1 00:00:08,960 --> 00:00:12,680 মৃত্যু নিয়ে আপনার কী বক্তব্য? 2 00:00:12,880 --> 00:00:16,520 এ নিয়ে আদৌ ভেবেছেন কখনও? 3 00:00:18,760 --> 00:00:20,720 -মৃত্যু? -হুম। 4 00:00:24,240 --> 00:00:25,600 মৃত্যু, না? 5 00:01:26,440 --> 00:01:30,240 আমরা এই মুহূর্তে আছি মেডিকাল কলেজের সামনে। 6 00:01:30,600 --> 00:01:35,400 তদন্তের দায়িত্বে থাকা এক কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। 7 00:01:35,400 --> 00:01:39,600 তিনি জানিয়েছেন, শীতলাক্ষ নদীতে যে মৃতদেহ পাওয়া গেছে 8 00:01:39,600 --> 00:01:41,040 সেটি আনিস সাহেবের। 9 00:01:41,040 --> 00:01:46,440 কিন্তু ডিএনএ পরীক্ষার আগে পুলিশ তরফে কিছু জানানো হচ্ছে না। 10 00:01:46,920 --> 00:01:50,560 কিন্তু আনিস সাহেবকে কারা নৃশংসভাবে মারল? 11 00:01:50,600 --> 00:01:51,880 এবং কেন মারল? 12 00:02:15,760 --> 00:02:16,760 রাকিন। 13 00:02:18,120 --> 00:02:19,120 রাকিন। 14 00:02:20,560 --> 00:02:22,200 তোমার সঙ্গে একটু কথা আছে। 15 00:02:24,760 --> 00:02:25,880 রাকিন। 16 00:02:32,600 --> 00:02:35,440 তোমার বাবা বেঁচে আছে কিনা আমরা জানি না। 17 00:02:38,240 --> 00:02:40,080 পুলিশ একটা মৃতদেহ পেয়েছে। 18 00:02:41,600 --> 00:02:43,560 সেটার গায়ের রং তোমার বাবার মতো। 19 00:02:47,800 --> 00:02:50,360 রাকিন, আমি তোমার সঙ্গে কথা বলছি। ফোনটা রাখো। 20 00:02:56,400 --> 00:02:57,520 কী হয়েছে? 21 00:03:01,400 --> 00:03:05,400 মৃতদেহটা তোমার বাবার কিনা 22 00:03:05,440 --> 00:03:07,440 সেটা জানতে ডিএনএ পরীক্ষা করতে হবে। 23 00:03:09,000 --> 00:03:11,240 তোমাকে ডিএনএ স্যাম্পেল দিতে হবে। 24 00:03:12,240 --> 00:03:14,200 বাবা নিখোঁজ হওয়ার পর তুমি কিছু করোনি। 25 00:03:14,200 --> 00:03:15,360 অন্তত এটুকু করো। 26 00:03:16,120 --> 00:03:18,160 তোমার কাছ থেকে আমি কিছু আশা করি না। 27 00:03:18,920 --> 00:03:20,800 তুমি আমার এই অনুরোধটা রাখো। 28 00:03:21,160 --> 00:03:22,160 প্লিজ। 29 00:03:22,200 --> 00:03:25,360 -আমি এসব ঝামেলায় জড়াব না। -রাকিন, প্লিজ। 30 00:03:25,880 --> 00:03:28,440 নিজের বাবার জন্য এতটুকু করতে পারবে না? 31 00:03:30,400 --> 00:03:31,960 আমাকে কী করতে হবে বলো। 32 00:03:32,200 --> 00:03:35,280 কী করলে রাজি হবে? বলো। 33 00:03:36,600 --> 00:03:39,120 তুমি বললে তোমার পায়ে ধরব আমি। 34 00:03:39,120 --> 00:03:43,440 -আর কোনওদিন তোমায় কিচ্ছু বলব না। -আচ্ছা। 35 00:03:43,440 --> 00:03:45,960 -আচ্ছে, আচ্ছা। -প্লিজ আমার কথায় রাজি হও। 36 00:03:46,000 --> 00:03:47,640 -প্লিজ। -তুমি বসো। 37 00:03:47,720 --> 00:03:49,200 আমি করছি। 38 00:03:49,680 --> 00:03:50,960 বসো। 39 00:04:22,960 --> 00:04:24,200 বাবার হাত। 40 00:04:24,240 --> 00:04:25,240 বাবার চোখ। 41 00:04:25,400 --> 00:04:26,720 বাবার কপাল। 42 00:04:26,800 --> 00:04:27,920 বাবার শরীর। 43 00:04:28,120 --> 00:04:30,600 এসব চিনতে কোনও প্রমাণ লাগে না। 44 00:04:31,000 --> 00:04:36,200 যাঁর অর্ধগলিত লাশের ছবি আমি পেয়েছি তিনিই আমার বাবা। 45 00:04:36,480 --> 00:04:39,960 তবু আমি ভুল করলে সে ভুল আমি মেনে নেব। 46 00:04:40,360 --> 00:04:44,760 আমি আইনের পথেই হাঁটব। 47 00:04:44,880 --> 00:04:47,920 তাতেই প্রমাণ হবে উনিই আমার বাবা। 48 00:04:52,000 --> 00:04:55,080 অনেকের ধারণা মৃত্যু খুব ভয়ঙ্কর। 49 00:04:55,760 --> 00:04:57,440 কিন্তু আসলে মৃত্যু খুব সুন্দর। 50 00:04:58,640 --> 00:05:03,160 সে এলে তাকে ভয় না পেয়ে আলিঙ্গন করতে হবে। 51 00:05:04,320 --> 00:05:05,600 কথাটা আমার নয়। 52 00:05:05,800 --> 00:05:10,080 বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি একটা সাক্ষাৎকারে এটা বলেছিলেন। 53 00:05:10,680 --> 00:05:12,240 আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। 54 00:05:13,040 --> 00:05:15,760 একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। 55 00:05:20,280 --> 00:05:21,920 আমার বাবা... 56 00:05:23,240 --> 00:05:26,280 হাসপাতালে দীর্ঘদিন ভুগতে ভুগতে মারা গেছেন। 57 00:05:27,320 --> 00:05:29,480 তাঁর মৃত্যুকে আমি খুব কাছ থেকে দেখেছি। 58 00:05:31,600 --> 00:05:38,160 আসলে, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হল তার জন্য অপেক্ষা করা। 59 00:05:40,880 --> 00:05:45,240 যখন কেউ খুব সহজ স্বাভাবিকভাবে মারা যান 60 00:05:45,560 --> 00:05:52,600 তখন সে মৃত্যুকে খুব সুন্দর, স্নিগ্ধ, নির্মল মনে হয়। 61 00:05:54,520 --> 00:05:55,520 আমি কী চাই জানেন? 62 00:05:56,920 --> 00:06:01,920 ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন দেখতে চাই। 63 00:06:02,960 --> 00:06:06,720 আর তার ঘোরের মধ্যে দিয়ে হারিয়ে যেতে চাই। 64 00:06:52,480 --> 00:06:54,200 এখানে প্রচণ্ড ভিড়। 65 00:06:54,200 --> 00:06:57,480 গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ। 66 00:06:57,520 --> 00:07:02,560 তবে আমরা নিশ্চিত এই মৃতদেহ আনিস সাহেবেরই। 67 00:07:04,560 --> 00:07:06,960 রহমান সাহেব, আপনি মারা গেলেন কীভাবে? 68 00:07:07,280 --> 00:07:08,280 আজ্ঞে? 69 00:07:08,560 --> 00:07:10,480 বুঝতে পারলাম না। 70 00:07:10,880 --> 00:07:12,440 আপনি তো মারা গেছেন। 71 00:07:12,480 --> 00:07:14,600 কিন্তু কীভাবে সেটাই জানতে চাই। 72 00:07:15,240 --> 00:07:17,800 আমি তো এখনও জীবিত। 73 00:07:18,400 --> 00:07:21,640 আপনার কাগজপত্র বলছে গতবছর আপনি মারা গেছেন। 74 00:07:21,640 --> 00:07:24,720 আজ আমরা সে সম্পর্কেই জানতে চাই। 75 00:07:24,760 --> 00:07:27,520 কাগজপত্র যারা তৈরি করেছে তারা ভুল করেছে। 76 00:07:27,680 --> 00:07:29,520 আমি মারা যাইনি। 77 00:07:29,960 --> 00:07:33,600 আপনি যে মারা গেছেন সেটা সবাই জানে। 78 00:07:34,160 --> 00:07:36,240 কিন্তু ঘটনাটা ঘটল কীভাবে খুলে বলুন। 79 00:07:37,000 --> 00:07:38,960 আপনাকে বোধহয় আমি বোঝাতে পারছি না। 80 00:07:39,120 --> 00:07:40,760 কাগজপত্রে যাই বলুক না কেন-- 81 00:07:46,160 --> 00:07:47,160 কারা... 82 00:07:47,720 --> 00:07:48,720 এই! 83 00:07:51,640 --> 00:07:53,360 তোমরা কারা? 84 00:07:53,480 --> 00:07:54,560 হ্যালো! 85 00:07:54,960 --> 00:07:58,080 আরে, কথা বলছ না কেন? 86 00:07:59,480 --> 00:08:00,840 কী চাও তোমরা? 87 00:08:01,480 --> 00:08:04,760 আমি কী করেছি? বলো! 88 00:08:06,840 --> 00:08:09,000 আমাকে মেরে ফেলবে? 89 00:08:09,640 --> 00:08:11,160 মেরে ফেলবে আমাকে? 90 00:08:11,840 --> 00:08:13,520 কী মনে করো নিজেদের? 91 00:08:17,640 --> 00:08:20,200 কী চাও? 92 00:08:22,880 --> 00:08:24,320 কেউ একজন কথা বলো। 93 00:08:25,160 --> 00:08:27,800 প্লিজ কথা বলো! 94 00:08:27,840 --> 00:08:29,240 প্লিজ! 95 00:08:34,160 --> 00:08:35,560 হ্যালো। 96 00:08:35,720 --> 00:08:36,800 হ্যালো! 97 00:09:03,840 --> 00:09:05,240 ব্যাপারটা কী? 98 00:09:05,640 --> 00:09:07,600 কোনও ফলাফল দিতে পারছেন না। 99 00:09:07,760 --> 00:09:09,360 লাশটা আসলে কার? 100 00:09:10,360 --> 00:09:13,200 ডিএনএ পরীক্ষা করতে একটু সময় তো লাগবে। 101 00:09:13,400 --> 00:09:15,720 অন্তত ২৪ ঘণ্টা তো দেবেন। 102 00:09:15,720 --> 00:09:19,640 আপনি ৪৮ ঘণ্টা নিন না। সমস্যা নেই। 103 00:09:19,840 --> 00:09:23,120 কিন্তু আপনার কী মনে হচ্ছে শুধু সেটা বলুন। 104 00:09:23,320 --> 00:09:25,800 কয়েক ঘণ্টা পরেই তো রিপোর্টটা পেয়ে যাবেন। 105 00:09:25,880 --> 00:09:27,480 কী মনে করি জেনে কী করবেন? 106 00:09:28,440 --> 00:09:30,680 বুঝতে পারছেন না, ভাই। চাপ আছে। 107 00:09:31,480 --> 00:09:33,480 লাশটা আনিস সাহেবের হলে 108 00:09:33,680 --> 00:09:37,960 মিডিয়াকে সামলানোর প্রস্তুতি নিতে হবে। 109 00:09:38,160 --> 00:09:40,600 আমি তো শুধু অনুমানটা জানতে চাই। 110 00:09:40,840 --> 00:09:45,680 ডাক্তার আর পুলিশের অনুমানের ক্ষমতা কিন্তু অসীম। 111 00:09:48,280 --> 00:09:49,640 হতে পারে। 112 00:09:49,800 --> 00:09:52,040 কিন্তু আমরা তার অপব্যবহার করি না। 113 00:09:52,400 --> 00:09:55,720 আপনারা তো অনুমানের উপর নির্ভর করে যাকে তাকে তুলে নিয়ে যান। 114 00:09:55,800 --> 00:09:57,200 আমরা সেটা করি না। 115 00:09:57,480 --> 00:09:59,520 আমরা নিশ্চিত হয়ে ফলাফল দিই। 116 00:10:06,520 --> 00:10:08,720 (অস্পষ্ট) 117 00:10:56,000 --> 00:10:57,000 হ্যাঁ, স্যার। 118 00:10:57,760 --> 00:10:58,760 স্যার। 119 00:10:59,640 --> 00:11:01,320 আমি হাসপাতালে। 120 00:11:02,000 --> 00:11:03,000 হ্যাঁ, স্যার। 121 00:11:04,760 --> 00:11:05,760 স্যার। 122 00:11:07,240 --> 00:11:08,760 আমি কি চলে আসব? 123 00:11:09,880 --> 00:11:10,880 হ্যাঁ, স্যার। 124 00:11:11,280 --> 00:11:12,280 হ্যাঁ। 125 00:11:13,240 --> 00:11:14,240 স্যার। 126 00:11:20,040 --> 00:11:21,800 -সলিম। -স্যার। 127 00:11:24,080 --> 00:11:25,960 তুমি এদিকে থাকো। 128 00:11:26,720 --> 00:11:28,560 ঝামেলা হলে সামলে নিও। 129 00:11:28,560 --> 00:11:30,080 -ঠিক আছে, স্যার। -আমি একটু যাচ্ছি। 130 00:11:30,280 --> 00:11:31,680 কোথায় যাচ্ছেন, স্যার? 131 00:11:32,120 --> 00:11:33,600 সেটা তো তোমাকে জানতে হবে না। 132 00:11:48,160 --> 00:11:49,160 কাকা। 133 00:11:49,280 --> 00:11:51,400 এত রাতে কার জন্য কবর খুঁড়ছেন? 134 00:11:51,560 --> 00:11:52,680 জানি না। 135 00:11:53,680 --> 00:11:55,240 খুঁড়তে বলেছে খুঁড়ছি। 136 00:11:55,360 --> 00:11:56,800 রাতে একটা লাশ আসবে। 137 00:12:08,320 --> 00:12:11,360 আপনাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত। 138 00:12:12,800 --> 00:12:14,800 রিপোর্ট চলে এসেছে। 139 00:12:15,480 --> 00:12:20,240 আমরা সবার স্যাম্পেল সংগ্রহ করেছি। 140 00:12:20,480 --> 00:12:25,040 এবং ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছি। 141 00:12:25,440 --> 00:12:27,600 কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 142 00:12:27,720 --> 00:12:31,360 কারুর স্যাম্পেলের সঙ্গে মৃতদেহের ডিএনএ মেলেনি। 143 00:12:31,880 --> 00:12:34,280 কাজেই, বডিকে বেওয়ারিশ বলা চলে। 144 00:12:34,320 --> 00:12:35,320 ধন্যবাদ। 145 00:12:35,720 --> 00:12:38,680 -কার স্যাম্পেল সংগ্রহ করলেন? -এ নিয়ে এখন মন্তব্য করব না। 146 00:12:38,680 --> 00:12:39,800 না, না। 147 00:12:39,800 --> 00:12:43,200 -এর পরের আপডেট যদি বলেন। -হ্যাঁ, প্লিজ। 148 00:12:43,240 --> 00:12:44,240 বলতে পারছি না। 149 00:12:44,280 --> 00:12:46,360 লাশটার বিষয়ে কিছু বলুন। 150 00:12:46,360 --> 00:12:47,360 এখন নয়। 151 00:13:47,200 --> 00:13:48,760 আপনি ভেঙে পড়বেন না। 152 00:13:50,960 --> 00:13:53,640 আনিস সাহেবকে আমি চিনি। উনি ভাল মানুষ। 153 00:13:54,240 --> 00:13:57,280 খারাপ মানুষের ভিড়ে ভাল মানুষদের টিকে থাকা কঠিন। 154 00:13:59,600 --> 00:14:01,320 আমার ছেলেটা খুব ভাল মানুষ ছিল। 155 00:14:01,360 --> 00:14:03,840 সবার চোখের সামনে থেকে ওকে তুলে নিয়ে গেছে। 156 00:14:04,360 --> 00:14:06,680 তিন বছর হয় ও নিখোঁজ। 157 00:14:07,560 --> 00:14:11,360 এরকম স্বজনহারা মানুষ আরও আছে। 158 00:14:11,440 --> 00:14:14,240 তাদের নিয়ে আমি একটা মঞ্চ তৈরি করেছি। 159 00:14:14,360 --> 00:14:15,920 নিখোঁজের খোঁজে। 160 00:14:16,240 --> 00:14:18,080 আমরা সবাই যুদ্ধ করছি। 161 00:14:18,640 --> 00:14:21,120 মাঝেমধ্যে একে অপরের সঙ্গে দেখা করি। 162 00:14:22,760 --> 00:14:24,320 আমরা আন্দোলন করছি, আপা। 163 00:14:24,360 --> 00:14:25,920 আমরা আপনাকেও পাশে চাই। 164 00:14:27,800 --> 00:14:31,040 এই যুদ্ধটা আমাদের সবার। 165 00:14:31,160 --> 00:14:32,160 কারও একার নয়। 166 00:15:09,760 --> 00:15:10,760 কে এসেছে? 167 00:15:11,760 --> 00:15:13,880 -তোমার ম্যাডাম কই? -আছেন। 168 00:15:36,360 --> 00:15:38,160 এতদিনে আসার সময় হল? 169 00:15:41,640 --> 00:15:43,000 কী করব বলো? 170 00:15:45,080 --> 00:15:46,440 আনিস নেই। 171 00:15:46,880 --> 00:15:49,240 ব্যবসার পুরো চাপ তো আমার ঘাড়ে। 172 00:15:50,840 --> 00:15:53,440 অফিস থেকে বেরোতে রোজ দেরি হচ্ছে। 173 00:15:54,480 --> 00:15:56,200 তাই বলে একটা খোঁজ নেবে না? 174 00:15:56,800 --> 00:15:59,760 একটা ফোন করারও প্রয়োজন মনে করোনি? 175 00:16:01,920 --> 00:16:03,640 করে বলব কী? 176 00:16:05,040 --> 00:16:07,040 খবর তো পেয়েছি। 177 00:16:11,640 --> 00:16:15,720 আমি সাধ্য মতো সব জায়গায় আনিসকে খুঁজছি। 178 00:16:15,800 --> 00:16:17,560 কোনও হদিশ নেই। 179 00:16:19,720 --> 00:16:23,200 তুমি জিগ্যেস করলে আমি কী উত্তর দিতাম? 180 00:16:23,240 --> 00:16:25,560 তাই ফোন করিনি। 181 00:16:42,400 --> 00:16:43,560 রেজওয়ানা। 182 00:16:45,320 --> 00:16:46,760 কান্নাকাটি কোরো না। 183 00:16:47,880 --> 00:16:52,120 আমরা সাধ্য মতো চেষ্টা করছি। 184 00:16:53,080 --> 00:16:57,720 প্রশাসনকে চাপে রেখেছি। 185 00:16:59,600 --> 00:17:04,240 আনিসকে কেউ বেশিদিন আটকে রাখতে পারবে না। 186 00:17:04,240 --> 00:17:06,240 তুমি শান্ত হও। 187 00:17:06,280 --> 00:17:08,120 শক্ত হও। 188 00:17:10,120 --> 00:17:11,320 শক্ত হও।