1
00:00:03,042 --> 00:00:13,046
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:14,071 --> 00:00:23,883
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
3
00:00:26,815 --> 00:00:29,234
MOVING
4
00:00:29,317 --> 00:00:30,360
হ্যে-সু!
5
00:00:31,570 --> 00:00:34,364
ওহ, মা গো। তুমি উড়ছো?
6
00:00:35,657 --> 00:00:36,950
প্লিজ, কিছু একটা এনে দাও!
7
00:00:37,034 --> 00:00:40,203
- তুমি ওখান থেকে নামতে পারছো না!
- আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না।
প্লিজ, আমার ব্যাগটা দাও!
8
00:00:40,287 --> 00:00:41,663
তোমার ব্যাগ...
ওহ, তোমার ব্যাগ।
9
00:00:48,336 --> 00:00:49,212
দাঁড়াও।
10
00:00:59,306 --> 00:01:01,141
- কী করছো?
- আহ, সবুর করো।
11
00:01:01,767 --> 00:01:03,727
তুমি আবার লাফ দেবে
বলে ঠিক করছো না তো?
12
00:01:04,269 --> 00:01:06,521
- তুমি পারবে না! এমন করো না!
- কিচ্ছু হবে না, আমি সামলে নেবো।
13
00:01:07,314 --> 00:01:08,690
এমনটা করো না, হুইসু!
14
00:01:14,488 --> 00:01:15,572
- এই, তুমি ঠিক আছো তো?
- ব্যাগটা দাও!
15
00:01:15,655 --> 00:01:16,698
ওহ হ্যাঁ, ব্যাগ।
16
00:01:16,782 --> 00:01:17,657
- আমার ব্যাগটা!
- তোমার ব্যাগ!
17
00:01:22,370 --> 00:01:23,205
ওহ, হেই, হেই!
18
00:01:23,288 --> 00:01:24,539
ছাড়ো! ছাড়ো! ছাড়ো আমায়!
19
00:01:24,623 --> 00:01:26,208
আবারো কেন উড়ছো?
20
00:01:26,291 --> 00:01:28,668
কারণ আমায় জড়িয়ে রয়েছো বলে।
আমায় একটু ছাড়বে, প্লিজ?
21
00:01:28,752 --> 00:01:29,586
হাহ?
22
00:01:30,212 --> 00:01:31,379
ছেড়ো না!
23
00:01:31,463 --> 00:01:33,465
আচ্ছা, ছেড়ে দাও।
24
00:01:34,299 --> 00:01:35,675
ছেড়ো না!
25
00:01:37,010 --> 00:01:39,054
কী যে করি?
26
00:01:39,137 --> 00:01:40,806
উফ। দাঁড়াও, একটু দম নিই।
27
00:01:40,889 --> 00:01:43,016
একটু দাঁড়াও। হ্যে-সু...
28
00:01:43,100 --> 00:01:44,810
- আমি তাহলে কী করবো বলো?
- আমায় ধরো!
29
00:01:46,645 --> 00:01:48,647
এই। ভারসাম্য হারিও না!
ফোকাস করো!
30
00:01:48,730 --> 00:01:49,606
স্যরি।
31
00:01:49,689 --> 00:01:51,233
তিন-পয়েন্ট-এক-পাঁচ-চার...
32
00:01:51,316 --> 00:01:53,110
- তিন-পয়েন্ট-এক--
- কী করছো এসব?
33
00:01:53,193 --> 00:01:54,736
- হাহ?
- ওহ, স্যরি।
34
00:01:54,820 --> 00:01:57,155
কতক্ষণ তুমি এই
অবস্থাতে থাকবে? ধুর।
35
00:01:59,741 --> 00:02:02,452
এই, শোনো। শুধু...
আরে, এই, শোনো তো!
36
00:02:02,536 --> 00:02:04,287
- যেটা বলছি শোনো। এক পা করে...
- স্যরি, স্যরি।
37
00:02:04,371 --> 00:02:06,706
- এই তো। আস্তে-আস্তে... এই!
- ওহ!
38
00:02:07,124 --> 00:02:08,291
নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো!
39
00:02:08,375 --> 00:02:09,209
স্যরি!
40
00:02:09,292 --> 00:02:11,253
জলের ঝাপটা আসছে তো, এই!
41
00:02:18,260 --> 00:02:19,261
এদিকে?
42
00:02:21,680 --> 00:02:22,597
এদিকে।
43
00:02:27,018 --> 00:02:28,603
ধরে থাকো, শক্ত করে।
44
00:02:35,110 --> 00:02:36,570
নামসান দনকেৎসু
45
00:02:36,653 --> 00:02:41,491
এপিসোড ৪: দ্য সিক্রেট
46
00:02:42,075 --> 00:02:44,161
"নামসান দনকেৎসু।"
47
00:03:04,598 --> 00:03:06,224
এভাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।
48
00:03:13,148 --> 00:03:14,279
শুভ সন্ধ্যা...
49
00:03:16,359 --> 00:03:17,194
হেই, মা।
50
00:03:17,736 --> 00:03:18,737
ওহ, হ্যালো।
51
00:03:23,366 --> 00:03:24,284
কে?
52
00:03:26,369 --> 00:03:27,787
আমি বং-সকের বান্ধবী।
53
00:03:30,665 --> 00:03:32,834
তুমি... তুমি বং-সকের...
54
00:03:34,544 --> 00:03:36,171
ওর বান্ধবী।
55
00:03:37,923 --> 00:03:39,466
তুমি... তুমি তো একজন মেয়ে।
56
00:03:40,550 --> 00:03:41,927
হ্যাঁ, একজন মেয়ে বান্ধবী।
57
00:03:44,179 --> 00:03:45,347
কিন্তু, তোমায় ভারি মিষ্টি দেখতে।
58
00:03:46,014 --> 00:03:47,682
ওহ, ধন্যবাদ।
59
00:03:49,351 --> 00:03:52,437
ওহ, মা গো! ওহ!
ওহ, তুমি বং-সকের...
60
00:03:52,520 --> 00:03:54,940
তুমি ওর বান্ধবী!
ওহ, ঘরে এসো, এসো!
61
00:03:55,023 --> 00:03:57,525
ওহ, বং-সকের একজন
বান্ধবী আছে! আরে, বাহ!
62
00:03:57,609 --> 00:03:59,945
ওহ, কত্ত মিষ্টি একটা গার্লফ্রেন্ড
পেয়েছে আমার ছেলেটা।
63
00:04:00,028 --> 00:04:02,322
আর আমি... না, ইয়ে...
64
00:04:02,405 --> 00:04:05,825
ইয়ে মানে, তুমি ওর বান্ধবী,
আর তুমি একজন মেয়ে...
65
00:04:05,909 --> 00:04:08,328
আর বং-সকের বান্ধবী,
আর ওর মেয়ে বান্ধবী ভারি মিষ্টি!
66
00:04:08,411 --> 00:04:12,374
উফ, কী যে বলছি আমি?
67
00:04:12,457 --> 00:04:13,416
হায়, ঈশ্বর, কোথায়...
68
00:04:13,500 --> 00:04:15,335
- পরিচিত হয়ে খুশি হলাম!
- ওহ, নিশ্চয়, আমিও!
69
00:04:15,418 --> 00:04:19,756
ওহ, তুমি... আমি ওর বোন নই,
আসলে, আমি ওর মা।
70
00:04:19,839 --> 00:04:20,757
আপনাকে দেখে মনেই হয় না।
71
00:04:20,840 --> 00:04:22,050
ওহ, আপনি খুব ভালো।
72
00:04:24,219 --> 00:04:25,345
উফ।
73
00:04:25,679 --> 00:04:27,138
আমার নাম জাং হ্যে-সু।
74
00:04:27,222 --> 00:04:28,598
- হ্যে-সু?
- হ্যাঁ।
75
00:04:28,682 --> 00:04:30,976
ওহ, তোমার নামটাও কত্ত সুন্দর।
76
00:04:31,059 --> 00:04:32,435
ঈশ্বর।
77
00:04:33,144 --> 00:04:35,563
ওহ, তোমায় ভারি মিষ্টি দেখতে।
78
00:04:45,490 --> 00:04:47,242
- তোরা খেয়েছিস কিছু?
- না।
79
00:04:47,784 --> 00:04:48,785
এই নাও।
80
00:04:48,868 --> 00:04:51,246
ওহ, জানি না এটা খেয়ে
তোমার ভালো লাগবে কিনা।
81
00:04:55,208 --> 00:04:56,501
খাবারের জন্য ধন্যবাদ।
82
00:04:57,168 --> 00:04:58,920
পেট ভরে খাও!
83
00:05:05,343 --> 00:05:06,177
এই।
84
00:05:06,845 --> 00:05:08,221
এত খাবার কীকরে খাবো?
85
00:05:09,306 --> 00:05:11,933
ডাবল কিং।
মায়ের বানানো বিশেষ পদ।
86
00:05:12,017 --> 00:05:13,852
আমি সবসময় এটাই খাই।
87
00:05:13,935 --> 00:05:15,854
খেয়ে নাও।
88
00:05:16,438 --> 00:05:18,398
একটু আগেই তো রামেন খেয়েছিলাম।
89
00:05:19,316 --> 00:05:20,984
তার মানে, তুমি খাবে না?
90
00:05:24,362 --> 00:05:26,448
নিশ্চয় খাবো।
91
00:05:36,333 --> 00:05:41,629
ম্যেওংইল শপিং সেন্টার
92
00:05:44,799 --> 00:05:47,594
অ্যাঞ্জেল সেলুন
93
00:05:54,934 --> 00:05:56,603
দুঃখিত, দোকান বন্ধ হয়ে গেছে।
94
00:06:11,368 --> 00:06:12,786
আজ আর কাস্টমার নেয়া হবে না।
95
00:06:15,455 --> 00:06:16,539
আমার চুলটা কেটে দিতে পারবে?
96
00:06:19,209 --> 00:06:20,377
জলটা চলবে তো?
97
00:06:21,503 --> 00:06:23,963
ওহ, আমার এখন জল তেষ্টা পায়নি।
98
00:06:26,257 --> 00:06:27,217
জল তেষ্টা পায়নি?
99
00:06:28,301 --> 00:06:30,261
না, সেটা বলিনি,
তাপমাত্রার কথা জিজ্ঞেস করলাম।
100
00:06:30,345 --> 00:06:32,305
জলটা ঠিকঠাক উষ্ণ আছে তো?
101
00:06:32,389 --> 00:06:34,516
বুঝতে পারিনি।
102
00:06:34,933 --> 00:06:37,018
একদম ঠিকঠাক আছে।
103
00:06:39,187 --> 00:06:41,314
আহ, আমার কিছু প্রশ্ন আছে।
104
00:06:42,440 --> 00:06:43,775
নিশ্চয়, যেটা জানতে চাও বলো।
105
00:06:44,651 --> 00:06:47,487
তোমাদের ভাষায় "বাচ্চা-কাচ্চা"-কে কী বলে?
106
00:06:48,113 --> 00:06:49,114
হ্যাঁ?
107
00:06:49,197 --> 00:06:51,616
কচিকাঁচা'র কথা বলছি না,
মানে, ছেলে আর মেয়েকে কী বলে?
108
00:06:53,201 --> 00:06:55,078
আহ...
109
00:06:55,453 --> 00:06:57,914
ওহ, সন্তান।
110
00:06:58,706 --> 00:06:59,666
সন্তান?
111
00:06:59,749 --> 00:07:00,875
হ্যাঁ, সন্তান বলে।
112
00:07:01,418 --> 00:07:04,587
যেটা তুমি জানতে চাইছো,
ছেলে আর মেয়েকে "সন্তান" বলা হয়।
113
00:07:04,963 --> 00:07:06,131
সন্তান।
114
00:07:06,548 --> 00:07:07,799
- হুম...
- উম-হুম।
115
00:07:08,550 --> 00:07:10,718
তো, তোমার সন্তান আছে?
116
00:07:12,178 --> 00:07:13,513
কী?
117
00:07:14,389 --> 00:07:15,473
কেন বলো তো?
118
00:07:15,557 --> 00:07:17,475
এমনি, জানতে ইচ্ছা করছে।
119
00:07:18,435 --> 00:07:19,727
হুম...
120
00:07:21,354 --> 00:07:23,064
ব্যক্তিগত প্রশ্ন করছো।
121
00:07:23,773 --> 00:07:24,816
হুম।
122
00:07:26,401 --> 00:07:30,947
তাহলে এখানে তুমি চুল
কাটার সেলুন কেন চালাচ্ছো?
123
00:07:33,408 --> 00:07:34,451
মানে?
124
00:07:35,702 --> 00:07:36,911
আমি ভাবছিলাম যে,
125
00:07:38,329 --> 00:07:39,539
তোমার সন্তানেরা...
126
00:07:41,541 --> 00:07:43,543
ওরা তো জ্যেওংওন
হাইস্কুলে পড়ে, তাই না?
127
00:07:53,511 --> 00:07:54,554
আমায় চেনো?
128
00:07:57,098 --> 00:07:57,932
নাজু।
129
00:08:12,572 --> 00:08:14,616
তোমার পুনর্বিকশিত
হওয়ার ক্ষমতা আছে।
130
00:09:55,008 --> 00:09:56,634
ধ্যাত।
131
00:10:50,396 --> 00:10:53,191
আমার সন্তান আছে
কিনা জিজ্ঞেস করেছিলি না?
132
00:11:22,637 --> 00:11:25,390
বল। তোর সন্তানদের কোথায় পাবো!
133
00:11:43,783 --> 00:11:45,159
এতে ইতি টান।
134
00:11:47,620 --> 00:11:51,541
তুই... তুই স্রেফ একটা
বিকল্প পেয়াদা মাত্র।
135
00:11:53,501 --> 00:11:55,712
গুরিয়ংপো'র হাত থেকে
তুই রেহাই পাবি না, শয়তান।
136
00:12:02,969 --> 00:12:04,137
তোরা সবাই...
137
00:12:05,638 --> 00:12:08,266
নিজেদের সন্তানদের জান-প্রাণ
দিয়ে লুকিয়ে রাখছিস। কেন বল তো?
138
00:12:18,192 --> 00:12:19,694
যদি তোর কোনো সন্তান থেকে থাকে,
139
00:12:21,362 --> 00:12:22,989
তাহলে তোর শ্রাদ্ধে
ওদের সাথে দেখা হবে।
140
00:12:28,953 --> 00:12:30,955
ফ্রেশ চিকেন
141
00:12:34,459 --> 00:12:35,460
হ্যালো?
142
00:12:37,336 --> 00:12:38,337
ওহ, হ্যে-সু।
143
00:12:39,922 --> 00:12:41,048
কোথা থেকে ফোন করছিস?
144
00:12:43,134 --> 00:12:44,260
বন্ধুর বাড়িতে আছিস?
145
00:12:45,636 --> 00:12:46,721
বুঝতে পারিনি, তাহলে তুই...
146
00:12:47,764 --> 00:12:49,390
আচ্ছা, বেশ, ডিনারের জন্য
ধন্যবাদ বলিস ক্ষণ ওদের।
147
00:12:49,891 --> 00:12:51,559
দাঁড়া, কে...
148
00:12:52,143 --> 00:12:53,394
ওহ, একটু ধর!
একটা অর্ডার এসেছে!
149
00:12:55,521 --> 00:12:58,149
হাই, ফ্রেশ চিকেন থেকে বলছি,
মৃত হলেও একদম টাটকা মাংস পাবেন।
150
00:12:58,983 --> 00:13:00,026
ওহ, হ্যাঁ, হ্যাঁ।
151
00:13:00,109 --> 00:13:02,195
নিশ্চয়, চিকেনের
একটা বড়ো অংশ।
152
00:13:02,278 --> 00:13:04,113
আচ্ছা। ইয়াং ইয়ম।
153
00:13:04,197 --> 00:13:07,533
হ্যাঁ, মূলোর আচার।
আর একটা বড়ো কোল্ড ড্রিংক্স।
154
00:13:07,617 --> 00:13:10,119
ওহ, হ্যাঁ। আর...
155
00:13:10,203 --> 00:13:12,705
এক প্যাকেট সিগারেট নেবেন?
আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি।
156
00:13:12,789 --> 00:13:15,124
এক সেকেন্ড ধরুন,
আপনার ঠিকানাটা বলতে পারবেন?
157
00:13:16,250 --> 00:13:19,921
ওহ, ম্যেওংইল-ডং, ওহ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। স্যুট ৩০৫। বেশ।
158
00:13:20,546 --> 00:13:23,966
হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ। কিছুক্ষণের
মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ। রাখছি।
159
00:13:25,051 --> 00:13:27,178
হ্যে-সু, এইমাত্র একটা...
160
00:13:32,141 --> 00:13:34,393
এবার!
161
00:13:35,978 --> 00:13:37,814
আচ্ছা, বেশ।
162
00:13:37,897 --> 00:13:38,898
ম্যেওংইল-ডং শপিং সেন্টার, স্যুট ৩০৫
163
00:13:38,981 --> 00:13:40,399
চিকেন...
164
00:13:44,779 --> 00:13:47,031
পুরোটা খেতে হবে না তোমায়।
ব্যাপার নয়, রেখে দাও।
165
00:13:48,032 --> 00:13:49,534
অবশ্যই, খেতে হবে।
166
00:13:54,539 --> 00:13:55,498
কিছু মনে করো না।
167
00:13:55,581 --> 00:13:59,335
আসলে, তুমিই আমার প্রথম
বন্ধু যাকে আমার বাড়িতে এনেছি।
168
00:13:59,919 --> 00:14:03,256
- প্রথম?
- উম-হুম। তুমিই প্রথম।
169
00:14:03,339 --> 00:14:05,007
সত্যি? সারাজীবনে এই প্রথম?
170
00:14:05,508 --> 00:14:07,552
বলেছিলাম না,
আমার কোনো বন্ধু নেই।
171
00:14:10,596 --> 00:14:11,764
সেজন্যই তোমার মা...
172
00:14:12,348 --> 00:14:13,432
আর আসলে...
173
00:14:13,516 --> 00:14:15,852
এখন অনেক রাত হয়ে গেছে।
174
00:14:15,935 --> 00:14:20,565
আর মনে হয় আমার মা...
সে ভেবেছে যে, তুমি...
175
00:14:20,648 --> 00:14:22,400
- বুঝতেই পারছো, তুমি--
- তোমার গার্লফ্রেন্ড?
176
00:14:23,818 --> 00:14:24,652
তো?
177
00:14:27,446 --> 00:14:29,824
ইয়ে মানে, এটা নিতান্তই অসম্ভব।
178
00:14:35,037 --> 00:14:38,040
বেশি কিছু রাঁধতে পারিনি।
179
00:14:38,124 --> 00:14:42,003
তবে এগুলো খাও। এই আপেলগুলো
দিয়েই আমি দনকেৎসু সস বানাই।
180
00:14:42,086 --> 00:14:44,380
আমি একটা আপেল গাছ লাগিয়েছিলাম,
আর এই ফলগুলো দারুণ মিষ্টি খেতে।
181
00:14:44,463 --> 00:14:46,632
খেলে মুখে একদম লেগে থাকবে।
182
00:14:47,300 --> 00:14:49,510
ডেজার্ট হিসেবে খেয়ে নাও।
183
00:14:50,553 --> 00:14:51,596
মা।
184
00:14:52,013 --> 00:14:53,764
আমরা এত খাবার কীভাবে খাবো?
185
00:14:55,099 --> 00:14:56,517
- অনেক বেশি দিয়ে ফেলেছি?
- না, না!
186
00:14:57,184 --> 00:15:00,396
আমি কখনো এত নিখুঁতভাবে
কাটা আপেল দেখিনি।
187
00:15:01,147 --> 00:15:02,565
কারণ আমার বাবা
এটা রাঁধতে পারে না।
188
00:15:03,357 --> 00:15:04,358
তোমার বাবা?
189
00:15:05,067 --> 00:15:05,902
হ্যাঁ।
190
00:15:11,032 --> 00:15:12,033
আপনাকে অনেক-অনেক ধন্যবাদ!
191
00:15:13,075 --> 00:15:16,329
ধীরে-সুস্থে খাও। এটাকে
নিজের বাড়িই মনে করো।
192
00:15:17,371 --> 00:15:20,541
আরে, ওকে বাড়ি ফিরতে হবে।
অনেক রাত হয়ে গেছে।
193
00:15:20,625 --> 00:15:21,959
কেন, ক'টা...
194
00:15:22,043 --> 00:15:24,337
আরে, না! দেখেছো,
সময়ের খেয়ালই নেই আমার!
195
00:15:24,420 --> 00:15:25,630
তোমার বাবা নিশ্চয়
খুব দুশ্চিন্তা করছেন।
196
00:15:25,713 --> 00:15:29,216
একটু আগে তাকে ফোন করে বলে
দিয়েছি যে, একটা বন্ধুর বাড়িতে খাবার খাচ্ছি।
197
00:15:29,842 --> 00:15:30,718
সমস্যা নেই।
198
00:15:34,889 --> 00:15:36,766
- এসো। এখানে ভালো-ভালো খাবার পাওয়া যায়।
- স্বাগত!
199
00:15:36,849 --> 00:15:37,975
আমরা অনেকজন আছি।
200
00:15:38,059 --> 00:15:39,769
এদিকে এসে বসুন।
এখানে অনেকটা জায়গা আছে।
201
00:15:42,104 --> 00:15:43,147
যাক, ভালোই হলো।
202
00:15:43,856 --> 00:15:45,816
আর কিছু লাগলে বোলো কিন্তু।
203
00:15:45,900 --> 00:15:50,196
আমার পোষাকটা বদলাতে পারি?
বৃষ্টিতে পুরো ভিজে গেছি।
204
00:15:50,279 --> 00:15:52,865
ওহ, আগে বলবে তো,
ঠান্ডা লাগছে, তাই না?
205
00:15:52,949 --> 00:15:54,825
সাথে করে পোষাক এনেছো?
206
00:15:54,909 --> 00:15:56,327
হ্যাঁ, আমার কাছে
আরেকটা পোষাক আছে।
207
00:15:56,410 --> 00:15:58,412
বং-সক, ওকে ওপরে নিয়ে
গিয়ে একটা তোয়ালে দে...
208
00:15:58,496 --> 00:16:01,666
- আমি কাজে ব্যস্ত থাকবো।
- মা, এগুলো কী করবো?
209
00:16:01,749 --> 00:16:02,833
চলো, আমাদের সাথেই নিয়ে যাই।
210
00:16:14,887 --> 00:16:18,265
এই, আস্তে! এত তাড়াহুড়ো
করে কেন খাচ্ছো?
211
00:16:18,349 --> 00:16:19,183
ঠিক আছে।
212
00:16:23,437 --> 00:16:25,272
আমি বাকিটা খেয়ে নিচ্ছি।
213
00:16:26,065 --> 00:16:27,817
তুমি না বললে
তোমার পেট ভরে গেছে!
214
00:16:28,567 --> 00:16:29,568
হ্যাঁ, তো?
215
00:16:33,239 --> 00:16:34,198
স্যরি।
216
00:16:34,991 --> 00:16:35,825
হুম?
217
00:16:36,742 --> 00:16:39,120
তোমার অগোচরেই তোমার
ওপর নজর রেখেছিলাম।
218
00:16:41,122 --> 00:16:43,749
মনে যতই কৌতূহল কাজ করুক না কেন,
কাজটা আমি ঠিক করিনি।
219
00:16:47,837 --> 00:16:50,047
স্যরি। আমি ভুল করেছি।
220
00:16:52,758 --> 00:16:54,927
আচ্ছা। আমি কিছু মনে করিনি।
221
00:17:11,027 --> 00:17:12,987
কলেজে যাওয়ার
একটা উপায় পেয়েছিলাম।
222
00:17:14,113 --> 00:17:16,824
আর ঠিক করেছিলাম ভর্তি হতে
যেটা প্রয়োজন হয় আমি করবো।
223
00:17:17,825 --> 00:17:19,994
ভার্টিক্যাল জাম্প
করতে আমার অসুবিধা হয়।
224
00:17:21,495 --> 00:17:23,456
যতই চেষ্টা করি না কেন,
সেই পড়েই যাই।
225
00:17:26,000 --> 00:17:27,877
মনে হয় সেজন্যই এত
অস্থির হয়ে পড়েছিলাম।
226
00:17:30,046 --> 00:17:30,963
এটাই কারণ হবে।
227
00:17:33,466 --> 00:17:35,968
আমরা ভালো বন্ধু হওয়ার
পরপরই, তোমার মধ্যে...
228
00:17:36,052 --> 00:17:37,386
কিছু বৈচিত্র লক্ষ্য করলাম।
229
00:17:41,015 --> 00:17:42,725
সেজন্যই আমার সন্দেহ সত্যি
কিনা তা দেখতে চেয়েছিলাম।
230
00:17:43,434 --> 00:17:47,730
ভেবেছিলাম আমার ধারণা সঠিক হলে,
তুমি খুবই ভাগ্যবান।
231
00:17:51,108 --> 00:17:52,985
আমার বড্ড হিংসা হচ্ছিল, জানো?
232
00:17:54,278 --> 00:17:56,072
তোমার সিক্রেট
জানতে চাইছিলাম।
233
00:18:18,719 --> 00:18:20,179
কিন্তু যা জানলাম...
234
00:18:23,349 --> 00:18:24,475
তা অনেক বড়োসড়ো রহস্য।
235
00:18:26,143 --> 00:18:27,478
হিংসা করতে হবে না।
236
00:18:30,689 --> 00:18:31,607
আচ্ছা। এদিকে এসো।
237
00:19:16,277 --> 00:19:17,611
সবসময় ভাসমান অবস্থায় থাকতে,
238
00:19:18,028 --> 00:19:19,655
নিশ্চয় খুব অসুবিধায় পড়তে হয়।
239
00:19:24,201 --> 00:19:25,202
তাহলে...
240
00:19:26,120 --> 00:19:28,539
তুমি সত্যিই নিজের ভাসমান
অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারো না?
241
00:19:29,290 --> 00:19:30,124
উম-হুম।
242
00:19:30,416 --> 00:19:33,127
৩.১৪-র যে মানেটা তখন
জিজ্ঞেস করেছিলে...
243
00:19:33,878 --> 00:19:34,920
সেটা আসলে এটাকে
নিয়ন্ত্রিত করতে সাহায্য করে।
244
00:19:35,921 --> 00:19:37,339
- পাই ডিজিট?
- আহ-হাহ।
245
00:19:37,423 --> 00:19:39,300
হ্যাঁ, উড়তে শুরু করলেই,
এটা বিড়বিড় করি।
246
00:19:39,383 --> 00:19:41,093
অঙ্কে আমি তেমন ভালো নই, তাই...
247
00:19:41,927 --> 00:19:42,761
কেন?
248
00:19:43,095 --> 00:19:44,013
ওহ।
249
00:19:44,847 --> 00:19:46,307
কারণটা ঠিক জানি না,
250
00:19:46,390 --> 00:19:48,100
কিন্তু আমার আবেগ
এটাকে চালিত করে।
251
00:19:48,184 --> 00:19:50,603
শান্ত থাকলে আমার
শরীর ভারী থাকে।
252
00:19:50,686 --> 00:19:52,354
কিন্তু উত্তেজিত হলেই
আমি উড়তে থাকি।
253
00:19:54,940 --> 00:19:55,774
কী হলো?
254
00:19:57,318 --> 00:20:00,112
তুমি বারবার ভুল করছো।
এটাকে গুছিয়ে বলতে পারছো না।
255
00:20:00,696 --> 00:20:02,698
আরে, না।
256
00:20:02,781 --> 00:20:04,617
এই, এর কিছু জিনিস
ভুলে গেছি, ঠিক আছে?
257
00:20:04,700 --> 00:20:07,411
বড়ো হওয়ার সাথে-সাথে আমি এতে
অভ্যস্ত হয়ে উঠি, আর একটা কথা কি জানো?
258
00:20:07,494 --> 00:20:10,748
আসলে, এই কিছুদিনের কথা বাদ
দিলে এটার প্রয়োজন পড়ছিল না আর।
259
00:20:13,667 --> 00:20:16,629
প্রয়োজন পড়ছিল না যখন,
কীসের জন্য আবার এর প্রয়োজন পড়লো?
260
00:20:19,215 --> 00:20:21,599
কী হলো? এভাবে তাকিয়ে আছো কেন?
261
00:20:22,092 --> 00:20:24,178
আমাদের কিছুদিন আগেই আলাপ হয়েছে।
262
00:20:25,721 --> 00:20:26,555
হ্যাঁ।
263
00:20:28,432 --> 00:20:31,227
কিন্তু ইতিমধ্যেই তোমাকে বহুবার
পাই ডিজিট বিড়বিড় করতে দেখেছি।
264
00:20:34,146 --> 00:20:35,731
আমি আশেপাশে থাকলে
তোমার বুকটা ধড়ফড় করে বুঝি?
265
00:20:37,942 --> 00:20:38,776
দাঁড়াও।
266
00:20:38,859 --> 00:20:40,444
তোমার মনের কথা বলতে চলেছো?
267
00:20:40,527 --> 00:20:41,403
উম-হুম।
268
00:20:44,990 --> 00:20:46,700
আমায় পছন্দ করো?
269
00:20:48,535 --> 00:20:50,621
ওটা কিছু না, আমরা উপরতলায়
কিছু জিনিসপত্র সরাচ্ছি।
270
00:20:50,704 --> 00:20:52,373
ধন্যবাদ!
271
00:20:59,296 --> 00:21:01,131
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-নয়...
272
00:21:01,799 --> 00:21:03,217
তিন-পয়েন্ট-এক-চার...
273
00:21:03,300 --> 00:21:05,177
তিন-পয়েন্ট-এক-চার...
274
00:21:05,886 --> 00:21:08,055
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-নয়-তিন...
275
00:21:08,138 --> 00:21:09,974
শান্ত হও, আর জিজ্ঞেস করবো না।
276
00:21:10,057 --> 00:21:10,891
আহ...
277
00:21:11,392 --> 00:21:13,269
তিন-পয়েন্ট-এক-চার...
278
00:21:13,352 --> 00:21:15,187
তিন-পয়েন্ট-এক-চার-এক...
279
00:21:15,271 --> 00:21:16,105
পাঁচ!
280
00:21:16,397 --> 00:21:18,357
নয়-তিন-পাঁচ-সাত-নয়-আট-নয়...
281
00:21:34,081 --> 00:21:37,418
সত্যি বলতে... আমি এটার আশা করিনি।
282
00:21:39,503 --> 00:21:40,337
কী?
283
00:21:41,672 --> 00:21:43,340
তুমি তেমন একটা অবাক হওনি।
284
00:21:45,509 --> 00:21:46,427
তাই বুঝি?
285
00:21:46,510 --> 00:21:47,469
ওহ।
286
00:21:47,761 --> 00:21:49,513
আসলে, আমি কখনো ধরা পড়িনি আর...
287
00:21:50,514 --> 00:21:54,893
সর্বোক্ষণ এই ভয়ে থাকতাম যে,
কোনোদিন ধরা পড়বো কিনা, কিন্তু...
288
00:21:55,394 --> 00:21:58,272
আমার মতে তোমার চেয়ে
আমিই বেশি ঘাবড়ে গিয়েছিলাম।
289
00:22:01,358 --> 00:22:02,276
আমিও ঘাবড়ে গিয়েছিলাম।
290
00:22:03,319 --> 00:22:04,945
অমন দৃশ্য দেখে কীভাবেই
বা নিজেকে শান্ত রাখতাম?
291
00:22:08,407 --> 00:22:09,325
আমিও ঘাবড়ে গিয়েছিলাম।
292
00:22:10,993 --> 00:22:14,455
ওহ, কিন্তু... তারপর সেটা
নিয়ে বেশি জল ঘোলা করোনি।
293
00:22:14,955 --> 00:22:17,549
মানে, সেটার ঘোর অতি
শীঘ্রই কাটিয়ে উঠেছো।
294
00:22:19,168 --> 00:22:22,254
জানো, এই পৃথিবীতে
সব ধরণের মানুষ আছে।
295
00:22:23,380 --> 00:22:26,008
তোমার আর আমার মতোও রয়েছে।
296
00:22:31,221 --> 00:22:33,849
আমি কাউকে বলবো না।
তোমার রহস্যের কথা।
297
00:22:39,355 --> 00:22:40,606
ঠিক আছে।
298
00:22:40,689 --> 00:22:42,107
ধন্যবাদ।
299
00:22:43,859 --> 00:22:46,362
তুমি নিশ্চয় খুব ভালোভাবে
গোপন কথা লুকাতে পারো।
300
00:22:47,613 --> 00:22:50,407
আমার অদ্ভুত চালচলন দেখেও
তুমি একটুও আশ্চর্য হওনি।
301
00:22:53,535 --> 00:22:54,453
তুমি অদ্ভুত নও।
302
00:22:55,454 --> 00:22:56,872
তুমি স্রেফ বাকিদের চেয়ে আলাদা।
303
00:22:58,832 --> 00:23:01,585
শুধু আলাদা?
বিষয়টা তোমার অদ্ভুত লাগে না?
304
00:23:02,169 --> 00:23:03,170
অদ্ভুত কেন লাগবে?
305
00:23:04,088 --> 00:23:05,506
তুমি স্পেশাল, তাই নয় কি?
306
00:23:10,844 --> 00:23:12,179
তুমি মোটেও অদ্ভুত নও,
307
00:23:13,514 --> 00:23:16,016
শুধু একটু স্পেশাল আরকি, বং-সক।
308
00:23:46,755 --> 00:23:47,589
ধন্যবাদ।
309
00:24:05,983 --> 00:24:09,903
নামসান দনকেৎসু
310
00:24:16,243 --> 00:24:17,703
মা, তুমি কাঁদছো?
311
00:24:17,786 --> 00:24:18,829
পেঁয়াজ কাটছি যে।
312
00:24:19,329 --> 00:24:20,414
ওহ, পুরোটা খেয়ে নিয়েছো।
313
00:24:20,497 --> 00:24:23,792
খুবই সুস্বাদু খেতে ছিল। আপনাকে
আবারো ধন্যবাদ। মুখে পুরো লেগে আছে।
314
00:24:25,085 --> 00:24:27,045
এত রাত অব্ধি থাকার জন্য দুঃখিত।
315
00:24:27,629 --> 00:24:28,797
- ওহ...
- আমি এখন চলি।
316
00:24:28,881 --> 00:24:31,300
তুমি যখন ইচ্ছা আসতে পারো,
আর সাবধানে বাড়ি যেও।
317
00:24:31,383 --> 00:24:34,178
নিশ্চয়। শুভরাত্রি।
আবারো দেখা হবে।
318
00:24:34,261 --> 00:24:35,137
বাই।
319
00:24:41,351 --> 00:24:42,895
দাঁড়াও, আমি আসছি।
320
00:24:46,899 --> 00:24:48,317
- তুমি বাড়ি যাও।
- কী?
321
00:24:48,942 --> 00:24:52,321
আমার কাছে রেইনকোট আছে, তাই অসুবিধা হবে না।
আর বাস স্টপ এই সামনেই রয়েছে।
322
00:24:52,404 --> 00:24:53,363
তুমি যাও।
323
00:24:54,281 --> 00:24:57,367
ওহ, আমার মতে তোমায়
ওখান অব্ধি ছেড়ে আসা উচিত।
324
00:24:57,993 --> 00:24:59,244
এমনটা কেন করতে চাইছো?
325
00:25:01,788 --> 00:25:03,665
কারণ তুমি আমায় বাড়ি
আসতে সাহায্য করেছিলে।
326
00:25:04,958 --> 00:25:07,211
ওহ, সেটা করা জরুরি ছিল।
আমি চলে যাবো।
327
00:25:08,545 --> 00:25:09,546
যেতে পারবে তো?
328
00:25:09,630 --> 00:25:12,132
হ্যাঁ, আমি স্টপ অব্ধি দৌঁড়ে যেতে চাই,
329
00:25:12,216 --> 00:25:14,760
আর তুমি আমার সাথে
এলে আমার দেরি হয়ে যাবে।
330
00:25:14,843 --> 00:25:16,595
সত্যিই আমি চলে যাবো!
তুমি বাড়ি যাও!
331
00:25:30,025 --> 00:25:31,151
তোর কাণ্ডজ্ঞান
বলে কিছু নেই নাকি?
332
00:25:31,902 --> 00:25:33,153
- মানে?
- তোর কোনো কাণ্ডজ্ঞান নেই?
333
00:25:33,779 --> 00:25:34,696
আমার?
334
00:25:35,447 --> 00:25:37,491
এত রাতে তোর গার্লফ্রেন্ডকে
একা কেন ছেড়ে দিলি?
335
00:25:38,742 --> 00:25:41,537
আসলে... আমরা রিলেশনে নেই।
ও জাস্ট...
336
00:25:42,788 --> 00:25:43,914
ফ্রেন্ড।
337
00:25:44,581 --> 00:25:47,000
হ্যাঁ, তাই তো, জাস্ট ফ্রেন্ড,
সে যে একজন মেয়ে,
338
00:25:48,418 --> 00:25:50,045
যে আবার তোকে পছন্দও করে।
339
00:25:52,297 --> 00:25:53,257
এটা কোনো বাচ্চা শিশুও বুঝে যাবে।
340
00:25:57,761 --> 00:25:59,304
ওহ? ওহ?
341
00:25:59,388 --> 00:26:00,931
ধুরো, শয়তান।
342
00:26:01,473 --> 00:26:03,767
যদি পছন্দই না করতো তাহলে কোন মেয়ে...
343
00:26:03,850 --> 00:26:05,394
কোনো ছেলের বাড়িতে আসতো শুনি?
344
00:26:05,894 --> 00:26:08,814
আর ঘন্টার পর ঘন্টা তোর রুমে গল্পই বা
কেন করতো, এটা কোন জাস্ট ফ্রেন্ড করে?
345
00:26:09,523 --> 00:26:10,524
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
346
00:26:10,607 --> 00:26:12,401
জানিস তোর জন্য কতগুলো
বাঁধাকপি কাটতে হয়েছে?
347
00:26:12,484 --> 00:26:13,652
তাতে আমি কী করবো?
348
00:26:18,865 --> 00:26:22,244
কিছু জিনিস না বলেই
প্রকাশ করা যায়, বুঝলি?
349
00:26:23,078 --> 00:26:25,455
হাবভাবেই সেটা বুঝে নিতে হয়!
350
00:26:27,457 --> 00:26:28,959
ও পুরো খাবার খেয়ে
তবেই উঠেছে, বুঝলি?
351
00:26:31,878 --> 00:26:33,380
আমার পরামর্শ চাস?
352
00:26:35,257 --> 00:26:37,801
বাস একবাত ছেড়ে দিলে,
হাত নেড়ে থামানোর চেষ্টা করে লাভ নেই।
353
00:26:41,221 --> 00:26:42,556
- মা।
- হুম?
354
00:26:42,639 --> 00:26:44,933
- আমার রেইনকোটটা কই?
- রেইনকোট?
355
00:26:45,017 --> 00:26:47,269
- ওর কাছে যেতে হবে! কিছু দাও আমায়!
- দাঁড়া, ফোন কর ওকে--
356
00:26:47,352 --> 00:26:50,063
ওর কাছে ফোন নেই! কিছু একটা
করো, মা, আমায় কিছু দাও, জলদি!
357
00:26:50,147 --> 00:26:52,941
উফ, বাবা গো।
তুই সত্যিই খুব জ্বালাস!
358
00:26:53,609 --> 00:26:55,235
নে, এটা একটা কাস্টমার ফেলে গেছে।
359
00:26:55,319 --> 00:26:56,486
মা! এটা কী দিলে?
360
00:26:56,778 --> 00:26:58,488
এটা ছাড়া আর কিছু নেই।
পরে নে।
361
00:27:01,408 --> 00:27:02,868
সাবধানে যাস!
362
00:27:11,043 --> 00:27:12,461
জাং হ্যে-সু!
363
00:27:13,545 --> 00:27:15,172
দাঁড়াও, আমি আসছি!
364
00:27:33,982 --> 00:27:35,817
অভিনন্দন,
পুনঃনবিকরণের পরিকল্পনা অনুমোদিত
365
00:27:38,779 --> 00:27:40,947
জাং হ্যে-সু! দাঁড়াও!
366
00:27:46,703 --> 00:27:47,954
জাং হ্যে-সু!
367
00:27:57,339 --> 00:27:59,299
জাং হ্যে-সু!
368
00:28:00,676 --> 00:28:02,803
দাঁড়াও, আমি আসছি!
369
00:28:17,025 --> 00:28:18,777
চাংঊ জেলা, হানাম
পুনঃনবিকরণের পরিকল্পনায় নির্বাচিত!
370
00:28:23,907 --> 00:28:27,911
চাংঊ জেলা, হানাম
পুনঃনবিকরণের পরিকল্পনা অনুমোদিত!
371
00:28:32,332 --> 00:28:33,500
দুর্দান্ত।
372
00:28:37,629 --> 00:28:38,797
অ্যাপার্টমেন্টটি বিক্রয় করা হইবে
373
00:28:53,562 --> 00:28:54,521
আমি তোমায় ছেড়ে আসবো।
374
00:28:56,690 --> 00:28:57,524
কেন?
375
00:29:00,068 --> 00:29:01,111
ইয়ে মানে, আসলে...
376
00:29:02,237 --> 00:29:03,238
আমি চাই বলে, ঠিক আছে?
377
00:29:07,409 --> 00:29:08,243
আচ্ছা।
378
00:29:16,334 --> 00:29:18,336
ম্যেওংইল শপিং সেন্টার
379
00:29:59,503 --> 00:30:00,545
"বিকল্প-পেয়াদা..."
380
00:30:10,597 --> 00:30:12,349
ওহ, শুনছেন?
381
00:30:14,476 --> 00:30:17,646
মোবাইল সারানোর দোকানটা
কোথায়... বলতে পারবেন?
382
00:30:17,979 --> 00:30:18,939
কী?
383
00:30:19,606 --> 00:30:22,609
ওহ, দুঃখিত, দুঃখিত।
384
00:30:23,527 --> 00:30:25,570
সম্ভবত, সে তিন তলাতেই বলেছিল।
385
00:30:26,655 --> 00:30:27,781
এটা দ্বিতীয় তলা।
386
00:30:29,407 --> 00:30:32,244
ওহ, এটা দ্বিতীয় তলা?
387
00:30:32,994 --> 00:30:34,204
আচ্ছা, ধন্যবাদ।
388
00:30:38,041 --> 00:30:38,917
দাঁড়ান।
389
00:30:54,599 --> 00:30:56,685
এটা দশটা নিলে,
একটা বিনামূল্যে পাবেন।
390
00:30:57,727 --> 00:30:58,812
সম্পূর্ণ বিনামূল্যে।
391
00:31:01,231 --> 00:31:03,108
আশা করি আবারো দেখা হবে।
অনুগ্রহ করে আমাদের ফোন করবেন।
392
00:31:03,191 --> 00:31:04,526
হ্যাঁ, ধন্যবাদ।
393
00:31:10,115 --> 00:31:11,283
যত্ত্বসব ফালতু প্যাচাল!
394
00:31:36,433 --> 00:31:40,478
এই, কতক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম কোনো ধারণা
আছে? চিকেনগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে।
395
00:31:40,562 --> 00:31:43,231
কিছু মনে করবেন না।
আমি রাস্তা গুলিয়ে ফেলেছিলাম।
396
00:31:43,315 --> 00:31:44,399
এ কী বলে?
397
00:31:45,275 --> 00:31:47,193
বুইড়া দেখি ভারি
আবোল-তাবোল বকে।
398
00:31:47,277 --> 00:31:49,404
এটা এই এলাকার
সবচেয়ে বড়ো ভবন।
399
00:31:49,487 --> 00:31:51,615
তোমার কথার আদৌ
কোনো মাথা-মুণ্ডু আছে? হাহ?
400
00:31:53,158 --> 00:31:54,242
দুঃখিত।
401
00:31:54,326 --> 00:31:56,912
তাহলে তুমি ডেলিভারির ব্যবসা
কেন খুলেছো, মশাই? ধুর, ভায়া।
402
00:31:56,995 --> 00:31:57,913
এই নাও।
403
00:32:00,081 --> 00:32:04,920
আহ... কিছু মনে করবেন না।
আমরা নতুন ব্যবসা শুরু করেছি।
404
00:32:05,003 --> 00:32:07,088
আসলে, আমার ক্রেডিট কার্ড
মেশিনটা এখনো আসেনি।
405
00:32:07,714 --> 00:32:11,801
আপনার কাছে যদি নগদ
টাকা থাকে, তাহলে--
406
00:32:11,885 --> 00:32:15,931
বাহ, বুইড়া দেখি লেনদেনের
কিছু মূল্য বাঁচানোর ধান্দা করছে!
407
00:32:17,641 --> 00:32:18,558
ভাই রে ভাই।
408
00:32:19,851 --> 00:32:20,727
তুমি হাসছো?
409
00:32:23,521 --> 00:32:26,566
"বেটার বিজনেস ব্যুরো"-তে
তোমার নামে অভিযোগ করবো? হ্যাঁ?
410
00:32:27,275 --> 00:32:29,361
ওরা তোমাদের পুরো ব্যবসাই
লাটে তুলে দেবে। তুমি চাও সেটা?
411
00:32:29,444 --> 00:32:31,196
আমি সত্যিই খুব দুঃখিত।
412
00:32:31,279 --> 00:32:32,781
আমাদের কার্ড মেশিন এখনো আসেনি।
413
00:32:32,864 --> 00:32:37,160
ওহ, ছাতার মাথা। বলছি তো,
আমার কাছে নগদ টাকা নেই, ভায়া।
414
00:32:38,328 --> 00:32:41,081
তাহলে বরং ব্যাঙ্ক ট্রান্সফার করুন।
415
00:32:41,164 --> 00:32:43,249
আমি তোমাকে চিনিও পর্যন্ত না, ভায়া!
416
00:32:44,000 --> 00:32:46,795
এইক'টা টাকারই তো ব্যাপার। শুধু আমাদের
পকেট থেকে টাকা বের করার ধান্দা করছে।
417
00:32:46,878 --> 00:32:48,129
প্লিজ আপনাদের
খাবার উপভোগ করুন।
418
00:32:48,213 --> 00:32:50,674
আমি বরং কার্ড রিডার মেশিন
এলে টাকা নিয়ে যাবো। বেশ।
419
00:32:50,757 --> 00:32:53,009
- চিকেন উপভোগ করুন।
- দাঁড়াও, দাঁড়াও রে, খুড়ো।
420
00:32:53,927 --> 00:32:54,979
আমার প্যাকেটটা দাও।
421
00:32:56,554 --> 00:32:57,430
সিগারেট।
422
00:33:00,684 --> 00:33:02,978
ভায়া, তুমি তো পুরো ভিজে
একাকার হয়ে গেছো। ধ্যাত।
423
00:33:03,061 --> 00:33:04,854
এই যে আপনার সিগারেট।
424
00:33:04,938 --> 00:33:06,314
তুমি বড্ড বিরক্তিকর লোক।
425
00:33:06,398 --> 00:33:08,441
কাল কার্ড রিডার মেশিন নিয়ে এলে,
426
00:33:08,525 --> 00:33:09,909
তবেই পুরো টাকাটা পাবে।
427
00:33:09,985 --> 00:33:11,194
ঠিক আছে? কাল আসবে।
428
00:33:13,488 --> 00:33:14,322
কী?
429
00:33:18,618 --> 00:33:21,371
এটা দশটা নিলে,
একটা বিনামূল্যে পাবেন।
430
00:33:21,454 --> 00:33:22,414
সম্পূর্ণ বিনামূল্যে।
431
00:33:23,415 --> 00:33:25,750
বেশ, প্লিজ আপনাদের
খাবার উপভোগ করুন।
432
00:33:27,752 --> 00:33:30,839
লোকটা বড্ড পরিশ্রম করছে।
433
00:33:33,758 --> 00:33:36,970
অ্যাপার্টমেন্টটি বিক্রয় করা হইবে
434
00:34:26,144 --> 00:34:26,978
বং-সক।
435
00:34:27,562 --> 00:34:28,396
হ্যাঁ?
436
00:34:30,482 --> 00:34:31,608
ভয় লাগছিল তোমার?
437
00:34:32,650 --> 00:34:33,485
না তো।
438
00:34:34,194 --> 00:34:35,653
সাব্বাশ।
439
00:34:37,489 --> 00:34:41,201
ভালো দেখিয়েছো, আমার বং-সক।
440
00:34:43,495 --> 00:34:44,496
"আমার"?
441
00:34:57,383 --> 00:34:58,301
"আমার"?
442
00:35:39,717 --> 00:35:40,677
বেশ।
443
00:35:41,177 --> 00:35:43,555
হুম? শনিবারে স্কুল থাকে বুঝি?
444
00:35:44,639 --> 00:35:47,225
- আসলে, আমি তো সিনিয়র।
- আমি অন্য কিছু বললাম নাকি?
445
00:35:47,308 --> 00:35:50,520
সিনিয়ররা... না, না,
সিনিয়রদের... যেতে হয়।
446
00:35:50,603 --> 00:35:53,022
ওহ, তাই বুঝি?
447
00:35:53,106 --> 00:35:54,232
হ্যাঁ, আমরা প্রাক্টি...
448
00:35:54,315 --> 00:35:55,942
না, স্ব-অধ্যয়ন করি,
আসলেই।
449
00:35:56,025 --> 00:35:57,652
সত্যি বলছিস তো?
450
00:35:57,735 --> 00:36:00,530
আমি সবকিছু পরে রয়েছি,
আর ব্যাগও প্রচুর ভারী আছে আর...
451
00:36:00,613 --> 00:36:02,115
- আমি চলি তবে এখন!
- ওই!
452
00:36:05,493 --> 00:36:09,873
কিন্তু চুলের ছাটটা...
453
00:36:10,665 --> 00:36:13,418
উফ, কী মিষ্টি করে কথা বলে ছেলেটা।
454
00:36:18,423 --> 00:36:20,008
#হত্যাকাণ্ড
455
00:36:20,091 --> 00:36:22,051
ম্যেওংইল শপিং সেন্টারে পুলিশের ভিড়
456
00:36:25,555 --> 00:36:29,934
এই এলাকায় নিজেকে
আর সুরক্ষিত অনুভূত হয় না।
457
00:36:35,023 --> 00:36:36,191
ওটা কী?
458
00:36:36,774 --> 00:36:39,027
ওটা হাতের ছাপ লাগছে না?
459
00:36:39,110 --> 00:36:41,529
অত উ্ঁচুতে কার হাত যাবে?
পাঁচ মিটারেরও বেশি উঁচু হবে।
460
00:36:43,865 --> 00:36:45,658
- তোমার কাজ?
- না।
461
00:36:50,371 --> 00:36:52,665
ছাড়ো, চলো অনুশীলন করি।
462
00:37:02,425 --> 00:37:03,676
আমি আজ হ্যান্ডবলের অনুশীলন করবো।
463
00:37:04,177 --> 00:37:06,429
ওহ, এটা?
464
00:37:08,723 --> 00:37:09,557
এটা... ওহ!
465
00:37:12,393 --> 00:37:13,269
আচ্ছা।
466
00:37:15,271 --> 00:37:17,523
চুলের কোনো ছাট দিয়েছো নাকি?
467
00:37:21,027 --> 00:37:22,987
তোমায় ঠিক মানাচ্ছে না এতে।
468
00:37:23,738 --> 00:37:25,907
হ্যাঁ। ঠিকই বলেছো।
469
00:38:00,149 --> 00:38:01,401
ওহ।
470
00:38:04,153 --> 00:38:05,154
এটা কিন্তু তোমার শেষ সেমিস্টার।
471
00:38:06,864 --> 00:38:07,699
হ্যাঁ।
472
00:38:08,283 --> 00:38:10,743
তোমার ঘোরাঘুরি করার
অনুমতি আছে? তোমার মা জানে?
473
00:38:11,536 --> 00:38:14,122
- না, জানে না।
- আমি এখন তোমার বাড়ি চিনি।
474
00:38:14,706 --> 00:38:15,623
কিন্তু এটা একটা সিক্রেট!
475
00:38:16,291 --> 00:38:18,042
আমি তোমার সব সিক্রেট
জানি, এবার কী বলবে?
476
00:38:18,543 --> 00:38:20,169
আমার সিক্রেট কাউকে
বলা যাবে না, বুঝলে?
477
00:38:22,005 --> 00:38:23,089
কিছু তো বলো?
478
00:38:24,465 --> 00:38:26,634
হ্যে-সু, হেই।
479
00:38:30,847 --> 00:38:32,598
মানুষের গোপন কথা
ফাঁস না করার পদ্ধতি আছে।
480
00:38:35,893 --> 00:38:38,438
আমরা একে-অপরের গোপন কথা জানি।
481
00:38:38,521 --> 00:38:40,732
তারপর সেগুলোকে আমরা
নিজেদের মধ্যে গোপন রাখি, বুঝলে?
482
00:38:42,734 --> 00:38:44,777
কেননা সবারই এক কিংবা
দুটো সিক্রেট থাকে।
483
00:38:47,238 --> 00:38:48,740
তোমার কোনো সিক্রেট আছে?
484
00:38:49,949 --> 00:38:50,783
বলদ কোথাকার।
485
00:38:50,867 --> 00:38:53,077
- হ্যাঁ?
- তোমায় আগেও বহুবার বলেছি।
486
00:38:54,620 --> 00:38:55,705
ওহ?
487
00:39:03,588 --> 00:39:07,091
এবার আমার সিক্রেট বলবো তোমায়,
আমি তোমার সিক্রেট কাউকে বলবো না।
488
00:39:08,676 --> 00:39:10,470
আর তুমিও কাউকে বলবে না।
489
00:39:12,764 --> 00:39:13,890
আচ্ছা।
490
00:39:16,351 --> 00:39:17,518
জানো কেন আমি ট্রান্সফার হয়েছি?
491
00:39:20,605 --> 00:39:21,773
বিষয়টা একটু অদ্ভুত না?
492
00:39:23,441 --> 00:39:26,319
সিনিয়র বর্ষে অন্য স্কুলে
কে ট্রান্সফার হয়ে আসে?
493
00:39:26,402 --> 00:39:28,237
আর কলেজে ভর্তির
দোরগোড়ায় এসে এক সেমিস্টার...
494
00:39:28,821 --> 00:39:31,240
বাকি থাকতে এত দূরের
স্কুলে কে'ই বা ভর্তি হয়!
495
00:39:36,746 --> 00:39:38,247
আমায় স্কুল থেকে
বের করে দিয়েছিল।
496
00:39:40,208 --> 00:39:41,042
হুম?
497
00:39:41,125 --> 00:39:42,418
সতেরজনের বিরুদ্ধে একা লড়েছিলাম।
498
00:39:43,419 --> 00:39:46,339
- হাহ?
- আমি কিছু বদমাশের বিরুদ্ধে
লড়েছিলাম, ১৭ জনের বিরুদ্ধে একা।
499
00:39:46,798 --> 00:39:47,840
আর সেই লড়াই আমি জিতেছিলাম।
500
00:39:47,924 --> 00:39:49,217
আমি বড্ড শক্তিশালী, তাই না?
501
00:39:51,677 --> 00:39:54,764
আমার গায়ে একটাও আঁচড় পড়েনি,
কিন্তু বদমাশগুলোর অবস্থা এতই টাইট ছিল যে...
502
00:39:54,847 --> 00:39:57,683
ওদের চিকিৎসার খরচ আর ঝামেলার
মীমাংসার জন্য আমার বাবা টাকা দেয়।
503
00:39:58,351 --> 00:40:00,561
পুরো ব্যাপারটার মীমাংসা করতে
গিয়ে আমার বাবা নিঃস্ব হয়ে পড়ে।
504
00:40:01,979 --> 00:40:03,898
আর সেই ঘটনার জন্যই
আমায় বহিস্কার করা হয়।
505
00:40:05,274 --> 00:40:06,359
ওহ।
506
00:40:07,068 --> 00:40:09,278
আহ।
507
00:40:09,362 --> 00:40:13,074
দাঁড়াও, ১৭ জনের বিরুদ্ধে একা?
শতাব্দীর সেরা স্কুল ফাইট করেছো বুঝি?
508
00:40:13,157 --> 00:40:16,119
বাহ রে। হ্যে-সু, তুমি
ভালোই ঠাট্টা করতে পারো।
509
00:40:16,202 --> 00:40:17,745
একসাথে ১৭ জনের সাথে
কীভাবে লড়া যায়?
510
00:40:17,829 --> 00:40:20,665
এভাবে আক্রমণ থেকে বেঁচে হাত চালিয়েছো বুঝি?
আক্রমণ থেকে বাঁচো, লড়ো, আক্রমণ করো!
511
00:40:24,585 --> 00:40:26,295
দাঁড়াও, এই ঘটনাটা সত্যি?
512
00:40:28,965 --> 00:40:30,425
তুমি উড়তে পারো।
513
00:40:34,679 --> 00:40:36,222
আর আমার ব্যথা অনুভব হয় না।
514
00:40:36,305 --> 00:40:37,432
ব্যাপার নয়, আমার কিচ্ছু হবে না।
515
00:40:37,515 --> 00:40:39,517
হ্যাঁ, সমস্যা নেই,
আমার... সমস্যা নেই।
516
00:40:39,600 --> 00:40:42,812
জানো, এই পৃথিবীতে
সব ধরণের মানুষ আছে।
517
00:40:43,896 --> 00:40:46,607
আমার আর তোমার
মতোও রয়েছে।
518
00:40:55,658 --> 00:40:57,326
এই সিক্রেটটা আমরা
দু'জনের মধ্যেই রাখবো।
519
00:40:58,326 --> 00:41:08,326
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক
520
00:41:09,326 --> 00:41:54,326
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।