1
00:00:00,388 --> 00:00:25,388
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:38,705 --> 00:00:40,206
[নিষিদ্ধ এলাকা]
3
00:00:45,705 --> 00:00:59,206
ভাবানুবাদে
রবিউল আওয়াল জীবন
4
00:01:09,235 --> 00:01:10,862
তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে
লি মি হ্যেয়ন বলছি।
5
00:01:10,945 --> 00:01:12,405
মি. মিন আপনার সাথে
কথা বলতে চায়।
6
00:01:12,489 --> 00:01:14,115
- ঠিক আছে, আসছি।
- শোনো...
7
00:01:15,241 --> 00:01:16,284
...সে খুব ফুরফুরে মেজাজে আছে।
8
00:01:46,564 --> 00:01:50,235
আমরা এই মহিলার জন্য
এত সাবধানে কাজ করব কেন?
9
00:01:57,659 --> 00:02:03,540
[পর্ব ৯: মানবতাবাদী]
10
00:02:05,250 --> 00:02:06,251
আসো।
11
00:02:06,334 --> 00:02:08,878
"সরকার একটা আন্ত-কোরিয়ান চুক্তির ভিত্তিতে
শান্তি শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।"
12
00:02:12,590 --> 00:02:15,051
- ডেকেছেন স্যার?
- হ্যাঁ। চলো কফি খাই।
13
00:02:15,135 --> 00:02:16,594
মিসেস কিম,
একটু পানি নিয়ে এসো।
14
00:02:16,678 --> 00:02:20,306
- কফি খাবেন স্যার? আমি বানাচ্ছি।
- যাও একটু পানি নিয়ে এসো।
15
00:02:24,769 --> 00:02:27,438
এটা রাখো আর
যা বলেছি তা করো!
16
00:02:27,522 --> 00:02:29,274
দুঃখিত, স্যার!
17
00:02:29,357 --> 00:02:32,152
মেয়েটার চেয়ে একটা
কফি মেশিন বেশি কাজের!
18
00:02:36,573 --> 00:02:38,867
সব আকাম্মাদের চাকরিচ্যুত করা উচিত।
19
00:02:38,950 --> 00:02:40,994
তারা জাতীয় নিরাপত্তা পরিকল্পনা সংস্থার
সবগুলো ডিপার্টমেন্টকে একত্রিত করবে,
20
00:02:41,077 --> 00:02:42,996
আর আমাকে আমার ডিপার্টমেন্টের
লোকদেরও ছাঁটাই করতে হবে।
21
00:02:43,830 --> 00:02:45,582
শালা ফালতু সরকার!
22
00:02:46,166 --> 00:02:49,460
তাদের ধারণা নেই যে
ANSP কতটা গুরুত্বপূর্ণ।
23
00:02:49,544 --> 00:02:52,672
রাজনীতিতে ধারাবাহিকতা দরকার।
24
00:02:52,755 --> 00:02:55,175
প্রতিবার নতুন কেউ ক্ষমতায় এলে...
25
00:02:55,258 --> 00:02:56,426
...গোড়া থেকে সবকিছু আবার
শুরু করতে পারে না।
26
00:03:10,815 --> 00:03:12,108
তুমি খাবে না?
27
00:03:12,442 --> 00:03:13,526
না, স্যার।
ধন্যবাদ।
28
00:03:14,068 --> 00:03:16,529
আমি আসলে কফি পছন্দ করি না।
29
00:03:22,827 --> 00:03:23,828
দারুণ হয়েছে।
30
00:03:30,126 --> 00:03:31,878
সবকিছু কেমন চলছে?
ভালো?
31
00:03:39,260 --> 00:03:43,264
জানো মিঃ মিন
আর কোনো ব্যর্থতা মেনে নিবে না।
32
00:03:48,853 --> 00:03:51,397
তারমানে, এটা শুধু একটা সাধারণ
শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে শেষ হবে না।
33
00:03:55,735 --> 00:03:57,987
সে তোমাকে ছুঁড়ে ফেলতে
একবারও ভাববে না...
34
00:03:58,404 --> 00:03:59,781
...যদি না তোমাকে
কাজের লোক মনে করে।
35
00:04:09,123 --> 00:04:10,416
তুমি যদি ব্যর্থ না হও?
36
00:04:13,211 --> 00:04:14,045
কী?
37
00:04:14,128 --> 00:04:18,046
পারবে তোমার কাজ চালিয়ে যেতে?
38
00:04:18,967 --> 00:04:19,968
কেন?
39
00:04:20,551 --> 00:04:21,970
তুমি কি চালিয়ে যেতে বলছ?
40
00:04:22,053 --> 00:04:23,179
আমি চাই তুমি চালিয়ে যাও।
41
00:04:29,602 --> 00:04:30,728
শুধু এইভাবেই...
42
00:04:33,106 --> 00:04:34,357
তোমার সাথে সবসময়
যোগাযোগ রাখতে পারি।
43
00:04:39,612 --> 00:04:40,446
হ্যাঁ।
44
00:04:41,447 --> 00:04:43,032
সবকিছু বেশ ভালোই চলছে।
45
00:04:43,616 --> 00:04:49,494
অপারেশন সিগালে করা তোমার ভুলগুলো
শুধরে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ এটি।
46
00:04:51,457 --> 00:04:52,667
সফল হলে,
47
00:04:53,543 --> 00:04:55,044
তোমাকে প্রমোশন দেব।
48
00:04:56,796 --> 00:04:57,630
ধন্যবাদ, স্যার।
49
00:04:58,256 --> 00:05:00,258
তবে মুদ্রার অন্য দিকটার ব্যাপারেও
ভুলে যেও না।
50
00:05:06,139 --> 00:05:08,808
তো, তোমার পর্যবেক্ষণের ভিত্তিতে,
51
00:05:10,143 --> 00:05:11,602
কিম দো শিক মানুষটা কেমন?
52
00:05:15,732 --> 00:05:18,860
নাটকে প্রধান চরিত্ররা
সবসময় সেরা আসনে বসেন।
53
00:05:21,154 --> 00:05:22,697
অনেক নাটক দেখো তাহলে?
54
00:05:32,957 --> 00:05:34,667
মনে হয় রেস্টুরেন্টে
জমজমাট ব্যবসা হয়,
55
00:05:34,751 --> 00:05:36,002
গভীর রাত অব্ধি খোলা রাখে।
56
00:05:37,462 --> 00:05:41,758
হুম...দনকেৎসু ডেলিভারি পেলে
খুব ভালো লাগবে।
57
00:05:42,383 --> 00:05:43,301
ডেলিভারি?
58
00:05:44,010 --> 00:05:47,472
রাতে ওভারটাইম করার সময়
চাইনিজ খাবার ছাড়া কিছু ডেলিভারি পাই না।
59
00:05:48,431 --> 00:05:52,060
এমনকি শুধুমাত্র একটা জিনিস
অর্ডার করলে তারা অর্ডার নেয় না।
60
00:05:53,978 --> 00:05:58,232
আমি নিশ্চিত একদিন ডেলিভারির জন্য
সব ধরনের খাবার পাওয়া যাবে।
61
00:05:58,900 --> 00:06:00,234
এমনকি সেটা শুধুমাত্র
একটা জিনিস হলেও।
62
00:06:00,318 --> 00:06:01,944
কী বলো?
63
00:06:02,028 --> 00:06:03,029
অসম্ভব!
64
00:06:03,863 --> 00:06:04,906
আপনাদের ডিনার উপভোগ করুন।
65
00:06:05,365 --> 00:06:06,699
একদিন ঠিকই দেখতে পাবে।
66
00:06:07,575 --> 00:06:09,618
হায় ইশ্বর!
আমার হাতা!
67
00:06:24,133 --> 00:06:25,802
অবশ্যই এর একটা সুবিধা আছে।
68
00:06:26,761 --> 00:06:27,595
কী সুবিধা?
69
00:06:28,054 --> 00:06:30,181
স্যুটে কিছু লেগে থাকলে দেখা যাবে না।
70
00:06:30,765 --> 00:06:34,685
আমাদের কোম্পানিতে সবাই কালো স্যুট পরি।
71
00:06:34,769 --> 00:06:37,647
পুরো বিল্ডিংটি ধূসর রঙ্গের
আর সবাই কালো পোশাক পরে।
72
00:06:37,730 --> 00:06:38,815
আর আমি একজন গুপ্তচর।
73
00:06:51,577 --> 00:06:53,162
মিহুন, তোমার পছন্দের রঙ কী?
74
00:06:54,622 --> 00:06:56,332
গাঢ় রং ব্যতিত সবকিছুই।
75
00:06:57,375 --> 00:07:00,336
আহ, তবে আমার গাড়িটা সাদা,
76
00:07:00,795 --> 00:07:02,088
ইচ্ছা করেই কিনেছি।
77
00:07:03,589 --> 00:07:06,300
কাজের ফাঁকে জানালা দিয়ে
বাইরে তাকালে গাড়িটাকে মনে হয়,
78
00:07:06,553 --> 00:07:12,932
যেন গিম্বাপ রোল গুটানোর ঠিক আগে দুর্ঘটনাক্রমে একটি
সাদা ভাত সামুদ্রিক শৈবালের উপর পড়ে আছে।
79
00:07:13,015 --> 00:07:16,477
তো, তুমি সাদা পছন্দ করো।
80
00:07:20,314 --> 00:07:22,901
একদিন তোমাকে দেখাব....
81
00:07:23,278 --> 00:07:26,696
আকাশে উড়ে যাওয়ার সময়
যখন তুষারপাত হয় নিচে তাকালে কেমন লাগে...
82
00:07:26,779 --> 00:07:29,282
না, আমার বেগুনি রঙ পছন্দ।
সত্যিই বেগুনি আমার অনেক পছন্দ।
83
00:07:29,365 --> 00:07:30,199
বেগুনি, না?
84
00:07:30,283 --> 00:07:32,243
হয়তো গাঢ় রং দেখে দেখে অভ্যস্ত...
85
00:07:32,326 --> 00:07:36,122
কিন্তু উজ্জ্বল রং পছন্দ করে বড় হয়েছি
আর বেগুনিই আমার প্রিয় হয়ে উঠেছে।
86
00:07:37,498 --> 00:07:39,542
আমার ঘরের
সব পর্দাও বেগুনি রঙের।
87
00:07:39,625 --> 00:07:41,085
সবাই কী বলে জানো?
88
00:07:42,170 --> 00:07:43,629
বেগুনি রঙ পছন্দকারীরা...
89
00:07:45,131 --> 00:07:46,215
একেকটা পাগল।
90
00:07:49,677 --> 00:07:51,512
তো, তুমি পাগল!
91
00:07:58,686 --> 00:08:01,689
তোমার সাথে আড্ডা দিতে
বেশ ভালো লাগে।
92
00:08:02,273 --> 00:08:03,191
আমারও।
93
00:08:08,362 --> 00:08:12,617
তোমার পছন্দের জিনিসগুলো নিয়ে
সবসময় এভাবেই কথা বলো?
94
00:08:13,326 --> 00:08:14,619
তুমি কি এমনই?
95
00:08:15,870 --> 00:08:17,121
না, এমন না।
96
00:08:17,205 --> 00:08:18,414
তো কেমন?
97
00:08:18,498 --> 00:08:21,957
আমি শান্ত, নিশ্ছিদ্র এবং নির্ঝঞ্ঝাট।
98
00:08:22,792 --> 00:08:24,085
এখন এমন কেন?
99
00:08:26,422 --> 00:08:27,882
কারণ এখন তোমার সাথে আছি।
100
00:08:32,220 --> 00:08:34,222
সবসময় শুধু মজাই করো।
101
00:08:34,305 --> 00:08:36,682
তাই বুঝি না
কোনটা কোনটা মজা।
102
00:08:39,435 --> 00:08:40,436
আমি সিরিয়াস।
103
00:08:43,523 --> 00:08:46,734
সিরিয়াসলি তোমার সাথে
খাবারটা বেশ উপভোগ করছি!
104
00:08:52,782 --> 00:08:54,825
কিম দো শিক মানুষ হিসেবে
কেমন জিজ্ঞাসা করেছি।
105
00:08:59,580 --> 00:09:02,875
ও খুবই সিরিয়াস প্রকৃতির মানুষ।
106
00:09:05,169 --> 00:09:07,547
এর বাইরে বিশেষ কিছু খুঁজে পাওনি?
107
00:09:07,630 --> 00:09:08,965
ঠিক কী বুঝাতে চাইছেন?
108
00:09:09,048 --> 00:09:09,966
জানো না?
109
00:09:12,635 --> 00:09:13,636
না।
110
00:09:17,557 --> 00:09:19,934
তার গোপনীয়তা উন্মেচন করতে পারোনি!
111
00:09:20,351 --> 00:09:21,185
গোপনীয়তা?
112
00:09:21,686 --> 00:09:24,730
তার মানে সে এখনও
তোমাকে সবকিছু বলেনি।
113
00:09:24,814 --> 00:09:26,482
কী ধরনের গোপনীয়তা?
114
00:09:26,566 --> 00:09:27,900
এটাই খুঁজে বের করো।
115
00:09:29,026 --> 00:09:29,860
জি, স্যার।
116
00:09:29,944 --> 00:09:31,362
যেতে পারো।
117
00:09:38,786 --> 00:09:39,954
আমি চাই তুমি...
118
00:09:40,997 --> 00:09:42,999
...ওর সাথে আরও ঘনিষ্ঠ হও।
119
00:09:47,420 --> 00:09:48,504
সর্বোচ্চ চেষ্টা করবো, স্যার।
120
00:09:48,588 --> 00:09:53,880
মাথায় রেখো,
এটা একটা অফিসিয়াল অপারেশন।
121
00:09:57,013 --> 00:09:58,139
অবশ্যই, স্যার।
122
00:10:11,611 --> 00:10:14,780
ফুলক্রিম আর ৩ চামচ
চিনি দিয়ে কফি বানাও।
123
00:10:16,073 --> 00:10:18,326
- কী?
- মনে হয় সে মিষ্টি পছন্দ করে।
124
00:10:19,035 --> 00:10:21,370
তাই চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত
ধীরে ধীরে নাড়াতে থাকবে।
125
00:10:21,454 --> 00:10:22,371
এতে একটু বেশি
সময় লাগতে পারে।
126
00:10:23,914 --> 00:10:26,417
- ঠিক আছে।
- ধূসর রঙের পোশাক পরো।
127
00:10:26,834 --> 00:10:28,377
তোমার জন্য
কালো সবচেয়ে ভালো হবে।
128
00:10:30,046 --> 00:10:31,756
হাই হিল পরবে না।
129
00:10:34,759 --> 00:10:37,052
একা থাকাটা এখানে
তোমার জন্য কঠিন হবে।
130
00:10:40,139 --> 00:10:41,015
শক্ত হও।
131
00:10:43,017 --> 00:10:44,226
আমিও এখানে একা।
132
00:10:46,562 --> 00:10:48,064
ধন্যবাদ, মিস লি।
133
00:10:50,316 --> 00:10:53,486
কান্না একসময় অভ্যাসে পরিণত হয়,
আর অভ্যাস হয়ে যায় দুর্বলতা।
134
00:10:56,614 --> 00:10:57,740
কাঁদবে না...
135
00:10:59,367 --> 00:11:02,787
যদি না তোমার
সত্যিই মন খারাপ হয়। ঠিক আছে?
136
00:11:18,135 --> 00:11:18,969
মিস লি।
137
00:11:21,430 --> 00:11:22,264
এদিকে আসো।
138
00:11:28,979 --> 00:11:30,106
কোথায় ছিলে এতক্ষণ?
139
00:11:30,856 --> 00:11:32,650
মিঃ মিন ডেকেছিলেন।
140
00:11:32,733 --> 00:11:34,276
ফিরলে অবশ্যই আমাকে
রিপোর্ট করা উচিত।
141
00:11:34,360 --> 00:11:35,945
একটা ব্যক্তিগত বৈঠক ছিল।
142
00:11:36,028 --> 00:11:38,114
আহ..আহ,
গোপন মিশন সম্পর্কিত?
143
00:11:38,531 --> 00:11:40,449
সেজন্যই সবসময়
ইঁদুরের মতো লুকোচুরি করো...
144
00:11:40,533 --> 00:11:41,409
দরজাটা লাগিয়ে আসছি।
145
00:11:41,826 --> 00:11:43,035
কী?
দরজা কেন বন্ধ করবে?
146
00:11:44,537 --> 00:11:45,663
অন্যরা আমাদের কথা শুনবে।
147
00:11:45,746 --> 00:11:46,747
তাতে কী আসে যায়?
148
00:11:47,248 --> 00:11:48,666
আমরা সবাই একসাথে কাজ করি,
149
00:11:48,749 --> 00:11:50,960
অন্যরা শুনবে মানে কী!
150
00:11:52,670 --> 00:11:54,839
প্রাক্তন এজেন্টের বড়াই দেখাচ্ছ?
151
00:11:55,923 --> 00:12:01,804
এমনকি একজন প্রাক্তন এজেন্ট হলেও
ডেস্ক ছেড়ে গেলে সুপারভাইজারকে রিপোর্ট করা উচিত নয় কি?
152
00:12:03,305 --> 00:12:06,100
আমাকে সরাসরি মিঃ মিনকে
রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
153
00:12:06,183 --> 00:12:07,351
সরাসরি?
154
00:12:08,060 --> 00:12:09,437
আহ, সরাসরি।
155
00:12:09,979 --> 00:12:15,192
আমাদের প্রিয় মিস লি-কে সরাসরি
মিঃ মিনের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে।
156
00:12:16,026 --> 00:12:18,821
আমাদের ডিপার্টমেন্টের কেউ-ই,
157
00:12:18,904 --> 00:12:20,698
সরাসরি তার সাথে
কথা বলতে পারে না!
158
00:12:21,240 --> 00:12:24,826
আমরা শুধু কঠোর পরিশ্রম করে
পদোন্নতি পেয়ে,
159
00:12:24,909 --> 00:12:28,412
ধাপে ধাপে বেতন বাড়ানোর চেষ্টা করছি।
160
00:12:29,331 --> 00:12:31,834
ঠিক আছে, মিস লি।
এদিক আসো।
161
00:12:37,506 --> 00:12:39,258
তোমাকে যে কাজ দিয়েছি
তার কী অবস্থা?
162
00:12:39,341 --> 00:12:41,218
প্রথম ত্রৈমাসিক থেকে
ডেটা সংগ্রহ করেছি।
163
00:12:41,302 --> 00:12:43,971
আজই শেষ করো আর কাল
সরাসরি আমাকে রিপোর্ট করো,
164
00:12:44,054 --> 00:12:44,930
স্বাক্ষরের জন্য।
165
00:12:47,600 --> 00:12:49,268
কোনো সমস্যা?
কিছু বলছ না যে?
166
00:12:50,144 --> 00:12:53,022
আমি একজন গ্রেড সিক্স
জুনিয়র অ্যানালিস্ট এবং ম্যানেজার।
167
00:12:53,522 --> 00:12:57,526
আমাকে "মিস ম্যি হ্যেয়ন" বা
"জুনিয়র ম্যানেজার" বলে ডাকবেন।
168
00:13:03,282 --> 00:13:04,533
তোমার কাজে যাও।
169
00:13:06,076 --> 00:13:06,911
মিস লি।
170
00:13:08,746 --> 00:13:09,580
জি।
171
00:14:10,391 --> 00:14:11,475
দো শিক, তুমি?
172
00:14:12,810 --> 00:14:13,894
পাঁচ তলায়?
173
00:14:14,770 --> 00:14:15,813
আরে!
174
00:14:16,564 --> 00:14:17,565
মিঃ কিম?
175
00:14:25,489 --> 00:14:26,407
কী…
176
00:14:28,075 --> 00:14:29,076
এসব কী?
177
00:14:36,458 --> 00:14:37,459
আহ।
178
00:14:38,711 --> 00:14:40,170
ভয় পাইয়ে দেওয়ার জন্য দুঃখিত।
179
00:14:41,130 --> 00:14:43,257
সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে!
180
00:14:45,926 --> 00:14:46,969
উহ...
181
00:14:47,761 --> 00:14:48,929
তো, তুমি...
182
00:14:50,472 --> 00:14:51,640
উড়তে পারো?
183
00:14:54,476 --> 00:14:55,311
হ্যাঁ।
184
00:15:00,774 --> 00:15:01,775
পার্সেল।
185
00:15:03,485 --> 00:15:04,612
দনকেৎসু।
186
00:15:12,328 --> 00:15:13,662
অসাধারণ তুমি!
187
00:15:13,746 --> 00:15:17,666
ও হ্যাঁ, থার্মোস পাত্রে মিসো স্যুপ আছে,
খুব গরম এটা।
188
00:15:18,667 --> 00:15:19,627
সাবধানে।
189
00:15:21,670 --> 00:15:22,630
মিঃ কিম।
190
00:15:23,881 --> 00:15:25,257
তোমাকে ধন্যবাদ জানাতে চাই।
191
00:15:28,052 --> 00:15:28,886
আচ্ছা।
192
00:15:29,929 --> 00:15:31,096
আমি...
193
00:15:33,349 --> 00:15:35,768
মানে, আমাকে বিশ্বাস করে
গোপনীয়তা প্রকাশ করার জন্য ধন্যবাদ।
194
00:15:39,772 --> 00:15:40,773
খাবার উপভোগ করো।
195
00:15:47,571 --> 00:15:49,365
চলে গেল কেন সে?
196
00:15:49,448 --> 00:15:50,908
কেউ দেখলে কী হবে?
197
00:16:12,012 --> 00:16:15,641
একদিন তোমাকে দেখাব,
আকাশে উড়ে যাওয়ার সময়...
198
00:16:16,183 --> 00:16:18,102
যখন তুষারপাত হয়
নিচে তাকালে কেমন লাগে...
199
00:16:18,185 --> 00:16:19,770
সে আসলেই মজা করেনি।
200
00:16:56,223 --> 00:16:57,725
খাবারের জন্য ধন্যবাদ।
201
00:17:44,897 --> 00:17:46,940
সবসময় একই জায়গায় গুলি করো।
202
00:17:47,983 --> 00:17:50,277
এভাবেই না মেরে
কাউকে ছিটকে দিতে পারি।
203
00:17:50,360 --> 00:17:52,279
কিন্তু শরীরের অন্য কোথাও
গুলি করতে পারো না?
204
00:17:52,362 --> 00:17:54,114
সাধারণত আমাদেরকে
চুপিসারে কাজ সারতে হয়,
205
00:17:54,490 --> 00:17:57,242
তাই ফুসফুস ও ব্রঙ্কির মধ্যে চাপ
প্রয়োগ করলে তারা কোনো শব্দ করতে পারে না।
206
00:17:58,911 --> 00:18:01,788
হ্যাঁ, কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণেও তো
তারা মারা যেতে পারে।
207
00:18:01,789 --> 00:18:05,834
যদি ভাগ্যবান হয়, জরুরি
চিকিৎসাতেই বেঁচে যেতে পারে।
208
00:18:06,460 --> 00:18:10,798
তারমানে তুমি টার্গেটের বাইরে
হতাহতের সংখ্যা কমানোর চেষ্টা করো।
209
00:18:11,965 --> 00:18:13,717
এটাই আমার জন্য সবচেয়ে ভালো।
210
00:18:14,301 --> 00:18:15,344
মানবিক কাজ।
211
00:18:18,180 --> 00:18:21,934
তাহলে কি আমিও তোমার মতো
টার্গেট পরিবর্তন করব?
212
00:18:24,853 --> 00:18:26,480
তুমি তোমার জায়গাতেই ঠিকই আছো।
213
00:18:26,563 --> 00:18:28,941
- তাই?
- আমি জাস্ট এতে অভ্যস্ত, সেজন্য।
214
00:18:31,819 --> 00:18:35,030
এটা হয়তো তোমার জন্য আরও
সুবিধাজনক হবে কারণ তুমি বাতাস থেকে শুটিং করছ।
215
00:18:37,074 --> 00:18:39,576
আমি নিয়মিত শুটিং প্র্যাক্টিস করি।
216
00:18:41,161 --> 00:18:44,748
অনেক গোলাবারুদ রেডি করেছি
যেহেতু অনেকদিন এখানে আসোনি।
217
00:18:47,626 --> 00:18:49,545
কী বললে, "অনেকদিন"?
218
00:18:50,295 --> 00:18:52,881
কিন্তু তুমিতো বলেছিলে
সবসময় এখানে শ্যুট প্র্যাকটিস করো...
219
00:18:58,095 --> 00:18:59,138
বাইরে যাচ্ছি।
220
00:18:59,221 --> 00:19:00,139
অপেক্ষা করো আমার জন্য।
221
00:19:00,347 --> 00:19:01,306
আরও প্র্যাক্টিস করো।
222
00:19:01,390 --> 00:19:02,432
কার সাথে দেখা করবে?
223
00:19:03,433 --> 00:19:04,560
আমাকে সাথে নাও!
224
00:19:07,855 --> 00:19:09,565
এত তাড়াহুড়ো করে গেল কেন?
225
00:19:10,232 --> 00:19:11,150
কারণ বসন্ত এসে গেছে।
226
00:19:11,650 --> 00:19:12,484
আবার আসবে?
227
00:19:12,901 --> 00:19:14,653
বসন্তের বাতাস, খুবই মিষ্টি।
228
00:19:15,946 --> 00:19:17,281
কী বলছ ঠিক বুঝতেছি না।
229
00:19:18,115 --> 00:19:19,867
হেডফোন রাখো।
230
00:19:20,450 --> 00:19:22,661
হু, হু!
দাঁড়াও দাঁড়াও, এক মিনিট!
231
00:20:02,159 --> 00:20:02,993
ডিনার উপভোগ করেছ?
232
00:20:03,076 --> 00:20:04,286
হ্যাঁ, খুব ভালো ছিল।
233
00:20:07,206 --> 00:20:08,081
অবাক হচ্ছ না?
234
00:20:09,416 --> 00:20:11,376
- কীজন্য ?
- আবার আসছি যে।
235
00:20:12,711 --> 00:20:15,172
জানতাম আবার আসবে।
236
00:20:17,966 --> 00:20:20,219
মানে, আমাকে দেখে খুশি হওনি?
237
00:20:21,011 --> 00:20:22,262
আমাদের গতকালই দেখা হয়েছে।
238
00:20:32,856 --> 00:20:35,359
জানতাম তুমি আসবে,
কারণ আমি গুলির শব্দ শুনেছি।
239
00:20:36,360 --> 00:20:39,071
এখানে বসে
বেসমেন্টের গুলির আওয়াজ পাও?
240
00:20:39,154 --> 00:20:41,322
আমার শ্রবণশক্তি খুব ভালো।
241
00:20:40,822 --> 00:20:41,823
এটা পঞ্চম তলা।
242
00:20:42,491 --> 00:20:45,327
আমার শ্রবণশক্তি ভালো।
শুধু ভালো না খুব ভালো।
243
00:21:04,805 --> 00:21:07,891
যখন শুনলাম তুমি একজন গুপ্তচর
খুব নার্ভাস হয়েছিলাম।
244
00:21:08,892 --> 00:21:12,354
কিন্তু যেমনটা ভেবেছিলাম
তেমনটা নও তুমি, মিঃ কিম।
245
00:21:14,398 --> 00:21:17,109
মজা করতে করতে তুমি
সহজেই...
246
00:21:18,819 --> 00:21:21,238
...নিজের আবেগ প্রকাশ করে ফেলো।
247
00:21:24,825 --> 00:21:26,742
এটা কি তোমাকে হতাশ করেছে?
248
00:21:28,495 --> 00:21:29,538
হ্যাঁ।
249
00:21:33,250 --> 00:21:34,376
অপ্রত্যাশিতভাবে।
250
00:21:35,961 --> 00:21:37,004
সত্যি বলতে,
251
00:21:39,214 --> 00:21:42,884
আমি সারা জীবন গোপনে কাজ করেছি,
252
00:21:43,552 --> 00:21:44,928
তাই মানুষের সাথে খুব একটা মিশিনি।
253
00:21:46,596 --> 00:21:47,639
মানুষের সাথে মিশতে...
254
00:21:48,682 --> 00:21:49,641
...আমি ওতটা ভালো নই।
255
00:21:50,726 --> 00:21:53,103
কিন্তু চেয়েছিলাম
তুমি আমার সম্পর্কে ভালো ভাবো।
256
00:21:53,186 --> 00:21:54,688
আর তাই হয়তো তোমার সাথে...
257
00:21:56,732 --> 00:21:59,985
...খুব কঠোর আচরণ করিনি।
258
00:22:01,278 --> 00:22:04,031
আর ঠাট্টা-মজা যদি
একটু বেশিই হয়ে যায়...
259
00:22:05,741 --> 00:22:06,575
তারজন্য আমি দুঃখিত!
260
00:22:08,201 --> 00:22:10,579
আসলেই মন থেকে বলছি।
261
00:22:15,208 --> 00:22:16,793
এখন এখানে
তোমার সাথে বসে আছি,
262
00:22:18,378 --> 00:22:19,963
কারণ জানতাম তুমি এটাই বলবে।
263
00:22:21,923 --> 00:22:23,967
কীভাবে জানো?
264
00:22:24,634 --> 00:22:27,095
আগেই তো বলেছি
আমার শ্রবণশক্তি ভালো।
265
00:22:27,179 --> 00:22:28,388
খুব ভালো।
266
00:22:34,936 --> 00:22:36,313
এমনকি আমার দৃষ্টিশক্তিও...
267
00:22:37,939 --> 00:22:38,857
...খুব ভালো।
268
00:22:44,321 --> 00:22:45,280
মিঃ কিম।
269
00:22:45,614 --> 00:22:46,448
হ্যাঁ?
270
00:22:48,325 --> 00:22:50,369
তোমার কাছে আমার সিক্রেট প্রকাশ করলাম।
271
00:22:59,002 --> 00:23:00,212
ঠিক বলেছি কিনা বলো।
272
00:23:13,600 --> 00:23:14,559
ঠিক বলেছি?
273
00:23:30,575 --> 00:23:32,327
তেমন সুবিধার না।
274
00:23:33,036 --> 00:23:34,454
খুব দ্রুত স্পন্দিত হচ্ছে।
275
00:23:35,747 --> 00:23:37,165
এভাবে তুমি মারাও যেতে পারো।
276
00:23:38,375 --> 00:23:39,376
না...
277
00:23:43,547 --> 00:23:44,631
মরলে কিচ্ছু যায় আসে না।
278
00:24:50,197 --> 00:24:51,865
ডিনার করবে?
279
00:25:04,878 --> 00:25:06,171
তোমার একটা প্রশ্ন করি।
280
00:25:06,588 --> 00:25:08,465
লেডিফিঙ্গারের বিপরীত শব্দ কী জানো?
281
00:25:10,634 --> 00:25:13,428
লেডিফিঙ্গারের বিপরীত শব্দ?
282
00:25:14,679 --> 00:25:15,597
ভাবো।
283
00:25:17,265 --> 00:25:19,392
লেডিফিঙ্গারের বিপরীত শব্দ হচ্ছে....
284
00:25:20,018 --> 00:25:21,019
মেন্টোস।
285
00:25:34,866 --> 00:25:37,077
সামিট?
286
00:25:37,160 --> 00:25:38,870
[উত্তর কোরিয়া একটি শীর্ষ বৈঠক চায়]
287
00:25:41,831 --> 00:25:42,958
লি মি হ্যেয়নকে ডাকো।
288
00:25:43,166 --> 00:25:45,252
স্যার, সবাই এতক্ষণে চলে গেছে...
289
00:25:45,335 --> 00:25:47,212
যেখানে পাও খুঁজে আনো!
290
00:25:48,213 --> 00:25:49,464
কিম দো শিক।
291
00:25:52,676 --> 00:25:53,927
তার সাথে প্রায়ই দেখা হয়?
292
00:25:54,219 --> 00:25:55,220
হ্যাঁ।
293
00:25:55,303 --> 00:25:56,930
দুজনের মধ্যে কি
বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক?
294
00:25:57,013 --> 00:25:58,056
হ্যাঁ।
295
00:25:58,807 --> 00:25:59,724
প্রেম?
296
00:26:02,519 --> 00:26:03,436
না, এমন কিছু না।
297
00:26:03,979 --> 00:26:05,605
তাহলে তার সবচেয়ে বড় গোপনীয়তা কী?
298
00:26:10,902 --> 00:26:12,237
এখনও জানি না, মিঃ মিন।
299
00:26:13,196 --> 00:26:14,781
এখনও জানো না?
300
00:26:15,615 --> 00:26:16,449
না।
301
00:26:19,953 --> 00:26:21,162
তুমি ভালো করেছ।
302
00:26:21,997 --> 00:26:22,914
জি স্যার?
303
00:26:22,998 --> 00:26:24,457
তোমার মিশন শেষ।
304
00:26:28,044 --> 00:26:30,005
মিশন শেষ?
305
00:26:30,088 --> 00:26:31,548
হ্যাঁ, ভালো করেছ।
306
00:26:31,631 --> 00:26:32,674
এখন যেতে পারো।
307
00:26:35,468 --> 00:26:36,303
যেতে পারো।
308
00:26:37,387 --> 00:26:38,430
ধন্যবাদ, স্যার।
309
00:26:44,352 --> 00:26:45,353
সে কি ভিতরে?
310
00:26:49,316 --> 00:26:50,525
তুমি এখানে কী করছ?
311
00:26:50,609 --> 00:26:52,444
মিঃ মিন ডেকেছিল।
312
00:26:52,527 --> 00:26:54,613
গোপন মিশনের ব্যাপারে?
এখনও শেষ হয়নি?
313
00:26:56,448 --> 00:26:57,616
মাত্রই শেষ হয়েছে।
314
00:26:57,699 --> 00:26:58,617
সত্যি?
315
00:26:59,242 --> 00:27:01,745
ঠিক আছে।
তাহলে আমিও শেষ করছি।
316
00:27:06,499 --> 00:27:08,001
মিঃ মিন।
317
00:27:40,408 --> 00:27:43,328
শুনলাম লি মি হ্যেয়নের
মিশনের ইতি টেনেছেন।
318
00:27:43,411 --> 00:27:44,996
হুম, সবকিছু ভালোভাবেই হয়েছে।
319
00:27:45,080 --> 00:27:48,291
সিরিয়াসলি, স্যার,
আপনার নেতৃত্ব অসাধারণ।
320
00:27:48,375 --> 00:27:50,085
আরে তেমন কিছুই না!
321
00:27:50,168 --> 00:27:52,671
সত্যি বলতে, প্রথমে আমি
সত্যিই বুঝতে পারিনি...
322
00:27:52,754 --> 00:27:55,131
ওরমতো একটা নির্বোধকে
কেন বিশ্বাস করবেন।
323
00:27:55,215 --> 00:27:57,008
যদিও সে একজন প্রাক্তন এজেন্ট ছিল...
324
00:27:57,092 --> 00:28:00,428
তবুও সে একটা হাস্যকর ভুল করেছে আর
এত গুরুত্বপূর্ণ একটা কাজ কীভাবে তাকে দিতে পারেন।
325
00:28:00,512 --> 00:28:02,138
সে কি সত্যিই ভুল করেছিল?
326
00:28:02,222 --> 00:28:03,223
মানে?
327
00:28:03,306 --> 00:28:05,934
আমিও অভ্যন্তরীণ তদন্তের দায়িত্বে ছিলাম।
328
00:28:06,017 --> 00:28:08,019
যতই এটা নিয়ে তদন্ত করেছি
ততই অদ্ভুত কিছু খুঁজে পেয়েছি।
329
00:28:08,103 --> 00:28:10,814
যেন ইচ্ছাকৃতভাবে কেউ
তাদের ছেড়ে দিয়েছে।
330
00:28:11,189 --> 00:28:12,023
হুম।
331
00:28:12,528 --> 00:28:18,321
প্রশিক্ষণে লি মিহুন ANSP এর ইতিহাসে
সর্বোচ্চ স্কোর করেছে।
332
00:28:19,030 --> 00:28:22,742
সত্যিই মনে হয় সে টিয়ার গ্যাসের সাথে
ফ্ল্যাশ গ্রেনেড গুলিয়ে ফেলেছে?
333
00:28:25,161 --> 00:28:26,538
এর অর্থ একটাই।
334
00:28:27,747 --> 00:28:28,957
মানবতা।
335
00:28:29,541 --> 00:28:30,583
মানবতা?
336
00:28:33,753 --> 00:28:36,589
আমরা ঘটনাস্থলের ফুটেজ পর্যবেক্ষণ করেছি।
337
00:28:38,800 --> 00:28:43,096
একজন কোমল হৃদয়ের মানুষও
এটা দেখে কেঁপে উঠবে।
338
00:28:45,724 --> 00:28:49,686
বলতে চাচ্ছেন এটা লি মি হ্যেয়নের ক্যারিয়ারকে
হুমকীর মুখে ফেলতে পারে জেনেই এটা করেছে?
339
00:28:50,437 --> 00:28:51,479
ওহ, শুধু তাই নয়,
340
00:28:51,563 --> 00:28:53,773
তাকে গুপ্তচর হিসেবে
অভিযুক্ত করা যেতে পারে।
341
00:28:53,857 --> 00:28:56,109
- ওখানে তার মতো আরেকজন ছিল।
- কে?
342
00:28:57,777 --> 00:28:58,737
কিম দো শিক।
343
00:29:05,910 --> 00:29:09,164
৭ বছর আগে কিম দো শিক
তার বসদের আদেশ উপেক্ষা করেছিল,
344
00:29:09,247 --> 00:29:10,957
আর নিজ উদ্যোগে কাজ করেছে।
345
00:29:12,250 --> 00:29:15,545
অন্যদের বাঁচাতে নিজের
জীবনের ঝুঁকি নিয়েছিল।
346
00:29:16,588 --> 00:29:19,048
এটাই কি মানবতার নমুনা নয়?
347
00:29:19,716 --> 00:29:23,970
তাই আপনি তদন্তের সময়
লি মি হ্যেয়ন সম্পর্কে জানতে পারলেন..
348
00:29:24,053 --> 00:29:25,680
- এবং তাদেরকে একসাথে...
- না, না।
349
00:29:25,764 --> 00:29:28,725
মি হ্যেয়নের প্রতি আমি কেন আগ্রহী হবো?
350
00:29:30,185 --> 00:29:33,980
কিম দো শিকের একমাত্র ব্যর্থ
মিশন ছিল অপারেশন সিগাল।
351
00:29:35,023 --> 00:29:36,274
সেখানেই তাকে দেখেছি।
352
00:29:36,357 --> 00:29:40,779
তাহলে হয়ত অপারেশনের সময়
তাদের মধ্যে যোগাযোগ ছিল?
353
00:29:40,862 --> 00:29:44,908
কিম দো শিক কেন ব্যর্থ হলো?
সে কি আসলেই ব্যর্থ হয়েছে?
354
00:29:44,991 --> 00:29:47,952
- নাকি সে তার পাশে ছিল?
- ঈগল ! ঈগল, আমাকে শুনতে পাচ্ছ?
355
00:29:48,036 --> 00:29:49,996
ঈগল!
আমাকে শুনতে পাচ্ছ?
356
00:29:50,079 --> 00:29:51,664
ওই জারজ গুপ্তচররা সব পালাচ্ছে!
357
00:29:51,748 --> 00:29:53,958
কী করছ তুমি?
358
00:30:00,799 --> 00:30:02,300
একই ধাচের লোকেরা একসাথে থাকে।
359
00:30:03,343 --> 00:30:05,094
তাই আমি তাদেরকে
একসাথে রাখার চেষ্টা করেছি।
360
00:30:05,178 --> 00:30:07,972
তাহলে, তারা কি ঘনিষ্ঠ হয়ে উঠেছে?
361
00:30:08,056 --> 00:30:09,516
সে একজন গুপ্তচর।
362
00:30:10,058 --> 00:30:13,144
কেউ তার কাছে গেলে শেষ করে দিতে হবে
বা আমাকে জানাতে হবে।
363
00:30:13,603 --> 00:30:15,021
সে করেনি।
364
00:30:15,897 --> 00:30:19,025
কিম দো শিক লি মি হ্যেয়নের প্রেমে পড়েছে।
365
00:30:19,108 --> 00:30:20,485
তাহলে কি পরিকল্পনা সফল হয়েছে?
366
00:30:20,568 --> 00:30:23,947
না, তাদের দম্পতি হিসাবে
বিবেচিত হওয়ার জন্য,
367
00:30:24,030 --> 00:30:25,615
একে অপরের প্রেমে পড়তে হবে।
368
00:30:25,698 --> 00:30:28,701
তো, লি মি হ্যেয়কেও
তার প্রেমে পড়তে হবে?
369
00:30:28,785 --> 00:30:30,537
ঠিক তাই।
370
00:30:36,501 --> 00:30:38,044
এসব আর আনবে না।
এগুলোর দরকার নেই।
371
00:30:38,127 --> 00:30:39,045
স্যার।
372
00:30:41,965 --> 00:30:43,341
দেখা যাক।
373
00:30:48,096 --> 00:30:49,639
সেই স্বাদ!
374
00:30:50,056 --> 00:30:51,224
পরিকল্পনা সফল হয়েছে।
375
00:30:51,808 --> 00:30:52,851
আপনি কীভাবে জানলেন?
376
00:30:52,934 --> 00:30:56,938
সে নিয়ম অমান্য করেছে
আর আমাকে মিথ্যা বলেছে।
377
00:30:57,313 --> 00:30:58,857
আপনি কীভাবে জানেন?
378
00:30:58,940 --> 00:31:00,525
কারণ আমি এটা দেখেছি।
379
00:31:07,323 --> 00:31:08,741
সে জানে তুমি মিথ্যা বলেছ।
380
00:32:22,774 --> 00:32:23,942
[নিষিদ্ধ এলাকা]
381
00:33:06,859 --> 00:33:09,487
ওটা রেখে যা বলছি তাই করো!
382
00:33:15,368 --> 00:33:16,202
কী?
383
00:33:16,452 --> 00:33:19,539
কাজটা চালিয়ে যেতে পারবে না?
384
00:33:43,980 --> 00:33:45,690
এসব কেন করলেন?
385
00:33:55,867 --> 00:33:57,452
তুমি তোমার কাজ করেছ,
386
00:33:58,661 --> 00:33:59,704
আমি আমারটা করেছি।
387
00:34:00,663 --> 00:34:02,707
আপনি দুটো কাজ করতে বলেছিলেন।
388
00:34:03,624 --> 00:34:05,793
কিম দো শিকের সাথে সময় কাটাতে
এবং আরো ঘনিষ্ঠ হতে বলেছিলেন।
389
00:34:06,294 --> 00:34:08,379
সে নিজের কাজ করতে পারবে কিনা
সে সম্পর্কে খোঁজ নিতে বলেছিলেন।
390
00:34:09,797 --> 00:34:13,217
মাঠ পর্যায় কাজ করার মতো তার
সক্ষমতা আছে কিনা তা যাচাই করতে পারিনি।
391
00:34:13,301 --> 00:34:14,552
তুমি সেখানটাতেও বাজিমাত করেছ।
392
00:34:15,595 --> 00:34:17,346
কাজ শেষে এজেন্টরা ফিরে আসে।
393
00:34:17,430 --> 00:34:19,557
কিম দো শিকের পিছুটান
না থাকায় সে আসে না।
394
00:34:20,600 --> 00:34:23,644
সে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে।
395
00:34:23,728 --> 00:34:25,563
তাহলে অন্য কাজের ক্ষেত্রে
ওকে কীভাবে ভরসা করি?
396
00:34:25,646 --> 00:34:28,691
সেজন্যই ওর পিছুটান হোক
এমন কিছুর প্রয়োজন ছিল।
397
00:34:29,650 --> 00:34:32,236
ওর উপরে ভরসা করার জন্য
ঠিক কী ধরনের কাজের...
398
00:34:32,320 --> 00:34:33,988
তুমি এজেন্সির নীতি ভুলে যাচ্ছ।
399
00:34:34,822 --> 00:34:37,575
কাজে ব্যর্থ হলেই
এখান থেকে বিতাড়িত হতে হবে।
400
00:34:37,658 --> 00:34:38,493
যাও!
401
00:34:42,538 --> 00:34:43,539
ওহ।
402
00:34:46,209 --> 00:34:48,211
লি হ্যে সং, ১৯৪১ সালে জন্ম।
403
00:34:48,294 --> 00:34:51,464
স্ত্রীর মৃত্যুর পরে স্ট্রোক করে
আটবছর যাবত...
404
00:34:51,547 --> 00:34:52,840
চিকিৎসাধীন আছেন।
405
00:34:53,424 --> 00:34:55,885
ইয়াংপ্যেয়ং হাসপাতালে
সরকারি চাকুরেদের...
406
00:34:55,968 --> 00:34:57,303
পরিবারের চিকিৎসা
করা হয়ে থাকে।
407
00:34:57,762 --> 00:35:01,599
যেকোনো স্বল্প বেতনের কর্মচারীর জন্য
এই চিকিৎসার ভার বহন করা বেশ কষ্টসাধ্য।
408
00:35:02,767 --> 00:35:05,853
তার একমাত্র মেয়ে সরকারী কর্মচারী,
তাহলে সে বেশ ভাগ্যবান নয় কি?
409
00:35:05,937 --> 00:35:07,396
প্রতি সপ্তাহান্তেই তাকে দেখতে যাও?
410
00:35:08,272 --> 00:35:11,567
ওভারটাইম কাজ করার জন্য
অনেকদিন হলো যেতে পারছো না।
411
00:35:11,651 --> 00:35:14,195
চিন্তা কোরো না, রাষ্ট্র তোমার বাবাকে
ভালোভাবে দেখে রেখেছে।
412
00:35:15,154 --> 00:35:17,156
এখন থেকে তোমার উপরে
আমার নজর থাকবে।
413
00:35:57,488 --> 00:35:59,115
মিঃ মিন দেখা করতে চান।
414
00:36:10,501 --> 00:36:13,963
মুনসান,
অতি উচ্চ পর্যায়ের গোপনীয় অপারেশন।
415
00:36:48,331 --> 00:36:49,707
আমি তার জন্য
অপেক্ষা করেছিলাম।
416
00:36:55,254 --> 00:36:58,841
তার জন্য অপেক্ষা করা ছাড়া
আর কিছুই করার ছিল না।
417
00:37:01,052 --> 00:37:04,263
দুজনের পার্টি?
ওখানকার টেবিলে বসুন।
418
00:37:24,200 --> 00:37:25,451
জুলাই চলে এসেছিল।
419
00:37:26,494 --> 00:37:27,828
কিন্তু সে আসেনি।
420
00:37:29,330 --> 00:37:32,375
১০ দিনের বেশি হলো তাকে দেখিনি।
421
00:37:35,962 --> 00:37:37,296
জুলাইয়ের ৯ তারিখে,
422
00:37:37,380 --> 00:37:41,300
চীনের গোয়েন্দা সংস্থার থেকে
অনিশ্চিত সংবাদ পাওয়া যায়...
423
00:37:51,102 --> 00:37:52,436
কিম ইলসাং!
424
00:37:59,694 --> 00:38:01,779
স্যার! স্যার!
425
00:38:05,324 --> 00:38:07,493
- কী ব্যাপার?
- জরুরি অবস্থা!
426
00:38:07,910 --> 00:38:08,995
সত্যি না কি?
427
00:38:15,001 --> 00:38:17,211
গোয়েন্দা সংস্থা সত্যতা নিশ্চিত করেছে।
428
00:38:17,295 --> 00:38:19,463
উত্তর কোরিয়া থেকে
আনুষ্ঠানিক ঘোষনা এসেছে।
429
00:38:20,006 --> 00:38:22,466
উত্তর কোরিয়ার
সর্বোচ্চ নেতা মারা গেছেন।
430
00:38:22,550 --> 00:38:23,801
কিম ইলসাং মারা গেছেন!
431
00:38:23,884 --> 00:38:27,138
উত্তর-দক্ষিণ কোরিয়ার
সামিটের ঠিক পনেরো দিন আগে...
432
00:38:27,221 --> 00:38:28,264
এই ঘটনা ঘটে।
433
00:38:29,890 --> 00:38:32,059
কিম ইলসাং মারা গেছেন।
434
00:38:36,647 --> 00:38:37,481
কিম ইলসাং মারা গেছেন।
435
00:38:37,565 --> 00:38:39,734
উত্তর কোরিয়া ঘোষনা দিয়েছে "আট তারিখ
রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে...
436
00:38:39,817 --> 00:38:41,819
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে?
437
00:38:43,821 --> 00:38:45,489
হচ্ছেটা কী?
438
00:38:46,407 --> 00:38:47,950
গুপ্তহত্যার কথা বলা হয়নি?
439
00:38:48,451 --> 00:38:50,036
দো শিক এখনো ফিরে আসেনি কেন?
440
00:38:50,453 --> 00:38:51,412
সবাইকে নিয়ে আসো!
441
00:38:53,164 --> 00:38:54,081
জ্বি, স্যার।
442
00:38:56,625 --> 00:38:57,918
মনে হচ্ছে এই অপারেশনে...
443
00:38:58,711 --> 00:39:01,130
মুনসান নিজের খেয়ালখুশি
মতো কাজ করেছে।
444
00:39:01,213 --> 00:39:03,174
একা? এটা কীভাবে সম্ভব?
445
00:39:03,257 --> 00:39:06,635
উচ্চপদস্থদের অনুমতি ছাড়া অসম্ভব নয়?
446
00:39:06,719 --> 00:39:09,221
ওর উচ্চপদস্থ?
আমরা ওর উচ্চপদস্থ নই?
447
00:39:11,349 --> 00:39:13,267
মুনসানের উপরেই
সবকিছু নির্ভর করছে।
448
00:39:13,976 --> 00:39:15,770
ওর সর্বশেষ পদক্ষেপ
আমাদের জানতে হবে।
449
00:39:15,853 --> 00:39:18,898
৭ তারিখ রাত ১০ টায় সে উত্তর কোরিয়ার
উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে।
450
00:39:18,981 --> 00:39:20,691
আমাদের পর্যবেক্ষণে ওটাই ছিল
তার সর্বশেষ অবস্থান।
451
00:39:21,400 --> 00:39:24,779
ডিরেক্টর ইয়ো, সব তথ্য
এতো নির্ভুলভাবে জানেন কীভাবে?
452
00:39:24,862 --> 00:39:26,864
আপনি ঠিক বলতে চাইছেন?
453
00:39:27,448 --> 00:39:29,992
তথ্য ব্যবস্থাপনা বিভাগের সব তথ্য
আপনাদের মুখের সামনে তুলে ধরব?
454
00:39:30,076 --> 00:39:32,578
এই সংস্থা সৃষ্টির পর থেকে...
455
00:39:32,995 --> 00:39:34,914
এটিই সবথেকে বড় ঘটনা।
456
00:39:34,997 --> 00:39:37,958
আপনার কাছে তথ্য থাকলে তার উৎস
আমাদেরকে জানানো উচিত না?
457
00:39:38,042 --> 00:39:39,752
কেন আপনার টিম কি
বসে বসে মাছি মারে?
458
00:39:39,835 --> 00:39:43,672
না কি নিজেদের লাভের জন্য
আমাদের তথ্য চুরি করতে চান?
459
00:39:43,756 --> 00:39:44,965
ডিরেক্টর ইয়ো, দেখুন।
460
00:39:45,883 --> 00:39:48,177
আপনার বয়স কম
তাই উল্টাপাল্টা বকছেন।
461
00:39:49,178 --> 00:39:51,639
কার টিম ভালো সেটা নিয়ে
লড়াই করতে এখানে আসিনি।
462
00:39:51,722 --> 00:39:53,557
এসব জিনিসের জন্য একটা নীতি আছে।
463
00:39:54,058 --> 00:39:56,060
আমাদের যাচাই-বাছাই করে দেখা উচিত
গোয়েন্দাদের তথ্য সঠিক না কি...
464
00:39:56,143 --> 00:39:57,019
অনেক হয়েছে।
465
00:40:00,940 --> 00:40:04,276
তথ্য একদম সুনিশ্চিত।
আর কী যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে?
466
00:40:04,360 --> 00:40:07,738
কিম দো শিক উত্তর কোরিয়ায় কী করেছে সেটা
সবাই জানি, কিন্তু তার টিঁকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।
467
00:40:07,822 --> 00:40:11,075
তাই ওই শুয়োরটাকে
ধরে নিয়ে আসতে হবে!
468
00:40:11,158 --> 00:40:13,327
তো আপনি কোন
নীতির কথা বলেছিলেন?
469
00:40:15,871 --> 00:40:16,872
স্যার।
470
00:40:16,956 --> 00:40:19,375
আপনার কথা শুনে মনে হচ্ছে মুনসান...
471
00:40:20,000 --> 00:40:22,628
নিজে থেকেই উত্তর কোরিয়াতে গেছে...
472
00:40:22,711 --> 00:40:24,630
শালা বোকাচোদা।
473
00:40:24,713 --> 00:40:27,883
তুমি একজন নির্বাহী কর্মকর্তা,
একটু বুঝেশুনে কথা বলতে পারো না?
474
00:40:27,967 --> 00:40:29,593
কিম দো শিক আমাদের সংস্থার সদস্য,
475
00:40:29,677 --> 00:40:34,056
ওই শুয়োরটা কতোটা মুখ খুলে
তার উপরে আমাদের অস্তিত্ব নির্ভর করছে।
476
00:40:37,476 --> 00:40:41,272
যদি সবাই একযোগে
চাকরি খোয়াতে না চাও...
477
00:40:41,772 --> 00:40:43,149
তাহলে আমার কথা
কান খুলে শোনো।
478
00:40:43,774 --> 00:40:47,236
সব এজেন্ট মাঠে নামিয়ে
ওই শুয়োটাকে খুঁজে বের করো।
479
00:40:47,319 --> 00:40:49,196
যত তাড়াতাড়ি সম্ভব
ওকে এখানে নিয়ে এসো।
480
00:40:49,822 --> 00:40:51,449
কিম দো শিক।
481
00:40:53,367 --> 00:40:54,493
কিম দো শিক।
482
00:40:58,789 --> 00:41:03,127
ডিরেক্টর মিন পুরো সংস্থাকে
তাকে ধরার জন্য লেলিয়ে দেয়।
483
00:41:04,295 --> 00:41:07,840
নতুন গোয়েন্দা সংস্থার কাছে
সে হয়ে উঠে প্রধান শত্রু।
484
00:41:40,122 --> 00:41:41,916
আমার অবস্থাও তার মতোই ছিল।
485
00:41:46,086 --> 00:41:47,171
আর ১৯৯৪ তে,
486
00:41:47,755 --> 00:41:51,759
অতীতের সব রেকর্ড পেরিয়ে
প্রচন্ড তাপদাহ চলতে থাকে...
487
00:41:54,345 --> 00:41:56,931
আকাশের দিকে তাকিয়ে থাকাটা
আমার অভ্যাসে পরিণত হয়েছিল।
488
00:41:58,807 --> 00:42:01,393
সবাই প্রার্থনা করছিল
যেন তাপমাত্রা কমে।
489
00:42:02,269 --> 00:42:04,438
সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল।
490
00:42:11,070 --> 00:42:16,367
আইসড কফি
491
00:42:16,450 --> 00:42:18,494
মিল্ক কফি, ব্ল্যাক কফি
492
00:42:29,213 --> 00:42:31,298
আমি হয়ে যাই ওকে বাগানোর জিম্মি।
493
00:42:33,217 --> 00:42:34,260
ভাবছিলাম,
494
00:42:35,219 --> 00:42:38,514
ও কি আমার ব্যাপারে
এতোটা আবেগ নিয়ে ভাবে?
495
00:42:39,557 --> 00:42:42,142
বলেছিল ও বেশি লোকের সাথে মিশেনি।
496
00:42:42,226 --> 00:42:43,894
আর সামাজিকতা
পালনেও তেমন দক্ষ নয়।
497
00:42:44,603 --> 00:42:46,230
সবসময় আমার সাথে মজা করতো,
498
00:42:47,147 --> 00:42:49,024
কিন্তু সবটাই মন থেকে করতো।
499
00:43:05,457 --> 00:43:06,625
এখানে আছি জানলে কীভাবে?
500
00:43:11,589 --> 00:43:12,631
বেগুনি পর্দা?
501
00:43:14,466 --> 00:43:15,426
কেন?
502
00:43:17,803 --> 00:43:19,054
কেন এসেছ?
503
00:43:28,522 --> 00:43:29,773
ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল।
504
00:43:30,522 --> 00:43:50,773
ভাবানুবাদে
রবিউল আওয়াল জীবন
505
00:43:56,592 --> 00:43:58,135
ওর ফিরে আসা উচিত হয়নি।
506
00:43:59,970 --> 00:44:01,597
ও খুবই বিপদে ছিল।
507
00:44:04,266 --> 00:44:06,727
বলেছিল ও বেশি লোকের সাথে মিশেনি।
508
00:44:08,520 --> 00:44:09,563
আর সেজন্যই...
509
00:44:12,650 --> 00:44:15,402
মজা করা বা সামাজিকতার
ব্যাপারগুলোতে একদম নাদান ছিল।
510
00:44:17,029 --> 00:44:19,156
কিন্তু আন্তরিকতাপূর্ণ।
511
00:44:20,699 --> 00:44:23,577
সবকিছুই ওর হৃদয় থেকে বলেছিল।
512
00:44:28,624 --> 00:44:30,918
না, ব্যাপারটা তা নয়।
513
00:44:32,461 --> 00:44:33,796
আসলে...
514
00:44:36,131 --> 00:44:37,091
ও এসেছিল কারণ...
515
00:44:38,759 --> 00:44:39,885
ও আমাকে ভালোবাসতো।
516
00:44:45,759 --> 00:44:56,885
Buy Me a Coffee ☕
Bkash/ Nagad/ 01963048400