1
00:00:20,020 --> 00:00:21,312
বাবাগো, কী ঠান্ডা!
2
00:00:26,776 --> 00:00:27,777
বাইরে অনেক ঠান্ডা!
3
00:00:29,112 --> 00:00:33,033
সাং-জুন, তোমার জন্য এটা এনেছি।
আশাকরি, ভালো লাগবে।
4
00:00:33,116 --> 00:00:34,117
ধন্যবাদ।
5
00:00:34,200 --> 00:00:36,453
এত ঠান্ডায় কোল্ড ড্রিংক নিয়ে এলে,
পাগল?
6
00:00:36,953 --> 00:00:38,288
আরে খাও তো।
7
00:00:38,371 --> 00:00:40,749
- খোদা!
- এই, থামো। চিয়ার্স।
8
00:00:49,007 --> 00:00:50,759
এই, সাং-জুন। জানতে চাচ্ছিলাম...
9
00:00:51,718 --> 00:00:52,969
তোমাদের কথা হয়?
10
00:00:59,726 --> 00:01:01,102
অমনটা হবার...
11
00:01:02,395 --> 00:01:03,646
পর থেকেই ও দূরে থাকে, হাহ?
12
00:01:06,983 --> 00:01:09,652
জানি না কবে থেকে
এমন শুরু হয়েছে।
13
00:01:10,737 --> 00:01:13,573
তোমার ওর সাথে নিজে থেকে
কথা বলা উচিত, বুঝলে?
14
00:01:14,074 --> 00:01:15,158
ও এখনো বাচ্চা।
15
00:01:18,495 --> 00:01:19,829
কার কল?
16
00:01:21,039 --> 00:01:22,039
কার আর হবে...
17
00:01:24,667 --> 00:01:25,668
জি, ক্যাপ্টেন।
18
00:01:27,253 --> 00:01:28,253
জি?
19
00:01:29,214 --> 00:01:31,007
জি, বুঝেছি, স্যার।
20
00:01:31,091 --> 00:01:32,550
- ধুর ছাই।
- কী হলো?
21
00:01:33,468 --> 00:01:36,930
বলল একজনই যথেষ্ট,
তাই আরেকজন স্টেশনে ফিরে আসো।
22
00:01:37,013 --> 00:01:39,766
বেশ, এমনিতেও আমার বিরক্ত লাগছে।
আমি যাচ্ছি।
23
00:01:39,849 --> 00:01:40,849
সাং-জুন।
24
00:01:41,351 --> 00:01:42,751
- আমি যাব।
- আরে।
25
00:01:43,770 --> 00:01:45,814
আমি তোমার সিনিয়র।
26
00:01:45,897 --> 00:01:47,148
তুমি এখানে থেকে আরাম করো।
27
00:01:47,232 --> 00:01:48,274
আহ, সাং-জুন।
28
00:01:48,358 --> 00:01:51,694
তাহলে ক্যাপ্টেনকে বোলো
আমাদের মনে হয় না এটা সেই জায়গা, হাহ?
29
00:01:51,778 --> 00:01:52,612
যতটুকু বলা হয়...
30
00:01:52,695 --> 00:01:54,239
- হাহ?
- ...ততটুকুই করো।
31
00:01:55,281 --> 00:01:56,366
আরে শোনো।
32
00:01:56,908 --> 00:01:57,909
পরে দেখা হবে।
33
00:02:07,877 --> 00:02:09,963
সারারাত এখানে থাকতে হবে?
34
00:02:11,548 --> 00:02:13,383
জমে যাচ্ছি একদম।
35
00:02:19,556 --> 00:02:20,723
উফ, ক্লান্ত লাগছে।
36
00:02:30,358 --> 00:02:33,361
ফোন ভুলে গেছে?
এ কেমন ডিটেকটিভ!
37
00:02:35,655 --> 00:02:37,073
[বাবা, আমাকে বাঁচাও]
38
00:02:44,789 --> 00:02:46,457
[১৬, হামইয়ং-রি, দোজেওং-ম্যেওন]
39
00:03:37,842 --> 00:03:40,637
আমি কাউকে ছুরি মারিনি।
আমি কেন পুলিশকে মারতে যাব?
40
00:03:40,720 --> 00:03:42,972
চল। চুপ থাক।
41
00:03:59,989 --> 00:04:00,990
এটা তুমি করেছ?
42
00:04:05,745 --> 00:04:07,080
উত্তর দাও, জুন-হিউং!
43
00:04:11,209 --> 00:04:12,210
জানোয়ার!
44
00:04:13,127 --> 00:04:15,880
স্যার, থামুন।
অনেক হয়েছে।
45
00:04:17,340 --> 00:04:20,385
- চলো এবার।
- মারা খা।
46
00:04:26,975 --> 00:04:28,476
শুয়োরের বাচ্চা।
47
00:04:48,037 --> 00:04:49,330
হ্যালো, কী ব্যাপার?
48
00:04:49,414 --> 00:04:51,666
কোথায় আছেন, স্যার?
একটা দুর্ঘটনা ঘটেছে।
49
00:04:51,749 --> 00:04:52,834
আপনাকে আসা লাগবে।
50
00:04:53,459 --> 00:04:55,503
ইয়ুন স-হার স্বামীর লাশ
পাওয়া গেছে।
51
00:04:57,630 --> 00:05:00,883
তো বলছেন... ও মারা গেছে?
52
00:05:02,218 --> 00:05:04,220
- হ্যাঁ।
- কীভাবে মরেছে?
53
00:05:10,143 --> 00:05:11,269
বেশ...
54
00:05:11,853 --> 00:05:14,314
জিনসং-রির কাছে এক ধানক্ষেতে
ওনাকে পাওয়া গেছিল।
55
00:05:15,356 --> 00:05:17,900
ততক্ষণে মারা গেছিলেন। ওনার...
56
00:05:17,984 --> 00:05:19,444
চেহারায় গুলি লেগেছে।
57
00:05:19,527 --> 00:05:22,363
দেখে মনে হয়েছে
খুনি খুব কাছে থেকে গুলি চালিয়েছে।
58
00:05:23,656 --> 00:05:24,656
গুলি...
59
00:05:28,536 --> 00:05:31,331
কোন বন্দুকের গুলি?
60
00:05:31,414 --> 00:05:34,250
পোস্টমর্টেমের রিপোর্ট আসলে
বুঝা যাবে।
61
00:05:34,334 --> 00:05:37,003
তবে ক্ষত দেখে অনুমান করা হচ্ছে
শিকারী রাইফেল
62
00:05:37,086 --> 00:05:38,129
ব্যবহার করা হয়েছে।
63
00:05:52,685 --> 00:05:54,187
কী হয়ে গেল...
64
00:05:59,067 --> 00:06:00,651
তো...
65
00:06:01,152 --> 00:06:03,237
আপনাকে কিছু প্রশ্ন করতে পারি?
66
00:06:04,197 --> 00:06:07,283
তো, গতকাল রাত দশটার দিকে
আপনি ও আপনার স্বামী
67
00:06:07,367 --> 00:06:10,536
রেস্টুরেন্ট থেকে একসাথে
বের হয়েছিলেন, ঠিক?
68
00:06:10,620 --> 00:06:12,622
হ্যাঁ, ঠিক।
69
00:06:12,705 --> 00:06:14,916
আমরা বের হয়ে বাসায় যাচ্ছিলাম,
70
00:06:14,999 --> 00:06:17,210
কিন্তু রাস্তার মাঝে
আমাদের তর্ক হয়।
71
00:06:17,293 --> 00:06:20,671
তাই ওকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে
একা বাসায় চলে আসি।
72
00:06:21,255 --> 00:06:22,882
তারপর কী হয়েছে জানি না।
73
00:06:22,965 --> 00:06:26,260
তো বলছেন জিনসং-রি গ্রামের
আশেপাশে কোথাও
74
00:06:26,344 --> 00:06:28,721
নামিয়েছিলে ওনাকে, ঠিক?
75
00:06:29,472 --> 00:06:31,182
নিশ্চিতভাবে বলতে পারছি না
76
00:06:31,265 --> 00:06:33,434
কিন্তু আশেপাশেই হবে।
77
00:06:35,395 --> 00:06:36,395
বেশ...
78
00:06:38,064 --> 00:06:43,569
আপনার স্বামী শেষ কলটা সেই মহিলাকে করেছিলেন
যার সাথে ওনার অবৈধ সম্পর্ক ছিল।
79
00:06:46,781 --> 00:06:48,449
ওকে জিজ্ঞাসাবাদ করেছিলেন?
80
00:06:49,492 --> 00:06:51,994
হ্যাঁ, আজ সকালেই ওনাকে
জিজ্ঞাসাবাদ করে ছাড়া হয়েছে।
81
00:06:52,078 --> 00:06:54,288
ওনাকে ভালো মতোই
চেনার কথা আপনার।
82
00:06:54,872 --> 00:06:57,083
ওনার অন্য কারো সাথে সম্পর্ক আছে
সেটা জানলেন কীভাবে?
83
00:06:57,166 --> 00:06:59,419
কাউকে দিয়ে খোঁজ লাগিয়েছিলেন?
84
00:07:01,003 --> 00:07:02,088
হ্যাঁ... আসলে...
85
00:07:02,839 --> 00:07:04,119
কিছুদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল,
86
00:07:04,173 --> 00:07:07,510
খোঁজ নিতে
গোয়েন্দা ভাড়া করেছিলাম।
87
00:07:09,679 --> 00:07:13,099
প্রায়ই বাসায় দেরি করে আসতো...
88
00:07:13,182 --> 00:07:15,222
আর বিরক্ত হয়ে
নানান প্রশ্ন করতাম আমি।
89
00:07:15,268 --> 00:07:16,436
স্ত্রী হিসেবে সেই অধিকার কি
নেই আমার?
90
00:07:17,937 --> 00:07:20,356
তো আপনার বাড়ি ফেরার
কোনো প্রমাণ আছে?
91
00:07:20,440 --> 00:07:22,150
বা বাসায় সিসিটিভি ক্যামেরা?
92
00:07:22,233 --> 00:07:24,485
যাতে নিশ্চিত হতে পারি?
93
00:07:28,239 --> 00:07:30,324
আমাকে সন্দেহ করছেন?
94
00:07:31,284 --> 00:07:34,036
আমরা ব্যস তদন্ত করছি।
95
00:07:39,375 --> 00:07:40,585
আর কিম ইয়ং-হো?
96
00:07:41,169 --> 00:07:42,420
কে?
97
00:07:43,004 --> 00:07:44,964
কিম ইয়ং-হো,
যে নিজেকে আমার ভাই বলে।
98
00:07:45,047 --> 00:07:46,047
ওকে জিজ্ঞেস করেছেন?
99
00:07:46,883 --> 00:07:49,427
ওহ, হ্যাঁ।
ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
100
00:07:50,136 --> 00:07:52,054
ওর কাছে প্রমাণ আছে।
101
00:07:52,138 --> 00:07:54,098
ও গত রাত অন্য
একজনের সাথে ছিল।
102
00:07:54,891 --> 00:07:55,891
নিশ্চিত আপনি?
103
00:07:57,602 --> 00:07:59,645
১০০% নিশ্চিত আপনি?
104
00:08:09,197 --> 00:08:11,324
দরকার পড়লে আবার ডাকব।
সাবধানে যাবেন।
105
00:08:11,407 --> 00:08:12,407
ঠিক আছে।
106
00:09:07,670 --> 00:09:21,713
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
107
00:09:22,490 --> 00:09:26,630
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
108
00:09:26,990 --> 00:09:31,950
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
109
00:09:34,865 --> 00:09:37,702
THE BEQUEATHED
110
00:10:28,294 --> 00:10:30,796
উফ, কি বিরক্তিকর!
111
00:10:31,464 --> 00:10:33,549
এই, ওকে ভেতরে আসতে কে দিয়েছে?
112
00:10:35,718 --> 00:10:38,387
ডিটেকটিভ চোই, একটু বাইরে যাবে?
113
00:10:38,471 --> 00:10:42,141
আমার কাজ শেষ হলে জানাবো।
এখানে কেন আছ?
114
00:10:42,224 --> 00:10:44,101
কীভাবে কেস সলভ করি ভাবছ?
115
00:10:44,185 --> 00:10:48,022
যদি স্যাম্পল দিয়ে, দু মিনিটে ছয়-নয় বুঝিয়ে
কাজ শেষ করবে ভাবো, তাহলে তুমি মাথামোটা।
116
00:10:48,105 --> 00:10:49,105
মাথামোটা?
117
00:10:49,565 --> 00:10:51,365
এমনটা আমার বড় ভাই বলতো।
118
00:10:51,442 --> 00:10:53,027
আর এটা সত্যিও বটে।
119
00:10:53,110 --> 00:10:54,612
উফ, অপদার্থ একটা।
120
00:10:55,196 --> 00:10:58,491
পারলে মুখটা বন্ধ রাখো।
আর এখানে না খেলে হয় না?
121
00:10:58,574 --> 00:11:01,952
তোমার চিফ খাওয়ার শব্দে
আমরা যদি কিছু মিস করে যাই?
122
00:11:02,036 --> 00:11:03,204
থামতে পারিনি।
খেতে ভালো লাগে।
123
00:11:04,955 --> 00:11:06,165
সকালে নাস্তাও করা হয়নি।
124
00:11:10,169 --> 00:11:12,088
তো? কী পেলে?
125
00:11:12,588 --> 00:11:14,715
বেশ,
এই গুলির চিহ্নগুলো দেখছ
126
00:11:14,799 --> 00:11:16,926
শিকার হওয়া বাকশটের মতো।
127
00:11:17,009 --> 00:11:19,428
বাকশট? আর?
128
00:11:19,512 --> 00:11:22,723
আর পিঠে ঘর্ষণের দাগ দেখছ?
ছোট ছোট পাথরের কারণে হয়েছে।
129
00:11:22,807 --> 00:11:26,185
অ্যাঙ্গেল দেখে বলা যায়,
কলার ধরে টেনেছে।
130
00:11:26,268 --> 00:11:29,647
যদি তাই হয় তবে গলার কাছে
খুনীর ডিএনএ পেতে পারি।
131
00:11:29,772 --> 00:11:31,649
যদি কপাল ভালো থাকে।
132
00:11:33,234 --> 00:11:35,986
- তার মানে অপেক্ষা করা লাগবে।
- একদম।
133
00:11:36,570 --> 00:11:39,073
আমার খাওয়ার কারণে
এটা মিস করে বসতে, হাহ?
134
00:11:39,156 --> 00:11:41,659
এত সেনসেটিভ হলে চলবে?
135
00:11:41,742 --> 00:11:46,706
শুনলাম তোমার স্টেশনে
লোক কমাবে।
136
00:11:46,789 --> 00:11:48,791
তাই? আমি তো শুনিনি।
137
00:11:48,874 --> 00:11:52,128
সম্ভবত লোক কমিয়ে
টিম নতুন করে সাজাবে।
138
00:11:53,170 --> 00:11:55,965
গ্রামের জনসংখ্যা কমে আসা
এর কারণ নাকি?
139
00:11:56,924 --> 00:11:59,677
এই জায়গায় কয়টাই বা
আর খুন হয়!
140
00:12:00,428 --> 00:12:01,470
যাইহোক...
141
00:12:03,139 --> 00:12:04,515
লোক যদি কমায়,
142
00:12:04,598 --> 00:12:07,351
আগে তো ক্যাপ্টেন পার্ক বাদ পড়বে?
143
00:12:08,310 --> 00:12:10,688
আর পরিস্থিতি দেখে বলা যায়...
144
00:12:11,230 --> 00:12:13,441
ক্যাপ্টেন বাদ পড়লে ভালোই হবে,
তাই না?
145
00:12:13,524 --> 00:12:14,692
কমপক্ষে তোমার জন্য।
146
00:12:15,526 --> 00:12:17,528
ভীমরতি ধরেছে, বুড়ো ভাম? হুম?
147
00:12:18,320 --> 00:12:20,406
পকপক না করে
ওর ময়নাতদন্ত শেষ করো।
148
00:12:20,489 --> 00:12:22,366
আমি তোমার বড়।
সম্মান দিতে জানো না?
149
00:12:22,450 --> 00:12:23,826
এজন্যই তো বলেছি!
150
00:12:25,619 --> 00:12:27,204
অন্যের বিষয়ে নাক গলিও না।
151
00:12:28,622 --> 00:12:29,665
বেশ।
152
00:12:32,001 --> 00:12:34,211
ক্যাপ্টেনের যে এখন কী হবে?
153
00:12:48,309 --> 00:12:49,393
স্যার, উম...
154
00:12:54,440 --> 00:12:57,640
ইয়ং জ্যে-সক আর ইয়ুন মিউং-গিলের
আলাদাভাবে তদন্ত করতে হবে।
155
00:12:57,693 --> 00:12:58,736
[ইয়ুন মিউং-গিল কেস রিপোর্ট]
156
00:12:59,278 --> 00:13:00,821
ঠিক আছে।
157
00:13:02,531 --> 00:13:04,742
ডিটেকটিভ চোই লিখেছে, তাই না?
158
00:13:05,534 --> 00:13:07,661
সাং-জুন শুরু থেকেই এতে পটু।
159
00:13:07,745 --> 00:13:11,499
ওর রিপোর্টগুলো মিলিটারি স্টাইলে
সাজাতে ভালোবাসে।
160
00:13:15,211 --> 00:13:20,591
[চিফের অফিস]
161
00:13:23,135 --> 00:13:26,305
স্যার, শুনেছি এবারের টিম সাজানোর সময়
162
00:13:26,388 --> 00:13:29,892
ক্যাপ্টেন পার্ক সবার আগে বাদ পড়তে পারেন।
কিন্তু কারণটা বুঝছি না।
163
00:13:30,810 --> 00:13:34,021
বলতে গেলে
ক্যাপ্টেন পার্ক কেসটা সলভ করেছেন,
164
00:13:34,104 --> 00:13:36,816
বাদ পড়লে তো,
ডিটেকটিভ চোইয়ের বাদ পড়া উচিত।
165
00:13:36,899 --> 00:13:37,899
এই।
166
00:13:38,234 --> 00:13:41,737
তোমার কি মনে হয় এই কেস
ক্যাপ্টেন পার্ক সলভ করেছেন?
167
00:13:43,906 --> 00:13:46,408
সাং-জুন স্যার
কেসটা সলভ করেছে।
168
00:13:47,284 --> 00:13:50,663
কী বলছেন? ডিটেকটিভ চোই
এখানে কোনো কাজই করেননি,
169
00:13:50,746 --> 00:13:53,791
ক্যাপ্টেন পার্ক পুরো কেস
সলভ করেছেন।
170
00:13:53,874 --> 00:13:57,253
ক্যাপ্টেন পার্কের সব কেস
ডিটেকটিভ চোই
171
00:13:57,336 --> 00:14:00,756
ইনভেস্টিগেটর করে সলভ করে।
অনেকদিন ধরেই এমন করছেন।
172
00:14:01,423 --> 00:14:05,052
কাউকে বাদ দিলে,
ক্যাপ্টেনকেই বাদ দেওয়া উচিত, বুঝলে?
173
00:14:05,135 --> 00:14:07,638
যদি ডিটেকটিভ চোইকে বাদ দিয়ে
ক্যাপ্টেন পার্ককে রাখা হয়,
174
00:14:07,721 --> 00:14:09,306
তাহলে ডিপার্টমেন্ট মূল্যবান রত্নকে হারাবে।
175
00:14:09,390 --> 00:14:10,683
যা বোকামি ছাড়া কিছুই না।
176
00:14:10,766 --> 00:14:14,937
তাহলে, সব কেস
চোই সলভ করতেন
177
00:14:15,020 --> 00:14:17,690
আর নাম হতো ক্যাপ্টেনের।
ঠিক বলেছি?
178
00:14:18,649 --> 00:14:21,151
নিশ্চয়ই কিছু ঘটেছে।
179
00:14:22,820 --> 00:14:25,990
আগে দুজন খুব ঘনিষ্ঠ ছিল,
180
00:14:26,073 --> 00:14:28,158
তারপর হঠাৎ সব পাল্টে যায়।
181
00:14:47,219 --> 00:14:49,471
ডিটেকটিভ চোইয়ের ছেলে কিছু
182
00:14:49,555 --> 00:14:51,807
খারাপ ছেলেপেলের পাল্লায় পড়েছিল।
183
00:14:53,559 --> 00:14:57,897
যখন ওরা জানতে পারে
ওর বাবা পুলিশ
184
00:14:57,980 --> 00:15:00,399
ওকে সবাই খেপানো শুরু করে।
185
00:15:02,318 --> 00:15:05,154
ওরা বাজি ধরেছিল বোধহয়...
186
00:15:05,779 --> 00:15:06,779
জুন-হিউং।
187
00:15:28,761 --> 00:15:29,887
ছাড়ো!
188
00:15:41,190 --> 00:15:43,609
এই মাদারচোদ!
কারেন্ট শেষ?
189
00:15:44,526 --> 00:15:46,779
হোগা শুকিয়ে গেল? অ্যাঁ?
190
00:15:47,905 --> 00:15:48,906
এই!
191
00:15:48,989 --> 00:15:52,201
হোগায় দম থাকলে,
তোর বাপকে মার, বানচোত!
192
00:15:52,284 --> 00:15:54,411
শালা হিজলাচোদা!
193
00:16:04,046 --> 00:16:06,757
জোশ, এটাই তো চাচ্ছিলাম।
194
00:16:24,608 --> 00:16:25,608
জুন-হিউং?
195
00:16:28,779 --> 00:16:31,240
কেন করলে এমন? হাহ?
196
00:16:31,824 --> 00:16:33,617
সেই রাত ক্যাপ্টেন পার্ক আহত হন
197
00:16:33,701 --> 00:16:35,160
ডিটেকটিভ চোইয়ের বদলে।
198
00:16:37,913 --> 00:16:39,832
ওহ, এটা খবরে দেখেছিলাম।
199
00:16:39,915 --> 00:16:42,292
তো পার্ক আর চোই স্যারের
এটাই কাহিনী?
200
00:16:45,546 --> 00:16:49,008
ঐ ঘটনার কারণে ওনার একটা পা
অকেজো হয়ে পড়ে।
201
00:16:50,050 --> 00:16:54,388
উনি হতাশায় জড়িয়ে পড়েন
ওনার স্ত্রী ডিভোর্স দেয়।
202
00:16:56,432 --> 00:16:59,184
এখন ওনার বাচ্চাদের সাথে
দেখাও করেন না।
203
00:16:59,268 --> 00:17:02,938
আর ডিটেকটিভের ছেলে?
ওর কী অবস্থা এখন?
204
00:17:03,981 --> 00:17:07,192
জেলে আছে নিশ্চয়ই,
ওর ৫ বছরের শাস্তি হয়েছিল,
205
00:17:07,276 --> 00:17:08,956
তখন ও হাই স্কুলে ছিল।
206
00:17:09,862 --> 00:17:11,739
ভাবাই যায় না।
207
00:17:11,822 --> 00:17:13,323
এতকিছুর পরও,
208
00:17:13,407 --> 00:17:16,201
ডিটেকটিভ চোই আর ক্যাপ্টেন পার্ক,
এক টিমে কাজ করছে... খোদা।
209
00:17:16,285 --> 00:17:18,620
সবই কিসমত, বুঝলে?
210
00:17:19,204 --> 00:17:22,392
ছাটাই যেহেতু হচ্ছে
ক্যাপ্টেন পার্ককেও তো বাদ দিতে পারে
211
00:17:22,416 --> 00:17:23,292
তাই না?
212
00:17:23,375 --> 00:17:26,545
তোমার মতো চুনোপুঁটির মাথা নিচু করে
চুপচাপ নিজের কাজ করা উচিত।
213
00:17:26,628 --> 00:17:28,023
আমার মতো চুনোপুঁটি...
214
00:17:28,047 --> 00:17:29,131
ক্যাপ্টেন।
215
00:17:31,508 --> 00:17:33,594
খেয়েছ তোমরা?
216
00:17:34,386 --> 00:17:35,386
জি।
217
00:17:35,429 --> 00:17:37,639
আমি খেয়ে আসি তাহলে।
218
00:17:37,723 --> 00:17:40,142
বিকাল ৩টায় অফিসে মিটিং করব।
219
00:17:40,225 --> 00:17:42,227
- জি, স্যার।
- ঠিক আছে, স্যার।
220
00:17:42,311 --> 00:17:43,812
ঠিক আছে।
221
00:17:47,441 --> 00:17:49,276
উনি শুনে ফেলেছেন নাকি?
222
00:17:49,359 --> 00:17:51,403
- অবশ্যই শুনেছে।
- ধ্যাৎ।
223
00:17:51,487 --> 00:17:54,323
সেরেছে তাহলে।
কপালে দুঃখ আছে।
224
00:17:54,406 --> 00:17:55,407
ধুর ছাই।
225
00:18:02,206 --> 00:18:04,750
তদন্ত মোতাবেক কিম ইয়ং-হো
226
00:18:04,833 --> 00:18:07,795
বিকাল ৫টায় কুকুরদের জন্য
খাঁচা কিনেছিল।
227
00:18:07,878 --> 00:18:11,298
তারপর, রাত ১১টা পর্যন্ত ওনাকে
কিছু লোকের সাথে মদ খেতে দেখা যায়,
228
00:18:11,381 --> 00:18:12,466
এর প্রমাণ পাওয়া গেছে।
229
00:18:12,549 --> 00:18:13,675
কুকুরের খাঁচা?
230
00:18:13,759 --> 00:18:17,721
কিম ইয়ং-হো
বেআইনী জিনিসের ব্যবসা করতো।
231
00:18:18,597 --> 00:18:20,658
মরার আগে ওনার গার্লফ্রেন্ডের সাথে
232
00:18:20,682 --> 00:18:22,101
কথা হয়েছিল ওনার।
233
00:18:22,184 --> 00:18:25,395
কিন্তু ভদ্রমহিলা তখন
পরিবারের সাথে উইজেওংবুতে ছিল।
234
00:18:26,063 --> 00:18:27,064
[ইয়ং জ্যে-সক মার্ডার কেস]
235
00:18:27,147 --> 00:18:30,150
সিকিউরিটি ক্যামেরা থেকে নিশ্চিত হওয়া গেছে
ডিটেকটিভ এজেন্সির মালিক, কাং হং-সিক,
236
00:18:30,234 --> 00:18:32,319
গভীর রাত অবধি
সউলের অফিসেই ছিল।
237
00:18:32,402 --> 00:18:33,487
আর কিছু পেয়েছ?
238
00:18:33,570 --> 00:18:37,908
হ্যাঁ, লাশের পাশে
ফাঁকা কার্টেজ পাওয়া গেছিল।
239
00:18:38,492 --> 00:18:41,578
এগুলো শটগান শেল।
রেমিংটনের, আমেরিকা থেকে ইমপোর্ট করা।
240
00:18:41,662 --> 00:18:43,580
তাহলে, গ্রামে এমন শটগান
241
00:18:43,664 --> 00:18:45,791
যাদের আছে
তাদের খুঁজা লাগবে।
242
00:18:45,874 --> 00:18:48,585
জি, স্যার, আমরা খুঁজেছি।
কিন্তু কারো কাছে এমন শটগান নেই।
243
00:18:48,669 --> 00:18:51,755
এছাড়া ঐ গ্রামে আগে কখনো
শিকার করা হয়নি।
244
00:18:51,839 --> 00:18:54,883
কিন্তু শেলটা দেখুন,
245
00:18:54,967 --> 00:18:56,677
এটা ১৯৯১ সালে তৈরি।
246
00:18:59,888 --> 00:19:02,474
খুন ৩০ বছর পুরানো
হাতিয়ার দিয়ে হয়েছে?
247
00:19:04,393 --> 00:19:06,979
আর? আর কিছু পেয়েছ?
248
00:19:07,062 --> 00:19:09,857
না, স্যার, কিন্তু ডিএনএ রেজাল্ট হাতে পেলে
আরও কিছু জানা যাবে।
249
00:19:14,778 --> 00:19:16,280
রেজাল্ট পাওয়া মাত্র জানিও।
250
00:19:16,947 --> 00:19:17,947
জি, স্যার।
251
00:19:19,825 --> 00:19:21,243
কিছু বলার ছিল, স্যার।
252
00:19:22,995 --> 00:19:24,413
একজনের সাথে যোগাযোগ হয়েছে।
253
00:19:24,496 --> 00:19:26,665
বলছিল ইয়ুন মিউং-গিলের
পরিবারকে জানে।
254
00:19:26,748 --> 00:19:28,333
এখন কী করব, স্যার?
255
00:19:29,751 --> 00:19:32,212
ঐ পরিবারের সবাই মারা গেছে,
256
00:19:32,296 --> 00:19:35,048
তাই ইয়ুন মিউং-গিলের পরিবারের পিছনে
সময় নষ্ট কোরো না।
257
00:19:35,132 --> 00:19:37,509
ইয়ুন সো-হা আর কিম ইয়ং-হোর
উপর ফোকাস করো।
258
00:19:38,093 --> 00:19:41,513
এদের দুজনের থেকেই
উত্তর পাওয়া যাবে।
259
00:19:42,181 --> 00:19:43,765
দুজনের কাছেই মোটিভ আছে।
260
00:19:44,558 --> 00:19:45,558
বুঝেছি।
261
00:19:51,064 --> 00:19:53,108
সাং-জুন, আমার অফিসে আসো।
262
00:20:13,712 --> 00:20:14,630
এসব কী?
263
00:20:14,713 --> 00:20:15,713
[ইয়ুন মিউং-গিল কেস]
264
00:20:15,756 --> 00:20:17,132
কী?
265
00:20:17,216 --> 00:20:18,216
ওহ, ওটা?
266
00:20:19,134 --> 00:20:20,219
"ওহ, ওটা?"
267
00:20:22,638 --> 00:20:23,972
ডিটেকটিভ চোই।
268
00:20:24,890 --> 00:20:25,974
সাং-জুন।
269
00:20:26,683 --> 00:20:29,937
আমি যখন নতুন ছিলাম
আমাকে কী বলেছিলেন মনে আছে?
270
00:20:30,020 --> 00:20:32,022
নিচের লোকেরা কথা শুনলে
271
00:20:32,105 --> 00:20:34,775
কনফিউশন হবে না।
272
00:20:34,858 --> 00:20:36,777
যা বলা হবে তাই করবে।
273
00:20:36,860 --> 00:20:38,904
আমি সেটা বলিনি।
274
00:20:39,404 --> 00:20:42,241
আমি বলেছিলাম,
"যতটুকু বলা হয় ততটুকুই করো।"
275
00:20:43,742 --> 00:20:46,245
ক্যাপ্টেন পার্কের অর্ডারে
গ্রামে তদন্ত করাকালীন,
276
00:20:46,328 --> 00:20:50,582
ইউক সাং-সুর কন্সট্রাকশন সাইটে
বিশাল পরিমাণ থ্যালিয়াম পাওয়া গেছে।
277
00:20:52,000 --> 00:20:54,461
আমি এই অর্ডার তো দিইনি।
278
00:20:56,088 --> 00:20:58,090
সবকিছু তো আর
মুখে বলে দিবেন না।
279
00:20:58,924 --> 00:21:00,924
ক্যাপ্টেনের উদ্দেশ্য বুঝে
আমাদের
280
00:21:00,968 --> 00:21:02,678
কাজ করা উচিত।
281
00:21:21,989 --> 00:21:23,365
আমি কি এতই অপদার্থ?
282
00:21:26,118 --> 00:21:29,037
এক বলদ যে একটা
কেস সলভ করতে পারে না।
283
00:21:29,538 --> 00:21:33,375
আমি ভুল পথে হাঁটছিলাম
তাই তুমি দায়িত্ব নিয়ে কাজটা করেছ।
284
00:21:34,459 --> 00:21:36,003
আর ফাইলগুলোও...
285
00:21:38,046 --> 00:21:41,091
তুমি রিপোর্ট করেছ
কারণ আমাকে দিতে হতো না, তাই না?
286
00:21:42,009 --> 00:21:45,595
একটা পুলিশ রিপোর্ট নিয়ে
তুমি একটু বেশিই মাথা ঘামাচ্ছ।
287
00:21:46,096 --> 00:21:48,223
- আমার উদ্দেশ্য সেটা ছিল না, সাং-মিন।
- কী?
288
00:21:49,891 --> 00:21:50,891
"সাং-মিন"?
289
00:21:51,643 --> 00:21:53,812
আমি তোমার ক্যাপ্টেন!
290
00:21:55,022 --> 00:21:57,190
নতুন করে রিপোর্ট লিখো!
291
00:21:57,691 --> 00:21:59,943
"আমার মাথামোটা ক্যাপ্টেন
ভুল দিকে এগোচ্ছিল,
292
00:22:00,027 --> 00:22:01,528
তাই আমি দায়িত্ব নিয়ে
কাজটা করেছি!"
293
00:22:01,611 --> 00:22:03,196
সত্যিটাই লিখবে!
294
00:22:05,490 --> 00:22:06,575
শোনো, সাং-মিন...
295
00:22:08,452 --> 00:22:09,286
ক্যাপ্টেন...
296
00:22:09,369 --> 00:22:11,788
বের হও।
গিয়ে নতুন করে লিখো!
297
00:22:27,679 --> 00:22:29,264
কোনো ভুল করে থাকলে
ক্ষমা চাচ্ছি।
298
00:22:49,159 --> 00:22:51,578
[প্রফেসর কিম চ্যাং-সক]
299
00:23:00,128 --> 00:23:03,590
- ওহ! হাই, মিস ইয়ুন।
- হাই, প্রফেসর কিম।
300
00:23:03,673 --> 00:23:06,218
আপনি ফ্রি থাকলে
একটু কথা বলতাম।
301
00:23:06,301 --> 00:23:07,719
বলুন। কী ব্যাপার?
302
00:23:09,429 --> 00:23:10,722
কী হলো?
303
00:23:11,223 --> 00:23:13,642
আসলে, ব্যাপার হচ্ছে...
304
00:23:15,102 --> 00:23:16,770
আরে বলুন কী হয়েছে?
305
00:23:17,729 --> 00:23:21,441
আসলে, পরিবারে
আরেকজনের মৃত্যু হয়েছে...
306
00:23:21,525 --> 00:23:23,068
আপনাকে জানাতে ফোন করেছি।
307
00:23:23,151 --> 00:23:26,238
আরেকজন?
ওহ না, আবার কে মারা গেল?
308
00:23:27,656 --> 00:23:28,656
আসলে...
309
00:23:29,658 --> 00:23:30,658
আমার...
310
00:23:31,243 --> 00:23:33,328
স্বামী মারা গেছে,
এক দুর্ঘটনায়।
311
00:23:33,995 --> 00:23:36,415
কী বলছেন? কীভাবে?
312
00:23:37,290 --> 00:23:40,001
কীভাবে হলো? হঠাৎ?
313
00:23:42,671 --> 00:23:45,424
আসলে,
পুলিশ তদন্ত করছে এখন,
314
00:23:45,507 --> 00:23:46,947
তাই বেশি কিছু জানি না।
315
00:23:47,008 --> 00:23:48,427
ওহ খোদা!
316
00:23:48,510 --> 00:23:51,054
ওহ, মিস ইয়ুন,
শুনে খুব খারাপ লাগলো।
317
00:23:51,721 --> 00:23:53,265
সাহস রাখুন।
318
00:23:53,765 --> 00:23:55,517
- হ্যাঁ।
- ওহ, খোদা।
319
00:23:56,351 --> 00:23:59,020
খুব খারাপ হয়েছে।
আপনাকে সাহস রাখতে হবে, মিস ইয়ুন।
320
00:23:59,771 --> 00:24:02,941
জি, জি, স্যার, ধন্যবাদ।
321
00:24:03,608 --> 00:24:05,360
সব ভুলে যান।
322
00:24:05,444 --> 00:24:07,320
শেষকৃত্য কখন হবে জানাবেন,
323
00:24:07,404 --> 00:24:08,697
আমি অবশ্যই আসবো।
324
00:24:10,532 --> 00:24:13,618
জি, স্যার, জানাবো।
রাখি তাহলে, স্যার।
325
00:24:14,953 --> 00:24:15,953
ঠিক আছে।
326
00:25:01,041 --> 00:25:02,209
ধ্যাৎ।
327
00:25:07,589 --> 00:25:08,757
ধ্যাৎ।
328
00:25:19,684 --> 00:25:20,684
এখানে কেন...
329
00:25:21,228 --> 00:25:24,606
ঢুকাতে গেলে,
আর জায়গা পেলে না...
330
00:25:24,689 --> 00:25:28,401
কেন? কেন? কেন? কেন?
331
00:25:28,485 --> 00:25:32,781
কেন আমার সাথে এমন করলে?
কেন? কেন?
332
00:25:32,864 --> 00:25:37,160
কেন? কেন?
333
00:25:42,707 --> 00:25:45,043
আপনার স্বামী
গুলি খেয়ে মারা গেছে।
334
00:28:00,428 --> 00:28:03,431
[প্রফেসর কিম চ্যাং-সক
চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব আর্টস]
335
00:28:33,628 --> 00:28:35,505
এটা হলো কীভাবে?
336
00:28:36,673 --> 00:28:39,759
কিছুদিন আগেই না
ওনার পরিবারের একজন মারা গেছিল?
337
00:28:39,843 --> 00:28:43,388
হ্যাঁ। জানতে পেরে অবাক হয়েছিলাম।
338
00:28:43,471 --> 00:28:44,931
পরপর দুইটা মৃত্যু।
339
00:28:45,640 --> 00:28:47,600
মিস ইয়ুনের কপালটা খারাপ।
340
00:28:47,684 --> 00:28:51,062
হুম।
কপাল মিস ইয়ুনের সঙ্গ দিচ্ছে না।
341
00:28:51,813 --> 00:28:53,481
শুনেছি ওনার স্বামীর খুন হয়েছে।
342
00:28:53,565 --> 00:28:54,566
তাই?
343
00:28:55,191 --> 00:28:56,985
উনি মেরেছেন নাকি?
344
00:28:57,068 --> 00:28:59,154
কী যা-তা বলছ?
345
00:28:59,237 --> 00:29:01,197
আরে মজা করলাম।
346
00:29:01,281 --> 00:29:03,825
ওনার মতিগতি অতটাও সুবিধার না।
347
00:29:04,993 --> 00:29:07,412
পরিবারে ঝামেলা তো আছে।
348
00:29:07,495 --> 00:29:11,124
যেন ওনার পুরো পরিবার
কর্মফল ভোগ করছে।
349
00:29:12,125 --> 00:29:14,794
ওরা স্বাভাবিক হলে
এসব হতো না।
350
00:29:15,587 --> 00:29:17,005
সত্যিই দুর্ভাগ্যজনক।
351
00:29:17,589 --> 00:29:19,299
হ্যাঁ, কীইবা করার আছে?
352
00:29:19,799 --> 00:29:23,178
অভাগা পরিবারে জন্ম নেওয়াই
ওনার নিয়তিতে ছিল।
353
00:29:24,053 --> 00:29:25,053
চলো।
354
00:29:31,519 --> 00:29:33,313
ওহ? এসে পড়েছে।
355
00:29:35,106 --> 00:29:37,358
মিস ইয়ুন, এটা আমি অর্ডার দিয়েছি।
356
00:29:37,442 --> 00:29:38,610
[প্রফেসর হান না-র্যে]
357
00:29:38,693 --> 00:29:41,905
জ্যে-সক আমাদের কোম্পানির ছিলেন না,
কিন্তু ভাবলাম ডালাটা বড় হলেই ভালো।
358
00:29:44,032 --> 00:29:46,367
- এখান থেকে নিয়ে যাও।
- কী?
359
00:29:47,327 --> 00:29:49,662
নিয়ে যাও।
আমি এটা গ্রহণ করব না।
360
00:29:50,914 --> 00:29:54,042
আমি এসব চাই না,
তো নিয়ে যাও এখান থেকে।
361
00:29:54,125 --> 00:29:55,251
মিস ইয়ুন।
362
00:29:56,669 --> 00:29:57,669
হ্যালো, ম্যাম।
363
00:30:00,048 --> 00:30:02,467
ছেওলওন ডিটেকটিভ এজেন্সি থেকে
আমি কাং হং-সিক।
364
00:30:03,218 --> 00:30:04,803
ওহ হ্যাঁ, কাং সাহেব।
365
00:30:05,595 --> 00:30:06,930
ভেতরে গিয়ে কথা বলি।
366
00:30:14,646 --> 00:30:16,815
এখানের স্যুপটা দারুণ।
367
00:30:16,898 --> 00:30:19,234
যদিও এটা স্যুপ হাউস না।
368
00:30:19,317 --> 00:30:22,028
- তাই? আরেক বাটি আনবো?
- না, না। ধন্যবাদ।
369
00:30:22,904 --> 00:30:25,406
বলুন তো, এসব কীভাবে হলো?
370
00:30:26,991 --> 00:30:28,243
জানি না।
371
00:30:28,326 --> 00:30:31,329
বেশ, আসার সময়,
পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে...
372
00:30:31,412 --> 00:30:33,414
আমার সাথে জীবনে
প্রথম হয়েছে এমন।
373
00:30:33,498 --> 00:30:36,084
ওহ, স্যরি। আমার কারণে এসব হয়েছে।
374
00:30:36,167 --> 00:30:37,836
আরে না, এভাবে বলবেন না।
375
00:30:38,837 --> 00:30:42,006
ওনার গার্লফ্রেন্ডের সাথেও
জিজ্ঞাসাবাদ করেছে বোধহয়।
376
00:30:42,507 --> 00:30:45,844
- জায়গায়টা এত ফাঁকা কেন?
- ভাবতেই পারছি না।
377
00:30:45,927 --> 00:30:47,512
সব মিটে যাবে জলদি।
378
00:30:48,346 --> 00:30:49,514
আশাকরি তাই যেন হয়।
379
00:30:50,431 --> 00:30:53,726
আসার জন্য ধন্যবাদ।
আপনার অস্বস্তি লাগছে নিশ্চয়ই।
380
00:30:53,810 --> 00:30:56,688
আরে, না, না।
আমি ঠিক আছি।
381
00:30:57,689 --> 00:30:59,858
পুলিশের মুখে শুনলাম
382
00:30:59,941 --> 00:31:03,069
আপনার মৃত আঙ্কেলের থেকে
উত্তরাধিকার সূত্রে গোরস্থান পেয়েছেন নাকি।
383
00:31:05,446 --> 00:31:06,446
জি।
384
00:31:08,241 --> 00:31:09,742
পুলিশ বলেছে এমন?
385
00:31:10,326 --> 00:31:11,327
উম, না।
386
00:31:12,203 --> 00:31:14,163
আসলে, ওরা আলাপ করছিল আরকি।
387
00:31:14,247 --> 00:31:15,874
যেমন হতে পারে আপনাদের দুজনের
388
00:31:15,957 --> 00:31:18,668
গোরস্তানের কারণে
ঝামেলা হয়েছে...
389
00:31:21,838 --> 00:31:24,716
- কী যা-তা!
- এটা সত্যি না, তাই না?
390
00:31:24,799 --> 00:31:26,885
জানতাম।
আপনি কাউকে মারতে পারবেন না।
391
00:31:27,677 --> 00:31:31,931
আসলে পুলিশ তো সব কিছু...
বিবেচনা করে দেখে।
392
00:31:32,515 --> 00:31:34,976
কথাটা উঠানো ঠিক হয়নি।
393
00:31:36,853 --> 00:31:38,688
খারাপ লাগলো?
394
00:31:38,771 --> 00:31:41,441
আরে না, আমি বুঝি।
395
00:31:42,442 --> 00:31:44,736
আমি তো গোরস্থান পাব ভাবিইনি...
396
00:31:48,823 --> 00:31:50,491
এবার আমার যাওয়া উচিত।
397
00:31:52,076 --> 00:31:55,204
কোনোকিছু দরকার হলে
অবশ্যই জানাবেন।
398
00:31:55,288 --> 00:31:56,288
আচ্ছা।
399
00:32:01,502 --> 00:32:02,962
ওহ, ম্যাম।
400
00:32:03,546 --> 00:32:04,422
হ্যাঁ?
401
00:32:04,505 --> 00:32:07,592
একটা লোক আছে...
আমার খুব কাছের বন্ধু।
402
00:32:07,675 --> 00:32:08,968
ওর একটা বিল্ডিং আছে।
403
00:32:09,677 --> 00:32:11,179
কন্ডিশন খুবই ভালো।
404
00:32:11,262 --> 00:32:13,598
আর ওর ভাড়াটিয়ারা
সময় মতো ভাড়া দেয়।
405
00:32:13,681 --> 00:32:17,852
ও নিজের বিল্ডিংটা
শিক্ষিত কাউকে বিক্রি করতে চাচ্ছে।
406
00:32:17,936 --> 00:32:21,648
আর আপনি তো উচ্চ শিক্ষিত।
পড়াতেও পারেন।
407
00:32:21,731 --> 00:32:24,567
তাই মনে হলো
আপনাকে বলে রাখি।
408
00:32:24,651 --> 00:32:27,904
গোরস্থানটা তো এখন আপনার...
409
00:32:28,738 --> 00:32:31,532
পরিবারের সাথেও
আপনার সম্পর্ক ভালো না,
410
00:32:32,450 --> 00:32:34,661
বিক্রি করে দিলেই কি ভালো হয় না?
411
00:32:34,744 --> 00:32:36,788
হয়তো এটা দুর্ভাগ্য বয়ে আনবে।
412
00:32:37,664 --> 00:32:41,334
- হুম। আসলে...
- ওনার অফার শুনতে চান?
413
00:32:41,417 --> 00:32:43,503
- হুম।
- ভেবে দেখবেন কিন্তু।
414
00:32:44,212 --> 00:32:46,089
- বেশ, শুভরাত্রি।
- শুভরাত্রি।
415
00:33:04,649 --> 00:33:05,650
কাং সাহেব।
416
00:33:09,320 --> 00:33:12,740
আসলে, আমার বন্ধুর মেয়েকে...
ওর ডাক্তার বয়ফ্রেন্ড
417
00:33:12,824 --> 00:33:14,492
প্রেগন্যান্ট করে দিয়েছে।
418
00:33:15,159 --> 00:33:16,536
বিয়ে হবে ওদের,
419
00:33:16,619 --> 00:33:19,330
কিন্তু ছেলের পরিবার চায়
আমার বন্ধু যেন ছেলেকে একটা ক্লিনিক কিনে দেয়।
420
00:33:20,373 --> 00:33:23,584
এজন্যই ওর বিল্ডিংটা
এত তাড়াহুড়ায় বিক্রি করতে চাচ্ছে।
421
00:33:23,668 --> 00:33:26,254
কিন্তু ওর টাকা দরকার
তাই সস্তায় ছাড়তে চাচ্ছে না।
422
00:33:26,337 --> 00:33:29,340
ভালো দাম পেলে তবেই ছাড়বে।
423
00:33:30,258 --> 00:33:32,802
আপনাদের দুজনের জন্যই
এটা ভালো হবে।
424
00:34:44,665 --> 00:34:45,666
এই, সোনা।
425
00:34:48,002 --> 00:34:49,002
সোনা।
426
00:34:58,638 --> 00:35:00,681
আমার সাহায্য করবে?
427
00:35:02,183 --> 00:35:03,684
জ্যে-সক...
428
00:35:33,256 --> 00:35:34,256
বোন, আমি...
429
00:35:51,858 --> 00:35:53,317
[বিল্ডিংয়ের মালিকের সাথে মিটিং]
430
00:36:41,866 --> 00:36:43,784
[ওলগুংজাং মোটেল]
431
00:36:49,540 --> 00:36:52,710
[বস মিউজিক বার]
432
00:36:58,049 --> 00:37:02,511
বকশিসও দিয়ে যায়নি,
শালা ফকিন্নির বাচ্চা।
433
00:37:12,021 --> 00:37:13,022
হ্যালো?
434
00:37:18,611 --> 00:37:21,113
বেহুঁশ হবার আগে
সামলানো উচিত ছিল।
435
00:37:21,197 --> 00:37:22,698
তুলে বাইরে ফেলে আসো!
436
00:37:23,282 --> 00:37:24,367
যত্তসব!
437
00:37:25,117 --> 00:37:27,495
আহ! উঠ, বানচোত।
438
00:37:28,371 --> 00:37:30,206
এই, চলো সবাই বাইরে।
439
00:37:33,000 --> 00:37:34,794
আপনি... ইয়ুন।
440
00:37:36,504 --> 00:37:38,214
আপনি ইয়ুন, তাই না?
441
00:37:38,297 --> 00:37:40,258
প্রফেসর ইয়ুন সো-হা?
442
00:37:40,341 --> 00:37:41,342
জি।
443
00:37:41,425 --> 00:37:43,010
হ্যালো। আমি এই বিল্ডিংয়ের মালিক।
444
00:37:43,594 --> 00:37:44,845
আহ, হ্যালো।
445
00:37:45,930 --> 00:37:49,475
হং-সিক, মানে
কাং সাহেব আপনার ব্যাপারে বলেছিল।
446
00:37:49,558 --> 00:37:53,020
- দেখা হয়ে ভালো লাগলো।
- আচ্ছা, কোথায় কথা বলতে পারি?
447
00:37:53,104 --> 00:37:56,190
আহ, হ্যাঁ। এখানে।
এই দিকে। আসুন।
448
00:37:58,693 --> 00:38:00,528
খুঁজে পেতে সমস্যা হয়নি তো?
449
00:38:02,905 --> 00:38:04,907
জায়গাটা দারুণ কিন্তু।
450
00:38:12,873 --> 00:38:13,874
মিস ইয়ুন।
451
00:38:15,001 --> 00:38:17,420
বিল্ডিংটার একটু মেরামত দরকার,
452
00:38:17,503 --> 00:38:20,006
কিন্তু লোকেশনের কথা বললে
এর জুড়ি মেলা ভার।
453
00:38:20,673 --> 00:38:23,551
সময় ব্যস্ত থাকে এই জায়গা...
454
00:38:23,634 --> 00:38:24,927
মেরামত করানো গেলে,
455
00:38:25,011 --> 00:38:27,763
১ বিলিয়ন ওন
আরামসে কামানো যাবে।
456
00:38:29,015 --> 00:38:32,268
তাহলে এমন একটা জায়গা
বিক্রি করতে কেন চাচ্ছেন?
457
00:38:32,351 --> 00:38:36,314
আসলে আমার মেয়েটার
বিয়ে হতে যাচ্ছে।
458
00:38:37,940 --> 00:38:39,859
কিন্তু ছেলের পরিবার
459
00:38:40,651 --> 00:38:42,820
বেশ অভিজাত।
460
00:38:43,779 --> 00:38:47,450
সারাজীবন টাকার পিছনেই ছুটেছি,
কিন্তু অভিজাত্য অর্জন করতে পারিনি।
461
00:38:47,533 --> 00:38:50,202
কিন্তু চাচ্ছি মেয়ের শ্বশুরবাড়ির সামনে
নিজের দামটা একটু বাড়াতে।
462
00:38:50,286 --> 00:38:53,706
আমরাও যে পারি
সেটা বুঝাতে হবে তো।
463
00:38:54,707 --> 00:38:56,917
এই বিল্ডিংয়ের জন্য
কত টাকা চাচ্ছেন?
464
00:38:57,001 --> 00:39:00,129
দেখুন, আমি কোনো
ডিপোজিট চাচ্ছি না।
465
00:39:00,212 --> 00:39:04,300
আমি পুরো বিল্ডিংটা ৩ বিলিয়ন ওনে
বিক্রি করতে চাই। কেমন হবে?
466
00:39:05,384 --> 00:39:07,428
কাং সাহেব বললেন
আপনি উচ্চ শিক্ষিত,
467
00:39:07,511 --> 00:39:09,805
তাই আপনাকে বিক্রি করা
আমার জন্য ঠিক হবে।
468
00:39:09,889 --> 00:39:11,057
৩ বিলিয়ন ওন।
469
00:39:12,683 --> 00:39:15,478
হুট করে এতগুলো টাকা
ম্যানেজ করা আমার জন্য মুশকিল।
470
00:39:16,354 --> 00:39:17,355
না, না, ঠিক আছে।
471
00:39:18,773 --> 00:39:20,024
উত্তরাধিকার সূত্রে তো গোরস্থান পেয়েছেন।
472
00:39:20,816 --> 00:39:23,110
আমিও যদি উত্তরাধিকার সূত্রে
তেমন কিছু পেতাম!
473
00:39:23,194 --> 00:39:25,863
দারুণ হতো, তাই না?
474
00:39:26,906 --> 00:39:28,657
কাং সাহেবের
মুখ থেকেই শুনেছিলাম।
475
00:39:31,285 --> 00:39:33,704
আপনার জমির দাম হবে
১.৫ বিলিয়ন ওন।
476
00:39:33,788 --> 00:39:35,539
আর শুনেছি আপনি প্রফেসর মানুষ।
477
00:39:35,623 --> 00:39:37,904
বেতন পান যেহেতু,
লোন পেতেও সমস্যা হবে না।
478
00:39:37,958 --> 00:39:40,586
এই বিল্ডিংটা জামানত রাখতে পারবেন।
479
00:39:41,170 --> 00:39:43,506
এতে আরও
১.৫ বিলিয়ন ওন পেয়ে যাবেন।
480
00:39:45,257 --> 00:39:49,261
কিন্তু, ব্যাপার হচ্ছে...
জমিটা এখনো আমার নামে হয়নি।
481
00:39:49,929 --> 00:39:52,014
এতে অনেক সময় লাগবে।
482
00:39:52,098 --> 00:39:52,973
হুম?
483
00:39:53,057 --> 00:39:55,434
আর ওটা নিয়ে একটা কেসও চলছে।
484
00:39:55,518 --> 00:39:56,602
কেস?
485
00:39:58,062 --> 00:39:59,062
কীসের কেস?
486
00:40:04,944 --> 00:40:07,780
দেখুন, যদি আমার বিল্ডিং
আপনার পছন্দ হয়,
487
00:40:07,863 --> 00:40:09,448
আর যদি কেনার ইচ্ছা থাকে,
488
00:40:09,532 --> 00:40:12,034
কেস চলুক বা যা-ই হোক...
489
00:40:12,576 --> 00:40:15,371
আমি আপনার রাস্তা
ক্লিয়ার করে দিব।
490
00:40:19,959 --> 00:40:22,795
যদি কোনো সমস্যা হয়,
কাং সাহেব আপনার সাহায্য করবে।
491
00:40:22,878 --> 00:40:24,630
ব্যস আপনি জানাবেন।
492
00:40:24,713 --> 00:40:26,715
ধন্যবাদ। শুভরাত্রি।
493
00:40:26,799 --> 00:40:28,300
হ্যাঁ, আবার কথা হবে।
494
00:40:28,384 --> 00:40:29,384
- ঠিক আছে।
- আসি তাহলে।
495
00:42:19,537 --> 00:42:20,538
[ইয়ুন সো-হা]
496
00:42:20,621 --> 00:42:21,705
[ইয়ুন মিউং-হো]
497
00:42:44,979 --> 00:42:48,816
আমার দিকে দেখ,
অশুভ, শয়তান, পাপী আত্মা!
498
00:42:48,899 --> 00:42:50,442
অন্য একজনের দেহ চুরি করে,
499
00:42:50,526 --> 00:42:53,070
পাপ কাজ করেছিস,
এবার বের হয়ে যা।
500
00:42:53,153 --> 00:42:54,446
বের হ।
501
00:42:54,530 --> 00:42:55,948
বের হ।
502
00:42:56,031 --> 00:42:58,492
বের হয়ে যা বলছি!
503
00:43:09,211 --> 00:43:11,964
বের হ, বের হ, পাপী আত্মা।
504
00:43:12,047 --> 00:43:14,425
বের হ।
505
00:43:14,508 --> 00:43:16,010
আমার উপর কোন ভূত ভর করেনি।
506
00:43:16,093 --> 00:43:18,762
কোনো ভূত নেই!
507
00:43:21,390 --> 00:43:25,060
ছাড়! ছাড়! ছাড় আমাকে!
508
00:43:26,228 --> 00:43:28,522
মর সবাই! মর!
509
00:43:40,670 --> 00:44:14,713
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম