1 00:00:01,000 --> 00:01:40,210 অনুবাদে ও সম্পাদনায় মোহাম্মদ তন্ময় 2 00:01:49,940 --> 00:01:51,800 আর্নহেইড। 3 00:01:54,260 --> 00:01:57,860 তাহলে এটাই কেটিলের ক্ষেত। 4 00:01:59,210 --> 00:02:01,450 বিশ্বাস হচ্ছে না। 5 00:02:01,450 --> 00:02:05,660 তোমরা দুজন আমার এত কাছেই ছিলে। 6 00:02:07,180 --> 00:02:09,020 তোমাকে একটু জীর্ণশীর্ণ দেখাচ্ছে... 7 00:02:10,100 --> 00:02:15,020 কিন্তু বরাবরের মতোই আগের থেকেও সুন্দরী লাগছে। 8 00:02:21,410 --> 00:02:26,040 কি? আর্নহেইডের স্বামী? 9 00:02:31,600 --> 00:02:33,610 হালতি কেমন আছে? 10 00:02:34,640 --> 00:02:38,050 এখন নিশ্চই বড়ো হয়ে গেছে। 11 00:02:47,940 --> 00:02:49,050 গারদার... 12 00:02:51,780 --> 00:02:53,080 হালতি... 13 00:03:01,570 --> 00:03:02,440 চলো। 14 00:03:03,300 --> 00:03:08,260 তিনজনে একসাথে বাড়ি ফেরা যাক। 15 00:03:10,710 --> 00:03:11,660 বাড়ি? 16 00:03:12,790 --> 00:03:15,170 ওর থেকে দূরে থাকো, আর্নহেইড। 17 00:03:21,980 --> 00:03:24,410 নাহলে মেরে ফেলবো ওকে। 18 00:03:40,610 --> 00:03:41,820 গারদার! 19 00:03:41,820 --> 00:03:42,490 ফক্স! 20 00:03:43,490 --> 00:03:45,440 আর্নহেইডকে নিয়ে এখান থেকে যা। 21 00:03:45,440 --> 00:03:46,410 জী, বস। 22 00:03:54,060 --> 00:03:56,560 ওর মধ্যে ঝামেলা আছে, বস। 23 00:03:56,560 --> 00:03:59,700 ও কি জানে না ওকে তাড়া করা হচ্ছে? 24 00:04:01,750 --> 00:04:04,590 ও সত্যিই লিজার্ডকে মেরেছে? 25 00:04:07,580 --> 00:04:10,570 হ্যা। মাথা দুভাগ করে ফেলেছে। 26 00:04:12,360 --> 00:04:13,700 আচ্ছা। 27 00:04:16,400 --> 00:04:19,520 ও আর্নহেইডকে অপহরণ করতে এসেছে। 28 00:04:19,520 --> 00:04:21,380 নিজের জীবন দিয়ে হলেও ওকে রক্ষা করো। 29 00:04:21,380 --> 00:04:22,140 জী, বস। 30 00:04:24,530 --> 00:04:26,410 তুই-ই কেটিল? 31 00:04:29,380 --> 00:04:31,060 হলে কি করবি? 32 00:04:33,080 --> 00:04:34,710 তোকে মেরে ফেলবো! 33 00:04:35,540 --> 00:04:38,540 থামো, গারদার! এসব থামাও! 34 00:04:38,540 --> 00:04:40,180 গারদার! 35 00:04:49,110 --> 00:04:50,620 না, এইনার। 36 00:04:50,620 --> 00:04:53,140 আমরা জানিও না কি হচ্ছে এখানে। তুমি গিয়ে কি করবে? 37 00:04:53,400 --> 00:04:55,810 স্নেক'কে আক্রমণ করবে? 38 00:04:56,250 --> 00:04:58,060 আমি জানি কি হচ্ছে এখানে! 39 00:04:58,400 --> 00:05:01,940 আর্নহেইডের স্বামী তাকে উদ্ধার করতে এসেছে। 40 00:05:02,350 --> 00:05:05,700 তুমি তাকে মুক্ত করতে চাও না? 41 00:05:05,950 --> 00:05:08,600 অবশ্যই চাই, কিন্তু একবার পরিস্থিতিটা বোঝো। 42 00:05:08,600 --> 00:05:11,080 এখন গেলে তোমায় তিনজনকে মারতে হবে এখানে। 43 00:05:11,080 --> 00:05:14,560 জানি আমি ওতো বলবান নই, কিন্তু... 44 00:05:14,560 --> 00:05:17,770 এইনার, আমি সেইটা বোঝাচ্ছি না। 45 00:05:18,650 --> 00:05:20,620 তুমি কাউকে মারতে পারবে? 46 00:05:21,070 --> 00:05:23,460 পরিচিত বা অপরিচিত যেই হোক, 47 00:05:23,460 --> 00:05:25,990 তুমি এই কুড়াল দিয়ে কাউকে মারতে পারবে? 48 00:05:31,910 --> 00:05:36,900 তাহলে... কি করা উচিত আমার? 49 00:05:39,410 --> 00:05:41,440 ভালো সিদ্ধান্ত নিয়েছো, থরফিন। 50 00:05:42,470 --> 00:05:44,690 তোমরা ওখানে চুপচাপ দাঁড়িয়ে দেখো। 51 00:05:46,290 --> 00:05:48,120 আমি ওকে জীবিত বন্দি করবো। 52 00:05:48,860 --> 00:05:52,070 ওকে এখনো অনেক প্রশ্ন করার আছে। 53 00:06:00,790 --> 00:06:04,090 সাবধানে, বস। ও বেশ শক্তিশালী। 54 00:06:04,440 --> 00:06:09,450 কি মনে হয় আমাকে, গাধা? 55 00:06:17,800 --> 00:06:21,310 ওকে জীবিত ধরতে পারবে না, বস। মেরে ফেলো ওকে। 56 00:06:21,310 --> 00:06:25,900 চুপ কর। ওয়ার্ম-আপ করছিলাম জাস্ট। 57 00:06:26,360 --> 00:06:29,780 তোরা কেউই ওকে আঘাত করতে পারিসনি? 58 00:06:29,780 --> 00:06:33,530 কি? দুর্ভাগ্যজনতভাবে না... 59 00:06:34,980 --> 00:06:37,110 সে আহত। 60 00:06:37,110 --> 00:06:40,760 তোরা তিনজন একটা আহত ব্যক্তির কাছে হেরে গেলি? 61 00:06:54,600 --> 00:06:56,300 এটাই দুর্বল জায়গা তাহলে! 62 00:07:03,250 --> 00:07:06,170 ব্যাজার, ওকে বেঁধে ফেল। 63 00:07:06,690 --> 00:07:09,590 গারদার! গারদার! 64 00:07:07,130 --> 00:07:10,320 ওয়াও, ওকে মুহূর্তেই কাবু করে ফেলেছো। 65 00:07:11,970 --> 00:07:14,100 গারদার! 66 00:07:18,620 --> 00:07:20,490 আর্নহেইড! 67 00:07:22,330 --> 00:07:24,330 আর্নহেইড! 68 00:07:28,340 --> 00:07:30,420 আর্নহেইড! 69 00:07:32,620 --> 00:07:34,390 আর্নহেইড! 70 00:07:33,140 --> 00:07:34,730 ওই, হাঁটতে থাক। 71 00:07:37,430 --> 00:07:39,180 অসাবধান হবে না। 72 00:07:39,180 --> 00:07:42,570 সর্বদা পাঁচজন লোককে দিয়ে ওর ওপর নজর রাখবে। 73 00:07:42,570 --> 00:07:47,740 আর কেয়াল্লাকারের চাচাকে খবর জানাও আমরা দোষীকে আটক করেছি। 74 00:07:47,740 --> 00:07:48,950 বুঝেছি। 75 00:07:54,550 --> 00:07:55,900 এখন তাহলে... 76 00:07:56,880 --> 00:07:59,480 মনে হচ্ছে তোমার কিছু বলার রয়েছে। 77 00:07:59,480 --> 00:08:02,460 কিন্তু একজন দাসের মতামত নিয়ে কে মাথা ঘামায়? 78 00:08:06,530 --> 00:08:08,360 তাকে ছেড়ে দেওয়া যায়না? 79 00:08:09,040 --> 00:08:11,220 সহ্য করা যাচ্ছে না। 80 00:08:11,220 --> 00:08:13,870 ও আমার একজন লোককে মেরেছে। 81 00:08:13,870 --> 00:08:16,090 তাছাড়া আরো বেশ কয়েকজনকে মেরেছে ও। 82 00:08:17,810 --> 00:08:20,460 মনিবকে হত্যা করার মতলবও ছিল ওর 83 00:08:20,460 --> 00:08:23,720 এবং মনিবের প্রিয়তম আর্নহেডকে অপহরণ করতে চাচ্ছিলো। 84 00:08:25,580 --> 00:08:28,760 এমন কাউকে আমরা ছেড়ে দিতে পারিনা। 85 00:08:38,550 --> 00:08:41,500 ওর ব্যাপারে ভুলে যাও, আর্নহেইড। 86 00:08:41,900 --> 00:08:44,250 ও তোমার স্বামী নয়। 87 00:08:44,730 --> 00:08:47,140 ও কেবল একজন মাথা খুইয়ে ফেলা পলাতক দাস। 88 00:08:52,660 --> 00:08:58,060 এসব ব্যাপারে আর নাক গলিয়ো না। দাদুর দেখভাল করতে থাকো। 89 00:09:41,160 --> 00:09:42,040 এইনার, দাঁড়াও। 90 00:09:42,040 --> 00:09:43,030 এইনার। 91 00:09:48,070 --> 00:09:49,860 বসে পড়ো। 92 00:09:51,940 --> 00:09:55,000 খাবারের সময় হয়ে গেছে। 93 00:09:59,300 --> 00:10:02,760 রাতের আঁধারে, 94 00:10:02,760 --> 00:10:06,790 আমরা হয়ত দুর্গে ঢুকে গারদারকে উদ্ধার করতে পারব। 95 00:10:07,890 --> 00:10:12,180 কিছু না করে বসে থাকলে, তাকে মেরে ফেলবে। 96 00:10:14,480 --> 00:10:17,880 ধন্যবাদ, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। 97 00:10:18,580 --> 00:10:21,060 কিছু সময় পরিস্থিতি বদলানো যায়না। 98 00:10:23,880 --> 00:10:27,270 এবং এমন পরিস্থিতিতে কিছু না করাই ভাল। 99 00:10:29,040 --> 00:10:33,160 বসে থেকে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করাই উত্তম। 100 00:10:35,240 --> 00:10:38,810 আমি চাই না তুমি ঝড়ের কবলে পড়ো, এইনার। 101 00:10:43,090 --> 00:10:47,420 গার্দারকে ভালোবাসো না তুমি? 102 00:10:48,840 --> 00:10:49,930 অবশ্যই বাসি। 103 00:10:50,880 --> 00:10:58,490 আমাদের বাবা-মার ইচ্ছাতে আমাদের বিয়ে হয়েছিল, তাও সে খুবই সদয় ছিলো আমার প্রতি। 104 00:10:59,810 --> 00:11:02,170 তাহলে আমাদের যাওয়া উচিত। 105 00:11:02,170 --> 00:11:06,200 স্নেক এর লোকদের সাথে লড়াই করতে হলেও, কিছু না করার থেকে তো ভালো। 106 00:11:06,950 --> 00:11:08,950 তাইনা, থরফিন? 107 00:11:12,480 --> 00:11:15,500 প্লিজ, থরফিন। আমায় সাহায্য করো। 108 00:11:15,500 --> 00:11:17,840 আমি সঙ্গীদের আমার পিছে নিয়ে যাব, তখন তুমি... 109 00:11:17,840 --> 00:11:22,570 আমি আমার ছেলেকে হারিয়েছি। 110 00:11:29,090 --> 00:11:34,010 নিজের সম্পর্কে একটু বলতে পারি তোমাদের? 111 00:11:43,760 --> 00:11:46,570 আমার অতীত নিয়ে। 112 00:12:13,700 --> 00:12:19,320 আমাদের পরিবার সুইডেনের একটি গ্রামে থাকত। 113 00:12:20,370 --> 00:12:25,030 সমৃদ্ধও নয় আবার দরিদ্রও নয়, আমরা মোটামোটি সুন্দর জীবনযাপন করছিলাম। 114 00:12:33,040 --> 00:12:35,260 আমাদের ছেলের বয়স যখন এক বছর, 115 00:12:35,260 --> 00:12:39,290 দূরের জঙ্গলের গভীরে, লোহাযুক্ত একটি জলাভূমি পাওয়া গেল। 116 00:12:40,440 --> 00:12:47,380 এর মালিকানা নিয়ে দুটি দলের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। 117 00:12:48,890 --> 00:12:52,910 সংঘর্ষে জড়িতদের মধ্যে গারদারের বন্ধুও ছিল, 118 00:12:53,800 --> 00:12:56,150 এবং সে গারদারের সাহায্য চাইলো। 119 00:12:58,550 --> 00:13:04,930 গারদার গ্রামবাসীদের জড়ো করে এ ব্যাপারে আলোচনা করলো। 120 00:13:05,890 --> 00:13:08,970 আমাদের লড়াইয়ে যোগ দেওয়া উচিত কি না? 121 00:13:10,000 --> 00:13:12,430 জিতলে, সমস্ত লৌহ আমাদের হবে। 122 00:13:17,480 --> 00:13:22,040 তাই পুরুষরা লড়াইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলো। 123 00:13:29,920 --> 00:13:33,960 আমরা মহিলারা হতবাক হয়েছিলাম এটা শুনে। 124 00:13:34,680 --> 00:13:40,860 কারণ আমাদের গ্রামে আমাদের প্রয়োজনীয় সমস্ত ধাতুপাত্র এবং কাস্তে ব্লেড ছিল। 125 00:13:43,910 --> 00:13:50,250 কিন্তু মহিলাদের কথা কে শোনে? 126 00:13:53,140 --> 00:13:55,980 দয়া করে আবার ভাবো, গারদার। 127 00:13:55,980 --> 00:13:59,640 আমাদের লৌহের কোনো কমতি নেই। 128 00:14:03,470 --> 00:14:07,030 অপ্রয়োজনীয় কিছুর জন্য কেন জীবনের ঝুঁকি নিচ্ছ? 129 00:14:07,890 --> 00:14:09,180 আর্নহেইড। 130 00:14:12,200 --> 00:14:13,430 এর প্রয়োজন আছে। 131 00:14:15,520 --> 00:14:18,960 পশ্চিমের ইংভে একজন উচ্চাভিলাষী মানুষ। 132 00:14:19,940 --> 00:14:25,210 যদি তার গোষ্ঠী লৌহ পায় তবে এটি অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে। 133 00:14:29,680 --> 00:14:31,580 সেই লৌহ পেলে আমাদের গ্রাম সমৃদ্ধ হবে। 134 00:14:32,640 --> 00:14:34,280 তোমরা দুজনও আরো সুখে থাকবে। 135 00:14:45,340 --> 00:14:50,410 হালতি, তোমার বাবা তোমাকে রক্ষা করতে লড়তে যাচ্ছে। 136 00:14:52,450 --> 00:14:54,830 আমি বুঝতে পারিনি। 137 00:14:54,830 --> 00:14:56,360 আহ, ব্যাথা করছে। 138 00:14:58,290 --> 00:15:02,900 ঘরে থেকেই আমাদের আরো ভালো রক্ষা করতে পারতো। 139 00:15:10,360 --> 00:15:13,750 সমস্ত যুবক লড়াইয়ে চলে গিয়েছিল, 140 00:15:14,190 --> 00:15:17,260 আর নারী ও বাচ্চাদের ঘর দেখভাল করতে বলা হয়েছিল। 141 00:15:17,260 --> 00:15:19,520 বেশ কয়েক সপ্তাহ কেটে গেল। 142 00:15:21,490 --> 00:15:22,650 তারপর একদিন... 143 00:15:28,820 --> 00:15:30,030 দেখো। 144 00:15:31,700 --> 00:15:36,420 জাহাজগুলো দেখে ভেবেছিলাম সবাই ফিরে এসেছে। 145 00:15:40,000 --> 00:15:41,900 কিন্তু... 146 00:15:53,920 --> 00:15:57,110 পুরুষরা না থাকাকালীন তারা হামলা চালায়। 147 00:15:58,950 --> 00:16:02,490 আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। বৃদ্ধদের হত্যা করা হয়। 148 00:16:02,940 --> 00:16:08,170 নারীদের জাহাজে তুলে নিয়ে যায়। 149 00:16:09,880 --> 00:16:14,310 আর আমি... হালতিকে হারাই... 150 00:16:23,810 --> 00:16:31,670 হালতি! না! হালতি! 151 00:16:45,920 --> 00:16:51,240 আজ যখন গারদারের সাথে দেখা হল, তখন আমি ওকে ভয় পেয়েছিলাম। 152 00:16:52,960 --> 00:16:57,300 আমি নিশ্চিত এত কষ্ট-যন্ত্রনা ওকে বদলে দিয়েছে। 153 00:16:58,360 --> 00:17:02,710 ও নিজেই এখন ঝড়। 154 00:17:06,240 --> 00:17:14,310 এইবার, আমি আমার সন্তানকে ঝড়ের কবলে পড়তে দেবোনা। 155 00:17:17,350 --> 00:17:19,130 তোমার সন্তান? 156 00:17:22,020 --> 00:17:24,630 কিছুদিন আগেই জানলাম 157 00:17:26,020 --> 00:17:30,940 আমার গর্ভে মনিব কেটিলের সন্তান। 158 00:17:35,880 --> 00:17:39,910 আমি নিশ্চিত সে ওকে সাদরে গ্রহণ করবে। 159 00:17:40,720 --> 00:17:42,900 তিনিও এটাই চাচ্ছিলেন। 160 00:17:44,770 --> 00:17:52,460 এই ক্ষেতে, আমি শান্তিপূর্ণভাবে একটি সুস্থ শিশুকে বড় করতে পারবো। 161 00:17:55,940 --> 00:17:58,680 তাই এইনার, 162 00:17:59,540 --> 00:18:04,090 ঝড় কেটে না যাওয়া পর্যন্ত এখানেই থাকো। 163 00:18:06,740 --> 00:18:07,900 কোথাও যেও না। 164 00:19:08,100 --> 00:19:13,960 ঝড় কেটে যাওয়ার অপেক্ষা করছিলে না, আর্নহেইড? 165 00:19:16,390 --> 00:19:19,500 আপনি শুনছিলেন, মনিব? 166 00:19:21,570 --> 00:19:26,560 তুমি হয়তো ভাবছো আমি পুরো জড়াগ্রস্ত হয়ে গেছি, 167 00:19:26,920 --> 00:19:30,600 কিন্তু আমি এখনো বোধশক্তি হারাইনি। আমায় হালকা ভাবে নিয়ো না। 168 00:19:36,100 --> 00:19:39,620 ভাবছিলাম অন্তত তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে আসি। 169 00:19:45,750 --> 00:19:50,500 জানি ওর সাথে দেখা করা উচিত না, 170 00:19:52,390 --> 00:19:55,350 তাহলে কেন? 171 00:20:01,000 --> 00:20:07,780 আমিও একবার ধৈর্য সহকারে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। 172 00:20:10,960 --> 00:20:17,770 না, আমি লুকিয়ে ভয়ে কাঁপছিলাম। 173 00:20:30,120 --> 00:20:35,000 প্রায় ২০ বছর আগের কথা। 174 00:20:38,130 --> 00:20:45,910 আমার ছেলে কেটিল এবং আমাদের গ্রামের একটি সুন্দরী মেয়ে তখন প্রেমে পড়েছিল। 175 00:20:49,090 --> 00:20:58,360 কিন্তু ইবে নামের প্রতাপশালী একজন সেই মেয়ের প্রেমে পড়ে। 176 00:20:58,360 --> 00:21:01,990 আমি একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। 177 00:21:03,480 --> 00:21:08,980 কেটিল ওর জন্য লড়তে প্রস্তুত ছিল। 178 00:21:10,560 --> 00:21:14,730 কিন্তু ওই সময়, আমাদের তেমন প্রভাব ছিল না। 179 00:21:14,730 --> 00:21:18,060 অনেকেই ইবে'কে ভয় পেত। 180 00:21:18,620 --> 00:21:21,910 তারা ভেবেছিলো আমরা তার বিরুদ্ধে গেলে নিশ্চিহ্ন হয়ে যাব। 181 00:21:24,980 --> 00:21:30,170 তাই আমরা হাল ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেই। 182 00:21:34,000 --> 00:21:37,130 নর্স'রা এসব শুনলে বিতৃষ্ণ হবে। 183 00:21:37,610 --> 00:21:43,050 নিজেকে রক্ষার জন্য একটি তরুণীকে বিক্রি করে দেই আমি। 184 00:21:47,520 --> 00:21:52,460 তারপরেও তার বিয়ের দিন... 185 00:22:07,570 --> 00:22:13,660 এটা একটা পুরুষেরই কাজ ছিলো যে ইবে'র সম্পদে হিংসে ও ক্ষুব্ধ ছিলো। 186 00:22:18,050 --> 00:22:21,510 খবরটা শুনে আমি সেখানে ছুটে যাই, 187 00:22:22,050 --> 00:22:26,430 সবকিছু ততক্ষনে পুড়ে ছাই হয়ে ছিল। 188 00:22:37,780 --> 00:22:43,190 কেন? সবসময় এমনটা কেন ঘটে? 189 00:22:50,000 --> 00:22:52,510 শুধু বলতে পারি... 190 00:22:56,040 --> 00:23:04,340 ঝড় কেটে গেলেও দাগ রেখে যায়। 191 00:23:19,220 --> 00:23:23,320 মাফ করো, তোমায় সাহায্য করতে পারছি না। 192 00:23:37,990 --> 00:23:40,540 আমি শীঘ্রই ফিরে আসব। 193 00:23:58,000 --> 00:25:50,000 অনুবাদে ও সম্পাদনায় মোহাম্মদ তন্ময় 194 00:25:52,150 --> 00:25:55,030 Storm