1
00:00:34,746 --> 00:00:41,150
১৩ বছরের নিচের বাচ্চারা যাতে না দেখে
সেদিকে বাবা-মাকে খেয়াল রাখার পরামর্শ দেয়া হলো।
2
00:00:47,260 --> 00:00:51,820
যুদ্ধের আগুন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে
3
00:00:51,840 --> 00:00:56,960
বাষ্প-ধোঁয়া অন্ধকার ছায়ার পিছু নিয়েছে
4
00:00:58,490 --> 00:01:03,290
সবদিক থেকে আসা সকল অনুভূতি...
5
00:01:03,310 --> 00:01:08,050
সৌভাগ্য ও বিপর্যয় দুইটারই সূচনা করেছে
6
00:01:09,770 --> 00:01:14,530
কুয়াশায় বেদনার ছাপ স্পষ্ট
7
00:01:14,560 --> 00:01:20,130
পর্বত অরণ্য যা এড়াতে পারেনি
8
00:01:20,910 --> 00:01:25,870
নাড়িভুড়ি সব জ্বলে গেছে
9
00:01:25,900 --> 00:01:31,350
সংক্ষিপ্ত শোকসংবাদ
করুণা সইতে সক্ষম হয়েছে
10
00:01:32,320 --> 00:01:34,950
নির্বোধের মতো
হাজারো মিথ্যা বলে চলেছে
11
00:01:34,970 --> 00:01:37,880
তলোয়ারের ক্ষণস্থায়ী খোদাই
আলোতে দেখতে পাওয়া ধূলার মতোই তুচ্ছ
12
00:01:37,910 --> 00:01:40,740
এক নিঃশ্বাসে সৎ চিন্তার উত্থান ও পতন হয়
13
00:01:40,760 --> 00:01:43,050
যাচাইয়ের জন্য মহাশাস্তি দিয়ে
তিন জগৎকে পৃথক করা হয়েছে
14
00:01:43,070 --> 00:01:48,260
বিস্তীর্ণ স্বর্গ ও মর্ত্য,
অসীম অন্ধকার আকাশ আর হলুদ পৃথিবী
15
00:01:48,410 --> 00:01:54,030
পুনর্জন্ম চক্র এমন এক বিষয়
যা নির্ভয়ে স্বভাবিক প্রক্রিয়ায় ঘটে
16
00:01:54,050 --> 00:01:59,860
নিয়তি আর নির্বাণ লাভ
বৌদ্ধধর্মে আর অজানায় আশ্রয় নেয়
17
00:01:59,890 --> 00:02:05,160
পৃথিবী আর মানুষের হৃদয় যেন
স্বচ্ছ আয়নার মতো হয় সেই কামনায়
18
00:02:05,560 --> 00:02:09,720
পৃথিবী আর মানুষের হৃদয়
19
00:02:09,740 --> 00:02:15,120
স্বচ্ছ আয়নার মতো যেন হয়
সেই কামনায়
20
00:02:27,756 --> 00:02:43,930
⭐⭐⭐ Translated By :~ Anisur Rahman ⭐⭐⭐
21
00:02:21,030 --> 00:02:25,920
【 পর্ব ~ 7 】
【 পার্পল অরণ্যের রঞ্জিত আত্মারা 】
22
00:03:00,130 --> 00:03:03,090
মিয়া ভাই, আমরা কোথায়?
23
00:03:06,500 --> 00:03:08,340
জি চি’র রেখে যাওয়া চিহ্ন অনুসারে...
24
00:03:09,250 --> 00:03:10,630
...আমরা ওদের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।
25
00:03:12,710 --> 00:03:15,170
আর আমরা যেসব দৈত্যদের
মোকাবেলা করছি তারাও শক্তিশালী হচ্ছে।
26
00:03:16,250 --> 00:03:18,210
মনে হচ্ছে আমাদের
আরও সতর্ক থাকতে হবে।
27
00:03:20,170 --> 00:03:21,000
আমার খিদে পেয়েছে।
28
00:03:21,880 --> 00:03:24,500
এই বালের জায়গায়
পানি ছাড়া আর কিছুই নেই।
29
00:03:26,300 --> 00:03:30,500
মেজো ভাই তার স্কাউটিং শেষে
সুস্বাদু কিছু খাবার নিয়ে আসলে ভালো হতো।
30
00:03:32,380 --> 00:03:33,380
শুধু খাওয়ার কথা নিয়ে চিন্তা করিস না!
31
00:03:34,670 --> 00:03:36,750
তোর মেজো ভাই
যেকোনো সময় সিগন্যাল পাঠাতে পারে।
32
00:03:37,500 --> 00:03:38,170
চোখকান খোলা রাখ!
33
00:03:39,200 --> 00:03:40,300
জি, মিয়া ভাই!
34
00:03:46,460 --> 00:03:47,630
হাতে বেশি সময় বাকি নেই...
35
00:04:13,550 --> 00:04:15,800
দেখ! এটা তো ওদের মেয়ে, তাই না?
36
00:04:16,260 --> 00:04:17,710
ওর কোনো কাষ্ঠশক্তি নেই।
37
00:04:18,460 --> 00:04:19,710
হ্যাঁ, ঠিক বলেছিস!
38
00:04:20,130 --> 00:04:22,010
ও ওর গোত্রের জন্য লজ্জা।
39
00:04:22,920 --> 00:04:25,300
ও কাষ্ঠ গোত্রের
সদস্য হওয়ার যোগ্যতা রাখে না।
40
00:04:26,260 --> 00:04:28,760
আমার মতে, ও একটা বিপর্যয়ের নক্ষত্র!
41
00:04:29,340 --> 00:04:31,550
লজ্জার কারণ, বিপর্যয়ের নক্ষত্র!
42
00:04:31,720 --> 00:04:35,380
লজ্জার কারণ, বিপর্যয়ের নক্ষত্র!
43
00:04:55,670 --> 00:04:56,470
এখানটা...
44
00:05:01,320 --> 00:05:02,220
এটা তো পবিত্র দৈত্য!
45
00:05:07,880 --> 00:05:09,130
আমার বর্তমান আঘাত নিয়ে...
46
00:05:09,970 --> 00:05:12,380
...ওকে চুরি করলে আমি ভালোভাবে
কুয়াশা পর্বত থেকে বের হতে পারব না।
47
00:05:14,260 --> 00:05:16,050
মি. চি আসলে
একটা উপায় ভেবে নেওয়া যাবে।
48
00:05:20,840 --> 00:05:21,740
তুমি উঠেছ দেখছি।
49
00:05:29,880 --> 00:05:31,510
আমি তোমার হয়ে
তোমার হাতিয়ার নিয়ে এসেছি।
50
00:05:36,550 --> 00:05:39,260
হ্যাঁ, আমি তোমার ক্ষত
ব্যান্ডেজ করে দিয়েছি।
51
00:05:41,260 --> 00:05:44,220
সঠিক সময়ে চিকিৎসা করা না হলে,
ক্ষতর অবস্থা খারাপ হবে।
52
00:05:45,340 --> 00:05:47,180
মনে কোরো না আমার জীবন বাঁচানোর জন্য
আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব!
53
00:05:49,760 --> 00:05:50,680
তুমি তো এখন
নড়াচড়া করতে পারছ, তাই না?
54
00:05:51,760 --> 00:05:52,550
আমাকে একটু সাহায্য করো।
55
00:05:54,300 --> 00:05:55,630
পিঠ পর্যন্ত
আমার হাত পৌঁছাচ্ছে না।
56
00:06:03,470 --> 00:06:04,140
কোথায়?
57
00:06:05,260 --> 00:06:06,340
এখানে, এখানে।
58
00:06:16,510 --> 00:06:17,390
পাঁচ উপাদান নির্বাসন চিহ্ন?
59
00:06:18,590 --> 00:06:19,640
তুমি হয়তো আগেই এটা শুনেছ।
60
00:06:20,510 --> 00:06:22,090
৩ বছর আগের
একটা ঘটনার কারণে...
61
00:06:23,090 --> 00:06:24,720
...আমার গোত্র থেকে
আমাকে নির্বাসন দেওয়া হয়েছিল।
62
00:06:26,640 --> 00:06:27,890
যদিও ওর প্রতিভা অসাধারণ...
63
00:06:29,220 --> 00:06:32,010
...ওর বর্তমান অবস্থা
অনেকটা আমার মতোই।
64
00:06:33,220 --> 00:06:35,010
মানুষ আর দৈত্য রাজ্যের মাঝে
ভারসাম্য বজায় রাখাই...
65
00:06:35,510 --> 00:06:37,550
...আমাদের উপাদান বাহক পাঁচ গোত্রের মিশন।
66
00:06:38,510 --> 00:06:39,840
কেন আমি নিয়ম ভাঙলাম
মনে প্রশ্ন জাগছে, তাই না?
67
00:06:42,350 --> 00:06:43,840
উহ-হুহুহু!
68
00:06:46,640 --> 00:06:48,260
তুমি প্যারাসাইট গু বিষের কবলে পড়েছ?
69
00:06:50,100 --> 00:06:51,000
প্যারাসাইট গু?
70
00:06:56,010 --> 00:06:57,550
প্যারাসাইট গু
শরীরে আস্তানা গাড়ার পর...
71
00:06:58,260 --> 00:07:00,760
...আশ্রয়দাতা মারা না যাওয়া পর্যন্ত
ওটা তার প্রাণশক্তি ও রক্ত শুষে নিতে থাকে।
72
00:07:02,550 --> 00:07:04,600
তাছাড়া এটা একটা বিশেষ ধরনের গু
যা পাঁচ উপাদানের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।
73
00:07:06,100 --> 00:07:07,720
আক্রান্ত ব্যক্তি যদি
তার উপাদান শক্তি প্রয়োগ করতে যায়...
74
00:07:08,300 --> 00:07:10,800
...তাহলে তারা
অসহ্য যন্ত্রণার সাথে জ্ঞান হারাবে।
75
00:07:12,010 --> 00:07:13,180
তুমি প্যারাসাইট গু সম্পর্কে জানো কীভাবে?
76
00:07:16,760 --> 00:07:17,850
তুমি আসলে কে?
77
00:07:18,430 --> 00:07:18,930
আমি...
78
00:07:20,310 --> 00:07:21,180
...আমি জি চি।
79
00:07:22,310 --> 00:07:23,180
রংচেং জি চি?
80
00:07:23,970 --> 00:07:24,680
হুম।
81
00:07:26,890 --> 00:07:28,100
তাহলে তুমি এই গু
নির্মূল করার উপায় জানো?
82
00:07:28,720 --> 00:07:31,260
আমার বর্তমান ক্ষমতা দিয়ে
আমি গু বিষ দূর করতে পারব না।
83
00:07:33,180 --> 00:07:34,560
কিন্তু আমার কাছে
এক ধরনের মেডিসিন আছে...
84
00:07:35,220 --> 00:07:36,680
...যা সাময়িক সময়ের জন্য
গু বিষকে দমিয়ে রাখতে পারে।
85
00:07:48,510 --> 00:07:50,850
এই মেডিসিনে একটু ব্যথা লাগে,
কিছুক্ষণের জন্য সহ্য করো।
86
00:07:59,390 --> 00:08:00,350
অনেক ভালো ফিল করছি।
87
00:08:02,890 --> 00:08:03,930
এই মেডিসিনে সত্যিই কাজ হয়।
88
00:08:06,560 --> 00:08:08,430
আমি জানি না
এটার কার্যকারিতা কতক্ষণ।
89
00:08:11,270 --> 00:08:13,470
আচ্ছা, ধন্যবাদ।
90
00:08:18,600 --> 00:08:20,060
কাষ্ঠ গোত্র তো
চিকিৎসাবিদ্যায় খুব দক্ষ...
91
00:08:21,220 --> 00:08:22,310
...কিন্তু তুমি কীভাবে
গু দূর করতে হয় জানো না?
92
00:08:24,310 --> 00:08:24,810
আমি...
93
00:08:27,270 --> 00:08:29,810
এই মেয়েটা একটু অন্যরকম,
আমাকে সতর্ক থাকতে হবে।
94
00:08:31,560 --> 00:08:34,180
মনে হচ্ছে চেনশো মারা যাওয়ার আগে
আমার শরীরে এই গু গেড়ে দিয়ে গেছে।
95
00:08:34,930 --> 00:08:35,680
হাতে সময় কম।
96
00:08:38,520 --> 00:08:40,020
আমাকে তাড়াতাড়ি
মহান টাওয়ার ইজিসে যেতে হবে।
97
00:08:41,520 --> 00:08:42,190
না!
98
00:08:43,180 --> 00:08:44,640
তুমি প্যারাসাইট গু বিষে আক্রান্ত...
99
00:08:44,640 --> 00:08:45,890
আর তোমার প্রাণশক্তি
কিছুটা দুর্বল হয়ে গেছে।
100
00:08:46,980 --> 00:08:47,810
আমিও তোমার সাথে যাবো।
101
00:08:50,430 --> 00:08:51,770
তুই এখন অগ্নি উপাদানের প্রতিনিধি।
102
00:08:52,680 --> 00:08:53,980
অনুমতি না নিয়ে
তোর পদ ছেড়ে তুই যেতে পারবি না!
103
00:08:54,560 --> 00:08:57,270
চিন্তা কোরো না,
আমি প্রতিবন্ধক মজবুত করে রেখেছি।
104
00:08:58,350 --> 00:08:59,140
কোনো সমস্যা হবে না।
105
00:08:59,730 --> 00:09:00,400
নাদান!
106
00:09:01,600 --> 00:09:04,310
জোর করে প্রতিবন্ধক মজবুত করতে গেলে
তোর অগ্নিশক্তি অর্ধেকে নেমে আসবে।
107
00:09:07,430 --> 00:09:08,560
লিন আমারও মা!
108
00:09:09,440 --> 00:09:11,140
মাকে তুমি একাই
উদ্ধার করতে যাবে কেন?!
109
00:09:12,850 --> 00:09:13,750
জিং-শুয়ান...
110
00:09:14,310 --> 00:09:15,210
আমি পরোয়া করি না!
111
00:09:16,060 --> 00:09:18,180
আমি আর একা একা
অপেক্ষা করতে চাই না।
112
00:09:24,980 --> 00:09:27,140
নাছোড়বান্দা ছেলে,
জেদ করে বসলে আর উপায় নেই।
113
00:09:28,390 --> 00:09:29,680
আমার যেন তোকে
বাঁচানো না লাগে, ঠিক আছে?
114
00:09:31,140 --> 00:09:31,850
আমারও একই কথা!
115
00:09:35,310 --> 00:09:36,810
পবিত্র দৈত্যকে নে, আর চল!
116
00:09:47,950 --> 00:09:52,850
【 অলীক পার্পল অরণ্য 】
117
00:10:10,440 --> 00:10:11,730
অমরত্ব বড়ির
প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে...
118
00:10:12,650 --> 00:10:13,730
...এটাই হয়তো সেই জায়গা।
119
00:10:15,100 --> 00:10:16,560
আমি এখনো কিছু খুঁজে পাইনি কেন?
120
00:10:35,270 --> 00:10:35,980
দেখ, দেখ!
121
00:10:36,560 --> 00:10:38,770
আমি এই দুজন
অজ্ঞাত লোককে আটক করেছি!
122
00:10:39,610 --> 00:10:41,190
আমিই তো প্রথমে
এদের খুঁজে পেয়েছিলাম!
123
00:10:42,060 --> 00:10:43,150
আমার কৃতিত্ব চুরি করিস না!
124
00:10:43,610 --> 00:10:45,520
এটা নিয়ে ঝগড়া করার কী আছে,
সমান সমান কৃতিত্ব।
125
00:10:54,360 --> 00:10:55,030
সাও আন!
126
00:10:57,520 --> 00:10:59,360
সব তোমার দোষ!
127
00:10:59,360 --> 00:11:00,730
তোমার কারণেই
আমরা শুয়ানকে খুঁজে পাইনি...
128
00:11:00,730 --> 00:11:03,730
...আর এখন আমরা এই
পাথর দৈত্যদের কাছে বন্দী হয়েছি!
129
00:11:04,690 --> 00:11:05,560
আমার কী করার ছিল?!
130
00:11:06,230 --> 00:11:08,560
একটা হাস কি পাথরকে হারাতে পারে?!
131
00:11:09,900 --> 00:11:10,570
যত্তসব!
132
00:11:11,020 --> 00:11:12,980
তুমি না সর্বশক্তিমান ঋষি শিগুয়ান?!
133
00:11:12,980 --> 00:11:15,150
তাড়াতাড়ি একটা
উপায় খুঁজে বের করো!
134
00:11:15,900 --> 00:11:17,730
ঝাঁকা দিও না,
আমার ঘাড় ভেঙে যাবে!
135
00:11:20,320 --> 00:11:23,560
এই যে পাথরের দল,
আমি আর তোমাদের মাস্টার ঘনিষ্ঠ দুই বোন!
136
00:11:24,110 --> 00:11:25,060
আমাদের ছেড়ে দাও!
137
00:11:25,570 --> 00:11:27,570
অন্যথায় আমি কিন্তু
তোমাদের মাস্টারকে বলে দেবো!
138
00:11:27,730 --> 00:11:29,060
নাহলে কিন্তু পরে তোমাদের সমস্যা আছে!
139
00:11:31,070 --> 00:11:31,940
দুই বোন?
140
00:11:33,650 --> 00:11:34,570
তুই তো ছেলে হাস, তাই না?
141
00:11:36,190 --> 00:11:37,360
যতসব ফালতু কথাবার্তা।
142
00:11:39,110 --> 00:11:43,820
দৈত্য রাজ্যে শিগুয়ানের ব্যাপক খ্যাতির কথা
তোমরা আশেপাশে শুনে দেখতে পারো।
143
00:11:44,520 --> 00:11:48,940
আমি যদি অভিশপ্ত না হতাম,
তোমরা কয়েকজন কি আমাকে আটকে রাখতে পারতে?
144
00:11:52,610 --> 00:11:54,820
মনে হচ্ছে এই পিচ্চি
দৈত্যগুলো ওদের পক্ষের কেউ না।
145
00:11:56,070 --> 00:11:57,770
আগে সাউ আনকে বাঁচিয়ে
পরিস্থিতি সামাল দেওয়া যাক।
146
00:12:06,530 --> 00:12:07,770
- মেজো কাকা!
- কী?!
147
00:12:08,320 --> 00:12:08,990
মাথা নিচু কর!
148
00:12:23,440 --> 00:12:24,980
তুই আমাকে আঘাত করেছিস!
149
00:12:27,610 --> 00:12:28,530
আমাকেও!
150
00:12:38,860 --> 00:12:39,780
এতে কোনো কাজ হবে না!
151
00:12:42,820 --> 00:12:44,780
আমাকে চূর্ণ-বিচূর্ণ করে দিলেও...
152
00:12:45,240 --> 00:12:47,150
...আমি সাথে সাথে
আগের অবস্থায় ফিরে যেতে পারব।
153
00:12:48,110 --> 00:12:49,900
মেজো কাকা সতর্ক থাকো,
ওদের গতি কিন্তু অনেক বেশি!
154
00:12:51,530 --> 00:12:53,570
শুধু শক্তি দিয়ে,
বের হওয়া যাবে না।
155
00:12:55,030 --> 00:12:55,990
আমাকে গতির উপর নির্ভর করতে হবে!
156
00:13:08,860 --> 00:13:09,570
ঝামেলা!
157
00:13:11,150 --> 00:13:12,610
আমি যদি ভুল না করি...
158
00:13:13,110 --> 00:13:14,150
পার্পল রংয়ের চেহারা গতি বৃ্দ্ধি করে।
159
00:13:14,780 --> 00:13:15,900
হলুদ রংয়ের চেহারা শক্তি বৃদ্ধি করে।
160
00:13:17,030 --> 00:13:19,570
মেজো কাকা,
এভাবেই ওরা আমাকে বন্দী করেছিল।
161
00:13:20,700 --> 00:13:21,900
এভাবে চলতে থাকলে
আমরা বের হতে পারব না।
162
00:13:22,740 --> 00:13:24,030
আমাকে মিয়া ভাই আর ছোটর কাছে
সিগন্যাল পাঠাতে হবে।
163
00:13:26,700 --> 00:13:29,280
আমি কল্পনাও করিনি
এই পিচ্চি দৈত্যরা এত শক্তিশালী হবে ।
164
00:13:31,320 --> 00:13:32,400
আমার কোমর বন্ধনে
একটা বোমার দলা আছে।
165
00:13:33,700 --> 00:13:35,030
ওদের অগোচরে
ওটা সতর্কতার সাথে বের করে নে।
166
00:13:37,900 --> 00:13:39,200
আমি একটা
গ্যাপ তৈরি করে দেবো।
167
00:13:40,400 --> 00:13:41,450
সঠিক সময়ে
ওটা বাইরে চেলে দিস!
168
00:13:42,530 --> 00:13:43,200
ঠিক আছে!
169
00:13:52,030 --> 00:13:53,700
ফলাফল প্রতিবারই একই হবে...
170
00:13:54,070 --> 00:13:55,280
...এতে কোনো কাজ হবে না।
171
00:13:58,780 --> 00:13:59,490
এবার চেলে মার!
172
00:14:05,860 --> 00:14:06,570
ওটা কী?
173
00:14:07,200 --> 00:14:08,150
আরও লোক ডাকছে?
174
00:14:09,200 --> 00:14:11,700
ওদের তাড়াতাড়ি খতম করা যাক,
যাতে সমস্যার পরিমাণ কমানো যায়।
175
00:14:28,450 --> 00:14:29,120
এক মিনিট!
176
00:14:42,280 --> 00:14:44,160
মেজো, আমরা এসেছি!
177
00:14:46,370 --> 00:14:47,320
এটা বড়ো কাকার গলা!
178
00:14:47,570 --> 00:14:50,570
বড়ো কাকা, বড়ো কাকা, আমরা এখানে!
179
00:14:51,740 --> 00:14:53,700
অসাধারণ একটা লোক এসেছে!
180
00:14:55,370 --> 00:14:56,740
একটু কষ্টকর হয়ে যাবে মনে হচ্ছে।
181
00:14:58,030 --> 00:14:59,030
কী শক্তিশালী দৈত্য আভা!
182
00:14:59,620 --> 00:15:00,290
ডর লাগে, না?
183
00:15:01,320 --> 00:15:04,160
তাড়াতাড়ি আমাদের ছেড়ে দে!
নাহলে তোরা পস্তাবি!
184
00:15:06,030 --> 00:15:06,700
এক মিনিট!
185
00:15:07,370 --> 00:15:08,270
ওটা পিছন থেকে আসছে!
186
00:15:34,280 --> 00:15:35,780
ওটা আমাদের দিকে আসছে কেন?!
187
00:15:36,870 --> 00:15:39,200
চিংলং, বাইহু, শুয়ান-উ!
সজারু কচ্ছপ আকৃতি!
188
00:15:39,990 --> 00:15:40,410
ঠিক আছে!
189
00:15:59,660 --> 00:16:00,200
এবার!
190
00:16:09,580 --> 00:16:11,660
কাজ হবে না, ওর চামড়া খুব শক্ত!
191
00:16:17,080 --> 00:16:17,870
ফু শি আকৃতি!
192
00:16:47,830 --> 00:16:48,580
এটা কী?!
193
00:16:50,250 --> 00:16:52,490
খাইছে, আমার পুনরুদ্ধার গতি কমে গেছে!
194
00:16:53,500 --> 00:16:55,160
সর্বনাশ! এটা সবুজ
ক্রিস্টল-নির্মিত দেহ গলানো পদার্থ!
195
00:16:55,540 --> 00:16:56,540
ওটাতে স্পর্শ করা থেকে বিরত থাক!
196
00:17:26,710 --> 00:17:28,200
পবিত্র দৈত্যের আঁশটে, যা ভেবেছিলাম।
197
00:17:48,910 --> 00:17:51,830
আমার সর্বশক্তির
আঘাতে ওর কিছুই হয়নি?
198
00:17:58,710 --> 00:17:59,750
তোর মেজো কাকাকে এখান থেকে নিয়ে যা।
199
00:18:08,750 --> 00:18:09,410
চল এখানে থেকে কেটে পড়ি।
200
00:18:10,040 --> 00:18:11,660
এখানকার পরিস্থিতি
অধিক থেকে অধিকতর জটিল রূপ নিয়েছে।
201
00:18:12,120 --> 00:18:12,790
ঠিক বলেছিস!
202
00:18:13,620 --> 00:18:14,920
আমাদের এখনই গিয়ে
মাস্টারের কাছে রিপোর্ট করা উচিত!
203
00:18:15,920 --> 00:18:16,620
এটা খুবই বিপজ্জনক!
204
00:18:17,670 --> 00:18:20,540
এই দৈত্যটা হয়তো
চেনশোর সমপরিমাণ শক্তি রাখে!
205
00:18:21,920 --> 00:18:22,750
এটা একটু বেশিই ঝুঁকিপূর্ণ!
206
00:19:03,130 --> 00:19:03,960
এই আঘাতটা খারাপ ছিল না!
207
00:19:21,710 --> 00:19:22,420
মিয়া ভাই!
208
00:19:34,040 --> 00:19:34,710
কী?!
209
00:20:05,590 --> 00:20:07,170
তোদের কাছেও
পবিত্র দৈত্যর আঁশটে আছে।
210
00:20:10,500 --> 00:20:12,290
মিয়া ভাই...
211
00:20:17,090 --> 00:20:18,050
দিয়ে দে।
212
00:20:20,960 --> 00:20:21,630
মিয়া ভাই!
213
00:20:52,130 --> 00:20:53,460
অগ্নি-রূপ...
214
00:20:54,210 --> 00:20:55,710
...ওয়েন রেন ই-শুয়ান!
215
00:21:00,630 --> 00:21:04,530
【 জি-গান পুকুর 】
216
00:21:22,800 --> 00:21:24,050
ঋষি চিশো!
217
00:21:24,760 --> 00:21:26,170
ঋষি তানশো!
218
00:21:26,880 --> 00:21:28,300
পবিত্র দৈত্য কোথায়?
219
00:21:29,110 --> 00:21:31,880
আমি পবিত্র দৈত্যকে খুঁজে পাইনি।
220
00:21:32,300 --> 00:21:33,760
তাহলে ফিরে এসেছিস কোন মুখ নিয়ে?!
221
00:21:35,300 --> 00:21:36,880
ঋষি চিশো, রাগ কইরেন না!
222
00:21:37,840 --> 00:21:39,670
আমি পবিত্র দৈত্যকে পাইনি...
223
00:21:39,880 --> 00:21:42,220
...কিন্তু আমি পবিত্র দৈত্যর
আঁশটে নিয়ে এসেছি!
224
00:21:54,680 --> 00:21:56,470
চমৎকার!
225
00:22:14,970 --> 00:22:17,130
মেজো কাকা তো
একটু আগে অমরত্ব বড়ি খেয়েছে।
226
00:22:18,760 --> 00:22:21,880
ওই ঘটনার পরে,
সবার মনে ভয় ধরে গেছে।
227
00:22:22,930 --> 00:22:23,590
ওই দৈত্যটা কীভা...
228
00:22:24,930 --> 00:22:27,630
মেজো কাকা,
অমরত্ব বড়ি আর না খাওয়া যাক।
229
00:22:28,300 --> 00:22:31,010
ফুলি কাকার অবস্থা দেখার পর,
আমি সত্যিই আপনাকে নিয়ে অনেক চিন্তি...
230
00:22:31,800 --> 00:22:33,090
আমি দৈত্যে পরিণত হবো না।
231
00:22:33,930 --> 00:22:34,720
চিন্তার কিছু নেই।
232
00:22:35,800 --> 00:22:36,510
কেন?
233
00:22:39,430 --> 00:22:40,430
আমিও অমরত্ব বড়ি সেবন করেছি।
234
00:22:41,430 --> 00:22:44,430
ভয়ে আছি কোনদিন আমিও
ফুলি কাকার মতো হয়ে যাই কিনা।
235
00:22:46,300 --> 00:22:48,050
আমি এখন গুরুতর আহত।
236
00:22:48,720 --> 00:22:50,510
আমাদের চিকিৎসার জন্য
তাড়াতাড়ি গ্রামে ফিরে যাওয়া উচিত।
237
00:22:59,090 --> 00:23:01,470
অমরত্ব বড়ির নিশ্চয় কোনো গুপ্ত রহস্য আছে।
238
00:23:02,340 --> 00:23:03,010
হ্যাঁ!
239
00:23:03,720 --> 00:23:05,090
আমার মনে আছে
দাদী একবার আমাকে কী বলেছিল...
240
00:23:06,090 --> 00:23:08,340
কাউকে বিশ্বাস করিস না...
241
00:23:09,390 --> 00:23:10,760
...এমনকি তোর বাবাকেও না।
242
00:23:12,140 --> 00:23:13,550
পর্বত-ঋষি দাদী নিশ্চয় কিছু জানে।
243
00:23:14,800 --> 00:23:16,140
আমাকে তাড়াতাড়ি গ্রামে ফিরে গিয়ে
সত্যটা জানতে হবে।
244
00:23:32,470 --> 00:23:33,760
মি. চি, আপনার হাত!
245
00:23:34,220 --> 00:23:35,510
দৃষ্টি সজাগ রাখ!
246
00:23:36,300 --> 00:23:38,050
যেকোনো মুহূর্তে পিচ্চি দৈত্যকে
ধরার জন্য প্রস্তুত থাক!
247
00:23:42,220 --> 00:23:42,720
এটা কী হচ্ছে?
248
00:23:43,510 --> 00:23:44,600
শুয়ান ভাই!
249
00:23:45,510 --> 00:23:47,760
শুয়ান!
250
00:23:47,760 --> 00:23:49,220
এই দেখ আমি!
251
00:23:49,760 --> 00:23:50,430
শিগুয়ান?
252
00:23:51,310 --> 00:23:52,390
তুইও দেখছি এখানে!
253
00:23:53,060 --> 00:23:54,260
তাছাড়া কোথায় থাকব?
254
00:23:56,600 --> 00:23:58,970
তুই কি জানিস এই কদিন
আমি কত কষ্টে কাটিয়েছি?
255
00:24:01,390 --> 00:24:03,390
হ্যাঁ, এই লোকটা খুবই শক্তিশালী।
256
00:24:03,600 --> 00:24:04,720
তোকে সাবধানে থাকতে হবে, বুঝলি?
257
00:24:21,060 --> 00:24:24,310
চেনশো তোর হাতে মারা গিয়েছিল?
258
00:24:25,970 --> 00:24:26,640
হ্যাঁ।
259
00:24:27,390 --> 00:24:28,260
আচ্ছা।
260
00:24:44,390 --> 00:24:46,140
আহ, ও কি ওর দৈত্য শক্তি বৃদ্ধি করছে?
261
00:25:01,180 --> 00:25:02,770
তোকে একটা উচিত শিক্ষা দিই...
262
00:25:04,180 --> 00:25:06,140
...ওয়েন রেন ই-শুয়ান!
263
00:25:07,310 --> 00:25:08,350
তুই সেই সুযোগ পাবি না!
264
00:25:11,430 --> 00:25:12,680
দুজন মিলে লাগবি?
265
00:25:14,140 --> 00:25:15,100
পবিত্র দৈত্যকে সরিয়ে রাখ।
266
00:25:16,480 --> 00:25:19,310
আমি প্যারাসাইট গু বিষে আক্রান্ত,
তাই আমি আধ্যাত্মিক অবস্থায় যেতে পারব না।
267
00:25:19,730 --> 00:25:21,180
কী, প্যারাসাইট গু?!
268
00:25:22,140 --> 00:25:23,520
দাঁড়া, আগে বিষয়টা বুঝিয়ে দিয়ে যা!
269
00:25:44,350 --> 00:25:44,980
জিং-শুয়ান!
270
00:25:45,180 --> 00:25:46,520
শিখা রিং বিস্ফোরণ!
271
00:26:36,060 --> 00:26:38,230
হুও-হুয়ান!
272
00:27:13,440 --> 00:27:14,100
জিং-শুয়ান!
273
00:27:18,150 --> 00:27:20,770
না, আমি অগ্নিশক্তি
প্রয়োগ করতে পারছি না!
274
00:27:42,440 --> 00:27:43,020
ভাইয়া!
275
00:27:44,110 --> 00:27:45,440
শক্তি জড়ো কর!
276
00:27:46,310 --> 00:27:48,810
যেকোনো সময়
পাল্টা আঘাত করার জন্য প্রস্তুতি নে!
277
00:27:57,230 --> 00:27:58,610
কী দুর্ভাগ্যজনক।
278
00:27:59,770 --> 00:28:01,560
এটা তোর আসল শক্তি না।
279
00:28:06,900 --> 00:28:08,940
সর্বনাশ, ওর প্যারাসাইট গু আবার চাগান দিছে।
280
00:28:09,890 --> 00:28:10,560
জি চি!
281
00:28:11,730 --> 00:28:12,480
কোথায় যাচ্ছিস তুই?
282
00:28:13,520 --> 00:28:14,110
আমি...
283
00:28:15,070 --> 00:28:15,690
আমি ওকে সাহায্য...
284
00:28:16,520 --> 00:28:17,770
ওরা ওরা লড়াই করে মরুক!
285
00:28:19,020 --> 00:28:19,860
আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি।
286
00:28:20,940 --> 00:28:22,270
এখন ওখানে নাক গলাস না!
287
00:28:28,270 --> 00:28:29,650
এক মিনিট, এক মিনিট!
288
00:28:30,520 --> 00:28:32,980
তাড়াতাড়ি, আমার ঠোঁটের
সিল স্টিকার তুলতে আমাকে সাহায্য কর!
289
00:28:33,110 --> 00:28:34,070
তাড়াতাড়ি কর!
290
00:28:37,360 --> 00:28:38,940
কেউ আমাকে
এই স্টিকার তুলতে সাহায্য করো!
291
00:28:39,650 --> 00:28:40,860
আমি তোকে
পরোপারে পাঠিয়ে দিচ্ছি!
292
00:28:49,110 --> 00:28:50,270
ভাইয়া, তুমি ঠিক আছো?!
293
00:29:38,070 --> 00:29:38,900
গর্দান নামানো শিখা!
294
00:30:15,260 --> 00:30:16,640
শিখা অবতরণ!
295
00:30:50,660 --> 00:30:52,360
জিং-শুয়ান...
296
00:30:55,200 --> 00:30:56,280
ভাইয়া...
297
00:31:05,570 --> 00:31:07,160
এটা কী করছেন আপনি?
298
00:31:09,110 --> 00:31:10,360
পিচ্চি দৈত্যকে
আমার কাছে হস্তান্তর কর!
299
00:31:13,160 --> 00:31:14,160
জিং-শুয়ান!
300
00:31:15,910 --> 00:31:16,740
আমি ধৈর্য হারিয়ে ফেলছি!
301
00:31:17,990 --> 00:31:18,660
তাড়াতাড়ি দে!
302
00:31:19,070 --> 00:31:19,910
আপনার ছুরি নামান!
303
00:31:21,660 --> 00:31:24,030
আমার ছোট ভাইকে আঘাত কইরেন না!
304
00:31:24,490 --> 00:31:25,950
তাড়াতাড়ি না দিলে,
আমি ওকে খুন করে ফেলব!
305
00:31:26,820 --> 00:31:29,070
থামেন! দিচ্ছি, দিচ্ছি...
306
00:31:30,660 --> 00:31:31,360
শিগুয়ান!
307
00:31:31,620 --> 00:31:32,490
নির্লজ্জ!
308
00:31:32,910 --> 00:31:34,320
পবিত্র দৈত্যকে দিয়ে দে!
309
00:31:35,780 --> 00:31:37,740
জি চি! পিচ্চি দৈত্যকে এখানে নিয়ে আয়!
310
00:31:48,370 --> 00:31:50,990
তুমি ওদের দলে?
311
00:31:52,530 --> 00:31:53,200
দুঃখিত।
312
00:31:59,160 --> 00:32:00,060
আমার কী আসে যায়!
313
00:32:05,160 --> 00:32:08,240
পরিস্থিতি খারাপ মিয়া ভাই,
অনেক দৈত্য আমাদের দিকে আসছে!
314
00:32:08,830 --> 00:32:09,870
আমাদের তাড়াতাড়ি
এখান থেকে যেতে হবে!
315
00:32:17,160 --> 00:32:18,060
এই জায়গাটা
এখনই ভেঙ্গে পড়বে!
316
00:32:19,120 --> 00:32:20,780
জি চি, এখানে আয়!
317
00:32:21,580 --> 00:32:22,370
কেন?
318
00:32:24,160 --> 00:32:27,990
কাষ্ঠ গোত্রের লোক হয়ে
তুমি এমনটা কেন করছ?
319
00:32:31,330 --> 00:32:31,740
আমি...
320
00:32:36,330 --> 00:32:37,240
তাড়াতাড়ি আয়!
321
00:32:38,080 --> 00:32:38,990
দেরি করছিস কেন?!
322
00:32:42,620 --> 00:32:44,580
সবকিছু হয়েছে আমার কারণে।
323
00:32:44,660 --> 00:32:45,530
এই ভুল পথে এক পা বাড়ালে...
324
00:32:46,660 --> 00:32:48,600
...তুই আর কখনো
পাঁচ উপাদান গোত্রে ফিরতে পারবি না।
325
00:32:48,870 --> 00:32:51,580
হ্যাঁ, আগে আমি স্বার্থপর ছিলাম
আর নিজের খেয়াল মতো কাজ করেছি।
326
00:32:52,330 --> 00:32:55,410
কিন্তু এখন, পবিত্র দৈত্যকে
নিরাপদে ইজিসে ফিরিয়ে দেওয়া গেলেই...
327
00:32:56,580 --> 00:32:59,540
ইউয়ান শু আর লিনকে বাঁচানো যাবে,
আর ভারসাম্য বজায় থাকবে।
328
00:33:00,040 --> 00:33:02,080
যেটা প্রকৃতপক্ষে আমাদের
পাঁচ উপাদান গোত্রের মিশন।
329
00:33:02,620 --> 00:33:03,410
প্লিজ, আমার উপর ভরসা রাখ।
330
00:33:07,240 --> 00:33:11,040
তুই কি ভুলে গেছিস তোর কাষ্ঠশক্তি
কেবল অমরত্ব বড়িই বৃদ্ধি করতে পারে?!
331
00:33:12,040 --> 00:33:15,540
আর কেবল অমরত্ব বড়িই তোকে
কাষ্ঠ গোত্রের সত্যিকার সদস্য বানাতে পারবে?!
332
00:33:17,580 --> 00:33:20,370
পিচ্চি দৈত্য ছাড়া তুই মূল্যহীন!
333
00:33:22,950 --> 00:33:24,790
না, আপনি ভুল কথা বলছেন।
334
00:33:25,410 --> 00:33:26,580
আমি এটা করতে পারব না!
335
00:33:33,830 --> 00:33:34,330
জিং-শুয়ান!
336
00:33:36,790 --> 00:33:38,870
আমার শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই!
337
00:33:43,790 --> 00:33:46,790
হুও... হুয়ান!
338
00:33:52,830 --> 00:33:53,330
সর্বনাশ!
339
00:33:57,250 --> 00:33:59,080
শুয়ান ভাই, ছেড়ে দে!
340
00:33:59,540 --> 00:34:02,500
নাহলে তুইও পড়ে যাবি!
341
00:34:02,870 --> 00:34:03,540
ওয়েন রেন!
342
00:34:04,710 --> 00:34:07,040
আমার ছোট ভাইকে বাঁচাও!
343
00:34:10,290 --> 00:34:12,290
ছেড়ে দে, শুয়ান ভাই!
344
00:34:21,850 --> 00:34:24,710
ধন্যবাদ...
345
00:34:26,500 --> 00:34:27,040
ওয়েন রেন!
346
00:34:29,710 --> 00:34:30,660
ই-শুয়ান!
347
00:34:44,000 --> 00:34:45,290
অপদার্থ কোথাকার!
348
00:35:19,040 --> 00:35:20,500
রুদ্ধের অগ্নি উপাদান নকশা দুর্বল হয়ে পড়েছে!
349
00:35:21,830 --> 00:35:23,750
সুযোগ এসেছে!
350
00:35:47,830 --> 00:35:50,710
পাঁচ উপাদান নকশা ভেঙে পড়েছে!
351
00:35:51,210 --> 00:35:53,130
অবশেষে মুক্তি মিলেছে!
352
00:36:03,000 --> 00:36:05,710
দুই ঋষিকেই
তাদের মুক্তিতে অভিনন্দন!
353
00:36:11,920 --> 00:36:13,380
পরিস্থিতি কী দেখা যাক!
354
00:36:32,630 --> 00:36:33,670
রিপোর্ট!
355
00:36:33,840 --> 00:36:34,670
বল!
356
00:36:35,340 --> 00:36:36,920
উভয় ঋষির কাছে রিপোর্ট করছি!
357
00:36:37,170 --> 00:36:38,960
এইমাত্র খবর পাওয়া গেল...
358
00:36:39,170 --> 00:36:41,540
...শানচো লড়াইয়ে মারা গেছে!
359
00:36:42,460 --> 00:36:43,130
কী?!
360
00:36:44,500 --> 00:36:48,420
আমাদের তিনজনের পরেই যে
শানচোর অবস্থান, সে লড়াইয়ে নিহত হয়েছে?!
361
00:36:50,210 --> 00:36:51,710
পবিত্র দৈত্যর কী অবস্থা?
362
00:36:53,170 --> 00:36:54,040
ঋষি!
363
00:36:54,460 --> 00:36:56,420
মানুষেরা পবিত্র দৈত্যকে নিয়ে ভেগে গেছে!
364
00:36:56,800 --> 00:36:58,670
ওরা এখন কুয়াশা ঢাকা পর্বত থেকে বেরিয়ে যাচ্ছে!
365
00:37:00,170 --> 00:37:01,460
সকল দৈত্য, আমার আদেশ শোন!
366
00:37:02,840 --> 00:37:05,000
পবিত্র দৈত্যকে
ধরার জন্য আমার সাথে যাবি!
367
00:37:05,840 --> 00:37:07,550
কোনো অঘটন যেন না ঘটে!
368
00:37:23,090 --> 00:37:24,000
আমাদের আসতে দেরিই হয়ে গেল।
369
00:37:25,210 --> 00:37:27,090
সব দোষ তোদের।
তোরা খুব স্লো!
370
00:37:27,670 --> 00:37:29,090
দুঃখিত, মাস্টার।
371
00:37:30,170 --> 00:37:31,670
মাস্টার, এখনো হাতে সময় আছে।
372
00:37:43,260 --> 00:37:43,960
কী...
373
00:37:44,630 --> 00:37:45,880
কী হচ্ছে এসব?
374
00:37:46,630 --> 00:37:47,840
আমার বুকে না ছুরি মারা হয়েছিল?
375
00:37:49,920 --> 00:37:50,590
এতটুকু!
376
00:37:51,550 --> 00:37:54,090
এটুকু ছুরির আঘাতেই
তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে।
377
00:37:59,720 --> 00:38:00,210
জিং-শুয়ান!
378
00:38:01,130 --> 00:38:03,630
ছোট ভাই অগ্নিও মনে হচ্ছে ঠিক আছে।
379
00:38:05,510 --> 00:38:06,840
আসলে হয়েছিলটা কী?
380
00:38:08,550 --> 00:38:09,670
আমরা এখনো বেঁচে আছি কীভাবে?
381
00:38:10,760 --> 00:38:13,550
তোমরা কোনো পূর্বসতর্কতা ছাড়াই
অলীক পার্পল অরণ্যে প্রবেশ করেছ।
382
00:38:14,720 --> 00:38:16,800
এই জায়গা পার্পল অরণ্যের
বাষ্প-ধোঁয়ায় ভরপুর।
383
00:38:18,800 --> 00:38:20,340
কেউ আগে ঢুকেছিল
বা পরে বেরিয়ে বেরিয়ে গেছে...
384
00:38:21,760 --> 00:38:23,010
...সেটা কোনো বিষয় না।
385
00:38:24,920 --> 00:38:27,550
তুমি যদি এই বাষ্প-ধোঁয়া নিঃশ্বাস নাও
আর সঠিক সময়ে তা বের করে না দাও...
386
00:38:28,670 --> 00:38:30,800
...এটা তোমার মনকে কুলষিত করে দেবে
আর কাল্পনিক চিন্তাধারা তৈরি করবে।
387
00:38:32,300 --> 00:38:33,760
এটা যদি তোমার
মনকে বিকল করতে পারে...
388
00:38:34,590 --> 00:38:35,970
...তার পরিণতি হবে অভাবনীয়!
389
00:38:37,630 --> 00:38:41,0 10
তোমার চোখের সামনে ঘটা
সবকিছুই হয়ে যেতে পারে উন্মত্ততা...
390
00:38:41,540 --> 00:38:42,360
...চিত্তবৈকল্য!
391
00:38:44,380 --> 00:38:46,380
আমরা এটা পেয়েছি, ছোট!
চল তাড়াতাড়ি গ্রামে ফিরে যাই!
392
00:38:47,380 --> 00:38:49,510
কথা বলছিস না কেন, ছোট? ছোট!
393
00:38:52,550 --> 00:38:53,220
ছোট!
394
00:38:57,550 --> 00:38:58,010
দেখো।
395
00:38:59,380 --> 00:39:01,970
ওদের কপাল
তোমাদের মতো এত ভালো না...
396
00:44:25,480 --> 00:44:27,860
হায় খোদা! এভাবে পড়তে থাকলে
আমি নিশ্চিত মারা যাবো!
397
00:44:28,190 --> 00:44:29,480
এখন আমি কী করব?
398
00:44:33,230 --> 00:44:34,110
সিল স্টিকার উঠে গেছে!
399
00:44:43,360 --> 00:44:44,270
এটা তুই ছিলি?
400
00:44:45,730 --> 00:44:46,360
হ্যাঁ, আমি ছিলাম।
401
00:44:48,220 --> 00:44:49,550
【 পার্থিব শাখাসমূহঃ চৌউ ইন মাও চেন 】
402
00:44:51,580 --> 00:44:54,280
【 ফাইনাল চ্যাপ্টার 】
403
00:44:54,300 --> 00:44:58,710
【 রূদ্ধ রাজ্যের মহাযুদ্ধ 】
404
00:45:03,150 --> 00:45:06,320
প্রধান খোজা শিয়াং, ওই লোকটা
আবার এই বড়িগুলো নিয়ে এসেছে।
405
00:45:10,480 --> 00:45:12,020
কই দেখি তো।
406
00:45:19,940 --> 00:45:22,940
কোয়ালিটি ঠিক আগের মতোই।
407
00:45:23,400 --> 00:45:24,820
চমৎকার।
408
00:45:30,530 --> 00:45:31,400
ও কোথায়?
409
00:45:32,610 --> 00:45:34,480
বাইরে অপেক্ষা করছে।
410
00:45:35,440 --> 00:45:37,070
ওকে ভিতরে নিয়ে আসো।
411
00:45:38,110 --> 00:45:40,150
ওর মুখটা একটু দেখি।
412
00:45:41,280 --> 00:45:42,110
ঠিক আছে!
413
00:45:46,030 --> 00:45:46,900
ভিতরে আসুন!
414
00:46:09,740 --> 00:46:10,480
যথেষ্ট হয়েছে!
415
00:46:12,360 --> 00:46:13,360
সবাই শান্ত হোন!
416
00:46:18,280 --> 00:46:19,030
শেন-জুন!
417
00:46:21,460 --> 00:46:22,900
জি, চিফ!
418
00:46:24,070 --> 00:46:24,740
সবাই শুনুন!
419
00:46:25,820 --> 00:46:27,820
আমার বিশ্বাস
আপনারা সবাই জানেন যে...
420
00:46:28,650 --> 00:46:30,280
...জাদুকরী প্রতিবন্ধক ভেঙে পড়েছে।
421
00:46:30,820 --> 00:46:32,900
ভেঙে পড়া
পাঁচ উপাদান নকশা বিন্যাস...
422
00:46:33,070 --> 00:46:34,490
...নকশা প্রবেশমুখে ফিরে গেছে।
423
00:46:35,990 --> 00:46:38,280
দুই অশুভ দৈত্য
তানশো আর চিশো পালিয়ে গেছে।
424
00:46:39,200 --> 00:46:42,400
কুয়াশা ঢাকা পাহাড় এমন এক বিপদের
সম্মুখীন হবে যা আগে কখনো দেখা যায়নি।
425
00:46:46,530 --> 00:46:48,360
কী হচ্ছে এসব?!
426
00:46:47,880 --> 00:46:48,550
{\an8}হ্যাঁ!
427
00:46:48,360 --> 00:46:49,530
পরিস্থিতি এত খারাপ হলো কীভাবে?
428
00:46:49,900 --> 00:46:51,540
ওই ওয়েন রেন
ই-শুয়ানের জন্যই কি এসব হয়েছে?
429
00:46:52,756 --> 00:46:53,860
ওকে নিয়ে আর পারা গেল না...
430
00:46:54,860 --> 00:46:56,440
ভুলভ্রান্তি নিয়ে
আলোচনা করে লাভ হবে না।
431
00:46:58,280 --> 00:46:59,570
এখন সংকটকাল চলছে।
432
00:47:00,570 --> 00:47:03,070
চিফ মহোদয় এই সংকটের মোকাবেলায়
বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন।
433
00:47:04,200 --> 00:47:07,570
প্রথমত, আমরা পাঁচ উপাদান
গোত্র মিলে লড়াকু সৈনিক দল গঠন করব।
434
00:47:08,240 --> 00:47:10,820
তাদেরকে গুচ্ছ আকারে পাঠানো হবে
বিভিন্ন নকশা মুখের সুরক্ষা করার জন্য...
435
00:47:11,400 --> 00:47:13,280
কারাগার ভেঙে বেরিয়ে আসা
দৈত্যদের মোকাবেলা করার জন্য।
436
00:47:14,700 --> 00:47:17,650
দ্বিতীয়ত, কাষ্ঠ গোত্রের সদস্যরা...
437
00:47:17,660 --> 00:47:19,610
...যতদ্রুত সম্ভব দৈত্যদের
সংখ্যার পরিমাণ কত তা জানাবে।
438
00:47:20,360 --> 00:47:24,110
তারা দৈত্যদের কার বুদ্ধিমত্তা কতটুকু তা নির্ধারণ করবে
আর সময়মতো আমাদের জানাবে যাতে প্রতিরোধ গড়া সম্ভব হয়।
439
00:47:34,990 --> 00:47:38,410
তৃতীয়ত, পাঁচ উপাদান প্রতিনিধিরা
গোত্রের গার্ডিয়ান অ্যাম্বার গ্রহণ করবে।
440
00:47:38,910 --> 00:47:40,780
পঞ্চরূপ সদস্যরা
নকশা মুখের দিকে অগ্রসর হবে...
441
00:47:40,780 --> 00:47:42,320
নতুন করে পাঁচ উপাদান নকশা তৈরি করার জন্য।
442
00:47:43,070 --> 00:47:44,860
আশা করি চিফগন
তাদের অনুমতি দিবেন...
443
00:47:45,360 --> 00:47:47,570
...আর আমাদেরকে
গার্ডিয়ান অ্যাম্বার প্রদান করবেন।
444
00:47:49,530 --> 00:47:52,070
তোমাদের মতামত কী?
445
00:47:53,700 --> 00:47:54,360
- আমি অনুমতি দিলাম!
- আমি অনুমতি দিলাম!
446
00:47:55,870 --> 00:47:56,780
ঠিক আছে!
447
00:48:06,530 --> 00:48:09,490
ওয়েন রেন ই-শুয়ান
একের পর এক গুরুতর অপরাধ করেই চলেছে!
448
00:48:09,950 --> 00:48:12,030
তুমি তো জানো কী করতে হবে!
449
00:48:17,680 --> 00:48:20,220
{\an4}【 পানি উপাদান দেবতা নির্মুল বিভাগ 】
450
00:48:19,240 --> 00:48:19,950
বুঝেছি!
451
00:48:21,640 --> 00:48:24,200
【 এই ব্যক্তিকে বলা হয় 】
452
00:48:24,610 --> 00:48:27,620
【 প্রধান অগ্নিনির্বাপক 】