1
00:00:01,042 --> 00:00:05,046
এই ড্রামা সিরিজটি কল্পনাপ্রসূত
এবং কোন প্রকৃত স্থান, ব্যক্তি, সংগঠন...
2
00:00:05,171 --> 00:00:08,883
সেটিং এবং ঘটনার সাথে
এই ড্রামার কোনপ্রকার সম্পর্ক নেই।
3
00:00:09,400 --> 00:00:11,895
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
4
00:00:13,221 --> 00:00:18,143
MOVING( মুভিং )
অনুবাদ ও সম্পাদনা - শান্তনু মুখার্জী
5
00:00:18,143 --> 00:00:22,600
সিজন - ১, এপিসোড - ৩
অনুবাদ ও সম্পাদনা - শান্তনু মুখার্জী
6
00:00:23,565 --> 00:00:24,649
রাত্রিটা শুভ হোক।
7
00:00:24,733 --> 00:00:26,234
ধন্যবাদ, সন্ধ্যাটা ভালো কাটুক।
8
00:00:26,484 --> 00:00:27,318
হ্যালো।
9
00:00:27,402 --> 00:00:28,862
দুটো পয়েন্ট এক মিলিগ্রামের
প্যাক পাওয়া যাবে?
10
00:00:28,945 --> 00:00:30,572
- অবশ্যই। এইগুলো, তাই তো?
- হ্যাঁ, হ্যাঁ।
11
00:00:30,655 --> 00:00:32,741
- নয় হাজার প্লিজ।
- এই নিন আমার কার্ড।
12
00:00:32,824 --> 00:00:34,284
- কার্ডটা ঢোকান, প্লিজ।
- আচ্ছা।
13
00:00:35,493 --> 00:00:37,454
- ঠিক আছে, হয়ে গেছে।
- হ্যাঁ, ধন্যবাদ।
14
00:00:37,537 --> 00:00:39,622
- সন্ধ্যাটা আনন্দে কাটুক।
- ধন্যবাদ, আপনারও।
15
00:00:41,041 --> 00:00:42,208
দাঁড়ান!
16
00:00:59,559 --> 00:01:00,977
আমরা বরং এগুলো নেবো।
17
00:01:01,061 --> 00:01:02,771
{\an8}পর্ব ৩ : ১+১
18
00:01:04,064 --> 00:01:05,190
ওহ, এগুলোও।
19
00:01:06,941 --> 00:01:07,776
কেন?
20
00:01:08,234 --> 00:01:10,445
এগুলো একটা কিনলে একটা ফ্রি।
21
00:01:10,528 --> 00:01:14,532
আরে, এটা তো বেশ।
22
00:01:14,616 --> 00:01:16,743
একটার দামে দুটো পাবে।
23
00:01:18,036 --> 00:01:19,037
ভালো আইডিয়া।
24
00:01:29,672 --> 00:01:31,549
আর এই ব্যান্ড-এইডসও। সব মিলিয়ে।
25
00:01:32,842 --> 00:01:35,428
সবসময় ডনকেৎস্যু'ই খেতে হবে
যেহেতু তোমাদের দোকান আছে!
26
00:01:36,012 --> 00:01:37,263
অবশ্যই।
27
00:01:38,640 --> 00:01:40,642
মনে হয় আমিও এইরকমই হয়ে যাবো।
28
00:01:41,810 --> 00:01:44,354
একটা শুয়োর আর একটা মুরগি, হম?
29
00:01:45,271 --> 00:01:46,272
হম?
30
00:01:48,233 --> 00:01:49,734
আমি ওভাবে বলিনি।
31
00:01:49,818 --> 00:01:50,735
হম?
32
00:01:52,529 --> 00:01:54,030
বাবা একটা মুরগির দোকান খুলেছে।
33
00:01:54,906 --> 00:01:55,907
ওহ!
34
00:01:55,990 --> 00:01:58,243
তুমি টন টন মুরগি খাবে।
35
00:01:58,701 --> 00:01:59,577
হ্যাঁ।
36
00:02:02,747 --> 00:02:04,207
যদিও আমি একটু চিন্তিত।
37
00:02:04,290 --> 00:02:07,043
আমার বাবা আগে কখনো
নিজে একা দোকান চালায়নি।
38
00:02:08,545 --> 00:02:10,797
আমার মা নিজেই রেস্টুরেন্টটা শুরু করেছিলো।
39
00:02:10,880 --> 00:02:13,049
এখনও একাই চালাচ্ছে,
কিন্তু দারুণ ভাবে ম্যানেজ করে।
40
00:02:13,133 --> 00:02:13,967
তাই চিন্তা কোরো না।
41
00:02:14,050 --> 00:02:15,051
আর, তোমার বাবা?
42
00:02:17,554 --> 00:02:18,555
তাঁকে কখনো দেখিনি।
43
00:02:19,139 --> 00:02:21,599
আসলে, দেখে থাকব নিশ্চয়,
কিন্তু ঠিক মনে নেই।
44
00:02:22,100 --> 00:02:23,351
কোন স্মৃতি নেই?
45
00:02:25,270 --> 00:02:26,271
প্রায় তাই।
46
00:02:29,607 --> 00:02:31,734
স্বপ্নে কিছু কিছু মনে পড়ে,
47
00:02:33,069 --> 00:02:34,154
আর...
48
00:02:37,657 --> 00:02:38,825
বাং কি-স্যু?
49
00:02:39,951 --> 00:02:41,870
আমরা ওই ছেলেটাকে চিনি। কি...
50
00:02:41,953 --> 00:02:42,954
ও মারামারি করছিল।
51
00:02:43,037 --> 00:02:45,832
মনে হচ্ছে ও মারধর খেয়েছে।
এটাকে আমি মারামারি বলব না।
52
00:02:45,915 --> 00:02:46,749
এই।
53
00:02:47,375 --> 00:02:48,501
তোমরা কি বন্ধু, নাকি...
54
00:02:51,212 --> 00:02:52,589
- না।
- তাহলে কেন?
55
00:02:53,923 --> 00:02:55,550
দেখলাম, তাই জিজ্ঞাসা করা উচিত।
56
00:03:03,683 --> 00:03:04,767
অদ্ভুত তো।
57
00:03:06,227 --> 00:03:07,812
ও ঠিক মারধর খাওয়া টাইপের নয়।
58
00:03:09,022 --> 00:03:10,940
সাধারণত, নিজেই মারধর করে।
59
00:03:11,649 --> 00:03:12,483
ও কি গুন্ডা নাকি?
60
00:03:12,567 --> 00:03:13,610
গুণ্ডা?
61
00:03:13,693 --> 00:03:16,279
সবসময় মারামারি করত।
মানে একদম প্রথম থেকেই।
62
00:03:16,362 --> 00:03:18,873
ট্রান্সফারের পর থেকেই পয়লা
নম্বরের জুভি(কিশোর অপরাধী) হয়ে ওঠে।
63
00:03:19,157 --> 00:03:20,700
শারীরিক শিক্ষা বিভাগেও যেতে চেয়েছিল।
64
00:03:21,910 --> 00:03:23,453
- পরীক্ষার জন্য?
- হ্যাঁ।
65
00:03:23,536 --> 00:03:25,747
হ্যাঁ, চোই ওকে বলেছিল
ওর চেষ্টা করা উচিত।
66
00:03:25,830 --> 00:03:27,123
যদিও সে পায়ে আঘাত পায়, আর...
67
00:03:27,207 --> 00:03:28,082
পায়ে আঘাত পায়?
68
00:03:28,958 --> 00:03:31,502
তারপরে, ও আমাদের
পরিচিত কি-স্যু'তে পরিণত হয়।
69
00:03:31,586 --> 00:03:33,046
এমনকি শিক্ষকরাও
এখন ওকে এড়িয়ে চলেন।
70
00:03:41,804 --> 00:03:45,516
প্রেস বলেছিল ও তাকে দেখেছে,
বলেছিল সে বাড়ির দিকে রওনা হয়েছে।
71
00:03:54,234 --> 00:03:55,693
- পেট ভরেছে তো?
- হ্যাঁ।
72
00:03:55,777 --> 00:03:57,654
খুব ভালো। আর তোমার?
73
00:03:58,238 --> 00:03:59,072
হ্যাঁ, আমারও হয়ে গেছে।
74
00:04:00,365 --> 00:04:01,574
এই সবকিছুর জন্য ধন্যবাদ।
75
00:04:02,408 --> 00:04:04,202
কী বলছ? আমার তোমাকে
ধন্যবাদ জানানো উচিত।
76
00:04:04,285 --> 00:04:06,537
আমি একা ছিলাম তাই তুমি
আমার জন্য অপেক্ষা করছিলে না?
77
00:04:08,081 --> 00:04:10,333
আসলে, আমারও বন্ধু নেই।
78
00:04:11,125 --> 00:04:12,669
তুমি কী নিঃসঙ্গ?
79
00:04:13,711 --> 00:04:14,545
আমিও।
80
00:04:15,672 --> 00:04:17,882
কারণ তুমি সবে বদলি হয়ে এসেছো।
81
00:04:19,467 --> 00:04:21,386
আমার পুরানো স্কুলেও
আমার বন্ধু ছিল না ।
82
00:04:22,011 --> 00:04:24,097
কিন্তু তোমাকে দেখলে লাগে
তোমার অনেক বন্ধু থাকবে।
83
00:04:24,722 --> 00:04:25,556
কেন?
84
00:04:26,349 --> 00:04:29,018
আসলে, তুমি দয়ালু, আর বেশ ভালোও।
85
00:04:29,102 --> 00:04:30,520
ওগুলো কি একই জিনিস নয়?
86
00:04:33,398 --> 00:04:34,524
আর তুমি দেখতেও সুন্দর।
87
00:04:36,609 --> 00:04:38,820
তোমার লজ্জা করছে, না?
তুমিই তো কথাটা বলেছো।
88
00:04:40,280 --> 00:04:41,489
আইসক্রিম নিয়ে আসি চলো।
89
00:04:59,966 --> 00:05:01,134
{\an8}নামসান দনকেৎস্যু
90
00:05:01,968 --> 00:05:02,844
{\an8}গভীর রাতেও খোলা
91
00:05:05,847 --> 00:05:09,809
আরে ভাই, চল! তাড়াতাড়ি,
তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি, তাড়াতাড়ি!
92
00:05:09,892 --> 00:05:11,769
এখানে শুধু ডনকেৎস্যু'ই পাওয়া যায়?
93
00:05:11,853 --> 00:05:13,396
খাবারের কথা কে ভাবছে?
94
00:05:13,896 --> 00:05:15,773
এই যে, সুন্দরী, এখানে বিয়ার।
95
00:05:15,857 --> 00:05:16,941
এখানে বিয়ার বিক্রি হয় না।
96
00:05:17,734 --> 00:05:19,485
কী বলছ তুমি?
97
00:05:19,569 --> 00:05:21,571
এই রেস্টুরেন্টে অ্যালকোহল
বিক্রি হয় না। কেন নয়?
98
00:05:21,654 --> 00:05:23,448
আরে, তুই থাম তো।
99
00:05:23,948 --> 00:05:26,117
কিছুটা অবশিষ্ট আছে আমাদের,
তাই সমস্যা নেই।
100
00:05:26,200 --> 00:05:28,119
যেটা আছে সেটাই খা।
101
00:05:28,202 --> 00:05:30,163
এই, সুন্দরী, আমাদের সাথে মাল খাবে?
102
00:05:30,246 --> 00:05:31,581
এখানে মদ খাওয়া যাবে না।
103
00:05:31,664 --> 00:05:34,250
কী যে বলে দোস্ত!
এই, ছোট মেয়ে, ছোট মেয়ে।
104
00:05:34,334 --> 00:05:36,669
তোমার মুখটা সুন্দর, তবে
তোমার হাবভাব বেশ বদখৎ, হাহ?
105
00:05:36,753 --> 00:05:39,047
তোমার খদ্দেররা এসব
সহ্য করবে না, সেটা কি জানো?
106
00:05:39,130 --> 00:05:41,257
যদি এভাবেই ব্যবসা
চালিয়ে যেতে চাও, আমি...
107
00:05:41,341 --> 00:05:44,385
আমি সবাইকে বলে বেড়াবো
এখানে না আসতে আর তার বদলে...
108
00:05:44,469 --> 00:05:45,928
- ওহ! ওহ, ভগবান।
- এসে গেছো।
109
00:05:47,013 --> 00:05:49,307
আন্টি, এটা কোথায় রাখবো?
110
00:05:49,390 --> 00:05:50,516
রান্নাঘরে রাখো, ঠিক আছে?
111
00:05:51,934 --> 00:05:53,519
বিয়ার নয়, মদও নয়।
112
00:05:54,062 --> 00:05:55,313
হ্যাঁ।
113
00:06:05,865 --> 00:06:08,076
এই নাও।
তোমার মা ভালো আছেন তো?
114
00:06:09,911 --> 00:06:11,454
ডনকেৎস্যু'র গন্ধটা দারুণ।
115
00:06:12,330 --> 00:06:13,206
ধন্যবাদ।
116
00:06:14,540 --> 00:06:16,376
শীঘ্রই খুলবে
117
00:06:19,670 --> 00:06:22,131
এখন খোলা।
118
00:06:22,215 --> 00:06:26,552
ফ্রেশ চিকেন
119
00:06:53,621 --> 00:06:56,040
ঠিক আছে, এই কাজটা
ভালো ভাবেই মিটেছে।
120
00:06:58,835 --> 00:07:00,503
এবার, অর্ডার আসা উচিত।
121
00:07:12,306 --> 00:07:13,433
ওহ!
122
00:07:14,600 --> 00:07:17,437
ফ্রেশ চিকেন,
মরার পরেও তাজা।
123
00:07:18,813 --> 00:07:21,983
হ্যালো, ফ্রেশ চিকেন থেকে বলছি,
মরার পরেও তাজা।
124
00:07:22,775 --> 00:07:23,609
হ্যাঁ।
125
00:07:24,861 --> 00:07:25,695
হ্যাঁ।
126
00:07:27,363 --> 00:07:30,324
না, আমরা অলরেডি কিছু ঋণ পেয়েছি, হ্যাঁ।
127
00:07:30,825 --> 00:07:32,952
হ্যাঁ। হ্যাঁ। গুড বাই। ধন্যবাদ।
128
00:07:45,506 --> 00:07:47,758
বাবাকে এখনও স্কুলের
প্ল্যান নিয়ে কিছু বলিনি।
129
00:07:48,843 --> 00:07:49,677
কেন?
130
00:07:50,887 --> 00:07:52,305
মনে হয় বাবা এটা নিয়ে চিন্তা করবে।
131
00:07:53,055 --> 00:07:55,808
কেননা উনি জানেন না,
মানে, জানলে চিন্তা করতেন না।
132
00:07:56,517 --> 00:07:57,351
হুম?
133
00:07:57,643 --> 00:07:58,728
দুশ্চিন্তা ক্ষণস্থায়ী,
134
00:07:59,312 --> 00:08:01,939
আর প্রতিটা পিতামাতা শেষ পর্যন্ত
নিজের সন্তানদের সমর্থন করে থাকেন।
135
00:08:02,815 --> 00:08:04,150
এটাই মা একবার আমাকে বলেছিলো।
136
00:08:05,443 --> 00:08:06,277
সত্যিই?
137
00:08:06,736 --> 00:08:08,613
ওহ, যদি এটা আগে শুনে থাকতাম।
138
00:08:09,780 --> 00:08:11,407
আমার বাবা সবসময়
কঠোর হওয়ার চেষ্টা করে।
139
00:08:13,159 --> 00:08:14,660
দেখো, তাহলে হয়তো
তোমার ওঁকে বলা উচিত।
140
00:08:15,119 --> 00:08:17,479
বাবা-মা এই সবের জন্য একটু দুঃখিত হন।
141
00:08:18,456 --> 00:08:21,542
উনি তোমাকে সাহায্যের চেষ্টা করতে চান,
কিন্তু পারছেন না কেননা উনি জানেন না।
142
00:08:21,626 --> 00:08:23,836
তাহলে অনিচ্ছা সত্বেও
বাবাকে গিয়ে বলো।
143
00:08:26,214 --> 00:08:27,673
তুমি শুধু তোমার বাবার জন্য চিন্তিত ছিলে।
144
00:08:28,382 --> 00:08:30,468
মানে, তোমরা একে অপরকে
সাপোর্ট করতে চাও, তাই না?
145
00:08:35,515 --> 00:08:36,682
এটাও খাও, ঠিক আছে?
146
00:08:37,141 --> 00:08:38,309
আমার পেট ভরে গেছে।
147
00:08:40,436 --> 00:08:41,479
এই, প্রেস।
148
00:08:42,271 --> 00:08:44,106
তুমি বলেছিলে না
বাং কিসু তাড়াতাড়ি বাড়ি গেছে?
149
00:08:44,190 --> 00:08:45,650
হ্যাঁ, কেন?
150
00:08:45,733 --> 00:08:47,860
আসলে, এইমাত্র ওকে বাইরে ঘুরতে দেখলাম।
151
00:08:49,946 --> 00:08:51,322
মনে হয় ও ফিরে এসেছে। কেন?
152
00:08:51,405 --> 00:08:52,740
- ওহ, ব্যাপারটা হল--
- আরে কিছু না।
153
00:08:53,324 --> 00:08:54,283
আমাদের পরিষ্কার করতে হবে।
154
00:08:56,410 --> 00:08:57,912
অধ্যয়নের সময় কোথায় গিয়েছিলে?
155
00:08:58,913 --> 00:09:00,873
- কিছু খাবার আনতে।
- তুমি ক্লাস ফাঁকি দিয়েছো।
156
00:09:01,457 --> 00:09:03,376
কী? ওটা তো স্বেচ্ছায় পড়ার সময়।
157
00:09:03,459 --> 00:09:05,670
- যদি ইচ্ছা হয়।
- স্বেচ্ছায়।
158
00:09:09,882 --> 00:09:13,553
তোমরা দুজনে বেশ মেলামেশা করছো।
ভালই বন্ধুত্ব হয়েছে মনে হচ্ছে।
159
00:09:13,636 --> 00:09:15,555
হুম, হ্যাঁ, আমরা এখন বেশ ঘনিষ্ঠ।
160
00:09:16,013 --> 00:09:18,849
আমাদের দুজনের বাড়িতেই দোকান,
আর আমরা সঙ্গীহীন, তাই...
161
00:09:20,434 --> 00:09:22,019
- যাই চলো।
- ম্ম্।
162
00:09:29,068 --> 00:09:29,944
{\an8}ক্যারাওকে!
163
00:09:30,027 --> 00:09:31,779
- চলো গিয়ে ক্যারাওকে গাই।
- হ্যাঁ!
164
00:09:47,086 --> 00:09:48,004
মন দিয়ে শোনো, ঠিক আছে?
165
00:09:48,087 --> 00:09:50,756
ঝাড়ু আর ব্রাশটা নাও,
তারপর কব্জি ঘুরিয়ে ঘষো।
166
00:09:51,549 --> 00:09:55,011
তারপর জল ছিটিয়ে আবার ঘষবে।
হ্যাঁ। তারপর আবার।
167
00:09:55,094 --> 00:09:57,763
কিন্তু সত্যিই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস
হল এই ন্যাতাটা।
168
00:09:59,348 --> 00:10:01,475
তাই এটা নাও আর জোরে ঘষো।
169
00:10:01,559 --> 00:10:05,396
ঘষো, ঘষো, ঘষো, ঘষো।
170
00:10:06,230 --> 00:10:07,940
এমনকি কোণগুলোতেও।
171
00:10:08,024 --> 00:10:09,400
হাহ?
172
00:10:13,321 --> 00:10:14,155
ঠিক আছে।
173
00:10:59,033 --> 00:11:00,576
আরে কি...
174
00:11:04,121 --> 00:11:06,624
- এটা পুরুষদের, তুমি ঢুকতে পারো না--
- আরে, একটু শান্ত হও।
175
00:11:08,542 --> 00:11:10,544
আমার দোষে তোমার আঘাত লেগেছে, তাই...
176
00:11:13,631 --> 00:11:15,758
- জানি না এটা যথেষ্ট কিনা।
- তিন-পয়েন্ট-এক-চার...
177
00:11:15,841 --> 00:11:17,635
- আগে কখনো এটা করিনি।
- আহ, থামো।
178
00:11:17,718 --> 00:11:19,220
এসো, নড়াচড়া নয়।
179
00:11:19,887 --> 00:11:21,681
তিন-পয়েন্ট-এক-চার-ছয়...
180
00:11:24,058 --> 00:11:25,434
থামাও।
181
00:11:30,523 --> 00:11:31,816
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
182
00:11:31,899 --> 00:11:32,858
এই!
183
00:11:34,610 --> 00:11:36,404
- এত বেশী লাগছে নাকি?
- এটা খারাপ।
184
00:11:36,987 --> 00:11:38,406
তিন-পয়েন্ট-এক-চার-ছয়,
পাঁচ-নয়-তিন...
185
00:11:38,489 --> 00:11:40,408
- তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ---
- ব্যাস হয়ে গেছে।
186
00:11:42,535 --> 00:11:44,120
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ--
187
00:11:44,203 --> 00:11:46,038
আরও লাগতে পারে। নাও এটা।
188
00:11:49,166 --> 00:11:51,585
আমার পরিষ্কার করা শেষ।
তোমারও কি প্রায় হয়ে গেছে?
189
00:11:51,669 --> 00:11:54,463
হুহ? তিন-পয়েন্ট-এক-চার-ছয়,
পাঁচ-নয়-তিন...
190
00:11:54,547 --> 00:11:56,424
- তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
- কী বলছিলে?
191
00:11:58,300 --> 00:11:59,260
তুমি আগে যাও।
192
00:12:02,012 --> 00:12:03,180
ঠিক আছে তাহলে।
193
00:12:04,598 --> 00:12:07,059
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
194
00:12:07,143 --> 00:12:08,185
আমি বেরিয়ে যাচ্ছি।
195
00:12:10,062 --> 00:12:11,981
মনে হয় এতেই ঠিক হয়ে যাবে।
196
00:12:13,691 --> 00:12:17,611
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
197
00:12:18,195 --> 00:12:20,114
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
198
00:12:20,197 --> 00:12:21,824
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
199
00:12:27,037 --> 00:12:29,123
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
200
00:13:22,218 --> 00:13:24,303
মম-হম।
হ্যাঁ, আমরা এখন বেশ ঘনিষ্ঠ।
201
00:13:24,386 --> 00:13:27,389
আমাদের দুজনের বাড়িতেই দোকান,
আর আমরা সঙ্গীহীন, তাই...
202
00:13:32,603 --> 00:13:34,104
গাং হুন। এসে গেছিস।
203
00:13:34,188 --> 00:13:36,106
আমি এখন বাড়িতে। হ্যালো, বাবা।
204
00:14:04,468 --> 00:14:05,302
ওহ!
205
00:14:05,386 --> 00:14:07,388
স্বাগতম... ওহ, হাই, সোনা।
206
00:14:07,471 --> 00:14:10,015
টা-ডা! কী মনে হচ্ছে?
207
00:14:10,099 --> 00:14:12,518
ওহ, বাহ, দারুণ। তোর কী মনে হয়?
208
00:14:12,601 --> 00:14:14,979
মম-হম। মানে, আমার তো এটা পছন্দই।
209
00:14:15,062 --> 00:14:16,355
এটা তুমি কিনে দিয়েছিলে।
210
00:14:18,816 --> 00:14:20,401
চিন্তা ক্ষণস্থায়ী,
211
00:14:20,484 --> 00:14:23,195
আর প্রতিটা পিতামাতা শেষ পর্যন্ত
নিজের সন্তানদের সমর্থন করে থাকেন।
212
00:14:24,071 --> 00:14:25,447
এটা আমার মা একবার আমাকে বলেছিলো।
213
00:14:26,156 --> 00:14:28,993
উনি তোমাকে সাহায্যের চেষ্টা করতে চান,
কিন্তু পারছেন না কেননা উনি জানেন না।
214
00:14:29,451 --> 00:14:30,286
উম, বাবা।
215
00:14:30,786 --> 00:14:31,662
হুম?
216
00:14:35,749 --> 00:14:37,001
তোমার সাপোর্ট চাই, বাবা।
217
00:14:39,587 --> 00:14:40,880
পেয়ে গেছিস!
218
00:14:42,756 --> 00:14:43,883
আমাকে তো এটা জিজ্ঞাসাও করিসনি!
219
00:14:44,508 --> 00:14:46,343
কি... আমি কী ভাবছি তার কী হবে, হাহ?
220
00:14:46,844 --> 00:14:48,304
তাই তো এখন বলছি।
221
00:14:48,387 --> 00:14:50,180
তোর কি মনে হয়
আমি এতে রাজি হয়ে যাবো, হাহ?
222
00:14:50,681 --> 00:14:53,684
তোর তো আর্টস(কলা) বিভাগ নেওয়ার কথা!
হঠাৎ শারীরশিক্ষা(PE) কেন?
223
00:14:53,767 --> 00:14:55,227
এটা তো একটা বিরাট সিদ্ধান্ত।
224
00:14:55,811 --> 00:14:56,770
বুঝিয়ে বল আমাকে।
225
00:14:57,938 --> 00:15:00,149
তোমার উদ্বোধন! বাবা, অভিনন্দন!
226
00:15:00,733 --> 00:15:01,942
বাজে বকা বন্ধ কর আর উত্তর দে।
227
00:15:02,860 --> 00:15:04,403
কেন শারীরশিক্ষায়(PE)
মেজর, হাহ? বল আমাকে।
228
00:15:04,486 --> 00:15:06,363
- আজকে অনেক ব্যবসা হয়েছে?
- আজকে দুটো অর্ডার।
229
00:15:06,447 --> 00:15:07,615
ইয়ার্কি মারছিস?
230
00:15:08,365 --> 00:15:10,409
কথা না ঘুরিয়ে উত্তর দে।
কেন বদলেছিস?
231
00:15:11,285 --> 00:15:13,370
আমি খেলাধুলায় ভালো, ঠিক তোমার মতো।
232
00:15:13,954 --> 00:15:17,207
এই... এটা কি সত্যিই একটা
উপযুক্ত কারণ বলে মনে হচ্ছে, হাহ?
233
00:15:17,291 --> 00:15:19,752
আমার সাথে একটা কথাও
আলোচনা করিসনি।
234
00:15:19,835 --> 00:15:20,753
হ্যাঁ কিন্তু...
235
00:15:21,378 --> 00:15:22,212
কী?
236
00:15:22,713 --> 00:15:24,798
তাই তো এখন আলোচনা করছি।
237
00:15:24,882 --> 00:15:27,092
প্রাইভেট টিউশনের জন্যও টাকা লাগবে না।
238
00:15:29,678 --> 00:15:31,639
আমার হোমরুমের শিক্ষকও PE পড়ান।
239
00:15:32,264 --> 00:15:34,391
উনি বলেছেন, স্কুলেই
সবকিছু শিখিয়ে দেবেন।
240
00:15:36,018 --> 00:15:37,770
আমাকে PE স্কুলের জন্য
টাকা দিতে হবে না।
241
00:15:42,232 --> 00:15:43,734
বলছি তো, তোমাকে চিন্তা করতে হবে না।
242
00:15:43,817 --> 00:15:45,235
আমি সব সামলে নেব, বাবা।
243
00:15:46,111 --> 00:15:46,946
ম্ম্।
244
00:15:50,741 --> 00:15:52,743
আমি কি একটা হাফ-প্লেন,
হাফ-ইয়াং ইয়ম পেতে পারি?
245
00:15:53,327 --> 00:15:54,662
এক মিনিট, স্যার!
246
00:15:56,956 --> 00:15:58,749
বাবা, সাপোর্টের জন্য আমি কৃতজ্ঞ।
247
00:16:07,341 --> 00:16:08,842
একজন গ্রাহক এসেছে। কী করছো?
248
00:16:13,347 --> 00:16:14,390
বাবা তুমি পারবে এটা!
249
00:16:17,601 --> 00:16:18,727
এক মিনিট!
250
00:16:26,860 --> 00:16:28,153
আপনাদের দোকান কি এখনও খোলা?
251
00:16:30,030 --> 00:16:31,991
হুম। ওহ, হ্যাঁ।
252
00:16:32,908 --> 00:16:33,742
হ্যাঁ।
253
00:16:33,826 --> 00:16:35,160
একটা হাফ এন্ড হাফ দিয়ে
শুরু করতে চাই, প্লিজ।
254
00:16:35,244 --> 00:16:37,162
- আচ্ছা। একটা হাফ এন্ড হাফ?
- হ্যাঁ।
255
00:16:37,454 --> 00:16:39,331
- ধন্যবাদ।
- এই যে আমার কার্ড।
256
00:16:39,415 --> 00:16:40,582
ওহ, ওটা দারুণ দেখতে তো।
257
00:16:40,666 --> 00:16:42,418
আপনার জন্য এটাকে
বেশ খাস্তা করে ভাজবো।
258
00:16:43,002 --> 00:16:47,089
হাফ-প্লেন, হাফ-ইয়াং ইয়ম।
মম-হম।
259
00:16:55,806 --> 00:16:56,890
হ্যালো, স্যার...
260
00:16:57,975 --> 00:16:58,809
উহ...
261
00:16:59,018 --> 00:17:00,894
এই। আপনি উঠবেন?
262
00:17:03,022 --> 00:17:04,398
স্থানান্তর বৈধ।
263
00:17:27,963 --> 00:17:29,590
ওহ, মাফ করবেন।
264
00:17:47,524 --> 00:17:50,903
তোমাদের কারো কাছে কি
বাং কি-স্যু'র নাম্বার আছে? নেই?
265
00:17:51,570 --> 00:17:52,696
এই, বোলো না।
266
00:17:52,780 --> 00:17:54,823
সত্যিই? তোমাদের মধ্যে কেউ
বাং কি-স্যু'র ঘনিষ্ঠ নও।
267
00:17:54,907 --> 00:17:55,908
- স্যার...
- মানা করছি।
268
00:17:56,825 --> 00:17:58,702
আচ্ছা, ওকে দেখলে
দেখা করতে বোলো।
269
00:17:58,786 --> 00:18:00,954
- হ্যাঁ, মিস্টার চোই।
- জাং হ্যে সু।
270
00:18:01,163 --> 00:18:01,997
হ্যাঁ।
271
00:18:02,081 --> 00:18:04,750
স্টাডি হলের সময় ইউনিফর্ম নিয়ে
অডিটোরিয়ামে প্রশিক্ষণের জন্য এসো।
272
00:18:04,833 --> 00:18:05,667
আমরা আজ শুরু করব।
273
00:18:05,751 --> 00:18:06,585
হ্যাঁ, স্যার।
274
00:18:06,668 --> 00:18:07,669
ক্লাসের সময় হয়ে গেছে।
275
00:18:07,753 --> 00:18:09,129
হ্যাঁ, মিস্টার চোই।
276
00:18:10,506 --> 00:18:12,716
- এতে নাক গলিয়ো না। থামাও।
- কেন নয়?
277
00:18:13,801 --> 00:18:15,094
তোমরা কী বলাবলি করছিলে?
278
00:18:16,887 --> 00:18:18,013
কী?
279
00:18:21,141 --> 00:18:22,351
একটু এখানে এসো।
280
00:18:24,561 --> 00:18:26,105
তুমি কিছু জানো, তাই না?
281
00:18:27,940 --> 00:18:28,774
কী?
282
00:18:29,733 --> 00:18:31,151
স্কুলের পিছনে বাং কি-স্যু'কে দেখেছি।
283
00:18:32,152 --> 00:18:33,403
ওকে সুবিধের লাগছিল না।
284
00:18:33,821 --> 00:18:34,696
তুমি কিছু জানো।
285
00:18:37,950 --> 00:18:39,368
সেটা তেমন কিছু নয়, যদিও।
286
00:18:40,202 --> 00:18:42,246
শুনেছি ও PE তে ছিল,
আর ও একজন জুভি।
287
00:18:42,913 --> 00:18:44,248
কোথায় শুনলে এসব?
288
00:18:44,331 --> 00:18:45,332
বং সক।
289
00:18:48,293 --> 00:18:49,837
তোমাদের তো ভালোই বন্ধুত্ব হয়েছে।
290
00:18:50,838 --> 00:18:52,756
কী... কথা তো শেষ হয়নি...
291
00:18:56,552 --> 00:18:58,720
চলো,
পিসি ক্যাফেতে যাই!
292
00:18:58,804 --> 00:19:01,014
কী?
তুমি আমাদের সাথে আসছ না?
293
00:19:01,098 --> 00:19:03,016
অও, কী?
294
00:19:36,967 --> 00:19:38,010
ধুর! ছাই।
295
00:19:38,093 --> 00:19:40,095
এখন কিছুই প্রায় দেখতে পাচ্ছি না।
296
00:20:24,681 --> 00:20:25,682
হ্যে সু।
297
00:20:29,311 --> 00:20:30,437
এই, তুমি এখনও এখানে?
298
00:20:32,481 --> 00:20:33,482
তুমি পারবে এটা।
299
00:20:34,858 --> 00:20:35,776
কী?
300
00:20:37,194 --> 00:20:40,364
তুমি। তোমার পক্ষে সম্ভব!
301
00:21:50,183 --> 00:21:54,062
কিম বং সক! দেরি পর্যন্ত
বাইরে থাকার ব্যাপারে কী বলেছিলাম?
302
00:21:54,646 --> 00:21:56,898
আজ আমি লেট করেছিলাম,
তাই ক্লিনিং ডিউটি করতে হয়েছে।
303
00:21:57,316 --> 00:21:58,775
ক্লিনিং ডিউটি এতক্ষণ হয়?
304
00:21:59,943 --> 00:22:02,279
এছাড়াও, বন্ধুকে সাহায্য করছিলাম।
305
00:22:02,779 --> 00:22:03,697
বন্ধু?
306
00:22:04,156 --> 00:22:04,990
হ্যাঁ।
307
00:22:05,282 --> 00:22:06,450
এখন তাহলে একজন বন্ধু আছে?
308
00:22:07,576 --> 00:22:08,410
হ্যাঁ।
309
00:22:10,746 --> 00:22:12,164
আচ্ছা, কল করতে ভুলবে না।
310
00:22:12,789 --> 00:22:13,957
আমার দুশ্চিন্তা হয়, বুঝলে।
311
00:22:17,294 --> 00:22:18,712
নিজের ওজনটা নাও!
312
00:22:45,781 --> 00:22:48,867
{\an8}জ্যেওংওন উচ্চ বিদ্যালয়ে
দেশের সেবা করার জন্য শিক্ষিত
313
00:22:49,284 --> 00:22:52,204
এই। এখানে কী মনে করে?
কোন প্যাকেজ আছে নাকি?
314
00:23:01,755 --> 00:23:03,006
জ্যেওংওনে শিক্ষিত...
315
00:23:03,090 --> 00:23:04,341
হ্যাঁ বা না?
316
00:23:11,890 --> 00:23:14,559
মাফ করবেন। এখানে স্কুলের
গেটের সামনে পার্ক করা যাবে না।
317
00:23:14,643 --> 00:23:15,560
আপনাকে যেতে হবে।
318
00:23:16,103 --> 00:23:17,020
প্লিজ, স্যার।
319
00:23:42,462 --> 00:23:43,839
হ্যাঁ। হোয়াং জি-সুং বলছি।
320
00:23:52,347 --> 00:23:59,354
দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, এমনকি অর্ধেক
মুরগির জন্যও কোনো ডেলিভারি ফি নেই
321
00:24:05,527 --> 00:24:08,363
{\an8}PE কলেজ
322
00:24:08,447 --> 00:24:10,907
{\an8}পিই কলেজে প্রবেশিকা পরীক্ষা
পিই কলেজের প্রাইভেট পাঠের ফি
323
00:24:10,991 --> 00:24:13,910
{\an8}পিই কলেজ রানিং শু
পিই কলেজ ট্র্যাক
324
00:24:20,417 --> 00:24:22,085
জিমন্যাশিয়াম
325
00:24:25,088 --> 00:24:25,922
রেডি।
326
00:24:35,182 --> 00:24:36,850
বাঃ, খুব সুন্দর হয়েছে।
327
00:24:36,933 --> 00:24:38,852
ঠিকই আছে।
প্রথমবার হিসাবে, বেশ ভালো।
328
00:24:43,106 --> 00:24:44,191
থামো।
329
00:24:44,274 --> 00:24:46,860
ঠিক আছে, একদম ঠিক হয়েছে।
330
00:24:47,569 --> 00:24:49,404
যদিও তোমাকে আরও চেষ্টা করতে হবে।
331
00:24:51,948 --> 00:24:55,118
নিজের আঙ্গুলের ডগা দিয়ে এটা আঁকড়ে ধরবে,
যাতে তোমার গ্রিপ যতটা সম্ভব প্রশস্ত হয়।
332
00:24:55,202 --> 00:24:58,330
সুইশ! তোমার পা হবে এমন।
কোমর আর কাঁধ ঘুরবে।
333
00:24:59,080 --> 00:25:02,667
পাও! এক পা এগোবে
আর তারপর উপরে ছুঁড়বে!
334
00:25:02,751 --> 00:25:04,753
তুমি এটা এভাবে করো। বক্সিং জানো?
335
00:25:04,836 --> 00:25:05,921
- হ্যাঁ।
- জানো?
336
00:25:06,004 --> 00:25:09,466
একটা হ্যান্ডবল বেশ দূরে ছোঁড়া,
অনেকটা একটা ঘুষি মারার মতই।
337
00:25:09,549 --> 00:25:11,134
এইভাবে দাঁড়াতে হবে।
338
00:25:11,218 --> 00:25:14,471
আর তারপর তোমার কাঁধ আর কোমর
এই ভাবে যাবে, আর তার পর... পাও!
339
00:25:14,554 --> 00:25:15,805
- পাও।
- বেশ।
340
00:25:15,889 --> 00:25:17,015
- সুইশ
- সুইশ
341
00:25:17,098 --> 00:25:18,433
- পাও।
- পাও।
342
00:25:18,517 --> 00:25:19,518
- টস!
- টস!
343
00:25:30,654 --> 00:25:31,488
বং সক।
344
00:25:33,114 --> 00:25:34,241
এত দেরি হল কেন?
345
00:25:35,116 --> 00:25:37,327
ঘেমে গিয়েছিলাম। তাই চেঞ্জ করলাম।
346
00:25:40,664 --> 00:25:41,873
চিবাও, চিবানো নেহাত দরকার।
347
00:25:41,957 --> 00:25:44,000
আমি সত্যিই ভেবেছিলাম
অনাহারেই ওখানে মারা যাবো।
348
00:25:44,668 --> 00:25:46,962
এইটুকুই বাকি ছিল
কেননা আমার আসতে দেরী হয়েছে।
349
00:25:47,045 --> 00:25:47,963
এই নাও।
350
00:25:49,005 --> 00:25:49,839
ওটা তো তোমার।
351
00:25:50,257 --> 00:25:52,676
আমি ইতিমধ্যেই একগাদা খেয়েছি।
দ্বিতীয়বার নিয়েছি।
352
00:25:52,759 --> 00:25:56,179
মনে হয়, এটা এখনও খুব বেশী।
কিন্তু আমার হয়তো একটু...
353
00:25:57,138 --> 00:25:59,057
শুধু কিছু সাইড ডিশ নাও।
354
00:25:59,891 --> 00:26:01,518
আমি সবসময় দু প্লেট খাই।
355
00:26:03,103 --> 00:26:04,145
উমম।
356
00:26:18,451 --> 00:26:19,494
শিক্ষকদের অফিস - 1
357
00:26:20,870 --> 00:26:22,455
- হাই, আপনি আমাকে ডেকেছেন?
- হুম।
358
00:26:22,956 --> 00:26:24,791
বেশ তাড়াতাড়ি এসেছো দেখছি।
359
00:26:24,874 --> 00:26:28,003
অডিটোরিয়ামে গিয়ে ফ্যানগুলো
চালু করে দিতে পারবে?
360
00:26:28,086 --> 00:26:29,462
- চান ফ্যান চালু করে দিই?
- হ্যাঁ।
361
00:26:29,546 --> 00:26:31,756
ওহ, বিরতির সময়,
ওখানে প্রচুর ধুলো ঢুকেছে,
362
00:26:31,840 --> 00:26:33,383
আর জাং হ্যে সু'র প্রশিক্ষণের সময়,
363
00:26:34,134 --> 00:26:35,927
ভিতরটার অবস্থা খুব খারাপ ছিল।
364
00:26:36,011 --> 00:26:37,095
হ্যাঁ, করে দিচ্ছি।
365
00:26:37,178 --> 00:26:38,138
ঠিক আছে। বাই।
366
00:26:47,981 --> 00:26:48,940
ভেন্টিলেটর
367
00:27:11,713 --> 00:27:13,298
এবার আমি কী করব?
368
00:27:15,342 --> 00:27:17,218
জিম
369
00:27:32,442 --> 00:27:35,028
সুইশ, পাও, টস।
370
00:28:01,888 --> 00:28:02,806
ওহ, বাপরে।
371
00:28:41,386 --> 00:28:42,345
হ্যে সু!
372
00:28:56,484 --> 00:28:58,069
- তুমি এখানে কখন এলে?
- তুমি ঠিক আছো তো?
373
00:28:58,403 --> 00:29:00,029
- কেন?
- এইমাত্র, তুমি...
374
00:29:00,113 --> 00:29:01,656
- কি?
- তুমি সত্যিই ঠিক আছ?
375
00:29:01,740 --> 00:29:03,616
- হ্যাঁ।
- তুমি খুব অদ্ভুতভাবে পড়লে।
376
00:29:03,700 --> 00:29:05,118
তোমার গোড়ালিতে সত্যিই ব্যাথা নেই?
377
00:29:05,201 --> 00:29:07,328
হ্যাঁ, ঠিক আছে, আমি... সব ঠিক আছে।
378
00:29:24,804 --> 00:29:25,930
করছটা কী তুমি?
379
00:29:26,014 --> 00:29:26,848
হুহ?
380
00:29:28,600 --> 00:29:30,602
যখনই এখানে আসি, ভাবতে শুরু করি।
381
00:29:30,685 --> 00:29:31,644
হমম...
382
00:29:32,437 --> 00:29:33,480
তুমি কি জানতে...
383
00:29:34,522 --> 00:29:36,274
আমি এমন একটা
জায়গাতেই বড় হয়েছি?
384
00:29:36,941 --> 00:29:40,111
খুব প্রশস্ত আর ছাতটা খুব উঁচু ছিলো।
385
00:29:40,195 --> 00:29:42,489
ওয়াও, মনে হচ্ছে তুমি
সত্যিই দুর্দান্ত কোথাও থাকতে।
386
00:29:42,572 --> 00:29:43,907
না, আমি ঠিক সেটা--
387
00:29:43,990 --> 00:29:45,325
- এই।
- হুহ?
388
00:29:46,868 --> 00:29:48,244
তুমি বেশ ভারী, তাই না?
389
00:30:11,267 --> 00:30:14,687
তিন-পয়েন্ট-এক-চার-ছয়...
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
390
00:30:14,771 --> 00:30:16,105
কী করছো তুমি?
391
00:30:17,357 --> 00:30:19,025
- এক মিনিট হয়েছে?
- ওহ, ডিং!
392
00:30:19,108 --> 00:30:19,943
আহ!
393
00:30:25,156 --> 00:30:26,324
কত?
394
00:30:26,407 --> 00:30:28,952
- তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
- হাহ?
395
00:30:29,035 --> 00:30:30,370
কী?
396
00:30:30,453 --> 00:30:31,496
হাহ?
397
00:30:31,579 --> 00:30:34,499
- উহ...
- আরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
398
00:30:35,917 --> 00:30:38,086
- এবার, ঠিক করে গোনো।
- ঠিক আছে।
399
00:30:46,094 --> 00:30:47,554
ঠিক আছে। আমি আবার প্রস্তুত।
400
00:30:48,513 --> 00:30:50,139
পা দুটো শক্ত করে ধরে রাখতে হবে।
401
00:30:50,223 --> 00:30:51,766
- ঠিক আছে. মম-হম।
- গুনতে ভুল কোরো না।
402
00:30:52,475 --> 00:30:54,102
- সিরিয়াসলি।
- ঠিক আছে।
403
00:30:55,019 --> 00:30:55,937
প্রস্তুত।
404
00:30:58,106 --> 00:30:59,899
এবার শুরু করো।
405
00:31:09,367 --> 00:31:16,374
তিন-পয়েন্ট-এক-চার-ছয়-পাঁচ...
406
00:31:16,457 --> 00:31:19,252
তিন-পয়েন্ট-এক...
407
00:31:42,942 --> 00:31:44,193
ওও!
408
00:31:47,739 --> 00:31:49,324
বং সক!
409
00:31:53,786 --> 00:31:54,913
ঠিক আছো তো?
410
00:31:55,663 --> 00:31:56,706
হ্যাঁ, এটা কিছুই না।
411
00:31:57,206 --> 00:31:59,083
- আহ, তুমি... এক মিনিট আগে...
- কী?
412
00:32:00,293 --> 00:32:03,212
- সত্যিই অদ্ভুত কিছু একটা...
- অদ্ভুত কিছুই নয়, সবকিছুই...
413
00:32:04,672 --> 00:32:06,716
আমাকে পরিষ্কার করা শুরু করতে হবে।
414
00:32:06,799 --> 00:32:07,675
আহ, হ্যাঁ, স্যরি!
415
00:32:09,510 --> 00:32:10,511
হ্যাঁ।
416
00:32:11,095 --> 00:32:11,971
বেশ।
417
00:32:12,639 --> 00:32:15,141
বং সক। তুমি সত্যিই
ঠিক আছো, তাই তো?
418
00:32:15,516 --> 00:32:16,517
হ্যাঁ আমি ঠিক আছি।
419
00:32:16,601 --> 00:32:18,728
ঠিক আছে তাহলে। আমাকে
আমার প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে।
420
00:32:18,811 --> 00:32:21,522
- পরে দোকানে যেতে চাও?
- আমার পরিষ্কার করার দায়িত্ব আছে।
421
00:32:21,940 --> 00:32:24,359
আবার দেরি? এবার কোথায় পাঠিয়েছে?
422
00:32:25,318 --> 00:32:27,487
মনে হয় মিঃ চোই
হাল ছেড়ে দিয়েছেন।
423
00:32:27,570 --> 00:32:30,365
বলেছেন, যেখানে খুশি পরিষ্কার করতে পারি,
তাই আজ আমি হলওয়ে পরিষ্কার করছি।
424
00:32:30,448 --> 00:32:31,616
আমাকে যেতে হবে। বাই!
425
00:32:36,704 --> 00:32:38,790
জ্যেওংওন হাই স্কুল
426
00:33:34,804 --> 00:33:36,723
এই বছরের মৌসুমী বৃষ্টি
427
00:33:36,806 --> 00:33:39,809
সংক্ষিপ্ত সময়ের জন্য
প্রবল বৃষ্টিপাত নিয়ে আসবে।
428
00:33:39,892 --> 00:33:43,104
জাতীয় আবহাওয়া পরিষেবার
পূর্বাভাস এবং সতর্কতা অনুসারে,
429
00:33:43,187 --> 00:33:47,191
আগামীকাল জেজু এবং
দক্ষিণ সাগর এলাকায় বৃষ্টি শুরু হবে,
430
00:33:47,275 --> 00:33:50,570
এবং পরে, বৃষ্টি সমগ্র দেশে
ছড়িয়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
431
00:33:50,653 --> 00:33:53,948
জেজুর পাহাড়ি এলাকা
এবং দক্ষিণ-পূর্ব তীরবর্তী অঞ্চলে
432
00:33:54,032 --> 00:33:57,035
150 মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হবে,
433
00:33:57,118 --> 00:33:59,162
আর জিওল্লানাম-ডো
এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে
434
00:33:59,245 --> 00:34:04,083
100 থেকে 150 মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে৷
435
00:34:04,167 --> 00:34:08,629
স্থানীয়ভাবে বলতে গেলে, এই সময়ে
বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে।
436
00:34:08,713 --> 00:34:09,714
আমাদের স্কুলে স্বাগত
437
00:34:09,797 --> 00:34:11,215
ও ভগবান, এটা আশ্চর্যজনক!
438
00:34:11,299 --> 00:34:12,925
- এটা ঠিক কী করে?
- ওয়েল, এটা হল আর্দ্রতা।
439
00:34:13,009 --> 00:34:14,052
- আর্দ্রতা। আর্দ্রতা।
- সত্যি, মানে...
440
00:34:14,135 --> 00:34:16,304
এটি তোমার ত্বককে সত্যিই
জীবন্ত করে তোলে, আর আমি--
441
00:34:16,387 --> 00:34:17,513
এটা আর একবার করতে পারবে?
442
00:34:17,597 --> 00:34:19,057
মনোযোগ দাও। বাও করো।
443
00:34:19,599 --> 00:34:21,809
- আপনাকে অনেক ধন্যবাদ।
- ঠিক আছে।
444
00:34:22,769 --> 00:34:25,146
তোমরা যদি আফটার স্কুল ক্লাসে যাও
তাহলে আমি তোমাদের স্লিপ নেবো।
445
00:35:34,882 --> 00:35:37,301
কিম বং সক
446
00:35:44,100 --> 00:35:45,184
এই। এই।
447
00:35:47,436 --> 00:35:49,689
কিছু খেতে চাও? আমি খাওয়াবো।
448
00:36:03,619 --> 00:36:05,037
{\an8}ওটা কী? একটা খেলা?
449
00:36:05,121 --> 00:36:07,165
টেক্সট করছি যে আমি
এখন এক বন্ধুর সাথে খাচ্ছি।
450
00:36:07,748 --> 00:36:08,833
ওয়াও, সত্যিই?
451
00:36:08,916 --> 00:36:10,918
এটাই একমাত্র উপায়
খাওয়া থেকে বিরত থাকার।
452
00:36:11,377 --> 00:36:13,713
আমার গভীর রাতের নাস্তা খাওয়া
মা খুব পছন্দ করে।
453
00:36:16,007 --> 00:36:18,384
সবে মনে পড়লো!
জুতো ক্লাসে ছেড়ে এসেছি।
454
00:36:18,467 --> 00:36:19,969
হাহ?
455
00:36:20,052 --> 00:36:22,346
বাবা এই সেদিন জুতোজোড়া কিনে দিয়েছে,
বিশ্বাস হচ্ছে না।
456
00:36:22,430 --> 00:36:23,890
ওহ, ম্যান, আমি কত বোকা।
457
00:36:24,515 --> 00:36:25,892
আহ, আমি তোমার জুতো এনে দেবো,
আমার হয়ে গেছে।
458
00:36:27,810 --> 00:36:29,437
না, এটা এখনও রয়েছে।
459
00:36:30,521 --> 00:36:33,149
ওটা তোমার। বাই-ওয়ান-গেট-ওয়ান।
আবার শীঘ্রই দেখা হবে।
460
00:38:07,034 --> 00:38:08,244
কিম বং সক!
461
00:38:11,205 --> 00:38:12,290
বং সক!
462
00:38:15,209 --> 00:38:16,335
কিম বং সক!
463
00:38:18,087 --> 00:38:19,171
কিম বং সক!
464
00:38:21,549 --> 00:38:22,425
হাহ?
465
00:38:24,385 --> 00:38:25,511
তুমি এখানে কী করছ?
466
00:38:27,263 --> 00:38:29,181
ওভাবে নিজের জুতোটা
হাতে ধরে আছ কেন?
467
00:38:31,392 --> 00:38:34,645
ওহ, আমি ময়লা সাফ করছিলাম,
তাই খুলে ফেলেছি, কেন?
468
00:38:39,317 --> 00:38:40,526
এটা কিভাবে সম্ভব?
469
00:38:42,278 --> 00:38:43,779
কিছু একটা ভিন্ন ছিল, হলফ করে বলছি।
470
00:38:45,489 --> 00:38:48,659
আগে আজ রাতে, যখন তুমি আমাকে
সিট-আপ করতে সাহায্য করছিলে,
471
00:38:48,743 --> 00:38:50,578
তুমি কিছু সংখ্যা আওড়াচ্ছিলে।
472
00:38:50,661 --> 00:38:53,122
- ওটা কী?
- ওটা একটা সূত্র। আমি আবৃত্তি করি।
473
00:38:53,205 --> 00:38:54,832
ওগুলো আওড়ানোর কী দরকার?
474
00:38:54,915 --> 00:38:56,542
মনোযোগ দিতে ব্যবহার করি। পাই।
475
00:38:57,543 --> 00:38:58,419
পাই?
476
00:39:00,379 --> 00:39:02,340
ভাবছিলাম মন্ত্র ধরণের কিছু।
477
00:39:04,050 --> 00:39:05,634
আমি কী তাহলে?
একজন জাদুকর?
478
00:39:05,926 --> 00:39:06,761
খুব মজা পাচ্ছো, না?
479
00:39:09,388 --> 00:39:11,724
আহ, হ্যাঁ। নুডল্স
আনতে গিয়ে এটা কিনলাম।
480
00:39:12,767 --> 00:39:15,227
শুনেছি, যারা প্রচুর পরিশ্রম করে
তাদের জন্য এটা সত্যিই ভালো।
481
00:39:15,311 --> 00:39:17,688
এটা সুস্বাদু আর এটা
পেয়েছি একটার দামে দুটো স্কিমে।
482
00:39:18,981 --> 00:39:21,776
- তাই আমি...
- আরে, এক সেকেন্ড স্থির থাকো।
483
00:39:21,859 --> 00:39:23,110
এটা পড়ে যাচ্ছিল।
484
00:39:30,076 --> 00:39:32,036
আরে, বসো, দাঁড়িও না।