1
00:00:01,000 --> 00:00:09,200
Episode-5 Gharaunda(গুন্ডা)…
2
00:00:09,492 --> 00:00:10,557
তাড়াতাড়ি আয়।
3
00:00:15,260 --> 00:00:16,344
উৎসব দলে এটা পাঠান।
4
00:00:16,719 --> 00:00:17,719
ঠিক আছে, স্যার।
5
00:00:17,802 --> 00:00:18,302
ব্যস্ত?
6
00:00:18,385 --> 00:00:20,177
- এবং আপনাকে পুরো তালিকা প্রস্তুত করতে হবে।
- আচ্ছা, বসলাম।
7
00:00:20,260 --> 00:00:21,677
স্যার, আমি আপনাকে এটি সম্পর্কে অবহিত করবো।
8
00:00:23,052 --> 00:00:26,302
জরুরি তলব করে আমাকে ভয় পাইয়ে দিয়েছিস।
9
00:00:26,969 --> 00:00:28,344
কুকারে ইডলি অর্ধেক সিদ্ধ করে রেখে এসেছি।
10
00:00:28,552 --> 00:00:29,927
তাহলে আগে ইডলি-সাম্বার আনাই!
11
00:00:30,135 --> 00:00:32,302
না, না, আগে কি হয়েছে বল।
12
00:00:33,471 --> 00:00:34,385
এটা দ্যাখ।
13
00:00:43,594 --> 00:00:44,635
এটা কি?
14
00:00:44,802 --> 00:00:45,885
তোকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রন জানানো হয়েছে।
15
00:00:46,260 --> 00:00:48,677
ওখানকার আর্টস অ্যান্ড হিউম্যানিটি কলেজ থেকে তোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
16
00:00:49,552 --> 00:00:50,927
তারা তোকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাতে চান!
17
00:00:51,385 --> 00:00:52,344
অভিনন্দন?
18
00:00:52,510 --> 00:00:53,802
হ্যাঁ, অভিনন্দন।
19
00:00:55,719 --> 00:00:58,427
এখান থেকে তুই-ই প্রথম, যে ওখানে যাবে।
20
00:00:59,010 --> 00:00:59,927
পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা কর।
21
00:01:00,552 --> 00:01:02,010
আমার মনে হচ্ছে, এটা নাইজেরিয়ান প্রতারণা।
22
00:01:03,219 --> 00:01:04,927
- আমরা কয়েক দিন আগে একটি মেসেজ পেয়েছি।
- হ্যাঁ।
23
00:01:05,010 --> 00:01:06,510
প্রায় দুই কোটি টাকা মূল্যের হীরাসম্বন্ধীয়।
24
00:01:07,385 --> 00:01:08,552
এটা আসল।
25
00:01:10,302 --> 00:01:12,094
ওখানে সারা পৃথিবীর মানুষ
তোকে দেখবে।
26
00:01:12,885 --> 00:01:13,802
তোর কথা শুনবে।
27
00:01:14,677 --> 00:01:15,885
এবং তোকে বুঝবে।
28
00:01:16,885 --> 00:01:18,094
যদি তোকে বোঝে,
29
00:01:18,552 --> 00:01:20,844
তাহলে এখানে বসবাসকারী তোর মত হাজার মানুষকেও বুঝবে।
30
00:01:25,177 --> 00:01:27,094
যে বইএর মধ্যে এই চিঠিটি দেওয়া হয়েছে,
31
00:01:27,927 --> 00:01:29,885
তা স্বামী বিবেকানন্দের লেখা।
32
00:01:31,177 --> 00:01:32,927
তিনিও শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন
33
00:01:33,969 --> 00:01:35,635
এবং সকলের মন জয় করেছিলেন।
34
00:01:36,760 --> 00:01:37,969
এবার তোর পালা, গৌরী।
35
00:01:49,552 --> 00:01:50,927
- হেলো ম্যাডাম। স্বাগত।
- হেলো।
36
00:01:52,552 --> 00:01:54,094
ম্যাডাম, বোর্ডিং পাস।
37
00:01:55,760 --> 00:01:56,677
হ্যাঁ।
38
00:02:00,427 --> 00:02:02,344
দ্বিতীয় সারি, সোজা যান।
39
00:02:06,427 --> 00:02:08,260
এটা জানলার পাশে নয় তো?
40
00:02:08,677 --> 00:02:09,719
- না, ম্যাডাম।
- ঠিক আছে।
41
00:02:12,635 --> 00:02:13,969
ম্যাডাম, এখানে।
42
00:02:16,469 --> 00:02:18,510
- হ্যালো।
- স্যার, ওই ব্যাগটা।
43
00:02:18,719 --> 00:02:19,844
- অবশ্যই। আমি ওটা রাখবো।
- হ্যাঁ।
44
00:02:20,177 --> 00:02:21,734
- ব্যাগ রাখতে পারবো না?
- না।
45
00:02:23,635 --> 00:02:24,594
কোথায় রাখবো?
46
00:02:25,594 --> 00:02:26,510
এখানে রাখবো কি?
47
00:02:27,385 --> 00:02:28,260
কোথায়?
48
00:02:30,969 --> 00:02:32,094
এখানে।
49
00:02:32,302 --> 00:02:33,385
হ্যাঁ, ঠিক আছে।
50
00:02:41,437 --> 00:02:43,005
- এটা...
- হ্যাঁ।
51
00:02:43,969 --> 00:02:45,028
এই...
52
00:02:49,219 --> 00:02:50,677
হয়ে গেছে।
53
00:02:50,927 --> 00:02:51,885
আমি কিভাবে এটা খুলবো?
54
00:02:51,969 --> 00:02:52,969
এইভাবে।
55
00:02:53,052 --> 00:02:53,969
- আচ্ছা।
- ঠিক আছে?
56
00:02:56,302 --> 00:02:58,385
এটা কি ষোলো ঘন্টা বেঁধে রাখতে হবে?
57
00:02:59,052 --> 00:03:01,385
না, ম্যাডাম।
শুধুমাত্র প্লেনের মাটি ছাড়া
এবং ছোঁয়ার সময়।
58
00:03:02,260 --> 00:03:04,052
ভালো। এতক্ষণ...
59
00:03:04,302 --> 00:03:06,344
এতক্ষণ এক জায়গায় কোনোদিন বসে থাকি নি।
60
00:03:06,844 --> 00:03:08,260
ওহ। ঠিক আছে।
61
00:03:09,927 --> 00:03:11,052
চমৎকার লিপস্টিক।
62
00:03:12,177 --> 00:03:13,552
ষোলো ঘন্টা স্থায়ী হয় কি?
63
00:03:13,760 --> 00:03:14,677
হ্যাঁ, হয়।
64
00:03:18,427 --> 00:03:19,802
এখানে কি খাবার গরম পাওয়া যায়?
65
00:03:20,969 --> 00:03:21,969
হ্যাঁ।
66
00:03:22,344 --> 00:03:23,302
- নিশ্চয়ই পাবেন।
- টয়লেট?
67
00:03:24,552 --> 00:03:25,469
ওই দিকে।
68
00:03:25,719 --> 00:03:26,677
সোজা সামনে।
69
00:03:27,010 --> 00:03:28,010
সবাই এটা ব্যবহার করে।
70
00:03:28,635 --> 00:03:29,594
সবাই?
71
00:03:29,677 --> 00:03:31,094
এখানে কোন বৈষম্য নেই?
72
00:03:31,177 --> 00:03:33,052
- না। - পুরুষ/মহিলা?
- না।
73
00:03:33,760 --> 00:03:35,802
- ঠিক আছে?
- দুর্দান্ত প্লেন।
74
00:03:36,177 --> 00:03:37,094
আমি কি যেতে পারি?
75
00:03:37,594 --> 00:03:38,510
তুই কোথায় যাচ্ছিস?
76
00:03:39,385 --> 00:03:40,760
- আমাকে অন্য যাত্রীদের সাথে দেখা করতে হবে।
- না!
77
00:03:43,885 --> 00:03:44,844
ঠিক আছে, যা।
78
00:03:45,513 --> 00:03:46,510
এই, গীতু !
79
00:03:47,344 --> 00:03:48,219
নীচু হ।
80
00:03:50,344 --> 00:03:51,302
তোর ভালো হোক।
81
00:03:53,844 --> 00:03:57,010
আমার রক্তচাপ ও সুগার আছে।
জরুরী পরিস্থিতি হলে বাঁচাস।
82
00:03:57,469 --> 00:03:59,594
ঠিক আছে, জরুরী দরকার
হলে আমাকে ডাকবেন।
83
00:04:00,094 --> 00:04:01,094
আমার দিকে নজর রাখিস।
84
00:04:01,177 --> 00:04:02,135
ঠিক আছে।
85
00:04:02,260 --> 00:04:03,219
এবার যা।
86
00:04:15,719 --> 00:04:18,010
জানো গুরু, গৌরী বিদেশে গেছে।
87
00:04:18,635 --> 00:04:19,552
সত্যিই?
88
00:04:20,010 --> 00:04:21,344
সে কি ওখানেই থেকে যাবে?
89
00:04:21,427 --> 00:04:22,969
না, সে ফিরে আসবে।
90
00:04:27,719 --> 00:04:28,635
কবে?
91
00:04:51,469 --> 00:04:52,677
- দিদি?
- হ্যাঁ।
92
00:04:53,260 --> 00:04:54,927
তার সাথে আমার পরিচয় করিয়ে দাও না।
93
00:04:55,344 --> 00:04:56,302
না, আমি...
94
00:04:56,469 --> 00:04:59,760
আমি তার কাছে শিখতে চাই।
95
00:05:00,177 --> 00:05:01,344
তুই অপেক্ষা কর, আমি তোকে তার সাথে পরিচয় করিয়ে দেবো।
96
00:05:02,510 --> 00:05:05,094
তার একজন সহকারী গ্রামে
গিয়েছিল, তাই না?
97
00:05:05,177 --> 00:05:06,927
- হ্যাঁ.
- এটা ধর।
98
00:05:07,552 --> 00:05:08,969
খাওয়ার জন্য তড়পাচ্ছিস নিশ্চয়ই।
99
00:05:09,969 --> 00:05:11,260
দেখ, গৌরী আম্মা আসছে।
100
00:05:11,400 --> 00:05:31,000
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.: THE GHOST SQUAD :.:.:
101
00:05:31,200 --> 00:06:18,350
অনুবাদ ও সম্পাদনায়
সুদীপ চক্রবর্তী
102
00:06:18,427 --> 00:06:20,927
আমাদের সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য,
103
00:06:21,010 --> 00:06:22,927
সবচেয়ে প্রয়োজন ছিল শিক্ষা।
104
00:06:23,427 --> 00:06:26,344
মারাঠি নয়, হিন্দিতে।
105
00:06:26,927 --> 00:06:29,469
মারাঠি ভাষায় 'শিক্ষা' মানে,
106
00:06:29,760 --> 00:06:30,969
প্রতিশোধ বা শাস্তি।
107
00:06:31,552 --> 00:06:33,677
সমাজ তো এমনিতেই আমাদের তা দিচ্ছিল।
108
00:06:34,469 --> 00:06:37,469
কিন্তু হিন্দিতে এর অর্থ শিক্ষা।
109
00:06:38,219 --> 00:06:40,927
যা আমাদের নিজের চেষ্টায় অর্জন করতে হতো।
110
00:06:41,427 --> 00:06:44,719
এইভাবে, আমরা শিক্ষার নতুন অভিযান শুরু করলাম ।
111
00:06:51,385 --> 00:06:52,719
যেমনটা আগেই বলেছি,
112
00:06:53,885 --> 00:06:59,177
মার্কিন যুক্তরাষ্ট্রে আমি কাউকে তালি বাজাতে বা ভিক্ষা করতে দেখিনি।
113
00:06:59,427 --> 00:07:02,552
কিন্তু মা, এটা তো আমাদের
দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্য।
114
00:07:03,385 --> 00:07:06,344
আমাদের ঐতিহ্য শিখণ্ডীর কথাও বলে,
115
00:07:07,427 --> 00:07:09,552
মহাভারতের এমন একজন রাজা
116
00:07:09,719 --> 00:07:12,802
- যে ঠিক আমাদের মত ছিল।
- সেটা ঠিক।
117
00:07:13,010 --> 00:07:15,927
তিনি লড়াই করেছিলেন এবং
জিতেও ছিলেন।
118
00:07:19,135 --> 00:07:20,844
আমাদেরও এই যুদ্ধে জিততে হবে।
119
00:07:21,552 --> 00:07:23,094
- কিভাবে জিতবো?
- কোন ধারণা নেই।
120
00:07:23,635 --> 00:07:26,177
- শিক্ষার মাধ্যমে।
- শিক্ষা?
121
00:07:26,552 --> 00:07:28,969
চিন্তা করিস না,
ইউনিফর্ম পরতে হবে না!
122
00:07:31,010 --> 00:07:32,427
তোদের পড়াশুনা করতে হবে।
123
00:07:33,427 --> 00:07:35,927
যাতে আমরা চাকরি পাই, মানুষ আমাদের সম্মান করে।
124
00:07:36,635 --> 00:07:37,969
এবং কেউ আমাদের
বোকা বানাতে না পারে।
125
00:07:38,052 --> 00:07:39,510
সে তো আমাদের পুরো সময়
ধরে বোকাই বানাচ্ছে।
126
00:07:39,844 --> 00:07:41,385
নৈশ বিদ্যালয় খুলছে,
127
00:07:41,552 --> 00:07:43,260
কম্পিউটার ক্লাসও খুলছে।
128
00:07:43,427 --> 00:07:44,677
গিয়ে নিজেদের তালিকাভুক্ত করো।
129
00:07:44,927 --> 00:07:45,885
তার পর কি?
130
00:07:46,219 --> 00:07:47,885
চাকরি পেতে পারো।
131
00:07:48,469 --> 00:07:51,094
ডিটিপি অপারেটর, কাস্টমার কেয়ার,
132
00:07:51,177 --> 00:07:53,177
বীমা, অ্যাকাউন্ট এবং আরও অনেক কিছু।
133
00:07:53,594 --> 00:07:54,594
বেতন কত?
134
00:07:55,302 --> 00:07:57,094
ছয় থেকে আট হাজার
টাকা পেতে পারো।
135
00:07:57,802 --> 00:07:59,760
নয় হাজার টাকা তো
আমি এমনিতেই উপার্জন করি।
136
00:08:00,094 --> 00:08:02,344
পড়াশোনা করবো, কাজ করবো,
137
00:08:02,427 --> 00:08:04,594
তারপরে, তিন হাজার টাকা
কম আয় করবো!
138
00:08:05,135 --> 00:08:06,260
এই জঞ্জাল নিজের কাছেই রাখো।
139
00:08:06,344 --> 00:08:07,885
- কি বললি মাকে?
- কি বললাম?
140
00:08:08,052 --> 00:08:09,594
সে আমাদের জন্য লড়াই করছে।
141
00:08:09,677 --> 00:08:10,927
- তো?
- আমাদের ভালোর জন্য।
142
00:08:11,007 --> 00:08:13,427
- আর তোরা...
- শান্ত হও।
143
00:08:13,927 --> 00:08:14,969
আপনি কি পড়াশোনা করতে চান না?
144
00:08:15,260 --> 00:08:16,260
না।
145
00:08:16,344 --> 00:08:17,885
- ঠিক আছে।
- আমার সাথে ঝামেলা করিস না।
146
00:08:17,965 --> 00:08:20,260
- আমার নাম ছাবিলি। বুঝলি?
- আচ্ছা, ঠিক আছে!
147
00:08:21,469 --> 00:08:24,219
- যান।
- তোর কোল্ড ড্রিঙ্কস নিয়ে
জাহান্নামে যা।
148
00:08:24,552 --> 00:08:25,927
বড় বড় বুকনি!
149
00:08:28,052 --> 00:08:29,510
সে আমাদের ধর্মোপদেশ দিচ্ছে!
150
00:08:31,135 --> 00:08:34,052
- মা...
- ঠিক আছে।
151
00:08:37,344 --> 00:08:39,094
এটি একটা ক্লান্তিকর দিন ছিল।
152
00:08:39,510 --> 00:08:40,427
ক্লান্তিকর?
153
00:08:43,719 --> 00:08:44,760
কালকেও নাইট স্কুল আছে?
154
00:08:45,010 --> 00:08:48,135
অবশ্যই।
আমরা যতজনকে পারি,
শিক্ষিত করব।
155
00:08:48,469 --> 00:08:49,510
আগামীকাল হয়তো আরো বেশি যোগদান করবে।
156
00:08:50,094 --> 00:08:51,010
হতে পারে।
157
00:08:52,344 --> 00:08:53,677
- কেমন আছো?
- ভালো।
158
00:08:55,385 --> 00:08:58,469
এখানে আয়।
আজ ক্লাসে আসিস নি কেন?
159
00:08:58,927 --> 00:09:00,177
কাজে ছিলাম।
160
00:09:00,594 --> 00:09:02,385
- কাল আসবি।
- ঠিক আছে।
161
00:09:04,802 --> 00:09:05,969
নার্গিস আসেনি কেন?
162
00:09:06,552 --> 00:09:09,427
সে দম্পতি দায়িত্ব পালন করছে।
তার প্রেমিক এসেছে।
163
00:09:11,302 --> 00:09:12,760
সে কখন ফিরবে?
164
00:09:13,969 --> 00:09:15,344
সে বললো, রাত হয়ে যাবে।
165
00:09:15,927 --> 00:09:16,927
রাত হয়ে যাবে !
166
00:09:17,635 --> 00:09:19,760
এবং অন্য সহকারী যে
গ্রামেগেছে?
167
00:09:20,885 --> 00:09:22,844
মুন্না? তার এক মাস সময় লাগবে।
168
00:09:24,260 --> 00:09:25,177
এক মাস!
169
00:09:26,719 --> 00:09:31,885
মা, তুই এগিয়ে যা।
আমি তোর জন্য 'পান' নিয়ে আসছি।।
170
00:09:33,594 --> 00:09:35,052
আর কত কিছু করবি আমার জন্য?
171
00:09:37,427 --> 00:09:39,010
তুই সবসময় অন্যদের
মঙ্গলের কথা ভাবছিস।
172
00:09:39,802 --> 00:09:41,677
তোর কথাও তো কারুর ভাবা উচিৎ!
173
00:09:43,760 --> 00:09:44,719
তোর মঙ্গল হোক।
174
00:09:46,177 --> 00:09:47,260
- এটা নে।
- তোর কি আর কিছু লাগবে?
175
00:09:47,719 --> 00:09:48,969
না, ধন্যবাদ। শুধু "পান"।
176
00:10:02,927 --> 00:10:04,677
গুঞ্জন কত বড় হয়ে গেছে!
177
00:10:07,552 --> 00:10:09,885
আমি তাকে গতকাল জিজ্ঞাসা
করলাম সে কিছু চায় কিনা।
178
00:10:10,510 --> 00:10:12,219
এবং সে বলল, একটা ভাই পাবো কি!
179
00:10:15,135 --> 00:10:17,302
সে ইতিমধ্যেই স্বনির্ভর।
180
00:10:17,927 --> 00:10:19,510
সে গতকাল লিপস্টিক লাগিয়েছে।
181
00:10:22,010 --> 00:10:22,969
কি?
182
00:10:24,219 --> 00:10:25,177
লিপস্টিক।
183
00:10:26,969 --> 00:10:30,260
ভোলা, ওকে এসব থেকে দূরে রাখ।
184
00:10:31,344 --> 00:10:33,635
আমি চাই না, সে
তার মার মত হোক।
185
00:10:34,677 --> 00:10:35,594
বুঝলি কি?
186
00:10:36,802 --> 00:10:38,552
- হ্যাঁ।
- কথা দে।
187
00:10:39,594 --> 00:10:41,469
আমি কথা দিচ্ছি।
এই নে।
188
00:10:42,344 --> 00:10:43,260
তুই 'পান' খা।
189
00:10:43,969 --> 00:10:45,844
কি দারুন! এটাতে কি যোগ করেছিস?
190
00:10:46,510 --> 00:10:49,469
তোর প্রিয় মশলা।
191
00:10:50,594 --> 00:10:51,844
শুধু এই কটা?
192
00:10:52,677 --> 00:10:54,260
আরে! তুই কখন এলি?
193
00:10:54,760 --> 00:10:55,760
এই সবে।
194
00:10:56,635 --> 00:10:59,344
আমাকে ছাড়াই একা একা খাচ্ছিস?
195
00:10:59,844 --> 00:11:00,844
লজ্জা করছে না?
196
00:11:01,177 --> 00:11:03,094
খা না। আমাদের কাছে আরো আছে।
197
00:11:03,552 --> 00:11:04,427
- হ্যাঁ।
- থাম, ভোলা।
198
00:11:05,677 --> 00:11:07,552
তুই কি নিশ্চিত, আমি এটা খেতে পারি?
199
00:11:09,385 --> 00:11:10,344
হ্যাঁ!
200
00:11:12,427 --> 00:11:13,385
খাবো?
201
00:11:15,052 --> 00:11:15,969
থাম!
202
00:11:16,052 --> 00:11:17,927
কি...
চোদ*****
203
00:11:18,094 --> 00:11:19,094
তুই কি করছিস?
204
00:11:19,385 --> 00:11:20,760
- কি ব্যাপার?
- অপেক্ষা কর।
205
00:11:20,844 --> 00:11:21,844
দাঁড়া, গৌরী।
206
00:11:21,969 --> 00:11:24,094
- নার্গিস...
- তুই এটাতে কি কি যোগ করেছিস?
207
00:11:24,635 --> 00:11:25,552
আমাকে বল।
208
00:11:26,594 --> 00:11:28,094
তোকে খাওয়াবো নাকি?
209
00:11:29,427 --> 00:11:31,010
বলতে থাক।
210
00:11:32,510 --> 00:11:33,677
- স্বাদযুক্ত মশলা।
- এবং?
211
00:11:34,344 --> 00:11:35,302
স্লাইস করা এরিকা
212
00:11:35,760 --> 00:11:36,677
এবং?
213
00:11:37,427 --> 00:11:38,510
জাফরান, এলাচ,
214
00:11:38,927 --> 00:11:39,927
গোলাপের নির্যাস এবং...
215
00:11:40,094 --> 00:11:42,969
- আর কি খেয়েছ?
- এবং...পারদ।
216
00:11:43,510 --> 00:11:44,677
শুনলি?
217
00:11:45,385 --> 00:11:48,670
থাম! বোকা*****
পালাচ্ছিস কেন!
218
00:11:49,427 --> 00:11:51,927
থাম, হারামি!
219
00:11:52,469 --> 00:11:54,260
ভাগ্যিস, আমি তাকে মেডিকেল স্টোরে দেখেছিলাম।
220
00:11:56,719 --> 00:11:59,135
হঠাৎ এয়ারপোর্টে আসা,
221
00:12:00,219 --> 00:12:01,177
তারপর ঘরে ঢুকে পড়া,
222
00:12:01,885 --> 00:12:03,094
এবং তোর দেখাশোনা করা।
223
00:12:04,260 --> 00:12:06,130
- ভগবান!
- সে তোর বিশ্বাস জিতেছিল।
224
00:12:08,094 --> 00:12:09,927
বদমাশটা তোকে মারতে এসেছিল!
225
00:12:10,844 --> 00:12:12,219
কিন্তু কেন, নার্গিস?
226
00:12:13,760 --> 00:12:15,135
তার গুরু তোকে হিংসা করে।
227
00:12:16,927 --> 00:12:19,302
তোকে মারতে চায়।
228
00:12:25,936 --> 00:12:26,844
শোন,
229
00:12:29,260 --> 00:12:30,802
সে চায় না তুই উন্নতি কর।
230
00:12:34,594 --> 00:12:37,385
আমি তার কাছে প্রতিদিন
গুঞ্জনকে রেখে বেরোতাম।
231
00:12:39,885 --> 00:12:42,302
আমি তোর কোন ক্ষতি হতে দেবো না।
232
00:12:42,969 --> 00:12:43,969
আমি তোর দেহরক্ষী।
233
00:12:49,885 --> 00:12:50,927
এভাবেই আমি শিখেছি।
234
00:12:53,094 --> 00:12:54,844
নিজের লোক পাল্টে যায়
235
00:12:56,177 --> 00:12:57,094
এবং বিশ্বাসঘাতকতা
236
00:12:59,677 --> 00:13:00,844
তো মিলেই যায়।
237
00:13:15,927 --> 00:13:17,594
কিভাবে তোকে ধন্যবাদ দেবো?
238
00:13:20,052 --> 00:13:21,760
তুই না থাকলে আমি মরেই যেতাম।
239
00:13:22,844 --> 00:13:23,844
ম্যাসেজ প্রয়োজন?
240
00:13:24,094 --> 00:13:25,344
না, ধন্যবাদ।
241
00:13:25,677 --> 00:13:27,969
ম্যাসেজ প্রয়োজন?
242
00:13:28,049 --> 00:13:30,260
- শরীর মালিশ।
- গৌরী, একটা কথা বলবো?
243
00:13:32,427 --> 00:13:35,927
তুই প্রথমে নিজেকে নিয়ে ভাব।
244
00:13:37,719 --> 00:13:38,719
তারপর অন্যদের নিয়ে।
245
00:13:42,094 --> 00:13:44,885
তোর চারপাশে এমন অনেক লোক
আছে, যারা তোর মৃত্যুকামনা করছে।
246
00:13:46,635 --> 00:13:48,094
তুই এখান দূরে কোথাও চলে যা।
247
00:13:51,927 --> 00:13:52,885
আমিও চলে যাচ্ছি।
248
00:13:54,010 --> 00:13:54,969
কোথায়?
249
00:13:55,552 --> 00:13:56,469
তামিলনাড়ু।
250
00:13:57,344 --> 00:13:58,719
সেখানে সিনেমায় কাজ করবি?
251
00:13:59,760 --> 00:14:00,847
তাহলে?
252
00:14:00,927 --> 00:14:02,010
না রে, বাবা।
253
00:14:03,052 --> 00:14:05,135
- তুই তো আমার বয়ফ্রেন্ড মুথুকে চিনিস।
- কফি, ম্যাডাম?
254
00:14:08,177 --> 00:14:11,260
সে আমাকে বিয়ে করবে বলেছে।
255
00:14:11,927 --> 00:14:13,094
কি?
256
00:14:15,969 --> 00:14:18,885
জানিস, জীবনে প্রথমবার
257
00:14:20,135 --> 00:14:22,302
আমার হৃদয় একটা স্পন্দন মিস করেছে।
258
00:14:24,594 --> 00:14:26,010
আমরা একটা হোটেল রুম বুক করেছি,
259
00:14:26,677 --> 00:14:29,719
বিস্তারিত আলোচনার পর একটা পরিকল্পনা করেছি।
260
00:14:33,385 --> 00:14:34,385
সেই দেড় দিনের জন্য,
261
00:14:37,760 --> 00:14:38,927
আমি সবকিছু ভুলে গেছিলাম।
262
00:14:40,427 --> 00:14:41,844
আমার সাথে আগে কি কি হয়েছিল।
263
00:14:43,969 --> 00:14:45,635
তুইও আমাকে ছেড়ে চলে যাচ্ছিস!
264
00:14:47,594 --> 00:14:48,552
যা ইচ্ছা তাই বলছিস!
265
00:14:49,552 --> 00:14:50,677
তুই আমার জীবন।
266
00:14:51,802 --> 00:14:52,760
কিন্তু সে আমার হৃদয়।
267
00:14:55,969 --> 00:14:57,385
- কবে আলাপ করাবি?
- জল?
268
00:14:58,885 --> 00:15:01,635
আমরা জলের বোতল চাই না।
দয়া করে এখান থেকে যাও।
269
00:15:01,719 --> 00:15:02,969
এখানে সবাই ঝামেলা করছে!
270
00:15:03,552 --> 00:15:04,844
হাতে জলের বোতল,
271
00:15:05,344 --> 00:15:06,885
আর শার্টের উপরের বোতামে ঝোলানো গগলস্,
272
00:15:07,844 --> 00:15:10,385
দেখলেই বুঝবি,
এটা আমার মুথু!
273
00:15:10,844 --> 00:15:11,927
- আমার প্রেমিক।
- হ্যালো।
274
00:15:14,385 --> 00:15:17,260
শোন, আমার বিয়েতে তোকে নাচতে হবে!
275
00:15:18,510 --> 00:15:19,469
ঠিক?
276
00:15:20,260 --> 00:15:21,219
মুথু,
277
00:15:23,385 --> 00:15:25,802
এর সম্পর্কে তিনটি বিষয় মনে রাখবে।
278
00:15:28,302 --> 00:15:29,344
ঠিক সময়ে বাড়িতে ফেরা,
279
00:15:31,010 --> 00:15:32,427
সময়ে 'পান' খাওয়ানো,
280
00:15:33,760 --> 00:15:35,677
এবং মেঝেতে শুতে না দেওয়া।
281
00:15:38,469 --> 00:15:39,385
একদম।
282
00:15:40,342 --> 00:15:41,302
নিজের যত্ন নিস।
283
00:15:43,552 --> 00:15:44,552
আমি আসছি।
284
00:15:44,927 --> 00:15:45,802
যাস না।
285
00:15:49,135 --> 00:15:50,052
যাবে?
286
00:15:52,844 --> 00:15:54,094
- যত্ন নিও।
- হ্যাঁ।
287
00:15:55,135 --> 00:15:56,052
আমাকে উঠতে সাহায্য করো।
288
00:15:56,469 --> 00:15:57,427
এই।
289
00:16:10,719 --> 00:16:14,594
একট সার্টিফিকেট কাউকে ডাক্তার
বা ইঞ্জিনিয়ার বানাতে পারে।
290
00:16:15,469 --> 00:16:17,844
এবং এটা আমাকে একজন স্ত্রী বা মা-ও বানাতে পারে!
291
00:16:18,135 --> 00:16:21,177
আমরা এর জন্য অনেক সংগ্রাম করেছি, তাই না?
292
00:16:22,969 --> 00:16:24,885
আমি আমার সমর্থন খুঁজে নিয়েছি, গৌরী।
293
00:16:26,177 --> 00:16:27,677
এবার তোর পালা।
294
00:16:29,264 --> 00:16:30,510
নিজের যত্ন নিস।
295
00:16:55,635 --> 00:16:57,802
ভাই, মা কোথায়?
296
00:16:58,677 --> 00:17:01,802
আমার মা তো মারা গেছেন।
তার কথা খুব মনে পড়ে।
297
00:17:02,802 --> 00:17:04,344
আমি তোমার মার কথা বলছি না।
298
00:17:04,427 --> 00:17:05,844
তার কথা বলছি, যাকে
সবাই মা বলে ডাকে।
299
00:17:06,135 --> 00:17:07,302
যে একটি মেয়েকে বাঁচিয়েছে।
300
00:17:08,052 --> 00:17:09,094
- ওহ, সে!
- হ্যাঁ।
301
00:17:09,302 --> 00:17:11,385
এখান থেকে সোজা যাও। দোতলায়।
302
00:17:12,469 --> 00:17:14,427
গুঞ্জন, মনোযোগ দে।
303
00:17:14,510 --> 00:17:15,302
হ্যাঁ।
304
00:17:15,385 --> 00:17:16,844
কি এনেছিস?
305
00:17:18,135 --> 00:17:20,847
- এখানে রাখলি কেন? এটা লিক করছে।
- মা, আমি মুছে দেব।
306
00:17:20,927 --> 00:17:21,927
আমি এটা মুছে দেব।
307
00:17:23,677 --> 00:17:24,635
হে ঈশ্বর!
308
00:17:32,010 --> 00:17:32,969
এই...
309
00:17:35,177 --> 00:17:38,219
মা, এই বাচ্চাটাকে কেউ সমুদ্র
তীরে ফেলে রেখে চলে গেছে।
310
00:17:39,469 --> 00:17:41,010
তখন তীব্র জোয়ার ছিল।
311
00:17:41,635 --> 00:17:43,133
সৌভাগ্যক্রমে আমি যথাসময়ে সেখানে পৌঁছেছিলাম।
312
00:17:43,344 --> 00:17:45,594
নয়তো এই শিশুটি ভেসে যেতো।
313
00:17:46,385 --> 00:17:48,302
ভালো কাজ করেছিস।
314
00:17:48,927 --> 00:17:49,927
এখন আয়।
315
00:17:52,302 --> 00:17:53,344
ঠিক আছে, মা।
316
00:17:57,427 --> 00:17:59,469
আপনি সত্যিই আমাকে একটি ভাই দিয়েছেন!
317
00:17:59,677 --> 00:18:03,135
"গগন না বসুন্ধরা"
318
00:18:03,219 --> 00:18:06,677
"কোথা থেকে আসে পাখিরা?"
319
00:18:06,760 --> 00:18:10,135
"তারা আমার জন্য তৈরি করেছে,"
320
00:18:10,219 --> 00:18:13,302
"ভালোবাসার এক বাড়ি।"
321
00:18:13,760 --> 00:18:17,177
"ভালোবাসার বাড়ি।"
322
00:18:17,260 --> 00:18:20,552
"ভালোবাসার বাড়ি।"
323
00:18:20,677 --> 00:18:24,177
"সন্ধ্যা এবং সকালবেলায়"
324
00:18:24,260 --> 00:18:27,635
"বৃষ্টি এবং ঝড়ের খেলায়,"
325
00:18:27,719 --> 00:18:31,094
"তারা আমার জন্য তৈরি করেছে,"
326
00:18:31,177 --> 00:18:34,219
"ভালোবাসার এক বাড়ি।"
327
00:18:34,760 --> 00:18:38,094
"ভালোবাসার বাড়ি।"
328
00:18:38,219 --> 00:18:41,010
"ভালোবাসার বাড়ি।"
329
00:18:43,885 --> 00:18:45,385
কেমন আছিস, গুঞ্জন?
330
00:18:45,469 --> 00:18:46,927
আমি ভালো আছি, আর তুমি?
331
00:18:47,010 --> 00:18:49,510
আরে... ওটা কে?
332
00:18:49,594 --> 00:18:51,427
আমার ছোটো ভাই।
333
00:18:55,719 --> 00:19:02,094
"আমি আজ সব জানলা খুলতে চাই"
334
00:19:02,760 --> 00:19:09,052
"স্বপ্নে কিছু প্রজাপতি যোগ করাই।"
335
00:19:09,135 --> 00:19:12,635
"আমার উঠান ভরে গেছে।"
336
00:19:12,719 --> 00:19:15,677
"গাছগুলো সবুজ হয়েছে।"
337
00:19:15,760 --> 00:19:19,427
"ভালোবাসার বাড়ি।"
338
00:19:20,260 --> 00:19:23,677
"চোখের জল তারাতে পরিণত হয়েছে।"
339
00:19:23,760 --> 00:19:27,094
"স্বপ্ন সব সীমা ছাড়িয়েছে।"
340
00:19:27,177 --> 00:19:30,677
"তারা আমার জন্য তৈরি করেছে,"
341
00:19:30,760 --> 00:19:34,094
"ভালোবাসার এক বাড়ি।"
342
00:19:34,177 --> 00:19:38,094
"ভালোবাসার বাড়ি।"
343
00:20:15,719 --> 00:20:17,885
কটা বাচ্চাকে তুই বাঁচাতে পারবি, মা?
344
00:20:18,885 --> 00:20:20,844
তোকে দিয়েই তো শুরু করেছিলাম!
345
00:20:21,385 --> 00:20:22,510
তখন এটা ভাবিস নি?
346
00:20:25,927 --> 00:20:26,927
হ্যাঁ, বাবু।
347
00:20:27,802 --> 00:20:31,552
আমি তাদের বাঁচাচ্ছি না রে। বরং তারাই আমাকে বাঁচাচ্ছে।
348
00:20:32,302 --> 00:20:36,760
প্রতিটি কুড়িয়ে পাওয়া শিশু আমার জীবনে পাঁচ বছর যোগ করে।
349
00:20:36,969 --> 00:20:40,885
তাই কি? এভাবে চললে তো
আগামী বছরের মধ্যে তোর
বয়স পাঁচশো হয়ে যাবে।
350
00:20:42,260 --> 00:20:43,344
তাড়াতাড়ি দে।
351
00:20:44,135 --> 00:20:45,219
হ্যাঁ।
352
00:20:46,135 --> 00:20:49,427
কি রে, সোনা?
এই তো আমি।
353
00:20:49,510 --> 00:20:50,927
আমাদের এখন কি করা উচিৎ?
354
00:20:52,052 --> 00:20:54,927
বাচ্চাদের সংখ্যা এবং তোর
দায়িত্ব তো ক্রমশই বাড়ছে।
355
00:21:03,677 --> 00:21:04,635
নমস্কার।
356
00:21:05,052 --> 00:21:05,885
নমস্কার।
357
00:21:05,965 --> 00:21:09,510
আমি উদ্ধার করা শিশু এবং যৌনকর্মীর সন্তানদের জন্য একটি বাড়ি তৈরি করতে চাই।
358
00:21:09,594 --> 00:21:10,635
একটা সুন্দর বাড়ি।
359
00:21:11,177 --> 00:21:12,177
আপনি ভুল জায়গায় এসেছেন।
360
00:21:12,927 --> 00:21:14,302
একজন স্থপতির পরামর্শ নিন।
361
00:21:15,552 --> 00:21:18,094
না... এটা অসম্ভব।
362
00:21:18,594 --> 00:21:20,177
আপনি তাদের রিমান্ড হোমে পাঠান।
363
00:21:20,260 --> 00:21:23,302
মামলাটি বৈধ কিন্তু এতে গ্ল্যামারের অভাব রয়েছে।
364
00:21:25,135 --> 00:21:26,802
আপনি এটা করতে পারবেন না।
365
00:21:27,802 --> 00:21:29,260
রূপান্তরকামীদের সেই অধিকার নেই।
366
00:21:30,985 --> 00:21:32,552
- কেন?
- "কেন" মানে?
367
00:21:32,760 --> 00:21:34,010
এমন কোনো বিধান-ই নেই।
368
00:21:34,094 --> 00:21:35,885
কিন্তু, নেই কেন?
369
00:21:40,552 --> 00:21:42,802
এই দেশের কাছে আপনার অস্তিত্বই নেই।
370
00:21:44,052 --> 00:21:44,969
সিরিয়াসলি?
371
00:21:46,719 --> 00:21:51,569
আচ্ছা, ভাব আমি দশ বছরের বাচ্ছা। এবার বোঝা।
372
00:21:52,385 --> 00:21:55,302
ঠিক আছে, আপনার ভাষাতেই বোঝাই।
373
00:21:57,135 --> 00:21:59,177
দেখুন, আপনি বিয়ে করতে পারবেন না।
374
00:21:59,677 --> 00:22:01,802
আপনি বাচ্ছা দত্তক নিতে পারবেন না,
375
00:22:02,052 --> 00:22:03,760
আপনি ভারতের কোনো সরকারি
স্কিম, যা পুরুষ বা মহিলাদের...
376
00:22:03,844 --> 00:22:06,302
জন্য গঠিত হয়েছে,
তার সুযোগ নিতে পারবেন না।
377
00:22:06,719 --> 00:22:09,344
আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনি বাড়ি কিনতে পারবেন না,
378
00:22:09,510 --> 00:22:11,052
আপনি চিকিৎসার সুবিধা
নিতে পারবেন না,
379
00:22:11,135 --> 00:22:13,219
আপনি শিক্ষা বা চাকরির
দাবি করতে পারবেন না...
380
00:22:13,302 --> 00:22:14,844
আমি শুধু বিস্কুট খেতে পারি!
381
00:22:15,510 --> 00:22:16,427
এটুকুই।
382
00:22:19,802 --> 00:22:24,010
আপনি বলছেন যে এই দেশে
পুরুষ বা মহিলা না হলে
কারোর অস্তিত্বই থাকবে না!
383
00:22:25,510 --> 00:22:26,635
এটাই নিয়ম।
384
00:22:27,760 --> 00:22:29,010
এবং আমি তা পরিবর্তন
করতে পারবো না।
385
00:22:30,344 --> 00:22:32,927
যা অন্যায়, তাকে তো বদলাতেই হবে।
386
00:22:36,802 --> 00:22:38,802
এই নিয়ম পরিবর্তন করতে গেলে কি করতে হবে?
387
00:22:39,469 --> 00:22:42,135
প্রতিবাদ, চিঠি, অনশন...।
388
00:22:44,844 --> 00:22:47,469
সুপ্রিম কোর্টে পিটিশন করতে হবে।
389
00:22:48,510 --> 00:22:50,844
আদালতকে বোঝাতে হবে
এটা ভুল।
390
00:22:52,969 --> 00:22:55,135
কিন্তু এর জন্য অনেক সময় এবং অর্থের প্রয়োজন।
391
00:22:56,927 --> 00:23:01,469
যদি তা প্রত্যাখ্যাত হয়, তাহলে
সমস্ত সময় এবং অর্থ হারাবেন।
392
00:23:01,969 --> 00:23:03,135
কারোর কিছু যাবে আসবে না।
393
00:23:04,760 --> 00:23:06,885
আসলে, আদালত যদি
এটা অনুমোদন না করে,
394
00:23:07,344 --> 00:23:09,552
তাহলে, সমগ্র সম্প্রদায়ের জন্য এটা অত্যন্ত অস্বস্তিকর হবে।
395
00:23:10,927 --> 00:23:11,927
আমি বলবো,
396
00:23:13,385 --> 00:23:14,510
এটা বিশাল ঝুঁকির কাজ।
397
00:23:16,219 --> 00:23:18,094
ঝুঁকি তো এই তিনজনও
নিয়েছিলেন।
398
00:23:23,010 --> 00:23:25,385
প্রথমজন আমাদের আত্মসম্মান দিয়েছেন,
399
00:23:25,469 --> 00:23:26,885
অন্যজনের জন্য আমরা সম্মান লাভ করেছি
400
00:23:27,010 --> 00:23:28,635
এবং তৃতীয়জন আমাদের স্বাধীনতা দিয়েছেন।
401
00:23:29,052 --> 00:23:30,344
আমি এই তিনটেই চাই।
402
00:23:33,010 --> 00:23:33,969
আপনি কী সাহায্য করবেন?
403
00:23:37,802 --> 00:23:39,844
দেখুন, ভারত একটি পুংলিঙ্গ শব্দ
404
00:23:40,885 --> 00:23:42,635
কিন্তু আমরা একে মাতৃভূমি বলি।
405
00:23:44,052 --> 00:23:47,635
আমি মনে করি না, কোনো মা
বাচ্ছাদের মধ্যে বৈষম্য করেন।
406
00:23:50,635 --> 00:23:53,052
কি? আমি কি গম্ভীর কিছু বলেছি?
407
00:23:58,177 --> 00:23:59,094
ঠিক আছে।
408
00:24:00,677 --> 00:24:01,594
আদালতে দেখা হবে।
409
00:24:03,177 --> 00:24:07,927
লিঙ্গকে নারী ও পুরুষে ভাগ করলে,
যারা এর অনুবর্তী নন,
410
00:24:08,344 --> 00:24:10,052
তারা, সাম্যের অধিকার (১৪ নং ধারা),
411
00:24:10,219 --> 00:24:12,719
জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার (২১ নং ধারা)
412
00:24:12,927 --> 00:24:17,177
এবং অভিব্যক্তির স্বাধীনতার
অধিকার (১৯ নং ধারা), হারাবেন।
413
00:24:17,969 --> 00:24:21,969
ধর্মাবতার, এটা কেবলমাত্র একটা মামলা
নয়, বরং যেসকল রূপান্তরকামী
414
00:24:23,010 --> 00:24:24,889
নিজেদের সংশোধিত ও
পরিবর্তিত করতে চান,
415
00:24:24,969 --> 00:24:28,302
তাদের এগিয়ে নিয়ে যাবার
জন্য একটা সুযোগ।
416
00:24:30,177 --> 00:24:34,344
এটা আমাদের দেশে আত্মসম্মান, সাম্য এবং স্বাধীনতার...
417
00:24:34,510 --> 00:24:36,010
একটা জোয়ার নিয়ে
আসার সুবর্ন সুযোগ।
418
00:24:37,260 --> 00:24:39,427
মাননীয় ধর্মাবতার, আমাদের রূপান্তরকামী বন্ধুদের,
419
00:24:40,969 --> 00:24:44,510
নিজেদের ভাগ্য পুনর্লিখনের অন্তত একবার সুযোগ পাওয়া উচিৎ।
420
00:24:48,631 --> 00:24:50,010
না, তারা পারবে না।
421
00:24:51,219 --> 00:24:54,635
দেখুন, আপনি যা করছেন,
আমি মন থেকে তার প্রশংসা করছি।
422
00:24:55,552 --> 00:24:59,844
কিন্তু আপনি কি মনে করেন, যে
রূপান্তরকামীরা রাস্তায় ভিক্ষা করে,
423
00:25:00,219 --> 00:25:02,219
এবং অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ে,
424
00:25:03,135 --> 00:25:07,052
শিক্ষা পেলে জীবনে কিছু করতে
পারবে? আমি তা মনে করি না।
425
00:25:07,302 --> 00:25:09,385
- আপনি কি মনে কর...
- আমি এটা মনে করি।
426
00:25:10,052 --> 00:25:11,469
কিন্তু আপনাদের তা মনে হয় না।
427
00:25:12,094 --> 00:25:13,344
তারাও তা মনে করে না!
428
00:25:13,927 --> 00:25:14,969
এটাই আমার লড়াই।
429
00:25:16,094 --> 00:25:17,802
আমাদের কেন করা উচিত নয়,
আপনিই বলুন।
430
00:25:19,635 --> 00:25:21,302
মানুষ কিভাবে তাদের গ্রহণ করবে?
431
00:25:21,594 --> 00:25:22,510
ধীরে ধীরে।
432
00:25:22,885 --> 00:25:24,844
স্বাধীনতা রাতারাতি অর্জিত হয়নি।
433
00:25:25,844 --> 00:25:28,635
লাঠি এবং ডান্ডা দুটো নিয়েও
আমাদের দুশো বছর সময় লেগেছে!
434
00:25:31,469 --> 00:25:34,385
কিন্তু তারা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম,
435
00:25:34,635 --> 00:25:37,469
পতিতাবৃত্তি, র্যাকেট ইত্যাদিতে
লিপ্ত হয়... এব্যাপারে কি বলবেন?
436
00:25:38,094 --> 00:25:41,135
দেখুন ম্যাডাম, যদি অপরাধীদের
লিঙ্গ পর্যালোচনা করা হয়,
437
00:25:41,594 --> 00:25:45,010
তাহলে, পুরুষ ৭৬%, মহিলা ২৩.৫%
438
00:25:45,094 --> 00:25:47,135
এবং রূপান্তরকামী ০.৫% মাত্র।
439
00:25:47,760 --> 00:25:50,219
আপনি হাত বাড়ান,
তারা তালি বাজাবে না।
440
00:25:50,677 --> 00:25:52,677
তাদের কাজ দিন,
তারা অপরাধ ত্যাগ করবে।
441
00:25:53,260 --> 00:25:57,302
ট্রাফিক সিগন্যালে, আপনার গাড়ির জানালা নামিয়ে...
442
00:25:57,385 --> 00:25:59,302
একবারের জন্য তাদেয় হিতাহিত সম্পর্কে জিজ্ঞাসা করুন।
443
00:26:00,219 --> 00:26:02,052
মনে হয়, এটা খুব কঠিন কাজ নয়।
444
00:26:02,802 --> 00:26:05,302
হ্যাঁ। তখন তারা যে কোনো সময়,
আমাদের যে কোন জায়গায়
স্পর্শ করবে,
445
00:26:06,094 --> 00:26:08,052
আমি দুঃখিত, কিন্তু এটা
খুবই ভীতিকর।
446
00:26:13,927 --> 00:26:15,469
আমি... থাম রে!
447
00:26:17,219 --> 00:26:18,552
হাততালি বন্ধ কর!
448
00:26:22,219 --> 00:26:23,135
ভীতিকর?
449
00:26:25,219 --> 00:26:26,969
আমি তোদের ভীতিকর কি,
তা বলবো।
450
00:26:29,927 --> 00:26:33,719
সে এটা বোঝে না যে
তার ভিতরে কি চলছে।
451
00:26:36,677 --> 00:26:40,885
ছোটোবেলায় সে যাদের কাছে ভালোবাসা পেত, যৌবনে তারাই পরিত্যাগ করে।
452
00:26:42,010 --> 00:26:44,760
যার ঘর, পরিবার সবকিছু থাকা সত্বেও
453
00:26:45,219 --> 00:26:47,135
সেই ব্যক্তি সম্পূর্ণরূপে অনাথ।
454
00:26:49,052 --> 00:26:52,135
যাকে মাসের পর মাস
একাকী থাকতে হয়
455
00:26:54,344 --> 00:26:55,302
ভীতিকর?
456
00:26:58,344 --> 00:27:01,385
যাকে নিজের মধ্যে চলা লড়াইকে শেষ করার জন্য,
457
00:27:01,469 --> 00:27:06,135
নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেহের
একটা অঙ্গকে কেটে বাদ দিতে হয়।
458
00:27:08,260 --> 00:27:12,052
দাড়ি থেকে প্রতিটি চুল
ছিঁড়ে ফেলতে হয়,
459
00:27:14,469 --> 00:27:17,094
যার অনুমতি নেই পাবলিক টয়লেট ব্যবহার করার...
460
00:27:19,552 --> 00:27:24,844
এই দেশে কুকুরের আদমশুমারি হয়,
কিন্তু হিজড়াদের হয় না!
461
00:27:25,052 --> 00:27:27,927
এমন এক দেশে আপনাদের মত মানুষের মধ্যে বসবাস,
462
00:27:28,427 --> 00:27:32,094
প্রকৃতই ভীতিকর!
463
00:27:37,344 --> 00:27:39,260
আপনি কি আমাদের মত সাধারণ মানুষকে দোষারোপ করছেন?
464
00:27:39,344 --> 00:27:41,219
প্রসঙ্গটা নিজেই তুলে ভালো করেছেন।
465
00:27:41,469 --> 00:27:44,552
আপনারা আমাদের পৃথক মনে করেন, মেনে নিলাম।
466
00:27:45,802 --> 00:27:48,594
কিন্তু আপনারা মনে করেন আমরা অস্বাভাবিক?
467
00:27:48,677 --> 00:27:50,469
এটা গ্রহণযোগ্য নয়, বাবু।
468
00:27:53,760 --> 00:27:58,135
কি জানো, যখন মনের নর্দমা খোলা
থাকে, তখন সবার আগে নিজের
নাকেই দুর্গন্ধ আসে।
469
00:28:04,135 --> 00:28:05,094
আরে হ্যাঁ,
470
00:28:06,885 --> 00:28:09,052
এটা আপনাদের জানাতে আমার
খুব আনন্দ হচ্ছে যে
471
00:28:09,719 --> 00:28:13,469
আমরা ঐক্যবদ্ধভাবে গতকাল NALSA-র সাহায্যে,
472
00:28:13,885 --> 00:28:18,219
সুপ্রিম কোর্টে রূপান্তরকামীদের
সমতার জন্য আবেদন করেছি।
473
00:28:18,594 --> 00:28:22,344
শেষপর্যন্ত একটা ছোট্টো লড়াই
দিল্লী অব্দি পৌঁছেই গেলো!
474
00:28:22,844 --> 00:28:24,219
এখন আপনারা হাততালি দিতে পারেন।
475
00:29:10,427 --> 00:29:11,385
- গৌরী।
- হ্যাঁ।
476
00:29:11,929 --> 00:29:13,385
আমি শুধুমাত্র আপনার সমালোচনা করতে চাই না।
- ছেড়ে দিন।
477
00:29:13,719 --> 00:29:16,302
আসলে, আমিও কিছু
পরিবর্তন আনতে চাই।
478
00:29:16,969 --> 00:29:19,344
উপরে তো বেশ ভিলেন ছিলেন,
নীচে আসতেই নায়ক হলেন!
479
00:29:19,677 --> 00:29:22,635
আজ থেকে আমার কোম্পানিতে দুটি আসন সংরক্ষিত রাখবো
480
00:29:22,719 --> 00:29:24,510
দুই যোগ্য রূপান্তরকামীর জন্য।
481
00:29:24,594 --> 00:29:27,594
আপনি যোগ্য প্রার্থী পাঠান এবং
আমার কার্ড আপনার কাছে রাখুন।
482
00:29:32,052 --> 00:29:34,635
(লোকেরা উল্লাস করছে)
483
00:29:37,427 --> 00:29:38,802
ম্যাডাম, অটোগ্রাফ দিন প্লিজ।
484
00:29:38,885 --> 00:29:40,552
ম্যাডাম, আপনার জন্য প্রশ্ন আছে।
485
00:29:40,635 --> 00:29:42,385
ধন্যবাদ, ম্যাডাম।
486
00:29:43,177 --> 00:29:44,302
আপনার পরবর্তী পদক্ষেপ কি?
487
00:29:44,385 --> 00:29:45,552
পরের বার।
488
00:29:45,802 --> 00:29:46,719
ম্যাডাম...
489
00:29:46,802 --> 00:29:48,177
ভালো উদ্যোগ, ম্যাডাম।
490
00:29:48,635 --> 00:29:49,802
ম্যাডাম...
491
00:29:49,885 --> 00:29:50,969
এক মিনিট।
492
00:29:52,969 --> 00:29:53,969
হ্যাঁ, মুন্না।
493
00:29:54,635 --> 00:29:55,927
মা, তাড়াতাড়ি ফিরে এসো।
494
00:29:56,756 --> 00:29:57,969
- কি?
- মুথু...
495
00:29:58,052 --> 00:29:59,927
- বিয়ের আগেই পালিয়ে গেছে।
- কি...
496
00:30:00,469 --> 00:30:03,010
আর নার্গিস আত্মহত্যা করেছে।
497
00:30:04,427 --> 00:30:06,802
মা, ফিরে এসো।
498
00:30:07,510 --> 00:30:08,885
নার্গিস আর নেই।
499
00:30:09,844 --> 00:30:12,260
আম্মা, প্লিজ ফিরে এসো।
500
00:30:13,427 --> 00:30:14,635
নার্গিস আর নেই।
501
00:30:15,927 --> 00:30:17,677
মা, শুনতে পাচ্ছো?
502
00:30:22,800 --> 00:31:00,000
অনুবাদ ও সম্পাদনায়
সুদীপ চক্রবর্তী
503
00:31:05,000 --> 00:31:30,000
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.: THE GHOST SQUAD :.:.: