18,990
তুমি আমাদের সাথে ডিনার করছো না।
429
00:33:19,080 --> 00:33:22,539
না, আমি তোমার পরিবার আর
তোমার সাথে ডিনার করবো।
430
00:33:22,626 --> 00:33:24,413
এটাই আমরা করবো।
431
00:33:24,503 --> 00:33:27,996
আমার পরে আর কোনো কথা নেই।
432
00:33:28,423 --> 00:33:30,540
বুঝতে পেরেছো?
433
00:33:34,221 --> 00:33:35,553
হ্যা।
434
00:33:36,806 --> 00:33:38,297
ভালো।
435
00:33:39,059 --> 00:33:40,595
এখন চলো
436
00:33:41,978 --> 00:33:46,188
বিল, আমাকে নিয়ে চলো।
437
00:33:54,699 --> 00:33:58,613
- আচ্ছা আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি?
- হ্যা, অবশ্যই।
438
00:33:58,995 --> 00:34:03,205
- আসলে, হটাৎ মনে পড়লো যে...
- বলে ফেলো
439
00:34:03,291 --> 00:34:08,332
পরিচয় করার সময় যদি আমি
তোমার পরিচয় বলে দেই,
440
00:34:08,421 --> 00:34:11,334
তাহলে সবাই ডিনার
ছেড়ে উঠে পালাবে।
441
00:34:12,467 --> 00:34:13,833
তাহলে বলো না।
442
00:34:14,678 --> 00:34:16,510
আরেকটা জিনিস করা যায়।
443
00:34:16,805 --> 00:34:20,549
এটা একেবারে শেষের দিকে করবো।
444
00:34:20,642 --> 00:34:22,304
কালেইডোস্কোপ।
445
00:34:23,770 --> 00:34:25,887
ছোট্ট সোনার কালেইডোস্কোপ।
446
00:34:25,981 --> 00:34:28,894
এগুলোর জন্য কিছু ভালো
জার্মান কোম্পানিআছে।
447
00:34:28,984 --> 00:34:31,727
আর তারা অনেক ভালোভাবে
পার্টি সামলাতে পারে।
448
00:34:31,820 --> 00:34:33,561
ঠিক আছে, তারা ব্যক্তিগতভাবে কিছু করবে না।
449
00:34:33,655 --> 00:34:36,944
তারা সবকিছু শীতের
ঋতুর মতো সাজিয়ে দিবে।
450
00:34:40,662 --> 00:34:42,369
হায়।
451
00:34:44,791 --> 00:34:46,282
হ্যালো।
452
00:34:47,836 --> 00:34:51,420
অনেকক্ষণ দূরে থাকার জন্য দুঃখিত।
453
00:34:51,506 --> 00:34:54,499
এই হলো আমার একজন বন্ধু, আমি
আজকে ডিনারে আসতে বলেছিলাম।
454
00:34:54,593 --> 00:34:57,711
আমরা একসাথে কথা বলবো, খাবো...
455
00:35:00,432 --> 00:35:01,548
সে আমাদের সাথে
ডিনারে জয়েন করবে।
456
00:35:04,352 --> 00:35:07,186
- দারুন।
- তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো।
457
00:35:07,772 --> 00:35:10,264
বাবা আরেকটু ভালো করে
পরিচয় করিয়ে দিলে ভালো হতো।
458
00:35:11,735 --> 00:35:13,692
আপনার সাথে পরিচয়
হয়েও ভালো লাগলো।
459
00:35:15,113 --> 00:35:16,194
হ্যা, দুঃখিত।
460
00:35:16,281 --> 00:35:19,194
এটা আমার মেয়ে, অ্যালিসন,
আর এটা আমার মেয়ের জামাই, কুইন্স।
461
00:35:19,284 --> 00:35:22,072
আর এ হলো ড্রু, আমার সাথে কাজ
করে, আমার সবচেয়ে কাছের কর্মী।
462
00:35:23,413 --> 00:35:26,030
বাবা, তোমার বন্ধুর কি
কোনো নাম আছে?
463
00:35:26,207 --> 00:35:30,577
- নাম?
- যেটা তার পরিচয় বহন করে।
464
00:35:32,839 --> 00:35:35,547
ওহ হ্যা, ওর নামটা হলো...
465
00:35:36,051 --> 00:35:37,462
ওর নাম হলো...
466
00:35:37,552 --> 00:35:40,795
- বাবা, একটা নাম মনে নেই!
- বিল, আমার তো দমই আটকে যাচ্ছে।
467
00:35:40,889 --> 00:35:43,802
আমি দুঃখিত, হটাৎ
করে ভুলে গেলাম।
468
00:35:45,685 --> 00:35:48,723
দুঃখিত, ওর নাম হলো জো।
469
00:35:49,314 --> 00:35:51,931
- জো।
- শুধুই জো।
470
00:35:52,025 --> 00:35:55,860
- নামটা আমার পছন্দ হয়েছে।
- আমারও, হেয় দোস্ত।
471
00:35:57,238 --> 00:36:00,902
- আর কিছু নেই?
- মানে?
472
00:36:00,992 --> 00:36:04,076
যেমন "স্মিথ" বা "জোনস" বা...
473
00:36:08,541 --> 00:36:11,830
- ব্ল্যাক।
- ওহ, অবশেষে।
474
00:36:11,920 --> 00:36:15,163
- পরিচয় হয়ে ভালো লাগলো মিস্টার ব্ল্যাক।
- হেয়, হেয়, জো ব্ল্যাক।
475
00:36:15,256 --> 00:36:18,499
১৯৫২ সালে ব্রুকলিন ডজার্সে
দুইটা হেরেও ১৫ টা জিতেছিল।
476
00:36:18,593 --> 00:36:20,175
আমি আবার এইসব
খেলা-ধুলার মধ্যে রাজা।
477
00:36:20,261 --> 00:36:23,049
- তাই নাকি?
- হ্যা, আসলেই।
478
00:36:24,307 --> 00:36:26,173
আমরা বসতে পারি?
479
00:36:27,102 --> 00:36:28,764
ওইখানে বসো।
480
00:37:18,528 --> 00:37:20,144
আমাদের কি কখনো দেখা হয়েছিল?
481
00:37:20,238 --> 00:37:23,822
- সে শহরের বাহিরে থেকে এসেছে।
- এখানে কতদিন থাকছো, জো?
482
00:37:25,368 --> 00:37:27,906
যতদিন লাগে।
483
00:37:29,748 --> 00:37:33,992
- তুমি আর বিল কি অনেক আগের বন্ধু?
- না।
484
00:37:37,756 --> 00:37:39,338
না, ধন্যবাদ।
485
00:37:41,718 --> 00:37:43,584
আমি একটা নিয়েছি, ধন্যবাদ।
486
00:37:43,678 --> 00:37:45,715
আমার মনে হচ্ছে তুমি আগে
কোনো ব্যাবসা বাণিজ্য করেছো।
487
00:37:45,805 --> 00:37:47,296
আমাকে দেও।
488
00:37:48,183 --> 00:37:50,300
ব্যাবসা করেছো আগে?
489
00:37:51,561 --> 00:37:53,769
ব্যাবসার কথা চলছে।
490
00:37:58,026 --> 00:38:00,860
কোন কোম্পানিতে
যেনো আছো বললে?
491
00:38:01,362 --> 00:38:03,228
আমি তো কিছু বলিনি।
492
00:38:06,034 --> 00:38:07,946
জো, দারুন কথা বলে, বিল।
493
00:38:08,036 --> 00:38:10,153
আমার মনে হচ্ছে তোমরা বেশ
বড়সর ব্যাবসার পরিকল্পনা করছো।
494
00:38:10,246 --> 00:38:12,112
আমার কোনো সাহায্য লাগবে নাকি?
495
00:38:15,126 --> 00:38:17,459
দুঃখিত, খাওয়ার সময়
কাজের কথা বলছি।
496
00:38:18,922 --> 00:38:22,962
- অভদ্রতার জন্য মাফ করবে।
- অবশ্যই।
497
00:38:23,051 --> 00:38:24,917
হায়, কী অবস্থা সবার,
দুঃখিত, দেরী হয়ে গেলো।
498
00:38:25,011 --> 00:38:27,253
ডিপার্টমেন্টের প্রধানের সাথে
আমার ডিনার করতে হলো।
499
00:38:27,347 --> 00:38:28,383
তুমি খেয়ে এসেছো?
500
00:38:28,473 --> 00:38:31,136
তাও তো এসেছি, আমি তো আর
ফ্যামিলি ডিনার মিস করতে পারিনি।
501
00:38:31,226 --> 00:38:34,765
কী নিয়ে কথা হচ্ছে
শুনি, পার্টি, ফুল...
502
00:38:34,854 --> 00:38:36,811
- হায়, বাবা।
- হায়।
503
00:38:36,898 --> 00:38:39,356
- হ্যালো।
- হায়, ড্রু।
504
00:38:44,864 --> 00:38:46,150
তুমি এখানে কী করছো?
505
00:38:47,909 --> 00:38:49,571
তোমরা একে অপরকে চিনো?
506
00:38:53,331 --> 00:38:54,788
আমাদের দেখা হয়েছিল।
507
00:38:56,167 --> 00:38:59,376
সকালে কফি শপে দেখা হয়েছিল।
508
00:38:59,462 --> 00:39:01,829
সে এখন ডাক্তার খুঁজছিল।
509
00:39:02,841 --> 00:39:05,379
বাহ, আমার মনে হয় পেয়েও গেছে।
510
00:39:05,468 --> 00:39:07,425
জু, তুমি আশেপাশে ঘুরছিলে নাকি?
511
00:39:07,929 --> 00:39:10,672
- এটা তোমার নাম?
- নামটা সুন্দর না?
512
00:39:10,765 --> 00:39:14,554
কী শক্তপোক্ত একটা নাম, থামো তো।
513
00:39:15,061 --> 00:39:19,021
যাই হোক, তুমি তাহলে
থাকছো কোথায় জো?
514
00:39:20,400 --> 00:39:24,019
- এখানে।
- তুমি এখানে থাকছো?
515
00:39:24,112 --> 00:39:28,982
- এই বাড়িতে?
- হ্যা, এই বাড়িতে।
516
00:39:30,243 --> 00:39:33,031
দারুন, দারুন, দারুন।
517
00:39:33,663 --> 00:39:36,246
তুমি আর খাবে না, জো?
518
00:39:36,332 --> 00:39:40,372
- জো কী?
- ব্ল্যাক।
519
00:39:41,087 --> 00:39:44,876
- দারুন ব্যাপার।
- হ্যা কুইন্স, দারুন ব্যাপার।
520
00:39:45,425 --> 00:39:47,542
তো, তুমি এখানে কেনো এসেছো, জো?
521
00:39:56,352 --> 00:39:58,139
কথা বলছো না যে?
522
00:39:58,229 --> 00:40:00,972
সকালে তো এত চুপচাপ ছিলে না?
523
00:40:03,359 --> 00:40:05,942
সকালে? হ্যা।
524
00:40:07,363 --> 00:40:09,150
হয়তো, তখন নিজের মধ্যে ছিলাম না।
525
00:40:10,825 --> 00:40:15,365
যেই ছিলে না কেনো, সেটা আর আজকে
রাতে হতে পারবে না, আফসোসের ব্যাপার!
526
00:40:15,455 --> 00:40:17,868
অনেক কথা হলো সুজান।
527
00:40:17,957 --> 00:40:19,949
কালকে অনেক কাজ আছে।
528
00:40:21,628 --> 00:40:25,338
- জো, চলো।
- হ্যা।
529
00:40:35,767 --> 00:40:38,601
তোমার আর সুজানের ব্যাপারটা
আমাকে অন্য জগতে নিয়ে গেলো।
530
00:40:38,686 --> 00:40:41,520
- কই নিয়ে গেলো?
- মানে অবাক করে দিলো।
531
00:40:43,858 --> 00:40:47,022
মানে, তোমার আমার মেয়ের
সাথেই কিভাবে দেখা হয়ে গেলো?
532
00:40:47,111 --> 00:40:48,647
আমি দেখা করিনি।
533
00:40:49,030 --> 00:40:51,022
এইটা যার শরীর, সে দেখা করেছিলো।
534
00:40:51,115 --> 00:40:54,279
এই শরীরের ছেলেটার সাথেই
তার কফি শপে কথা হয়েছিল।
535
00:40:56,704 --> 00:41:00,288
- ছেলেটার কী হয়েছিলো?
- আমার একটা শরীর প্রয়োজন ছিল, বিল।
536
00:41:04,629 --> 00:41:06,165
তো...
537
00:41:09,759 --> 00:41:11,421
ভিতরে আসো।
538
00:41:16,683 --> 00:41:22,930
বাথরুম, টব, তোয়ালে, স্টীম বাথ,
চেয়ার, ল্যাম্প, বিছানা।
539
00:41:40,164 --> 00:41:44,875
আর কিছু লাগলে
জানাতে লজ্জা পেও না।
540
00:41:44,961 --> 00:41:46,418
পাবো না।
541
00:43:01,496 --> 00:43:02,532
আমিই পারবো
542
00:43:02,622 --> 00:43:05,456
- তাকে সামনের সপ্তাহে পাওয়া যাবে?
- আমি জানিনা।
543
00:43:07,376 --> 00:43:09,288
হ্যা, স্যার?
544
00:43:09,378 --> 00:43:12,212
হ্যালো, আমি জো ব্ল্যাক।
545
00:43:13,466 --> 00:43:16,755
- আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো।
- হ্যা, অবশ্যই, মিস্টার ব্ল্যাক, স্যার।
546
00:43:16,844 --> 00:43:18,335
আমাদেরও ভালো লাগলো।
547
00:43:22,141 --> 00:43:23,848
এটা কী?
548
00:43:24,560 --> 00:43:27,018
- এটার কথা বলছেন, স্যার?
- হ্যা।
549
00:43:27,105 --> 00:43:30,348
এটা লাউরা এর তৈরি
বিশেষ পিনাট বাটার, স্যার।
550
00:43:33,027 --> 00:43:34,313
এটা আপনার পছন্দ?
551
00:43:35,196 --> 00:43:37,609
আসলে, আমার কথা বলতে গেলে,
552
00:43:37,698 --> 00:43:41,237
এটা আমার সবচেয়ে
প্রিয় খাবারের মধ্যে একটি।
553
00:43:41,828 --> 00:43:43,160
আপনি একটু খেয়ে দেখবেন, স্যার?
554
00:43:45,790 --> 00:43:46,871
- হ্যা।
- ঠিক আছে।
555
00:44:21,492 --> 00:44:22,903
আপনার পছন্দ হয়েছে, স্যার?
556
00:44:26,372 --> 00:44:29,160
আরো?
ঠিক আছে।
557
00:44:38,634 --> 00:44:39,875
উম্ম।
558
00:44:46,851 --> 00:44:48,934
আপনি এখন পিনাট
বাটার ম্যান স্যার, তাই না?
559
00:44:51,189 --> 00:44:53,806
হ্যা, আমারও তাই মনে হয়।
560
00:44:55,193 --> 00:44:57,685
এই পিনাট বাটারটা আমার
অনেক ভালো লেগেছে।
561
00:44:58,946 --> 00:45:01,814
আর আপনাদের সাথে কথা
বলেও অনেক ভালো লেগেছে।
562
00:45:02,575 --> 00:45:05,488
- আমি একটু হেঁটে আসি।
- ঠিক আছে স্যার।
563
00:45:38,319 --> 00:45:39,730
তুমি এখানে কী করছো?
564
00:45:41,697 --> 00:45:43,029
পথ হারিয়ে ফেলেছি।
565
00:45:46,410 --> 00:45:48,527
আজকে হয়তো আর তোমার
থেকে নিস্তার পাবো না।
566
00:45:49,038 --> 00:45:52,748
- আমি দুঃখিত।
- হ্যা।
567
00:46:12,520 --> 00:46:14,011
ওইখানে থেকে একটা
তোয়ালে দিয়ে পারবে!
568
00:46:29,704 --> 00:46:34,916
তোমার হয়তো আমার বাবার সাথে
অনেক বড় কোনো কাজ আছে।
569
00:46:35,209 --> 00:46:37,166
- বড়?
- হ্যা।
570
00:46:38,004 --> 00:46:40,212
হটাৎ করেই তুমি
তার পাশে উদয় হলে,
571
00:46:40,298 --> 00:46:42,506
তার বাড়িতে থাকছো, তার
পরিবারের সাথে ডিনার করছো।
572
00:46:42,591 --> 00:46:46,255
এটা তো তো প্রথম
ধাপ অতিক্রম করলে
573
00:46:47,471 --> 00:46:51,806
তুমি এত বড় একজন ব্যবসায়িক মানুষ, আর
আমি কিনা ভাবলাম তুমি সাধারণ একজন জো।
574
00:46:53,519 --> 00:46:57,684
- আমি তো জো ই।
- সেই জো না, যার সাথে আমার সকালে পরিচয় হয়েছিলো।
575
00:46:57,773 --> 00:47:01,892
অনেকদিন পর কেউ আমার
সাথে ঐভাবে কথা বলেছিল।
576
00:47:01,986 --> 00:47:05,650
তারপর যখন দেখলে যে আমি আমার
বাবার মেয়ে, তারপর থেকে...
577
00:47:07,408 --> 00:47:10,526
তুমি অপরিচিতের মতো ব্যাবহার করছো।
578
00:47:11,871 --> 00:47:13,237
আমি এরকমটা চাইনি।
579
00:47:15,041 --> 00:47:18,159
তাহলে তুমি কী চেয়েছিলে? হাহ?
580
00:47:19,337 --> 00:47:21,454
মানে, কফি শপে
581
00:47:21,547 --> 00:47:24,756
একটু মিষ্টি মিষ্টি কথা বলে
একজন নারীর মনকে জয় করে...
582
00:47:24,842 --> 00:47:28,131
হ্যা, আমি শিকার করছি আমি
তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম।
583
00:47:28,220 --> 00:47:29,961
আমার ভালো লেগেছিল।
584
00:47:31,098 --> 00:47:35,388
কিন্তু ১০ ঘণ্টা পর, আমার মনে
হচ্ছে তুমি আমাকে বোকা বানিয়েছো।
585
00:47:36,604 --> 00:47:38,596
মানে আমি বুঝতে পারছি
না, কিছুতেই পারছি না।
586
00:47:38,689 --> 00:47:41,602
তুমি, আমার বাবা, একই বাড়িতে...
587
00:47:41,692 --> 00:47:44,230
মানে আমার মাথায় ঢুকছে না,
588
00:47:45,196 --> 00:47:48,940
কফি শপের সেই মিষ্টি ছেলেটা
কোথায় হারিয়ে গেলো?
589
00:47:50,284 --> 00:47:52,241
কে তুমি?
590
00:47:53,746 --> 00:47:57,615
আর.. তুমি এটা কী খাচ্ছো?
591
00:47:59,043 --> 00:48:00,659
পিনাট বাটার।
592
00:48:05,758 --> 00:48:07,465
কিন্তু এটা শেষ হয়ে গেছে।
593
00:48:13,974 --> 00:48:15,886
না, আমাকে দেও।
594
00:48:17,311 --> 00:48:19,678
এরকম ভান করছো যেনো
জীবনেও পিনাট বাটার খাওনি।
595
00:48:19,772 --> 00:48:21,183
আসলেই খাইনি।
596
00:48:22,316 --> 00:48:25,059
- ছোটবেলায় কী শুধু দুধ খেয়ে বড় হয়েছো
- তুমি কি ড্রুকে ভালোবাসো?
597
00:48:25,152 --> 00:48:26,518
কী বললে?
598
00:48:27,113 --> 00:48:30,231
তুমি যখন ওর সাথে কথা বলছিলে,
তখন এরকমই মনে হয়েছিল।
599
00:48:32,993 --> 00:48:37,909
ড্রুকে নিয়ে আর আমি কার সাথে কথা বলবো,
এসব নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই।
600
00:48:37,998 --> 00:48:40,365
আমি দুঃখিত, তুমি কি এখানেই থাকো?
601
00:48:40,459 --> 00:48:43,327
না, জো, আমি এখানে সাঁতার কাটি,
আর আমি এখন চলে যাবো।
602
00:48:43,421 --> 00:48:48,917
আসলে আমি বলতে চাচ্ছি যে,
আমরা বন্ধু হলে বেশ ভালো হতো।
603
00:48:50,386 --> 00:48:53,845
- আমার অনেক বন্ধু আছে।
- কিন্তু আমার কেউ নেই।
604
00:48:57,059 --> 00:48:58,550
কেনো নেই তা তো দেখতেই পাচ্ছি।
605
00:49:06,444 --> 00:49:08,982
ডিনারে আমি তোমাকে
ছোট করতে চাইনি।
606
00:49:09,071 --> 00:49:14,988
মাঝে মাঝে আমি মানুষের সাথে ঠিক
মতো ব্যাবহার করতে পারিনা।
607
00:49:16,912 --> 00:49:20,496
আমি নিজের কাজেই নিজে ব্যাস্ত থাকি।
608
00:49:20,583 --> 00:49:24,623
আর আমি আসলে অন্যদের
সাথে তেমন একটা...
609
00:49:27,548 --> 00:49:28,789
হ্যা?
610
00:49:33,971 --> 00:49:39,763
আমার নিজস্ব কিছু কাজ আছে, যেটা
করতেই আমার সারাজীবন লেগে যাবে।
611
00:49:41,103 --> 00:49:44,517
কিন্তু মাঝে মাঝে ভাবি,
অন্য কিছু করতে চাইলেও
612
00:49:47,401 --> 00:49:49,688
সেটার আমার পক্ষে
613
00:49:53,282 --> 00:49:55,069
সম্ভব না।
614
00:50:02,124 --> 00:50:04,787
তোমার কষ্টটা বুঝতে পারছি।
615
00:50:17,264 --> 00:50:18,880
আসলে...
616
00:50:23,437 --> 00:50:28,307
- শুভরাত্রি, জো।
- হ্যা, শুভরাত্রি সুজান।
617
00:50:32,321 --> 00:50:34,904
- মর্নিং, মেডেলিন
- ওহ, শুভ সকাল, মিস্টার প্যারিস।
618
00:50:34,990 --> 00:50:37,653
- সব ঠিক ঠাক?
- হ্যা, স্যার।
619
00:50:37,743 --> 00:50:38,984
ভালো।
620
00:50:56,929 --> 00:51:00,468
- মর্নিং।
- গুড মর্নিং বিল।